বাংলাদেশের জমি উশরী না খারাজি?

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

বাংলাদেশের ফসলের জমি সমূহ উশরী না খারাজী

উত্তর

আমাদের দেশের জমি উশরী বা খারাজী হওয়া সম্পর্কে সিদ্ধান্ত দেয়া একটি জটিল ব্যাপার। তবে দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এবং উশরী খারাজী হওয়া সম্পর্কে শরী‘আতের বিধানের ভিত্তিতে যে সমস্ত জমি ধারাবাহিক ভাবে মুসলমানদের মালিকানায় চলে আসছে বলে প্রমাণ পাওয়া যায়, সেগুলিকে উশরী ধরে তার উৎপাদন থেকে উশর আদায় করা কর্তব্য। এটাই সতর্কতার রাস্তা। আর যদি প্রমাণিত হয় যে, উক্ত জমি অমুসলিমদের হাতেই ছিল পরবর্তীতে কোন সূত্রে উক্ত জমি মুসলমানদের হাতে এসেছে তাহলে সেই জমি সম্পর্কে যদিও কোন কোন ফকীহ উশরী বলেছেন আবার কেউ কেউ খারাজী ও বলেছেন তবু ও সতর্কতার দাবী হল যে ঐ গুলিরও উশর আদায় করে দিবে। এ হিসেবে বাংলাদেশের সকল ফসলের জমি উশরী সাব্যস্ত হয়। (ফাতওয়া দারুল উলুম ১২/৩০৫)