হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহ.
69 items

আশরাফ আলী থানভী রহ. ছিলেন একজন দেওবন্দী আলেম, সমাজ সংস্কারক, ইসলামী গবেষক এবং পুরোধা ব্যক্তিত্ব। তিনি ভারতের থানা ভবনের নিবাসী হওয়ার কারণে তাঁর নামের শেষে “থানভী” যোগ করা হয়। ভারত উপমহাদেশ এবং এর বাইরেরও হাজার হাজার মানুষ তাঁর কাছ থেকে আত্মশুদ্ধি এবং তাসাউফের শিক্ষা গ্রহণ করার কারণে তিনি “হাকীমুল উম্মত” (উম্মাহর আত্মিক চিকিৎসক) উপাধিতে পরিচিত। মুসলমানদের মাঝে সুন্নতের জ্ঞান প্রচারের সংস্থা “দা’ওয়াতুল হক” তাঁরই প্রতিষ্ঠিত।

জন্ম ও শৈশব:

মাওলানা আশরাফ আলী থানভী রহ. ১৯ আগস্ট, ১৮৬৩ খ্রিস্টাব্দে / রবিউস সানী ৫, ১২৮০ হিজরীতে ভারতের উত্তর প্রদেশের থানা ভবনে জন্মগ্রহণ করেন। বুজুর্গ হাফেজ গোলাম মুর্তজা পানিপথীর নির্দেশক্রমে নবজাতকের নাম রাখা হয় “আশরাফ আলী”। তাঁর বাবার নাম ছিল আবদুল হক। তিনি উমর রা. এর বংশের লোক ছিলেন আর তাঁর মাতা ছিলেন ছিলেন আলী রা. বংশের। আল্লামা থানভী রহ. ভাই-বোনদের মাঝে সকলের বড় ছিলেন। শৈশবে মাত্র পাঁচ বছর বয়সে তিনি মাকে হারান।

কর্মজীবন:

১৩০০ হিজরীতে হাকীমুল উম্মত রহ. কানপুরের ফয়যে আম মাদ্রাসায় মাসিক ২৫ টাকা বেতনে শিক্ষক হিসেবে যোগদান করেন। তাঁর জ্ঞানের কারণে তাঁর উপাধি দেয়া হয় বাহরুল উলুম (জ্ঞানের সাগর)। পরবর্তীতে তিনি কানপুরের টপকাপুরে জামিউল উলূম মাদ্রাসার প্রধান পরিচালকের আসন অলংকৃত করেন। সেখানে তিনি ১৪ বছর শিক্ষকতা করেন। পরবর্তীতে ১৩১৫ হিজরীতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর রহ. পরামর্শে তিনি থানা ভবনের খানকাহে ইমদাদিয়ায় অবস্থান গ্রহণ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে অবস্থান করেই ইসলাম প্রচার, আত্মশুদ্ধি, তাসাউফ ও রচনার কাজ করে যান।

মৃত্যু:

১৬ রজব, ১৩৬২ হিজরী/ জুলাই ১৯, ১৯৪৩ খ্রিস্টাব্দে আল্লামা থানভী রহ. থানা ভবনে মৃত্যুবরণ করেন। সেদিন সোমবার ছিল। তাঁর জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা যাফর আহমেদ উসমানী রহ. । থানাভবনেই ইশকে বাযান নামক কবরস্থানে মুজাহিদ হাফেয জামেন শহীদ রহ.-এর মাযারের পাশে তাঁকে দাফন করা হয়।

শায়েখে কামিলের পরিচয়
মুর্শিদের হক তিনটি
আল্লাহ প্রেমিকের দায়িত্ব
আল্লাহপ্রাপ্তির নিকটতম পথ
দুনিয়াদারের দৃষ্টিতে পাগল
তাওয়াক্কুলের হাকীকত
প্রেমাষ্পদের মহব্বতে আমল
উস্তাদের সন্তুষ্টি ও গভীর জ্ঞান
প্রত্যেক কাজে নিয়মতান্ত্রিকতা
জুম‘আর দিনের ফযীলত
মুহাক্কিকের নিদর্শন
প্রয়োজন না হলে খাবেন না
স্বাধীনতার জন্য ঋণ প্রতিবন্ধক
সবার নিকট দু'আ চাওয়ার রহস্য
নির্জনে ও দলবদ্ধভাবে কাজের নিয়ম
ঘরোয়া ফ্যাসাদ: মুক্তির কৌশল
গীবত মারাত্মক অপরাধ
কোন সুখ্যাতি ক্ষতিকর?
কুরআন হক-বাতিলে ব্যবধানকারী