أبواب الجنائز

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

Chapter 6 · 205 hadith

রোগীর পরিচর্যা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي عِيَادَةِ الْمَرِيضِ

1433

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لِلْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتَّةٌ بِالْمَعْرُوفِ يُسَلِّمُ عَلَيْهِ إِذَا لَقِيَهُ وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ وَيُشَمِّتُهُ إِذَا عَطَسَ وَيَعُودُهُ إِذَا مَرِضَ وَيَتْبَعُ جِنَازَتَهُ إِذَا مَاتَ وَيُحِبُّ لَهُ مَا يُحِبُّ لِنَفْسِهِ

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৪৩৩। হান্নাদ ইবন সারী (রাহঃ)...আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ এক মুসলিমের উপর অপর মুসলিমের ছয়টি 'হক' রয়েছেঃ যখন সে তার সাথে সাক্ষাত করবে তখন তাকে সালাম দিবে, যখন সে তাকে ডাকে তখন ডাকে সাড়া দেবে, হাঁচির জবাব দেবে, যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন তার পরিচর্যা করবে, মারা গেলে তার জানাযায় অংশ গ্রহণ করবে এবং নিজের জন্য যা ভাল মনে করবে, তা তার জন্য ভাল মনে করবে।

1434

حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ حَكِيمِ بْنِ أَفْلَحَ عَنْ أَبِي مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لِلْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ أَرْبَعُ خِلَالٍ يُشَمِّتُهُ إِذَا عَطَسَ وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ وَيَشْهَدُهُ إِذَا مَاتَ وَيَعُودُهُ إِذَا مَرِضَ

Narrator: হযরত আবু মাসউদ বদরী আনসারী (রাঃ)

১৪৩৪। আবু বিশর বকর ইবন খালাফ ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... আবু মাস'উদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক মুসলিমের উপর অপর মুসলিমের চারটি 'হক' রয়েছেঃ তার হাঁচির জবাব দেবে, তার ডাকে সাড়া দেবে, সে মারা গেলে তার জানাযায় উপস্থিত হবে এবং সে অসুস্থ হলে তার পরিচর্যা করবে।

1435

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم خَمْسٌ مِنْ حَقِّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ رَدُّ التَّحِيَّةِ وَإِجَابَةُ الدَّعْوَةِ وَشُهُودُ الْجِنَازَةِ وَعِيَادَةُ الْمَرِيضِ وَتَشْمِيتُ الْعَاطِسِ إِذَا حَمِدَ اللهَ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৩৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক মুসলিমের উপর অপর মুসলিমের পাঁচটি 'হক' রয়েছেঃ সালামের জবাব দেওয়া, দাওয়াতে (ডাকে) সাড়া দেওয়া, জানাযায় উপস্থিত হওয়া, রোগীর পরিচর্যা করা এবং হাঁচি দানকারী যখন আলহামদু লিল্লাহ বলবে, তখন-এর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা।

1436

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الصَّنْعَانِيُّ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ يَقُولُ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ عَادَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَاشِيًا وَأَبُو بَكْرٍ وَأَنَا فِي بَنِي سَلَمَةَ

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৪৩৬। মুহাম্মাদ ইব্‌ন 'আব্দুল্লাহ সান'আনী (রাহঃ).... জাবির ইব্‌ন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ও আবু বকর (রাযিঃ) পায়ে হেঁটে আমার পরিচর্যা করতে আসেন। আর আমি তখন বনু সাল্‌মায় অবস্থান করছিলাম।

1437

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا مَسْلَمَةُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَا يَعُودُ مَرِيضًا إِلَّا بَعْدَ ثَلَاثٍ

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৪৩৭। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) .... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) তিন দিন পর রোগীর পরিচর্যা করতেন।

1438

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ السَّكُونِيُّ عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا دَخَلْتُمْ عَلَى الْمَرِيضِ فَنَفِّسُوا لَهُ فِي الْأَجَلِ فَإِنَّ ذَلِكَ لَا يَرُدُّ شَيْئًا وَهُوَ يَطِيبُ بِنَفْسِ الْمَرِيضِ

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৪৩৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন রোগীর পরিচর্যার জন্য উপস্থিত হবে, তখন তার দীর্ঘায়ু কামনা করবে; তবে তা কিছুই প্রতিরোধ করে না, অথচ তা রোগীর অন্তরে খুশী সৃষ্টি করে।

1439

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا صَفْوَانُ بْنُ هُبَيْرَةَ حَدَّثَنَا أَبُو مَكِينٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَادَ رَجُلًا فَقَالَ مَا تَشْتَهِي قَالَ أَشْتَهِي خُبْزَ بُرٍّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ كَانَ عِنْدَهُ خُبْزُ بُرٍّ فَلْيَبْعَثْ إِلَى أَخِيهِ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا اشْتَهَى مَرِيضُ أَحَدِكُمْ شَيْئًا فَلْيُطْعِمْهُ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৪৩৯। হাসান ইবন 'আলী খাল্লাল (রাহঃ) .... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) এক ব্যক্তির পরিচর্যা করতে গিয়ে বললেনঃ তুমি কি চাও? সে বললোঃ আমি গমের রুটি খেতে চাই। নবী বললেনঃ যদি কারো কাছে গমের রুটি থাকে, তবে সে যেন তা তার ভাইয়ের কাছে পাঠায়। এরপর নবী (ﷺ) বললেনঃ তোমাদের কারো রোগী কিছু খেতে চাইলে তাকে খেতে দেবে।

1440

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ حَدَّثَنَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ عَنْ الْأَعْمَشِ عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى مَرِيضٍ يَعُودُهُ فَقَالَ أَتَشْتَهِي شَيْئًا أَتَشْتَهِي كَعْكًا قَالَ نَعَمْ فَطَلَبُوا لَهُ

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৪৪০। সুফয়ান ইব্‌ন ওয়াকী (রাহঃ) ....... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এক রুগ্ন ব্যক্তির পরিচর্যার জন্য তার কাছে উপস্থিত হলেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করেনঃ তুমি কি কিছু খেতে চাও? তুমি কি কা'কা (পারস্য দেশীয় রুটি) খেতে চাও? সে বলে, হ্যাঁ। তখন তারা তার জন্য তা অন্বেষণ করে।

1441

حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ حَدَّثَنِي كَثِيرُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلْتَ عَلَى مَرِيضٍ فَمُرْهُ أَنْ يَدْعُوَ لَكَ فَإِنَّ دُعَاءَهُ كَدُعَاءِ الْمَلَائِكَةِ

Narrator: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৪৪১। জা'ফার ইবন মুসাফির (রাহঃ).... উমার খাত্তাব (রাযিঃ) থেকে ত। তিনি বলেছেন, নবী (ﷺ) আমাকে বলেনঃ তুমি যখন রোগীর কাছে গমন করবে, তখন তুমি তাকে তোমার জন্য দু'আ করতে বলবে। কেননা, তার দু'আ ফিরিশ্তাদের দু'আর অনুরূপ।

রোগীর পরিচর্যা করার ছাওয়াব প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي ثَوَابِ مَنْ عَادَ مَرِيضًا

1442

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ عَلِيٍّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ مَنْ أَتَى أَخَاهُ الْمُسْلِمَ عَائِدًا مَشَى فِي خَرَافَةِ الْجَنَّةِ حَتَّى يَجْلِسَ فَإِذَا جَلَسَ غَمَرَتْهُ الرَّحْمَةُ فَإِنْ كَانَ غُدْوَةً صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ وَإِنْ كَانَ مَسَاءً صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৪৪২। 'উস্‌মান ইব্‌ন আবু শায়বা (রাহঃ) .... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের পরিচর্যার জন্য আসে, সে বসা পর্যন্ত জান্নাতের দরওয়াজায় বিচরণ করে। আর যখন সে বসে, তখন রহমত তাকে ঢেকে ফেলে। যদি তা সকালে হয়, তবে তার জন্য সন্ধ্যা পর্যন্ত সত্তর হাযার ফিরিশতা দু'আ করতে থাকে। আর যদি তা সন্ধ্যা বেলা হয়, তবে তার জন্য সকাল পর্যন্ত সত্তর হাযার ফিরিশতা দু'আ করতে থাকে।

রোগীর পরিচর্যা করার সাওয়াব প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي ثَوَابِ مَنْ عَادَ مَرِيضًا

1443

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا أَبُو سِنَانٍ الْقَسْمَلِيُّ عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سَوْدَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ عَادَ مَرِيضًا نَادَى مُنَادٍ مِنْ السَّمَاءِ طِبْتَ وَطَابَ مَمْشَاكَ وَتَبَوَّأْتَ مِنْ الْجَنَّةِ مَنْزِلًا

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৪৩। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন রোগীর পরিচর্যা করে, আসমান থেকে একজন আহবানকারী তাকে ডেকে বলেঃ তুমি উত্তম কাজ করেছ, তোমার পথ চলা কল্যাণময় হোক এবং তুমি জান্নাতে একটি বাসস্থান নির্ধারণ করে নিলে।

মৃত্যুপথ যাত্রীকে ’’লা ইলাহা ইল্লল্লাহ’’-এর তালকীন দেওয়া

بَاب مَا جَاءَ فِي تَلْقِينِ الْمَيِّتِ لَا إِلَهَ إِلَّا اللهُ

1444

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৪৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের মৃত্যুপথ যাত্রীদের 'লা-ইলাহা ইল্লাল্লাহ্’ এর তালকীন দেবে।

1445

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ يَحْيَى بْنِ عُمَارَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৪৪৫। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহইয়া (রাহঃ).... আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের মৃত্যুপথযাত্রীদের 'লা-ইলাহা ইল্লাল্লাহ’-এর তালকীন দেবে।

মৃত্যুপথ যাত্রীকে ‘‘লা ইলাহা ইল্লল্লাহ’’-এর তালকীন দেওয়া

بَاب مَا جَاءَ فِي تَلْقِينِ الْمَيِّتِ لَا إِلَهَ إِلَّا اللهُ

1446

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ حَدَّثَنَا كَثِيرُ بْنُ زَيْدٍ عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِينَ قَالُوا يَا رَسُولَ اللهِ كَيْفَ لِلْأَحْيَاءِ قَالَ أَجْوَدُ وَأَجْوَدُ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাযি.

১৪৪৬। মুহাম্মাদ ইব্‌ন বাশশার (রাযিঃ) ..... আব্দুল্লাহ ইবন জা'ফর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের মৃত্যুপথ যাত্রীদের 'লা-ইলাহা ইল্লাল্লাহুল হালীমুল কারীম, সুবাহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল 'আলামীন' তালকীন দেবে। তারা বললোঃ ইয়া রাসূলাল্লাহু! জীবিত (সুস্থ্য) ব্যক্তিদের বেলায় এ দু'আ কিরূপ হবে? তিনি বললেনঃ চমৎকার চমৎকার!

রোগীর কাছে উপস্থিত হয়ে যে দুআ পড়া হবে

بَاب مَا جَاءَ فِيمَا يُقَالُ عِنْدَ الْمَرِيضِ إِذَا حُضِرَ

1447

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا حَضَرْتُمْ الْمَرِيضَ أَوْ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلَائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّ أَبَا سَلَمَةَ قَدْ مَاتَ قَالَ قُولِي اللّٰهُمَّ اغْفِرْ لِي وَلَهُ وَأَعْقِبْنِي مِنْهُ عُقْبًى حَسَنَةً قَالَتْ فَفَعَلْتُ فَأَعْقَبَنِي اللهُ مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم.

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৪৪৭। আবু বকর ইব্‌ন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন রোগী কিংবা মৃতের কাছে উপস্থিত হবে, তখন ভাল বলবে। কেননা, তোমরা যা বল, ফিরিশতারা তার উপর আমীন বলে। (রাবী বলেনঃ) আবু সালামা (রাযিঃ) যখন ইন্তিকাল করেন, তখন আমি নবী (ﷺ) এর কাছে এসে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আবু সালামা ইন্তিকাল করেছেন। তিনি বললেনঃ তুমি বল, হে আল্লাহ! আপনি আমাকে ও তাকে ক্ষমা করুন, আমাকে তার চাইতে উত্তম প্রতিদান দিন। সে বললোঃ তখন আমি অনুরূপ করলাম । আল্লাহ আমাকে তার চাইতে উত্তম বিনিময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-কে দান করলেন।

1448

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ عَنْ ابْنِ الْمُبَارَكِ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ وَلَيْسَ بِالنَّهْدِيِّ عَنْ أَبِيهِ عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ يَعْنِي يس

Narrator: মা'কিল ইবনে ইয়াসার (রাঃ)

১৪৪৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… মা'কাল ইব্‌ন ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের মৃতের কাছে সূরা ইয়াসীন পাঠ করবে।

1449

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ جَمِيعًا عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ الْحَارِثِ بْنِ فُضَيْلٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ قَالَ لَمَّا حَضَرَتْ كَعْبًا الْوَفَاةُ أَتَتْهُ أُمُّ بِشْرٍ بِنْتُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ فَقَالَتْ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنْ لَقِيتَ فُلَانًا فَاقْرَأْ عَلَيْهِ مِنِّي السَّلَامَ قَالَ غَفَرَ اللهُ لَكِ يَا أُمَّ بِشْرٍ نَحْنُ أَشْغَلُ مِنْ ذَلِكَ قَالَتْ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَمَا سَمِعْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ أَرْوَاحَ الْمُؤْمِنِينَ فِي طَيْرٍ خُضْرٍ تَعْلُقُ بِشَجَرِ الْجَنَّةِ قَالَ بَلَى قَالَتْ فَهُوَ ذَاكَ

Narrator: হযরত কা‘ব ইবনে মালিক রাযি.

১৪৪৯। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহইয়া ও মুহাম্মাদ ইব্‌ন ইসমাঈল (রাহঃ).... কা'ব ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি (আব্দুর রহমান) বলেনঃ যখন কা'ব (রাযিঃ) এর ওফাতের সময় হলো, তখন বিশর বিনতু বারা' ইবন মা'রূর (রাযিঃ) তার কাছে এসে বললেনঃ হে আবু আব্দুর রহমান! তুমি যদি অমুকের সাক্ষাৎ পাও; তাহলে আমার পক্ষ থেকে তাকে সালাম দিবে। তিনি বললেনঃ হে উম্মু বিশর্! আল্লাহ তোমাকে ক্ষমা করুন, আমি এখন তার চেয়ে জরুরী কাজে ব্যস্ত আছি। তখন তিনি বললেনঃ হে আবু 'আব্দুর রহমান! তুমি কি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনোনি যে, মু'মিন ব্যক্তির আত্মা সবুজ পাখির মধ্যে অবস্থান করে, জান্নাতের বৃক্ষের সাথে ঝুলে থাকে? তিনি বললেনঃ হ্যাঁ, উম্মু বিশর্ বললেনঃ প্রকৃত কথা এটাই।

1450

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ قَالَ دَخَلْتُ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللهِ وَهُوَ يَمُوتُ فَقُلْتُ اقْرَأْ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم السَّلَامَ

Narrator: মুহাম্মাদ ইবনুল মুনকাদির (রহঃ)

১৪৫০। আহমদ ইবন আয্হার (রাহঃ).... মুহাম্মাদ ইবন মুনকাদির (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি মৃত্যুপথ যাত্রী জাবির ইবন্ আব্দুল্লাহ (রাযিঃ) এর নিকট উপস্থিত হয়ে বললামঃ আপনি রাসুলুল্লাহ (ﷺ) কে আমার সালাম পৌঁছে দেবেন।

মু'মিন ব্যক্তিকে মৃত্যু যন্ত্রণার কারণে প্রতিদান দেওয়া হয়

بَاب مَا جَاءَ فِي الْمُؤْمِنِ يُؤْجَرُ فِي النَّزْعِ

1451

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنْ عَطَاءٍ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا حَمِيمٌ لَهَا يَخْنُقُهُ الْمَوْتُ فَلَمَّا رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم مَا بِهَا قَالَ لَهَا لَا تَبْتَئِسِي عَلَى حَمِيمِكِ فَإِنَّ ذَلِكَ مِنْ حَسَنَاتِهِ

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৪৫১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকট উপস্থিত হন। আর এ সময় তার কাছে তার এক প্রতিবেশী ছিল, যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। নবী (ﷺ) তাঁকে চিন্তিত দেখে বললেনঃ তোমার প্রতিবেশীর কারণে তুমি চিন্তিত হয়ো না। কেননা, এর ফলে তাকে প্রতিদান দেওয়া হবে।

1452

حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ الْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ

Narrator: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

১৪৫২। বকর ইবন খালাফ আবু বিশর (রাহঃ)....বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ মু'মিন ব্যক্তি ললাট ঘর্মাক্ত অবস্থায় ইনতিকাল করে।

1453

حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ حَدَّثَنَا نَصْرُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا مُوسَى بْنُ كَرْدَمٍ عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ سَأَلْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَتَى تَنْقَطِعُ مَعْرِفَةُ الْعَبْدِ مِنْ النَّاسِ قَالَ إِذَا عَايَنَ

Narrator: আবু মুসা আশ'আরী (রাঃ)

১৪৫৩। রাওহ ইবন ফরোজ (রাযিঃ)...আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে জিজ্ঞাসা করলামঃ বান্দার পরিচয় মানুষ থেকে কখন বন্ধ হয়ে যায়? তিনি বললেনঃ যখন সে মৃত্যুর ফিরিশতাকে দেখতে পায়।

মৃত ব্যক্তির চোখ বন্ধ করা

بَاب مَا جَاءَ فِي تَغْمِيضِ الْمَيِّتِ

1454

حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ أَسَدٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْفَزَارِيُّ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ دَخَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عَلَى أَبِي سَلَمَةَ وَقَدْ شَقَّ بَصَرُهُ فَأَغْمَضَهُ ثُمَّ قَالَ إِنَّ الرُّوحَ إِذَا قُبِضَ تَبِعَهُ الْبَصَرُ

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৪৫৪। ইসমাঈল ইব্‌ন আসাদ (রাহঃ)...উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আবু সালামার কাছে উপস্থিত হন, এ সময় তার চোখ খোলা ছিল। তখন তিনি তার চোখ বন্ধ করে দেন। তারপর তিনি বলেনঃ যখন রূহ কবয করা হয়, তখন চোখ তার অনুসরণ করে।

1455

حَدَّثَنَا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ تَوْبَةَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا قَزَعَةُ بْنُ سُوَيْدٍ عَنْ حُمَيْدٍ الْأَعْرَجِ عَنْ الزُّهْرِيِّ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا حَضَرْتُمْ مَوْتَاكُمْ فَأَغْمِضُوا الْبَصَرَ فَإِنَّ الْبَصَرَ يَتْبَعُ الرُّوحَ وَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلَائِكَةَ تُؤَمِّنُ عَلَى مَا قَالَ أَهْلُ الْبَيْتِ

Narrator: হযরত শাদ্দাদ ইবনে আওস (রাঃ)

১৪৫৫। আবু দাউদ সুলায়মান ইবন তাওবা (রাহঃ).... শাদ্দাদ ইব্‌ন আওস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা তোমাদের কারো মৃত্যুর পর সেখানে হাযির হবে, তখন তোমরা তার চোখ বন্ধ করে দেবে। কেননা, চোখ রূহের অনুসরণ করে। আর তোমরা তার ব্যাপারে ভাল মন্তব্য করবে। কেননা, গৃহবাসীরা যা বলে থাকে, ফিরিশতারা তার উপর আমীন বলে।

মৃত ব্যক্তিকে চুম্বন করা

بَاب مَا جَاءَ فِي تَقْبِيلِ الْمَيِّتِ

1456

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَبَّلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عُثْمَانَ بْنَ مَظْعُونٍ وَهُوَ مَيِّتٌ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى دُمُوعِهِ تَسِيلُ عَلَى خَدَّيْهِ

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৪৫৬। আবু বকর ইব্‌ন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) আয়েশা (রাযিঃ)–থেকে বর্ণিত। তিনি বলেনঃ মৃত উছমান ইবন মাযয়ুন (রাযিঃ) কে রাসূলুল্লাহ (ﷺ) চুম্বন করেন। আর আমি যেমন এখনো তাঁর গন্ড মুবারক বেয়ে অশ্রু ঝরতে দেখছি।

1457

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ وَالْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ سُفْيَانَ عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ ابْنِ عَبَّاسٍ وَعَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ قَبَّلَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ مَيِّتٌ.

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৪৫৭। আহমাদ ইবন সিনান 'আব্বাস ইবন 'আব্দুল 'আযীম ও সাহল ইব্‌ন আবু সাহল (রাহঃ) ….. ইব্‌ন 'আব্বাস ও 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। আবু বকর (রাযিঃ) নবী (ﷺ) কে চুম্বন করেন। আর এ সময় তিনি ইনতিকাল করেছেন।

মৃতের গোসলের বর্ণনা

بَاب مَا جَاءَ فِي غُسْلِ الْمَيِّتِ

1458

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ عَنْ أَيُّوبَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَنَحْنُ نُغَسِّلُ ابْنَتَهُ أُمَّ كُلْثُومٍ فَقَالَ ’اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَأَلْقَى إِلَيْنَا حَقْوَهُ وَقَالَ أَشْعِرْنَهَا إِيَّاهُ’.

Narrator: উম্মে আতিয়্যা (রাঃ)

১৪৫৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... উম্মু আতিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যা উম্মু কুলসুমের গোসল দিচ্ছিলাম, এ সময় রাসূল (ﷺ) আমাদের নিকট এসে বললেনঃ তোমরা তাকে তিন বা পাঁচ অথবা ততোধিকবার পানি ও কুল পাতা দিয়ে গোসল দাও। আর শেষ বারে কর্পূর বা কর্পূর থেকে কিছু লাগিয়ে দাও। যখন তোমরা গোসল দেওয়া শেষ করবে, তখন আমাকে ডাকবে। আমরা যখন গোসল দেওয়া শেষ করলাম, তখন তাঁকে সংবাদ দিলাম। তখন তিনি তাঁর জামা আমাদের দিকে নিক্ষেপ করলেন এবং বললেনঃ এ দিয়ে তার শরীর বিশেষ ভাবে আবৃত করে দাও।

1459

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ عَنْ أَيُّوبَ حَدَّثَتْنِي حَفْصَةُ عَنْ أُمِّ عَطِيَّةَ بِمِثْلِ حَدِيثِ مُحَمَّدٍ وَكَانَ فِي حَدِيثِ حَفْصَةَ اغْسِلْنَهَا وِتْرًا وَكَانَ فِيهِ اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا وَكَانَ فِيهِ ابْدَءُوا بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا وَكَانَ فِيهِ أَنَّ أُمَّ عَطِيَّةَ قَالَتْ وَمَشَطْنَاهَا ثَلَاثَةَ قُرُونٍ.

১৪৫৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....উম্মু 'আতিয়া (রাযিঃ) মুহাম্মাদ ইবন সীরীন থেকে হাদীসের অনুরূপ বর্ণিত আছে। হাফসা (রাযিঃ) এর বর্ণনায় আছেঃ তাঁকে বেজোড় সংখ্যা গোসল দাও। তাঁর বর্ণনায় আরো আছে, তাকে তিনবার বা পাঁচবার গোসল দাও। তাঁর বর্ণনায় আরো রয়েছেঃ তোমরা ডান দিক থেকে এবং উযূর অঙ্গগুলো দিয়ে শুরু কর। এ বর্ণনায় আরো আছে, উম্মু 'আতিয়া বলেনঃ আমরা তার মাথার চুল তিন ভাগে ভাগ করে আঁচড়িয়ে দিলাম।

1460

حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ عَنْ عَلِيٍّ قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم لَا تُبْرِزْ فَخِذَكَ وَلَا تَنْظُرْ إِلَى فَخِذِ حَيٍّ وَلَا مَيِّتٍ

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৪৬০। বিশর ইব্‌ন আদাম (রাহঃ).... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) আমাকে বলেনঃ তুমি তোমার উরু খুলে রাখবে না এবং জীবিত ও মৃত কারো উরুর দিকে তাকাবে না।

1461

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ مُبَشِّرِ بْنِ عُبَيْدٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لِيُغَسِّلْ مَوْتَاكُمْ الْمَأْمُونُونَ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৪৬১। মুহাম্মাদ ইবন মুসাফ্ফা হিমসী (রাযিঃ)......'আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের মৃতদের আমানতের সাথে (পর্দার সাথে) গোসল দেবে।

1462

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ حَدَّثَنَا عَبَّادُ بْنُ كَثِيرٍ عَنْ عَمْرِو بْنِ خَالِدٍ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ غَسَّلَ مَيِّتًا وَكَفَّنَهُ وَحَنَّطَهُ وَحَمَلَهُ وَصَلَّى عَلَيْهِ وَلَمْ يُفْشِ عَلَيْهِ مَا رَأَى خَرَجَ مِنْ خَطِيئَتِهِ مِثْلَ يَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৪৬২। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মৃতকে গোসল দেয়, কাফন পরায়, সুগন্ধি লাগায়, বহন করে নিয়ে যায় এবং জানাযার সালাত আদায় করে এবং তার গোপনীয় বিষয় যা দেখেছে, তা প্রকাশ না করে, সে তার গুনাহ থেকে সদ্য প্রসূত সন্তানের মত নিষ্পাপ হয়ে যায়।

1463

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ غَسَّلَ مَيِّتًا فَلْيَغْتَسِلْ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৬৩। মুহাম্মাদ ইব্‌ন আব্দুল মালিক ইব্‌ন আবু শাওয়ারিব (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন মৃতকে গোসল দেয়, সে যেন অবশ্যই গোসল করে নেয়।

স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে গোসল দেওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي غَسْلِ الرَّجُلِ امْرَأَتَهُ وَغَسْلِ الْمَرْأَةِ زَوْجَهَا

1464

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الذَّهَبِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ عَنْ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ لَوْ كُنْتُ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا غَسَّلَ النَّبِيَّ صلى الله عليه وسلم غَيْرُ نِسَائِهِ.

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৪৬৪। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) .... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে বিষয়ে আমি পরে অবগত হয়েছি, তা যদি আগে অবগত হতে পারতাম, তাহলে নবী (ﷺ) কে তাঁর বিবিগণ ব্যতীত আর কেউ গোসল দিতে পারত না।

1465

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ يَعْقُوبَ بْنِ عُتْبَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ عَنْ عَائِشَةَ قَالَتْ رَجَعَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مِنْ الْبَقِيعِ فَوَجَدَنِي وَأَنَا أَجِدُ صُدَاعًا فِي رَأْسِي وَأَنَا أَقُولُ وَا رَأْسَاهُ فَقَالَ بَلْ أَنَا يَا عَائِشَةُ وَا رَأْسَاهُ ثُمَّ قَالَ مَا ضَرَّكِ لَوْ مِتِّ قَبْلِي فَقُمْتُ عَلَيْكِ فَغَسَّلْتُكِ وَكَفَّنْتُكِ وَصَلَّيْتُ عَلَيْكِ وَدَفَنْتُكِ

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৪৬৫। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জান্নাতুল বাকী' থেকে ফিরে এসে আমাকে মাথা যন্ত্রণাকাতর অবস্থায় পান। আর আমি বলছিলামঃ হে আমার মাথা! তিনি বললেনঃ হে 'আয়েশা! আমিও মাথা ব্যথায় ভুগছি, হে আমার মাথা! তারপর তিনি বললেনঃ তুমি যদি আমার পূর্বে ইন্তিকাল করতে, তাহলে তোমার কোন ক্ষতি হত না। কেননা, আমি তোমাকে গোসল করাতাম, কাফন পরাতাম, তোমার জানাযার সালাত আদায় করতাম এবং তোমাকে দাফন করতাম।

নবী (ﷺ) এর গোসল প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي غُسْلِ النَّبِيِّ ﷺ

1466

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ الْأَزْهَرِ الْوَاسِطِيُّ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ لَمَّا أَخَذُوا فِي غُسْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَادَاهُمْ مُنَادٍ مِنْ الدَّاخِلِ لَا تَنْزِعُوا عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَمِيصَهُ

Narrator: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

১৪৬৬। সা'য়ীদ ইবন ইয়াহ্ইয়া ইবন আযহার ওয়াসতী (রাহঃ) .... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাহাবায়ে কিরাম যখন নবী (ﷺ)-এর গোসল দিতে শুরু করেন, তখন ভিতর থেকে একজন আহবানকারী তাদের ডেকে বলেনঃ তোমরা রাসূল (ﷺ) এর দেহ থেকে জামা খুলে ফেল না।

1467

حَدَّثَنَا يَحْيَى بْنُ خِذَامٍ حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى أَنْبَأَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ لَمَّا غَسَّلَ النَّبِيَّ صلى الله عليه وسلم ذَهَبَ يَلْتَمِسُ مِنْهُ مَا يَلْتَمِسُ مِنْ الْمَيِّتِ فَلَمْ يَجِدْهُ فَقَالَ بِأَبِي الطَّيِّبُ طِبْتَ حَيًّا وَطِبْتَ مَيِّتًا

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৪৬৭। ইয়াহ্ইয়া ইবন খিযাম (রাহঃ)..... 'আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তিনি যখন নবী (ﷺ)-কে গোসল দিচ্ছিলেন, তখন মৃতের থেকে যা অন্বেষণ করা হয়, তা তাঁর থেকে অন্বেষণ করছিলেন, কিন্তু কিছুই পাননি। তখন তিনি (আলী রা) বললেনঃ হে আবু তায়্যিব! ধন্য আপনার জীবন, ধন্য আপনার মৃত্যু।

1468

حَدَّثَنَا عَبَّادُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ زَيْدِ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ عَنْ إِسْمَعِيلَ بْنِ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا أَنَا مُتُّ فَاغْسِلُونِي بِسَبْعِ قِرَبٍ مِنْ بِئْرِي بِئْرِ غَرْسٍ

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৪৬৮। আব্বাদ ইব্‌ন ইয়া'কূব (রাহঃ)....'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন আমি ইন্তিকাল করবো তখন তোমরা আমাকে আমার গারস কূপ থেকে সাত মশক পানি দিয়ে গোসল করাবে।

নবী(ﷺ) এর কাফন প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي كَفَنِ النَّبِيِّ ﷺ

1469

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلَاثَةِ أَثْوَابٍ بِيضٍ يَمَانِيَةٍ لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلَا عِمَامَةٌ فَقِيلَ لِعَائِشَةَ إِنَّهُمْ كَانُوا يَزْعُمُونَ أَنَّهُ قَدْ كَانَ كُفِّنَ فِي حِبَرَةٍ فَقَالَتْ عَائِشَةُ قَدْ جَاءُوا بِبُرْدِ حِبَرَةٍ فَلَمْ يُكَفِّنُوهُ

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৪৬৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) কে তিনখানা সাদা ইয়ামনী কাপড় দিয়ে কাফন দেওয়া হয়। এর মাঝে কামিস ও পাগড়ী ছিল না। তখন 'আয়েশা (রাযিঃ) কে বলা হয়ঃ তারা (লোকেরা) ধারনা করে যে, তাকে হিবারা (নকসী-চাদর) দিয়ে কাফন দেওয়া হয়। আয়েশা (রাযিঃ) বলেনঃ তারা হিবারা চাদর এনেছিল, তবে তারা তা দিয়ে তাঁকে কাফন দেয়নি।

1470

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلَانِيُّ حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ قَالَ هَذَا مَا سَمِعْتُ مِنْ أَبِي مُعَيْدٍ حَفْصِ بْنِ غَيْلَانَ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ كُفِّنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فِي ثَلَاثِ رِيَاطٍ بِيضٍ سُحُولِيَّةٍ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৪৭০। মুহাম্মাদ ইব্‌ন খালাফ আকালানী (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কে তিন খন্ড সাদা মসৃণ সাহুলী কাপড়ে কাফন পরানো হয়েছিল।

1471

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ عَنْ الْحَكَمِ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كُفِّنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فِي ثَلَاثَةِ أَثْوَابٍ قَمِيصُهُ الَّذِي قُبِضَ فِيهِ وَحُلَّةٌ نَجْرَانِيَّةٌ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৪৭১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ). ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -কে তিনখানা কাপড়ে কাফন পরানো হয়, যা হলোঃ তাঁর ওফাতকালীন সময়ে পরিহিত কামিস এবং নাজরানের তৈরী দু'টি চাদর।

মুস্তাহাব কাফন প্রসঙ্গে।

بَاب مَا جَاءَ فِيمَا يُسْتَحَبُّ مِنْ الْكَفَنِ

1472

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ الْمَكِّيُّ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم خَيْرُ ثِيَابِكُمْ الْبَيَاضُ فَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ وَالْبَسُوهَا

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৪৭২। মুহাম্মাদ ইব্‌ন সাব্বাহ (রাহঃ). ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের জন্য উত্তম কাপড় হলো সাদা কাপড়। কাজেই তোমরা তোমাদের মৃতদের তা দিয়ে কাফন পরাবে এবং তোমরা তা পরিধান করবে।

1473

حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَنْبَأَنَا هِشَامُ بْنُ سَعْدٍ عَنْ حَاتِمِ بْنِ أَبِي نَصْرٍ عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ عَنْ أَبِيهِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ خَيْرُ الْكَفَنِ الْحُلَّةُ

Narrator: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

১৪৭৩। ইয়ূনুস ইবন আব্দুল আ'লা (রাযিঃ). উবাদা ইবনুস সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উত্তম কাফন হলো হুল্লাহ।

1474

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا وَلِيَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُحْسِنْ كَفَنَهُ

Narrator: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

১৪৭৪। মুহাম্মাদ ইব্‌ন বাশশার (রাহঃ) আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন তার ভাইয়ের ওলী নিযুক্ত হয়, তখন সে যেন উত্তমরূপে তার কাফনের ব্যবস্থা করে।

মৃত ব্যক্তিকে কাফনে আবৃত করার পর তাকে দেখা

بَاب مَا جَاءَ فِي النَّظَرِ إِلَى الْمَيِّتِ إِذَا أُدْرِجَ فِي أَكْفَانِهِ

1475

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ سَمُرَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ حَدَّثَنَا أَبُو شَيْبَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ لَمَّا قُبِضَ إِبْرَاهِيمُ ابْنُ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَهُمْ النَّبِيُّ صلى الله عليه وسلم لَا تُدْرِجُوهُ فِي أَكْفَانِهِ حَتَّى أَنْظُرَ إِلَيْهِ فَأَتَاهُ فَانْكَبَّ عَلَيْهِ وَبَكَى

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৪৭৫। মুহাম্মাদ ইব্‌ন ইসমাঈল ইবন সামুরা (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন নবী (ﷺ) এর ছেলে ইবরাহীম ইতিকাল করেন, তখন নবী (ﷺ) লোকদের বলেনঃ আমি না দেখা পর্যন্ত তাকে কাফনে আবৃত করবে না। তারপর তিনি এসে তার উপর ঝুঁকে পড়েন এবং কাঁদেন।

মৃতের জন্য বিলাপ করা নিষেধ

بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ النَّعْيِ

1476

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ عَنْ حَبِيبِ بْنِ سُلَيْمٍ عَنْ بِلَالِ بْنِ يَحْيَى قَالَ كَانَ حُذَيْفَةُ إِذَا مَاتَ لَهُ الْمَيِّتُ قَالَ لَا تُؤْذِنُوا بِهِ أَحَدًا إِنِّي أَخَافُ أَنْ يَكُونَ نَعْيًا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بِأُذُنَيَّ هَاتَيْنِ يَنْهَى عَنْ النَّعْيِ

Narrator: হযরত হুযায়ফা রাযি

১৪৭৬। 'আমর ইবন রাফি' (রাহঃ).... বিলাল ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) থেকে বর্ণিত। হুয়ায়ফা (রাযিঃ)-এর কাছে, যখন কেউ মারা যেত, তখন তিনি বলতেনঃ এর সম্পর্কে কাউকে খবর দিয়োনা। কেননা, আমি তার জন্য বিলাপের আশংকা করছি। আমি আমার এ দুই কানে রাসূলুল্লাহ (ﷺ) কে বিলাপ না করার জন্য বলতে শুনেছি।

জানাযায় উপস্থিত হওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي شُهُودِ الْجَنَائِزِ

1477

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَهِشَامُ بْنُ عَمَّارٍ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَسْرِعُوا بِالْجِنَازَةِ فَإِنْ تَكُنْ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا إِلَيْهِ وَإِنْ تَكُنْ غَيْرَ ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৭৭। আবু বকর ইব্‌ন আবু শায়বা ও হিশাম ইবন আম্মার (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তাড়াতাড়ি জানাযা আদায় করবে। কেননা, সে যদি নেককার হয়, তবে তো উত্তম, তোমরা তাকে সেদিকে পৌঁছে দাও। যদি এর অন্যথা হয় তবে তা নিকৃষ্ট, তোমরা তাকে তোমাদের কাঁধ থেকে অপসৃত কর।

1478

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ مَنْصُورٍ عَنْ عُبَيْدِ بْنِ نِسْطَاسٍ عَنْ أَبِي عُبَيْدَةَ قَالَ قَالَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ مَنْ اتَّبَعَ جِنَازَةً فَلْيَحْمِلْ بِجَوَانِبِ السَّرِيرِ كُلِّهَا فَإِنَّهُ مِنْ السُّنَّةِ ثُمَّ إِنْ شَاءَ فَلْيَتَطَوَّعْ وَإِنْ شَاءَ فَلْيَدَعْ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৪৭৮। হুমায়দ ইবন মাস'আদা (রাহঃ).... আবু আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি জানাযার অনুসরণ করে, সে যেন খাটের চারদিকে ধারণ করে। কেননা, এটা হলো সুন্নত। তারপর সে ইচ্ছা করলে ধরতেও পারে, আর যদি চায় তবে ত্যাগও করতে পারে।

1479

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ عَقِيلٍ حَدَّثَنَا بِشْرُ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ لَيْثٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ رَأَى جِنَازَةً يُسْرِعُونَ بِهَا قَالَ لِتَكُنْ عَلَيْكُمْ السَّكِينَةُ’.

Narrator: আবু মুসা আশ'আরী (রাঃ)

১৪৭৯। মুহাম্মাদ ইবন উবায়দ ইবন 'আকীল (রাহঃ).... আবু মুসা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। একদা তিনি একটি জানাযা তাড়াতাড়ি নিয়ে যেতে দেখে বললেনঃ তোমাদের ধীর-স্থীরতা অবলম্বন করা উচিত।

1480

حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ الْحِمْصِيُّ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ رَأَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم نَاسًا رُكْبَانًا عَلَى دَوَابِّهِمْ فِي جِنَازَةٍ فَقَالَ أَلَا تَسْتَحْيُونَ أَنَّ مَلَائِكَةَ اللهِ يَمْشُونَ عَلَى أَقْدَامِهِمْ وَأَنْتُمْ رُكْبَانٌ

Narrator: হযরত ছাওবান (রাঃ)

১৪৮০। কাছীর ইবন উবায়দ হিমসী (রাহঃ)....রাসূলুল্লাহ (ﷺ) -এর আযাদ কৃত গোলাম ছাওবান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন; একবার রাসূলুল্লাহ (ﷺ) লোকদের একটি জানাযা সাওয়ারীতে নিয়ে যেতে দেখে বললেনঃ তোমাদের কি লজ্জা হয় না যে, তোমরা সাওয়ারীতে লাশ বহন করছ, আর আল্লাহর ফিরিশতারা পায়ে হেঁটে চলছেন।

1481

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ حَدَّثَنِي زِيَادُ بْنُ جُبَيْرِ بْنِ حَيَّةَ سَمِعَ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ الرَّاكِبُ خَلْفَ الْجِنَازَةِ وَالْمَاشِي مِنْهَا حَيْثُ شَاءَ

Narrator: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)

১৪৮১। মুহাম্মাদ ইব্‌ন বাশশাব (রাহঃ) ....মুগীরা ইব্‌ন শু'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ সাওয়ারী ব্যক্তি জানাযার পেছনে থাকবে, আর পদাতিক ব্যক্তি যেমন ইচ্ছা চলতে পারে।

জানাযার সামনে চলা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الْمَشْيِ أَمَامَ الْجِنَازَةِ

1482

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ وَهِشَامُ بْنُ عَمَّارٍ وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ يَمْشُونَ أَمَامَ الْجِنَازَةِ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৪৮২। 'আলী ইবন মুহাম্মাদ হিশাম ইবন আম্মার ও সাহল ইবন আবু সাহল (রাহঃ).... সালিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ) আবু বকর ও উমার (রাযিঃ) কে জানাযার সামনে চলতে দেখেছি।

1483

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ وَهَارُونُ بْنُ عَبْدِ اللهِ الْحَمَّالُ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ أَنْبَأَنَا يُونُسُ بْنُ يَزِيدَ الْأَيْلِيُّ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ يَمْشُونَ أَمَامَ الْجِنَازَةِ

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৪৮৩। নাসূর ইবন 'আলী জাহযামী ও হারুন ইবন আব্দুল্লাহ হাম্মাল (রাযিঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর, উমর ও উছমান (রাযিঃ) জানাযার সামনে চলতেন।

1484

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ أَنْبَأَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللهِ التَّيْمِيِّ عَنْ أَبِي مَاجِدَةَ الْحَنَفِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الْجِنَازَةُ مَتْبُوعَةٌ وَلَيْسَتْ بِتَابِعَةٍ لَيْسَ مِنْهَا مَنْ تَقَدَّمَهَا

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৪৮৪। আহমাদ ইবন আব্দা (রাহঃ) ....আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ লাশের পেছনে পেছনে যেতে হবে, আগে আগে নয়। যে ব্যক্তি লাশের আগে আগে যায়, সে জানাযার সাথে শরীক নয় বলে গণ্য হবে।

উলঙ্গ বদনে লাশের সাথে সাথে যাওয়া নিষেধ প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ التَّسَلُّبِ مَعَ الْجِنَازَةِ

1485

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ النُّعْمَانِ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَزَوَّرِ عَنْ نُفَيْعٍ عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ وَأَبِي بَرْزَةَ قَالَا خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي جِنَازَةٍ فَرَأَى قَوْمًا قَدْ طَرَحُوا أَرْدِيَتَهُمْ يَمْشُونَ فِي قُمُصٍ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ’أَبِفِعْلِ الْجَاهِلِيَّةِ تَأْخُذُونَ أَوْ بِصُنْعِ الْجَاهِلِيَّةِ تَشَبَّهُونَ لَقَدْ هَمَمْتُ أَنْ أَدْعُوَ عَلَيْكُمْ دَعْوَةً تَرْجِعُونَ فِي غَيْرِ صُوَرِكُمْ قَالَ فَأَخَذُوا أَرْدِيَتَهُمْ وَلَمْ يَعُودُوا لِذَلِكَ’.

Narrator: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

১৪৮৫। আহমদ ইবন 'আব্দা (রাহঃ) ইমরান ইবন হুসাইন ও আবু বারযা (রাযিঃ) থেকে বর্ণিত। তারা বলেনঃ একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ) - এর সঙ্গে এক জানাযার উদ্দেশ্যে বের হলাম। তিনি একদল লোককে পরিধেয় কাপড় ছেড়ে, কেবল কামিস পরিধান করে চলতে দেখেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা কি জাহিলী যুগের রীতিনীতি অবলম্বন করছ? অথবা জাহিলী যুগের অনুরূপ কাজ করছ? আমার ইচ্ছা হয় যে, আমি তোমাদের চেহারা বিকৃতির জন্য বদ্ দু'আ করি। রাবী বলেনঃ তখন তারা তাদের কাপড় পরিধান করে এবং কখনো এর পুনরাবৃত্তি করেনি।

জানাযা হাজির হলে বিলম্ব করবে না এবং আগুন নিয়ে অনুসরণ করবে না

بَاب مَا جَاءَ فِي الْجِنَازَةِ لَا تُؤَخَّرُ إِذَا حَضَرَتْ وَلَا تُتْبَعُ بِنَارٍ

1486

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ عَبْدِ اللهِ الْجُهَنِيُّ أَنَّ مُحَمَّدَ بْنَ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ حَدَّثَهُ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ ’لَا تُؤَخِّرُوا الْجِنَازَةَ إِذَا حَضَرَتْ’.

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৪৮৬। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ).... 'আলী ইবন তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জানাযা উপস্থিত হলে তোমরা বিলম্ব করবে না।

1487

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّنْعَانِيُّ أَنْبَأَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ قَرَأْتُ عَلَى الْفُضَيْلِ بْنِ مَيْسَرَةَ عَنْ أَبِي حَرِيزٍ أَنَّ أَبَا بُرْدَةَ حَدَّثَهُ قَالَ أَوْصَى أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ حِينَ حَضَرَهُ الْمَوْتُ فَقَالَ ’لَا تُتْبِعُونِي بِمِجْمَرٍ قَالُوا لَهُ أَوَ سَمِعْتَ فِيهِ شَيْئًا قَالَ نَعَمْ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم

Narrator: আবু বুরদা আশআরী (রহঃ)

১৪৮৭। মুহাম্মাদ ইবন আব্দুল আ'লা সানআনী (রাহঃ).... আবু বুরদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবু মুসা আশ'আরী (রাযিঃ) তাঁর মৃত্যুর সময় এরূপ ওসীয়ত করেন যে, তোমরা আমার জানাযার সাথে অগ্নিকুন্ড নিয়ে যাবে না। তারা তাকে বললোঃ আপনি কি এ ব্যাপারে কিছু শুনেছেন? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি।

যার জানাযা একদল মুসলিম আদায় করে

بَاب مَا جَاءَ فِيمَنْ صَلَّى عَلَيْهِ جَمَاعَةٌ مِنْ الْمُسْلِمِينَ

1488

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عُبَيْدُ اللهِ أَنْبَأَنَا شَيْبَانُ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ’مَنْ صَلَّى عَلَيْهِ مِائَةٌ مِنْ الْمُسْلِمِينَ غُفِرَ لَهُ’.

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৮৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যার জানাযায় একশত মুসলিম অংশগ্রহণ করে, তাকে মাফ করে দেওয়া হয়।

1489

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا بَكْرُ بْنُ سُلَيْمٍ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ زِيَادٍ الْخَرَّاطُ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ كُرَيْبٍ مَوْلَى عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ قَالَ هَلَكَ ابْنٌ لِعَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ فَقَالَ لِي يَا كُرَيْبُ قُمْ فَانْظُرْ هَلْ اجْتَمَعَ لِابْنِي أَحَدٌ فَقُلْتُ نَعَمْ فَقَالَ وَيْحَكَ كَمْ تَرَاهُمْ أَرْبَعِينَ قُلْتُ لَا بَلْ هُمْ أَكْثَرُ قَالَ فَاخْرُجُوا بِابْنِي فَأَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ ’مَا مِنْ أَرْبَعِينَ مِنْ مُؤْمِنٍ يَشْفَعُونَ لِمُؤْمِنٍ إِلَّا شَفَّعَهُمْ اللهُ’.

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৪৮৯। ইবরাহীম ইবর মুনযির হিযামী (রাহঃ).... আব্দুল্লাহ ইবন 'আব্বাসের (রাযিঃ) আযাদকৃত গোলাম কুরায়ব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) এর ছেলে ইনতিকাল করেন। তখন তিনি আমাকে বললেনঃ হে কুরায়ব! দেখতো, আমার ছেলের জানাযায় কেউ এসেছে কিনা? আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ তোমার অমঙ্গল হোক, তুমি তাদের কতজনকে দেখছ? চল্লিশজন? আমি বললামঃ না, বরং তার চাইতেও অধিক। তিনি বললেনঃ তোমরা আমার ছেলেকে নিয়ে বের হও। আমি সাক্ষ্য দিচ্ছি, রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছিঃ চল্লিশজন মু'মিন যে মুমিনের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন।

1490

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللهِ الْيَزَنِيِّ عَنْ مَالِكِ بْنِ هُبَيْرَةَ الشَّامِيِّ وَكَانَتْ لَهُ صُحْبَةٌ قَالَ كَانَ إِذَا أُتِيَ بِجِنَازَةٍ فَتَقَالَّ مَنْ تَبِعَهَا جَزَّأَهُمْ ثَلَاثَةَ صُفُوفٍ ثُمَّ صَلَّى عَلَيْهَا وَقَالَ إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ مَا صَفَّ صُفُوفٌ ثَلَاثَةٌ مِنْ الْمُسْلِمِينَ عَلَى مَيِّتٍ إِلَّا أَوْجَبَ

Narrator: মালিক ইবনে হুবায়রা (রাঃ)

১৪৯০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) সাহাবী মালিক ইব্‌ন হুবায়রা শামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তার কাছে যখন জানাযা উপস্থিত করা হত এবং লোকসংখ্যা কম হত, তখন তিনি তাদের তিন সারিতে বিভক্ত করতেন এবং এরপর তার সালাত আদায় করতেন। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে মৃতের জানাযায় তিন সারি মুসলিম অংশ গ্রহণ করেছে, সে (জান্নাত) ওয়াজিব করে নিয়েছে।

মৃতের প্রশংসা করা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الثَّنَاءِ عَلَى الْمَيِّتِ

1491

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ مُرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِجِنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرًا فَقَالَ وَجَبَتْ ثُمَّ مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرًّا فَقَالَ وَجَبَتْ فَقِيلَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قُلْتَ لِهَذِهِ وَجَبَتْ وَلِهَذِهِ وَجَبَتْ فَقَالَ ’شَهَادَةُ الْقَوْمِ وَالْمُؤْمِنُونَ شُهُودُ اللهِ فِي الْأَرْضِ’.

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৪৯১। আহমাদ ইব্‌ন আব্দা (রাহঃ) .... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর নিকট দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার উচ্ছসিত প্রশংসা করা হচ্ছিল। তখন তিনি বললেন, অবধারিত হয়ে গেছে। তারপর আরেকটি জানাযা তাঁর নিকট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং তার কুৎসা বর্ণনা করা হচ্ছিল। তিনি বললেন, এখন অবধারিত হয়ে গেছে। বলা হলোঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি এ জানাযার জন্য অবধারিত হয়ে গেছে এবং ঐ জানাযার জন্যও অবধারিত হয়ে গেছে বললেন? তিনি বললেনঃ কাওমের সাক্ষী অনুপাতে। আর মুমিনরা যমীনে আল্লাহর সাক্ষী।

1492

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مُرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِجِنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرًا فِي مَنَاقِبِ الْخَيْرِ فَقَالَ وَجَبَتْ ثُمَّ مَرُّوا عَلَيْهِ بِأُخْرَى فَأُثْنِيَ عَلَيْهَا شَرًّا فِي مَنَاقِبِ الشَّرِّ فَقَالَ وَجَبَتْ إِنَّكُمْ شُهَدَاءُ اللهِ فِي الْأَرْضِ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৯২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর নিকট দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার অধিক প্রশংসা করা হচ্ছিল। তখন তিনি বললেন, অবধারিত হয়ে গেছে। এরপর তার কাছ দিয়ে আরেকটি জানাযা নেওয়া হলো এবং তার কুৎসা বর্ণনা করা হলো। তখন তিনি বললেনঃ অবধারিত হয়ে গেছে। কেননা, তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী।

জানাযার সালাত আদায়কালে ইমামের দাঁড়াবার স্থান

بَاب مَا جَاءَ فِي أَيْنَ يَقُومُ الْإِمَامُ إِذَا صَلَّى عَلَى الْجِنَازَةِ

1493

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ الْحُسَيْنُ بْنُ ذَكْوَانَ أَخْبَرَنِي عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ الْأَسْلَمِيِّ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ الْفَزَارِيِّ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صَلَّى عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا فَقَامَ وَسَطَهَا

Narrator: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

১৪৯৩। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. সামুরা ইবন জুন্দুব ফাযারী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) নেফাসরত অবস্থায় মৃত্যুবরণকারী এক মহিলার সালাত আদায় করেন। এতে তিনি তাঁর মাঝখান বরাবর দাঁড়ান।

1494

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ عَنْ هَمَّامٍ عَنْ أَبِي غَالِبٍ قَالَ رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ’صَلَّى عَلَى جِنَازَةِ رَجُلٍ فَقَامَ حِيَالَ رَأْسِهِ فَجِيءَ بِجِنَازَةٍ أُخْرَى بِامْرَأَةٍ فَقَالُوا يَا أَبَا حَمْزَةَ صَلِّ عَلَيْهَا فَقَامَ حِيَالَ وَسَطِ السَّرِيرِ فَقَالَ الْعَلَاءُ بْنُ زِيَادٍ يَا أَبَا حَمْزَةَ هَكَذَا رَأَيْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَامَ مِنْ الْجِنَازَةِ مُقَامَكَ مِنْ الرَّجُلِ وَقَامَ مِنْ الْمَرْأَةِ مُقَامَكَ مِنْ الْمَرْأَةِ قَالَ نَعَمْ فَأَقْبَلَ عَلَيْنَا فَقَالَ احْفَظُوا’.

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৪৯৪। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) …… আবু গালিব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রাযিঃ) কে জনৈক ব্যক্তির জানাযা আদায় করতে দেখেছি। তিনি তার মাথা বরাবর দাঁড়ান। আরেকটি মহিলার জানাযা উপস্থিত করা হলো। তারা বললঃ হে আবু হামযা! তার জানাযা আদায় করুন। তিনি খাটের মাঝখান বরাবর দাঁড়ান। আলী ইবন যিয়াদ তাকে বললোঃ হে আবু হামযা! আপনি পুরুষের জানাযায় যে ভাবে দাড়িয়েছেন এবং মহিলার জানাযায় যে ভাবে দাড়িয়েছেন, রাসূলুল্লাহ (ﷺ) কে সেভাবে দাঁড়াতে দেখেছেন কি? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি আমাদের কাছে এসে বললেনঃ তোমরা স্মরণ রাখবে

জানাযায় কিরা'আত পাঠ প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الْقِرَاءَةِ عَلَى الْجِنَازَةِ

1495

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ عَنْ الْحَكَمِ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ’قَرَأَ عَلَى الْجِنَازَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ’.

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৪৯৫। আহমাদ ইবন মানী' (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) জানাযায় সূরা ফাতিহা পাঠ করেন।

1496

حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي عَاصِمٍ النَّبِيلُ وَإِبْرَاهِيمُ بْنُ الْمُسْتَمِرِّ قَالَا حَدَّثَنَا أَبُو عَاصِمٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ جَعْفَرٍ الْعَبْدِيُّ حَدَّثَنِي شَهْرُ بْنُ حَوْشَبٍ حَدَّثَتْنِي أُمُّ شَرِيكٍ الْأَنْصَارِيَّةُ قَالَتْ ’أَمَرَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَنْ نَقْرَأَ عَلَى الْجِنَازَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ’.

Narrator: উম্মে শরীক (রাঃ)

১৪৯৬। আমর ইবন আবু 'আসিম নাবীল ও ইবরাহীম ইবন মুসতামির (রাহঃ) ….. উম্মু শারীক আনুসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জানাযায় আমাদের সূরা ফাতিহা পাঠ করার নির্দেশ দিয়েছেন।

জানাযার সালাতে দু'আ করা

بَاب مَا جَاءَ فِي الدُّعَاءِ فِي الصَّلَاةِ عَلَى الْجِنَازَةِ

1497

حَدَّثَنَا أَبُو عُبَيْدٍ مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ الْمَدِينِيِّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْحَرَّانِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৯৭। আবু উবায়দ মুহাম্মাদ ইবন উবায়দ ইবন মায়মুন মাদিনী (রাযিঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তোমরা যখন মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় কর, তখন তার জন্য খালিসভাবে দু'আ করবে।

1498

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى عَلَى جِنَازَةٍ يَقُولُ ’اللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا اللّٰهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ اللّٰهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تُضِلَّنَا بَعْدَهُ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৯৮। সুওয়ায়দ ইবন সায়ীদ (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জানাযার সালাত আদায় করে বলতেনঃ
اللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا اللّٰهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ اللّٰهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تُضِلَّنَا بَعْدَهُ

“হে আল্লাহ! আমাদের জীবিত-মৃত, উপস্থিত অনুপস্থিত, ছোট-বড়, পুরুষ মহিলা নির্বিশেষে সকলকে ক্ষমা করুন। হে আল্লাহ! আপনি আমাদের যাকে জীবিত রাখেন, তাকে ইসলামের উপর জীবিত রাখুন এবং আমাদের যাকে মৃত্যু দেন, তাকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। হে আল্লাহ! আপনি আমাদের প্রতিদান থেকে বঞ্চিত করবেন না এবং এরপর আমাদের গুমরাহ করবেন না।"
1499

دَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ جَنَاحٍ حَدَّثَنِي يُونُسُ بْنُ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ قَالَ صَلَّى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عَلَى رَجُلٍ مِنْ الْمُسْلِمِينَ فَأَسْمَعُهُ يَقُولُ اللّٰهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ وَحَبْلِ جِوَارِكَ فَقِهِ مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ فَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

Narrator: ওয়াছিলা ইবনে আসকা‘ (রাঃ)

১৪৯৯। আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ).... ওয়াছিলা ইবন আসকা' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জনৈক মুসলিম ব্যক্তির জানোয়ার সালাত আদায় করেন। তখন আমি তাঁকে এ দু'আ পাঠ করতে শুনেছিঃ

اللّٰهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ وَحَبْلِ جِوَارِكَ فَقِهِ مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ فَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

“হে আল্লাহ! অমুকের পুত্র অমুক আপনার যিম্মায় এবং আপনার রহমতের আঁচলে বাঁধা। আপনি তাকে কবরের ফিতনা এবং জাহান্নামের আযাব থেকে হিফাযত করুন। আপনিইতো সব কিছুর নিয়ন্তা, সত্যের মূল প্রতিপাদ্য। কাজেই আপনি তাকে ক্ষমা করুন এবং রহম করুন। কেননা, আপনি তো ক্ষমাশীল, পরম দয়াবান।"
1500

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا فَرَجُ بْنُ الْفَضَالَةِ حَدَّثَنِي عِصْمَةُ بْنُ رَاشِدٍ عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ قَالَ شَهِدْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صَلَّى عَلَى رَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَسَمِعْتُهُ يَقُولُ اللّٰهُمَّ صَلِّ عَلَيْهِ وَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَاغْسِلْهُ بِمَاءٍ وَثَلْجٍ وَبَرَدٍ وَنَقِّهِ مِنْ الذُّنُوبِ وَالْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ بِدَارِهِ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَقِهِ فِتْنَةَ الْقَبْرِ وَعَذَابَ النَّارِ قَالَ عَوْفٌ فَلَقَدْ رَأَيْتُنِي فِي مُقَامِي ذَلِكَ أَتَمَنَّى أَنْ أَكُونَ مَكَانَ الرَّجُلِ.

Narrator: আউফ ইবনে মালিক (রাঃ)

১৫০০। ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ)....আওফ ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জনৈক আনসারী ব্যক্তির জানাযার সালাত আদায় করেন। আর এ সময় আমি সেখানে হাজির ছিলাম। তখন আমি তাঁকে এ দু'আ করতে শুনেছিঃ
اللّٰهُمَّ صَلِّ عَلَيْهِ وَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَاغْسِلْهُ بِمَاءٍ وَثَلْجٍ وَبَرَدٍ وَنَقِّهِ مِنْ الذُّنُوبِ وَالْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ بِدَارِهِ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَقِهِ فِتْنَةَ الْقَبْرِ وَعَذَابَ النَّارِ
"হে আল্লাহ! আপনি তার প্রতি রহম করুন। তাকে ক্ষমা করুন এবং তার প্রতি করুণা প্রদর্শন করুন, তাকে ক্ষমা করুন, তার পাপরাশি ক্ষমা করে দিন। তাকে পানি ও ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সাদা কাপড় থেকে যেমন ময়লা পরিষ্কার করা হয়, তাকে তদ্রূপ গুনাহ-ত্রুটি থেকে পবিত্র করুন। তার ঘরের পরিবর্তে তাকে উত্তম আবাসস্থান এবং তার পরিবার হতে উত্তম পরিবার দান করুন। আর তাকে কবরের ফিতনা ও জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। "

'আওফ (রাযিঃ) বলেনঃ তখন আমি আকাঙ্খা করলাম, আমি যদি ঐ ব্যক্তির স্থলাভিষিক্ত হতাম।
1501

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ حَجَّاجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ مَا أَبَاحَ لَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَلَا أَبُو بَكْرٍ وَلَا عُمَرُ فِي شَيْءٍ مَا أَبَاحُوا فِي الصَّلَاةِ عَلَى الْمَيِّتِ يَعْنِي لَمْ يُوَقِّتْ

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৫০১। আব্দুল্লাহ ইবন সায়ীদ (রাহঃ) …… জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর ও উমর (রাযিঃ) জানাযার সালাতের জন্য যে অবকাশ রেখেছেন, তা অন্য কোন সালাতে রাখেন নি; অর্থাৎ ওয়াক্ত নির্দিষ্ট করেননি।

জানাযার সালাতে চার তাকবীর প্রসঙ্গে

. بَاب مَا جَاءَ فِي التَّكْبِيرِ عَلَى الْجِنَازَةِ أَرْبَعًا

1502

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْإِيَاسِ عَنْ إِسْمَعِيلَ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْحَكَمِ بْنِ الْحَارِثِ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ’صَلَّى عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا’.

Narrator: উসমান ইবনে আফফান (রাঃ)

১৫০২। ইয়া'কূব ইব্‌ন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) .... উছমান ইবন আফফান (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) উছমান ইবন মাযয়ূন (রাযিঃ)-এর জানাযার সালাত চার তাকবীরের সাথে আদায় করেন।

1503

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ حَدَّثَنَا الْهَجَرِيُّ قَالَ صَلَّيْتُ مَعَ عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَى الْأَسْلَمِيِّ صَاحِبِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم عَلَى جِنَازَةِ ابْنَةٍ لَهُ فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا فَمَكَثَ بَعْدَ الرَّابِعَةِ شَيْئًا قَالَ فَسَمِعْتُ الْقَوْمَ يُسَبِّحُونَ بِهِ مِنْ نَوَاحِي الصُّفُوفِ فَسَلَّمَ ثُمَّ قَالَ أَكُنْتُمْ تَرَوْنَ أَنِّي مُكَبِّرٌ خَمْسًا قَالُوا تَخَوَّفْنَا ذَلِكَ قَالَ لَمْ أَكُنْ لِأَفْعَلَ وَلَكِنْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كَانَ يُكَبِّرُ أَرْبَعًا ثُمَّ يَمْكُثُ سَاعَةً فَيَقُولُ مَا شَاءَ اللهُ أَنْ يَقُولَ ثُمَّ يُسَلِّمُ

১৫০৩। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) হাজারী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী আব্দুল্লাহ ইবন আবু আওফা আসলামী (রাযিঃ)-এর সঙ্গে তাঁর এক কন্যার জানাযার সালাত আদায় করি। তিনি তাতে চার তাকবীর বলেন। চতুর্থ তাকবীরের পর তিনি কিছুক্ষণ নীরবতা পালন করেন। রাবী বলেনঃ আমি কাতারে অবস্থানরত লোকদের সুবহানাল্লাহ বলতে শুনেছি। তিনি সালাম ফিরান, এরপর বলেনঃ তোমরা কি মনে করেছ যে, আমি পঞ্চম তাকবীর বলব? তারা বললোঃ আমরা এরূপ আশংকা করছিলাম। তিনি বললেনঃ আমি কখনো তা করতাম না। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) চার তাকবীর বলতেন, তারপর কিছুক্ষণ নীরব থাকতেন। এরপর আল্লাহ চাহেত কিছু পাঠ করতেন, তারপর সালাম ফিরাতেন।

1504

- حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَأَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ عَنْ الْمِنْهَالِ بْنِ خَلِيفَةَ عَنْ حَجَّاجٍ عَنْ عَطَاءٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَبَّرَ أَرْبَعًا

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৫০৪। আবু হিশাম রিফায়ী, মুহাম্মাদ আবু বকর ইবন খাল্লাদ সাব্বাহ (রাহঃ)....ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) (জানাযার সালাতে) চার তাকবীর বলেন।

জানাযা সালাতে যে ব্যক্তি পাঁচ তাকবীর বলে

بَاب مَا جَاءَ فِيمَنْ كَبَّرَ خَمْسًا

1505

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ ح و حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ وَأَبُو دَاوُدَ عَنْ شُعْبَةَ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ كَانَ زَيْدُ بْنُ أَرْقَمَ يُكَبِّرُ عَلَى جَنَائِزِنَا أَرْبَعًا وَأَنَّهُ كَبَّرَ عَلَى جِنَازَةٍ خَمْسًا فَسَأَلْتُهُ فَقَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يُكَبِّرُهَا

Narrator: আব্দুর রহমান ইবনে আবি লায়লা (রহঃ)

১৫০৫। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ও ইয়াহ্ইয়া ইবন হাকীম (রাহঃ) আব্দুর রহমান ইবন আবু লায়লা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যায়দ ইবন আরকাম (রাযিঃ)....আমাদের জানাযায় চার তাকবীর বলতেন। (একদা) তিনি জানযায় পাঁচ তাকবীর বললেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ও পাঁচ তাকবীর বলতেন।

1506

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَلِيٍّ الرَّافِعِيُّ عَنْ كَثِيرِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كَبَّرَ خَمْسًا

Narrator: বিবিধ

১৫০৬। ইবরাহীম ইবন মুনযির হিযামী (রাহঃ)....কাছীর ইবন আব্দুল্লাহ এর দাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) (জানাযার সালাতে) পাঁচ তাকবীর বলেছেন।

শিশুদের জানাযা

بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الطِّفْلِ

1507

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ حَدَّثَنِي عَمِّي زِيَادُ بْنُ جُبَيْرٍ حَدَّثَنِي أَبِي جُبَيْرُ بْنُ حَيَّةَ أَنَّهُ سَمِعَ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ ’الطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ’.

Narrator: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)

১৫০৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ……. মুগীরা ইবন শো'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ শিশুদের জানাযার সালাত আদায় করা হবে।

1508

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ بَدْرٍ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا اسْتَهَلَّ الصَّبِيُّ صُلِّيَ عَلَيْهِ وَوُرِثَ

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৫০৮। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শিশু জন্মের সময় চিৎকার করে কেঁদে উঠার পর মারা গেলে তার জানাযার সালাত আদায় করতে হবে এবং তার উত্তরাধিকারী প্রতিষ্ঠিত হবে।

1509

- حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا الْبَخْتَرِيُّ بْنُ عُبَيْدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَلُّوا عَلَى أَطْفَالِكُمْ فَإِنَّهُمْ مِنْ أَفْرَاطِكُمْ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫০৯। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের শিশুদের জানাযার সালাত আদায় কর। কেননা তারা তোমাদের অগ্রগামী (সম্বল।)

রাসূল (ﷺ) এর ছেলের জানাযা এবং তার ওফাতের বর্ণনা

بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى ابْنِ رَسُولِ اللهِ ﷺ وَذِكْرِ وَفَاتِهِ

1510

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ قَالَ قُلْتُ لِعَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَى رَأَيْتَ إِبْرَاهِيمَ ابْنَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ مَاتَ وَهُوَ صَغِيرٌ وَلَوْ قُضِيَ أَنْ يَكُونَ بَعْدَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم نَبِيٌّ لَعَاشَ ابْنُهُ وَلَكِنْ لَا نَبِيَّ بَعْدَهُ.

১৫১০। মুহাম্মাদ ইব্‌ন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)....ইসমাঈল ইবন আবু খালিদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবন আবু আওফা (রাযিঃ) কে বললাম, আপনি কি রাসূল (ﷺ)-এর ছেলে ইবরাহীমকে দেখেছেন? তিনি বললেনঃ সে তো শৈশবেই ইন্তিকাল করেছে। মুহাম্মাদ (ﷺ)-এর পর যদি কারো নবী হওয়ার সিদ্ধান্ত থাকত তবে তাঁর পুত্র জীবিত থাকতেন। কিন্তু তাঁর পরে কোন নবী নেই ।

1511

حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ الْبَاهِلِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا الْحَكَمُ بْنُ عُتَيْبَةَ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم صَلَّى عَلَيْهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَقَالَ إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ وَلَوْ عَاشَ لَكَانَ صِدِّيقًا نَبِيًّا وَلَوْ عَاشَ لَعَتَقَتْ أَخْوَالُهُ الْقِبْطُ وَمَا اسْتُرِقَّ قِبْطِيٌّ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৫১১। আব্দুল কুদ্দুস ইবন মুহাম্মাদ (রাহঃ) .... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর ছেলে ইবরাহীম যখন মারা যান, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জানাযার সালাত আদায় করেন, এবং তিনি বলেনঃ তার জন্য জান্নাতে ধাত্রী নিয়োগ করা হয়েছে। আর যদি সে জীবিত থাকত, তাহলে সত্যনিষ্ঠ নবী হত। আর যদি সে জীবিত থাকত, তবে তার মাতৃকূল আযাদ হয়ে যেত এবং কিবতী থাকতো না।

1512

- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عِمْرَانَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي الْوَلِيدِ عَنْ أُمِّهِ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْحُسَيْنِ عَنْ أَبِيهَا الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ قَالَ لَمَّا تُوُفِّيَ الْقَاسِمُ ابْنُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَتْ خَدِيجَةُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم دَرَّتْ لُبَيْنَةُ الْقَاسِمِ فَلَوْ كَانَ اللهُ أَبْقَاهُ حَتَّى يَسْتَكْمِلَ رِضَاعَهُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ’إِنَّ إِتْمَامَ رَضَاعِهِ فِي الْجَنَّةِ قَالَتْ لَوْ أَعْلَمُ ذَلِكَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم لَهَوَّنَ عَلَيَّ أَمْرَهُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِنْ شِئْتِ دَعَوْتُ اللهَ تَعَالَى فَأَسْمَعَكِ صَوْتَهُ قَالَتْ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَلْ أُصَدِّقُ اللهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم’.

Narrator: হুসাইন ইবনে আলী (রাঃ)

১৫১২। আব্দুল্লাহ ইবন ইমরান (রাহঃ) ….. হুসাইন ইবন আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর পুত্র কাসিম যখন ইন্তিকাল করেন, তখন খাদীজা (রাযিঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! কাসিমের জন্য প্রচুর দুধ রয়েছে, আল্লাহ যদি তাকে দুধপানের সময়সীমা পর্যন্ত জীবিত রাখতেন। তখন রাসূলাল্লাহ (ﷺ) বললেনঃ তার দুধ পানের সময়কাল জান্নাতে পূর্ণ করা হবে। খাদীজা (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি যদি তা জানতাম, তাহলে তার ব্যাপারে আমি শান্তি লাভ করতাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি যদি চাও, তাহলে আমি আল্লাহর কাছে দু'আ করি এবং তার শব্দও তোমাকে শোনান হবে। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আল্লাহ ও তাঁর রাসূলের কথায় বিশ্বাসী।

শহীদের জানাযার সালাত ও দাফন প্রসঙ্গে

. بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الشُّهَدَاءِ وَدَفْنِهِمْ

1513

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أُتِيَ بِهِمْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ فَجَعَلَ يُصَلِّي عَلَى عَشَرَةٍ عَشَرَةٍ وَحَمْزَةُ هُوَ كَمَا هُوَ يُرْفَعُونَ وَهُوَ كَمَا هُوَ مَوْضُوعٌ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৫১৩। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ).... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উহুদের দিনে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে শহীদদের উপস্থিত করা হলো। তিনি দশ দশজনের জানাযার সালাত (একত্রে) আদায় করেন; আর হামযা (রাযিঃ) এর লাশ যেভাবে ছিল সেভাবেই থেকে যায় এবং অন্যদের লাশ তুলে নেওয়া হয়।

1514

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ وَالثَّلَاثَةِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ يَقُولُ أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمْ قَدَّمَهُ فِي اللَّحْدِ وَقَالَ أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلَاءِ وَأَمَرَ بِدَفْنِهِمْ فِي دِمَائِهِمْ وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ وَلَمْ يُغَسَّلُوا

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৫১৪। মুহাম্মাদ ইব্‌ন রুমহ (রাহঃ) .... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) উহুদের শহীদদের দুই-দুইজন এবং তিন তিনজনকে এক কাফনে একত্রিত করতেন, এরপর বলতেনঃ তাদের মাঝে কে কুরআন সম্পর্কে অধিক জ্ঞানী? যখন তাদের কারো দিকে ইশারা করা হতো, তখন তাকে আগে কবরে রাখা হতো। আর তিনি বলেনঃ আমি তাদের সাক্ষী হব। তিনি তাদের রক্তাক্ত অবস্থায় দাফন করার নির্দেশ দেন। তাদের জানাযার সালাত আদায় করা হয়নি এবং গোসলও দেয়া হয়নি।

1515

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَاصِمٍ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلَى أُحُدٍ أَنْ يُنْزَعَ عَنْهُمْ الْحَدِيدُ وَالْجُلُودُ وَأَنْ يُدْفَنُوا فِي ثِيَابِهِمْ بِدِمَائِهِمْ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৫১৫। মুহাম্মাদ ইবন যিয়াদ (রাহঃ).... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) উহুদের শহীদদের লোহার পোশাক ও চামড়ার জুতা খুলে ফেলার এবং তাদের রক্তাক্ত কাপড়ে দাফন করার নির্দেশ দেন।

1516

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ سَمِعَ نُبَيْحًا الْعَنْزِيَّ يَقُولُ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلَى أُحُدٍ أَنْ يُرَدُّوا إِلَى مَصَارِعِهِمْ وَكَانُوا نُقِلُوا إِلَى الْمَدِينَةِ

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৫১৬। হিশাম ইবন আম্মার ও সাহল ইবন আবু সাহল (রাহঃ) ….. জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উহুদের শহীদদের তাদের শাহাদাতের স্থানে ফিরিয়ে আনার নির্দেশ দেন। যাদের মদীনায় নিয়ে যাওয়া হয়েছিল।

মসজিদে জানাযার সালাত আদায় করা

باب ما جاء في الصلاة على الجنائز في المسجد

1517

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ عَنْ صَالِحٍ مَوْلَى التَّوْأَمَةِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ صَلَّى عَلَى جِنَازَةٍ فِي الْمَسْجِدِ فَلَيْسَ لَهُ شَيْءٌ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫১৭। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ যে ব্যক্তি মসজিদে জানাযার সালাত আদায় করে, এতে তার কোন ছাওয়াব নেই।

1518
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ عَنْ صَالِحِ بْنِ عَجْلَانَ عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ قَالَتْ وَاللهِ مَا صَلَّى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عَلَى سُهَيْلِ ابْنِ بَيْضَاءَ إِلَّا فِي الْمَسْجِدِ
قَالَ ابْن مَاجَةَ حَدِيثُ عَائِشَةَ أَقْوَى.

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৫১৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ) সুহায়ল ইবন বায়দার সালাতে জানাযা মসজিদে আদায় করেন। ইমাম ইবন মাজাহ (রাহঃ) বলেনঃ আয়েশা (রাযিঃ)-এর বর্ণিত হাদীসখানা সনদের দিক থেকে শক্তিশালী।

যে সময় মৃতের জানাযা ও দাফন করা যায় না

بَاب مَا جَاءَ فِي الْأَوْقَاتِ الَّتِي لَا يُصَلَّى فِيهَا عَلَى الْمَيِّتِ وَلَا يُدْفَنُ

1519

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ ح و حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ جَمِيعًا عَنْ مُوسَى بْنِ عَلِيِّ بْنِ رَبَاحٍ قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ يَقُولُ ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ نَقْبِرَ فِيهِنَّ مَوْتَانَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ

Narrator: হযরত উকবা ইবন আমির রাযি.

১৫১৯। আলী ইবন মুহাম্মাদ ও আমর ইবন রাফি' (রাহঃ).... উকবা ইবন আমির জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের তিন সময়ে মৃতের জানাযা আদায় করতে অথবা তাদের কবরে রাখতে নিষেধ করতেন-তীব্রভাবে সূর্যালোক ছড়িয়ে যাবার সময়, সূর্য পূর্বাকাশে ঢলে যাওয়ার পূর্ব পর্যন্ত দ্বি-প্রহরের সময় এবং সূর্যাস্তের সময়, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না হয়।

1520

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ عَنْ مِنْهَالِ بْنِ خَلِيفَةَ عَنْ عَطَاءٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَدْخَلَ رَجُلًا قَبْرَهُ لَيْلًا وَأَسْرَجَ فِي قَبْرِهِ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৫২০। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)...ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে রাতে কবরে রাখেন এবং তার কবরে বাতি জ্বালান।

1521

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللهِ الْأَوْدِيُّ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ إِبْرَاهِيمَ بْنِ يَزِيدَ الْمَكِّيِّ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَا تَدْفِنُوا مَوْتَاكُمْ بِاللَّيْلِ إِلَّا أَنْ تُضْطَرُّوا

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৫২১। আমর ইবন আব্দুল্লাহ আওফী (রাহঃ) …. জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মৃতদের রাতে দাফন করো না, তবে বাধ্য হলে ভিন্ন কথা।

1522

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ صَلُّوا عَلَى مَوْتَاكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৫২২। আব্বাস ইবন উছমান দিমাশকী (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ রাতে হোক কি দিনে তোমাদের মৃতের জানাযার সালাত আদায় করবে।

আহলে কিবলার জানাযার সালাত প্রসঙ্গে

بَاب فِي الصَّلَاةِ عَلَى أَهْلِ الْقِبْلَةِ

1523

- حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم آذِنُونِي بِهِ فَلَمَّا أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُصَلِّيَ عَلَيْهِ قَالَ لَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ مَا ذَاكَ لَكَ فَصَلَّى عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَا بَيْنَ خِيَرَتَيْنِ (اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ) فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ (وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ)

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫২৩। আবু বিশর বকর ইবন খালাফ (রাহঃ) …… ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আব্দুল্লাহ ইব্‌ন উবাই যখন মারা যায়, তখন তার পুত্র নবী (ﷺ) এর কাছে এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনার কামিস খানি আমাকে দান করুন, যাতে তার (আমার পিতার) কাফনের ব্যবস্থা করতে পারি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমাকে তার দাফনের সময় সংবাদ দিও। নবী (ﷺ) যখন তার জানযার সালাত আদায়ের ইচ্ছা করলেন, তখন উমর ইবন খাত্তাব (রাযিঃ) তাঁকে বললেনঃ আপনার কি হলো? নবী (ﷺ) তার জানাযার সালাত আদায় করলেন এবং নবী (ﷺ) তাঁকে বললেনঃ আমাকে দু'টো বিষয়ের ইখতিয়ার দান করা হয়েছেঃ আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা ক্ষমা প্রার্থনা নাই করুন এবং মহান আল্লাহ নিম্নোক্ত আয়াত নাযিল করেনঃ

وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ

“তাদের কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্য জানাযার সালাত আদায় করবেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না।" (তাওবাঃ৮৪)
1524

حَدَّثَنَا عَمَّارُ بْنُ خَالِدٍ الْوَاسِطِيُّ وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ قَالَا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ مُجَالِدٍ عَنْ عَامِرٍ عَنْ جَابِرٍ قَالَ مَاتَ رَأْسُ الْمُنَافِقِينَ بِالْمَدِينَةِ وَأَوْصَى أَنْ يُصَلِّيَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنْ يُكَفِّنَهُ فِي قَمِيصِهِ فَصَلَّى عَلَيْهِ وَكَفَّنَهُ فِي قَمِيصِهِ وَقَامَ عَلَى قَبْرِهِ فَأَنْزَلَ اللهُ (وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ)

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৫২৪। 'আম্মার ইব্‌ন খালিদ ওয়াসিতী ও সাহল ইবন আবু সাহল (রাহঃ) ....জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মুনাফিক নেতা মদীনায় মারা যায়। সে তার জানাযার সালাত নবী (ﷺ) কে আদায় করার ওসীয়ত করে যায়। এবং তার কামিস দ্বারা কাফন দেওয়া হয়। তিনি তার জানাযার সালাত আদায় করেন এবং তাঁর কামিস দ্বারা তার কাফন দেন, আর তিনি তার কবরের পাশে দাঁড়ান। তখন আল্লাহ তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল করেন।

وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ

“তাদের কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্য জানাযার সালাত আদায় করবেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না।” (সূরা তাওবাঃ৮৪)
1525

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا الْحَارِثُ بْنُ نَبْهَانَ حَدَّثَنَا عُتْبَةُ بْنُ يَقْظَانَ عَنْ أَبِي سَعِيدٍ عَنْ مَكْحُولٍ عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صَلُّوا عَلَى كُلِّ مَيِّتٍ وَجَاهِدُوا مَعَ كُلِّ أَمِيرٍ

Narrator: ওয়াছিলা ইবনে আসকা‘ (রাঃ)

১৫২৫। আহমাদ ইবন য়ূসুফ সুলামী (রাহঃ) ......... ওয়াসিলা আসকা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক মৃতের জানাযার সালাত আদায় করবে এবং প্রত্যেক আমীরের নেতৃত্বে জিহাদ করবে।

1526

- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللهِ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم جُرِحَ فَآذَتْهُ الْجِرَاحَةُ فَدَبَّ إِلَى مَشَاقِصَ فَذَبَحَ بِهَا نَفْسَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ وَكَانَ ذَلِكَ مِنْهُ أَدَبًا.

Narrator: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

১৫২৬। আব্দুল্লাহ ইবন আমির ইবন যুরারা (রাহঃ)...... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) এর জনৈক সাহাবী আহত হন। এতে তার তীব্র যন্ত্রণা হয়। ফলে তিনি তীরের ফলা দ্বারা আত্মহত্যা করেন। নবী (ﷺ) তার জানাযার সালাত আদায় করেন নি। তিনি বলেনঃ এ হচ্ছে তাঁর পক্ষ থেকে শিষ্টাচার।

কবরের উপর জানাযার সালাত আদায় করা

بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الْقَبْرِ

1527

- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ امْرَأَةً سَوْدَاءَ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ فَفَقَدَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَسَأَلَ عَنْهَا بَعْدَ أَيَّامٍ فَقِيلَ لَهُ إِنَّهَا مَاتَتْ قَالَ فَهَلَّا آذَنْتُمُونِي فَأَتَى قَبْرَهَا فَصَلَّى عَلَيْهَا

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫২৭। আহমদ ইবন আব্দা (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈক কৃষ্ণকায় মহিলা মসজিদের সন্নিকটে বসবাস করতো। রাসূলুল্লাহ (ﷺ) তাকে দেখতে পেলেন না। কয়েকদিন পর তার সম্পর্কে তিনি জিজ্ঞাসা করলেন। তখন তাকে জানান হলোঃ সে তো মারা গেছে। তিনি বললেনঃ তোমরা কেন আমাকে সংবাদ দাওনি? তারপর তিনি তার কবরের কাছে আসেন এবং তার জানাযার সালাত আদায় করেন।

1528

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا هُشَيْمٌ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ حَدَّثَنَا خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ يَزِيدَ بْنِ ثَابِتٍ وَكَانَ أَكْبَرَ مِنْ زَيْدٍ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا وَرَدَ الْبَقِيعَ فَإِذَا هُوَ بِقَبْرٍ جَدِيدٍ فَسَأَلَ عَنْهُ قَالُوا فُلَانَةُ قَالَ فَعَرَفَهَا وَقَالَ أَلَا آذَنْتُمُونِي بِهَا قَالُوا كُنْتَ قَائِلًا صَائِمًا فَكَرِهْنَا أَنْ نُؤْذِيَكَ قَالَ فَلَا تَفْعَلُوا لَا أَعْرِفَنَّ مَا مَاتَ مِنْكُمْ مَيِّتٌ مَا كُنْتُ بَيْنَ أَظْهُرِكُمْ إِلَّا آذَنْتُمُونِي بِهِ فَإِنَّ صَلَاتِي عَلَيْهِ لَهُ رَحْمَةٌ ثُمَّ أَتَى الْقَبْرَ فَصَفَفْنَا خَلْفَهُ فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا

Narrator: বিবিধ

১৫২৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... খারিজ ইবন যায়দ ইবন ছাবিত (রাযিঃ) এর বড় ভাই ইয়াযীদ ইবন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা নবী (ﷺ) -এর সঙ্গে বের হলাম। তিনি ‘বাকী' গোরস্তানে পৌঁছে একটি নূতন কবর দেখে সে সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তাঁরা বললেনঃ অমুক মহিলার কবর। রাবী বলেনঃ তিনি তাকে চিনতে পারলেন এবং বললেনঃ তোমরা কেন আমাকে তার সম্পর্কে সংবাদ দিলে না? তারা বললোঃ আপনি তো সিয়ামরত অবস্থায় আরাম করছিলেন। কাজেই আমরা আপনাকে কষ্ট দিতে ভাল মনে করিনি। তিনি বললেনঃ তোমরা এরূপ করো না। তোমাদের কেউ যখন মারা যায় এবং আমি তোমাদের মাঝে থাকি, তখন তোমরা অবশ্যই তার সম্পর্কে আমাকে সংবাদ দিবে। কেননা, আমার সালাত আদায় তার জন্য রহমত। তারপর তিনি কবরের কাছে আসলেন। আমরা তাঁর পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম। তখন তিনি চার তাকবীরের সাথে তার জানাযার সালাত আদায় করলেন।

1529

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ عَنْ أَبِيهِ أَنَّ امْرَأَةً سَوْدَاءَ مَاتَتْ وَلَمْ يُؤْذَنْ بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَأُخْبِرَ بِذَلِكَ فَقَالَ هَلَّا آذَنْتُمُونِي بِهَا ثُمَّ قَالَ لِأَصْحَابِهِ صُفُّوا عَلَيْهَا فَصَلَّى عَلَيْهَا

Narrator: আমির ইবনু রাবী‘আহ (রাঃ)

১৫২৯। ইয়াকূব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) ….. আমির ইবন রবীআ (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈক কৃষ্ণকায় মহিলা মারা যায়; কিন্তু নবী (ﷺ) কে তার সংবাদ দেওয়া হয়নি। পরে তাকে এ ব্যাপারে অবহিত করা হলে তিনি বললেনঃ তোমরা কেন আমাকে এ সংবাদ দাও নি? এরপর তিনি তাঁর সাহাবীদের বললেন তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। তারপর তিনি তার জানাযার সালাত আদায় করেন।

1530

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ أَبِي إِسْحَقَ الشَّيْبَانِيِّ عَنْ الشَّعْبِيِّ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَاتَ رَجُلٌ وَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَعُودُهُ فَدَفَنُوهُ بِاللَّيْلِ فَلَمَّا أَصْبَحَ أَعْلَمُوهُ فَقَالَ مَا مَنَعَكُمْ أَنْ تُعْلِمُونِي قَالُوا كَانَ اللَّيْلُ وَكَانَتْ الظُّلْمَةُ فَكَرِهْنَا أَنْ نَشُقَّ عَلَيْكَ فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৫৩০। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ....ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তির পরিচর্যা করতেন। পরে সে মারা যায় এবং তার লোকেরা তাকে রাতে দাফন করে। সকালে রাসূলুল্লাহ (ﷺ) -কে এ সংবাদ জানান হলে তিনি বলেনঃ আমাকে সংবাদ দিতে কিসে তোমাদের বারণ করলো? তারা বললোঃ রাত ছিল গভীর আঁধারে আচ্ছন্ন। তাই আমরা আপনাকে কষ্ট দেওয়া সমীচীন মনে করিনি। তখন তিনি তার কবরের নিকটে আসেন এবং তার জানাযার সালাত আদায় করেন।

1531

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَا حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى عَلَى قَبْرٍ بَعْدَ مَا قُبِرَ

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৫৩১। আব্বাস ইবন আব্দুল আযীম আম্বারী ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) জনৈক ব্যক্তিকে কবরে রাখার পর তার জানাযার সালাত আদায় করেন।

1532

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا مِهْرَانُ بْنُ أَبِي عُمَرَ عَنْ أَبِي سِنَانٍ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى عَلَى مَيِّتٍ بَعْدَ مَا دُفِنَ

Narrator: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

১৫৩২। মুহাম্মাদ ইবন হুমায়দ (রাহঃ) ...... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) জনৈক মৃত ব্যক্তির দাফনের পর জানাযার সালাত আদায় করেন।

1533

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ شُرَحْبِيلَ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ الْمُغِيرَةِ عَنْ أَبِي الْهَيْثَمِ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ كَانَتْ سَوْدَاءُ تَقُمُّ الْمَسْجِدَ فَتُوُفِّيَتْ لَيْلًا فَلَمَّا أَصْبَحَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أُخْبِرَ بِمَوْتِهَا فَقَالَ أَلَا آذَنْتُمُونِي بِهَا فَخَرَجَ بِأَصْحَابِهِ فَوَقَفَ عَلَى قَبْرِهَا فَكَبَّرَ عَلَيْهَا وَالنَّاسُ خَلْفَهُ وَدَعَا لَهَا ثُمَّ انْصَرَفَ

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৫৩৩। আবু কুরায়ব (রাহঃ) .... আবু সায়ীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক কৃষ্ণকায় মহিলা মসজিদের কাছে বাস করত। সে রাতে মারা যায়। ভোর হলে রাসূলুল্লাহ (ﷺ) কে তার মৃত্যুর সংবাদ দেওয়া হয়। তখন তিনি বলেনঃ তোমরা যে কেন আমাকে তার মৃত্যু সংবাদ দাওনি? এরপর তিনি তাঁর সাহাবীদের নিয়ে বের হন এবং তিনি তার কবরের পাশে দাঁড়ান। তিনি তার উপর তাকবীর পাঠ করেন, আর এ সময় লোকেরা তাঁর পেছনে ছিল। তিনি তার জন্য দু'আ করেন। এরপর ফিরে এলেন।

নাজাশীর জানাযার সালাত প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى النَّجَاشِيِّ

1534

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى عَنْ مَعْمَرٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ إِنَّ النَّجَاشِيَّ قَدْ مَاتَ فَخَرَجَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ إِلَى الْبَقِيعِ فَصَفَّنَا خَلْفَهُ وَتَقَدَّمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَكَبَّرَ أَرْبَعَ تَكْبِيرَاتٍ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৩৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নাজাশী ইন্তিকাল করেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের নিয়ে জান্নাতুল বাকীর উদ্দেশ্য বের হন। আমরা তাঁর পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম। রাসূলুল্লাহ (ﷺ) সামনে অগ্রসর হলেন এবং তিনি চার তাকবীরের সাথে সালাত আদায় করেন।

1535

حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ زِيَادٍ قَالَا حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ح و حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ حَدَّثَنَا هُشَيْمٌ جَمِيعًا عَنْ يُونُسَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْمُهَلَّبِ عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِنَّ أَخَاكُمْ النَّجَاشِيَّ قَدْ مَاتَ فَصَلُّوا عَلَيْهِ قَالَ فَقَامَ فَصَلَّيْنَا خَلْفَهُ وَإِنِّي لَفِي الصَّفِّ الثَّانِي فَصَلَّى عَلَيْهِ صَفَّيْنِ

Narrator: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

১৫৩৫। ইয়াহইয়া ইব্‌ন খালাফ ও মুহাম্মাদ ইবন যিয়াদ (রাহঃ).... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমাদের ভাই নাজাশী ইন্তিকাল করেছে। কাজেই তোমরা তার জানাযার সালাত আদায় কর। রাবী বলেনঃ নবী (ﷺ) দাঁড়ালেন আর আমরা তাঁর পেছনে জানাযার সালাত আদায় করলাম। আমি দ্বিতীয় সারিতে ছিলাম। তিনি (মুক্তাদীদের) দুই কাতারে সারিবদ্ধ করে তার জানাযার সালাত আদায় করেন।

1536

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ حُمْرَانَ بْنِ أَعْيَنَ عَنْ أَبِي الطُّفَيْلِ عَنْ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ إِنَّ أَخَاكُمْ النَّجَاشِيَّ قَدْ مَاتَ فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ فَصَفَّنَا خَلْفَهُ صَفَّيْنِ

Narrator: মুজাম্মি' ইবনে জারিয়া (রাঃ)

১৫৩৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... মুজাম্মি ইবন জারিয়া আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের ভাই নাজাশী ইন্তিকাল করেছে, তোমরা দাঁড়িয়ে তার জানাযার সালাত আদায় কর। আমরা তাঁর পেছনে দুই কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম।

1537

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الطُّفَيْلِ عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ بِهِمْ فَقَالَ صَلُّوا عَلَى أَخٍ لَكُمْ مَاتَ بِغَيْرِ أَرْضِكُمْ قَالُوا مَنْ هُوَ قَالَ النَّجَاشِيُّ

Narrator: আবু সারীহা হুযায়ফা ইবনে আসীদ (রাঃ)

১৫৩৭। মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ)....হুযায়ফা ইবন উসায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) তাঁর সাহাবীদের নিয়ে বের হন এবং বলেনঃ অন্যদেশে তোমাদের এক ভাই ইন্তিকাল করেছে। তোমরা তার জানাযার সালাত আদায় কর। তারা বললোঃ তিনি কে? নবী (স) বললেনঃ নাজাশী।

1538

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ أَبُو السَّكَنِ عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى عَلَى النَّجَاشِيِّ فَكَبَّرَ أَرْبَعًا

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫৩৮। সাহল ইব্‌ন আবু সাহল (রাহঃ) .....ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) নাজাশীর জানাযার সালাত আদায় করেন এবং তাতে চার তাকবীর বলেন।

জানাযার সালাত আদায়কারী এবং দাফনের জন্য প্রতীক্ষা কারীর ছাওয়াব প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي ثَوَابِ مَنْ صَلَّى عَلَى جِنَازَةٍ وَمَنْ انْتَظَرَ دَفْنَهَا

1539

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى عَنْ مَعْمَرٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ’مَنْ صَلَّى عَلَى جِنَازَةٍ فَلَهُ قِيرَاطٌ وَمَنْ انْتَظَرَ حَتَّى يُفْرَغَ مِنْهَا فَلَهُ قِيرَاطَانِ قَالُوا وَمَا الْقِيرَاطَانِ قَالَ مِثْلُ الْجَبَلَيْنِ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৩৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি জানাযার সালাত আদায় করে তার জন্য রয়েছে এক কীরাত। আর যে ব্যক্তি দাফনের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করে, তার জন্য রয়েছে দুই কীরাত। তারা বললোঃ দুই কীরাত কি? তিনি বললেনঃ দুইটি পাহাড়ের সমান।

1540

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ حَدَّثَنِي سَالِمُ بْنُ أَبِي الْجَعْدِ عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ صَلَّى عَلَى جِنَازَةٍ فَلَهُ قِيرَاطٌ وَمَنْ شَهِدَ دَفْنَهَا فَلَهُ قِيرَاطَانِ قَالَ فَسُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ الْقِيرَاطِ فَقَالَ مِثْلُ أُحُدٍ

Narrator: হযরত ছাওবান (রাঃ)

১৫৪০। হুমায়দ ইবন মাসআদা (রাহঃ)....ছাওবান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জানাযার সালাত আদায় করে, তার জন্য রয়েছে এক কীরাত। আর যে ব্যক্তি তার দাফনেও উপস্থিত থাকে, তার জন্য রয়েছে দুই কীরাত। রাবী বলেনঃ তখন নবী (ﷺ) এর কাছে কীরাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেনঃ উহুদ পাহাড় সমতুল্য।

1541

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ صَلَّى عَلَى جِنَازَةٍ فَلَهُ قِيرَاطٌ وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ فَلَهُ قِيرَاطَانِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ الْقِيرَاطُ أَعْظَمُ مِنْ أُحُدٍ هَذَا

Narrator: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)

১৫৪১। আব্দুল্লাহ ইবন সায়ীদ (রাহঃ) ……. উবায়্যি ইব্‌ন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জানাযার সালাত আদায় করে, তার জন্য রয়েছে এক কীরাত। আর যে ব্যক্তি দাফনের কাজ শেষ হওয়া পর্যন্ত উপস্থিত থাকে, তার জন্য রয়েছে দুই কীরাত। সেই সত্তার কসম, যাঁর হাতে মুহাম্মাদ (ﷺ) এর প্রাণ, 'কীরাত' হচ্ছে এই উহুদ পাহাড় অপেক্ষাও বড়।

জানাযার জন্য দাঁড়ান

بَاب مَا جَاءَ فِي الْقِيَامِ لِلْجِنَازَةِ

1542

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم ح و حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ سَمِعَهُ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا رَأَيْتُمْ الْجِنَازَةَ فَقُومُوا لَهَا حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ

Narrator: আমির ইবনে রবীআ (রাঃ)

১৫৪২। মুহাম্মাদ ইবন রুমহ হিশাম ইবন আম্মার (রাহঃ)...'আমির ইবন রবী'আ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা যখন জানাযা দেখতে পাও তখন তার জন্য দাঁড়িয়ে যাবে, যতক্ষণ না তা তোমাদের পেছনে রেখে যায় অথবা লাশ নামিয়ে রাখা হয়।

1543

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَهَنَّادُ بْنُ السَّرِيِّ قَالَا حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مُرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِجِنَازَةٍ فَقَامَ وَقَالَ قُومُوا فَإِنَّ لِلْمَوْتِ فَزَعًا

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৪৩। আবু বকর ইবন আবু শায়বা ও হান্নাদ ইবন সারী (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর কাছ দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হলোঃ তখন তিনি দাঁড়ালেন এবং বললেন, তোমরা দাঁড়িয়ে যাও। কেননা, মৃত্যুর কারণে ভয়-ভীতি থাকে।

1544

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ مَسْعُودِ بْنِ الْحَكَمِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَامَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لِجِنَازَةٍ فَقُمْنَا حَتَّى جَلَسَ فَجَلَسْنَا

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৫৪৪। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একটি জানাযা দেখে দাঁড়িয়ে যান, তখন আমরাও দাঁড়ালাম। অবশেষে তিনি বসলেন এবং আমরাও বসলাম।

1545

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَعُقْبَةُ بْنُ مُكْرَمٍ قَالَا حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى حَدَّثَنَا بِشْرُ بْنُ رَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ سُلَيْمَانَ بْنِ جُنَادَةَ بْنِ أَبِي أُمَيَّةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا اتَّبَعَ جِنَازَةً لَمْ يَقْعُدْ حَتَّى تُوضَعَ فِي اللَّحْدِ فَعَرَضَ لَهُ حَبْرٌ فَقَالَ هَكَذَا نَصْنَعُ يَا مُحَمَّدُ فَجَلَسَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَقَالَ خَالِفُوهُمْ

Narrator: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

১৫৪৫। মুহাম্মাদ ইবন বাশশার ও উকবা ইবন মুকরাম (রাহঃ) …… উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন জানাযার পেছনে চলতেন, তখন লাশ কবয়ে না রাখা পর্যন্ত তিনি বসতেন না। জনৈক ইয়াহুদী আলিম তাঁর কাছে বললোঃ হে মুহাম্মাদ! আমরাও এরূপ করি। রাসূলুল্লাহ (ﷺ) বসে পড়লেন এবং বললেনঃ তোমরা তাদের বিপরীত করবে।

কবারস্তানে প্রবেশের দু'আ

بَاب مَا جَاءَ فِيمَا يُقَالُ إِذَا دَخَلَ الْمَقَابِرَ

1546

- حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ مُوسَى حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللهِ عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ فَقَدْتُهُ تَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ أَنْتُمْ لَنَا فَرَطٌ وَإِنَّا بِكُمْ لَاحِقُونَ اللّٰهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُمْ وَلَا تَفْتِنَّا بَعْدَهُمْ

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৫৪৬। ইসমায়ীল ইবন মুসা (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী (ﷺ) আমার দৃষ্টির আড়ালে চলে যান। এ সময় তিনি জান্নাতুল বাকীতে ছিলেন এবং বলেনঃ

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ أَنْتُمْ لَنَا فَرَطٌ وَإِنَّا بِكُمْ لَاحِقُونَ اللّٰهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُمْ وَلَا تَفْتِنَّا بَعْدَهُمْ
“হে কবরের অধিবাসী মু'মিনগণ! তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমরা আমাদের জন্য অগ্রগামী আর আমরা তোমাদের সাথে মিলিত হবো। হে আল্লাহ! তাদের পুরস্কার থেকে আমাদের বঞ্চিত করো না এবং তাদের পরে আমাদের বিপদে ফেল না।”
1547

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادِ بْنِ آدَمَ حَدَّثَنَا أَحْمَدُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ كَانَ قَائِلُهُمْ يَقُولُ السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَاحِقُونَ نَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ

Narrator: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

১৫৪৭। মুহাম্মাদ ইবন আব্বাদ ইবন আদম (রাহঃ).... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তারা যখন কবরিস্থানের দিকে বের হতেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদের এ মর্মে শিক্ষা দিতেনঃ

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَاحِقُونَ نَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ

“হে কবরবাসী মু'মিন ও মুসলিমগণ! তোমাদের প্রতি সালাম, আমরাও 'ইনশাআল্লাহ' তোমাদের সাথে মিলিত হবো। আমরা আল্লাহর কাছে আমাদের ও তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি।"

কবরস্থানে বসা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الْجُلُوسِ فِي الْمَقَابِرِ

1548

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ يُونُسَ بْنِ خَبَّابٍ عَنْ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو عَنْ زَاذَانَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي جِنَازَةٍ فَقَعَدَ حِيَالَ الْقِبْلَةِ

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

১৫৪৮। মুহাম্মাদ ইবন যিয়াদ (রাহঃ) .... বারা' ইবন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে জানাযার উদ্দেশ্যে বের হলাম। তথায় তিনি কিবলামুখী হয়ে বসে পড়েন।

1549

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ عَنْ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو عَنْ زَاذَانَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي جِنَازَةٍ فَانْتَهَيْنَا إِلَى الْقَبْرِ فَجَلَسَ وَجَلَسْنَا كَأَنَّ عَلَى رُءُوسِنَا الطَّيْرَ

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

১৫৪৯। আবু কুরায়ব (রাহঃ).... বারা' ইবন 'আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে জানাযার উদ্দেশ্যে বের হলাম এবং কবরের কাছে গিয়ে পৌঁছালাম। তখন তিনি বসে পড়লেন, (আমরাও বসে পড়লাম), যেন আমাদের মাথার উপর পাখী বসে আছে।

মৃতকে কবরে রাখা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي إِدْخَالِ الْمَيِّتِ الْقَبْرَ

1550

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ حَدَّثَنَا لَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم ح و حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ حَدَّثَنَا الْحَجَّاجُ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أُدْخِلَ الْمَيِّتُ الْقَبْرَ قَالَ بِسْمِ اللهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللهِ وَقَالَ أَبُو خَالِدٍ مَرَّةً إِذَا وُضِعَ الْمَيِّتُ فِي لَحْدِهِ قَالَ بِسْمِ اللهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللهِ وَقَالَ هِشَامٌ فِي حَدِيثِهِ بِسْمِ اللهِ وَفِي سَبِيلِ اللهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللهِ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫৫০। হিশাম ও ইবন আম্মার আব্দুল্লাহ ইবন সায়ীদ (রাহঃ) ….. ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মৃতকে যখন কবরে রাখা হতো তখন নবী (ﷺ) বলতেনঃ “বিস্‌মিল্লাহি ওয়া আ'লা মিল্লাতি রাসূলিল্লাহ।” আবু খালিদ বলেনঃ মৃতকে যখন তার কবরে রাখা হতো, তখন তিনি বলতেনঃ “বিসমিল্লাহি ওয়া আ'রা সুন্নতি রাসূলিল্লাহ।" হিশাম তার হাদীসে বলেন, “বিস্‌মিল্লাহি ওয়া ফী সাবিলিল্লাহি ওয়া আ'লা মিল্লাতি রাসূলিল্লাহ্।"

1551

- حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الرَّقَاشِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْخَطَّابِ حَدَّثَنَا مَنْدَلُ بْنُ عَلِيٍّ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي رَافِعٍ قَالَ سَلَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سَعْدًا وَرَشَّ عَلَى قَبْرِهِ مَاءً

Narrator: আবু রাফি' (রাঃ)

১৫৫১। আব্দুল মালিক ইবন মুহাম্মাদ রাকাশী (রাহঃ).... আবু রাফি' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সা'দ (রাযিঃ) কে কবরে রাখেন এবং তাঁর কবরে পানি ছিটিয়ে দেন।

1552

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَقَ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ عَنْ عَطِيَّةَ عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أُخِذَ مِنْ قِبَلِ الْقِبْلَةِ وَاسْتُقْبِلَ اسْتِقْبَالًا

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৫৫২। হারুন ইবন ইসহাক (রাহঃ).... আবু সায়ীদ (রাযিঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে কিবলার দিক থেকে কবরে রাখা হয় এবং তাঁর চেহারা মুবারক কিবলামুখী রাখা হয়। (এবং তাঁর রওযায় পানি ছিটিয়ে দেওয়া হয়)।

1553

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكَلْبِيُّ حَدَّثَنَا إِدْرِيسُ الْأَوْدِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ حَضَرْتُ ابْنَ عُمَرَ فِي جِنَازَةٍ فَلَمَّا وَضَعَهَا فِي اللَّحْدِ قَالَ بِسْمِ اللهِ وَفِي سَبِيلِ اللهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللهِ فَلَمَّا أُخِذَ فِي تَسْوِيَةِ اللَّبِنِ عَلَى اللَّحْدِ قَالَ اللّٰهُمَّ أَجِرْهَا مِنْ الشَّيْطَانِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ اللهُمَّ جَافِ الْأَرْضَ عَنْ جَنْبَيْهَا وَصَعِّدْ رُوحَهَا وَلَقِّهَا مِنْكَ رِضْوَانًا قُلْتُ يَا ابْنَ عُمَرَ أَشَيْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ أَمْ قُلْتَهُ بِرَأْيِكَ قَالَ إِنِّي إِذًا لَقَادِرٌ عَلَى الْقَوْلِ بَلْ شَيْءٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم

১৫৫৩। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ) .... সায়ীদ ইবন মুসায্যিব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমর (রাযিঃ) এর সঙ্গে এক জানাযায় উপস্থিত ছিলাম। যখন তিনি কবরে লাশ রাখেন তখন বলেনঃ “বিস্‌মিল্লাহি ওয়া ফী সাবিলিল্লাহি ওয়া আ'লা মিল্লাতি রাসূলিল্লাহ।” কবরের উপর মাটি সমান করে দেওয়ার সময় তিনি বলেনঃ

اللّٰهُمَّ أَجِرْهَا مِنْ الشَّيْطَانِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ اللهُمَّ جَافِ الْأَرْضَ عَنْ جَنْبَيْهَا وَصَعِّدْ رُوحَهَا وَلَقِّهَا مِنْكَ رِضْوَانًا
আমি বললামঃ হে ইবন উমর! আপনি কি এ কথা রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন, না আপনার নিজের থেকে বলেছেন? তিনি বললেনঃ আমি এরূপ বলার সামর্থ্য রাখি, তবে আমি একথা রাসূলুল্লাহ থেকে শুনেছি।

লাহাদ কবর মুস্তাহাব হওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي اسْتِحْبَاب اللَّحْدِ

1554

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا حَكَّامُ بْنُ سَلْمٍ الرَّازِيُّ قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ عَبْدِ الْأَعْلَى يَذْكُرُ عَنْ أَبِيهِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللَّحْدُ لَنَا وَالشَّقُّ لِغَيْرِنَا

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৫৫৪। মুহাম্মাদ ইব্‌ন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ) .... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমাদের জন্য লাহাদ এবং অন্যদের জন্য শাক্ক কবর।

1555

حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ مُوسَى السُّدِّيُّ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ أَبِي الْيَقْظَانِ عَنْ زَاذَانَ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ الْبَجَلِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللَّحْدُ لَنَا وَالشَّقُّ لِغَيْرِنَا

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৫৫৫। ইসমায়ীল ইবন মুসা সুদ্দী (রাহঃ) ...... জারীর ইবন আব্দুল্লাহ বাজালী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমাদের জন্য লাহাদ এবং অন্যদের জন্য শাঙ্ক কবর।

1556

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو عَامِرٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِيُّ عَنْ إِسْمَعِيلَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدٍ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ عَنْ سَعْدٍ أَنَّهُ قَالَ أَلْحِدُوا لِي لَحْدًا وَانْصِبُوا عَلَى اللَّبِنِ نُصْبًا كَمَا فُعِلَ بِرَسُولِ اللهِ

Narrator: সা'দ বিন আবূ ওয়াক্কাস (রাঃ)

১৫৫৬। মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ) .... সা'ফ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার জন্য তোমরা লাহাদ কবর তৈরী করবে এবং নিদর্শন স্বরূপ সেখানে ইঁট পুঁতে দিবে। যেমন রাসূলুল্লাহ (ﷺ) -এর ব্যাপারে করা হয়েছিল।

শাক্ক কবর প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الشَّقِّ

1557

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ حَدَّثَنِي حُمَيْدٌ الطَّوِيلُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ لَمَّا تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم كَانَ بِالْمَدِينَةِ رَجُلٌ يَلْحَدُ وَآخَرُ يَضْرَحُ فَقَالُوا نَسْتَخِيرُ رَبَّنَا وَنَبْعَثُ إِلَيْهِمَا فَأَيُّهُمَا سُبِقَ تَرَكْنَاهُ فَأُرْسِلَ إِلَيْهِمَا فَسَبَقَ صَاحِبُ اللَّحْدِ ’فَلَحَدُوا لِلنَّبِيِّ

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৫৫৭। মাহমুদ ইবন গায়লান (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর ইনতিকালের সময় মদীনায় এক ব্যক্তি লাহাদ কবর খনন করতো এবং অপর এক ব্যক্তি শাক্ক কবর খনন করতো। সাহাবীগণ বললেনঃ আমরা আমাদের রবের কাছে ইস্তিখারা করবো এবং তাদের উভয়ের কাছে সংবাদ পাঠাব। তাদের যে আগে আসবে (তাকে রাখবো) এবং অন্য জনকে বাদ দেব। এরপর উভয়ের কাছে লোক পাঠান হলো। লাহাদ কবর খননকারী আগে আসলো। তখন সাহাবীগণ রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য লাহাদ খনন করেন।

1558

حَدَّثَنَا عُمَرُ بْنُ شَبَّةَ بْنِ عُبَيْدَةَ بْنِ زَيْدٍ حَدَّثَنَا عُبَيْدُ بْنُ طُفَيْلٍ الْمُقْرِئُ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي مُلَيْكَةَ الْقُرَشِيُّ حَدَّثَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ لَمَّا مَاتَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اخْتَلَفُوا فِي اللَّحْدِ وَالشَّقِّ حَتَّى تَكَلَّمُوا فِي ذَلِكَ وَارْتَفَعَتْ أَصْوَاتُهُمْ فَقَالَ عُمَرُ لَا تَصْخَبُوا عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم حَيًّا وَلَا مَيِّتًا أَوْ كَلِمَةً نَحْوَهَا فَأَرْسَلُوا إِلَى الشَّقَّاقِ وَاللَّاحِدِ جَمِيعًا فَجَاءَ اللَّاحِدُ فَلَحَدَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم ثُمَّ دُفِنَ صلى الله عليه وسلم

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৫৫৮। উমর ইবন শায়বা ইবন উবায়দা ইবন যায়দ (রাহঃ).... আয়েশা (রাযিঃ) বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ যখন ইনতিকাল করেন, তখন সাহাবীগণ তাঁকে লাহাদ কবরে রাখা বা শাক্ক কবরে দাফন করার ব্যাপারে মতভেদ করেন। এমন কি তারা এ ব্যাপারে বাদানুবাদ শুরু করেন এবং তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে যায়। তখন উমর (রাযিঃ) বলেনঃ জীবিত ও মৃত কোন অবস্থায় তোমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উচ্চ কণ্ঠে বাকবিতন্ডা করো না। তোমরা শাক্ক ও লাহাদ কবর খননকারী সকলের কাছে সংবাদ পাঠাও। তখন লাহাদ কবর খননকারী আসলো এবং রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য লাহাদ কবর খনন করলো। এরপর তাঁকে দাফন করা হলো।

কবর খনন প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي حَفْرِ الْقَبْرِ

1559

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا مُوسَى بْنُ عُبَيْدَةَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ عَنْ الْأَدْرَعِ السُّلَمِيِّ قَالَ جِئْتُ لَيْلَةً أَحْرُسُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَإِذَا رَجُلٌ قِرَاءَتُهُ عَالِيَةٌ فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم هَذَا مُرَاءٍ قَالَ فَمَاتَ بِالْمَدِينَةِ فَفَرَغُوا مِنْ جِهَازِهِ فَحَمَلُوا نَعْشَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ارْفُقُوا بِهِ رَفَقَ اللهُ بِهِ إِنَّهُ كَانَ يُحِبُّ اللهَ وَرَسُولَهُ قَالَ وَحَفَرَ حُفْرَتَهُ فَقَالَ أَوْسِعُوا لَهُ أَوْسَعَ اللهُ عَلَيْهِ فَقَالَ بَعْضُ أَصْحَابِهِ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم لَقَدْ حَزِنْتَ عَلَيْهِ فَقَالَ أَجَلْ إِنَّهُ كَانَ يُحِبُّ اللهَ وَرَسُولَهُ

Narrator: বিবিধ

১৫৫৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... আদরা' সুলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এক রাতে নবী (ﷺ) আর কে পাহারা দেওয়ার জন্য আসলাম। তখন জনৈক ব্যক্তি উচ্চ কণ্ঠে কুরআন তিলাওয়াত করছিল। নবী (ﷺ) বের হলেন। তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! ঐ ব্যক্তি তো একজন রিয়াকার। রাবী বলেনঃ লোকটি মদীনায় মারা গেলে লোকেরা তার দাফন-কাফনে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়লো। তারা তার লাশ বহন করে নিয়ে গেল। নবী (ﷺ) বললেনঃ তোমরা তার প্রতি সদয় হও, আল্লাহও তার প্রতি সদয় হবেন। কেননা সে আল্লাহ ও তাঁর রাসূলকে ভাল বাসত। রাবী বলেনঃ তার কবর খনন করা হলে নবী (ﷺ) বললেনঃ তার জন্য কবর আরো প্রশস্ত কর। আল্লাহও তার প্রতি সদয় হবেন। কোন কোন সাহাবী বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তো তার ব্যাপারে চিন্তা করছেন। তিনি বললেনঃ হ্যাঁ। কেননা সে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি মহব্বত রাখত।

1560

حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ عَنْ أَبِي الدَّهْمَاءِ عَنْ هِشَامِ بْنِ عَامِرٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم احْفِرُوا وَأَوْسِعُوا وَأَحْسِنُوا

Narrator: হিশাম ইবনে আমের (রাঃ)

১৫৬০। আযহার ইবন মারওয়ান (রাহঃ) ..... হিশাম ইবন আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা প্রশস্ত করে কবর খনন করো এবং মৃতের প্রতি সদয় হও।

কবরে নিদর্শন স্থাপন করা

بَاب مَا جَاءَ فِي الْعَلَامَةِ فِي الْقَبْرِ

1561

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَيُّوبَ أَبُو هُرَيْرَةَ الْوَاسِطِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ عَنْ زَيْنَبَ بِنْتِ نُبَيْطٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَعْلَمَ قَبْرَ عُثْمَانَ بْنِ مَظْعُونٍ بِصَخْرَةٍ

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৫৬১। আব্বাস ইবন জা'ফর (রাহঃ) ....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) উসমান ইবন মায্উনের কবরের উপর পাথর দিয়ে চিহ্নিত করেন।

কবরের উপর ইমারত নির্মাণ করা এবং তা পাকা করা ও তাতে লেখা নিষিদ্ধ

بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ الْبِنَاءِ عَلَى الْقُبُورِ وَتَجْصِيصِهَا وَالْكِتَابَةِ عَلَيْهَا

1562

- حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ وَمُحَمَّدُ بْنُ زِيَادٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عَنْ تَجْصِيصِ الْقُبُورِ

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৫৬২। আযহার ইবন মারওয়ান ও মুহাম্মাদ ইবন যিয়াদ (রাহঃ) ……. জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কবর পাকা করতে নিষেধ করেছেন।

1563

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُكْتَبَ عَلَى الْقَبْرِ شَىْءٌ ‏.‏

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৫৬৩। আব্দুল্লাহ ইবন সায়ীদ (রাহঃ).... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কবরে কোন কিছু লিখতে নিষেধ করেছেন।

1564

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الرَّقَاشِيُّ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৫৬৪। মুহাম্মাদ ইবন্ ইয়াইয়া (রাহঃ) …. আবু সায়ীদ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) কবরের উপর ইমারত নির্মাণ করতে নিষেধ করেছেন।

কবরে মাটি ঢেলে দেওয়া

بَاب مَا جَاءَ فِي حَثْوِ التُّرَابِ فِي الْقَبْرِ

1565

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُلْثُومٍ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صَلَّى عَلَى جِنَازَةٍ ثُمَّ أَتَى قَبْرَ الْمَيِّتِ فَحَثَى عَلَيْهِ مِنْ قِبَلِ رَأْسِهِ ثَلَاثًا

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৬৫। আব্বাস ইবন ওয়ালিদ দিমাশকী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তির জানাযার সালাত আদায় করেন এরপর মৃতের কবরের কাছে আসেন এবং তার মাথার দিক থেকে তিনবার মাটি ঢেলে দেন।

কবরের উপর হাটা চলা করা এবং বসা নিষেধ

بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ الْمَشْيِ عَلَى الْقُبُورِ وَالْجُلُوسِ عَلَيْهَا

1566

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ تُحْرِقُهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৬৬। সুওয়ায়দ ইবন সায়ীদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কারো কবরের উপর বসার চাইতে তোমাদের জন্য প্রজ্বলিত অঙ্গারের উপর বসা শ্রেয়।

1567

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ سَمُرَةَ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ عَنْ اللَّيْثِ بْنِ سَعْدٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي الْخَيْرِ مَرْثَدِ بْنِ عَبْدِ اللهِ الْيَزَنِيِّ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَأَنْ أَمْشِيَ عَلَى جَمْرَةٍ أَوْ سَيْفٍ أَوْ أَخْصِفَ نَعْلِي بِرِجْلِي أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَمْشِيَ عَلَى قَبْرِ مُسْلِمٍ وَمَا أُبَالِي أَوَسْطَ الْقُبُورِ قَضَيْتُ حَاجَتِي أَوْ وَسْطَ السُّوقِ

Narrator: হযরত উকবা ইবন আমির রাযি.

১৫৬৭। মুহাম্মাদ ইবন ইসমায়ীল ইবন সামুরা (রাহঃ) .... উব্বা ইবন 'আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন মুসলমানের কবরের উপর দিয়ে হেঁটে যাওয়া অপেক্ষা আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া অথবা তরবারীর উপর দিয়ে হেঁটে যাওয়া আমার নিকট অধিক পছন্দনীয়। কবরস্তানে পায়খানা করা এবং বাজারের মাঝখানে পায়খানা করার মধ্যে আমি কোন পার্থক্য দেখছি না।

কবরস্তানে জুতা খুলে যাওয়া

بَاب مَا جَاءَ فِي خَلْعِ النَّعْلَيْنِ فِي الْمَقَابِرِ

1568
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ شَيْبَانَ عَنْ خَالِدِ بْنِ سُمَيْرٍ عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ عَنْ بَشِيرِ ابْنِ الْخَصَاصِيَةِ قَالَ بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا ابْنَ الْخَصَاصِيَةِ مَا تَنْقِمُ عَلَى اللهِ أَصْبَحْتَ تُمَاشِي رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم مَا أَنْقِمُ عَلَى اللهِ شَيْئًا كُلُّ خَيْرٍ قَدْ آتَانِيهِ اللهُ فَمَرَّ عَلَى مَقَابِرِ الْمُسْلِمِينَ فَقَالَ أَدْرَكَ هَؤُلَاءِ خَيْرٌ كَثِيرٌ ثُمَّ مَرَّ عَلَى مَقَابِرِ الْمُشْرِكِينَ فَقَالَ سَبَقَ هَؤُلَاءِ خَيْرًا كَثِيرًا قَالَ فَالْتَفَتَ فَرَأَى رَجُلًا يَمْشِي بَيْنَ الْمَقَابِرِ فِي نَعْلَيْهِ فَقَالَ يَا صَاحِبَ السِّبْتِيَّتَيْنِ أَلْقِهِمَا

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ كَانَ عَبْدُ اللهِ بْنُ عُثْمَانَ يَقُولُ حَدِيثٌ جَيِّدٌ وَرَجُلٌ ثِقَةٌ.

Narrator: বশীর ইবনুল খাসাসিয়্যা (রাঃ)

১৫৬৮। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... বাশীর ইবন খাসাসিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে পায়চারী করছিলাম। তিনি বললেনঃ হে ইব্‌ন খাসাসিয়া। তুমি আল্লাহর কাছে এর চাইতে বড় নিয়ামত আর কি প্রত্যাশা কর যে, তুমি তাঁর রাসূলের (ﷺ) সঙ্গে সকালে পায়চারী করছ। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আল্লাহর কাছে এর চেয়ে বেশী কিছু প্রত্যাশা করি না। কেননা, আল্লাহ আমাকে সব ধরনের কল্যাণ দান করেছেন। এরপর তিনি মুসলমানদের কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বললেনঃ এসব লোক বিপুল কল্যাণ লাভ করেছে। এরপর তিনি মুশরিকদের কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বললেনঃ এসব লোক তো আগে প্রভূত কল্যাণ লাভ করেছে। রাবী বলেনঃ এ সময় তিনি জনৈক ব্যক্তিকে জুতা পরে কবরস্থানে চলতে দেখে বলেনঃ হে জুতা পরিধানকারী, তুমি তোমার জুতা খুলে ফেল।

মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... আব্দুর রহমান ইবান মাহদী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আব্দুল্লাহ ইবন উছমান (রাহঃ) বলতেন, হাদীসখানা বিশুদ্ধ সনদে বর্ণিত এবং এর রাবী একজন নির্ভরযোগ্য ব্যক্তি।

কবর যিয়ারত প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي زِيَارَةِ الْقُبُورِ

1569

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم زُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُكُمْ الْآخِرَةَ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৬৯। আবু বকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কবর যিয়ারত কর। কেননা, তা তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।

1570

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ حَدَّثَنَا رَوْحٌ حَدَّثَنَا بِسْطَامُ بْنُ مُسْلِمٍ قَالَ سَمِعْتُ أَبَا التَّيَّاحِ قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم رَخَّصَ فِي زِيَارَةِ الْقُبُورِ

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৫৭০। ইবরাহীম ইবন সায়ীদ জাওহারী (রাহঃ)....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) কবর যিয়ারতের অনুমতি দিয়েছেন।

1571

حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ أَيُّوبَ بْنِ هَانِئٍ عَنْ مَسْرُوقِ بْنِ الْأَجْدَعِ عَنْ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا وَتُذَكِّرُ الْآخِرَةَ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৫৭১। ইয়ূনুস ইবন আব্দুল আ'লা (রাযিঃ) ….. ইবন মাস'উদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি তোমাদের কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। কিন্তু এখন তোমরা কবর যিয়ারত করবে। কেননা, তা দুনিয়াতে নির্লোভ বানায় এবং আখিরাত স্মরণ করিয়ে দেয়।

মুশরিকদের করব যিয়ারত করা

بَاب مَا جَاءَ فِي زِيَارَةِ قُبُورِ الْمُشْرِكِينَ

1572

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ زَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يَأْذَنْ لِي وَاسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأَذِنَ لِي فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُكُمْ الْمَوْتَ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৭২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) তাঁর মা-এর কবর যিয়ারত করেন। তিনি কাঁদেন এবং তাঁর পাশের লোকেরাও কাঁদেন। এরপর তিনি বলেনঃ আমি আমার রবের নিকট তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেননি। আর আমি আমার রবের নিকট তার কবর যিয়ারতের অনুমতি চাইলে, তিনি আমাকে অনুমতি দেন। কাজেই তোমরা কবর যিয়ারত করবে। কেননা, তা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়।

1573

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ الْبَخْتَرِيِّ الْوَاسِطِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّ أَبِي كَانَ يَصِلُ الرَّحِمَ وَكَانَ وَكَانَ فَأَيْنَ هُوَ قَالَ فِي النَّارِ قَالَ فَكَأَنَّهُ وَجَدَ مِنْ ذَلِكَ فَقَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَأَيْنَ أَبُوكَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم حَيْثُمَا مَرَرْتَ بِقَبْرِ مُشْرِكٍ فَبَشِّرْهُ بِالنَّارِ قَالَ فَأَسْلَمَ الْأَعْرَابِيُّ بَعْدُ وَقَالَ لَقَدْ كَلَّفَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تَعَبًا مَا مَرَرْتُ بِقَبْرِ كَافِرٍ إِلَّا بَشَّرْتُهُ بِالنَّارِ.

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫৭৩। মুহাম্মাদ ইব্‌ন ইসমাঈল ইবন বুখ্তারী ওয়াসিতী (রাহঃ).... সালিম (রাহঃ) এর পিতা ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক আরাবী নবী (ﷺ) এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা আত্মীয়তার সম্পর্ক বহাল রাখতেন এবং তিনি এরূপ এরূপ ছিলেন। এখন তিনি কোথায়? তিনি বললেনঃ জাহান্নামে। রাবী বলেনঃ এতে সে ব্যথিত হয়। তখন সে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার পিতা কোথায়? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি যখন মুশরিকের কবর অতিক্রম কর, তখন তাকে জাহান্নামের সংবাদ দিও। রাবী বলেনঃ আরাবী লোকটি এরপর ইসলাম গ্রহণ করলো এবং বললোঃ রাসূলুল্লাহ (ﷺ) আমার উপর একটি কাজের দায়িত্ব অর্পণ করেছেন; কাজেই আমি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করেছি, তখন তাকে জাহান্নামের সংবাদ দিয়েছি।

মহিলাদের জন্য কবর যিয়ারত নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ زِيَارَةِ النِّسَاءِ الْقُبُورَ

1574

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو بِشْرٍ قَالَا حَدَّثَنَا قَبِيصَةُ ح و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلَانِيُّ حَدَّثَنَا الْفِرْيَابِيُّ وَقَبِيصَةُ كُلُّهُمْ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْمَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَّانَ بْنِ ثَابِتٍ عَنْ أَبِيهِ قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم زُوَّارَاتِ الْقُبُورِ

Narrator: হাসসান ইবনে ছাবিত (রাঃ)

১৫৭৪। আবু বকর ইবন আবু শায়বা, আবু বিশর্ , আবু কুরায়ব ও মুহাম্মাদ ইব্‌ন খালাফ আসকালানী (রাহঃ) .... হাসসান ইবন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কবর যিয়ারতকারী মহিলাদের প্রতি লা'নত করেছেন।

1575

- حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ عَنْ أَبِي صَالِحٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم زُوَّارَاتِ الْقُبُورِ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৫৭৫। আয্হার ইবন মারওয়ান (রাযিঃ) .... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কবর যিয়ারতকারী মহিলাদের লা'নত করেছেন।

1576

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلَانِيُّ أَبُو نَصْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَالِبٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم زُوَّارَاتِ الْقُبُورِ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৭৬। মুহাম্মাদ ইব্‌ন খালাফ আবু নসর (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কবর যিয়ারতকারী মহিলাদের প্রতি লা'নত করেছেন।

মহিলাদের জন্য জানাযায় অনুসরণ করা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي اتِّبَاعِ النِّسَاءِ الْجَنَائِزَ

1577

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ حَفْصَةَ عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ نُهِينَا عَنْ اتِّبَاعِ الْجَنَائِزِ وَلَمْ يُعْزَمْ عَلَيْنَا

Narrator: উম্মে আতিয়্যা (রাঃ)

১৫৭৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....উম্মুল আতিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাদেরকে জানাযার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, তবে এ ব্যাপারে আমাদের উপর কঠোরতা আরোপ করা হয়নি।

1578

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ إِسْمَعِيلَ بْنِ سَلْمَانَ عَنْ دِينَارٍ أَبِي عُمَرَ عَنْ ابْنِ الْحَنَفِيَّةِ عَنْ عَلِيٍّ قَالَ خَرَجَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَإِذَا نِسْوَةٌ جُلُوسٌ قَالَ مَا يُجْلِسُكُنَّ قُلْنَ نَنْتَظِرُ الْجِنَازَةَ قَالَ هَلْ تَغْسِلْنَ قُلْنَ لَا قَالَ هَلْ تَحْمِلْنَ قُلْنَ لَا قَالَ هَلْ تُدْلِينَ فِيمَنْ يُدْلِي قُلْنَ لَا قَالَ فَارْجِعْنَ مَأْزُورَاتٍ غَيْرَ مَأْجُورَاتٍ

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৫৭৮। মুহাম্মাদ ইব্‌ন মুসাফ্ফা (রাহঃ).... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) বেরিয়ে এসে মহিলাদের বসা দেখতে পান। তখন তিনি বলেনঃ তোমরা কেন বসে আছ? তারা বললোঃ আমরা জানাযার অপেক্ষায় আছি। তিনি বললেনঃ তোমরা কি (মৃতের) গোসল করাবে? তারা বললোঃ না। তিনি বললেনঃ তোমরা কি জানাযা বহন করবে? তারা বললোঃ না। তিনি বললেনঃ তোমরা কি মৃতকে কবরে রাখায় অংশ গ্রহণ করবে? তারা বললোঃ না। তিনি বললেনঃ এখানে তোমাদের জন্য গুনাহ ব্যতীত কোন ছাওয়াব নেই, কাজেই তোমরা ফিরে যাও।

বিলাপ করা নিষিদ্ধ

بَاب فِي النَّهْيِ عَنْ النِّيَاحَةِ

1579

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ مَوْلَى الصَّهْبَاءِ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ أُمِّ سَلَمَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم (وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ) قَالَ النَّوْحُ

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৫৭৯। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ) …. উন্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) ("তারা তোমাকে সৎ কাজে অমান্য করবে না") -এর অর্থ বিলাপ করবে না বলে উল্লেখ করেছেন।

1580

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ دِينَارٍ حَدَّثَنَا أَبُو حَرِيزٍ مَوْلَى مُعَاوِيَةَ قَالَ خَطَبَ مُعَاوِيَةُ بِحِمْصَ فَذَكَرَ فِي خُطْبَتِهِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم نَهَى عَنْ النَّوْحِ

Narrator: বিবিধ

১৫৮০। হিশাম ইবন আম্মার (রাহঃ).... মু'আবিয়া (রাযিঃ) এর আযাদকৃত গোলাম জারীর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মু'আবিয়া (রাযিঃ) হেমস নামকস্থানে ভাষণদান কালে বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বিলাপ করে কাঁদতে নিষেধ করেছেন।

1581

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا مَعْمَرٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ ابْنِ مُعَانِقٍ أَوْ أَبِي مُعَانِقٍ عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم النِّيَاحَةُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ وَإِنَّ النَّائِحَةَ إِذَا مَاتَتْ وَلَمْ تَتُبْ قَطَعَ اللهُ لَهَا ثِيَابًا مِنْ قَطِرَانٍ وَدِرْعًا مِنْ لَهَبِ النَّارِ

Narrator: আবু মালিক আশআরী (রাঃ)

১৫৮১। আব্বাস ইব্‌ন আব্দুল আযীম আম্বারী ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) …. আবু মালিক আশ'আরী (রাযিঃ) থেকে । তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিলাপ করে কান্নাকাটি করা আবু মালিক জাহিলীপনার নামান্তর। আর যে বিলাপকারিণী তাওবা না করে মারা যায়, আল্লাহ তা'আলা তাকে আলকাতরা যুক্ত কাপড় এবং লেলিহান শিখার বর্ম পরিধান করাবেন।

1582

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا عُمَرُ بْنُ رَاشِدٍ الْيَمَامِيُّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم النِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ فَإِنَّ النَّائِحَةَ إِنْ لَمْ تَتُبْ قَبْلَ أَنْ تَمُوتَ فَإِنَّهَا تُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهَا سَرَابِيلُ مِنْ قَطِرَانٍ ثُمَّ يُعْلَى عَلَيْهَا بِدِرْعٍ مِنْ لَهَبِ النَّارِ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৫৮২। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) …… ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা জাহিলীপনার নামান্তর। কেননা, যে বিলাপকারিণী তাওবা না করে মারা যায়, কিয়ামতের দিন তাকে আলকাতরা যুক্ত জামা পরিয়ে উঠান হবে, এরপর তাকে অগ্নিশিখার বর্ম পরিধান করানো হবে।

1583

- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا عُبَيْدُ اللهِ أَنْبَأَنَا إِسْرَائِيلُ عَنْ أَبِي يَحْيَى عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَنْ تُتْبَعَ جِنَازَةٌ مَعَهَا رَانَّةٌ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫৮৩। আহমাদ ইবন য়ূসুফ (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে জানাযার সাথে বিলাপকারিণী মহিলা থাকবে, রাসূলুল্লাহ (ﷺ) তার অনুসরণ করতে নিষেধ করেছেন।

মুখমণ্ডলে আঘাত করা এবং বুকের কাপড় ছিঁড়ে ফেলা নিষিদ্ধ

بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ ضَرْبِ الْخُدُودِ وَشَقِّ الْجُيُوبِ

1584

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ وَعَبْدُ الرَّحْمَنِ جَمِيعًا عَنْ سُفْيَانَ عَنْ زُبَيْدٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ مَسْرُوقٍ ح و حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ وَأَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ عَبْدِ اللهِ بْنِ مُرَّةَ عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَيْسَ مِنَّا مَنْ شَقَّ الْجُيُوبَ وَضَرَبَ الْخُدُودَ وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৫৮৪। 'আলী ইবন মুহাম্মাদ মুহাম্মাদ ইবন বাশশার ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে বুকের কাপড় ছিঁড়ে ফেলে, মুখমণ্ডলে আঘাত করে এবং জাহিলী যুগের ন্যায় সজোরে কান্নাকাটি করে, সে আমাদের দলভুক্ত নয়।

1585

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَابِرٍ الْمُحَارِبِيُّ وَمُحَمَّدُ بْنُ كَرَامَةَ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ عَنْ مَكْحُولٍ وَالْقَاسِمِ عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَعَنَ الْخَامِشَةَ وَجْهَهَا وَالشَّاقَّةَ جَيْبَهَا وَالدَّاعِيَةَ بِالْوَيْلِ وَالثُّبُورِ

Narrator: আবু উমামা বাহিলী রাযি.

১৫৮৫। মুহাম্মাদ ইব্‌ন জাবির আল মুহারিবী ও মুহাম্মাদ ইবন কারামা (রাহঃ)....আবু উসামা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) চেহারা ক্ষত বিক্ষতকারিণী, বক্ষদেশের জামা ছিন্নকারিণী, ধ্বংস কামনাকারীণী ও শোকগাথার আয়োজনকারিণীর উপর লানত করেছেন।

1586

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الْأَوْدِيُّ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ عَنْ أَبِي الْعُمَيْسِ قَالَ سَمِعْتُ أَبَا صَخْرَةَ يَذْكُرُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ وَأَبِي بُرْدَةَ قَالَا لَمَّا ثَقُلَ أَبُو مُوسَى أَقْبَلَتْ امْرَأَتُهُ أُمُّ عَبْدِ اللهِ تَصِيحُ بِرَنَّةٍ فَأَفَاقَ فَقَالَ لَهَا أَوَ مَا عَلِمْتِ أَنِّي بَرِيءٌ مِمَّنْ بَرِئَ مِنْهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَكَانَ يُحَدِّثُهَا أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ أَنَا بَرِيءٌ مِمَّنْ حَلَقَ وَسَلَقَ وَخَرَقَ

Narrator: আব্দুর রহমান ইবনে ইয়াযীদ (রহঃ)

১৫৮৬। আহমাদ ইব্‌ন উছমান ইবন হাকীম আওদী (রাহঃ).... আব্দুর রহমান ইবন ইয়াযীদ ও আবু বুরদা (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁরা বলেন, আবু মুসা (রাযিঃ) যখন মৃত্যু যন্ত্রণায় কাতর, তখন তার স্ত্রী উম্মু আব্দুল্লাহ চীৎকার করতে করতে আসে। তিনি চেতনা ফিরে পেয়ে তাকে বলেনঃ তুমি কি জান না, রাসূলুল্লাহ (ﷺ) যার প্রতি নাখোশ, আমিও তার প্রতি নাখোশ? তিনি তার কাছে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি (মৃত্যু শোকে) মাথা মুণ্ডন করে, সজোরে কান্নাকাটি করে এবং জামা-কাপড় ছিঁড়ে ফেলে, আমি তাঁর দায় মুক্ত।

মৃতের জন্য কান্নাকাটি করা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الْبُكَاءِ عَلَى الْمَيِّتِ

1587
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي جِنَازَةٍ فَرَأَى عُمَرُ امْرَأَةً فَصَاحَ بِهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم دَعْهَا يَا عُمَرُ فَإِنَّ الْعَيْنَ دَامِعَةٌ وَالنَّفْسَ مُصَابَةٌ وَالْعَهْدَ قَرِيبٌ


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ عَنْ سَلَمَةَ بْنِ الْأَزْرَقِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِهِ.

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৮৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) এক জানাযায় অংশগ্রহণ করেন। উমর (রাযিঃ) জনৈক মহিলাকে (কান্নাকাটি করতে দেখে) তাকে ধমক দেন। তখন নবী (ﷺ) বলেনঃ হে উমর! তাকে কান্নাকাটি করতে দাও। কেননা চোখ অশ্রু বর্ষণ করে। আত্মা বেদনা বিধুর এবং অঙ্গীকারের সময় নিকটবর্তী।
আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু হুরায়য়া (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
1588

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ حَدَّثَنَا عَاصِمٌ الْأَحْوَلُ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ كَانَ ابْنٌ لِبَعْضِ بَنَاتِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَقْضِي فَأَرْسَلَتْ إِلَيْهِ أَنْ يَأْتِيَهَا فَأَرْسَلَ إِلَيْهَا أَنَّ لِلهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ إِلَى أَجَلٍ مُسَمًّى فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ فَأَرْسَلَتْ إِلَيْهِ فَأَقْسَمَتْ عَلَيْهِ فَقَامَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَقُمْتُ مَعَهُ وَمَعَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ وَأُبَيُّ بْنُ كَعْبٍ وَعُبَادَةُ بْنُ الصَّامِتِ فَلَمَّا دَخَلْنَا نَاوَلُوا الصَّبِيَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَرُوحُهُ تَقَلْقَلُ فِي صَدْرِهِ قَالَ حَسِبْتُهُ قَالَ كَأَنَّهَا شَنَّةٌ قَالَ فَبَكَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَقَالَ لَهُ عُبَادَةُ بْنُ الصَّامِتِ مَا هَذَا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ الرَّحْمَةُ الَّتِي جَعَلَهَا اللهُ فِي بَنِي آدَمَ وَإِنَّمَا يَرْحَمُ اللهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ.

Narrator: হযরত উসামা ইবন যায়দ রাযি.

১৫৮৮। মুহাম্মাদ ইবন আব্দুল মালিক ইবন আবু শাত্তায়ারিব (রাহঃ)...... উসামা ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর জনৈক কন্যার ছেলের মৃত্যুর সময় উপস্থিত হলে তিনি নবী (ﷺ) কে তার কাছে আসার জন্য লোক পাঠালেন। নবী (ﷺ) তার কন্যার কাছে এরূপ খবর পাঠালেনঃ সবই আল্লাহর, যা তিনি নিয়ে নেন এবং তাঁরই যা তিনি দান করেন। আর প্রত্যেক বস্তুর জন্য তাঁর নিকট নির্ধারিত সময় রয়েছে। কাজেই, তোমার উচিত ধৈর্য ধারণ করা এবং ছাওয়াবের আশা রাখা। নবী (ﷺ) এর কন্যা কসম দিয়ে তাঁর কাছে লোক পাঠালেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে যান এবং আমি মুআয ইব্‌ন জাবাল, ইবন কা'ব ও উবাদা ইবন সামিত (রাযিঃ) ও তাঁর সঙ্গে দাঁড়িয়ে যাই। আমরা যখন সেখানে উপস্থিত হলাম, তখন শিশুটিকে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে দিল। আর তখনও তার রূহ তার বুকের মাঝে নড়াচড়া করছিল। রাবী বলেনঃ আমার ধারণা, তিনি বলেছেন, এ যেন একটি পুরানা মশক। রাবী বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কেঁদে ফেললেন। তখন উবাদা ইব্‌ন সামিত (রাযিঃ) তাঁকে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! এটা কি? তিনি বললেনঃ এ হলো রহমত, যা আল্লাহ বনু আদমকে দান করেছেন। আল্লাহ তো কেবল তাঁর ঐ সকল বান্দাদের প্রতি দয়া করেন, যারা পরস্পরে দয়াশীল।

1589

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ عَنْ ابْنِ خُثَيْمٍ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ قَالَتْ لَمَّا تُوُفِّيَ ابْنُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم إِبْرَاهِيمُ بَكَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَقَالَ لَهُ الْمُعَزِّي إِمَّا أَبُو بَكْرٍ وَإِمَّا عُمَرُ أَنْتَ أَحَقُّ مَنْ عَظَّمَ اللهُ حَقَّهُ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تَدْمَعُ الْعَيْنُ وَيَحْزَنُ الْقَلْبُ وَلَا نَقُولُ مَا يُسْخِطُ الرَّبَّ لَوْلَا أَنَّهُ وَعْدٌ صَادِقٌ وَمَوْعُودٌ جَامِعٌ وَأَنَّ الْآخِرَ تَابِعٌ لِلْأَوَّلِ لَوَجَدْنَا عَلَيْكَ يَا إِبْرَاهِيمُ أَفْضَلَ مِمَّا وَجَدْنَا وَإِنَّا بِكَ لَمَحْزُونُونَ

Narrator: আসমা বিনতে ইয়াযীদ (রাঃ)

১৫৮৯। সুওয়ায়দ ইবন সা'য়ীদ (রাহঃ).... আসমা বিনত ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর ছেলে ইবরাহীম (রাযিঃ) এর ইনতিকাল হলে তিনি কাঁদেন। তখন শান্তনা দানকারী জনৈক ব্যক্তি (আবু বকর অথবা উমর রা) তাঁকে বলেনঃ আপনি তো আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহত্ব রক্ষার ব্যাপারে অধিক হকদার। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ চোখ অশ্রু বর্ষণ করে, হৃদয় ব্যথিত হয়; তবে আমরা এমন কিছু বলছি না, যা রবকে অসন্তুষ্ট করে। যদি তা (মৃত্যু) অবধারিত না হতো, কিয়ামতের দিন একত্রিত হওয়ার ওয়াদা না থাকতো এবং পরবর্তীদের জন্য পূর্ববর্তীদের অনুসরণ করার সিদ্ধান্ত না থাকতো, তাহলে, হে ইবরাহীম! আমরা তোমার ব্যাপারে যে কষ্ট পেয়েছি, তার চাইতে অধিক কষ্ট পেতাম। আমরা তো তোমার জন্য অবশ্যই দুঃখিত।

1590

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ جَحْشٍ عَنْ أَبِيهِ عَنْ حَمْنَةَ بِنْتِ جَحْشٍ أَنَّهُ قِيلَ لَهَا قُتِلَ أَخُوكِ فَقَالَتْ رَحِمَهُ اللهُ وَإِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ قَالُوا قُتِلَ زَوْجُكِ قَالَتْ وَا حُزْنَاهُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِنَّ لِلزَّوْجِ مِنْ الْمَرْأَةِ لَشُعْبَةً مَا هِيَ لِشَيْءٍ

Narrator: হামনা বিনতে জাহশ (রাঃ)

১৫৯০। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)....হামনা বিনত জাহাশ (রাযিঃ) থেকে বর্ণিত। তাকে বলা হলো যে, তার ভাইকে শহীদ করা হয়েছে। তখন তিনি বললেনঃ আল্লাহ তার প্রতি রহম করুন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন" (অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিত ভাবে তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী)। তারা বললেনঃ তোমার স্বামীকে শহীদ করা হয়েছে। তিনি বললেনঃ আফসোস, আমরা তার জন্য চিন্তিত। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ নিশ্চয় স্বামীর প্রতি মহিলাদের এমন ভালবাসা রয়েছে, যা অন্য কিছুতে নেই।

1591

حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ أَنْبَأَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَرَّ بِنِسَاءِ عَبْدِ الْأَشْهَلِ يَبْكِينَ هَلَكَاهُنَّ يَوْمَ أُحُدٍ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَكِنَّ حَمْزَةَ لَا بَوَاكِيَ لَهُ فَجَاءَ نِسَاءُ الْأَنْصَارِ يَبْكِينَ حَمْزَةَ فَاسْتَيْقَظَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَقَالَ وَيْحَهُنَّ مَا انْقَلَبْنَ بَعْدُ مُرُوهُنَّ فَلْيَنْقَلِبْنَ وَلَا يَبْكِينَ عَلَى هَالِكٍ بَعْدَ الْيَوْمِ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫৯১। হারুন ইবন সা'য়ীদ মিসরী (রাহঃ)....ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) একবার আব্দুল আশহাল কবীলার মহিলাদের নিকট দিয়ে যাচ্ছিলেন, আর তারা উহুদ যুদ্ধে শহীদ আত্মীয়দের জন্য কান্নাকাটি করছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কিন্তু হামযা, তার জন্য কান্নাকাটি করার কেউ নেই। ইতিমধ্যে কয়েকজন আনসার মহিলা এসে হামযা (রাযিঃ)-এর জন্য কান্নাকাটি শুরু করলো তখন রাসূলুল্লাহ (ﷺ) জেগে উঠে বললেনঃ তাদের জন্য আফসোস! এতদিন পরে তাদের কিসে কান্নার প্রেরণা যোগাল? তাদের কাছে গিয়ে বলো তারা যেন ফিরে যায়। আর আজকের দিনের পর থেকে তারা যেন কোন শহীদের জন্য কান্নাকাটি না করে।

1592

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ إِبْرَاهِيمَ الْهَجَرِيِّ عَنْ ابْنِ أَبِي أَوْفَى قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عَنْ الْمَرَاثِي

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)

১৫৯২। হিশাম ইব্‌ন 'আম্মার (রাহঃ)....ইবন আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মাতম করতে নিষেধ করেছেন।

মৃতের জন্য বিলাপ করায় মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الْمَيِّتِ يُعَذَّبُ بِمَا نِيحَ عَلَيْهِ

1593

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا شَاذَانُ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَمُحَمَّدُ بْنُ الْوَلِيدِ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ح و حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ وَوَهْبُ بْنُ جَرِيرٍ قَالُوا حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ ابْنِ عُمَرَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْمَيِّتُ يُعَذَّبُ بِمَا نِيحَ عَلَيْهِ

Narrator: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৫৯৩। আবু বকর ইব্‌ন আবু শায়বা, মুহাম্মাদ ইবন বাশশার, মুহাম্মাদ ইবনু ওয়ালীদ ও নসর ইবন আলী (রাহঃ)....'উমর ইবন খাত্তাব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মৃতের জন্য বিলাপ করে কান্নার কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে।

1594

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ حَدَّثَنَا أَسِيدُ بْنُ أَبِي أَسِيدٍ عَنْ مُوسَى بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ إِذَا قَالُوا وَا عَضُدَاهُ وَا كَاسِيَاهُ وَا نَاصِرَاهُ وَا جَبَلَاهُ وَنَحْوَ هَذَا يُتَعْتَعُ وَيُقَالُ أَنْتَ كَذَلِكَ أَنْتَ كَذَلِكَ’ قَالَ أَسِيدٌ فَقُلْتُ سُبْحَانَ اللهِ إِنَّ اللهَ يَقُولُ (وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى) قَالَ وَيْحَكَ أُحَدِّثُكَ أَنَّ أَبَا مُوسَى حَدَّثَنِي عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَتَرَى أَنَّ أَبَا مُوسَى كَذَبَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ تَرَى أَنِّي كَذَبْتُ عَلَى أَبِي مُوسَى.

Narrator: আবূ মূসা আশ'আরী (রাঃ)

১৫৯৪। ইয়াকূব ইব্‌ন হুমায়দ ইব্‌ন কাসিব (রাহঃ)....আবু মুসা আশ্'আরী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। যখন তারা বলেঃ হে আমাদের বাহুদ্বয়, হে আমাদের ভরণ-পোষণের সংস্থানকারী, হে আমাদের সাহায্যকারী, হে আমাদের পরমাত্মীয় ইত্যাদি কথা। তখন তাকে জিজ্ঞাসা করা হয়ঃ তুমি কি এরূপ ছিলে? তুমি কি এরূপ ছিলে?
উসায়দ (রাযিঃ) বলেনঃ তখন আমি বললাম, সুবহানাল্লাহ! আল্লাহ তা'আলা বলেছেনঃ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى অর্থাৎ “কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না।" (৩৫ঃ১৮)। রাবী বলেন, তোমার অমঙ্গল হোক! আমি তোমার কাছে আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত হাদীস বর্ণনা করেছি। আর তিনি তা রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তুমি কি মনে কর, আবু মুসা (রাহঃ) নবী (ﷺ) -এর উপর মিথ্যারোপ করেছেন অথবা তুমি কি মনে কর যে, আমি আবু মুসা (রাযিঃ) এর উপর মিথ্যারোপ করছি?
1595

- حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ إِنَّمَا كَانَتْ يَهُودِيَّةٌ مَاتَتْ فَسَمِعَهُمْ النَّبِيُّ صلى الله عليه وسلم يَبْكُونَ عَلَيْهَا قَالَ إِنَّ أَهْلَهَا يَبْكُونَ عَلَيْهَا وَإِنَّهَا تُعَذَّبُ فِي قَبْرِهَا

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৫৯৫। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ)....আয়েশা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈকা ইয়াহুদী মহিলা মারা যায়। নবী (ﷺ) মহিলাটির জন্য তার পরিবারের লোকদের কান্নাকাটি শুনতে পেয়ে বললেনঃ তার পরিবার পরিজন কান্নাকাটি করছে, আর তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে।

বিপদে ধৈর্য ধারণ করা

بَاب مَا جَاءَ فِي الصَّبْرِ عَلَى الْمُصِيبَةِ

1596

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ سَعْدِ بْنِ سِنَانٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৫৯৬। মুহাম্মাদ ইব্‌ন রুমহ (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সবর তো হয় বিপদের প্রথম থেকেই।

1597

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ حَدَّثَنَا ثَابِتُ بْنُ عَجْلَانَ عَنْ الْقَاسِمِ عَنْ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يَقُولُ اللهُ سُبْحَانَهُ ابْنَ آدَمَ إِنْ صَبَرْتَ وَاحْتَسَبْتَ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى لَمْ أَرْضَ لَكَ ثَوَابًا دُونَ الْجَنَّةِ.

Narrator: আবু উমামা বাহিলী রাযি.

১৫৯৭। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ)..... আবু উমামা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) করীম থেকে বর্ণিত। তিনি বলেছেন, মহান আল্লাহ বলেনঃ হে বনী আদম! যদি তুমি বিপদের প্রথম থেকে ধৈর্য ধারণ কর এবং ছওয়াবের প্রত্যাশা রাখ; তাহলে আমি তোমাকে জান্নাত ব্যতীত অন্য কোন ছওয়াব দানে সন্তুষ্ট হব না।

1598

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَنْبَأَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ قُدَامَةَ الْجُمَحِيُّ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ أَبَا سَلَمَةَ حَدَّثَهَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ مَا مِنْ مُسْلِمٍ يُصَابُ بِمُصِيبَةٍ فَيَفْزَعُ إِلَى مَا أَمَرَ اللهُ بِهِ مِنْ قَوْلِهِ إِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللّٰهُمَّ عِنْدَكَ احْتَسَبْتُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا وَعَوِّضْنِي مِنْهَا إِلَّا آجَرَهُ اللهُ عَلَيْهَا وَعَاضَهُ خَيْرًا مِنْهَا قَالَتْ فَلَمَّا تُوُفِّيَ أَبُو سَلَمَةَ ذَكَرْتُ الَّذِي حَدَّثَنِي عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقُلْتُ إِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللّٰهُمَّ عِنْدَكَ احْتَسَبْتُ مُصِيبَتِي هَذِهِ فَأْجُرْنِي عَلَيْهَا فَإِذَا أَرَدْتُ أَنْ أَقُولَ وَعِضْنِي خَيْرًا مِنْهَا قُلْتُ فِي نَفْسِي أُعَاضُ خَيْرًا مِنْ أَبِي سَلَمَةَ ثُمَّ قُلْتُهَا فَعَاضَنِي اللهُ مُحَمَّدًا صلى الله عليه وسلم وَآجَرَنِي فِي مُصِيبَتِي.

Narrator: আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ (রহঃ)

১৫৯৮। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ)..... উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। আবু সালামা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেনঃ কোন মুসলমান যখন বিপদে পড়ে ভীত-সন্ত্রস্ত হয়ে আল্লাহর নির্দেশ মুতাবিকঃ إِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী) পাঠ করে এবং বলেঃ আল্লাহ! আমি আপনার কাছে বিপদে ছওয়াবের প্রত্যাশা করি। কাজেই আপনি আমাকে -এর পুরস্কার দিন এবং আমাকে এর প্রতিদান দিন; তখন আল্লাহ তাকে পুরস্কৃত করেন এবং এর চাইতে উত্তম বিনিময় দান করেন। রাবী (উম্মু সালামা) বলেনঃ আবু সালামা যখন ইনতিকাল করেন, তখন আমি, আবু সালামা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে আমার কাছে যে হাদীস বর্ণনা করেছিলেন, তা স্মরণ করলাম। বললামঃ

إِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللّٰهُمَّ عِنْدَكَ احْتَسَبْتُ مُصِيبَتِي هَذِهِ فَأْجُرْنِي عَلَيْهَا

“আমরা তো আল্লাহর জন্য। নিশ্চিতভাবে আমরা তো তাঁরই দিকে প্রত্যাবর্তন কারী। হে আল্লাহ! আমার এ বিপদের পুরস্কার তো আপনারই কাছে রয়েছে। কাজেই আমাকে এর পুরস্কার দান করুন।"
এরপর যখন আমি বলতে ইচ্ছা করলামঃ আমাকে এর চাইতে উত্তম কিছু দান করুন, তখন আমি মনে মনে বললামঃ আবু সালামা অপেক্ষা আমাকে উত্তম কিছু দান করুন। তারপর আমি তা বললাম। তখন আল্লাহ আমাকে বিনিময়ে মুহাম্মাদ (ﷺ) কে দান করলেন এবং আমার বিপদে তিনি আমাকে পুরস্কৃত করলেন।
1599

حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عَمْرِو بْنِ السُّكَيْنِ حَدَّثَنَا أَبُو هَمَّامٍ حَدَّثَنَا مُوسَى بْنُ عُبَيْدَةَ حَدَّثَنَا مُصْعَبُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ قَالَتْ فَتَحَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بَابًا بَيْنَهُ وَبَيْنَ النَّاسِ أَوْ كَشَفَ سِتْرًا فَإِذَا النَّاسُ يُصَلُّونَ وَرَاءَ أَبِي بَكْرٍ فَحَمِدَ اللهَ عَلَى مَا رَأَى مِنْ حُسْنِ حَالِهِمْ رَجَاءَ أَنْ يَخْلُفَهُ اللهُ فِيهِمْ بِالَّذِي رَآهُمْ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَيُّمَا أَحَدٍ مِنْ النَّاسِ أَوْ مِنْ الْمُؤْمِنِينَ أُصِيبَ بِمُصِيبَةٍ فَلْيَتَعَزَّ بِمُصِيبَتِهِ بِي عَنْ الْمُصِيبَةِ الَّتِي تُصِيبُهُ بِغَيْرِي فَإِنَّ أَحَدًا مِنْ أُمَّتِي لَنْ يُصَابَ بِمُصِيبَةٍ بَعْدِي أَشَدَّ عَلَيْهِ مِنْ مُصِيبَتِي

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৫৯৯। ওয়ালীদ ইবন 'আমর ইবন সুকায়ন (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ও লোকদের মধ্যেকার পর্দা খুলে অথবা পর্দা অপসারণ করে দেখতে পান যে, সাহাবীগণ আবু বকর (রাযিঃ) এর পেছনে সালাত আদায় করছেন। তিনি তাদের এ সুন্দর অবস্থায় দেখে আল্লাহর প্রশংসা করেন এবং এ প্রত্যাশা করেন যে, আল্লাহ আবু বকরকে প্রতিনিধি নির্ধারণ করেন, যেরূপ তিনি তাদের দেখতে পেয়েছেন। এরপর তিনি বলেনঃ হে লোক সকল! লোকদের কেউ অথবা কোন মু'মিন ব্যক্তির উপর যখন কোন বিপদ আসে তখন সে যেন অন্যের প্রতি আপতিত বিপদের দিকে ভ্রুক্ষেপ না করে আমার বিপদের কথা স্মরণ করে প্রশান্তি লাভ করে। কেননা, আমার পরে আমার কোন উম্মতের উপর আমার বিপদের চাইতে কঠিন বিপদ দেওয়া হবে না।

1600

- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ عَنْ هِشَامِ بْنِ زِيَادٍ عَنْ أُمِّهِ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْحُسَيْنِ عَنْ أَبِيهَا قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ أُصِيبَ بِمُصِيبَةٍ فَذَكَرَ مُصِيبَتَهُ فَأَحْدَثَ اسْتِرْجَاعًا وَإِنْ تَقَادَمَ عَهْدُهَا كَتَبَ اللهُ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلَهُ يَوْمَ أُصِيبَ

Narrator: হুসাইন ইবনে আলী (রাঃ)

১৬০০। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ).... হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ কারো উপর বিপদ আসার পর তা স্মরণ করে “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” পাঠ করলে আল্লাহ তাকে বিপদের দিন থেকে শুরু করে বিপদ মুক্ত হওয়া পর্যন্ত ছওয়াব দান করবেন।

বিপদগ্রস্তকে শান্তনা দেওয়ার ছওয়াব

بَاب مَا جَاءَ فِي ثَوَابِ مَنْ عَزَّى مُصَابًا

1601

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنِي قَيْسٌ أَبُو عُمَارَةَ مَوْلَى الْأَنْصَارِ قَالَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ مَا مِنْ مُؤْمِنٍ يُعَزِّي أَخَاهُ بِمُصِيبَةٍ إِلَّا كَسَاهُ اللهُ سُبْحَانَهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ

Narrator: আমর ইবনে হাযম (রাঃ)

১৬০১। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ).... আমর ইবন হাযম (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি তার মুমিন ভাইকে বিপদে শান্তনা দিবে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তাকে সম্মানের পোশাক পরিধান করাবেন।

1602

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَاصِمٍ عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ عَزَّى مُصَابًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৬০২। আমর ইব্‌ন রাফি' (রাহঃ).... 'আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বিপদগ্রস্তকে শান্তনা দেয়, তার জন্য রয়েছে অনুরূপ ছওয়াব

সন্তানের মৃত্যুতে ছওয়াব প্রাপ্তি প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي ثَوَابِ مَنْ أُصِيبَ بِوَلَدِهِ

1603

- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَا يَمُوتُ لِرَجُلٍ ثَلَاثَةٌ مِنْ الْوَلَدِ فَيَلِجَ النَّارَ إِلَّا تَحِلَّةَ الْقَسَمِ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৬০৩। আবু বকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যার তিনটি সন্তান মারা যায়, (সে জান্নাতী), তবে সে কসম পূর্ণ না করলে জাহান্নামী হবে।

1604

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ قَالَ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا حَرِيزُ بْنُ عُثْمَانَ عَنْ شُرَحْبِيلَ بْنِ شُفْعَةَ قَالَ لَقِيَنِي عُتْبَةُ بْنُ عَبْدٍ السُّلَمِيُّ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ لَهُ ثَلَاثَةٌ مِنْ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا تَلَقَّوْهُ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ مِنْ أَيِّهَا شَاءَ دَخَلَ

Narrator: উতবা ইবনে আবদ (রাঃ)

১৬০৪। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইব্‌ন নুমায়র (রাহঃ).... 'উতবা ইবন 'আব্দুস সুলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে মুসলিম ব্যক্তির তিনটি নাবালক সন্তান মারা যায়, সে জান্নাতের আটটি দরজার যেটি দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে।

1605

حَدَّثَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ الْمَعْنِيُّ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا مِنْ مُسْلِمَيْنِ يُتَوَفَّى لَهُمَا ثَلَاثَةٌ مِنْ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا أَدْخَلَهُمْ اللهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَةِ اللهِ إِيَّاهُمْ

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬০৫। ইয়ুসুফ ইবন হাম্মাদ মা'নী (রাহঃ) 'আনাস ইবন মালিক (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কোন মুসরিম পিতামাতার তিনটি নাবালক সন্তান মারা গেলে, আল্লাহ্ তা'আলা তাদের প্রতি রহম করে জান্নাতে তাদের প্রবেশ করাবেন।

1606

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ يُوسُفَ عَنْ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ عَنْ أَبِي مُحَمَّدٍ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ قَدَّمَ ثَلَاثَةً مِنْ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ كَانُوا لَهُ حِصْنًا حَصِينًا مِنْ النَّارِ فَقَالَ أَبُو ذَرٍّ قَدَّمْتُ اثْنَيْنِ قَالَ وَاثْنَيْنِ فَقَالَ أُبَيُّ بْنُ كَعْبٍ سَيِّدُ الْقُرَّاءِ قَدَّمْتُ وَاحِدًا قَالَ وَوَاحِدًا

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৬০৬। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ)...আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তিনটি নাবালক সন্তান আগাম পাঠায় ( মারা যায়) তার জন্য তারা হবে জাহান্নামের মজবুত ঢাল স্বরূপ। তখন আবু যার (রাযিঃ) বললেনঃ আমি দু'টি সন্তান আগাম পাঠিয়েছি। নবী (ﷺ) বললেনঃ দু'টি হলেও। সায়্যিদুল কুররা উবাই ইবন কা'ব (রাযিঃ) বললেন, আমি একটি সন্তান আগাম পাঠিয়েছি। তিনি (ﷺ) বললেনঃ একটি হলেও।

কোন মহিলার গর্ভপাত হলে

بَاب مَا جَاءَ فِيمَنْ أُصِيبَ بِسِقْطٍ

1607

- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ الْمَلِكِ النَّوْفَلِيُّ عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَسِقْطٌ أُقَدِّمُهُ بَيْنَ يَدَيَّ أَحَبُّ إِلَيَّ مِنْ فَارِسٍ أُخَلِّفُهُ خَلْفِي

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৬০৭। আবু বকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ দুনিয়ায় রেখে যাওয়া অশ্বারোহী সন্তান অপেক্ষা আমার নিকট গর্ভপাত জনিত সন্তান যা আগে পাঠানো হয়, অধিক প্রিয়।

1608

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى وَمُحَمَّدُ بْنُ إِسْحَقَ أَبُو بَكْرٍ الْبَكَّائِيُّ قَالَا حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنَا مَنْدَلٌ عَنْ الْحَسَنِ بْنِ الْحَكَمِ النَّخَعِيِّ عَنْ أَسْمَاءَ بِنْتِ عَابِسِ بْنِ رَبِيعَةَ عَنْ أَبِيهَا عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِنَّ السِّقْطَ لَيُرَاغِمُ رَبَّهُ إِذَا أَدْخَلَ أَبَوَيْهِ النَّارَ فَيُقَالُ أَيُّهَا السِّقْطُ الْمُرَاغِمُ رَبَّهُ أَدْخِلْ أَبَوَيْكَ الْجَنَّةَ فَيَجُرُّهُمَا بِسَرَرِهِ حَتَّى يُدْخِلَهُمَا الْجَنَّةَ

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৬০৮। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া ও মুহাম্মাদ ইবন ইস্হাক আবু বকর বাক্কায়ী (রাহঃ).... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ গর্ভপাত জনিত সন্তান, তার পিতা-মাতাকে জাহান্নামে প্রবেশ করাতে দেখে, তার রবের সঙ্গে বাদানুবাদ করবে। তখন বলা হবেঃ হে রবের সাথে বাদানুবাদকারী গর্ভপাত জনিত সন্তান; তোমার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাও। ফলে, জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তারা তাদেরকে টানতে থাকবে।

1609

حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ مَرْزُوقٍ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ عُبَيْدِ اللهِ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ مُسْلِمٍ الْحَضْرَمِيِّ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ السِّقْطَ لَيَجُرُّ أُمَّهُ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ إِذَا احْتَسَبَتْهُ

Narrator: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

১৬০৯। 'আলী ইবন হাশিম ইবন মারযূক (রাহঃ)....মু'আয ইবন জাবাল (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে সত্তার হাতে আমার প্রাণ, তাঁর কসম! গর্ভপাত জনিত সন্তানের দ্বারা যদি তার মাতা ছওয়াব আশা করে, তাহলে সে তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে।

মৃতের বাড়ীতে খানা প্রেরণ প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الطَّعَامِ يُبْعَثُ إِلَى أَهْلِ الْمَيِّتِ

1610

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ جَعْفَرِ بْنِ خَالِدٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ قَالَ لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ أَوْ أَمْرٌ يَشْغَلُهُمْ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাযি.

১৬১০। হিশাম ইব্‌ন 'আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন জাফর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জাফর (রাযিঃ) এর লাশ যখন আনা হলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা জা'ফরের পরিবারের জন্য খানা তৈরী কর। কেননা, তাদের এমন বিপদ পেয়ে বসেছে, যা তাদের ব্যস্ত রেখেছে; অথবা এমন অবস্থা হয়েছে, যা তাদের ব্যস্ত করে রেখেছে।

1611

- حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ أَبُو سَلَمَةَ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي بَكْرٍ عَنْ أُمِّ عِيسَى الْجَزَّارِ قَالَتْ حَدَّثَتْنِي أُمُّ عَوْنٍ ابْنَةُ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ عَنْ جَدَّتِهَا أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ قَالَتْ لَمَّا أُصِيبَ جَعْفَرٌ رَجَعَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِلَى أَهْلِهِ فَقَالَ إِنَّ آلَ جَعْفَرٍ قَدْ شُغِلُوا بِشَأْنِ مَيِّتِهِمْ فَاصْنَعُوا لَهُمْ طَعَامًا قَالَ عَبْدُ اللهِ فَمَا زَالَتْ سُنَّةً حَتَّى كَانَ حَدِيثًا فَتُرِكَ

Narrator: আসমা বিনতে উমাইস (রাঃ)

১৬১১। ইয়াহইয়া ইব্‌ন খালাফ ও আবু সালামা (রাহঃ)....আসমা বিনত উমায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন জা'ফর (রাযিঃ) কে শহীদ করা হয়, তখন রাসূলুল্লাহ (ﷺ) নিজের পরিবারের কাছে আসেন এবং বলেন, জা'ফরের পরিবারকে তাদের মৃত ব্যক্তি নিয়ে ব্যস্ত রাখা হয়েছে। কাজেই, তোমরা তাদের জন্য খানা তৈরী কর।

'আব্দুল্লাহ (রাযিঃ) বললেনঃ এটা সুন্নত হিসাবে পরিগণিত হয়; তবে এটা অহংকার ও প্রদর্শনীর পর্যায়ে পৌঁছে গেলে তা বর্জন করা হয়।

মৃতের বাড়ীতে ভীড় করা এবং খানা তৈরী করা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ الِاجْتِمَاعِ إِلَى أَهْلِ الْمَيِّتِ وَصَنْعَةِ الطَّعَامِ

1612

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا هُشَيْمٌ ح و حَدَّثَنَا شُجَاعُ بْنُ مَخْلَدٍ أَبُو الْفَضْلِ قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ الْبَجَلِيِّ قَالَ كُنَّا نَرَى الِاجْتِمَاعَ إِلَى أَهْلِ الْمَيِّتِ وَصَنْعَةَ الطَّعَامِ مِنْ النِّيَاحَةِ.

Narrator: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)

১৬১২। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ).... জারীর ইবন আব্দুল্লাহ বাজালী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মৃতের বাড়ীতে ভীড় করা ও খানা তৈরী করাকে আমরা বিলাপ মনে করতাম।

সফরে মারা যাওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِيمَنْ مَاتَ غَرِيبًا

1613

- حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ قَالَ حَدَّثَنَا أَبُو الْمُنْذِرِ الْهُذَيْلُ بْنُ الْحَكَمِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي رَوَّادٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَوْتُ غُرْبَةٍ شَهَادَةٌ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৬১৩। জামীল ইবন হাসান (রাহঃ).... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সফরে থাকা অবস্থায় মারা যাওয়া শাহাদতের অন্তর্ভুক্ত।

1614

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ حَدَّثَنِي حُيَيُّ بْنُ عَبْدِ اللهِ الْمَعَافِرِيُّ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ تُوُفِّيَ رَجُلٌ بِالْمَدِينَةِ مِمَّنْ وُلِدَ بِالْمَدِينَةِ فَصَلَّى عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ يَا لَيْتَهُ مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ فَقَالَ رَجُلٌ مِنْ النَّاسِ وَلِمَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّ الرَّجُلَ إِذَا مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ قِيسَ لَهُ مِنْ مَوْلِدِهِ إِلَى مُنْقَطَعِ أَثَرِهِ فِي الْجَنَّةِ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৬১৪। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মদীনায় জন্মগ্রহণকারী জনৈক ব্যক্তি মদীনায় মারা যায়। নবী (ﷺ) তার জানাযার সালাত আদায় করেন। এরপর তিনি বলেনঃ আহ! এ ব্যক্তি যদি তার জন্মস্থান ব্যতীত অন্যত্র মারা যেত! তখন লোকদের থেকে একজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! তা কেন? তিনি বললেনঃ কোন ব্যক্তি যখন তার জন্মস্থান ব্যতীত অন্য খানে মারা যায়, তখন তার মৃত্যুর স্থান থেকে তার জন্ম স্থান পর্যন্ত যমীন তার জন্য জান্নাতে নির্ধারণ করে দেওয়া হয়।

রোগাক্রান্ত অবস্থায় মারা যাওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِيمَنْ مَاتَ مَرِيضًا

1615

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ ح و حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِي السَّفَرِ قَالَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي عَطَاءٍ عَنْ مُوسَى بْنِ وَرْدَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ مَاتَ مَرِيضًا مَاتَ شَهِيدًا وَوُقِيَ فِتْنَةَ الْقَبْرِ وَغُدِيَ وَرِيحَ عَلَيْهِ بِرِزْقِهِ مِنْ الْجَنَّةِ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৬১৫। আহমাদ ইবন ইয়ূসুফ ও আবু 'উবায়দা ইবন আবু সফর (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রোগাক্রান্ত অবস্থায় মারা যায়, সে শাহাদতের মৃত্যু লাভ করে। কবরের ফিতনা হতে যাকে রক্ষা করা হয় এবং সকাল সন্ধ্যায় তার জন্য রিযক জান্নাত থেকে সরবরাহ করা হয়।

মৃতের হাড় ভেঙ্গে ফেলা নিষিদ্ধ

بَاب فِي النَّهْيِ عَنْ كَسْرِ عِظَامِ الْمَيِّتِ

1616

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ قَالَ حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حَيًّا

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬১৬। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মৃতের হাড় ভেঙ্গে ফেলা, তা জীবিত অস্থায় ভাঙার অনুরূপ।

1617

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ زِيَادٍ أَخْبَرَنِي أَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللهِ بْنِ زَمْعَةَ عَنْ أُمِّهِ عَنْ أَمِّ سَلَمَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِ عَظْمِ الْحَيِّ فِي الْإِثْمِ

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৬১৭। মুহাম্মাদ ইবন মু'আম্মার (রাহঃ).... উম্মু সালামা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা, জীবিত ব্যক্তির হাড় ভেঙ্গে ফেলার মতই গুনাহর কাজ।

রাসূলুল্লাহ (ﷺ) -এর (অন্তিম) রোগের বর্ণনা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي ذِكْرِ مَرَضِ رَسُولِ اللهِ ﷺ

1618

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ فَقُلْتُ أَيْ أُمَّهْ أَخْبِرِينِي عَنْ مَرَضِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَتْ اشْتَكَى فَعَلَقَ يَنْفُثُ فَجَعَلْنَا نُشَبِّهُ نَفْثَهُ بِنَفْثَةِ آكِلِ الزَّبِيبِ وَكَانَ يَدُورُ عَلَى نِسَائِهِ فَلَمَّا ثَقُلَ اسْتَأْذَنَهُنَّ أَنْ يَكُونَ فِي بَيْتِ عَائِشَةَ وَأَنْ يَدُرْنَ عَلَيْهِ قَالَتْ فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَهُوَ بَيْنَ رَجُلَيْنِ وَرِجْلَاهُ تَخُطَّانِ بِالْأَرْضِ أَحَدُهُمَا الْعَبَّاسُ فَحَدَّثْتُ بِهِ ابْنَ عَبَّاسٍ فَقَالَ أَتَدْرِي مَنْ الرَّجُلُ الَّذِي لَمْ تُسَمِّهِ عَائِشَةُ هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ.

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬১৮। সাহল ইবন আবু সাহল (রাহঃ).... উবায়দুল্লাহ ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন; আমি 'আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ হে আমার মা! আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর (অন্তিম) রোগ সম্পর্কে অবহিত করুন। তিনি বললেনঃ তিনি রোগাক্রান্ত হলেন, এবং আমরা অনুভব করলাম যে, তিনি কিশমিশ ভক্ষণকারীর ন্যায় শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। তখনও তিনি তাঁর স্ত্রীদের কাছে পালাক্রমে যেতেন। যখন তাঁর রোগ বেড়ে যায় তখন তিনি তাদের কাছ থেকে 'আয়েশা (রাযিঃ)-এর হুজরায় থাকার জন্য অনুমতি চাইলেন এবং তারা যেন পালাক্রমে এসে নবী (ﷺ)-এর খোঁজ-খবর নেন। আয়েশা (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) দুই ব্যক্তির উপর ভর করে আমার কাছে আসেন, আর এ সময় তাঁর পা দু'খানা মাটিতে হেচড়াচ্ছিল। উল্লেখিত দু'ব্যক্তির একজন ছিলেন 'আব্বাস (রাযিঃ)। আমি হাদীসখানা ইবন আব্বাস (রাযিঃ) এর নিকট বর্ণনা করলাম। তখন তিনি বললেনঃ তুমি কি জান, ঐ ব্যক্তি কে, যার নাম 'আয়েশা (রাযিঃ) উল্লেখ করেননি? তিনি হলেন 'আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ)।

1619

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ مُسْلِمٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَعَوَّذُ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ أَذْهِبْ الْبَاسْ رَبَّ النَّاسْ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا فَلَمَّا ثَقُلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ أَخَذْتُ بِيَدِهِ فَجَعَلْتُ أَمْسَحُهُ وَأَقُولُهَا فَنَزَعَ يَدَهُ مِنْ يَدِي ثُمَّ قَالَ اللّٰهُمَّ اغْفِرْ لِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى قَالَتْ فَكَانَ هَذَا آخِرَ مَا سَمِعْتُ مِنْ كَلَامِهِ صلى الله عليه وسلم

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬১৯। আবু বকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) সকল শব্দের দ্বারা আশ্রয় প্রার্থনা করতেনঃ
( أَذْهِبْ الْبَاسْ رَبَّ النَّاسْ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا )
অর্থাৎ মানুষের রব, আপনি বিপদ দূর করুন এবং শেফা দান করুন। আপনিই শেফা দানকারী। আপনার শেফা ব্যতীত অন্য কারো শেফা দানের ক্ষমতা নেই। আপনি এমন শেফা দান করুন, যারপর কোন রোগ থাকবে না।

এরপর নবী (ﷺ)-এর অন্তিম রোগ যখন তীব্র হল, তখন আমি তাঁর হাত ধরে তাঁর শরীর মাসাহ করে দিলাম এবং উপরোক্ত শব্দগুলো পাঠ করলাম। এরপর তিনি তাঁর হাত আমার হাত থেকে সরিয়ে নিলেন এবং বললেনঃ اللّٰهُمَّ اغْفِرْ لِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى “হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে আমার পরম বন্ধুর সাথে মিলিত করুন।" "আয়েশা (রাযিঃ) বলেনঃ আমি নবী (ﷺ) থেকে শেষ কথা যা শুনেছি তা এটাই।
1620

حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ مَا مِنْ نَبِيٍّ يَمْرَضُ إِلَّا خُيِّرَ بَيْنَ الدُّنْيَا وَالْآخِرَةِ قَالَتْ فَلَمَّا كَانَ مَرَضُهُ الَّذِي قُبِضَ فِيهِ أَخَذَتْهُ بُحَّةٌ فَسَمِعْتُهُ يَقُولُ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللهُ عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ فَعَلِمْتُ أَنَّهُ خُيِّرَ

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬২০। আবু মারওয়ান উছমানী (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যখন কোন নবী রোগগ্রস্ত হয়, তখন তাঁকে দুনিয়া ও আখিরাতের মধ্য থেকে কোন একটি গ্রহণের ইখতিয়ার দেওয়া হয়। 'আয়েশা (রাযিঃ) বলেনঃ তিনি (ﷺ) যখন অন্তিম রোগে আক্রান্ত, তখন তাঁর থেকে উচ্চ শব্দ বের হলো। শুনতে পেলাম, তিনি বলছেনঃ

(مَعَ الَّذِينَ أَنْعَمَ اللهُ عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ)

“......নবী, সত্যনিষ্ঠ, শহীদ ও সৎকর্ম পরায়ণ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, তাদের সঙ্গে....." তখন আমি বুঝতে পারলাম যে, তাঁকে ইখতিয়ার দেওয়া হয়েছে (৪ : ৬৯)।
1621

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ زَكَرِيَّا عَنْ فِرَاسٍ عَنْ عَامِرٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ اجْتَمَعْنَ نِسَاءُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ تُغَادِرْ مِنْهُنَّ امْرَأَةٌ فَجَاءَتْ فَاطِمَةُ كَأَنَّ مِشْيَتَهَا مِشْيَةُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ مَرْحَبًا بِابْنَتِي ثُمَّ أَجْلَسَهَا عَنْ شِمَالِهِ ثُمَّ إِنَّهُ أَسَرَّ إِلَيْهَا حَدِيثًا فَبَكَتْ فَاطِمَةُ ثُمَّ إِنَّهُ سَارَّهَا فَضَحِكَتْ أَيْضًا فَقُلْتُ لَهَا مَا يُبْكِيكِ قَالَتْ مَا كُنْتُ لِأُفْشِيَ سِرَّ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقُلْتُ مَا رَأَيْتُ كَالْيَوْمِ فَرَحًا أَقْرَبَ مِنْ حُزْنٍ فَقُلْتُ لَهَا حِينَ بَكَتْ أَخَصَّكِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بِحَدِيثٍ دُونَنَا ثُمَّ تَبْكِينَ وَسَأَلْتُهَا عَمَّا قَالَ فَقَالَتْ مَا كُنْتُ لِأُفْشِيَ سِرَّ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا قُبِضَ سَأَلْتُهَا عَمَّا قَالَ فَقَالَتْ إِنَّهُ كَانَ يُحَدِّثُنِي أَنَّ جِبْرَائِيلَ كَانَ يُعَارِضُهُ بِالْقُرْآنِ فِي كُلِّ عَامٍ مَرَّةً وَأَنَّهُ عَارَضَهُ بِهِ الْعَامَ مَرَّتَيْنِ وَلَا أُرَانِي إِلَّا قَدْ حَضَرَ أَجَلِي وَأَنَّكِ أَوَّلُ أَهْلِي لُحُوقًا بِي وَنِعْمَ السَّلَفُ أَنَا لَكِ فَبَكَيْتُ ثُمَّ إِنَّهُ سَارَّنِي فَقَالَ أَلَا تَرْضَيْنَ أَنْ تَكُونِي سَيِّدَةَ نِسَاءِ الْمُؤْمِنِينَ أَوْ نِسَاءِ هَذِهِ الْأُمَّةِ فَضَحِكْتُ لِذَلِكَ

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬২১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....। 'আয়েশা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সহধর্মিনীগণ সকলে একত্রিত হলেন। এরপর ফাতিমা (রাযিঃ) আসলেন। আর তাঁর চলার ধরণ ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর চলার অনুরূপ। তখন নবী (ﷺ) বললেনঃ খোশ আমদেদ, হে আমার প্রিয় কন্যা। তারপর তিনি তাকে নিজের বাম পাশে বসালেন। এরপর তাঁর সঙ্গে চুপে চুপে কিছু কথা বললেন। এতে ফাতিমা (রাযিঃ) কেঁদে উঠলেন। তারপর আবার তাঁর সঙ্গে গোপনে কিছু কথা বললেন। এতে তিনি হেসে উঠলেন। (আয়েশা রা) বলেনঃ এরপর আমি ফাতিমা (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, “তুমি কেন কাঁদলে?" তিনি (ফাতিমা রা) বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর গোপন তথ্য প্রকাশ করব না। আমি বললামঃ চিন্তার পরে আজকের মত এত খুশী, আমি আর কখনো দেখিনি। তাঁর কাঁদার সময় আমি তাঁকে বললামঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের বাদ দিয়ে তোমার সঙ্গে বিশেষ আলাপ করেন। তারপর তুমি কাঁদলে। আর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সঙ্গে যে বিষয়ে আলাপ করেছিলেন, তা তাঁকে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) এর গোপন তথ্য প্রকাশ করব না। তিনি যখন ইনতিকাল করলেন, তখন আমি ফাতিমা (রাযিঃ) কে সে বিষয়ে জিজ্ঞাসা করলামঃ
তখন তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ জিবরাঈল (আ) প্রতি বছরে একবার কুরআন দাওর করতেন, আর তিনি তা এ বছর আমাকে দু'বার দাওর করিয়েছেন। (আমি মনে করি আমার মৃত্যুর সময় নিকটবর্তী হয়েছে; আর তুমিই আমার পরিবারের মধ্য থেকে সবার আগে আমার সঙ্গে মিলিত হবে। আমি তোমার কত উত্তম পূর্বসূরী)। এ কথা শুনে আমি কাঁদলাম। এরপর তিনি আমাকে গোপনে বললেনঃ (তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তুমি মুমিন নারীদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা হবে? অথবা তিনি বলেছেনঃ এ উম্মতের নারীদের?) এতে আমি হেসে দিলাম।
1622

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الْأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ مَسْرُوقٍ قَالَ قَالَتْ عَائِشَةُ مَا رَأَيْتُ أَحَدًا أَشَدَّ عَلَيْهِ الْوَجَعُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬২২। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইব্‌ন নুমায়র (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর চাইতে অন্য কাউকে কঠিন মৃত্যু যন্ত্রণা ভোগ করতে দেখিনি।

1623

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ مُوسَى بْنِ سَرْجِسَ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَهُوَ يَمُوتُ وَعِنْدَهُ قَدَحٌ فِيهِ مَاءٌ فَيُدْخِلُ يَدَهُ فِي الْقَدَحِ ثُمَّ يَمْسَحُ وَجْهَهُ بِالْمَاءِ ثُمَّ يَقُولُ اللّٰهُمَّ أَعِنِّي عَلَى سَكَرَاتِ الْمَوْتِ

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬২৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর মুমূর্ষু অবস্থায় দেখতে পেলাম যে, তার নিকটে একটি পানির পাত্র রয়েছে। তিনি সে পাত্রটির মধ্যে তাঁর হাত ঢুকাচ্ছেন এবং পানি নিয়ে তাঁর চেহারা মাসাহ করছেন আর বলছেনঃ

( اللّٰهُمَّ أَعِنِّي عَلَى سَكَرَاتِ الْمَوْتِ)

“হে আল্লাহ! আপনি আমাকে মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা করুন।”
1624

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ آخِرُ نَظْرَةٍ نَظَرْتُهَا إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم كَشْفُ السِّتَارَةِ يَوْمَ الِاثْنَيْنِ فَنَظَرْتُ إِلَى وَجْهِهِ كَأَنَّهُ وَرَقَةُ مُصْحَفٍ وَالنَّاسُ خَلْفَ أَبِي بَكْرٍ فِي الصَّلَاةِ فَأَرَادَ أَنْ يَتَحَرَّكَ فَأَشَارَ إِلَيْهِ أَنْ اثْبُتْ وَأَلْقَى السِّجْفَ وَمَاتَ مِنْ آخِرِ ذَلِكَ الْيَوْمِ

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬২৪। হিশাম ইব্‌ন 'আম্মার (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে শেষবারের মত সোমবার দেখেছি, যখন তিনি পর্দা সরিয়েছিলেন। আমি তাঁর চেহারার দিকে তাকালাম, যা ছিল সহীফার পৃষ্ঠার মত। এ সময় লোকেরা আবু বকর (রাযিঃ)-এর পিছনে সালাতরত ছিলেন। আবু বকর (রাযিঃ) তাঁর স্থান ত্যাগ করতে চাইলে তিনি তাঁকে ইশারা দিয়ে স্থির থাকতে বলেন এবং পর্দা নামিয়ে দেন। এদিনের শেষ ভাগে তিনি ইন্তিকাল করেন।

1625

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ عَنْ سَفِينَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كَانَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ الصَّلَاةَ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى مَا يَفِيضُ بِهَا لِسَانُهُ

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৬২৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর অন্তিম শয্যায় থাকা কালে বলতেন; "সালাত এবং তোমাদের অধীনস্থ দাস/দাসী"। এ বলার সময় তাঁর যবান মুবারক জড়িয়ে যায়।

1626

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنْ ابْنِ عَوْنٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ قَالَ ذَكَرُوا عِنْدَ عَائِشَةَ أَنَّ عَلِيًّا كَانَ وَصِيًّا فَقَالَتْ مَتَى أَوْصَى إِلَيْهِ فَلَقَدْ كُنْتُ مُسْنِدَتَهُ إِلَى صَدْرِي أَوْ إِلَى حَجْرِي فَدَعَا بِطَسْتٍ فَلَقَدْ انْخَنَثَ فِي حِجْرِي فَمَاتَ وَمَا شَعَرْتُ بِهِ فَمَتَى أَوْصَى صلى الله عليه وسلم

Narrator: আসওয়াদ ইবনে ইয়াযীদ নাখঈ (রহঃ)

১৬২৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আসওয়াদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তাঁরা (সাহাবায়ে কেরাম) আয়েশা রা)-এর নিকট 'আলী (রাযিঃ) এর ওসীয়ত প্রাপ্তির কথা আলোচনা করেন। তখন তিনি বলেনঃ তিনি কখন তাঁকে ওসীয়ত করলেন? আমি তো তাঁকে আমার বুকের সঙ্গে ঠেস লাগিয়ে রেখেছিলাম, অথবা তিনি (ﷺ) আমার কোলে অবস্থান করছিলেন। এরপর তিনি একটি পাত্র চান এবং আমার কোলেই এলিয়ে পড়ে ইন্তিকাল করেন।

নবী (ﷺ)-এর ওফাত ও তাঁর দাফন প্রসঙ্গে

بَاب ذِكْرِ وَفَاتِهِ وَدَفْنِهِ ﷺ

1627

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ لَمَّا قُبِضَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ عِنْدَ امْرَأَتِهِ ابْنَةِ خَارِجَةَ بِالْعَوَالِي فَجَعَلُوا يَقُولُونَ لَمْ يَمُتْ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّمَا هُوَ بَعْضُ مَا كَانَ يَأْخُذُهُ عِنْدَ الْوَحْيِ فَجَاءَ أَبُو بَكْرٍ فَكَشَفَ عَنْ وَجْهِهِ وَقَبَّلَ بَيْنَ عَيْنَيْهِ وَقَالَ ’أَنْتَ أَكْرَمُ عَلَى اللهِ مِنْ أَنْ يُمِيتَكَ مَرَّتَيْنِ قَدْ وَاللهِ مَاتَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَعُمَرُ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ يَقُولُ وَاللهِ مَا مَاتَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَلَا يَمُوتُ حَتَّى يَقْطَعَ أَيْدِيَ أُنَاسٍ مِنْ الْمُنَافِقِينَ كَثِيرٍ وَأَرْجُلَهُمْ فَقَامَ أَبُو بَكْرٍ فَصَعِدَ الْمِنْبَرَ فَقَالَ مَنْ كَانَ يَعْبُدُ اللهَ فَإِنَّ اللهَ حَيٌّ لَمْ يَمُتْ وَمَنْ كَانَ يَعْبُدُ مُحَمَّدًا فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ (وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللهَ شَيْئًا وَسَيَجْزِي اللهُ الشَّاكِرِينَ)’ قَالَ عُمَرُ فَلَكَأَنِّي لَمْ أَقْرَأْهَا إِلَّا يَوْمَئِذٍ.

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬২৭। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন রাসূলুল্লাহ্ (ﷺ) এর ওফাত হয়, তখন আবু বকর (রাযিঃ) আওয়ালী নামক স্থানে তাঁর স্ত্রী বিনত খারিজার ঘরে ছিলেন। সাহাবীগণ বলাবলি করছিলেন যে, নবী (ﷺ) ইন্তিকাল করেননি, বরং ওহী নাযিলের সময় তাঁর যে সব অবস্থা হতো, এটা তা-ই। এরপর আবু বকর (রাযিঃ) আসলেন। তিনি তাঁর চেহারা হতে কাপড় সরিয়ে তাঁর ললাটে চুমু খেয়ে বললেনঃ আপনি দ্বিতীয়বার মারা যাবেন না। আপনি আল্লাহর কাছে অধিক সম্মানিত নিশ্চয়, আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ) ইনতিকাল করেছেন। এ সময় উমর (রাযিঃ) মসজিদের এক কোণায় থেকে বলছিলেনঃ আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ) ইনতিকাল করেননি। আর তিনি মুনাফিকদের শক্তি-সামর্থ্য খর্ব না করা পর্যন্ত ইনতিকাল করবেন না। তখন আবু বকর (রাযিঃ) মিম্বরে উঠে দাঁড়িয়ে বললেনঃ যে ব্যক্তি আল্লাহর ইবাদাত করতো, সে যেন মনে রাখে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো ইন্তিকাল করবেন না। আর যে ব্যক্তি মুহাম্মাদ (ﷺ) -এর ইবাদত করতো, সে জেনে রাখুক মুহাম্মাদ তো ইন্তিকাল করেছেন। (তারপর তিনি নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করেন)ঃ

وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللهَ شَيْئًا وَسَيَجْزِي اللهُ الشَّاكِرِين

"মুহাম্মাদ (ﷺ) একজন রাসূল মাত্র; তাঁর আগে বহু রাসূল গত হয়েছে। সুতরাং যদি সে মারা যায় অথবা সে শহীদ হয়, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে? এবং কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করবে না, বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন" (৩ঃ১৪৪ আয়াত)।
“উমর (রাযিঃ) বললেনঃ আমার মনে হয়, আমি যেন এ আয়াত আজই মাত্র পাঠ করছি।
1628

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ أَنْبَأَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا أَبِي عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ حَدَّثَنِي حُسَيْنُ بْنُ عَبْدِ اللهِ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا أَرَادُوا أَنْ يَحْفِرُوا لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم بَعَثُوا إِلَى أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ وَكَانَ يَضْرَحُ كَضَرِيحِ أَهْلِ مَكَّةَ وَبَعَثُوا إِلَى أَبِي طَلْحَةَ وَكَانَ هُوَ الَّذِي يَحْفِرُ لِأَهْلِ الْمَدِينَةِ وَكَانَ يَلْحَدُ فَبَعَثُوا إِلَيْهِمَا رَسُولَيْنِ وَقَالُوا اللّٰهُمَّ خِرْ لِرَسُولِكَ فَوَجَدُوا أَبَا طَلْحَةَ فَجِيءَ بِهِ وَلَمْ يُوجَدْ أَبُو عُبَيْدَةَ فَلَحَدَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ فَلَمَّا فَرَغُوا مِنْ جِهَازِهِ يَوْمَ الثُّلَاثَاءِ وُضِعَ عَلَى سَرِيرِهِ فِي بَيْتِهِ ثُمَّ دَخَلَ النَّاسُ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَرْسَالًا يُصَلُّونَ عَلَيْهِ حَتَّى إِذَا فَرَغُوا أَدْخَلُوا النِّسَاءَ حَتَّى إِذَا فَرَغُوا أَدْخَلُوا الصِّبْيَانَ وَلَمْ يَؤُمَّ النَّاسَ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَحَدٌ لَقَدْ اخْتَلَفَ الْمُسْلِمُونَ فِي الْمَكَانِ الَّذِي يُحْفَرُ لَهُ فَقَالَ قَائِلُونَ يُدْفَنُ فِي مَسْجِدِهِ وَقَالَ قَائِلُونَ يُدْفَنُ مَعَ أَصْحَابِهِ فَقَالَ أَبُو بَكْرٍ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ ’مَا قُبِضَ نَبِيٌّ إِلَّا دُفِنَ حَيْثُ يُقْبَضُ قَالَ فَرَفَعُوا فِرَاشَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الَّذِي تُوُفِّيَ عَلَيْهِ فَحَفَرُوا لَهُ ثُمَّ دُفِنَ صلى الله عليه وسلم وَسَطَ اللَّيْلِ مِنْ لَيْلَةِ الْأَرْبِعَاءِ وَنَزَلَ فِي حُفْرَتِهِ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَالْفَضْلُ بْنُ الْعَبَّاسِ وَقُثَمُ أَخُوهُ وَشُقْرَانُ مَوْلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَقَالَ أَوْسُ بْنُ خَوْلِيٍّ وَهُوَ أَبُو لَيْلَى لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنْشُدُكَ اللهَ وَحَظَّنَا مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَهُ عَلِيٌّ انْزِلْ وَكَانَ شُقْرَانُ مَوْلَاهُ أَخَذَ قَطِيفَةً كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَلْبَسُهَا فَدَفَنَهَا فِي الْقَبْرِ وَقَالَ وَاللهِ لَا يَلْبَسُهَا أَحَدٌ بَعْدَكَ أَبَدًا فَدُفِنَتْ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم’.

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৬২৮। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ).... ইব্‌ন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন সাহাবায়ে কিরাম যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য কবর খননের ইচ্ছা করলেন, তখন তাঁরা আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ) এর নিকট লোক পাঠালেন। তিনি মক্কাবাসীদের কবর খননের ন্যায় কবর খনন করতেন। আর তাঁরা আবু তালহা (রাযিঃ) এর নিকটও লোক পাঠালেন। তিনি মদীনাবাসীদের জন্য লাহাদ আকৃতির কবর খনন করতেন। তাঁরা এ দু'জনের কাছেই লোক পাঠালেন, আর তাঁরা বললেনঃ হে আল্লাহ! আপনার রাসূলের জন্য আপনি যা পছন্দ করেন, তাই করুন।

তাঁরা আবু তালহা (রাযিঃ) কে পেলে তাঁকে নিয়ে আসা হলো। পক্ষান্তরে তাঁরা আবু উবায়দা (রাযিঃ)-কে পেলেন না। তারপর রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য লাহাদ কবর খনন করেন। রাবী বলেনঃ মঙ্গলবারে তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাফনের কাজ সম্পন্ন করেন এবং তাঁকে তাঁর ঘরে খাটের উপর রাখা হয়। এরপর লোকেরা দলে দলে রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট প্রবেশ করেন এবং তাঁর জন্য দু'আ করেন। এমনকি পুরুষদের পালা শেষ হলে মহিলারা প্রবেশ করেন। অবশেষে তাদের পালা শেষ হলে বালকরা প্রবেশ করলো। রাসূলুল্লাহ (ﷺ) -এর জন্য এ দু'আয় কেউ ইমামতি করেননি।

তাঁর কবর কোথায় খনন করা হবে, এ নিয়ে মুসলমানদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। কতেক বলেনঃ তাঁকে তাঁর মসজিদে দাফন করা হবে। আর কতেক বলেনঃ তাঁকে তাঁর সাহাবীদের সঙ্গে কবরস্থানে দাফন করা হবে। তখন আবু বকর (রাযিঃ) বলেনঃ “আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, যে স্থানে নবীর ইন্তিকাল হয়, সেখানেই তাঁকে দাফন করা হয়।" রাযী বলেনঃ যে বিছানায় রাসূলুল্লাহ (ﷺ) -এর ইন্তিকাল হয়, তাঁরা তা সরিয়ে নেন এবং তাঁর জন্য সেখানে কবর খনন করেন। এরপর তাঁকে বুধবার মধ্যরাতে দাফন করা হয়। 'আলী ইবন আবু তালিব, ফযল ইবন 'আব্বাস, তাঁর ভাই কুসাম এবং রাসূলুল্লাহ (ﷺ) -এর আযাদকৃত গোলাম শুকরান (রাযিঃ) তাঁর কবরে অবতরণ করেন।

আওস ইব্‌ন খাওলী, যিনি আবু লায়লা নামে পরিচিত ছিলেন, আলী ইবন্ আবু তালিব (রাযিঃ) কে বলেনঃ আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ) -এর ব্যাপারে আমাদেরও অংশ রয়েছে। 'আলী (রাযিঃ) তাকে বললেনঃ তুমিও অবতরণ কর। রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত গোলাম শুকরান (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর পরিহিত চাদর নিয়েছিলেন। তিনি তাও কবরে দাফন করেন আর বলেনঃ আল্লাহর কসম! আপনার পরে তা আর কেউ পরিধান করবে না। কাজেই তা রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে দাফন করা হলো।
1629

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ أَبُو الزُّبَيْرِ حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ لَمَّا وَجَدَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مِنْ كَرْبِ الْمَوْتِ مَا وَجَدَ قَالَتْ فَاطِمَةُ وَا كَرْبَ أَبَتَاهُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَا كَرْبَ عَلَى أَبِيكِ بَعْدَ الْيَوْمِ إِنَّهُ قَدْ حَضَرَ مِنْ أَبِيكِ مَا لَيْسَ بِتَارِكٍ مِنْهُ أَحَدًا الْمُوَافَاةُ يَوْمَ الْقِيَامَةِ

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬২৯। নসর ইবন 'আলী (রাহঃ)....আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন মৃত্যু যন্ত্রণা তীব্রভাবে অনুভব করেন, তখন ফাতিমা (রাযিঃ) বলেনঃ আহ! আমার পিতার উপর কতই না বিপদ! তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আজকের দিনের পরে তোমার পিতার আর কোন বিপদ নেই। তোমার পিতার উপর যে বিপদ আপতিত হয়েছে, কিয়ামত পর্যন্ত এরূপ বিপদ আর কারো উপর পতিত হবে না।

1630
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنِي ثَابِتٌ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَتْ لِي فَاطِمَةُ يَا أَنَسُ كَيْفَ سَخَتْ أَنْفُسُكُمْ أَنْ تَحْثُوا التُّرَابَ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم

و حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَنَسٍ أَنَّ فَاطِمَةَ قَالَتْ حِينَ قُبِضَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَا أَبَتَاهُ إِلَى جِبْرَائِيلَ أَنْعَاهُ وَا أَبَتَاهُ مِنْ رَبِّهِ مَا أَدْنَاهُ وَا أَبَتَاهُ جَنَّةُ الْفِرْدَوْسِ مَأْوَاهُ وَا أَبَتَاهُ أَجَابَ رَبًّا دَعَاهُ.
قَالَ حَمَّادٌ فَرَأَيْتُ ثَابِتًا حِينَ حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ بَكَى حَتَّى رَأَيْتُ أَضْلَاعَهُ تَخْتَلِفُ.

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬৩০। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন ফাতিমা (রাযিঃ) আমাকে বলেনঃ হে আনাস! তোমাদের প্রাণ কিভাবে সায় দিল যে, তোমরা রাসূলুল্লাহ এর উপর মাটি ঢেলে দিলে?

ছাবিত (রাহঃ).... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) এর যখন ইন্তিকাল হয়, তখন ফাতিমা (রাযিঃ) বলেনঃ আহ্! আমার পিতা! জিবরাঈল (আ) তাঁর থেকে পৃথক হয়ে গেলেন। আহ্ আমার পিতা! তিনি তাঁর রবের নিকটবর্তী হলেন। আহ্, আমার পিতা! জান্নাতুল ফিরদাউস তাঁর ঠিকানা হল। আহ্ আমার পিতা! তিনি তাঁর রবের ডাকে সাড়া দিলেন।
হাম্মাদ (রাহঃ) বলেনঃ আমি ছাবিত (রাযিঃ) কে দেখলাম, তিনি এ হাদীস বর্ণনাকালে কাঁদছেন; এমন কি তার জোড়াগুলোও কাঁপতে দেখেছি।
1631

- حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلَالٍ الصَّوَّافُ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَنَسٍ قَالَ لَمَّا كَانَ الْيَوْمُ الَّذِي دَخَلَ فِيهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الْمَدِينَةَ أَضَاءَ مِنْهَا كُلُّ شَيْءٍ فَلَمَّا كَانَ الْيَوْمُ الَّذِي مَاتَ فِيهِ أَظْلَمَ مِنْهَا كُلُّ شَيْءٍ وَمَا نَفَضْنَا عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم الْأَيْدِيَ حَتَّى أَنْكَرْنَا قُلُوبَنَا

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬৩১। বিশর ইব্‌ন হিলাল সাওওয়াফ (রাহঃ).... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যেদিন রাসুলুল্লাহ (ﷺ) মদীনায় আগমন করেন, তখন মদীনার প্রতিটি বস্তু জ্যোতির্ময় হয়ে উঠে। আর যেদিন তিনি ইন্তিকাল করেন, সেদিন মদীনার প্রতিটি বস্তু আঁধারে আচ্ছন্ন হয়ে যায়। নবী (ﷺ)-এর দাফন কাজ সম্পন্ন করার পর আমাদের অন্তর ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠে।

1632

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ كُنَّا نَتَّقِي الْكَلَامَ وَالِانْبِسَاطَ إِلَى نِسَائِنَا عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم مَخَافَةَ أَنْ يُنْزَلَ فِينَا الْقُرْآنُ فَلَمَّا مَاتَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تَكَلَّمْنَا

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৬৩২। মুহাম্মাদ ইব্‌ন বাশশার (রাহঃ).... ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এর যামানায় আমরা আমাদের স্ত্রীদের সাথে খোলামেলাভাবে কথাবার্তা বলতে এবং মেলামেশা করতে এজন্য আশংকা করতাম যে, হয়ত বা আমাদের উপর কুরআনের আয়াত নাযিল হয়ে যায়। রাসূলুল্লাহ (ﷺ)-এর ইন্তিকালের পর আমরা তাদের সাথে খোলামেলাভাবে কথাবার্তা বলতে লাগলাম।

1633

حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَنْبَأَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ الْعِجْلِيُّ عَنْ ابْنِ عَوْنٍ عَنْ الْحَسَنِ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَإِنَّمَا وَجْهُنَا وَاحِدٌ فَلَمَّا قُبِضَ نَظَرْنَا هَكَذَا وَهَكَذَا

Narrator: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)

১৬৩৩। ইসহাক ইবন মনসুর (রাহঃ).... উবায়্যি ইব্‌ন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে এমন ভাবে ছিলাম যে, আমাদের দৃষ্টি ছিল এক দিকেই। যখন তাঁর ইন্তিকাল হয়, তখন আমরা এদিক সেদিক দৃষ্টি দিতে লাগলাম।

1634

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا خَالِي مُحَمَّدُ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ الْمُطَّلِبِ بْنِ السَّائِبِ بْنِ أَبِي وَدَاعَةَ السَّهْمِيُّ حَدَّثَنِي مُوسَى بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي أُمَيَّةَ الْمَخْزُومِيُّ حَدَّثَنِي مُصْعَبُ بْنُ عَبْدِ اللهِ عَنْ أُمِّ سَلَمَةَ بِنْتِ أَبِي أُمَيَّةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كَانَ النَّاسُ فِي عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ الْمُصَلِّي يُصَلِّي لَمْ يَعْدُ بَصَرُ أَحَدِهِمْ مَوْضِعَ قَدَمَيْهِ فَلَمَّا تُوُفِّيَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَكَانَ النَّاسُ إِذَا قَامَ أَحَدُهُمْ يُصَلِّي لَمْ يَعْدُ بَصَرُ أَحَدِهِمْ مَوْضِعَ جَبِينِهِ فَتُوُفِّيَ أَبُو بَكْرٍ وَكَانَ عُمَرُ فَكَانَ النَّاسُ إِذَا قَامَ أَحَدُهُمْ يُصَلِّي لَمْ يَعْدُ بَصَرُ أَحَدِهِمْ مَوْضِعَ الْقِبْلَةِ وَكَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَكَانَتْ الْفِتْنَةُ فَتَلَفَّتَ النَّاسُ يَمِينًا وَشِمَالًا

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৬৩৪। ইবরাহীম ইবনুল মুনযির হিযামী (রাহঃ).... নবী সহধর্মিণী উম্মু সালামা বিনত আবু উমায়্যা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এর যামানায় লোকদের অবস্থা এরূপ ছিল যে, মুসল্লী যখন সালাত আদায়ের জন্য দাঁড়াতেন, তখন তাদের কারো দৃষ্টি তার উভয় পায়ের স্থান অতিক্রম করত না। রাসূলুল্লাহ (ﷺ)-এর যখন ইন্তিকাল হয়, তখন লোকদের অবস্থা এরূপ হলো যে, যখন তাদের কেউ সালাতে দাঁড়াতেন, তখন তার দৃষ্টি সাজদার স্থান অতিক্রম করত না। এরপর আবু বকর (রাযিঃ)-এর ইন্তিকাল হলো, আর উমর (রাযিঃ) খলীফা হলেন। তখন লোকদের অবস্থা এরূপ হলো যে, তাদের কেউ যখন সালাতে দাঁড়াতেন, তখন তার দৃষ্টি কিবলার দিক অতিক্রম করত না। আর উছমান ইবন আফ্ফান (রাযিঃ) যখন খলীফা হলেন, তখন ফিতনার সূচনা হয়। ফলে লোকেরা ডান ও বাম দিকে তাকাতে শুরু করে।

1635

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ قَالَ أَبُو بَكْرٍ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم لِعُمَرَ انْطَلِقْ بِنَا إِلَى أُمِّ أَيْمَنَ نَزُورُهَا كَمَا كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَزُورُهَا قَالَ فَلَمَّا انْتَهَيْنَا إِلَيْهَا بَكَتْ فَقَالَا لَهَا مَا يُبْكِيكِ فَمَا عِنْدَ اللهِ خَيْرٌ لِرَسُولِهِ قَالَتْ إِنِّي لَأَعْلَمُ أَنَّ مَا عِنْدَ اللهِ خَيْرٌ لِرَسُولِهِ وَلَكِنْ أَبْكِي أَنَّ الْوَحْيَ قَدْ انْقَطَعَ مِنْ السَّمَاءِ قَالَ فَهَيَّجَتْهُمَا عَلَى الْبُكَاءِ فَجَعَلَا يَبْكِيَانِ مَعَهَا

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬৩৫। হাসান ইব্‌ন 'আলী খাল্লাল (রাহঃ)....... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাতের পর আবু বকর (রাযিঃ) 'উমর (রাযিঃ) কে বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যেমন উন্মু আয়মনের সঙ্গে দেখা করতে যেতেন, চলুন তেমন আমরাও তাঁর সঙ্গে দেখা করতে যাই। তিনি বলেনঃ আমরা যখন তাঁর কাছে পৌঁছলাম, তখন তিনি কেঁদে উঠলেন।

তারা দু'জন তাকে বললেনঃ আপনি কেন কাঁদছেন? আল্লাহর নিকট যা আছে, তা তাঁর রাসূলের জন্য কল্যাণকর। তিনি বললেনঃ আমি অবশ্যই জানি যে, আল্লাহর নিকট যা আছে, তা তার রাসূলের জন্য কল্যাণকর। কিন্তু আমিতো এজন্য কাঁদছি যে, আসমান থেকে ওহী নাযিল হওয়া বন্ধ হয়ে গেল। রাবী বলেনঃ তিনি তাঁদের উভয়কে কাঁদতে অনুপ্রাণিত করেন। ফলে তাঁরা উভয়ে তাঁর সঙ্গে কাঁদতে শুরু করেন।
1636

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنْ الصَّلَاةِ فِيهِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ يَعْنِي بَلِيتَ قَالَ إِنَّ اللهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ

Narrator: আউস ইবনে আউস ছাকাফী (রাঃ)

১৬৩৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আওস ইবন আওস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের দিনগুলোর মধ্যে জুমুআর দিন সর্বোত্তম। এ দিনেই আদম (আ)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে। এ দিনেই কিয়ামত সংঘটিত হবে। কাজেই তোমরা এ দিনে আমার প্রতি অধিক দরুদ ও সালাম পাঠ করবে। কেননা, তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়। জনৈক ব্যক্তি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমাদের দরূদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে, অথচ আপনি তো মাটির সাথে মিশে যাবেন? তিনি বললেনঃ আল্লাহ তা'আলা নবীগণের দেহ ভক্ষণ করা যমীনের জন্য হারাম করে দিয়েছেন।

1637

حَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ عَنْ زَيْدِ بْنِ أَيْمَنَ عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَكْثِرُوا الصَّلَاةَ عَلَيَّ يَوْمَ الْجُمُعَةِ فَإِنَّهُ مَشْهُودٌ تَشْهَدُهُ الْمَلَائِكَةُ وَإِنَّ أَحَدًا لَنْ يُصَلِّيَ عَلَيَّ إِلَّا عُرِضَتْ عَلَيَّ صَلَاتُهُ حَتَّى يَفْرُغَ مِنْهَا قَالَ قُلْتُ وَبَعْدَ الْمَوْتِ قَالَ وَبَعْدَ الْمَوْتِ إِنَّ اللهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ فَنَبِيُّ اللهِ حَيٌّ يُرْزَقُ

Narrator: হযরত আবুদ দারদা রাযি.

১৬৩৭। আমর ইবন সাওওয়াদ মিসরী (রাহঃ).... আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা জুমু'আর দিন আমার প্রতি অধিক দরূদ পাঠ করবে। কেননা, তা আমার নিকট পৌঁছান হয়, ফিরিশতাগণ তা পৌছিয়ে দেন। যে ব্যক্তি আমার প্রতি দরূদ পাঠ করে, তা থেকে সে বিরত না হওয়া পর্যন্ত তা আমার নিকট পেশ হতে থাকে। রাবী বলেন, আমি বললামঃ ইন্তিকালের পরেও? তিনি (ﷺ) বললেনঃ হ্যাঁ, ইনতিকালের পরেও? আল্লাহ তা'আলা নবীগণের দেহ ভক্ষণ করা যমীনের জন্য হারাম করেছেন। আল্লাহর নবী জীবিত এবং তাঁকে রিযক দেওয়া হয়।