كتاب اللباس

৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায়

Chapter 30 · 107 hadith

রাসূলুল্লাহ (ﷺ)-এর লেবাস

بَاب لِبَاسِ رَسُولِ اللهِ ﷺ

3550

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ فَقَالَ ‏ "‏ شَغَلَنِي أَعْلاَمُ هَذِهِ اذْهَبُوا بِهَا إِلَى أَبِي جَهْمٍ وَائْتُونِي بِأَنْبِجَانِيَّتِهِ ‏"‏ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৫৫০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি নকশাদার চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন, তারপর বললেনঃ এই চাদরের নকশা আমাকে অন্য মনস্ক করেছে, এটা আবু জাহমের কাছে নিয়ে যাও এবং আমার জন্য একটা মোটা ধরনের নকশাবিহীন চাদর নিয়ে এসো।

3551

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَأَخْرَجَتْ لِي إِزَارًا غَلِيظًا مِنَ الَّتِي تُصْنَعُ بِالْيَمَنِ وَكِسَاءً مِنْ هَذِهِ الأَكْسِيَةِ الَّتِي تُدْعَى الْمُلَبَّدَةَ وَأَقْسَمَتْ لِي لَقُبِضَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِيهِمَا ‏.‏

Narrator: বিবিধ

৩৫৫১। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... আবু বুরদাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আয়েশা (রাযিঃ)-এর নিকট হাযির হলাম, তখন তিনি আমাকে দেখাবার জন্য ইয়ামেনে তৈরী একটি মোটা লুঙ্গী এবং 'মুলাববাদাহ' নামের এক ধরনের সাধারণ মোটা চাদর বের করলেন। এবং কসম খেয়ে আমাকে বললেনঃ এ কাপড় দু'টিতেই রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত হয়েছে।

3552

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الأَحْوَصِ بْنِ حَكِيمٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَلَّى فِي شَمْلَةٍ قَدْ عَقَدَ عَلَيْهَا ‏.‏

Narrator: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

৩৫৫২। আহমাদ ইব্‌ন সাবিত জাহদারী (রাহঃ)...... উবাদাহ ইব্‌ন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) এমন একটি চাদরে সালাত আদায় করেছেন যা তিনি গিট দিয়ে বেধে রেখে ছিলেন।

3553

حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَعَلَيْهِ رِدَاءٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫৫৩। ইউনুস ইব্‌ন আব্দুল আলা (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর সাথে ছিলাম। তাঁর গায়ে তখন মোটা পায়ের একটা নাজরানী চাদর ছিল।

3554

حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا أَبُو الأَسْوَدِ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَسُبُّ أَحَدًا وَلاَ يُطْوَى لَهُ ثَوْبٌ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৫৫৪। আব্দুল কুদ্দুস ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে কাউকে কটু কথা বলতে শুনিনি। এবং তার কাপড় ভাঁজ করে দিতে দেখিনি।

3555

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، أَنَّ امْرَأَةً، جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِبُرْدَةٍ - قَالَ وَمَا الْبُرْدَةُ قَالَ الشَّمْلَةُ - قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَسَجْتُ هَذِهِ بِيَدِي لأَكْسُوَكَهَا ‏.‏ فَأَخَذَهَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مُحْتَاجًا إِلَيْهَا فَخَرَجَ عَلَيْنَا فِيهَا وَإِنَّهَا لإِزَارُهُ فَجَاءَ فُلاَنُ بْنُ فُلاَنٍ - رَجُلٌ سَمَّاهُ يَوْمَئِذٍ - فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَحْسَنَ هَذِهِ الْبُرْدَةَ اكْسُنِيهَا ‏.‏ قَالَ ‏ "‏ نَعَمْ ‏"‏ ‏.‏ فَلَمَّا دَخَلَ طَوَاهَا وَأَرْسَلَ بِهَا إِلَيْهِ فَقَالَ لَهُ الْقَوْمُ وَاللَّهِ مَا أَحْسَنْتَ كُسِيَهَا النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ مُحْتَاجًا إِلَيْهَا ثُمَّ سَأَلْتَهُ إِيَّاهَا وَقَدْ عَلِمْتَ أَنَّهُ لاَ يَرُدُّ سَائِلاً ‏.‏ فَقَالَ إِنِّي وَاللَّهِ مَا سَأَلْتُهُ إِيَّاهَا لأَلْبَسَهَا وَلَكِنْ سَأَلْتُهُ إِيَّاهَا لِتَكُونَ كَفَنِي ‏.‏ فَقَالَ سَهْلٌ فَكَانَتْ كَفَنَهُ يَوْمَ مَاتَ ‏.‏

Narrator: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)

৩৫৫৫। হিশাম ইবন আম্মার...... সাহাল ইবন সা'দ সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত যে জনৈকা মহিলা রাসূলাল্লাহ (ﷺ) -এর নিকট এক খানা চাদর নিয়ে আসে। সে বললোঃ ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আপনাকে পড়তে দেওয়ার জন্য আমি নিজ হাতে এটা বুনেছি। চাদরের দরকার মনে করে রাসূলুল্লাহ (ﷺ) তা নিলেন, পরে সেটাকে লুঙ্গীর মত পরে আমাদের মাঝে আসলেন। তখন অমুকের দেখে অমুক (রাবী তখন লোকটির নাম বলেছিলেন) এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এই চাদরটা কি চমৎকার! এটা আমাকে পরিয়ে দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আচ্ছা। তিনি ভিতরে গিয়ে চাদরটা ভাজ করে তার কাছে পাঠিয়ে দিলেন, লোকেরা তাকে বললোঃ আল্লাহর কসম, কাজটা ভাল করনি। নবী (ﷺ) প্রয়োজনের তাগিদেই তা পরে দিলেন, আর সেটা তাঁর কাছ থেকে তুমি চেয়ে নিলে? অথচ তুমি জান যে তিনি কোন প্রার্থীকেই ফিরিয়ে দেন না। তখন সে বললোঃ আল্লাহর কসম! নিশ্চয় আমি এটা পরার জন্য তাঁর কাছ থেকে চেয়ে নেইনি। বরং আমি তাঁর কাছ থেকে চেয়ে নিয়েছি, যাতে তা আমার কাফন হতে পারে, সাহল (রাযিঃ) বলেনঃ লোকটা যেদিন মারা গেল, সেদিন সেটাই হয়ে ছিলো তার কাফন।

3556

حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ يُوسُفَ بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ نُوحِ بْنِ ذَكْوَانَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسٍ، قَالَ لَبِسَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الصُّوفَ وَاحْتَذَى الْمَخْصُوفَ وَلَبِسَ ثَوْبًا خَشِنًا خَشِنًا ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫৫৬। ইয়াহইয়া ইব্‌ন উসমান ইবন সাঈদ ইবন কাসীর ইব্‌ন দীনার হিমসী (রাহঃ)...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) পশমী কাপড় পরে দেন, ছেড়া জুতা পরেছেন এবং মোটা কাপড়ও পরেছেন।

নতুন কাপড় পরার দু'আ

بَاب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا لَبِسَ ثَوْبًا جَدِيدًا

3557

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ حَدَّثَنَا أَصْبَغُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَبُو الْعَلاَءِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ لَبِسَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ثَوْبًا جَدِيدًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ لَبِسَ ثَوْبًا جَدِيدًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي ‏.‏ ثُمَّ عَمَدَ إِلَى الثَّوْبِ الَّذِي أَخْلَقَ أَوْ أَلْقَى فَتَصَدَّقَ بِهِ كَانَ فِي كَنَفِ اللَّهِ وَفِي حِفْظِ اللَّهِ وَفِي سِتْرِ اللَّهِ حَيًّا وَمَيِّتًا ‏"‏ ‏.‏ قَالَهَا ثَلاَثًا ‏.‏

Narrator: আবু উমামাহ হারিসী (রাঃ)

৩৫৫৭। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... আবু উমামাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমার ইব্‌ন খাত্তাব (রাযিঃ) নতুন কাপড় পড়লেন, অতঃপর বলেনঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي সেই আল্লাহর প্রশংসা, যিনি আমাকে এমন বস্ত্র পরিধান করিয়াছেন যা দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢাকতে পারি এবং যা দিয়ে আমি আমাকে সুসজ্জিত করতে পারি। অতঃপর তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে নতুন কাপড় পরে এই দু'আ পড়বে যে, الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِيআর পুরানো হয় গেলে তা রেখে সাদাকা করে দিবে, সে জীবদ্দশায় এবং মৃত অবস্থায় আল্লাহর ছত্রচ্ছায়ায় ও আল্লাহর হিফাযতে থাকবে। একথাটি তিনি তিনবার বললেন।

3558

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَأَى عَلَى عُمَرَ قَمِيصًا أَبْيَضَ فَقَالَ ‏"‏ ثَوْبُكَ هَذَا غَسِيلٌ أَمْ جَدِيدٌ ‏"‏ ‏.‏ قَالَ لاَ بَلْ غَسِيلٌ ‏.‏ قَالَ ‏"‏ الْبَسْ جَدِيدًا وَعِشْ حَمِيدًا وَمُتْ شَهِيدًا ‏"‏ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৫৫৮। হোসাইন ইব্‌ন মাহদী (রাহঃ)....... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) উমারের গায়ে একটা সাদা জামা দেখতে পেয়ে বললেনঃ তোমার এ কাপড় ধোয়া না নতুন ? তিনি বললেনঃ না বরং ধোয়া। তখন তিনি বলেনঃ নতুন কাপড় পর, প্রশংসিত জীবন যাপন কর এবং শহীদ হয়ে মৃত্যুবরণ কর। সমাজ

যে সব পোশাক পরা নিষেধ

بَاب مَا نُهِيَ عَنْهُ مِنْ اللِّبَاسِ

3559

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ لِبْسَتَيْنِ فَأَمَّا اللِّبْسَتَانِ فَاشْتِمَالُ الصَّمَّاءِ وَالاِحْتِبَاءُ فِي الثَّوْبِ الْوَاحِدِ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَىْءٌ ‏.‏

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৫৫৯। আবু বাকর (রাহঃ)......আবু সাঈদ খুূদরী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) দুধরনের পোশাক পরতে নিষেধ করেছেন। একটি হলো এক বস্তু এমনভাবে শরীরে পেচানো যে, সতর খুলে যায়, দ্বিতীয়টি হলো শরীরে এমনভাবে কাপড় পেচানো যে কোন অঙ্গ স্বাভাবিকভাবে সঞ্চালন করা যায় না।

3560

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ‏.‏ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ لِبْسَتَيْنِ عَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ وَعَنِ الاِحْتِبَاءِ فِي الثَّوْبِ الْوَاحِدِ يُفْضِي بِفَرْجِهِ إِلَى السَّمَاءِ ‏.‏

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৬০। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) দু'ধরনের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। প্রতমতঃ এমনভাবে শরীরে লেপ্টে থাকা যে স্বাভাবিক অঙ্গ সঞ্চালন সম্ভব হয় না। দ্বিতীয়তঃ এমনভাবে পরা যে, লজ্জাস্থান প্রকাশ পায়।

3561

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ لِبْسَتَيْنِ اشْتِمَالِ الصَّمَّاءِ وَالاِحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَأَنْتَ مُفْضٍ فَرْجَكَ إِلَى السَّمَاءِ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৫৬১। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাযিঃ).....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দু'ধরনের পোশাক পরতে নিষেধ করেছেন। প্রথমতঃ اشْتِمَالِ الصَّمَّاءِ অর্থাৎ শরীরের সাথে কাপড় এমন ভাবে লেপ্টে পরা, যাতে শরীরের ভাজ দেখা যায়। দ্বিতীয়তঃ احْتِبَاءِ অর্থাৎ এমনভাবে পড়া যাতে সতর খোলা থাকে।

পশমী পোশাক পরিধান করা

بَاب لُبْسِ الصُّوفِ

3562

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ لِي يَا بُنَىَّ لَوْ شَهِدْتَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا أَصَابَتْنَا السَّمَاءُ لَحَسِبْتَ أَنَّ رِيحَنَا رِيحُ الضَّأْنِ ‏.‏

Narrator: বিবিধ

৩৫৬২। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... আবু বুরদাহ (রাযিঃ)-এর পিতা থেকে বর্ণিত, তিনি আমাকে বললেনঃ হে প্রিয় বৎস! রাসূলুল্লাহ (ﷺ) -এর আমানায় যখন বৃষ্টি হতো, তখন যদি তুমি আমাদের দেখতে, তাহলে ভাবতে আমাদের শরীরের গন্ধগুলি দুম্বার গন্ধের মত।

3563

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الأَحْوَصُ بْنُ حَكِيمٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ذَاتَ يَوْمٍ وَعَلَيْهِ جُبَّةٌ رُومِيَّةٌ مِنْ صُوفٍ ضَيِّقَةُ الْكُمَّيْنِ فَصَلَّى بِنَا فِيهَا لَيْسَ عَلَيْهِ شَىْءٌ غَيْرُهَا ‏.‏

Narrator: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

৩৫৬৩। মুহাম্মাদ ইব্‌ন উসমান ইব্‌ন কারামাহ (রাহঃ)...... উবাদাহ ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে বেরিয়ে এলেন তখন তার গায়ে ছিল পশমের তৈরী সংকীর্ণ আস্তীন বিশিষ্ট রোমী জুববা। সেটা পরে তিনি আমাদের সালাত আদায় করলেন। সেটা ছাড়া আর কিন্তু তাঁর গায়ে ছিলে না।

3564

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، وَأَحْمَدُ بْنُ الأَزْهَرِ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ السِّمْطِ، حَدَّثَنِي الْوَضِينُ بْنُ عَطَاءٍ، عَنْ مَحْفُوظِ بْنِ عَلْقَمَةَ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ فَقَلَبَ جُبَّةَ صُوفٍ كَانَتْ عَلَيْهِ فَمَسَحَ بِهَا وَجْهَهُ ‏.‏

Narrator: সালমান ফারিসী (রাঃ)

৩৫৬৪। আব্বাস ইব্‌ন ওয়ালীদ দিমাশকী ও আহমাদ ইবন আযহার (রাহঃ)...... সালমান ফারসী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) অযূ করলেন, তিনি জুব্বা পরা ছিলেন তা উল্টিয়ে তা দিয়ে মুখ মুছলেন।

3565

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ الْفَضْلِ، عَنْ شُعْبَةَ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَسِمُ غَنَمًا فِي آذَانِهَا وَرَأَيْتُهُ مُتَّزِرًا بِكِسَاءٍ ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫৬৫। সুওয়াইদ ইব্‌ন সাঈদ (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বকরীর কানে দাগ লাগাতে দেখেছি এবং তাকে একটি চাদর লুঙ্গীর ন্যায় পরিধান রত দেখেছি।

সাদা পোশাক পরিধান করা

بَاب الْبَيَاضِ مِنْ الثِّيَابِ

3566

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ الْمَكِّيُّ، عَنِ ابْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ خَيْرُ ثِيَابِكُمُ الْبَيَاضُ فَالْبَسُوهَا وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৫৬৬। মুহাম্মাদ ইব্‌ন সাব্বাহ (রাহঃ)......ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের জন্য উত্তম পোশাক হলো সাদা পোশাক। সুতরাং সাদা কাপড় পর এবং তাতে তোমাদের মৃতদের কাফন দাও।

3567

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْبَسُوا ثِيَابَ الْبَيَاضِ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ ‏"‏ ‏.‏

Narrator: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

৩৫৬৭। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....... সামুরাহ ইব্‌ন জুনদাব (রাযিঃ) থেকি বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাদা পোশাক পরিধান করবে কেননা তা অধিক পবিত্র ও উত্তম।

3568

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ الأَزْرَقُ، حَدَّثَنَا عَبْدُ الْمَجِيدِ بْنُ أَبِي رَوَّادٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ سَالِمٍ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ أَحْسَنَ مَا زُرْتُمُ اللَّهَ بِهِ فِي قُبُورِكُمْ وَمَسَاجِدِكُمُ الْبَيَاضُ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আবুদ দারদা রাযি.

৩৫৬৮। মুহাম্মাদ ইবন হাসসান আযরাক (রাযিঃ)...... আবুদ্দারদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের কবরে এবং তোমাদের মসজিদে আল্লাহর সাথে সাদা পোশাক সাক্ষাৎ করাই উত্তম।

অহংকার বশত: কাপড় ঝুলিয়ে দেওয়া

بَاب مَنْ جَرَّ ثَوْبَهُ مِنْ الْخُيَلَاءِ

3569

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، جَمِيعًا عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ الَّذِي يَجُرُّ ثَوْبَهُ مِنَ الْخُيَلاَءِ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৫৬৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)........ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি অহংকারবশত: কাপড় (টাখনুর নীচে) ঝুলিয়ে পরবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না।

3570

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ عَطِيَّةَ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ جَرَّ إِزَارَهُ مِنْ الْخُيَلَاءِ لَمْ يَنْظُرْ اللهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ فَلَقِيتُ ابْنَ عُمَرَ بِالْبَلَاطِ فَذَكَرْتُ لَهُ حَدِيثَ أَبِي سَعِيدٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ وَأَشَارَ إِلَى أُذُنَيْهِ سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي.

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৫৭০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)....... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি অহংকারবশত: লুঙ্গী ঝুলিয়ে পরে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না।

রাবী বলেনঃ আমি বালাত নামক স্থানে ইব্‌ন উমারের সাক্ষাত পেয়ে, নবী (ﷺ) থেকে আবু সাঈদ (রাযিঃ) বর্ণিত হাদীসটি তাঁর নিকট উল্লেখ করলাম, তখন তিনি তাঁর দুই কানের দিকে ইশারা করে বললেনঃ আমার কর্ণদ্বারা তা শ্রবণ করেছে এবং হৃদয় সংরক্ষণ করেছে।
3571

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ مَرَّ بِأَبِي هُرَيْرَةَ فَتًى مِنْ قُرَيْشٍ يَجُرُّ سَبَلَهُ فَقَالَ يَا ابْنَ أَخِي إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ جَرَّ ثَوْبَهُ مِنَ الْخُيَلاَءِ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৭১। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আবু হুরায়রা (রাযিঃ)-এর পাশ দিয়া এক কোরাইশ যুবক কাপড় ঝুলিয়ে যাচ্ছিলো। তখন তিনি বললেন, হে ভাতিজা রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে অহংকারবশত: কাপড় ঝুলিয়ে পরে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না।

লুঙ্গীর ঝুলের নিম্ন সীমা

وْضِعِ الْإِزَارِ أَيْنَ هُوَ

3572
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ مُسْلِمِ بْنِ نُذَيْرٍ عَنْ حُذَيْفَةَ قَالَ أَخَذَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِأَسْفَلِ عَضَلَةِ سَاقِي أَوْ سَاقِهِ فَقَالَ هَذَا مَوْضِعُ الْإِزَارِ فَإِنْ أَبَيْتَ فَأَسْفَلَ فَإِنْ أَبَيْتَ فَأَسْفَلَ فَإِنْ أَبَيْتَ فَلَا حَقَّ لِلْإِزَارِ فِي الْكَعْبَيْنِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ حَدَّثَنِي أَبُو إِسْحَقَ عَنْ مُسْلِمِ بْنِ نُذَيْرٍ عَنْ حُذَيْفَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ

Narrator: হযরত হুযায়ফা রাযি

৩৫৭২। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)..... হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার গোছার কিংবা (রাবীর সন্দেহ) তাঁর গোছার পেশীর নিম্নংশ ধরে বললেনঃ এটা হলো লুঙ্গীর সীমা। এটা তোমার অপছন্দ হলে, আরো নীচে নামতে পারো; কিন্তু তাও যদি অপছন্দ হয় তবে (বলি শোনো) দু'টাখনুর হাড় ঢেকে লুংগী পরিধান করার কোন অবকাশ নেই।

আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... হুযায়ফা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
3573

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ لأَبِي سَعِيدٍ هَلْ سَمِعْتَ مِنْ، رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ شَيْئًا فِي الإِزَارِ قَالَ نَعَمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ إِزْرَةُ الْمُؤْمِنِ إِلَى أَنْصَافِ سَاقَيْهِ لاَ جُنَاحَ عَلَيْهِ مَا بَيْنَهُ وَبَيْنَ الْكَعْبَيْنِ وَمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ فِي النَّارِ ‏"‏ ‏.‏ يَقُولُ ثَلاَثًا ‏"‏ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَى مَنْ جَرَّ إِزَارَهُ بَطَرًا ‏"‏ ‏.‏

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৫৭৩। আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ)...... আব্দুর রহমান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ (রাযিঃ) থেকে জিজ্ঞাসা করলামঃ আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) থেকে লুঙ্গী সম্পর্কে কিছু শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে মু'মিন ব্যক্তির লুঙ্গীর সীমা হলো নলার অর্ধেক পর্যন্ত। সেখান থেকে টাখনুর মাঝের স্থান টুকুতে গোনাহ নেই, তবে টাখনুর নীচের ঢাকা অংশটুকু জাহান্নামে যাবে। এটা তিনি তিন বার বলেছেন। ঐ ব্যক্তির দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। যে অহংকার বশত: লুঙ্গী ঝুলিয়ে পড়ে।

3574

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ حُصَيْنِ بْنِ قَبِيصَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَا سُفْيَانَ بْنَ سَهْلٍ لاَ تُسْبِلْ فَإِنَّ اللَّهَ لاَ يُحِبُّ الْمُسْبِلِينَ ‏"‏ ‏.‏

Narrator: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)

৩৫৭৪। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)......মুগীরা ইব্‌ন শোবা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হে সুফিয়ান ইব্‌ন সাহল! কাপড় ঝুলিয়ে পরো নাঃ কেননা, আল্লাহ কাপড় ঝুলিয়ে পরিধান কারীদের পছন্দ করেন না।

জামা পরিধান করা

بَاب لُبْسِ الْقَمِيصِ

3575

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا أَبُو تُمَيْلَةَ، عَنْ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أُمِّهِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ لَمْ يَكُنْ ثَوْبٌ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنَ الْقَمِيصِ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৩৫৭৫। ইয়াকুব ইব্‌ন ইবরাহীম দাওয়াকী (রাহঃ)...... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে জামার চেয়ে প্রিয় কোন পোশাক ছিল না।

জামার দৈর্ঘ্যতা প্রসঙ্গে

بَاب طُولِ الْقَمِيصِ كَمْ هُوَ

3576

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ أَبِي رَوَّادٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الإِسْبَالُ فِي الإِزَارِ وَالْقَمِيصِ وَالْعِمَامَةِ مَنْ جَرَّ شَيْئًا خُيَلاَءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو بَكْرٍ مَا أَغْرَبَهُ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৫৭৬। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ).......সালেমের পিতা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত তিনি বলেন, লুঙ্গী, জামা, ও পাগড়ী ঝুলিয়ে পরা যেতে পারে। যে ব্যক্তি অহংকার বশত; কোন কিছু ঝুলিয়ে পরে কিয়ামতের দিন আল্লাহ তাঁর দিকে ফিরেও তাকাবেন না,

বারী আবু বাকর (রাযিঃ) বলেন হাদীসটি সনদের দিক দিয়ে গরীব।

জামার আস্তিনের দৈর্ঘ্যতা

بَاب كُمِّ الْقَمِيصِ كَمْ يَكُونُ

3577

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الأَوْدِيُّ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنَا حَسَنُ بْنُ صَالِحٍ، ح وَحَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الْحَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ مُسْلِمٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَلْبَسُ قَمِيصًا قَصِيرَ الْيَدَيْنِ وَالطُّولِ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৫৭৭। আহমাদ ইব্‌ন উসমান ইবন হাকীম আওদী ও সুফিয়ান ইব্‌ন ওয়াকী (রাহঃ)..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ছোট আস্তীন ও স্বল্প দৈর্ঘ্য সম্পন্ন জামা পরতেন।

জামার বোতাম খোলা রাখা

بَاب حَلِّ الْأَزْرَارِ

3578

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا ابْنُ دُكَيْنٍ، عَنْ زُهَيْرٍ، عَنْ عُرْوَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُشَيْرٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَبَايَعْتُهُ وَإِنَّ زِرَّ قَمِيصِهِ لَمُطْلَقٌ ‏.‏ قَالَ عُرْوَةُ فَمَا رَأَيْتُ مُعَاوِيَةَ وَلاَ ابْنَهُ فِي شِتَاءٍ وَلاَ صَيْفٍ إِلاَّ مُطْلَقَةً أَزْرَارُهُمَا ‏.‏

Narrator: মুআবিয়া ইবনে কুররা (রহঃ) -তার পিতা রাঃ থেকে-

৩৫৭৮। আবু বাকর (রাহঃ)..... মুয়াবিয়া ইবন কুররা তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে তাঁর কাছে বায়'আত হলাম, তখন তাঁর জামার বোতামগুলো খোলা ছিল। রাবী ওরওয়ার বলেনঃ তাই আমি শীতে ও গরমে সর্বদা মু'আবিয়া ও তাঁর পুত্রকে জামার বোতাম খোলা অবস্থায় দেখেছি।

পায়জামা পরিধান করা

بَاب لُبْسِ السَّرَاوِيلِ

3579

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، وَعَبْدُ الرَّحْمَنِ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ سُوَيْدِ بْنِ قَيْسٍ، قَالَ أَتَانَا النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَسَاوَمَنَا سَرَاوِيلَ ‏.‏

Narrator: সুওয়াইদ ইবনে কায়স (রাঃ)

৩৫৭৯। আবু বাকর ইব্‌ন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... সুওয়াইদ ইবন কায়স (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আমাদের এখানে এসে পায়জামা দর করে খরিদ করে ছিলেন।

স্ত্রীলোকের পোশাকের আঁচলের দৈর্ঘ্য

بَاب ذَيْلِ الْمَرْأَةِ كَمْ يَكُونُ

3580

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَمْ تَجُرُّ الْمَرْأَةُ مِنْ ذَيْلِهَا قَالَ ‏"‏ شِبْرًا ‏"‏ ‏.‏ قُلْتُ إِذًا يَنْكَشِفَ عَنْهَا ‏.‏ قَالَ ذِرَاعٌ لاَ تَزِيدُ عَلَيْهِ ‏"‏ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৩৫৮০। আবু বাকর (রাহঃ).....উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হলোঃ নারী তার পোশাকের আঁচল কি পরিমাণ ঝুলিয়ে পরতে পারে? তিনি বললেনঃ এক বিঘত পরিমাণ। আমি বললামঃ তাহলে তো তার (পো) নিরাবরন থাকবে। তিনি বললেনঃ তাহালে এক হাত এর চাইতে অধিক নয়।

3581

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ أَزْوَاجَ النَّبِيِّ، ـ صلى الله عليه وسلم ـ رُخِّصَ لَهُنَّ فِي الذَّيْلِ ذِرَاعًا فَكُنَّ يَأْتِيَنَّا فَنَذْرَعُ لَهُنَّ بِالْقَصَبِ ذِرَاعًا ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৫৮১। আবু বাকর (রাহঃ)......ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) সহধর্মীনিদের এক হাত লম্বা আঁচলের অনুমতি দেওয়া হয়েছিল। পরে নারীরা আমাদের কাছে আসতো, আর আমরা তাদেরকে কাঠি দ্বারা এক হাত পরিমাণ মেপে দিতাম।

3582

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الْمُهَزِّمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ‏.‏ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لِفَاطِمَةَ أَوْ لأُمِّ سَلَمَةَ ‏ "‏ ذَيْلُكِ ذِرَاعٌ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৮২। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ফাতিমা কিংবা উম্মে সালামা (রাযিঃ)-কে বলেছেন, তোমার আঁচল এক হাত পরিমাণ হবে।

3583

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ أَبِي الْمُهَزِّمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ فِي ذُيُولِ النِّسَاءِ ‏"‏ شِبْرًا ‏"‏ ‏.‏ فَقَالَتْ عَائِشَةُ إِذًا تَخْرُجَ سُوقُهُنَّ ‏.‏ قَالَ ‏"‏ فَذِرَاعٌ ‏"‏ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৫৮৩। আবু বাকর ইবন আবু শায়রা (রাহঃ).....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) নারীদের আঁচল সম্পর্কে এক বিঘত পরিমাণের কথা বলেছিলেন। আয়েশা (রাযিঃ) বলেলেনঃ তাহলে তো তাদের পায়ের নলা বেরিয়ে যাবে। তিনি বললেনঃ তবে এক হাত পরিমাণ।

কাল রংয়ের পাগড়ী

بَاب الْعِمَامَةِ السَّوْدَاءِ

3584

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُسَاوِرٍ الْوَرَّاقِ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ ‏.‏

Narrator: আমর ইবন হুরায়স (রাঃ)

৩৫৮৪। হিশাম ইবন আম্মার (রাহঃ)...... আম্‌র ইবন হুরায়েস তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) কে আমি কাল পাগড়ী ধারন করা অবস্থায় খুতবা দিতে দেখেছি।

3585

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ دَخَلَ مَكَّةَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ ‏.‏

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৫৮৫। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) কাল পাগড়ী পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন।

3586

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، أَنْبَأَنَا مُوسَى بْنُ عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৫৮৬। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) মক্কা বিজয়ের দিন কাল পাগড়ী পরিহিত অবস্থয়া (মক্কায়) প্রবেশ করেন।

দুই কাঁধের মাঝে পাগড়ীর লেজ ঝুলানো

بَاب إِرْخَاءِ الْعِمَامَةِ بَيْنَ الْكَتِفَيْنِ

3587

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مُسَاوِرٍ، حَدَّثَنِي جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ قَدْ أَرْخَى طَرَفَيْهَا بَيْنَ كَتِفَيْهِ ‏.‏

Narrator: আমর ইবন হুরায়স (রাঃ)

৩৫৮৭। আবু বাকর ইবন শায়বা (রাহঃ)...... আমর ইবন হোরায়েস (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি যেন রাসূলুল্লাহ (ﷺ) কে দেখছি যে, তাঁর মাথায় কাল পাগড়ী রয়েছে; আর তার দুই প্রাস্ত স্কন্ধদ্বয়ের মাঝে ঝুলিয়ে দিয়েছেন।

রেশমী বস্ত্র পরিধানের নিষিদ্ধতা

بَاب كَرَاهِيَةِ لُبْسِ الْحَرِيرِ

3588

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الآخِرَةِ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫৮৮। আবু বাকর ইব্‌ন শায়বা (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুনিয়াতে যে ব্যক্তি রেশমী বস্ত্র পরিধান করে, আখিরাতে সে তা পরিধান করতে পারবে না।

3589

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدٍ، عَنِ الْبَرَاءِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الدِّيبَاجِ وَالْحَرِيرِ وَالإِسْتَبْرَقِ ‏.‏

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৫৮৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)......বারা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দীবাজ, হারীর ও ইসতাবরাক জাতীয় রেশমী বস্ত্র ব্যবহার করতে নিষেধ করেছেন।

3590

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ حُذَيْفَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ لُبْسِ الْحَرِيرِ وَالذَّهَبِ وَقَالَ ‏ "‏ هُوَ لَهُمْ فِي الدُّنْيَا وَلَنَا فِي الآخِرَةِ ‏"‏ ‏.‏

Narrator: হযরত হুযায়ফা রাযি

৩৫৯০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রেশমী বস্ত্র ও স্বর্ণ ব্যবহার করতে নিষেধ করেছেন এবং বলেছেনঃ সেটা দুনিয়াতে তাদের জন্য আর আখিরাতে আমাদের জন্য।

3591

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى حُلَّةً سِيَرَاءَ مِنْ حَرِيرٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوِ ابْتَعْتَ هَذِهِ الْحُلَّةَ لِلْوَفْدِ وَلِيَوْمِ الْجُمُعَةِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّمَا يَلْبَسُ هَذَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ ‏"‏ ‏.‏

Narrator: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৩৫৯১। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)......ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, উমর ইবন খাত্তাব (রাযিঃ) বাজারে এক সেট রেশমী পোশাক দেখে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! প্রতিনিধি দলকে সাক্ষাত দান কালে এবং জুমু'আর দিনে ব্যবহারের জন্য এটা যদি আপনি কিনতেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটা তারাই পরবে, যাদের আখিরাতে কোন অংশ নেই।

যাদের যাদের রেশমী বস্ত্র পরার অনুমতি দেয়া হয়েছিল

بَاب مَنْ رُخِّصَ لَهُ فِي لُبْسِ الْحَرِيرِ

3592

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، ‏.‏ أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، نَبَّأَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَخَّصَ لِلزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ وَلِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فِي قَمِيصَيْنِ مِنْ حَرِيرٍ مِنْ وَجَعٍ كَانَ بِهِمَا حِكَّةٍ ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫৯২। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যুবাইর ইব্‌ন আওয়াম ও আব্দুর রহমান ইব্‌ন আওয়ামকে রেশমী জামা পরার অনুমতি দিয়েছিলেন; কেননা, তাদের খুজলির কষ্ট ছিলো।

চিহ্ন রূপে (রেশমী) কাপড়ের টুকরা লাগানোর অনুমতি

بَاب الرُّخْصَةِ فِي الْعَلَمِ فِي الثَّوْبِ

3593

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عُمَرَ، أَنَّهُ كَانَ يَنْهَى عَنِ الْحَرِيرِ، وَالدِّيبَاجِ، إِلاَّ مَا كَانَ هَكَذَا ثُمَّ أَشَارَ بِإِصْبَعِهِ ثُمَّ الثَّانِيَةِ ثُمَّ الثَّالِثَةِ ثُمَّ الرَّابِعَةِ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَنْهَانَا عَنْهُ ‏.‏

Narrator: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৩৫৯৩। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)- উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রেশমী ও রেশম মিশ্রিত বস্ত্র আংগুল এরপর দ্বিতীয়টি এরপর তৃতীয়টি এরপর চতুর্থটি দিয়ে ইশারা করলেন। এবং বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে (এর অধিক) থেকে নিষেধ করতেন।

3594

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُغِيرَةَ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي عُمَرَ، مَوْلَى أَسْمَاءَ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ اشْتَرَى عِمَامَةً لَهَا عَلَمٌ فَدَعَا بِالْجَلَمَيْنِ فَقَصَّهُ فَدَخَلْتُ عَلَى أَسْمَاءَ فَذَكَرْتُ ذَلِكَ لَهَا فَقَالَتْ بُؤْسًا لِعَبْدِ اللَّهِ يَا جَارِيَةُ هَاتِي جُبَّةَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ فَجَاءَتْ بِجُبَّةٍ مَكْفُوفَةِ الْكُمَّيْنِ وَالْجَيْبِ وَالْفَرْجَيْنِ بِالدِّيبَاجِ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৫৯৪। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আসমা (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম আবু উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবন উমরকে দেখতে পেলাম, তিনি রেশমী বস্ত্রের প্রান্ত যুক্তি একটি পাগড়ী খরিদ করলেন, অতঃপর কাঁচি আনিয়ে তা কেটে ফেললেন, আমি আসমার কাছে গিয়ে বিষয়টি তাঁকে বললাম। তিনি বললেনঃ হে বান্দী! আব্দুল্লাহর জন্য আশ্চর্য! রাসূলুল্লাহ (ﷺ) এর জুববাটা নিয়ে এসো। সে জুব্বাটি আনলো। দেখি; দুই আস্তিন কল্লি ও গলায় রেশমের ফিতা লাগানো আছে।

মহিলাদের জন্য রেশমী বস্ত্র ও স্বর্ণ পরিধান

بَاب لُبْسِ الْحَرِيرِ وَالذَّهَبِ لِلنِّسَاءِ

3595

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي الصَّعْبَةِ، عَنْ أَبِي الأَفْلَحِ الْهَمْدَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُرَيْرٍ الْغَافِقِيِّ، سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ أَخَذَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَرِيرًا بِشِمَالِهِ وَذَهَبًا بِيَمِينِهِ ثُمَّ رَفَعَ بِهِمَا يَدَيْهِ فَقَالَ ‏ "‏ إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي حِلٌّ لإِنَاثِهِمْ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৫৯৫। আবু বাকর (রাহঃ)...... আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বা হাতে রেশমী বস্ত্র এবং ডান হাতে স্বর্ণ নিলেন, অতঃপর সেগুলো সহ দু'হাত উর্ধে তুলে বললেনঃ আমার উম্মাতের পুরুষদের জন্য এ দু'টি হারাম এবং তাদের মহিলাদের জন্য হালাল।

3596

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ أَبِي فَاخِتَةَ، حَدَّثَنِي هُبَيْرَةُ بْنُ يَرِيمَ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حُلَّةٌ مَكْفُوفَةٌ بِحَرِيرٍ إِمَّا سَدَاؤُهَا وَإِمَّا لُحْمَتُهَا فَأَرْسَلَ بِهَا إِلَىَّ فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَصْنَعُ بِهَا أَلْبَسُهَا قَالَ ‏ "‏ لاَ وَلَكِنِ اجْعَلْهَا خُمُرًا بَيْنَ الْفَوَاطِمِ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৫৯৬। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)......আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) কে রেশমী প্রান্ত বিশিষ্ট একসেট পোশাক হাদিয়া দেওয়া হলো। হয় তার ডানা রেশমী সুতার ছিলো কিংবা পড়েন। তিনি সেটা আমার কাছে পাঠিয়ে দিলেন, আমি তাঁর নিকট এসে বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এটা দিয়ে আমি কি করবো? আমি কি এটা পরবো? তিনি বললেনঃ না, তবে ফাতেমাদের উড়না বানিয়ে দাও। (নবী কন্যা- ফাতিমা, আলী জননী ফাতিমা, ও হামযা কন্যা ফাতিমা)।

3597

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنِ الإِفْرِيقِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَفِي إِحْدَى يَدَيْهِ ثَوْبٌ مِنْ حَرِيرٍ وَفِي الأُخْرَى ذَهَبٌ فَقَالَ ‏ "‏ إِنَّ هَذَيْنِ مُحَرَّمٌ عَلَى ذُكُورِ أُمَّتِي حِلٌّ لإِنَاثِهِمْ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৫৯৭। আবু বাকর (রাহঃ)...... আব্দুল্লাহ আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে বিড়িয়ে এলেন, তখন তার এক হাতে ছিল রেশমী বস্ত্র এবং অপর হাতে সোনা। তিনি বললেনঃ এ দু'টি আমার উম্মাতের পুরুষদের জন্য হারাম, তাদের মহিলাদের জন্য হালাল।

3598

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ رَأَيْتُ عَلَى زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَمِيصَ حَرِيرٍ سِيَرَاءَ ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৪৯৮। আবু বাকর (রাহঃ)..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর কন্য যায়নাবের পরিধানে কাপড়ের জামা দেখেছি।

পুরুষের লাল রংয়ের কাপড় ব্যবহার

بَاب لُبْسِ الْأَحْمَرِ لِلرِّجَالِ

3599

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ الْقَاضِي، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ مَا رَأَيْتُ أَجْمَلَ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مُتَرَجِّلاً فِي حُلَّةٍ حَمْرَاءَ ‏.‏

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৫৯৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... বারা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, লাল পোশাকে ও পরিপাটি চুলে রাসূলুল্লাহ (ﷺ) এর চাইতে অধিক সুন্দর আর কাউকে আমি দেখেনি।

3600

حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ بَرَّادِ بْنِ يُوسُفَ بْنِ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ وَاقِدٍ، قَاضِي مَرْوَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَخْطُبُ فَأَقْبَلَ حَسَنٌ وَحُسَيْنٌ عَلَيْهِمَا قَمِيصَانِ أَحْمَرَانِ يَعْثُرَانِ وَيَقُومَانِ فَنَزَلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَأَخَذَهُمَا فَوَضَعَهُمَا فِي حِجْرِهِ فَقَالَ ‏"‏ صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ ‏(إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلاَدُكُمْ فِتْنَةٌ)‏ رَأَيْتُ هَذَيْنِ فَلَمْ أَصْبِرْ ‏"‏ ‏.‏ ثُمَّ أَخَذَ فِي خُطْبَتِهِ ‏.‏

Narrator: আবু মুসা আশ'আরী (রাঃ)

৩৬০০। আবু আমির আব্দুল্লাহ ইব্‌ন বাররাদ ইব্‌ন ইউসুফ ইব্‌ন আবু বারদাহ ইব্‌ন আবু মুসা আশ'আরী (রাহঃ)...... আবু মুসা আশ'আরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ (ﷺ) খুতবা দিচ্ছেন এমন সময় হাসান ও হোসায়ন (রাযিঃ) দু'টি লাল জামা গায়ে তাড়াহুড়া করে এসে দাঁড়ালেন, তখন নবী (ﷺ) নেমে এসে তাদের উভয়কে ধরে তাঁর কোলে বসালেন এবং বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূল সত্য বলেছেন; إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلاَدُكُمْ فِتْنَةٌ “তোমাদের সম্পদও সন্তান সন্ততি নিছক পরীক্ষা", এ দু'জনকে দেখে আমি ধৈর্য ধরতে পারলাম না। অতঃপর তিনি তাঁর খুৎবায় ফিরে গেলেন।

পুরুষদের জন্য কুসুম রংয়ে রঞ্জিত বস্ত্র ব্যবহার নিষিদ্ধ

بَاب كَرَاهِيَةِ الْمُعَصْفَرِ لِلرِّجَالِ

3601

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنِ الْحَسَنِ بْنِ سُهَيْلٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْمُفَدَّمِ ‏.‏ قَالَ يَزِيدُ قُلْتُ لِلْحَسَنِ مَا الْمُفَدَّمُ قَالَ الْمُشْبَعُ بِالْعُصْفُرِ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬০১। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) 'মুফাদ্দাম' পরতে নিষেধ করেছেন। রাবী ইয়াযীদ বলেন; হাসানকে আমি জিজ্ঞাসা করলামঃ ‘মুফাদদাম' কি? তিনি বললেন, কুসুম রং-এ রঞ্জিত বস্ত্র।

3602

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ نَهَانِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ - وَلاَ أَقُولُ نَهَاكُمْ - عَنْ لُبْسِ الْمُعَصْفَرِ ‏.‏

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৬০২। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... আব্দুল্লাহ ইব্‌ন হুনাইন (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আলী (রাযিঃ) কে বলতে শুনেছি রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কুসুম রংয়ে রঞ্জিত কাপড় পরতে নিষেধ করেছেন।

3603

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ هِشَامِ بْنِ الْغَازِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ ثَنِيَّةِ أَذَاخِرَ فَالْتَفَتَ إِلَىَّ وَعَلَىَّ رَيْطَةٌ مُضَرَّجَةٌ بِالْعُصْفُرِ فَقَالَ ‏"‏ مَا هَذِهِ ‏"‏ ‏.‏ فَعَرَفْتُ مَا كَرِهَ فَأَتَيْتُ أَهْلِي وَهُمْ يَسْجُرُونَ تَنُّورَهُمْ فَقَذَفْتُهَا فِيهِ ثُمَّ أَتَيْتُهُ مِنَ الْغَدِ فَقَالَ ‏"‏ يَا عَبْدَ اللَّهِ مَا فَعَلَتِ الرَّيْطَةُ ‏"‏ ‏.‏ فَأَخْبَرْتُهُ فَقَالَ ‏"‏ أَلاَ كَسَوْتَهَا بَعْضَ أَهْلِكَ فَإِنَّهُ لاَ بَأْسَ بِذَلِكَ لِلنِّسَاءِ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৬০৩। আবু বাকর (রাহঃ)...... আমর ইব্‌ন শু'আইব (রাহঃ)-এর দাদা সূত্রে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সানিয়া আযাখির নামক স্থান থেকে আসছিলেন। এ সময় তিনি আমার দিকে তাকালেন, আমার পরনে তখন কুসুম রংয়ে রঞ্জিত এই তহবন্দ ছিল। তিনি বললেনঃ এটা কি? আমি তাঁর অপছন্দ অনুভব করলাম। অতঃপর আমি আমার পরিবার পরিজনের কাছে এলাম, আর তখন তারা রং-এর চুলা ধরছিল। আমি তাঁর নিকট হাযির হলে তিনি জিজ্ঞাসা করলেনঃ হে আব্দুল্লাহ! তহবন্দটা কি করেছ? তখন আমি ঘটনা টা তাঁকে জানালাম। তিনি বললেনঃ তোমার পরিবারের কোন মেয়েকে কেন দিলে না। কেননা নারীদের এতে কোন অসুবিধা নেই।

পুরুষদের হলুদ রংয়ের কাপড় পরিধান করা

بَاب الصُّفْرَةِ لِلرِّجَالِ

3604

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُحَمَّدِ بْنِ شُرَحْبِيلَ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، قَالَ أَتَانَا النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَوَضَعْنَا لَهُ مَاءً يَتَبَرَّدُ بِهِ فَاغْتَسَلَ ثُمَّ أَتَيْتُهُ بِمِلْحَفَةٍ صَفْرَاءَ فَرَأَيْتُ أَثَرَ الْوَرْسِ عَلَى عُكَنِهِ ‏.‏

Narrator: কায়স ইবন সা'দ আনসারী (রাঃ)

৩৬০৪। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....... কায়দ ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আমাদের নিকট আসেন, তখন আমরা তাঁর জন্য পানি রাখি, যাতে তিনি (গোসল করে) ঠাণ্ডা হতে পারেন। তিনি গোসল করলেন, এরপর আমি তার জন্য হলূদ রংয়ের একটি চাদর নিয়ে এলাম, তাঁর পিঠে আমি হলুদ দাগ দেখতে পেয়েছিলাম।

অপচয় বা অহংকার পরিহার করে যা ইচ্ছা তাই পর

بَاب الْبَسْ مَا شِئْتَ مَا أَخْطَأَكَ سَرَفٌ أَوْ مَخِيلَةٌ

3605

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ كُلُوا وَاشْرَبُوا وَتَصَدَّقُوا وَالْبَسُوا مَا لَمْ يُخَالِطْهُ إِسْرَافٌ أَوْ مَخِيلَةٌ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৬০৫। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... আমর ইব্‌ন শু'আয়ের (রাযিঃ)-এর দাদা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পানাহার কর, সাদাকাহ কর এবং পরিধান কর যতক্ষণ না তাতে অপচয় বা অহংকারের সংযোগ না ঘটে।

খ্যাতির উদ্দেশ্যে পোশাক পরিধান

بَاب مَنْ لَبِسَ شُهْرَةً مِنْ الثِّيَابِ

3606

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْوَاسِطِيَّانِ، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي زُرْعَةَ، عَنْ مُهَاجِرٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ أَلْبَسَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ثَوْبَ مَذَلَّةٍ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬০৬। মুহাম্মাদ ইব্‌ন আব্দা ওয়াসেতী ও মুহাম্মাদ ইব্‌ন আব্দুল মালিক ওয়াসেতী (রাহঃ)...... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি খ্যাতির উদ্দেশ্যে পোশাক পরবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে অসম্মানের পোশাক পরাবেন।

3607

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنِ الْمُهَاجِرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ فِي الدُّنْيَا أَلْبَسَهُ اللَّهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ أَلْهَبَ فِيهِ نَارًا ‏"‏ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬০৭। মুহাম্মাদ ইবন আব্দুল মালিক ইব্‌ন আবু শাওয়ারিব (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি দুনিয়াতে খ্যাতির উদ্দেশ্যে পোশাক পরবে কিয়ামতের দিন আল্লাহ তাকে অসম্মানের পোশাক পরাবেন, অতঃপর তাতে আগুন ধরিয়ে দিবেন।

3608

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ يَزِيدَ الْبَحْرَانِيُّ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ مُحْرِزٍ النَّاجِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ جَهْمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ أَعْرَضَ اللَّهُ عَنْهُ حَتَّى يَضَعَهُ مَتَى وَضَعَهُ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আবু যার গিফারী (রাঃ)

৩৬০৮। আব্বাস ইব্‌ন ইয়াযীদ বাহরানী (রাহঃ).......আবু যার (রাযিঃ) সূত্র নবী (ﷺ) থেকে বর্ণিত তিনি বলেন, যে ব্যক্তি খ্যাতির উদ্দেশ্যে পোশাক পরে, সেটা খুলে না রাখা পর্যন্ত আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে রাখেন।

মৃত পশুর চামড়া শোধন করে ব্যবহার করা

بَاب لِبْسِ جُلُودِ الْمَيْتَةِ إِذَا دُبِغَتْ

3609

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৬০৯। আবু বকর (রাহঃ)...... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে কোন চামড়া শোধন করে নিলেই তা পবিত্র হয়ে যায়।

3610

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ شَاةً، لِمَوْلاَةِ مَيْمُونَةَ مَرَّ بِهَا - يَعْنِي النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ - قَدْ أُعْطِيَتْهَا مِنَ الصَّدَقَةِ مَيْتَةً فَقَالَ ‏"‏ هَلاَّ أَخَذُوا إِهَابَهَا فَدَبَغُوهُ فَانْتَفَعُوا بِهِ ‏"‏ ‏.‏ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا مَيْتَةٌ ‏.‏ قَالَ ‏"‏ إِنَّمَا حَرُمَ أَكْلُهَا ‏"‏ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা (রাঃ)

৩৬১০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... মাইমুনা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁর আযাদকৃত দাসীর একটি মৃত বকরীর পাশ দিয়ে নবী (ﷺ) যাচ্ছিলেন, বকরীটা তাকে সাদাকার মাল থেকে দেয়া হয়েছিলো। তিনি বললেনঃ এরা এর চামড়া কেন নিলো না, তারা এটা শোধন করে উপকৃত হতে পারতো? তারা (সঙ্গীরা) বললো; ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এটাতো মৃত। তিনি বললেনঃ মৃত তো খাওয়া হারাম।

3611

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ لَيْثٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ سَلْمَانَ، قَالَ كَانَ لِبَعْضِ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ شَاةٌ فَمَاتَتْ فَمَرَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلَيْهَا فَقَالَ ‏ "‏ مَا ضَرَّ أَهْلَ هَذِهِ لَوِ انْتَفَعُوا بِإِهَابِهَا ‏"‏ ‏.‏

Narrator: সালমান ফারিসী (রাঃ)

৩৬১১। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... সালমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মুল মু'মিনীনদের কারো একটি বকরী ছিল, সেটা মরে গেল, রাসূলুল্লাহ (ﷺ) সেটার পাশ দিয়ে যাওয়ার সময় বললেনঃ এই বকরীর মালিকরা তার চামড়াটা কাজে লাগালে তাদের কি কোন ক্ষতি হতো?

3612

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ يَزِيدَ بْنِ قُسَيْطٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَمَرَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُسْتَمْتَعَ بِجُلُودِ الْمَيْتَةِ إِذَا دُبِغَتْ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬১২। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মৃতপশুর চামড়া শোধন করে তা দিয়ে উপকৃত হতে নির্দেশ দিয়েছেন।

মৃত পশুর চামড়া ও রগ পেশী দ্বারা উপকৃত না হতে বলা

بَاب مَنْ قَالَ لَا يُنْتَفَعُ مِنْ الْمَيْتَةِ بِإِهَابٍ وَلَا عَصَبٍ

3613

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الشَّيْبَانِيِّ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، كُلُّهُمْ عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ، قَالَ أَتَانَا كِتَابُ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَنْ لاَ تَنْتَفِعُوا مِنَ الْمَيْتَةِ بِإِهَابٍ وَلاَ عَصَبٍ ‏"‏ ‏.‏

Narrator: আব্দুল্লাহ ইবনে উকাইম (রাঃ)

৩৬১৩। আবু বাকর (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন উকায়েম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাদের নিকট নবী (ﷺ) থেকে এই মর্মে নির্দেশ এলো যে, মৃতপশুর চামড়া বা পেশী দ্বারা উপকৃত হয়ো না।

'না'লায়ন শরীফের' বিবরণ

بَاب صِفَةِ النِّعَالِ

3614

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْعَبَّاسِ، قَالَ كَانَ لِنَعْلِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قِبَالاَنِ مَثْنِيٌّ شِرَاكُهُمَا ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৬১৪। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)........ আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ)-এর 'না'লায়ন শরীফের সামনের দিকে দু'টি ফিতা ছিল।

3615

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ هَمَّامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ لِنَعْلِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قِبَالاَنِ ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬১৫। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন নবী (ﷺ) এর না'লায়েন শরীফের দু'টি ফিতা ছিল।

জুতা পরা ও খোলা প্রসঙ্গে

بَاب لُبْسِ النِّعَالِ وَخَلْعِهَا

3616

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيُمْنَى وَإِذَا خَلَعَ فَلْيَبْدَأْ بِالْيُسْرَى ‏"‏ ‏.‏

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬১৬। আবু বাকর (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমদের কেউ যখন জুতা পরে তখন যেন ডান পা থেকে শুরু করে এবং যখন খোলে তখন বাম পা থেকে যেন করে।

একপায়ে জুতা পরে চলা

بَاب الْمَشْيِ فِي النَّعْلِ الْوَاحِدِ

3617

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَمْشِي أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدٍ وَلاَ خُفٍّ وَاحِدٍ لِيَخْلَعْهُمَا جَمِيعًا أَوْ لِيَمْشِ فِيهِمَا جَمِيعًا ‏"‏ ‏.‏

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬১৭। আবু বাকর (রাহঃ)....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে বা এক পায়ে মোজা পরে না চলে।

দাঁড়িয়ে জুতা পরা

بَاب الِانْتِعَالِ قَائِمًا

3618

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَنْتَعِلَ الرَّجُلُ قَائِمًا ‏.‏

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬১৮। আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) লোকদের দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন।

3619

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَنْتَعِلَ الرَّجُلُ قَائِمًا ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬১৯। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... ইবন উমর (রাযিঃ) থেকে তিনি বলেন, নবী (ﷺ) লোকদের দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন।

কালো মোজা পরিধান করা

بَاب الْخِفَافِ السُّودِ

3620

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا دَلْهَمُ بْنُ صَالِحٍ الْكِنْدِيُّ، عَنْ حُجَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْكِنْدِيِّ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّجَاشِيَّ، أَهْدَى لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ خُفَّيْنِ سَاذَجَيْنِ أَسْوَدَيْنِ فَلَبِسَهُمَا ‏.‏

Narrator: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৩৬২০। আবু বকর (রাহঃ)...... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাজ্জাশী রাসূলুল্লাহ (ﷺ) কে মিশমিশে কালো রংয়ের দু'টি মোজা হাদীয়া স্বরূপ দিয়ে ছিলেন। এবং তিনি তা পরিধান করেছিলেন।

মেহদীর খেযাব প্রসঙ্গে

بَاب الْخِضَابِ بِالْحِنَّاءِ

3621

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعَ أَبَا سَلَمَةَ، وَسُلَيْمَانَ بْنَ يَسَارٍ، يُخْبِرَانِ عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬২১। আবু বাকর (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ ইয়াহুদী ও নাসারারা খেযাব ব্যবহার করে না, সুতরাং তোমরা তাদের বিপরীত কর।

3622

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنِ الأَجْلَحِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ أَحْسَنَ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ الْحِنَّاءُ وَالْكَتَمُ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আবু যার গিফারী (রাঃ)

৩৬২২। আবু বাকর (রাহঃ)...... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে সব জিনিস দিয়ে তোমরা বার্ধক্য ঢাকতে পার, তার মাঝে মেহদীও নীল হলো সর্বোত্তম।

3623

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سَلاَّمُ بْنُ أَبِي مُطِيعٍ، عَنْ عُثْمَانَ بْنِ مَوْهَبٍ، قَالَ دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ ‏.‏ قَالَ فَأَخْرَجَتْ إِلَىَّ شَعَرًا مِنْ شَعَرِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَخْضُوبًا بِالْحِنَّاءِ وَالْكَتَمِ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৩৬২৩। আবু বাকর (রাহঃ)...... উসমান ইবন মাওয়াহব (রাহঃ) তিনি বলেন, (একদা) আমি উম্মে সালামা (রাযিঃ) এর কাছে গেলামঃ রাবী বলেনঃ তখন তিনি আমার সামনে রাসূলুল্লাহ (ﷺ)-এর চুলগুলির একটি চুল বের করলেন, যা মেহেদী ও নীল পাতা দ্বারা রঞ্জিত ছিল।

কালো খেজাব ব্যবহার করা

بَاب الْخِضَابِ بِالسَّوَادِ

3624

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ لَيْثٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ جِيءَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ الْفَتْحِ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَكَأَنَّ رَأْسَهُ ثَغَامَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اذْهَبُوا بِهِ إِلَى بَعْضِ نِسَائِهِ فَلْتُغَيِّرْهُ وَجَنِّبُوهُ السَّوَادَ ‏"‏ ‏.‏

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৬২৪। আবু বাকর ইবন আবু শায়রা (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আবু কোহাফাকে নবী (ﷺ) -এর নিকট আনা হলো এবং তার মাথার চুল ছিল ধবধবে সাদা। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা তাকে তার কোন এক স্ত্রীর কাছে নিয়ে যাও, সে যেন তার (চুলের) পরিবর্তন করে দেয়, তবে এতে কালো রং পরিহার করবে।

3625

حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ الصَّيْرَفِيُّ، مُحَمَّدُ بْنُ فِرَاسٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ بْنِ زَكَرِيَّا الرَّاسِبِيُّ، حَدَّثَنَا دَفَّاعُ بْنُ دَغْفَلٍ السَّدُوسِيُّ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، صُهَيْبِ الْخَيْرِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ أَحْسَنَ مَا اخْتَضَبْتُمْ بِهِ لَهَذَا السَّوَادُ أَرْغَبُ لِنِسَائِكُمْ فِيكُمْ وَأَهْيَبُ لَكُمْ فِي صُدُورِ عَدُوِّكُمْ ‏"‏ ‏.‏

Narrator: বিবিধ

৩৬২৫। আবু হুরায়রা ছায়রাফীও মুহাম্মাদ ইবন ফিরাস (রাহঃ)...... সুহায়েব খায়ের (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা যা দিয়ে খেযাব কর, তার মধ্যে এই কালো রংটাই সর্বোত্তম। কেননা এতে তোমাদের নারীরা তোমাদের প্রতি অধিক আকৃষ্ট হয় এবং তোমাদের শত্রুদের মনে তোমাদের প্রতি অধিক ভীতি সৃষ্টি হয়।

হলুদ রংয়ের খেযাব

بَاب الْخِضَابِ بِالصُّفْرَةِ

3626

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّ عُبَيْدَ بْنَ جُرَيْجٍ، سَأَلَ ابْنَ عُمَرَ قَالَ رَأَيْتُكَ تُصَفِّرُ لِحْيَتَكَ بِالْوَرْسِ فَقَالَ ابْنُ عُمَرَ أَمَّا تَصْفِيرِي لِحْيَتِي فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُصَفِّرُ لِحْيَتَهُ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬২৬। আবু বাকর ইবন আবু শায়বা ও উবায়েদ ইবন জোরায়জ (রাহঃ)......ইবন উমর (রাযিঃ) কে এই মর্মে জিজ্ঞেস করলেন যে, আপনাকে তো জাফরান রং দিয়ে দাঁড়ি রঞ্জিত করতে দেখছি? তখন ইব্‌ন উমার (রাযিঃ) বললেনঃ আমার দাঁড়ি হলুদ রং এ রঞ্জিত করার কারণে এই যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তাঁর দাড়ি হলুদ রংয়ের রঞ্জিত দেখেছি।

3627

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ حُمَيْدِ بْنِ وَهْبٍ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَلَى رَجُلٍ قَدْ خَضَبَ بِالْحِنَّاءِ فَقَالَ ‏"‏ مَا أَحْسَنَ هَذَا ‏"‏ ‏.‏ ثُمَّ مَرَّ بِآخَرَ قَدْ خَضَبَ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ فَقَالَ ‏"‏ هَذَا أَحْسَنُ مِنْ هَذَا ‏"‏ ‏.‏ ثُمَّ مَرَّ بِآخَرَ قَدْ خَضَبَ بِالصُّفْرَةِ فَقَالَ ‏"‏ هَذَا أَحْسَنُ مِنْ هَذَا كُلِّهِ ‏"‏ ‏.‏ قَالَ وَكَانَ طَاوُسٌ يُصَفِّرُ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৬২৭। আবু বাকর (রাহঃ)......ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন; (একদা) মেহদীর খেযাব গ্রহণকারী এক লোকের নিকট যাওয়ার সময় নবী (ﷺ) বললেনঃ এটা কতই না উত্তম ! অতঃপর তিনি অন্য একজন মেহদী ও নীল পাতার খেতাব গ্রহণকারী লোকের নিকট দিয়ে যাওয়ার সময় বললেনঃ এটা ওটার চেয়ে উত্তম। এরপর তিনি অন্য একজন হলুদ খেযাব গ্রহণকারীর নিকট দিয়ে যাওয়ার সময় বললেনঃ এটা ঐ সবের চেয়ে উত্তম।

রাবী বলেন, তাউস (রাহঃ) হলুদ খেযাব ব্যবহার করতেন।

খেযাব বর্জন করা

بَاب مَنْ تَرَكَ الْخِضَابَ

3628

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ هَذِهِ مِنْهُ بَيْضَاءُ ‏.‏ يَعْنِي عَنْفَقَتَهُ ‏.‏

Narrator: হযরত আবু জুহাইফা (রাঃ)

৩৬২৮। মুহাম্মাদ ইব্‌ন মুসান্না (রাহঃ)........ আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর এ অংশটা অর্থাৎ তাঁর থুতনির নীচে এবং উপরের কিছু চুল সাদা দেখেছি।

3629

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، وَابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ أَخَضَبَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ إِنَّهُ لَمْ يَرَ مِنَ الشَّيْبِ إِلاَّ نَحْوَ سَبْعَةَ عَشَرَ أَوْ عِشْرِينَ شَعَرَةً فِي مُقَدَّمِ لِحْيَتِهِ ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬২৯। মুহাম্মাদ ইব্‌ন মুসান্না (রাহঃ)...... হুযায়দ (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আনাস ইবন মালিক (রাযিঃ) কে জিজ্ঞাসা করা হলোঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কি খেযাব গ্রহণ করেছেন? তিনি বললেনঃ তিনি তো তাঁর দাঁড়ীর সম্মুখভাগে সতের কিম্বা বিশটিতে শুধু দেখেছেন।

3630

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ الْوَلِيدِ الْكِنْدِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ شَرِيكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ شَيْبُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَ عِشْرِينَ شَعَرَةً ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬৩০। মুহাম্মাদ ইব্‌ন উমার ইব্‌ন ওয়ালীদ কিন্দী (রাহঃ) ...... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর বার্ধক্য বলতে ছিল বিশটার মত মুবারক চুল।

বাবরী রাখা ও ঝুঁটি বাঁধা প্রসঙ্গে

بَاب اتِّخَاذِ الْجُمَّةِ وَالذَّوَائِبِ

3631

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ قَالَتْ أُمُّ هَانِئٍ دَخَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَكَّةَ وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ ‏.‏ تَعْنِي ضَفَائِرَ ‏.‏

Narrator: উম্মে হানী বিনতে আবু তালিব (রাঃ)

৩৬৩১। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)....... উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় প্রবেশ করলেন, এসময় তাঁর মাথায় চারটি ঝুঁটি ছিলো।

3632

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ أَهْلُ الْكِتَابِ يَسْدُلُونَ أَشْعَارَهُمْ وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرِقُونَ وَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ ‏.‏ قَالَ فَسَدَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَاصِيَتَهُ ثُمَّ فَرَقَ بَعْدُ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৬৩২। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ….... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ কিতাবীরা চুল (সিথিঁ না করে) পিছনের দিকে ছেড়ে দিত, মুশরিকরা (মাথার মাঝখান দিয়ে) সিঁথি করতো, রাসূলুল্লাহ (ﷺ) কিতাবীদের সাথে মিল রাখা পছন্দ করতেন। রাবী বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সামনের অংশের চুল পিছনে ছেড়ে দিতেন, পরে (মাথার মাঝখানে) সিঁথি করা শুরু করেছেন।

3633

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبَّادٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَفْرِقُ خَلْفَ يَافُوخِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ثُمَّ أَسْدِلُ نَاصِيَتَهُ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৩৩। আবু বাকর ইবন আবু শায়রা (রাহঃ) ...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পিছনের চুল সিঁথি করে দিতাম, পরে তাঁর সামনের চুল পিছনে ছেড়ে দিতাম।

3634

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَنْبَأَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: «كَانَ شَعَرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَعَرًا رَجِلًا بَيْنَ أُذُنَيْهِ وَمَنْكِبَيْهِ»

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬৩৪। আবু বাকর ইবন আবু শায়রা (রাহঃ)...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর চুল ছিল অল্প কোঁকড়ানো, এবং (লম্বায়) দুইকান ও দুই কাঁধের মাঝ বরাবর।

3635

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي الزِّنَادِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ شَعَرٌ دُونَ الْجُمَّةِ وَفَوْقَ الْوَفْرَةِ.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৩৫। আব্দুর রহমান ইবন ইবরাহীম (রাহঃ) ...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর চুল ছিল 'জুম্মা' এর কম এবং ওয়াফরা থেকে বেশী (অর্থাৎ কাঁধের উপর এবং কানের নীচে)

লম্বা চুলের অপছন্দনীয়তা

بَاب كَرَاهِيَةِ كَثْرَةِ الشَّعَرِ

3636

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، وَسُفْيَانُ بْنُ عُقْبَةَ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ رَآنِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَلِي شَعَرٌ طَوِيلٌ فَقَالَ ‏"‏ ذُبَابٌ ذُبَابٌ ‏"‏ ‏.‏ فَانْطَلَقْتُ فَأَخَذْتُهُ فَرَآنِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ إِنِّي لَمْ أَعْنِكَ وَهَذَا أَحْسَنُ ‏"‏ ‏.‏

Narrator: ওয়াইল ইবনে হুজর (রাঃ)

৩৬৩৬। আবু বাকর ইবন আবু শায়রা (রাহঃ)...... ওয়াইল ইবন হুজর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) কে চুল লম্বা অবস্থায় দেখে বললেনঃ অশুভ ! অশুভ ! তখন আমি চলে গেলাম এবং তা ছোট করে ফেললাম। পরে নবী (ﷺ) আমাকে দেখে বললেনঃ আমি তো তোমাকে বুঝাইনি, তবে এটা উত্তম।

মাথার অর্ধ-ভাগ কামানো নিষেধ

بَاب النَّهْيِ عَنْ الْقَزَعِ

3637

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهُ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْقَزَعِ ‏.‏ قَالَ وَمَا الْقَزَعُ قَالَ أَنْ يُحْلَقَ مِنْ رَأْسِ الصَّبِيِّ مَكَانٌ وَيُتْرَكَ مَكَانٌ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬৩৭। আবু বাকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কাযা থেকে নিষেধ করেছেন। রাবী জিজ্ঞাসা করলেনঃ ‘কাযা' কি ? ইব্‌ন উমার (রাযিঃ) বললেনঃ সেটা হলো বাচ্চার মাথার কিছু অংশ কামানো, আর কিছু অংশ রেখে দেওয়া।

3638

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْقَزَعِ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬৩৮। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কাযা থেকে নিষেধ করেছেন। .

আংটিতে খোদাই করা

بَاب نَقْشِ الْخَاتَمِ

3639

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ خَاتَمًا مِنْ وَرِقٍ ثُمَّ نَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَقَالَ ‏ "‏ لاَ يَنْقُشْ أَحَدٌ عَلَى نَقْشِ خَاتَمِي هَذَا ‏"‏ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬৩৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাযিঃ)........ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) রূপার একট আংটি নিলেন, পরে তাতে مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদাই করালেন। তারপর তিনি বললেনঃ আমার এ আংটির নশার মত নক্শা যেন অন্য কেউ না করে।

3640

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ اصْطَنَعَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ خَاتَمًا فَقَالَ ‏ "‏ إِنَّا قَدِ اصْطَنَعْنَا خَاتَمًا وَنَقَشْنَا فِيهِ نَقْشًا فَلاَ يَنْقُشَنَّ عَلَيْهِ أَحَدٌ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬৪০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)........ আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি আংটি তৈরী করালেন তারপর বললেনঃ আমি একটি আংটি তৈরী করিয়েছি এবং তাতে কিছু নক্‌শা করিয়েছি। সুতরাং এর অনুরূপ নক্শা কেউ যেন না করে।

3641

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ لَهُ فَصٌّ حَبَشِيٌّ وَنَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬৪১। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) রূপার একটি আংটি গ্রহণ করেছিলেন। তাকে একটি হাবশী দেশীয় পাথর ছিল, আর তাতে مُحَمَّدٌ رَسُولُ اللَّهِه নকশা করা ছিল।

সোনার আংটি ব্যবহার করা নিষিদ্ধ

بَاب النَّهْيِ عَنْ خَاتَمِ الذَّهَبِ

3642

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، مَوْلَى عَلِيٍّ عَنْ عَلِيٍّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ التَّخَتُّمِ بِالذَّهَبِ ‏.‏

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৬৪২। আবু বাকর (রাহঃ) ….. আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।

3643

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنِ الْحَسَنِ بْنِ سُهَيْلٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ خَاتَمِ الذَّهَبِ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬৪৩। আবু বাকর (রাহঃ)...... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সোনার আংটি সম্পর্কে নিষেধ করেছেন।

3644

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ أَهْدَى النَّجَاشِيُّ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَلْقَةً فِيهَا خَاتَمُ ذَهَبٍ فِيهِ فَصٌّ حَبَشِيٌّ فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِعُودٍ وَإِنَّهُ لَمُعْرِضٌ عَنْهُ أَوْ بِبَعْضِ أَصَابِعِهِ ثُمَّ دَعَا ابْنَةَ ابْنَتِهِ أُمَامَةَ بِنْتَ أَبِي الْعَاصِ فَقَالَ ‏ "‏ تَحَلَّىْ بِهَذَا يَا بُنَيَّةُ ‏"‏ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৪৪। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ) ….. উম্মুল মু'মিনীন আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নাজ্জাশী রাসূলুল্লাহ (ﷺ) কে একটি আংটি হাদীয়া স্বরূপ দিয়েছিলেন, তাতে সোনার পাতে একটি হাবশ দেশীর পাথর বসানো ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তা অপছন্দ করে একটি কাঠি দিয়ে কিংবা হাতের কোন আংগুলের সাহায্যে সেটা নিলেন, অতঃপর তিনি তাঁর কন্যার কন্যা (নাতিন) উমামাহ বিনতে আবুল আ'সকে ডেকে বললেনঃ প্রিয় বৎস! এটা তুমি ব্যবহার করো।

আংটির পাথর হাতের তালুর দিকে রাখা

بَاب مَنْ جَعَلَ فَصَّ خَاتَمِهِ مِمَّا يَلِي كَفَّهُ

3645

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَجْعَلُ فَصَّ خَاتَمِهِ مِمَّا يَلِي كَفَّهُ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬৪৫। আবু বাকর ইব্‌ন আবু শায়রা (রাহঃ)...... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর আংটির পাথরটা হাতের তালুর দিকে রাখতেন।

3646

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ الأَيْلِيِّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لَبِسَ خَاتَمَ فِضَّةٍ فِيهِ فَصٌّ حَبَشِيٌّ كَانَ يَجْعَلُ فَصَّهُ فِي بَطْنِ كَفِّهِ ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬৪৬। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) রূপার একটি আংটি পরে ছিলেন, তাতে হাবশা দেশীয় পাথর ছিল, সেটা তিনি হাতের তালুর দিকে রাখতেন।

ডান হাতে আংটি পরা

بَاب التَّخَتُّمِ بِالْيَمِينِ

3647

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْفَضْلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাযি.

৩৬৪৭। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ) ….. আব্দুল্লাহ ইবন জাফর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর ডান হাতে আংটি পরতেন।

বৃদ্ধাংগুলিতে আংটি পরা

بَاب التَّخَتُّمِ فِي الْإِبْهَامِ

3648

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَانِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ أَتَخَتَّمَ فِي هَذِهِ وَفِي هَذِهِ يَعْنِي الْخِنْصَرَ وَالإِبْهَامَ ‏.‏

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৬৪৮। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)....... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এই আংগুলে এবং এই আংগুলে (অর্থাৎ বৃদ্ধাংগুলিতে এবং কনিষ্ঠাতে) আংটি পরতে নিষেধ করেছেন।

ঘরে ছবি রাখা

بَاب الصُّوَرِ فِي الْبَيْتِ

3649

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أَبِي طَلْحَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ ‏"‏ ‏.‏

Narrator: বিবিধ

৩৬৪৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ).....আবু তালহার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত তিনি বলেনঃ যে ঘরে কুকুর এবং ছবি থাকে সে ঘরে ফিরিশতা প্রবেশ করে না।

3650

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نُجَىٍّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ الْمَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ ‏"‏ ‏.‏

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৬৫০। আবু বাকর (রাহঃ)...... আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এমন ঘরে (রহমতের) ফিরিশতা প্রবেশে করেন না, যেখানে কুকুর এবং ছবি থাকে।

3651

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ وَاعَدَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ فِي سَاعَةٍ يَأْتِيهِ فِيهَا فَرَاثَ عَلَيْهِ فَخَرَجَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَإِذَا هُوَ بِجِبْرِيلَ قَائِمٌ عَلَى الْبَابِ فَقَالَ ‏ "‏ مَا مَنَعَكَ أَنْ تَدْخُلَ ‏"‏ ‏.‏ قَالَ إِنَّ فِي الْبَيْتِ كَلْبًا وَإِنَّا لاَ نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৫১। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরাঈল (আ) রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে একটি বিশেষ সময়ে সাক্ষাতের ওয়াদা ছিল। কিন্তু তাতে বিলম্ব হলো। তখন নবী (ﷺ) বের হলেন এবং দেখলেন জিবরাঈল দরজায় দাঁড়িয়ে আছেন। তিনি বললেনঃ ভিতরে প্রবেশ করতে কি সে আপনাকে বাঁধা দিয়েছে ? তিনি বললেনঃ এ ঘরে একটি কুকুর আছে, আর আমরা সে ঘরে প্রবেশ করি না যেখানে কুকুর এবং ছবি থাকে।

3652

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا عُفَيْرُ بْنُ مَعْدَانَ، حَدَّثَنَا سُلَيْمُ بْنُ عَامِرٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ امْرَأَةً، أَتَتِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَأَخْبَرَتْهُ أَنَّ زَوْجَهَا فِي بَعْضِ الْمَغَازِي فَاسْتَأْذَنَتْهُ أَنْ تُصَوِّرَ فِي بَيْتِهَا نَخْلَةً فَمَنَعَهَا أَوْ نَهَاهَا ‏.‏

Narrator: আবু উমামা বাহিলী রাযি.

৩৬৫২। আব্বাস ইব্‌ন উসমান দিমাশকী (রাহঃ) ...... আবু উমামাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈকা মহিলা নবী (ﷺ) -এর নিকট এসে তাকে জানালো যে তার স্বামী কোন জিহাদে গিয়েছে। অতঃপর সে তাঁর নিকট তার ঘরে একটি খেজুর গাছের ছবি করার অনুমতি চাইলে, তিনি তাঁকে তা করতে মানা করলেন, অথবা নিষেধ করলেন।

যে সব স্থান পদদলিত হয় তাতে ছবি করা

بَاب الصُّوَرِ فِيمَا يُوطَأُ

3653

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَتَرْتُ سَهْوَةً لِي - تَعْنِي الدَّاخِلَ - بِسِتْرٍ فِيهِ تَصَاوِيرُ فَلَمَّا قَدِمَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ هَتَكَهُ فَجَعَلْتُ مِنْهُ مَنْبُوذَتَيْنِ فَرَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ مُتَّكِئًا عَلَى إِحْدَاهُمَا ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৫৩। আবু বাকর ইব্‌ন আবু শায়রা (রাহঃ) …… আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার ঘরের দরজায় একটা পর্দা বুঝালাম, যাতে ছবি ছিল। অতঃপর নবী (ﷺ) যখন আসলেন, তখন নবী (ﷺ) তা ফেড়ে ফেললেন। পরে আমি তা দিয়ে দু'টি তাকিয়ার গিলাফ বানালাম। নবী (ﷺ) কে তার একটি হেলান দিতে আমি দেখেছি।

লাল জিনপোষ ব্যবহার

بَاب الْمَيَاثِرِ الْحُمْرِ

3654

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هُبَيْرَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ خَاتَمِ الذَّهَبِ وَعَنِ الْمِيثَرَةِ يَعْنِي الْحَمْرَاءَ ‏.‏

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৬৫৪। আবু বাকর (রাহঃ) ….. আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সোনার আংটি এবং জিনপোষ (অর্থাৎ লাল) রং ব্যবহার করতে নিষেধ করেছেন।

চিতা বাঘের চামড়ার উপর সাওয়ার হওয়া

بَاب رُكُوبِ النُّمُورِ

3655

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي عَيَّاشُ بْنُ عَبَّاسٍ الْحِمْيَرِيُّ، عَنْ أَبِي حُصَيْنٍ الْحَجْرِيِّ الْهَيْثَمِ، عَنْ عَامِرٍ الْحَجْرِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا رَيْحَانَةَ، صَاحِبَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَنْهَى عَنْ رُكُوبِ النُّمُورِ ‏.‏

Narrator: বিবিধ

৩৬৫৫। আবু বাকর ইব্‌ন আবু শায়রা (রাহঃ) …… আমের হাজরী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) -এর সাহাবী আবু রায়হানা (রাযিঃ) কে বলতে শুনেছিঃ নবী (ﷺ) চিতাবাঘের চামড়ার উপর সাওয়ার হতে নিষেধ করতেন।

3656

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِي الْمُعْتَمِرِ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَنْهَى عَنْ رُكُوبِ النُّمُورِ ‏.‏

Narrator: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)

৩৬৫৬। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)....... মু'আবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) চিতা বাঘর চামড়ার উপর সাওয়ার হতে নিষেধ করতেন।