كتاب الأضاحي

২৪. কুরবানীর অধ্যায়

Chapter 24 · 42 hadith

রাসূলুল্লাহ ﷺ এর কোরবানী

بَاب أَضَاحِيِّ رَسُولِ اللهِ ﷺ

3120

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنِي أَبِي ح، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُضَحِّي بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ وَيُسَمِّي وَيُكَبِّرُ وَلَقَدْ رَأَيْتُهُ يَذْبَحُ بِيَدِهِ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩১২০। নাস্‌র ইব্‌ন আলী আল-জাহযামী (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ধুসর বর্ণের দুই শিং বিশিষ্ট দু'টি মেষ কুরবানী করতেন। তিনি যবাহ করার প্রাক্কালে বিসমিল্লাহ ও তাকবীর বলতেন। আমি তাঁকে স্বহস্তে তা কুরবানী করতে দেখেছি নিজের পা তার পাজরের উপরে রেখে।

3121

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي عَيَّاشٍ الزُّرَقِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ ضَحَّى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَوْمَ عِيدٍ بِكَبْشَيْنِ فَقَالَ حِينَ وَجَّهَهُمَا ‏ "‏ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ اللَّهُمَّ مِنْكَ وَلَكَ عَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ ‏"‏ ‏.‏

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩১২১। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ)...... জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদের দিন দু'টি মেষ যবাহ করেন। পশু দুইটিকে কিবলামুখী করে বলেনঃ

“ইন্নী ওয়াজ্জাহ্ত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস-সামাওয়াতি ওয়াল আরদা হানীফাও ওয়ামা আনা মিনাল মুশরিকীন। ইন্না সালাতী ওয়া নুসুকী ওয়া মাহ্ইয়ায়া ও মামাতী লিল্লাহি রাব্বিল আলামীন। লা শারীকা লাহূ ওয়া বিযালিকা উমিরুত ওয়া আনা আওওয়ালুল মুসলিমীন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি।”

“আমি একনিষ্ঠভাবে তাঁর দিকে মুখ ফিরাচ্ছি যিনি আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই (সূরা আন'আমঃ৭৯)। বল, আমার নামায, আমার ইবাদত (কুরবানী), আমার জীবন, আমার মৃত্যু রাব্বুল আলামীন আল্লাহর জন্য। তাঁর কোন শরীক নেই এবং এ জন্য তাই আমি অদিষ্ট হয়েছি এবং আত্মসমর্পণকারীদের মধ্যে আমিই প্রথম (সূরা আন'আমঃ১৬২-৩)। হে আল্লাহ! আপনার নিকট থেকেই প্রাপ্ত এবং আপনার জন্যই, অতএব তা মুহাম্মাদ ও তাঁর উম্মাতের পক্ষ কবূল করুন।
3122

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، وَعَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَرَادَ أَنْ يُضَحِّيَ اشْتَرَى كَبْشَيْنِ عَظِيمَيْنِ سَمِينَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مَوْجُوءَيْنِ فَذَبَحَ أَحَدَهُمَا عَنْ أُمَّتِهِ لِمَنْ شَهِدَ لِلَّهِ بِالتَّوْحِيدِ وَشَهِدَ لَهُ بِالْبَلاَغِ وَذَبَحَ الآخَرَ عَنْ مُحَمَّدٍ وَعَنْ آلِ مُحَمَّدٍ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩১২২। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহইয়া...... আয়েশা ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) কুরবানীর ইচ্ছা করলে দু'টি মোটাতাজা, মাংসল, শিংযুক্ত, ধূসর বর্ণের ও খাসীকৃত মেষ ক্রয় করতেন। অতঃপর এর একটি আপন উম্মাতের যারা আল্লাহর তাওহীদের সাক্ষী দেয় এবং তাঁর নবুওয়াত প্রচারের সাক্ষী দেয়, তাদের পক্ষ থেকে এবং অপরটি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর পরিবার বর্গের পক্ষ থেকে কুরবানী করতেন।

কুরবানী ওয়াজিব কিনা?

بَاب الْأَضَاحِيِّ وَاجِبَةٌ هِيَ أَمْ لَا

3123

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلاَ يَقْرَبَنَّ مُصَلاَّنَا ‏"‏ ‏.‏

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩১২৩। আবু বাকর ইব্‌ন আবু শাইবা (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানী করে না--সে যেন আমাদের ঈদের মাঠের কাছেও না আসে।

3124
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنِ الضَّحَايَا، أَوَاجِبَةٌ هِيَ قَالَ ضَحَّى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَالْمُسْلِمُونَ مِنْ بَعْدِهِ وَجَرَتْ بِهِ السُّنَّةُ ‏.‏
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ، حَدَّثَنَا جَبَلَةُ بْنُ سُحَيْمٍ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ ‏.‏ فَذَكَرَ مِثْلَهُ سَوَاءً ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১২৪। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ)...... মুহাম্মাদ ইব্‌ন সীরীন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমার (রাযিঃ)-র নিকট কুরবানী সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে-তা ওয়াজিব কিনা? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুরবানী করেছেন এবং তাঁর পরে মুসলমানরাও কুরবানী করেছে এবং এই সুন্নত অব্যাহতভাবে প্রবর্তিত হয়েছে।

হিশাম ইবন আম্মার (রাহঃ)...... জাবালা ইব্‌ন সুহাইম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইব্‌ন উমার (রাযিঃ)-র নিকট জিজ্ঞাসা করলাম অতঃপর উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
3125

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنِ ابْنِ عَوْنٍ، قَالَ أَنْبَأَنَا أَبُو رَمْلَةَ، عَنْ مِخْنَفِ بْنِ سُلَيْمٍ، قَالَ كُنَّا وُقُوفًا عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِعَرَفَةَ فَقَالَ ‏ "‏ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ عَلَى كُلِّ أَهْلِ بَيْتٍ فِي كُلِّ عَامٍ أُضْحِيَّةً وَعَتِيرَةً ‏"‏ ‏.‏ أَتَدْرُونَ مَا الْعَتِيرَةُ هِيَ الَّتِي يُسَمِّيهَا النَّاسُ الرَّجَبِيَّةَ ‏.‏

Narrator: মিখনাফ ইবনে সুলাইম (রাঃ)

৩১২৫। আবু বাকর ইব্‌ন আবু শাইবা (রাহঃ)...... মিখনাফ ইব্‌ন সুলাইম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আরাফাতের ময়দানে নবী (ﷺ)-এর নিকট অবস্থানরত ছিলাম। তখন তিনি বলেন, হে জনগণ! প্রতিটি পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি কুরবানী ও একটি আতীরা রয়েছে। তোমরা কি জান আতীরা কি? তা হল-- যাকে তোমরা রাজাবিয়া বল ।

কুরবানী সাওয়াব

بَاب ثَوَابِ الْأُضْحِيَّةِ

3126

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، حَدَّثَنِي أَبُو الْمُثَنَّى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلاً أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلاَفِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا ‏"‏ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩১২৬। আব্দুর রহমান ইব্‌ন ইবরাহীম দিমাশকী (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেন, কুরবানীর দিন আদম সন্তান এমন কোন কাজ করতে পারে না--যা মহামহিম আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করার (কুরবানী) তুলনায় অধিক পছন্দনীয় হতে পারে। কুরবানীর পশুগুলো কিয়ামতের দিন এদের শিং, খুর ও পশমসহ উপস্থিত হবে। কুরবানীর পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই মহান আল্লাহর নিকট সম্মানের স্থানে পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দ সহকারে কুরবানী কর।

3127

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا سَلاَّمُ بْنُ مِسْكِينٍ، حَدَّثَنَا عَائِذُ اللَّهِ، عَنْ أَبِي دَاوُدَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الأَضَاحِيُّ قَالَ ‏"‏ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ ‏"‏ ‏.‏ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ ‏"‏ ‏.‏ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ بِكُلِّ شَعَرَةٍ مِنَ الصُّوفِ حَسَنَةٌ ‏"‏ ‏.‏

Narrator: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)

৩১২৭। মুহাম্মাদ ইব্‌ন খালাফ আসকালীন (রাহঃ)....... যায়িদ ইব্‌ন আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহাবীগণ বলেন-ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এই কুরবানী কি? তিনি বলেন, তোমাদের পিতা ইবরাহীম (আ)-এর সুন্নত তারা পুনরায় জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! এতে আমাদের জন্য কি (সাওয়াব) রয়েছে? তিনি বলেনঃ প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকী রয়েছে। তাঁরা বলেন, হে আল্লাহর রাসূল! লোমশপশুদের পরিবর্তে কি হবে (এদের পশম তো অনেক বেশী)? তিনি বলেনঃ লোমশপশুর প্রতিটি পশমের বিনিময়ে ও একটি করে নেকী রয়েছে।

যে ধরনের পশু কুরবানী করা উত্তম

بَاب مَا يُسْتَحَبُّ مِنْ الْأَضَاحِيِّ

3128

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ ضَحَّى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِكَبْشٍ أَقْرَنَ فَحِيلٍ يَأْكُلُ فِي سَوَادٍ وَيَمْشِي فِي سَوَادٍ وَيَنْظُرُ فِي سَوَادٍ ‏.‏

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩১২৮। মুহাম্মাদ ইব্‌ন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)...... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শিং বিশিষ্ট, হৃষ্টপুষ্ট একটি মেষ কুরবানী করেন, যার মুখমণ্ডল, চোখ ও পা কালো বর্ণের ছিল।

3129

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ، قَالَ خَرَجْنَا مَعَ أَبِي سَعِيدٍ الزُّرَقِيِّ - صَاحِبِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ - إِلَى شِرَاءِ الضَّحَايَا ‏.‏ قَالَ يُونُسُ فَأَشَارَ أَبُو سَعِيدٍ إِلَى كَبْشٍ أَدْغَمَ لَيْسَ بِالْمُرْتَفِعِ وَلاَ الْمُتَّضِعِ فِي جِسْمِهِ فَقَالَ لِي اشْتَرِ لِي هَذَا ‏.‏ كَأَنَّهُ شَبَّهَهُ بِكَبْشِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏

Narrator: বিবিধ

৩১২৯। আব্দুর রহমান ইব্‌ন ইবরাহীম (রাহঃ)...... ইউনুস ইন মাইসারা ইবন হালবীস (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহাবী আবু সাঈদ যুরাকী (রাযিঃ)-র সাথে কুরবানীর পশু ক্রয় করতে গেলাম। ইউনুস আরো বলেন, আবু সাঈদ (রাযিঃ) একটি সামান্য কালো বর্ণের মেষের দিকে ইশারা করেন, যার আকৃতি খুব উঁচুও ছিল না, বেটেও ছিল না। তিনি আমাকে বলেন, এই মেষটি আমার জন্য ক্রয় কর, কারণ রাসূলুল্লাহ (ﷺ)-এর মেষের সাথে এর একটা সাদৃশ্য আছে।

3130

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا أَبُو عَائِذٍ، أَنَّهُ سَمِعَ سُلَيْمَ بْنَ عَامِرٍ، يُحَدِّثُ عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ خَيْرُ الْكَفَنِ الْحُلَّةُ وَخَيْرُ الضَّحَايَا الْكَبْشُ الأَقْرَنُ ‏"‏ ‏.‏

Narrator: আবু উমামা বাহিলী রাযি.

৩১৩০। আব্বাস ইব্‌ন উসমান দিমাশকী (রাহঃ)...... আবু উমামা বাহিলী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, উত্তম কাফন এক জোড়া কাপড় (লুঙ্গি ও চাদর) এবং উত্তম কুরবানী হল শিং বিশিষ্ট মেষ।

উট ও গরুতে কতজন শরীক হওয়া যায়

بَاب عَنْ كَمْ تُجْزِئُ الْبَدَنَةُ وَالْبَقَرَةُ

3131

حَدَّثَنَا هَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، أَنْبَأَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنْ عِلْبَاءَ بْنِ أَحْمَرَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي سَفَرٍ فَحَضَرَ الأَضْحَى فَاشْتَرَكْنَا فِي الْجَزُورِ عَنْ عَشَرَةٍ وَالَبَقَرَةِ عَنْ سَبْعَةٍ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩১৩১। হাদিয়্যা ইব্‌ন আব্দুল ওয়াহ্হাব (রাহঃ)....... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। ইতিমধ্যে কুরবানীর ঈদ উপস্থিত হল । আমরা একটি উট দশজনে এবং একটি গরু সাতজনে শরীক হয়ে কুরবানী করি।

3132

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَحَرْنَا بِالْحُدَيْبِيَةِ مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ ‏.‏

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩১৩২। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্ইয়া (রাহঃ)....... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা হুদাইবিয়া নামক স্থানে নবী (ﷺ) -এর সাথে একটি উট সাতজনের পক্ষ থেকে এবং একটি গরু ও সাতজনের পক্ষ থেকে কুরবানী করেছি।[১]

[১] ইসহাক ইবন রাহওয়ায়হ্-এর মতে একটি উটে দশজন পর্যন্ত শরীক হতে পারে। কিন্তু আর সকল মাযহাবের আলেমদের মতে এক্ষেত্রেও সাতজন পর্যন্ত শরীক হতে পারবে। তাদের মতে ইবন আব্বাস (রাযিঃ)-এর হাদীস জাবির (রাযিঃ)-এর হাদীসের মাধ্যমে রহিত হয়ে গেছে।
3133

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ ذَبَحَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَمَّنِ اعْتَمَرَ مِنْ نِسَائِهِ فِي حَجَّةِ الْوَدَاعِ بَقَرَةً بَيْنَهُنَّ ‏.‏

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩১৩৩। আব্দুর রহমান ইবন ইবরাহীম (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিদায় হজ্জে রাসূলুল্লাহ (ﷺ)-এর যেসব স্ত্রী উমরা (অর্থাৎ তামাত্তো হজ্জ) করেন তিনি তাদের সকলের পক্ষ থেকে একটি গাভী কুরবানী করেন।

3134

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ أَبِي حَاضِرٍ الأَزْدِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَلَّتِ الإِبِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَمَرَهُمْ أَنْ يَنْحَرُوا الْبَقَرَ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩১৩৪। হান্নান্দ ইব্‌ন সারী (রাহঃ)...... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) -এর যুগে একবার উটের স্বল্পতা দেখা দেয়। তাই তিনি তাদেরকে গরু দিয়ে কুরবানী করার নির্দেশ দেন।

3135

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ أَبُو طَاهِرٍ، أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَحَرَ عَنْ آلِ مُحَمَّدٍ ـ صلى الله عليه وسلم ـ فِي حَجَّةِ الْوَدَاعِ بَقَرَةً وَاحِدَةً ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩১৩৫। আমাদ ইবন আমর (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জে তাঁর পরিবার বর্গের পক্ষ থেকে একটি মাত্র গরু কুরবানী করেন ।

কতটি বক্রী একটি উটের সমান হতে পারে।

بَاب كَمْ تُجْزِئُ مِنْ الْغَنَمِ عَنْ الْبَدَنَةِ

3136

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ قَالَ عَطَاءٌ الْخُرَاسَانِيُّ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ أَتَاهُ رَجُلٌ فَقَالَ إِنَّ عَلَىَّ بَدَنَةً وَأَنَا مُوسِرٌ بِهَا وَلاَ أَجِدُهَا فَأَشْتَرِيَهَا ‏.‏ فَأَمَرَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَبْتَاعَ سَبْعَ شِيَاهٍ فَيَذْبَحَهُنَّ ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩১৩৬। মুহাম্মাদ ইব্‌ন মু'আম্মার (রাহঃ)...... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ)-এর নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, আমার উপর একটি উট কুরবানী করা অপরিহার্য এবং তা ক্রয়ের সামর্থও আমার আছে, কিন্তু তা পাওয়া যাচ্ছে না। বিধাহ আমি ক্রয় করতে পারছিনা। নবী তাকে সাতটি ছাগল ক্রয় করে তা যবাহ করার নির্দেশ দেন।

3137

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، وَعَبْدُ الرَّحِيمِ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَنَحْنُ بِذِي الْحُلَيْفَةِ مِنْ تِهَامَةَ فَأَصَبْنَا إِبِلاً وَغَنَمًا فَعَجِلَ الْقَوْمُ فَأَغْلَيْنَا الْقُدُورَ قَبْلَ أَنْ تُقْسَمَ فَأَتَانَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَمَرَ بِهَا فَأُكْفِئَتْ ثُمَّ عَدَلَ الْجَزُورَ بِعَشَرَةٍ مِنَ الْغَنَمِ ‏.‏

Narrator: রাফি' ইবনে খাদীজ (রাঃ)

৩১৩৭। আবু কুরাইব (রাহঃ)...... রাফি ইব্‌ন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে তিহামার যুল হুলাইফায় ছিলাম। আমরা (যুদ্ধের মাধ্যমে) উট ও মেষ বকরী লাভ করি। লোকেরা তা বন্টনে তাড়াহুড়া করছিল। এর গোশত বন্টনের পূর্বেই আমরা চুলায় হ্যাঁড়ি তুলে দিয়েছিলাম। ইতাবসরে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট এলেন এবং গোশতের হ্যাঁড়িগুলো সম্পর্কে নির্দেশ দেন এবং তদনুযায়ী তা উল্টে ফেলে দেয়া হয় (কারণ বন্টনের পূর্বে গনীমাতের সম্পদ ব্যবহার অবৈধ) অতঃপর একটি উট দশটি মেষের সমান মনে করা হল।

যে ধরনের পশু কুরবানী করা উচিৎ

بَاب مَا تُجْزِئُ مِنْ الْأَضَاحِيِّ

3138

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَعْطَاهُ غَنَمًا فَقَسَمَهَا عَلَى أَصْحَابِهِ ضَحَايَا فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ ضَحِّ بِهِ أَنْتَ ‏"‏ ‏.‏

Narrator: হযরত উকবা ইবন আমির রাযি.

৩১৩৮। মুহাম্মাদ ইবন রুম্‌হ (রাযিঃ)...... উকবা ইবন আমির জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বকরী দিলেন এবং তিনি তা কুরবানীর জন্য সঙ্গীদের মধ্যে বন্টন করে দেন। এক বছর বয়সের একটি ছাগল (বন্টনের পর) অবশিষ্ট থাকল। তিনি তা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উল্লেখ করলেন। তিনি বললেন, এটা তুমি কুরবানী কর।

3139

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي يَحْيَى، - مَوْلَى الأَسْلَمِيِّينَ - عَنْ أُمِّهِ، قَالَتْ حَدَّثَتْنِي أُمُّ بِلاَلٍ بِنْتُ هِلاَلٍ، عَنْ أَبِيهَا، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ يَجُوزُ الْجَذَعُ مِنَ الضَّأْنِ أُضْحِيَّةً ‏"‏ ‏.‏

Narrator: বিবিধ

৩১৩৯। আব্দুর রহমান ইব্‌ন ইবরাহীম (রাহঃ)...... উম্মে বিলাল বিনতে হিলাল থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ ছয় মাস বয়সের ভেড়া দিয়ে কুরবানী করা জায়েয।

3140

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا الثَّوْرِيُّ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا مَعَ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُقَالُ لَهُ مُجَاشِعٌ مِنْ بَنِي سُلَيْمٍ فَعَزَّتِ الْغَنَمُ فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقُولُ ‏ "‏ إِنَّ الْجَذَعَ يُوفِي مِمَّا تُوفِي مِنْهُ الثَّنِيَّةُ ‏"‏ ‏.‏

Narrator: আসিম ইবনে কুলাইব (রহঃ)

৩১৪০। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্ইয়া (রাহঃ)...... আসিম ইব্‌ন কুলাইব (রাহঃ) সূত্রে তাঁর পিতার থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা সূলাইম গোত্রের মুজাশী নামক রাসূলুল্লাহ (ﷺ) -এর এক সাহাবীর সাথে ছিলাম। মেষ বকরীর স্বল্পতা দেখা দিল। তিনি একজন ঘোষককে নির্দেশ দিলেন এবং তদনুযায়ী সে ঘোষণা করল রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ এক বছরের বক্রীর দ্বারা যে কাজ হয় (কুরবানীর ক্ষেত্রে) ছয় মাসের শেষের দ্বারাও তা হতে পারে।

3141

حَدَّثَنَا هَارُونُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنْبَأَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تَذْبَحُوا إِلاَّ مُسِنَّةً إِلاَّ أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ ‏"‏ ‏.‏

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩১৪১। হারূন ইব্‌ন হিব্বান (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা (কুরবানীতে) মুসিন্নাত ছাড়া যবাহ কর না। কিন্তু তা সংগ্রহ করা যদি তোমাদের জন্য কষ্ট সাধ্য হয় তবে ছয় মাস বয়সের মেষ-ভেড়া যবাহ কর।

যে ধরনের পশু কোরবানী করা মাকরূহ

بَاب مَا يُكْرَهُ أَنْ يُضَحَّى بِهِ

3142

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شُرَيْحِ بْنِ النُّعْمَانِ، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُضَحَّى بِمُقَابَلَةٍ أَوْ مُدَابَرَةٍ أَوْ شَرْقَاءَ أَوْ خَرْقَاءَ أَوْ جَدْعَاءَ ‏.‏

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩১৪২। মুহাম্মাদ ইব্‌ন সাব্বাহ্ (রাহঃ)......আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কানের অগ্রভাগ অথবা পশ্চাদ ভাগ (মূলের দিক) কর্তিত অথবা ফাটা অথবা ছিদ্রযুক্ত অথবা অঙ্গ কর্তিত পশু কুরবানী করতে নিষেধ করছেন।

3143

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ، عَنْ عَلِيٍّ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالأُذُنَ ‏.‏

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩১৪৩। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে (কুরবানীর পশুর) চোখ ও কান উত্তমরূপে পরীক্ষা করে নেয়ার নির্দেশ দিয়েছেন।

3144

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الرَّحْمَنِ، وَأَبُو دَاوُدَ وَابْنُ أَبِي عَدِيٍّ وَأَبُو الْوَلِيدِ قَالُوا حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ عُبَيْدَ بْنَ فَيْرُوزَ، قَالَ قُلْتُ لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ حَدِّثْنِي بِمَا، كَرِهَ أَوْ نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنَ الأَضَاحِيِّ ‏.‏ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ هَكَذَا بِيَدِهِ وَيَدِي أَقْصَرُ مِنْ يَدِهِ ‏ "‏ أَرْبَعٌ لاَ تُجْزِئُ فِي الأَضَاحِيِّ الْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا وَالْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا وَالْكَسِيرَةُ الَّتِي لاَ تُنْقِي ‏"‏ ‏.‏ قَالَ فَإِنِّي أَكْرَهُ أَنْ يَكُونَ نَقْصٌ فِي الأُذُنِ ‏.‏ قَالَ فَمَا كَرِهْتَ مِنْهُ فَدَعْهُ وَلاَ تُحَرِّمْهُ عَلَى أَحَدٍ ‏.‏

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩১৪৪। মুহাম্মাদ ইন বাশশার (রাহঃ)...... উবাইদ ইবন ফাইরূয (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বারা ইব্‌ন আযিব (রাযিঃ)-কে বললাম রাসূলুল্লাহ (ﷺ) যে ধরনের পশু কুরবানী করতে অপছন্দ অথবা নিষেধ করেছেন সে সম্পর্কে আমাদের বলুন। তখন তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাতের ইশারায় বলেনঃ এরূপ আর আমার হাত তাঁর হাতের চেয়ে ক্ষুদ্রঃ চার প্রকারের পশু দিয়ে কুরবানী করলে তা যথেষ্ট হবে না। অন্ধ পশু যার অন্ধত্ব সুস্পষ্ট, রুগ্ন পশু যার রোগ সুস্পষ্ট, পঙ্গু পশু যার পঙ্গুত্ব সুস্পষ্ট এবং কৃশকায় দুর্বল পশু যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে। উবাইদ (রাহঃ) বলেন, আমি ত্রুটি যুক্ত কান বিশিষ্ট পশু কুরবানী করা অপছন্দ করি। বারা (রাযিঃ) বলেন, যে ধরনের পশু তুমি নিজে অপছন্দ কর তা পরিহার কর এবং অন্যদের জন্য তা হারাম কর না।

3145

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّهُ ذَكَرَ أَنَّهُ سَمِعَ جُرَىَّ بْنَ كُلَيْبٍ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ عَلِيًّا، يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى أَنْ يُضَحَّى بِأَعْضَبِ الْقَرْنِ وَالأُذُنِ ‏.‏

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩১৪৫। হুমাইদ ইব্‌ন মাস'আদা (রাহঃ).....আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শিং ভাঙ্গা ও কানকাটা পশু দিয়ে কুরবানী করতে নিষেধ করেছেন ।

কোন ব্যক্তি কুরবানীর জন্য উত্তম পশু ক্রয় করল, অতঃপর এর খুত হলো

باب من اشترى أضحية صحيحة، فأصابها عنده شيء

3146

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ أَبُو بَكْرٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ قَرَظَةَ الأَنْصَارِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ ابْتَعْنَا كَبْشًا نُضَحِّي بِهِ فَأَصَابَ الذِّئْبُ مِنْ أَلْيَتِهِ أَوْ أُذُنِهِ فَسَأَلْنَا النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَأَمَرَنَا أَنْ نُضَحِّيَ بِهِ ‏.‏

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩১৪৬। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্ইয়া (রাহঃ)...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা কুরবানীর উদ্দেশ্যে একটি মেষ খরিদ করলাম। অতঃপর নেকড়ে বাঘ তার নিতম্ব অথবা কান কেটে নিয়ে গেল। আমরা নবী (ﷺ)-এর নিকট এ সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি আমাদেরকে তা কুরবানী করার নির্দেশ দেন।

যে ব্যক্তি গোটা পরিবারে পক্ষ থেকে একটি বকরী কুরবানী করে

بَاب مَنْ ضَحَّى بِشَاةٍ عَنْ أَهْلِهِ

3147

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ عُمَارَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيَّادٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، قَالَ سَأَلْتُ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ كَيْفَ كَانَتِ الضَّحَايَا فِيكُمْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ كَانَ الرَّجُلُ فِي عَهْدِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ فَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ ثُمَّ تَبَاهَى النَّاسُ فَصَارَ كَمَا تَرَى ‏.‏

Narrator: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)

৩১৪৭। আব্দুর রহমান ইবন ইবরাহীম (রাহঃ)...... আতা ইবন ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু আইউব আনসারী (রাযিঃ)-র নিকট জিজ্ঞাসা করি যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগে আপনাদের কুরবানী কিরূপ ছিল? তিনি বললেন, নবী (ﷺ)-এর যুগে কোন ব্যক্তি নিজের ও স্বীয় পরিবারের পক্ষে থেকে একটি বকরী কুরবানী করত। তা থেকে তারাও আহার করত এবং (অন্যদেরও) আহার করাত। পরবর্তী পর্যায়ে লোকেরা কুরবানীকে অহমিকতা প্রকাশের বিষয়ে পরিণত করে এবং এখন যা অবস্থা দাড়িয়েছে তা তো দেখতেই পাচ্ছে।

3148

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَمُحَمَّدُ بْنُ يُوسُفَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، جَمِيعًا عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ بَيَانٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي سَرِيحَةَ، قَالَ حَمَلَنِي أَهْلِي عَلَى الْجَفَاءِ بَعْدَمَا عَلِمْتُ مِنَ السُّنَّةِ كَانَ أَهْلُ الْبَيْتِ يُضَحُّونَ بِالشَّاةِ وَالشَّاتَيْنِ وَالآنَ يُبَخِّلُنَا جِيرَانُنَا ‏.‏

Narrator: বিবিধ

৩১৪৮। ইসহাক ইব্‌ন মনসুর (রাহঃ)...... আবু সারীহা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এতদিন যে সুন্নতের উপর আমল করে আসছিলাম, আম্মার পরিবারের লোকেরা আমাকে তার বিপরীত কাজ করতে বাধ্য করল। অবস্থা এই ছিল যে, কোন পরিবারের পক্ষ থেকে একটি বা দু'টি বকরী কুরবানী করা হত। এখন আমরা তদ্রূপ করলে আমাদের প্রতিবেশীর আমাদের কৃপণ বলে।

যে ব্যক্তি কুরবানী করতে চায় সে যেন যিলহজ্জ মাসের এক তারিখ থেকে দশ
তারিখ পর্যন্ত নিজের নখ ও চুল না কাটে

بَاب مَنْ أَرَادَ أَنْ يُضَحِّيَ فَلَا يَأْخُذْ فِي الْعَشْرِ مِنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ

3149

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا دَخَلَ الْعَشْرُ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلاَ يَمَسَّ مِنْ شَعَرِهِ وَلاَ بَشَرِهِ شَيْئًا ‏"‏ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৩১৪৯। হারূন ইব্‌ন আব্দুল্লাহ হাম্মাল (রাযিঃ)...... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেন, যখন (যিলহজ্জ মাসের) প্রথম দশক শুরু হয় এবং তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা রাখে সে যেন তার চুল ও শরীরের কোন অংশ স্পর্শ না করে (না কাটে)।

যে ব্যক্তি কুরবানী করতে চায় সে যেন যিলহজ্জ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নিজের নখ ও চুল না কাটে

بَاب مَنْ أَرَادَ أَنْ يُضَحِّيَ فَلَا يَأْخُذْ فِي الْعَشْرِ مِنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ

3150

حَدَّثَنَا حَاتِمُ بْنُ بَكْرٍ الضَّبِّيُّ أَبُو عَمْرٍو، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ يَزِيدَ بْنِ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، وَيَحْيَى بْنُ كَثِيرٍ، قَالُوا حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ عَمْرِو بْنِ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ رَأَى مِنْكُمْ هِلاَلَ ذِي الْحِجَّةِ فَأَرَادَ أَنْ يُضَحِّيَ فَلاَ يَقْرَبَنَّ لَهُ شَعَرًا وَلاَ ظُفْرًا ‏"‏ ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৩১৫০। হাতিম ইব্‌ন বাকর দাব্বী (রাহঃ)...... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি যিলহজ্জ মাসের নতুন চাঁদ দেখে এবং কুরবানীর ইচ্ছা রাখে সে যেন নিজ চুল ও নখ না কাটে ।

ঈদের সালাতের পূর্বে কুরবানী করা নিষিদ্ধ

بَاب النَّهْيِ عَنْ ذَبْحِ الْأُضْحِيَّةِ قَبْلَ الصَّلَاةِ

3151

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، ذَبَحَ يَوْمَ النَّحْرِ قَبْلَ الصَّلاَةِ فَأَمَرَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُعِيدَ ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩১৫১। উসমান ইব্‌ন আবু শাইবা....... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি কুরবানীর দিন ঈদের সালাতের পূর্বে কুরবানী করল। রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে পুনর্বার কুরবানী করার নির্দেশ দিলেন।

3152

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ جُنْدَبٍ الْبَجَلِيِّ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ شَهِدْتُ الأَضْحَى مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَذَبَحَ أُنَاسٌ قَبْلَ الصَّلاَةِ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ كَانَ ذَبَحَ مِنْكُمْ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ أُضْحِيَّتَهُ وَمَنْ لاَ فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللَّهِ ‏"‏ ‏.‏

Narrator: হযরত জুনদুব ইবন আব্দুল্লাহ রাযি

৩১৫২। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ)...... জুনদুব বাজালী (রাযিঃ) থেকে বর্ণিত। আসওয়াদ ইব্‌ন কায়েস তাঁকে বলতে শুনেছেন, আমি ঈদুল আযহায় রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে উপস্থিত ছিলাম। কতিপয় লোক ঈদের সালাতের পূর্বেই কুরবানী করল। তখন নবী (ﷺ) বলেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে কুরবানী করেছে সে যেন পূনর্বার কুরবানী করে। আর যে ব্যক্তি এখন ও কুরবানী করেনি সে যেন আল্লাহর নাম নিয়ে যবাহ করে।

3153

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عُوَيْمِرِ بْنِ أَشْقَرَ، أَنَّهُ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَذَكَرَهُ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ أَعِدْ أُضْحِيَّتَكَ ‏"‏ ‏.‏

Narrator: উওয়াইমির ইবনে আশকর (রাঃ)

৩১৫৩। আবু বাকর ইব্‌ন আবু শাইবা (রাহঃ)...... উয়ায়মির ইবন আশকার (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি ঈদের সালাতের পূর্বে যবাহ্ করেন। তিনি তা নবী (ﷺ) -এর নিকট উল্লেখ করলে তিনি বলেন, তুমি পুনরায় কুরবানী কর।

3154

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي زَيْدٍ، - قَالَ أَبُو بَكْرٍ وَقَالَ غَيْرُ عَبْدِ الأَعْلَى عَنْ عَمْرِو بْنِ بُجْدَانَ، عَنْ أَبِي زَيْدٍ، - ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى أَبُو مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبِي، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ عَمْرِو بْنِ بُجْدَانَ، عَنْ أَبِي زَيْدٍ الأَنْصَارِيِّ، قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِدَارٍ مِنْ دُورِ الأَنْصَارِ فَوَجَدَ رِيحَ قُتَارٍ فَقَالَ ‏"‏ مَنْ هَذَا الَّذِي ذَبَحَ ‏"‏ ‏.‏ فَخَرَجَ إِلَيْهِ رَجُلٌ مِنَّا فَقَالَ أَنَا يَا رَسُولَ اللَّهِ ذَبَحْتُ قَبْلَ أَنْ أُصَلِّيَ لأُطْعِمَ أَهْلِي وَجِيرَانِي ‏.‏ فَأَمَرَهُ أَنْ يُعِيدَ ‏.‏ فَقَالَ لاَ وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ مَا عِنْدِي إِلاَّ جَذَعٌ أَوْ حَمَلٌ مِنَ الضَّأْنِ ‏.‏ قَالَ ‏"‏ اذْبَحْهَا وَلَنْ تُجْزِئَ جَذَعَةٌ عَنْ أَحَدٍ بَعْدَكَ ‏"‏ ‏.‏

Narrator: আবু যায়দ আমর ইবনে আখতাব (রাঃ)

৩১৫৪। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু যায়দ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন আনসার ব্যক্তির ঘরের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি ভুনা গোশতেরে ঘ্রাণ পেলেন। তিনি জিজ্ঞাসা করলেনঃ এ কোন ব্যক্তি কুরবানী করেছে? আমাদের মধ্য থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে বলল, আমি -হে আল্লাহ্র রাসূল! আমি আমার পরিবার ও প্রতিবেশীদের গোশত খাওয়ানের জন্য ঈদের সালাত আদায় করার পূর্বেই কুরবানী করেছি। তিনি তাকে পুনবার কুরবানী করার নির্দেশ দেন। সে বলল, না আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোন ইলাহ নাই। আমার নিকট ছয় মাস বয়সের একটি ভেড়ার বাচ্চা ছাড়া আর কিছুই নেই। তিনি বলেন, সেটাই যবাহ কর কিন্তু তোমার পরে আর কারো জন্য ছয় মাসের বাচ্চা যথেষ্ট হবে না।

স্বহস্তে কুরবানীর পশু যবাহ করা উত্তম

بَاب مَنْ ذَبَحَ أُضْحِيَّتَهُ بِيَدِهِ

3155

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَذْبَحُ أُضْحِيَّتَهُ بِيَدِهِ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهَا ‏.‏

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩১৫৫। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে স্বহস্তে কুরবানী করতে দেখেছি। পশুর পাঁজরের উপর পা দিয়ে চেপে ধরে।

3156

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدٍ، مُؤَذِّنِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدَّثَنِي أَبِي عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ذَبَحَ أُضْحِيَّتَهُ عِنْدَ طَرَفِ الزُّقَاقِ طَرِيقِ بَنِي زُرَيْقٍ بِيَدِهِ بِشَفْرَةٍ ‏.‏

Narrator: বিবিধ

৩১৫৬। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ)....... রাসূলুল্লাহ (ﷺ) -এর মুয়াযযিন আম্মার ইবন সাদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) যুরাইক গোত্রের রাস্তার পাশে একটি চাকু দিয়ে নিজের কুরবানীর পশু গলার কাছ দিয়ে স্বহস্তে যবাহ করেছেন।

কুরবানীর চামড়ার প্রসঙ্গে

بَاب جُلُودِ الْأَضَاحِيِّ

3157

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ، أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، أَنَّ مُجَاهِدًا، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمَرَهُ أَنْ يَقْسِمَ بُدْنَهُ كُلَّهَا لُحُومَهَا وَجُلُودَهَا وَجِلاَلَهَا لِلْمَسَاكِينِ ‏.‏

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩১৫৭। মুহাম্মাদ ইব্‌ন মু'আম্মার (রাহঃ)...... আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে তাঁর (কুরবানীর) উটের গোশত, চামড়া ও ঝুল (ঝালড়) সবকিছু দরিদ্রদের মধ্যে বন্টন করে দেয়ার নির্দেশ দেন।

কুরবানীর গোশত থেকে আহার করা

بَاب الْأَكْلِ مِنْ لُحُومِ الْأَضَاحِيِّ

3158

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمَرَ مِنْ كُلِّ جَزُورٍ بِبَضْعَةٍ فَجُعِلَتْ فِي قِدْرٍ فَأَكَلُوا مِنَ اللَّحْمِ وَحَسَوْا مِنَ الْمَرَقِ ‏.‏

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩১৫৮। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ)...... জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) সবগুলো (কুরবানীর) উটের কিছু অংশ একত্র করে তা একটি হ্যাঁড়িতে পাকানোর নির্দেশ দেন। লোকেরা এই গোশত ও ঝোল থেকে আহার করল।

কুরবানীর গোশত সঞ্চয় করে রাখা

بَاب ادِّخَارِ لُحُومِ الضَّحَايَا

3159

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّمَا نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ لُحُومِ الأَضَاحِيِّ لِجَهْدِ النَّاسِ ثُمَّ رَخَّصَ فِيهَا ‏.‏

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩১৫৯। আবু বাকর ইব্‌ন আবু শাইবা (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুর্ভিক্ষজনিত কারণে লোকদেরকে কুরবানীর গোশত জমা করে রাখতে নিষেধ করেছিলেন এবং পরে আবার অনুমতি দেন।

3160

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ نُبَيْشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الأَضَاحِيِّ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ فَكُلُوا وَادَّخِرُوا ‏"‏ ‏.‏

Narrator: নুবায়শাহ হুযালী (রাঃ)

৩১৬০। আবু বাকর ইব্‌ন আবু শাইবা (রাহঃ)...... নুবাইশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমি তোমাদেরকে কুরবানীর গোশত তিন দিনের অধিক খেতে নিষেধ করেছিলাম। তবে এখন তোমরা তা খাও এবং জমা করে রাখা।

ঈদের মাঠে কুরবানী করা

بَاب الذَّبْحِ بِالْمُصَلَّى

3161

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ كَانَ يَذْبَحُ بِالْمُصَلَّى ‏.‏

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩১৬১। মুহাম্মাদ ইবন বাশশার ….. ইবন (রাযিঃ) উমার থেকে বর্ণিত। নবী (ﷺ) ঈদের মাঠে কুরবানীর পশু যবেহ করতেন।