كتاب الصيد
২৬. শিকারের অধ্যায়
Chapter 26 · 51 hadith
শিকারী কুকুর ও ক্ষেত পাহারার কুকুর ব্যতীত অন্যান্য কুকুর হত্যা করা
بَاب قَتْلِ الْكِلَابِ إِلَّا كَلْبَ صَيْدٍ أَوْ زَرْعٍ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ مُطَرِّفًا، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمَرَ بِقَتْلِ الْكِلاَبِ ثُمَّ قَالَ ‏ "‏ مَا لَهُمْ وَلِلْكِلاَبِ ‏"‏ ‏.‏ ثُمَّ رَخَّصَ لَهُمْ فِي كَلْبِ الصَّيْدِ ‏.‏
Narrator: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)
৩২০০। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন মুগাফ্ফাল (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) কুকুর হত্যা করার নির্দেশ দেন। তিনি এরপর বলেনঃ লোকদের কুকুরের কি প্রয়োজন ? অতঃপর তিনি তাদের শিকারী কুকুর রাখার অনুমতি দেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ مُطَرِّفًا، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمَرَ بِقَتْلِ الْكِلاَبِ ثُمَّ قَالَ ‏ "‏ مَا لَهُمْ وَلِلْكِلاَبِ ‏"‏ ‏.‏ ثُمَّ رَخَّصَ لَهُمْ فِي كَلْبِ الزَّرْعِ وَكَلْبِ الْعِينِ ‏.‏ قَالَ بُنْدَارٌ الْعِينُ حِيطَانُ الْمَدِينَةِ ‏.‏
Narrator: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)
৩২০১। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন মুগাফ্ফাল (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) কুকুর হত্যার নির্দেশ দিয়েছেন। অতঃপর বলেনঃ লোকদের কুকুরের কি প্রয়োজন? এরপর তিনি তাদের কৃষিক্ষেত ও বাগান পাহারায় নিয়োজিত কুকুর পোষার অনুমতি দেন। বিনদার (রাহঃ) বলেন, আল-ঈন (العين) হলো মদীনার বাগানসমূহ।
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، أَنْبَأَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِقَتْلِ الْكِلاَبِ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩২০২। সুওয়াইদ ইব্ন সাঈদ (রাহঃ)......ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুকুর হত্যার নির্দেশ দিয়েছেন।
حَدَّثَنَا أَبُو طَاهِرٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَافِعًا صَوْتَهُ يَأْمُرُ بِقَتْلِ الْكِلاَبِ وَكَانَتِ الْكِلاَبُ تُقْتَلُ إِلاَّ كَلْبَ صَيْدٍ أَوْ مَاشِيَةٍ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩২০৩। আবু তাহির (রাহঃ)...... সালিম সূত্রে তাঁর পিতার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে উচ্চ কণ্ঠে কুকুর হত্যার নির্দেশ দিতে শুনেছি। কুকুর হত্যা করা হত (তাঁর যুগে), কিন্তু শিকারী কুকুর অথবা পশুপাল পাহারায় নিয়োজিত কুকুর ব্যতীত।
بَاب النَّهْيِ عَنْ اقْتِنَاءِ الْكَلْبِ إِلَّا كَلْبَ صَيْدٍ أَوْ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنِ اقْتَنَى كَلْبًا فَإِنَّهُ يَنْقُصُ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ إِلاَّ كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
৩২০৪। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কৃষিক্ষেত অথবা পশুপাল পাহারায় রত কুকুর ব্যতীত অন্যান্য কুকুর পোষে সে তার সৎকর্ম থেকে প্রত্যহ একটি কীরাত পরিমাণ হ্রাস করে।
শিকারী কুকুর এবং কৃষিক্ষেত ও পশুপাল পাহারায় নিয়োজিত কুকুর ব্যতীত অন্যান্য কুকুর পোষা নিষিদ্ধ
بَاب النَّهْيِ عَنْ اقْتِنَاءِ الْكَلْبِ إِلَّا كَلْبَ صَيْدٍ أَوْ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي شِهَابٍ، حَدَّثَنِي يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَوْلاَ أَنَّ الْكِلاَبَ أُمَّةٌ مِنَ الأُمَمِ لأَمَرْتُ بِقَتْلِهَا فَاقْتُلُوا مِنْهَا الأَسْوَدَ الْبَهِيمَ وَمَا مِنْ قَوْمٍ اتَّخَذُوا كَلْبًا إِلاَّ كَلْبَ مَاشِيَةٍ أَوْ كَلْبَ صَيْدٍ أَوْ كَلْبَ حَرْثٍ إِلاَّ نَقَصَ مِنْ أُجُورِهِمْ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ ‏"‏ ‏.‏
Narrator: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)
৩২০৫। আবু বাকর ইব্ন আবু শাইবা (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন মুগাফ্ফাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কুকুর যদি আল্লাহর সৃষ্ট প্রজাতিগুলোর মধ্যে একটি প্রজাতি না হত তবে আমি তা নির্মূল করার নির্দেশ দিতাম। অতঃএব তোমরা এর মধ্যে কালো কুকুর হত্যা কর। যে সম্প্রদায় পশুপাল পাহারায় নিয়োজিত কুকুর, শিকারী কুকুর ও কৃষি খামার পাহারায় রত কুকুর ব্যতীত অন্য কুকুর পোষে- তাদের সৎকর্মের সাওয়াব থেকে প্রতিদিন দুই কীরাত করে হ্রাস পায়।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنْ سُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنِ اقْتَنَى كَلْبًا لاَ يُغْنِي عَنْهُ زَرْعًا وَلاَ ضَرْعًا نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ ‏"‏ ‏.‏ فَقِيلَ لَهُ أَنْتَ سَمِعْتَ مِنَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ إِي وَرَبِّ هَذَا الْمَسْجِدِ ‏.‏
Narrator: সুফয়ান ইবনে আবু যুহায়র (রাঃ)
৩২০৬। আবু বাকর ইব্ন আবু শাইবা (রাহঃ)...... সুফইয়ান ইবন আবু যুহাইর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কুকুর পোষে এবং তা তার কৃষিক্ষেত বা মেষপাল পাহারায় প্রয়োজন হয় না- তার আমল থেকে প্রতিদিন এক কীরাত পরিমাণ হ্রাস পায়। সুফইয়ান (রাযিঃ)-কে জিজ্ঞাস করা হল, আপনি কি সরাসরি নবী (ﷺ) থেকে শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ-এই মসজিদের প্রতিপালকের শপথ।
কুকুর কর্তৃক ধৃত শিকার
بَاب صَيْدِ الْكَلْبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضِ أَهْلِ كِتَابٍ نَأْكُلُ فِي آنِيَتِهِمْ وَبِأَرْضِ صَيْدٍ أَصِيدُ بِقَوْسِي وَأَصِيدُ بِكَلْبِيَ الْمُعَلَّمِ وَأَصِيدُ بِكَلْبِيَ الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ ‏.‏ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَمَّا مَا ذَكَرْتَ أَنَّكُمْ فِي أَرْضِ أَهْلِ كِتَابٍ فَلاَ تَأْكُلُوا فِي آنِيَتِهِمْ إِلاَّ أَنْ لاَ تَجِدُوا مِنْهَا بُدًّا فَإِنْ لَمْ تَجِدُوا مِنْهَا بُدًّا فَاغْسِلُوهَا وَكُلُوا فِيهَا وَأَمَّا مَا ذَكَرْتَ مِنْ أَمْرِ الصَّيْدِ فَمَا أَصَبْتَ بِقَوْسِكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ وَكُلْ وَمَا صِدْتَ بِكَلْبِكَ الْمُعَلَّمِ فَاذْكُرِ اسْمَ اللَّهِ وَكُلْ وَمَا صِدْتَ بِكَلْبِكَ الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ فَأَدْرَكْتَ ذَكَاتَهُ فَكُلْ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
৩২০৭। মুহাম্মাদ ইব্ন মুসান্না (রাহঃ)...... আবু সা'লাবা খুশানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে বললাম-ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমরা আহলে কিতাব (ইহূদী-খ্রিস্টান) দের এলাকায় বসবাস করি। আমরা তাদের পাত্রে আহার করে থাকি। এখানে প্রচুর শিকার পাওয়া যায়। আমি তা আমার ধনুক ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকার করে থাকি এবং প্রশিক্ষণহীন কুকুরের সাহায্যেও শিক্ষার করে থাকি । রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি যে বলেছ, তোমরা আহলে কিতাবদের এলাকায় বসবাস করছ, তাদের পাত্রে আহার করবে না। যদি একান্ত বাধ্য হও (অন্য পাত্র না পাত) তবে স্বতন্ত্র কথা। যদি তোমরা এ ছাড়া কোন পত্র না পাও তবে তা ধৌত করার পর এতে আহার করবে। আর শিকার সম্পর্কে তুমি যা উল্লেখ করেছ, সে ক্ষেত্রে তুমি তোমার ধনুকের সাহায্যে যা শিকার কর তার উপর আল্লাহর নাম স্মরণ করবে এবং খাবে। আর তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে যে শিকার ধর তাতে আল্লাহর নাম স্মরণ করবে এবং খাবে। আর তুমি প্রশিক্ষণ বর্জিত কুকুরের সাহায্যে যে শিকার ধর তা যবাহ করতে পারলে খাবে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا بَيَانُ بْنُ بِشْرٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ إِنَّا قَوْمٌ نَصِيدُ بِهَذِهِ الْكِلاَبِ ‏.‏ قَالَ ‏ "‏ إِذَا أَرْسَلْتَ كِلاَبَكَ الْمُعَلَّمَةَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَيْهَا فَكُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ وَإِنْ قَتَلْنَ إِلاَّ أَنْ يَأْكُلَ الْكَلْبُ فَإِنْ أَكَلَ الْكَلْبُ فَلاَ تَأْكُلْ فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ إِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ وَإِنْ خَالَطَهَا كِلاَبٌ أُخَرُ فَلاَ تَأْكُلْ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ مَاجَهْ سَمِعْتُهُ - يَعْنِي عَلِيَّ بْنَ الْمُنْذِرِ - يَقُولُ حَجَجْتُ ثَمَانِيَةً وَخَمْسِينَ حِجَّةً أَكْثَرُهَا رَاجِلٌ ‏.‏
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
অগ্নি উপাসকদের কুকুর ও কালো কুকুরের শিকার
بَاب صَيْدِ كَلْبِ الْمَجُوسِ وَالْكَلْبِ الْأَسْوَدِ الْبَهِيمِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شَرِيكٍ، عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنِ الْقَاسِمِ بْنِ أَبِي بَزَّةَ، عَنْ سُلَيْمَانَ الْيَشْكُرِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ نُهِينَا عَنْ صَيْدِ، كَلْبِهِمْ وَطَائِرِهِمْ يَعْنِي الْمَجُوسَ ‏.‏
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩২০৯। আমর ইবন আব্দুল্লাহ (রাহঃ)...... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাদেরকে অগ্নি উপাসকদের কুকুর ও পাখির ধৃত শিকার খেতে নিষেধ করা হয়েছে
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْكَلْبِ الأَسْوَدِ الْبَهِيمِ فَقَالَ ‏ "‏ شَيْطَانٌ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু যার গিফারী (রাঃ)
৩২১০। আমর ইবন আব্দুল্লাহ (রাহঃ)...... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট কালো কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বলেন, তা শয়তান।
ধনুকের শিকার
بَاب صَيْدِ الْقَوْسِ
حَدَّثَنَا أَبُو عُمَيْرٍ، عِيسَى بْنُ مُحَمَّدٍ النَّحَّاسُ وَعِيسَى بْنُ يُونُسَ الرَّمْلِيُّ قَالاَ حَدَّثَنَا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ كُلْ مَا رَدَّتْ عَلَيْكَ قَوْسُكَ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
৩২১১। আবু উমাইর, ঈসা ইবন মুহাম্মাদ নাহহাস ও ঈসা ইবন ইউনুস রমলী (রাহঃ)...... আবু সা'লাবা খুশানী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ তোমার ধনুকের সাহায্যে ধৃত শিকার খাও।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا مُجَالِدُ بْنُ سَعِيدٍ، عَنْ عَامِرٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَوْمٌ نَرْمِي ‏.‏ قَالَ ‏ "‏ إِذَا رَمَيْتَ وَخَزَقْتَ فَكُلْ مَا خَزَقْتَ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
৩২১২। আলী ইব্ন মুনযির (রাহঃ)...... আদী ইবন হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম–ইয়া রাসূলাল্লাহ! আমরা তীরন্দাজ লোক। তিনি বললেনঃ তুমি যখন তীর নিক্ষেপ কর এবং তা বিদ্ধ হয় তা খাও, যা তুমি বিদ্ধ করেছ।
এক রাত অতিবাহিত হওয়ার পর শিকারকৃত প্রাণী পাওয়া গেলে
بَاب الصَّيْدِ يَغِيبُ لَيْلَةً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرْمِي الصَّيْدَ فَيَغِيبُ عَنِّي لَيْلَةً قَالَ ‏ "‏ إِذَا وَجَدْتَ فِيهِ سَهْمَكَ وَلَمْ تَجِدْ فِيهِ شَيْئًا غَيْرَهُ فَكُلْهُ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
৩২১৩। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)...... আদী ইবন হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি শিকারের প্রতি তীর নিক্ষেপ করি, অতঃপর তা একরাত পর্যন্ত নিখোঁজ থাকে। তিনি বল্লেনঃ তুমি যখন শিকারের সাথে তোমার তীর পাবে এবং অন্য কিছু পাবে না তখন তা খাবে।
পালক ও সূক্ষ্মাগ্রবিহীন তীরের শিকার
بَاب صَيْدِ الْمِعْرَاضِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالاَ حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الصَّيْدِ بِالْمِعْرَاضِ ‏.‏ قَالَ ‏ "‏ مَا أَصَبْتَ بِحَدِّهِ فَكُلْ وَمَا أَصَبْتَ بِعَرْضِهِ فَهُوَ وَقِيذٌ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
৩২১৪। আমর ইবন আব্দুল্লাহ (রাহঃ)...... আদী ইবন হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পালক ও সূক্ষ্মাগ্রবিহীন তীরের শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তীরের অগ্রভাগের আঘাতে যে শিকার পাও তা খাও, আর তীরের পার্শ্বদেশের আঘাতে যে শিকার পাও তা মৃত (খাওয়া যাবে না)।
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِيهِ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ النَّخَعِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْمِعْرَاضِ فَقَالَ ‏ "‏ لاَ تَأْكُلْ إِلاَّ أَنْ يَخْزِقَ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
৩২১৫। আমর ইবন আব্দুল্লাহ (রাহঃ)...... আদী ইবন হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তীর বা লাঠির পার্শ্বদেশের আঘাতে ধৃত শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তার শিকার খেও না, কিন্তু যদি তা শিকারের দেহ ভেদ করে (তবে খাবে)।
জীবিত প্রাণীর দেহের অংশবিশেষ কর্তন করলে তা মৃত হিসাবে গণ্য
بَاب مَا قُطِعَ مِنْ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَا قُطِعَ مِنَ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَمَا قُطِعَ مِنْهَا فَهُوَ مَيْتَةٌ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩২১৬। ইয়াকূব ইবন হুমাইদ ইবন কাসির (রাহঃ)......ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ জীবিত প্রাণীর দেহের যে অংশ কেটে বিচ্ছিন্ন করা হবে, তা মৃত হিসাবে গণ্য।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْهُذَلِيُّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ تَمِيمٍ الدَّارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ يَجُبُّونَ أَسْنِمَةَ الإِبِلِ وَيَقْطَعُونَ أَذْنَابَ الْغَنَمِ أَلاَ فَمَا قُطِعَ مِنْ حَىٍّ فَهُوَ مَيِّتٌ ‏"‏ ‏.‏
Narrator: হযরত তামীম আদ-দারী রাযি.
৩২১৭। হিশাম ইবন আম্মার (রাহঃ)..... তামীম দারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শেষ যুগে এমন একদল লোকের আবির্ভাব হবে, যারা উটের কুঁজ এবং মেষের লেজের (প্রান্ত ভাগের চর্বিযুক্ত মোটা) অংশ কেটে বিচ্ছিন্ন করবে (খাওয়ার উদ্দেশ্যে)। সাবধান! জীবন্ত প্রাণীর যে অংশ কেটে বিচ্ছিন্ন করা হবে, তা মৃত হিসাবে গণ্য (তা খাওয়া নিষিদ্ধ)।
মাছ ও টিড্ডি শিকার
بَاب صَيْدِ الْحِيتَانِ وَالْجَرَادِ
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ الْحُوتُ وَالْجَرَادُ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩২১৮। আবু মুস'আব (রাহঃ)...... আব্দুল্লাহ ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমাদের জন্য দুইটি মৃত জীব হালাল করা হয়েছে- মাছ ও টিড্ডি (এক প্রকারের বড় জাতের ফড়িং)।
মাছ ও ট্টিড্ডি শিকার
بَاب صَيْدِ الْحِيتَانِ وَالْجَرَادِ
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ وَنَصْرُ بْنُ عَلِيٍّ قَالاَ حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى بْنِ عُمَارَةَ، حَدَّثَنَا أَبُو الْعَوَّامِ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ سَلْمَانَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْجَرَادِ فَقَالَ ‏ "‏ أَكْثَرُ جُنُودِ اللَّهِ لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ ‏"‏ ‏.‏
Narrator: সালমান ফারিসী (রাঃ)
৩২১৯। আবু বিশর বকর ইব্ন খালাফ ও নসর ইব্ন আলী (রাহঃ)...... সালমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট টিড্ডি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেনঃ আল্লাহ তা'আলার বিরাট বাহিনী। আমি তা খাইও না এবং হারামও করি না।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي سَعْدٍ الْبَقَّالِ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كُنَّ أَزْوَاجُ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ يَتَهَادَيْنَ الْجَرَادَ عَلَى الأَطْبَاقِ ‏.‏
Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩২২০। আহমাদ ইব্ন মানী (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) -এর স্ত্রীগণ থরেথরে সাজিয়ে টিড্ডি উপঢৌকন পাঠাতেন।
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُلاَثَةَ، عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، وَأَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا دَعَا عَلَى الْجَرَادِ قَالَ ‏"‏ اللَّهُمَّ أَهْلِكْ كِبَارَهُ وَاقْتُلْ صِغَارَهُ وَأَفْسِدْ بَيْضَهُ وَاقْطَعْ دَابِرَهُ وَخُذْ بِأَفْوَاهِهَا عَنْ مَعَايِشِنَا وَأَرْزَاقِنَا إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَدْعُو عَلَى جُنْدٍ مِنْ أَجْنَادِ اللَّهِ بِقَطْعِ دَابِرِهِ قَالَ ‏"‏ إِنَّ الْجَرَادَ نَثْرَةُ الْحُوتِ فِي الْبَحْرِ ‏"‏ ‏.‏ قَالَ هَاشِمٌ قَالَ زِيَادٌ فَحَدَّثَنِي مَنْ رَأَى الْحُوتَ يَنْثُرُهُ ‏.‏
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الْمُهَزِّمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي حَجَّةٍ أَوْ عُمْرَةٍ فَاسْتَقْبَلَنَا رِجْلٌ مِنْ جَرَادٍ أَوْ ضَرْبٌ مِنْ جَرَادٍ فَجَعَلْنَا نَضْرِبُهُنَّ بِأَسْوَاطِنَا وَنِعَالِنَا فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ كُلُوهُ فَإِنَّهُ مِنْ صَيْدِ الْبَحْرِ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
৩২২২। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী (ﷺ) -এর সাথে হজ্জ অথবা উমরার উদ্দেশ্যে বের হলাম। আমাদের সামনে একদল টিড্ডি অথবা এক প্রকারের টিড্ডি উপস্থিত হল। আমরা আমাদের চাবুক ও জুতা দিয়ে তা মারতে লাগলাম। তখন নবী (ﷺ) বললেনঃ তা খাও, কারণ তা সামুদ্রিক বা জলজ শিকার।
যে প্রাণী হত্যা করা নিষিদ্ধ
بَاب مَا يُنْهَى عَنْ قَتْلِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْفَضْلِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ قَتْلِ الصُّرَدِ وَالضِّفْدَعِ وَالنَّمْلَةِ وَالْهُدْهُدِ ‏.‏
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
৩৩২৩। মুহাম্মাদ ইব্ন বাশশার ও আব্দুর রহমান ইব্ন আব্দুল ওহ্হাব (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চড়ুই পাখি, ব্যাঙ, পিঁপড়া ও হুদহুদ পাখি হত্যা করতে নিষেধ করেছেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ النَّمْلَةِ وَالنَّحْلِ وَالْهُدْهُدِ وَالصُّرَدِ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩২২৪। মুহাম্মাদ ইব্ন ইয়াহ্ইয়া (রাহঃ).......ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চার ধরনের প্রাণী হত্যা করতে নিষিদ্ধ করেছেনঃ পিঁপড়া, মৌমাছি, হুদহুদ পাখি ও চড়ুই পাখি।
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
কাঁকর নিক্ষেপ নিষিদ্ধ
بَاب النَّهْيِ عَنْ الْخَذْفِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، أَنَّ قَرِيبًا، لِعَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ خَذَفَ فَنَهَاهُ وَقَالَ إِنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنِ الْخَذْفِ وَقَالَ ‏ "‏ إِنَّهَا لاَ تَصِيدُ صَيْدًا وَلاَ تَنْكَأُ عَدُوًّا وَلَكِنَّهَا تَكْسِرُ السِّنَّ وَتَفْقَأُ الْعَيْنَ ‏"‏ ‏.‏ قَالَ فَعَادَ ‏.‏ فَقَالَ أُحَدِّثُكَ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْهُ ثُمَّ عُدْتَ لاَ أُكَلِّمُكَ أَبَدًا ‏.‏
Narrator: সাঈদ ইবনে জুবায়র (রহঃ)
৩২২৬। আবু বাকর ইব্ন আবু শাইবা (রাহঃ)...... সাঈদ ইবন জুবাইর (রাহঃ) থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবন মুগাফ্ফাল (রাযিঃ)-র এক নিকটাত্মীয় কাঁকর নিক্ষেপ করলে তিনি তাকে নিষেধ করলেন এবং বললেন, নবী (ﷺ) কাঁকর নিক্ষেপ করতে নিষেধ করেছেন এবং বলেছেনঃ “তার সাহায্যে শিকারও ধরা যায় না, শত্রুকেও আঘাত হানা যায় না, কিন্তু তা দাঁত ভাঙ্গে ও চোখ নষ্ট করে।” রাবী বলেন, সে পুনরায় কাঁকর নিক্ষেপ করলে তিনি বললেন, আমি তোমাকে হাদীস শুনাচ্ছি যে, নবী (ﷺ) তা নিষিদ্ধ করেছেন, আর তুমি আবারও তাই করলে? আমি আর কখনও তোমার সাথে কথা বলব না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عُقْبَةَ بْنِ صُهْبَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ نَهَى النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْخَذْفِ وَقَالَ ‏ "‏ إِنَّهَا لاَ تَقْتُلُ الصَّيْدَ وَلاَ تَنْكِي الْعَدُوَّ وَلَكِنَّهَا تَفْقَأُ الْعَيْنَ وَتَكْسِرُ السِّنَّ ‏"‏ ‏.‏
Narrator: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)
৩২২৭। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)...... আব্দুল্লাহ ইব্ন মুগাফ্ফাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) কাঁকর নিক্ষেপ করতে নিষেধ করেছেন এবং বলেছেনঃ তা শিকার ও হত্যা করতে পারে না, শত্রুকেও আঘাত করতে পারে না, কিন্তু তা চোখ নষ্ট করে এবং দাঁত ভেঙ্গে দেয়।
গিরগিটি হত্যা
بَابُ قَتْلِ الْوَزَغِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أُمِّ شَرِيكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ أَمَرَهَا بِقَتْلِ الأَوْزَاغِ ‏.‏
Narrator: উম্মে শরীক (রাঃ)
৩২২৮। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)...... উম্মে শারীক (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) তাঁকে গিরগিটি হত্যার নির্দেশ দেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ قَتَلَ وَزَغًا فِي أَوَّلِ ضَرْبَةٍ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً وَمَنْ قَتَلَهَا فِي الثَّانِيَةِ فَلَهُ كَذَا وَكَذَا - أَدْنَى مِنَ الأُولَى - وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّالِثَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً - أَدْنَى مِنَ الَّذِي ذَكَرَهُ فِي الْمَرَّةِ الثَّانِيَةِ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
৩২২৯। মুহাম্মাদ ইব্ন আব্দুল মালিক ইব্ন আবু শাওয়ারিব (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ যে ব্যক্তি প্রথম আঘাতে গিরগিটি হত্যা করতে পারবে, তার জন্য এত এত পরিমাণ পূণ্য রয়েছে। যে ব্যক্তি দ্বিতীয় আঘাতে তা হত্যা করতে পারবে তার জন্য এই এই পরিমাণ পূণ্য রয়েছে, (কিন্তু প্রথম আঘাতের তুলনায় কম)। আর যে ব্যক্তি তৃতীয় আঘাতে তা হত্যা করতে পারবে, তার জন্য এই এই পরিমাণ পূণ্য রয়েছে, কিন্তু দ্বিতীয় আঘাতের তুলনায় কম)।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لِلْوَزَغِ ‏ "‏ الْفُوَيْسِقَةُ ‏"‏ ‏.‏
Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩২৩০। আহমাদ ইবন আমর ইবন সারহ (রাহঃ).... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) গিরগিটি সম্পর্কে বলেন, ক্ষতিকর প্রাণী।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنْ نَافِعٍ، عَنْ سَائِبَةَ، - مَوْلاَةِ الْفَاكِهِ بْنِ الْمُغِيرَةِ - أَنَّهَا دَخَلَتْ عَلَى عَائِشَةَ فَرَأَتْ فِي بَيْتِهَا رُمْحًا مَوْضُوعًا فَقَالَتْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ مَا تَصْنَعِينَ بِهَذَا قَالَتْ نَقْتُلُ بِهِ هَذِهِ الأَوْزَاغَ فَإِنَّ نَبِيَّ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَخْبَرَنَا أَنَّ إِبْرَاهِيمَ لَمَّا أُلْقِيَ فِي النَّارِ لَمْ تَكُنْ فِي الأَرْضِ دَابَّةٌ إِلاَّ أَطْفَأَتِ النَّارَ غَيْرَ الْوَزَغِ فَإِنَّهَا كَانَتْ تَنْفُخُ عَلَيْهِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِقَتْلِهِ ‏.‏
Narrator: বিবিধ
৩২৩১। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)...... ফাকিহ ইবন মুগীরার মুক্তদাসী সাইবা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি আয়েশা (রাযিঃ)-র নিকট প্রবেশ করে তাঁর ঘরে একটি রক্ষিত বর্শা দেখতে পেলেন। তিনি জিজ্ঞাস করেন, হে উম্মুল মু'মিনীন! আপনার এটা দিয়ে কি করেন? তিনি বললেনঃ আমরা এই বর্শা দিয়ে এসব গিরগিটি হত্যা করি। কারণ আল্লাহর নবী (ﷺ) আমাদের অবহিত করেছেন যে, ইবরাহীম (আ)-কে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন পৃথিবীর বুকে এমন কোন প্রাণী ছিল না, যা আগুন নিভাতে চেষ্টা করেনি, গিরগিটি ব্যতীত। সে বরং আগুন ফুঁদিচ্ছিল। তাই রাসূলুল্লাহ্ (ﷺ) তা হত্যার নির্দেশ দেন।
দাঁতযুক্ত হিংস্র প্রাণী ভক্ষণ করা
كْلِ كُلِّ ذِي نَابٍ مِنْ السِّبَاعِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ ‏.‏ قَالَ الزُّهْرِيُّ وَلَمْ أَسْمَعْ بِهَذَا حَتَّى دَخَلْتُ الشَّامَ ‏.‏
Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
৩২৩২। মুহাম্মাদ ইব্ন সাব্বাহ (রাহঃ)...... আবু সা'লাবা খুশানী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) দাঁতযুক্ত যে কোন হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন। যুহরী (রাহঃ) বলেন, আমি সিরিয়ায় পৌঁছার পূর্ব পর্যন্ত এ হাদীস শুনতে পাইনি।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَكِيمٍ، عَنْ عَبِيدَةَ بْنِ سُفْيَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أَكْلُ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ حَرَامٌ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
৩২৩৩।আবু বকর ইবন আবু শাইবা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ দাঁতযুক্ত যে কোন হিংস্রজন্তু খাওয়া হারাম।
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَوْمَ خَيْبَرَ عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَعَنْ كُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩২৩৪। বাকর ইব্ন খালাফ (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) খায়বারের যুদ্ধের দিন দাঁতযুক্ত যে কোন হিংস্রজন্তু এবং নখরযুক্ত যে কোন শিকারী পাখি খেতে নিষেধ করেছেন।
নেকড়ে বাঘ ও খেঁকশিয়াল সম্পর্কে
بَاب الذِّئْبِ وَالثَّعْلَبِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ وَاضِحٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي الْمُخَارِقِ، عَنْ حِبَّانَ بْنِ جَزْءٍ، عَنْ أَخِيهِ، خُزَيْمَةَ بْنِ جَزْءٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ جِئْتُكَ لأَسْأَلَكَ عَنْ أَحْنَاشِ الأَرْضِ مَا تَقُولُ فِي الثَّعْلَبِ قَالَ ‏"‏ وَمَنْ يَأْكُلُ الثَّعْلَبَ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا تَقُولُ فِي الذِّئْبِ قَالَ ‏"‏ وَيَأْكُلُ الذِّئْبَ أَحَدٌ فِيهِ خَيْرٌ ‏"‏ ‏.‏
Narrator: খুযায়মা ইবনে জায (রাঃ)
৩২৩৫। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)...... খুযাইমা ইব্ন জায্ই (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি বললাম- ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমি আপনার নিকট যমীনের কীট সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য এসেছি। আপনি খেঁকশিয়াল সম্পর্কে কি বলেন? তিনি পাল্টা প্রশ্ন করেনঃ কে খেঁকশিয়াল খায়? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আপনি নেকড়ে বাঘ সম্পর্কে কি বলেন? তিনি বললেনঃ যার মধ্যে কোন ভালো গুণ আছে, এরূপ কোন ব্যক্তি কি তা খেতে পারে?
হায়েনা সম্পর্কে
بَاب الضَّبُعِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ الْمَكِّيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنِ ابْنِ أَبِي عَمَّارٍ، - وَهُوَ عَبْدُ الرَّحْمَنِ - قَالَ سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنِ الضَّبُعِ أَصَيْدٌ هُوَ قَالَ نَعَمْ ‏.‏ قُلْتُ آكُلُهَا قَالَ نَعَمْ ‏.‏ قُلْتُ أَشَىْءٌ سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ نَعَمْ ‏.‏
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩২৩৬। হিশাম ইব্ন আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)...... আব্দুর রহমান ইব্ন আবু আম্মার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ)-র নিকট হায়েনা সম্পর্কে জিজ্ঞাসা করলাম আমি কি তা শিকার করবো? তিনি বল্লেন, হ্যাঁ। আমি বললাম, আমি কি তা খেতে পারি? তিনি বল্লেন, হ্যাঁ। আমি বললাম, আপনি কি তা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ وَاضِحٍ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي الْمُخَارِقِ، عَنْ حِبَّانَ بْنِ جَزْءٍ، عَنْ خُزَيْمَةَ بْنِ جَزْءٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا تَقُولُ فِي الضَّبُعِ قَالَ ‏ "‏ وَمَنْ يَأْكُلُ الضَّبُعَ ‏"‏ ‏.‏
Narrator: খুযায়মা ইবনে জায (রাঃ)
৩২৩৭। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)...... খুযাইমা ইব্ন জায্ই (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম- ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! হায়েনা সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেনঃ কে হায়েনা খায়?
গুঁইসাপ
بَاب الضَّبِّ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ ثَابِتِ بْنِ يَزِيدَ الأَنْصَارِيِّ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَأَصَابَ النَّاسُ ضِبَابًا فَاشْتَوَوْهَا فَأَكَلُوا مِنْهَا فَأَصَبْتُ مِنْهَا ضَبًّا فَشَوَيْتُهُ ثُمَّ أَتَيْتُ بِهِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَأَخَذَ جَرِيدَةً فَجَعَلَ يَعُدُّ بِهَا أَصَابِعَهُ فَقَالَ ‏ "‏ إِنَّ أُمَّةً فِي بَنِي إِسْرَائِيلَ مُسِخَتْ دَوَابَّ فِي الأَرْضِ وَإِنِّي لاَ أَدْرِي لَعَلَّهَا هِيَ ‏"‏ ‏.‏ فَقُلْتُ إِنَّ النَّاسَ قَدِ اشْتَوَوْهَا فَأَكَلُوهَا فَلَمْ يَأْكُلْ وَلَمْ يَنْهَ ‏.‏
Narrator: ছাবিত ইবনে ইয়াযীদ আনসারী (রাঃ)
৩২৩৮। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)...... সাবিত ইব্ন ইয়াযীদ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী (ﷺ)-এর সাথে ছিলাম। লোকেরা গুঁইসাপ ধরে তা ভাজি করে আহার করল। আমিও একটি গুইসাপ ধরে তা ভাজি করে নবী (ﷺ)-এর নিকট নিয়ে আসলাম। তিনি একটি লাকড়ি তুলে নিয়ে তা দিয়ে তার আংগুল গণনা করতে লাগলেন। অতঃপর তিনি বললেনঃ বনী ইসরাঈলের একটি দলের চেহারা বিকৃত হয়ে তারা যমীনের জন্তুতে পরিণত হয়। আমি জানি না, হয়ত এটাই সেই প্রাণী। আমি বললাম, লোকেরা তা ভুনা করে খেয়েছে। কিন্তু তিনি তা আহারও করেননি এবং আহার করতে নিষেধও করেননি।
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ نَادَى رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ مِنْ أَهْلِ الصُّفَّةِ حِينَ انْصَرَفَ مِنَ الصَّلاَةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَرْضَنَا أَرْضٌ مَضَبَّةٌ فَمَا تَرَى فِي الضِّبَابِ قَالَ ‏ "‏ بَلَغَنِي أَنَّهُ أُمَّةٌ مُسِخَتْ ‏"‏ ‏.‏ فَلَمْ يَأْمُرْ بِهِ وَلَمْ يَنْهَ عَنْهُ ‏.‏
Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৩২৪০। আবু কুরাইব (রাহঃ)...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন সালাত আদায় শেষে ফিরছিলেন তখন আহলে সুফ্ফা থেকে এক ব্যক্তি তাঁকে ডেকে বললেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমাদের এলাকায় প্রচুর গুঁইসাপ পাওয়া যায়। গুঁইসাপ সম্পর্কে আপনার কি অভিমত? তিনি বললেনঃ আমি জানতে পেরেছি যে, একটি সম্প্রদায়কে সম্পূর্ণরূপে সৃষ্টিগত পরিবর্তন করে দেয়া হয়েছে। অতএব তিনি তা খাওয়ার নির্দেশও দেননি এবং তা থেকে নিষেধও করেননি।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أُتِيَ بِضَبٍّ مَشْوِيٍّ فَقُرِّبَ إِلَيْهِ فَأَهْوَى بِيَدِهِ لِيَأْكُلَ مِنْهُ فَقَالَ لَهُ مَنْ حَضَرَهُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ لَحْمُ ضَبٍّ ‏.‏ فَرَفَعَ يَدَهُ عَنْهُ فَقَالَ لَهُ خَالِدٌ يَا رَسُولَ اللَّهِ أَحَرَامٌ الضَّبُّ قَالَ ‏ "‏ لاَ وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِي فَأَجِدُنِي أَعَافُهُ ‏"‏ ‏.‏ قَالَ فَأَهْوَى خَالِدٌ إِلَى الضَّبِّ فَأَكَلَ مِنْهُ وَرَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَنْظُرُ إِلَيْهِ ‏.‏
Narrator: খালিদ ইবনুল ওয়ালীদ (রাঃ)
৩২৪১। মুহাম্মাদ ইব্ন মুসাফফা হিমসী (রাহঃ)...... খালিদ ইবন ওয়ালীদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) এর জন্য ভুনা গুইসাপ নিয়ে এসে, তা তাঁর সামনে পরিবেশন করা হলে তিনি তা খাওয়ার জন্য হাত বাড়ালেন। তাঁর নিকটে উপস্থিত এক ব্যক্তি বললো ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! এটা গুঁইসাপের গোশত। তিনি এ থেকে নিজের হাত তুলে নিলেন। খালিদ (রাযিঃ) তাঁকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! গুঁইসাপ কি হারাম? তিনি বললেনঃ না, কিন্তু তা আমার এলাকার প্রাণী নয়। তাই এটাতে আমার রুচি হয় না। খালিদ (রাযিঃ) হাত বাড়িয়ে তা নিলেন এবং আহার করলেন, আর রাসূলুল্লাহ্ (ﷺ)তাকিয়ে তা দেখলেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ أُحَرِّمُ ‏"‏ ‏.‏ يَعْنِي الضَّبَّ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩২৪২। মুহাম্মাদ ইব্ন মুসাফ্ফা (রাহঃ)...... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি গুঁইসাপ হারাম বলি না।
খরগোশ প্রসঙ্গে
بَاب الْأَرْنَبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ مَرَرْنَا بِمَرِّ الظَّهْرَانِ فَأَنْفَجْنَا أَرْنَبًا فَسَعَوْا عَلَيْهَا فَلَغَبُوا فَسَعَيْتُ حَتَّى أَدْرَكْتُهَا فَأَتَيْتُ بِهَا أَبَا طَلْحَةَ فَذَبَحَهَا فَبَعَثَ بِعَجُزِهَا وَوَرِكِهَا إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَبِلَهَا ‏.‏
Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩২৪৩। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ‘মাররায-যাহরান' অতিক্রমকালে একটি খরগোশকে উত্তেজিত করে বের করলাম। লোকরা তার পিছু ধাওয়া করে ক্লান্ত হয়ে পড়ল। অতঃপর আমি তার পিছু ধাওয়া করে তা ধরে ফেললাম এবং তা নিয়ে আবু তালহা (রাযিঃ)-র নিকট এলাম। তিনি তা যবাহ করলেন, অতপর তার নিতম্ব ও উরু নবী (ﷺ)-এর নিকট পাঠালেন। তিনি তা গ্রহণ করলেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ صَفْوَانَ، أَنَّهُ مَرَّ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِأَرْنَبَيْنِ مُعَلِّقَهُمَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ هَذَيْنِ الأَرْنَبَيْنِ فَلَمْ أَجِدْ حَدِيدَةً أُذَكِّيهِمَا بِهَا فَذَكَّيْتُهُمَا بِمَرْوَةٍ أَفَآكُلُ قَالَ ‏ "‏ كُلْ ‏"‏ ‏.‏
Narrator: মুহাম্মাদ ইবনে সাফওয়ান (রাঃ)
৩২৪৪। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)......মুহাম্মাদ ইবন সাফওয়ান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি দুইটি খরগোশ ঝুলিয়ে নিয়ে নবী (ﷺ)-এর নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমি এই খরগোশ দুইটি ধরে ফেলেছি, কিন্তু এমন কোন লোহা (নির্মিত অস্ত্র) পেলাম না, যা দিয়ে সে দু'টি যবাহ করতে পারতাম। তাই আমি একটি ধারালো সাদা পাথর দিয়ে সে দু'টি যবাহ করেছি। আমি কি খেতে পারি? তিনি বললেনঃ খাও।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ وَاضِحٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي الْمُخَارِقِ، عَنْ حِبَّانَ بْنِ جَزْءٍ، عَنْ أَخِيهِ، خُزَيْمَةَ بْنِ جَزْءٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ جِئْتُكَ لأَسْأَلَكَ عَنْ أَحْنَاشِ الأَرْضِ مَا تَقُولُ فِي الضَّبِّ قَالَ ‏"‏ لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ فَإِنِّي آكُلُ مِمَّا لَمْ تُحَرِّمْ وَلِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ فُقِدَتْ أُمَّةٌ مِنَ الأُمَمِ وَرَأَيْتُ خَلْقًا رَابَنِي ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا تَقُولُ فِي الأَرْنَبِ قَالَ لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ ‏"‏ ‏.‏ قُلْتُ فَإِنِّي آكُلُ مِمَّا لَمْ تُحَرِّمْ وَلِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ نُبِّئْتُ أَنَّهَا تَدْمَى ‏"‏ ‏.‏
Narrator: খুযায়মা ইবনে জায (রাঃ)
৩২৪৫। আবু বাকর ইব্ন আবু শাইবা (রাহঃ)...... খুযাইমা ইব্ন জায্ই (রাযিঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমি মাটির অভ্যন্তরে বসবাসকারী প্রাণী সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আপনার নিকট এসেছি। গুঁইসাপ সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেনঃ আমি নিজে তা খাই না এবং হারামও করি না। রাবী বলেন, আমি বললাম- ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! যে জিনিস আপনি হারাম করেন না, তা কি আমি খেতে পারি ? আর আপনিই বা তা কেন খান না? তিনি বললেনঃ কোন এক সম্প্রদায় বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং তাদের গঠন এরূপ দেখেছি বলে আমার সন্দেহ হচ্ছে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! খরগোশ সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেনঃ আমি তা খাইও না এবং হারামও করি না। আমি বললামঃ যে জিনিস আপনি হারাম করেন না, তা কি আমি খেতে পারি? আর আপনি তা কেন খান না? ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! তিনি বললেনঃ আমাকে অবহিত করা হয়েছে যে, সে ঋতুমতী হয়।
সমুদ্র গর্ভে মরে ভেসে উঠা মাছ সম্পর্কে
بَاب الطَّافِي مِنْ صَيْدِ الْبَحْرِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنِي صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ، مِنْ آلِ ابْنِ الأَزْرَقِ أَنَّ الْمُغِيرَةَ بْنَ أَبِي بُرْدَةَ، - وَهُوَ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ - حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْبَحْرُ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ بَلَغَنِي عَنْ أَبِي عُبَيْدَةَ الْجَوَادِ أَنَّهُ قَالَ هَذَا نِصْفُ الْعِلْمِ لأَنَّ الدُّنْيَا بَرٌّ وَبَحْرٌ فَقَدْ أَفْتَاكَ فِي الْبَحْرِ وَبَقِيَ الْبَرُّ ‏.‏
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
৩২৪৬। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ “সমুদ্রের পানি পাক এবং তার মৃতজীব হালাল।”আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, আমি আবু উবায়দা জাওয়াদের সূত্রে জানতে পেরেছি যে, তিনি বলেন, এটা জ্ঞানের অর্ধেক। কারণ দুনিয়াটা (দুই ভাগে বিভক্ত)ঃ স্থলভাগ ও জলভাগ। অতএব তোমাকে জলভাগ সম্পর্কে ফাতওয়া দেয়া হয়েছে, আর অবশিষ্ট থাকল স্থলভাগ।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا أَلْقَى الْبَحْرُ أَوْ جَزَرَ عَنْهُ فَكُلُوهُ وَمَا مَاتَ فِيهِ فَطَفَا فَلاَ تَأْكُلُوهُ ‏"‏ ‏.‏
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩২৪৭। আহমাদ ইব্ন আব্দাহ (রাহঃ)...... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সমুদ্র যা উদগিরণ করে অথবা তা থেকে যা নিক্ষেপ করে তা খাও। আর যা সমুদ্রে মারা যায়, অতঃপর পানি উপর ভেয়ে উঠে- তা খেও না।
কাক সম্পর্কে
بَاب الْغُرَابِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ مَنْ يَأْكُلُ الْغُرَابَ وَقَدْ سَمَّاهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ فَاسِقًا ‏"‏ ‏.‏ وَاللَّهِ مَا هُوَ مِنَ الطَّيِّبَاتِ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩২৪৮। আহমাদ ইব্ন আযহার নিসাপুরী (রাহঃ)....... ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কে কাক খায়? অথচ রাসূলুল্লাহ্ (ﷺ) তার নাম রেখেছেন 'ফাসিক' (নিকৃষ্ট প্রাণী)। আল্লাহর কসম! তা পবিত্র প্রাণীর অন্তর্ভুক্ত নয় ।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ الْحَيَّةُ فَاسِقَةٌ وَالْعَقْرَبُ فَاسِقَةٌ وَالْفَأْرَةُ فَاسِقَةٌ وَالْغُرَابُ فَاسِقٌ ‏"‏ ‏.‏ فَقِيلَ لِلْقَاسِمِ أَيُؤْكَلُ الْغُرَابُ قَالَ مَنْ يَأْكُلُهُ بَعْدَ قَوْلِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ فَاسِقٌ ‏"‏ ‏.‏
Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
বিড়াল সম্পর্কে
بَاب الْهِرَّةِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا عُمَرُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ أَكْلِ الْهِرَّةِ وَثَمَنِهَا‏.‏
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩২৫০। হুসাইন ইব্ন মাহ্দী (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিড়াল ও তার মূল্য ভক্ষণ করতে নিষেধ করেছেন।