كتاب الرهون
১৬. বন্ধক রাখার অধ্যায়
Chapter 16 · 56 hadith
বন্ধক রাখা
باب الرهن
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي الأَسْوَدُ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اشْتَرَى مِنْ يَهُودِيٍّ طَعَامًا إِلَى أَجَلٍ وَأَرْهَنَهُ دِرْعَهُ ‏.‏
Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
২৪৩৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এক ইয়াহূদী থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত (বাকীতে) কিছু খাবার কিনেছিলেন এবং তার কাছে নিজের লৌহ বর্ম বন্ধক রেখেছিলেন।
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ لَقَدْ رَهَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دِرْعَهُ عِنْدَ يَهُودِيٍّ بِالْمَدِينَةِ فَأَخَذَ لأَهْلِهِ مِنْهُ شَعِيرًا ‏.‏
Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২৪৩৭। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় এক ইয়াহূদীর কাছে তাঁর লোহার বর্ম বন্ধক রাখেন এবং তিনি তার কাছ থেকে স্বীয় পরিবারের জন্য কিছু যব গ্রহণ করেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ بَهْرَامَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تُوُفِّيَ وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ بِطَعَامٍ ‏.‏
Narrator: আসমা বিনতে ইয়াযীদ (রাঃ)
২৪৩৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... আসমা বিনত ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যখন ইন্তিকাল করেন, তখন তাঁর লোহার বর্মটি এক ইয়াহূদীর কাছে কিছু খাদ্যের বিনিময়ে বন্ধক ছিল।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ خَبَّابٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَاتَ وَدِرْعُهُ رَهْنٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلاَثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২৪৩৯। 'আব্দুল্লাহ ইবন মু'আবিয়া জুমাহী (রাহঃ) …. ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন ইন্তিকাল করেন, তখন তার লোহার বর্মটি এক ইয়াহুদীর কাছে ৩০ সা' যবের বিনিময়ে বন্ধক ছিল।
বন্ধকী জন্তুর ওপর আরোহন করা এবং তার দুধ খাওয়া
بَاب الرَّهْنُ مَرْكُوبٌ وَمَحْلُوبٌ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الظَّهْرُ يُرْكَبُ إِذَا كَانَ مَرْهُونًا وَلَبَنُ الدَّرِّ يُشْرَبُ إِذَا كَانَ مَرْهُونًا وَعَلَى الَّذِي يَرْكَبُ وَيَشْرَبُ نَفَقَتُهُ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২৪৪০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বোঝা বাহনকারী জন্তুর ওপর আরোহণ করা যাবে, যখন তা বন্ধক রাখা হবে এবং দুগ্ধবতী জন্তুর দুধ পান করা যাবে, যখন তা বন্ধক রাখা হবে। আর যে আরোহণ করবে (বন্ধন গ্রহীতা) এবং দুধ পান করবে, তার ওপরই সে জন্তুর খোরাকীর দায়িত্ব।
বন্ধকী জিনিস আটকে রাখা যাবে না
بَاب لَا يَغْلَقُ الرَّهْنُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُخْتَارِ، عَنْ إِسْحَاقَ بْنِ رَاشِدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَغْلَقُ الرَّهْنُ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২৪৪১। মুহাম্মাদ ইবন হুমায়দ (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ বন্ধকী জিনিস (বন্ধক দাতা ছাড়াতে চাইলে) আটকে রাখা যাবে না।
শ্রমিকদের মজুরী সম্পর্কে
بَاب أَجْرِ الْأُجَرَاءِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ كُنْتُ خَصْمَهُ خَصَمْتُهُ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُوفِهِ أَجْرَهُ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২৪৪২। সুওয়ায়দ ইবন সা'ঈদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামাতের দিন আমি তিন ধরনের লোকের বিরুদ্ধে বাদী হব। আর যার বিরুদ্ধে আমি বাদী হব, কিয়ামাতের দিন আমি অবশ্যই তার ওপর জয়লাভ করব। প্রথমতঃ ঐ ব্যক্তি, যে আমার নামে অঙ্গীকার করে, পরে সে অঙ্গীকার ভঙ্গ করে। দ্বিতীয়তঃ ঐ ব্যক্তি, যে আযাদ লোককে বিক্রি করে এবং তার মূল্য ভক্ষণ করে। আর তৃতীয়তঃ ঐ ব্যক্তি, যে কোন শ্রমিক নিয়োগ করে তার থেকে পূর্ণ কাজ আদায় করে, কিন্তু তার পূর্ণ মজুরী দেয় না।
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ سَعِيدِ بْنِ عَطِيَّةَ السُّلَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَعْطُوا الأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
২৪৪৩। 'আব্বাস ইবন ওয়ালীদ দিমাশকী (রাহঃ) …. আব্দুল্লাহ ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শ্রমিককে তার মজুরী দিয়ে দাও, তার ঘাম শুকাবার আগে।
শুধু পেটে-ভাতে শ্রমিক নিয়োগ করা
بَاب إِجَارَةِ الْأَجِيرِ عَلَى طَعَامِ بَطْنِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ مَسْلَمَةَ بْنِ عُلَىٍّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، عَنِ الْحَارِثِ بْنِ يَزِيدَ، عَنْ عُلَىِّ بْنِ رَبَاحٍ، قَالَ سَمِعْتُ عُتْبَةَ بْنَ النُّدَّرِ، يَقُولُ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَرَأَ طسم حَتَّى إِذَا بَلَغَ قِصَّةَ مُوسَى قَالَ ‏ "‏ إِنَّ مُوسَى صلى الله عليه وسلم أَجَّرَ نَفْسَهُ ثَمَانِيَ سِنِينَ أَوْ عَشْرًا عَلَى عِفَّةِ فَرْجِهِ وَطَعَامِ بَطْنِهِ ‏"‏ ‏.‏
Narrator: উতবা ইবনে নুদ্দার (রাঃ)
২৪৪৪। মুহাম্মাদ ইবন মুসাফ্ফা হিমসী (রাহঃ).... উতবা ইবনে নুদ্দার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে ছিলাম। তিনি সূরা তা-সীন-মীম (طسم) পাঠ করলেন, অবশেষে যখন মুসা (আ)-এর ঘটনা পর্যন্ত পৌঁছলেন, তখন বললেনঃ মুসা আট অথবা দশ বছর পর্যন্ত নিজকে শ্রমিক রূপে নিয়োগ করেছিলেন, নিজের লজ্জাস্থান হিফাজতের (বিয়ের) এবং পেটের আহারের বিনিময়ে।
حَدَّثَنَا أَبُو عُمَرَ حَفْصُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ الرَّحْمٰنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ سَمِعْتُ أَبِي يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ نَشَأْتُ يَتِيمًا وَهَاجَرْتُ مِسْكِينًا وَكُنْتُ أَجِيرًا لِابْنَةِ غَزْوَانَ بِطَعَامِ بَطْنِي وَعُقْبَةِ رِجْلِي أَحْطِبُ لَهُمْ إِذَا نَزَلُوا وَأَحْدُو لَهُمْ إِذَا رَكِبُوا فَالْحَمْدُ لِلهِ الَّذِي جَعَلَ الدِّينَ قِوَامًا وَجَعَلَ أَبَا هُرَيْرَةَ إِمَامًا
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২৪৪৫। আবু 'উমার হাফস ইবন 'আমর (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ইয়াতীম অবস্থায় লালিত পালিত হয়েছি এবং মিসকিন অবস্থায় হিজরত করেছি। আমি গাযওয়ান কন্যার মজুর ছিলাম শুধু আমার পেটের আহার এবং পালাক্রমে উটের ওপর সওয়ার হবার বিনিময়ে আমি লোকদের জন্য কাঠ সংগ্রহ করতাম যখন তারা অবতরণ করতো এবং তারা যখন সওয়ারীতে আরোহণ করতো তখন আমি তাদের সওয়ারীর জন্য হাঁকিয়ে নিতাম। সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি দীনকে শক্তিশালী করেছেন এবং আবু হুরায়রা কে ইমাম বানিয়েছেন।
بَاب الرَّجُلِ يَسْتَقِي كُلُّ دَلْوٍ بِتَمْرَةٍ وَيَشْتَرِطُ جَلْدَةً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ حَنَشٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَصَابَ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم خَصَاصَةٌ فَبَلَغَ ذَلِكَ عَلِيًّا فَخَرَجَ يَلْتَمِسُ عَمَلاً يُصِيبُ فِيهِ شَيْئًا لِيُغِيثَ بِهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَى بُسْتَانًا لِرَجُلٍ مِنَ الْيَهُودِ فَاسْتَقَى لَهُ سَبْعَةَ عَشَرَ دَلْوًا كُلُّ دَلْوٍ بِتَمْرَةٍ فَخَيَّرَهُ الْيَهُودِيُّ مِنْ تَمْرِهِ سَبْعَ عَشَرَةَ عَجْوَةً فَجَاءَ بِهَا إِلَى نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২৪৪৬। মুহাম্মাদ ইবন 'আব্দুল আ'লা সান'আনী (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার নবী (ﷺ) ক্ষুধার্ত হলেন, (কিন্তু ঘরে খাবার কিছুই ছিল না)। এ খবর আলীর কাছে পৌঁছলো। তিনি কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন, যা দ্বারা কিছু রোজগার করে রাসূলুল্লাহ (ﷺ) এর ক্ষুধা দূর করতে পারেন। অতঃপর তিনি এক ইয়াহুদীর বাগানে গেলেন এবং তার জন্য সতের বালতি পানি সেচন করে দিলেন। প্রত্যেক বালতি পানি একটি খেজুরের বিনিময়ে। অতঃপর ইয়াহূদী তাকে সতেরটি উত্তম খেজুর বেছে নেয়ার এখতিয়ার দিল। তিনি তা নিয়ে নবী (ﷺ)-এর কাছে হাযির হলেন।
এক এক বালতি পানি, এক একটি খেজুরের বিনিময়ে সেচন করা এবং উত্তমটির শর্ত লাগানো
بَاب الرَّجُلِ يَسْتَقِي كُلُّ دَلْوٍ بِتَمْرَةٍ وَيَشْتَرِطُ جَلْدَةً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمٰنِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي حَيَّةَ عَنْ عَلِيٍّ قَالَ كُنْتُ أَدْلُو الدَّلْوَ بِتَمْرَةٍ وَأَشْتَرِطُ أَنَّهَا جَلْدَةٌ
Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
২৪৪৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এক একটি খেজুরের বিনিময়ে এক-এক বালতী পানি সেচন করি, এবং আমার শর্ত ছিল যে, উত্তম খেজুর নিব।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا لِي أَرَى لَوْنَكَ مُنْكَفِئًا ‏.‏ قَالَ ‏ "‏ الْخَمْصُ ‏"‏ ‏.‏ فَانْطَلَقَ الأَنْصَارِيُّ إِلَى رَحْلِهِ فَلَمْ يَجِدْ فِي رَحْلِهِ شَيْئًا فَخَرَجَ يَطْلُبُ فَإِذَا هُوَ بِيَهُودِيٍّ يَسْقِي نَخْلاً فَقَالَ الأَنْصَارِيُّ لِلْيَهُودِيِّ أَسْقِي نَخْلَكَ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ كُلُّ دَلْوٍ بِتَمْرَةٍ ‏.‏ وَاشْتَرَطَ الأَنْصَارِيُّ أَنْ لاَ يَأْخُذَ خَدِرَةً وَلاَ تَارِزَةً وَلاَ حَشَفَةً وَلاَ يَأْخُذَ إِلاَّ جَلْدَةً ‏.‏ فَاسْتَقَى بِنَحْوٍ مِنْ صَاعَيْنِ فَجَاءَ بِهِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২৪৪৮। আলী ইবন মুনযিব (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক আনসারী সাহাবী এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! কি হয়েছে, আমি আপনার চেহারার রং পরিবর্তিত দেখছি কেন? তিনি বললেনঃ ক্ষুধার কারণে। তখন আনসারী সাহাবী নিজের বাড়ীতে গেলেন, কিন্তু বাড়ীতে কিছুই পেলেন না। তখন তিনি কাজের খোঁজে বেরিয়ে পড়লেন। দেখলেন এক ইয়াহূদী খেজুর বাগানে পানি সেচ করছে। অনসার ব্যক্তিটি ইয়াহূদীকে বললেনঃ আমি কি তোমার বাগানে পানি সেচ করে দেব? সে বলল, হ্যাঁ। তবে প্রত্যেক বালতী পানি একটি খেজুরের বিনিময়ে। আনসার লোকটি শর্ত লাগলো যে, কালো খেজুর নিব না, শুষ্ক খেজুর এবং মন্দ খেজুরও নিব না, বরং কেবল উত্তম খেজুরই নিব। অতঃপর সে পানি সেচ করে দুই-সা' পরিমাণ খেজুর লাভ করলো এবং তা নিয়ে নবী (ﷺ)-এর কাছে এসে হাযির হলো।
তেভাগা অথবা চারভাগা (ফসলের) চুক্তিতে চাষাবাদ করা
بَاب الْمُزَارَعَةِ بِالثُّلُثِ وَالرُّبُعِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ ‏.‏ وَقَالَ ‏ "‏ إِنَّمَا يَزْرَعُ ثَلاَثَةٌ رَجُلٌ لَهُ أَرْضٌ فَهُوَ يَزْرَعُهَا وَرَجُلٌ مُنِحَ أَرْضًا فَهُوَ يَزْرَعُ مَا مُنِحَ وَرَجُلٌ اسْتَكْرَى أَرْضًا بِذَهَبٍ أَوْ فِضَّةٍ ‏"‏ ‏.‏
Narrator: রাফি' ইবনে খাদীজ (রাঃ)
২৪৪৯। হান্নাদ ইবন সারী (রাহঃ).... রাফি' ইবন খাদীজ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুহাকালা এবং মুযাবানা পদ্ধতির লেনদেন করতে নিষেধ করেছেন এবং বলেছেনঃ তিন ব্যক্তি জমি চাষাবাদ করবে। প্রথমতঃ যার জমি আছে, সে তা চাষাবাদ করবে। দ্বিতীয়তঃ যাকে কোন জমি দান করা হবে, সে তা চাষাবাদ করবে এবং তৃতীয়তঃ যে সোনা অথবা রূপার বিনিময়ে জমি ভাড়া নেয়।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ كُنَّا نُخَابِرُ وَلاَ نَرَى بِذَلِكَ بَأْسًا حَتَّى سَمِعْنَا رَافِعَ بْنَ خَدِيجٍ يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْهُ ‏.‏ فَتَرَكْنَاهُ لِقَوْلِهِ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
২৪৫০। হিশাম ইবন 'আম্মার ও মুহাম্মাদ ইবন সাববাহ (রাহঃ)....ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মুখাবারা করতাম এবং এতে কোন দোষ মনে করতাম না। এক পর্যায়ে আমরা রাফি' ইবন খাদীজ (রাযিঃ) কে বলতে শুনলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) তা করতে নিষেধ করেছেন। তখন আমরা তার কথায় এ কাজ পরিত্যাগ করলাম।
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي عَطَاءٌ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ كَانَتْ لِرِجَالٍ مِنَّا فُضُولُ أَرَضِينَ يُؤَاجِرُونَهَا عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ كَانَتْ لَهُ فُضُولُ أَرَضِينَ فَلْيَزْرَعْهَا أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ ‏"‏ ‏.‏
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
২৪৫১। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের মধ্যে কিছু লোকের অতিরিক্ত জমি ছিল, তারা তা তে-ভাগা এবং চারভাগা চুক্তিতে বর্গা দিত। তখন নবী (ﷺ) বললেনঃ যার অতিরিক্ত জমি আছে, সে যেন তা নিজেই চাষাবাদ করে অথবা তার ভাইকে তা চাষাবাদ করতে দেয়। সে যদি তা না করতে চায়, তবে যেন তার জমি খালী ফেলে রাখে।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلاَّمٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২৪৫২। ইবরাহীম ইবন সা'ঈদ জাওহারী (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার জমি আছে, সে যেন তা নিজেই চাষাবাদ করে, অথবা তার ভাইকে বিনা লাভে দিয়ে দেয়। সে যদি তা দিতে অস্বীকার করে, তাহলে সে যেন তার জমি এমনিই ফেলে রাখে।
জমি ভাড়া নেওয়া
بَاب كِرَاءِ الْأَرْضِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَأَبُو أُسَامَةَ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ، - أَوْ قَالَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ - عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يُكْرِي أَرْضًا لَهُ مَزَارِعًا فَأَتَاهُ إِنْسَانٌ فَأَخْبَرَهُ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ فَذَهَبَ ابْنُ عُمَرَ وَذَهَبْتُ مَعَهُ حَتَّى أَتَاهُ بِالْبَلاَطِ فَسَأَلَهُ عَنْ ذَلِكَ فَأَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ فَتَرَكَ عَبْدُ اللَّهِ كِرَاءَهَا ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
জমি ভাড়া নেয়া
بَاب كِرَاءِ الْأَرْضِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ، عَنِ ابْنِ شَوْذَبٍ، عَنْ مَطَرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيُزْرِعْهَا وَلاَ يُؤَاجِرْهَا ‏"‏ ‏.‏
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
২৪৫৪। 'আমর ইবন উছমান ইবন সা'ঈদ ইবন কাছীর ইবন দীনার হিমসী (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার আমাদেরকে খুতবা দিলেন। তিনি বললেনঃ যার জমি আছে, সে যেন তা নিজেই চাষাবাদ করে, অথবা অন্যকে চাষাবাদ করতে দেয় (বিনালাভে)। কিন্তু তা যেন ইজারা না দেয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُطَرِّفُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ أَبِي سُفْيَانَ، - مَوْلَى ابْنِ أَبِي أَحْمَدَ - أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمُحَاقَلَةِ ‏.‏ وَالْمُحَاقَلَةُ اسْتِكْرَاءُ الأَرْضِ ‏.‏
Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
২৪৫৫। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)....আবু সা'ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুহাকালা করতে নিষেধ করেছেন। আর মুহাকালা হলোঃ জমি কেরায়া দেয়া।
খালী জমি সোনা ও রূপার বিনিময়ে কেরায়া দেয়ার অনুমতি
بَاب الرُّخْصَةِ فِي كِرَاءِ الْأَرْضِ الْبَيْضَاءِ بِالذَّهَبِ وَالْفِضَّةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ لَمَّا سَمِعَ إِكْثَارَ النَّاسِ، فِي كِرَاءِ الأَرْضِ قَالَ سُبْحَانَ اللَّهِ إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَلاَ مَنَحَهَا أَحَدُكُمْ أَخَاهُ ‏"‏ ‏.‏ وَلَمْ يَنْهَ عَنْ كِرَائِهَا ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২৪৫৬। মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ) .... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি যখন মানুষকে জমি কেরায়া দেয়া সম্পর্কে বহু সমালোচনা করতে শুনলেন, তখন বললেনঃ সুবহানাল্লাহ! রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের ভাইকে বিনা লাভে কেন তা দাওনা? তিনি তা কেরায়া দিতে নিষেধ করেননি।
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لأَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَخَاهُ أَرْضَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا كَذَا وَكَذَا ‏"‏ ‏.‏ لِشَىْءٍ مَعْلُومٍ ‏.‏ وَقَالَ ابْنُ عَبَّاسٍ هُوَ الْحَقْلُ وَهُوَ بِلِسَانِ الأَنْصَارِ الْمُحَاقَلَةُ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২৪৫৭। 'আব্বাস ইবন 'আব্দুল 'আজীম আমবারী (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের ভাইকে বিনা লাভে জমি দান করবে এটাই উত্তম তার চেয়ে যে, তার বিনিময়ে এমন এমন নির্দিষ্ট জিনিস গ্রহণ করবে। ইবন আব্বাস (রাযিঃ) বলেনঃ এটাই হাকল আর আনসারদের ভাষায় এর নাম হলো মুহাকালা।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ، قَالَ سَأَلْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ قَالَ كُنَّا نُكْرِي الأَرْضَ عَلَى أَنَّ لَكَ مَا أَخْرَجَتْ هَذِهِ وَلِي مَا أَخْرَجَتْ هَذِهِ فَنُهِينَا أَنْ نُكْرِيَهَا بِمَا أَخْرَجَتْ وَلَمْ نُنْهَ أَنْ نُكْرِيَ الأَرْضَ بِالْوَرِقِ ‏.‏
Narrator: রাফি' ইবনে খাদীজ (রাঃ)
২৪৫৮। মুহাম্মাদ ইবন সাববাহ (রাহঃ) ....... হানজালা ইবন কায়স (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাফি' ইবন খাদীজ (রাযিঃ)-কে (বর্গার ব্যাপারে) জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ আমরা জমি বর্গা দিতাম এই শর্তে যে; জমিতে যা উৎপাদিত হবে তার এতটা তোমার, এত পরিমাণ আমার। অতঃপর আমাদেরকে উৎপাদিত শস্যের বিনিময়ে জমি বর্গা দিতে নিষেধ করা হলো। অথচ আমাদেরকে টাকার বিনিময়ে জমি বর্গা দিতে নিষেধ করা হয়নি।
মুযারা'আতে যা অপছন্দনীয়
بَاب مَا يُكْرَهُ مِنْ الْمُزَارَعَةِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي أَبُو النَّجَاشِيِّ، أَنَّهُ سَمِعَ رَافِعَ بْنَ خَدِيجٍ، يُحَدِّثُ عَنْ عَمِّهِ، ظُهَيْرٍ قَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَمْرٍ كَانَ لَنَا رَافِقًا ‏.‏ فَقُلْتُ مَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَهُوَ حَقٌّ ‏.‏ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَا تَصْنَعُونَ بِمَحَاقِلِكُمْ ‏"‏ ‏.‏ قُلْنَا نُؤَاجِرُهَا عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ وَالأَوْسُقِ مِنَ الْبُرِّ وَالشَّعِيرِ ‏.‏ فَقَالَ ‏"‏ فَلاَ تَفْعَلُوا ازْرَعُوهَا أَوْ أَزْرِعُوهَا ‏"‏ ‏.‏
Narrator: রাফি' ইবনে খাদীজ (রাঃ)
২৪৫৯। আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) …. রাফি' ইবন খাদীজ (রাহঃ) তার চাচা জুহায়ের (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এমন কাজ থেকে নিষেধ করেছেন, যা আমাদের জন্য উপযোগী ছিল। আমি বললামঃ রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন তা হক। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (একবার) বলেছেনঃ তোমরা তোমাদের জমি-ক্ষেতের ব্যাপারে কি কর? আমরা বললামঃ আমরা তা তে-ভাগা, চারভাগা শস্য এবং কয়েক ওয়াসক যব ও গমের বিনিময়ে বর্গা দেই। তিনি বললেনঃ তোমরা এরূপ করো না। বরং হয় তোমরা নিজেরা তা চাষাবাদ করবে, নয়তো অন্যকে চাষাবাদ করতে দিবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُسَيْدِ بْنِ ظُهَيْرٍ ابْنِ أَخِي، رَافِعِ بْنِ خَدِيجٍ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ كَانَ أَحَدُنَا إِذَا اسْتَغْنَى عَنْ أَرْضِهِ، أَعْطَاهَا بِالثُّلُثِ وَالرُّبُعِ وَالنِّصْفِ وَاشْتَرَطَ ثَلاَثَةَ جَدَاوِلَ وَالْقُصَارَةَ وَمَا سَقَى الرَّبِيعُ وَكَانَ الْعَيْشُ إِذْ ذَاكَ شَدِيدًا وَكَانَ يَعْمَلُ فِيهَا بِالْحَدِيدِ وَبِمَا شَاءَ اللَّهُ وَيُصِيبُ مِنْهَا مَنْفَعَةً فَأَتَانَا رَافِعُ بْنُ خَدِيجٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَاكُمْ عَنْ أَمْرٍ كَانَ لَكُمْ نَافِعًا وَطَاعَةُ اللَّهِ وَطَاعَةُ رَسُولِهِ أَنْفَعُ لَكُمْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَاكُمْ عَنِ الْحَقْلِ وَيَقُولُ ‏ "‏ مَنِ اسْتَغْنَى عَنْ أَرْضِهِ فَلْيَمْنَحْهَا أَخَاهُ أَوْ لِيَدَعْ ‏"‏ ‏.‏
Narrator: রাফি' ইবনে খাদীজ (রাঃ)
২৪৬০। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ..... রাফি' ইবন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের মধ্যে কেউ যখন তার জমির মুখা'পেক্ষী হতো না, তখন সে তা তে-ভাগা, চারভাগা ও অর্ধেক ভাগায় বর্গা দিত এবং তিনটি নালার শর্ত করতো (এভাবে যে, সেখানকার ফসল আমি নেব)। আরও শর্ত লাগাত ভূষি এবং বসন্তকালের পানি থেকে উৎপাদিত ফসল নেয়ার। তখনকার জীবন যাত্রা ছিল খুবই কষ্টের। তখন জমিতে চাষাবাদ করা হত লোহা এবং আল্লাহর মরযী মত জিনিস দিয়ে। এরপর তা থেকে লাভবান হওয়া যেত। অতঃপর রাফি' ইবন খাদীজ (রাযিঃ) আমাদের নিকট এলেন এবং বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তোমাদের এমন এক জিনিষ থেকে নিষেধ করেছেন যা ছিল তোমাদের জন্য উপকারী। আর (প্রকৃতপক্ষে) আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করা তোমাদের জন্য বেশী উপকারী। রাসূলুল্লাহ (ﷺ) তোমাদেরকে হাকল থেকে নিষেধ করেছেন এবং বলেছেনঃ যে তার জমির মুখাপেক্ষী নয়, সে যেন তা তার ভাইকে দিয়ে দেয় অথবা তা এমনি ফেলে রাখে।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي أَبُو عُبَيْدَةَ بْنُ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ يَاسِرٍ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي الْوَلِيدِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ يَغْفِرُ اللَّهُ لِرَافِعِ بْنِ خَدِيجٍ أَنَا وَاللَّهِ، أَعْلَمُ بِالْحَدِيثِ مِنْهُ إِنَّمَا أَتَى رَجُلاَنِ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَدِ اقْتَتَلاَ فَقَالَ ‏"‏ إِنْ كَانَ هَذَا شَأْنَكُمْ فَلاَ تُكْرُوا الْمَزَارِعَ ‏"‏ ‏.‏ قَالَ فَسَمِعَ رَافِعُ بْنُ خَدِيجٍ قَوْلَهُ ‏"‏ فَلاَ تُكْرُوا الْمَزَارِعَ ‏"‏ ‏.‏
Narrator: যায়দ ইবনে ছাবিত (রাঃ)
২৪৬১। ই'য়াকুব ইবন ইবরাহীম দাওরাকী (রাহঃ)....উরওয়া ইবন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যায়দ ইবন ছাবিত (রাযিঃ) বলেনঃ আল্লাহ রাফি'ইবন খাদীজ (রাযিঃ) কে মাফ করুক। আল্লাহর কসম সে হাদীস সম্পর্কে আমি তার চেয়ে বেশী অবগত। (সে হাদীসটি এই যে) একদা দুই ব্যক্তি নবী (ﷺ) এর কাছে আসে। তারা পরস্পর (জমির বর্গা নিয়ে) বিবাদ করে ছিল। তখন তিনি বললেনঃ এই যদি হয় তোমাদের অবস্থায়, তাহলে তোমরা জমি-ক্ষেত বর্গা দিও না। রাফি তখন শুধু তাঁর একথাঃ “তাহলে তোমরা জমি-ক্ষেত বর্গা দিওনা"-এটুকু শোনে।
তেভাগা ও চার ভাগায় জমি বর্গা দেয়ার অনুমতি
بَاب الرُّخْصَةِ فِي الْمُزَارَعَةِ بِالثُّلُثِ وَالرُّبُعِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ قُلْتُ لِطَاوُسٍ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لَوْ تَرَكْتَ هَذِهِ الْمُخَابَرَةَ فَإِنَّهُمْ يَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْهُ ‏.‏ فَقَالَ أَىْ عَمْرُو إِنِّي أُعِينُهُمْ وَأُعْطِيهِمْ وَإِنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ أَخَذَ النَّاسَ عَلَيْهَا عِنْدَنَا وَإِنَّ أَعْلَمَهُمْ - يَعْنِي ابْنَ عَبَّاسٍ - أَخْبَرَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَنْهَ عَنْهَا وَلَكِنْ قَالَ ‏ "‏ لأَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا أَجْرًا مَعْلُومًا ‏"‏ ‏.‏
Narrator: আমর ইবনু দীনার (রহঃ)
২৪৬২। মুহাম্মাদ ইবন সাবাহ (রাহঃ) …. 'আমর ইবন দীনার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তাউসকে বললামঃ হে আবু আব্দুর রহমান! আপনি যদি ক্ষেত বর্গা দেয়া ছেড়ে দিতেন। কারণ লোকে ধারনা করে যে, রাসূলুল্লাহ (ﷺ) এটা নিষেধ করেছেন। তিনি বললেনঃ হে আমর! আমি লোকদেরকে সাহায্য করি এবং তাদেরকে দান করি। আবু মুআয ইবন জাবাল (রাযিঃ) মানুষের সাথে আমাদের সামনে এ ধরনের লেনদেন করেছেন। অথচ তাঁদের মধ্যকার সবচাইতে বড় আলিম অর্থাৎ ইবন আববাস (রাযিঃ) আমাকে বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এটা নিষেধ করেননি বরং তিনি বলেছেন, তোমাদের কেউ যদি তার ভাইকে বিনা লাভে জমি দিত, তবে তা নির্দিষ্ট পরিমাণ বিনিময় নিয়ে দেওয়ার চাইতে উত্তম হতো।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ خَالِدٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، أَكْرَى الأَرْضَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ فَهُوَ يَعْمَلُ بِهِ إِلَى يَوْمِكَ هَذَا ‏.‏
Narrator: তাউস ইবনে কায়সান (রহঃ)
২৪৬৩। আহমাদ ইবন ছাবিত জাহদারী (রাহঃ)....তাউস (রাহঃ) থেকে বর্ণিত যে, মুআয ইবন জাবাল (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর, উমার ও উছমান (রাহঃ)-এর সময়ে তে-ভাগা ও চার ভাগায় জমি বর্গা দিতেন এবং আজ পর্যন্তও তিনি এর উপর আমল করেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لأَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَخَاهُ الأَرْضَ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ لَهَا خَرَاجًا مَعْلُومًا ‏"‏ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২৪৬৪। আবু বকর ইবন খাল্লাদ বাহিলী ও মুহাম্মাদ ইবন ইসমায়ীল (রাহঃ)....ইবন 'আববাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের ভাইকে বিনালাভে জমি দান করবে, এটাই তার জন্য উত্তম, নির্দিষ্ট পরিমাণ উৎপাদিত ফসল নেয়া থেকে।
খাদ্যের বিনিময়ে জমি বর্গা দেয়া
بَاب اسْتِكْرَاءِ الْأَرْضِ بِالطَّعَامِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ كُنَّا نُحَاقِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَزَعَمَ أَنَّ بَعْضَ عُمُومَتِهِ أَتَاهُمْ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلاَ يُكْرِيهَا بِطَعَامٍ مُسَمًّى ‏"‏ ‏.‏
Narrator: রাফি' ইবনে খাদীজ (রাঃ)
২৪৬৫। হুমায়দ ইবন মাস'আদা (রাহঃ) ..... রাফি' ইবন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে মুহাকালা করতাম। তিনি বলেনঃ আমার কোন এক চাচা আমাদের কাছে এসে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে যার জমি আছে সে যেন তা কেরায়া না দেয় নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে।
অন্যের জমিতে তার অনুমতি ছাড়া চাষাবাদ করা
بَاب مَنْ زَرَعَ فِي أَرْضِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَطَاءٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ زَرَعَ فِي أَرْضِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ فَلَيْسَ لَهُ مِنَ الزَّرْعِ شَىْءٌ وَتُرَدُّ عَلَيْهِ نَفَقَتُهُ ‏"‏ ‏.‏
Narrator: রাফি' ইবনে খাদীজ (রাঃ)
২৪৬৬। 'আব্দুল্লাহ ইবন আমির ইবর যুরারা (রাহঃ)....রাফি 'ইবন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি অন্যের জমিতে তার অনুমতি ছাড়া চাষাবাদ করে, সে উৎপন্ন ফসলের কিছুই পাবে না, তবে তাকে তার খরচাপত্র দিয়ে দিতে হবে।
খেজুর ও আঙ্গুরের বিনিময়ে লেনদেন
بَاب مُعَامَلَةِ النَّخِيلِ وَالْكَرْمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَامَلَ أَهْلَ خَيْبَرَ بِالشَّطْرِ مِمَّا يَخْرُجُ مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
২৪৬৭। মুহাম্মাদ ইবন সাববাহ সাহল ইবন আবু সাহল ও ইসহাক ইবন মনসুর (রাহঃ) .... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) খায়বার বাসীদের সাথে ফল অথবা শস্য যা উৎপাদিত হয়, তার অর্ধেকের বিনিময়ে চাষাবাদ করতে দেন।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَى خَيْبَرَ أَهْلَهَا عَلَى النِّصْفِ نَخْلُهَا وَأَرْضُهَا ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২৪৬৮। ইসমায়ীল ইবন তাওবা (রাহঃ)...ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) খায়বার এর সম্পত্তি তার মালিকদের দিয়েছিলেন তাতে উৎপাদিত খেজুর ও শস্যের অর্ধেকের বিনিময়ে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ مُسْلِمٍ الأَعْوَرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا افْتَتَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْبَرَ أَعْطَاهَا عَلَى النِّصْفِ ‏.‏
Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২৪৬৯। 'আলী ইবন মুনযির (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন খায়বার জয় করেন তখন তিনি তাদেরকে উৎপাদিত শস্যের অর্ধেকের বিনিময়ে জমি চাষাবাদ করতে দেন।
খেজুর গাছে (পুরুষ ও মাদীর মধ্যে) সংযোগ লাগানো
بَاب تَلْقِيحِ النَّخْلِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، أَنَّهُ سَمِعَ مُوسَى بْنَ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ مَرَرْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَخْلٍ فَرَأَى قَوْمًا يُلَقِّحُونَ النَّخْلَ فَقَالَ ‏"‏ مَا يَصْنَعُ هَؤُلاَءِ ‏"‏ ‏.‏ قَالُوا يَأْخُذُونَ مِنَ الذَّكَرِ فَيَجْعَلُونَهُ فِي الأُنْثَى ‏.‏ قَالَ ‏"‏ مَا أَظُنُّ ذَاكَ يُغْنِي شَيْئًا ‏"‏ ‏.‏ فَبَلَغَهُمْ فَتَرَكُوهُ وَنَزَلُوا عَنْهَا فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ إِنَّمَا هُوَ ظَنٌّ إِنْ كَانَ يُغْنِي شَيْئًا فَاصْنَعُوهُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ وَإِنَّ الظَّنَّ يُخْطِئُ وَيُصِيبُ وَلَكِنْ مَا قُلْتُ لَكُمْ قَالَ اللَّهُ فَلَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ ‏"‏ ‏.‏
Narrator: তালহা ইবনে উবায়দুল্লাহ (রাঃ)
২৪৭০। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …. তালহা ইবন 'উবায়দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে একটি খেজুর বাগান দিয়ে অতিক্রম করছিলাম। তখন তিনি লোকদের জিজ্ঞাসা করলেনঃ এরা কি করছে? তালহা (রাযিঃ) বললেনঃ তারা পুরুষ গাছের বাকল নিয়ে স্ত্রী গাছে লাগাচ্ছে। তিনি বললেনঃ এটা কোন কাজে আসবে বলে আমি মনে করি না। লোকদের কাছে এ খবর পৌছলে তারা তা করা ছেড়ে দিল ফলে খেজুর কম হল। এ খবর নবী (ﷺ) এর কাছে পৌঁছলে তিনি বললেনঃ এটা তো ছিল আমার ধারণা মাত্র। ওতে যদি কোন কাজ হয়, তাহলে তোমরা তা কর। আমি ওতো তোমাদের মত একজন মানুষ। আর অনেক সময় (মানুষের) ধারণা ভুলও হয়, ঠিকও হয়। কিন্তু আমি যখন তোমাদেরকে বলবো “আল্লাহ এরূপ বলেছেন" এমতাবস্থায় আমি কখনো আল্লাহর ওপর মিথ্যা আরোপ করবো না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، وَهِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَمِعَ أَصْوَاتًا ‏.‏ فَقَالَ ‏"‏ مَا هَذَا الصَّوْتُ ‏"‏ ‏.‏ قَالُوا النَّخْلُ يُؤَبِّرُونَهُ فَقَالَ ‏"‏ لَوْ لَمْ يَفْعَلُوا لَصَلَحَ ‏"‏ ‏.‏ فَلَمْ يُؤَبِّرُوا عَامَئِذٍ فَصَارَ شِيصًا فَذَكَرُوا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ إِنْ كَانَ شَيْئًا مِنْ أَمْرِ دُنْيَاكُمْ فَشَأْنَكُمْ بِهِ وَإِنْ كَانَ شَيْئًا مِنْ أُمُورِ دِينِكُمْ فَإِلَىَّ ‏"‏ ‏.‏
Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
২৪৭১। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) কিছু আওয়াজ শুনতে পেয়ে বললেনঃ এটা কিসের আওয়াজ? তারা বললেনঃ খেজুর গাছের সংযোগ লাগানো হচ্ছে, তিনি বললেঃ তারা এরূপ না করলে ঠিক হতো। ফলে তারা সে বছর সংযোগ লাগালেন না। এতে খেজুরের ফলন কমে গেল। তারা একথা নবী (ﷺ) কে জানালেন, তখন তিনি বললেনঃ তোমাদের দুনিয়ার কোন কাজ হলে তা তোমাদের রীতি মতই করবে। আর দ্বীনের কোন ব্যাপারে হলে তা আমার সিদ্ধান্ত মতই হবে।
মুসলমানগণ তিনটি ব্যাপারে শরীক
بَاب الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلَاثٍ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ خِرَاشِ بْنِ حَوْشَبٍ الشَّيْبَانِيُّ، عَنِ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلاَثٍ فِي الْمَاءِ وَالْكَلإِ وَالنَّارِ وَثَمَنُهُ حَرَامٌ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو سَعِيدٍ يَعْنِي الْمَاءَ الْجَارِيَ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২৪৭২। 'আব্দুল্লাহ ইবন সা'ঈদ (রাহঃ) ....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলমানগণ তিনটি ব্যাপারে শরীক, পানি, ঘাস ও আগুন, এর মূল্য নেয়া হারাম। আবু সাঈদ (রাহঃ) বলেনঃ অর্থাৎ প্রবাহিত পানি।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ ثَلاَثٌ لاَ يُمْنَعْنَ الْمَاءُ وَالْكَلأُ وَالنَّارُ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২৪৭৩। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন ইয়াযীদ (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিনটি জিনিস থেকে কাউকে কখনো নিষেধ করা যাবে নাঃ পানি, ঘাস এবং আগুন।
حَدَّثَنَا عَمَّارُ بْنُ خَالِدٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ غُرَابٍ، عَنْ زُهَيْرِ بْنِ مَرْزُوقٍ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ مَا الشَّىْءُ الَّذِي لاَ يَحِلُّ مَنْعُهُ قَالَ الْمَاءُ وَالْمِلْحُ وَالنَّارُ ‏"‏ ‏.‏ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْمَاءُ قَدْ عَرَفْنَاهُ فَمَا بَالُ الْمِلْحِ وَالنَّارِ قَالَ ‏"‏ يَا حُمَيْرَاءُ مَنْ أَعْطَى نَارًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا أَنْضَجَتْ تِلْكَ النَّارُ وَمَنْ أَعْطَى مِلْحًا ‏.‏ فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا طَيَّبَ ذَلِكَ الْمِلْحُ وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَعْتَقَ رَقَبَةً وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ لاَ يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَحْيَاهَا ‏"‏ ‏.‏
Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
নদী-নালা এবং কূপ কারো অধীনে দেওয়া প্রসঙ্গে
بَاب إِقْطَاعِ الْأَنْهَارِ وَالْعُيُونِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا فَرَجُ بْنُ سَعِيدِ بْنِ عَلْقَمَةَ بْنِ سَعِيدِ بْنِ أَبْيَضَ بْنِ حَمَّالٍ، حَدَّثَنِي عَمِّي، ثَابِتُ بْنُ سَعِيدِ بْنِ أَبْيَضَ بْنِ حَمَّالٍ عَنْ أَبِيهِ، سَعِيدٍ عَنْ أَبِيهِ، أَبْيَضَ بْنِ حَمَّالٍ ‏.‏ أَنَّهُ اسْتَقْطَعَ الْمِلْحَ الَّذِي يُقَالُ لَهُ مِلْحُ سَدِّ مَأْرِبٍ ‏.‏ فَأَقْطَعَهُ لَهُ ثُمَّ إِنَّ الأَقْرَعَ بْنَ حَابِسٍ التَّمِيمِيَّ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ وَرَدْتُ الْمِلْحَ فِي الْجَاهِلِيَّةِ وَهُوَ بِأَرْضٍ لَيْسَ بِهَا مَاءٌ وَمَنْ وَرَدَهُ أَخَذَهُ وَهُوَ مِثْلُ الْمَاءِ الْعِدِّ ‏.‏ فَاسْتَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبْيَضَ بْنَ حَمَّالٍ فِي قَطِيعَتِهِ فِي الْمِلْحِ ‏.‏ فَقَالَ قَدْ أَقَلْتُكَ مِنْهُ عَلَى أَنْ تَجْعَلَهُ مِنِّي صَدَقَةً ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ هُوَ مِنْكَ صَدَقَةٌ وَهُوَ مِثْلُ الْمَاءِ الْعِدِّ مَنْ وَرَدَهُ أَخَذَهُ ‏"‏ ‏.‏ قَالَ فَرَجٌ وَهُوَ الْيَوْمَ عَلَى ذَلِكَ مَنْ وَرَدَهُ أَخَذَهُ ‏.‏ قَالَ فَقَطَعَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَرْضًا وَنَخْلاً بِالْجُرْفِ جُرْفِ مُرَادٍ مَكَانَهُ حِينَ أَقَالَهُ مِنْهُ ‏.‏
Narrator: আবয়ায ইবনে হাম্মাল মা’রিবী (রাঃ)
২৪৭৫। মুহাম্মাদ ইবন আবু 'উমার আদানী (রাহঃ).... আবয়ায ইবন হাম্মাল (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি (রাসূলুল্লাহ (ﷺ)-র কাছে) ‘সাদ্দ মাআয়িব' নামক লবণের খনিটি জায়গীর হিসেবে চাইলেন। তিনি তাকে সেটি জায়গীর হিসেবে দিয়ে দিলেন। এরপর আকরা ইবন হাবিস তামীম (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) জাহিলী যুগে আমি লবণের খনিটিতে গিয়েছি। তা এমন একটি স্থানে, যেখানে কোন পানি নেই, যেই সেখানে যায় সে-ই লবণ নিয়ে নেয়। তা প্রবাহিত পানির মতই। (একথা শুনে) রাসূলুল্লাহ (ﷺ) আবয়ায ইবন হাম্মালের নিকট থেকে লবণের এ জায়গীরটি ফেরৎ নিতে চাইলেন । তখন আবয়ায ইবন হাম্মাল বললেনঃ আমি তা আপনাকে ফেরৎ দিচ্ছি এই শর্তের ওপর যে, সেটা আপনি আমার পক্ষ থেকে সাদাকা হিসেবে গণ্য করবেন। রাসূলুল্লাহ বললেনঃ সেটা তোমার পক্ষ থেকে সাদাকা হিসেবেই গণ্য হবে। আর তা প্রবাহিত পানির ন্যায়, যে-ই সেখানে যাবে তা নিতে পারবে। আবয়ায (রাযিঃ) বলেনঃ সেটা আজও সেভাবেই রয়েছে। যেই সেখানে যায়, সে তা থেকে গ্রহণ করে। তিনি বললেনঃ নবী (ﷺ) তার থেকে যখন এটি ফেরৎ নেন, তখন তিনি এর পরিবর্তে তাকে জারফ মুরাদ নামক স্থানের একটি জায়গা ও একটি খেজুর বাগান জায়গীর হিসেবে দেন।
পানি বিক্রি করা নিষেধ
. بَاب النَّهْيِ عَنْ بَيْعِ الْمَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، سَمِعْتُ إِيَاسَ بْنَ عَبْدٍ الْمُزَنِيَّ، وَرَأَى، أُنَاسًا يَبِيعُونَ الْمَاءَ فَقَالَ لاَ تَبِيعُوا الْمَاءَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُبَاعَ الْمَاءُ ‏.‏
Narrator: আবু মিনহাল (রহঃ)
২৪৭৬। আবু বকর ইবন আবু শাযবা (রাহঃ) .... আবু মিনহাল (রাহঃ) থেকে বর্ণিত। তিনি ইয়াস ইবন আব্দুল মুযানী (রাযিঃ) থেকে শুনেছেন যে, তিনি কিছু লোককে পানি বিক্রি করতে দেখে বললেনঃ তোমরা পানি বিক্রি করো না। কারণ আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি। তিনি পানি বিক্রি করতে নিষেধ করেছেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَإِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ فَضْلِ الْمَاءِ ‏.‏
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
২৪৭৭। 'আলী ইবন মুহাম্মাদ ও ইবরাহীম ইবন সা'ঈদ জাওহারী (রাহঃ).... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উদ্বৃত্ব পানি বিক্রি করতে নিষেধ করেছেন।
بَاب النَّهْيِ عَنْ مَنْعِ فَضْلِ الْمَاءِ لِيَمْنَعَ بِهِ الْكَلَأَ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَمْنَعْ أَحَدُكُمْ فَضْلَ مَاءٍ لِيَمْنَعَ بِهِ الْكَلأَ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২৪৭৮। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কেউ যেন উদ্বৃত্ত পানি ব্যবহার করতে নিষেধ না করে, যার ফলে চতুষ্পদ জন্তুর ঘাস খাওয়া বন্ধ হয়ে যায়।
উদ্বৃত্ত পানি ব্যবহারে নিষেধ করা, যার ফলে চতুষ্পদ জন্তুর ঘাস খাওয়া বন্ধ হয়ে যায়
بَاب النَّهْيِ عَنْ مَنْعِ فَضْلِ الْمَاءِ لِيَمْنَعَ بِهِ الْكَلَأَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ حَارِثَةَ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يُمْنَعُ فَضْلُ الْمَاءِ وَلاَ يُمْنَعُ نَقْعُ الْبِئْرِ ‏"‏ ‏.‏
Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
২৪৭৯। 'আব্দুল্লাহ ইবন সা'ঈদ (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উদ্বৃত্ত পানি ব্যবহারে কাউকে নিষেধ করা যাবে না এবং কূপ খননের ব্যাপারে মানা করা যাবে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي شِرَاجِ الْحَرَّةِ الَّتِي يَسْقُونَ بِهَا النَّخْلَ فَقَالَ الأَنْصَارِيُّ سَرِّحِ الْمَاءَ يَمُرَّ ‏.‏ فَأَبَى عَلَيْهِ فَاخْتَصَمَا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ اسْقِ يَا زُبَيْرُ ثُمَّ أَرْسِلِ الْمَاءَ إِلَى جَارِكَ ‏"‏ ‏.‏ فَغَضِبَ الأَنْصَارِيُّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ ‏"‏ يَا زُبَيْرُ اسْقِ ثُمَّ احْبِسِ الْمَاءَ حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ الزُّبَيْرُ وَاللَّهِ إِنِّي لأَحْسَبُ هَذِهِ الآيَةَ أُنْزِلَتْ فِي ذَلِكَ ‏(‏فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لاَ يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا‏)‏‏.‏
Narrator: আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাঃ)
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ مَنْظُورِ بْنِ ثَعْلَبَةَ بْنِ أَبِي مَالِكٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُقْبَةَ بْنِ أَبِي مَالِكٍ، عَنْ عَمِّهِ، ثَعْلَبَةَ بْنِ أَبِي مَالِكٍ قَالَ قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَيْلِ مَهْزُورٍ الأَعْلَى فَوْقَ الأَسْفَلِ يَسْقِي الأَعْلَى إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ يُرْسِلُ إِلَى مَنْ هُوَ أَسْفَلُ مِنْهُ ‏.‏
Narrator: ছা'লাবা ইবনে আবু মালিক (রাঃ)
২৪৮১। ইবরাহীম ইবন মুনযির হিযামী (রাহঃ).... ছা'লাবা ইবন আবু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মাহযূর নামক জলাশয় সম্পর্কে এই ফয়সালা দিয়েছেন যে, উঁচু ভূমি নীচু ভূমির ওপর অগ্রাধিকার পাবে। উঁচু ভূমিতে পানি সেচ করে তা পায়ের গিরা পর্যন্ত হয়ে গেলে, তার পর তা নীচু ভূমির দিকে ছেড়ে দেবে।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى فِي سَيْلِ مَهْزُورٍ أَنْ يُمْسِكَ حَتَّى يَبْلُغَ الْكَعْبَيْنِ ثُمَّ يُرْسِلَ الْمَاءَ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
২৪৮২। আহমাদ ইবন 'আব্দা (রাহঃ) .... 'আমর ইবন শুআয়েবের দাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মাহযূর জলশায় সম্পর্কে ফয়সালা দিয়েছেন যে, পানি পায়ের গিরা সমান হওয়া পর্যন্ত তা আটকে রেখে তারপর পানি ছেড়ে দিতে হবে।
حَدَّثَنَا أَبُو الْمُغَلِّسِ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ إِسْحَاقَ بْنِ يَحْيَى بْنِ الْوَلِيدِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى فِي شُرْبِ النَّخْلِ مِنَ السَّيْلِ أَنَّ الأَعْلَى فَالأَعْلَى يَشْرَبُ قَبْلَ الأَسْفَلِ وَيُتْرَكُ الْمَاءُ إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ يُرْسَلُ الْمَاءُ إِلَى الأَسْفَلِ الَّذِي يَلِيهِ وَكَذَلِكَ حَتَّى تَنْقَضِيَ الْحَوَائِطُ أَوْ يَفْنَى الْمَاءُ ‏.‏
Narrator: হযরত উবাদা ইব্নুস সামিত (রাঃ)
২৪৮৩। আবুল মুগাল্লিস (রাহঃ) ….. উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) জলাশয় থেকে খেজুর বাগানে পানি সেচ করার ব্যাপারে এই ফয়সালা দিয়েছেন যে, উচুঁ ভূমি অগ্রাধিকার পাবে। নিম্নভূমির পূর্বেই তাতে সেচ করা হবে এবং পানি পায়ের গিরা সমান হওয়া পর্যন্ত তা ধরে রাখা হবে। তারপর তার সংলগ্ন নীচু ভূমির দিকে সে পানি ছেড়ে দিতে হবে। এমনি ভাবেই চলতে থাকবে, যতক্ষণ না সে বাগানসমূহ শেষ হয়ে যায়, অথবা পানি ফুরিয়ে যায়।
পানি বণ্টন প্রসঙ্গে
بَاب قِسْمَةِ الْمَاءِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، أَنْبَأَنَا أَبُو الْجَعْدِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ كَثِيرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يُبْدَأُ بِالْخَيْلِ يَوْمَ وِرْدِهَا ‏"‏ ‏.‏
Narrator: আমর ইবনে আওফ (রাঃ)
২৪৮৪। ইবরাহীম ইবন মুনযির হিযামী (রাহঃ)....'আমর ইবন আওফ মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঘোড়াকে পানি পান করানোর দিন প্রথমে ঘোড়াকে (অন্যান্য জন্ত থেকে) পানি পান করাতে হবে।
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ الطَّائِفِيُّ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ كُلُّ قَسْمٍ قُسِمَ فِي الْجَاهِلِيَّةِ فَهُوَ عَلَى مَا قُسِمَ وَكُلُّ قَسْمٍ أَدْرَكَهُ الإِسْلاَمُ فَهُوَ عَلَى قَسْمِ الإِسْلاَمِ ‏"‏ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২৪৮৫। 'আব্বাস ইবন জা'ফর (রাহঃ) ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জাহিলী যুগে যে ভাবে বণ্টন হয়েছিল, এখন তা সে ভাবেই থাকবে। আর যে সব বণ্টন ইসলামী যুগ পেয়েছে তা ইসলামী রীতিতেই বণ্টন করা হবে।
কূপের সীমানা
بَاب حَرِيمِ الْبِئْرِ
حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عَمْرِو بْنِ سُكَيْنٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُثَنَّى، ح وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ الْمَكِّيُّ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ حَفَرَ بِئْرًا فَلَهُ أَرْبَعُونَ ذِرَاعًا عَطَنًا لِمَاشِيَتِهِ ‏"‏ ‏.‏
Narrator: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)
২৪৮৬। ওয়ালীদ ইবন 'আমর ইবন সুকায়েন ও হাসান ইবন মুহাম্মাদ ইবন সাববাহ (রাহঃ) …… 'আব্দুল্লাহ ইবন মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেনঃ যে ব্যক্তি কূপ খনন করবে, সে তার পশুদের পানি পান করানোর জন্য চতুষ্পর্শের চল্লিশ হাত যমীন পাবে।
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي الصُّغْدِيِّ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ صُقَيْرٍ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ مُحَمَّدٍ، عَنْ نَافِعٍ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ حَرِيمُ الْبِئْرِ مَدُّ رِشَائِهَا ‏"‏ ‏.‏
Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
২৪৮৭। সাহল ইবন আবু সুগদী (রাহঃ) ..... আবু সা'ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কূপের চতুসীমা ততদূর হবে, যতদূর রশি লম্বা হবে।
গাছের সীমানা
بَاب حَرِيمِ الشَّجَرِ
حَدَّثَنَا عَبْدُ رَبِّهِ بْنُ خَالِدٍ النُّمَيْرِيُّ أَبُو الْمُغَلِّسِ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ الْوَلِيدِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى فِي النَّخْلَةِ وَالنَّخْلَتَيْنِ وَالثَّلاَثَةِ لِلرَّجُلِ فِي النَّخْلِ فَيَخْتَلِفُونَ فِي حُقُوقِ ذَلِكَ فَقَضَى أَنَّ لِكُلِّ نَخْلَةٍ مِنْ أُولَئِكَ مِنَ الأَرْضِ مَبْلَغُ جَرِيدِهَا حَرِيمٌ لَهَا ‏.‏
Narrator: হযরত উবাদা ইব্নুস সামিত (রাঃ)
২৪৮৮। আব্দ রাব্বিহি ইবন খালিদ নুমায়রী আবুল মুগাল্লিস (রাহঃ) .... 'উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দিয়েছেন যে, কোন ব্যক্তির একটি বাগানে একটি, দুইটি বা তিনটি খেজুর গাছ থাকলে যখন তারা এর হক নিয়ে মতবিরোধ করবে, তখন তার প্রতিটি খেজুর গাছের সীমানা হবে, তার চারদিকে ডাল পালা যতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছে ততদূর।
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي الصُّغْدِيِّ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ صُقَيْرٍ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ مُحَمَّدٍ الْعَبْدِيُّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ حَرِيمُ النَّخْلَةِ مَدُّ جَرِيدِهَا ‏"‏ ‏.‏
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
২৪৮৯। সাহল ইবন আবু সুগদী (রাহঃ) ….. ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ গাছের সীমানা হলো ততদূর যতদূর তার শাখা-প্রশাখা বিস্তার লাভ করে।
যে ক্ষেত বিক্রী করে, তার মূল্য দিয়ে অনুরূপ জিনিস ক্রয় না করা প্রসঙ্গে
بَاب مَنْ بَاعَ عَقَارًا وَلَمْ يَجْعَلْ ثَمَنَهُ فِي مِثْلِهِ
Narrator: সাঈদ ইবনে হুরায়ছ (রাঃ)
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَعَمْرُو بْنُ رَافِعٍ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا أَبُو مَالِكٍ النَّخَعِيُّ، عَنْ يُوسُفَ بْنِ مَيْمُونٍ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ حُذَيْفَةَ، عَنْ أَبِيهِ، حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ بَاعَ دَارًا وَلَمْ يَجْعَلْ ثَمَنَهَا فِي مِثْلِهَا لَمْ يُبَارَكْ لَهُ فِيهَا ‏"‏ ‏.‏
Narrator: হযরত হুযায়ফা রাযি
২৪৯১। হিশাম ইবন 'আম্মার ও 'আমর ইবন রাফি (রাহঃ) ….. হুযায়ফা ইবন ইয়ামান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বাড়ী বিক্রী করে এবং সে তার মূল্যে অনুরূপ বাড়ী করে না, তার সে টাকায় বরকত হয় না।