মাদ্রাসা তালিকা
১০০%
প্রথম আবাসিক মাদরাসা
আসহাবে সুফফার ব্যবস্থাপনা
এখানে তাঁরা রাসূলের (সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম) নিকট থেকে যে শিক্ষা পেতেন, সেই শিক্ষা দূর দূরান্তে গিয়ে প্রচার করতেন। আনাস ইবনে মালেক রা. বলেন, ‘রাসূল সা. আহলে সুফফার/আসহাবে সুফফার পানাহারের তত্ত্বাবধান করতেন হযরত মুয়াজ ইবনে জাবাল রা.। রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম এর কাছে কোনো সাদকা এলে তিনি তা আসহাবে সুফফার জন্য পাঠিয়ে দিতেন। আর তাঁর কাছে কোনো হাদিয়া এলে তিনি তাদের সঙ্গে নিয়ে ভাগ করে খেতেন। অনেক সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম তাদের নিজ ঘরে দাওয়াত দিতেন। কখনও দুধ পান করাতেন, কখনও খেজুর, ময়দা ও মাখন মিশ্রিত খাবার এবং কখনও রুটি, গোশত ও সবজির সুপ দিয়ে তাদের আপ্যায়ন করাতেন।
সব অধ্যায়