প্রথম আবাসিক মাদরাসা

আসহাবে সুফফার শিক্ষক

মদিনায় হিজরত করার আগে রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম তাঁর বিশিষ্ট সাহাবি হযরত মুসআব ইবনে উমায়ের রা. কে শিক্ষক ও ইসলাম প্রচারক হিসেবে মদিনায় পাঠিয়ে সেখানে জ্ঞানচর্চার পরিবেশ তৈরির চেষ্টা করেন। কিন্তু হিজরত-পরবর্তী সময়ে এখানে আবাসিক শিক্ষায়তন প্রতিষ্ঠিত হলে সুফফায় অবস্থানকারী সাহাবিদের শিক্ষা ও প্রশিক্ষণদানের জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম প্রখ্যাত সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে আস রা.কে সুফফার প্রশিক্ষক নিযুক্ত করেন। হযরত উবাদাহ ইবনে সামিতও সুফফার অন্যতম প্রশিক্ষক ছিলেন।