প্রথম আবাসিক মাদরাসা

আসহাবে সুফফার ছাত্রদের মুজাহাদা

হযরত ফাদ্বালাহ ইবনে উবাইদ রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম যখন লোকদের নামাজ পড়াতেন, তখন কিছু লোক ক্ষুধার কারণে (দুর্বলতায়) পড়ে যেতেন, আর তাঁরা ছিলেন আহলে সুফ্ফাহ। এমনকি মরুবাসী বেদুঈনরা বলত, এরা পাগল।’ একদা যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম নামাজ সেরে তাদের দিকে মুখ ফিরালেন, তখন বললেন, তোমাদের জন্য আল্লাহর কাছে যা রয়েছে, তা যদি তোমরা জানতে, তাহলে তোমরা এর চাইতেও অভাব ও দারিদ্র্য পছন্দ করতে।’ (তিরমিযি-২৩৬৮, আহমদ -২৩৪২০)