প্রথম আবাসিক মাদরাসা

আসহাবে সুফফার শিক্ষা ব্যবস্থা

হযরত উবাদাহ ইবনে সামিত আসহাবে সুফফাকে কুরআন এবং দ্বীনের অন্যান্য বুনিয়াদি বিষয় শিক্ষা দিতেন। সুফফায় আগত শিক্ষার্থীরা অক্ষরজ্ঞান থেকে শুরু করে কুরআন, তাজবিদ, ফিকহ, আকাইদ এবং জ্ঞানের অন্যান্য শাখার ব্যুৎপত্তি অর্জনের চেষ্টা করতেন। আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম এর জীবনযাপন পদ্ধতি কাছে থেকে প্রত্যক্ষ করে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করতেন। সুফফা মাদরাসার সার্বিক দায়িত্বে ছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম নিজে উচ্চতর শিক্ষাদান ও শাস্ত্রজ্ঞ সৃষ্টির দায়িত্ব পালন করতেন।