প্রথম আবাসিক মাদরাসা

আসহাবে সুফফার শান ও মর্যাদা

সুরা বাকারার ২৭৩ নং আয়াতে আল্লাহ তা‘আলা আসহাবে সুফফার বিষয়টি তুলে ধরেছেন। আসহাবে সুফফার মতো যারা নিজেদেরকে দ্বীনের কাজে নিয়োজিত রাখে তাদেরকে দান-সহযোগিতার কথা বর্ণনা করা হয়েছে এ আয়াতে। এ আয়াতে এমন একদল লোককে সাহায্য করার কথা বলা হয়েছে, যারা আল্লাহর দ্বীনের খেদমতে নিজেদেরেকে কায়মনোবাক্যে সার্বক্ষণিকভাবে উৎসর্গ করে থাকে। তাদের সার্বক্ষণিক সময় দ্বীনি মেহনতে ব্যয় করার কারণে নিজেদের ভরণ-পোষণের জন্য কাজ-কর্ম করার সুযোগ থাকে না। 

আল্লাহ বলেন, "দান ও সদকা এমন অভাবগ্রস্তদের প্রাপ্য, যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত যে জীবিকার সন্ধানে ঘোরা ফেরা করতে পারে না, তারা কিছু চায় না বলে অবিবেচক ব্যক্তিরা তাদেরকে অভাবমুক্ত মনে করে। কিন্তু তুমি তাদের লক্ষণ দেখে চিনতে পারবে। তারা মানুষের কাছে ব্যাকুলভাবে কিছু চায় না। তোমরা যা কিছু দান কর, আল্লাহ তা জানেন।" ( সুরা বাকারাহ আয়াত -২৭৩)