প্রথম আবাসিক মাদরাসা

আস সুফফার ছাত্রদের ধরণ ও সংখ্যা

আস সুফফায় দুধরনের ছাত্র ছিলেন। প্রথমত আবাসিক ছাত্র, দ্বিতীয়তঃ অনাবাসিক ছাত্র। ধারণা করা হয় যে, এক সময়ে ৩০০ জন সুফফায় ছিল। কিন্তু তাদের সংখ্যা কম বেশি হতো। এক সময় তাদের মোট সংখ্যা ৪০০ সদস্যে পৌঁছায়। মদিনার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি দলের আগমনের কারণে তাদের সংখ্যা বৃদ্ধি পেত। আবার তারা চলে গেলে শিক্ষার্থীর সংখ্যা কমে যেত। আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি আসহাবে সুফফার সংখ্যা ৪০০ বলে উল্লেখ করেছেন। হাফেজ আবু নুয়াইম তার হিলইয়াতুল আউলিয়া গ্রন্থে সুফফার আবাসিক ছাত্র ৭০ জন উল্লেখ করেছেন।