মুওয়াত্তা মালিক — ৫৩. সালাম সম্পর্কিত অধ্যায়

মুওয়াত্তা মালিক

৫৩. সালাম সম্পর্কিত অধ্যায়

كتاب السلام

৫৩. সালাম সম্পর্কিত অধ্যায়

Chapter 53 · 8 hadith

১. সালাম প্রসঙ্গ

باب الْعَمَلِ فِي السَّلَامِ

1787

حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي وَإِذَا سَلَّمَ مِنْ الْقَوْمِ وَاحِدٌ أَجْزَأَ عَنْهُمْ

Narrator: যায়দ ইবনে আসলাম (রহঃ)

রেওয়ায়ত ১. যায়দ ইবনে আসলাম (রাহঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন যে, সওয়ার ব্যক্তি পথচারীকে সালাম করিবে। আর যখন দলের কোন এক ব্যক্তি সালাম করে, উহা সকলের পক্ষ হইতে যথেষ্ট হইবে।*

1788
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ أَنَّهُ قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ فَدَخَلَ عَلَيْهِ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ثُمَّ زَادَ شَيْئًا مَعَ ذَلِكَ أَيْضًا قَالَ ابْنُ عَبَّاسٍ وَهُوَ يَوْمَئِذٍ قَدْ ذَهَبَ بَصَرُهُ مَنْ هَذَا قَالُوا هَذَا الْيَمَانِي الَّذِي يَغْشَاكَ فَعَرَّفُوهُ إِيَّاهُ قَالَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّ السَّلَامَ انْتَهَى إِلَى الْبَرَكَةِ
قَالَ يَحْيَى سُئِلَ مَالِك هَلْ يُسَلَّمُ عَلَى الْمَرْأَةِ فَقَالَ أَمَّا الْمُتَجَالَّةُ فَلَا أَكْرَهُ ذَلِكَ وَأَمَّا الشَّابَّةُ فَلَا أُحِبُّ ذَلِكَ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

রেওয়ায়ত ২. মুহাম্মাদ ইবনে আমর ইবনে আতা (রাহঃ) বর্ণনা করেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)-এর নিকট ছিলাম; এমন সময় ইয়ামনের অধিবাসী এক ব্যক্তি আসিয়া বলিল, “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাতুহু।” আরও কয়েকটি শব্দ ইহার সহিত সংযোজন করিল। তখনকার সময়ে ইবনে আব্বাসের দৃষ্টিশক্তি ছিল না। তাই তিনি জিজ্ঞাসা করিলেন, ইনি কে? উপস্থিত সকলে বলিল, ইনি সেই ইয়ামনী লোক, যে আপনার কাছে (সর্বদা) আসা-যাওয়া করে। এই বলিয়া তাহারা লোকটির পরিচয় করাইয়া দিল। তখন ইবনে আব্বাস (রাযিঃ) লোকটিকে চিনতে পারিলেন। অতঃপর ইবনে আব্বাস লোকটিকে বলিলেন, “বরকত” পর্যন্ত সালাম শেষ হয়।* ইয়াহইয়া (রাহঃ) বলেন, মালিক (রাহঃ)-এর নিকট জিজ্ঞাসা করা হইল যে, পুরুষ স্ত্রীলোককে (কিংবা স্ত্রীলোক পুরুষকে) সালাম করিবে কি? তিনি উত্তর দিলেন যে, বৃদ্ধের জন্য তো ইহা খারাপ নহে, তবে যুবক (যুবতী)-এর জন্য ভাল নয়।**

২৬৩. কেউ ইহরাম অবস্থায় মারা গেলে কি করতে হবে?

باب الْمُحْرِمِ يَمُوتُ كَيْفَ يُصْنَعُ بِهِ

1789

حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْيَهُودَ إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَحَدُهُمْ فَإِنَّمَا يَقُولُ السَّامُ عَلَيْكُمْ فَقُلْ عَلَيْكَ قَالَ يَحْيَى وَسُئِلَ مَالِك عَمَّنْ سَلَّمَ عَلَى الْيَهُودِيِّ أَوْ النَّصْرَانِيِّ هَلْ يَسْتَقِيلُهُ ذَلِكَ فَقَالَ لَا

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

রেওয়ায়ত ৩. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন, ইহুদীদের কেহ তোমাদেরকে সালাম দিলে তাহারা বলে ″আসসামু আলাইকুম″ (অর্থাৎ তোমার মৃত্যু হউক)। এতদুত্তরে তোমরা কেবল “ওয়ালাইকুম″ বলিবে (অর্থাৎ মৃত্যু তোমাদের হউক)।

মালিক(রাহঃ)-এর কাছে জিজ্ঞাসা করা হইল, যদি কেহ কোন ইহুদী অথবা খ্রিস্টানকে সালাম করে, তবে কি উহা গৃহীত হইবে? এতদুত্তরে তিনি বলিলেন, না।

৩. সালাম সম্বন্ধীয় বিভিন্ন হাদীস

باب جَامِعِ السَّلَامِ

1790

حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَبِي مُرَّةَ مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ نَفَرٌ ثَلَاثَةٌ فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَهَبَ وَاحِدٌ فَلَمَّا وَقَفَا عَلَى مَجْلِسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلَّمَا فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا وَأَمَّا الْآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أُخْبِرُكُمْ عَنْ النَّفَرِ الثَّلَاثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ فَآوَاهُ اللَّهُ وَأَمَّا الْآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ وَأَمَّا الْآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ

Narrator: বিবিধ

রেওয়ায়ত ৪. আবু ওয়াকিদ লাইসী (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে ছিলেন, আরও বহু লোক তাহার সঙ্গে ছিলেন। ইত্যবসরে তিন ব্যক্তিবিশিষ্ট একটি দল সেখানে আগমন করিল। ইহাদের মধ্যে দুইজন রাসূলুল্লাহ (ﷺ) -এর দিকে অগ্রসর হইল এবং একজন চলিয়া গেল (প্রত্যাবর্তন করিল)। অতঃপর ঐ দুইজন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গিয়া সালাম করিল। তাহাদের একজন (সাহাবীগণের) হালকায় স্থান পাইয়া সেখানে বসিল এবং অপরজন তাহদের পিছনে বসিল। তৃতীয়জন তো আগেই চলিয়া গিয়াছিল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তা’লীম হইতে ফারিগ হইলেন এবং বলিলেন আমি তোমাদেরকে এই (আগন্তুক) তিনজনের অবস্থা বলিব কি? (অর্থাৎ নিশ্চয়ই বলিব)। উহাদের একজন আল্লাহর কাছে আগমন করিয়াছে। আল্লাহও তাহাকে স্থান দান করিয়াছেন আর একজন লজ্জা করিয়াছে (এবং মানুষকে কষ্ট দিয়া ভিতরে প্রবেশ করে নাই, বরং পিছনে রহিয়াছে) আল্লাহ তাআলাও লজ্জা করিয়াছেন (এবং তাহার প্রতি রহমত নাযিল করিয়াছেন)। আর একজন ফিরিয়া গিয়াছে; অতঃপর আল্লাহ তাআলাও তাহার দিক হইতে ফিরিয়া গিয়াছেন।

1791

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَسَلَّمَ عَلَيْهِ رَجُلٌ فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ ثُمَّ سَأَلَ عُمَرُ الرَّجُلَ كَيْفَ أَنْتَ فَقَالَ أَحْمَدُ إِلَيْكَ اللَّهَ فَقَالَ عُمَرُ ذَلِكَ الَّذِي أَرَدْتُ مِنْكَ

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

রেওয়ায়ত ৫. আনাস ইবনে মালিক (রাযিঃ) উমর (রাযিঃ) হইতে শুনিয়াছেন যে, এক ব্যক্তি তাহাকে (উমরকে) সালাম করিলে পর তিনি সালামের জওয়াব দিলেন এবং জিজ্ঞাসা করিলেন, কেমন আছ? লোকটি বলিল, আল্লাহর শোকর (ভাল আছি)। উমর (রাযিঃ) বলিলেন, আমি তোমার কাছে ইহাই কামনা করিয়াছিলাম।

1792

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّ الطُّفَيْلَ بْنَ أُبَيِّ بْنِ كَعْبٍ أَخْبَرَهُ أَنَّهُ كَانَ يَأْتِي عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ فَيَغْدُو مَعَهُ إِلَى السُّوقِ قَالَ فَإِذَا غَدَوْنَا إِلَى السُّوقِ لَمْ يَمُرَّ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَلَى سَقَاطٍ وَلَا صَاحِبِ بِيعَةٍ وَلَا مِسْكِينٍ وَلَا أَحَدٍ إِلَّا سَلَّمَ عَلَيْهِ قَالَ الطُّفَيْلُ فَجِئْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَوْمًا فَاسْتَتْبَعَنِي إِلَى السُّوقِ فَقُلْتُ لَهُ وَمَا تَصْنَعُ فِي السُّوقِ وَأَنْتَ لَا تَقِفُ عَلَى الْبَيِّعِ وَلَا تَسْأَلُ عَنْ السِّلَعِ وَلَا تَسُومُ بِهَا وَلَا تَجْلِسُ فِي مَجَالِسِ السُّوقِ قَالَ وَأَقُولُ اجْلِسْ بِنَا هَاهُنَا نَتَحَدَّثُ قَالَ فَقَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَا أَبَا بَطْنٍ وَكَانَ الطُّفَيْلُ ذَا بَطْنٍ إِنَّمَا نَغْدُو مِنْ أَجْلِ السَّلَامِ نُسَلِّمُ عَلَى مَنْ لَقِيَنَا

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৬. ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবু তালহা (রাহঃ) বলেন, তুফাইল ইবনে উবাঈ ইবন কা'ব রাযি. সকালে সকালে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-এর নিকট আসিতেন এবং তাহার সঙ্গে বাজারে গমন করিতেন। তুফাইল (রাহঃ) বলেন, আমরা বাজারে পৌছিলে ইবনে উমর (রাযিঃ) যে কোন মামুলী জিনিস বিক্রেতাকে যেকোন দোকানদারকে, যেকোন মিসকীনকে, এমন কি প্রত্যেককে সালাম দিতেন। তুফাইল বলেন, একদা আমি আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-এর নিকট গেলাম। পরে তিনি আমাকে বাজারে লইয়া যাইতে চাহিলেন। আমি বলিলাম, আপনি বাজারে যাইয়া কি করিবেন? বেচাকেনার নিকটে আপনি যান না, কোন বস্তু সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করেন না, কোন জিনিসের দামও জিজ্ঞাসা করেন না কিংবা বাজারের কোন মজলিসেও বসেন না। ইহার চাইতে এখানে বসিয়া থাকুন এবং আমরা পরস্পর আলাপ-আলোচনা করি। অতঃপর আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলিলেনঃ হে ভুড়িওয়ালা! (তুফাইলের পেট মোটা ছিল বলিয়া এই রকম বলিলেন) আমি সালাম করিবার জন্যই বাজারে যাই, যাহার সাথে সাক্ষাত হয় তাহাকে সালাম করি।

1793

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ رَجُلًا سَلَّمَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَقَالَ السَّلَامُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ وَالْغَادِيَاتُ وَالرَّائِحَاتُ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَعَلَيْكَ أَلْفًا ثُمَّ كَأَنَّهُ كَرِهَ ذَلِكَ

Narrator: ইয়াহয়া ইবনে সাঈদ আনসারী (রহঃ)

রেওয়ায়ত ৭. ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেন, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমরকে এই বলিয়া সালাম করিল, ″আসসালামু আলাইকা ওয়া রাহমতুল্লাহি ওয়া বরকাতুহু ওয়াল গাদিয়াতু ওয়ার রায়হাতু।″ (অর্থাৎ আপনার উপর শান্তি হউক, আল্লাহর রহমত এবং বরকতসমূহ ও সকালে-বিকালে আগত ও বিগত নিয়ামতরাশি)। এতদুত্তরে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলিলেন, “ওয়া আলাইকা আলফান” (অর্থাৎ তোমার উপর ইহার এক হাজার গুণ)। তিনি উহাকে (অর্থাৎ সেই ব্যক্তির দেয়া সালামকে) খারাপ মনে করিয়াছিলেন।”*

1794

وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ إِذَا دُخِلَ الْبَيْتُ غَيْرُ الْمَسْكُونِ يُقَالُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ

Narrator: মালিক ইবনে আনাস (রহঃ)

রেওয়ায়ত ৮. মালিক (রাহঃ)-এর নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, যদি কেহ কোন খালি ঘরে যায়, তবে ″আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন″ বলিবে অর্থাৎ আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর সালাম।*