প্রথম আবাসিক মাদরাসা

সুফফা মসজিদে নববির একটি স্থান। যেখানে একদল নিঃস্ব মুহাজির যারা মদিনায় হিজরত করেন তারা মসজিদে নববির সেই স্থানে থাকতেন। তারা ইলমে দীন শিক্ষা করার জন্য কুরবানী করে না খেয়ে মাদরাসায় পরে থাকতেন। এটি প্রথমদিকে মসজিদের উত্তর-পূর্ব কর্ণারে ছিল এবং রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লামের আদেশে এটাকে পাতার ছাউনি দিয়ে ছেয়ে দেয়া হয় তখন থেকে এটি পরিচিতি পায় আস-সুফফা বা আল-জুল্লাহ নামে।

প্রাথমিকভাবে সুফফা মুহাজির সাহাবিদের জন্য নির্মিত হয় বলে এটি ‘সুফফাতুল মুহাজিরিন নামেও পরিচিতি লাভ করে। পরে এটি বাইরে থেকে আগত শিক্ষার্থী সাহাবি এবং মদিনার নিঃস্ব অসহায় সাহাবিদের রাত্রিকালীন আবাসস্থল ও দিবাভাগে শিক্ষালয় হিসেবে ব্যবহৃত হতো। বিপুলসংখ্যক সাহাবি এখানে অবস্থান করতে পারতেন। সে হিসেবে সুফফা ছিল ইসলামের ইতিহাসে প্রথম আবাসিক মাদরাসা।

মোটকথা রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়া সাল্লাম মসজিদে-নববির চত্ত্বরের এক পাশে আস সুফফা প্রতিষ্ঠা করেছিলেন। সুফফা হলো ছাদবিশিষ্ট প্রশস্ত স্থান। সুফফার আকৃতি ছিল অনেকটা মঞ্চের মতো।

প্রথম আবাসিক মাদরাসাপ্রথম আবাসিক মাদরাসা

অধ্যায়সমূহ