أبواب الجمعة

৪. জুমআর অধ্যায়

Chapter 4 · 42 hadith

সালাতুল জুমআর ফযীলত।

باب مَا جَاءَ فِي فَضْلِ يَوْمِ الْجُمُعَةِ

488

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ وَفِيهِ أُخْرِجَ مِنْهَا وَلاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ فِي يَوْمِ الْجُمُعَةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي لُبَابَةَ وَسَلْمَانَ وَأَبِي ذَرٍّ وَسَعْدِ بْنِ عُبَادَةَ وَأَوْسِ بْنِ أَوْسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৮. কুতায়বা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমআর দিন। এই দিনেই আদম (আলাইহিস সালাম)-কে সৃষ্টি করা হয়েছে। এদিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করান হয়। এই দিনেই তাঁকে তা থেকে বের করা হয়। আর এই জুমআর দিনেই কিয়ামত সংঘটিত হবে।

এই বিষয়ে আবু লুবাবা, সালমান, আবু যর, সা’দ ইবনে উবাদা এবং আওস ইবনে আওস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীস হাসান-সহীহ।

ইয়াওমুল জুমআর যে মুহুর্তটিতে দুআ কবুলের আশা করা যায়।

باب مَا جَاءَ فِي السَّاعَةِ الَّتِي تُرْجَى فِي يَوْمِ الْجُمُعَةِ

489

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْهَاشِمِيُّ الْبَصْرِيُّ الْعَطَّارُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ الْحَنَفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ وَرْدَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " الْتَمِسُوا السَّاعَةَ الَّتِي تُرْجَى فِي يَوْمِ الْجُمُعَةِ بَعْدَ الْعَصْرِ إِلَى غَيْبُوبَةِ الشَّمْسِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ . وَمُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ يُضَعَّفُ ضَعَّفَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ قِبَلِ حِفْظِهِ وَيُقَالُ لَهُ حَمَّادُ بْنُ أَبِي حُمَيْدٍ وَيُقَالُ هُوَ أَبُو إِبْرَاهِيمَ الأَنْصَارِيُّ وَهُوَ مُنْكَرُ الْحَدِيثِ . وَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ السَّاعَةَ الَّتِي تُرْجَى فِيهَا بَعْدَ الْعَصْرِ إِلَى أَنْ تَغْرُبَ الشَّمْسُ . وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ أَحْمَدُ أَكْثَرُ الأَحَادِيثِ فِي السَّاعَةِ الَّتِي تُرْجَى فِيهَا إِجَابَةُ الدَّعْوَةِ أَنَّهَا بَعْدَ صَلاَةِ الْعَصْرِ وَتُرْجَى بَعْدَ زَوَالِ الشَّمْسِ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৮৯. আব্দুল্লাহ ইবনুল সাববাহ আল-হাশিমী আল-আত্তার (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ জুমআ বারের যে মুহূর্তটিতে দুআ কবুলের আশা করা যায়, তোমার সে মুহূর্তটিকে বাদ আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টিতে তালাশ কর।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই সনদে হাদীসটি গারীব। আনাস (রাযিঃ) থেকে এই হাদীসটি অন্য সূত্রেও বর্ণিত আছে। রাবী মুহাম্মাদ ইবনে আবী হুমায়দ হচ্ছেন যঈফ। তার স্মরণশক্তির বিষয়ে হাদীস বিশেষজ্ঞ কতক আলিম তাকে যঈফ বলে মত দিয়েছেন। তাকে হাম্মাদ ইবনে আবী হুমায়দও বলা হয়। কথিত আছে, তিনি হলেন আবু ইবরাহীম আল-আনসারী। ইনি হাদীসের ক্ষেত্রে মুনকার। সাহাবী এবং পরবর্তী যুগের কতিপয় আলিমের অভিমত হল, এই দুআ করার মুহূর্তটি বাদ আসর থেকে সূর্যাস্ত সময় আশা করা যায়। ইমাম আহমদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত এ-ই। ইমাম আহমদ (রাহঃ) বলেনঃ দুআ করার মুহূর্তটি সম্পর্কে অধিকাংশ হাদীসই বাদ আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের কথা উল্লেখিত হয়েছে। তবে যাওয়াল বা সূর্য পশ্চিমদিকে হেলে পড়ার পর থেকেও তা আশা করা যায়।
490

حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ فِي الْجُمُعَةِ سَاعَةً لاَ يَسْأَلُ اللَّهَ الْعَبْدُ فِيهَا شَيْئًا إِلاَّ آتَاهُ اللَّهُ إِيَّاهُ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيَّةُ سَاعَةٍ هِيَ قَالَ " حِينَ تُقَامُ الصَّلاَةُ إِلَى الاِنْصِرَافِ مِنْهَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي مُوسَى وَأَبِي ذَرٍّ وَسَلْمَانَ وَعَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ وَأَبِي لُبَابَةَ وَسَعْدِ بْنِ عُبَادَةَ وَأَبِي أُمَامَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَمْرِو بْنِ عَوْفٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

Narrator: আমর ইবনে আওফ (রাঃ)

৪৯০. যিয়াদ ইবনে আইয়ুব আল-বাগদাদী (রাহঃ) ..... আমর ইবনে আওফ আল-মুযানী থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ জুমআর দিনে এমন একটি মুহূর্ত আছে। কোন বান্দা যদি সেই মুহূর্তে আল্লাহর কাছে কিছু দুআ করে, তবে অবশ্যই তিনি তার দুআ বাস্তবায়িত করেন। সাহাবীগণ আরয করলেন : হে আল্লাহর রাসূল! কোনটি এই মুহূর্ত? তিনি বললেনঃ জুমআর ইকামতে নামায থেকে নিয়ে তা শেষ হওয়া পর্যন্ত। - ইবনে মাজাহ ১৩৮৪

এই বিষয়ে আবু মুসা, আবু যর, সালমান, আব্দুল্লাহ ইবনে সালাম, আবু লুবাবা, সা’দ ইবনে উবাদা ও আবু উমামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আমর ইবনে আওফ বর্ণিত হাদীসটি হাসান-গারীব।
491

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ وَفِيهِ أُهْبِطَ مِنْهَا وَفِيهِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ يُصَلِّي فَيَسْأَلُ اللَّهَ فِيهَا شَيْئًا إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ " . قَالَ أَبُو هُرَيْرَةَ فَلَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ سَلاَمٍ فَذَكَرْتُ لَهُ هَذَا الْحَدِيثَ فَقَالَ أَنَا أَعْلَمُ بِتِلْكَ السَّاعَةِ . فَقُلْتُ أَخْبِرْنِي بِهَا وَلاَ تَضْنَنْ بِهَا عَلَىَّ قَالَ هِيَ بَعْدَ الْعَصْرِ إِلَى أَنْ تَغْرُبَ الشَّمْسُ . فَقُلْتُ كَيْفَ تَكُونُ بَعْدَ الْعَصْرِ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يُوَافِقُهَا عَبْدٌ مَسْلِمٌ وَهُوَ يُصَلِّي " . وَتِلْكَ السَّاعَةُ لاَ يُصَلَّى فِيهَا فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ جَلَسَ مَجْلِسًا يَنْتَظِرُ الصَّلاَةَ فَهُوَ فِي صَلاَةٍ " . قُلْتُ بَلَى . قَالَ فَهُوَ ذَاكَ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَمَعْنَى قَوْلِهِ " أَخْبِرْنِي بِهَا وَلاَ تَضْنَنْ بِهَا عَلَىَّ " . لاَ تَبْخَلْ بِهَا عَلَىَّ وَالضَّنُّ الْبُخْلُ وَالظَّنِينُ الْمُتَّهَمُ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯১. ইসহাক ইবনে মুসা আল-আনসারী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ সূর্য উদিত হয় এমন সব দিনের মধ্যে শেষ্ঠ দিন হল ইয়াওমূল জুমআ। এই দিনেই আদম (আলাইহি ওয়াসাল্লাম)-কে সৃষ্ঠি করা হয়। এই দিনেই তাঁকে জান্নাতে দাখিল করা হয়, এই দিনেই তাঁকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। এই দিনের মধ্যে এমন একটি মুহূর্ত বিদ্যামান কোন মুসলিম বান্দা যখন নামাযরত অবস্থায় এই মুহূর্তটি পায়, আর সে আল্লাহর কাছে কিছু যাঞ্ছা করে, তখন অবশ্যই আল্লাহ তার এই যাঞ্ছা পূরণ করেন। আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ আব্দুল্লাহ ইবনে সালাম (রাযিঃ) -এর সাথে আমার মুলাকাত হলে তাঁকে আমি এই হাদীসটি বর্ণনা করি। তখন তিনি বললেনঃ আমি এই মুহূর্তটি সম্পর্কে সমধিক অবহিত। আমি বললাম, আমাকে এই সম্পর্কে অবহিত করুন। এই বিষয়ে আমার সঙ্গে কার্পন্য করবেন না। তিনি বললেনঃ বাদ আসর কেমন করে হবে? রাসূল (ﷺ) তো বলেছেন, নামায রত অবস্থায় যদি কোন মুসলিম বান্দা এই মুহূর্তটি পায়। অথচ বাদ আসর তো (নফল) নামায হয় না। আব্দুল্লাহ ইবনে সালাম (রাযিঃ) বললেনঃ রাসূল (ﷺ) কি এই কথা বলেননি যে, নামাযের অপেক্ষায় যে ব্যক্তি বসা থাকবে, তাকে নামায রত বলে গণ্য করা হবে? বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ এ-ও তা-ই। - ইবনে মাজাহ ১১৩৯

হাদীসটিতে লম্বা কাহিনী রয়েছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। ولا تضنن بها على অর্থ হল আমার সাথে এই বিষয়ে কার্পন্য করবেন না। الظن অর্থ-কৃপণ। الظَّنِينُ অর্থ- সন্দেহযুক্ত-সন্দেহ প্রবণ।

জুমআর দিনে গোসল করা।

باب مَا جَاءَ فِي الاِغْتِسَالِ يَوْمَ الْجُمُعَةِ

492

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ أَتَى الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَأَبِي سَعِيدٍ وَجَابِرٍ وَالْبَرَاءِ وَعَائِشَةَ وَأَبِي الدَّرْدَاءِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৯২. আহমদ ইবনে মানী (রাহঃ) ...... সালিম (রাহঃ) তার পিতা (ইবনে উমর) সূত্রে বর্ণনা করেন যে, তিনি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি জুমআয় উপস্থিত হবে সে যেন গোসল করে নেয়। - ইবনে মাজাহ ১০৮৮

এই বিষয়ে আবু সাঈদ, উমর, জাবির, বারা, আয়িশা ও আবুদ-দারদা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
493

وَرُوِيَ عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا الْحَدِيثُ أَيْضًا . حَدَّثَنَا بِذَلِكَ قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مِثْلَهُ . وَقَالَ مُحَمَّدٌ وَحَدِيثُ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ كِلاَ الْحَدِيثَيْنِ صَحِيحٌ . وَقَالَ بَعْضُ أَصْحَابِ الزُّهْرِيِّ عَنِ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي آلُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ أَيْضًا وَهُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৯৩. যুহরী ..... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) সূত্রেও এই হাদীসটি বর্ণিত আছে। কুতায়বা (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে উল্লেখিত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। মুহাম্মাদ আল-বূখারী (রাহঃ) বলেনঃ যুহরী সালিম তার পিতা আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে বর্ণিত এবং আব্দুল্লাহ ইবনে আব্দিল্লাহ তার পিতা আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) সূত্রে বর্ণিত উভয় হাদীসই সহীহ। ইমাম যুহরীর কোন ছাত্র তার সূত্রে তার সূত্রে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর উমর (রাযিঃ) থেকে নবী (ﷺ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি জুমআর গোসল সম্পর্কে বলেছেন। হাদীসটি হাসান-সহীহ।

494

رَوَاهُ يُونُسُ وَمَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ بَيْنَمَا عُمَرُ بْنُ الْخَطَّابِ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَيَّةُ سَاعَةٍ هَذِهِ فَقَالَ مَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ النِّدَاءَ وَمَا زِدْتُ عَلَى أَنْ تَوَضَّأْتُ . قَالَ وَالْوُضُوءَ أَيْضًا وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِالْغُسْلِ . حَدَّثَنَا بِذَلِكَ أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৯৪. ইমাম যুহরী (রাহঃ) এর জনৈক শাগরেদ যুহরী ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) একবার জুমআর দিন খুতবা দিচ্ছিলেন। এই সময় জনৈক সাহাবী এসে (মসজিদে) প্রবেশ করলেন। তখন তিনি তাকে বললেনঃ এখন কয়টা? তিনি বললেনঃ এই তো কেবল আযানের আওয়ায শুনতে পেলাম। উযু ছাড়া আর অতিরিক্ত কিছু করিনি। উমর (রাযিঃ) বললেনঃ কেবল উযু; অথচ আপনি জানেন যে, রাসূল (ﷺ) তো গোসল করার নির্দেশ দিয়েছেন। - বুখারি ও মুসলিম

আবু বকর মুহাম্মাদ ইবনে আবান (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
495

قَالَ وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا أَبُو صَالِحٍ عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الْحَدِيثِ . وَرَوَى مَالِكٌ، هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، قَالَ بَيْنَمَا عُمَرُ بْنُ الْخَطَّابِ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ . فَذَكَرَ هَذَا الْحَدِيثَ . قَالَ أَبُو عِيسَى وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا فَقَالَ الصَّحِيحُ حَدِيثُ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ . قَالَ مُحَمَّدٌ وَقَدْ رُوِيَ عَنْ مَالِكٍ أَيْضًا عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ نَحْوُ هَذَا الْحَدِيثِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৯৫. আব্দুল্লাহ ইবনে আব্দির রহমান (রাহঃ)-ও যুহরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মালিক (রাহঃ)-ও যুহরী থেকে এই হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ উমর (রাযিঃ) জুমআর দিন খুতবা দিচ্ছিলেন....। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আমি মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ)-কে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেনঃ যুহরী সালিম তাঁর পিতা ইবনে উমর (রাযিঃ) সনদটি সর্বাপেক্ষা সহীহ। মুহাম্মাদ (রাহঃ) বলেনঃ ইমাম মালিক (রাহঃ) ও যুহরী সালিম তার পিতা ইবনে উমর (রাযিঃ)-এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।

জুমআর দিনে গোসলের ফযীলত।

باب مَا جَاءَ فِي فَضْلِ الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ

496

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، وَأَبُو جَنَابٍ يَحْيَى بْنُ أَبِي حَيَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ يَحْيَى بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي الأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَغَسَّلَ وَبَكَّرَ وَابْتَكَرَ وَدَنَا وَاسْتَمَعَ وَأَنْصَتَ كَانَ لَهُ بِكُلِّ خَطْوَةٍ يَخْطُوهَا أَجْرُ سَنَةٍ صِيَامُهَا وَقِيَامُهَا " . قَالَ مَحْمُودٌ قَالَ وَكِيعٌ اغْتَسَلَ هُوَ وَغَسَّلَ امْرَأَتَهُ . قَالَ وَيُرْوَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ أَنَّهُ قَالَ فِي هَذَا الْحَدِيثِ " مَنْ غَسَّلَ وَاغْتَسَلَ " . يَعْنِي غَسَلَ رَأْسَهُ وَاغْتَسَلَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَسَلْمَانَ وَأَبِي ذَرٍّ وَأَبِي سَعِيدٍ وَابْنِ عُمَرَ وَأَبِي أَيُّوبَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَوْسِ بْنِ أَوْسٍ حَدِيثٌ حَسَنٌ . وَأَبُو الأَشْعَثِ الصَّنْعَانِيُّ اسْمُهُ شَرَاحِيلُ بْنُ آدَةَ . وَأَبُو جَنَابٍ يَحْيَى بْنُ حَبِيبٍ الْقَصَّابُ الْكُوفِيُّ .

Narrator: আউস ইবনে আউস ছাকাফী (রাঃ)

৪৯৬. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আওস ইবনে আওস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ যে জুমআর দিনে সকাল সকাল গোসল করল এবং গোসল করাল, তারপর ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনল তার প্রত্যেক কদমের বিনিময়ে এক বছরের রোযা ও কিয়ামের (নামাযের) সাওয়াব। মাহমুদ (রাহঃ) এ হাদীসে বলেন, ইমাম ওয়াকী’ বলেছেনঃ যে নিজে গোসল করল এবং তার স্ত্রীকে গোসল করাল। - ইবনে মাজাহ ১০৮৭

আব্দুল্লাহ ইবনে মুবারক (রাহঃ) সূত্রে এই হাদীসে বর্ণিত আছে যে, যে নিজে গোসল করল এবং (কাউকে) করাল অর্থাৎ সে তার মাথা ধৌত করল এবং সে গোসল করাল। আবু বকর, ইমরান ইবনে হুসাইন, সালমান, আবু যর, আবু সাঈদ, ইবনে উমর ও আবু আইয়ুব (রাযিঃ) থেকেও এই বিষয়ে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আওস ইবনে আওস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। আবুল আশ’আস আস্-সান’আন (রাহঃ) এর নাম শুরাহিল ইবনে আদা। আবু জানাব হলেন ইয়াহয়া ইবনে হাবীব আল্-কুসসাব আল্-কূফী।

জুমআর দিনে উযু করা।

باب مَا جَاءَ فِي الْوُضُوءِ يَوْمَ الْجُمُعَةِ

497

حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُفْيَانَ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَوَضَّأَ يَوْمَ الْجُمُعَةِ فَبِهَا وَنِعْمَتْ وَمَنِ اغْتَسَلَ فَالْغُسْلُ أَفْضَلُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَاهُ بَعْضُ أَصْحَابِ قَتَادَةَ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ وَرَوَاهُ بَعْضُهُمْ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمُ اخْتَارُوا الْغُسْلَ يَوْمَ الْجُمُعَةِ وَرَأَوْا أَنْ يُجْزِئَ الْوُضُوءُ مِنَ الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ . قَالَ الشَّافِعِيُّ وَمِمَّا يَدُلُّ عَلَى أَنَّ أَمْرَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ أَنَّهُ عَلَى الاِخْتِيَارِ لاَ عَلَى الْوُجُوبِ حَدِيثُ عُمَرَ حَيْثُ قَالَ لِعُثْمَانَ وَالْوُضُوءَ أَيْضًا وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِالْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ . فَلَوْ عَلِمَا أَنَّ أَمْرَهُ عَلَى الْوُجُوبِ لاَ عَلَى الاِخْتِيَارِ لَمْ يَتْرُكْ عُمَرُ عُثْمَانَ حَتَّى يَرُدَّهُ وَيَقُولَ لَهُ ارْجِعْ فَاغْتَسِلْ وَلَمَا خَفِيَ عَلَى عُثْمَانَ ذَلِكَ مَعَ عِلْمِهِ وَلَكِنْ دَلَّ فِي هَذَا الْحَدِيثِ أَنَّ الْغُسْلَ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ فَضْلٌ مِنْ غَيْرِ وُجُوبٍ يَجِبُ عَلَى الْمَرْءِ فِي ذَلِكَ .

Narrator: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

৪৯৭. আবু মুসা মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ...... সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ জুমআর দিন যে ব্যক্তি উযু করল, সে কতইনা ভাল ও সুন্দর কাজ করল। আর যদি সে গোসল করে, তবে তা তার জন্য আফযাল ও অতি উত্তম। - ইবনে মাজাহ ১০৯১

এই বিষয়ে আবু হুরায়রা, আয়িশা ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ সামূূরা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। কাতাদা (রাহঃ)-এর কতক শাগরিদ এই হাদীসটি কাতাদা ......... হাসান সূত্রে সামুরা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। তারা জুমআর দিন গোসল করা পছন্দনীয় বলে বিধান দিয়েছেন। তবে তারা জুম'আর দিন গোসলের স্থলে উযু যথেষ্ট বলে মনে করেন। ইমাম শাফিঈ বলেনঃ জুমআর দিন গোসল করা সম্পর্কিত রাসূল (ﷺ)-এর নির্দেশটি ওয়াজিব বা অবশ্য করণীয় নয়, বরং তা পছন্দনীয় বলে গণ্য। এর প্রমাণ হল উমর (রাযিঃ)-এর এই হাদীসটি। তিনি উসমান (রাযিঃ)-কে বলেছিলেনঃ কেবল উযু করে এসেছেন? অথচ আপনি জানেন, রাসূল (ﷺ) জুমআর দিন গোসল করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটি কেবল পছন্দনীয় হিসাবেই নয়, বরং অত্যাবশ্যকীয়, এই কথা যদি তারা জানতেন তবে অবশ্যই উমর (রাযিঃ) . উসমান (রাযিঃ)-কে এইভাবে ছেড়ে দিতেন না, বরং তাঁকে ফিরিয়ে দিতেন এবং বলতেনঃ ফিরে যান এবং গোসল করে আসুন। উসমান (রাযিঃ)-এর কাছেও বিষয়টি গোপন থাকত না, বরং এই হাদীসটি প্রমাণ করে যে, জুম'আর দিন গোসল করা ওয়াজিব নয়, তবে তা ফযীলতের বিষয়।
498

حَدَّثَنَا هَنَّادٌ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَدَنَا وَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلاَثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৮. হান্নাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ কেউ যদি উযু করে এবং খুব ভালভাবে তা করে জুমআয় হাযির হয় এবং ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শোনে, তবে তার পূর্ববর্তী জুমআসহ আরো অতিরিক্ত তিন (মোট দশ) দিনের গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি তখন কংকর সরাল সে-ও অনর্থক কাজ করল। - ইবনে মাজাহ ১০৯০

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।

সকাল সকাল জুমআর নামাযে হাযির হওয়া।

باب مَا جَاءَ فِي التَّبْكِيرِ إِلَى الْجُمُعَةِ

499

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَسَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৯. ইসহাক ইবনে মুসা আনসারী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ কেউ যদি জুমআর দিন জানাবাতের (ফরয) গোসল করে মসজিদে রওয়ানা হয়ে যায়, তবে সে যেন একটি উট কুরবানী করল। যে ব্যক্তি দ্বিতীয় মুহূর্তে গেল, সে যেন একটি গাভী কুরবানী করল। যে ব্যক্তি তৃতীয় মুহূর্তে গেল, সে যেন শিংওয়ালা একটি মেষ কুরবানী করল। যে ব্যক্তি চতুর্থ মুহূর্তে গেল, সে যেন একটি মুরগি কুরবানী (সাদ্‌কা) করল। যে ব্যক্তি পঞ্চম মুহূর্তে গেল, সে যেন একটি ডিম কুরবানী (সাদ্‌কা) করল। পরে ইমাম যখন (নামাযের উদ্দেশ্যে) বের হয়ে পড়েন, তখন ফিরিশতারা নামাযে উপস্থিত হয়ে খুতবা শুনতে ব্যস্ত হয়ে পড়েন। - ইবনে মাজাহ ১০৯২

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর ও সামুরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।

বিনা ওযরে জুমআর নামায পরিত্যাগ করা।

باب مَا جَاءَ فِي تَرْكِ الْجُمُعَةِ مِنْ غَيْرِ عُذْرٍ

500

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ عَبِيدَةَ بْنِ سُفْيَانَ، عَنْ أَبِي الْجَعْدِ يَعْنِي الضَّمْرِيَّ، وَكَانَتْ، لَهُ صُحْبَةٌ فِيمَا زَعَمَ مُحَمَّدُ بْنُ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلاَثَ مَرَّاتٍ تَهَاوُنًا بِهَا طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ وَسَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي الْجَعْدِ حَدِيثٌ حَسَنٌ . قَالَ وَسَأَلْتُ مُحَمَّدًا عَنِ اسْمِ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ فَلَمْ يَعْرِفِ اسْمَهُ وَقَالَ لاَ أَعْرِفُ لَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ هَذَا الْحَدِيثَ . قَالَ أَبُو عِيسَى وَلاَ نَعْرِفُ هَذَا الْحَدِيثَ إِلاَّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَمْرٍو .

Narrator: বিবিধ

৫০০. আলী ইবনে খাশ্রাম (রাহঃ) ..... আবুল জা’দ আয্-যামরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ যে ব্যক্তি অবহেলা করে তিন জুমআ পরিত্যাগ করে, আল্লাহ তার হৃদয় মোহরাঙ্কিত করে দেন। - ইবনে মাজাহ ১১২৫

এই বিষয়ে ইবনে উমর, ইবনে আব্বাস এবং সামূরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবুল জা’দ বর্ণিত এই হাদীসটি হাসান। তিনি আরো বলেনঃ আমি ইমাম মুহাম্মাদ আল-বূখারী (রাহঃ) কে আবুল জা’দ আয্-যামরী (রাযিঃ)-এর নাম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তিনি তার নাম সম্পর্কে কিছু জানেন বলে বলতে পারলেন না। এটি ছাড়া রাসূল (ﷺ) থেকে বর্ণিত তার আর কোন রিওয়ায়াত আছে বলে আমার জানা নেই। আর এই হাদীসটিও রাবী মুহাম্মাদ ইবনে আমর-এর সূত্রে ছাড়া অন্য কোন সূত্রে আমাদের জানা নেই।

কতটুকু দূর থেকে জুমআর জন্য আসা জরুরী।

باب مَا جَاءَ مِنْ كَمْ تُؤْتَى الْجُمُعَةُ

501

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، وَمُحَمَّدُ بْنُ مَدُّويَهْ، قَالاَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ ثُوَيْرٍ، عَنْ رَجُلٍ، مِنْ أَهْلِ قُبَاءَ عَنْ أَبِيهِ، وَكَانَ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم - قَالَ أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نَشْهَدَ الْجُمُعَةَ مِنْ قُبَاءَ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذَا وَلاَ يَصِحُّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَلاَ يَصِحُّ فِي هَذَا الْبَابِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم شَيْءٌ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " الْجُمُعَةُ عَلَى مَنْ آوَاهُ اللَّيْلُ إِلَى أَهْلِهِ " . وَهَذَا حَدِيثٌ إِسْنَادُهُ ضَعِيفٌ إِنَّمَا يُرْوَى مِنْ حَدِيثِ مُعَارِكِ بْنِ عَبَّادٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ الْمَقْبُرِيِّ . وَضَعَّفَ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ عَبْدَ اللَّهِ بْنَ سَعِيدٍ الْمَقْبُرِيَّ فِي الْحَدِيثِ . قَالَ وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ عَلَى مَنْ تَجِبُ الْجُمُعَةُ فَقَالَ بَعْضُهُمْ تَجِبُ الْجُمُعَةُ عَلَى مَنْ آوَاهُ اللَّيْلُ إِلَى مَنْزِلِهِ . وَقَالَ بَعْضُهُمْ لاَ تَجِبُ الْجُمُعَةُ إِلاَّ عَلَى مَنْ سَمِعَ النِّدَاءَ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৫০১. আব্দ্ ইবনে হুমায়দ ও মুহাম্মাদ ইবনে মায্যাওয়ায়াহ (রাহঃ) কুবাবাসী জনৈক ব্যক্তি তাঁর পিতা জনৈক সাহাবী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূল (ﷺ) আমাদেরকে কুবা থেকে এসেও জুমআয় হাযির হতে নির্দেশ দিয়েছেন।

অবশ্য এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে হাদীস বর্ণিত আছে। তবে তা সহীহ নয়। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই সূত্র ছাড়া হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এই বিষয়ে রাসূল (ﷺ) থেকে সহীহ কিছু বর্ণিত নেই। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ যে ব্যক্তি (জুম'আর নামায আদায় করে) তার পরিবারে এসে রাত্রি যাপন করতে পারবে, তার জুমআ জরুরী। এই হাদীসটির সনদ যঈফ। এটি মু’আরিক ইবনে আব্বাদ আব্দুল্লাহ ইবনে সাঈদ আল-মাকবুরী সূত্রে বর্ণিত হয়েছে। প্রখ্যাত হাদীসবিদ ইমাম ইয়াহয়া সাঈদ আল-কাত্তান (রাহঃ) হাদীস বর্ণনার ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে সাঈদ আল-মাকবুরী (রাহঃ)-কে যঈফ বলে অভিহিত করেছেন। জুমআর নামায কার উপর ওয়াজিব এই বিষয়ে আলিমগণের মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেনঃ যে ব্যক্তি (জুম'আর নামায শেষে) তার পরিবারে এসে রাত্রি যাপন করতে পারে, তার জন্য সালাতুল জুমআ ওয়াজিব। আর কেউ কেউ বলেনঃ যারা আযান শুনতে পায়, কেবল তাদের উপরই জুমআ ওয়াজিব। এ হল ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত।
502

سَمِعْتُ أَحْمَدَ بْنَ الْحَسَنِ، يَقُولُ كُنَّا عِنْدَ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ فَذَكَرُوا عَلَى مَنْ تَجِبُ الْجُمُعَةُ فَلَمْ يَذْكُرْ أَحْمَدُ فِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم شَيْئًا . قَالَ أَحْمَدُ بْنُ الْحَسَنِ فَقُلْتُ لأَحْمَدَ بْنِ حَنْبَلٍ فِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . فَقَالَ أَحْمَدُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قُلْتُ نَعَمْ . قَالَ أَحْمَدُ بْنُ الْحَسَنِ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ نُصَيْرٍ حَدَّثَنَا مُعَارِكُ بْنُ عَبَّادٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْجُمُعَةُ عَلَى مَنْ آوَاهُ اللَّيْلُ إِلَى أَهْلِهِ " . قَالَ فَغَضِبَ عَلَىَّ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَقَالَ لِي اسْتَغْفِرْ رَبَّكَ اسْتَغْفِرْ رَبَّكَ . قَالَ أَبُو عِيسَى إِنَّمَا فَعَلَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ هَذَا لأَنَّهُ لَمْ يَعُدَّ هَذَا الْحَدِيثَ شَيْئًا وَضَعَّفَهُ لِحَالِ إِسْنَادِهِ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৫০২. আহমদ ইবনুল হাসান (রাহঃ) কে বলতে শুনেছিঃ আমরা একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল (রাহঃ)-এর নিকটে ছিলাম। উপস্থিত লোকজন জুমআ কার উপর ওয়াজিব এই সম্পর্কে আলোচনা তোলেন। কিন্তু ইমাম আহমদ এই বিষয়ে রাসূল (ﷺ)-এর বরাতে কিছু উল্লেখ করলেন না। আমি তখন বললামঃ এই বিষয়ে তো আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূল (ﷺ) থেকে একটি হাদীস বর্ণিত আছে। ইমাম আহমদ বলেন, রাসূল (ﷺ) থেকে বর্ণিত আছে? আমি বললামঃ হ্যাঁ। (আহমদ ইবনুল হুসাইন বলেন) হাজ্জাজ ইবনে নুসায়র (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি (জুমআর নামায শেষে) তার পরিবারে এসে রাত্রি যাপন করতে পারবে, তার উপর জুমআ জুরুরী। এই রিওয়ায়াত শুনে ইমাম আহমদ (রাহঃ) আমার উপর রাগান্বিত হয়ে উঠলেন। বললেনঃ ইস্তিগফার কর, ইস্তিগফার কর।

আবু ঈসা বলেনঃ ইমাম আহমদ ইবনে হাম্বল (রাহঃ)-এর এইরূপ করার কারণ হল, তিনি এই রিওয়ায়াতটিকে ধর্তব্য বলে গণ্য করেন না এবং এটিকে সনদ হিসাবে যঈফ বলে মনে করেন।

জুমআর ওয়াক্ত।

باب مَا جَاءَ فِي وَقْتِ الْجُمُعَةِ

503

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫০৩. আহমদ ইবনে মানী (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, যখন সূর্য পশ্চিমদিকে হেলে পড়ত, তখন রাসূল (ﷺ) জুমআর নামায আদায় করতেন।

504

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ التَّيْمِيِّ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ وَجَابِرٍ وَالزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ الَّذِي أَجْمَعَ عَلَيْهِ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ أَنَّ وَقْتَ الْجُمُعَةِ إِذَا زَالَتِ الشَّمْسُ كَوَقْتِ الظُّهْرِ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَرَأَى بَعْضُهُمْ أَنَّ صَلاَةَ الْجُمُعَةِ إِذَا صُلِّيَتْ قَبْلَ الزَّوَالِ أَنَّهَا تَجُوزُ أَيْضًا . وَقَالَ أَحْمَدُ وَمَنْ صَلاَّهَا قَبْلَ الزَّوَالِ فَإِنَّهُ لَمْ يَرَ عَلَيْهِ إِعَادَةً .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫০৪. ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ..... আনাস (রাযিঃ) সূত্রেও অনুরূপ হাদীস বর্ণিত আছে। এই বিষয়ে সালামা ইবনুল আকওয়া, জাবির এবং যুবাইর ইবনে আওয়াম (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে অধিকাংশ আলিম একমত যে, যোহরের ওয়াক্তের মত সূর্য পশ্চিমে হেলে পড়ার পর হল জুমআর ওয়াক্ত। এ হল ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। কোন কোন আলিম মনে করেন, যাওয়াল বা পশ্চিমে সূর্য হেলে পড়ার আগেও যদি জুমআর নামায পড়া হয় তবে তা আদায় হয়ে যাবে। ইমাম আহমদ (রাহঃ) বলেনঃ যাওয়াল বা পশ্চিমে সূর্য হেলে পড়ার আগেও যদি কেউ জুমআর নামায আদায় করে নেয়, তবে তাকে আর তা পুনরায় আদায় করতে হবে না।

মিম্বরে উঠে খুতবা প্রদান।

باب مَا جَاءَ فِي الْخُطْبَةِ عَلَى الْمِنْبَرِ

505

حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عَمْرُو بْنُ عَلِيٍّ الْفَلاَّسُ الصَّيْرَفِيُّ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، وَيَحْيَى بْنُ كَثِيرٍ أَبُو غَسَّانَ الْعَنْبَرِيُّ، قَالاَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ الْعَلاَءِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَخْطُبُ إِلَى جِذْعٍ فَلَمَّا اتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمِنْبَرَ حَنَّ الْجِذْعُ حَتَّى أَتَاهُ فَالْتَزَمَهُ فَسَكَنَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَجَابِرٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَأُبَىِّ بْنِ كَعْبٍ وَابْنِ عَبَّاسٍ وَأُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ . وَمُعَاذُ بْنُ الْعَلاَءِ هُوَ بَصْرِيٌّ وَهُوَ أَخُو أَبِي عَمْرِو بْنِ الْعَلاَءِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫০৫. আবু হাফস আমর ইবনে আলী আল-ফাললাস (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) এক খেজুর বৃক্ষতে ঠেস দিয়ে খুতবা প্রদান করতেন। পরে মিম্বরে খুতবা দিতে আরম্ভ করলে এটি রোদন করতে থাকে। তখন রাসূল (ﷺ) এসে একে জড়িয়ে ধরেন। এতে সেটি থেমে যায়।

এই বিষয়ে আনাস, জাবির, সাহল ইবনে সা’দ, উবাই ইবনে কা’ব, ইবনে আব্বাস এবং উম্মে সালামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব-সহীহ। রাবী মু’আয ইবনে ’আলা হলেন বসরী, আবু আমর ইবনুর আলা-এর ভাই।

দুই খুতবার মাঝে বসা।

باب مَا جَاءَ فِي الْجُلُوسِ بَيْنَ الْخُطْبَتَيْنِ

506

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ ثُمَّ يَجْلِسُ ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ قَالَ مِثْلَ مَا تَفْعَلُونَ الْيَوْمَ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَجَابِرِ بْنِ سَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ الَّذِي رَآهُ أَهْلُ الْعِلْمِ أَنْ يَفْصِلَ بَيْنَ الْخُطْبَتَيْنِ بِجُلُوسٍ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫০৬. হুমায়দ ইবনে মাস’আদ আল-বসরী (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) জুমআর সময় খুতবা দিতেন, পরে বসতেন, আবার দাঁড়াতেন এবং খুতবা দিতেন যেমন আজকাল তোমরা যা করে থাক।

এই বিষয়ে ইবনে আব্বাস, জাবির ইবনে আব্দিল্লাহ ও জাবির ইবনে সামূরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। মাঝে বসে দুই খুতবায় এইরূপ ব্যবধান করা সম্পর্কে আলিমগণ মত দিয়েছেন।

খুতবা সংক্ষিপ্ত করা।

باب مَا جَاءَ فِي قَصْدِ الْخُطْبَةِ

507

حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كُنْتُ أُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَانَتْ صَلاَتُهُ قَصْدًا وَخُطْبَتُهُ قَصْدًا . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ وَابْنِ أَبِي أَوْفَى . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرِ بْنِ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

৫০৭. কুতায়বা ও হান্নাদ (রাহঃ) .... জাবির ইবনে সামূরা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ আমি রাসূল (ﷺ) এর সঙ্গে নামায আদায় করেছি, তাঁর নামায ছিল সংক্ষিপ্ত এবং খুতবাও ছিল সংক্ষিপ্ত। - ইবনে মাজাহ ১১০৬, মুসলিম

এই বিষয়ে আম্মার ইবনে ইয়াসির ও ইবনে আবী আওফা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ জাবির ইবনে সামূরা বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

মিম্বরে উঠে কুরআন তিলাওয়াত।

باب مَا جَاءَ فِي الْقِرَاءَةِ عَلَى الْمِنْبَرِ

508

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ عَلَى الْمِنْبَرِ (ونَادَوُا يَا مَالِكُ) . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَجَابِرِ بْنِ سَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ يَعْلَى بْنِ أُمَيَّةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ وَهُوَ حَدِيثُ ابْنِ عُيَيْنَةَ . وَقَدِ اخْتَارَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنْ يَقْرَأَ الإِمَامُ فِي الْخُطْبَةِ آيًا مِنَ الْقُرْآنِ . قَالَ الشَّافِعِيُّ وَإِذَا خَطَبَ الإِمَامُ فَلَمْ يَقْرَأْ فِي خُطْبَتِهِ شَيْئًا مِنَ الْقُرْآنِ أَعَادَ الْخُطْبَةَ .

Narrator: ইয়ালা ইবন উমাইয়া (রাঃ)

৫০৮. কুতায়বা .... ইয়া’লা ইবনে উমাইয়া (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসূল (ﷺ) কে মিম্বরে দাঁড়িয়ে তিলাওয়াত করতে শুনেছি (ونَادَوُا يَا مَالِكُ) - বুখারি ও মুসলিম

এই বিষয়ে আবু হুরায়রা ও জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইয়া’লা ইবনে উমাইয়া (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। আর এটি হল উআয়না (রাহঃ) বর্ণিত রিওয়ায়াত। ইমাম খুতবায় অন্তত একটি আয়াত পাঠ করবেন বলে আলিমগণ মত ব্যক্ত করেছেন। ইমাম শাফিঈ বলেনঃ ইমাম যদি তার খুতবায় একটি আয়াতও পাঠ না করে খুতবা দিয়ে দেন, তবে তাকে পুনরায় খুতবা দিতে হবে।

খুতবার সময় ইমামের সম্মুখে থাকা।

باب مَا جَاءَ فِي اسْتِقْبَالِ الإِمَامِ إِذَا خَطَبَ

509

حَدَّثَنَا عَبَّادُ بْنُ يَعْقُوبَ الْكُوفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ بْنِ عَطِيَّةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اسْتَوَى عَلَى الْمِنْبَرِ اسْتَقْبَلْنَاهُ بِوُجُوهِنَا . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَحَدِيثُ مَنْصُورٍ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ الْفَضْلِ بْنِ عَطِيَّةَ . وَمُحَمَّدُ بْنُ الْفَضْلِ بْنِ عَطِيَّةَ ضَعِيفٌ ذَاهِبُ الْحَدِيثِ عِنْدَ أَصْحَابِنَا . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ يَسْتَحِبُّونَ اسْتِقْبَالَ الإِمَامِ إِذَا خَطَبَ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . قَالَ أَبُو عِيسَى وَلاَ يَصِحُّ فِي هَذَا الْبَابِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم شَيْءٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৫০৯. আববাদ ইবনে ইয়াকুব আল-কূফী (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) যখন মিম্বরে সোজা হয়ে বসতেন তখন আমাদের চেহারা তাঁর সামনে থাকত।

এই বিষয়ে ইবনে উমর (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। মানসুর (রাহঃ) সূত্রে বর্ণিত এই রিওয়ায়াতটি (৫০৭নং) মুহাম্মাদ ইবনুল ফায্ল ইবনে আতিয়া-এর বরাত ছাড়া অন্য কোন সনদে বর্ণিত আছে বলে আমরা জানি না। মুহাম্মাদ ইবনুল ফযল ইবনে আতিয়্যা আমাদের হাদীস বিশারদ ইমামগণের মতে দুর্বল এবং তার স্মরণশক্তি কম। সাহাবী ও অন্যান্য ফকীহ আলিমগণ এই হাদীস অনুসারে মত ব্যক্ত করেছেন। খুতবার সময় ইমামের মুসল্লীদের দিকে ফিরে বসা মুস্তাহাব বলে তারা অভিমত দিয়েছেন। এ হল সুফিয়ান সাওরী (ইমাম আবু হানীফা), শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ)-এরও অভিমত। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই বিষয়ে রাসূল (ﷺ) থেকে সহীহ কিছু বর্ণিত নেই।

ইমাম খুতবা দিচ্ছেন এই অবস্থায় যদি কেউ মসজিদে আসে তবে ঐ ব্যক্তির জন্য দু’রাকআত (তাহিয়্যাতুল মসজিদ) নামায আদায় করা।

باب مَا جَاءَ فِي الرَّكْعَتَيْنِ إِذَا جَاءَ الرَّجُلُ وَالإِمَامُ يَخْطُبُ

510

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَصَلَّيْتَ " . قَالَ لاَ . قَالَ " قُمْ فَارْكَعْ " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ أَصَحُّ شَيْءٍ فِي هَذَا الْبَابِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৫১০. কুতায়বা (রাহঃ) ...... জাবির ইবনে আব্দিল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ একবার জুমআর দিন রাসূল (ﷺ) খুতবা দিচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি মসজিদে এসে উপস্থিত হল। রাসূল (ﷺ) তাকে বললেনঃ তুমি কি (তাহিয়্যাতুল মসজিদের দু’রাকআত) নামায আদায় করেছ? সে বলল, না। রাসূল (ﷺ) বললেনঃ উঠ এবং নামায আদায় কর। - ইবনে মাজাহ ১১১২, বুখারি ও মুসলিম

511

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، دَخَلَ يَوْمَ الْجُمُعَةِ وَمَرْوَانُ يَخْطُبُ فَقَامَ يُصَلِّي فَجَاءَ الْحَرَسُ لِيُجْلِسُوهُ فَأَبَى حَتَّى صَلَّى فَلَمَّا انْصَرَفَ أَتَيْنَاهُ فَقُلْنَا رَحِمَكَ اللَّهُ إِنْ كَادُوا لَيَقَعُوا بِكَ . فَقَالَ مَا كُنْتُ لأَتْرُكَهُمَا بَعْدَ شَيْءٍ رَأَيْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . ثُمَّ ذَكَرَ أَنَّ رَجُلاً جَاءَ يَوْمَ الْجُمُعَةِ فِي هَيْئَةٍ بَذَّةٍ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَأَمَرَهُ فَصَلَّى رَكْعَتَيْنِ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ . قَالَ ابْنُ أَبِي عُمَرَ كَانَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ يُصَلِّي رَكْعَتَيْنِ إِذَا جَاءَ وَالإِمَامُ يَخْطُبُ وَكَانَ يَأْمُرُ بِهِ وَكَانَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ يَرَاهُ . قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ ابْنَ أَبِي عُمَرَ يَقُولُ قَالَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ كَانَ مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ ثِقَةً مَأْمُونًا فِي الْحَدِيثِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ وَسَهْلِ بْنِ سَعْدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ . وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ بَعْضُهُمْ إِذَا دَخَلَ وَالإِمَامُ يَخْطُبُ فَإِنَّهُ يَجْلِسُ وَلاَ يُصَلِّي . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ . وَالْقَوْلُ الأَوَّلُ أَصَحُّ . حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ خَالِدٍ الْقُرَشِيُّ قَالَ رَأَيْتُ الْحَسَنَ الْبَصْرِيَّ دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ . إِنَّمَا فَعَلَ الْحَسَنُ اتِّبَاعًا لِلْحَدِيثِ وَهُوَ رَوَى عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا الْحَدِيثَ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৫১১. মুহাম্মাদ ইবনে আবী উমর (রাহঃ) ........ ইয়ায ইবনে আব্দিল্লাহ ইবনে আবী সারহ (রাহঃ) থেকে বর্ণিত যে, একবার জুমআর দিন মারওয়ান খুতবা দিচ্ছিলেন এমন সময় আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) মসজিদে এলেন এবং নামাযে দাঁড়িয়ে গেলেন। তখন পাহারাদাররা ছুটে এসে তাঁকে বসাতে চেষ্টা করল। তিনি নামায শেষ না করে বসতে অস্বীকার করলেন। যা হোক, নামায শেষে আমরা তাঁর কাছে এলাম। বললামঃ আল্লাহ আপনার উপর রহম করুন। এরা তো আপনাকে প্রায় হামলাই করে বসেছিল। তিনি বললেনঃ এই বিষয়ে রাসূল (ﷺ)-এর আচরণ দেখার পর আমি তো কখনও তা ছাড়তে পানি না। এরপর তিনি ঘটনা উল্লেখ করে বললেনঃ একবার জনৈক ব্যক্তি দুর্দশাগ্রস্ত অবস্থায় সমজিদে এসে প্রবেশ করল। এই সময় রাসূল (ﷺ) জুমআর খুতবা দিচ্ছিলেন। তিনি সেই ব্যক্তিকে তখন দু’রাকআত (তাহিয়্যাতুল মসজিদ) আদায় করতে আদেশ দিলেন। সে দু’রাকআত আদায় করল আর তখন রাসূল (ﷺ) খুতবা দিচ্ছিলেন। - ইবনে মাজাহ ১১১৩

ইবনে আবী উমর (রাহঃ) বলেনঃ ইবনে উআয়না (রাহঃ) যখনই আসতেন ইমামের খুতবারত অবস্থায়ও এই দু’রাকআত নামায আদায় করতেন। আবু আব্দির রহমান আল-মুকরী তাকে এরূপ করতে দেখেছেন। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে আবী উমরকে বলতে শুনেছি যে, ইবনে উআয়না বলেছেনঃ রাবী মুহাম্মাদ ইবনে আজলান নির্ভরযোগ্য ব্যক্তি এবং হাদীসের বিষয়ে তিনি আস্থাভাজন। এই বিষয়ে জাবির, আবু হুরায়রা এবং সাহল ইবনে সা’দ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম এতদনুসারে আমল গ্রহণ করেছেন। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমতও এ-ই্ কতক আলিম বলেনঃ ইমামের খুতবা প্রদান অবস্থায় কেউ যদি মসজিদে এসে প্রবেশ করে, তবে সে বসে থাকবে, এমতাবস্থায় নামায আদায় করবে না। এ হল সুফিয়ান সাওরী এবং কূফাবাসী ফকীহদের [ইমাম আবু হানীফা (রাহঃ)-সহ] অভিমত। প্রথম মতটি অধিকতর সহীহ। কুতায়বা বর্ণনা করেন, আলা ইবনে খালিদ আল-কুরাশী (রাহঃ) বলেনঃ আমি হাসান বসরী (রাহঃ)-কে দেখেছি যে, তিনি জুমআর দিন মসজিদে এলেন তখন ইমাম খুতবা দিচ্ছিলেন। এতদসত্ত্বেও তিনি দু’রাকআত নামায আদায় করলেন তার পর বসলেন। হাসান বসরী (রাহঃ) এই কাজ হাদীসের অনুসরণেই করেছেন। তিনি জাবির (রাযিঃ) সূত্রে রাসূল (ﷺ) থেকে উক্ত হাদীসটি বর্ণনা করেছেন।

ইমামের খুতবা প্রদানের সময় কথা বলা জায়েয নয়।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْكَلاَمِ وَالإِمَامُ يَخْطُبُ

512

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ أَنْصِتْ فَقَدْ لَغَا " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ أَبِي أَوْفَى وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ كَرِهُوا لِلرَّجُلِ أَنْ يَتَكَلَّمَ وَالإِمَامُ يَخْطُبُ وَقَالُوا إِنْ تَكَلَّمَ غَيْرُهُ فَلاَ يُنْكِرْ عَلَيْهِ إِلاَّ بِالإِشَارَةِ . وَاخْتَلَفُوا فِي رَدِّ السَّلاَمِ وَتَشْمِيتِ الْعَاطِسِ وَالإِمَامُ يَخْطُبُ فَرَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي رَدِّ السَّلاَمِ وَتَشْمِيتِ الْعَاطِسِ وَالإِمَامُ يَخْطُبُ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَكَرِهَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنَ التَّابِعِينَ وَغَيْرِهِمْ ذَلِكَ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৫১২. কুতায়বা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ ইমামের খুতবা প্রদানের সময় কেউ যদি (কাউকে) বলেঃ চুপ করুন, তবে সেও অনর্থক কাজ করল। - ইবনে মাজাহ ১১১০, বুখারি ও মুসলিম

এই বিষয়ে ইবনে আবী আওফা এবং জাবির ইবনে আব্দিল্লাহ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত হয়েছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। ইমামের খুতবা প্রদানের সময় কথা বলা নিন্দনীয় বলে তারা মনে করেন। যদি অন্য কেউ কথা বলে, তবে তাকেও কথাও নয়, ইশারায় নিষেধ করতে হবে। এই অবস্থায় সালামের জবাব দান ও হাঁচি প্রদানের উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা সম্পর্কে আলিমদের মতবিরোধ রয়েছে। কতক আলিম ইমামের খুতবা প্রদানের সময় এইরূপ কাজের অনুমতি দিয়েছেন। এ হল ইমাম আহমদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। তাবিঈ ও অপরাপর কতক আলিম এমতাবস্থায় এইরূপ কাজ পছন্দনীয় নয় বলে মত ব্যক্ত করেছেন। এ হল ইমাম শাফিঈ (রাহঃ)-এর অভিমত।

জুমআর দিন মুসুল্লীদের ঘাড় ডিঙ্গিয়ে সামনে যাওয়া পছন্দনীয় নয়।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ التَّخَطِّي يَوْمَ الْجُمُعَةِ

513

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ زَبَّانَ بْنِ فَائِدٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَخَطَّى رِقَابَ النَّاسِ يَوْمَ الْجُمُعَةِ اتَّخَذَ جِسْرًا إِلَى جَهَنَّمَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ رِشْدِينَ بْنِ سَعْدٍ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ كَرِهُوا أَنْ يَتَخَطَّى الرَّجُلُ رِقَابَ النَّاسِ يَوْمَ الْجُمُعَةِ وَشَدَّدُوا فِي ذَلِكَ . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي رِشْدِينَ بْنِ سَعْدٍ وَضَعَّفَهُ مِنْ قِبَلِ حِفْظِهِ .

Narrator: মু‘আয ইবনে আনাস জুহানী রাযি.

৫১৩. আবু কুরায়ব (রাহঃ) ..... মু’আয ইবনে আনাস আল-জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ যে ব্যক্তি জুমআর দিন মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে গেল, সে যেন জাহান্নামে যাওয়ার পুল বানাল। - ইবনে মাজাহ ১১১৬

এই বিষয়ে জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ মু’আয ইবনে আনাস আল-জুহানী (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি গারীব। রিশদীন ইবনে সা’দ (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের জানা নাই। আলিমগণ এই হাদীস অনুসারে আমল গ্রহণ করেছেন। তারা জুমআর দিন মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে যাওয়া নিন্দনীয় বলে অভিমত দিয়েছেন। এই বিষয়ে তারা অত্যন্ত কঠোর মনোভাব ব্যক্ত করেছেন। হাদীস বিশেষজ্ঞগণের কেউ কেউ রিশদীন ইবনে সা’দ-এর সমালোচনা করেছেন এবং স্মরণশক্তির দিক দিয়ে তিনি দুর্বল বলে অভিমত ব্যক্ত করেছেন।

ইমামের খুতবা প্রদানের সময় ইহতিবা (দুই হাঁটু খাড়া করে নিতম্বের উপর বসে হাত দিয়ে বা কোন কাপড় দিয়ে হাঁটুদ্বয় বেষ্টন করে বসা) পছন্দনীয় নয়।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الاِحْتِبَاءِ وَالإِمَامُ يَخْطُبُ

514

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، وَعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي أَبُو مَرْحُومٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْحَبْوَةِ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ . وَأَبُو مَرْحُومٍ اسْمُهُ عَبْدُ الرَّحِيمِ بْنُ مَيْمُونٍ . وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ الْحَبْوَةَ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ وَرَخَّصَ فِي ذَلِكَ بَعْضُهُمْ مِنْهُمْ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَغَيْرُهُ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ لاَ يَرَيَانِ بِالْحَبْوَةِ وَالإِمَامُ يَخْطُبُ بَأْسًا .

Narrator: মু‘আয ইবনে আনাস জুহানী রাযি.

৫১৪. মুহাম্মাদ ইবনে হুমায়দ আর-রাযী ও আব্বাস ইবনে মুহাম্মাদ আদ-দাওরী (রাহঃ) ..... মু’আয (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, ইমামের খুতবা প্রদানের সময় (মুসল্লীদের) ইহতিবা অবস্থায় বসতে রাসূল (ﷺ) নিষেধ করেছেন।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান। রাবী আবু মারহূমের নাম হল আব্দুর রহীম ইবনে মায়মুনা। আলিমগণের এক জামাআত জুমআর দিন ইমামের খুতবা প্রদানের সময় ইহতিবা আকারে বসা পছন্দনীয় নয় বলে মত ব্যক্ত করেছেন। তবে কেউ কেউ যেমন আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) প্রমুখ এই বিষয়ে অনুমতি দিয়েছেন। ইমাম আহমদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত এ-ই। তারা ইমামের খুতবার সময় ইহতিবা আকারে বসায় অসুবিধা আছে বলে মনে করেন না।

মিম্বরের উপরে দুআর সময় হাত তোলা পছন্দনীয় নয়।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ رَفْعِ الأَيْدِي عَلَى الْمِنْبَرِ

515

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، قَالَ سَمِعْتُ عُمَارَةَ بْنَ، رُوَيْبَةَ الثَّقَفِيَّ، وَبِشْرُ بْنُ مَرْوَانَ، يَخْطُبُ فَرَفَعَ يَدَيْهِ فِي الدُّعَاءِ فَقَالَ عُمَارَةُ قَبَّحَ اللَّهُ هَاتَيْنِ الْيُدَيَّتَيْنِ الْقُصَيِّرَتَيْنِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا يَزِيدُ عَلَى أَنْ يَقُولَ هَكَذَا وَأَشَارَ هُشَيْمٌ بِالسَّبَّابَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: উমারা ইবনে রুআইবা ছাকাফী (রাঃ)

৫১৫. আহমদ ইবনে মানী (রাহঃ) ..... হুসাইন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি উমরা ইবনে রুআয়বা (রাযিঃ) কে বলতে শুনেছি যে, একদিন বিশর ইবনে মারওয়ান খুতবা দিচ্ছিলেন। তখন তিনি দুআ করতে গিয়ে হাত উঠান। এই দেখে উমরা বললেনঃ আল্লাহ তাআলা এই নিকৃষ্ট দু’টি ছোট হাতের অমঙ্গল করুন। আমি রাসূল (ﷺ)-কে (এই ক্ষেত্রে শাহাদাত আঙ্গুলী দিয়ে) ইশারা করার অতিরিক্ত কিছু করতে দেখিনি। রাবী হুশায়ম أَنْ يَقُولَ هَكَذَا বলার সময় শাহাদাত অঙ্গুলী দিয়ে ইশারা করে দেখিয়েছেন।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।

জুমআর আযান।

باب مَا جَاءَ فِي أَذَانِ الْجُمُعَةِ

516

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ كَانَ الأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ إِذَا خَرَجَ الإِمَامُ وَإِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلَمَّا كَانَ عُثْمَانُ رضى الله عنه زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: সাঈব ইবনে ইয়াযীদ (রাঃ)

৫১৬. আহমদ ইবনে মানী’ (রাহঃ) ..... সাইব ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূল (ﷺ) আবু বকর ও উমর (রাযিঃ) -এর যুগে ইমাম যখন (হুজরা থেকে) বের হতেন তখন আযান হতো। এরপর (খুতবা হয়ে) নামাযের ইকামত হতো। কিন্তু উসমান (রাযিঃ) এসে তৃতীয় একটি আযান (খুতবার আযান ও ইকামতের অতিরিক্ত) বাড়িয়ে দিলেন যা (মদীনার বাজার) যাওরায় প্রদান করা হতো। - ইবনে মাজাহ ১১৩৫, বুখারি

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।

মিম্বর থেকে ইমাম নেমে আসার পর কথা বলা।

باب مَا جَاءَ فِي الْكَلاَمِ بَعْدَ نُزُولِ الإِمَامِ مِنَ الْمِنْبَرِ

517

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُكَلَّمُ بِالْحَاجَةِ إِذَا نَزَلَ عَنِ الْمِنْبَرِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ جَرِيرِ بْنِ حَازِمٍ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ وَهِمَ جَرِيرُ بْنُ حَازِمٍ فِي هَذَا الْحَدِيثِ وَالصَّحِيحُ مَا رُوِيَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ فَأَخَذَ رَجُلٌ بِيَدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَمَا زَالَ يُكَلِّمُهُ حَتَّى نَعَسَ بَعْضُ الْقَوْمِ . قَالَ مُحَمَّدٌ وَالْحَدِيثُ هُوَ هَذَا . وَجَرِيرُ بْنُ حَازِمٍ رُبَّمَا يَهِمُ فِي الشَّىْءِ وَهُوَ صَدُوقٌ . قَالَ مُحَمَّدٌ وَهِمَ جَرِيرُ بْنُ حَازِمٍ فِي حَدِيثِ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي " . قَالَ مُحَمَّدٌ وَيُرْوَى عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ قَالَ كُنَّا عِنْدَ ثَابِتٍ الْبُنَانِيِّ فَحَدَّثَ حَجَّاجٌ الصَّوَّافُ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي " . فَوَهِمَ جَرِيرٌ فَظَنَّ أَنَّ ثَابِتًا حَدَّثَهُمْ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫১৭. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল (ﷺ) মিম্বর থেকে নেমে আসার পর প্রয়োজন হলে কথাবার্তা বলতেন। - ইবনে মাজাহ ১১১৭

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ জারীর ইবনে হাযিম-এর বরাত ছাড়া এই সম্পর্কে আমরা কিছু জানি না। মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছি যে, জারীর ইবনে হাযিম হাদীসটির বিষয়ে ওয়াহম ও সন্দেহের শিকার হয়েছেন। সহীহ হল সাবিত ......... আনাস (রাযিঃ) সূত্রে যা বর্ণিত হয়েছে তা হল, আনাস (রাযিঃ) বলেনঃ একদিন নামাযের ইকামতের পর এক ব্যক্তি এসে রাসূল (ﷺ)-এর হাত ধরে কথা বলতে লাগল। এমনকি মুসল্লীদের কেউ কেউ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) বলেনঃ আসলে হাদীসটি হল এ-ই। অনেক সময় জারীর ইবনে হাযিম সন্দেহের শিকার হয়ে যান বটে, তবে তিনি সত্যবাদী।

মুহাম্মাদ বলেনঃ এমনিভাবে জারীর ইবনে হাযিম (রাহঃ) সাবিত আনাস (রাযিঃ) সূত্রে বর্ণিত আরেকটি হাদীসের ক্ষেত্রেও ওয়াহমের শিকার হয়েছেন। সেটি হল, আনাস (রাযিঃ) বলেনঃ নামাযে ইকামত হয়ে গেলেও আমাকে না দেখা পর্যন্ত তোমরা (নামাযে) দাঁড়াবে না। মুহাম্মাদ বলেনঃ আসলে রিওয়ায়াতটি হল হাম্মাদ ইবনে যায়দ (রাহঃ) বলেনঃ আমরা সাবিত আল বুনানী (রাহঃ)-এর কাছে বসা ছিলাম। তখন তিনি হাজ্জাজ আস্-সাওওয়াফ ...... ইয়াহয়া ইবনে আবী কাসীর ...... আব্দুল্লাহ ইবনে আবী কাতাদা ......... তার পিতা আবু কাতাদা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ নামাযের ইকামত হয়ে গেলে পর আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। এখানে জারীর ওয়াহমের শিকার হয়ে গেছেন। ধারণা করেছেন সাবিত বুঝি আনাস (রাযিঃ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
518

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعْدَ مَا تُقَامُ الصَّلاَةُ يُكَلِّمُهُ الرَّجُلُ يَقُومُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ فَمَا يَزَالُ يُكَلِّمُهُ فَلَقَدْ رَأَيْتُ بَعْضَنَا يَنْعَسُ مِنْ طُولِ قِيَامِ النَّبِيِّ صلى الله عليه وسلم لَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫১৮. হাসান ইবনে আলী আল-খাল্লাল (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূল (ﷺ) কে দেখেছি ইকামত হয়ে যাওয়ার পর এক ব্যক্তি কিবলা ও তাঁর মাঝে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা বলছে। এত দীর্ঘক্ষণ সে রাসূল (ﷺ)-এর সঙ্গে কথা বলছিল যে, মুসল্লীদের কতককে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়তেও দেখলাম। - বুখারি ও মুসলিম

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন এই হাদীসটি হাসান-সহীহ।

জুমআর কিরাআত।

باب مَا جَاءَ فِي الْقِرَاءَةِ فِي صَلاَةِ الْجُمُعَةِ

519

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ اسْتَخْلَفَ مَرْوَانُ أَبَا هُرَيْرَةَ عَلَى الْمَدِينَةِ وَخَرَجَ إِلَى مَكَّةَ فَصَلَّى بِنَا أَبُو هُرَيْرَةَ يَوْمَ الْجُمُعَةِ فَقَرَأَ سُورَةَ الْجُمُعَةِ وَفِي السَّجْدَةِ الثَّانِيَةِ: (ِإذَا جَاءَكَ الْمُنَافِقُونَ ) قَالَ عُبَيْدُ اللَّهِ فَأَدْرَكْتُ أَبَا هُرَيْرَةَ فَقُلْتُ لَهُ تَقْرَأُ بِسُورَتَيْنِ كَانَ عَلِيٌّ يَقْرَأُ بِهِمَا بِالْكُوفَةِ قَالَ أَبُو هُرَيْرَةَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهِمَا . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَالنُّعْمَانِ بْنِ بَشِيرٍ وَأَبِي عِنَبَةَ الْخَوْلاَنِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقْرَأُ فِي صَلاَةِ الْجُمُعَةِ بِـ ( سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى ) وَ (هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ) . عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي رَافِعٍ كَاتِبُ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ .

Narrator: উবায়দুল্লাহ ইবনে আবু রাফি' (রাঃ)

৫১৯. কুতায়বা (রাহঃ) .... রাসূল (ﷺ) এর মাওলা বা আযাদকৃত দাস আবু রাফি (রাযিঃ)-এর পুত্র আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ মারওয়ান আবু হুরায়রা (রাযিঃ) কে মদীনায় তার স্থলাভিষিক্ত নিযুক্ত করে নিজে মক্কা যাত্রা করে। অনন্তর আবু হুরায়রা (রাযিঃ) একদিন আমাদের জুমআর নামায পড়ালেন। এতে তিনি (প্রথম রাকআতে) সূরা জুমআ এবং দ্বিতীয় রাকআতে إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ তিলাওয়াত করেন। উবাইদুল্লাহ বলেনঃ পরে আমি আবু হুরায়রা (রাযিঃ) এর সঙ্গে সাক্ষাত করলাম এবং বললামঃ আপনি এমন দু’টি সূরা (এই নামাযে) তিলাওয়াত করলেন যে দু’টি সূরা কূফায় আলী (রাযিঃ) (এই নামাযে) তিলাওয়াত করতেন। আবু হুরায়রা (রাযিঃ) বললেনঃ আমি রাসূল (ﷺ)-কে এই দুটি সূরা তিলাওয়াত করতে শুনেছি। - ইবনে মাজাহ ১১১৮, মুসলিম

এই বিষয়ে ইবনে আব্বাস, নু’মান ইবনে বাশীর এবং আবু উতবা আল-খাওলানী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। রাসুল (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি জুম'আর নামাযে بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ও وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ সূরা দু’টি তিলাওয়াত করতেন। উবাইদুল্লাহ ইবনে আবু রাফি’ আলী ইবনে আবী তালিব (রাযিঃ)-এর কাতিব।

জুমআর দিন ফজরের নামাযে কি তিলাওয়াত করা হবে।

باب مَا جَاءَ فِيمَا يَقْرَأُ بِهِ فِي صَلاَةِ الصُّبْحِ يَوْمَ الْجُمُعَةِ

520

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ مُخَوَّلِ بْنِ رَاشِدٍ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ يَوْمَ الْجُمُعَةِ فِي صَلاَةِ الْفَجْرِ * (تَنْزِيلُ ) السَّجْدَةَ وَ (هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ ) . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ وَابْنِ مَسْعُودٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَشُعْبَةُ وَغَيْرُ وَاحِدٍ عَنْ مُخَوَّلٍ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৫২০. আলী ইবনে হুজর (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূল (ﷺ) জুমআর দিন ফজরের নামাযে الم تَنْزِيلُ السَّجْدَةَ এবং هَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ তিলাওয়াত করতেন। - ইবনে মাজাহ ৮২১, মুসলিম

এই বিষয়ে সা’দ ইবনে মাসউদ এবং আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে আব্বাস বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। সুফিয়ান সাওরী (রাহঃ) বর্ণনা করেন, আরো একাধিক রাবী মুখাওওয়াল (রাহঃ) সূত্রে এটি রিওয়ায়াত করেছেন।

জুমআর পূর্বের ও পরের নামায।

باب مَا جَاءَ فِي الصَّلاَةِ قَبْلَ الْجُمُعَةِ وَبَعْدَهَا

521

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَيْضًا . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫২১. ইবনে আবী উমর (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূল (ﷺ) জুমআর পর দু’রাকআত (সুন্নত) নামায আদায় করতেন। - ইবনে মাজাহ ১১৩১, বুখারি ও মুসলিম

এই বিষয়ে জবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ। নাফি’ ইবনে উমর (রাযিঃ) সূত্রেও এই হাদীসটি বর্ণিত আছে। কতক আলিম এই হাদীস অনুসারে আমলের মত ব্যক্ত করেছেন। এ হল ইমাম শাফিঈ ও আহমদ (রাহঃ)-এরও অভিমত।
522

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ إِذَا صَلَّى الْجُمُعَةَ انْصَرَفَ فَصَلَّى سَجْدَتَيْنِ فِي بَيْتِهِ ثُمَّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ ذَلِكَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫২২. কুতায়বা (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি জুমআর নামায শেষে তাঁর ঘরে ফিরে এসে দুরাকআত (সুন্নত) নামায আদায় করতেন। পরে বলেনঃ রাসূল (ﷺ)-ও তা করতেন। - ইবনে মাজাহ ১১৩০, বুখারি ও মুসলিম

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।
523
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَانَ مِنْكُمْ مُصَلِّيًا بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ عَنْ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ قَالَ كُنَّا نَعُدُّ سُهَيْلَ بْنَ أَبِي صَالِحٍ ثَبْتًا فِي الْحَدِيثِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ . وَرُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ أَنَّهُ كَانَ يُصَلِّي قَبْلَ الْجُمُعَةِ أَرْبَعًا وَبَعْدَهَا أَرْبَعًا . وَقَدْ رُوِيَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رضى الله عنه أَنَّهُ أَمَرَ أَنْ يُصَلَّى بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ ثُمَّ أَرْبَعًا . وَذَهَبَ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ إِلَى قَوْلِ ابْنِ مَسْعُودٍ . وَقَالَ إِسْحَاقُ إِنْ صَلَّى فِي الْمَسْجِدِ يَوْمَ الْجُمُعَةِ صَلَّى أَرْبَعًا وَإِنْ صَلَّى فِي بَيْتِهِ صَلَّى رَكْعَتَيْنِ . وَاحْتَجَّ بِأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ وَحَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم " مَنْ كَانَ مِنْكُمْ مُصَلِّيًا بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا " . قَالَ أَبُو عِيسَى وَابْنُ عُمَرَ هُوَ الَّذِي رَوَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ وَابْنُ عُمَرَ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم صَلَّى فِي الْمَسْجِدِ بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ وَصَلَّى بَعْدَ الرَّكْعَتَيْنِ أَرْبَعًا .
حَدَّثَنَا بِذَلِكَ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ صَلَّى بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ ثُمَّ صَلَّى بَعْدَ ذَلِكَ أَرْبَعًا . حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَنَصَّ لِلْحَدِيثِ مِنَ الزُّهْرِيِّ وَمَا رَأَيْتُ أَحَدًا الدَّنَانِيرُ وَالدَّرَاهِمُ أَهْوَنُ عَلَيْهِ مِنْهُ إِنْ كَانَتِ الدَّنَانِيرُ وَالدَّرَاهِمُ عِنْدَهُ بِمَنْزِلَةِ الْبَعْرِ . قَالَ أَبُو عِيسَى سَمِعْت ابْنَ أَبِي عُمَرَ قَال سَمِعْتُ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ يَقُولُ كَانَ عَمْرُو بْنُ دِينَارٍ أَسَنَّ مِنْ الزُّهْرِيِّ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৫২৩. ইবনে আবী উমর (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি জুম'আর পর (সুন্নত) নামায আদায় করতে চায় সে যেন তা চার রাকআত আদায় করে। -

আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ হাদীসটি হাসান-সহীহ। হাসান ইবনে আলী (রাহঃ) সুফিয়ান ইবনে উআয়না (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা রাবী সুহাঈল ইবনে আবী সালিহকে হাদীস বর্ণনার ক্ষেত্রে আস্থাযোগ্য বলে গণ্য করতাম। কতক আলিম এই হাদীস অনুসারে আমল করার অভিমত দিয়েছেন। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি জুমআর পূর্বে চার রাকআত এবং জুম'আর পর চার রাকআত (সুন্নত) আদায় করতেন। আলী (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি জুমআর পর দু’রাকআত আদায় করে আরো চার রাকআত আদায় করতে নির্দেশ দিতেন। সুফিয়ান সাওরী এবং ইবনে মুবারক (রাহঃ)-ও ইবনে মাসউদ (রাযিঃ)-এর অভিমত গ্রহণ করেছেন।

ইসহাক (রাহঃ) বলেনঃ যদি জুমআর দিন মসজিদে (সুন্নত) নামায আদায় করে তবে চার রাকআত আদায় করবে, আর যদি ঘরে (সুন্নত) নামায আদায় করে তবে দু’রাকআত আদায় করবে। তিনি দলীল হিসাবে এই হাদীস দু’টি পেশ করেন যে, রাসূল (ﷺ) জুমআর পর তাঁর ঘরে এসে দু’রাকআত আদায় করতেন। আরেকটি হাদীস হল রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ যখন জুম'আর পর (সুন্নত) নামায আদায় করবে, তখন সে যেন চার রাকআত আদায় করে।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর (রাযিঃ) রাসূল (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন যে, তিনি জুমআর পর তাঁর ঘরে দু’রাকআত (সুন্নত) নামায আদায় করতেন। অথচ ইবনে উমর (রাযিঃ) রাসূল (ﷺ)-এর ইন্‌তিকালের পর জুমআর পর মসজিদেই দু’রাকআত নামায আদায় করেছেন এবং এরপর আরো চার রাকআত আদায় করেছেন।

ইবনে আবী উমর (রাহঃ) ইবনে জুরায়জ (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, আতা (রাহঃ) বলেনঃ আমি দেখেছি ইবনে উমর (রাযিঃ) জুমআর পর (প্রথমে) দু’রাকআত এবং এরপর চার রাকআত (সুন্নত) নামায আদায় করেছেন।

সাঈদ ইবনে আব্দির রহমান আল-মাখযূমী (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, আমর ইবনে দীনার (রাহঃ) বলেছেনঃ ইমাম যুহরীর মত উত্তম ও বিশুদ্ধরূপ হাদীস বর্ণনা করতে আর কাউকে আমি দেখিনি এবং তাঁর মত টাকা-পয়সাকে এত মূল্যহীন মনে করতেও আর কাউকে পাইনি। তাঁর কাছে দিনার ও দিরহাম ছিল উটের বিষ্ঠার মতই মূল্যহীন। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে আবু উমরের কাছে শুনেছি যে, সুফিয়ান ইবনে উআয়না (রাহঃ) বলেছেনঃ আমর ইবনে দীনার (রাহঃ) যুহরী (রাহঃ)-এর তুলনায় অধিক বয়স্ক ছিলেন।

Reference: সুনানে ইবনে মাজা'

কেউ যদি জুমআর এক রাকআত পায়।

باب مَا جَاءَ فِيمَنْ أَدْرَكَ مِنَ الْجُمُعَةِ رَكْعَةً

524

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَدْرَكَ مِنَ الصَّلاَةِ رَكْعَةً فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ قَالُوا مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْجُمُعَةِ صَلَّى إِلَيْهَا أُخْرَى وَمَنْ أَدْرَكَهُمْ جُلُوسًا صَلَّى أَرْبَعًا . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৫২৪. নসর ইবনে আলী, সাঈদ ইবনে আব্দির রহমান এবং আরো অনেকে .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেন, কেউ যদি নামাযের এক রাকআত পায় তবে সে যেন নামায পেল। - ইবনে মাজাহ ১১২২, বুখারি ও মুসলিম

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ সাহাবী এবং পরবর্তী যুগের আলিমগণ এই হাদীস অনুসারে আমলের অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেনঃ কেউ যদি জুমআর এক রাকআত পায়, তবে সে আরেক রাকআত আদায় করে তা পুরা করবে। আর যদি নামাযের শেষ বৈঠকে মুসল্লীদের পায়, তবে সে চার রাকআত পুরা করবে। ইমাম সুফিয়ান সাওরী, ইবনে মুবারক, শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমতও এ-ই।

* ইমাম আযম আবু হানীফা (রাহঃ) বলেন : সালামের পূর্বক্ষণ পর্যন্তও যদি কেউ জামা'আতে শরীক হতে পারে, তবে সে জুমু'আর দু'রাকআত আদায় করবে।

জুমআর দিন দুপুরের বিশ্রাম।

باب مَا جَاءَ فِي الْقَائِلَةِ يَوْمَ الْجُمُعَةِ

525

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، رضى الله عنه قَالَ مَا كُنَّا نَتَغَدَّى فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلاَ نَقِيلُ إِلاَّ بَعْدَ الْجُمُعَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضى الله عنه . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَهْلِ بْنِ سَعْدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)

৫২৫. আলী ইবনে হুজর (রাহঃ) ...... সাহল ইবনে সা’দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমরা রাসূল (ﷺ) এর যুগে জুমআর পরেই কেবল আহার গ্রহণ করতাম এবং দুপুরের বিশ্রাম করতাম। - ইবনে মাজাহ ১০৯৯, বুখারি ও মুসলিম

এই বিষয়ে আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ সাহল ইবনে সা’দ (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

জুমআর সময় তন্দ্রা এলে জায়গা পরিবর্তন করে নিবে।

باب مَا جَاءَ فِيمَنْ نَعَسَ يَوْمَ الْجُمُعَةِ أَنَّهُ يَتَحَوَّلُ مِنْ مَجْلِسِهِ

526

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَأَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا نَعَسَ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ فَلْيَتَحَوَّلْ مِنْ مَجْلِسِهِ ذَلِكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫২৬. আবু সাঈদ আল-আশাজ্জ (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ জুমআর সময় যদি কারো তন্দ্রা আসে তবে সে যেন এই স্থান পরিবর্তন করে নেয়।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।

জুমআর দিন মিসওয়াক করা এবং সুগদ্ধি ব্যবহার করা।

باب مَا جَاءَ فِي السِّوَاكِ وَالطِّيبِ يَوْمَ الْجُمُعَةِ

527

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْحَجَّاجِ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ فِي سَرِيَّةٍ فَوَافَقَ ذَلِكَ يَوْمَ الْجُمُعَةِ فَغَدَا أَصْحَابُهُ فَقَالَ أَتَخَلَّفُ فَأُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ أَلْحَقُهُمْ . فَلَمَّا صَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَآهُ فَقَالَ " مَا مَنَعَكَ أَنْ تَغْدُوَ مَعَ أَصْحَابِكَ " . فَقَالَ أَرَدْتُ أَنْ أُصَلِّيَ مَعَكَ ثُمَّ أَلْحَقَهُمْ . قَالَ " لَوْ أَنْفَقْتَ مَا فِي الأَرْضِ جَمِيعًا مَا أَدْرَكْتَ فَضْلَ غَدْوَتِهِمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . قَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ شُعْبَةُ لَمْ يَسْمَعِ الْحَكَمُ مِنْ مِقْسَمٍ إِلاَّ خَمْسَةَ أَحَادِيثَ . وَعَدَّهَا شُعْبَةُ وَلَيْسَ هَذَا الْحَدِيثُ فِيمَا عَدَّ شُعْبَةُ فَكَأَنَّ هَذَا الْحَدِيثَ لَمْ يَسْمَعْهُ الْحَكَمُ مِنْ مِقْسَمٍ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي السَّفَرِ يَوْمَ الْجُمُعَةِ فَلَمْ يَرَ بَعْضُهُمْ بَأْسًا بِأَنْ يَخْرُجَ يَوْمَ الْجُمُعَةِ فِي السَّفَرِ مَا لَمْ تَحْضُرِ الصَّلاَةُ . وَقَالَ بَعْضُهُمْ إِذَا أَصْبَحَ فَلاَ يَخْرُجْ حَتَّى يُصَلِّيَ الْجُمُعَةَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৫২৭. আহমদ ইবনে মানী (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল (ﷺ) একবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাযিঃ)-কে কোন এক অভিযানে প্রেরণ করেন। সে দিন ছিল জুমআর দিন। তার সঙ্গীরা সকলে ভোরেই রওয়ানা হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাযিঃ) বলেনঃ আমি পিছনে রয়ে গেলাম। (মনে করলাম) রাসূল (ﷺ)-এর সঙ্গে নামায আদায় করে পরে তাদের সঙ্গে গিয়ে মিলিত হব। যা হোক, তিনি যখন রাসূল (ﷺ)-এর সঙ্গে নামায আদায় করলেন তখন তিনি তাকে দেখনে পেলেন। বললেনঃ তোমার সঙ্গীদের সঙ্গে ভোরে রওয়ানা হতে তোমাকে কে বাধা দিল? তিনি বললেনঃ পৃথিবীতে যা কিছু আছে সব যদি তুমি বিলিয়ে দাও তবুও তুমি তাদের এই একটি সকালের ফযীলত ধরতে পারবে না।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই সনদ ছাড়া হাদীসটি সম্পর্কে আমরা জানি না। আলী ইবনে মাদীনী (রাহঃ) বর্ণনা করেন, ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) বর্ণনা করেছেন যে, শুবা (রাহঃ) বলেনঃ মিকসাম (রাহঃ) থেকে হাকাম (রাহঃ) মাত্র পাঁচটি হাদীস শুনেছেন। এরপর শু’বা (রাহঃ) উক্ত পাঁচটির বিবরণ দেন, কিন্তু এই হাদীসটির উল্লেখ সেখানে নেই। এতে বুঝা যায়, মিকসাম (রাহঃ) থেকে হাকাম (রাহঃ) এই হাদীসটি শুনেননি।

জুমআর দিন (সকালে) সফর করা সম্পর্কে আলিমগণ মতবিরোধ করেছেন। কতক আলিম [ইমাম আবু হানীফা (রাহঃ) সহ] নামাযের ওয়াক্ত না হওয়া পর্যন্ত সফরে রওয়ানা হওয়ায় কোন অসুবিধা আছে বলে বলে মনে করেন না। অপর কতক আলিম বলেনঃ রওয়ানা হতে হতে সকাল হয়ে গেলে জুমআর নামায আদায় না করে বের হবে না।
528

حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَبُو يَحْيَى، إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " حَقٌّ عَلَى الْمُسْلِمِينَ أَنْ يَغْتَسِلُوا يَوْمَ الْجُمُعَةِ وَلْيَمَسَّ أَحَدُهُمْ مِنْ طِيبِ أَهْلِهِ فَإِنْ لَمْ يَجِدْ فَالْمَاءُ لَهُ طِيبٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَشَيْخٍ مِنَ الأَنْصَارِ .

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৫২৮. আলী ইবনে হাসান আল-কূফী (রাহঃ) ..... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ মুসলিমদের জন্য প্রতিষ্ঠি বিধান হল তারা যেন জুমআর দিন গোসল করে এবং তার পরিবারের সুগন্ধি ব্যবহার করে। যদি সে সুগন্ধি না পায় তবে পানই হল তার জন্য সুগন্ধি।

এই বিষয়ে আবু সাঈদ এবং জনৈক আনসারী শায়খ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
529

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ . وَرِوَايَةُ هُشَيْمٍ أَحْسَنُ مِنْ رِوَايَةِ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ . وَإِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ . أَبْوَابُ الْعِيدَيْنِ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৫২৯. আহমদ ইবনে মানী (রাহঃ) ..... ইয়াযীদ ইবনে আবী যিয়াদ (রাহঃ) সূত্রে অনুরূপ মর্মের হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ রাবা (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান। ইসমাঈল ইবনে ইবরাহীম আত-তায়মী (রাহঃ)-এর রিওয়ায়াতের তুলনায় হুশায়ম (রাহঃ)-এর রিওয়ায়াতটি অধিকতর উত্তম। ইসমাঈল ইবনে ইবরাহী আত্-তায়মী হাদীস বর্ণনায় যঈফ বলে গণ্য।