أبواب العلم عن رسول الله صلى الله عليه وسلم

৪১. নবীজী ﷺ থেকে বর্ণিত ইলমের অধ্যায়

Chapter 41 · 43 hadith

আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ ইচ্ছা করেন তখন তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন।

باب مَا جَاءَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا فَقَّهَهُ فِي الدِّينِ

2645

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ " . وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَمُعَاوِيَةَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৬৪৬. আলী ইবনে হুজর (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তাআলা যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের প্রজ্ঞা দান করেন। - ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম

এই বিষয়ে উমর, আবু হুরায়রা ও মুআবিয়া (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ।

ইলম অন্বেষণের ফযীলত।

باب مَا جَاءَ فِي فَضْلِ طَلَبِ الْعِلْمِ

2646

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৬৪৭. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইলম তালাশ করতে পথ চলে আল্লাহ্ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। ইবনে মাজাহ, মুসলিম

(আবু ঈসা বলেন) এই হাদীসটি হাসান।
2647

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ الْعَتَكِيُّ، عَنْ أَبِي جَعْفَرٍ الرَّازِيِّ، عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ خَرَجَ فِي طَلَبِ الْعِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَرَوَاهُ بَعْضُهُمْ فَلَمْ يَرْفَعْهُ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২৬৪৮. নসর ইবনে আলী (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইলম তালাশে বের হবে বাড়ি ফিরে না আসা পর্যন্ত সে আল্লাহর পথেই রয়েছে বলে গণ্য হবে।

এই হাদীসটি হাসান-গারীব। কোন কোন রাবী এটিকে মারফু’রূপে রিওয়ায়াত করেন নি।
2648

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَلَّى، حَدَّثَنَا زِيَادُ بْنُ خَيْثَمَةَ، عَنْ أَبِي دَاوُدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَخْبَرَةَ، عَنْ سَخْبَرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ طَلَبَ الْعِلْمَ كَانَ كَفَّارَةً لِمَا مَضَى " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ ضَعِيفُ الإِسْنَادِ . أَبُو دَاوُدَ يُضَعَّفُ وَلاَ نَعْرِفُ لِعَبْدِ اللَّهِ بْنِ سَخْبَرَةَ كَبِيِرَ شَيْءٍ وَلاَ لأَبِيهِ وَاسْمُ أَبِي دَاوُدَ نُفَيْعٌ الأَعْمَى تَكَلَّمَ فِيهِ قَتَادَةُ وَغَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ .

Narrator: সাখবারা (রাঃ)

২৬৪৯. মুহা্ম্মাদ ইবনে হুমায়দ রাযী (রাহঃ) ...... সাখবারা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করবে তার অতীতের (গুনাহের) জন্য তা কাফফারা হয়ে যাবে।

রাবী আবু দাউদ-এর নাম হল নুফায়’ আ’মা। হাদীসের ক্ষেত্রে তিনি যঈফ। আব্দুল্লাহ্ ইবনে সাখবারা এবং তার পিতা সাখবারা (রাযিঃ) এর হাদীস রিওয়ায়াত সম্পর্কে আমাদের বেশী কিছু জানা নেই। এই হাদীসটির সনদ যঈফ।

ইলম গোপন করা।

باب مَا جَاءَ فِي كِتْمَانِ الْعِلْمِ

2649

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بُدَيْلِ بْنِ قُرَيْشٍ الْيَامِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُمَارَةَ بْنِ زَاذَانَ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ عَلِمَهُ ثُمَّ كَتَمَهُ أُلْجِمَ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ " . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৬৫০. আহমদ ইবনে বুদায়ল ইবনে কুরাইশ য়ামী কূফী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তিকে তার জানা কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে যদি তা গোপন করে তবে কিয়ামতের দিন তাকে জাহান্নামের অগ্নির লাগাম পরানো হবে। - ইবনে মাজাহ

এই বিষয়ে জাবির ও আব্দুল্লাহ্ ইবনে আমার (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান।

ইলম অন্বেষণকারী সম্পর্কে বিশেষ ওসিয়াত চাওয়া।

باب مَا جَاءَ فِي الاِسْتِيصَاءِ بِمَنْ يَطْلُبُ الْعِلْمَ

2650

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، قَالَ كُنَّا نَأْتِي أَبَا سَعِيدٍ فَيَقُولُ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّ رِجَالاً يَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الأَرَضِينَ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا أَتَوْكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا " . قَالَ أَبُو عِيسَى قَالَ عَلِيٌّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ كَانَ شُعْبَةُ يُضَعِّفُ أَبَا هَارُونَ الْعَبْدِيَّ . قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ مَا زَالَ ابْنُ عَوْنٍ يَرْوِي عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ حَتَّى مَاتَ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو هَارُونَ اسْمُهُ عُمَارَةُ بْنُ جُوَيْنٍ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৬৫১. সুফিয়ান ইবনে যায়দ (রাহঃ) ..... আবু হারূন (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমরা আবু সাঈদ (রাযিঃ)-এর কাছে (ইলম অর্জন করতে) আসতাম। তখন তিনি বলতেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এর ওসীদেরকে মারহাবা, শুভেচ্ছা ও স্বাগত। নবী (ﷺ) বলেছেনঃ লোকেরা তোমাদের অনুসারী হবে। পৃথিবীর দূর প্রান্ত থেকে লোকেরা তোমাদের কাছে দ্বীনের জ্ঞান লাভ করার জন্য আসবে। তারা যখন তোমাদের কাছে আসবে তখন কল্যাণ সাধনে সচেষ্ট থাকার জন্য তোমরা (আমার) ওসীয়্যাত গ্রহণ কর। - ইবনে মাজাহ

আলী ইবনে আব্দুল্লাহ্ বলেন, ইয়াহয়া ইবনে সাঈদ বলেছেনঃ শু’বা (রাহঃ) আবু হারূন আব্দী (রাহঃ)-কে যঈফ বলতেন। কিন্তু ইবনে আওন (রাহঃ) মৃত্যু পর্যন্ত আবু হারূন আব্দী (রাহঃ) থেকে হাদীস রিওয়ায়াত করেছেন। আবু হারূন (রাহঃ) এর নাম হল উমরা ইবনে জুওয়ায়ন।
2651

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ، عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَأْتِيكُمْ رِجَالٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ يَتَعَلَّمُونَ فَإِذَا جَاءُوكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا " . قَالَ فَكَانَ أَبُو سَعِيدٍ إِذَا رَآنَا قَالَ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ أَبِي هَارُونَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৬৫২. কুতায়বা (রাহঃ) ...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ পূর্ব দিক থেকে তোমাদের কাছে বহু লোক ইলম হাসিল করতে আসবে। তারা আসলে তাদের কল্যাণ সাধনের জন্য সচেষ্ট থাকার ওসিয়ত (আমার পক্ষ থেকে) পালন করবে।

আবু হারূন (রাহঃ) আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে বর্ণিত হাদীস ছাড়া এই সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

ইলমের প্রস্থান।

باب مَا جَاءَ فِي ذَهَابِ الْعِلْمِ

2652

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ النَّاسِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يَتْرُكْ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا " . وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَزِيَادِ بْنِ لَبِيدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ الزُّهْرِيُّ عَنْ عُرْوَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ هَذَا .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২৬৫৩. হারূন ইবনে ইসহাক হামদানী (রাহঃ) ...... আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তাআলা লোকদের থেকে একটানে ইলম উঠিয়ে নিবেন না। বরং আলিমগণকে উঠিয়ে তিনি ইলম নিয়ে যাবেন। অবশেষে যখন কোন আলিম থাকবে না, লোকেরা অজ্ঞ-মুর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। ফলে তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তারা তখন ইলম ছাড়াই ফাতওয়া দিবে। পরিণামে নিজেরাও গুমরাহ্ হবে এবং অপরকেও গুমরাহ বানাবে। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে আয়িশা ও যিয়াদ ইবনে লাবীদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। যুহরী (রাহঃ) এই হাদীসটিকে উরওয়া-আব্দুল্লাহ্ ইবনে আমর (রাযিঃ) এবং উরওয়া-আব্দুল্লাহ্ ইবনে আমর (রাযিঃ) এবং উরওয়া-আয়িশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
2653

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَشَخَصَ بِبَصَرِهِ إِلَى السَّمَاءِ ثُمَّ قَالَ " هَذَا أَوَانٌ يُخْتَلَسُ الْعِلْمُ مِنَ النَّاسِ حَتَّى لاَ يَقْدِرُوا مِنْهُ عَلَى شَيْءٍ " . فَقَالَ زِيَادُ بْنُ لَبِيدٍ الأَنْصَارِيُّ كَيْفَ يُخْتَلَسُ مِنَّا وَقَدْ قَرَأْنَا الْقُرْآنَ فَوَاللَّهِ لَنَقْرَأَنَّهُ وَلَنُقْرِئَنَّهُ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا . فَقَالَ " ثَكِلَتْكَ أُمُّكَ يَا زِيَادُ إِنْ كُنْتُ لأَعُدُّكَ مِنْ فُقَهَاءِ أَهْلِ الْمَدِينَةِ هَذِهِ التَّوْرَاةُ وَالإِنْجِيلُ عِنْدَ الْيَهُودِ وَالنَّصَارَى فَمَاذَا تُغْنِي عَنْهُمْ " . قَالَ جُبَيْرٌ فَلَقِيتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ قُلْتُ أَلاَ تَسْمَعُ إِلَى مَا يَقُولُ أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ فَأَخْبَرْتُهُ بِالَّذِي قَالَ أَبُو الدَّرْدَاءِ قَالَ صَدَقَ أَبُو الدَّرْدَاءِ إِنْ شِئْتَ لأُحَدِّثَنَّكَ بِأَوَّلِ عِلْمٍ يُرْفَعُ مِنَ النَّاسِ الْخُشُوعُ يُوشِكُ أَنْ تَدْخُلَ مَسْجِدَ جَمَاعَةٍ فَلاَ تَرَى فِيهِ رَجُلاً خَاشِعًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَمُعَاوِيَةُ بْنُ صَالِحٍ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ وَلاَ نَعْلَمُ أَحَدًا تَكَلَّمَ فِيهِ غَيْرَ يَحْيَى بْنِ سَعِيِدٍ الْقَطَّانِ وَقَدْ رُوِيَ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ نَحْوُ هَذَا . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

Narrator: হযরত আবুদ দারদা রাযি.

২৬৫৪. আব্দুল্লাহ্ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ..... আবুদ দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা নবী (ﷺ) এর সঙ্গে ছিলাম। তিনি আসমানের দিকে চোখ তুলে তাকালেন। পরে বললেনঃ এ-ই হল লোকদের থেকে ইলম ছিনিয়ে নেওয়ার ক্ষণ। এমনকি ইলম বিষয়ে তাদের কোন ক্ষমতা থাকবে না।

যিয়াদ ইবনে লাবীদ আনসারী বললেনঃ আমাদের থেকে কেমন করে ইলম ছিনিয়ে নেয়া হবে, অথচ আমরা কুরআন পড়েছি। আল্লাহর কসম, অবশ্যই তা আমরা পড়ব এবং আমাদের স্ত্রী-কন্যা ও সন্তান-সন্ততিদের তা পড়াব।

তিনি বললেনঃ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, হে যিয়াদ। আশ্চর্য, আমি তো তোমাকে মদীনাবাসী প্রজ্ঞাবানদের একজন বলে গণ্য করতাম। ইয়াহুদী-নাসারাদের কাছেও তো এই তওরাত-ইনজিল আছে। কিন্ত কি উপকার হয়েছে তাদের?

জুবাইর (রাহঃ) বলেনঃ পরে আমি উবাদা ইবনে সামিত (রাযিঃ)-এর সঙ্গে সাক্ষাত করতাম। বললামঃ আপনার ভাই আবুদ্ দারদা কি বলছেন তা কি আপনি শুনেন নি?

অনন্তর আমি তাঁকে আবুদ্ দারদা (রাযিঃ)-এর রিওয়ায়াতের বিবরণ দিলাম। তিনি বললেনঃ আবুদ্ দারদা (রাযিঃ) ঠিক বলেছেন। তুমি চাইলে ইলমের প্রথম যে বস্তটি উঠিয়ে নেয়া হবে সে সম্পর্কে আমি তোমাকে বিবরণ দিতে পারি। আর তা হল খুশু-খুযু ও বিনয়। জামে মসজিদে প্রবেশ করেও তুমি হয়ত একজনকেও বিনয়াবনত দেখতে পাবে না।

হাদীসটি হাসান-গারীব হাদীসবিদগণের মতে মুআবিয়া ইবনে সালিহ (রাহঃ) ছিকাহ বা নির্ভরযোগ্য রাবী, ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান (রাহঃ) ছাড়া আর কেউ তাঁর সমালোচনা করেছেন বলে আমরা জানি না। মুআবিয়া ইবনে সালিহ্ (রাহঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।

কোন কোন রাবী এই হাদীসটিকে আব্দুর রহামন ইবনে জুবাইর ইবনে নুফায়র-তৎপিতা জুবাইর ইবনে নুফায়র-আওফ ইবনে মালিক (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।

যে ব্যক্তি ইলমের বিনিময়ে দুনিয়া তালাশ করে।

باب مَا جَاءَ فِيمَنْ يَطْلُبُ بِعِلْمِهِ الدُّنْيَا

2654

حَدَّثَنَا أَبُو الأَشْعَثِ، أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ الْبَصْرِيُّ حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ، حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُجَارِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ أَدْخَلَهُ اللَّهُ النَّارَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَإِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ لَيْسَ بِذَاكَ الْقَوِيِّ عِنْدَهُمْ تُكُلِّمَ فِيهِ مِنْ قِبَلِ حِفْظِهِ .

Narrator: হযরত কা‘ব ইবনে মালিক রাযি.

২৬৫৫. আবুল আশআছ আহমাদ ইবনুল মিকদাম আল-আজালী আল-বসরী (রাহঃ) ......... ইবনে কা’ব ইবনে মালিক তৎপিতা কা’ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এই উদ্দেশ্যে ইলম তালাশ করে যে, সে তা দিয়ে আলিমদের সঙ্গে বিতর্ক করবে বা অজ্ঞ মূর্খদের সামনে বিদ্যা ফলাবে এবং নিজের দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দাখিল করবেন।

হাদীসটি গরীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইসহাক ইবনে ইয়াহয়া ইবনে তালহা হাদীসবিদগণের মতে শক্তিশালী রাবী নন। স্মরণশক্তির বিষয়ে তার সমালোচনা রয়েছে।
2655

حَدَّثَنَا عَلِيُّ بْنُ نَصْرِ بْنِ عَلِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الْهُنَائِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ أَيُّوبَ السِّخْتِيَانِيِّ، عَنْ خَالِدِ بْنِ دُرَيْكٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَعَلَّمَ عِلْمًا لِغَيْرِ اللَّهِ أَوْ أَرَادَ بِهِ غَيْرَ اللَّهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ " . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَيُّوبَ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৬৫৬. আলী ইবনে নসর ইবনে আলী (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ কেউ যদি আল্লাহ্ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে ইলম অর্জন করে সে যেন জাহান্নামকেই তার আবাস বানিয়ে নেয়। - ইবনে মাজাহ

এই বিষয়ে জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া রাবী আইয়ুব সাখতিয়ানীর এ হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

শ্রুত ইলম প্রচারে উৎসাহ দান।

باب مَا جَاءَ فِي الْحَثِّ عَلَى تَبْلِيغِ السَّمَاعِ

2656

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ سُلَيْمَانَ، مِنْ وَلَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبَانَ بْنِ عُثْمَانَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ خَرَجَ زَيْدُ بْنُ ثَابِتٍ مِنْ عِنْدِ مَرْوَانَ نِصْفَ النَّهَارِ قُلْنَا مَا بَعَثَ إِلَيْهِ فِي هَذِهِ السَّاعَةِ إِلاَّ لِشَيْءٍ سَأَلَهُ عَنْهُ فَقُمْنَا فَسَأَلْنَاهُ فَقَالَ نَعَمْ سَأَلَنَا عَنْ أَشْيَاءَ سَمِعْنَاهَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا فَحَفِظَهُ حَتَّى يُبَلِّغَهُ غَيْرَهُ فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ وَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ " . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَمُعَاذِ بْنِ جَبَلٍ وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ وَأَبِي الدَّرْدَاءِ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ زَيْدِ بْنِ ثَابِتٍ حَدِيثٌ حَسَنٌ .

Narrator: যায়দ ইবনে ছাবিত (রাঃ)

২৬৫৭. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে আবান উছমান তৎপিতা আবান ইবনে উছমান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার যায়দ ইবনে ছাবিত (রাযিঃ) মারওয়ানের কাছ থেকে দুপুরের সময় বের হয়ে এলেন। আমরা নিজেদের মধ্যে বললামঃ কোন বিষয়ে জিজ্ঞাসার উদ্দেশ্যেই মারওয়ান এই সময় তাঁর কাছে খবর পাঠিয়েছিল, আমরা উঠে দাঁড়ালাম এবং বিষয়টি সম্পর্কে তাঁর কাছে জিজ্ঞাসা করলাম।

তিনি বললেনঃ হ্যাঁ, রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আমরা শুনেছি এমন কিছু বিষয়ে আমাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আনন্দোজ্জ্বল করুন যে ব্যক্তি আমার নিকট থেকে হাদীস শুনেছে এবং তা অন্যের নিকট পৌঁছানো পর্যন্ত সংরক্ষণ করেছে। জ্ঞান বহনকারী অনেকেই তার চেয়ে বড় জ্ঞানীর নিকট জ্ঞান পৌঁছে দিতে পারে। অনেক জ্ঞান বহনকারী ব্যক্তি নিজে প্রজ্ঞাবান নয়। - ইবনে মাজাহ

এই বিষয়ে আব্দুল্লাহ্ ইবনে মাসউদ, মুআয ইবনে জাবাল, জুবাইর ইবনে মুতইম, আবুদ্ দারদা ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। যায়দ ইবনে ছাবিত (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান।
2657

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا شَيْئًا فَبَلَّغَهُ كَمَا سَمِعَ فَرُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَوَاهُ عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২৬৫৮. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ্ ইবনে মাসউদ তৎপিতা আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি যে, আল্লাহ্ তাআলা সেই ব্যক্তিকে আনন্দোজ্জ্বল করুন যে ব্যক্তি আমার নিকট থেকে কিছু হাদীস শুনেছি। অনন্তর যেভাবে যা শুনেছে যথাযথভাবে তা পৌঁছে দেয়। এমন বহু ব্যক্তি যার কাছে পৌঁছান সে শ্রবণকারী অপেক্ষা ও অধিক (হাদীস) সংরক্ষণকারী হয়ে থাকে। - ইবনে মাজাহ

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
2658

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مَقَالَتِي فَوَعَاهَا وَحَفِظَهَا وَبَلَّغَهَا، فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ " ثَلَاثٌ لَا يُغِلُّ [ص:35] عَلَيْهِنَّ قَلْبُ مُسْلِمٍ: إِخْلَاصُ العَمَلِ لِلَّهِ، وَمُنَاصَحَةُ أَئِمَّةِ المُسْلِمِينَ، وَلُزُومُ جَمَاعَتِهِمْ، فَإِنَّ الدَّعْوَةَ تُحِيطُ مِنْ وَرَائِهِمْ "»

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

ইবনে আবু উমর (রাহঃ) ......আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আলোকোজ্জ্বল করুন যে আমার কথা শুনেছে, তা কণ্ঠস্থ করেছে, সংরক্ষণ করেছে এবং অন্যের নিকট পৌছে দিয়েছে। অনেক জ্ঞানের বাহক যার নিকট জ্ঞান বহন করে নিয়ে যান তিনি তার (বাহকের) চাইতে বেশী বুদ্ধিমান হতে পারেন। মু’মিনের অন্তর তিনটি বিষয়ে খিয়ানাত (অবহেলা) করতে পারে নাঃ আল্লাহ তাআলার জন্য নিষ্ঠাপূৰ্ণ আমল, মুসলিমদের নেতৃবর্গকে সদুপদেশ দান এবং মুসলিম জামাআত অবলম্বন। কেননা দাওয়াত (আহবান) তাদের পশ্চাৎকেও পরিবেষ্টন করে।

রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি মিথ্যা আরোপ করার ভয়াবহতা।

باب مَا جَاءَ فِي تَعْظِيمِ الْكَذِبِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

2659

حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ " .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২৬৫৯. আবু হিশাম রিফাঈ (রাহঃ) ...... আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইচ্ছা করে আমর প্রতি মিথ্যা আরোপ করে সে জাহান্নামকে তার আবাস বানিয়ে নিক। [মুতাও‍য়াতির সূত্রে] - ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম,

2660

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِيُّ ابْنُ بِنْتِ السُّدِّيِّ، حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ مَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَكْذِبُوا عَلَىَّ فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ يَلِجُ فِي النَّارِ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَالزُّبَيْرِ وَسَعِيدِ بْنِ زَيْدٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَنَسٍ وَجَابِرٍ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي سَعِيدٍ وَعَمْرِو بْنِ عَبَسَةَ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَمُعَاوِيَةَ وَبُرَيْدَةَ وَأَبِي مُوسَى الْغَافِقِيِّ وَأَبِي أُمَامَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَالْمُنْقَعِ وَأَوْسٍ الثَّقَفِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ أَثْبَتُ أَهْلِ الْكُوفَةِ . وَقَالَ وَكِيعٌ لَمْ يَكْذِبْ رِبْعِيُّ بْنُ حِرَاشٍ فِي الإِسْلاَمِ كِذْبَةً

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

২৬৬০. ইসমাঈল ইবনে মুসা আল-ফাযারী ইবনে বিনতেিস্ সুদ্দী (রাহঃ) ..... আলী ইবনে আবী তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা আমার প্রতি মিথ্যারোপ করবে না। কেননা আমার প্রতি যে ব্যক্তি মিথ্যারোপ করবে সে জাহান্নামে দাখিল হবে। - বুখারি ও মুসলিম

এই বিষয়ে আবু বকর, উমর, উছমান, যুবাইর, সাঈদ ইবনে যায়দ, আব্দুল্লাহ্ ইবনে আমর, আনাস, জাবির, ইবনে আব্বাস, আবু সাঈদ, আমর ইবনে আবাসা, উকবা ইবনে আমির, মুআবিয়া, বুরায়দা, আবু মুসা, আবু উমামা, আব্দুল্লাহ্ ইবনে আমর মুকান্না’ আওস ছাকাফী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।’

আলী ইবনে আবী তালিব (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ। আব্দুর রহমান ইবনে মাহদী (রাহঃ) বলেন, মনসুর ইবনে মু’তামার (রাহঃ) হলেন কুফাবাসীদের মধ্যে সবচেয়ে বেশী নির্ভরযোগ্য রাবী। ওয়াকী (রাহঃ) বলেন, রিবঈ ইবনে খিরাশ ইসলাম অবস্থায় একটিও মিথ্যা বলেন নি।
2661

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَذَبَ عَلَىَّ - حَسِبْتُ أَنَّهُ قَالَ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ بَيْتَهُ مِنَ النَّارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الزُّهْرِيِّ عَنْ أَنَسٍ

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২৬৬১. কুতায়বা (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ বা আমার যতদূর মনে পড়ে ’‘স্বেচ্ছায়’’ কথাটিও বলেছেন-সে যেন জাহান্নামে তার ঘর তৈরী করে নেয়। - বুখারি ও মুসলিম

যুহরী-আনাস ইবনে মালিক (রাযিঃ) সূত্রে বর্ণিত হিসাবে এই হাদীসটি হাসান-সহীহ গারীব। এই হাদীসটি আনাস (রাযিঃ) এর মাধ্যমে নবী (ﷺ) থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে।

মিথ্যা মনে করার পরও যদি কেউ হাদীস রিওয়ায়াত করে।

باب مَا جَاءَ فِيمَنْ رَوَى حَدِيثًا، وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ

2662

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبِينَ " . وَفِي الْبَابِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَسَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى شُعْبَةُ عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ سَمُرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا الْحَدِيثَ وَرَوَى الأَعْمَشُ وَابْنُ أَبِي لَيْلَى عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ عَلِيٍّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَأَنَّ حَدِيثَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ سَمُرَةَ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ أَصَحُّ . قَالَ سَأَلْتُ أَبَا مُحَمَّدٍ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم " مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبِينَ " . قُلْتُ لَهُ مَنْ رَوَى حَدِيثًا وَهُوَ يَعْلَمُ أَنَّ إِسْنَادَهُ خَطَأٌ أَيَخَافُ أَنْ يَكُونَ قَدْ دَخَلَ فِي حَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ إِذَا رَوَى النَّاسُ حَدِيثًا مُرْسَلاً فَأَسْنَدَهُ بَعْضُهُمْ أَوْ قَلَبَ إِسْنَادَهُ يَكُونُ قَدْ دَخَلَ فِي هَذَا الْحَدِيثِ . فَقَالَ لاَ إِنَّمَا مَعْنَى هَذَا الْحَدِيثِ إِذَا رَوَى الرَّجُلُ حَدِيثًا وَلاَ يُعْرَفُ لِذَلِكَ الْحَدِيثِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَصْلٌ فَحَدَّثَ بِهِ فَأَخَافُ أَنْ يَكُونَ قَدْ دَخَلَ فِي هَذَا الْحَدِيثِ .

Narrator: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)

২৬৬২. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ কেউ যদি আমার নিকট থেকে কোন হাদীস বর্ণনা করে অথচ সে জানে যে, এটি মিথ্যা, তবে সে দুই মিথ্যাবাদীর একজন।

এ বিষয়ে আলী ইবনে আবু তালিব এবং সামুরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদীসটি হাসান-সহীহ। শু’বা (রাহঃ) এই হাদীসটি আব্দুর রহমান ইবনে আবু লায়লা-সামুরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। আ’মাশ ও ইবনে আবু লায়লা (রাহঃ) রিওয়ায়াত করেছেন হাকাম-আব্দুর রহমান ইবনে আবু লায়লা-আলী (রাযিঃ) সূত্রে বর্ণিত হাদীসটি যেন অধিক সহীহ।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, আমি আবু মুহাম্মাদ আব্দুল্লাহ্ ইবনে আব্দুর রহামন (রাহঃ)-কে নবী (ﷺ) এর হাদীস- ‘‘কেউ যদি আমার নিকট থেকে কোন হাদীস বর্ণনা করে অথচ সে জানে যে তা মিথ্যা তবে সে হল দুই মিথ্যাবাদীর একজন’’ -সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। বলেছিলাম, কেউ যদি কোন হাদীস বর্ণনা করে এবং সে এই কথা জানে যে, এটির সনদ ভুল। তবে কি এর উপর এই হাদীসটি যদি কেউ মুসনাদ রূপে বর্ণনা করে অথবা তার সনদের মাঝে কোন উলট-পালট করে ফেলে, তবে কি তা এই হাদীসের অন্তর্ভুক্ত হবে?

তিনি বললেন, না। এই হাদীসটির মর্ম হল, কেউ যদি কোন হাদীস বর্ণনা করে আর নবী (ﷺ) থেকে এটির কোন ভিত্তি আছে বলে জানা না থাকা সত্ত্বেও তা বিবৃত করে তবে আমার আশঙ্কা হয় যে, তা এই হাদীসের অন্তর্ভূক্ত হবে।

রাসূলুল্লাহ (ﷺ) এর হাদীস সম্পর্কে যা বলা নিষেধ।

باب مَا نُهِيَ عَنْهُ أَنْ يُقَالَ عِنْدَ حَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم

2663

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، وَسَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي رَافِعٍ، وَغَيْرُهُ، رَفَعَهُ قَالَ " لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ أَمْرٌ مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ فَيَقُولُ لاَ أَدْرِي مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَرَوَى بَعْضُهُمْ عَنْ سُفْيَانَ عَنِ ابْنِ الْمُنْكَدِرِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً وَسَالِمٍ أَبِي النَّضْرِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَكَانَ ابْنُ عُيَيْنَةَ إِذَا رَوَى هَذَا الْحَدِيثَ عَلَى الاِنْفِرَادِ بَيَّنَ حَدِيثَ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ مِنْ حَدِيثِ سَالِمٍ أَبِي النَّضْرِ وَإِذَا جَمَعَهُمَا رَوَى هَكَذَا . وَأَبُو رَافِعٍ مَوْلَى النَّبِيِّ صلى الله عليه وسلم اسْمُهُ أَسْلَمُ .

Narrator: আবু রাফি' (রাঃ)

২৬৬৩. কুতায়বা (রাহঃ) ...... আবু রাফি’ (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন এবং অন্যেরা তা মারফু’রূপে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তোমাদের কাউকে যেন এমন অবস্থায় না পাই যে, সে সুসজ্জিত আসনে টেক লাগিয়ে বসে থাকবে আর তার কাছে যখন আমার আদিষ্ট কোন বিষয় বা আমার নিষেধ সম্বলিত কোন হাদীস উত্থাপিত হবে সে (তাচ্ছিল্য ভরে) বলবে, আমি তা তা জানি না। আল্লাহর কিতাবে যা পাই আমরা তারই অনুসরণ করব। - ইবনে মাজাহ

হাদীসটি হাসান। কোন কোন রাবী সুফিয়ান-ইবনে মুনকাদির (রাহঃ) সূত্রে নবী (ﷺ) থেকে মুরসালরূপে হাদীসটি বর্ণনা করেছেন, কেউ কেউ সালিম আবু নযর-উবাইদুল্লাহ্ ইবনে আবু রাফি‘- তৎপিতা আবু রাফি‘ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এর বর্ণনা করেছেন। ইবনে উওয়ায়না (রাহঃ) যখন স্বতন্ত্রভাবে উভয় সনদের উল্লেখ করতেন তখন মুহাম্মাদ ইবনে মুনকাদির (রাহঃ) এর রিওয়ায়াতটিকে সালিম আবু নযর (রাহঃ) এর রিওয়ায়াতটি থেকে সুস্পষ্টভাবে পৃথক করে বর্ণনা করতেন। আর যখন উভয় সনদকে একত্রিত করে রিওয়ায়াত করতেন তখন প্রথমোক্ত ভাবে সনদটির উল্লেখ করতেন। আবু রাফি’ (রাযিঃ) ছিলেন নবী (ﷺ) এর মাওলা (আযাদকৃত গোলাম) তাঁর নাম হল আসলাম।
2664

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنِ الْحَسَنِ بْنِ جَابِرٍ اللَّخْمِيِّ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ هَلْ عَسَى رَجُلٌ يَبْلُغُهُ الْحَدِيثُ عَنِّي وَهُوَ مُتَّكِئٌ عَلَى أَرِيكَتِهِ فَيَقُولُ بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابُ اللَّهِ فَمَا وَجَدْنَا فِيهِ حَلاَلاً اسْتَحْلَلْنَاهُ وَمَا وَجَدْنَا فِيهِ حَرَامًا حَرَّمْنَاهُ وَإِنَّ مَا حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا حَرَّمَ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

Narrator: হযরত মিকদাম ইবনে মা’দীকারিব (রাঃ)

২৬৬৪. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... মিকদাম ইবনে মা’দীকারিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ খবরদার, হয়ত এমন ব্যক্তির উদ্ভব হবে যে, সে তার সুসজ্জিত আসনে টেক লাগিয়ে বসে থাকবে তখন তার কছে আমার কোন হাদীস পৌছলে সে বলে উঠবে আমাদের এবং তোমাদের মাঝে তো আল্লাহর কিতাবই আছে। এতে আমরা যা হালাল হিসেবে পাব তা হালাল হিসেবে গ্রহণ করব। আর তাতে যা হারাম হিসাবে পাব তা হারাম মনে করব। শুনে রাখ, প্রকৃত অবস্থা হল এই যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যা হারাম করেছেন তা আল্লাহ্ তাআলা কর্তৃক হারামকৃত বস্তর মতই হারাম। - ইবনে মাজাহ

(আবু ঈসা বলেন) এই সূত্রে হাদীসটি হাসান-গারীব।

ইলম লিপিবদ্ধ করা নিষিদ্ধ হওয়া সম্পর্কে।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ كِتَابَةِ الْعِلْمِ

2665

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ اسْتَأْذَنَّا النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْكِتَابَةِ فَلَمْ يَأْذَنْ لَنَا . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ أَيْضًا عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ رَوَاهُ هَمَّامٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৬৬৫. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ...... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা নবী (ﷺ)-এর কাছে (হাদীস) লিপিবদ্ধ করে রাখার অনুমতি চেয়েছিলাম কিন্তু তিনি আমাদের অনুমতি দেননি। - মুসলিম

এই হাদীসটি অন্য সূত্রেও যায়দ ইবনে আসলাম (রাহঃ) থেকে বর্ণিত হয়েছে। হাম্মাম (রাহঃ) এটি যায়দ ইবনে আসলাম (রাহঃ) থেকে বর্ণনা করেছেন।

ইলম লিপিবদ্ধ করার অনুমতি প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِيهِ

2666

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ الْخَلِيلِ بْنِ مُرَّةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يَجْلِسُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَسْمَعُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْحَدِيثَ فَيُعْجِبُهُ وَلاَ يَحْفَظُهُ فَشَكَا ذَلِكَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَسْمَعُ مِنْكَ الْحَدِيثَ فَيُعْجِبُنِي وَلاَ أَحْفَظُهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اسْتَعِنْ بِيَمِينِكَ " . وَأَوْمَأَ بِيَدِهِ لِلْخَطِّ . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ إِسْنَادُهُ لَيْسَ بِذَلِكَ الْقَائِمِ . وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ الْخَلِيلُ بْنُ مُرَّةَ مُنْكَرُ الْحَدِيثِ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৬৬৬. কুতায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক আনসারী রাসূলুল্লাহ (ﷺ) এর মজলিসে বসতেন এবং নবী (ﷺ) এর নিকট থেকে হাদীস শুনতেন। হাদীসগুলো তাঁর খুব ভাল লাগত কিন্তু তিনি তা মনে রাখতে পারতেন না। পরে এই বিষয়ে নবী (ﷺ) এর কাছে তিনি তাঁর অবস্থা বর্ণনা করে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি তো আপনার নিকট থেকে হাদীস শুনি, যা আমার কাছে খুব ভাল লাগে কিন্তু তা আমি মনে রাখতে পারি না। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তুমি তোমার ডান হাতের সাহায্য নাও। এ কথা বলার সময় তিনি তাঁর হাত দিয়ে লেখার ইঙ্গিত করলেন।

এই হাদীসটির সনদ তেমন সঠিক নয়। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছি যে, (এই হাদীসের) রাবী খালীল ইবনে মুররা হাদীস বর্ণনার ক্ষেত্রে মুনকার।

ইলম লিপিবদ্ধ করা নিষিদ্ধ হওয়া সম্পর্কে।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ كِتَابَةِ الْعِلْمِ

2667

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَ فَذَكَرَ الْقِصَّةَ فِي الْحَدِيثِ . قَالَ أَبُو شَاهٍ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اكْتُبُوا لأَبِي شَاهٍ " . وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى شَيْبَانُ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ مِثْلَ هَذَا .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৬৬৭. ইয়াহয়াহ্ ইবনে মুসা ও মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) একবার (মক্কা বিজয়ের সময়) খুতবা দিলেন। এরপর আবু হুরায়রা (রাযিঃ) হাদীসটির বিষয়বস্তু উল্লেখ করেন। এরপর আবু শাহ (নামক জনৈক ব্যক্তি) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার জন্য এই ভাষণটি লিখে দেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তোমরা আবু শাহকে এটি লিখে দাও। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা আবু শাহকে এটি লিখে দাও। - বুখারি

হাদীসটিতে আরো কথা রয়েছে। এই হাদীসটি হাসান-সহীহ। শায়বান (রাহঃ)-ও ইয়াহয়া ইবনে আবু কাছীর (রাহঃ) এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।

ইলম লিপিবদ্ধ করার অনুমতি প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِيهِ

2668

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، وَهُوَ هَمَّامُ بْنُ مُنَبِّهٍ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ لَيْسَ أَحَدٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَكْثَرَ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنِّي إِلاَّ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَكُنْتُ لاَ أَكْتُبُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَوَهْبُ بْنُ مُنَبِّهٍ عَنْ أَخِيهِ هُوَ هَمَّامُ بْنُ مُنَبِّهٍ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৬৬৮. কুতায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আব্দুল্লাহ্ ইবনে আমর ছাড়া সাহাবীদের মধ্যে কেউ রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আমার চেয়ে বেশী হাদীস সংরক্ষণকারী নেই। কেননা আব্দুল্লাহ্ ইবনে আমর (হাদীস) লিপিবদ্ধ করতেন আর আমি তা লিপিবদ্ধ করতাম না।

হাদীসটি হাসান-সহীহ। ওয়াহব ইবনে মুনাবিবহ (রাহঃ) তার ভাই থেকে বর্ণনা করার অর্থ তাঁর ভাই হাম্মাম ইবনে মুনাব্বিহ থেকে বর্ণনা করা।

বনু ইসরাঈলের থেকে কোন কিছু বর্ণনা করা।

باب مَا جَاءَ فِي الْحَدِيثِ عَنْ بَنِي إِسْرَائِيلَ

2669
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ ثَوْبَانَ، هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي كَبْشَةَ السَّلُولِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلاَ حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي كَبْشَةَ السَّلُولِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . وَهَذَا حَدِيثٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২৬৬৯. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমার নিকট থেকে একটি আয়াত হলেও তা প্রচার করবে। বানু ইসরাঈলের বরাতে কথা বর্ণনা করতে পার, এতে কোন দোষ নেই। কিন্তু যে ব্যক্তি আমার উপর স্বেচ্ছায় মিথ্যারোপ করবে সে যেন তার আবাস-ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেয়।

হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) আব্দুল্লাহ্ ইবনে আমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।

ভাল কাজের পথ প্রদর্শনকারী তা সম্পাদনকারীর মত।

باب مَا جَاءَ الدَّالُّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ

2670

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ، عَنْ شَبِيبِ بْنِ بِشْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ يَسْتَحْمِلُهُ فَلَمْ يَجِدْ عِنْدَهُ مَا يَتَحَمَّلُهُ فَدَلَّهُ عَلَى آخَرَ فَحَمَلَهُ . فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَقَالَ " إِنَّ الدَّالَّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ وَبُرَيْدَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২৬৭০. নসর ইবনে আব্দুর রহমান কূফী (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর কাছে এক ব্যক্তি এসে একটি বাহন চাইল। কিন্তু নবী (ﷺ) নিজের কাছে তার আরোহণের জন্য কিছু পেলেন না। তাই তিনি অন্য একজনের কাছে পাঠিয়ে দিলেন, ঐ ব্যক্তি তাকে একটি বাহন দিল। পরে সে এসে নবী (ﷺ)-কে তা জানালে তিনি বললেনঃ ভাল কাজের পথ প্রদর্শনকারী তা সম্পাদনকারীর মতই।

এই বিষয়ে আবু মাসউদ ও বুরায়দা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আনাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত এই হাদীসটি গারীব।
2671
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتَحْمِلُهُ فَقَالَ إِنَّهُ قَدْ أُبْدِعَ بِي . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ائْتِ فُلاَنًا " . فَأَتَاهُ فَحَمَلَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ أَوْ قَالَ عَامِلِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو عَمْرٍو الشَّيْبَانِيُّ اسْمُهُ سَعْدُ بْنُ إِيَاسٍ وَأَبُو مَسْعُودٍ الْبَدْرِيُّ اسْمُهُ عُقْبَةُ بْنُ عَمْرٍو .
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَقَالَ " مِثْلُ أَجْرِ فَاعِلِهِ " . وَلَمْ يَشُكَّ فِيهِ .

Narrator: হযরত আবু মাসউদ বদরী আনসারী (রাঃ)

২৬৭১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আবু মাসউদ বদরী (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট একটি সওয়ারী চাইতে এসে বললঃ আমার বাহনটি তো ধ্বংস হয়ে গেছে। রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বললেনঃ অমুক লোকের কাছে যাও। সে উক্ত লোকটির কাছে গেলে সে তাকে একটি বাহন দিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ কেউ যদি কোন ভাল কাজের পথ দেখায় তবে ঐ কাজ যে ব্যক্তি নিজে করল তার সমান সে সাওয়াব পাবে। রাবী সন্দেহ প্রকাশ করেছেন যে, রাবী فَاعِلِهِ বলেছেন; না عَامِلِهِ বলেছেন।- মুসলিম

এই হাদীসটি হাসান-সহীহ। আবু আমর শায়বানী (রাহঃ) এর নাম হল সা’দ ইবনে আয়াস। আবু মাসউদ বদরী (রাযিঃ)-এর নাম হল উকবা ইবনে আমর। হাসান ইবনে আলী খাল্লাল (রাহঃ) আবু মাসউদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে। তবে এতে সন্দেহাতীতভাবে مِثْلُ أَجْرِ فَاعِلِهِ কথাটির উল্লেখ রয়েছে।
2672

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " اشْفَعُوا وَلْتُؤْجَرُوا وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا شَاءَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَبُرَيْدٌ يُكْنَى أَبَا بُرْدَةَ أَيْضًا وَهُوَ كُوفِيٌّ ثِقَةٌ فِي الْحَدِيثِ رَوَى عَنْهُ شُعْبَةُ وَالثَّوْرِيُّ وَابْنُ عُيَيْنَةَ .

Narrator: আবু মুসা আশ'আরী (রাঃ)

২৬৭২. মাহমুদ ইবনে গায়লান, হাসান ইবনে আলী (রাহঃ) ও অন্যান্যরা ......... আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা সুপারিশ কর এবং সাওয়াব হাসিল কর। আল্লাহ্ তাআলা তো তাঁর নবীর যবানে যা চান তারই ফয়সালা করবেন।- বুখারি ও মুসলিম

এই হাদীসটি হাসান-সহীহ। বুরায়দ (রাহঃ) এর কুনিয়াত হল আবু বুরদা। তিনি কূফী এবং হাদীস বর্ণনার ক্ষেত্রে বিশ্বস্ত। তাঁর থেকে শু’বা ছাওরী এবং সুফিয়ান ইবনে উওয়ায়না (রাহঃ)-ও হাদীস রিওয়ায়াত করেছেন।
2673

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ نَفْسٍ تُقْتَلُ ظُلْمًا إِلاَّ كَانَ عَلَى ابْنِ آدَمَ كِفْلٌ مِنْ دَمِهَا وَذَلِكَ لأَنَّهُ أَوَّلُ مَنْ أَسَنَّ الْقَتْلَ " . وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ " سَنَّ الْقَتْلَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২৬৭৩. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে কাউকেই অন্যায়ভাবে হত্যা করা হয় তার খুনের হিস্যা আদম পুত্র (কাবিল) এর উপরও গিয়ে বর্তাবে। কারণ সেই সর্বপ্রথম হত্যার প্রথা চালু করে। - ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম

রাবী আব্দুর রাযযাক أَسَنَّ الْقَتْلَ এর পরিবর্তে سَنَّ الْقَتْلَ বলেছেন। এই হাদীসটি হাসান-সহীহ।

হিদায়াত বা গুমরাহীর দিকে আহবানকারীর আহবান অনুসৃত হলে।

باب مَا جَاءَ فِيمَنْ دَعَا إِلَى هُدًى فَاتُّبِعَ أَوْ إِلَى ضَلاَلَةٍ

2674

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ يَتَّبِعُهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلاَلَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ يَتَّبِعُهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৬৭৪. আলী ইবনে হুজর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কেউ যদি কোন হিদায়াতের কাজের প্রতি আহবান করে তবে তার অনুসরণকারী সকলের সাওয়াবের সমান সাওয়াব তারও হবে। এতে তাদের সাওয়াবের মধ্যে কোনরূপ ঘাটতি হবে না। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি গুমরাহীর দিকে ডাকে তবে যারা তার অনুসরণ করবে তাদের সকলের গুনাহের সমান গুনাহ্ তারও হবে। এতে তাদের গুনাহ্ থেকে কিছু হ্রাস পাবে না। - ইবনে মাজাহ, মুসলিম

(আবু ঈসা বলেন) এই হাদীসটি হাসান-সহীহ।
2675

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا الْمَسْعُودِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنِ ابْنِ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَنَّ سُنَّةَ خَيْرٍ فَاتُّبِعَ عَلَيْهَا فَلَهُ أَجْرُهُ وَمِثْلُ أُجُورِ مَنِ اتَّبَعَهُ غَيْرَ مَنْقُوصٍ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ سَنَّ سُنَّةَ شَرٍّ فَاتُّبِعَ عَلَيْهَا كَانَ عَلَيْهِ وِزْرُهُ وَمِثْلُ أَوْزَارِ مَنِ اتَّبَعَهُ غَيْرَ مَنْقُوصٍ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا " . وَفِي الْبَابِ عَنْ حُذَيْفَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوُ هَذَا . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ الْمُنْذِرِ بْنِ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَقَدْ رُوِيَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ جَرِيرٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْضًا .

Narrator: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)

২৬৭৫. আহমদ ইবনে মানী‘ (রাহঃ) ...... ইবনে জারীর ইবনে আব্দুল্লাহ্ তৎপিতা জারীর ইবনে আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কেউ যদি কোন ভাল কাজের প্রচলন করে আর তা অনুসৃত হয়, তবে তার কাজের সাওয়াব তো সে পাবেই উপরন্তু যারা তার অনুসরণ করেছে তাদের সাওয়াবের সমান সাওয়াবও পাবে। কিন্তু তাতে অনুসরণকারীদের সাওয়াবের মধ্যে কোন ঘাটতি হবে না। আর যদি কেউ কোন মন্দ কাজের প্রচলন ঘটায় এবং যদি তা অনুসৃত হয় তবে তার উপর নিজের গুনাহ এবং যারা তার অনুসরণ করেছেন তাদের সকলের গুনাহের দায়িত্বও বর্তাবে। কিন্তু এতে অনুসরণকারীদের নিজের গুনাহের মধ্যে কোন ঘাটতি হবে না।

- ইবনে মাজাহ, মুসলিম

এই বিষয়ে হুযাইফা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ। জারীর ইবনে আব্দুল্লাহ্ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে একাধিক সূত্রে অনুরূপ বর্ণিত আছে।

এই হাদীসটি মুনযির ইবনে জারীর ইবনে আব্দুল্লাহ্ তৎপিতা জারীর ইবনে আব্দুল্লাহ্ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এবং উবাইদুল্লাহ্ ইবনে জারীর তৎপিতা জারীর (রাযিঃ) সূত্রেও নবী (ﷺ) থেকে বর্ণিত আছে।

সুন্নত দৃঢ়ভাবে অবলম্বন করা এবং বিদআত থেকে দূরে থাকা।

باب مَا جَاءَ فِي الأَخْذِ بِالسُّنَّةِ وَاجْتِنَابِ الْبِدَعِ

2676
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ، عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، قَالَ وَعَظَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا بَعْدَ صَلاَةِ الْغَدَاةِ مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقَالَ رَجُلٌ إِنَّ هَذِهِ مَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ " أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ عَبْدٌ حَبَشِيٌّ فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ يَرَى اخْتِلاَفًا كَثِيرًا وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ فَإِنَّهَا ضَلاَلَةٌ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَعَلَيْهِ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
وَقَدْ رَوَى ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ، عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا . حَدَّثَنَا بِذَلِكَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ وَغَيْرُ وَاحِدٍ قَالُوا حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَالْعِرْبَاضُ بْنُ سَارِيَةَ يُكْنَى أَبَا نَجِيحٍ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ حُجْرِ بْنِ حُجْرٍ عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .

Narrator: ইরবায ইবনে সারিয়াহ (রাঃ)

২৬৭৬. আলী ইবনে হুজর (রাহঃ) ..... ইরবায ইবনে সারিয়া (রাযিঃ) বলেনঃ একদিন ফজরের নামাযের পর রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে এমন এক উচ্চাঙ্গের নসীহত করলেন যে, তাতে আমাদের চক্ষু থেকে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল এবং অন্তর ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ল। তখন এক ব্যক্তি বললেনঃ এতো বিদায়ী ব্যক্তির মত নসীহত, ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাদের উপর কি অসিয়্যাত করে যাচ্ছেন?

তিনি বললেন, তোমাদের আমি আল্লাহকে ভয় করার অসিয়্যাত করছি। যদি হাবশী গোলমও আমীর নিযুক্ত হয় তবুও তার প্রতি অনুগত থাকবে, তার নির্দেশ শুনবে। তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা বহু বিরোধ প্রত্যক্ষ করবে। তোমরা সাবধান থাকবে নতুন নতুন বিষয়ে লিপ্ত হওয়া থেকে। কারণ তা হল গুমরাহী। তোমাদের মধ্যে যে ব্যক্তি ঐ যুগ পাবে তার কর্তব্য হল আমার সুন্নত এবং হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদ্বীনের সুন্নতের উপর অবিচল থাকা। এগুলো তোমরা চোয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে। - ইবনে মাজাহ

এই হাদীসটি হাসান-সহীহ। ছাওর ইবনে ইয়ায়িদ (রাহঃ) ......... ইরবায ইবনে সারিয়া (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাসান ইবনে আলী খাল্লাল প্রমূখ (রাহঃ) ইরবায ইবনে সারিয়া (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন। এ সনদে হাসান ইবনে খাল্লাল প্রমূখ আমাদের নিকট বর্ণনা করেছেন।

ইরবায ইবনে সারিয়া (রাযিঃ) এর কুনিয়ত হল আবু নাজীহ। হুজর ইবনে হুজর ......... ইরবায ইবনে সারিয়া (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
2677

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَرْوَانَ بْنِ مُعَاوِيَةَ الْفَزَارِيِّ، عَنْ كَثِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِبِلاَلِ بْنِ الْحَارِثِ " اعْلَمْ " . قَالَ مَا أَعْلَمُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " اعْلَمْ يَا بِلاَلُ " . قَالَ مَا أَعْلَمُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " أَنَّهُ مَنْ أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي قَدْ أُمِيتَتْ بَعْدِي فَإِنَّ لَهُ مِنَ الأَجْرِ مِثْلَ مَنْ عَمِلَ بِهَا مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنِ ابْتَدَعَ بِدْعَةَ ضَلاَلَةٍ لاَ يَرْضَاهَا اللَّهُ وَرَسُولُهُ كَانَ عَلَيْهِ مِثْلُ آثَامِ مَنْ عَمِلَ بِهَا لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِ النَّاسِ شَيْئًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَمُحَمَّدُ بْنُ عُيَيْنَةَ هُوَ مِصِّيصِيٌّ شَامِيٌّ وَكَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ ابْنُ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ .

Narrator: আমর ইবনে আওফ (রাঃ)

২৬৭৭. আব্দুল্লাহ্ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ..... কাছীর ইবনে আব্দুল্লাহ্ তৎপিতা তৎপিতামহ আমর ইবনে আওফ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বিলাল ইবনে হারিছ (রাযিঃ)-কে বলেছিলেনঃ জেনে রাখ। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্! কি জেনে রাখব? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ যে ব্যক্তি এমন কোন সুন্নত যিন্দা করবে, যা আমার পর লুপ্ত হয়ে গিয়েছিল, তদনুসারে যারা আমল করবে তাদের সাওয়াবের অনুরূপ সাওয়াব ঐ ব্যক্তির (যিন্দাকারীর) হবে। তবে তাদের সাওয়াব থেকে কিছু হ্রাস করা হবে না। আর যে ব্যক্তি কোন গুমরাহীর বিদ’আত প্রচলন করে তার উপর আল্লাহ্ ও তাঁর রাসূল সন্তুষ্ট নন, তার উপর যারা চলবে তাদের সকলের গুনাহর সমপরিমাণ গুনাহ ঐ ব্যক্তির উপরও বর্তাবে। কিন্তু এতে তাদের গুনাহ্ থেকে কোন কিছু হ্রাস হবে না। - ইবনে মাজাহ

হাদীসটি হাসান। এ মুহাম্মাদ ইবনে উয়াইনা (রাহঃ) হলেন, মিস্সীসী শামী। কাছীর ইবনে আব্দুল্লাহ্ এর পিতা আব্দুল্লাহ্ হলেন ইবনে আমর ইবনে আওফ মুযানী (রাযিঃ)।
2678

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ حَاتِمٍ الأَنْصَارِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا بُنَىَّ إِنْ قَدَرْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لأَحَدٍ فَافْعَلْ " . ثُمَّ قَالَ لِي " يَا بُنَىَّ وَذَلِكَ مِنْ سُنَّتِي وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي . وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ " . وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ ثِقَةٌ وَأَبُوهُ ثِقَةٌ وَعَلِيُّ بْنُ زَيْدٍ صَدُوقٌ إِلاَّ أَنَّهُ رُبَّمَا يَرْفَعُ الشَّىْءَ الَّذِي يُوقِفُهُ غَيْرُهُ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ بَشَّارٍ يَقُولُ قَالَ أَبُو الْوَلِيدِ قَالَ شُعْبَةُ حَدَّثَنَا عَلِيُّ بْنُ زَيْدٍ وَكَانَ رَفَّاعًا وَلاَ نَعْرِفُ لِسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَنَسٍ رِوَايَةً إِلاَّ هَذَا الْحَدِيثَ بِطُولِهِ . وَقَدْ رَوَى عَبَّادُ بْنُ مَيْسَرَةَ الْمِنْقَرِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ عَنْ أَنَسٍ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ . قَالَ أَبُو عِيسَى وَذَاكَرْتُ بِهِ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ فَلَمْ يَعْرِفْهُ وَلَمْ يُعْرَفْ لِسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَنَسٍ هَذَا الْحَدِيثُ وَلاَ غَيْرُهُ وَمَاتَ أَنَسُ بْنُ مَالِكٍ سَنَةَ ثَلاَثٍ وَتِسْعِينَ وَمَاتَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ بَعْدَهُ بِسَنَتَيْنِ مَاتَ سَنَةَ خَمْسٍ وَتِسْعِينَ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২৬৭৮. মুসলিম ইবনে হাতিম আনসারী বসরী (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ হে বৎস! যদি তুমি পার, সকালে ও বিকালে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ থাকবে না তবে তাই কর। তারপর তিনি বললেন, হে বৎস, এ হল আমার রীতি। যে ব্যক্তি আমার রীতি যিন্দা করল সে যেন আমাকে যিন্দা করল। আর যে আমাকে যিন্দা করল সে জান্নাতে আমার সঙ্গে থাকবে।

হাদীসটিতে একটি দীর্ঘ ঘটনা আছে।

হাদীসটি এই সূত্রে হাসান-গারীব। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ্ আনসারী (রাহঃ) ছিকাহ রাবী। তাঁর পিতা আব্দুল্লাহ্ও ছিকাহ। আলী ইবনে যায়দ (রাহঃ)-ও সত্যবাদী। কিন্তু তিনি অনেক সময় যে হাদীসটিকে অন্যরা মউকুফ রূপে বর্ণনা করেছেন তিনি তা মারফূ’রূপে বর্ণনা করেন, মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ)-কে বলতে শুনেছি যে, আবুল ওয়ালীদ (রাহঃ) বলেন, শু’বা (রাহঃ) বলেছেন, আলী ইবনে যায়দ আমাদের হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি অনেক বেশী মারফু’রূপে রিওয়ায়াত করতেন। সাঈদ ইবনুল মুসায়্যাব (রাহঃ) এই দীর্ঘ হাদীসটি ছাড়া অন্য কোন হাদীস আনাস (রাযিঃ) থেকে সরাসরি রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নেই। আব্বাদ ইবনে মায়সারা মিনকারী (রাহঃ) এই হাদীসটিকে আলী ইবনে যায়দ (রাহঃ) এর সরাসরি বরাতে আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। এতে তিনি সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) এর মাধ্যমে উল্লেখ করেন নি।

এই বিষয়টি সম্পর্কে আমি মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) এর সঙ্গে আলোচনা করেছি। কিন্তু তিনি এটি সম্পর্কে তাঁর অজ্ঞতা প্রকাশ করলেন এবং আনাস (রাযিঃ) থেকে সরাসরি সাঈদ ইবনুল মুসায়্যাব (রাহঃ) এর এটি বা অন্য কোন রিওয়ায়াত আছে বলেও তিনি জানেন না।

আনাস ইবনে মালিক (রাযিঃ) ৯৩ হিজরীতে ইনতিকাল করেছেন। আর সাঈদ ইবনুল মুসায়্যাব (রাহঃ) এর দু’বছর পর ৯৫ হিজরীতে মারা যান।

রাসূলুল্লাহ (ﷺ) যে বিষয়সমূহ নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা।

باب فِي الاِنْتِهَاءِ عَمَّا نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم

2679

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اتْرُكُونِي مَا تَرَكْتُكُمْ فَإِذَا حَدَّثْتُكُمْ فَخُذُوا عَنِّي فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৬৭৯. হান্নাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি যে বিষয়ে তোমাদের না বলি, সে বিষয়ে তোমরা আমাকেও ছেড়ে রাখ। আর যখন কোন বিষয় আমি তোমাদের বলি তখন তোমরা তা আমার নিকট থেকে গ্রহণ করে নিবে। নবীদের সঙ্গে বেশী প্রশ্ন ও বিরোধের কারণেই তোমাদের পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়েছে। - ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম,

(আবু ঈসা বলেন) এই হাদীসটি হাসান-সহীহ।

মদীনার আলিম সম্পর্কে।

باب مَا جَاءَ فِي عَالِمِ الْمَدِينَةِ

2680

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، وَإِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رِوَايَةً " يُوشِكُ أَنْ يَضْرِبَ النَّاسُ، أَكْبَادَ الإِبِلِ يَطْلُبُونَ الْعِلْمَ فَلاَ يَجِدُونَ أَحَدًا أَعْلَمَ مِنْ عَالِمِ الْمَدِينَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَهُوَ حَدِيثُ ابْنِ عُيَيْنَةَ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُيَيْنَةَ أَنَّهُ قَالَ فِي هَذَا سُئِلَ مَنْ عَالِمُ الْمَدِينَةِ فَقَالَ إِنَّهُ مَالِكُ بْنُ أَنَسٍ . وَقَالَ إِسْحَاقُ بْنُ مُوسَى سَمِعْتُ ابْنَ عُيَيْنَةَ يَقُولُ هُوَ الْعُمَرِيُّ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْعَزِيزَ الزَّاهِدُ . وَسَمِعْتُ يَحْيَى بْنَ مُوسَى يَقُولُ قَالَ عَبْدُ الرَّزَّاقِ هُوَ مَالِكُ بْنُ أَنَسٍ . وَالْعُمَرِيُّ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْعَزِيزِ مِنْ وَلَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৬৮০. হাসান ইবনে সাব্বাহ আল বাযযার ও ইসহাক ইবনে মুসা আনসারী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে মারফূ‘ রিওয়ায়াত হিসাবে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ অচিরেই লোকেরা ইলম তালাশে তাদের উটের উপর চড়ে সফর করবে। কিন্তু তারা মদীনার আলিম অপেক্ষা বেশী জ্ঞানী আর কাউকে পাবে না।

এই হাদীসটি হাসান-সহীহ। এটি হল ইবনে উয়াইনা (রাহঃ) এর বরাতে বর্ণিত রিওয়ায়াত। ইবনে উয়াইনা (রাহঃ) এই প্রসঙ্গে বলেনঃ মদীনার এই আলিম হলেন মালিক ইবনে আনাস। ইসহাক ইবনে মুসা (রাহঃ) বলেন, ইবনে উয়াইনা (রাহঃ) কে এও বলতে শুনেছি যে, মদীনার এই আলিম হলেন, উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) এর বংশধর দুনিয়া বিমুখ আব্দুল আযীয ইবনে আব্দুল্লাহ্ (রাহঃ)। ইমাম তিরমিযী (রাহঃ) বলেনঃ ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) কে বলতে শুনেছি যে, আব্দুর রাযযাক (রাহঃ) বলেছেনঃ এই আলিম হলেন, মালিক ইবনে আনাস।

ইবাদতের উপর ফিকহের (দীনী ইলমের) ফযীলত।

باب مَا جَاءَ فِي فَضْلِ الْفِقْهِ عَلَى الْعِبَادَةِ

2681

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ جَنَاحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَقِيهٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৬৮১. মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ একজন ফকীহ শয়তানের উপর এক হাজার আবেদের চেয়েও গুরুতর। - ইবনে মাজাহ

এই হাদীসটি গারীব। ওয়ালীদ ইবনে মুসলিমের রিওয়ায়াত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।

ইবাদতের উপর ফিকহের (দ্বীনী ইলমের) ফযীলত।

باب مَا جَاءَ فِي فَضْلِ الْفِقْهِ عَلَى الْعِبَادَةِ

2682

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنْ قَيْسِ بْنِ كَثِيرٍ، قَالَ قَدِمَ رَجُلٌ مِنَ الْمَدِينَةِ عَلَى أَبِي الدَّرْدَاءِ وَهُوَ بِدِمَشْقَ فَقَالَ مَا أَقْدَمَكَ يَا أَخِي فَقَالَ حَدِيثٌ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَمَا جِئْتَ لِحَاجَةٍ قَالَ لاَ . قَالَ أَمَا قَدِمْتَ لِتِجَارَةٍ قَالَ لاَ . قَالَ مَا جِئْتَ إِلاَّ فِي طَلَبِ هَذَا الْحَدِيثِ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ سَلَكَ طَرِيقًا يَبْتَغِي فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَإِنَّ الْمَلاَئِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ حَتَّى الْحِيتَانُ فِي الْمَاءِ وَفَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الأَنْبِيَاءِ إِنَّ الأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلاَ دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَ بِهِ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ " . قَالَ أَبُو عِيسَى وَلاَ نَعْرِفُ هَذَا الْحَدِيثَ إِلاَّ مِنْ حَدِيثِ عَاصِمِ بْنِ رَجَاءِ بْنِ حَيْوَةَ وَلَيْسَ هُوَ عِنْدِي بِمُتَّصِلٍ هَكَذَا حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ بِهَذَا الإِسْنَادِ . وَإِنَّمَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ عَاصِمِ بْنِ رَجَاءِ بْنِ حَيْوَةَ عَنِ الْوَلِيدِ بْنِ جَمِيلٍ عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ مَحْمُودِ بْنِ خِدَاشٍ وَرَأَى مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ هَذَا أَصَحَّ .

Narrator: হযরত আবুদ দারদা রাযি.

২৬৮২. মাহমুদ ইবনে খিদাশ বাগদাদী (রাহঃ) ..... কায়স ইবনে কাসীর (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আবুদ দারদা (রাযিঃ)-এর নিকট মদীনা থেকে এক ব্যক্তি এল। তিনি তখন দামেশকে ছিলেন। তিনি (লোকটিকে) জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কি জন্য এসেছে?

লোকটি বললঃ একটি হাদীসের জন্য। আমার কাছে খবর পৌঁছে যে, এই হাদীসটি আপনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে রিওয়ায়াত করে থাকেন।

তিনি বললেনঃ অন্য কোন প্রয়োজনে তুমি আস নি?

লোকটি বললঃ না।

তিনি বললেনঃ কোন ব্যবসার উদ্দেশ্যে আসনি?

লোকটি বললঃ না, বরং আমি একমাত্র ঐ হাদীসটির অন্বেষণে এসেছি।

তখন তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি ইলম তালাশের উদ্দেশ্যে পথ চলে আল্লাহ্ তাআলা এর দ্বারা তাকে জান্নাতের পথে পরিচালিত করেন।

ইলম অন্বেষণকারীর সন্তুুষ্টির জন্য ফিরিশতাগণও তাদের পাখা নামিয়ে দেন। আসমানে যা কিছু আছে এবং যমীনে যা কিছু আছে, এমনকি পানির মৎস্য পর্যন্ত আলিমের জন্য ইস্তিগফার করে। একজন আবেদের উপর একজন আলিমের ফযীলত সেরূপ যেরূপ নক্ষত্রপুঞ্জের উপর চাঁদের ফযীলত। আলিমগণ হলেন আম্বিয়া কিরামের ওয়ারিছ। নবীগণ তো মীরাছ হিসাবে দীনার বা দিরহাম রেখে যান না। তাঁরা মীরাছ হিসাবে রেখে যান ইলম, যে ব্যক্তি তা গ্রহণ করল সে তো পূর্ণ হিস্যা লাভ করল। - ইবনে মাজাহ

আসিম ইবনে রাজা ইবনে হায়াওয়া (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এই হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমার মতে এই সনদ মুত্তাসিল নয়। মাহমুদ ইবনে খিদাশ (রাহঃ) হাদীসটি এই ভাবেই আমাদের কাছে বর্ণনা করেছেন।

এই হাদীসটি আসিম ইবনে রাজা ইবনে হায়াওয়া (রাহঃ) দাউদ ইবনে আমীন-কাছীর ইবনে কায়ছ-আবু্দ্ দারদা (রাযিঃ) সূত্রেও নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। এই সনদটি মাহমুদ ইবনে খিদাশ (রাহঃ) এর রিওয়ায়াত অপেক্ষা অধিক সহীহ।
2683

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنِ ابْنِ أَشْوَعَ، عَنْ يَزِيدَ بْنِ سَلَمَةَ الْجُعْفِيِّ، قَالَ قَالَ يَزِيدُ بْنُ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ سَمِعْتُ مِنْكَ، حَدِيثًا كَثِيرًا أَخَافُ أَنْ يُنْسِيَنِي، أَوَّلَهُ آخِرُهُ فَحَدِّثْنِي بِكَلِمَةٍ تَكُونُ جِمَاعًا . قَالَ " اتَّقِ اللَّهَ فِيمَا تَعْلَمُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ وَهُوَ عِنْدِي مُرْسَلٌ . وَلَمْ يُدْرِكْ عِنْدِي ابْنُ أَشْوَعَ يَزِيدَ بْنَ سَلَمَةَ وَابْنُ أَشْوَعَ اسْمُهُ سَعِيدُ بْنُ أَشْوَعَ .

Narrator: ইয়াযীদ ইবনে সালামা জু’ফী (রাঃ)

২৬৮৩. হান্নাদ (রাহঃ) ..... ইয়াযীদ ইবনে সালামা জু’ফী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বলেছিলামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি তো আপনার নিকট থেকে বহু হাদীস শুনে থাকি কিন্তু আমার আশঙ্কা হয় যে, শেষ কথা প্রথম অংশকে ভুলিয়ে দিবে। সুতরাং আমাকে এমন একটি কালেমা বলুন যার মধ্যে সবকিছুই শামিল রয়েছে। তিনি বললেনঃ যা তুমি জান সে ব্যাপারে তুমি আল্লাহ্ কে ভয় করে চলবে।

এই হাদীসটি মুত্তাসিল নয়। আমার কাছে এটি মুরসাল। আমার মতে ইবনে আশওয়া‘ (রাহঃ) ইয়াযীদ ইবনে সালামা (রাযিঃ) এর সাক্ষাত পান নি। ইবনে আশওয়া-এর নাম সাঈদ ইবনে আশওয়া’।
2684

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا خَلَفُ بْنُ أَيُّوبَ الْعَامِرِيُّ، عَنْ عَوْفٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَصْلَتَانِ لاَ تَجْتَمِعَانِ فِي مُنَافِقٍ حُسْنُ سَمْتٍ وَلاَ فِقْهٌ فِي الدِّينِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَلاَ نَعْرِفُ هَذَا الْحَدِيثَ مِنْ حَدِيثِ عَوْفٍ إِلاَّ مِنْ حَدِيثِ هَذَا الشَّيْخِ خَلَفِ بْنِ أَيُّوبَ الْعَامِرِيِّ وَلَمْ أَرَ أَحَدًا يَرْوِي عَنْهُ غَيْرَ أَبِي كُرَيْبٍ مُحَمَّدِ بْنِ الْعَلاَءِ وَلاَ أَدْرِي كَيْفَ هُوَ

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৬৮৪. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ দু‘টো বিষয় এমন আছে কোন মুনাফিকের মাঝে যার একত্রিত হওয়া সম্ভব নয়। সুন্দর চরিত্র আর দ্বীনের প্রজ্ঞা।

এ হাদীসটি গারীব। খালাফ ইবনে আইয়ুব আমিরী (রাহঃ) এর সূত্র ছাড়া আওফ (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে এই হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আর আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলা (রাহঃ) ব্যতীত তার বরাতে আর কাউকে রিওয়ায়াত করতে দেখিনি। খালাফ ইবনে আইয়ুব কেমন ব্যক্তি তা-ও আমাদের জানা নেই।
2685

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا الْقَاسِمُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاَنِ أَحَدُهُمَا عَابِدٌ وَالآخَرُ عَالِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ " . ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالأَرْضِ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . قَالَ سَمِعْتُ أَبَا عَمَّارٍ الْحُسَيْنَ بْنَ حُرَيْثٍ الْخُزَاعِيَّ يَقُولُ سَمِعْتُ الْفُضَيْلَ بْنَ عِيَاضٍ يَقُولُ عَالِمٌ عَامِلٌ مُعَلِّمٌ يُدْعَى كَبِيرًا فِي مَلَكُوتِ السَّمَوَاتِ .

Narrator: আবু উমামা বাহিলী রাযি.

২৬৮৫. মুহাম্মাদ ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ..... আবু উমামা আল-বাহিলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট দুই ব্যক্তির কথা উল্লেখ করা হল- একজন আবেদ আর একজন আলিম। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ একজন আবেদের উপর একজন আলিমের ফযীলত তোমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তির তুলনায় আমার ফযীলতের ন্যায়।

এরপর রাসূলুল্লাহ্ (ﷺ) আরো বললেনঃ আল্লাহ্ তাআলা নিজে এবং তাঁর ফিরিশতাগণ, আসমান ও যমীনের সব অধিবাসী এমনকি গর্তের পিপীলিকা ও (পানির) মাছ পর্যন্ত মানুষকে কল্যাণপ্রসূ শিক্ষকের (আলিমের) জন্য অবশ্যই দুআ করে থাকেন।

এই হাদীসটি হাসান-গারীব-সহীহ। ইমাম তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু আম্মার হুসাইন ইবনে হুরায়ছ খুযাঈ (রাহঃ)-কে বলতে শুনেছি যে, ফুযায়াল ইবনে ইয়ায বলেছেনঃ একজন আমলদার শিক্ষক আলিমকে আকাশ রাজ্যে মহান বলে আখ্যায়িত করা হয়।
2686

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ الشَّيْبَانِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَنْ يَشْبَعَ الْمُؤْمِنُ مِنْ خَيْرٍ يَسْمَعُهُ حَتَّى يَكُونَ مُنْتَهَاهُ الْجَنَّةُ " . هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৬৮৬. উমর ইবনে হাফস শায়বানী বসরী (রাহঃ) ......... আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুমিন জান্নাতে না যাওয়া পর্যন্ত কখনও কোন ভাল কথা শোনা থেকে পরিতৃপ্ত হয় না।

এই হাদীসটি হাসান সহীহ।
2687

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ الْوَلِيدِ الْكِنْدِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْفَضْلِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْكَلِمَةُ الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ فَحَيْثُ وَجَدَهَا فَهُوَ أَحَقُّ بِهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَإِبْرَاهِيمُ بْنُ الْفَضْلِ الْمَدَنِيُّ الْمَخْزُومِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৬৮৭. মুহাম্মাদ ইবনে উমর ইবনে ওয়ালীদ কিন্দী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ হিকমতপূর্ণ কথা মুমিনের হারানো ধন; সুতরাং যে যেখানেই তা পায় সে-ই হবে এর অধিক হকদার।

এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইবরাহীম ইবনে ফযল আল-মাদানী আল-মাখযূমী (রাহঃ) হাদীসের ক্ষেত্রে যঈফ।