أبواب الجهاد عن رسول الله صلى الله عليه وسلم

২৩. জিহাদের বিবিধ বিধানাবলী ও নবীজীর যুদ্ধাভিযানসমূহ

Chapter 23 · 50 hadith

ওযর বশত জিহাদে অংশগ্রহণ না করে ঘরে বসে থাকা।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ لأَهْلِ الْعُذْرِ فِي الْقُعُودِ

1670

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " ائْتُونِي بِالْكَتِفِ أَوِ اللَّوْحِ " . فَكَتَبَ : ( لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ ) وَعَمْرُو بْنُ أُمِّ مَكْتُومٍ خَلْفَ ظَهْرِهِ فَقَالَ هَلْ لِي مِنْ رُخْصَةٍ فَنَزَلَتْ : ( غَيْرُ أُولِي الضَّرَرِ ) . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَجَابِرٍ وَزَيْدِ بْنِ ثَابِتٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي إِسْحَاقَ . وَقَدْ رَوَى شُعْبَةُ وَالثَّوْرِيُّ عَنْ أَبِي إِسْحَاقَ هَذَا الْحَدِيثَ .

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

১৬৭৬। নসর ইবনে আলী জাহযামী (রাহঃ) ......... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন বললেন, উটের কাঁধের হাড় বা কাষ্ঠফলক নিয়ে এস। এরপর তিনি লিখতে বললেন,

لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ

মু’মিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে তারা তাদের সমান নয়। (সূরা নিসাঃ ৯৫)

আমর ইবনে উম্মু মাকতুম এ সময় তাঁর পিছনে ছিলেন। তিনি বললেন, আমার জন্য কি কোন অবকাশ আছে? তখন নাযিল হল,غَيْرُ أُولِي الضَّرَرِ যারা অক্ষম তারা ছাড়া (সূরা নিসাঃ ৯৫)

বুখারী ২৮৩১, ৪৫৯৩, ৪৫৯৪, মুসলিম ৬/৪৩

এই বিষয়ে ইবনে আব্বাস, জাবির, যায়দ ইবনে ছাবিত (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ। সুলাইমান তায়মী-আবু ইসহাক (রাহঃ) সূত্রে বর্ণিত হাদীস হিসাবে গারীব। শু‘বা ও ছাওরী (রাহঃ)-ও এ হাদীসটি আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণনা করেছেন।

কেউ যদি যুদ্ধ যাত্রা করে আর তার পিতা-মাতাকে ঘরে রেখে যায়।

باب مَا جَاءَ فِيمَنْ خَرَجَ فِي الْغَزْوِ وَتَرَكَ أَبَوَيْهِ

1671

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، وَشُعْبَةَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي الْعَبَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْتَأْذِنُهُ فِي الْجِهَادِ فَقَالَ " أَلَكَ وَالِدَانِ " . قَالَ نَعَمْ . قَالَ " فَفِيهِمَا فَجَاهِدْ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو الْعَبَّاسِ هُوَ الشَّاعِرُ الأَعْمَى الْمَكِّيُّ وَاسْمُهُ السَّائِبُ بْنُ فَرُّوخَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৬৭৭। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিহাদের অনুমতি প্রার্থনা করতে এল, তিনি বললেন, তোমার কি পিতা-মাতা আছে? লোকটি বলল, জি হ্যাঁ। তিনি বললেন, তবে তাদের খেদমতেই প্রয়াস চালিয়ে যাও।

ইবনে মাজাহ ২৭৮২, নাসাঈ

এই বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবুল আব্বাস ছিলেন, অন্ধ কবি এবং মক্কার অধিবাসী, তাঁর নাম হল সাইব ইবনে ফাররূখ (রাহঃ)।

কাউকে কোন অভিযাত্রায় একা প্রেরণ করা হলে।

باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُبْعَثُ وَحْدَهُ سَرِيَّةً

1672

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، فِي قَوْلِهِِ : (أطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأَمْرِ مِنْكُمْ) قَالَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ بْنِ قَيْسِ بْنِ عَدِيٍّ السَّهْمِيُّ بَعَثَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى سَرِيَّةٍ . أَخْبَرَنِيهِ يَعْلَى بْنُ مُسْلِمٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৬৭৮। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... ইবনে জুরায়জ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি(أطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأَمْرِ مِنْكُمْ) তোমরা আনুগত্য কর আল্লাহর এবং আনুগত্য কর রাসূলের আর তোমাদের মধ্যে ক্ষমতাধিকারীদের (সূরা নিসাঃ ৫৯) প্রসঙ্গে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়স ইবনে আদী সাহমী (রাযিঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) একটি অভিযানে প্রেরণ করেছিলেন। সহীহ আবু দাউদ ২৩৫৯, নাসাঈ

ইয়া‘লা ইবনে মুসলিম (রাহঃ) এটি সাঈদ ইবনে জুবাইর-ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে আমাকে বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। ইবনে জুরায়জ (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবগত নই।

একা সফর করা মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَنْ يُسَافِرَ الرَّجُلُ وَحْدَهُ

1673

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَوْ أَنَّ النَّاسَ يَعْلَمُونَ مَا أَعْلَمُ مِنَ الْوَحْدَةِ مَا سَرَى رَاكِبٌ بِلَيْلٍ " . يَعْنِي وَحْدَهُ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৬৭৯। আহমাদ ইবনে আব্দা যাববী আল-বসরী (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একা চলার মধ্যে (কি ক্ষতি) তা আমি যেমন জানি লোকেরাও যদি তেমন জানতো তা হলে কোন আরোহী রাতে একা সফর করত না।

ইবনে মাজাহ ৩৭৬৮, বুখারী
1674
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الرَّاكِبُ شَيْطَانٌ وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ وَالثَّلاَثَةُ رَكْبٌ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عَاصِمٍ وَهُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حَدِيثٌ حَسَنٌ . قَالَ مُحَمَّدٌ هُوَ ثِقَةٌ صَدُوقٌ وَعَاصِمُ بْنُ عُمَرَ الْعُمَرِيُّ ضَعِيفٌ فِي الْحَدِيثِ لاَ أَرْوِي عَنْهُ شَيْئًا .
وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حَدِيثٌ حَسَنٌ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৬৮০। ইসহাক ইবনে মুসা আনসারী (রাহঃ) ......... আমর ইবনে শুআয়ব তার পিতা থেকে তিনি তাঁর পিতামহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একজন আরোহী (যাত্রী) শয়তান, দুই জন আরোহী দুই শয়তান আর তিনজন হলো একটি কাফেলা। আবু দাউদ ২৩৪৬

ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি (১৬৭৯ নং) হাসান-সহীহ। আসিম (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। আসিম হলেন ইবনে মুহাম্মাদ ইবনে যায়দ ইবনে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)। মুহাম্মাদ [ইমাম বুখারী (রাহঃ)] বলেন, তিনি নির্ভরযোগ্য, সত্যবাদী। আসিম ইবনে উমর উমরী হাদীস বর্ণনার ক্ষেত্রে যঈফ। আমি তার থেকে কোন হাদীস রিওয়ায়াত করি না। আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি (১৬৮০ নং) হাসান।

যুদ্ধ ভিন্ন কথা কৌশল অবলম্বন করা।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الْكَذِبِ وَالْخَدِيعَةِ فِي الْحَرْبِ

1675

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَنَصْرُ بْنُ عَلِيٍّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْحَرْبُ خُدْعَةٌ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَعَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَسْمَاءَ بِنْتِ يَزِيدَ بْنِ السَّكَنِ وَكَعْبِ بْنِ مَالِكٍ وَأَنَسِ بْنِ مَالِكٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৬৮১। আহমাদ ইবনে মানী‘ ও নসর ইবনে আলী (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যুদ্ধ হলো কৌশল অবলম্বন করা। ইবনে মাজাহ ২৮৩৩, ২৮৩৪

এই বিষয়ে আলী, যায়দ ইবনে ছাবিত, আয়িশা, ইবনে আব্বাস, আবু হুরায়রা, আসমা বিনতে ইয়াযীদ, কা‘ব ইবনে মালিক ও আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

নবী (ﷺ) কয়টি যুদ্ধ করেছেন।

باب مَا جَاءَ فِي غَزَوَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَمْ غَزَا

1676

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، وَأَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ كُنْتُ إِلَى جَنْبِ زَيْدِ بْنِ أَرْقَمَ فَقِيلَ لَهُ كَمْ غَزَا النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ غَزْوَةٍ قَالَ تِسْعَ عَشْرَةَ . فَقُلْتُ كَمْ غَزَوْتَ أَنْتَ مَعَهُ قَالَ سَبْعَ عَشْرَةَ . قُلْتُ أَيَّتُهُنَّ كَانَ أَوَّلَ قَالَ ذَاتُ الْعُشَيْرَاءِ أَوِ الْعُسَيْرَاءِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)

১৬৮২। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যায়দ ইবনে আরকাম (রাযিঃ)-এর কাছে ছিলাম। তখন তাঁকে জিজ্ঞাসা করা হল, নবী (ﷺ) কয়টি যুদ্ধ করেছেন? তিনি বললেন, উনিশটি। আমি বললাম, আপনি তাঁর সঙ্গে কয়টিতে যুদ্ধ করেছেন? তিনি বললেন, সতেরটিতে। আমি বললাম, প্রথম কোনটি ছিল? তিনি বললেন, যাতুল উশায়র (বা বর্ণনান্তরে) উশায়রা। নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

লড়াই এর সময় কাতার করা ও সৈন্য বিন্যস্ত করা

باب مَا جَاءَ فِي الصَّفِّ وَالتَّعْبِئَةِ عِنْدَ الْقِتَالِ

1677

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ الْفَضْلِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ عَبَّأَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِبَدْرٍ لَيْلاً . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي أَيُّوبَ . وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَسَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ عَنْ هَذَا الْحَدِيثِ فَلَمْ يَعْرِفْهُ وَقَالَ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ سَمِعَ مِنْ عِكْرِمَةَ . وَحِينَ رَأَيْتُهُ كَانَ حَسَنَ الرَّأْىِ فِي مُحَمَّدِ بْنِ حُمَيْدٍ الرَّازِيِّ ثُمَّ ضَعَّفَهُ بَعْدُ .

Narrator: আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ)

১৬৮৩। মুহাম্মাদ ইবনে হুমায়দ আর রাযী (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বদরের যুদ্ধের সময় রাতে আমাদের কাতার বিন্যস্ত করেছিলেন।

এই বিষয়ে আবু আইয়ুব (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ)-কে এ হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তিনি এটিকে চিনতে পারেন নি। তিনি বলেন, মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) ইকরিমা (রাহঃ) থেকে সরাসরি হাদীস শুনেছেন। ইমাম তিরমিযী (রাহঃ) বলেন, আমি প্রথম যখন বুখারী (রাহঃ)-এর সঙ্গে সাক্ষাত করি তখন দেখছি যে, তিনি মুহাম্মাদ ইবনে যায়দ রাযী (রাহঃ) সম্পর্কে ভাল ধারণা পোষণ করতেন। কিন্তু পরবর্তীতে তিনি তাঁকে যঈফ বলে মত প্রকাশ করেছেন।

যুদ্ধের সময় দুআ করা।

باب مَا جَاءَ فِي الدُّعَاءِ عِنْدَ الْقِتَالِ

1678

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ سَمِعْتُهُ يَقُولُ يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم يَدْعُو عَلَى الأَحْزَابِ فَقَالَ " اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اهْزِمِ الأَحْزَابَ اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)

১৬৮৪। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... ইবনে আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, খন্দক যুদ্ধের সময় নবী (ﷺ)-কে দুআ বলতে শুনেছি, হে আল্লাহ যিনি কিতাব অবতরণকারী, দ্রুত বিচার সম্পাদনকারী, শত্রুর এই সম্মিলিত দলকে পরাজিত করুন এবং তাদের প্রকম্পিত করুন।

সহীহ আবু দাউদ ২৩৬৫, নাসাঈ

এই বিষয়ে ইবনে মাসউদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

ছোট পতাকা (লিওয়া)

باب مَا جَاءَ فِي الأَلْوِيَةِ

1679

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ الْوَلِيدِ الْكِنْدِيُّ الْكُوفِيُّ، وَأَبُو كُرَيْبٍ وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ شَرِيكٍ، عَنْ عَمَّارٍ يَعْنِي الدُّهْنِيَّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ وَلِوَاؤُهُ أَبْيَضُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ آدَمَ عَنْ شَرِيكٍ . قَالَ وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَلَمْ يَعْرِفْهُ إِلاَّ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ آدَمَ عَنْ شَرِيكٍ وَقَالَ حَدَّثَنَا غَيْرُ وَاحِدٍ عَنْ شَرِيكٍ عَنْ عَمَّارٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ . قَالَ مُحَمَّدٌ وَالْحَدِيثُ هُوَ هَذَا . قَالَ أَبُو عِيسَى وَالدُّهْنُ بَطْنٌ مِنْ بَجِيلَةَ وَعَمَّارٌ الدُّهْنِيُّ هُوَ عَمَّارُ بْنُ مُعَاوِيَةَ الدُّهْنِيُّ وَيُكْنَى أَبَا مُعَاوِيَةَ وَهُوَ كُوفِيٌّ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৬৮৫। মুহাম্মাদ ইবনে উমর ইবনে ওয়ালীদ কিন্দী, আবু কুরায়ব ও মুহাম্মাদ ইবনে রাফি‘ (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কায় প্রবেশ করলেন তখন তাঁর ছোট পতাকাটির রং ছিল সাদা। ইবনে মাজাহ ৩৮১৭

এই হাদীসটি গারীব। ইয়াহয়া ইবনে আদম-শরীক (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। মুহাম্মাদ (রাহঃ)-কে এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি ইয়াহয়া ইবনে আদম-শরীক (রাহঃ) সূত্র ছাড়া এটি চিনতে পারেন নাই। একাধিক রাবী শরীক-আম্মার-আবুয যুবাইর-জাবির (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, নবী (ﷺ) যখন মক্কা প্রবেশ করেন তখন তিনি কালো পাগড়ী পরিহিত ছিলেন। মুহাম্মাদ (রাহঃ) বলেন, হাদীসটি হলো এ-ই।

বাজীলা গোত্রের একটি শাখা হলো দুহন। রাবী আম্মার দুহনী (রাহঃ) হলেন, আম্মার ইবনে মুআবিয়া দুহনী। তাঁর উপনাম হলো আবু মুআবিয়া। ইনি কুফায় বসবাসকারী ছিলেন। হাদীস বিশেষজ্ঞগণের মতে তিনি নির্ভরযোগ্য (ছিকা) একজন রাবী।

পতাকা

باب مَا جَاءَ فِي الرَّايَاتِ

1680

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، حَدَّثَنَا أَبُو يَعْقُوبَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، مَوْلَى مُحَمَّدِ بْنِ الْقَاسِمِ قَالَ بَعَثَنِي مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ إِلَى الْبَرَاءِ بْنِ عَازِبٍ أَسْأَلُهُ عَنْ رَايَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ كَانَتْ سَوْدَاءَ مُرَبَّعَةً مِنْ نَمِرَةٍ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَالْحَارِثِ بْنِ حَسَّانَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي زَائِدَةَ . وَأَبُو يَعْقُوبَ الثَّقَفِيُّ اسْمُهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَرَوَى عَنْهُ أَيْضًا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى .

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

১৬৮৬। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে কাসিমের আযাদকৃত দাস ইউনুস ইবনে উবাইদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মাদ ইবনে কাসিম আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর পতাকা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য বারা ইবনে আযিব (রাযিঃ)-এর নিকট পাঠিয়েছিলেন। এতদসম্পর্কে বারা (রাযিঃ) বললেন, এগুলো ছিল সাদা কালো রেখাটানা চতুষ্কোণ বিশিষ্ট কালো বর্ণের।

এই বিষয়ে আলী, হারিছ ইবনে হাসসান ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-গারীব। ইবনে আবী জাইদা (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। আবু ইয়াকুব ছাকাফী (রাহঃ)-এর নাম হলো ইসহাক ইবনে ইবরাহীম। উবাইদুল্লাহ ইবনে মুসা (রাহঃ)-ও তাঁর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন।
1681

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، وَهُوَ السَّالِحَانِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ حَيَّانَ، قَالَ سَمِعْتُ أَبَا مِجْلَزٍ، لاَحِقَ بْنَ حُمَيْدٍ يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَتْ رَايَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَوْدَاءَ وَلِوَاؤُهُ أَبْيَضَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৬৮৭। মুহাম্মাদ ইবনে রাফি‘ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর পতাকা ছিল কাল বর্ণের আর তাঁর ছোট পতাকা (লিওয়া) ছিল সাদা। ইবনে মাজাহ ২৮১৮

ইবনে আব্বাস (রাযিঃ)-এর রিওয়ায়াত হিসাবে এই সূত্রে হাদীসটি গারীব।

বিশেষ প্রতীক।

باب مَا جَاءَ فِي الشِّعَارِ

1682

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْمُهَلَّبِ بْنِ أَبِي صُفْرَةَ، عَمَّنْ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِنْ بَيَّتَكُمُ الْعَدُوُّ فَقُولُوا: حم لاَ يُنْصَرُونَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ . وَهَكَذَا رَوَى بَعْضُهُمْ عَنْ أَبِي إِسْحَاقَ مِثْلَ رِوَايَةِ الثَّوْرِيِّ وَرُوِيَ عَنْهُ عَنِ الْمُهَلَّبِ بْنِ أَبِي صُفْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً .

Narrator: বিবিধ

১৬৮৮। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... মুহাল্লাব ইবনে আবু সুফরা (রাহঃ) এমন একজন থেকে রিওয়ায়াত করেছেন যিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন, শত্রু যদি তোমাদেরকে রাতে হামলা করে (আর অন্ধকারের কারণে যদি পরস্পরকে চিনতে না পার) তবে (পরিচয় জ্ঞাপকরূপে) বলবে,حم لاَ يُنْصَرُونَ হামীম, লা ইউন-সারূন (হামীম, তারা সাহায্যপ্রাপ্ত হবে না)।

এই বিষয়ে সালামা ইবনে আকওয়া (রাযিঃ) থেকও হাদীস বর্ণিত আছে। অপর কতক রাবীও আবু ইসহাক (রাহঃ) থেকে সুফিয়ান ছাওরীর অনুরূপ বর্ণনা করেছেন; তাঁর বরাতে মুহাল্লাব ইবনে আবু সূফরা-নবী (ﷺ) সূত্রে এটিকে মুরসাল রূপে বর্ণনা করেছেন।

রাসূলুল্লাহ (ﷺ) এর তলওয়ারের বর্ণনা।

باب مَا جَاءَ فِي صِفَةِ سَيْفِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

1683

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُجَاعٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ الْحَدَّادُ، عَنْ عُثْمَانَ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ صَنَعْتُ سَيْفِي عَلَى سَيْفِ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ وَزَعَمَ سَمُرَةُ أَنَّهُ صَنَعَ سَيْفَهُ عَلَى سَيْفِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ حَنَفِيًّا . قَالَ أَبُو عِيسَى هَذَ حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ تَكَلَّمَ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ فِي عُثْمَانَ بْنِ سَعْدٍ الْكَاتِبِ وَضَعَّفَهُ مِنْ قِبَلِ حِفْظِهِ .

১৬৮৯। মুহাম্মাদ ইবনে শুজা‘ বাগদাদী (রাহঃ) ......... ইবনে সীরীন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার তলোয়ারটি সামুরা ইবনে জুনদাব (রাযিঃ)-এর তলোয়ারের নমুনায় বানিয়েছি। সামুরা (রাযিঃ) বলেছেন যে, তিনি তাঁর তলোয়ারটি বানিয়েছিলেন রাসূলুল্লাহ (ﷺ) এর তলোয়ারের নমুনায়। এটি ছিল হানাফী গোত্রের তলোয়ারের অনুরূপ নির্মিত।



এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। উসমান ইবনে সা’দ কাতিব সম্পর্কে ইয়াহয়া ইবনে সাঈদ কাত্তান সমালোচনা করেছেন এবং স্মরণ শক্তির দিক থেকে তাঁকে যঈফ বলেছেন।

যুদ্ধের সময় রোযা পালন করা।

باب مَا جَاءَ فِي الْفِطْرِ عِنْدَ الْقِتَالِ

1684

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَنْبَأَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عَطِيَّةَ بْنِ قَيْسٍ، عَنْ قَزَعَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ لَمَّا بَلَغَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ مَرَّ الظَّهْرَانِ فَآذَنَنَا بِلِقَاءِ الْعَدُوِّ فَأَمَرَنَا بِالْفِطْرِ فَأَفْطَرْنَا أَجْمَعُونَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنْ عُمَرَ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৬৯০। আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে মুসা (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের বছরে যখন মাররুয যাহরান এলাকায় পৌছলেন তখন আমাদেরকে শত্রু দলের সম্মুখীন হওয়ার ঘোষণা দিলেন এবং আমাদেরকে রোযা ভেঙ্গে ফেলার নির্দেশ দিলেন। ফলে আমরা সকলেই রোযা ভেঙ্গে ফেললাম। আবু দাউদ ২০৮১, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

ভয়ের সময় (এর উৎস সন্ধানে) বের হওয়া।

باب مَا جَاءَ فِي الْخُرُوجِ عِنْدَ الْفَزَعِ

1685

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ رَكِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ يُقَالُ لَهُ مَنْدُوبٌ فَقَالَ " مَا كَانَ مِنْ فَزَعٍ وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَمْرِو بْنِ الْعَاصِ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬৯১। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আনাস ইবনে মারিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) আবু তালহা (রাযিঃ)-এর ‘‘মানদুব’’ নামক ঘোড়ায় চড়ে বের হয়ে পড়লেন। পরে এসে বললেন, না ভয়ের কিছু নেই। ঘোড়াটিকে সমুদ্রের স্রোতের মত বেগমান পেয়েছি। ইবনে মাজাহ ২৭৭২

এই বিষয়ে আমর ইবনুল-আস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
1686

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَابْنُ أَبِي عَدِيٍّ، وَأَبُو دَاوُدَ قَالُوا حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ فَزَعٌ بِالْمَدِينَةِ فَاسْتَعَارَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرَسًا لَنَا يُقَالُ لَهُ مَنْدُوبٌ فَقَالَ " مَا رَأَيْنَا مِنْ فَزَعٍ وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬৯২। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মদীনায় একবার ভীষণ আশঙ্কা দেখা দেয়। রাসূলুল্লাহ (ﷺ) তখন আমাদের ‘‘মানদুব’’ নামক ঘোড়াটি ব্যবহারের জন্য চেয়ে নিলেন। পরে এসে বললেন, ভয়ের কিছু দেখলাম না। ঘোড়াটিকে সমুদ্রের স্রোতের ন্যায় বেগমান পেয়েছি।



ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
1687

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ أَجْرَإِ النَّاسِ وَأَجْوَدِ النَّاسِ وَأَشْجَعِ النَّاسِ . قَالَ وَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ لَيْلَةً سَمِعُوا صَوْتًا قَالَ فَتَلَقَّاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ وَهُوَ مُتَقَلِّدٌ سَيْفَهُ فَقَالَ " لَمْ تُرَاعُوا لَمْ تُرَاعُوا " . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَجَدْتُهُ بَحْرًا " . يَعْنِي الْفَرَسَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬৯৩। কুতায়বা (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, নবী (ﷺ) ছিলেন, অতি সুন্দর মানব। দানশীল ও সাহসী। রাবী বলেন, মদীনাবাসীরা এক রাতে একটি ভীষণ আওয়ায শুনে আতঙ্কিত হয়ে পড়ল। নবী (ﷺ) আবু তালহার জিনবিহীন ঘোড়ায় চড়ে গলায় তলোয়ার ঝুলিয়ে তাদের সাথে মিলিত হন এবং তিনি বললেন, তোমরা ভয় করো না। তোমরা ভয় করো না। এরপর তিনি বললেন, ঘোড়াটিকে সমুদ্র স্রোতের ন্যায় বেগবান পেয়েছি।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

যুদ্ধে টিকে থাকা।

باب مَا جَاءَ فِي الثَّبَاتِ عِنْدَ الْقِتَالِ

1688

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ لَنَا رَجُلٌ أَفَرَرْتُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَا أَبَا عُمَارَةَ قَالَ لاَ وَاللَّهِ مَا وَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَكِنْ وَلَّى سَرَعَانُ النَّاسِ تَلَقَّتْهُمْ هَوَازِنُ بِالنَّبْلِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى بَغْلَتِهِ وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ آخِذٌ بِلِجَامِهَا وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ عُمَرَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

১৬৯৪। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। একবার তাকে জনৈক ব্যক্তি বলল, হে আবু উমরা, আপনারা কি রাসূলুল্লাহ (ﷺ)-কে রেখে (হুনায়ন যুদ্ধের সময়) পলায়ন করেছিলেন? তিনি বললেন, না, আল্লাহর কসম রাসূলুল্লাহ (ﷺ) কখনও পলায়ন করেন নি। কিছু তাড়াহুড়াকারী লোক পলায়ন করেছিল। হাওয়াযিন গোত্রের শত্রুরা তীর নিয়ে তাদের সম্মুখীন হয়েছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর খচ্চরের উপর সওয়ার ছিলেন এবং আবু সুফিয়ান ইবনে হারিছ ইবনে আব্দুল মুত্তালিব এর লাগাম ধরে দাঁড়িয়ে ছিলেন। আর রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেনঃ


أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ
أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ

নবীই আমি মিথ্যা নয়

আব্দুল মুত্তালিবের ছেলে সুনিশ্চয়।



এই বিষয়ে আলী ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
1689

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لَقَدْ رَأَيْتُنَا يَوْمَ حُنَيْنٍ وَإِنَّ الْفِئَتَيْنِ لَمُوَلِّيَتَيْنِ وَمَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِائَةُ رَجُلٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৬৯৫। মুহাম্মাদ ইবনে উমর ইবনে আলী মুকাদ্দামী (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দুটো দলকে পলায়ন অবস্থায় হুনায়ন যুদ্ধে দেখতে পেলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে একশ’ জনের মত লোকও ছিল না।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। উবাইদুল্লাহ (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।

তলওয়ার এবং তার অলংকার।

باب مَا جَاءَ فِي السُّيُوفِ وَحِلْيَتِهَا

1690

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صُدْرَانَ أَبُو جَعْفَرٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا طَالِبُ بْنُ حُجَيْرٍ، عَنْ هُودِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ، عَنْ جَدِّهِ، مَزِيدَةَ قَالَ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْفَتْحِ وَعَلَى سَيْفِهِ ذَهَبٌ وَفِضَّةٌ . قَالَ طَالِبٌ فَسَأَلْتُهُ عَنِ الْفِضَّةِ فَقَالَ كَانَتْ قَبِيعَةُ السَّيْفِ فِضَّةً . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ . وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَجَدُّ هُودٍ اسْمُهُ مَزِيدَةُ الْعَصَرِيُّ .

Narrator: বিবিধ

১৬৯৬। মুহাম্মাদ ইবনে সুদরান আবু জা‘ফার বসরী (রাহঃ) ......... মাযীদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন তখন তাঁর তলোয়ার ছিল স্বর্ণ ও রৌপ্য-খচিত।

বর্ণনাকারী তালিব বলেন, আমি তাঁকে রৌপ্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ তলোয়ারের বাটটি ছিল রৌপ্য খচিত। এই বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি গারীব। হূদ (রাহঃ) এর মাতামহের নাম হল মাযীদা আসরী (রাযিঃ)।
1691

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَتْ قَبِيعَةُ سَيْفِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ فِضَّةٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَهَكَذَا رُوِيَ عَنْ هَمَّامٍ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ وَقَدْ رَوَى بَعْضُهُمْ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ قَالَ كَانَتْ قَبِيعَةُ سَيْفِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ فِضَّةٍ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬৯৭। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর তলোয়ারের বাটটি ছিল রৌপ্য খচিত।

আবু দাউদ ২৩২৬-২৩২৮

এই হাদীসটি হাসান-গারীব। হাম্মাম-কাতাদা-আনাস (রাযিঃ) সূত্রে উক্তরূপ বর্ণিত আছে। কেউ কেউ এটিকে কাতাদা-সাঈদ ইবনে আবুল হাসান (রাহঃ) সূত্রে (মুরসালরূপে) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এর তলোয়ারের বাটি ছিল রৌপ্য খচিত।

লৌহ বর্ম।

باب مَا جَاءَ فِي الدِّرْعِ

1692

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ، قَالَ كَانَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم دِرْعَانِ يَوْمَ أُحُدٍ فَنَهَضَ إِلَى الصَّخْرَةِ فَلَمْ يَسْتَطِعْ فَأَقْعَدَ طَلْحَةَ تَحْتَهُ فَصَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِ حَتَّى اسْتَوَى عَلَى الصَّخْرَةِ فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " أَوْجَبَ طَلْحَةُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ وَالسَّائِبِ بْنِ يَزِيدَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ .

Narrator: হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)

১৬৯৮। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ......... যুবাইর ইবনুল আওওয়াম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন নবী (ﷺ) এর গায়ে দুটি বর্ম ছিল। (আহত হওয়ার পর) তিনি একটি চাটানে উঠতে চেষ্টা করেন কিন্তু সক্ষম হলেন না। তখন তালহাকে নীচে বসিয়ে নবী (ﷺ) তার উপর চড়ে উক্ত চাটানে আসীন হলেন। যুবাইর (রাযিঃ) বলেন, এমন সময় আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, তালহা তাঁর জন্য (জান্নাত) অবশ্যম্ভাবী করে নিল।

আবু দাউদ ২৩৩২

এই বিষয়ে সাফওয়ান ইবনে উমাইয়া ও সাইব ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-গারীব। মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।

শিরস্ত্রাণ।

باب مَا جَاءَ فِي الْمِغْفَرِ

1693

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ فَقِيلَ لَهُ ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ . فَقَالَ " اقْتُلُوهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُ كَبِيرَ أَحَدٍ رَوَاهُ غَيْرَ مَالِكٍ عَنِ الزُّهْرِيِّ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬৯৯। কুতায়বা (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নবী (ﷺ) সেখানে প্রবেশ করেন। তখন তাঁর মাথায় ছিল লৌহ শিরস্ত্রাণ। তাঁকে বলা হল, ইবনে খাতল [১] কা‘বার পর্দায় জড়িয়ে আছে। তিনি বললেন, তাকে হত্যা করে ফেল। ইবনে মাজাহ ২৮০৫, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ইবনে শিহাব যুহরী (রাহঃ) থেকে মালিক (রাহঃ) ছাড়া বড়দের কেউ এই হাদীসটি রিওয়ায়াত করেছেন বলে আমরা অবহিত নই।

[১] ইসলাম গ্রহণের পর আবার কাফির হয়ে গিয়েছিল এবং ইসলামের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত ছিল। নবী মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণার পরও যে কয়জনকে ক্ষমা করেন নি, ইবন খাতল ছিল তাদের অন্যতম।

ঘোড়ার ফযীলত।

باب مَا جَاءَ فِي فَضْلِ الْخَيْلِ

1694

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْثَرُ بْنُ الْقَاسِمِ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْخَيْرُ مَعْقُودٌ فِي نَوَاصِي الْخَيْلِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ الأَجْرُ وَالْمَغْنَمُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي سَعِيدٍ وَجَرِيرٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَسْمَاءَ بِنْتِ يَزِيدَ وَالْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَعُرْوَةُ هُوَ ابْنُ أَبِي الْجَعْدِ الْبَارِقِيُّ وَيُقَالُ هُوَ عُرْوَةُ بْنُ الْجَعْدِ . قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَفِقْهُ هَذَا الْحَدِيثِ أَنَّ الْجِهَادَ مَعَ كُلِّ إِمَامٍ إِلَى يَوْمِ الْقِيَامَةِ .

Narrator: উরওয়া ইবনে আবু জা'দ বারিকী (রাঃ)

১৭০০। হান্নাদ (রাহঃ) ......... উরওয়া বারিকী (রাযিঃ) থেকে বর্ণত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামত পর্যন্তের জন্য ঘোড়ার কপালে বেঁধে রাখা হয়েছে মঙ্গলঃ তা হল সাওয়াব এবং গনিমত। - নাসাঈ

এই বিষয়ে ইবনে উমর, আবু সাঈদ, জারীর, আবু হুরায়রা, আসমা বিনতে ইয়াযীদ, মুগীরা ইবনে শু‘বা ও জাবির (রাযিঃ) থেকে হাদীস বর্ণত রয়েছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই উরওয়া (রাযিঃ) হলেন ইবনে আবুল জা‘দ বারিকী। উরওয়া ইবনে জা‘দ (রাযিঃ) বলেও কথিত আছে। ইমাম আহমাদ ইবনে হাম্বাল (রাহঃ) বলেন, এই হাদীসটির তাৎপর্য হলো, কিয়ামত পর্যন্ত প্রত্যেক ইমাম (ইসলামী রাষ্ট্রের সরকার প্রধান)-এর নেতৃত্বে জিহাদ চলবে।

কোন ধরণের ঘোড়া পছন্দনীয়।

باب مَا جَاءَ مَا يُسْتَحَبُّ مِنَ الْخَيْلِ

1695

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْهَاشِمِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا شَيْبَانُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا عِيسَى بْنُ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُمْنُ الْخَيْلِ فِي الشُّقْرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ شَيْبَانَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭০১। আব্দুল্লাহ ইবনে সাব্বাহ হাশিমী বসরী (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, লাল বর্ণের ঘোড়ায় বরকত নিহিত। -আবু দাউদ ২২৯৩

এই হাদীসটি হাসান-গারীব। শায়বান (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
1696

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عُلَىِّ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " خَيْرُ الْخَيْلِ الأَدْهَمُ الأَقْرَحُ الأَرْثَمُ ثُمَّ الأَقْرَحُ الْمُحَجَّلُ طَلْقُ الْيَمِينِ فَإِنْ لَمْ يَكُنْ أَدْهَمَ فَكُمَيْتٌ عَلَى هَذِهِ الشِّيَةِ " .

Narrator: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

১৭০২। আহমাদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, সর্বোত্তম ঘোড়া হল কাল বর্ণের ঘোড়া এবং যার কপাল ও উপরের ওষ্ঠটি সাদা। এরপর হল যার কপাল এবং ডান পা ছাড়া বাকী পাগুলো হটু পর্যন্ত সাদা। কাল বর্ণের ঘোড়া যদি না হয় তবে লাল-কাল মিশ্রিত রংের ঘোড়া উপরোক্ত পর্যায়ের। -ইবনে মাজাহ ২৭৮৯

1697

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .

১৭০৩। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইয়াযীদ ইবনে আবু হাবীব (রাহঃ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব-সহীহ।

অপছন্দনীয় ঘোড়া।

باب مَا جَاءَ مَا يُكْرَهُ مِنَ الْخَيْلِ

1698

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي سَلْمُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ النَّخَعِيُّ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَرِهَ الشِّكَالَ مِنَ الْخَيْلِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ شُعْبَةُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْخَثْعَمِيِّ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . وَأَبُو زُرْعَةَ بْنُ عَمْرِو بْنِ جَرِيرٍ اسْمُهُ هَرِمٌ . حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ قَالَ قَالَ لِي إِبْرَاهِيمُ النَّخَعِيُّ إِذَا حَدَّثْتَنِي فَحَدِّثْنِي عَنْ أَبِي زُرْعَةَ فَإِنَّهُ حَدَّثَنِي مَرَّةً بِحَدِيثٍ ثُمَّ سَأَلْتُهُ بَعْدَ ذَلِكَ بِسِنِينَ فَمَا أَخْرَمَ مِنْهُ حَرْفًا .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৭০৪। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) শিকাল অর্থাৎ যে ঘোড়ার কেবল ডান পা সাদা সেই ঘোড়া পছন্দ করতেন না। - ইবনে মাজাহ ৭২৯০, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। শু‘বা (রাহঃ) এটিকে আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ খাছআমী-আবু যুরআ-আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু যুরআ ইবনে আমর ইবনে জাবীর (রাহঃ) এর নাম হল হারিম।

মুহাম্মাদ ইবনে হুমায়দ রাযী (রাহঃ) ......... উমরাহ ইবনে কা‘কা‘ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবরাহীম নাখ‘ঈ (রাহঃ) আমাকে বলেছেন যে, আমার কাছে হাদীস বর্ণনা করলে আবু যুরআ (রাহঃ) এর বরাতে হাদীস বর্ণনা করবেন। কারণ, তিনি একবার আমার কাছে একটি হাদীস বর্ণনা করেছিলেন। পরবর্তীতে বেশ কয়েক বছর পর এটি সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। এতে একটি হরফেও তিনি তার কোন ত্রুটি করেন নি।

ঘোড় দৌড় প্রতিযোগিতা।

باب مَا جَاءَ فِي الرِّهَانِ وَالسَّبَقِ

1699

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَزِيرٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، عَنْ سُفْيَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَجْرَى الْمُضَمَّرَ مِنَ الْخَيْلِ مِنَ الْحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ وَبَيْنَهُمَا سِتَّةُ أَمْيَالٍ وَمَا لَمْ يُضَمَّرْ مِنَ الْخَيْلِ مِنْ ثَنِيَّةِ الْوَدَاعِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ وَبَيْنَهُمَا مِيلٌ وَكُنْتُ فِيمَنْ أَجْرَى فَوَثَبَ بِي فَرَسِي جِدَارًا . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَجَابِرٍ وَعَائِشَةَ وَأَنَسٍ . وَهَذَا حَدِيثٌ صَحِيحٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ الثَّوْرِيِّ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭০৫। মুহাম্মাদ ইবনে ওয়াযীর (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) ‘‘তাযমীর’’কৃত ঘোড়াসমূহের হাফইয়া থেকে ছানিয়াতুল ওয়াদা পর্যন্ত দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন। দুটির মধ্যে দুরত্ব ছিল ছয় মাইল। আর যে সমস্ত ঘোড়ার তাযমীর হয় নি সেগুলো ছানিয়াতুল ওয়াদা‘ থেকে বনু যুরায়ক-মসজিদ পর্যন্ত দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন। দুটোর মধ্যে দুরত্ব ছিল এক মাইল। আমিও দৌড় প্রতিযোগিদের মধ্যে ছিলাম। আমার ঘোড়াটি আমাকে নিয়ে (লক্ষ্য সীমা অতিক্রম করে মসজিদের) দেওয়াল টপকে গিয়েছিল। - ইবনে মাজাহ ২৮৭৭, নাসাঈ

এই বিষয়ে আবু হুরায়রা, জাবির, আনাস ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ছাওরী (রাহঃ) -এর রিওয়ায়াত হিসাবে গারীব।
1700

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ نَافِعِ بْنِ أَبِي نَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ سَبَقَ إِلاَّ فِي نَصْلٍ أَوْ خُفٍّ أَوْ حَافِرٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৭০৬। আবু কুরায়ব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তীর, উট, ঘোড়া ছাড়া অন্য কিছুর মধ্যে প্রতিযোগিতা নেই।

ইবনে মাজাহ ২৮৭৮

গাধার মাধ্যমে ঘোটকীর প্রজনন অপছন্দনীয়।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَنْ تُنْزَى الْحُمُرُ عَلَى الْخَيْلِ

1701

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبُو جَهْضَمٍ، مُوسَى بْنُ سَالِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَبْدًا مَأْمُورًا مَا اخْتَصَّنَا دُونَ النَّاسِ بِشَيْءٍ إِلاَّ بِثَلاَثٍ أَمَرَنَا أَنْ نُسْبِغَ الْوُضُوءَ وَأَنْ لاَ نَأْكُلَ الصَّدَقَةَ وَأَنْ لاَ نُنْزِيَ حِمَارًا عَلَى فَرَسٍ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ هَذَا عَنْ أَبِي جَهْضَمٍ فَقَالَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ حَدِيثُ الثَّوْرِيِّ غَيْرُ مَحْفُوظٍ وَوَهِمَ فِيهِ الثَّوْرِيُّ وَالصَّحِيحُ مَا رَوَى إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ وَعَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ عَنْ أَبِي جَهْضَمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭০৭। আবু কুরায়ব (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন একজ নির্দেশ প্রাপ্ত বান্দা। তিনটি বিষয় ছাড়া তিনি আমাদেরকে কোন বিষয়ে খাস কোন হুকুম করেন নি। আর তা হল, তিনি আমাদেরকে পূর্ণভাবে উযু করতে নির্দেশ দিয়েছেন। সাদ্‌কা না খেতে হুকুম করেছেন এবং গাধার মাধ্যমে ঘোটকীর প্রজনন ঘটাতে নিষেধ করেছেন।

এই বিষয়ে আলী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। সুফিয়ান ছাওরী (রাহঃ) এই হাদীসটিকে আবু জাহযম (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন। তিনি উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস-ইবনে আব্বাস (রাযিঃ)-এর সূত্রের উল্লেখ করেছেন। মুহাম্মাদ (আল বুখারী) (রাহঃ)-কে বলতে শুনেছি যে, ছাওরী বর্ণিত রিওয়ায়াতটি মাহফুজ নয়। এতে ছাওরী (রাহঃ) এর বিভ্রান্তি হয়েছে। ইসমাঈল ইবনে উলাইয়্যা ও আব্দুল ওয়ারিছ ইবনে সাঈদ-আবু জাহযম ......... ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রটি হল সহীহ।

দরিদ্র মুসলিমদের ওসীলায় বিজয় প্রার্থনা করা।

باب مَا جَاءَ فِي الاِسْتِفْتَاحِ بِصَعَالِيكِ الْمُسْلِمِينَ

1702

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَرْطَاةَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " ابْغُونِي ضُعَفَاءَكُمْ فَإِنَّمَا تُرْزَقُونَ وَتُنْصَرُونَ بِضُعَفَائِكُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবুদ দারদা রাযি.

১৭০৮। আহমাদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আবুদ দারদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা আমাকে তোমাদের দুর্বলদের মাঝে অন্বেষণ করবে। কেননা, তোমরা তো এই দুর্বলদের বরকতেই রিযক এবং আল্লাহর সাহায্য পেয়ে থাকে।

আবু দাউদ ২৩৩৫

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

ঘোড়ার গলায় ঘন্টা বাধা।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الأَجْرَاسِ عَلَى الْخَيْلِ

1703

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَصْحَبُ الْمَلاَئِكَةُ رُفْقَةً فِيهَا كَلْبٌ وَلاَ جَرَسٌ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَعَائِشَةَ وَأُمِّ حَبِيبَةَ وَأُمِّ سَلَمَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৭০৯। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কাফেলার সাথে কুকুর এবং ঘন্টা থাকে ফিরিশতাগণ সে কাফেলার সঙ্গী হন না। আবু দাউদ ২৩০৩, মুসলিম

এই বিষয়ে উমর, আয়িশা, উম্মে হাবীবা ও উম্মে সালামা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

যুদ্ধে কাকে কোন কাজে নিয়োগ করা যাবে।

باب مَا جَاءَ مَنْ يُسْتَعْمَلُ عَلَى الْحَرْبِ

1704

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا الأَحْوَصُ بْنُ الْجَوَّابِ أَبُو الْجَوَّابِ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ جَيْشَيْنِ وَأَمَّرَ عَلَى أَحَدِهِمَا عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَعَلَى الآخَرِ خَالِدَ بْنَ الْوَلِيدِ وَقَالَ " إِذَا كَانَ الْقِتَالُ فَعَلِيٌّ " . قَالَ فَافْتَتَحَ عَلِيٌّ حِصْنًا فَأَخَذَ مِنْهُ جَارِيَةً فَكَتَبَ مَعِي خَالِدُ بْنُ الْوَلِيدِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَشِي بِهِ فَقَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَرَأَ الْكِتَابَ فَتَغَيَّرَ لَوْنُهُ ثُمَّ قَالَ " مَا تَرَى فِي رَجُلٍ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ " . قَالَ قُلْتُ أَعُوذُ بِاللَّهِ مِنْ غَضَبِ اللَّهِ وَغَضَبِ رَسُولِهِ وَإِنَّمَا أَنَا رَسُولٌ . فَسَكَتَ قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الأَحْوَصِ بْنِ جَوَّابٍ . مَعْنَى قَوْلِهِ يَشِي بِهِ يَعْنِي النَّمِيمَةَ .

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

১৭১০। আব্দুল্লাহ ইবনে আবু যিয়াদ (রাহঃ) ......... বারা (রাযিঃ) থেকে বর্ণিত। একবার রাসূলুল্লাহ (ﷺ) দু’টি বাহিনী প্রেরণ করেছিলেন। একটির সেনাপতি বানিয়েছিলেন আলী (রাযিঃ)-কে আরেকটির বানিয়েছিলেন খালিদ ইবনে ওয়ালীদ (রাযিঃ)-কে এবং বললেন, যুদ্ধ চলাকালে আলী হবে সম্মিলিত বাহিনীর আমীর। আলী (রাযিঃ) একটি কেল্লা জয় করলেন এবং সেখানকার বন্দীদের থেকে একজন দাসীকে তিনি নিজের জন্য নিয়ে নিলেন। তখন খালিদ (রাযিঃ) এই বিষয়ে আলী (রাযিঃ)-এর সমালোচনা করে একটি চিঠি আমাকে দিয়ে নবী (ﷺ) এর নিকট প্রেরণ করেন। এটি নিয়ে আমি নবী (ﷺ) এর কাছে এলাম। তিনি চিঠিটা পড়লেন। তখন তাঁর (চেহারার) রং পরিবর্তন হয়ে গেল। পরে বললেন, ঐ ব্যক্তি সম্পর্কে তোমরা কি ভাব যে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসে এবং আল্লাহ ও তাঁর রাসূলও তাঁকে ভালবাসেন? আমি বললাম, আমি আল্লাহর গযব এবং তাঁর রাসূলের ক্রোধ থেকে আল্লাহর কাছেই পানাহ চাই। আমি একজন পত্র বাহক মাত্র। তখন নবী (ﷺ) শান্ত হয়ে গেলেন।

এই বিষয়ে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-গারীব। আওহয়াস ইবনে জাওওয়াব-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। হাদীসোক্তيَشِي بِهِ এর অর্থ হল তাঁর সমালোচনা করা।

ইমাম অর্থাৎ রাষ্ট্র প্রধান।

باب مَا جَاءَ فِي الإِمَامِ

1705
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَلاَ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُ وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَأَبِي مُوسَى . وَحَدِيثُ أَبِي مُوسَى غَيْرُ مَحْفُوظٍ وَحَدِيثُ أَنَسٍ غَيْرُ مَحْفُوظٍ وَحَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
قَالَ حَكَاهُ إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ عَنْ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . أَخْبَرَنِي بِذَلِكَ، مُحَمَّدٌ عَنْ إِبْرَاهِيمَ بْنِ بَشَّارٍ، . قَالَ وَرَوَى غَيْرُ، وَاحِدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً وَهَذَا أَصَحُّ . قَالَ مُحَمَّدٌ وَرَوَى إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ مُعَاذِ بْنِ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ سَائِلٌ كُلَّ رَاعٍ عَمَّا اسْتَرْعَاهُ " . قَالَ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ هَذَا غَيْرُ مَحْفُوظٍ وَإِنَّمَا الصَّحِيحُ عَنْ مُعَاذِ بْنِ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭১১। কুতায়বা (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমরা প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। জনগণের আমীরও একজন দায়িত্বশীল সে তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন পুরুষ তার পরিবারস্থ লোকদের ব্যাপারে দায়িত্বশীল সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন স্ত্রীলোক তার স্বামীর ঘরের তত্ত্বাবধায়ক সে এতদ্বিষয়ে জিজ্ঞাসিত হবে। গোলাম তার মালিকের ধন-সম্পদের ব্যাপারে তত্ত্বাবধায়ক এতদ্বিষিয়ে সে জিজ্ঞাসিত হবে। শোন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

আবু দাউদ ২৬০০, নাসাঈ

এই বিষয়ে আবু হুরায়রা, আনাস ও আবু মুসা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে উমর বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ। আবু মুসা (রাযিঃ) বর্ণিত হাদীসটি মাহফুজ নয়। আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসটিও মাহফুজ নয়। ইবরাহীম ইবনে বাশশার রামাদি (রাহঃ) এটিকে সুফিয়ান ইবনে উয়াইনা-বুরায়দা ইবনে আব্দুল্লাহ ইবনে আবু বুরদা-আবু বুরদা-আবু মুসা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইবনে ইবরাহীম ইবনে বাশশার (রাহঃ) উক্ত সূত্রে আমাকে তা বর্ণনা করেছেন। মুহাম্মাদ (আল বুখারী) বলেছেন, একাধিক রাবী এটিকে সুফিয়ান-বুরায়দা ইবনে আবী বুরদা-নবী (ﷺ) সূত্রে মুরসাল রূপে বর্ণনা করেছেন। এটি অধিকতর সহীহ।

মুহাম্মাদ (রাহঃ) বলেন, ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... মুআয ইবনে হিশাম-তার পিতা হিশাম-কাতাদা-আনাস (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে তাঁর তত্ত্বাবধানের বিষয়গুলোকে জিজ্ঞাসা করবেন... মুহাম্মাদ (আল বুখারী) (রাহঃ)-কে বলতে শুনেছি যে, এটি মাহফুজ নয়। সহীহ হল এটি মুআয ইবনে হিশাম-তার পিতা হিশাম-হাসান-নবী (ﷺ) সূত্রে মুরসাল রূপে বর্ণিত আছে।

ইমামের প্রতি আনুগত্য।

باب مَا جَاءَ فِي طَاعَةِ الإِمَامِ

1706

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنِ الْعَيْزَارِ بْنِ حُرَيْثٍ، عَنْ أُمِّ الْحُصَيْنِ الأَحْمَسِيَّةِ، قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ فِي حَجَّةِ الْوَدَاعِ وَعَلَيْهِ بُرْدٌ قَدِ الْتَفَعَ بِهِ مِنْ تَحْتِ إِبْطِهِ قَالَتْ فَأَنَا أَنْظُرُ إِلَى عَضَلَةِ عَضُدِهِ تَرْتَجُّ سَمِعْتُهُ يَقُولُ " يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا اللَّهَ وَإِنْ أُمِّرَ عَلَيْكُمْ عَبْدٌ حَبَشِيٌّ مُجَدَّعٌ فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا مَا أَقَامَ لَكُمْ كِتَابَ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعِرْبَاضِ بْنِ سَارِيَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أُمِّ حُصَيْنٍ .

Narrator: বিবিধ

১৭১২। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) উম্মুল হুসাইন আহমাসিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ (ﷺ)-কে খুতবা দিতে শুনেছি। তখন তাঁর গায়ে একটি চাদর ছিল। তিনি এটিকে বগলের নীচে দিয়ে এনে পেচিয়ে রেখেছিলেন। আমি দেখছিলাম তাঁর বাহুর পেশী সঞ্চালিত হচ্ছিল আর তিনি বলছিলেনঃ হে লোক সকল, আল্লাহকে ভয় করবে। নাক-কান কাটা কোন হাবশী গোলামকেও যদি তোমাদের আমীর বানিয়ে দেওয়া হয় তবে তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে-যতদিন সে তোমাদের মাঝে আল্লাহর কিতাবের বিধান কায়েম করবে। ইবনে মাজাহ ২৮৬১

এই বিষয়ে আবু হুরায়রা ও ইরবায ইবনে সারিয়া (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ। উম্মু হাসান (রাযিঃ) থেকে এটি একাধিক সূত্রে বর্ণিত আছে।

সৃষ্টিকর্তা আল্লাহর নাফরমানীতে কোন মাখলূকের আনুগত্য হতে পারে না।

باب مَا جَاءَ لاَ طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ

1707

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " السَّمْعُ وَالطَّاعَةُ عَلَى الْمَرْءِ الْمُسْلِمِ فِيمَا أَحَبَّ وَكَرِهَ مَا لَمْ يُؤْمَرْ بِمَعْصِيَةٍ فَإِنْ أُمِرَ بِمَعْصِيَةٍ فَلاَ سَمْعَ عَلَيْهِ وَلاَ طَاعَةَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَالْحَكَمِ بْنِ عَمْرٍو الْغِفَارِيِّ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭১৩। কুতায়বা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যক মুসলিম ব্যক্তির কর্তব্য হল পছন্দ হোক বা অপছন্দ সর্বাস্থায় আমীরের কথা শুনা ও মান্য করা যতক্ষণ পর্যন্ত না তাকে আল্লাহর নাফরমানীর নির্দেশ দেওয়া হয়। তবে তাকে নাফরমানীর নির্দেশ দেওয়া হলে তখন আর শোনা ও মান্য করা যাবে না।

নাসাঈ

এই বিষয়ে আলী, ইমরান ইবনে হুসাইন ও হাকাম ইবনে আমর গিফারী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ।

একটি প্রাণীকে আরেকটির বিরুদ্ধে উত্তেজিত করা এবং কোন প্রাণীর চেহারায় আঘাত করা ও দাগ লাগান।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ التَّحْرِيشِ بَيْنَ الْبَهَائِمِ وَالضَّرْبِ وَالْوَسْمِ فِي الْوَجْهِ

1708

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ قُطْبَةَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ التَّحْرِيشِ بَيْنَ الْبَهَائِمِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭১৪। আবু কুরায়ব (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রাণীদের একটির বিরুদ্ধে আরেকটির উত্তেজিত করতে নিষেধ করেছেন। আবু দাউদ ৪৪৩,

1709
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ مُجَاهِدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ التَّحْرِيشِ بَيْنَ الْبَهَائِمِ . وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ . وَيُقَالُ هَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ قُطْبَةَ .
وَرَوَى شَرِيكٌ، هَذَا الْحَدِيثَ عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِي يَحْيَى . حَدَّثَنَا بِذَلِكَ أَبُو كُرَيْبٍ عَنْ يَحْيَى بْنِ آدَمَ عَنْ شَرِيكٍ . وَرَوَى أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . وَأَبُو يَحْيَى هُوَ الْقَتَّاتُ الْكُوفِيُّ وَيُقَالُ اسْمُهُ زَاذَانُ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ طَلْحَةَ وَجَابِرٍ وَأَبِي سَعِيدٍ وَعِكْرَاشِ بْنِ ذُؤَيْبٍ .
১৭১৫। মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ......... মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) প্রাণীদের পরস্পর উত্তেজিত করা নিষেধ করেছেন।



এই সূত্রে ইবনে আব্বাস (রাযিঃ)-এর উল্লেখ করা হয় নি এবং একে কুতবা (১৭১৪ নং)-এর রিওয়ায়অত অপেক্ষা অধিকতর সহীহ বলা হয়। শারীক (রাহঃ) এই হাদীসটিকে আ‘মাশ-মুজাহিদ-ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এতে আবু ইয়াহয়া (রাযিঃ) এর উল্লেখ নাই। আবু মুআবিয়া (রাহঃ)-এটিকে আ‘মাশ-মুজাহিদ-নবী (ﷺ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। এই বিষয়ে তালহা, জাবির, আবু সাঈদ ও ইকরাশ ইবনে যুওয়ায়ব (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
1710

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْوَسْمِ فِي الْوَجْهِ وَالضَّرْبِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৭১৬। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) চেহারায় দাগ লাগাতে এবং মারতে নিষেধ করেছেন।

আবু দাউদ ২৩১০, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

বালিগ হওয়ার বয়সসীমা এবং কখন থেকে (বায়তুল মাল থেকে) তার ভাতা নির্ধারণ করা হবে।

باب مَا جَاءَ فِي حَدِّ بُلُوغِ الرَّجُلِ وَمَتَى يُفْرَضُ لَهُ

1711
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَزِيرِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، عَنْ سُفْيَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ عُرِضْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي جَيْشٍ وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشَرَةَ فَلَمْ يَقْبَلْنِي ثُمَّ عُرِضْتُ عَلَيْهِ مِنْ قَابِلٍ فِي جَيْشٍ وَأَنَا ابْنُ خَمْسَ عَشَرَةَ فَقَبِلَنِي . قَالَ نَافِعٌ فَحَدَّثْتُ بِهَذَا الْحَدِيثِ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ فَقَالَ هَذَا حَدُّ مَا بَيْنَ الصَّغِيرِ وَالْكَبِيرِ . ثُمَّ كَتَبَ أَنْ يُفْرَضَ لِمَنْ بَلَغَ الْخَمْسَ عَشَرَةَ .
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، نَحْوَهُ بِمَعْنَاهُ إِلاَّ أَنَّهُ قَالَ قَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ هَذَا حَدُّ مَا بَيْنَ الذُّرِّيَّةِ وَالْمُقَاتِلَةِ . وَلَمْ يَذْكُرْ أَنَّهُ كَتَبَ أَنْ يُفْرَضَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ إِسْحَاقَ بْنِ يُوسُفَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ سُفْيَانَ الثَّوْرِيِّ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭১৭। মুহাম্মাদ ইবনে ওয়াযীর ওয়াসিতী (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে কোন এক সৈন্য দলে অন্তর্ভুক্তির জন্য একবার নবী (ﷺ) এর সম্মুখে পেশ করা হলো। আমার বয়স তখন চৌদ্দ। তিনি আমাকে এর জন্য গ্রহণ করলেন না। পরবর্তী বছর আরেক সেনা দলে অন্তর্ভুক্তির জন্য আমাকে পেশ করা হল। আমার বয়স তখন পনের। তিনি আমাকে এর জন্য গ্রহণ করলেন।

নাফি‘ (রাহঃ) বলেন, এই হাদীসটি উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) এর কাছে বিবৃত করলে তিনি বললেন, এ হল বালিগ না বালিগের বয়সসীমা। এরপর তিনি যাদের পনের বছর হয়েছে তাদের জন্য বায়তুল মাল থেকে ভাতা নির্ধারণের ফরমান লিখে দিলেন।

ইবনে মাজাহ ২৫৪৩, নাসাঈ

ইবনে আবু উমর (রাহঃ) ......... উবাইদুল্লাহ (রাহঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। তবে এতে আছে যে, নাফি বলেন, উমর ইবনে আব্দুল আযীয বলেছেন, এ হল না বালিগ ও যুদ্ধাপযোগী হওয়ার বয়সসীমা। তবে এতে ফরমান লিখে দেওয়ার কথা উল্লেখ নাই।

ইসহাক ইবনে ইউসুফ (রাহঃ) এর রিওয়াযাতটি হাসান-সহীহ। সুফিয়ান ছাওরী (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে গারীব।

কেউ যদি ঋণের বোঝা নিয়ে শহীদ হয়।

باب مَا جَاءَ فِيمَنْ يُسْتَشْهَدُ وَعَلَيْهِ دَيْنٌ

1712

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَامَ فِيهِمْ فَذَكَرَ لَهُمْ أَنَّ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ وَالإِيمَانَ بِاللَّهِ أَفْضَلُ الأَعْمَالِ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللَّهِ أَيُكَفِّرُ عَنِّي خَطَايَاىَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَعَمْ إِنْ قُتِلْتَ فِي سَبِيلِ اللَّهِ وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ " . ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَيْفَ قُلْتَ " . قُلْتُ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللَّهِ أَيُكَفِّرُ عَنِّي خَطَايَاىَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَعَمْ وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ إِلاَّ الدَّيْنَ فَإِنَّ جِبْرِيلَ قَالَ لِي ذَلِكَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَمُحَمَّدِ بْنِ جَحْشٍ وَأَبِي هُرَيْرَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا وَرَوَى يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ وَغَيْرُ وَاحِدٍ نَحْوَ هَذَا عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ .

Narrator: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

১৭১৮। কুতায়বা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে কাতাদা তার পিতা আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন লোকদের মাঝে দাঁড়ালেন এবং তাদের উদ্দেশ্যে বললেন, আল্লাহর পথে জিহাদ এবং আল্লাহর পথে ঈমান হল সবচেয়ে আফযাল আমল। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি আল্লাহর পথে নিহত হই তবে কি আমার গুনাহগুলির কাফফারা হয়ে যাবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, যদি তুমি সাওয়াবের আশায় ধৈর্যের সঙ্গে পিছপা না হয়ে অগ্রবর্তী অবস্থায় টিকে থেকে আল্লাহর পথে শহীদ হও। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কিভাবে কথাটা বলেছিলে? লোকটি বলল, আমি যদি আল্লাহর পথে শহীদ হই তবে কি আপনার মতে আমার গুনাহগুলির কাফফারা হবে কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, যদি তুমি সাওয়াবের আশায় ধৈর্যের সঙ্গে পিছপা না হয়ে অগ্রবর্তী অবস্থায় শহীদ হও তবে এতে ঋণ ছাড়া বাকী সবগুলোর কাফফারা হয়ে যাবে। জিবরাঈল (আলাইহিস সালাম) আমাকে এ কথা বলেছেন।

মুসলিম

এই বিষয়ে আনাস, মুহাম্মাদ ইবনে জাহাশ ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। কেউ কেউ এই হাদীসটিকে সাঈদ মাকবুরী-আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইয়াহয়া ইবনে সাঈদ আনসারী প্রমুখ (রাহঃ) সাঈদ মাকবুরী-আব্দুল্লাহ ইবনে আবু কাতাদা-তাঁর পিতা আবু কাতাদা (রাযিঃ) সূত্রে-নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এটি সাঈদ মাকবুরী-আবু হুরায়রা (রাযিঃ) সূত্রটি থেকে অধিকতর সহীহ।

শহীদদের দাফন।

باب مَا جَاءَ فِي دَفْنِ الشُّهَدَاءِ

1713

حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي الدَّهْمَاءِ، عَنْ هِشَامِ بْنِ عَامِرٍ، قَالَ شُكِيَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْجِرَاحَاتُ يَوْمَ أُحُدٍ فَقَالَ " احْفِرُوا وَأَوْسِعُوا وَأَحْسِنُوا وَادْفِنُوا الاِثْنَيْنِ وَالثَّلاَثَةَ فِي قَبْرٍ وَاحِدٍ وَقَدِّمُوا أَكْثَرَهُمْ قُرْآنًا " . فَمَاتَ أَبِي فَقُدِّمَ بَيْنَ يَدَىْ رَجُلَيْنِ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ خَبَّابٍ وَجَابِرٍ وَأَنَسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُهُ هَذَا الْحَدِيثَ عَنْ أَيُّوبَ عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ عَنْ هِشَامِ بْنِ عَامِرٍ . وَأَبُو الدَّهْمَاءِ اسْمُهُ قِرْفَةُ بْنُ بُهَيْسٍ أَوْ بَيْهَسٍ .

Narrator: হিশাম ইবনে আমের (রাঃ)

১৭১৯। আযহার ইবনে মারওয়ান বসরী (রাহঃ) ......... হিশাম ইবনে আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে নিহতের সংখ্যা তুলা হল। তিনি বললেন, বড় এবং প্রশস্ত করে কবর খনন কর এবং সৌজন্যমূলক আচরণ কর আর এক এক কবরে দুইজন তিনজন করে দাফন কর। কুরআন সম্পর্কে যে অধিক জ্ঞাত তাকে অগ্রবর্তী করবে। হিশাম বলেন, আমার পিতা (আমিরও) শহীদ হয়েছিলেন। তাঁকে দুইজনের আগে স্থাপন করা হয়েছিল।

ইবনে মাজাহ ১৫৬০

এই বিষয়ে খাব্বাব, জাবির ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। সুফিয়ান প্রমুখ (রাহঃ) এই হাদীসটিকে আইয়ুব-হুমায়দ ইবনে হিলাল-হিশাম ইবনে আমির (রাযিঃ) সূত্রেও বর্ণনা করেছেন। রাবী আবু দাহমা (রাহঃ) এর নাম হল কিরফা ইবনে বুহায়স বা বায়হাস।

পরামর্শ করা।

باب مَا جَاءَ فِي الْمَشُورَةِ

1714

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا كَانَ يَوْمُ بَدْرٍ وَجِيءَ بِالأُسَارَى قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا تَقُولُونَ فِي هَؤُلاَءِ الأُسَارَى " . فَذَكَرَ قِصَّةً فِي هَذَا الْحَدِيثِ طَوِيلَةً . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَأَبِي أَيُّوبَ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ وَأَبُو عُبَيْدَةَ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ . وَيُرْوَى عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ مَشُورَةً لأَصْحَابِهِ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৭২০। হান্নাদ (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বদর যুদ্ধের সময় যখন বন্দীদের আনা হল তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এই বন্দীদের সম্পর্কে তোমরা কি বল? পরে দীর্ঘ রিওয়ায়াত বর্ণনা করেন।

এই বিষয়ে উমর, আবু আইয়ুব, আনাস, আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান। আবু উবাইদা তার পিতা আব্দুল্লাহ (রাযিঃ) থেকে হাদীস শুনেন নি। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) অপেক্ষা নিজ সঙ্গীদের সাথে অধিক পরামর্শ গ্রহণকারী কাউকে দেখিনি।

বন্দীদের লাশের কোন ফিদইয়া নেই।

باب مَا جَاءَ لاَ تُفَادَى جِيفَةُ الأَسِيرِ

1715

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ الْمُشْرِكِينَ، أَرَادُوا أَنْ يَشْتَرُوا، جَسَدَ رَجُلٍ مِنَ الْمُشْرِكِينَ فَأَبَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَبِيعَهُمْ إِيَّاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الْحَكَمِ . وَرَوَاهُ الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ أَيْضًا عَنِ الْحَكَمِ . وَقَالَ أَحْمَدُ بْنُ الْحَسَنِ سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ ابْنُ أَبِي لَيْلَى لاَ يُحْتَجُّ بِحَدِيثِهِ . وَقَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ ابْنُ أَبِي لَيْلَى صَدُوقٌ وَلَكِنْ لاَ يُعْرَفُ صَحِيحُ حَدِيثِهِ مِنْ سَقِيمِهِ وَلاَ أَرْوِي عَنْهُ شَيْئًا . وَابْنُ أَبِي لَيْلَى صَدُوقٌ فَقِيهٌ وَإِنَّمَا يَهِمُ فِي الإِسْنَادِ . حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ قَالَ فُقَهَاؤُنَا ابْنُ أَبِي لَيْلَى وَعَبْدُ اللَّهِ بْنُ شُبْرُمَةَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭২১। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। একবার মুশরিকরা জনৈক মুশরিক ব্যক্তির লাশ খরিদ করতে চাইল। নবী (ﷺ) এদের নিকট তা বিক্রি করতে অস্বীকার করলেন।

এই হাদীসটি গারীব। হাকাম (রাহঃ)-এ রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। হাজ্জাজ ইবনে আরতাত (রাহঃ)-ও এটিকে হাকাম (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। আহমাদ ইবনে হাসান (রাহঃ) বলেন যে, আমি আহমাদ ইবনে হাম্বাল (রাহঃ)-কে বলতে শুনেছি, ইবনে আবু লায়লা (রাহঃ)-এর হাদীস প্রামাণ্য নয়। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) বলেনঃ ইবনে আবু লায়লা অত্যন্ত সত্যবাদী ব্যক্তি। কিন্তু তার বর্ণিত সহীহ হাদীসগুলোকে যঈফ হাদীস থেকে আলাদা করে অবহিত হওয়া যয় না। তাঁর থেকে আমি কিছুই বর্ণনা করি না। ইবনে আবু লায়লা অত্যন্ত সত্যবাদী এবং ফিকাহবিদ। তবে সনদ বর্ণনায় তাঁর বিভ্রান্তি রয়েছে।

নসর ইবনে আলী (রাহঃ) ......... সুফিয়ান ছাওরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের ফকীহরা হলেন, ইবনে আবু লায়লা এবং আব্দুল্লাহ ইবনে শুবরুমা।

যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন।

باب مَا جَاءَ فِي الْفِرَارِ مِنَ الزَّحْفِ

1716

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَرِيَّةٍ فَحَاصَ النَّاسُ حَيْصَةً فَقَدِمْنَا الْمَدِينَةَ فَاخْتَبَيْنَا بِهَا وَقُلْنَا هَلَكْنَا ثُمَّ أَتَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ نَحْنُ الْفَرَّارُونَ . قَالَ " بَلْ أَنْتُمُ الْعَكَّارُونَ وَأَنَا فِئَتُكُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ . وَمَعْنَى قَوْلِهِ فَحَاصَ النَّاسُ حَيْصَةً يَعْنِي أَنَّهُمْ فَرُّوا مِنَ الْقِتَالِ . وَمَعْنَى قَوْلِهِ " بَلْ أَنْتُمُ الْعَكَّارُونَ " . وَالْعَكَّارُ الَّذِي يَفِرُّ إِلَى إِمَامِهِ لِيَنْصُرَهُ لَيْسَ يُرِيدُ الْفِرَارَ مِنَ الزَّحْفِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭২২। ইবনে আবু উমর (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের এক অভিযানে পাঠিয়েছিলেন। যুদ্ধে আমাদের কিছু লোক বিচ্ছিন্ন হয়ে পড়লো আমরা মদীনায় চলে এলাম। কিন্তু আমরা মদীনায় এসে লুকিয়ে থাকলাম এবং ভাবলাম আমরা ধ্বংস হয়ে গেছি। পরে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে হাযির হলাম। বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো পলাতক দল। তিনি বললেন, না, বরং তোমরা হলে পুনঃ প্রত্যাবর্তনকারী আর আমিও তোমাদের দলের একজন।

এই হাদীসটি হাসান। ইয়াজিদ ইবনে আবু যিয়াদ (রাহঃ) -এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।

حَاصَ النَّاسُ حَيْصَةً অর্থ তারা যুদ্ধ ক্ষেত্র থেকে পশ্চাদপসরণ করল।

بَلْ أَنْتُمُ الْعَكَّارُونَ অর্থ হল যারা পলায়নের উদ্দেশ্যে নয় বরং যারা দলপতির কাছে সাহায্যে জন্য আসে।

শহীদকে তার শাহাদাতের স্থানে দাফন করা।

باب مَا جَاءَ فِي دَفْنِ الْقَتِيلِ فِي مَقْتَلِهِ

1717

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، قَالَ سَمِعْتُ نُبَيْحًا الْعَنَزِيَّ، يُحَدِّثُ عَنْ جَابِرٍ، قَالَ لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ جَاءَتْ عَمَّتِي بِأَبِي لِتَدْفِنَهُ فِي مَقَابِرِنَا فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رُدُّوا الْقَتْلَى إِلَى مَضَاجِعِهِمْ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَنُبَيْحٌ ثِقَةٌ.

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৭২৩। মাহমুদ ইবনে গাইলান (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উহুদের দিন আমার ফুফু আমার (শহীদ) পিতাকে আমাদের কবরস্থানে দাফনের জন্য নিয়ে এলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) এর এক ঘোষক ঘোষণা দিলেন, নিহতদের শাহাদাতের স্থানে ফিরিয়ে নিয়ে এসো।

ইবনে মাজাহ ২৫১৬

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

প্রবাসীর আগমনের সময় অভ্যর্থনা জ্ঞাপন করা।

باب مَا جَاءَ فِي تَلَقِّي الْغَائِبِ إِذَا قَدِمَ

1718

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ تَبُوكَ خَرَجَ النَّاسُ يَتَلَقَّوْنَهُ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ . قَالَ السَّائِبُ فَخَرَجْتُ مَعَ النَّاسِ وَأَنَا غُلاَمٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: সাঈব ইবনে ইয়াযীদ (রাঃ)

১৭২৪। ইবনে আবু উমর ও সাঈদ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ......... সাইব ইবনে ইয়াযিদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলেন, তখন লোকেরা তাঁকে অভ্যর্থনার জন্য ছানিয়াতুল ওয়াদা পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন। সায়িব (রাযিঃ) বলেন, আমিও লোকদের সঙ্গে বের হলাম আমি তখনও বালক ছিলাম। বুখারী

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

ফাই সম্পদ।

باب مَا جَاءَ فِي الْفَىْءِ

1719

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ كَانَتْ أَمْوَالُ بَنِي النَّضِيرِ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِمَّا لَمْ يُوجِفِ الْمُسْلِمُونَ عَلَيْهِ بِخَيْلٍ وَلاَ رِكَابٍ وَكَانَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَالِصًا وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْزِلُ نَفَقَةَ أَهْلِهِ سَنَةً ثُمَّ يَجْعَلُ مَا بَقِيَ فِي الْكُرَاعِ وَالسِّلاَحِ عُدَّةً فِي سَبِيلِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ هَذَا الْحَدِيثَ عَنْ مَعْمَرٍ عَنِ ابْنِ شِهَابٍ .

Narrator: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৭২৫। ইবনে আবু উমর (রাহঃ) ......... মালিক ইবনে আওস ইবনে হাদছান (রাহঃ) থেকে বর্ণিত যে, আমি উমর ইবনে খাত্তাব (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, বনু নাযির থেকে হস্তগত সম্পদ হল, আল্লাহ তাআলা তাঁর রাসূলকে যে, ‘‘ফায়” প্রদান করেছেন, যার জন্য মুসলিমরা ঘোড়া বা উটে আরোহণ পূর্বক যুদ্ধ করেনি অর্থাৎ বিনা যুদ্ধে যে সম্পদ মুসলিমদের হস্তগত হয়েছিল। এ ছিল বিশেষ করে রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য। এ থেকে তিনি তাঁর পরিবারের বছরের খোরাক আলাদা করে নিতেন। আর বাদবাকী তিনি ঘোড়া ও অস্ত্র ইত্যাদি আল্লাহর পথে জিহাদের উপকরণ সংগ্রহের জন্য ব্যয় করতেন। আবু দাউদ ২৬২৪-২৬২৬, নাসাঈ

ইমাম আবু ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।