كتاب الأحكام عن رسول الله ﷺ

১৫. শাসনকার্য পরিচালনা ও আদালত-বিচার অধ্যায়

Chapter 15 · 64 hadith

কাযী প্রসঙ্গে।

باب مَا جَاءَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْقَاضِي

1322
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، أَنَّ عُثْمَانَ، قَالَ لاِبْنِ عُمَرَ اذْهَبْ فَاقْضِ بَيْنَ النَّاسِ . قَالَ أَوَتُعَافِينِي يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ . قَالَ وَمَا تَكْرَهُ مِنْ ذَلِكَ وَقَدْ كَانَ أَبُوكَ يَقْضِي قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِالْعَدْلِ فَبِالْحَرِيِّ أَنْ يَنْقَلِبَ مِنْهُ كَفَافًا " . فَمَا أَرْجُو بَعْدَ ذَلِكَ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ إِسْنَادُهُ عِنْدِي بِمُتَّصِلٍ . وَعَبْدُ الْمَلِكِ الَّذِي رَوَى عَنْهُ الْمُعْتَمِرُ هَذَا هُوَ عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي جَمِيلَةَ .

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنِي الْحَسَنُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الْقُضَاةُ ثَلاَثَةٌ قَاضِيَانِ فِي النَّارِ وَقَاضٍ فِي الْجَنَّةِ رَجُلٌ قَضَى بِغَيْرِ الْحَقِّ فَعَلِمَ ذَاكَ فَذَاكَ فِي النَّارِ وَقَاضٍ لاَ يَعْلَمُ فَأَهْلَكَ حُقُوقَ النَّاسِ فَهُوَ فِي النَّارِ وَقَاضٍ قَضَى بِالْحَقِّ فَذَلِكَ فِي الْجَنَّةِ " .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৩২৫. মুহাম্মাদ ইবনে আব্দুল আ‘লা (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে মাওহীব (রাহঃ) থেকে বর্ণিত যে, উসমান (রাযিঃ) উমর (রাযিঃ) -কে বললেন, যাও, মানুষের মাঝে বিচার কার্য সম্পাদন কর। তিনি বললেন, হে আমীরুল মু’মিনীন, আপনি আমাকে এই বিষয়ে ক্ষমা করবেন? উসমান (রাযিঃ) বললেন, তুমি এটা না পছন্দ করছ কেন? অথচ তোমার পিতা (উমর) তো বিচার করতেন। ইবনে উমর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে বলতে শুনেছি যে, কেউ যদি বিচারক হিসাবে নিযুক্ত হয় আর সে যদি ন্যায় ভাবেও বিচার কার্য সম্পাদন করে তবে সে বরাবর আমল নিয়ে ফিরে আসবে এটা তার জন্য একটি কঠিন ব্যাপার। সুতরাং এরপর আমি কি আশা করতে পারি? -

এই হাদীসে একটি কাহিনীও রয়েছে।[১] এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত রয়েছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি গারীব। সনদটি আমার মতে মুত্তাসিল নয়। কেননা যে আবুল মালিক (রাহঃ) থেকে এখানে মু‘তামির (রাহঃ) রিওয়ায়েত করেছেন তিনি হলেন, আব্দুল মালিক ইবনে আবু জামীলা।

[১] আ-তারগীব-এ সেটির বিস্তারিত বিবারণ রয়েছে।


মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ) ..... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেন, কাযীগণ তিন ধরনের। দুই ধরণের কাযী জাহান্নামে যবে। আর যে কাযী না জেনে মানুষের হক নষ্ট করে ফেলে সেও জাহান্নামী হবে। আর এক ধরণের কাযী হল, যে ন্যায়ভাবে ফয়সালা করে সে জান্নাতে যাবে। -
1323

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ بِلاَلِ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَأَلَ الْقَضَاءَ وُكِلَ إِلَى نَفْسِهِ وَمَنْ أُجْبِرَ عَلَيْهِ يُنْزِلُ اللَّهُ عَلَيْهِ مَلَكًا فَيُسَدِّدُهُ " .

১৩২৭. হাননাদ (রাহঃ) ....... আনাস ইবনে মালিক (রাযিঃ) বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি বিচারকের পদ চেয়ে নেয় এতে এর দায়ভার তার নিজের উপরই ন্যস্ত করে দেওয়া হয় আর যাকে এই কাজে বাধ্য করা হয় তার প্রতি আল্লাহ একজন ফিরিশতা নাযিল করেন যিনি তাকে সঠিক পথে অনুপ্রাণিত রাখেন। - ইবনে মাজাহ ২৩০৯,

1324

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، عَنْ أَبِي عَوَانَةَ، عَنْ عَبْدِ الأَعْلَى الثَّعْلَبِيِّ، عَنْ بِلاَلِ بْنِ مِرْدَاسٍ الْفَزَارِيِّ، عَنْ خَيْثَمَةَ، وَهُوَ الْبَصْرِيُّ عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنِ ابْتَغَى الْقَضَاءَ وَسَأَلَ فِيهِ شُفَعَاءَ وُكِلَ إِلَى نَفْسِهِ وَمَنْ أُكْرِهَ عَلَيْهِ أَنْزَلَ اللَّهُ عَلَيْهِ مَلَكًا يُسَدِّدُهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ إِسْرَائِيلَ عَنْ عَبْدِ الأَعْلَى .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৩২৮. আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেন, যে ব্যক্তি সুপারিশ ধরে বিচারকের পদ চেয়ে নেয় এর দায়ভার তার নিজের উপরই ন্যস্ত করা হয়। আর যাকে এ কাজে বাধ্য করা হয় তার প্রতি আল্লাহ তাআলা একজন ফিরিশতা নাযিল করেন। যিনি তাকে সঠিক পথে অনুপ্রাণিত রাখেন। -

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-গারীব। এটি ইসরাঈল-আব্দুল আ‘লা সূত্রে বর্ণিত হাদীসটি (১৩২৭ নং) থেকে অধিকতর সহীহ।
1325

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ وَلِيَ الْقَضَاءَ أَوْ جُعِلَ قَاضِيًا بَيْنَ النَّاسِ فَقَدْ ذُبِحَ بِغَيْرِ سِكِّينٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ أَيْضًا مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৩২৯. নসর ইবনে আলী আল জাহযামী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাকে লোকদের মাঝে বিচারক নিযুক্ত করা হল তাকে চুরি ছাড়াই যবাই করে দেওয়া হল। - ইবনে মাজাহ ২৩০৮,

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি এই সূত্রে হাসান-গারীব। অন্য সনদে ও এটি আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে।

কাযী বা বিচারক ঠিকও করতে পারেন ভুলও করতে পারেন।

باب مَا جَاءَ فِي الْقَاضِي يُصِيبُ وَيُخْطِئُ

1326

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ فَأَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَأَخْطَأَ فَلَهُ أَجْرٌ وَاحِدٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِي وَعُقْبَةَ بْنِ عَامِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৩৩০. হুসাইন ইবনে মাহদী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন বিচারক যখন বিচার কার্য করে এবং এই বিষয়ে সে চূড়ান্ত প্রয়াস পায় আর এতে যদি তার রায় সঠিক হয় তবে তার জন্য হল দুইটি সাওয়াব। আর যদি সে বিচারে ভুল করে তবে তার জন্য হল একটি সাওয়াব। - ইবনে মাজাহ ২৩১৪, নাসাঈ,

এই বিষয়ে আমর ইবনুল আস, উকবা ইবনে আমির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি এই সূত্রে হাসান-গারীব। আব্দুর রাযযাক মা‘মার (রাহঃ) সূত্র ছাড়া সুফিয়ান ছাওরী ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ)- এর রিওয়ায়াত হিসাবে আমরা এটি সম্পর্কে পরিচিত নই।

কাযী কিভাবে বিচার করবেন ?

باب مَا جَاءَ فِي الْقَاضِي كَيْفَ يَقْضِي

1327

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي عَوْنٍ الثَّقَفِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ عَمْرٍو، عَنْ رِجَالٍ، مِنْ أَصْحَابِ مُعَاذٍ عَنْ مُعَاذٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ " كَيْفَ تَقْضِي " . فَقَالَ أَقْضِي بِمَا فِي كِتَابِ اللَّهِ . قَالَ " فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ " . قَالَ فَبِسُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ " فَإِنْ لَمْ يَكُنْ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " . قَالَ أَجْتَهِدُ رَأْيِي . قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " .

Narrator: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

১৩৩১. হাননাদ (রাহঃ) ...... মুআয (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মুআযকে প্রশাসক হিসাবে ইয়ামানে পাঠিয়েছিলেন। তখন তিনি তাকে বললেন, তুমি কিভাবে ফায়সালা দিবে। মুআয বললেন, আল্লাহর কিতাব অনুসারে ফায়সালা দিব। তিনি বললেন, আল্লাহর কিতাবে (সংশ্লিষ্ট বিষয়ে) যদি কিছু না থাকে? মুআয বললেন, রাসূলুল্লাহর সুন্নাহ অনুসারে ফয়সালা করব। তিনি বললেন, আল্লাহর রাসূলের সুন্নাহও এও- যদি কিছু না থাকে? মুআয বললেন, আমি আমার বিবেক খাটিয়ে ইজতিহাদ করব। তিনি বললেন, ঐ আল্লাহর সমস্ত প্রশংসা যিনি তাঁর রাসূলের দূতকে এই ধরণের তাওফীক দিয়েছেন। -

1328

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَوْنٍ، عَنِ الْحَارِثِ بْنِ عَمْرٍو ابْنُ أَخٍ، لِلْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ أُنَاسٍ، مِنْ أَهْلِ حِمْصٍ عَنْ مُعَاذٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُهُ عِنْدِي بِمُتَّصِلٍ . وَأَبُو عَوْنٍ الثَّقَفِيُّ اسْمُهُ مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ .

Narrator: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

১৩৩২. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... মুআয (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই সূত্র ছাড়া হাদীসটি সম্পর্কে আমরা পরিচিত নই। আমার মতে এর সনদ মুত্তাসিল নয়। আবু আওন সাকাফীর নাম হল মুহামমদ ইবনে উবাইদুল্লাহ। -

ন্যায়বান ইমাম ও শাসক।

باب مَا جَاءَ فِي الإِمَامِ الْعَادِلِ .

1329

حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ الْكُوفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ فُضَيْلِ بْنِ مَرْزُوقٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَحَبَّ النَّاسِ إِلَى اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ وَأَدْنَاهُمْ مِنْهُ مَجْلِسًا إِمَامٌ عَادِلٌ وَأَبْغَضَ النَّاسِ إِلَى اللَّهِ وَأَبْعَدَهُمْ مِنْهُ مَجْلِسًا إِمَامٌ جَائِرٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৩৩৩. আলী ইবনে মুনযির কূফী (রাহঃ) ...... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচে নিকটে উপবেশনকারী মানূষ হল ন্যায়নিষ্ঠ শাসক। আর সবচে ঘৃণ্য ও দুরের হল অত্যাচারী শাসক। -

এই বিষয়ে ইবনে আবু আওফা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু সাঈদ (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা জানিনা।
1330

حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ أَبُو بَكْرٍ الْعَطَّارُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ مَعَ الْقَاضِي مَا لَمْ يَجُرْ فَإِذَا جَارَ تَخَلَّى عَنْهُ وَلَزِمَهُ الشَّيْطَانُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عِمْرَانَ الْقَطَّانِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)

১৩৩৪. আব্দুল কুদ্দুস ইবনে মুহাম্মাদ আবু বকর আত্তার (রাহঃ) ....... ইবনে আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যতক্ষণ যুলুমে লিপ্ত না হবে ততক্ষণ আল্লাহ তাআলা বিচারকের সঙ্গে থাকেন। যখন সে যুলুমে লিপ্ত হয় তখন তিনি তাকে ছেড়ে চলে যান আর শয়তান তাকে চিমটে ধরে। - ইবনে মাজাহ ২৩১২

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। ইমরান কাত্তান (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা জানিনা।

বাদী-বিবাদী উভয় পক্ষের কথা না শুনে কাযী ফায়সালা দিবেন না।

باب مَا جَاءَ فِي الْقَاضِي لاَ يَقْضِي بَيْنَ الْخَصْمَيْنِ حَتَّى يَسْمَعَ كَلاَمَهُمَا .

1331

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ حَنَشٍ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا تَقَاضَى إِلَيْكَ رَجُلاَنِ فَلاَ تَقْضِ لِلأَوَّلِ حَتَّى تَسْمَعَ كَلاَمَ الآخَرِ فَسَوْفَ تَدْرِي كَيْفَ تَقْضِي " . قَالَ عَلِيٌّ فَمَا زِلْتُ قَاضِيًا بَعْدُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৩৩৫. হাননাদ (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার কাছে যখন দুই ব্যক্তি বিচার প্রার্থনা করে তখন অপর জনের কথা না শোনা পর্যন্ত প্রথম জনের কথার উপর ফায়সালা দিবে না। তাহলে অচিরেই তুমি জানতে পারবে তুমি কিভাবে বিচার করবে। আলী (রাযিঃ) বলেন, এরপর থেকে আমি কাযী হিসাবে থেকেছি। -

(আবু ঈসা বলেন) এই হাদীসটি হাসান।

প্রজাবর্গের ইমাম।

باب مَا جَاءَ فِي إِمَامِ الرَّعِيَّةِ .

1332

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي عَلِيُّ بْنُ الْحَكَمِ، حَدَّثَنِي أَبُو الْحَسَنِ، قَالَ قَالَ عَمْرُو بْنُ مُرَّةَ لِمُعَاوِيَةَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ إِمَامٍ يُغْلِقُ بَابَهُ دُونَ ذَوِي الْحَاجَةِ وَالْخَلَّةِ وَالْمَسْكَنَةِ إِلاَّ أَغْلَقَ اللَّهُ أَبْوَابَ السَّمَاءِ دُونَ خَلَّتِهِ وَحَاجَتِهِ وَمَسْكَنَتِهِ " . فَجَعَلَ مُعَاوِيَةُ رَجُلاً عَلَى حَوَائِجِ النَّاسِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَمْرِو بْنِ مُرَّةَ حَدِيثٌ غَرِيبٌ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ . وَعَمْرُو بْنُ مُرَّةَ الْجُهَنِيُّ يُكْنَى أَبَا مَرْيَمَ .

Narrator: আমর ইবনে মুররা (রাঃ)

১৩৩৬. আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ...... আবুল হাসান (রাহঃ) থেকে বর্ণিত যে, আমর ইবনে মুররা (রাযিঃ) মুআবিয়া (রাযিঃ) কে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ইমাম ও শাসক অভাবী, প্রার্থী ও দরিদ্রদের থেকে দ্বার রুদ্ধ করে রেখে আল্লাহ তার প্রয়োজন, অভাবও দারিদ্রের সময় আকাশের দ্বার রুদ্ধ করে রাখবেন। অনন্তর মুআবিয়া (রাযিঃ) জনৈক ব্যক্তিকে মানুষের অভাব - অভিযোগ শোনার দায়িত্বে নিযুক্ত করেন। -

এই বিষয়ে ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আমর ইবনে মুররা জুহানী (রাযিঃ) এর কুনিয়াত বা উপনাম হল আবু মারয়াম।
1333

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَرْيَمَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ أَبِي مَرْيَمَ، صَاحِبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا الْحَدِيثِ بِمَعْنَاهُ . وَيَزِيدُ بْنُ أَبِي مَرْيَمَ شَامِيٌّ وَبُرَيْدُ بْنُ أَبِي مَرْيَمَ كُوفِيٌّ وَأَبُو مَرْيَمَ هُوَ عَمْرُو بْنُ مُرَّةَ الْجُهَنِيُّ .

Narrator: আবু মারইয়াম আযদী (রাঃ)

১৩৩৭. আলী ইবনে হুজর (রাহঃ) ...... নবী (ﷺ) এর সাহাবী আবু মারয়াম থেকে উক্ত মর্মের অনুরূপ বর্ণিত আছে। ইয়াযীদ ইবনে আবু মারয়াম হলেন সিরিয়ার অধিবাসী, বুরায়দ ইবনে আবু মারয়াম হলেন কূফার অধিবাসী, আর আবু মারয়াম-এর নাম হল, আমর ইবনে মুররা আল জুহানী (রাযিঃ)। -

ক্রোধান্বিত অবস্থায় কাযী বিচার করবেন না।

باب مَا جَاءَ لاَ يَقْضِي الْقَاضِي وَهُوَ غَضْبَانُ .

1334

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، قَالَ كَتَبَ أَبِي إِلَى عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرَةَ وَهُوَ قَاضٍ أَنْ لاَ، تَحْكُمْ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ . فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَحْكُمُ الْحَاكِمُ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو بَكْرَةَ اسْمُهُ نُفَيْعٌ .

১৩৩৮. কুতায়বা (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে আবু বাকরা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা বিচার পতি উবাইদুল্লাহ ইবনে আবু বাকরাকে লিখেছিলেন, দুই ব্যক্তির মাঝে ক্রোধান্বিত অবস্থায় ফায়সালা করবে না। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, ক্রোধান্বিত অবস্থায় কোন বিচারক যেন দুই ব্যক্তির মাঝে বিচার না করে। - ইবনে মাজাহ ২৩১৬, নাসাঈ,

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। আবু বাকরা (রাযিঃ) -এর নাম হল নুফায়।

প্রশাসককূলের হাদীয়া গ্রহণ।

باب مَا جَاءَ فِي هَدَايَا الأُمَرَاءِ .

1335

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ دَاوُدَ بْنِ يَزِيدَ الأَوْدِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُبَيْلٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْيَمَنِ فَلَمَّا سِرْتُ أَرْسَلَ فِي أَثَرِي فَرُدِدْتُ فَقَالَ " أَتَدْرِي لِمَ بَعَثْتُ إِلَيْكَ لاَ تُصِيبَنَّ شَيْئًا بِغَيْرِ إِذْنِي فَإِنَّهُ غُلُولٌ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ لِهَذَا دَعَوْتُكَ فَامْضِ لِعَمَلِكَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَدِيِّ بْنِ عَمِيرَةَ وَبُرَيْدَةَ وَالْمُسْتَوْرِدِ بْنِ شَدَّادٍ وَأَبِي حُمَيْدٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ مُعَاذٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ أَبِي أُسَامَةَ عَنْ دَاوُدَ الأَوْدِيِّ .

Narrator: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

১৩৩৯. আবু কুরায়ব (রাহঃ) ...... মুআয ইবনে জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইয়ামান পাঠিয়েছিলেন। আমি যখন রওয়না করলাম আমার পিছনে একজনকে [আমাকে ডেকে আনার জন্য] পাঠালেন। আমি ফিরে এলাম। তিনি বললেন, কেন একজনকে তোমার পিছনে পাঠালাম তা বুঝতে পেরেছ কি? তিনি বললেন, আমার অনুমতি ব্যতিরেকে কোন জিনিস নিবে না। কারণ এ-ও খিয়ানত। যে ব্যক্তি খিয়ানত করবে কিয়ামতের দিন তাকে অবশ্য যে বস্তু খিয়ানত করেছিল তা নিয়ে আসতে হবে। এর জন্যেই তোমাকে ডেকেছিলাম। এখন তোমার কাজে যাও। -

এই বিষয়ে আদী ইবনে আমীরা, বুরায়দা, মুসতাওরিদ ইবনে শদ্দার, আবু হুমায়দ ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, মুআয (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব। আবু উসামা - দাউদ আওদী (রাহঃ) এর রিওয়ায়েত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা জানিনা।

বিচার ক্ষেত্রে ঘুষখোর এবং ঘুষদাতা।

باب مَا جَاءَ فِي الرَّاشِي وَالْمُرْتَشِي فِي الْحُكْمِ .

1336

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّاشِي وَالْمُرْتَشِي فِي الْحُكْمِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَائِشَةَ وَابْنِ حَدِيدَةَ وَأُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرُوِيَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ يَصِحُّ . قَالَ وَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يَقُولُ حَدِيثُ أَبِي سَلَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحْسَنُ شَيْءٍ فِي هَذَا الْبَابِ وَأَصَحُّ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৩৪০. কুতায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বিচার ক্ষেত্রে ঘুষখোর ও ঘুষদাতাকে রাসূলুল্লাহ (ﷺ) লা‘নত করেছেন। - ইবনে মাজাহ ২৩১৩,

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর, আয়িশা, ইবনে হাদীদা ও উম্মে সালামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। এই হাদীসটি আবু সালামা ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) সূত্রেও বর্ণিত আছে। আবু সালামা - তার পিতা আব্দুর রহমান সূত্রে নবী (ﷺ) থেকেও এটি বর্ণিত আছে। তবে এটি সহীহ নয়। আমি আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমানকে বলতে শুনেছি যে, আবু সালামা - আব্দুল্লাহ ইবনে আমর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত রিওয়ায়াতটি এই বিষয়ে বর্ণিত রিওয়ায়াত সমূহের মধ্যে সর্বোত্তম ও সর্বাধিক সহীহ।
1337

حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ خَالِهِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّاشِي وَالْمُرْتَشِي . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৩৪১. আবু মুসা মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঘুষখোর এবং ঘুষদাতার উপর লা‘নত করেছেন। -

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান - সহীহ

হাদীয়া এবং দাওয়াত গ্রহণ করা।

باب مَا جَاءَ فِي قَبُولِ الْهَدِيَّةِ وَإِجَابَةِ الدَّعْوَةِ

1338

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ أُهْدِيَ إِلَىَّ كُرَاعٌ لَقَبِلْتُ وَلَوْ دُعِيتُ عَلَيْهِ لأَجَبْتُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَائِشَةَ وَالْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ وَسَلْمَانَ وَمُعَاوِيَةَ بْنِ حَيْدَةَ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَلْقَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৩৪২. মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে বাযী‘ (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমাকে যদি বকরীর পায়ের একটি খুরও হাদীয়া দেওয়া হয় তবুও অবশ্য তা গ্রহণ করব। তা আহারেরও যদি আমাকে দাওয়াত দেওয়া হয় তবুও তাতে আমি সাড়া দিব। -

এই বিষয়ে আলী, আয়িশা, মুগীরা ইবনে শু‘বা, মুআবিয়া ইবনে হায়দা ও আব্দুর রহমান ইবনে আলকামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু মুসা (রাহঃ) বলেন, আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান - সহীহ।

কারো স্বপক্ষে যদি এমন বস্তুর রায় দেওয়া হয় যা তার জন্য গ্রহণ করা উচিত নয় এতদসম্পর্কে কঠোর সতর্কবাণী।

باب مَا جَاءَ فِي التَّشْدِيدِ عَلَى مَنْ يُقْضَى لَهُ بِشَيْءٍ لَيْسَ لَهُ أَنْ يَأْخُذَهُ

1339

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَىَّ وَإِنَّمَا أَنَا بَشَرٌ وَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَلْحَنَ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ فَإِنْ قَضَيْتُ لأَحَدٍ مِنْكُمْ بِشَيْءٍ مِنْ حَقِّ أَخِيهِ فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ فَلاَ يَأْخُذْ مِنْهُ شَيْئًا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُمِّ سَلَمَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৩৪৩. হারূন ইবনে ইসহাক হামদানী (রাহঃ) ...... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আমার কাছে নানা বিষয়ে বিবাদ-মীমাংশার জন্যে এসে থাক। আমিওতো একজন মানুষ। হয়তো তোমার একজন প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে তার প্রতি পক্ষের তুলনায় অধিক কৌশলী। সুতরাং আমি যদি তোমাদের কারো জন্য এমন কোন বিষয়ের ফায়সালা দিয়ে দেই যা (প্রকৃতপক্ষে) তার প্রতি পক্ষ ভাইয়ের হক তবে সেই বস্তু তার জন্য জাহান্নামাগ্নি টুকরা বলে গণ্য হবে। অতএব সে যেন (প্রকৃত অবস্থা জানা সত্ত্বেও) তা গ্রহণ না করে। - ইবনে মাজাহ ২৩১৭, মুসলিম,

এই বিষয়ে আবু হুরায়রা, আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে্ ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, উম্মে সালামা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

বাদীর দায়িত্ব হল সাক্ষী পেশ করা এবং বিবাদীর দায়িত্ব হল কসম করা।

باب مَا جَاءَ فِي أَنَّ الْبَيِّنَةَ عَلَى الْمُدَّعِي وَالْيَمِينَ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ

1340

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلِ بْنِ حُجْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ وَرَجُلٌ مِنْ كِنْدَةَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ الْحَضْرَمِيُّ يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا غَلَبَنِي عَلَى أَرْضٍ لِي . فَقَالَ الْكِنْدِيُّ هِيَ أَرْضِي وَفِي يَدِي لَيْسَ لَهُ فِيهَا حَقٌّ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِلْحَضْرَمِيِّ " أَلَكَ بَيِّنَةٌ " . قَالَ لاَ . قَالَ " فَلَكَ يَمِينُهُ " . قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الرَّجُلَ فَاجِرٌ لاَ يُبَالِي عَلَى مَا حَلَفَ عَلَيْهِ وَلَيْسَ يَتَوَرَّعُ مِنْ شَيْءٍ . قَالَ " لَيْسَ لَكَ مِنْهُ إِلاَّ ذَلِكَ " . قَالَ فَانْطَلَقَ الرَّجُلُ لِيَحْلِفَ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا أَدْبَرَ " لَئِنْ حَلَفَ عَلَى مَالِكَ لِيَأْكُلَهُ ظُلْمًا لَيَلْقَيَنَّ اللَّهَ وَهُوَ عَنْهُ مُعْرِضٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَالأَشْعَثِ بْنِ قَيْسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ وَائِلِ بْنِ حُجْرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: ওয়াইল ইবনে হুজর (রাঃ)

১৩৪৪. কুতায়বা (রাহঃ) ...... আলকামা ইবনে ওয়াইল তৎপিতা ওয়াইল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, হাযরামওতের এক ব্যক্তি এবং কিনদার আরেক এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এল। হাযরা মওতের লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ, এই লোকটি আমার একটি যমীনের বিষয়ে আমার উপর প্রবল হয়ে গেছে (এবং তা দখল করে নিয়ে গেছে)। কিনদার লোকটি বলল, এতো আমার সম্পত্তি আমার দখলে আছে। এতে তার কোন হক নাই। নবী (ﷺ) তখন হাযরামী লোকটিকে বললেন, তোমার কি কোন সাক্ষী আছে? সে বলল, জি না। তিনি তখন বললেন, তাহলে তো তুমি তার (বিবাদীর) কসম নিতে পারবে। লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ, এই লোকটি তো ফাসিক। কিসের উপর কসম কাটছে তাতে সে কোন পরওয়াই করবে না। সে তো বিন্দুমাত্র পরহেযগারী অবলম্বন করবে না। তিনি বললেন এ ছাড়া তো তুমি তার থেকে আর কিছু পেতে পার না। ওয়াইল (রাযিঃ) বললেন, লোকটি তার প্রতিপক্ষের কসম নিতে অগ্রসর হল। সে যখন পিছন ফিরল তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এই ব্যক্তি যদি অন্যায়ভাবে তোমার সম্পত্তি গ্রাস করার জন্য কসম খায় তবে সে এমতাবস্থায় আল্লাহর মূলাকাত করবে যে, তিনি তার থেকে (ক্রোধ ভরে) ফিরে থাকবেন।

এই বিষয়ে উমর, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর এবং আশআছ ইবনে কায়স (রাযিঃ) থেকেও হাদীসটি বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ওয়াইল ইবনে হুজুর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
1341

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَنْبَأَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَغَيْرُهُ، عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي خُطْبَتِهِ " الْبَيِّنَةُ عَلَى الْمُدَّعِي وَالْيَمِينُ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ " . هَذَا حَدِيثٌ فِي إِسْنَادِهِ مَقَالٌ . وَمُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْعَرْزَمِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ ضَعَّفَهُ ابْنُ الْمُبَارَكِ وَغَيْرُهُ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৩৪৫. আলী ইবনে হুজুর (রাহঃ) ...... আমর ইবনে শুআয়ব তৎপিতা তৎপিতামহ আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) তাঁর খুতবায় বলেছিলেন, সাক্ষী পেশ করার দায়িত্ব হল বাদীর আর কসমের দায়িত্ব হল বিবাদীর।

হাদীসটির সনদ সমালোচিত। রাবী মুহাম্মাদ ইবনে উবাইদুল্লাহ আরযামী স্মরণ শক্তির দিক দিয়ে হাদীসের ক্ষেত্রে যঈফ। ইবনে মুবরক (রাহঃ) প্রমুখ হাদীস বিশারদ তাকে যঈফ বলেছেন।
1342

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ الْجُمَحِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى أَنَّ الْيَمِينَ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ الْبَيِّنَةَ عَلَى الْمُدَّعِي وَالْيَمِينَ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৩৪৬. মুহাম্মাদ ইবনে সাহল ইবনে আসকার আল বাগদাদী (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) এই মর্মে ফায়সালা দিয়েছেন, কসম হবে বিবাদীর উপর।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। সাহাবী ও অপরাপর আলীমগণ এতদনুসারে আমলের অভিমত দিয়েছেন যে, সাক্ষী পেশের দায়িত্ব হল বাদীর উপর আর কসমের দায়িত্ব হল বিবাদীর উপর।

সাক্ষীর সঙ্গে কসমও গ্রহণ করা।

باب مَا جَاءَ فِي الْيَمِينِ مَعَ الشَّاهِدِ

1343

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْيَمِينِ مَعَ الشَّاهِدِ الْوَاحِدِ . قَالَ رَبِيعَةُ وَأَخْبَرَنِي ابْنٌ لِسَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ وَجَدْنَا فِي كِتَابِ سَعْدٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى بِالْيَمِينِ مَعَ الشَّاهِدِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَجَابِرٍ وَابْنِ عَبَّاسٍ وَسُرَّقَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى بِالْيَمِينِ مَعَ الشَّاهِدِ الْوَاحِدِ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৩৪৭. ইয়াকুব ইবনে ইবরাহীম আদ-দাওরাকী (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) একজন সাক্ষ্য ও কসম নিয়ে ফায়সালা দিয়েছেন।

রাবীআ (রাহঃ) বলেন, সা’দ ইবনে উবাদা (রাযিঃ) -এর জনৈক পুত্র আমাকে বলেছেন, আমরা সা’দের একটি কিতাবে পেয়েছি যে, নবী (ﷺ) একজন সাক্ষী ও কসমের মাধ্যমে ফায়সালা দিয়েছেন। এই বিষয়ে আলী, জাবির, ইবনে আব্বাস ও সুররাক (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, নবী (ﷺ) একজন সাক্ষী ও কসমের মাধ্যমে ফায়সালা দিয়েছেন,- এই মর্মে আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব।
1344

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ أَبَانَ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى بِالْيَمِينِ مَعَ الشَّاهِدِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৩৪৮. মুহাম্মাদ ইবনে বাশশার ও মুহাম্মাদ ইবনে আব্বান (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) একজন সাক্ষী ও কসমের মাধ্যমে ফায়সালা দিয়েছেন।

1345

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى بِالْيَمِينِ مَعَ الشَّاهِدِ الْوَاحِدِ . قَالَ وَقَضَى بِهَا عَلِيٌّ فِيكُمْ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ وَهَكَذَا رَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً . وَرَوَى عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ وَيَحْيَى بْنُ سُلَيْمٍ هَذَا الْحَدِيثَ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيٍّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ رَأَوْا أَنَّ الْيَمِينَ مَعَ الشَّاهِدِ الْوَاحِدِ جَائِزٌ فِي الْحُقُوقِ وَالأَمْوَالِ . وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ وَقَالُوا لاَ يُقْضَى بِالْيَمِينِ مَعَ الشَّاهِدِ الْوَاحِدِ إِلاَّ فِي الْحُقُوقِ وَالأَمْوَالِ . وَلَمْ يَرَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَهْلِ الْكُوفَةِ وَغَيْرِهِمْ أَنْ يُقْضَى بِالْيَمِينِ مَعَ الشَّاهِدِ الْوَاحِدِ .

Narrator: জাফর সাদেক ইবনে মুহাম্মাদ বাকের (রহঃ)

১৩৪৯. আলী ইবনে হুজর (রাহঃ) ....... জাফর ইবনে মুহাম্মাদ তৎপিতা মুহাম্মাদ (রাহঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একজন সাক্ষী ও কসমের মাধ্যমে ফায়সালা দিয়েছেন। তিনি বলেন, আর আলী (রাযিঃ)ও তোমাদের মাঝে এরূপ ফায়সালা দিয়েছেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এটি অধিকতর সহীহ। সুফিয়ান ছাওরী (রাহঃ)ও এটিকে জাফর ইবনে মুহাম্মাদ তৎপিতা মুহাম্মাদ সূত্রে নবী (ﷺ) থেকে মুরসাল রূপে বর্ণনা করেছেন। আব্দুল আযীয ইবনে আবু সালামা ও ইয়াহয়া ইবনে আবু সুলায়ম (রাহঃ) ও এই হাদীসটি জাফর ইবনে মুহাম্মাদ (রাহঃ) তৎপিতা মুহাম্মাদ আলী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।

সাহাবী ও অপরাপর আলিম এতদনুসারে আমল করেছেন। অধিকার ও সম্পদ জাতীয় বিষয়ে একজন সাক্ষীসহ কসমের মাধ্যমে ফায়সালা প্রদান জায়েয বলে তারা মনে করেন। এ হল ইমাম মালিক ইবনে আনাস, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। তারা বললেন, অধিকার ও ধন-সম্পদ জাতীয় বিষয় ছাড়া একজন সাক্ষী ও কসমের মাধ্যমে ফায়সালা প্রদান করা যাবে না। কুফাবাসী কিছু সংখ্যক আলিম এবং অপরাপর কতক আলিম কোন ক্ষেত্রেই একজন সাক্ষী ও কসমের মাধ্যমে ফয়সালা প্রদান জায়েজ বলে মনে করেন না।

দুই শরীকের মালিকানাভুক্ত একটি গোলামকে এক শরীক তার হিস্যা আযাদ করে দিলে।

باب مَا جَاءَ فِي الْعَبْدِ يَكُونُ بَيْنَ الرَّجُلَيْنِ فَيُعْتِقُ أَحَدُهُمَا نَصِيبَهُ

1346

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَعْتَقَ نَصِيبًا - أَوْ قَالَ شِقْصًا أَوْ قَالَ شِرْكًا لَهُ فِي عَبْدٍ فَكَانَ لَهُ مِنَ الْمَالِ مَا يَبْلُغُ ثَمَنَهُ بِقِيمَةِ الْعَدْلِ فَهُوَ عَتِيقٌ وَإِلاَّ فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ " . قَالَ أَيُّوبُ وَرُبَّمَا قَالَ نَافِعٌ فِي هَذَا الْحَدِيثِ يَعْنِي فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَوَاهُ سَالِمٌ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৩৫০. আহমাদ ইবনে মানী (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, কেউ যদি গোলামের স্বীয় হিস্যা আযাদ করে দেয়। আর তার যদি সে গোলামের ন্যায়ত মূল্যের সমপরিমাণ মাল থাকে তবে গোলামটি আযাদ হয়ে যাবে। আর তা না হলে যতটুকু হিস্যা আযাদ করেছে ততটুকুই আযাদ হবে। - ইবনে মাজাহ ২৫২৮, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। সালিম (রাহঃ)ও এটিকে তৎপিতা ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
1347

حَدَّثَنَا بِذَلِكَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَعْتَقَ نَصِيبًا لَهُ فِي عَبْدٍ فَكَانَ لَهُ مِنَ الْمَالِ مَا يَبْلُغُ ثَمَنَهُ فَهُوَ عَتِيقٌ مِنْ مَالِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حسن صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৩৫১. হাসান ইবনে আলী আল-খাললাল (রাহঃ) ...... সালিম তৎপিতা ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, কোন গোলামের স্বীয় হিস্যা যদি কেউ আযাদ করে দেয় আর যদি তার কাছে গোলামটির মূল্য পরিমাণ সম্পদ থাকে তবে গোলামটি তার সম্পদ থেকে আযাদ হয়ে যাবে।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।
1348
حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أَعْتَقَ نَصِيبًا - أَوْ قَالَ شِقْصًا فِي مَمْلُوكٍ فَخَلاَصُهُ فِي مَالِهِ إِنْ كَانَ لَهُ مَالٌ فَإِنْ لَمْ يَكُنْ لَهُ مَالٌ قُوِّمَ قِيمَةَ عَدْلٍ ثُمَّ يُسْتَسْعَى فِي نَصِيبِ الَّذِي لَمْ يُعْتِقْ غَيْرَ مَشْقُوقٍ عَلَيْهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، نَحْوَهُ وَقَالَ " شَقِيصًا " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَكَذَا رَوَى أَبَانُ بْنُ يَزِيدَ، عَنْ قَتَادَةَ، مِثْلَ رِوَايَةِ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ . وَرَوَى شُعْبَةُ، هَذَا الْحَدِيثَ عَنْ قَتَادَةَ، وَلَمْ يَذْكُرْ فِيهِ أَمْرَ السِّعَايَةِ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي السِّعَايَةِ فَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ السِّعَايَةَ فِي هَذَا . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ وَبِهِ يَقُولُ إِسْحَاقُ . وَقَدْ قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا كَانَ الْعَبْدُ بَيْنَ الرَّجُلَيْنِ فَأَعْتَقَ أَحَدُهُمَا نَصِيبَهُ فَإِنْ كَانَ لَهُ مَالٌ غَرِمَ نَصِيبَ صَاحِبِهِ وَعَتَقَ الْعَبْدَ مِنْ مَالِهِ وَإِنْ لَمْ يَكُنْ لَهُ مَالٌ عَتَقَ مِنَ الْعَبْدِ مَا عَتَقَ وَلاَ يُسْتَسْعَى . وَقَالُوا بِمَا رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَهَذَا قَوْلُ أَهْلِ الْمَدِينَةِ وَبِهِ يَقُولُ مَالِكُ بْنُ أَنَسٍ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৩৫২. আলী ইবনে খাশরাম (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ যদি কোন গোলামের স্বীয় হিস্যা আযাদ করে দেয় তবে তার সম্পদ থাকলে তার মাল থেকে ই গোলামটি মুক্ত হবে। আর যদি তার মাল না থাকে তবে ন্যায় ভিত্তিতে গোলামটির মূল্য নিরূপণ করা হবে পরে যতটুকু হিস্যাতে সে আযাদ হয়নি ততটুকু পরিমাণের মূল্য সহজভাবে পরিশোধের সে প্রয়াস চালাবে। - ইবনে মাজাহ ২৫২৭, নাসাঈ

এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) সাঈদ ইবনে আবী আরূবা (রাহঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। আববান ইবনে ইয়াযীদ (রাহঃ)ও হাদীসটিকে কাতাদা (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। তবে তিনি তার বর্ণনায় সিআয়া বা আযদ কর্তার মাল না থাকা অবস্থায় গোলাম কর্তৃক স্বীয় মূল্য পরিশোধের প্রয়াস পাওয়ার বিষয়টি উল্লেখ করেন নি। সি’আয়া বা গোলাম কর্তৃক স্বীয় মূল্য পরিশোধের প্রয়াস পাওয়া এর বিষয়ে আলিমগণের মতবিরোদ রয়েছে। কতক আলিম এই ক্ষেত্রে ‘‘সিআয়া’’ এর বিধান দেন। এ হল ইমাম সুফিয়ান ছাওরী ও কূফাবাসী আলিমগণের অভিমত। ইসহাক (রাহঃ) এর বক্তব্যও এ-ই বলা হয়।

উমরা বা আজীবনের জন্য কিছু দান করা।

باب مَا جَاءَ فِي الْعُمْرَى

1349

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْعُمْرَى جَائِزَةٌ لأَهْلِهَا أَوْ مِيرَاثٌ لأَهْلِهَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ وَجَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ وَابْنِ الزُّبَيْرِ وَمُعَاوِيَةَ .

Narrator: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

১৩৫৩. মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ..... সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, উমরা বা আজীবনের জন্য কিছু দান যাকে দেওয়া হয় তার জন্য জায়েয। বা তিনি বলেছেন, তা তার অধিকারীর মিরাছ বলে গণ্য। - মুসলিম, ৫/৬৯,৭০

এই বিষয়ে যায়দ ইবনে ছাবিত, জাবির, আবু হুরায়রা, আয়িশা, ইবনুয যুবাইর ও মুআবিয়া (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
1350

حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " أَيُّمَا رَجُلٍ أُعْمِرَ عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَإِنَّهَا لِلَّذِي يُعْطَاهَا لاَ تَرْجِعُ إِلَى الَّذِي أَعْطَاهَا لأَنَّهُ أَعْطَى عَطَاءً وَقَعَتْ فِيهِ الْمَوَارِيثُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَكَذَا رَوَى مَعْمَرٌ وَغَيْرُ وَاحِدٍ عَنِ الزُّهْرِيِّ مِثْلَ رِوَايَةِ مَالِكٍ . وَرَوَى بَعْضُهُمْ عَنِ الزُّهْرِيِّ وَلَمْ يَذْكُرْ فِيهِ " وَلِعَقِبِهِ " . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا قَالَ هِيَ لَكَ حَيَاتَكَ وَلِعَقِبِكَ . فَإِنَّهَا لِمَنْ أُعْمِرَهَا لاَ تَرْجِعُ إِلَى الأَوَّلِ . وَإِذَا لَمْ يَقُلْ لِعَقِبِكَ فَهِيَ رَاجِعَةٌ إِلَى الأَوَّلِ إِذَا مَاتَ الْمُعْمَرُ . وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ وَالشَّافِعِيِّ . وَرُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْعُمْرَى جَائِزَةٌ لأَهْلِهَا " . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا مَاتَ الْمُعْمَرُ فَهِيَ لِوَرَثَتِهِ وَإِنْ لَمْ تُجْعَلْ لِعَقِبِهِ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৩৫৪. আল আনসারী (রাহঃ) .... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কাউকে ‘উমরা’’ হিসাবে কোন বস্তু দেওয়া হলে তা তার এবং তার উত্তরাধিকারীদের জন্য। তা তার জন্যই হবে যাকে তা দেয়া হয়েছে, যে দান করেছে তা আর তার কাছে প্রত্যার্পিত হবে না। কেননা সে এমন দান করেছে যাতে গ্রহিতার উত্তরাধিকার স্বত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। - ইবনে মাজাহ ২৩৮০, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। মা‘মার (রাহঃ) প্রমুখ এটিকে যুহরী (রাহঃ) থেকে মালিক (রাহঃ) এর অনুরূপ বর্ণনা করেছেন। আর কেউ কেউ এটিকে যুহরী থেকে রিওয়ায়াত করেছেন। তবে এতেوَلِعَقِبِهِ (তার উত্তরাধিকারীদের জন্য) শব্দটির উল্লেখ করেন নি। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। তারা বলেন, যদি বলে, ‘‘এই বস্তুটি তোমরা জীবদ্দশায় তোমার জন্য এবং তোমার উত্তরাধিকারীদের জন্য তবে তা যাকে প্রদত্ত হয়েছে তার জন্যই হবে, প্রথম জন অর্থাৎ দাতার কাছে আর প্রত্যার্পিত হবে না। আর যদিلِعَقِبِكَ ‘‘তোমার উত্তরাধিকারীদের জন্য’’ কথাটি না বলে তবে ‘উমরা’’ হিসাবে যাকে দেওয়া হয়েছে তার মৃত্যুর পর বস্ত্তটি প্রথম জন অর্থাৎ দাতার কাছে প্রত্যার্পিত হবে। এ হল মালিক ইবনে আনাস ও শাফিঈ (রাহঃ)-এর অভিমত। একাধিক সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, উমরা তার অধিকারীর জন্য জায়েয। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। তারা বলেন, যাকে উমরা হিসাবে দান করা হয় সে মারা গেলে তা তার ওয়াঅরিছের জন্য, যদিও সে ‘‘তার ওয়ারিছের জন্য’’ না বলে থাকে। এ হল ইমাম সুফিয়ান ছাওরী, আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত।

রুকবা প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الرُّقْبَى

1351

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْعُمْرَى جَائِزَةٌ لأَهْلِهَا وَالرُّقْبَى جَائِزَةٌ لأَهْلِهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَاهُ بَعْضُهُمْ عَنْ أَبِي الزُّبَيْرِ بِهَذَا الإِسْنَادِ عَنْ جَابِرٍ مَوْقُوفًا وَلَمْ يَرْفَعْهُ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ الرُّقْبَى جَائِزَةٌ مِثْلَ الْعُمْرَى . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَفَرَّقَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَهْلِ الْكُوفَةِ وَغَيْرِهِمْ بَيْنَ الْعُمْرَى وَالرُّقْبَى فَأَجَازُوا الْعُمْرَى وَلَمْ يُجِيزُوا الرُّقْبَى . قَالَ أَبُو عِيسَى وَتَفْسِيرُ الرُّقْبَى أَنْ يَقُولَ هَذَا الشَّىْءُ لَكَ مَا عِشْتَ فَإِنْ مِتَّ قَبْلِي فَهِيَ رَاجِعَةٌ إِلَىَّ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ الرُّقْبَى مِثْلُ الْعُمْرَى وَهِيَ لِمَنْ أُعْطِيَهَا وَلاَ تَرْجِعُ إِلَى الأَوَّلِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৩৫৫. আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘উমরা’’ তার অধিকারীর জন্য জায়েয এবং ‘‘রুকবা’’ তার অধিকারীর জন্য জায়েয। - ইবনে মাজাহ ২৩৮৩, মুসালিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান। কোন কোন রাবী এটিকে আবু যুবাইর (রাহঃ) ......... জাবির (রাযিঃ) সূত্রে মাওকূপরূপে বর্ণনা করেছেন। কতক সাহাবী ও অপরাপর আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। তারা বলেন, ‘উমরা’’ এর মত ‘‘রুকবা’’-ও জায়েয। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। কুফাবাসী কতক আলিম উমরা ও রুকবা এর মধ্যে পার্থক্য করেন। তারা ‘উমরা’’ জায়েয রেখেছেন কিন্তু রুকবা জায়েয রাখেননি।

রুকবা-এর ব্যাখ্যা হল, কেউ কাউকে বলল, এই বস্তুটি তোমার, যতদিন তুমি জীবিত থাকবে। তুমি যদি আমার পূর্বে মারা যাও তবে তা আমার কাছেই প্রত্যার্পিত হবে। (আর আমি যদি তোমার পূর্বে মারা যাই তবে তা তোমার)। ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) বলেন, ‘‘রুকবা’’ হল উমরা এর মত। যাকে রুকবা হিসাবে বস্তুটি প্রদান করা হবে সেটি তারই হয়ে যাবে। প্রথম জন অর্থাৎ দাতার কাছে তা প্রত্যার্পিত হবে না।

মানুষের মাঝে আপোষ-মীমাংশা করে দেওয়া।

باب مَا ذُكِرَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الصُّلْحِ بَيْنَ النَّاسِ

1352

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ صُلْحًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ إِلاَّ شَرْطًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: আমর ইবনে আওফ (রাঃ)

১৩৫৬. হাসান ইবনে আলী-খাললাল (রাহঃ) ....... আমর ইবনে আউফ আল-যুমানী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে সুলহ ও সন্ধি হালালকে হারাম ও হারামকে হালাল পরিণত করে তা ছাড়া মানুষের মাঝে সন্ধি স্থাপন জায়েয। যে শর্ত হালালকে হারাম বা হারামকে হালালে পরিণত করে সে শর্ত ছাড়া মুসলিমগণ তাদের শর্তের উপরই কায়েম থাকবে। - ইবনে মাজাহ ২৩৫৩

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ।

কোন ব্যক্তি প্রতিবেশীর দেওয়ালে তার ঘরের কড়িকাঠ স্থাপন করলে।

باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَضَعُ عَلَى حَائِطِ جَارِهِ خَشَبًا

1353

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا اسْتَأْذَنَ أَحَدَكُمْ جَارُهُ أَنْ يَغْرِزَ خَشَبَةً فِي جِدَارِهِ فَلاَ يَمْنَعْهُ " . فَلَمَّا حَدَّثَ أَبُو هُرَيْرَةَ طَأْطَئُوا رُءُوسَهُمْ فَقَالَ مَا لِي أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ وَاللَّهِ لأَرْمِيَنَّ بِهَا بَيْنَ أَكْتَافِكُمْ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَمُجَمِّعِ بْنِ جَارِيَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ . وَرُوِيَ عَنْ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْهُمْ مَالِكُ بْنُ أَنَسٍ قَالُوا لَهُ أَنْ يَمْنَعَ جَارَهُ أَنْ يَضَعَ خَشَبَهُ فِي جِدَارِهِ . وَالْقَوْلُ الأَوَّلُ أَصَحُّ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৩৫৭. সাঈদ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, তোমাদের কারো প্রতিবেশী যদি তার ঘরের কড়িকাঠ তোমাদের দেওয়ালে স্থাপন করার অনুমতি চায় তবে সে যেন তাকে নিষেধ না করে। আবু হুরায়রা (রাযিঃ) হাদীসটি বর্ণনা করার সময় উপস্থিত লোকেরা তাদের মাথা নামিয়ে ফেলে। তিনি তখন বললেন, তোমাদের এ থেকে বিমুখ দেখছি কেন? আল্লাহর কসম, তোমাদের কাধের মাঝে আমি অবশ্যই তা ছুড়ে দিব। - ইবনে মাজাহ ২৩৩৫, নাসাঈ

এই বিষয়ে ইবনে আব্বাস ও মুজাম্মি ইবনে জারিয়া (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান সহীহ। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। এ হল ইমাম শাফিঈ (রাহঃ)-এর অভিমত। মালিক ইবনে আনাস (রাহঃ) সহ কতক আলিম বলেন, যে কেউ স্বীয় দেওয়ালে কড়িকাঠ স্থাপন করতে তার প্রতিবেশীকে নিষেধ করতে পারবে। প্রথম অভিমতটি অধিকতর সহীহ।

কসম হবে প্রতিপক্ষের সমর্থনানুসারে।

باب مَا جَاءَ أَنَّ الْيَمِينَ عَلَى مَا يُصَدِّقُهُ صَاحِبُهُ

1354

حَدَّثَنَا قُتَيْبَةُ، وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ، - الْمَعْنَى وَاحِدٌ - قَالاَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْيَمِينُ عَلَى مَا يُصَدِّقُكَ بِهِ صَاحِبُكَ " . وَقَالَ قُتَيْبَةُ " عَلَى مَا صَدَّقَكَ عَلَيْهِ صَاحِبُكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ هُشَيْمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي صَالِحٍ . وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي صَالِحٍ هُوَ أَخُو سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَرُوِيَ عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ أَنَّهُ قَالَ إِذَا كَانَ الْمُسْتَحْلِفُ ظَالِمًا فَالنِّيَّةُ نِيَّةُ الْحَالِفِ وَإِذَا كَانَ الْمُسْتَحْلِفُ مَظْلُومًا فَالنِّيَّةُ نِيَّةُ الَّذِي اسْتَحْلَفَ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৩৫৮. কুতায়বা ও আহমাদ ইবনে মানী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কসম হবে তোমার সঙ্গী (প্রতিপক্ষ) যে বিষয়ে তোমাকে সমর্থন করে। - ইবনে মাজাহ ২১২১, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। হুশায়ম - আব্দুল্লাহ ইবনে আবু সালিহ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের পরিচিতি নেই। এই আব্দুল্লাহ হলেন, সুহাইল ইবনে আবু সালিহ এর ভাই। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। ইমাম আহমদ ও ইসহাক (রাহঃ)-এরও এই অভিমত। ইবরাহীম আন-নাখঈ (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, বিবাদমান বিষয়ে কসম দাতা যদি (প্রকৃতপক্ষে) যালিম হয়ে থাকে তবে কসম কর্তার নিয়ত গৃহীতব্য আর কসম দাতা যদি (প্রকৃতপক্ষে) মজলুম হয়ে থাকে তবে সে কসম দিতে বলে তার নিয়তই হবে গৃহিতব্য।

রাস্তার পরিমাণ নিয়ে মতবিরোধ হলে তা কতটুকু নির্ধারণ করা হবে?

باب مَا جَاءَ فِي الطَّرِيقِ إِذَا اخْتُلِفَ فِيهِ كَمْ يُجْعَلُ

1355

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ الضُّبَعِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اجْعَلُوا الطَّرِيقَ سَبْعَةَ أَذْرُعٍ " .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৩৫৯. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, রাস্তা (ন্যূনতমপক্ষে প্রস্থে) সাত হাত বানাবে। - ইবনে মাজাহ ২৩৩৮

1356

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ بُشَيْرِ بْنِ كَعْبٍ الْعَدَوِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا تَشَاجَرْتُمْ فِي الطَّرِيقِ فَاجْعَلُوهُ سَبْعَةَ أَذْرُعٍ " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ وَكِيعٍ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ بُشَيْرِ بْنِ كَعْبٍ الْعَدَوِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا عَنْ قَتَادَةَ عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ عَنْ أَبِي هُرَيْرَةَ . وَهُوَ غَيْرُ مَحْفُوظٍ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৩৬০. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের যদি রাস্তার ব্যাপারে মতবিরাধ হয় তবে তা (ন্যূনপক্ষে) সাত হাত নির্ধারণ করবে। - বুখারি

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই রিওয়ায়াতটি ওয়াকী (রাহঃ)-এর হাদীস (১৩৫৯ নং) থেকে অধিকতর সহীহ। এই বিষয়ে ইমাম আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। বুশায়র ইবনে কা‘ব আদাবী - আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি (১৩৫৯ নং) হাসান-সহীহ। কেউ কেউ এটিকে কাতাদা বাশীর ইবনে নাহীক - আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু এটি মাহফুজ বা সংরক্ষিত নয়।

পিতা-মাতার বিচ্ছেদ ঘটলে সন্তানকে কোন একজনের সঙ্গে থাকার ইখতিয়ার প্রদান।

باب مَا جَاءَ فِي تَخْيِيرِ الْغُلاَمِ بَيْنَ أَبَوَيْهِ إِذَا افْتَرَقَا

1357

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ، عَنْ هِلاَلِ بْنِ أَبِي مَيْمُونَةَ الثَّعْلَبِيِّ، عَنْ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَيَّرَ غُلاَمًا بَيْنَ أَبِيهِ وَأُمِّهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَجَدِّ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو مَيْمُونَةَ اسْمُهُ سُلَيْمٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ قَالُوا يُخَيَّرُ الْغُلاَمُ بَيْنَ أَبَوَيْهِ إِذَا وَقَعَتْ بَيْنَهُمَا الْمُنَازَعَةُ فِي الْوَلَدِ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَقَالاَ مَا كَانَ الْوَلَدُ صَغِيرًا فَالأُمُّ أَحَقُّ فَإِذَا بَلَغَ الْغُلاَمُ سَبْعَ سِنِينَ خُيِّرَ بَيْنَ أَبَوَيْهِ . هِلاَلُ بْنُ أَبِي مَيْمُونَةَ هُوَ هِلاَلُ بْنُ عَلِيِّ بْنِ أُسَامَةَ وَهُوَ مَدَنِيٌّ وَقَدْ رَوَى عَنْهُ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ وَمَالِكُ بْنُ أَنَسٍ وَفُلَيْحُ بْنُ سُلَيْمَانَ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৩৬১. নসর ইবনে আলী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) জনৈক সন্তানকে পিতা ও মাতার মাঝে কোন একজনের সঙ্গে থাকার ইখতিয়ার দিয়েছিলেন। - ইবনে মাজাহ ২৩৫১

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর ও আব্দুল হামীদ ইবনে জা‘ফারের পিতামহ রাফি ইবনে সিনান (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান সহীহ। আবু মায়মুনা-এর নাম হল সুলায়ম। কতক সাহাবী অপরাপর ও এতদনুসারে আমল করেছেন। তারা বলেন, সন্তানের ব্যাপারে যদি পিতা-মাতার মাঝে বিবাদ দেখা দেয় তবে সন্তানকে পিতা-মাতার মাঝে একজনের সঙ্গে থাকার ইখতিয়ার প্রদান করা হবে। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। তারা উভয়ে বলেন, সন্তান যতদিন শিশু থাকবে ততদিন তার ব্যাপারে মার হক বেশী। আর সাত বছর বয়সের হলে তাকে পিতা-মাতা যে কোন একজনের সঙ্গে অবস্থানের ইখতিয়ার প্রদান করা হবে। হিলাল ইবনে আবু মায়মুনা হলেন হিলাল ইবনে আলী উসামা। ইনি ছিলেন মাদানী বা মদীনাবাসী। তার বরাতে ইয়াহয়া ইবনে আবী কাছীর, মালিক ইবনে আনাস ও ফুলায়হ ইবনে সুলাইমান (রাহঃ)ও হাদীস রিওয়ায়েত করেছেন।

পিতা সন্তানের অর্থ-সম্পদ থেকে যা ইচ্ছা নিতে পারেন।

باب مَا جَاءَ أَنَّ الْوَالِدَ يَأْخُذُ مِنْ مَالِ وَلَدِهِ

1358

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ عَمَّتِهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَطْيَبَ مَا أَكَلْتُمْ مِنْ كَسْبِكُمْ وَإِنَّ أَوْلاَدَكُمْ مِنْ كَسْبِكُمْ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ عَنْ أُمِّهِ عَنْ عَائِشَةَ . وَأَكْثَرُهُمْ قَالُوا عَنْ عَمَّتِهِ عَنْ عَائِشَةَ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ قَالُوا إِنَّ يَدَ الْوَالِدِ مَبْسُوطَةٌ فِي مَالِ وَلَدِهِ يَأْخُذُ مَا شَاءَ . وَقَالَ بَعْضُهُمْ لاَ يَأْخُذُ مِنْ مَالِهِ إِلاَّ عِنْدَ الْحَاجَةِ إِلَيْهِ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৩৬২. আহমাদ ইবনে মানী (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সবচে পবিত্র জীবিকা হল যা তোমরা তোমাদের উপার্জন থেকে ভোগ কর। তোমাদের সন্তানরাও অবশ্যই তোমাদের উপার্জনের অন্তর্ভুক্ত। - ইবনে মাজাহ ২১৩৭

এই বিষয়ে জাবির ও আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ। কেউ কেউ হাদীসটিকে উমরা ইবনে উমায়র-তৎমাতা - আয়িশা (রাযিঃ) এর সূত্রে বর্ণনা করেছেন। অধিকাংশ রাবী তৎমাতার স্থলে তৎফুফু আয়িশা (রাযিঃ) সূত্রের উল্লেখ করেছেন। কতক সাহাবী ও অপরাপর আলিম এতদনুসারে আমল করেছেন। তারা বলেন, পিতার হাত সন্তানদের অর্থ-সম্পদের উপর সম্প্রসারিত। তিনি তা থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে। কতক আলিম বলেন, প্রয়োজন ছাড়া পিতা সন্তানের সম্পদ থেকে কিছু নিতে পারবেন না।

কারো কোন জিনিস ভেঙ্গে ফেললে যে তা ভেঙ্গেছে তার সম্পদ থেকে কতটুকু গ্রহণের ফায়সালা দেওয়া হবে?

باب مَا جَاءَ فِيمَنْ يُكْسَرُ لَهُ الشَّىْءُ مَا يُحْكَمُ لَهُ مِنْ مَالِ الْكَاسِرِ

1359

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ أَهْدَتْ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم طَعَامًا فِي قَصْعَةٍ فَضَرَبَتْ عَائِشَةُ الْقَصْعَةَ بِيَدِهَا فَأَلْقَتْ مَا فِيهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " طَعَامٌ بِطَعَامٍ وَإِنَاءٌ بِإِنَاءٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৩৬৩. মাহমুদ ইবনে গয়লান (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণি, নবী (ﷺ) এর জনৈকা সহধীর্মনী একটি পেয়ালায় করে কিছু খাবার তাঁর নিকট প্রেরণ করেন। আয়িশা (রাযিঃ) তখন পেয়ালাটিতে তার হাত দিয়ে আঘাত করে তাতে যা আছে তা ফেলে দিলেন। নবী (ﷺ) বললেন, খাদ্যের বদলে খাদ্য এবং পেয়ালার বদলে একটি পেয়ালা দিতে হবে। - ইবনে মাজাহ ২৩৩৪

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ।
1360

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَعَارَ قَصْعَةً فَضَاعَتْ فَضَمِنَهَا لَهُمْ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ . وَإِنَّمَا أَرَادَ عِنْدِي سُوَيْدٌ الْحَدِيثَ الَّذِي رَوَاهُ الثَّوْرِيُّ وَحَدِيثُ الثَّوْرِيِّ أَصَحُّ . اسْمُ أَبِي دَاوُدَ عُمَرُ بْنُ سَعْدٍ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৩৬৪. আলী ইবনে হুজর (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একটি পেয়ালা ব্যবহারের জন্য ধার হিসাবে নিয়েছিলেন। পরে সেটি হারিয়ে যায়। তখন তিনি এটির ক্ষতিপূরণ দিয়েছিলেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি মাহফুজ বা সংরক্ষিত নয়। আমার মনে হয় সুয়ায়দ (রাহঃ) ছাওরী (রাহঃ) থেকে বর্ণিত হাদীসটির বর্ণনা করতে চেয়েছিলেন। ছাওরী (রাহঃ) বর্ণিত রিওয়ায়াতটি (১৩৩৬ নং) অধিকতর সহীহ।

পুরুষ ও নারীর সাবালক হওয়ার বয়স।

باب مَا جَاءَ فِي حَدِّ بُلُوغِ الرَّجُلِ وَالْمَرْأَةِ

1361
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَزِيرٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، عَنْ سُفْيَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ عُرِضْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي جَيْشٍ وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ فَلَمْ يَقْبَلْنِي فَعُرِضْتُ عَلَيْهِ مِنْ قَابِلٍ فِي جَيْشٍ وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ فَقَبِلَنِي . قَالَ نَافِعٌ وَحَدَّثْتُ بِهَذَا الْحَدِيثِ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ فَقَالَ هَذَا حَدُّ مَا بَيْنَ الصَّغِيرِ وَالْكَبِيرِ . ثُمَّ كَتَبَ أَنْ يُفْرَضَ لِمَنْ يَبْلُغُ الْخَمْسَ عَشْرَةَ .
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا وَلَمْ يَذْكُرْ فِيهِ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ كَتَبَ أَنَّ هَذَا حَدُّ مَا بَيْنَ الصَّغِيرِ وَالْكَبِيرِ . وَذَكَرَ ابْنُ عُيَيْنَةَ فِي حَدِيثِهِ . قَالَ نَافِعٌ فَحَدَّثْنَا بِهِ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ فَقَالَ هَذَا حَدُّ مَا بَيْنَ الذُّرِّيَّةِ وَالْمُقَاتِلَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ يَرَوْنَ أَنَّ الْغُلاَمَ إِذَا اسْتَكْمَلَ خَمْسَ عَشْرَةَ سَنَةً فَحُكْمُهُ حُكْمُ الرِّجَالِ وَإِنِ احْتَلَمَ قَبْلَ خَمْسَ عَشْرَةَ فَحُكْمُهُ حُكْمُ الرِّجَالِ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ الْبُلُوغُ ثَلاَثَةُ مَنَازِلَ بُلُوغُ خَمْسَ عَشْرَةَ أَوْ الاِحْتِلاَمُ فَإِنْ لَمْ يُعْرَفْ سِنُّهُ وَلاَ احْتِلاَمُهُ فَالإِنْبَاتُ يَعْنِي الْعَانَةَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৩৬৫. মুহাম্মাদ ইবনে ওয়াযীর আল-ওয়াসিতী (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক সমর অভিযানকালে আমাকে নবী (ﷺ)-এর সামনে পেশ করা হয়। তখন আমার বয়স ছিল চৌদ্দ। কিন্তু তিনি আমাকে গ্রহণ করলেন না। সামনের বছর আরেক অভিযানকালে আমাকে তাঁর সামনে পেশ করা হয়। তখন আমার বয়স পনের। এই বার তিনি আমাকে গ্রহণ করলেন। নাফি (রাহঃ) বলেন, আমি এই হাদীসটি উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ)-এর নিকট বর্ণনা করি। তিনি বললেন, এই বয়সটিই হল বালেগ ও নাবালেগের বয়সসীমা। এরপর তিনি পনের বছর বয়সের লোকদের ভাতা নিরূপণের জন্য ফরমান লিখে জারি করে দিলেন। ইবনে আবী উমর (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু এতে এরূপভাবে উমর ইবনে আব্দুল আযীযের বক্তব্যের উল্লেখ নাই। ইবনে উয়াইনা (রাহঃ)-তার রিওয়ায়াতে উল্লেখ করেছেন যে, নাফি‘ (রাহঃ) বলেন, আমি এই হাদীস উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ)-এর নিকট বর্ণনা করলে তিনি বলেন, এই হল শিশু ও যোদ্ধা হওয়ার মাঝে বয়স সীমা। - বুখারি ২৬৬৪, ৬/৩০

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ। এতদনুসারে আলিমগণ আমল করেছেন। এ হল সুফিয়ান ছাওরী, ইবনে মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। তাদের রায় হল, কোন বালকের বয়স পনের বছর পূর্ণ হলে তাকে পুরুষ বলে গণ্য করা হবে। আর পনের বছরের পূর্বে যদি স্বপ্নদোষ হয় তবেও তাকে পুরুষ বলে গণ্য করা হবে। ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) বলেন, সাবালকত্বের বিষয় তিনটিঃ পনের বছর বয়স হওয়া অথবা স্বপ্নদোষ হওয়া, যদি বয়স চেনা না যায় বা স্বপ্নদোষও না হয় তবে এর পরিচয় হল নাভির নীচে চুল উঠা।

কেউ তার পিতার স্ত্রী অর্থাৎ সৎ মাকে বিবাহ করলে।

باب فِيمَنْ تَزَوَّجَ امْرَأَةَ أَبِيهِ

1362

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ أَشْعَثَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ، قَالَ مَرَّ بِي خَالِي أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ وَمَعَهُ لِوَاءٌ فَقُلْتُ أَيْنَ تُرِيدُ قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةَ أَبِيهِ أَنْ آتِيَهُ بِرَأْسِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ قُرَّةَ الْمُزَنِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ رَوَى مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ هَذَا الْحَدِيثَ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ عَنِ الْبَرَاءِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَشْعَثَ عَنْ عَدِيٍّ عَنْ يَزِيدَ بْنِ الْبَرَاءِ عَنْ أَبِيهِ وَرُوِيَ عَنْ أَشْعَثَ عَنْ عَدِيٍّ عَنْ يَزِيدَ بْنِ الْبَرَاءِ عَنْ خَالِهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

১৩৬৬. আবু সাঈদ আল-আশাজ্জ (রাহঃ) ..... বারা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মামা আবু বুরদা ইবনে নিয়ার একবার আমার পাশ দিয়ে পথ অতিক্রম করে যাচ্ছিলেন। তাঁর হাতে ছিল একটা পতাকা। আমি বললাম, কোথায় যাওয়ার ইচ্ছা করেছেন? তিনি বললেন, এক ব্যক্তি তার সৎমাকে বিয়ে করেছে। রাসূলুল্লাহ (ﷺ) তার মাথা কেটে নিয়ে আসতে আমাকে পাঠিয়েছেন। - ইবনে মাজাহ ২৬০৭

এই বিষয়ে কুররা আল-মুযানী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, বারা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব। মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) হাদীসটি আলী ইবনে ছাবিত - আব্দুল্লাহ ইবনে ইয়াযিদ - বারা সূত্রে বর্ণনা করেছেন। হাদীসটি আশআছ - আদী - বারা - তৎপিতাসূত্রে এবং আশআছ আদী ইয়াযীদ ইবনে বারা - তৎমামা সূত্রে নবী (ﷺ) সূত্রেও বর্ণিত আছে।

দুই ব্যক্তির একজনের ভূমি যদি পানি সিঞ্চনের ক্ষেত্রে নিম্নের দিকে থাকে।

باب مَا جَاءَ فِي الرَّجُلَيْنِ يَكُونُ أَحَدُهُمَا أَسْفَلَ مِنَ الآخَرِ فِي الْمَاءِ

1363

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ حَدَّثَهُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي شِرَاجِ الْحَرَّةِ الَّتِي يَسْقُونَ بِهَا النَّخْلَ فَقَالَ الأَنْصَارِيُّ سَرِّحِ الْمَاءَ يَمُرُّ . فَأَبَى عَلَيْهِ فَاخْتَصَمُوا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلزُّبَيْرِ " اسْقِ يَا زُبَيْرُ ثُمَّ أَرْسِلِ الْمَاءَ إِلَى جَارِكَ " . فَغَضِبَ الأَنْصَارِيُّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ " يَا زُبَيْرُ اسْقِ ثُمَّ احْبِسِ الْمَاءَ حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ " . فَقَالَ الزُّبَيْرُ وَاللَّهِ إِنِّي لأَحْسِبُ نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي ذَلِكَ : (فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنِ الزُّبَيْرِ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ . وَرَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنِ اللَّيْثِ وَيُونُسَ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ نَحْوَ الْحَدِيثِ الأَوَّلِ .

Narrator: আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাঃ)

১৩৬৭. কুতায়বা (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক আনসারী ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে হাররা-এর পানি প্রবাহ নিয়ে যুবাইর (রাযিঃ) -এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এই পানি প্রবাহ থেকেও তারা খর্জুর উদ্যানে পানি সিঞ্চন করত। আনসারী বলত, পানি ছেড়ে দিন যেন তা প্রবাহিত হতে পারে কিন্তু যুবাইর (রাযিঃ) তা করতে অস্বীকার করেন। তখন তারা বিবাদ মীমাংশার জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলে তিনি যুবাইরকে বললেন, যুবাইর, তোমার বাগানে পানি সেচের পর তোমার প্রতিবেশীর জন্য পানি ছেড়ে দবে। আনসারী এতে রাগান্বিত হয়ে পড়ে। সে বলল, আপনার ফুফাতো ভাই বলেই তো (এমন রায় দিলেন)।

এ শুনে রাসূলুল্লাহ (ﷺ)-এর চেহারা রক্তবর্ণ হয়ে গেল। তিনি বললেন, হে যুবাইর, তোমার বাগানে পানি সেচন করবে। এরপর আইলগুলো ভরাট না হওয়া পর্যন্ত পানি আটকিয়ে রাখবে। যুবাইর (রাযিঃ) বলেন, আল্লাহর কসম, আমার মনে হয় নিম্নের আয়াতটি এই প্রসঙ্গে নাযিল হয়েছিলঃ

فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ

কিন্তু না, তোমার রবের কসম, তারা মু‘মিন হবে না, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর অপর্ন না করে অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোন দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে না নেয়। (৪: ৬৫) - নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ। শুআয়ব ইবনে আবু হামযা এটিকে যুহরী - উরওয়া ইবনে যুবাইর -যুবাইর (রাযিঃ) সূত্রেও বর্ণনা করেছেন। এতে আব্দুল্লাহ ইবনে যুবাইরের উল্লেখ নেই। আব্দুল্লাহ ইবনে ওয়াহব এটি লায়ছ ও ইউনুস - যুহরী - উরওয়া - আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) সূত্রে প্রথমোক্ত হাদীসটি অনুরূপ রিওয়ায়াত করেছেন।

কেউ যদি তার অধিকারভুক্ত গোলামদের মৃত্যুর সময় আযাদ করে দেয় এবং তা ছাড়া তার যদি অন্য কোন সম্পদ না থাকে।

باب مَا جَاءَ فِيمَنْ يُعْتِقُ مَمَالِيكَهُ عِنْدَ مَوْتِهِ وَلَيْسَ لَهُ مَالٌ غَيْرُهُمْ

1364

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ أَعْتَقَ سِتَّةَ أَعْبُدٍ لَهُ عِنْدَ مَوْتِهِ وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُمْ فَبَلغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ قَوْلاً شَدِيدًا ثُمَّ دَعَاهُمْ فَجَزَّأَهُمْ ثُمَّ أَقْرَعَ بَيْنَهُمْ فَأَعْتَقَ اثْنَيْنِ وَأَرَقَّ أَرْبَعَةً . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَهُوَ قَوْلُ مَالِكٍ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ يَرَوْنَ اسْتِعْمَالَ الْقُرْعَةِ فِي هَذَا وَفِي غَيْرِهِ . وَأَمَّا بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَهْلِ الْكُوفَةِ وَغَيْرِهِمْ فَلَمْ يَرَوُا الْقُرْعَةَ وَقَالُوا يُعْتَقُ مِنْ كُلِّ عَبْدٍ الثُّلُثُ وَيُسْتَسْعَى فِي ثُلُثَىْ قِيمَتِهِ . وَأَبُو الْمُهَلَّبِ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْجَرْمِيُّ وَهُوَ غَيْرُ أَبِي قِلاَبَةَ وَيُقَالُ مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو . وَأَبُو قِلاَبَةَ الْجَرْمِيُّ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ .

Narrator: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

১৩৬৮. কুতায়বা (রাহঃ) ...... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, জনৈক আনসারী মৃত্যুর সময় তার ছয়জন ক্রীতদাস আযাদ করে দেয়। তা ছাড়া তার আর কোন সম্পদ ছিল না। বিষয়টি নবী (ﷺ)-এর কাছে পৌছলে তিনি তার সম্বন্ধে খুবই কঠোর ভাষা প্রয়োগ করেন। এরপর তিনি গোলামদের ডাকলেন এবং এদের তিন ভাগ করে তাদের মাঝে লটারী দিলেন। অনন্তর এতদনুসারে দুইজনকে আযাদ করে দিলেন এবং চারজনকে গোলাম হিসাবে বাকী রাখলেন। - ইবনে মাজাহ ২৩৪৫, মুসলিম

এই বিষয়ে আবু হুরায়রা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) এর হাদীসটি হাসান-সহীহ। এটি ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে। কতক আলিম, এতদনুসারে আমল করেছেন। এ হল মালিক ইবনে আনাস, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। এই ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ে ও তারা লটারী দিয়ে বস্তু নির্বাচন জায়েয বলে মনে করেন।

কতক কুফাবাসী ও অপরাপর আলিম এই ক্ষেত্রে লটারী পদ্ধতিকে জায়েয মনে করেন না। তারা বলেন, এই ক্ষেত্রে প্রতিজন গোলামেরই এক তৃতীয়াংশ আযাদ হয়ে যাবে। অপর দুই তৃতীয়াংশের মূল্য পরিশোধের জন্য প্রয়াস পাবে। রাবী আবুল মুহাল্লাব (রাহঃ) এর নাম হল আব্দুর রহমান ইবনে আমর। বর্ণনান্তরে তাকে মুআবিয়া ইবনে আমরও বলা হয়।

কেউ যদি রেহেম সম্পর্কিত আত্মীয়ের মালিক হয়।

باب مَا جَاءَ فِيمَنْ مَلَكَ ذَا رَحِمٍ مَحْرَمٍ

1365
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ مَلَكَ ذَا رَحِمٍ مَحْرَمٍ فَهُوَ حُرٌّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ مُسْنَدًا إِلاَّ مِنْ حَدِيثِ حَمَّادِ بْنِ سَلَمَةَ . وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنْ عُمَرَ شَيْئًا مِنْ هَذَا .
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ الْبَصْرِيُّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، وَعَاصِمٍ الأَحْوَلِ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ مَلَكَ ذَا رَحِمٍ مَحْرَمٍ فَهُوَ حُرٌّ " . قَالَ أَبُو عِيسَى وَلاَ نَعْلَمُ أَحَدًا ذَكَرَ فِي هَذَا الْحَدِيثِ عَاصِمًا الأَحْوَلَ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ غَيْرَ مُحَمَّدِ بْنِ بَكْرٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ . - وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ مَلَكَ ذَا رَحِمٍ مَحْرَمٍ فَهُوَ حُرٌّ " . رَوَاهُ ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ عَنِ الثَّوْرِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَلَمْ يُتَابَعْ ضَمْرَةُ عَلَى هَذَا الْحَدِيثِ وَهُوَ حَدِيثٌ خَطَأٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ .

Narrator: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

১৩৬৯. আব্দুল্লাহ ইবনে মুআবিয়া আল জুমাহী (রাহঃ) ...... সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম এমন কোন আত্মীয়ের মালিক যদি কেউ হয় তবে সে আযাদ হয়ে যাবে। - ইবনে মাজাহ ২৫২৪

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাম্মাদ ইবনে সালামা ছাড়া অন্য কোন সূত্রে হাদীসটি সম্পর্কে মুসনাদরূপে রিওয়ায়াতের কোন পরিচয় আমাদের নাই। কেউ কেউ এই হাদীসটি কাতাদা - হাসান- উমর (রাযিঃ) সূত্রে কিছুটা অনুরূপ বর্ণনা করেছেন। উকবা ইবনে মুকরাম আম্মী বসরী প্রমুখ (রাহঃ) সামুরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম এমন কোন আত্মীয়ের মালিক যদি কেউ হয় তবে সে আযাদ হয়ে যাবে।

মুহাম্মাদ ইবনে বকর ছাড়া এই সনদে কেউ আসিম আল-আহওয়াল-হাম্মাদ ইবনে সালামা-এর উল্লেখ করেছেন বলে আমরা জানি না। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম এমন কোন আত্মীয়ের মালিক যদি কেউ হয় তবে সে আযাদ হয়ে যাবে। দামরা ইবনে রাবীআ (রাহঃ) এটিকে সুফিয়ান ছাওরী-আব্দুল্লাহ ইবনে দীনার-ইবনে উমর (রাযিঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। এই রিওয়ায়াতের ক্ষেত্রে দামরা ইবনে রাবীআর কোন সহগামী নেই। হাদীস বিশারদগণের মতে সনদটিতে ভুল রয়েছে।

কোন সম্প্রদায়ের ভূমিতে অনুমতি ব্যতিরেকে যদি কেউ শস্য বপন করে।

باب مَا جَاءَ فِيمَنْ زَرَعَ فِي أَرْضِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ

1366
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ النَّخَعِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَطَاءٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ زَرَعَ فِي أَرْضِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ فَلَيْسَ لَهُ مِنَ الزَّرْعِ شَيْءٌ وَلَهُ نَفَقَتُهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَسَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ هُوَ حَدِيثٌ حَسَنٌ . وَقَالَ لاَ أَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ إِلاَّ مِنْ رِوَايَةِ شَرِيكٍ .
قَالَ مُحَمَّدٌ حَدَّثَنَا مَعْقِلُ بْنُ مَالِكٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ الأَصَمِّ، عَنْ عَطَاءٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .

Narrator: রাফি' ইবনে খাদীজ (রাঃ)

১৩৭০. কুতায়বা (রাহঃ) ...... রাফি’ ইবনে খাদিজ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, কেউ যদি কোন সম্প্রদায়ের ভূমিতে তাদের অনুমতি ছাড়া শস্য বপন করে তবে সে এই শস্য থেকে কিছুটা পাবে না। সে কেবল এর খরচা পাবে। - ইবনে মাজাহ ২৪৬৬

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-গারীব। শারীক ইবনে আব্দুল্লাহ-এর রিওয়ায়াত হিসাবে বর্ণিত সূত্র ছাড়া আবু ইসহাকের বর্ণিত হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা সেই। কতক আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। এ হল আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। আমি মুহাম্মাদ ইবনে ইসমাঈল (বুখারী) কে হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, হাদীসটি হাসান। শারীকের রিওয়ায়াত ছাড়া আবু ইসহাকে রিওয়ায়াত হিসাবে এটিকে আমরা চিনি না। তিনি আরো বলেন, মা‘কিল ইবনে মালিক বসরী (রাহঃ) এটিকে উকবা ইবনুল আসাম্ম - আতা-রাফি‘ ইবনে খাদীজ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

সন্তানদের মাঝে দান ও সমতা রক্ষা।

باب مَا جَاءَ فِي النُّحْلِ وَالتَّسْوِيَةِ بَيْنَ الْوَلَدِ

1367

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ الْمَعْنَى الْوَاحِدُ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَعَنْ مُحَمَّدِ بْنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، يُحَدِّثَانِ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ أَبَاهُ، نَحَلَ ابْنًا لَهُ غُلاَمًا فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُشْهِدُهُ فَقَالَ " أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَهُ مِثْلَ مَا نَحَلْتَ هَذَا " . قَالَ لاَ . قَالَ " فَارْدُدْهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ التَّسْوِيَةَ بَيْنَ الْوَلَدِ حَتَّى قَالَ بَعْضُهُمْ يُسَوِّي بَيْنَ وَلَدِهِ حَتَّى فِي الْقُبْلَةِ . وَقَالَ بَعْضُهُمْ يُسَوِّي بَيْنَ وَلَدِهِ فِي النُّحْلِ وَالْعَطِيَّةِ الذَّكَرُ وَالأُنْثَى سَوَاءٌ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ . وَقَالَ بَعْضُهُمُ التَّسْوِيَةُ بَيْنَ الْوَلَدِ أَنْ يُعْطَى الذَّكَرُ مِثْلَ حَظِّ الأُنْثَيَيْنِ مِثْلَ قِسْمَةِ الْمِيرَاثِ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ .

Narrator: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

১৩৭১. নসর ইবনে আলী ও সাঈদ ইবনে আব্দুর রহমান মাখযুমী (রাহঃ) ........ নু‘মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁর পিতা তার এক পুত্রকে একটি গোলাম দান করেন। এরপর তিনি নবী (ﷺ) -কে এর সাক্ষী বানাবার জন্য তাঁর কাছে আসেন। তখন তিনি বললেন, একে যা দান করেছ তোমার প্রত্যেক সন্তানকেই তা দান করেছ? পিতা বললেন, না। তিনি বললেন, তা হলে, এটি ফিরিয়ে নাও। - ইবনে মাজাহ ২৩৭৫, ২৩৭৬, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। এটি একাধিক সূত্রে নু‘মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত আছে। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। তারা সন্তানদের মাঝে সমতা রক্ষা করা মুস্তহাব বলে অভিমত দিয়েছেন। এমনকি কেউ কেউ বলেছেন, চুমু খাওয়ার ক্ষেত্রে পর্যন্ত সন্তানদের মাঝে সমতা রক্ষা করতে হবে। কতক আলিম বলেন, দান ও উপহারের ক্ষেত্রে সন্তানদের মাঝে সাম্য রক্ষা করতে হবে। এই বিষয়ে ছেলে ও মেয়ে এক সমান। এ হল সুফইয়ান ছাওরীর অভিমত। কতক আলিম বলেন, সন্তানদের মাঝে সমতার অর্থ হল মীরাছের মত এক ছেলেকে দুই মেয়ের সমান দিবে। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত।

শুফ’আ বা প্রিয়ামশান।

باب مَا جَاءَ فِي الشُّفْعَةِ

1368

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " جَارُ الدَّارِ أَحَقُّ بِالدَّارِ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ الشَّرِيدِ وَأَبِي رَافِعٍ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى عِيسَى بْنُ يُونُسَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ . وَرُوِيَ عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنْ سَمُرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَالصَّحِيحُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ حَدِيثُ الْحَسَنِ عَنْ سَمُرَةَ وَلاَ نَعْرِفُ حَدِيثَ قَتَادَةَ عَنْ أَنَسٍ إِلاَّ مِنْ حَدِيثِ عِيسَى بْنِ يُونُسَ . وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الطَّائِفِيِّ عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذَا الْبَابِ هُوَ حَدِيثٌ حَسَنٌ . وَرَوَى إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِي رَافِعٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ كِلاَ الْحَدِيثَيْنِ عِنْدِي صَحِيحٌ .

Narrator: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

১৩৭২. আলী ইবনে হুজর (রাহঃ) ..... সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাড়ীর প্রতিবেশী সেই বাড়ীর অধিক হকদার।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই বিষয়ে শারীদ, আবু রাফি ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। সামুরা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। ঈসা ইবনে ইউনুস এটিকে সাঈদ ইবনে আবী অরূবা - কাতাদা - আনাস (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। সাঈদ ইবনে আবী আরূবা কাতাদা-হাসান-সামুরা (রাযিঃ) সূত্রে-নবী (ﷺ) থেকেও বর্ণিত রয়েছে। আলেমদের নিকট হাসান-সামুরা (রাযিঃ) বর্ণিত হাদীসটি সহীহ। কাতাদা-আনাস (রাযিঃ) বর্ণিত রিওয়ায়াতটি সম্পর্কে ঈসা ইবনে ইউনুস (রাহঃ)-এ সূত্র ছাড়া আমরা কিছু জানি না। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান তাইফী- আমর ইবনে শারীদ-তার পিতা শারীদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এই বিষয়ে বর্ণিত হাদীসটি হাসান। ইবরাহীম ইবনে মায়সারা এটিকে আমর ইবনে শারীদ- আবু রাফি সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। আমি মুহাম্মাদ বুখারী (রাহঃ) কে বলতে শুনেছি যে, আমার মতে দুইটি রিওয়ায়াতই সহীহ।

অনুপস্থিত লোকের পক্ষে শুফ’আ।

باب مَا جَاءَ فِي الشُّفْعَةِ لِلْغَائِبِ

1369

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْجَارُ أَحَقُّ بِشُفْعَتِهِ يُنْتَظَرُ بِهِ وَإِنْ كَانَ غَائِبًا إِذَا كَانَ طَرِيقُهُمَا وَاحِدًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَلاَ نَعْلَمُ أَحَدًا رَوَى هَذَا الْحَدِيثَ غَيْرَ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ . وَقَدْ تَكَلَّمَ شُعْبَةُ فِي عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ مِنْ أَجْلِ هَذَا الْحَدِيثِ وَعَبْدُ الْمَلِكِ هُوَ ثِقَةٌ مَأْمُونٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ لاَ نَعْلَمُ أَحَدًا تَكَلَّمَ فِيهِ غَيْرَ شُعْبَةَ مِنْ أَجْلِ هَذَا الْحَدِيثِ . وَقَدْ رَوَى وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ هَذَا الْحَدِيثَ . وَرُوِيَ عَنِ ابْنِ الْمُبَارَكِ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ قَالَ عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ مِيزَانٌ . يَعْنِي فِي الْعِلْمِ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الرَّجُلَ أَحَقُّ بِشُفْعَتِهِ وَإِنْ كَانَ غَائِبًا فَإِذَا قَدِمَ فَلَهُ الشُّفْعَةُ وَإِنْ تَطَاوَلَ ذَلِكَ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৩৭৩. কুতায়বা (রাহঃ) ....... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রতিবেশী হল শুফআর বিষয়ে অধিক হকদার। সে অনুপস্থিত থাকলেও তার জন্য অপেক্ষা করা হবে যদি উভয়ের পথ হয় এক। - ইবনে মাজাহ ২৪৯৪

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি গারীব। আব্দুল মালিক ইবনে সুলাইমানের সূত্র ছাড়া আতা-জাবির (রাযিঃ) সূত্রে এটিকে আর কেউ বর্ণনা করেছেন বলে আমাদের জানা নাই। হাদীসবিদগণের মতে আব্দুল মালিক একজন আস্থাভাজন এবং নিরাপদ রাবী। শু‘বা এই রিওয়ায়াতের কারণে তার সমালোচনা করেছেন। তবে তিনি ছাড়া আর কেউ তার সমালোচনা করেছেন বলে আমাদের জানা নাই। ওয়াকী (রাহঃ)ও হাদীসটি শু‘বা আব্দুল মালিক ইবনে আবু সুলাইমান (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন। ইবনে মুবারক সূত্রে সুফিয়ান ছাওরী (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, আব্দুল মালিক ইবনে আবু সুলাইমান ইলমে হাদীসের ক্ষেত্রে ন্যায়দন্ড বিশেষ। আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। যদি অনুপস্থিত থাকে তবুও এই ব্যক্তি শুফআর বিষয়ে অধিকতর হকদার। সে যখনই আসবে তখনই তার শুফআর এই অধিকার থাকবে-তা যত দীর্ঘই হোক না কেন।

কোন জমির সীমা নির্ধারণ ও বণ্টন কার্য সম্পাদনের পর আর শুফ’আর হক নেই।

باب مَا جَاءَ إِذَا حُدَّتِ الْحُدُودُ وَوَقَعَتِ السِّهَامُ فَلاَ شُفْعَةَ

1370

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا وَقَعَتِ الْحُدُودُ وَصُرِّفَتِ الطُّرُقُ فَلاَ شُفْعَةَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ بَعْضُهُمْ مُرْسَلاً عَنْ أَبِي سَلَمَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعُثْمَانُ بْنُ عَفَّانَ وَبِهِ يَقُولُ بَعْضُ فُقَهَاءِ التَّابِعِينَ مِثْلُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ وَغَيْرِهِ وَهُوَ قَوْلُ أَهْلِ الْمَدِينَةِ مِنْهُمْ يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ وَرَبِيعَةُ بْنُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ وَمَالِكُ بْنُ أَنَسٍ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ لاَ يَرَوْنَ الشُّفْعَةَ إِلاَّ لِلْخَلِيطِ وَلاَ يَرَوْنَ لِلْجَارِ شُفْعَةً إِذَا لَمْ يَكُنْ خَلِيطًا . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمُ الشُّفْعَةُ لِلْجَارِ . وَاحْتَجُّوا بِالْحَدِيثِ الْمَرْفُوعِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " جَارُ الدَّارِ أَحَقُّ بِالدَّارِ " . وَقَالَ " الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ " . وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَأَهْلِ الْكُوفَةِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৩৭৪. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ...... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সীমা নির্ধারণ ও পথ পরিবর্তন সাধনের পর আর শুফআ এর হক নেই। - ইবনে মাজাহ, বুখারি

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। কেউ কেউ এটিকে আবু সালামা-নবী (ﷺ) সূত্রে মুরসালরূপেও বর্ণনা করেছেন। উমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান (রাযিঃ) সহ কতক সাহাবী এই হাদীস অনুসারে আমল করেছেন। উমর ইবনে আব্দুল আযীয প্রমুখ কতক তাবীঈ (রাহঃ)-এরও এই অভিমত। ইয়াহয়া ইবনে সাঈদ আনসারী, রাবীআ ইবনে আবু আব্দুর রহমান, মালিক ইবনে আনাস (রাহঃ) সহ মদীনাবাসী আলিমদেরও এই অভিমত।ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর বক্তব্যও এ-ই। তাঁরা মূল ভূমিতে শরীক ছাড়া কাউকে শুফআর অধিকার দেন না। প্রতিবেশী যদি শরীক না হয় তবে তার শুফআ নাই।

কতক সাহাবী ও অপরাপর আলিম বলেন, প্রতিবেশরীরও শুফআর হক আছে, তারা নবী (ﷺ) থেকে মারফুরূপে বর্ণিত নিম্নের হাদীসটিকে দলীল হিসাবে পেশ করেন। নবী (ﷺ) বলেন, কোন বাড়ীর প্রতিবেশী -ই বাড়িটির অধিকতর হকদার। তিনি আরো বলেন, প্রতিবেশী তার ‘সাকাব’’ অর্থাৎ শুফআর অধিক হকদার। এ হল ইমাম ছাওরী, ইবনে মুবারক ও কূফাবাসী আলিমগণের অভিমত।

শরীক ব্যক্তি শুফ’আর হকদার।

باب مَا جَاءَ أَنَّ الشَّرِيكَ شَفِيعٌ

1371
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ أَبِي حَمْزَةَ السُّكَّرِيِّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الشَّرِيكُ شَفِيعٌ وَالشُّفْعَةُ فِي كُلِّ شَيْءٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ مِثْلَ هَذَا إِلاَّ مِنْ حَدِيثِ أَبِي حَمْزَةَ السُّكَّرِيِّ . وَقَدْ رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً وَهَذَا أَصَحُّ .
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ وَلَيْسَ فِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ مِثْلَ هَذَا لَيْسَ فِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ أَبِي حَمْزَةَ . وَأَبُو حَمْزَةَ ثِقَةٌ يُمْكِنُ أَنْ يَكُونَ الْخَطَأُ مِنْ غَيْرِ أَبِي حَمْزَةَ .
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ . وَقَالَ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ إِنَّمَا تَكُونُ الشُّفْعَةُ فِي الدُّورِ وَالأَرَضِينَ وَلَمْ يَرَوُا الشُّفْعَةَ فِي كُلِّ شَيْءٍ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ الشُّفْعَةُ فِي كُلِّ شَيْءٍ . وَالْقَوْلُ الأَوَّلُ أَصَحُّ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৩৭৫. ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শরীক শুফআ এর অধিকারী। আর প্রত্যেক বস্তুতেই শুফআর অধিকার রয়েছে।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হামযা সুককারী (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া হাদীসটি এইরূপভাবে অন্য কোন বর্ণনায় রয়েছে বলে আমাদের জানা নেই। একাধিক রাবী হাদীসটিকে আব্দুল আযীয ইবনে রুফায়-ইবনে আবী মূলায়কা সূত্রে নবী (ﷺ) থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন। এটাই অধিকতর সহীহ। হানদার (রাহঃ) ......... ইবনে আলী মূলায়কা (রাহঃ) সূত্রে নবী (ﷺ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণনা করেছেন। এই সনদে ইবনে আব্বাস (রাযিঃ) এর উল্লেখ নেই। আব্দুল আযীয ইবনে রুফায়‘ (রাহঃ) থেকে একাধিক রাবী অনুরূপ বর্ণনা করেছেন। এই সনদে ইবনে আব্বাস (রাযিঃ) থেকে একথার উল্লেখ নেই।

আবু হামযা (রাহঃ)-এর রিওয়ায়াত (১৩৭৪ নং) থেকে এটি অধিকতর সহীহ। আবু হামযা (রাহঃ) নির্ভরযোগ্য (ছিকা) রাবী। সম্ভবত আবু হামযা (রাহঃ) ছাড়া অন্য কোন রাবী থেকে এই ভুলটা হয়েছে। হানদার (রাহঃ) ইবনে আলী মূলায়কা (রাহঃ) সূত্রে নবী (ﷺ) থেকে আবু বকর ইবনে আইয়্যাশ-এর (১৩৭৪ নং) অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। অধিকাংশ আলিম বলেন, শুফআ-এর অধিকার রয়েছে বাড়ী ও ভূমিতে (অর্থাৎ স্থাবর সম্পত্তিতে)। সব জিনিসেই শুফআ নেই। কতক আলিম বলেন, সব জিনিসেই শুফআ-এর অধিকার রয়েছে। প্রথমোক্ত মতটিই অধিকতর সহীহ।

কুড়ানো বস্তু ও হারানো উট ও ছাগল প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي اللُّقَطَةِ وَضَالَّةِ الإِبِلِ وَالْغَنَمِ

1372

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ اللُّقَطَةِ فَقَالَ " عَرِّفْهَا سَنَةً ثُمَّ اعْرِفْ وِكَاءَهَا وَوِعَاءَهَا وَعِفَاصَهَا ثُمَّ اسْتَنْفِقْ بِهَا فَإِنْ جَاءَ رَبُّهَا فَأَدِّهَا إِلَيْهِ " . فَقَالَ لَهُ يَا رَسُولَ اللَّهِ فَضَالَّةُ الْغَنَمِ فَقَالَ " خُذْهَا فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ فَضَالَّةُ الإِبِلِ قَالَ فَغَضِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ أَوِ احْمَرَّ وَجْهُهُ فَقَالَ " مَا لَكَ وَلَهَا مَعَهَا حِذَاؤُهَا وَسِقَاؤُهَا حَتَّى تَلْقَى رَبَّهَا " . حَدِيثُ زَيْدِ بْنِ خَالِدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ . وَحَدِيثُ يَزِيدَ مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ .

Narrator: যায়দ ইবনে খালিদ জুহানী (রাঃ)

১৩৭৬. কুতায়বা (রাহঃ) ...... যায়দ ইবনে খালিদ আল-জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে কুড়ানো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, এক বছর এটির ঘোষণা দিবে। এরপর থলির মুখ বাধার ফিতাটি, থলিটি ও চামড়ার বাক্সটি চিনে রাখবে। এরপর তা কাজে ব্যয় করে ফেলতে পারেব। পরে যদি এর মালিক আসে তবে তা তাকে দিয়ে দিবে। লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ, ছাগল হারিয়ে গেলে? তিনি বললেন, তা ধরে রাখবে। কেননা এটি তোমার কিংবা তোমার ভাইয়ের বা নেকড়ে বাঘের। লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ, হারানো উট হলে? রাবী যায়দ ইবনে খালিদ আল- জুহানী (রাহঃ) বলেন, এতে নবী (ﷺ) রাগান্বিত হন। এমনকি তাঁর গন্ডদ্বয় লাল হয়ে উঠে। বললেন, তোমার ও তার এতে কি আছে? এর সাথে তো পদ মোড়কও পানি সব কিছুই রয়েছে। (সুতরাং এটি বিনষ্ট হবে না) শেষে (ঘুরতে ঘুরতে) তার মালিককে পেয়ে যাবে। - ইবনে মাজাহ , নাসাঈ

যায়দ ইবনে খালিদ (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। তার বারাতে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।
1373
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، أَخْبَرَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ اللُّقَطَةِ فَقَالَ " عَرِّفْهَا سَنَةً فَإِنِ اعْتُرِفَتْ فَأَدِّهَا وَإِلاَّ فَاعْرِفْ وِعَاءَهَا وَعِفَاصَهَا وَوِكَاءَهَا وَعَدَدَهَا ثُمَّ كُلْهَا فَإِذَا جَاءَ صَاحِبُهَا فَأَدِّهَا " .
قَالَ وَفِي الْبَابِ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَالْجَارُودِ بْنِ الْمُعَلَّى وَعِيَاضِ بْنِ حِمَارٍ وَجَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ .
قَالَ أَبُو عِيسَى حَدِيثُ زَيْدِ بْنِ خَالِدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . قَالَ أَحْمَدُ أَصَحُّ شَيْءٍ فِي هَذَا الْبَابِ هَذَا الْحَدِيثُ
وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَرَخَّصُوا فِي اللُّقَطَةِ إِذَا عَرَّفَهَا سَنَةً فَلَمْ يَجِدْ مَنْ يَعْرِفُهَا أَنْ يَنْتَفِعَ بِهَا . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ يُعَرِّفُهَا سَنَةً فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلاَّ تَصَدَّقَ بِهَا . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَعَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَهُوَ قَوْلُ أَهْلِ الْكُوفَةِ لَمْ يَرَوْا لِصَاحِبِ اللُّقَطَةِ أَنْ يَنْتَفِعَ بِهَا إِذَا كَانَ غَنِيًّا . وَقَالَ الشَّافِعِيُّ يَنْتَفِعُ بِهَا وَإِنْ كَانَ غَنِيًّا لأَنَّ أُبَىَّ بْنَ كَعْبٍ أَصَابَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صُرَّةً فِيهَا مِائَةُ دِينَارٍ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُعَرِّفَهَا ثُمَّ يَنْتَفِعَ بِهَا وَكَانَ أُبَىٌّ كَثِيرَ الْمَالِ مِنْ مَيَاسِيرِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُعَرِّفَهَا فَلَمْ يَجِدْ مَنْ يَعْرِفُهَا فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَأْكُلَهَا فَلَوْ كَانَتِ اللُّقَطَةُ لَمْ تَحِلَّ إِلاَّ لِمَنْ تَحِلُّ لَهُ الصَّدَقَةُ لَمْ تَحِلَّ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ لأَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَصَابَ دِينَارًا عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَعَرَّفَهُ فَلَمْ يَجِدْ مَنْ يَعْرِفُهُ فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِأَكْلِهِ وَكَانَ لاَ يَحِلُّ لَهُ الصَّدَقَةُ . وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا كَانَتِ اللُّقَطَةُ يَسِيرَةً أَنْ يَنْتَفِعَ بِهَا وَلاَ يُعَرِّفَهَا . وَقَالَ بَعْضُهُمْ إِذَا كَانَ دُونَ دِينَارٍ يُعَرِّفُهَا قَدْرَ جُمُعَةٍ . وَهُوَ قَوْلُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ .

Narrator: যায়দ ইবনে খালিদ জুহানী (রাঃ)

১৩৭৭. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ....... যায়দ ইবনে খালিদ আল-জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত যে, কুড়ানো মাল সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন, একবছর তা ঘোষণা দিবে। যদি (মালিকের) পরিচয় পাওয়া যায় তবে তাকে তা দিয়ে দিবে, তা না হলে, এর থলি, মুখ বাধার ফিতা ও পরিমাণ চিনে রাখবে। এরপর তুমি তা ভোগ করতে পার। পরে যদি এর প্রকৃত মালিক আসে তবে তা আদায় করে দিও। - ইবনে মাজাহ, নাসাঈ

এই বিষয়ে উবাই ইবনে কা‘ব, আব্দুল্লাহ ইবনে আমর, জারূদ ইবনুল মুআল্লা, ইয়ায ইবনে হিমার ও জারির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, যায়দ ইবনে খালিদ-এর হাদীসটি হাসান। এই সূত্রে গারীব। ইমাম আহমাদ ইবনে হাম্বল (রাহঃ) বলেন, অত্র বিষয়ে এই হাদীসটি হল সবচে সহীহ।

কতক সাহাবী ও অপরাপর আলিম এতদনুসারে আমল করেছেন। তারা কুড়ানো মাল এক বছর পর্যন্ত ঘোষণা প্রদানের পরও যদি মালিক না পাওয়া যায় তবে প্রাপককে তা ভোগ করার অনুমতি প্রদান করেছেন। এ হল ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত।

কতক সাহাবী ও অপরাপর আলিমের অভিমত হল, এক বছর এই বিষয়ে ঘোষণা প্রদান করবে। যদি প্রকৃত মালিক আসে তবেতো ভাল, আর যদি না আসে তবে সে তা সাদ্‌কা করে দিবে। এ হল ইমাম সুফিয়ান ছাওরী, আব্দুল্লাহ ইবনে মুবারক (রাহঃ) ও কুফাবাসী আলিমগণের অভিমত। প্রাপক যদি ধনি হয় তবে তার জন্য কুড়ানো সম্পদ ভোগ করা তারা জায়েয বলে মনে করেন না।

ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, ধনী হলেও সে তা ভোগ করতে পারবে। কেননা, উবাই ইবনে কা‘ব (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগে একটি থলি পেয়েছিলেন। এতে ছিল একশত দীনার বা স্বর্ণ মুদ্রা। নবী (ﷺ) তাকে এটির ঘোষণা দিতে এবং পরে (মালিক পাওয়া না গেলে নিজই) তা ভোগ করার কথা বলেন। উবাই (রাযিঃ) প্রচুর ধন-সম্পদ-এর মালিক ছিলেন। তিনি ছিলেন ধনাঢ্য সাহাবীদের অন্যতম। তাকে নবী (ﷺ) তা ঘোষণা দিতে নির্দেশ দেন। কিন্তু তিনি যখন মালিককে পেলেন না তখন নবী (ﷺ) তাকেই তা ভোগ করার অনুমতি দেন। সাদ্‌কা গ্রহণ করা যাদের জন্য হালাল তাদের ছাড়া আর কারো জন্যে যদি (মালিক না পাওয়া অবস্থায়ও) কুড়ানো সম্পদ হালাল না হত তবে তো তা আলী ইবনে আবী তালিব (রাযিঃ)-এর জন্যও হালাল হতো না। কেননা, তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগে একটি দীনার পান। তিনি এতদসম্পর্কে ঘোষণা প্রদানের পরও এর প্রকৃত মালিক পাওয়া গেল না। তখন নবী (ﷺ) তা তাকে ভোগ করতে অনুমতি দেন। অথচ আলী (রাযিঃ) (হাশিমী হওয়ায়) এমন ছিলেন যে তার জন্য সাদ্‌কা গ্রহণ হালাল ছিল না।

কতক আলিম কুড়ানো মাল যদি সামান্য হয় (যে সাধারণত মালিক আর তালাশ করে না যেমন চার আনা পয়সা ইত্যাদি) তবে তা ঘোষণা না দিয়ে প্রাপককে নিজে ভোগ করার অনুমতি দিয়েছেন। কতক আলিম বলেন, কুড়ানো সম্পদে পরিমাণ যদি এক দীনারের কম হয় তবে তা এক সপ্তাহ ঘোষণা দিবে। এ হল ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ)-এর অভিমত।
1374

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ خَرَجْتُ مَعَ زَيْدِ بْنِ صُوحَانَ وَسَلْمَانَ بْنِ رَبِيعَةَ فَوَجَدْتُ سَوْطًا قَالَ ابْنُ نُمَيْرٍ فِي حَدِيثِهِ فَالْتَقَطْتُ سَوْطًا فَأَخَذْتُهُ قَالاَ دَعْهُ . فَقُلْتُ لاَ أَدَعُهُ تَأْكُلُهُ السِّبَاعُ لآخُذَنَّهُ فَلأَسْتَمْتِعَنَّ بِهِ . فَقَدِمْتُ عَلَى أُبَىِّ بْنِ كَعْبٍ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ وَحَدَّثْتُهُ الْحَدِيثَ فَقَالَ أَحْسَنْتَ أَنَا وَجَدْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صُرَّةً فِيهَا مِائَةُ دِينَارٍ . قَالَ فَأَتَيْتُهُ بِهَا فَقَالَ لِي " عَرِّفْهَا حَوْلاً " . فَعَرَّفْتُهَا حَوْلاً فَمَا أَجِدُ مَنْ يَعْرِفُهَا ثُمَّ أَتَيْتُهُ بِهَا فَقَالَ " عَرِّفْهَا حَوْلاً آخَرَ " . فَعَرَّفْتُهَا ثُمَّ أَتَيْتُهُ بِهَا فَقَالَ " عَرِّفْهَا حَوْلاً آخَرَ " . وَقَالَ " أَحْصِ عِدَّتَهَا وَوِعَاءَهَا وَوِكَاءَهَا فَإِنْ جَاءَ طَالِبُهَا فَأَخْبَرَكَ بِعِدَّتِهَا وَوِعَائِهَا وَوِكَائِهَا فَادْفَعْهَا إِلَيْهِ وَإِلاَّ فَاسْتَمْتِعْ بِهَا " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)

১৩৭৮. হাসান ইবনে আলী আল-খাললাল (রাহঃ) ..... সুওয়ায়দ ইবনে গাফালা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যায়দ ইবনে সুহায়ন ও সালমান ইবনে রাবিআ এর সঙ্গে (একস্থানে) বের হলাম। পথে একটি (চামড়ার) বেগ পেলাম। তারা বললেন, রেখে দাও। আমি বললাম, এটি রেখে দিব না। কোন হিংস্র প্রাণী হয়তো তা খেয়ে ফেলবে। আমি অবশ্য এটি নিয়ে যাব এবং এটিকে আমার কাজে লাগাব। অনন্তর আমি উবাই ইবনে কা‘ব (রাযিঃ) এর কাছে গেলাম। এই বিষয়ে তাঁর কাছে জিজ্ঞাসা করলাম এবং বিষয়টি তাঁর কাছে বর্ণনা করলাম।

তিনি বললেন, ভাল করেছ। রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগে আমি একটি থলি পেয়েছিলাম। তাতে একশ দীনার ছিল। তা নিয়ে আমি তাঁর কাছে গেলাম। তিনি আমাকে বললেন, এটির পরিচয় দিয়ে এক বছর পর্যন্ত ঘোষণা দাও। আমি এক বছর পর্যন্ত ঘোষণা দিলাম। কিন্তু এমন কাউকে পেলাম না যে এটি (নিজের বলে) চিনতে পারে। অতঃপর পুনরায় তাঁর কাছে গেলাম, তিনি বললেন, আরো এক বছর ঘোষণা দাও। আমি আরো এক বছর এর ঘোষণা দিলাম। এরপর এটি নিয়ে তাঁর কাছে এলাম। তিনি বললেন, এর সংখ্যা, থলিটি এবং থলি বাঁধার ফিতাটি চিনে রাখ। এর কোন প্রত্যাশি যদি আসে এবং তোমাকে সংখ্যা, এর থলিটি ও মুখ বাঁধার ফিতাটি সম্পর্কে ঠিক ঠিক বলতে পারে তবে এটি তাকে দিয়ে দিও। আর তা না হলে নিজেই তা ভোগ করবে। - ইবনে মাজাহ ২৫০৬

হাদীসটি হাসান-সহীহ।

ওয়াক্‌ফ প্রসঙ্গে।

باب فِي الْوَقْفِ

1375

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَنْبَأَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أَصَابَ عُمَرُ أَرْضًا بِخَيْبَرَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَصَبْتُ مَالاً بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالاً قَطُّ أَنْفَسَ عِنْدِي مِنْهُ فَمَا تَأْمُرُنِي قَالَ " إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا وَتَصَدَّقْتَ بِهَا " . فَتَصَدَّقَ بِهَا عُمَرُ أَنَّهَا لاَ يُبَاعُ أَصْلُهَا وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ تَصَدَّقَ بِهَا فِي الْفُقَرَاءِ وَالْقُرْبَى وَفِي الرِّقَابِ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ وَالضَّيْفِ لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ أَوْ يُطْعِمَ صَدِيقًا غَيْرَ مُتَمَوِّلٍ فِيهِ . قَالَ فَذَكَرْتُهُ لِمُحَمَّدِ بْنِ سِيرِينَ فَقَالَ غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً . قَالَ ابْنُ عَوْنٍ فَحَدَّثَنِي بِهِ رَجُلٌ آخَرُ أَنَّهُ قَرَأَهَا فِي قِطْعَةِ أَدِيمٍ أَحْمَرَ غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً . قَالَ إِسْمَاعِيلُ وَأَنَا قَرَأْتُهَا عِنْدَ ابْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَكَانَ فِيهِ غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ لاَ نَعْلَمُ بَيْنَ الْمُتَقَدِّمِينَ مِنْهُمْ فِي ذَلِكَ اخْتِلاَفًا فِي إِجَازَةِ وَقْفِ الأَرَضِينَ وَغَيْرِ ذَلِكَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৩৭৯. আলী ইবনে হুজর (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বরে উমর (রাযিঃ) এর এক খণ্ড জমি লাভ হয়। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি খায়বরে কিছু মাল লাভ করেছি। এর চেয়ে উত্তম মাল আমি কখনো পাইনি। আপনি এই বিষয়ে আমাকে কি নির্দেশ দেন? তিনি বললেন, ইচ্ছে করলে, মূলটি ওয়াক্‌ফ করে এর উৎপাদিত ফল-ফসল সাদ্‌কা করে দিতে পার। অনন্তর উমর (রাযিঃ) এই মর্মে তা ওয়াক্‌ফ করে দেন যে, মূল ভূমি বিক্রি করা যাবে না। তিনি তা দরিদ্র, নিকট আত্মীয়, গোলাম আযাদ করা, মুসাফির, মেহমান ও আল্লাহ পথে সাদ্‌কা করে দেন। ন্যায়ভাবে তা থেকে খেতে বা বন্ধুদের খাওয়াতে এর মুতাওয়াল্লীর জন্য কোন পাপ হবে না। তবে শর্ত হলো এ থেকে যেন সম্পদশালী হওয়ার প্রয়াস না পায়। - ইবনে মাজাহ ২৩৯৬, নাসাঈ

ইবনে আওন (রাহঃ) বলেন, মুহাম্মাদ ইবনে সীরীন (রাহঃ) এর কাছে হাদীসটির আলোচনা করতে তিনিغَيْرَ مُتَمَوِّلٍ فِيهِ এর স্থলেغَيْرَ مُتَأَثِّلٍ مَالاً রিওয়ায়াত করেছেন। ইবনে আওফন বলেন, অন্য একজনও এটিকে আমার নিকট রিওয়ায়াত করেছেন। তিনি লাল চামড়ায় লেখা পড়েছেন যে,غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً ইসমাঈল (রাহঃ) বলেন, আমি এটিকে ইবনে উবাইদুল্লাহ ইবনে উমর-এর নিকটغَيْرَ مُتَأَثِّلٍ مَالاً রূপে পাঠ করেছি।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। সাহাবী ও অপরাপর আলিম এতদনুসারে আমল করেছেন। ভূমি ইত্যাদি ওয়াক্‌ফ করার অনুমতির বিষয়ে মুতাকাদ্দিমীন বা পূর্বসূরী আলিমগণের মাঝে কোন মতবিরোধ আছে বলে আমার জানা নেই।
1376

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثٍ صَدَقَةٌ جَارِيَةٌ وَعِلْمٌ يُنْتَفَعُ بِهِ وَوَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৩৮০. আলী ইবনে হুজর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তিনটি আমল ব্যতীত তার সব আমল বন্ধ হয়ে যায়, সাদ্‌কায়ে জারিয়া, উপকার লাভ করার মত ইলম, নেক সন্তান, যে তার জন্য দোআ করে।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।

অবোধ জীব জন্তুর আঘাত বাতিল।

باب مَا جَاءَ فِي الْعَجْمَاءِ جُرْحُهَا جُبَارٌ

1377
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْعَجْمَاءُ جُرْحُهَا جُبَارٌ وَالْبِئْرُ جُبَارٌ وَالْمَعْدِنُ جُبَارٌ وَفِي الرِّكَازِ الْخُمُسُ " .
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَعَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيِّ وَعُبَادَةَ بْنِ الصَّامِتِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . حَدَّثَنَا الأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ وَتَفْسِيرُ حَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم " الْعَجْمَاءُ جُرْحُهَا جُبَارٌ " . يَقُولُ هَدَرٌ لاَ دِيَةَ فِيهِ . قَالَ أَبُو عِيسَى وَمَعْنَى قَوْلِهِ " الْعَجْمَاءُ جُرْحُهَا جُبَارٌ " . فَسَّرَ ذَلِكَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ قَالُوا الْعَجْمَاءُ الدَّابَّةُ الْمُنْفَلِتَةُ مِنْ صَاحِبِهَا فَمَا أَصَابَتْ فِي انْفِلاَتِهَا فَلاَ غُرْمَ عَلَى صَاحِبِهَا . " وَالْمَعْدِنُ جُبَارٌ " . يَقُولُ إِذَا احْتَفَرَ الرَّجُلُ مَعْدِنًا فَوَقَعَ فِيهَا إِنْسَانٌ فَلاَ غُرْمَ عَلَيْهِ وَكَذَلِكَ الْبِئْرُ إِذَا احْتَفَرَهَا الرَّجُلُ لِلسَّبِيلِ فَوَقَعَ فِيهَا إِنْسَانٌ فَلاَ غُرْمَ عَلَى صَاحِبِهَا . " وَفِي الرِّكَازِ الْخُمُسُ " . وَالرِّكَازُ مَا وُجِدَ فِي دَفْنِ أَهْلِ الْجَاهِلِيَّةِ . فَمَنْ وَجَدَ رِكَازًا أَدَّى مِنْهُ الْخُمُسَ إِلَى السُّلْطَانِ وَمَا بَقِيَ فَهُوَ لَهُ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৩৮১. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অবোধ জীব জন্তুর আঘাত বাতিল, কূপে পতিত হয়ে মৃত্যু (এর ক্ষতিপূরণ) বাতিল, খনিতে পতিত হয়ে মৃত্যু (এর ক্ষতিপূরণ) বাতিল। আর ভূগর্ভে প্রাপ্ত ধনে এক পঞ্চমাংশ ধার্য হবে। - ইবনে মাজাহ ২৫০৯, ২৬৭৩, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই বিষয়ে জাবির, আমর ইবনে আউফ মুযানী, উবাদা ইবনুস সামিত (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কুতায়বা (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। আনসারী (রাহঃ) মা‘ন (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মালিক ইবনে আনাস (রাযিঃ) বলেছেন, নবী (ﷺ) -এর এই হাদীসটির ব্যাখ্যা হলো,جُبَارٌ অর্থ বাতিল, যাতে কোন দিয়াত ও জরিমানা নাই।الْعَجْمَاءُ جُرْحُهَا جُبَارٌ অবোধ জীব-জন্তুর আঘাত বাতিল, এই বাক্যটির মর্ম প্রসঙ্গে কতক আলিম বলেন, কোন জন্তুর মালিকের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিয়ন্ত্রণাহীন অবস্থায় সেটি যদি অন্যের ক্ষতিকর কিছু করে বসে তবে তার মালিকের উপর কোন জরিমানা বা দন্ড বর্তাবে না।

وَالْمَعْدِنُ جُبَارٌ‘‘খনিতে পতিত হয়ে মৃত্যু বাতিল’’ বাক্যটির মর্ম হলো, কেউ যদি (যথাযথ অনুমোদ নিয়ে) খনি খনন করে আর তাতে কেউ পড়ে মারা গেলে এর মালিকের উপর কোন জরিমানা বা দন্ড বর্তাবে না। অনুরূপে কেউ যদি পথিকদের জন্য রাস্তার পার্শ্বে কূপ খনন করে আর তাতে পড়ে কেউ মারা যায় তবে মালিকের উপর কোন জরিমানা বা দন্ড বর্তাবে না।وَفِي الرِّكَازِ الْخُمُسُ ‘‘ভূগর্ভস্থ সম্পদে এক পঞ্চমাংশ ধার্য হবে’’ বাক্যটির মর্ম হলো,ركاز অর্থ অনৈসলামী যুগে ভূগর্ভে প্রোথিত গুপ্তধন। এই সম্পদ যদি কারো হস্তগত হয় তবে সে সরকারকে এর এক পঞ্চমাংশ দিবে আর বাকী অংশ হবে তার নিজের।

অনাবাদী সরকারী জমি আবাদ করা।

باب مَا ذُكِرَ فِي إِحْيَاءِ أَرْضِ الْمَوَاتِ

1378

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَحْيَى أَرْضًا مَيِّتَةً فَهِيَ لَهُ وَلَيْسَ لِعِرْقِ ظَالِمٍ حَقٌّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ رَوَاهُ بَعْضُهُمْ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ قَالُوا لَهُ أَنْ يُحْيِيَ الأَرْضَ الْمَوَاتَ بِغَيْرِ إِذْنِ السُّلْطَانِ . وَقَدْ قَالَ بَعْضُهُمْ لَيْسَ لَهُ أَنْ يُحْيِيَهَا إِلاَّ بِإِذْنِ السُّلْطَانِ . وَالْقَوْلُ الأَوَّلُ أَصَحُّ . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَعَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيِّ جَدِّ كَثِيرٍ وَسَمُرَةَ . حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ سَأَلْتُ أَبَا الْوَلِيدِ الطَّيَالِسِيَّ عَنْ قَوْلِهِ " وَلَيْسَ لِعِرْقِ ظَالِمٍ حَقٌّ " . فَقَالَ الْعِرْقُ الظَّالِمُ الْغَاصِبُ الَّذِي يَأْخُذُ مَا لَيْسَ لَهُ . قُلْتُ هُوَ الرَّجُلُ الَّذِي يَغْرِسُ فِي أَرْضِ غَيْرِهِ قَالَ هُوَ ذَاكَ .

Narrator: সাঈদ ইবনে যায়দ (রাঃ)

১৩৮২. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... সাঈদ ইবনে যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, কেউ যদি অনাবাদী জমি আবাদ করে তবে সেটি তার। যালিম মালিকের কোন হক নেই। -

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-গারীব। কেউ কেউ এটিকে হিশাব ইবনে উরওয়া-তৎপিতা উরওয়া সূত্রে নবী (ﷺ) থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন। কতক সাহাবী ও অপরাপর আলিমদের এই হাদীস অনুসারে আমল করেছেন। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। তারা বলেন, সরকারের অনুমতি ছাড়াই অনাবাদী জমি আবাদ করা যাবে। কতক আলিম বলেন, সরকারের অনুমোদন ছাড়াই অনাবাদী ভূমি আবাদ করা যাবে না। প্রথম মতটাই অদিকতর সহীহ।

এই বিষয়ে জাবির, কাছীরের পিতামহ আমর ইবনে আওফ মুযানী ও সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত আছে। আবু মুসা মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) বলেন, আমি আবুল ওয়ালিদ তায়ালসীকেوَلَيْسَ لِعِرْقِ ظَالِمٍ حَقٌّ বাক্যটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন,الْعِرْقُ الظَّالِمُ হলো যে সম্পদে তার হক নেই সেই সম্পদ যে ব্যক্তি জবর দখল করে। আমি বললাম, অন্যের জমিতে যে ব্যক্তি অন্যায়ভাবে গাছ রোপন করে একি সেই ব্যক্তি? তিনি বললেন, হ্যাঁ, এ হলো সেই ব্যক্তি।
1379

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَحْيَا أَرْضًا مَيِّتَةً فَهِيَ لَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৩৮৩. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন অনাবাদী ভূমি আবাদ করবে সেটি হলো তার।

(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান সহীহ।

জায়গীর প্রদান।

باب مَا جَاءَ فِي الْقَطَائِعِ

1380
قَالَ قُلْتُ لِقُتَيْبَةَ بْنِ سَعِيدٍ حَدَّثَكُمْ مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ قَيْسٍ الْمَأْرِبِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ بْنِ شُرَاحِيلَ، عَنْ سُمَىِّ بْنِ قَيْسٍ، عَنْ شُمَيْرٍ، عَنْ أَبْيَضَ بْنِ حَمَّالٍ، أَنَّهُ وَفَدَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَقْطَعَهُ الْمِلْحَ فَقَطَعَ لَهُ فَلَمَّا أَنْ وَلَّى قَالَ رَجُلٌ مِنَ الْمَجْلِسِ أَتَدْرِي مَا قَطَعْتَ لَهُ إِنَّمَا قَطَعْتَ لَهُ الْمَاءَ الْعِدَّ . قَالَ فَانْتَزَعَهُ مِنْهُ . قَالَ وَسَأَلَهُ عَمَّا يُحْمَى مِنَ الأَرَاكِ قَالَ " مَا لَمْ تَنَلْهُ خِفَافُ الإِبِلِ " . فَأَقَرَّ بِهِ قُتَيْبَةُ وَقَالَ نَعَمْ .
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ قَيْسٍ الْمَأْرِبِيُّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . الْمَأْرِبُ نَاحِيَةٌ مِنَ الْيَمَنِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ وَائِلٍ وَأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبْيَضَ بْنِ حَمَّالٍ حَدِيثٌ غَرِيبٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ فِي الْقَطَائِعِ يَرَوْنَ جَائِزًا أَنْ يُقْطِعَ الإِمَامُ لِمَنْ رَأَى ذَلِكَ .

Narrator: আবয়ায ইবনে হাম্মাল মা’রিবী (রাঃ)

১৩৮৪. ইমাম তিরমিযী (রাহঃ) বলেন, আমি কুতায়বা (রাহঃ) কে বললাম, মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ইবনে কায়স মারিবী (রাহঃ) কি তার সনদে আবয়ায ইবনে হাম্মাল (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে তিনি প্রতিনিধি দলের সঙ্গে রাসূলুল্লাহ (ﷺ) -এর খেদমতে গিয়েছিলেন। তখন তিনি তাঁর নিকট একটি লবণের খনি জায়গীর প্রার্থনা করেন। নবী (ﷺ) সেটি তাকে জায়গীর হিসাবে দিয়েছিলেন। আবয়ায (রাযিঃ) যখন উঠে যাচ্ছিলেন তখন এই মজলিসের জনৈক ব্যক্তি নবীজীকে বলল, আপনি জানেন একে কি দিয়েছেন? একে তো আপনি একটি অফুরন্ত পানির প্রবাহ দিয়েছেন। অনন্তর নবী (ﷺ) সেটি আবয়ায থেকে ফিরিয়ে নিলেন। রাসূলুল্লাহ (ﷺ) -কে তিনি আরো জিজ্ঞাসা করলেন, ‘আরাক’’ ঘাসের ভূমি কোন সীমা থেকে আবাদ করা যায়? তিনি বললেন, উটের পা যেখানে না পৌছে সেখান থেকে। - ইবনে মাজাহ ২৪৭৫

কুতায়বা তখন এটির কথা স্বীকার করলেন। বললেন, হ্যাঁ। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ইবনে আবু উমর (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ইবনে কায়স মারিবী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এই বিষয়ে ওয়াইল ও আসমা বিনতে আবু বকর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবয়ায ইবনে হাম্মাল (রাযিঃ) বর্ণিত হাদীষটি হাসান-গারীব। সাহাবী ও অপরাপর আলিমগণ জায়গীর প্রদান বিষয়ে এতদনুসারে আমল করেছেন। ইমাম বা ইসলামী রাষ্ট্র প্রধান যাকে উপযুক্ত মনে করেন তাকে ইচ্ছা করলে জায়গীর প্রদানের ক্ষমতা রাখেন বলে তারা মত প্রকাশ করেছেন।
1381
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، قَالَ سَمِعْتُ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَقْطَعَهُ أَرْضًا بِحَضْرَمَوْتَ .
قَالَ مَحْمُودُ وَأَخْبَرَنَا النَّضْرُ، عَنْ شُعْبَةَ، وَزَادَ، فِيهِ وَبَعَثَ مَعَهُ مُعَاوِيَةَ لِيُقْطِعَهَا إِيَّاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

Narrator: ওয়াইল ইবনে হুজর (রাঃ)

১৩৮৫. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... ওয়াইল (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) তাকে হাযরা মাওত এলাকায় একটি জায়গীর প্রদান করেছিলেন। মুহাম্মাদ (রাহঃ) বলেন, নযর (রাহঃ) শু‘বা (রাহঃ) থেকে এটি বর্ণনা করেছেন। এতে অতিরিক্ত আছে যে এই ভূমিটিকে জায়গীররূপে নির্ধারণ করে দেওয়ার জন্য ওয়াইলের সঙ্গে মুআবিয়া ইবনে হাকিম সুলামীকেও পাঠিয়েছিলেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।

বৃক্ষ রোপনের ফযীলত।

باب مَا جَاءَ فِي فَضْلِ الْغَرْسِ

1382

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ إِنْسَانٌ أَوْ طَيْرٌ أَوْ بَهِيمَةٌ إِلاَّ كَانَتْ لَهُ صَدَقَةٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي أَيُّوبَ وَجَابِرٍ وَأُمِّ مُبَشِّرٍ وَزَيْدِ بْنِ خَالِدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৩৮৬. কুতায়বা (রাহঃ) ..... আনাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, কোন মুসলিম যখন বৃক্ষ রোপন করে বা ফসল বপন করে আর তা থেকে যখন কোন মানুষ বা পাখি বা পশু খায় তখন তা তার সাদ্‌কা হিসাবে গণ্য হয়। নাসাঈ

এই বিষয়ে আবু আইয়ুব, জাবির, উম্মু মুবাশশির, যায়দ ইবনে খালিদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আনাস (রাযিঃ) বর্ণিত হাদীষটি হাসান-সহীহ।

বর্গাচাষ।

باب مَا ذُكِرَ فِي الْمُزَارَعَةِ

1383

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَامَلَ أَهْلَ خَيْبَرَ بِشَطْرِ مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَابْنِ عَبَّاسٍ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ لَمْ يَرَوْا بِالْمُزَارَعَةِ بَأْسًا عَلَى النِّصْفِ وَالثُّلُثِ وَالرُّبُعِ . وَاخْتَارَ بَعْضُهُمْ أَنْ يَكُونَ الْبَذْرُ مِنْ رَبِّ الأَرْضِ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَكَرِهَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ الْمُزَارَعَةَ بِالثُّلُثِ وَالرُّبُعِ وَلَمْ يَرَوْا بِمُسَاقَاةِ النَّخِيلِ بِالثُّلُثِ وَالرُّبُعِ بَأْسًا . وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ وَالشَّافِعِيِّ . وَلَمْ يَرَ بَعْضُهُمْ أَنْ يَصِحَّ شَيْءٌ مِنَ الْمُزَارَعَةِ إِلاَّ أَنْ يَسْتَأْجِرَ الأَرْضَ بِالذَّهَبِ وَالْفِضَّةِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৩৮৭. ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) খায়বরবাসীদের সঙ্গে উৎপন্ন ফল বা ফসলের অর্ধাংশের ভিত্তিতে বর্গাচুক্তি করেছিলেন। - ইবনে মাজাহ ২৪৬৭, নাসাঈ

এই বিষয়ে আনাস, ইবনে আব্বাস, যায়দ ইবনে ছাবিত ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীষটি হাসান-সহীহ। কতক সাহাবী ও অপরাপর আলিম এতদনুসারে আমল করেছেন। তাঁরা অর্ধাংশ, এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ ইত্যাদি হারে বর্গাচাষ প্রদানে কোন দোষ আছে বলে মনে করেন না। কেউ কেউ এই মত গ্রহণ করেছেন যে, ভূমি মালিকের পক্ষ থেকে বীজ প্রদান করতে হবে। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। কতক আলিম এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ ইত্যাদি হারে কৃষি ভূমি বর্গা প্রদান করা মাকরূহ বলে মত প্রকাশ করেছেন। কিন্তু তারা এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ ইত্যাদি হারে ফল বাগান বর্গা প্রদান করায় কোন অসুবিধা আছে বলে মনে করেন না। এ হলো ইমাম মালিক ইবনে আনাস ও শাফিঈ (রাহঃ)-এর অভিমত। কতক আলিম স্বর্ণ বা রৌপ্য মুদ্রার বিনিময় ছাড়া ভূমি কোন প্রকার বর্গা প্রদান সহীহ বলে মনে করেন না।

বর্গাচাষের আরো কিছু কথা।

باب مِنَ الْمُزَارَعَةِ

1384

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا إِذَا كَانَتْ لأَحَدِنَا أَرْضٌ أَنْ يُعْطِيَهَا بِبَعْضِ خَرَاجِهَا أَوْ بِدَرَاهِمَ وَقَالَ " إِذَا كَانَتْ لأَحَدِكُمْ أَرْضٌ فَلْيَمْنَحْهَا أَخَاهُ أَوْ لِيَزْرَعْهَا " .

Narrator: রাফি' ইবনে খাদীজ (রাঃ)

১৩৮৮. হান্নাদ (রাহঃ) ...... রাফি ইবনে খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এমন একটি বিষয় থেকে নিষেধ করেছেন যে বিষয়ে আমাদের ফায়দা ছিল। আমাদের কারে যদি জমি থাকতো সে তার উৎপন্ন ফসলের ভাগে বা দিরহামের বিনিময়ে কাউকে দিয়ে দিত। কিন্তু তিনি বললেন, তোমাদের কারো যদি জমি থাকে তবে তা যেন সে তার আরেক ভাইকে দিয়ে দেয় অথবা নিজে তা চাষ করে।

1385

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى الشَّيْبَانِيُّ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يُحَرِّمِ الْمُزَارَعَةَ وَلَكِنْ أَمَرَ أَنْ يَرْفُقَ بَعْضُهُمْ بِبَعْضٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَحَدِيثُ رَافِعٍ فِيهِ اضْطِرَابٌ يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ عَنْ عُمُومَتِهِ وَيُرْوَى عَنْهُ عَنْ ظُهَيْرِ بْنِ رَافِعٍ وَهُوَ أَحَدُ عُمُومَتِهِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْهُ عَلَى رِوَايَاتٍ مُخْتَلِفَةٍ . وَفِي الْبَابِ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ وَجَابِرٍ رضى الله عنهما .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৩৮৯. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মুযারাআ বা বর্গা চাষ হারাম করেন নাই। তবে তিনি নির্দেশ দিয়েছেন যে, একজন আরেক জনের উপর যেন দয়া প্রদর্শন করে। - মুসলিম ৫/২৫

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। রাফি (রাযিঃ) বর্ণিত হাদীসটিতে (১৩৮৮ নং) ইযতিরাব বিদ্যমান। হাদীসটি রাফি ইবনে খাদীজ-তাঁর চাচাদের সূত্রে বর্ণিত আছে। রাফি‘ যুহাইর ইবনে রাফি‘ সূত্রেও বর্ণিত রয়েছে। যুহাইর (রাযিঃ) তাঁর চাচাদের একজন। রাফি‘ (রাযিঃ) থেকে বিভিন্নভাবে এটি বর্ণিত হয়েছে। এই বিষযে যায়দ ইবনে ছাবিত ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।