أبواب العيدين

৫. দুই ঈদের অধ্যায়

Chapter 5 · 14 hadith

ঈদের দিন ঈদগাহে হেঁটে যাওয়া।

باب مَا جَاءَ فِي الْمَشْىِ يَوْمَ الْعِيدِ

530

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِيُّ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ مِنَ السُّنَّةِ أَنْ تَخْرُجَ، إِلَى الْعِيدِ مَاشِيًا وَأَنْ تَأْكُلَ شَيْئًا قَبْلَ أَنْ تَخْرُجَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ أَنْ يَخْرُجَ الرَّجُلُ إِلَى الْعِيدِ مَاشِيًا وَأَنْ يَأْكُلَ شَيْئًا قَبْلَ أَنْ يَخْرُجَ لِصَلاَةِ الْفِطْرِ . قَالَ أَبُو عِيسَى وَيُسْتَحَبُّ أَنْ لاَ يَرْكَبَ إِلاَّ مِنْ عُذْرٍ .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৫৩০. ইসমাঈল ইবনে মুসা আল-ফাযারী (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সুন্নত হল ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া এবং ঈদুল ফিতরে বের হওয়ার আগে কিছু খেয়ে নেয়া। - ইবনে মাজাহ ১২৯৪-১২৯৭

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন : এই হাদীসটি হাসান। অধিকাংশ আলিম এই হাদীস অনুসারে আমল করার অভিমত ব্যক্ত করেছেন। ঈদগাহে হেঁটে যাওয়া এবং উযর ছাড়া কোন বাহনে আরোহণ না করা পছন্দনীয় বলে তারা মত প্রকাশ করেছেন।

খুতবার পূর্বে ঈদের নামায আদায় করা।

باب مَا جَاءَ فِي صَلاَةِ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ

531

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، هُوَ ابْنُ عُمَرَ بْنِ حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ يُصَلُّونَ فِي الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ يَخْطُبُونَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ صَلاَةَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ . وَيُقَالُ إِنَّ أَوَّلَ مَنْ خَطَبَ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ بْنُ الْحَكَمِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫৩১. মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল (ﷺ), আবু বকর ও উমর (রাযিঃ) খুতবার পূর্বে ঈদের নামায আদায় করতেন, পরে খুতবা দিতেন। - ইবনে মাজাহ ১২৭৬, বুখারি ও মুসলিম

এই বিষয়ে জাবির ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। সাহাবী ও পরবর্তী যুগের আলিমগণ এই হাদীসের মর্মানুসারে আমল করেছেন। তারা বলেনঃ খুতবার পূর্বেই ঈদের নামায আদায় করতে হবে। বলা হয় মারওয়ান ইবনুল হাকামই সর্বপ্রথম (ঈদের) নামাযের পূর্বে খুতবা দেয়।

ঈদের নামায আযান ও ইকামত নেই।

باب مَا جَاءَ أَنَّ صَلاَةَ الْعِيدَيْنِ بِغَيْرِ أَذَانٍ وَلاَ إِقَامَةٍ

532

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْعِيدَيْنِ غَيْرَ مَرَّةٍ وَلاَ مَرَّتَيْنِ بِغَيْرِ أَذَانٍ وَلاَ إِقَامَةٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ جَابِرِ بْنِ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّهُ لاَ يُؤَذَّنُ لِصَلاَةِ الْعِيدَيْنِ وَلاَ لِشَيْءٍ مِنَ النَّوَافِلِ .

Narrator: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

৫৩২. কুতায়বা (রাহঃ) ...... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ এক-দুইবার নয়, বহুবার আমি রাসূল (ﷺ)-এর সঙ্গে আযান ও ইকামত ছাড়া দুই ঈদের নামায আদায় করেছি।

এই বিষয়ে জাবির ইবনে আব্দিল্লাহ ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকে ও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ জাবির ইবনে সামুরা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। সাহাবী ও অপরাপর ফকীহ আলিমগণ এই হাদীস অনুসারে আমল করার অভিমত দিয়েছেন। তারা বলেনঃ দুই ঈদের নামায এবং কোন নফল নামাযের জন্য আযানের বিধান নেই।

সালাতুল ঈদের কিরা’আত।

باب مَا جَاءَ فِي الْقِرَاءَةِ فِي الْعِيدَيْنِ

533

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْعِيدَيْنِ وَفِي الْجُمُعَةِ بِـ ( سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى ) وَ (هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ) وَرُبَّمَا اجْتَمَعَا فِي يَوْمٍ وَاحِدٍ فَيَقْرَأُ بِهِمَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي وَاقِدٍ وَسَمُرَةَ بْنِ جُنْدَبٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَكَذَا رَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ وَمِسْعَرٌ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ نَحْوَ حَدِيثِ أَبِي عَوَانَةَ . وَأَمَّا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ فَيُخْتَلَفُ عَلَيْهِ فِي الرِّوَايَةِ يُرْوَى عَنْهُ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ عَنْ أَبِيهِ عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ عَنْ أَبِيهِ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ . وَلاَ نَعْرِفُ لِحَبِيبِ بْنِ سَالِمٍ رِوَايَةً عَنْ أَبِيهِ . وَحَبِيبُ بْنُ سَالِمٍ هُوَ مَوْلَى النُّعْمَانِ بْنِ بَشِيرٍ وَرَوَى عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ أَحَادِيثَ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُيَيْنَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ نَحْوُ رِوَايَةِ هَؤُلاَءِ . وَرُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقْرَأُ فِي صَلاَةِ الْعِيدَيْنِ بِـ (اقْتَرَبَتِ السَّاعَةُ ) وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ .

Narrator: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

৫৩৩. কুতায়বা (রাহঃ) ...... নু’মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ঈদ ও জুম'আর নামাযে سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى এবং هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ তিলাওয়াত করতেন। অনেক সময় ঈদ ও জুমআ একই দিনে ঘটত, তখনও তিনি ঐ দুই সূরাই তিলাওয়াত করতেন। - ইবনে মাজাহ ১১১৯, মুসলিম

এই বিষয়ে আবু ওয়াকিদ, সামুরা ইবনে জুন্দুব ও ইবনে আববা্স (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ নু’মান ইবনে বাশীর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। সুফিয়ান সাওরী এবং মিসআর (রাহঃ) ইবরাহীম ইবনে মুহাম্মাদ ইবনুল মুনতাশির (রাহঃ) থেকেও আবু আওয়ানা (রাহঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতের (৫৩ নং) অনুরূপ বর্ণনা করেছেন। ইবনে উআয়না (রাহঃ) থেকে রিওয়ায়াতের ব্যাপারে বিভিন্নতা রয়েছে। তার এই রিওয়ায়াত ইবরাহীম ইবনে মুহাম্মাদ ইবনে মুনতাশির তৎপিতা মুহাম্মাদ ইবনে মুনতাশির হাবীব ইবনে সালিম তৎপিতা সালিম নু’মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত আছে। কিন্তু হাবীব ইবনে সালিম এর কোন রিওয়ায়াত তৎপিতা সালিম থেকে পরিচিত নয়। এই হাবীব ইবনে সালিম হলেন নু’মান ইবনে বাশীর (রাযিঃ)-এর মাওলা বা আযাদকৃত দাস এবং তিনি নু’মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বহু হাদীস রিওয়ায়াত করেছেন। এমনিভাবে ইবনে উআয়না (রাযিঃ)-এর রিওয়ায়াত ইবরাহীম ইবনে মুহাম্মাদ ইবনে মুনতাশির (রাহঃ) থেকে তাদের (অথাৎ আবু আওয়ানা, সুফিয়ান সাওরী ও মিসআর-এর) অনুরূপ বর্ণিত আছে। [এই সনদে হাবীব ইবনে সালিম-এরপর তৎপিতা (সালিম) থেকে এই কথার উল্লেখ নেই।] নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি সালাতুল ঈদে সূরা ق এবং واقتربت الساعة তিলাওয়াত করতেন। ইমাম শাফিঈও এই অভিমত ব্যক্ত করেছেন।
534

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهِ فِي الْفِطْرِ وَالأَضْحَى قَالَ كَانَ يَقْرَأُ بـــ(ق والقرآنِ الْمَجِيدِ ) (اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ (রহঃ)

৫৩৪. ইসহাক ইবনে মুসা আল-আনসারী (রাহঃ) ...... উবাইদুল্লাহ ইবনে আব্দিল্লাহ ইবনে উতবা (রাযিঃ) থেকে বর্ণিত যে, উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) আবু ওয়াকীদ আল-লায়সী (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছিলামঃ ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় রাসূল (ﷺ) কি তিলাওয়াত করতেন? তিনি বললেনঃ রাসূল (ﷺ) ق والقرن المجيد এবং واقتربت الساعة وانشق القمر তিলাওয়াত করতেন। - ইবনে মাজাহ ১২৮২

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।
535

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو وَاقِدٍ اللَّيْثِيُّ اسْمُهُ الْحَارِثُ بْنُ عَوْفٍ .

Narrator: বিবিধ

৫৩৫. হান্নাদ (রাহঃ) ...... যামরা ইবনে সাঈদ (রাযিঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু ওয়াকিদ আল-লায়সী (রাযিঃ) এর নাম হল হারিস ইবনে আওফ।

দুই ঈদের তাকবীর।

باب مَا جَاءَ فِي التَّكْبِيرِ فِي الْعِيدَيْنِ

536

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ عَمْرٍو أَبُو عَمْرٍو الْحَذَّاءُ الْمَدِينِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ الصَّائِغُ، عَنْ كَثِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَبَّرَ فِي الْعِيدَيْنِ فِي الأُولَى سَبْعًا قَبْلَ الْقِرَاءَةِ وَفِي الآخِرَةِ خَمْسًا قَبْلَ الْقِرَاءَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَابْنِ عُمَرَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَدِّ كَثِيرٍ حَدِيثٌ حَسَنٌ وَهُوَ أَحْسَنُ شَيْءٍ رُوِيَ فِي هَذَا الْبَابِ عَنِ النَّبِيِّ عَلَيْهِ السَّلاَمُ وَاسْمُهُ عَمْرُو بْنُ عَوْفٍ الْمُزَنِيُّ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ . وَهَكَذَا رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ صَلَّى بِالْمَدِينَةِ نَحْوَ هَذِهِ الصَّلاَةِ وَهُوَ قَوْلُ أَهْلِ الْمَدِينَةِ . وَبِهِ يَقُولُ مَالِكُ بْنُ أَنَسٍ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَرُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ أَنَّهُ قَالَ فِي التَّكْبِيرِ فِي الْعِيدَيْنِ تِسْعَ تَكْبِيرَاتٍ فِي الرَّكْعَةِ الأُولَى خَمْسًا قَبْلَ الْقِرَاءَةِ وَفِي الرَّكْعَةِ الثَّانِيَةِ يَبْدَأُ بِالْقِرَاءَةِ ثُمَّ يُكَبِّرُ أَرْبَعًا مَعَ تَكْبِيرَةِ الرُّكُوعِ . وَقَدْ رُوِيَ عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوُ هَذَا وَهُوَ قَوْلُ أَهْلِ الْكُوفَةِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ .

Narrator: আমর ইবনে আওফ (রাঃ)

৫৩৬. মুসলিম ইবনে আমর ও আবু আমর আল-হায্য আল-মাদীনী (রাহঃ) ...... আমর ইবনে আওফ আল-মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) সালাতুল ঈদে তাকবীর পাঠ করতেন প্রথমে রাকআত কিরা’আতের পূর্বে সাত তাকবীর; দ্বিতীয় রাকআতে কিরা’আতের পূর্বে পাঁচ তাকবীর। - ইবনে মাজাহ ১২৭৯

এই বিষয়ে আয়িশা, ইবনে উমর ও আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ রাবী কাসীরের পিতামহ [আমর ইবনে আওফ (রাযিঃ)] বর্ণিত হাদীসটি হাসান। এই রাসূল (ﷺ) থেকে বর্ণিত রিওয়ায়াতসমূহের মধ্যে এই রিওয়ায়াতটিই অধিকতর উত্তম। কাসীরের পিতামহের নাম হল আমর ইবনে আওফ আল-মুযানী (রাযিঃ)। কতক সাহাবী ও পরবর্তী যুগের আলিম এই হাদীস অনুসারে আমল গ্রহণের ফতওয়া দিয়েছেন। আবু হুরায়রা (রাযিঃ) থেকেও এইরূপ বর্ণিত আছে যে, তিনি মদীনায় এই ধরনের নামায আদায় করেছেন। এ হল মদীনাবাসী আলিমগণের অভিমত।

ইমাম মালিক ইবনে আনাস, শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ) এর বক্তব্যও এ-ই। ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ সালাতুল ঈদে তাকবীরের সংখ্যা হল নয়। প্রথম রাকআতে কিরাআতের পূর্বে পাঁচ তাকবীর, দ্বিতীয় রাকআতে প্রথমে কিরা’আত পরে রুকূ-এর তাকবীরসহ চার তাকবীর। একাধিক সাহাবী থেকে অনুরূপ রিওয়ায়াত বিদ্যামান। এ হল কূফাবাসী আলিম ও ফকীহ-এর অভিমত। সুফিয়ান সাওরী (রাহঃ)-ও এই অভিমত ব্যক্ত করেছেন।

ঈদের পূর্বে বা পরে কোন নামায নেই।

باب مَا جَاءَ لاَ صَلاَةَ قَبْلَ الْعِيدِ وَلاَ بَعْدَهَا

537

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمَ الْفِطْرِ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَدْ رَأَى طَائِفَةٌ مِنْ أَهْلِ الْعِلْمِ الصَّلاَةَ بَعْدَ صَلاَةِ الْعِيدَيْنِ وَقَبْلَهَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ . وَالْقَوْلُ الأَوَّلُ أَصَحُّ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৫৩৭. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) একবার ঈদুল ফিতরের নামায আদায়ের উদ্দেশ্যে বের হলেন এবং দু’রাকআত সালাতুল ঈদ আদায় করলেন। এর আগে বা পরে কোন নামায আদায় করলেন না। - ইবনে মাজাহ ১২৯১, বুখারি ও মুসলিম

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আমর ও আবু সাঈদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কতক সাহাবী ও অপরাপর আলিম এই হাদীস অনুসারে অভিমত গ্রহণ করেছেন। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ)-ও এই মত ব্যক্ত করেন। অপর একদল ও ফকীহ আলিম সালাতুল ঈদের পূর্বে ও পরে (নফল) নামায আদায় করা যায় বলে মত পোষন করেন। তবে প্রথমোক্ত অভিমতই অধিক সহীহ।
538

حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبَانَ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، وَهُوَ ابْنُ عُمَرَ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ خَرَجَ فِي يَوْمِ عِيدٍ فَلَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا وَذَكَرَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم فَعَلَهُ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫৩৮. আবু আম্মার আল-হুসাইন ইবনে হুরায়স (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একবার ঈদের দিনে নামাযের উদ্দেশ্যে বের হলেন। কিন্তু (সেদিন) তিনি সালাতুল ঈদের পূর্বে বা পরে কোন নামায আদায় করলেন না। রাসূল (ﷺ)-ও এরূপ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।

সালাতুল ঈদায়নে শরীক হওয়ার জন্য মহিলাদের বহির্গমন।

باب مَا جَاءَ فِي خُرُوجِ النِّسَاءِ فِي الْعِيدَيْنِ

539

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا مَنْصُورٌ، وَهُوَ ابْنُ زَاذَانَ عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُخْرِجُ الأَبْكَارَ وَالْعَوَاتِقَ وَذَوَاتِ الْخُدُورِ وَالْحُيَّضَ فِي الْعِيدَيْنِ فَأَمَّا الْحُيَّضُ فَيَعْتَزِلْنَ الْمُصَلَّى وَيَشْهَدْنَ دَعْوَةَ الْمُسْلِمِينَ قَالَتْ إِحْدَاهُنَّ يَا رَسُولَ اللَّهِ إِنْ لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ قَالَ " فَلْتُعِرْهَا أُخْتُهَا مِنْ جَلاَبِيبِهَا " .

Narrator: উম্মে আতিয়্যা (রাঃ)

৫৩৯. আহামদ ইবনে মানী’ (রাহঃ) ..... উম্মু আতিয়া (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল (ﷺ) বালিকা, তরুনী, গৃহিণী, যুবতী সকল মহিলাকেই সালাতুল ঈদে বের হওয়ার জন্য বলতেন। তবে ঋতুবতী মহিলারা নামায স্থল থেকে দূরে থাকতেন। তারা কেবল মুসলিমদের সঙ্গে দুআয় শরীক হতেন। জনৈক মহিলা একবার রাসূল (ﷺ)-কে বললেন, যদি কারো চাঁদর না থাকে (তবে সে কিভাবে বের হবে?), তিনি বললেনঃ তার কোন ভগ্নি তাকে একটি চাঁদর ধার দিয়ে দিবে। - ইবনে মাজাহ ১৩০৭, ১৩০৮, বুখারি ও মুসলিম

540

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، بِنَحْوِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ، وَجَابِرٍ، . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُمِّ عَطِيَّةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا الْحَدِيثِ وَرَخَّصَ لِلنِّسَاءِ فِي الْخُرُوجِ إِلَى الْعِيدَيْنِ وَكَرِهَهُ بَعْضُهُمْ وَرُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ أَنَّهُ قَالَ أَكْرَهُ الْيَوْمَ الْخُرُوجَ لِلنِّسَاءِ فِي الْعِيدَيْنِ فَإِنْ أَبَتِ الْمَرْأَةُ إِلاَّ أَنْ تَخْرُجَ فَلْيَأْذَنْ لَهَا زَوْجُهَا أَنْ تَخْرُجَ فِي أَطْمَارِهَا الْخُلْقَانِ وَلاَ تَتَزَيَّنْ فَإِنْ أَبَتْ أَنْ تَخْرُجَ كَذَلِكَ فَلِلزَّوْجِ أَنْ يَمْنَعَهَا عَنِ الْخُرُوجِ . وَيُرْوَى عَنْ عَائِشَةَ رضى الله عنها قَالَتْ لَوْ رَأَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ . وَيُرْوَى عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ أَنَّهُ كَرِهَ الْيَوْمَ الْخُرُوجَ لِلنِّسَاءِ إِلَى الْعِيدِ .

Narrator: উম্মে আতিয়্যা (রাঃ)

৫৪০. আহমদ ইবনে মানী’ (রাহঃ) .... উম্মু আতিয়্যা (রাযিঃ) সূত্রেও অনুরূপ বর্ণিত আছে।

এই বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ উম্মু আতিয়্যা বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম এই হাদীস অনুসারে অভিমত গ্রহণ করেছেন। তারা দুই ঈদের নামাযে মহিলাদের গমনের অনুমতি দিয়েছেন। আর কতক আলিম তা অপছন্দনীয় বলে মত প্রকাশ করেছেন। ইবনে মুবারক (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, এই যুগে সালাতুল ঈদায়নের উদ্দেশ্যে মহিলাদের গমন করা আমি অপছন্দনীয় বলে মনে করি। মহিলারা যদি এই বিষয়ে বায়না ধরেন তবে তার স্বামী তাকে সাজ-সজ্জা না করে সাধারণ কাপড়ে বের হওয়ার অনুমতি দিতে পারেন। কিন্তু তারা যদি এইভাবে সাদাসিধে ধরনে বের হতে অস্বীকার করে তবে স্বামী তাদেরকে বের হতে নিষেধ করতে পারেন। আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ বর্তমানে মেয়েরা কি করছে তা যদি রাসূল (ﷺ) দেখতেন তবে অবশ্যই তিনি মসজিদে যেতে তাদেরকে নিষেধ করতেন যেভাবে বনী ইসরাঈল মহিলাদের নিষেধ করে দেওয়া হয়েছিল। সুফিয়ান সাওরী (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি সালাতুল ঈদের উদ্দেশ্যে মহিলাদের গমন অপছন্দনীয় বলে মত প্রকাশ করেছেন।

রাসূল (ﷺ) ঈদের নামাযে এক পথে যেতেন অন্য পথে আসতেন।

باب مَا جَاءَ فِي خُرُوجِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى الْعِيدِ فِي طَرِيقٍ وَرُجُوعِهِ مِنْ طَرِيقٍ آخَرَ

541

حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ وَاصِلِ بْنِ عَبْدِ الأَعْلَى الْكُوفِيُّ، وَأَبُو زُرْعَةَ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّلْتِ، عَنْ فُلَيْحِ بْنِ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ فِي طَرِيقٍ رَجَعَ فِي غَيْرِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَأَبِي رَافِعٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى أَبُو تُمَيْلَةَ وَيُونُسُ بْنُ مُحَمَّدٍ هَذَا الْحَدِيثَ عَنْ فُلَيْحِ بْنِ سُلَيْمَانَ عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . قَالَ وَقَدِ اسْتَحَبَّ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لِلإِمَامِ إِذَا خَرَجَ فِي طَرِيقٍ أَنْ يَرْجِعَ فِي غَيْرِهِ اتِّبَاعًا لِهَذَا الْحَدِيثِ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ . وَحَدِيثُ جَابِرٍ كَأَنَّهُ أَصَحُّ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৫৪১. আব্দুল আ’লা ইবনে ওয়াসিল ইবনে ইবনে আব্দিল আ’লা আল কুফী ও আবু যুর’আ (রাহঃ) ...... আবু হুরাইরা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, ঈদের দিন রাসুল (ﷺ) এক পথে যেতেন অন্য পথে আসতেন। - ইবনে মাজাহ ১৩০১

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু রাফিঈ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু হুরাইরা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গরীব। আবু তুমাইলা ও ইউনুস ইবনে মুহাম্মাদ (রাহঃ)ও এই হাদীসটি ফুলায়হ ইবনে সুলাইমান ......... সাইদ ইবনে আল হারিস ...... জাবীর ইবনে আব্দিল্লাহ (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। এই হাদীসের অনুসরণে ইমামের জন্য এক পথে যাওয়া এবং অন্য পথে আসা কতক আলিম মত প্রকাশ করেছেন। এ হল ইমাম শাফিঈ (রাহঃ) এর অভিমত। এই বিষয়ে জাবির (রাযিঃ) বর্ণিত হাদীসটি সহীহ।

ঈদুল ফিতরের দিন ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে আহার করা।

باب مَا جَاءَ فِي الأَكْلِ يَوْمَ الْفِطْرِ قَبْلَ الْخُرُوجِ

542

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، عَنْ ثَوَابِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ وَلاَ يَطْعَمُ يَوْمَ الأَضْحَى حَتَّى يُصَلِّيَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ بُرَيْدَةَ بْنِ حُصَيْبٍ الأَسْلَمِيِّ حَدِيثٌ غَرِيبٌ . وَقَالَ مُحَمَّدٌ لاَ أَعْرِفُ لِثَوَابِ بْنِ عُتْبَةَ غَيْرَ هَذَا الْحَدِيثِ . وَقَدِ اسْتَحَبَّ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنْ لاَ يَخْرُجَ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ شَيْئًا وَيُسْتَحَبُّ لَهُ أَنْ يُفْطِرَ عَلَى تَمْرٍ وَلاَ يَطْعَمَ يَوْمَ الأَضْحَى حَتَّى يَرْجِعَ .

Narrator: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৫৪২. হাসান ইবনে সাব্বাহ আল-বাযযার আল-বাগদাদী (রাহঃ) ..... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূল (ﷺ) ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে ঘর থেকে বের হতেন না আব ঈদুল আযহার দিন নামায আদায় না করা পর্যন্ত কিছু আহার করতেন না। - ইবনে মাজাহ ১৭৫৬

এই বিষয়ে আলী ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ বুরায়দা ইবনে খুসায়ব আল-আসলামী বর্ণিত এই হাদীসটি গারীব। ইমাম মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি ছাড়া সাওয়াব ইবনে উতবার অন্য কোন হাদীস সম্পর্কে আমরা জানি না। আলিমগণের একদল ঈদুল ফিতরের দিনে কিছু আহার না করা পর্যন্ত ঘর থেকে বের না হওয়া মুস্তাহাব বলে মনে করেন। তার জন্য খেজুর খাওয়া মুস্তাহাব। এমনিভাবে নামায শেষে ফিরে না আসা পর্যন্ত ঈদুল আযহার দিনে কিছু আহার করবে না।
543

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُفْطِرُ عَلَى تَمَرَاتٍ يَوْمَ الْفِطْرِ قَبْلَ أَنْ يَخْرُجَ إِلَى الْمُصَلَّى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫৪৩. কুতায়বা (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) ঈদুল ফিতরের দিন ঈদগাহে গমনের পূর্বে কিছু খেজুর খেয়ে নিতেন। - ইবনে মাজাহ ১৭৫৪

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-গারীব-সহীহ।