أبواب الصيد (و الذبائح) عن رسول الله صلى الله عليه وسلم

১৮. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত শিকার ও জবাইয়ের বিধান

Chapter 18 · 29 hadith

কুকুর কর্তৃক শিকারকৃত প্রাণীর কোনটি খাওয়া যায় আর কোনটি খাওয়া যায় না।

باب مَا جَاءَ مَا يُؤْكَلُ مِنْ صَيْدِ الْكَلْبِ وَمَا لاَ يُؤْكَلُ

1464

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا الْحَجَّاجُ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي ثَعْلَبَةَ، وَالْحَجَّاجُ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي مَالِكٍ، عَنْ عَائِذِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيَّ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا أَهْلُ صَيْدٍ . قَالَ " إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَيْهِ فَأَمْسَكَ عَلَيْكَ فَكُلْ " . قُلْتُ وَإِنْ قَتَلَ قَالَ " وَإِنْ قَتَلَ " . قُلْتُ إِنَّا أَهْلُ رَمْىٍ . قَالَ " مَا رَدَّتْ عَلَيْكَ قَوْسُكَ فَكُلْ " . قَالَ قُلْتُ إِنَّا أَهْلُ سَفَرٍ نَمُرُّ بِالْيَهُودِ وَالنَّصَارَى وَالْمَجُوسِ فَلاَ نَجِدُ غَيْرَ آنِيَتِهِمْ . قَالَ " فَإِنْ لَمْ تَجِدُوا غَيْرَهَا فَاغْسِلُوهَا بِالْمَاءِ ثُمَّ كُلُوا فِيهَا وَاشْرَبُوا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صحيح. وَعَائِذُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ وَاسْمُ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ جُرْثُومٌ وَيُقَالُ جُرْثُمُ بْنُ نَاشِرٍ وَيُقَالُ ابْنُ قَيْسٍ .

Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.

১৪৭০। আহমাদ ইবনে মানী’ (রাহঃ) ......... আবু ছালা‘বা খুশানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা শিকারী সম্প্রদায়। তিনি বললেন, তোমার (প্রশিক্ষণপ্রাপ্ত) কুকুর যদি শিকারের উদ্ধেশ্যে ছেড়ে থাক এবং বিসমিল্লাহ বলে থাক তারপর এটি তোমার জন্য যা ধরবে তুমি তা আহার করবে। আমি বললাম, হত্যা করে ফেললেও? তিনি বললেন, হ্যাঁ, হত্যা করে ফেললেও। আমি বললাম, আমরা তো তীরান্দায। তিনি বললেন, তোমার ধনুক দিয়ে তুমি যা শিকার কর তুমি তা খেতে পার। আমি বললাম, আমি তো সফর করে থাকি। ইয়াহুদী, খ্রিস্টান, অগ্নিপূজকদের কাছে দিয়ে যাতায়াত করে থাকি। তখন তাদের পাত্র ছাড়া আর কিছু ব্যবহারের জন্য পাইনা। তিনি বললেন, তাদের বর্তন ছাড়া যদি অন্য পাত্র না পাও তবে তা পানি দিয়ে ধুয়ে নিও এরপর তাতে পানাহার করতে পার। ইবনে মাজাহ ৩২০৭, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এ বিষয়ে আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান। রাবী আয়িযুল্লাহ বলেন, আবু ইদরীস খাওলানী। আবু ছা‘লাবা আল-খুশানী (রাযিঃ)-এর নাম হল জুরছুম। জুরছুম ইবনে নাশিদ এবং ইবনে কায়সও বলা হয়।
1465
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُرْسِلُ كِلاَبًا لَنَا مُعَلَّمَةً . قَالَ " كُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَإِنْ قَتَلْنَ قَالَ " وَإِنْ قَتَلْنَ مَا لَمْ يَشْرَكْهَا كَلْبٌ غَيْرُهَا " . قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْمِي بِالْمِعْرَاضِ . قَالَ " مَا خَزَقَ فَكُلْ وَمَا أَصَابَ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْ " .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، نَحْوَهُ إِلاَّ أَنَّهُ قَالَ وَسُئِلَ عَنِ الْمِعْرَاضِ، . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)

১৪৭১। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমি আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকারের উদ্দেশ্যে ছেড়ে থাকি। তিনি বললেন, তোমাদের জন্য যা ধরে থাকে তা আহার কর। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা ছুঁচালো ছড়িও শিকারের উদ্দেশ্যে নিক্ষেপ করে থাকি। তিনি বললেন, যা বিদ্ধ করে তা আহার কর। আর নিক্ষেপিত বস্তুর পক্ষাঘাতে যা শিকার হয় তা আহার করবে না।

ইবনে মাজাহ ৩২০৮, ৩২১২, ৩২১৪, ৩২১৫, নাসাঈ

মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... মানসুর (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। তবে এতে আছে যে, তিনি বলেন, তাকে ছুঁচালো ছড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল ...।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এ হাদীসটি হাসান-সহীহ।

মাজূসী অর্থাৎ অগ্নি উপাসকের কুকুরের শিকার

باب مَا جَاءَ فِي صَيْدِ كَلْبِ الْمَجُوسِ

1466

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْحَجَّاجِ، عَنِ الْقَاسِمِ بْنِ أَبِي بَزَّةَ، عَنْ سُلَيْمَانَ الْيَشْكُرِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ نُهِينَا عَنْ صَيْدِ، كَلْبِ الْمَجُوسِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ لاَ يُرَخِّصُونَ فِي صَيْدِ كَلْبِ الْمَجُوسِ . وَالْقَاسِمُ بْنُ أَبِي بَزَّةَ هُوَ الْقَاسِمُ بْنُ نَافِعٍ الْمَكِّيُّ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৪৭২। ইউসূফ ইবনে ঈসা (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, অগ্নি উপাসকদের কুকুরের শিকার (আহার করা) থেকে আমাদের নিষেধ করা হয়েছে। ইবনে মাজাহ ৩২০৯

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এ হাদীস সম্পর্কে আমরা অবগত নই। অধিকাংশ আলিমের এতদনুসারে আমল রয়েছে। তারা অগ্নি উপাসকদের কুকুরের শিকার আহার করার অনুমতি দেন না। কাসিম ইবনে আবু বাযযা হলেন কাসিম ইবনে নাফি‘ মক্কী।

বাজ পাখির শিকার

باب مَا جَاءَ فِي صَيْدِ الْبُزَاةِ

1467

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَهَنَّادٌ، وَأَبُو عَمَّارٍ قَالُوا حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَيْدِ الْبَازِي فَقَالَ " مَا أَمْسَكَ عَلَيْكَ فَكُلْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مُجَالِدٍ عَنِ الشَّعْبِيِّ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ بِصَيْدِ الْبُزَاةِ وَالصُّقُورِ بَأْسًا . وَقَالَ مُجَاهِدٌ الْبُزَاةُ هُوَ الطَّيْرُ الَّذِي يُصَادُ بِهِ مِنَ الْجَوَارِحِ الَّتِي قَالَ اللَّهُ تَعَالَى: (وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ ) فَسَّرَ الْكِلاَبَ وَالطَّيْرَ الَّذِي يُصَادُ بِهِ . وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي صَيْدِ الْبَازِي وَإِنْ أَكَلَ مِنْهُ وَقَالُوا إِنَّمَا تَعْلِيمُهُ إِجَابَتُهُ . وَكَرِهَهُ بَعْضُهُمْ وَالْفُقَهَاءُ أَكْثَرُهُمْ قَالُوا يَأْكُلُ وَإِنْ أَكَلَ مِنْهُ .

Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)

১৪৭৩। নসর ইবনে আলী, হাননাদ ও আবু আম্মার (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বাজ পাখির শিকার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, তোমার জন্য ধরে রাখলে তা আহার করতে পার। আবু দাউদ ২৫৪১

মুজালিদ-শা‘বী সূত্র ছাড়া এ হাদীসটি সম্পর্কে আমরা অবগত নই।

এতদনুসারে আলিমদের আমল রয়েছে। তারা বাজ ও ঈগলের মাধ্যমে ধৃত শিকারে কোন দোষ আছে বলে মনে করেন না। মুজাহিদ বলেন, বাজ পাখিجَوَارِحِ এর অন্তর্ভুক্ত এমন এক পাখি যা দ্বারা শিকার করা হয় এবং যা আল্লাহ তাআলা কালামে উল্লেখ করা হয়েছে। (যে সমস্ত শিকারী পশু-পাখিকে তোমরা শিক্ষা দিয়েছ) তিনি কুকুর ও পাখি যদ্বারা শিকার করা হয় সেগুলোকে جَوَارِحِ-এর ভাষ্যে শামিল করেছেন।

কতক আলিম বাজ পাখি কৃত শিকার (আহার করা)-এর অনুমতি দিয়েছেন যদিও সে এর কিছু খেয়ে ফেলে। তারা বলেন, এর প্রশিক্ষণ হল ডাকে সাড়া দেওয়া। কতক আলিম তা অপছন্দ করেছেন। তবে অধিকাংশ ফকীহ বলেন, যদি সে শিকারকৃত প্রাণীর কিছু খেয়েও ফেলে তবে উক্ত শিকার আহার করতে পারবে।

শিকারের উদ্দেশ্যে কোন প্রাণীকে তীর নিক্ষেপ করার পর সে প্রাণীটি যদি অদৃশ্য হয়ে যায়।

باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَرْمِي الصَّيْدَ فَيَغِيبُ عَنْهُ

1468

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، يُحَدِّثُ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرْمِي الصَّيْدَ فَأَجِدُ فِيهِ مِنَ الْغَدِ سَهْمِي قَالَ " إِذَا عَلِمْتَ أَنَّ سَهْمَكَ قَتَلَهُ وَلَمْ تَرَ فِيهِ أَثَرَ سَبُعٍ فَكُلْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ . وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي بِشْرٍ وَعَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ وَكِلاَ الْحَدِيثَيْنِ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ .

Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)

১৪৭৪। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমি কোন শিকারের জন্তুকে তীর নিক্ষেপ করি, পরদিন তাতে তীর বিদ্ধ পাই। তিনি বললেন, তুমি যদি ঠিক জানো যে, তোমার তীরেই তাঁর মৃত্যু হয়েছে আর এতে অন্য কোন হিংস্র প্রাণীর চিহ্ন যদি না পাও তবে তা আহার করতে পার।

আবু দাউদ ২৫৩৯, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আলিমগণের এতদনুসারে আমল রয়েছে। শু’বা (রাহঃ) এ হাদীসটিকে আবু বিশর ও আব্দুল ইবনে মায়সারা-সাঈদ ইবনে জুবাইর আদী ইবনে হাতিম (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। উভয় হাদিছই সহীহ। এই বিষয়ে আবু ছা’লাবা খুশানী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

তীর নিক্ষেপের পর শিকারের জন্তুটিকে পানিতে মৃত অবস্থায় পেলে।

باب مَا جَاءَ فِيمَنْ يَرْمِي الصَّيْدَ فَيَجِدُهُ مَيِّتًا فِي الْمَاءِ

1469

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنِي عَاصِمٌ الأَحْوَلُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصَّيْدِ فَقَالَ " إِذَا رَمَيْتَ بِسَهْمِكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ فَإِنْ وَجَدْتَهُ قَدْ قَتَلَ فَكُلْ إِلاَّ أَنْ تَجِدَهُ قَدْ وَقَعَ فِي مَاءٍ فَلاَ تَأْكُلْ فَإِنَّكَ لاَ تَدْرِي الْمَاءُ قَتَلَهُ أَوْ سَهْمُكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)

১৪৭৫। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে শিকার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, তোমার তীর নিক্ষেপ করার সময় বিসমিল্লাহ বলবে, এরপর যদি তাকে মৃত পাও তবে তা আহার করতে পার। কিন্তু যদি সেটিকে পানিতে মৃত পাও তবে তা খেতে পারবে না। কারণ তুমি অবগত নও যে, পানিই সেটির মৃত্যুর কারণ না তোমার তীর। আবু দাউদ ২৫৪০, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

(প্রশিক্ষণপ্রাপ্ত) কুকুর যদি শিকার থেকে কিছু খেয়ে ফেলে।

باب مَا جَاءَ فِي الْكَلْبِ يَأْكُلُ مِنَ الصَّيْدِ

1470

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَيْدِ الْكَلْبِ الْمُعَلَّمِ قَالَ " إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ الْمُعَلَّمَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَكُلْ مَا أَمْسَكَ عَلَيْكَ فَإِنْ أَكَلَ فَلاَ تَأْكُلْ فَإِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ خَالَطَتْ كِلاَبَنَا كِلاَبٌ أُخَرُ قَالَ " إِنَّمَا ذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَى كَلْبِكَ وَلَمْ تَذْكُرْ عَلَى غَيْرِهِ " . قَالَ سُفْيَانُ أَكْرَهُ لَهُ أَكْلَهُ . قَالَ أَبُو عِيسَى وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ فِي الصَّيْدِ وَالذَّبِيحَةِ إِذَا وَقَعَا فِي الْمَاءِ أَنْ لاَ يَأْكُلَ . وَقَالَ بَعْضُهُمْ فِي الذَّبِيحَةِ إِذَا قُطِعَ الْحُلْقُومُ فَوَقَعَ فِي الْمَاءِ فَمَاتَ فِيهِ فَإِنَّهُ يُؤْكَلُ وَهُوَ قَوْلُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الْكَلْبِ إِذَا أَكَلَ مِنَ الصَّيْدِ فَقَالَ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ إِذَا أَكَلَ الْكَلْبُ مِنْهُ فَلاَ تَأْكُلْ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ وَعَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ فِي الأَكْلِ مِنْهُ وَإِنْ أَكَلَ الْكَلْبُ مِنْهُ .

Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)

১৪৭৬। ইবনে আবু উমর (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, যদি তোমরা কুকুর ছেড়ে থাক আর তখন আল্লাহর নাম নিয়ে থাক তবে সেটি তোমার জন্য যা ধরে রাখবে তুমি তা খাও। আর যদি সে নিজে খায় তবে তুমি তা খেওনা। কারণ সে নিজের জন্যই শিকার করেছে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমার কুকুরগুলোর সাথে যদি অন্য কুকুরও মিশে যায়? তিনি বললেন, তুমিতো তোমার কুকুরগুলোর ক্ষেত্রেই ‘বিসমিল্লাহ’ বলেছ অন্য কুকুরের ক্ষেত্রে তো ‘বিসমিল্লাহ’ বলোনি।

আবু দাউদ ২৫৩৮, ২৫৪৩নাসাঈ

সুফিয়ান (রাহঃ) বলেন, এই ক্ষেত্রে তার জন্য সে শিকার খাওয়া অপছন্দনীয়। কতক সাহাবী ও অন্যান্যদের মতে শিকার ও যবেহকৃত জন্তু যদি পানিতে পড়ে যায় সে ক্ষেত্রে এ হাদীস অনুসারে আমল এরূপ যে, তা খাওয়া যাবে না। যবেহ-এর জন্তু সম্পর্কে কেউ কেউ বলেছেন, কণ্ঠনালী কাটার পর যদি তা পানিতে পড়ে যায় এবং তাতে মারা যায় তা আহার করা যাবে। এ হল ইবনে মুবারক (রাহঃ) এর অভিমত। কুকুর যদি শিকারের জন্তুর কিছু অংশ খেয়ে ফেলে সে বিষয়ে আলিমগণের মত বিরোধ রয়েছে। অধিকাংশ আলিম বলেন, কুকুর যদি শিকারের জন্তু থেকে কিছু খেয়ে ফেলে তবে তা আর খাওয়া যাবে না। এ হল সুফিয়ান, আব্দুল্লাহ ইবনে মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। তবে কতক ফকীহ সাহাবী ও অপরাপর আলিম কুকুর যদি কিছু অংশ খেয়ে ফেলে তবুও তা খাওয়া যাবে বলে অনুমতি দিয়েছেন।

মি’রাজ অর্থাৎ ছুঁচালো ছড়ি দিয়ে শিকার করা।

باب مَا جَاءَ فِي صَيْدِ الْمِعْرَاضِ

1471
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا زَكَرِيَّا، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ صَيْدِ الْمِعْرَاضِ فَقَالَ " مَا أَصَبْتَ بِحَدِّهِ فَكُلْ وَمَا أَصَبْتَ بِعَرْضِهِ فَهُوَ وَقِيذٌ " .
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَكَرِيَّا، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ .

Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)

১৪৭৭। ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে ছুঁচালো চড়ি দিয়ে শিকার করা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, এর ধারালো দিক দিয়ে যেটিকে আঘাত করবে তা খাবে আর পার্শ্ব দিয়ে যদি আঘাত হয় তবে তা প্রচন্ড আঘাতে মৃত জন্তুর মত (হারাম)।

আবু দাউদ ২৫৪৩, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি সহীহ। আলিমগণের এতদনুসারে আমল রয়েছে।

শ্বেত পাথর দিয়ে যাবাহ করা

باب مَا جَاءَ فِي الذَّبِيحَةِ بِالْمَرْوَةِ

1472

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلاً، مِنْ قَوْمِهِ صَادَ أَرْنَبًا أَوِ اثْنَيْنِ فَذَبَحَهُمَا بِمَرْوَةٍ فَتَعَلَّقَهُمَا حَتَّى لَقِيَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ فَأَمَرَهُ بِأَكْلِهِمَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ مُحَمَّدِ بْنِ صَفْوَانَ وَرَافِعٍ وَعَدِيِّ بْنِ حَاتِمٍ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنْ يُذَكِّيَ بِمَرْوَةٍ وَلَمْ يَرَوْا بِأَكْلِ الأَرْنَبِ بَأْسًا وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ وَقَدْ كَرِهَ بَعْضُهُمْ أَكْلَ الأَرْنَبِ . وَقَدِ اخْتَلَفَ أَصْحَابُ الشَّعْبِيِّ فِي رِوَايَةِ هَذَا الْحَدِيثِ فَرَوَى دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ صَفْوَانَ . وَرَوَى عَاصِمٌ الأَحْوَلُ عَنِ الشَّعْبِيِّ عَنْ صَفْوَانَ بْنِ مُحَمَّدٍ أَوْ مُحَمَّدِ بْنِ صَفْوَانَ . وَمُحَمَّدُ بْنُ صَفْوَانَ أَصَحُّ . وَرَوَى جَابِرٌ الْجُعْفِيُّ عَنِ الشَّعْبِيِّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ نَحْوَ حَدِيثِ قَتَادَةَ عَنِ الشَّعْبِيِّ وَيُحْتَمَلُ أَنَّ رِوَايَةَ الشَّعْبِيِّ عَنْهُمَا . قَالَ مُحَمَّدٌ حَدِيثُ الشَّعْبِيِّ عَنْ جَابِرٍ غَيْرُ مَحْفُوظٍ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৪৭৮। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তার কওমের জনৈক ব্যক্তি একটি বা দুটি খরগোশ শিকার করেছিল। পরে তিনি একটি শ্বেত পাথর দিয়ে দুটোকে যবেহ করে লটকিয়ে রেখে রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে সাক্ষাত করেন এবং এ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি তাকে সে দুটি থেকে খাওয়ার নির্দেশ দিলেন। ইবনে মাজাহ ৩১৭৫

এ বিষয়ে মুহাম্মাদ ইবনে সাফওয়ান, রাফি‘ আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। কতক আলিম মর্মর পাথর দিয়ে যবেহ-এর অনুমতি দিয়েছেন এবং তারা খরগোশ খাওয়ায় কোন দোষ আছে বলে মনে করেন না। এ হল অধিকাংশ আলিমের অভিমত। কোন কোন আলিম খরগোশ খাওয়া অপছন্দ করেন।

এ হাদীসটি বর্ণনার ক্ষেত্রে শা‘বী (রাহঃ) এর শাগরিদগণ মত বিরোধ করেছেন। দাউদ ইবনে আবু হিন্দ এটিকে শা‘বী (রাহঃ) মুহাম্মাদ ইবনে সাফওয়ান সূত্রে আর আসিম আহওয়াল (রাহঃ) এটিকে শা‘বী-সাফওয়ান ইবনে মুহাম্মাদ বা মুহাম্মাদ ইবনে সাফওয়ান রূপে রিওয়ায়াত করেছেন। তবে মুহাম্মাদ ইবনে সাফওয়ানই অধিকতর সহীহ। জাবির জু‘ফি এটিকে শা‘বী-জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে কাতাদা শা‘বী সূত্রে বর্ণিত রিওয়ায়াতের অনুরূপ রিওয়ায়াত করেছেন। হতে পারে যে, শা‘বী (রাহঃ) উভয় থেকেই বর্ণনা করেছেন। মুহাম্মাদ (রাহঃ) বলেন, শা‘বী-জাবির (রাযিঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি মাহফুজ নয়।

আটকিয়ে রেখে হত্যা করা পশু আহার করা নিষিদ্ধ

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَكْلِ الْمَصْبُورَةِ

1473

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي أَيُّوبَ الأَفْرِيقِيِّ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ الْمُجَثَّمَةِ وَهِيَ الَّتِي تُصْبَرُ بِالنَّبْلِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ وَأَنَسٍ وَابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ وَجَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي الدَّرْدَاءِ حَدِيثٌ غَرِيبٌ .

Narrator: হযরত আবুদ দারদা রাযি.

১৪৭৯। আবু কুরায়ব (রাহঃ) ......... আবুদ দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ‘‘মুজাচ্ছামা’’ পশু আহার করা নিষেধ করেছেন। মুজাচ্ছামা হল যে পশুকে আটকিয়ে রেখে তীর ছুড়ে হত্যা করা হয়।

এ বিষয়ে ইরবায ইবনে সারিয়া, আনাস, ইবনে উমর, ইবনে আব্বাস, জাবির ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবুদ দারদা (রাযিঃ) বর্ণিত হাদীসটি গারীব।
1474

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ وَهْبٍ أَبِي خَالِدٍ، قَالَ حَدَّثَتْنِي أُمُّ حَبِيبَةَ بِنْتُ الْعِرْبَاضِ، وَهُوَ ابْنُ سَارِيَةَ عَنْ أَبِيهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ كُلِّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ وَعَنْ كُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ وَعَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ وَعَنِ الْمُجَثَّمَةِ وَعَنِ الْخَلِيسَةِ وَأَنْ تُوطَأَ الْحَبَالَى حَتَّى يَضَعْنَ مَا فِي بُطُونِهِنَّ . قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى سُئِلَ أَبُو عَاصِمٍ عَنِ الْمُجَثَّمَةِ قَالَ أَنْ يُنْصَبَ الطَّيْرُ أَوِ الشَّىْءُ فَيُرْمَى . وَسُئِلَ عَنِ الْخَلِيسَةِ فَقَالَ الذِّئْبُ أَوِ السَّبُعُ يُدْرِكُهُ الرَّجُلُ فَيَأْخُذُهُ مِنْهُ فَيَمُوتُ فِي يَدِهِ قَبْلَ أَنْ يُذَكِّيَهَا .

Narrator: ইরবায ইবনে সারিয়াহ (রাঃ)

১৪৮০। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া প্রমুখ (রাহঃ) ......... ইরবায ইবনে সারিয়া (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খায়বর যুদ্ধের দিন দাঁতাল হিংস্র প্রাণী, নখর যুক্ত থাবা বিশিষ্ট হিংস্র পাখি, গৃহপালিত গাধা, তীর নিক্ষেপে নিহত আটক প্রাণী (মুজাচ্ছামা)। হিংস্র পশুর মুখ থেকে ছিনিয়ে আনা মৃত প্রাণী, সন্তান ভূমিষ্ট না হওয়া পর্যন্ত গর্ভবতী সদ্য হস্তগত হওয়া দাসীর সঙ্গে সহবাস করা নিষেধ করেছেন।

আবু দাউদ ১৮৮৩

আবু আসিম (রাহঃ) কে ‘মুজাচ্ছামা’ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন, কোন পাখি বা প্রাণীকে বেধে দাঁড় করিয়ে তীর ছোড়া। ‘খালীসা’ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তা হল, বাঘ বা অন্য কোন হিংস্র প্রাণীর মুখ থেকে কেউ তার শিকার কেড়ে নিল এবং যাবাহ করা আগেই তার হাতে সেটি মারা গেল।
1475

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُتَّخَذَ شَيْءٌ فِيهِ الرُّوحُ غَرَضًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৪৮১। মুহাম্মাদ ইবনে আব্দুল আ‘লা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বললেন, প্রাণবিশিষ্ট কোন কিছুকে তীরের নিশানা ঠিক করার জন্য নির্ধারণ করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন। ইবনে মাজাহ ৩১৮৭, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এতদনুসারে আলিমদের আমল রয়েছে।

গর্ভস্থ বাচ্চার যাবাহ।

باب مَا جَاءَ فِي ذَكَاةِ الْجَنِينِ

1476

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُجَالِدٍ، ح قَالَ وَحَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ مُجَالِدٍ، عَنْ أَبِي الْوَدَّاكِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " ذَكَاةُ الْجَنِينِ ذَكَاةُ أُمِّهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَبِي أُمَامَةَ وَأَبِي الدَّرْدَاءِ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ أَبِي سَعِيدٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَأَبُو الْوَدَّاكِ اسْمُهُ جَبْرُ بْنُ نَوْفٍ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৪৮২। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, মায়ের যাবাহই হল গর্ভস্থ বাচ্চার যাবাহ।[১]

ইবনে মাজাহ ৩১৯৯

এ বিষয়ে জাবির, আবু উমামা, আবুদ-দারদা ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান। আবু সাঈদ (রাযিঃ) থেকে অন্য সূত্রেও এ হাদীস বর্ণিত আছে। সাহাবী ও অপরাপর আলিমগণের এতদনুসারে আমল রয়েছে। এ হল সুফিয়ান ছাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। রাবী আবুল ওয়াদদাক (রাহঃ) এর নাম হল জাবর ইবনে নাওফ।



[১] অর্থাৎ কোন পণ্ড যাবাহ্ করার পর যদি তার পেট থেকে কোন মৃত বাচ্চা বের হয় তবে এটিও যাবাহকৃত বলে গণ্য হবে। তবে ইমাম আবু হানীফা (র.)-এর মতে তা আহার করা জায়েয নয়। তার মতে হাদীসের অর্থ হল যে, মায়ের যাবাহের ন্যায় বাচ্চা যদি জীবিত থাকে যাবাহ করতে হবে।

দাঁতাল ও নখরবিশিষ্ট প্রাণী হারাম

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ كُلِّ ذِي نَابٍ وَذِي مِخْلَبٍ

1477
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ .
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ اسْمُهُ عَائِذُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ .

Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.

১৪৮৩। আহমাদ ইবনে হাসান (রাহঃ) ......... আবু ছা‘লাবা খুশানী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) হিংস্র দাঁতাল প্রাণী নিষিদ্ধ করেছেন।

ইবনে মজাহ ৩২৩২, নাসাঈ

সাঈদ ইবনে আব্দুর রহমান প্রমুখ (রাহঃ) ......... যুহরী (রাহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবু ইদরীস খাওলানী (রাহঃ) এর নাম হল আইযুল্লাহ ইবনে আব্দুল্লাহ।
1478

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، هَاشِمُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، قَالَ حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم - يَعْنِي يَوْمَ خَيْبَرَ - الْحُمُرَ الإِنْسِيَّةَ وَلُحُومَ الْبِغَالِ وَكُلَّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعِرْبَاضِ بْنِ سَارِيَةَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৪৮৪। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খায়বর দিবসে গৃহপালিত গাধা, খচ্চরের গোশত এবং দাঁতাল হিংস্র জন্তু ও নখর যুক্ত হিংস্র পাখি নিষিদ্ধ করেছেন।

এ বিষয়ে আবু হুরায়রা, ইরবায ইবনে সারিয়া ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, জাবির (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব।
1479

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَرَّمَ كُلَّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَهُوَ قَوْلُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৮৫। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) প্রত্যেক দাঁতাল হিংস্র প্রাণী হারাম বলেছেন।

ইবনে মাজাহ ৩২৩৩, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ সাহাবী ও অপরাপর আলিমের এতদনুসারে আমল রয়েছে। এ হল ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত।

জীবন্ত জন্তু থেকে কর্তিত অঙ্গ মৃতের মত হারাম।

باب مَا قُطِعَ مِنَ الْحَىِّ فَهُوَ مَيِّتٌ

1480
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَهُمْ يَجُبُّونَ أَسْنِمَةَ الإِبِلِ وَيَقْطَعُونَ أَلْيَاتِ الْغَنَمِ قَالَ " مَا قُطِعَ مِنَ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهُوَ مَيْتَةٌ " .
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجُوزَجَانِيُّ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ زَيْدِ بْنِ أَسْلَمَ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ . وَأَبُو وَاقِدٍ اللَّيْثِيُّ اسْمُهُ الْحَارِثُ بْنُ عَوْفٍ .

Narrator: আবু ওয়াকিদ লায়ছী (রাঃ)

১৪৮৬। মুহাম্মাদ ইবনে আব্দুল আ‘লা সানআনী (রাহঃ) ......... আবু ওয়াকীদ লায়ছী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) মদীনায় যখন আগমন করলেন, তৎকালে সেখানকার লোকেরা (জীবন্ত) উটের কুজ ও মেষের পাছার গোশত পিন্ড কেটে খেত। তিনি বললেন, কোন জীবন্ত পশুর কর্তিত অংশ মৃত বলে গণ্য।

ইবনে মাজাহ ৩২১৬

ইবরাহীম ইবনে ইয়াকুব (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে দীনার (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। যায়দ ইবনে আসলাম (রাহঃ)-এর সূত্র ছাড়া এ হাদীস সম্পর্কে আমরা কিছু অবগত নই। আলিমদের এতদনুসারে আমল রয়েছে। আবু ওয়াকী লায়ছী (রাযিঃ)-এর নাম হল হারিছ ইবনে আওফ।

কণ্ঠদেশ এবং বুকের উপরিভাগ যাবাহ করা হবে।

باب مَا جَاءَ فِي الذَّكَاةِ فِي الْحَلْقِ وَاللَّبَّةِ

1481

حَدَّثَنَا هَنَّادٌ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، ح وَقَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الْعُشَرَاءِ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَمَا تَكُونُ الذَّكَاةُ إِلاَّ فِي الْحَلْقِ وَاللَّبَّةِ قَالَ " لَوْ طَعَنْتَ فِي فَخِذِهَا لأَجْزَأَ عَنْكَ " . قَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ يَزِيدُ بْنُ هَارُونَ هَذَا فِي الضَّرُورَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيِبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ حَمَّادِ بْنِ سَلَمَةَ . وَلاَ نَعْرِفُ لأَبِي الْعُشَرَاءِ عَنْ أَبِيهِ غَيْرَ هَذَا الْحَدِيثِ وَاخْتَلَفُوا فِي اسْمِ أَبِي الْعُشَرَاءِ فَقَالَ بَعْضُهُمُ اسْمُهُ أُسَامَةُ بْنُ قِهْطِمٍ وَيُقَالُ اسْمُهُ يَسَارُ بْنُ بَرْزٍ وَيُقَالُ ابْنُ بَلْزٍ وَيُقَالُ اسْمُهُ عُطَارِدٌ نُسِبَ إِلَى جَدِّهِ .

Narrator: বিবিধ

১৪৮৭। হান্নাদ ও মুহাম্মাদ ইবনুল আ‘লা ও আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... আবুল উশারা তার পিতা ((রাযিঃ)) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, কণ্ঠদেশ এবং বুকের উপরিভাগ ছাড়া কি যাবাহ হয় না? তিনি বললেন, তুমি যদি উরুতেও আঘাত করতে পার তবে তা-ও তোমার জন্য যথেষ্ট হবে।

ইবনে মাজাহ ৩১৮৪

ইয়াজিদ ইবনে হারূন (রাহঃ) বলেন, উক্ত অনুমতি অপারগ অবস্থায় প্রযোজ্য। এ বিষয়ে রাফি ইবনে খাদীজা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীস গারীব। হাম্মাদ ইবনে সালামা (রাযিঃ)-এর সূত্র ছাড়া এ হাদীস সম্পর্কে আমরা অবগত নই। আবু উশারা-তার পিতা সূত্রে এ হাদীস ব্যতীত অন্য কোন হাদীস সম্পর্কে আমরা অবগত নই। আবুল উশারা (রাহঃ) এর নাম সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন, তার নাম হল উসামা ইবনে কিহতিম। মতান্তরে ইয়াসার ইবনে বারয, ভিন্নমতে ইবনে বালয অন্য মতে উতারিদ।

ওয়াযাগ [১] হত্যা

باب مَا جَاءَ فِي قَتْلِ الْوَزَغِ

1482

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَتَلَ وَزَغَةً بِالضَّرْبَةِ الأُولَى كَانَ لَهُ كَذَا وَكَذَا حَسَنَةً فَإِنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّانِيَةِ كَانَ لَهُ كَذَا وَكَذَا حَسَنَةً فَإِنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّالِثَةِ كَانَ لَهُ كَذَا وَكَذَا حَسَنَةً " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَسَعْدٍ وَعَائِشَةَ وَأُمِّ شَرِيكٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৮৮। আবু কুরায়ব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি প্রথম আঘাতেই একটি ওয়াযাগ* মারতে পারবে তার জন্য এত এত নেকী হবে।[২] আর দ্বিতীয় আঘাতে মারতে পারলে এত এত নেকী হবে। তৃতীয় আঘাতে মারতে পারলে এত এত নেকী হবে।

মুসলিম

এ বিষয়ে ইবনে মাসউদ, সা‘দ, আয়িশা ও উম্মু শারীক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

[১] কুরআন ও হাদীসে যে সমস্ত অপরাধের শাস্তি নির্ধারিত নেই সেই সকল ক্ষেত্রের দন্ডবিধিকে ‘তা'যীর’ বলা হয়।
[২] অন্য রিওয়ায়াতে আছে একশত নেকী হবে।

সাপ হত্যা

باب مَا جَاءَ فِي قَتْلِ الْحَيَّاتِ

1483

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اقْتُلُوا الْحَيَّاتِ وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ فَإِنَّهُمَا يَلْتَمِسَانِ الْبَصَرَ وَيُسْقِطَانِ الْحَبَلَ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَعَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ وَسَهْلِ بْنِ سَعْدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ عَنْ أَبِي لُبَابَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى بَعْدَ ذَلِكَ عَنْ قَتْلِ حَيَّاتِ الْبُيُوتِ وَهِيَ الْعَوَامِرُ وَيُرْوَى عَنِ ابْنِ عُمَرَ عَنْ زَيْدِ بْنِ الْخَطَّابِ أَيْضًا . وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ إِنَّمَا يُكْرَهُ مِنْ قَتْلِ الْحَيَّاتِ قَتْلُ الْحَيَّةِ الَّتِي تَكُونُ دَقِيقَةً كَأَنَّهَا فِضَّةٌ وَلاَ تَلْتَوِي فِي مِشْيَتِهَا .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৪৮৯। কুতায়বা (রাহঃ) ......... সালিম ইবনে আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সাপ হত্যা করবে। তোমরা দু’ দাগ ও ক্ষুদ্র লেজ বিশিষ্ট সাপ হত্যা করবে। কেননা, এগুলো চোখের জ্যোতি নষ্ট করে এবং গর্ভপাত ঘটায়। নাসাঈ

এ বিষয়ে ইবনে মাসউদ, আয়িশা, আবু হুরায়রা ও সাহল ইবনে সা‘দ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ইবনে উমর (রাযিঃ)-আবু লুবাব (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে যে, পরবর্তীতে নবী (ﷺ) ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন। ইবনে উমর (রাযিঃ)-যায়দ ইবনুল খাত্তাব (রাযিঃ) সূত্রেও এ বিষয়ে রিওয়ায়াত আছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক (রাহঃ) বলেন, সে সাপ হত্যা করা নিষিদ্ধ যেগুলো ছোট দেখতে রূপার ন্যায় চলার সময় আঁকা বাঁকা চলে না।
1484
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ صَيْفِيٍّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ لِبُيُوتِكُمْ عُمَّارًا فَحَرِّجُوا عَلَيْهِنَّ ثَلاَثًا فَإِنْ بَدَا لَكُمْ بَعْدَ ذَلِكَ مِنْهُنَّ شَيْءٌ فَاقْتُلُوهُ " . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ هَذَا الْحَدِيثَ عَنْ صَيْفِيٍّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ .
وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ، هَذَا الْحَدِيثَ عَنْ صَيْفِيٍّ، عَنْ أَبِي السَّائِبِ، مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . حَدَّثَنَا بِذَلِكَ الأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَرَوَى مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ عَنْ صَيْفِيٍّ نَحْوَ رِوَايَةِ مَالِكٍ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৪৯০। হান্নাদ (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের ঘরে বসবাসকারী অন্য প্রাণীও থাকে। তিনবার এদেরকে ধমক দেবে। এরপরও যদি এদের থেকে (অনিষ্টকারী) কিছু প্রকাশ পায় তবে তা হত্যা করবে।

মুসলিম

এরূপভাবে উবাইদুল্লাহ ইবনে উমর এ হাদীসটিকে সায়ফী-আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। মালিক ইবনে আনাস এ হাদীসটিকে সায়ফী- হিশাম ইবনে যোহরার আযাদকৃত দাস আবুসসাইব-আবু সাঈদ (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। হাদীসটিতে আরো বর্ণনা রয়েছে। আল-আনসারী (রাহঃ) মালিক (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। এটি উবাইদুল্লাহ ইবনে উমর (রাহঃ) এর রিওয়ায়াত থেকে অধিকতর সহীহ। মুহাম্মাদ ইবনে আজলান (রাহঃ) ও সায়ফী (রাহঃ) এর বরাতে মালিক (রাহঃ) এর অনুরূপ বর্ণনা করেছেন।
1485

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي لَيْلَى، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ قَالَ أَبُو لَيْلَى قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا ظَهَرَتِ الْحَيَّةُ فِي الْمَسْكَنِ فَقُولُوا لَهَا إِنَّا نَسْأَلُكِ بِعَهْدِ نُوحٍ وَبِعَهْدِ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ أَنْ لاَ تُؤْذِينَا فَإِنْ عَادَتْ فَاقْتُلُوهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ ثَابِتٍ الْبُنَانِيِّ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي لَيْلَى .

Narrator: আবু লায়লা (রাঃ)

১৪৯১। হান্নাদ (রাহঃ) ......... আবু লায়লা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাসস্থানে কোন সাপ দেখা গেলে একে লক্ষ্য করে বলবে, আমরা নূহ (আলাইহিস সালাম)-এর ওয়াদা ও সুলাইমান ইবনে দাউদ (আলাইহিস সালাম)-এর ওয়াদার ওসীলায় তোমার কাছে বলছি যে, তুমি আমাদের কষ্ট দিবে না। এরপরও যদি সে আসে তবে এটিকে হত্যা করবে।

এ হাদীসটি হাসান-গারীব। ইবনে আবু লায়লা (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে ছাবিত আল বুনানী (রাহঃ) এর সূত্র ছাড়া এ হাদীস সম্পর্কে আমরা অবগত নই।

কুকুর নিধন

باب مَا جَاءَ فِي قَتْلِ الْكِلاَبِ

1486

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا مَنْصُورُ بْنُ زَاذَانَ، وَيُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْلاَ أَنَّ الْكِلاَبَ أُمَّةٌ مِنَ الأُمَمِ لأَمَرْتُ بِقَتْلِهَا كُلِّهَا فَاقْتُلُوا مِنْهَا كُلَّ أَسْوَدَ بَهِيمٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَجَابِرٍ وَأَبِي رَافِعٍ وَأَبِي أَيُّوبَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَيُرْوَى فِي بَعْضِ الْحَدِيثِ " أَنَّ الْكَلْبَ الأَسْوَدَ الْبَهِيمَ شَيْطَانٌ " . وَالْكَلْبُ الأَسْوَدُ الْبَهِيمُ الَّذِي لاَ يَكُونُ فِيهِ شَيْءٌ مِنَ الْبَيَاضِ . وَقَدْ كَرِهَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ صَيْدَ الْكَلْبِ الأَسْوَدِ الْبَهِيمِ .

Narrator: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)

১৪৯২। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কুকুর যদি আল্লাহর সৃষ্ট জাতিসমূহের এক জাতি না হত তবে আমি এর সবগুলো হত্যা করতে নির্দেশ দিতাম। এর মধ্যে ঘোর কালোগুলিকে তোমরা হত্যা করবে।

আবু দাউদ ২৫৩৫

এ বিষয়ে ইবনে উমর, জাবির, আবু রাফি, আবু আইয়ুব (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কোন কোন হাদীসে বর্ণিত আছে যে, ঘোর কালো বর্ণের কুকুর হল শয়তান। ঘোর কালো বর্ণের কুকুর হল সেগুলো যেগুলোতে সাদার বিন্দুমাত্রও মিশ্রণ নাই। কতক আলিম ঘোর কালো বর্ণের কুকুরের শিকার অপছন্দনীয় বলে মত প্রকাশ করেছেন।

কুকুর রাখলে কি পরিমাণ সাওয়াব হ্রাস পাবে।

باب مَا جَاءَ مَنْ أَمْسَكَ كَلْبًا مَا يَنْقُصُ مِنْ أَجْرِهِ

1487

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ اقْتَنَى كَلْبًا لَيْسَ بِضَارٍ وَلاَ كَلْبَ مَاشِيَةٍ نَقَصَ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ وَأَبِي هُرَيْرَةَ وَسُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " أَوْ كَلْبَ زَرْعٍ " .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৪৯৩। আমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ যদি কুকুর পালে আর তা যদি প্রশিক্ষিত শিকারী পশুচারণের পাহারার জন্য না হয় তবে প্রত্যেক দিন দু’ কিরাত করে তার সাওয়াব হ্রাস পাবে।

আবু দাউদ ২৫৩৪, নাসাঈ

এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, আবু হুরায়রা ও সুফিয়ান ইবনে আবু যুহাইর (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, আর তা যদি কৃষি ক্ষেত্রের পাহারার কুকুর না হয়।
1488

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِ الْكِلاَبِ إِلاَّ كَلْبَ صَيْدٍ أَوْ كَلْبَ مَاشِيَةٍ . قَالَ قِيلَ لَهُ إِنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ أَوْ كَلْبَ زَرْعٍ . فَقَالَ إِنَّ أَبَا هُرَيْرَةَ لَهُ زَرْعٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৪৯৪। কুতায়বা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, শিকার বা পশুচারণের পাহারার কুকুর ছাড়া অন্য সব কুকুর হত্যা করতে রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তাঁকে বলা হল, আবু হুরায়রা (রাযিঃ) বলেছেন, বা শস্য ক্ষেত্র পাহারার কুকুর ছাড়া। তখন তিনি বললেন, আবু হুরায়রার কৃষি জমি ছিল (সুতরাং এ বিষয়টি তারই বেশী মনে থাকার কথা)। মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
1489

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ الْقُرَشِيُّ، حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ إِنِّي لَمِمَّنْ يَرْفَعُ أَغْصَانَ الشَّجَرَةِ عَنْ وَجْهِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَخْطُبُ فَقَالَ " لَوْلاَ أَنَّ الْكِلاَبَ أُمَّةٌ مِنَ الأُمَمِ لأَمَرْتُ بِقَتْلِهَا فَاقْتُلُوا مِنْهَا كُلَّ أَسْوَدَ بَهِيمٍ وَمَا مِنْ أَهْلِ بَيْتٍ يَرْتَبِطُونَ كَلْبًا إِلاَّ نَقَصَ مِنْ عَمَلِهِمْ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ إِلاَّ كَلْبَ صَيْدٍ أَوْ كَلْبَ حَرْثٍ أَوْ كَلْبَ غَنَمٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ الْحَسَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

Narrator: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)

১৪৯৫। উবাইদ ইবনে আসবাত ইবনে মুহাম্মাদ কুরাশী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সেদিন খুতবা প্রদানের সময় তাঁর চেহারা থেকে খেজুর গাছের ডাল যারা সরাচ্ছিলেন আমি তাদের একজন ছিলাম। তিনি বলেছিলেন, কুকুর যদিও আল্লাহর সৃষ্ট জাত-গুলোর একটি জাতি না হত তবে আমি তা হত্যা করার হুকুম দিয়ে দিতাম। সুতরাং তোমরা যেগুলা ঘোর কালো বর্ণের সেগুলোকে হত্যা করবে। শিকারের বা শস্যক্ষেত্রের বা চারণের কুকুর ছাড়া অন্য কোন কুকুর যদি কেউ বেঁধে রাখে তবে অবশ্যই তার নেক আমল থেকে প্রতিদিন এক কিরাত করে হ্রাস পাবে। ইবনে মাজাহ ৩২০৫

এই হাদীসটি হাসান। এ হাদীসটি হাসান (রাহঃ) - আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) নবী (ﷺ) এর সূত্রে একাধিক ভাবে বর্ণিত আছে।
1490

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنِ اتَّخَذَ كَلْبًا إِلاَّ كَلْبَ مَاشِيَةٍ أَوْ صَيْدٍ أَوْ زَرْعٍ انْتَقَصَ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَيُرْوَى عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ أَنَّهُ رَخَّصَ فِي إِمْسَاكِ الْكَلْبِ وَإِنْ كَانَ لِلرَّجُلِ شَاةٌ وَاحِدَةٌ . حَدَّثَنَا بِذَلِكَ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ بِهَذَا .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৯৬। হাসান ইবনে আলী প্রমুখ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পশুচারণে পাহারার বা শিকারের বা শস্যক্ষেত্রের পাহারার কুকুর ছাড়া যে ব্যক্তি অন্য কোন কুকুর পালবে তার সাওয়াব থেকে প্রতিদিন এক কিরাত করে হ্রাস পাবে।

ইবনে মাজাহ ৩২০৪, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আতা ইবনে আবু রাবাহ (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি কারো যদি একটি বকরীও থাকে তবুও তার জন্য কুকুর রাখার অনুমতি দিয়েছেন। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) আতা (রাহঃ) থেকে উক্তি রিওয়ায়াত করেছেন।

বাঁশের ছিলা ইত্যাদি দ্বারা যাবাহ করা

باب مَا جَاءَ فِي الذَّكَاةِ بِالْقَصَبِ وَغَيْرِهِ

1491
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَلْقَى الْعَدُوَّ غَدًا وَلَيْسَتْ مَعَنَا مُدًى فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ فَكُلُوهُ مَا لَمْ يَكُنْ سِنًّا أَوْ ظُفُرًا وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ أَمَّا السِّنُّ فَعَظْمٌ وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ " .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَبَايَةُ عَنْ أَبِيهِ وَهَذَا أَصَحُّ وَعَبَايَةُ قَدْ سَمِعَ مِنْ رَافِعٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ أَنْ يُذَكَّى بِسِنٍّ وَلاَ بِعَظْمٍ .

Narrator: রাফি' ইবনে খাদীজ (রাঃ)

১৪৯৭। হান্নাদ (রাহঃ) ......... রাফি ইবনে খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো কাল শত্রুর সম্মুখীন হচ্ছি। অথচ আমাদের সাথে কোন ছুরি নেই। নবী (ﷺ) বললেন, দাত ও নখ ছাড়া যা দিয়ে রক্ত প্রবাহিত করা হয় এবং যাতে বিসমিল্লাহ বলা হয় তা আহার করতে পার। এ বিষয়ে তোমাদের আমি বলছি যে, দাঁত হল হাড্ডি, আর নখ হল হাবশীদের ছুরি। ইবনে মাজাহ ৩১৮৭, নাসাঈ

মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... রাফি ইবনে খাদীজ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এ সনদে ’আবায়া ইবনে রিফাআ তার পিতারিফাআ থেকে’ এর উল্লেখ নেই। ইহা অধিকতর শুদ্ধ। আবায়া সরাসরি রাফি‘ (রাযিঃ) থেকে হাদীস শুনেছেন। এতদনুসারে আলেমদের আমল রয়েছে। তাঁরা দাঁত বা হাড্ডি দিয়ে যাবাহ করা জায়েয রাখেন নি।

উট, গরু ও বকরী যখন বাঁধন ছেড়ে পালিয়ে বন্য হয়ে যায় তখন তাকে তীর মারা হবে কিনা।

باب مَا جَاءَ فِي الْبَعِيرِ وَالْبَقَرِ وَالْغَنَمِ إِذَا نَدَّ فَصَارَ وَحْشِيًّا يُرْمَى بِسَهْمٍ أَمْ لاَ

1492
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَنَدَّ بَعِيرٌ مِنْ إِبِلِ الْقَوْمِ وَلَمْ يَكُنْ مَعَهُمْ خَيْلٌ فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ اللَّهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ لِهَذِهِ الْبَهَائِمِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَمَا فَعَلَ مِنْهَا هَذَا فَافْعَلُوا بِهِ هَكَذَا " .
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَبَايَةُ عَنْ أَبِيهِ وَهَذَا أَصَحُّ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ . وَهَكَذَا رَوَاهُ شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ نَحْوَ رِوَايَةِ سُفْيَانَ .

Narrator: রাফি' ইবনে খাদীজ (রাঃ)

১৪৯৮। হান্নাদ (রাহঃ) ......... রাফি‘ ইবনে খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত যে। তিনি বলেন, আমরা এক সফরে নবী (ﷺ) এর সঙ্গে ছিলাম। হঠাৎ দলের একটি উট বাঁধন ছেড়ে পালিয়ে যায়। তাদের সঙ্গে কোন ঘোড়া ছিলনা। তাই জনৈক ব্যক্তি তীর ছুড়লো। এতে আল্লাহর হুকুমে উটটি আটকে যায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, বন্য পশুদের ন্যায় এ (গৃহপালিত) জন্তুগুলো মধ্যে পলায়নের প্রবণতা রয়েছে। এমতাবস্থায় এটির সঙ্গে এ ব্যক্তি যা করেছে তোমরাও তা করবে।

এই হাদীস পূর্বের হাদীসের পরিপূরক।

মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) রাফি‘ ইবনে খাদীজ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। এতে আবায়া তার পিতা থেকে এর উল্লেখ নেই। এটাই অধিকতর শুদ্ধ। আলিমগণের এতদনুসারে আমল রয়েছে্ শু‘বা (রাহঃ) ও সাঈদ ইবনে মাসরূক (রাহঃ) থেকে সুফিয়ানের রিওয়ায়াতের অনূরূপ বর্ণনা করেছেন।