أبواب الأضاحي عن رسول الله صلى الله عليه وسلم

১৯. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত কুরবানীর অধ্যায়

Chapter 19 · 31 hadith

কুরবানীর ফযীলত

باب مَا جَاءَ فِي فَضْلِ الأُضْحِيَةِ

1493

حَدَّثَنَا أَبُو عَمْرٍو، مُسْلِمُ بْنُ عَمْرِو بْنِ مُسْلِمٍ الْحَذَّاءُ الْمَدَنِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ الصَّائِغُ أَبُو مُحَمَّدٍ، عَنْ أَبِي الْمُثَنَّى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا عَمِلَ آدَمِيٌّ مِنْ عَمَلٍ يَوْمَ النَّحْرِ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ إِهْرَاقِ الدَّمِ إِنَّهَا لَتَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلاَفِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ مِنَ الأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَزَيْدِ بْنِ أَرْقَمَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ هِشَامِ بْنِ عُرْوَةَ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَأَبُو الْمُثَنَّى اسْمُهُ سُلَيْمَانُ بْنُ يَزِيدَ . رَوَى عَنْهُ ابْنُ أَبِي فُدَيْكٍ . - قَالَ أَبُو عِيسَى وَيُرْوَى عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " فِي الأُضْحِيَةِ لِصَاحِبِهَا بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ " . وَيُرْوَى " بِقُرُونِهَا " .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৪৯৯। আবু আমর মুসলিম ইবনে আমর হামযা মাদীনী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কুরবানীর দিন রক্ত প্রবাহিত করা (যবেহ করা) অপেক্ষা আল্লাহর নিকট অধিক প্রিয় মানুষের কোন আমল হয় না। কিয়ামতের দিন এর শিং লোম ও পায়ের খুর সব সহ উপস্থিত হবে। এর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌছে যায় সুতরাং স্বচ্ছন্দ হৃদয়ে তোমরা তা করবে। ইবনে মাজাহ ১৪৯৩

এই বিষয়ে ইমরান ইবনে হুসাইন, যায়দ ইবনে আরকাম (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-গারীব। এ সূত্র ছাড়া হিশাম ইবনে উরওয়া (রাহঃ) এর হাদীস হিসাবে এটি সম্পর্কে আমরা অবগত নই। আবুল মুছান্না (রাহঃ) এর নাম হল সুলাইমান ইবনে ইয়াযীদ। ইবনে আবু ফুদায়ক (রাহঃ)-ও তাঁর নিকট থেকে রিওয়ায়াত করেছেন। নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি কুরবানী প্রসঙ্গে বলেছেন, যে কুরবানী করে তার জন্য প্রতিটি লোমের বদলায় সাওয়াব রয়েছে। অন্য বর্ণনায় আছে, এর শিংগুলোর বদলায়।

দুটি মেষ কুরবানী দেওয়া

باب مَا جَاءَ فِي الأُضْحِيَةِ بِكَبْشَيْنِ

1494

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ ذَبَحَهُمَا بِيَدِهِ وَسَمَّى وَكَبَّرَ وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي أَيُّوبَ وَجَابِرٍ وَأَبِي الدَّرْدَاءِ وَأَبِي رَافِعٍ وَابْنِ عُمَرَ وَأَبِي بَكْرَةَ أَيْضًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৫০০। কুতায়বা (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাদা বর্ণের মধ্যে কিঞ্চিৎ লাল বর্ণ শিং ওয়ালা দুটি মেষ কুরবানী করেছেন। এ দুটিকে তিনি বিসমিল্লাহ ও আল্লাহ আকবর বলে নিজ হাতে যাবাহ করেন। সে সময় তিনি তাঁর পা পশুর গণ্ড দেশে রেখেছিলেন।

ইবনে মাজাহ ৩১২০, নাসাঈ

এ বিষয়ে আলী, আয়িশা, আবু হুরায়রা, জাবির, আবু আইয়ুব, আবুদ দারদা, আবু রাফি, ইবনে উমর ও আবু বকর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানী

باب مَا جَاءَ فِي الأُضْحِيَةِ عَنِ الْمَيِّتِ،

1495

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمُحَارِبِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي الْحَسْنَاءِ، عَنِ الْحَكَمِ، عَنْ حَنَشٍ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ كَانَ يُضَحِّي بِكَبْشَيْنِ أَحَدُهُمَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالآخَرُ عَنْ نَفْسِهِ، فَقِيلَ لَهُ فَقَالَ أَمَرَنِي بِهِ يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم - فَلاَ أَدَعُهُ أَبَدًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ شَرِيكٍ . وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنْ يُضَحَّى عَنِ الْمَيِّتِ وَلَمْ يَرَ بَعْضُهُمْ أَنْ يُضَحَّى عَنْهُ . وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَحَبُّ إِلَىَّ أَنْ يُتَصَدَّقَ عَنْهُ وَلاَ يُضَحَّى عَنْهُ وَإِنْ ضَحَّى فَلاَ يَأْكُلْ مِنْهَا شَيْئًا وَيَتَصَدَّقْ بِهَا كُلِّهَا . قَالَ مُحَمَّدٌ قَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ وَقَدْ رَوَاهُ غَيْرُ شَرِيكٍ . قُلْتُ لَهُ أَبُو الْحَسْنَاءِ مَا اسْمُهُ فَلَمْ يَعْرِفْهُ . قَالَ مُسْلِمٌ اسْمُهُ الْحَسَنُ .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৫০১। মুহাম্মাদ ইবনে উবাইদ মুহারিবী কূফী (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি দুটো মেষ কুরবানী দিয়েছিলেন। এর একটি নবী (ﷺ) এর পক্ষ থেকে আরেকটি তাঁর নিজের পক্ষ থেকে। তখন তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই সম্পর্কে নবী (ﷺ) আমাকে নির্দেশ দিয়েছেন। সুতরাং আমি কখনো তা পরিত্যাগ করবো না।

এ হাদীসটি গারীব। শারীকের সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবগত নই। কোন কোন আলিম মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানী করার অনুমতি দিয়েছেন। আর কেউ কেউ এর অনুমতি দেননি। আব্দুল্লাহ ইবনে মুবারক (রাহঃ) বলেন, কুরবানী না করে মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদ্‌কা করে দেওয়াই হল আমার নিকট অধিক প্রিয়। আর যদি কুরবানী করে তবে তা থেকে আহার করবে না বরং সবটাই সাদ্‌কা করে দিবে।[১]

[১] ইমাম আবু হানীফা (র.) সহ অধিকাংশ ফকীহ আলিমের মত হল মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানী করা যায় এবং তা থেকে আহারও করা যায়। তবে মৃত ব্যক্তির ওসীয়াত থাকলে তা থেকে আহার করা যাবে না। বরং সাদকা করে দিবে।

কী ধরনের কুরবানী মুস্তাহাব?

باب مَا جَاءَ مَا يُسْتَحَبُّ مِنَ الأَضَاحِي

1496

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَبْشٍ أَقْرَنَ فَحِيلٍ يَأْكُلُ فِي سَوَادٍ وَيَمْشِي فِي سَوَادٍ وَيَنْظُرُ فِي سَوَادٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ حَفْصِ بْنِ غِيَاثٍ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৫০২। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি শিংওয়ালা মোটা তাজা মেষ কুরবানী করেছিলেন। এটি খেত কাল মুখে, চলত কাল পায়ে, দেখত কাল চোখে। (অর্থাৎ উল্লেখিত অঙ্গগুলো কাল বর্ণের ছিল।) ইবনে মাজাহ ৩১২৮

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। হাফস ইবনে গিয়াস (রাহঃ) -এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবগত নই।

কোন পশুর কুরবানী জায়েয নয়

باب مَا لاَ يَجُوزُ مِنَ الأَضَاحِي

1497
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ " لاَ يُضَحَّى بِالْعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا وَلاَ بِالْعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا وَلاَ بِالْمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا وَلاَ بِالْعَجْفَاءِ الَّتِي لاَ تُنْقِي " .
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ عَنِ الْبَرَاءِ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ .

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

১৫০৩। আলী ইবনে হুজর (রাহঃ) ......... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে মারফু‘ হাদীস বর্ণিত আছে যে, তিনি বলেন, খোঁড়া পশু যার খোঁড়া হওয়া স্পষ্ট, কানা পশু যার অন্ধত্ব সুস্পষ্ট, রুগ্ন পশু যার রোগ সুস্পষ্ট, ক্ষীণ পশু যার হাড্ডির মগজ পর্যন্ত শুকিয়ে গেছে-এমন জন্তুর কুরবানী হবে না। ইবনে মাজাহ ৩১৪৪

হান্নাদ (রাহঃ) বারা (রাযিঃ) থেকে উক্ত মর্মে বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ। উবাইদা ইবনে ফায়রুয-বারা (রাযিঃ) সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবগত নই। আলিমদের এই হাদীস অনুসারে আমল রয়েছে।

কোন পশু কুরবানী মাকরূহ?

باب مَا يُكْرَهُ مِنَ الأَضَاحِي

1498
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شُرَيْحِ بْنِ النُّعْمَانِ الصَّائِدِيِّ، وَهُوَ الْهَمْدَانِيُّ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالأُذُنَ وَأَنْ لاَ نُضَحِّيَ بِمُقَابَلَةٍ وَلاَ مُدَابَرَةٍ وَلاَ شَرْقَاءَ وَلاَ خَرْقَاءَ .
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شُرَيْحِ بْنِ النُّعْمَانِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ وَزَادَ قَالَ الْمُقَابَلَةُ مَا قُطِعَ طَرَفُ أُذُنِهَا . وَالْمُدَابَرَةُ مَا قُطِعَ مِنْ جَانِبِ الأُذُنِ . وَالشَّرْقَاءُ الْمَشْقُوقَةُ . وَالْخَرْقَاءُ الْمَثْقُوبَةُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ أَبُو عِيسَى وَشُرَيْحُ بْنُ النُّعْمَانِ الصَّائِدِيُّ هُوَ كُوفِيٌّ مِنْ أَصْحَابِ عَلِيٍّ وَشُرَيْحُ بْنُ هَانِئٍ كُوفِيٌّ وَلِوَالِدِهِ صُحْبَةٌ مِنْ أَصْحَابِ عَلِيٍّ وَشُرَيْحُ بْنُ الْحَارِثِ الْكِنْدِيُّ أَبُو أُمَيَّةَ الْقَاضِي قَدْ رَوَى عَنْ عَلِيٍّ وَكُلُّهُمْ مِنْ أَصْحَابِ عَلِيٍّ فِي عَصْرٍ وَاحِدٍ . قَوْلُهُ أَنْ نَسْتَشْرِفَ أَىْ أَنْ نَنْظُرَ صَحِيحًا .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৫০৪। হাসান ইবনে আলী হুলওয়ানী (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন চোখ-কান ভাল করে দেখে নেই। আর আমরা যেন মুকাবালা, মুদাবারা, শারকা ও খারকা জন্তু কুরবানী না দেই। ইবনে মাজাহ ৩১৪২

হাসান ইবনে আলী (রাহঃ) আলী (রাযিঃ) থেকে নবী (ﷺ) সূত্রে বর্ণিত আছে। এতে আরো আছে যে, তিনি বলেন, ‘‘মুকাবালা’’ হল যে পশুর সামনের দিকে কানের এক পাশ কাটা, ‘‘মুদাবারা’’ হল যে পশুর পিছনের দিকে কানের এক পাশ কাটা, ‘‘শারকা’’ হল যে পশুর লম্বা লম্বিভাবে কান ছেঁড়া, ‘‘খারকা’’ হল যেপশুর কানে ছিদ্র আছে।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। শুরায়হ ইবনেন-নু‘মান সাইদী (রাহঃ) হলেন, কূফার বাসিন্দা (কুফী)। শুরায়হ ইবনে হারিছ কিন্দী (রাহঃ) হলেন, কুফার বাসিন্দা। তিনি ছিলেন কাযী। তাঁর কুনিয়াত বা উপনাম হল আবু উমাইয়া। শুরায়হ ইবনে হানী (রাহঃ)-ও হলেন, কুফী। হানী (রাযিঃ) ছিলেন সাহাবী। এরা সকলেই ছিলেন আলী (রাযিঃ)-এর শাগরিদ ও সমসাময়িক।

ছয়মাস বয়সী মেষ কুরবানী করা

باب مَا جَاءَ فِي الْجَذَعِ مِنَ الضَّأْنِ فِي الأَضَاحِي

1499

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ وَاقِدٍ، عَنْ كِدَامِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي كِبَاشٍ، قَالَ جَلَبْتُ غَنَمًا جُذْعَانًا إِلَى الْمَدِينَةِ فَكَسَدَتْ عَلَىَّ فَلَقِيتُ أَبَا هُرَيْرَةَ فَسَأَلْتُهُ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " نِعْمَ - أَوْ نِعْمَتِ - الأُضْحِيَةُ الْجَذَعُ مِنَ الضَّأْنِ " . قَالَ فَانْتَهَبَهُ النَّاسُ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَأُمِّ بِلاَلٍ ابْنَةِ هِلاَلٍ عَنْ أَبِيهَا وَجَابِرٍ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَرَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ غَرِيبٌ . وَقَدْ رُوِيَ هَذَا عَنْ أَبِي هُرَيْرَةَ مَوْقُوفًا . وَعُثْمَانُ بْنُ وَاقِدٍ هُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ زِيَادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ الْجَذَعَ مِنَ الضَّأْنِ يُجْزِئُ فِي الأُضْحِيَةِ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫০৫। ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ......... আবু কিবাশ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মদীনায় ছয়মাস বয়সের একটি মেষ (বিক্রির) জন্য নিয়ে এলাম। কিন্তু তা বাজারে চলল না। পরে আবু হুরায়রা (রাযিঃ)-এর সঙ্গে আমার সাক্ষাত হলে আমি তাকে এ বিষয়ে প্রশ্ন করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, কুরবানীর জন্য ছয়মাস বয়সী মেষ কতই না ভাল। আবু কিবাশ (রাহঃ) বলেন, এরপর লোকেরা একে ছিনিয়ে নেয়ার মত কিনে নিল।



এই বিষয়ে ইবনে আব্বাস, উম্মু বিলাল বিনতে হিলাল তৎপিতা হিলাল-এর বরাতে, জাবির, উকবা ইবনে আমির এবং নবী (ﷺ) -এর একজন সাহাবী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি গারীব। এটি আবু হুরায়রা (রাযিঃ) থেকে মাউকুফ রূপেও বর্ণিত আছে। ফকীহ সাহাবী ও অপরাপর আলিমদের এতদনুসারে আমল রয়েছে। তাঁরা বলেন, ছয়মাস বয়সের মেষও কুরবানীর জন্য যথেষ্ট।
1500
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى أَصْحَابِهِ ضَحَايَا فَبَقِيَ عَتُودٌ أَوْ جَدْىٌ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " ضَحِّ بِهِ أَنْتَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَكِيعٌ الْجَذَعُ مِنَ الضَّأْنِ يَكُونُ ابْنَ سِتَّةِ أَوْ سَبْعَةِ أَشْهُرٍ .
وَقَدْ رُوِيَ مِنْ، غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّهُ قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ضَحَايَا فَبَقِيَ جَذَعَةٌ فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " ضَحِّ بِهَا أَنْتَ " . حَدَّثَنَا بِذَلِكَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ وَأَبُو دَاوُدَ قَالاَ حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ بَعْجَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ بَدْرٍ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ .

Narrator: হযরত উকবা ইবন আমির রাযি.

১৫০৬। কুতায়বা (রাহঃ) ......... উকবা ইবনে আমির (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সাহাবীদের মধ্যে কুরবানীর উদ্দেশ্যে বন্টনের জন্য তাকে কিছু ছাগল দিয়েছিলেন। শেষে এগুলোর মধ্যে একটি আতুদ বা জাদই [১] অবশিষ্ট রয়ে গেল। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এই কথা উল্লেখ করলে তিনি বললেন এটিকে তুমিই কুরবানী দিয়ে দাও। ইবনে মাজাহ ৩১৩৮

ওয়াকী‘ বলেন, (হাদীসোল্লিখিত) (لْجَذَعُ) অর্থ হলো সাত বা ছয়মাস বয়সের বাচ্চা।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। অন্য এক সূত্রে উকবা ইবনে আমির (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, নবী (ﷺ) কয়েকটি কুরবানীর পশু বন্টন করেন। শেষে একটি ছয়মাস বয়সের ভেড়ার বাচ্চা অবশিষ্ট থেকে যায়। আমি তখন নবী (ﷺ) এর কাছে এটি চাইলে তিনি বললেন, এটিকে তুমিই কুরবানী দিয়ে দাও।

মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... উকবা ইবনে আমি (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে উক্ত হাদীসটি বর্ণনা করেন।

[১] ইবন বাততাল বলেন, পাচ মাস বয়সের বাচ্চা ছাগল। কেউ কেউ বলেন, এক বছর বয়সের ছাগল।

কুরবানীতে শরীক হওয়া

باب مَا جَاءَ فِي الاِشْتِرَاكِ فِي الأُضْحِيَةِ

1501

حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ عِلْبَاءَ بْنِ أَحْمَرَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَحَضَرَ الأَضْحَى فَاشْتَرَكْنَا فِي الْبَقَرَةِ سَبْعَةً وَفِي الْبَعِيرِ عَشَرَةً . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي الأَسْوَدِ السُّلَمِيِّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ وَأَبِي أَيُّوبَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الْفَضْلِ بْنِ مُوسَى .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৫০৭। আবু আম্মার হুসাইন ইবনে হুরায়ছ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে এক সফরে ছিলাম। এমতাবস্থায় কুরবানীর ঈদ এসে গেল। আমরা তখন গরুতে সাত জন এবং উটে দশজন করে শরীক হই।

এ বিষয়ে আবুল আসাদ আস-সুলামী তার পিতা, তার পিতামহ এবং আবু আইয়ুব (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব। ফযল ইবনে মুসা (রাহঃ) এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই।
1502

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ إِسْحَاقُ يُجْزِئُ أَيْضًا الْبَعِيرُ عَنْ عَشَرَةٍ . وَاحْتَجَّ بِحَدِيثِ ابْنِ عَبَّاسٍ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৫০৮। কুতায়বা (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমরা হুদায়বিয়াতে রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে সাতজনে একটি উট বা সাতজনে একটি গরু কুরবানী করেছি। ইবনে মাজাহ ৩১৩২, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ফকীহ সাহাবী ও অপরাপর আলিমগণের এতদনুসারে আমল রয়েছে। এ হল ইমাম সুফিয়ান ছাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। তবে ইসহাক (রাহঃ) বলেন, একটি উট দশজনের পক্ষ থেকেও যথেষ্ট হবে। তিনি ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটিকে দলীল হিসাবে পেশ করেন।

শিংভাঙ্গা ও কানফাটা পশু দিয়ে কুরবানী করা।

باب فِي الضَّحِيَّةِ بِعَضْبَاءِ الْقَرْنِ وَالأُذُنِ

1503

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ، عَنْ عَلِيٍّ، قَالَ الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ، . قُلْتُ فَإِنْ وَلَدَتْ قَالَ اذْبَحْ وَلَدَهَا مَعَهَا . قُلْتُ فَالْعَرْجَاءُ قَالَ إِذَا بَلَغَتِ الْمَنْسِكَ . قُلْتُ فَمَكْسُورَةُ الْقَرْنِ قَالَ لاَ بَأْسَ أُمِرْنَا أَوْ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَيْنِ وَالأُذُنَيْنِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৫০৯। আলী ইবনে হুজর (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, সাতজনে একটি গরু। বর্ণনাকারী হুযায়্যা (রাহঃ) বলেন, আমি বললাম, এমতাবস্থায় যদি এর বাচ্চা ভূমিষ্ট হয়? তিনি বললেন, এর সঙ্গে বাচ্চাটিকেও যবেহ করবে। আমি বললাম খোড়া হলে? তিনি বললেন, যদি কুরবানীর স্থান পর্যন্ত পৌছতে পারে (তবে জায়েয হবে)। আমি বললাম যদি শিং ভাঙ্গা হয়? তিনি বললেন কোন দোষ নেই। রাসূলুল্লাহ (ﷺ) আমাদিগকে দু’ চোখ ও দু’ কান ভাল করে দেখতে নির্দেশ দিয়েছেন।

ইবনে মাজাহ ৩১৪৩

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। সুফইয়ান ছাওরী (রাহঃ) ও এটিকে ছালামা ইবনে কুহায়ল (রাহঃ) থেকে বর্ণনা করেছেন।
1504

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ جُرَىِّ بْنِ كُلَيْبٍ النَّهْدِيِّ، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُضَحَّى بِأَعْضَبِ الْقَرْنِ وَالأُذُنِ . قَالَ قَتَادَةُ فَذَكَرْتُ ذَلِكَ لِسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ فَقَالَ الْعَضْبُ مَا بَلَغَ النِّصْفَ فَمَا فَوْقَ ذَلِكَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৫১০। হান্নাদ (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, (পূর্ণ) শিং ভাঙ্গা ও কান কাটা পশু কুরবানী দিতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন। কাতাদা (রাহঃ) বলেন, সাঈদ ইবনুল মুসায়্যাব (রাহঃ) এর নিকট এ সম্পর্কে আলোচনা করলে তিনি বলেন, শিং ভাঙ্গা-এর মর্ম হল অর্ধৈক বা তার চাইতে বেশী অংশ যদি ভাঙ্গা থাকে তবে তা কুরবানী করা যায়না। ইবনে মাজাহ ৩১৪৫,

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

একটি ছাগলই একটি পরিবারের জন্য যথেষ্ট।

باب مَا جَاءَ أَنَّ الشَّاةَ الْوَاحِدَةَ تُجْزِئُ عَنْ أَهْلِ الْبَيْتِ

1505

حَدَّثَنِي يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنِي عُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ، يَقُولُ سَأَلْتُ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ كَيْفَ كَانَتِ الضَّحَايَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ كَانَ الرَّجُلُ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ فَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ حَتَّى تَبَاهَى النَّاسُ فَصَارَتْ كَمَا تَرَى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَعُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ مَدَنِيٌّ وَقَدْ رَوَى عَنْهُ مَالِكُ بْنُ أَنَسٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَاحْتَجَّا بِحَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ ضَحَّى بِكَبْشٍ فَقَالَ " هَذَا عَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي " . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ تُجْزِئُ الشَّاةُ إِلاَّ عَنْ نَفْسٍ وَاحِدَةٍ وَهُوَ قَوْلُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَغَيْرِهِ مِنْ أَهْلِ الْعِلْمِ .

Narrator: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)

১৫১১। ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ......... আতা ইবনে ইয়াসার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু আইয়্যুব (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে কুরবানী কেমন হতো? তিনি বললেন, একজন নিজের এবং তার পরিবারের পক্ষ থেকে একটি বকরী কুরবানী করতো, নিজেরাও খেত অন্যদেরকেও খাওয়াতো। শেষে লোকেরা এ বিষয়ে প্রতিযোগিতা করে বাহাদুরী প্রদর্শন শুরু করল। ফলে তা-ই হয়েছে তুমি যা দেখেছ। ইবনে মাজাহ ৩১৪৭

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। রাবী উমর ইবনে আব্দুল্লাহ হলেন, মদীনী। তার বরাতে মালিক ইবনে আনাস (রাহঃ)-ও রিওয়ায়াত করেছেন। কতক আলিমের এতদনুসারে আমল রয়েছে। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। তাঁরা দলীল হিসাবে পেশ করেন যে, নবী (ﷺ) একবার একটি মেষ কুরবানী দিলেন এবং বললেন, এটি হল আমার উম্মতের সে সব লোকদের পক্ষ থেকে যারা কুরবানী করতে সক্ষম নয়। কোন কোন আলিম বলেন, একটি বকরী মাত্র একজনের পক্ষ থেকেই যথেষ্ট হতে পারে। এ হল ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক প্রমুখ (রাহঃ) আলিমগণের অভিমত।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

باب

1506

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، أَنَّ رَجُلاً، سَأَلَ ابْنَ عُمَرَ عَنِ الأُضْحِيَةِ، أَوَاجِبَةٌ هِيَ فَقَالَ ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْمُسْلِمُونَ . فَأَعَادَهَا عَلَيْهِ فَقَالَ أَتَعْقِلُ ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْمُسْلِمُونَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الأُضْحِيَةَ لَيْسَتْ بِوَاجِبَةٍ وَلَكِنَّهَا سُنَّةٌ مِنْ سُنَنِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُسْتَحَبُّ أَنْ يُعْمَلَ بِهَا وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫১২। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... জাবালা ইবনে সুহায়ম (রাহঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি ইবনে উমর (রাযিঃ)-কে কুরবানী সম্পর্কে জিজ্ঞাসা করেছিল এটা কি অবশ্য করণীয়? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) নিজে কুরবানী করেছেন এবং মুসলিমগণও তা করেছেন। লোকটি আবার প্রশ্ন করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-ও কুরবানী করেছেন এবং মুসলিমগণ তা করেছেন, বুঝেছ?

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ এতদনুসারে আমল করেছেন যে, কুরবানী অবশ্য করণীয় নয়। এ হল রাসূলুল্লাহ (ﷺ) এর অন্যতম সুন্নত। তা করা একটি পছন্দনীয় আমল। এ হল সুফিয়ান ছাওরী ও ইবনুল মুবারক (রাহঃ) এর অভিমত।
1507

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَهَنَّادٌ، قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضَحِّي . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫১৩। আহমাদ ইবনে মানী‘ ও হান্নাদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় দশ বছর অবস্থান করেছেন এবং তিনি (প্রতিবছর) কুরবানীও করেছেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

ঈদের নামাযের পর যবেহ করা

باب مَا جَاءَ فِي الذَّبْحِ بَعْدَ الصَّلاَةِ

1508

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَوْمِ نَحْرٍ فَقَالَ " لاَ يَذْبَحَنَّ أَحَدُكُمْ حَتَّى يُصَلِّيَ " . قَالَ فَقَامَ خَالِي فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذَا يَوْمٌ اللَّحْمُ فِيهِ مَكْرُوهٌ وَإِنِّي عَجَّلْتُ نُسُكِي لأُطْعِمَ أَهْلِي وَأَهْلَ دَارِي أَوْ جِيرَانِي . قَالَ " فَأَعِدْ ذَبْحًا آخَرَ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ عِنْدِي عَنَاقُ لَبَنٍ وَهِيَ خَيْرٌ مِنْ شَاتَىْ لَحْمٍ أَفَأَذْبَحُهَا قَالَ " نَعَمْ وَهِيَ خَيْرُ نَسِيكَتَيْكَ وَلاَ تُجْزِئُ جَذَعَةٌ لأَحَدٍ بَعْدَكَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَجُنْدَبٍ وَأَنَسٍ وَعُوَيْمِرِ بْنِ أَشْقَرَ وَابْنِ عُمَرَ وَأَبِي زَيْدٍ الأَنْصَارِيِّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ أَنْ لاَ يُضَحَّى بِالْمِصْرِ حَتَّى يُصَلِّيَ الإِمَامُ وَقَدْ رَخَّصَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ لأَهْلِ الْقُرَى فِي الذَّبْحِ إِذَا طَلَعَ الْفَجْرُ وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ أَجْمَعَ أَهْلُ الْعِلْمِ أَنْ لاَ يُجْزِئَ الْجَذَعُ مِنَ الْمَعْزِ وَقَالُوا إِنَّمَا يُجْزِئُ الْجَذَعُ مِنَ الضَّأْنِ .

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

১৫১৪। আলী ইবনে হুজর (রাহঃ) ......... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুরবানীর দিন (ইয়াওমুন নাহার) আমাদের ভাষণ দিলেন। বললেন, নামায আদায় না করা পর্যন্ত তোমাদের কেউ কুরবানী করবে না। বারা (রাযিঃ) বলেন, তখন আমার মামা উঠে দাঁড়ালেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আজকের দিনটি তো এমন যে পরে গিয়ে আর লোকেরা গোশত পছন্দ করে না। তাই আমি আমার কুরবানী তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। যাতে আমার পরিবার, বাড়ীর লোকজন এবং প্রতিবেশীদের তা খাওয়াতে পারি। তিনি বললেন, পুনরায় আরও একটি যবেহ কর। বারা বললেন, ইয়া রাসূলাল্লাহ আমার কাছে একটি বকরীর বাচ্চা আছে যা এখনো দুধ খায়। তবে (মোটা তাজা হওয়ায়) দুটো বকরীর গোশত থেকেও এতে বেশী গোশত হবে। এটি কি আমি কুরবানী করতে পারি? তিনি বললেন, হ্যাঁ, এটি উত্তম। এটি তোমার জন্য যথেষ্ট। তবে তোমার পরে কারো যদি এ ধরণের বাচ্চা (জাযআ) কুরবানী করা যথেষ্ট বলে গণ্য হবে না।

আবু দাউদ ২৪৯৫-২৪৯৬, মুসলিম

এ বিষয়ে জাবির, জুনদুব, আনাস, ওয়ায়মির ইবনে আশআর, ইবনে উমর, আবু যায়দ আল-আনসারী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আলিমগণের এতদনুসারে আমল রয়েছে। তারা বললেন, ইমাম নামায আদায় না করা পর্যন্ত শহরে কুরবানী করা যাবে না। কতক আলিম ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই গ্রামাঞ্চলে (যেখানে ঈদের জামাআত হয় না) কুরবানী করার অনুমতি দিয়েছেন। এ হল ইমাম ইবনুল মুবারক (রাহঃ) এর অভিমত। এ বিষয়ে আলিমগণ এক মত যে, ছয়মাস বয়সের ছাগলের বাচ্চা (জাযআ) কুরবানী করা যথেষ্ট হবে না। তবে এ ধরণের ভেড়ার বাচ্চা কুরবানী করা যাবে।

তিন দিনের উর্ধ্বে কুরবানীর গোশত খাওয়া পছন্দনীয় নয়

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَكْلِ الأُضْحِيَةِ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ

1509

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَأْكُلُ أَحَدُكُمْ مِنْ لَحْمِ أُضْحِيَتِهِ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . - وَإِنَّمَا كَانَ النَّهْىُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم مُتَقَدِّمًا ثُمَّ رَخَّصَ بَعْدَ ذَلِكَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫১৫। কুতায়বা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন তিন দিনের উর্ধ্বে কুরবানীর গোশত না খায়।



এ বিষয়ে আয়িশা ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এ নিষেধাজ্ঞা ছিল পূর্বের, পরবর্তীতে তিনি এর অনুমতি প্রদান করেছেন।

তিন দিনের পরও কুরবানীর গোশত আহার করার অনুমতি

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي أَكْلِهَا بَعْدَ ثَلاَثٍ

1510

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ النَّبِيلُ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الأَضَاحِي فَوْقَ ثَلاَثٍ لِيَتَّسِعَ ذُو الطَّوْلِ عَلَى مَنْ لاَ طَوْلَ لَهُ فَكُلُوا مَا بَدَا لَكُمْ وَأَطْعِمُوا وَادَّخِرُوا " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَعَائِشَةَ وَنُبَيْشَةَ وَأَبِي سَعِيدٍ وَقَتَادَةَ بْنِ النُّعْمَانِ وَأَنَسٍ وَأُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ بُرَيْدَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ .

Narrator: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

১৫১৬। মুহাম্মাদ ইবনে বাশশার, মাহমুদ ইবনে গায়লান, হাসান ইবনে আলী আল-খাললাল (রাহঃ) ......... সুলাইমান ইবনে বুরায়দা তার পিতা বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি তোমাদেরকে তিন দিনের পরও কুরবানীর গোশত খেতে নিষেধ করেছিলাম যেন স্বচ্ছল ব্যক্তিরা অসামর্থ ব্যক্তিদের উদারভাবে তা দিতে পারে। এখন তোমরা যা ইচ্ছা খাও। অন্যকেও খাওয়াও এবং সঞ্চয়ও করে রাখতে পার। মুসলিম

এ বিষয়ে ইবনে মাসউদ, আয়িশা নুবায়শা, আবু সাঈদ, কাতাদা ইবনে নু‘মান, আনাস, উম্মে সালামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, বুরায়দা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। ফকীহ সাহাবী ও অপরাপর আলিমদের এতদনুসারে আমল রয়েছে।
1511

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ، قَالَ قُلْتُ لأُمِّ الْمُؤْمِنِينَ أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ لُحُومِ الأَضَاحِي قَالَتْ لاَ وَلَكِنْ قَلَّ مَنْ كَانَ يُضَحِّي مِنَ النَّاسِ فَأَحَبَّ أَنْ يُطْعَمَ مَنْ لَمْ يَكُنْ يُضَحِّي وَلَقَدْ كُنَّا نَرْفَعُ الْكُرَاعَ فَنَأْكُلُهُ بَعْدَ عَشَرَةِ أَيَّامٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأُمُّ الْمُؤْمِنِينَ هِيَ عَائِشَةُ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ رُوِيَ عَنْهَا هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৫১৭। কুতায়বা (রাহঃ) ......... আবিস ইবনে রাবীআ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উম্মূল মু‘মিনীন (আয়িশা)-কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কি কুরবানীর গোশত খেতে নিষেধ করেছেন? তিনি বললেন, না, তবে কম সংখ্যক লোকই কুরবানী করার সামর্থ রাখতেন। তাই তিনি পছন্দ করতেন তারা যেন যারা কুরবানী দিতে পারে নি তাদের খাওয়ায়, (পরবর্তীতে) আমরা তো কুরবানীর পশুর ঠ্যাং রেখে দিতাম এবং দশ দিন পরেও তা খেতাম।



এ হাদীস হাসান-সহীহ। এখানে উম্মূল মু‘মেনীন বলতে রাসূলুল্লাহ (ﷺ) এর সহধর্মিণী আয়িশা (রাযিঃ)-কে বুঝানো হয়েছে। তাঁর থেকে এ হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত আছে।

ফারা’ এবং আতীরাহ

باب مَا جَاءَ فِي الْفَرَعِ وَالْعَتِيرَةِ

1512

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ فَرَعَ وَلاَ عَتِيرَةَ " . وَالْفَرَعُ أَوَّلُ النِّتَاجِ كَانَ يُنْتَجُ لَهُمْ فَيَذْبَحُونَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ نُبَيْشَةَ وَمِخْنَفِ بْنِ سُلَيْمٍ وَأَبِي الْعُشَرَاءِ عَنْ أَبِيهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَتِيرَةُ ذَبِيحَةٌ كَانُوا يَذْبَحُونَهَا فِي رَجَبٍ يُعَظِّمُونَ شَهْرَ رَجَبٍ لأَنَّهُ أَوَّلُ شَهْرٍ مِنْ أَشْهُرِ الْحُرُمِ وَأَشْهُرُ الْحُرُمِ رَجَبٌ وَذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَأَشْهُرُ الْحَجِّ شَوَّالٌ وَذُو الْقَعْدَةِ وَعَشْرٌ مِنْ ذِي الْحِجَّةِ كَذَلِكَ رُوِيَ عَنْ بَعْضِ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ.

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৫১৮। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ফারা’ এবং আতীরাহ বলতে কিছু নাই। ফারা’ হল, প্রথম যে বাচ্চাটি জন্ম নিত সেটিকে আরবরা (মূর্তির উদ্দেশ্যে) যবেহ করত। ইবনে মাজাহ ৩১৬৮, নাসাঈ

এ বিষয়ে নুবায়শা ও মিহনাফ ইবনে সুলায়ম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আতীরাহ, তৎকালীন আরবরা রজব মাসে একটি কুরবানী করত সে অনুষ্ঠানকে আতীরাহ বলা হয়। তারা রজব মাসকে খুবই সম্মান করত। কারণ এটি হল আশহুরে হুরম বা সম্মানিত মাস সমূহের প্রথম মাস। সম্মানিত মাসসমূহ হল, রজব, যুলকা‘দা, যুলহিজ্জা ও মুহাররাম। আর হজ্জ-এর মাস হল শাওওয়াল, যুলকা‘দা এবং যিলহজ্জ মাসের ১০ তারিখ পর্যন্ত সময়। হজ্জের মাসসমূহের ব্যাপারে কতক সাহাবী ও অপরাপর আলিম থেকে এরূপই বর্ণিত আছে।

আকীকা

باب مَا جَاءَ فِي الْعَقِيقَةِ

1513

1513 - حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ البَصْرِيُّ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، أَنَّهُمْ دَخَلُوا عَلَى حَفْصَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ فَسَأَلُوهَا عَنِ الْعَقِيقَةِ، فَأَخْبَرَتْهُمْ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَهُمْ عَنِ الْغُلاَمِ شَاتَانِ مُكَافِئَتَانِ وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأُمِّ كُرْزٍ وَبُرَيْدَةَ وَسَمُرَةَ وَأَبِي هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَنَسٍ وَسَلْمَانَ بْنِ عَامِرٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَحَفْصَةُ هِيَ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৫১৯। ইয়াহয়া ইবনে খালাফ (রাহঃ) ......... ইউসুফ ইবনে মাহাক (রাহঃ) থেকে বর্ণিত যে, তারা কয়েকজন হাফসা বিনতে আব্দুর রহমান (রাহঃ) এর কাছে গেলেন এবং তাকে আকীকা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি তাদের অবহিত করলেন যে, আয়িশা (রাযিঃ) বলেছেন, ছেলের জন্য দু’টি সমবয়সী ছাগল এবং মেয়ের জন্য একটি ছাগল আকীকা দিতে রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে নির্দেশ দিয়েছেন। ইবনে মাজাহ ৩১৩৬

এ বিষয়ে আলী, উম্মু কুরয, বুরায়দা, সামুরা, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আমর, আনাস, সালমান ইবনে আমির, ইবনে আব্বাস (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এ হাফসা হলেন আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দীক (রাযিঃ)-এর কন্যা।

শিশুর কানে আযান দেওয়া

باب الأَذَانِ فِي أُذُنِ الْمَوْلُودِ

1514

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلاَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ فِي الْعَقِيقَةِ عَلَى مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ الْغُلاَمِ شَاتَانِ مُكَافِئَتَانِ وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ . - وَرُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْضًا أَنَّهُ عَقَّ عَنِ الْحَسَنِ بِشَاةٍ وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا الْحَدِيثِ .

Narrator: আবু রাফি' (রাঃ)

১৫২০। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... আবু রাফি’ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতিমা (রাযিঃ) যখন হাসান ইবনে আলী (রাযিঃ)-কে প্রসব করলেন, তখন হাসান (রাযিঃ)-এর কানে নামাযের আযানের মত আযান দিতে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি।



ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এর উপর আমল রয়েছে। নবী (ﷺ) থেকে আকীকার বিষয়ে একাধিক সূত্রে বর্ণিত আছে যে, ছেলের জন্য দু’টো সমবয়সের ছাগল আর মেয়ের জন্য একটি ছাগল আকীকা দিতে হবে। নবী (ﷺ) থেকে আরও বর্ণিত আছে যে, তিনি হাসান ইবনে আলী (রাযিঃ)-এর জন্য একটি ছাগল আকীকা দিয়েছিলেন। কতক আলিম এ হাদীসের মর্মানুসারে মত পোষণ করেছেন।
1515
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَعَ الْغُلاَمِ عَقِيقَةٌ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وَأَمِيطُوا عَنْهُ الأَذَى " .

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: সালমান ইবনে আমির যব্বী (রাঃ)

১৫২১। হাসান ইবনে আলী (রাহঃ) ......... সালমান ইবনে আমির যাববী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রতি শিশুর সঙ্গেই রয়েছে আকীকার বিধান। সুতরাং তার পক্ষ থেকে তোমরা রক্ত প্রবাহিত কর (যবেহ কর) এবং তার থেকে ময়লা (জন্ম সময়ের চুল ইত্যাদি) বিদূরতি কর।

ইবনে মাজাহ ৩১৬৪

হাসান (রাহঃ) সালমান ইবনে আমির (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
1516

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ، عَنْ سِبَاعِ بْنِ ثَابِتٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ ثَابِتِ بْنِ سِبَاعٍ، أَخْبَرَهُ أَنَّ أُمَّ كُرْزٍ أَخْبَرَتْهُ أَنَّهَا، سَأَلَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْعَقِيقَةِ فَقَالَ " عَنِ الْغُلاَمِ شَاتَانِ وَعَنِ الْجَارِيَةِ وَاحِدَةٌ وَلاَ يَضُرُّكُمْ ذُكْرَانًا كُنَّ أَمْ إِنَاثًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: উম্মে কুরয (রাঃ)

১৫২২। হাসান ইবনে আলী আল-খাললাল (রাহঃ) ......... উম্মু কুরয (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে আকীকা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন তিনি বললেন, ছেলের জন্য দুটো ছাগল আর মেয়ের জন্য একটি ছাগল আকীকা দিতে হবে। আকীকার পশু নর হোক বা মাদী হোক তোমাদের কোন ক্ষতি হবে না।



ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

শিরোনামবিহীন পরিচ্ছেদ

باب

1517

حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، عَنْ عُفَيْرِ بْنِ مَعْدَانَ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَيْرُ الأُضْحِيَةِ الْكَبْشُ وَخَيْرُ الْكَفَنِ الْحُلَّةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَعُفَيْرُ بْنُ مَعْدَانَ يُضَعَّفُ فِي الْحَدِيثِ .

Narrator: আবু উমামা বাহিলী রাযি.

১৫২৩। সালামা ইবনে শাবীব (রাহঃ) ......... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সর্বোত্তম কুরবানী হল মেষ আর সর্বোত্তম কাফন হল হুল্লা।[১] ইবনে মাজাহ ৩১৬৪

এই হাদীসটি গারীব। উফায়র ইবনে মা‘দান হাদীসের ক্ষেত্রে যঈফ বলে বিবেচিত।

[১] একই বর্ণের চাদর ও ঙ্গি।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

باب

1518

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو رَمْلَةَ، عَنْ مِخْنَفِ بْنِ سُلَيْمٍ، قَالَ كُنَّا وُقُوفًا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَرَفَاتٍ فَسَمِعْتُهُ يَقُولُ " يَا أَيُّهَا النَّاسُ عَلَى كُلِّ أَهْلِ بَيْتٍ فِي كُلِّ عَامٍ أُضْحِيَةٌ وَعَتِيرَةٌ هَلْ تَدْرُونَ مَا الْعَتِيرَةُ هِيَ الَّتِي تُسَمُّونَهَا الرَّجَبِيَّةَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَلاَ نَعْرِفُ هَذَا الْحَدِيثَ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ عَوْنٍ .

Narrator: মিখনাফ ইবনে সুলাইম (রাঃ)

১৫২৪। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... মিখনাফ ইবনে সুলাইম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর সঙ্গে আরাফাতে অবস্থানরত ছিলাম। তখন তাঁকে বলতে শুনেছি যে, হে লোক সকল, প্রত্যেক বছরেই প্রতি পরিবারের জন্য রয়েছে কুরবানী এবং আতীরাহ। তোমরা কি জান, আতীরাহ কি? তা হল যেটিকে তোমরা রাজবিয়্যা বলে থাক। ইবনে মাজাহ ৩১২৫

এ হাদীসটি গারীব। ইবনে আওন (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবগত নই।
1519

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ عَقَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَسَنِ بِشَاةٍ وَقَالَ " يَا فَاطِمَةُ احْلِقِي رَأْسَهُ وَتَصَدَّقِي بِزِنَةِ شَعْرِهِ فِضَّةً " . قَالَ فَوَزَنَتْهُ فَكَانَ وَزْنُهُ دِرْهَمًا أَوْ بَعْضَ دِرْهَمٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَإِسْنَادُهُ لَيْسَ بِمُتَّصِلٍ . وَأَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ لَمْ يُدْرِكْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৫২৫। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া আল কুতাঈ (রাহঃ) ......... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হাসানের পক্ষ থেকে একটি ছাগল আকীকা করেছিলেন এবং বলেছিলেন, হে ফাতিমা, এর মাথা মুণ্ডন কর এবং তার চুলের ওজন পরিমাণ রূপা সাদ্‌কা করে দাও। অনন্তর আমি তা ওজন করলাম। এক দিরহাম বা এক দিরহামের কিছু অংশ পরিমাণ হল তা।

এই হাদীসটি হাসান-গারীব। এর সনদ মুত্তাসিল নয়। আলী ইবনে আবু তালিব (রাযিঃ)-এর সঙ্গে বর্ণনাকারী আবু জা‘ফর মুহাম্মাদ ইবনে আলী (রাযিঃ)-এর সাক্ষাত ঘটেনি।
1520

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَزْهَرُ بْنُ سَعْدٍ السَّمَّانُ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَ ثُمَّ نَزَلَ فَدَعَا بِكَبْشَيْنِ فَذَبَحَهُمَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু বাকরা (রাঃ)

১৫২৬। হাসান ইবনে আলী আল-খাললাল (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে আবু বাকরা তাঁর পিতা আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ঈদের দিন খুতবা দিলেন এবং এরপর নীচে নেমে আসলেন এবং দুটো মেষ আনতে বললেন। এরপর সে দুটো যবেহ করলেন। মুসলিম ৫/১০৮

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

শিরোনামবিহীন পরিচ্ছেদ

باب

1521

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنِ الْمُطَّلِبِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ شَهِدْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الأَضْحَى بِالْمُصَلَّى فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ عَنْ مِنْبَرِهِ فَأُتِيَ بِكَبْشٍ فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ وَقَالَ " بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنْ يَقُولَ الرَّجُلُ إِذَا ذَبَحَ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ . وَالْمُطَّلِبُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ يُقَالُ إِنَّهُ لَمْ يَسْمَعْ مِنْ جَابِرٍ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৫২৭। কুতায়বা (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে কুরবানীর ঈদে প্রত্যক্ষ করেছি। তিনি খুতবা প্রদান শেষ করে মিম্বর থেকে নেমে এলেন। একটি মেষ আনা হল। রাসূলুল্লাহ (ﷺ) নিজের হাতে সেটিকে যবেহ করলেন। বললেন, ″বিসমিল্লাহি আল্লাহু আকবার″। এটি হল আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের মধ্যে যারা কুরবানী দিতে পারেনি তাদের পক্ষ থেকে।’’

আবু দাউদ ২৫০১,

এই সূত্রে হাদীসটি গারীব। ফকীহ সাহাবী এবং আলিমদের এ হাদীস অনুসারে আমল রয়েছে। যবেহর সময় বলবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এ হল ইমাম ইবনে মুবারক (রাহঃ)-এর অভিমত। রাবী মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে হানতাব সম্পর্কে বলা হয় যে, তিনি জাবির (রাযিঃ) থেকে কিছু শোনেন নি।

আকীকার কিছু বিধান

باب مِنَ الْعَقِيقَةِ

1522
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْغُلاَمُ مُرْتَهَنٌ بِعَقِيقَتِهِ يُذْبَحُ عَنْهُ يَوْمَ السَّابِعِ وَيُسَمَّى وَيُحْلَقُ رَأْسُهُ " .
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ أَنْ يُذْبَحَ عَنِ الْغُلاَمِ الْعَقِيقَةُ يَوْمَ السَّابِعِ فَإِنْ لَمْ يَتَهَيَّأْ يَوْمَ السَّابِعِ فَيَوْمَ الرَّابِعِ عَشَرَ فَإِنْ لَمْ يَتَهَيَّأْ عُقَّ عَنْهُ يَوْمَ حَادٍ وَعِشْرِينَ وَقَالُوا لاَ يُجْزِئُ فِي الْعَقِيقَةِ مِنَ الشَّاةِ إِلاَّ مَا يُجْزِئُ فِي الأُضْحِيَةِ .

Narrator: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

১৫২৮। আলী ইবনে হুজর (রাহঃ) ......... সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আকীকার সাথে শিশুর বন্ধক। তার পক্ষ থেকে সপ্তম দিনে পশু যবেহ করা হবে। তার নাম রাখা হবে। তার মাথা মুণ্ডন করা হবে। ইবনে মাজাহ ৩১৬৫

হাসান ইবনে আলী খাললা্ল (রাহঃ) সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আলিমদের এতদনুসারে আমল রয়েছে। তার শিশুর পক্ষ থেকে সপ্তম দিন আকীকা করা মুস্তাহাব বলে মত প্রকাশ করেছেন। সপ্তম দিন যদি প্রস্তুত না হয় তবে চতুর্দশ দিনে, সে দিনে প্রস্তুত না হতে পারলে একবিংশতম দিনে আকীকা দিবে। কুরবানীতে যে ধরণের ছাগল যবাই করা জায়েয আকীকাতেও সে ধরণের ছাগল না হলে তা যবেহ করা যথেষ্ট বলে গণ্য হবে না।

কুরবানী করার আশা পোষণকারী ব্যক্তির চুল না কাটা

باب تَرْكِ أَخْذِ الشَّعْرِ لِمَنْ أَرَادَ أَنْ يُضَحِّيَ

1523

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَكَمِ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ عَمْرٍو، أَوْ عُمَرَ بْنِ مُسْلِمٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أُمِّ سَلَمَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ رَأَى هِلاَلَ ذِي الْحِجَّةِ وَأَرَادَ أَنْ يُضَحِّيَ فَلاَ يَأْخُذَنَّ مِنْ شَعْرِهِ وَلاَ مِنْ أَظْفَارِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالصَّحِيحُ هُوَ عَمْرُو بْنُ مُسْلِمٍ قَدْ رَوَى عَنْهُ مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَلْقَمَةَ وَغَيْرُ وَاحِدٍ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أُمِّ سَلَمَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ نَحْوَ هَذَا . وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ كَانَ يَقُولُ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ وَإِلَى هَذَا الْحَدِيثِ ذَهَبَ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَرَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي ذَلِكَ فَقَالُوا لاَ بَأْسَ أَنْ يَأْخُذَ مِنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَاحْتَجَّ بِحَدِيثِ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَبْعَثُ بِالْهَدْىِ مِنَ الْمَدِينَةِ فَلاَ يَجْتَنِبُ شَيْئًا مِمَّا يَجْتَنِبُ مِنْهُ الْمُحْرِمُ .

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৫২৯। আহমাদ ইবনুল হাকাম আল-বসরী (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কুরবানী করার ইচ্ছা রাখে যুল-হজ্জ মাসের চাঁদ দেখার পর সে যেন তার চুল ও নখ না কাটে। ইবনে মাজাহ ৩১৪৯, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। সাঈদ ইবনুল মুসায়্যাব (রাহঃ) থেকে বর্ণনাকারীর নাম (উমর নয়) বরং আমর ইবনে মুসলিম। মুহাম্মাদ ইবনে আমর ইবনে আলকামা প্রমুখ তার থেকে হাদীস বর্ণনা করেছেন। সাঈদ ইবনুল মুসায়্যাব আবু সালামা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে এ হাদীসটি একাধিক ভাবে অনুরূপ বর্ণিত আছে। এ হল কতক আলিমের অভিমত। সাঈদ ইবনুল মুসায়্যাব (রাহঃ)-ও এ মত ব্যক্ত করেছেন।

আহমাদ ও ইসহাক (রাহঃ)-ও এ পথ অবলম্বন করেছেন। অপর কতক আলিম এ বিষয়ে অনুমতি দিয়েছেন। তাঁরা বলেন, নখ, চুল কাটায় কোন দোষ নেই। এ হল শাফিঈ (রাহঃ)-এর অভিমত। আয়িশা (রাযিঃ) বর্ণিত এ হাদীসটিকে দলীল হিসাবে পেশ করেন, নবী (ﷺ) মদীনা থেকে হাদী (হজ্জের সময় কুরবানী করার জন্য পশু) পাঠাতেন। কিন্তু মুহরিম ব্যক্তি যে সমস্ত বিষয় পরিহার করে থাকে তা তিনিও পরিহার করতেন।