أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
Chapter 28 · 54 hadith
রক্ষামূলক ব্যবস্থা গ্রহণ।
باب ما جاء في الحمية
Narrator: কাতাদা বিন নু’মান (রাঃ)
২০৩৬. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ..... কাতাদা ইবনে নু‘মান (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহ যখন কোন বান্দাকে ভালবাসেন তখন তিনি তাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমরা তোমাদের রোগীকে পানি থেকে বাঁচিয়ে রাখ।
Narrator: উম্মে মুনযির (রাঃ)
২০৪৪। আব্বাস ইবনে মাহমুদ আদ-দূরী (রাহঃ) .... উম্মূল মুনযির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে এলেন। তাঁর সঙ্গে আলী (রাযিঃ)ও ছিলেন। আমাদের ঘরে কিছু খেজুর ছড়া লটকানো ছিল। রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তা খেতে লাগলেন আর আলী (রাযিঃ)ও তাঁর সঙ্গে খেতে লাগলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) আলী (রাযিঃ)-কে বললেনঃ হে আলী থাম, থাম। তুমি তো অসুস্থজনিত দুর্বল। আলী (রাযিঃ) বসে পড়লেন আর নবী (ﷺ) খেতে থাকলেন। উম্মূল মুনযির (রাযিঃ) বলেনঃ আমি তাদের জন্য কিছু গাজর ও যব (দিয়ে খাদ্য) বানালাম। নবী (ﷺ) বললেনঃ হে আলী, এ থেকে তুমি গ্রহণ করতে পার। কারণ, এটা তোমার জন্য অধিক উপযোগী।
ঔষধ গ্রহণ এবং চিকিৎসা বিষয়ে উৎসাহিতকরণ।
باب ما جاء في الدواء والحث عليه
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ قَالَتِ الأَعْرَابُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَتَدَاوَى قَالَ " نَعَمْ يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ شِفَاءً أَوْ قَالَ دَوَاءً إِلاَّ دَاءً وَاحِدًا " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُوَ قَالَ " الْهَرَمُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ وَابْنِ عَبَّاسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrator: উসামা ইবনে শরীক (রাঃ)
২০৪৫। বিশর ইবনে মুআয উকাদী বসরী (রাহঃ) ......... উসামা ইবনে শারীক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বললেন, বেদুঈন আরবরা একবার বলল, হে আল্লাহর রাসূল! আমরা কি চিকিৎসা করব না? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, হে আল্লাহর বান্দাগণ! তোমরা চিকিৎসা করবে, আল্লাহ তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার কোন প্যতিষেধক তিনি রাখেন নি। কিন্তু একটি রোগের কোন প্রতিষেধক নেই। তাঁরা বলল, ইয়া রাসূলাল্লাহ, সেটি কি? তিনি বললেন, বার্ধক্য।
রোগীর খাদ্য।
باب ما جاء ما يطعم المريض
Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
২০৪৬. আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর পরিবারের কারো জ্বর হলে তিনি হিসা (ময়দা, ঘি/তেল ও পানি সহযোগে প্রস্তুত এক প্রকার তরল খাদ্য) বানাতে নির্দেশ দেন। অনন্ত তা প্রস্তুত করা হয়। পরে তিনি তা থেকে কিছু কিছু করে (রোগীকে) পান করাতে পরিবারের অন্যান্যদের নির্দেশ দেন। তিনি বলতেন, এটি বিষন্ন মনকে দৃঢ় করে এবং অসুস্থ ব্যক্তির হৃদয় থেকে কষ্ট দুর করে দেয় যেমন তোমাদের কেউ পানি দিয়ে তার চেহারা থেকে ময়লা দুর করে থাকে।
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
রোগীকে পানাহারের ক্ষেত্রে জোর জবরদস্তী করবে না।
باب ما جاء لا تكرهوا مرضاكم على الطعام والشراب
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ يُونُسَ بْنِ بُكَيْرٍ، عَنْ مُوسَى بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُكْرِهُوا مَرْضَاكُمْ عَلَى الطَّعَامِ فَإِنَّ اللَّهَ يُطْعِمُهُمْ وَيَسْقِيهِمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .
Narrator: হযরত উকবা ইবন আমির রাযি.
২০৪৭. আবু কুরায়ব (রাহঃ) ..... উকবা ইবনে আমির জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা রোগীকে আহারের জন্য পীড়াপীড়ি করবে না। কেননা, আল্লাহ তাআলা তাদের আহার করান এবং পান করান।
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
কালোজিরা।
باب ما جاء في الحبة السوداء
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " عَلَيْكُمْ بِهَذِهِ الْحَبَّةِ السَّوْدَاءِ فَإِنَّ فِيهَا شِفَاءً مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ السَّامَ " . وَالسَّامُ الْمَوْتُ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ بُرَيْدَةَ وَابْنِ عُمَرَ وَعَائِشَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْحَبَّةُ السَّوْدَاءُ هِيَ الشُّونِيزُ .
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২০৪৮. ইবনে আবু আমর সাঈদ ইবনে আব্দুর রহমান মাখযূমী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা এই কালজিরা ব্যবহার করবে। কেননা, এতে মৃত্যু ছাড়া সব রোগের প্রতিষেধক রয়েছে।السَّامُ অর্থ মৃত্যু।
Reference: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
উটের পেশাব পান করা।
باب ما جاء في شرب أبوال الإبل
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنَا حُمَيْدٌ، وَثَابِتٌ، وَقَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ نَاسًا، مِنْ عُرَيْنَةَ قَدِمُوا الْمَدِينَةَ فَاجْتَوَوْهَا فَبَعَثَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي إِبِلِ الصَّدَقَةِ وَقَالَ " اشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২০৪৯. হাসান ইবনে মুহাম্মাদ যা‘ফরানী (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, উরায়না গোত্রের কিছু লোক মদীনায় আসে। কিন্তু এর আবহাওয়া তাদের অনূকুল হয়নি। (ফলে তারা রোগাক্রান্ত হয়ে পড়ে)। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে সাদ্কার উট রক্ষিত স্থানে পাঠিয়ে দিলেন এবং বললেন, তোমরা এর দুধ এবং পেশাব পান করবে।
Reference: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ
বিষ বা অন্য কিছু প্রয়োগে আত্মহত্যা করা।
باب ما جاء فيمن قتل نفسه بسم أو غيره
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أُرَاهُ رَفَعَهُ قَالَ " مَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا أَبَدًا " .
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২০৫০. আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে মারফু রূপে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি লৌহাস্ত্র দিয়ে আত্মহত্যা করে সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার হাতে থাকবে সে লৌহ। জাহান্নামের আগুনে থেকে সবসময়ের জন্য সে তা দিয়ে তার পেটে ঘা মারতে থাকবে। যে ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করে সে বিষ তার হাতে থাকবে আর জাহান্নামের আগুনে থেকে সব সময়ের জন্য সে তা গলঃধকরণ করতে থাকবে।
Reference: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২০৫১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি লৌহাস্ত্র দিয়ে আত্মহত্যা করে সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার হাতে থাকবে সে লৌহ। জাহান্নামের আগুনে থেকে সবসময়ের জন্য সে তা দিয়ে তার পেটে ঘা মারতে থাকবে। যে ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করে সে বিষ তার হাতে থাকবে আর জাহান্নামের আগুনে থেকে সব সময়ের জন্য সে তা গলঃধকরণ করতে থাকবে।
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّوَاءِ الخَبِيثِ» : يَعْنِي السُّمَّ
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
নেশা জাতীয় বস্তুর মাধ্যমে চিকিৎসা করা মাকরূহ হওয়া প্রসঙ্গে।
باب ما جاء في كراهية التداوي بالمسكر
Narrator: আলকামা ইবনে ওয়াইল হাযরামী (রহঃ)
২০৫২. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আলকামা ইবনে ওয়াইল এর পিতা ওয়াইল (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ) এর নিকট উপস্থিত ছিলেন তখন সুওয়ায়দ ইবনে তারিক (বর্ণনান্তরে ইবনে সুওয়ায়দ) রাসূলুল্লাহ (ﷺ)-কে মদ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি তাকে এ থেকে নিষেধ করেন। সুওয়ায়দ (রাযিঃ) বললেনঃ আমরা তো এর মাধ্যমে চিকিৎসা করে থাকি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ ঔষধ নয় বরং এটা একটা রোগ।
Reference: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
নাক দিয়ে ঔষধ দেওয়া ইত্যাদি।
باب ما جاء في السعوط وغيره
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَدُّويَهْ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَمَّادٍ الشُّعَيْثِيُّ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ خَيْرَ مَا تَدَاوَيْتُمْ بِهِ السَّعُوطُ وَاللَّدُودُ وَالْحِجَامَةُ وَالْمَشِيُّ " . فَلَمَّا اشْتَكَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَدَّهُ أَصْحَابُهُ فَلَمَّا فَرَغُوا قَالَ " لُدُّوهُمْ " . قَالَ فَلُدُّوا كُلُّهُمْ غَيْرَ الْعَبَّاسِ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২০৫৩. মুহাম্মাদ ইবনে মাদদুওয়াহ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উত্তম চিকিৎসা পদ্ধতি হল নাক দিয়ে ঔষধ দেওয়া, রক্ত মোক্ষণ এবং জুলাপ ব্যবহার জাতীয় ঔষধ। পরে রাসূলুল্লাহ (ﷺ) যখন অসুস্থ হয়ে পড়েন তখন সাহাবীগণ তাঁকে মুখ দিয়ে ঔষধ খাওয়ান। তাদের কাজ শেষ হলে তিনি বললেন, এদেরকেও মুখ দিয়ে ঔষধ প্রয়োগ কর। বর্ণনাকারী বলেন, আব্বাস (রাযিঃ) ছাড়া (সংশ্লিষ্ট) সকলকেই মুখ দিয়ে ঔষধ প্রয়োগ করা হয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ خَيْرَ مَا تَدَاوَيْتُمْ بِهِ اللَّدُودُ وَالسَّعُوطُ وَالْحِجَامَةُ وَالْمَشِيُّ وَخَيْرُ مَا اكْتَحَلْتُمْ بِهِ الإِثْمِدُ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعْرَ " . قَالَ وَكَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُكْحُلَةٌ يَكْتَحِلُ بِهَا عِنْدَ النَّوْمِ ثَلاَثًا فِي كُلِّ عَيْنٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَهُوَ حَدِيثُ عَبَّادِ بْنِ مَنْصُورٍ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
দাগ দেওয়া মাকরূহ।
باب ما جاء في كراهية التداوي بالكي
Narrator: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.
২০৫৫. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) দাগ দেওয়া থেকে নিষেধ করেছেন। ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) বলেন, কিন্তু আমরা রোগ বালাইয়ে নিপতিত হয়ে দাগ দিয়েছি। তবে আমাদের কোন ফল হয়নি এবং তাতে আমরা সফলতাও লাভ করিনি।
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
এই বিষয়ে অবকাশ প্রসঙ্গে।
باب ما جاء في الرخصة في ذلك
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَوَى أَسْعَدَ بْنَ زُرَارَةَ مِنَ الشَّوْكَةِ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أُبَىٍّ وَجَابِرٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২০৫৬. হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) ’‘শাওকা’’ রোগে* আসআদ ইবনে যুরারা (রাযিঃ)-এর দাগ লাগিয়েছিলেন।
রক্ত মোক্ষণ।
باب ما جاء في الحجامة
حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، وَجَرِيرُ بْنُ حَازِمٍ، قَالاَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَحْتَجِمُ فِي الأَخْدَعَيْنِ وَالْكَاهِلِ وَكَانَ يَحْتَجِمُ لِسَبْعَ عَشْرَةَ وَتِسْعَ عَشْرَةَ وَإِحْدَى وَعِشْرِينَ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَمَعْقِلِ بْنِ يَسَارٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২০৫৭. আব্দুল কুদ্দুস ইবনে মুহাম্মাদ (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) ঘাড়ের দুই পাশের রগে এবং কাঁধে রক্ত মোক্ষম করাতেন। আর তিনি মাসের সতের, উনিশ এবং একুশ তারিখ রক্ত মোক্ষণ করাতেন।
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بُدَيْلِ بْنِ قُرَيْشٍ الْيَامِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ حَدَّثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ لَيْلَةَ، أُسْرِيَ بِهِ أَنَّهُ لَمْ يَمُرَّ عَلَى مَلإٍ مِنَ الْمَلاَئِكَةِ إِلاَّ أَمَرُوهُ أَنْ مُرْ أُمَّتَكَ بِالْحِجَامَةِ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
২০৫৮. আহমাদ ইবনে বুদায়ল ইবনে কুরাইশ ইয়াসী কুফী (রাহঃ) ...... ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মি‘রাজ-এর ঘটনা প্রসঙ্গে বলেছেন যে, তিনি তখন ফিরিশতাগণের যে দলের পাশ দিয়েই গেছেন সে দলই তাঁকে বলেছেঃ আপনি আপনার উম্মতকে রক্ত মোক্ষণের নির্দেশ দিবেন।
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ، يَقُولُ كَانَ لاِبْنِ عَبَّاسٍ غِلْمَةٌ ثَلاَثَةٌ حَجَّامُونَ فَكَانَ اثْنَانِ مِنْهُمْ يُغِلاَّنِ عَلَيْهِ وَعَلَى أَهْلِهِ وَوَاحِدٌ يَحْجُمُهُ وَيَحْجُمُ أَهْلَهُ . قَالَ وَقَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم " نِعْمَ الْعَبْدُ الْحَجَّامُ يُذْهِبُ الدَّمَ وَيُخِفُّ الصُّلْبَ وَيَجْلُو عَنِ الْبَصَرِ " . وَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ عُرِجَ بِهِ مَا مَرَّ عَلَى مَلإٍ مِنَ الْمَلاَئِكَةِ إِلاَّ قَالُوا عَلَيْكَ بِالْحِجَامَةِ . وَقَالَ " إِنَّ خَيْرَ مَا تَحْتَجِمُونَ فِيهِ يَوْمَ سَبْعَ عَشَرَةَ وَيَوْمَ تِسْعَ عَشَرَةَ وَيَوْمَ إِحْدَى وَعِشْرِينَ " . وَقَالَ " إِنَّ خَيْرَ مَا تَدَاوَيْتُمْ بِهِ السَّعُوطُ وَاللَّدُودُ وَالْحِجَامَةُ وَالْمَشِيُّ " . وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَدَّهُ الْعَبَّاسُ وَأَصْحَابُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لَدَّنِي فَكُلُّهُمْ أَمْسَكُوا فَقَالَ " لاَ يَبْقَى أَحَدٌ مِمَّنْ فِي الْبَيْتِ إِلاَّ لُدَّ " . غَيْرَ عَمِّهِ الْعَبَّاسِ قَالَ عَبْدٌ قَالَ النَّضْرُ اللَّدُودُ الْوَجُورُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبَّادِ بْنِ مَنْصُورٍ . وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
Reference: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
মেহেদী দিয়ে চিকিৎসা করা।
باب ما جاء في التداوي بالحناء
Narrator: বিবিধ
২০৬০। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ...... আলী ইবনে উবাইদুল্লাহ তাঁর পিতামহী সালামা উম্মু রাফি‘ (রাযিঃ) থেকে বর্ণিত। সালামা (রাযিঃ) নবী (ﷺ) এর খেদমত করতেন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখনই তলোয়ারের বা কাঁটা ইত্যাদি দ্বারা যখমী হয়েছে আমাকে তাতে মেহেদী লাগাতে নির্দেশ দিয়েছেন।
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
ঝাড়-ফুঁক অপছন্দনীয় হওয়া সম্পর্কে।
باب ما جاء في كراهية الرقية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَقَّارِ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ اكْتَوَى أَوِ اسْتَرْقَى فَقَدْ بَرِئَ مِنَ التَّوَكُّلِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَابْنِ عَبَّاسٍ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrator: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)
২০৬১ মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আফফান ইবনে মুগীরা ইবনে শু’বা তার পিতা মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি দাগ নেয় বা ঝাড়-ফুঁক গ্রহণ করে সে তাওয়াককুল থেকে মুক্ত।
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
এই বিষয়ে অনুমতি প্রসঙ্গে।
باب ما جاء في الرخصة في ذلك
Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২০৬২. আব্দা ইবনে আব্দুল্লাহ খুযাই (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) জ্বর, বদ নজর এবং কারবংকলের ক্ষেত্রে ঝাড়-ফুঁকের অনুমতি দিয়েছেন।
Reference: আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ رُقْيَةَ إِلاَّ مِنْ عَيْنٍ أَوْ حُمَةٍ " . قَالَ أَبُو عِيسَى وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ حُصَيْنٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ بُرَيْدَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ .
Narrator: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.
২০৬৩। ইবনে আবু উমর (রাহঃ) ..... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বদ নযর অথবা জ্বর ছাড়া অন্য ক্ষেত্রে ঝাড়-ফুঁক নেই।
Reference: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ
মুআওওয়াযাতায়ন এর মাধ্যমে ঝাড়-ফুঁক করা।
باب ما جاء في الرقية بالمعوذتين
حَدَّثَنَا هِشَامُ بْنُ يُونُسَ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ الْمُزَنِيُّ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَعَوَّذُ مِنَ الْجَانِّ وَعَيْنِ الإِنْسَانِ حَتَّى نَزَلَتِ الْمُعَوِّذَتَانِ فَلَمَّا نَزَلَتَا أَخَذَ بِهِمَا وَتَرَكَ مَا سِوَاهُمَا . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
২০৬৪। হিশাম ইবনে ইউনুস কুফী (রাহঃ) ..... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুআওওয়াযাতায়ন নাযিল না হওয়া পর্যন্ত জীন এবং বদ নযর থেকে পানাহ চাইতেন। পরে সূরাদ্বয় নাযিল হওয়ার পর এই দু’টিকেই গ্রহণ করেন তা ছাড়া অন্য সব ছড়ে দেন।
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
বদ নযরের ক্ষেত্রে ঝাড়-ফুঁক করা।
باب ما جاء في الرقية من العين
Narrator: আসমা বিনতে উমাইস (রাঃ)
২০৬৫। ইবনে আবু উমর (রাহঃ) ..... উবাইদ ইবনে রিফাআ আয-যুরাকী (রাযিঃ) থেকে বর্ণিত যে, আসমা বিনতে উমায়স (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, জা‘ফরের সন্তানদের খুব তাড়াতাড়ি নজর লাগে। আমি কি তাদের ঝাড়-ফুঁক করাতে পারি? তিনি বললেনঃ হ্যাঁ, কোন জিনিস যদি তকদীরকে অতিক্রম করার মত হত তবে বদ নযর তা অবশ্যই অতিক্রম করতে পারত।
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
باب
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، وَيَعْلَى، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ يَقُولُ " أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ " . وَيَقُولُ " هَكَذَا كَانَ إِبْرَاهِيمُ يُعَوِّذُ إِسْحَاقَ وَإِسْمَاعِيلَ عَلَيْهِمُ السَّلاَمُ " . حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ وَعَبْدُ الرَّزَّاقِ عَنْ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২০৬৬. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) হুসাইন ও হাসানের জন্য আশ্রয় প্রার্থনা করতেন। বলতেনঃ আল্লাহ তাআলার পরিপূর্ণ যাত ও সিফাতের ওসীলায় আমি তোমাদের উভয়ের জন্য আশ্যয় প্রার্থনা করছি প্রত্যেক শয়তান, জীবন নাশ কর বিষ, এবং প্রত্যেক ধরণের আপতিত বদ নযর থেকে। ইবরাহীম (আলাইহিস সালাম)-ও (তাঁর পুত্র দ্বয়) ইসহাক ও ইসমাঈলের জন্য অনুরূপ আশ্রয় প্রার্থনা করতেন।
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
বদ নযর সত্য এবং এজন্য গোসল করা।
باب ما جاء أن العين حق والغسل لها
حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ أَبُو غَسَّانَ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي حَيَّةُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ، حَدَّثَنِي أَبِي أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ شَىْءَ فِي الْهَامِ وَالْعَيْنُ حَقٌّ " .
Narrator: হাবিস তামিমী (রাঃ)
২০৬৭. আবু হাফস আমর ইবনে আলী (রাহঃ) ..... হায়্যা ইবনে হাবিস তামীমী তার পিতা হাবিস তামীমী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেনঃ হাম* বলতে কিছু নাই। বদ নযর সত্য।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ وَإِذَا اسْتُغْسِلْتُمْ فَاغْسِلُوا " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَحَدِيثُ حَيَّةَ بْنِ حَابِسٍ حَدِيثٌ غَرِيبٌ . وَرَوَى شَيْبَانُ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ حَيَّةَ بْنِ حَابِسٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَعَلِيُّ بْنُ الْمُبَارَكِ وَحَرْبُ بْنُ شَدَّادٍ لاَ يَذْكُرَانِ فِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২০৬৮। আহমাদ ইবনে হাসান ইবনে খিরাশ আল-বাগদাদী (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন জিনিস যদি তাকদীরকে পরাভূত করতে পারত তবে অবশ্যই বদ নযর তা পরাভূত করত। এই বিষয়ে কেউ যদি তোমাদের গোসল করাতে চায় তবে তোমরা গোসল করতে রাযী হয়ে যেও।
Reference: আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ
তা’বীযের পারিশ্রমিক গ্রহণ করা।
باب ما جاء في أخذ الأجر على التعويذ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَرِيَّةٍ فَنَزَلْنَا بِقَوْمٍ فَسَأَلْنَاهُمُ الْقِرَى فَلَمْ يَقْرُونَا فَلُدِغَ سَيِّدُهُمْ فَأَتَوْنَا فَقَالُوا هَلْ فِيكُمْ مَنْ يَرْقِي مِنَ الْعَقْرَبِ قُلْتُ نَعَمْ أَنَا وَلَكِنْ لاَ أَرْقِيهِ حَتَّى تُعْطُونَا غَنَمًا . قَالُوا فَإِنَّا نُعْطِيكُمْ ثَلاَثِينَ شَاةً . فَقَبِلْنَا فَقَرَأْتُ عَلَيْهِ (الْحَمْدُ لِلَّهِ ) سَبْعَ مَرَّاتٍ فَبَرَأَ وَقَبَضْنَا الْغَنَمَ . قَالَ فَعَرَضَ فِي أَنْفُسِنَا مِنْهَا شَيْءٌ فَقُلْنَا لاَ تَعْجَلُوا حَتَّى تَأْتُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ فَلَمَّا قَدِمْنَا عَلَيْهِ ذَكَرْتُ لَهُ الَّذِي صَنَعْتُ قَالَ " وَمَا عَلِمْتَ أَنَّهَا رُقْيَةٌ اقْبِضُوا الْغَنَمَ وَاضْرِبُوا لِي مَعَكُمْ بِسَهْمٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو نَضْرَةَ اسْمُهُ الْمُنْذِرُ بْنُ مَالِكِ بْنِ قُطَعَةَ . وَرَخَّصَ الشَّافِعِيُّ لِلْمُعَلِّمِ أَنْ يَأْخُذَ عَلَى تَعْلِيمِ الْقُرْآنِ أَجْرًا وَيَرَى لَهُ أَنْ يَشْتَرِطَ عَلَى ذَلِكَ . وَاحْتَجَّ بِهَذَا الْحَدِيثِ . وَرَوَى شُعْبَةُ وَأَبُو عَوَانَةَ وَغَيْرُ وَاحِدٍ عَنْ أَبِي بِشْرٍ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
Reference: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنِي عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو بِشْرٍ، قَالَ سَمِعْتُ أَبَا الْمُتَوَكِّلِ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ نَاسًا، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَرُّوا بِحَىٍّ مِنَ الْعَرَبِ فَلَمْ يَقْرُوهُمْ وَلَمْ يُضَيِّفُوهُمْ فَاشْتَكَى سَيِّدُهُمْ فَأَتَوْنَا فَقَالُوا هَلْ عِنْدَكُمْ دَوَاءٌ قُلْنَا نَعَمْ وَلَكِنْ لَمْ تَقْرُونَا وَلَمْ تُضَيِّفُونَا فَلاَ نَفْعَلُ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلاً . فَجَعَلُوا عَلَى ذَلِكَ قَطِيعًا مِنَ الْغَنَمِ . قَالَ فَجَعَلَ رَجُلٌ مِنَّا يَقْرَأُ عَلَيْهِ بِفَاتِحَةِ الْكِتَابِ فَبَرَأَ فَلَمَّا أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم ذَكَرْنَا ذَلِكَ لَهُ قَالَ " وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ " . وَلَمْ يَذْكُرْ نَهْيًا مِنْهُ وَقَالَ " كُلُوا وَاضْرِبُوا لِي مَعَكُمْ بِسَهْمٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ الأَعْمَشِ عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ . وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي بِشْرٍ جَعْفَرِ بْنِ أَبِي وَحْشِيَّةَ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ . وَجَعْفَرُ بْنُ إِيَاسٍ هُوَ جَعْفَرُ بْنُ أَبِي وَحْشِيَّةَ .
Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
২০৭০ আবু মুসা মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) .... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এর সাহাবীদরে এক দল এক আরব কবীলার পাশ দিয়ে যচ্ছিলেন। কিন্তু তারা তাদের কোনরূপ মেহমানদারী বা আতিথ্য করল না। পরে তাদের সর্দার অসুস্থ হয়ে পড়ে। রাবী বলেন, তখন তারা আমাদের কাছে এসে বললঃ তোমাদের কাছে কোন প্রতিষেধক আছে কি? আমরা বললামঃ হ্যাঁ আছে। কিন্তু তোমরা কোনরূপ মেহমানদারী বা আতিথ্য করনি। সুতরাং আমাদেরকে পারিশ্রমিক না দিলে আমরা চিকিৎসা করব না। তারা এক পাল বকরী এর পারিশ্রমিক নির্ধারণ করল। তখন আমাদের একজন সূরা-ফাতিয়া পড়ে তাকে ঝাড়ল। ফলে লোকটি সুস্থ হয়ে গেল। পরে আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ফিরে এলাম তখন তাঁর নিকট বিষয়টি উল্লেখ করলাম তিনি বললেন, এ দিয়ে ঝাড়-ফুঁক করা যায় তা কি করে জানলে! কিন্তু তার পক্ষ থেকে তিনি এই বিষয়ে কোন নিষেধাজ্ঞার উল্লেখ করেন নি। বরং বললেনঃ তোমরা তা ভোগ কর এবং তোমাদের সাথে আমার জন্য একটি হিস্যা রেখ।
ঝাড়-ফুঁক এবং ঔষধাদির ব্যবহার।
باب ما جاء في الرقى والأدوية
Narrator: বিবিধ
২০৭১। ইবনে আবু উমর (রাহঃ) ..... আবু খিযামা তার পিতা ইয়ামুর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লা! এই যে ঝাড়-ফুঁক আমরা করি, ঔষধাদি দিয়ে আমরা চিকিৎসা করি, এবং বিভিন্ন প্রকার সাবধানতা অবলম্বন করে থাকি এই গুলি কি আল্লাহর নির্ধারিত তাকদীরকে রদ করতে পারে? তিনি বললেনঃ এইগুলিও আল্লাহর নির্ধারিত তাকদীরের অন্তর্ভুক্ত।
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
মাসরুম ও আজওয়া খেজুর।
باب ما جاء في الكمأة والعجوة
حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ، أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْهَمْدَانِيُّ وَهُوَ ابْنُ أَبِي السَّفَرِ وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالاَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ وَفِيهَا شِفَاءٌ مِنَ السُّمِّ وَالْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ وَأَبِي سَعِيدٍ وَجَابِرٍ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ سَعِيدِ بْنِ عَامِرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو .
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২০৭২. আবু উবাইদা ইবনে আবু সাফার ও মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আজওয়া হলো জান্নাতী খেজুর। এতে আছে বিষের প্রতিষেধক, মাসরুম হলো মাননের অন্তর্ভুক্ত। এর পানি হলো চক্ষু রোগের প্রতিষেধক।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrator: সাঈদ ইবনে যায়দ (রাঃ)
২০৭৩. আবু কুরায়ব ও মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) .... সাঈদ ইবনে যায়দ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, মাসরুম মাননের অন্তর্ভুক্ত। এর পানি চিক্ষু রোগের প্রতিষেধক।
Reference: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ نَاسًا، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالُوا الْكَمْأَةُ جُدَرِيُّ الأَرْضِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ وَالْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ وَهِيَ شِفَاءٌ مِنَ السُّمِّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২০৭৪. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। কতক সাহাবী বললেনঃ মাসরুম হলো যমীনের গুটি বসন্ত স্বরূপ, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ মাসরুম মাননের অন্তর্ভুক্ত। এর পানি চক্ষু রোগের প্রতিষেধক। আজওয়া হলো জান্নাতী খেজুর আর এতে আছে বিষের প্রতিষেধক।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذٌ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ حُدِّثْتُ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ أَخَذْتُ ثَلاَثَةَ أَكْمُئٍ أَوْ خَمْسًا أَوْ سَبْعًا فَعَصَرْتُهُنَّ فَجَعَلْتُ مَاءَهُنَّ فِي قَارُورَةٍ فَكَحَلْتُ بِهِ جَارِيَةً لِي فَبَرَأَتْ .
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২০৭৫. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আমি তিনটি বা পাঁচটি বা সাতটি মাসরুম নিলাম এবং এগুলি চিপে একটি বোতলে এর রস রাখলাম পরে আমার জনৈকা দাসীর চোখে তা ব্যবহার করলাম। ফলে তার চোখ ভাল হয়ে গেল।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ حُدِّثْتُ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ الشُّونِيزُ دَوَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ السَّامَ . قَالَ قَتَادَةُ يَأْخُذُ كُلَّ يَوْمٍ إِحْدَى وَعِشْرِينَ حَبَّةً فَيَجْعَلُهُنَّ فِي خِرْقَةٍ فَلْيَنْقَعْهُ فَيَتَسَعَّطُ بِهِ كُلَّ يَوْمٍ فِي مَنْخَرِهِ الأَيْمَنِ قَطْرَتَيْنِ وَفِي الأَيْسَرِ قَطْرَةً وَالثَّانِي فِي الأَيْسَرِ قَطْرَتَيْنِ وَفِي الأَيْمَنِ قَطْرَةً وَالثَّالِثُ فِي الأَيْمَنِ قَطْرَتَيْنِ وَفِي الأَيْسَرِ قَطْرَةً .
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
২০৭৬. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কালিজিরা হল মৃত্যু ছাড়া সব রোগে ঔষধ।
গণকের পারিশ্রমিক প্রসঙ্গে।
باب ما جاء في أجر الكاهن
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrator: হযরত আবু মাসউদ বদরী আনসারী (রাঃ)
২০৭৭. কুতায়বা (রাহঃ) .... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কুকুর বিক্রয়ের মূল্য, ব্যভিচারীনীর উপার্জন এবং গণকের কামাই নিষিদ্ধ করেছেন।
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
তাবীয লটকানো মাকরূহ।
باب ما جاء في كراهية التعليق
Narrator: আব্দুর রহমান ইবনে আবি লায়লা (রহঃ)
২০৭৮. মুহাম্মাদ ইবনে মাদদুওয়াহ (রাহঃ) ......... ঈসা, ইনি হলেন ইবনে আব্দুর রহমান ইবনে আবী লায়লা (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি আব্দুল্লাহ ইবনে উকায়ম আবু মা‘বাদ জুহানী (রাহঃ)-কে দেখতে গেলাম। তিনি বিষাক্ত ফোঁড়ায় আক্রান্ত ছিলেন। বললামঃ কোন তাবীয লটকিয়ে নিলেন না? তিনি বললেনঃ মৃত্যু তো এর চেয়েও নিকটে। নবী (ﷺ) বলেছেনঃ কেউ যদি কিছু লটকায় তবে তাকে সে দিকেই সোপর্দ করে দেওয়া হয়।
পানি দিয়ে জ্বর ঠাণ্ডা করা।
باب ما جاء في تبريد الحمى بالماء
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْحُمَّى فَوْرٌ مِنَ النَّارِ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ وَابْنِ عُمَرَ وَامْرَأَةِ الزُّبَيْرِ وَعَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ .
Narrator: রাফি' ইবনে খাদীজ (রাঃ)
২০৭৯. হান্নাদ (রাহঃ) ..... রাফি ইবনে খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ জ্বর হল জাহান্নামাগ্নির হলকা (উত্তাপ), সুতরাং পানি দিয়ে তা শীতল কর।
Reference: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
২০৮০. হারূন ইবনে ইসহাক হামদানী (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ জ্বর হল জাহান্নামাগ্নির হলকা, সুতরাং পানি দিয়ে তা শীতল কর।
Reference: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَبِيبَةَ، عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُعَلِّمُهُمْ مِنَ الْحُمَّى وَمِنَ الأَوْجَاعِ كُلِّهَا أَنْ يَقُولَ " بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَبِيبَةَ . وَإِبْرَاهِيمُ يُضَعَّفُ فِي الْحَدِيثِ . وَيُرْوَى " عِرْقٍ يَعَّارٍ " .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
দুগ্ধদাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া।
باب ما جاء في الغيلة
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ ابْنَةِ وَهْبٍ، وَهِيَ جُدَامَةُ - قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَرَدْتُ أَنْ أَنْهَى عَنِ الْغِيَالِ فَإِذَا فَارِسُ وَالرُّومُ يَفْعَلُونَ وَلاَ يَقْتُلُونَ أَوْلاَدَهُمْ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ مَالِكٌ عَنْ أَبِي الأَسْوَدِ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ مَالِكٌ وَالْغِيَالُ أَنْ يَطَأَ الرَّجُلُ امْرَأَتَهُ وَهِيَ تُرْضِعُ .
Narrator: জুদামা বিনতে ওয়াহব আসাদিয়া (রাঃ)
২০৮২. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... বিনতে ওয়াহব, ইনি হলেন জুদামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ দুগ্ধ দাত্রী স্ত্রীর সাথে সঙ্গ হওয়া থেকে নিষেধ করে দিতে চেয়েছিলাম। কিন্তু ফারেস ও রোমবাসীরা করে থাকে। অথচ তারা তাদের সন্তানদের হত্যা করে না।
Reference: আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
حَدَّثَنَا عِيسَى بْنُ أَحْمَدَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الأَسْوَدِ، مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ الأَسَدِيَّةِ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنِ الْغِيلَةِ حَتَّى ذُكِّرْتُ أَنَّ الرُّومَ وَفَارِسَ يَصْنَعُونَ ذَلِكَ فَلاَ يَضُرُّ أَوْلاَدَهُمْ " . قَالَ مَالِكٌ وَالْغِيلَةُ أَنْ يَمَسَّ الرَّجُلُ امْرَأَتَهُ وَهِيَ تُرْضِعُ . قَالَ عِيسَى بْنُ أَحْمَدَ وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الأَسْوَدِ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .
Narrator: জুদামা বিনতে ওয়াহব আসাদিয়া (রাঃ)
২০৮৩. ঈসা ইবনে আহমাদ (রাহঃ) ..... জুদামা বিনতে ওয়াহব আসাদিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন যে, আমি দুগ্ধ দাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া নিষিদ্ধ করতে ইচ্ছা করেছিলাম। কিন্তু আমাকে বলা হল যে, ইরান ও রোমবাসীরা তা করে অথচ তারা তাদের সন্তানদের কোন ক্ষতি করে না।
নিউমোনিয়ার ঔষধ।
باب ما جاء في دواء ذات الجنب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْعَتُ الزَّيْتَ وَالْوَرْسَ مِنْ ذَاتِ الْجَنْبِ . قَالَ قَتَادَةُ وَيَلُدُّهُ مِنَ الْجَانِبِ الَّذِي يَشْتَكِيهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو عَبْدِ اللَّهِ اسْمُهُ مَيْمُونٌ هُوَ شَيْخٌ بَصْرِيٌّ .
Narrator: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)
২০৮৪. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... যায়দ ইবনে আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) নিউমোনিয়ার ক্ষেত্রে যায়তুন এবং ওয়ারস (এক জাতীয় ঘাস) এর মাধ্যমে চিকিৎসার প্রশংসা করতেন।
Reference: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
حَدَّثَنَا رَجَاءُ بْنُ مُحَمَّدٍ الْعُذْرِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي رَزِينٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، حَدَّثَنَا مَيْمُونٌ أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَتَدَاوَى مِنْ ذَاتِ الْجَنْبِ بِالْقُسْطِ الْبَحْرِيِّ وَالزَّيْتِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مَيْمُونٍ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ . وَقَدْ رَوَى عَنْ مَيْمُونٍ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ هَذَا الْحَدِيثَ .
Narrator: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)
২০৮৫. রাজা ইবনে মুহাম্মাদ আদবী বসরী (রাহঃ) ..... যায়দ ইবনে আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিউমোনিয়াতে চন্দন কাঠ এবং যয়তুনের মাধ্যমে চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন।
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
باب
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ السُّلَمِيِّ، أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَخْبَرَهُ عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِي، أَنَّهُ قَالَ أَتَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَبِي وَجَعٌ قَدْ كَانَ يُهْلِكُنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " امْسَحْ بِيَمِينِكَ سَبْعَ مَرَّاتٍ وَقُلْ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُوَّتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ " . قَالَ فَفَعَلْتُ فَأَذْهَبَ اللَّهُ مَا كَانَ بِي فَلَمْ أَزَلْ آمُرُ بِهِ أَهْلِي وَغَيْرَهُمْ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrator: উসমান ইবনে আবুল আস ছাকাফী (রাঃ)
Reference: আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)
সানা।
باب ما جاء في السنا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنِي عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَأَلَهَا " بِمَ تَسْتَمْشِينَ " . قَالَتْ بِالشُّبْرُمِ . قَالَ " حَارٌّ جَارٌّ " . قَالَتْ ثُمَّ اسْتَمْشَيْتُ بِالسَّنَا . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ أَنَّ شَيْئًا كَانَ فِيهِ شِفَاءٌ مِنَ الْمَوْتِ لَكَانَ فِي السَّنَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . يَعْنِي دَوَاءَ الْمَشْىِّ .
Narrator: আসমা বিনতে উমাইস (রাঃ)
মধু প্রসঙ্গে।
باب ما جاء في التداوي بالعسل
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ أَخِي اسْتُطْلِقَ بَطْنُهُ . فَقَالَ " اسْقِهِ عَسَلاً " . فَسَقَاهُ ثُمَّ جَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ سَقَيْتُهُ عَسَلاً فَلَمْ يَزِدْهُ إِلاَّ اسْتِطْلاَقًا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اسْقِهِ عَسَلاً " . فَسَقَاهُ ثُمَّ جَاءَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ سَقَيْتُهُ عَسَلاً فَلَمْ يَزِدْهُ إِلاَّ اسْتِطْلاَقًا . قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صَدَقَ اللَّهُ وَكَذَبَ بَطْنُ أَخِيكَ اسْقِهِ عَسَلاً " . فَسَقَاهُ عَسَلاً فَبَرَأَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
Reference: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ أَبِي خَالِدٍ، قَالَ سَمِعْتُ الْمِنْهَالَ بْنَ عَمْرٍو، يُحَدِّثُ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَعُودُ مَرِيضًا لَمْ يَحْضُرْ أَجَلُهُ فَيَقُولُ سَبْعَ مَرَّاتٍ أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ إِلاَّ عُوفِيَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الأَشْقَرُ الرِّبَاطِيُّ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا مَرْزُوقٌ أَبُو عَبْدِ اللَّهِ الشَّامِيُّ، حَدَّثَنَا سَعِيدٌ، رَجُلٌ مِنْ أَهْلِ الشَّامِ أَخْبَرَنَا ثَوْبَانُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَصَابَ أَحَدَكُمُ الْحُمَّى فَإِنَّ الْحُمَّى قِطْعَةٌ مِنَ النَّارِ فَلْيُطْفِئْهَا عَنْهُ بِالْمَاءِ فَلْيَسْتَنْقِعْ نَهْرًا جَارِيًا لِيَسْتَقْبِلَ جَرْيَةَ الْمَاءِ فَيَقُولُ بِسْمِ اللَّهِ اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ وَصَدِّقْ رَسُولَكَ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ فَلْيَغْتَمِسْ فِيهِ ثَلاَثَ غَمَسَاتٍ ثَلاَثَةَ أَيَّامٍ فَإِنْ لَمْ يَبْرَأْ فِي ثَلاَثٍ فَخَمْسٌ وَإِنْ لَمْ يَبْرَأْ فِي خَمْسٍ فَسَبْعٌ فَإِنْ لَمْ يَبْرَأْ فِي سَبْعٍ فَتِسْعٌ فَإِنَّهَا لاَ تَكَادُ تُجَاوِزُ تِسْعًا بِإِذْنِ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .
Narrator: হযরত ছাওবান (রাঃ)
২০৯০. আহমাদ ইবনে সাঈদ আশকার মুরাবিতী (রাহঃ) ..... ছাওবান (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ তোমাদের কেউ যদি জ্বরে আক্রান্ত হয়, আর জ্বর তো হল জাহান্নামের এক টুকরা; তবে তা পানি দিয়ে নিভাবে। ফজরের নামাযের পর সূর্যোদয়ের পূর্বে প্রবাহিত নহরে নেমে পড়বে এবং এর স্রোতের গতি সামনে রেখে বলবেঃ (بِسْمِ اللَّهِ اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ وَصَدِّقْ رَسُولَكَ) ″বিসমিল্লাহ, হে, আল্লাহ, তোমার বান্দাকে শিফা দাও। তোমার রাসূলকে তুমি সত্যবাদী সাব্যস্ত কর।″ পরে তাতে তিনটি ডুব দিবে। এইরূপ তিন দিন করবে, তিন দিনে যদি জ্বর না সারে তবে পাঁচদিন। পাঁচ দিনে ভাল না হলে সাত দিন। সাত দিনে ভাল না হলে নয় দিন এরূপ করবে। আল্লাহর হুকুমে নয় দিনের বেশী তা অতিক্রম করবে না।
ছাই দিয়ে চিকিৎসা করা।
باب التداوي بالرماد
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ سُئِلَ سَهْلُ بْنُ سَعْدٍ وَأَنَا أَسْمَعُ، بِأَىِّ شَيْءٍ دُووِيَ جُرْحُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مَا بَقِيَ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي كَانَ عَلِيٌّ يَأْتِي بِالْمَاءِ فِي تُرْسِهِ وَفَاطِمَةُ تَغْسِلُ عَنْهُ الدَّمَ وَأُحْرِقَ لَهُ حَصِيرٌ فَحُشِيَ بِهِ جُرْحُهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrator: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)
২০৯১. ইবনে আবু উমর (রাহঃ) ......... আবু হাযিম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাহল ইবনে সা’দ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ (ﷺ) এর জখম কি দিয়ে চিকিৎসা করা হয়েছিল? এই সময় আমিও তা শুনছিলাম। তিনি বললেনঃ এই বিষয়ে আমার চেয়ে অধিক জানে এমন কেউ আর নেই। আলী (রাযিঃ) তাঁর ডালে করে পানি নিয়ে আসছিলেন আর পাতিমা সেই রক্ত ধুয়ে দিচ্ছিলেন। একটি চাটাই জ্বালিয়ে এর ছাই তার জখমে ভরে দেওয়া হয়েছিল।
Reference: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَخْبَرَنَا الوَلِيدُ بْنُ مُحَمَّدٍ المُوقَرِيُّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا مَثَلُ المَرِيضِ إِذَا بَرَأَ وَصَحَّ كَالبَرْدَةِ تَقَعُ مِنَ السَّمَاءِ فِي صَفَائِهَا وَلَوْنِهَا»
Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
আলী ইবনে হুজর ..... আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হয়ে ভাল হয়ে যায় তার উদাহরণ হল আকাশ হতে পতিত স্বচ্ছ পরিষ্কার শিশিরের মত।
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
باب
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ السَّكُونِيُّ، عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا دَخَلْتُمْ عَلَى الْمَرِيضِ فَنَفِّسُوا لَهُ فِي أَجَلِهِ فَإِنَّ ذَلِكَ لاَ يَرُدُّ شَيْئًا وَيُطَيِّبُ نَفْسَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .
Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
২০৯২. আব্দুল্লাহ ইবনে সাঈদ আশাজ্জ (রাহঃ) ...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কোন রোগীর কাছে গেলে তাকে তার জীবন সম্পর্কে আশা প্রদান করবে। এতে অবশ্য তকদীরে যা আছে তার কিছুই রদ হবে না কিন্তু তার মন প্রফুল্ল হবে।
حَدَّثَنَا هَنَّادٌ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَا: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي صَالِحٍ الأَشْعَرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ رَجُلًا مِنْ وَعَكٍ كَانَ بِهِ فَقَالَ: " أَبْشِرْ، فَإِنَّ اللَّهَ يَقُولُ: هِيَ نَارِي أُسَلِّطُهَا عَلَى عَبْدِي المُذْنِبِ لِتَكُونَ حَظَّهُ مِنَ النَّارِ "
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
হান্নাদ (রাহঃ) ..... আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত এক ব্যক্তিকে দেখতে গিয়ে বললেন, তুমি সুসংবাদ গ্রহণ কর। আল্লাহ তাআলা বলেনঃ সেটা আমার অগ্নি, আমার গুনাহগার বান্দার উপর উহা চাপিয়ে দিয়ে থাকি, যাতে উহা তার জাহান্নামের শাস্তির অংশ হয়ে যায় অর্থাৎ পরকালের পরিবর্তে দুনিয়াতেই তার শাস্তি হয়ে যায়।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ الحَسَنِ قَالَ: «كَانُوا يَرْتَجُونَ الحُمَّى لَيْلَةً كَفَّارَةً لِمَا نَقَصَ مِنَ الذُّنُوبِ»
ইসহাক ইবনে মানসুর (রাহঃ) .... হাসান (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, গুনাহর কারনে তাদের মর্যাদার ঘাটতি পূরণের কাফফারা স্বরূপ তারা রাতের বেলায় জ্বরের আকাঙ্খা করত।