أبواب الحج عن رسول الله صلى الله عليه وسلم

৯. হজ্ব - উমরার অধ্যায়

Chapter 9 · 159 hadith

মক্কার মর্যাদা ও সম্মান প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي حُرْمَةِ مَكَّةَ

809
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي شُرَيْحٍ الْعَدَوِيِّ، أَنَّهُ قَالَ لِعَمْرِو بْنِ سَعِيدٍ وَهُوَ يَبْعَثُ الْبُعُوثَ إِلَى مَكَّةَ ائْذَنْ لِي أَيُّهَا الأَمِيرُ أُحَدِّثْكَ قَوْلاً قَامَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْغَدَ مِنْ يَوْمِ الْفَتْحِ سَمِعَتْهُ أُذُنَاىَ وَوَعَاهُ قَلْبِي وَأَبْصَرَتْهُ عَيْنَاىَ حِينَ تَكَلَّمَ بِهِ أَنَّهُ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ " إِنَّ مَكَّةَ حَرَّمَهَا اللَّهُ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ وَلاَ يَحِلُّ لاِمْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ يَسْفِكَ فِيهَا دَمًا أَوْ يَعْضِدَ بِهَا شَجَرَةً فَإِنْ أَحَدٌ تَرَخَّصَ بِقِتَالِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِيهَا فَقُولُوا لَهُ إِنَّ اللَّهَ أَذِنَ لِرَسُولِهِ صلى الله عليه وسلم وَلَمْ يَأْذَنْ لَكَ وَإِنَّمَا أَذِنَ لِي فِيهِ سَاعَةً مِنَ النَّهَارِ وَقَدْ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالأَمْسِ وَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ " .
فَقِيلَ لأَبِي شُرَيْحٍ مَا قَالَ لَكَ عَمْرُو بْنُ سَعِيدٍ قَالَ أَنَا أَعْلَمُ مِنْكَ بِذَلِكَ يَا أَبَا شُرَيْحٍ إِنَّ الْحَرَمَ لاَ يُعِيذُ عَاصِيًا وَلاَ فَارًّا بِدَمٍ وَلاَ فَارًّا بِخَرْبَةٍ . قَالَ أَبُو عِيسَى وَيُرْوَى وَلاَ فَارًّا بِخِزْيَةٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي شُرَيْحٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو شُرَيْحٍ الْخُزَاعِيُّ اسْمُهُ خُوَيْلِدُ بْنُ عَمْرٍو وَهُوَ الْعَدَوِيُّ وَهُوَ الْكَعْبِيُّ . وَمَعْنَى قَوْلِهِ " وَلاَ فَارًّا بِخَرْبَةٍ " يَعْنِي الْجِنَايَةَ يَقُولُ مَنْ جَنَى جِنَايَةً أَوْ أَصَابَ دَمًا ثُمَّ لَجَأَ إِلَى الْحَرَمِ فَإِنَّهُ يُقَامُ عَلَيْهِ الْحَدُّ .

Narrator: হযরত আবু শুরাইহ খুওয়াইলিদ ইবন আমর রাযি.

৮০৭. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ...... আবু শুরায়হ আল-আদাবী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মদীনার গভর্ণর আমর ইবনে সাঈদ যখন (আব্দুল্লাহ ইবনে যুবাইরের বিরুদ্ধে) মক্কায় সৈন্য বাহিনী প্রেরণ করছিল তখন তিনি তাকে বললেন, হে আমির! আপনি আমাকে অনুমতি দিন, আমি একটি হাদীস আপনার কাছে বর্ণনা করছি। রাসূলুল্লাহ (ﷺ) এই হাদীসটি মক্কা বিজয়ের পর দিন এরশাদ করেছিলেন। যখন তিনি এ কথা বলছিলেন, তখন আমার কর্ণদ্বয় তা শুনছিল, আমার হৃদয় তা সংরক্ষণ করছিল এবং আমার চক্ষুদয় তা প্রত্যক্ষ করছিল, তিনি আল্লাহর হামদ করলেন, তাঁর প্রশংসা করলেন; পরে বললেনঃ মক্কাকে আল্লাহ তাআলা নিজে ‘‘হারাম’’ করে দিয়েছেন। কোন মানুষ তাকে ‘হারাম’ করেনি। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে তার জন্য হালাল নয় এখানে রক্ত প্রবাহিত করা, এখানকার কোন বৃক্ষ কর্তন করা।

রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক এখানে যুদ্ধ করার ওসীলাধরে কেউ যদি এখানে কোনরূপ যুদ্ধভিযান চালানোর অবকাশ খোঁজে তাকে তোমরা বলে দিবে, আল্লাহ তাআলা কেবল তাঁর রাসূল কেই বিশেষ করে এর অনুমতি দিয়েছেন। তোমাকে এর অনুমতি দেননি। আমাকেও কেবল দিনের কিছুক্ষণের জন্য অনুমতি দিয়েছিলেন। গতকাল যেমন তা হারাম ছিল আজ তেমনিভাবে তা হারাম হওয়ার বিধান প্রত্যার্পিত হয়েছে। তোমাদের উপস্থিত জন অনুপস্থিত জনকে পৌছিয়ে দিও। - বুখারি, মুসলিম

আবু শুরায়হ (রাযিঃ) কে জিজ্ঞাসা করা হল, আপনার এই কথা শোনে আমর ইবনে সাঈদ তখন কি বলেছিল? তিনি বললেন, সে বলেছিল, হে আবু শুরায়হ! এই হাদীস সম্পর্কে আমি আপনার চেয়ে অধিক অবহিত। ‘‘হারাম’’ শরীফ কোন অবাধ্যচারী, পলাতক খুনী এবং পলাতক অপরাধীকে আশ্রয় দেয় না।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, بخربة -এর স্থলে بِخِزْيَةٍ ও বর্ণিত আছে। এই বিষয়ে আবু হুরায়রা ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু শুরায়হ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আবু শুরায়হ আল-খুযাঈ (রাযিঃ) এর নাম হল খুওয়ালিদ ইবনে আমর আল-আদাবী আল-কা‘ব। ولا فارا بخربة এর بخربة অর্থ অপরাধী। বাক্যটির মর্ম হল, কোন অপরাধ করে বা খুন করে যদি কেউ হারাম শরীফে আশ্রয় নেয় তবে ঐ স্থানে তার উপর শাস্তি প্রয়োগ করা হয় না।

হজ্জ ও উমরার সাওয়াব প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي ثَوَابِ الْحَجِّ وَالْعُمْرَةِ

810

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالاَ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ عَاصِمٍ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ إِلاَّ الْجَنَّةُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَعَامِرِ بْنِ رَبِيعَةَ وَأَبِي هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ حُبْشِيٍّ وَأُمِّ سَلَمَةَ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৮০৮. কুতায়বা ইবনে সাঈদ ও আবু সাঈদ আল-আশাজ্জ (রাহঃ) ...... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা ধারাবাহিক হজ্জ ও উমরা আদায় করতে থাক। এ দুটো আমল দারিদ্র ও গুনাহ বিদূরিত করে দেয়। যেমন ভাটার আগুনে লোহা ও সোনা-রূপার ময়লা-জং দূরিভূত হয়ে থাকে। একটি কবুল হজ্জের প্রতিদান তো জান্নাত ছাড়া আর কিছুই নয়। - ইবনে মাজাহ

এই বিষয়ে উমর, আমির ইবনে রাবীআ, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে হুবশী, উম্মে সালামা ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে মাসউদ (রাযিঃ) বর্ণিত হাদীসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) এর রিওয়ায়াত হিসাবে হাসান-সহীহ-গারীব।
811

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ حَجَّ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو حَازِمٍ كُوفِيٌّ وَهُوَ الأَشْجَعِيُّ وَاسْمُهُ سَلْمَانُ مَوْلَى عَزَّةَ الأَشْجَعِيَّةِ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৮০৯. ইবনে আবু উমর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেন, যদি কেউ হজ্জ করে এবং তাতে কোনরূপ অশ্লীল ও অন্যায় আচরণ না করে তবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। - বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। রাবী আবু হাযিম আল-কূফীই হলেন আল-আশজাঈ। তার নাম হল সালমান। ইনি আযযা আল-আশজাঈয়া এর মাওলা বা আযাদকৃত দাস ছিলেন।

হজ্জ পরিত্যাগ করা সম্পর্কে কঠোর সতর্কবাণী।

باب مَا جَاءَ فِي التَّغْلِيظِ فِي تَرْكِ الْحَجِّ

812

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَبْدِ اللَّهِ، مَوْلَى رَبِيعَةَ بْنِ عَمْرِو بْنِ مُسْلِمٍ الْبَاهِلِيِّ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلاَ عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ : (وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً ) " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَفِي إِسْنَادِهِ مَقَالٌ . وَهِلاَلُ بْنُ عَبْدِ اللَّهِ مَجْهُولٌ وَالْحَارِثُ يُضَعَّفُ فِي الْحَدِيثِ .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৮১০. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া আল-কুতাঈ আল-বসরী (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, কেউ যদি এতটুকু পাথেয় ও সফর সংক্রান্তের অধিকারী হয়, যা তাকে বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে, এরপরও যদি সে হজ্জ পালন না করে তবে সে ইয়াহুদী হয়ে মরল বা নাসারা হয়ে মরল এই বিষয়ে (আল্লাহর) কোন পরওয়া নেই। কারণ আল্লাহ তাআলা তাঁর পবিত্র কিতাবে ইরশাদ করেনঃ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً ‘‘মানুষের মাঝে যার সেখানে যাবার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহের হজ্জ করা তার অবশ্য কর্তব্য’’।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। এটির সনদ সম্পর্কে সমালোচনা রয়েছে। হিলাল ইবনে আব্দুল্লাহ রাবী হচ্ছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি আর হারিসকে হাদীস বর্ণনায় যঈফ বলা হয়েছে।

পাথেয় ও বাহন যোগাড়ে সক্ষম হলে হজ্জ ফরয হয়।

باب مَا جَاءَ فِي إِيجَابِ الْحَجِّ بِالزَّادِ وَالرَّاحِلَةِ .

813

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا يُوجِبُ الْحَجَّ قَالَ " الزَّادُ وَالرَّاحِلَةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الرَّجُلَ إِذَا مَلَكَ زَادًا وَرَاحِلَةً وَجَبَ عَلَيْهِ الْحَجُّ . وَإِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ هُوَ الْخُوزِيُّ الْمَكِّيُّ وَقَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ قِبَلِ حِفْظِهِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৮১১. ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূল (ﷺ) এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! কিসে হজ্জ ফরয হয়? তিনি বললেন, পাথেয় ও বাহন যোগাড়ে সক্ষম হলে। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান। আলিমগণ এতদনুসারে আমল করেছেন। তাঁরা বলেন, কোন ব্যক্তি যখন পাথেয় ও বাহন যোগাড়ে সক্ষম হয় তখন তার উপর হজ্জ ফরয হয়। রাবী ইবরাহীম ইবনে ইয়াযীদ হলেন, আল-খাওযী আল-মক্কী। কতক হাদীস বিশেষজ্ঞ আলিম তার স্মরণশক্তির সমালোচনা করেছেন।

কতবার হজ্জ করা ফরয।

باب مَا جَاءَ كَمْ فُرِضَ الْحَجُّ

814

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ وَرْدَانَ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الأَعْلَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ لَمَّا نَزَلَتْ ( وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً ) قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفِي كُلِّ عَامٍ فَسَكَتَ . فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفِي كُلِّ عَامٍ قَالَ " لاَ وَلَوْ قُلْتُ نَعَمْ لَوَجَبَتْ " . فَأَنْزَلَ اللَّهُ : (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ ) . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَاسْمُ أَبِي الْبَخْتَرِيِّ سَعِيدُ بْنُ أَبِي عِمْرَانَ وَهُوَ سَعِيدُ بْنُ فَيْرُوزَ .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৮১২. আবু সাঈদ আল আশাজ্জ (রাহঃ) ...... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً - মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে হজ্জ করা তার অবশ্য কর্তব্য। এই আয়াত নাযিল হলে সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! একি প্রতি বছরই করতে হবে? তিনি চুপ করে রইলেন। তারা আবার বললেন, হে আল্লাহর রাসূল! একি প্রতি বছরই করতে হবে? তিনি বললেন, না; আমি যদি বলতাম হ্যাঁ, তবে তো তোমাদের উপর তা (প্রতি বছরই করাই) ফরয হয়ে যেত। অনন্তর আল্লাহ তাআলা নাযিল করেনঃ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ হে মুমিনগণ! তোমরা সে সব বিষয়ে প্রশ্ন করবে না যা প্রকাশিত হলে তোমরা দুঃখিত হবে। - ইবনে মাজাহ

এই বিষয়ে ইবনে আব্বাস ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই সনদে আলী (রাযিঃ) এর হাদীসটি হাসান-গারীব। রাবী আবুল বাখতারীর নাম হল সাঈদ ইবনে আবু ইমরান। ইনি হলেন, সাঈদ ইবনে ফীরোয।

নবী (ﷺ) কয়বার হজ্জ পালন করেছেন?

باب مَا جَاءَ كَمْ حَجَّ النَّبِيُّ صلى الله عليه وسلم

815

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ الْكُوفِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَجَّ ثَلاَثَ حِجَجٍ حَجَّتَيْنِ قَبْلَ أَنْ يُهَاجِرَ وَحَجَّةً بَعْدَ مَا هَاجَرَ وَمَعَهَا عُمْرَةٌ فَسَاقَ ثَلاَثًا وَسِتِّينَ بَدَنَةً وَجَاءَ عَلِيٌّ مِنَ الْيَمَنِ بِبَقِيَّتِهَا فِيهَا جَمَلٌ لأَبِي جَهْلٍ فِي أَنْفِهِ بُرَةٌ مِنْ فِضَّةٍ فَنَحَرَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ كُلِّ بَدَنَةٍ بِبَضْعَةٍ فَطُبِخَتْ وَشَرِبَ مِنْ مَرَقِهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ سُفْيَانَ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ زَيْدِ بْنِ حُبَابٍ . وَرَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ رَوَى هَذَا الْحَدِيثَ فِي كُتُبِهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي زِيَادٍ . قَالَ وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا فَلَمْ يَعْرِفْهُ مِنْ حَدِيثِ الثَّوْرِيِّ عَنْ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَأَيْتُهُ لاَ يَعُدُّ هَذَا الْحَدِيثَ مَحْفُوظًا . وَقَالَ إِنَّمَا يُرْوَى عَنِ الثَّوْرِيِّ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ مُجَاهِدٍ مُرْسَلاً .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৮১৩. আব্দুল্লাহ ইবনে আবু যিয়াদ কূফী (রাহঃ) ...... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) তিনবার হজ্জ করেছেন। হিজরতের পূর্বে দুই হজ্জ আর হিজরতের পর এক হজ্জ। এই হজ্জের সঙ্গে উমরাও করেছেন। তিনি তেষট্টিটি কুরবানীর উট নিয়ে এসেছিলেন। আলী (রাযিঃ) বাকী উটগুলি নিয়ে ইয়ামান থেকে এসেছিলেন। এই উটগুলির মধ্যে আবু জাহলের একটি উট ছিল। এর নাকে রৌপ্যের রিং ছিল। এটিকেও তিনি কুরবানী করেছিলেন। যা হোক, রাসূল (ﷺ) প্রতিটি উট থেকে এক টুকরা গোশত নিয়ে আসতে নির্দেশ দিলেন, এগুলো পাকানো হলে তিনি এর শোরবা পান করেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, সুফিয়ানের রিওয়ায়াত হিসাবে এই হাদীসটি গারীব। তাঁর থেকে যায়ীদ ইবনে হুবাব ছাড়া আর কারো রিওয়ায়াত সম্পর্কে আমাদের জানা নাই। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ) কে দেখেছি যে, তিনি এটিকে আব্দুল্লাহ ইবনে আবু যিয়াদ এর বরাতে কার কিতাবে উল্লেখ করেছেন। ইমাম মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) কে আমি এই রিওয়ায়াতটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু তিনি এটিকে সাওরী-জাফর-তৎপিতা-জাবির নবী (ﷺ) সনদে বর্ণিত আছে বলে জানতে পারেননি। আমি দেখেছি তিনি এই হাদীসটিকে মাহফুয বা সংরক্ষিত বলে গণ্য করতেন না। তিনি বলেন, সাওরী আবু ইসহাক মুজাহিদ সনদে এটি মুরসাল হিসাবে বর্ণিত আছে।
815

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ كَمْ حَجَّ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ حَجَّةٌ وَاحِدَةٌ وَاعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ عُمْرَةٌ فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةُ الْحُدَيْبِيَةِ وَعُمْرَةٌ مَعَ حَجَّتِهِ وَعُمْرَةُ الْجِعِرَّانَةِ إِذْ قَسَّمَ غَنِيمَةَ حُنَيْنٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَحَبَّانُ بْنُ هِلاَلٍ هُوَ أَبُو حَبِيبٍ الْبَصْرِيُّ هُوَ جَلِيلٌ ثِقَةٌ وَثَّقَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ .

৮১৪. ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ..... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) কে বললাম, নবী (ﷺ) কয়বার হজ্জ করেছেন? তিনি বললেন, রাসূল (ﷺ) একবার হজ্জ এবং চারবার উমরা করেছেন। যিলকাদ মাসে একটি উমরা, হুদায়বিয়ার উমরা, হজ্জের সঙ্গে একটি এবং জি’ইররানার থেকে একটি, সে সময় তিনি হুনায়ন যুদ্ধে লব্ধ গনিমত বন্টন করেছিলেন। - বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। রাবী হাব্বান ইবনে হিলাল হলেন আবু হাবীব আল-বসরী একজন মহান ও নির্ভরযোগ্য রাবী। প্রখ্যাত হাদীসবিদ ইয়াহয়া ইবনে সাঈদ আল-কাত্তান (রাহঃ) তার নির্ভরযোগ্যতা সম্পর্কে উল্লেখ করেছেন।

নবী (ﷺ) কতবার উমরা করেছেন?

باب مَا جَاءَ كَمِ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم

816
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْعَطَّارُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ عُمْرَةَ الْحُدَيْبِيَةِ وَعُمْرَةَ الثَّانِيَةِ مِنْ قَابِلٍ وَعُمْرَةَ الْقَضَاءِ فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةَ الثَّالِثَةِ مِنَ الْجِعِرَّانَةِ وَالرَّابِعَةِ الَّتِي مَعَ حَجَّتِهِ.
قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
وَرَوَى ابْنُ عُيَيْنَةَ، هَذَا الْحَدِيثَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ . وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮১৫. কুতায়বা (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসুল (ﷺ) চারবার উমরা করেছেন। হুদায়বিয়ার উমরা, এর পরবর্তী বছর দ্বিতীয় উমরা এটি ছিল যিলকাদ মাসে কাযা উমরা হিসাবে, তৃতীয় উমরা হল জিইররানা নামক নামক স্থান থেকে, চতুর্থ উমরা হল তাঁর হজ্জের সঙ্গে। - ইবনে মাজাহ

এই বিষয়ে আনাস, আব্দুল্লাহ ইবনে আমর ও ইবনে উমর (রাযিঃ) থেকেও বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব। ইবনে উআয়না (রাহঃ) এই হাদীসটিকে আমর ইবনে দীনার ইকরিমা (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) চারবার উমরা করেছেন। এই সনদে তিনি ইবনে আব্বাস (রাযিঃ) এর উল্লেখ করেননি।
816

حَدَّثَنَا بِذَلِكَ سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ عِكْرِمَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ نَحْوَهُ .

৮১৬. সাঈদ ইবনে আব্দুর রহমান আল-মাখযুমী (রাহঃ) ...... ইকরিমা (রাহঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

কোন জায়গা থেকে নবী (ﷺ) ইহরাম বেঁধেছেন?

باب مَا جَاءَ مِنْ أَىِّ مَوْضِعٍ أَحْرَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم .

817

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْحَجَّ أَذَّنَ فِي النَّاسِ فَاجْتَمَعُوا فَلَمَّا أَتَى الْبَيْدَاءَ أَحْرَمَ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَنَسٍ وَالْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৮১৭. ইবনে আবু উমর (রাহঃ) ...... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যখন হজ্জ করার ইচ্ছা করলেন তখন লোকদের মাঝে ঘোষণা দিলেন, এতে তারা একত্রিত হল। পরে যুল হুলাইফার নিকটবর্তী বায়দা নামক স্থানে পৌছে ইহরাম বাঁধেন।

এই বিষয়ে ইবনে উমর,আনাস, মিসওয়ার ইবনে মাখরামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, জাবির (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
818

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ الْبَيْدَاءُ الَّتِي يَكْذِبُونَ فِيهَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاللَّهِ مَا أَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ مِنْ عِنْدِ الْمَسْجِدِ مِنْ عِنْدِ الشَّجَرَةِ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৮১৮. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বায়দা হল এমন একটি জায়গা, যে ব্যাপারে তোমরা রাসূলুল্লাহ (ﷺ) কে জড়িয়ে (ইহরাম সম্পর্কে) ভুল আরোপ করে থাক। আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ) (যুল হুলাইফার) মসজিদের কাছে একটি বৃক্ষের পাশে ইহরামের তাকবীর উচ্চারণ করেছিলেন। - বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ।

নবী (ﷺ) কখন ইহরাম বাঁধেন?

باب مَا جَاءَ مَتَى أَحْرَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم

819

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ، عَنْ خُصَيْفٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَهَلَّ فِي دُبُرِ الصَّلاَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُ أَحَدًا رَوَاهُ غَيْرَ عَبْدِ السَّلاَمِ بْنِ حَرْبٍ . وَهُوَ الَّذِي يَسْتَحِبُّهُ أَهْلُ الْعِلْمِ أَنْ يُحْرِمَ الرَّجُلُ فِي دُبُرِ الصَّلاَةِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮১৯. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) নামাযের পর ইহরামের তাকবীর উচ্চারণ করেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। আব্দুস সালাম ইবনে হারব ছাড়া আর কেউ এটি রিওয়ায়াত করেছেন বলে আমরা জানি না। নামাযের পর ইহরাম বাঁধা আলিমগণ মুস্তাহাব বলে মনে করেন।

ইফরাদ হজ্জ প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي إِفْرَادِ الْحَجِّ

820
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، قِرَاءَةً عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَفْرَدَ الْحَجَّ . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ .
وَرُوِيَ عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَفْرَدَ الْحَجَّ وَأَفْرَدَ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ .
حَدَّثَنَا بِذَلِكَ قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ الصَّائِغُ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ بِهَذَا . قَالَ أَبُو عِيسَى وَقَالَ الثَّوْرِيُّ إِنْ أَفْرَدْتَ الْحَجَّ فَحَسَنٌ وَإِنْ قَرَنْتَ فَحَسَنٌ وَإِنْ تَمَتَّعْتَ فَحَسَنٌ . وَقَالَ الشَّافِعِيُّ مِثْلَهُ . وَقَالَ أَحَبُّ إِلَيْنَا الإِفْرَادُ ثُمَّ التَّمَتُّعُ ثُمَّ الْقِرَانُ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৮২০. আবু মুসআব (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইফরাদ* হজ্জ করেছেন। - ইবনে মাজাহ

এই বিষয়ে জাবির ও ইবনে উমর (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম হাদীসটিকে আমলের জন্য গ্রহণ করেছেন। ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ইফরাদ হজ্জ করেছেন এবং আবু বকর, উমর ও উসমান (রাযিঃ)ও ইফরাদ হজ্জ করেছেন।

কুতায়বা (রাহঃ) ....... ইবনে উমর (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইমাম সাওরী (রাহঃ) বলেছেন, যদি ইফরাদ হজ্জ কর তবে তাও উত্তম, কিরান* যদি কর তাও উত্তম আর তামাত্তু** যদি কর তবে তাও উত্তম। ইমাম শাফেঈ (রাহঃ) ও অনুরূপ কথা বলেছেন। তিনি আরো বলেন, আমাদের নিকট সবচে পছন্দনীয় হল ইফরাদ এরপর তামাত্তু এরপর কিরান।

*ইহরাম বাধার সময় হজ্জ ও উমরা উভয়ের নিয়ত করা।
**ইহরাম বাধার সময় প্রথমে উমরার নিয়ত করা এবং তা আদায় করার পর একই সফরে হজ্জ আদায় করা।

হজ্জ ও উমরা একসঙ্গে আদায় করা।

باب مَا جَاءَ فِي الْجَمْعِ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ

821

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " لَبَّيْكَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا . وَاخْتَارُوهُ مِنْ أَهْلِ الْكُوفَةِ وَغَيْرِهِمْ .

৮২২. কুতায়বা (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) কে (ইহরামের সময়) لَبَّيْكَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ - উমরা ও হজ্জ উভয়ের (নিয়তে) লাব্বায়েক বলতে শুনেছি। - ইবনে মাজাহ

এই বিষয়ে উমর ও ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম আমলের ক্ষেত্রে এই হাদীসটিকে গ্রহণ করেছেন। কূফাবাসী ফকীহগণ ও অপরাপর আলিম একে অধিক পছন্দনীয় বলে গ্রহণ করেছেন।

তামাত্তু হজ্জ।

باب مَا جَاءَ فِي التَّمَتُّعِ

822

حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ لَيْثٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ تَمَتَّعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَأَوَّلُ مَنْ نَهَى عَنْهَا مُعَاوِيَةُ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮২৩. আবু মুসা মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) আবু বকর, উমর ও উসমান (রাযিঃ) তামাত্তু হজ্জ করেছেন। মুআবিয়া (রাযিঃ)-ই প্রথম তা নিষেধ করেন।

823

حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ، أَنَّهُ سَمِعَ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، وَالضَّحَّاكَ بْنَ قَيْسٍ، وَهُمَا، يَذْكُرَانِ التَّمَتُّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَقَالَ الضَّحَّاكُ بْنُ قَيْسٍ لاَ يَصْنَعُ ذَلِكَ إِلاَّ مَنْ جَهِلَ أَمْرَ اللَّهِ . فَقَالَ سَعْدٌ بِئْسَ مَا قُلْتَ يَا ابْنَ أَخِي . فَقَالَ الضَّحَّاكُ بْنُ قَيْسٍ فَإِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَدْ نَهَى عَنْ ذَلِكَ . فَقَالَ سَعْدٌ قَدْ صَنَعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَنَعْنَاهَا مَعَهُ . قَالَ هَذَا حَدِيثٌ صَحِيحٌ .

Narrator: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

৮২৪. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ...... মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে নাওফাল (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হজ্জের সঙ্গে উমরা একত্রিত করে তামাত্তু হজ্জ করা সম্পর্কে সা’দ ইবনে আবু ওয়াক্কাস ও যাহহাক ইবনে কায়স (রাযিঃ) কে আলোচনা করতে শুনেছেন। যাহহাক ইবনে কায়স (রাযিঃ) বললেন, আল্লাহ তাআলার নির্দেশ সম্পর্কে অজ্ঞ ব্যক্তি ব্যতীত কেউ এ কাজ করতে পারে না। সা’দ (রাযিঃ) বললেন, হে ভ্রাতুষ্পুত্র! তুমি কত মন্দ কথা বললে। যাহহাক বললেন, উমর ইবনে খাত্তাব (রাযিঃ) তো এটা নিষেধ করেছেন। তখন সা’দ (রাযিঃ) বললেন, রাসুল (ﷺ) নিজেও তা করেছেন, আমরাও তাঁর সঙ্গে থেকে তা করেছি।

(আবু ঈসা বলেন) এই হাদীসটি সহীহ।
824

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ رَجُلاً، مِنْ أَهْلِ الشَّامِ وَهُوَ يَسْأَلُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَنِ التَّمَتُّعِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ هِيَ حَلاَلٌ . فَقَالَ الشَّامِيُّ إِنَّ أَبَاكَ قَدْ نَهَى عَنْهَا . فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَرَأَيْتَ إِنْ كَانَ أَبِي نَهَى عَنْهَا وَصَنَعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَأَمْرَ أَبِي نَتَّبِعُ أَمْ أَمْرَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ الرَّجُلُ بَلْ أَمْرَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَ لَقَدْ صَنَعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعُثْمَانَ وَجَابِرٍ وَسَعْدٍ وَأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ وَابْنِ عُمَرَ . وَقَدِ اخْتَارَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمُ التَّمَتُّعَ بِالْعُمْرَةِ . وَالتَّمَتُّعُ أَنْ يَدْخُلَ الرَّجُلُ بِعُمْرَةٍ فِي أَشْهُرِ الْحَجِّ ثُمَّ يُقِيمَ حَتَّى يَحُجَّ فَهُوَ مُتَمَتِّعٌ وَعَلَيْهِ دَمٌ مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ فَإِنْ لَمْ يَجِدْ صَامَ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةً إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ وَيُسْتَحَبُّ لِلْمُتَمَتِّعِ إِذَا صَامَ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الْحَجِّ أَنْ يَصُومَ فِي الْعَشْرِ وَيَكُونَ آخِرُهَا يَوْمَ عَرَفَةَ فَإِنْ لَمْ يَصُمْ فِي الْعَشْرِ صَامَ أَيَّامَ التَّشْرِيقِ فِي قَوْلِ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمُ ابْنُ عُمَرَ وَعَائِشَةُ وَبِهِ يَقُولُ مَالِكٌ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ بَعْضُهُمْ لاَ يَصُومُ أَيَّامَ التَّشْرِيقِ . وَهُوَ قَوْلُ أَهْلِ الْكُوفَةِ . قَالَ أَبُو عِيسَى وَأَهْلُ الْحَدِيثِ يَخْتَارُونَ التَّمَتُّعَ بِالْعُمْرَةِ فِي الْحَجِّ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৮২৫. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ..... সালিম ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হজ্জের সঙ্গে একত্র করে তামাত্তু করা সম্পর্কে তিনি জনৈক সিরিয়াবাসী ব্যক্তিকে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) এর কাছে প্রশ্ন করতে শুনেছেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বললেন, তা করা বৈধ। সিরিয়াবাসী ব্যক্তিটি বলল, আপনার পিতা তো তা করতে নিষেধ করতেন। আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বললেন, তুমি কি মনে কর, কোন বিষয় যদি আমার পিতা নিষেধ করেন আর রাসূলুল্লাহ (ﷺ) তা করে থাকেন তবে সেক্ষেত্রে কি আমার পিতার অনুসরণ করা হবে, না রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুসরণ করা হবে? লোকটি বলল, রাসূলুল্লাহ (ﷺ) এর কাজেরই তো (অনুসরণ করা হবে)। তিনি বললেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) তা (তামাত্তু) করেছেন।

এ হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আলী, উসমান, জাবির, সা’দ, আসমা বিনতে আবু বকর ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান। সাহাবী ও অপরাপর আলিমগণের একদল (হজ্জ ও) উমরা একসঙ্গে করে তামাত্তু করার বিষয়টিকে পছন্দনীয় বলে গ্রহণ করেছেন। তামাত্তু হল একজন (মীকাত থেকে) হজ্জের মাসসমূহে উমরার (এর ইহরাম বেঁধে মক্কায়) দাখিল হবে এবং তা সমাধা করে হজ্জ করা পর্যন্ত ইহরাম অবস্থায় অবস্থান করবে। এমতাবস্থায় এই ব্যক্তিটি হবে মুতামাত্তি- তামাত্তু পালনকারী। তার জন্য যে প্রকারের হাদী (কুরবানীর পশু) সহজ হয় তা কুরবানী করবে। যদি কেউ তাতে সক্ষম না হয় তবে সে হজ্জের সময় তিন এবং বাড়ি প্রত্যাবর্তনকালে সাত দিন রোযা পালন করবে। তামাত্তু পালনকারী যখন হজ্জের সময় দিন রোযা পালন করবে তখন মুস্তাহাব হল যিলহজ্জ মাসের দশ দিনের মধ্যে এমনভাবে তা করতে যে আরাফার দিন যেম তার রোযার শেষ দিন হয়। যদি সে এই দশের ভিতর রোযা পালন না করে। তবে কতক সাহাবীর মতে সে আইয়্যামে তাশরীকের মাঝে (যিলহজ্জ মাসের ১১, ১২, ১৩ তারিখ) তা পালন করবে। এ হল ইবনে উমর ও আয়িশা (রাযিঃ)-এর অভিমত। ইমাম মালিক,শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) ও এই মত ব্যক্ত করেছেন। কতক আলেম বলেন, আইয়্যামে তাশরীকে রোযা পালন করবে না। এ হল কুফাবাসী আলিমগণ -এর অভিমত। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীস বিশেষজ্ঞ আলিমগণ হজ্জের সঙ্গে উমরা করে তামাত্তু করা পছন্দনীয় আমল বলে গ্রহণ করেছেন। এ হলো ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) (প্রমুখ) এর অভিমত।

তালবিয়া প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي التَّلْبِيَةِ

825

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ تَلْبِيَةَ النَّبِيِّ، صلى الله عليه وسلم كَانَتْ " لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَجَابِرٍ وَعَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَهُوَ قَوْلُ سُفْيَانَ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . قَالَ الشَّافِعِيُّ وَإِنْ زَادَ فِي التَّلْبِيَةِ شَيْئًا مِنْ تَعْظِيمِ اللَّهِ فَلاَ بَأْسَ إِنْ شَاءَ اللَّهُ وَأَحَبُّ إِلَىَّ أَنْ يَقْتَصِرَ عَلَى تَلْبِيَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ الشَّافِعِيُّ وَإِنَّمَا قُلْنَا لاَ بَأْسَ بِزِيَادَةِ تَعْظِيمِ اللَّهِ فِيهَا لِمَا جَاءَ عَنِ ابْنِ عُمَرَ وَهُوَ حَفِظَ التَّلْبِيَةَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ زَادَ ابْنُ عُمَرَ فِي تَلْبِيَتِهِ مِنْ قِبَلِهِ لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৮২৬. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন নবী (ﷺ) এর তালবিয়া ছিলঃ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ

আমি হাযির হে আল্লাহ! আমি হাযির; শরীক নাই কেউ তোমার,আমি, হাযির; সব হামদ ও সব নিআমত তো তোমারই আর সব সামরাজ্যও; কোন শরীক নাই তোমার। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন এই বিষয়ে ইবনে মাসউদ, জাবির, আয়িশা, ইবনে আব্বাস ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্। সাহাবী ও অপরাপর আলেমগণ এই হাদীসটির উপর আমল করেছেন, এ হল সুফিয়ান সাওরী, শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন আল্লাহ তাআলার মহত্ব ব্যঞ্জক কোন শব্দ যদি কেউ তালবিয়াতে বৃদ্ধি করে তবে ইনশাআল্লাহ্ এতে কোন দোষ নেই। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) পঠিত তালবিয়াতের উপর সীমাবদ্ধ থাকাই আমার নিকট অধিক প্রিয়।

ইমাম শাফিঈ (রাহঃ) বলেন আল্লাহ তাআলার মহত্ব ব্যঞ্জক কোন শব্দ তালবিয়াতে বৃদ্ধি ঘটালে কোন দোষ নাই। দলীল হল ইবনে উমর (রাযিঃ) এর এই রিওয়ায়াতটি। তিনি রাসূলুল্লাহ(ﷺ) থেকে তালবিয়ার শব্দ সংরক্ষণ করেছেন। এরপরও তিনি নিজের তরফ থেকে এতে বৃদ্ধি করেছেনঃ لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ
826

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ أَهَلَّ فَانْطَلَقَ يُهِلُّ فَيَقُولُ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ . قَالَ وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَقُولُ هَذِهِ تَلْبِيَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . وَكَانَ يَزِيدُ مِنْ عِنْدِهِ فِي أَثَرِ تَلْبِيَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৮২৭. কুতায়বা (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি যখন ইহরাম বাঁধতেন তখন উচ্চস্বরে বলতেনঃ

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ

রাবী বলেন যে, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলতেন, এ হল রাসূলুল্লাহ (ﷺ) এর তালবিয়া। তিনি রাসূলুল্লাহ (ﷺ)- এর তালবিয়ার শেষে নিজে থেকে এই দু'আ পড়তেনঃ

لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ

বান্দা হাযির, বান্দা হাযির, আমি ভাগ্যবান এবং সকল কল্যাণ তোমারই হাতে, বান্দা হাযির, সব কুরবানী তোমার জন্যই, আমল তোমার জন্যই। - বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ্।

তালবিয়া ও নাহরের ফযীলত।

باب مَا جَاءَ فِي فَضْلِ التَّلْبِيَةِ وَالنَّحْرِ

827

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَرْبُوعٍ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ أَىُّ الْحَجِّ أَفْضَلُ قَالَ " الْعَجُّ وَالثَّجُّ " .

Narrator: হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)

৮২৮. মুহাম্মাদ ইবনে রাফি (রাহঃ) ..... আবু বকর সিদ্দীক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, কোন ধরণের হজ্জ সবচে উত্তম? তিনি বললেনঃ ″আল - আজ্জু - ওয়াচ্ছাজ্জু’’ উচ্চস্বরে তালবিয়া পাঠ আর উট কুরবানী দেওয়া। - ইবনে মাজাহ

828
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ مُسْلِمٍ يُلَبِّي إِلاَّ لَبَّى مَنْ عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ مِنْ حَجَرٍ أَوْ شَجَرٍ أَوْ مَدَرٍ حَتَّى تَنْقَطِعَ الأَرْضُ مِنْ هَا هُنَا وَهَا هُنَا " .
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ أَبُو عَمْرٍو الْبَصْرِيُّ، قَالاَ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي بَكْرٍ حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي فُدَيْكٍ عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ . وَمُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ لَمْ يَسْمَعْ مِنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَرْبُوعٍ وَقَدْ رَوَى مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَرْبُوعٍ عَنْ أَبِيهِ غَيْرَ هَذَا الْحَدِيثِ . وَرَوَى أَبُو نُعَيْمٍ الطَّحَّانُ ضِرَارُ بْنُ صُرَدٍ هَذَا الْحَدِيثَ عَنِ ابْنِ أَبِي فُدَيْكٍ عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَرْبُوعٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بَكْرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَأَخْطَأَ فِيهِ ضِرَارٌ . قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ أَحْمَدَ بْنَ الْحَسَنِ يَقُولُ قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ مَنْ قَالَ فِي هَذَا الْحَدِيثِ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَرْبُوعٍ عَنْ أَبِيهِ فَقَدْ أَخْطَأَ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ وَذَكَرْتُ لَهُ حَدِيثَ ضِرَارِ بْنِ صُرَدٍ عَنِ ابْنِ أَبِي فُدَيْكٍ فَقَالَ هُوَ خَطَأٌ . فَقُلْتُ قَدْ رَوَاهُ غَيْرُهُ عَنِ ابْنِ أَبِي فُدَيْكٍ أَيْضًا مِثْلَ رِوَايَتِهِ . فَقَالَ لاَ شَىْءَ إِنَّمَا رَوَوْهُ عَنِ ابْنِ أَبِي فُدَيْكٍ وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ . وَرَأَيْتُهُ يُضَعِّفُ ضِرَارَ بْنَ صُرَدٍ . وَالْعَجُّ هُوَ رَفْعُ الصَّوْتِ بِالتَّلْبِيَةِ . وَالثَّجُّ هُوَ نَحْرُ الْبُدْنِ .

Narrator: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)

৮২৯. হানানদ (রাহঃ) ...... সাহল ইবনে সা‘দ (রাযিঃ) থেকে বির্ণত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন মুসলিম যখন তালবিয়া পাঠ করে তখন তার ডানে ও বামের যত পাথর, গাছ, মাটি, সবকিছুই তার সাথে তালবিয়াত পাঠ করে। এমনকি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যেয়ে তা শেষ হয়।

হাসান ইবনে মুহাম্মাদ যা‘ফরানী ও আব্দুর রহমান ইবনে আসওয়াদ আবু আমর বসরী (রাহঃ) .... সাহল ইবনে সা‘দ (রাযিঃ) সূত্রে ইসমাঈল ইবনে আয়্যাশের রিওয়ায়াতের অনুরূপ (৮২৯নং) নবী (ﷺ) থেকে বর্ণিত আছে।

এই বিষয়ে ইবনে উমর ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন আবু বকর (রাযিঃ) বর্ণিত হাদীসটি (৮২৮নং) গারীব। ইবনে আবু ফুদায়ক যাহ্হাক ইবনে উসমান এর সূত্র ছাড়া এটি বর্ণিত আছে বলে আমার জানা নাই। আর আব্দুর রহমান ইবনে ইয়ারবূ‘ থেকে রাবী মুহাম্মাদ ইবনে মুনকাদির কোন রিওয়ায়াত শেনেননি। মুহাম্মাদ ইবনে মুনকাদির অন্য হাদীস সাঈদ ইবনে আব্দুর রহমান ইবনে ইয়ারবূ‘ তার পিতা সূত্রে রিওয়ায়াত করেছেন। আবু নুআয়ম তাহ্হাস যিরার ইবনে সূরাদ এই হাদীসটিকে ইবনে আবু ফুদায়ক যাহ্হাক ইবনে উসমান মুহাম্মাদ ইবনে মুনকাদির সাঈদ ইবনে আব্দুর রহমান ইবনে ইয়ারবূ‘ তার পিতার সূত্রে আবু বকর (রাযিঃ) সনদে বর্ণনা করেছেন। কিন্তু এতে যিরার ভুল করেছেন।

ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, আহমাদ ইবনে হাসানকে আমি বলতে শুনেছি যে, আহমদ ইবনে হাম্বাল (রাহঃ) বলেছেন যে, রাবী মুহাম্মাদ ইবনে মুনকাদির ইবনে আব্দুর রহমান ইবনে ইয়ারবূ তার পিতা আব্দুর রহমান এইভাবে যিনি হাদীসটির সূত্র উল্লেখ করেছেন তিনি ভূল করেছেন। আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, আমি যিরার ইবনে সূরাদ ইবনে আবু ফুদায়ক সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ)-এর নিকট উল্লেখ করলে তিনি বললেন, এটি ভুল। আমি বললাম, যিরার ছাড়াও অন্যান্য রাবী ইবনে আবু ফুদায়ক থেকে অনূরূপ রিওয়ায়াত করেছেন। তিনি বললেন, এগুলো কিছু নয়। এরা ইবনে আবু ফুদায়ক থেকে অনূরূপ রিওয়ায়াত করেছেন অথচ এতে সাঈদ ইবনে আব্দুর রহমান-এর উল্লেখ করেননি। আমি দেখেছি যে, মুহাম্মাদ আল- বুখারী (রাহঃ) যিরার ইবনে সূরাদকে যাঈফ সাব্যস্ত করেছেন। হাদীসে উল্লেখিত الْعَجُّ অর্থ হল উচ্চস্বরে তালবিয়া পাঠ করা الثَّجُّ অর্থ পশু কুরবানী করা।

উচ্চস্বরে তালবিয়া পাঠ করা।

باب مَا جَاءَ فِي رَفْعِ الصَّوْتِ بِالتَّلْبِيَةِ

829

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، وَهُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ خَلاَّدِ بْنِ السَّائِبِ بْنِ خَلاَّدٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَتَانِي جِبْرِيلُ فَأَمَرَنِي أَنْ آمُرَ أَصْحَابِي أَنْ يَرْفَعُوا أَصْوَاتَهُمْ بِالإِهْلاَلِ وَالتَّلْبِيَةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ خَلاَّدٍ عَنْ أَبِيهِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ خَلاَّدِ بْنِ السَّائِبِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَلاَ يَصِحُّ وَالصَّحِيحُ هُوَ عَنْ خَلاَّدِ بْنِ السَّائِبِ عَنْ أَبِيهِ . وَهُوَ خَلاَّدُ بْنُ السَّائِبِ بْنِ خَلاَّدِ بْنِ سُوَيْدٍ الأَنْصَارِيُّ عَنْ أَبِيهِ.

৮৩১. আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ..... খাল্লাদ ইবনে সাঈব ইবনে খাল্লাদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আমার কাছে জিবরাঈল (আলাইহি ওয়াসাল্লাম) এসে বললেন যে, আমি যেন আমার সাহাবীদের উচ্চস্বরে তালবিয়া পাঠের নির্দেশ দান করি। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, খাল্লাদ তাঁর পিতার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। এটি সহীহ্ নয়। খাল্লাদ, আবু হুরায়রা ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

ইহরামের সময় গোসল করা।

باب مَا جَاءَ فِي الاِغْتِسَالِ عِنْدَ الإِحْرَامِ

830

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَعْقُوبَ الْمَدَنِيُّ، عَنِ ابْنِ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم تَجَرَّدَ لإِهْلاَلِهِ وَاغْتَسَلَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدِ اسْتَحَبَّ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ الاِغْتِسَالَ عِنْدَ الإِحْرَامِ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ .

Narrator: যায়দ ইবনে ছাবিত (রাঃ)

৮৩২. আব্দুল্লাহ ইবনে আবু যিয়াদ (রাহঃ) ..... যায়দ ইবনে সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি দেখেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইহরামের উদ্দেশ্যে (সিলাই করা) পোশাক খুলে ফেলেছেন ও গোসল করেছেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। কোন কোন আলিম ইহরামের সময় গোসল করা মুস্তাহাব বলে অভিমত দিয়েছেন। এ হল ইমাম শাফিঈ (রাহঃ)-এর অভিমত।

মক্কায় হারাম শরীফের বাইরের লোকদের জন্য ইহরাম বাধার নির্ধারিত স্থান।

باب مَا جَاءَ فِي مَوَاقِيتِ الإِحْرَامِ لأَهْلِ الآفَاقِ

831

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، قَالَ مِنْ أَيْنَ نُهِلُّ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ " يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ وَأَهْلُ الشَّامِ مِنَ الْجُحْفَةِ وَأَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ " . قَالَ وَيَقُولُونَ وَأَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৮৩৩. আহমদ ইবনে মানী (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ! আমরা কোথা থেকে ইহরাম বাঁধব? তিনি বললেনঃ মদীনাবাসীরা যুল হুলাইফা থেকে, শামবাসীরা জূহ্ফা থেকে, নাজদ বাসীরা কারন থেকে। তিনি আরো বললেন, ইয়ামান বাসীরা ইয়ালামলাম থেকে ইহরাম বাঁধবে। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে ইবনে আব্বাস, জাবির ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বললেন ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্। আলিমগণ এতদনুসারে আমলের অভিমত গ্রহণ করেছেন।
832

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْمَشْرِقِ الْعَقِيقَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَمُحَمَّدُ بْنُ عَلِيٍّ هُوَ أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৩৪. আবু কুয়ায়ব (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পুর্বাঞ্চলের লোকদের জন্য (যাতু ইরাকের নিকটবর্তী) আকীক নামক স্থানকে মীকাত হিসাবে নির্ধারণ করেছেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান।

যে সব পোশাক মুহরিম (ইহরাম রত) ব্যক্তির জন্য পরিধান করা জায়েয নয়।

باب مَا جَاءَ فِيمَا لاَ يَجُوزُ لِلْمُحْرِمِ لُبْسُهُ

833

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَاذَا تَأْمُرُنَا أَنْ نَلْبَسَ مِنَ الثِّيَابِ فِي الْحَرَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَلْبَسُوا الْقُمُصَ وَلاَ السَّرَاوِيلاَتِ وَلاَ الْبَرَانِسَ وَلاَ الْعَمَائِمَ وَلاَ الْخِفَافَ إِلاَّ أَنْ يَكُونَ أَحَدٌ لَيْسَتْ لَهُ نَعْلاَنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ وَلاَ تَلْبَسُوا شَيْئًا مِنَ الثِّيَابِ مَسَّهُ الزَّعْفَرَانُ وَلاَ الْوَرْسُ وَلاَ تَنْتَقِبِ الْمَرْأَةُ الْحَرَامُ وَلاَ تَلْبَسِ الْقُفَّازَيْنِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৮৩৫. কুতায়বা (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলনে জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল ইয়া রাসূলাল্লাহ্! আপনি ইহরাম অবস্থায় কি ধরণের পোশাক পরিধান করতে নির্দেশ দেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, জামা, পায়জামা, টুপী, পাগড়ী এবং মোজা পরিধান করবে না, তবে তবে কারো যদি চপ্পল না থাকে তবে সে পায়ে এমন দু’টি চামড়ার মোজা পরিধান করবে যা পায়ের পাতার উপরের উঁচু হাড়ের নীচে থাকে। জাফরান এবং ওয়াবাস রং - এ রঞ্জিত কোন পোশাক পরতে পারবে না। মুহরিম মহিলারা মুখ ঢাকবে না এবং হাতে মোজা পরিধান করবে না। - আবু দাউদ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্। আলিমগণ এতদনুসারে আমলের অভিমত গ্রহণ করছেন।

ইহরাম পালনকারী ব্যক্তির যদি তহবন্দ ও চপ্পল জোগাড় করতে না পারে তবে তার পায় জামা ও চামড়ার মোজা পরিধান করা।

باب مَا جَاءَ فِي لُبْسِ السَّرَاوِيلِ وَالْخُفَّيْنِ لِلْمُحْرِمِ إِذَا لَمْ يَجِدِ الإِزَارَ وَالنَّعْلَيْنِ .

834
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا أَيُّوبُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الْمُحْرِمُ إِذَا لَمْ يَجِدِ الإِزَارَ فَلْيَلْبَسِ السَّرَاوِيلَ وَإِذَا لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ " .
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرٍو، نَحْوَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ، وَجَابِرٍ، . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا لَمْ يَجِدِ الْمُحْرِمُ الإِزَارَ لَبِسَ السَّرَاوِيلَ وَإِذَا لَمْ يَجِدِ النَّعْلَيْنِ لَبِسَ الْخُفَّيْنِ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ . وَقَالَ بَعْضُهُمْ عَلَى حَدِيثِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " إِذَا لَمْ يَجِدْ نَعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ " . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَبِهِ يَقُولُ مَالِكٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৩৬. আহমাদ ইবনে আয্ যাবয়ী আলু বসরী (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,রাসূলুল্লাহ (ﷺ)- কে বলতে শুনেছি যে, ইহরাম পালনকারী ব্যক্তি যদি তহবন্দ যোগাড় করতে না পারে তবে সে পায়জামাই পরিধান করবে, আর যদি সে চপ্পল যোগাড় করতে না পারে তবে চামড়ার মোজা পরিধান করবে। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

কুতায়বা (রাহঃ) আমর (রাযিঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে। এই বিষয়ে ইবনে উমর ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম এই হাদীস অনুসারে আমলের অভিমত গ্রহণ করেছেন। তাঁরা বলেন, ইহরাম পালনকারী ব্যক্তি যদি তহবন্দ যোগাড় করতে না পারে তবে পায়জামাই পরিধান করবে আর যদি সে চপ্পল যোগাড় করতে না পারে তবে চামড়ার মোজা পরিধান করবে। এ হলো ইমাম আহমাদ (রাহঃ) এর বক্তব্য। আর কতক আলিম ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীস অনুসারে বলেন, চপ্পল না পেলে সে চামড়ার মোজা পরতে পারবে তবে সে যেন মোজা দু‘টি পায়ের পাতার উপরের উঁচু হাড়ের নীচ পর্যন্ত রাখে। এ হলো ইমাম সুফিয়ান সাওরী, শাফেঈ ও ইমাম মালিক (রাহঃ) এর অভিমত।

কোন ইহরাম পালনকারী ব্যক্তির গায়ে জামা বা জুব্বা থাকলে।

باب مَا جَاءَ فِي الَّذِي يُحْرِمُ وَعَلَيْهِ قَمِيصٌ أَوْ جُبَّةٌ

835

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَعْرَابِيًّا قَدْ أَحْرَمَ وَعَلَيْهِ جُبَّةٌ فَأَمَرَهُ أَنْ يَنْزِعَهَا .

Narrator: ইয়ালা ইবন উমাইয়া (রাঃ)

৮৩৭. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ...... ইয়ালা ইবনে উমাইয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জনৈক বেদুঈনকে ইহরাম অবস্থায় জুব্বা পরিহিত দেখতে পেলেন। তখন তিনি তাকে এটি খুলে ফেলতে নির্দেশ দিলেন। - আবু দাউদ, মুসলিম

836

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ . وَهَذَا أَصَحُّ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَاهُ قَتَادَةُ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ وَغَيْرُ وَاحِدٍ عَنْ عَطَاءٍ عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ . وَالصَّحِيحُ مَا رَوَى عَمْرُو بْنُ دِينَارٍ وَابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

Narrator: ইয়ালা ইবন উমাইয়া (রাঃ)

৮৩৮. ইবনে আবু উমর (রাহঃ) ...... ইয়ালা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) এর থেকে অনুরূপ মর্মে হাদীস বর্ণিত আছে।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি অধিকতর সহীহ। এই হাদীসটি সম্পর্কে একটি কাহিনীও রয়েছে।* কাতাদা হাজ্জাজ ইবনে আরতাত প্রমুখ আতা ইয়ালা ইবনে জুরায়জ আতা উমাইয়া (রাযিঃ) সূত্রে এইরূপই রিওয়ায়াত করেছেন। কিন্তু আমর ইবনে দীনার ইবনে জুরায়জ আতা সাফওয়ান ইবনে ইয়ালা তৎপিতা ইয়ালা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি হল সহীহ।

* ইয়া'লা (রাযিঃ) উমর (রাযিঃ)-কে বলেছিলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর ওহী নাযিল অবস্থায় তাঁকে আপনি আমাকে দেখাবেন? রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে জিইররানা নামক স্থানে অবস্থান করছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! সুগন্ধি লাগিয়ে যদি কেউ ইহরাম করে তবে কি হবে? রাসূলুল্লাহ চুপ করে রইলেন। এমতাবস্থায় ওহী নাযিল হচ্ছিল। তখন উমর (রাযিঃ) ইয়া'লা (রাযিঃ)-কে ইশারায় ডাকলেন, তিনি আসলেন। রাসূলুল্লাহ (ﷺ) একটি কাপড়ের দ্বারা ছায়াবৃত অবস্থায় ছিলেন। ইয়ালা (রাযিঃ)-এর ভিতর মাথা ঢুকিয়ে দেখেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর চেহারা মুবারক রক্তবর্ণ হয়ে গেছে এবং তাঁর গলা দিয়ে গড় গড় আওয়াজ হচ্ছে। যাহোক, এই অবস্থা অপসৃত হওয়ার পর তিনি উমরা সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তিটিকে ডেকে বললেনঃ উক্ত সুগন্ধি তিনবার ধুয়ে নাও এবং জুব্বাটি খুলে ফেল আর হজ্জের সময় যা করতে উমরাতেও তা করবে। (বুখারী)

ইহরাম পালনকারী ব্যক্তি কি কি প্রাণী হত্যা করতে পারে?

باب مَا يَقْتُلُ الْمُحْرِمُ مِنَ الدَّوَابِّ

837

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَمْسُ فَوَاسِقَ يُقْتَلْنَ فِي الْحَرَمِ الْفَأْرَةُ وَالْعَقْرَبُ وَالْغُرَابُ وَالْحُدَيَّا وَالْكَلْبُ الْعَقُورُ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৮৩৯. মুহাম্মাদ ইবনে আব্দুল মালিক ইবনে আবুশ শাওয়ারির (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাঁচটি অনিষ্টকারী প্রাণী হারামের ভিতরেও হত্যা করা যায়- ইঁদুর, বিচ্ছু, কাক, চিল, হিংস্র কুকুর। - ইবনে মাজাহ, মুসলিম

এই বিষয়ে ইবনে মাসউদ, ইবনে উমর, আবু হুরায়রা, আবু সাঈদ ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
838

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَقْتُلُ الْمُحْرِمُ السَّبُعَ الْعَادِيَ وَالْكَلْبَ الْعَقُورَ وَالْفَأْرَةَ وَالْعَقْرَبَ وَالْحِدَأَةَ وَالْغُرَابَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ . قَالُوا الْمُحْرِمُ يَقْتُلُ السَّبُعَ الْعَادِيَ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ . وَقَالَ الشَّافِعِيُّ كُلُّ سَبُعٍ عَدَا عَلَى النَّاسِ أَوْ عَلَى دَوَابِّهِمْ فَلِلْمُحْرِمِ قَتْلُهُ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৮৪০. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... আবু সাঈদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইহরাম পালনকারী ব্যক্তি হিংস্র প্রাণী, কুকুর, ইঁদুর, বিচ্ছু, চিল ও কাক হত্যা করতে পারে। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান। আলিমগণ এই হাদীস অনুসারে আমল গ্রহণের অভিমত দিয়েছেন। তাঁরা বলেন, ইহরাম পালনকারী ব্যক্তি হিংস্র প্রাণী ও কুকুর হত্যা করতে পারে। ইমাম সুফিয়ান সাওরী ও শাফেঈ (রাহঃ) এর অভিমত। ইমাম শাফেঈ (রাহঃ) বলেন, যে কোন হিংস্র প্রাণী যদি তা মানুষ বা তার পশুর উপর হামলা করে তবে সেটিকে ইহরাম পালনকারী ব্যক্তি হত্যা করতে পারবে।

ইহরাম পালনকারীর সিঙ্গা লাগানো।

باب مَا جَاءَ فِي الْحِجَامَةِ لِلْمُحْرِمِ

839

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، وَعَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم احْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَعَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَخَّصَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ فِي الْحِجَامَةِ لِلْمُحْرِمِ وَقَالُوا لاَ يَحْلِقُ شَعَرًا . وَقَالَ مَالِكٌ لاَ يَحْتَجِمُ الْمُحْرِمُ إِلاَّ مِنْ ضَرُورَةٍ . وَقَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ وَالشَّافِعِيُّ لاَ بَأْسَ أَنْ يَحْتَجِمَ الْمُحْرِمُ وَلاَ يَنْزِعُ شَعَرًا .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৪১. কুতায়বা (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) ইহরাম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। - ইবনে মাজাহ, বুখারি

এই বিষয়ে আনাস, আব্দুল্লাহ ইবনে বুহায়না ও জাবির (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমদের এক দল ইহরাম পালনকারীর জন্য সিঙ্গা লাগানোর অনুমতি দিয়েছেন। তাঁরা বলেন, এ অবস্থায় কোন চুল কামাবে না। ইমাম মালিক (রাহঃ) বলেন, প্রয়োজন ছাড়া ইহরাম পালনকারী সিঙ্গা লাগাবে না। সুফিয়ান সাওরী ও শাফেঈ (রাহঃ) বলেন, মুহরিম বা ইহরাম পালনকারী ব্যক্তির জন্য সিঙ্গা লাগানোতে কোন দোষ নাই। তবে সে (এর কারণে) চুল কামাবে না।

ইহরাম পালনকারীর বিবাহ করা মাকরুহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ تَزْوِيجِ الْمُحْرِمِ

840

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنْ نُبَيْهِ بْنِ وَهْبٍ، قَالَ أَرَادَ ابْنُ مَعْمَرٍ أَنْ يُنْكِحَ، ابْنَهُ فَبَعَثَنِي إِلَى أَبَانَ بْنِ عُثْمَانَ وَهُوَ أَمِيرُ الْمَوْسِمِ بِمَكَّةَ فَأَتَيْتُهُ فَقُلْتُ إِنَّ أَخَاكَ يُرِيدُ أَنْ يُنْكِحَ ابْنَهُ فَأَحَبَّ أَنْ يُشْهِدَكَ ذَلِكَ . قَالَ لاَ أُرَاهُ إِلاَّ أَعْرَابِيًّا جَافِيًا إِنَّ الْمُحْرِمَ لاَ يَنْكِحُ وَلاَ يُنْكِحُ . أَوْ كَمَا قَالَ ثُمَّ حَدَّثَ عَنْ عُثْمَانَ مِثْلَهُ يَرْفَعُهُ . وَفِي الْبَابِ عَنْ أَبِي رَافِعٍ وَمَيْمُونَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُثْمَانَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَابْنُ عُمَرَ وَهُوَ قَوْلُ بَعْضِ فُقَهَاءِ التَّابِعِينَ وَبِهِ يَقُولُ مَالِكٌ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ لاَ يَرَوْنَ أَنْ يَتَزَوَّجَ الْمُحْرِمُ قَالُوا فَإِنْ نَكَحَ فَنِكَاحُهُ بَاطِلٌ .

Narrator: নুবাইহ ইবনে ওয়াহব (রহঃ)

৮৪২. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... নুবায়হ ইবনে ওয়াহব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে মা‘মার তাঁর পুত্রকে বিবাহ করাতে ইচ্ছা করলেন। তাই তিনি আমীরুল হজ্জ আবান ইবনে উসমানের নিকট (এই বিষয়ে আলোচনা করতে) আমাকে পাঠালেন। আমি তাঁর কাছে এসে বললাম, আপনার ভ্রাতা তার পুত্রকে বিবাহ করাতে ইচ্ছা করেছেন এবং এই বিষয়ে তিনি আপনাকে সাক্ষী রাখতে চাচ্ছেন। তিনি বললেন, একে তো আমি মুর্খ বেদুঈনের মত দেখতে পাচ্ছি। ইহরাম পালনকারী তো বিবাহ করতেও পারে না করাতেও পারে না অথবা অনুরূপ বলেছেন। নুবায়হ বলেন, এরপর তিনি উসমান (রাযিঃ) এর বরাতে হাদীসকে মারফু হিসাবে বর্ণনা করেছেন। - ইবনে মাজাহ, মুসলিম

এই বিষয়ে আবু রাফি ও মায়মুনা (রাযিঃ) থেকেও বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, উসমান বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এই হাদীস অনুসারে নবী (ﷺ) এর কতক সাহাবী আমলের অভিমত দিয়েছেন। যেমন উমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবী তালিব, ইবনে উমর (রাযিঃ)। কতক তাবিঈ ফিকহবিদ এর বক্তব্যও এই। ইমাম মালিক, শাফেঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমতও এ-ই। কেউ মুহরিম অবস্থায় বিবাহ করতে পারে বলে তারা মনে করেন না। তাঁরা বলেন, কোন মুহরিম যদি বিবাহ করে তবে তা বাতিল বলে গণ্য হবে।
841

حَدَّثَنَا قُتَيْبَةُ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ تَزَوَّجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَيْمُونَةَ وَهُوَ حَلاَلٌ وَبَنَى بِهَا وَهُوَ حَلاَلٌ وَكُنْتُ أَنَا الرَّسُولَ فِيمَا بَيْنَهُمَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَلاَ نَعْلَمُ أَحَدًا أَسْنَدَهُ غَيْرَ حَمَّادِ بْنِ زَيْدٍ عَنْ مَطَرٍ الْوَرَّاقِ عَنْ رَبِيعَةَ . وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ رَبِيعَةَ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ حَلاَلٌ . رَوَاهُ مَالِكٌ مُرْسَلاً . قَالَ وَرَوَاهُ أَيْضًا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ عَنْ رَبِيعَةَ مُرْسَلاً . قَالَ أَبُو عِيسَى وَرُوِيَ عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ عَنْ مَيْمُونَةَ قَالَتْ تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ حَلاَلٌ . وَيَزِيدُ بْنُ الأَصَمِّ هُوَ ابْنُ أُخْتِ مَيْمُونَةَ .

Narrator: আবু রাফি‘ (রহঃ)

৮৪৩. কুতায়বা (রাহঃ) ...... আবু রাফি (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মায়মুনা (রাযিঃ) কে হালাল অবস্থায় বিবাহ করেছিলেন এবং হালাল অবস্থায়ই তাঁর সাথে বাসর হয়েছিল। আমিই তাদের মাঝে মাধ্যম হিসাবে ছিলাম।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান। হাম্মাদ ইবনে যায়দ মাতার আল-ওয়াররাক রাবীআ (রাহঃ) ছাড়া আর কেউ এটিকে মুরসাল হিসাবে রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নাই। মালিক ইবনে আনাস (রাহঃ) রাবীআ সুলাইমান ইবনে ইয়াসার সূত্রে বর্ণনা করেন যে, নবী (ﷺ) মায়মুনা (রাযিঃ) কে হালাল অবস্থায় বিবাহ করেছিলেন। এই রিওয়ায়াত মালিক মুরসাল হিসাবে বর্ণনা করেছেন। এটিকে সুলাইমান ইবনে বিলাল ও রাবীআ থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইয়াযীদ ইবনে আ‘সাম মায়মুনা (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হালাল অবস্থায় আমাকে বিবাহ করেন। কতক রাবী ইয়াযীদ ইবনে আসাম থেকে এই কথা বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইয়াযীদ ইবনে আসাম (রাযিঃ) হলেন, মায়মুনা (রাযিঃ) এর ভগ্নী-পুত্র।

এই বিষয়ে অনুমতি প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي ذَلِكَ

842

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حَبِيبٍ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَأَهْلُ الْكُوفَةِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৪৪. হুমায়দা ইবনে মাসআদা (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) মায়মুনা (রাযিঃ) কে ইহরাম অবস্থায় বিবাহ করেন। - ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম

এই বিষয়ে আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম এতদনুসারে আমলের অভিমত গ্রহণ করেছেন। ইমাম সুফিয়ান সাওরী ও কূফাবাসী আলিমদের অভিমত এ-ই।
843

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৪৫. কুতায়বা (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) মায়মুনা (রাযিঃ) কে ইহরামরত অবস্থায় বিবাহ করেছেন।

844

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْعَطَّارُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ سَمِعْتُ أَبَا الشَّعْثَاءِ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ . وَأَبُو الشَّعْثَاءِ اسْمُهُ جَابِرُ بْنُ زَيْدٍ . وَاخْتَلَفُوا فِي تَزْوِيجِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَيْمُونَةَ لأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَهَا فِي طَرِيقِ مَكَّةَ فَقَالَ بَعْضُهُمْ تَزَوَّجَهَا حَلاَلاً وَظَهَرَ أَمْرُ تَزْوِيجِهَا وَهُوَ مُحْرِمٌ ثُمَّ بَنَى بِهَا وَهُوَ حَلاَلٌ بِسَرِفَ فِي طَرِيقِ مَكَّةَ وَمَاتَتْ مَيْمُونَةُ بِسَرِفَ حَيْثُ بَنَى بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَدُفِنَتْ بِسَرِفَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৪৬. কুতায়বা (রাহঃ) ...... আবুশ শা‘ছা ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) মায়মুনা (রাযিঃ) কে ইহরাম অবস্থায় বিবাহ করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি সহীহ। রাবী আবুশ শা‘ছা এর নাম হল জাবির ইবনে যায়দ। মায়মুনা (রাযিঃ) কে নবী (ﷺ) কর্তৃক বিবাহের বিষয়ে রাবীদের এই মতবিরোধের কারণ নবী (ﷺ) তাকে মক্কার পথে বিবাহ করেছিলেন। কেউ কেউ বলেন, তিনি মায়মুনা (রাযিঃ) কে হালাল অবস্থায়ই বিবাহ করেছিলেন কিন্তু তার এই বিবাহের বিষয়টি যখন জানাজানি হয় তখন তিনি ছিলেন মুহরিম। এরপর মক্কার পথে সারিফ নামক স্থানে হালাল অবস্থায় বাসর হয়। রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে মায়মুনা (রাযিঃ) এর যেখানে বাসর শয্যা হয়েছিল পরবর্তীতে সেই সারিফ নামক স্থানেই তার ইন্‌তিকাল হয় এবং সেখানেই তাকে দাফন করা হয়।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

845

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ أَبَا فَزَارَةَ، يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزَوَّجَهَا وَهُوَ حَلاَلٌ وَبَنَى بِهَا حَلاَلاً وَمَاتَتْ بِسَرِفَ وَدَفَنَّاهَا فِي الظُّلَّةِ الَّتِي بَنَى بِهَا فِيهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَرَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ مُرْسَلاً أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ حَلاَلٌ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা (রাঃ)

৮৪৭. ইসহাক ইবনে মানসুর (রাহঃ) .... মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল (ﷺ) তাকে (উম্মতুল মুমিনিন মায়মুনা (রাযিঃ) কে) যখন বিবাহ করেন তখন তিনি হালাল ছিলেন এবং তার সঙ্গে যখন বাসর হয় তখনও তিনি হালাল অবস্থায় ছিলেন। পরবর্তীকালে মায়মুনা (রাযিঃ) সারিফেই মারা যান এবং যে ঝুপড়িতে রাসূল (ﷺ) এর সঙ্গে তার বাসর হয় সেখানে তাকে দাফন করা হয়। - ইবনে মাজাহ, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। একাধিক রাবী ইয়াযীদ ইবনে আসম থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন যে, রাসূল (ﷺ) হালাল অবস্থায় মায়মুনা (রাযিঃ) কে বিবাহ করেন।

শিকারের গোশত মুহরিমের পক্ষে খাওয়া।

باب مَا جَاءَ فِي أَكْلِ الصَّيْدِ لِلْمُحْرِمِ

846

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنِ الْمُطَّلِبِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " صَيْدُ الْبَرِّ لَكُمْ حَلاَلٌ وَأَنْتُمْ حُرُمٌ مَا لَمْ تَصِيدُوهُ أَوْ يُصَدْ لَكُمْ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي قَتَادَةَ وَطَلْحَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ مُفَسَّرٌ . وَالْمُطَّلِبُ لاَ نَعْرِفُ لَهُ سَمَاعًا مِنْ جَابِرٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ بِأَكْلِ الصَّيْدِ لِلْمُحْرِمِ بَأْسًا إِذَا لَمْ يَصْطَدْهُ أَوْ لَمْ يُصْطَدْ مِنْ أَجْلِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا أَحْسَنُ حَدِيثٍ رُوِيَ فِي هَذَا الْبَابِ وَأَفْسَرُ وَالَعَمَلُ عَلَى هَذَا وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৮৪৮. কুতায়বা (রাহঃ) .... জাবির (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইহরাম অবস্থায়ও শিকারকৃত স্থলজ প্রাণীর গোশত তোমাদের হালাল যতক্ষণ না তা তোমরা নিজেরা শিকার করবে বা তোমাদের উদ্দেশ্যে তা শিকার করা হবে।

এই বিষয়ে আবু কাতাদা ও তালহা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, জাবির (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। রাবী মুত্তালিব জাবির (রাযিঃ) থেকে হাদীস শুনেছেন কি না তা আমাদের জানা নেই। এই হাদীস অনুসারে কোন কোন আলিমের আমল রয়েছে, যদি মুহরিম ব্যক্তি নিজে শিকার না করে বা তার উদ্দেশ্যে শিকার করা না হয় তবে তার জন্য এর গোশত আহারে তারা কোন অসুবিধা মনে করেন না। ইমাম শাফেঈ (রাহঃ) বলেন, এই বিষয়ে যতগুলি হাদীস বর্ণিত আছে তন্মধ্যে এটি সবচেয়ে উত্তম এবং অধিকতর যুক্তিসম্মত। এতদনুসারে আমল করা যায়। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) এরও অভিমত।
847

حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ فَسَأَلَ أَصْحَابَهُ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا فَسَأَلَهُمْ رُمْحَهُ فَأَبَوْا عَلَيْهِ فَأَخَذَهُ ثُمَّ شَدَّ عَلَى الْحِمَارِ فَقَتَلَهُ فَأَكَلَ مِنْهُ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبَى بَعْضُهُمْ فَأَدْرَكُوا النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ " إِنَّمَا هِيَ طُعْمَةٌ أَطْعَمَكُمُوهَا اللَّهُ " .

Narrator: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

৮৪৯. কুতায়বা (রাহঃ) ...... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার তিনি নবী (ﷺ) এর সঙ্গে ছিলেন। এক পর্যায়ে মক্কার কোন এক পথে তিনি তার কিছু সাথীসহ রাসূল (ﷺ) এর পিছনে পড়ে গেলেন। তার সাথীরা ইহরাম অবস্থায় ছিলেন, কিন্তু তিনি নিজে মুহরিম ছিলেন না। হঠাৎ এক স্থানে তিনি একটি বন্য গাধা দেখতে পেলেন। তৎক্ষণাৎ তিনি তার ঘোড়ায় সওয়ার হয়ে বসলেন এবং সাথীদেরকে তার বেতটি দিতে অনুরোধ জানালেন। কিন্তু তারা তা দিতে অস্বীকার করলেন। তিনি তার বর্শাটি দিতে বললে তারা তা-ও এগিয়ে দিতে অস্বীকৃতি জানালেন। শেষে তিনি নিজেই তা সংগ্রহ করলেন এবং গাধাটির উপর আক্রমণ চালিয়ে সেটিকে হত্যা করলেন। পরে সাহাবীদের কেউ কেউ তো এটির গোশত আহার করলেন। আর কেউ কেউ তা আহার করতে অস্বীকার করলেন। ইতিমধ্যে তারা নবী (ﷺ) এর সাথে মিলিত হলেন। তখন এই সম্পর্কে তারা তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ এটি হল এমন খাবার যা আল্লাহ নিজে তোমাদের আহার করালেন। - আবু দাউদ, বুখারি, মুসলিম

848

حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي قَتَادَةَ، فِي حِمَارِ الْوَحْشِ مِثْلَ حَدِيثِ أَبِي النَّضْرِ غَيْرَ أَنَّ فِي، حَدِيثِ زَيْدِ بْنِ أَسْلَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " هَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَيْءٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

৮৫০. কুতায়বা (রাহঃ) ...... আবু কাতাদা (রাযিঃ) সূত্রে আবুন নযরের অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে যায়দ ইবনে আসলামের সনদে বর্ণিত এই রিওয়ায়াতে আরো উল্লেখিত হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সেটির কিছু গোশত তোমাদের কাছে আছে কি?

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

মুহরিমের জন্য শিকারের গোশত আহার করা না জায়িজ।*

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ لَحْمِ الصَّيْدِ لِلْمُحْرِمِ

849

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ الصَّعْبَ بْنَ جَثَّامَةَ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِهِ بِالأَبْوَاءِ أَوْ بِوَدَّانَ فَأَهْدَى لَهُ حِمَارًا وَحْشِيًّا فَرَدَّهُ عَلَيْهِ فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا فِي وَجْهِهِ مِنَ الْكَرَاهِيَةِ قَالَ " إِنَّهُ لَيْسَ بِنَا رَدٌّ عَلَيْكَ وَلَكِنَّا حُرُمٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ ذَهَبَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ إِلَى هَذَا الْحَدِيثِ وَكَرِهُوا أَكْلَ الصَّيْدِ لِلْمُحْرِمِ . وَقَالَ الشَّافِعِيُّ إِنَّمَا وَجْهُ هَذَا الْحَدِيثِ عِنْدَنَا إِنَّمَا رَدَّهُ عَلَيْهِ لَمَّا ظَنَّ أَنَّهُ صِيدَ مِنْ أَجْلِهِ وَتَرَكَهُ عَلَى التَّنَزُّهِ . وَقَدْ رَوَى بَعْضُ أَصْحَابِ الزُّهْرِيِّ عَنِ الزُّهْرِيِّ هَذَا الْحَدِيثَ وَقَالَ أَهْدَى لَهُ لَحْمَ حِمَارِ وَحْشٍ . وَهُوَ غَيْرُ مَحْفُوظٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَزَيْدِ بْنِ أَرْقَمَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৫১. কুতায়বা (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাব ইবনে জাছছামা (রাযিঃ) বলেন, রাসূল (ﷺ) একবার আবওয়া বা ওয়াদদান নামক স্থানের নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি রাসূল (ﷺ) কে একটি বন্য গাধা হাদিয়া হিসাবে পেশ করেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। অনন্তর রাসূল (ﷺ) তার চেহারায় অসন্তুষ্টির ভাব লক্ষ্য করে বললেন, তোমার এই হাদিয়া আমি প্রত্যাখ্যান করতাম না। কিন্তু বর্তমানে আমি যে ইহরামরত। -

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। সাহাবী এবং অপরাপর আলিমগণ এই হাদীস অনুসারে আমলের অভিমত গ্রহণ করেছেন মুহরিমের জন্য শিকারের গোশত আহার করা পছন্দনীয় নয় বলে তারা মনে করেন। ইমাম শাফেঈ (রাহঃ) বলেন, রাসূল (ﷺ) কর্তৃক এই হাদিয়া প্রত্যাখ্যান করার কারণ হল, তিনি ধারণা করেছিলেন যে, এটিকেই তার উদ্দেশ্যেই হয়ত শিকার করা হয়েছে। ফলে এটি থেকে বেঁচে থাকতে গিয়ে তিনি তা প্রত্যাখ্যান করেন। ইমাম যুহরী (রাহঃ) এর কতক শাগরিদ যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) কে বন্য গাধার গোশত হাদিয়া প্রদান করা হয়েছিল। কিন্তু এই রিওয়ায়াতটি মাহফুয বা সংরক্ষিত নয়। এই বিষয়ে আলী ও যায়দ ইবনে আরকাম (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

*যদি মুহরিম নিজে তা শিকার করে বা তাতে কোনরূপ সহযোগিতা করে বা তার জন্য যদি শিকার করা হয় তবে তা মুহরিমের জন্য আহার করা জায়িয নয়।

মুহরিমের জন্য জলজ শিকার।

باب مَا جَاءَ فِي صَيْدِ الْبَحْرِ لِلْمُحْرِمِ

850

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الْمُهَزِّمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجٍّ أَوْ عُمْرَةٍ فَاسْتَقْبَلَنَا رِجْلٌ مِنْ جَرَادٍ فَجَعَلْنَا نَضْرِبُهُ بِسِيَاطِنَا وَعِصِيِّنَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " كُلُوهُ فَإِنَّهُ مِنْ صَيْدِ الْبَحْرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ أَبِي الْمُهَزِّمِ عَنْ أَبِي هُرَيْرَةَ . وَأَبُو الْمُهَزِّمِ اسْمُهُ يَزِيدُ بْنُ سُفْيَانَ وَقَدْ تَكَلَّمَ فِيهِ شُعْبَةُ . وَقَدْ رَخَّصَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ لِلْمُحْرِمِ أَنْ يَصِيدَ الْجَرَادَ وَيَأْكُلَهُ وَرَأَى بَعْضُهُمْ عَلَيْهِ صَدَقَةً إِذَا اصْطَادَهُ وَأَكَلَهُ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৮৫২. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে হজ্জ কিংবা উমরা এর সফরে বেরিয়ে ছিলাম। হঠাৎ একবার আমাদের সামনে এক ঝাঁক পঙ্গপাল এসে গেল। আমরা তখন আমাদের বেত, লাঠি দিয়ে এগুলো মারতে লাগলাম। তখন নবী (ﷺ) আমাদের বললেন, এ তোমরা খেতে পারো। কারণ এগুলো জলজ শিকারের অন্তর্ভুক্ত। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। আবুল মুহাযযিম ছাড়া এটিকে আবু হুরায়রা (রাযিঃ) থেকে আর কেউ রিওয়ায়াত বলে আমাদের জানা নেই। আবুল মুহাযযিমের নাম হল ইয়াযিদ ইবনে সুফিয়ান। ইমাম শু‘বা (রাহঃ) তাঁর সমালোচনা করেছেন। কতক আলিম মুহরিমের জন্য পঙ্গপাল শিকার করা এবং তা আহার করার অবকাশ করেছেন। কতক আলিম তা শিকার করলে বা আহার করলে মুহরিমের উপর সাদ্‌কা ধার্য হবে বলে অভিমত প্রকাশ করেছেন।

মুহরিমের জন্য দাবু’ শিকার করা।*

باب مَا جَاءَ فِي الضَّبُعِ يُصِيبُهَا الْمُحْرِمُ

851

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنِ ابْنِ أَبِي عَمَّارٍ، قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الضَّبُعُ أَصَيْدٌ هِيَ قَالَ نَعَمْ . قَالَ قُلْتُ آكُلُهَا قَالَ نَعَمْ . قَالَ قُلْتُ أَقَالَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ وَرَوَى جَرِيرُ بْنُ حَازِمٍ هَذَا الْحَدِيثَ فَقَالَ عَنْ جَابِرٍ عَنْ عُمَرَ . وَحَدِيثُ ابْنِ جُرَيْجٍ أَصَحُّ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ فِي الْمُحْرِمِ إِذَا أَصَابَ ضَبُعًا أَنَّ عَلَيْهِ الْجَزَاءَ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৮৫৩. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... ইবনে আবু আম্মার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কে বললাম, আমি দাবু‘ শিকার করতে পারি? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, তা খেতে পারি? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, এ কথা কি রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন? তিনি বললেন, হ্যাঁ। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ইমাম ইয়াহয়া ইবনে সাঈদ বলেন, জারির ইবনে হাযিম (রাহঃ) এই হাদীসটি রিওয়ায়াত করেছেন এবং তিনি জাবির উমর (রাযিঃ) সনদ উল্লেখ করেছেন। কিন্তু ইবনে জুরায়জ (রাহঃ) এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। মুহরিমের ক্ষেত্রে কতক আলিম বলেন, যদি সে দাবু‘ শিকার করে তবে তাকে এর বিনিময়ে কাফফারা প্রদান করতে হবে।

*সজারুর মত বড় এক প্রকার প্রাণী।

মক্কা শরীফে প্রবেশের জন্য গোসল করা।

باب مَا جَاءَ فِي الاِغْتِسَالِ لِدُخُولِ مَكَّةَ

852

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا هَارُونُ بْنُ صَالِحٍ الطَّلْحِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ اغْتَسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِدُخُولِهِ مَكَّةَ بِفَخٍّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ . وَالصَّحِيحُ مَا رَوَى نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَغْتَسِلُ لِدُخُولِ مَكَّةَ . وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ يُسْتَحَبُّ الاِغْتِسَالُ لِدُخُولِ مَكَّةَ . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ ضَعِيفٌ فِي الْحَدِيثِ ضَعَّفَهُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَعَلِيُّ بْنُ الْمَدِينِيِّ وَغَيْرُهُمَا وَلاَ نَعْرِفُ هَذَا الْحَدِيثَ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِهِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৮৫৪. ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) মক্কা শরীফে প্রবেশের উদ্দেশ্যে ফাখ* নামক স্থানে গোসল করেছিলেন। -বুখারি, মুসলিম, আবু দাউদ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি মাহফুয বা সংরক্ষিত নয়। মক্কা মুকাররামায় প্রবেশের জন্য রাসূল (ﷺ) গোসল করেছিলেন মর্মে বর্ণিত ইবনে উমর (রাযিঃ) থেকে নাফি‘ এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ। ইমাম শাফেঈ (রাহঃ) এর একই অভিমত। তিনি মক্কা প্রবেশের জন্য গোসল করা মুস্তাহাব বলে মত ব্যক্ত করেছেন। রাবী আব্দুর রহমান ইবনে যায়দ ইবনে আসলাম হাদীসের ক্ষেত্রে যঈফ। আহমাদ ইবনে হাম্বল, আলী-ইবনে মাদীনী (রাহঃ) প্রমূখ হাদীস বিশেষজ্ঞ তাকে যঈফ বলে মত ব্যক্ত করেছে। তার বরাত ছাড়া অন্য কোন বরাতে এই হাদীসটি মারফু রূপে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই।

* পবিত্র মক্কা ও মিনার মধ্যবর্তী একটি উপত্যকা।

রাসূলুল্লাহ (ﷺ) এর মক্কার উচ্চভূমি (কাদা) দিয়ে প্রবেশ করা এবং নিম্নভূমি (কুদা) দিয়ে বের হওয়া।

باب مَا جَاءَ فِي دُخُولِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَكَّةَ مِنْ أَعْلاَهَا وَخُرُوجِهِ مِنْ أَسْفَلِهَا

853

حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى مَكَّةَ دَخَلَ مِنْ أَعْلاَهَا وَخَرَجَ مِنْ أَسْفَلِهَا . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ . قَاَلَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৮৫৫. আবু মুসা মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যখন মক্কায় আগমন করলেন তখন এর উচ্চভূমি দিয়ে প্রবেশ করলেন এবং নিম্নভূমি দিয়ে বাহির হলেন। - আবু দাউদ, বুখারি ও মুসলিম

এই বিষয়ে ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) এর এই হাদীসটি হাসান-সহীহ।

নবী (ﷺ) দিনের বেলায় মক্কা প্রবেশ করেছিলেন।

باب مَا جَاءَ فِي دُخُولِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَكَّةَ نَهَارًا

854

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْعُمَرِيُّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ نَهَارًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৮৫৬. ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) দিনের বেলায় মক্কা নগরীতে প্রবেশ করেছিলেন। - আবু দাউদ, বুখারি ও মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান।

বায়তুল্লাহ শরীফ দর্শনকালে হাত তোলা মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ رَفْعِ الْيَدَيْنِ عِنْدَ رُؤْيَةِ الْبَيْتِ

855

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي قَزَعَةَ الْبَاهِلِيِّ، عَنِ الْمُهَاجِرِ الْمَكِّيِّ، قَالَ سُئِلَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَيَرْفَعُ الرَّجُلُ يَدَيْهِ إِذَا رَأَى الْبَيْتَ فَقَالَ حَجَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَفَكُنَّا نَفْعَلُهُ . قَالَ أَبُو عِيسَى رَفْعُ الْيَدَيْنِ عِنْدَ رُؤْيَةِ الْبَيْتِ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ شُعْبَةَ عَنْ أَبِي قَزَعَةَ . وَأَبُو قَزَعَةَ اسْمُهُ سُوَيْدُ بْنُ حُجَيْرٍ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৮৫৭. ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ...... মুহাজির আল-মক্কী (রাহঃ) থেকে বর্ণিত যে, জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, যখন কোন ব্যক্তি বায়তুল্লাহ শরীফ দর্শন করবে তখন কি সে তার উভয় হাত উঠাবে? তখন তিনি বললেন, আমরা তো রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে হজ্জ করেছি। তখন আমরা তা করেছি। - আবু দাউদ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, বায়তুল্লাহ দর্শনে হাত তোলা সম্পর্কিত এই হাদীসটি শু‘বা আবু কাযাআ (রাহঃ) সূত্রেই আমরা জানতে পারি। আবু কাযাআ (রাহঃ) এর নাম হল সুয়ায়দ ইবনে হুজায়র।

তাওয়াফ করার পদ্ধতি।

باب مَا جَاءَ كَيْفَ الطَّوَافُ

856

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ دَخَلَ الْمَسْجِدَ فَاسْتَلَمَ الْحَجَرَ ثُمَّ مَضَى عَلَى يَمِينِهِ فَرَمَلَ ثَلاَثًا وَمَشَى أَرْبَعًا ثُمَّ أَتَى الْمَقَامَ فَقَالَ : (وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ) فَصَلَّى رَكْعَتَيْنِ وَالْمَقَامُ بَيْنَهُ وَبَيْنَ الْبَيْتِ ثُمَّ أَتَى الْحَجَرَ بَعْدَ الرَّكْعَتَيْنِ فَاسْتَلَمَهُ ثُمَّ خَرَجَ إِلَى الصَّفَا أَظُنُّهُ قَالََّ :( إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ ) . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৮৫৮. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) মক্কা এসে মসজিদুল হারামে প্রবেশ করলেন। অনন্তর হাজরে আসওয়াদে ইস্তিলাম করলেন। পরে ডান দিকে অগ্রসর হলেন। এতে তিনি তিন চক্করে রমল করলেন, আর চার চক্করে স্বাভাবিকভাবে হেটে গেলেন। এরপর মাকামে ইবরাহীমে আসলেন, এবং পাঠ করলেনঃ وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى তোমরা মাকামে ইবরাহীমকে নামাযের স্থান হিসাবে গ্রহণ কর। (সূরা বাকারাঃ ১২৫) সেখানে তিনি মাকামে ইবরাহীমকে তার বায়তুল্লাহর মাঝে রেখে দু‘রাকআত নামায আদায় করলেন। এরপরে হাজরে আসওয়াদে আসলেন এবং তা ইস্তিলাম করলেন। এরপর সাফার দিকে (সাঈর উদ্দেশ্যে) বের হয়ে গেলেন, রাবী বলেন, আমার মনে হয় তখন তিনি পাঠ করেছিলেনঃ (إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ) - নিশ্চয় সাফা ও মারওয়া হল আল্লাহর বিশেষ নির্দেশের অন্তর্ভুক্ত। (সূরা বাকারাঃ ১৫৮) - ইবনে মাজাহ, মুসলিম

এই বিষয়ে ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, জাবির (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ এতদনুসারেই আমল গ্রহণ করেছেন।

হাজরে আসওয়াদ থেকে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত রমল করা।

باب مَا جَاءَ فِي الرَّمَلِ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ

857

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَمَلَ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ ثَلاَثًا وَمَشَى أَرْبَعًا . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ . قَالَ الشَّافِعِيُّ إِذَا تَرَكَ الرَّمَلَ عَمْدًا فَقَدْ أَسَاءَ وَلاَ شَىْءَ عَلَيْهِ وَإِذَا لَمْ يَرْمُلْ فِي الأَشْوَاطِ الثَّلاَثَةِ لَمْ يَرْمُلْ فِيمَا بَقِيَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لَيْسَ عَلَى أَهْلِ مَكَّةَ رَمَلٌ وَلاَ عَلَى مَنْ أَحْرَمَ مِنْهَا .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৮৫৯. আলী ইবনে খাশরাম (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) হাজরে আসওয়াদ থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত তাওয়াফে তিন শাওত রমল করেছেন এবং চার শাওত হেটেছেন।

এই বিষয়ে ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, জাবির (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ এতদনুসারে আমল গ্রহণের অনুমতি দিয়েছেন। ইমাশ শাফেঈ (রাহঃ) বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমল পরিত্যাগ করে তবে এই কাজটি মন্দ বলে বিবেচ্য হবে। কিন্তু এই জন্য তার উপর কিছু ধার্য হবে না। প্রথম তিন শাওতে রমল না করলে বাকী শাওতসমূহে আর তা করবে না। কতক আলিম বলেন, মক্কাবাসী এবং যারা মক্কা থেকে ইহরাম করেন তাদের জন্য রমল নেই।

কেবল হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীর ইস্তিলাম করা।

باب مَا جَاءَ فِي اسْتِلاَمِ الْحَجَرِ وَالرُّكْنِ الْيَمَانِي دُونَ مَا سِوَاهُمَا

858

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا سُفْيَانُ، وَمَعْمَرٌ، عَنِ ابْنِ خُثَيْمٍ، عَنْ أَبِي الطُّفَيْلِ، قَالَ كُنْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ وَمُعَاوِيَةُ لاَ يَمُرُّ بِرُكْنٍ إِلاَّ اسْتَلَمَهُ فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَسْتَلِمُ إِلاَّ الْحَجَرَ الأَسْوَدَ وَالرُّكْنَ الْيَمَانِيَ . فَقَالَ مُعَاوِيَةُ لَيْسَ شَيْءٌ مِنَ الْبَيْتِ مَهْجُورًا . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ أَنْ لاَ يَسْتَلِمَ إِلاَّ الْحَجَرَ الأَسْوَدَ وَالرُّكْنَ الْيَمَانِيَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৬০. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আবুত তুফায়ল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ইবনে আব্বাস এর সঙ্গে ছিলাম। মুআবিয়া (রাযিঃ) তাওয়াফের সময় যে কোন রুকনের পাশ দিয়ে যাচ্ছিলেন সেটিকেই ইস্তিলাম করছিলেন। তখন ইবনে আব্বাস তাকে বললেন, নবী (ﷺ) রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদ ব্যতীত অন্য কোন রুকনের ইস্তিলাম করতেন না। মুআবিয়া (রাযিঃ) বললেন, বায়তুল্লাহর কিছুই পরিত্যাক্ত নয়।* - বুখারি, মুসলিম

এই বিষয়ে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ আলিম এই হাদীস অনুসারে আমল গ্রহণের অভিমত দিয়েছেন যে, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানী ছাড়া অন্য কিছুর ইস্তিলাম করা হবে না।

* মুসনাদ আহমাদে আছে এর জবাবে ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, “তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে সুন্দরতম আদর্শ।” তখন মুআবিয়া (রা.) বললেন, হ্যাঁ, তুমি সত্য কথা বলেছ।

রাসূলুল্লাহ (ﷺ) ইযতিবা অবস্থায় তাওয়াফ করেছেন।

باب مَا جَاءَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم طَافَ مُضْطَبِعًا

859

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ، عَنِ ابْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم طَافَ بِالْبَيْتِ مُضْطَبِعًا وَعَلَيْهِ بُرْدٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثُ الثَّوْرِيِّ عَنِ ابْنِ جُرَيْجٍ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِهِ وَهُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَعَبْدُ الْحَمِيدِ هُوَ ابْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ . عَنِ ابْنِ يَعْلَى عَنْ أَبِيهِ وَهُوَ يَعْلَى بْنُ أُمَيَّةَ .

Narrator: ইয়ালা ইবন উমাইয়া (রাঃ)

৮৬১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ....... ইয়ালা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,নবী (ﷺ) ইযতিবা* অবস্থায় বায়তুল্লাহর তাওয়াফ করেছেন। তার গায়ে তখন একটি চাঁদর ছিলো। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এটি হল ইবনে জুরায়জ থেকে বর্ণিত সাওরী (রাহঃ) এর রিওয়ায়াত। এই সূত্র ছাড়া অন্য কোন সূত্রে এ হাদীস আমাদের জানা নেই। এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আব্দুল হামীদ হলেন, ইবনে জুবাইরা ইবনে শায়বা ইয়ালা (রাযিঃ) হচ্ছেন, ইয়ালা ইবনে উমাইয়া।
* ডান কাঁধ খোলা রেখে বগল দিয়ে বাম কাঁধে চাদরের দুই কোন একত্র করে পরিধান করা।

হাজরে আসওয়াদে চুম্বন দেওয়া।

باب مَا جَاءَ فِي تَقْبِيلِ الْحَجَرِ

860

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ، قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يُقَبِّلُ الْحَجَرَ وَيَقُولُ إِنِّي أُقَبِّلُكَ وَأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُقَبِّلُكَ لَمْ أُقَبِّلْكَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৮৬২. হান্নাদ (রাহঃ) ...... আবিস ইবনে রাবীআ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর ইবনে খাত্তাব (রাযিঃ) কে হাজরে আসওয়াদে চুমা দিতে দেখেছি। তিনি তখন বলছিলেন, আমি জানি তুমি একটি পাথর, তবুও তোমাকে আমি চুম্বন করছি। যদি রাসূলুল্লাহ (ﷺ) কে চুম্বন দিতে না দেখতাম তবে তোমাকে আমি চুমা দিতাম না। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে আবু বকর ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, উমর (রাযিঃ) বর্ণিত এই রিওয়ায়াতটি হাসান-সহীহ। আলিমগণ এতদনুসারে আমলের অভিমত দিয়েছেন। তাঁরা হাজরে আসওয়াদ চুম্বন করা মুস্তাহাব বলে অভিমত পেশ করেছেন। তবে এর কাছে পৌছা সম্ভব না হলে হাত দিয়ে ইস্তিলাম করে তাতে চুম্বন করবে। এতটুকু কাছে পৌছাও সম্ভব না হলে এর বরাবর পৌছে সামনা-সামনি দাড়াবে এবং আল্লাহ আকবার বলবে। এ হলো ইমাম শাফেঈ (রাহঃ) এর অভিমত।
861

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ الزُّبَيْرِ بْنِ عَرَبِيٍّ، أَنَّ رَجُلًا سَأَلَ ابْنَ عُمَرَ عَنْ اسْتِلَامِ الحَجَرِ، فَقَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ» ، فَقَالَ الرَّجُلُ: أَرَأَيْتَ إِنْ غُلِبْتُ عَلَيْهِ؟ أَرَأَيْتَ إِنْ زُوحِمْتُ؟ فَقَالَ ابْنُ عُمَرَ: اجْعَلْ أَرَأَيْتَ بِاليَمَنِ، «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ» وَهَذَا هُوَ الزُّبَيْرُ بْنُ عَرَبِيٍّ رَوَى، عَنْهُ حَمَّادُ بْنُ زَيْدٍ، وَالزُّبَيْرُ بْنُ عَدِيٍّ كُوفِيٌّ، سَمِعَ مِنْ أَنَسِ بْنِ مَالِكٍ وَغَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَوَى عَنْهُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَّةِ ".: «حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ» ، " وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ العِلْمِ: يَسْتَحِبُّونَ تَقْبِيلَ الحَجَرِ، فَإِنْ لَمْ يُمْكِنْهُ وَلَمْ يَصِلْ إِلَيْهِ اسْتَلَمَهُ بِيَدِهِ وَقَبَّلَ يَدَهُ، وَإِنْ لَمْ يَصِلْ إِلَيْهِ اسْتَقْبَلَهُ إِذَا حَاذَى بِهِ وَكَبَّرَ، وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ "

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৮৬১. কুতায়বা (রাহঃ) ...... যুবাইর ইবনে আরাবী হতে বর্ণিত এক ব্যক্তি ইবনে উমারকে হাজরে আসওয়াদ চুম্বন সম্পর্কে প্রশ্ন করলেন। জবাবে তিনি বললেন আমি নবী (ﷺ)কে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি। লোকটি বললোঃ আপনি কি মনে করেন? আমি যদি পরাভূত হই, আপনি কি মনে করেন? আমি যদি ভিড়ে আটকে পরি, তিনি বললেন তোমার ঐ কি মনে কর (কথাটি) ইয়ামানে রেখে আস (লোকটি ইয়ামানী ছিল তাই একথা বললেন) আমি নবী (ﷺ)কে উহা স্পর্শ করতে ও চুম্বন দিতে দেখেছি।

বর্ণনাকারী এই যুবাইর ইবনে আরাবী হতে হাম্মাদ ইবনে যাইদ হাদীস বর্ণনা করেছেন। আর যুবাইর ইবনে আদী কুফাবাসী যার উপনাম আবু সালামা তিনি আনাস ইবনু মালিক এবং আরও অনেক সাহাবী হতে হাদীস শুনেছেন। তার নিকট হতে সুফিয়ান সাওরী এবং আরও অনেক হাদীস বিশারদ হাদীস বর্ণনা করেছেন। আবু ঈসা ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। হাদীসটি আরও একাধিক সূত্রে বর্ণিত আছে।

এই হাদীস অনুযায়ী আলিমগণ আমল করার কথা বলেছেন। হাজরে আসওয়াদ চুম্বন করাকে তারা মুস্তাহাব বলেছেন। তবে এর নিকটে আসা সম্ভব না হলে তাতে হাত দিয়ে স্পর্শ করে হাতে চুম্বন করবে। এতটুকু নিকটে আসাও সম্ভব না হলে এর বরাবর এসে দাড়িয়ে আল্লাহু আকবার বলবে। এটি ইমাম শাফিঈ (রাহঃ)-এর অভিমত।

মারওয়ার আগে সাফা থেকে সাঈ শুরু করা।

باب مَا جَاءَ أَنَّهُ يَبْدَأُ بِالصَّفَا قَبْلَ الْمَرْوَةِ

862

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حِينَ قَدِمَ مَكَّةَ طَافَ بِالْبَيْتِ سَبْعًا وَأَتَى الْمَقَامَ فَقَرَأَ :( وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ) فَصَلَّى خَلْفَ الْمَقَامِ ثُمَّ أَتَى الْحَجَرَ فَاسْتَلَمَهُ ثُمَّ قَالَ " نَبْدَأُ بِمَا بَدَأَ اللَّهُ بِهِ " . فَبَدَأَ بِالصَّفَا وَقَرَأَ : (إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّهُ يَبْدَأُ بِالصَّفَا قَبْلَ الْمَرْوَةِ فَإِنْ بَدَأَ بِالْمَرْوَةِ قَبْلَ الصَّفَا لَمْ يُجْزِهِ وَبَدَأَ بِالصَّفَا . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِيمَنْ طَافَ بِالْبَيْتِ وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ حَتَّى رَجَعَ فَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِنْ لَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ حَتَّى خَرَجَ مِنْ مَكَّةَ فَإِنْ ذَكَرَ وَهُوَ قَرِيبٌ مِنْهَا رَجَعَ فَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَإِنْ لَمْ يَذْكُرْ حَتَّى أَتَى بِلاَدَهُ أَجْزَأَهُ وَعَلَيْهِ دَمٌ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ . وَقَالَ بَعْضُهُمْ إِنْ تَرَكَ الطَّوَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ حَتَّى رَجَعَ إِلَى بِلاَدِهِ فَإِنَّهُ لاَ يُجْزِيهِ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ . قَالَ الطَّوَافُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَاجِبٌ لاَ يَجُوزُ الْحَجُّ إِلاَّ بِهِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৮৬৩. ইবনে আবু উমর (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) মক্কায় এসে বায়তুল্লাহ শরীফ সাত তাওয়াফ করলেন। পরে মাকামে ইবরাহীমে এসে পাঠ করলেনঃ وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى তোমরা ইবরাহীমের দাঁড়াবার স্থানকেই নামাযের স্থানরূপে গ্রহণ কর। (সূরা বাকারা- ১২৫)। এরপর মাকামে ইবরাহীমের পেছনে দু‘রাকআত নামায আদায় করলেন। অতঃপর হাজরে আসওয়াদের কাছে এসে ইস্তিলাম করলেন। তারপর বললেনঃ আল্লাহ যেখান থেকে শুরু করেছেন আমরাও সেখান থেকে শুরু করি। অনন্তর সাফা থেকে সাঈ শুরু করলেন এবং পাঠ করলেনঃ إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। (সূরা বাকারা- ১৫৮)। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এতদনুসারে আলিমগণ আমলের অভিমত গ্রহণ করেছেন যে, মারওয়ার আগে সাফা থেকে ই সাঈ শুরু করা হবে। যদি সাফা এর আগে মারওয়া থেকে কেউ সাঈ শুরু করে তবে তা হবেনা বরং সাফা থেকেই শুরু করতে হবে। সাফা ও মারওয়ার সাঈ না করে কেবল বায়তুল্লাহর তাওয়াফ করে কেউ যদি চলে আসে তবে এ সম্পর্কে আলিমগণের মতবিরোধ রয়েছে। কিছু সংখ্যক আলিম বলেন, সাফা ও মারওয়ার সাঈ না করে কেউ যদি মক্কা থেকে বের হয়ে যায় এবং মক্কার কাছাকাছি থাকা অবস্থায় যদি সে কথা তার মনে পড়ে যায় তবে সে ফিরে আসবে এবং সাফা ও মারওয়ার সাঈ সম্পন্ন করবে। আর যদি দেশে ফিরা পর্যন্ত তা মনে না পড়ে তবে হজ্জ হয়ে যাবে কিন্তু তাকে একটি দম (কুরবানী) দিতে হবে। এ হল ইমাম সুফিয়ান সাওরী এর অভিমত। কোন কোন আলিম বলেন, সাফা ও মারওয়ার সাঈ না করে যদি দেশে ফিরে আসে তবে হজ্জ হবে না। এ হল ইমাম শাফেঈ (রাহঃ) এর অভিমত। তিনি বলেন, সাফা ও মারওয়ার সাঈ হজ্জের অবশ্য করণীয় একটি আমল। সুতরাং তা ছাড়া হজ্জ হবে না।

সাফা ও মারওয়ার মাঝে সাঈ করা।

باب مَا جَاءَ فِي السَّعْىِ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ

863

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّمَا سَعَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ لِيُرِيَ الْمُشْرِكِينَ قُوَّتَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَابْنِ عُمَرَ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ الَّذِي يَسْتَحِبُّهُ أَهْلُ الْعِلْمِ أَنْ يَسْعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ . فَإِنْ لَمْ يَسْعَ وَمَشَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ رَأَوْهُ جَائِزًا .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৬৪. কুতায়বা (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুশরিকদের শক্তি প্রদর্শনের লক্ষ্যে রাসূলুল্লাহ (ﷺ) বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়ার সাঈ করেছিলেন। - বুখারি, মুসলিম

এই বিষয়ে আয়িশা ইবনে উমর ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ সাফা ও মারওয়ার মাঝে সাঈ করা মুস্তাহাব বলে অভিমত ব্যক্ত করেছেন। কেউ যদি সাঈ না করে সাফা ও মারওয়ার মাঝে হেটে যায় তবে তাও জায়েয।
864

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ كَثِيرِ بْنِ جُمْهَانَ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يَمْشِي فِي السَّعْىِ فَقُلْتُ لَهُ أَتَمْشِي فِي السَّعْىِ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ قَالَ لَئِنْ سَعَيْتُ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْعَى وَلَئِنْ مَشَيْتُ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْشِي وَأَنَا شَيْخٌ كَبِيرٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرُوِيَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عُمَرَ نَحْوُهُ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৮৬৫. ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ...... কাছীর ইবনে জুমহান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমর (রাযিঃ) কে সাফা ও মারওয়ার সাঈ স্থলে আস্তে চলতে দেখেছি। আমি তাকে বললাম, আপনি সাফা ও মারওয়ার সাঈ স্থলে আস্তে চলছেন? তিনি বললেন, আমি যদি দ্রুত চলি তবে রাসূল (ﷺ) কেও দ্রুত চলতে দেখেছি আর যদি আস্তে চলি তবে রাসূল (ﷺ) কেও আস্তে চলতে দেখেছি। আর এখন তো আমি অতি বৃদ্ধ। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) ও ইবনে উমর (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

আরোহী অবস্থায় তাওয়াফ করা।

باب مَا جَاءَ فِي الطَّوَافِ رَاكِبًا

865

حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى رَاحِلَتِهِ فَإِذَا انْتَهَى إِلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَبِي الطُّفَيْلِ وَأُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنْ يَطُوفَ الرَّجُلُ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ رَاكِبًا إِلاَّ مِنْ عُذْرٍ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৬৬. বিশর ইবনে হিলাল আস-সাওওয়াফ (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) তাঁর বাহনে আরোহী হয়ে তাওয়াফ করেছেন, হাজরে আসওয়াদের কাছে পৌছে তিনি এর দিকে ইশারা করতেন। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এ বিষয়ে জাবির, আবুত তুফায়ল ও উম্মে সালামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণের একদল ওযর ছাড়া আরোহী অবস্থায় বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা সারওয়ার সাঈ করা মাকরূহ বলে মত প্রকাশ করেছেন। এ হল ইমাম শাফিঈ (রাহঃ) এর অভিমত।

তাওয়াফের ফযীলত।

باب مَا جَاءَ فِي فَضْلِ الطَّوَافِ

866

يَحْيَى بْنُ يَمَانٍ، عَنْ شَرِيكٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ طَافَ بِالْبَيْتِ خَمْسِينَ مَرَّةً خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ غَرِيبٌ . سَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ إِنَّمَا يُرْوَى هَذَا عَنِ ابْنِ عَبَّاسٍ قَوْلُهُ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৬৭. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ যদি পঞ্চাশবার বায়তুল্লাহর তাওয়াফ করে সে তার মার পেট থেকে ভুমিষ্ট হওয়ার দিনের মত নিষ্পাপ হয়ে যাবে।

এই বিষয়ে আনাস ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি গারীব। আমি মুহাম্মাদ (রাহঃ) কে এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বলেন, এটি ইবনে আব্বাস (রাযিঃ) থেকে তার উক্তি হিসাবে বর্ণিত হয়ে থাকে।
867

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ قَالَ كَانُوا يَعُدُّونَ عَبْدَ اللَّهِ بْنَ سَعِيدِ بْنِ جُبَيْرٍ أَفْضَلَ مِنْ أَبِيهِ . وَلِعَبْدِ اللَّهِ أَخٌ يُقَالُ لَهُ عَبْدُ الْمَلِكِ بْنُ سَعِيدِ بْنِ جُبَيْرٍ وَقَدْ رَوَى عَنْهُ أَيْضًا .

Narrator: আইয়ুব সাখতিয়ানী (রহঃ)

৮৬৮. ইবনে আবু উমর (রাহঃ) ..... আইয়ুব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাদীস বিশারদগণ আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে জুবাইরকে তার পিতা সাঈদ ইবনে জুবাইর থেকেও উত্তম মনে করতেন। তার এক ভাই ছিল। তার নাম ছিল আব্দুল মালিক ইবনে সাঈদ ইবনে জুবাইর। তার থেকেও রিওয়ায়াত রয়েছে।

তাওয়াফকারীর জন্য তাওয়াফের ক্ষেত্রে আসর ও ফজরের পরে সালাতুত তাওয়াফ আদায় করা।

باب مَا جَاءَ فِي الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ وَبَعْدَ الصُّبْحِ لِمَنْ يَطُوفُ

868

حَدَّثَنَا أَبُو عَمَّارٍ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهْ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " يَا بَنِي عَبْدِ مَنَافٍ لاَ تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ " . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَأَبِي ذَرٍّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي نَجِيحٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهْ أَيْضًا . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ وَبَعْدَ الصُّبْحِ بِمَكَّةَ فَقَالَ بَعْضُهُمْ لاَ بَأْسَ بِالصَّلاَةِ وَالطَّوَافِ بَعْدَ الْعَصْرِ وَبَعْدَ الصُّبْحِ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ وَاحْتَجُّوا بِحَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا . وَقَالَ بَعْضُهُمْ إِذَا طَافَ بَعْدَ الْعَصْرِ لَمْ يُصَلِّ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَكَذَلِكَ إِنْ طَافَ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ لَمْ يُصَلِّ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ . وَاحْتَجُّوا بِحَدِيثِ عُمَرَ أَنَّهُ طَافَ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ فَلَمْ يُصَلِّ وَخَرَجَ مِنْ مَكَّةَ حَتَّى نَزَلَ بِذِي طُوًى فَصَلَّى بَعْدَ مَا طَلَعَتِ الشَّمْسُ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ .

Narrator: জুবায়র ইবনে মুতঈম (রাঃ)

৮৬৯. আবু উম্মার ও আলী ইবনে খাশরাম (রাহঃ) ..... জুবাইর ইবনে মুতঈম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, হে বনু আব্দ মানাফ! রাত ও দিনের যে সময় ইচ্ছা বায়তুল্লাহর তাওয়াফ করতে এবং নামায আদায় করতে কাউকে তোমরা বাধা দিও না। - ইবনে মাজাহ

এই বিষয়ে ইবনে আব্বাস ও আবু যর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে মুতঈম (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ। আব্দুল্লাহ ইবনে আবু নাজীহ এই রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে বাবা থেকে বর্ণনা করেছেন। মক্কা শরীফে বাদ আসর ও বাদ ফজর নামায আদায় সম্পর্কে ইমামদের মধ্যে মতবিরোধ রয়েছে। কিছু সংখ্যক আলিম বলেন, আসর ও ফজরের পরে নামায ও তাওয়াফে কোন দোষ নেই। এ হলো ইমাম শাফেঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। তারা নবী (ﷺ) এর এই হাদীসটি প্রমাণ হিসাবে পেশ করেন। অপর কিছু সংখ্যক আলিম বলেন, কেউ যদি আসরের পরে তাওয়াফ করে তবে সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত সে সালাতুত তাওয়াফ আদায় করবে না। এমনিভাবে যদি কেউ ফজরের পর তাওয়াফ করে তবে সূর্যোদয় না হওয়া পর্যন্ত সে সালাতুল তাওয়াফ আদায় করবে না। তারা উমর (রাযিঃ) এর একটি ঘটনা দ্বারা এর দলীল পেশ করেন। একদিন তিনি ফজরের নামাযের পর তাওয়াফ করলেন। কিন্তু নামায আদায় করলেন না। মক্কা থেকে যী তুওয়া নামক স্থানে গিয়ে সেখানে নেমে সূর্যোদয়ের পর সালাতুত তাওয়াফ আদায় করেন। এ হল ইমাম সুফিয়ান সাওরী ও মালিক ইবনে আনাস (রাহঃ) এর অভিমত।

তাওয়াফের দু’রাকআত নামাযে কি তিলাওয়াত করা হবে?

باب مَا جَاءَ مَا يُقْرَأُ فِي رَكْعَتَىِ الطَّوَافِ

869

أَخْبَرَنَا أَبُو مُصْعَبٍ الْمَدَنِيُّ، قِرَاءَةً عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عِمْرَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ فِي رَكْعَتَىِ الطَّوَافِ بِسُورَتَىِ الإِخْلاَصِْ : ( قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ) وَ ( قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ).

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৮৭০. আবু মুসআব (রাহঃ) ...... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতুত তাওয়াফের দুরাকআতে দুটি সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন - (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ এবংقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ) - ইবনে মাজাহ, মুসলিম

870

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ يَسْتَحِبُّ أَنْ يَقْرَأَ، فِي رَكْعَتَىِ الطَّوَافِ بِـ ( قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ) وَ ( قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) . قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عَبْدِ الْعَزِيزِ بْنِ عِمْرَانَ وَحَدِيثُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ فِي هَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَعَبْدُ الْعَزِيزِ بْنُ عِمْرَانَ ضَعِيفٌ فِي الْحَدِيثِ .

Narrator: জাফর সাদেক ইবনে মুহাম্মাদ বাকের (রহঃ)

৮৭১. হান্নাদ (রাহঃ) ..... জাফর ইবনে মুহাম্মাদ তৎপিতা মুহাম্মাদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি তাওয়াফের দুরাকআত নামাযে قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ এবং قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ তিলাওয়াত করতে পছন্দ করতেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই রিওয়ায়াতটি আব্দুল আযীয ইবনে ইমরান এর রিওয়ায়াত থেকে অধিকতর সহীহ। জাফর ইবনে মুহাম্মাদ তার পিতা মুহাম্মাদের বরাতে বর্ণিত রিওয়ায়াতটি এই বিষয়ে জাফর ইবনে মুহাম্মাদ তৎপিতা মুহাম্মাদ জাবির (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত রিওয়ায়াতটি থেকে অধিকতর সহীহ। রাবী আব্দুল আযীয ইবনে ইমরান হাদীসের বর্ণনায় যঈফ।

উলঙ্গ হয়ে তাওয়াফ করা নিষিদ্ধ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الطَّوَافِ عُرْيَانًا

871

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ زَيْدِ بْنِ أُثَيْعٍ، قَالَ سَأَلْتُ عَلِيًّا بِأَىِّ شَيْءٍ بُعِثْتَ قَالَ بِأَرْبَعٍ لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ نَفْسٌ مُسْلِمَةٌ وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ وَلاَ يَجْتَمِعُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ بَعْدَ عَامِهِمْ هَذَا وَمَنْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَهْدٌ فَعَهْدُهُ إِلَى مُدَّتِهِ وَمَنْ لاَ مُدَّةَ لَهُ فَأَرْبَعَةُ أَشْهُرٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৮৭২. আলী ইবনে খাশরাম (রাহঃ) ..... যায়দ ইবনে উছায (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছিলাম, আপনাকে কি বিষয়ে প্রেরণ করা হয়েছিল? তিনি বলেন, চারটি বিষয়ে (ঘোষণা প্রদানের জন্য) মুসলিম ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করবে না; উলঙ্গ ব্যক্তি বায়তুল্লাহ তাওয়াফ করতে পারবে না; এই বছরের পর আর মুসলিম ও মুশরিকগণ এই খানে একত্রিত হবে না, যাদের সঙ্গে নবী (ﷺ) এর কোন মেয়াদী চুক্তি আছে তাদের চুক্তি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বলবৎ থাকবে আর যাদের চুক্তিতে কোন মেয়াদের উল্লেখ নাই তাদের জন্য চার মাস সময় নির্ধারণ করে দেওয়া গেল।

এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আলী (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
872

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَنَصْرُ بْنُ عَلِيٍّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، نَحْوَهُ وَقَالاَ زَيْدُ بْنُ يُثَيْعٍ . وَهَذَا أَصَحُّ . قَالَ أَبُو عِيسَى وَشُعْبَةُ وَهِمَ فِيهِ فَقَالَ زَيْدُ بْنُ أُثَيْلٍ .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৮৭৩. ইবনে আবু উমর ও নসর ইবনে আলী (রাহঃ) ....... সুফিয়ান আবু ইসহাক (রাহঃ) এর বরাতে উক্ত রিওয়ায়াত করেছেন। তবে তারা উভয়ে যায়দ ইবনে উছায় (اثىع) এর বুছায় (بثىع) উল্লেখ করেছেন; এটি অধিকতর সহীহ।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই ক্ষেত্রে শু‘বা (রাহঃ) এর বিভ্রান্তি হয়েছে তিনি যায়দ ইবনে উছায়ল রূপে এই নামটি উল্লেখ করেছেন।

কাবা শরীফের অভ্যন্তরে প্রবেশ করা।

باب مَا جَاءَ فِي دُخُولِ الْكَعْبَةِ

873

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ عِنْدِي وَهُوَ قَرِيرُ الْعَيْنِ طَيِّبُ النَّفْسِ فَرَجَعَ إِلَىَّ وَهُوَ حَزِينٌ فَقُلْتُ لَهُ فَقَالَ " إِنِّي دَخَلْتُ الْكَعْبَةَ وَوَدِدْتُ أَنِّي لَمْ أَكُنْ فَعَلْتُ إِنِّي أَخَافُ أَنْ أَكُونَ أَتْعَبْتُ أُمَّتِي مِنْ بَعْدِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৮৭৪. ইবনে আবু উমর (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যখন আমার নিকট থেকে বের হয়ে গেলেন তখন খুবই উৎফুল্ল ও আনন্দিত চিত্তে ছিলেন। কিন্তু কিছুক্ষণ পর যখন ফিরে এলেন তখন তাকে খুবই বিষন্ন দেখাচ্ছিল। আমি তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি কা‘বার অভ্যন্তরে প্রবেশ করেছিলাম। কিন্তু আমার মন চাচ্ছে আমি যদি এরূপ না করতাম। আমার আশঙ্কা হচ্ছে আমার পরবর্তীতে আমার উম্মতদেরকে হয়ত কষ্টে ফেলে দিলাম।* - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

* কেননা সকলেই আমার অনুকরণে এতে প্রবেশ করতে চাইবে অথচ তা প্রত্যেকের জন্য সম্ভব হবে না। ফলে তা তাদের জন্য কষ্টকর হবে।

কাবা শরীফের অভ্যন্তরে নামায আদায় করা।

باب مَا جَاءَ فِي الصَّلاَةِ فِي الْكَعْبَةِ

874

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ بِلاَلٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي جَوْفِ الْكَعْبَةِ . قَالَ ابْنُ عَبَّاسٍ لَمْ يُصَلِّ وَلَكِنَّهُ كَبَّرَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ وَالْفَضْلِ بْنِ عَبَّاسٍ وَعُثْمَانَ بْنِ طَلْحَةَ وَشَيْبَةَ بْنِ عُثْمَانَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ بِلاَلٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ بِالصَّلاَةِ فِي الْكَعْبَةِ بَأْسًا . وَقَالَ مَالِكُ بْنُ أَنَسٍ لاَ بَأْسَ بِالصَّلاَةِ النَّافِلَةِ فِي الْكَعْبَةِ . وَكَرِهَ أَنْ تُصَلَّى الْمَكْتُوبَةُ فِي الْكَعْبَةِ . وَقَالَ الشَّافِعِيُّ لاَ بَأْسَ أَنْ تُصَلَّى الْمَكْتُوبَةُ وَالتَّطَوُّعُ فِي الْكَعْبَةِ لأَنَّ حُكْمَ النَّافِلَةِ وَالْمَكْتُوبَةِ فِي الطَّهَارَةِ وَالْقِبْلَةِ سَوَاءٌ .

Narrator: বিলাল ইবনে রাবাহ (রাঃ)

৮৭৫. কুতায়বা (রাহঃ) ..... বিলাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) কাবার অভ্যন্তরে নামায আদায় করেছিলেন। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, তিনি নামায আদায় করেন নি, তবে সেখানে তাকবীর বলেছিলেন।

এই বিষয়ে উসামা ইবনে যায়দ, ফযল ইবনে আব্বাস, উসমান, ইবনে তালহা ও শায়বা ইবনে উসমান (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা বলেন, বিলাল (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ আলিম এই হাদীস অনুসারে অভিমত দিয়েছেন। তারা কাবা শরীফের অভ্যন্তরে সা্লাত আদায়ে কোন দোষ আছে বলে মনে করেন না। ইমাম মালিক ইবনে আনাস (রাহঃ) বলেন, কাবা শরীফের ভিতরে নফল নামায আদায়ে কোন দোষ নাই; তবে ফরয নামায আদায় করা মাকরূহ। ইমাম শাফেঈ (রাহঃ) বলেন, ফরয হোক বা নফল যে কোন নামাযই কাবা শরীফের ভিতরে আদায় করায় দোষ নাই। কেননা কিবলামুখী হওয়া, তাহারাত অর্জন করা ইত্যাদি ক্ষেত্রে ফরয ও নফলের হুকুম-আহকাম একই রকমের।

(নির্মাণকালে) কাবা শরীফ ভাঙ্গা।

باب مَا جَاءَ فِي كَسْرِ الْكَعْبَةِ

875

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، أَنَّ ابْنَ الزُّبَيْرِ، قَالَ لَهُ حَدِّثْنِي بِمَا، كَانَتْ تُفْضِي إِلَيْكَ أُمُّ الْمُؤْمِنِينَ يَعْنِي عَائِشَةَ فَقَالَ حَدَّثَتْنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَهَا " لَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثُو عَهْدٍ بِالْجَاهِلِيَّةِ لَهَدَمْتُ الْكَعْبَةَ وَجَعَلْتُ لَهَا بَابَيْنِ " . قَالَ فَلَمَّا مَلَكَ ابْنُ الزُّبَيْرِ هَدَمَهَا وَجَعَلَ لَهَا بَابَيْنِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৮৭৬. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আসওয়াদ ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে যুবাইর (রাযিঃ) তাকে বললেন, উম্মুল মু‘মিনীন আয়িশা (রাযিঃ) তোমাকে গোপনে কি বলেছিলেন, আমার কাছে তুমি তা বর্ণনা কর। আসওয়াদ বললেন, তিনি বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেছিলেন, তোমার কওম যদি জাহিলী যুগের এত কাছাকাছি এবং ইসলাম গ্রহণের ক্ষেত্রে এত নয়া না হত তবে আমি কাবা ঘরকে ভেঙ্গে (পুনঃনির্মাণ করে) এর দুটো দরজা বানাতাম। পরে ইবনে যুবাইর (রাযিঃ) যখন ক্ষমতাধিকারী হন তখন সেটিকে ভেঙ্গে এর দুটো দরজা রেখেছিলেন।* - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

*ইবনে যুবাইর (রাযিঃ)-এর শাহাদতের পর হাজ্জাজ ইবন ইউসুফ পুনরায় কা'বা শরীফ ভেঙ্গে পূর্বের মত করে নির্মাণ করেন। পরবর্তীতে বাদশাহ হারুনুর রশীদ তা ভেঙ্গে এই হাদীস অনুসারে নির্মাণ করতে চাইলে হযরত ইমাম মালিক (রহঃ) তাকে নিষেধ করেন এবং বলেন, এতে কা'বা শরীফ ক্ষমতাশীলদের হাতের খেলনা হয়ে যাবে এবং যেই আসবে সেই তা নিজের মত করে বানাতে চাইবে। ফলে এর মর্যাদা ক্ষুন্ন হতে পারে।

হিজর বা হাতীমে* নামায আদায় করা।

باب مَا جَاءَ فِي الصَّلاَةِ فِي الْحِجْرِ

876

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أُحِبُّ أَنْ أَدْخُلَ، الْبَيْتَ فَأُصَلِّيَ فِيهِ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِي فَأَدْخَلَنِي الْحِجْرَ فَقَالَ " صَلِّي فِي الْحِجْرِ إِنْ أَرَدْتِ دُخُولَ الْبَيْتِ فَإِنَّمَا هُوَ قِطْعَةٌ مِنَ الْبَيْتِ وَلَكِنَّ قَوْمَكِ اسْتَقْصَرُوهُ حِينَ بَنَوُا الْكَعْبَةَ فَأَخْرَجُوهُ مِنَ الْبَيْتِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَعَلْقَمَةُ بْنُ أَبِي عَلْقَمَةَ هُوَ عَلْقَمَةُ بْنُ بِلاَلٍ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৮৭৭. কুতায়বা (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বায়তুল্লাহর ভিতর প্রবেশ করে সেখানে নামায আদায় করতে আমার খুব আকাঙ্ক্ষা হত। তাই রাসূল (ﷺ) আমার হাত ধরে হিজর এ প্রবেশ করিয়ে আমাকে বললেন, তুমি যদি বায়তুল্লাহ প্রবেশের ইচ্ছা রেখে থাকে তবে এই হিজরেই নামায আদায় করে নাও। কেননা ওটিও বায়তুল্লাহর অংশ। কিন্তু তোমার কওম যখন বায়তুল্লাহ পুনঃনির্মাণ করছিল তখন অর্থাভাবে এই স্থানটিকে বায়তুল্লাহর বাইরে রেখে দেয়। - আবু দাউদ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আলকামা ইবনে আবু আলকামা হলেন আলকামা ইবনে বিলাল।

*কা'বা সংলগ্ন উত্তর দিকের দেওয়াল ঘেরা জায়গা। এটি ইবরাহীম (আলাইহিস সালাম)-এর আমলে কা'বা শরীফের অন্তর্ভুক্ত ছিল। পরে কুরাইশগণ পুনঃনির্মাণের সময় হালাল অর্থাভাবের জন্য এতটুকু স্থান ছেড়ে দেয়।

হাজরে আসওয়াদ রুকন ও মাকামে ইবরাহীমের ফযীলত।

باب مَا جَاءَ فِي فَضْلِ الْحَجَرِ الأَسْوَدِ وَالرُّكْنِ وَالْمَقَامِ

877

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَزَلَ الْحَجَرُ الأَسْوَدُ مِنَ الْجَنَّةِ وَهُوَ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ فَسَوَّدَتْهُ خَطَايَا بَنِي آدَمَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৭৮. কুতায়বা (রাহঃ) ....... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল তখন সেটি ছিল দুধ থেকেও শুভ্র। মানুষের গুনাহ-খাতা এটিকে এমন কালো করে দিয়েছে।

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
878

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ رَجَاءٍ أَبِي يَحْيَى، قَالَ سَمِعْتُ مُسَافِعًا الْحَاجِبَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ الرُّكْنَ وَالْمَقَامَ يَاقُوتَتَانِ مِنْ يَاقُوتِ الْجَنَّةِ طَمَسَ اللَّهُ نُورَهُمَا وَلَوْ لَمْ يَطْمِسْ نُورَهُمَا لأَضَاءَتَا مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا يُرْوَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو مَوْقُوفًا قَوْلُهُ . وَفِيهِ عَنْ أَنَسٍ أَيْضًا وَهُوَ حَدِيثٌ غَرِيبٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৮৭৯. কুতায়বা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, হাজরে আসওয়াদ ও মাকামে ইবরাহীম হচ্ছে জান্নাতের ইয়াকুত পাথর থেকে দুটো ইয়াকুত পাথর। এ দুটির নূর আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। যদি এ দুটির নূর নির্ধারিত করে দেওয়া না হতো তবে তা পূর্ব-পশ্চিমের মাঝে যা কিছু আছে সব আলোকিত করে দিত।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) এর এই বক্তব্য মাউকুফ হিসাবেও বর্ণিত আছে। এই বিষয়ে আনাস (রাহঃ) থেকেও রিওয়ায়াত আছে। তবে এটি গারীব।

মিনা গমন এবং সেখানে অবস্থান।

باب مَا جَاءَ فِي الْخُرُوجِ إِلَى مِنًى وَالْمُقَامِ بِهَا

879

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الأَجْلَحِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَالْفَجْرَ ثُمَّ غَدَا إِلَى عَرَفَاتٍ . قَالَ أَبُو عِيسَى وَإِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ قَدْ تَكَلَّمُوا فِيهِ مِنْ قِبَلِ حِفْظِهِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৮০. আবু সাঈদ আল-আশাজ্জ (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিয়ে মিনায়, যোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের নামায আদায় করেছেন এবং এর পরে ভোরে আরাফাতের দিকে যাত্রা করেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন রাবী ইসসাঈল ইবনে মুসলিম সর্ম্পকে সমালোচনা রয়েছে।
880

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الأَجْلَحِ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِمِنًى الظُّهْرَ وَالْفَجْرَ ثُمَّ غَدَا إِلَى عَرَفَاتٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ مِقْسَمٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ يَحْيَى قَالَ شُعْبَةُ لَمْ يَسْمَعِ الْحَكَمُ مِنْ مِقْسَمٍ إِلاَّ خَمْسَةَ أَشْيَاءَ . وَعَدَّهَا وَلَيْسَ هَذَا الْحَدِيثُ فِيمَا عَدَّ شُعْبَةُ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৮১. আবু সাঈদ আল- আশাজ্জ (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মিনায় যোহর ও ফজর নামায আদায় করেছেন এবং এরপর ভোরে আরাফাতের দিকে যাত্রা করেছেন।

এই বিযয়ে আব্দুল্লাহ্ ইবনে যুবাইর ও আনাস (রাযিঃ) থেকে হাদীস বর্ণীত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, মিকসাম-ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটির বিযয়ে কথা হলো যে, আলী ইবনুল মাদীনী (রাহঃ) ইয়াহয়া- এর সনদে প্রখ্যাত হাদীস বিশেষজ্ঞ শু‘বা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, মিকসাম থেকে হাকাম মাত্র পাঁচটি রিওয়ায়াতই শুনেছেন। এরপর তিনি এই পাঁচটির বিস্তারিত উল্লেখ করেছেন। কিন্তু এগুলোর মাঝে বক্ষমান হাদীসটি ছিলো না।

যিনি মিনায় যে স্থানে আগে পৌছবেন সেটি হবে তার অবস্থানস্থল।

باب مَا جَاءَ أَنَّ مِنًى مُنَاخُ مَنْ سَبَقَ

881

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، وَمُحَمَّدُ بْنُ أَبَانَ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ أُمِّهِ، مُسَيْكَةَ عَنْ عَائِشَةَ، قَالَتْ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَبْنِي لَكَ بَيْتًا يُظِلُّكَ بِمِنًى قَالَ " لاَ مِنًى مُنَاخُ مَنْ سَبَقَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صحيح.

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৮৮২. ইউসুফ ইবনে ঈসা ও মুহাম্মাদ ইবনে আবান (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমরা মিনায় আপনার জন্য কি একটি ঘর বানিয়ে দেব যাতে আপনি ছায়া গ্রহণ করবেন। তিনি বললেন, না। যিনি মিনায় যে স্থানে আগে পৌছবে সেটিই হবে তার অবস্থানস্থল। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্।

মিনায় নামায কসর করা।

باب مَا جَاءَ فِي تَقْصِيرِ الصَّلاَةِ بِمِنًى

882

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِنًى آمَنَ مَا كَانَ النَّاسُ وَأَكْثَرَهُ رَكْعَتَيْنِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَابْنِ عُمَرَ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ حَارِثَةَ بْنِ وَهْبٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرُوِيَ عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّهُ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ وَمَعَ أَبِي بَكْرٍ وَمَعَ عُمَرَ وَمَعَ عُثْمَانَ رَكْعَتَيْنِ صَدْرًا مِنْ إِمَارَتِهِ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي تَقْصِيرِ الصَّلاَةِ بِمِنًى لأَهْلِ مَكَّةَ فَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لَيْسَ لأَهْلِ مَكَّةَ أَنْ يَقْصُرُوا الصَّلاَةَ بِمِنًى إِلاَّ مَنْ كَانَ بِمِنًى مُسَافِرًا . وَهُوَ قَوْلُ ابْنِ جُرَيْجٍ وَسُفْيَانَ الثَّوْرِيِّ وَيَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُهُمْ لاَ بَأْسَ لأَهْلِ مَكَّةَ أَنْ يَقْصُرُوا الصَّلاَةَ بِمِنًى . وَهُوَ قَوْلُ الأَوْزَاعِيِّ وَمَالِكٍ وَسُفْيَانَ بْنِ عُيَيْنَةَ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ مَهْدِيٍّ .

Narrator: হযরত হারিছা ইবনু ওয়াহব (রাঃ)

৮৮৩. কুতায়বা (রাহঃ) .... হারিসা ইবনে ওয়াহব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) এর সঙ্গে একজন লোক যতটুকু নিরাপত্তায় থাকতে পারে ততটুক নিরাপত্তাকালে এবং সর্বাধিক সংখ্যক লোকসহ মিনায় দু’রাকআত নামায আদায় করেছি। - আবু দাউদ, বুখারি, মুসলিম

এই বিষয়ে ইবনে মাসউদ, ইবনে উমর ও আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হারিসা ইবনে ওয়াহব (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্। ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর সঙ্গে মিনায় দু’রাকআত নামায আদায় করেছি। আবু বকর, উমর ও উছমানের খিলাফতের প্রথম দিকেও এখানে দু’রাকআত নামায আদায় করেছি। মক্কাবাসীদের জন্য মিনায় নামায কসর করা সম্পর্কে ইমামদের মধ্যে মতবিরোধ রয়েছে। কতক আলিম বলেন, যদি কেউ মিনায় মুসাফির অবস্থায় থাকে তবে সে ছাড়া আর কোন মক্কাবাসী সেখানে কসর করবে না। এ হলো ইবনে জুরায়জ, সুফিয়ান ছাওরী, ইয়াহ্ ইয়া ইবনে সাঈদ আল- কাওান, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। কতিপয় আলিম বলেন, মক্কাবাসীর জন্য মিনায় কসর করতে কোন অসুবিধা নাই। এ হলো অওয়াঈ, মালিক সুফিয়ান ইবনে উআয়না ও আব্দুর রহমান ইবনে মাহদী (রাহঃ) -এর অভিমত।

আরাফাতে অবস্থান এবং সেখানে দুআ করা।

باب مَا جَاءَ فِي الْوُقُوفِ بِعَرَفَاتٍ وَالدُّعَاءِ بِهَا

883

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ، عَنْ يَزِيدَ بْنِ شَيْبَانَ، قَالَ أَتَانَا ابْنُ مِرْبَعٍ الأَنْصَارِيُّ وَنَحْنُ وُقُوفٌ بِالْمَوْقِفِ مَكَانًا يُبَاعِدُهُ عَمْرٌو - فَقَالَ إِنِّي رَسُولُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَيْكُمْ يَقُولُ " كُونُوا عَلَى مَشَاعِرِكُمْ فَإِنَّكُمْ عَلَى إِرْثٍ مِنْ إِرْثِ إِبْرَاهِيمَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَائِشَةَ وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ وَالشَّرِيدِ بْنِ سُوَيْدٍ الثَّقَفِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مِرْبَعٍ الأَنْصَارِيِّ حَدِيثٌ حَسَنٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ . وَابْنُ مِرْبَعٍ اسْمُهُ يَزِيدُ بْنُ مِرْبَعٍ الأَنْصَارِيُّ وَإِنَّمَا يُعْرَفُ لَهُ هَذَا الْحَدِيثُ الْوَاحِدُ .

Narrator: ইয়াযীদ ইবনে শায়বান ↦ ইবনুল মিরবা' (রাঃ)

৮৮৪. কুতায়বা (রাহঃ) ...... ইয়াযীদ ইবনে শায়বান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের কাছে মিরবা আনসারী (রাযিঃ) এলেন। তখন আমরা আরাফাতের এমন এক জায়গায় অবস্থান করেছিলাম যে, জায়গাটি আমর বহু দুর বলে মনে করছিলেন। ইবনে মিরবা আনসারী (রাযিঃ) বলেলেন আমি তোমাদের কাছে রাসূলুল্লাহ (ﷺ) এর দূত হিসাবে এসেছি। তিনি বলেন তোমরা হজ্জের নির্ধারিত স্থানে থাকবে। কারণ তোমরা হলে ইবরাহীম (আলাইহি ওয়াসাল্লাম) এর ওয়ারাসাতের ওয়ারিস। - ইবনে মাজাহ

এই বিযয়ে আলী আয়িশা জুবায়ের ইবনে মু‘তইম শারীদ ইবনে সুওয়ায়দ সাকাফী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে মিরবা বর্ণিত হাদীসটি হাসান। ইবনে উআয়না- আমর ইবনে দীনার (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। ইবনে মিরবা -এর নাম হল ইয়াযীদ ইবনে মিরবা আনসারী। তাঁর এই হাদীসই বর্ণিত আছে বলে জানা যায়।
884

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَتْ قُرَيْشٌ وَمَنْ كَانَ عَلَى دِينِهَا وَهُمُ الْحُمْسُ يَقِفُونَ بِالْمُزْدَلِفَةِ يَقُولُونَ نَحْنُ قَطِينُ اللَّهِ . وَكَانَ مَنْ سِوَاهُمْ يَقِفُونَ بِعَرَفَةَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى : (ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَمَعْنَى هَذَا الْحَدِيثِ أَنَّ أَهْلَ مَكَّةَ كَانُوا لاَ يَخْرُجُونَ مِنَ الْحَرَمِ وَعَرَفَةُ خَارِجٌ مِنَ الْحَرَمِ وَأَهْلُ مَكَّةَ كَانُوا يَقِفُونَ بِالْمُزْدَلِفَةِ وَيَقُولُونَ نَحْنُ قَطِينُ اللَّهِ يَعْنِي سُكَّانَ اللَّهِ وَمَنْ سِوَى أَهْلِ مَكَّةَ كَانُوا يَقِفُونَ بِعَرَفَاتٍ . فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: (ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ ) . وَالْحُمْسُ هُمْ أَهْلُ الْحَرَمِ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৮৮৫. মুহাম্মাদ ইবনে আব্দুল আ‘লা সানআনী বসরী (রাহঃ) ....... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কুরাইশ এবং যারা তাদের অনুসারী ছিল তাদের বলা হত হুমুস। এরা মুযদালিফায় উকুফ করত এবং বলত যে, আমরা কাতীনুল্লাহ’ বা আল্লাহর ঘরের অধিবাসী। এরা ছাড়া বাকী মানুষ আরাফায় উকুফ করত। এই বিষয়ে আল্লাহ্ ত‘ তাআলা নাযিল করেনঃ ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ (এরপর লোকেরা যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরাও যেখান থেকে প্রত্যাবর্তন করবে।) (সূরা বাকারাঃ ১৯৯)। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্। হাদীসটির মর্ম হল, মক্কবাসীরা হারাম শরীফ থেকে বের হতনা। আরাফা হারাম শরীফের বাইরে অবস্থিত। তাই মক্কাবাসীরা মুযদালিফায় উকুফ করত। আর নিজদেরকে কাতীনুল্লাহ্ বা আল্লাহর ঘরের অধিবাসী বলে (গর্ব করে) পরিচয় দিত। মক্কবাসীরা ছাড়া অন্যান্য লোক আরাফায় উকুফ করত। এতদ্য় আল্লাহ্ তা‘ বলেন নাযিল করেনঃ الْحُمْسُ (ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ) হল হারামবাসী।

গোটা আরাফাই উকুফ স্থল।

باب مَا جَاءَ أَنَّ عَرَفَةَ كُلَّهَا مَوْقِفٌ

885

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ، عَنْ زَيْدِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رضى الله عنه قَالَ وَقَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِعَرَفَةَ فَقَالَ " هَذِهِ عَرَفَةُ وَهَذَا هُوَ الْمَوْقِفُ وَعَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ " . ثُمَّ أَفَاضَ حِينَ غَرَبَتِ الشَّمْسُ وَأَرْدَفَ أُسَامَةَ بْنَ زَيْدٍ وَجَعَلَ يُشِيرُ بِيَدِهِ عَلَى هَيْئَتِهِ وَالنَّاسُ يَضْرِبُونَ يَمِينًا وَشِمَالاً يَلْتَفِتُ إِلَيْهِمْ وَيَقُولُ " يَا أَيُّهَا النَّاسُ عَلَيْكُمُ السَّكِينَةَ " . ثُمَّ أَتَى جَمْعًا فَصَلَّى بِهِمُ الصَّلاَتَيْنِ جَمِيعًا فَلَمَّا أَصْبَحَ أَتَى قُزَحَ فَوَقَفَ عَلَيْهِ وَقَالَ " هَذَا قُزَحُ وَهُوَ الْمَوْقِفُ وَجَمْعٌ كُلُّهَا مَوْقِفٌ " . ثُمَّ أَفَاضَ حَتَّى انْتَهَى إِلَى وَادِي مُحَسِّرٍ فَقَرَعَ نَاقَتَهُ فَخَبَّتْ حَتَّى جَاوَزَ الْوَادِيَ فَوَقَفَ وَأَرْدَفَ الْفَضْلَ ثُمَّ أَتَى الْجَمْرَةَ فَرَمَاهَا ثُمَّ أَتَى الْمَنْحَرَ فَقَالَ " هَذَا الْمَنْحَرُ وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ " . وَاسْتَفْتَتْهُ جَارِيَةٌ شَابَّةٌ مِنْ خَثْعَمٍ فَقَالَتْ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ قَدْ أَدْرَكَتْهُ فَرِيضَةُ اللَّهِ فِي الْحَجِّ أَفَيُجْزِئُ أَنْ أَحُجَّ عَنْهُ قَالَ " حُجِّي عَنْ أَبِيكِ " . قَالَ وَلَوَى عُنُقَ الْفَضْلِ فَقَالَ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ لِمَ لَوَيْتَ عُنُقَ ابْنِ عَمِّكَ قَالَ " رَأَيْتُ شَابًّا وَشَابَّةً فَلَمْ آمَنِ الشَّيْطَانَ عَلَيْهِمَا " . ثُمَّ أَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَفَضْتُ قَبْلَ أَنْ أَحْلِقَ . قَالَ " احْلِقْ أَوْ قَصِّرْ وَلاَ حَرَجَ " . قَالَ وَجَاءَ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ . قَالَ " ارْمِ وَلاَ حَرَجَ " . قَالَ ثُمَّ أَتَى الْبَيْتَ فَطَافَ بِهِ ثُمَّ أَتَى زَمْزَمَ فَقَالَ " يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ لَوْلاَ أَنْ يَغْلِبَكُمُ النَّاسُ عَنْهُ لَنَزَعْتُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَلِيٍّ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشٍ . وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنِ الثَّوْرِيِّ مِثْلَ هَذَا . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ رَأَوْا أَنْ يُجْمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ بِعَرَفَةَ فِي وَقْتِ الظُّهْرِ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا صَلَّى الرَّجُلُ فِي رَحْلِهِ وَلَمْ يَشْهَدِ الصَّلاَةَ مَعَ الإِمَامِ إِنْ شَاءَ جَمَعَ هُوَ بَيْنَ الصَّلاَتَيْنِ مِثْلَ مَا صَنَعَ الإِمَامُ . قَالَ وَزَيْدُ بْنُ عَلِيٍّ هُوَ ابْنُ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلاَمُ .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৮৮৬. মুহামামদ ইবনে বাশশার (রাহঃ) ...... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) আরাফাতে উকুফ করলেন। পরে বললেনঃ এ হলো আরাফা, এ হলো উকুফ স্থল। আর গোটা আরাফারই উকুফ স্থল। এরপর তিনি সূর্য অস্ত গেলে সেখানে থেকে প্রত্যাবর্তন করলেন এবং উসামা ইবনে যায়দ কে তাঁর বাহনের পিছনে বসালেন। তিনি স্বীয় অবস্থান থেকে হাত ইশারা করছিলেন। লোকজন ডানে বামে তাদের উটগুলো হাঁকাচ্ছিল। তিনি মুযদালিফায় এলেন, এখানে তিনি তাদেরকে নিয়ে উভয় ওয়াক্ত (মাগরিব ও এশা) নামায এক সঙ্গে আদায় করলেন।, ভোরে তিনি ‘কাযাহ্’ নামক স্থানে এসে অবস্থান করলেন এবং বললেন, এ হলো কাযাহ্; এ-ও উকুফ স্থল, আর মুযদালিফা সারাটাই উকুফের জায়গা।

এরপর তিনি ওয়াদী মুহাসসারে এসে পৌছেলেন। তিনি তাঁর উটটিকে বেত দিয়ে মারলেন। ফলে সেটি খুব দ্রুত দৌড়ে সেটি এই উপত্যকাটি অতিক্রম করে গেল, পরে তিনি থামলেন এবং তাঁর পিছনে (ইবনে আব্বাস) ফযল কে বসালেন। এরপর তিনি জামরায় আসলেন এবং এখানে কংকর মারলেন। পরে কুরবানীর জায়গায় আসলেন এবং বললেন, এ হলো, কুরবানী করার স্থান। আর গোটা মিনাই হলো কুরবানী করার স্থান, এই সময় খাছআম গোত্রের এক যুবতী মহিলা তাঁকে জিজ্ঞাসা করলো যে, আমার পিতা অতি বৃদ্ধ। তার উপর আল্লাহর নির্ধারিত হজ্জ ফরয হয়েছে। আমি তার পক্ষ থেকে হজ্জ করলে তা কি আদায় হয়ে যাবে? তিনি বললেন, তোমার পিতার পক্ষ থেকে একটি হজ্জ আদায় করে নাও।

আলী (রাযিঃ) বলেন, এই সময় তিনি ফযলের ঘাড় কেন ঘুরিয়ে দিলেন? তিনি বললেন, আমি দেখলাম এরা দু’জন হল যুবক-যুবতী। সুতারাং আমি তাদেরকে শয়তান থেকে নিরাপদ মনে করিনি। এরপর একজন লোক এসে তাঁকে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি যে মাথা মুণ্ডনের পূর্বেই তাওয়াফে ইফাযা করে ফেলেছি। তিনি বললেন, মাথা মুণ্ডন করে নাও, কোন অসুবিধা নেই। (অথবা বললেন চুল ছেটে নাও কোন অসুবিধা নেই) রাবী বললেন, আরেক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! কংকর মারার আগে আমি যবেহ্ করে ফেলেছি। তিনি বললেন কংকর মেরে নাও, কোন অসুবিধা নেই। আলী (রাযিঃ) বলেন, এরূপ তিনি বায়তুল্লাহ্ এসে তাওয়াফ করলেন। পরে যমযম কূপের কাছে এসে বললেন, হে বনু আব্দুল মুত্তালিব! এই বিষয়ে মানুষ তোমাদের উপর প্রবল হয়ে উঠবে এই আশঙ্কা যদি না হত তবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে পানি টেনে তুলতাম।

এই বিষয় জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আলী (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্। আব্দুর রহমান ইবনে হারিস ইবনে আয়াশ - এর সূ্ত্র ছাড়া আলী (রাযিঃ) বর্ণিত হাদীসটি অন্য কোন সূত্রে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। একাধিক রাবী ছাওরী (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। আলিমগণ এতদনুসারে আমল গ্রহণ করেছেন। তারা বলেন, আরাফায় যোহরের ওয়াক্তে যোহর ও আসর একসঙ্গে আদায় করতে হবে। কতক আলিম বলেন। যদি কোন ব্যক্তি নিজের অবস্থান স্থলেই নামায আদায় করে, ইমামের সঙ্গে নামাযে হাযির না হয় তবে সে ইচ্ছা করলে ইমামের মত দুই নামায এক সঙ্গে আদায় করতে পারে। রাবী যায়দ ইবনে আলী হলেন যায়দ ইবনে আলী ইবনে ইবনে হাসান ইবনে আলী ইবনে আবু তালিব।

আরাফা থেকে প্রত্যাবর্তন।

باب مَا جَاءَ فِي الإِفَاضَةِ مِنْ عَرَفَاتٍ

886

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَبِشْرُ بْنُ السَّرِيِّ، وَأَبُو نُعَيْمٍ قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَوْضَعَ فِي وَادِي مُحَسِّرٍ . وَزَادَ فِيهِ بِشْرٌ وَأَفَاضَ مِنْ جَمْعٍ وَعَلَيْهِ السَّكِينَةُ وَأَمَرَهُمْ بِالسَّكِينَةِ . وَزَادَ فِيهِ أَبُو نُعَيْمٍ وَأَمَرَهُمْ أَنْ يَرْمُوا بِمِثْلِ حَصَى الْخَذْفِ وَقَالَ " لَعَلِّي لاَ أَرَاكُمْ بَعْدَ عَامِي هَذَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৮৮৭. মাহমূহ ইবনে গায়লান (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) ওয়াদীয়ে মুহাসসার- এ তাঁর সওয়ারী দ্রুত চালিয়ে যান। বিশর এই হাদীসে আরো বর্ণনা করেন যে, তিনি মুযদালিফা থেকে প্রত্যাবর্তন করেন। খুবই শান্ত ও ধীর ছিলেন তিনি এবং অন্যদেরকেও এই ধীরতা অবলম্বনের নির্দেশ দেন। আবু নুআয়ম আরো বর্ণনা করেন যে, তিনি ছোট পাথর কনা দিয়ে ‘রময়ী করতে নির্দেশ দেন এবং বলেন, হয়ত এই বছরের পর আর আমি তোমাদের দেখা পাব না। - আবু দাউদ, মুসলিম

উসামা ইবনে যায়দ (রাযিঃ) থেকেও এই বিষয়ে হাদীস বর্ণিত আছে। ইমাম ঈসা (রাহঃ) বলেন, জাবির (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান- সহীহ্

মুযদালিফায় মাগরিব ও এশা একত্রে আদায় করা।

باب مَا جَاءَ فِي الْجَمْعِ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمُزْدَلِفَةِ

887

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ، أَنَّ ابْنَ عُمَرَ، صَلَّى بِجَمْعٍ فَجَمَعَ بَيْنَ الصَّلاَتَيْنِ بِإِقَامَةٍ وَقَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَ مِثْلَ هَذَا فِي هَذَا الْمَكَانِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৮৮৮. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবনে মালিক (রাহঃ) থেকে বর্ণিত যে, ইবনে উমর (রাযিঃ) মুযদালিফায় নামায আদায় করলেন। তিনি সেখানে এক ইকামতে দুই নামায (মাগরিব ও এশা) একত্রে আদায় করলেন এবং বললেন, আমি রাসূলাল্লাহ্ (ﷺ) কে এই জায়গায় এই আমল করতে দেখেছি।

888
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ . قَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ يَحْيَى وَالصَّوَابُ حَدِيثُ سُفْيَانَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَبِي أَيُّوبَ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَجَابِرٍ وَأُسَامَةَ بْنِ زَيْدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ فِي رِوَايَةِ سُفْيَانَ أَصَحُّ مِنْ رِوَايَةِ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ وَحَدِيثُ سُفْيَانَ حَدِيثٌ صَحِيحٌ حَسَنٌ . قَالَ أَبُو عِيسَى وَرَوَى إِسْرَائِيلُ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَبْدِ اللَّهِ وَخَالِدٍ ابْنَىْ مَالِكٍ عَنِ ابْنِ عُمَرَ . وَحَدِيثُ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عُمَرَ هُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ أَيْضًا رَوَاهُ سَلَمَةُ بْنُ كُهَيْلٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ . وَأَمَّا أَبُو إِسْحَاقَ فَرَوَاهُ عَنْ عَبْدِ اللَّهِ وَخَالِدٍ ابْنَىْ مَالِكٍ عَنِ ابْنِ عُمَرَ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لأَنَّهُ لاَ تُصَلَّى صَلاَةُ الْمَغْرِبِ دُونَ جَمْعٍ فَإِذَا أَتَى جَمْعًا وَهُوَ الْمُزْدَلِفَةُ جَمَعَ بَيْنَ الصَّلاَتَيْنِ بِإِقَامَةٍ وَاحِدَةٍ وَلَمْ يَتَطَوَّعْ فِيمَا بَيْنَهُمَا وَهُوَ الَّذِي اخْتَارَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَذَهَبَ إِلَيْهِ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ . قَالَ سُفْيَانُ وَإِنْ شَاءَ صَلَّى الْمَغْرِبَ ثُمَّ تَعَشَّى وَوَضَعَ ثِيَابَهُ ثُمَّ أَقَامَ فَصَلَّى الْعِشَاءَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمُزْدَلِفَةِ بِأَذَانٍ وَإِقَامَتَيْنِ يُؤَذِّنُ لِصَلاَةِ الْمَغْرِبِ وَيُقِيمُ وَيُصَلِّي الْمَغْرِبَ ثُمَّ يُقِيمُ وَيُصَلِّي الْعِشَاءَ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ .
قَالَ أَبُو عِيسَى وَرَوَى إِسْرَائِيلُ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ عَبْدِ اللَّهِ وَخَالِدٍ ابْنَيْ مَالِكٍ عَنْ ابْنِ عُمَرَ وَحَدِيثُ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عُمَرَ هُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ أَيْضًا رَوَاهُ سَلَمَةُ بْنُ كُهَيْلٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ وَأَمَّا أَبُو إِسْحَقَ فَرَوَاهُ عَنْ عَبْدِ اللَّهِ وَخَالِدٍ ابْنَيْ مَالِكٍ عَنْ ابْنِ عُمَرَ.

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৮৮৯. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত আছে।

মুহাম্মাদ ইবনে বাশশার বলেন যে, ইয়াহয়া বলেন, সুফিয়ান (রাহঃ)- এর বর্ণনাটি হল সঠিক। এই বিষয়ে আলী, আবু আইয়ুব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জাবির ও উসামা ইবনে যায়দ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

ইমাম আবু ঈসা (রাহঃ) বleন, ইবনে উমর (রাযিঃ)-এর হাদীসটি ইসমাঈল ইবনে আবু খালিদ (রাহঃ)-এর রিওয়ায়াত আপেক্ষা সুফিয়ান (রাহঃ) এর সূত্রে রিওয়ায়াতটি অধিকতর সহীহ্। সুফিয়ান (রাহঃ) এর রিওয়ায়াতটি হাসান- সহীহ্। ইসরাঈল এই হাদীসটিকে আবু ইসহাক- মালিক পুত্রদ্বয় আব্দুল্লাহ ও খালিদ সূত্রে- ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। ইবনে উমর (রাযিঃ) থেকে সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) বর্ণিত হাদীসটি হাসান- সহীহ্। সালামা ইবনে কুহায়লও এটিকে সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। আবু ইসহাক (রাহঃ) এটিকে মালিক পুত্রদ্বয় আব্দুল্লাহ ও খালিদ উমর (রাযিঃ) সনদে বর্ণনা করেছেন।

এতদনুসারে আলিমগণ আমল করেছেন। তারা বলেন, মুযদালিফা ছাড়া মাগরিবের নামায আদায় করা যাবে না। মুযদালিফায় যখন আসবে তখন এক ইকামতে দুই নামায একত্রে আদায় করবে। এর মাঝে নফল আদায় করবে না। কোন কোন আলিম এই মতটি গ্রহণ করেছেন। এ হলো ইমাম সুফিয়ান ছাওরী (রাহঃ) এর অভিমত। সুফিয়ান (রাহঃ) বলেন, ইচ্ছা করলে মাগরিব আদায় করে রাতের খাবার খেয়ে, কাপড়- চোপড় ছেড়ে পরে ইকামত দিয়ে ইশার নামায আদায় করবে। আবার কতিপয় আলিমগণ বলেন, মুযদালিফায় এক আযান ও দুই ইকামতে মাগরিব ও এশা একত্রে আদায় করবে। মাগরিবের আযান দিয়ে ইকামত দিবে এবং মাগরিবের নামায আদায় করবে। পরে পুনরায় ইকামত দিবে এবং ইশার নামায আদায় করবে। এ হলো ইমাম শাফিঈ (রাহঃ) এর অভিমত।

যে ব্যক্তি মুযদালিফায় ইমামকে পাবে সে হজ্জ পেল বলে গণ্য হবে।

باب مَا جَاءَ فِيمَنْ أَدْرَكَ الإِمَامَ بِجَمْعٍ فَقَدْ أَدْرَكَ الْحَجَّ

889

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ بُكَيْرِ بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْمَرَ، أَنَّ نَاسًا، مِنْ أَهْلِ نَجْدٍ أَتَوْا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ بِعَرَفَةَ فَسَأَلُوهُ فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى " الْحَجُّ عَرَفَةُ مَنْ جَاءَ لَيْلَةَ جَمْعٍ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَقَدْ أَدْرَكَ الْحَجَّ أَيَّامُ مِنًى ثَلاَثَةٌ فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلاَ إِثْمَ عَلَيْهِ وَمَنْ تَأَخَّرَ فَلاَ إِثْمَ عَلَيْهِ " . قَالَ مُحَمَّدٌ وَزَادَ يَحْيَى وَأَرْدَفَ رَجُلاً فَنَادَى.

Narrator: আব্দুর রহমান ইবন ইয়ামুর (রাঃ)

৮৯০. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ....... আব্দুর রহমান ইবনে ইয়া’মুর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নজদবাসী কতিপয় লোক রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে এল তখন তিনি আরাফায় ছিলিন। তার হজ্জ সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করে। তিনি তখন এক ঘোষণাকরীকে এই মর্মে ঘোষণা দিতে নির্দেশ দিলেন যে, হজ্জ হল আরাফাতে অবস্থানের নাম। কেউ যদি মুযাদালিফার রাতে ফজর উদয়ের পূর্বেই এখানে আসে তবে সে হজ্জ পেল। মিনায় অবস্থানের দিন হল তিন দিন। কেউ দুই দিন অবস্থান করে শীঘ্র ফিরে যেতে চাইলে তাতে কোন দোষ নাই। আর তিন দিন অবস্থান বিলম্বিত করতে চাইলেও তাতে কোন দোষ নাই। মুহাম্মাদ আল বুখারী বলেন যে, ইয়াহ্ইয়া আরো অতিরিক্ত বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে তাঁর পিছনে আরোহণ করালেন অনন্তর এই ব্যক্তি এ ব্যাপারে ঘোষণা প্রদান করলেন। - ইবনে মাজাহ

890

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ بُكَيْرِ بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ . وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ قَالَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ وَهَذَا أَجْوَدُ حَدِيثٍ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ . قَالَ أَبُو عِيسَى وَالْعَمَلُ عَلَى حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْمَرَ عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّهُ مَنْ لَمْ يَقِفْ بِعَرَفَاتٍ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَقَدْ فَاتَهُ الْحَجُّ وَلاَ يُجْزِئُ عَنْهُ إِنْ جَاءَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ وَيَجْعَلُهَا عُمْرَةً وَعَلَيْهِ الْحَجُّ مِنْ قَابِلٍ . وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى شُعْبَةُ عَنْ بُكَيْرِ بْنِ عَطَاءٍ نَحْوَ حَدِيثِ الثَّوْرِيِّ . قَالَ وَسَمِعْتُ الْجَارُودَ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا أَنَّهُ ذَكَرَ هَذَا الْحَدِيثَ فَقَالَ هَذَا الْحَدِيثُ أُمُّ الْمَنَاسِكِ .

Narrator: আব্দুর রহমান ইবন ইয়ামুর (রাঃ)

৮৯১. ইবনে আবী উমর (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে ইয়া’মুর (রাযিঃ) সূত্রে নবী থেকে এই মর্মে অনূরূপ বর্ণিত আছে। ইবনে আবী উমর (রাহঃ) বলেছেন যে, সুফিয়ান ইবনে উআয়না বলেন, এটি একটি উত্তম রিওয়ায়াত যা সুফিয়ান ছাওরী (রাহঃ) রিওয়ায়াত করোছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, সাহাবী ও অন্যান্য আলিম আব্দুর রহমান ইবনে ইয়া’মুর (রাযিঃ)-এর হাদীস অনুসারে আমল করেছেন। তাঁরা বলেন ফজর উদয়ের পূর্ব পর্যন্ত যদি কেউ উকুফে আরাফা করতে না পারে তার হজ্জ ফওত হয়ে যাবে। ফজরের উদয়ের পর যদি আসে তবে তা ধর্তব্য হবে না। বরং তা উমরা হয়ে যাবে এবং আগামী বছর তাকে হজ্জ সম্পাদন করতে হবে। এহলো ছাওরী, শফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ) - এর অভিমত। শু’বা (রাহঃ) ও বুকায়র ইবনে আতা (রাহঃ) কে বলতে শুনেছি যে, ওয়াকী’ এই হাদীসটি রিওয়ায়াত করে বলেছেন, এই হাদীসটি হলো হজ্জ সম্পর্কিত হাদীসসমূহের মূল।

891

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، وَإِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، وَزَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ مُضَرِّسِ بْنِ أَوْسِ بْنِ حَارِثَةَ بْنِ لاَمٍ الطَّائِيِّ، قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمُزْدَلِفَةِ حِينَ خَرَجَ إِلَى الصَّلاَةِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي جِئْتُ مِنْ جَبَلَىْ طَيِّئٍ أَكْلَلْتُ رَاحِلَتِي وَأَتْعَبْتُ نَفْسِي وَاللَّهِ مَا تَرَكْتُ مِنْ حَبْلٍ إِلاَّ وَقَفْتُ عَلَيْهِ فَهَلْ لِي مِنْ حَجٍّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ شَهِدَ صَلاَتَنَا هَذِهِ وَوَقَفَ مَعَنَا حَتَّى نَدْفَعَ وَقَدْ وَقَفَ بِعَرَفَةَ قَبْلَ ذَلِكَ لَيْلاً أَوْ نَهَارًا فَقَدْ أَتَمَّ حَجَّهُ وَقَضَى تَفَثَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ قَوْلُهُ " تَفَثَهُ " . يَعْنِي نُسُكَهُ . قَوْلُهُ " مَا تَرَكْتُ مِنْ حَبْلٍ إِلاَّ وَقَفْتُ عَلَيْهِ " . إِذَا كَانَ مِنْ رَمْلٍ يُقَالُ لَهُ حَبْلٌ وَإِذَا كَانَ مِنْ حِجَارَةٍ يُقَالُ لَهُ جَبَلٌ .

Narrator: উরওয়া ইবনে মুদাররিস তাঈ (রাঃ)

৮৯২. ইবনে উমর (রাহঃ) ...... উরওয়া মুদাররিস ইবনে আওস ইবনে হারিসা ইবনে লামতাঈ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে মুযদালিফায় আসলাম, তিনি তখন নামাযের উদ্দেশ্যে বের হয়ে পড়েছিলেন। আমি বললাম, ‘ইয়া রাসূলাল্লাহ্, আমি তায়- এর দুই পাহাড় (অঞ্চল) থেকে এসেছি। আমার বাহকেও ক্লান্ত করে ফেলেছি আর নিজেকেও খুবই পরিশ্রান্ত করেছি। এখানে এমন কোন পাহাড় কে ছাড়িনি যেখানে আমি উকুফ করিনি। আমার হজ্জ হবে কি? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমাদের এই নামাযে যে হাযির হয়েছে এবং রওয়ানা হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে উকুফ করেছে আর এর পূর্বে রাতে হোক বা দিনে উকুফে আরাফা করেছে। তার হজ্জ সমাধা হয়েছে এবং সে তার হজ্জের বিধানসমূহ সম্পাদন করে নিতে পেরেছে। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্।

দুর্বল লোকদের মুযদালিফা থেকে রাত্রেই যাত্রা ত্বরান্বিত করা ।

باب مَا جَاءَ فِي تَقْدِيمِ الضَّعَفَةِ مِنْ جَمْعٍ بِلَيْلٍ

892

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ثَقَلٍ مِنْ جَمْعٍ بِلَيْلٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأُمِّ حَبِيبَةَ وَأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ وَالْفَضْلِ بْنِ عَبَّاسٍ.

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৯৩. কুতায়বা (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে মাল-সামানবাহী দলের সাথে রাত্রেই মুযদালিফা থেকে পাঠিয়ে দিয়েছিললেন। - ইবনে মাজাহ , নাসাঈ

এই বিষয়ে আয়িশা, উম্মে হাবীবা,আসমা ও ফযল (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে।
893
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْمَسْعُودِيِّ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدَّمَ ضَعَفَةَ أَهْلِهِ وَقَالَ " لاَ تَرْمُوا الْجَمْرَةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ لَمْ يَرَوْا بَأْسًا أَنْ يَتَقَدَّمَ الضَّعَفَةُ مِنَ الْمُزْدَلِفَةِ بِلَيْلٍ يَصِيرُونَ إِلَى مِنًى . وَقَالَ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ بِحَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُمْ لاَ يَرْمُونَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ . وَرَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي أَنْ يَرْمُوا بِلَيْلٍ . وَالْعَمَلُ عَلَى حَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُمْ لاَ يَرْمُونَ . وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ .
. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ثَقَلٍ حَدِيثٌ صَحِيحٌ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ . وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ مُشَاشٍ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدَّمَ ضَعَفَةَ أَهْلِهِ مِنْ جَمْعٍ بِلَيْلٍ . وَهَذَا حَدِيثٌ خَطَأٌ أَخْطَأَ فِيهِ مُشَاشٌ وَزَادَ فِيهِ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ . وَرَوَى ابْنُ جُرَيْجٍ وَغَيْرُهُ هَذَا الْحَدِيثَ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ . وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ . وَمُشَاشٌ بَصْرِيٌّ رَوَى عَنْهُ شُعْبَةُ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৯৪. আবু কুরায়ব (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) তাঁর পরিবারের দুর্বলদের আগেই পাঠিয়ে দিয়েছিলেন। বলেছিলেনঃ সূর্যোদয় না হওয়া পর্যন্ত তোমরা রমী (কংকর নিক্ষেপ) করবে না। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান- সহীহ। আলিমগণ এই হাদীস অনুসারে আমল গ্রহণের অভিমত দিয়েছেন। দুর্বলদেরকে আগেই মুযদালিফা থেকে মিনায় রাত্রে রওয়ানা করাতে কোন দোষ আছে বলে তাঁরা মনে করেন না। অধিকাংশ আলিম এই হাদীসটির উপর ভিত্তি করে বলেন, সূর্যোদয় না হওয়া পর্যন্ত রামী করবে না। তবে কতিপয় আলিম রাত্রেও রামী করার অবকাশ দিয়েছেন। এ হলো ইমাম ছাওরী ও শাফিঈ (রাহঃ)- এর অভিমত।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেছেন, ″রাসূলুল্লাহ (ﷺ) আমাকে রাত্রেই মাল-সামানবাহীদের সাথে মুযদালিফা থেকে পাঠিয়ে দিয়েছিলেন″ মর্মের ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি সহীহ। তাঁর বরাতে এটি একাধিক সূত্রে বর্ণিত আছে। শুবা (রাহঃ) এই হাদীসটিকে মুশাশ আতা - ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী(ﷺ) তাঁর পরিবারের দুর্বলদেরকে আগেই মুযদালিফা থেকে রাত্রে পাঠিয়ে দিয়েছিলেন। তবে এটির সনদ ভুল। এতে রাবী মুশাশ ভূল করেছেন। তিনি সনদে ফযল ইবনে আব্বাস (রাযিঃ)-এর নাম অতিরিক্ত করেছেন। ইবনে জুরায়য প্রমুখ এই হাদীসটি কে আতা - ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। এতে তাঁরা ফযল ইবনে আব্বাস (রাযিঃ) এর উল্লেখ করেন নি।

(১০ ই যিলহজ্জ ) চাশতের সময় রমী করা।

باب مَا جَاءَ فِي رَمْىِ يَوْمِ النَّحْرِ ضُحًى

894

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَرْمِي يَوْمَ النَّحْرِ ضُحًى وَأَمَّا بَعْدَ ذَلِكَ فَبَعْدَ زَوَالِ الشَّمْسِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ أَنَّهُ لاَ يَرْمِي بَعْدَ يَوْمِ النَّحْرِ إِلاَّ بَعْدَ الزَّوَالِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৮৯৫. আলী ইবনে খাশরাম (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন নবী (ﷺ) ইয়াওমুন নাহরে (১০ ই যিলহজ্জ) চাশতের সময় রমী করেছেন। এর পরবর্তী দিনগুলোতে মধ্যাহ্ণের পর রমী করেছেন। - ইবনে মাজাহ, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) হাদীসটি হাসান- সহীহ্। আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। তাঁরা ইয়াওমূন নাহরের পরবর্তী দিনসমূহে মধ্যাহ্নের পর ছাড়া রমী করেন না।

মুযদালিফা থেকে সূর্যোদয়ের পূর্বেই রওয়ানা হওয়া।

باب مَا جَاءَ أَنَّ الإِفَاضَةَ مِنْ جَمْعٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ

895

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَفَاضَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَإِنَّمَا كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَنْتَظِرُونَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ يُفِيضُونَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৯৬. কুতায়বা (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) সূর্যোদয়ের পূর্বেই (মুযদালিফা থেকে) যাত্রা করেছিলেন।

এই বিষয়ে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান- সহীহ্। জাহিলী যুগের লোকেরা সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতে থাকত। এরপর তারা রওয়ানা করত।
896

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ، يُحَدِّثُ يَقُولُ كُنَّا وُقُوفًا بِجَمْعٍ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِنَّ الْمُشْرِكِينَ كَانُوا لاَ يُفِيضُونَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَكَانُوا يَقُولُونَ أَشْرِقْ ثَبِيرُ . وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَالَفَهُمْ . فَأَفَاضَ عُمَرُ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৮৯৭. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আমর ইবনে মায়মুন (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমরা মুযদালিফায় উকুফরত ছিলাম। তখন উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) বললেনঃ মুশরিকরা সূর্যোদয় না হওয়া পর্যন্ত এখান থেকে রওয়ানা করত না। তারা বলতঃ হে ছাবির!* তুমি আলোকিত হও। কিন্তু রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের বিপরীত করেন। অনন্তর উমর (রাযিঃ) সূর্য উঠার পূর্বেই রওয়ানা হয়ে পড়েন। - ইবনে মাজাহ , বুখারি

.ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন এই হাদীসটি হাসান- সহীহ্।

*ছাবির মুযদালিফার একটি পাহাড়। মিনার দিকে যেতে বামদিকে পড়ে।

ছোট কংকর দিয়ে রমী করা হবে।

باب مَا جَاءَ أَنَّ الْجِمَارَ الَّتِي يُرْمَى بِهَا مِثْلُ حَصَى الْخَذْفِ

897

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَرْمِي الْجِمَارَ بِمِثْلِ حَصَى الْخَذْفِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الأَحْوَصِ عَنْ أُمِّهِ وَهِيَ أُمُّ جُنْدُبٍ الأَزْدِيَّةُ وَابْنِ عَبَّاسٍ وَالْفَضْلِ بْنِ عَبَّاسٍ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ مُعَاذٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ الَّذِي اخْتَارَهُ أَهْلُ الْعِلْمِ أَنْ تَكُونَ الْجِمَارُ الَّتِي يُرْمَى بِهَا مِثْلَ حَصَى الْخَذْفِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৮৯৮. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে ছোট কংকর দিয়ে রমী করতে দেখেছি। - ইবনে মাজাহ, মুসলিম

এই বিষয়ে সুলাইমান ইবনে আমর ইবনে আহওয়াস তার মাতা উম্মু জুন্দুব আল- আযদিয়া থেকে এবং ইবনে আব্বাস, ফযল ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে উছমান তায়মী ও আব্দুর রহমান ইবনে মুআয (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্। আলিমগণ এতদনুসারে আমল গ্রহণ করেছেন। তাঁরা বলেন, রমী করার পর পাথর হবে ক্ষুদ্র আকৃতির।

যাওয়াল বা মধ্যা‎‎হ্নর পর রমী করা।

باب مَا جَاءَ فِي الرَّمْىِ بَعْدَ زَوَالِ الشَّمْسِ

898

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ الْحَجَّاجِ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَرْمِي الْجِمَارَ إِذَا زَالَتِ الشَّمْسُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৮৯৯. আহমাদ ইবনে আব্বাস আয্-যাব্বী আল-বসরী (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মধ্যাহ্নের পর রমী জিমার (কংকর নিক্ষেপ করতেন।

ইমাম আবু ইসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান।

আরোহী এবং হ্যাঁটা অবস্থায় রমী করা।

باب مَا جَاءَ فِي رَمْىِ الْجِمَارِ رَاكِبًا وَمَاشِيًا

899

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، أَخْبَرَنَا الْحَجَّاجُ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَمَى الْجَمْرَةَ يَوْمَ النَّحْرِ رَاكِبًا . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَقُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ وَأُمِّ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الأَحْوَصِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَاخْتَارَ بَعْضُهُمْ أَنْ يَمْشِيَ إِلَى الْجِمَارِ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَمْشِي إِلَى الْجِمَارِ . وَوَجْهُ هَذَا الْحَدِيثِ عِنْدَنَا أَنَّهُ رَكِبَ فِي بَعْضِ الأَيَّامِ لِيُقْتَدَى بِهِ فِي فِعْلِهِ وَكِلاَ الْحَدِيثَيْنِ مُسْتَعْمَلٌ عِنْدَ أَهْلِ الْعِلْمِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৯০০. আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ইয়াওমুন নাহরে আরোহী অবস্থায় রমী জামরা করেছেন। - ইবনে মাজাহ, মুসলিম

এই বিষয়ে জাবির, কুদামা ইবনে আব্দুল্লাহ, উম্মে সুলাইমান ইবনে আমর ইবনে আল-আহওয়াস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। কতক আলিম হেঁটে রমী করা পছন্দনীয় বলে মত প্রকাশ করেছেন। ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) রমী জামরা করতে হেঁটে গিয়েছেন। আমাদের কাছে এই হাদীসটির তাৎপর্য হল নবী (ﷺ) এর আমলসমুহ অনুসরণের সুযোগ প্রদানের নিমিত্তে তিনি কোন কোন সময় আরোহী অবস্থায় আমল করেছেন। উভয় ধরনের হাদীসই আলিমগণের নিকট গ্রহণীয়।
900

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَمَى الْجِمَارَ مَشَى إِلَيْهَا ذَاهِبًا وَرَاجِعًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ بَعْضُهُمْ عَنْ عُبَيْدِ اللَّهِ وَلَمْ يَرْفَعْهُ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ وَقَالَ بَعْضُهُمْ يَرْكَبُ يَوْمَ النَّحْرِ وَيَمْشِي فِي الأَيَّامِ الَّتِي بَعْدَ يَوْمَ النَّحْرِ . قَالَ أَبُو عِيسَى وَكَأَنَّ مَنْ قَالَ هَذَا إِنَّمَا أَرَادَ اتِّبَاعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي فِعْلِهِ لأَنَّهُ إِنَّمَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ رَكِبَ يَوْمَ النَّحْرِ حَيْثُ ذَهَبَ يَرْمِي الْجِمَارَ وَلاَ يَرْمِي يَوْمَ النَّحْرِ إِلاَّ جَمْرَةَ الْعَقَبَةِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৯০১. ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) রমী জামরা এর সময় হেঁটে যেতেন এবং হেঁটে ফেরতেন। -আবু দাউদ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ্। কেউ কেউ এই হাদীসটি মারফূ না করে উবাইদুল্লাহ (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। অধিকাংশ আলিম এই হাদীস অনূসারে আমল করেছেন। কেউ কেউ বলেন, ইয়াওমুন নাহরে সওয়ার হয়ে এবং তৎপরর্তী বাকী দিনগুলোতে হেঁটে রমী করবে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, যারা এই কথা বলেছেন তারা মূলতঃ নবী (ﷺ) -এর আমলের অনুসরণার্থে তা বলেছেন। কেননা, নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি ইয়াওমুন নাহরে রমী জামরা করতে যাওয়ার সময় সওয়ারী অবস্থায় গিয়েছেন। আর ইয়াওমুন নাহরে জামরা আকাবাতেই রমী করা হয়ে থাকে।

কিভাবে রমী জামরা করা হবে।

باب مَا جَاءَ كَيْفَ تُرْمَى الْجِمَارُ

901
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ أَبِي صَخْرَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ لَمَّا أَتَى عَبْدُ اللَّهِ جَمْرَةَ الْعَقَبَةِ اسْتَبْطَنَ الْوَادِيَ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَجَعَلَ يَرْمِي الْجَمْرَةَ عَلَى حَاجِبِهِ الأَيْمَنِ ثُمَّ رَمَى بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ ثُمَّ قَالَ وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ مِنْ هَا هُنَا رَمَى الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ .

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْمَسْعُودِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ وَابْنِ عَبَّاسٍ وَابْنِ عُمَرَ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَخْتَارُونَ أَنْ يَرْمِيَ الرَّجُلُ مِنْ بَطْنِ الْوَادِي بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ . وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِنْ لَمْ يُمْكِنْهُ أَنْ يَرْمِيَ مِنْ بَطْنِ الْوَادِي رَمَى مِنْ حَيْثُ قَدَرَ عَلَيْهِ وَإِنْ لَمْ يَكُنْ فِي بَطْنِ الْوَادِي .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৯০২. ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ...... আব্দুর রহমান ইবনে ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) যখন জামরা আকাবায় এলেন তখন উপত্যকার মাঝে এসে দাঁড়ালেন, কিবলা মুখ হলেন এবং ডান ভ্রুর বরাবর উচুঁ করে রমী জামরা শুরু করলেন। সাতটি কংকর মারলেন এবং প্রতি কংকর মারার সময় আল্লাহ্ আকবার বললেন, এরপর তিনি বললেন, সেই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোন ইল্লাহ্ নেই, যার উপর সূরা বাকারা নাযিল হয়েছে (নবী (ﷺ)) তিনি এখান থেকেই রমী করেছিলেন। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

হান্নাদ (রাহঃ) ...... আল- মাসউদী (রাহঃ) থেকে এই সনদে অনুরূপ বর্ণনা করেছেন। এই বিষয়ে ফযল ইবনে আব্বাস ইবনে উমর ও জাবির (রাযিঃ) থেকে বর্ণিত আছে ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে মাসউদ (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান- সহীহ্। এতদনুসারে আলিমগণ আমল করেছেন। উপত্যকার মাঝ থেকে সাতটি কংকর নিক্ষেপ করা এবং প্রতিটি কংকর নিক্ষেপের সময় তাকবীর বলা পছন্দনীয় বলে তাঁরা মত প্রকাশ করেছেন। কতক আলিম এই অবকাশ রেখেছেন যে, উপত্যকার মাঝ থেকে যদি রমী করা সম্ভব না হয় তবে যেখান থেকে সম্ভব হয় সেখান থেকেই রমী করা যাবে।
902

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالاَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي زِيَادٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّمَا جُعِلَ رَمْىُ الْجِمَارِ وَالسَّعْىُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ لإِقَامَةِ ذِكْرِ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯০৪. নসর ইবনে আলী আল-জাহযামী ও আলী ইবনে খাশরাশ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর যিক্‌র প্রতিষ্ঠার লক্ষ্যে রমী জামরা ও সাফা মারওয়ার সাঈ এর বিধান রাখা হয়েছে। - আবু দাউদ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্।

রমী জামরার সময় লোকদের হাকিয়ে সরিয়ে দেয়া মাকরুহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ طَرْدِ النَّاسِ عِنْدَ رَمْىِ الْجِمَارِ

903

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ أَيْمَنَ بْنِ نَابِلٍ، عَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَرْمِي الْجِمَارَ عَلَى نَاقَةٍ لَيْسَ ضَرْبٌ وَلاَ طَرْدٌ وَلاَ إِلَيْكَ إِلَيْكَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ قُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَإِنَّمَا يُعْرَفُ هَذَا الْحَدِيثُ مِنْ هَذَا الْوَجْهِ وَهُوَ حَدِيثُ أَيْمَنَ بْنِ نَابِلٍ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ .

Narrator: কুদামা ইবনে আব্দুল্লাহ (রাঃ)

৯০৫. আহমদ ইবনে মানী‘ (রাহঃ) .... কুদামা ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ)- কে আমি তার উটনীটিতে সওয়ার হয়ে রমী করতে দেখেছি। সেখানে কোন মারপিট, কোনরূপ ধাক্কা-ধাক্কি এবং ‘সরে যাও ‘সরে যাও' ইত্যাদি কিছু ছিল না। - ইবনে মাজাহ

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে হানযালা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, কুদামা ইবনে আব্দুল্লাহ বর্ণিত হাদীসটি হাসন - সহীহ। এই সূত্রেই হাদীসটি পরিচিত এবং এটি হাসান - সহীহ। রাবী আয়মান ইবনে হাদীস বিশেষজ্ঞগণের মতে ছিকাহ্ ও নির্ভরযোগ্য।

উট ও গরু কুরবানীতে শরীক হওয়া।

باب مَا جَاءَ فِي الاِشْتِرَاكِ فِي الْبَدَنَةِ وَالْبَقَرَةِ

904

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَحَرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَامَ الْحُدَيْبِيَةِ الْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ وَالْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ يَرَوْنَ الْجَزُورَ عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ . وَرُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ الْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ وَالْجَزُورَ عَنْ عَشَرَةٍ . وَهُوَ قَوْلُ إِسْحَاقَ وَاحْتَجَّ بِهَذَا الْحَدِيثِ . وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ وَجْهٍ وَاحِدٍ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৯০৬. কুতায়বা (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমরা হুদায়বিয়ার বছর রাসূলুল্লাহ (ﷺ)- এর সঙ্গে থেকে একটি গরু সাতজনের পক্ষ থেকে এবং একটি উটও সাতজনের পক্ষ থেকে কুরবানী করেছি। - ইবনে মাজাহ, মুসলিম

এই বিষয়ে ইবনু, আবু হুরায়রা, আয়িশা ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, জাবির (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান- সহীহ্। সাহবী ও অপরাপর আলিমগণ এতদনুসারে আমল করেছেন। তাঁরা উট সাতজনের পক্ষ থেকে এবং গরু সাতজনের পক্ষ থেকে কুরবানী প্রাদান জায়েজ মনে করেন। এ হলো ইমাম, সুফিয়ান ছাওরী শাফিঈ ও আহমদ (রাহঃ) অভিমত। ইবনে আব্বাস (রাযিঃ)-এর বরাতে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, গরু সাতজনের পক্ষে এবং উট দশ জনের পক্ষ থেকে কুরবানী করা যায়। এ হলো ইসহাক (রাহঃ) এর অভিমত ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি কেবল এক সূত্রেই আমরা জানি।
905

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ حُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ عِلْبَاءَ بْنِ أَحْمَرَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ . فَحَضَرَ الأَضْحَى فَاشْتَرَكْنَا فِي الْبَقَرَةِ سَبْعَةً وَفِي الْجَزُورِ عَشَرَةً . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَهُوَ حَدِيثُ حُسَيْنِ بْنِ وَاقِدٍ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৯০৭. হুসাইন ইবনে হুরায়ছ প্রমুখ (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি যে, তিনি বলেন, আমরা এক সফরে নবী (ﷺ) -এর সঙ্গে ছিলাম। তখন কুরবানীর ঈদ সমুপস্থিত হলে আমরা গরুতে সাত জন এবং উটে দশ জন করে শরীক হয়েছিলাম। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন এই হাদীসটি হাসান- গারীব। এটি হলো হুসাইন ইবনে ওয়াকিদ (রাহঃ) বর্ণিত হাদীস।

হাদী হিসাবে প্রেরিত উটকে ইশআর করা।

باب مَا جَاءَ فِي إِشْعَارِ الْبُدْنِ

906

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي حَسَّانَ الأَعْرَجِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَلَّدَ نَعْلَيْنِ وَأَشْعَرَ الْهَدْىَ فِي الشِّقِّ الأَيْمَنِ بِذِي الْحُلَيْفَةِ وَأَمَاطَ عَنْهُ الدَّمَ . قَالَ وَفِي الْبَابِ عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو حَسَّانَ الأَعْرَجُ اسْمُهُ مُسْلِمٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ يَرَوْنَ الإِشْعَارَ . وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ يُوسُفَ بْنَ عِيسَى يَقُولُ سَمِعْتُ وَكِيعًا يَقُولُ حِينَ رَوَى هَذَا الْحَدِيثَ قَالَ لاَ تَنْظُرُوا إِلَى قَوْلِ أَهْلِ الرَّأْىِ فِي هَذَا فَإِنَّ الإِشْعَارَ سُنَّةٌ وَقَوْلَهُمْ بِدْعَةٌ . قَالَ وَسَمِعْتُ أَبَا السَّائِبِ يَقُولُ كُنَّا عِنْدَ وَكِيعٍ فَقَالَ لِرَجُلٍ عِنْدَهُ مِمَّنْ يَنْظُرُ فِي الرَّأْىِ أَشْعَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَيَقُولُ أَبُو حَنِيفَةَ هُوَ مُثْلَةٌ . قَالَ الرَّجُلُ فَإِنَّهُ قَدْ رُوِيَ عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ أَنَّهُ قَالَ الإِشْعَارُ مُثْلَةٌ . قَالَ فَرَأَيْتُ وَكِيعًا غَضِبَ غَضَبًا شَدِيدًا وَقَالَ أَقُولُ لَكَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَتَقُولُ قَالَ إِبْرَاهِيمُ مَا أَحَقَّكَ بِأَنْ تُحْبَسَ ثُمَّ لاَ تَخْرُجَ حَتَّى تَنْزِعَ عَنْ قَوْلِكَ هَذَا .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৯০৮. আবু কুরায়ব (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যুল হুযাইফা নামক স্থানে হাদীর গলায় পাদুকা ঝুলিয়ে দিলেন এবং এর ডানপার্শ্বে ইশআর* করলেন ও রক্ত ছড়িয়ে দিলেন। - ইবনে মাজাহ, মুসলিম

এই বিষয়ে মিসওয়ার ইবনে মাখারামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। রাবী আবু হাসসান আল-আরাজ এর নাম হল মুসলিম। সাহাবী ও অপরাপর আলিমগণ এতদনুসারে আমল করেছেন এবং তারা ইশআর এর বিধান দিয়েছেন। এ হলো ছাওরী, শাফেঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। ইউসুফ ইবনে ঈসা বলেন, ওয়াকী যখন এই হাদীসটি রিওয়ায়াত করেছেন তখন তাকে আমি বলতে শুনেছি যে, এই বিষয়ে রায় ও কিয়াস পন্থিদের কথার দিকে লক্ষ্য করবে না। কারণ ইশআর হলো সুন্নত। তাদের মতামত হলো বিদআত।

আবু সাইবকে বলতে শুনেছি, আমি ওয়াকী (রাহঃ) এর কাছে বসা ছিলাম। একজন রায়পন্থি লোককে লক্ষ্য করে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) ইশআর করেছেন আর আবু হানীফা বলেন যে তা হলো মুছলা বা অঙ্গ বিকৃতকরণ। ঐ ব্যক্তি বলল, ইবরাহীম নাখঈ থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, ইশআর হলো মুছলা। আবুস সাইব বলেন, আমি দেখলাম ওয়াকী (রাহঃ) মারাত্মক ভাবে রাগান্বিত হয়ে উঠলেন এবং বললেন, আমি বলছি রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন আর তুমি বলছো ইবরাহীম বলেছেন! তোমাকে কারারুদ্ধ করে রাখা কর্তব্য। যতক্ষণ না এই বক্তব্য প্রত্যাহার করছ ততক্ষণ যেন তোমাকে সেখান থেকে বের না করা হয়।**

* কুরবানীর উটের কুজের একপাশে জখম করে রক্ত প্রবাহিত করা, যেন সকলেই বুঝতে পারে যে, এটি হজ্জের হাদী ও কুরবানীর উট।
** ইমাম আবু হানীফা (রাহঃ) মূলতঃ ইশআর বিদআত মনে করতেন না। রাসূল (ﷺ)-এর জামানায় যে পদ্ধতিতে যে সামান্য আঘাতের দ্বারা ইশআর করা হত তা ছিল সুন্নত। কিন্তু পরবর্তীকালে ইশআর করতে গিয়ে যেভাবে মারাত্মক জখম করা হয় তাকে তিনি বিদআত মনে করতেন। ইমাম সাহেবের মতামতের সঠিক তাৎপর্য অনুধাবনের ব্যর্থতার দরুণই অন্যেরা তাঁর সম্পর্কে এরূপ মন্তব্য করেছেন।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

907

حَدَّثَنَا قُتَيْبَةُ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ، عَنْ سُفْيَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اشْتَرَى هَدْيَهُ مِنْ قُدَيْدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الثَّوْرِيِّ إِلاَّ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ الْيَمَانِ . وَرُوِيَ عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ اشْتَرَى هَدْيَهُ مِنْ قُدَيْدٍ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৯০৯. কুতায়বা ও আবু সাঈদ আল-আশাজ্জ (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) কুদায়ক নামক স্থান থেকে তাঁর হাদী খরীদ করেছিলেন। - ইবনে মাজাহ, বুখারি

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। ইয়াহয়া ইবনে ইয়ামানের বরাত ছাড়া ছাওরীর রিওয়ায়াত থেকে অন্য সূত্রে এটি সম্পর্কে কিছু জানা যায় না। নাফি‘ (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, ইবনে উমর (রাযিঃ) কুদায়ক থেকে তা খরিদ করেছিলেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই রিওয়ায়াতটি অধিকতর সহীহ।

মুকিমের জন্য হজ্জের কুরবানীর পশুর গলায় মালা লটকানো।

باب مَا جَاءَ فِي تَقْلِيدِ الْهَدْىِ لِلْمُقِيمِ

908

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ لَمْ يُحْرِمْ وَلَمْ يَتْرُكْ شَيْئًا مِنَ الثِّيَابِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا قَلَّدَ الرَّجُلُ الْهَدْىَ وَهُوَ يُرِيدُ الْحَجَّ لَمْ يَحْرُمْ عَلَيْهِ شَيْءٌ مِنَ الثِّيَابِ وَالطِّيبِ حَتَّى يُحْرِمَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا قَلَّدَ الرَّجُلُ هَدْيَهُ فَقَدْ وَجَبَ عَلَيْهِ مَا وَجَبَ عَلَى الْمُحْرِمِ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯১০. কুতায়বা (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর হজ্জের কুরবানীর পশুর গলার রশি পাকিয়ে দিয়েছি। এরপরও রাসূলুল্লাহ (ﷺ) ইহরামও বাধেননি এবং সাধারণ পোশাকও ছাড়েন নি। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। কিছু সংখ্যক আলিম এতদনুসারে আমল করেছেন। তাঁরা বলেন, হজ্জের ইচ্ছা করে কোন ব্যক্তি যদি হজ্জের কুরবানীর পশুর গলায় মালা পরিয়ে দেয় কিন্তু সে যদি ইহরাম না বাধে তবে এতে তার উপর সাধারণ পোশাক পরিধান ও সুগন্ধি ব্যবহার কিছুই হারাম হবে না, যাবত না সে ইহরাম বেধেছে। অপর কতিপয় আলিম বলেন, যদি কোন ব্যক্তি তার কুরবানীর পশুর গলায় মালা পরিয়ে দেয় তবে এর কারণেই তার ঐ সমস্ত নিষেধ হারাম হয়ে যাবে যা একজন ইহরামকারী ব্যক্তির জন্য হারাম হয়ে থাকে।

কুরবানীর বকরির গলায় মালা পরানো।

باب مَا جَاءَ فِي تَقْلِيدِ الْغَنَمِ

909

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كُلَّهَا غَنَمًا ثُمَّ لاَ يُحْرِمُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ يَرَوْنَ تَقْلِيدَ الْغَنَمِ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯১১. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কুরবানী পশুর গলাল মালার রশি পাঁকিয়ে দিতাম।এই সবগুলোই ছিল বকরি এরপর তিনি ইহরাম বাঁধেন নি। - আবু দাউদ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) এই হাদীসটি হাসান- সহীহ্। কতিপয় সাহাবী ও অপরাপর আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। তাঁরা হজ্জের কুরবানীর বকরীর গলায় মলা পরানো বৈধ মনে করেছেন।

হজ্জের কুরবানীর পশু যদি চলতে অক্ষম হয়ে যায় তবে কি করা হবে।

باب مَا جَاءَ إِذَا عَطِبَ الْهَدْىُ مَا يُصْنَعُ بِهِ

910

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ نَاجِيَةَ الْخُزَاعِيِّ، صَاحِبِ بُدْنِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَصْنَعُ بِمَا عَطِبَ مِنَ الْبُدْنِ قَالَ " انْحَرْهَا ثُمَّ اغْمِسْ نَعْلَهَا فِي دَمِهَا ثُمَّ خَلِّ بَيْنَ النَّاسِ وَبَيْنَهَا فَيَأْكُلُوهَا " . وَفِي الْبَابِ عَنْ ذُؤَيْبٍ أَبِي قَبِيصَةَ الْخُزَاعِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ نَاجِيَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ قَالُوا فِي هَدْىِ التَّطَوُّعِ إِذَا عَطِبَ لاَ يَأْكُلُ هُوَ وَلاَ أَحَدٌ مِنْ أَهْلِ رُفْقَتِهِ وَيُخَلَّى بَيْنَهُ وَبَيْنَ النَّاسِ يَأْكُلُونَهُ وَقَدْ أَجْزَأَ عَنْهُ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالُوا إِنْ أَكَلَ مِنْهُ شَيْئًا غَرِمَ بِقَدْرِ مَا أَكَلَ مِنْهُ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا أَكَلَ مِنْ هَدْىِ التَّطَوُّعِ شَيْئًا فَقَدْ ضَمِنَ الَّذِي أَكَلَ .

Narrator: নাজিয়া খুযাঈ (রাযিঃ)

৯১২. হারূণ ইবনে ইসাক হামদানী (রাহঃ) ..... নাজিয়া খুযাঈ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমার হজ্জের কুরবানীর পশু যদি চলতে অক্ষম হয়ে যায় এবং এর মৃত্যুর আশঙ্কা দেখা দেয় তবে আমি কী করব? তিনি বললেন, এটিকে যবেহ করে পাগুলো তার রক্তে রাঙ্গিয়ে দিবে। এরপর তা মানুষের জন্য রেখে দিবে যেন তা তারা খেতে পারে। - ইবনে মাজাহ

এই বিষয়ে যুওয়ায়ব আবী কাবীসা আল-খুযাঈ (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, নাজিয়া বর্ণিত এই হাদীসটি হাসান- নহীহ্। আলিমগণ এতদনুসারে আমলের অভিমত দিয়েছেন। তারা বলেন, পশুটি যদি নফল কুরবানীর হয় তবে সেটি চলতে অক্ষম হয়ে গেলে (যবহের পর) সেটির গোশত সে নিজের বা তার সঙ্গীরা কেউই খেতে পারবে না। লোকদের জন্য তা ছেড়ে দিবে। যাতে তারা খেতে পারে। আর কুরবানী হিসাবে এটি তার জন্য যথেষ্ট হবে। এ হলো ইমাম শাফিঈ,আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। তাঁরা বলেন, যদি সে কিছু আহার করে তবে এটির বিনিময়ে আরেকটি কুরবানী দিতে হবে।

কুরবানীর উটের উপরে আরোহণ করা।

باب مَا جَاءَ فِي رُكُوبِ الْبَدَنَةِ

911

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً فَقَالَ لَهُ " ارْكَبْهَا " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ . قَالَ لَهُ فِي الثَّالِثَةِ أَوْ فِي الرَّابِعَةِ " ارْكَبْهَا وَيْحَكَ " . أَوْ " وَيْلَكَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَبِي هُرَيْرَةَ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَخَّصَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ فِي رُكُوبِ الْبَدَنَةِ إِذَا احْتَاجَ إِلَى ظَهْرِهَا . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُهُمْ لاَ يَرْكَبُ مَا لَمْ يُضْطَرَّ إِلَيْهَا .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৯১৩. কুতায়বা (রাহঃ) ....... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এক ব্যক্তিকে তার কুরবানীর উট টেনে নিয়ে যেতে দেখতে পেয়ে বললেন, এতে তুমি আরোহণ কর। সে বলল ইয়া রাসূলাল্লাহ! এতো কুরবানীর উট, শেষে তিনি তৃতীয় বার বা চতুর্থ বারে তাকে বললেন, আরে আহমক! এত আরোহণ কর। - বুখারি, মুসলিম

এই বিষয়ে আলী আবী হুরায়না ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ্। সাহাবী ও অপরাপর একদল আলিম প্রয়োজনে কুরবানী উটের উপর আরোহণ করার অনুমতি দিয়েছেন। এ হলো ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত।

মাথার কোন্ পাশ দিয়ে মুণ্ডন শুরু করবে।

باب مَا جَاءَ بِأَىِّ جَانِبِ الرَّأْسِ يَبْدَأُ فِي الْحَلْقِ

912
حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا رَمَى النَّبِيُّ صلى الله عليه وسلم الْجَمْرَةَ نَحَرَ نُسُكَهُ ثُمَّ نَاوَلَ الْحَالِقَ شِقَّهُ الأَيْمَنَ فَحَلَقَهُ فَأَعْطَاهُ أَبَا طَلْحَةَ ثُمَّ نَاوَلَهُ شِقَّهُ الأَيْسَرَ فَحَلَقَهُ فَقَالَ " اقْسِمْهُ بَيْنَ النَّاسِ " .
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامٍ، نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৯১৪. আবু আম্মার (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কংকর মারার পর, পশুর কুরবানী করলেন এপর তাঁর মাথা মূন্ডনকারীকে ডান র্পাশ্ব বাড়িয়ে দিলেন সে তা মুণ্ডন করলো রাসূলুল্লাহ (ﷺ) এ চুলগুলো আবু তালহা (রাযিঃ)-কে দিয়ে দিলেন। এরপর বাম পার্শ্ব বাড়িয়ে দিলে তা মুণ্ডন করা হলো। তিনি বললেন, এগুলো লোকজনের মধ্যে বন্টন করে দাও। - আবু দাউদ, মুসলিম

ইবনে আবী উমর (রাহঃ) হিমাশ (রাহঃ) থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্।

মুণ্ডন করা ও চুল ছোট করা।

باب مَا جَاءَ فِي الْحَلْقِ وَالتَّقْصِيرِ

913

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ حَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَحَلَقَ طَائِفَةٌ مِنْ أَصْحَابِهِ وَقَصَّرَ بَعْضُهُمْ . قَالَ ابْنُ عُمَرَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ " . مَرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ قَالَ " وَالْمُقَصِّرِينَ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَابْنِ أُمِّ الْحُصَيْنِ وَمَارِبَ وَأَبِي سَعِيدٍ وَأَبِي مَرْيَمَ وَحُبْشِيِّ بْنِ جُنَادَةَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَخْتَارُونَ لِلرَّجُلِ أَنْ يَحْلِقَ رَأْسَهُ وَإِنْ قَصَّرَ يَرَوْنَ أَنَّ ذَلِكَ يُجْزِئُ عَنْهُ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৯১৫. কুতায়বা (রাহঃ) ....... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ এবং সাহাবীদের একদল মাথা মুণ্ডন করেছেন আর কিছু সাহাবী কিছূ সাহাবী চুল ছোট করে ছেটেছেন। ইবনে উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তাআলা রহম করুন মাথা মুণ্ডককারীদের উপর! এ কথাটি তিনি একবার কি দু’বার বললেন, এরপর তিনি বললেন, চুল ছোট করে কর্তনকারীদের উপরও। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে ইবনে আব্বাস ইবনে উম্মুল হুসাইন, মারিব, আবু সাঈদ, আবু মারয়াম, হুবশী ইবনে জুনাদা এবং আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্। এই হাদীস অনুসারে আলিমগণের আমল রয়েছে। পুরুষদের ক্ষেত্রে মাথা মুণ্ডন করা উত্তম বলে তারা মত ব্যক্ত করেছেন। তবে চুল ছোট করে ছাটলেও তা যথেষ্ট হবে বলে তারা মনে করেন। এ হলো ইমাম ছাওরী, শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ) (এবং ইমাম আবু হানিফা (রাহঃ)) এর অভিমত।

মহিলাদের মাথা মুণ্ডন করা নিষিদ্ধ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْحَلْقِ لِلنِّسَاءِ

914

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْجُرَشِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ خِلاَسِ بْنِ عَمْرٍو، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ رَأْسَهَا .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৯১৬. মুহাম্মাদ ইবনে মুসা জুরাশী বসরী (রাহঃ) ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মহিলাদের মাথা মু্ন্ডন করা নিষেধ করেছেন।

915

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ هَمَّامٍ، عَنْ خِلاَسٍ، نَحْوَهُ . وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَلِيٍّ، . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ فِيهِ اضْطِرَابٌ . وَرُوِيَ هَذَا الْحَدِيثُ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ رَأْسَهَا . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ عَلَى الْمَرْأَةِ حَلْقًا وَيَرَوْنَ أَنَّ عَلَيْهَا التَّقْصِيرَ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯১৭. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... খাল্লাস (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। কিন্তু এই সূত্রে আলী (রাযিঃ) এর উল্লেখ নাই। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আলী (রাযিঃ) বর্ণিত হাদীসটিকে ইয্তিরাব রয়েছে। হাম্মাদ ইবনে সালাম- কাতাদা -আয়িশা (রাযিঃ) এ হাদীসটি বর্ণিত আছে যে, নবী (ﷺ) মহিলাদের মাথা মুণ্ডনের অনুমতি দেন না। তবে তাদের (ইহরাম থেকে হালাল হওয়ার জন্য) কিছূ চুল ছাটার অভিমত পোষণ করেছেন।

যবেহের পূর্বে মাথা মুণ্ডন বা কংকর মারার পূর্বে যবেহ করে ফেললে।

باب مَا جَاءَ فِيمَنْ حَلَقَ قَبْلَ أَنْ يَذْبَحَ أَوْ نَحَرَ قَبْلَ أَنْ يَرْمِيَ

916

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ فَقَالَ " اذْبَحْ وَلاَ حَرَجَ " . وَسَأَلَهُ آخَرُ فَقَالَ نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ " ارْمِ وَلاَ حَرَجَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَجَابِرٍ وَابْنِ عَبَّاسٍ وَابْنِ عُمَرَ وَأُسَامَةَ بْنِ شَرِيكٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا قَدَّمَ نُسُكًا قَبْلَ نُسُكٍ فَعَلَيْهِ دَمٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৯১৮. সাঈদ ইবনে আব্দির রহমানস মাখযূমী ও ইবনে আবী উমর (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ) কে জিজ্ঞাসা করল, আমি যবেহ করার আগে মাথা মুণ্ডন করে ফেলেছি? তিনি বললেনঃ যবেহ করে ফেল। এতে কোন দোষ নাই। অন্য একজনে জিজ্ঞাসা করল কংকর মারার আগে আমি কুরবানী করে ফেলেছি। তিনি বললেন, কংকর মেরে নাও, এতে কোন দোষ নাই। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে আলী, জাবির, ইবনে উমর ও উসামা ইবনে শরীক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেনঃ আব্দুল্লাহ ইবনে আমর বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্। অধিকাংশ আলিমের এতদনুসারে আমল রয়েছে। এ হলো ইমাম আহমদ ও ইসহাক (রাহঃ) -এর অভিমত। কিছু সংখ্যক আলিম বলেন, হজ্জ পালন করার ক্ষেত্র কোন আমলকে অন্য আমলের অগ্রে করে ফেললে তাকে দম (পশু কুরবানী) দিতে হবে।

তওয়াফে যিয়ারতের পূর্বে হালাল হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করা।

باب مَا جَاءَ فِي الطِّيبِ عِنْدَ الإِحْلاَلِ قَبْلَ الزِّيَارَةِ

917

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا مَنْصُورٌ يَعْنِي ابْنَ زَاذَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَبْلَ أَنْ يُحْرِمَ وَيَوْمَ النَّحْرِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ بِطِيبٍ فِيهِ مِسْكٌ . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ يَرَوْنَ أَنَّ الْمُحْرِمَ إِذَا رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ يَوْمَ النَّحْرِ وَذَبَحَ وَحَلَقَ أَوْ قَصَّرَ فَقَدْ حَلَّ لَهُ كُلُّ شَيْءٍ حَرُمَ عَلَيْهِ إِلاَّ النِّسَاءَ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَدْ رُوِيَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّهُ قَالَ حَلَّ لَهُ كُلُّ شَيْءٍ إِلاَّ النِّسَاءَ وَالطِّيبَ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَهُوَ قَوْلُ أَهْلِ الْكُوفَةِ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯১৯. আহমদ ইবনে মানী’ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে ইহরাম বাঁধার পূর্বে এবং ইয়াওমুন্ নাহরে বায়তুল্লাহ তাওয়াফের পূর্বে মিশকে আম্বর মিশ্রিত সুগন্ধি লাগিয়েছি। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত রয়েছে। ইমাম আবু্ ঈসা (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান- সহীহ। অধিকাংশ সাহাবী ও অপরাপর আলিমের এতদনুসারে আমল রয়েছে। তাঁদের অভিমত হলো, ইহরাম পালনকারী ব্যক্তি যখন ইয়াওমুন্ নাহরে (১০ই যুলহিজ্জা) জামরা আকাবায় কংকর মারবে, যবেহ করবে এবং মাথা মুণ্ডন বা চুল ছেটে দিবে তখন থেকে ই তার জন্য যা হারাম ছিল তা হালাল হয়ে যাবে, অবশ্য স্ত্রী সম্ভোগ হালাল হবে না। এ হলো, ইমাম শাফিঈ,আহমাদ ও ইসহাক (রাহঃ) -এর অভিমত। উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, তার জন্য স্ত্রী সম্ভোগ এবং সুগন্ধি ছাড়া আর সবকিছু হালাল হয়ে যাবে। কিছু সাহাবী ও অপারাপর আলিম এই মত গ্রহণ করেছেন। কূফাবাসী কিছু আলিমেরও এই মত।

হজ্জে কখন থেকে তালবিয়া পাঠ বন্ধ করা হবে।

باب مَا جَاءَ مَتَى تُقْطَعُ التَّلْبِيَةُ فِي الْحَجِّ

918

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ، قَالَ أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ جَمْعٍ إِلَى مِنًى فَلَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى الْجَمْرَةَ . وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ مَسْعُودٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْفَضْلِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ الْحَاجَّ لاَ يَقْطَعُ التَّلْبِيَةَ حَتَّى يَرْمِيَ الْجَمْرَةَ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

Narrator: ফযল ইবনে আব্বাস (রাঃ)

৯২০. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ....... ফযল ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুযদালিফা থেকে মিনা পর্য্ন্ত আমাকে তাঁর বাহনের পিছনে বসিয়ে এনেছেন। তিনি জামরা আকাবায় কংকর মারা পর্যন্ত সব সময় তালবিয়া পাঠ করছিলেন। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিয়য়ে আলী, ইবনে মাসউদ ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ফযল (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান- সহীহ্। সাহাবী ও অপরাপর আলিমগণে এতদনুসারে আমল রয়েছে। (তাঁরা বলেন) জামরা আকাবায় কংকর মারা পর্যন্ত হজ্জ পালনকারী তালবিয়া বন্ধ করবে না। এ হলো ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (এবং ইমাম আবু হানিফা) (রাহঃ) -এর অভিমত।

উমরার ক্ষেত্রে কখন তালবিয়া পাঠ বন্ধ করা হবে।

باب مَا جَاءَ مَتَى تُقْطَعُ التَّلْبِيَةُ فِي الْعُمْرَةِ

919

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، يَرْفَعُ الْحَدِيثَ أَنَّهُ كَانَ يُمْسِكُ عَنِ التَّلْبِيَةِ، فِي الْعُمْرَةِ إِذَا اسْتَلَمَ الْحَجَرَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ قَالُوا لاَ يَقْطَعُ الْمُعْتَمِرُ التَّلْبِيَةَ حَتَّى يَسْتَلِمَ الْحَجَرَ . وَقَالَ بَعْضُهُمْ إِذَا انْتَهَى إِلَى بُيُوتِ مَكَّةَ قَطَعَ التَّلْبِيَةَ . وَالْعَمَلُ عَلَى حَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَبِهِ يَقُولُ سُفْيَانُ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৯২১. হান্নাদ (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি মারফূ‘ হিসাবে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) উমরার ক্ষেত্রে হাজরে আসওয়াদে ইস্তিলাম (স্পর্শ) করা মাত্র তালবিয়া পাঠ বন্ধ করতেন।

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি সহীহ্। অধিকাংশ আলিমের এই হাদীস আনুসারে আমল রয়েছে। তাঁরা বলেন, উমরা পালনকারী হাজরে আসওয়াদের ইস্তিলাম করা (চুমা দেওয়া) পর্যন্ত তালবিয়া পাঠ বন্ধ করবে না। কোন কোন আলিম বলেন, মক্কার ঘর-বাড়ির সীময় পৌছলেই তালবিয়া পাঠ বন্ধ করে দিবে। তবে উক্ত হাদীস অনুসারেই আমল রয়েছে। এ হলো সুফিয়ান, শাফই, আহমদ ও ইসহাক (রাহঃ) -এর অভিমত।

রাত্রিকালে তাওয়াফে যিয়ারত করা।

باب مَا جَاءَ فِي طَوَافِ الزِّيَارَةِ بِاللَّيْلِ

920

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَعَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَخَّرَ طَوَافَ الزِّيَارَةِ إِلَى اللَّيْلِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي أَنْ يُؤَخَّرَ طَوَافُ الزِّيَارَةِ إِلَى اللَّيْلِ وَاسْتَحَبَّ بَعْضُهُمْ أَنْ يَزُورَ يَوْمَ النَّحْرِ وَوَسَّعَ بَعْضُهُمْ أَنْ يُؤَخَّرَ وَلَوْ إِلَى آخِرِ أَيَّامِ مِنًى .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৯২২. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... ইবনে আব্বাস ও আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাওয়াফে যিয়ারত রাত্রি পর্যন্ত পিছিয়ে আদায় করেছেন। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান। আলিমগণের কেউ কেউ রাত্রি পর্যন্ত পিছিয়ে তাওয়াফে যিয়ারত আদায় করার অবকাশ দিয়েছেন। কেউ কেউ ইয়াওমুন নাহরে তা করা মুস্তাহাব বলে মত প্রকাশ করেছেন। আর কেউ কেউ এমনকি মিনা অবস্থানের শেষ দিন পর্যন্ত এটিকে পিছিয়ে আদায় করার অবকাশ রেখেছেন।

আবতাহ- এ অবতরণ করা।

باب مَا جَاءَ فِي نُزُولِ الأَبْطَحِ

921

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ يَنْزِلُونَ الأَبْطَحَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَبِي رَافِعٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ صَحِيحٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ . وَقَدِ اسْتَحَبَّ بَعْضُ أَهْلِ الْعِلْمِ نُزُولَ الأَبْطَحِ مِنْ غَيْرِ أَنْ يَرَوْا ذَلِكَ وَاجِبًا إِلاَّ مَنْ أَحَبَّ ذَلِكَ . قَالَ الشَّافِعِيُّ وَنُزُولُ الأَبْطَحِ لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَيْءٍ إِنَّمَا هُوَ مَنْزِلٌ نَزَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৯২৩. ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এবং আবু বকর, উমর উছমান (রাযিঃ) সকলেই আবতাহে* অবতরণ করতেন। - ইবনে মাজাহ, মুসলিম, বুখারি

এই বিষয়ে আয়িশা, আবু রাফি ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্ গরীব। আব্দুর রাযযাক-উবাইদুল্লাহু ইবনে উমর (রাযিঃ) সূত্রেই কেবল এটি সর্ম্পকে আমরা জানতে পারি। কোন কোন আলিম আবতাহে অবতরণ করা মুস্তাহাব বলে অভিমত দিয়েছেন। তবে এটি ওয়াজিব নয়। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, আবতাহে অবহরণ করা হজ্জের কোন অঙ্গ নয়। এটি ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর সফরের একটি মনযিল, যেখানে তিনি অবতরণ করেছিলেন।
*মক্কা ও মিনার মাঝে অবস্থিত একটি স্থান। একে মুহাসসাব, বুতহা ও খায়ফবানী কিনানাও বলা হয়।
922

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَيْسَ التَّحْصِيبُ بِشَيْءٍ إِنَّمَا هُوَ مَنْزِلٌ نَزَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى التَّحْصِيبُ نُزُولُ الأَبْطَحِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৯২৪. ইবনে আবী উমর (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, তহসীব কোন কিছু নয়। এতো ছিল রাসূলুল্লাহ (ﷺ) এর সফরের একটি মনযিল, যেখানে তিনি অবতরণ করেছিলেন। - বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ‘‘তাহসীব’’ অর্থ হলো আবতাহে অবতরণ করা। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

923
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّمَا نَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الأَبْطَحَ لأَنَّهُ كَانَ أَسْمَحَ لِخُرُوجِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، نَحْوَهُ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯২৫. মুহাম্মাদ ইবনে আব্দিল আ’লা (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবতাহে অবতরণ করেছিলেন। করণ, সেখানে থেকে (মদীনার উদ্দেশ্য) বের হয়ে যাওয়া তুলনা- মূলক ভাবে সহজ। - আবু দাউদ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্। ইবনে আবী উমর (রাহঃ) হিশাম ইবনে উরওয়া (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।

শিশুদের হজ্জ।

باب مَا جَاءَ فِي حَجِّ الصَّبِيِّ

924

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ رَفَعَتِ امْرَأَةٌ صَبِيًّا لَهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَلِهَذَا حَجٌّ قَالَ " نَعَمْ وَلَكِ أَجْرٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ غَرِيبٌ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৯২৬. মুহাম্মাদ ইবনে তারীফ আল-কুফী (রাহঃ) ..... জাবির ইবনে আব্দিল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক মহিলা তার এক শিশুকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে তুলে ধরে বলল, ইয়া রাসূলাল্লাহ এরও কি হজ্জ হবে? তিনি বললেন হ্যাঁ আর এজন্য তোমার সাওয়াব হবে। - ইবনে মাজাহ, মুসলিম

এই বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। জাবির (রাযিঃ) বর্ণিত হাদীসটি গারীব।
925

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ حَجَّ بِي أَبِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ وَأَنَا ابْنُ سَبْعِ سِنِينَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: সাঈব ইবনে ইয়াযীদ (রাঃ)

৯২৮. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... সাইব ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমার পিতা আমাকে নিয়ে বিদায় হজ্জে রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে হজ্জ করেছেন, আমার বয়স তখন সাত বৎসর ছিল। - বুখারি

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন,এই হাদীসটি হাসান -সহীহ্।
926

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا قَزَعَةُ بْنُ سُوَيْدٍ الْبَاهِلِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . يَعْنِي حَدِيثَ مُحَمَّدِ بْنِ طَرِيفٍ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً . وَقَدْ أَجْمَعَ أَهْلُ الْعِلْمِ أَنَّ الصَّبِيَّ إِذَا حَجَّ قَبْلَ أَنْ يُدْرِكَ فَعَلَيْهِ الْحَجُّ إِذَا أَدْرَكَ لاَ تُجْزِئُ عَنْهُ تِلْكَ الْحَجَّةُ عَنْ حَجَّةِ الإِسْلاَمِ وَكَذَلِكَ الْمَمْلُوكُ إِذَا حَجَّ فِي رِقِّهِ ثُمَّ أُعْتِقَ فَعَلَيْهِ الْحَجُّ إِذَا وَجَدَ إِلَى ذَلِكَ سَبِيلاً وَلاَ يُجْزِئُ عَنْهُ مَا حَجَّ فِي حَالِ رِقِّهِ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৯২৭. কুতায়বা (রাহঃ) ..... জাবির ইবনে আব্দিল্লাহ্ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। মুহাম্মাদ ইবনুল মুনকাদির (রাহঃ) সূত্রে এটি মুরসালরূপেও বর্ণিত আছে।

আলিমগণ এই বিষয়ে একমত যে, নাবালেগ শিশু যদি হজ্জ করে তবে বালিগ হওয়ার পর (হজ্জ ফরয হলে) পুনরায় তাকে ফরয হজ্জ আদায় করতে হবে। দাস অবস্থার হজ্জ তার ফরয হজ্জের জন্য যথেষ্ট হবে না। এ হলো ছাওরী, শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ) -এর অভিমত।
927

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْوَاسِطِيُّ، قَالَ سَمِعْتُ ابْنَ نُمَيْرٍ، عَنْ أَشْعَثَ بْنِ سَوَّارٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا إِذَا حَجَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكُنَّا نُلَبِّي عَنِ النِّسَاءِ وَنَرْمِي عَنِ الصِّبْيَانِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ أَجْمَعَ أَهْلُ الْعِلْمِ عَلَى أَنَّ الْمَرْأَةَ لاَ يُلَبِّي عَنْهَا غَيْرُهَا بَلْ هِيَ تُلَبِّي عَنْ نَفْسِهَا وَيُكْرَهُ لَهَا رَفْعُ الصَّوْتِ بِالتَّلْبِيَةِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৯২৯. মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ওয়াসিতী (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নবী (ﷺ)-এর সঙ্গে যখন হজ্জ করতাম তখন আমরা মহিলাদের পক্ষ থেকে তালবিয়া পাঠ সূত্রটি ছাড়া এটির সর্ম্পকে আমরা কিছু জানিনা। - ইবনে মাজাহ

এই বিষয়ে আলিমগণ একমত যে, মহিলাদের নিজেদের তালবিয়া করতে হবে। তাদের পক্ষ থেকে অন্য কেউ তালবিয়া পাঠ করলে তা হবে না। তবে মহিলাদের জন্য উচ্চস্বরে তালবিয়া পাঠ মাকরূহ।

অতি বৃদ্ধ ও মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ্জ করা।

باب مَا جَاءَ فِي الْحَجِّ عَنِ الشَّيْخِ الْكَبِيرِ، وَالْمَيِّتِ،

928

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةً، مِنْ خَثْعَمٍ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي أَدْرَكَتْهُ فَرِيضَةُ اللَّهِ فِي الْحَجِّ وَهُوَ شَيْخٌ كَبِيرٌ لاَ يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى ظَهْرِ الْبَعِيرِ . قَالَ " حُجِّي عَنْهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَبُرَيْدَةَ وَحُصَيْنِ بْنِ عَوْفٍ وَأَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ وَسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ حُصَيْنِ بْنِ عَوْفٍ الْمُزَنِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَيْضًا عَنْ سِنَانِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ عَنْ عَمَّتِهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذِهِ الرِّوَايَاتِ فَقَالَ أَصَحُّ شَيْءٍ فِي هَذَا الْبَابِ مَا رَوَى ابْنُ عَبَّاسٍ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ مُحَمَّدٌ وَيَحْتَمِلُ أَنْ يَكُونَ ابْنُ عَبَّاسٍ سَمِعَهُ مِنَ الْفَضْلِ وَغَيْرِهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ رَوَى هَذَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَرْسَلَهُ وَلَمْ يَذْكُرِ الَّذِي سَمِعَهُ مِنْهُ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ صَحَّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذَا الْبَابِ غَيْرُ حَدِيثٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَبِهِ يَقُولُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ يَرَوْنَ أَنْ يُحَجَّ عَنِ الْمَيِّتِ . وَقَالَ مَالِكٌ إِذَا أَوْصَى أَنْ يُحَجَّ عَنْهُ حُجَّ عَنْهُ . وَقَدْ رَخَّصَ بَعْضُهُمْ أَنْ يُحَجَّ عَنِ الْحَىِّ إِذَا كَانَ كَبِيرًا أَوْ بِحَالٍ لاَ يَقْدِرُ أَنْ يَحُجَّ . وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ .

Narrator: ফযল ইবনে আব্বাস (রাঃ)

৯৩০. আহমদ ইবনে মানী‘ (রাহঃ) ...... ফযল ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, খাছআম গোত্রের জনৈকা মহিলা এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতার উপর হজ্জ ফরয কিন্তু তিনি তো অতিশয় বৃদ্ধ। উটের পিঠে বসার মত সামর্থও তার নেই। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তার পক্ষ থেকে তুমি হজ্জ করে নাও। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে আলী, বুরায়দা, হুসাইন ইবনে আওফ, আবু রাযীন আল-উকায়লী, সাওদা বিনতে যামআ ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ফযল ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্। ইবনে আব্বাস (রাযিঃ) থেকে হুসাইন ইবনে আউফ, অল মুযানী (রাহঃ) নবী (ﷺ) থেকে এই বিষয়ে হাদীসটি বর্ণিত আছে। ইবনে আব্বাস (রাযিঃ) থেকে সিনান ইবনে আব্দিল্লাহ্ আল- জুহানী তাঁর ফুফু সূত্রেও নবী (ﷺ) থেকে এই বিষয়ে হাদীস বর্ণিত আছে। ইবনে আব্বাস (রাযিঃ) বরাতে নবী (ﷺ) থেকেও একটি হাদীস বর্ণিত আছে।

আমি মুহাম্মাদ আল -বুখারী (রাহঃ)- কে এই রিওয়ায়াতগুলি সর্ম্পকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, এই বিষয়ে সবচেয়ে সহীহ্ হলো ইবনে আব্বাস কর্তৃক ফযল ইবনে আব্বাস সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত রিওয়ায়াতটি। মুহাম্মাদ আল- বুখারী আরো বলেন, এ-ও সম্ভব যে, ইবনে আব্বাস (রাযিঃ) হাদীসটি ফযল ইবনে আব্বাস এবং অন্যদের সূত্রে নবী (ﷺ) থেকে শুনেছেন। পরে মুরসালরূপে এটিকে বর্ণনা করেছেন। যাঁর থেকে শুনেছিলেন (কোন কোন ক্ষেত্রে) তাঁর নাম উল্লেখ করেন নি। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন এই বিষয়ে নবী (ﷺ) থেকে একাধিক সহীহ্ হাদীস বর্ণিত আছে সাহাবায়ে কিরাম ও অপরাপর আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন।

ইমাম ছাওরী, ইবনে মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এই মত পোষণ করেন। তাঁরা মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ্জ করা যাবে বলে মনে করেন। ইমাম মালিক (রাহঃ) বলেন যদি মৃত ব্যক্তি অসিয়্যত করে যায় তবে তার পক্ষ থেকে করা যাবে। কেউ কেউ বলেন, জীবিত ব্যক্তি যদি বৃদ্ধ হয় এবং এমন অবস্থায় উপনীত হয় যে, হজ্জ করার সমর্থ রাখেনা। তবে তার পক্ষ থেকে হজ্জ করা যাবে। এ হলো ইমাম ইবনে মুবারক ও শাফিঈ (রাহঃ)-এর অভিমত।

এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।

باب مِنْهُ

929

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ، . قَالَ وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنَّ أُمِّي مَاتَتْ وَلَمْ تَحُجَّ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ " نَعَمْ حُجِّي عَنْهَا " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ صَحِيحٌ .

Narrator: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৯৩২. মুহাম্মাদ ইবনে আব্দুল (রাহঃ) ...... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈকা মহিলা নবী (ﷺ) এর নিকট এসে বলল, আমার মা মারা গিয়েছেন। কিন্তু তিনি হজ্জ আদায় করে যান নি আমি কি তাঁর পক্ষ থেকে হজ্জ আদায় করে নিব? তিনি বললেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ্জ করে নাও। - আবু দাউদ, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ্।
930

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ أَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ لاَ يَسْتَطِيعُ الْحَجَّ وَلاَ الْعُمْرَةَ وَلاَ الظَّعْنَ . قَالَ " حُجَّ عَنْ أَبِيكَ وَاعْتَمِرْ " قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَإِنَّمَا ذُكِرَتِ الْعُمْرَةُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذَا الْحَدِيثِ أَنْ يَعْتَمِرَ الرَّجُلُ عَنْ غَيْرِهِ . وَأَبُو رَزِينٍ الْعُقَيْلِيُّ اسْمُهُ لَقِيطُ بْنُ عَامِرٍ .

Narrator: আবু রাযীন উকায়লী (রাঃ)

৯৩১. ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ...... আবু রাযীন আল-উকায়লী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ) এর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা অতি বৃদ্ধ। তিনি হজ্জ, উমরা পালনে এমন কি যান বাহনে চলতে সক্ষম নন। তিনি বলেন তোমার পিতার পক্ষ থেকে হজ্জ উমরা আদায় করে নিবে। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্। এই হাদীসটিতে নবী (ﷺ) থেকে উমরা সর্ম্পকে উল্লেখিত আছে যে, তিনি অন্য জনের পক্ষ থেকে উমরা করার অনুমতি প্রদান করেছেন। আবু রাযীন আল- উকায়লী (রাযিঃ) -এর নাম হলো লাকীত ইবনে আমির।

উমরা ওয়াজিব কি - না।

باب مَا جَاءَ فِي الْعُمْرَةِ أَوَاجِبَةٌ هِيَ أَمْ لاَ

931

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنِ الْحَجَّاجِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ الْعُمْرَةِ أَوَاجِبَةٌ هِيَ قَالَ " لاَ وَأَنْ تَعْتَمِرُوا هُوَ أَفْضَلُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ الْعِلْمِ قَالُوا الْعُمْرَةُ لَيْسَتْ بِوَاجِبَةٍ . وَكَانَ يُقَالُ هُمَا حَجَّانِ الْحَجُّ الأَكْبَرُ يَوْمَ النَّحْرِ وَالْحَجُّ الأَصْغَرُ الْعُمْرَةُ . وَقَالَ الشَّافِعِيُّ الْعُمْرَةُ سُنَّةٌ لاَ نَعْلَمُ أَحَدًا رَخَّصَ فِي تَرْكِهَا وَلَيْسَ فِيهَا شَيْءٌ ثَابِتٌ بِأَنَّهَا تَطَوُّعٌ وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِإِسْنَادٍ وَهُوَ ضَعِيفٌ لاَ تَقُومُ بِمِثْلِهِ الْحُجَّةُ وَقَدْ بَلَغَنَا عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ كَانَ يُوجِبُهَا . قَالَ أَبُو عِيسَى كُلُّهُ كَلاَمُ الشَّافِعِيِّ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৯৩৩. মুহাম্মাদ ইবনে আব্দুল আ‘লা আস-সানআনী (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ)-কে উমরা সর্ম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, এটা কি ওয়াজিব? তিনি বললেন, না তবে উমরা করবে। তা হলো আফযাল।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ্। এ হলো কোন কোন আলিমের অভিমত। তাঁরা বলেন, উমরা ওয়াজিব নয় এবং এ কথাও বলা হত যে, হজ্জ হলো দুটি। ইয়াওমুন্ নাহরে হল হজ্জে আকবার (বড় হজ্জ) আর হজ্জে আসগার (ছোট হজ্জ) হলো উমরা। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, উমরা হলো সুন্নত (অথাৎ সুন্নাহ দ্বারা প্রামনিত অবশ্য করণীয় ইবাদত) এটি পরিত্যাগের কেউ অবকাশ রেখেছেন বলে আমরা জানি না। এটি নফল বলে কোন প্রতিষ্ঠিত প্রমাণ নাই। তিনি আরো বলেন, নবী থেকে এটি নফল বলে যে রিওয়ায়াত আছে তা যঈফ। এই ধরণের রিওয়ায়াত দলীল হিসাবে গ্রহণযোগ্য নয়। আমরা এ-ও জেনেছি যে, ইবনে আব্বাস (রাযিঃ) এটিকে ওয়াজিব মনে করতেন।

এই বিষয়ে আরো একটি অনুচ্ছেদ।

باب مِنْهُ

932

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " دَخَلَتِ الْعُمْرَةُ فِي الْحَجِّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشُمٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ . وَمَعْنَى هَذَا الْحَدِيثِ أَنْ لاَ بَأْسَ بِالْعُمْرَةِ فِي أَشْهُرِ الْحَجِّ . وَهَكَذَا قَالَ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَمَعْنَى هَذَا الْحَدِيثِ أَنَّ أَهْلَ الْجَاهِلِيَّةِ كَانُوا لاَ يَعْتَمِرُونَ فِي أَشْهُرِ الْحَجِّ فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ رَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي ذَلِكَ فَقَالَ " دَخَلَتِ الْعُمْرَةُ فِي الْحَجِّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ " . يَعْنِي لاَ بَأْسَ بِالْعُمْرَةِ فِي أَشْهُرِ الْحَجِّ . وَأَشْهُرُ الْحَجِّ شَوَّالٌ وَذُو الْقَعْدَةِ وَعَشْرٌ مِنْ ذِي الْحِجَّةِ لاَ يَنْبَغِي لِلرَّجُلِ أَنْ يُهِلَّ بِالْحَجِّ إِلاَّ فِي أَشْهُرِ الْحَجِّ . وَأَشْهُرُ الْحُرُمِ رَجَبٌ وَذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ . هَكَذَا قَالَ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৯৩৪. আহমদ ইবনে আব্দা আয্-যাব্বী (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেন, কিয়ামত পর্যন্ত হজ্জের মাসে উমরাও অন্তর্ভূক্ত হয়ে গেছে। - আবু দাউদ ১৫৭১, মুসলিম

এই বিষয়ে সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম ও জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে হাদীসটি বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। এই হাদীসটির মর্ম হলো, হজ্জের মাসসমূহে উমরা করায় কোন অসুবিধা নাই। ইমাম শাফিঈ আহমদ ও ইসহাক (রাহঃ) ও এইরূপ মন্তব্য করেছেন। এই হাদীসটির মর্ম হলো জাহিলী যুগের লোকেরা হজ্জের মাসসমূহের উমরা করত না। ইসলামের আর্বিভাবের পর নবী (ﷺ) এই বিষয়ে অনুমতি দেন এবং বলেন, কিয়ামত পর্যন্ত হজ্জের মাসে উমরাও অন্তর্ভূক্ত হয়ে গেছে। অর্থাৎ হজ্জের মাসসমূহে উমরা করায় কোন দোষ নাই। হজ্জের মাস হল শাওয়াল, যুলকা’দা এবং যুলহিজ্জার দশ দিন। হজ্জের মাসগুলি ছাড়া হজ্জের ইহরাম বাধা অনুচিত (তা জায়েজ নয়) আর হারাম মাসগুলো হলো রজব, যুলকা’দা, যুলহিজ্জা ও মুহাররাম। একাধিক সাহাবী ও অপরাপর আলিম থেকে অনুরূপ রিওয়ায়াত বর্ণিত আছে।

উমরার ফযীলত।

باب مَا ذُكِرَ فِي فَضْلِ الْعُمْرَةِ

933

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ تُكَفِّرُ مَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৯৩৫. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে,রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উমরা দ্বারা এক উমরা থেকে আরেক উমরার মধ্যর্বতী গুনাহসমূহের কাফফারা হয়ে যায়। মকবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছূই নয়। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্।

তানঈম থেকে উমরা করা।

باب مَا جَاءَ فِي الْعُمْرَةِ مِنَ التَّنْعِيمِ

934

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ أَنْ يُعْمِرَ عَائِشَةَ مِنَ التَّنْعِيمِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: আব্দুর রহমান ইবনে আবু বকর (রাঃ)

৯৩৬. ইয়াহয়া ইবনে মুসা ও ইবনে আবী উমর (রাহঃ) ..... অবদুর রহমান ইবনে আবী বকর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) আয়িশা (রাযিঃ) -কে তানঈম* থেকে (ইহরাম করে) উমরা করতে আব্দুর রহমান ইবনে আবু বকর - কে নির্দেশ দিয়েছেলেন। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) এই হাদীসটি হাসান-সহীহ্।

*মক্কা থেকে চার মাইল দূর মদীনার পথে অবস্থিত একটি স্থান।

জি’ইরানা থেকে উমরা করা।

باب مَا جَاءَ فِي الْعُمْرَةِ مِنَ الْجِعْرَانَةِ

935

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ مُزَاحِمِ بْنِ أَبِي مُزَاحِمٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ مُحَرِّشٍ الْكَعْبِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ مِنَ الْجِعْرَانَةِ لَيْلاً مُعْتَمِرًا فَدَخَلَ مَكَّةَ لَيْلاً فَقَضَى عُمْرَتَهُ ثُمَّ خَرَجَ مِنْ لَيْلَتِهِ فَأَصْبَحَ بِالْجِعْرَانَةِ كَبَائِتٍ فَلَمَّا زَالَتِ الشَّمْسُ مِنَ الْغَدِ خَرَجَ مِنْ بَطْنِ سَرِفَ حَتَّى جَاءَ مَعَ الطَّرِيقِ طَرِيقِ جَمْعٍ بِبَطْنِ سَرِفَ فَمِنْ أَجْلِ ذَلِكَ خَفِيَتْ عُمْرَتُهُ عَلَى النَّاسِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَلاَ نَعْرِفُ لِمُحَرِّشٍ الْكَعْبِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ هَذَا الْحَدِيثِ . وَيُقَالُ جَاءَ مَعَ الطَّرِيقِ مَوصول.

Narrator: মুহাররিশ ইবনে আব্দুল্লাহ কা'বী (রাঃ)

৯৩৭. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... মুহার্রিশ আল-কা’বী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) জি’ইররানা থেকে রাতে উমরার উদ্দেশশ্যে বের হন এবং রাতেই মক্কা প্রবেশ করেন। উমরা সম্পাদন করে ঐ রাতেই ফিরে আসেন। জি’ইররানায়* এমন করে তার ভোর হয় যে মনে হচ্ছিল তিনি যেন এখানেই রাত্রি যাপন করেছেন। পরবতী দিন মধ্যাহ্নের পর বাতনে সারিফে বের হয়ে পড়েন। বাতনে সারিফে মুযদালিফার পথে চলে আসেন। এই কারণে সাধারণভাবে মানুষের কাছে তাঁর এই উমরার খবর অজানা থেকে যায়। - আবু দাউদ

ইমাম আবু ঈসা (রাহঃ) বরেন, এই হাদীসটি হাসান- গারীব। মুহার্রিশ আল- কা’বী (রাযিঃ)-এর বরাতে এটি ছাড়া আর কোন হাদীসটি নবী (ﷺ) থেকে বর্ণিত আছে বলে আমাদের জানা নাই।

*তাইফ ও মক্কার মধ্যবর্তী একটি স্থান।

রজব মাসে উমরা করা।

باب مَا جَاءَ فِي عُمْرَةِ رَجَبٍ

936

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عُرْوَةَ، قَالَ سُئِلَ ابْنُ عُمَرَ فِي أَىِّ شَهْرٍ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ فِي رَجَبٍ . قَالَ فَقَالَتْ عَائِشَةُ مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ وَهُوَ مَعَهُ تَعْنِي ابْنَ عُمَرَ وَمَا اعْتَمَرَ فِي شَهْرِ رَجَبٍ قَطُّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৯৩৮. আবু কুরায়ব (রাহঃ) ..... উরওয়া (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ)- কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, রাসূল (ﷺ) কোন মাসে উমরা পালন করেছিলেন? তিনি বললেন, রজব মাসে। উরওয়া বলেন, তখন আয়িশা (রাযিঃ) বললেন, রাসূল (ﷺ) এমন কোনো উমরা করেননি যাতে তিনি অর্থাৎ, ইবনে উমর সঙ্গে ছিলেন না। কিন্তু রাসূল (ﷺ) তোরজব মাসে কোন উমরা কখনও করেন নি। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন এই হাদীসটি গারীব। মুহাম্মাদ আল- বুখারী (রাহঃ)- কে আমি বলতে শুনেছি যে, হাবীব ইবনে আবী ছাবিত কখনও উরওয়া ইবনুয যুবাইর (রাহঃ) থেকে কিছু শুনেন নি।
937

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اعْتَمَرَ أَرْبَعًا إِحْدَاهُنَّ فِي رَجَبٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৯৩৯. আহমদ ইবনে মানী’ (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) চারবার উমরা করেছেন। এর মধ্যে একবার করেছেন রজবে।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন এই হাদীসটি হাসান-সহীহ্।

যুল কা’দায় উমরা করা ।

باب مَا جَاءَ فِي عُمْرَةِ ذِي الْقَعْدَةِ

938

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، هُوَ السَّلُولِيُّ الْكُوفِيُّ عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اعْتَمَرَ فِي ذِي الْقَعْدَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ .

Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৯৪০. আব্বাস ইবনে মুহাম্মাদ আদ দাওরী (রাহঃ) ..... বারা (রাযিঃ) থেকে যে, নবী (ﷺ) যুল কা’দায় উমরা পালন করেছন। - বুখারি

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্। এই বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

রমাযানে উমরা পালন করা।

باب مَا جَاءَ فِي عُمْرَةِ رَمَضَانَ

939

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ أُمِّ مَعْقِلٍ، عَنْ أُمِّ مَعْقِلٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " عُمْرَةٌ فِي رَمَضَانَ تَعْدِلُ حَجَّةً " . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَجَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَوَهْبِ بْنِ خَنْبَشٍ . قَالَ أَبُو عِيسَى وَيُقَالُ هَرَمُ بْنُ خَنْبَشٍ . قَالَ بَيَانٌ وَجَابِرٌ عَنِ الشَّعْبِيِّ عَنْ وَهْبِ بْنِ خَنْبَشٍ . وَقَالَ دَاوُدُ الأَوْدِيُّ عَنِ الشَّعْبِيِّ عَنْ هَرَمِ بْنِ خَنْبَشٍ . وَوَهْبٌ أَصَحُّ . وَحَدِيثُ أُمِّ مَعْقِلٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ قَدْ ثَبَتَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ عُمْرَةً فِي رَمَضَانَ تَعْدِلُ حَجَّةً . قَالَ إِسْحَاقُ مَعْنَى هَذَا الْحَدِيثِ مِثْلُ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ قَرَأَْ : ( قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) فَقَدْ قَرَأَ ثُلُثَ الْقُرْآنِ " .

Narrator: উম্মে মা'কিল (রাঃ)

৯৪১. নসর ইবনে আলী (রাহঃ) ...... উম্মু মা’কিল (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত তিনি বলেন, রমযান মাসে উমরা করা হজ্জের সমতুল্য। - ইবনে মাজাহ

এই বিষয়ে ইবনে আব্বাস, জাবির, আবু হুরায়রা, আনাস, ওয়াহব ইবনে খান্বাশ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, বলা হয় ইনি হলেন হারিম ইবনে খান্বাশ। বায়ান ও জাবির (রাহঃ) তাঁদের সনদে শা’বী ওয়াহব ইবনে খাম্বাশরূপে উল্লেখ করেছেন। দাউদ আওদী তাঁর সনদে শা’বী হারাম ইবনে খাম্বাশরূপে উল্লেখ করেছেন। কিন্তু ওয়াহহাবই হল অধিকতর সহীহ। এই সূত্রে উম্মু মা’কিল বর্ণিত হাদীসটি হলো হাসান- গারীব। আহমদ ও ইসহাক (রাহঃ) বলেন, নবী (ﷺ) থেকে প্রামণিত ভাবে আছে যে, তিনি বলেছেন, রমযান মাসের উমরা হজ্জের সমতুল্য। ইসহাক বলেন এ হাদীসের মর্ম হলো সূরা ইখলাস রাসূল (ﷺ) থেকে বর্ণিত হাদীসটির মর্মের অনূরূপ। নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। যে, ব্যক্তি ‘‘কুল হুয়াল্লাহু আহাদ..." তিলাওয়াত করল সে যেন কুরআন মাজীদের এক- তৃতীয়াংশ তিলাওয়াত করল।

হজ্জের ইহরাম বাঁধার পর যদি কোন ব্যক্তির কোন অঙ্গ ভেঙ্গে যায় বা সে লেংড়া হয়ে যায় ।

باب مَا جَاءَ فِي الَّذِي يُهِلُّ بِالْحَجِّ فَيُكْسَرُ أَوْ يَعْرُجُ

940
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا حَجَّاجٌ الصَّوَّافُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ حَدَّثَنِي الْحَجَّاجُ بْنُ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كُسِرَ أَوْ عَرِجَ فَقَدْ حَلَّ وَعَلَيْهِ حَجَّةٌ أُخْرَى " . فَذَكَرْتُ ذَلِكَ لأَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ فَقَالاَ صَدَقَ .
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، عَنِ الْحَجَّاجِ، مِثْلَهُ . قَالَ وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . هَكَذَا رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنِ الْحَجَّاجِ الصَّوَّافِ نَحْوَ هَذَا الْحَدِيثِ . وَرَوَى مَعْمَرٌ وَمُعَاوِيَةُ بْنُ سَلاَّمٍ هَذَا الْحَدِيثَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عِكْرِمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ عَنِ الْحَجَّاجِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا الْحَدِيثَ . وَحَجَّاجٌ الصَّوَّافُ لَمْ يَذْكُرْ فِي حَدِيثِهِ عَبْدَ اللَّهِ بْنَ رَافِعٍ . وَحَجَّاجٌ ثِقَةٌ حَافِظٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ . وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ رِوَايَةُ مَعْمَرٍ وَمُعَاوِيَةَ بْنِ سَلاَّمٍ أَصَحُّ .
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ، عَنِ الْحَجَّاجِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .

Narrator: হাজ্জাজ ইবনে আমর আনসারী (রাঃ)

৯৪২. ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ...... ইকরিমা (রাহঃ) বলেন, হাজ্জাজ ইবনে আমর (রাযিঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসূল (ﷺ) বলেছেন যে, (ইহরামের পর) কারো যদি কোন অঙ্গ ভেঙ্গে যায় বা সে লেংড়া হয়ে যায় তবে সে হালাল হয়ে যাবে এবং তাকে আরেকবার হজ্জ আদায় করতে হবে। ইকরিমা বলেন, আমি আবু হুরায়রা ও ইবনে আব্বাস (রাযিঃ) কে এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলেনঃ হাজ্জাজ সত্য বলেছেন। - ইবনে মাজাহ

ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ...... হাজ্জাজ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। এতে হাজ্জাজ (রাযিঃ) বলেন, আমি নবী (ﷺ) - কে বলতে শুনেছি। আবু ঈসা (রাহঃ) বলেন,এই হাদীসটি হাসান। একাধিক রাবী হাজ্জাজ আস- সাওওয়াফ (রাহঃ) থেকেও এই হাদীসটি অনুরূপ রিওয়ায়াত করেছেন। মা’মার ও মুআবিয়া ইবনে সাল্লাম (রাহঃ) এই হাদীসটি ইয়াহয়া ইবনে আবী কাছীর ইকরিমা আব্দুল্লাহ ইবনে রাফি হাজ্জাজ ইবনে আমর সূত্রে সবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। কিন্তু হাজ্জাজ আস্-সাওওয়াফ তাঁর সনদে আব্দুল্লাহ ইবনে রাফি‘ (রাহঃ)-এর উল্লেখ করেননি। যা হোক হাজ্জাজ (রাহঃ) হাদীস বিশেজ্ঞগণের মতে একজন হাফিজ, ছিকা ও আস্থাভাজন বিশ্বস্ত রাবী। আমি মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছি যে, এই হাদীসটির ক্ষেত্রে মা‘মার ও মুআবিয়া ইবনে সাল্লাম (রাহঃ)-এর রিওয়ায়াতটি হলো অধিক সহীহ্। আব্দ ইবনে হুমাইদ (রাহঃ) হাজ্জাজ ইবনে আমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।

হজ্জে শর্ত আরোপ করা।

باب مَا جَاءَ فِي الاِشْتِرَاطِ فِي الْحَجِّ

941

حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَوَّامٍ، عَنْ هِلاَلِ بْنِ خَبَّابٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ ضُبَاعَةَ بِنْتَ الزُّبَيْرِ، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ الْحَجَّ أَفَأَشْتَرِطُ قَالَ " نَعَمْ " . قَالَتْ كَيْفَ أَقُولُ قَالَ " قُولِي لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ مَحِلِّي مِنَ الأَرْضِ حَيْثُ تَحْبِسُنِي " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ يَرَوْنَ الاِشْتِرَاطَ فِي الْحَجِّ وَيَقُولُونَ إِنِ اشْتَرَطَ فَعَرَضَ لَهُ مَرَضٌ أَوْ عُذْرٌ فَلَهُ أَنْ يَحِلَّ وَيَخْرُجَ مِنْ إِحْرَامِهِ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَلَمْ يَرَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ الاِشْتِرَاطَ فِي الْحَجِّ وَقَالُوا إِنِ اشْتَرَطَ فَلَيْسَ لَهُ أَنْ يَخْرُجَ مِنْ إِحْرَامِهِ . وَيَرَوْنَهُ كَمَنْ لَمْ يَشْتَرِطْ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৯৪৩. যিয়াদ ইবনে আইয়ুব আল- বাগদাদী (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, যুবাআ বিনতে যুবাইর (রাযিঃ) নবী (ﷺ)-এর কাছে এসে বললেন ইয়া রাসূলাল্লাহ্! আমি হজ্জ করতে ইচ্ছা রাখি। এই ক্ষেত্রে আমি কি কোন শর্ত করতে পারি। তিনি কললেন, হ্যাঁ। যুবাআ বললেন, কিভাবে বলব? তিনি বললেন, বলবে লাবববায়কা আল্লাহুম্মা লাববায়ক হে আল্লাহ যেখানে আমাকে বাধাগ্রস্ত করে দিবে সেখানেই আমি হালাল হব। - ইবনে মাজাহ, মুসলিম,
এই বিষয়ে জাবির, আসমা ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত হাদীসটি হাসান- সহীহ্। এতদনুসারে কতক আলিম আমল করেছেন। হজ্জের ক্ষেত্রে এইরূপ শর্তারোপ করা য়ায় বলে তাঁর মনে করেন। তাঁরা বলেন, এইরূপ শর্ত করার পর যদি সে বাঁধার সম্মুখীন হয় অথাবা মা‘যূর হয়ে পড়ে তবে সে হালাল হয়ে যেতে পারবে এবং ইহরাম ছেড়ে দিতে পারবে। এ হলো ইমাম শফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। কোন কোন আলিম হজ্জের ক্ষেত্রে শর্তারোপ করা যায় বলে মনে করেন না। তারা বলেন, যদি শর্ত করে তবুও সে ইহরাম ছেড়ে দিতে পারবেনা। এমতাবস্থায় তাকে কোন কিছূ শর্তারোপ না করা ব্যক্তির মতই মনে করা হবে।

এই বিষয়ে আরো একটি অনুচ্ছেদ।

باب مِنْهُ

942

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنِي مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ يُنْكِرُ الاِشْتِرَاطَ فِي الْحَجِّ وَيَقُولُ أَلَيْسَ حَسْبُكُمْ سُنَّةَ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৯৪৪. আহমদ ইবনে মানী‘ (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি হজ্জে কোনরূপ শর্তারোপ করা অস্বীকার করতেন এবং তিনি বলতেন, তোমাদের নবীজীর সুন্নত কি তোমাদের জন্য যথেষ্ট নয়? - বুখারি

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্।

তাওয়াফে যিয়ারতের পর কোন মহিলার ঋতুস্রাব হলে।

باب مَا جَاءَ فِي الْمَرْأَةِ تَحِيضُ بَعْدَ الإِفَاضَةِ

943

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ ذَكَرْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ حَاضَتْ فِي أَيَّامِ مِنًى . فَقَالَ " أَحَابِسَتُنَا هِيَ " . قَالُوا إِنَّهَا قَدْ أَفَاضَتْ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَلاَ إِذًا " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْمَرْأَةَ إِذَا طَافَتْ طَوَافَ الزِّيَارَةِ ثُمَّ حَاضَتْ فَإِنَّهَا تَنْفِرُ وَلَيْسَ عَلَيْهَا شَيْءٌ . وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯৪৫. কুতায়বা (রাযিঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূল্লাহ্ (ﷺ) এর নিকট উল্লেখ করা হলো যে, (উম্মুল মু‘মিনীন) সাফিয়্যা বিনতে হুওয়াই (রাযিঃ) এর মিনা অবস্থানের দিনগুলিতে ঋতুস্রাব শুরু হয়ে গেছে। তখন তিনি বললেন, এ আমাদের আটকে ফেলবে নাকি? অন্যরা বলল, তিনি তাওয়াফে যিয়ারত করে ফেলেছেন। রাসুল্লাহ (ﷺ) বললেন, তা হলে আর আটকানোর বিষয় নেই। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে ইবনে উমর ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান- সহীহ্। আলিমগণের এতদনুসারে আমল যে, কোন মহিলা যদি তাওয়াফে যিয়ারত সমাধা করে নেয় এরপর তার ঋতুস্রাব শুরু হয় তবে সে চলে আসতে পারে। এতে তাঁর উপর অন্য কিছু বর্তাবে না। এ হলো ইমাম ছাওরী, শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত।
944

حَدَّثَنَا أَبُو عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ مَنْ حَجَّ الْبَيْتَ فَلْيَكُنْ آخِرُ عَهْدِهِ بِالْبَيْتِ إِلاَّ الْحُيَّضَ وَرَخَّصَ لَهُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৯৪৬. আবু আম্মার (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে তিনি বলেন, যে ব্যক্তি বায়তুল্লাহর হজ্জ করে তার শেষ আমল যেন বায়তুল্লাহর তাওয়াফ হয়। তবে ঋতুবতী মহিলা হলে ভিন্ন কথা। করন, তাদের জন্য রাসূলুল্লাহ্ (ﷺ) চলে আসার অনুমতি দিয়েছেন। - বুখারি

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে উমর বর্ণিত হাদীসটি হাসান- সহীহ্। আলিমগণ এতদনুসারে আমল করেছেন।

ঋতুবী মহিলা হজ্জের কি কি আমল করতে পারবে।

باب مَا جَاءَ مَا تَقْضِي الْحَائِضُ مِنَ الْمَنَاسِكِ

945

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ جَابِرٍ، وَهُوَ ابْنُ يَزِيدَ الْجُعْفِيُّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ حِضْتُ فَأَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَقْضِيَ الْمَنَاسِكَ كُلَّهَا إِلاَّ الطَّوَافَ بِالْبَيْتِ . قَالَ أَبُو عِيسَى الْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْحَائِضَ تَقْضِي الْمَنَاسِكَ كُلَّهَا مَا خَلاَ الطَّوَافَ بِالْبَيْتِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَائِشَةَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ أَيْضًا .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯৪৭. আলী ইবনে হুজর (রাহঃ) ..... আয়িশা থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, হজ্জের সময় আমার ঋতুস্রাব শুরু হলে নবী আমাকে বায়তুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্জের বাকী সব আমল পুরা করে যেতে নির্দেশ দেন। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন যে, ঋতুবতী মহিলা বায়তুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্জের বাকী সব আমল পুরা করবে। আয়িশা (রাযিঃ) থেকে এই হাদীসটি এই সূত্র ছাড়াও বর্ণিত আছে।

তাওয়াফে যিয়ারতের পর কোন মহিলার ঋতুস্রাব হলে।

باب مَا جَاءَ فِي الْمَرْأَةِ تَحِيضُ بَعْدَ الإِفَاضَةِ

945

حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ شُجَاعٍ الْجَزَرِيُّ، عَنْ خُصَيْفٍ، عَنْ عِكْرِمَةَ، وَمُجَاهِدٍ، وَعَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَفَعَ الْحَدِيثَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " أَنَّ النُّفَسَاءَ وَالْحَائِضَ تَغْتَسِلُ وَتُحْرِمُ وَتَقْضِي الْمَنَاسِكَ كُلَّهَا غَيْرَ أَنْ لاَ تَطُوفَ بِالْبَيْتِ حَتَّى تَطْهُرَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

৯৪৮. যিয়াদ ইবনে আইয়ুব (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) নবী (ﷺ) থেকে মারফূরূপে বর্ণনা করেন যে, হায়য ও নেফাসবতী মহিলার গোসল করে ইহরাম বাধবে এবং হজ্জের সব আমল পুরা করবে। কিন্তু পাক না হওয়া পর্যন্ত বায়তুল্লাহর তাওয়াফ করবে না। - আবু দাউদ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন হাদীসটি এতদসূত্রে হাসান- গারীব।

যে কেউ হজ্জ বা উমরা করবে তার শেষ আমল যেন বায়তুল্লাহ সংশ্লিষ্ট হয় ।

باب مَا جَاءَ مَنْ حَجَّ أَوِ اعْتَمَرَ فَلْيَكُنْ آخِرُ عَهْدِهِ بِالْبَيْتِ

946

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ الْمُغِيرَةِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْبَيْلَمَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَوْسٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ حَجَّ هَذَا الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلْيَكُنْ آخِرُ عَهْدِهِ بِالْبَيْتِ " . فَقَالَ لَهُ عُمَرُ خَرَرْتَ مِنْ يَدَيْكَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ تُخْبِرْنَا بِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْحَارِثِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَوْسٍ حَدِيثٌ غَرِيبٌ . وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ مِثْلَ هَذَا وَقَدْ خُولِفَ الْحَجَّاجُ فِي بَعْضِ هَذَا الإِسْنَادِ .

Narrator: হারিছ ইবনে আওস (রাঃ)

৯৪৯. নসর ইবনে আব্দির রহমান আল- কূফী (রাহঃ) ..... হারিছ ইবনে আব্দুল্লাহ্ ইবনে আওস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি নবী (ﷺ)- কে বলতে শুনেছি যে, যে কেউ এই ঘরের হজ্জ বা উমরা করবে তার শেষ আমল যেন এই বায়তুল্লাহ সংশ্লিষ্ট হয়।

উমর (রাযিঃ) তখন তাকে (হারিছ ইবনে আবুদল্লাহকে) বললেন, তোমার লজ্জিত হওয়া উচিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে তুমি এই বিষয়টি শুনেছ অথচ আজও আমাদেরকে তা জানাও নি। এই বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হারিছ ইবনে আব্দিল্লাহ ইবনে আওস (রাযিঃ) বর্ণিত হাদীসটি গারীব। হ্জ্জাজ ইবনে আরতাত (রাহঃ) থেকেও একাধিক রাবী অনূরূপ বর্ণনা করেছেন, এই সনদের কিছু অংশে হাজ্জাজের বিপরীত বর্ণনা করা হয়েছে।

কিরান হজ্জ পালনকারী এক তাওয়াফই করবে।

باب مَا جَاءَ أَنَّ الْقَارِنَ يَطُوفُ طَوَافًا وَاحِدًا

947

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْحَجَّاجِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَنَ الْحَجَّ وَالْعُمْرَةَ فَطَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ قَالُوا الْقَارِنُ يَطُوفُ طَوَافًا وَاحِدًا . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ يَطُوفُ طَوَافَيْنِ وَيَسْعَى سَعْيَيْنِ . وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৯৫০. ইবনে আবী উমর (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) কিরান রূপে হজ্জ ও উমরা একসাথে আদায় করেন এবং উভয়ের জন্য একই তাওয়াফ করেন। - ইবনে মাজাহ

এই বিষয়ে ইবনে উমর ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, জাবির (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। কিছু সংখ্যক সাহাবী ও অন্যান্য আলিমের এতদনুসারে আমল রয়েছে। তাঁরা বলেন, কিরান পালনকারী একটি তওয়াফই করবে। এ হলো ইমাম শাফিঈ আহমাদ ও ইসহাক (রাযিঃ) -এর অভিমত। অপর কিছু সংখ্যক সাহাবী ও আলিম বলেন, কিরানকারীকে দুটি তাওয়াফ ও দুটি সাঈ করতে হবে। (একটি হজ্জের আর একটি উমরার) এ হলো ইমাম ছাওরী ও কুফাবাসী আলিমদের অভিমত।
948

حَدَّثَنَا خَلاَّدُ بْنُ أَسْلَمَ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أَحْرَمَ بِالْحَجِّ وَالْعُمْرَةِ أَجْزَأَهُ طَوَافٌ وَاحِدٌ وَسَعْىٌ وَاحِدٌ عَنْهُمَا حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ تَفَرَّدَ بِهِ الدَّرَاوَرْدِيُّ عَلَى ذَلِكَ اللَّفْظِ . وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَلَمْ يَرْفَعُوهُ . وَهُوَ أَصَحُّ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৯৫১. খাল্লাদ ইবনে আসলাম আল-বাগদাদী (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যে ব্যক্তি হজ্জ ও উমরার ইহরাম করবে তার জন্য এতদুভয়ের এক তাওয়াফ ও এক সাঈ যথেষ্ট হবে এবং উভয় থেকে একই সঙ্গে সে হালাল হবে। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্ -গারীব। উবাইদুল্লাহ ইবনে উমর (রাহঃ) থেকে একাধিক রাবী এটি রিওয়ায়াত করেছেন কিন্তু তারা এটিকে মারফূরূপে উল্লেখ করেন নি। আর তা-ই হলো অধিকতর সহীহ্।

মিনা থেকে ফিরার পর মুহাজিরগণ মক্কায় তিন দিন অবস্থান করতে পারেন।

باب مَا جَاءَ أَنْ يَمْكُثَ الْمُهَاجِرُ بِمَكَّةَ بَعْدَ الصَّدَرِ ثَلاَثًا

949

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ، سَمِعَ السَّائِبَ بْنَ يَزِيدَ، عَنِ الْعَلاَءِ بْنِ الْحَضْرَمِيِّ يَعْنِي مَرْفُوعًا، قَالَ " يَمْكُثُ الْمُهَاجِرُ بَعْدَ قَضَاءِ نُسُكِهِ بِمَكَّةَ ثَلاَثًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ بِهَذَا الإِسْنَادِ مَرْفُوعًا .

Narrator: আলা ইবনুল হাযরামী (রাঃ)

৯৫২. আহমদ ইবনে মানী’ (রাহঃ) ...... আলা ইবনে’ল হাযরামী (রাযিঃ) থেকে মারফুরূপে বর্ণিত আছে। তিনি বলেন, হজ্জ সম্পাদনের পর মুহাজিরগণ মক্কায় তিন দিন অবস্থান করতে পারন। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্। এই সনদে অন্যভাবেও এটি মারফুরূপে বর্ণিত আছে।

হজ্জ ও উমরা সম্পাদন করে ফিরার সময়ের দুআ।

باب مَا جَاءَ مَا يَقُولُ عِنْدَ الْقُفُولِ مِنَ الْحَجِّ وَالْعُمْرَةِ

950

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَفَلَ مِنْ غَزْوَةٍ أَوْ حَجٍّ أَوْ عُمْرَةٍ فَعَلاَ فَدْفَدًا مِنَ الأَرْضِ أَوْ شَرَفًا كَبَّرَ ثَلاَثًا ثُمَّ قَالَ " لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَائِحُونَ لِرَبِّنَا حَامِدُونَ صَدَقَ اللَّهُ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ " . وَفِي الْبَابِ عَنِ الْبَرَاءِ وَأَنَسٍ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৯৫৩. আলী ইবনে হুজর (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) কোন গাযওয়া বা হজ্জ বা উমরা থেকে প্রত্যাবর্তনকালে যখই কোন ঢিলা বা উচুঁ স্থানে উঠতেন তিনবার আল্লাহু আক্বার বলে এই দুআ পাঠ করতেনঃ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَائِحُونَ لِرَبِّنَا حَامِدُونَ صَدَقَ اللَّهُ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ

‘‘কোন ইলাহ্ নাই আল্লাহ্ ছাড়া, তিনি এক তাঁর কোন শরীক নাই, তাঁরই সকল সামরাজ্য, তাঁরই সকল প্রশংসা, তিনি সব বিষয়ের উপর শক্তিশালী। আমরা ফিরছি, আমরা তওবকরী, আমরা ইবাদত পালনকারী, আমাদের প্রেমাষ্পদ আল্লাহর পথে ঘুরি, আমরা আমাদের প্রভুরই প্রশংসাকারী। আল্লাহ্ সত্যে পরিণত করেছেন তাঁর ওয়’দা, সাহায্য করেছেন তাঁর বান্দাকে, পরাজিত করেছেন সকল বিরুদ্ধবাদী দলকে একাই।’’ - আবু দাউদ, বুখারি, মুসলিম

এই বিষয়ে বারা, আনাস ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান- সহীহ্।

ইহরামরত অবস্থায় যদি ইহরামকারী মৃত্যুবরণ করে।

باب مَا جَاءَ فِي الْمُحْرِمِ يَمُوتُ فِي إِحْرَامِهِ

951

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَرَأَى رَجُلاً قَدْ سَقَطَ عَنْ بَعِيرِهِ فَوُقِصَ فَمَاتَ وَهُوَ مُحْرِمٌ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ يُهِلُّ أَوْ يُلَبِّي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا مَاتَ الْمُحْرِمُ انْقَطَعَ إِحْرَامُهُ وَيُصْنَعُ بِهِ كَمَا يُصْنَعُ بِغَيْرِ الْمُحْرِمِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৯৫৪. ইবনে আবী উমর (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী (ﷺ) -এর সঙ্গে এক সফরে ছিলাম। হঠাৎ তিনি দেখলেন এক ব্যক্তি স্বীয় উট থেকে পড়ে গিয়ে ঘাড় ভেঙ্গে মারা যায়। সে ছিল ইহরাম অবস্থায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে পানি ও বরই পাতা দিয়ে গোসল দাও এবং তার (ইহরামের) এই দুই কাপড়েই তাকে কাফন পরাও। তার মাথা ঢাকবে না। সে অবশ্যই কিয়ামতের দিন তালবয়িা পাঠ করতে উঠবে। - ইবনে মাজাহ , বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইহরাম পালনকারী ব্যক্তি যদি মারা যায় তবে তার ইহরাম শেষ হয়ে যায় এবং এমতাবস্থায় যার ইহরাম নেই তার সঙ্গে যেরূপ করা হয় এই ব্যক্তির সঙ্গে তদ্রূপ করা হবে।

ইহরামরত ব্যক্তির চক্ষু রোগ হলে তাতে ঔষধ হিসাবে সাবির বৃক্ষের রস ব্যবহার করা।

باب مَا جَاءَ فِي الْمُحْرِمِ يَشْتَكِي عَيْنَهُ فَيَضْمِدُهَا بِالصَّبِرِ

952

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ نُبَيْهِ بْنِ وَهْبٍ، أَنَّ عُمَرَ بْنَ عُبَيْدِ اللَّهِ بْنِ مَعْمَرٍ، اشْتَكَى عَيْنَيْهِ وَهُوَ مُحْرِمٌ فَسَأَلَ أَبَانَ بْنَ عُثْمَانَ فَقَالَ اضْمِدْهُمَا بِالصَّبِرِ فَإِنِّي سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَذْكُرُهَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " اضْمِدْهُمَا بِالصَّبِرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ بَأْسًا أَنْ يَتَدَاوَى الْمُحْرِمُ بِدَوَاءٍ مَا لَمْ يَكُنْ فِيهِ طِيبٌ .

Narrator: উসমান ইবনে আফফান (রাঃ)

৯৫৫. ইবনে আবী উমর (রাহঃ) ...... নুবায়হ ইবনে ওয়াহব (রাহঃ) থেকে বর্ণিত যে, উমর ইবনে উবাইদুল্লাহ্ ইবনে মা‘মার (রাহঃ) এর চক্ষু রোগ হয়। তিনি ছিলেন মুহরিম, এই বিষয়ে আবান ইবনে উছমান (রাহঃ)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এতে সাবির বৃক্ষের রস লাগিয়ে দাও। আমি উসমান ইবনে আফফান (রাযিঃ) -কে রাসূলুল্লাহ (ﷺ) থেকে রিওয়ায়াত করতে শুনেছি যে, তিনি বলেছেন এতে সাবির এর রস লাগিয়ে দাও। - আবু দাউদ, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্। আলিমগণের এতনুসারে আমল রয়েছে। ঔষধে সুগন্ধি জাতীয় কিছু না থাকলে মুহরিমের জন্য তা ব্যবহারে কোন দোষ আছে বলে তারা মনে করেন না।

ইহরাম পালনকারী ব্যক্তি ইহরাম অবস্থায় মাথা মুণ্ডন করে ফেলেন তার উপর কি বর্তাবে।

باب مَا جَاءَ فِي الْمُحْرِمِ يَحْلِقُ رَأْسَهُ فِي إِحْرَامِهِ مَا عَلَيْهِ

953

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، وَابْنِ أَبِي نَجِيحٍ، وَحُمَيْدٍ الأَعْرَجِ، وَعَبْدِ الْكَرِيمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ بِهِ وَهُوَ بِالْحُدَيْبِيَةِ قَبْلَ أَنْ يَدْخُلَ مَكَّةَ وَهُوَ مُحْرِمٌ وَهُوَ يُوقِدُ تَحْتَ قِدْرٍ وَالْقَمْلُ يَتَهَافَتُ عَلَى وَجْهِهِ فَقَالَ " أَتُؤْذِيكَ هَوَامُّكَ هَذِهِ " . فَقَالَ نَعَمْ . فَقَالَ " احْلِقْ وَأَطْعِمْ فَرَقًا بَيْنَ سِتَّةِ مَسَاكِينَ " . وَالْفَرَقُ ثَلاَثَةُ آصُعٍ " أَوْ صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ أَوِ انْسُكْ نَسِيكَةً " . قَالَ ابْنُ أَبِي نَجِيحٍ " أَوِ اذْبَحْ شَاةً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ الْمُحْرِمَ إِذَا حَلَقَ رَأْسَهُ أَوْ لَبِسَ مِنَ الثِّيَابِ مَا لاَ يَنْبَغِي لَهُ أَنْ يَلْبَسَ فِي إِحْرَامِهِ أَوْ تَطَيَّبَ فَعَلَيْهِ الْكَفَّارَةُ بِمِثْلِ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

Narrator: কাব ইবনে উজরাহ (রাঃ)

৯৫৬. ইবনে আবী উমর (রাহঃ) ...... কা’ব ইবনে উজরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, মক্কা প্রবেশের পূর্বে হুদায়বিয়া অবস্থানকালে নবী (ﷺ) তার নিকট দিয়ে যাচ্ছিলেন, কা’ব ছিলেন ইহরামরত। এই সময় তিনি ডেকচির নীচে আগুন জ্বালাচ্ছিলেন, তার চেহারায় উকূন গড়িয়ে পড়ছিল। নবী (ﷺ) তাকে বললেন, এই পোকাগুলো কি তোমাকে কষ্ট দিচ্ছে? কা’ব বললেন, হ্যাঁ, তিনি বললেন, তাহলে মাথা মুণ্ডন করে ফেল। আর ছয়জন মিসকীনকে এক ‘‘ফারাক’’ খাদ্যসামগ্রী দিয়ে দাও। তিন সা’- তে হয় এক ফারাক। অথবা তিন দিন রোযা পালন কর বা একটি জানোয়ার কুরবানী কর। ইবনে আবী নাজীহ (রাহঃ) বর্ণনা করেন, অথবা একটি বকরী যবেহ করে দাও। - ইবনে মাজাহ, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ্। সাহবায়ে কিরাম ও অপরাপর আলিমগণের এই হাদীস অনুসারে আমল রয়েছে যে, মুহরিম ব্যক্তি যদি মাথা মুণ্ডন করে ফেলে বা ইহরামের যে ধরণের পরিচ্ছদ পরিধান করা উচিত নয় সে ধরণের কাপড় যদি পরে বা সুগন্ধি ব্যবহার করে তবে এই রিওয়ায়াতে বর্ণিত পদ্ধতি অনুসারে তার উপর কাফফারা বর্তাবে।

রাখালদের জন্য একদিন রমী করে অপর দিনের পরিত্যগের অবকাশ প্রদান।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ لِلرِّعَاءِ أَنْ يَرْمُوا يَوْمًا وَيَدَعُوا يَوْمًا

954

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الْبَدَّاحِ بْنِ عَدِيٍّ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْخَصَ لِلرِّعَاءِ أَنْ يَرْمُوا يَوْمًا وَيَدَعُوا يَوْمًا . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى ابْنُ عُيَيْنَةَ . وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي الْبَدَّاحِ بْنِ عَاصِمِ بْنِ عَدِيٍّ عَنْ أَبِيهِ . وَرِوَايَةُ مَالِكٍ أَصَحُّ . وَقَدْ رَخَّصَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ لِلرِّعَاءِ أَنْ يَرْمُوا يَوْمًا وَيَدَعُوا يَوْمًا وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ .

Narrator: আসিম ইবন আদী (রাঃ)

৯৫৭. ইবনে আবী উমর (রাহঃ) ...... আদী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) রাখালদের জন্য একদিন রমী করতে এবং আরেকদিন রমী ছাড়তে অবকাশ দিয়েছেন। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন ইবনে উয়াইনা এইরূপই বর্ণনা করেছেন। আর মালিক ইবনে আনাস (রাহঃ) এটিকে আব্দুল্লাহ ইবনে অবী কাকর-আসিম ইবনে আদী (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। মালিক (রাহঃ) এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ্। আলিমদের একদল রাখালদের জন্য একদিন রমী করার এবং অন্যদিন তা ছেড়ে দেওয়ার অনুমতি রেখেছেন। এ হলো ইমাম শাফিঈ (রাহঃ)- এর অভিমত।
955

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الْبَدَّاحِ بْنِ عَاصِمِ بْنِ عَدِيٍّ، عَنْ أَبِيهِ، قَالَ رَخَّصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِرِعَاءِ الإِبِلِ فِي الْبَيْتُوتَةِ أَنْ يَرْمُوا يَوْمَ النَّحْرِ ثُمَّ يَجْمَعُوا رَمْىَ يَوْمَيْنِ بَعْدَ يَوْمِ النَّحْرِ فَيَرْمُونَهُ فِي أَحَدِهِمَا . قَالَ مَالِكٌ ظَنَنْتُ أَنَّهُ قَالَ فِي الأَوَّلِ مِنْهُمَا ثُمَّ يَرْمُونَ يَوْمَ النَّفْرِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ .

Narrator: আসিম ইবন আদী (রাঃ)

৯৫৮. হাসান ইবনে আলী আল-খাল্লাল (রাহঃ) ...... আসিম ইবনে আদী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উট রাখালদের ক্ষেত্রে মিনায় রাত্রি যাপন না করার এবং ইয়ওমুন্ নাহরে রমী করে পরবর্তী দুই দিনের রমী কোন একদিন একত্রে করার অবকাশ দিয়েছেন। মালিক (রাহঃ) বলেন, আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে আবু বকর তার রিওয়য়াতে বলেছিলেন, দুই দিনের প্রথম দিনের দিন একত্রে রমী করবে এরপর মিনা থেকে যাত্রার শেষ দিন রমী করবে। - ইবনে মাজাহ ,

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্ ইবনে উয়াইনা - আবুল্লাহ্ ইবনে আবু বকর সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি অপেক্ষা এটি অধিকতর সহীহ্।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

باب

956

حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، قَالَ سَمِعْتُ مَرْوَانَ الأَصْفَرَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ عَلِيًّا، قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْيَمَنِ فَقَالَ " بِمَ أَهْلَلْتَ " . قَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ " لَوْلاَ أَنَّ مَعِي هَدْيًا لأَحْلَلْتُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صحيح غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৯৫৯. আব্দুল ওয়ারিছ ইবনে আব্দুস সামাদ ইবনে আব্দুর ওয়ারিছ (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে যে, আলী (রাযিঃ) ইয়ামান থেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলে তিনি তাকে বললেন, কিভাবে ইহরাম করেছ? আলী (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যে ইহরাম করেছেন আমিও সেই ইহরাম করেছি। নবী (ﷺ) বললেন, আমার সঙ্গে হাদী না থাকলে আমি (উমরা করে) হালাল হয়ে যেতাম। - ই বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি সনদে হাসান-গারীব।

الْحَجِّ الأَكْبَرِ এর দিন সম্পর্কে।

باب مَا جَاءَ فِي يَوْمِ الْحَجِّ الأَكْبَرِ

957

حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ يَوْمِ الْحَجِّ الأَكْبَرِ فَقَالَ " يَوْمُ النَّحْرِ " .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৯৬০. আব্দুল ওয়ারিছ ইবনে আব্দুস সমাদ ইবনে আব্দুল ওয়ারিছ (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে হজ্জে আকবার কোন দিন সর্ম্পকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, এটি হলো ইয়াওমুন্ নাহরে। - আবু দাউদ
958

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ يَوْمُ النَّحْرِ . قَالَ أَبُو عِيسَى وَلَمْ يَرْفَعْهُ وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ وَرِوَايَةُ ابْنِ عُيَيْنَةَ مَوْقُوفًا أَصَحُّ مِنْ رِوَايَةِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ مَرْفُوعًا . هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ مِنَ الْحُفَّاظِ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا . وَقَدْ رَوَى شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৯৬১. ইবনে উমর (রাহঃ) ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, হজ্জে আকবারের দিন হলো ইয়াওমুন্ নাহর।

অবশ্য তিনি ইহা মারফূরূপে বর্ণনা করেন নি। এই হাদীসটি প্রথম হাদীস অপেক্ষা অধিকতর সহীহ্। ইবনে উয়াইনা (রাহঃ) -এর মউকুফেরূপে বর্ণিত রিওয়ায়াতটি মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) -এর মারফূরূপে বর্ণিত রিওয়ায়াতটি (৯৬০নং) থেকে অধিকতর সহীহ্। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, একাধিক হাফিজুল হাদীস রাবী এই রিওয়ায়াতটিকে আবু ইসহাক হারিছ- আলী (রাযিঃ) মাউকুফরূপে বর্ণনা করেছেন।

হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানী স্পর্শ করা।

باب مَا جَاءَ فِي اسْتِلاَمِ الرُّكْنَيْنِ

959

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنِ ابْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِيهِ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يُزَاحِمُ عَلَى الرُّكْنَيْنِ زِحَامًا مَا رَأَيْتُ أَحَدًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ . فَقُلْتُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنَّكَ تُزَاحِمُ عَلَى الرُّكْنَيْنِ زِحَامًا مَا رَأَيْتُ أَحَدًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُزَاحِمُ عَلَيْهِ . فَقَالَ إِنْ أَفْعَلْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ مَسْحَهُمَا كَفَّارَةٌ لِلْخَطَايَا " . وَسَمِعْتُهُ يَقُولُ " مَنْ طَافَ بِهَذَا الْبَيْتِ أُسْبُوعًا فَأَحْصَاهُ كَانَ كَعِتْقِ رَقَبَةٍ " . وَسَمِعْتُهُ يَقُولُ " لاَ يَضَعُ قَدَمًا وَلاَ يَرْفَعُ أُخْرَى إِلاَّ حَطَّ اللَّهُ عَنْهُ بِهَا خَطِيئَةً وَكَتَبَ لَهُ بِهَا حَسَنَةً " . قَالَ أَبُو عِيسَى وَرَوَى حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنِ ابْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ عَنِ ابْنِ عُمَرَ نَحْوَهُ . وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِيهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৯৬২. কুতায়বা (রাহঃ) ...... উমায়র (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) চাপাচাপি করে হলেও হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানী বায়তুল্লাহর এই দুই রুকনে যেতেন। আমি একদিন তাঁকে বললাম, আপনি এ দুটি রুকনে ভীড়ে চাপাচাপি করে হলেও গিয়ে উপস্থিত হন কিন্তু অন্য কোন সাহাবী তো এমন চাপাচাপি করে সেখানে যেতে দেখি না। তিনি বললেন, যদি আমি এরূপ চাপাচাপি-ধাক্কাধাক্কি করি তাতে দোষ কি? আমি তো রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, এ দুটো রুকন স্পর্শ করণে গুনাহসমূহের কাফফারা হয়ে যায় তাঁকে আরো বলতে শুনেছি, কেউ যদি যথাযথ ভাবে বায়তুল্লাহর সাতবার তাওয়াফ করে একটি ক্রীতদাস করার মত সাওয়াব হয়। আমি তাঁকে আরো বলতে শুনেছি, তাওয়াফ করতে গিয়ে এমন কোন কদম সে রাখে না বা তা উঠায় না যদ্বারা তার একটি গুনাহ মাফ না হয় এবং একটি নেকী লেখা না হয়। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে যায়দ (রাহঃ) আতা ইবনুস সাইব- ইবনে উমর (রাযিঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। এই সনদে উমায়র - এর উল্লেখ নেই। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান।

তাওয়াফে কথাবার্তা বলার বিষয়ে।

باب مَا جَاءَ فِي الْكَلاَمِ فِي الطَّوَافِ

960

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الطَّوَافُ حَوْلَ الْبَيْتِ مِثْلُ الصَّلاَةِ إِلاَّ أَنَّكُمْ تَتَكَلَّمُونَ فِيهِ فَمَنْ تَكَلَّمَ فِيهِ فَلاَ يَتَكَلَّمَنَّ إِلاَّ بِخَيْرٍ " . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِي هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ طَاوُسٍ وَغَيْرِهِ عَنْ طَاوُسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ مَوْقُوفًا . وَلاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ عَطَاءِ بْنِ السَّائِبِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ أَنْ لاَ يَتَكَلَّمَ الرَّجُلُ فِي الطَّوَافِ إِلاَّ لَحَاجَةٍ أَوْ بِذِكْرِ اللَّهِ تَعَالَى أَوْ مِنَ الْعِلْمِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৯৬৩. কুতায়বা (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, বায়তুল্লাহর চারদিকে তাওয়াফ করা নামায আদায় করার মতই। তবে নামাযে তোমরা কথা বলতে পার না কিন্তু এতে কথা বলতে পার। সুতরাং এ সময় ভাল কথা ছাড়া কিছূ বলবে না।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে তাউস প্রমুখ থেকে ইবনে আব্বাস (রাযিঃ) এটি মাউকুফরূপে বর্ণিত আছে। আতা ইবনে সাইব ছাড়া আর কোন সূত্রে এটি মারফূরূপে রিওয়ায়াত আছে বলে আমাদের জানা নাই অধিকাংশ আলিমের এই হাদীস অনুসারে আমল রয়েছে। বিশেষ কোন প্রয়োজন, আল্লাহর যিক্‌র ও ইলম অর্জনমূলক কথা ছাড়া তাওয়াফের সময় অন্য কোন ধরনের কথা না বলা মুস্তাহাব বলে তা মনে করেন।

হাজরে আসওয়াদ সম্পর্কে।

باب مَا جَاءَ فِي الْحَجَرِ الأَسْوَدِ

961

حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ جَرِيرٍ، عَنِ ابْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْحَجَرِ " وَاللَّهِ لَيَبْعَثَنَّهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ لَهُ عَيْنَانِ يُبْصِرُ بِهِمَا وَلِسَانٌ يَنْطِقُ بِهِ يَشْهَدُ عَلَى مَنِ اسْتَلَمَهُ بِحَقٍّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৯৬৪. কুতায়বা (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাজরে আসওয়াদ সম্পর্কে রাসূলূল্লাহ্ (ﷺ) বলেছেন, আল্লাহর কসম, এটি কিয়ামতের দিন এভাবে উত্থিত হবে যে, এর দুটি চোখ থাকবে যদ্বারা সে দেখবে। একটি যবান হবে যদ্বারা সে কথা বলবে সত্য হৃদয়ে যে ব্যক্তি এর ইস্তিলাম করে এ তার সম্পর্কে আল্লাহর কাছে স্বাক্ষ্য দিবে।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান।
962

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ فَرْقَدٍ السَّبَخِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدَّهِنُ بِالزَّيْتِ وَهُوَ مُحْرِمٌ غَيْرَ الْمُقَتَّتِ . قَالَ أَبُو عِيسَى الْمُقَتَّتُ الْمُطَيَّبُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ فَرْقَدٍ السَّبَخِيِّ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ . وَقَدْ تَكَلَّمَ يَحْيَى بْنُ سَعِيدٍ فِي فَرْقَدٍ السَّبَخِيِّ وَرَوَى عَنْهُ النَّاسُ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৯৬৫. হান্নাদ (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ইহরাম অবস্থায় তেল ব্যবহার করতেন তবে তা সুগন্ধি হতো না।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসোক্ত مُقَتَّتِ অর্থ সৃগন্ধ যুক্ত জিনিস। এই হাদীসটি গারীব। ফারকাদ আস- সাবাহী ইবনে জুবাইর (রাহঃ) সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইমাম ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) এই ফারকাদ আস- সাবাখী এর সমালোচনা করেছেন। তার বরাতে অবশ্য লোকেরা রিওয়ায়াত বর্ণনা করেছে।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

باب

963

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَزِيدَ الْجُعْفِيُّ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّهَا كَانَتْ تَحْمِلُ مِنْ مَاءِ زَمْزَمَ وَتُخْبِرُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَحْمِلُهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯৬৬. আবু কুরায়ব (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি যমযমের পানি সঙ্গে করে নিয়ে আসতেন। তিনি বলতেন রাসূলুল্লাহ (ﷺ)ও তা বহন করে আনতেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানিনা।
964

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَمُحَمَّدُ بْنُ الْوَزِيرِ الْوَاسِطِيُّ الْمَعْنَى، وَاحِدٌ، قَالاَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ حَدِّثْنِي بِشَيْءٍ، عَقَلْتَهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى . قَالَ قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ . ثُمَّ قَالَ افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ يُسْتَغْرَبُ مِنْ حَدِيثِ إِسْحَاقَ بْنِ يُوسُفَ الأَزْرَقِ عَنِ الثَّوْرِيِّ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৯৬৭. আহমদ ইবনে মানী’মানী ও মুহাম্মাদ ইবনে ওয়াযীর আল- ওয়াসিতী (রাহঃ) ...... আব্দুল আযীয ইবনে রাফাই’ (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি আনাস (রাযিঃ)- কে বললাম, রাসূলুল্লাহ ইয়াওমুত- তারবিয়া (৮ই যিলহজ্জ) -এ যোহরের নামায কোথায় আদায় করেছেন? এই সম্পর্কে আপনি যা জনেন আমাকে তা বলেন তো। তিনি বললেন, মিনায়। আমি বললাম ইয়ওমুন নাহর অর্থাৎ ১৩ই যিলহজ্জ আসরের নামায তিনি কোথায় আদায় করেছেন? তিনি বললেন আবতাহ-এ। এরপর বললেন, তোমর আমীররা যা করবে তুমিও সেই ভাবে এই কাজগুলো করো। - আবু দাউদ, বুখারি, মুসলিম

ইমাম ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্। ইসহাক আল- আযরা ছাওরী (রাহঃ) সূত্রে এই রিওয়ায়াতটিকে গারীব বলে মনে করা হয়।