أبواب الأطعمة عن رسول الله صلى الله عليه وسلم

২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়

Chapter 25 · 73 hadith

কিসের উপর খাদ্য রেখে নবী (ﷺ) আহার করতেন।

باب مَا جَاءَ عَلَى مَا كَانَ يَأْكُلُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم

1788

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ يُونُسَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ مَا أَكَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي خِوَانٍ وَلاَ فِي سُكُرُّجَةٍ وَلاَ خُبِزَ لَهُ مُرَقَّقٌ . قَالَ فَقُلْتُ لِقَتَادَةَ فَعَلَى مَا كَانُوا يَأْكُلُونَ قَالَ عَلَى هَذِهِ السُّفَرِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . قَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَيُونُسُ هَذَا هُوَ يُونُسُ الإِسْكَافُ . وَقَدْ رَوَى عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৯৫। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) উঁচু টেবিলে এবং নানা রকমের মুরবা চাটনি ও হজমির পেয়ালা রেখে আহার করেন নি। তাঁর জন্য চাপাতি রুটিও পাকান হয় নি। বর্ণনাকারী ইউনুস (রাহঃ) বলেন, আমি কাতাদা (রাহঃ)-কে বললাম তা হলে কিসের উপর খাদ্য রেখে তাঁরা আহার করতেন? তিনি বললেন, এসব চামড়ার দস্তরখানে রেখে। ইবনে মাজাহ ৩২৯২, বুখারী


এই হাদীসটি হাসান-গারীব। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) বলেন, এই ইউনুস (রাহঃ) হলেন, ইউনুস আল ইসকাফ। আব্দুল ওয়ারিশ (রাহঃ)-ও এই হাদীসটিকে সাঈদ ইবনে আবু ’আরূবা-কাতাদা-আনাস (রাযিঃ) সূত্রে অনূরূপ বর্ণনা করেছেন।

খরগোশ খাওয়া।

باب مَا جَاءَ فِي أَكْلِ الأَرْنَبِ

1789

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ أَنْفَجْنَا أَرْنَبًا بِمَرِّ الظَّهْرَانِ فَسَعَى أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم خَلْفَهَا فَأَدْرَكْتُهَا فَأَخَذْتُهَا فَأَتَيْتُ بِهَا أَبَا طَلْحَةَ فَذَبَحَهَا بِمَرْوَةٍ فَبَعَثَ مَعِي بِفَخِذِهَا أَوْ بِوَرِكِهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَكَلَهُ . قَالَ قُلْتُ أَكَلَهُ قَالَ قَبِلَهُ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَعَمَّارٍ وَمُحَمَّدِ بْنِ صَفْوَانَ وَيُقَالُ مُحَمَّدُ بْنُ صَيْفِيٍّ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ بِأَكْلِ الأَرْنَبِ بَأْسًا . وَقَدْ كَرِهَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَكْلَ الأَرْنَبِ وَقَالُوا إِنَّهَا تَدْمِي .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৯৬। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, মাররুয যাহরান-এর একটি খরগোশকে আমরা তাড়া করলাম। সাহাবীগণ এর পিছনে ধাওয়া করলেন। আমি তা পেয়ে গেলাম এবং তাকে ধরে ফেললাম। এরপর আবু তালহা (রাযিঃ)-এর কাছে তা নিয়ে আসলাম। তিনি তাকে একটি ধারালো পাথর দিয়ে যবেহ করলেন আমাকে দিয়ে এর একটি রান (বর্ণনান্তরে “চতুর”) নবী (ﷺ)-এর কাছে পাঠিয়ে দিলেন। তিনি তা আহার করলেন। বর্ণনাকারী হিশাম ইবনে যায়দ বলেন, আমি বললাম, তিনি কি তা খেয়েছেন? আনাস (রাযিঃ) বলেন, তিনি তা গ্রহণ করেছেন। ইবনে মাজাহ ৩২৪৩, নাসাঈ

এ বিষয়ে জাবির, আম্মার, মুহাম্মাদ ইবনে সাফওয়ান, যাকে বলা হয় মুহাম্মাদ ইবনে সায়ফী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ আলিমদের এতদনুসারে আমল রয়েছে। খরগোশ আহারে কোন দোষ আছে বলে তারা মনে করেন না। কতক আলিম খরগোশ খাওয়া অপছন্দনীয় বলে মনে করেন, তাঁরা বলেন, এর ঋতুস্রাব হয়ে থাকে।

গুই সাপ খাওয়া।

باب مَا جَاءَ فِي أَكْلِ الضَّبِّ

1790

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ أَكْلِ الضَّبِّ فَقَالَ " لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَأَبِي سَعِيدٍ وَابْنِ عَبَّاسٍ وَثَابِتِ بْنِ وَدِيعَةَ وَجَابِرٍ وَعَبْدِ الرَّحْمَنِ ابْنِ حَسَنَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي أَكْلِ الضَّبِّ فَرَخَّصَ فِيهِ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَكَرِهَهُ بَعْضُهُمْ . وَيُرْوَى عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ أُكِلَ الضَّبُّ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَإِنَّمَا تَرَكَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَقَذُّرًا .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৯৭। কুতায়বা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)-কে গুই সাপ খাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন, আমি তা আহার করি না এবং তা হারামও বলি না। নাসাঈ

এই বিষয়ে উমর, আবু সাঈদ, ইবনে আব্বাস, ছাবিত ইবনে ওয়াদীয়া, জাবির ও আব্দুর রহমান ইবনে হাসানা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। গুই সাপ খাওয়া সম্পর্কে আলিমগণের মতবিরোধ রয়েছে। নবী (ﷺ)-এর ফকীহ সাহাবী ও অন্যান্য ফকীহগণ এর অনুমতি দেন আর কতিপয় আলিম তা হারাম বলে মত পোষণ করেন। ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর দস্তরখানে গুই সাপ খাওয়া হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) অনীহাবশতঃ তা পরিত্যাগ করেন।

খট্রাশ খাওয়া।

باب مَا جَاءَ فِي أَكْلِ الضَّبُعِ

1791

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنِ ابْنِ أَبِي عَمَّارٍ، قَالَ قُلْتُ لِجَابِرٍ الضَّبُعُ صَيْدٌ هِيَ قَالَ نَعَمْ . قَالَ قُلْتُ آكُلُهَا قَالَ نَعَمْ . قَالَ قُلْتُ لَهُ أَقَالَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا وَلَمْ يَرَوْا بِأَكْلِ الضَّبُعِ بَأْسًا وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَرُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدِيثٌ فِي كَرَاهِيَةِ أَكْلِ الضَّبُعِ وَلَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ وَقَدْ كَرِهَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَكْلَ الضَّبُعِ وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ . قَالَ يَحْيَى الْقَطَّانُ وَرَوَى جَرِيرُ بْنُ حَازِمٍ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ عَنِ ابْنِ أَبِي عَمَّارٍ عَنْ جَابِرٍ عَنْ عُمَرَ قَوْلَهُ . وَحَدِيثُ ابْنِ جُرَيْجٍ أَصَحُّ . وَابْنُ أَبِي عَمَّارٍ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عَمَّارٍ الْمَكِّيُّ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৭৯৮। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... আবু ’আম্মার (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির (রাযিঃ)-কে বললাম, খাট্টাশ কি শিকারযোগ্য প্রাণী? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম আমরা কি তা খাব? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কি তা বলেছেন? তিনি বললেন, হ্যাঁ। ইবনে মাজাহ ৩২৩৬

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম এতদনুসারে মত পোষণ করেন। তাঁরা খাট্টশ খাওয়ায় কোন দোষ আছে বলে মনে করেন না। এ হল আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। নবী (ﷺ) থেকে খাট্টাশ খাওয়ার অপছন্দনীয় বলে একটি হাদীস রিওয়ায়াত আছে এবং তার সনদ তেমন শক্তিশালী নয়। কতক আলিম খাট্টাশ আহার অপছন্দনীয় বলে মত প্রকাশ করেছেন। এ হল ইমাম ইবনুল মুবারক (রাহঃ)-এর অভিমত।

ইয়াহয়া ইবনে কাত্তান বলেছেন, জাবির ইবনে হাকিম এই হাদীসটিকে আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে উমায়র-ইবনে আবু আমার-জাবির-উমর (রাযিঃ) সূত্রে তাঁর বক্তব্য হিসাবে বর্ণিত আছে। তবে ইবনে জুরায়য (রাহঃ)-এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ।
1792

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي الْمُخَارِقِ أَبِي أُمَيَّةَ، عَنْ حِبَّانَ بْنِ جَزْءٍ، عَنْ أَخِيهِ، خُزَيْمَةَ بْنِ جَزْءٍ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ الضَّبُعِ فَقَالَ " أَوَيَأْكُلُ الضَّبُعَ أَحَدٌ " . وَسَأَلْتُهُ عَنْ أَكْلِ الذِّئْبِ فَقَالَ " أَوَيَأْكُلُ الذِّئْبَ أَحَدٌ فِيهِ خَيْرٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ عَنْ عَبْدِ الْكَرِيمِ أَبِي أُمَيَّةَ . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ فِي إِسْمَاعِيلَ وَعَبْدِ الْكَرِيمِ أَبِي أُمَيَّةَ وَهُوَ عَبْدُ الْكَرِيمِ بْنُ قَيْسِ بْنِ أَبِي الْمُخَارِقِ وَعَبْدُ الْكَرِيمِ بْنُ مَالِكٍ الْجَزَرِيُّ ثِقَةٌ .

Narrator: খুযায়মা ইবনে জায (রাঃ)

১৭৯৯। হান্নাদ (রাহঃ) ......... খুযায়মা ইবনে জায (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি খাট্টাশ খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, খাট্টাশ কেউ খায়? আমি তাঁকে নেকড়ে বাঘ খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যার মাঝে মঙ্গল আছে এমন কেউ কি নেকড়ে খায়?

ইবনে মাজাহ ৩২৩৭

এই হাদীসটির সনদ শক্তিশালী নয়। ইসমাঈল ইবনে মুসলিম-আব্দুল করিম ইবনে উমাইয়্যা সূত্র ছাড়া হাদীসটি সম্পর্কে আমরা অবগত নই। কতক হাদীস বিশেষজ্ঞ ইসমাঈল এবং আব্দুল করিম আবু উমাইয়া-এর সমালোচনা করেছেন। এই আব্দুল কারীম হলেন, আব্দুল কারীম ইবনে কায়স। ইনিই হলেন ইবনে আবুল-মুখারিক। পক্ষণ্তরে আব্দুল কারীম ইবনে মালিক জাযারী হলেন নির্ভরযোগ্য রাবী।

ঘোড়ার গোশত আহার।

باب مَا جَاءَ فِي أَكْلِ لُحُومِ الْخَيْلِ

1793

حَدَّثَنَا قُتَيْبَةُ، وَنَصْرُ بْنُ عَلِيٍّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ، قَالَ أَطْعَمَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لُحُومَ الْخَيْلِ وَنَهَانَا عَنْ لُحُومِ الْحُمُرِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ جَابِرٍ . وَرَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ جَابِرٍ وَرِوَايَةُ ابْنِ عُيَيْنَةَ أَصَحُّ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ أَحْفَظُ مِنْ حَمَّادِ بْنِ زَيْدٍ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৮০০। কুতায়বা ও নসর ইবনে আলী (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদিগকে ঘোড়ার গোশত আহার করিয়েছিলেন কিন্তু গাধার গোশত খেতে নিষেধ করেছেন। মুসলিম

এই বিষয়ে আসমা বিনতে আবু বকর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আমর ইবনে দীনার-জাবির (রাযিঃ) সূত্রে একাধিক বর্ণনাকারী অনুরূপ বর্ণনা করেছেন। হাম্মাদ ইবনে যায়দ (রাহঃ) এ হাদীসটি আমর ইবনে দীনার-মুহাম্মাদ ইবনে আলী-জাবির (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। ইবনে উয়াইনা (রাযিঃ)-এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ। মুহাম্মাদকে [আল-বুখারী (রাহঃ)] বলতে শুনেছি যে, সুফিয়ান ইবনে উয়াইনা (রাহঃ) হাম্মাদ ইবনে যায়দ (রাহঃ) অপেক্ষা অধিক স্মরণ শক্তি সম্পন্ন।

গৃহপালিত গাধার গোশত।

باب مَا جَاءَ فِي لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ

1794
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ، وَالْحَسَنِ، ابْنَىْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِمَا، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ مُتْعَةِ النِّسَاءِ زَمَنَ خَيْبَرَ وَعَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ .

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ، وَالْحَسَنِ، هُمَا ابْنَا مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ فَذَكَرَ نَحْوَهُ . وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ يُكْنَى أَبَا هَاشِمٍ قَالَ الزُّهْرِيُّ وَكَانَ أَرْضَاهُمَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ . وَقَالَ غَيْرُ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنِ ابْنِ عُيَيْنَةَ، وَكَانَ، أَرْضَاهُمَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৮০১। মুহাম্মাদ ইবনে বাশশার ও ইবনে আবু উমর (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, খায়বর যুদ্ধের সময় রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে মুত’আ বিবাহ এবং গৃহপালিত গাধার গোশত আহার থেকে নিষেধ করেছেন। ইবনে মাজাহ ১৯৬১, নাসাঈ

সাঈদ ইবনে আব্দুর রহমান মাখযূমী (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে আলীর দুই পুত্র আব্দুল্লাহ ও হাসান (রাহঃ) থেকে বর্ণিত যুহরী (রাহঃ) বলেন, এই দুই জনের মধ্যে হাসান ইবনে মুহাম্মাদ (রাহঃ)-ই হলেন, অধিক সন্তোষজনক। সাঈদ ইবনে আব্দুর রহমান ব্যতীত অন্যরা ইবনে উয়াইনা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, এদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) হলেন অধিক সন্তোষজনক। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
1795

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَرَّمَ يَوْمَ خَيْبَرَ كُلَّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَالْمُجَثَّمَةَ وَالْحِمَارَ الإِنْسِيَّ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَجَابِرٍ وَالْبَرَاءِ وَابْنِ أَبِي أَوْفَى وَأَنَسٍ وَالْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ وَأَبِي ثَعْلَبَةَ وَابْنِ عُمَرَ وَأَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ وَغَيْرُهُ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو هَذَا الْحَدِيثَ وَإِنَّمَا ذَكَرُوا حَرْفًا وَاحِدًا نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৮০২। আবু কুরায়ব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, খায়বর যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ) দাঁতাল হিংস্র পশু মুজাচ্ছামা (যে পশু বেঁধে রেখে তীর ছুড়ে হত্যা করা হয়) এবং গৃহপালিত গাধা হারাম ঘোষণা করেছেন।

এ বিষয়ে আলী, জাবির, বারা, ইবনে আবু আওফা, আনাস, ইরবায ইবনে সারিয়া, আবু ছা‘লাবা, ইবনে উমর ও আবু সাঈদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আব্দুল আযীয ইবনে মুহাম্মাদ প্রমুখ (রাহঃ) হাদীসটি মুহাম্মাদ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। তবে তাঁরা এই একটি মাত্র বিষয়ে উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) দাঁতাল হিংস্র পশু হারাম ঘোষণা করেছেন।

কাফিরদের পাত্রে আহার করা।

باب مَا جَاءَ فِي الأَكْلِ فِي آنِيَةِ الْكُفَّارِ

1796

حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ، حَدَّثَنَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي ثَعْلَبَةَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ قُدُورِ الْمَجُوسِ فَقَالَ " أَنْقُوهَا غَسْلاً وَاطْبُخُوا فِيهَا " . وَنَهَى عَنْ كُلِّ سَبُعٍ ذِي نَابٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ مَشْهُورٌ مِنْ حَدِيثِ أَبِي ثَعْلَبَةَ وَرُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ . وَأَبُو ثَعْلَبَةَ اسْمُهُ جُرْثُومٌ وَيُقَالُ جُرْهُمٌ وَيُقَالُ نَاشِبٌ . وَقَدْ ذُكِرَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي قِلاَبَةَ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ عَنْ أَبِي ثَعْلَبَةَ .

Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.

১৮০৩। যায়দ ইবনে আখযাম তাঈ (রাহঃ) ......... আবু ছা‘লাবা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে অগ্নি উপাসকদের পাত্র ব্যবহার করা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন, এগুলো ধুয়ে খুব পরিস্কার করে নিবে এবং তাতে পাক-সাফ করবে। তিনি দাঁতাল হিংস্র প্রাণী (এর গোশত) নিষেধ করেছেন।

আবু ছা‘লাবা (রাযিঃ)-এর রিওয়ায়াত হিসাবে এ হাদীসটি মাশহুর। তার বরাতে এটি অন্যভাবেও বর্ণিত আছে। আবু ছা‘লাবা (রাযিঃ)-এর নাম হল জুরছুম, বর্ণনান্তরে জুরহম, নাশিব বলেও কথিত আছে। এই হাদীসটি আবু কিলাবা-আবু আসমা রাহবী-আবু ছা‘লাবা (রাযিঃ) সূত্রেও উল্লেখিত আছে।
1797

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عِيسَى بْنِ يَزِيدَ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْعَيْشِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، وَقَتَادَةَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضِ أَهْلِ الْكِتَابِ فَنَطْبُخُ فِي قُدُورِهِمْ وَنَشْرَبُ فِي آنِيَتِهِمْ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنْ لَمْ تَجِدُوا غَيْرَهَا فَارْحَضُوهَا بِالْمَاءِ " . ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضِ صَيْدٍ فَكَيْفَ نَصْنَعُ قَالَ " إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ الْمُكَلَّبَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَقَتَلَ فَكُلْ وَإِنْ كَانَ غَيْرَ مُكَلَّبٍ فَذُكِّيَ فَكُلْ وَإِذَا رَمَيْتَ بِسَهْمِكَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَقَتَلَ فَكُلْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.

১৮০৪। আলী ইবনে ঈসা ইয়াযীদ বাগদাদী (রাহঃ) ......... আবু ছা‘লাবা খুশানী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কিতাবীদের ভূ-অঞ্চলে বাস করি। (অনেক সময়) তাদের ডেকচীতে রান্না-বান্না করি এবং তাদের পাত্রে পানি পান করি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তা ছাড়া যদি কিছু না পাও তবে এগুলোকে পানি দিয়ে ধুয়ে নিবে। এরপর আবু ছা‘লাবা (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা তো শিকারাঞ্চলেও থাকি। এই বিষয়ে আমরা কি করব? তিনি বললেন, তুমি তোমার প্রশিক্ষিত কুকুর বিসমিল্লাহ বলে শিকারের উদ্দেশ্যে পাঠালে আর তা যদি শিকারকে মেরে ফেলে তবে তুমি তা আহার করতে পারবে আর যদি সেটি প্রশিক্ষণ প্রাপ্ত না হয় এমতাবস্থায় শিকারটি যবেহ করা হয় তবে তুমি আহার করতে পারবে। বিসমিল্লাহ বলে তুমি তীর নিক্ষেপ করে থাকলে ও তার আঘাতে নিহত হলে তুমি তা আহার করতে পারবে।

ইবনে মাজাহ ৩২০৭, নাসাই

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

ঘি-তে ইদুর পড়ে মারা গেলে।

باب مَا جَاءَ فِي الْفَأْرَةِ تَمُوتُ فِي السَّمْنِ

1798

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، وَأَبُو عَمَّارٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ فَأْرَةً، وَقَعَتْ، فِي سَمْنٍ فَمَاتَتْ فَسُئِلَ عَنْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " أَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَكُلُوهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ مَيْمُونَةَ وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ أَصَحُّ . وَرَوَى مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَهُوَ حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ وَحَدِيثُ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَذَكَرَ فِيهِ أَنَّهُ سُئِلَ عَنْهُ فَقَالَ " إِذَا كَانَ جَامِدًا فَأَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَإِنْ كَانَ مَائِعًا فَلاَ تَقْرَبُوهُ " . فَقَالَ هَذَا خَطَأٌ أَخْطَأَ فِيهِ مَعْمَرٌ . قَالَ وَالصَّحِيحُ حَدِيثُ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা (রাঃ)

১৮০৫। সাঈদ ইবনে আব্দুর রহমান ও আবু আম্মার (রাহঃ) ......... মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার একটি ইঁদুর (জমাট) ঘি-তে পড়ে মারা যায়। এ বিষয়ে নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ইঁদুরটি এবং এর চতুষ্পার্শ্বস্থ ঘি ফেলে দিবে। তারপর তা (বাকী ঘি) খাবে।

বুখারী ২৩৫

এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। যুহরী-উবাইদুল্লাহ-ইবনে আব্বাস (রাযিঃ) সনদেও এই হাদীসটি বর্ণিত আছে যে, নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল...। এই সনদে মায়মুনা (রাযিঃ)-এর উল্লেখ নাই। কিন্তু ইবনে আব্বাস (রাযিঃ) মায়মুনা (রাযিঃ) সনদে বর্ণিত হাদীসটি (১৮০৫ নং) অধিকত সহীহ। মামার ......... যুহরী ......... সাঈদ ইবনে মুসায়্যাব ......... আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এই রিওয়ায়াতটি মাহফুজ নয়। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছি যে মা‘মার ......... যুহরী ......... সাঈদ ইবনুল মাসায়্যাব ......... আবু হুরায়রা (রাযিঃ) ......... সূত্রে বর্ণনাটি ভুল। সহীহ হল যুহরী ......... উবাইদুল্লাহ ......... ইবনে আব্বাস (রাযিঃ) ......... মায়মুনা (রাযিঃ) সূত্রের রিওয়ায়াতটি।

বাম হাতে পানাহার করা নিষেধ।

باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنِ الأَكْلِ، وَالشُّرْبِ، بِالشِّمَالِ

1799

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَأْكُلْ أَحَدُكُمْ بِشِمَالِهِ وَلاَ يَشْرَبْ بِشِمَالِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَعُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ وَسَلَمَةَ بْنِ الأَكْوَعِ وَأَنَسِ بْنِ مَالِكٍ وَحَفْصَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَكَذَا رَوَى مَالِكٌ وَابْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي بَكْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنِ ابْنِ عُمَرَ . وَرَوَى مَعْمَرٌ وَعُقَيْلٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ وَرِوَايَةُ مَالِكٍ وَابْنِ عُيَيْنَةَ أَصَحُّ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮০৬। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তোমাদের কেউ বাম হাতে আহার করবে না এবং বাম হাতে পান করবে না। কেননা শয়তান তার বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। মুসলিম

এই বিষয়ে জাবির, উমর ইবনে আবু সালামা, সালামা ইবনে আকওয়া, আনাস ইবনে মালিক ও হাফসা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। মালিক এবং ইবনে উবাইনা (রাহঃ)-ও এটিকে যুহরী ......... আবু বকর ইবনে উবাইদিল্লাহ ......... ইবনে উমর (রাযিঃ) সূত্রে র্বণনা করেছেন। মা‘মার এবং উকায়ল (রাহঃ) এটিকে যুহরী (রাহঃ) ......... সালিম ......... ইবনে উমর (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। মালিক ও ইবনে উবাইনা (রাহঃ) এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ।
1800

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ " .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮০৭। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ......... সালিম (রাহঃ) এর পিতা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন আহার করে, তখন সে যেন ডান হাতে আহার করে এবং ডান হাতে পান করে কেননা শয়তান বাম হাতে আহার করে এবং বাম হাতে পান করে।

খাওয়ার পর আঙ্গুল চাটা।

باب مَا جَاءَ فِي لَعْقِ الأَصَابِعِ بَعْدَ الأَكْلِ

1801

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ فَإِنَّهُ لاَ يَدْرِي فِي أَيَّتِهِنَّ الْبَرَكَةُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ . وَكَعْبِ بْنِ مَالِكٍ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ سُهَيْلٍ . وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ هَذَا حَدِيثُ عَبْدِ الْعَزِيزِ مِنَ الْمُخْتَلِفِ لاَ يُعْرَفُ إِلاَّ مِنْ حَدِيثِهِ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৮০৮। মুহাম্মাদ ইবনে আব্দুল মালিক ইবনে আবু শাওয়ারিব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন আহার করে তখন সে যেন আঙ্গুল চেটে নেয়। কারণ, সে জানে না এগুলোর কোনটিতে বরকত নিহীত আছে। মুসলিম

এ বিষয়ে জাবির, কা’ব ইবনে মালিক ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-গারীব। সুহাঈল (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।

লোকমা পড়ে গেলে।

باب مَا جَاءَ فِي اللُّقْمَةِ تَسْقُطُ

1802

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَسَقَطَتْ لُقْمَةٌ فَلْيُمِطْ مَا رَابَهُ مِنْهَا ثُمَّ لْيَطْعَمْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৮০৯। কুতায়বা (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তোমাদের কেউ আহার করা কালে যদি তার লোকমা পড়ে যায় তবে এতে সন্দেহের কিছু (ধুলো-বালী জাতীয়) দেখলে সে যেন পরিস্কার করে নেয় এবং তারপর তা খেয়ে নেয়। আর শয়তানের জন্য সে যেন তা ছেড়ে না দেয়। ইবনে মাজাহ ৩২৭৯, মুসলিম

এ বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
1803

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا مَا أَكَلَ طَعَامًا لَعِقَ أَصَابِعَهُ الثَّلاَثَ وَقَالَ " إِذَا مَا وَقَعَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيُمِطْ عَنْهَا الأَذَى وَلْيَأْكُلْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ " . وَأَمَرَنَا أَنْ نَسْلُتَ الصَّحْفَةَ وَقَالَ " إِنَّكُمْ لاَ تَدْرُونَ فِي أَىِّ طَعَامِكُمُ الْبَرَكَةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غريب صَحِيحٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮১০। হাসান ইবনে আলী খাল্লাল (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) যখন আহার করতেন তখন তিনি তাঁর তিনটি আঙ্গুল চেটে নিতেন। তিনি বলেছেন তোমাদের কারো লোকমা যদি পড়ে যায় তবে সে যেন এর ময়লা দুর করে নেয় এবং তা খেয়ে নেয়; শয়তানের জন্য সে যেন তা ছেড়ে না দেয়। তিনি আমাদেরকে আরো নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন পেয়ালা চেটে নেই। তিনি বলেছেন তোমরা তো জাননা তোমাদের খানার কোন অংশে বরকত রয়েছে।

মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
1804

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ الْمُعَلَّى بْنُ رَاشِدٍ، قَالَ حَدَّثَتْنِي جَدَّتِي أُمُّ عَاصِمٍ، وَكَانَتْ أُمَّ وَلَدٍ، لِسِنَانِ بْنِ سَلَمَةَ قَالَتْ دَخَلَ عَلَيْنَا نُبَيْشَةُ الْخَيْرِ وَنَحْنُ نَأْكُلُ فِي قَصْعَةٍ فَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَكَلَ فِي قَصْعَةٍ ثُمَّ لَحِسَهَا اسْتَغْفَرَتْ لَهُ الْقَصْعَةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الْمُعَلَّى بْنِ رَاشِدٍ . وَقَدْ رَوَى يَزِيدُ بْنُ هَارُونَ وَغَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَّةِ عَنِ الْمُعَلَّى بْنِ رَاشِدٍ هَذَا الْحَدِيثَ .

Narrator: নুবায়শাহ হুযালী (রাঃ)

১৮১১। নসর ইবনে আলী জাহযামী (রাহঃ) ......... উম্মু আসিম (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নুবায়শা আল-খায়র একদিন আমাদের কাছে এলেন। আমরা এ সময় একটি পেয়ালায় খাচ্ছিলাম, তিনি তখন আমাদের বর্ণনা করলেন যে, নবী (ﷺ) বলেছেন, কেউ যদি পেয়ালায় কিছু আহার করে এরপর তা চেটে খায় তবে এই পেয়ালা তার জন্য ’ইস্তিগফার’ করে। ইবনে মাজাহ ৩২৭১

এই হাদীসটি গারীব। মুআল্লা ইবনে রাশিদ (রাহঃ) এর বর্ণনা ছাড়া এ হাদীস সম্পর্কে আমরা অবহিত নই। ইয়াযীদ ইবনে হারূনসহ হাদীস শাস্ত্রের একাধিক ইমাম এই হাদীসটিকে মুআল্লা ইবনে রাশিদ (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন।

থালার মাঝ থেকে লোকমা নেয়া মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الأَكْلِ مِنْ وَسَطِ الطَّعَامِ

1805

حَدَّثَنَا قُتَيْبَةُ أَبُو رَجَاءٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْبَرَكَةَ تَنْزِلُ وَسَطَ الطَّعَامِ فَكُلُوا مِنْ حَافَتَيْهِ وَلاَ تَأْكُلُوا مِنْ وَسَطِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ إِنَّمَا يُعْرَفُ مِنْ حَدِيثِ عَطَاءِ بْنِ السَّائِبِ . وَقَدْ رَوَاهُ شُعْبَةُ وَالثَّوْرِيُّ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৮১২। আবু রাজা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, বরকত নাযিল হয় খানার মাঝখানে। সুতরাং এর পাশ থেকে তোমরা খাবে, এর মাঝখান থেকে তোমরা খাবে না। ইবনে মাজাহ ৩২৭৭

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আতা ইবনে সাইব (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবেই এটি পরিচিত; শু‘বা এবং ছাওরী (রাহঃ)-ও এটিকে আতা ইবনে সাইব (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। এ বিষয়ে ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

রসূন ও পিয়াজ খাওয়া মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَكْلِ الثُّومِ وَالْبَصَلِ

1806

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أَكَلَ مِنْ هَذِهِ - قَالَ أَوَّلَ مَرَّةٍ الثُّومِ ثُمَّ قَالَ الثُّومِ وَالْبَصَلِ وَالْكُرَّاثِ فَلاَ يَقْرَبْنَا فِي مَسَاجِدِنَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَأَبِي أَيُّوبَ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ وَجَابِرِ بْنِ سَمُرَةَ وَقُرَّةَ بْنِ إِيَاسٍ الْمُزَنِيِّ وَابْنِ عُمَرَ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৮১৩। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি রসূন, পিয়াজ ও কুর্রাছ [১] আহার করেছে সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে। মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে উমর, আবু আইয়ুব, আবু হুরায়রা, আবু সাঈদ, জাবির ইবনে সামুরা, কুররা ইবনে ইয়াস মুযানী ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

[১] দুর্গন্ধযুক্ত পিঁয়াজ জাতীয় এক প্রকার উদ্ভিদ।
1807

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، سَمِعَ جَابِرَ بْنَ سَمُرَةَ، يَقُولُ نَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي أَيُّوبَ وَكَانَ إِذَا أَكَلَ طَعَامًا بَعَثَ إِلَيْهِ بِفَضْلِهِ فَبَعَثَ إِلَيْهِ يَوْمًا بِطَعَامٍ وَلَمْ يَأْكُلْ مِنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا أَتَى أَبُو أَيُّوبَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ " فِيهِ ثُومٌ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَحَرَامٌ هُوَ قَالَ " لاَ وَلَكِنِّي أَكْرَهُهُ مِنْ أَجْلِ رِيحِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

১৮১৪। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবু আইয়ুব (রাযিঃ)-এর ঘরে মেহমান হয়েছিলেন; তিনি খানা খেয়ে এর অবশিষ্ট আবু আইয়ুবের কাছে পাঠিয়ে দিতেন। একদিন তিনি খানা পাঠালেন; অথচ নবী (ﷺ) তা থেকে কিছুই খাননি। এরপর আবু আইয়ুব যখন নবী (ﷺ) এর কাছে এলেন তখন সে বিষয়ে উল্লেখ করলে নবী (ﷺ) বললেনঃ এতে তো রসূন ছিল। আবু আইয়ুব (রাযিঃ) বললেন ’ইয়া রাসূলাল্লাহ! এটা কি হারাম? তিনি বললেন না, তবে এর দুর্গন্ধের কারণে আমি তা পছন্দ করি না।

মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

রান্না করে রসূন খাওয়ার অনুমতি প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الثُّومِ مَطْبُوخًا

1808

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَدُّويَهْ، حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ، وَالِدُ، وَكِيعٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شَرِيكِ بْنِ حَنْبَلٍ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ قَالَ نُهِيَ عَنْ أَكْلِ الثُّومِ، إِلاَّ مَطْبُوخًا .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৮১৫। মুহাম্মাদ ইবনে মাদ্দুওয়ায়হ (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেন, রান্না করা ছাড়া রসূন খাওয়া নিষেধ করা হয়েছে।

1809

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شَرِيكِ بْنِ حَنْبَلٍ، عَنْ عَلِيٍّ، قَالَ لاَ يَصْلُحُ أَكْلُ الثُّومِ إِلاَّ مَطْبُوخًا . قَالَ أَبُو عِيسَى هَذَا الْحَدِيثُ لَيْسَ إِسْنَادُهُ بِذَلِكَ الْقَوِيِّ وَقَدْ رُوِيَ هَذَا عَنْ عَلِيٍّ قَوْلَهُ وَرُوِيَ عَنْ شَرِيكِ بْنِ حَنْبَلٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً . قَالَ مُحَمَّدٌ الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ صَدُوقٌ وَالْجَرَّاحُ بْنُ الضَّحَّاكِ مُقَارِبُ الْحَدِيثِ .

Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৮১৬। হান্নাদ (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি রান্না করা ব্যতিরেকে রসূন খাওয়া অপছন্দ করতেন।

এই হাদীসটির সনদ তেমন শক্তিশালী নয়। শরীফ ইবনে হাম্বালের বরাতে এটি নবী (ﷺ) থেকে মুরসাল রূপে বর্ণিত রয়েছে।
1810

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ أَبِيهِ، أَنَّ أُمَّ أَيُّوبَ، أَخْبَرَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَزَلَ عَلَيْهِمْ فَتَكَلَّفُوا لَهُ طَعَامًا فِيهِ مِنْ بَعْضِ هَذِهِ الْبُقُولِ فَكَرِهَ أَكْلَهُ فَقَالَ لأَصْحَابِهِ " كُلُوهُ فَإِنِّي لَسْتُ كَأَحَدِكُمْ إِنِّي أَخَافُ أَنْ أُوذِيَ صَاحِبِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَأُمُّ أَيُّوبَ هِيَ امْرَأَةُ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ .

Narrator: বিবিধ

১৮১৭। হাসান ইবনে সাব্বাহ বাযযার (রাহঃ) ......... উম্মু আইয়ুব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, নবী (ﷺ) তাদের ঘরে মেহমান হয়েছিলেন। তখন তাঁরা তাঁর জন্য আড়ম্বরপূর্ণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এতে এই সব (রসূন ইত্যাদি) সবজী ছিল। কিন্তু তিনি তা খেতে অপছন্দ করলেন। সঙ্গীদের বললেনঃ তোমরা খেয়ে নাও। আমি তোমাদের মত নই। আমার সঙ্গীকে (ফিরিশতা) কষ্ট দিতে আমি ভয় করি। ইবনে মাজাহ ৩৩৬৪

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। উম্মু আইয়ুব (রাযিঃ) হলেন আবু আইয়ুব আনসারী (রাযিঃ)-এর স্ত্রী।
1811

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ أَبِي خَلْدَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، قَالَ الثُّومُ مِنْ طَيِّبَاتِ الرِّزْقِ . وَأَبُو خَلْدَةَ اسْمُهُ خَالِدُ بْنُ دِينَارٍ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ وَقَدْ أَدْرَكَ أَنَسَ بْنَ مَالِكٍ وَسَمِعَ مِنْهُ وَأَبُو الْعَالِيَةِ اسْمُهُ رُفَيْعٌ هُوَ الرِّيَاحِيُّ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ كَانَ أَبُو خَلْدَةَ خِيَارًا مُسْلِمًا .

১৮১৮। মুহাম্মাদ ইবনে হুমায়দ (রাহঃ) ......... আবুল আলিয়া (রাহঃ) থেকে বর্ণিত যে তিনি বলেন, রসূন পবিত্র আহার্য্য বস্তুর অন্তর্ভুক্ত।

আবু খালদা (রাহঃ) এর নাম হল খালিদ ইবনে দীনার। হাদীস বিশেষজ্ঞগণের মতে ইনি নির্ভরযোগ্য রাবী। আনাস ইবনে মালিক (রাযিঃ)-কে তিনি পেয়েছেন এবং তাঁর কাছ থেকে তিনি হাদীসও শুনেছেন। আবুল আলিয়া (রাহঃ)-এর নাম হল রুফায়্যি। তিনি হলেন রিয়াহী। আব্দুর রহমান ইবনে মাহদী (রাহঃ) বলেন, আবু খালদা ছিলেন একজন ভাল মুসলিম।

শয়নকালে পাত্রসমূহ ঢেকে রাখা এবং চেরাগ ও আগুন নিভিয়ে দেওয়া।

باب مَا جَاءَ فِي تَخْمِيرِ الإِنَاءِ وَإِطْفَاءِ السِّرَاجِ وَالنَّارِ عِنْدَ الْمَنَامِ

1812

حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَغْلِقُوا الْبَابَ وَأَوْكِئُوا السِّقَاءَ وَأَكْفِئُوا الإِنَاءَ أَوْ خَمِّرُوا الإِنَاءَ وَأَطْفِئُوا الْمِصْبَاحَ فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ غُلُقًا وَلاَ يَحِلُّ وِكَاءً وَلاَ يَكْشِفُ آنِيَةً وَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى النَّاسِ بَيْتَهُمْ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَابِرٍ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৮১৯। কুতায়বা (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা দরজা বন্ধ করবে, মশকের মুখ বাঁধবে, পাত্রগুলো উল্টে রাখবে কিংবা বলেছেন পাত্রগুলো ঢেকে রাখবে, বাতি নিভিয়ে দিবে। কেননা, শয়তান বন্ধ দু'আর খুলতে পারে না, মশকের গিট খুলতে পারে না, পাত্রের মুখও অনাবৃত করতে পারে না। (বাতি নিভিয়ে দিবে) কেননা, দুষ্টু ইঁদুরগুলো লোকদের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ইবনে মাজাহ ৩৪১, মুসলিম

এ বিষয়ে ইবনে উমর, আবু হুরায়রা ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। জাবির (রাযিঃ)-এর বরাতে হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত আছে।
1813

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮২০। ইবনে আবু উমর প্রমুখ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিদ্রার সময় তোমরা তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে রাখবে না। নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

দু’টো খেজুর একত্রে খাওয়া মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْقِرَانِ بَيْنَ التَّمْرَتَيْنِ

1814

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، وَعُبَيْدُ اللَّهِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَقْرِنَ بَيْنَ التَّمْرَتَيْنِ حَتَّى يَسْتَأْذِنَ صَاحِبَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ مَوْلَى أَبِي بَكْرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮২১। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, খাওয়ার সাথীর অনুমতি না নিয়ে দুটো খেজুর এক সাথে মিলিয়ে খেতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন। ইবনে মাজাহ ৩৩৩১ নাসাঈ

এ বিষয়ে আবু বকর (রাযিঃ)-এর মাওলা বা আযাদকৃত দাস সা‘দ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

খেজুর একটি পছন্দনীয় খাদ্য।

باب مَا جَاءَ فِي اسْتِحْبَابِ التَّمْرِ

1815

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ الْبَغْدَادِيُّ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " بَيْتٌ لاَ تَمْرَ فِيهِ جِيَاعٌ أَهْلُهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَلْمَى امْرَأَةِ أَبِي رَافِعٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ هِشَامِ بْنِ عُرْوَةَ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . قَالَ وَسَأَلْتُ الْبُخَارِيَّ عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ لاَ أَعْلَمُ أَحَدًا رَوَاهُ غَيْرَ يَحْيَى بْنِ حَسَّانَ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮২২। মুহাম্মাদ ইবনে সাহল (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন কোন ঘরে খেজুর না থাকা সে ঘরের অধিবাসীদের জন্য অনাহার স্বরূপ। মুসলিম

এ বিষয়ে আবু রাফি (রাযিঃ)-এর স্ত্রী সালামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ সূত্রে উক্ত হাদীসটি হাসান-গারীব। হিশাম ইবনে উরওয়া (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে এই সূত্র ছাড়া আমরা অবহিত নই।

আহার শেষে খানার জন্য আল্লাহর প্রশংসা করা।

باب مَا جَاءَ فِي الْحَمْدِ عَلَى الطَّعَامِ إِذَا فُرِغَ مِنْهُ

1816

حَدَّثَنَا هَنَّادٌ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ لَيَرْضَى عَنِ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الأَكْلَةَ أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ وَأَبِي سَعِيدٍ وَعَائِشَةَ وَأَبِي أَيُّوبَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ نَحْوَهُ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮২৩। হান্নাদ ও মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে নবী (ﷺ) বলেছেন, আল্লাহ তাআলা সেই বান্দার উপর অবশ্যই সন্তুষ্ট হন যে বান্দা কোন খানা খেয়ে বা পানীয় পান করে এর জন্য আল্লাহর হামদ ও প্রশংসা করে। ইবনে মাজাহ ১৬৫১, মুসলিম

এ বিষয়ে উকবা ইবনে আমির, আবু সাঈদ, আয়িশা, আবু আইয়ুব ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান, যাকারিয়া ইবনে আবু যাইদা (রাহঃ) থেকে একাধিক রাবী হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। যাকারিয়া ইবনে আবু যাইদা (রাহঃ)-এর সূত্রের হাদীস ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই।

কুষ্ঠ রোগীর সাথে আহার করা।

باب مَا جَاءَ فِي الأَكْلِ مَعَ الْمَجْذُومِ

1817

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الأَشْقَرُ، وَإِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالاَ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَ بِيَدِ مَجْذُومٍ فَأَدْخَلَهُ مَعَهُ فِي الْقَصْعَةِ ثُمَّ قَالَ " كُلْ بِسْمِ اللَّهِ ثِقَةً بِاللَّهِ وَتَوَكُّلاً عَلَيْهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ يُونُسَ بْنِ مُحَمَّدٍ عَنِ الْمُفَضَّلِ بْنِ فَضَالَةَ . وَالْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ هَذَا شَيْخٌ بَصْرِيٌّ وَالْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ شَيْخٌ آخَرُ مِصْرِيٌّ أَوْثَقُ مِنْ هَذَا وَأَشْهَرُ . وَقَدْ رَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ عَنِ ابْنِ بُرَيْدَةَ أَنَّ ابْنَ عُمَرَ أَخَذَ بِيَدِ مَجْذُومٍ وَحَدِيثُ شُعْبَةَ أَثْبَتُ عِنْدِي وَأَصَحُّ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৮২৪। আহমাদ ইবনে সাঈদ আশকার এবং ইবরাহীম ইবনে ইয়াকুব (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একবার জনৈক কুষ্ঠ রোগীর হাত ধরলেন তাঁর নিজের সঙ্গে তাঁর হাত (খাদ্যের) পেয়ালায় ঢুকিয়ে দিলেন। পরে বললেন, আল্লাহর নামে, আল্লাহরই উপর আস্থা রেখে তাঁরই উপর ভরসা করে আহার কর।

ইবনে মাজাহ ৩৫৪২

এ হাদীসটি গারীব। ইউনুস ইবনে মুহাম্মাদ মুফাযযাল ইবনে ফাযালা-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানিনা। মুফাযযাল ইবনে ফাযালা হলেন বসরার জনৈক শায়ক। অপর একজন মুফাযযাল ইবনে ফাযালা আছেন। তিনি হলেন মিশরী শায়খ এবং যিনি বসরী শায়খের তুলনায় অধিকতর নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ। শু‘বা (রাহঃ) এ হাদীসটি হাবীব ইবনে শাহীদ ইবনে বুরায়দা (রাহঃ)-এর সূত্রে বর্ণনা করেন যে, উমর (রাযিঃ) জনৈক কুষ্ঠ রোগীর হাত ধরলেন। শু‘বা (রাহঃ)-এর রিওয়ায়াতটিই আমার মতে অধিকতর গ্রহণযোগ্য ও সহীহ।

মুমিন তো খায় এক আতে।

باب مَا جَاءَ أَنَّ الْمُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ

1818

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ وَالْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ وَأَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ وَأَبِي مُوسَى وَجَهْجَاهٍ الْغِفَارِيِّ وَمَيْمُونَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮২৫। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, কাফির খায় সাত আতে আর মু’মিন খায় এক আতে।[১]

ইবনে মাজাহ ৩২৫৭, নাসাই

এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবু হুরায়রা, আবু সাঈদ, আবু বাসরা, আবু মুসা, জাহজাহ আল-গিফারী, মায়মুনা এবং আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

[১] অর্থাৎ সাধারণত কাফিররা বেশী খায়, এবং মু‘মিনরা কম খায়।
1819

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ضَافَهُ ضَيْفٌ كَافِرٌ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ حَتَّى شَرِبَ حِلاَبَ سَبْعِ شِيَاهٍ ثُمَّ أَصْبَحَ مِنَ الْغَدِ فَأَسْلَمَ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلاَبَهَا ثُمَّ أَمَرَ لَهُ بِأُخْرَى فَلَمْ يَسْتَتِمَّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمُؤْمِنُ يَشْرَبُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَشْرَبُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ سُهَيْلٍ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৮২৬। ইসহাক ইবনে মুসা আনসারী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এক কাফির ব্যক্তি মেহমান হয়। রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য একটি বকরী দোহন করতে নির্দেশ দিলেন। দুধ দোহন হল সে তা পান করে ফেললো। পরে আরেকটি দোহন করতে বলা হলো। তা-ও সে পান করে ফেললো। এমনকি সাতটি বকরীরর দুধ সে একাই পান করে ফেললো। পরদিন সকালে সে ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য একটি বকরী দোহন করতে বললেন, দুধ দোহন করানো হল। সে এটিরই দুধ পান করল। পরে তাঁর জন্য আরেকটির দুধ দোহন করতে বলা হল কিন্তু আজ সে এটির দুধ শেষ করতে পারল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মুমিন পান করে এক আতে আর কাফির পান করে সাত আতে।

ইবনে মাজাহ ৩২৫৬, নাসাঈ

এই হাদীসটি হাসান-গরীব।

একজনের খাদ্য দু’জনের জন্য যথেষ্ট।

باب مَا جَاءَ فِي طَعَامِ الْوَاحِدِ يَكْفِي الاِثْنَيْنِ

1820
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " طَعَامُ الاِثْنَيْنِ كَافِي الثَّلاَثَةِ وَطَعَامُ الثَّلاَثَةِ كَافِي الأَرْبَعَةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
وَرَوَى جَابِرٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الاِثْنَيْنِ وَطَعَامُ الاِثْنَيْنِ يَكْفِي الأَرْبَعَةَ وَطَعَامُ الأَرْبَعَةِ يَكْفِي الثَّمَانِيَةَ " . حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৮২৭। আল-আনসারী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুই জনের খাদ্য তিন জনের জন্য যথেষ্ট, তিন জনের খাদ্য চার জনের জন্য যথেষ্ট। নাসাঈ

এই বিষয়ে জাবির ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। জাবির (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, এক জনের খাদ্য দুই জনের জন্য যথেষ্ট। দুই জনের খাদ্য চার জনের যথেষ্ট, চার জনের খাদ্য আট জনের জন্য যথেষ্ট। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... জাবির (রাযিঃ) সূত্রে উক্ত হাদীসটি বর্ণিত আছে।

পতঙ্গ খাওয়া।

باب مَا جَاءَ فِي أَكْلِ الْجَرَادِ

1821

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي يَعْفُورٍ الْعَبْدِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، أَنَّهُ سُئِلَ عَنِ الْجَرَادِ، فَقَالَ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سِتَّ غَزَوَاتٍ نَأْكُلُ الْجَرَادَ . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِي يَعْفُورٍ هَذَا الْحَدِيثَ وَقَالَ سِتَّ غَزَوَاتٍ وَرَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي يَعْفُورٍ فَقَالَ سَبْعَ غَزَوَاتٍ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)

১৮২৮। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আবী আওফা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাকে পতঙ্গ (বড় ফড়িং) খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছয়টি গাযওয়ায় শরীক হয়েছি। আমরা পতঙ্গ আহার করতাম। নাসাঈ

সুফিয়ান ইবনে উয়াইনা (রাহঃ) এই হাদীসটিকে আবু ইয়াকুব (রাহঃ)-এর বরাতে এইরূপেই বর্ণনা করেছেন। তিনি ছয়টি গাযওয়ার উল্লেখ করেছেন। সুফিয়ান ছাওরী (রাহঃ)-ও এই হাদীসটি আবু ইয়াফুর (রাহঃ)-এর বরাতে বর্ণনা করেছেন। তিনি তাঁর বর্ণনায় সাতটি গাযওয়ার উল্লেখ করেছেন।
1822
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، وَالْمُؤَمَّلُ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ نَأْكُلُ الْجَرَادَ .
قَالَ أَبُو عِيسَى وَرَوَى شُعْبَةُ، هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي يَعْفُورٍ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَزَوَاتٍ نَأْكُلُ الْجَرَادَ . حَدَّثَنَا بِذَلِكَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ بِهَذَا .
قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو يَعْفُورٍ اسْمُهُ وَاقِدٌ وَيُقَالُ وَقْدَانُ أَيْضًا وَأَبُو يَعْفُورٍ الآخَرُ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُبَيْدِ بْنِ نِسْطَاسَ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)

১৮২৯। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... ইবনে আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সাতটি গাযওয়ায় শরীক হয়েছি। আমরা পতঙ্গ আহার করতাম। নাসাঈ

শু‘বা (রাহঃ) এই হাদীসটিকে আবু ইয়াফুর-ইবনে আবু আওফা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে থেকে বহু গাযওয়া করেছি। আমরা পতঙ্গ খেতাম। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... শু‘বা (রাহঃ) সূত্রে উক্ত হাদীসটি বর্ণিত হয়েছে।

এই বিষয়ে ইবনে উমর ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ। আবু ইয়াফুর (রাহঃ)-এর নাম হল ওয়াকিদ। ওয়াকদান বলেও কথিত আছে। অপর একজন আবু ইয়া‘ফুর আছেন। তাঁর নাম হল আব্দুর রহমান ইবনে উবাইদ ইবনে বাসতাস।

পতঙ্গকে বদদুআ করা।

باب مَا جَاءَ فِي الدُّعَاءِ عَلَى الْجَرَادِ

1823

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، هَاشِمُ بْنُ الْقَاسِمِ قَالَ حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُلاَثَةَ، عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، وَأَنَسِ بْنِ مَالِكٍ، قَالاَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَعَا عَلَى الْجَرَادِ قَالَ " اللَّهُمَّ أَهْلِكِ الْجَرَادَ اقْتُلْ كِبَارَهُ وَأَهْلِكْ صِغَارَهُ وَأَفْسِدْ بَيْضَهُ وَاقْطَعْ دَابِرَهُ وَخُذْ بِأَفْوَاهِهِمْ عَنْ مَعَاشِنَا وَأَرْزَاقِنَا إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ " . قَالَ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَدْعُو عَلَى جُنْدٍ مِنْ أَجْنَادِ اللَّهِ بِقَطْعِ دَابِرِهِ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّهَا نَثْرَةُ حُوتٍ فِي الْبَحْرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَمُوسَى بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ قَدْ تُكُلِّمَ فِيهِ وَهُوَ كَثِيرُ الْغَرَائِبِ وَالْمَنَاكِيرِ وَأَبُوهُ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ ثِقَةٌ وَهُوَ مَدَنِيٌّ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৮৩০। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... জাবির ইবনে আব্দিল্লাহ ও আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকেও বর্ণিত, তাঁরা বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) পতঙ্গকে বদ দুআ করে বলতেনঃ

اللَّهُمَّ أَهْلِكِ الْجَرَادَ اقْتُلْ كِبَارَهُ وَأَهْلِكْ صِغَارَهُ وَأَفْسِدْ بَيْضَهُ وَاقْطَعْ دَابِرَهُ وَخُذْ بِأَفْوَاهِهِمْ عَنْ مَعَاشِنَا وَأَرْزَاقِنَا إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

অর্থঃ হে আল্লাহ! পতঙ্গকে ধ্বংস কর। তাদের বড়গুলোকে হত্যা কর, ছোটগুলোকে ধ্বংস কর, তার ডিম বিনষ্ট কর, তার মূলোচ্ছেদ কর। আমাদের জীবন যাত্রা এবং রিযক থেকে সেগুলিকে ফিরায়ে রাখো। নিশ্চয়ই তুমি দুআ শ্রবনকারী।

তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ কিভাবে আপনি আল্লাহর সেনা দলসমূহের কোন একটি সেনা দলের মূলোচ্ছেদ করার বদ দুআ করেছেন? রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তা সমুদ্রের মাছের ন্যায়।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। এই সূত্রে ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। মুসা ইবনে মুহাম্মাদ ইবনে ইবরাহীম তায়মীর সমালোচনা করা হয়েছে। তিনি বহু গারীব ও মুনকার হাদীস বর্ণনাকারী। তার পিতা মুহাম্মাদ ইবনে ইবরাহীম নির্ভরযোগ্য (ছিকা), তিনি মদীনার অধিবাসী।

জাল্লালা এর গোশত খাওয়া ও এর দুধ পান করা।

باب مَا جَاءَ فِي أَكْلِ لُحُومِ الْجَلاَّلَةِ وَأَلْبَانِهَا

1824

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ الْجَلاَّلَةِ وَأَلْبَانِهَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى الثَّوْرِيُّ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮৩১। হান্নাদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জাল্লালা [১] এর গোশত খেতে এবং এর দুধ পান করতে নিষেধ করেছেন। ইবনে মাজাহ ৩১৮৯

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-গারীব। ছাওরী (রাহঃ) এটিকে ইবনে আবু নাজীহ-মুজাহিদ-নবী (ﷺ) সূত্রে মুরসাল রূপে বর্ণনা করেছেন।

[১] জাল্লালা ( جَلاَّلَةِ) গোবর পায়খানা ইত্যাদি নাপাক জিনিস যে পশুর প্রধান খাদ্যে পরিণত হয় এবং যার গোশ্ত ও দুধে এর প্রভাব পরিলক্ষিত হয় সে পশু কে জাল্লালা বলে।
1825
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُجَثَّمَةِ وَلَبَنِ الْجَلاَّلَةِ وَعَنِ الشُّرْبِ مِنْ فِي السِّقَاءِ .
قَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَحَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৮৩২। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) মুজাছছামা (অর্থাৎ বেঁধে রেখে তীর নিক্ষপে যে পশু বধ করা হয়), জাল্লালা-এর দুধ এবং মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন।

মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) বলেন, ইবনে আবু আদী (রাহঃ) ও সাঈদ ইবনে আবু আরূবা-কাতাদা-ইকরিমা-ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। এই হাদীস হাসান-সহীহ। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

মোরগ খাওয়া।

باب مَا جَاءَ فِي أَكْلِ الدَّجَاجِ

1826

حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ، حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، عَنْ أَبِي الْعَوَّامِ، عَنْ قَتَادَةَ، عَنْ زَهْدَمٍ الْجَرْمِيِّ، قَالَ دَخَلْتُ عَلَى أَبِي مُوسَى وَهُوَ يَأْكُلُ دَجَاجًا فَقَالَ ادْنُ فَكُلْ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْكُلُهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ زَهْدَمٍ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ زَهْدَمٍ . وَأَبُو الْعَوَّامِ هُوَ عِمْرَانُ الْقَطَّانُ .

১৮৩৩। যায়দ ইবনে আখযাম (রাহঃ) ......... যাহদাম আল-জারমী (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি আবু মুসা (রাহঃ)-এর কাছে গেলাম। তিনি তখন মোরগের গোশত আহার করছিলেন। তিনি বললেন, কাছে এস, খাও। আমি তা রাসূলুল্লাহ (ﷺ)কে আহার করতে দেখেছি। নাসাঈ

এই হাদীসটি হাসান। একাধিকভাবে এই হাদীসটি যাহদাম থেকে বর্ণিত আছে। যাহদামের রিওয়ায়াত ছাড়া অন্য সূত্রে এটি সম্পর্কে আমরা অবহিত নই। রাবী আবুল ’আওওয়াম (রাহঃ) এর নাম হল ইমরান আল কাততান।
1827

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ زَهْدَمٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْكُلُ لَحْمَ دَجَاجٍ . قَالَ وَفِي الْحَدِيثِ كَلاَمٌ أَكْثَرُ مِنْ هَذَا . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى أَيُّوبُ السَّخْتِيَانِيُّ هَذَا الْحَدِيثَ أَيْضًا عَنِ الْقَاسِمِ التَّمِيمِيِّ وَعَنْ أَبِي قِلاَبَةَ عَنْ زَهْدَمٍ (الْجَرْمِيِّ) .

Narrator: আবু মুসা আশ'আরী (রাঃ)

১৮৩৪। হান্নাদ (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে মোরগের গোশত আহার করতে দেখেছি।

এ হাদীসে এর চেয়েও বেশী বক্তব্য রয়েছে। এই হাদীসটি হাসান-সহীহ। আইয়ুব সিখতিয়ানী (রাহঃ) এই হাদীসটিকে কাসিম তামীমী-আবু কিলাবা-যাহদাম জারমী (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন।

হুবারা খাওয়া।

باب مَا جَاءَ فِي أَكْلِ الْحُبَارَى

1828

حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ الأَعْرَجُ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَهْدِيٍّ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُمَرَ بْنِ سَفِينَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ أَكَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَحْمَ حُبَارَى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَإِبْرَاهِيمُ بْنُ عُمَرَ بْنِ سَفِينَةَ رَوَى عَنْهُ ابْنُ أَبِي فُدَيْكٍ وَيُقَالُ بُرَيْهُ بْنُ عُمَرَ بْنِ سَفِينَةَ .

Narrator: সাফীনা (রাঃ)

১৮৩৫। ফযল ইবনে সাহল আ‘রাজ বাগদাদী (রাহঃ) ......... সাফিনাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে হুবারা*-এর গোশত খেয়েছি।

এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এই হাদীস সম্পর্কে আমরা অবহিত নই। ইবরাহীম ইবনে উমর ইবনে সুফায়না (রাহঃ) থেকে ইবনে ফুদায়ক (রাহঃ) হাদীস বর্ণনার করেছেন এবং তিনি (ইবরাহীমে পরিবর্তে) বুরায়দা ইবনে উমর ইবনে সুফায়না উল্লেখ করেছেন।

ভুনা গোশত আহার করা।

باب مَا جَاءَ فِي أَكْلِ الشِّوَاءِ

1829

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ يُوسُفَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ أُمَّ سَلَمَةَ أَخْبَرَتْهُ أَنَّهَا، قَرَّبَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جَنْبًا مَشْوِيًّا فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ وَمَا تَوَضَّأَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ وَالْمُغِيرَةِ وَأَبِي رَافِعٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

Narrator: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৮৩৬। হাসান ইবনে মুহাম্মাদ যা‘ফরানী (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে বকরীর পার্শ্বদেশের ভুনা গোশত পেশ করেন। তিনি তা থেকে কিছু আহার করেন। এরপর নামাযের জন্য দাঁড়িয়ে গেলেন কিন্তু (নুতন) ওযূ করলেন না।

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে হারিছ, মুগীরা, রাফি (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। এই সূত্রে গারীব।

হেলান দিয়ে আহার করা মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الأَكْلِ مُتَّكِئًا

1830

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّا أَنَا فَلاَ آكُلُ مُتَّكِئًا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَلِيِّ بْنِ الأَقْمَرِ . وَرَوَى زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ وَسُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُ وَاحِدٍ عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ هَذَا الْحَدِيثَ وَرَوَى شُعْبَةُ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ هَذَا الْحَدِيثَ عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ .

Narrator: হযরত আবু জুহাইফা (রাঃ)

১৮৩৭। কুতায়বা (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আর আমি তো হেলান দিয়ে খাই না। ইবনে মাজাহ ৩২৬২, বুখারী

এই বিষয়ে আলী, আব্দুল্লাহ ইবনে আমর ও আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। আলী ইবনে আকমার (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। যাকারিয়া ইবনে আবী যাইদা, সুফিয়ান ছাওরী ও ইবনে সাঈদ প্রমুখ (রাহঃ) এই হাদীসটি আলী ইবনে আকমার (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। শু‘বা (রাহঃ) সুফিয়ান ছাওরী (রাহঃ) সূত্রে এই হাদীসটি আলী ইবনে আকমার (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন।

নবী (ﷺ) এর হালওয়া ও মধু পছন্দ করা।

باب مَا جَاءَ فِي حُبِّ النَّبِيِّ صلى الله عليه وسلم الْحَلْوَاءَ وَالْعَسَلَ

1831

حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَأَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالُوا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ الْحَلْوَاءَ وَالْعَسَلَ . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَقَدْ رَوَاهُ عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ وَفِي الْحَدِيثِ كَلاَمٌ أَكْثَرُ مِنْ هَذَا .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৩৮। সালামা ইবনে শাবীব, মাহমুদ ইবনে গায়লান এবং আহমাদ ইবনে ইবরাহীম দাওরাকী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) হালওয়া ও মধু খেতে পছন্দ করতেন। ইবনে মাজাহ ৩৩২৩, নাসাঈ

এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। আলী ইবনে মুসহির এটিকে হিশাম ইবনে উরওয়া থেকে বর্ণনা করেছেন। এ হাদীসে আরো অতিরিক্ত বর্ণনা রয়েছে।

শুরুয়া বাড়িয়ে দেওয়া।

باب مَا جَاءَ فِي إِكْثَارِ مَاءِ الْمَرَقَةِ

1832

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فَضَاءٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَلْقَمَةَ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِذَا اشْتَرَى أَحَدُكُمْ لَحْمًا فَلْيُكْثِرْ مَرَقَتَهُ فَإِنْ لَمْ يَجِدْ لَحْمًا أَصَابَ مَرَقَةً وَهُوَ أَحَدُ اللَّحْمَيْنِ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي ذَرٍّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ فَضَاءٍ . وَمُحَمَّدُ بْنُ فَضَاءٍ هُوَ الْمُعَبِّرُ وَقَدْ تَكَلَّمَ فِيهِ سُلَيْمَانُ بْنُ حَرْبٍ وَعَلْقَمَةُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ أَخُو بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ .

Narrator: আব্দুল্লাহ মুযানী (রাঃ)

১৮৩৯। মুহাম্মাদ ইবনে উমর ইবনে আলী মুকাদ্দামী (রাহঃ) ......... আব্দুল্লাহ মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যদি গোশত ক্রয় কর তবে এতে শুরুয়া বাড়িয়ে দিও। যাতে কেউ গোশত না পেলে তার শুরুয়া যেন পায়। আর এ-ও গোশতের শামিল।



এই বিষয়ে আবু যর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি গারীব। মুহাম্মাদ ইবনে ফাযা-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। মুহাম্মাদ ইবনে ফাযা স্বপক্ষে তা‘বীর দিতেন। সুলাইমান ইবনে হারব (রাহঃ) তার সমালোচনা করেছেন। আলকামা (রাহঃ) হলেন বকর ইবনে আব্দুল্লাহ মুযানীর ভাই।
1833

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيِّ بْنِ الأَسْوَدِ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ الْعَنْقَزِيُّ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ صَالِحِ بْنِ رُسْتُمَ أَبِي عَامِرٍ الْخَزَّازِ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَحْقِرَنَّ أَحَدُكُمْ شَيْئًا مِنَ الْمَعْرُوفِ وَإِنْ لَمْ يَجِدْ فَلْيَلْقَ أَخَاهُ بِوَجْهٍ طَلِيقٍ وَإِنِ اشْتَرَيْتَ لَحْمًا أَوْ طَبَخْتَ قِدْرًا فَأَكْثِرْ مَرَقَتَهُ وَاغْرِفْ لِجَارِكَ مِنْهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَوَاهُ شُعْبَةُ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ .

Narrator: হযরত আবু যার গিফারী (রাঃ)

১৮৪০। হুসাইন ইবনে আলী ইবনে আসওয়াদ বাগদাদী (রাহঃ) ......... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা নেক কাজের কোন বিষয়কেই ছোট বলে মনে করবে না। ভাল করার মত যদি কিছু না পাও তবে তোমরা ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাত করবে। যদি গোশত খরীদ কর বা কিছু রান্না কর তবে শুরুয়া বেশী করে দিবে এবং তা থেকে এক চামচ অন্তত তোমার প্রতিবেশীকে দিবে।



এই হাদীস হাসান-সহীহ। শু‘বা (রাহঃ) এটি আবু ইমরান জাওনী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। এই হাদীসটি হাসান-সহীহ।

ছারীদ এর মর্যাদা।

باب مَا جَاءَ فِي فَضْلِ الثَّرِيدِ

1834

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ الْهَمْدَانِيِّ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كَمُلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ إِلاَّ مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ وَفَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: আবু মুসা আশ'আরী (রাঃ)

১৮৪১। মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, পুরুষদের মাঝে তো অনেকেই কামেল হয়েছেন। আর মহিলাদের মাঝে মারইয়াম বিনতে ইমরান ও ফিরআওনের স্ত্রী আসিয়া ছাড়া আর কেউ কামিল হন নি। সকল খাদ্যে উপর যেমন ছারীদের মর্যাদা তেমনি সকল নারীদের উপর আয়িশার মর্যাদা। ইবনে মাজাহ ৩২৮০, নাসাঈ

এই বিষয়ে আয়িশা ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।

দাঁত দিয়ে কেটে কেটে গোশত খাওয়া।

باب مَا جَاءَ أَنَّهُ قَالَ " انْهَسُوا اللَّحْمَ نَهْسًا "

1835

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ أَبِي أُمَيَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، قَالَ زَوَّجَنِي أَبِي فَدَعَا أُنَاسًا فِيهِمْ صَفْوَانُ بْنُ أُمَيَّةَ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " انْهَسُوا اللَّحْمَ نَهْسًا فَإِنَّهُ أَهْنَأُ وَأَمْرَأُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الْكَرِيمِ . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي عَبْدِ الْكَرِيمِ الْمُعَلِّمِ مِنْهُمْ أَيُّوبُ السَّخْتِيَانِيُّ مِنْ قِبَلِ حِفْظِهِ .

১৮৪২। আহমাদ ইবনে মানী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে হারিছ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমার পিতা আমাকে বিবাহ করান, তিনি লোকদের দাওয়াত করেন। তাদের মাঝে সাফওয়ান ইবনে উমাইয়া (রাযিঃ)-ও ছিলেন। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা দাঁত দিয়ে কেটে কেটে গোশত খাও। কেননা তা অধিক সুস্বাদু ও তৃপ্তিদায়ক।



এই বিষয়ে আয়িশা ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আব্দুল করিম (রাহঃ) এর সূত্র ছাড়া উক্ত হাদীসটি সম্পর্কে আমরা অবহিত নই। আইয়ুব সাখতিয়ানী (রাহঃ) সহ কতক হাদীস বিশেষজ্ঞ আব্দুল করিম (রাহঃ) এর স্মরণ শক্তির সমালোচনা করেছেন।

নবী (ﷺ) থেকে ছুরি দিয়ে গোশত কাটার অনুমতি।

باب مَا جَاءَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنَ الرُّخْصَةِ فِي قَطْعِ اللَّحْمِ بِالسِّكِّينِ

1836

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم احْتَزَّ مِنْ كَتِفِ شَاةٍ فَأَكَلَ مِنْهَا ثُمَّ مَضَى إِلَى الصَّلاَةِ وَلَمْ يَتَوَضَّأْ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ .

Narrator: আমর ইবনে উমাইয়্যা যামরী (রাঃ)

১৮৪৩। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আমর ইবনে উমাইয়া যামরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ)-কে ছুরি দিয়ে বকরীর হাতার গোশত কাটতে দেখেছেন। তিনি তা থেকে আহার করেন। এরপর নামাযের জন্য গেলেন কিন্তু (নতুন) উযু করলেন না। ইবনে মাজাহ ৪৯০, নাসাঈ

এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে মুগীরা ইবনে শু‘বা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

কোন গোশত রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে অধিক প্রিয় ছিল?

باب مَا جَاءَ فِي أَىِّ اللَّحْمِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

1837

حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَعَائِشَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ وَأَبِي عُبَيْدَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو حَيَّانَ اسْمُهُ يَحْيَى بْنُ سَعِيدِ بْنِ حَيَّانَ وَأَبُو زُرْعَةَ بْنُ عَمْرِو بْنِ جَرِيرٍ اسْمُهُ هَرِمٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৪৪। ওয়াসিল ইবনে আব্দুল আ‘লা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এর কাছে গোশত আনা হল এবং তাঁকে একটি হাতা দেওয়া হল। তিনি হাতা পছন্দ করতেন। তারপর তিনি তা দাঁত দিয়ে আহার করলেন। ইবনে মাজাহ ৩৩০৭, বুখারী ও মুসলিম

এই বিষয়ে ইবনে মাসউদ, ’আয়িশা, আব্দুল্লাহ ইবনে জা‘ফার ও আবু উবাইদা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবু হাইয়্যান (রাহঃ)-এর নাম হল ইয়াহয়া ইবনে সাঈদ ইবনে হায়্যান তায়মী। আবু যুরআ ইবনে আমর ইবনে জারীর (রাহঃ)-এর নাম হারিম।
1838

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبَّادٍ أَبُو عَبَّادٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الْوَهَّابِ بْنِ يَحْيَى، مِنْ وَلَدِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا كَانَ الذِّرَاعُ أَحَبَّ اللَّحْمِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَكِنْ كَانَ لاَ يَجِدُ اللَّحْمَ إِلاَّ غِبًّا فَكَانَ يُعَجَّلُ إِلَيْهِ لأَنَّهُ أَعْجَلُهَا نُضْجًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৪৫। হাসান ইবনে মুহাম্মাদ যা‘ফারানী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, হাতার গোশত রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে অধিক প্রিয় ছিল, এই কথা নয়। ব্যাপার ছিল এই যে, অনেক দিন পর পর তিনি গোশত খেতে পেতেন। তা-ই তাঁর জন্য তাড়াতাড়ি করা হত। আর হাতার গোশত তাড়াতাড়ি সিদ্ধ হয়।

এই হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।

সিরকা।

باب مَا جَاءَ فِي الْخَلِّ

1839
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ سَعِيدٍ، هُوَ أَخُو سُفْيَانَ بْنِ سَعِيدٍ الثَّوْرِيِّ عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نِعْمَ الإِدَامُ الْخَلُّ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأُمِّ هَانِئٍ .
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الخُزَاعِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «نِعْمَ الإِدَامُ الخَلُّ»: هَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ مُبَارَكِ بْنِ سَعِيدٍ.

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৮৪৬। হাসান ইবনে আরাফা (রাহঃ) ......... জাবির (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন সিরকা হল উত্তম সালন।

ইবনে মাজাহ ৩৩১৬, ৩৩১৭, মুসলিম
1840
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " نِعْمَ الإِدَامُ الْخَلُّ " .
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ إِلاَّ أَنَّهُ قَالَ " نِعْمَ الإِدَامُ أَوِ الأُدْمُ الْخَلُّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ هِشَامِ بْنِ عُرْوَةَ إِلاَّ مِنْ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৪৭। মুহাম্মাদ ইবনে সাহল ইবনে আসকর বাগদাদী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সিরকা কতই না ভাল সালন।

ইবনে মাজাহ ৩৩১৬, ৩৩১৭, মুসলিম

আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ......... সুলাইমান ইবনে বিলাল (রাহঃ) সূত্রে এ সনদে অনুরূপ বর্ণিত আছে। তবে তিনি বলেছেন,نِعْمَ الإِدَامُ أَوِ الأُدْمُ الْخَلُّ উত্তম ইদাম কিংবা উদুম (সালন হল সিরকা)। এই হাদীসটি হাসান-সহীহ এবং এই সূত্রে গারীব। হিশাম ইবনে উরওয়া (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে সুলাইমান ইবনে বিলার (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে কিছু জানf যায়নি।
1841

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي حَمْزَةَ الثُّمَالِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ، قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " هَلْ عِنْدَكُمْ شَيْءٌ " . فَقُلْتُ لاَ إِلاَّ كِسَرٌ يَابِسَةٌ وَخَلٌّ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " قَرِّبِيهِ فَمَا أَقْفَرَ بَيْتٌ مِنْ أُدْمٍ فِيهِ خَلٌّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أُمِّ هَانِئٍ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَأَبُو حَمْزَةَ الثُّمَالِيُّ اسْمُهُ ثَابِتُ بْنُ أَبِي صَفِيَّةَ وَأُمُّ هَانِئٍ مَاتَتْ بَعْدَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ بِزَمَانٍ . وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الحَدِيثِ قَالَ: لَا أَعْرِفُ لِلشَّعْبِيِّ سَمَاعًا مِنْ أُمِّ هَانِئٍ، فَقُلْتُ: أَبُو حَمْزَةَ كَيْفَ هُوَ عِنْدَكَ؟ فَقَالَ: أَحْمَدُ بْنُ حَنْبَلٍ تَكَلَّمَ فِيهِ، وَهُوَ عِنْدِي مُقَارِبُ الحَدِيثِ

Narrator: উম্মে হানী বিনতে আবু তালিব (রাঃ)

১৮৪৮। আবু কুরায়ব (রাহঃ) ......... উম্মে হানী বিনতে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন আমার কাছে এলেন এবং বললেন, তোমাদের কাছে কিছু আছে কি? আমি বললাম, শুকনো রুটির কয়েকটি টুকরা ও সিরকা ছাড়া আর কিছুই নেই। নবী (ﷺ) বললেন, তা-ই নিয়ে আস, যে বাড়িতে সিরকা আছে যে বাড়িতে সালনের কোন অভাব আছে বলে বলা যায় না।

এ হাদীসটি হাসান; এ সূত্রে গারীব। উম্মে হানী (রাযিঃ)-এর রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। উম্মে হানী (রাযিঃ) আলী (রাযিঃ)-এর অনেক দিন পর ইন্তিকাল করেন।
1842

حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ الْبَصْرِيُّ، قَالَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نِعْمَ الإِدَامُ الْخَلُّ " . هَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ مُبَارَكِ بْنِ سَعِيدٍ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

আব্দা ইবনে আব্দুল্লাহ খুযাঈ বসরী (রাহঃ) ......... জাবির (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সিরকা কতই না উত্তম সালন। এই বিষয়ে ’আয়িশা, উম্মে হানী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এটি মুবারক ইবনে সাঈদ (রাহঃ) এর রিওয়ায়াত অপেক্ষা অধিকতর সহীহ।

তাজা খেজুরের সাথে খবরুজাহ খাওয়া।

باب مَا جَاءَ فِي أَكْلِ الْبِطِّيخِ بِالرُّطَبِ

1843

حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْكُلُ الْبِطِّيخَ بِالرُّطَبِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَاهُ بَعْضُهُمْ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلٌ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَائِشَةَ وَقَدْ رَوَى يَزِيدُ بْنُ رُومَانَ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ هَذَا الْحَدِيثَ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৪৯। আব্দা ইবনে আব্দুল্লাহ খুযাঈ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) খেজুরের সাথে তাজা খবরুজাহ খেতেন। ইবনে মাজাহ ৩৩১৭

এই বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-গারীব। কেউ কেউ এটিকে হিশাম ইবনে উরওয়া-তার পিতাউরওয়া সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। এতে আয়িশা (রাযিঃ)-এর উল্লেখ নাই। ইয়াযীদ ইবনে রূমান (রাহঃ) উরওয়া সূত্রে ’আয়িশা (রাযিঃ) থেকে এ হাদীস বর্ণনা করেছেন।

তাজা খেজুরের সাথে কাঁকুড় খাওয়া।

باب مَا جَاءَ فِي أَكْلِ الْقِثَّاءِ بِالرُّطَبِ

1844

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْكُلُ الْقِثَّاءَ بِالرُّطَبِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাযি.

১৮৫০। ইসমাঈল ইবনে মুসা ফাযারী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে জা‘ফার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তাজা খেজুরের সাথে কাঁকুড় খেতেন।



এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। ইবরাহীম ইবনে সা‘দি (রাহঃ) -এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই।

উটের পেশাব পান করা।

باب مَا جَاءَ فِي شُرْبِ أَبْوَالِ الإِبِلِ

1845

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنَا حُمَيْدٌ، وَثَابِتٌ، وَقَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ نَاسًا، مِنْ عُرَيْنَةَ قَدِمُوا الْمَدِينَةَ فَاجْتَوَوْهَا فَبَعَثَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي إِبِلِ الصَّدَقَةِ وَقَالَ " اشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ رَوَاهُ أَبُو قِلاَبَةَ عَنْ أَنَسٍ وَرَوَاهُ سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮৫১। হাসান ইবনে মুহাম্মাদ যা‘ফারানী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উরায়না গোত্রের কিছু লোক মদীনায় আসে, কিন্তু এর আবহাওয়া তাদের উপযোগী না হওয়ায় তিনি তাদেরকে সাদ্‌কার উট যেখানে রক্ষিত ছিল সেখানে পাঠিয়ে দিলেন এবং বললেন, এর দুধ ও পেশাব পান করবে। ইবনে মাজাহ ২৫৭৮, বুখারী ও মুসলিম

এ হাদীসটি হাসান-সহীহ, ছাবিতের বর্ণনা হিসাবে গারীব। হাদীসটি আনাস (রাযিঃ) থেকে একাধিকভাবে বর্ণিত আছে। আবু কিলাবা এটিকে আনাস (রাযিঃ) থেকে এবং সাঈদ ইবনে আবু আরূবা (রাহঃ) এটিকে কাতাদা-আনাস (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।

আহারের পূর্বে ও পরে উযু করা।

باب مَا جَاءَ فِي الْوُضُوءِ قَبْلَ الطَّعَامِ وَبَعْدَهُ

1846

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا قَيْسُ بْنُ الرَّبِيعِ، ح قَالَ وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْكَرِيمِ الْجُرْجَانِيُّ، عَنْ قَيْسِ بْنِ الرَّبِيعِ الْمَعْنَى، وَاحِدٌ، عَنْ أَبِي هَاشِمٍ يَعْنِي الرُّمَّانِيَّ، عَنْ زَاذَانَ، عَنْ سَلْمَانَ، قَالَ قَرَأْتُ فِي التَّوْرَاةِ أَنَّ بَرَكَةَ الطَّعَامِ الْوُضُوءُ بَعْدَهُ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ بِمَا قَرَأْتُ فِي التَّوْرَاةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَرَكَةُ الطَّعَامِ الْوُضُوءُ قَبْلَهُ وَالْوُضُوءُ بَعْدَهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى لاَ نَعْرِفُ هَذَا الْحَدِيثَ إِلاَّ مِنْ حَدِيثِ قَيْسِ بْنِ الرَّبِيعِ . وَقَيْسُ بْنُ الرَّبِيعِ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَأَبُو هَاشِمٍ الرُّمَّانِيُّ اسْمُهُ يَحْيَى بْنُ دِينَارٍ .

Narrator: সালমান ফারিসী (রাঃ)

১৮৫২। ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ......... সালমান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাওরাতে পড়েছি, খাদ্যের বরকত হল এর পরে উযু করা। নবী (ﷺ)-এর নিকট আমি এ কথা আলোচনা করলাম এবং তাওরাতে যা পড়েছি এর উল্লেখ করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, খানার বরকত হল এর পূর্বে এবং পরে উযু করা।

এ বিষযে আনাস, আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। কায়স ইবনে রাবী‘ (রাহঃ)-এর সূত্র ছাড়া এ হাদীসটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই। কায়স হাদীসের ক্ষেত্রে যঈফ বলে বিবেচিত। আবু হাশিম রুম্মানী (রাহঃ)-এর নাম হল ইয়াহয়া ইবনে দীনার।

আহারের পূর্বে উযু না করা।

باب فِي تَرْكِ الْوُضُوءِ قَبْلَ الطَّعَامِ

1847

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ مِنَ الْخَلاَءِ فَقُرِّبَ إِلَيْهِ طَعَامٌ فَقَالُوا أَلاَ نَأْتِيكَ بِوَضُوءٍ قَالَ " إِنَّمَا أُمِرْتُ بِالْوُضُوءِ إِذَا قُمْتُ إِلَى الصَّلاَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ عَمْرُو بْنُ دِينَارٍ عَنْ سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ عَنِ ابْنِ عَبَّاسٍ . وَقَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ كَانَ سُفْيَانُ الثَّوْرِيُّ يَكْرَهُ غَسْلَ الْيَدِ قَبْلَ الطَّعَامِ وَكَانَ يَكْرَهُ أَنْ يُوضَعَ الرَّغِيفُ تَحْتَ الْقَصْعَةِ

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৮৫৩। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) শৌচাগার থেকে বের হয়ে এলেন। তাঁর সামনে খানা পেশ করা হল। লোকেরা বলল, উযুর পানি নিয়ে আসব কি? তিনি বললেন, আমি উযু করতে নির্দেশিত হয়েছি যখন আমি নামাযে দাঁড়াব। মুসলিম

এই হাদীসটি হাসান-সহীহ। আমর ইবনে দীনার এটিকে সাঈদ ইবনে হুয়ায়রিছ-ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। আলী ইবনে মাদানী (রাহঃ) বলেন, ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেছেন, সুফিয়ান ছাওরী (রাহঃ) আহারের পূর্বে হাত ধৌত করা অপছন্দ করতেন।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

باب

1848

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ الْفَضْلِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سَوِيَّةَ أَبُو الْهُذَيْلِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عِكْرَاشٍ، عَنْ أَبِيهِ، عِكْرَاشِ بْنِ ذُؤَيْبٍ قَالَ بَعَثَنِي بَنُو مُرَّةَ بْنِ عُبَيْدٍ بِصَدَقَاتِ أَمْوَالِهِمْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَدِمْتُ عَلَيْهِ الْمَدِينَةَ فَوَجَدْتُهُ جَالِسًا بَيْنَ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ قَالَ ثُمَّ أَخَذَ بِيَدِي فَانْطَلَقَ بِي إِلَى بَيْتِ أُمِّ سَلَمَةَ فَقَالَ " هَلْ مِنْ طَعَامٍ " . فَأُتِينَا بِجَفْنَةٍ كَثِيرَةِ الثَّرِيدِ وَالْوَذْرِ وَأَقْبَلْنَا نَأْكُلُ مِنْهَا فَخَبَطْتُ بِيَدِي مِنْ نَوَاحِيهَا وَأَكَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ بَيْنِ يَدَيْهِ فَقَبَضَ بِيَدِهِ الْيُسْرَى عَلَى يَدِي الْيُمْنَى ثُمَّ قَالَ " يَا عِكْرَاشُ كُلْ مِنْ مَوْضِعٍ وَاحِدٍ فَإِنَّهُ طَعَامٌ وَاحِدٌ " . ثُمَّ أُتِينَا بِطَبَقٍ فِيهِ أَلْوَانُ الرُّطَبِ أَوِ التَّمْرِ عُبَيْدُ اللَّهِ شَكَّ قَالَ فَجَعَلْتُ آكُلُ مِنْ بَيْنِ يَدَىَّ وَجَالَتْ يَدُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الطَّبَقِ وَقَالَ " يَا عِكْرَاشُ كُلْ مِنْ حَيْثُ شِئْتَ فَإِنَّهُ غَيْرُ لَوْنٍ وَاحِدٍ " . ثُمَّ أُتِينَا بِمَاءٍ فَغَسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ وَمَسَحَ بِبَلَلِ كَفَّيْهِ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَرَأْسَهُ وَقَالَ " يَا عِكْرَاشُ هَذَا الْوُضُوءُ مِمَّا غَيَّرَتِ النَّارُ " . وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الْعَلاَءِ بْنِ الْفَضْلِ وَقَدْ تَفَرَّدَ الْعَلاَءُ بِهَذَا الْحَدِيثِ وَلاَ نَعْرِفُ لِعِكْرَاشٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ هَذَا الْحَدِيثَ .

Narrator: ইকরাশ ইবনে যুআইব (রাঃ)

১৮৫৪। আহমাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইকরাশ ইবনে যুআয়ব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মুররা ইবনে উবাইদ গোত্র তাদের সম্পদের যাকাত দিয়ে আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট প্রেরণ করল। আমি মদীনায় তাঁর সাথে সাক্ষাত করলাম। আমি তাঁকে মুহাজির ও আনসারদের সামনে বসা অবস্থায় পেলাম। তিনি (ইকরাশ) বললেন, অতপর তিনি (রাসূল (ﷺ)) আমার হাত ধরে উম্মে সালামা (রাযিঃ)-এর ঘরে নিয়ে গেলেন। অতপর বললেন, কোন খাবার আছে কি? তখন আমাদের সামনে একটি বড় পেয়ালা ভর্তি ছারীদ ও (টুকরো টুকরো করা) গোশত আনা হল, আমরা তা থেকে খাওয়া শুরু করলাম। আমি পেয়ালার এদিক ওদিক থেকে নিয়ে খাচ্ছিলাম। আর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সামনে থেকে নিয়ে খাচ্ছিলেন। অতপর তিনি তাঁর বাম হাত দিয়ে আমার ডান হাত ধরে বললেন, ইকরাশ! এক জায়গা থেকে খাও। কারণ এতো একই খাবার। অতপর আমাদের সামনে বিভিন্ন ধরণের খেজুর ভর্তি একটি পাত্র আনা হল। আমি তখন আমার সামনে থেকেই খেতে লাগলাম। আর রাসূলুল্লাহ (ﷺ) পাত্রের এদিক ওদিক থেকে নিয়ে খেতে লাগলেন এবং বললেন, ইকরাশ! তোমার যেখান থেকে ইচ্ছা, সেখান থেকে নিয়ে খাও। কারণ এটা একই খাবার নয়। অতপর আমাদের সামনে পানি আনা হল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দুই হাত ধুলেন এবং ভিজা হাত দিয়ে তাঁর মুখমণ্ডল, উভয় বাহু ও মাথা মাসাহ করলেন এবং বললেন, হে ইকরাশ! এটাই হলো আগুনে পাকানো খাবার থেকে উযু। ইবনে মাজাহ ৩২৪০
এই হাদীসটি গারীব। আলা ইবনুল ফাদল (রাহঃ)-এর সূত্র ছাড়া আমরা এটি সম্পর্কে অবহিত নই। আলা (রাযিঃ) একাই একটি বর্ণনা করেছেন। ইকরাশ (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ হাদীসটি ছাড়া অন্য কোন হাদীস বর্ণনা করেছেন বলে আমরা জানি না।

লাউ খাওয়া।

باب مَا جَاءَ فِي أَكْلِ الدُّبَّاءِ

1849

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي طَالُوتَ، قَالَ دَخَلْتُ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ وَهُوَ يَأْكُلُ الْقَرْعَ وَهُوَ يَقُولُ يَا لَكِ شَجَرَةً مَا أُحِبُّكِ إِلاَّ لِحُبِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِيَّاكِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ حَكِيمِ بْنِ جَابِرٍ عَنْ أَبِيهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

১৮৫৫। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আবু তালুত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাযিঃ)-এর কাছে আমি গেলাম। তিনি লাউ খাচ্ছিলেন আর বলছিলেন, হে গাছ! রাসূলূল্লাহ (ﷺ) তোমাকে ভালবাসতেন বলেই তুমি আমার কাছে এত প্রিয়।

এ বিষয়ে হাকীম ইবনে জাবির তার পিতা জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।হাদীসটি এ সূত্রে গারীব।
1850

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَتَتَبَّعُ فِي الصَّحْفَةِ - يَعْنِي الدُّبَّاءَ فَلاَ أَزَالُ أُحِبُّهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ وَرُوِيَ أَنَّهُ رَأَى الدُّبَّاءَ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ مَا هَذَا قَالَ " هَذَا الدُّبَّاءُ نُكَثِّرُ بِهِ طَعَامَنَا " .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮৫৬। মুহাম্মাদ ইবনে মায়মুন মক্কী (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে পেয়ালায় লাউ তালাশ করে খেতে দেখেছি। তাই আমি সর্বদা লাউ ভালবাসি। বুখারী ও মুসলিম

এ হাদীসটি হাসান-সহীহ। এ হাদীসটি আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে একাধিকবার বর্ণিত আছে।

যয়তুন খাওয়া।

باب مَا جَاءَ فِي أَكْلِ الزَّيْتِ

1851
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ وَكَانَ عَبْدُ الرَّزَّاقِ يَضْطَرِبُ فِي رِوَايَةِ هَذَا الْحَدِيثِ فَرُبَّمَا ذَكَرَ فِيهِ عَنْ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرُبَّمَا رَوَاهُ عَلَى الشَّكِّ فَقَالَ أَحْسَبُهُ عَنْ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرُبَّمَا قَالَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً .
حَدَّثَنَا أَبُو دَاوُدَ، سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عُمَرَ .

Narrator: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৮৫৭। ইয়হইয়া ইবনে মুসা (রাহঃ) ......... উমর ইবনে খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলূল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যয়তুন খাবে এবং এ দিয়ে মালিশ করবে। কেননা, এ হলো মুবারক বৃক্ষ। ইবনে মাজাহ ১৩১৯

আব্দুর রাযযাক ইবনে মা‘মার-এর সূত্র ছাড়া এ হাদীস সম্পর্কে আমরা কিছু অবহিত নই। হাদীসটি বর্ণনা করতে আব্দুর রাযযাক ইযতিরাব করেছেন। তিনি কোন সময় উমর-নবী (ﷺ) সূত্রে বর্ণনা করতেন। কোন কোন সময় সন্দেহের সাথে বর্ণনা করতেন যে আমার মনে হয় এটি উমর-নবী (ﷺ) সূত্রে বর্ণিত। কোন কোন সময় যায়দ ইবনে আসলাম-তার পিতা আসলাম-নবী (ﷺ) সূত্রে মুরসাল রূপে বর্ণনা করতেন।
1852

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، وَأَبُو نُعَيْمٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ رَجُلٍ، يُقَالُ لَهُ عَطَاءٌ مِنْ أَهْلِ الشَّامِ عَنْ أَبِي أَسِيدٍ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى .

Narrator: হযরত আবু উসাইদ সাঈদী (রাঃ)

১৮৫৮। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আবু উসাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তোমরা যয়তুন খাবে এবং তা মালিশ করবে। কারণ এ হলো এক মুবারক বৃক্ষ।

হাদীসটি এ সূত্রে গারীব। আব্দুল্লাহ ইবনে ঈসা (রাহঃ)-এর সূত্রেই কেবল আমরা অবহিত।

গোলামের সাথে আহার করা।

باب مَا جَاءَ فِي الأَكْلِ مَعَ الْمَمْلُوكِ وَالْعِيَالِ

1853

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يُخْبِرُهُمْ ذَاكَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا كَفَى أَحَدَكُمْ خَادِمُهُ طَعَامَهُ حَرَّهُ وَدُخَانَهُ فَلْيَأْخُذْ بِيَدِهِ فَلْيُقْعِدْهُ مَعَهُ فَإِنْ أَبَى فَلْيَأْخُذْ لُقْمَةً فَلْيُطْعِمْهَا إِيَّاهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو خَالِدٍ وَالِدُ إِسْمَاعِيلَ اسْمُهُ سَعْدٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৫৯। নসর ইবনে আলী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তোমাদের কারো খাদিম যখন তার খাদ্য প্রস্তুতের বেলায় গরম ও ধুয়ার ব্যাপারে তার পক্ষে যথেষ্ট হয়েছে তখন সে যেন সেই খাদিমের হাত ধরে নিজের সঙ্গে খেতে বসায়। খাদিম যদি বসতে না চায় তবে সে যেন এক লোকমা নিয়ে তাকে তা খাইয়ে দেয়। ইবনে মাজাহ ৩২৮৯, ৩২৯০, বুখারী

এই হাদীসটি হাসান-সহীহ। ইসমাঈল (রাহঃ)-এর পিতা আবু খালিদ (রাহঃ)-এর নাম হল সা‘দ।

খাদ্য খাওয়ানোর ফযীলত।

باب مَا جَاءَ فِي فَضْلِ إِطْعَامِ الطَّعَامِ

1854

حَدَّثَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ الْمَعْنِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْجُمَحِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَفْشُوا السَّلاَمَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَاضْرِبُوا الْهَامَ تُورَثُوا الْجِنَانَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عُمَرَ وَأَنَسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَائِشٍ وَشُرَيْحِ بْنِ هَانِئٍ عَنْ أَبِيهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ زِيَادٍ عَنْ أَبِي هُرَيْرَةَ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৬০। ইউসুফ ইবনে আম্মাদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, সালামের প্রসার ঘটাও, অন্যকে খানা খাওয়াও, কাফিরদের মাথায় আঘাত কর, আর তোমরা জান্নাতের ওয়ারিছ হও।

এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে ’আমর, ইবনে উমর, আনাস, আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুর রহমান ইবনে ’আয়িশা, শুরায়হ ইবনে হানী তার পিতা হানী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি আবু হুরায়রা (রাযিঃ)-এর রিওয়ায়াত হিসাবে হাসান-সহীহ-গারীব।
1855

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اعْبُدُوا الرَّحْمَنَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَأَفْشُوا السَّلاَمَ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلاَمٍ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৮৬১। হান্নাদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, রহমানের ইবাদত কর, অন্যদের খানা খাওয়াও, সালামের প্রসার ঘটাও ফলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে।এই হাদীসটি হাসান -সহীহ।

ইবনে মাজাহ ৩৬৯৪

বৈকালিক আহারের ফযীলত।

باب مَا جَاءَ فِي فَضْلِ الْعَشَاءِ

1856

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَعْلَى الْكُوفِيُّ، حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عَلاَّقٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " تَعَشَّوْا وَلَوْ بِكَفٍّ مِنْ حَشَفٍ فَإِنَّ تَرْكَ الْعَشَاءِ مَهْرَمَةٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ مُنْكَرٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَعَنْبَسَةُ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَعَبْدُ الْمَلِكِ بْنُ عَلاَّقٍ مَجْهُولٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮৬২। ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক মুঠ রদী খেজুর হলেও বিকালে কিছু খাবে। বিকালে আহার না করা বার্ধক্যের কারণ।

এই হাদীসটি মুনকার। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই। আম্বাসা হাদীসের ক্ষেত্রে যঈফ বলে বিবেচিত। আর আব্দুল মালিক ইবনে ’আল্লাক মজহুল বা অজ্ঞ ব্যক্তি।

আহারের সময় বিসমিল্লাহ বলা।

باب مَا جَاءَ فِي التَّسْمِيَةِ عَلَى الطَّعَامِ

1857

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْهَاشِمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّهُ دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَهُ طَعَامٌ فَقَالَ " ادْنُ يَا بُنَىَّ وَسَمِّ اللَّهَ وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ " . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِي وَجْزَةَ السَّعْدِيِّ عَنْ رَجُلٍ مِنْ مُزَيْنَةَ عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ . وَقَدِ اخْتَلَفَ أَصْحَابُ هِشَامِ بْنِ عُرْوَةَ فِي رِوَايَةِ هَذَا الْحَدِيثِ . وَأَبُو وَجْزَةَ السَّعْدِيُّ اسْمُهُ يَزِيدُ بْنُ عُبَيْدٍ .

Narrator: হযরত উমর ইবনে আবূ সালামা রাযি.

১৮৬৩। আব্দুল্লাহ ইবনে সাব্বাহ হাশিমী (রাহঃ) ......... উমর ইবনে আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি একবার রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে যান। তার সামনে তখন খানা ছিল। তিনি বললেন, হে প্রিয় বৎস, কাছে এসো, বিসমিল্লাহ বলে ডান হাতে খাও। আর তোমার কাছ থেকে খাবে।

ইবনে মাজাহ ৩২৬৭

এ হাদীসটি হিশাম ইবনে উরওয়া ......... আবু ওয়াজযা সা‘দী ......... মুযায়না কবীলার জনৈক ব্যক্তি উমর ইবনে আবু সালামা (রাযিঃ) সূত্রেও বর্ণিত হয়েছে। হিশাম ইবনে উরওয়া (রাহঃ)-এর শিষ্যরা এ হাদীসটির বর্ণনায় মত বিরোধ করেছেন। আবু ওয়াযজা সা‘দী (রাহঃ)-এর নাম হল ইয়াযীদ ইবনে উবাইদ।
1858
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ الْعُقَيْلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ أُمِّ كُلْثُومٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فَإِنْ نَسِيَ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ " .
وَبِهَذَا الإِسْنَادِ عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْكُلُ طَعَامًا فِي سِتَّةٍ مِنْ أَصْحَابِهِ فَجَاءَ أَعْرَابِيٌّ فَأَكَلَهُ بِلُقْمَتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَا إِنَّهُ لَوْ سَمَّى لَكَفَاكُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأُمُّ كُلْثُومٍ هِيَ بِنْتُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৬৪। আবু বকর মুহাম্মাদ ইবনে আবান (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন খানা খাবে তখন বিসমিল্লাহ বলবে। শুরুতে যদি বলতে ভুলে যায় তবে বলবে বিসমিল্লাহি ফি আওওয়ালিহি ওয়াখিরিহি।



উক্ত সনদেই আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ছয়জন সাহাবী নিয়ে আহার করছিলেন, এ সময় এক বেদুঈন এল এবং সে এক লোকমায় তা খেয়ে ফেলল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ যদি বিসমিল্লাহ বলত তবে এ খানা তোমাদের সকলের জন্য যথেষ্ট হত।

এ হাদীসটি হাসান-সহীহ। উম্মে কুলসুম (রাযিঃ) হলেন মুহাম্মাদ ইবনে আবু বকর সিদ্দীক (রাযিঃ) এর কন্যা।

হাতে চর্বীর আছর নিয়ে রাত অতিবাহিত করা মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْبَيْتُوتَةِ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ

1859

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ الْوَلِيدِ الْمَدَنِيُّ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الشَّيْطَانَ حَسَّاسٌ لَحَّاسٌ فَاحْذَرُوهُ عَلَى أَنْفُسِكُمْ مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ فَأَصَابَهُ شَيْءٌ فَلاَ يَلُومَنَّ إِلاَّ نَفْسَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ مِنْ حَدِيثِ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৬৫। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শয়তান অত্যন্ত অনুভূতি সম্পন্ন এবং খুবই লোলুপ। নিজেদের ব্যাপারে তোমরা একে ভয় করবে। হাতে চর্বির গন্ধ নিয়ে কেউ যদি রাত যাপন করে আর হাতের যদি কোন ক্ষতি হয় তবে সে যেন নিজেকেই মালামত করে।



এ সূত্রে হাদীসটি গারীব। সুহাঈল ইবনে আবু সালিহ-তার পিতা আবু সালিহ-আবু হুরায়রা (রাযিঃ) সূত্রেও হাদীস বর্ণিত আছে।
1860

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْبَغْدَادِيُّ الصَّاغَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْمَدَائِنِيُّ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي الأَسْوَدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ فَأَصَابَهُ شَيْءٌ فَلاَ يَلُومَنَّ إِلاَّ نَفْسَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الأَعْمَشِ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৬৬। আবু বকর মুহাম্মাদ ইবনে ইসহাক বাগদাদী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হাতে চর্বী নিয়ে কেউ যদি রাত যাপন করে আর হাতের যদি কোন ক্ষতি হয়। তবে সে যেন নিজেকেই মালামত করে। ইবনে মাজাহ ৩২৯৭

এ হাদীসটি হাসান-গারীব। আ‘মাশের রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।