أبواب صفة جهنم عن رسول الله صلى الله عليه وسلم

৩৯. নবীজী ﷺ থেকে বর্ণিত জাহান্নামের বিবরণ

Chapter 39 · 33 hadith

জাহান্নামের বিবরণ।

بَابُ مَا جَاءَ فِي صِفَةِ النَّارِ

2573
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الْعَلاَءِ بْنِ خَالِدٍ الْكَاهِلِيِّ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا " . قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَالثَّوْرِيُّ لاَ يَرْفَعُهُ .
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ الْعَلاَءِ بْنِ خَالِدٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২৫৭৪. আব্দুল্লাহ্ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ...... আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সেই দিন (কিয়ামতের দিন) জাহান্নামকে আনা হবে। এর থাকবে সত্তর হাজার লাগাম। প্রতিটি লাগামের সাথে থাকবে সত্তর হাজার ফিরিশতা। তারা এটি ধরে তা টানবে। - মুসলিম

আব্দুল্লাহ্ ইবনে আব্দুর রহমান বলেনঃ ছাওরী (রাহঃ) হাদীসটি মারফূ‘রূপে বর্ণনা করেননি। আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... আলা ইবনে খালিদ (রাহঃ) সূত্রে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন। তবে এটি মারফূ’ নয়।
2574

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَخْرُجُ عُنُقٌ مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ لَهُ عَيْنَانِ تُبْصِرَانِ وَأُذُنَانِ تَسْمَعَانِ وَلِسَانٌ يَنْطِقُ يَقُولُ إِنِّي وُكِّلْتُ بِثَلاَثَةٍ بِكُلِّ جَبَّارٍ عَنِيدٍ وَبِكُلِّ مَنْ دَعَا مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَبِالْمُصَوِّرِينَ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৫৭৫. আব্দুল্লাহ্ ইবনে মুআবিয়া জুমাহী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটি গর্দান বের হবে। এর দু’টো চোখ থাকবে যে দু’টো দিয়ে সে দেখবে, দু’টো কান থাকবে যা দিয়ে সে শুনবে এবং একটি জিহবা থাকবে যা দিয়ে সে কথা বলবে। সে বলবেঃ তিন ব্যক্তির উপর আমি নিযুক্ত হয়েছি, দুর্বিনীত অবাধ্যাচারী; যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্যকে ইলাহ্ বলে ডাকে এবং চিত্রকর।

এ বিষয়ে আবু সাঈদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ-গারীব।

জাহান্নামের গহ্বর।

بَابُ مَا جَاءَ فِي صِفَةِ قَعْرِ جَهَنَّمَ

2575

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنْ فُضَيْلِ بْنِ عِيَاضٍ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ، قَالَ قَالَ عُتْبَةُ بْنُ غَزْوَانَ عَلَى مِنْبَرِنَا هَذَا مِنْبَرِ الْبَصْرَةِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الصَّخْرَةَ الْعَظِيمَةَ لَتُلْقَى مِنْ شَفِيرِ جَهَنَّمَ فَتَهْوِي فِيهَا سَبْعِينَ عَامًا وَمَا تُفْضِي إِلَى قَرَارِهَا " . قَالَ وَكَانَ عُمَرُ يَقُولُ أَكْثِرُوا ذِكْرَ النَّارِ فَإِنَّ حَرَّهَا شَدِيدٌ وَإِنَّ قَعْرَهَا بَعِيدٌ وَإِنَّ مَقَامِعَهَا حَدِيدٌ . قَالَ أَبُو عِيسَى لاَ نَعْرِفُ لِلْحَسَنِ سَمَاعًا مِنْ عُتْبَةَ بْنِ غَزْوَانَ وَإِنَّمَا قَدِمَ عُتْبَةُ بْنُ غَزْوَانَ الْبَصْرَةَ فِي زَمَنِ عُمَرَ وَوُلِدَ الْحَسَنُ لِسَنَتَيْنِ بَقِيَتَا مِنْ خِلاَفَةِ عُمَرَ .

Narrator: উতবা ইবনে গাযওয়ান (রাঃ)

২৫৭৬. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... হাসান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উতবা ইবনে গাযওয়ান (রাযিঃ) আমাদের এই বসবার মিম্বরে দাঁড়িয়ে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ জাহান্নামের কিনারা থেকে একটা বিরাট পাথর ফেলা হবে। সত্তর বছর ধরে তা নীচে পড়তে থাকবে কিন্তু স্থির হতে পারে এমন স্থানে গিয়ে পৌছবে না। - মুসলিম

উতবা ইবনে গাযওয়ান (রাযিঃ) বলেনঃ উমর (রাযিঃ) বলতেন, বেশী করে জাহান্নামের স্মরণ করবে। কেননা, এর গরম খুব কঠিন, এর গহ্বর বহু গভীর আর এর প্রহারের চাবুক হবে লোহার। হাসান (রাহঃ) সরাসরি উতবা ইবনে গাযওয়ান (রাযিঃ)-এর থেকে শুনেছেন বলে আমাদের জানা নেই। উতবা ইবনে গাযওয়ান (রাযিঃ) উমর (রাযিঃ)-এর খিলাফতকালে বসরা আগমন করেছিলেন আর (রাযিঃ)-এর খিলাফতের দুই বছর যখন বাকী তখন হাসান (রাহঃ) জন্মগ্রহণ করেন।
2576

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، عَنِ ابْنِ لَهِيعَةَ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الصَّعُودُ جَبَلٌ مِنْ نَارٍ يُتَصَعَّدُ فِيهِ الْكَافِرُ سَبْعِينَ خَرِيفًا وَيَهْوِي فِيهِ كَذَلِكَ مِنْهُ أَبَدًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ لَهِيعَةَ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৫৭৭. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ...... আবু সাঈদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, ’সাউদ’ হল জাহান্নামের একটি পাহাড়। সকল কাফিররা এতে সত্তর বছরে আরোহণ করবে আর ঐ পরিমাণ সময়ে নীচে পড়বে।

হাদীসটি গারীব। ইবনে লাহীআ (রাহঃ) এর সূত্রে ছাড়া এটি মারফূ’রূপে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই।

জাহান্নামীদের শরীরের বিরাটত্ব।

بَابُ مَا جَاءَ فِي عِظَمِ أَهْلِ النَّارِ

2577

حَدَّثَنَا عَبَّاسٌ الدُّورِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَخْبَرَنَا شَيْبَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ غِلَظَ جِلْدِ الْكَافِرِ اثْنَانِ وَأَرْبَعُونَ ذِرَاعًا وَإِنَّ ضِرْسَهُ مِثْلُ أُحُدٍ وَإِنَّ مَجْلِسَهُ مِنْ جَهَنَّمَ كَمَا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ " . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ الأَعْمَشِ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৫৭৮. আব্বাস ইবনে মুহাম্মাদ দূরী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কাফিরের চামড়া হবে বিয়াল্লিশ গজ পুরু, তার মাড়ির দাঁত হবে উহূদ পাহাড়ের মত, জাহান্নামে তার উপবেশন স্থল হবে মক্কা ও মদীনার মধ্যবর্তী দূরত্বের ন্যায়।

আ’মাশ (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান-সহীহ-গারীব।
2578

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنِي جَدِّي، مُحَمَّدُ بْنُ عَمَّارٍ وَصَالِحٌ مَوْلَى التَّوْأَمَةِ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ضِرْسُ الْكَافِرِ يَوْمَ الْقِيَامَةِ مِثْلُ أُحُدٍ وَفَخِذُهُ مِثْلُ الْبَيْضَاءِ وَمَقْعَدُهُ مِنَ النَّارِ مَسِيرَةَ ثَلاَثٍ مِثْلُ الرَّبَذَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . " وَمِثْلُ الرَّبَذَةِ " كَمَا بَيْنَ الْمَدِينَةِ وَالرَّبَذَةِ . وَالْبَيْضَاءُ جَبَلٌ مِثْلُ أُحُدٍ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৫৭৯. আলী ইবনে হুজর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন কাফিরের মাড়ির দাঁত হবে উহূদ পাহাড়ের মত তার উরু হবে বায়দা পাহাড়ের মত আর জাহান্নামে তার আসনের জায়গাটি হবে তিন দিনের পথ (মদীনা থেকে) রাবাযা (দূরত্বের) এর অনুরূপ।

مِثْلُ الرَّبَذَةِ মর্ম হল, মদীনা ও রাবাযার দূরত্বের মত। الْبَيْضَاءُ একটি পাহাড়। হাদীসটি হাসান-গারীব।
2579

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَفَعَهُ قَالَ " ضِرْسُ الْكَافِرِ مِثْلُ أُحُدٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَأَبُو حَازِمٍ هُوَ الأَشْجَعِيُّ اسْمُهُ سَلْمَانُ مَوْلَى عَزَّةَ الأَشْجَعِيَّةِ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৫৮০. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে মারফূ’রূপে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কাফিরের দাঁত হবে উহূদ পাহাড়ারের মত।

হাদীসটি হাসান। আবু হাযিম হলেন আশজাঈ (রাহঃ)। তাঁর নাম হল সালমান। তিনি ছিলেন আযযা আশজাঈয়্যা (রাহঃ) এর মাওলা বা আযাদকৃত গোলাম।
2580

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْفَضْلِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي الْمُخَارِقِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الْكَافِرَ لَيُسْحَبُ لِسَانُهُ الْفَرْسَخَ وَالْفَرْسَخَيْنِ يَتَوَطَّؤُهُ النَّاسُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ هَذَا الْوَجْهِ . وَالْفَضْلُ بْنُ يَزِيدَ هُوَ كُوفِيٌّ قَدْ رَوَى عَنْهُ غَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَّةِ وَأَبُو الْمُخَارِقِ لَيْسَ بِمَعْرُوفٍ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৫৮১. হান্নাদ (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কাফির তার জিহবাকে এক ফারসাখ* দুই ফারসাখ স্থান বিছিয়ে রাখবে আর লোকেরা তা পদদলিত করবে।

হাদীসটিকে এই সূত্রে কেবল আমরা জানি। ফযল ইবনে ইয়াযীদ কূফী (রাহঃ) থেকে একাধিক হাদীস বিশেষজ্ঞ ইমাম হাদীস রিওয়ায়াত করেছেন। আবুল মুখারিক পরিচিত রাবী নন।

*ফারসাখ - আট কিলোমিটার

জাহান্নামীদের পানীয়।

بَابُ مَا جَاءَ فِي صِفَةِ شَرَابِ أَهْلِ النَّارِ

2581

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي قَوْلِهِ: (كَالْمُهْلِ) قَالَ " كَعَكَرِ الزَّيْتِ فَإِذَا قَرَّبَهُ إِلَى وَجْهِهِ سَقَطَتْ فَرْوَةُ وَجْهِهِ فِيهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ رِشْدِينَ بْنِ سَعْدٍ . وَرِشْدِينُ قَدْ تُكُلِّمَ فِيهِ مِنْ قِبَلِ حِفْظِهِ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৫৮২. আবু কুরায়ব (রাহঃ) ..... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, ......... (كَالْمُهْلِ) ‘‘নিশ্চয় যাক্কুম হবে পাপীর খাদ্য; গলিত লাভার মত’’ ......... (দুখান ৪৪ঃ ৪৫) সম্পর্কে নবী (ﷺ) বলেছেনঃ এ হল, তেলের তলানীর মত। (জাহান্নামীরা) যখন স্বীয় মুখের কাছে তা নিবে তখনই চেহারার চামড়া (গলে) তাতে পড়ে যাবে।

রিশদীন ইবনে সা’দ (রাহঃ) -এর রিওযায়ত ব্যতীত হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। রিশদ্বীনের স্মরণ শক্তির বিষয়ে সমালোচনা রয়েছে।
2582

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي السَّمْحِ، عَنِ ابْنِ حُجَيْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْحَمِيمَ لَيُصَبُّ عَلَى رُءُوسِهِمْ فَيَنْفُذُ الْحَمِيمُ حَتَّى يَخْلُصَ إِلَى جَوْفِهِ فَيَسْلِتَ مَا فِي جَوْفِهِ حَتَّى يَمْرُقَ مِنْ قَدَمَيْهِ وَهُوَ الصَّهْرُ ثُمَّ يُعَادُ كَمَا كَانَ " . وَسَعِيدُ بْنُ يَزِيدَ يُكْنَى أَبَا شُجَاعٍ وَهُوَ مِصْرِيٌّ وَقَدْ رَوَى عَنْهُ اللَّيْثُ بْنُ سَعْدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَابْنُ حُجَيْرَةَ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ حُجَيْرَةَ الْمِصْرِيُّ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৫৮৩. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, তাদের (জাহান্নামীদের) মাথার তীব্র গরম পানি ঢেলে দেওয়া হবে। ভীষণ গরম পানি তার সর্বত্র প্রবিষ্ট হবে। এমনকি তার পেটের ভিতরেও গিয়ে পৌঁছবে। এরপর তার পেটের নাড়ি-ভূঁড়ি যা কিছু আছে সব গলিয়ে পায়ের দিক থেকে বের করে দিবে। তারপর তা আবার আগের মত হয়ে যাবে।

সাঈদ ইবনে ইয়াযীদের উপনাম হল আবু শুজা’। তিনি মিসরী। লায়ছ ইবনে সা’দ (রাহঃ) তার কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। ইবনে হুজায়রা (রাহঃ) হলেন আব্দুর রহমান ইবনে হুজায়রা মিসরী। হাদীসটি হাসান-সহীহ-গারীব।
2583

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا صَفْوَانُ بْنُ عَمْرٍو، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي قَوْلِهِ: (يُسْقَى مِنْ مَاءٍ صَدِيدٍ * يَتَجَرَّعُهُ) قَالَ " يُقَرَّبُ إِلَى فِيهِ فَيَكْرَهُهُ فَإِذَا أُدْنِيَ مِنْهُ شَوَى وَجْهَهُ وَوَقَعَتْ فَرْوَةُ رَأْسِهِ فَإِذَا شَرِبَهُ قَطَّعَ أَمْعَاءَهُ حَتَّى يَخْرُجَ مِنْ دُبُرِهِ يَقُولُ اللَّهُ: (وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ) وَيَقُولُ: (وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ) " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَهَكَذَا قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ بُسْرٍ وَلاَ نَعْرِفُ عُبَيْدَ اللَّهِ بْنَ بُسْرٍ إِلاَّ فِي هَذَا الْحَدِيثِ وَقَدْ رَوَى صَفْوَانُ بْنُ عَمْرٍو عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ صَاحِبِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ هَذَا الْحَدِيثِ وَعَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ لَهُ أَخٌ قَدْ سَمِعَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَأُخْتُهُ قَدْ سَمِعَتْ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَعُبَيْدُ اللَّهِ بْنُ بُسْرٍ الَّذِي رَوَى عَنْهُ صَفْوَانُ بْنُ عَمْرٍو حَدِيثَ أَبِي أُمَامَةَ لَعَلَّهُ أَنْ يَكُونَ أَخَا عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ .

Narrator: আবু উমামা বাহিলী রাযি.

২৫৮৪, সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ..... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত যে,(يُسْقَى مِنْ مَاءٍ صَدِيدٍ * يَتَجَرَّعُهُ) ‘‘তাদের (জাহান্নামীদের) পান করানো হবে গলিত পুঁজি যা সে অতি কষ্টে গলধঃকরণ করবে এবং তা গলধঃকরণ প্রায় অসম্ভব হয়ে যাবে।’’ (ইবরাহীম ১৪ঃ ৪৬, ১৭) প্রসঙ্গে নবী (ﷺ) বলেছেনঃ তার মুখের কাছে যখন তা নেয়া হবে সে তা অপছন্দ করবে। আরো কাছে যখন নেয়া হবে তার চেহারা পুড়ে যাবে এবং মাথার চামড়া তার (গলে) পড়ে যাবে। যখন তা পান করবে তখন নাড়ি-ভূঁড়ি সব গলিয়ে ছিন্ন-ভিন্ন করে ফেলবে এবং তা মলদ্বার দিয়ে বের হয়ে যাবে।

আল্লাহ্ তাআলা ইরশাদ করেনঃ (وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ) এবং তাদেরকে (জাহান্নামীদের) পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নাড়ি-ভূঁড়ি ছিন্ন-বিচ্ছিন্ন করে দিবে (মুহাম্মাদ ৪৭ঃ ৪৫)।

আল্লাহ্ তাআলা আরো ইরশাদ করেনঃ (وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ) এরা (জাহান্নামীরা) পানি চাইলে এদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করে ফেলবে। এ কত নিকৃষ্ট পানীয় আর অগ্নি কত নিকৃষ্ট আশ্রয়! (কাহফ ১৮ঃ২১)

হাদীসটি গারীব। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) উবাইদুল্লাহ্ ইবনে বুসর (রাহঃ) এর বরাতে এই কথাই ব্যক্ত করেছেন। এই রিওয়ায়াত ছাড়া উবাইদুল্লাহ্ ইবনে বুসর (রাহঃ) এর পরিচিতি নেই। নবী (ﷺ) এর সাহাবী আব্দুল্লাহ্ ইবনে বুসর (রাযিঃ) থেকে সাফওয়ান ইবনে আমর (রাহঃ) অন্য হাদীস রিওয়ায়াত করেছেন। এই আব্দুল্লাহ্ ইবনে বুসরের (রাহঃ) এক ভাই এবং তাঁর বোনও নবী (ﷺ) থেকে সরাসরি হাদীস শুনেছেন। আবু উমামা (রাযিঃ)-এর এই রিওয়ায়াত সাফওয়ান ইবনে আমর (রাহঃ) যে উবাইদুল্লাহ্ ইবনে বুসর-এর বরাতে এ হাদীস রিওয়ায়াত করেছেন তিনি অন্য ব্যক্তি যিনি সাহাবী নন।
2584
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (كَالْمُهْلِ) كَعَكَرِ الزَّيْتِ فَإِذَا قُرِّبَ إِلَيْهِ سَقَطَتْ فَرْوَةُ وَجْهِهِ فِيهِ " .
وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لِسُرَادِقِ النَّارِ أَرْبَعَةُ جُدُرٍ كِثَفُ كُلِّ جِدَارٍ مِثْلُ مَسِيرَةِ أَرْبَعِينَ سَنَةً " .
وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَوْ أَنَّ دَلْوًا مِنْ غَسَّاقٍ يُهَرَاقُ فِي الدُّنْيَا لأَنْتَنَ أَهْلُ الدُّنْيَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ رِشْدِينَ بْنِ سَعْدٍ وَفِي رِشْدِينَ مَقَالٌ وَقَدْ تُكُلِّمَ فِيهِ مِنْ قِبَلِ حِفْظِهِ

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৫৮৫. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) (كَالْمُهْلِ) গলিত ধাতুর ন্যায়-প্রসঙ্গে বলেছেনঃ এ হল তেলের তলানী। তা যখন তার মুখের কাছে নেয়া হবে তখন তার মুখের চামড়া তাতে গলে পড়ে যাবে।

এই সনদেই নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ জাহান্নামের আবেষ্টনী হল চারিটি দেওয়ালের। প্রতিটি দেওয়ালের ঘনত্ব হল চল্লিশ বছরের পথ।

এই সনদে আরো বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেনঃ জাহান্নামীদের গলিত পুঁজের এক বালতিও যদি দুনিয়ায় ঢেলে দেওয়া হত তবে সারা পৃথিবীই দুর্গন্ধ ময় হয়ে যেত।

এই হাদীসটি কেবল রিশদীন ইবনে সা’দ (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবেই আমরা জানি। রিশদীন ইবনে সা’দ (রাহঃ) হাদীস বিশেষজ্ঞগণের কাছে সমালোচিত ব্যক্তি। তার স্মরণশাক্তির সমালোচনা করা হয়েছে।
2585

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ هَذِهِ الآيَةَ: (اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنْتُمْ مُسْلِمُونَ) قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ أَنَّ قَطْرَةً مِنَ الزَّقُّومِ قُطِرَتْ فِي دَارِ الدُّنْيَا لأَفْسَدَتْ عَلَى أَهْلِ الدُّنْيَا مَعَايِشَهُمْ فَكَيْفَ بِمَنْ يَكُونُ طَعَامَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৫৮৬. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) এ আয়াতটি তিলাওয়াত করলেনঃ

اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنْتُمْ مُسْلِمُونَ

(হে মুমিনগণ) তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করবে আর মুসলিম না হয়ে তোমরা যেন না মর। (আলে ইমরান ৩ঃ ১০২)

এরপরে তিনি বললেনঃ (জাহান্নামীদের খাদ্য) যক্কুমের একটা ফোঁটাও যদি দুনিয়ায় পড়ত তবে তা দুনিয়াবাসীদের যিন্দেগীই দুর্বিষহ করে তুলত। (এখন) এই জিনিস যাদের খাদ্য হবে তাদের কি অবস্থা হবে? - ইবনে মাজাহ

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।

জাহান্নামীদের খাদ্য।

بَابُ مَا جَاءَ فِي صِفَةِ طَعَامِ أَهْلِ النَّارِ

2586

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا قُطْبَةُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنِ الأَعْمَشِ، عَنْ شِمْرِ بْنِ عَطِيَّةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُلْقَى عَلَى أَهْلِ النَّارِ الْجُوعُ فَيَعْدِلُ مَا هُمْ فِيهِ مِنَ الْعَذَابِ فَيَسْتَغِيثُونَ فَيُغَاثُونَ بِطَعَامٍ مِنْ ضَرِيعٍ لاَ يُسْمِنُ وَلاَ يُغْنِي مِنْ جُوعٍ فَيَسْتَغِيثُونَ بِالطَّعَامِ فَيُغَاثُونَ بِطَعَامٍ ذِي غُصَّةٍ فَيَذْكُرُونَ أَنَّهُمْ كَانُوا يُجِيزُونَ الْغُصَصَ فِي الدُّنْيَا بِالشَّرَابِ فَيَسْتَغِيثُونَ بِالشَّرَابِ فَيُرْفَعُ إِلَيْهِمُ الْحَمِيمُ بِكَلاَلِيبِ الْحَدِيدِ فَإِذَا دَنَتْ مِنْ وُجُوهِهِمْ شَوَتْ وُجُوهَهُمْ فَإِذَا دَخَلَتْ بُطُونَهُمْ قَطَّعَتْ مَا فِي بُطُونِهِمْ فَيَقُولُونَ ادْعُوا خَزَنَةَ جَهَنَّمَ فَيَقُولُونَ أَلَمْ تَكُ تَأْتِيكُمْ رُسُلُكُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا بَلَى . قَالُوا فَادْعُوا وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلاَّ فِي ضَلاَلٍ . قَالَ فَيَقُولُونَ ادْعُوا مَالِكًا فَيَقُولُونَ: (يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ ) قَالَ فَيُجِيبُهُمْ: (إِنَّكُمْ مَاكِثُونَ ) " . قَالَ الأَعْمَشُ نُبِّئْتُ أَنَّ بَيْنَ دُعَائِهِمْ وَبَيْنَ إِجَابَةِ مَالِكٍ إِيَّاهُمْ أَلْفَ عَامٍ . قَالَ " فَيَقُولُونَ ادْعُوا رَبَّكُمْ فَلاَ أَحَدَ خَيْرٌ مِنْ رَبِّكُمْ فَيَقُولُونَ: (رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَالِّينَ * رَبَّنَا أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا ظَالِمُونَ ) قَالَ فَيُجِيبُهُمْ: (اخْسَؤُوا فِيهَا وَلاَ تُكَلِّمُونِ ) قَالَ فَعِنْدَ ذَلِكَ يَئِسُوا مِنْ كُلِّ خَيْرٍ وَعِنْدَ ذَلِكَ يَأْخُذُونَ فِي الزَّفِيرِ وَالْحَسْرَةِ وَالْوَيْلِ " . قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَالنَّاسُ لاَ يَرْفَعُونَ هَذَا الْحَدِيثَ . قَالَ أَبُو عِيسَى إِنَّمَا نَعْرِفُ هَذَا الْحَدِيثَ عَنِ الأَعْمَشِ عَنْ شِمْرِ بْنِ عَطِيَّةَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ قَوْلَهُ وَلَيْسَ بِمَرْفُوعٍ . وَقُطْبَةُ بْنُ عَبْدِ الْعَزِيزِ هُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ .

Narrator: হযরত আবুদ দারদা রাযি.

২৫৮৭. আব্দুল্লাহ্ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ....... আবুদ দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বরেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ জাহান্নামবাসীদের উপর ক্ষুধা চাপিয়ে দেওয়া হবে। তারা যে আযাবে ছিল ক্ষুধাও এর বরাবর (আযাব) হয়ে দাঁড়াবে। তারা কাতর হয়ে (আল্লাহর কাছে) ফরিয়াদ করতে থাকবে। তখন দারী’ (কণ্টকাকীর্ণ একজাতীয় বিষাক্ত গুল্ম) খাদ্য দিয়ে তাদের এই ফরিয়াদের জওয়াব দেওয়া হবে। যা তাদেরকে পুষ্টও করবে না এবং তাদের ক্ষুধাও নিবারণ করবে না। আবার তারা ফরিয়াদ করবে। অনন্তর তাদেরকে এমন খাদ্য দেওয়া হবে যা গলায় আটকে যাবে। তখন তারা দুনিয়াতে পানি খেয়ে গলার আটকা দূর করার কথা স্মরণ করবে। তাই তারা পানির জন্য ফরিয়াদ করবে। লোহার আঁকশী দিয়ে তাদের ফুটন্ত পানি দেওয়া হবে। তাদের মুখের নিকটবর্তী হওয়া মাত্র তা তাদের চেহারা দগ্ধ করে ফেলবে। পেটে প্রবিষ্ট হওয়া মাত্র পেটে নাড়ি-ভুঁড়ি যা কিছু আছে সব গলিয়ে ছিন্ন-ভিন্ন করে ফেলবে। তারা বলবে, (নিজেরা নিজেরা) যাও জাহান্নামের তত্ত্বাবধায়কদেরকে ডাক। জাহান্নামের তত্ত্বাবধায়কগণ বলবেনঃ তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণসহ রাসূলগণের আগমন হয়নি?

তারা বলবেঃ অবশ্যই হয়েছিল। তত্ত্বাবধায়কগণ বলবেনঃ ডাকতে থাক, কাফিরদের ডাক তো নিষ্ফল হওয়া ব্যতিরেকে কিছুই নয়। নবী (ﷺ) বলেন, তারা (নিজেরা নিজেরা) বলবে যাও (জাহান্নামের প্রধান রক্ষক) মালিককে ডাক। তারা বলবেঃ হে মালিক, তোমার প্রভু যেন আমাদের মওত দিয়ে দেয়।

নবী (ﷺ) বলেনঃ তখন তাদের জওয়াব দেওয়া হবেঃ না, এখানেই তোমাদের অবস্থান করতে হবে। আ’মাশ (রাহঃ) বলেন, আমি অবহিত হয়েছি যে তাদের এই ডাক ও মালিকের জওয়াব প্রদানের মাঝে হবে এক হাজার বছরের ব্যবধান।

এরপর তারা (পরস্পর) বলবেঃ চল, তোমাদের পরওয়ারদিগারকে ডাক। যেহেতু তোমাদের পরওয়ারদিগারের চেয়ে উত্তম কেউ নেই। তারা বলবেঃ আমাদের দুর্ভাগ্য আমাদের উপর প্রবল হয়ে গেছে। আমরা তো ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। হে পরওয়ারদিগার, এখান থেকে আমাদের বের করে নিন। আমরা যদি পুনরায় নাফরমানী করি তবে অবশ্যই আমরা জালিম হব। তাদের জওয়াব দেওয়া হবেঃ এখানেই তোমরা লাঞ্ছনার মধ্যে বসবাস করবে, কোন কথা বলবে না। তখন থেকেই এরা সব কল্যাণের আশা থেকে নিরাশ হয়ে যাবে। আর তারা এই ধ্বংসের কারণে আফসোস সহকারে গাধার ন্যায় চিৎকার দিতে থাকবে।

আব্দুল্লাহ্ ইবনে আব্দুর রহমান (রাহঃ) বলেনঃ বর্ণনাকারীগণ হাদীসটি মারফু’ রূপে বর্ণনা করেননি। হাদীসটি আ’মাশ-শিমর ইবনে আতিয়্যা-শাহর ইবনে হাওশাব-উম্মুদ দারদা-আবুদ দারদা (রাযিঃ) সূত্রে তাঁর উক্তি হিসাবে বর্ণিত হয়েছে। এটি মারফূ’ নয়। হাদীস বিশেষজ্ঞগণের মতে কুতবা ইবনে আব্দুল-আযীয ছিকাহ বা নির্ভরযোগ্য রাবী।
2587

حَدَّثَنَا سُوَيْدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سَعِيدِ بْنِ يَزِيدَ أَبِي شُجَاعٍ، عَنْ أَبِي السَّمْحِ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (وَهُمْ فِيهَا كَالِحُونَ) قَالَ " تَشْوِيهِ النَّارُ فَتَقَلَّصُ شَفَتُهُ الْعُلْيَا حَتَّى تَبْلُغَ وَسَطَ رَأْسِهِ وَتَسْتَرْخِي شَفَتُهُ السُّفْلَى حَتَّى تَضْرِبَ سُرَّتَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَأَبُو الْهَيْثَمِ اسْمُهُ سُلَيْمَانُ بْنُ عَمْرِو بْنِ عَبْدٍ الْعُتْوَارِيُّ وَكَانَ يَتِيمًا فِي حِجْرِ أَبِي سَعِيدٍ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৫৮৮. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত।(وَهُمْ فِيهَا كَالِحُونَ) তারা তথায় থাকবে বীভৎস চেহারায় (মুমিনূন ২৩ঃ ১০৪) প্রসঙ্গে তিনি বলেছেনঃ তাদের চেহারা অগ্নিদগ্ধ হবে। উপরের ঠোঁটটি কুঁকড়ে মাথার মাঝ পর্যন্ত চলে যাবে আর নীচের ঠোঁটটি ঝুলে পড়ে নাভিতে গিয়ে বাড়ি খাবে।

হাদীসটি হাসান-সহীহ-গারীব। রাবী আবুল হায়ছামের নাম হল সুলাইমান ইবনে আমর ইবনে আব্দুল উতওয়ারী (রাহঃ)। তিনি আবু সাঈদ (রাযিঃ)-এর তত্ত্বাবধানে ইয়াতীম হিসাবে লালিত-পালিত হয়েছেন।
2588

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي السَّمْحِ، عَنْ عِيسَى بْنِ هِلاَلٍ الصَّدَفِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِي، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ أَنَّ رُصَاصَةً مِثْلَ هَذِهِ وَأَشَارَ إِلَى مِثْلِ الْجُمْجُمَةِ أُرْسِلَتْ مِنَ السَّمَاءِ إِلَى الأَرْضِ وَهِيَ مَسِيرَةُ خَمْسِمِائَةِ سَنَةٍ لَبَلَغَتِ الأَرْضَ قَبْلَ اللَّيْلِ وَلَوْ أَنَّهَا أُرْسِلَتْ مِنْ رَأْسِ السِّلْسِلَةِ لَصَارَتْ أَرْبَعِينَ خَرِيفًا اللَّيْلَ وَالنَّهَارَ قَبْلَ أَنْ تَبْلُغَ أَصْلَهَا أَوْ قَعْرَهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ إِسْنَادُهُ حَسَنٌ صَحِيحٌ . وَسَعِيدُ بْنُ يَزِيدَ هُوَ مِصْرِيٌّ وَقَدْ رَوَى عَنْهُ اللَّيْثُ بْنُ سَعْدٍ وَغَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَّةِ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২৫৮৯. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) মাথার খুলির দিকে ইশারা করলেন, বললেনঃ এর অনুরূপ শীশা যদি আসমান থেকে যমীনে ছুঁড়ে ফেলা হয় তবে রাত্রি হওয়ার আগেই তা যমীনে পৌঁছে যাবে। অথচ এতদুভয়ের ব্যবধান হল পাঁচশ’ বছরের পথ। কিন্তু যদি জাহান্নামের জিঞ্জীরের মাথা থেকে এটিকে নিক্ষেপ করা হয় তবে এর গোড়া পর্যন্ত বা এর গহ্বর পর্যন্ত পৌঁছার আগেই চল্লিশ বছর ধরে রাত দিন তা নীচে পড়তেই থাকবে।

হাদীসটির সনদ হাসান সহীহ। রাবী সাঈদ ইবনে ইয়াযীদ মিসর নিবাসী। লায়ছ ইবনে সা’দ প্রমুখ ইমাম তার কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন।

তোমাদের এই দুনিয়ার আগুন হল জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ।

بَابُ مَا جَاءَ أَنَّ نَارَكُمْ هَذِهِ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ

2589

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نَارُكُمْ هَذِهِ الَّتِي يُوقِدُ بَنُو آدَمَ جُزْءٌ وَاحِدٌ مِنْ سَبْعِينَ جُزءًا مِنْ حَرِّ جَهَنَّمَ " . قَالُوا وَاللَّهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً يَا رَسُولَ اللَّهِ . قَالَ " فَإِنَّهَا فُضِّلَتْ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَمَّامُ بْنُ مُنَبِّهٍ هُوَ أَخُو وَهْبِ بْنِ مُنَبِّهٍ وَقَدْ رَوَى عَنْهُ وَهْبٌ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৫৯০. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ এই যে তোমাদের আগুন আদম সন্তানরা যা জ্বালায় তা হল জাহান্নামের উত্তাপের সত্তর ভাগের এক ভাগ মাত্র। সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর কসম এ-ই যথেষ্ট। তিনি বললেনঃ একে আরো উনসত্তর গুণ বৃদ্ধি করা হবে। আর এর উত্তাপের সমান হবে প্রতিটি গুণের উত্তাপ। - বুখারি ও মুসলিম

হাদীসটি হাসান-সহীহ। হাম্মাম ইবনে মুনাব্বিহ (রাহঃ) হলেন ওয়াহব ইবনে মুনাব্বিহ (রাহঃ) এর ভাই। হাম্মাম (রাহঃ) এর নিকট থেকে ওয়াহব (রাহঃ)-ও হাদীস বর্ণনা করেছেন।
2590

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ فِرَاسٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نَارُكُمْ هَذِهِ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ لِكُلِّ جُزْءٍ مِنْهَا حَرُّهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৫৯১. আব্বাস ইবনে মুহাম্মাদ দূরী (রাহঃ) ...... আবু সাঈদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের একভাগ। এর উত্তাপের সমান হল প্রতিটি অংশের উত্তাপ।

আবু সাঈদ (রাযিঃ)-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি গারীব। এই হাদীসটি হাসান-সহীহ।

এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।

بَابٌ مِنْهُ

2591
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَاصِمٍ، هُوَ ابْنُ بَهْدَلَةَ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أُوقِدَ عَلَى النَّارِ أَلْفَ سَنَةٍ حَتَّى احْمَرَّتْ ثُمَّ أُوقِدَ عَلَيْهَا أَلْفَ سَنَةٍ حَتَّى ابْيَضَّتْ ثُمَّ أُوقِدَ عَلَيْهَا أَلْفَ سَنَةٍ حَتَّى اسْوَدَّتْ فَهِيَ سَوْدَاءُ مُظْلِمَةٌ " .
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ شَرِيكٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، أَوْ رَجُلٍ آخَرَ عَنْ أَبِي هُرَيْرَةَ، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ فِي هَذَا مَوْقُوفٌ أَصَحُّ وَلاَ أَعْلَمُ أَحَدًا رَفَعَهُ غَيْرَ يَحْيَى بْنِ أَبِي بُكَيْرٍ عَنْ شَرِيكٍ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৫৯২. আব্বাস ইবনে মুহাম্মাদ দূরী বাগদাদী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ এক হাজার বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়। তখন তা লাল বর্ণ ধারণ করে। এরপর আরো এক হাজার বছর জ্বালানো হয়। তখন তা ঘোর কৃঞ্চ বর্ণের অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। - ইবনে মাজাহ

সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। তবে এটি মারফু’ নয়। এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) -এর মউকুফ রিওয়ায়াতটি অধিক সহীহ। ইয়াহয়া ইবনে আবু বুকায়র শরীক (রাহঃ) সূত্রে ছাড়া আর কেউ এটিকে মারফু’রূপে বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই।

জাহান্নাম অগ্নির দু’টো শ্বাস ও তাওহীদ বিশ্বাসীদের জাহান্নাম থেকে বের করে আনা প্রসঙ্গে।

بَابُ مَا جَاءَ أَنَّ لِلنَّارِ نَفَسَيْنِ، وَمَا ذُكِرَ مَنْ يَخْرُجُ مِنَ النَّارِ مِنْ أَهْلِ التَّوْحِيدِ

2592

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ الْوَلِيدِ الْكِنْدِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ صَالِحٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا وَقَالَتْ أَكَلَ بَعْضِي بَعْضًا فَجَعَلَ لَهَا نَفَسَيْنِ نَفَسًا فِي الشِّتَاءِ وَنَفَسًا فِي الصَّيْفِ فَأَمَّا نَفَسُهَا فِي الشِّتَاءِ فَزَمْهَرِيرٌ وَأَمَّا نَفَسُهَا فِي الصَّيْفِ فَسَمُومٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ قَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ وَجْهٍ . وَالْمُفَضَّلُ بْنُ صَالِحٍ لَيْسَ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ بِذَلِكَ الْحَافِظِ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৫৯৩. মুহাম্মাদ ইবনে উমর ইবনে ওয়ালীদ কিন্দী কূফী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ জাহান্নাম আল্লাহ্ তাআলার দরবারে অভিযোগ করে এবং বলে, আমার কতক অংশ আর কতককে গ্রাস করে নিচ্ছে। তখন আল্লাহ্ তাআলা তার দুটো শ্বাসের ব্যবস্থা করেন। একটি শ্বাস শীতে আরেকটি শ্বাস গ্রীষ্মে। শীতের শ্বাস হল যামহারীর (শৈত্যপ্রবাহ) আর গ্রীষ্মের শ্বাস হল সামূম (লূ প্রবাহ)। ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম

হাদীসটি সহীহ। আবু হুরায়রা (রাযিঃ) থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে। মুফাযযাল ইবনে সালিহ হাদীস বিশেষজ্ঞগণের মতে তেমন স্মরণ শক্তিসম্পন্ন নন।
2593

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، وَهِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ - قَالَ هِشَامٌ " يَخْرُجُ مِنَ النَّارِ " . وَقَالَ شُعْبَةُ " أَخْرِجُوا مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ شَعِيرَةً أَخْرِجُوا مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ بُرَّةً أَخْرِجُوا مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ ذَرَّةً " . وَقَالَ شُعْبَةُ " مَا يَزِنُ ذُرَةً " . مُخَفَّفَةً . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২৫৯৪. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ (আল্লাহ্ তাআলা বলবেন) যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ্-এর স্বীকার করে এবং যব পরিমাণ ঈমানও যার অন্তরে আছে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ্-এর স্বীকার করে এবং গমের দানা পরিমাণ ঈমানও যার অন্তরে আছে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকার করে এবং অণু পরিমাণ ঈমানও যার অন্তরে আছে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস। - ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম

এই বিষয়ে জাবির ও ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি সহীহ।
2594

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ مُبَارَكِ بْنِ فَضَالَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَقُولُ اللَّهُ أَخْرِجُوا مِنَ النَّارِ مَنْ ذَكَرَنِي يَوْمًا أَوْ خَافَنِي فِي مَقَامٍ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২৫৯৫. মুহাম্মাদ ইবনে রাফি’ (রাহঃ) ..... আনাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ্ তাআলা বলবেনঃ জাহান্নাম থেকে সেই ব্যক্তিকেও বের করে নিয়ে আস যে ব্যক্তি কোন দিন আমার স্মরণ করেছে বা কোন স্থানে আমাকে ভয় করেছে।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।

এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।

بَابٌ مِنْهُ

2595

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ السَّلْمَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي لأَعْرِفُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا رَجُلٌ يَخْرُجُ مِنْهَا زَحْفًا فَيَقُولُ يَا رَبِّ قَدْ أَخَذَ النَّاسُ الْمَنَازِلَ . قَالَ فَيُقَالُ لَهُ انْطَلِقْ فَادْخُلِ الْجَنَّةَ . قَالَ فَيَذْهَبُ لِيَدْخُلَ فَيَجِدُ النَّاسَ قَدْ أَخَذُوا الْمَنَازِلَ فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ قَدْ أَخَذَ النَّاسُ الْمَنَازِلَ . قَالَ فَيُقَالُ لَهُ أَتَذْكُرُ الزَّمَانَ الَّذِي كُنْتَ فِيهِ فَيَقُولُ نَعَمْ . فَيُقَالُ لَهُ تَمَنَّ . قَالَ فَيَتَمَنَّى فَيُقَالُ لَهُ فَإِنَّ لَكَ مَا تَمَنَّيْتَ وَعَشَرَةَ أَضْعَافِ الدُّنْيَا . قَالَ فَيَقُولُ أَتَسْخَرُ بِي وَأَنْتَ الْمَلِكُ " . قَالَ فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২৫৯৬. হান্নাদ (রাহঃ) ...... আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ জাহান্নাম থেকে শেষ যে ব্যক্তিটি বের হবে আমি তাকে জানি। সেই ব্যক্তি তা থেকে নিতম্বের উপর ভর দিয়ে হেঁচড়িয়ে বের হবে। সে বলবঃ হে পরওয়ারদিগার! লোকেরা তো স্থান নিয়ে নিয়েছে?

নবী (ﷺ) বলেন, তাকে বলা হবেঃ জান্নাতের দিকে যাও, জান্নাতে গিয়ে দাখিল হও। এরপর লোকটি সেখানে দাখিল হবে যাবে। সে দেখতে পাবে লোকেরা আবাসসমূহ গ্রহণ করে নিয়েছে। সে ফিরে আসবে। বলবেঃ হে পরওয়ারদিগার, লোকেরা তো আবাস গ্রহণ করে নিয়েছে।

নবী (ﷺ) বলেনঃ তাকে বলা হবে, যে কাল অতিবাহিত করে এসেছ তার কথা মনে পড়ে কি? সে বলবেঃ অবশ্যই। তাকে বলা হবেঃ তুমি (কি) আশা কর বল।

লোকটি তার আশা প্রকাশ করে বলতে থাকবে। তখন তাকে বলা হবেঃ যা যা আশা করেছ সবই তোমাকে দেওয়া হল। এর সঙ্গে আরো (দেওয়া গেল) দুনিয়ার দশগুণ। লোকটি বলবেঃ আপনি রাজাধিরাজ হওয়া সত্ত্বেও আমার সঙ্গে উপহাস করছেন!

বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বলেনঃ এখানে আমি রাসুল (ﷺ) কে হাসতে দেখলাম। এমনকি তাঁর দাঁত ভেসে উঠল। - ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম
2596

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي لأَعْرِفُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنَ النَّارِ وَآخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولاً الْجَنَّةَ يُؤْتَى بِرَجُلٍ فَيَقُولُ سَلُوا عَنْ صِغَارِ ذُنُوبِهِ وَاخْبَئُوا كِبَارَهَا . فَيُقَالُ لَهُ عَمِلْتَ كَذَا وَكَذَا يَوْمَ كَذَا وَكَذَا عَمِلْتَ كَذَا وَكَذَا فِي يَوْمِ كَذَا وَكَذَا . قَالَ فَيُقَالُ لَهُ فَإِنَّ لَكَ مَكَانَ كُلِّ سَيِّئَةٍ حَسَنَةً . قَالَ فَيَقُولُ يَا رَبِّ لَقَدْ عَمِلْتُ أَشْيَاءَ مَا أَرَاهَا هَا هُنَا " . قَالَ فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَضْحَكُ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু যার গিফারী (রাঃ)

২৫৯৭. হান্নাদ (রাহঃ) ...... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে লোকটি সব শেষে জাহান্নাম থেকে বের হবে এবং সবার পরে জান্নাতে দাখিল হবে সেই লোকটিকে আমি অবশ্যই জানি। এক ব্যক্তিকে আনা হবে। আল্লাহ্ তাআলা (ফিরিশতাদের) বলবেনঃ এর ছোট ছোট গুনাহর কথা জিজ্ঞাসা কর আর বড় বড় গুনাহগুলো লুকিয়ে রাখ। এরপর তাকে বলা হবেঃ অমুক অমুক দিনে অমুক অমুক গুনাহ্ করেছিলে? অমুক অমুক দিনে অমুক অমুক গুনাহ্ করেছিলে? রাবী বলেনঃ (সব স্বীকার করে নেয়ার পর) তাকে বলা হবেঃ এক একটি বদীর স্থলে তোমাকে নেকী দেওয়া হবে। লোকটি বলবেঃ হে রব! আমি আরো (বদ) কাজ করেছিলাম। সেগুলো তো এখানে দেখছি না! বর্ণনাকারী বলেনঃ এ সময় রাসূলুল্লাহ্ (ﷺ)-কে হেসে উঠতে দেখলাম। এমন কি তাঁর দাঁত পর্যন্ত ভেসে উঠল। - মুসলিম

2597

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُعَذَّبُ نَاسٌ مِنْ أَهْلِ التَّوْحِيدِ فِي النَّارِ حَتَّى يَكُونُوا فِيهَا حُمَمًا ثُمَّ تُدْرِكُهُمُ الرَّحْمَةُ فَيُخْرَجُونَ وَيُطْرَحُونَ عَلَى أَبْوَابِ الْجَنَّةِ . قَالَ فَيَرُشُّ عَلَيْهِمْ أَهْلُ الْجَنَّةِ الْمَاءَ فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْغُثَاءُ فِي حِمَالَةِ السَّيْلِ ثُمَّ يَدْخُلُونَ الْجَنَّةَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَابِرٍ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২৫৯৮. হান্নাদ (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তাওহীদপন্থী কিছু লোককে (আমলের কুতাহীর কারণে) জাহান্নামে (সাময়িক) শাস্তি দেওয়া হবে। এমনকি তারা তাতে বিদগ্ধ অঙ্গার হয়ে যাবে। এরপর আল্লাহর তাদের উপর নেমে আসবে। ফলে তাদের বের করা হবে এবং জান্নাতের দরজায় পৌঁছে দেওয়া হবে। জান্নাতবাসীগণ তাদের উপর পানি ছিটাবেন। এতে তারা এমনভাবে সতেজ হয়ে উঠবে যেমন শস্য-অংকুর স্রোতবাহিত পলিতে সতেজ হয়ে উঠে। তারপর তারা জান্নাতে প্রবেশ করবে।

হাদীসটি হাসান-সহীহ। জাবির (রাযিঃ) থেকে এটি অন্য সূত্রেও বর্ণিত আছে।
2598

حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " يُخْرَجُ مِنَ النَّارِ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنَ الإِيمَانِ " . قَالَ أَبُو سَعِيدٍ فَمَنْ شَكَّ فَلْيَقْرَأْ: (إِنَّ اللَّهَ لاَ يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ) . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৫৯৯. সালামা ইবনে শাবীব (রাহঃ) ..... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ যার অন্তরে অণু পরিমাণ ঈমানও আছে তাকেও জাহান্নাম থেকে বের করে আনা হবে। আবু সাঈদ (রাযিঃ) বলেনঃ কারো সন্দেহ হলে সে যেন এই আয়াতটি তিলাওয়াত করেঃ إِنَّ اللَّهَ لاَ يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ’আল্লাহ্ অনু পরিমাণও জুলুম করেন না... (নিসা ৪ঃ ৪০)। - বুখারি ও মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
2599

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي ابْنُ أَنْعُمَ، عَنْ أَبِي عُثْمَانَ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ رَجُلَيْنِ مِمَّنْ دَخَلَ النَّارَ اشْتَدَّ صِيَاحُهُمَا فَقَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ أَخْرِجُوهُمَا . فَلَمَّا أُخْرِجَا قَالَ لَهُمَا لأَىِّ شَيْءٍ اشْتَدَّ صِيَاحُكُمَا قَالاَ فَعَلْنَا ذَلِكَ لِتَرْحَمَنَا . قَالَ إِنَّ رَحْمَتِي لَكُمَا أَنْ تَنْطَلِقَا فَتُلْقِيَا أَنْفُسَكُمَا حَيْثُ كُنْتُمَا مِنَ النَّارِ . فَيَنْطَلِقَانِ فَيُلْقِي أَحَدُهُمَا نَفْسَهُ فَيَجْعَلُهَا عَلَيْهِ بَرْدًا وَسَلاَمًا وَيَقُومُ الآخَرُ فَلاَ يُلْقِي نَفْسَهُ فَيَقُولُ لَهُ الرَّبُّ عَزَّ وَجَلَّ مَا مَنَعَكَ أَنْ تُلْقِيَ نَفْسَكَ كَمَا أَلْقَى صَاحِبُكَ فَيَقُولُ يَا رَبِّ إِنِّي لأَرْجُو أَنْ لاَ تُعِيدَنِي فِيهَا بَعْدَ مَا أَخْرَجْتَنِي . فَيَقُولُ لَهُ الرَّبُّ لَكَ رَجَاؤُكَ . فَيَدْخُلاَنِ جَمِيعًا الْجَنَّةَ بِرَحْمَةِ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى إِسْنَادُ هَذَا الْحَدِيثِ ضَعِيفٌ لأَنَّهُ عَنْ رِشْدِينَ بْنِ سَعْدٍ . وَرِشْدِينُ بْنُ سَعْدٍ هُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ عَنِ ابْنِ أَنْعُمَ وَهُوَ الإِفْرِيقِيُّ وَالإِفْرِيقِيُّ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৬০০. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ জাহান্নামে প্রবেশকারী দুই ব্যক্তি ভীষণভাবে চিৎকার করতে থাকবে। মহান পরওয়ারদিগার বলবেনঃ এদের দুই জনকে বের করে আনা হবে তিনি তাদের বলবেনঃ এত ভীষণভাবে চিৎকার করছিলে কেন? তার বলবেঃ আপনার রহমত পেতে আমরা এরূপ করেছিলাম।

তিনি বলবেনঃ তোমাদের জন্য আমার রহমত হল, তোমরা চলে যাও, জাহান্নামের যে স্থানে তোমরা ছিলে সেস্থানে নিজেদেরকে গিয়ে নিক্ষেপ কর। তারা উভয়েই সেদিকে যাত্রা করবে। তাদের একজন নিজেকে সেখানে নিক্ষেপ করবে। কিন্তু আল্লাহ্ তাআলা জাহান্নাম অগ্নিকে তার জন্য শাস্তিদায়ক শীতল বানিয়ে দিবেন। অপরজন দাঁড়িয়ে থাকবে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবে না। মহান পরওয়ারদিগার তাকে বলবেনঃ তোমার সঙ্গী যেভাবে নিজেকে সেখানে নিক্ষেপ করেছে সেভাবে নিজেকে নিক্ষেপ করা থেকে তোমাকে কিসে বিরত রাখল? সে বলবেঃ হে রব! আমি আশা করি আপনি তা থেকে আমাকে বের করে আনার পর পুনর্বার আর তাতে নিয়ে যাবেন না। মহান পরওয়ারদিগার বলবেনঃ তোমার আশা পূরণ করা হল। এরপর আল্লাহর রহমতে উভয়কে জান্নাতে দাখিল করে দেওয়া হবে।

(আবু ঈসা বলেন) হাদীসটির সনদ যঈফ। কেননা এটি রিশদীন ইবনে সা’দ থেকে বর্ণিত। হাদীস বিশেষজ্ঞগণের মতে রিশদীন ইবনে সা’দ যঈফ, এর আরেক রাবী হলেন ইবনে নু’অম (রাহঃ)। ইনি আফরীকী। হাদীস বিশেষজ্ঞগণের মতে আফরীকী-ও যঈফ।
2600

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ ذَكْوَانَ، عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَيَخْرُجَنَّ قَوْمٌ مِنْ أُمَّتِي مِنَ النَّارِ بِشَفَاعَتِي يُسَمَّوْنَ الْجَهَنَّمِيُّونَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ اسْمُهُ عِمْرَانُ بْنُ تَيْمٍ وَيُقَالُ ابْنُ مِلْحَانَ .

Narrator: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

২৬০১. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার উম্মতের এক সম্প্রদায়কে আমার সুপারিশে জাহান্নাম থেকে বের করে আনা হবে। তাদের ’‘জাহান্নামীয়্যূন’’ বলে আখ্যায়িত করা হবে। - ইবনে মাজাহ, বুখারি

হাদীসটি হাসান-সহীহ। আবু রাজা উতারিদী (রাহঃ)-এর নাম হল ইমরান ইবনে তায়ম। তাকে ইবনে মিলাহানও বলা হয়।
2601

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا رَأَيْتُ مِثْلَ النَّارِ نَامَ هَارِبُهَا وَلاَ مِثْلَ الْجَنَّةِ نَامَ طَالِبُهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ عُبَيْدِ اللَّهِ . وَيَحْيَى بْنُ عُبَيْدِ اللَّهِ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ تَكَلَّمَ فِيهِ شُعْبَةُ وَيَحْيَى بْنُ عُبَيْدِ اللَّهِ هُوَ ابْنُ مَوْهَبٍ وَهُوَ مَدَنِيٌّ .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

২৬০২. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ জাহান্নামের মত এমন কিছু দেখিনি যে এর থেকে আত্মরক্ষাকারী এমন ঘুমিয়ে থাকে আবার জান্নাতের মত এমন কিছু দেখিনি যে, এর অভিলাষী এমনভাবে ঘুমিয়ে থাকে।

ইয়াহয়া ইবনে উবাইদুল্লাহ্ (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবেই কেবল এই হাদীসকে আমরা জানি। হাদীসবিদগণের মতে ইয়াহয়া ইবনে উবাইদুল্লাহ্ যঈফ। শু’বা (রাহঃ) তার সমালোচনা করেছেন।

অধিকাংশ জাহান্নামবাসী হল মহিলা।

بَابُ مَا جَاءَ أَنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ النِّسَاءُ

2602

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ " .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৬০৩. আহমদ ইবনে মানী’ (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ জান্নাতের দিকে আমি আগ্রহভরে তাকালাম, দরিদ্র জনদেরকেই আমি এর অধিকাংশ অধিবাসী বলে দেখতে পেলাম এবং জাহান্নামের দিকে তাকালাম। মহিলাগণকেই এর অধিকাংশ অধিকাংশ অধিবাসী বলে দেখতে পেলাম। - বুখারি ও মুসলিম

2603

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالُوا حَدَّثَنَا عَوْفٌ، هُوَ ابْنُ أَبِي جَمِيلَةَ عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ وَاطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَكَذَا يَقُولُ عَوْفٌ عَنْ أَبِي رَجَاءٍ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَيَقُولُ أَيُّوبُ عَنْ أَبِي رَجَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ وَكِلاَ الإِسْنَادَيْنِ لَيْسَ فِيهِمَا مَقَالٌ وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ أَبُو رَجَاءٍ سَمِعَ مِنْهُمَا جَمِيعًا وَقَدْ رَوَى غَيْرُ عَوْفٍ أَيْضًا هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي رَجَاءٍ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ .

Narrator: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

২৬০৪. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি জাহান্নামের দিকে তাকালাম, এর অধিকাংশ অধিবাসী দেখলাম মহিলা। জান্নাতের দিকে তাকালাম, এর অধিকাংশ অধিবাসী দেখলাম দরিদ্র ব্যক্তিগণ।

হাদীসটি হাসান-সহীহ। আবু রাজা- ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) সূত্রে আওফ (রাহঃ) আর আবু রাজা- ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে আইয়ুব (রাহঃ) এইরূপই রিওয়ায়াত করেছেন। এই উভয় সনদ সম্পর্কেই কোন বিতর্ক নেই। আবু রাজা (রাহঃ) উভয়ের নিকট থেকেই হাদীসটি শুনেছেন বলে সম্ভাবনা আছে। আবু রাজা- ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) সূত্রে আওফ ছাড়া অন্যরাও হাদীসটি রিওয়ায়াত করেছেন।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

بَابٌ

2604

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ فِي إِخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ .

Narrator: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

২৬০৫. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... নু’মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জাহান্নামবাসীদের মধ্যে সবচে’ সহজতর শাস্তি হল সেই ব্যক্তির যার দুই পায়ের তালুর নীচে দুটো জ্বলন্ত অঙ্গার রেখে দেওয়া হবে আর সেই কারণে তার মাথার মগজ টগবগ করে ফুটতে থাকবে। - বুখারী ও মুসলিম

হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবু হুরায়রা, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ও আবু সাঈদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
2605

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ الْخُزَاعِيَّ، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ كُلُّ ضَعِيفٍ مُتَضَعِّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُتَكَبِّرٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

Narrator: হযরত হারিছা ইবনু ওয়াহব (রাঃ)

২৬০৬. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... হারিছা ইবনে ওয়াহব খুযাঈ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আমি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে খবর দিব? তারা হল, প্রত্যেক সেই ব্যক্তি যে দুর্বল বলে মনে করা হয় কিন্তু সে যদি আল্লাহর উপর কোন বিষয়ে কসম খায়, তবে আল্লাহ্ তাআলা অবশ্যই তার কসম পূরণ করেন। শোন, জাহান্নামবাসী সম্পর্কে তোমাদের খবর দিব কি? তারা হল প্রত্যেক সেই ব্যক্তি যে কটুভাষী, কৃপণ ও অহঙ্কারী। - ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।