أبواب الجنائز عن رسول الله ﷺ

১০. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

অধ্যায় ১০ · ১১৫ টি হাদীস

রোগ ভোগের সাওয়াব।

باب مَا جَاءَ فِي ثَوَابِ الْمَرِيضِ

৯৬৫

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يُصِيبُ الْمُؤْمِنَ شَوْكَةٌ فَمَا فَوْقَهَا إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً " . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَأَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي أُمَامَةَ وَأَبِي سَعِيدٍ وَأَنَسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَسَدِ بْنِ كُرْزٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ أَزْهَرَ وَأَبِي مُوسَى . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯৬৮. হান্নাদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কোন মু’মিন যদি একটি কাঁটা বা এর চেয়েও ক্ষুদ্র কিছুতে আক্রান্ত হয় তবে আল্লাহ্ তাকে এর বিনিময়ে তার একটি দরজা বাড়িয়ে দেন ও একটি গুনাহ মাফ করে দেন। - মুসলিম, বুখারি

এই বিষয়ে সা’দ ইবনে আবী ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জারবানহ, আবু হুরায়রা, আবু উমামা, আবু সাঈদ, আনাস, আব্দুল্লাহ ইবনে আমর, আসাদ ইবনে কুরয, জাবির, আব্দুর রহমান ইবনে আযহাব ও আবু মুসা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
৯৬৬

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ شَيْءٍ يُصِيبُ الْمُؤْمِنَ مِنْ نَصَبٍ وَلاَ حَزَنٍ وَلاَ وَصَبٍ حَتَّى الْهَمُّ يَهُمُّهُ إِلاَّ يُكَفِّرُ اللَّهُ بِهِ عَنْهُ سَيِّئَاتِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ فِي هَذَا الْبَابِ . قَالَ وَسَمِعْتُ الْجَارُودَ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا يَقُولُ لَمْ يُسْمَعْ فِي الْهَمِّ أَنَّهُ يَكُونُ كَفَّارَةً إِلاَّ فِي هَذَا الْحَدِيثِ . قَالَ وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৯৬৯. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ....... আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুঃখ-কষ্ট, চিন্তা ও রোগ যা কিছুই একজন মু’মিনের হোক না কেন এমন কি কোন দুশ্চিন্তাও তাকে আক্রান্ত করে তবে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার গুনাহসমূহ মাফ করে দেন। - মুসলিম, বুখারি

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই বিষয়ে এই হাদীস হাসান। তিনি বলেন, আমি জারূদ (রাহঃ) কে বলতে শুনেছি যে, তিনি ওয়াকী থেকে শুনেছেন। তিনি বলেছেন, দুঃশ্চিন্তাও যে গুনাহর জন্য কাফফারা হয় এই বিষয়ে এই হাদীসটি ছাড়া অন্য কোন রিওয়ায়াত তিনি শুনেন নি। কেউ কেই এই রিওয়ায়াতকে আতা ইবনে ইয়াসার আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।

রোগীর খোঁজ-খবর নেয়া।

باب مَا جَاءَ فِي عِيَادَةِ الْمَرِيضِ

৯৬৭

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْمُسْلِمَ إِذَا عَادَ أَخَاهُ الْمُسْلِمَ لَمْ يَزَلْ فِي خُرْفَةِ الْجَنَّةِ " . وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَبِي مُوسَى وَالْبَرَاءِ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ثَوْبَانَ حَدِيثٌ حَسَنٌ . وَرَوَى أَبُو غِفَارٍ وَعَاصِمٌ الأَحْوَلُ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي قِلاَبَةَ عَنْ أَبِي الأَشْعَثِ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ ثَوْبَانَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ مَنْ رَوَى هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الأَشْعَثِ عَنْ أَبِي أَسْمَاءَ فَهُوَ أَصَحُّ . قَالَ مُحَمَّدٌ وَأَحَادِيثُ أَبِي قِلاَبَةَ إِنَّمَا هِيَ عَنْ أَبِي أَسْمَاءَ إِلاَّ هَذَا الْحَدِيثَ فَهُوَ عِنْدِي عَنْ أَبِي الأَشْعَثِ عَنْ أَبِي أَسْمَاءَ .

বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)

৯৭০. হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ....... ছাওবান (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন মুসলিম তার কোন রোগী মুসলিম ভাইকে দেখতে গেলে সে ততক্ষণ যেন জান্নাতের খুরমা বাগানে অবস্থান করে। - মুসলিম

এই বিষয়ে আলী, আবু মুসা, বারা, আবু হুরায়রা, আনাস ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ছাওবান (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। আবু গিফার ও আসিম আল- আহওয়াল (রাযিঃ) এর হাদীস আবু কিলাবা-আবুল আশআছ-আবু আসমা- ছাওবান সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তিনি বলেন আমি মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) কে বলতে শুনেছি যে, এ হাদীস যারা আবুল আশআছ আবু আসমা সূত্রে বর্ণনা করেছেন, তাদের সনদটি অধিকতর সহীহ। মুহাম্মাদ বুখারী (রাহঃ) আরো বলেন, এই হাদীস ছাড়া আবু কিলাবা-এর রিওয়ায়াতটি সাধারণত: আবু আসমা (রাহঃ) থেকেই বর্ণিত। কিন্তু এই হাদীসটি আমার কাছে আবুল আশআছ (রাহঃ) এর মাধ্যমে আবু আসমা থেকে এসেছে।
৯৬৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَزِيرٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الأَشْعَثِ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . وَزَادَ فِيهِ قِيلَ مَا خُرْفَةُ الْجَنَّةِ قَالَ " جَنَاهَا " .
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ خَالِدٍ . وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِي الأَشْعَثِ . قَالَ أَبُو عِيسَى وَرَوَاهُ بَعْضُهُمْ عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ وَلَمْ يَرْفَعْهُ .

বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)

৯৭১. মুহাম্মাদ ইবনুল ওয়াযীর ওয়াসিতী (রাহঃ) ...... ছাওবান (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে। তবে এতে আরো আছে, তাকে জিজ্ঞাসা করা হল যে, খুরফাতুল জান্নাত কি? তিনি বললেন, এ হলো জান্নাতের কুড়ানো ফল। - মুসলিম

আহমাদ ইবনে আব্দা আয যাববী (রাহঃ) ছাওবান (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে খালিদ (রাযিঃ) এর রিওয়ায়াত (৯৬৯ নং) এর অনুরূপ বর্ণিত আছে। কিন্তু এই সনদে আবুল আশআছ এর উল্লেখ নাই। কেউ কেউ এই হাদীসকে হান্নাদ ইবনে যায়দ (রাহঃ) থেকে বর্ণিত করেছেন। কিন্তু তারা মারফুরূপে উল্লেখ করেন নি।
৯৬৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ ثُوَيْرٍ، هُوَ ابْنُ أَبِي فَاخِتَةَ عَنْ أَبِيهِ، قَالَ أَخَذَ عَلِيٌّ بِيَدِي قَالَ انْطَلِقْ بِنَا إِلَى الْحَسَنِ نَعُودُهُ . فَوَجَدْنَا عِنْدَهُ أَبَا مُوسَى فَقَالَ عَلِيٌّ عَلَيْهِ السَّلاَمُ أَعَائِدًا جِئْتَ يَا أَبَا مُوسَى أَمْ زَائِرًا فَقَالَ لاَ بَلْ عَائِدًا . فَقَالَ عَلِيٌّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا غُدْوَةً إِلاَّ صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ وَإِنْ عَادَهُ عَشِيَّةً إِلاَّ صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَقَدْ رُوِيَ عَنْ عَلِيٍّ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ مِنْهُمْ مَنْ وَقَفَهُ وَلَمْ يَرْفَعْهُ . وَأَبُو فَاخِتَةَ اسْمُهُ سَعِيدُ بْنُ عِلاَقَةَ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৯৭২. আহমাদ ইবনে মানী (রাহঃ) ....... ছুওয়ার তৎপিতা আবু ফাখেতা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আলী (রাযিঃ) আমার হাত ধরে বললেন, আমার সঙ্গে চল, হুসাইন অসুস্থ, তাকে দেখে আসি। আমরা গিয়ে তাঁর কাছে আবু মুসা (রাযিঃ)-কেও পেলাম, আলী (রাযিঃ) বললেন, আবু মুসা, রোগী-দর্শনের উদ্দেশ্যে এসেছিলেন না এমনি বেড়াতে এসেছেন? তিনি বললেন, না, রোগী দেখার নিয়তে এসেছি। আলী (রাযিঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, কোন মুসলিম যদি কোন মুসলিম রোগীকে দেখতে যায় তবে সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফিরিশতা দুআ করেন। আর যদি সন্ধ্যার সময় কোন মুসলিম রোগীকে দেখতে যায় তবে তার জন্য ভোর পর্যন্ত সত্তর হাজার ফিরিশতা দুআ করেন। আর তার জন্য জান্নাতে একটি ফলের বাগান হবে।

ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, এই হাদীসটি গারীব ও হাসান। আলী (রাযিঃ) থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে। এর মধ্যে কেউ কেউ তো এটিকে মারফু না করে মাউকুফরূপে বর্ণনা করেছেন। রাবী আবু ফাখেতা-এর নাম হলো সাঈদ ইবনে ইলাকা।

মৃত্যু কামনার প্রতি নিষেধাজ্ঞা।

باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنِ التَّمَنِّي، لِلْمَوْتِ

৯৭০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ بْنِ مُضَرِّبٍ، قَالَ دَخَلْتُ عَلَى خَبَّابٍ وَقَدِ اكْتَوَى فِي بَطْنِهِ فَقَالَ مَا أَعْلَمُ أَحَدًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم لَقِيَ مِنَ الْبَلاَءِ مَا لَقِيتُ لَقَدْ كُنْتُ وَمَا أَجِدُ دِرْهَمًا عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَفِي نَاحِيَةٍ مِنْ بَيْتِي أَرْبَعُونَ أَلْفًا وَلَوْلاَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَانَا - أَوْ نَهَى - أَنْ نَتَمَنَّى الْمَوْتَ لَتَمَنَّيْتُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ خَبَّابٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
وَقَدْ رُوِيَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ لِضُرٍّ نَزَلَ بِهِ وَلْيَقُلِ اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي ."

বর্ণনাকারী: খাব্বাব (রাঃ)

৯৭৩. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ....... হারিছা ইবনে মুয়ারবিন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি খাব্বাব (রাযিঃ) এর নিকট উপস্থিত হলাম তাঁর পেটে তখন (আগুন দিয়ে) দাগ দেওয়া হয়েছিল। তিনি বললেন, জানি না, নবী (ﷺ) এর কোন সাহাবী এত বিপদের সম্মুখীন হয়েছেন কিনা যত বিপদ ও কষ্টের সম্মুখীন আমি হয়েছি। রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে একটি দিরহামও সংগ্রহ করতে পারতাম না আর এখন আমার ঘরের কোণে চল্লিশ হাজার দিরহাম পড়ে আছে। (আমার মগযে এত কষ্ট হচ্ছে যে,) রাসূলুল্লাহ (ﷺ) যদি মৃত্যু কামনা করতে আমাদেরকে নিষেধ না করতেন তবে অবশ্যই মৃত্যু কামনা করতাম।

এ বিষয়ে আবু হুরায়রা আনাস ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন খাব্বাব বর্ণিত হাদীসটি হাসান সহীহ।

আনাস ইবনে মালিক (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, কোন দুঃখ-কষ্ট আপতিত হওয়ার কারণে কল্যাণকর হয় তবে আমাকে জীবিত রাখ আর মৃত্যু যদি আমার জন্য কল্যাণকর হয় তবে আমাকে মৃত্যু দান কর। - ইবনে মাজাহ,, বুখারি, মুসলিম
৯৭১

حَدَّثَنَا بِذَلِكَ عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذَلِكَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৯৭১. আলী ইবনে হুজর (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) সূত্রে বর্ণিত হয়েছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

অসুস্থ ব্যক্তির জন্য ঝাড়-ফুক করা।

باب مَا جَاءَ فِي التَّعَوُّذِ لِلْمَرِيضِ

৯৭২

حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الْبَصْرِيُّ الصَّوَّافُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ جِبْرِيلَ، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا مُحَمَّدُ اشْتَكَيْتَ قَالَ " نَعَمْ " . قَالَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ وَعَيْنِ حَاسِدٍ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ وَاللَّهُ يَشْفِيكَ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৯৭৪. বিশর ইবনে হিলাল আস সাওওয়াফ আল- বসরী (রাহঃ) ...... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, জিবরাঈল (আলাইহি ওয়াসাল্লাম) নবী (ﷺ) এর কাছে এসে বললেন, হে মুহাম্মাদ! আপনি কি অসুস্থ? তিনি বললেন, হ্যাঁ। জিবরাঈল তখন পাঠ করলেনঃ

بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ وَعَيْنِ حَاسِدٍ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ وَاللَّهُ يَشْفِيكَ

আল্লাহর নামে আমি আপনাকে ফুঁক দিচ্ছি ঐ সব কিছু থেকে যা আপনাকে কষ্ট দেয়। সকল অনিষ্ঠকর প্রাণী থেকে এবং সকল কুদৃষ্টি থেকে। আল্লাহর নামে আমি আপনাকে ফুঁক দিচ্ছি। আর আল্লাহই আপনাকে শিফা দান করবেন। - ইবনে মাজাহ, মুসলিম
৯৭৩

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ دَخَلْتُ أَنَا وَثَابِتٌ الْبُنَانِيُّ، عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَقَالَ ثَابِتٌ يَا أَبَا حَمْزَةَ اشْتَكَيْتُ . فَقَالَ أَنَسٌ أَفَلاَ أَرْقِيكَ بِرُقْيَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بَلَى . قَالَ " اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَسَأَلْتُ أَبَا زُرْعَةَ عَنْ هَذَا الْحَدِيثِ فَقُلْتُ لَهُ رِوَايَةُ عَبْدِ الْعَزِيزِ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ أَصَحُّ أَوْ حَدِيثُ عَبْدِ الْعَزِيزِ عَنْ أَنَسٍ قَالَ كِلاَهُمَا صَحِيحٌ . وَرَوَى عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ وَعَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৯৭৫. কুতায়রা (রাযিঃ) ...... আব্দুল আযীয ইবনে সুহায়ব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ছাবিত আল-বুনানী এবং আমি একদিন আনাস (রাযিঃ) এর কাছে গেলাম। ছাবিত বললেন, হে আবু হামযা, আমি অসুস্থবোধ করছি। আনাস (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যে দুআ পড়ে ঝাড়তেন আমি কি তোমাকে সেইভাবে ঝেড়ে দিব? তিনি বললেন, জি, হ্যাঁ। আনাস (রাযিঃ) বললেনঃ

اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

হে আল্লাহ, সকল মানুষের রব, ক্লেশ বিতাড়ণকারী, শিফা দিন, আপনিই তো শিফা দানকারী, আপনি ছাড়া তো কেউ শিফা দানকারী নাই। এমনভাবে শিফা দান করুন যে তা যেন কোন রোগকে না ছাড়ে। - বুখারি

এই বিষয়ে আনাস ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, আবু সাঈদ বর্ণিত হাদীসটি হাসান সহীহ। তিনি বলেন, আর আমি আবু যুরআ (রাহঃ) কে এই হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। আব্দুল আযীয আবু নযরা আবু সাঈদ (রাযিঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতটির অধিক সহীহ্ না আব্দুল আযীয - আনাস (রাযিঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি অধিক সহীহ? তিনি বলেন, এই উভয় রিওয়ায়াই সহীহ। আমাকে আব্দুস সামাদ ইবনে আব্দুল ওয়ারিছ (রাহঃ) তৎপিতা আব্দুল ওয়ারিছ থেকে আনাস (রাযিঃ) সূত্রে এই হাদীস বর্ণনা করেছেন।

অসিয়্যাত করতে উৎসাহিত করা।

باب مَا جَاءَ فِي الْحَثِّ عَلَى الْوَصِيَّةِ

৯৭৪

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ يَبِيتُ لَيْلَتَيْنِ وَلَهُ شَيْءٌ يُوصِي فِيهِ إِلاَّ وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ أَبِي أَوْفَى . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৯৭৬. ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন মুসলিমের যদি কিছু ওয়াসিয়্যাত করার থাকে তবে সে যেন ওয়াসিয়্যাত নামা লিপিবদ্ধ করে নিজের কাছে না রেখে দুই রাত্রিও অতিবাহিত না করে। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে ইবনে আবী আওয়া (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, ইবনে উমরের হাদীস হাসান সহীহ।

এক- তৃতীয়াংশ বা এক- চতুর্থাংশ সম্পদের ওয়াসিয়্যাত করা।

باب مَا جَاءَ فِي الْوَصِيَّةِ بِالثُّلُثِ وَالرُّبُعِ

৯৭৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ سَعْدِ بْنِ مَالِكٍ، قَالَ عَادَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا مَرِيضٌ فَقَالَ " أَوْصَيْتَ " . قُلْتُ نَعَمْ . قَالَ " بِكَمْ " . قُلْتُ بِمَالِي كُلِّهِ فِي سَبِيلِ اللَّهِ . قَالَ " فَمَا تَرَكْتَ لِوَلَدِكَ " . قُلْتُ هُمْ أَغْنِيَاءُ بِخَيْرٍ . قَالَ " أَوْصِ بِالْعُشْرِ " . فَمَا زِلْتُ أُنَاقِصُهُ حَتَّى قَالَ " أَوْصِ بِالثُّلُثِ وَالثُّلُثُ كَثِيرٌ " . قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ وَنَحْنُ نَسْتَحِبُّ أَنْ يَنْقُصَ مِنَ الثُّلُثِ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " وَالثُّلُثُ كَثِيرٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَعْدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ وَقَدْ رُوِيَ عَنْهُ " وَالثُّلُثُ كَبِيرٌ " . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ أَنْ يُوصِيَ الرَّجُلُ بِأَكْثَرَ مِنَ الثُّلُثِ وَيَسْتَحِبُّونَ أَنْ يَنْقُصَ مِنَ الثُّلُثِ . قَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ كَانُوا يَسْتَحِبُّونَ فِي الْوَصِيَّةِ الْخُمُسَ دُونَ الرُّبُعِ وَالرُّبُعَ دُونَ الثُّلُثِ وَمَنْ أَوْصَى بِالثُّلُثِ فَلَمْ يَتْرُكْ شَيْئًا وَلاَ يَجُوزُ لَهُ إِلاَّ الثُّلُثُ .

বর্ণনাকারী: সা'দ ইবনে মালিক (রাঃ)

৯৭৭. কুতায়বা (রাহঃ) ...... সা’দ ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি অসুস্থ ছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দেখতে এলেন। তিনি আমাকে বললেন, তুমি কি ওয়াসিয়্যাত করেছ? বললাম, জ্বী, হ্যাঁ। তিনি বললেন, কতটুকু? বললাম, আমার সব মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। তিনি বললেন, তোমার সন্তানদের জন্য কি পরিমাণ রেখেছ? বললাম, তারা বেশী ধনী। তিনি বললেন, এক দশমাংশ ওয়াসিয়্যাত করে যাও। সা’দ বললেন, আমি তা কম মনে করতে লাগলাম, শেষে তিনি বললেন, এক তৃতীয়াংশ ওয়াসিয়্যাত করে যাও। এক তৃতীয়াংশ তো বিরাট। - আবু দাউদ, বুখারি, মুসলিম

আবু আব্দুর রহমান বললেন, এক-তৃতীয়াংশ তো অনেক। এই বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, সা‘দ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। একাধিক সূত্রে এটি বর্ণিত আছে। কোন কোন বর্ণনায় كبير শব্দ কোন কোন বর্ণনায় كثير শব্দের উল্লেখ রয়েছে। আলিমগণ এতদনুসারে আমল করার অভিমত প্রকাশ করেছেন। এক তৃতীয়াংশেরও অধিক ওয়াসিয়্যাত করা তারা জায়েজ মনে করেন না। বরং এক তৃতীয়াংশের কম পরিমাণ ওয়াসিয়্যাত করা তারা মুস্তাহাব বলে মনে করেন। সুফিয়ান ছাওরী বলেনঃ এক চতুর্থাংশের তুলনায় এক পঞ্চমাংশ, এক তৃতীয়াংশের তুলনায় এক চতুর্থাংশ ওয়াসিয়্যাত করা পূর্ববর্তী আলিমগণ মুস্তাহাব বলে মনে করতেন। যে ব্যক্তি এক তৃতীয়াংশ সম্পদ ওয়াসিয়্যাত করল সে তো আর কিছু ছাড়লই না। এক তৃতীয়াংশের অধিক ওয়াসিয়্যাত করা তার জন্য জায়েজ নেই।

রুগ্ন ব্যক্তিকে মৃত্যুর সময় কালিমা শোনানো এবং তার জন্য দুআ করা।

باب مَا جَاءَ فِي تَلْقِينِ الْمَرِيضِ عِنْدَ الْمَوْتِ وَالدُّعَاءِ لَهُ عِنْدَهُ

৯৭৬

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ الْبَصْرِيُّ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ يَحْيَى بْنِ عُمَارَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَقِّنُوا مَوْتَاكُمْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأُمِّ سَلَمَةَ وَعَائِشَةَ وَجَابِرٍ وَسُعْدَى الْمُرِّيَّةِ وَهِيَ امْرَأَةُ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৯৭৮. আবু সালামা ইয়াইইয়া ইবনে খালাফ আল- বসরী (রাহঃ) ...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের মৃত্যুমুখীদের لااله الا الله পড়ে শোনাও। - ইবনে মাজাহ, মুসলিম

এ বিষয়ে আবু হুরায়রা, উম্মে সালামা, আয়িশা, জাবির ও সু’দালমুরীয়া-তালহা ইবনে উবাঈদুল্লাহ (রাযিঃ) এর স্ত্রী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, আবু সাঈদ (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব-সহীহ্।
৯৭৭

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا حَضَرْتُمُ الْمَرِيضَ أَوِ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلاَئِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ " . قَالَتْ فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سَلَمَةَ مَاتَ . قَالَ " فَقُولِي اللَّهُمَّ اغْفِرْ لِي وَلَهُ وَأَعْقِبْنِي مِنْهُ عُقْبَى حَسَنَةً " . قَالَتْ فَقُلْتُ فَأَعْقَبَنِي اللَّهُ مِنْهُ مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى شَقِيقٌ هُوَ ابْنُ سَلَمَةَ أَبُو وَائِلٍ الأَسَدِيُّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُمِّ سَلَمَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ كَانَ يُسْتَحَبُّ أَنْ يُلَقَّنَ الْمَرِيضُ عِنْدَ الْمَوْتِ قَوْلَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا قَالَ ذَلِكَ مَرَّةً فَمَا لَمْ يَتَكَلَّمْ بَعْدَ ذَلِكَ فَلاَ يَنْبَغِي أَنْ يُلَقَّنَ وَلاَ يُكْثَرَ عَلَيْهِ فِي هَذَا . وَرُوِيَ عَنِ ابْنِ الْمُبَارَكِ أَنَّهُ لَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ جَعَلَ رَجُلٌ يُلَقِّنُهُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَكْثَرَ عَلَيْهِ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ إِذَا قُلْتُ مَرَّةً فَأَنَا عَلَى ذَلِكَ مَا لَمْ أَتَكَلَّمْ بِكَلاَمٍ . وَإِنَّمَا مَعْنَى قَوْلِ عَبْدِ اللَّهِ إِنَّمَا أَرَادَ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " مَنْ كَانَ آخِرُ قَوْلِهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ دَخَلَ الْجَنَّةَ " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৯৭৯. হান্নাদ (রাহঃ) ...... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদিগকে বলেছেন, তোমরা কোন অসুস্থ বা মৃত ব্যক্তির কাছে হাযির হলে তার বিষয়ে তোমরা ভাল বলবে। কেননা, তোমরা যা বল ফিরিশতাগণ তদবিষয়ে আমীন বলে থাকেন। উম্মে সালামা (রাযিঃ) বলেন, আবু সালামা (রাযিঃ) এর মৃত্যু হলে আমি নবী (ﷺ) এর কাছে এসে বললাম, ইয়া রাসুলাল্লাহ! (আমার স্বামী) আবু সালামা তো ইন্‌তিকাল করেছেন। তিনি বললেন, তুমি বল, হে আল্লাহ আপনি আমাকে এবং তাকে মাফ করে দিন এবং তার পরে আমাকে এর চাইতে উত্তম প্রতিদান দিন। উম্মে সালামা (রাযিঃ) বলেন, পরে আমি বুঝতে পারলাম যে, তার পরবর্তীতে আমাকে আল্লাহ তাআলা তার চাইতে উত্তম ব্যক্তি দান করেছেন। তিনি হলেন স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ)। - ইবনে মাজাহ, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, শকীক হচ্ছেন ইবনে সালামা আবু ওয়ায়েল আসাদী। ইমাম আবু ঈসা (রাযিঃ) আরো বলেন, উম্মে সালামা বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। রোগীকে ইন্‌তিকালের সময় লা-ইলাহা ইল্লাল্লাহু-এর তালকীন করা মুস্তাহাব। কতক আলিম বলেন, যদি একবার সে এই কালিমা বলে নেয় তবে পরে অন্য কথা না বললে তাকে পুনরায় তালকীন করা সমীচীন নয় এবং এই বিষয়ে তাকে বার বার চাপ দেওয়া ঠিক নয়। ইবনে মুবারক (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তাঁর মৃত্যুর সময় উপস্থিত হলে জনৈক ব্যক্তি তাকে লা-ইলাহা ইল্লাল্লাহ-এর তালকীন করতে থাকে এবং তাকে বার বার এই বিষয়ে তাকিদ করতে থাকে। তখন তিনি বললেন, আমি যখন একবার তা বলেছি তখন পরে অন্য কথা না বলা পর্যন্ত তো আমি এই কথাতেই আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক (রাহঃ) এর এই কথার মর্ম হল তাই যা নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, যার শেষ কথা হবে লা-ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে।

মৃত্যুর সময় কষ্ট হওয়া।

باب مَا جَاءَ فِي التَّشْدِيدِ عِنْدَ الْمَوْتِ

৯৭৮

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُوسَى بْنِ سَرْجِسَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ بِالْمَوْتِ وَعِنْدَهُ قَدَحٌ فِيهِ مَاءٌ وَهُوَ يُدْخِلُ يَدَهُ فِي الْقَدَحِ ثُمَّ يَمْسَحُ وَجْهَهُ بِالْمَاءِ ثُمَّ يَقُولُ " اللَّهُمَّ أَعِنِّي عَلَى غَمَرَاتِ الْمَوْتِ " . أَوْ " سَكَرَاتِ الْمَوْتِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯৮০. কুতায়বা (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে মৃত্যুকাতর অবস্থায় দেখেছি। তাঁর কাছে একটি পানি ভর্তি পেয়ালা ছিল, তিনি সেই পেয়ালাতে তাঁর হাত ঢুকাচ্ছিলেন পরে পানি নিয়ে তাঁর চেহারায় তা মুছছিলেন। অনন্তর বলছিলেন, হে আল্লাহ, মৃত্যু কষ্টে ও মৃত্যু যন্ত্রণা লাঘবে আমাকে সাহায্য করুন। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি গারীব।
৯৭৯

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ إِسْمَاعِيلَ الْحَلَبِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا أَغْبِطُ أَحَدًا بِهَوْنِ مَوْتٍ بَعْدَ الَّذِي رَأَيْتُ مِنْ شِدَّةِ مَوْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ سَأَلْتُ أَبَا زُرْعَةَ عَنْ هَذَا الْحَدِيثِ وَقُلْتُ لَهُ مَنْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْعَلاَءِ فَقَالَ هُوَ ابْنُ الْعَلاَءِ بْنِ اللَّجْلاَجِ . وَإِنَّمَا عَرَّفَهُ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯৮১. হাসান ইবনুস সাববাহ আল-বাগদাদী (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, মৃত্যুর সময় রাসূলুল্লাহ (ﷺ) এর যে কষ্ট হতে দেখেছি এরপর কারো মৃত্যুর সময় আসান হতে দেখতে আমার আর কোন ঈর্ষা হয় না। - বুখারি

রাবী বলেন, আমি এই হাদীস সম্পর্কে আবু যুরআ (রাহঃ) কে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিলাম, রাবী আব্দুর রহমান ইবনুল আলা কে? তিনি বললেন, ইনি হলেন আলা ইবনুল লাজলাজ। তাঁকে এইরূপেই আমরা জানি।
৯৮০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ، قَالَ حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا حُسَامُ بْنُ الْمِصَكِّ، قَالَ حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا وَلاَ أُحِبُّ مَوْتًا كَمَوْتِ الْحِمَارِ ‏"‏ ‏.‏ قِيلَ وَمَا مَوْتُ الْحِمَارِ قَالَ ‏"‏ مَوْتُ الْفَجْأَةِ ‏"‏ ‏.‏*

*قال د. بشار عواد في تحقيقه للسنن (2/300) : "هذا الحديث ليس من سنن الترمذي قطعا، إذ لم نجد له أصلاً في النسخ الْمخطوطة ولا الشروح، وإنما جاء في طبعة بولاق، وعنها متن عارضة الأحوذي.
وأيضا: فإن الْمزي لم يذكر هذا الحديث في "التحفة" ولا استدركه عليه الْمستدركون كالحافظين العراقي، وابن حَجَر.
وأيضا: فإن الهيثمي ذكر الحديث في "مجمع الزوائد" (2/323) ونسبه إلى الطبراني، وهو عنده كذلك في "الكبير" (10049) وفي "الأوسط" (5898) ، والله الْموفق للصواب". انتهى.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৯৮০। আহমাদ ইবনে হাসান....... আলকামা (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, অবশ্যই মুমিনের আত্মা (মৃত্যুর সময়) ঘামের সাথে বের হয়, আমি গাধার মত মৃত্যুকে পছন্দ করি না, তাকে প্রশ্ন করা হল, গাধার মত মৃত্যু কি? তিনি বললেনঃ হঠাৎ মৃত্যু।

৯৮১

حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ إِسْمَاعِيلَ الحَلَبِيُّ، عَنْ تَمَّامِ بْنِ نَجِيحٍ، عَنْ الحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا مِنْ حَافِظَيْنِ، رَفَعَا إِلَى اللَّهِ مَا حَفِظَا مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ، فَيَجِدُ اللَّهُ فِي أَوَّلِ الصَّحِيفَةِ وَفِي آخِرِ الصَّحِيفَةِ خَيْرًا، إِلَّا قَالَ اللَّهُ تَعَالَى: أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي مَا بَيْنَ طَرَفَيِ الصَّحِيفَةِ "

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৯৮১। যায়দ ইবনে আইয়ুব...... আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বান্দার আমলনামা লিপিবদ্ধকারী দু’জন ফিরিশতা দিবারাত্রির যখনই আমলনামা নিয়ে আল্লাহর কাছে পৌছে, আর আল্লাহ তাআলা আমল নামার প্রথমে ও শেষে কল্যাণ (দেখতে) পান তখন আল্লাহ তাআলা বলেনঃ তোমাদেরকে এই কথার উপর সাক্ষি রাখছি যে, আমার বান্দার আমল নামার মাঝখানে যা আছে তা আমি ক্ষমা করে দিলাম।

কপালের ঘাম সহ মুমিনের মৃত্যু হয়।

باب مَا جَاءَ أَنَّ الْمُؤْمِنَ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ

৯৮২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لا نَعْرِفُ لِقَتَادَةَ سَمَاعًا مِنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ .

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৯৮২. ইবনে বাশশার (রাহঃ) ....... বুরায়দা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত তিনি বলেন, কপালের ঘামসহ মুমিনের মৃত্যু হয়। - ইবনে মাজাহ

এই বিষয়ে ইবনে মাসউদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান। কতক হাদীস বিশেষজ্ঞ বলেন, আব্দুল্লাহ্ ইবনে বুরায়দা থেকে কাতাদা (রাহঃ) কিছু শুনেছেন বলেন বলে আমাদের জানা নেই।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

باب

৯৮৩

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ الْكُوفِيُّ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَزَّازُ الْبَغْدَادِيُّ، قَالاَ حَدَّثَنَا سَيَّارٌ، هُوَ ابْنُ حَاتِمٍ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى شَابٍّ وَهُوَ فِي الْمَوْتِ فَقَالَ " كَيْفَ تَجِدُكَ " . قَالَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْجُو اللَّهَ وَإِنِّي أَخَافُ ذُنُوبِي . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَجْتَمِعَانِ فِي قَلْبِ عَبْدٍ فِي مِثْلِ هَذَا الْمَوْطِنِ إِلاَّ أَعْطَاهُ اللَّهُ مَا يَرْجُو وَآمَنَهُ مِمَّا يَخَافُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ ثَابِتٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৯৮৩. আব্দুল্লাহ ইবনে আবী যিয়াদ এবং হারূণ ইবনে আব্দিল্লাহ আল বাযযায আল বাগদাদী (রাহঃ) ....... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এক যুবকের কাছে গেলেন। সে তখন মৃত্যু শয্যায় ছিল। তিনি তাকে বললেন, নিজেকে কেমন অনুভব করছ? যুবকটি বলল, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর কসম, আল্লাহর রহমতের আশা করছি কিন্তু আমার গুনাহসমূহের ভয়ও পাচ্ছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এই ধরণের সময়ে যে বান্দার হৃদয়ে এই দুই জিনিস একত্রিত হয়, অবশ্যই আল্লাহ্ তাআলা সে যা আশা করে তা তাকে দেন আর যা ভয় করে তা থেকে তাকে নিরাপত্তা প্রদান করনে। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান গারীব। কেউ কেউ হাদীসটিকে ছাবিত সূত্রে নবী (ﷺ) থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন।

কোন ব্যক্তির মৃত্যুর প্রচারণা মাকরূহ্।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ النَّعْىِ

৯৮৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، حَدَّثَنَا حَكَّامُ بْنُ سَلْمٍ، وَهَارُونُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ عَنْبَسَةَ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِيَّاكُمْ وَالنَّعْىَ فَإِنَّ النَّعْىَ مِنْ عَمَلِ الْجَاهِلِيَّةِ " . قَالَ عَبْدُ اللَّهِ وَالنَّعْىُ أَذَانٌ بِالْمَيِّتِ . وَفِي الْبَابِ عَنْ حُذَيْفَةَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৯৮৫. মুহাম্মাদ ইবনে হুমায়দ আর-রাযী (রাহঃ) ..... আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা না’ঈ থেকে বেঁচে থাকবে। কেননা, না’ঈ হলো জাহিলী কান্ড। আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, না’ঈ অর্থ হলো মৃত্যুর খবর ফলাও করে ঘোষণা করা।

এই বিষয়ে হুযাইফা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
৯৮৫

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ الْعَدَنِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ وَالنَّعْىُ أَذَانٌ بِالْمَيِّتِ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عَنْبَسَةَ عَنْ أَبِي حَمْزَةَ . وَأَبُو حَمْزَةَ هُوَ مَيْمُونٌ الأَعْوَرُ وَلَيْسَ هُوَ بِالْقَوِيِّ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ كَرِهَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ النَّعْىَ وَالنَّعْىُ عِنْدَهُمْ أَنْ يُنَادَى فِي النَّاسِ أَنَّ فُلاَنًا مَاتَ لِيَشْهَدُوا جَنَازَتَهُ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ بَأْسَ أَنْ يُعْلِمَ أَهْلَ قَرَابَتِهِ وَإِخْوَانَهُ . وَرُوِيَ عَنْ إِبْرَاهِيمَ أَنَّهُ قَالَ لاَ بَأْسَ بِأَنْ يُعْلِمَ الرَّجُلُ قَرَابَتَهُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৯৮৬. সাঈদ ইবনে আব্দুর রহমান আল-মাখযূমী (রাহঃ) ..... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। এটিকে মারফূ রূপে বর্ণনা করা হয়নি এবং তাতে النعى اذان بالميت এই কথাটিরও উল্লেখ নাই। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আনাসা আবু হামযা (রাহঃ)-এর রিওয়ায়াত (৯৮৫ নং)-এর তুলনায় এই রিওয়ায়াত অধিকতর সহীহ। আবু হামযা হলেন মায়মুন আল-আ’ওয়ার। হাদীস বিশেষজ্ঞগণের মতে তিনি শক্তিশালী ও আস্থাযোগ্য রাবী নন।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আব্দুল্লাহ (রাহঃ) বর্ণিত হাদীসটি গারীব। কোন কোন আলিম ‘না’ঈ’ মাকরূহ বলে অভিমত প্রদান করেছেন। তাঁদের মতে না’ঈ হলো লোকেরা যাতে এর জানাযায় শরীক হতে পারে এতদুদ্দেশ্যে লোকদের মাঝে এই বলে ঘোষণা দেওয়া যে, অমুক ব্যক্তি মারা গিয়েছেন। কতক আলিম বলেন, নিকট আত্মীয় স্বজন এবং ভাই-বোনদের মৃত্যুর খবর প্রদানে কোন দোষ নেই। ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আত্মীয় স্বজনদের মৃত্যুর খবর প্রদানে কোন দোষ নেই।

কোন ব্যক্তির মৃত্যুর প্রচারণা মাকরূহ্।*

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ النَّعْىِ

৯৮৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ بَكْرِ بْنِ خُنَيْسٍ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ سُلَيْمٍ الْعَبْسِيُّ، عَنْ بِلاَلِ بْنِ يَحْيَى الْعَبْسِيِّ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ، قَالَ إِذَا مِتُّ فَلاَ تُؤْذِنُوا بِي أَحَدًا إِنِّي أَخَافُ أَنْ يَكُونَ نَعْيًا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنِ النَّعْىِ . هَذَا حَدِيثٌ حَسَنٌ صحيح.

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৯৮৪. আহমাদ ইবনে মানী (রাহঃ) ...... হুয়ায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমার মৃত্যু হলে কাউকে এই বিষয়ে ঘোষণা দিবে না। আমার আশঙ্কা হয় তা হলে, এ না’ঈ (মৃত্যুর প্রচার) বলে গণ্য হবে। রাসূলুল্লাহ (ﷺ) কে আমি না’ঈ থেকে নিষেধ করতে শুনেছি। - ইবনে মাজাহ ১৪৭৬, তিরমিজী হাদীস নম্বরঃ ৯৮৬ [আল মাদানী প্রকাশনী]

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান।
*প্রয়োজনের বাইরে মৃত্যুর খবর ফলাও করা পছন্দনীয় নয়। তবে আত্মীয়-স্বজন বা মৃত ব্যক্তির সংশ্লিষ্ট জনদেরকে খবর জানান দোষণীয় নয়। এ সম্পর্কে বিভিন্ন হাদীসে অনুমোদন পাওয়া যায়।

কষ্টের প্রথম মুহূর্তেই ধৈর্যধারণ করা।

باب مَا جَاءَ أَنَّ الصَّبْرَ فِي الصَّدْمَةِ الأُولَى

৯৮৭

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سَعْدِ بْنِ سِنَانٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الصَّبْرُ فِي الصَّدْمَةِ الأُولَى " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৯৮৭. কুতায়বা (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কষ্টের প্রথম অবস্থায়ই ধৈর্যধারণ করতে হয়। - বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি এই সূত্রে গারীব।
৯৮৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৯৮৮. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন ধৈর্য হলো কষ্টের প্রথমাবস্থায়ই।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।

মৃত ব্যক্তিকে চুম্বন প্রদান।

باب مَا جَاءَ فِي تَقْبِيلِ الْمَيِّتِ

৯৮৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَبَّلَ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ وَهُوَ مَيِّتٌ وَهُوَ يَبْكِي . أَوْ قَالَ عَيْنَاهُ تَذْرِفَانِ . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَجَابِرٍ وَعَائِشَةَ قَالُوا إِنَّ أَبَا بَكْرٍ قَبَّلَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ مَيِّتٌ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯৮৯. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) উছমান ইবনে মাযউন (রাযিঃ) কে মৃতাবস্থায় চুম্বন করেছিলেন। আর তিনি তখন কাঁদছিলেন। বর্ণনান্তরে, তাঁর চোখ দিয়ে তখন অশ্রু ঝরছিল। - ইবনে মাজাহ

এই বিষয়ে ইবনে আব্বাস, জাবির ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। তাঁরা বলেন, আবু বকর (রাযিঃ) নবী (ﷺ) কে মৃতাবস্থায় চুম্বন করেছিলেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্।

মুর্দাকে গোসল করান।

باب مَا جَاءَ فِي غُسْلِ الْمَيِّتِ

৯৯০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا خَالِدٌ، وَمَنْصُورٌ، وَهِشَامٌ، فَأَمَّا خَالِدٌ وَهِشَامٌ فَقَالاَ عَنْ مُحَمَّدٍ وَحَفْصَةَ وَقَالَ مَنْصُورٌ عَنْ مُحَمَّدٍ عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " اغْسِلْنَهَا وِتْرًا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ وَاغْسِلْنَهَا بِمَاءٍ وَسِدْرٍ وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي " . فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ فَقَالَ " أَشْعِرْنَهَا بِهِ " . قَالَ هُشَيْمٌ وَفِي حَدِيثِ غَيْرِ هَؤُلاَءِ وَلاَ أَدْرِي وَلَعَلَّ هِشَامًا مِنْهُمْ قَالَتْ وَضَفَّرْنَا شَعْرَهَا ثَلاَثَةَ قُرُونٍ . قَالَ هُشَيْمٌ أَظُنُّهُ قَالَ فَأَلْقَيْنَاهُ خَلْفَهَا . قَالَ هُشَيْمٌ فَحَدَّثَنَا خَالِدٌ مِنْ بَيْنِ الْقَوْمِ عَنْ حَفْصَةَ وَمُحَمَّدٍ عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ وَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ " . وَفِي الْبَابِ عَنْ أُمِّ سُلَيْمٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُمِّ عَطِيَّةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ . وَقَدْ رُوِيَ عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ أَنَّهُ قَالَ غُسْلُ الْمَيِّتِ كَالْغُسْلِ مِنَ الْجَنَابَةِ . وَقَالَ مَالِكُ بْنُ أَنَسٍ لَيْسَ لِغُسْلِ الْمَيِّتِ عِنْدَنَا حَدٌّ مُؤَقَّتٌ وَلَيْسَ لِذَلِكَ صِفَةٌ مَعْلُومَةٌ وَلَكِنْ يُطَهَّرُ . وَقَالَ الشَّافِعِيُّ إِنَّمَا قَالَ مَالِكٌ قَوْلاً مُجْمَلاً يُغَسَّلُ وَيُنْقَى وَإِذَا أُنْقِيَ الْمَيِّتُ بِمَاءٍ قَرَاحٍ أَوْ مَاءٍ غَيْرِهِ أَجْزَأَ ذَلِكَ مِنْ غُسْلِهِ وَلَكِنْ أَحَبُّ إِلَىَّ أَنْ يُغْسَلَ ثَلاَثًا فَصَاعِدًا لاَ يُنْقَصُ عَنْ ثَلاَثٍ لِمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا " . وَإِنْ أَنْقَوْا فِي أَقَلَّ مِنْ ثَلاَثِ مَرَّاتٍ أَجْزَأَ وَلاَ يَرَى أَنَّ قَوْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّمَا هُوَ عَلَى مَعْنَى الإِنْقَاءِ ثَلاَثًا أَوْ خَمْسًا وَلَمْ يُؤَقِّتْ . وَكَذَلِكَ قَالَ الْفُقَهَاءُ وَهُمْ أَعْلَمُ بِمَعَانِي الْحَدِيثِ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ وَتَكُونُ الْغَسَلاَتُ بِمَاءٍ وَسِدْرٍ وَيَكُونُ فِي الآخِرَةِ شَيْءٌ مِنْ كَافُورٍ .

বর্ণনাকারী: উম্মে আতিয়্যা (রাঃ)

৯৯০. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... উম্মু আতিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, নবী (ﷺ) এর জনৈকা কন্যার ইন্‌তিকাল হয়। তখন তিনি বললেন, তোমরা তাকে বেজোড়ভাবে গোসল দাও- তিনবার বা পাঁচবার বা প্রয়োজন মনে করলে ততোধিকবারও দিতে পার। বরই পাতা ও পানি দিয়ে গোসল দিবে। আর শেষে কিছু কর্পূর এতে দিও। গোসল শেষ হওয়ার পর আমাকে জানিও। অনন্তর আমরা তাকে গোসল করিয়ে যখন শেষ করলাম তখন তাঁকে তার অবহিত করলাম। তিনি আমাদের দিকে একটা ইযার ছুড়ে দিলেন এবং বললেন, এটি তার গায়ে লেপটে দাও। হুশায়ম বলেন, এদের (খালিদ, মনসুর) ছাড়া অন্যদের হয়ত হিশামও তাদের অন্যতম রিওয়ায়াতে আছে যে, উম্মু আতিয়্যা বলেন, তার (নবীজীর মৃত কন্যার) চুলগুলোকে আমরা তিন ভাগে বিন্যস্ত করে দিয়েছিলাম। হুশায়ম বলেন, আমার ধারণায় তিনি এ- ও বলেছেন যে, এগুলো পিঠের পিছন দিকে ছেড়ে দিয়েছিলাম। হুশায়ম বলেন, এদের মধ্যে খালিদ (রাহঃ) আমাকে হাফসা ও মুহাম্মাদ উম্মু অতিয়্যা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন যে, উম্মু আতিয়া বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, মৃতের ডান পাশ দিয়ে তার উযুর স্থানসমূহ থেকে গোসল শুরু করবে। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে উম্মে সুলায়ম (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, উম্মু আতিয়্যা বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ এতদনুসারে আমল করেছেন। ইবরাহীম আন-নাখঈ (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, মুর্দাকে গোসল প্রদান জানাবতের গোসলের মত। ইমাম মালিক ইবনে আনাস (রাহঃ) বলেন, মায়্যিতের গোসলের ক্ষেত্রে আমাদের কাছে কোন নির্ধারিত নিয়ম ও পদ্ধতি নেই। বরং মূল কথা হলো তাকে পাক করা। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, মালিক (রাহঃ)-এর বক্তব্যটি সুস্পষ্ট নয়। মুর্দাকে গোসল করান হবে এবং তাকে পরিস্কার-পরিচ্ছন্ন করা হবে। নিরেট পানি বা অন্য কোন পানি দ্বারা যদি তাকে পরিস্কার করা হয় তবে গোসলের বিষয়টি যথেষ্ট হয়ে যাবে। তবে আমার নিকট প্রিয় হলো তিন বা ততোধিকবার বেজোড় সংখ্যায় গোসল করান। কিন্তু তিন থেকে যেন কম না হয়। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তাকে তিনবার বা পাঁচবার গোসল করাও। তিনবারের কমেও যদি পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে যায় তবে তা যথেষ্ট হবে। নবী (ﷺ) এর এই বক্তব্যের আসল মর্ম হলো পাক-সাফ করা। তিন বারেই হোক বা পাঁচ বারেই হোক। তিনি এই বিষয়ে নিদির্ষ্ট কোন পরিমাণ করে দেননি। ফকীহগণও এরূপ কথা বলেছেন, আর তাঁরাই হাদীসের মর্ম সম্পর্কে অধিক অবহিত হয়ে থাকেন। ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) বলেন, পানি ও বরই পাতা সহযোগে গোসল দিতে হবে এবং শেষ করে এতে কিছু কর্পূর মিশ্রিত করে দিতে হবে।

মায়্যিতের জন্য মিশক আম্বর ব্যবহার করা।

باب فِي مَا جَاءَ فِي الْمِسْكِ لِلْمَيِّتِ

৯৯১

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، وَشَبَابَةُ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُلَيْدِ بْنِ جَعْفَرٍ، سَمِعَ أَبَا نَضْرَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَطْيَبُ الطِّيبِ الْمِسْكُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৯৯১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সর্বোত্তম সুগন্ধি হল মিশক আম্বর। - মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহী্হ্।
৯৯২

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ خُلَيْدِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ الْمِسْكِ فَقَالَ " هُوَ أَطْيَبُ طِيبِكُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَقَدْ كَرِهَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ الْمِسْكَ لِلْمَيِّتِ . قَالَ وَقَدْ رَوَاهُ الْمُسْتَمِرُّ بْنُ الرَّيَّانِ أَيْضًا عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ عَلِيٌّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ الْمُسْتَمِرُّ بْنُ الرَّيَّانِ ثِقَةٌ . قَالَ يَحْيَى خُلَيْدُ بْنُ جَعْفَرٍ ثِقَةٌ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৯৯২. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) কে মিশক আম্বর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন, এ হলো তোমাদের সুগন্ধিগুলোর মধ্যে সর্বোত্তম। - মুসলিম

ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ্। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। এ হলো আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। কোন কোন আলিম মুর্দার জন্য মিশক আম্বর ব্যবহার করা মাকরূহ বলে মনে করেন। আল-মুসতামির ইবনুল রাইয়্যানও এই হাদীসটি আবু নযরা- আবু সাঈদ -সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। আলী (রাহঃ) বলেন, ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেছেন, আল-মুসতামির ইবনুর রাইয়্যান ছিকা ও নির্ভরযোগ্য এবং খুলায়দ ইবনে জা’ফারও নির্ভরযোগ্য রাবী।

মুর্দাকে গোসল দিয়ে নিজে গোসল করা।

باب مَا جَاءَ فِي الْغُسْلِ مِنْ غُسْلِ الْمَيِّتِ

৯৯৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مِنْ غُسْلِهِ الْغُسْلُ وَمِنْ حَمْلِهِ الْوُضُوءُ " . يَعْنِي الْمَيِّتَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ مَوْقُوفًا . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الَّذِي يُغَسِّلُ الْمَيِّتَ فَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ إِذَا غَسَّلَ مَيِّتًا فَعَلَيْهِ الْغُسْلُ . وَقَالَ بَعْضُهُمْ عَلَيْهِ الْوُضُوءُ . وَقَالَ مَالِكُ بْنُ أَنَسٍ أَسْتَحِبُّ الْغُسْلَ مِنْ غُسْلِ الْمَيِّتِ وَلاَ أَرَى ذَلِكَ وَاجِبًا . وَهَكَذَا قَالَ الشَّافِعِيُّ . وَقَالَ أَحْمَدُ مَنْ غَسَّلَ مَيِّتًا أَرْجُو أَنْ لاَ يَجِبَ عَلَيْهِ الْغُسْلُ وَأَمَّا الْوُضُوءُ فَأَقَلُّ مَا قِيلَ فِيهِ . وَقَالَ إِسْحَاقُ لاَ بُدَّ مِنَ الْوُضُوءِ . قَالَ وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ أَنَّهُ قَالَ «لَا يَغْتَسِلُ وَلَا يَتَوَضَّأُ مَنْ غَسَّلَ المَيِّتَ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৯৯৩. মুহাম্মাদ ইবনে আব্দুল মালিক ইবনে আবিশ শাওয়ারির (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, মায়্যিতের গোসল দানের পর গোসল করবে আর তাকে বহনের পর উযু করবে। - ইবনে মাজাহ

এই বিষয়ে আলী ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। এটি আবু হুরায়রা (রাযিঃ) থেকে মাউকুফরূপেও বর্ণিত আছে। মুর্দাকে গোসল প্রদানকারী গোসলের বিষয়ে আলিমদের মতবিরোধ রয়েছে। কতক সাহাবী ও অপরাপর আলিম বলেন, যে ব্যক্তি মায়্যিতকে গোসল করাবে তাকেও পরে গোসল করতে হবে। কেউ কেউ বলেন, তাকে উযু করতে হবে। মালিক ইবনে আনাস (রাযিঃ) বলেন, মায়্যিত গোসল করানোর পর নিজে গোসল করা মুস্তাহাব। একে আমি ওয়াজিব বলে মনে করি না। ইমাম শাফিঈ (রাহঃ) ও অনুরূপ মন্তব্য করেছেন। ইমাম আহমাদ (রাহঃ) বলেন, যে ব্যক্তি মায়্যিতকে গোসল দিবে আমি আশা করি তার উপর গোসল ওয়াজিব নয়। আর উযুর বিষয়ে যা বলা হয়েছে তা-ই ধর্তব্য, ইসহাক (রাহঃ) বলেন, উযু অবশ্যই করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, মায়্যিতকে গোসল করানোর কারণে গোসলও করতে হবে না, উযুও করতে হবে না।

কোন ধরনের কাফন মুস্তাহাব।

باب مَا يُسْتَحَبُّ مِنَ الأَكْفَانِ

৯৯৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبَيَاضَ فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ " . وَفِي الْبَابِ عَنْ سَمُرَةَ وَابْنِ عُمَرَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ الَّذِي يَسْتَحِبُّهُ أَهْلُ الْعِلْمِ . وَقَالَ ابْنُ الْمُبَارَكِ أَحَبُّ إِلَىَّ أَنْ يُكَفَّنَ فِي ثِيَابِهِ الَّتِي كَانَ يُصَلِّي فِيهَا . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ أَحَبُّ الثِّيَابِ إِلَيْنَا أَنْ يُكَفَّنَ فِيهَا الْبَيَاضُ وَيُسْتَحَبُّ حُسْنُ الْكَفَنِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৯৯৪. কুতায়বা (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সাদা রং্গের পোশাক পরিধান করবে। কেননা তা তোমাদের জন্য সর্বোত্তম পোশাক আর এতে তোমরা তোমদের মৃত ব্যক্তিদের কাফন দিও। - ইবনে মাজাহ

এই বিষয়ে সামুরা, ইবনে উমর ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণও এটি মুস্তাহাব মনে করেন। ইবনুল মুবারক বলেন, যে পোশাক পরে মায়্যিত নামায আদায় করত তা দিয়ে তাকে কাফন প্রদান করা আমার কাছে অধিক প্রিয়। ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) বলেন, আমাদের কাছে সবচেয়ে প্রিয় হলো সাদা কাপড়ে কাফন প্রদান করা। সুন্দর কাফন দেওয়া মুস্তাহাব।

অনুরূপ আরেকটি অনুচ্ছেদ।

باب مِنْهُ

৯৯৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا وَلِيَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُحَسِّنْ كَفَنَهُ " . وَفِيهِ عَنْ جَابِرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَالَ ابْنُ الْمُبَارَكِ قَالَ سَلاَّمُ بْنُ أَبِي مُطِيعٍ فِي قَوْلِهِ " وَلْيُحَسِّنْ أَحَدُكُمْ كَفَنَ أَخِيهِ " قَالَ هُوَ الصِّفَاقُ لَيْسَ بِالْمُرْتَفِعِ .

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

৯৯৫ মুহাম্মাদ ইবনে বশশার (রাহঃ) ...... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি তার কোন ভ্রাতার ওলী ও কর্ম সম্পাদনের ভারপ্রাপ্ত হয় তবে সে যেন তার ভ্রাতার জন্য সুন্দর কাফনের ব্যবস্থা করে।

এই বিষয়ে জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান গারীব। ইবনে মুবারক বলেন, সে যেন তার ভ্রাতার জন্য সুন্দর কাফনের ব্যবস্থা করে-এর মর্ম ব্যাখ্যা প্রসঙ্গে সাল্লাম ইবনে মুতী বলেছেন, এই সৌন্দর্য হল পরিষ্কার-পচ্ছিন্নতার ক্ষেত্রে, উচ্চমূল্যের কাফন হতে হবে সে অর্থে নয়।

কয়টি কাপড়ে নবী (ﷺ) কে কাফন দেওয়া হয়েছিল?

باب مَا جَاءَ فِي كَفَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم

৯৯৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُفِّنَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي ثَلاَثَةِ أَثْوَابٍ بِيضٍ يَمَانِيَةٍ لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ . قَالَ فَذَكَرُوا لِعَائِشَةَ قَوْلَهُمْ فِي ثَوْبَيْنِ وَبُرْدِ حِبَرَةٍ . فَقَالَتْ قَدْ أُتِيَ بِالْبُرْدِ وَلَكِنَّهُمْ رَدُّوهُ وَلَمْ يُكَفِّنُوهُ فِيهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৯৯৬. কুতায়বা (রাযিঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, তিনটি সাদা ইয়ামানী কাপড়ে নবী (ﷺ) কে কাফন দেওয়া হয়েছিল। এতে কামীস ও পাগড়ী অন্তর্ভুক্ত ছিল না। রাবী বলেন, তখন লোকেরা আয়িশা (রাযিঃ) কে বলল, অন্যরা বলেন, তাঁকে দু’টো কাপড় এবং একটি লম্বা লম্বা রেখাযুক্ত চাঁদরে কাফন দেওয়া হয়েছিল। আয়িশা (রাযিঃ) বললেন, একটি চাঁদর আনা হয়েছিল কিন্তু তা ফিরিয়ে দেওয়া হয়, তাতে কাফন দেওয়া হয়নি। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ্।
৯৯৭

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَفَّنَ حَمْزَةَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ فِي نَمِرَةٍ فِي ثَوْبٍ وَاحِدٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ فِي كَفَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم رِوَايَاتٌ مُخْتَلِفَةٌ وَحَدِيثُ عَائِشَةَ أَصَحُّ الأَحَادِيثِ الَّتِي رُوِيَتْ فِي كَفَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَالْعَمَلُ عَلَى حَدِيثِ عَائِشَةَ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ . قَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ يُكَفَّنُ الرَّجُلُ فِي ثَلاَثِ أَثْوَابٍ إِنْ شِئْتَ فِي قَمِيصٍ وَلِفَافَتَيْنِ وَإِنْ شِئْتَ فِي ثَلاَثِ لَفَائِفَ وَيُجْزِئُ ثَوْبٌ وَاحِدٌ إِنْ لَمْ يَجِدُوا ثَوْبَيْنِ وَالثَّوْبَانِ يُجْزِيَانِ وَالثَّلاَثَةُ لِمَنْ وَجَدَهَا أَحَبُّ إِلَيْهِمْ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . قَالُوا تُكَفَّنُ الْمَرْأَةُ فِي خَمْسَةِ أَثْوَابٍ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৯৯৭. ইবনে আবু ইমার (রাহঃ) ....... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) হামযা ইবনে আব্দুল মুত্তালিব (রাযিঃ) কে কেবল একটি সাদা-কাল রেখাযুক্ত চাঁদরে কাফন দিয়েছিল।

এই বিষয়ে আলী ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্। নবী (ﷺ) কাফনের বিষয়ে বিভিন্ন ধরনের রিওয়ায়াত রয়েছে। নবী (ﷺ) এর কাফন সম্পর্কে যতগুলি রিওয়ায়াত পাওয়া যায় তন্মধ্যে আয়িশা (রাযিঃ) এর রিওয়ায়াতটি সর্বাপেক্ষা সহীহ্।

সাহাবী ও অপরাপর আলিমগণ এতদানুসারে আমল করেছেন। সুফিয়ান ছাওরী বলেন, পুরুষদের তিনটি কাফন দেওয়া হবে। ইচ্ছা করলে দুটো চাঁদর ও একটি কামীস দিয়ে, বা ইচ্ছা করলে তিনটি চাঁদরেই কাফন দেওয়া যায়। দুটো কাপড় পাওয়া না গেলে তা একটিতেই যথেষ্ট হবে। আর তিনটি না পাওয়া না গেলে দুটোতেই যথেষ্ট হবে। তিনটি পাওয়া গেলে তা হবে অধিকতর পছন্দনীয়। এই হলো ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। ইমাম আবু হানীফা (রাহঃ) বলেন, ইযার, কামীস, চাদর এই তিনটি কাপড়ে কাফন দেওয়া হবে। তারা বলেন, মহিলাদেরকে পাঁচটি কাপড়ে কাফন দেওয়া হবে।

মৃত ব্যক্তির পরিবার-পরিজনদের জন্য আহার্য প্রস্তুত করা।

باب مَا جَاءَ فِي الطَّعَامِ يُصْنَعُ لأَهْلِ الْمَيِّتِ

৯৯৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ جَعْفَرِ بْنِ خَالِدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ لَمَّا جَاءَ نَعْىُ جَعْفَرٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اصْنَعُوا لأَهْلِ جَعْفَرٍ طَعَامًا فَإِنَّهُ قَدْ جَاءَهُمْ مَا يَشْغَلُهُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ كَانَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى أَهْلِ الْمَيِّتِ شَيْءٌ لِشُغْلِهِمْ بِالْمُصِيبَةِ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ . قَالَ أَبُو عِيسَى وَجَعْفَرُ بْنُ خَالِدٍ هُوَ ابْنُ سَارَةَ وَهُوَ ثِقَةٌ رَوَى عَنْهُ ابْنُ جُرَيْجٍ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাযি.

৯৯৮. আহমাদ ইবনে মানী ও আলী ইবনে হুজর (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে জা’ফার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জা’ফার (রাযিঃ)-এর মৃত্যু সংবাদ এলে নবী (ﷺ) বলেছিলেন, জাফর-এর পরিবারের জন্য তোমরা খানা প্রস্তুত কর। কেননা, তাদের এমন খবর এসেছে যে, তা নিয়ে তারা ব্যতিব্যস্ত রয়েছে। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান। মুর্দার পরিবারের মুসীবত জনিত ব্যবস্তার কারণে তাদেরকে কিছু আহার্য হিসাবে প্রেরণ করা মুস্তাহাব বলে কোন কোন আলিম মত প্রদান করেছেন। এ হলো ইমাম শাফিঈ (রাহঃ) এর অভিমত। রাবী জা’ফর ইবনে খালিদ হলেন ইবনে সারা। তিনি ছিকাহ ও নির্ভরযোগ্য। তাঁরা বরাতে ইবনে জুরায়জ (রাহঃ)ও হাদীস বর্ণনা করেছেন।

মুসীবতে পড়ে গালে হাত চাপড়ানো ও কাপড় ছিড়ে ফেলা নিষেধ।

باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنْ ضَرْبِ الْخُدُودِ، وَشَقِّ الْجُيُوبِ عِنْدَ الْمُصِيبَةِ

৯৯৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي زُبَيْدٌ الأَيَامِيُّ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ مِنَّا مَنْ شَقَّ الْجُيُوبَ وَضَرَبَ الْخُدُودَ وَدَعَا بِدَعْوَةِ الْجَاهِلِيَّةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৯৯৯. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে কাপড়ের গলা ছিলে ফেলে, গাল চাপড়ায় ও জাহিলী যুগের মত বিলাপ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান- সহীহ্।

বিলাপ অনুষ্ঠান করা দোষণীয়।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ النَّوْحِ

১০০০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا قُرَّانُ بْنُ تَمَّامٍ الأَسَدِيُّ، وَمَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدٍ الطَّائِيِّ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ الأَسَدِيِّ، قَالَ مَاتَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ قَرَظَةُ بْنُ كَعْبٍ فَنِيحَ عَلَيْهِ فَجَاءَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةُ فَصَعِدَ الْمِنْبَرَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ مَا بَالُ النَّوْحِ فِي الإِسْلاَمِ أَمَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ نِيحَ عَلَيْهِ عُذِّبَ بِمَا نِيحَ عَلَيْهِ " . وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَأَبِي مُوسَى وَقَيْسِ بْنِ عَاصِمٍ وَأَبِي هُرَيْرَةَ وَجُنَادَةَ بْنِ مَالِكٍ وَأَنَسٍ وَأُمِّ عَطِيَّةَ وَسَمُرَةَ وَأَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْمُغِيرَةِ حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)

১০০০. আহমাদ ইবনে মানী (রাহঃ) ...... আলী ইবনে রাবীআ আল-আসাদী (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, কারাযা ইবনে কা’ব নামক জনৈক আনসারী ব্যক্তি মারা গেলে তার জন্য বিলাপ করে কান্না-কাটি শুরু হয়। তখন মুগীরা ইবনে শু’বা এসে মিম্ববে আরোহণ করলেন এবং আল্লাহর হামদ ও ছানার পর বললেন, ইসলামী যুগে এই ধরণের বিলাপের অবকাশ কোথায়? আমি তো রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যার সম্পর্কে বিলাপ করে কাঁদা হয় তাকে বিলাপ অনুসারে আযাব দেওয়া হয়। - বুখারি, মুসলিম

এই বিষয়ে উমর, আলী, আবু মুসা, কায়স ইবনে আসিম, আবু হুরায়রা, জুনাদা ইবনে মালিক আনাস, উম্মু আতিয়্যা, সামুরা ও আবু মালিক আল- আশআরী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, মুগীরা (রাযিঃ) বর্ণিত হাদীসটি গারীব-হাসান-সহীহ্।
১০০১

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَنْبَأَنَا شُعْبَةُ، وَالْمَسْعُودِيُّ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ أَبِي الرَّبِيعِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَرْبَعٌ فِي أُمَّتِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ لَنْ يَدَعَهُنَّ النَّاسُ النِّيَاحَةُ وَالطَّعْنُ فِي الأَحْسَابِ وَالْعَدْوَى أَجْرَبَ بَعِيرٌ فَأَجْرَبَ مِائَةَ بَعِيرٍ مَنْ أَجْرَبَ الْبَعِيرَ الأَوَّلَ وَالأَنْوَاءُ مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১০০১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মতের মধ্যে চারটি বিষয় হলো জাহিলী বিষয়, এগুলোকে লোকেরা (পুরোপুরি ভাবে) ছাড়বে নাঃ

(ক) মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদা

(খ) বংশ তুলে গালি দেওয়া,

(গ) রোগ সংক্রামিত হওয়ার ধারণা, একটি উটে চর্ম রোগ হলে একশটি উটে তা সংক্রামিত হয়। কিন্তু প্রশ্ন হলো, প্রথমটিকে কে চর্ম রোগে আক্রান্ত করল?

(ঘ) আর নক্ষত্র ও রাশিচক্রের (প্রভাব) মান্য করা, (তারা বলে) অমুক, অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের বৃষ্টি হলো।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান।

মৃত ব্যক্তির জন্য কান্না-কাটি করা দোষণীয়।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْبُكَاءِ عَلَى الْمَيِّتِ

১০০২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ " . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ الْبُكَاءَ عَلَى الْمَيِّتِ قَالُوا الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ . وَذَهَبُوا إِلَى هَذَا الْحَدِيثِ . وَقَالَ ابْنُ الْمُبَارَكِ أَرْجُو إِنْ كَانَ يَنْهَاهُمْ فِي حَيَاتِهِ أَنْ لاَ يَكُونَ عَلَيْهِ مِنْ ذَلِكَ شَيْءٌ .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১০০২. আব্দুল্লাহ ইবনে আবু যিয়াদ (রাহঃ) ..... উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মৃত ব্যক্তির জন্য পরিবারের লোকদের কান্নাকাটি করার কারণে তাকে আযাব দেওয়া হয়। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে ইবনে উমর ও ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। মৃত ব্যক্তির জন্য কান্না-কাটি করা একদল আলিম দোষণীয় বলে মত প্রকাশ করেছেন। তারা বলেন, মৃত ব্যক্তির জন্য তার পরিবারের লোকদের কান্না-কাটি করার কারণে তাকে আযাব দেওয়া হয়ে থাকে। তারা এই হাদীসকে গ্রহণ করেছেন। ইবনে মুবারক (রাহঃ) বলেন, জীবদ্দশায় এই ব্যক্তি যদি তার পরিবারের লোকদের এই বিষয়ে নিষেধ করে যায় তবে আশা করি তার উপর এই কারণে কিছু হবে না।
১০০৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنِي أَسِيدُ بْنُ أَبِي أَسِيدٍ، أَنَّ مُوسَى بْنَ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ مَيِّتٍ يَمُوتُ فَيَقُومُ بَاكِيهِ فَيَقُولُ وَاجَبَلاَهُ وَاسَيِّدَاهُ أَوْ نَحْوَ ذَلِكَ إِلاَّ وُكِّلَ بِهِ مَلَكَانِ يَلْهَزَانِهِ أَهَكَذَا كُنْتَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

১০০৩. আলী ইবনে হুজর (রাহঃ) ...... আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ মারা গেলে তার জন্য ক্রন্দনকারীরা যখন বলে, ওয়া জাবালাহ (হায় মুসীবতের পাহাড়) বা ওয়া সায়্যিদাহ (হে আমাদের নেতা) বা এই ধরনের আরো কিছু তখন ঐ মৃত ব্যক্তির উপর দুটি জন ফিরিশতা নিযুক্ত করে দেওয়া হয় তারা তাকে পিটাতে থাকে। আর বলতে থাকে তুই কি এ ধরনের ছিলি? - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান- গারীব।

মৃত ব্যক্তির জন্য নিরব কান্নার অনুমতি।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الْبُكَاءِ عَلَى الْمَيِّتِ

১০০৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ " . فَقَالَتْ عَائِشَةُ يَرْحَمُهُ اللَّهُ لَمْ يَكْذِبْ وَلَكِنَّهُ وَهِمَ إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِرَجُلٍ مَاتَ يَهُودِيًّا " إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ وَإِنَّ أَهْلَهُ لَيَبْكُونَ عَلَيْهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَقَرَظَةَ بْنِ كَعْبٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ مَسْعُودٍ وَأُسَامَةَ بْنِ زَيْدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَائِشَةَ . وَقَدْ ذَهَبَ أَهْلُ الْعِلْمِ إِلَى هَذَا وَتَأَوَّلُوا هَذِهِ الآيَةَ (ألَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى ) وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১০০৫. কুতায়বা (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, মৃত ব্যক্তির জন্য তার পরিবারের লোকদের কান্নাকাটি করার কারণে তাকে আযাব দেওয়া হয়। তখন আয়িশা (রাযিঃ) বললেন, আল্লাহ তাকে (ইবনে উমরকে) রহম করুন। তিনি মিথ্যা বলেন নি। তবে তাঁর বিভ্রান্তি হয়ে গেছে। রাসূলুল্লাহ (ﷺ) জনৈক মৃত ইয়াহুদী ব্যক্তি সম্পর্কে বলেছিলেন যে, মৃত ব্যক্তিটির তো আযাব দেওয়া হচ্ছে আর তার পরিবার-পরিজনরা তার জন্য কান্নাকাটি করছে। - বুখারি, মুসলিম

এই বিষয়ে ইবনে আব্বাস, কারাযা ইবনে কা’ব, আবু হুরায়রা, ইবনে মাসউদ ও উসামা ইবনে যায়দ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান সহীহ্। আয়িশা (রাযিঃ) থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত হয়েছে। কোন কোন আলিম এতদানুসারে আমলের অভিমত প্রদান করেছেন। তারা এই আয়াতের উল্লেখ করেছেন। আয়াতটি হল ولاتَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى বহনকারী অপরের বোঝা বহন করবে না। এ হলো ইমাম শাফিঈ (রাহঃ) এর অভিমত।
১০০৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَانْطَلَقَ بِهِ إِلَى ابْنِهِ إِبْرَاهِيمَ فَوَجَدَهُ يَجُودُ بِنَفْسِهِ فَأَخَذَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَوَضَعَهُ فِي حِجْرِهِ فَبَكَى فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ أَتَبْكِي أَوَلَمْ تَكُنْ نَهَيْتَ عَنِ الْبُكَاءِ قَالَ " لاَ وَلَكِنْ نَهَيْتُ عَنْ صَوْتَيْنِ أَحْمَقَيْنِ فَاجِرَيْنِ صَوْتٍ عِنْدَ مُصِيبَةٍ خَمْشِ وُجُوهٍ وَشَقِّ جُيُوبٍ وَرَنَّةِ شَيْطَانٍ " . وَفِي الْحَدِيثِ كَلاَمٌ أَكْثَرُ مِنْ هَذَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১০০৬. আলী ইবনে খারশাম (রাহঃ) ....... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার নবী (ﷺ) আব্দুর রহমান ইবনে আওফের হাত ধরে তাকে সহ (অসুস্থ) পুত্র ইবরাহীম (রাযিঃ)-এর নিকট গেলেন। তখন ইবরাহীম (রাযিঃ) কে মৃত্যুমুখী অবস্থায় দেখতে পেলেন। নবী (ﷺ) তাকে ধরে স্বীয় কোলে রাখলেন। অনন্তর তিনি কেঁদে উঠলেন। আব্দুর রহমান তাঁকে বললেন, আপনিও কাঁদছেন? আপনি কি আগে কাঁদতে নিষেধ করেন নি? তিনি বললেন, না, বরং আমি তা নিষেধ করেছি দুই ধরণের আহাম্মুকী ও অন্যায় চিৎকারকে। তাহলো, বিপদের সময় চিৎকার করা। মুখ খামছানো ও গলায় কাপড় ছিড়ে ফেলা আর শয়তানের গুনগুনানী।

হাদীসটিতে এর চেয়েও বেশী বক্তব্য রয়েছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান।
১০০৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، قَالَ وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا، سَمِعَتْ عَائِشَةَ، وَذُكِرَ، لَهَا أَنَّ ابْنَ عُمَرَ، يَقُولُ إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَىِّ عَلَيْهِ . فَقَالَتْ عَائِشَةُ غَفَرَ اللَّهُ لأَبِي عَبْدِ الرَّحْمَنِ أَمَا إِنَّهُ لَمْ يَكْذِبْ وَلَكِنَّهُ نَسِيَ أَوْ أَخْطَأَ إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى يَهُودِيَّةٍ يُبْكَى عَلَيْهَا فَقَالَ " إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حسن صَحِيحٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১০০৪. কুতায়বা (রাহঃ) ....... আ’মরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, আয়িশা (রাযিঃ) এর কাছে উল্লেখ করা হলো যে, ইবনে উমর (রাযিঃ) বলেন, মৃত ব্যক্তির জন্য জীবিতদের কান্নাকাটি করার কারণে তাকে আযাব দেওয়া হয়। তখন আয়িশা (রাযিঃ) বলেন, আল্লাহ তাআলা আবু আব্দুর রহমান (ইবনে উমর) কে মাফ করুন। তিনি তো মিথ্যা বলেন নি তবে হয়ত ভুলে গেছেন বা সঠিকভাবে বলতে পারেন নি। একবার রাসূলুল্লাহ (ﷺ) জনৈকা ইয়াহুদী মহিলার (লাশের) পাশ দিয়ে যাচ্ছিলেন। তার জন্য কান্নাকাটি হচ্ছিল। তখন নবী (ﷺ) বললেন, এরা তো তার জন্য কান্নাকাটি করছে অথচ (এ সময়) কবরে তাকে আযাব দেওয়া হচ্ছে। - বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ্।

জানাযা-এর সামনে চলা।

باب مَا جَاءَ فِي الْمَشْىِ أَمَامَ الْجَنَازَةِ

১০০৭

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১০০৭. কুতায়বা ইবনে সাঈদ, আহমাদ ইবনে মানী, ইসহাক ইবনে মানসুর ও মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... সালিম তাঁর পিতা ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি নবী (ﷺ) আবু বকর ও উমর (রাযিঃ)-কে জানাযার আগে আগে চলতে দেখেছি। - ইবনে মাজাহ
১০০৮

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، عَنْ هَمَّامٍ، عَنْ مَنْصُورٍ، وَبَكْرٍ الْكُوفِيِّ، وَزِيَادٍ، وَسُفْيَانَ، كُلُّهُمْ يَذْكُرُ أَنَّهُ سَمِعَهُ مِنَ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১০০৮. হাসান ইবনে আলী আল-খাললাল (রাহঃ) ...... সালিম তাঁর পিতা আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি নবী (ﷺ), আবু বকর ও উমর (রাযিঃ) কে জানাযার আগে আগে চলতে দেখেছি।
১০০৯

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ . قَالَ الزُّهْرِيُّ وَأَخْبَرَنِي سَالِمٌ أَنَّ أَبَاهُ كَانَ يَمْشِي أَمَامَ الْجَنَازَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ هَكَذَا رَوَاهُ ابْنُ جُرَيْجٍ وَزِيَادُ بْنُ سَعْدٍ وَغَيْرُ وَاحِدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ نَحْوَ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ . وَرَوَى مَعْمَرٌ وَيُونُسُ بْنُ يَزِيدَ وَمَالِكٌ وَغَيْرُ وَاحِدٍ مِنَ الْحُفَّاظِ عَنِ الزُّهْرِيِّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَمْشِي أَمَامَ الْجَنَازَةِ . قَالَ الزُّهْرِيُّ وَأَخْبَرَنِي سَالِمٌ أَنَّ أَبَاهُ كَانَ يَمْشِي أَمَامَ الْجَنَازَةِ . وَأَهْلُ الْحَدِيثِ كُلُّهُمْ يَرَوْنَ أَنَّ الْحَدِيثَ الْمُرْسَلَ فِي ذَلِكَ أَصَحُّ . قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ يَحْيَى بْنَ مُوسَى يَقُولُ قَالَ عَبْدُ الرَّزَّاقِ قَالَ ابْنُ الْمُبَارَكِ حَدِيثُ الزُّهْرِيِّ فِي هَذَا مُرْسَلٌ أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ . قَالَ ابْنُ الْمُبَارَكِ وَأَرَى ابْنَ جُرَيْجٍ أَخَذَهُ عَنِ ابْنِ عُيَيْنَةَ . قَالَ أَبُو عِيسَى وَرَوَى هَمَّامُ بْنُ يَحْيَى هَذَا الْحَدِيثَ عَنْ زِيَادٍ وَهُوَ ابْنُ سَعْدٍ وَمَنْصُورٍ وَبَكْرٍ وَسُفْيَانَ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ . وَإِنَّمَا هُوَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ رَوَى عَنْهُ هَمَّامٌ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الْمَشْىِ أَمَامَ الْجَنَازَةِ فَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ الْمَشْىَ أَمَامَهَا أَفْضَلُ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ . قَالَ وَحَدِيثُ أَنَسٍ فِي هَذَا الْبَابِ غَيْرُ مَحْفُوظٍ .

বর্ণনাকারী: ইবনে শিহাব যুহরী (রহঃ)

১০০৯. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ...... যুহরী (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন নবী (ﷺ) আবু বকর ও উমর (রাযিঃ) জানাযার আগে আগে চলতেন। যুহরী বলেনঃ আমাকে সালিম (রাহঃ) বলেছেন যে, তাঁর পিতা (ইবনে উমর) জানাযার আগে আগে চলতেন। - ইবনে মাজাহ

এই বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) এর হাদীসটি এইরূপভাবে ইবনে জুরায়জ, যিয়াজ ইবনে সা’দ প্রমুখ যুহরী সালেম তাঁর পিতা ইবনে উমর (রাযিঃ) সূত্রে ইবনে উয়াইনা (রাহঃ) এর বর্ণনার (১০০৮ নং) অনুরূপ বর্ণনা করেছেন। মা’মার ইউনুস ইবনে ইয়াযীদ ও মালিক প্রমুখ হাফিজুল হাদীস রাবী যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) জানাযার আগে আগে চলতেন। সালিম (রাহঃ) বর্ণনা করেন যে, তাঁর পিতা ইবনে উমর (রাযিঃ) জানাযার আগে আগে চলতেন। হাদীস বিশারদগণ সকলেই এই বিষয়ে (যুহরী থেকে বর্ণিত) মুরসাল হাদীসটিকে অধিকতর সহীহ্ বলে মনে করেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইয়াহয়া ইবনে মুসা বলেছেন, আব্দুর রাযযাককে বলতে শুনেছি যে, ইবনে মুবারক (রাহঃ) বলেছেন, এই বিষয়ে যুহরীর মুরসাল রিওয়ায়াতটি ইবনে উয়াইনার হাদীসটি থেকে অধিকতর সহীহ্। ইবনে মুবারক আরো বলেন, আমার মনে হয় ইবনে জুরায়য- এটিকে ইবনে উয়াইনা থেকে গ্রহণ করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাম্মাম ইবনে ইয়াহয়া (রাহঃ) হাদীসটি যিয়াদ-ইবনে সা’দ, মানসুর, বকর ও সুফিয়ান-যুহরী-সালিম-তাঁর পিতা ইবনে উমর (রাযিঃ) সনদে বর্ণনা করেছেন। হাম্মাম (রাহঃ) যে সুফিয়ান থেকে রিওয়ায়াত করেছেন। তিনি হলেন সুফিয়ান ইবনে উয়াইনা (রাযিঃ)। জানাযার আগে আগে চলা সম্পর্কে আলিমদের মতবিরোধ রয়েছে। কোন কোন সাহাবী ও অপরাপর আলিম জানায়ার আগে আগে চলা আফযাল বলে মনে করেন। এ হলো ইমাম শাফিঈ ও আহমাদ (রাহঃ)-এর অভিমত।
১০১০

حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ كَانُوا يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ . قَالَ أَبُو عِيسَى سَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ هَذَا حَدِيثٌ خَطَأٌ أَخْطَأَ فِيهِ مُحَمَّدُ بْنُ بَكْرٍ وَإِنَّمَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ يُونُسَ عَنِ الزُّهْرِيِّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ . قَالَ الزُّهْرِيُّ وَأَخْبَرَنِي سَالِمٌ أَنَّ أَبَاهُ كَانَ يَمْشِي أَمَامَ الْجَنَازَةِ . قَالَ مُحَمَّدٌ وَهَذَا أَصَحُّ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১০১০. মুহাম্মাদ ইবনুল মুছন্না (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর, উমর ও উছমান (রাযিঃ) জানাযার আগে চলতেন। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আমি মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) কে এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, এ হাদীসটির সনদে মুহাম্মাদ ইবনে বকর ভুল করেছেন। হাদীস মূলত: ইউনুস-যুহরী (রাহঃ) সূত্রে বর্ণিত আছে যে, নবী (ﷺ) আবু বকর ও উমর (রাযিঃ) জানাযার আগে আগে চলতেন। যুহরী (রাহঃ) বলেন, সালিম (রাহঃ) আমাকে বলেছেন, তাঁর পিতা ইবনে উমর জানায়ার আগে আগে চলতেন। মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) বলেন, এটাই হলো অধিকতর সহীহ।

জানাযার পিছনে চলা।

باب مَا جَاءَ فِي الْمَشْىِ خَلْفَ الْجَنَازَةِ

১০১১

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ يَحْيَى، إِمَامِ بَنِي تَيْمِ اللَّهِ عَنْ أَبِي مَاجِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ سَأَلْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمَشْىِ خَلْفَ الْجَنَازَةِ فَقَالَ " مَا دُونَ الْخَبَبِ فَإِنْ كَانَ خَيْرًا عَجَّلْتُمُوهُ وَإِنْ كَانَ شَرًّا فَلاَ يُبَعَّدُ إِلاَّ أَهْلُ النَّارِ الْجَنَازَةُ مَتْبُوعَةٌ وَلاَ تَتْبَعُ وَلَيْسَ مِنْهَا مَنْ تَقَدَّمَهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ يُعْرَفُ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يُضَعِّفُ حَدِيثَ أَبِي مَاجِدٍ هَذَا . وَقَالَ مُحَمَّدٌ قَالَ الْحُمَيْدِيُّ قَالَ ابْنُ عُيَيْنَةَ قِيلَ لِيَحْيَى مَنْ أَبُو مَاجِدٍ هَذَا قَالَ طَائِرٌ طَارَ فَحَدَّثَنَا . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ إِلَى هَذَا رَأَوْا أَنَّ الْمَشْىَ خَلْفَهَا أَفْضَلُ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَإِسْحَاقُ . قَالَ إِنَّ أَبَا مَاجِدٍ رَجُلٌ مَجْهُولٌ لاَ يُعْرَفُ إِنَّمَا يُرْوَى عَنْهُ حَدِيثَانِ عَنِ ابْنِ مَسْعُودٍ . وَيَحْيَى إِمَامُ بَنِي تَيْمِ اللَّهِ ثِقَةٌ يُكْنَى أَبَا الْحَارِثِ وَيُقَالُ لَهُ يَحْيَى الْجَابِرُ وَيُقَالُ لَهُ يَحْيَى الْمُجْبِرُ أَيْضًا وَهُوَ كُوفِيٌّ رَوَى لَهُ شُعْبَةُ وَسُفْيَانُ الثَّوْرِيُّ وَأَبُو الأَحْوَصِ وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১০১১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমরা রাসূল (ﷺ) কে জানাযার পিছনে চলা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, দৌড়ে চলার চেয়ে কিছুটা কম দ্রুত চলবে। যদি সে ভাল লোক হয়ে থাকে তবে তো তাকে শীঘ্র শীঘ্র স্বস্থানে পৌছে দিলে। আর সে খারাপ লোক হয়ে থাকলে তবে শীঘ্র এক জন জাহান্নামীকে বিদূরিত করে দিলে। জানাযাকে অনুসরণ করা হবে। তা কাউকে অনুসরণ করবে না। যে ব্যক্তি এর আগে আগে যাবে সে এর (সাওয়াবের) অন্তর্ভূক্ত নয়। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসটি এই সূত্র ছাড়া আমরা কিছু জানি না। আমি মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-বুখারী (রাহঃ) কে আবু মাজিদ বর্ণিত এই রিওয়ায়াতটিকে যঈফ বলতে শুনেছি। মুহাম্মাদ হুমায়দী- ইবনে উয়াইনা (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, ইয়াহয়া (রাহঃ) কে জিজ্ঞাসা করা হয়েছিলঃ এই আবু মাজিদ কে? তিনি বললেন, একটি পাখি উড়ে এসে আমাদেরকে হাদীস শুনিয়েছে (অর্থাৎ বর্ণনাকারী অপরিচিত ব্যক্তি) কোন কোন সাহাবী ও অপরাপর আলিম এই হাদীস অনুসারে আমলের অভিমত দিয়েছেন। তাঁরা জানায়ার পিছনে চলা আফযল বলে মনে করেন। এ হলো ইমাম ছাওরী ও ইসহাক (রাহঃ) এর অভিমত। আবু মাজিদ একজন অখ্যাত রাবী। ইবনে মাসউদ (রাযিঃ) থেকে তার দুটি রিওয়ায়াত রয়েছে। বানু তায়মিল্লাহ এর ইমাম ইয়াহয়া ছিকা রাবী। তার কুনিয়াত হলো আবুল হারিছ। তাঁকে ইয়াহয়া আল-জাবির এবং ইয়াহয়া আল-মুজবিরও বলা হয়। তিনি ছিলেন কুফী। তার বরাতে শুবা সুফইয়ার ছাওরী, আবুল আহওয়াস ও সুফিয়ান ইবনে উয়াইনা (রাহঃ)-ও রিওয়ায়াত করেছেন।

জানাযার পিছনে সওয়ার হয়ে চলা মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الرُّكُوبِ خَلْفَ الْجَنَازَةِ

১০১২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ ثَوْبَانَ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي جَنَازَةٍ فَرَأَى نَاسًا رُكْبَانًا فَقَالَ " أَلاَ تَسْتَحْيُونَ إِنَّ مَلاَئِكَةَ اللَّهِ عَلَى أَقْدَامِهِمْ وَأَنْتُمْ عَلَى ظُهُورِ الدَّوَابِّ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ وَجَابِرِ بْنِ سَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ثَوْبَانَ قَدْ رُوِيَ عَنْهُ مَوْقُوفًا قَالَ مُحَمَّدٌ الْمَوْقُوفُ مِنْهُ أَصَحُّ .

বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)

১০১২. আলী ইবনে হুজর (রাহঃ) ..... ছাওবান (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর সঙ্গে একটি জানাযায় বের হলাম। তখন তিনি কিছু লোককে আরোহী অবস্থায় চলতে দেখে বললেন, তোমাদের কি লজ্জা করে না, আল্লাহর ফিরিশতারা তো পায়ে হেটে চলছেন আর তোমরা চলছ পশুর পিঠে সওয়ার হয়ে! - ইবনে মাজাহ

এই বিষয়ে মুগীরা ইবনে শু’বা ও জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ছাওবান (রাযিঃ) এর রিওয়ায়াতটি তাঁর বরাতে মাউকুফরূপেও বর্ণিত আছে। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, মাউকুফটিই অধিকতর বিশুদ্ধ।

এই বিষয়ে অনুমতি প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي ذَلِكَ

১০১৩

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، يَقُولُ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي جَنَازَةِ أَبِي الدَّحْدَاحِ وَهُوَ عَلَى فَرَسٍ لَهُ يَسْعَى وَنَحْنُ حَوْلَهُ وَهُوَ يَتَوَقَّصُ بِهِ .

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

১০১৩. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... সিমাক ইবনে হারব (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, জাবির ইবনে সামুরা (রাযিঃ) কে বলতে শুনেছি যে, আমরা নবী (ﷺ) এর সঙ্গে ইবনুদ দাহ্দাহ- এর জানাযায় ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর একটি ঘোড়ার উপর সওয়ার ছিলেন, আর আমরা তাঁর চারপাশে ছিলাম। তিনি ঘোড়ার চলার তালে তালে দুলছিলেন।
১০১৪

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْهَاشِمِيُّ، حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، عَنِ الْجَرَّاحِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اتَّبَعَ جَنَازَةَ أَبِي الدَّحْدَاحِ مَاشِيًا وَرَجَعَ عَلَى فَرَسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

১০১৪. আব্দুল্লাহ ইবনুস সাববাহ আল-হাশিমী (রাহঃ) ..... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) হেটে হেটেই ইবনুদ দাহদাহ-এর জানাযার অনুসরণ করেছিলেন। কিন্তু ফিরার সময় ঘোড়ার চড়ে ফিরে আসেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ্।

জানাযা নিয়ে জলদি করা।

باب مَا جَاءَ فِي الإِسْرَاعِ بِالْجَنَازَةِ

১০১৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " أَسْرِعُوا بِالْجَنَازَةِ فَإِنْ يَكُنْ خَيْرًا تُقَدِّمُوهَا إِلَيْهِ وَإِنْ يَكُنْ شَرًّا تَضَعُوهُ عَنْ رِقَابِكُمْ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১০১৫. আহমাদ ইবনে মানী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তোমরা জানাযা নিয়ে দ্রুত চলবে। যদি সে ভাল লোক হয়ে থাকে তবে তো তার মঙ্গলের দিকে তাকে অগ্রসর করে দিলে আর সে খারাপ হয়ে থাকলে তোমাদের গর্দান থেকে দ্রুত তাকে নামিয়ে দিলে। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে আবু বকর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্।

উহুদ যুদ্ধের শহীদগণ এবং হামযা (রাযিঃ)-এর আলোচনা

باب مَا جَاءَ فِي قَتْلَى أُحُدٍ وَذِكْرِ حَمْزَةَ

১০১৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى حَمْزَةَ يَوْمَ أُحُدٍ فَوَقَفَ عَلَيْهِ فَرَآهُ قَدْ مُثِّلَ بِهِ فَقَالَ " لَوْلاَ أَنْ تَجِدَ صَفِيَّةُ فِي نَفْسِهَا لَتَرَكْتُهُ حَتَّى تَأْكُلَهُ الْعَافِيَةُ حَتَّى يُحْشَرَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ بُطُونِهَا " . قَالَ ثُمَّ دَعَا بِنَمِرَةٍ فَكَفَّنَهُ فِيهَا فَكَانَتْ إِذَا مُدَّتْ عَلَى رَأْسِهِ بَدَتْ رِجْلاَهُ وَإِذَا مُدَّتْ عَلَى رِجْلَيْهِ بَدَا رَأْسُهُ . قَالَ فَكَثُرَ الْقَتْلَى وَقَلَّتِ الثِّيَابُ . قَالَ فَكُفِّنَ الرَّجُلُ وَالرَّجُلاَنِ وَالثَّلاَثَةُ فِي الثَّوْبِ الْوَاحِدِ ثُمَّ يُدْفَنُونَ فِي قَبْرٍ وَاحِدٍ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْأَلُ عَنْهُمْ " أَيُّهُمْ أَكْثَرُ قُرْآنًا " . فَيُقَدِّمُهُ إِلَى الْقِبْلَةِ . قَالَ فَدَفَنَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَنَسٍ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . النَّمِرَةُ الْكِسَاءُ الْخَلَقُ . وَقَدْ خُولِفَ أُسَامَةُ بْنُ زَيْدٍ فِي رِوَايَةِ هَذَا الْحَدِيثِ فَرَوَى اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . وَرَوَى مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ثَعْلَبَةَ عَنْ جَابِرٍ . وَلاَ نَعْلَمُ أَحَدًا ذَكَرَهُ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَنَسٍ إِلاَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ . وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ حَدِيثُ اللَّيْثِ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ جَابِرٍ أَصَحُّ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১০১৬. কুতায়বা (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, উহুদের দিন নবী (ﷺ) হামযার (লাশের) কাছে এসে দাঁড়ালেন। দেখলেন, তাঁর চেহারা বিকৃত করে ফেলা হয়েছে। বললেন, যদি সাফিয়্যার [হামযা (রাযিঃ) এর বোন] মনে কষ্টবোধ না হত তবে আমি তার লাশ এভাবেই ছেড়ে রাখতাম। হিংস্র জন্তুরা এসে তা খেয়ে ফেলত। শেষে কিয়ামতের দিন তিনি এদের পেট থেকে উত্থিত হতেন। এরপর তিনি সাদা-কাল ডোরাযুক্ত একটি চাঁদর আনতে বলেন, এবং এতেই হামযা (রাযিঃ) কে কাফন দেন। এটি এত ছোট ছিল যে, মাথার দিকে টানলে তার দুই পা খুলে যেত আর তার পায়ের দিকে টানলে তাঁর মাথা খুলে যেত।

নিহতদের সংখ্যা ছিল অনেক আর কাপড় ছিল কম। তাই একজন, দুইজন এমনকি তিনজন করেও এক এক কাপড়ে কাফন দেওয়া হয় এবং একই কবরে দাফন করা হয়। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করতেন, এদের মধ্যে কুরআন কার বেশী জানা আছে? পরে তাকেই তিনি কিবলার দিকে আগে রাখতেন। রাসূলুল্লাহ (ﷺ) সকলের দাফন কার্য সমাধা করলেন। কিন্তু তাদের জন্য জানাযার নামায আদায় করেন নি।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া আনাস (রাযিঃ) থেকে এটি সম্পর্কে আমরা কিছু জানি না।

আরেকটি অনুচ্ছেদ।

باب آخَرُ

১০১৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُسْلِمٍ الأَعْوَرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُ الْمَرِيضَ وَيَشْهَدُ الْجَنَازَةَ وَيَرْكَبُ الْحِمَارَ وَيُجِيبُ دَعْوَةَ الْعَبْدِ وَكَانَ يَوْمَ بَنِي قُرَيْظَةَ عَلَى حِمَارٍ مَخْطُومٍ بِحَبْلٍ مِنْ لِيفٍ عَلَيْهِ إِكَافُ لِيفٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مُسْلِمٍ عَنْ أَنَسٍ . وَمُسْلِمٌ الأَعْوَرُ يُضَعَّفُ وَهُوَ مُسْلِمُ بْنُ كَيْسَانَ الْمُلاَئِيُّ تُكُلِّمَ فِيهِ وَقَدْ رَوَى عَنْهُ شُعْبَةُ وَسُفْيَانُ الْمَلائِي .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১০১৭. আলী ইবনে হুজর (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রুগ্ন ব্যক্তিকে দেখতে যেতেন, জানাযায় হাযির হতেন, গাধায় আরোহণ করতেন। গোলামের দাওয়াতও কবুল করতেন। বনু কুরায়যার যুদ্ধের দিন তিনি একটি গাধায় সওয়ার ছিলেন, খর্জুর ছাল নির্মিত লাগাম ছিল এর মুখে আর তাতে ছিল খর্জুর ছাল নির্মিত একটি আসন। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, মুসলিম - আনাস (রাযিঃ) সূত্র ছাড়া এই হাদীস সম্পর্কে আমরা কিছু জানি না। এই মুসলিম আল-আওয়ার যঈফ হিসাবে পরিচিত। ইনি হলেন মুসলিম ইবনে কায়সান আল-মুলাঈ।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

باب

১০১৮

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اخْتَلَفُوا فِي دَفْنِهِ فَقَالَ أَبُو بَكْرٍ سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَيْئًا مَا نَسِيتُهُ قَالَ " مَا قَبَضَ اللَّهُ نَبِيًّا إِلاَّ فِي الْمَوْضِعِ الَّذِي يُحِبُّ أَنْ يُدْفَنَ فِيهِ " . ادْفِنُوهُ فِي مَوْضِعِ فِرَاشِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ الْمُلَيْكِيُّ يُضَعَّفُ مِنْ قِبَلِ حِفْظِهِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ فَرَوَاهُ ابْنُ عَبَّاسٍ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْضًا .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১০১৮. আবু কুরায়ব (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) এর ওফাতের পর তাঁর দাফন সম্পর্কে মতবিরোধ দেখা দেয়। তখন আবু বকর (রাযিঃ) বললেন, আমি এই বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) থেকে কিছু শুনেছি যা আমি ভুলি নাই। তা হলো, তিনি বলেছেন, যে স্থানে আল্লাহ তাআলা তাঁর নবীর দাফন হওয়া পছন্দ করেন সেই স্থানেই তাঁর রূহ কবয করেন। পরে সাহাবীগণ নবী (ﷺ) কে তাঁর শয্যাস্থানে দাফন করেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। রাবী আব্দুর রহমান ইবনে আবী বকর আল-মুলায়কী স্মরণ শক্তির দিক থেকে যঈফ। হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত আছে, এটিকে ইবনে আব্বাস (রাযিঃ) ও আবু বকর (রাযিঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।

আরেকটি অনুচ্ছেদ।

باب آخَرُ

১০১৯

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَنَسٍ الْمَكِّيِّ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ وَكُفُّوا عَنْ مَسَاوِيهِمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ عِمْرَانُ بْنُ أَنَسٍ الْمَكِّيُّ مُنْكَرُ الْحَدِيثِ وَرَوَى بَعْضُهُمْ عَنْ عَطَاءٍ عَنْ عَائِشَةَ . قَالَ وَعِمْرَانُ بْنُ أَبِي أَنَسٍ مِصْرِيٌّ أَقْدَمُ وَأَثْبَتُ مِنْ عِمْرَانَ بْنِ أَنَسٍ الْمَكِّيِّ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১০১৯. আবু কুরায়ব (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের গুণ ও ভাল দিকসমুহ আলোচনা করবে আর তাদের মন্দ দিকগুলি সম্পর্কে বিরত থাকবে।

আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি গারীব। আমি মুহাম্মাদ আল বুখারী (রাহঃ) কে বলতে শুনেছি যে, রাবী ইমরান ইবনে আনাস আল-মাক্কি মুনকারুল হাদীস, তাঁর হাদীস প্রত্যাখ্যাত। কেউ কেউ এটিকে আতা-আয়িশা (রাযিঃ) সূত্রেও উল্লেখ করেছেন। ইমরান ইবনে আবী আনাস আল-মিসরী (রাহঃ) এই ইমরান ইবনে আনাস আল-মাক্কি এর তুলনায় অগ্রগণ্য ও নির্ভরযোগ্য।

জানাযা রাখার আগে বসা।

باب مَا جَاءَ فِي الْجُلُوسِ قَبْلَ أَنْ تُوضَعَ

১০২০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، عَنْ بِشْرِ بْنِ رَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ بْنِ جُنَادَةَ بْنِ أَبِي أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اتَّبَعَ الْجَنَازَةَ لَمْ يَقْعُدْ حَتَّى تُوضَعَ فِي اللَّحْدِ فَعَرَضَ لَهُ حَبْرٌ فَقَالَ هَكَذَا نَصْنَعُ يَا مُحَمَّدُ . قَالَ فَجَلَسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ " خَالِفُوهُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَبِشْرُ بْنُ رَافِعٍ لَيْسَ بِالْقَوِيِّ فِي الْحَدِيثِ .

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

১০২০. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... উবাদা ইবনুস সামিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন জানাযার অনুসরণ করে যেতেন তখন কবরে জানাযা না রাখা পর্যন্ত বসতেন না। পরে এক ইয়াহুদী পন্ডিত তাকে বলল, হে মুহাম্মাদ, আমরাও তো এরূপ করে থাকি। এরপর থেকে রাসূলুল্লাহ (ﷺ) জানাযা স্থাপনের আগেই বসতে লাগলেন। বললেন, তোমরা এদের বিপরীত করবে। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি গারীব। রাবী বিশর ইবনে রাফি হাদীসের ক্ষেত্রে শক্তিশালী নন।

মসিবতের ফযীলত, যদি তার উপর সাওয়াবের আশা করে।

باب فَضْلِ الْمُصِيبَةِ إِذَا احْتَسَبَ

১০২১

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي سِنَانٍ، قَالَ دَفَنْتُ ابْنِي سِنَانًا وَأَبُو طَلْحَةَ الْخَوْلاَنِيُّ جَالِسٌ عَلَى شَفِيرِ الْقَبْرِ فَلَمَّا أَرَدْتُ الْخُرُوجَ أَخَذَ بِيَدِي فَقَالَ أَلاَ أُبَشِّرُكَ يَا أَبَا سِنَانٍ . قُلْتُ بَلَى . فَقَالَ حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا مَاتَ وَلَدُ الْعَبْدِ قَالَ اللَّهُ لِمَلاَئِكَتِهِ قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي . فَيَقُولُونَ نَعَمْ . فَيَقُولُ قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِهِ . فَيَقُولُونَ نَعَمْ . فَيَقُولُ مَاذَا قَالَ عَبْدِي فَيَقُولُونَ حَمِدَكَ وَاسْتَرْجَعَ . فَيَقُولُ اللَّهُ ابْنُوا لِعَبْدِي بَيْتًا فِي الْجَنَّةِ وَسَمُّوهُ بَيْتَ الْحَمْدِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হারিস আশআরী (রাঃ)

১০২১. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ...... আবু সিনান (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমার ছেলে সিনানকে দাফন করছিলাম। সে সময় আবু তালহা আল-খাওলানী কবরের কিনারায় বসা ছিলেন। পরে আমি যখন কবর থেকে বের হতে ইচ্ছা করলাম তখন তিনি আমার হাত ধরলেন এবং বললেন, হে আবু সিনান, আমি কি তোমাকে সুসংবাদ দিব? আমি বললাম, অবশ্যই দিন। তিনি বললেন, যাহ্হাক ইবনে আব্দুর রহমান ইবনে আরযাব (রাহঃ) আমাকে আবু মুসা আল-আশআরী (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন কোন বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফিরিশতাদের বলেন, তোমরা আমার বান্দার সন্তান কবয করে নিয়ে এলে? তার বলে, হ্যাঁ। আল্লাহ্ তাআলা বলেন, তোমরা তার হৃদয়ের ফল কবয করে নিয়ে এলে? তার বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি বলেছে? তারা বলে, আপনার হামদ করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আল্লাহ্ তাআলা বলেন, আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ কর এবং তার নামকরণ কর ‘‘বায়তুল হামদ’ বা প্রশংসালয়।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-গারীব।

সালাতুল জানাযা-এর তাকবীর।

باب مَا جَاءَ فِي التَّكْبِيرِ عَلَى الْجَنَازَةِ

১০২২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى عَلَى النَّجَاشِيِّ فَكَبَّرَ أَرْبَعًا . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَابْنِ أَبِي أَوْفَى وَجَابِرٍ وَيَزِيدَ بْنِ ثَابِتٍ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى وَيَزِيدُ بْنُ ثَابِتٍ هُوَ أَخُو زَيْدِ بْنِ ثَابِتٍ وَهُوَ أَكْبَرُ مِنْهُ شَهِدَ بَدْرًا وَزَيْدٌ لَمْ يَشْهَدْ بَدْرًا . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ يَرَوْنَ التَّكْبِيرَ عَلَى الْجَنَازَةِ أَرْبَعَ تَكْبِيرَاتٍ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১০২২. আহমাদ ইবনে মানী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) নাজাশী-এর জন্য জানাযার নামায আদায় করেন এবং এতে তিনি চারবার তাকবীর পাঠ করেন। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে ইবনে আব্বাস ইবনে আবী আতফা, জাবির, আনাস ও ইয়াযীদ ইবনে ছাবিত (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইয়াযীদ ইবনে ছাবিত (রাযিঃ) হলেন যায়দ ইবনে ছাবিত (রাযিঃ)-এর ভাই। তিনি ছিলেন, বড়। তিনি বদর যুদ্ধে শরীক ছিলেন। কিন্তু যায়দ বদরে শরীক ছিলেন না। ইমাম আবু ঈসা (রাহঃ) আরও বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্।

অধিকাংশ সাহাবী ও অপরাপর আলিমের এই হাদীসের উপর আমল রয়েছে। তারা সালাতুল জানাযায় চার তাকবীর পাঠ করার মত গ্রহণ করেছেন। এ হল সুফিয়ান সাওরী, মালিক ইবনে আনাস, ইবনে মুবারাক, শাফঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত।
১০২৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ كَانَ زَيْدُ بْنُ أَرْقَمَ يُكَبِّرُ عَلَى جَنَائِزِنَا أَرْبَعًا وَإِنَّهُ كَبَّرَ عَلَى جَنَازَةٍ خَمْسًا فَسَأَلْنَاهُ عَنْ ذَلِكَ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُكَبِّرُهَا . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ زَيْدِ بْنِ أَرْقَمَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ رَأَوُا التَّكْبِيرَ عَلَى الْجَنَازَةِ خَمْسًا . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ إِذَا كَبَّرَ الإِمَامُ عَلَى الْجَنَازَةِ خَمْسًا فَإِنَّهُ يُتَّبَعُ الإِمَامُ .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে আরকাম (রাঃ)

১০২৩. মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে আবী লায়লা (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, যায়দ ইবনে আরকাম (রাযিঃ) জানাযায় চার তাকবীর পাঠ করতেন। কিন্তু তিনিই এক জানাযায় পাঁচবার তাকবীর দেন। এই বিষয়ে আমরা তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ তাকবীর দিতেন। - ইবনে মাজাহ, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, যায়দ ইবনে আরকাম (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্। কোন কোন সাহাবী ও অপরাপর আলিম এই মত গ্রহণ করেছেন। তারা জানাযায় পাঁচ তাকবীর দিতে হবে বলে মনে করেন। ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) বলেন, যদি কোন ইমাম সালাতুল জানাযায় পাঁচ তাকবীর দেন তবে অবশ্য ইমামের অনুসরণ করতে হবে।

সালাতুল জানাযার দুআ।

باب مَا يَقُولُ فِي الصَّلاَةِ عَلَى الْمَيِّتِ

১০২৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا هِقْلُ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو إِبْرَاهِيمَ الأَشْهَلِيُّ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا صَلَّى عَلَى الْجَنَازَةِ قَالَ " اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا " .
قَالَ يَحْيَى وَحَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ ذَلِكَ وَزَادَ فِيهِ " اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الإِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَعَائِشَةَ وَأَبِي قَتَادَةَ وَعَوْفِ بْنِ مَالِكٍ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ وَالِدِ أَبِي إِبْرَاهِيمَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى هِشَامٌ الدَّسْتَوَائِيُّ وَعَلِيُّ بْنُ الْمُبَارَكِ هَذَا الْحَدِيثَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً . وَرَوَى عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَحَدِيثُ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ غَيْرُ مَحْفُوظٍ وَعِكْرِمَةُ رُبَّمَا يَهِمُ فِي حَدِيثِ يَحْيَى . وَرُوِيَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ أَصَحُّ الرِّوَايَاتِ فِي هَذَا حَدِيثُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي إِبْرَاهِيمَ الأَشْهَلِيِّ عَنْ أَبِيهِ . وَسَأَلْتُهُ عَنِ اسْمِ أَبِي إِبْرَاهِيمَ فَلَمْ يَعْرِفْهُ .

বর্ণনাকারী: বিবিধ

১০২৪. আলী ইবনে হুজর (রাহঃ) ..... আবু ইবরাহীম আল-আশহালী তার পিতা থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতুল জানাযায় এই দুআ পড়তেনঃ

اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا

হে আল্লাহ আপনি ক্ষমা করুন আমাদের যারা জীবিত, যারা মৃত, যারা উপস্থিত, যারা অনুপস্থিত, যারা ছোট, যারা বড় এবং পুরুষ ও মহিলা সকলকে।

ইয়াহয়াহ বলেন আমাকে আবু সালামা ইবনে আব্দুর রহমান হাদীসটি অনুরূপ আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন। তবে এতে আরো বাড়িয়ে বলেছেনঃ

اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الإِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ

হে আল্লাহ! আমাদের মাঝে যাদের জীবিত রেখেছেন তাদেরকে ইসলামের উপর জীবিত রাখুন। আর যাদেরকে মৃত্যু দিয়েছেন তাদেরকে ঈমানের উপর মৃত্যু দান করুন। - ইবনে মাজাহ

এই বিষয়ে আব্দুর রহমান ইবনে আওফ, আয়িশা, আবু কাতাদা জাবির ও আওফ ইবনে মালিক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু ইবরাহীম (রাহঃ) এর পিতা বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্। হিশাম আদ-দাসতাওয়াঈ ও আলী ইবনুল মুবারক (রাহঃ) এই হাদীসটিকে ইয়াহয়া ইবনে আবী কাছীর-আবু সালামা ইবনে আব্দুর রহমান সূত্রে নবী (ﷺ) থেকে মুরাসালরূপে বর্ণনা করেছেন। ইকরিমা ইবনে আম্মার এটিকে ইয়াহয়া ইবনে আবী কাসির -- আবু সালামা -- আয়িশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।

ইকরিমা ইবনে আম্মার (রাহঃ) এর রিওয়ায়াতটি মাহফুজ বা সংরক্ষিত নয়। ইকরিমা অনেক সময় ইয়াহয়া এর হাদীস সম্পর্কে বিভ্রান্তিতে পতিত হন। ইয়াহয়া ইবনে আবী কাছীর আব্দুল্লাহ ইবনে আবী কাতাদা তাঁর পিতা কাতাদা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এটি বর্ণিত আছে।

ইমাম আবু ঈসা বলেন, আমি মুহাম্মাদ আল বুখারী কে বলতে শুনেছি যে, হাদীসসমূহের মধ্যে সবচেয়ে সহীহ রিওয়ায়াত হল ইয়াহয়া ইবনে আবী কাছীর - আবু ইব্রাহীব আল আশহালী (রাহঃ) তাঁর পিতা সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি। তিরমিযী রহঃ আরো বলেন, আমি তাকে আবু ইবরাহীম আল আশহালী রহঃ এর পিতার নাম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু তিনি তা জানেন না বলে উল্লেখ করেছেন।
১০২৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى مَيِّتٍ فَفَهِمْتُ مِنْ صَلاَتِهِ عَلَيْهِ " اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَاغْسِلْهُ بِالْبَرَدِ وَاغْسِلْهُ كَمَا يُغْسَلُ الثَّوْبُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ أَصَحُّ شَيْءٍ فِي هَذَا الْبَابِ هَذَا الْحَدِيثُ .

বর্ণনাকারী: আউফ ইবনে মালিক (রাঃ)

১০২৫. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... আওফ ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে সালাতুল জানাযায় দুআ পড়তে শুনেছি। তাঁর দুআর এই বাক্যগুলি আমি বুঝতে পারিঃ

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَاغْسِلْهُ بِالْبَرَدِ وَاغْسِلْهُ كَمَا يُغْسَلُ الثَّوْبُ

অর্থাৎ “হে আল্লাহ, তাকে মাফ করুন, তার উপর রহম করুন এবং তাকে শিশিরের পানি দিয়ে এমনভাবে ধৌত করে দিন যেভাবে কাপড় ধৌত করা হয়।“ - ইবনে মাজাহ, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) বলেন, এই বিষয়ে এই হাদীসটি সর্বাপেক্ষা সহীহ।

সালাতুল জানাযায় সূরা ফাতিহা পাঠ করা।

باب مَا جَاءَ فِي الْقِرَاءَةِ عَلَى الْجَنَازَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ

১০২৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَرَأَ عَلَى الْجَنَازَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ شَرِيكٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِذَلِكَ الْقَوِيِّ . إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ هُوَ أَبُو شَيْبَةَ الْوَاسِطِيُّ مُنْكَرُ الْحَدِيثِ . وَالصَّحِيحُ عَنِ ابْنِ عَبَّاسٍ قَوْلُهُ مِنَ السُّنَّةِ الْقِرَاءَةُ عَلَى الْجَنَازَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১০২৬. আহমাদ ইবনে মানী (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) সালাতুল জানাযায় সূরা ফাতিহা পাঠ করেন। - ইবনে মাজাহ, বুখারি

এই বিষয়ে উম্মে শারীক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটির সনদ তেমন শক্তিশালী নয়। রাবী ইবরাহীম ইবনে উছমান হলেন আবু শায়রা আল- ওয়াসিতী। তিনি মুনাকারুল হাদীস- তাই প্রত্যাখ্যাত, সহীহ হলো ইবনে আব্বাস (রাযিঃ) এর বক্তব্য হিসাবে বর্ণিত রিওয়ায়াতটি, তিনি বলেন সালাতুল জানায়ায় সূর ফাতিহা পাঠ করা সুন্নতের অন্তর্ভূক্ত।
১০২৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ طَلْحَةَ بْنِ عَوْفٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، صَلَّى عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ فَقُلْتُ لَهُ فَقَالَ إِنَّهُ مِنَ السُّنَّةِ أَوْ مِنْ تَمَامِ السُّنَّةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ يَخْتَارُونَ أَنْ يُقْرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ بَعْدَ التَّكْبِيرَةِ الأُولَى . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ يُقْرَأُ فِي الصَّلاَةِ عَلَى الْجَنَازَةِ إِنَّمَا هُوَ ثَنَاءٌ عَلَى اللَّهِ وَالصَّلاَةُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَالدُّعَاءُ لِلْمَيِّتِ . وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ وَغَيْرِهِ مِنْ أَهْلِ الْكُوفَةِ . وَطَلْحَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ هُوَ ابْنُ أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ رَوَى عَنْهُ الزُّهْرِيُّ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১০২৭. মুহাম্মাদ ইবনে বশ্শার (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আওফ (রাহঃ) থেকে বর্ণিত যে, ইবনে আব্বাস (রাযিঃ) একবার সালাতুল জানাযা পড়েন এবং এতে সূরা ফাতিহা পাঠ করেন। এই বিষয়ে আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এ হলো সুন্নত অথবা বলেন, এ হলো সুন্নতের পরিপূর্ণতা বিধানের অন্তর্ভূক্ত।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ্। কতক সাহাবী ও অপরাপর আলিম এতদনুসারে আমল করেছেন। প্রথম তাকবীরের পর সূরা ফাতিতা পাঠের বিধান তাঁরা গ্রহণ করেছেন। এ হলো ইমাম শাফিঈ আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। কতক আলিম বলেন, সালাতুল জানাযায় (সূরা ফাতিহা) পাঠ করা হবে না। এতো কেবল আল্লাহর হামদ ও ছানা নবী (ﷺ) এর উপর দরূদ পাঠ ও মৃত ব্যক্তির জন্য দুআ করা। এ হলো ইমাম ছাওরী ও অন্যান্য কুফাবাসী আমিলগণের অভিমত।

সালাতুল জানাযা ও মৃত ব্যক্তির জন্য শাফাআতের পদ্ধতি।

باب مَا جَاءَ فِي الصَّلاَةِ عَلَى الْجَنَازَةِ وَالشَّفَاعَةِ لِلْمَيِّتِ

১০২৮

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، وَيُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ الْيَزَنِيِّ، قَالَ كَانَ مَالِكُ بْنُ هُبَيْرَةَ إِذَا صَلَّى عَلَى جَنَازَةٍ فَتَقَالَّ النَّاسَ عَلَيْهَا جَزَّأَهُمْ ثَلاَثَةَ أَجْزَاءٍ ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صَلَّى عَلَيْهِ ثَلاَثَةُ صُفُوفٍ فَقَدْ أَوْجَبَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأُمِّ حَبِيبَةَ وَأَبِي هُرَيْرَةَ وَمَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ مَالِكِ بْنِ هُبَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ هَكَذَا رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ . وَرَوَى إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ هَذَا الْحَدِيثَ وَأَدْخَلَ بَيْنَ مَرْثَدٍ وَمَالِكِ بْنِ هُبَيْرَةَ رَجُلاً . وَرِوَايَةُ هَؤُلاَءِ أَصَحُّ عِنْدَنَا .

বর্ণনাকারী: মালিক ইবনে হুবায়রা (রাঃ)

১০২৮. আবু কুরায়ব (রাহঃ) ...... মারছাদ ইবনে আব্দুল্লাহ আল ইয়াযানী (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, মালিক ইবনে হুবায়রা (রাযিঃ) যখন সালাতুল জানাযায় যেতেন তখন লোক সংখ্যা কম হলে তাদেরকে তিন ভাগে বিভক্ত করতেন। বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিন কাতার লোক যার সালাতুল জানাযা আদায় করেছেন তার জন্য (জান্নাত) ওয়াজিব করে নিয়েছে।

এই বিষয়ে আয়িশা, উম্মে হাবীবা, আবু হুরায়রা উন্মুল মু’মিনীন মায়মুনা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা রহঃ বলেন, মালিক ইবনে হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। এইভাবেই একাধিক রাবী এটিকে মুহাম্মাদ ইবনে ইসহাক রহঃ থেকে বর্ণনা করেছেন। ইবরাহীম ইবনে সা’দ হাদীসটিকে মুহাম্মাদ ইবনে ইসহাক রহঃ থেকে রিওয়য়াত করেছেন। কিন্তু এতে মারছাদ ও মালিক ইবনে হুরায়রা (রাযিঃ) এর মাঝে আরেক ব্যক্তির উল্লেখ করেছেন। আমার কাছে এদের রিওয়ায়াতটিই অধিকতর সহীহ।
১০২৯

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، . وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، رَضِيعٌ كَانَ لِعَائِشَةَ - عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَمُوتُ أَحَدٌ مِنَ الْمُسْلِمِينَ فَتُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ مِنَ الْمُسْلِمِينَ يَبْلُغُونَ أَنْ يَكُونُوا مِائَةً فَيَشْفَعُوا لَهُ إِلاَّ شُفِّعُوا فِيهِ " . وَقَالَ عَلِيُّ بْنُ حُجْرٍ فِي حَدِيثِهِ " مِائَةً فَمَا فَوْقَهَا " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ أَوْقَفَهُ بَعْضُهُمْ وَلَمْ يَرْفَعْهُ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১০২৯. ইবনে আবী উমর, আহমাদ ইবনে মানী ও আলী ইবনে হুজর (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, কোন মুসলিম যদি মারা যায় এবং একশতের মত মুসলিমের একটি দল তার সালাতুল জানাযা আদায় করে এবং তার জন্য শাফাআত করে তবে তার জন্য অবশ্যই তাদের শাফাআত কবুল করা হবে। আলী (রাহঃ) তার বর্ণনায় একশত বা ততোধিক কথাটির উল্লেখ করেছেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কেউ কেউ এটিকে মউকুফরূপে বর্ণনা করেছেন, মারফুরূপে বর্ণনা করেন নি।

সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাতুল জানাযা মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الصَّلاَةِ عَلَى الْجَنَازَةِ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَعِنْدَ غُرُوبِهَا

১০৩০

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُوسَى بْنِ عُلَىِّ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، قَالَ ثَلاَثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ يَكْرَهُونَ الصَّلاَةَ عَلَى الْجَنَازَةِ فِي هَذِهِ السَّاعَاتِ . وَقَالَ ابْنُ الْمُبَارَكِ مَعْنَى هَذَا الْحَدِيثِ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا . يَعْنِي الصَّلاَةَ عَلَى الْجَنَازَةِ . وَكَرِهَ الصَّلاَةَ عَلَى الْجَنَازَةِ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَعِنْدَ غُرُوبِهَا وَإِذَا انْتَصَفَ النَّهَارُ حَتَّى تَزُولَ الشَّمْسُ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . قَالَ الشَّافِعِيُّ لاَ بَأْسَ بِالصَّلاَةِ عَلَى الْجَنَازَةِ فِي السَّاعَاتِ الَّتِي تُكْرَهُ فِيهِنَّ الصَّلاَةُ .

বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.

১০৩০. হান্নাদ (রাহঃ) ...... উকবা ইবনে আমির আল-জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, তিনটি সময় এমন যেগুলোতে রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নামায আদায় করতে বা মৃতদের কবরে রাখতে নিষেধ করতেন, সূর্য যখন পরিস্কার হয়ে উঠত পূর্ণভাবে উদিত না হওয়া পর্যন্ত, ঠিক মধ্যাহ্নের সময় পশ্চিম দিকে সূর্য না হেলা পর্যন্ত, অস্তমিত হওয়ার দিকে ঝুকে যাওয়ার সময় পূর্ণভাবে অস্ত না যাওয়া পর্যন্ত। - ইবনে মাজাহ, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ্। কোন কোন সাহাবী ও অপরাপর আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। তারা এই সময়গুলোতে সালাতুল জানাযা আদায় করা মাকরূহ মনে করেন। ইবনে মুবারক (রাহঃ) বলেন, ‘‘নিষেধ করেছেন এই সময়গুলোতে মৃতদেরকে কবরে রাখতে’’-এই বাক্যটির মর্ম হলো সালাতুল জানাযা আদায় করতে নিষেধ করেছেন। সূর্যোদয়, সূর্যাস্ত, ঠিক মধ্যাহ্নে সূর্য পশ্চিমে না হেলা পর্যন্ত নামায মাকরূহ। এ হলো ইমাম আহমদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, যে সময়সমূহে নামায আদায় করা মাকরূহ সে সময়সমূহে সালাতুল জানাযা আদায়ে কোন দোষ নেই।

শিশুদের জন্য সালাতুল জানাযা।

باب مَا جَاءَ فِي الصَّلاَةِ عَلَى الأَطْفَالِ

১০৩১

حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ ابْنُ بِنْتِ أَزْهَرَ السَّمَّانِ الْبَصْرِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ سَعِيدِ بْنِ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبِي، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الرَّاكِبُ خَلْفَ الْجَنَازَةِ وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رَوَاهُ إِسْرَائِيلُ وَغَيْرُ وَاحِدٍ عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدِ اللَّهِ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ قَالُوا يُصَلَّى عَلَى الطِّفْلِ وَإِنْ لَمْ يَسْتَهِلَّ بَعْدَ أَنْ يُعْلَمَ أَنَّهُ خُلِقَ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ .

বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)

১০৩১. বিশর ইবনে আদম ইবনে বিনতে আযহার আস-সাম্মান (রাহঃ) ...... মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, আরোহীরা থাকবে জানাযার পিছনে, পদব্রজে গমনকারী যে দিক দিয়ে ইচ্ছা চলতে পারে আর শিশুদের জন্যও সালাতুল জানাযা আদায় করা হবে। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ্। ইসরাঈল (রাহঃ) প্রমুখ এটিকে সাঈদ ইবনে উবাইদুল্লাহ (রাহঃ) এর বরাতে রিওয়ায়াত করেছেন। কোন কোন সাহাবী ও অন্যান্য আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। তাঁরা বলেন, শিশুর জন্মের পরে প্রাণের লক্ষণ দেখা গেলে, কান্নাকাটি না করলেও তার জন্য সালাতুল জানাযা আদায় করা হবে। এ হলো ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত।

জন্মের পর কান্নাকাটি না করা পর্যন্ত শিশুদের জন্র সালাতুল জানাযা আদায় পরিত্যাগ করা।

باب مَا جَاءَ فِي تَرْكِ الصَّلاَةِ عَلَى الْجَنِينِ حَتَّى يَسْتَهِلَّ

১০৩২

حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ الْمَكِّيِّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الطِّفْلُ لاَ يُصَلَّى عَلَيْهِ وَلاَ يَرِثُ وَلاَ يُورَثُ حَتَّى يَسْتَهِلَّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ قَدِ اضْطَرَبَ النَّاسُ فِيهِ فَرَوَاهُ بَعْضُهُمْ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَرْفُوعًا . وَرَوَى أَشْعَثُ بْنُ سَوَّارٍ وَغَيْرُ وَاحِدٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ مَوْقُوفًا . وَرَوَى مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ عَنْ جَابِرٍ مَوْقُوفًا . وَكَأَنَّ هَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الْمَرْفُوعِ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا قَالُوا لاَ يُصَلَّى عَلَى الطِّفْلِ حَتَّى يَسْتَهِلَّ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১০৩২. আবু আম্মার হুসাইন ইবনে হুরায়ছ (রাহঃ) ...... জাবির (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, জন্মের পর কান্নাকাটি না করা পর্যন্ত শিশুর জন্য সালাতুল জানাযা নেই এবং সে কারো ওয়ারিছও হবে না ও তার থেকেও কেউ ওয়ারিছ হবে না। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটিতে রাবীগণের ইযতিরাব বিদ্যমান। কেউ কেউ এটিকে আবু যুবাইর-জাবির (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে মারফুরূপে বর্ণনা করেছেন। আশআছ ইবনে সওয়ার (রাহঃ) প্রমুখ আবু যুবাইর- জাবির (রাযিঃ) সূত্রে মাউকুফরূপে বর্ণনা করেছেন। এটি মারফু রূপে বর্ণিত রিওয়ায়াতটির তুলনায় অধিকতর সহীহ।

মসজিদে সালাতুল জানাযা আদায় করা।

باب مَا جَاءَ فِي الصَّلاَةِ عَلَى الْمَيِّتِ فِي الْمَسْجِدِ

১০৩৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ حَمْزَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى سُهَيْلِ ابْنِ بَيْضَاءَ فِي الْمَسْجِدِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ . قَالَ الشَّافِعِيُّ قَالَ مَالِكٌ لاَ يُصَلَّى عَلَى الْمَيِّتِ فِي الْمَسْجِدِ . وَقَالَ الشَّافِعِيُّ يُصَلَّى عَلَى الْمَيِّتِ فِي الْمَسْجِدِ . وَاحْتَجَّ بِهَذَا الْحَدِيثِ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১০৩৩. আলী ইবনে হুজর (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সুহাঈল ইবনুল বায়যা-এর সালাতুল জানাযা মসজিদে আদায় করেছেন। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান। কোন কোন আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। ইমাম শাফিঈ (রাহঃ) বলেছেন, ইমাম মালিক (রাহঃ) বলেন, মসজিদে সালাতুল জানাযা আদায় করা যাবে না। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, মসজিদে সালাতুল জানাযা আদায় করা যায়। তিনি এই হাদীসকে দলীল হিসাবে পেশ করেন।

মহিলা বা পুরুষের জানাযায় ইমাম কোথায় দাঁড়াবেন?

باب مَا جَاءَ أَيْنَ يَقُومُ الإِمَامُ مِنَ الرَّجُلِ وَالْمَرْأَةِ

১০৩৪

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، عَنْ سَعِيدِ بْنِ عَامِرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي غَالِبٍ، قَالَ صَلَّيْتُ مَعَ أَنَسِ بْنِ مَالِكٍ عَلَى جَنَازَةِ رَجُلٍ فَقَامَ حِيَالَ رَأْسِهِ ثُمَّ جَاءُوا بِجَنَازَةِ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ فَقَالُوا يَا أَبَا حَمْزَةَ صَلِّ عَلَيْهَا . فَقَامَ حِيَالَ وَسَطِ السَّرِيرِ . فَقَالَ لَهُ الْعَلاَءُ بْنُ زِيَادٍ هَكَذَا رَأَيْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَامَ عَلَى الْجَنَازَةِ مُقَامَكَ مِنْهَا وَمِنَ الرَّجُلِ مُقَامَكَ مِنْهُ قَالَ نَعَمْ . فَلَمَّا فَرَغَ قَالَ احْفَظُوا . وَفِي الْبَابِ عَنْ سَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ هَذَا حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رَوَى غَيْرُ وَاحِدٍ عَنْ هَمَّامٍ مِثْلَ هَذَا . وَرَوَى وَكِيعٌ هَذَا الْحَدِيثَ عَنْ هَمَّامٍ فَوَهِمَ فِيهِ فَقَالَ عَنْ غَالِبٍ عَنْ أَنَسٍ . وَالصَّحِيحُ عَنْ أَبِي غَالِبٍ . وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ وَغَيْرُ وَاحِدٍ عَنْ أَبِي غَالِبٍ مِثْلَ رِوَايَةِ هَمَّامٍ . وَاخْتَلَفُوا فِي اسْمِ أَبِي غَالِبٍ هَذَا فَقَالَ بَعْضُهُمْ يُقَالُ اسْمُهُ نَافِعٌ وَيُقَالُ رَافِعٌ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১০৩৪. আব্দুল্লাহ ইবনে মুনীর (রাহঃ) ...... আবু গালিব (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) এর সঙ্গে জনৈক পুরুষের সালাতুল জানাযা আদায় করেছি। তিনি তখন লাশের মাথা বরাবর দাঁড়িয়েছেন। এরপর লোকেরা জনৈকা কুরাইশী মহিলার জানাযা নিয়ে এল। তারা তাঁকে বলল, হে আবু হামযা, এর সালাতুল জানাযা- ও পড়িয়ে দিন। তখন তিনি খাটিয়ার মাঝামাঝি দাঁড়ালেন। এতে আলা-ইবনে যিয়াদ তাঁকে বললেন, যেভাবে আপনি মহিলার জানাযায় দাঁড়িয়েছেন আর যেভাবে পুরুষের জানাযায় দাঁড়িয়েছেন। আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)কেও এরূপ করতে দেখেছেন? তিনি বললেন হ্যাঁ। জানাযা সম্পদনের পর তিনি সকলকে লক্ষ্য করে বললেন, এই বিষয়টির তোমরা সংরক্ষণ করো। - ইবনে মাজাহ

এই বিষয়ে সামুরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। একাধিক রাবী হাম্মাম (রাহঃ) এর বরাতে এইরূপই বর্ণনা করেছেন। ওয়াকী (রাহঃ) ও হাম্মাম (রাহঃ) থেকে এই হাদীসটি রিওয়ায়াত করেছেন কিন্তু সনদের ক্ষেত্রে তাঁর বিভ্রান্তি হয়ে গেছে। তিনি গালিব (রাহঃ) সূত্রে আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। অথচ সহীহ হলো আবু গালিব আনাস (রাযিঃ)। আব্দুল ওয়ারিছ ইবনে সাঈদ প্রমুখও এটিকে আবু গালিব (রাহঃ) থেকে হাম্মাম (রাহঃ) এর অনুরূপ রিওয়ায়াত করেছেন। এই আবু গালিব এর নামের ব্যাপারে হাদীসবিদদের মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন, তাঁর নাম হলো নাফি। কেউ কেউ বলেন, রাফি।

কোন কোন আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। এ হলো ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত।
১০৩৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، وَالْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى عَلَى امْرَأَةٍ فَقَامَ وَسَطَهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ شُعْبَةُ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ .

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

১০৩৫. আলী ইবনে হুজর (রাহঃ) ...... সামুরা ইবনে জুনদুর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) জনৈকা মহিলার সালাতুল জানাযা পড়ালেন। তখন তিনি তার মাঝামাঝি দাঁড়িয়েছিলেন। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। শু’বা (রাহঃ)ও এটিকে হুসাইন আল- মুআল্লিশ (রাহঃ) এর বরাতে অনুরূপ বর্ণনা করেছেন।

শহীদের জন্য সালাতুল জানাযা ত্যাগ করা।

باب مَا جَاءَ فِي تَرْكِ الصَّلاَةِ عَلَى الشَّهِيدِ

১০৩৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي الثَّوْبِ الْوَاحِدِ ثُمَّ يَقُولُ " أَيُّهُمَا أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ " . فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا قَدَّمَهُ فِي اللَّحْدِ وَقَالَ " أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ يَوْمَ الْقِيَامَةِ " . وَأَمَرَ بِدَفْنِهِمْ فِي دِمَائِهِمْ وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ وَلَمْ يُغَسَّلُوا . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرُوِيَ عَنِ الزُّهْرِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ثَعْلَبَةَ بْنِ أَبِي صُعَيْرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَمِنْهُمْ مَنْ ذَكَرَهُ عَنْ جَابِرٍ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الصَّلاَةِ عَلَى الشَّهِيدِ فَقَالَ بَعْضُهُمْ لاَ يُصَلَّى عَلَى الشَّهِيدِ . وَهُوَ قَوْلُ أَهْلِ الْمَدِينَةِ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ . وَقَالَ بَعْضُهُمْ يُصَلَّى عَلَى الشَّهِيدِ . وَاحْتَجُّوا بِحَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى عَلَى حَمْزَةَ . وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ وَبِهِ يَقُولُ إِسْحَاقُ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১০৩৬. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ...... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, নবী (ﷺ) উহুদ যুদ্ধে নিহতদের দুইজন দুইজন করে একই কাপড়ে কাফন দিয়েছিলেন। পরে বললেন, এদের দুজনের মধ্যে কে কুরআন অধিক হিফজ করেছে? তখন তাদের যার দিকে ইশারা করা হচ্ছিল তাকে তিনি লাহদে* আগে রাখছিলেন। এরপর তিনি বললেন, কিয়ামতের দিন আমি এদের জন্য সাক্ষী হব। এরপর তিনি তাদের রক্ত সহই দাফন করার নির্দেশ দিয়েছিলেন। তাদের জন্য সালাতুল জানাযাও আদায় করা হয় নাই এবং তাদেরকে গোসলও দেওয়া হয় নাই। - ইবনে মাজাহ

এই বিষয়ে আনাস ইবনে মালিক (রাহঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ইসা (রাযিঃ) বলেন, জাবির (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। হাদীসটি যুহরী- আনাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকেও বর্ণিত আছে। আবার যুহরী - আব্দুল্লাহ ইবনে ছা’লাবা ইবনে আবু সুআয়র সূত্রে নবী (ﷺ) থেকেও বর্ণিত হয়েছে। তাদের কেউ কেউ জাবির (রাযিঃ) এর সূত্রেরও উল্লেখ করেছেন। শহীদের সালাতুল জানাযা সম্পর্কে আলিমদের মতবিরোধ রয়েছে। কতক আলিম বলেন, শহীদের জন্য সালাতুল জানাযা আদায় করতে হয় না। এ হলো মদীনাবাসী ফকীহগণের অভিমত। ইমাম শফিঈ ও আহমাদ (রাহঃ)-এর বক্তব্যও এ-ই। কোন কোন আলিম বলেন, শহীদের জন্য সালাতুল জানাযা আদায় করা হবে। নবী (ﷺ) হামযা (রাযিঃ) এর সালাতুল জানাযা আদায় করেছিলেন বলে যে হাদীসটি আছে সেটিকে তারা দলীল হিসাবে পেশ করেন। এ হলো ইমাম ছাওরী ও কূফাবাসী ফকীহগণের অভিমত। ইমাম ইসহাক (রাহঃ) এর বক্তব্য এ-ই।

*আরবে কবরের ভিতর একপার্শ্বে গর্ত করে তাতে মৃত ব্যক্তির লাশ রাখার নিয়ম রয়েছে। শক্ত ভূমিতে তা সম্ভব। এটিকে লাহদ বলা হয়।

কবরে সালাতুল জানাযা আদায় করা।

باب مَا جَاءَ فِي الصَّلاَةِ عَلَى الْقَبْرِ

১০৩৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا الشَّيْبَانِيُّ، حَدَّثَنَا الشَّعْبِيُّ، أَخْبَرَنِي مَنْ، رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَرَأَى قَبْرًا مُنْتَبِذًا فَصَفَّ أَصْحَابَهُ خَلْفَهُ فَصَلَّى عَلَيْهِ فَقِيلَ لَهُ مَنْ أَخْبَرَكَهُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَبُرَيْدَةَ وَيَزِيدَ بْنِ ثَابِتٍ وَأَبِي هُرَيْرَةَ وَعَامِرِ بْنِ رَبِيعَةَ وَأَبِي قَتَادَةَ وَسَهْلِ بْنِ حُنَيْفٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ يُصَلَّى عَلَى الْقَبْرِ . وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ . وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ إِذَا دُفِنَ الْمَيِّتُ وَلَمْ يُصَلَّ عَلَيْهِ صُلِّيَ عَلَى الْقَبْرِ . وَرَأَى ابْنُ الْمُبَارَكِ الصَّلاَةَ عَلَى الْقَبْرِ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ يُصَلَّى عَلَى الْقَبْرِ إِلَى شَهْرٍ . وَقَالاَ أَكْثَرُ مَا سَمِعْنَا عَنِ ابْنِ الْمُسَيَّبِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى عَلَى قَبْرِ أُمِّ سَعْدِ بْنِ عُبَادَةَ بَعْدَ شَهْرٍ .

বর্ণনাকারী: শা‘বী (রহঃ)

১০৩৭. আহমদ ইবনে মানী’ (রাহঃ) ..... শা’বী (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) কে দেখেছেন এমন এক ব্যক্তি আমাকে বলেছেন যে, একবার নবী (ﷺ) (সাধারণ কররস্থান থেকে) দূরে বিচ্ছিন্ন একটি কবর দেখতে পেলেন। তখন সঙ্গী সাহাবীদের কাতার করে এতে সালাতুল জানাযা আদায় করলেন। শা’বী (রাহঃ) কে বলা হয়, কে আপনাকে এই রিওয়ায়াত করেছেন? তিনি বললেন, ইবনে আব্বাস (রাযিঃ)। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে আনাস, বুরায়দা, ইয়াযীদ ইবনে ছাবিত, আবু হুরায়রা, আমির ইবনে রাবীয়া, আবু কাতাদা ও সাহল ইবনে হুনায়ফ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ সাহাবী ও অপরাপর আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। এ হলো ইমাম শাফিঈ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। কোন কোন আলিম বলেন, কবরে সালাতুল জানাযা আদায় করা যাবে না। এ হলো ইমাম মালিক ইবনে আনাস (রাহঃ) এর অভিমত। ইবনে মুবারক বলেন, যদি মৃত ব্যক্তিকে সালাতুল জানাযা ছাড়াই দাফন করা হয় তবে তার কবরে সালাতুল জানাযা আদায় করা যাবে। এতে বুঝা যায় ইবনে মুবারক কবরে সালাতুল জানাযা আদায়ের পক্ষে মত প্রকাশ করেন। ইমাম আহমদ ও ইসহাক (রাহঃ) বলেন, দাফনের এক মাস পর্যন্ত কবরে সালাতুল জানাযা আদায় করা যায়। তারা বলেন, এই বিষয়ে সর্বাধিক যে সময়সীমা আমরা শুনেছি তা হলোঃ ইবনুল মুসায়্যাব (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) সা’দ ইবনে উবাদা (রাযিঃ) এর মাতার কবরে একমাস পর সালাতুল জানাযা আদায় করেছিলেন।
১০৩৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ أُمَّ سَعْدٍ، مَاتَتْ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم غَائِبٌ فَلَمَّا قَدِمَ صَلَّى عَلَيْهَا وَقَدْ مَضَى لِذَلِكَ شَهْرٌ .

বর্ণনাকারী: সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ)

১০৩৮. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... সাঈদ ইবনুল মুসায়্যাব (রাহঃ) থেকে বর্ণিত যে, সা’দ (রাযিঃ)-এর মা যখন মারা যান তখন নবী (ﷺ)(মদীনায়) উপস্থিত ছিলেন না। পরে যখন আসেন তখন তার সালাতুল জানাযা আদায় করেন। এর মধ্যে একমাস অতিবাহিত হয়ে গিয়েছিল।

নবী (ﷺ) কর্তৃক নাজাশীর জন্য সালাতুল জানাযা আদায় করা।

باب مَا جَاءَ فِي صَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى النَّجَاشِيِّ

১০৩৯

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ وَحُمَيْدُ بْنُ مَسْعَدَةَ قَالاَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَخَاكُمُ النَّجَاشِيَّ قَدْ مَاتَ فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ " . قَالَ فَقُمْنَا فَصَفَفْنَا كَمَا يُصَفُّ عَلَى الْمَيِّتِ وَصَلَّيْنَا عَلَيْهِ كَمَا يُصَلَّى عَلَى الْمَيِّتِ . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَأَبِي سَعِيدٍ وَحُذَيْفَةَ بْنِ أَسِيدٍ وَجَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رَوَاهُ أَبُو قِلاَبَةَ عَنْ عَمِّهِ أَبِي الْمُهَلَّبِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ . وَأَبُو الْمُهَلَّبِ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو وَيُقَالُ مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو .

বর্ণনাকারী: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

১০৩৯. আবু সালামা ইবনে ইয়াহয়া ইবনে খালাফ ও হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ...... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) আমাদেরকে বললেন, তোমাদের ভাই নাজাশী* মারা গেছেন। তোমরা দাঁড়াও এবং তার জন্য সালাতুল জানাযা আদায় কর। ইমরান ইবনে হুসাইন বলেন, আমরা দাঁড়িয়ে মৃত ব্যক্তির জানাযার জন্য যেভাবে কাতার করা হয় সেরূপ কাতার বাঁধলাম এবং মৃত ব্যক্তির জন্য যেভাবে নামায আদায় করা হয় সেভাবে তাঁর জন্য নামায আদায় করলাম। - ইবনে মাজাহ, মুসলিম

এই বিষয়ে আবু হুরায়রা, জাবির ইবনে আব্দুল্লাহ, আবু সাঈদ, হুযাইফা ইবনে আসীদ ও জারীর ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি এই সূত্রে হাসান-সহীহ্-গারীব। আবু কিলাবা (রাহঃ)ও এটিকে তাঁর চাচা আবুল মুহাল্লাব-ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। আবুল মুহাল্লাব (রাহঃ)-এর নাম হলো আব্দুর রহমান ইবনে আমর। বলা হয় মুআবিয়া ইবনে আমর।

*আবিসিনিয়ার প্রাচীন সম্রাটদের নাম। ইনি ইসলাম গ্রহণ করেছিলেন। তাঁর প্রকৃত নাম আসহামা।

সালাতুল জানাযার ফযীলত।

باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّلاَةِ عَلَى الْجَنَازَةِ

১০৪০

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فَلَهُ قِيرَاطٌ وَمَنْ تَبِعَهَا حَتَّى يُقْضَى دَفْنُهَا فَلَهُ قِيرَاطَانِ أَحَدُهُمَا أَوْ أَصْغَرُهُمَا مِثْلُ أُحُدٍ " . فَذَكَرْتُ ذَلِكَ لاِبْنِ عُمَرَ فَأَرْسَلَ إِلَى عَائِشَةَ فَسَأَلَهَا عَنْ ذَلِكَ فَقَالَتْ صَدَقَ أَبُو هُرَيْرَةَ . فَقَالَ ابْنُ عُمَرَ لَقَدْ فَرَّطْنَا فِي قَرَارِيطَ كَثِيرَةٍ . وَفِي الْبَابِ عَنِ الْبَرَاءِ وَعَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَأَبِي سَعِيدٍ وَأُبَىِّ بْنِ كَعْبٍ وَابْنِ عُمَرَ وَثَوْبَانَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১০৪০. আবু কুরাইব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ যদি সালাতুল জানাযা আদায় করে তবে তাঁর এক কীরাত নেকী লাভ হবে। আর যে জানাযার পিছনে পিছনে যাবে এবং দাফনও সম্পাদন করবে তার জন্য দুই কীরাত নেকী হবে। এর একটি বা ছোটটি হল উহুদ পাহাড়ের সমান। রাবী আবু সালামা বলেন, আমি ইবনে উমর (রাযিঃ)-কে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি আয়িশা (রাযিঃ)-এর কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য প্রেরণ করেন। তখন আয়িশা (রাযিঃ) বললেন, আবু হুরায়রা সত্য বলেছেন। ইবনে উমর (রাযিঃ) (এই কথা জেনে) বললেন, অনেক কিরাত আমরা বিনষ্ট করেছি। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে বারা, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু সাঈদ, উবাই ইবনে কা’ব, ইবনে উমর ও ছাওবান (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ্। তাঁর বরাতে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।

এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ

باب آخَرُ

১০৪১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، قَالَ سَمِعْتُ أَبَا الْمُهَزَّمِ، قَالَ صَحِبْتُ أَبَا هُرَيْرَةَ عَشْرَ سِنِينَ فَسَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ تَبِعَ جَنَازَةً وَحَمَلَهَا ثَلاَثَ مَرَّاتٍ فَقَدْ قَضَى مَا عَلَيْهِ مِنْ حَقِّهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَرَوَاهُ بَعْضُهُمْ بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَرْفَعْهُ . وَأَبُو الْمُهَزَّمِ اسْمُهُ يَزِيدُ بْنُ سُفْيَانَ وَضَعَّفَهُ شُعْبَةُ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১০৪১. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ....... আবুল মুহাযযাম (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি দশ বছর আবু হুরায়রা (রাযিঃ) এর সংসর্গে কাটিয়েছি। তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি জানাযার পিছনে চলবে এবং তিনবার তা বহন করবে সে ব্যক্তি তার উপর আরোপিত জানাযার হক আদায় করে দিতে পারল।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি গারীব। কেউ কেউ এটিকে এই সনদে রিওয়ায়াত করেছেন, তবে মারফু’রূপে করেন নি। আবুল মুহাযযামের নাম হলো ইয়াযীদ ইবনে সুফিয়ান। শু’বা তাঁকে যঈফ বলে নিরূপন করেছেন।

জানাযার জন্য উঠে দাঁড়ান।

باب مَا جَاءَ فِي الْقِيَامِ لِلْجَنَازَةِ

১০৪২
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا لَهَا حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَجَابِرٍ وَسَهْلِ بْنِ حُنَيْفٍ وَقَيْسِ بْنِ سَعْدٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَامِرِ بْنِ رَبِيعَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: আমির ইবনে রবীআ (রাঃ)

১০৪২. কুতায়বা (রাহঃ) ....... আমির ইবনে রাবীআ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমরা যখন জানাযা দেখবে তখন এর জন্য দাঁড়িয়ে যাবে যতক্ষণ না তোমাদেরকে অতিবাহিত করে চলে যায় বা মাটিতে রাখা হয়। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে আবু সাঈদ, জাবির, সাহল ইবনে হুনায়ফ, কায়স ইবনে সা’দ ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আমির ইবনে রাবীআ (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
১০৪৩

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ الْحُلْوَانِيُّ، قَالاَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا لَهَا فَمَنْ تَبِعَهَا فَلاَ يَقْعُدَنَّ حَتَّى تُوضَعَ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ فِي هَذَا الْبَابِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ قَالاَ مَنْ تَبِعَ جَنَازَةً فَلاَ يَقْعُدَنَّ حَتَّى تُوضَعَ عَنْ أَعْنَاقِ الرِّجَالِ . وَقَدْ رُوِيَ عَنْ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّهُمْ كَانُوا يَتَقَدَّمُونَ الْجَنَازَةَ فَيَقْعُدُونَ قَبْلَ أَنْ تَنْتَهِيَ إِلَيْهِمُ الْجَنَازَةُ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১০৪৩. নসর ইবনে আলী আল-জাহযামী ও হাসান ইবনে আলী আ-হুলওয়ানী (রাহঃ) ...... আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন তোমরা জানাযা দেখলে দাঁড়িয়ে যাবে। যে ব্যক্তি এর অনুসরণ করবে জানাযা মাটিতে না রাখা পর্যন্ত সে বসবে না। - বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই বিষয়ে আবু সাঈদ (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এ হলো ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। তাঁরা বলেন, যে ব্যক্তি জানাযার অনুসরণ করবে তা মানুষের কাঁধ থেকে না নামানো পর্যন্ত সে যেন না বসে। কোন কোন সাহাবী ও অপরাপর আলিম থেকে বর্ণিত আছে যে, তারা জানাযার আগে আগে যেতেন এবং জানাযা না পৌছা পর্যন্ত বসে থাকতেন। এ হলো ইমাম শাফিঈ (রাহঃ)-এর অভিমত।

জানাযার জন্য না দাঁড়ানোর অবকাশ।

باب الرُّخْصَةِ فِي تَرْكِ الْقِيَامِ لَهَا

১০৪৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ وَاقِدٍ، وَهُوَ ابْنُ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ مَسْعُودِ بْنِ الْحَكَمِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّهُ ذُكِرَ الْقِيَامُ فِي الْجَنَائِزِ حَتَّى تُوضَعَ فَقَالَ عَلِيٌّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَعَدَ . وَفِي الْبَابِ عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِيهِ رِوَايَةُ أَرْبَعَةٍ مِنَ التَّابِعِينَ بَعْضُهُمْ عَنْ بَعْضٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ . قَالَ الشَّافِعِيُّ وَهَذَا أَصَحُّ شَيْءٍ فِي هَذَا الْبَابِ . وَهَذَا الْحَدِيثُ نَاسِخٌ لِلْحَدِيثِ الأَوَّلِ " إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا " . وَقَالَ أَحْمَدُ إِنْ شَاءَ قَامَ وَإِنْ شَاءَ لَمْ يَقُمْ . وَاحْتَجَّ بِأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ رُوِيَ عَنْهُ أَنَّهُ قَامَ ثُمَّ قَعَدَ . وَهَكَذَا قَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ . قَالَ أَبُو عِيسَى مَعْنَى قَوْلِ عَلِيٍّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْجَنَازَةِ ثُمَّ قَعَدَ . يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَأَى الْجَنَازَةَ قَامَ ثُمَّ تَرَكَ ذَلِكَ بَعْدُ فَكَانَ لاَ يَقُومُ إِذَا رَأَى الْجَنَازَةَ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১০৪৪. কুতায়বা (রাহঃ) ....... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি মাটিতে না রাখা পর্যন্ত জানাযার জন্য দাঁড়িয়ে থাকা প্রসঙ্গে বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আগে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু পরবর্তীতে বসে রয়েছেন। - ইবনে মাজাহ, মুসলিম

এই বিষয়ে হাসান ইবনে আলী ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত। আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আলী (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসন-সহীহ। রিওয়ায়াতটির সনদে চারজান তাবীঈ-এর বর্ণনা পরস্পরা রয়েছে। (১. ইয়াহয়া ইবনে সাঈদ, ২. ওয়াকিদ ইবনে আমর ইবনে সা’দ ইবনে মুআয, ৩. নাফি ইবনে জুবাইর ,৪. মাসউদ ইবনুল হাকাম।)

কোন কোন আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, এই বিষয়ে এই হাদীসটই সর্বাধিক সহীহ। ‘‘তোমরা জানাযা দেখলে দাঁড়িয়ে যাবে’’- প্রথমোক্ত এই হাদীসটির মর্মকে বর্তমান হাদীসটি রহিত করে দেয়। ইমাম আহমাদ (রাহঃ) বলেন, ইচ্ছা হলে দাঁড়াতেও পারে আর ইচ্ছা করলে না-ও দাঁড়াতে পারে। কেননা নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি প্রথমে দাঁড়াতেন এবং পরবর্তীতে বসে থেকেছেন। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ)ও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন।‘‘রাসূলুল্লাহ্ (ﷺ) জানাযার ক্ষেত্রে দাঁড়িয়েছেন পরে বসেছেন’’- আলী (রাযিঃ) এর এই কথাটির মর্ম হলো, নবী (ﷺ) জানাযা দেখলে দাঁড়াতেন কিন্তু পরে তা ত্যাগ করেন এবং জানাযা দেখলেও আর দাঁড়াতেন না।

নবী (ﷺ) এর বাণী ’লাহদ’ জাতীয় কবর আমাদের আর ’শাক’ জাতীয় কবর অন্যদের।*

باب مَا جَاءَ فِي قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم " اللَّحْدُ لَنَا وَالشَّقُّ لِغَيْرِنَا "

১০৪৫

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَنَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكُوفِيُّ، وَيُوسُفُ بْنُ مُوسَى الْقَطَّانُ الْبَغْدَادِيُّ، قَالُوا حَدَّثَنَا حَكَّامُ بْنُ سَلْمٍ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الأَعْلَى، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اللَّحْدُ لَنَا وَالشَّقُّ لِغَيْرِنَا " . وَفِي الْبَابِ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ وَعَائِشَةَ وَابْنِ عُمَرَ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১০৪৫. আবু কুরায়ব, নসর ইবনে আব্দুর রহমান আল-কূফী, ইউসুফ ইবনে মুসা আল-কাত্তান আল-বাগদাদী (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, লাহদ’ আমাদের জন্য শাক অন্যদের জন্য। - ইবনে মাজাহ

এই বিষয়ে জারীর ইবনে আব্দুল্লাহ্, আয়িশা, ইবনে উমর ও জাবির (রাযিঃ) থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি এই সূত্রে হাসান-গারীব।

* কবরের ভিতরে কিবলার দিকে গর্ত করে তাতে লাশ দাফন করাকে লাহদ বলা হয়। এতে সংরক্ষণের অধিকতর সুবিধা হয়। আরবের মত শক্ত মাটির দেশে এই ধরণের করা সহজ। 'শাক' হল প্রচলিত চৌকোনা সাধারণ করব।

মৃত ব্যক্তিকে কবরে দাখল করার কালে দুআ।

باب مَا يَقُولُ إِذَا أُدْخِلَ الْمَيِّتُ الْقَبْرَ

১০৪৬

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، حَدَّثَنَا الْحَجَّاجُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أُدْخِلَ الْمَيِّتُ الْقَبْرَ - وَقَالَ أَبُو خَالِدٍ مَرَّةً إِذَا وُضِعَ الْمَيِّتُ فِي لَحْدِهِ قَالَ مَرَّةً " بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ " . وَقَالَ مَرَّةً " بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَاهُ أَبُو الصِّدِّيقِ النَّاجِيُّ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ رُوِيَ عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ عَنِ ابْنِ عُمَرَ مَوْقُوفًا أَيْضًا .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১০৪৬. আবু সাঈদ আল-আশজ্জ (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, কবরে মূর্দা দাখিল করার সময় নবী (ﷺ) বলেছেনঃ (এবং রাবী আবু খালেদ বলেদ, মৃত ব্যক্তিকে যখন তার লাহাদ [কবরে] রাখা হয় তখন তিনি বলেছেন) - بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ

রাবী কখনও রিওয়ায়াত করেছেনঃ بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীস এই সূত্রে হাসান-গারীব। হাদীসটি ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অন্য রিওয়ায়াতেও বর্ণিত আছে। এটি আবুস-সিদ্দীক আন-নাজী-ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। আবার আবুস-সিদ্দীক আন-নাজী-ইবনে উমর (রাযিঃ) সূত্রে মাউকুফরূপেও বর্ণিত আছে।

কবরে মৃত ব্যক্তির নীচে একটি কাপড় বিছিয়ে দেওয়া।

باب مَا جَاءَ فِي الثَّوْبِ الْوَاحِدِ يُلْقَى تَحْتَ الْمَيِّتِ فِي الْقَبْرِ

১০৪৭

حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ فَرْقَدٍ، قَالَ سَمِعْتُ جَعْفَرَ بْنَ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، قَالَ الَّذِي أَلْحَدَ قَبْرَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَبُو طَلْحَةَ وَالَّذِي أَلْقَى الْقَطِيفَةَ تَحْتَهُ شُقْرَانُ مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ جَعْفَرٌ وَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي رَافِعٍ قَالَ سَمِعْتُ شُقْرَانَ يَقُولُ أَنَا وَاللَّهِ طَرَحْتُ الْقَطِيفَةَ تَحْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْقَبْرِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ شُقْرَانَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ عَنْ عُثْمَانَ بْنِ فَرْقَدٍ هَذَا الْحَدِيثَ .

১০৪৭. যায়দ ইবনে আখযাম আত-তাঈ (রাহঃ) ..... উছমান ইবনে ফারকাদ (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমি জা’ফার ইবনে মুহাম্মাদ (রাহঃ) কে তাঁর পিতা মুহাম্মাদ (রাহঃ) এর সূত্রে রিওয়ায়াত করতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এর কবরের ‘লাহদ’ কেটেছিলেন আবু তালহা (রাযিঃ) আর তাঁর নীচে একটি চাঁদর রেখেছিলেন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আযাদকৃত দাস শুকরান (রাযিঃ)। জা’ফার (রাহঃ) বলেন, আমাকে ইবনে রাফি’ বলেছেন যে, আমি শুকরান (রাযিঃ) কে বলতে শুনেছি, আল্লাহর কসম, কবরে রাসূলুল্লাহ্ (ﷺ) এর নীচে আমিই একটি চাঁদর বিছিয়ে দিয়েছিলাম।

এই বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, শুকরান (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব। আলী ইবনুল মাদীনী (রাহঃ)ও এই হাদীস উছমান ইবনে ফারকাদ (রাহঃ) এর বরাতে বর্ণনা করেছেন।
১০৪৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جُعِلَ فِي قَبْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَطِيفَةٌ حَمْرَاءُ .
قَالَ وَقَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ فِي مَوْضِعٍ آخَرَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَيَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، . وَهَذَا أَصَحُّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَى شُعْبَةُ، عَنْ أَبِي حَمْزَةَ الْقَصَّابِ، وَاسْمُهُ، عِمْرَانُ بْنُ أَبِي عَطَاءٍ وَرُوِيَ عَنْ أَبِي جَمْرَةَ الضُّبَعِيِّ، وَاسْمُهُ، نَصْرُ بْنُ عِمْرَانَ وَكِلاَهُمَا مِنْ أَصْحَابِ ابْنِ عَبَّاسٍ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ كَرِهَ أَنْ يُلْقَى، تَحْتَ الْمَيِّتِ فِي الْقَبْرِ شَيْءٌ . وَإِلَى هَذَا ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১০৪৮. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) এর কবরে একটি লাল চাঁদর রাখা হয়েছিল। - মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। শু’বা (রাহঃ) এটিকে আবু হামযা আল- কাসসাব (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন। তাঁর নাম হলো ইমরান ইবনে আবী আতা। আবু জামরা আয-যুবাঈ (রাহঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে। তাঁর নাম হলো নসর ইবনে ইমরান। এরা উভয়েই ইবনে আব্বাস (রাযিঃ) এর শাগরিদ। ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি মায়্যিতের নীচে কোন কিছু রাখা পছন্দ করতেন না। কোন কোন আলিম এই হাদীসের মর্মানুসারে আমল করেছেন। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) অন্যস্থলে মুহাম্মাদ ইবনে জা’ফর ও ইয়াহয়া-শু’বা-আবু জামরা ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। এটি অধিকতর সহীহ।

কবর সমান করে দেওয়া।

باب مَا جَاءَ فِي تَسْوِيَةِ الْقُبُورِ

১০৪৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ، أَنَّ عَلِيًّا، قَالَ لأَبِي الْهَيَّاجِ الأَسَدِيِّ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَنْ لاَ تَدَعَ قَبْرًا مُشْرِفًا إِلاَّ سَوَّيْتَهُ وَلاَ تِمْثَالاً إِلاَّ طَمَسْتَهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ يَكْرَهُونَ أَنْ يُرْفَعَ الْقَبْرُ فَوْقَ الأَرْضِ . قَالَ الشَّافِعِيُّ أَكْرَهُ أَنْ يُرْفَعَ الْقَبْرُ إِلاَّ بِقَدْرِ مَا يُعْرَفُ أَنَّهُ قَبْرٌ لِكَيْلاَ يُوطَأَ وَلاَ يُجْلَسَ عَلَيْهِ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১০৪৯. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আবু ওয়াইল (রাহঃ) থেকে বর্ণিত যে, আলী (রাযিঃ) আবুল- হায়্যাজ আল-আসাদী (রাহঃ) কে বলেছিলেন, নবী (ﷺ) আমাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন, আমি তোমাকেও সেই দায়িত্ব দিয়ে প্রেরণ করছি। তা হলো, কোন উঁচু কবরকে (মাটি) সমান করা ব্যতীত ছাড়বে না, আর কোন প্রতিকৃতি বিধ্বংস করা ব্যতীত ছাড়বে না।

এই বিষয়ে জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত রয়েছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আলী (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। কোন কোন আলিম এতদনুসারে আমল করেছেন। তারা যমীনের উপর কবর উঁচু করে বাঁধা অপছন্দনীয় বলে মনে করেন। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, যতটুকু উঁচু করলে এটিকে কবর বলে চিনা যায় তদপেক্ষা কবরকে উঁচু করা আমি পছন্দ করি না। তবে চিহ্নস্বরূপ কিছু উঁচু করার দরকার এই জন্য যে, এটিকে যেন কেউ পদদলিত না করে বা এর উপর যেন কেউ না বসে।

কবরকে পদদলিত করা বা এর উপর বসা মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْمَشْىِ عَلَى الْقُبُورِ وَالْجُلُوسِ عَلَيْهَا وَالصَّلاَةِ إِلَيْهَا

১০৫০
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، عَنْ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَجْلِسُوا عَلَى الْقُبُورِ وَلاَ تُصَلُّوا إِلَيْهَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَمْرِو بْنِ حَزْمٍ وَبَشِيرِ ابْنِ الْخَصَاصِيَةِ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .

বর্ণনাকারী: আবূ মারছাদ আল-গানাবী (রা)

১০৫০. হান্নাদ (রাহঃ) ...... আবু মারছাদ আল-গানবী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা কবরের উপর বসবে না এবং সেই দিকে ফিরে নামায ও আদায় করবে না।

এই বিষয়ে আবু হুরায়রা, আমর ইবনে হাযম ও বাশীর ইবনুল খাসাসিয়্যা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। মুহা্ম্মাদ ইবনে বাশশার (রাহঃ) আব্দুল্লাহ ইবনে মুবারক (রাহঃ) থেকে এই সনদে অনুরূপ বর্ণিত আছে।
১০৫১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، وَأَبُو عَمَّارٍ قَالاَ أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، عَنْ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . وَلَيْسَ فِيهِ عَنْ أَبِي إِدْرِيسَ وَهَذَا الصَّحِيحُ . قَالَ أَبُو عِيسَى قَالَ مُحَمَّدٌ وَحَدِيثُ ابْنِ الْمُبَارَكِ خَطَأٌ أَخْطَأَ فِيهِ ابْنُ الْمُبَارَكِ وَزَادَ فِيهِ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ وَإِنَّمَا هُوَ بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ وَلَيْسَ فِيهِ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ وَبُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ قَدْ سَمِعَ مِنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ .

বর্ণনাকারী: আবূ মারছাদ আল-গানাবী (রা)

১০৫১. আলী ইবনে হুজর ও আবু আম্মার (রাহঃ) ...... আবু মারছাদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে। তবে এই সনদে আবু ইদরীস (রাহঃ) এর বরাতের উল্লেখ নাই। আর এটিই সহীহ। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) বলেছেন যে, ইবনে মুবারক (রাহঃ) এর রিওয়ায়াতটি ভূল, এতে ইবনে মুবারকই ভূল করেছেন। তিনি সনদে আবু ইদরীস আল-খাওলানীর নাম অতিরিক্ত বলেছেন। আসলে রিওয়ায়াতটি হলো বুসর ইবনে উবাইদুল্লাহ - ওয়াছিলা ইবনুল আসকা (রাযিঃ) সূত্রের। আব্দুর রহমান ইবনে জাবির (রাহঃ) থেকে একাধিক রাবী এইরূপই বর্ণনা করেছেন। এতে আবু ইদরীস আল-খাওলানী-এর উল্লেখ নাই। বুসর ইবনে উবাইদুল্লাহ্ সরাসরি ওয়াছিলা ইবনুল আসকা (রাযিঃ) থেকে হাদীস শুনেছেন।

কবরে চুনা ব্যবহার করা এবং তাতে লেখা মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ تَجْصِيصِ الْقُبُورِ وَالْكِتَابَةِ عَلَيْهَا

১০৫২

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ أَبُو عَمْرٍو الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُجَصَّصَ الْقُبُورُ وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا وَأَنْ يُبْنَى عَلَيْهَا وَأَنْ تُوطَأَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَابِرٍ . وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْهُمُ الْحَسَنُ الْبَصْرِيُّ فِي تَطْيِينِ الْقُبُورِ . وَقَالَ الشَّافِعِيُّ لاَ بَأْسَ أَنْ يُطَيَّنَ الْقَبْرُ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১০৫২. আব্দুর রহমান ইবনুল আসওয়াদ আবু আমর আল বসরী (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কবরে চুনা লাগাতে এবং তাতে লিখতে, এর উপর ঘর নির্মাণ করতে ও তা পদদলিত করতে নিষেধ করেছেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। জাবির (রাযিঃ) থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে। হাসান-বসরী সহ কতক আলিম কবর মাটি দিয়ে লেপার অনুমতি দিয়েছেন। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, মাটি দিয়ে কবর লেপায় কোন দোষ নেই।

কবরস্থানে প্রবেশের দুআ।

باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا دَخَلَ الْمَقَابِرَ

১০৫৩

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّلْتِ، عَنْ أَبِي كُدَيْنَةَ، عَنْ قَابُوسِ بْنِ أَبِي ظَبْيَانَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقُبُورِ الْمَدِينَةِ فَأَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ فَقَالَ " السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ بُرَيْدَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَأَبُو كُدَيْنَةَ اسْمُهُ يَحْيَى بْنُ الْمُهَلَّبِ وَأَبُو ظَبْيَانَ اسْمُهُ حُصَيْنُ بْنُ جُنْدُبٍ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১০৫৩. আবু করায়ব (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন এর দিকে ফিরে বললেনঃ

السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ

আসসালামু আলাইকুম হে কবরের অধিবাসীগণ, আল্লাহ্ তাআলা আমাদের এবং তোমাদের মাগফিরাত করুন। তোমরা আমাদের পূর্বসূরী আর আমরা তোমাদের পদাংক অনুসারী।

এই বিসয়ে বুরায়দা, আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব। রাবী কুদায়নার নাম হল ইয়াহয়া ইবনুল-মুহাল্লাব। আর আবু যাবইয়ান-এর নাম হলো হুসাইন ইবনে জুনদুব।

কবর যিয়ারতের অনুমতি।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي زِيَارَةِ الْقُبُورِ

১০৫৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، قَالُوا حَدَّثَنَا أَبُو عَاصِمٍ النَّبِيلُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَقَدْ أُذِنَ لِمُحَمَّدٍ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ فَزُورُوهَا فَإِنَّهَا تُذَكِّرُ الآخِرَةَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَابْنِ مَسْعُودٍ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَأُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ بُرَيْدَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ بِزِيَارَةِ الْقُبُورِ بَأْسًا . وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

১০৫৪. মুহাম্মাদ ইবনে বাশশার, মাহমুদ ইবনে গায়লান ও হাসান ইবনে আলী আল-খাললাল (রাহঃ) ...... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমাদেরকে কবর যিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম। মুহাম্মাদকে তাঁর মাতার কবর যিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং তোমরা কবর যিয়ারত করতে পার। কেননা তা আখিরাতকে স্মরণ করায়।

এই বিষয়ে আবু সাঈদ, ইবনে মাসউদ, আনাস, আবু হুরায়রা ও উম্মে সালামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, বুরায়দা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ এতদনুসারে আমল করেছেন। তাঁরা যিয়ারতে কোন দোষ আছে বলে মনে করেন না। এ হলো ইমাম ইবনে মুবারক, শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত।
১০৫৫

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ تُوُفِّيَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ بِحُبْشِيٍّ . قَالَ فَحُمِلَ إِلَى مَكَّةَ فَدُفِنَ فِيهَا فَلَمَّا قَدِمَتْ عَائِشَةُ أَتَتْ قَبْرَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ فَقَالَتْ وَكُنَّا كَنَدْمَانَىْ جَذِيمَةَ حِقْبَةً مِنَ الدَّهْرِ حَتَّى قِيلَ لَنْ يَتَصَدَّعَا فَلَمَّا تَفَرَّقْنَا كَأَنِّي وَمَالِكًا لِطُولِ اجْتِمَاعٍ لَمْ نَبِتْ لَيْلَةً مَعَا ثُمَّ قَالَتْ وَاللَّهِ لَوْ حَضَرْتُكَ مَا دُفِنْتَ إِلاَّ حَيْثُ مُتَّ وَلَوْ شَهِدْتُكَ مَا زُرْتُكَ .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে আবি মুলায়কা (রহঃ)

১০৫৫. হুসাইন ইবনুল হুরায়ছ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আবী মুলায়কা (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আবী বকর (রাযিঃ) হাবশায় ইন্‌তিকাল করেন। পরে তাকে মক্কায় এনে দাফন করা হয়। আয়িশা (রাযিঃ) মক্কায় এলে (তাঁর ভ্রাতা) আব্দুর রহমান ইবনে আবু বকরের কবরের নিকট আসেন এবং নিম্নের কবিতাটি পাঠ করেনঃ

كُنَّا كَنَدْمَانَىْ جَذِيمَةَ +حِقْبَةً مِنَ الدَّهْرِ حَتَّى قِيلَ لَنْ يَتَصَدَّعَا
فَلَمَّا تَفَرَّقْنَا كَأَنِّي وَمَالِكًا + لِطُولِ اجْتِمَاعٍ لَمْ نَبِتْ لَيْلَةً مَعَا

অর্থাৎ আমরা সুদীর্ঘকাল জাযীমার দুই সভাসদের মত ছিলাম। এমনকি বলা হত, কখনও বিচ্ছিন্ন হবে না এরা দুইজন। কিন্তু যখন আমরা বিচ্ছিন্ন হলাম, আমি ও মালিক সুদীর্ঘকাল একসঙ্গে বসবাস করার পরও মনে হচ্ছে একরাতেও বুঝি আমরা কখনও একসঙ্গে কাটাইনি।

এরপর তিনি বললেন, আল্লাহর কসম, আমি যদি হাযির থাকতাম তবে তুমি যেখানে মারা গিয়েছিলে সেখানেই তোমাকে দাফন করতাম। আর (তোমার মৃত্যুর সময়) তোমার কাছে আমি উপস্থিত থাকলে এখন আর তোমার যিয়ারত করতে আসতাম না।

মহিলাদের জন্য কবর যিয়ারত করা মাকরূহ।

باب مَا جَاءَ فِي زِيَارَةِ الْقُبُورِ لِلنِّسَاءِ

১০৫৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ زَوَّارَاتِ الْقُبُورِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَحَسَّانَ بْنِ ثَابِتٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنَّ هَذَا كَانَ قَبْلَ أَنْ يُرَخِّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي زِيَارَةِ الْقُبُورِ فَلَمَّا رَخَّصَ دَخَلَ فِي رُخْصَتِهِ الرِّجَالُ وَالنِّسَاءُ . وَقَالَ بَعْضُهُمْ إِنَّمَا كُرِهَ زِيَارَةُ الْقُبُورِ لِلنِّسَاءِ لِقِلَّةِ صَبْرِهِنَّ وَكَثْرَةِ جَزَعِهِنَّ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১০৫৬. কুতায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) কবর যিয়ারতকারী মহিলাদের লা’নত করেছেন। - ইবনে মাজাহ

এই বিষয়ে ইবনে আব্বাস ও হাসান ইবনে ছাবিত (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম মনে করেন, হাদীসটি হলো নবী (ﷺ) কর্তৃক কবর যিয়ারতের অনুমিত প্রদানেরও আগেকার। সুতরাং কবর যিয়ারতের অনুমিত প্রদানের পর এখন পুরুষ-মহিলা সকলেই এই অনুমতির অন্তর্ভূক্ত। কোন কোন আলিম বলেন, মহিলাদের মাঝে ধৈর্য কম এবং কান্নাকাটির আধিক্য হেতু তাদের জন্য কবর যিয়ারত অপছন্দনীয় বলে ঘোষণা দেওয়া হয়েছে।

রাত্রিতে দাফন করা।

باب مَا جَاءَ فِي الدَّفْنِ بِاللَّيْلِ

১০৫৭

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَمُحَمَّدُ بْنُ عَمْرٍو السَّوَّاقُ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ، عَنِ الْمِنْهَالِ بْنِ خَلِيفَةَ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ قَبْرًا لَيْلاً فَأُسْرِجَ لَهُ سِرَاجٌ فَأَخَذَهُ مِنْ قِبَلِ الْقِبْلَةِ وَقَالَ " رَحِمَكَ اللَّهُ إِنْ كُنْتَ لأَوَّاهًا تَلاَّءً لِلْقُرْآنِ " . وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَيَزِيدَ بْنِ ثَابِتٍ وَهُوَ أَخُو زَيْدِ بْنِ ثَابِتٍ أَكْبَرُ مِنْهُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا وَقَالُوا يُدْخَلُ الْمَيِّتُ الْقَبْرَ مِنْ قِبَلِ الْقِبْلَةِ . وَقَالَ بَعْضُهُمْ يُسَلُّ سَلاًّ . وَرَخَّصَ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ فِي الدَّفْنِ بِاللَّيْلِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১০৫৭. আবু কুরায়ব, মুহাম্মাদ ইবনে আমর আস-সাওয়াক (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একটি কবরে রাত্রিতে প্রবেশ করলেন। তাঁর জন্য একটি বাতি জ্বালানো হলো। অনন্তর মুর্দাকে কিবলার দিক থেকে হাতে নিলেন এবং বললেন, তোমাকে আল্লাহ্ রহম করুন, তুমি তো (আল্লাহর ভয়ে) অত্যন্ত রোদনকারী এবং খুব কুরআন তিলাওয়াতকারী ছিলে এবং তিনি (তার জানাযায়) চারবার তাকবীর বললেন।

এই বিষয়ে জাবির ও ইয়াযীদ ইবনে ছাবিত (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইয়াযীদ ইবনে ছাবিত (রাযিঃ) হলেন যায়দ ইবনে ছাবিত (রাযিঃ) এর ভাই। তিনি বয়সে তাঁর থেকে বড় ছিলেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। কোন কোন আলিম এ মত অবলম্বন করেছেন। তাঁরা বলেন, মুর্দাকে কিবলার দিক থেকে কবরে নামান হবে। অধিকাংশ আলিম রাত্রিতে দাফনের অনুমতি দিয়েছেন।

মৃত ব্যক্তির প্রসংশা করা।

باب مَا جَاءَ فِي الثَّنَاءِ الْحَسَنِ عَلَى الْمَيِّتِ

১০৫৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ مُرَّ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِجَنَازَةٍ فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَجَبَتْ " . ثُمَّ قَالَ " أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَكَعْبِ بْنِ عُجْرَةَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১০৫৮. আহমদ ইবনে মানী’ (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছ দিয়ে এক জানাযা নিয়ে যাওয়া হচ্ছিল। লোকেরা তার গুণের প্রশংসা করছিল, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, এর জন্য (জান্নাত) ওয়জিব হয়ে গেল। এরপর তিনি বললেন, তোমরা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষী। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে উমর, কা’ব ইবনে উজরা ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
১০৫৯

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَزَّازُ، قَالاَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ الدِّيلِيِّ، قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ فَجَلَسْتُ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَمَرُّوا بِجَنَازَةٍ فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا فَقَالَ عُمَرُ وَجَبَتْ . فَقُلْتُ لِعُمَرَ وَمَا وَجَبَتْ قَالَ أَقُولُ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ مُسْلِمٍ يَشْهَدُ لَهُ ثَلاَثَةٌ إِلاَّ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ " . قَالَ قُلْنَا وَاثْنَانِ قَالَ " وَاثْنَانِ " . قَالَ وَلَمْ نَسْأَلْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْوَاحِدِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو الأَسْوَدِ الدِّيلِيُّ اسْمُهُ ظَالِمُ بْنُ عَمْرِو بْنِ سُفْيَانَ .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১০৫৯. ইয়াহয়া ইবনে মুসা ও হারূণ ইবনে আব্দুল্লাহ বাযযার (রাহঃ) ....... আবুল আসওয়াদ দীলী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার মদীনায় এলাম এবং উমর ইবনে খাত্তাব (রাযিঃ) এর কাছে গিয়ে বসলাম। এমন সময় একটি জানাযা পাশ দিয়ে অত্রিক্রম করল। লোকেরা তার গুণের প্রশংসা করল। তখন উমর (রাযিঃ) বললেন, (এর জন্য জান্নাত) ওয়াজিব হয়ে গেল। আমি তখন উমর (রাযিঃ) কে বললাম কী ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যেরূপ বলেছিলেন আমিও সেরূপ বলেছি। তিনি বলেছিলেন, কোন মুসলিম সম্পর্কে যদি তিন জনও (ভাল) স্বাক্ষ্য দেয় তবে তার জন্য অবশ্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। উমর (রাযিঃ) বললেন, আমরা জিজ্ঞাসা করলাম, যদি দুইজনে দেয়? তিনি বললেন, দুইজনে দিলেও। উমর (রাযিঃ) বললেন, আমরা আর রাসূলুল্লাহ্ (ﷺ)-কে একজনের স্বাক্ষ্য প্রদান সম্পর্কে কিছু জিজ্ঞাসা করিনি।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আবুল আসওয়াদ দীলী (রাহঃ)-এর নাম হলো যালিম ইবনে আমর ইবনে সুফিয়ান।

যে তার সন্তানকে অগ্রে পাঠিয়ে দেয়* তার সাওয়াব।

باب مَا جَاءَ فِي ثَوَابِ مَنْ قَدَّمَ وَلَدًا

১০৬০

حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، ح وَحَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَمُوتُ لأَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ فَتَمَسَّهُ النَّارُ إِلاَّ تَحِلَّةَ الْقَسَمِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَمُعَاذٍ وَكَعْبِ بْنِ مَالِكٍ وَعُتْبَةَ بْنِ عَبْدٍ وَأُمِّ سُلَيْمٍ وَجَابِرٍ وَأَنَسٍ وَأَبِي ذَرٍّ وَابْنِ مَسْعُودٍ وَأَبِي ثَعْلَبَةَ الأَشْجَعِيِّ وَابْنِ عَبَّاسٍ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَأَبِي سَعِيدٍ وَقُرَّةَ بْنِ إِيَاسٍ الْمُزَنِيِّ . قَالَ وَأَبُو ثَعْلَبَةَ الأَشْجَعِيُّ لَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدِيثٌ وَاحِدٌ هُوَ هَذَا الْحَدِيثُ وَلَيْسَ هُوَ الْخُشَنِيَّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১০৬০. কুতায়বা ও আনসারী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, কোন মুসলিমের যদি তিনটি সন্তান মারা যায় তবে তাকে অগ্নি স্পর্শ করতে পারে না। তবে শপথ পূরণ মাত্র।** - ইবনে মাজাহ

এই বিষয়ে উমর, মুআয, কা’ব ইবনে মালিক, উতবা ইবনে আব্দ, উম্মে সুলায়ম, জাবির, আনাস আবু যরর, ইবনে মাসউদ, আবু ছালাবা আল-আশজাঈ, ইবনে আব্বাস, উকবা ইবনে আমির, আবু সাঈদ ও কুররা ইবনে ইয়াস মুযানী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ছালাবা (রাহঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এই একটি হাদীসই বর্ণিত আছে। ইনি খুশানী নন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ)ম বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

* অর্থাৎ যার সন্তান মারা যায় আর সে ধৈর্যধারণ করে তবে এর ছওয়াব।
**কুরআনের সিদ্ধান্ত— তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করতে হবে (১৯: ৭১)- অনুযায়ী সকলকেই জাহান্নাম অতিক্রম করেই জান্নাতে প্রবেশ করতে হবে।

যে তার সন্তানকে অগ্রে পাঠিয়ে দেয় তার সাওয়াব।

باب مَا جَاءَ فِي ثَوَابِ مَنْ قَدَّمَ وَلَدًا

১০৬১

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الْعَوَّامُ بْنُ حَوْشَبٍ، عَنْ أَبِي مُحَمَّدٍ، مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَدَّمَ ثَلاَثَةً لَمْ يَبْلُغُوا الْحُلُمَ كَانُوا لَهُ حِصْنًا حَصِينًا مِنَ النَّارِ " . قَالَ أَبُو ذَرٍّ قَدَّمْتُ اثْنَيْنِ . قَالَ " وَاثْنَيْنِ " . فَقَالَ أُبَىُّ بْنُ كَعْبٍ سَيِّدُ الْقُرَّاءِ قَدَّمْتُ وَاحِدًا قَالَ " وَوَاحِدًا وَلَكِنْ إِنَّمَا ذَاكَ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَأَبُو عُبَيْدَةَ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১০৬১. নসর ইবনে আলী জাহযামী (রাহঃ) ...... আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, কেউ যদি তিনটি না বালেগ সন্তান অগ্রে পাঠায় তবে তারা তার জন্য সুরক্ষিত দুর্গ হবে। আবু যরর (রাযিঃ) বললেন, আমার দুটো সন্তানকে অগ্রে পাঠিয়েছি। তিনি বললেন, দুটো পাঠালেও। সায়্যিদুল কুররা (ক্বারীগণের সর্দার) উবাই ইবনে কা’ব (রাযিঃ) বললেন, আমি তো একটি অগ্রে পাঠিয়েছি? তিনি বললেন, একটিকে পাঠালেও। তবে তা হবে, সন্তান-বিয়োগ ব্যথায় ধৈর্য ধারণ করলে। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। রাবী আবু উবাইদা (রাহঃ) তাঁর পিতা ইবনে মাসউদ (রাযিঃ) থেকে হাদীস শোনেন নি।
১০৬২
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَأَبُو الْخَطَّابِ، زِيَادُ بْنُ يَحْيَى الْبَصْرِيُّ قَالاَ حَدَّثَنَا عَبْدُ رَبِّهِ بْنُ بَارِقٍ الْحَنَفِيُّ، قَالَ سَمِعْتُ جَدِّي أَبَا أُمِّي، سِمَاكَ بْنَ الْوَلِيدِ الْحَنَفِيَّ يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ كَانَ لَهُ فَرَطَانِ مِنْ أُمَّتِي أَدْخَلَهُ اللَّهُ بِهِمَا الْجَنَّةَ " . فَقَالَتْ لَهُ عَائِشَةُ فَمَنْ كَانَ لَهُ فَرَطٌ مِنْ أُمَّتِكَ قَالَ " وَمَنْ كَانَ لَهُ فَرَطٌ يَا مُوَفَّقَةُ " . قَالَتْ فَمَنْ لَمْ يَكُنْ لَهُ فَرَطٌ مِنْ أُمَّتِكَ قَالَ " فَأَنَا فَرَطُ أُمَّتِي لَنْ يُصَابُوا بِمِثْلِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ رَبِّهِ بْنِ بَارِقٍ وَقَدْ رَوَى عَنْهُ غَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَّةِ .
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْمُرَابِطِيُّ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، أَنْبَأَنَا عَبْدُ رَبِّهِ بْنُ بَارِقٍ، فَذَكَرَ نَحْوَهُ . وَسِمَاكُ بْنُ الْوَلِيدِ هُوَ أَبُو زُمَيْلٍ الْحَنَفِيُّ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১০৬২. নসর ইবনে আলী জাহযামী ও আবুল খাত্তাব যিয়াদ ইবনে ইয়াহয়া বসরী (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন, আমার উম্মতের মধ্যে যার দু’জন অগ্রগামী (সন্তান) থাকবে এদের ওসীলায় আল্লাহ্ তাআলা তাকে জান্নাতে দাখিল করাবেন। তখন আয়িশা (রাযিঃ) তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনার উম্মতের যদি কারো একজন অগ্রগামী থাকবে তার জন্যও। আয়িশা (রাযিঃ) বললেন, তবে আপনার উম্মতের মধ্যে যার কোন অগ্রগামী নেই? তিনি বললেন, আমি নিজেই আমার উম্মতের জন্য অগ্রগামী। আমার বিয়োগ ব্যথার মত তাদের জন্য কোন ব্যথা নেই।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। শুধু আব্দে রাব্বিহী ইবনে বারিক (রাহঃ) এর সূত্রেই এ হাদীস আমরা জানতে পেরেছি এবং তাঁর থেকে একাধিক মুহাদ্দিছ এই হাদীস বর্ণনা করেছেন। আহমদ ইবনে সাঈদ মুরাবিতী- হাববান ইবনে হিলাল (রাহঃ)-আব্দে রাব্বিহী ইবনে রারিক (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। রাবী সিমাক ইবনে ওয়ালীদ হানাফী (রাহঃ) হলেন আবু যুমায়ল হানাফী।

শহীদ কাদের বুঝায়?

باب مَا جَاءَ فِي الشُّهَدَاءِ مَنْ هُمْ

১০৬৩

حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الشُّهَدَاءُ خَمْسٌ الْمَطْعُونُ وَالْمَبْطُونُ وَالْغَرِقُ وَصَاحِبُ الْهَدْمِ وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَصَفْوَانَ بْنِ أُمَيَّةَ وَجَابِرِ بْنِ عَتِيكٍ وَخَالِدِ بْنِ عُرْفُطَةَ وَسُلَيْمَانَ بْنِ صُرَدٍ وَأَبِي مُوسَى وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১০৬৩. আনসারী ও কুতায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, শহীদ হলো পাঁচ প্রকারঃ প্লেগে মৃত, কলেরায় মৃত, ডুবে মৃত, ধ্বসে মৃত, আর হলো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারী। - বুখারি, মুসলিম

এই বিষয়ে আনাস, সাফওয়ান ইবনে উমাইয়া, জাবির ইবনে আতীক, খালিদ ইবনে উরফুতা, সুলাইমান ইবনে সূরাদ, আবু মুসা ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
১০৬৪

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ الْقُرَشِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو سِنَانٍ الشَّيْبَانِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيِّ، قَالَ قَالَ سُلَيْمَانُ بْنُ صُرَدٍ لِخَالِدِ بْنِ عُرْفُطَةَ أَوْ خَالِدٌ لِسُلَيْمَانَ أَمَا سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ قَتَلَهُ بَطْنُهُ لَمْ يُعَذَّبْ فِي قَبْرِهِ " . فَقَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ نَعَمْ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ فِي هَذَا الْبَابِ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত সুলাইমান ইবনে সুরাদ রাযি.

১০৬৪. উবাইদ ইবনে আসবাত ইবনে মুহাম্মাদ কুরাশী কূফী (রাহঃ) ...... আবু ইসহাক সুবায়ঈ (রাহঃ) থেকে বর্ণিত যে, সুলাইমান ইবনে সূরাদ (রাযিঃ) একবার খালিদ ইবনে উরফুতা (রাযিঃ) কে বললেন, অথবা খালিদ (রাযিঃ) সুলাইমান (রাযিঃ) কে বললেন, আপনি কি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেননি যে, উদরাময়ে যে মারা যায় তাকে কবরে আযাব দেওয়া হয় না? তখন একজন অপরজনকে বললেন, হ্যাঁ।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই বিষয়ে হাদীসটি হাসান-গারীব। অন্য সূত্রেও এটি বর্ণিত আছে।

প্লেগ থেকে পলায়ন নিষিদ্ধ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْفِرَارِ مِنَ الطَّاعُونِ

১০৬৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ذَكَرَ الطَّاعُونَ فَقَالَ " بَقِيَّةُ رِجْزٍ - أَوْ عَذَابٍ أُرْسِلَ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا مِنْهَا وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَلَسْتُمْ بِهَا فَلاَ تَهْبِطُوا عَلَيْهَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ وَخُزَيْمَةَ بْنِ ثَابِتٍ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَجَابِرٍ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُسَامَةَ بْنِ زَيْدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত উসামা ইবন যায়দ রাযি.

১০৬৫. কুতায়বা (রাহঃ) ..... উসামা ইবনে যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) প্লেগের আলোচনা প্রসঙ্গে বলেছেন, এতো আল্লাহর এক আযাবের অবশিষ্টাংশ যা আল্লাহ্ তাআলা বানু ইসরাইলের এক দলের প্রতি পাঠিয়েছিলেন। যখন কোন অঞ্চলে সেই মহামারী দেখা দেয় আর তুমি সেখানে থাক তবে সেখান থেকে বের হয়ে যাবে না। আর যখন কোন অঞ্চলে তা দেখা দেয় আর সেখানে তুমি না থাক তবে সেখানে তুমি যাবেনা। - বুখারি, মুসলিম

এই বিষয়ে সা’দ, খুযায়মা ইবনে ছাবিত, আব্দুর রহমান ইবনে আওফ, জাবির ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, উসামা ইবনে যায়দ (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

যে জন আল্লাহর সঙ্গে সাক্ষাতকে ভালবাসে আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসেন।

باب مَا جَاءَ فِيمَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ

১০৬৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مِقْدَامٍ أَبُو الأَشْعَثِ الْعِجْلِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي مُوسَى وَأَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُبَادَةَ بْنِ الصَّامِتِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

১০৬৬. আহমদ ইবনে মিকদাম আবুল আশআছ ইজলী (রাহঃ) ...... উবাদা ইবনুস সামিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে মুলাকাত (সাক্ষাত) ভালবাসে আল্লাহও তাঁর সাক্ষাতকে ভালোবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মুলাকাতকে অপছন্দ করে আল্লাহও তাঁর সাক্ষাতকে অপছন্দ করেন। - বুখারি, মুসলিম

এই বিষয়ে আবু মুসা, আবু হুরায়রা ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, উবাদা ইবনুস সামিত (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
১০৬৭

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، ح قَالَ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا ذَكَرَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ " . قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ كُلُّنَا نَكْرَهُ الْمَوْتَ . قَالَ " لَيْسَ ذَلِكَ وَلَكِنَّ الْمُؤْمِنَ إِذَا بُشِّرَ بِرَحْمَةِ اللَّهِ وَرِضْوَانِهِ وَجَنَّتِهِ أَحَبَّ لِقَاءَ اللَّهِ وَأَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَإِنَّ الْكَافِرَ إِذَا بُشِّرَ بِعَذَابِ اللَّهِ وَسَخَطِهِ كَرِهَ لِقَاءَ اللَّهِ وَكَرِهَ اللَّهُ لِقَاءَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১০৬৭. হুমায়দ ইবনে মাসআদা, মুহাম্মাদ ইবনে বাশশার ও মুহাম্মাদ ইবনে বকর (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি উল্লেখ করেন যে, নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মুলাকাত ভালবাসে আল্লাহ্ও তাঁর সঙ্গে সাক্ষাতকে ভালবাসেন আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মুলাকাতকে অপছন্দ করে আল্লাহ্ও তার সাক্ষাতকে অপছন্দ করেন। আয়িশা (রাযিঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্, আমরা সবাইতো মৃত্যুকে অপছন্দ করি! তিনি বললেন, আসল ব্যপার তা নয়। বরং কথা হচ্ছে, মু’মিনকে যখন (মৃত্যুর সময়) আল্লাহর রহমত ও তাঁর সন্তুষ্টি এবং জান্নাতের খোশখবরী দেওয়া হয় তখন তার নিকট আল্লাহর সঙ্গে সাক্ষাত প্রিয় হয়ে উঠে আর আল্লাহ্ও তার সাক্ষাতকে ভালবাসেন। পক্ষান্তরে কাফিরকে যখন (মৃত্যুর সময়) আল্লাহর আযাব ও তাঁর অসন্তুষ্টির খবর দেওয়া হয় তখন তার কাছে আল্লাহর সঙ্গে মুলাকাত অপ্রিয় হয়ে উঠে আর আল্লাহ্ও তার সাক্ষাতকে অপছন্দ করেন। - ইবনে মাজা, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।

যে ব্যক্তি আত্মহত্যা করবে তার সালাতুল জানাযা আদায় করা হবে না।

باب مَا جَاءَ فِيمَنْ قَتَلَ نَفْسَهُ

১০৬৮

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، وَشَرِيكٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلاً، قَتَلَ نَفْسَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي هَذَا فَقَالَ بَعْضُهُمْ يُصَلَّى عَلَى كُلِّ مَنْ صَلَّى إِلَى الْقِبْلَةِ وَعَلَى قَاتِلِ النَّفْسِ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَإِسْحَاقَ . وَقَالَ أَحْمَدُ لاَ يُصَلِّي الإِمَامُ عَلَى قَاتِلِ النَّفْسِ وَيُصَلِّي عَلَيْهِ غَيْرُ الإِمَامِ .

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

১০৬৮. ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ...... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি আত্মহত্যা করলে নবী (ﷺ)তার সালাতুল জানাযা আদায় করেন নি। - ইবনে মাজাহ, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আলিমগণের মতবিরোধ রয়েছে। কোন কোন আলিম বলেন, আত্মহত্যাকারীসহ যে কোন কিবলামুখী ব্যক্তির (অর্থাৎ মু’মিনের) সালাতুল জানাযা আদায় করা হবে। এ হলো সুফিয়ান ছাওরী ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। ইমাম আহমদ (রাহঃ) বলেন, ইমাম আত্মাহত্যাকারীর সালাতুল জানাযা আদায় করবেন না, তবে অন্যরা তা আদায় করবে।

ঋণগ্রস্ত ব্যক্তির জানাযা প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الصَّلاَةِ عَلَى الْمَدْيُونِ

১০৬৯

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِرَجُلٍ لِيُصَلِّيَ عَلَيْهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " صَلُّوا عَلَى صَاحِبِكُمْ فَإِنَّ عَلَيْهِ دَيْنًا " . قَالَ أَبُو قَتَادَةَ هُوَ عَلَىَّ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بِالْوَفَاءِ " . قَالَ بِالْوَفَاءِ . فَصَلَّى عَلَيْهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَسَلَمَةَ بْنِ الأَكْوَعِ وَأَسْمَاءَ بِنْتِ يَزِيدَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي قَتَادَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

১০৬৯. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আবী কাতাদা তাঁর পিতা আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার নবী (ﷺ)-এর কাছে জনৈক ঋণগ্রস্থ ব্যক্তিকে সালাতুল জানাযার জন্য আনা হলো। তখন নবী (ﷺ) বললেন, তোমরা তোমাদের সাথীর সালাতুল জানাযা আদায় করে নাও। (আমি এতে শরীক হচ্ছি না) কারণ, তার যিম্মায় ঋণ রয়ে গেছে। তখন আবু কাতাদা বললেন, এর ঋণ আমার যিম্মায়। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তা আদায়ের অঙ্গীকারের সাথে তো? এরপর তিনি নিজে ঐ ব্যক্তির সালাতুল জানাযা আদায় করলেন। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

এই বিষয়ে জাবির, সালামা ইবনুল আকওয়া ও আসমা বিনতে ইয়াযীদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু কাতাদা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
১০৭০

حَدَّثَنَا أَبُو الْفَضْلِ، مَكْتُومُ بْنُ الْعَبَّاسِ التِّرْمِذِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُؤْتَى بِالرَّجُلِ الْمُتَوَفَّى عَلَيْهِ الدَّيْنُ فَيَقُولُ " هَلْ تَرَكَ لِدَيْنِهِ مِنْ قَضَاءٍ " . فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ وَفَاءً صَلَّى عَلَيْهِ وَإِلاَّ قَالَ لِلْمُسْلِمِينَ " صَلُّوا عَلَى صَاحِبِكُمْ " . فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الْفُتُوحَ قَامَ فَقَالَ " أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ فَمَنْ تُوُفِّيَ مِنَ الْمُسْلِمِينَ فَتَرَكَ دَيْنًا عَلَىَّ قَضَاؤُهُ وَمَنْ تَرَكَ مَالاً فَهُوَ لِوَرَثَتِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ يَحْيَى بْنُ بُكَيْرٍ وَغَيْرُ وَاحِدٍ عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ نَحْوَ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ صَالِحٍ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১০৭০. আবুল ফযল মাকতুম ইবনুল আব্বাস (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট (সালাতুল জানাযার জন্য) এমন কোন মৃত ব্যক্তি আনা হলে যার উপর ঋণের দায়িত্ব বিদ্যমান তিনি বলতেন, এই ব্যক্তি ঋণ আদায় হওয়ার মত কোন সম্পদ রেখে গেছে কি? যদি বল হত যে, হ্যাঁ সে তার ঋণ আদায় হওয়ার মত সম্পদ রেখে গেছে, তা হলে তিনি নিজে তার সালাতুল জানাযা আদায় করতেন। আর তা না হলে মুসলিমদেরকে বলতেন তোমরা তোমাদের সাথীর সালাতুল জানাযা আদায় করে নাও। পরে যখন আল্লাহ্ তাআলা তাঁকে ব্যাপক বিজয় দান করলেন, তখন তিনি বললেন, আমি মু’মিনদের ব্যাপারে তাদের নিজেদের তুলনায়ও ঘনিষ্টতর। সুতরাং মু’মিনদের কেউ মারা গেলে সে যদি ঋণ রেখে যায় তা আদায় করা আমার দায়িত্ব। আর কেউ যদি সম্পদ রেখে মারা যায় তবে তা হবে তার উত্তরাধিকারীদের। - ইবনে মাজাহ, বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। ইয়াহয়া ইবনে বুকায়র প্রমুখ (রাহঃ) এটিকে লায়ছ ইবনে সা’দ (রাহঃ) থেকে বর্ণনা করেছেন।

কবরের আযাব।

باب مَا جَاءَ فِي عَذَابِ الْقَبْرِ

১০৭১

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا قُبِرَ الْمَيِّتُ - أَوْ قَالَ أَحَدُكُمْ أَتَاهُ مَلَكَانِ أَسْوَدَانِ أَزْرَقَانِ يُقَالُ لأَحَدِهِمَا الْمُنْكَرُ وَالآخَرُ النَّكِيرُ فَيَقُولاَنِ مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ فَيَقُولُ مَا كَانَ يَقُولُ هُوَ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ . فَيَقُولاَنِ قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ هَذَا . ثُمَّ يُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ سَبْعُونَ ذِرَاعًا فِي سَبْعِينَ ثُمَّ يُنَوَّرُ لَهُ فِيهِ ثُمَّ يُقَالُ لَهُ نَمْ . فَيَقُولُ أَرْجِعُ إِلَى أَهْلِي فَأُخْبِرُهُمْ فَيَقُولاَنِ نَمْ كَنَوْمَةِ الْعَرُوسِ الَّذِي لاَ يُوقِظُهُ إِلاَّ أَحَبُّ أَهْلِهِ إِلَيْهِ . حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ . وَإِنْ كَانَ مُنَافِقًا قَالَ سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ فَقُلْتُ مِثْلَهُ لاَ أَدْرِي . فَيَقُولاَنِ قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ ذَلِكَ . فَيُقَالُ لِلأَرْضِ الْتَئِمِي عَلَيْهِ . فَتَلْتَئِمُ عَلَيْهِ . فَتَخْتَلِفُ فِيهَا أَضْلاَعُهُ فَلاَ يَزَالُ فِيهَا مُعَذَّبًا حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ " . وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَابْنِ عَبَّاسٍ وَالْبَرَاءِ بْنِ عَازِبٍ وَأَبِي أَيُّوبَ وَأَنَسٍ وَجَابِرٍ وَعَائِشَةَ وَأَبِي سَعِيدٍ كُلُّهُمْ رَوَوْا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي عَذَابِ الْقَبْرِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১০৭১. আবু সালামা ইয়াহয়া ইবনে খালাফ বসরী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন দুইজন কালোবর্ণের ও নীল চক্ষু বিশিষ্ট ফিরিশতা তার কাছে আসেন, একজনকে বলা হয় ‘আল-মুনকার’’ আর অপরজনকে বলা হয় ‘আন-নাকীর’’। তাঁরা বলেন, এই ব্যক্তি (নবী (ﷺ)) সম্পর্কে তুমি কি বলতে? সে তখন (দুনিয়াতে) তাঁকে যা বলত ত-ই বলবে যে, ইনি হলেন আল্লাহর বান্দা ও তাঁর রাসূলঃ আমি সাক্ষ্য দিচ্ছি কোন ইলাহ নেই আল্লাহ্ ছাড়া, আর মুহাম্মাদ তাঁর বান্দা ও তাঁর রাসূল।

তার পর তাঁরা বলবেন আমরা জানতাম যে তুমি এই কথা বলবে। এরপর তার কবর সত্তর গজ প্রশস্ত করে দেওয়া হবে এবং তার জন্যে এটি আলোকিত করে দেওয়া হবে। এরপর তাকে বলা হবে তুমি ঘুমিয়ে পড়। ঐ ব্যক্তি বলবে, আমি আমার পরিবার-পরিজনের নিকট ফিরে যেতে চাই যাতে এই খবরটি তাদের দিতে পারি। তখন ফিরিশতা দুইজন বলবেন, নয়া দুলহার মত তুমি ঘুমিয়ে থাক। যাকে তার পরিবারের সবচাইতে প্রিয় ব্যক্তি ছাড়া জাগায় না। অবশেষে আল্লাহ্ তাআলা তাকে তার এই শয্যা থেকে উত্থিত করবেন। আর মৃত্যু ব্যক্তি যদি মুনাফিক হয় তবে সে (ফিরিশতাদের প্রশ্নের উত্তরে) বলবে, আমি তো জানিনা, তবে লোকদের যা বলতে শুনেছি আমিও তাই বলেছি। ফিরিশতারা বলবে, আমরা জানতাম তুমি এই ধরণেরই কথা বলবে। এরপর যমীনকে বলা হবে একে চাপ দাও। তখন যমীন তাকে চাপ দিবে। ফলে তার পিঞ্জরাস্থিসমূহ একটার ভিতর অন্যটা ঢুকে পড়বে। এভাবে সে আযাব ভোগ করতে থাকবে, অবশেষে তাকে আল্লাহ্ ত’আলা তার এ শয্যা থেকে উত্থিত করবেন।

এই বিষয়ে আলী, যায়দ ইবনে ছাবিত, ইবনে আব্বাস, বারা ইবনে আযিব, আবু আইয়ুব, আনাস, জাবির, আয়িশা ও আবু সাঈদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এরা সকলেই কবরের আযাব সম্পর্কে নবী (ﷺ) থেকে হাদীস বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব।
১০৭২

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا مَاتَ الْمَيِّتُ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ فَإِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمِنْ أَهْلِ الْجَنَّةِ وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ ثُمَّ يُقَالُ هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১০৭২. হান্নাদ (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মারা যাওয়ার পর মৃত ব্যক্তির সামনে তার মূল বাসস্থানকে তুলে ধরা হবে। সে যদি জান্নাতী হয় তবে জান্নাতের বাসস্থান আর যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নামের বাসস্থান। পরে বলা হবে, এ-ই তোমার স্থান। অবশেষে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন উত্থিত করবেন। - বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

বিপদগ্রস্থ লোককে সান্ত্বনা দেওয়ার সাওয়াব।

باب مَا جَاءَ فِي أَجْرِ مَنْ عَزَّى مُصَابًا

১০৭৩

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَاصِمٍ، قَالَ حَدَّثَنَا وَاللَّهِ، مُحَمَّدُ بْنُ سُوقَةَ عَنْ إِبَرْاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ عَزَّى مُصَابًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ عَلِيِّ بْنِ عَاصِمٍ . وَرَوَى بَعْضُهُمْ عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ مَوْقُوفًا وَلَمْ يَرْفَعْهُ . وَيُقَالُ أَكْثَرُ مَا ابْتُلِيَ بِهِ عَلِيُّ بْنُ عَاصِمٍ بِهَذَا الْحَدِيثِ نَقَمُوا عَلَيْهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১০৭৩. ইউসূফ ইবনে ঈসা (রাহঃ) .... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, কেউ যদি কোন বিপদগ্রস্থ লোককে সান্ত্বনা দেয় তবে সে সেই ব্যক্তির অনুরূপ প্রতিদান পাবে। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। আলী ইবনে আসিম (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি মারফু হিসেবে বর্ণিত বলে আমরা জানি না। কেউ কেউ এ সনদে মুহাম্মাদ ইবনে সূকা (রাহঃ) থেকে মাউকুফরূপে অনুরূপ বর্ণনা করেছেন। তাঁরা এটিকে মারফূ, হিসাবে রিওয়ায়াত করেন নি। বলা হয় এই হাদীসের কারণেই অধিকাংশ ক্ষেত্রে আলী ইবনে আসিম সমালোচনার পরীক্ষায় পড়েছেন; হাদীসবিদগণ তাঁকে দোষী করেছেন।

জুমআ বারের মৃত্যু।

باب مَا جَاءَ فِيمَنْ مَاتَ يَوْمَ الْجُمُعَةِ

১০৭৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَأَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالاَ حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ رَبِيعَةَ بْنِ سَيْفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ إِلاَّ وَقَاهُ اللَّهُ فِتْنَةَ الْقَبْرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ . رَبِيعَةُ بْنُ سَيْفٍ إِنَّمَا يَرْوِي عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَلاَ نَعْرِفُ لِرَبِيعَةَ بْنِ سَيْفٍ سَمَاعًا مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১০৭৪. মুহাম্মাদ ইবনে বাশশার ও আবু আমির আকাদী (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে কোন মুসলিম ব্যক্তি জুমআ বারে বা জুমআর রাতে ইন্‌তিকাল করবে তাকে আল্লাহ্ তাআলা কবরের ফিতনা থেকে হিফাযত করবেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন এই হাদীসটি গারীব। এর সনদ মুত্তাসিল নয়। রাবীআ ইবনে সায়ফ এই হাদীসটিকে আসলে আবু আব্দুর রহমান হুবুল্লী- আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। কারণ, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে রাবীআ ইবনে সায়ফ সরাসরি কিছু শুনেছেন বলে আমরা জানি না।

জানাযা তাড়াতাড়ি আদায় করা।

باب مَا جَاءَ فِي تَعْجِيلِ الْجَنَازَةِ

১০৭৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَهُ " يَا عَلِيُّ ثَلاَثٌ لاَ تُؤَخِّرْهَا الصَّلاَةُ إِذَا آنَتْ وَالْجَنَازَةُ إِذَا حَضَرَتْ وَالأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْؤًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَمَا أَرَى إِسْنَادَهُ بِمُتَّصِلٍ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১০৭৫. কুতায়বা (রাহঃ) .... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে বলেন, হে আলী তিনটি বিষয়ে বিলম্ব করবে না। নামাযের যখন ওয়াক্ত হয়ে যায়, জানাযা যখনই উপস্থিত হয়। স্বামীহীনা মেয়ের বিয়ের সমমানের সম্বন্ধ পাওয়া যায়

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। এটির সনদ মুত্তাসিল বলে আমি মনে করি না।

তা’যিয়া বা শোক সন্তপ্ত পরিবারের সান্ত্বনা দান সম্পর্কে আরেকটি অনুচ্ছেদ।

باب آخَرُ فِي فَضْلِ التَّعْزِيَةِ

১০৭৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْمُؤَدِّبُ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَتْنَا أُمُّ الأَسْوَدِ، عَنْ مُنْيَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ أَبِي بَرْزَةَ، عَنْ جَدِّهَا أَبِي بَرْزَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ عَزَّى ثَكْلَى كُسِيَ بُرْدًا فِي الْجَنَّةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ .

বর্ণনাকারী: হযরত আবু বারযা আসলামী রাযি.

১০৭৬. মুহাম্মাদ ইবনে হাতিম মুআদ্দীব (রাহঃ) .... আবু বারযা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, সন্তানহারা মাকে যে ব্যক্তি সান্ত্বনা দিবে তাকে জান্নাতের চাঁদর পরানো হবে।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। এটির সনদ শক্তিশালী নয়।

সালাতুল জানাযায় দুই হাত উঠানো।

باب مَا جَاءَ فِي رَفْعِ الْيَدَيْنِ عَلَى الْجَنَازَةِ

১০৭৭

حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ دِينَارٍ الْكُوفِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ الْوَرَّاقُ، عَنْ يَحْيَى بْنِ يَعْلَى الأَسْلَمِيِّ، عَنْ أَبِي فَرْوَةَ، يَزِيدَ بْنِ سِنَانٍ عَنْ زَيْدٍ، وَهُوَ ابْنُ أَبِي أُنَيْسَةَ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهُ صلى الله عليه وسلم كَبَّرَ عَلَى جَنَازَةٍ فَرَفَعَ يَدَيْهِ فِي أَوَّلِ تَكْبِيرَةٍ وَوَضَعَ الْيُمْنَى عَلَى الْيُسْرَى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي هَذَا فَرَأَى أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنْ يَرْفَعَ الرَّجُلُ يَدَيْهِ فِي كُلِّ تَكْبِيرَةٍ عَلَى الْجَنَازَةِ . وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ يَرْفَعُ يَدَيْهِ إِلاَّ فِي أَوَّلِ مَرَّةٍ . وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ . وَذُكِرَ عَنِ ابْنِ الْمُبَارَكِ أَنَّهُ قَالَ فِي الصَّلاَةِ عَلَى الْجَنَازَةِ لاَ يَقْبِضُ يَمِينَهُ عَلَى شِمَالِهِ . وَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنْ يَقْبِضَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ كَمَا يَفْعَلُ فِي الصَّلاَةِ . قَالَ أَبُو عِيسَى يَقْبِضُ أَحَبُّ إِلَىَّ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১০৭৭. কাসিম ইবনে দীনার আল-কূফী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) জানাযায়া তকবীর দেন। তিনি এর প্রথম তকবীরে হাত উঠিয়েছিলেন এবং ডান হত বাম হাতের উপর রেখেছিলেন।

ইমাম ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। এই বিষয়ে আলিমদের মতবিরোধ রয়েছে। অধিকাংশ সাহাবী ও অপরাপর আলিম মনে করেন যে, সালাতুল জানাযার প্রত্যেক তাকবীরেই হাত উঠাতে হবে। এ হলো ইবনে মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। কতক আলিম বলেন, কেবল প্রথম তাকবীরেই হাত উঠাবে। এ হলো ইমাম ছাওরী ও কুফাবাসী আলিমদের অভিমত। ইবনে মুবারক (রাহঃ) এর বরাতে উল্লেখ করা হয় যে, তিনি বলেন, সালাতুল জানাযায় ডান হাত দিয়ে বাম হাত ধরবে না।

কতক আলিম বলেন, নামাযের মধ্যে যেমন ডান হাত দিয়ে বাম হাত ধরা হয় তেমনি সালাতুল জানাযায়ও ডান হাত দিয়ে বাম হাত ধরা হবে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, সালাতুল জানাযায়ও (ডান হাত দিয়ে বাম হাত) ধরা আমার নিকট অধিক প্রিয়।

ঋণের কারণে মু’মিনের রূহ লটকে থাকে, যে পর্যন্ত না তা আদায় করা হয়।

باب مَا جَاءَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ "

১০৭৮

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১০৭৮. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, ঋণ পরিশোধ না করা পর্যন্ত মু’মিনের রূহ্ ঋণের সাথে লটকানো থাকে। - ইবনে মাজাহ

১০৭৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَهُوَ أَصَحُّ مِنَ الأَوَّلِ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১০৭৯. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ঋণ পরিশোধ না করা পর্যন্ত মুমিনের রূহ ঋণের সাথে লটকানো থাকে।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান। এই রিওয়ায়াতটি প্রথমটির তুলনায় অধিক সহীহ।