أبواب الوصايا عن رسول الله صلى الله عليه وسلم

৩০. অছিয়াত সম্পর্কিত বিধানাবলী

অধ্যায় ৩০ · ৯ টি হাদীস

ওয়াসীয়ত হয় এক তৃতীয়াংশ।

باب ما جاء في الوصية بالثلث

২১১৬

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ مَرِضْتُ عَامَ الْفَتْحِ مَرَضًا أَشْفَيْتُ مِنْهُ عَلَى الْمَوْتِ فَأَتَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُنِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي مَالاً كَثِيرًا وَلَيْسَ يَرِثُنِي إِلاَّ ابْنَتِي أَفَأُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ " لاَ " . قُلْتُ فَثُلُثَىْ مَالِي قَالَ " لاَ " . قُلْتُ فَالشَّطْرُ قَالَ " لاَ " . قُلْتُ فَالثُّلُثُ قَالَ " الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ إِنَّكَ إِنْ تَدَعْ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ وَإِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً إِلاَّ أُجِرْتَ فِيهَا حَتَّى اللُّقْمَةَ تَرْفَعُهَا إِلَى فِي امْرَأَتِكَ " . قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُخَلَّفُ عَنْ هِجْرَتِي قَالَ " إِنَّكَ لَنْ تُخَلَّفَ بَعْدِي فَتَعْمَلَ عَمَلاً تُرِيدُ بِهِ وَجْهَ اللَّهِ إِلاَّ ازْدَدْتَ بِهِ رِفْعَةً وَدَرَجَةً وَلَعَلَّكَ أَنْ تُخَلَّفَ حَتَّى يَنْتَفِعَ بِكَ أَقْوَامٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ اللَّهُمَّ أَمْضِ لأَصْحَابِي هِجْرَتَهُمْ وَلاَ تَرُدَّهُمْ عَلَى أَعْقَابِهِمْ لَكِنِ الْبَائِسُ سَعْدُ ابْنُ خَوْلَةَ يَرْثِي لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ مَاتَ بِمَكَّةَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّهُ لَيْسَ لِلرَّجُلِ أَنْ يُوصِيَ بِأَكْثَرَ مِنَ الثُّلُثِ وَقَدِ اسْتَحَبَّ بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنْ يَنْقُصَ مِنَ الثُّلُثِ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " وَالثُّلُثُ كَثِيرٌ " .

বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

২১১৯. ইবনে আবু উমর (রাহঃ) ...... আমির ইবনে সা‘দ ইবনে আবু ওয়াক্কাস তার পিতা সা‘দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের বছর এমন অসুস্থ হয়ে পড়ি যে মৃত্যুর সন্নিকটে হয়ে গেলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দেখতে এলেন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমার তো অনেক ধন-সম্পদ অথচ আমার এক মাত্র কন্যা ছাড়া আর কেউ আমার ওয়ারিছ নাই, আমি কি আমার সমুদয় সম্পদ ওয়াসীয়ত করে যাব? তিনি বললেনঃ না। আমি বললামঃ তবে কি দুই তৃতীয়াংশ সম্পদ করব? তিনি বললেনঃ না। আমি বললাম অর্ধেক সম্পদ ওয়াসীয়ত করব? তিনি বললেনঃ না। আমি বললামঃ এক তৃতীয়াংশ সম্পদ ওয়াসীয়ত করব? তিনি বললেনঃ এক তৃতীয়াংশ পার। এক তৃতীয়াংশও অনেক। মানুষের সামনে হাত পাতবে ওয়ারিছানকে এমন দরিদ্র ছেড়ে যাওয়ার চেয়ে উত্তম হল তুমি তাদেরকে স্বচ্ছল রেখে যাবে। তুমি ভরণ-পোষণে যা কিছুই ব্যয় করবে এর প্রতিফল অবশ্যই পাবে। এমনকি তোমার স্ত্রীর মুখে যে লুকমা তুলে দিবে তাতেও তোমার জন্য সাওয়াব থাকবে।

সা‘দ (রাযিঃ) বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কি আমার হিজরতের পরেও থাকব? তিনি বললেনঃ তুমি আমার পরেও যখন থাকবে তখন যে আমলই আল্লাহর উদ্দেশ্যে করবে এরই বিনিময়ে তোমার সম্মান ও দরজা বৃদ্ধি পাবে। হয়তো তুমি পরে আরো বাঁচবে। এমনকি তোমার দ্বারা বহু জাতি উপকৃত হবে এবং অপর বহুজন ক্ষতিগ্রস্ত হবে। হে আল্লাহ! তুমি আমার সাহাবীদের হিজরত পরিপূর্ণ করে তাদের পিছনে ফিরিয়ে নিওনা। তবে আফসোস, সা‘দ ইবনে খাওলার জন্য। সা‘দ ইবনে খাওলা মক্কায়ই মারা যান বলে রাসূলুল্লাহ (ﷺ) দুঃখ প্রকাশ করেছিলেন।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)

ওয়াসীয়তের ক্ষেত্রে ক্ষতিকর ব্যবস্থা নেয়া।

باب ما جاء في الضرار في الوصية

২১১৭

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَهُوَ جَدُّ هَذَا النَّصْرِ حَدَّثَنَا الأَشْعَثُ بْنُ جَابِرٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ وَالْمَرْأَةُ بِطَاعَةِ اللَّهِ سِتِّينَ سَنَةً ثُمَّ يَحْضُرُهُمَا الْمَوْتُ فَيُضَارَّانِ فِي الْوَصِيَّةِ فَتَجِبُ لَهُمَا النَّارُ " . ثُمَّ قَرَأَ عَلَىَّ أَبُو هُرَيْرَةَْ : (مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَا أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارٍّ وَصِيَّةً مِنَ اللَّهِ) إِلَى قَوْلِهِ : (ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ) قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَنَصْرُ بْنُ عَلِيٍّ الَّذِي رَوَى عَنِ الأَشْعَثِ بْنِ جَابِرٍ هُوَ جَدُّ نَصْرِ بْنِ عَلِيٍّ الْجَهْضَمِيِّ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২১২০. নসর ইবনে আলী (রাহঃ) ..... আবু হুরয়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনৎ পুরুষ ও মহিলা ষাট বছর পর্যন্ত আল্লাহর ফরমাবরদারীতে আমল করে যায় কিন্তু মওত যখন তাদের কাছে হাযির হয় তখন ওয়াসীয়তের ক্ষেত্রে তারা ক্ষতিকর ব্যবস্থা নিয়ে বসে ফলে তাদের জন্য জাহান্নাম হয়ে পড়ে অবশ্যম্ভাবী। এর পর আবু হুরায়রা (রাযিঃ) আমার সামনে এই আয়াত তিলাওয়াত করলেনঃ

مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَا أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارٍّ وَصِيَّةً مِنَ اللَّهِ) إِلَى قَوْلِهِ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ)

’‘(এই বণ্টন বিধান) যা ওয়াসীয়ত করা হয় তা প্রদান এবং ঋণ পরিশোধের পর। যদি কারো জন্য ক্ষতিকর না হয়। এ আল্লাহর নির্দেশ। আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল ......... এ সব আল্লাহর নির্ধারিত সীমা যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাকে দাখেল করবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত; যেখানে তারা স্থায়ী হবে। আর এতো মহা সাফল্য। (সূরা নিসাঃ ১২, ১৩)।

সূত্র: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)

ওয়াসীয়ত করতে উৎসাহ দান।

باب ما جاء في الحث على الوصية

২১১৮

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ يَبِيتُ لَيْلَتَيْنِ وَلَهُ مَا يُوصِي فِيهِ إِلاَّ وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوُهُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২১২১ ইবনে আবু উমর (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন মুসলিম ব্যক্তির হক নাই তার কাছে ওয়াসীয়ত করার মত কিছু থাকলে ওয়াসীয়ত নামা না লিখে দুই রাতে অতিবাহিত করা।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)

নবী (ﷺ) ওয়াসীয়ত করেন নাই।

باب ما جاء أن النبي صلى الله عليه وسلم لم يوص

২১১৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو قَطَنٍ، عَمْرُو بْنُ الْهَيْثَمِ الْبَغْدَادِيُّ حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، قَالَ قُلْتُ لاِبْنِ أَبِي أَوْفَى أَوْصَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ . قُلْتُ كَيْفَ كُتِبَتِ الْوَصِيَّةُ وَكَيْفَ أَمَرَ النَّاسَ قَالَ أَوْصَى بِكِتَابِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مَالِكِ بْنِ مِغْوَلٍ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)

২১২২. আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ...... তালহা ইবনে মুসাররিফ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ইবনে আবু আওফা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম যে রাসূলুল্লাহ (ﷺ) কি ওয়াসীয়ত করেছেন? তিনি বললেনঃ না। আমি বললামঃ তাহলে ওয়াসীয়তের বিধান কেমন করে হল এবং মানুষকেও এর নির্দেশ কেমন করে দিলেন? তিনি বললেনঃ আল্লাহর কিতাব সম্পর্কে তিনি ওয়াসীয়ত করেছেন।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)

ওয়ারিছানের জন্য ওয়াসীয়ত নাই।

باب ما جاء لا وصية لوارث

২১২০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، وَهَنَّادٌ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ الْخَوْلاَنِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي خُطْبَتِهِ عَامَ حَجَّةِ الْوَدَاعِ " إِنَّ اللَّهَ قَدْ أَعْطَى كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ فَلاَ وَصِيَّةَ لِوَارِثٍ الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ وَمَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ أَوِ انْتَمَى إِلَى غَيْرِ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ التَّابِعَةُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لاَ تُنْفِقُ امْرَأَةٌ مِنْ بَيْتِ زَوْجِهَا إِلاَّ بِإِذْنِ زَوْجِهَا " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَلاَ الطَّعَامَ قَالَ " ذَلِكَ أَفْضَلُ أَمْوَالِنَا " . ثُمَّ قَالَ " الْعَارِيَةُ مُؤَدَّاةٌ وَالْمِنْحَةُ مَرْدُودَةٌ وَالدَّيْنُ مَقْضِيٌّ وَالزَّعِيمُ غَارِمٌ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَمْرِو بْنِ خَارِجَةَ وَأَنَسِ بْنِ مَالِكٍ . وَهُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ . وَرِوَايَةُ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ عَنْ أَهْلِ الْعِرَاقِ وَأَهْلِ الْحِجَازِ لَيْسَ بِذَلِكَ فِيمَا تَفَرَّدَ بِهِ لأَنَّهُ رَوَى عَنْهُمْ مَنَاكِيرَ وَرِوَايَتُهُ عَنْ أَهْلِ الشَّامِ أَصَحُّ هَكَذَا قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ . قَالَ سَمِعْتُ أَحْمَدَ بْنَ الْحَسَنِ يَقُولُ قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ أَصْلَحُ حَدِيثًا مِنْ بَقِيَّةَ وَلِبَقِيَّةَ أَحَادِيثُ مَنَاكِيرُ عَنِ الثِّقَاتِ . وَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يَقُولُ سَمِعْتُ زَكَرِيَّا بْنَ عَدِيٍّ يَقُولُ قَالَ أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ خُذُوا عَنْ بَقِيَّةَ مَا حَدَّثَ عَنِ الثِّقَاتِ وَلاَ تَأْخُذُوا عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ مَا حَدَّثَ عَنِ الثِّقَاتِ وَلاَ عَنْ غَيْرِ الثِّقَاتِ .

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

২১২৩. হান্নাদ ও আলী ইবনে হুজর (রাহঃ) ....... আবু উমামা বাহিলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ বিদায় হজ্জের বছরে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ ’আল্লাহ তাআলা প্রত্যেক হকওয়ালার হক দিয়েছেন। সুতরাং ওয়ারিছানের জন্য কোন ওয়াসীয়ত নাই, সন্তান হল বৈধ শয্যার আর ব্যভিচারীর জন্য হল পাথর। আর তাদের আসল-নিকাশ হল আল্লাহর যিম্মায়। কেউ যদি পিতা ছাড়া অন্য ব্যক্তিকে পিতা বলে পরিচয় দেয় বা প্রকৃত মাওলা বা আযাদ কর্তা ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তির প্রতি মাওলা বলে নিসবত করে তবে লাগাতার কিয়ামত পর্যন্ত আল্লাহর লা‘নত পড়বে।

স্বামীর অনুমতি ব্যতিরেখে কোন মহিলা স্বামীর ঘরের কোন কিছু ব্যয় করতে পারবে না। বলা হল, ইয়া রাসূলাল্লাহ! খাদ্য সামগ্রীও নয়? তিনি বললেনঃ এতো আমাদের সর্বোৎকৃষ্ট সম্পদ। তিনি আরো বলেনঃ আরিয়াত অবশ্যই আদায়যোগ্য, দুধের জন্য দানকৃত পশু ফেরতযোগ্য ঋণ অবশ্যই পরিশোধনীয়। যামিনদার দায়বদ্ধ থাকবে।

সূত্র: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)

২১২১

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، عَنْ عَمْرِو بْنِ خَارِجَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَ عَلَى نَاقَتِهِ وَأَنَا تَحْتَ جِرَانِهَا وَهِيَ تَقْصَعُ بِجَرَّتِهَا وَإِنَّ لُعَابَهَا يَسِيلُ بَيْنَ كَتِفَىَّ فَسَمِعْتُهُ يَقُولُ " إِنَّ اللَّهَ أَعْطَى كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ وَلاَ وَصِيَّةَ لِوَارِثٍ وَالْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ وَمَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ أَوِ انْتَمَى إِلَى غَيْرِ مَوَالِيهِ رَغْبَةً عَنْهُمْ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلاً " . قَالَ وَسَمِعْتُ أَحْمَدَ بْنَ الْحَسَنِ يَقُولُ قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ لاَ أُبَالِي بِحَدِيثِ شَهْرِ بْنِ حَوْشَبٍ . قَالَ وَسَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ فَوَثَّقَهُ وَقَالَ إِنَّمَا يَتَكَلَّمُ فِيهِ ابْنُ عَوْنٍ ثُمَّ رَوَى ابْنُ عَوْنٍ عَنْ هِلاَلِ بْنِ أَبِي زَيْنَبَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: আমর ইবনে খারিজা (রাঃ)

২১২৪. কুতায়বা (রাহঃ) ...... আমর ইবনে খারিজা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) তাঁর উটের উপর আরোহী অবস্থায় ভাষণ দিয়েছিলেন। আমি একটির গলার নীচে দাঁড়ানো ছিলাম। এটি জাবর কাটছিলো আর এর লালা বেয়ে পড়ছিলো আমার কাঁধের মাঝ দিয়ে তাকে তখন বলতে শুনেছিলামঃ আল্লাহ তাআলা প্রত্যেক হকওয়ালার হক দিয়ে দিয়েছেন সুতরাং ওয়ারিছের জন্য ওয়াসীয়ত নেই, সন্তান হল বৈধ শয্যার আর ব্যভিচারীর জন্য পাথর। কেউ যদি অনীহাবশত পিতা ছাড়া অন্য ব্যক্তিকে পিতা বলে পরিচয় দেয় বা প্রকৃত মাওলা ছাড়া অন্য কোন ব্যক্তির প্রতি মাওলা বলে নিসবত করে তবে তার প্রতি আল্লাহর লা‘নত পড়বে। আল্লাহ তার ফরয বা নফল কোন ইবাদতই কবুল করবেন না।

সূত্র: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)

ওয়াসীয়তের পূর্বে ঋণ পরিশোধ করতে হবে।

باب ما جاء يبدأ بالدين قبل الوصية

২১২২

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى بِالدَّيْنِ قَبْلَ الْوَصِيَّةِ وَأَنْتُمْ تَقْرَءُونَ الْوَصِيَّةَ قَبْلَ الدَّيْنِ . قَالَ أَبُو عِيسَى وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ أَنَّهُ يُبْدَأُ بِالدَّيْنِ قَبْلَ الْوَصِيَّةِ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

২১২৫. ইবনে আবু উমর (রাহঃ) ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ওয়াসীয়তের পূর্বে ঋণ পরিশোধ করার নির্দেশ দিয়েছেন, অথচ তোমরা আয়াতে ঋণের পূর্বে ওয়াসীয়তের কথা পড়ে থাক। (দ্রষ্টব্য সূরা নিসা ৪ঃ ১২)

মৃত্যুর সময় কেউ সাদ্‌কা করলে বা গোলাম আযাদ করলে।

باب ما جاء في الرجل يتصدق أو يعتق عند الموت

২১২৩

حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي حَبِيبَةَ الطَّائِيِّ، قَالَ أَوْصَى إِلَىَّ أَخِي بِطَائِفَةٍ مِنْ مَالِهِ فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَقُلْتُ إِنَّ أَخِي أَوْصَى إِلَىَّ بِطَائِفَةٍ مِنْ مَالِهِ فَأَيْنَ تَرَى لِي وَضْعَهُ فِي الْفُقَرَاءِ أَوِ الْمَسَاكِينِ أَوِ الْمُجَاهِدِينَ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ أَمَّا أَنَا فَلَوْ كُنْتُ لَمْ أَعْدِلْ بِالْمُجَاهِدِينَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَثَلُ الَّذِي يُعْتِقُ عِنْدَ الْمَوْتِ كَمَثَلِ الَّذِي يُهْدِي إِذَا شَبِعَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

২১২৬. বুনদার (রাহঃ) ...... আবু হাবীবা তাঈ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমার ভাই আমার জন্য তার সম্পদের এক অংশ ওয়াসীয়ত করেছিলেন। তারপর আবু দারদা (রাযিঃ)-এর সঙ্গে আমি সাক্ষাত করে বললামঃ আমার ভাই আমার জন্য তার সম্পদের এক অংশ ওয়াসীয়ত করেছে। এ সম্পদ কোথায় ব্যয় করা আপনি আমার জন্য ভাল মনে করেন? ফকীরদের খাতে না মিসকীনদের জন্য না আল্লাহর পথের মুজাহিদদের জন্য? তিনি বললেনঃ আমি হলে মুজাহিদ্বীনের সমপর্যায়ের কাউকে মনে করতাম না। রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছিঃ যে ব্যক্তি মৃত্যুর সময় গোলাম আযাদ করে সে হল ঐ ব্যক্তির মত যে পেট ভরে খাওয়ার পর হাদিয়া দেয়।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

باب

২১২৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ بَرِيرَةَ جَاءَتْ تَسْتَعِينُ عَائِشَةَ فِي كِتَابَتِهَا وَلَمْ تَكُنْ قَضَتْ مِنْ كِتَابَتِهَا شَيْئًا فَقَالَتْ لَهَا عَائِشَةُ ارْجِعِي إِلَى أَهْلِكِ فَإِنْ أَحَبُّوا أَنْ أَقْضِيَ عَنْكِ كِتَابَتَكِ وَيَكُونَ لِي وَلاَؤُكِ فَعَلْتُ . فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ لأَهْلِهَا فَأَبَوْا وَقَالُوا إِنْ شَاءَتْ أَنْ تَحْتَسِبَ عَلَيْكِ وَيَكُونَ لَنَا وَلاَؤُكِ فَلْتَفْعَلْ . فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ابْتَاعِي فَأَعْتِقِي فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ " ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " مَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ وَإِنِ اشْتَرَطَ مِائَةَ مَرَّةٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَائِشَةَ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْتَقَ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২১২৭. কুতায়বা (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, বারীরা (রাযিঃ) তার কিতাবাত চুক্তির (অর্থের বিনিময়) বিষয়ে সাহায্যের জন্য আয়িশা (রাযিঃ)-এর কাছে এসেছিলেন। আর তিনি তার কিতাবাত চুক্তির কোন কিছুই আদায় করেন নাই। আয়িশা (রাযিঃ) তাকে বললেনঃ তোমার মালিকের কাছে যাও। তারা যদি পছন্দ করে যে তোমার পক্ষ থেকে আমি কিতাবাত চুক্তির অর্থ আদায় করে দিব আর ওয়ালা স্বত্ব হবে আমার তবে আমি তা করতে প্রস্তুত আছি। বারীরা (রাযিঃ) তার মালিকের নিকট এ কথা আলোচনা করেন। কিন্তু তারা তাতে অস্বীকৃতি জানায় এবং বলে তিনি (আয়িশা (রাযিঃ)) ইচ্ছে করলে সাওয়াবের আশায় তোমাকে সাহায্য করতে পারেন কিন্তু তোমার ওয়ালা স্বত্ব থাকবে আমাদের।

আয়িশা (রাযিঃ) বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উত্থাপন করেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি তাকে কিনে নিয়ে আযাদ করে দাও। কেননা, যে আযাদ করবে তারই হবে ওয়ালা স্বত্ব।। এরপর রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়ায়ে বললেনঃ কি হলো সম্প্রদায় গুলোর এমন সব শর্ত তারা করে যেগুলোর কোন উল্লেখ আল্লাহর কিতাবে নাই। কেউ যদি এমন শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নাই তবে একশ শর্ত করলেও কিছু হবে না।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)