أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

অধ্যায় ৪৮ · ৩৫২ টি হাদীস

নবী (ﷺ) এর মর্যাদা

بَابٌ فِي فَضْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

৩৬০৫

حَدَّثَنَا خَلاَّدُ بْنُ أَسْلَمَ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ أَبِي عَمَّارٍ، عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ اصْطَفَى مِنْ وَلَدِ إِبْرَاهِيمَ إِسْمَاعِيلَ وَاصْطَفَى مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ بَنِي كِنَانَةَ وَاصْطَفَى مِنْ بَنِي كِنَانَةَ قُرَيْشًا وَاصْطَفَى مِنْ قُرَيْشٍ بَنِي هَاشِمٍ وَاصْطَفَانِي مِنْ بَنِي هَاشِمٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: ওয়াছিলা ইবনে আসকা‘ (রাঃ)

৩৬০৫। খাল্লাদ ইবনে আসলাম বোগদাদী (রাহঃ) ...... ওয়াছিলা ইবনে আসকা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলা ইবরাহীম (আলাইহিস সালাম) এর সন্তানদের থেকে ইসমাঈল (আলাইহিস সালাম)-কে করেছেন মনোনীত। ইসমাঈল (আলাইহিস সালাম) এর সন্তানদের মাঝে মনোনীত করেছেন বনু কিনানাকে। বনু কিনানার মাঝে মনোনীত করেছেন কুরাইশকে। কুরাইশ থেকে মনোনীত করেছেন বনু হাশিমকে। আর বনু হাশিম থেকে মনোনীত করেছেন আমাকে।

৩৬০৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي شَدَّادٌ أَبُو عَمَّارٍ، حَدَّثَنِي وَاثِلَةُ بْنُ الأَسْقَعِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ اصْطَفَى كِنَانَةَ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَاصْطَفَى قُرَيْشًا مِنْ كِنَانَةَ وَاصْطَفَى هَاشِمًا مِنْ قُرَيْشٍ وَاصْطَفَانِي مِنْ بَنِي هَاشِمٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: ওয়াছিলা ইবনে আসকা‘ (রাঃ)

৩৬০৬। মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ) ...... ওয়াছিলা ইবনে আসকা (রাযিঃ)) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলা ইসমাঈল-বংশে মনোনীত করেছেন বনু কিনানাকে, বনু কিনানা থেকে মনোনীত করেছেন কুরাইশকে, কুরাইশদের থেকে মনোনীত করেছেন হাশিমকে আর বনু হাশিম থেকে মনোনীত করেছেন আমাকে।

সূত্র: আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ

৩৬০৭

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى الْقَطَّانُ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ قُرَيْشًا جَلَسُوا فَتَذَاكَرُوا أَحْسَابَهُمْ بَيْنَهُمْ فَجَعَلُوا مَثَلَكَ كَمَثَلِ نَخْلَةٍ فِي كَبْوَةٍ مِنَ الأَرْضِ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ خَلَقَ الْخَلْقَ فَجَعَلَنِي مِنْ خَيْرِهِمْ مِنْ خَيْرِ فِرَقِهِمْ وَخَيْرِ الْفَرِيقَيْنِ ثُمَّ تَخَيَّرَ الْقَبَائِلَ فَجَعَلَنِي مِنْ خَيْرِ قَبِيلَةٍ ثُمَّ تَخَيَّرَ الْبُيُوتَ فَجَعَلَنِي مِنْ خَيْرِ بُيُوتِهِمْ فَأَنَا خَيْرُهُمْ نَفْسًا وَخَيْرُهُمْ بَيْتًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَعَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ هُوَ ابْنُ نَوْفَلٍ .

বর্ণনাকারী: আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ)

৩৬০৭। ইউসুফ ইবনে মুসা বাগদাদী (রাহঃ) ..... আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি বললাম ইয়া রাসূলাল্লাহ! কুরাইশরা বসে নিজেদের বংশ মর্যাদা সম্পর্কে পরস্পর আলোচনা করছিল। যমীনের আস্তাকুঁড়ে গজিয়ে উঠা খেজুর গাছের মত তারা আপনার উদাহরণ দিচ্ছে। তখন নবী (ﷺ) বললেনঃ আল্লাহ তাআলা সকল মাখলূক সৃষ্টি করে আমাকে সৃষ্টি করেছেন সর্বোত্তম দল (মানুষ) থেকে। (মানুষের) দু’টো শাখা (আরব-অনারব) এর সর্বোত্তম শাখা (আরবদের) থেকে। এরপ গোত্রসমূহের মাঝে সর্বোত্তম গোত্র থেকে, এরপর গৃহসমূহের মাঝে সর্বোত্তম গৃহ পরিবেশে আমাকে পয়দা করেছেন। সুতরাং আমি ব্যক্তি হিসাবেও তাদের মাঝে সর্বোত্তম আর গৃহ পরিবেশ হিসাবেও তাদের মাঝে সর্বোত্তম।

৩৬০৮

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ، قَالَ جَاءَ الْعَبَّاسُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَكَأَنَّهُ سَمِعَ شَيْئًا فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ فَقَالَ " مَنْ أَنَا " . قَالُوا أَنْتَ رَسُولُ اللَّهِ عَلَيْكَ السَّلاَمُ . قَالَ " أَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ إِنَّ اللَّهَ خَلَقَ الْخَلْقَ فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ ثُمَّ جَعَلَهُمْ فِرْقَتَيْنِ فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ فِرْقَةً ثُمَّ جَعَلَهُمْ قَبَائِلَ فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ قَبِيلَةً ثُمَّ جَعَلَهُمْ بُيُوتًا فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ بَيْتًا وَخَيْرِهِمْ نَفْسًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَرُوِيَ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ نَحْوُ حَدِيثِ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ .

বর্ণনাকারী: মুত্তালিব ইবনে আবু ওয়াদাআহ (রাঃ)

৩৬০৮। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... মুত্তালিব ইবনে ওয়াদা’আ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আব্বাস (রাযিঃ) একদিন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলেন। (তাঁকে দেখে মনে হচ্ছিল) তিনি যেন (অনভিপ্রেত) কিছু শুনে এসেছেন। তখন নবী (ﷺ) মিম্বরে উঠে দাঁড়ালেন। বললেনঃ আমি কে? সাহাবীগণ বললেনঃ আপনিতো আল্লাহর রাসূল। সালাম আপনার উপর। তিনি বললেনঃ আমি হলাম মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুত্তালিব। আল্লাহ তাআলা সব মাখলূক পয়দা করে আমাকে পয়দা করেছেন তাদের সর্বোত্তমের মাঝে। এরপর তাদের দুই ভাগ করে আমাকে সৃষ্টি করেছেন সর্বোত্তম অংশে। এরপর তিনি বিভিন্ন গোত্র সৃষ্টি করে আমাকে পয়দা করেছেন সর্বোত্তম গোত্রে। এরপর বানালেন বিভিন্ন গৃহ পরিবেশ আর আমাকে পয়দা করেছেন তাদের সর্বোত্তম গৃহ পরিবেশে এবং করেছেন আমাকে সর্বোত্তম ব্যক্তি।

৩৬০৯

حَدَّثَنَا أَبُو هَمَّامٍ الوَلِيدُ بْنُ شُجَاعِ بْنِ الوَلِيدِ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَتَى وَجَبَتْ لَكَ النُّبُوَّةُ؟ قَالَ: «وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالجَسَدِ» : «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬০৯। আবু হাম্মাম ওয়ালীদ ইব্‌ন শুজা' ইব্‌ন ওয়ালীদ বাগদাদী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ সাহাবীগণ বললেন : ইয়া রাসূলাল্লাহ্ ! কবে থেকে আপনার জন্য নবুওয়াত নির্ধারিত হয়েছে?
তিনি বললেন : আদম (আঃ) যখন ছিলেন রূহ ও শরীরের মাঝে।
৩৬১০

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ يَزِيدَ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ، عَنْ لَيْثٍ، عَنْ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَوَّلُ النَّاسِ خُرُوجًا إِذَا بُعِثُوا، وَأَنَا خَطِيبُهُمْ إِذَا وَفَدُوا، وَأَنَا مُبَشِّرُهُمْ إِذَا أَيِسُوا، لِوَاءُ الحَمْدِ يَوْمَئِذٍ بِيَدِي، وَأَنَا أَكْرَمُ وَلَدِ آدَمَ عَلَى رَبِّي وَلَا فَخْرَ» : «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬১০। হুসায়ন ইবন ইয়াযীদ কুফী (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসুসুল্লাহ বলেছেন: পুনরুত্থানের পর লোকদের মাঝে আমিই সর্বপ্রথম কবর থেকে বের হব, তারা যখন আল্লাহর সামনে প্রতিনিধি দলরূপে উপস্থিত হবে, তখন আমিই হব তাদের মুখপাত্র। তারা যখন নিরাশ হয়ে যাবে, তখন আমিই হব তাদের সুসংবাদদাতা। প্রশংসার নিশান থাকবে সেইদিন আমার হাতে। আমার প্রভুর কাছে আমিই হব আদম সন্তানদের মাঝে সবচেয়ে মর্যাদাবান। এ কোন অহংকার নয়।

৩৬১১

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ، عَنْ يَزِيدَ أَبِي خَالِدٍ، عَنْ المِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الحَارِثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَوَّلُ مَنْ تَنْشَقُّ عَنْهُ الأَرْضُ فَأُكْسَى الْحُلَّةَ مِنْ حُلَلِ الْجَنَّةِ، ثُمَّ أَقُومُ عَنْ يَمِينِ الْعَرْشِ لَيْسَ أَحَدٌ مِنَ الْخَلَائِقِ يَقُومُ ذَلِكَ الْمَقَامَ غَيْرِي» . هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬১১। হুসায়ন ইবন ইয়াযীদ (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: (পুনরুত্থানকল্পে) আমার জন্যই প্রথম ভূমি বিদীর্ণ করা হবে। আমাকে জান্নাতের জোড়া পোশাক পরানো হবে। এরপর আমি আরশের ডান পাশে দাঁড়াব। এই স্থানে আমি ছাড়া সৃষ্টির আর কেউ দাঁড়াতে পারবে না।

৩৬১২

حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ وَهُوَ الثَّوْرِيُّ، عَنْ لَيْثٍ وَهُوَ ابْنُ أَبِي سُلَيْمٍ قَالَ: حَدَّثَنِي كَعْبٌ قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَلُوا اللَّهَ لِيَ الوَسِيلَةَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا الوَسِيلَةُ؟ قَالَ: «أَعْلَى دَرَجَةٍ فِي الجَنَّةِ لَا يَنَالُهَا إِلَّا رَجُلٌ وَاحِدٌ أَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ» . هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَإِسْنَادُهُ لَيْسَ بِالْقَوِيِّ. وَكَعْبٌ لَيْسَ هُوَ بِمَعْرُوفٍ، وَلَا نَعْلَمُ أَحَدًا رَوَى عَنْهُ غَيْرَ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬১২। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা আমার জন্য “ওয়াসীলা"-এর প্রার্থনা করবে। সাহাবীগণ বললেন : ইয়া রাসূলাল্লাহ! ওয়াসীলা কি?
তিনি বললেনঃ জান্নাতের সর্বোচ্চ মর্যাদা। এক ব্যক্তি ব্যতীত অন্য কেউ তা লাভ করবে না। আমি আশা করি যে সেই ব্যক্তি আমিই হব।
৩৬১৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ الطُّفَيْلِ بْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَثَلِي فِي النَّبِيِّينَ كَمَثَلِ رَجُلٍ بَنَى دَارًا فَأَحْسَنَهَا وَأَكْمَلَهَا وَأَجْمَلَهَا وَتَرَكَ مِنْهَا مَوْضِعَ لَبِنَةٍ، فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِالبِنَاءِ وَيَعْجَبُونَ مِنْهُ، وَيَقُولُونَ: لَوْ تَمَّ مَوْضِعُ تِلْكَ اللَّبِنَةِ، وَأَنَا فِي النَّبِيِّينَ مَوْضِعُ تِلْكَ اللَّبِنَةِ "
وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا كَانَ يَوْمُ القِيَامَةِ كُنْتُ إِمَامَ النَّبِيِّينَ وَخَطِيبَهُمْ وَصَاحِبَ شَفَاعَتِهِمْ، غَيْرُ فَخْرٍ» : «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)

৩৬১৩। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)... উবাই ইবন কা'ব (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ নবীগণ (আ)-এর মাঝে আমার উদাহরণ হল এমন এক ব্যক্তির মত যে একখানা ঘর বানাল। তা অত্যন্ত সুন্দর করল, পরিপূর্ণ করল এবং মনোরম করে তৈরী করল। কিন্তু এতে একটি ইঁটের স্থান ছেড়ে দিল। লোকেরা ইমারতটি ঘুরে ঘুরে দেখতে লাগল এবং তারা খুবই বিস্মিত হল। আর তারা বললঃ এই ইঁটটির স্থান যদি পূর্ণ করে দেওয়া হত!
নবীগণের মাঝে আমি হলাম সেই (পরিপূর্ণকারী) ইঁটটির স্থানে। এই সনদেই নবী থেকে বর্ণিত, তিনি বলেনঃ কিয়ামতের দিন আমি হব নবীগণের ইমাম, তাঁদের খতীব, শাফাআতের অধিকারী। আর এ কোন অহংকার নয়।
৩৬১৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ قَالَ: أَخْبَرَنَا كَعْبُ بْنُ عَلْقَمَةَ، سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا سَمِعْتُمُ المُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ، ثُمَّ صَلُّوا عَلَيَّ،فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا لِيَ الوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، وَمَنْ سَأَلَ لِيَ الوَسِيلَةَ حَلَّتْ عَلَيْهِ الشَّفَاعَةُ» : «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» قَالَ مُحَمَّدٌ: عَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرٍ هَذَا قُرَشِيٌّ وَهُوَ مِصْرِيٌّ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ شَامِيٌّ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৬১৪। মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ)... আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্-কে বলতে শুনেছেনঃ তোমরা যখন মুয়াযযিনকে (আযান দিতে) শোন তখন তোমরাও তা বলবে যা সে বলছে। এরপর আমার উপর দরূদ পাঠ করবে। যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ্ তা'আলা তার উপর দশবার রহমত নাযিল করেন। এরপর আমার জন্য ওয়াসীলা-এর দু'আ করবে।
উহা জান্নাতের একটি স্থান। আল্লাহর বান্দাদের মধ্যে কেবল একজনই তা লাভ করবে। আশা করি আমিই হব সেই ব্যক্তি। যে ব্যক্তি আমার জন্য ওয়াসীলা প্রার্থনা করবে, তার জন্য আমার শাফা'আত অবধারিত।
৩৬১৫

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ جُدْعَانَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ القِيَامَةِ وَلَا فَخْرَ، وَبِيَدِي لِوَاءُ الحَمْدِ وَلَا فَخْرَ، وَمَا مِنْ نَبِيٍّ يَوْمَئِذٍ آدَمُ فَمَنْ سِوَاهُ إِلَّا تَحْتَ لِوَائِي، وَأَنَا أَوَّلُ مَنْ تَنْشَقُّ عَنْهُ الأَرْضُ وَلَا فَخْرَ» . وَفِي الحَدِيثِ قِصَّةٌ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৬১৫। ইবনে আবী উমর (রাহঃ)... আবু সাইদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন আমিই হব আদম-সন্তানদের সর্দার, এ কোন অহংকার নয়। আমারই হাতে থাকবে প্রশংসার পতাকা, এ কোন অহংকার নয়। ঐ দিন আদম এবং অপরাপর সকল নবী আমারই পতাকাতলে থাকবেন। আমার জন্যই সর্বপ্রথম ভূমি বিদীর্ণ করা হবে, এ কোন অহংকার নয়।

৩৬১৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ نَصْرِ بْنِ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ المَجِيدِ قَالَ: حَدَّثَنَا زَمْعَةُ بْنُ صَالِحٍ، عَنْ سَلَمَةَ بْنِ وَهْرَامَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَلَسَ نَاسٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْتَظِرُونَهُ قَالَ: فَخَرَجَ حَتَّى إِذَا دَنَا مِنْهُمْ سَمِعَهُمْ يَتَذَاكَرُونَ فَسَمِعَ حَدِيثَهُمْ، فَقَالَ بَعْضُهُمْ: عَجَبًا إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ اتَّخَذَ مِنْ خَلْقِهِ خَلِيلًا، اتَّخَذَ مِنْ إِبْرَاهِيمَ خَلِيلًا، وَقَالَ آخَرُ: مَاذَا بِأَعْجَبَ مِنْ كَلَامِ مُوسَى كَلَّمَهُ تَكْلِيمًا، وَقَالَ [ص:588] آخَرُ: فَعِيسَى كَلِمَةُ اللَّهِ وَرُوحُهُ، وَقَالَ آخَرُ: آدَمُ اصْطَفَاهُ اللَّهُ. فَخَرَجَ عَلَيْهِمْ فَسَلَّمَ وَقَالَ: «قَدْ سَمِعْتُ كَلَامَكُمْ وَعَجَبَكُمْ إِنَّ إِبْرَاهِيمَ خَلِيلُ اللَّهِ وَهُوَ كَذَلِكَ وَمُوسَى نَجِيُّ اللَّهِ وَهُوَ كَذَلِكَ، وَعِيسَى رُوحُهُ وَكَلِمَتُهُ وَهُوَ كَذَلِكَ وَآدَمُ اصْطَفَاهُ اللَّهُ وَهُوَ كَذَلِكَ، أَلَا وَأَنَا حَبِيبُ اللَّهِ وَلَا فَخْرَ، وَأَنَا حَامِلُ لِوَاءِ الحَمْدِ يَوْمَ القِيَامَةِ وَلَا فَخْرَ، وَأَنَا أَوَّلُ شَافِعٍ وَأَوَّلُ مُشَفَّعٍ يَوْمَ القِيَامَةِ وَلَا فَخْرَ، وَأَنَا أَوَّلُ مَنْ يُحَرِّكُ حِلَقَ الجَنَّةِ فَيَفْتَحُ اللَّهُ لِي فَيُدْخِلُنِيهَا وَمَعِي فُقَرَاءُ المُؤْمِنِينَ وَلَا فَخْرَ، وَأَنَا أَكْرَمُ الأَوَّلِينَ وَالآخِرِينَ وَلَا فَخْرَ» : «هَذَا حَدِيثٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৬১৬। আলী ইব্‌ন নসর ইবন আলী জাহযামী (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ -এর কয়েকজন সাহাবী বসে তাঁর অপেক্ষা করছিলেন। তিনি (ঘর থেকে) বের হয়ে তাদের কাছাকাছি যখন হলেন, শুনলেন তারা পরস্পর আলোচনা করছে। তিনি তাদের কথাবার্তাও শুনতে পেলেন। তাদের কেউ কেউ বলছিল : কি আশ্চর্য! আল্লাহ্ তা'আলা তাঁর সৃষ্টি থেকে একজনকে অন্তরং্গ বন্ধুরূপে গ্রহণ করেছেন! ইবরাহীম (আলাইহিস সালাম)-কে তিনি তার খালীল (অন্তরং্গ বন্ধুরূপে) গ্রহণ করেছেন।
অপর একজন বলল ঃ মুসা (আলাইহিস সালাম)-এর সঙ্গে কালাম করা অপেক্ষা এটা আশ্চর্যের নয়। আল্লাহ্ তো মুসা (আলাইহিস সালাম)-এর সঙ্গে বিশেষ কালাম করেছেন। অন্য একজন বললঃ ঈসা (আলাইহিস সালাম) তো আল্লাহর কালিমা ও তাঁর (প্রদত্ত) রূহ।
আরেকজন বললঃ আদম (আলাইহিস সালাম)-কে তো আল্লাহ্ তা'আলা বিশেষভাবে মনোনীত করেছেন। এরপর রাসূলুল্লাহ্ তাদের সমক্ষে বের হয়ে এলেন এবং তাদেরকে সালাম করলেন। পরে বললেনঃ আমি তোমাদের কথাবার্তা এবং বিস্ময়ের কথা শুনেছি। ইবরাহীম (আলাইহিস সালাম) আল্লাহর খালীল অবশ্যই তিনি এই মুসা (আলাইহিস সালাম) আল্লাহর সঙ্গে আলাপ করেছেন কথা ঠিক, ঈসা (আলাইহিস সালাম) আল্লাহ্র রূহ ও তার কালিমা, তিনি তাই, আদম (আলাইহিস সালাম) আল্লাহর মনোনীত, তিনি ঠিক তা-ই। তবে তোমরা শুনে রাখ, আমি হলাম হাবীবুল্লাহ্ আল্লাহর হাবীব, এ কোন অহংকার নয়। কিয়ামতের দিন আমিই হব প্রশংসার পতাকা বহনকারী এ কোন অহংকার নয়। কিয়ামতের দিন আমিই হব প্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশই সর্বপ্রথম গ্রহণ করা হবে, এ কোন অহংকার নয়। জান্নাতের আংটাসমূহ আমিই প্রথম পরাব। আল্লাহ্ তা'আলা তা আমার জন্য খুলে দিবেন এবং আমাকে সেখানে প্রবেশ করাবেন। দরিদ্র মু'মিনরা আমার সঙ্গে থাকবে তখন, এ কোন অহংকার নয়। পূর্ববর্তী এবং পরবর্তী সবার তুলনায় আমি সবচেয়ে সম্মানের অধিকারী, এ কোন অহংকার নয়।
৩৬১৭

حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ سَلْمُ بْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنِي أَبُو مَوْدُودٍ المَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الضَّحَّاكِ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: «مَكْتُوبٌ فِي التَّوْرَاةِ صِفَةُ مُحَمَّدٍ وَعِيسَى ابْنِ مَرْيَمَ يُدْفَنُ مَعَهُ» قَالَ: فَقَالَ أَبُو مَوْدُودٍ وَقَدْ بَقِيَ فِي البَيْتِ مَوْضِعُ قَبْرٍ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ» هَكَذَا قَالَ: عُثْمَانُ بْنُ الضَّحَّاكِ، وَالمَعْرُوفُ الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ الْمَدِينِيُّ

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে সালাম (রাঃ)

৩৬১৭। যায়দ ইবন আখযাম তাঈ বসরী (রাহঃ)... আব্দুল্লাহ্ ইবন সালাম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : তাওরাতে মুহাম্মাদ (ﷺ) এর গুণাবলী লিপিবদ্ধ আছে। আরো আছে যে, ঈসা ইব্‌ন মারয়াম (আ)-কে তাঁর সঙ্গে দাফন করা হবে।
আবু মওদূদ (রাহঃ) বলেছেন: ঘরে (যেখানে নবীজীকে দাফন করা হয়েছে) এখনো একটি কবরের স্থান বাকী আছে।
৩৬১৮

حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلَالٍ الصَّوَّافُ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «لَمَّا كَانَ اليَوْمُ الَّذِي دَخَلَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ أَضَاءَ مِنْهَا كُلُّ شَيْءٍ، فَلَمَّا كَانَ اليَوْمُ الَّذِي مَاتَ فِيهِ أَظْلَمَ مِنْهَا كُلُّ شَيْءٍ، وَمَا نَفَضْنَا [ص:589] عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَيْدِي وَإِنَّا لَفِي دَفْنِهِ حَتَّى أَنْكَرْنَا قُلُوبَنَا» : «هَذَا حَدِيثٌ غَرِيبٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬১৮। বিশর ইবনে হেলাল সাওওয়াফ বসরী (রাহঃ)... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ যে দিন রাসূলুল্লাহ্ ই (হিজরত করে) মদীনায় প্রবেশ করেন, সেই দিন এর প্রতিটি বস্তুই জ্যোতির্ময় হয়ে উঠেছিল। আর যে দিন তাঁর ইন্তিকাল হয়, সেদিন প্রতিটি বস্তু অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছিল। আমরা রাসূলুল্লাহ্ -কে দাফন করে হাত ঝাড়তেও পারিনি অর্থাৎ আমরা তাঁর দাফন কাজে ব্যস্ত ছিলাম, এর মধ্যেই আমাদের হৃদয়ে ঈমানের নূরের অভাব অনুভব করলাম।

পরিচ্ছেদ : নবী (ﷺ) এর বেলাদত

بَابُ مَا جَاءَ فِي مِيلَادِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

৩৬১৯

3619 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ العَبْدِيُّ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ المُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسِ بْنِ مَخْرَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: «وُلِدْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفِيلِ»، قَالَ: وَسَأَلَ عُثْمَانُ بْنُ عَفَّانَ قُبَاثَ بْنَ أَشْيَمَ أَخَا بَنِي يَعْمَرَ بْنِ لَيْثٍ: أَنْتَ أَكْبَرُ أَمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْبَرُ مِنِّي وَأَنَا أَقْدَمُ مِنْهُ فِي المِيلَادِ»، قَالَ: «وَرَأَيْتُ خَذْقَ الْفِيلِ أَخْضَرَ مُحِيلًا». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ

৩৬১৯. মুহাম্মাদ ইবন বাশ্শার আব্দী (রাহঃ)... কায়স ইবন মাখরামা (রাযিঃ) তাঁর পিতা থেকে এবং তিনি পিতামহ থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি এবং রাসূলুল্লাহ্ উভয়েরই জন্ম হয়েছে আমুল ফীলে।*
উছমান ইবন আফফান (রাযিঃ) একবার ইয়া'মার ইবন লায়ছ গোত্রের ইবন আশয়াম (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছিলেনঃ আপনি বড়, না রাসূলুল্লাহ্ বড়?
তিনি বললেনঃ বড় তো রাসূলুল্লাহ্ (ﷺ) , তবে জন্মের তারিখ আমারটা আগে। তিনি আরো বলেনঃ আমি (আবাবীল) পাখির সবুজ রংের পরিবর্তিত বিষ্ঠা দেখেছি।
৩৬২০

3620 - حَدَّثَنَا الفَضْلُ بْنُ سَهْلٍ أَبُو العَبَّاسِ الأَعْرَجُ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَزْوَانَ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: «خَرَجَ أَبُو طَالِبٍ إِلَى الشَّامِ وَخَرَجَ مَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَشْيَاخٍ مِنْ قُرَيْشٍ، فَلَمَّا أَشْرَفُوا عَلَى الرَّاهِبِ هَبَطُوا فَحَلُّوا رِحَالَهُمْ، فَخَرَجَ إِلَيْهِمُ الرَّاهِبُ وَكَانُوا قَبْلَ ذَلِكَ يَمُرُّونَ بِهِ فَلَا يَخْرُجُ إِلَيْهِمْ وَلَا يَلْتَفِتُ» . قَالَ: " فَهُمْ يَحُلُّونَ رِحَالَهُمْ، فَجَعَلَ يَتَخَلَّلُهُمُ الرَّاهِبُ حَتَّى جَاءَ فَأَخَذَ بِيَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: هَذَا سَيِّدُ العَالَمِينَ، هَذَا رَسُولُ رَبِّ العَالَمِينَ، يَبْعَثُهُ اللَّهُ رَحْمَةً لِلْعَالَمِينَ "، فَقَالَ لَهُ أَشْيَاخٌ مِنْ قُرَيْشٍ: مَا عِلْمُكَ، فَقَالَ: إِنَّكُمْ حِينَ أَشْرَفْتُمْ مِنَ العَقَبَةِ لَمْ يَبْقَ شَجَرٌ وَلَا حَجَرٌ إِلَّا خَرَّ سَاجِدًا وَلَا يَسْجُدَانِ إِلَّا لِنَبِيٍّ، وَإِنِّي أَعْرِفُهُ بِخَاتَمِ النُّبُوَّةِ أَسْفَلَ مِنْ غُضْرُوفِ كَتِفِهِ مِثْلَ التُّفَّاحَةِ، ثُمَّ رَجَعَ فَصَنَعَ لَهُمْ طَعَامًا، فَلَمَّا أَتَاهُمْ بِهِ وَكَانَ هُوَ فِي رِعْيَةِ الإِبِلِ، قَالَ: أَرْسِلُوا إِلَيْهِ، فَأَقْبَلَ وَعَلَيْهِ غَمَامَةٌ تُظِلُّهُ، فَلَمَّا دَنَا مِنَ القَوْمِ وَجَدَهُمْ قَدْ سَبَقُوهُ إِلَى فَيْءِ الشَّجَرَةِ، فَلَمَّا جَلَسَ مَالَ فَيْءُ الشَّجَرَةِ عَلَيْهِ، فَقَالَ: انْظُرُوا إِلَى فَيْءِ الشَّجَرَةِ مَالَ عَلَيْهِ، قَالَ: فَبَيْنَمَا هُوَ قَائِمٌ عَلَيْهِمْ وَهُوَ يُنَاشِدُهُمْ أَنْ لَا يَذْهَبُوا بِهِ إِلَى الرُّومِ، فَإِنَّ الرُّومَ إِنْ رَأَوْهُ عَرَفُوهُ بِالصِّفَةِ فَيَقْتُلُونَهُ، فَالتَفَتَ فَإِذَا بِسَبْعَةٍ قَدْ أَقْبَلُوا مِنَ الرُّومِ فَاسْتَقْبَلَهُمْ، فَقَالَ: مَا جَاءَ بِكُمْ؟ قَالُوا: جِئْنَا، إِنَّ هَذَا النَّبِيَّ خَارِجٌ فِي هَذَا الشَّهْرِ، فَلَمْ يَبْقَ طَرِيقٌ إِلَّا بُعِثَ إِلَيْهِ بِأُنَاسٍ وَإِنَّا قَدْ أُخْبِرْنَا خَبَرَهُ فَبُعِثْنَا إِلَى طَرِيقِكَ هَذَا، فَقَالَ: هَلْ خَلْفَكُمْ أَحَدٌ هُوَ خَيْرٌ مِنْكُمْ؟ قَالُوا: إِنَّمَا أُخْبِرْنَا خَبَرَهُ بِطَرِيقِكَ هَذَا. قَالَ: أَفَرَأَيْتُمْ أَمْرًا أَرَادَ اللَّهُ أَنْ يَقْضِيَهُ هَلْ يَسْتَطِيعُ أَحَدٌ مِنَ النَّاسِ رَدَّهُ؟ قَالُوا: لَا، قَالَ: فَبَايَعُوهُ وَأَقَامُوا مَعَهُ قَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ أَيُّكُمْ وَلِيُّهُ؟ قَالُوا: أَبُو طَالِبٍ، فَلَمْ يَزَلْ يُنَاشِدُهُ حَتَّى رَدَّهُ أَبُو طَالِبٍ وَبَعَثَ مَعَهُ أَبُو بَكْرٍ بِلَالًا وَزَوَّدَهُ الرَّاهِبُ مِنَ الكَعْكِ وَالزَّيْتِ ": «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৩৬২০. ফযল ইবন সাহল আবুল আব্বাস আরাজ বাগদাদী (রাহঃ)... আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আবু তালিব একবার শামে (বাণিজ্যের) উদ্দেশ্যে বের হলেন। নবী ও আরো কতিপয় কুরায়শ দলপতিও তাঁর সঙ্গে বের হলেন। পথে এক খ্রীষ্টান সন্ন্যাসীর আশ্রমে যখন তারা পৌঁছলেন, তখন বিশ্রামের জন্য তাঁরা নামলেন। তাঁরা তাঁদের বাহন উটগুলো ছেড়ে দিলেন। ঐ সন্ন্যাসীও তাঁদের উদ্দেশ্যে বের হয়ে এলেন। এর পূর্বেও তাঁরা এই আশ্রমের পাশ দিয়ে পথ অতিক্রম করতেন কিন্তু কখনও ঐ সন্ন্যাসী তাদের কাছে আশ্রম থেকে বের হয়ে আসতেন না বা তাঁদের দিকে দৃষ্টিপাতও করেননি। তিনি বললেন: এরা কারা এখানে কারার্তা থামিয়েছে। এরপর ঐ সন্ন্যাসী তাঁদের মাঝে পথ করে এগুতে লাগলেন। শেষে রাসূলুল্লাহ এর কাছে এলেন এবং তাঁর হাত ধরে বললেন: ইনিই হলেন সারা জাহানের সর্দার। ইনিই হলেন সারা জাহানের প্রভুর রাসূল। তাঁকে আল্লাহ তাআলা সারা জাহানের রহমত স্বরূপ প্রেরণ করবেন।

কুরায়শ দলপতিরা তাঁকে বলল : কি করে আপনি তা জানলেন?

তিনি বললেন: তোমরা যখন এই উপত্যকায় এসে থামলে, তখন কোন পাথর এবং কোন গাছই এমন। ছিল না যা সিজদায় লুটিয়ে পড়েনি। এরা কখনও নবী ব্যতীত আর কাউকে সিজদা করে না। আমি তাঁকে নবুওয়াতের মোহর মারফত চিনতে পেরেছি। সেটি হল তাঁর কাঁধের হাড়ের নীচে একটি সেবের ন্যায় দেখতে।

এরপর তিনি ফিরে গেলেন এবং এই কাফেলার জন্য খাদ্য প্রস্তুত করলেন। তিনি যখন তা নিয়ে তাঁদের কাছে এলেন তখন নবী উট চরাতে গিয়েছিলেন। সন্ন্যাসী তাঁকে ডেকে আনতে লোক পাঠালেন। নবী যখন আসছিলেন তখন তাঁর উপর একটি মেঘ ছায়া দান করছিল। তিনি কাফেলার লোকদের নিকট এসে দেখলেন যে তাঁরা তাঁর পূর্বেই গাছের ছায়ায় স্থান করে নিয়েছেন। যা হোক, তিনি বসলে গাছের ছায়া তাঁর দিকেই ঝুঁকে গেল। তখন সন্ন্যাসী বললেনঃ তোমরা লক্ষ্য করে দেখ যে, গাছের ছায়া তাঁর উপরেই চলে এসেছে।

সন্ন্যাসী তাঁদের মাঝে দাঁড়িয়ে রইলেন এবং কসম দিয়ে বললেন যে, তারা যেন নবীজীকে নিয়ে রোমানদের এলাকায় না যায়। কেননা তারা তাঁকে দেখলে আলামত দর্শনে তাঁকে চিনে ফেলবে। ফলে তারা তাঁকে হত্যা করে বসবে। অনন্তর তিনি (পথের দিকে তাকিয়ে দেখেন, রোম সাম্রাজ্যভুক্ত অঞ্চল থেকে সাতজন লোক এদিকে আসছে। তিনি এগিয়ে গিয়ে তাদের সামনা-সামনি হলেন। বললেন : আপনারা কি উদ্দেশ্যে এসেছেন? তারা বলল: আমরা এসেছি। কারণ, শেষ নবী এ মাসেই আবির্ভূত হবেন। সুতরাং সব ক'টি রাস্তায় কিছু কিছু লোক প্রেরণ করা হয়েছে। আমরাও তাঁর খবর পেয়েছি। আমাদেরকে আপনার এই পথে খোঁজ নেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে।

সন্ন্যাসী বললেন : তোমাদের পিছনে তোমাদের চেয়েও উত্তম কেউ আছে কি?
তারা বলল। আপনার এই পথে তিনি আছেন বলে আমাদের খবর দেওয়া হয়েছে। তিনি বললেনঃ তোমরা কি মনে কর, আল্লাহ তা'আলা যদি কোন কাজ সম্পাদন করতে চান তবে কোন মানুষ কি তা রদ করতে সক্ষম হবে। তারা বললঃ না।

অনন্তর তারা তাঁর কাছে বায়'আত হল এবং তাঁর সঙ্গেই থেকে গেল। পরে উক্ত সন্ন্যাসী কাফেলার লোকদের বললেনঃ তোমাদের আল্লাহর কসম দিচ্ছি। তোমাদের মধ্যে তাঁর

(নবীজীর) অভিভাবক কে? এঁরা বললেন : আবু তালিব।

সন্ন্যাসী তাকে বার বার কসম দিয়ে এমনভাবে অনুরোধ করতে থাকলেন যে, শেষ পর্যন্ত আবু তালিব নবীজীকে (মক্কায়) ফেরত পাঠিয়ে দিলেন। আবু বাকর তাঁর সঙ্গে বিলালকেও পাঠিয়ে দিলেন। সন্ন্যাসী তাঁকে

আটার পিঠা এবং যায়তুন তেল পাথেয় হিসাবে প্রদান করেন।

পরিচ্ছেদঃ নবী -এর নবীরূপে প্রেরিত হওয়া এবং প্রেরিত হওয়াকালে তাঁর বয়স

باب في مبعث النبي صلى الله عليه وسلم، وابن كم كان حين بعث؟

৩৬২১

3621 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «أُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ أَرْبَعِينَ، فَأَقَامَ بِمَكَّةَ ثَلَاثَ عَشْرَةَ وَبِالمَدِينَةِ عَشْرًا، وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ» : «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৬২১. মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ এর উপর ওয়াহী নাযিল হয় তাঁর চল্লিশ বৎসর বয়সে। এরপর তিনি মক্কায় তের বৎসর এবং মদীনায় দশ বৎসর অবস্থান করেন। আর তেষট্টি বছর বয়সে তিনি ইনতিকাল করেন।

হাদীসটি হাসান-সাহীহ।
৩৬২২

3622 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «قُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ خَمْسٍ وَسِتِّينَ سَنَةً» : " هَكَذَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَرَوَى عَنْهُ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، مِثْلَ ذَلِكَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৬২২। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: পয়ষট্টি বছর বয়সে নবী -এর ইনতিকাল হয়।

৩৬২৩

3623 - حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، ح وحَدَّثَنَا الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: «لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالطَّوِيلِ البَائِنِ، وَلَا بِالقَصِيرِ، وَلَا بِالأَبْيَضِ الأَمْهَقِ، وَلَا بِالآدَمِ، وَلَيْسَ بِالجَعْدِ القَطَطِ، وَلَا بِالسَّبِطِ، بَعَثَهُ اللَّهُ عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ وَبِالمَدِينَةِ عَشْرًا، وَتَوَفَّاهُ اللَّهُ عَلَى رَأْسِ سِتِّينَ سَنَةً، وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬২৩. কুতায়বা ও আনসারী (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ ﷺ (ﷺ) অতিরিক্ত লম্বাও ছিলেন না আবার বেঁটেও ছিলেন না। তিনি ধবধবে সাদাও ছিলেন না আবার গদুমী রংের ছিলেন না। তাঁর চুল বেশী কোঁকড়ানোও ছিল না আবার একেবারে সোজাও ছিল না। চল্লিশ বছরের মাথায় আল্লাহ তাআলা তাঁকে (নবীরগে) প্রেরণ করেন। অনন্তর মক্কায় অবস্থান করেন দশ বৎসর এবং মদীনায় অবস্থান করেন দশ বৎসর। ষাট বছরের মাথায় তাঁর ইনতিকাল হয়। তাঁর মাথা ও দাঁড়িতে তখনও বিশটি চুলও সাদা ছিল না।

পরিচ্ছেদ : নবুওয়াতের আলামতসমূহ এবং যে সব ব্যাপারে আল্লাহ্ তা'আলা তাঁকে বিশেষত্ব দান করেছেন

بَابٌ فِي آيَاتِ نُبُوَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا قَدْ خَصَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ

৩৬২৪

3624 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَا: أَخْبَرَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ مُعَاذٍ الضَّبِّيُّ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ بِمَكَّةَ حَجَرًا كَانَ يُسَلِّمُ عَلَيَّ لَيَالِيَ بُعِثْتُ، إِنِّي لَأَعْرِفُهُ الآنَ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

৩৬২৪. মুহাম্মাদ ইবন বাশ্শার ও মাহমুদ ইবন গায়লান (রাহঃ).... জাবির ইবন সামূরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ মক্কায় একটি পাথর আছে। আমার নবুওয়াত প্রাপ্তিকালে সেটি আমাকে সালাম করত। এখনও আমি সেটিকে চিনি।

৩৬২৫

3625 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي العَلَاءِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ: " كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَدَاوَلُ فِي قَصْعَةٍ مِنْ غُدْوَةٍ حَتَّى اللَّيْلِ يَقُومُ عَشَرَةٌ وَيَقْعُدُ عَشَرَةٌ، قُلْنَا: فَمَا كَانَتْ تُمَدُّ "؟ قَالَ: «مِنْ أَيِّ شَيْءٍ تَعْجَبُ ‍ مَا كَانَتْ تُمَدُّ إِلَّا مِنْ هَاهُنَا وَأَشَارَ بِيَدِهِ إِلَى السَّمَاءِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَأَبُو العَلَاءِ اسْمُهُ: يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

৩৬২৫। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... সামুরা ইবন জুন্দুব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা নবী -এর সঙ্গে ছিলাম। আমরা একটি পেয়ালা থেকে ভোর হতে রাত পর্যন্ত পালাক্রমে আহার করেছি। দশজন উঠে যেত পরে অন্য দশজন এসে তাতে বসত। আমরা বললামঃ কোত্থেকে এর খাদ্য বর্ধিত হত? তিনি বললেনঃ কিসের উপর তোমরা বিস্ময় প্রকাশ করছ?
তিনি আকাশের দিকে ইশারা করে বললেন : ঐখান থেকেই তো তা বর্ধিত হত।

পরিচ্ছেদ

بَابٌ

৩৬২৬

3626 - حَدَّثَنَا عَبَّادُ بْنُ يَعْقُوبَ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ أَبِي ثَوْرٍ، عَنْ السُّدِّيِّ، عَنْ عَبَّادِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: " كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ فَخَرَجْنَا فِي بَعْضِ نَوَاحِيهَا فَمَا اسْتَقْبَلَهُ جَبَلٌ وَلَا شَجَرٌ إِلَّا وَهُوَ يَقُولُ: السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ ": «هَذَا حَدِيثٌ غَرِيبٌ» وَرَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ الوَلِيدِ بْنِ أَبِي ثَوْرٍ، وَقَالَ: عَنْ عَبَّادِ بْنِ أَبِي يَزِيدَ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৬২৬।আব্বাদ ইবন ইয়াকূব কূফী (রাহঃ)...আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি নবী-এর সঙ্গে মক্কায় মুকাররামায় ছিলাম। একবার এর কোন এক পার্শ্ববর্তী অঞ্চলে আমরা বের হলাম। এ সময় যে কোন পাহাড় ও বৃক্ষ তাঁর সামনে পড়ছিল, সেটিই তাঁকে লক্ষ্য করে বলছিল : আসসালামু আলায়কা ইয়া রাসূলাল্লাহ!

৩৬২৭

3627 - حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ إِلَى لِزْقِ جِذْعٍ وَاتَّخَذُوا لَهُ مِنْبَرًا، فَخَطَبَ عَلَيْهِ فَحَنَّ الجِذْعُ حَنِينَ النَّاقَةِ، فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَّهُ فَسَكَتَ» وَفِي البَابِ عَنْ أُبَيٍّ، وَجَابِرٍ، وَابْنِ عُمَرَ، وَسَهْلِ بْنِ سَعْدٍ، وَابْنِ عَبَّاسٍ، وَأُمِّ سَلَمَةَ. حَدِيثُ أَنَسٍ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬২৭। মাহমুদ ইবন গায়লান(রাহঃ)... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ খেজুর বৃক্ষের কাণ্ডের পাশে খুতবা দিতেন। পরে তাঁর জন্য সাহাবীগন মিম্বর তৈরী করেন। তখন এর উপর দাড়িয়ে তিনি খুতবা দেন। তখন কাণ্ডটি উটনীর ন্যায় গোঙাতে থাকে। তিনি নেমে এলে সেটির উপর হাত বুলিয়ে দেন, তখন সেটি শান্ত হয়। এই বিষয়ে উবাই, জাবির ইবন উমর, সাহল ইবন সা'দ, ইবন আব্বাস ও উন্মু সালামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

৩৬২৮

3628 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ أَبِي ظَبْيَانَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ بِمَ أَعْرِفُ أَنَّكَ نَبِيٌّ؟ قَالَ: «إِنْ دَعَوْتُ هَذَا العِذْقَ مِنْ هَذِهِ النَّخْلَةِ تَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ؟» فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَنْزِلُ مِنَ النَّخْلَةِ حَتَّى سَقَطَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «ارْجِعْ فَعَادَ»، فَأَسْلَمَ الأَعْرَابِيُّ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৬২৮। মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন জনৈক বেদুঈন রাসূলুল্লাহ ﷺ এর কাছে এসে বলল আমি কেমন করে জানব যে আপনি একজন সত্য নবী? তিনি বললেন : আমি এই খেজুর ছড়াটিকে ডাকছি। সেটি সাক্ষী দিবে যে আমি আল্লাহর রাসূল। এরপর তিনি এটিকে ডাকেন।খেজুর ছড়াটি খেজুর গাছ থেকে নামতে শুরু করে। এমন কি নবী -এর কাছে এসে পড়ে যায়।
এরপর তিনি এটিকে ফিরে যেতে বলেন। ফলে সেটি পূর্বস্থানে ফিরে যায়। (তা দেখে) বেদুঈন লোকটি ইসলাম গ্রহণ করেন।
৩৬২৯

3629 - حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ قَالَ: حَدَّثَنَا عَلْبَاءُ بْنُ أَحْمَرَ قَالَ: حَدَّثَنَا أَبُو زَيْدِ بْنُ أَخْطَبَ، قَالَ: «مَسَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَلَى وَجْهِي وَدَعَا لِي» قَالَ عَزْرَةُ: إِنَّهُ عَاشَ مِائَةً وَعِشْرِينَ سَنَةً وَلَيْسَ فِي رَأْسِهِ إِلَّا شُعَيْرَاتٌ بِيضٌ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ» وَأَبُو زَيْدٍ اسْمُهُ: عَمْرُو بْنُ أَخْطَبَ

বর্ণনাকারী: আবু যায়দ আমর ইবনে আখতাব (রাঃ)

৩৬২৯। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ)... আবু যায়দ ইবনে আখতাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ তাঁর হাত মুবারক আমার চেহারায় বুলিয়ে দেন এবং আমার জন্য দু'আ করেন। আযরা (রাহঃ) বলেন ঃ আবু যায়দ (রাযিঃ) একশ বিশ বছর বেঁচেছিলেন। তাঁর মাথায় সামান্য কটি চুল ব্যতীত কিছুই পাকে নি।

৩৬৩০

3630 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: عَرَضْتُ عَلَى مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ أَبُو طَلْحَةَ لِأُمِّ سُلَيْمٍ: لَقَدْ سَمِعْتُ صَوْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ضَعِيفًا - أَعْرِفُ فِيهِ الجُوعَ فَهَلْ عِنْدَكِ مِنْ شَيْءٍ؟ فَقَالَتْ: نَعَمْ، فَأَخْرَجَتْ أَقْرَاصًا مِنْ شَعِيرٍ، ثُمَّ أَخْرَجَتْ خِمَارًا لَهَا فَلَفَّتِ الخُبْزَ بِبَعْضِهِ، ثُمَّ دَسَّتْهُ فِي يَدِي وَرَدَّتْنِي بِبَعْضِهِ، ثُمَّ أَرْسَلَتْنِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَذَهَبْتُ بِهِ إِلَيْهِ فَوَجَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا فِي المَسْجِدِ وَمَعَهُ النَّاسُ، قَالَ: فَقُمْتُ عَلَيْهِمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْسَلَكَ أَبُو طَلْحَةَ؟» فَقُلْتُ نَعَمْ. قَالَ: «بِطَعَامٍ؟» فَقُلْتُ نَعَمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَنْ مَعَهُ: «قُومُوا»، قَالَ: فَانْطَلَقُوا، فَانْطَلَقْتُ بَيْنَ أَيْدِيهِمْ حَتَّى جِئْتُ أَبَا طَلْحَةَ فَأَخْبَرْتُهُ، فَقَالَ أَبُو طَلْحَةَ: يَا أُمَّ سُلَيْمٍ قَدْ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ مَعَهُ وَلَيْسَ عِنْدَنَا مَا نُطْعِمُهُمْ. قَالَتْ أُمُّ سُلَيْمٍ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: فَانْطَلَقَ أَبُو طَلْحَةَ حَتَّى لَقِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو طَلْحَةَ مَعَهُ حَتَّى دَخَلَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلُمِّي يَا أُمَّ سُلَيْمٍ مَا عِنْدَكِ؟» فَأَتَتْهُ بِذَلِكَ الخُبْزِ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفُتَّ وَعَصَرَتْ أُمُّ سُلَيْمٍ بِعُكَّةٍ لَهَا فَأَدَمَتْهُ، ثُمَّ قَالَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، ثُمَّ قَالَ: «ائْذَنْ لِعَشَرَةٍ»، فَأَذِنَ لَهُمْ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا، ثُمَّ خَرَجُوا، ثُمَّ قَالَ: «ائْذَنْ لِعَشَرَةٍ»، فَأَذِنَ لَهُمْ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا، ثُمَّ خَرَجُوا، فَأَكَلَ القَوْمُ كُلُّهُمْ وَشَبِعُوا وَالقَوْمُ سَبْعُونَ أَوْ ثَمَانُونَ رَجُلًا: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬৩০। ইসহাক ইব্‌ন মুসা আনসারী (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ আবু তালহা (রাযিঃ) (তাঁর স্ত্রী; আনাস-এর মা) একদিন উম্মু সুলায়ম (রাযিঃ)-কে বললেনঃ রাসূলুল্লাহ ﷺ -এর স্বর খুব ক্ষীণ শুনতে পেলাম। এতে বুঝলাম যে, তিনি খুব ক্ষুধার্ত। তোমার কাছে কিছু আছে কি?
তিনি বললেন : হ্যাঁ। এরপর তিনি যবের কয়েকটি রুটি বের করলেন এবং তাঁর একটি উড়নী বের করে এর কিয়দংশে রুটিগুলো জড়ালেন এবং সেটি আমার হাতের মুঠোয় দিয়ে দিলেন আর উড়নীটির বাকী অংশ দিয়ে আমার গা পেচিয়ে দিলেন। পরে রাসূলুল্লাহ ﷺ এর কাছে আমাকে পাঠালেন। [আবু তালহা এগুলি আনাস (রাযিঃ)-এর হাতে দিলেন। আনাস (রাযিঃ) বলেন : আমি এগুলো নিয়ে রাসূলুল্লাহ ﷺ -এর কাছে গেলাম এবং তাঁকে মসজিদে উপবিষ্ট পেলাম। তাঁর সঙ্গে তখন আরো লোক ছিল। আমি তাঁদের কাছে গিয়ে দাঁড়ালাম। তখন রাসূলূল্লাহ বললেন : তোমাকে কি আবু তালহা পাঠিয়েছে?
আমি বললাম হ্যাঁ। তিনি বললেন খাদ্যসহ! আমি বললাম হ্যাঁ। রাসূলুল্লাহ ﷺর সঙ্গের সাহাবীদের বললেন: তোমরা উঠ। আনাস (রাযিঃ) বলেন : সকলেই উঠে চললেন। আমি তাঁদের সামনে এগিয়ে আবু তালহার কাছে (আগেই) চলে এলাম এবং তাঁকে বিষয়টি অবহিত করলাম। আবু তালহা (রাযিঃ) বললেন: হে উম্মু সুলায়ম! রাসূলুল্লাহ ﷺ লোকদের নিয়ে চলে এসেছেন অথচ তাঁদের খাওয়ানোর মত কিছু আমাদের কাছে নেই।
উম্মু সুলায়ম (রাযিঃ) বললেন : আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। আবু তালহা (রাযিঃ) এগিয়ে গিয়ে রাসূলুল্লাহ ﷺ -এর সঙ্গে সাক্ষাত করলেন। রাসূলুল্লাহ ﷺ আবু তালহাসহ সামনে এগুলেন। উভয়ে ঘরে এসে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ ﷺ বললেন : হে উম্মু সুলায়ম। তোমার কাছে যা আছে নিয়ে এস। উন্মু সুলায়ম সেই রুটি তাঁর সামনে পেশ করলেন। রাসূলুল্লাহ ﷺ -এর নির্দেশে রুটিগুলো টুকরো টুকরো করা হল। উন্মু সুলায়ম তাঁর ঘিয়ের পাত্রটি চিপে যা আছে বের করলেন এবং তরকারী হিসাবে তাই দিলেন। এরপর রাসূলুল্লাহ ﷺ আল্লাহ্ তা'আলার অভিপ্রায় অনুসারে যে দু'আ পাঠ করার, তাতে সেই দু'আ পাঠ করলেন। পরে বললেন দশজনকে আসতে অনুমতি দাও। তখন দশজনকে অনুমতি দেওয়া হল। তাঁরা পরিতৃপ্ত হয়ে আহার করলেন এবং বের হয়ে গেলেন। এরপর নবী (ﷺ) বললেনঃ দশজনকে আসতে অনুমতি দাও। দশজনকে অনুমতি দেওয়া হল। তাঁরাও পরিতৃপ্ত হয়ে আহার করে বের হয়ে গেলেন। তারপর নবী (ﷺ) বললেন আরও দশজনকে আসতে অনুমতি দাও। তাঁদেরকে অনুমতি দেওয়া হল। তাঁরাও পরিতৃপ্ত হয়ে আহার করে বের হয়ে গেলেন। এইভাবে সকলেই পরিতৃপ্ত হয়ে আহার করলেন। তাঁরা সংখ্যায় ছিলেন সত্তরজন অথবা আশিজন।
৩৬৩১

3631 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَانَتْ صَلَاةُ العَصْرِ وَالتَمَسَ النَّاسُ الوَضُوءَ فَلَمْ يَجِدُوا، فَأُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَضُوءٍ فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فِي ذَلِكَ الإِنَاءِ وَأَمَرَ النَّاسَ أَنْ يَتَوَضَّئُوا مِنْهُ» قَالَ: «فَرَأَيْتُ المَاءَ يَنْبُعُ مِنْ تَحْتِ أَصَابِعِهِ، فَتَوَضَّأَ النَّاسُ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ» وَفِي البَابِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، وَابْنِ مَسْعُودٍ، وَجَابِرٍ. «وَحَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬৩১। ইসহাক ইব্‌ন মুসা আনসারী (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ ﷺ-কে দেখতে পেলাম, তখন আসরের ওয়াক্ত ঘনিয়ে আসছে। মানুষ উযূর পানি তালাশ করে তা কোথাও পেল না। তখন রাসূলুল্লাহ ﷺ -এর সামনে কিছু উযূর পানি আনা হল। তিনি ঐ পানির পাত্রটিতে তাঁর হাত রাখলেন এবং লোকদেরকে তা থেকে উযূ করতে নির্দেশ দিলেন। আনাস (রাযিঃ) বলেনঃ আমি দেখলাম তাঁর আঙ্গুলের নীচ থেকে পানি উথলে বেরুচ্ছে। লোকেরা তা দিয়ে উযূ করল। এমন কি তাদের শেষ ব্যক্তিটি পর্যন্তও উযু সম্পাদন করল।

৩৬৩২

3632 - حَدَّثَنَا الأَنْصَارِيُّ إِسْحَاقُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «أَوَّلُ مَا ابْتُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ النُّبُوَّةِ حِينَ أَرَادَ اللَّهُ كَرَامَتَهُ وَرَحْمَةَ العِبَادِ بِهِ أَنْ لَا يَرَى شَيْئًا إِلَّا جَاءَتْ كَفَلَقِ الصُّبْحِ، فَمَكَثَ عَلَى ذَلِكَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَمْكُثَ، وَحُبِّبَ إِلَيْهِ الخَلْوَةُ فَلَمْ يَكُنْ شَيْءٌ أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ يَخْلُوَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৩২। ইসহাক ইবন মুসা আনসারী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ আল্লাহ্ তা'আলা যখন নবুওয়াতের দ্বারা রাসূলুল্লাহ ﷺ কে সম্মানিত করতে এবং বান্দাদের প্রতি রহমত দান করতে চাইলেন তখন এর প্রথম সূচনা এরূপ হয় যে, নবী (ﷺ) স্বপ্নে যা দেখতেন ভোরের আলোর ন্যায় তা স্পষ্টভাবে বাস্তবায়িত হত। আল্লাহ্ যতদিন তাঁকে এ অবস্থায় রাখতে চাইলেন তিনি ততদিন এই অবস্থায়ই রইলেন। সে সময় প্রিয় হয়ে পড়ল তাঁর কাছে নির্জনতা। নির্জনতার চেয়ে অন্য কিছুই তাঁর নিকট অধিক পছন্দনীয় ছিল না।

৩৬৩৩

3633 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: إِنَّكُمْ تَعُدُّونَ الآيَاتِ عَذَابًا وَإِنَّا كُنَّا نَعُدُّهَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَرَكَةً، لَقَدْ كُنَّا نَأْكُلُ الطَّعَامَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَسْمَعُ تَسْبِيحَ الطَّعَامِ. قَالَ: وَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِنَاءٍ فَوَضَعَ يَدَهُ فِيهِ فَجَعَلَ المَاءُ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَيَّ عَلَى الوَضُوءِ المُبَارَكِ وَالبَرَكَةُ مِنَ السَّمَاءِ» حَتَّى تَوَضَّأْنَا كُلُّنَا: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৬৩৩। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন তোমরা তো অলৌকিক নিদর্শনসমূহকে আযাব বলে মনে কর কিন্তু আমরা এগুলোকে (অনেকগুলোকে) রাসূলুল্ল -এর যুগে বরকত বলে মনে করতাম। আমরা নবী (ﷺ)-এর সঙ্গে খাদ্যদ্রব্য আহার করতাম আর খাদ্যদ্রব্যের তাসবীহ পাঠ আমরা শুনতে পেতাম।
তিনি আরো বলেন নবী (ﷺ) এর কাছে একটি পাত্র আনা হল। তিনি তাতে তাঁর হাত রাখলেন, তখন তাঁর আঙ্গুলের মধ্য দিয়ে ফোয়ারার মত পানি বের হতে লাগল। নবী (ﷺ) বললেন বরকতময় এই উযূর পানির দিকে তোমরা শীঘ্র আস। আকাশ থেকে নেমেছে এই বরকত। শেষ পর্যন্ত আমরা সবাই তা দিয়ে উযূ সম্পন্ন করলাম।

পরিচ্ছেদঃ নবী (ﷺ) এর উপর কিভাবে ওয়াহী নাযিল হত

بَابُ مَا جَاءَ كَيْفَ كَانَ يَنْزِلُ الوَحْيُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

৩৬৩৪

3634 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ الحَارِثَ بْنَ هِشَامٍ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ يَأْتِيكَ الوَحْيُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْيَانًا يَأْتِينِي مِثْلُ صَلْصَلَةِ الجَرَسِ وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، وَأَحْيَانًا يَتَمَثَّلُ لِيَ المَلَكُ رَجُلًا فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ». قَالَتْ عَائِشَةُ: «فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْزِلُ عَلَيْهِ الْوَحْيُ فِي اليَوْمِ الشَّدِيدِ الْبَرْدِ فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا». «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৩৪। ইসহাক ইবন মুসা আনসারী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, হারিছ ইবন হিশাম (রাযিঃ) নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করেছিলেন । আপনার কাছে কিভাবে ওয়াহী আসে। রাসূলুল্লাহ ﷺ বললেন কোন কোন সময় তো ঘন্টা ধ্বনির মত হয়। আর এই অবস্থাটি আমার জন্য সবচেয়ে কঠিন। আর কোন কোন সময় ফিরিশতা কোন ব্যক্তির আকৃতি ধারণ করে আমার নিকট এসে কথা বলেন আর আমি তাঁর বক্তব্য সংরক্ষণ করে রাখি।
আয়িশা (রাযিঃ) বলেনঃ খুব কঠিন শীতের সময় রাসূলুল্লাহ ﷺ এর উপর আমি ওয়াহী নাযিল হতে দেখেছি। এই অবস্থার যখন অবসান হত, তখন তাঁর কপাল ঘর্মাক্ত হয়ে উঠত।

পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর আকৃতি-প্রকৃতি

بَابُ مَا جَاءَ فِي صِفَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

৩৬৩৫

3635 - حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ البَرَاءِ، قَالَ: «مَا رَأَيْتُ مِنْ ذِي لِمَّةٍ فِي حُلَّةٍ حَمْرَاءَ أَحْسَنَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَهُ شَعْرٌ يَضْرِبُ مَنْكِبَيْهِ، بَعِيدُ مَا بَيْنَ المَنْكِبَيْنِ، لَمْ يَكُنْ بِالقَصِيرِ وَلَا بِالطَّوِيلِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৬৩৫। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... বারা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ লালবর্ণ পোশাকে রাসূলুল্লাহ ﷺ থেকে সুন্দর বাবরী চুলের অধিকারী কোন ব্যক্তিকে আমি দেখিনি। তাঁর চুল কাঁধে এসে পড়ত। তাঁর বক্ষ ছিল সুপ্রশস্ত। তিনি না ছিলেন বেঁটে, না ছিলেন লম্বা।

পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আকৃতি-প্রকৃতি

باب ما جاء في صفة النبي صلى الله عليه وسلم

৩৬৩৬

3636 - حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَأَلَ رَجُلٌ البَرَاءَ: أَكَانَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ السَّيْفِ؟ قَالَ: «لَا مِثْلَ القَمَرِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

৩৬৩৬। সুফয়ান ইবন ওয়াকী (রাহঃ)... আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি বারা' (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছিল : রাসূলুল্লাহ ﷺ-এর চেহারা কি তরবারির মত ছিল।
তিনি বললেনঃ না, (তা ছিল) চাঁদের মত।
৩৬৩৭

3637 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا المَسْعُودِيُّ، عَنْ عُثْمَانَ بْنِ مُسْلِمِ بْنِ هُرْمُزَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: «لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالطَّوِيلِ وَلَا بِالقَصِيرِ شَثْنَ الكَفَّيْنِ وَالقَدَمَيْنِ، ضَخْمَ الرَّأْسِ، ضَخْمَ الكَرَادِيسِ طَوِيلَ المَسْرُبَةِ، إِذَا مَشَى تَكَفَّأَ تَكَفُّؤًا كَأَنَّمَا يَنْحَطُّ مِنْ صَبَبٍ لَمْ أَرَ قَبْلَهُ وَلَا بَعْدَهُ مِثْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ المَسْعُودِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৬৩৭। মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ)...আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (ﷺ) লম্বাও ছিলেন না, বেঁটেও ছিলেন না। তাঁর দুই হাতের তালু ও পায়ের তলা ছিল মাংসল। মাথা ছিল বড়, অস্থিগ্রন্থিগুলো ছিল মোটা। বক্ষদেশ থেকে নাভি পর্যন্ত দীর্ঘ একটি সরু কেশ রেখা ছিল। পথ চলাকালে সম্মুখে ঝুঁকে দ্রুত হ্যাঁটতেন, মনে হত নীচে কোথাও নামছেন। তাঁর মত পূর্বেও কাউকে দেখিনি পরেও কখনও দেখিনি (দরূদ ও সালাম তাঁরই উপর)।

পরিচ্ছেদঃ

بَابٌ

৩৬৩৮

حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنِ الحُسَيْنِ بْنِ أَبِي حَلِيمَةَ مِنْ قَصْرِ الأَحْنَفِ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ المَعْنَى وَاحِدٌ، قَالُوا: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ مَوْلَى غُفْرَةَ قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ، مِنْ وَلَدِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: كَانَ عَلِيٌّ، إِذَا وَصَفَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " لَيْسَ بِالطَّوِيلِ الْمُمَّغِطِ وَلَا بِالقَصِيرِ المُتَرَدِّدِ وَكَانَ رَبْعَةً مِنَ القَوْمِ، وَلَمْ يَكُنْ بِالجَعْدِ القَطَطِ وَلَا بِالسَّبِطِ كَانَ جَعْدًا رَجِلًا وَلَمْ يَكُنْ بِالمُطَهَّمِ، وَلَا بِالمُكَلْثَمِ، وَكَانَ فِي الوَجْهِ تَدْوِيرٌ، أَبْيَضُ مُشْرَبٌ، أَدْعَجُ العَيْنَيْنِ، أَهْدَبُ الأَشْفَارِ، جَلِيلُ المُشَاشِ، وَالكَتَدِ، أَجْرَدُ ذُو مَسْرُبَةٍ شَثْنُ الكَفَّيْنِ وَالقَدَمَيْنِ، إِذَا مَشَى تَقَلَّعَ كَأَنَّمَا يَمْشِي فِي صَبَبٍ، وَإِذَا التَفَتَ التَفَتَ مَعًا، بَيْنَ كَتِفَيْهِ خَاتَمُ النُّبُوَّةِ وَهُوَ خَاتَمُ النَّبِيِّينَ، أَجْوَدُ النَّاسِ صَدْرًا، وَأَصْدَقُ النَّاسِ لَهْجَةً، وَأَلْيَنُهُمْ عَرِيكَةً، وَأَكْرَمُهُمْ عِشْرَةً، مَنْ رَآهُ بَدِيهَةً هَابَهُ، وَمَنْ خَالَطَهُ مَعْرِفَةً أَحَبَّهُ، يَقُولُ نَاعِتُهُ: لَمْ أَرَ قَبْلَهُ وَلَا بَعْدَهُ مِثْلَهُ ": «هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ». قَالَ أَبُو جَعْفَرٍ: سَمِعْتُ الأَصْمَعِيَّ، يَقُولُ فِي تَفْسِيرِ صِفَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: المُمَّغِطُ الذَّاهِبُ طُولًا. وَسَمِعْتُ أَعْرَابِيًّا يَقُولُ فِي كَلَامِهِ: تَمَغَّطَ فِي نُشَّابَتِهِ أَيْ مَدَّهَا مَدًّا شَدِيدًا. وَأَمَّا المُتَرَدِّدُ: فَالدَّاخِلُ بَعْضُهُ فِي بَعْضٍ قِصَرًا. وَأَمَّا القَطَطُ. فَالشَّدِيدُ الجُعُودَةِ، وَالرَّجِلُ الَّذِي فِي شَعْرِهِ حُجُونَةٌ أَيْ: يَنْحَنِي قَلِيلًا. [ص:600] وَأَمَّا المُطَهَّمُ، فَالبَادِنُ الكَثِيرُ اللَّحْمِ. وَأَمَّا المُكَلْثَمُ: فَالمُدَوَّرُ الوَجْهِ. وَأَمَّا المُشْرَبُ: فَهُوَ الَّذِي فِي بَيَاضِهِ حُمْرَةٌ. وَالأَدْعَجُ: الشَّدِيدُ سَوَادِ العَيْنِ، وَالأَهْدَبُ، الطَّوِيلُ الأَشْفَارِ، وَالكَتَدُ، مُجْتَمَعُ الكَتِفَيْنِ، وَهُوَ الكَاهِلُ. وَالمَسْرُبَةُ، هُوَ الشَّعْرُ الدَّقِيقُ الَّذِي هُوَ كَأَنَّهُ قَضِيبٌ مِنَ الصَّدْرِ إِلَى السُّرَّةِ. وَالشَّثْنُ: الغَلِيظُ الأَصَابِعِ مِنَ الكَفَّيْنِ وَالقَدَمَيْنِ. وَالتَّقَلُّعُ: أَنْ يَمْشِيَ بِقُوَّةٍ. وَالصَّبَبُ: الحُدُورُ، نَقُولُ: انْحَدَرْنَا فِي صَبُوبٍ وَصَبَبٍ. وَقَوْلُهُ: جَلِيلُ المُشَاشِ، يُرِيدُ رُءُوسَ المَنَاكِبِ. وَالعِشْرَةُ: الصُّحْبَةُ، وَالعَشِيرُ: الصَّاحِبُ. وَالبَدِيهَةُ: المُفَاجَأَةُ، يُقَالُ بَدَهْتُهُ بِأَمْرٍ: أَيْ فَجَأْتُهُ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৬৩৮। আলী (রাঃ)-এর নাতি ইবরাহীম ইবনু মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যা (রাহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ আলী (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর বৈশিষ্ট বর্ণনা করতে গিয়ে বলতেনঃ তিনি বেশী লম্বাও ছিলেন না এবং অত্যন্ত বেঁটেও ছিলেন না, বরং লোকদের মাঝে মধ্যম আকৃতির ছিলেন। তার মাথার চুল খুব বেশী কোকড়ানোও ছিল না এবং একেবারে সোজাও ছিল না, বরং কিছুটা ঢেউ খেলানো ছিল। তিনি স্থূলকায় ছিলেন না, তার মুখাবয়ব সম্পূর্ণ গোলাকার ছিল না, বরং কিছুটা গোলাকার ছিল। তিনি ছিলেন সাদা-লাল মিশ্রিত গৌরবর্ণের এবং লম্বা ভ্রুযুক্ত কালো চোখের অধিকারী। তার হাড়ের গ্রন্থিগুলো ছিল মজবুত, বাহু ছিল মাংসল।

তার দেহে অতিরিক্ত লোম ছিল না, বুক হতে নাভি পর্যন্ত হালকা লোমের একটি রেখা ছিল। তার হাতের তালু ও পায়ের পাতা ছিল গোশতে পুরু। তিনি দৃঢ় পদক্ষেপে চলতেন, যেন তিনি ঢালবিশিষ্ট স্থান হতে (নীচে সমতলে) নামছেন। তিনি কারো দিকে ফিরে তাকালে গোটা দেহ ঘুরিয়ে তাকাতেন। তার দুই কাধের মধ্যবর্তী স্থানে ছিল নাবুওয়াতের মোহর। তিনি ছিলেন খাতামুন নাবিয়ীন (নবীগণের মোহর বা তাদের আগমন ধারার পরিসমাপ্তিকারী)। তিনি ছিলেন মানুষের মধ্যে প্রশস্ত হৃদয়ের অধিকারী ও দানশীল, বাক্যালাপে সত্যবাদী, কোমল হৃদয়ের অধিকারী এবং বন্ধু-বান্ধব ও সহোচরদের সাথে সম্মানের সাথে বসবাসকারী (অথবা সবচেয়ে সম্ভ্রান্ত বংশোদ্ভূত)। যে কেউ তাকে প্রথম বারের মত দেখেই সে প্রভাবান্বিত হত। যে ব্যক্তি তার সাথে মিশত এবং তার প্রসঙ্গে জানতো সে তার প্রতি বন্ধু ভাবাপন্ন হয়ে যেত। তার বর্ণনা প্রদানকারী বলতে বাধ্য হত, তার আগে বা পরে আমি আর কাউকে তার এরকম (সৌন্দর্যময়) দেখিনি।

নবী (ﷺ)-এর কথাবার্তা

بَابٌ فِي كَلَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

৩৬৩৯

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ الأَسْوَدِ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْرُدُ سَرْدَكُمْ هَذَا، وَلَكِنَّهُ كَانَ يَتَكَلَّمُ بِكَلَامٍ يُبَيِّنُهُ، فَصْلٌ، يَحْفَظُهُ مَنْ جَلَسَ إِلَيْهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ الزُّهْرِيِّ»، وَقَدْ رَوَاهُ يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৩৯। হুমায়দ ইবন মাসউদ (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) তোমাদের মত দ্রুত কথা বলতেন না। বরং তিনি সুস্পষ্ট করে আলাদা আলাদাভাবে কথা উচ্চারণ করতেন। যারা তাঁর কাছে বসা থাকত, তারা তা সংরক্ষণ করতে পারত।

পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর কথাবার্তা

باب في كلام النبي صلى الله عليه وسلم

৩৬৪০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ سَلْمُ بْنُ قُتَيْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ المُثَنَّى، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعِيدُ الكَلِمَةَ ثَلَاثًا لِتُعْقَلَ عَنْهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ، إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ المُثَنَّى»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬৪০। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) কথা তিনবার করে পুনরাবৃত্তি করতেন যাতে একজন তাঁর থেকে (কথা) বুঝে নিতে পারে।

হাদীসটি হাসান সাহীহ-গারীব। আব্দুল্লাহ ইবনুল মুছাল্লা (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবেই কেবল এটিকে আমরা জানি।

পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর হাসি

بَابٌ فِي بَشَاشَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

৩৬৪১

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ المُغِيرَةِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الحَارِثِ بْنِ جَزْءٍ، قَالَ: «مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ تَبَسُّمًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَقَدْ رُوِيَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الحَارِثِ بْنِ جَزْءٍ مِثْلُ هَذَا »

৩৬৪১। কুতায়বা (রাহঃ)... আব্দুল্লাহ ইবন হারিছ ইবন জায (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) থেকে অধিক স্মীত হাসতে আর কাউকে আমি দেখিনি।

৩৬৪২

حَدَّثَنَا بِذَلِكَ أَحْمَدُ بْنُ خَالِدٍ الخَلَّالُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الحَارِثِ بْنِ جَزْءٍ، قَالَ: «مَا كَانَ ضَحِكُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا تَبَسُّمًا»: «هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ لَيْثِ بْنِ سَعْدٍ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»

৩৬৪২। আহমাদ ইবন খালিদ খাল্লাদ (রাহঃ)... আব্দুল্লাহ ইবন হারিছ ইবন 'অ' (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) স্মীত হাসির বেশী হাসতেন না।

পরিচ্ছেদ : নবুওয়াতের মোহর

بَاب فِي خَاتَمِ النُّبُوَّةِ

৩৬৪৩

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ الجَعْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ: ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ، «فَمَسَحَ بِرَأْسِي وَدَعَا لِي بِالبَرَكَةِ وَتَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، فَقُمْتُ خَلْفَ ظَهْرِهِ فَنَظَرْتُ إِلَى الخَاتَمِ بَيْنَ كَتِفَيْهِ فَإِذَا هُوَ مِثْلُ زِرِّ الحَجَلَةِ»: " الزِّرُّ: يُقَالُ بَيْضٌ لَهَا " وَفِي البَابِ عَنْ سَلْمَانَ، وَقُرَّةَ بْنِ إِيَاسٍ المُزَنِيِّ، وَجَابِرِ بْنِ سَمُرَةَ، وَأَبِي رِمْثَةَ، وَبُرَيْدَةَ الأَسْلَمِيِّ، وَعَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، وَعَمْرِو بْنِ أَخْطَبَ، وَأَبِي سَعِيدٍ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: সাঈব ইবনে ইয়াযীদ (রাঃ)

৩৬৪৩। কুতায়বা (রাহঃ)... সাইব ইবন ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমার খালা আমাকে নিয়ে নবী (ﷺ)-এর কাছে গেলেন। বললেনঃ হে আল্লাহর রাসূল! আমার এই ভাগ্নেটি অসুস্থ। তখন তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য বরকতের দু'আ করলেন। তিনি উযূ করলেন। আমি তাঁর উত্তর পানি থেকে পান করলাম। পরে তাঁর পিছনে গিয়ে দাঁড়ালাম। তাঁর দুই কাঁধের মাঝে নবুওয়াতের মোহর দেখতে পেলাম। সেটি ছিল চাঁদোয়ার ঝালরের গোলকের মত।

৩৬৪৪

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالقَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ جَابِرٍ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: " كَانَ خَاتَمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: - يَعْنِي الَّذِي بَيْنَ كَتِفَيْهِ - غُدَّةً حَمْرَاءَ مِثْلَ بَيْضَةِ الحَمَامَةِ ": «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

৩৬৪৪। সাইদ ইবনে ইয়াকুব তালেকানী (রহঃ)... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মোহর অর্থাৎ যেটি তাঁর দুই কাঁধের মাঝে ছিল সেটি ছিল কবুতরের ডিমের মত একটি লোহিতাভ মাংসপিণ্ড।

পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গুণাবলী

بَابٌ فِي صِفَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

৩৬৪৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ العَوَّامِ قَالَ: أَخْبَرَنَا الحَجَّاجُ هُوَ ابْنُ أَرْطَاةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: " كَانَ فِي سَاقَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُمُوشَةٌ، وَكَانَ لَا يَضْحَكُ إِلَّا تَبَسُّمًا، وَكُنْتُ إِذَا نَظَرْتُ إِلَيْهِ قُلْتُ: أَكْحَلُ العَيْنَيْنِ وَلَيْسَ بِأَكْحَلَ ": «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

৩৬৪৫। জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর হাঁটুর নিম্নাংশ ততটা মাংসল ছিল না। তিনি স্মিত হাসির বেশী হাসতেন না। আমি যখন তাঁর দিকে তাকাতাম মনে হত দুই চোখে সুরমা লাগিয়েছেন। অথচ তিনি সুরমা লাগান নি (দরুদ ও সালাত তার উপর)

৩৬৪৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا أَبُو قَطَنٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَلِيعَ الفَمِ، أَشْكَلَ العَيْنَيْنِ، مَنْهُوسَ الْعَقِبِ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

৩৬৪৬। আহমাদ ইবন মানী (রাহঃ)... জাবির বন সামুরা (রাযিঃ) থেকে ণত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) এর মুখের ফাঁক ছিল প্রশস্ত, আখিঁ ছিল তাঁর ডাগর, গোড়ালী ছিল অমাংসল।

নবী (ﷺ)-এর গুণাবলী

باب في صفة النبي صلى الله عليه وسلم

৩৬৪৭

حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَلِيعَ الفَمِ، أَشْكَلَ العَيْنَيْنِ، مَنْهُوسَ العَقِبِ» قَالَ شُعْبَةُ: قُلْتُ لِسِمَاكٍ: مَا ضَلِيعُ الفَمِ؟ قَالَ: وَاسِعُ الفَمِ. قُلْتُ: مَا أَشْكَلُ الْعَيْنِ؟ قَالَ: طَوِيلُ شَقِّ العَيْنِ. قُلْتُ: مَا مَنْهُوسُ الْعَقِبِ؟ قَالَ: قَلِيلُ اللَّحْمِ. «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

৩৬৪৭। আবু মুসা মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ)... জাবের ইবনু সামুরা (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন দীর্ঘ মুখের অধিকারী, তার চোখ দুটি ছিল লাল জঙ্ঘা ছিল শীর্ণকায়। শু’বাহ (রাহঃ) বলেন, আমি সিমাক (রাহঃ)-কে বললাম, “যালীউল ফাম" অর্থ কি? তিনি বললেন, দীর্ঘ মুখ। আমি পুনরায় বললাম, "আশকালুল আয়নাইন" অর্থ কি? তিনি বললেন, লম্বা লাল রেখাযুক্ত দুটি চোখ। আমি পুনরায় বললাম, “মানহুসুল আকিব" অর্থ কি? তিনি বলেন, শীর্ণকায়।

পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গুণাবলী

باب في صفة النبي صلى الله عليه وسلم

৩৬৪৮

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي يُونُسَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «مَا رَأَيْتُ شَيْئًا أَحْسَنَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّ الشَّمْسَ تَجْرِي فِي وَجْهِهِ، وَمَا رَأَيْتُ أَحَدًا أَسْرَعَ فِي مَشْيِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّمَا الأَرْضُ تُطْوَى لَهُ، إِنَّا لَنُجْهِدُ أَنْفُسَنَا، وَإِنَّهُ لَغَيْرُ مُكْتَرِثٍ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬৪৮। কুতায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) থেকে সুন্দর কিছু আমি দেখিনি। সূর্য যেন তাঁর চেহারায় ছিল প্রবাহিত। পুল্লাহ অপেক্ষা দ্ৰত হ্যাঁটতে কাউকে আমি দেখিনি। মনে হত যমীনকে বুঝি তাঁর জন্য সংকুচিত করে দেওয়া হয়েছে। আমরা তো খুবই চেষ্টা করতাম কিন্তু তিনি ছিলেন একেবারেই বেপরোয়া।

৩৬৪৯

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عُرِضَ عَلَيَّ الأَنْبِيَاءُ، فَإِذَا مُوسَى ضَرْبٌ مِنَ الرِّجَالِ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَرَأَيْتُ عِيسَى ابْنَ مَرْيَمَ، فَإِذَا أَقْرَبُ النَّاسِ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا عُرْوَةُ بْنُ مَسْعُودٍ، وَرَأَيْتُ إِبْرَاهِيمَ فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا صَاحِبُكُمْ يَعْنِي نَفْسَهُ، وَرَأَيْتُ جِبْرِيلَ فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا دِحْيَةُ». «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৬৪৯। কুতায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার কাছে নবীগণকে পেশ করা হল। মুসা (আ)-কে দেখলাম মেদহীন লোকদের মত, যেন শানুআ গোত্রের একজন পুরুষ। ঈসা ইবন মারয়াম (আ)-কেও দেখলাম। আমি তাঁর সঙ্গে যাদের সাদৃশ্যপূর্ণ দেখি, তাদের মাঝে উরওয়া ইবন মাসউদ হল সনিকটবর্তী। আমি ইবরাহীম (আ)-কে দেখেছি। তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ যাদের দেখি, তাদের মধ্যে তোমাদের এই সঙ্গী (অর্থাৎ তিনি নিজে) হলেন সর্বাধিক নিকটবর্তী। আমি জিবরীল (আ)-কেও দেখেছি। যাদের আমি তাঁর সঙ্গে সাদৃশ্যপূর্ণ দেখি, তাদের মধ্যে দিহইয়া ইবন খালীফাতুল কালবী হল সর্বাধিক নিকটবর্তী।

পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বয়স এবং ইন্‌তিকালের সময় তাঁর কত বছর হয়েছিল

بَابٌ فِي سِنِّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَابْنُ كَمْ كَانَ حِينَ مَاتَ

৩৬৫০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ خَالِدٍ الحَذَّاءِ، قَالَ: حَدَّثَنِي عَمَّارٌ، مَوْلَى بَنِي هَاشِمٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: «تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ خَمْسٍ وَسِتِّينَ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৬৫০। আহমাদ ইবন মানী' ও ইয়াকুব ইবন ইবরাহীম দাওরাকী (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন নবী (ﷺ) এর ইনতিকাল হয় পঁয়ষট্টি বছর বয়সে।

৩৬৫১

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ قَالَ: حَدَّثَنَا عَمَّارٌ، مَوْلَى بَنِي هَاشِمٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ وَهُوَ ابْنُ خَمْسٍ وَسِتِّينَ»: «هَذَا حَدِيثٌ حَسَنُ الإِسْنَادِ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৬৫১। নসর ইবন আলী জাহযামী (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, পঁয়ষট্টি বছর বয়সে নবী (ﷺ) ইনতিকাল করেছেন।

৩৬৫২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «مَكَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ ثَلَاثَ عَشْرَةَ - يَعْنِي يُوحَى إِلَيْهِ - وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ» وَفِي البَابِ عَنْ عَائِشَةَ، وَأَنَسٍ، وَدَغْفَلِ بْنِ حَنْظَلَةَ وَلَا يَصِحُّ لِدَغْفَلٍ سَمَاعٌ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ عَمْرِو بْنِ دِينَارٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৬৫২। আহমদ ইবনে মক্কী (রাহঃ)... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) মক্কায় ওয়াহী নাযিল হওয়া অবস্থায় তের বছর অবস্থান করেন। আর তিনি ইনতিকাল করেন তেষট্টি বছর বয়সে। এই বিষয়ে আয়িশা, আনাস (রাযিঃ) ও দাগফাল ইবন হানযালা (রাহঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। দাগফাল (রাহঃ) রাসূল থেকে সরাসরি শুনেছেন এ মর্মে কোনো প্রমাণ নেই।

৩৬৫৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، أَنَّهُ قَالَ: سَمِعْتُهُ يَخْطُبُ يَقُولُ: «مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ» وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَأَنَا ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)

৩৬৫৩। মুহাম্মাদ ইবনে বাশশার… জারীর (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাযিঃ)-কে খুতবায় বলতে শুনেছিঃ রাসূল (ﷺ) তেষট্টি বছর বয়সে ইনতিকাল করেন। আর আবু বকর ও উমর (রাযিঃ) ও তেষট্টি বছর বয়সে ইনতিকাল করেছেন। আর আমিও (এরূপ আশা রাখি)।

৩৬৫৪

حَدَّثَنَا العَبَّاسُ العَنْبَرِيُّ، وَالحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ الْبَصْرِيُّ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أُخْبِرْتُ عَنْ ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، وَقَالَ: الحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، فِي حَدِيثِهِ: ابْنُ جُرَيْجٍ، عَنْ [ص:606] الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاتَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رَوَاهُ ابْنُ أَخِي الزُّهْرِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، مِثْلَ هَذَا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৫৪। আব্বাস আমরাবী (রাহঃ) ও ইসায়ন ইবন মাহদী বসরী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন নতষটি বছর বয়সে ইনতিকাল করেন।

পরিচ্ছেদঃ আবু বাকর (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

بَابُ مَنَاقِبِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৬৫৫

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْرَأُ إِلَى كُلِّ خَلِيلٍ مِنْ خِلِّهِ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا لَاتَّخَذْتُ ابْنَ أَبِي قُحَافَةَ خَلِيلًا، وَإِنَّ صَاحِبَكُمْ لَخَلِيلُ اللَّهِ». «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَفِي البَابِ عَنْ أَبِي سَعِيدٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَابْنِ الزُّبَيْرِ، وَابْنِ عَبَّاسٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৬৫৫। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমি সকল বন্ধুর খুল্লা (অন্তরের রন্ধ্রে রন্ধে যার প্রেম প্রবিষ্ট এমন বন্ধুত্ব) থেকে সম্পর্কহীন। আমি যদি কাউকে খালীল (অন্তরং্গ বন্ধু ) -রূপে গ্রহণ করতাম তবে আবু কুহাফাপুত্র (আবু বকর)-কেই সে হিসাবে গ্রহণ করতাম। তোমাদের এই সঙ্গী (নবীজী (ﷺ)) তো আল্লাহর খালীল।

আবু বাকর (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

باب مناقب أبي بكر الصديق رضي الله عنه

৩৬৫৬

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، قَالَ: «أَبُو بَكْرٍ سَيِّدُنَا وَخَيْرُنَا وَأَحَبُّنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»: «هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৩৬৫৬। ইবরাহীম ইবনে সাইদ জাওহারী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, উমর (রাযিঃ) বলেছেন, আবু বকর আমাদের সর্দার এবং সর্বোত্তম। তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আমাদের সবার চেয়ে প্রিয় ছিলেন।

৩৬৫৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ الجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: أَيُّ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ؟ قَالَتْ: «أَبُو بَكْرٍ»، قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَتْ: «عُمَرُ»، قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَتْ: «ثُمَّ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ»، قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَ: فَسَكَتَتْ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৫৭। আহমাদ ইবন ইবরাহীম দাওরাকী (রাহঃ)... আব্দুল্লাহ্ ইব্‌ন শাকীক (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ সাহাবীগণের মাঝে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সবচেয়ে প্রিয় ছিলেন কে?

তিনি বললেনঃ আবু বাকর। আমি বললামঃ তারপর কে? তিনি বললেনঃ উমর।

আমি বললামঃ তারপর কে? তিনি বললেনঃ আবু উবায়দা ইবনুল জাররাহ। আমি বললামঃ তারপর কে? তিনি চুপ করে রইলেন।
৩৬৫৮

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي حَفْصَةَ، وَالأَعْمَشِ، وَعَبْدِ اللَّهِ بْنِ صَهْبَانَ، وَابْنِ أَبِي لَيْلَى، وَكَثِيرٍ النَّوَّاءِ كُلِّهِمْ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّ أَهْلَ الدَّرَجَاتِ العُلَى لَيَرَاهُمْ مَنْ تَحْتَهُمْ كَمَا تَرَوْنَ النَّجْمَ الطَّالِعَ فِي أُفُقِ السَّمَاءِ، وَإِنَّ أَبَا بَكْرٍ، وَعُمَرَ مِنْهُمْ وَأَنْعَمَا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَطِيَّةَ عَنْ أَبِي سَعِيدٍ»

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৬৫৮। কুতায়বা (রাহঃ)... আবু সাইদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা যেভাবে আকাশের সীমানায় উদিত তারা দেখ, তেমনিভাবে নীচের দরজার জান্নাতীরা উর্ধ্ব দরজার জান্নাতীদের অবলোকন করবে। আবু বকর-উমরও উর্ধ্ব দরজার জান্নাতীদের অন্তর্ভুক্ত বরং তারা আরো অতিরিক্ত মর্যাদা পাবে।

পরিচ্ছেদ

بَابٌ

৩৬৫৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ المَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ ابْنِ أَبِي المُعَلَّى، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ يَوْمًا فَقَالَ: «إِنَّ رَجُلًا خَيَّرَهُ رَبُّهُ بَيْنَ أَنْ يَعِيشَ فِي الدُّنْيَا مَا شَاءَ أَنْ يَعِيشَ وَيَأْكُلَ فِي الدُّنْيَا مَا شَاءَ أَنْ يَأْكُلَ وَبَيْنَ لِقَاءِ رَبِّهِ فَاخْتَارَ لِقَاءَ رَبِّهِ». قَالَ: فَبَكَى أَبُو بَكْرٍ، فَقَالَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَلَا تَعْجَبُونَ مِنْ هَذَا الشَّيْخِ إِذْ ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا صَالِحًا خَيَّرَهُ رَبُّهُ بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ لِقَاءِ رَبِّهِ فَاخْتَارَ لِقَاءَ رَبِّهِ. قَالَ: فَكَانَ أَبُو بَكْرٍ أَعْلَمَهُمْ بِمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَبُو بَكْرٍ: بَلْ نَفْدِيكَ بِآبَائِنَا وَأَمْوَالِنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنَ النَّاسِ أَحَدٌ أَمَنَّ إِلَيْنَا فِي صُحْبَتِهِ وَذَاتِ يَدِهِ مِنْ ابْنِ أَبِي قُحَافَةَ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا لَاتَّخَذْتُ ابْنَ أَبِي قُحَافَةَ خَلِيلًا، وَلَكِنْ وُدٌّ وَإِخَاءُ إِيمَانٍ، وُدٌّ وَإِخَاءُ إِيمَانٍ - مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا - أَلَا وَإِنَّ صَاحِبَكُمْ خَلِيلُ اللَّهِ». وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي عَوَانَةَ عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ بِإِسْنَادٍ غَيْرِ هَذَا. وَمَعْنَى قَوْلِهِ: «أَمَنَّ إِلَيْنَا» يَعْنِي: أَمَنَّ عَلَيْنَا. وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ. هَذَا حَدِيثٌ غَرِيبٌ

বর্ণনাকারী: হযরত আবু সা'ঈদ ইবনুল মু'আল্লা রাযি.

৩৬৫৯। মুহাম্মাদ ইবন আব্দুল মালিক ইবন আবু শাওয়ারিব (রাহঃ)... আবুল মুআল্লা (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন খুতবায় বললেনঃ এক ব্যক্তিকে তার রব ইখতিয়ার দিয়েছেন যে, যতদিন সে দুনিয়ায় বেঁচে থাকতে চায়, ততদিন সে বেঁচে থাকতে পারবে এবং যতদিন সে আহার-বিহার করতে চায় ততদিন সে আহার করতে পারবে কিংবা সে তাঁর প্রভুর সান্নিধ্যে চলে আসবে। কিন্তু এই বান্দা তাঁর রবের মুলাকাতকেই গ্রহণ করে নিয়েছে।

এই শুনে আবু বকর (রাযিঃ) কাঁদতে লাগলেন। তখন সাহাবীগণ বলতে লাগলেনঃ তোমরা এই শায়খের আচরণে কি আশ্চর্য বোধ করছ না? রাসূলুল্লাহ (ﷺ) এর এক নেক ব্যক্তির উল্লেখ করলেন যাকে তার রব দুনিয়া ও তার প্রভুর মুলাকাতের মাঝে একটি গ্রহণের ইখতিয়ার দিয়েছেন। কিন্তু তিনি তাঁর প্রভুর সান্নিধ্যই গ্রহণ করে নিয়েছেন।

আবুল মুআল্লা (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর বক্তব্যের মর্ম সম্পর্কে আবু বকর (রাযিঃ)-ই সর্বাধিক জ্ঞাত ছিলেন। অনন্তর তিনি বললেনঃ আমরা আমাদের পিতা-পিতামহ ও ধন-সম্পদ আপনার জন্যই ফিদয়া দিচ্ছি হে রাসূল!

রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সাহচর্য ও সম্পদ উভয় ক্ষেত্রেই ইব্‌ন আবু কুহাফা (আবু বকর) অপেক্ষা আমার প্রতি অধিক অনুগ্রহকারী আর কেউ নেই। আমি যদি কাউকে খালীলরূপে গ্রহণ করতাম তবে ইবন আবু কুহাফাকেই খালীল হিসাবে গ্রহণ করতাম। তবে ভালবাসা ও ঈমানী-ভ্রাতৃত্ব থাকবেই (দু'বার কি তিনবার তিনি এই কথা বললেন)। শোন, তোমাদের এই সঙ্গী হচ্ছেন আল্লাহর খালীল।

পরিচ্ছেদঃ

باب

৩৬৬০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الحَسَنِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ عَلَى المِنْبَرِ فَقَالَ: «إِنَّ عَبْدًا خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا مَا شَاءَ وَبَيْنَ مَا عِنْدَهُ، فَاخْتَارَ مَا عِنْدَهُ»، فَقَالَ أَبُو بَكْرٍ: فَدَيْنَاكَ يَا رَسُولَ اللَّهِ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا. قَالَ: فَعَجِبْنَا، فَقَالَ النَّاسُ: انْظُرُوا إِلَى هَذَا الشَّيْخِ يُخْبِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَبْدٍ خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا مَا شَاءَ وَبَيْنَ مَا عِنْدَ اللَّهِ وَهُوَ يَقُولُ: فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا قَالَ: فَكَانَ رَسُولُ اللَّهِ هُوَ المُخَيَّرُ، وَكَانَ أَبُو بَكْرٍ هُوَ أَعْلَمَنَا بِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَمَنِّ النَّاسِ عَلَيَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبُو بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا وَلَكِنْ أُخُوَّةُ الإِسْلَامِ، لَا تُبْقَيَنَّ فِي المَسْجِدِ خَوْخَةٌ إِلَّا خَوْخَةُ أَبِي بَكْرٍ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৬৬০। আহমাদ ইবনুল হাসান (রাহঃ)... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন মিম্বরে বসে বললেনঃ আল্লাহ্ তাঁর এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন যে, পার্থিব সম্পদের চাকচিক্য যা ইচ্ছা তা গ্রহণের বা আল্লাহর কাছে যা আছে তা গ্রহণের। সেই বান্দা আল্লাহর কাছে যা আছে তাই গ্রহণ করে নিল।

আবু বকর (রাযিঃ) তখন বললেনঃ হে আল্লাহর রাসূল! আমাদের পিতা-পিতামহ আর মাতা-মাতামহী আপনার জন্য উৎসর্গ করছি।

রাবী বলেনঃ আমরা এ শুনে আশ্চর্যবোধ করলাম। লোকেরা বললঃ এই শায়খের দিকে চেয়ে দেখ, রাসূলুল্লাহ (ﷺ) এক বান্দা সম্পর্কে খবর দিচ্ছেন যাকে আল্লাহ্ তা'আলা দুনিয়ার চাকচিক্যের যা ইচ্ছা গ্রহণের কিংবা আল্লাহর কাছে যা আছে তা গ্রহণের ইখতিয়ার দিয়েছেন আর ইনি বলছেন আমাদের পিতা-পিতামহ ও মাতা-মাতামহীদের উৎসর্গ করছি আপনার জন্য।

বস্তুত রাসূলুল্লাহ (ﷺ) -ই ছিলেন সেই ইখতিয়ারপ্রাপ্ত বান্দা। আমাদের মাঝে আবু বকর (রাযিঃ)-ই ছিলেন এ বিষয়ে সর্বাধিক জ্ঞাত।

নবী (ﷺ) বলেছেন: সাহচর্য ও সম্পদের ক্ষেত্রে আমার প্রতি সবচেয়ে বেশী অনুগ্রহকারী ব্যক্তি হচ্ছে আবু বকর। আমি যদি কাউকে খালীল হিসাবে গ্রহণ করতাম তবে আবু বকরকেই খালীল হিসাবে গ্রহণ করতাম। তবে ইসলামী ভ্রাতৃত্ব থাকবেই। মসজিদে আবু বকরের দরওয়াজা ছাড়া আর কোন বিশেষ দরওয়াজা বাকী থাকবে না।
৩৬৬১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ الحَسَنِ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا مَحْبُوبُ بْنُ مُحْرِزٍ القَوَارِيرِيُّ، عَنْ دَاوُدَ بْنِ يَزِيدَ الأَوْدِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لِأَحَدٍ عِنْدَنَا يَدٌ إِلَّا وَقَدْ كَافَيْنَاهُ مَا خَلَا أَبَا بَكْرٍ فَإِنَّ لَهُ عِنْدَنَا يَدًا يُكَافِئُهُ اللَّهُ بِهِ يَوْمَ القِيَامَةِ، وَمَا نَفَعَنِي مَالُ أَحَدٍ قَطُّ مَا نَفَعَنِي مَالُ أَبِي بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا، أَلَا وَإِنَّ صَاحِبَكُمْ خَلِيلُ اللَّهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬৬১। আলী ইবন হাসান কূফী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আবু বাকর ব্যতীত এমন কারো অনুগ্রহ আমার উপর নেই যা আমি পরিশোধ করিনি। আবু বাকরের অনুগ্রহ আমার উপর এমন, যার বদলা কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা নিজে দিবেন। কারো সম্পদ আমার এতটুকু উপকার করেনি যতটুকু উপকার আবু বাকরের সম্পদ দ্বারা আমার হয়েছে। আমি যদি কাউকে খালীলরূপে গ্রহণ করতাম তবে অবশ্যই আবু বাকরকেই খালীল হিসাবে গ্রহণ করতাম। শোন, তোমাদের এই সঙ্গী হলেন আল্লাহর খালীল।

পরিচ্ছেদ : আবু বাকর ও উমার (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

باب: فى مناقب أبى بكر وعمر رضى الله عنهما كلهم

৩৬৬২

حَدَّثَنَا الحَسَنُ بْنُ الصَّبَّاحِ البَزَّارُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي أَبِي بَكْرٍ، وَعُمَرَ». حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَغَيْرُ وَاحِدٍ قَالُوا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، نَحْوَهُ. وَكَانَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ يُدَلِّسُ فِي هَذَا [ص:610] الحَدِيثِ، فَرُبَّمَا ذَكَرَهُ عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، وَرُبَّمَا لَمْ يَذْكُرْ فِيهِ عَنْ زَائِدَةَ. هَذَا حَدِيثٌ حَسَنٌ. وَفِيهِ عَنِ ابْنِ مَسْعُودٍ. وَرَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ، هَذَا الْحَدِيثَ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مَوْلًى لِرِبْعِيٍّ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَوَى هَذَا الحَدِيثَ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ هِلَالٍ، مَوْلَى رِبْعِيٍّ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ أَيْضًا، عَنْ رِبْعِيٍّ عَنْ حُذَيْفَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৩৬৬২। হাসান ইব্‌ন সাব্বাহ বাযযার (রাহঃ)... হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার পরে তোমরা আবু বাকর ও উমার-এর অনুসরণ করবে। এই বিষয়ে ইব্‌ন মাসউদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

৩৬৬৩

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سَالِمٍ أَبِي العَلَاءِ المُرَادِيِّ، عَنْ عَمْرِو بْنِ هَرِمٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنِّي لَا أَدْرِي مَا بَقَائِي فِيكُمْ، فَاقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي» وَأَشَارَ إِلَى أَبِي بَكْرٍ وَعُمَرَ

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৩৬৬৩। সাঈদ ইব্‌ন ইয়াহ্ইয়া ইবন সাঈদ উমাবী (রাহঃ)... হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা একবার নবী (ﷺ)-এর কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন : জানি না কতদিন আর তোমাদের মাঝে আছি। এরপর আবু বাকর ও উমার-এর দিকে ইশারা করে বললেনঃ আমার পরে যারা থাকবে, তাদের অনুসরণ করবে।

৩৬৬৪

حَدَّثَنَا الحَسَنُ بْنُ الصَّبَّاحِ البَزَّارُ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ الأَوْزَاعِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي بَكْرٍ وَعُمَرَ: «هَذَانِ سَيِّدَا كُهُولِ أَهْلِ الجَنَّةِ مِنَ الأَوَّلِينَ وَالآخِرِينَ إِلَّا النَّبِيِّينَ وَالمُرْسَلِينَ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬৬৪। হাসান ইব্‌ন সাব্বাহ বাযযার (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আবু বাকর ও উমার (রাযিঃ) সম্পর্কে বলেছেনঃ নবী (ﷺ) ও রাসূলগণ ব্যতীত পূর্ব ও পরবর্তী সকল যুগের প্রৌঢ় জান্নাতীদের সর্দার হলেন এই দুইজন। হে আলী! বিষয়টি এদের জানিও না।

আবু বাকর ও উমার (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

باب: فى مناقب أبى بكر وعمر رضى الله عنهما كلهم

৩৬৬৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا الوَلِيدُ بْنُ مُحَمَّدٍ المُوقَرِيُّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ الحُسَيْنِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ طَلَعَ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَانِ سَيِّدَا كُهُولِ أَهْلِ الجَنَّةِ مِنَ الأَوَّلِينَ وَالآخِرِينَ إِلَّا النَّبِيِّينَ وَالمُرْسَلِينَ، يَا عَلِيُّ لَا تُخْبِرْهُمَا». هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ. وَالوَلِيدُ بْنُ مُحَمَّدٍ المُوقَرِيُّ يُضَعَّفُ فِي الحَدِيثِ, [وَلَم يَسمَع عَلِيُّ بنُ الحُسَينِ مِن عَلِيِّ بنِ أَبِي طَالِبٍ] وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ عَلِيٍّ مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ. وَفِي البَابِ عَنْ أَنَسٍ، وَابْنِ عَبَّاسٍ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৬৬৫। আলী ইব্‌ন হুজর (রাহঃ)... আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে ছিলাম। এমন সময় আবু বাকর ও উমর সেখানে আগমন করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এরা দুইজন হল নবী (ﷺ) ও রাসূলগণ বাদে পূর্বাপর সকল যুগের প্রৌঢ় জান্নাতীদের সর্দার। হে আলী! বিষয়টি এঁদের অবহিত করো না।

পরিচ্ছেদ : আবু বাকর ও উমার (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

باب: فى مناقب أبى بكر وعمر رضى الله عنهما كلهم

৩৬৬৬

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ: ذَكَرَهُ دَاوُدُ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ الحَارِثِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَبُو بَكْرٍ وَعُمَرُ سَيِّدَا كُهُولِ أَهْلِ الجَنَّةِ مِنَ الأَوَّلِينَ وَالآخِرِينَ مَا خَلَا النَّبِيِّينَ وَالمُرْسَلِينَ، لَا تُخْبِرْهُمَا يَا عَلِيُّ»

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৬৬৬। ইয়াকূব ইন ইবরাহীম দাওরাকী (রাহঃ)... আলী (রাযিঃ) সূত্রে থেকে বর্ণিত যে, নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ নবী (ﷺ) ও রাসূলগণ ব্যতীত পূর্ব ও পরবর্তী সকল যুগের প্রৌঢ় জান্নাতীদের সর্দার হলেন আবু বাকর ও উমার। হে আলী! তাদেরকে বিষয়টি অবহিত করবে না।

৩৬৬৭

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ: «أَلَسْتُ أَحَقَّ النَّاسِ بِهَا؟ أَلَسْتُ أَوَّلَ مَنْ أَسْلَمَ؟ أَلَسْتُ صَاحِبَ كَذَا، أَلَسْتُ صَاحِبَ كَذَا؟». هَذَا حَدِيثٌ قَدْ رَوَاه بَعْضُهُمْ عَنْ شُعْبَةَ، عَنِ الجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ، وَهَذَا أَصَحُّ [ص:612] حَدَّثَنَا بِذَلِكَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنِ الجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ، فَذَكَرَ نَحْوَهُ بِمَعْنَاهُ. وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِي سَعِيدٍ، وَهَذَا أَصَحُّ

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৬৬৭। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ)... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আবু বাকর (রাযিঃ) বলেছেন : আমি কি এই বিষয়ে (খিলাফত) লোকদের মাঝে সবচেয়ে বেশী হকদার নই? আমি কি প্রথম মুসলিম নই? আমি কি অমুক নই, আমি কি তমুক নই?

৩৬৬৮

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا الحَكَمُ بْنُ عَطِيَّةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَخْرُجُ عَلَى أَصْحَابِهِ مِنَ المُهَاجِرِينَ وَالأَنْصَارِ وَهُمْ جُلُوسٌ وَفِيهِمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَلَا يَرْفَعُ إِلَيْهِ أَحَدٌ مِنْهُمْ بَصَرَهُ إِلَّا أَبُو بَكْرٍ وَعُمَرُ فَإِنَّهُمَا كَانَا يَنْظُرَانِ إِلَيْهِ وَيَنْظُرُ إِلَيْهِمَا وَيَتَبَسَّمَانِ إِلَيْهِ وَيَتَبَسَّمُ إِلَيْهِمَا»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ الحَكَمِ بْنِ عَطِيَّةَ، وَقَدْ تَكَلَّمَ بَعْضُهُمْ فِي الحَكَمِ بْنِ عَطِيَّةَ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬৬৮। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মুহাজির ও আনসার সাহাবীদের মাঝে বের হয়ে আসতেন। তারা তখন বসা থাকতেন। আবু বাকর ও উমার (রাযিঃ)-ও তাদের মাঝে থাকতেন। আবু বাকর ও উমার (রাযিঃ) ছাড়া কেউ তাঁর দিকে চোখ তুলে তাকাতে পারত না। তাঁরা দুইজনই তাঁর দিকে তাকাতেন আর নবীজী (ﷺ)ও তাঁদের দুইজনের দিকে দৃষ্টিপাত করতেন। তাঁরা দুইজন তাঁর দিকে চেয়ে স্মিত হাসতেন আর তিনিও তাঁদের দিকে চেয়ে স্মিত হাসতেন।

৩৬৬৯

حَدَّثَنَا عُمَرُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ مُجَالِدٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَسْلَمَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ ذَاتَ يَوْمٍ وَدَخَلَ الْمَسْجِدَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، أَحَدُهُمَا عَنْ يَمِينِهِ وَالآخَرُ عَنْ شِمَالِهِ وَهُوَ آخِذٌ بِأَيْدِيهِمَا، وَقَالَ: «هَكَذَا نُبْعَثُ يَوْمَ القِيَامَةِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ»، وَسَعِيدُ بْنُ مَسْلَمَةَ لَيْسَ عِنْدَهُمْ بِالقَوِيِّ وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ أَيْضًا مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬৬৯। উমার ইবন ইসমাঈল ইব্‌ন মুজালিদ (রাহঃ)... ইব্‌ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন (ঘর থেকে) বের হয়ে এলেন। তিনি আবু বাকর ও উমার সহ মসজিদে প্রবেশ করলেন। তাঁদের একজন ছিলেন তাঁর ডান দিকে আরেকজন ছিলেন তাঁর বাম দিকে। তিনি তাঁদের উভয়ের হাত ধরে ছিলেন। তিনি তখন বলেছিলেন: আমরা এভাবেই কিয়ামতের দিন উত্থিত হব।

৩৬৭০

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى القَطَّانُ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مَنْصُورِ بْنِ أَبِي الأَسْوَدِ قَالَ: حَدَّثَنِي كَثِيرٌ أَبُو إِسْمَاعِيلَ، عَنْ جُمَيْعِ بْنِ عُمَيْرٍ التَّيْمِيِّ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي بَكْرٍ: «أَنْتَ صَاحِبِي عَلَى الحَوْضِ وَصَاحِبِي فِي الغَارِ». «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬৭০। ইউসুফ ইবন মুসা আল-কাত্তান বাগদাদী (রাহঃ)... ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) আবু বাকর (রাযিঃ)-কে লক্ষ্য করে বলেছেনঃ তুমি হাওযে কাওছারে হবে আমার সাথী আর তুমি তো ছাওর গুহায়ও ছিলে আমার সঙ্গী।

৩৬৭১

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ المُطَّلِبِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى أَبَا بَكْرٍ وَعُمَرَ فَقَالَ: «هَذَانِ السَّمْعُ وَالبَصَرُ» وَفِي البَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: «وَهَذَا حَدِيثٌ مُرْسَلٌ، وَعَبْدُ اللَّهِ بْنُ حَنْطَبٍ لَمْ يُدْرِكِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৩৬৭১। কুতায়বা (রাহঃ)... আব্দুল্লাহ্ ইবন হানতাব (রাহঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একবার আবু বাকর ও উমর (রাযিঃ)-কে দেখলেন। বললেনঃ এরা দুইজন (আমার) কর্ণ ও চক্ষু।

আবু বাকর ও উমার (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

باب: فى مناقب أبى بكر وعمر رضى الله عنهما كلهم

৩৬৭২

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ»، فَقَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ مَقَامَكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ البُكَاءِ فَأْمُرْ عُمَرَ فَلْيُصَلِّ بِالنَّاسِ، قَالَتْ: فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ» قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ لِحَفْصَةَ: قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ مَقَامَكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ البُكَاءِ فَأْمُرْ عُمَرَ فَلْيُصَلِّ بِالنَّاسِ، فَفَعَلَتْ حَفْصَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكُنَّ لَأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ»، فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ: مَا كُنْتُ لِأُصِيبَ مِنْكِ خَيْرًا: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَفِي البَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَأَبِي مُوسَى، وَابْنِ عَبَّاسٍ، وَسَالِمِ بْنِ عُبَيْدٍ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৭২। ইসহাক ইব্‌ন মুসা আনসারী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) (তাঁর রোগশয্যায়) বলেছিলেনঃ আবু বাকরকে আমার নির্দেশ জানিয়ে দাও। সে যেন সালাতে লোকদের ইমামতি করে।

আয়িশা (রাযিঃ) বললেন : ইয়া রাসূলাল্লাহ! আবু বাকর যদি আপনার স্থানে দাঁড়ান তবে কান্নার দরুন তিনি লোকদের কিরা'আত শোনাতে পারবেন না। তাই আপনি উমারকে সালাতে লোকদের ইমামতের নির্দেশ দিন। কিন্তু নবী (ﷺ) বললেন : আবু বাকরকে নির্দেশ জানিয়ে দাও সে যেন লোকদের নিয়ে সালাতে ইমামতি করে।

আয়িশা (রাযিঃ) বলেনঃ আমি হাফসা-কে বললাম, তুমি তাঁকে বল, আবু বাকর যদি আপনার স্থানে দাঁড়ান তবে কান্নার দরুন তিনি লোকদের কিরআত শোনাতে পারবেন না। তাই আপনি উমারকে নির্দেশ দিন, তিনি যেন লোকদের নিয়ে সালাতে ইমামতি করেন। সে প্রেক্ষিতে হাফসা (রাযিঃ) তা করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা তো দেখছি ইউসুফ (আ) (যুগের সেই মিসরীয়) মহিলাদের মত। আবু বাকরকে নির্দেশ জানিয়ে দাও।সে যেন লোকদের নিয়ে সালাতে ইমামতি করে।

হাফসা (রাযিঃ) পরে আয়িশা (রাযিঃ)-কে বললেনঃ আমি তোমার কাছ থেকে কোন দিন ভাল কিছু পাই নি।
৩৬৭৩

دَّثَنَا نَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ، عَنْ عِيسَى بْنِ مَيْمُونٍ الأَنْصَارِيِّ، عَنْ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْبَغِي لِقَوْمٍ فِيهِمْ أَبُو بَكْرٍ أَنْ يَؤُمَّهُمْ غَيْرُهُ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৭৩। নসর ইবনে আব্দুর রহমান কুফী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে সম্প্রদায়ে আবু বাকর রয়েছেন সেখানে আর কারো ইমামতি করা উচিত নয়।

পরিচ্ছেদ : আবু বাকর ও উমার (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

باب: فى مناقب أبى بكر وعمر رضى الله عنهما كلهم

৩৬৭৪

حَدَّثَنَا الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ فِي الجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ، فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الجِهَادِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ»، فَقَالَ أَبُو بَكْرٍ: بِأَبِي أَنْتَ وَأُمِّي مَا عَلَى مَنْ دُعِيَ مِنْ هَذِهِ الأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الأَبْوَابِ كُلِّهَا؟ قَالَ: «نَعَمْ، وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬৭৪। ইসহাক ইব্‌ন মুসা আনসারী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর পথে জোড়া জোড়া করে দান করবে, জান্নাতে তাকে ডাক দিয়ে বলা হবেঃ হে আল্লাহর বান্দা! এ তো এক সৎকাজ। যে ব্যক্তি সালাতের অধিকারী হবে তাকে 'বাবুস সালাত' (সালাত তোরণ) থেকে ডাকা হবে। যে ব্যক্তি হবে জিহাদের অধিকারী, তাকে ডাকা হবে বাবুল জিহাদ (জিহাদ তোরণ) থেকে; যে ব্যক্তি হবে সাদাকার অধিকারী, তাকে ডাকা হবে বাবুস সাদাকা থেকে। যে ব্যক্তি হবে সিয়ামের অধিকারী তাকে ডাকা হবে বাবুর রায়্যান (তৃষ্ণা তৃপ্তি তোরণ) থেকে।

আবু বাকর (রাযিঃ) বললেনঃ আমার পিতামাতা আপনার জন্য কুরবান। যদিও কোন ব্যক্তির জন্য সবক'টি তোরণ থেকে ডাকার কোন আবশ্যকতা নেই, তবুও এমন কেউ কি হবে যাকে সবক'টি তোরণ থেকেই ডাকা হবে?

নবী (ﷺ) বললেন : হ্যাঁ আছে, আমি আশা করি তুমি তাদের একজন হবে।

আবু বাকর ও উমার (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

باب: فى مناقب أبى بكر وعمر رضى الله عنهما كلهم

৩৬৭৫

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ البَزَّازُ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ دُكَيْنٍ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ، يَقُولُ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:615] أَنْ نَتَصَدَّقَ فَوَافَقَ ذَلِكَ عِنْدِي مَالًا، فَقُلْتُ: اليَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا، قَالَ: فَجِئْتُ بِنِصْفِ مَالِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ: وَسَلَّمَ: «مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟» قُلْتُ: مِثْلَهُ، وَأَتَى أَبُو بَكْرٍ بِكُلِّ مَا عِنْدَهُ، فَقَالَ: «يَا أَبَا بَكْرٍ مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟» قَالَ: أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ، قُلْتُ: لَا أَسْبِقُهُ إِلَى شَيْءٍ أَبَدًا. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৩৬৭৫। হারূন ইব্‌ন আব্দুল্লাহ্ বায্যায় বাগদাদী (রাহঃ)... উমার ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একবার আমাদের সদকা করতে নির্দেশ দিলেন। ঐ সময় আমার কাছে বেশ কিছু ধন-সম্পদ ছিল। আমি মনে মনে বললামঃ যদি কোন দিন আবু বাকরকে আমি ডিঙ্গিয়ে যেতে পারি তবে এই সময়েই আমি তাঁকে ডিঙ্গাতে পারব। তাই আমি আমার সম্পর্কের অর্ধেক নিয়ে এসে হাযির হলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন : তোমার পরিবারের জন্য কি অবশিষ্ট রেখেছ? আমি বললামঃ এর সমপরিমাণ সম্পদ।

আবু বাকর (রাযিঃ) নিয়ে এলেন তাঁর কাছে যা ছিল সব। নবী (ﷺ) তাঁকে জিজ্ঞাসা করলেন। হে আবু বাকর! তোমার পরিবারের জন্য কি অবশিষ্ট রেখে এসেছ?

তিনি বললেনঃ আমি তাদের জন্য আল্লাহ ও তাঁর রাসূলকে রেখে এসেছি। আমি বললামঃ কোন বিষয়ই কখনও আমি তাঁর অগ্রবর্তী হতে পারব না।

পরিচ্ছেদ

بَابٌ

৩৬৭৬

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِيهِ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ أَبَاهُ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ أَخْبَرَهُ، أَنَّ امْرَأَةً أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمَتْهُ فِي شَيْءٍ فَأَمَرَهَا بِأَمْرٍ، فَقَالَتْ: أَرَأَيْتَ يَا رَسُولَ اللَّهِ إِنْ لَمْ أَجِدْكَ؟ قَالَ: «إِنْ لَمْ تَجِدِينِي فَائْتِي أَبَا بَكْرٍ». هَذَا حَدِيثٌ صَحِيحٌ

বর্ণনাকারী: জুবায়র ইবনে মুতঈম (রাঃ)

৩৬৭৬। আব্দ ইবন হুমায়দ (রাহঃ)... জুবায়র ইবন মুতঈম (রাযিঃ) থেকে বর্ণিত, জনৈকা মহিলা একবার রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এল এবং কোন বিষয়ে তাঁর সঙ্গে কথাবার্তা বলল, তিনি তাকে একটি বিষয়ের নির্দেশ দিলেন। মহিলাটি তখন বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি যদি আপনাকে তখন আর না পাই?

নবী (ﷺ) বললেনঃ আমাকে যদি না পাও তবে তখন আবু বাকর-এর কাছে আসবে।

পরিচ্ছেদ :

باب

৩৬৭৭

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " بَيْنَمَا رَجُلٌ رَاكِبٌ بَقَرَةً، إِذْ قَالَتْ: لَمْ أُخْلَقْ لِهَذَا، إِنَّمَا خُلِقْتُ لِلْحَرْثِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آمَنْتُ بِذَلِكَ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ» [ص:616] قَالَ أَبُو سَلَمَةَ: وَمَا هُمَا فِي القَوْمِ يَوْمَئِذٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬৭৭। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক ব্যক্তি এককালে একটা গাভীর উপর আরোহণ করলে গাভীটি বলে উঠল : আমি তো এর জন্য সৃষ্টি হইনি। আমাকে তো সৃষ্টি করা হয়েছে ভূমিচাষের জন্য।


এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এই বিষয়টি (গাভীর কথা বলা) আমি, আবু বাকর এবং উমার বিশ্বাস করি।

আবু সালামা (রাহঃ) বলেনঃ সে দিন আবু বাকর ও উমার (রাযিঃ) উপস্থিত লোকদের মাঝে ছিলেন না। আল্লাহ্ ভাল জানেন।
৩৬৭৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُخْتَارِ، عَنْ إِسْحَاقَ بْنِ رَاشِدٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَرَ بِسَدِّ الأَبْوَابِ إِلَّا بَابَ أَبِي بَكْرٍ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ " وَفِي البَابِ عَنْ أَبِي سَعِيدٍ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৭৮। মুহাম্মাদ ইব্‌ন হুমায়দ (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) আবু বাকর (রাযিঃ)-এর দরওয়াজা ব্যতীত (মসজিদে নববীতে প্রবেশের) অন্য সবার (বিশেষ) দরওয়াজাগুলো বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছিলেন।

এই বিষয়ে আবু সাঈদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি এই সূত্রে গারীব।
৩৬৭৯

حَدَّثَنَا الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ، عَنْ عَمِّهِ إِسْحَاقَ بْنِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ، دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَنْتَ عَتِيقُ اللَّهِ مِنَ النَّارِ» فَيَوْمَئِذٍ سُمِّيَ عَتِيقًا «هَذَا حَدِيثٌ غَرِيبٌ» وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ عَنْ مَعْنٍ، وَقَالَ: عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৭৯। আনসারী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, আবু বাকর (রাযিঃ) একদিন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলেন। তখন নবী (ﷺ) তাঁকে বললেন : আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে আতীক বা জাহান্নাম থেকে মুক্ত। সেই দিন থেকে তাঁর নাম হয়ে গেল আতীক।

৩৬৮০
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا تَلِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي الجَحَّافِ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ نَبِيٍّ إِلَّا لَهُ وَزِيرَانِ مِنْ أَهْلِ السَّمَاءِ وَوَزِيرَانِ مِنْ أَهْلِ الأَرْضِ، فَأَمَّا وَزِيرَايَ مِنْ أَهْلِ السَّمَاءِ فَجِبْرِيلُ وَمِيكَائِيلُ، وَأَمَّا وَزِيرَايَ مِنْ أَهْلِ الأَرْضِ فَأَبُو بَكْرٍ وَعُمَرُ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. وَأَبُو الجَحَّافِ اسْمُهُ: دَاوُدُ بْنُ أَبِي عَوْفٍ وَيُرْوَى عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ قَالَ: حَدَّثَنَا أَبُو الجَحَّافِ وَكَانَ مَرْضِيًّا
__________

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৬৮০। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ)... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক নবীরই আকাশবাসীদের থেকে দুইজন পরামর্শদাতা এবং দুনিয়াবাসীদের থেকে দুইজন পরামর্শদাতা থাকেন। আকাশবাসীদের থেকে আমার দুইজন পরামর্শদাতা হলেন জিবরাঈল এবং মিকাঈল (আ) আর দুনিয়াবাসীদের মধ্যে হলেন আবু বাকর ও উমার (রাযিঃ)।

উমার ইবন খাত্তাব (রাযিঃ)-এর মর্যাদা

بَابٌ فِي مَنَاقِبِ أَبِي حَفْصٍ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৬৮১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا خَارِجَةُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ أَعِزَّ الإِسْلَامَ بِأَحَبِّ هَذَيْنِ الرَّجُلَيْنِ إِلَيْكَ بِأَبِي جَهْلٍ أَوْ بِعُمَرَ بْنِ الخَطَّابِ» قَالَ: وَكَانَ أَحَبَّهُمَا إِلَيْهِ عُمَرُ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬৮১। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার এবং মুহাম্মাদ ইবন রাফি' (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেনঃ হে আল্লাহ্! আবু জাহল ও উমার ইবন খাত্তাবের মাঝে যে জন আপনার কাছে বেশী প্রিয়, সে জনের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করুন । রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ এরা দু'জনের মাঝে আল্লাহর কাছে উমারই ছিলেন বেশী প্রিয়।

পরিচ্ছেদঃ উমার ইবন খাত্তাব (রাযিঃ)-এর মর্যাদা

باب في مناقب أبي حفص عمر بن الخطاب رضي الله عنه

৩৬৮২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا خَارِجَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ جَعَلَ الحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ وَقَلْبِهِ». وقَالَ ابْنُ عُمَرَ: مَا نَزَلَ بِالنَّاسِ أَمْرٌ قَطُّ فَقَالُوا فِيهِ وَقَالَ فِيهِ عُمَرُ أَوْ قَالَ ابْنُ الخَطَّابِ فِيهِ - شَكَّ خَارِجَةُ - إِلَّا نَزَلَ فِيهِ القُرْآنُ عَلَى نَحْوِ مَا قَالَ عُمَرُ وَفِي البَابِ عَنْ الفَضْلِ بْنِ العَبَّاسِ، وَأَبِي ذَرٍّ، وَأَبِي هُرَيْرَةَ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وخارجة بن عبد الله الانصارى هو ابن سليمان بن زيد بن ثابت وهو ثقة

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬৮২। মুহাম্মাদ ইন বাশ্শার (রাহঃ)... ইব্‌ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহ্ তা'আলা উমারের যবান ও হৃদয়ে হক প্রতিষ্ঠিত করে দিয়েছেন।

৩৬৮৩

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ النَّضْرِ أَبِي عُمَرَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ أَعِزَّ الإِسْلَامَ بِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ أَوْ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ» قَالَ: فَأَصْبَحَ فَغَدَا عُمَرُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»، وَقَدْ تَكَلَّمَ بَعْضُهُمْ فِي النَّضْرِ أَبِي عُمَرَ، وَهُوَ يَرْوِي مَنَاكِيرَ, [من قِبَلِ حِفْظِهِ]

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৬৮৩। আবু কুরায়ব (রাহঃ)... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন : হে আল্লাহ্! আবু জাহল ইবন হিশাম কিংবা উমার ইবনুল খাত্তাবের (ইসলাম গ্রহণের) মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করুন।

ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেন : পরদিন সকাল হল। রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে ভোরেই উমার এসে উপস্থিত। তিনি তখন ইসলাম গ্রহণ করেন।

উমার ইবন খাত্তাব (রাযিঃ)-এর মর্যাদা

باب في مناقب أبي حفص عمر بن الخطاب رضي الله عنه

৩৬৮৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ الوَاسِطِيُّ أَبُو مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ ابْنُ أَخِي مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ عُمَرُ لِأَبِي بَكْرٍ: يَا خَيْرَ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَبُو بَكْرٍ: أَمَا إِنَّكَ إِنْ قُلْتَ ذَاكَ فَلَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا طَلَعَتِ الشَّمْسُ عَلَى رَجُلٍ خَيْرٍ مِنْ عُمَرَ»: هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ، وَلَيْسَ إِسْنَادُهُ بِذَاكَ وَفِي البَابِ عَنْ أَبِي الدَّرْدَاءِ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৬৮৪। মুহাম্মাদ ইব্‌ন মুছান্না (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উমার (রাযিঃ) একদিন আবু বাকর (রাযিঃ)-কে সম্বোধন করে বললেনঃ হে রাসূলুল্লাহ (ﷺ) -এর পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি!
আবু বাকর (রাযিঃ) বললেন : আপনি যখন এই কথা বললেন তখন শুনুন, আমি নিজে রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, উমার অপেক্ষা উত্তম কোন ব্যক্তির উপর সূর্য উদিত হয় না।

পরিচ্ছেদঃ উমার ইবন খাত্তাব (রাযিঃ)-এর মর্যাদা

باب في مناقب أبي حفص عمر بن الخطاب رضي الله عنه

৩৬৮৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: «مَا أَظُنُّ رَجُلًا يَنْتَقِصُ أَبَا بَكْرٍ وَعُمَرَ يُحِبُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

বর্ণনাকারী: মুহাম্মাদ ইবনে সিরীন (রহঃ)

৩৬৮৫। মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ)... মুহাম্মাদ ইবন সীরীন (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ)কে ভালবাসে এমন কোন ব্যক্তি আবু বাকর ও উমার (রাযিঃ)-কে হেয় প্রতিপন্ন করতে পারে বলে আমি ধারণা করি না।

৩৬৮৬

حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ قَالَ: حَدَّثَنَا المُقْرِئُ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو، عَنْ مِشْرَحِ بْنِ هَاعَانَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ نَبِيٌّ بَعْدِي لَكَانَ عُمَرَ بْنَ الخَطَّابِ» قَالَ. «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مِشْرَحِ بْنِ هَاعَانَ»

বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.

৩৬৮৬। সালামা ইন শাবীর (রাহঃ)... উকবা ইব্‌ন আমির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার পর যদি কোন নবী (ﷺ) হতেন তবে উমার ইবন খাত্তাব (রাযিঃ) তা হতেন।

৩৬৮৭

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتُ كَأَنِّي أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ فَأَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الخَطَّابِ»، قَالُوا: فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ «العِلْمَ». «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬৮৭। কুতায়বা (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমি স্বপ্নে দেখি যে, আমার কাছে যেন একটি দুধের পেয়ালা নিয়ে আসা হয়েছে। আমি তা থেকে দুধ পান করলাম এবং আমার উচ্ছিষ্ট যা ছিল তা উমার ইবন খাত্তাবকে দিলাম।

সাহাবীরা বললেনঃ হে আল্লাহর রাসূল! আপনি এর কি ব্যাখ্যা করেন? তিনি বললেনঃ ইলম।
৩৬৮৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " دَخَلْتُ الجَنَّةَ فَإِذَا أَنَا بِقَصْرٍ مِنْ ذَهَبٍ فَقُلْتُ: لِمَنْ هَذَا القَصْرُ؟ " قَالُوا: لِشَابٍّ مِنْ قُرَيْشٍ، فَظَنَنْتُ أَنِّي أَنَا هُوَ، فَقُلْتُ: «وَمَنْ هُوَ؟» فَقَالُوا: عُمَرُ بْنُ الخَطَّابِ. «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬৮৮। আলী ইবন হুজর (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন : আমি জান্নাতে প্রবেশ করলাম। সেখানে দেখি, একটি স্বর্ণ নির্মিত প্রাসাদ। আমি বললামঃ এই প্রাসাদটি কার? জবাবে ফিরিশতারা বললঃ কুরায়শী এক যুবকের। আমার ধারণা হল সেই যুবকটি আমি। বললামঃ সে কে? জবাবে তারা বলল : উমার ইব্‌ন খাত্তাব।

৩৬৮৯

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ أَبُو عَمَّارٍ المَرْوَزِيُّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الحُسَيْنِ بْنِ وَاقِدٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ: حَدَّثَنِي أَبِي بُرَيْدَةَ، قَالَ: أَصْبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا بِلَالًا فَقَالَ: " يَا بِلَالُ بِمَ سَبَقْتَنِي إِلَى الجَنَّةِ؟ مَا دَخَلْتُ الجَنَّةَ قَطُّ إِلَّا سَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي، دَخَلْتُ البَارِحَةَ الجَنَّةَ فَسَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي، فَأَتَيْتُ عَلَى قَصْرٍ مُرَبَّعٍ مُشْرِفٍ مِنْ ذَهَبٍ، فَقُلْتُ: لِمَنْ هَذَا القَصْرُ؟ فَقَالُوا: لِرَجُلٍ مِنَ العَرَبِ، فَقُلْتُ: أَنَا عَرَبِيٌّ، لِمَنْ هَذَا القَصْرُ؟ قَالُوا لِرَجُلٍ مِنْ قُرَيْشٍ، فَقُلْتُ: أَنَا قُرَشِيٌّ، لِمَنْ هَذَا القَصْرُ؟ قَالُوا: لِرَجُلٍ مِنْ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: أَنَا مُحَمَّدٌ لِمَنْ هَذَا القَصْرُ؟ قَالُوا: لِعُمَرَ بْنِ الخَطَّابِ ". فَقَالَ بِلَالٌ: يَا رَسُولَ اللَّهِ مَا أَذَّنْتُ قَطُّ إِلَّا صَلَّيْتُ رَكْعَتَيْنِ، وَمَا أَصَابَنِي حَدَثٌ قَطُّ إِلَّا تَوَضَّأْتُ عِنْدَهَا وَرَأَيْتُ أَنَّ لِلَّهِ عَلَيَّ رَكْعَتَيْنِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِهِمَا» وَفِي البَابِ عَنْ جَابِرٍ، وَمُعَاذٍ، وَأَنَسٍ، وَأَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " رَأَيْتُ فِي الجَنَّةِ قَصْرًا مِنْ ذَهَبٍ فَقُلْتُ: لِمَنْ هَذَا؟ فَقِيلَ: لِعُمَرَ بْنِ الخَطَّابِ ": " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ وَمَعْنَى هَذَا الحَدِيثِ: «أَنِّي دَخَلْتُ البَارِحَةَ الجَنَّةَ» يَعْنِي: رَأَيْتُ فِي المَنَامِ كَأَنِّي دَخَلْتُ الجَنَّةَ، هَكَذَا رُوِيَ فِي بَعْضِ الحَدِيثِ وَيُرْوَى عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: رُؤْيَا الأَنْبِيَاءِ وَحْيٌ

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৩৬৮৯। হুসায়ন ইবন হুরায়ছ আবু আম্মার মাবরুমী (রাহঃ)... আবু বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন ভোরে বিলাল (রাযিঃ)-কে ডেকে পাঠালেন। তাঁকে বললেনঃ হে বিলাল। কি সে তুমি জান্নাতে আমার আগে আগে রইলে? যতবারই আমি (স্বপ্লে) জান্নাতে প্রবেশ করেছি, ততবারই আমি আমার সামনে তোমার পায়ের খস খস আওয়াজ শুনতে পেয়েছি।

গতরাতে আমি জান্নাতে দাখিল হলাম আমার সামনে তোমার পায়ের খস খস আওয়াজ শুনলাম। স্বর্ণ নির্মিত বালাখানাসহ একটি চতুষ্কোণ প্রাসাদে এলাম।

বললাম এই প্রাসাদটি কার?

ফিরিশতারা বললেন । জনৈক আরবের।

আমি বললাম ? আমিও তো আরবী। এই প্রাসাদটি কার জন্য? ফিরিশতারা বললেন ? জনৈক কুরায়শ বংশীয় ব্যক্তির।

আমি বললামঃ আমিও তো কুরায়শী। কার এই প্রাসাদটি?

তারা বললেনঃ মুহাম্মাদ এর জনৈক উম্মতের। আমি বললামঃ আমিই তো মুহাম্মাদ। কার এই প্রাসাদটি?

তারা বললেন : উমার ইবন খাত্তাবের।

বিলাল (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! যখনই আমি আযান দিতে গিয়েছি তখনই দু'রাকআত (নফল) সালাত আদায় করেছি। যখনই আমার উযূ নষ্ট হয়েছে, তখনই আমি উযূ করে নিয়েছি এবং আল্লাহর উদ্দেশ্যে দুই রাকআত সালাত আদায় আমার জন্য অবশ্য কর্তব্য বলে গণ্য করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ দু'টো বিষয়ের মাধ্যমেই (তুমি সেই ফযীলত লাভ করতে পেরেছ)।

এই বিষয়ে জাবির, মুআয আনাস ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেনঃ জান্নাতে আমি একটি স্বর্ণ-প্রাসাদ দেখে বললাম, এটি কার? জবাবে বলা হল, এটি উমার ইবন খাত্তাবের।
৩৬৯০

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الحُسَيْنِ بْنِ وَاقِدٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ: سَمِعْتُ أَبِي بُرَيْدَةَ، يَقُولُ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ، فَلَمَّا انْصَرَفَ جَاءَتْ جَارِيَةٌ سَوْدَاءُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ نَذَرْتُ إِنْ رَدَّكَ اللَّهُ سَالِمًا أَنْ أَضْرِبَ بَيْنَ يَدَيْكَ بِالدُّفِّ وَأَتَغَنَّى، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ كُنْتِ نَذَرْتِ فَاضْرِبِي وَإِلَّا فَلَا». فَجَعَلَتْ تَضْرِبُ، فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عُمَرُ فَأَلْقَتِ الدُّفَّ تَحْتَ اسْتِهَا، ثُمَّ قَعَدَتْ عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ لَيَخَافُ مِنْكَ يَا عُمَرُ، إِنِّي كُنْتُ جَالِسًا وَهِيَ تَضْرِبُ فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ، فَلَمَّا دَخَلْتَ أَنْتَ يَا عُمَرُ أَلْقَتِ الدُّفَّ»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ بُرَيْدَةَ وَفِي البَابِ عَنْ عُمَرَ، وسعد بن أبي وقاص وَعَائِشَةَ

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৩৬৯০। হুসায়ন ইব্‌ন হুরায়ছ (রাহঃ)... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একবার এক অভিযানে বের হলেন। তিনি ফিরে এলে এক কৃষ্ণাঙ্গ দাসী তাঁর কাছে এসে হাযির হয়ে বলল : ইয়া রাসূলাল্লাহ্! আমি মানত করেছিলাম আল্লাহ্ যদি আপনাকে সুস্থভাবে ফিরিয়ে আনেন তবে আমি আপনার সামনে দফ বাজার এবং গান গাব।

রাসূলুল্লাহ (ﷺ) তাকে তখন বললেন : তুমি যদি মানত করে থাক তবে দফ বাজাও। নইলে তা করবে না।

দাসীটি দফ বাজাতে শুরু করল। আবু বাকর (রাযিঃ) এলেন তখনও সে তা বাজাতে থাকল। এরপর আলী (রাযিঃ) এলেন কিন্তু সে তা বাজাতে থাকল। উছমান (রাযিঃ) এলেন তবুও সে তা বাজাতে থাকল। এরপর উমার (রাযিঃ) সেখানে এলেন। দাসীটি তখন দফটি স্বীয় নিতম্বের পিছনে ফেলে দিল এবং তাতে বসে পড়ল।

রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ হে উমার! শয়তান তোমাকে ভারী ভয় পায়। আমি বসাছিলাম আর সে এটি বাজাচ্ছিল। আবু বাকর এল তাও সে বাজাচ্ছিল, পরে আলী এল তবুও সে বাজাচ্ছিল এরপর উছমান এল তখনও সে তা বাজাচ্ছিল। কিন্তু হে উমার! তুমি যখন এখানে এলে সে দফটি ফেলে দিল।
৩৬৯১

حَدَّثَنَا الحَسَنُ بْنُ الصَّبَّاحِ البَزَّارُ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ خَارِجَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا فَسَمِعْنَا لَغَطًا وَصَوْتَ صِبْيَانٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا حَبَشِيَّةٌ تَزْفِنُ وَالصِّبْيَانُ حَوْلَهَا، فَقَالَ: «يَا عَائِشَةُ تَعَالَيْ فَانْظُرِي». فَجِئْتُ فَوَضَعْتُ لَحْيَيَّ عَلَى مَنْكِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلْتُ أَنْظُرُ إِلَيْهَا مَا بَيْنَ المَنْكِبِ إِلَى رَأْسِهِ، فَقَالَ لِي: «أَمَا شَبِعْتِ، أَمَا شَبِعْتِ». قَالَتْ: فَجَعَلْتُ أَقُولُ لَا لِأَنْظُرَ مَنْزِلَتِي عِنْدَهُ إِذْ طَلَعَ عُمَرُ، قَالَتْ: فَارْفَضَّ النَّاسُ [ص:622] عَنْهَا: قَالَتْ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَنْظُرُ إِلَى شَيَاطِينِ الإِنْسِ وَالجِنِّ قَدْ فَرُّوا مِنْ عُمَرَ» قَالَتْ: فَرَجَعْتُ.: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৯১। হাসান ইবন সাব্বাহ বাযযার (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উপবিষ্ট ছিলেন। তখন আমরা বাচ্চাদের চিৎকার ও শোরগোল শুনতে পেলাম। রাসূলুল্লাহ (ﷺ) উঠে দাঁড়ালেন। দেখলেন, একটি হাবশী মেয়ে অঙ্গভঙ্গি করছে আর শিশুরা তাকে ঘিরে আছে। তখন নবী (ﷺ) বললেনঃ হে আয়িশা! এসো, দেখ।

আমি এলাম এবং রাসূলুল্লাহ (ﷺ) -এর কাঁধে আমার থুৎনী রেখে তাঁর কাধ ও মাথার ফাঁক দিয়ে ঐ দৃশ্য দেখতে লাগলাম। কিছু পরে তিনি আমাকে বললেনঃ তৃপ্ত হয়েছ তো? তোমার আশ মেটেছে তো?

আয়িশা (রাযিঃ) বলেন: আমি বলতে লাগলাম না, না। তাঁর কাছে আমার কি স্থান তা দেখাই ছিল আমার উদ্দেশ্য।

এমন সময় আচমকা উমার (রাযিঃ) এসে সেখানে উদয় হলেন। আয়িশা (রাযিঃ) বলেন : সঙ্গে সঙ্গে লোকেরা সব ছুটাছুটি করে সেখান থেকে বিক্ষিপ্ত হয়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন : আমি দেখলাম, জিন্ন ও মানুষ শয়তান সবাই উমারকে দেখে ভেগে গেল। আয়িশা (রাযিঃ) বলেন : এরপর আমি ফিরে এলাম।
৩৬৯২

حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ الصَّائِغُ قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ عُمَرَ العُمَرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَوَّلُ مَنْ تَنْشَقُّ عَنْهُ الأَرْضُ ثُمَّ أَبُو بَكْرٍ ثُمَّ عُمَرُ، ثُمَّ آتِي أَهْلَ البَقِيعِ فَيُحْشَرُونَ مَعِي، ثُمَّ أَنْتَظِرُ أَهْلَ مَكَّةَ حَتَّى أُحْشَرَ بَيْنَ الحَرَمَيْنِ»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَعَاصِمُ بْنُ عُمَرَ الْعُمَرِيُّ لَيْسَ بِالْحَافِظِ عِنْدَ أَهْلِ الحَدِيثِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৬৯২। সালামা ইন শাবীব (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হাশরের দিন সর্বপ্রথম আমার জন্যই ভূমি বিদীর্ণ করা হবে। এরপর আবু বাকর, পরে উমার-এর ক্ষেত্রে তা হবে। এরপর আমি বাকী গোরস্তানবাসীদের কাছে আসব। তারা আমার সঙ্গে জমায়েত হবে। এরপর আমি মক্কাবাসীদের ইন্তিযার করব। শেষে দুই হারামের (মক্কা ও মদীনার) মাঝে আমাদের জমায়েত হবে।

৩৬৯৩

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ كَانَ يَكُونُ فِي الأُمَمِ مُحَدَّثُونَ، فَإِنْ يَكُ فِي أُمَّتِي أَحَدٌ فَعُمَرُ بْنُ الخَطَّابِ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَأخْبَرَنِي بَعْضُ أَصْحَابِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ: قَالَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ: مُحَدَّثُونَ يَعْنِي: مُفَهَّمُونَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৬৯৩। কুতায়বা (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সব উম্মতের মাঝেই মুহাদ্দাছ* আবির্ভূত হতেন। আমার উম্মতের মাঝে যদি কেউ 'মুহাদ্দাছ' থাকেন তবে তিনি হলেন উমার ইবন খাত্তাব।

৩৬৯৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ القُدُّوسِ قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ، عَنْ عَبِيدَةَ السَّلْمَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَطَّلِعُ عَلَيْكُمْ [ص:623] رَجُلٌ مِنْ أَهْلِ الجَنَّةِ» فَاطَّلَعَ أَبُو بَكْرٍ، ثُمَّ قَالَ: «يَطَّلِعُ عَلَيْكُمْ رَجُلٌ مِنْ أَهْلِ الجَنَّةِ» فَاطَّلَعَ عُمَرُ وَفِي البَابِ عَنْ أَبِي مُوسَى، وَجَابِرٍ: " هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৬৯৪। মুহাম্মাদ ইবন হুমায়দ রাযী (রাহঃ)... আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কাছে এখন একজন জান্নাতী আবির্ভূত হচ্ছেন। এমন সময় আবু বাকর (রাযিঃ) এসে উপস্থিত হলেন।

এরপর নবী (ﷺ) বললেন : এখন তোমাদের কাছে একজন জান্নাতীর উদয় ঘটবে। এমন সময় উমার (রাযিঃ) এসে উপস্থিত হলেন।

এই বিষয়ে আবু মুসা এবং জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবন মাসউদ (রাযিঃ)-এর রিওয়ায়াত হিসাবে এই হাদীসটি গারীব।

উমার ইবন খাত্তাব (রাযিঃ)-এর মর্যাদা

باب في مناقب أبي حفص عمر بن الخطاب رضي الله عنه

৩৬৯৫

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " بَيْنَمَا رَجُلٌ يَرْعَى غَنَمًا لَهُ إِذْ جَاءَ ذِئْبٌ فَأَخَذَ شَاةً فَجَاءَ صَاحِبُهَا فَانْتَزَعَهَا مِنْهُ، فَقَالَ الذِّئْبُ: كَيْفَ تَصْنَعُ بِهَا يَوْمَ السَّبُعِ يَوْمَ لَا رَاعِيَ لَهَا غَيْرِي؟ " قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَآمَنْتُ بِذَلِكَ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ» قَالَ أَبُو سَلَمَةَ: وَمَا هُمَا فِي القَوْمِ يَوْمَئِذٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، نَحْوَهُ. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬৯৫। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ এক ব্যক্তি তার ছাগলের পাল চরাচ্ছিল। এমন সময় একটি নেকড়ে বাঘ হামলা চালিয়ে একটি বকরী নিয়ে গেল। তখন বকরীর মালিক এসে নেকড়ের মুখ থেকে তা ছিনিয়ে আনল। নেকড়েটি বললঃ “হিংস্র পশু দিবসে' (কিয়ামতের সময়) কি করবে তুমি? সে দিন তো আমি ছাড়া এর কোন রাখাল থাকবে না।

রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এই বিষয়টি (পশুর কথা বলা) আমি, আবু বাকর ও উমার বিশ্বাস করি। আবু সালামা (রাহঃ) বলেনঃ সেই দিন উপস্থিত লোকদের মাঝে তাঁরা দুইজন ছিলেন না। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার (রাহঃ)-সা'দ (রাহঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সাহীহ।

পরিচ্ছেদঃ উছমান ইবন আফফান (রাযিঃ)-এর মর্যাদা

باب في مناقب عثمان بن عفان رضي الله عنه

৩৬৯৬

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَلَى حِرَاءَ هُوَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ وَطَلْحَةُ وَالزُّبَيْرُ فَتَحَرَّكَتِ الصَّخْرَةُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اهْدَأْ، فَمَا عَلَيْكَ إِلَّا نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيدٌ» وَفِي البَابِ عَنْ عُثْمَانَ، وَسَعِيدِ بْنِ زَيْدٍ، وَابْنِ عَبَّاسٍ، وَسَهْلِ بْنِ سَعْدٍ، وَأَنَسِ بْنِ مَالِكٍ، وَبُرَيْدَةَ. هَذَا حَدِيثٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬৯৬। কুতায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) হেরায় আরোহণ করেছিলেন। তাঁর সঙ্গে আবু বকর, উমার, উছমান, আলী, তালহা ও যুবায়র (রাযিঃ)-ও ছিলেন। তখন উপবিষ্ট পাথরটি প্রকম্পিত হয়ে উঠে। নবী (ﷺ) বললেন, স্থির হও, তোমার উপর তো নবী (ﷺ), সিদ্দীক এবং শহীদও রয়েছেন।

এই বিষয়ে উছমান, সাঈদ ইবন যায়দ, ইবন আব্বাস, সাহল ইবন সা'দ, আনাস ইবন মালিক ও বুরায়দা আসলামী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদীসটি সাহীহ।

পরিচ্ছেদঃ উছমান ইবন আফ্ফান (রাযিঃ)-এর মর্যাদা

باب في مناقب عثمان بن عفان رضي الله عنه

৩৬৯৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا حَدَّثَهُمْ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ أُحُدًا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৬৯৭। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার (রাহঃ)... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত যে, আনাস ইবন মালিক (রাযিঃ) তাঁদের নিকট বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) একবার উহুদ পাহাড়ে আরোহণ করলেন। আবু বাকর, উমার এবং উছমান (রাযিঃ)-ও তাঁর সঙ্গে ছিলেন। তাঁদের নিয়ে পাহাড়টি প্রকম্পিত হয়ে উঠল। নবী (ﷺ) তখন বললেনঃ উহুদ, স্থির হও। কারণ, তোমার উপরে আছেন নবী (ﷺ), একজন সিদ্দীক এবং দুইজন শহীদ।

৩৬৯৮

حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ اليَمَانِ، عَنْ شَيْخٍ، مِنْ بَنِي زُهْرَةَ، عَنْ الحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُبَابٍ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِكُلِّ نَبِيٍّ رَفِيقٌ وَرَفِيقِي - يَعْنِي فِي الجَنَّةِ - عُثْمَانُ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِالقَوِيِّ، وَهُوَ مُنْقَطِعٌ»

বর্ণনাকারী: তালহা ইবনে উবায়দুল্লাহ (রাঃ)

৩৬৯৮। আবু হিশাম রিফাঈ (রাহঃ)... তালহা ইবন উবায়দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : প্রত্যেক নবীরই একজন বিশেষ সহচর থাকে। জান্নাতে আমার বিশেষ সহচর হবে উছমান।

উছমান ইবন আফ্ফান (রাযিঃ)-এর মর্যাদা

باب في مناقب عثمان بن عفان رضي الله عنه

৩৬৯৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدٍ هُوَ ابْنُ أَبِي أُنَيْسَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، قَالَ: لَمَّا حُصِرَ عُثْمَانُ، أَشْرَفَ عَلَيْهِمْ فَوْقَ دَارِهِ، ثُمَّ قَالَ: أُذَكِّرُكُمْ بِاللَّهِ هَلْ تَعْلَمُونَ أَنَّ حِرَاءَ حِينَ انْتَفَضَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اثْبُتْ حِرَاءُ فَلَيْسَ عَلَيْكَ إِلَّا نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيدٌ» قَالُوا: نَعَمْ. قَالَ: أُذَكِّرُكُمْ بِاللَّهِ هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي جَيْشِ العُسْرَةِ: «مَنْ يُنْفِقُ نَفَقَةً مُتَقَبَّلَةً»، وَالنَّاسُ مُجْهَدُونَ مُعْسِرُونَ فَجَهَّزْتُ ذَلِكَ الجَيْشَ؟ قَالُوا: نَعَمْ. ثُمَّ قَالَ أُذَكِّرُكُمْ بِاللَّهِ هَلْ تَعْلَمُونَ أَنَّ رُومَةَ لَمْ يَكُنْ يَشْرَبُ مِنْهَا أَحَدٌ إِلَّا بِثَمَنٍ فَابْتَعْتُهَا فَجَعَلْتُهَا لِلْغَنِيِّ وَالفَقِيرِ وَابْنِ السَّبِيلِ؟ قَالُوا: اللَّهُمَّ، نَعَمْ، وَأَشْيَاءَ عَدَّدَهَا: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ عَنْ عُثْمَانَ»

বর্ণনাকারী: আবু আব্দুর রহমান সুলামী (রহঃ)

৩৬৯৯। আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান (রাহঃ)... আবু আব্দুর রহমান সুলামী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উছমান (রাযিঃ) যখন গৃহে অবরুদ্ধ তখন তিনি ঘরের উপর দিয়ে মুখ বাড়িয়ে বললেন : তোমাদের আমি আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে বলছি যে, তোমরা কি জান হেরা পাহাড় যখন প্রকম্পিত হয়ে উঠেছিল তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, হেরা! স্থির হও, তোমার উপর তো রয়েছেন নবী (ﷺ), সিদ্দীক এবং শহীদ? লোকেরা বলল : হ্যাঁ।

তিনি বললেন : আল্লাহর কসম দিয়ে তোমাদের স্মরণ করাচ্ছি যে, তোমরা কি জান না জায়শুল উসরা (কষ্টের যুদ্ধ) তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, এমন ব্যয় কে করবে যা আল্লাহর কাছে হবে কবূল? লোকেরা অত্যন্ত কষ্ট এবং কঠিন অবস্থায় ছিল তখন। আমিই সে সময় উক্ত বাহিনীর রসদ সংগ্রহ করে দিয়েছিলাম?

লোকেরা বললঃ হ্যা

তিনি বললেন : আল্লাহর কসম দিয়ে তোমাদের স্মরণ করাচ্ছি যে, তোমরা কি জান না যে, রূমা কূপ থেকে মূল্য প্রদান না করে কেউ পানি পেত না। তাই আমি সেটি ক্রয় করে ধনী, গরীব, মুসাফির সবার জন্য ওয়াক্ফ করে দিয়েছিলাম ?

লোকেরা বলল : আল্লাহুম্মা, হ্যাঁ।

এইভাবে আরো কিছু বিষয়ে তিনি গুণে গুণে উল্লেখ করেছিলেন। হাদীসটি হাসান-সাহীহ-গারীব।

পরিচ্ছেদঃ উছমান ইবন আফ্ফান (রাযিঃ)-এর মর্যাদা

باب في مناقب عثمان بن عفان رضي الله عنه

৩৭০০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا السَّكَنُ بْنُ المُغِيرَةِ، وَيُكْنَى أَبَا مُحَمَّدٍ مَوْلًى لِآلِ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ أَبِي هِشَامٍ، عَنْ فَرْقَدٍ أَبِي طَلْحَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَبَّابٍ، قَالَ: شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَحُثُّ عَلَى جَيْشِ العُسْرَةِ فَقَامَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ عَلَيَّ مِائَةُ بَعِيرٍ بِأَحْلَاسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللَّهِ، ثُمَّ حَضَّ عَلَى الجَيْشِ فَقَامَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ عَلَيَّ مِائَتَا بَعِيرٍ بِأَحْلَاسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللَّهِ، ثُمَّ حَضَّ عَلَى الجَيْشِ فَقَامَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ عَلَيَّ ثَلَاثُ مِائَةِ بَعِيرٍ بِأَحْلَاسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْزِلُ عَنِ المِنْبَرِ وَهُوَ يَقُولُ: «مَا عَلَى عُثْمَانَ مَا عَمِلَ بَعْدَ هَذِهِ، مَا عَلَى عُثْمَانَ مَا عَمِلَ بَعْدَ هَذِهِ»: هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ السَّكَنِ بْنِ المُغِيرَةِ " وَفِي البَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ

বর্ণনাকারী: খাব্বাব (রাঃ)

৩৭০০। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার (রাহঃ)... আব্দুর রহমান ইবন খাব্বাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) মালাকার যখন জায়শুল উসরা-এর বিষয়ে লোকদের উৎসাহিত করছিলেন তখন আমি দেখেছি যে, উছমান ইবন আফফান (রাযিঃ) উঠে দাঁড়ালেন এবং বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্। আল্লাহর রাস্তায় হাওদা ও জিনের কাপড়সহ একশটি উট আমার যিম্মায়।

এরপর তিনি আবার যুদ্ধের বিষয়ে উৎসাহিত করলেন। এবারও উছমান (রাযিঃ) উঠে দাঁড়ালেন এবং বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর পথে হাওদা জিনের কাপড়সহ দুইশটি উট আমার যিম্মায়।

এরপর পুনরায় নবী (ﷺ) যুদ্ধ-বাহিনীর বিষয়ে উৎসাহিত করলেন। পুনরায় উছমান ইব্‌ন আফফান (রাযিঃ) উঠে দাঁড়ালেন। বললেনঃ আল্লাহর পথে হাওদা ও জিনের কাপড়সহ তিনশ উট আমার যিম্মায়।

আব্দুর রহমান ইবন খাব্বাব (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখলাম যে, তিনি মিম্বর থেকে নেমে আসছেন আর বলছেনঃ এরপর উছমান যে আমলই করুক না কেন, তাতে তার কোন ক্ষতি নেই। এরপর উছমান যে আমলই করুক না কেন, তাতে তার কোন ক্ষতি নেই।

এই সূত্রে হাদীসটি গারীব। এ হাদীসটি ছাড়া এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। এই বিষয়ে আব্দুর রহমান ইবন সামুরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
৩৭০১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا الحَسَنُ بْنُ وَاقِعٍ الرَّمْلِيُّ قَالَ: حَدَّثَنَا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَوْذَبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ القَاسِمِ، عَنْ كَثِيرٍ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، قَالَ: جَاءَ عُثْمَانُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَلْفِ دِينَارٍ - قَالَ الحَسَنُ بْنُ وَاقِعٍ: وَكَانَ فِي مَوْضِعٍ آخَرَ مِنْ كِتَابِي، فِي كُمِّهِ - حِينَ جَهَّزَ جَيْشَ الْعُسْرَةِ فَنَثَرَهَا فِي حِجْرِهِ. قَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَلِّبُهَا فِي حِجْرِهِ وَيَقُولُ: «مَا ضَرَّ عُثْمَانَ مَا عَمِلَ بَعْدَ اليَوْمِ مَرَّتَيْنِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে সামুরা (রাঃ)

৩৭০১। মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ)... আব্দুর হামান ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) যখন জায়শুল উসরা তাবুকের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন উছমান (রাযিঃ) কাপড়ের আঁচলে এক হাজার দীনার নিয়ে নবী (ﷺ) -এর কাছে এসে সেগুলো তাঁর কোলে ছড়িয়ে দিলেন।

আব্দুর রহমান (রাযিঃ) বলেনঃ আমি দেখতে পেলাম যে, নবী (ﷺ) সেগুলো তাঁর কোলে নিয়ে উলট-পালট করছেন আর বলছেনঃ আজকের দিনের পর উছমান যাই করুক না কেন, তাতে তার কোন ক্ষতি হবে না। তিনি এই কথা দুইবার বললেন।
৩৭০২

حَدَّثَنَا أَبُو زُرْعَةَ قَالَ: حَدَّثَنَا الحَسَنُ بْنُ بِشْرٍ قَالَ: حَدَّثَنَا الحَكَمُ بْنُ عَبْدِ المَلِكِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: لَمَّا أُمِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعَةِ الرِّضْوَانِ كَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَسُولَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَهْلِ مَكَّةَ قَالَ: فَبَايَعَ النَّاسَ، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ عُثْمَانَ فِي حَاجَةِ اللَّهِ وَحَاجَةِ [ص:627] رَسُولِهِ». فَضَرَبَ بِإِحْدَى يَدَيْهِ عَلَى الأُخْرَى، فَكَانَتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُثْمَانَ خَيْرًا مِنْ أَيْدِيهِمْ لِأَنْفُسِهِمْ. «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৭০২। আবু যুরআ (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) (হুদায়াবিয়ার সন্ধির সময়) যখন বায়আত রিদওয়ানের নির্দেশ দিলেন, তখন উছমান ইবন আফফান (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) -এর দূত হিসাবে মক্কাবাসীদের কাছে গিয়েছিলেন।

আনাস (রাযিঃ) বলেন, লোকেরা বায়আত করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ উছমান তো আল্লাহর প্রয়োজনে এবং তাঁর রাসূলের প্রয়োজনেই গিয়েছে। এরপর তিনি তাঁর একটি হাতকে আরেকটি হাতের উপর রেখে (উসমানের পক্ষ থেকে বায়আত নিলেন)। উছমান (রাযিঃ)-এর পক্ষে রাসূলুল্লাহ (ﷺ) -এর হাত তাদের নিজেদের হাত অপেক্ষা অনেক শ্রেয়।

উছমান ইবন আফ্ফান (রাযিঃ)-এর মর্যাদা

باب في مناقب عثمان بن عفان رضي الله عنه

৩৭০৩

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، وَغَيْرُ وَاحِدٍ المَعْنَى وَاحِدٌ، قَالُوا: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، قَالَ: عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي الحَجَّاجِ المَنْقَرِيِّ، عَنْ أَبِي مَسْعُودٍ الجُرَيْرِيِّ، عَنْ ثُمَامَةَ بْنِ حَزْنٍ القُشَيْرِيِّ، قَالَ: شَهِدْتُ الدَّارَ حِينَ أَشْرَفَ عَلَيْهِمْ عُثْمَانُ، فَقَالَ: ائْتُونِي بِصَاحِبَيْكُمُ اللَّذَيْنِ أَلَّبَاكُمْ عَلَيَّ. قَالَ: فَجِيءَ بِهِمَا فَكَأَنَّهُمَا جَمَلَانِ أَوْ كَأَنَّهُمَا حِمَارَانِ، قَالَ: فَأَشْرَفَ عَلَيْهِمْ عُثْمَانُ، فَقَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ وَالإِسْلَامِ هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ المَدِينَةَ وَلَيْسَ بِهَا مَاءٌ يُسْتَعْذَبُ غَيْرَ بِئْرِ رُومَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَشْتَرِي بِئْرَ رُومَةَ فَيَجْعَلَ دَلْوَهُ مَعَ دِلَاءِ المُسْلِمِينَ بِخَيْرٍ لَهُ مِنْهَا فِي الْجَنَّةِ»؟ فَاشْتَرَيْتُهَا مِنْ صُلْبِ مَالِي فَأَنْتُمُ اليَوْمَ تَمْنَعُونِي أَنْ أَشْرَبَ مِنْهَا حَتَّى أَشْرَبَ مِنْ مَاءِ الْبَحْرِ. قَالُوا: اللَّهُمَّ نَعَمْ. فَقَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ وَالْإِسْلَامِ هَلْ تَعْلَمُونَ أَنَّ المَسْجِدَ ضَاقَ بِأَهْلِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَشْتَرِي بُقْعَةَ آلِ فُلَانٍ فَيَزِيدَهَا فِي المَسْجِدِ بِخَيْرٍ لَهُ مِنْهَا فِي الجَنَّةِ»؟ فَاشْتَرَيْتُهَا مِنْ صُلْبِ مَالِي فَأَنْتُمُ اليَوْمَ تَمْنَعُونِي أَنْ أُصَلِّيَ فِيهَا رَكْعَتَيْنِ؟ قَالُوا: اللَّهُمَّ، نَعَمْ. قَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ وَبِالْإِسْلَامِ، هَلْ تَعْلَمُونَ أَنِّي جَهَّزْتُ جَيْشَ العُسْرَةِ مِنْ مَالِي؟ قَالُوا: اللَّهُمَّ نَعَمْ. ثُمَّ قَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ وَالإِسْلَامِ هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَلَى ثَبِيرِ مَكَّةَ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَأَنَا فَتَحَرَّكَ الجَبَلُ حَتَّى تَسَاقَطَتْ حِجَارَتُهُ بِالحَضِيضِ قَالَ: فَرَكَضَهُ بِرِجْلِهِ وَقَالَ: «اسْكُنْ ثَبِيرُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ؟» قَالُوا: اللَّهُمَّ، نَعَمْ. قَالَ: اللَّهُ أَكْبَرُ شَهِدُوا لِي وَرَبِّ الكَعْبَةِ أَنِّي شَهِيدٌ، ثَلَاثًا: «هَذَا حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عُثْمَانَ»

বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)

৩৭০৩। আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান, আব্বাস ইবন মুহাম্মাদ দাওরী প্রমুখ (রাহঃ)... ছুমামা ইন হাযন কুশায়র (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উছমান (রাযিঃ) যখন (অবরুদ্ধ ) বাড়িটি থেকে মাথা বের করে তাদের (অবরোধকারী বিদ্রোহীদের) দিকে তাকালেন, তখন আমি হাযির ছিলাম। তিনি বলেছিলেনঃ তোমাদের সেই দুই সঙ্গীকে নিয়ে এস যারা আমার বিরুদ্ধে তোমাদের জমায়েত করেছে।

ছুমামা (রাযিঃ) বলেন তাদের দু'জনকে নিয়ে আসা হল যেন দুটো উট কিংবা দুটো গর্দভ। উছমান (রাযিঃ) তাদের দিকে তাকালেন। বললেনঃ তোমাদের আমি আল্লাহ্ ও ইসলামের দোহাই দিয়ে বলছি, তোমরা কি জান রাসূলুল্লাহ (ﷺ) যখন মদীনায় আগমন করলেন সেখানে তখন রূমা কূপ ছাড়া মিষ্টি পানির ব্যবস্থা আর কোথাও ছিল না। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কে আছে যে রমা কূপটি ক্রয় করে এর চেয়ে উৎকৃষ্ট বস্তু জান্নাতের বিনিময়ে এতে তার ও মুসলিমদের সমান অধিকার নিরূপণ করে (তা ওয়াক্ফ করে) দিবে? আমি তখন আমার নিজ মাল থেকে তা ক্রয় করে দেই, আর আজ তোমরা আমাকে এর পানি পান করতে বাধ্য দিচ্ছ। এমনকি সমুদ্রের পানি (-এর মত লোনা পানি) আমাকে পান করতে হচ্ছে।

লোকেরা বলল : হ্যাঁ, তা ঠিক। উছমান (রাযিঃ) বললেন : আল্লাহ ও ইসলামের দোহাই দিয়ে তোমাদের বলছি। তোমরা কি জান, মসজিদে নববী মুসল্লীদের জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন এমন কে আছে যে অমুক পরিবারের ভূখণ্ডটি কিনে এর চেয়েও উৎকৃষ্ট বস্তু জান্নাতের বদলায় সে তা দিয়ে মসজিদের সম্প্রসারণ করবে? আমি আমার মূলধন দিয়ে তা কিনে দিয়েছিলাম। আর আজ তোমরা আমাকে সেখানে দু'রাকআত সালাত আদায় করতে বাধা দিচ্ছ।

লোকেরা বলল : হ্যাঁ, তা ঠিক।

তিনি বললেন তোমাদের আমি আল্লাহ ও ইসলামের দোহাই দিয়ে বলছি, তোমরা কি তা জান যে, আমার অর্থে আমি জায়শুল উসরার রসদ যুগিয়ে দিয়েছিলাম? লোকেরা বলল : হ্যাঁ, তা ঠিক।

তিনি বললেনঃ তোমাদের আমি আল্লাহ ও ইসলামের দোহাই দিয়ে বলছি, তোমরা কি তা জান যে, রাসূলুল্লাহ (ﷺ) একবার মক্কার ছারীর পাহাড়ে ছিলেন। তাঁর সঙ্গে ছিলাম আমি এবং আবু বকর ও উমার? পাহড়টি কাপতে লাগল এমন কি নীচে পাথর গড়িয়ে পড়তে শুরু করল। রাসূলুল্লাহ (ﷺ) তখন পা দিয়ে আঘাত করে বললেন : ছাবীর, স্থির হও। কেননা তোমার উপর আছেন নবী (ﷺ), সিদ্দীক এবং দুই শহীদ? তারা বলল : হ্যাঁ, তা ঠিক।

উছমান (রাযিঃ) তখন তিনবার বললেন। আল্লাহ আকবার। এরা সাক্ষ্য দিচ্ছে। কা'বা-এর রবের কসম, আমি তো শহীদ।
৩৭০৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الأَشْعَثِ الصَّنْعَانِيِّ، أَنَّ خُطَبَاءَ قَامَتْ بِالشَّامِ وَفِيهِمْ رِجَالٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ آخِرُهُمْ رَجُلٌ يُقَالُ لَهُ: مُرَّةُ بْنُ كَعْبٍ، فَقَالَ: لَوْلَا حَدِيثٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قُمْتُ وَذَكَرَ الفِتَنَ فَقَرَّبَهَا، فَمَرَّ رَجُلٌ مُقَنَّعٌ فِي ثَوْبٍ فَقَالَ: «هَذَا يَوْمَئِذٍ عَلَى الهُدَى»، فَقُمْتُ إِلَيْهِ فَإِذَا هُوَ عُثْمَانُ بْنُ عَفَّانَ. قَالَ: فَأَقْبَلْتُ عَلَيْهِ بِوَجْهِهِ، فَقُلْتُ: هَذَا؟ قَالَ: «نَعَمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَفِي البَابِ عَنْ ابْنِ عُمَرَ، وَعَبْدِ اللَّهِ بْنِ حَوَالَةَ، وَكَعْبِ بْنِ عُجْرَةَ

৩৭০৪। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার (রাহঃ)... আবুল আশআছ সানআনী (রাহঃ) থেকে বর্ণিত যে, সিরিয়াতে কতিপয় খতীব ভাষণ দিতে দাঁড়ালেন। তাদের মাঝে নবী (ﷺ) -এর কিছুসংখ্যক সাহাবীও ছিলেন। তাঁদের সবার শেষে যিনি দাঁড়ালেন, তিনি হলেন মুররা ইব্‌ন কা'ব (রাযিঃ)। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট থেকে যদি এই হাদীসটি না শুনতাম তবে আমি এখানে দাঁড়াতাম না। নবী (ﷺ) একদিন ফিতনার আলোচনা করলেন এবং তা নিকটবর্তী বলে উল্লেখ করলেন। এমন সময় এক ব্যক্তি কাপড়ে মাথা ঢেকে সেখান দিয়ে যাচ্ছিলেন। নবী (ﷺ) বললেনঃ এ ব্যক্তিটি সেদিন হেদায়তের উপর থাকবে।

মুররা ইব্‌ন কা'ব (রাযিঃ) বলেন : আমি উঠে লোকটির কাছে গেলাম। দেখলাম তিনি হচ্ছেন উছমান ইব্‌ন আফফান। আমি তাঁর চেহারা নবী (ﷺ) -এর দিকে ফিরিয়ে অগ্রসর হলাম এবং বললাম : ইনিই কি সেই ব্যক্তি?

এ বিষয়ে ইবন উমার, আব্দুল্লাহ ইব্‌ন হাওয়ালা এবং কা'ব ইব্‌ন উজরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত

নবী (ﷺ) বললেন : হ্যাঁ, ইনিই।
৩৭০৫

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا حُجَيْنُ بْنُ المُثَنَّى قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا عُثْمَانُ إِنَّهُ لَعَلَّ اللَّهَ يُقَمِّصُكَ قَمِيصًا، فَإِنْ أَرَادُوكَ عَلَى خَلْعِهِ فَلَا تَخْلَعْهُ لَهُمْ». وَفِي الحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৭০৫। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ হে উছমান! সম্ভবতঃ আল্লাহ্ তা'আলা তোমাকে একটি জামা পরিধান করাবেন। যদি এরা (লোকেরা) তা খুলে ফেলতে চায়, তবে তুমি তাদের কথামত তা খুলবে না। এ হাদীসটি আরো দীর্ঘ বর্ণনা রয়েছে।

পরিচ্ছেদঃ উছমান ইবন আফ্ফান (রাযিঃ)-এর মর্যাদা

باب في مناقب عثمان بن عفان رضي الله عنه

৩৭০৬

حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ مِصْرَ حَجَّ البَيْتَ فَرَأَى قَوْمًا جُلُوسًا فَقَالَ: مَنْ هَؤُلَاءِ؟ قَالُوا: قُرَيْشٌ. قَالَ: فَمَنْ هَذَا الشَّيْخُ؟ قَالُوا: ابْنُ عُمَرَ فَأَتَاهُ فَقَالَ: إِنِّي سَائِلُكَ عَنْ شَيْءٍ فَحَدِّثْنِي، أَنْشُدُكَ اللَّهَ بِحُرْمَةِ هَذَا البَيْتِ أَتَعْلَمُ أَنَّ عُثْمَانَ فَرَّ يَوْمَ أُحُدٍ؟ قَالَ: نَعَمْ، قَالَ: أَتَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ عَنْ بَيْعَةِ الرِّضْوَانِ فَلَمْ يَشْهَدْهَا؟ قَالَ: نَعَمْ. قَالَ: أَتَعْلَمُ أَنَّهُ تَغَيَّبَ يَوْمَ بَدْرٍ فَلَمْ يَشْهَدْهُ؟ قَالَ: نَعَمْ، فَقَالَ: اللَّهُ أَكْبَرُ، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: تَعَالَ أُبَيِّنْ لَكَ مَا سَأَلْتَ عَنْهُ: أَمَّا فِرَارُهُ يَوْمَ أُحُدٍ فَأَشْهَدُ أَنَّ اللَّهَ قَدْ عَفَا عَنْهُ وَغَفَرَ لَهُ، وَأَمَّا تَغَيُّبُهُ يَوْمَ بَدْرٍ فَإِنَّهُ كَانَتْ عِنْدَهُ أَوْ تَحْتَهُ ابْنَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَكَ أَجْرُ رَجُلٍ شَهِدَ بَدْرًا وَسَهْمُهُ»، وَأَمَرَهُ أَنْ يَخْلُفَ عَلَيْهَا وَكَانَتْ عَلِيلَةً. وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَيْعَةِ الرِّضْوَانِ فَلَوْ كَانَ أَحَدٌ أَعَزَّ بِبَطْنِ مَكَّةَ مِنْ عُثْمَانَ لَبَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَانَ عُثْمَانَ، بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُثْمَانَ وَكَانَتْ بَيْعَةُ الرِّضْوَانِ بَعْدَ مَا ذَهَبَ عُثْمَانُ إِلَى مَكَّةَ. قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ الْيُمْنَى: «هَذِهِ يَدُ عُثْمَانَ». وَضَرَبَ بِهَا عَلَى يَدِهِ، فَقَالَ: «هَذِهِ لِعُثْمَانَ»، قَالَ لَهُ: اذْهَبْ بِهَذَا الآنَ مَعَكَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

৩৭০৬। সালিহ ইবন আব্দুল্লাহ (রাহঃ)... উছমান ইবন আব্দুল্লাহ ইবন মাওহিব (রাহঃ) থেকে বর্ণিত যে, মিসরবাসী এক ব্যক্তি বায়তুল্লাহয় হজ্জ করতে এল। একদল লোককে উপবিষ্ট দেখতে পেয়ে সে বললঃ এরা কারা?

লোকেরা বললঃ এরা কুরায়শ।

লোকটি বলল : এই শায়খ কে? লোকেরা বলল: ইনি হলেন ইবন উমার।

লোকটি ইবন উমার (রাযিঃ)-এর কাছে এল। বলল আমি আপনাকে একটি বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে চাই, আমাকে সে বিষয়ে কিছু বর্ণনা করবেন বলে অনুরোধ করছি। এই বায়তুল্লাহর সম্মানের কসম দিয়ে বলছি, আপনি কি জানেন উছমান উহুদের দিন পালিয়ে গিয়েছিলেন কিনা? তিনি বললেনঃ হ্যাঁ।

লোকটি বললঃ আপনি কি জানেন যে, তিনি বায়আতে রিদওয়ানের সময় অনুপস্থিত ছিলেন? এতে তিনি হাযির ছিলেন না?

তিনি বললেনঃ হ্যাঁ।

লোকটি বললঃ আপনি কি জানেন তিনি বদরেও অনুপস্থিত ছিলেন, তাতেও তিনি হাযির হন নি?

তিনি বললেনঃ হ্যাঁ।

লোকটি বলে উঠল আল্লাহ আকবার।

ইবন উমার (রাযিঃ) লোকটিকে বললেন আস, তোমাকে তোমার জিজ্ঞাস্য বিষয়সমূহের ব্যাখ্যা জানিয়ে
দেই। উহুদ দিবসে উছমান (রাযিঃ)-এর পলায়ন সে বিষয়ে আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ তা'আলা তা ক্ষমা করে দিয়েছেন এবং তাঁর মাগফিরাত করে দিয়েছেন। আর বদর যুদ্ধে অনুপস্থিত থাকার বিষয়টি হল এই যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর কন্যা (রুকায়্যা) ছিলেন তাঁর ঘরে। (তিনি ছিলেন অসুস্থ) রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেনঃ বদরে যারা শরীক হয়েছে, তুমিও তাদের পরিমাণ ছওয়াব এবং গনীমতের অংশ পাবে। আর বায়আতে রিদওয়ানে হাযির না থাকার কারণ ছিল এই যে, মক্কা উপত্যকায় উছমান (রাযিঃ) অপেক্ষা অধিক প্রিয়ভাজন আর কেউ যদি থাকত তবে রাসূলুল্লাহ (ﷺ) উছমান (রাযিঃ)-এর স্থলে অবশ্যই তাকে মক্কায় প্রেরণ করতেন। রাসূলুল্লাহ (ﷺ) উছমানকে (আলোচনার জন্য) মক্কায় প্রেরণ করেন। আর তিনি মক্কায় চলে যাওয়ার পর বায়আতে রিদওয়ান সংঘটিত হয়। রাসূলুল্লাহ (ﷺ) স্বীয় ডান হাতটিকে বললেনঃ এটি হল উছমানের হাত এবং এটিকে তাঁর অপর হাতে স্থাপন করে বললেনঃ এই বায়আত হল উছমানের পক্ষ থেকে।

এরপর ইবন উমার (রাযিঃ) লোকটিকে বললেন, এই (উত্তর)গুলোও এখন তুমি নিয়ে যাও।
৩৭০৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا العَلَاءُ بْنُ عَبْدِ الجَبَّارِ قَالَ: حَدَّثَنَا الحَارِثُ بْنُ عُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ،عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: " كُنَّا نَقُولُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيٌّ: أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ ": «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ، يُسْتَغْرَبُ مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ ابْنِ عُمَرَ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৭০৭। আহমাদ ইবন ইবরাহীম দাওরাকী (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর জীবদ্দশায় আমরা বলতাম, আবু বকর, উমার ও উছমান ...

৩৭০৮

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا شَاذَانُ الأَسْوَدُ بْنُ عَامِرٍ، عَنْ سِنَانِ بْنِ هَارُونَ، عَنْ كُلَيْبِ بْنِ وَائِلٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِتْنَةً، فَقَالَ: «يُقْتَلُ هَذَا فِيهَا مَظْلُومًا لِعُثْمَانَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৭০৮। ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একদিন ফিতনার আলোচনা করলেন এবং উছমান ইবন আফফান (রাযিঃ)-কে লক্ষ্য করে বললেনঃ এতে ইনি মযলুম হয়ে নিহত হবেন। হাদীসটি ইবন উমার (রাযিঃ)-এর রিওয়ায়াত হিসেবে এ সূত্রে হাসান-গারীব।

৩৭০৯

حَدَّثَنَا الفَضْلُ بْنُ أَبِي طَالِبٍ البَغْدَادِيُّ، وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ زُفَرَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجَنَازَةِ رَجُلٍ لِيُصَلِّيَ عَلَيْهِ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَا رَأَيْنَاكَ تَرَكْتَ الصَّلَاةَ عَلَى أَحَدٍ قَبْلَ هَذَا؟ قَالَ: «إِنَّهُ كَانَ يَبْغَضُ عُثْمَانَ فَأَبْغَضَهُ اللَّهُ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»، وَمُحَمَّدُ بْنُ زِيَادٍ هَذَا هُوَ صَاحِبُ مَيْمُونِ بْنِ مِهْرَانَ ضَعِيفٌ فِي الحَدِيثِ جِدًّا وَمُحَمَّدُ بْنُ زِيَادٍ صَاحِبُ أَبِي هُرَيْرَةَ هُوَ بَصْرِيٌّ ثِقَةٌ وَيُكْنَى أَبَا الحَارِثِ، وَمُحَمَّدُ بْنُ زِيَادٍ الأَلْهَانِيُّ صَاحِبُ أَبِي أُمَامَةَ ثِقَةٌ يُكْنَى أَبَا سُفْيَانَ شَامِيٌّ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৭০৯। ফযল ইব্‌ন আবু তালিব বাগদাদী প্রমুখ (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর কাছে এক ব্যক্তির জানাযা আনা হল কিন্তু তিনি তার সালাতুল জানাযা পড়ালেন না। তাঁকে বলা হল, ইয়া রাসূলাল্লাহ্! এর পূর্বে আমরা তো আপনাকে কারো সালাতুল জানাযা ত্যাগ করতে দেখিনি। তিনি বললেনঃ এই লোকটি উছমানের প্রতি বিদ্বেষ পোষণ করত। তাই আল্লাহ্ তা'আলাও এই লোকটিকে ঘৃণা করেন।

৩৭১০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ: انْطَلَقْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ حَائِطًا لِلأَنْصَارِ فَقَضَى حَاجَتَهُ، فَقَالَ لِي: «يَا أَبَا مُوسَى أَمْلِكْ عَلَيَّ البَابَ فَلَا يَدْخُلَنَّ عَلَيَّ أَحَدٌ إِلَّا بِإِذْنٍ». فَجَاءَ رَجُلٌ فَضَرَبَ الْبَابَ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ فَقَالَ: أَبُو بَكْرٍ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ هَذَا أَبُو بَكْرٍ يَسْتَأْذِنُ، قَالَ: «ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالجَنَّةِ». فَدَخَلَ وَبَشَّرْتُهُ بِالجَنَّةِ، وَجَاءَ رَجُلٌ آخَرُ فَضَرَبَ البَابَ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ فَقَالَ: عُمَرُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ هَذَا عُمَرُ يَسْتَأْذِنُ، قَالَ: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالجَنَّةِ». فَفَتَحْتُ البَابَ وَدَخَلَ وَبَشَّرْتُهُ بِالجَنَّةِ، فَجَاءَ رَجُلٌ آخَرُ فَضَرَبَ البَابَ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالَ: عُثْمَانُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ هَذَا عُثْمَانُ يَسْتَأْذِنُ، قَالَ: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالجَنَّةِ عَلَى بَلْوَى تُصِيبُهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»، وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ وَفِي البَابِ عَنْ جَابِرٍ، وَابْنِ عُمَرَ

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৩৭১০। আহমদ ইবন আব্দা যাব্বী (রাহঃ)... আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি একবার নবী (ﷺ) এর সঙ্গে হেঁটে চললাম। তিনি পথে আনসারীদের এক (খেজুর) বাগানে গিয়ে প্রবেশ করলেন এবং তাঁর হাজত সেরে নিলেন। এরপর আমাকে বললেনঃ হে আবু মুসা। তুমি দরজায় পাহারা দাও।

কেউ যেন অনুমতি ভিন্ন আমার কাছে প্রবেশ করতে না পারে। তারপর একজন এসে দরজায় টোকা দিল। আমি বললাম: কে?

তিনি বললেনঃ আবু বাকর।

আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বললাম ও ইয়া রাসূলাল্লাহ! আবু বাকর অনুমতি চাচ্ছেন।

তিনি বললেনঃ তাকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদও দাও। তিনি সেখানে প্রবেশ করলেন। আমি তাঁকে জান্নাতের সুসংবাদ দিলাম।

এরপর আরেকজন এসে দরজায় টোকা দিলেন।

আমি বললামঃ কে?

তিনি বললেনঃ উমার।

আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্। ইনি হলেন উমার, অনুমতি চাচ্ছেন।

তিনি বললেনঃ তার জন্যও দরজা খুলে দাও এবং তাঁকে জান্নাতের সুসংবাদ দাও।

আমি দরজা খুলে দিলাম। তিনি প্রবেশ করলেন, আমি তাঁকে জান্নাতের সুসংবাদ দিলাম।

এরপর আরেকজন এসে দরজায় টোকা দিলেন। আমি বললাম আপনি কে?

তিনি বললেনঃ উছমান।

আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! ইনি হলেন উছমান, তিনি অনুমতি চাচ্ছেন।

তিনি বললেনঃ তার জন্যও দরজা খুলে দাও এবং তিনি একটি মহাবিপদের সম্মুখীন হবেন; তাঁকে
জান্নাতের সুসংবাদ দাও।

উছমান ইবন আফ্ফান (রাযিঃ)-এর মর্যাদা

باب في مناقب عثمان بن عفان رضي الله عنه

৩৭১১

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ قَالَ: حَدَّثَنِي أَبُو سَهْلَةَ، قَالَ: قَالَ عُثْمَانُ يَوْمَ الدَّارِ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ عَهِدَ إِلَيَّ عَهْدًا فَأَنَا صَابِرٌ عَلَيْهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ»

বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)

৩৭১১। সুফয়ান ইবন ওয়াকী (রাহঃ)... আবু সাহলা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমাকে উছমান
(রাযিঃ) গৃহে অবরুদ্ধ থাকা অবস্থায় বলেছিলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছেন। আমি এর উপরই ধৈর্য ধরে আছি।

আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৭১২

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ، عَنْ يَزِيدَ الرِّشْكِ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَيْشًا وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، فَمَضَى فِي السَّرِيَّةِ فَأَصَابَ جَارِيَةً فَأَنْكَرُوا عَلَيْهِ، وَتَعَاقَدَ أَرْبَعَةٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: إِذَا لَقِينَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرْنَاهُ بِمَا صَنَعَ عَلِيٌّ، وَكَانَ المُسْلِمُونَ إِذَا رَجَعُوا مِنَ السَّفَرِ بَدَءُوا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمُوا عَلَيْهِ، ثُمَّ انْصَرَفُوا إِلَى رِحَالِهِمْ فَلَمَّا قَدِمَتِ السَّرِيَّةُ سَلَّمُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ أَحَدُ الأَرْبَعَةِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَلَمْ تَرَ إِلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ صَنَعَ كَذَا وَكَذَا، فَأَعْرَضَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامَ الثَّانِي فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ، فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ قَامَ إِلَيْهِ الثَّالِثُ فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ، فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ قَامَ الرَّابِعُ فَقَالَ مِثْلَ مَا قَالُوا، فَأَقْبَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالغَضَبُ يُعْرَفُ فِي وَجْهِهِ، فَقَالَ: «مَا تُرِيدُونَ مِنْ عَلِيٍّ؟ مَا تُرِيدُونَ مِنْ عَلِيٍّ؟ مَا تُرِيدُونَ مِنْ عَلِيٍّ؟ إِنَّ عَلِيًّا مِنِّي وَأَنَا مِنْهُ، وَهُوَ وَلِيُّ كُلِّ مُؤْمِنٍ مِنْ بَعْدِي». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ جَعْفَرِ بْنِ سُلَيْمَانَ

বর্ণনাকারী: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

৩৭১২। কুতায়বা (রাহঃ)... ইমরান ইব্‌ন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) এক অভিযানে একটি সেনাদল প্রেরণ করেছিলেন। তিনি আলী ইবন আবু তালিব (রাযিঃ)-কে এর আমীর নিযুক্ত করেন। তিনি এই বাহিনীতে গেলেন এবং একটি দাসীকে নিজ অধিকারে নিয়ে নিলেন। সঙ্গীগণ বিষয়টিকে অপছন্দ করলেন। রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহাবীদের চারজন পরস্পর অঙ্গীকারাবদ্ধ হলেন এবং স্থির করলেন যে, যখন রাসূলুল্লাহ (ﷺ) -এর সাক্ষাত হবে, তখন আলী (রাযিঃ)-এর কীর্তি সম্পর্কে আমরা তাঁকে অবহিত করব।

মুসলিমগণ যখন কোন সফর থেকে প্রত্যাবর্তন করতেন তখন প্রথমে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে যেতেন। তাঁকে সালাম দিয়ে নিজ নিজ আবাসস্থলে ফিরে যেতেন। এ দলটিও যখন ফিরে এল তখন তাঁরা নবী (ﷺ) -এর কাছে গিয়ে তাঁকে সালাম জানান। এমন সময় ঐ চারজনের একজন উঠে দাঁড়ালেন। বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আলী ইব্‌ন আবু তালিবের প্রতি একটু লক্ষ্য দিন। ইনি তো এমন এমন কাজ করছেন।

রাসূলুল্লাহ (ﷺ) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এরপর দ্বিতীয়জন দাঁড়িয়ে প্রথমজনের মতই বক্তব্য রাখলেন। তার থেকেও নবী (ﷺ) মুখ ফিরিয়ে নিলেন। তারপর তৃতীয়জন দাঁড়িয়েও ঐ কথাই বললেন । তার থেকেও তিনি মুখ ফিরিয়ে নিলেন। এরপর চতুর্থজন দাঁড়িয়ে পূর্ববর্তীদের অনুরূপ বক্তব্য রাখলেন।

রাসূলুল্লাহ (ﷺ) তার দিকে ফিরলেন। ক্রোধ তাঁর চেহারায় পরিস্ফুট ছিল। তিনি বললেনঃ তোমরা আলীর বিষয়ে কি চাচ্ছ? আলীর বিষয়ে তোমাদের ইচ্ছাটা কি? আলীর বিষয়ে তোমরা কি করতে চাও? আলী তো আমার আর আমি তো আলীর। সে তো আমার পরবর্তী সব মু'মিনেরই বন্ধু।

পরিচ্ছেদ : আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ)-এর গুণাবলী

باب مناقب علي بن أبي طالب رضي الله عنه

৩৭১৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ أَبَا الطُّفَيْلِ يُحَدِّثُ، عَنْ أَبِي سَرِيحَةَ، أَوْ زَيْدِ بْنِ أَرْقَمَ - شَكَّ شُعْبَةُ - عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كُنْتُ مَوْلَاهُ فَعَلِيٌّ مَوْلَاهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»، وَقَدْ رَوَى شُعْبَةُ، هَذَا الحَدِيثَ، عَنْ مَيْمُونٍ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ. وَأَبُو سَرِيحَةَ هُوَ: حُذَيْفَةُ بْنُ أَسِيدٍ صَاحِبُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)

৩৭১৩। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার (রাহঃ)... আবু সারীহা অথবা যায়দ ইব্‌ন আরকাম (রাযিঃ) (এই বিষয়ে রাবী শু‘বা সন্দেহ করেছেন) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ আমি যার বন্ধু, আলীও তার বন্ধু ।

আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ)-এর গুণাবলী

باب مناقب علي بن أبي طالب رضي الله عنه

৩৭১৪
حَدَّثَنَا أَبُو الخَطَّابِ زِيَادُ بْنُ يَحْيَى البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَتَّابٍ سَهْلُ بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا المُخْتَارُ بْنُ نَافِعٍ قَالَ: حَدَّثَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحِمَ اللَّهُ أَبَا بَكْرٍ زَوَّجَنِيَ ابْنَتَهُ، وَحَمَلَنِي إِلَى دَارِ الهِجْرَةِ، وَأَعْتَقَ بِلَالًا مِنْ مَالِهِ، رَحِمَ اللَّهُ عُمَرَ، يَقُولُ الحَقَّ وَإِنْ كَانَ مُرًّا، تَرَكَهُ الحَقُّ وَمَا لَهُ صَدِيقٌ، رَحِمَ اللَّهُ عُثْمَانَ، تَسْتَحْيِيهِ المَلَائِكَةُ، رَحِمَ اللَّهُ عَلِيًّا، اللَّهُمَّ أَدِرِ الحَقَّ مَعَهُ حَيْثُ دَارَ». هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ
[والمُختارُ بنُ نافِعٍ شَيخٌ بَصرِيٌّ, كَثِيرُ الغَرائِبِ, وأَبُو حَيَّانَ التَّيمِيُّ اسمُهُ: يَحيَى بنُ سَعِيدِ بنِ حَيَّانَ التَّيمِيُّ, كُوفِيٌّ, وَهُو ثِقةٌ]

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭১৪। আবুল খাত্তাব যিয়াদ ইবন ইয়াহইয়া বসরী (রাহঃ)... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলা রহম করুন আবু বাকর-এর প্রতি। তিনি তাঁর মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন। আমাকে হিজরতের স্থলে (মদীনায়) নিয়ে এসেছেন। বিলালকে তিনি তাঁর অর্থ ব্যয়ে আযাদ করেছেন।

আল্লাহ্ তা'আলা রহম করুন উমারের প্রতি। তিক্ত হলেও তিনি সদা হকের কথাই বলেন। হক তাঁকে বন্ধুহীন করে ছেড়েছে।

আল্লাহ্ তা'আলা রহম করুন উছমানের প্রতি। ফিরিশতারা পর্যন্ত তাকে লজ্জা করেন। আল্লাহ্ তা'আলা রহম করুন আলীর প্রতি। হে আল্লাহ্! সে যে দিকে ঘুরবে, হক ও সত্যকেও তুমি সে দিকে ঘুরিয়ে দিও।
৩৭১৫

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شَرِيكٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، بِالرَّحَبَةِ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ الحُدَيْبِيَةِ خَرَجَ إِلَيْنَا نَاسٌ مِنَ المُشْرِكِينَ فِيهِمْ سُهَيْلُ بْنُ عَمْرٍو وَأُنَاسٌ مِنْ رُؤَسَاءِ المُشْرِكِينَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ خَرَجَ إِلَيْكَ نَاسٌ مِنْ أَبْنَائِنَا وَإِخْوَانِنَا وَأَرِقَّائِنَا وَلَيْسَ لَهُمْ فِقْهٌ فِي الدِّينِ، وَإِنَّمَا خَرَجُوا فِرَارًا مِنْ أَمْوَالِنَا وَضِيَاعِنَا فَارْدُدْهُمْ إِلَيْنَا. فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ فِقْهٌ فِي الدِّينِ سَنُفَقِّهُهُمْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ قُرَيْشٍ لَتَنْتَهُنَّ أَوْ لَيَبْعَثَنَّ اللَّهُ عَلَيْكُمْ مَنْ يَضْرِبُ رِقَابَكُمْ بِالسَّيْفِ عَلَى الدِّينِ، قَدْ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ عَلَى الْإِيمَانِ». قَالُوا: مَنْ هُوَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ: مَنْ هُوَ يَا رَسُولَ اللَّهِ؟ وَقَالَ عُمَرُ: مَنْ هُوَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «هُوَ خَاصِفُ النَّعْلِ»، وَكَانَ أَعْطَى عَلِيًّا نَعْلَهُ يَخْصِفُهَا، قَالَ: ثُمَّ الْتَفَتَ إِلَيْنَا عَلِيٌّ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ رِبْعِيٍّ عَنْ عَلِيٍّ.

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭১৫। সুফইয়ান ইব্‌ন ওয়াকী' (রাহঃ)... রিবঈ ইবন হিরাশ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আলী ইবন আবু তালিব (রাযিঃ) আমাকে কূফার রাহবায় (আঙ্গিনা - যেখানে বসে তিনি ফয়সালাদি দিতেন) বলেছেনঃ হুদায়বিয়ার দিন আমাদের কাছে কিছু মুশরিক এল। তাদের মাঝে সুহায়ল ইব্‌ন আমর এবং আরো কতিপয় কুরায়শ দলপতি ছিল। তারা বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনার কাছে আমাদের কিছু পুত্র-পৌত্র, ভাই-বেরাদর ও দাস-দাসী বেরিয়ে চলে এসেছে। এদের দীন সম্পর্কে কোন প্রজ্ঞা নেই। এরা কেবল আমাদের ধন-সম্পদ ও ক্ষেত-খামারের কাজ থেকে পালানোর উদ্দেশ্যে বেরিয়ে এসেছে। এদের আমাদের কাছে ফিরিয়ে দিন। এদের যখন দ্বীনের প্রজ্ঞা নেই, আমরা তাদের দ্বীনের জ্ঞান দান করব।

নবী (ﷺ) বললেনঃ হে কুরায়শ সম্প্রদায়! তোমরা (দ্বীনের বিরোধিতা করা থেকে বিরত থাকবে। নইলে আল্লাহ্ তা'আলা তোমাদের উপর এমন জনকে পাঠাবেন, যে দ্বীনের খাতিরে তরবারী দিয়ে তোমাদের গর্দানে আঘাত করবে। ঈমানের জন্য তাদের হৃদয়কে আল্লাহ্ তা'আলা নির্ভেজাল করে দিয়েছেন। তারা বললঃ ইয়া রাসূলাল্লাহ্! তিনি কে?

আবু বকর (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! তিনি কে? উমার (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! তিনি কে? নবী (ﷺ) বললেনঃ সে জন হল জুতা সেলাইকারী।

রাসূলুল্লাহ (ﷺ) আলী (রাযিঃ)-কে তাঁর জুতা সেলাই করতে দিয়েছিলেন। তিনি সে সময় তা সেলাই করছিলেন।

রিবঈ ইবন হিরাশ (রাহঃ) বলেনঃ এরপর আলী (রাযিঃ) আমাদের দিকে তাকালেন এবং বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করবে, সে যেন জাহান্নামকে তার আবাস বানায়।

পরিচ্ছেদ :

باب

৩৭১৬
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ إِسْرَائِيلَ (ح) وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيل، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، عَنْ إسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاق، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ: أَنْتَ مِنِّي وَأَنَا مِنْكَ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ.
قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৭১৬। সুফয়ান ইব্‌ন ওয়াকী (রাহঃ) ......... বারা' ইব্‌ন আযেব (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) আলী ইবন আবু তালিবকে বলেছেনঃ তুমি আমার এবং আমি তোমার জন্য। হাদীসটি অনেক দীর্ঘ।

পরিচ্ছেদ

باب

৩৭১৭
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: «إِنْ كُنَّا لَنَعْرِفُ المُنَافِقِينَ نَحْنُ مَعْشَرَ الأَنْصَارِ بِبُغْضِهِمْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ». هَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَقَدْ تَكَلَّمَ شُعْبَةُ فِي أَبِي هَارُونَ " وَقَدْ رُوِيَ هَذَا عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَبِي نَصْرٍ، عَنْ المُسَاوِرِ الحِمْيَرِيِّ، عَنْ أُمِّهِ، قَالَتْ: دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ، فَسَمِعْتُهَا تَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُحِبُّ عَلِيًّا مُنَافِقٌ وَلَا يَبْغَضُهُ مُؤْمِنٌ» وَفِي البَابِ عَنْ عَلِيٍّ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ
[وعبد الله بن عبد الرحمن, هُوَ أَبُو نَصْرٍ الْوَرَّاق, وَرَوَى عَنْهُ سُفْيَان الثَّوْرِي]

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৭১৭। কুতায়বা (রাহঃ)... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আলী ইবন আবু তালিব (রাযিঃ)-এর প্রতি বিদ্বেষ পোষণের আলামত দিয়ে আমরা আনসার সম্প্রদায় মুনাফিকদের চিনতে পারতাম।

পরিচ্ছেদ :

باب

৩৭১৮

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الفَزَارِيُّ ابْنُ بِنْتِ السُّدِّيِّ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي رَبِيعَةَ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ أَمَرَنِي بِحُبِّ أَرْبَعَةٍ، وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ». قِيلَ: يَا رَسُولَ اللَّهِ سَمِّهِمْ لَنَا، قَالَ: «عَلِيٌّ مِنْهُمْ»، يَقُولُ ذَلِكَ ثَلَاثًا «وَأَبُو ذَرٍّ، وَالمِقْدَادُ، وَسَلْمَانُ أَمَرَنِي بِحُبِّهِمْ، وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ شَرِيكٍ

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৩৭১৮। ইসমাঈল ইব্‌ন মুসা ফাযারী ইব্‌ন বিনতুস সুদ্দী (রাহঃ)... বুরায়দা তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা'আলা চার ব্যক্তিকে ভালবাসতে আমাকে নির্দেশ দিয়েছেন। তিনি আমাকে আরো জানিয়েছেন যে, তিনিও তাদের ভালবাসেন। বলা হলঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাদেরকে তাদের নাম বলে দিন।

তিনি বললেনঃ এঁদের একজন হল আলী। এই কথাই তিনি তিনবার বললেন। (আর তিনজন হল) আবু যারর, মিকদাদ ও সালমান (রাযিঃ)। বুরায়দা (রাযিঃ) বলেনঃ তাঁদের ভালবাসতে নবী (ﷺ) আমাদের নির্দেশ দিয়েছেন এবং আমাদের জানিয়েছেন যে, তিনিও তাদের ভালবাসেন।
৩৭১৯

- حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حُبْشِيِّ بْنِ جُنَادَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلِيٌّ مِنِّي وَأَنَا مِنْ عَلِيٍّ، وَلَا يُؤَدِّي عَنِّي إِلَّا أَنَا أَوْ عَلِيٌّ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ»

৩৭১৯। ইসমাঈল ইবনে মুসা (রাহঃ)... হাবাশী ইবনে জুনাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আলী আমার আর আমি আলীর। আমার পক্ষ থেকে আমি আর আলী ছাড়া আর কেউ আমার দায়িত্ব পালন করতে পারে না।

৩৭২০

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى القَطَّانُ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ قَادِمٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ صَالِحِ بْنِ حَيٍّ، عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ، عَنْ جُمَيْعِ بْنِ عُمَيْرٍ التَّيْمِيِّ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَصْحَابِهِ فَجَاءَ عَلِيٌّ تَدْمَعُ عَيْنَاهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ آخَيْتَ بَيْنَ أَصْحَابِكَ وَلَمْ تُؤَاخِ بَيْنِي وَبَيْنَ أَحَدٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ أَخِي فِي الدُّنْيَا وَالآخِرَةِ»: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ " وَفِي البَابِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أَوْفَى

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৭২০। ইউসুফ ইবনে মুসা কাত্তান বাগদাদী (রাহঃ)... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাহাবীদের পরস্পরে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। আলী তাঁর কাছে এলেন; চোখ বেয়ে তাঁর অশ্রু ঝরছিল। বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি সাহাবীদের পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছেন। কিন্তু আমার সঙ্গে কারো ভ্রাতৃত্ব সম্পর্ক করিয়ে দিলেন না।

তখন রাসূলুল্লাহ (ﷺ) সালাম তাঁকে বললেনঃ দুনিয়া ও আখিরাতে তুমি আমারই ভাই।

পরিচ্ছেদ

باب

৩৭২১
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ عِيسَى بْنِ عُمَرَ، عَنْ السُّدِّيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَيْرٌ فَقَالَ: «اللَّهُمَّ ائْتِنِي بِأَحَبِّ خَلْقِكَ إِلَيْكَ يَأْكُلُ مَعِي هَذَا الطَّيْرَ» فَجَاءَ عَلِيٌّ فَأَكَلَ مَعَهُ. هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ السُّدِّيِّ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ. وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ، وَعِيسَى بْنُ عُمَرَ هُوَ كُوفِيٌّ، وَالسُّدِّيُّ اسْمُهُ: إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَدْ أَدْرَكَ أَنَسَ بْنَ مَالِكٍ وَرَأَى الحُسَيْنَ بْنَ عَلِيٍّ
[وَثَّقَهُ شُعْبَة وَسُفْيَانُ الثَّوْرِيُّ, وَزَائِدَةُ, وَوَثَّقَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ]

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৭২১। সুফয়ান ইব্‌ন ওয়ার্কী' (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) -এর কাছে (রান্না করা) পাখি ছিল। তিনি তখন বললেনঃ হে আল্লাহ্! তোমার সবচেয়ে প্রিয় বান্দাকে আমার কাছে পাঠিয়ে দাও সে যেন আমার সঙ্গে এ পাখিটি খেতে পারে। এমন সময় আলী (রাযিঃ) এসে উপস্থিত হলেন এবং তাঁর সঙ্গে আহারে শরীক হলেন।

৩৭২২

حَدَّثَنَا خَلَّادُ بْنُ أَسْلَمَ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: أَخْبَرَنَا عَوْفٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ هِنْدٍ الحُبَلِيِّ، قَالَ: قَالَ عَلِيٌّ: «كُنْتُ إِذَا سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَانِي، وَإِذَا سَكَتُّ ابْتَدَأَنِي»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭২২। খাললাদ ইব্‌ন আসলাম বাগদাদী (রাহঃ)... আব্দুল্লাহ ইব্‌ন আমর ইবন হিন্দ হুবালী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আলী (রাযিঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে যখন কিছু চাইতাম, তখন তিনি তা আমাকে দিতেন। আর যখন চাওয়া থেকে বিরত থাকতাম, তখন তিনি আমাকে দিয়ে শুরু করতেন।

৩৭২৩

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ الرُّومِيِّ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، عَنْ الصُّنَابِحِيِّ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا دَارُ الحِكْمَةِ وَعَلِيٌّ بَابُهَا». هَذَا حَدِيثٌ غَرِيبٌ مُنْكَرٌ وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ عَنْ شَرِيكٍ، وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنِ الصُّنَابِحِيِّ وَلَا نَعْرِفُ هَذَا الحَدِيثَ عَنْ أَحَدٍ مِنَ الثِّقَاتِ غَيْرِ شَرِيكٍ. وَفِي البَابِ عَنْ ابْنِ عَبَّاسٍ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭২৩। ইসমাঈল ইব্‌ন মুসা (রাহঃ)...আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি হলাম প্রজ্ঞার ঘর আর আলী হল এর দ্বার।

৩৭২৪

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ بُكَيْرِ بْنِ مِسْمَارٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَمَّرَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ سَعْدًا، فَقَالَ: مَا يَمْنَعُكَ أَنْ تَسُبَّ أَبَا تُرَابٍ، قَالَ: أَمَّا مَا ذَكَرْتَ ثَلَاثًا قَالَهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَنْ أَسُبَّهُ، لَأَنْ تَكُونَ لِي وَاحِدَةٌ مِنْهُنَّ أَحَبُّ إِلَيَّ مِنْ حُمْرِ النَّعَمِ. سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِعَلِيٍّ وَخَلَفَهُ فِي بَعْضِ مَغَازِيهِ، فَقَالَ لَهُ عَلِيٌّ: يَا رَسُولَ اللَّهِ تَخْلُفُنِي مَعَ النِّسَاءِ وَالصِّبْيَانِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى إِلَّا أَنَّهُ لَا نُبُوَّةَ بَعْدِي»، وَسَمِعْتُهُ يَقُولُ يَوْمَ خَيْبَرَ: «لَأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلًا يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ». قَالَ: فَتَطَاوَلْنَا لَهَا، فَقَالَ: «ادْعُوا لِي عَلِيًّا، فَأَتَاهُ وَبِهِ رَمَدٌ، فَبَصَقَ فِي عَيْنِهِ»، فَدَفَعَ الرَّايَةَ إِلَيْهِ، فَفَتَحَ اللَّهُ عَلَيْهِ، وَأُنْزِلَتْ هَذِهِ الآيَةَ {فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ} [آل عمران: 61] الآيَةَ، دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا وَفَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَقَالَ: «اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلِي»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)

৩৭২৪। কুতায়বা (রাহঃ)... আম্মার ইবন সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলে মু'আবিয়া ইবন আবু সুফয়ান (রাযিঃ) সা'দ (রাযিঃ)-কে আমীর বানালেন, আর বললেনঃ আবু তুরাব (রাযিঃ)-কে মন্দ বলতে আপনাকে কিসে বিরত রেখেছে? সা'দ (রাযিঃ) বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) (আলী সম্পর্কে) যে তিনটি জিনিস বলেছেন, সেগুলো আমি করার কারণে আমি তাঁকে মন্দ বলতে পারি না। এর একটি জিনিসও যদি আমার মধ্যে হত, তবে লাল উটের চাইতেও তা আমার কাছে অধিক প্রিয় হত।

কোন এক যুদ্ধে (তাবুক) রাসূলুল্লাহ (ﷺ) আলী (রাযিঃ)-কে স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন। নবী (ﷺ)কে বলেছিলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে মহিলা ও শিশুদের মাঝে ছেড়ে যাচ্ছেন? তখন রাসূলুল্লাহ (ﷺ) আলী (রাযিঃ)-কে বললেনঃ তুমি কি সন্তুষ্ট নও যে মুসার কাছে হাতনের যে মা ছিল, আমার কাছে তোমার সেই মর্যাদা। তবে (জেনে রাখবে) আমার পরে কোন নবী (ﷺ) নেই। সা'দ (রাযিঃ) বলেনঃ আমি নবী (ﷺ) কে খায়বার যুদ্ধের দিন বলতে শুনেছি। আজ আমি এমন এক হাতে পতাকা তুলে দিব, যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসে এবং আল্লাহ ও তাঁর রাসূলও ভালবাসেন।

সা'দ (রাযিঃ) বলেন : আমরা সবাই এর জন্য আগ্রহী হয়ে মাথা উঁচু করে তাকাতে লাগলাম।

নবী (ﷺ) বললেনঃ আলীকে আমার কাছে ডেকে আন তিনি আসলেন। কিন্তু তাঁর চোখে ছিল অসুখ। নবী (ﷺ) তাঁর দুই চোখে ঘুঘু দিয়ে দিলেন এক কাছে পতাকা দিলেন। শেষে তাঁর মাধ্যমেই আল্লাহ্ তা'আলা বিজয় দান করেন।

এস, আমরা জাতি আমাদের পুত্রদের ও তোমাদের পুত্রদের, আমাদের নারীদের ও তোমাদের নারীদের ......... (সুরা আল ইমরান ৩: ৬১) যখন এ আয়াত নাযিল হল, তখন রাসূলুল্লাহ (ﷺ) আলী, ফাতিমা এবং হাসান হুসায়ন (রাযিঃ)-কে ডেকে আনলেন এবং বললেনঃ হে আল্লাহ! এরা আমার পরিবার।

পরিচ্ছেদ :

باب

৩৭২৫

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ قَالَ: حَدَّثَنَا الأَحْوَصُ بْنُ جَوَّابٍ أَبُو الجَوَّابِ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ البَرَاءِ، قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَيْشَيْنِ وَأَمَّرَ عَلَى أَحَدِهِمَا عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَعَلَى الآخَرِ خَالِدَ بْنَ الوَلِيدِ وَقَالَ: «إِذَا كَانَ القِتَالُ فَعَلِيٌّ» قَالَ: فَافْتَتَحَ عَلِيٌّ حِصْنًا فَأَخَذَ مِنْهُ جَارِيَةً، فَكَتَبَ مَعِي خَالِدٌ كِتَابًا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشِي بِهِ. قَالَ: فَقَدِمْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَأَ الكِتَابَ، فَتَغَيَّرَ لَوْنُهُ، ثُمَّ قَالَ: «مَا تَرَى فِي رَجُلٍ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ»؟ قَالَ: قُلْتُ: أَعُوذُ بِاللَّهِ مِنْ غَضَبِ اللَّهِ وَمِنْ غَضَبِ رَسُولِهِ، وَإِنَّمَا أَنَا رَسُولٌ، فَسَكَتَ: " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৭২৫। আব্দুল্লাহ ইবন আবি হিয়াদ (রাহঃ). বারা' (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন নবী (ﷺ) একবার দুটি সেনাদল প্রেরণ করেন। এদের একটির আমীর বানালেন আলী ইবন আবু তালিব (রাযিঃ)-কে আর আরেকটির আমীর বানালেন খালিদ ইবন ওয়ালিদ (রাযিঃ)-কে। তিনি আরো বললেন সশস্ত্র লড়াই হলে তখন আমীর থাকবে আলী। বারা' (রাযিঃ) বলেনঃ আলী (রাযিঃ) একটি কেল্লা জয় করলেন। সেই যুদ্ধ থেকে তিনি একটি দাসী নিয়ে নিলেন। তখন এ বিষয় উল্লেখ করে খালিদ (রাযিঃ) আমার সাথে নবীজী (ﷺ)কে একটা চিঠি লিখে দিলেন।

পরে আমি নবী (ﷺ)-এর কাছে গেলাম। তিনি চিঠিটি পড়লেন। তাঁর চেহারার রং পরিবর্তিত হয়ে গেল। পরে বললেনঃ এমন এক ব্যক্তি সম্পর্কে তোমরা কি ধারণা পোষণ কর, যিনি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসেন
এবং যাঁকে আল্লাহ ও তাঁর রাসূলও ভালবাসেন।

আমি বললামঃ আল্লাহর গযব ও তাঁর রাসূলের ক্রোধ থেকে আমি আল্লাহর পানাহ চাই। আমি তো একজন দূত মাত্র।

তখন তিনি নীরব হলেন।

পরিচ্ছেদ

باب

৩৭২৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ المُنْذِرِ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ الأَجْلَحِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا يَوْمَ الطَّائِفِ فَانْتَجَاهُ، فَقَالَ النَّاسُ: لَقَدْ طَالَ نَجْوَاهُ مَعَ ابْنِ عَمِّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا انْتَجَيْتُهُ وَلَكِنَّ اللَّهَ انْتَجَاهُ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ الأَجْلَحِ. وَقَدْ رَوَاهُ غَيْرُ ابْنِ فُضَيْلٍ، أَيْضًا عَنِ الأَجْلَحِ، وَمَعْنَى قَوْلِهِ: «وَلَكِنَّ اللَّهَ انْتَجَاهُ». يَقُولُ: إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَنْتَجِيَ مَعَهُ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৭২৬। আলী ইবনুল মুনযির কূফী (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ তাইফ যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ) আলী (রাযিঃ)-কে ডাকলেন এবং তাঁর সঙ্গে গোপনে অনেক কথা আলোচনা করলেন। লোকেরা বলাবলি করতে লাগল যে, নবীজী (ﷺ) তাঁর চাচাত ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ গোপনে কথাবার্তা বলেছেন।

রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি তার সঙ্গে গোপনে কথাবার্তা বলিনি, বস্তুতঃ আল্লাহ্ তা'আলাই তার সঙ্গে গোপনে কথা বলেছেন।
৩৭২৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ المُنْذِرِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي حَفْصَةَ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «يَا عَلِيُّ لَا يَحِلُّ لِأَحَدٍ يُجْنِبُ فِي هَذَا الْمَسْجِدِ غَيْرِي وَغَيْرِكَ» قَالَ عَلِيُّ بْنُ المُنْذِرِ: قُلْتُ لِضِرَارِ بْنِ صُرَدٍ: مَا مَعْنَى هَذَا الحَدِيثِ؟ قَالَ: لَا يَحِلُّ لِأَحَدٍ يَسْتَطْرِقُهُ جُنُبًا غَيْرِي وَغَيْرِكَ: " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ. وَقَدْ سَمِعَ مِنِّي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ هَذَا الحَدِيثَ وَاسْتَغْرَبَهُ

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৭২৭। আলী ইবনুল মুনযির (রাহঃ)... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আলী (রাযিঃ)-কে বলেছিলেনঃ হে আলী! এই মসজিদে জুনূবী (গোসল ফরয হওয়া) অবস্থায় আমি আর তুমি ছাড়া আর কারো জন্য বৈধ নয়।


আলী ইবনুল মুনযির (রাহঃ) বলেন, আমি যিরার ইব্‌ন সুরাদ (রাহঃ)-কে বললামঃ এই হাদীসটির মর্ম কি? তিনি বললেনঃ এর মর্ম হল, আমি এবং তুমি ছাড়া আর কারো জন্য জুনুবী অবস্থায় মসজিদ অতিক্রম করে যাওয়া বৈধ নয়।
৩৭২৮

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَابِسٍ، عَنْ مُسْلِمٍ المُلَائِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «بُعِثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْإِثْنَيْنِ، وَصَلَّى وَعَلِيٌّ يَوْمَ الثُّلَاثَاءِ». وَفِي البَابِ عَنْ عَلِيٍّ. وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مُسْلِمٍ الأَعْوَرِ. وَمُسْلِمٌ الأَعْوَرُ لَيْسَ عِنْدَهُمْ بِذَلِكَ القَوِيِّ. وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ مُسْلِمٍ، عَنْ حَبَّةَ، عَنْ عَلِيٍّ، نَحْوَ هَذَا

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৭২৮। ইসমাঈল ইব্‌ন মুসা (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) নবুওয়াতপ্রাপ্ত হন সোমবার। আর আলী সালাত আদায় করেন মঙ্গলবারে।

৩৭২৯
حَدَّثَنَا خَلَّادُ بْنُ أَسْلَمَ البَغْدَادِيُّ حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ: أَخْبَرَنَا عَوْفٌ الأعرابي، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ هِنْدٍ الحُبَلِيِّ، قَالَ: قَالَ عَلِيٌّ: «كُنْتُ إِذَا سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَانِي، وَإِذَا سَكَتُّ ابْتَدَأَنِي»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ
وفي الباب عن جابر وزيد بن أسلم وأبي هريرة وأم سلمة

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭২৯। খাল্লাদ ইব্‌ন আসলাম আবু বাকর বাগদাদী (রাহঃ)... আব্দুল্লাহ ইবন আমর ইব্‌ন হিন্দ হুবালী (রাহঃ) বলেনঃ আলী (রাযিঃ) বলেছেনঃ আমি যখন রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে কিছু চাইতাম, তখন তিনি তা দিতেন। আর যখন চুপ থাকতাম, আমাকে দিয়ে শুরু করতেন।

৩৭৩০

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعَلِيٍّ: «أَنْتَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى إِلَّا أَنَّهُ لَا نَبِيَّ بَعْدِي»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَفِي البَابِ عَنْ سَعْدٍ، وَزَيْدِ بْنِ أَرْقَمَ، وَأَبِي هُرَيْرَةَ، وَأُمِّ سَلَمَةَ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৭৩০। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) আলী (রাযিঃ)-কে বলেছিলেনঃ আমার ক্ষেত্রে তোমার স্থান হল মুসার ক্ষেত্রে হারূনের মত। তবে আমার পরে কেউ নবী (ﷺ) নেই।

৩৭৩১

حَدَّثَنَا القَاسِمُ بْنُ دِينَارٍ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ عَبْدِ السَّلَامِ بْنِ حَرْبٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعَلِيٍّ: «أَنْتَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى إِلَّا أَنَّهُ لَا نَبِيَّ بَعْدِي»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» وَيُسْتَغْرَبُ هَذَا الحَدِيثُ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ

বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

৩৭৩১। কাসিম ইব্‌ন দীনার আল-কূফী (রাহঃ)... সা'দ ইব্‌ন আবু ওয়াককাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) আলী (রাযিঃ)-কে বলেছিলেন : মুসার সঙ্গে হারুন-এর যে সম্পর্ক তোমার সঙ্গে আমারও সেইরূপ সম্পর্ক।

৩৭৩২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُخْتَارِ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بَلْجٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَرَ بِسَدِّ الأَبْوَابِ إِلَّا بَابَ عَلِيٍّ»: " هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ عَنْ شُعْبَةَ بِهَذَا الإِسْنَادِ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৭৩২। মুহাম্মাদ ইবন হুমায়দ আর-রাযী (রাহঃ)... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) আলীর দরওয়াজা ব্যতীত আর সব (মসজিদে প্রবেশের বিশেষ) দরওয়াজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।

৩৭৩৩

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ قَالَ: أَخْبَرَنِي أَخِي مُوسَى بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِ عَلِيِّ بْنِ الحُسَيْنِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِ حَسَنٍ وَحُسَيْنٍ فَقَالَ: «مَنْ أَحَبَّنِي وَأَحَبَّ هَذَيْنِ وَأَبَاهُمَا وَأُمَّهُمَا كَانَ مَعِي فِي دَرَجَتِي يَوْمَ القِيَامَةِ». «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭৩৩। নসর ইবনে আলী আল-জাহযামী (রাহঃ)... আলী ইবনে আবী তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, একবার নবী (ﷺ) হাসান ও হুসায়নের হাত ধরে বললেনঃ যে ব্যক্তি আমাকে ভালবাসবে, এদের দুইজন এবং এদের মাতাপিতাকে ভালবাসবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সঙ্গে আমার স্তরে অবস্থান করবে।

পরিচ্ছেদ :

باب

৩৭৩৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُخْتَارِ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بَلْجٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «أَوَّلُ مَنْ صَلَّى عَلِيٌّ». " هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ، لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ شُعْبَةَ، عَنْ أَبِي بَلْجٍ إِلَّا مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ حُمَيْدٍ، وَأَبُو بَلْجٍ اسْمُهُ: يَحْيَى بْنُ أَبِي سُلَيْمٍ، وَقَدْ اخْتَلَفَ أَهْلُ العِلْمِ فِي هَذَا، فَقَالَ بَعْضُهُمْ: أَوَّلُ مَنْ أَسْلَمَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ وقَالَ بَعْضُهُمْ: أَوَّلُ مَنْ أَسْلَمَ عَلِيٌّ، وقَالَ بَعْضُ أَهْلِ العِلْمِ: أَوَّلُ مَنْ أَسْلَمَ مِنَ الرِّجَالِ أَبُو بَكْرٍ، وَأَسْلَمَ عَلِيٌّ وَهُوَ غُلَامٌ ابْنُ ثَمَانِ سِنِينَ، وَأَوَّلُ مَنْ أَسْلَمَ مِنَ النِّسَاءِ خَدِيجَةُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৭৩৪। মুহাম্মাদ ইবনে হুমায়দ (রাহঃ)...ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আলী (রাযিঃ)-ই সর্বপ্রথম সালাত আদায় করেন (অর্থাৎ ইসলাম গ্রহণ করেন)।

পরিচ্ছেদ

باب

৩৭৩৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي حَمْزَةَ، رَجُلٍ مِنَ الأَنْصَارِ قَالَ: سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ، يَقُولُ: «أَوَّلُ مَنْ أَسْلَمَ عَلِيٌّ». قَالَ: عَمْرُو بْنُ مُرَّةَ، - فَذَكَرْتُ ذَلِكَ - لِإِبْرَاهِيمَ النَّخَعِيِّ، فَأَنْكَرَهُ وَقَالَ: أَوَّلُ مَنْ أَسْلَمَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ: " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو حَمْزَةَ اسْمُهُ: طَلْحَةُ بْنُ يَزِيدَ

বর্ণনাকারী: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)

৩৭৩৫। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার এবং মুহাম্মাদ ইব্‌ন মুছান্না (রাযিঃ) ......... যায়দ ইবন আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আলী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন।

আমর ইবন মুররা (রাহঃ) বলেনঃ ইবরাহীম নাখঈ (রাহঃ)-এর কাছে আমি উক্ত রিওয়ায়াতটি উল্লেখ করলে তিনি প্রত্যাখ্যান করেন এবং বলেনঃ সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বাকর সিদ্দীক (রাযিঃ)।

পরিচ্ছেদ :

باب

৩৭৩৬

حَدَّثَنَا عِيسَى بْنُ عُثْمَانَ ابْنِ أَخِي يَحْيَى بْنِ عِيسَى الرَّمْلِيِّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ عِيسَى الرَّمْلِيُّ، عَنْ الأَعْمَشِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: «لَقَدْ عَهِدَ إِلَيَّ النَّبِيُّ الأُمِّيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ لَا يُحِبُّكَ إِلَّا مُؤْمِنٌ، وَلَا يَبْغَضُكَ إِلَّا مُنَافِقٌ» قَالَ عَدِيُّ بْنُ ثَابِتٍ: أَنَا مِنَ القَرْنِ الَّذِي دَعَا لَهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭৩৬। ঈসা ইব্‌ন উছমান (রাহঃ)... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উম্মী নবী (ﷺ) আমাকে বিশেষভাবে বলে গেছেন যে, তোমাকে মু'মিনই কেবল ভালবাসবে আর মুনাফিক তোমার প্রতি বিদ্বেষ পোষণ করবে।

আদী ইবন ছাবিত (রাহঃ) বলেনঃ আমি এমন এক যুগের (অর্থাৎ আলীর প্রতি ভালবাসা পোষণকারী) মানুষ, যাদের জন্য নবী (ﷺ) দুআ করে গিয়েছেন।
৩৭৩৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ أَبِي الجَرَّاحِ قَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ صُبْحٍ، قَالَ: حَدَّثَتْنِي أُمُّ شَرَاحِيلَ، قَالَتْ: حَدَّثَتْنِي أُمُّ عَطِيَّةَ، قَالَتْ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَيْشًا فِيهِمْ عَلِيٌّ، قَالَتْ: فَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَافِعٌ يَدَيْهِ يَقُولُ: «اللَّهُمَّ لَا تُمِتْنِي حَتَّى تُرِيَنِي عَلِيًّا»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، إِنَّمَا نَعْرِفُهُ مِنْ هَذَا الوَجْهِ

বর্ণনাকারী: উম্মে আতিয়্যা (রাঃ)

৩৭৩৭। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার এবং ইয়াকুব ইবন ইবরাহীম প্রমুখ (রাহঃ)... উম্ম আতিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) (কোন এক অভিযানে) এক সেনাদল প্রেরণ করেন। এদের মাঝে আলী (রাযিঃ)-ও ছিলেন।

উম্ম আতিয়্যা (রাযিঃ) বলেনঃ তখন রাসূলুল্লাহ (ﷺ) -কে আমি দুই হাত তুলে দু'আ করতে শুনেছি যে, হে আল্লাহ্! আলীকে পুনর্বার না দেখিয়ে আমার মৃত্যু দিও না।

পরিচ্ছেদ : তালহা ইবন উবায়দুল্লাহ রাযিআল্লাহু আনহুর মর্যাদা ও গুণাবলী

بَابُ مَنَاقِبِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৭৩৮

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ الزُّبَيْرِ، قَالَ: كَانَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:644] عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ دِرْعَانِ فَنَهَضَ إِلَى صَخْرَةٍ، فَلَمْ يَسْتَطِعْ فَأَقْعَدَ تَحْتَهُ طَلْحَةَ، فَصَعِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى اسْتَوَى عَلَى الصَّخْرَةِ، فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَوْجَبَ طَلْحَةُ»: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ

বর্ণনাকারী: হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)

৩৭৩৮। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ......... যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উহুদের দিন রাসূলুল্লাহ (ﷺ) -এর গায়ে দুটো বর্ম ছিল। তিনি একটি প্রস্তরখণ্ডের উপর উঠতে গেলেন। কিন্তু সম্ভব হল না। তখন তালহাকে তাঁর নীচে বসিয়ে নবী (ﷺ) এর উপরে উঠে গেলেন এবং পাথরটির উপর অধিষ্ঠিত হলেন। যুবায়র (রাযিঃ) বলেনঃ আমি নবীজীকে বলতে শুনেছি, তালহা (জান্নাত) অবধারিত করে নিল।

৩৭৩৯

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا صَالِحُ بْنُ مُوسَى، عَنِ الصَّلْتِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ: قَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى شَهِيدٍ يَمْشِي عَلَى وَجْهِ الأَرْضِ فَلْيَنْظُرْ إِلَى طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ». هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ الصَّلْتِ، وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ العِلْمِ فِي الصَّلْتِ بْنِ دِينَارٍ وَضَعَّفَهُ، وَتَكَلَّمُوا فِي صَالِحِ بْنِ مُوسَى

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৭৩৯। কুতায়বা (রাহঃ)... জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি: যমীনের উপর বিচরণরত একজন শহীদকে দেখতে যার আনন্দ হয়, সে যেন তালহা ইবন উবায়দুল্লাহকে দেখে।

৩৭৪০

حَدَّثَنَا عَبْدُ القُدُّوسِ بْنُ مُحَمَّدٍ العَطَّارُ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، عَنْ إِسْحَاقَ بْنِ يَحْيَى بْنِ طَلْحَةَ، عَنْ عَمِّهِ مُوسَى بْنِ طَلْحَةَ، قَالَ: دَخَلْتُ عَلَى مُعَاوِيَةَ، فَقَالَ: أَلَا أُبَشِّرُكَ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «طَلْحَةُ مِمَّنْ قَضَى نَحْبَهُ». هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ مُعَاوِيَةَ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ

বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)

৩৭৪০। আব্দুল কুদ্দুস ইবন মুহাম্মাদ আত্তার বসরী (রাহঃ) ......... মুসা ইবন তালহা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি একদিন মু'আবিয়া (রাযিঃ)-এর কাছে গেলাম। তিনি বললেনঃ তোমাকে একটা সুসংবাদ দিব কি? রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, যারা উদ্দেশ্য পূরণ করেছে, তালহা তাদের একজন।

তালহা ইবন উবায়দুল্লাহ রাযিআল্লাহু আনহুর মর্যাদা ও গুণাবলী

باب مناقب طلحة بن عبيد الله رضي الله عنه

৩৭৪১

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ بْنُ مَنْصُورٍ العَنَزِيُّ، عَنْ عُقْبَةَ بْنِ عَلْقَمَةَ اليَشْكُرِيِّ، قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، قَالَ: سَمِعَتْ أُذُنِي مِنْ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «طَلْحَةُ وَالزُّبَيْرُ جَارَايَ فِي الجَنَّةِ». هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭৪১। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ)... আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমার এই কান রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছে, তালহা ও যুবায়র হল আমার জান্নাতের দুই প্রতিবেশী।

৩৭৪২

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ العَلَاءِ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ قَالَ: حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، عَنْ مُوسَى، وَعِيسَى ابْنَيْ طَلْحَةَ، عَنْ أَبِيهِمَا طَلْحَةَ، أَنَّ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: لِأَعْرَابِيٍّ جَاهِلٍ: سَلْهُ عَمَّنْ قَضَى نَحْبَهُ مَنْ هُوَ؟ وَكَانُوا لَا يَجْتَرِئُونَ عَلَى مَسْأَلَتِهِ يُوَقِّرُونَهُ وَيَهَابُونَهُ، فَسَأَلَهُ الْأَعْرَابِيُّ، فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ سَأَلَهُ فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ سَأَلَهُ فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ إِنِّي اطَّلَعْتُ مِنْ بَابِ المَسْجِدِ وَعَلَيَّ ثِيَابٌ خُضْرٌ، فَلَمَّا رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَمَّنْ قَضَى نَحْبَهُ»؟ قَالَ الأَعْرَابِيُّ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «هَذَا مِمَّنْ قَضَى نَحْبَهُ»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي كُرَيْبٍ، عَنْ يُونُسَ بْنِ بُكَيْرٍ وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ مِنْ كِبَارِ أَهْلِ الحَدِيثِ عَنْ أَبِي كُرَيْبٍ، بِهَذَا الْحَدِيثِ. وسَمِعْت مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ، يُحَدِّثُ بِهَذَا عَنْ أَبِي كُرَيْبٍ، وَوَضَعَهُ فِي كِتَابِ الفَوَائِدِ

বর্ণনাকারী: তালহা ইবনে উবায়দুল্লাহ (রাঃ)

৩৭৪২। মুহাম্মাদ ইব্‌ন আ'লা (রাহঃ)... তালহা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহাবীগণ এক অজ্ঞ বেদুঈনকে বললেনঃ কেউ কেউ তার উদ্দেশ্য পূরণ করেছে (আহযাব ৩৩ : ২৩) তিনি কে এবং কারা? এ সম্পর্কে নবী (ﷺ) -কে তুমি জিজ্ঞাসা কর। কারণ, সাহাবীরা নবী (ﷺ) -কে প্রশ্ন করতে সাহস পেতেন না। তাঁরা তাঁকে সম্মান করতেন ও ভয় করতেন।

নবী (ﷺ)-এর কাছে উক্ত বেদুঈন এ বিষয়ে প্রশ্ন করল। কিন্তু নবী (ﷺ) মুখ ফিরিয়ে নিলেন। এরপর সে আবার তাঁকে প্রশ্ন করল। কিন্তু নবী (ﷺ) মুখ ফিরিয়ে নিলেন। এরপর সে আবার নবী (ﷺ) কে সে বিষয়ে প্রশ্ন করল কিন্তু তিনি মুখে ফিরিয়ে নিলেন। এর মধ্যে আমি মসজিদের দরওয়াজা দিয়ে এলাম। আমার গায়ে তখন ছিল সবুজ রংের পোশাক। নবী (ﷺ) যখন আমাকে দেখলেন তখন বললেনঃ এ সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়?

বেদুঈন বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি হাযির। নবী (ﷺ) বললেনঃ যারা উদ্দেশ্য পূরণ করেছে তাদের মধ্যে ইনিও একজন।

পরিচ্ছেদ : যুবায়র ইবন আওয়াম (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ الزُّبَيْرِ بْنِ العَوَّامِ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৭৪৩

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ الزُّبَيْرِ، قَالَ: جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَوَيْهِ يَوْمَ قُرَيْظَةَ فَقَالَ: «بِأَبِي وَأُمِّي»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)

৩৭৪৩। হান্নাদ (রাহঃ)... যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কুরায়যা যুদ্ধের দিন 'আমার পিতামাতা উভয়ই তোমার জন্য কুরবান হোক', কথাটি বলেছেন।

পরিচ্ছেদ

بَابٌ

৩৭৪৪
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا وَإِنَّ حَوَارِيِّي الزُّبَيْرُ بْنُ العَوَّامِ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَيُقَالُ الْحَوَارِيُّ هُوَ النَّاصِرُ
[سَمِعتُ ابنَ أَبِي عُمَرَ يَقُولُ: قَالَ سُفيَانُ بن عُيَينَةَ: الحَوَارِيُّ هُوَ النَّاصِرُ]

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭৪৪। আহমাদ ইবনে মানী (রাহঃ)... আলী ইবনে আবী তালিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক নবীরই হাওয়ারী (বিশেষ সাহায্যকারী) থাকেন। আমার হাওয়ারী হলেন যুবায়র ইবন 'আওওয়াম।

৩৭৪৫

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الحَفَرِيُّ، وَأَبُو نُعَيْمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا [ص:647] وَإِنَّ حَوَارِيِّي الزُّبَيْرُ بْنُ العَوَّامِ» وَزَادَ أَبُو نُعَيْمٍ فِيهِ: يَوْمَ الأَحْزَابِ. قَالَ: «مَنْ يَأْتِينَا بِخَبَرِ القَوْمِ» قَالَ الزُّبَيْرُ أَنَا، قَالَهَا ثَلَاثًا. قَالَ الزُّبَيْرُ أَنَا: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৭৪৫। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, প্রত্যেক নবীরই হাওয়ারী থাকেন, আমার হাওয়ারী হলেন যুবায়র।

আবু নু'আয়ম (রাহঃ) তাঁর বর্ণনায় আরো বলেছেনঃ আহযাব যুদ্ধের দিন নবী (ﷺ) বলেছিলেনঃ শত্রু বাহিনীর খবর আমাদের কাছে কে নিয়ে আসতে পারবে? যুবায়র (রাযিঃ) বললেনঃ আমি।

নবী (ﷺ) তিনবার এ কথা বললেন আর তিনবারই যুবায়র বললেন, আমি।
৩৭৪৬

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ صَخْرِ بْنِ جُوَيْرِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: أَوْصَى الزُّبَيْرُ، إِلَى ابْنِهِ عَبْدِ اللَّهِ صَبِيحَةَ الجَمَلِ، فَقَالَ: «مَا مِنِّي عُضْوٌ إِلَّا وَقَدْ جُرِحَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَهَى ذَلِكَ إِلَى فَرْجِهِ». «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ حَمَّادِ بْنِ زَيْدٍ»

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাঃ)

৩৭৪৬। কুতায়বা (রাহঃ) ......... হিশাম ইবনে উরওয়া (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জঙ্গে জামাল (উষ্ট্রীর যুদ্ধ) দিন ভোরে যুবায়র (রাযিঃ) তাঁর পুত্র আব্দুল্লাহ (রাযিঃ)-কে উপদেশ দিলেন এবং বললেনঃ আমার এমন কোন অঙ্গ নেই যা রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে যুদ্ধে শরীক থেকে আঘাতপ্রাপ্ত হয়নি।

আব্দুল্লাহ ইবন যুবায়র (রাযিঃ) বলেনঃ এমন কি তাঁর লজ্জাস্থানও আঘাত থেকে রেহাই পায়নি।

পরিচ্ছেদ : আব্দুর রহমান ইবন 'আওফ (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفِ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৭৪৭

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبُو بَكْرٍ فِي الجَنَّةِ، وَعُمَرُ فِي الجَنَّةِ، وَعُثْمَانُ فِي الجَنَّةِ، وَعَلِيٌّ فِي الجَنَّةِ، وَطَلْحَةُ فِي الجَنَّةِ وَالزُّبَيْرُ فِي الجَنَّةِ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فِي الجَنَّةِ، وَسَعْدٌ فِي الجَنَّةِ، وَسَعِيدٌ فِي الجَنَّةِ، وَأَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ فِي الجَنَّةِ» أَخْبَرَنَا أَبُو مُصْعَبٍ قِرَاءَةً، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ، وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ. وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ هَذَا، «وَهَذَا أَصَحُّ مِنَ الحَدِيثِ الأَوَّلِ»

বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ)

৩৭৪৭। কুতায়বা (রাহঃ)... আব্দুর রহমান ইব্‌ন 'আওফ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আবু বকর জান্নাতী, উমার জান্নাতী, উছমান জান্নাতী, আলী জান্নাতী, তালহা জান্নাতী, যুবায়র জান্নাতী, আব্দুর রহমান ইবন 'আওফ জান্নাতী, সা'দ (ইবন আবু ওয়াক্কাস) জান্নাতী, সাঈদ (ইবন যায়দ) জান্নাতী, আবু উবায়দা ইবনুল জাররাহ জান্নাতী।

৩৭৪৮

حَدَّثَنَا صَالِحُ بْنُ مِسْمَارٍ المَرْوَزِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ مُوسَى بْنِ يَعْقُوبَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ سَعِيدَ بْنَ زَيْدٍ، حَدَّثَهُ فِي نَفَرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " عَشَرَةٌ فِي الجَنَّةِ: أَبُو بَكْرٍ فِي الجَنَّةِ، وَعُمَرُ فِي الجَنَّةِ، وَعُثْمَانُ وَعَلِيٌّ وَالزُّبَيْرُ وَطَلْحَةُ وَعَبْدُ الرَّحْمَنِ وَأَبُو عُبَيْدَةَ وَسَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ". قَالَ: فَعَدَّ هَؤُلَاءِ التِّسْعَةَ وَسَكَتَ عَنِ العَاشِرِ، فَقَالَ القَوْمُ: نَنْشُدُكَ اللَّهَ يَا أَبَا الأَعْوَرِ مَنِ العَاشِرُ؟ قَالَ: نَشَدْتُمُونِي بِاللَّهِ، أَبُو الأَعْوَرِ فِي الجَنَّةِ: " أَبُو الأَعْوَرِ هُوَ: سَعِيدُ بْنُ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ: هُوَ أَصَحُّ مِنَ الحَدِيثِ الأَوَّلِ

বর্ণনাকারী: সাঈদ ইবনে যায়দ (রাঃ)

৩৭৪৮। সালিহ ইবন মিসমার মারওয়াযী (রাহঃ)... সাঈদ ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একদল লোকের মাঝে রিওয়ায়াত বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ দশজন হল জান্নাতী। আবু বকর জান্নাতী, উমার জান্নাতী, আলী, উছমান, যুবায়র, তালহা, আব্দুর রহমান, আবু উবায়দা, সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (জান্নাতী)।

সাঈদ ইবন যায়দ (রাযিঃ) এ নয়জনের কথা গণনা করলেন এবং দশমজনের কথা বলা থেকে নীরব রইলেন।

উপস্থিত লোকেরা বলল : আমরা আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি হে আবুল আ'ওয়ার, দশমজন কে?

তিনি বললেনঃ তোমরা যখন আমাকে আল্লাহর দোহাই দিলে (তখন বলতেই হচ্ছে যে,) আবুল আ'ওয়ারও (সাঈদ ইবন যায়দ) জান্নাতী
৩৭৪৯

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ صَخْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «إِنَّ أَمْرَكُنَّ لَمِمَّا يُهِمُّنِي بَعْدِي، وَلَنْ يَصْبِرَ عَلَيْكُنَّ إِلَّا الصَّابِرُونَ». قَالَ: ثُمَّ تَقُولُ عَائِشَةُ، فَسَقَى اللَّهُ أَبَاكَ مِنْ سَلْسَبِيلِ الجَنَّةِ، تُرِيدُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، وَقَدْ كَانَ وَصَلَ أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَالٍ، يُقَالُ: بِيعَتْ بِأَرْبَعِينَ أَلْفًا. هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৭৪৯। কুতায়বা (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ আমার পরে তোমাদের কি হবে এ বিষয়টি আমাকে চিন্তিত করে। প্রকৃত ধৈর্যশীলরা ছাড়া তোমাদের (ব্যয় নির্বাহে) কেউ ধৈর্যের উপর কায়েম থাকতে পারবে না।

বর্ণনাকারী আবু সালমা (রাহঃ) বলেনঃ এরপর আয়িশা (রাযিঃ) আমাকে বললেনঃ তোমার পিতা অর্থাৎ আব্দুর রহমান ইব্‌ন আওফকে আল্লাহ্ তা'আলা যেন জান্নাতের সালসাবীল নহর থেকে শরবত পান করান।

আব্দুর রহমান ইব্‌ন আওফ (রাযিঃ) নবী (ﷺ)-এর স্ত্রীগণকে এক বড় সম্পদ দান করেছিলেন যেটি চল্লিশ হাজার (স্বর্ণমুদ্রায়) বিক্রি করা হয়েছিল।
৩৭৫০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ البَصْرِيُّ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبٍ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، «أَوْصَى بِحَدِيقَةٍ لِأُمَّهَاتِ المُؤْمِنِينَ بِيعَتْ بِأَرْبَعِ مِائَةِ أَلْفٍ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ)

৩৭৫০। আহমাদ ইবন উছমান বসরী (রাহঃ) এবং ইসহাক ইবন ইবরাহীম ইব্‌ন শাহীদ বসরী ......... আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আব্দুর রহমান ইব্‌ন আওফ (রাযিঃ) উম্মুল মু'মিনদের জন্য একটি উদ্যান ওয়াসীয়ত করেছিলেন। সেটি চার লাখ (রৌপ্য) মুদ্রায় বিক্রি হয়েছিল।

পরিচ্ছেদ : সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (রাযিঃ) মর্যাদা ও গুণাবলী

بَابُ مَنَاقِبِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৭৫১

حَدَّثَنَا رَجَاءُ بْنُ مُحَمَّدٍ العُذْرِيُّ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ اسْتَجِبْ لِسَعْدٍ إِذَا دَعَاكَ»: " وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ اسْتَجِبْ لِسَعْدٍ إِذَا دَعَاكَ» وَهَذَا أَصَحُّ

বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

৩৭৫১। রাজা ইবনে মুহাম্মাদ আল-উদাবী (রাহঃ)... সাদ, (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল বলেছেন, হে আল্লাহ্! সা'দ যখন তোমার কাছে দু'আ করবে, তখন তা তুমি কবূল করো।

এ হাদীসটি ইসমাঈল-কায়স (রাহঃ) সূত্রে বর্ণিত আছে। নবী (ﷺ) বলেছিলেনঃ হে আল্লাহ্! সা'দ যখনই তোমাকে ডাকবে, তখনই তার ডাক কবূল করো।

এটি অধিকতর সাহীহ।
৩৭৫২

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ، قَالَا: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مُجَالِدٍ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: أَقْبَلَ سَعْدٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا خَالِي فَلْيُرِنِي امْرُؤٌ خَالَهُ». هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مُجَالِدٍ. وَكَانَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ مِنْ بَنِي زُهْرَةَ، وَكَانَتْ أُمُّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَنِي زُهْرَةَ فَلِذَلِكَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا خَالِي

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৭৫২। আবু কুরায়ব এবং আবু সাঈদ আল-আশাজ্জ (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ সা'দ (রাযিঃ)-কে সামনে আসতে দেখে নবী (ﷺ) বলেছিলেনঃ এই আমার মামা। কোন ব্যক্তি আমাকে তার (এমন এক) মামা দেখাক তো দেখি।

৩৭৫৩

حَدَّثَنَا الحَسَنُ بْنُ الصَّبَّاحِ البَزَّارُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، وَيَحْيَى بْنِ سَعِيدٍ، سَمِعَا سَعِيدَ بْنَ المُسَيِّبِ، يَقُولُ: قَالَ عَلِيٌّ: مَا جَمَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَاهُ وَأُمَّهُ لِأَحَدٍ إِلَّا لِسَعْدٍ، قَالَ لَهُ يَوْمَ أُحُدٍ: «ارْمِ فِدَاكَ أَبِي وَأُمِّي»، وَقَالَ لَهُ: «ارْمِ أَيُّهَا الغُلَامُ الحَزَوَّرُ»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الحَدِيثَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ سَعْدٍ. وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭৫৩। হাসান ইবনুস সাব্বাহ আল-বাযযার (রাহঃ)...আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সা'দ ছাড়া আর কারো জন্য তাঁর পিতামাতা উভয়ই কুরবান হোক – এ কথা উল্লেখ করেননি। উহুদ যুদ্ধের দিনে তিনি সা'দকে লক্ষ্য করে বলেছিলেনঃ তীর নিক্ষেপ কর, আমার পিতামাতা উভয়েই তোমার জন্য কুরবান। তীর নিক্ষেপ কর হে শক্তিশালী তরুণ।

হাদীসটি হাসান সাহীহ।

এ বিষয়ে সাদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

একাধিক রাবী এ হাদীসটি ইয়াহইয়া ইবন সাঈদ সাঈদ ইবনুল মুসায়্যাব-সা'দ (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।
৩৭৫৪

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، وَعَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ: «جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ». هَذَا حَدِيثٌ صَحِيحٌ. وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الهَادِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

৩৭৫৪। কুতায়বা (রাহঃ)... সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উহুদের দিন "আমার জন্য তাঁর পিতামাতা উভয়ই কুরবান হোক" - এ কথা উল্লেখ করেছেন।

৩৭৫৫

حَدَّثَنَا بِذَلِكَ مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: مَا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفَدِّي أَحَدًا بِأَبَوَيْهِ إِلَّا لِسَعْدٍ، فَإِنِّي سَمِعْتُهُ يَقُولُ يَوْمَ أُحُدٍ: «ارْمِ سَعْدُ فِدَاكَ أَبِي وَأُمِّي». هَذَا حَدِيثٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭৫৫। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ) ......... আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ সা'দ ছাড়া আর কারো জন্য ‘পিতামাতা কুরবান হোক', এ কথা রাসূলুল্লাহ (ﷺ) -কে আমি বলতে শুনিনি। আমি উহুদের দিন তাঁকে বলতে শুনেছি যে, হে সা'দ তীর ছোঁড়, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক।

৩৭৫৬

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: سَهِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْدَمَهُ المَدِينَةَ لَيْلَةً. قَالَ: «لَيْتَ رَجُلًا صَالِحًا يَحْرُسُنِيَ اللَّيْلَةَ». قَالَتْ: فَبَيْنَمَا نَحْنُ كَذَلِكَ إِذْ سَمِعْنَا خَشْخَشَةَ السِّلَاحِ، فَقَالَ: «مَنْ هَذَا»؟ فَقَالَ: سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا جَاءَ بِكَ»؟ فَقَالَ سَعْدٌ: وَقَعَ فِي نَفْسِي خَوْفٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجِئْتُ أَحْرُسُهُ، فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ نَامَ ". هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৭৫৬। কুতায়বা (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একরাতে (কোন এক সফর থেকে) মদীনা আগমনের পথে নবী (ﷺ) জাগ্রত ছিলেন। তখন তিনি বললেনঃ কোন নেক বান্দা যদি আজ রাত আমার পাহারাদারি করত!

আয়িশা (রাযিঃ) বলেনঃ আমরা এই আলোচনায় ছিলাম এমন সময় আমরা অস্ত্রের ঝনঝনানী শুনতে পেলাম। নবী (ﷺ) বললেন, কে এ লোকটি? উত্তরে বলা হল : সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস।

রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কেন এসেছ?

সা'দ (রাযিঃ) বললেনঃ নবী (ﷺ) সম্পর্কে আমার মনে শঙ্কা জাগল তাই তাঁকে পাহারা দিতে এসেছি। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জন্য দু'আ করলেন এবং ঘুমিয়ে পড়লেন।

পরিচ্ছেদঃ সাঈদ ইব্‌ন যায়দ ইবন 'আমর ইবন নুফায়ল (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৭৫৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ظَالِمٍ المَازِنِيِّ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، أَنَّهُ قَالَ: أَشْهَدُ عَلَى التِّسْعَةِ أَنَّهُمْ فِي الجَنَّةِ، وَلَوْ شَهِدْتُ عَلَى العَاشِرِ لَمْ آثَمْ. قِيلَ: وَكَيْفَ ذَاكَ؟ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِرَاءَ، فَقَالَ: «اثْبُتْ حِرَاءُ، فَإِنَّهُ لَيْسَ عَلَيْكَ إِلَّا نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيدٌ». قِيلَ: وَمَنْ هُمْ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ، وَعَلِيٌّ، وَطَلْحَةُ، وَالزُّبَيْرُ، وَسَعْدٌ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ. قِيلَ فَمَنِ العَاشِرُ؟ قَالَ: أَنَا: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا الحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنِي شُعْبَةُ، عَنِ الحُرِّ بْنِ الصَّيَّاحِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَخْنَسِ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ بِمَعْنَاهُ. هَذَا حَدِيثٌ حَسَنٌ

বর্ণনাকারী: সাঈদ ইবনে যায়দ (রাঃ)

৩৭৫৭। আহমাদ ইব্‌ন মানী' (রাহঃ)... সাঈদ ইবন যায়দ ইবন আমর ইবন নুফায়ল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নয়জন সম্পর্কে আমি শাহাদত দিচ্ছি যে, তাঁরা অবশ্যই জান্নাতী। আর দশমজনের ক্ষেত্রেও যদি এই সাক্ষ্য দেই তবুও আমি গুনাহ্গার হব না।

বলা হলঃ তা কি ভাবে?

তিনি বললেনঃ আমরা একবার রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে হেরা পাহাড়ের উপর ছিলাম। তখন তিনি বললেনঃ হে হেরা তুমি স্থির থাক। তোমার উপর তো রয়েছে নবী (ﷺ), সিদ্দীক, শহীদ। বলা হলঃ এরা কারা?

সাঈদ (রাযিঃ) বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ)। আবু বাকর, উমার, উছমান, আলী, তালহা, যুবায়র, সা’দ, আব্দুর রহমান ইব্‌ন আওফ।

বলা হল : দশমজন কে?

তিনি বললেনঃ আমি ।

হাদীসটি হাসান-সহীহ।

সাঈদ ইব্‌ন যায়দ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে একাধিকভাবে এটি বর্ণিত আছে। আহমাদ ইব্‌ন মানী' (রাহঃ)-সাঈদ ইব্‌ন যায়দ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে।

এ হাদীসটি হাসান।

পরিচ্ছেদ : আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৭৫৮

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ قَالَ: حَدَّثَنِي عَبْدُ المُطَّلِبِ بْنُ رَبِيعَةَ بْنِ الحَارِثِ بْنِ عَبْدِ المُطَّلِبِ، أَنَّ العَبَّاسَ بْنَ عَبْدِ المُطَّلِبِ، دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُغْضَبًا وَأَنَا عِنْدَهُ، فَقَالَ: «مَا أَغْضَبَكَ»؟ قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا لَنَا وَلِقُرَيْشٍ، إِذَا تَلَاقَوْا بَيْنَهُمْ تَلَاقَوْا بِوُجُوهٍ مُبْشَرَةٍ، وَإِذَا لَقُونَا لَقُونَا بِغَيْرِ ذَلِكَ، قَالَ: فَغَضِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى احْمَرَّ وَجْهُهُ، ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الإِيمَانُ حَتَّى يُحِبَّكُمْ لِلَّهِ وَلِرَسُولِهِ»، ثُمَّ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ مَنْ آذَى عَمِّي فَقَدْ آذَانِي فَإِنَّمَا عَمُّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

৩৭৫৮। কুতায়বা (রাহঃ) ......... আব্দুল মুত্তালিব ইবন রাবী'আ ইবন হারিছ ইব্‌ন আব্দুল মুত্তালিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদিন আব্বাস ইব্‌ন আব্দুল মুত্তালিব রাগান্বিত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এলেন। আমি তখন নবী (ﷺ) -এর কাছে ছিলাম। তিনি বললেনঃ আপনি রাগ করেছেন কেন?

বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাদের আর কুরায়শদের কি হল যে, তারা পরস্পরে মিলিত হলে আনন্দিত চেহারা নিয়ে সাক্ষাত করে আর তারা আমাদের সঙ্গে মিলিত হয় অন্যভাবে?

রাসূলুল্লাহ (ﷺ) ও এতে রাগান্বিত হয়ে উঠলেন এমন কি তাঁর চেহারা লাল হয়ে গেল। এরপর বললেনঃ যে সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম! কোন ব্যক্তির অন্তরে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ না তারা আল্লাহ্ ও রাসূলের খাতিরে তোমাদের ভালবাসবে।

এরপর তিনি বললেন : হে লোক সকল! যে ব্যক্তি আমার চাচাকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। কেননা চাচা তার পিতার মত।

হাদীসটি হাসান।
৩৭৫৯

حَدَّثَنَا القَاسِمُ بْنُ دِينَار الْكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «العَبَّاسُ مِنِّي وَأَنَا مِنْهُ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ إِسْرَائِيلَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৭৫৯। কাসিম ইব্‌ন দীনার কূফী (রাহঃ) ......... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আব্বাস আমার আর আমি আব্বাসের।

৩৭৬০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: سَمِعْتُ الأَعْمَشَ يُحَدِّثُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي البَخْتَرِيِّ، عَنْ عَلِيٍّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعُمَرَ فِي العَبَّاسِ: «إِنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ»، وَكَانَ عُمَرُ كَلَّمَهُ فِي صَدَقَتِهِ. هَذَا حَدِيثٌ حَسَنٌ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭৬০। আহমদ ইবন ইবরাহীম দাওরাকী (রাহঃ)... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) আব্বাস (রাযিঃ) সম্পর্কে উমারকে বলেছিলেন : কোন লোকের চাচা তার পিতার মত।

উমার (রাযিঃ) এই সময় আব্বাস (রাযিঃ)-কে তাঁর সাদাকা সম্পর্কে নবী (ﷺ) -এর সঙ্গে আলাপ করছিলেন।
৩৭৬১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ: حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «العَبَّاسُ عَمُّ رَسُولِ اللَّهِ، وَإِنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ، أَوْ مِنْ صِنْوِ أَبِيهِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي الزِّنَادِ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৭৬১। আহমদ ইবন ইবরাহীম দাওরাকী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ আব্বাস হলেন আল্লাহর রাসূল-এর চাচা। আর কোন লোকের চাচা হল তার পিতার মত অথবা বলেছেন তার পিতার মূল থেকে উদ্ভূত।

৩৭৬২

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ مَكْحُولٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعَبَّاسِ: «إِذَا كَانَ غَدَاةَ الِاثْنَيْنِ فَأْتِنِي أَنْتَ وَوَلَدُكَ حَتَّى أَدْعُوَ لَهُمْ بِدَعْوَةٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا وَوَلَدَكَ»، فَغَدَا وَغَدَوْنَا مَعَهُ فَأَلْبَسَنَا كِسَاءً ثُمَّ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِلْعَبَّاسِ وَوَلَدِهِ مَغْفِرَةً ظَاهِرَةً وَبَاطِنَةً لَا تُغَادِرُ ذَنْبًا، اللَّهُمَّ احْفَظْهُ فِي وَلَدِهِ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ

বর্ণনাকারী: আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ)

৩৭৬২। ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রাহঃ)... আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) আব্বাস (রাযিঃ)-কে বলেছিলেন : সোমবার ভোরে আপনার সন্তানদের নিয়ে আপনি আমার কাছে আসবেন। আপনাদের জন্য এমন এক দু'আ করতে চাই যা আপনার ও আপনার সন্তানদের উপকারে আসবে।

তদনুসারে তিনি এবং আমরা ভোরে নবী (ﷺ) এর কাছে গেলাম। তিনি আমাদেরকে একটি চাদর আবৃত করে বললেনঃ হে আল্লাহ্! তুমি আব্বাস ও তার সন্তানদের যাহিরী বাতিনী সব গুনাহ্ মাগফিরাত করে দাও। কোন গুনাহই আর যেন অবশিষ্ট না থাকে। হে আল্লাহ্! তাঁর সন্তানদের বিষয়েও তাঁর হিফাযত কর।

পরিচ্ছেদঃ জা'ফর ইন আবু তালিব (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৭৬৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، عَنْ العَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتُ جَعْفَرًا يَطِيرُ فِي الجَنَّةِ مَعَ المَلَائِكَةِ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ «،» وَقَدْ ضَعَّفَهُ يَحْيَى بْنُ مَعِينٍ وَغَيْرُهُ «،» وَعَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ هُوَ وَالِدُ عَلِيِّ بْنِ المَدِينِيِّ " وَفِي البَابِ عَنْ ابْنِ عَبَّاسٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৭৬৩। আলী ইবন হুজর (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জাফর (রাযিঃ)-কে ফিরিশতাদের সঙ্গে জান্নাতে উড়তে দেখেছি।

৩৭৬৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «مَا احْتَذَى النِّعَالَ وَلَا انْتَعَلَ وَلَا رَكِبَ المَطَايَا وَلَا رَكِبَ الْكُورَ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ مِنْ جَعْفَرِ». «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ» والكور: الرجل

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৭৬৪। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার (রাহঃ).. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর পর জা'ফর (রাযিঃ) থেকে উত্তম কোন ব্যক্তি জুতা পরেন নি, উষ্ট্রারোহণ করেনি বা তিনি উপবিষ্ট হননি।

৩৭৬৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ البَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِجَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ: «أَشْبَهْتَ خَلْقِي وَخُلُقِي» وَفِي الحَدِيثِ قِصَّةٌ. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
[حَدثنا سُفْيَانُ بْنُ وَكِيع, حَدثنا أَبِي, عَنْ إِسْرَائِيل, نَحْوَهُ]

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৭৬৫। মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ)...বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাবী (ﷺ) জাফর ইবনে আবু তালিব (রাযিঃ)-কে বলেছিলেনঃ তুমি আকৃতি ও চরিত্রে আমার সাদৃশ। হাদীসটিতে আরো বর্ণনা রয়েছে।

৩৭৬৬

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ أَبُو يَحْيَى التَّيْمِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ أَبُو إِسْحَاقَ المَخْزُومِيُّ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: إِنْ كُنْتُ لَأَسْأَلُ الرَّجُلَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الآيَاتِ مِنَ القُرْآنِ أَنَا أَعْلَمُ بِهَا مِنْهُ، مَا أَسْأَلُهُ إِلَّا لِيُطْعِمَنِي شَيْئًا، فَكُنْتُ إِذَا سَأَلْتُ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ لَمْ يُجِبْنِي حَتَّى يَذْهَبَ بِي إِلَى مَنْزِلِهِ فَيَقُولُ لِامْرَأَتِهِ: يَا أَسْمَاءُ أَطْعِمِينَا، فَإِذَا أَطْعَمَتْنَا أَجَابَنِي، وَكَانَ جَعْفَرٌ يُحِبُّ المَسَاكِينَ وَيَجْلِسُ إِلَيْهِمْ وَيُحَدِّثُهُمْ وَيُحَدِّثُونَهُ، «فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْنِيهِ بِأَبِي المَسَاكِينِ». هَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَأَبُو إِسْحَاقَ المَخْزُومِيُّ هُوَ: إِبْرَاهِيمُ بْنُ الْفَضْلِ الْمَدِينِيُّ، وَقَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ الحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ, وله غرائب

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৭৬৬। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি অনেক সময় নবী (ﷺ)-এর কোন সাহাবীকে কুরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করতাম। অথচ এটি সম্পর্কে আমি ভালই জ্ঞাত। আমার এ জিজ্ঞাসার উদ্দেশ্য ছিল যে, আমাকে নিয়ে তিনি কিছু খাওয়াবেন। আমি যখন জা'ফর ইবন আবু তালিব (রাযিঃ)-কে কোন বিষয়ে জিজ্ঞাসা করতাম, তখন তিনি আমাকে জওয়াব না দিয়ে তাঁর ঘরে নিয়ে যেতেন এবং তাঁর স্ত্রীকে বলতেন : আসমা, আমাদের খানা দাও। খানা খাওয়ার পরে তিনি আমার প্রশ্নের জওয়াব দিতেন।

জা'ফর (রাযিঃ) মিসকীনদের খুব ভালবাসতেন। তাদের কাছে বসতেন, তাদের সঙ্গে কথাবার্তা বলতেন, তারাও তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কুনিয়াত দিয়েছিলেন, আবু মাসাকীন বা মিসকীনদের পিতা।

আবু ইসহাক মাখযূমী (রাহঃ) হলেন ইবরাহীম ইবন ফযল মাদীনী। তাঁর স্মরণশক্তির বিষয়ে কোন কোন হাদীস বিশারদ সমালোচনা করেছেন।

জা'ফর ইন আবু তালিব (রাযিঃ)-এর গুণাবলী

باب مناقب جعفر بن أبي طالب رضي الله عنه

৩৭৬৭
حَدَّثَنَا أَبُو أَحْمَدُ حَاتِمُ بْنُ سِيَاهٍ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ عَجْلاَنَ عَنْ يَزِيدَ بْنِ قُسَيْطٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنَّا نَدْعُو جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَبَا الْمَسَاكِينِ فَكُنَّا إِذَا أَتَيْنَاهُ قَرَّبْنَا إِلَيْهِ مَا حَضَرَ فَأَتَيْنَاهُ يَوْمًا فَلَمْ يَجِدْ عِنْدَهُ شَيْئًا فَأَخْرَجَ جَرَّةً مِنْ عَسَلٍ فَكَسَرَهَا فَجَعَلْنَا نَلْعَقُ مِنْهَا
قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৭৬৭। আবু আহমাদ হাতিম ইবন সায়্যার মারওয়াযী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ আমরা জা'ফর ইবন আবু তালিব (রাযিঃ)-কে মিসকীনদের পিতা বলে সম্বোধন করতাম। আমরা যখনই তাঁর কাছে যেতাম তিনি যা কিছু খাবার থাকতো আমাদের সামনে উপস্থিত করতেন। একদিন তাঁর কাছে গেলাম। সেদিন তাঁর দেবার মতো কিছুই ছিলো না। তিনি একটি মৌচাক ভাঙ্গলেন। আমরা তা থেকে চেটে খেলাম।

পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ الْحَسَنِ وَالْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

৩৭৬৮

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الحَسَنُ وَالحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الجَنَّةِ» حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، وَمُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ يَزِيدَ، نَحْوَهُ. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَابْنُ أَبِي نُعْمٍ هُوَ: عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي نُعْمٍ الْبَجَلِيُّ الْكُوفِيُّ ويكنى أبا الحكم

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৭৬৮। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হাসান ও হুসায়ন হল জান্নাতী যুবকদের সর্দার।

৩৭৬৯

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَا: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ زَيْدِ بْنِ المُهَاجِرِ قَالَ: أَخْبَرَنِي مُسْلِمُ بْنُ أَبِي سَهْلٍ النَّبَّالُ قَالَ: أَخْبَرَنِي الحَسَنُ بْنُ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: أَخْبَرَنِي أَبِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ: طَرَقْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فِي بَعْضِ الحَاجَةِ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُشْتَمِلٌ عَلَى شَيْءٍ لَا أَدْرِي مَا هُوَ، فَلَمَّا فَرَغْتُ مِنْ حَاجَتِي. قُلْتُ: مَا هَذَا الَّذِي أَنْتَ مُشْتَمِلٌ عَلَيْهِ؟ فَكَشَفَهُ فَإِذَا حَسَنٌ وَحُسَيْنٌ عَلَى وَرِكَيْهِ، فَقَالَ: «هَذَانِ ابْنَايَ وَابْنَا ابْنَتِيَ، اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُمَا فَأَحِبَّهُمَا وَأَحِبَّ مَنْ يُحِبُّهُمَا». «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত উসামা ইবন যায়দ রাযি.

৩৭৬৯। সুফইয়ান ইব্‌ন ওয়াকী' ও আব্দ ইব্‌ন হুমায়দ (রাহঃ)... উসামা ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি এক রাতে রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে কোন এক প্রয়োজনে গেলাম। নবী (ﷺ) কোন একটি বস্তু পেঁচিয়ে ঘর থেকে বের হলেন। আমি বুঝতে পারলাম না বস্তুটি কি? আমার কাজ শেষ হওয়ার পর আমি তাঁকে বললামঃ আপনি এটা কি পেঁচিয়ে নিয়ে এসেছেন? তিনি তাঁর চাদর উন্মোচন করলেন। তখন তাঁর দুই উরূতে হাসান আর হুসায়ন (রাযিঃ) ছিলেন। তিনি বললেনঃ এরা দু'জন হলো আমার সন্তান ও আমার কন্যার সন্তান। হে আল্লাহ্! আমি এদের দু’জনকে ভালবাসি তুমি তাদের উভয়কে ভালবাস এবং যারা এ দু'জনকে ভালবাসে, তাদেরও তুমি ভালবাস।

৩৭৭০

حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْبَصْرِيُّ الْعَمِّيُّ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ، أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ العِرَاقِ سَأَلَ ابْنَ عُمَرَ عَنْ دَمِ البَعُوضِ يُصِيبُ الثَّوْبَ، فَقَالَ ابْنُ عُمَرَ: انْظُرُوا إِلَى هَذَا يَسْأَلُ عَنْ دَمِ البَعُوضِ وَقَدْ قَتَلُوا ابْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الحَسَنَ وَالحُسَيْنَ هُمَا رَيْحَانَتَايَ مِنَ الدُّنْيَا»: «هَذَا حَدِيثٌ صَحِيحٌ» وَقَدْ رَوَاهُ شُعْبَةُ، وَمَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ، وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৭৭০। উকবা ইব্‌ন মুকরাম বসরী আম্মী (রাহঃ)... আব্দুর রহমান ইব্‌ন আবু নু'ম (রাহঃ) থেকে বর্ণিত যে, ইরাকবাসী এক ব্যক্তি ইবন উমার (রাযিঃ)-কে কাপড়ে মশার রক্ত লাগা সম্পর্কে ফতওয়া জিজ্ঞাসা করেছিল।

ইবন উমার (রাযিঃ) বললেনঃ এ লোকটিকে তোমরা লক্ষ্য কর, মশার রক্ত সম্পর্কে প্রশ্ন করছে অথচ এরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সন্তান (হুসায়ন)-কে হত্যা করেছে। আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, হাসান-হুসায়ন হলেন দুনিয়ায় আমার দুইটি পুষ্প।
৩৭৭১

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ قَالَ: حَدَّثَنَا رَزِينٌ، قَالَ: حَدَّثَتْنِي سَلْمَى، قَالَتْ: دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ، وَهِيَ تَبْكِي، فَقُلْتُ: مَا يُبْكِيكِ؟ قَالَتْ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَعْنِي فِي المَنَامِ، وَعَلَى رَأْسِهِ وَلِحْيَتِهِ التُّرَابُ، فَقُلْتُ: مَا لَكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «شَهِدْتُ قَتْلَ الحُسَيْنِ آنِفًا» هَذَا حَدِيثٌ غَرِيبٌ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৩৭৭১। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ)... সালমা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি একবার উন্মু সালামা (রাযিঃ)-এর কাছে গেলাম । তিনি কাঁদছিলেন। আমি বললামঃ কাঁদছেন কেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কে স্বপ্নে দেখলাম। তাঁর মাথা ও দাড়ি ধূলি মলিন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্। কি হয়েছে আপনার? তিনি বললেনঃ এইমাত্র দেখে এলাম হুসায়নকে হত্যা করা হয়েছে।

৩৭৭২

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنِي يُوسُفُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ أَهْلِ بَيْتِكَ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «الحَسَنُ وَالحُسَيْنُ». وَكَانَ يَقُولُ لِفَاطِمَةَ «ادْعِي لِيَ ابْنَيَّ»، فَيَشُمُّهُمَا وَيَضُمُّهُمَا إِلَيْهِ «هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ أَنَسٍ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৭৭২। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার আহলে বায়ত (পরিবারের)-এর মধ্যে আপনার নিকট সবচেয়ে প্রিয় কে?

তিনি বললেন : হাসান ও হুসায়ন।

আনাস (রাযিঃ) বলেনঃ তিনি ফাতিমা (রাযিঃ)-কে বলতেন, আমার দু'সন্তানকে ডাক। এরপর তিনি তাদের উভয়কে নাকে শুঁকতেন ও বুকে চেপে ধরতেন।
৩৭৭৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا الْأَنْصَارِيُّ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا الْأَشْعَثُ هُوَ ابْنُ عَبْدِ الْمَلِكِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: صَعِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ المِنْبَرَ فَقَالَ: «إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ يُصْلِحُ اللَّهُ عَلَى يَدَيْهِ فِئَتَيْنِ عَظِيمَتَيْنِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. يَعْنِي: الحَسَنَ بْنَ عَلِيٍّ

বর্ণনাকারী: হযরত আবু বাকরা (রাঃ)

৩৭৭৩। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... আবু বাকর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) একদিন মিম্বরে আরোহণ করলেন এবং বললেনঃ আমার এই পুত্র (হাসান ইব্‌ন আলী) হলেন সর্দার। তার হাতে আল্লাহ্ তা'আলা (বিবাদমান) দুই দলের মাঝে সন্ধি স্থাপন করাবেন।

৩৭৭৪

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُسَيْنِ بْنِ وَاقِدٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ: سَمِعْتُ أَبِي بُرَيْدَةَ، يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُنَا إِذْ جَاءَ الحَسَنُ وَالحُسَيْنُ عَلَيْهِمَا قَمِيصَانِ أَحْمَرَانِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ المِنْبَرِ فَحَمَلَهُمَا وَوَضَعَهُمَا بَيْنَ يَدَيْهِ، ثُمَّ قَالَ: " صَدَقَ اللَّهُ {إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ} [التغابن: 15] نَظَرْتُ إِلَى هَذَيْنِ الصَّبِيَّيْنِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ فَلَمْ أَصْبِرْ حَتَّى قَطَعْتُ حَدِيثِي وَرَفَعْتُهُمَا «.» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الحُسَيْنِ بْنِ وَاقِدٍ

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৩৭৭৪। হুসায়ন ইবন হুরায়ছ (রাহঃ)... আব্দুল্লাহ ইবন বুরায়দা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আমার পিতা বুরায়দা (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) র খুতবা দিচ্ছিলেন এমন সময় হাসান ও হুসায়ন আসলেন। তাঁদের গায়ে ছিল লাল দুটো জামা। তারা হ্যাঁটছিলেন আবার পড়ে যাচ্ছিলেন।

রাসূলুল্লাহ (ﷺ) মিম্বর থেকে নেমে এলেন এবং তাদের দু'জনকে উঠিয়ে নিয়ে সামনে বসালেন। পরে বললেন : আল্লাহ্ তা'আলা সত্যই বলেছেন যে, তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি তো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ (সূরা তাগাবুন ৬৪ : ১৫)। এই দুইটি শিশু হেঁটে আসছিল আর পড়ে যাচ্ছিল দেখে আর স্থির থাকতে পারলাম না। এমনকি কথা বন্ধ করেও এদেরকে তুলে নিলাম।
৩৭৭৫

حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَرَفَةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ رَاشِدٍ، عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُسَيْنٌ مِنِّي وَأَنَا مِنْ حُسَيْنٍ، أَحَبَّ [ص:659] اللَّهُ مَنْ أَحَبَّ حُسَيْنًا، حُسَيْنٌ سِبْطٌ مِنَ الأَسْبَاطِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ، وَإِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ». وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ

বর্ণনাকারী: ইয়ালা ইবনে মুররা (রাঃ)

৩৭৭৫। হাসান ইবন আরাফা (রাহঃ)... ইয়া'লা ইবন মুররা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) নাম বলেছেনঃ হুসায়ন আমার আর আমি হুসায়নের। হুসায়নকে যে ভালবাসবে, আল্লাহ্ তাকে ভালবাসবেন। হুসায়ন তো হল সন্তান-সন্ততিদের একজন।

৩৭৭৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «لَمْ يَكُنْ أَحَدٌ مِنْهُمْ أَشْبَهَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْحَسَنِ بْنِ عَلِيٍّ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৭৭৬। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্ইয়া (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আহলে বায়তের মাঝে হুসায়ন ইবন আলী (রাযিঃ) অপেক্ষা রাসূলুল্লাহ (ﷺ) অধিক সদৃশ আর কেউ নেই।

৩৭৭৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ الحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَفِي البَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، وَابْنِ عَبَّاسٍ، وَابْنِ الزُّبَيْرِ

বর্ণনাকারী: হযরত আবু জুহাইফা (রাঃ)

৩৭৭৭। মুহাম্মাদ ইব্ন বাশ্শার (রাহঃ)... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল (স) কে দেখেছি। হাসান ইবনে আলী (রাযিঃ) ছিলেন তার সদৃশ।

৩৭৭৮

حَدَّثَنَا خَلَّادُ بْنُ أَسْلَمَ الْبَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، قَالَتْ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ زِيَادٍ فَجِيءَ بِرَأْسِ الحُسَيْنِ فَجَعَلَ يَقُولُ بِقَضِيبٍ فِي أَنْفِهِ وَيَقُولُ: «مَا رَأَيْتُ مِثْلَ هَذَا حُسْنًا، لِمَ يُذْكَرُ؟» قَالَ: قُلْتُ: «أَمَا إِنَّهُ كَانَ مِنْ أَشْبَهِهِمْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৭৭৮। খাল্লাদ ইবন আসলাম বাগদাদী (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) বর্ণিত, তিনি বলেনঃ আমি কূফার আমির ইবন যিয়াদের কাছে ছিলাম। এমন সময় হুসায়ন (রাযিঃ)-এর (কর্তিত) মাথা সেখানে নিয়ে আসা হল। ইবন যিয়াদ একটি খেজুরের ডাল দিয়ে তাঁর নাকে ইশারা করে বললঃ এর সৌন্দর্যের এত আলোচনা কেন। এর মত সুন্দর বুঝি আর দেখিনি।

আনাস (রাযিঃ) বলেন, আমি বললাম সাবধান! তিনিই ছিলেন রাসূলুল্লাহ (ﷺ) সর্বাধিক সাদৃশ্যপূর্ণ।
৩৭৭৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: «الحَسَنُ أَشْبَهُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَيْنَ الصَّدْرِ إِلَى الرَّأْسِ، وَالْحُسَيْنُ أَشْبَهُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كَانَ أَسْفَلَ مِنْ ذَلِكَ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭৭৯। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ)... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বুক থেকে মাথা পর্যন্ত রাসূলুল্লাহ (ﷺ)-এর সর্বাধিক সাদৃশ্যপূর্ণ হল হাসান আর এর নীচের অংশের ক্ষেত্রে হুসায়ন হল তাঁর অধিক সাদৃশ্যপূর্ণ।

হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী

باب مناقب الحسن والحسين رضي الله عنهما

৩৭৮০

حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، قَالَ: " لَمَّا جِيءَ بِرَأْسِ عُبَيْدِ اللَّهِ بْنِ زِيَادٍ وَأَصْحَابِهِ نُضِّدَتْ فِي المَسْجِدِ فِي الرَّحَبَةِ فَانْتَهَيْتُ إِلَيْهِمْ وَهُمْ يَقُولُونَ: قَدْ جَاءَتْ قَدْ جَاءَتْ، فَإِذَا حَيَّةٌ قَدْ جَاءَتْ تَخَلَّلُ الرُّءُوسَ حَتَّى دَخَلَتْ فِي مَنْخَرَيْ عُبَيْدِ اللَّهِ بْنِ زِيَادٍ فَمَكَثَتْ هُنَيْهَةً، ثُمَّ خَرَجَتْ فَذَهَبَتْ حَتَّى تَغَيَّبَتْ. ثُمَّ قَالُوا: قَدْ جَاءَتْ، قَدْ جَاءَتْ، فَفَعَلَتْ ذَلِكَ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

৩৭৮০। ওয়াসিল ইব্‌ন আব্দুল আ'লা (রাহঃ)... উমারা ইবন উমায়র (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উবায়দুল্লাহ ইবন যিয়াদ ও তার সঙ্গীদের মাথা কেটে এনে কুফার ময়দানে অবস্থিত মসজিদে একটার উপর একটা রাখা হল । আমিও দর্শকদের মধ্যে সেখানে গেলাম। হঠাৎ লোকেরা বলতে লাগলঃ এসে গেছে, এসে গেছে। দেখি একটি সাপ এসে মাথাগুলোর মাঝে ঢুকে গেল এবং উবায়দুল্লাহ্ ইবন যিয়াদ-এর নাক দিয়ে ঢুকে সেখানে কিছুক্ষণ রইল এবং পরে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর আবার লোকেরা বলতে লাগল এসে গেছে, এসে গেছে। সাপটি এসে আগের মতই আচরণ করল। এইভাবে দুইবার কি তিনবার করল।

পরিচ্ছেদ

بَابٌ

৩৭৮১

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَا: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَيْسَرَةَ بْنِ حَبِيبٍ، عَنْ المِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: سَأَلَتْنِي أُمِّي مَتَى عَهْدُكَ تَعْنِي بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ مَا لِي بِهِ عَهْدٌ مُنْذُ كَذَا وَكَذَا، فَنَالَتْ مِنِّي، فَقُلْتُ لَهَا: دَعِينِي آتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُصَلِّيَ مَعَهُ المَغْرِبَ، وَأَسْأَلُهُ أَنْ يَسْتَغْفِرَ لِي وَلَكِ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّيْتُ مَعَهُ المَغْرِبَ فَصَلَّى حَتَّى صَلَّى العِشَاءَ، ثُمَّ انْفَتَلَ فَتَبِعْتُهُ، فَسَمِعَ صَوْتِي، فَقَالَ: «مَنْ هَذَا، حُذَيْفَةُ»؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: «مَا حَاجَتُكَ غَفَرَ اللَّهُ لَكَ وَلِأُمِّكَ»؟ قَالَ: «إِنَّ هَذَا مَلَكٌ لَمْ يَنْزِلِ الأَرْضَ قَطُّ قَبْلَ هَذِهِ اللَّيْلَةِ اسْتَأْذَنَ رَبَّهُ أَنْ يُسَلِّمَ عَلَيَّ وَيُبَشِّرَنِي بِأَنَّ فَاطِمَةَ سَيِّدَةُ نِسَاءِ أَهْلِ الجَنَّةِ وَأَنَّ الحَسَنَ وَالحُسَيْنَ سَيِّدَا شَبَابِ أَهْلِ الجَنَّةِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ إِسْرَائِيلَ

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৩৭৮১। আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান এবং ইসহাক ইবন মনসুর (রাহঃ)... হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমাকে আমার মা জিজ্ঞাসা করলেনঃ তাঁর অর্থাৎ নবী (ﷺ)-এর সঙ্গে করে তোমার সাক্ষাত হয়েছিল?

আমি বললামঃ এত এত দিন থেকে তাঁর সঙ্গে আমার সাক্ষাত নেই।

মা তখন আমাকে কিছু গালমন্দ করলেন। আমি বললামঃ আমাকে ছেড়ে দিন তো। আমি নবী (ﷺ)-এর কাছে যাব এবং তাঁর সঙ্গে মাগরিবের সালাত আদায় করে আমার ও আপনার জন্য ইস্তিগফার করতে অনুরোধ জানাব।

এরপর আমি নবী (ﷺ) -এর কাছে গেলাম তাঁর সঙ্গে মাগরিবের সালাত আদায় করলাম। এরপর তিনি (নফল) সালাত আদায় করতে থাকলেন। শেষে ইশার সালাত আদায় করে ফিরলেন। আমিও তাঁর পিছনে পিছনে চললাম। তিনি আমার আওয়ায শুনতে পেয়ে বললেনঃ কে? হুযায়ফা? আমি বললামঃ হ্যাঁ।

তিনি বললেনঃ কি দরকার? আল্লাহ তা'আলা তোমাকে এবং তোমার মাকে মাফ করুন। এরপর তিনি বললেন : এক ফিরিশতা এলেন। আজকের এই রাতের পূর্বে আর কখনও তিনি দুনিয়ায় অবতরণ করেননি। তিনি তার প্রভুর কাছে অনুমতি নিয়েছিলেন আমাকে সালাম পেশ করতে এবং এই সুসংবাদ দিতে যে, ফাতিমা হল জান্নাতী মহিলাদের নেত্রী আর হাসান ও হুসায়ন হল জান্নাতী যুবকদের দুই প্রধান।
৩৭৮২

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أَسَامَةَ، عَنْ فُضَيْلِ بْنِ مَرْزُوقٍ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ البَرَاءِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْصَرَ حَسَنًا وَحُسَيْنًا فَقَالَ: «اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُمَا فَأَحِبَّهُمَا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৭৮২। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ).... বারা' (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একদিন হাসান ও হুসায়নকে দেখলেন। বললেনঃ হে আল্লাহ্! আমি এদের দু'জনকে ভালবাসি, আপনিও তাদের ভালবাসুন।

৩৭৮৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعًا الحَسَنَ بْنَ عَلِيٍّ عَلَى عَاتِقِهِ وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ»: «هَذَا حَدِيثٌ صَحِيحٌ وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ الفُضَيْلِ بْنِ مَرْزُوقٍ»

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৭৮৩। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার (রাহঃ).... বারা' ইবন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি নবী (ﷺ)-কে দেখেছি যে, তিনি তাঁর কাঁধে হাসান ইবন আলী (রাযিঃ)-কে উঠিয়ে বলছেনঃ হে আল্লাহ্! আমি তো একে ভালবাসি, তুমিও তাকে ভালবাসো।

হাদীসটি হাসান-সাহীহ। আর এটি ফুযায়ল ইন মারযূক বর্ণিত হাদীস অপেক্ষা অধিক বিশুদ্ধ।
৩৭৮৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا زَمْعَةُ بْنُ صَالِحٍ، عَنْ سَلَمَةَ بْنِ وَهْرَامَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَامِلَ الْحُسَنِ بْنِ عَلِيٍّ عَلَى عَاتِقِهِ فَقَالَ رَجُلٌ: نِعْمَ المَرْكَبُ رَكِبْتَ يَا غُلَامُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَنِعْمَ الرَّاكِبُ هُوَ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ «وَزَمْعَةُ بْنُ صَالِحٍ قَدْ ضَعَّفَهُ بَعْضُ أَهْلِ الحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৭৮৪। হাম্মদ ইবন বাশশার (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন তাঁর কাঁধে তুলে হুসায়ন ইবন আলী (রাযিঃ)-কে নিয়ে আসছিলেন। এক ব্যক্তি তখন বললঃ হে বালক। তুমি কতো উত্তম বাহানে আরোহণ করেছে। নবী (ﷺ) বললেনঃ আর আরোহীটিও তো কত উত্তম।

৩৭৮৫

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ كَثِيرٍ النَّوَّاءِ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ المُسَيِّبِ بْنِ نَجَبَةَ، قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ كُلَّ نَبِيٍّ أُعْطِيَ سَبْعَةَ نُجَبَاءَ رُفَقَاءَ أَوْ رُقَبَاءَ وَأُعْطِيتُ أَنَا أَرْبَعَةَ عَشَرَ»، قُلْنَا: مَنْ هُمْ؟ قَالَ، «أَنَا وَابْنَايَ، وَجَعْفَرُ، وَحَمْزَةُ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَمُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَبِلَالٌ، وَسَلْمَانُ، وَعَمَّارٌ، وَالْمِقْدَادُ، وَحُذَيْفَةُ، وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ. وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا»

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭৮৫। ইবন আবু উমার (রাহঃ)... আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: নারী বলেছেন : প্রত্যেক নবী (ﷺ) আল্লাহ তা'আলা সাতজন করে ‘নাজীব' (উত্তম সঙ্গী) দান করেছেন। আর আমাকে প্রদান করা হয়েছে বারজন।

রাবী মুসায়্যার বলেন, আমরা বললাম : এঁরা কারা? আলী (রাযিঃ) বললেনঃ আমি, আমার দুই পুত্র (হাসান ও হুসায়ন), জা'ফর, হামযা, আবু বকর, উমার, মুসআব ইবন উমায়র, বিলাল, সালমান, আম্মার, মিকদাদ, হুযায়ফা এবং আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)।

পরিচ্ছেদ : নবী (ﷺ) পরিবারের গুণাবলী

بَابُ مَنَاقِبِ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

৩৭৮৬

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الحَسَنِ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ القَصْوَاءِ يَخْطُبُ، فَسَمِعْتُهُ يَقُولُ: " يَا أَيُّهَا النَّاسُ إِنِّي تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا: كِتَابَ اللَّهِ، وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي " وَفِي البَابِ عَنْ أَبِي ذَرٍّ، وَأَبِي سَعِيدٍ، وَزَيْدِ بْنِ أَرْقَمَ، وَحُذَيْفَةَ بْنِ أَسِيدٍ وهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ. وَزَيْدُ بْنُ الحَسَنِ، قَدْ رَوَى عَنْهُ سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، وَغَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ العِلْمِ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৭৮৬। নসর ইবন আব্দুর রহমান কূফী (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি হজ্জের সময় আরাফা দিবসে রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর কাসওয়া নামক উষ্ট্রীতে আরোহণ করে খুতবারত অবস্থায় দেখেছি। তাঁকে তখন আমি বলতে শুনেছিঃ হে লোক সকল! আমি এমন জিনিস ছেড়ে যাচ্ছি তা যদি তোমরা ধারণ কর, তবে কখনও পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং আমার আহলে বায়ত।

এ বিষয়ে আবু যার, আবু সাঈদ, যায়দ ইবন আরকাম ও হুযায়ফা ইবন আসীদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
৩৭৮৭

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَصْبَهَانِيِّ، عَنْ يَحْيَى بْنِ عُبَيْدٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، رَبِيبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نَزَلَتْ هَذِهِ الآيَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ البَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا} [الأحزاب: 33] فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ، فَدَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَجَلَّلَهُمْ بِكِسَاءٍ وَعَلِيٌّ خَلْفَ ظَهْرِهِ فَجَلَّلَهُ بِكِسَاءٍ ثُمَّ قَالَ: «اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي فَأَذْهِبْ عَنْهُمُ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا» قَالَتْ أُمُّ سَلَمَةَ: وَأَنَا مَعَهُمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَنْتِ عَلَى مَكَانِكِ وَأَنْتِ إِلَى خَيْرٍ» وَفِي البَابِ عَنْ أُمِّ سَلَمَةَ، وَمَعْقِلِ بْنِ يَسَارٍ، وَأَبِي الْحَمْرَاءِ، وَأَنَسِ بْنِ مَالِكٍ «وهَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: হযরত উমর ইবনে আবূ সালামা রাযি.

৩৭৮৭। কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... উমর ইবন আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: উম্মু সালামা (রাযিঃ)-এর ঘরে অবস্থানকালে নবী (ﷺ) এর কাছে এ আয়াতটি নাযিল হয়

(إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت و يطهركم تطهيرا)

অর্থঃ হে নবী (ﷺ) পরিবার। আল্লাহ্ তো চান, তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে। (সূরা আহযাব ৩৩:৩৩)।

তখন নবী (ﷺ) ফাতিমা এবং হাসান ও হুসায়নকে ডেকে আনলেন এবং তাঁদেরকে একটি চাদরে আবৃত করলেন। আলী ছিলেন তাঁর পিছনে। তাঁকেও চাদরে আবৃত করে নিলেন। তারপর বললেনঃ হে আল্লাহ্ এরাই আমার আহলে বায়ত। এদের থেকে তুমি অপবিত্রতা দূর করে দাও এবং এদেরকে তুমি পরিপূর্ণভাবে পবিত্র করে দাও।

উম্মু সালামা (রাযিঃ) বললেন : ইয়া রাসূলাল্লাহ্। আমিও তাঁদের সঙ্গে আছি। নবী (ﷺ) বললেন তুমি তো তোমার স্থানে আছই। তুমিও আমার কাছে উত্তম।
৩৭৮৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ المُنْذِرِ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، وَالأَعْمَشُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنِّي تَارِكٌ فِيكُمْ مَا إِنْ تَمَسَّكْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا بَعْدِي أَحَدُهُمَا أَعْظَمُ مِنَ الآخَرِ: كِتَابُ اللَّهِ حَبْلٌ مَمْدُودٌ مِنَ السَّمَاءِ إِلَى الأَرْضِ. وَعِتْرَتِي أَهْلُ بَيْتِي، وَلَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الحَوْضَ فَانْظُرُوا كَيْفَ تَخْلُفُونِي فِيهِمَا «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)

৩৭৮৮। আলী ইবন মুনযির কূফী (রাহঃ)... যায়দ ইবন আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেন: আমি তোমাদের কাছে এমন কিছু বস্তু রেখে যাচ্ছি তোমরা যদি সেসব ধারণ করে রাখ, তবে আমার পরে তোমরা কখনও পথভ্রষ্ট হবে না। এর একটি আরেকটির চেয়ে মহান - তা হল আল্লাহর কিভাব। আকাশ থেকে যমীন পর্যন্ত বিস্তৃত এক সুদৃঢ় রশি; আর আমার পরিবার - আমার আহলে বায়ত। হাওযে কাওছারে আমার কাছে আগমন করা পর্যন্ত এরা আর বিচ্ছিন্ন হবে না কখনও। তোমরা লক্ষ্য রাখবে এতদুভয়ের ব্যাপারে তোমরা আমার পর কিরূপ ব্যবহার করছ।

৩৭৮৯

حَدَّثَنَا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ الأَشْعَثِ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ مَعِينٍ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ النَّوْفَلِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحِبُّوا اللَّهَ لِمَا يَغْذُوكُمْ مِنْ نِعَمِهِ وَأَحِبُّونِي بِحُبِّ اللَّهِ وَأَحِبُّوا أَهْلَ بَيْتِي لِحُبِّي». «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৭৮৯। আবু দাউদ সুলায়মান ইব্‌ন আশআছ (রাহঃ)... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা আল্লাহকে ভালবাসবে, কারণ তিনি তোমাদের তাঁর নিয়ামত ভোগ করাচ্ছেন। আর আমাকে ভালবাসবে আল্লাহর ভালবাসায়। আমার আহলে বায়তকে ভালবাসবে আমার ভালবাসায়।

পরিচ্ছেদ : মু'আয ইবন জাবাল, যায়দ ইবন ছাবিত, উবাই ইব্‌ন কা‘ব এবং আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ مُعَاذِ بْنِ جَبَلٍ، وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَأُبَيٍّ بن كعب ، وَأَبِي عُبَيْدَةَ بْنِ الجَرَّاحِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ

৩৭৯০

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ دَاوُدَ العَطَّارِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ، وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ، وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ بْنُ عَفَّانَ، وَأَعْلَمُهُمْ بِالحَلَالِ وَالحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَقْرَؤُهُمْ أُبَيُّ بْنُ كَعْبٍ وَلِكُلِّ أُمَّةٍ أَمِينٌ وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ». «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ قَتَادَةَ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ» وَقَدْ رَوَاهُ أَبُو قِلَابَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ. «وَالمَشْهُورُ حَدِيثُ أَبِي قِلَابَةَ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৭৯০। সুফইয়ান ইব্‌ন ওয়াকী (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার উম্মাতের বিষয়ে আমার উম্মাতের মাঝে সবচাইতে দয়ালু ব্যক্তি হল আবু বাকর, আল্লাহর বিষয়ে সবচেয়ে কঠোর হল উমার, সবচেয়ে লজ্জাশীল হল উসমান ইবন আফফান, হালাল ও হারাম সম্পর্কে সবচেয়ে জ্ঞানী হল মুআয ইবন জাবাল, ফারাইয সম্পর্কে সবচেয়ে প্রাজ্ঞ হল যায়দ ইবন ছাবিত, কিরআত সম্পর্কে বেশী জ্ঞানের অধিকারী হল উবাই ইবন কা'ব। প্রত্যেক উম্মতেরই একজন আমীন (বিশেষ আমানতদার) রয়েছে, এই উম্মতের আমীন হল আবু উবায়দা ইবনুল জাররাহ।

৩৭৯১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ بْنُ عَبْدِ المَجِيدِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ، وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ، وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ، وَأَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ أُبَيُّ بْنُ كَعْبٍ، وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَعْلَمُهُمْ بِالحَلَالِ وَالحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ أَلَا وَإِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا وَإِنَّ أَمِينَ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৭৯১। মুহাম্মাদ ইন বাশশার র)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার উম্মাতের বিষয়ে আমার উম্মাতের মাঝে সবচাইতে দয়ালু ব্যক্তি হল আবু বাকর, আল্লাহর বিষয়ে সবচেয়ে কঠোর হল উমার, সবচেয়ে লজ্জাশীল হল উসমান ইবন আফফান, কিরআত সম্পর্কে বেশী জ্ঞানের অধিকারী হল উৰাই ইবন কা'ব, ফারাইয সম্পর্কে সবচেয়ে প্রাজ্ঞ হল যায়দ ইবন ছাবিত, হালাল ও হারাম সম্পর্কে সবচেয়ে জ্ঞানী হল মুআয ইবন জাবাল। প্রত্যেক উম্মতেরই একজন আমীন (বিশেষ আমানতদার) রয়েছে, এই উম্মতের আমীন হল আবু উবায়দা ইবনুল জাররাহ।

৩৭৯২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا} [البينة: 1] " قَالَ: وَسَمَّانِي؟ قَالَ: «نَعَمْ»، فَبَكَى: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رُوِيَ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ نَحْوَهُ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৭৯২। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উবাই ইব্‌ন কাব (রাযিঃ)-কে বলেছিলেন : আল্লাহ্ তা'আলা তোমাকে এ আয়াতটি তিলাওয়াত করে শুনাতে আমাকে নির্দেশ দিয়েছেন (সূরা বায়্যিনা ৯৮ : ১....)

উবাই (রাযিঃ) বললেন : আমার নাম বলেছেন?

নবী (ﷺ) বললেনঃ হ্যাঁ।

উবাই (রাযিঃ) তখন কেঁদে ফেললেন।
৩৭৯৩
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، قَال: سَمِعْتُ زِرَّ بْنَ حُبَيْشٍ يُحَدِّثُ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَهُ: إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ فَقَرَأَ عَلَيْهِ لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ فَقَرَأَ فِيهَا: إِنَّ ذَاتَ الدِّينِ عِنْدَ اللهِ الْحَنِيفِيَّةُ الْمُسْلِمَةُ لاَ الْيَهُودِيَّةُ، وَلاَ النَّصْرَانِيَّةُ، مَنْ يَعْمَلْ خَيْرًا فَلَنْ يُكْفَرَهُ، وَقَرَأَ عَلَيْهِ: وَلَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ مَالٍ لاَبْتَغَى إِلَيْهِ ثَانِيًا، وَلَوْ كَانَ لَهُ ثَانِيًا لاَبْتَغَى إِلَيْهِ ثَالِثًا، وَلاَ يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلاَّ التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ.
قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ.
رَوَاهُ عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لأُبَيِّ بْنِ كَعْبٍ: إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ (1).
وَقَدْ رَوَى قَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لأُبَيٍّ: إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ

বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)

৩৭৯৩। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... উবাই ইবন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেছিলেনঃ আল্লাহ্ তা'আলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কুরআন পাঠ করে শুনাতে। এরপর তিনি (সূরা বায়্যিনা ৯৮) পাঠ করে শোনালেন।

তিনি আরো পাঠ করলেনঃ আল্লাহর কাছে একমাত্র দীন হল একনিষ্ঠ আল্লাহ্ সমর্পিত দীন। ইয়াহুদীবাদ নয়, খৃষ্টবাদও নয়, অগ্নি-উপাসনাবাদও নয়। যে ব্যক্তি ভাল করবে, তা কখনো অস্বীকার করা হবে না।

তিনি আরো পাঠ করলেনঃ কোন আদম সন্তানের জন্য যদি এক উপত্যাকাপূর্ণ সম্পদও হয়, তবুও সে অবশ্যই দ্বিতীয়টির কামনা করবে। যদি দ্বিতীয়টিও তার হয়, তবুও সে অবশ্যই তৃতীয়টির কামনা করবে। মাটি ছাড়া আদম সন্তানের উদর আর কিছুই পূর্ণ করতে পারবে না। আর আল্লাহ্ যাকে ফেরানোর, তাকে ফিরাবেন।
৩৭৯৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: " جَمَعَ القُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةٌ كُلُّهُمْ مِنَ الأَنْصَارِ: أُبَيُّ بْنُ كَعْبٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ " قَالَ: قُلْتُ لِأَنَسٍ: مَنْ أَبُو زَيْدٍ؟ قَالَ: «أَحَدُ عُمُومَتِي»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৭৯৪। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর সময়ে কুরআন সংকলন করেছিলেন চারজন। এঁরা সকলেই ছিলেন আনসারী। তাঁরা হলেনঃ উবাই ইবন কা'ব, মুআয ইবন জাবাল, যায়দ ইবন ছাবিত এবং আবু যায়দ (রাযিঃ)।

রাবী কাতাদা (রাহঃ) বলেন, আমি আনাস (রাযিঃ)-কে বললামঃ আবু যায়দ কে? তিনি বললেনঃ আমার এক চাচা।
৩৭৯৫

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعْمَ الرَّجُلُ أَبُو بَكْرٍ، نِعْمَ الرَّجُلُ عُمَرُ، نِعْمَ الرَّجُلُ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ، نِعْمَ الرَّجُلُ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ، نِعْمَ الرَّجُلُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ، نِعْمَ الرَّجُلُ مُعَاذُ بْنُ جَبَلٍ، نِعْمَ الرَّجُلُ مُعَاذُ بْنُ عَمْرِو بْنِ الجَمُوحِ»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُهَيْلٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৭৯৫। কুতায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আবু বকর উত্তম লোক, উমার উত্তম লোক, আবু উবায়দা ইবনুল জাররাহ উত্তম লোক, উসায়দ উবন হুযায়র উত্তম লোক, ছাবিত ইবন কায়স ইবন শামমাস উত্তম লোক, মুয়ায ইবন জাবাল উত্তম লোক, মুআয ইবন আমর ইবন জামূহ ভাল লোক।

৩৭৯৬

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ بْنِ اليَمَانِ، قَالَ: جَاءَ العَاقِبُ وَالسَّيِّدُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَا: ابْعَثْ مَعَنَا أَمِينَكَ، فَقَالَ: «فَإِنِّي سَأَبْعَثُ مَعَكُمْ أَمِينًا حَقَّ أَمِينٍ»، فَأَشْرَفَ لَهَا النَّاسُ، فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ قَالَ: وَكَانَ أَبُو إِسْحَاقَ، إِذَا حَدَّثَ بِهَذَا الحَدِيثِ عَنْ صِلَةَ، قَالَ: سَمِعْتُهُ مُنْذُ سِتِّينَ سَنَةً: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رُوِيَ عَنْ عُمَرَ، وَأَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " لِكُلِّ أُمَّةٍ أَمِينٌ، وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৩৭৯৬। মাহমুদ ইবন গায়লান (রাহঃ) হুযায়ফা ইবনুল ইয়ামান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: (নাজরান সর্দার) আকিব ও সায়্যিদ নবী (ﷺ) এর কাছে এলেন। তারা বললেন : আমাদের সঙ্গে আপনার আমীন-কে প্রেরণ করুন। নবী (ﷺ) বললেনঃ আমি অবশ্যই একজন যথার্থ আমীন-কে তোমাদের সঙ্গে পাঠাব।

লোকেরা খুবই উৎসুক হয়ে উঠল। এরপর নবী (ﷺ) আবু উবায়দা (রাযিঃ)-কে প্রেরণ করেন। সিলাহ (রাহঃ)-এর সূত্রে আবু ইসহাক (রাহঃ) যখন এই হাদীসটি রিওয়ায়াত করতেন তখন বলতেন, ষাট বছর পূর্বে এটি আমি সিলাহ্ (রাহঃ) থেকে শুনেছি।

পরিচ্ছেদঃ সালমান ফারসী (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

بَابُ مَنَاقِبِ سَلْمَانَ الفَارِسِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৭৯৭

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ الحَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي رَبِيعَةَ الإِيَادِيِّ، عَنْ الحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ الْجَنَّةَ تَشْتَاقُ إِلَى ثَلَاثَةٍ: عَلِيٍّ، وَعَمَّارٍ، وَسَلْمَانَ «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ الحَسَنِ بْنِ صَالِحٍ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৭৯৭। সুফয়ান ইব্‌ন ওয়াকী' (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জান্নাত তিন ব্যক্তির প্রতি আগ্রহী হয়ে রয়েছে। আলী, আম্মার ও সালমান।

পরিচ্ছেদঃ আম্মার ইবনে ইয়াসির (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

بَابُ مَنَاقِبِ عَمَّارِ بْنِ يَاسِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৭৯৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: جَاءَ عَمَّارٌ يَسْتَأْذِنُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ائْذَنُوا لَهُ، مَرْحَبًا بِالطَّيِّبِ المُطَيَّبِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৭৯৮। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ)... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আম্মার ইবনে ইয়াসির (রাযিঃ) নবী (ﷺ)-এর কাছে প্রবেশের অনুমতি চাইলে তিনি বললেনঃ তাকে অনুমতি দাও। মারহাবা এ সত্তার যে নিজে পবিত্র এবং যাকে করা হয়েছে পবিত্র।

আম্মার ইবনে ইয়াসির (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

باب مناقب عمار بن ياسر رضي الله عنه

৩৭৯৯
حَدَّثَنَا القَاسِمُ بْنُ دِينَارٍ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ سِيَاهٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا خُيِّرَ عَمَّارٌ بَيْنَ أَمْرَيْنِ إِلَّا اخْتَارَ أَرْشَدَهُمَا» هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ عَبْدِ العَزِيزِ بْنِ سِيَاهٍ، وَهُوَ شَيْخٌ كُوفِيٌّ، وَقَدْ رَوَى عَنْهُ النَّاسُ، وَلَهُ ابْنٌ يُقَالُ لَهُ: يَزِيدُ بْنُ عَبْدِ العَزِيزِ ثِقَةٌ رَوَى عَنْهُ يَحْيَى بْنُ آدَمَ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مَوْلًى لِرِبْعِيٍّ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنِّي لَا أَدْرِي مَا قَدْرُ بَقَائِي فِيكُمْ فَاقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي - وَأَشَارَ إِلَى أَبِي بَكْرٍ وَعُمَرَ - وَاهْتَدُوا بِهَدْيِ عَمَّارٍ، وَمَا حَدَّثَكُمْ ابْنُ مَسْعُودٍ فَصَدِّقُوهُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ " وَرَوَى إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، هَذَا الحَدِيثَ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ هِلَالٍ، مَوْلَى رِبْعِيٍّ عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ. وَقَدْ رَوَى سَالِمٌ المُرَادِيُّ الكُوفِيُّ، عَنْ عَمْرِو بْنِ هَرِمٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ هَذَا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৭৯৯। কাসিম ইব্‌ন দীনার আল কূফী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখনই আম্মারকে দুটোর একটি গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে, তখন সে সঠিকটিই গ্রহণ করেছে।

পরিচ্ছেদ ঃ আম্মার ইবনে ইয়াসির (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

باب مناقب عمار بن ياسر رضي الله عنه

৩৮০০

حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَدِينِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ العَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْشِرْ يَا عَمَّارُ تَقْتُلُكَ الفِئَةُ البَاغِيَةُ»: وَفِي البَابِ عَنْ أُمِّ سَلَمَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَأَبِي اليَسَرِ، وَحُذَيْفَةَ وهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ العَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮০০। আবু মুসআব আল মাদীনী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হে আম্মার। সুসংবাদ লাভ কর, বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে।

পরিচ্ছেদ ঃ আবু যার গিফারী (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮০১

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُثْمَانَ بْنِ عُمَيْرٍ هُوَ أَبُو الْيَقْظَانِ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الأَسْوَدِ الدِّيْلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا أَظَلَّتِ الخَضْرَاءُ وَلَا أَقَلَّتِ الغَبْرَاءُ أَصْدَقَ مِنْ أَبِي ذَرٍّ» وَفِي البَابِ عَنْ أَبِي الدَّرْدَاءِ، وَأَبِي ذَرٍّ «وهَذَا حَدِيثٌ حَسَنٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৮০১। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, আবু যার-এর চাইতে অধিক সত্যবাদী কাউকে নীলাকাশ ছায়া দেয়নি আর ধূসর পৃথিবী বহন করেনি।

৩৮০২

حَدَّثَنَا العَبَّاسُ العَنْبَرِيُّ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنِي أَبُو زُمَيْلٍ، عَنْ مَالِكِ بْنِ مَرْثَدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَظَلَّتِ الخَضْرَاءُ وَلَا أَقَلَّتِ الغَبْرَاءُ مِنْ ذِي لَهْجَةٍ أَصْدَقَ وَلَا أَوْفَى مِنْ أَبِي ذَرٍّ شِبْهِ عِيسَى ابْنِ مَرْيَمَ»، فَقَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ كَالحَاسِدِ يَا رَسُولَ اللَّهِ أَفَتَعْرِفُ ذَلِكَ لَهُ؟ قَالَ: «نَعَمْ فَاعْرِفُوهُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ " وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ فَقَالَ: " أَبُو ذَرٍّ يَمْشِي فِي الأَرْضِ بِزُهْدِ عِيسَى ابْنِ مَرْيَمَ

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

৩৮০২। আব্বাস আম্বারী (রাহঃ)... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আবু যার অপেক্ষা অধিক সত্য যবানের অধিকারী এবং অধিক অঙ্গীকার পূরণকারী আর কাউকে নীলবর্ণ আকাশ ছায়া দেয়নি আর ধূসর পৃথিবী বহন করেনি। সে হল ঈসা ইব্‌ন মারয়াম (আ) সদৃশ্য। উমার ইবন খাত্তাব (রাযিঃ) যেন ঈর্ষান্বিতের মত বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! তাকে কি জানাব?

তিনি বললেনঃ হ্যাঁ, জানিয়ে দাও।

পরিচ্ছেদ ঃ আব্দুল্লাহ ইবন সালাম (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮০৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الكِنْدِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو مُحَيَّاةَ يَحْيَى بْنُ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ ابْنِ أَخِي عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ، قَالَ: لَمَّا أُرِيدَ قَتْلُ عُثْمَانَ جَاءَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ، فَقَالَ لَهُ عُثْمَانُ: مَا جَاءَ بِكَ؟ قَالَ: «جِئْتُ فِي نَصْرِكَ»، قَالَ: اخْرُجْ إِلَى النَّاسِ فَاطْرُدْهُمْ عَنِّي فَإِنَّكَ خَارِجًا خَيْرٌ لِي مِنْكَ دَاخِلًا، فَخَرَجَ عَبْدُ اللَّهِ، إِلَى النَّاسِ، فَقَالَ: " أَيُّهَا النَّاسُ إِنَّهُ كَانَ اسْمِي فِي الجَاهِلِيَّةِ فُلَانٌ فَسَمَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ، وَنَزَلَتْ فِيَّ آيَاتٌ مِنْ كِتَابِ اللَّهِ، فَنَزَلَتْ فِيَّ {وَشَهِدَ شَاهِدٌ مِنْ بني إسرائيل عَلَى مِثْلِهِ فَآمَنَ وَاسْتَكْبَرْتُمْ إِنَّ اللَّهَ [ص:671] لَا يَهْدِي القَوْمَ الظَّالِمِينَ} [الأحقاف: 10] وَنَزَلَ {قُلْ كَفَى بِاللَّهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ وَمَنْ عِنْدَهُ عِلْمُ الكِتَابَ} [الرعد: 43] إِنَّ لِلَّهِ سَيْفًا مَغْمُودًا عَنْكُمْ، وَإِنَّ المَلَائِكَةَ قَدْ جَاوَرَتْكُمْ فِي بَلَدِكُمْ هَذَا الَّذِي نَزَلَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاللَّهَ اللَّهَ فِي هَذَا الرَّجُلِ أَنْ تَقْتُلُوهُ، فَوَاللَّهِ لَئِنْ قَتَلْتُمُوهُ لَتَطْرُدُنَّ جِيرَانَكُمُ المَلَائِكَةَ، وَلَتَسُلُّنَّ سَيْفَ اللَّهِ المَغْمُودَ عَنْكُمْ فَلَا يُغْمَدُ إِلَى يَوْمِ القِيَامَةِ "، قَالُوا: اقْتُلُوا اليَهُودِيَّ وَاقْتُلُوا عُثْمَانَ: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ» وَقَدْ رَوَى شُعَيْبُ بْنُ صَفْوَانَ، هَذَا الحَدِيثَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، فَقَالَ: عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে সালাম (রাঃ)

৩৮০৩। আলী ইবন সাঈদ আল-কিদী (রাহঃ)... আব্দুল্লাহ ইবন সালাম (রাযিঃ) এর ভ্রাতুষ্পুত্র থেকে বর্ণিত ও তিনি বলেনঃ উছমান (রাযিঃ)-কে যখন হত্যার পরিকল্পনা করা হয় সে সময় আব্দুল্লাহ ইবন সালাম তাঁর কাছে এলেন। উছমান (রাযিঃ) তাঁকে বললেন : আপনি কেন এসেছেন? তিনি বললেনঃ আপনার সাহায্যে এসেছি।

উছমান (রাযিঃ) বললেন আপনি (বিদ্রোহী) লোকগুলোর কাছে যান এবং আমার নিকট থেকে এদের হটিয়ে রাখুন। আপনি ভিতরে থাকার চেয়ে বাইরে (গিয়ে এদের হটানোর ব্যবস্থায়) থাকা আমার জন্য বেশী মঙ্গলজনক।

আব্দুল্লাহ ইবন সালাম লোকদের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। তাদের বললেনঃ হে লোক সকল! জাহিলী যুগে আমার নাম ছিল অমুক (হাসীন)। পরে রাসূলুল্লাহ (ﷺ) আমার নাম রাখেন আব্দুল্লাহ। আমার বিষয়ে আল্লাহর কিতাবে একাধিক আয়াত নাযিল হয়েছে। আমার প্রসঙ্গে নাযিল হয়েছিল

(وشهد شاهد من بني إسرائيل على مثله فامن واستكبر ثم إن الله لايهدي القوم الظالمين )

"বল, তোমরা ভেবে দেখেছ কি যদি এ কুরআন আল্লাহর নিকট থেকে অবতীর্ণ হয়ে থাকে আর তোমরা এতে অবিশ্বাস কর। উপরন্তু বানূ ইসরাঈলের একজন সাক্ষী এর অনুরূপ সাক্ষী দিয়ে এতে ঈমান স্থাপন করলো অথচ তোমরা কর ঔদ্ধত্য প্রকাশ! তা হলে তোমাদের পরিণাম কি হবে? আল্লাহ যালিমদের হিদায়াত করেন না।” (সূরা আহকাফ ৪৬:১০)।

আমার বিষয়ে আরো নাযিল হয়েছে: “বল, আল্লাহ এবং যার নিকট কিতাবের জ্ঞান আছে তারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট।" (সূরা রা'দ ১৩:৪৩)

আল্লাহর তরবারী তোমাদের থেকে কোষবদ্ধ করে রাখা হয়েছে। তোমাদের এ শহর, যেখানে তোমাদের নবী (ﷺ) অবতরণ করেছেন, ফিরিশতারা এখানে তোমাদের প্রতিবেশী। এ মহান ব্যক্তির (উছমানের) হত্যার বিষয়ে তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহর কসম। তোমরা তাঁকে যদি হত্যা কর, তবে তোমাদের প্রতিবেশী (রহমতের) ফিরিশতাগণকে সরিয়ে নেওয়া হবে। আল্লাহর (আযাবের) কোষবদ্ধ তরবারী কোষমুক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আর তা কোষবদ্ধ হবে না।

তখন বিদ্রোহীরা বললঃ এ ইয়াহুদীটিকে কতল কর, উছমানকে কতল কর।
৩৮০৪

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الخَوْلَانِيِّ، عَنْ يَزِيدَ بْنِ عُمَيْرَةَ، قَالَ: لَمَّا حَضَرَ مُعَاذَ بْنَ جَبَلٍ المَوْتُ قِيلَ لَهُ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، أَوْصِنَا، قَالَ: أَجْلِسُونِي، فَقَالَ: إِنَّ العِلْمَ وَالإِيمَانَ مَكَانَهُمَا، مَنْ ابْتَغَاهُمَا وَجَدَهُمَا، يَقُولُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، وَالتَمِسُوا العِلْمَ عِنْدَ أَرْبَعَةِ رَهْطٍ، عِنْدَ عُوَيْمِرٍ أَبِي الدَّرْدَاءِ، وَعِنْدَ سَلْمَانَ الفَارِسِيِّ، وَعِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَعِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ الَّذِي كَانَ يَهُودِيًّا فَأَسْلَمَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ عَاشِرُ عَشَرَةٍ فِي الجَنَّةِ» وَفِي البَابِ عَنْ سَعْدٍ «وهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

৩৮০৪। কুতায়বা (রাহঃ)... ইয়াযীদ ইবন আমীরা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ মু'আয ইবন জাবাল (রাযিঃ)- এর মৃত্যুর সময় হাযির হলে তাঁকে বলা হলঃ হে আবু আব্দুর রহমান। আমাদের কিছু ওসীয়াত করুন।

তিনি বললেন : আমাকে তোমরা বসিয়ে দাও। পরে বললেন। ইল্ম ও ঈমান যথাস্থানে রক্ষিত আছে। যে ব্যক্তি এতদুভয়কে অন্বেষণ করে, সে পায়। বর্ণনাকারী বলেন তিনি এ কথাটি তিনবার বললেন। পরে বললেন তোমরা চার ব্যক্তির নিকট ইলম তালাশ করবে। উওয়ায়সির আবুদ দারদা, সালমান ফারিসী, আব্দুল্লাহ ইবন মাসউদ এবং আব্দুল্লাহ ইবন সালাম (রাযিঃ)। এ (শেষোক্ত) জন ছিলেন ইয়াহুদী, পরে তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, ইনি হলেন দশজন জান্নাতীর দশমজন।

পরিচ্ছেদ : আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮০৫

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ يَحْيَى بْنِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي الزَّعْرَاءِ، عَنْ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي مِنْ أَصْحَابِي أَبِي بَكْرٍ وَعُمَرَ، وَاهْتَدُوا بِهَدْيِ عَمَّارٍ، وَتَمَسَّكُوا بِعَهْدِ ابْنِ مَسْعُودٍ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ " وَيَحْيَى بْنُ سَلَمَةَ يُضَعَّفُ فِي الحَدِيثِ وَأَبُو الزَّعْرَاءِ اسْمُهُ: عَبْدُ اللَّهِ بْنُ هَانِئٍ وَأَبُو الزَّعْرَاءِ الَّذِي رَوَى عَنْهُ شُعْبَةُ وَالثَّوْرِيُّ وَابْنُ عُيَيْنَةَ اسْمُهُ: عَمْرُو بْنُ عَمْرٍو وَهُوَ ابْنُ أَخِي أَبِي الأَحْوَصِ صَاحِبِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৮০৫। ইবরাহীম ইবন ইসমাঈল ইবন ইয়াহইয়া ইবন সালামা ইবন কুহায়ল (রাহঃ)....ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার পরে আমার সাহাবীগণের যাঁরা থাকবেন, তাঁদের তোমরা অনুসরণ করবে, আবু বকর ও উমার, আম্মারের চাল-চলন গ্রহণ করবে। আর ইবন মাসউদের নসীহত দৃঢ়ভাবে ধারণ করবে।

৩৮০৬

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، أَنَّهُ سَمِعَ أَبَا مُوسَى، يَقُولُ: «لَقَدْ قَدِمْتُ أَنَا وَأَخِي، مِنَ اليَمَنِ وَمَا نُرَى حِينًا إِلَّا أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ [ص:673] رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِمَا نَرَى مِنْ دُخُولِهِ وَدُخُولِ أُمِّهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ مِنْ هَذَا الوَجْهِ» وَقَدْ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৩৮০৬। আবু কুরায়ব (রাহঃ)... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি এবং আমার ভাই ইয়ামান থেকে মদীনা আসি। ইবন মাসউদ (রাযিঃ) ও তাঁর মাকে নবী (ﷺ) -এর ঘরে এত বেশী আনা-গোনা করতে দেখেছি যে, এতে ইবন মাসউদ নবী (ﷺ) পরিবারেরই একজন বলে আমাদের ধারণা হয়েছিল।

৩৮০৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ: أَتَيْنَا عَلَى حُذَيْفَةَ، فَقُلْنَا: حَدِّثْنَا بِأَقْرَبِ النَّاسِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدْيًا وَدَلًّا فَنَأْخُذَ عَنْهُ وَنَسْمَعَ مِنْهُ؟ قَالَ: «كَانَ أَقْرَبُ النَّاسِ هَدْيًا وَدَلًّا وَسَمْتًا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنُ مَسْعُودٍ حَتَّى يَتَوَارَى مِنَّا فِي بَيْتِهِ، وَلَقَدْ عَلِمَ المَحْفُوظُونَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ ابْنَ أُمِّ عَبْدٍ هُوَ مِنْ أَقْرَبِهِمْ إِلَى اللَّهِ زُلْفَى» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৩৮০৭। মুহাম্মাদ বাদশার (রাহঃ)... আব্দুর রহমান ইবন ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমরা হুযায়ফা (রাযিঃ)-এর কাছে এলাম এবং বললাম : সীরত এবং চাল-চলনে সকলের চাইতে রাসূলুল্লাহ (ﷺ) -এর অধিক নিকটবর্তী ব্যক্তির নাম বলে দিন। আমরা তাঁর থেকে শিক্ষা গ্রহণ করব এবং তাঁকে অনুসরণ করব। তিনি বললেন : সীরাত, চাল-চলন এবং স্বভাব-চরিত্রে রাসূলুল্লাহ (ﷺ) -এর সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হলেন ইবন মাসউদ, যতক্ষণ না তিনি আমাদের সামনে থেকে তাঁর ঘরের আড়ালে চলে যান।

রাসূলুল্লাহ (ﷺ) এর সেই সব সাহাবী যাঁরা দোষ-ত্রুটি থেকে মাহফুজ, তাঁরা ভাল করেই জানেন যে, তাঁদের মাঝে মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলার সর্বাধিক নিকটবর্তী হলেন ইবন উম্মে আব্দ (আব্দুল্লাহ ইবন মাসউদ)।
৩৮০৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا صَاعِدٌ الحَرَّانِيُّ قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ قَالَ: حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كُنْتُ مُؤَمِّرًا أَحَدًا مِنْ غَيْرِ مَشُورَةٍ لَأَمَّرْتُ عَلَيْهِمْ ابْنَ أُمِّ عَبْدٍ». هَذَا حَدِيثٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الحَارِثِ عَنْ عَلِيٍّ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৮০৮। আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান (রাহঃ) আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি যদি কোনরূপ পরামর্শ ছাড়া তাদের মধ্যে (সাহাবীদের মধ্যে) কাউকে আমীর নিযুক্ত করতাম, তবে ইবন উম্মে আব্দকেই নিযুক্ত করতাম।

৩৮০৯

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَوْ كُنْتُ مُؤَمِّرًا أَحَدًا مِنْ غَيْرِ مَشُورَةٍ لَأَمَّرْتُ ابْنَ أُمِّ عَبْدٍ»

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৮০৯। সুফইয়ান ইবন ওয়াকী (রাহঃ)...আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পরামর্শ ছাড়াই যদি কাউকে আমি আমীর নিযুক্ত করতাম, তবে ইবন উম্ম আব্দকেই আমীর নিযুক্ত করতাম।

৩৮১০

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " خُذُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ: مِنْ ابْنِ مَسْعُودٍ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ، وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৮১০। হান্নাদ (রাহঃ)... আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলূল্লাহ বলেছেন: তোমরা কুরআন শিক্ষা করবে চারজন থেকেঃ ইবন মাসউদ, উবাই ইবন কা'ব, মুআয ইবন জাবাল এবং আবু হুযায়ফার মাওলা (আযাদকৃত দাস) সালিম থেকে।

৩৮১১

حَدَّثَنَا الجَرَّاحُ بْنُ مَخْلَدٍ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ خَيْثَمَةَ بْنِ أَبِي سَبْرَةَ، قَالَ: أَتَيْتُ المَدِينَةَ فَسَأَلْتُ اللَّهَ أَنْ يُيَسِّرَ لِي جَلِيسًا صَالِحًا، فَيَسَّرَ لِي أَبَا هُرَيْرَةَ، فَجَلَسْتُ إِلَيْهِ، فَقُلْتُ لَهُ: إِنِّي سَأَلْتُ اللَّهَ أَنْ يُيَسِّرَ لِي جَلِيسًا صَالِحًا فَوُفِّقْتَ لِي، فَقَالَ: مِنْ أَيْنَ أَنْتَ؟ قُلْتُ: مِنْ أَهْلِ الكُوفَةِ، جِئْتُ أَلْتَمِسُ الخَيْرَ وَأَطْلُبُهُ فَقَالَ: «أَلَيْسَ فِيكُمْ سَعْدُ بْنُ مَالِكٍ مُجَابُ الدَّعْوَةِ، وَابْنُ مَسْعُودٍ صَاحِبُ طَهُورِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَعْلَيْهِ، وَحُذَيْفَةُ صَاحِبُ سِرِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَمَّارٌ الَّذِي أَجَارَهُ اللَّهُ مِنَ الشَّيْطَانِ عَلَى لِسَانِ نَبِيِّهِ، وَسَلْمَانُ صَاحِبُ الكِتَابَيْنِ؟» قَالَ قَتَادَةُ، وَالْكِتَابَانِ الْإِنْجِيلُ وَالْقُرْآنُ. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ. وَخَيْثَمَةُ هُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَبْرَةَ نُسِبَ إِلَى جَدِّهِ

৩৮১১। জাররাহ ইবন মাথলাদ বসরী (রাহঃ)... খায়ছামা ইবন আবু সাবরা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি মদীনায় আসলাম। আল্লাহর কাছে দু'আ করলাম তিনি যেন আমাকে একজন নেক লোকের মজলিসে বসা সহজ করে দেন। এরপর তিনি আমাকে আবু হুরায়রা (রাযিঃ)-এর মজলিসে বসার তাওফীক দিলেন। আমি তাঁর মজলিসে বসে তাঁকে বললাম আমি আল্লাহর কাছে দু'আ করেছিলাম তিনি যেন আমাকে একজন নেক লোকের মজলিসে বসার তাওফীক দেন। ফলে আপনার এ মজলিসে বসার তাওফীক আমি পেয়েছি।

তিনি বললেন: তুমি কোথা থেকে এসেছ?

আমি বললাম : কূফা থেকে, ইলম ও হিকমত সম্বলিত কল্যাণ তালাশ করতে আমি এসেছি। তিনি বললেন : তোমাদের এখানে কি সা'দ ইবন মালিক নেই? যাঁর দু'আ আল্লাহর কাছে মকবুল। রাসূলুল্লাহ (ﷺ) -এর উযূর পানি ও না'লাইন বহনকারী ইবন মাসউদ নেই? রাসূলুল্লাহ (ﷺ) এর রহস্য জ্ঞানের বাহক হুযায়ফা নেই? যে ব্যক্তিকে আল্লাহ তা'আলা তাঁর নবী (ﷺ)র যথানে শয়তান থেকে স্বীয় আশ্রয় প্রদান করেছেন, সেই আম্মার কি নেই? দুই কিতাবের অধিকারী সালমান নেই?

বর্ণনাকারী কাতাদা (রাহঃ) বলেনঃ দুই কিতাব অর্থ হল ইনজীল এবং কুরআন।

পরিচ্ছেদ : হুযায়ফা ইবনুল ইয়ামান (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

بَابُ مَنَاقِبِ حُذَيْفَةَ بْنِ اليَمَانِ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮১২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، عَنْ شَرِيكٍ، عَنْ أَبِي اليَقْظَانِ، عَنْ زَاذَانَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ لَوْ اسْتَخْلَفْتَ. قَالَ: «إِنْ أَسْتَخْلِفْ عَلَيْكُمْ فَعَصَيْتُمُوهُ عُذِّبْتُمْ، وَلَكِنْ مَا حَدَّثَكُمْ حُذَيْفَةُ فَصَدِّقُوهُ، وَمَا أَقْرَأَكُمْ عَبْدُ اللَّهِ فَاقْرَءُوهُ» قَالَ عَبْدُ اللَّهِ: فَقُلْتُ لِإِسْحَاقَ بْنِ عِيسَى: يَقُولُونَ هَذَا عَنْ أَبِي وَائِلٍ. قَالَ: لَا، عَنْ زَاذَانَ إِنْ شَاءَ اللَّهُ " هَذَا حَدِيثٌ حَسَنٌ، وَهُوَ حَدِيثُ شَرِيكٍ

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৩৮১২। আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান (রাহঃ) হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ সাহাবীগণ আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ্। কাউকে যদি আপনার খলীফা বানিয়ে যেতেন। নবী (ﷺ) বললেন আমি যদি তোমাদের উপর কাউকে খলীফা নিযুক্ত করি আর তোমরা তার অবাধ্যতা কর তবে তো আযাবে নিপতিত হবে। বরং তোমরা হুযায়ফা যা বলবে, তা সত্য বলে বিশ্বাস করবে।

আব্দুল্লাহ (ইবন মাসউদ) যেভাবে তিলাওয়াত করবে তোমরাও সে তিলাওয়াত গ্রহণ করবে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান (রাহঃ) বলেন, আমি ইসহাক ইবন ঈসা (রাহঃ)- কে বললাম : লোকেরা বলে এ হাদীসটি আবু ওয়াইল (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বললেন : না, বরং এটি আল্লাহ চাহেন ত যাযান (রাহঃ) থেকে বর্ণিত।

পরিচ্ছেদঃ যায়দ ইবন হারিছা (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ زَيْدِ بْنِ حَارِثَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮১৩

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، أَنَّهُ فَرَضَ لِأُسَامَةَ بْنِ زَيْدٍ فِي ثَلَاثَةِ آلَافٍ وَخَمْسِ مِائَةٍ، وَفَرَضَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي ثَلَاثَةِ آلَافٍ. قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لِأَبِيهِ: لِمَ فَضَّلْتَ أُسَامَةَ عَلَيَّ؟ فَوَاللَّهِ مَا سَبَقَنِي إِلَى مَشْهَدٍ. قَالَ: «لِأَنَّ زَيْدًا كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَبِيكَ، وَكَانَ أُسَامَةُ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ مِنْكَ، فَآثَرْتُ حُبَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حُبِّي» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৩৮১৩। সুফইয়ান ইন ওয়াকী (রাহঃ)... উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি উসামা (রাযিঃ)-এর ক্ষেত্রে সাড়ে তিন হাজার দিরহাম করে এবং আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ)-এর ক্ষেত্রে তিন হাজার দিরহাম করে ভাতা নির্ধারণ করেছিলেন। আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) তাঁর পিতা (উমার) -কে বললেন : আপনি উসামাকে আমার উপর প্রাধান্য দিলেন। আল্লাহর কসম। তিনি কোন অভিযানেই আমার চাইতে এগিয়ে থাকতে পারেননি।

উমার (রাযিঃ) বললেন : কারণ, (তার পিতা) যায়দ তোমার পিতা থেকে রাসূলুল্লাহ (ﷺ) -এর অধিক প্রিয়পাত্র ছিলেন আর উসামাও তোমার তুলনায় রাসূলুল্লাহ (ﷺ) এর অধিক প্রিয়পাত্র ছিল। তাই রাসূলুল্লাহ (ﷺ) এর প্রিয়পাত্রকে আমার ভালবাসার উপর প্রাধান্য দিয়েছি।
৩৮১৪

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ: " مَا كُنَّا نَدْعُو زَيْدَ بْنَ حَارِثَةَ إِلَّا زَيْدَ ابْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَتْ {ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ} [الأحزاب: 5] هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৮১৪। কুতায়বা (রাহঃ)... আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ “তোমরা (পালক পুত্রদেরকে) তাদের পিতৃ পরিচয়ে ডাকবে” (সূরা আহযাব ৩৩ : ৫) আয়াতটি নাযিল না হওয়া পর্যন্ত আমরা যায়দ ইবন হারিছা (রাযিঃ)-কে মুহাম্মাদ পুত্র যায়দ বলে ডাকতাম।

৩৮১৫

حَدَّثَنَا الجَرَّاحُ بْنُ مَخْلَدٍ البَصْرِيُّ وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ الرُّومِيِّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، قَالَ: أَخْبَرَنِي جَبَلَةُ بْنُ حَارِثَةَ، أَخُو زَيْدٍ قَالَ: قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ابْعَثْ مَعِي أَخِي زَيْدًا قَالَ: «هُوَ ذَا، فَإِنْ انْطَلَقَ مَعَكَ لَمْ أَمْنَعْهُ». قَالَ زَيْدٌ: يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ لَا أَخْتَارُ عَلَيْكَ أَحَدًا، قَالَ: فَرَأَيْتُ رَأْيَ أَخِي أَفْضَلَ مِنْ رَأْيِي. " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ ابْنِ الرُّومِيِّ عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ

বর্ণনাকারী: যায়দ ইবনে খালিদ জুহানী (রাঃ)

৩৮১৫। জাররাহ ইবন মাখলাদ বসরী প্রমুখ (রাহঃ)... যায়দ (রাযিঃ)-এর ভাই জাবালা ইবন হারিছা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বললাম আমার ভাই যায়দকে আমার সঙ্গে (নিজ পরিবারে) যেতে দিন।

তিনি বললেন : এই তো সে আছে। তোমার সঙ্গে যদি যেতে চায় তবে আমি তাকে বাধা দেব না।

যায়দ (রাযিঃ) বলেন ইয়া রাসূলাল্লাহ আল্লাহর কসম! আমি আপনাকে ছেড়ে আর কাউকে গ্রহণ করব না।
জবালা (রাযিঃ) বলেন। পরে দেখলাম, আমার ভাইয়ের মতই আমার মত থেকে উত্তম ছিল।
৩৮১৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الحَسَنِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بَعْثًا وَأَمَّرَ عَلَيْهِمْ أُسَامَةَ بْنَ زَيْدٍ فَطَعَنَ النَّاسُ فِي إِمْرَتِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ تَطْعَنُوا فِي إِمْرَتِهِ فَقَدْ كُنْتُمْ تَطْعَنُونَ فِي إِمْرَةِ أَبِيهِ مِنْ قَبْلُ، وَايْمُ اللَّهِ إِنْ كَانَ لَخَلِيقًا لِلإِمَارَةِ، وَإِنْ كَانَ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ، وَإِنَّ هَذَا مِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ بَعْدَهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ حَدِيثِ مَالِكِ بْنِ أَنَسٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৮১৬। আহমাদ ইবন হাসান (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) একবার এক সেনাদল প্রেরণ করেন আর উসামা ইবন যায়দকে এর সেনাপতি নিযুক্ত করেন। কিছু লোক তাঁকে সেনাপতি নিযুক্তির সমালোচনা করে।

রাসূলুল্লাহ (ﷺ) বললেন তোমরা আজ তাঁর ইমারত বিষয়ে সমালোচনা করছ এর আগে তোমরা তাঁর পিতার নেতৃত্ব নিয়েও সমালোচনা করেছিলে। আল্লাহর কসম! অবশ্যই সে নেতৃত্বের যোগ্য ছিল এবং ছিল আমার অধিক প্রিয়। আর এ (উসামা) হচ্ছে তারপর আমার অধিক প্রিয়। আলী ইবন হুজর (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে মালিক ইবন আনাস (রাযিঃ)-এর অনুরূপ হাদীস বর্ণিত আছে।

পরিচ্ছেদ : উসামা ইবন যায়দ (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮১৭

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنْ مُحَمَّدِ بْنِ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَبَطْتُ وَهَبَطَ النَّاسُ المَدِينَةَ، فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أَصْمَتَ فَلَمْ يَتَكَلَّمْ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَضَعُ يَدَيْهِ عَلَيَّ وَيَرْفَعُهُمَا فَأَعْرِفُ أَنَّهُ يَدْعُو لِي»: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

বর্ণনাকারী: হযরত উসামা ইবন যায়দ রাযি.

৩৮১৭। আবু কুরায়ৰ (রাহঃ)... মুহাম্মাদ ইবন উসামা ইবন যায়দ তাঁর পিতা উসামা ইবুন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মৃত্যুশয্যায় অত্যন্ত দুর্বল হয়ে পড়লে আমি সহ অন্যান্যরাও মদীনার অভ্যন্তরে চলে এলাম। আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে গেলাম। তাঁর যবান তখন বন্ধ ছিল। তাই কোন কথা বললেন না। রাসূলুল্লাহ (ﷺ) তখন আমার গায়ে তাঁর দুই হাত রাখলেন এবং সে দুটো উপরের দিকে তুলে ধরতে লাগলেন। আমি বুঝলাম তিনি আমার জন্য দু'আ করছেন।

৩৮১৮

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ، أُمِّ المُؤْمِنِينَ قَالَتْ: أَرَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُنَحِّيَ مُخَاطَ أُسَامَةَ. قَالَتْ عَائِشَةُ: دَعْنِي حَتَّى أَكُونَ أَنَا الَّذِي أَفْعَلُ قَالَ: «يَا عَائِشَةُ أَحِبِّيهِ فَإِنِّي أُحِبُّهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮১৮। হুসায়ন ইব্‌ন হুরায়ছ (রাহঃ)... উম্মুল মু'মিনীন আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একবার উসামার নাকের ময়লা সাফ করতে ইচ্ছা করলেন, আমি বললাম আমাকে দিন, আমিই কাজটি করে দিচ্ছি। নবী (ﷺ) বললেনঃ হে আয়িশা! একে ভালবাসবে, আমি একে ভালবাসি।

৩৮১৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الحَسَنِ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ: أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ: كُنْتُ جَالِسًا إِذْ جَاءَ عَلِيٌّ وَالْعَبَّاسُ يَسْتَأْذِنَانِ، فَقَالَا: يَا أُسَامَةُ اسْتَأْذِنْ لَنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ عَلِيٌّ وَالعَبَّاسُ يَسْتَأْذِنَانِ، فَقَالَ: «أَتَدْرِي، مَا جَاءَ بِهِمَا»؟ قُلْتُ: لَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَكِنِّي أَدْرِي، فَأَذِنَ لَهُمَا»، فَدَخَلَا، فَقَالَا: يَا رَسُولَ اللَّهِ جِئْنَاكَ نَسْأَلُكَ أَيُّ أَهْلِكَ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ»، فَقَالَا: مَا جِئْنَاكَ نَسْأَلُكَ عَنْ أَهْلِكَ. قَالَ: «أَحَبُّ أَهْلِي إِلَيَّ مَنْ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتُ عَلَيْهِ أُسَامَةُ بْنُ زَيْدٍ». قَالَا: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ». قَالَ العَبَّاسُ: يَا رَسُولَ اللَّهِ جَعَلْتَ عَمَّكَ آخِرَهُمْ؟ قَالَ: «لِأَنَّ عَلِيًّا قَدْ سَبَقَكَ بِالهِجْرَةِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ»

বর্ণনাকারী: হযরত উসামা ইবন যায়দ রাযি.

৩৮১৯। আহমদ ইবন হাসান (রাহঃ)... উসামা ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) --এর কাছে বসা ছিলাম। এমন সময় আলী ও আব্বাস (রাযিঃ) এসে তাঁর কাছে প্রবেশের অনুমতি চাইলেন। তাঁরা বললেনঃ হে উসামা, রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আমাদের জন্য অনুমতি লও। আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ্। আলী ও আব্বাস ভিতরে আসতে অনুমতি চাচ্ছেন। নবী (ﷺ) বললেন তাঁরা কেন এসেছে তুমি কি তা জান? আমি বললাম না।

নবী (ﷺ) বললেনঃ কিন্তু আমি তা জানি, তাঁদের আসতে অনুমতি দাও।

তাঁরা সেখানে আসলেন এবং বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্। আপনার পরিবারের মধ্যে আপনার কাছে অধিক প্রিয় কে, তা জানার জন্য আপনার কাছে আমরা এসেছি। তিনি বললেনঃ ফাতিমা বিনত মুহাম্মাদ। তাঁরা বললেন : আমরা এসেছি আপনার নিকটবর্তী লোকদের মধ্যে কে অধিক প্রিয় সে সম্পর্কে জানতে। নবী (ﷺ) বললেন : আমার নিকটবর্তীদের মধ্যে আমার নিকট অধিক প্রিয় হল সেই জন, যার উপর আল্লাহ্ অনুগ্রহ করেছেন এবং আমিও অনুগ্রহ করেছি অর্থাৎ উসামা ইবন যায়দ।

তাঁরা বললেন : এরপর কে? নবী (ﷺ) বললেন। এরপর হল আলী ইবন আবু তালিব। আব্বাস (রাযিঃ) বললেন : ইয়া রাসূলাল্লাহ! আপনার চাচাকে সবার শেষে ফেলে দিলেন!

নবী (ﷺ) বললেন : আলী তো হিজরতের ব্যাপারে আপনার অগ্রবর্তী।

পরিচ্ছেদ : জারীর ইবন আব্দুল্লাহ আল বাজালী (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

بَابُ مَنَاقِبِ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ البَجَلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮২০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو الأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ بَيَانٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «مَا حَجَبَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا ضَحِكَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)

৩৮২০। আহমাদ ইবন মানী' (রাহঃ)... জারীর ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : ইসলাম গ্রহণের পর থেকে রাসূলুল্লাহ (ﷺ) কোন দিন তাঁর কাছে যেতে আমাকে বাধা দেননি এবং আমার দিকে যখনই তাকিয়েছেন, হাসিমুখে তাকিয়েছেন।

৩৮২১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ «مَا حَجَبَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا تَبَسَّمَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)

৩৮২১। আহমাদ ইবন মানী' (রাহঃ)... জারীর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি যখন থেকে ইসলাম গ্রহণ করেছি তখন থেকেই রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কাছে যেতে আমাকে কখনও বাধা দেননি। আর তিনি স্মিত হাসি ছাড়া কখনও আমার দিকে তাকাননি।

পরিচ্ছেদ : আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

৩৮২২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَا: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، عَنْ سُفْيَانَ، عَنْ لَيْثٍ، عَنْ أَبِي جَهْضَمٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، «أَنَّهُ رَأَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ مَرَّتَيْنِ وَدَعَا لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتَيْنِ». هَذَا حَدِيثٌ مُرْسَلٌ, [وَلَا نَعْرِفُ لأَبِي جَهْضَمٍ سَمَاعًا مِنِ ابْنِ عَبَّاسٍ, وَقَدْ رُوِيَ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ, عَنِ ابْنِ عَبَّاسٍ] أَبُو جَهْضَمٍ لَمْ يُدْرِكِ ابْنَ عَبَّاسٍ, وَاسْمُهُ: مُوسَى بْنُ سَالِمٍ.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৮২২। বুন্দার এবং মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ তিনি এ জিবরীল (আ)-কে দেখেছেন দুইবার আর নবী (ﷺ) তাঁর জন্য (বিশেষভাবে) দু'আ করেছেন দুইবার।

৩৮২৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْمُؤَدِّبُ قَالَ: حَدَّثَنَا القَاسِمُ بْنُ مَالِكٍ المُزَنِيُّ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «دَعَا لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُؤْتِيَنِي اللَّهُ الحِكْمَةَ مَرَّتَيْنِ»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ عَطَاءٍ وَقَدْ رَوَاهُ عِكْرِمَةُ، عَنْ ابْنِ عَبَّاسٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৮২৩। মুহাম্মাদ ইব্‌ন হাতিম মুকাত্তাব মুআদ্দার (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমার জন্য রাসূলূল্লাহ দুইবার বিশেষভাবে দু'আ করেছিলেন যে, আল্লাহ্ তা'আলা যেন আমাকে প্রজ্ঞা দান করেন।

৩৮২৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: ضَمَّنِي إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «اللَّهُمَّ عَلِّمْهُ الْحِكْمَةَ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৮২৪। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ)... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বুকে চেপে ধরলেন এবং দু'আ করলেনঃ হে আল্লাহ্। একে হিকমত শিক্ষা দিন।

পরিচ্ছেদ: আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

৩৮২৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: رَأَيْتُ فِي المَنَامِ كَأَنَّمَا بِيَدِي قِطْعَةُ إِسْتَبْرَقٍ وَلَا أُشِيرُ بِهَا إِلَى مَوْضِعٍ مِنَ الجَنَّةِ إِلَّا طَارَتْ بِي إِلَيْهِ فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ، فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " إِنَّ أَخَاكِ رَجُلٌ صَالِحٌ، أَوْ: إِنَّ عَبْدَ اللَّهِ رَجُلٌ صَالِحٌ ": «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৮২৫। আহমাদ ইবন মানী' (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম আমার হাতে যেন একখণ্ড রেশমী কাপড়। জান্নাতের যে স্থানেই আমি ইশারা করছিলাম সেখানেই সেটি আমাকে নিয়ে উড়ে যাচ্ছিল।

আমি স্বপ্লটি (আমার বোন) হাফসাকে বললাম। তিনি সেটি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বিবৃত করলেন। নবীজী (ﷺ) বললেন : তোমার ভাই (কিংবা বললেন) আব্দুল্লাহ একজন সৎলোক।

পরিচ্ছেদঃ আব্দুল্লাহ ইবন যুবায়র (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮২৬

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ المُؤَمَّلِ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي بَيْتِ الزُّبَيْرِ مِصْبَاحًا، فَقَالَ: «يَا عَائِشَةُ مَا أُرَى أَسْمَاءَ إِلَّا قَدْ نُفِسَتْ فَلَا تُسَمُّوهُ حَتَّى أُسَمِّيَهُ». فَسَمَّاهُ عَبْدَ اللَّهِ وَحَنَّكَهُ بِتَمْرَةٍ. هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮২৬। আব্দুল্লাহ ইবন ইসহাক জওহারী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: একদিন নবী (ﷺ) যুবায়র (রাযিঃ)-এর ঘরে বাড়ি দেখতে পেলেন। তিনি বললেনঃ হে আয়িশা। মনে হল আসমা-এর বাচ্চা প্রসব হয়েছে। আমি নাম না রাখা পর্যন্ত তোমরা তার নাম রাখবে না। এরপর তিনি তাঁর নাম রাখলেন আব্দুল্লাহ। তিনি একটি খেজুর নিজে চিবিয়ে তাকে খাওয়ালেন।

পরিচ্ছেদঃ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮২৭

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ الجَعْدِ أَبِي عُثْمَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَتْ أُمِّي أُمُّ سُلَيْمٍ صَوْتَهُ، فَقَالَتْ: بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، أُنَيْسٌ. قَالَ: «فَدَعَا لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ دَعَوَاتٍ، قَدْ رَأَيْتُ مِنْهُنَّ اثْنَتَيْنِ فِي الدُّنْيَا، وَأَنَا أَرْجُو الثَّالِثَةَ فِي الآخِرَةِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮২৭। কুতায়বা (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) পথ অতিক্রম করে যাচ্ছিলেন, আমার মা উম্মে সুলায়ম তাঁর আওয়াজ শুনে এলেন। বললেন আমার পিতামাতা আপনার প্রতি কুরবান, ইয়া রাসূলাল্লাহ্। এই যে, ছোট্ট আনাস। আনাস (রাযিঃ) বলেন তখন আমার জন্য তিনটি দু'আ করেন। দুনিয়াতে এর দুটোর বাস্তবায়ন তো আমি দেখেছি আর আখিরাতে তৃতীয়টির আশা করি।

৩৮২৮

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ شَرِيكٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَنَسٍ، قَالَ: رُبَّمَا قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا ذَا الأُذُنَيْنِ». قَالَ أَبُو أُسَامَةَ: يَعْنِي يُمَازِحُهُ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮২৮। মাহমুদ ইবন গায়লান (রাহঃ) আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অনেক সময় আমাকে বলতেন: ইয়া যাল উযনায়ন (হে দ্বিকর্ণ বিশিষ্ট)। আবু উসামা (রাহঃ) বলেন নবী (ﷺ) কৌতুক করে তা বলতেন।

৩৮২৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أُمِّ سُلَيْمٍ، أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَنَسٌ خَادِمُكَ ادْعُ اللَّهَ لَهُ. قَالَ: «اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮২৯। মুহাম্মাদ ইবন বাদশার (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, উম্ম সুলায়ম (রাযিঃ) একদিন বললেন । ইয়া রাসূলাল্লাহ! আনাস ইবন মালিক (রাযিঃ) তো আপনার খাদেম। এর জন্য আল্লাহর কাছে দুআ করুন।

নবী (ﷺ) তখন দু'আ করলেন। হে আল্লাহ। এর অর্থ-সম্পদ এবং সন্তান-সন্ততি বাড়িয়ে দিন। আর তাকে যা দিয়েছেন তাতে বরকত দিন।
৩৮৩০

حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي نَصْرٍ، عَنْ أَنَسٍ قَالَ: «كَنَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَقْلَةٍ كُنْتُ أَجْتَنِيهَا»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ جَابِرٍ الجُعْفِيِّ عَنْ أَبِي نَصْرٍ» وَأَبُو نَصْرٍ هُوَ: خَيْثَمَةُ بْنُ أَبِي خَيْثَمَةَ البَصْرِيُّ رَوَى عَنْ أَنَسٍ أَحَادِيثَ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৩০। যায়দ ইবন আখযাম আত-তাঈ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আনাজ কুঁড়িয়ে আনতাম। সে অনুসারে রাসূলুল্লাহ (ﷺ) আমার কুনিয়াত (আবু হামযা) রাখেন। হাদীসটি গারীর। জাবির আল-জু'ফী-আবু নসর (রাহঃ)-এর বরাতে বর্ণিত হাদীস হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

আবু নসর (রাহঃ) হলেন খায়ছামা ইবন আবু থায়ছামা আল-বসরী। তিনি আনাস (রাযিঃ)-এর বরাতে বহু হাদীস বর্ণনা করেছেন।
৩৮৩১

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ قَالَ: حَدَّثَنَا مَيْمُونٌ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، قَالَ: قَالَ لِي أَنَسُ بْنُ مَالِكٍ، «يَا ثَابِتُ خُذْ عَنِّي فَإِنَّكَ لَنْ تَأْخُذَ عَنْ أَحَدٍ أَوْثَقَ مِنِّي، إِنِّي أَخَذْتُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ جِبْرِيلَ، وَأَخَذَهُ جِبْرِيلُ عَنِ اللَّهِ تَعَالَى» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ زَيْدِ بْنِ حُبَابٍ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৩১। ইবরাহীম ইবনে ইয়াকুব (রাহঃ)... ছাবিত আল-বুনানী (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আনাস ইবন মালিক (রাযিঃ) আমাকে বললেনঃ হে ছাবিত। আমার নিকট থেকে (কুরআন ও সুন্নাহর) জ্ঞান লাভ কর। কারণ, আমার চেয়ে বেশী নির্ভরযোগ্য আর কারো নিকট থেকে জ্ঞান আহরণের সুযোগ তুমি পাবে না। আমি তো আহরণ করেছি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে, রাসূলুল্লাহ (ﷺ) তা লাভ করেছেন জিবরীল (আ) থেকে আর জিবরীল তা লাভ করেছেন আল্লাহ তা'আলার নিকট থেকে।

৩৮৩২

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ مَيْمُونٍ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، نَحْوَ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ يَعْقُوبَ، وَلَمْ يَذْكُرْ فِيهِ وَأَخَذَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ جِبْرِيلَ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৩২। আবু কুরায়ব (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে ইবরাহীম ইবন ইয়াকূব (রাহঃ)-এর অনুরূপ বর্ণিত আছে । কিন্তু এতে নবী (ﷺ) তা লাভ করেছেন জিবরীল থেকে – এ বাক্যটির উল্লেখ নেই।

৩৮৩৩

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ أَبِي خَلْدَةَ، قَالَ: قُلْتُ لِأَبِي العَالِيَةِ، سَمِعَ أَنَسٌ، مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خَدَمَهُ عَشْرَ سِنِينَ وَدَعَا لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ لَهُ بُسْتَانٌ يَحْمِلُ فِي السَّنَةِ الفَاكِهَةَ مَرَّتَيْنِ، وَكَانَ فِيهَا رَيْحَانٌ يَجِدُ مِنْهُ رِيحَ الْمِسْكِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ " وَأَبُو خَلْدَةَ اسْمُهُ خَالِدُ بْنُ دِينَارٍ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الحَدِيثِ وَقَدْ أَدْرَكَ أَنَسَ بْنَ مَالِكٍ وَرَوَى عَنْهُ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৩৩। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আবু খালদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবুল আলিয়া (রাহঃ)-কে বললামঃ আনাস (রাযিঃ) কি নবী (ﷺ) থেকে কিছু শুনেছেন?

তিনি বললেনঃ তিনি দশ বছর নবীজী (ﷺ) খেদমত করেছেন আর নবী (ﷺ) তাঁর জন্য দু'আ করেছেন। ফলে আনাস (রাযিঃ)-এর একটি বাগান ছিল। বছরে সেটাতে দু'বার ফল ধরত। এতে একটি রায়হান পুষ্প বৃক্ষ ছিল। এটি থেকে মিশকে আম্বরের গন্ধ পাওয়া যেত।

পরিচ্ছেদ : আবু হুরায়রা (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮৩৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيٍّ المُقَدَّمِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ أَبِي الرَّبِيعِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَسَطْتُ ثَوْبِي عِنْدَهُ، ثُمَّ أَخَذَهُ فَجَمَعَهُ عَلَى قَلْبِي، فَمَا نَسِيتُ بَعْدَهُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৩৪। মুহাম্মাদ ইব্‌ন উমার ইবন আলী মুকাদ্দমী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর কাছে এলাম। আমার কাপড়টি তাঁর কাছে প্রসারিত করলাম। এরপর তিনি সেটি নিয়ে আমার কলবের উপর চেপে ধরলেন। আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ এরপর আমি কিছুই ভুলিনি।

৩৮৩৫

حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ المُثَنَّى قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَسْمَعُ مِنْكَ أَشْيَاءَ فَلَا أَحْفَظُهَا، قَالَ: «ابْسُطْ رِدَاءَكَ» فَبَسَطْتُ، فَحَدَّثَ حَدِيثًا كَثِيرًا، فَمَا نَسِيتُ شَيْئًا حَدَّثَنِي بِهِ «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৩৫। আবু মুসা মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন রাসূলুল্লাহ (ﷺ) কে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার নিকট থেকে তো অনেক বিষয় শুনি কিন্তু তা স্মরণ রাখতে পারি না। তিনি বললেনঃ তোমার চাদরটি প্রসারিত কর। আমি সেটি প্রসারিত করলাম। এরপর তিনি অনেক হাদীস বর্ণনা করেছেন। তিনি যে সব হাদীস বর্ণনা করেছেন আমি তার কোনটিই ভুলিনি।

৩৮৩৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ الوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: لِأَبِي هُرَيْرَةَ: «يَا أَبَا هُرَيْرَةَ أَنْتَ كُنْتَ أَلْزَمَنَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَحْفَظَنَا لِحَدِيثِهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৮৩৬। আহমদ ইবনে মানী (রাহঃ)... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, একদিন তিনি আবু হুরায়রা (রাযিঃ) কে লক্ষ্য করে বলেছিলেনঃ হে আবু হুরায়রা! আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে আমাদের তুলনায় বেশী থাকতেন এবং তাঁর হাদীছের ক্ষেত্রেও আপনি আমাদের তুলনায় অধিক সংরক্ষণকারী।

৩৮৩৭

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ الحَرَّانِيُّ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، فَقَالَ يَا أَبَا مُحَمَّدٍ أَرَأَيْتَ هَذَا اليَمَانِيَّ - يَعْنِي أَبَا هُرَيْرَةَ - أَهُوَ أَعْلَمُ بِحَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْكُمْ؟ نَسْمَعُ مِنْهُ مَا لَا نَسْمَعُ مِنْكُمْ، أَوْ يَقُولُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ يَقُلْ. قَالَ: «أَمَّا أَنْ يَكُونَ سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ نَسْمَعْ عَنْهُ، وَذَاكَ أَنَّهُ كَانَ مِسْكِينًا لَا شَيْءَ لَهُ ضَيْفًا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَدُهُ مَعَ يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكُنَّا نَحْنُ أَهْلَ بُيُوتَاتٍ وَغِنًى، وَكُنَّا نَأْتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَفَيِ النَّهَارِ، لَا أَشُكُّ إِلَّا أَنَّهُ سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ نَسْمَعْ، وَلَا تَجِدُ أَحَدًا فِيهِ خَيْرٌ يَقُولُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ يَقُلْ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ " وَقَدْ رَوَاهُ يُونُسُ بْنُ بُكَيْرٍ، وَغَيْرُهُ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৩৭। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ)... মালিক ইবনে আবু আমির (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : এক ব্যক্তি তালহা ইবন উবায়দুল্লাহ (রাযিঃ)-এর কাছে এল। বলল: হে আবু মুহাম্মাদ। এ ইয়ামানী ব্যক্তিটিকে অর্থাৎ আবু হুরায়রা (রাযিঃ)-কে লক্ষ্য করেছেন। তিনি আপনাদের তুলনায় রাসূলুল্লাহ (ﷺ) এর হাদীস সম্পর্ক বেশী জানেন নাকি? আমরা তাঁর নিকট থেকে এমন অনেক কিছু শুনি যা আপনাদের নিকট থেকে শুনতে পাই না। নাকি রাসূলুল্লাহ (ﷺ) যা বলেন নি তা তার উপর আরোপ করে তিনি বলে থাকেন?

তালহা (রাযিঃ) বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) থেকে যা শুনিনি তা তাঁর শোনার বিষয়ে কথা হল এই যে, তিনি ছিলেন দরিদ্র। তাঁর কিছুই ছিল না। রাসূলুল্লাহ (ﷺ) এর মেহমান হিসাবে থাকতেন তিনি। রাসূলুল্লাহ (ﷺ) -এর হাতে হাত মিলিয়ে থাকতেন। পক্ষান্তরে আমাদের ছিল ঘর-সংসার ও সম্পদ। আমরা কেবল দিনের দুই প্রান্তে রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে আসতাম। সুতরাং এতে আমার কোন সন্দেহ নেই যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে এমন কিছু শুনেছেন যা আমরা শুনিনি। যার মধ্যে সামান্য ঈমান রয়েছে, তাকে তুমি পাবে না যে, রাসূলুল্লাহ (ﷺ) এর উপর এমন কিছু আরোপ করে যা তিনি বলেন নি।
৩৮৩৮

حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ ابْنِ بِنْتِ أَزْهَرَ السَّمَّانِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الوَارِثِ قَالَ: حَدَّثَنَا أَبُو خَلْدَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو العَالِيَةِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِمَّنْ أَنْتَ»؟ قَالَ: قُلْتُ: مِنْ دَوْسٍ. قَالَ: «مَا كُنْتُ أَرَى أَنَّ فِي دَوْسٍ أَحَدًا فِيهِ خَيْرٌ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ» وَأَبُو خَلْدَةَ اسْمُهُ: خَالِدُ بْنُ دِينَارٍ " وَأَبُو العَالِيَةِ اسْمُهُ: رُفَيْعٌ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৩৮। বিশর ইবন আদাম ইবন ইবনাতি আযহার আস-সাম্মান (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বললেন তুমি কোন গোত্রের? আমি বললাম : দাওস গোত্রের।

তিনি বললেনঃ দাওসের মধ্যে কেউ কল্যাণকর আছে বলে আমার ধারণা ছিল না।
৩৮৩৯

حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى القَزَّازُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ: حَدَّثَنَا المُهَاجِرُ، عَنْ أَبِي العَالِيَةِ الرِّيَاحِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالبَرَكَةِ فَضَمَّهُنَّ ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالبَرَكَةِ. فَقَالَ لِي: " خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ هَذَا، أَوْ فِي هَذَا المِزْوَدِ، كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ يَدَكَ فِيهِ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا، فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ، فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ، وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ عَنْ أَبِي هُرَيْرَةَ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৩৯। ইমরান ইবন মুসা কাযযায (রাহঃ)... আবু হুরায়রা (যা) থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার নবী (ﷺ) -এর কাছে কিছু শুকনা খেজুর নিয়ে হাযির হলাম। বললাম: ইয়া বাসুলাল্লাহ্। এগুলোকে বরকতের জন্য দু'আ করুন।

তিনি এগুলো হাতে নিলেন এবং আমার জন্য এগুলোতে বরকতের দু'আ করলেন। এরপর আমাকে বললেন। এগুলো নাও। তোমার এই খণিতে এগুলো রাখবে। যখন তা থেকে কিছু নিতে ইচ্ছা করবে, থলির ভিতরে তোমার হাত ঢুকিয়ে তা তুলে আনবে। এটিকে উল্টিয়ে ঝেড়ে বের করবে না। আবু হুরায়রা (রাযিঃ) বলেন। আমি এই খেজুরগুলো থেকে এত এত ওয়াসাক খেজুর আল্লাহর রাস্তায় দান করেছি। আমরা তা থেকে নিয়ে নিজেরা আহার করতাম অন্যদেরও আহার করাতাম। এই থলিটি আমি আমার কোমরবন্দ থেকে কখনও আলাদা করতাম না। শেষে উছমান (রাযিঃ)-এর শহীদ হওয়ার দিন সেটি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
৩৮৪০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ المُرَابِطِيُّ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ قَالَ: حَدَّثَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ، قَالَ: قُلْتُ لِأَبِي هُرَيْرَةَ، لِمَ كُنِّيتَ أَبَا هُرَيْرَةَ؟ قَالَ أَمَا تَفْرَقُ مِنِّي؟ قُلْتُ: بَلَى وَاللَّهِ إِنِّي لَأَهَابُكَ. قَالَ: «كُنْتُ أَرْعَى غَنَمَ أَهْلِي، فَكَانَتْ لِي هُرَيْرَةٌ صَغِيرَةٌ فَكُنْتُ أَضَعُهَا بِاللَّيْلِ فِي شَجَرَةٍ، فَإِذَا كَانَ النَّهَارُ ذَهَبْتُ بِهَا مَعِي فَلَعِبْتُ بِهَا فَكَنَّوْنِي أَبَا هُرَيْرَةَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৪০। আহমাদ ইবন সাঈদ মুরাবিতী (রাহঃ).....আব্দুল্লাহ ইবন রাফি (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলেছিলাম আপনার আবু হুরায়রা কুনিয়াত হল কিভাবে? তিনি বললেন : তুমি আমাকে ভয় পাও না?

আমি বললাম : অবশ্য, আল্লাহর কসম, আপনাকে আমি ভয় করি।

তিনি বললেন : আমি আমার পরিবারের বকরী চরাতাম। আমার একটা ছোট্ট বাচ্চা বিড়াল (হিররা) ছিল। রাতে এটিকে কোন গাছে রেখে দিতাম। দিনে সেটি আমার সাথে নিয়ে যেতাম। এটিকে নিয়ে আমি খেলা করতাম। এতে তারা আবু হুরায়রা (বিড়াল ছানার বাপ) বলে আমার কুনিয়াত দেয়। হাদীসটি হাসান-গারীব
৩৮৪১

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «لَيْسَ أَحَدٌ أَكْثَرَ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي إِلَّا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَكُنْتُ لَا أَكْتُبُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৪১। কুতায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে আমার চেয়ে অধিক আর কেউ নেই। তবে আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ)-এর কথা স্বতন্ত্র। কারণ তিনি তা লিখতেন, আমি লিখতাম না।

হাদীসটি হাসান-সাহীহ।

পরিচ্ছেদ : মু'আবিয়া ইব্‌ন আবু সুফয়ান (রাযিঃ)-এর গুণাবলী

بَابُ مَنَاقِبِ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮৪২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قال: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ العَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عُمَيْرَةَ، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لِمُعَاوِيَةَ: «اللَّهُمَّ اجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا وَاهْدِ بِهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)

৩৮৪২। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)... রাসূলুল্লাহ্ (ﷺ) এর অন্যতম সাহাবী আব্দুর রহমান ইবন আবু উমায়র (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একদিন মু'আবিয়া (রাযিঃ)-কে লক্ষ্য করে বলেছিলেন : হে আল্লাহ্! তুমি তাকে সত্যপথ প্রদর্শক, সত্যপথপ্রাপ্ত বানাও এবং তার মাধ্যমে তুমি অন্যদেরও হেদায়াত কর। হাদীসটি হাসান-গারীব।

৩৮৪৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قال: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ قال: حَدَّثَنَا عَمْرُو بْنُ وَاقِدٍ، عَنْ يُونُسَ بْنِ حَلْبَسٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الخَوْلَانِيِّ، قَالَ: لَمَّا عَزَلَ عُمَرُ بْنُ الخَطَّابِ عُمَيْرَ بْنَ سَعْدٍ عَنْ حِمْصَ وَلَّى مُعَاوِيَةَ، فَقَالَ النَّاسُ: عَزَلَ عُمَيْرًا وَوَلَّى مُعَاوِيَةَ، فَقَالَ عُمَيْرٌ: لَا تَذْكُرُوا مُعَاوِيَةَ إِلَّا بِخَيْرٍ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ اهْدِ بِهِ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَعَمْرُو بْنُ وَاقِدٍ يُضَعَّفُ

বর্ণনাকারী: আবু ইদরীস খাওলানী (রহঃ)

৩৮৪৩। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)... আবু ইদরীস খাওলানী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) যখন হিমস-এর দায়িত্ব থেকে উমায়র ইবন সা'দ (রাযিঃ)-কে অপসারিত করেন তখন তিনি মুআবিয়া (রাযিঃ)-কে সেখানকার প্রশাসক নিয়োগ করেন। লোকেরা বলাবলি করতে লাগল : উমায়রকে অপসারিত করা হল আর মুআবিয়াকে ওয়ালী বানান হয়। উমায়র (রাযিঃ) তখন বললেন : তোমরা ভাল ছাড়া মু'আবিয়ার অন্য কোন ধরনের আলোচনা করবে না। কারণ, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনছি ঃ হে আল্লাহ্! তুমি এর (মু'আবিয়ার) মাধ্যমে মানুষকে হেদায়াত করো। হাদীসটি গারীব। রাবী বলেনঃ আমর ইবন ওয়াকিদ বর্ণনায় দুর্বল।

পরিচ্ছেদ : আমর ইবনুল আস (রাযিঃ)-এর ফযীলত

بَابُ مَنَاقِبِ عَمْرِو بْنِ العَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮৪৪

حَدَّثَنَا قُتَيْبَةُ قال: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ مِشْرَحِ بْنِ هَاعَانَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْلَمَ النَّاسُ وَآمَنَ عَمْرُو بْنُ العَاصِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ ابْنِ لَهِيعَةَ عَنْ مِشْرَحٍ، وَلَيْسَ إِسْنَادُهُ بِالقَوِيِّ»

বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.

৩৮৪৪। কুতায়বা (রাহঃ)... উকবা ইবন আমির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : লোকেরা তো আনুগত্য স্বীকার করেছে আর আমর ইবনুল আস ঈমান এনেছে। হাদীসটি গারীব। ইব্‌ন লাহীআ-মিশরাহ (রাহঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। এর সনদও নির্ভরযোগ্য নয়।

৩৮৪৫

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قال: أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنْ نَافِعِ بْنِ عُمَرَ الجُمَحِيِّ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: قَالَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ عَمْرَو بْنَ العَاصِ مِنْ صَالِحِي قُرَيْشٍ»: «هَذَا حَدِيثٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ نَافِعِ بْنِ عُمَرَ الجُمَحِيِّ» وَنَافِعٌ ثِقَةٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ، ابْنُ أَبِي مُلَيْكَةَ لَمْ يُدْرِكْ طَلْحَةَ

বর্ণনাকারী: তালহা ইবনে উবায়দুল্লাহ (রাঃ)

৩৮৪৫। ইসহাক ইবন মনসুর (রাহঃ)... তালহা ইবন উবায়দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি যে, আমর ইবনুল আস কুরায়শ গোত্রের নেক লোকদের একজন। কেবল নাফি' ইবন উমার আল-জুমাহী (রাহঃ)-এর রিওয়ায়াতেই এ হাদীসটি সম্পর্কে আমরা জানি । নাফি (রাহঃ) আস্থাযোগ্য। হাদীসটির সনদ মুত্তাসিল নয়। ইবন আবু মুলায়কা (রাহঃ) তালহা (রাযিঃ)-এর সাক্ষাত পান নি ।

পরিচ্ছেদঃ খালিদ ইবনুল ওয়ালীদ (রাযিঃ)-এর মর্যাদা

بَابُ مَنَاقِبِ خَالِدِ بْنِ الوَلِيدِ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮৪৬

حَدَّثَنَا قُتَيْبَةُ قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: نَزَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْزِلًا، فَجَعَلَ النَّاسُ يَمُرُّونَ، فَيَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ هَذَا يَا أَبَا هُرَيْرَةَ»؟ فَأَقُولُ: فُلَانٌ، فَيَقُولُ: «نِعْمَ عَبْدُ اللَّهِ هَذَا»، وَيَقُولُ: «مَنْ هَذَا»؟ فَأَقُولُ: فُلَانٌ، فَيَقُولُ: «بِئْسَ عَبْدُ اللَّهِ هَذَا»، حَتَّى مَرَّ خَالِدُ بْنُ الوَلِيدِ، فَقَالَ: «مَنْ هَذَا»؟ فَقُلْتُ: هَذَا خَالِدُ بْنُ الوَلِيدِ، فَقَالَ: «نِعْمَ عَبْدُ اللَّهِ خَالِدُ بْنُ الوَلِيدِ، سَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَلَا نَعْرِفُ لِزَيْدِ بْنِ أَسْلَمَ سَمَاعًا مِنْ أَبِي هُرَيْرَةَ، وَهُوَ عِنْدِي حَدِيثٌ مُرْسَلٌ» وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৪৬। কুতায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা একবার রাসূলুল্লাহ্ (ﷺ) এর সঙ্গে একস্থানে বিশ্রামের জন্য অবতরণ করলাম। লোকেরা আমাদের পাশ দিয়ে পথ অতিক্রম করে যেতে লাগল। রাসূলুল্লাহ্ বলছিলেন : হে আবু হুরায়রা! এ কে?

আমি বললাম : অমুক ।

তিনি বললেন : কত উত্তম আল্লাহর এ বান্দা !

পরে বলছিলেন : এ কে?

আমি বলছিলাম : অমুক।

তিনি বলছিলেন : আল্লাহর-এ বান্দা কত মন্দ ! শেষে এদিক দিয়ে খালিদ ইবনুল ওয়ালীদ (রাযিঃ) যখন যাচ্ছিলেন, নবী বললেন : এ কে?

আমি বললাম : ইনি খালিদ ইবনুল ওয়ালীদ। তিনি বললেন : কতই না উত্তম আল্লাহর বান্দা খালিদ ইবনুল ওয়ালীদ! আল্লাহর তরবারীসমূহের একটি তরবারী।

হাদীসটি গারীব। যায়দ ইবন আসলাম (রাহঃ) সরাসরি আবু হুরায়রা (রাযিঃ) থেকে কোন হাদীস শোনেন নি।

আমার মতে হাদীসটি মুরসাল। এ বিষয়ে আবু বকর সিদ্দীক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

পরিচ্ছেদ : সা'দ ইবন মু'আয (রাযিঃ)-এর ফযীলত

بَابُ مَنَاقِبِ سَعْدِ بْنِ مُعَاذٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮৪৭

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قال: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ البَرَاءِ، قَالَ: أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبُ حَرِيرٍ فَجَعَلُوا يَعْجَبُونَ مِنْ لِينِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَعْجَبُونَ مِنْ هَذَا؟ لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الجَنَّةِ أَحْسَنُ مِنْ هَذَا» وَفِي البَابِ عَنْ أَنَسٍ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৮৪৭। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... বারা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) কে রেশমী কাপড় হাদিয়া দেওয়া হয়। সাহাবীগণ এর কোমলতা দেখে বিস্ময় প্রকাশ করতে লাগলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তখন বললেন তোমরা এতে আশ্চর্যানিত হচ্ছ? সা'আদ ইবন নু'আযের জান্নাতের রুমালসমূহ তো এর চেয়েও উত্তম।

এ বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ।
৩৮৪৮

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قال: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قال: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قال: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: وَجَنَازَةُ سَعْدِ بْنِ مُعَاذٍ بَيْنَ أَيْدِيهِمْ: «اهْتَزَّ لَهُ عَرْشُ الرَّحْمَنِ» وَفِي البَابِ عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ، وَأَبِي سَعِيدٍ، وَرُمَيْثَةَ: «هَذَا حَدِيثٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৮৪৮। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ যখন সা'দ ইবন মু'আয (রাযিঃ)-এর জানাযা লোকদের সামনে ছিল, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) কে আমি বলতে শুনেছি। যে, তাঁর (সা'দের) ভাগ্যে দয়াময় আল্লাহর আরশ কেঁপে উঠেছে।

এই বিষয়ে উসায়দ ইব্‌ন হুযায়র. আবু সাঈদ ও রুমায়সা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদীসটি সাহীহ।
৩৮৪৯

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قال: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قال: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: لَمَّا حُمِلَتْ جَنَازَةُ سَعْدِ بْنِ مُعَاذٍ قَالَ المُنَافِقُونَ: مَا أَخَفَّ جَنَازَتَهُ، وَذَلِكَ لِحُكْمِهِ فِي بَنِي قُرَيْظَةَ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ المَلَائِكَةَ كَانَتْ تَحْمِلُهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৪৯। আব্দ ইব্‌ন হুমায়দ (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : সা'দ ইবন মু'আয (রাযিঃ)-এর জানাযা যখন উঠানো হল, তখন মুনাফিকরা বলছিল, কত হালকা এই জানাযা। আর বনি কুরায়যার বিষয়ে তার (অন্যায়) ফয়সালার জন্যই এমন হয়েছে। মুনাফিকদের এ কথা নবী (ﷺ) -এর কাছে পৌঁছলে তিনি বললেন : ফিরিশতারা তো তাঁর জানাযা বহন করছিলেন।

এ হাদীসটি সাহীহ-গারীব

পরিচ্ছেদঃ কায়স ইবন সা'দ ইবন উবাদা (রাযিঃ)-এর ফজীলত

بَابُ مَنَاقِبِ قَيْسِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮৫০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ البَصْرِيُّ قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ قال: حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ قَيْسُ بْنُ سَعْدٍ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْزِلَةِ صَاحِبِ الشُّرَطِ مِنَ الأَمِيرِ» قَالَ الأَنْصَارِيُّ: يَعْنِي مِمَّا يَلِي مِنْ أُمُورِهِ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ الأَنْصَارِيِّ» حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ قَوْلَ الأَنْصَارِيِّ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৫০। মুহাম্মাদ ইব্‌ন মারযূক বসরী (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : শাসকদের সূত্রে যেমন থাকে পুলিশ কর্মকর্তা, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর জন্য সেই পর্যায়ে ছিলেন কায়স ইবন সা'দ (রাযিঃ)। আনসারী (রাহঃ) বলেন : অর্থাৎ তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর নির্দেশাবলী কার্যকরী করার দায়িত্ব পালন করতেন।

হাদীসটি হাসান-গারীব। আনসারী (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)... আনসারী (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে। কিন্তু এতে আনসারী (রাহঃ)-এর উক্ত মন্তব্যের উল্লেখ নেই।

পরিচ্ছেদ : জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ)-এর ফযীলত

بَابُ مَنَاقِبِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

৩৮৫১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قال: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «جَاءَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ بِرَاكِبِ بَغْلٍ وَلَا بِرْذَوْنٍ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৮৫১। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) কাছে এলেন, তিনি তখন খচ্চর কিংবা তুর্কী ঘোড়ার উপর আরোহী ছিলেন না।
হাদীসটি সাহীহ।
৩৮৫২

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قال: حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «اسْتَغْفَرَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ البَعِيرِ خَمْسًا وَعِشْرِينَ مَرَّةً»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ» وَمَعْنَى قَوْلِهِ: لَيْلَةَ البَعِيرِ مَا رُوِيَ عَنْ جَابِرٍ مِنْ غَيْرِ وَجْهٍ أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَبَاعَ بَعِيرَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاشْتَرَطَ ظَهْرَهُ إِلَى المَدِينَةِ، يَقُولُ جَابِرٌ لَيْلَةَ بِعْتُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ البَعِيرَ اسْتَغْفَرَ لِي خَمْسًا وَعِشْرِينَ مَرَّةً، وَكَانَ جَابِرٌ قَدْ قُتِلَ أَبُوهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ بَنَاتٍ، فَكَانَ جَابِرٌ يَعُولُهُنَّ وَيُنْفِقُ عَلَيْهِنَّ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبَرُّ جَابِرًا وَيَرْحَمُهُ لِسَبَبِ ذَلِكَ، هَكَذَا رُوِيَ فِي حَدِيثٍ عَنْ جَابِرٍ نَحْوَ هَذَا

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৮৫২। ইবন আবু উমার (রাযিঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : লায়লাতুল বাঈর-এ রাসূলুল্লাহ্ (ﷺ) আমার জন্য পঁচিশবার ইস্তিগফার করেছিলেন। হাদীসটি হাসান-গারীব সাহীহ।

"লায়লাতুল বাঈর' অর্থ হল জাবির (রাযিঃ) থেকে অন্য সূত্রে বর্ণিত আছে যে, তিনি এক সফরে নবী (ﷺ) -এর সঙ্গে ছিলেন। তিনি সেই সফরে এক রাতে নবী (ﷺ) -এর কাছে তাঁর উষ্ট্রীটি বিক্রি করেন। তবে শর্ত করেন যে, মদীনা পর্যন্ত এতে তাঁর আরোহণের অধিকার থাকবে। জাবির (রাযিঃ) বলেন : যে রাতে আমি নবী -এর কাছে আমার উষ্ট্রীটি বিক্রি করেছিলাম, সেই রাতে তিনি আমার জন্য পঁচিশবার মাগফিরাতের দু'আ করেছিলেন। জাবির (রাযিঃ)-এর পিতা আব্দুল্লাহ ইবন আমর ইবন হারাম (রাযিঃ) উহুদ যুদ্ধের দিন শহীদ হয়েছিলেন। অনেকগুলো কন্যা তিনি রেখে গিয়েছিলেন। জাবির (রাযিঃ) তাদের লালন-পালন করতেন এবং খোরপোষের ব্যবস্থা করতেন। এ কারণে নবী (ﷺ) আর জাবির (রাযিঃ)-কে অযাচিত অনুগ্রহ করতেন এবং তাঁর প্রতি তিনি ছিলেন খুবই দয়ার্দ্র। জাবির (রাযিঃ) থেকে বর্ণিত একটি হাদীছেও এরূপ বিষয় বর্ণিত আছে।

পরিচ্ছেদঃ মুসআব ইবন উমায়র (রাযিঃ)-এর ফযীলত

بَابُ مَنَاقِبِ مُصْعَبِ بْنِ عُمَيْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮৫৩

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قال: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ خَبَّابٍ، قَالَ: هَاجَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبْتَغِي وَجْهَ اللَّهِ، فَوَقَعَ أَجْرُنَا عَلَى اللَّهِ، فَمِنَّا مَنْ مَاتَ لَمْ يَأْكُلْ مِنْ أَجْرِهِ شَيْئًا، وَمِنَّا مَنْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ فَهُوَ يَهْدِبُهَا، وَإِنَّ مُصْعَبَ بْنَ عُمَيْرٍ مَاتَ وَلَمْ يَتْرُكْ إِلَّا ثَوْبًا، كَانُوا إِذَا غَطَّوْا بِهِ رَأْسَهُ خَرَجَتْ رِجْلَاهُ، وَإِذَا غَطَّوْا بِهِ رِجْلَيْهِ خَرَجَ رَأْسُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «غَطُّوا رَأْسَهُ وَاجْعَلُوا عَلَى رِجْلَيْهِ الإِذْخِرَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» حَدَّثَنَا هَنَّادٌ قال: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ شَقِيقِ بْنِ سَلَمَةَ عَنْ خَبَّابِ بْنِ الأَرَتِّ، نَحْوَهُ

বর্ণনাকারী: খাব্বাব (রাঃ)

৩৮৫৩। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... খাব্বাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা কেবল আল্লাহ্ তা'আলার সন্তুষ্টির উদ্দেশ্যেই নবী (ﷺ) এর সঙ্গে (মদীনায় হিজরত করি। আমাদের প্রতিদান আল্লাহর কাছে সুপ্রতিষ্ঠিত। আমাদের মধ্যে কেউ কেউ এমন, যারা স্বীয় প্রতিদানের কিছুই দুনিয়াতে ভোগ করেন নি। আর আমাদের মাঝে কেউ কেউ তো এমন, যার ফসল হয়েছে পরিপক্ক আর পৃথিবীতেই তা কুড়িয়ে ভোগ করেছেন।

মুসআব (রাযিঃ) যখন (উহুদে) শহীদ হলেন সেদিন একটা কাপড় ছাড়া আর কোন সম্পদ তিনি রেখে যাননি। এ কাপড়টিতেই তাকে কাফন দেওয়ার সময় মাথা ঢাকলে পা বের হয়ে যেত আর তাঁর দুই পা ঢাকলে মাথা বের হয়ে যেত। শেষে রাসূলুল্লাহ্ বললেন : এটি দিয়ে তার মাথা ঢেকে দাও আর পা ঢাক ইযখির ঘাস দিয়ে।

হাদীসটি হাসান-সাহীহ।
হান্নাদ (রাযিঃ)... খাব্বাব ইবন আরাত (রাযিঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে।

পরিচ্ছেদঃ বারা' ইবন মালিক (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী

بَابُ مَنَاقِبِ البَرَاءِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮৫৪

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ قال: حَدَّثَنَا سَيَّارٌ قال: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ قال: حَدَّثَنَا ثَابِتٌ، وَعَلِيُّ بْنُ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَمْ مِنْ أَشْعَثَ أَغْبَرَ ذِي طِمْرَيْنِ لَا يُؤْبَهُ لَهُ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ مِنْهُمُ البَرَاءُ بْنُ مَالِكٍ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৫৪। আব্দুল্লাহ ইবন আবু যিয়াদ (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: কত এমন আল্লাহর বান্দা উস্কোখুস্কো ধুলিধূসরিত যাদের চুল, গায়ে যাদের ফাটা-পুরানা বস্ত্র কেউ কোন মূল্য দেয় না তাদের। কিন্তু (আল্লাহর কাছে তারা এত মর্যাদা পায় যে) কোন বিষয়ে যদি আল্লাহর কাছে কান করে বসে, তবে আল্লাহ্ তার সেই কসমকে বাস্তবায়িত করেন। বারা' ইবন আযিব হল এই ধরনের ব্যক্তিদের অন্যতম । এ হাদীসটি হাসান-গারীর।

পরিচ্ছেদঃ আবু মুসা আশ'আরী (রাযিঃ)-এর ফযীলত

بَابُ مَنَاقِبِ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮৫৫

حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الكِنْدِيُّ قال: حَدَّثَنَا أَبُو يَحْيَى الحِمَّانِيُّ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «يَا أَبَا مُوسَى لَقَدْ أُعْطِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَفِي البَابِ عَنْ بُرَيْدَةَ، وَأَبِي هُرَيْرَةَ، وَأَنَسٍ

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৩৮৫৫। মুসা ইবন আব্দুর রহমান কিন্দী (রাহঃ)... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন : হে আবু মুসা! আল্লাহ্ তা'আলা তোমাকে দাউদ এর বাশিসমূহের (সুন্দর কণ্ঠের) একটি বাঁশি দান করেছেন। ১
হাদীসটি গরীব-হাসান-সহীহ।

এ বিষয়ে বুরায়দা, আবু হুরায়রা ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

পরিচ্ছেদ : সাহল ইবন সা'দ (রাযিঃ)-এর ফযীলত

بَابُ مَنَاقِبِ سهل بن سعد رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮৫৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ قال: حَدَّثَنَا الفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ قال: حَدَّثَنَا أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَحْفِرُ الخَنْدَقَ وَنَحْنُ نَنْقُلُ التُّرَابَ وَيَمُرُّ بِنَا فَقَالَ: «اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشَ الْآخِرَهْ، فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ " وَأَبُو حَازِمٍ اسْمُهُ: سَلَمَةُ بْنُ دِينَارٍ الأَعْرَجُ الزَّاهِدُ قال: وفى الباب عن أنس بن مالك

বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)

৩৮৫৬। মুহাম্মাদ ইব্‌ন আব্দুল্লাহ ইবন বুযায়গ (রাহঃ)... সাহল ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) এর সঙ্গে ছিলাম। তিনি খন্দক খুঁড়ছিলেন। আমরা মাটি বয়ে নিয়ে যাচ্ছিলাম। একবার আমাদের পার্শ্ব দিয়ে তিনি যাচ্ছিলেন । তিনি তখন বলছিলেন : হে আল্লাহ্! আখিরাতের জীবনই তো জীবন, তুমি (গুনাহ্ মাফ করে দাও আনসার ও মুহাজিরদের।

হাদীসটি হাসান-সাহীহ। এ সূত্রে গারীব। আবু হাযিম (রাহঃ)-এর নাম হল সালামা ইবন দীনার আরাজ যাহিদ।

এ বিষয়ে আনাস ইবন মালিক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত হয়েছে।
৩৮৫৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قال: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قال: حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشَ الْآخِرَهْ , فَأَكْرِمِ الْأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৫৭। মুহাম্মাদ ইব্‌ন বাশশার (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ

হে আল্লাহ! আখিরাতের জীবনই তো জীবন। তুমি সম্মানিত কর আনসার ও মুহাজিরদের । এ হাদীসটি হাসান-সাহীহ-গারীব ব ।

আনাস (রাযিঃ) থেকে এটি অন্য সূত্রেও র্ণিত আছে।

পরিচ্ছেদঃ নবী (ﷺ) কে যাঁরা দেখেছেন বা তাঁর সাহাবীগণকে যাঁরা দেখেছেন তাঁদের ফযীলত

بَابُ مَا جَاءَ فِي فَضْلِ مَنْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَحِبَهُ

৩৮৫৮

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ الْبَصْرِيُّ قال: حَدَّثَنَا مُوسَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ الأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ، يَقُولُ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَمَسُّ النَّارُ مُسْلِمًا رَآنِي أَوْ رَأَى مَنْ رَآنِي» قَالَ طَلْحَةُ: فَقَدْ رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ وقَالَ مُوسَى: وَقَدْ رَأَيْتُ طَلْحَةَ قَالَ يَحْيَى: وَقَالَ لِيّ مُوسَى: وَقَدْ رَأَيْتُنِي وَنَحْنُ نَرْجُو اللَّهَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ الأَنْصَارِيِّ» وَرَوَى عَلِيُّ بْنُ المَدِينِيِّ، وَغَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الحَدِيثِ عَنْ مُوسَى، هَذَا الحَدِيثَ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৮৫৮। ইয়াহ্ইয়া ইবন হাবীব ইব্‌ন আরাবী বসরী (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি নবী (ﷺ) -কে বলতে শুনেছি, যে মুসলিম ব্যক্তি আমাকে দেখেছে বা আমাকে যারা দেখেছে তাদের যে দেখেছে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।

বর্ণনাকারী তালহা (রাহঃ) বলেন : আমি (নবীজীর সাহাবী) জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ)-কে দেখেছি। মুসা (রাহঃ) বলেন : আমি তালহা (রাহঃ)-কে দেখেছি। ইয়াহ্ইয়া (রাহঃ) বলেন : আমাকে মুসা (রাহঃ) বলেছেন : তুমি তো আমাকে দেখেছ । সুতরাং আমরা সবাই আল্লাহর (অনুগ্রহের) আশা করি ৷

হাদীসটি হাসান-গারীব। মুসা ইবন ইবরাহীম (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না ।

আলী ইব্‌ন মাদীনী প্রমুখ (রাহঃ) হাদীসবিদও মুসা (রাহঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন ।
৩৮৫৯

حَدَّثَنِي هَنَّادٌ قال: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ هُوَ السَّلْمَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ النَّاسِ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَأْتِي قَوْمٌ بَعْدَ ذَلِكَ تَسْبِقُ أَيْمَانُهُمْ شَهَادَاتِهِمْ أَوْ شَهَادَاتُهُمْ أَيْمَانَهُمْ» وَفِي البَابِ عَنْ عُمَرَ، وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ، وَبُرَيْدَةَ «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৮৫৯। হান্নাদ (রাহঃ)... আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ)
বলেছেন : সর্বোত্তম লোক হল আমার যুগের, এরপর হল তাদের অব্যবহিত পরবর্তীরা। এরপর হল তাদের
অব্যবহিত পরবর্তীরা। তারপর আসবে এমন এক সম্প্রদায় যাদের কসম হবে সাক্ষ্য প্রদানের আগে কিংবা
সাক্ষ্য হবে কসমের আগে ।

এ বিষয়ে উমার, ইমরান ইবন হুসায়ন এবং বুরায়দা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে । হাদীসটি হাসান-সাহীহ।

পরিচ্ছেদঃ হুদায়বিয়ার সময় বৃক্ষতলে বায়আতকারীদের ফযীলত

بَابٌ فِي فَضْلِ مَنْ بَايَعَ تَحْتَ الشَّجَرَةِ

৩৮৬০

حَدَّثَنَا قُتَيْبَةُ قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ النَّارَ أَحَدٌ مِمَّنْ بَايَعَ تَحْتَ الشَّجَرَةِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৮৬০। কুতায়বা (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : যারা বৃক্ষতলে বায়আত হয়েছে, তাদের কেউ জাহান্নামে প্রবেশ করবে না। হাদীসটি হাসান-সাহীহ।

পরিচ্ছেদ : যে নবী (ﷺ) এর সাহাবীদের গালমন্দ করে

بَابٌ فِيمَنْ سَبَّ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

৩৮৬১

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قال: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوا أَصْحَابِي، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا أَدْرَكَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نَصِيفَهُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَمَعْنَى قَوْلِهِ: نَصِيفَهُ، يَعْنِي نِصْفَ مُدِّهِ. حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ قال: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৮৬১। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা আমার সাহাবীগণকে গালমন্দ করবে না। কসম সেই সত্তার যাঁর হাতে আমার প্রাণ, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ ব্যয় করে, তবে সাহাবীদের এক মুদ্দ বা এর অর্ধেক পরিমাণ ছওয়াবও সে লাভ করতে পারবে না।

হাদীসটি হাসান-সাহীহ। نصيفه অর্থ অর্ধ মুন্দ ।

হাসান ইবন আলী (রাহঃ)-আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে নবী থেকে অনুরূপ বর্ণিত আছে।
৩৮৬২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قال: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قال: حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ أَبِي رَائِطَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي، لَا تَتَّخِذُوهُمْ غَرَضًا بَعْدِي، فَمَنْ أَحَبَّهُمْ فَبِحُبِّي أَحَبَّهُمْ، وَمَنْ أَبْغَضَهُمْ فَبِبُغْضِي أَبْغَضَهُمْ، وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي، وَمَنْ آذَانِي فَقَدْ آذَى اللَّهَ، وَمَنْ آذَى اللَّهَ فَيُوشِكُ أَنْ يَأْخُذَهُ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)

৩৮৬২। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)... আব্দুল্লাহ ইবন মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আমার সাহাবীগণের বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করবে। আমার পরে তাদেরকে আক্রমণের লক্ষ্যস্থল বানিয়ে নিয়ো না। যারা তাদের ভালবাসবে, আমার প্রতি ভালবাসার জন্যই তারা তাদের ভালবাসবে। আর যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে, সে আমার প্রতি বিদ্বেষ ভাব পোষণের কারণেই তাদের প্রতি বিদ্বিষ্ট হবে।

যে ব্যক্তি তাদের কষ্ট দিল, সে আমাকেই কষ্ট দিল। আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল, সে আল্লাহ্ তা'আলাকেই কষ্ট দিল। যে আল্লাহকে কষ্ট দিল, শীঘ্রই তিনি তাকে পাকড়াও করবেন। হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
৩৮৬৩

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قال: حَدَّثَنَا أَزْهَرُ السَّمَّانُ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ خِدَاشٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيَدْخُلَنَّ الجَنَّةَ مَنْ بَايَعَ تَحْتَ الشَّجَرَةِ إِلَّا صَاحِبَ الجَمَلِ الأَحْمَرِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৮৬৩। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন : যারা বৃক্ষতলে বায়আত হয়েছে তারা সবাই জান্নাতে যাবে, লাল উষ্ট্রের মালিকটি ছাড়া। ১ হাদীসটি হাসান-গারীব।

৩৮৬৪

حَدَّثَنَا قُتَيْبَةُ قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ عَبْدًا لِحَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْكُو حَاطِبًا فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ لَيَدْخُلَنَّ حَاطِبٌ النَّارَ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبْتَ لَا يَدْخُلُهَا فَإِنَّهُ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَةَ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৮৬৪। কুতায়বা (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ হাতিব (রাযিঃ)-এর এক দাস রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে হাতিবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এল। সে বলল ইয়া রাসুলাল্লাহ্। হাতির তো অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। রাসুলুল্লাহ্ (ﷺ) বললেন : তুমি মিথ্যা বলেছ। হাতিব কখনও তাতে প্রবেশ করবে না। কেননা সে তো বদর এবং হুদায়বিদ্যায় উপস্থিত ছিল।

হাদীসটি হাসান-সাহীহ।
৩৮৬৫

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قال: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ نَاجِيَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ أَبِي طَيْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَحَدٍ مِنْ أَصْحَابِي يَمُوتُ بِأَرْضٍ إِلَّا بُعِثَ قَائِدًا وَنُورًا لَهُمْ يَوْمَ القِيَامَةِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَرُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ أَبِي طَيْبَةَ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا وَهَذَا أَصَحُّ»

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৩৮৬৫। আবু কুরায়ব (রাহঃ)... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আমার কোন সাহাবী যে অঞ্চলে মৃত্যুবরণ করেছে, সে কিয়ামতের দিন ঐ অঞ্চলের নেতা এবং তাদের জন্য আলোকবর্তিকা হিসাবে উত্থিত হবে।

হাদীসটি গারীব।
এ হাদীসটি আব্দুল্লাহ ইবন মুসলিম-আবু তায়বা-ইবন বুরায়দা সূত্রে নবী (ﷺ) থেকে মুরসালরূপে বর্ণিত
আছে। এ রিওয়ায়াতটিই অধিকতর সাহীহ।
৩৮৬৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ قال: حَدَّثَنَا النَّضْرُ بْنُ حَمَّادٍ قال: حَدَّثَنَا سَيْفُ بْنُ عُمَرَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا رَأَيْتُمُ الَّذِينَ يَسُبُّونَ أَصْحَابِي فَقُولُوا: لَعْنَةُ اللَّهِ عَلَى شَرِّكُمْ ". هَذَا حَدِيثٌ مُنْكَرٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ, [والنضر مجهول, وسيف مجهول]

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৮৬৬। আবু বকর ইব্‌ন নাফি (রাহঃ)... ইবন উমার থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন তোমরা কোন ব্যক্তিকে আমার সাহাবীদের গালমন্দ করতে দেখবে, তখন তোমরা বলবে : لَعْنَةُ اللَّهِ عَلَى شَرِّكُمْ — তোমাদের মধ্যে যে জন মন্দ, তার উপর আল্লাহর লা'নত।

হাদীসটি মুনকার। উবায়দুল্লাহ ইবন উমার (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।

পরিচ্ছেদঃ ফাতিমা (রাযিঃ)-এর ফযীলত

بَابُ مَا جَاءَ فِي فَضْلِ فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

৩৮৬৭

حَدَّثَنَا قُتَيْبَةُ قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ عَلَى المِنْبَرِ: «إِنَّ بَنِي هِشَامِ بْنِ المُغِيرَةِ اسْتَأْذَنُونِي فِي أَنْ يُنْكِحُوا ابْنَتَهُمْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَلَا آذَنُ، ثُمَّ لَا آذَنُ، ثُمَّ لَا آذَنُ، إِلَّا أَنْ يُرِيدَ ابْنُ أَبِي طَالِبٍ أَنْ يُطَلِّقَ ابْنَتِي وَيَنْكِحَ ابْنَتَهُمْ فَإِنَّهَا بِضْعَةٌ مِنِّي يَرِيبُنِي مَا رَابَهَا وَيُؤْذِينِي مَا آذَاهَا» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وقد رواه عمرو بن دينار عن بن أبى مليكة عن المسور بن مخرمة نحو هذا

বর্ণনাকারী: মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ)

৩৮৬৭। কুতায়বা (রাহঃ)... মিসওয়ার ইবন মাখরামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি নবী (ﷺ)-কে মিম্বরের উপর থেকে বলতে শুনেছি যে, বান্ হিশাম ইবন মুগীরা তাদের এক কন্যাকে আলী ইবন আবু তালিবের নিকট বিয়ে দিতে আমার অনুমতি প্রার্থনা করেছে। আমি অনুমতি দিব না, এরপরও অনুমতি দিব না, এরপরও অনুমতি দিব না। তবে ইবন আবু তালিব যদি আমার মেয়েকে তালাক দিয়ে তাদের মেয়েকে বিয়ে করতে চায়, তবে অন্য কথা। ফাতিমা তো আমার এক টুকরা। তাকে যা শংকিত করে, আমাকে তা শংকিত করে। তাকে যা কষ্ট দেয়, আমাকেও সে জিনিস কষ্ট দেয়। এ হাদীসটি হাসান-সাহীহ।

আমর ইবন দীনার (রাহঃ)-মিসওয়ার ইবন মাখরামা (রাযিঃ) সূত্রেও হাদীসটি বর্ণনা করেছেন।
৩৮৬৮

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الجَوْهَرِيُّ قال: حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، عَنْ جَعْفَرٍ الأَحْمَرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ أَحَبَّ النِّسَاءِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةُ وَمِنَ الرِّجَالِ عَلِيٌّ» قَالَ إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ: يَعْنِي مِنْ أَهْلِ بَيْتِهِ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৩৮৬৮। ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রাহঃ)... ইবন বুরায়দা তাঁর পিতা বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : মহিলাদের মাঝে রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে সবচেয়ে প্রিয় ছিলেন ফাতিমা (রাযিঃ) আর পুরুষদের মাঝে ছিলেন আলী (রাযিঃ)। ইবরাহীম (রাহঃ) বলেন : এ ব্যাপারটি হল নবী পরিবারের।

হাদীসটি হাসান-গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
৩৮৬৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قال: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ عَلِيًّا، ذَكَرَ بِنْتَ أَبِي جَهْلٍ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّمَا فَاطِمَةُ بِضْعَةٌ مِنِّي يُؤْذِينِي مَا آذَاهَا وَيُنْصِبُنِي مَا أَنْصَبَهَا»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ هَكَذَا قَالَ أَيُّوبُ: عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ ابْنِ الزُّبَيْرِ، وَقَالَ غَيْرُ وَاحِدٍ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ المِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ ابْنُ أَبِي مُلَيْكَةَ، رَوَى عَنْهُمَا جَمِيعًا

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাঃ)

৩৮৬৯। আহমদ ইবন মানী' (রাহঃ)... আব্দুল্লাহ ইবনু যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত যে, আলী (রাযিঃ) আবু জাহল কন্যাকে বিবাহের আলোচনা করেছিলেন। এ খবর নবী (ﷺ) -এর কাছে পৌঁছালে তিনি বললেন : ফাতিমা আমার অংশ। তাকে যা ব্যথা দেয় আমাকেও তা বাধা দেয়; তাকে যা কষ্ট দেয় আমাকেও তা কষ্ট দেয়।

হাদীসটি হাসান-সাহীহ।

আয়্যুব (রাহঃ) এটিকে ইবন আবু মুলায়কা ইবনু যুবায়র (রাযিঃ) সূত্রে এরূপই বর্ণনা করেছেন, একাধিক রাবী ইবন আবু মুলায়কা -মিসওয়ার ইবন মাখরামা (রাযিঃ) সূত্রের উল্লেখ করেছেন। সম্ভবতঃ ইবন আবু মুলায়কা (রাহঃ) উভয়ের (ইবনুয-যুবায়র ও মিসওয়ার ইবন মাখরামা) বরাতেই হাদীসটি বর্ণনা করেছেন।
৩৮৭০

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الجَبَّارِ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ قَادِمٍ قَالَ: حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ نَصْرٍ الهَمْدَانِيُّ، عَنْ السُّدِّيِّ، عَنْ صُبَيْحٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعَليٍّ وَفَاطِمَةَ وَالحَسَنِ وَالحُسَيْنِ: «أَنَا حَرْبٌ لِمَنْ حَارَبْتُمْ، وَسِلْمٌ لِمَنْ سَالَمْتُمْ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ هَذَا الوَجْهِ وَصُبَيْحٌ مَوْلَى أُمِّ سَلَمَةَ لَيْسَ بِمَعْرُوفٍ»

বর্ণনাকারী: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)

৩৮৭০। সুলায়মান ইবন আব্দুল জাব্বার বাগদাদী (রাহঃ)... যায়দ ইবন আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) একবার আলী, ফাতিমা, হাসান এবং হুসায়ন (রাযিঃ)-কে লক্ষ্য করে বলছিলেন : তোমরা যাদের বিরুদ্ধে লড়বে, আমিও তাদের বিরুদ্ধে লড়ব। তোমরা যাদের সঙ্গে সমঝোতা করবে, আমিও তাদের সমঝোতায় থাকব।

হাদীসটি গারীব। এ সূত্রেই কেবল আমরা এটি সম্পর্কে জানি। উম্মু সালামা (রাযিঃ)-এর মাওলা সুবায়হ অপরিচিত বাবী।
৩৮৭১

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زُبَيْدٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَّلَ عَلَى الحَسَنِ وَالحُسَيْنِ وَعَلِيٍّ وَفَاطِمَةَ كِسَاءً، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي وَخَاصَّتِي، أَذْهِبْ عَنْهُمُ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا»، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: وَأَنَا مَعَهُمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِنَّكِ إِلَى خَيْرٍ»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ أَحْسَنُ شَيْءٍ رُوِيَ فِي هَذَا البَابِ وَفِي البَابِ عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، وَأَنَسِ بْنِ مَالِكٍ، وَأَبِي الحَمْرَاءِ, ومعقل بن يسار, وعائشة

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৩৮৭১। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একদিন হাসান, হুসায়ন, আলী ও ফাতিমা (রাযিঃ)-কে একটি চাদরে আবৃত করে বললেন : হে আল্লাহ্! এরা আমার আলে বায়ত এবং আমার আপনজন। তাদের থেকে আপনি অপবিত্রতা সরিয়ে রাখুন এবং তাদের পরিপূর্ণভাবে পাক রাখুন।

উম্ম সালামা (রাযিঃ) তখন বললেন : ইয়া রাসূলাল্লাহ্! আমিও তো এদের সঙ্গেই আছি। তিনি বললেন : তুমি তো কল্যাণে প্রতিষ্ঠিত

হাদীসটি হাসান-সাহীহ। এ বিষয়ে যতগুলো রিওয়ায়াত আছে, সেগুলোর মাঝে এটিই সর্বোত্তম । এ বিষয়ে উমার ইবন আবু সালামা, আনাস ইবন মালিক, আবুল হামরা মাকিল ইবন ইয়াসার ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
৩৮৭২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ قَالَ: أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ مَيْسَرَةَ بْنِ حَبِيبٍ، عَنْ المِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، قَالَتْ: «مَا رَأَيْتُ أَحَدًا أَشْبَهَ سَمْتًا وَدَلًّا وَهَدْيًا بِرَسُولِ اللَّهِ فِي قِيَامِهَا وَقُعُودِهَا مِنْ فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَتْ: «وَكَانَتْ إِذَا دَخَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ إِلَيْهَا فَقَبَّلَهَا وَأَجْلَسَهَا فِي مَجْلِسِهِ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ عَلَيْهَا قَامَتْ مِنْ مَجْلِسِهَا فَقَبَّلَتْهُ وَأَجْلَسَتْهُ فِي مَجْلِسِهَا، فَلَمَّا مَرِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَتْ فَاطِمَةُ فَأَكَبَّتْ عَلَيْهِ فَقَبَّلَتْهُ ثُمَّ رَفَعَتْ رَأْسَهَا فَبَكَتْ، ثُمَّ أَكَبَّتْ عَلَيْهِ ثُمَّ رَفَعَتْ رَأْسَهَا فَضَحِكَتْ»، فَقُلْتُ: " إِنْ كُنْتُ لَأَظُنُّ أَنَّ هَذِهِ مِنْ أَعْقَلِ نِسَائِنَا فَإِذَا هِيَ مِنَ النِّسَاءِ، فَلَمَّا تُوُفِّيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ لَهَا: أَرَأَيْتِ حِينَ أَكْبَبْتِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَفَعْتِ رَأْسَكِ فَبَكَيْتِ ثُمَّ أَكْبَبْتِ عَلَيْهِ فَرَفَعْتِ رَأْسَكِ فَضَحِكْتِ، مَا حَمَلَكِ عَلَى ذَلِكَ "؟ قَالَتْ: إِنِّي إِذًا لَبَذِرَةٌ أَخْبَرَنِي أَنَّهُ مَيِّتٌ مِنْ وَجَعِهِ هَذَا فَبَكَيْتُ، ثُمَّ أَخْبَرَنِي أَنِّي أَسْرَعُ أَهْلِهِ لُحُوقًا بِهِ فَذَاكَ حِينَ ضَحِكْتُ ": «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَائِشَةَ»

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৭২। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... উম্মুল মু'মিনীন আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : স্বভাব-প্রকৃতি, গঠন-গাঠন, চাল-চলন এমনকি উঠা-বসায়ও নবী (ﷺ) -এর তনয়া ফাতিমা (রাযিঃ)-এর চেয়ে অধিক সাদৃশ্যপূর্ণ আমি আর কাউকে দেখিনি ।
আয়িশা (রাযিঃ) বলেন ঃ ফাতিমা (রাযিঃ) যখন নবী (ﷺ) -এর কাছে আসতেন তখন তিনি তাঁর জন্য উঠে দাঁড়াতেন। তাকে চুমো খেতেন এবং তাকে স্বীয় স্থানে বসাতেন। নবী (ﷺ) যখন তাঁর কাছে যেতেন, তিনি বসা থেকে উঠে যেতেন। তাকে চুমো খেতেন এবং তাঁকে স্বীয় স্থানে বসাতেন।

নবী যখন মৃত্যু শয্যায়, তখন একদিন ফাতিমা (রাযিঃ) তাঁর কাছে এলেন। তাঁর দিকে ঝুঁকে এসে তাঁকে তিনি চুমো খেলেন; এরপর মাথা উঠিয়ে কেঁদে ফেললেন। পরে তিনি আবার তাঁর দিকে ঝুঁকে এলেন । এবার মাথা তুলে তিনি হেসে উঠলেন।

আয়িশা (রাযিঃ) বলেন : আমি (মনে মনে) বললাম ঃ এঁকে তো আমাদের মাঝে সবচেয়ে বুদ্ধিমতী মহিলা বলে ভাবতাম কিন্তু এখন দেখছি তিনি সাধারণ মহিলাদেরই একজন।

নবী (ﷺ) -এর ইনতিকালের পর একদিন আমি তাঁকে বললাম : আপনি নবীর (ﷺ) -এর মৃত্যু শয্যায় একদিন তাঁর দিকে ঝুঁকে এসে পরে মাথা উঠিয়ে কেঁদে ফেলেছিলেন। এরপর আবার তাঁর দিকে ঝুঁকার পর মাথা তুলে হেসে উঠেছিলেন। এ আচরণের প্রতি আপনাকে কিসে উদ্বুদ্ধ করেছিল?

তিনি বললেন : আমি গোপন কথাটি বলছি। নবী (ﷺ) প্রথমে আমাকে জানিয়েছিলেন যে, এই অসুখেই তাঁর মৃত্যু হবে। তাই আমি কেঁদে উঠেছিলাম। এরপর তিনি আমাকে বললেন যে, তাঁর পরিবারের মাঝে আমিই জলদি গিয়ে তাঁর সঙ্গে মিলিত হব, এতে আমি হেসেছিলাম ।

হাদীসটি এ সূত্রে হাসান-গারীব ।

আয়িশা (রাযিঃ) থেকে এ হাদীসটি ভিন্ন সূত্রেও বর্ণিত আছে।
৩৮৭৩

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ ابْنُ عَثْمَةَ، قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ، عَنْ هَاشِمِ بْنِ هَاشِمٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ وَهْبٍ أَخْبَرَهُ، أَنَّ أُمَّ سَلَمَةَ، أَخْبَرَتْهُ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا فَاطِمَةَ عَامَ الْفَتْحِ فَنَاجَاهَا فَبَكَتْ ثُمَّ حَدَّثَهَا فَضَحِكَتْ». قَالَتْ: «فَلَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلْتُهَا عَنْ بُكَائِهَا وَضَحِكِهَا». قَالَتْ: «أَخْبَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يَمُوتُ فَبَكَيْتُ، ثُمَّ أَخْبَرَنِي أَنِّي سَيِّدَةُ نِسَاءِ أَهْلِ الجَنَّةِ إِلَّا مَرْيَمَ ابْنَةَ عِمْرَانَ فَضَحِكْتُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৩৮৭৩। মুহাম্মাদ ইবন বাশার (রাহঃ)... উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিনে ফাতিমা (রাযিঃ)-কে ডাকলেন এবং তাকে কিছু বললে তিনি কেঁদে ফেললেন। আবার কথা বললে তিনি হেসে ফেললেন। উম্মু সালামা (রাযিঃ) বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) -এর ইনতিকালের পর তাঁর এ কান্না ও হাসির বিষয়ে তাঁকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন: রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর মৃত্যুর সংবাদ দিলে আমি কেঁদেছিলাম। পরে আমাকে সংবাদ দিলেন যে, আমি মরিয়ম বিনতে ইমরান (আ) ছাড়া বেহেশতী নারীদের সর্দার হবো, আমি হেসেছিলাম।

হাদীসটি এ সূত্রে হাসান-গারীব।
৩৮৭৪

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ يَزِيدَ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ، عَنْ أَبِي الجَحَّافِ، عَنْ جُمَيْعِ بْنِ عُمَيْرٍ التَّيْمِيِّ، قَالَ: دَخَلْتُ مَعَ عَمَّتِي عَلَى عَائِشَةَ فَسُئِلَتْ أَيُّ النَّاسِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "؟ قَالَتْ: «فَاطِمَةُ»، فَقِيلَ: مِنَ الرِّجَالِ؟ قَالَتْ: «زَوْجُهَا»، إِنْ كَانَ مَا عَلِمْتُ صَوَّامًا قَوَّامًا هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. وَأَبُو الجَحَّافِ اسْمُهُ: دَاوُدُ بْنُ أَبِي عَوْفٍ وَيُرْوَى عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ قَالَ: حَدَّثَنَا أَبُو الجَحَّافِ، وَكَانَ مَرْضِيًّا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৭৪। হুসায়ন ইবন ইয়াযীদ কূফী (রাহঃ)-জুমায়' ইবন উমায়র তায়মী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমার ফুফুর সঙ্গে আমি আয়িশা (রাযিঃ)-এর কাছে গেলাম। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে লোকদের মাঝে সবচেয়ে প্রিয় কে ছিলেন?

তিনি বললেন : ফাতিমা (রাযিঃ)। আবার জিজ্ঞাসা করা হল : পুরুষদের মাঝে কোন্ জন?

তিনি বললেন : তাঁর স্বামী। আমার জানামতে তিনি ছিলেন, অত্যধিক সিয়াম পালনকারী ও অত্যধিক তাহাজ্জুদ গুযার।

এ হাদীসটি হাসান-গারীব

রাবী বলেন : আবু হিজাফ এর নাম দাউদ ইবন আবু আউফ। সুফিয়ান ছুরী (রাহঃ) আবু জিহাফের অসুস্থাবস্থায় তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন।

পরিচ্ছেদঃ খাদীজা (রাযিঃ)-এর ফযীলত

بَابُ فَضْلِ خَدِيجَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

৩৮৭৫

حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ وَمَا بِي أَنْ أَكُونَ أَدْرَكْتُهَا، وَمَا ذَلِكَ إِلَّا لِكَثْرَةِ ذِكْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهَا، وَإِنْ كَانَ لَيَذْبَحُ الشَّاةَ فَيَتَتَبَّعُ بِهَا صَدَائِقَ خَدِيجَةَ فَيُهْدِيهَا لَهُنَّ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৭৫। আবু হিশাম রিফাঈ (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ খাদীজা (রাযিঃ)-এর উপর আমার যেরূপ ঈর্ষা হয়েছে, নবী (ﷺ) এর স্ত্রীদের মধ্যে আর কারো উপর তেমন ঈর্ষা হয়নি। অথচ আমি তাঁকে পাই নি। এর কারণ হল, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর কথা খুবই আলোচনা করতেন। এমনকি যখন নবী কোন একটি বকরী যবেহ করতেন, তখন খাদীজা (রাযিঃ)-এর বান্ধবীদের তালাশ করে তা থেকে তাঁদের হাদিয়া পাঠাতেন ।

৩৮৭৬

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا حَسَدْتُ امْرَأَةً مَا حَسَدْتُ خَدِيجَةَ، وَمَا تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا بَعْدَ مَا مَاتَتْ، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشَّرَهَا بِبَيْتٍ فِي الجَنَّةِ مِنْ قَصَبٍ لَا صَخَبَ فِيهِ وَلَا نَصَبَ»: هَذَا حَدِيثٌ صَحِيحٌ مِنْ قَصَبٍ قَالَ: إِنَّمَا يَعْنِي بِهِ قَصَبَ اللُّؤْلُؤِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৭৬। হুসাইন ইবন হুরায়ছ (রাহঃ)..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ খাদীজা (রাযিঃ) এর উপর আমি যেরূপ ঈর্ষা করেছি আর কোন মহিলার উপর আমি সেরূপ ঈর্ষা করিনি। অথচ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বিবাহ করেন খাদীজা (রাযিঃ)-এর মৃত্যুর পর। এর কারণ হল, রাসূলুল্লাহ (ﷺ) জান্নাতে তাঁর জন্য একটি মুক্তা নির্মিত ঘরের সুসংবাদ দিয়েছেন। যেখানে কোন শোরগোল থাকবে না।

হাদীসটি হাসান-সাহীহ। قصب অর্থ মুক্তা নির্মিত।
৩৮৭৭

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ وَخَيْرُ نِسَائِهَا مَرْيَمُ بْنَتُ عِمْرَانَ» وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ، وَابْنِ عَبَّاسٍ، وَعَائِشَةَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৮৭৭। হারূন ইবন ইসহাক হামদানী (রাহঃ).... আব্দুল্লাহ ইবন জাফর (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমি আলী ইবন আবু তালিব (রাযিঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন : আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, খাদীজা বিনত খুওয়ায়লিদ হলেন তাঁর যুগের সর্বোত্তম মহিলা, আর মারয়াম বিনত ইমরান হলেন তাঁর যুগের সর্বোত্তম মহিলা ।

এ বিষয়ে আনাস, ইব্‌ন আব্বাস ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ।
৩৮৭৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ زَنْجُوَيْهِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " حَسْبُكَ مِنْ نِسَاءِ العَالَمِينَ: مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ، وَخَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ، وَفَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ ": «هَذَا حَدِيثٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৭৮। আবু বকর ইবন যানজাবিয়্যা (রাহঃ)....আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ বিশ্বের নারীগণের মধ্যে তোমার জন্য যথেষ্ট হলেন : ইমরান কন্যা মারয়াম, খুওয়ায়লিদ কন্যা খাদীজা, মুহাম্মাদ কন্যা ফাতিমা এবং ফিরআওনের স্ত্রী অসিয়া।

এ হাদীসটি সাহীহ।

পরিচ্ছেদ : আয়িশা (রাযিঃ)-এর ফযীলত

بَابُ فَضْلِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

৩৮৭৯

حَدَّثَنَا يَحْيَى بْنُ دُرُسْتَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّاسُ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ، قَالَتْ: فَاجْتَمَعَ صَوَاحِبَاتِي إِلَى أُمِّ سَلَمَةَ فَقُلْنَ: يَا أُمَّ سَلَمَةَ إِنَّ النَّاسَ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ وَإِنَّا نُرِيدُ الخَيْرَ كَمَا تُرِيدُ عَائِشَةُ، فَقُولِي لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرِ النَّاسَ يُهْدُونَ إِلَيْهِ أَيْنَمَا كَانَ، فَذَكَرَتْ ذَلِكَ أُمُّ سَلَمَةَ فَأَعْرَضَ عَنْهَا، ثُمَّ عَادَ إِلَيْهَا فَأَعَادَتِ الكَلَامَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ صَوَاحِبَاتِي قَدْ ذَكَرْنَ أَنَّ النَّاسَ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ فَأْمُرِ النَّاسَ يُهْدُونَ أَيْنَمَا كُنْتَ، فَلَمَّا كَانَتِ الثَّالِثَةُ قَالَتْ ذَلِكَ. قَالَ: «يَا أُمَّ سَلَمَةَ لَا تُؤْذِينِي فِي عَائِشَةَ، فَإِنَّهُ مَا أُنْزِلَ عَلَيَّ الوَحْيُ وَأَنَا فِي لِحَافِ امْرَأَةٍ مِنْكُنَّ غَيْرِهَا» وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا. هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. وَقَدْ رُوِيَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، هَذَا الحَدِيثُ عَنْ عَوْفِ بْنِ الحَارِثِ، عَنْ رُمَيْثَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، شَيْئًا مِنْ هَذَا، «وَهَذَا حَدِيثٌ قَدْ رُوِيَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَلَى رِوَايَاتٍ مُخْتَلِفَةٍ». وَقَدْ رَوَى سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، نَحْوَ حَدِيثِ حَمَّادِ بْنِ زَيْدٍ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৭৯। ইয়াহইয়া ইবন দুরস্ত বসরী (র.)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ লোকেরা (সাধারণত নবী (ﷺ) কে হাদিয়া প্রদানের বেলায়) আয়িশা (রাযিঃ)-এর জন্য নির্ধারিত দিনটির তালাশে থাকত। আয়িশা (রাযিঃ) বলেন: একদিন আমার সপত্নীরা উম্ম সালামা (রাযিঃ)-এর কাছে একত্রিত হলেন। তারা বললেনঃ হে উম্মে সালামা! লোকেরা তো তাদের হাদিয়া প্রদানের বেলায় আয়িশা-এর জন্য নির্ধারিত দিনের তালাশে থাকে। আয়িশা যেমন কল্যাণ ও সম্পদ চায়, আমরাও তো এই কল্যাণ ও সম্পদ চাই। আপনি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলে দিবেন, তিনি যেন লোকদের নির্দেশ দেন যে, তিনি যেখানেই থাকুন না কেন, তারা তাদের হাদিয়া যেন সেখানেই পাঠিয়ে দেন।

উম্ম সালামা (রাযিঃ) নবী (ﷺ) -এর কাছে বিষয়টির উল্লেখ করেন। কিন্তু তিনি তা অগ্রাহ্য করলেন। পরে নবী (ﷺ) যখন পুনরায় তাঁর কাছে আসেন, তখনও তিনি ঐ বিষয়টি আবার উত্থাপন করেন। বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ। আমার সাথীরা আলোচনা করেছিলেন যে, লোকেরা তাদের হাদিয়া নিয়ে আয়িশা (রাযিঃ)-এর জন্য নির্ধারিত দিনের তালাশে থাকে। সুতরাং আপনি যেন তাদের বলে দেন যে, যার ঘরেই আপনি থাকুন না কেন, তারা যেন তাদের হাদিয়া সেখানেই পাঠায়।

তৃতীয় আরেক দিনও উম্ম সালামা (রাযিঃ) নবী (ﷺ) -এর কাছে সে কথা বললেন । তখন নবী বললেন : হে উম্মু সালামা! আয়িশা-এর সম্বন্ধে তোমরা আমাকে কষ্ট দিও না। কারণ, আয়িশা ছাড়া তোমাদের মধ্যে কোন স্ত্রীলোকের সঙ্গে একই চাদরে আবৃত অবস্থায় আমার কাছে ওহী নাযিল হয় না । হাদীসটি গারীব।

কোন কোন রাবী এ হাদীসটি হাম্মাদ ইব্‌ন যায়দ-হিশাম ইব্‌ন উরওয়া-তাঁর পিতা হিশাম (রাহঃ) সূত্রে নবী (ﷺ) মুরসালরূপে বর্ণনা করেছেন।

হিশাম ইবন উরওয়া (রাহঃ) থেকে আওফ ইবনুল হারিছ-রুমায়ছা-উম্ম সালামা (রাযিঃ) সূত্রেও এ ধরনের কিছু বর্ণিত আছে । যা হোক, হিশাম ইবন উরওয়া (রাহঃ) থেকে এ হাদীসটির রিওয়ায়াত ক্ষেত্রে বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। সুলায়মান ইব্‌ন বিলাল (রাহঃ)-হিশাম ইবন উরওয়া (রাহঃ)-হাম্মাদ ইব্‌ন যায়দ (রাহঃ)-এর অনুরূপ বর্ণনা করেছেন।
৩৮৮০

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَلْقَمَةَ المَكِّيِّ، عَنْ ابْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ جِبْرِيلَ، جَاءَ بِصُورَتِهَا فِي خِرْقَةِ حَرِيرٍ خَضْرَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَذِهِ زَوْجَتُكَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَلْقَمَةَ " وَقَدْ رَوَى: عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، هَذَا الحَدِيثَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَلْقَمَةَ، بِهَذَا الإِسْنَادِ مُرْسَلًا وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَائِشَةَ. وَقَدْ رَوَى أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا مِنْ هَذَا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৮০। আব্দ ইব্‌ন হুমায়দ (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জিবরীল একটি সবুজ রংের রেশমী বস্ত্রখণ্ডে আয়িশার প্রতিকৃতি নিয়ে নবী (ﷺ) -এর কাছে এসে বললেন : ইনি হলেন দুনিয়া ও আখিরাতে আপনার স্ত্রী।

হাদীসটি হাসান-গারীব। আব্দুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন আলকামা ব্যতীত এটি সম্পর্কে আমরা কিছু জানি

আব্দুর রহমান ইব্‌ন মাহদীও এ হাদীসটি আব্দুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন আলকামা (রাহঃ) থেকে উক্ত সনদে মুরসালরূপে বর্ণনা করেছেন। এ সনদে আয়িশা (রাযিঃ)-এর উল্লেখ নেই। আবু উসামা (রাহঃ) হিশাম ইবন উরওয়া -তাঁর পিতা উরওয়া-আয়িশা (রাযিঃ) সূত্রে নবী থেকে এর কিছু বর্ণনা করেছেন।
৩৮৮১

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَائِشَةُ هَذَا جِبْرِيلُ وَهُوَ يَقْرَأُ عَلَيْكِ السَّلَامَ» قَالَتْ: قُلْتُ وَعَلَيْهِ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، تَرَى مَا لَا نَرَى: «هَذَا حَدِيثٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৮১। সুওয়ায়দ ইব্‌ন নসর (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : হে আয়িশা। এই যে জিবরীল, তিনি তোমাকে সালাম বলছেন। আয়িশা (রাযিঃ) বলেন, আমি বললাম : ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তা দেখেন আমরা যা দেখি না।

এ হাদীসটি হাসান-সাহীহ।
৩৮৮২

حَدَّثَنَا سُوَيْدٌ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا زَكَرِيَّا، عَنْ الشَّعْبِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ جِبْرِيلَ يَقْرَأُ عَلَيْكِ السَّلَامَ»، فَقُلْتُ: وَعَلَيْهِ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ هَذَا حَدِيثٌ صَحِيحٌ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৮২। সুওয়ায়দ (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন ঃ জিবরীল তোমাকে সালাম বলছেন।
আমি বললাম : ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

হাদীসটি সাহীহ ।
৩৮৮৩

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ قَالَ: حَدَّثَنَا زِيَادُ بْنُ الرَّبِيعِ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ سَلَمَةَ المَخْزُومِيُّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: «مَا أَشْكَلَ عَلَيْنَا أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثٌ قَطُّ فَسَأَلْنَا عَائِشَةَ إِلَّا وَجَدْنَا عِنْدَهَا مِنْهُ عِلْمًا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৩৮৮৩। হুমায়দ ইব্‌ন মাসআদা (রাহঃ)... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাহাবীগণের যখনই কোন হাদীসের মর্ম সম্বন্ধে জটিলতা দেখা দিয়েছে আর সে বিষয়ে আমরা আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছি, তখনই তাঁর কাছে আমরা এ বিষয়ে জ্ঞান পেয়েছি।

হাদীসটি হাসান-সাহীহ-গারীব।
৩৮৮৪

حَدَّثَنَا القَاسِمُ بْنُ دِينَارٍ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، قَالَ: «مَا رَأَيْتُ أَحَدًا أَفْصَحَ مِنْ عَائِشَةَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: মুসা ইবনে তালহা (রহঃ)

৩৮৮৪। কাসিম ইব্‌ন দীনার কূফী (রাহঃ)... মুসা ইবন তালহা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ আয়িশা (রাযিঃ) অপেক্ষা বিশুদ্ধ স্পষ্টভাষী আর কাউকে আমি দেখিনি।

হাদীসটি হাসান-সাহীহ-গারীব ।
৩৮৮৫

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَاللَّفْظُ لِابْنِ يَعْقُوبَ، قَالَا: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ المُخْتَارِ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ عَمْرِو بْنِ العَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعْمَلَهُ عَلَى جَيْشِ ذَاتِ السّلَاسِلِ قَالَ: فَأَتَيْتُهُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «عَائِشَةُ». قُلْتُ: مِنَ الرِّجَالِ؟ قَالَ: «أَبُوهَا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৮৮৫। ইবরাহীম ইবন ইয়াকুব ও বুন্দার (রাহঃ)... আমর ইবন আস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে 'যাতুস সালাসিল' যুদ্ধে সেনাপতি নিয়োগ করেন। তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে এসে বললাম : ইয়া রাসূলাল্লাহ্। লোকদের মাঝে আপনার সবচাইতে প্রিয় কে?

তিনি বললেন : আয়িশা।

আমি বললাম : পুরুষদের মাঝে?

তিনি বললেন : তাঁর পিতা।

হাদীসটি হাসান-সাহীহ।
৩৮৮৬

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ عَمْرِو بْنِ العَاصِ أَنَّهُ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَحَبُّ النَّاسِ إِلَيْكَ؟ قَالَ: «عَائِشَةُ». قَالَ: مِنَ الرِّجَالِ؟ قَالَ: «أَبُوهَا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৮৮৬। ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রাহঃ)... আমর ইব্‌ন আস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে জিজ্ঞাসা করেছিলেন, লোকদের মাঝে আপনার সবচাইতে প্রিয় কে?
তিনি বললেন : আয়িশা ৷

আমর ইব্‌ন আস (রাযিঃ) বললেন : পুরুষদের মাঝে ? নবী (ﷺ) বললেন ঃ তাঁর পিতা ।

ইসমাঈল-কায়স (রাযিঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান-গারীব ।
৩৮৮৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرٍ الأَنْصَارِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ» وَفِي البَابِ عَنْ عَائِشَةَ، وَأَبِي مُوسَى «وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرٍ هُوَ: أَبُو طُوَالَةَ الْأَنْصَارِيُّ الْمَدِينِيُّ ثِقَةٌ وَقَدْ رَوَى عَنْهُ مَالِكُ بْنُ أَنَسٍ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৮৭। আলী ইব্‌ন হুজর (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সব খাদ্যের মধ্যে 'ছারীদ’১ যেমন সর্বোত্তম খাদ্য, তেমনি সকল নারীর মধ্যে আয়িশার মর্যাদা শ্রেষ্ঠ ।

এ বিষয়ে আয়িশা ও আবু মুসা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ। আব্দুল্লাহ ইব্‌ন আব্দুর রহমান ইব্‌ন মা'মার (রাহঃ) হলেন আবু তুওয়ালা আনসারী মাদীনী । ইনি ছিকাহ রাবী । মালিক ইব্‌ন আনাস তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন।
৩৮৮৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ غَالِبٍ، أَنّ رَجُلًا نَالَ مِنْ عَائِشَةَ عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ، فَقَالَ: «أَغْرِبْ مَقْبُوحًا مَنْبُوحًا أَتُؤْذِي حَبِيبَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: আম্মার ইবন ইয়াসির আল-'আনযী (রা)

৩৮৮৮। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... আমর ইব্‌ন গালিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি আম্মার ইবন ইয়াসির (রাযিঃ)-এর কাছে আয়িশা (রাযিঃ)-এর বদনাম করে। তিনি তখন বললেন : ঘৃণিত ও বিতাড়িত হয়ে দূর হ'। তুই কি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর প্রিয়তমাকে কষ্ট দিচ্ছিস?
হাদীসটি হাসান-সাহীহ ।
৩৮৮৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي حُصَيْنٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زِيَادٍ الأَسَدِيِّ، قَالَ: سَمِعْتُ عَمَّارَ بْنَ يَاسِرٍ، يَقُولُ: «هِيَ زَوْجَتُهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ»، يَعْنِي عَائِشَةَ «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: আম্মার ইবন ইয়াসির আল-'আনযী (রা)

৩৮৮৯। বুন্দার (রাহঃ)... আব্দুল্লাহ ইব্‌ন যিয়াদ আসাদী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি আম্মার ইবন ইয়াসির (রাযিঃ)-কে বলতে শুনেছি ঃ তিনি অর্থাৎ আয়িশা (রাযিঃ) হলেন দুনিয়া ও আখিরাতে নবী (ﷺ)-এর সহধর্মিণী।

হাদীসটি হাসান-সাহীহ।
৩৮৯০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ قَالَ: حَدَّثَنَا المُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَحَبُّ النَّاسِ إِلَيْكَ؟ قَالَ: «عَائِشَةُ»، قِيلَ: مِنَ الرِّجَالِ. قَالَ: «أَبُوهَا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ أَنَسٍ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৯০। আহমাদ ইব্‌ন আব্দা যাববী (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : জিজ্ঞাসা করা হল ঃ ইয়া রাসূলাল্লাহ্! লোকদের মাঝে আপনার কাছে সবচাইতে প্রিয় কে?

তিনি বললেন : আয়িশা ।

বলা হল : পুরুষদের মাঝে?

তিনি বললেন : তাঁর পিতা।

আনাস (রাযিঃ)-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি এ সূত্রে হাসান-সাহীহ-গারীব ।

পরিচ্ছেদ : নবী (ﷺ) -এর সহধর্মিণীগণের ফযীলত৩৮

بَابٌ فِي فَضْلِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

৩৮৯১

حَدَّثَنَا عَبَّاسٌ العَنْبَرِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ العَنْبَرِيُّ أَبُو غَسَّانَ قَالَ: حَدَّثَنَا سَلْمُ بْنُ جَعْفَرٍ وَكَانَ ثِقَةً، عَنْ الحَكَمِ بْنِ أَبَانَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ: قِيلَ لِابْنِ عَبَّاسٍ بَعْدَ صَلَاةِ الصُّبْحِ مَاتَتْ فُلَانَةُ لِبَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَجَدَ، فَقِيلَ لَهُ: أَتَسْجُدُ هَذِهِ السَّاعَةَ؟ فَقَالَ: أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا»، فَأَيُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ": «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৮৯১। আব্বাস আম্বারী (রাহঃ)... ইকরিমা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : ফজরের সালাতের পর ইবন আব্বাস (রাযিঃ)-কে বলা হল : নবী (ﷺ) -এর অমুক সহধর্মিণীর ইন্তিকাল হয়েছে। তিনি (এ খবর শুনে) কিছু সালাত আদায় করলেন।

তাঁকে জিজ্ঞাসা করা হল : এ সময়ে কি আপনি সালাত আদায় করছেন? তিনি বললেন : রাসূলুল্লাহ্ (ﷺ) কি বলেন নি যে, যখন কোন ভীতিকর নিদর্শন দেখবে, তখনই সালাত আদায় করবে? নবী (ﷺ) -এর সহধর্মিণীর দুনিয়া থেকে প্রস্থান অপেক্ষা ভীতিকর নিদর্শন আর কি হতে পারে?

হাদীসটি হাসান- গারীব । এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা আর কিছু জানি না ।

পরিচ্ছেদ : নবী (ﷺ) -এর সহধর্মিণীগণের ফযীলত

باب في فضل أزواج النبي صلى الله عليه وسلم

৩৮৯২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الوَارِثِ قَالَ: حَدَّثَنَا هَاشِمٌ هُوَ ابْنُ سَعِيدٍ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا كِنَانَةُ، قَالَ: حَدَّثَتْنَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ، قَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ بَلَغَنِي عَنْ حَفْصَةَ وَعَائِشَةَ كَلَامٌ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: " أَلَا قُلْتِ: فَكَيْفَ تَكُونَانِ خَيْرًا مِنِّي وَزَوْجِي مُحَمَّدٌ وَأَبِي هَارُونُ وَعَمِّي مُوسَى "؟ وَكَانَ الَّذِي بَلَغَهَا أَنَّهُمْ قَالُوا: نَحْنُ أَكْرَمُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا، وَقَالُوا: نَحْنُ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَنَاتُ عَمِّهِ وَفِي البَابِ عَنْ أَنَسٍ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ صَفِيَّةَ إِلَّا مِنْ حَدِيثِ هَاشِمٍ الكُوفِيِّ، وَلَيْسَ إِسْنَادُهُ بِذَاكَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন সাফিয়্যা বিনতে হুওয়াই (রাঃ)

৩৮৯২। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... সাফিয়্যা বিনত হুয়াই (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) আমার কাছে এলেন। হাফসা ও আয়িশা (রাযিঃ)-এর পক্ষ থেকে আমার প্রতি কিছু অভিযোগের কথা পৌঁছে। সে বিষয়টি আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে উল্লেখ করি। তিনি আমাকে বললেন : তুমি বললে না কেন, তোমরা দু'জন আমার তুলনায় উত্তম হবে কি ভাবে? আমার স্বামী হলেন মুহাম্মাদ, পিতা হারূন, আর চাচা মুসা ।

তাদের পক্ষ থেকে সাফিয়্যা (রাযিঃ)-এর কাছে যে কথা পৌছেছিল তা ছিল, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে তার তুলনায় অধিক সম্মানিত। আমরা একদিকে নবী (ﷺ) -এর সহধর্মিণী আর অপরদিকে তাঁর চাচাত বোন।

এ বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদীসটি গারীব। হাশিম কূফী (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এ সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এ সনদটি অত উত্তম নয়।
৩৮৯৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ ابْنُ عَثْمَةَ، قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ، عَنْ هَاشِمِ بْنِ هَاشِمٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ وَهْبِ، أَخْبَرَهُ أَنَّ أُمَّ سَلَمَةَ، أَخْبَرَتْهُ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا فَاطِمَةَ عَامَ الفَتْحِ فَنَاجَاهَا فَبَكَتْ ثُمَّ حَدَّثَهَا فَضَحِكَتْ»، قَالَتْ: «فَلَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلْتُهَا عَنْ بُكَائِهَا وَضَحِكِهَا». قَالَتْ: أَخْبَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يَمُوتُ فَبَكَيْتُ، ثُمَّ أَخْبَرَنِي أَنِّي سَيِّدَةُ نِسَاءِ أَهْلِ الجَنَّةِ إِلَّا مَرْيَمَ بِنْتَ عِمْرَانَ فَضَحِكْتُ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৩৮৯৩। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... উম্ম সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ফতহে মক্কার বছর ফাতিমাকে ডাকলেন এবং তাঁর সঙ্গে কানে কানে কি যেন বললেন। এতে ফাতিমা (রাযিঃ) কেঁদে ফেললেন । এরপর আবার তাঁর সঙ্গে তিনি কথা বললেন। তখন তিনি হেসে দিলেন।

রাসূলুল্লাহ্ (ﷺ) -এর ইন্তিকালের পর আমি তাঁকে তাঁর কান্না ও হাসির কারণ জিজ্ঞাসা করলাম । তিনি বললেন : রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলেছিলেন যে, তাঁর মৃত্যু আসন্ন। শুনে আমি কেঁদে ফেলেছিলাম। এরপর তিনি বললেন : আমি মারয়াম বিনত ইমরান ব্যতীত সব জান্নাতী মহিলার সরদার হব। এতে আমি হেসেছিলাম ।

হাদীসটি এ সূত্রে হাসান-গারীব
৩৮৯৪

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَا: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: بَلَغَ صَفِيَّةَ أَنَّ حَفْصَةَ، قَالَتْ: بِنْتُ يَهُودِيٍّ، فَبَكَتْ، فَدَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ تَبْكِي، فَقَالَ: «مَا يُبْكِيكِ»؟ فَقَالَتْ: قَالَتْ لِي حَفْصَةُ: إِنِّي بِنْتُ يَهُودِيٍّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَإِنَّكِ لَابْنَةُ نَبِيٍّ، وَإِنَّ عَمَّكِ لَنَبِيٌّ، وَإِنَّكِ لَتَحْتَ نَبِيٍّ، فَفِيمَ تَفْخَرُ عَلَيْكِ؟» ثُمَّ قَالَ: «اتَّقِي اللَّهَ يَا حَفْصَةُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৯৪। ইসহাক ইবন মনসুর ও আব্দ ইব্‌ন হুমায়দ (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ সাফিয়্যা (রাযিঃ)-এর কাছে এ খবর পৌঁছল যে, হাফসা (রাযিঃ) তাঁকে ইয়াহুদীর মেয়ে বলেছেন। এতে তিনি কাঁদতে লাগলেন। নবী তাঁর কাছে এলেন, তখনও তিনি কাঁদছিলেন। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন : তুমি কাঁদছ কেন?

সাফিয়্যা (রাযিঃ) বললেন : আমাকে হাফসা ইয়াহুদীর মেয়ে বলেছে । নবী (ﷺ) বললেন : তুমি তো নবী কন্যা। তোমার চাচা নবী । আর তুমি নবীর স্ত্রী। সে কিভাবে তোমার উপর গর্ব করতে পারবে?

এরপর নবী (ﷺ) হাফসা (রাযিঃ)-কে লক্ষ্য করে বললেন : হে হাফসা! তুমি আল্লাহকে ভয় কর। হাদীসটি হাসান-সাহীহ এ সত্রে গারীব।
৩৮৯৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي، وَإِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ [من حديث الثوري ما أقل من رواه عن الثوري] وَرُوِيَ هَذَا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৯৫। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্ইয়া (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের মধ্যে উত্তম হল সে, যে তার পরিবারের কাছে উত্তম। আর আমি আমার পরিবারের কাছে উত্তম । তোমাদের এ সঙ্গী (অর্থাৎ আমি) যখন মারা যাবে, তার জন্য তোমরা দু'আ করবে। হাদীসটি হাসান-সাহীহ।

এটি হিশাম ইব্‌ন উরওয়া-তাঁর পিতা উরওয়া সূত্রে নবীর থেকে মুরসালরূপে বর্ণিত আছে।
৩৮৯৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ الوَلِيدِ، عَنْ زَيْدِ بْنِ زَائِدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُبَلِّغُنِي أَحَدٌ عَنْ أَحَدٍ مِنْ أَصْحَابِي شَيْئًا؛ فَإِنِّي أُحِبُّ أَنْ أَخْرُجَ إِلَيْهِمْ وَأَنَا سَلِيمُ الصَّدْرِ» قَالَ عَبْدُ اللَّهِ: فَأُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَالٍ فَقَسَّمَهُ، فَانْتَهَيْتُ إِلَى رَجُلَيْنِ جَالِسَيْنِ وَهُمَا يَقُولَانِ: وَاللَّهِ مَا أَرَادَ مُحَمَّدٌ بِقِسْمَتِهِ الَّتِي قَسَمَهَا وَجْهَ اللَّهِ وَلَا الدَّارَ الآخِرَةَ. فَتَثَبَّتُّ حِينَ سَمِعْتُهُمَا، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَخْبَرْتُهُ فَاحْمَرَّ وَجْهُهُ وَقَالَ: «دَعْنِي عَنْكَ فَقَدْ أُوذِيَ مُوسَى بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَقَدْ زِيدَ فِي هَذَا الإِسْنَادِ رَجُلٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৮৯৬। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্ইয়া (রাহঃ)... আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আমার সাহাবীদের কারো সম্পর্কে তোমরা মন্দ কিছু আমার কাছে পৌঁছাবে না । কারণ, আমি এমন অবস্থায় তাঁদের থেকে প্রস্থান করতে চাই যে, আমার মন যেন থাকে অভিযোগমুক্ত ।

আব্দুল্লাহ (রাযিঃ) বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে একবার কিছু ধন-সম্পদ এল। নবী (ﷺ) তা লোকদের মাঝে বন্টন করে দিলেন।

একদিকে বসা দুইজন লোকের কাছে আমি গেলাম। তারা বলছিল, আল্লাহর কসম! এ বন্টনের ক্ষেত্রে মুহাম্মাদের আল্লাহর সন্তুষ্টি বা আখিরাত উদ্দেশ্য ছিল না। আমি তা শুনে অন্যদেরও বললাম এবং রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে এসে সে কথা বললাম। তা শুনে নবী (ﷺ) -এর চেহারা রক্তিমাভ হয়ে গেল। তিনি বললেন : ছেড়ে দাও, মুসাকে এর চেয়ে বেশী কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন। এ সূত্রে হাদীসটি গারীব। এর সনদে অন্য এক ব্যক্তির অতিরিক্ত উল্লেখ রয়েছে ।
৩৮৯৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، وَالحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ السُّدِّيِّ، عَنْ الوَلِيدِ بْنِ أَبِي هِشَامٍ، عَنْ زَيْدِ بْنِ زَائِدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يُبَلِّغُنِي أَحَدٌ عَنْ أَحَدٍ شَيْئًا» وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا مِنْ هَذَا مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৮৯৭। মুহাম্মাদ ইব্‌ন ইসমাঈল (রাহঃ)... ইব্‌ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো সম্পর্কে কারো মন্দ কিছু আমার কাছে পৌঁছাবে না ।

আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) সূত্রে নবীর থেকে এ ধরনের বক্তব্য অন্য সনদে বর্ণিত আছে।

পরিচ্ছেদ : উবাই ইবন কা'ব (রাযিঃ)-এর ফযীলত

بَابُ فَضْلِ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

৩৮৯৮

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، قَالَ: سَمِعْتُ زِرَّ بْنَ حُبَيْشٍ، يُحَدِّثُ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ القُرْآنَ»، فَقَرَأَ عَلَيْهِ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا} [البينة: 1] وَقَرَأَ فِيهَا: «إِنَّ ذَاتَ الدِّينِ عِنْدَ اللَّهِ الحَنِيفِيَّةُ المُسْلِمَةُ لَا اليَهُودِيَّةُ وَلَا النَّصْرَانِيَّةُ وَلَا المَجُوسِيَّةُ، مَنْ يَعْمَلْ خَيْرًا فَلَنْ يُكْفَرَهُ» وَقَرَأَ عَلَيْهِ: «لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيًا مِنْ مَالٍ لَابْتَغَى إِلَيْهِ ثَانِيًا، وَلَوْ كَانَ لَهُ ثَانِيًا، لَابْتَغَى إِلَيْهِ ثَالِثًا، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ» رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ القُرْآنَ» وَقَدْ رَوَاهُ قَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: «إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ القُرْآنَ»

বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)

৩৮৯৮। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... উবাই ইবন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বলেছিলেন : আল্লাহ তা'আলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কুরআন পাঠ করে শুনাতে। এরপর তিনি (সূরা বায়্যিনা ৯৮) পাঠ করে শোনালেন ।

তিনি আরো পাঠ করলেন : আল্লাহর কাছে একমাত্র দীন হল একনিষ্ঠ আল্লাহয় সমর্পিত দীন। ইয়াহুদীবাদ নয়, খৃষ্টবাদও নয়, অগ্নি-উপাসনাবাদও নয়। যে ব্যক্তি ভাল করবে, তা কখনো অস্বীকার করা হবে না।

তিনি আরো পাঠ করলেন : কোন আদম সন্তানের জন্য যদি এক উপত্যকাপূর্ণ সম্পদও হয়, তবুও সে অবশ্যই দ্বিতীয়টির কামনা করবে। যদি দ্বিতীয়টিও তার হয়, তবুও সে অবশ্যই তৃতীয়টির কামনা করবে। মাটি, ছাড়া আদম সন্তানের উদর আর কিছুই পূর্ণ করতে পারবে না। আর আল্লাহ যাকে ফেরানোর, তাকে ফিরাবেন ।
হাদীসটি হাসান-সাহীহ।
আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান ইব্‌ন আবযা (রাহঃ) তাঁর পিতা আব্দুর রহমান ইব্‌ন আবযা-উবাই ইবন কা'ব (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, নবীন উবাই ইবন কা'ব (রাযিঃ)-কে বলেছিলেন : আল্লাহ্ তা'আলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কুরআন পাঠ করে শুনাতে।

কাতাদা (রাহঃ)-আনাস (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, নবীর উবাই ইবন কা'ব (রাযিঃ)-কে বলেছিলেন ঃ আল্লাহ্ তা'আলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কুরআন পাঠ করে শুনাতে ।

পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত

بَابٌ فِي فَضْلِ الأَنْصَارِ وَقُرَيْشٍ

৩৮৯৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الطُّفَيْلِ بْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْلاَ الهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ. قال:وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا أَوْ شِعْبًا لَكُنْتُ مَعَ الأَنْصَارِ.
هَذَا حَدِيثٌ حَسَنٌ

বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)

৩৮৯৯। বুন্দার (রাহঃ)... তুফায়ল ইব্‌ন উবাই ইবন কা'ব তাঁর পিতা উবাই ইবন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত : তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : যদি হিজরত না থাকত তবে আমি একজন আনসারী হতাম। এ সনদেই নবী (ﷺ) থেকে আরো বর্ণিত আছে যে, আনসারীরা যদি কোন উপত্যকায় বা ঘাঁটিতে চলে আমি আনসারীদের সঙ্গেই থাকব।

এ হাদীসটি হাসান ৷
৩৯০০
حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الأَنْصَارِ: لاَ يُحِبُّهُمْ إِلاَّ مُؤْمِنٌ، وَلاَ يَبْغَضُهُمْ إِلاَّ مُنَافِقٌ، مَنْ أَحَبَّهُمْ فَأَحَبَّهُ اللَّهُ، وَمَنْ أَبْغَضَهُمْ فَأَبْغَضَهُ اللَّهُ فَقُلْتُ لَهُ: أَأَنْتَ سَمِعْتَهُ مِنَ الْبَرَاءِ؟ فَقَالَ: إِيَّايَ حَدَّثَ.
هَذَا حَدِيثٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৯০০। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... বারা ইব্‌ন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি আনসারীদের সম্পর্কে নবী (ﷺ) -কে বলতে শুনেছেন : মু'মিনরাই তাদের (আনসারীদের) ভালবাসবে আর মুনাফিকরাই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে। যে তাদের ভালবাসবে, আল্লাহ্ তাকে ভালবাসবেন। যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, আল্লাহ্ তাকে ঘৃণা করবেন।

শু'বা (রাযিঃ) বলেন, আমরা আদী ইব্‌ন ছাবিত (রাহঃ)-কে জিজ্ঞাসা করলাম। আপনি কি এটি বারা' (রাযিঃ) থেকে শুনেছেন?

তিনি বললেন : হ্যাঁ, তিনি আমাকে এটি বর্ণনা করেছেন।
৩৯০১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: جَمَعَ [ص:713] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاسًا مِنَ الأَنْصَارِ فَقَالَ: «هَلْ فِيكُمْ أَحَدٌ مِنْ غَيْرِكُمْ»؟ قَالُوا: لَا، إِلَّا ابْنَ أُخْتٍ لَنَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ ابْنَ أُخْتِ القَوْمِ مِنْهُمْ»، ثُمَّ قَالَ: «إِنَّ قُرَيْشًا حَدِيثٌ عَهْدُهُمْ بِجَاهِلِيَّةٍ وَمُصِيبَةٍ، وَإِنِّي أَرَدْتُ أَنْ أَجْبُرَهُمْ وَأَتَأَلَّفَهُمْ، أَمَا تَرْضَوْنَ أَنْ يَرْجِعَ النَّاسُ بِالدُّنْيَا وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ إِلَى بُيُوتِكُمْ؟» قَالُوا: بَلَى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا أَوْ شِعْبًا وَسَلَكَتِ الأَنْصَارُ وَادِيًا أَوْ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ أَوْ شِعْبَهُمْ» هَذَا حَدِيثٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৯০১। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) কতক আনসারীকে একত্রিত করে বললেন : তোমরা এস, তোমরা ছাড়া আর কেউ তোমাদের মাঝে আছে কি? তারা বললঃ না, আমাদের এক ভাগিনেয় ছাড়া।

তিনি বললেন : কোন সম্প্রদায়ের বোন-পো তাদেরই মধ্যে গণ্য। এরপর তিনি বললেন : কুরাইশরা জাহিলী অবস্থা ছেড়েছে বেশীদিন হয়নি। তদুপরি তারা বিপদগ্রস্ত। আমি ইচ্ছা করেছি, তাদের কিছুটা ক্ষতিপূরণ করতে এবং তাদের হৃদয় আকর্ষণ করতে। তোমরা কি এতে রাযী নও যে, লোকেরা তো দীনার নিয়ে প্রত্যাবর্তন করবে আর তোমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -কে নিয়ে তোমাদের বাড়ি ফিরে যাবে?

তারা বলল : হ্যাঁ।

রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : লোকেরা যদি কোন উপত্যকা বা গিরিপথ দিয়ে চলে আর আনসারীরা যদি চলে আরেক উপত্যকা বা গিরিপথ দিয়ে, তবে আমি অবশ্যই আনসারীদের উপত্যকা ও গিরিপথে চলব।

হাদীসটি সাহীহ।
৩৯০২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا عَلِيُّ بْنُ زَيْدِ بْنِ جُدْعَانَ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّهُ كَتَبَ إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ يُعَزِّيهِ فِيمَنْ أُصِيبَ مِنْ أَهْلِهِ وَبَنِي عَمِّهِ يَوْمَ الحَرَّةِ، فَكَتَبَ إِلَيْهِ: إِنِّي أُبَشِّرُكَ بِبُشْرَى مِنَ اللَّهِ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِلأَنْصَارِ وَلِذَرَارِيِّ الأَنْصَارِ وَلِذَرَارِيِّ ذَرَارِيهِمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رَوَاهُ قَتَادَةُ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ

বর্ণনাকারী: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)

৩৯০২। আহমদ ইব্‌ন মানী' (রাহঃ)... যায়দ ইব্‌ন আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত যে, হাররা দিবসে'১ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর জ্ঞাতি ভাই এবং পরিবারের যাঁরা শহীদ হন, তাঁদের শোকে সান্ত্বনা দিয়ে যায়দ ইব্‌ন আরকাম (রাযিঃ) আনাস (রাযিঃ)-এর কাছে একটি পত্র লিখেন। তিনি তাতে লিখেছিলেন : আমি আপনাকে আল্লাহ্ প্রদত্ত সুসংবাদ দিচ্ছি যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি ঃ হে আল্লাহ্! মাফ করে দাও, আনসারীদের, আনসারীদের সন্তানদের এবং তাদের সন্তানদের বংশধরদের।

কাতাদা (রাহঃ) এটিকে আহমদ ইব্‌ন মানী'-নাযর ইবন আনাস-যায়দ ইব্‌ন আরকাম (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।

হাদীসটি হাসান-সাহীহ।
৩৯০৩

حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الخُزَاعِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، وَعَبْدُ الصَّمَدِ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَابِتٍ البُنَانِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي طَلْحَةَ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَقْرِئْ قَوْمَكَ السَّلَامَ فَإِنَّهُمْ مَا عَلِمْتُ أَعِفَّةٌ صُبُرٌ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: আবূ তালহা আনসারী (রাঃ)

৩৯০৩। আব্দা ইব্‌ন আব্দুল্লাহ খযাঈ বসরী (রাহঃ)... আবু তালহা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমার কওমকে আমার সালাম বলবে। আমার জানামতে তারা হল পবিত্র এবং ধৈর্যশীল।

হাদীসটি হাসান-সাহীহ।
৩৯০৪

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنِي الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا إِنَّ عَيْبَتِيَ الَّتِي آوِي إِلَيْهَا أَهْلُ بَيْتِي، وَإِنَّ كَرِشِيَ الأَنْصَارُ، فَاعْفُوا عَنْ مُسِيئِهِمْ، وَاقْبَلُوا مِنْ مُحْسِنِهِمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ» وَفِي البَابِ عَنْ أَنَسٍ

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৯০৪। হুসায়ন ইব্‌ন হুরায়ছ (রাহঃ)... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন : শোন, আমার নির্ভরযোগ্য হল তারা, যাদের কাছে আমি ফিরে এসে বিশ্রাম নিই অর্থাৎ আমার পরিবার আর আমার অন্তরং্গ আচ্ছাদন হল আনসারীরা। তোমরা তাদের দোষ ক্ষমা করে দিবে আর তাদের ভাল কাজগুলো গ্রহণ করবে।

হাদীসটি হাসান।

এ বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
৩৯০৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الحَسَنِ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الهَاشِمِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي صَالِحُ بْنُ كَيْسَانَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ يُوسُفَ بْنِ الحَكَمِ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يُرِدْ هَوَانَ قُرَيْشٍ أَهَانَهُ اللَّهُ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ. حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ: أَخْبَرَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ ابْنِ شِهَابٍ، بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ

৩৯০৫। আহমাদ ইব্‌ন হুসায়ন (রাহঃ)... মুহাম্মাদ ইব্‌ন সা'দ তাঁর পিতা সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি কুরায়শকে অপমান করবে, আল্লাহ্ তা'আলা তাকে লাঞ্ছিত করবেন।

হাদীসটি এ সূত্রে গারীব।
আব্দ ইব্‌ন হুমায়দ (রাহঃ)... ইব্‌ শিহাব (রাহঃ) থেকে এ সনদে অনুরূপ বর্ণিত আছে ৷
৩৯০৬

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، وَالمُؤَمَّلُ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي: «لَا يَبْغَضُ الْأَنْصَارَ أَحَدٌ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الْآخِرِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৯০৬। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ নবী (ﷺ) আমাকে বলেছেন : আল্লাহ্ এবং কিয়ামতের দিনের উপর ঈমান আছে এমন কেউ আনসারীদের প্রতি বিদ্বেষ পোষণ করবে না।

হাদীসটি হাসান-সাহীহ।
৩৯০৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الأَنْصَارُ كَرِشِي وَعَيْبَتِي، وَإِنَّ النَّاسَ سَيَكْثُرُونَ وَيَقِلُّونَ، فَاقْبَلُوا مِنْ مُحْسِنِهِمْ، وَتَجَاوَزُوا عَنْ مُسِيئِهِمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৯০৭। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আনসারীরা হল আমার বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সঙ্গী। লোকেরা তো বাড়বে আর এরা হ্রাস পাবে। সুতরাং তোমরা তাদের ভাল কাজগুলো গ্রহণ করবে আর মন্দগুলো ক্ষমা করবে।
হাদীসটি হাসান-সাহীহ।
৩৯০৮

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو يَحْيَى الحِمَّانِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ أَذَقْتَ أَوَّلَ قُرَيْشٍ نَكَالًا فَأَذِقْ آخِرَهُمْ نَوَالًا» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ " حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الوَرَّاقُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأُمَوِيُّ، عَنِ الْأَعْمَشِ، نَحْوَهُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৯০৮। আবু কুরায়ব (রাহঃ)... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : হে আল্লাহ্! তুমি তো কুরায়শদের প্রথমদিকের লোকদের শাস্তির স্বাদ ভোগ করিয়েছ সুতরাং এদের শেষদিকের লোকদের তোমার অনুগ্রহের স্বাদ ভোগ করাবে।

হাদীসটি হাসান-সাহীহ-গারীব।

আব্দুল ওয়াহহাব ওয়াররাক (রাহঃ)... আ'মাশ (রাহঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে ।
৩৯০৯

حَدَّثَنَا القَاسِمُ بْنُ دِينَارٍ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، عَنْ جَعْفَرٍ الْأَحْمَرِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِلأَنْصَارِ، وَلِأَبْنَاءِ الأَنْصَارِ، وَلِأَبْنَاءِ أَبْنَاءِ الأَنْصَارِ، وَلِنِسَاءِ الأَنْصَارِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৯০৯। কাসিম ইব্‌ন দীনার কূফী (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন : হে আল্লাহ্! তুমি মাফ করে দাও আনসারীদের, আনসারীদের সন্তানদের, আনসারীদের সন্তানের সন্তানদের এবং আনসারী মহিলাদের।

এ সূত্রে হাদীসটি হাসান-গারীব ।

পরিচ্ছেদঃ আনসারীদের সর্বোত্তম গোত্র

بَابُ فِي أَيِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ

৩৯১০

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ دُورِ الأَنْصَارِ، أَوْ بِخَيْرِ الأَنْصَارِ»؟ قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «بَنُو النَّجَّارِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو الحَارِثِ بْنِ الخَزْرَجِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو سَاعِدَةَ»، ثُمَّ قَالَ بِيَدِهِ فَقَبَضَ أَصَابِعَهُ، ثُمَّ بَسَطَهُنَّ كَالرَّامِي بِيَدَيْهِ، قَالَ: «وَفِي دُورِ الأَنْصَارِ كُلِّهَا خَيْرٌ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رُوِيَ هَذَا أَيْضًا عَنْ أَنَسٍ، عَنْ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৯১০। কুতায়বা (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আমি তোমাদেরকে সর্বোত্তম আনসারী গোত্রের কথা অবহিত করব কি? সাহাবীরা বললেন : হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্!

নবী (ﷺ) বললেন ঃ বানূ নাজ্জার। এরপর তাদের নিকটবর্তী হল বানূ আব্দুল আশহাল । এরপর তাদের নিকটবর্তী হল বানুল হারিছ ইব্‌ন খাযরাজ, এরপর তাদের নিকটবর্তী হল বানূ সায়েদা ।

এরপর নবী (ﷺ) তাঁর উভয় হাত দিয়ে ইশারা করলেন। পরে তাঁর আঙ্গুলগুলো বন্ধ করলেন। তারপর উভয় হাতে কিছু নিক্ষেপ করার মত সেগুলো প্রসারিত করলেন। আর বললেন : আনসারীদের সবগুলো গোত্রেই রয়েছে মঙ্গল ৷

হাদীসটি হাসান-সাহীহ ।
এ হাদীসটি আনাস-আবু উসায়দ সাঈদী (রাযিঃ) সূত্রে নবীর থেকে বর্ণনা করা হয়েছে।
৩৯১১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ دُورِ الأَنْصَارِ دُورُ بَنِي النَّجَّارِ، ثُمَّ دُورُ بَنِي عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ بَنِي الحَارِثِ بْنِ الخَزْرَجِ، ثُمَّ بَنِي سَاعِدَةَ، وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ»، فَقَالَ سَعْدٌ: مَا أَرَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا قَدْ فَضَّلَ عَلَيْنَا، فَقِيلَ: قَدْ فَضَّلَكُمْ عَلَى كَثِيرٍ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَأَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ اسْمُهُ: مَالِكُ بْنُ رَبِيعَةَ.
وَقَدْ رُوِيَ نَحْوَ هَذَا عَنْ أَبِي هُرَيْرَةَ, عَنِ النَّبِيِّ صَلى الله عَليه وسَلم وَرَوَاهُ مَعْمَرٌ, عَنِ الزُّهْرِيِّ, عَنْ أَبِي سَلَمَةَ, وَعُبَيدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ, عَنْ أَبِي هُرَيْرَةَ, عَنِ النَّبِيِّ صَلى الله عَليه وسَلم

বর্ণনাকারী: হযরত আবু উসাইদ সাঈদী (রাঃ)

৩৯১১। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... আবু উসায়দ সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আনসারীদের সর্বোত্তম গোত্র হল বানু নাজ্জার, এরপর বানূ আব্দুল আশহাল, তারপর বানূ হারিছ ইবন খাযরাজ, এরপর বানূ সাঈদা । প্রতিটি আনসারী গোত্রেই রয়েছে মঙ্গল ।

সা'দ (রাযিঃ) বললেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে দেখেছি, তিনি আমাদের উপর অন্যদের প্রাধান্য দিয়ে দিয়েছেন।'১ তখন বলা হল ঃ আরো বহু জনের উপর তো তোমাদের প্রাধান্য দিয়েছেন।

হাদীসটি হাসান-সাহীহ।

আবু উসায়দ সাঈদী (রাযিঃ)-এর নাম হল মালিক ইবন রাবীআ ।
৩৯১২

حَدَّثَنَا أَبُو السَّائِبِ سَلْمُ بْنُ جُنَادَةَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ، عَنْ مُجَالِدٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ دِيَارِ الأَنْصَارِ بَنُو النَّجَّارِ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৯১২। আবুস সাঈব সালাম ইব্‌ন জুনাদা ইব্‌ন সালাম (রাহঃ)... জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আনসারীদের সর্বোত্তম গোত্র হল বানূ নাজ্জার ।

হাদীসটি গারীব।
৩৯১৩

حَدَّثَنَا أَبُو السَّائِبِ سَلْمُ بْنُ جُنَادَةَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ، عَنْ مُجَالِدٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «خَيْرُ الأَنْصَارِ بَنُو عَبْدِ الأَشْهَلِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৯১৩। আবুস সাঈব সালাম ইব্‌ন জুনাদা (রাহঃ)... জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) সালাম বলেছেন : শ্রেষ্ঠ আনসার হল বানূ আব্দুল আশহাল ।

হাদীসটি এ সত্রে গারীব ।

পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত

بَابُ فِي فَضْلِ المَدِينَةِ

৩৯১৪

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ عَاصِمِ بْنِ عَمْرٍو، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ بِحَرَّةِ السُّقْيَا الَّتِي كَانَتْ لِسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْتُونِي بِوَضُوءٍ»، فَتَوَضَّأَ ثُمَّ قَامَ فَاسْتَقْبَلَ القِبْلَةَ، فَقَالَ: «اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ كَانَ عَبْدَكَ وَخَلِيلَكَ وَدَعَا لِأَهْلِ مَكَّةَ بِالبَرَكَةِ، وَأَنَا عَبْدُكَ وَرَسُولُكَ أَدْعُوكَ لِأَهْلِ الْمَدِينَةِ أَنْ تُبَارِكَ لَهُمْ فِي مُدِّهِمْ وَصَاعِهِمْ مِثْلَيْ مَا بَارَكْتَ لِأَهْلِ مَكَّةَ مَعَ البَرَكَةِ بَرَكَتَيْنِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَفِي البَابِ عَنْ عَائِشَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، وَأَبِي هُرَيْرَةَ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৯১৪। কুতায়বা (রাহঃ)... আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ আমরা একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সঙ্গে বের হলাম । সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (রাযিঃ)-এর মালিকানাধীন হাররা আস-সুকইয়া নামক স্থানে আমরা যখন পৌছলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : আমার জন্য উযূর পানি নিয়ে এস।

তিনি উযূ করলেন, পরে কিবলামুখী হয়ে দাঁড়ালেন এবং দু'আ করলেন : হে আল্লাহ্! ইবরাহীম (আ) ছিলেন আপনার বান্দা ও আপনার খালীল। তিনি মক্কাবাসীদের জন্য বরকতের দু'আ করেছেন। আর আমি আপনার বান্দা ও রাসূল। আমি আপনার কাছে দু'আ করছি, মদীনাবাসীর জন্য; আপনি বরকত দিন তাদের মুদ্দে ও তাদের সা'-তে। যেরূপ আপনি বরকত দিয়েছেন মক্কাবাসীদের, তার দ্বিগুণ-এক বরকত-এর সাথে আরো দুই বরকত।

হাদীসটি হাসান-সাহীহ।

এ বিষয়ে আয়িশা, আব্দুল্লাহ ইব্‌ন যায়দ এবং আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে ।
৩৯১৫

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ قَالَ: حَدَّثَنَا أَبُو نُبَاتَةَ يُونُسُ بْنُ يَحْيَى بْنِ نُبَاتَةَ قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ وَرْدَانَ، عَنْ أَبِي سَعِيدِ بْنِ أَبِي المُعَلَّى، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَأَبِي هُرَيْرَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عَلِيٍّ, وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ, عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৯১৫। আব্দুল্লাহ ইব্‌ন আবু যিয়াদ (রাহঃ)... আলী ইবন আবু তালিব ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তাঁরা বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি হল জান্নাতের বাগানসমূহের একটি বাগান।

হাদীসটি আলী (রাযিঃ) বর্ণিত সূত্রে হাসান গারীব ।

আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে হাদীসটি ভিন্নভাবেও বর্ণিত হয়েছে ।
৩৯১৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَامِلٍ المَرْوَزِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ الزَّاهِدُ، عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ، عَنْ الوَلِيدِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الجَنَّةِ» وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ المَسَاجِدِ إِلَّا المَسْجِدَ الحَرَامَ»: «هَذَا حَدِيثٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَيْرِ وَجْهٍ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৯১৬। মুহাম্মাদ ইব্‌ন কামিল মিরওয়াযী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি হল জান্নাতের বাগানসমূহের একটি বাগান । এ সনদেই নবী (ﷺ) থেকে আরো বর্ণিত আছে যে, তিনি বলেছেন : আমার এ মসজিদে একবার সালাত
আদায় করা মসজিদে হারাম (বায়তুল্লাহ) ব্যতীত পৃথিবীর আর সব মসজিদে হাজার সালাত আদায় করা অপেক্ষা উত্তম ।

হাদীসটি সাহীহ।

আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অন্যভাবেও এটি বর্ণিত আছে।
৩৯১৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ اسْتَطَاعَ أَنْ يَمُوتَ بِالمَدِينَةِ فَلْيَمُتْ بِهَا، فَإِنِّي أَشْفَعُ لِمَنْ يَمُوتُ بِهَا» وَفِي البَابِ عَنْ سُبَيْعَةَ بِنْتِ الحَارِثِ الأَسْلَمِيَّةِ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৯১৭। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... ইব্‌ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : নবী (ﷺ) বলেছেন : মদীনায় মৃত্যুবরণ করা যদি কারো পক্ষে সম্ভব হয়, তবে সে যেন মদীনায় মারা যায় । কেননা যে ব্যক্তি এখানে মারা যাবে, আমি তার জন্য শাফাআত করব।

এ বিষয়ে সুবায়ইয়া বিনত হারিছ আসলামিয়্যা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে ৷ আযাব সাখতিয়ানী (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি এ সূত্রে হাসান-সাহীহ-গারীব।
৩৯১৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى قَالَ: حَدَّثَنَا المُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ أَنَّ مَوْلَاةً لَهُ أَتَتْهُ فَقَالَتْ: اشْتَدَّ عَلَيَّ الزَّمَانُ، وَإِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ إِلَى العِرَاقِ. قَالَ: فَهَلَّا إِلَى الشَّامِ أَرْضِ المَنْشَرِ اصْبِرِي لَكَاعِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ صَبَرَ عَلَى شِدَّتِهَا وَلَأْوَائِهَا كُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِيعًا يَوْمَ القِيَامَةِ» وَفِي البَابِ عَنْ أَبِي سَعِيدٍ، وَسُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ، وَسُبَيْعَةَ الأَسْلَمِيَّةِ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৯১৮। মুহাম্মাদ ইব্‌ন আব্দুল আ'লা (রাহঃ)... ইব্‌ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁর কাছে একবার তাঁর -এক আযাদকৃতা দাসী এসে বলল : আমার উপর যমানা বড় কঠিন হয়ে গেছে। আমি ইরাকের দিকে চলে যেতে চাচ্ছি।

তিনি বললেন : পুনরুত্থান অঞ্চল শামের দিকে কেন যাচ্ছ না? আরে মুর্খ মেয়ে, এখানেই ধৈর্য ধরে থাক । আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি। যে ব্যক্তি মদীনার কঠোরতা এবং অভাবের উপর ধৈর্য ধরে থাকবে, আমি কিয়ামত দিবসে তার জন্য হব সাক্ষী এবং সুপারিশকারী ।

এ বিষয়ে আবু সাঈদ, সুফয়ান ইব্‌ন আবু যুহায়র এবং সুবাইয়া আসলামিয়্যা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদীসটি হাসান- সহীহ -গরীব।
৩৯১৯

حَدَّثَنَا أَبُو السَّائِبِ سَلْمُ بْنُ جُنَادَةَ قَالَ: أَخْبَرَنَا أَبِي جُنَادَةُ بْنُ سَلْمٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آخِرُ قَرْيَةٍ مِنْ قُرَى الإِسْلَامِ خَرَابًا المَدِينَةُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ جُنَادَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ, [قَالَ: تَعَجَّبَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ هَذَا]

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৯১৯। আবু সাঈব সালাম ইবন জুনাদা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : ইসলামের জনপদসমূহের মধ্যে সর্বশেষ যে জনপদ ধ্বংস হবে, সেটি হল মদীনা ।

হাদীসটি হাসান-গারীব। জুনাদা-হিশাম (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
৩৯২০

حَدَّثَنَا الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، ح وحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الإِسْلَامِ فَأَصَابَهُ وَعَكٌ بِالمَدِينَةِ فَجَاءَ الأَعْرَابِيُّ، إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ الأَعْرَابِيُّ ثُمَّ جَاءَهُ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى، فَخَرَجَ الأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا المَدِينَةُ كَالكِيرِ تَنْفِي خَبَثَهَا وَتُنَصِّعُ طَيِّبَهَا» وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৯২০। আল-আনসারী (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক মরুবাসী আরব রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে ইসলামের বায়আত নেয়। তাকে মদীনার জ্বর পেয়ে বসে। তখন মরুবাসী আরব লোকটি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এসে বলল : আমার বায়আত ফিরিয়ে দিন ৷

রাসূলুল্লাহ্ (ﷺ) তা করতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। আরব লোকটি বের হয়ে গেল। পরে আবার তাঁর কাছে এল এবং বলল : আমার বায়আত ফিরিয়ে দিন। তিনি অস্বীকৃতি জানালেন। অনন্তর আরবটি বের হয়ে চলে গেল ।

তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : মদীনা তো হল হাপরের মত। সে এর ময়লা বিদূরীত করে দেয় এবং এর পবিত্রতা বিশুদ্ধ করে ।

এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ ৷
৩৯২১

حَدَّثَنَا الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، ح وحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ كَانَ يَقُولُ: لَوْ رَأَيْتُ الظِّبَاءَ تَرْتَعُ بِالمَدِينَةِ مَا ذَعَرْتُهَا، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا بَيْنَ لَابَتَيْهَا حَرَامٌ» وَفِي البَابِ عَنْ سَعْدٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، وَأَنَسٍ، وَأَبِي أَيُّوبَ، وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَرَافِعِ بْنِ خَدِيجٍ، وَسَهْلِ بْنِ حُنَيْفٍ وَجَابِرٍ: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৯২১। আনসারী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলতেন : মদীনায় যদি হরিণও বিচরণ করতে আমি দেখতে পাই, তবুও সেটিকে আমি শংকিত করি না। কারণ, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ এর দুই লাবা'-র মধ্যবর্তী অঞ্চলটি নিষিদ্ধ (হারাম) অঞ্চল ।

এ বিষয়ে সা'দ, আব্দুল্লাহ ইব্‌ন যায়দ, আনাস, আবু আয়ূব, যায়দ ইব্‌ন ছাবিত, রাফি' ইবন খাদী, সাহল ইব্‌ন হুনায়ফ (রাযিঃ) ও জাবির থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে ।
আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ ৷
৩৯২২

حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، ح وحَدَّثَنَا الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَلَعَ لَهُ أُحُدٌ، فَقَالَ: «هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ وَإِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لَابَتَيْهَا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৯২২। কুতায়বা (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সামনে উহৃদ পাহাড় ভেসে উঠলে তিনি বললেন : এই পাহাড়টি আমাদের ভালবাসে আর আমরাও একে ভালবাসি। হে আল্লাহ্! ইবরাহীম (আ) মক্কা নগরীকে হারাম ঘোষণা করেছিলেন, আর আমি কালো পাথর বিশিষ্ট প্রস্তরের মধ্যবর্তী অঞ্চল মদীনাকে হারাম ঘোষণা করছি।

হাদীসটি হাসান-সহীহ।
৩৯২৩

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عِيسَى بْنِ عُبَيْدٍ، عَنْ غَيْلَانَ بْنِ عَبْدِ اللَّهِ العَامِرِيِّ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ اللَّهَ أَوْحَى إِلَيَّ: أَيَّ هَؤُلَاءِ الثَّلَاثَةِ نَزَلْتَ فَهِيَ دَارُ هِجْرَتِكَ: المَدِينَةَ، أَوِ البَحْرَيْنِ، أَوْ قِنَّسْرِينَ " [ص:722] هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ الفَضْلِ بْنِ مُوسَى تفرد به ابو عامر

বর্ণনাকারী: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)

৩৯২৩। হুসায়ন ইব্‌ন হুরায়ছ (রাহঃ)... জারীর ইবন আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি লছেন : আল্লাহ্ তা'আলা আমাকে ওয়াহীর মাধ্যমে জানিয়েছেন যে, এই তিনটি নগরীর যেটিতেই তুমি অবতরণ করবে, সেটিই হবে তোমার হিজরাত স্থল : মাদীনা, বাহরায়ন, কিন্নসরীন।

হাদীসটি গারীব। ফযল ইব্‌ন মুসা (রাহঃ)-এর রিওয়ায়াত ব্যতীত এটি সম্পর্কে কিছু জানি না। এটির বর্ণনায় আবু আমির (রাহঃ) একক ৷
৩৯২৪

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ صَالِحِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَصْبِرُ عَلَى لَأْوَاءِ المَدِينَةِ وَشِدَّتِهَا أَحَدٌ إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ القِيَامَةِ» وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ. وَصَالِحُ بْنُ أَبِي صَالِحٍ أَخُو سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৯২৪। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মদীনার বিপদ-আপদ এবং এর অভাব-অনটনের উপর ধৈর্য ধরে থাকবে, আমি কিয়ামত দিবসে আবশ্যই তার জন্য সুপারিশকারী এবং সাক্ষী হব।

এ বিষয়ে আবু সাঈদ, সুফিয়ান ইবন যুহায়র এবং সাবিয়া আসলামিয়্যা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদীসটি এ সূত্রে হাসান-গারীব।

বর্ণনাকারী সালিহ ইব্‌ন আবু সালিহ (রাহঃ) হলেন সূহায়ল ইব্‌ন আবু সালিহ (রাহঃ)-এর ভাই ।

পরিচ্ছেদ : মক্কা মুকাররমার ফযীলত

بَابٌ فِي فَضْلِ مَكَّةَ

৩৯২৫

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ حَمْرَاءَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا عَلَى الحَزْوَرَةِ فَقَالَ: «وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ» وَقَدْ رَوَاهُ يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، نَحْوَهُ وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «وَحَدِيثُ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ حَمْرَاءَ عِنْدِي أَصَحُّ»

বর্ণনাকারী: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)

৩৯২৫। কুতায়বা (রাহঃ)... আব্দুল্লাহ ইব্‌ন আদী ইব্‌ন হামরা যুহরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে (মক্কার) হাযওয়ারায় দাঁড়ানো দেখেছি। তিনি তখন বললেন : আল্লাহর কসম! (হে মক্কা) তুমি হলে আল্লাহর সর্বোত্তম যমীন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি। আমাকে যদি বের না করে দেওয়া হত, তবে আমি বের হতাম না ।

হাদীসটি হাসান-গারীব-সাহীহ।

ইউনুস (রাহঃ) এটিকে যুহরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইব্‌ন আমর (রাহঃ) এটিকে আবু সালামা-আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন । তবে আবু সালামা-আব্দুল্লাহ ইব্‌ন আদী ইব্‌ন হামরা (রাযিঃ) সূত্রে বর্ণিত যুহরী (রাহঃ)-এর রিওয়ায়াতটি আমার মতে অধিক সাহীহ।
৩৯২৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا الفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، وَأَبُو الطُّفَيْلِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَّةَ: «مَا أَطْيَبَكِ مِنْ بَلَدٍ، وَأَحَبَّكِ إِلَيَّ، وَلَوْلَا أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مِنْكِ مَا سَكَنْتُ غَيْرَكِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৯২৬। মুহাম্মাদ ইব্‌ন মুসা বসরী (রাহঃ)... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন : রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কা মুকাররমা প্রসঙ্গে বলেছিলেন : কত পবিত্র তুমি এ শহর এবং কত যে প্রিয় তুমি আমার কাছে! আমার কওম যদি আমাকে বের না করে দিত তবে তুমি ছাড়া আর কোথাও আমি বসবাস করতাম না । এ সূত্রে হাদীসটি হাসান-সাহীহ-গারীর।

পরিচ্ছেদ : আরবের ফযীলত

بَابٌ فِي فَضْلِ العَرَبِ

৩৯২৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ، وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَغَيْرُ وَاحِدٍ قَالُوا: حَدَّثَنَا أَبُو بَدْرٍ شُجَاعُ بْنُ الوَلِيدِ، عَنْ قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ، عَنْ أَبِيهِ، عَنْ سَلْمَانَ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا سَلْمَانُ لَا تَبْغَضْنِي فَتُفَارِقَ دِينَكَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَبْغَضُكَ وَبِكَ هَدَانَا اللَّهُ؟ قَالَ: «تَبْغَضُ العَرَبَ فَتَبْغَضُنِي»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي بَدْرٍ شُجَاعِ بْنِ الوَلِيدِ» وسَمِعْت مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ، يَقُولُ: أَبُو ظَبْيَانَ لَمْ يُدْرِكْ سَلْمَانَ، مَاتَ سَلْمَانُ قَبْلَ عَلِيٍّ

বর্ণনাকারী: সালমান ফারিসী (রাঃ)

৩৯২৭। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্ইয়া আযদী ও আহমাদ ইবন মানী' প্রমুখ (রাহঃ)... সালমান (রাযিঃ) থেকে বর্ণিত, তাঁরা বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) আর আমাকে বলেছেন: হে সালমান! আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে না, তাহলে দীন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনাকে আমরা কি করে হিংসা করতে পারি? আপনার মাধ্যমেই তো ।আল্লাহ্ তা'আলা আমাদের হিদায়ত করেছেন।

নবী (ﷺ) বললেন : আরবদের যদি ঘৃণা কর, তবে তুমি আমাকে ঘৃণা করলে । হাদীসটি হাসান-গারীব। আবু বাদর শুজা' ইবনুল ওয়ালীদ (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে মাদের কিছু জানা নেই
৩৯২৮

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ العَبْدِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الأَسْوَدِ، عَنْ حُصَيْنِ بْنِ عُمَرَ، عَنْ مُخَارِقِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّ العَرَبَ لَمْ يَدْخُلْ فِي شَفَاعَتِي وَلَمْ تَنَلْهُ مَوَدَّتِي»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ حُصَيْنِ بْنِ عُمَرَ الأَحْمَسِيِّ عَنْ مُخَارِقٍ»، «وَلَيْسَ حُصَيْنٌ عِنْدَ أَهْلِ الحَدِيثِ بِذَاكَ القَوِيِّ»

বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)

৩৯২৮। আব্দ ইব্‌ন হুমায়দ (রাহঃ)... উছমান ইব্‌ন আফফান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আরবদের ধোকা দিবে, সে ব্যক্তি আমার শাফাআতের অন্তর্ভুক্ত হবে না এবং আমার মহব্বতও সে পাবে না ।

হাদীসটি গারীব। হুসায়ন ইব্‌ন উমার আহমাসী-মুখারিক সূত্রে বর্ণিত রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই । হাদীস বিশারদগণের মতে হুসায়ন নির্ভরযোগ্য নন ।
৩৯২৯

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي رَزِينٍ، عَنْ أُمِّهِ قَالَتْ: كَانَتْ أُمُّ الحُرَيْرِ، إِذَا مَاتَ أَحَدٌ مِنَ العَرَبِ اشْتَدَّ عَلَيْهَا، فَقِيلَ لَهَا: إِنَّا نَرَاكِ إِذَا مَاتَ رَجُلٌ مِنَ العَرَبِ اشْتَدَّ عَلَيْكِ. قَالَتْ: سَمِعْتُ مَوْلَايَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ اقْتِرَابِ السَّاعَةِ هَلَاكُ العَرَبِ» قَالَ مُحَمَّدُ بْنُ أَبِي رَزِينٍ: وَمَوْلَاهَا طَلْحَةُ بْنُ مَالِكٍ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ حَرْبٍ

৩৯২৯। ইয়াহ্ইয়া ইব্‌ন মুসা (রাহঃ)... মুহাম্মাদ ইব্‌ন আবু রাযীন তাঁর মাতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন : কোন আরব মারা গেলে উম্মুল হারীর (রাহঃ)-এর অবস্থা খুবই মারাত্মক হয়ে যেত। তাঁকে জিজ্ঞাসা করা হল, আমরা দেখি যে, কোন আরব মারা গেলে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যায়?

তিনি বললেন : আমি আমার মালিককে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আরবদের ধ্বংস হওয়া কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত ৷

মুহাম্মাদ ইব্‌ন আবু রাযীন (রাহঃ) বলেন : উম্মুল হারীর (রাহঃ)-এর মাওলা বা মালিক হলেন তালহা ইব্‌ন মালিক (রাযিঃ)।

হাদীসটি গারীব। সুলায়মান ইব্‌ন হারব (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
৩৯৩০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: حَدَّثَتْنِي أُمُّ شَرِيكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيَفِرَّنَّ النَّاسُ مِنَ الدَّجَّالِ حَتَّى يَلْحَقُوا بِالجِبَالِ». قَالَتْ أُمُّ شَرِيكٍ: يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ العَرَبُ يَوْمَئِذٍ؟ قَالَ: «هُمْ قَلِيلٌ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: উম্মে শরীক (রাঃ)

৩৯৩০। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্ইয়া আযদী (রাহঃ)... উম্ম শারীক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : দাজ্জাল থেকে (মু'মিন) লোকেরা পালাবে। এমন কি তারা পাহাড়ে গিয়ে আশ্রয় নিবে।

উম্ম শারীক (রাযিঃ) বললেন : ইয়া রাসূলাল্লাহ্! সেদিন আরবরা কোথায় থাকবে? তিনি বললেন ঃ এরা হবে খুবই কম ।.. হাদীসটি হাসান-সাহীহ-গারীব ।
৩৯৩১

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ العَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ الحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سَامٌ أَبُو العَرَبِ، وَيَافِثُ أَبُو الرُّومِ، وَحَامٌ أَبُو الحَبَشِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ وَيُقَالُ: يَافِثُ وَيَافِتُ وَيَفَثُ

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

৩৯৩১। বিশর ইব্‌ন মুআয আল-আকদী বসরী (রাহঃ)... সামুরা ইব্‌ন জুন্দুব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : সাম হল আরবের আদি পিতা। ইয়াফিছ হল রোমীয়দের আদি পিতা ৷ আর হাম হল হাবশীদের আদি পিতা।

এ হাদীসটি হাসান । ইয়াফিছ, ইয়াফিত এবং ইয়াফাত সবরূপেই কথিত আছে ।

পরিচ্ছেদ : অনারবের ফযীলত

بَابٌ فِي فَضْلِ العَجَمِ

৩৯৩২

أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنَا صَالِحُ بْنُ أَبِي صَالِحٍ، مَوْلَى عَمْرِو بْنِ حُرَيْثٍ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: ذُكِرَتِ الأَعَاجِمُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنَا بِهِمْ أَوْ بِبَعْضِهِمْ أَوْثَقُ مِنِّي بِكُمْ أَوْ بِبَعْضِكُمْ»: " هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ، وَصَالِحٌ هَذَا يُقَالُ لَهُ: صَالِحُ بْنُ مِهْرَانَ مَوْلَى عَمْرِو بْنِ حُرَيْثٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৯৩২। সুফয়ান ইব্‌ন ওয়াকী— (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে অনারবদের ভূমিকা আলোচনা করা হয়। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন ঃ তাদের বা তাদের কোন এক অংশের উপর আমি তোমাদের এবং তোমাদের কোন অংশের তুলনায় অধিক আস্থাশীল ।


হাদীসটি গারীব। আবু বকর ইব্‌ন আয়্যাশ (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই ।

সালিহ ইব্‌ন আবু সালিহ (রাহঃ) হলেন সালিহ ইব্‌ন মিহরান, আমর ইব্‌ন হুরায়ছ (রাহঃ)-এর মাওলা আযাদকৃত গোলাম ।
৩৯৩৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنِي ثَوْرُ بْنُ زَيْدٍ الدِّيْلِيُّ، عَنْ أَبِي الغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أُنْزِلَتْ سُورَةُ الجُمُعَةِ فَتَلَاهَا، فَلَمَّا بَلَغَ {وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ} [الجمعة: 3] قَالَ لَهُ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ مَنْ هَؤُلَاءِ الَّذِينَ لَمْ يَلْحَقُوا بِنَا؟ فَلَمْ يُكَلِّمْهُ. قَالَ: وَسَلْمَانُ الفَارِسِيُّ فِينَا. قَالَ: فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَلَى سَلْمَانَ، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ كَانَ الإِيمَانُ بِالثُّرَيَّا لَتَنَاوَلَهُ رِجَالٌ مِنْ هَؤُلَاءِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ، وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, [وَأَبُو الغيث اسمه: سالم مولى عبد الله بن مطيع مدني

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৯৩৩। আলী ইব্‌ন হুজর (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ সূরা জুমুআ নাযিল হওয়ার সময় আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে ছিলাম। তিনি সেটি তিলাওয়াত করলেন। যখন এ আয়াতে পৌঁছলেন যে ( وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ ) এবং তাদের অন্যান্যের জন্য (রাসূল প্রেরণ করেছি) যারা এখনও তাদের সাথে মিলিত হয় নি। (সূরা জুমুআ ৬২ ঃ ৩) তখন এক ব্যক্তি বলল : ইয়া রাসূলাল্লাহ্! এরা কারা, যারা এখনও আমাদের সঙ্গে মিলিত হয়নি?

নবী কোন কথা বললেন না।
আবু হুরায়রা (রাযিঃ) বলেন : আমাদের মাঝে তখন সালমান ফারসী (রাযিঃ)-ও ছিলেন। রাসূলুল্লাহ্ তাঁর হাত সালমানের উপর রাখলেন। পরে বললেন : যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম! ঈমান যদি ছুরাইয়া নক্ষত্রেও থাকে তবে তাঁদের একদল লোক সেখান থেকেও তা হাসিল করে নিবেন।

হাদীসটি হাসান। আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী সামাধান থেকে এটি অন্যভাবেও বর্ণিত আছে।

পরিচ্ছেদ : ইয়ামানের ফযীলত

بَابٌ فِي فَضْلِ اليَمَنِ

৩৯৩৪

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ القَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَظَرَ قِبَلَ اليَمَنِ فَقَالَ: «اللَّهُمَّ أَقْبِلْ بِقُلُوبِهِمْ، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَمُدِّنَا» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ زَيْدِ بْنِ ثَابِتٍ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عِمْرَانَ القَطَّانِ

বর্ণনাকারী: যায়দ ইবনে ছাবিত (রাঃ)

৩৯৩৪। উবায়দুল্লাহ ইব্‌ন আবু যিয়াদ প্রমুখ (রাহঃ)... যায়দ ইব্‌ন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ নবী (ﷺ) ইয়ামানের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। পরে বললেন : হে আল্লাহ্! তুমি তাদের হৃদয়কে গ্রহণ কর আর আমাদের সা' ও মুদ্দ-এ বরকত দাও ।

যায়দ ইব্‌ন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াতরূপে হাদীসটি হাসান-গারীব। ইমরান আল-কাত্তান (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
৩৯৩৫

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَاكُمْ أَهْلُ اليَمَنِ، هُمْ أَضْعَفُ قُلُوبًا، وَأَرَقُّ أَفْئِدَةً، الإِيمَانُ يَمَانٍ، وَالحِكْمَةُ يَمَانِيَةٌ»وَفِي البَابِ عَنْ ابْنِ عَبَّاسٍ، وَأَبِي مَسْعُودٍ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৯৩৫। কুতায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ বলেছেন : তোমাদের কাছে ইয়ামানবাসীদের আগমন হয়েছে। তাদের মন হল নরম, হৃদয় হল কোমল। ঈমান হল ইয়ামানে আর হিকমত ও প্রজ্ঞাও হল ইয়ামানীদের মধ্যে।

এ বিষয়ে ইব্‌ন আব্বাস, ইব্‌ন আবু মাসউদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে ।
হাদীসটি হাসান-সাহীহ।
৩৯৩৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مَرْيَمَ الأَنْصَارِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المُلْكُ فِي قُرَيْشٍ، وَالقَضَاءُ فِي الأَنْصَارِ، وَالأَذَانُ فِي الحَبَشَةِ وَالأَمَانَةُ فِي الأَزْدِ» يَعْنِي: اليَمَنَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي مَرْيَمَ الأَنْصَارِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ «وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ زَيْدِ بْنِ حُبَابٍ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩০৩৬। আহমাদ ইব্‌ন মানী' (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ বলেছেন : শাসন হল কুরায়শদের মধ্যে, আর বিচার হল আনসারীদের মধ্যে, আযান হল হাবশাবাসীর মধ্যে, আমানতদারী হল আযদ গোত্র অর্থাৎ ইয়ামানীদের মধ্যে।

মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। তবে তিনি এটি মারফূ‘রূপে বর্ণনা করেননি। যায়দ ইবন হুবাব (রাহঃ)-এর রিওয়ায়াত অপেক্ষা এটি অধিক সাহীহ।
৩৯৩৭

حَدَّثَنَا عَبْدُ القُدُّوسِ بْنُ مُحَمَّدٍ العَطَّارُ قَالَ: حَدَّثَنِي عَمِّي صَالِحُ بْنُ عَبْدِ الكَبِيرِ بْنِ شُعَيْبٍ قَالَ: حَدَّثَنِي عَمِّي عَبْدُ السَّلَامِ بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الأَزْدُ أَزْدُ اللَّهِ فِي الْأَرْضِ يُرِيدُ النَّاسُ أَنْ يَضَعُوهُمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يَرْفَعَهُمْ، وَلَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ يَقُولُ الرَّجُلُ: يَا لَيْتَ أَبِي كَانَ أَزْدِيًّا يَا لَيْتَ أُمِّي كَانَتْ أَزْدِيَّةً " هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ. وَرُوِيَ عَنْ أَنَسٍ بِهَذَا الْإِسْنَادِ مَوْقُوفًا وَهُوَ عِنْدَنَا أَصَحُّ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৯৩৭। আব্দুল কুদ্দুস ইব্‌ন মুহাম্মাদ আত্তার (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আযদ গোত্রীয়রা হল পৃথিবীতে আল্লাহর আযদ বা সৈনিক। লোকেরা চায় তাদের অবনমিত করতে কিন্তু আল্লাহ্ তা'আলা এ প্রচেষ্টা প্রত্যাখ্যান করে তাদেরকে সমুচ্চই করতে চান। লোকদের উপর এমন এক যামানা আসবে যখন তারা বলবে : আহা, আমার পিতা যদি আযদ গোত্রীয় হতেন, হায়। আমার মা যদি আযদ গোত্রীয়া হতেন!

হাদীসটি গারীব। এ সূত্রে ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না । এ সনদে আনাস (রাযিঃ) থেকে এটি মাওকফরূপেও বর্ণিত আছে। আমাদের মতে সেটিই অধিক সাতীত।
৩৯৩৮

حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ الْبَصْرِيُّ حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ حَدَّثَنِي غَيْلَانُ بْنُ جَرِيرٍ قَال سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ إِنْ لَمْ نَكُنْ مِنْ الْأَزْدِ فَلَسْنَا مِنْ النَّاسِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৯৩৮। আব্দুল কুদ্দুস ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ আমরা যদি আযদ গোত্রীয় না হতাম তবে তো মানুষের মধ্যে গণ্য হতাম না।১

হাদীসটি হাসান-সাহীহ-গারীব ।
৩৯৩৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ زَنْجُوَيْهِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ مِينَاءَ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَهُ رَجُلٌ - أَحْسَبُهُ مِنْ قَيْسٍ -، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ العَنْ حِمْيَرًا، فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ جَاءَهُ مِنْ الشِّقِّ الآخَرِ فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ جَاءَهُ مِنَ الشِّقِّ الآخَرِ فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ جَاءَهُ مِنَ الشِّقِّ الآخَرِ، فَأَعْرَضَ عَنْهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحِمَ اللَّهُ حِمْيَرًا، أَفْوَاهُهُمْ سَلَامٌ، وَأَيْدِيهِمْ طَعَامٌ، وَهُمْ أَهْلُ أَمْنٍ وَإِيمَانٍ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ. وَيُرْوَى عَنْ مِينَاءَ أَحَادِيثُ مَنَاكِيرُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৯৩৯। আবু বকর ইব্‌ন যানজাওয়া (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ একদা আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে বসা ছিলাম। এমন সময় তাঁর কাছে এক ব্যক্তি আসল । আমার মনে হল সে কায়স গোত্রীয় হবে। লোকটি বলল : ইয়া রাসূলাল্লাহ্! আপনি হিময়ার গোত্রের উপর লা'নত করুন ।

নবী (ﷺ) তার থেকে চেহারা ফিরিয়ে নিলেন। কিন্তু লোকটি অন্য পার্শ্ব থেকে আবার এল । নবী (ﷺ) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। লোকটি ঐ দিক আবার এল কিন্তু নবী (ﷺ) আর তার দিক থেকে চেহারা ফিরিয়ে নিলেন। লোকটি পুনরায় ঐ দিক থেকে এল। কিন্তু নবী (ﷺ) এবারও তার দিক থেকে চেহারা কি এবার ও চেহা ফিরিয়ে নিলেন । এরপর নবী বললেন : আল্লাহ্ তা'আলা হিময়ায় গোত্রের উপর রহম করুন। তাদের মুখে হল সালাম, হাতে হল খাদ্য; তারা হল নিরাপত্তা ও ঈমানের অধিকারী।

হাদীসটি গারীব। আব্দুর রায্যাক (রাহঃ)-এর হাদীস থেকে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। মিনা (রাহঃ) থেকে বহু মুনকার রিওয়ায়াত বর্ণিত আছে।

পরিচ্ছেদঃ গিফার, আসলাম, জুহায়না এবং মুযায়না গোত্রের ফযীলত

بَابٌ فِي غِفَارٍ وَأَسْلَمَ وَجُهَيْنَةَ وَمُزَيْنَةَ

৩৯৪০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا أَبُو مَالِكٍ الأَشْجَعِيُّ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الأَنْصَارُ وَمُزَيْنَةُ وَجُهَيْنَةُ وَغِفَارٌ وَأَشْجَعُ وَمَنْ كَانَ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ مَوَالِيَّ، لَيْسَ لَهُمْ مَوْلًى دُونَ اللَّهِ، وَاللَّهُ وَرَسُولُهُ مَوْلَاهُمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)

৩৯৪০। আহমাদ ইব্‌ন মানী' (রাহঃ)... আবু আয়ূব আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আনসার, মুযায়না, জুহায়না, গিফার, আশজা— এবং যারা বানূ আব্দুদ দার-এর, তারা হল আমার মাওলা । আল্লাহ্ এবং তাঁর রাসূল ছাড়া এদের কোন মাওলা নেই। আল্লাহ্ এবং তাঁর রাসূলই হচ্ছেন এঁদের মাওলা ।

হাদীসটি হাসান-সহীহ।
৩৯৪১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَسْلَمُ سَالَمَهَا اللَّهُ، وَغِفَارٌ غَفَرَ اللَّهُ لَهَا، وَعُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৯৪১। আলী ইব্‌ন হুজর (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আসলামকে আল্লাহ্ তা'আলা নিরাপদ রাখুন ও গিফারকে আল্লাহ্ মাগফিরাত দান করুন। আর উসায়্যা তো আল্লাহ্ ও তাঁর রাসূলের নাফরামানী করেছে। হাদীসটি হাসান-সাহীহ।

পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে

بَابٌ فِي ثَقِيفٍ وَبَنِي حَنِيفَةَ

৩৯৪২

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَخْرَقَتْنَا نِبَالُ ثَقِيفٍ فَادْعُ اللَّهَ عَلَيْهِمْ. قَالَ: «اللَّهُمَّ اهْدِ ثَقِيفًا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৯৪২। আবু সালামা ইয়াহ্ইয়া ইবন খালাফ (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ সাহাবীগণ বললেন : ইয়া রাসূলাল্লাহ্! বানূ ছাকীফের তীর আমাদের জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর কাছে এদের উপর বদ-দু'আ করুন।

তিনি বললেন ঃ হে আল্লাহ্! বানু ছাকীফকে হিদায়াত করুন।

হাদীসটি হাসান-সাহীহ-গারীব।
৩৯৪৩

حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ القَاهِرِ بْنُ شُعَيْبٍ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ الحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: «مَاتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَكْرَهُ ثَلَاثَةَ أَحْيَاءٍ ثَقِيفًا وَبَنِي حَنِيفَةَ وَبَنِي أُمَيَّةَ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

৩৯৪৩। যায়দ ইব্‌ন আখযাম তাঈ (রাহঃ)... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ নবী (ﷺ) ইনতিকাল করেন, তখন তিনটি কবীলা ছিল তাঁর অপছন্দের, ছাকীফ, বানু হানীফা এবং বানু উমায়্যা ।

হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
৩৯৪৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ شَرِيكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُصْمٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي ثَقِيفٍ كَذَّابٌ وَمُبِيرٌ» حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ وَاقِدٍ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ. «وَعَبْدُ اللَّهِ بْنُ عُصْمٍ يُكْنَى أَبَا عُلْوَانَ، وَهُوَ كُوفِيٌّ».: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ شَرِيكٍ»، " وَشَرِيكٌ يَقُولُ: عَبْدُ اللَّهِ بْنُ عُصْمٍ، وَإِسْرَائِيلُ يَرْوِي عَنْ هَذَا الشَّيْخِ وَيَقُولُ: عَبْدُ اللَّهِ بْنُ عِصْمَةَ " وَفِي البَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৯৪৫। আলী ইব্‌ন হুজর (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : ছাকীফ গোত্রে একজন অতিকায় মিথ্যাবাদী এবং একজন যালিম রয়েছে।

. আব্দুর রহমান ইব্‌ন ওয়াকিদ (রাহঃ)... শরীক (রাহঃ) সূত্রে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবন আসিম (রাহঃ), এর উপনাম হল আৰু উপতয়ান । তিনি হলেন না।

এ হাদীসটি গারীব । শরীক (রাহঃ) এর সূ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। শরীক (রাহঃ) তাঁর সনদে আব্দুল্লাহ ইব্‌ন আসিম (রাহঃ) বলে উল্লেখ করেছেন। ইসরাঈল (রাহঃ)-ও এ শায়খ থেকেই হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি তাঁকে আব্দুল্লাহ ইবন উসমা বলে উল্লেখ করেছেন।

এ বিষয়ে আসমা বিনত আব বকর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
৩৯৪৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنِي أَيُّوبُ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ أَعْرَابِيًّا أَهْدَى لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكْرَةً فَعَوَّضَهُ مِنْهَا سِتَّ بَكَرَاتٍ فَتَسَخَّطَهَا، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: «إِنَّ فُلَانًا أَهْدَى إِلَيَّ نَاقَةً فَعَوَّضْتُهُ مِنْهَا سِتَّ بَكَرَاتٍ فَظَلَّ سَاخِطًا، لَقَدْ هَمَمْتُ أَنْ لَا أَقْبَلَ هَدِيَّةً إِلَّا مِنْ قُرَشِيٍّ أَوْ أَنْصَارِيٍّ أَوْ ثَقَفِيٍّ أَوْ دَوْسِيٍّ» وَفِي الْحَدِيثِ كَلَامٌ أَكْثَرُ مِنْ هَذَا. هَذَا حَدِيثٌ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ. وَيَزِيدُ بْنُ هَارُونَ يَرْوِي عَنْ أَيُّوبَ أَبِي الْعَلَاءِ وَهُوَ أَيُّوبُ بْنُ مِسْكِينٍ وَيُقَالُ: ابْنُ أَبِي مِسْكِينٍ، وَلَعَلَّ هَذَا الْحَدِيثَ الَّذِي رُوِيَ عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ هُوَ: أَيُّوبُ أَبُو العَلَاءِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৯৪৫। আহমদ ইবন মানী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক বেদুঈন রাসূলুল্লাহ্ (ﷺ) -কে একটি বাচ্চা উটনী হাদিয়া দেয়। তিনি তাকে এর বদলায় ছয়টি বাচ্চা উটনী দান করেন। কিন্তু তাতেও সে অসন্তুষ্টি প্রকাশ করে। বিষয়টি নবী (ﷺ) -এর কাছে পৌঁছলে তিনি আল্লাহর প্রশংসা করেন। এরপর তিনি বললেন : অমুক আমাকে একটি উটনী হাদিয়া দিয়েছিল। আমি এর বদলায় তাকে ছয়টি বাচ্চা উটনী প্রদান করি। এরপরও সে অসন্তুষ্ট। আমি ইচ্ছা করেছি যে, কুরায়শী, আনসারী, ছাকাফী বা দাওসী ছাড়া আর কারো হাদিয়া গ্রহণ করব না ।

হাদীসটিতে এর চাইতেও বেশী কথা রয়েছে । আবু হুরায়রা (রাযিঃ) থেকে এটি অন্য সূত্রেও বর্ণিত আছে। ইয়াযীদ ইব্‌ন হারুন (রাহঃ) রিওয়ায়াত করেছেন


আযাব আবুল আলা (রাহঃ) থেকে। ইনি হলেন আয়ূব ইব্‌ন মিসকীন। তিনি ইব্‌ন আবু মিসকীন বলেও কথিত যে হাদীসটি আয়ূব-সাঈদ মাকবারী (রাহঃ) সূত্রে বর্ণিত, এ আয়ূব হলেন আবুল আলা । তিনিই হলেন আয়ূব ইব্‌ন মিসকীন। তিনি আয়ূব ইব্‌ন আবু মিসকীন (রাহঃ) বলেও কথিত।
৩৯৪৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الحِمْصِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَهْدَى رَجُلٌ مِنْ بَنِي فَزَارَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ [ص:731] عَلَيْهِ وَسَلَّمَ نَاقَةً مِنْ إِبِلِهِ الَّتِي كَانُوا أَصَابُوا بِالغَابَةِ فَعَوَّضَهُ مِنْهَا بَعْضَ العِوَضِ فَتَسَخَّطَ، فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ: «إِنَّ رِجَالًا مِنَ العَرَبِ يُهْدِي أَحَدُهُمُ الهَدِيَّةَ فَأُعَوِّضُهُ مِنْهَا بِقَدْرِ مَا عِنْدِي ثُمَّ يَتَسَخَّطُهُ فَيَظَلُّ يَتَسَخَّطُ فِيهِ عَلَيَّ، وَايْمُ اللَّهِ لَا أَقْبَلُ بَعْدَ مَقَامِي هَذَا مِنْ رَجُلٍ مِنَ العَرَبِ هَدِيَّةً إِلَّا مِنْ قُرَشِيٍّ أَوْ أَنْصَارِيٍّ أَوْ ثَقَفِيٍّ أَوْ دَوْسِيٍّ» قَالَ : هَذَا حَدِيثُ حَسَنٌ . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ يَزِيدَ بْنِ هَارُونَ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৯৪৬। মুহাম্মাদ ইব্‌ন ইসমাঈল (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ বানূ ফাযারার জনৈক ব্যক্তি গাবা নামক স্থানে প্রাপ্ত একটি উটনী নবী (ﷺ) কে হাদিয়া দিল। তিনি এর বদলা তাকে কিছু দেন। এতে সে অসন্তুষ্ট হয়। তখন আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে মিম্বরের উপর থেকে বলতে শুনেছি ঃ আরব মরুবাসীদের কিছু লোক তোমাদের একজনকে একটি জিনিস হাদিয়া দেয়। আমার কাছে যে পরিমাণ জিনিস ছিল আমি তা থেকে তাকে বিনিময় দেই। এরপরও এতে সে অসন্তুষ্ট থাকে এবং সে আমার উপর রাগ প্রকাশ করে। আল্লাহর কসম! আমার এ স্থানে আজ দাঁড়াবার পরে আর কুরায়শী, আনসারী, ছাকাফী বা দাওসী লোকদের ছাড়া কোন আরবের কাছ থেকে হাদিয়া গ্রহণ করব না। আযাব-ইয়াহ্ইয়া ইবন হারুন (রাহঃ)-এর হাদীছের তুলনায় এটি অধিক সাহীহ।

৩৯৪৭

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَلَاذٍ يُحَدِّثُ، عَنْ نُمَيْرِ بْنِ أَوْسٍ، عَنْ مَالِكِ بْنِ مَسْرُوحٍ، عَنْ عَامِرِ بْنِ أَبِي عَامِرٍ الأَشْعَرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعْمَ الحَيُّ الأَسْدُ وَالْأَشْعَرُونَ، لَا يَفِرُّونَ فِي القِتَالِ، وَلَا يَغُلُّونَ، هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ». قَالَ: فَحَدَّثْتُ بِذَلِكَ مُعَاوِيَةَ، فَقَالَ: لَيْسَ هَكَذَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «هُمْ مِنِّي وَإِلَيَّ»، فَقُلْتُ: لَيْسَ هَكَذَا حَدَّثَنِي أَبِي، وَلَكِنَّهُ حَدَّثَنِي قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ». قَالَ: فَأَنْتَ أَعْلَمُ بِحَدِيثِ أَبِيكَ: " هَذَا حَدِيثٌ حسن غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ وَهْبِ بْنِ جَرِيرٍ، وَيُقَالُ: الأَسْدُ هُمُ الأَزْدُ

৩৯৪৭। ইবরাহীম ইবন ইয়াকুব (রাহঃ)... আবু আমীর আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আসাদ এবং আশআরী গোত্র কতইনা ভাল! তারা লড়াই থেকে পৃষ্ঠ প্রদর্শন করে না। তারা গনিমতের মাল খেয়ানত করে না। তারা আমার আর আমিও তাদের।

আমির ইব্‌ন আবু আমির (রাহঃ) বলেন : আমি হাদীসটি মুআবিয়া (রাযিঃ)-কে বর্ণনা করলে তিনি বললেন ঃ এরূপ নয় । রাসূলুল্লাহ্ বলেছেন: هُمْ مِنِّي وَإِلَيَّ

/ আমি বললাম ঃ এরূপ নয়। আমার পিতা আমাকে এটি রিওয়ায়াত করেছেন। তিনি আমাকে বর্ণনা করেছেন যে, আমি রাসূলুল্লাহ্ -কে বলতে শুনেছি : هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ তিনি বললেন : তোমার পিতার রিওয়ায়াত স সম্পর্কে তুমিই ভাল জান ।

হাদীসটি হাসান-গারীব। ওয়াহব ইবন জারীর (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। বলা হয়, আযদ গোত্রই হল আসাদ গোত্র ।
৩৯৪৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَسْلَمُ سَالَمَهَا اللَّهُ، وَغِفَارٌ غَفَرَ اللَّهُ لَهَا» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَفِي البَابِ عَنْ أَبِي ذَرٍّ، وَأَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ، وَبُرَيْدَةَ، وَأَبِي هُرَيْرَةَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৯৪৮। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেন : আসলাম গোত্রকে আল্লাহ্ তা'আলা নিরাপদ রাখুন, গিফারকে আল্লাহ্ তা'আলা মাগফিরাত দান করুন । হাদীসটি হাসান-সাহীহ।

এ বিষয়ে আবু যারর, আবু বারযা, বুরায়দা এবং আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে ।
৩৯৪৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، نَحْوَ حَدِيثِ شُعْبَةَ، وَزَادَ فِيهِ: «وَعُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে দীনার (রহঃ)

৩৯৪৯। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... আব্দুল্লাহ ইব্‌ন দীনার (রাহঃ) থেকে শু'বার রিওয়ায়াতের অনুরূপ বর্ণিত আছে । এতে অতিরিক্ত আছে ঃ উসায়্যা তো আল্লাহ্ ও তাঁর রাসূলের নাফরমানী করেছে। হাদীসটি হাসান-সাহীহ।

৩৯৫০

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا المُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَغِفَارٌ وَأَسْلَمُ وَمُزَيْنَةُ وَمَنْ كَانَ مِنْ جُهَيْنَةَ، - أَوْ قَالَ جُهَيْنَةُ، وَمَنْ كَانَ مِنْ مُزَيْنَةَ - خَيْرٌ عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ مِنْ أَسَدٍ وَطَيِّئٍ وَغَطَفَانَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৯৫০। কুতায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : মুহাম্মাদের প্রাণ যাঁর হাতে সেই সত্তার কসম। গিফার, আসলাম, মুযায়না আর যারা জুহায়নার, তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে আসাদ, তাঈ এবং গাতফান থেকে শ্রেষ্ঠ হবে। হাদীসটি হাসান-সাহীহ।

৩৯৫১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: جَاءَ نَفَرٌ مِنْ بَنِي تَمِيمٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَبْشِرُوا يَا بَنِي تَمِيمٍ». قَالُوا: بَشَّرْتَنَا فَأَعْطِنَا، قَالَ: فَتَغَيَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجَاءَ نَفَرٌ مِنْ أَهْلِ اليَمَنِ فَقَالَ: «اقْبَلُوا البُشْرَى فَلَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ»، قَالُوا: قَدْ قَبِلْنَا: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

৩৯৫১। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ বানু তামীম গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে এল । তাদের বললেন ঃ হে বানূ তামীম! তোমরা সুসংবাদ গ্রহণ কর।

তারা বলল : সুসংবাদ তো দিলেন এখন কিছু (নগদ অর্থ) দান করুন। ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) -এর চেহারা পরিবর্তিত হয়ে গেল। ইত্যবসরে ইয়ামানবাসীদের একটা দল আসে। তিনি তাদের বললেন : তোমরা সুসংবাদ গ্রহণ করো। বানূ তামীম তা গ্রহণ করল না।

তারা বলল : আমরা তা কবূল করলাম ।

হাদীসটি হাসান-সাহীহ।
৩৯৫২

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَسْلَمُ وَغِفَارٌ وَمُزَيْنَةُ خَيْرٌ مِنْ تَمِيمٍ وَأَسَدٍ وَغَطَفَانَ وَبَنِي عَامِرِ بْنِ صَعْصَعَةَ». يَمُدُّ بِهَا صَوْتَهُ فَقَالَ القَوْمُ: قَدْ خَابُوا وَخَسِرُوا. قَالَ: «فَهُمْ خَيْرٌ مِنْهُمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে আবু বকর (রাঃ)

৩৯৫২। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... আব্দুর রহমান ইব্‌ন আবু বকর তাঁর পিতা আবু বকর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আসলাম, গিফার, মুযায়না গোত্রসমূহ তামীম, আসাদ, গাতফান ও বানু আমির ইব্‌ন সা'সাআ থেকে উত্তম ।

নবী (ﷺ) পরে উঁচু করে তা বললেন ।
উপস্থিত লোকেরা বলল : এরা তো লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত হল ।
নবী (ﷺ) বললেন ঃ ওরা এদের চাইতে উত্তম ।

হাদীসটি হাসান-সাহীহ।

পরিচ্ছেদ : শাম ও ইয়ামানের ফযীলত

بَابٌ في فضل الشام واليمن

৩৯৫৩
حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ ابْنُ ابْنَةِ أَزْهَرَ السَّمَّانِ قَالَ: حَدَّثَنِي جَدِّي أَزْهَرُ السَّمَّانُ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا. قَالُوا: وَفِي نَجْدِنَا. فَقَالَ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا، وَبَارِكْ لَنَا فِي يَمَنِنَا. قَالُوا: وَفِي نَجْدِنَا. قَالَ: هُنَالِكَ الزَّلاَزِلُ وَالْفِتَنُ، وَبِهَا، أَوْ قَالَ: مِنْهَا يَخْرُجُ قَرْنُ الشَّيْطَانِ.
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ عَوْنٍ.
وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ أَيْضًا عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৯৫৩। বিশর ইব্‌ন আদাম ইব্‌ন বিনতি আযহার সাম্মান (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : হে আল্লাহ্! তুমি বরকত দাও আমাদের শামে, বরকত দাও আমাদের ইয়ামানে।

লোকেরা বলল : আমাদের নজদে?

তিনি বললেন ঃ হে আল্লাহ্! তুমি বরকত দাও আমাদের শামে, বরকত দাও আমাদের ইয়ামানে। লোকেরা বলল : আর আমাদের নজদে?

তিনি বললেন ঃ সেখানে তো ভূকম্পন, ফিতনা এবং সেখান থেকেই বের হয় শয়তানের শিং। ইব্‌ন আওন বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাদীসটি এ সূত্রে হাসান-সাহীহ-গারীব ।

এ হাদীসটি সালিম ইব্‌ন আব্দুল্লাহ ইবন উমার-তার পিতা আব্দুল্লাহ উমার (রাযিঃ) সূত্রেও নবী (ﷺ) থেকে বর্ণিত আছে।
৩৯৫৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ، يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُؤَلِّفُ القُرْآنَ مِنَ الرِّقَاعِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: طُوبَى لِلشَّامِ، فَقُلْنَا: لأَيٍّ ذَلِكَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: لأَنَّ مَلاَئِكَةَ الرَّحْمَنِ بَاسِطَةٌ أَجْنِحَتَهَا عَلَيْهَا.
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ أَيُّوبَ

বর্ণনাকারী: যায়দ ইবনে ছাবিত (রাঃ)

৩৯৫৪। মুহাম্মাদ ইবন বাশশার (রাযিঃ)... যায়দ ইবন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে ছিলাম এবং বিভিন্ন বিচ্ছিন্ন খণ্ড থেকে কুরআন সংকলিত করছিলাম। এমন সময় রাসুলুল্লাহ (ﷺ) বললেন : মুবারকবাদ ও কল্যাণ শামের জন্য।

আমরা বললাম তা কেন, হে আল্লাহর রাসূল? তিনি বললেন : কারণ, দয়াময় আল্লাহর ফিরিশতারা এর উপর তাঁদের পাখনা মেলে রাখেন। হাদীসটি হাসান-গারীব। আমরা এটিকে কেবল ইয়াহইয়া ইবন আযাব (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবেই জানি।
৩৯৫৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ يَفْتَخِرُونَ بِآبَائِهِمُ الَّذِينَ مَاتُوا إِنَّمَا هُمْ فَحْمُ جَهَنَّمَ، أَوْ لَيَكُونُنَّ أَهْوَنَ عَلَى اللهِ مِنَ الجُعَلِ الَّذِي يُدَهْدِهُ الخِرَاءَ بِأَنْفِهِ، إِنَّ اللَّهَ أَذْهَبَ عَنْكُمْ عُبِّيَّةَ الجَاهِلِيَّةِ وَفَخْرَهَا بِالآبَاءِ، إِنَّمَا هُوَ مُؤْمِنٌ تَقِيٌّ وَفَاجِرٌ شَقِيٌّ، النَّاسُ كُلُّهُمْ بَنُو آدَمَ وَآدَمُ خُلِقَ مِنْ تُرَابٍ.
وَفِي البَابِ عَنِ ابْنِ عُمَرَ، وَابْنِ عَبَّاسٍ.
وَهَذَا حَدِيثٌ حَسَنٌ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৯৫৫। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ বিভিন্ন সম্প্রদায়কে অবশ্যই নিজ নিজ মৃত পূর্বপুরুষদের নিয়ে গর্ব করা থেকে নিবৃত থাকতে হবে । ওরা তো এখন জাহান্নামের অঙ্গার। (তা থেকে বিরত না হলে) পায়খানায় নাক ঢুকিয়ে রাখা ‘জুল’কীট অপেক্ষাও এরা আল্লাহর কাছে লাঞ্ছিত হবে।

আল্লাহ্ তা'আলা তোমাদের থেকে জাহিলী যুগের অহংকার এবং পিতৃ-পিতামহদের নিয়ে গর্ব করার দোষ অপসারিত করেছেন। বান্দা তো কেবল একজন তাকওয়ার অধিকারী মু'মিন বা দুর্ভাগ্য দুরাচারী। মানুষ সবাই তো আদম-সন্তান, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে।

এ বিষয়ে ইবন উমার ও ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদীসটি হাসান ।
৩৯৫৬
حَدَّثَنَا هَارُونُ بْنُ مُوسَى بْنِ أَبِي عَلْقَمَةَ الْفَرْوِيُّ الْمَدَنِيُّ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَدْ أَذْهَبَ اللَّهُ عَنْكُمْ عُبِّيَّةَ الْجَاهِلِيَّةِ وَفَخْرَهَا بِالآبَاءِ، مُؤْمِنٌ تَقِيٌّ، وَفَاجِرٌ شَقِيٌّ، وَالنَّاسُ بَنُو آدَمَ وَآدَمُ مِنْ تُرَابٍ.
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
وَهَذَا أَصَحُّ عِنْدَنَا مِنَ الْحَدِيثِ الأَوَّلِ، وَسَعِيدٌ الْمَقْبُرِيُّ قَدْ سَمِعَ مِنْ أَبِي هُرَيْرَةَ، وَيَرْوِي عَنْ أَبِيهِ أَشْيَاءَ كَثِيرَةً، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَقَدْ رَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ، وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ حَدِيثِ أَبِي عَامِرٍ، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৯৫৬। হারুন ইব্‌ন মুসা ইব্‌ন আবু আলকামা আল-ফারাবী আল-মাদীনী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আল্লাহ্ তা'আলা তোমাদের থেকে জাহিলী অহংকার এবং পিতৃপুরুষদের নিয়ে গর্ব করা দূরীভূত করে দিয়েছেন। হয়ত হবে মুত্তাকী এক মু'মিন, নয়ত দুর্ভাগা দুরাচার। মানুষ সবাই তো আদম সন্তান আর আদম হয়েছেন মাটি থেকে।

আমাদের মতে এটি পূর্ববর্তী হাদীস থেকে অধিক নির্ভরযোগ্য। সাঈদ মাকবুরী আবু হুরায়রা (রাযিঃ)-এর নিকট থেকে সরাসরি হাদীস শুনেছেন। তাঁর পিতার বরাতে তিনি আবু হুরায়রা (রাযিঃ) থেকে বহু বিষয় বর্ণনা করেছেন।