أبواب الرؤيا عن رسول الله صلى الله عليه وسلم

৩৪. স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়

অধ্যায় ৩৪ · ২৫ টি হাদীস

মু’মিনের স্বপ্ন হল নবুয়াতের ছেছল্লিশ ভাগের এক ভাগ।

بَابُ أَنَّ رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ

২২৭০

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُؤْمِنِ تَكْذِبُ وَأَصْدَقُهُمْ رُؤْيَا أَصْدَقُهُمْ حَدِيثًا وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ وَالرُّؤْيَا ثَلاَثٌ فَالرُّؤْيَا الصَّالِحَةُ بُشْرَى مِنَ اللَّهِ وَالرُّؤْيَا مِنْ تَحْزِينِ الشَّيْطَانِ وَالرُّؤْيَا مِمَّا يُحَدِّثُ بِهَا الرَّجُلُ نَفْسَهُ فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُمْ وَلْيَتْفُلْ وَلاَ يُحَدِّثْ بِهَا النَّاسَ قَالَ وَأُحِبُّ الْقَيْدَ فِي النَّوْمِ وَأَكْرَهُ الْغُلَّ الْقَيْدُ ثَبَاتٌ فِي الدِّينِ " . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২৭৩. নসর ইবনে আলী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কিয়ামতের সময় সন্নিকটে হবে তখন মু‘মিনের স্বপ্ন খুব কম মিথ্যা হবে, যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্নও অধিক সত্য হবে। মুসলিমের স্বপ্ন হল নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ।

স্বপ্ন হল তিন ধরণের। সৎ স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ। আরেক স্বপ্ন হল শয়তানের পক্ষ থেকে মু‘মিনের জন্য ক্লেশ স্বরূপ। অপর এক স্বপ্ন হল মানুষ মনে যা ভাবে তা স্বপ্নে দেখে। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ অপছন্দনীয় কিছু দেখে তবে সে যেন উঠে যায় এবং (বাম দিকে) থু থু নিক্ষেপ করে আর মানুষকে যেন তা না বলে।

তিনি আরো বলেনঃ স্বপ্নে পায়ের বেড়ী দেখা আমি ভালবাসি। আর গলার বেড়ী দেখা আমার কাছে অপছন্দনীয়। পায়ের বেড়ী হল দ্বীনের ক্ষেত্রে দৃঢ়তার প্রতীক।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ

২২৭১

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسًا، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ وَأَبِي سَعِيدٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَوْفِ بْنِ مَالِكٍ وَابْنِ عُمَرَ وَأَنَسٍ . قَالَ وَحَدِيثُ عُبَادَةَ حَدِيثٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

২২৭৪. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ....... উবাদা ইবনে-সামিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ মু‘মিনের স্বপ্ন হল নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ

নবুয়াতের যুগ চলে গিয়েছে তবে সুসংবাদ এখনো বাকী।

بَابُ ذَهَبَتِ النُّبُوَّةُ وَبَقِيَتِ الْمُبَشِّرَاتُ

২২৭২

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زِيَادٍ، حَدَّثَنَا الْمُخْتَارُ بْنُ فُلْفُلٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدِ انْقَطَعَتْ فَلاَ رَسُولَ بَعْدِي وَلاَ نَبِيَّ " . قَالَ فَشَقَّ ذَلِكَ عَلَى النَّاسِ فَقَالَ " لَكِنِ الْمُبَشِّرَاتُ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا الْمُبَشِّرَاتُ قَالَ " رُؤْيَا الْمُسْلِمِ وَهِيَ جُزْءٌ مِنْ أَجْزَاءِ النُّبُوَّةِ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَحُذَيْفَةَ بْنِ أَسِيدٍ وَابْنِ عَبَّاسٍ وَأُمِّ كُرْزٍ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْمُخْتَارِ بْنِ فُلْفُلٍ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২২৭৫. হাসান ইবনে মুহাম্মাদ যাআফরানী (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রিসালাত ও নবুওয়াতের যুগ শেষ হয়ে গিয়েছে। আমার পরে কোন রাসূলও নেই কোন নবীও নেই। আনাস (রাযিঃ) বলেনঃ লোকদের কাছে বিষয়টি খুব কঠিন মনে হল। তখন নবী (ﷺ) বললেন, তবে মুবাশশিরাত এখনও বাকী আছে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ, মুবাশশিরাত কি? তিনি বললেন, মুসলিমের স্বপ্ন। আর তা হল নবুওয়াতের অংশগুলির মধ্যে অংশ বিশেষ।

তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে।

بَابُ قَوْلِهِ لَهُمُ البُشْرَى فِي الحَيَاةِ الدُّنْيَا

২২৭৩

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ رَجُلٍ، مِنْ أَهْلِ مِصْرَ قَالَ سَأَلْتُ أَبَا الدَّرْدَاءِ عَنْ قَوْلِ اللَّهِ تَعَالَى: (لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا) فَقَالَ مَا سَأَلَنِي عَنْهَا أَحَدٌ غَيْرَكَ إِلاَّ رَجُلٌ وَاحِدٌ مُنْذُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " مَا سَأَلَنِي عَنْهَا أَحَدٌ غَيْرَكَ مُنْذُ أُنْزِلَتْ هِيَ الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْمُسْلِمُ أَوْ تُرَى لَهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ .

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

২২৭৬. ইবনে আবু উমর (রাহঃ) ...... জনৈক মিশরবাসী ব্যক্তি থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবু দারদা (রাযিঃ)-কে আল্লাহর বাণী (لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا) "তাদের জন্য আছে সুসংবাদ পার্থিব জীবনে’’ (সূরা ইউনুস ১০ঃ ৬৪) সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে এ বিষয়ে আমার প্রশ্নের পর আজ পর্যন্ত তুমি এবং আরেক জন ব্যক্তি ছাড়া আর কেউ আমাকে এ বিষয়ে প্রশ্ন করেনি। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেনঃ আয়াতটি নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত তুমি ছাড়া আর কেউ আমার কাছে এ বিষয়ে জানতে চায়নি। সুসংবাদ হল, সত্য স্বপ্ন যা কোন মুসলিম দেখে বা তার সম্পর্কে অন্য কাউকে দেখানো হয়।

সূত্র: আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ

২২৭৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " أَصْدَقُ الرُّؤْيَا بِالأَسْحَارِ "

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২২৭৭. কুতায়বা (রাহঃ) ..... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ সবচেয়ে সত্য স্বপ্ন হল সেহরীর সময়ের স্বপ্ন।

২২৭৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا حَرْبُ بْنُ شَدَّادٍ، وَعِمْرَانُ الْقَطَّانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ نُبِّئْتُ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ قَوْلِهِ (لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا) قَالَ " هِيَ الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْمُؤْمِنُ أَوْ تُرَى لَهُ " . قَالَ حَرْبٌ فِي حَدِيثِهِ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

২২৭৮. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... উবাদা ইবনে সামিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি (لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا) আল্লাহ তাআলার এ বাণী সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছিলেনঃ তা হল সত্যস্বপ্ন যা মু‘মিন দেখে বা তার সম্পর্কে অন্য কাউকে দেখানো হয়।

নবী (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখে সে অবশ্যই আমাকে দেখেছে।

بَابُ مَا جَاءَ فِي قَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي

২২৭৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ بِي " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي قَتَادَةَ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي سَعِيدٍ وَجَابِرٍ وَأَنَسٍ وَأَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ عَنْ أَبِيهِ وَأَبِي بَكْرَةَ وَأَبِي جُحَيْفَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২২৭৯. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখে সে অবশ্যই আমাকে দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না।

সূত্র: কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)

স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখলে কি করবে।

بَابُ إِذَا رَأَى فِي الْمَنَامِ مَا يَكْرَهُ مَا يَصْنَعُ

২২৭৭

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " الرُّؤْيَا مِنَ اللَّهِ وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ فَإِذَا رَأَى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَنْفُثْ عَنْ يَسَارِهِ ثَلاَثَ مَرَّاتٍ وَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لاَ تَضُرُّهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي سَعِيدٍ وَجَابِرٍ وَأَنَسٍ . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

২২৮০. কুতায়বা (রাহঃ) ..... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ভালো স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন হল শয়তানের পক্ষ থেকে। কেউ যদি স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখে তবে সে যেন তার বাম দিকে তিনবার থুথু ফেলে, আর এর অনিষ্ট থেকে যেন আল্লাহর কাছে পানাহ চায়। ফলে তা তার কোন ক্ষতি করবে না।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ

স্বপ্নের ব্যাখা প্রদান।

بَاب: مَا جَاءَ فِي تَعْبِيرِ الرُّؤْيَا

২২৭৮

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي يَعْلَى بْنُ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ وَكِيعَ بْنَ عُدُسٍ، عَنْ أَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ أَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يَتَحَدَّثْ بِهَا فَإِذَا تَحَدَّثَ بِهَا سَقَطَتْ " . قَالَ وَأَحْسَبُهُ قَالَ " وَلاَ يُحَدِّثُ بِهَا إِلاَّ لَبِيبًا أَوْ حَبِيبًا " .

বর্ণনাকারী: আবু রাযীন উকায়লী (রাঃ)

২২৮১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আবু রাযীন উকায়লী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মু‘মিনের স্বপ্ন হল নবুওয়াতের চল্লিশ ভাগের এক ভাগ। যতক্ষণ পর্যন্ত এ সম্পর্কে আলোচনা না করবে ততক্ষণ পর্যন্ত এ হল পাখির পায়ে ঝুলন্ত জিনিসের মত। আর এ বিষয়ে আলোচনা করা হলে তা যেমন পা থেকে পড়ে গেল অর্থাৎ তাবীর অনুযায়ী ফল ঘটবে। আবু রাযীন (রাযিঃ) বলেন, আমার ধারণায় রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেছিলেন, সুতরাং কোন বিবেকবান বা বন্ধু ছাড়া কারো সঙ্গে স্বপ্নের আলোচনা করবে না।

২২৭৯

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ وَكِيعِ بْنِ عُدُسٍ، عَنْ عَمِّهِ أَبِي رَزِينٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " رُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يُحَدِّثْ بِهَا فَإِذَا حَدَّثَ بِهَا وَقَعَتْ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو رَزِينٍ الْعُقَيْلِيُّ اسْمُهُ لَقِيطُ بْنُ عَامِرٍ . وَرَوَى حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ فَقَالَ عَنْ وَكِيعِ بْنِ حُدُسٍ وَقَالَ شُعْبَةُ وَأَبُو عَوَانَةَ وَهُشَيْمٌ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ عَنْ وَكِيعِ بْنِ عُدُسٍ وَهَذَا أَصَحُّ .

বর্ণনাকারী: আবু রাযীন উকায়লী (রাঃ)

২২৮২. হুসাইন ইবনে আলী খাল্লাল (রাহঃ) ...... আবু রাযীন (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ মুসলিমের স্বপ্ন হয় নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। যতক্ষণ পর্যন্ত এ বিষয় কারো সঙ্গে আলোচনা না করে ততক্ষণ তা পাখির পায়ের ঝুলন্ত জিনিসের মত। কিন্তু কারো সঙ্গে আলোচনা করে ফেললে (প্রদত্ত তা’বীর অনুসারেই) তা ঘটে যায়।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

بَاب

২২৮০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي عُبَيْدِ اللَّهِ السَّلِيمِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الرُّؤْيَا ثَلاَثٌ فَرُؤْيَا حَقٌّ وَرُؤْيَا يُحَدِّثُ بِهَا الرَّجُلُ نَفْسَهُ وَرُؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ فَمَنْ رَأَى مَا يَكْرَهُ فَلْيَقُمْ فَلْيُصَلِّ " . وَكَانَ يَقُولُ " يُعْجِبُنِي الْقَيْدُ وَأَكْرَهُ الْغُلَّ الْقَيْدُ ثَبَاتٌ فِي الدِّينِ " . وَكَانَ يَقُولُ " مَنْ رَآنِي فَإِنِّي أَنَا هُوَ فَإِنَّهُ لَيْسَ لِلشَّيْطَانِ أَنْ يَتَمَثَّلَ بِي " . وَكَانَ يَقُولُ " لاَ تُقَصُّ الرُّؤْيَا إِلاَّ عَلَى عَالِمٍ أَوْ نَاصِحٍ " . وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَأَبِي بَكْرَةَ وَأُمِّ الْعَلاَءِ وَابْنِ عُمَرَ وَعَائِشَةَ وَأَبِي مُوسَى وَجَابِرٍ وَأَبِي سَعِيدٍ وَابْنِ عَبَّاسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২৮৩. আহমাদ ইবনে উবাইদুল্লাহ সুলায়মী বসরী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ স্বপ্ন তিন ধরণের। একটি হল সত্য স্বপ্ন, আরেকটি হল মানুষ মনে মনে যা ভাবে স্বপ্নে তা দেখে, আরেকটি হল শয়তানের পক্ষ থেকে দুর্ভাবনায় ফেলার জন্য। সুতরাং তোমাদের কেউ যদি অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখে তবে সে যেন উঠে কিছু নামায আদায় করে।

নবী (ﷺ) আরো বলেনঃ পায়ের বেড়ী স্বপ্ন দেখা আমার কাছে পছন্দনীয় কিন্তু গলার বেড়ী দেখা আমি পছন্দ করি না। পায়ের বেড়ী হল দিলের উপর দৃঢ়তার প্রতীক। তিনি আরো বললেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে সক্ষম নয়। তিনি আরো বললেনঃ বিজ্ঞ আলিম বা শুভাকাংখী ব্যক্তি ছাড়া আর কাউকে তুমি স্বপ্ন বলবে না।

কেউ যদি মিথ্যা স্বপ্ন বলে।

بَابٌ فِي الَّذِي يَكْذِبُ فِي حُلْمِهِ

২২৮১

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ، قَالَ أُرَاهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ كَذَبَ فِي حُلْمِهِ كُلِّفَ يَوْمَ الْقِيَامَةِ عَقْدَ شَعِيرَةٍ " .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

২২৮৪. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ কেউ যদি স্বপ্ন বিষয়ে মিথ্যা বলে কিয়ামতের দিন তাকে (শাস্তি হিসাবে) যবের দানা গিট লাগাতে বাধ্য করা হবে।

২২৮২

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنِ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي شُرَيْحٍ وَوَاثِلَةَ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

২২৮৫. কুতায়বা (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। এ বিষয়ে ইবনে আব্বাস, আবু হুরায়রা, আবু শুরায়হ, ওয়াছিলা ইবনে আসকা‘ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ রিওয়ায়াতটি প্রথমটির তুলনায় অধিক সহীহ।

২২৮৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَحَلَّمَ كَاذِبًا كُلِّفَ يَوْمَ الْقِيَامَةِ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ وَلَنْ يَعْقِدَ بَيْنَهُمَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২২৮৬. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বলবে কিয়ামতের দিন তাকে দুইটি যবের দানায় গিট লাগাতে বাধ্য করা হবে। অথচ কখনো সে তাতে গিট লাগাতে পারবে না।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)

দুধ ও জামা সম্পর্কে নবী (ﷺ) এর স্বপ্ন।

بَابٌ فِي رُؤْيَا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّبَنَ وَالقُمُصَ

২২৮৪

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " بَيْنَمَا أَنَا نَائِمٌ إِذْ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ " . قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " الْعِلْمَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي بَكْرَةَ وَابْنِ عَبَّاسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ وَخُزَيْمَةَ وَالطُّفَيْلِ بْنِ سَخْبَرَةَ وَسَمُرَةَ وَأَبِي أُمَامَةَ وَجَابِرٍ . قَالَ حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২৮৭. কুতায়বা (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছিঃ আমি ঘুমে ছিলাম এমন সময় আমার কাছে দুধের একটি পেয়ালা আনা হল। আমি তা থেকে দুধ পান করলাম এবং উচ্ছিষ্ট অংশ উমর ইবনে খাত্তাবকে দিলাম। সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আপনি এর কি তাবীর করেন? তিনি বললেনঃ ইলম।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ

২২৮৫

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ الْجُرَيْرِيُّ الْبَلْخِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ بَعْضِ، أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَمَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ يُعْرَضُونَ عَلَىَّ وَعَلَيْهِمْ قُمُصٌ مِنْهَا مَا يَبْلُغُ الثُّدِيَّ وَمِنْهَا مَا يَبْلُغُ أَسْفَلَ مِنْ ذَلِكَ فَعُرِضَ عَلَىَّ عُمَرُ وَعَلَيْهِ قَمِيصٌ يَجُرُّهُ " . قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " الدِّينَ " .

বর্ণনাকারী: বিবিধ

২২৮৮. হুসাইন ইবনে মুহাম্মাদ জুরায়রী বালখী (রাহঃ) ...... জনৈক সাহাবী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ আমি ঘুমে ছিলাম। দেখি, মানুষদেরকে আমার সামনে পেশ করা হচ্ছে। তাদের গায়ে জামা। এর কোনটি বুক পর্যন্ত পৌছেচে, আর কোনটি এর চেয়ে নীচ পর্যন্ত পৌছেছে। তারপর আমার সামনে উমর কে পেশ করা হল। আর তার গায়ে ছিল এমন একটি জামা যা তিনি হেছড়ে চলেছেন। সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আপনি এর কি ব্যাখ্যা করলেন? তিনি বললেনঃ এ হল দ্বীন।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ

২২৮৬

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ وَهَذَا أَصَحُّ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২২৮৯. ’আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ..... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। এটি অধিকতর সহীহ।

দাঁড়ি-পাল্লা এবং বালতি সম্পর্কে নবী (ﷺ) এর স্বপ্ন।

بَابُ مَا جَاءَ فِي رُؤْيَا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِيزَانَ وَالدَّلْوَ

২২৮৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ذَاتَ يَوْمٍ " مَنْ رَأَى مِنْكُمْ رُؤْيَا " . فَقَالَ رَجُلٌ أَنَا رَأَيْتُ كَأَنَّ مِيزَانًا نَزَلَ مِنَ السَّمَاءِ فَوُزِنْتَ أَنْتَ وَأَبُو بَكْرٍ فَرَجَحْتَ أَنْتَ بِأَبِي بَكْرٍ وَوُزِنَ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَرَجَحَ أَبُو بَكْرٍ وَوُزِنَ عُمَرُ وَعُثْمَانُ فَرَجَحَ عُمَرُ ثُمَّ رُفِعَ الْمِيزَانُ . فَرَأَيْنَا الْكَرَاهِيَةَ فِي وَجْهِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু বাকরা (রাঃ)

২২৯০. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদিন নবী (ﷺ) বললেনঃ তোমাদের কেউ কোন স্বপ্ন দেখেছ কি? এক ব্যক্তি বললঃ আমি দেখেছি। দেখলাম, একটি দাঁড়ি-পাল্লা আসমান থেকে নেমে এসেছে। এতে আপনাকে আর আবু বকর (রাযিঃ)-কে ওজন করা হয়। এতে আবু বকরের চেয়ে আপনার ওজন হয় অধিক। আবু বকর ও উমর (রাযিঃ)-এর ওজন করা হয়। এতে উমরের চেয়ে আবু বকর (রাযিঃ)-এর ওজন হয় অধিক। এরপর উমর ও উসমানের ওজন করা হয় এতে উমরের ওজন হয় অধিক। এরপর দাঁড়ি-পাল্লা উঠিয়ে নেয়া হয়। তখন আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর চেহারায় উদ্বেগ লক্ষ্য করলাম।

২২৮৮

حَدَّثَنَا أَبُو مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، حَدَّثَنِي عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ وَرَقَةَ فَقَالَتْ لَهُ خَدِيجَةُ إِنَّهُ كَانَ صَدَّقَكَ وَلَكِنَّهُ مَاتَ قَبْلَ أَنْ تَظْهَرَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أُرِيتُهُ فِي الْمَنَامِ وَعَلَيْهِ ثِيَابٌ بَيَاضٌ وَلَوْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ لَكَانَ عَلَيْهِ لِبَاسٌ غَيْرُ ذَلِكَ " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَعُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ لَيْسَ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ بِالْقَوِيِّ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২২৯১. আবু মুসা আনসারী (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে ওয়ারাকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। খাদীজা (রাযিঃ) বলেছিলেন, ওয়ারাকা তো আপনাকে সত্য বলে বিশ্বাস করেছিলেন। তবে আপনার প্রকাশ্যে দাওয়াতের পূর্বেই তিনি ইন্তিকাল করেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ স্বপ্নে আমাকে তাকে দেখানো হয় তাঁর পরণে ছিল সাদা রং্গের পোশাক। তিনি যদি জাহান্নামী হতেন তবে তার পোশাক অন্য রংের হতো।

২২৮৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رُؤْيَا النَّبِيِّ، صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ قَالَ " رَأَيْتُ النَّاسَ اجْتَمَعُوا فَنَزَعَ أَبُو بَكْرٍ ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ فِيهِ ضَعْفٌ وَاللَّهُ يَغْفِرُ لَهُ ثُمَّ قَامَ عُمَرُ فَنَزَعَ فَاسْتَحَالَتْ غَرْبًا فَلَمْ أَرَ عَبْقَرِيًّا يَفْرِي فَرِيَّهُ حَتَّى ضَرَبَ النَّاسُ بِعَطَنٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . وَهَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২৯২. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) প্রসঙ্গে নবী (ﷺ) এর সম্পর্কে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেনঃ আমি দেখলাম যে, মানুষ সব একত্রিত হয়েছে। আবু বকর একটি কূপ থেকে এক বালতি বা দুই বালতি পানি টেনে তুললেন। তার মাঝে কিছু দৌর্বল্য ছিল। আল্লাহ তাঁর মাগফিরাত করুন। এরপর উমর দাঁড়ালেন, তিনি পানি টানা শুরু করলেন। বালতিটি একটি বিরাট আকার ধারণ করল। কোন শক্তিধর ব্যক্তিকে তাঁর মত কাজ করতে দেখি নি। এমনকি লোকেরা সেখানে উটশালা বানিয়ে ফেলে।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ

২২৯০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رُؤْيَا النَّبِيِّ، صلى الله عليه وسلم قَالَ " رَأَيْتُ امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ خَرَجَتْ مِنَ الْمَدِينَةِ حَتَّى قَامَتْ بِمَهْيَعَةَ وَهِيَ الْجُحْفَةُ وَأَوَّلْتُهَا وَبَاءَ الْمَدِينَةِ يُنْقَلُ إِلَى الْجُحْفَةِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২৯৩. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ....... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে নবী (ﷺ) এর একটি স্বপ্ন সম্পর্কে বর্ণিত, তিনি বলেন, নবীজী (ﷺ) বলেছেনঃ উসকু-খুসকু চুল বিশিষ্টা এক কাল বর্ণের নারীকে মদীনা থেকে বের হয়ে মাহইয়াআ অর্থাৎ জুহফায় গিয়ে দাঁড়াতে দেখলাম। তখন আমি ব্যাখ্যা দিলাম যে মদীনার রোগ বালাই জুহফায় স্থানান্তরিত হয়ে গেল।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)

২২৯১

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " فِي آخِرِ الزَّمَانِ لاَ تَكَادُ رُؤْيَا الْمُؤْمِنِ تَكْذِبُ وَأَصْدَقُهُمْ رُؤْيَا أَصْدَقُهُمْ حَدِيثًا وَالرُّؤْيَا ثَلاَثٌ الْحَسَنَةُ بُشْرَى مِنَ اللَّهِ وَالرُّؤْيَا يُحَدِّثُ الرَّجُلُ بِهَا نَفْسَهُ وَالرُّؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ فَإِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يَكْرَهُهَا فَلاَ يُحَدِّثْ بِهَا أَحَدًا وَلْيَقُمْ فَلْيُصَلِّ " . قَالَ أَبُو هُرَيْرَةَ " يُعْجِبُنِي الْقَيْدُ وَأَكْرَهُ الْغُلَّ الْقَيْدُ ثَبَاتٌ فِي الدِّينِ " . قَالَ وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ " . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ أَيُّوبَ مَرْفُوعًا وَرَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ وَوَقَفَهُ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২৯৪. হাসান ইবনে আলী খাল্লাল (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, শেষ যামানায় মু‘মিনের স্বপ্ন খুব কমই মিথ্যা প্রতিপন্ন হবে। যে ব্যক্তি বেশী সত্যবাদী হবে তার স্বপ্নও বেশী সত্য হবে। স্বপ্ন তিন ধরণেরঃ ভাল স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ; আরেক স্বপ্ন হল একজন মনে মনে যা ভাবে; আরেক স্বপ্ন হল শয়তানের পক্ষ থেকে দুর্ভাবনায় ফেলার জন্য। তোমাদের কেউ যদি অপছন্দনীয় স্বপ্ন দেখে তবে সে যেন এর কথা কারো সাথে আলোচনা না করে। বরং তখন সে যেন উঠে কিছু নামায আদায় করে নেয়।

আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ আমার পছন্দ হল পায়ের বেড়ী দেখা। গলার বেড়ী দেখা আমি পছন্দ করি না পায়ের বেড়ী হল দ্বীনের উপর দৃঢ়তার প্রতীক। তিনি আরো বলেন, নবী (ﷺ) বলেছেনঃ মু‘মিনের স্বপ্ন নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ।
২২৯২

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، عَنْ شُعَيْبٍ، وَهُوَ ابْنُ أَبِي حَمْزَةَ عَنِ ابْنِ أَبِي حُسَيْنٍ، وَهُوَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ فِي يَدَىَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ فَهَمَّنِي شَأْنُهُمَا فَأُوحِيَ إِلَىَّ أَنْ أَنْفُخَهُمَا فَنَفَخْتُهُمَا فَطَارَا فَأَوَّلْتُهُمَا كَاذِبَيْنِ يَخْرُجَانِ مِنْ بَعْدِي يُقَالُ لأَحَدِهِمَا مُسَيْلِمَةُ صَاحِبُ الْيَمَامَةِ وَالْعَنْسِيُّ صَاحِبُ صَنْعَاءَ " . قَالَ هَذَا حَدِيثٌ صَحِيحٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২৯৫. ইবরাহীম ইবনে সাঈদ জাওহারী বাগদাদী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি স্বপ্নে দেখলাম, আমার দুই হাতে যেন দুইট স্বর্ণের কঙ্কন। বিষয়টি আমাকে চিন্তিত করে তোলে। তারপর আমার কাছে ওহী হল আমি যেন দুটিতেই ফুঁক দেই। আমি উভয়টির উপর ফুঁক দিলাম। ফলে এগুলো উড়ে যায়। তখন এ দুটির তাবীর করলাম যে, আমার পর দু্ই মিথ্যাবাদীর আবির্ভাব হবে। একজন হল ইয়ামামার অধিবাসী মুসায়লামা আরেকজন হল সানআর অধিবাসী আনাসী।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ

২২৯৩

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ أَبُو هُرَيْرَةَ يُحَدِّثُ أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ ظُلَّةً يَنْطِفُ مِنْهَا السَّمْنُ وَالْعَسَلُ وَرَأَيْتُ النَّاسَ يَسْتَقُونَ بِأَيْدِيهِمْ فَالْمُسْتَكْثِرُ وَالْمُسْتَقِلُّ وَرَأَيْتُ سَبَبًا وَاصِلاً مِنَ السَّمَاءِ إِلَى الأَرْضِ وَأَرَاكَ يَا رَسُولَ اللَّهِ أَخَذْتَ بِهِ فَعَلَوْتَ ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ بَعْدَكَ فَعَلاَ ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ بَعْدَهُ فَعَلاَ ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ فَقُطِعَ بِهِ ثُمَّ وُصِلَ لَهُ فَعَلاَ بِهِ . فَقَالَ أَبُو بَكْرٍ أَىْ رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي وَاللَّهِ لَتَدَعَنِّي أَعْبُرْهَا فَقَالَ " اعْبُرْهَا " . فَقَالَ أَمَّا الظُّلَّةُ فَظُلَّةُ الإِسْلاَمِ وَأَمَّا مَا يَنْطِفُ مِنَ السَّمْنِ وَالْعَسَلِ فَهُوَ الْقُرْآنُ لِينُهُ وَحَلاَوَتُهُ وَأَمَّا الْمُسْتَكْثِرُ وَالْمُسْتَقِلُّ فَهُوَ الْمُسْتَكْثِرُ مِنَ الْقُرْآنِ وَالْمُسْتَقِلُّ مِنْهُ وَأَمَّا السَّبَبُ الْوَاصِلُ مِنَ السَّمَاءِ إِلَى الأَرْضِ فَهُوَ الْحَقُّ الَّذِي أَنْتَ عَلَيْهِ فَأَخَذْتَ بِهِ فَيُعْلِيكَ اللَّهُ ثُمَّ يَأْخُذُ بِهِ بَعْدَكَ رَجُلٌ آخَرُ فَيَعْلُو بِهِ ثُمَّ يَأْخُذُ بِهِ بَعْدَهُ رَجُلٌ آخَرُ فَيَعْلُو بِهِ ثُمَّ يَأْخُذُ رَجُلٌ آخَرُ فَيَنْقَطِعُ بِهِ ثُمَّ يُوصَلُ لَهُ فَيَعْلُو أَىْ رَسُولَ اللَّهِ لَتُحَدِّثَنِّي أَصَبْتُ أَوْ أَخْطَأْتُ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَصَبْتَ بَعْضًا وَأَخْطَأْتَ بَعْضًا " قَالَ أَقْسَمْتُ بِأَبِي أَنْتَ وَأُمِّي لَتُخْبِرَنِّي مَا الَّذِي أَخْطَأْتُ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تُقْسِمْ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২২৯৬. হুসাইন ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা (রাযিঃ) হাদীস বর্ণনা করতেন যে, এক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে বললঃ রাত্রে আমি স্বপ্নে দেখলাম, একটি ছায়া মেঘ, তা থেকে ঘী এবং মধু ঝরছে। আর লোকেরা তাদের হাত দিয়ে তা পান করছে। কেউ বেশী পাচ্ছে কেউ কম পাচ্ছে। আরো দেখলাম একটি রশি আসমান থেকে যমীন পর্যন্ত মিলানো, ইয়া রাসূলাল্লাহ! আপনাকে দেখলাম রশিটি ধরে উপরে উঠে গেলেন। আপনার পর আরেকজন ধরল সে উঠে গেল, তারপর আরেক জন ধরল সেও উঠে গেল। এরপর অন্য একজন ধরল কিন্তু রশিটি ছিড়ে গেল। তারপর আবার জোড়া লাগল তখন সেও উঠে গেল।

আবু বকর (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আমার পিতা-মাতা আপনার উপর কুরবান, আল্লাহর কসম, এটির ব্যাখ্যা প্রদানের জন্য আমাকে সুযোগ দিন। তিনি বললেনঃ আচ্ছা ব্যাখ্যা দাও।

আবু বকর বললেনঃ ছায়া মেঘটি হল ইসলামের ছায়া। ঘী এবং মধু হল কুরআনের কোমলতা এবং মিষ্টতা। বেশী লাভকারী এবং কম লাভকারী হল কুরআন থেকে বেশী লাভকারী এবং কম লাভকারী। আসমান থেকে যমীন পর্যন্ত লাগানো রশিটি হল যে সত্যে আপনি প্রতিষ্ঠিত তা। আপনি সেটি ধারণ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে এর মাধ্যমে উচ্চে উঠিয়ে নিয়েছেন পরে আরেক জন তা ধারণ করেছেন তিনিও উঠে গিয়েছেন, এরপর আরেক জন তা ধারণ করেছেন তিনিও উঠে গিয়েছেন। এরপর আরেক জন ধারণ করেছেন। কিন্তু এটি ছিন্ন হয়ে যায় পরে আবার জোড়া লাগল এবং তিনিও উঠে গেলেন। ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে বলুন, আমি সঠিক ব্যাখ্যা করেছি না তাতে ভুল করেছি?

নবী (ﷺ) বললেনঃ কিছু ঠিক বলেছ কিছু ভুল বলেছ। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আপনার উপর আমার পিতা-মাতা কুরবান, আমি কসম দিয়ে বলছি আমি কি ভুল বলেছি তা আমাকে বলে দিন। নবী (ﷺ) বললেনঃ তুমি কসম দিবে না।

সূত্র: আলজামিউস সহীহ- ইমাম বুখারী রঃ, আলমুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রঃ, কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজাহ রহঃ (ইবনে মাজাহ শরীফ)

২২৯৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي رَجَاءٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى بِنَا الصُّبْحَ أَقْبَلَ عَلَى النَّاسِ بِوَجْهِهِ وَقَالَ " هَلْ رَأَى أَحَدٌ مِنْكُمُ اللَّيْلَةَ رُؤْيَا " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَيُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ عَوْفٍ وَجَرِيرِ بْنِ حَازِمٍ عَنْ أَبِي رَجَاءٍ عَنْ سَمُرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي قِصَّةٍ طَوِيلَةٍ . قَالَ وَهَكَذَا رَوَى مُحَمَّدُ بْنُ بَشَّارٍ هَذَا الْحَدِيثَ عَنْ وَهْبِ بْنِ جَرِيرٍ مُخْتَصَرًا .

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

২২৯৭. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... সামুরা ইবনে জুন্দুব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন আমাদের নিয়ে ফযরের নামায আদায় করতেন তখন লোকদের প্রতি চেহারা ফিরিয়ে নিয়ে বলতেনঃ তোমাদের কেউ কি রাতে কোন স্বপ্ন দেখেছ?