أبواب اللباس عن رسول الله صلى الله عليه وسلم

২৪. পোশাক-পরিচ্ছদের বিধান

অধ্যায় ২৪ · ৬৮ টি হাদীস

পুরুষদের রেশম ও স্বর্ণ ব্যবহার প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الْحَرِيرِ وَالذَّهَبِ

১৭২০

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي وَأُحِلَّ لإِنَاثِهِمْ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَأَنَسٍ وَحُذَيْفَةَ وَأُمِّ هَانِئٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ وَجَابِرٍ وَأَبِي رَيْحَانَةَ وَابْنِ عُمَرَ وَوَاثِلَةَ بْنِ الأَسْقَعِ . وَحَدِيثُ أَبِي مُوسَى حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

১৭২৬। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রেশমের পোশাক ও স্বর্ণ ব্যবহার আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে এবং মেয়েদের জন্য তা হালাল করা হয়েছে। ইবনে মাজাহ ৩৫৯৫

এই বিষয়ে উমর, আলী, উকবা ইবনে আমির, আনাস, হুযাইফা, উম্মে হানী, আব্দুল্লাহ ইবনে আমর, ইমরান ইবনে হুসাইন, আব্দুল্লাহ ইবনুয যুবাইর, জাবির, আবু রায়হান, ইবনে উমর ও ওয়াছিলা ইবনুল-আসকা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু মুসা আশারী (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।
১৭২১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، عَنْ عُمَرَ، أَنَّهُ خَطَبَ بِالْجَابِيَةِ فَقَالَ نَهَى نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَرِيرِ إِلاَّ مَوْضِعَ أُصْبُعَيْنِ أَوْ ثَلاَثٍ أَوْ أَرْبَعٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৭২৭। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি জাবিয়া নামক স্থানে খুতবায় বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুই বা তিন বা চার আঙুল পরিমাণের অধিক রেশম ব্যবহার নিষিদ্ধ করেছেন। মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

যুদ্ধে রেশমের পোশাক পরিধান করা প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي لُبْسِ الْحَرِيرِ فِي الْحَرْبِ

১৭২২

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ، شَكَيَا الْقَمْلَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَزَاةٍ لَهُمَا فَرَخَّصَ لَهُمَا فِي قُمُصِ الْحَرِيرِ قَالَ وَرَأَيْتُهُ عَلَيْهِمَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭২৮। মাহমুদ ইবনে গাইলান (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, আব্দুর রহমান ইবনে আওফ এবং যুবাইর ইবনে আওয়াম এক যুদ্ধে নবী (ﷺ) এর নিকট (গায়ে) উকুনের প্রাদুর্ভাবের শেকায়েত (অভিযোগ) করেন। তখন তিনি তাদের রেশমি জামা পরিধানের অনুমতি দেন। আনাস (রাযিঃ) বলেন, আমি তাঁদের গায়ে সে জামা দেখেছি। ইবনে মাজাহ ৩৫৯২, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

শিরোনামবিহীন পরিচ্ছেদ

باب

১৭২৩

حَدَّثَنَا أَبُو عَمَّارٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، حَدَّثَنَا وَاقِدُ بْنُ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ، قَالَ قَدِمَ أَنَسُ بْنُ مَالِكٍ فَأَتَيْتُهُ فَقَالَ مَنْ أَنْتَ فَقُلْتُ أَنَا وَاقِدُ بْنُ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ، . قَالَ فَبَكَى وَقَالَ إِنَّكَ لَشَبِيهٌ بِسَعْدٍ وَإِنَّ سَعْدًا كَانَ مِنْ أَعْظَمِ النَّاسِ وَأَطْوَلِهِمْ وَإِنَّهُ بَعَثَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم جُبَّةً مِنْ دِيبَاجٍ مَنْسُوجٌ فِيهَا الذَّهَبُ فَلَبِسَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَعِدَ الْمِنْبَرَ فَقَامَ أَوْ قَعَدَ فَجَعَلَ النَّاسُ يَلْمُسُونَهَا فَقَالُوا مَا رَأَيْنَا كَالْيَوْمِ ثَوْبًا قَطُّ . فَقَالَ " أَتَعْجَبُونَ مِنْ هَذِهِ لَمَنَادِيلُ سَعْدٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِمَّا تَرَوْنَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ . وَهَذَا حَدِيثٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭২৯। আবু আম্মার (রাহঃ) ......... ওয়াকিদ ইবনে আমর সা’দ ইবনে মু’আয (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাযিঃ)-এর আগমন সংবাদ শুনে আমি তাঁর কাছে গেলাম। তিনি বললেন, তুমি কে? আমি বললাম আমি ওয়াকিদ ইবনে আমর ইবনে সাদ ইবনে মু’আয। তিনি কেঁদে ফেললেন এবং বললেন, তুমি সা’দ-এর সদৃশ। সা’দ (রাযিঃ) ছিলেন, অত্যন্ত মর্যাদাবান লোক। তিনি ছিলেন দীর্ঘদেহী। একবার একটা স্বর্ণ খচিত রেশমের জুব্বা নবী (ﷺ) এর কাছে আসে। রাসূলুল্লাহ (ﷺ) সেটি পরিধান করে [১] মিম্বরে উঠে দাঁড়ালেন, অথবা বসলেন। লোকেরা এসে এটি স্পর্শ করে দেখতে লাগল এবং বলতে লাগল আজকের মত এত সুন্দর কাপড় আর কোন দিন দেখিনি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা এ দেখে বিস্মিত হচ্ছ! জান্নাতে সা’দ-এর রুমালগুলিও তোমরা যা দেখছ তা থেকে উত্তম।

নাসাঈ

এই বিষয়ে আসমা বিনতে আবু বকর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

[১] এটি সম্ভবত পুরুষের জন্য রেশমী পোশাক নিষিদ্ধ হওয়ার আগের ঘটনা।

পুরুষদের জন্য লাল বর্ণের পোশাক পরিধান করার অনুমতি প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الثَّوْبِ الأَحْمَرِ لِلرِّجَالِ

১৭২৪

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ مَا رَأَيْتُ مِنْ ذِي لِمَّةٍ فِي حُلَّةٍ حَمْرَاءَ أَحْسَنَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَهُ شَعْرٌ يَضْرِبُ مَنْكِبَيْهِ بَعِيدُ مَا بَيْنَ الْمَنْكِبَيْنِ لَمْ يَكُنْ بِالْقَصِيرِ وَلاَ بِالطَّوِيلِ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ وَأَبِي رِمْثَةَ وَأَبِي جُحَيْفَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

১৭৩০। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... বারা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, লাল (জুরিদার) পোশাক পরিহিত কাঁধ পর্যন্ত চুলের অধিকারী কোন ব্যক্তিকে রাসূলুল্লাহু (ﷺ) অপেক্ষা সুন্দর দেখিনি। তাঁর চুল কাঁধে এসে পড়ত। তাঁর দু’কাঁধের মধ্যবর্তী স্থান ছিল প্রসস্থ। তিনি খর্বাকৃতীর ছিলেন না আবার দীর্ঘাঙ্গও ছিলেন না।

ইবনে মাজাহ ৩৫৯৯, নাসাঈ

এই বিষয়ে জাবির ইবনে সামুরা, আবু রিমছা ও আবু জুহায়ফ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

পুরুষদের জন্য কুসুম রং্গের কাপড় নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْمُعَصْفَرِ لِلرِّجَالِ

১৭২৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَانِي النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ لُبْسِ الْقَسِّيِّ وَالْمُعَصْفَرِ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَحَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৭৩১। কুতায়বা (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) রেশমের কাসী ও কুসুম রং্গের কাপড় নিষিদ্ধ করেছেন।

ইবনে মাজাহ ৩৬০৫, মুসলিম

এই বিষয়ে আনাস ও আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।আলী (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

পুস্তীন পরিধান করা।

باب مَا جَاءَ فِي لُبْسِ الْفِرَاءِ

১৭২৬

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِيُّ، حَدَّثَنَا سَيْفُ بْنُ هَارُونَ الْبُرْجُمِيُّ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ السَّمْنِ وَالْجُبْنِ وَالْفِرَاءِ . فَقَالَ " الْحَلاَلُ مَا أَحَلَّ اللَّهُ فِي كِتَابِهِ وَالْحَرَامُ مَا حَرَّمَ اللَّهُ فِي كِتَابِهِ وَمَا سَكَتَ عَنْهُ فَهُوَ مِمَّا عَفَا عَنْهُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ الْمُغِيرَةِ . وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَرَوَى سُفْيَانُ وَغَيْرُهُ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ سَلْمَانَ قَوْلَهُ وَكَأَنَّ الْحَدِيثَ الْمَوْقُوفَ أَصَحُّ . وَسَأَلْتُ الْبُخَارِيَّ عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ مَا أُرَاهُ مَحْفُوظًا رَوَى سُفْيَانُ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ سَلْمَانَ مَوْقُوفًا . قَالَ الْبُخَارِيُّ وَسَيْفُ بْنُ هَارُونَ مُقَارِبُ الْحَدِيثِ وَسَيْفُ بْنُ مُحَمَّدٍ عَنْ عَاصِمٍ ذَاهِبُ الْحَدِيثِ .

বর্ণনাকারী: সালমান ফারিসী (রাঃ)

১৭৩২। ইসমাঈল ইবনে মুসা ফাযারী (রাহঃ) ......... সালমান (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)-কে ঘী, পনীর এবং পুস্তিন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন, আল্লাহর কিতাবে যা হালাল বলে উল্লেখ করা হয়েছে তা-ই হালাল আর আল্লাহর কিতাবে যা হারাম বলে উল্লেখ করা হয়েছে তা হারাম। আর যে সব বিষয়ে অনুল্লেখিত রয়েছে সেগুলো হল, যা ক্ষমার্হ তা-ই। ইবনে মাজাহ ৩৩৬৬

এই বিষয়ে মুগীরা (রাহঃ) থেকেও হাদীস বর্ণিত রয়েছে। এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি মারফুরূপে বর্ণিত আছে বলে আমরা অবহিত নই। সুফিয়ান প্রমুখ (রাহঃ) এটিকে সুলাইমান তায়মী-আবু উসমান (রাহঃ) সূত্রে তাঁর বক্তব্য হিসাবে বর্ণনা করেছেন। মাউকুফরূপে বর্ণিত রিওয়ায়াতটি যেন অধিকতর সহীহ।

মৃত প্রাণীর চামড়া পাকা করা হলে।

باب مَا جَاءَ فِي جُلُودِ الْمَيْتَةِ إِذَا دُبِغَتْ

১৭২৭

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ مَاتَتْ شَاةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَهْلِهَا " أَلاَ نَزَعْتُمْ جِلْدَهَا ثُمَّ دَبَغْتُمُوهُ فَاسْتَمْتَعْتُمْ بِهِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭৩৩। কুতায়বা (রাহঃ) ......... আবু রাবাহ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, একবার একটি বকরী মারা যায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) মালিকদের বলেছেন, তোমরা চামড়াটি ছিলে নিলে না কেন? সেটি পাকা করে তা দিয়ে উপকৃত হতে পারতে।

ইবনে মাজাহ ৩৬০৯, ৩৬১০, মুসলিম
১৭২৮
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ " . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ قَالُوا فِي جُلُودِ الْمَيْتَةِ إِذَا دُبِغَتْ فَقَدْ طَهُرَتْ . قَالَ أَبُو عِيسَى قَالَ الشَّافِعِيُّ أَيُّمَا إِهَابِ مَيْتَةٍ دُبِغَ فَقَدْ طَهُرَ إِلاَّ الْكَلْبَ وَالْخِنْزِيرَ . وَاحْتَجَّ بِهَذَا الْحَدِيثِ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ إِنَّهُمْ كَرِهُوا جُلُودَ السِّبَاعِ وَإِنْ دُبِغَ وَهُوَ قَوْلُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَأَحْمَدَ وَإِسْحَاقَ وَشَدَّدُوا فِي لُبْسِهَا وَالصَّلاَةِ فِيهَا . قَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ إِنَّمَا مَعْنَى قَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ " . جِلْدُ مَا يُؤْكَلُ لَحْمُهُ هَكَذَا فَسَّرَهُ النَّضْرُ بْنُ شُمَيْلٍ . وَقَالَ إِسْحَاقُ قَالَ النَّضْرُ بْنُ شُمَيْلٍ إِنَّمَا يُقَالُ الإِهَابُ لِجِلْدِ مَا يُؤْكَلُ لَحْمُهُ .
قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبِّقِ وَمَيْمُونَةَ وَعَائِشَةَ . وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوُ هَذَا . وَرُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرُوِيَ عَنْهُ عَنْ سَوْدَةَ وَسَمِعْتُ مُحَمَّدًا يُصَحِّحُ حَدِيثَ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَحَدِيثَ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ وَقَالَ احْتَمَلَ أَنْ يَكُونَ رَوَى ابْنُ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرَوَى ابْنُ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ مَيْمُونَةَ . قَالَ أَبُو عِيسَى وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭৩৪। কুতায়বা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন কাঁচা চামড়া পাকা করা হলে তা পাক বলে গণ্য হবে।

অধিকাংশ আলিমের আমল এতদনুসারে রয়েছে। তারা বলেন, কৃত পশুর চামড়া যদি পাকা করা হয় তবে তা পাক বলে গণ্য হবে। ইমাম শাফেঈ (রাহঃ) বলেন, কুকুর এবং শুকর ব্যতীত যে কোন পশুর চামড়া পাকা করা হলে তা পাক বলে গণ্য হবে। এই হাদীসটি তিনি প্রমাণ হিসাবে ব্যবহার করেন। কতক সাহাবী ও অপরাপর আলিম হিংস্র পশুর চামড়া ব্যবহার অপছন্দনীয় বলে মন্তব্য করেছেন তা পাকা করা হলেও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর মত এই। তা পরিধান করা বা তাতে নামায আদায় করার বিষয়ে তাঁরা কঠোরতা প্রদর্শন করেছেন।

ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) বলেনঃ ‘যে কোন চামড়া পাকা করা হলে পাক হয়ে যাবে বলে বর্ণিত হাদীসটির ব্যাখ্যা হল, তা যদি যে সব প্রাণীর গোশত খাওয়া হালাল সে সব প্রাণীর চামড়া হয় তবে তা পাকা করা হলে পাক হবে। নযর ইবনে শুমাইল (রাহঃ)-ও অনুরূপ ব্যাখ্যা করেছেন যে, যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল সেই সব প্রাণীর ক্ষেত্রে তা প্রযোজ্য হবে।

এই বিষয়ে সালামা ইবনে মুহাব্বিক, মায়মুনা ও আয়িশা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। একাধিক সূত্রে ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। ইবনে আব্বাস (রাযিঃ) মায়মুনা (রাযিঃ) সূত্রেও বর্ণিত আছে এবং সাওদা (রাযিঃ) থেকেও এর রিওয়ায়াত রয়েছে।

মুহাম্মাদ বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছি যে, তিনি ইবনে আব্বাস (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণিত এবং ইবনে আব্বাস (রাযিঃ) মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত উভয় শব্দটিকেই সহীহ মনে করেন। তিনি বলেন, সম্ভবত ইবনে আব্বাস (রাযিঃ) এটিকে মায়মুনা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। কিন্তু কোন কোন সনদে তিনি মায়মুনা (রাযিঃ)-এর উল্লেখ করেন নি। অধিকাংশ আলিম এতদনুসারে আমল করেছেন। এ হল সুফিয়ান ছাওরী, ইবনে মুবারক, শাফেঈ আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত।
১৭২৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ الْكُوفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنِ الأَعْمَشِ، وَالشَّيْبَانِيِّ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ، قَالَ أَتَانَا كِتَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " أَنْ لاَ تَنْتَفِعُوا مِنَ الْمَيْتَةِ بِإِهَابٍ وَلاَ عَصَبٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَيُرْوَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ عَنْ أَشْيَاخٍ لَهُمْ هَذَا الْحَدِيثُ . وَلَيْسَ الْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ أَنَّهُ قَالَ أَتَانَا كِتَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم قَبْلَ وَفَاتِهِ بِشَهْرَيْنِ . قَالَ وَسَمِعْتُ أَحْمَدَ بْنَ الْحَسَنِ يَقُولُ كَانَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ يَذْهَبُ إِلَى هَذَا الْحَدِيثِ لِمَا ذُكِرَ فِيهِ قَبْلَ وَفَاتِهِ بِشَهْرَيْنِ وَكَانَ يَقُولُ كَانَ هَذَا آخِرَ أَمْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم . ثُمَّ تَرَكَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ هَذَا الْحَدِيثَ لَمَّا اضْطَرَبُوا فِي إِسْنَادِهِ حَيْثُ رَوَى بَعْضُهُمْ فَقَالَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ عَنْ أَشْيَاخٍ لَهُمْ مِنْ جُهَيْنَةَ .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে উকাইম (রাঃ)

১৭৩৫। মুহাম্মাদ ইবনে তারীফ কুফী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উকায়ম (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে আমাদের কাছে এই মর্মে চিঠি এসেছিল যে, মৃত পশুর চামড়া ও ধমনী দিয়ে কোন উপকার লাভ করবেন না। ইবনে মাজাহ ৩৬১৩

এই হাদীসটি হাসান; আব্দুল্লাহ উকায়ম (রাহঃ) ......... তার কতিপয় শায়খ সূত্রে এটি বর্ণিত আছে। অধিকাংশ আলিম এতদনুসারে আমল করেন নি। আব্দুল্লাহ ইবনে উকায়ম (রাহঃ) থেকে এটি এই মর্মেও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে তাঁর মৃত্যুর দুই মাস আগে আমাদের কাছে চিঠি এসেছিল। আহমাদ ইবনে হাম্বাল (রাহঃ)-কে বলতে শুনেছি যে, এতে যেহেতু রাসূল (ﷺ)-এর মৃত্যুর দুই মাস পূর্বের কথা উল্লেখিত আছে সেহেতু তিনি এতদনুসারে মত ও পন্থা অবলম্বন করেছেন। তিনি বলতেন, এতে বুঝা যায় যে এটি ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর শেষ আমল। কিন্তু পরবর্তীতে তিনি এটির সনদে ইযতিরাব থাকায় এই মত পরিত্যক্ত করেন। কেননা কোন কোন বর্ণনাকারী এই ভাবেও এটির সনদ উল্লেখ করেছেন যে, আব্দুল্লাহ ইবনে উকায়ম-জুহায়নার কতিপয় শায়খ থেকে বর্ণিত।

গোড়ালির নীচে নামিয়ে তহবন্দ পরিধান নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ جَرِّ الإِزَارِ

১৭৩০

حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، وَزَيْدِ بْنِ أَسْلَمَ، كُلُّهُمْ يُخْبِرُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَنْظُرُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ حُذَيْفَةَ وَأَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ وَسَمُرَةَ وَأَبِي ذَرٍّ وَعَائِشَةَ وَهُبَيْبِ بْنِ مُغْفِلٍ . وَحَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৩৬। আনসারী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না, যে ব্যক্তি অহংকারের সাথে তার কাপড় গোড়ালির নীচে নামিয়ে পরিধান করে। ইবনে মাজাহ ৩৫৬৯, নাসাঈ

এই বিষয়ে হুযাইফা, আবু সাঈদ, আবু হুরায়রা, সামুরা, আবু যর, আয়িশা এবং হুবায়র ইবনে মুগাফফিল (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

মহিলাদের আঁচল লম্বা করে পরিধান করা প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي جَرِّ ذُيُولِ النِّسَاءِ

১৭৩১

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ " . فَقَالَتْ أُمُّ سَلَمَةَ فَكَيْفَ يَصْنَعْنَ النِّسَاءُ بِذُيُولِهِنَّ قَالَ " يُرْخِينَ شِبْرًا " . فَقَالَتْ إِذًا تَنْكَشِفَ أَقْدَامُهُنَّ . قَالَ " فَيُرْخِينَهُ ذِرَاعًا لاَ يَزِدْنَ عَلَيْهِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৩৭। হাসান ইবনে আলী খাল্লাল (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি অহংকারের সাথে তাঁর কাপড় গোড়ালির নীচে ঝুলিয়ে পরিধান করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। উম্মে সালামা (রাযিঃ) তখন বললেন, মেয়েরা তাঁদের আচলকে কি করবে? তিনি বললেন, এক বিঘৎ নীচে নামিয়ে দিবে। উম্মে সালামা (রাযিঃ) বললেন, তা হলে তো তাদের পা অনাবৃত হয়ে যেতে পারে? তিনি বললেন, তা হলে এক হাত নীচে ঝুলিয়ে দিবে। এর বেশী করবে না। ইবনে মাজাহ ৩৫৮০, ৩৫৮১

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
১৭৩২

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أُمِّ الْحَسَنِ الْبَصْرِيِّ، أَنَّ أُمَّ سَلَمَةَ، حَدَّثَتْهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم شَبَّرَ لِفَاطِمَةَ شِبْرًا مِنْ نِطَاقِهَا . قَالَ أَبُو عِيسَى وَرَوَى بَعْضُهُمْ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ عَنِ الْحَسَنِ عَنْ أُمِّهِ عَنْ أُمِّ سَلَمَةَ . وَفِي هَذَا الْحَدِيثِ رُخْصَةٌ لِلنِّسَاءِ فِي جَرِّ الإِزَارِ لأَنَّهُ يَكُونُ أَسْتَرَ لَهُنَّ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৭৩৮। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) ফাতিমা (রাযিঃ)-এর কোমর বন্ধনীর ঝুল এক বিঘৎ নির্ধারণ করে দিয়েছিলেন। ইবনে মাজাহ ৩৫৮০

কেউ কেউ এই হাদীসটিকে হাম্মাদ ইবনে সালামা-আলী ইবনে যায়দ-হাসান-তাঁর পিতা-উম্মে সালামা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। হাদীসটিতে কাপড় গোড়ালির নীচে ঝুলিয়ে পরিধানের বিষয়ে মেয়েদের জন্য অনুমতি প্রদান করা হয়েছে। কেননা, এতে তাদের জন্য অধিক পর্দা রক্ষা হয়।

পশমের কাপড় পরিধান প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي لُبْسِ الصُّوفِ

১৭৩৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ كِسَاءً مُلَبَّدًا وَإِزَارًا غَلِيظًا فَقَالَتْ قُبِضَ رُوحُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي هَذَيْنِ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ مَسْعُودٍ . وَحَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৩৯। আহমাদ ইবনে মানী (রাহঃ) ......... আবু বুরদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আয়িশা (রাযিঃ) আমাদের সামনে একটি তালি লাগান চাদর এবং একটি মোটা তহবন্দ বের করলেন এবং বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এ দুটো পরিহিত অবস্থায় ইন্‌তিকাল করেন। ইবনে মাজাহ ৩৫৫১, নাসাঈ

এই বিষয়ে আলী, ইবনে মাসউদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
১৭৩৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، عَنْ حُمَيْدٍ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كَانَ عَلَى مُوسَى يَوْمَ كَلَّمَهُ رَبُّهُ كِسَاءُ صُوفٍ وَجُبَّةُ صُوفٍ وَكُمَّةُ صُوفٍ وَسَرَاوِيلُ صُوفٍ وَكَانَتْ نَعْلاَهُ مِنْ جِلْدِ حِمَارٍ مَيِّتٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ حُمَيْدٍ الأَعْرَجِ . وَحُمَيْدٌ هُوَ ابْنُ عَلِيٍّ الْكُوفِيُّ . قَالَ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ حُمَيْدُ بْنُ عَلِيٍّ الأَعْرَجُ مُنْكَرُ الْحَدِيثِ وَحُمَيْدُ بْنُ قَيْسٍ الأَعْرَجُ الْمَكِّيُّ صَاحِبُ مُجَاهِدٍ ثِقَةٌ . وَالْكُمَّةُ الْقَلَنْسُوَةُ الصَّغِيرَةُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৭৪০। আলী ইবনে হুজর (রাহঃ) ......... ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, মুসা (আলাইহিস সালাম) যেদিন তাঁর সঙ্গে কথা বলেছিলেন, সেদিন তাঁর পরিধানে ছিল একটি পশমের চাদর, পশমের জুব্বা, পশমের টুপি, পশমের পায়জামা। আর তাঁর চপ্পল দুটি ছিল মৃত গাধার চামড়ার।



এই হাদীসটি গারীব। হুমায়দ আ’রাজ-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই। হুমায়দ হলেন ইবনে আলী আল-কুফী। মুহাম্মাদ বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছি যে, হুমায়দ ইবনে আলী আ’রাজ মুনকারুল হাদীস বা মুনকার (ছিকা রাবীদের বিপরীত) হাদীস বর্ণনা করে থাকেন। হুমায়দ ইবনে কায়স আ‘রাজ মক্কী (রাহঃ) হলেন মুজাহিদ (রাহঃ)-এর শাগরিদ। তিনি নির্ভরযোগ্য (ছিকা)।الْكُمَّةُ অর্থ ছোট টুপি।

কাল পাগড়ী প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الْعِمَامَةِ السَّوْدَاءِ

১৭৩৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ يَوْمَ الْفَتْحِ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَمْرِو بْنِ حُرَيْثٍ وَابْنِ عَبَّاسٍ وَرُكَانَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৭৪১। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নবী (ﷺ) একটি কাল পাগড়ী পরিহত অবস্থায় মক্কা প্রবেশ করেন। ইবনে মাজাহ ২৮২২, মুসলিম

এই বিষয়ে আলী, উমর ইবনে হুরায়ছ, ইবনে আব্বাস ও রুকানা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। জাবির (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

দুই কাঁধের মাঝে পাগড়ীর এক পার্শ্ব ঝুলিয়ে রাখা প্রসঙ্গে।

باب فِي سَدْلِ الْعِمَامَةِ بَيْنَ الْكَتِفَيْنِ

১৭৩৬

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدٍ الْمَدَنِيُّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا اعْتَمَّ سَدَلَ عِمَامَتَهُ بَيْنَ كَتِفَيْهِ . قَالَ نَافِعٌ وَكَانَ ابْنُ عُمَرَ يَسْدِلُ عِمَامَتَهُ بَيْنَ كَتِفَيْهِ . قَالَ عُبَيْدُ اللَّهِ وَرَأَيْتُ الْقَاسِمَ وَسَالِمًا يَفْعَلاَنِ ذَلِكَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَلاَ يَصِحُّ حَدِيثُ عَلِيٍّ فِي هَذَا مِنْ قِبَلِ إِسْنَادِهِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৪২। হারূন ইবনে ইসহাকা আল-হামদানী (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন পাগড়ী বাঁধতেন তখন এর এক পার্শ্ব তাঁর দুই কাঁধের মাঝে ঝুলিয়ে দিতেন। নাফি‘ বলেন, ইবনে উমর (রাযিঃ)ও তাঁর দুই কাঁধের মাঝে পাগড়ীর এক পার্শ্ব ঝুলিয়ে রাখতেন। উবাইদুল্লাহ (রাহঃ) বলেন, কাসিম ও সালিম (রাহঃ) ও এরূপ করতেন।

এই হাদীসটি গারীব। এই বিষয়ে আলী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। তবে আলী (রাযিঃ)-এর হাদীসটি সনদের দিকে থেকে সহীহ নয়।

স্বর্ণের আংটি পরিধান নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ خَاتَمِ الذَّهَبِ

১৭৩৭

حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ نَهَانِي النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ التَّخَتُّمِ بِالذَّهَبِ وَعَنْ لِبَاسِ الْقَسِّيِّ وَعَنِ الْقِرَاءَةِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ وَعَنْ لِبَاسِ الْمُعَصْفَرِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৭৪৩। সালামা ইবনে শাবীব, হাসান ইবনে আলী খাল্লাল প্রমুখ (রাহঃ) ......... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে স্বর্ণের আংটি পরতে, রেশমী পোশাক পরতে, রুকু ও সিজদায় কিরাআত করতে এবং কুসুম রং্গের কাপড় পরতে নিষেধ করেছেন। মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
১৭৩৮

حَدَّثَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ الْمَعْنِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي التَّيَّاحِ، حَدَّثَنَا حَفْصٌ اللَّيْثِيُّ، قَالَ أَشْهَدُ عَلَى عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّهُ حَدَّثَنَا أَنَّهُ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ التَّخَتُّمِ بِالذَّهَبِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَمُعَاوِيَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عِمْرَانَ حَدِيثٌ حَسَنٌ . وَأَبُو التَّيَّاحِ اسْمُهُ يَزِيدُ بْنُ حُمَيْدٍ .

বর্ণনাকারী: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

১৭৪৪। ইউসুফ ইবনে খালিদ মা’নিয়্য আল-বসরী (রাহঃ) ......... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণের আংটি পরা নিষেধ করেছেন। ইবনে মাজাহ ৩৬৪২, নাসাঈ

এই বিষয়ে আলী, ইবনে উমর, আবু হুরায়রা ও মুআবিয়া (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমরান (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। রাবী আবুত তায়্যাহ (রাহঃ) এর নাম হল ইয়াযীদ ইবনে হুমায়দ।

রূপার আংটি প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي خَاتَمِ الْفِضَّةِ

১৭৩৯

حَدَّثَنَا قُتَيْبَةُ، وَغَيْرُ، وَاحِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ وَرِقٍ وَكَانَ فَصُّهُ حَبَشِيًّا . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَبُرَيْدَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৪৫। কুতায়বা প্রমুখ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর আংটি ছিল রূপার। আর এর উপরের নকশা ছিল হাবশী আঙ্গিকের। ইবনে মাজাহ ৩৬৪৬, মুসলিম

এই বিষয়ে ইবনে উমর ও বুরায়দা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই সূত্রে গারীব।

আংটির জন্য কি ধরণের নগিনা বানানো মুস্তাহাব।

باب مَا جَاءَ مَا يُسْتَحَبُّ فِي فَصِّ الْخَاتَمِ

১৭৪০

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ بْنِ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ أَبُو خَيْثَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ خَاتَمُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ فِضَّةٍ فَصُّهُ مِنْهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৪৬। মাহমুদ ইবনে গাইলান (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর আংটিটি ছিল রূপার এবং নাগিনাটিও ছিল রূপার।

বুখারী

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই সূত্রে গারীব।

ডান হাতে আংটি পরা।

باب مَا جَاءَ فِي لُبْسِ الْخَاتَمِ فِي الْيَمِينِ

১৭৪১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمُحَارِبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ فَتَخَتَّمَ بِهِ فِي يَمِينِهِ ثُمَّ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ " إِنِّي كُنْتُ اتَّخَذْتُ هَذَا الْخَاتَمَ فِي يَمِينِي " . ثُمَّ نَبَذَهُ وَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَجَابِرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ وَابْنِ عَبَّاسٍ وَعَائِشَةَ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ نَحْوَ هَذَا مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ وَلَمْ يَذْكُرْ فِيهِ أَنَّهُ تَخَتَّمَ فِي يَمِينِهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৪৭। মুহাম্মাদ ইবনে উবাইদ মুহারিবী (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একটি স্বর্ণের আংটি বানিয়েছিলেন এবং এটি তিনি তাঁর ডান হাতে পরলেন। তারপর মিম্বরে এসে বসে বললেন, আমি এই আংটিটি আমার ডান হাতে পরেছি। পরে তিনি সেটি খুলে ফেললেন এবং লোকেরাও তাদের আংটি খুলে ফেললেন।

নাসাঈ

এই বিষয়ে আলী, জাবির, আব্দুল্লাহ ইবনে জাফর, ইবনে আব্বাস, আয়িশা ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এই হাদীসটি অন্য সূত্রেও নাফি‘-ইবনে উমর (রাযিঃ) সনদে অনুরূপ বর্ণিত আছে। তবে এতে “তিনি সেটি তাঁর ডান হাতে পরেছিলেন” কথাটির উল্লেখ নাই।
১৭৪২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ الصَّلْتِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلٍ، قَالَ رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ وَلاَ إِخَالُهُ إِلاَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَتَخَتَّمُ فِي يَمِينِهِ . قَالَ أَبُو عِيسَى قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ حَدِيثُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنِ الصَّلْتِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭৪৮। মুহাম্মাদ ইবনে হুমায়দ আর-রাযী (রাহঃ) ......... সালত ইবনে আব্দুল্লাহ ইবনে নাওফাল (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস (রাযিঃ)-কে তাঁর ডান হাতে আংটি পরতে দেখেছি। আমার ধারণা তিনি এ কথাও বলেছিলেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর ডান হাতে আংটি পরতে দেখেছি।

মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) বলেন, মুহাম্মাদ ইবনে ইসহাক-সালত ইবনে আব্দুল্লাহ ইবনে নাওফল সূত্রে বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।
১৭৪৩

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ الْحَسَنُ وَالْحُسَيْنُ يَتَخَتَّمَانِ فِي يَسَارِهِمَا . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

১৭৪৯। কুতায়বা (রাহঃ) ......... জা‘ফার ইবনে মুহাম্মাদ তাঁর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, হাসান ও হুসাইন (রাযিঃ) তাঁদের বাম হাতে আংটি পরতেন।



এই হাদীসটি হাসান-সহীহ।
১৭৪৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، قَالَ رَأَيْتُ ابْنَ أَبِي رَافِعٍ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ . وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَخَتَّمُ فِي يَمِينِهِ . قَالَ وَقَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ هَذَا أَصَحُّ شَيْءٍ رُوِيَ فِي هَذَا الْبَابِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাযি.

১৭৫০। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... হাম্মাদ ইবনে সালামা (রাহঃ) থেকে বর্ণিত যে, আমি ইবনে আবী রাফি‘ (রাহঃ)-কে তাঁর ডান হাতে আংটি পরতে দেখেছি। এই বিষয়ে আমি তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি আব্দুল্লাহ ইবনে জা‘ফার (রাযিঃ)-কে তাঁর ডান হাতে আংটি পরতে দেখেছি। তিনি বললেন, নবী (ﷺ) তাঁর ডান হাতে আংটি পরতেন। ইবনে মাজাহ ৩৭৪৭

মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) বলেন, এই বিষয়ে নবী (ﷺ) থেকে বর্ণিত হাদীসসমূহের মধ্যে এটাই সবচেয়ে সহীহ।
১৭৪৫

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَنَعَ خَاتَمًا مِنْ وَرِقٍ فَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ثُمَّ قَالَ " لاَ تَنْقُشُوا عَلَيْهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ حَسَنٌ . وَمَعْنَى قَوْلِهِ " لاَ تَنْقُشُوا عَلَيْهِ " . نَهَى أَنْ يَنْقُشَ أَحَدٌ عَلَى خَاتَمِهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৫১। হাসান ইবনেন আলী খাল্লাল (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি রূপার আংটি বানালেন এবং এতে নকশা করালেন,مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ পরে বললেন, তোমরা এই নকশার অনুরূপ নকশা করবে না। মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।لاَ تَنْقُشُوا عَلَيْهِ এর মর্ম হল কারো আংটিতেمُحَمَّدٌ رَسُولُ اللَّهِ উৎকীর্ণ করার উপর নিষেধাজ্ঞা প্রদান।
১৭৪৬

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، وَالْحَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالاَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْخَلاَءَ نَزَعَ خَاتَمَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৫২। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যখন সৌচাগারে যেতেন তখন তাঁর আংটি খুলে রাখতেন।

ইবনে মাজাহ ৩০৩

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

আংটির নকশা প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي نَقْشِ الْخَاتَمِ

১৭৪৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ نَقْشُ خَاتَمِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُحَمَّدٌ سَطْرٌ وَرَسُولُ سَطْرٌ وَاللَّهِ سَطْرٌ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৫৩। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর আংটির নকশা ছিলঃ ’‘মুহাম্মাদ’’ এক পংক্তি এবং ’আল্লাহ’’ এক পংক্তি। ইবনে মাজাহ ৩৬৩৯-৩৬৪০

আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ-গারীব।
১৭৪৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ نَقْشُ خَاتَمِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثَلاَثَةَ أَسْطُرٍ مُحَمَّدٌ سَطْرٌ وَرَسُولُ سَطْرٌ وَاللَّهِ سَطْرٌ . وَلَمْ يَذْكُرْ مُحَمَّدُ بْنُ يَحْيَى فِي حَدِيثِهِ ثَلاَثَةَ أَسْطُرٍ . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৫৪। মুহাম্মাদ ইবনে বাশশার, মুহাম্মাদ ইবনে ইয়াহয়া প্রমুখ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর আংটির নকশায় তিনটি সংযুক্তি ছিল। এক পংক্তিতে মুহাম্মাদ, এক পংক্তিতে ’‘রাসুল’’ আর এক পংক্তিতে ছিল ’আল্লাহ’’, রাবী মুহাম্মাদ ইবনে ইয়াহয়া তাঁর রিওয়ায়াতে ’‘তিন পংক্তি’’ কথাটি উল্লেখ করেন নাই।

এই বিষয়ে উমর ইবনে (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

ছবি প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الصُّورَةِ

১৭৪৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصُّورَةِ فِي الْبَيْتِ وَنَهَى أَنْ يُصْنَعَ ذَلِكَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَبِي طَلْحَةَ وَعَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي أَيُّوبَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৭৫৫। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঘরে ছবি রাখতে নিষেধ করেছেন এবং তিনি ছবি তৈরী করতেও নিষেধ করেছেন।

এই বিষয়ে আলী, আবু তালহা, আয়িশা, আবু হুরায়রা ও আবু আইয়ুব (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, জাবির (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।
১৭৫০

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّهُ دَخَلَ عَلَى أَبِي طَلْحَةَ الأَنْصَارِيِّ يَعُودُهُ . قَالَ فَوَجَدْتُ عِنْدَهُ سَهْلَ بْنَ حُنَيْفٍ . قَالَ فَدَعَا أَبُو طَلْحَةَ إِنْسَانًا يَنْزِعُ نَمَطًا تَحْتَهُ فَقَالَ لَهُ سَهْلٌ لِمَ تَنْزِعُهُ فَقَالَ لأَنَّ فِيهِ تَصَاوِيرَ وَقَدْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَا قَدْ عَلِمْتَ . قَالَ سَهْلٌ أَوَلَمْ يَقُلْ " إِلاَّ مَا كَانَ رَقْمًا فِي ثَوْبٍ " فَقَالَ بَلَى وَلَكِنَّهُ أَطْيَبُ لِنَفْسِي . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

১৭৫৬। ইসহাক ইবনে মুসা আনসারী (রাহঃ) ......... উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি একবার অসুস্থ আবু তালহা (রাযিঃ)-কে দেখতে গেলেন। তিনি সেখানে সাহল ইবনে হুনায়ফ (রাযিঃ)-কে পেলেন। আবু তালহা (রাযিঃ) একজনকে ডেকে তার নীচে বিছানো চাদরটি সরিয়ে ফেলতে বললেন। তখন সাহল (রাযিঃ) বললেন, এটিকে সরিয়ে ফেলছেন কেন? তিনি বললেন, এতে তো ছবি রয়েছে। আর নবী (ﷺ) (ছবি সম্পর্কে) কী বলেছেন তা তো তুমি জান। সাহল (রাযিঃ) বললেন, নবী (ﷺ) কি এ কথা বলেন নি যে, কাপড়ে যদি সামান্য নকশা স্বরূপ কিছু থাকে তবে অসুবিধা নেই?[১] আবু তালহা (রাযিঃ) বললেন, হ্যাঁ, কিন্তু আমি আমার নিজের জন্য উত্তম পথ গ্রহণ করতে চাই।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

[১] এই অনুমতি ছিল ছবি হারাম হওয়ার আগে। পরে প্রাণীর ছবির ব্যবহার হারাম করা হয়।

চিত্রকরদের প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الْمُصَوِّرِينَ

১৭৫১

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صَوَّرَ صُورَةً عَذَّبَهُ اللَّهُ حَتَّى يَنْفُخَ فِيهَا يَعْنِي الرُّوحَ وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ يَفِرُّونَ بِهِ مِنْهُ صُبَّ فِي أُذُنِهِ الآنُكُ يَوْمَ الْقِيَامَةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي جُحَيْفَةَ وَعَائِشَةَ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭৫৭। কুতায়বা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ছবি বানায় তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এতে সে প্রাণ সঞ্চার করতে না পারা পর্যন্ত আযাব দিবেন। বস্তুতঃ এতে সে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না। কেউ যদি এমন সম্প্রদায়ের কথা শুনতে কান পাতে যারা তার থেকে থেকে দুরে সরে যায় তবে কিয়ামতের দিন তার কানে (গলিত) শীশা ঢেলে দেওয়া হবে।


এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরায়রা, আবু জুহায়ফা, আয়িশা ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

কলপ ব্যবহার প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الْخِضَابِ

১৭৫২

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " غَيِّرُوا الشَّيْبَ وَلاَ تَشَبَّهُوا بِالْيَهُودِ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ الزُّبَيْرِ وَابْنِ عَبَّاسٍ وَجَابِرٍ وَأَبِي ذَرٍّ وَأَنَسٍ وَأَبِي رِمْثَةَ وَالْجَهْدَمَةِ وَأَبِي الطُّفَيْلِ وَجَابِرِ بْنِ سَمُرَةَ وَأَبِي جُحَيْفَةَ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৫৮। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, (কলপের মাধ্যমে) তোমাদের বার্ধক্যের চিহ্ন (চুলের সাদা রং) পরিবর্তন কর, ইয়াহুদীদের সাদৃশ থাকবে না।

এই বিষয়ে যুবাইর, ইবনে আব্বাস, জাবির, আবু যর, আনাস, আবু রিমছা, জাহদামা, আবুত তুফায়ল, জাবির ইবনে সামুরা, আবু জুহায়ফা ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।
১৭৫৩

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنِ الأَجْلَحِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ أَحْسَنَ مَا غُيِّرَ بِهِ الشَّيْبُ الْحِنَّاءُ وَالْكَتَمُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو الأَسْوَدِ الدِّيلِيُّ اسْمُهُ ظَالِمُ بْنُ عَمْرِو بْنِ سُفْيَانَ .

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

১৭৫৯। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, বার্ধক্যের চিহ্ন পরিবর্তনের জন্য সর্বোত্তম হলো ’মেহদী’ ও ’কাতম তৃণ’।[১] ইবনে মাজাহ ২৬২২

এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবুল আসওয়াদ দীলী (রাহঃ)-এর নাম যালিম ইবনে আমর ইবনে সুফিয়ান।

[১] ইয়ামানের কালচে লাল রং্গের এক প্রকার ঘাস।

কাঁধ পর্যন্ত চুল এবং চুল রাখা প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الْجُمَّةِ وَاتِّخَاذِ الشَّعَرِ

১৭৫৪

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَبْعَةً لَيْسَ بِالطَّوِيلِ وَلاَ بِالْقَصِيرِ حَسَنَ الْجِسْمِ أَسْمَرَ اللَّوْنِ وَكَانَ شَعْرُهُ لَيْسَ بِجَعْدٍ وَلاَ سَبْطٍ إِذَا مَشَى يَتَكَفَّأُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَالْبَرَاءِ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي سَعِيدٍ وَجَابِرٍ وَوَائِلِ بْنِ حُجْرٍ وَأُمِّ هَانِئٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ حُمَيْدٍ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৬০। হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন মধ্যম আকৃতির, বেশী দীর্ঘাঙ্গী ছিলেন না আবার খর্বও ছিলেন না; সুষম দেহ ও রক্তিমাভ শ্বেত বর্ণের অধিকারী। তাঁর চুল খুব কুকড়ানোও ছিল না আবার একেবারে সোজাও ছিল না। তিনি যখন হাটতেন তখন সামনের দিকে ঝুকে হাটতেন।

এই বিষয়ে আয়িশা, বারা, আবু হুরায়রা, ইবনে আব্বাস, আবু সাঈদ, ওয়াইল ইবনে হুজর, জাবির ও উম্মে হানী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আনাস (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হুমায়দের সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাসান-গারীব-সহীহ।
১৭৫৫

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ وَكَانَ لَهُ شَعْرٌ فَوْقَ الْجُمَّةِ وَدُونَ الْوَفْرَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ . وَلَمْ يَذْكُرُوا فِيهِ هَذَا الْحَرْفَ وَكَانَ لَهُ شَعْرٌ فَوْقَ الْجُمَّةِ وَدُونَ الْوَفْرَةِ . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ ثِقَةٌ كَانَ مَالِكُ بْنُ أَنَسٍ يُوَثِّقُهُ وَيَأْمُرُ بِالْكِتَابَةِ عَنْهُ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৬১। হান্নাদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। তাঁর চুল ছিল কাঁধের কিছু উপরে কিন্তু কানের লতি থেকে নীচে।[১] অর্থাৎ এতদনুসারে মাঝামাঝি। ইবনে মাজাহ ৬০৪, ৩৬৩৫

এই হাদীসটি এই সূত্রে হাসান-গারীব-সহীহ। অন্য সূত্রে আয়িশা (রাযিঃ) বর্ণিত আছে তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। এখানে ’‘তাঁর চুল ছিল’’ কথাটির উল্লেখ নাই। বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে আবিয যিনাদ (রাহঃ) এই বাক্যটির উল্লেখ করেছেন। আর তিনি ছিকা বা আস্থাযোগ্য এবং হাফিযুল হাদীস।

[১] جُمَّةِ (জুম্মা) কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুল, لمة(লিম্মা) কানের নীচে কিন্তু কাঁধের উপর পর্যন্ত প্রলম্বিত চুল।وَفْرَةِ(ওয়াফরা) কান পর্যন্ত দীর্ঘ চুল, এর বিপরীত ব্যাখ্যাও পাওয়া যায়

ঘন ঘন চুল আঁচড়ান নিষেধ।

باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنِ التَّرَجُّلِ، إِلاَّ غِبًّا

১৭৫৬
حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ التَّرَجُّلِ إِلاَّ غِبًّا .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)

১৭৬২। আলী ইবনে খাশরাম (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঘন ঘন চুল আঁচড়াতে নিষেধ করেছেন।



মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... হিশাম (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

সুরমা লাগান।

باب مَا جَاءَ فِي الاِكْتِحَالِ

১৭৫৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، - هُوَ الطَّيَالِسِيُّ عَنْ عَبَّادِ بْنِ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " اكْتَحِلُوا بِالإِثْمِدِ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعْرَ " . وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَتْ لَهُ مُكْحُلَةٌ يَكْتَحِلُ بِهَا كُلَّ لَيْلَةٍ ثَلاَثَةً فِي هَذِهِ وَثَلاَثَةً فِي هَذِهِ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " عَلَيْكُمْ بِالإِثْمِدِ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعْرَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ لاَ نَعْرِفُهُ عَلَى هَذَا اللَّفْظِ إِلاَّ مِنْ حَدِيثِ عَبَّادِ بْنِ مَنْصُورٍ .
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ عَبَّادِ بْنِ مَنْصُورٍ، نَحْوَهُ .
وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عَلَيْكُمْ بِالْإِثْمِدِ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعْرَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭৬৩। মুহাম্মাদ ইবনে হুমায়দ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ইছমিদ [১] জাতীয় সুরমা ব্যবহার করবে। কেননা এ চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং এতে চোখের (পাতার) লোম গজায়। ইবনে আব্বাস (রাযিঃ) আরো বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এর একটি সুরমাদান ছিল। তিনি তা থেকে প্রতিরাতেই সুরমা লাগাতেন। এই চোখে তিনবার এবং এই চোখে তিনবার।

এই বিষয়ে জাবির ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব। আব্বাদ ইবনে মানসুরের রিওয়ায়াত ছাড়া এই শব্দে এটি বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। আলী ইবনে হুজর (রাহঃ) ’আব্বাদ ইবনে মানসুর সূত্রে অনুরূপ বর্ণিত আছে। একাধিক সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, তোমরা ইছমিদ সুরমার ব্যবহার অবলম্বন কর। কেননা তা চোখকে জ্যেতিষ্মান করে এবং এতে চোখের লোম গজায়।

[১] ইসফহান থেকে আমদানী কৃত এক প্রকার সুরমা। এতে চোখের বহু উপকার নিহিত।

ইশতিমালে সাম্মা ও এক কাপড়ে ইহতিবা নিষেধ।

باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ، وَالاِحْتِبَاءِ، فِي الثَّوْبِ الْوَاحِدِ

১৭৫৮

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الإِسْكَنْدَرَانِيُّ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ لُبْسَتَيْنِ الصَّمَّاءِ وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ بِثَوْبِهِ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ عُمَرَ وَعَائِشَةَ وَأَبِي سَعِيدٍ وَجَابِرٍ وَأَبِي أُمَامَةَ . وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৬৪। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুই ধরণের পোশাক পরার রীতি নিষেধ করেছেনঃ সাম্মা (ভিতরে কিছু না পরে একটিমাত্র চাদর এক কাঁধ খোলা রেখে শরীরে জড়িয়ে রাখা) এবং এক কাপড়ে এমনভাবে ইহতিবা (নিতম্ব মাটিতে ঢেলে দুই হাঁটু তুলে এক চাদরে পেচিয়ে বসা) করে বসা যে তার লজ্জাস্থানের উপর আর কিছুই নেই। নাসাঈ

এই বিষয়ে আলী, ইবনে উমর, আয়িশা, আবু সাঈদ, জাবির, আবু উমামা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। একাধিক সূত্রে আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণিত আছে।

স্বীয় চুলের সাথে পরচুলা বাঁধা।[১]

باب مَا جَاءَ فِي مُوَاصَلَةِ الشَّعْرِ

১৭৫৯

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ " . قَالَ نَافِعٌ الْوَشْمُ فِي اللَّثَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَابْنِ مَسْعُودٍ وَأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ وَابْنِ عَبَّاسٍ وَمَعْقِلِ بْنِ يَسَارٍ وَمُعَاوِيَةَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৬৫। সুওয়ায়াদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যে মহিলা স্বীয় মাথায় পরচুলা জড়ায় বা জড়াতে চায় এবং যে মহিলা উল্কি আকায় বা উল্কি আঁকতে বলে তাদের আল্লাহ তাআলা লা‘নত করেছেন। নাফি‘ বলেন, উল্কি আঁকা হয় (সাধারণত) নীচের মাড়িতে। ইবনে মাজাহ ১৯৮৭, নাসাঈ

এই বিষয়ে ইবনে মাসউদ, আয়িশা, আসমা বিনতে আবী বকর, মা‘কিল ইবনে ইয়াসার, ইবনে আব্বাস ও মুআবিয়া (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

[১] আরবের নারীরা চুলের প্রাচুর্য প্রদর্শনের জন্য অন্যের চুল কিনে স্বীয় চুলের সঙ্গে জড়িয়ে বাঁধত।

রেশমের আসনে আরুঢ় হওয়া প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي رُكُوبِ الْمَيَاثِرِ

১৭৬০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ رُكُوبِ الْمَيَاثِرِ . قَالَ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَمُعَاوِيَةَ . وَحَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى شُعْبَةُ عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ نَحْوَهُ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ .

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

১৭৬৬। আলী ইবনে হুজর (রাহঃ) ......... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রেশমের কাপড়ে নির্মিত আসনে আরূঢ় হতে নিষেধ করেছেন। নাসাঈ

এই বিষয়ে আলী ও মুবিয়া (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। বারা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। শু‘বা (রাহঃ) এটিকে আশআছ ইবনে আবিশ শা‘ছা (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাদীসটিতে আরো দীর্ঘ বর্ণনা রয়েছে।

নবী (ﷺ) এর বিছানা প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي فِرَاشِ النَّبِيِّ صلى الله عليه وسلم

১৭৬১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّمَا كَانَ فِرَاشُ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّذِي يَنَامُ عَلَيْهِ أَدَمٌ حَشْوُهُ لِيفٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ حَفْصَةَ وَجَابِرٍ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৬৭। আলী ইবনে হুজর (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যে বিছানাতে ঘুমাতেন তা ছিল চামড়ার। আর এর ভিতর ভর্তি ছিল খেজুর গাছের ছাল। ইবনে মাজাহ ৪১৫১, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে হাফসা ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

কামিস।

باب مَا جَاءَ فِي الْقُمُصِ

১৭৬২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، حَدَّثَنَا أَبُو تُمَيْلَةَ، وَالْفَضْلُ بْنُ مُوسَى، وَزَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم الْقَمِيصُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ تَفَرَّدَ بِهِ وَهُوَ مَرْوَزِيٌّ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي تُمَيْلَةَ عَنْ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أُمِّهِ عَنْ أُمِّ سَلَمَةَ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৭৬৮। মুহাম্মাদ ইবনে হুমায়দ রাযী (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামীস। ইবনে মাজাহ ৩৫৭৫

এই হাদীসটি হাসান-গারীব। আব্দুল মুমিন ইবনে খালিদ (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এই বিষয়ে তিনি একা। ইনি মারওয়াযী। কেউ কেউ এই হাদীসটিকে আবু ছুমায়লা-আব্দুল মু’মিন ইবনে খালিদ-আব্দুল্লাহ ইবনে বুরায়দা-তাঁর মাতা-উম্মে সালামা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।
১৭৬৩
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا أَبُو تُمَيْلَةَ، عَنْ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أُمِّهِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم الْقَمِيصُ .
قَالَ وَسَمِعْت مُحَمَّدَ بْنَ إِسْمَعِيلَ يَقُولُ حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أُمِّهِ عَنْ أُمِّ سَلَمَةَ أَصَحُّ وَإِنَّمَا يُذْكَرُ فِيهِ أَبُو تُمَيْلَةَ عَنْ أُمِّهِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৭৬৯। যিয়াদ ইবনে আইয়ুব (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামীস।



মুহাম্মাদ ইবনে বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছি, ইবনে বুরায়দা-তাঁর মাতা-উম্মে সালামা (রাযিঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি অধিকতর সহীহ। এতে ’তার মাতা’ বরাতের উল্লেখ রয়েছে।
১৭৬৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْقَمِيصُ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৭৭০। আলী ইবনে হুজর (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট সর্বাধিক প্রিয় পোশাক ছিল কামীস।

১৭৬৫

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَجَّاجِ الصَّوَّافُ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ الدَّسْتَوَائِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ الْعُقَيْلِيِّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ بْنِ السَّكَنِ الأَنْصَارِيَّةِ، قَالَتْ كَانَ كُمُّ يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الرُّسْغِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: আসমা বিনতে ইয়াযীদ (রাঃ)

১৭৭১। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে হাজ্জাজ সাওওয়াফ বসরী (রাহঃ) ......... আসমা বিনতে ইয়াযীদ ইবনে সাকান আনসারিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর জামার হাতের ঝুল কবজা পর্যন্ত বিস্তৃত ছিল।

এই হাদীসটি হাসান-গারীব।
১৭৬৬

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا لَبِسَ قَمِيصًا بَدَأَ بِمَيَامِنِهِ . قَالَ أَبُو عِيسَى وَرَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ شُعْبَةَ بِهَذَا الإِسْنَادِ عَنْ أَبِي هُرَيْرَةَ مَوْقُوفًا وَلاَ نَعْلَمُ أَحَدًا رَفَعَهُ غَيْرَ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ عَنْ شُعْبَةَ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৭২। নসর ইবনে আলী জাহযামী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন কামীস পরতেন তখন ডান দিক থেকে পরা শুরু করতেন।

একাধিক রাবী এই হাদীসটি শু‘বা (রাহঃ) সূত্রে উক্ত সনদে বর্ণনা করেছেন। কিন্তু তারা এটিকে মারফূ রূপে বর্ণনা করেন নি। কেবল আব্দুস সামাদ (রাহঃ)-ই এটিকে মারফু হিসাবে বর্ণনা করেছেন।

নতুন কাপড় পরিধানের দুআ প্রসঙ্গে।

باب مَا يَقُولُ إِذَا لَبِسَ ثَوْبًا جَدِيدًا

১৭৬৭
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ عِمَامَةً أَوْ قَمِيصًا أَوْ رِدَاءً ثُمَّ يَقُولُ " اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَابْنِ عُمَرَ .
حَدَّثَنَا هِشَامُ بْنُ يُونُسَ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ الْمُزَنِيُّ، عَنِ الْجُرَيْرِيِّ، نَحْوَهُ. عَنْ عُمَرَ وَابْنِ عُمر - حدثنا هشام بن يونس الكُوفِيُّ - حَدَّثَنَا الْقَاسِمِ بْنَ مَالِكِ الْمُزْنِي عَنِ الْجُرَيْرِي نَحْوَهُ ، وَهُذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৭৭৩। সুওয়ায় ইবনে নসর (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন নতুন কাপড় বানাতেন তখন এটির নাম নিতেন। যেমন, পাগড়ী বা কামীস বা চাদর, এরপর বলতেনঃ

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

হে আল্লাহ তোমার সকল প্রশংসা। তুমি আমাকে এটি পরিধান করিয়েছ। আমি তোমার কাছে এর কল্যাণ এবং যে জন্য এটিকে তৈরী করা হয়েছে সে মঙ্গল চাই। আর এর অমঙ্গল এবং যে জন্য এটিকে তৈরী করা হয়েছে সে অকল্যাণ থেকে তোমার কাছে পানাহ চাই।

এই বিষয়ে উমর ও ইবনে উমর (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে।

হিশাম ইবনে ইউনুস আল-কুফী (রাহঃ) ......... জুরায়রী (রাহঃ) থেকেও অনূরূপ বর্ণিত আছে। এই হাদীসটি হাসান

জুব্বা এবং চামড়ার মোজা পরিধান প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي لُبْسِ الْجُبَّةِ وَالْخُفَّيْنِ

১৭৬৮

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَبِسَ جُبَّةً رُومِيَّةً ضَيِّقَةَ الْكُمَّيْنِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)

১৭৭৪। ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ......... মুগীরা ইবনে শু‘বা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) রুমী জুব্বা পরেছেন। এর হাত দুটো ছিল সংকীর্ণ।

সহীহ আবু দাউদ ১৩৯-১৪০, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
১৭৬৯

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنِ الْحَسَنِ بْنِ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، هُوَ الشَّيْبَانِيُّ عَنِ الشَّعْبِيِّ، قَالَ قَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ أَهْدَى دِحْيَةُ الْكَلْبِيُّ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خُفَّيْنِ فَلَبِسَهُمَا . قَالَ أَبُو عِيسَى وَقَالَ إِسْرَائِيلُ عَنْ جَابِرٍ عَنْ عَامِرٍ وَجُبَّةً فَلَبِسَهُمَا حَتَّى تَخَرَّقَا لاَ يَدْرِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَذَكِيٌّ هُمَا أَمْ لاَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . أَبُو إِسْحَاقَ الَّذِي رَوَى هَذَا عَنِ الشَّعْبِيِّ هُوَ أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ وَاسْمُهُ سُلَيْمَانُ وَالْحَسَنُ بْنُ عَيَّاشٍ هُوَ أَخُو أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ .

বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)

১৭৭৫। কুতায়বা (রাহঃ) ......... মুগীরা ইবনে শু‘বা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, দিহইয়া কালবী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে দুটি চামড়ার মোজা হাদীয়া দিয়েছিলেন। তিনি সে দুটি পরেছিলেন।

আমির (রাহঃ) সূত্রে ইসরাঈল বর্ণনা করেন যে, দিহইয়া তাঁকে একটি জুব্বাও দিয়েছিলেন। তিনি এদুটি ব্যবহার করতে করতে ছিড়ে ফেলেছিলেন। এ যবেহকৃত পশুর চামড়া ছিল কিনা তা নবী (ﷺ) জানতেন না।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। শা‘বী (রাহঃ) এর বরাতে যে আবু ইসহাক এটি রিওয়ায়াত করেছেন তিনি আবু ইসহাক শায়বানী। তাঁর নাম সুলাইমান। বর্ণনাকারী হাসান ইবনে আয়্যাশ (রাহঃ) হলেন আবু বকর ইবনে আয়্যাশ (রাহঃ) এর ভাই।

স্বর্ণের দাঁত বাধান।

باب مَا جَاءَ فِي شَدِّ الأَسْنَانِ بِالذَّهَبِ

১৭৭০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ الْبَرِيدِ، وَأَبُو سَعْدٍ الصَّغَانِيُّ عَنْ أَبِي الأَشْهَبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ، عَنْ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ، قَالَ أُصِيبَ أَنْفِي يَوْمَ الْكُلاَبِ فِي الْجَاهِلِيَّةِ فَاتَّخَذْتُ أَنْفًا مِنْ وَرِقٍ فَأَنْتَنَ عَلَىَّ فَأَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَّخِذَ أَنْفًا مِنْ ذَهَبٍ .
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ بَدْرٍ، وَمُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ، عَنْ أَبِي الأَشْهَبِ، نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ . وَقَدْ رَوَى سَلْمُ بْنُ زَرِيرٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ نَحْوَ حَدِيثِ أَبِي الأَشْهَبِ . وَقَدْ رُوِيَ عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنَّهُمْ شَدُّوا أَسْنَانَهُمْ بِالذَّهَبِ وَفِي هَذَا الْحَدِيثِ حُجَّةٌ لَهُمْ . وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ سَلْمُ بْنُ رَزِينٍ وَهُوَ وَهَمٌ وَأَبُو سَعْدٍ الصَّغَانِيُّ اسْمُهُ مُحَمَّدُ بْنُ مُيَسَّرٍ .

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ جُلُودِ السِّبَاعِ أَنْ تُفْتَرَشَ .

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ جُلُودِ السِّبَاعِ .

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، أَنَّهُ كَرِهَ جُلُودَ السِّبَاعِ . قَالَ أَبُو عِيسَى وَلاَ نَعْلَمُ أَحَدًا قَالَ عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، غَيْرَ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ .

বর্ণনাকারী: আরফাজা ইবনে আসআদ (রাঃ)

১৭৭৬। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... আরফাজা ইবনে আসআদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলী আমলে কুলাব যুদ্ধের সময় আমার নাকে আঘাত লাগে। তখন আমি একটি রূপার নাক বাঁধিয়ে নেই। কিন্তু তা দুর্গন্ধ ময় হয়ে পড়ে। এতে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে একটি স্বর্ণের নাক বানিয়ে নিতে নির্দেশ দেন।



আলী ইবনে হুজর (রাহঃ) ......... আবুল আশহাব (রাহঃ) সূত্রেও অনুরূপ বর্ণিত আছে। এই হাদীসটি হাসান। আব্দুর রহমান ইবনে তারাফা (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে এটিকে আমরা জানি। আব্দুর রহমান ইবনে তারাফা (রাহঃ) থেকে সালম ইবনে জারীর (রাহঃ) ও আবুল আশহাব-আব্দুর রহমান ইবনে তারাফা (রাহঃ) এর অনুরূপ বর্ণনা করেছেন।

একাধিক আলিম থেকে বর্ণিত আছে যে, তাঁরা স্বর্ণের দাঁত বাঁধিয়েছিলেন। এই হাদীসটি তাদের পক্ষে দলীল স্বরূপ। আব্দুর রহমান ইবনে মাহদী (রাহঃ) বলেন, সালম ইবনে ওয়াযীর বলা অমূলক বরং ইবনে জারীর ঠিক। রাবী আবু সাঈদ সানআনীর নাম হল মুহাম্মাদ ইবনে মুইয়াসসির।


আবু কুরায়ব (রাহঃ) ......... আবুল মালীহ তাঁর পিতা উসামা ইবনে উমায়র (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) হিংস্র প্রাণীর চামড়া ফরাস হিসাবে ব্যবহার করতে নিষেধ করেছেন।

মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু মালীহ তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) হিংস্র প্রাণীর চামড়া ব্যবহার নিষেধ করেছেন।

রাবী সাঈদ ইবনে আবু আরূবা ছাড়া আর কেউ সনদে “আবুল মালীহ তার পিতা থেকে” কথাটির উল্লেখ করেছেন বলে আমাদের জানা নেই।

হিংস্র প্রাণীর চামড়া ব্যবহার নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنْ جُلُودِ السِّبَاعِ

১৭৭১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ الرِّشْكِ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ جُلُودِ السِّبَاعِ . وَهَذَا أَصَحُّ .

১৭৭৮। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবুল মালীহ (রাহঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) হিংস্র প্রাণীর চামড়া ব্যবহার নিষেধ করেছেন। এটাই অধিকতর সহীহ।

নবী (ﷺ) এর পাদুকা (না’ল)

باب مَا جَاءَ فِي نَعْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم

১৭৭২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ كَيْفَ كَانَ نَعْلُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَهُمَا قِبَالاَنِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৭৯। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম, রাসূলুল্লাহ (ﷺ) এর পাদুকাদ্বয় কেমন ছিল? তিনি বললেন, এর দুটো করে ফিতা ছিল।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
১৭৭৩

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا حِبَّانُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ نَعْلاَهُ لَهُمَا قِبَالاَنِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৮০। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) এর পাদুকাদ্বয়ের দুটি করে ফিতা ছিল।



ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে ইবনে আব্বাস ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

এক জুতায় হ্যাঁটা মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْمَشْىِ فِي النَّعْلِ الْوَاحِدَةِ

১৭৭৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، ح وَحَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَمْشِي أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ لِيُنْعِلْهُمَا جَمِيعًا أَوْ لِيُحْفِهِمَا جَمِيعًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৮১। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কেউ এক জুতা পায়ে হ্যাঁটবে না। দু’টোই পরে নিবে বা দু’টোই খুলে নিবে। ইবনে মাজাহ ৩৬১৭, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

দাঁড়িয়ে জুতা পরা মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَنْ يَنْتَعِلَ الرَّجُلُ وَهُوَ قَائِمٌ

১৭৭৫

حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ نَبْهَانَ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَنْتَعِلَ الرَّجُلُ وَهُوَ قَائِمٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَرَوَى عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الرَّقِّيُّ هَذَا الْحَدِيثَ عَنْ مَعْمَرٍ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ وَكِلاَ الْحَدِيثَيْنِ لاَ يَصِحُّ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ . وَالْحَارِثُ بْنُ نَبْهَانَ لَيْسَ عِنْدَهُمْ بِالْحَافِظِ وَلاَ نَعْرِفُ لِحَدِيثِ قَتَادَةَ عَنْ أَنَسٍ أَصْلاً .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৮২। আযহার ইবনে মারওয়ান বসরী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, দাঁড়িয়ে জুতা পরতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন।

ইবনে মাজাহ ৩৬১৮

এই হাদীসটি গারীব। উবাইদুল্লাহ ইবনে আমর আর রাককী (রাহঃ) এই হাদীসটিকে মা‘মার-কাতাদা-আনাস (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। হাদীস বিশেষজ্ঞগণের মতে এ দুটো রিওয়ায়াত সহীহ নয়। তাদের কাছে বর্ণনাকারী হারিছ ইবনে নাবহান স্মরণশক্তি সম্পন্ন নন। কাতাদা-আনাস (রাযিঃ) সূত্রে এই রিওয়ায়াতটির কোন ভিত্তি আছে বলে আমাদের জানা নেই।
১৭৭৬

حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السِّمْنَانِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الرَّقِّيُّ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يَنْتَعِلَ الرَّجُلُ وَهُوَ قَائِمٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَقَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ وَلاَ يَصِحُّ هَذَا الْحَدِيثُ وَلاَ حَدِيثُ مَعْمَرٍ عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৮৩। আবু জা‘ফার সিমনানী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন।

এই হাদীসটি গারীব। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) বলেছেন, এই রিওয়ায়াতটি সহীহ নয় এবং মা‘মার-আম্মার ইবনে আবী আম্মার-আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি -ও সহীহ নয়।

এক চপ্পলে হাটার অনুমতি প্রসঙ্গে।

باب مَا جَاءَ مِنَ الرُّخْصَةِ فِي الْمَشْىِ فِي النَّعْلِ الْوَاحِدَةِ

১৭৭৭

حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ دِينَارٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ السَّلُولِيُّ، كُوفِيٌّ حَدَّثَنَا هُرَيْمُ بْنُ سُفْيَانَ الْبَجَلِيُّ الْكُوفِيُّ، عَنْ لَيْثٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ رُبَّمَا مَشَى النَّبِيُّ صلى الله عليه وسلم فِي نَعْلٍ وَاحِدَةٍ .

১৭৮৪। কাসীম ইবনে দীনার (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কখনো কখনো এক জুতা পরে হেটেছেন।

১৭৭৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا مَشَتْ بِنَعْلٍ وَاحِدَةٍ . وَهَذَا أَصَحُّ . قَالَ أَبُو عِيسَى وَهَكَذَا رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُ وَاحِدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ مَوْقُوفًا وَهَذَا أَصَحُّ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৮৫। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি এক চপ্পল পরে চলাফেরা করেছেন।

এই রিওয়ায়াতটি অধিকতর সহীহ। এমনিভাবে সুফিয়ান ছাওরী প্রমুখ (রাহঃ) ও আব্দুর রহমান ইবনে কাসীম (রাহঃ) এর সূত্রে মউকুফ রূপে তা বর্ণনা করেছেন। এটি সহীহ।

কোন পায়ে প্রথম জুতা পরবে।

باب مَا جَاءَ بِأَىِّ رِجْلٍ يَبْدَأُ إِذَا انْتَعَلَ

১৭৭৯

حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ فَلْتَكُنِ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৮৬। আনসারী ও কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন জুতা পরবে তখন ডান দিক থেকে শুরু করবে। আর যখন খুলবে তখন বাম দিক থেকে শুরু করবে। অর্থাৎ জুতা পরতে গিয়ে যেন ডান পায়ে প্রথম পরা হয় আর খুলতে গিয়ে যেন তা পরে হয়।



ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

কাপড়ে তালি লাগান।

باب مَا جَاءَ فِي تَرْقِيعِ الثَّوْبِ

১৭৮০

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْوَرَّاقُ، وَأَبُو يَحْيَى الْحِمَّانِيُّ قَالاَ حَدَّثَنَا صَالِحُ بْنُ حَسَّانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَرَدْتِ اللُّحُوقَ بِي فَلْيَكْفِيكِ مِنَ الدُّنْيَا كَزَادِ الرَّاكِبِ وَإِيَّاكِ وَمُجَالَسَةَ الأَغْنِيَاءِ وَلاَ تَسْتَخْلِقِي ثَوْبًا حَتَّى تُرَقِّعِيهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ صَالِحِ بْنِ حَسَّانَ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ صَالِحُ بْنُ حَسَّانَ مُنْكَرُ الْحَدِيثِ وَصَالِحُ بْنُ أَبِي حَسَّانَ الَّذِي رَوَى عَنْهُ ابْنُ أَبِي ذِئْبٍ ثِقَةٌ . قَالَ أَبُو عِيسَى وَمَعْنَى قَوْلِهِ " وَإِيَّاكِ وَمُجَالَسَةَ الأَغْنِيَاءِ " . هُوَ نَحْوُ مَا رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ رَأَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي الْخَلْقِ وَالرِّزْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلُ مِنْهُ مِمَّنْ فُضِّلَ هُوَ عَلَيْهِ فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لاَ يَزْدَرِيَ نِعْمَةَ اللَّهِ عَلَيْهِ " . وَيُرْوَى عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ قَالَ صَحِبْتُ الأَغْنِيَاءَ فَلَمْ أَرَ أَحَدًا أَكْثَرَ هَمًّا مِنِّي أَرَى دَابَّةً خَيْرًا مِنْ دَابَّتِي وَثَوْبًا خَيْرًا مِنْ ثَوْبِي وَصَحِبْتُ الْفُقَرَاءَ فَاسْتَرَحْتُ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৮৭। ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন, তুমি যদি আমার সঙ্গে মিলিত হতে চাও তবে তোমার জন্য দুনিয়ার মাঝে একজন মুসাফিরের পাথেয় পরিমাণ যেন যথেষ্ট হয়। আর তুমি ধনীদের সঙ্গে উঠা-বসা থেকে বেঁচে থাকবে। কাপড় যতক্ষণ তালি না লাগাও ততক্ষণ তা পুরান হয়েছে বলে ছেড়ে দিবে না। খুবই দুর্বল, যঈফাহ ১২৯৪, তা’লীকুর রাগীব ৪/৯৮, মিশকাত, তাহকীক ছানী ৪৩৪৪, তিরমিজী হাদীস নম্বরঃ ১৭৮০ [আল মাদানী প্রকাশনী]

এই হাদীসটি গারীব। সালিহ ইবনে হাসসান-এর সূত্র ছাড়া অন্য কোন ভাবে এটি সম্পর্কে আমরা জানি না। মুহাম্মাদ বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছি যে, সালিহ ইবনে হাসসান হলেন, হাদীস বর্ণনায় মুনকার। আর সালিহ ইবনে আবু হাসসান যার নিকট থেকে ইবনে আবু যি’ব রিওয়ায়াত করেছেন তিনি নির্ভরযোগ্য রাবী।

إِيَّاكِ وَمُجَالَسَةَ الأَغْنِيَاءِ (ধনীদের সঙ্গে উঠা-বসা থেকে বেঁচে থাকবে) বাক্যটির তাৎপর্য এই হাদীসটির অনুরূপ যা আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, গঠন প্রকৃতি ও রিযকের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে এমন কাউকে যদি কেউ দেখতে পায় তবে সে যেন এই ক্ষেত্রে তার চেয়ে নিম্নস্থ যারা, যাদের উপর তাকে প্রাধান্য প্রদান করা হয়েছে, তাদের দিকে তাকায়। কেননা এতে (নিজের উপর) আল্লাহ প্রদত্ত নিআমত সমূহকে সে হেয় মনে করবে না।

আওন ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি ধনীদের সাহচর্য লাভ করি। তখন আমার চেয়ে আর কাউকে অধিক বিষন্ন মনে করিনি। আমি আমার বাহনের চেয়ে উত্তম বাহন তাদের দেখি। আমার পোশাক অপেক্ষা তাদের ভাল পোশাক দেখি। আর যখন আমি দরিদ্রদের সাহচর্যে যাই তখন শান্তি পাই।

নবী (ﷺ) এর মক্কায় প্রবেশ।

باب دخول النبى صلى الله عليه وسلم مكة

১৭৮১
حَدَّثَنِي ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَكَّةَ وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . قَالَ مُحَمَّدٌ لاَ أَعْرِفُ لِمُجَاهِدٍ سَمَاعًا مِنْ أُمِّ هَانِئٍ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ الْمَكِّيُّ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَكَّةَ وَلَهُ أَرْبَعُ ضَفَائِرَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي نَجِيحٍ مَكِّيٌّ أَبُو نَجِيحٍ اسْمُهُ يَسَارٌ .
قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي نَجِيحٍ مَكِّيٌّ

বর্ণনাকারী: উম্মে হানী বিনতে আবু তালিব (রাঃ)

১৭৮৮। ইবনে আবু উমর (রাহঃ) ......... উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন আগমন করেন অর্থাৎ মক্কায়, তখন তাঁর মাথায় চারটি বেণী ছিল। এই হাদীস গারীব। ইবনে মাজাহ ৩৬৩১

মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কায় এলেন। তখন তাঁর মাথায় চারটি বেণী ছিল। এই হাদীসটি হাসান। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আবু নাজীহ (রাহঃ) হলেন মক্কী। আবু নাজীহ-এর নাম হল ইয়াসার। মুহাম্মাদ বুখারী (রাহঃ) বলেন, মুজাহিদ (রাহঃ) উম্মি হানী (রাযিঃ) থেকে সরাসরি কিছু শুনেছেন বলে আমি জানি না।

সাহাবীগণের টুপি কেমন ছিল?

باب كَيْفَ كَانَ كِمَامُ الصَّحَابَةِ

১৭৮২

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمْرَانَ، عَنْ أَبِي سَعِيدٍ، وَهُوَ عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ قَالَ سَمِعْتُ أَبَا كَبْشَةَ الأَنْمَارِيَّ، يَقُولُ كَانَتْ كِمَامُ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بُطْحًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ مُنْكَرٌ . وَعَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ بَصْرِيٌّ هُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ وَغَيْرُهُ . وَبُطْحٌ يَعْنِي وَاسِعَةٌ .

১৭৮৯। হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ......... আবু কাবাশা আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণের টুপি ছিল মাথাজোড়া বিস্তৃত।

এই হাদীসটি মুনকার। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে বুসর বসরী হাদীস বিশারদগণের দৃষ্টিতে যঈফ। ইয়াহয়া ইবনে সাঈদ ও অন্যান্যরা তাকে যঈফ বলেছেন।

بُطْحٌ অর্থঃ বিস্তৃত।

লুঙ্গী পরার সীমা।

باب فِي مَبْلَغِ الإِزَارِ

১৭৮৩

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُسْلِمِ بْنِ نَذِيرٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِعَضَلَةِ سَاقِي أَوْ سَاقِهِ فَقَالَ " هَذَا مَوْضِعُ الإِزَارِ فَإِنْ أَبَيْتَ فَأَسْفَلُ فَإِنْ أَبَيْتَ فَلاَ حَقَّ لِلإِزَارِ فِي الْكَعْبَيْنِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . رَوَاهُ الثَّوْرِيُّ وَشُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ .

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

১৭৯০। কুতায়বা (রাহঃ) ......... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার জংঘার গোছা, অথবা তাঁর স্বীয় জংঘার গোছা ধরলেন এবং বললেন, এতটুকু হল লুঙ্গী পরার সীমা। যদি তা না মান তবে আরো একটু নীচ পর্যন্ত তা পরতে পার। তা-ও যদি না মান তবে গোড়ালীর এই হাড্ডীতে লুঙ্গী পরার কোন হক নেই।

ইবনে মাজাহ ৩৫৭২

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। শ‘বা এবং ছাওরী (রাহঃ) ও এটিকে আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণনা করেছেন।

টুপির উপর পাগড়ী পরা।

باب الْعَمَائِمِ عَلَى الْقَلاَنِسِ

১৭৮৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، عَنْ أَبِي الْحَسَنِ الْعَسْقَلاَنِيِّ، عَنْ أَبِي جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ رُكَانَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رُكَانَةَ، صَارَعَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَصَرَعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ رُكَانَةُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ فَرْقَ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ الْعَمَائِمُ عَلَى الْقَلاَنِسِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَإِسْنَادُهُ لَيْسَ بِالْقَائِمِ . وَلاَ نَعْرِفُ أَبَا الْحَسَنِ الْعَسْقَلاَنِيَّ وَلاَ ابْنَ رُكَانَةَ .

বর্ণনাকারী: রুকানা (রাঃ)

১৭৯১। কুতায়বা (রাহঃ) ......... আবু জাফর ইবনে মুহাম্মাদ ইবনে রুকানা তাঁর পিতা মুহাম্মাদ ইবনে রুকানা (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রুকানা (রাযিঃ) নবী (ﷺ) এর সঙ্গে কুস্তি লড়েছিলেন। নবী (ﷺ) তাঁকে আছড়ে ফেলে দিয়েছিলেন। রুকানা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, আমাদের এবং মুশরিকদের মাঝে পার্থক্য হলো টুপির উপর পাগড়ী পরিধান করা।

এই হাদীসটি গারীব। এর সনদটি সঠিক নয়। রাবী আবুল হাসান আসকালানীকে আমরা চিনি না ইবনে রুকানাকেও না।

লোহার আংটি প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الْخَاتَمِ الْحَدِيدِ

১৭৮৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، وَأَبُو تُمَيْلَةَ يَحْيَى بْنُ وَاضِحٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ فَقَالَ " مَا لِي أَرَى عَلَيْكَ حِلْيَةَ أَهْلِ النَّارِ " . ثُمَّ جَاءَهُ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ صُفْرٍ فَقَالَ " مَا لِي أَجِدُ مِنْكَ رِيحَ الأَصْنَامِ " . ثُمَّ أَتَاهُ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ فَقَالَ " مَا لِي أَرَى عَلَيْكَ حِلْيَةَ أَهْلِ الْجَنَّةِ " . قَالَ مِنْ أَىِّ شَيْءٍ أَتَّخِذُهُ قَالَ " مِنْ وَرِقٍ وَلاَ تُتِمَّهُ مِثْقَالاً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . وَعَبْدُ اللَّهِ بْنُ مُسْلِمٍ يُكْنَى أَبَا طَيْبَةَ وَهُوَ مَرْوَزِيٌّ .

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

১৭৯২। মুহাম্মাদ ইবনে হুমায়দ (রাহঃ) ......... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এল। তার হাতে একটি লোহার আংটি ছিল। তখন তিনি বললেন, আমার কি হলো, তোমার পরনে জাহান্নামবাসীদের অলংকার দেখছি? পরে লোকটি আবার তাঁর কাছে এল। এবার তার হাতে ছিল পিতলের একটি আংটি। তখন তিনি বললেন, আমার কি হলো, তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি। তারপর লোকটি আবার তাঁর কাছে এল। তার হাতে ছিল সোনার আংটি। তিনি বললেন, আমার কী হল, তোমার হাতে জান্নাতীদের অলংকার দেখছি? লোকটি বলল কিসের আংটি আমি বানাবো? তিনি বললেন, রূপা দিয়ে বানাবে। তবে পূর্ণ এক মিছকাল [১]পরিমাণ যেন না হয়।



এই হাদীসটি গারীব। আব্দুল্লাহ ইবনে মুসলিম-এর কুনিয়াত হল আবু তায়বা। তিনি হলেন মওরওয়াযী।

[১] এক দিরহাম বা চার আনা পরিমাণ ওজন।

দুই আঙ্গুলে আংটি পরা মাকরূহ।

باب كَرَاهِيَةِ التَّخَتُّمِ فِي أُصْبُعَيْنِ

১৭৮৬

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنِ ابْنِ أَبِي مُوسَى، قَالَ سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْقَسِّيِّ وَالْمِيثَرَةِ الْحَمْرَاءِ وَأَنْ أَلْبَسَ خَاتَمِي فِي هَذِهِ وَفِي هَذِهِ . وَأَشَارَ إِلَى السَّبَّابَةِ وَالْوُسْطَى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَابْنُ أَبِي مُوسَى هُوَ أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى وَاسْمُهُ عَامِرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৭৯৩। ইবনে আবু উমর (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নিষেধ করেছেন রেশম, জিনের লাল গদী [১] এবং এই আঙ্গুল এবং এই আঙ্গুলে আংটি ব্যবহার করতে। এই বলে তিনি তর্জণী ও মধ্যমার দিকে ইঙ্গিত করলেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ইবনে আবু মুসা (রাহঃ) হলেন আবু বুরদা ইবনে আবু মুসা (রাযিঃ)। তাঁর নাম হল ’আমের ইবনে আব্দুল্লাহ ইবনে কায়স।

[১] রেশমের হওয়ায় নিষিদ্ধ কিংবা অতি মূল্যবান হওয়ায় এটি অপব্যয়ের অন্তর্ভূক্ত।

রাসূলুল্লাহ (ﷺ) এর প্রিয় পোশাক।

باب مَا جَاءَ فِي أَحَبِّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

১৭৮৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَلْبَسُهَا الْحِبَرَةُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৯৪। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যে সব পোশাক পরিধান করতেন এর মধ্যে তাঁর নিকট সবচেয়ে প্রিয় পোশাক ছিল হিবারা বা ডুরিদার ইয়ামানী চাদর। নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব।