أبواب الحدود عن رسول الله صلى الله عليه وسلم

১৭. নবীজী ﷺ থেকে বর্ণিত দন্ড বিধি

অধ্যায় ১৭ · ৪১ টি হাদীস

যার উপর দণ্ডবিধি আরোপিত হয় না।

باب مَا جَاءَ فِيمَنْ لاَ يَجِبُ عَلَيْهِ الْحَدُّ .

১৪২৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ، عَنْ عَلِيٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلاَثَةٍ عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَشِبَّ وَعَنِ الْمَعْتُوهِ حَتَّى يَعْقِلَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَلِيٍّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَذَكَرَ بَعْضُهُمْ " وَعَنِ الْغُلاَمِ حَتَّى يَحْتَلِمَ " . وَلاَ نَعْرِفُ لِلْحَسَنِ سَمَاعًا عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ أَبِي ظَبْيَانَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا الْحَدِيثِ . وَرَوَاهُ الأَعْمَشُ عَنْ أَبِي ظَبْيَانَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا وَلَمْ يَرْفَعْهُ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ . قَالَ أَبُو عِيسَى قَدْ كَانَ الْحَسَنُ فِي زَمَانِ عَلِيٍّ وَقَدْ أَدْرَكَهُ وَلَكِنَّا لاَ نَعْرِفُ لَهُ سَمَاعًا مِنْهُ وَأَبُو ظَبْيَانَ اسْمُهُ حُصَيْنُ بْنُ جُنْدَبٍ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৪২৮. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া কুতা‘ঈ (রাহঃ) ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিন ব্যক্তির উপর থেকে দন্ডবিধি রহিত করে দেওয়া হয়েছে, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, শিশু যতক্ষণ না সাবালক হয়, বেহুশ ব্যক্তি যতক্ষণ না তার হুঁশ ফিরে এসেছে। - ইবনে মাজাহ ২০৪১, ২০৪২

এই বিষয়ে আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আলী (রাযিঃ) বর্ণিত হাদীসটি এই সূত্রে হাসান-গারীব। আলী (রাযিঃ) -এর বরাতে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে। কেউ কেউعَنِ الصَّبِيِّ حَتَّى يَشِبَّ এর স্থলেعَنِ الْغُلاَمِ حَتَّى يَحْتَلِمَ উল্লেখ করেছেন। হাসান (রাহঃ) সরাসরি আলী (রাযিঃ) থেকে কিছু শুনেছেন বলে আমাদের জানা নেই। এই হাদীসটি আতা ইবনে সাঈব-আবু যাবয়ান-আলী (রাযিঃ) সূত্রেও নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। আ‘মাশ-আবু যাবয়াম-ইবনে আব্বাস-আলী (রাযিঃ) সূত্রে মাউকুফরূপে এটি বর্ণিত হয়েছে। এই সূত্রে এটিকে মারফু‘ করা হয়নি।

এই হাদীস অনুসারে আলিমগণের আমল রয়েছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাসান (রাহঃ) আলী (রাযিঃ) -এর সময়কাল পেয়েছেন কিন্তু তিনি তাঁর কাছ থেকে কিছু শুনেছেন বলে আমাদের জানা নেই। আবু যাবয়ান (রাহঃ) এর নাম হল হুসাইন ইবনে জুন্দুব।

হদ প্রতিহত করা প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي دَرْءِ الْحُدُودِ .

১৪২৪

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ أَبُو عَمْرٍو الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زِيَادٍ الدِّمَشْقِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ادْرَءُوا الْحُدُودَ عَنِ الْمُسْلِمِينَ مَا اسْتَطَعْتُمْ فَإِنْ كَانَ لَهُ مَخْرَجٌ فَخَلُّوا سَبِيلَهُ فَإِنَّ الإِمَامَ أَنْ يُخْطِئَ فِي الْعَفْوِ خَيْرٌ مِنْ أَنْ يُخْطِئَ فِي الْعُقُوبَةِ " حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ يَزِيدَ بْنِ زِيَادٍ، نَحْوَ حَدِيثِ مُحَمَّدِ بْنِ رَبِيعَةَ وَلَمْ يَرْفَعْهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ رَبِيعَةَ عَنْ يَزِيدَ بْنِ زِيَادٍ الدِّمَشْقِيِّ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَاهُ وَكِيعٌ عَنْ يَزِيدَ بْنِ زِيَادٍ نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ وَرِوَايَةُ وَكِيعٍ أَصَحُّ . وَقَدْ رُوِيَ نَحْوُ هَذَا عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَالُوا مِثْلَ ذَلِكَ . وَيَزِيدُ بْنُ زِيَادٍ الدِّمَشْقِيُّ ضَعِيفٌ فِي الْحَدِيثِ وَيَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ الْكُوفِيُّ أَثْبَتُ مِنْ هَذَا وَأَقْدَمُ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৪২৯. আব্দুর রহমান ইবনে আসওয়াদ ও আবু আমর বসরী (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যথা সম্ভব মুসলিমদের থেকে হদ প্রতিহত করার চেষ্টা করবে। সম্ভব হলে, কোন উপায় থাকলে তাকে তার পথে ছেড়ে দিও। কারণ, ইমাম বা কর্তৃপক্ষের শাস্তি প্রদান করে ভুল করা অপেক্ষা ক্ষমা করে ভুল করা শ্রেয়।

হাননাদ (রাহঃ) ...... ইয়াযীদ ইবনে যিয়াদ (রাহঃ) থেকে মুহাম্মাদ ইবনে রাবিআ এর অনুরূপ (১৪২৯ নং) হাদীস বর্ণিত আছে। কিন্তু তিনি তা মারফুরূপে বর্ণনা করেন নি।

এই বিষয়ে আবু হুরায়রা ও আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। মুহাম্মাদ ইবনে রাবীআ-ইয়াযীদ ইবনে যিয়াদ আদ-দিমাশকী-যুহরী-উরওয়া-আয়িশা (রাযিঃ) -নবী (ﷺ) সূত্র ব্যতিরেকে আয়িশা (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি (১৪২৯ নং) মারফু‘রূপে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। ওয়াকী (রাহঃ) ও ইয়াযীদ ইবনে যিয়াদ (রাহঃ)-এর বরাতে অনুরূপ বর্ণনা করেছেন তবে তিনি এটিকে মারফু‘ হিসাবে রিওয়ায়াত করেন নি। ওয়াকি (রাহঃ) এর রিওয়ায়াতটই অধিকতর সহীহ। একাধিক সাহাবী (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে। তারাও এরূপ কথা বলেছেন। ইয়াযীদ ইবনে যিয়াদ দিমাশকী হাদীসের ক্ষেত্রে যঈফ। আর ইয়াযীদ ইবনে আবী যিয়াদ কুফী হলেন এই ইয়াযীদের তুলনায় অধিকতর আস্থাশীল ও অগ্রগণ্য।

মুসলিমের দোষ ঢেকে রাখা প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي السَّتْرِ عَلَى الْمُسْلِمِ .

১৪২৫
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ الآخِرَةِ وَمَنْ سَتَرَ عَلَى مُسْلِمٍ سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ رِوَايَةِ أَبِي عَوَانَةَ .
وَرَوَى أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، عَنِ الأَعْمَشِ، قَالَ حُدِّثْتُ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَكَأَنَّ هَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ حَدَّثَنَا بِذَلِكَ عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنِ الأَعْمَشِ بِهَذَا الْحَدِيثِ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৩১। কুতায়বা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মুসলিম থেকে দুনিয়ার কোন একটি পেরেশানী দূর করবে আল্লাহ তাআলা তার আখিরাতের একটি পেরেশানী দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের একটি দোষ গোপন রাখবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের তার দোষ ঢেকে রাখবেন। আল্লাহ ততক্ষণ কোন বান্দার সাহায্যে থাকবেন যতক্ষণ সে তার এক ভাইয়ের সাহায্যে ব্যস্ত থাকে।

ইবনে মাজাহ ২২৫, মুসলিম

এই বিষয়ে উকবা ইবনে আমির ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ)-এর এই হাদীসটিকে একাধিক রাবী আ‘মাশ-আবু সালিহ-আবু হুরায়রা (রাযিঃ) থেকে নবী (ﷺ) থেকে আবু আওয়ানা (রাহঃ)-এর রিওয়ায়াতের (১৪৩১ নং) অনুরূপ রিওয়ায়াত করেছেন। আসবাত ইবনে মুহাম্মাদ (রাহঃ) ও আমাশ (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আবু সালিহ (রাহঃ)-এর সূত্রেও আমার কাছে আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

উবাইদ ইবনে আসবাত ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আমাশ (রাহঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
১৪২৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৪৩২। কুতায়বা (রাহঃ) ......... সালিম তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। সে তার উপর যুলুম করবে না, তাকে ধ্বংসের জন্য সমর্পণ করবে না। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে ব্যস্ত থাকে, আল্লাহ তার প্রয়োজন পূরণে ব্যস্ত থাকেন। যে ব্যক্তি কোন মুসলিমের দুঃখ দুর করে দেয়, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিনের কষ্ট দুর করে দিবেন। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। নাসাঈ

এই হাদীস হাসান-সহীহ, ইবনে উমর (রাযিঃ)-এর সূত্রে বর্ণিত হাদীস হিসাবে গারীব।

হদের ক্ষেত্রে বারবার বুঝানো।

باب مَا جَاءَ فِي التَّلْقِينِ فِي الْحَدِّ .

১৪২৭

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِمَاعِزِ بْنِ مَالِكٍ " أَحَقٌّ مَا بَلَغَنِي عَنْكَ " . قَالَ وَمَا بَلَغَكَ عَنِّي قَالَ " بَلَغَنِي أَنَّكَ وَقَعْتَ عَلَى جَارِيَةِ آلِ فُلاَنٍ " . قَالَ نَعَمْ . فَشَهِدَ أَرْبَعَ شَهَادَاتٍ فَأَمَرَ بِهِ فَرُجِمَ . قَالَ وَفِي الْبَابِ عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ . وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ مُرْسَلاً وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ .

১৪৩৩। কুতায়বা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে নবী (ﷺ) মাইয ইবনে মালিক (রাযিঃ) কে বলেছিলেন, তোমার বিষয়ে আমার কাছে যে খবর পৌছেছে তা কি সত্য? মাইয বললেন, আমার সম্পর্কে আপনার কাছে কি খবর এসেছে? তিনি বললেন, আমার কাছে সংবাদ এসেছে যে, তুমি অমুক কবীলার এক দাসীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছ? মাইয বললেন, হ্যাঁ। তারপর মাইয চারবার শাহাদত সহ অপরাধের স্বীকৃতি দেন। অনন্তর রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশে মাইযকে ‘রজম’ করা হয়। মুসলিম

এই বিষয়ে সাইব ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। শু‘বা (রাহঃ) এই হাদীসটিকে সিমান ইবনে হারব-সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) সূত্রে মূরসালরূপে বর্ণনা করেছেন। তিনি এতে ইবনে আব্বাস (রাযিঃ)-এর উল্লেখ করেন নি।

অপরাধ স্বীকারকারী যদি তার স্বীকৃতি প্রত্যাহার করে তবে তার উপর হদ প্রয়োগ না করা।

باب مَا جَاءَ فِي دَرْءِ الْحَدِّ عَنِ الْمُعْتَرِفِ إِذَا رَجَعَ .

১৪২৮

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ مَاعِزٌ الأَسْلَمِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّهُ قَدْ زَنَى . فَأَعْرَضَ عَنْهُ ثُمَّ جَاءَ مِنْ شِقِّهِ الآخَرِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ قَدْ زَنَى . فَأَعْرَضَ عَنْهُ ثُمَّ جَاءَ مِنْ شِقِّهِ الآخَرِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ قَدْ زَنَى . فَأَمَرَ بِهِ فِي الرَّابِعَةِ فَأُخْرِجَ إِلَى الْحَرَّةِ فَرُجِمَ بِالْحِجَارَةِ فَلَمَّا وَجَدَ مَسَّ الْحِجَارَةِ فَرَّ يَشْتَدُّ حَتَّى مَرَّ بِرَجُلٍ مَعَهُ لَحْىُ جَمَلٍ فَضَرَبَهُ بِهِ وَضَرَبَهُ النَّاسُ حَتَّى مَاتَ فَذَكَرُوا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ فَرَّ حِينَ وَجَدَ مَسَّ الْحِجَارَةِ وَمَسَّ الْمَوْتِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلاَّ تَرَكْتُمُوهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ . وَرُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৩৪। আবু কুরায়ব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মাইয আসলামী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলেন এবং বললেন যে, তিনি যিনা করে ফেলেছেন। নবী (ﷺ) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তিনিও ঐ দিকে গিয়ে বললেন যে, তিনি যিনা করে ফেলেছেন। নবী (ﷺ) মুখ ফিরিয়ে নিলেন। তিনিও সেই দিকে গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! এ তো যিনা করে বসেছে। চতুর্থবারে নবী (ﷺ) তার সম্পর্কে নির্দেশ দিলেন। অনন্তর তাকে ‘‘হাররা’’-এর দিকে বের করে নিয়ে যাওয়া হল এবং পাথর ছুড়ে রজম করা (শুরু) হল। পাথরের আঘাত যখন তাকে স্পর্শ করল তিনি দৌড়ে পালাতে শুরু করলেন। এক ব্যক্তির পাশ দিয়ে তিনি দৌড়ে যাচ্ছিলেন। ঐ ব্যক্তির হাতে ছিল একটি উটের চোয়াল। তা দিয়ে সে তাকে আঘাত করে এবং অজানা লোকেরাও তাকে আঘাত করেন। শেষে তিনি মারা যান। পরে লোকেরা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এই কথার আলোচনা করেন যে, পাথরের আঘাত ও মৃত্যুর স্পর্শ পেয়ে মাইয পালাতে গিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে তোমরা কেন ছেড়ে দিলে না? ইবনে মাজাহ ২৫৫৪

এই হাদীসটি হাসান। এটি আবু হুরায়রা (রাযিঃ) থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে। এই হাদীসটি আবু সালামা-জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকেও অনুরূপ বর্ণিত আছে।
১৪২৯

حَدَّثَنَا بِذَلِكَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلاً، مِنْ أَسْلَمَ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَاعْتَرَفَ بِالزِّنَا فَأَعْرَضَ عَنْهُ ثُمَّ اعْتَرَفَ فَأَعْرَضَ عَنْهُ حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَبِكَ جُنُونٌ " . قَالَ لاَ . قَالَ " أَحْصَنْتَ " . قَالَ نَعَمْ . قَالَ فَأَمَرَ بِهِ فَرُجِمَ بِالْمُصَلَّى فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ فَرَّ فَأُدْرِكَ فَرُجِمَ حَتَّى مَاتَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْرًا وَلَمْ يُصَلِّ عَلَيْهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْمُعْتَرِفَ بِالزِّنَا إِذَا أَقَرَّ عَلَى نَفْسِهِ أَرْبَعَ مَرَّاتٍ أُقِيمَ عَلَيْهِ الْحَدُّ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا أَقَرَّ عَلَى نَفْسِهِ مَرَّةً أُقِيمَ عَلَيْهِ الْحَدُّ وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ وَالشَّافِعِيِّ . وَحُجَّةُ مَنْ قَالَ هَذَا الْقَوْلَ حَدِيثُ أَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ أَنَّ رَجُلَيْنِ اخْتَصَمَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَحَدُهُمَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنِي زَنَى بِامْرَأَةِ هَذَا الْحَدِيثَ بِطُولِهِ وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اغْدُ يَا أُنَيْسُ عَلَى امْرَأَةِ هَذَا فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا " . وَلَمْ يَقُلْ فَإِنِ اعْتَرَفَتْ أَرْبَعَ مَرَّاتٍ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৪৩৫। হাসান ইবনে আলী খাললাল (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, আসলাম গোত্রের জনৈক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে যিনায় পতিত হওয়ার স্বীকৃতি দেয়। কিন্তু তিনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। পুনরায় সে তার নিজের অপরাধের স্বীকৃতি প্রকাশ করে। কিন্তু তিনি (এই বারও) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এমনকি এই লোকটি শেষে নিজের বিষয়ে চারবার শাহাদাত সহ স্বীকৃতি প্রকাশ করে। অনন্তর নবী (ﷺ) তাকে বললেন, তোমার মাঝে কি পাগলামী আছে? সে বলল, না। তিনি বললেন, তুমি কি বিবাহিত? সে বলল, হ্যাঁ। শেষে তিনি নির্দেশ দিলেন এবং এ প্রেক্ষিতে ঈদগাহে তাকে ‘‘রজম’’ করা হয়। তাকে যখন পাথরের আঘাত স্পর্শ করতে লাগল তখন তিনি পালাইতে চাইলেন। কিন্তু তিনি ধরা পড়লেন এবং ‘‘রজম’’ প্রয়োগে মারা যান। রাসূলুল্লাহ (ﷺ) তার সম্পর্কে সপ্রশংস ও ভাল আলোচনা করেন। কিন্তু নিজে তার সালাতুল জানাযা আদায় করেন নি। নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। এতদনুসারে কতক আলিমের আমল রয়েছে যে, যিনার স্বীকৃতি দানকারী যদি চারবার শাহাদাত সহ স্বীয় অপরাধ স্বীকার করে তবে তার উপর হদ প্রয়োগ করা হবে। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। কতক আলিম বলেন, যদি একবারও কেউ স্বীয় অপরাধ স্বীকার করে নেয় তার উপর হদ প্রয়োগ করা যাবে। এ হল ইমাম মালিক ইবনে আনাস ও শাফিঈ (রাহঃ)-এর অভিমত। এই বক্তব্য প্রদানকারীর দলিল হল আবু হুরায়রা ও যায়দ ইবনে খালিদ (রাযিঃ) বর্ণিত রিওয়ায়াতটি। একবার রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে দুই ব্যক্তি অভিযোগ নিয়ে হাযির হয়। তাদের একজন বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার ছেলে এই ব্যক্তির স্ত্রীর সঙ্গে যিনা করে বসেছে। ......... দীর্ঘ এই হাদীসে আছে যে, নবী (ﷺ) বললেন, ‘‘হে উনায়স, ভোরেই এই ব্যক্তির স্ত্রীর নিকট যাও। সে যদি যিনার কথা স্বীকার করে তবে তাদের দুজনকে ‘‘রজম’’ বিধান করবে। এই হাদীসে নবী (ﷺ) বলেননি যে, যদি সে চারবার স্বীকার করে তবে ...।

হদের ব্যাপারে সুপারিশ করা ঠিক নয়।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَنْ يُشْفَعَ فِي الْحُدُودِ .

১৪৩০

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ قُرَيْشًا، أَهَمَّهُمْ شَأْنُ الْمَرْأَةِ الْمَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ فَقَالُوا مَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا مَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلاَّ أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَكَلَّمَهُ أُسَامَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ " . ثُمَّ قَامَ فَاخْتَطَبَ فَقَالَ " إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ مَسْعُودِ ابْنِ الْعَجْمَاءِ وَيُقَالُ مَسْعُودُ بْنُ الأَعْجَمِ وَابْنِ عُمَرَ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَيُقَالُ مَسْعُودُ بْنُ الأَعْجَمِ وله هذا الحديث.

১৪৩৬। কুতায়বা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, মাখযুমী গোত্রের যে মহিলাটি চুরি করেছিল তার বিষয়টি কুরাইশদের খুবই উদ্বিগ্ন করে তোলে। তারা নিজেদের মধ্যে বলল, এই বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে কথা বলবার মত কে আছে? কেউ কেউ বলল, রাসূলুল্লাহ (ﷺ) এর একান্ত প্রিয় পাত্র উসামা ইবনে যায়দ ব্যতীত আর কেউ সাহস পাবে না। তারপর উসামা এই বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে কথা বললেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি আমার কাছে আল্লাহ নির্ধরিত হদসমূহের অন্যতম হদ সম্পর্কে সুপারিশ করছ? এরপর তিনি দাঁড়ালেন এবং খুতবা দিয়ে বললেন, তোমাদের পূর্ববর্তী লোকেরা এই জন্যই ধ্বংস হয়ে গিয়েছিল যে, তাদের মধ্যে প্রতিপত্তিশালী ভদ্র ঘরের কেউ যদি চুরি করত তবে তারা তাকে ছেড়ে দিত আর দুর্বল কোন ব্যক্তি চুরি করলে তার উপর হদ প্রয়োগ করত। আল্লাহর কসম, মুহাম্মাদের মেয়ে ফাতিমাও যদি চুরি করত তবুও আমি অবশ্যই তার হাত কাটতাম। ইবনে মাজাহ ২৫৪৭, নাসাঈ

এই বিষয়ে মাসউদ ইবনুল আজমা ইনি বর্ণনান্তরে ইবনুল আ‘জাম বলে কথিত-ইবনে উমর ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

’রজম’-এর প্রমাণ।

باب مَا جَاءَ فِي تَحْقِيقِ الرَّجْمِ .

১৪৩১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ رَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَرَجَمَ أَبُو بَكْرٍ وَرَجَمْتُ وَلَوْلاَ أَنِّي أَكْرَهُ أَنْ أَزِيدَ فِي كِتَابِ اللَّهِ لَكَتَبْتُهُ فِي الْمُصْحَفِ فَإِنِّي قَدْ خَشِيتُ أَنْ تَجِيءَ أَقْوَامٌ فَلاَ يَجِدُونَهُ فِي كِتَابِ اللَّهِ فَيَكْفُرُونَ بِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَرُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عُمَرَ .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৪৩৭। আহমাদ ইবনে মানী (রাহঃ) ......... উমর ইবনে খাত্তব (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ‘রজম’-এর বিধান দিয়েছেন, আবু বকরও ‘রজম’-এর বিধান দিয়েছেন আর আমিও ‘রজম’-এর বিধান দিয়েছি। আল্লাহর কিতাবে অতিরিক্তকরণ যদি আমি হারাম মনে না করতাম তবে অবশ্যই আমি এই বিধানটি আল্লাহর কিতাবে লিখে দিতাম। কারণ আমি আশঙ্কা করি (ভবিষ্যতে) একদল লোক হয়ত এমন আসবে তারা যখন ‘‘রজম’’-এর বিধান আল্লাহর কিতাবে পাবে না তখন তা অস্বীকার করে বসবে।

ইবনে মাজাহ

এই বিষয়ে আলী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। একাধিক সূত্রে এটি উমর (রাযিঃ)-এর সূত্রে বর্ণিত আছে।
১৪৩২

حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ فَكَانَ فِيمَا أَنْزَلَ عَلَيْهِ آيَةُ الرَّجْمِ فَرَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَرَجَمْنَا بَعْدَهُ وَإِنِّي خَائِفٌ أَنْ يَطُولَ بِالنَّاسِ زَمَانٌ فَيَقُولَ قَائِلٌ لاَ نَجِدُ الرَّجْمَ فِي كِتَابِ اللَّهِ فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللَّهُ أَلاَ وَإِنَّ الرَّجْمَ حَقٌّ عَلَى مَنْ زَنَى إِذَا أَحْصَنَ وَقَامَتِ الْبَيِّنَةُ أَوْ كَانَ حَبَلٌ أَوِ اعْتِرَافٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَرُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ.

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৪৩৮। সালামা ইবনে শাবীব, ইসহাক ইবনে মানসুর, হাসান ইবনে আলী আল খাল্লাল প্রমুখ (রাহঃ) ......... উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আল্লাহ তাআলা অবশ্যই সত্যসহ মুহাম্মাদ (ﷺ)-কে প্রেরণ করেছেন। তাঁর উপর নাযিল করেছেন কিতাব। তাঁর উপর তিনি যা নাযিল করেছেন তাতে ‘রজম’-এর বিধান সম্বলিত আয়াত ছিল। [অনন্তর তার তিলাওয়াত বা পাঠ রহিত (মানসূখ) হয়ে যায়] রাসূলুল্লাহ (ﷺ) নিজেও রজম এর বিধান দিয়েছেন। তাঁর তিরোধানের পর আমরাও রজম করেছি। আমার আশঙ্কা হয় যে, দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর কেউ হয়ত বলবে, আমরা তো আল্লাহর কিতাবে ‘‘রজম’’-এর কথা পাই না। ফলে তারা আল্লাহর নাযিলকৃত ফরয ও অবশ্য করণীয় বিধান পরিত্যাগের কারণে গুমরাহ ও পথভ্রষ্ট হয়ে যাবে। সাবধান, কোন ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হলে তার উপর ‘রজম’’ শাস্তি প্রয়োগ করা হল প্রতিষ্ঠিত বিধান যদি সে বিবাহিত হয় এবং সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় বা তার গর্ভসুস্পষ্ট হয়ে উঠে বা সে যদি অপরাধ স্বীকার করে নেয়।

ইবনে মাজাহ ২৫৫৩, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।

বিবাহিত ব্যক্তির উপর ’রজম’ প্রয়োগ।

باب مَا جَاءَ فِي الرَّجْمِ عَلَى الثَّيِّبِ .

১৪৩৩
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَغَيْرُ، وَاحِدٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، سَمِعَهُ مِنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ، وَشِبْلٍ، أَنَّهُمْ كَانُوا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَتَاهُ رَجُلاَنِ يَخْتَصِمَانِ فَقَامَ إِلَيْهِ أَحَدُهُمَا وَقَالَ أَنْشُدُكَ اللَّهَ يَا رَسُولَ اللَّهِ لَمَّا قَضَيْتَ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ . فَقَالَ خَصْمُهُ وَكَانَ أَفْقَهَ مِنْهُ أَجَلْ يَا رَسُولَ اللَّهِ اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ وَائْذَنْ لِي فَأَتَكَلَّمَ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا فَزَنَا بِامْرَأَتِهِ فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ فَفَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَخَادِمٍ ثُمَّ لَقِيتُ نَاسًا مِنْ أَهْلِ الْعِلْمِ فَزَعَمُوا أَنَّ عَلَى ابْنِي جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ وَإِنَّمَا الرَّجْمُ عَلَى امْرَأَةِ هَذَا . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ الْمِائَةُ شَاةٍ وَالْخَادِمُ رَدٌّ عَلَيْكَ وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ وَاغْدُ يَا أُنَيْسُ عَلَى امْرَأَةِ هَذَا فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا " . فَغَدَا عَلَيْهَا فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا .
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ .
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، بِإِسْنَادِهِ نَحْوَ حَدِيثِ مَالِكٍ بِمَعْنَاهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرَةَ وَعُبَادَةَ بْنِ الصَّامِتِ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ وَابْنِ عَبَّاسٍ وَجَابِرِ بْنِ سَمُرَةَ وَهَزَّالٍ وَبُرَيْدَةَ وَسَلَمَةَ بْنِ الْمُحَبِّقِ وَأَبِي بَرْزَةَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَكَذَا رَوَى مَالِكُ بْنُ أَنَسٍ وَمَعْمَرٌ وَغَيْرُ وَاحِدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
وَرَوَوْا بِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِذَا زَنَتِ الأَمَةُ فَاجْلِدُوهَا فَإِنْ زَنَتْ فِي الرَّابِعَةِ فَبِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ " . وَرَوَى سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَشِبْلٍ قَالُوا كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم . هَكَذَا رَوَى ابْنُ عُيَيْنَةَ الْحَدِيثَيْنِ جَمِيعًا عَنْ أَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَشِبْلٍ وَحَدِيثُ ابْنِ عُيَيْنَةَ وَهَمٌ وَهِمَ فِيهِ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ أَدْخَلَ حَدِيثًا فِي حَدِيثٍ . وَالصَّحِيحُ مَا رَوَى مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الزُّبَيْدِيُّ وَيُونُسُ بْنُ يَزِيدَ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا زَنَتِ الأَمَةُ فَاجْلِدُوهَا " . وَالزُّهْرِيُّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ شِبْلِ بْنِ خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ الأَوْسِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا زَنَتِ الأَمَةُ " . وَهَذَا الصَّحِيحُ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ . - وَشِبْلُ بْنُ خَالِدٍ لَمْ يُدْرِكِ النَّبِيَّ صلى الله عليه وسلم إِنَّمَا رَوَى شِبْلٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ الأَوْسِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهَذَا الصَّحِيحُ وَحَدِيثُ ابْنِ عُيَيْنَةَ غَيْرُ مَحْفُوظٍ وَرُوِيَ عَنْهُ أَنَّهُ قَالَ شِبْلُ بْنُ حَامِدٍ وَهُوَ خَطَأٌ إِنَّمَا هُوَ شِبْلُ بْنُ خَالِدٍ وَيُقَالُ أَيْضًا شِبْلُ بْنُ خُلَيْدٍ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৩৯। নসর ইবনে আলী প্রমুখ (রাহঃ) ......... আবু হুরায়রা, যায়দ ইবনে খালিদ ও শিবল (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁরা নবী (ﷺ) এর কাছে ছিলেন। এমন সময় তাঁর নিকট দুই ব্যক্তি বিবাদ করতে করতে এল। একজন তাঁর নিকট দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলছি আপনি আমাদের মাঝে আল্লাহর কিতাব দিয়ে ফায়সালা করে দিবেন। তার চাইতে অধিকতর বোধসম্পন্ন তার সঙ্গীটি বলল, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ, আপনি অবশ্যই আল্লাহর কিতাব অনুসারে আমাদের মাঝে ফায়সালা করে দিবেন। আর আমাকে কথা বলতে অনুমতি দিন। আমার ছেলে এই ব্যক্তির কাছে মজদুর হিসাবে ছিল। অনন্তর সে তার স্ত্রীর সাথে যিনা করে বসেছে। লোকেরা আমাকে অবহিত করল যে, আমার পুত্রের উপর ‘রজম’ প্রযোজ্য। ফলে আমি এর বদলে একশত বকরী ও একজন খাদিম ফিদয়া রূপে দিয়ে দেই। পরে আলেমদের মত কিছু লোকের সঙ্গে আমার সাক্ষাত হয়। তারা মত দিলেন, আমার ছেলের উপর প্রযোজ্য হল এক শত কোড়া এবং এক বছরের জন্য নির্বাসন দন্ড। আর রজম হল এই ব্যক্তির স্ত্রীর উপর।

তখন নবী (ﷺ) বললেন, যার হাতে আমার প্রাণ তাঁর কসম, অবশ্যই তোমাদের মাঝে আমি আল্লাহর কিতাব অনুসারে ফায়সালা করে দিব। একশত ছাগল ও খাদিম তোমাদের নিকট প্রত্যাবৃত্ত হবে। তোমার পুত্রের উপর শাস্তি হল, এক শত কোড়া ও এক বছরের জন্য নির্বাসন দন্ড। হে উনায়স, তুমি ভোরে এর স্ত্রীর কাছে যাবে। যদি সে তার অপরাধ স্বীকার করে তবে তাকে ‘রজম’ দন্ড দেবে। পরে তিনি ভোরে ঐ মহিলাটির কাছে গেলে সে অপরাধ স্বীকার করে। ফলে তিনি তাকে ‘রজম’ করেন।

ইবনে মাজাহ ২৫৪৯, নাসাঈ

ইসহাক ইবনে মুসা আল-আনসারী (রাহঃ) ......... আবু হুরায়রা ও যায়দ ইবনে খালিদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে।

কুতায়বা (রাহঃ) ......... ইবনে শিহাব (রাহঃ) থেকে মালিক (রাহঃ) সূত্রে অনুরূপ মর্মে (১৪৩৯ নং) হাদীস বর্ণিত আছে। এই বিষয়ে আবু বকর, উবাদা ইবনুস সামিত, আবু হুরায়রা, আবু সাঈদ, ইবনে আব্বাস, জাবির ইবনে সামুরা, হাযযাল, বুরায়দা, সালামা ইবনুল মুহাববাক, আবু বারযা ও ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা ও যায়দ ইবনে খালিদ (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

মালিক ইবনে আনাস, মা‘মার (রাহঃ) প্রমুখ যুহরী থেকে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ-আবু হুরায়রা ও যায়দ ইবনে খালিত (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। উক্ত সনদে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি বললেনঃ দাসী যদি যিনা করে তবে তাকে দুররা মার। চতুর্থ বারও যদি সে যিনায় লিপ্ত হয় তবে একটি দড়ির বিনিময়ে হলেও তাকে বিক্রি করে দিবে।

সুফিয়ান ইবনে উয়াইনা (রাহঃ) অনুরূপভাবে এটিকে যুহরী সূত্রে উবাইদুল্লাহর মাধ্যমে আবু হুরায়রা, যায়দ ইবনে খালিদ ও শিবল (রাযিঃ) থেকে বর্ণনা করেন; তারা বললেন, আমরা নবী (ﷺ) এর কাছে ছিলাম। ইবনে উয়াইনা দুটি হাদীসকেই আবু হুরায়রা, যায়দ ইবনে খালিদ ও শিবল (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। কিন্তু ইবনে উয়াইনা (রাযিঃ)-এর রিওয়ায়াতে ওয়াহম বা বিভ্রান্তি ঘটেছে। এ বিভ্রান্তি সয়ং সুফিয়ান ইবনে উয়াইনা (রাহঃ) থেকে ঘটেছে। তিনি একটি রিওয়ায়াতকে আর একটি রিওয়ায়াতের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন।

সহীহ হল যুবায়দী, ইউনুস ইবনে উবাইদ ও যুহরী ভ্রাতুষ্পুত্র-যুহরী সূত্রে উবাইদুল্লাহর মাধ্যমে আবু হুরায়রা ও যায়দ ইবনে খালিদ (রাযিঃ) এর সনদে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি দাসী যিনা করে (অপর সূত্র) এবং যুহরী-উবাইদুল্লাহ থেকে, তিনি শিবল ইবনে খালিদ থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মালিক আওসী (রাযিঃ) থেকে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, যদি দাসী যিনা করে...। হাদীস বিশারদগণের মতে এটি সহীহ।

শিবল ইবনে খালিদ (রাহঃ) নবী (ﷺ) এর সাক্ষাত পান নাই। তিনি আব্দুল্লাহ ইবনে মালিক আওসী (রাযিঃ)-এর বরাতে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। এটি সহীহ। ইবনে উয়াইনার রিওয়ায়াতটি ‘মাহফুজ’ নয়। তার থেকে এও বর্ণিত আছে যে, তিনি নামোল্লেখ করতে গিয়ে বলেছেন শিবল ইবনে হামিদ, অথচ তা হল ভুল। আসলে তিনি শিবল ইবনে খালিদ এবং তাকে শিবল ইবনে খুলায়দও বলা হয়।
১৪৩৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنِ الْحَسَنِ، عَنْ حِطَّانَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خُذُوا عَنِّي فَقَدْ جَعَلَ اللَّهُ لَهُنَّ سَبِيلاً الثَّيِّبُ بِالثَّيِّبِ جَلْدُ مِائَةٍ ثُمَّ الرَّجْمُ وَالْبِكْرُ بِالْبِكْرِ جَلْدُ مِائَةٍ وَنَفْىُ سَنَةٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَأُبَىُّ بْنُ كَعْبٍ وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ وَغَيْرُهُمْ قَالُوا الثَّيِّبُ تُجْلَدُ وَتُرْجَمُ . وَإِلَى هَذَا ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ إِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَغَيْرُهُمَا الثَّيِّبُ إِنَّمَا عَلَيْهِ الرَّجْمُ وَلاَ يُجْلَدُ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلُ هَذَا فِي غَيْرِ حَدِيثٍ فِي قِصَّةِ مَاعِزٍ وَغَيْرِهِ أَنَّهُ أَمَرَ بِالرَّجْمِ وَلَمْ يَأْمُرْ أَنْ يُجْلَدَ قَبْلَ أَنْ يُرْجَمَ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ .

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

১৪৪০। কুতায়বা (রাহঃ) ......... উবাদা ইবনে সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার নিকট থেকে এ বিধান গ্রহণ কর; আল্লাহ তাআলা এদের (ব্যভিচারীদের) জন্য একটি পথ বাতলে দিয়েছেন। বিবাহিত ব্যক্তি যদি বিবাহিতার সাথে তা করে তবে দন্ড হল একশ বেত্রাঘাত, এরপর প্রস্তরাঘাতে হত্যা আর অবিবাহিত ব্যক্তি যদি অবিবাহিত ব্যক্তির সাথে তা করে তবে একশ বেত্রাঘাত এবং এক বছরের জন্য নির্বাসন।

ইবনে মাজাহ ২৫৫০, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। আলী ইবনে আবু তালিব, উবাই ইবনে কা‘ব, আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) সহ সাহাবীদের মধ্যে কতক আলিমের এই হাদীস অনুসারে আমল রয়েছে। তাঁরা বললেন, বিবাহিতদেরকে দুররা মারা হবে এবং রজমও করা হবে। এ-ই কতক আলিমের মাযহাব। আর ইমাম ইসহাক (রাহঃ)-এরও অভিমত।

আবু বকর, উমর প্রমুখ (রাযিঃ) সহ সাহাবীদের মধ্যে কতক আলিমের অভিমত হল অবিবাহিতদের কেবল রজম করা হবে, দুররা মারা হবে না। মাইয ও অন্যান্যদের ঘটনার প্রসঙ্গে একাধিক রিওয়ায়াতেও নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে যে, তিনি ‘রজম’-এর নির্দেশ দিয়েছেন। রজম-এর পূর্বে দুররা মারার নির্দেশ দেননি। কতক আলিমের এতদনুসারে আমল রয়েছে। এ হল ইমাম সুফিয়ান ছাওরী, ইবনুল মুবারক, শাফিঈ ও আহমাদ (রাহঃ)-এর অভিমত।

গর্ভবতী মহিলার সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ’রাজম’ বিরম্ব করা।

باب تَرَبُّصِ الرَّجْمِ بِالْحُبْلَى حَتَّى تَضَعَ .

১৪৩৫

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ امْرَأَةً، مِنْ جُهَيْنَةَ اعْتَرَفَتْ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالزِّنَا فَقَالَتْ إِنِّي حُبْلَى . فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَلِيَّهَا فَقَالَ " أَحْسِنْ إِلَيْهَا فَإِذَا وَضَعَتْ حَمْلَهَا فَأَخْبِرْنِي " . فَفَعَلَ فَأَمَرَ بِهَا فَشُدَّتْ عَلَيْهَا ثِيَابُهَا ثُمَّ أَمَرَ بِرَجْمِهَا فَرُجِمَتْ ثُمَّ صَلَّى عَلَيْهَا فَقَالَ لَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَا رَسُولَ اللَّهِ رَجَمْتَهَا ثُمَّ تُصَلِّي عَلَيْهَا . فَقَالَ " لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ سَبْعِينَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ لَوَسِعَتْهُمْ وَهَلْ وَجَدْتَ شَيْئًا أَفْضَلَ مِنْ أَنْ جَادَتْ بِنَفْسِهَا لِلَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

১৪৪১। হাসান ইবনে আলী (রাহঃ) ......... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত যে, জুহায়না কবীলার জনৈক মহিলা নবী (ﷺ) এর নিকট যিনার কথা স্বীকার করল এবং বলল, আমি গর্ভবতী। তখন নবী (ﷺ) ঐ মেয়েটির অভিভাবককে ডাকলেন এবং তাকে বললেন, তার সাথে ভাল ব্যবহার করবে এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমাকে তা অবহিত করবে। সে তাই করল, তখন তিনি মেয়েটির কাপড়-চোপড় ভাল করে শরীরে বাধতে বললেন এবং ‘রজম’-এর নির্দেশ দিলেন। তখন তাকে রজম করা হল। তারপর রাসূলুল্লাহ (ﷺ) তার সালাতুল জানাযা আদায় করলেন। তখন উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) তাঁকে বললেন, ইয়া রাসূলাল্লাহ! একে রজম করলেন আবার তার সালাতুল জানাযাও আদায় করলেন? নবী (ﷺ) বললেন, এই মেয়েটি এমন তওবা করেছে যে, মদীনার সত্তর জনের মাঝেও যদি তা বণ্টন করে দেওয়া হয় তবু তা তাদের জন্য যথেষ্ট হবে। আল্লাহর উদ্দেশ্যে নিজের জান দিয়ে দিল, এর চেয়েও উত্তম কিছু তুমি পেয়েছ? ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।

কিতাবীদের রজম প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي رَجْمِ أَهْلِ الْكِتَابِ

১৪৩৬

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَجَمَ يَهُودِيًّا وَيَهُودِيَّةً . قَالَ أَبُو عِيسَى وَفِي الْحَدِيثِ قِصَّةٌ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৪৪২। ইসহাক ইবনে মুসা আনসারী (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এক ইয়াহুদী পুরুষ ও স্ত্রী লোকের উপর ‘রজম’ কায়েম করেন। ইবনে মাজাহ ১৪৭৬

হাদীসটিতে ঘটনার আরো বিবরণ রয়েছে। এই হাদীসটি হাসান-সহীহ।
১৪৩৭

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَجَمَ يَهُودِيًّا وَيَهُودِيَّةً . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَالْبَرَاءِ وَجَابِرٍ وَابْنِ أَبِي أَوْفَى وَعَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرِ بْنِ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا اخْتَصَمَ أَهْلُ الْكِتَابِ وَتَرَافَعُوا إِلَى حُكَّامِ الْمُسْلِمِينَ حَكَمُوا بَيْنَهُمْ بِالْكِتَابِ وَالسُّنَّةِ وَبِأَحْكَامِ الْمُسْلِمِينَ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُهُمْ لاَ يُقَامُ عَلَيْهِمُ الْحَدُّ فِي الزِّنَا . وَالْقَوْلُ الأَوَّلُ أَصَحُّ .

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

১৪৪৩। হান্নাদ (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ইয়াহুদী পুরুষ ও ইয়াহুদী স্ত্রী লোককে রজম দন্ড দিয়েছেন।



এই বিষয়ে ইবনে উমর, বারা, জাবির, ইবনে আবু আওফা, আব্দুল্লাহে ইবনে হারিছ ইবনে জায ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। জাবির ইবনে সামুরা (রাযিঃ)-এর রিওয়ায়াতের মধ্যে এই হাদীসটি হাসান-গারীব। অধিকাংশ আলিমের এতদনুসারে আমল রয়েছে। তারা বললেন, কিতাবীরা যদি তাদের বিবাদ মুসলিম বিচারকদের নিকট উত্থাপন করে তবে বিচারকগণ কুরআন সুন্নাহ ও মুসলিমদের বিধান অনুসারেই তাদেরও ফায়সালা দিবেন। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। কতক আলিম বলেন, যিনার ক্ষেত্রে তাদের উপর হদ প্রয়োগ করা হবে না। প্রথমোক্ত অভিমতটি অধিকতর সহীহ।

নির্বাসন দন্ড প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي النَّفْىِ

১৪৩৮
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَيَحْيَى بْنُ أَكْثَمَ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ضَرَبَ وَغَرَّبَ وَأَنَّ أَبَا بَكْرٍ ضَرَبَ وَغَرَّبَ وَأَنَّ عُمَرَ ضَرَبَ وَغَرَّبَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَعُبَادَةَ بْنِ الصَّامِتِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ غَرِيبٌ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ إِدْرِيسَ فَرَفَعُوهُ .
وَرَوَى بَعْضُهُمْ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ إِدْرِيسَ، هَذَا الْحَدِيثَ عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ أَبَا بَكْرٍ، ضَرَبَ وَغَرَّبَ وَأَنَّ عُمَرَ ضَرَبَ وَغَرَّبَ . حَدَّثَنَا بِذَلِكَ أَبُو سَعِيدٍ الأَشَجُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ . وَهَكَذَا رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ رِوَايَةِ ابْنِ إِدْرِيسَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ نَحْوَ هَذَا . وَهَكَذَا رَوَاهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ أَبَا بَكْرٍ ضَرَبَ وَغَرَّبَ وَأَنَّ عُمَرَ ضَرَبَ وَغَرَّبَ . وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَقَدْ صَحَّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم النَّفْىُ رَوَاهُ أَبُو هُرَيْرَةَ وَزَيْدُ بْنُ خَالِدٍ وَعُبَادَةُ بْنُ الصَّامِتِ وَغَيْرُهُمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعَلِيٌّ وَأُبَىُّ بْنُ كَعْبٍ وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ وَأَبُو ذَرٍّ وَغَيْرُهُمْ وَكَذَلِكَ رُوِيَ عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ فُقَهَاءِ التَّابِعِينَ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৪৪৪। আবু কুরায়ব ও ইয়াহয়া ইবনে আকছাম (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েছেন; আবু বকর (রাযিঃ)ও দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েছেন; উমর (রাযিঃ)ও দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েছেন।

এই বিষয়ে আবু হুরায়রা, যায়দ ইবনে খালিদ, উবাদা ইবনে সামিত (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি গারীব। একাধিক রাবী এটিকে আব্দুল্লাহ ইবনে ইদরীস (রাহঃ) সূত্রে মারফু‘ রূপে বর্ণনা করেছেন। কেউ কেউ এই হাদীসটিকে আব্দুল্লাহ ইবনে ইদরীস-উবাইদুল্লাহ-নাফি‘-ইবনে উমর (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন যে, আবু বকর (রাযিঃ) দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েছেন। উমর (রাযিঃ) দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েচেন।

আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে ইদরীস (রাহঃ) সূত্রে তা রিওয়ায়াত করেছেন। ইবনে ইদরীস (রাহঃ) এর বরাত ছাড়াও উবাইদুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে এই হাদীসটি বর্ণিত আছে্ মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) ও নাফি‘-ইবনে উমর (রাযিঃ) সূত্রে এইরূপ বর্ণনা করেছেন যে, আবু বকর (রাযিঃ) দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েছেন, উমর (রাযিঃ)ও দুররাঘত ও নির্বাসন দন্ড প্রদানকরেছেন। এই সনদে নবী (ﷺ) এর উল্লেখ নেই। রাসূল (ﷺ) থেকেও নির্বাসন দন্ড দানের সহীহ রিওয়ায়াত বিদ্যমান। আবু হুরায়রা, যায়দ ইবনে খালিদ ও উবাদা ইবনুস সামিত (রাযিঃ) প্রমুখ নবী (ﷺ) থেকে উক্ত মর্মে হাদীস বর্ণনা করেছেন। আবু বকর, উমর, আলী, উবাই ইবনে কা‘ব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু যর প্রমুখ সাহাবীগণ (রাযিঃ)-এই হাদীস অনুসারে আমল করেছেন। একাধিক তাবিঈ ফকীহ থেকে তদ্রূপ অভিমত বর্ণিত আছে। এ হল সুফিয়ান ছাওরী, মালিক ইবনে আনাস, আব্দুল্লাহ ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত।

দাসীদের উপর হদ প্রয়োগ।

باب مَا جَاءَ فِي إِقَامَةِ الْحَدِّ عَلَى الإِمَاءِ

১৪৩৯

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي مَجْلِسٍ فَقَالَ " تُبَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلاَ تَسْرِقُوا وَلاَ تَزْنُوا قَرَأَ عَلَيْهِمُ الآيَةَ فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ عَلَيْهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَسَتَرَهُ اللَّهُ عَلَيْهِ فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَجَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ وَخُزَيْمَةَ بْنِ ثَابِتٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُبَادَةَ بْنِ الصَّامِتِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَالَ الشَّافِعِيُّ لَمْ أَسْمَعْ فِي هَذَا الْبَابِ أَنَّ الْحُدُودَ تَكُونُ كَفَّارَةً لأَهْلِهَا شَيْئًا أَحْسَنَ مِنْ هَذَا الْحَدِيثِ . قَالَ الشَّافِعِيُّ وَأُحِبُّ لِمَنْ أَصَابَ ذَنْبًا فَسَتَرَهُ اللَّهُ عَلَيْهِ أَنْ يَسْتُرَ عَلَى نَفْسِهِ وَيَتُوبَ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ رَبِّهِ . وَكَذَلِكَ رُوِيَ عَنْ أَبِي بَكْرٍ وَعُمَرَ أَنَّهُمَا أَمَرَا رَجُلاً أَنْ يَسْتُرَ عَلَى نَفْسِهِ .

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

১৪৪৫। কুতায়বা (রাহঃ) ......... উবাদা ইবনে সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর কাছে ছিলাম। তিনি বললেন, তোমরা আমার কাছে এই বিষয়ে বায়য়াত কর যে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। চুরি করবে না। ব্যভিচার করবে না। তিনি সম্পূর্ণ আয়াতটি [সূরা মুমতাহিনা ৬০: ১২] তিলাওয়াত করেন। তোমাদের মধ্যে যে এই বায়আত পূরণ করবে তার প্রতিদান আল্লাহর যিম্মায়। আর কেউ যদি এইগুলির কোন কিছুতে লিপ্ত হয়ে পড়ে আর এ জন্য তাকে শাস্তি দেওয়া হয় তবে তা হবে তার জন্য কাফফারা স্বরূপ। আর কেউ যদি এগুলির কোন একটিতে লিপ্ত হয় আর আল্লাহ তার এ অপরাধ ঢেকে রাখেন তবে তা আল্লাহর উপর ন্যস্ত। ইচ্ছা করলে তিনি আযাব দিবেন আর ইচ্ছা করলে তিনি মাফ করে দিবেন। নাসাঈ

এই বিষয়ে আলী, জাবির ইবনে আব্দুল্লাহ ও খুযায়মা ইবনে সাবিত (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উবাদা ইবনুস সামিত (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, ‘হদ প্রয়োগ অপরাধীর জন্য কাফফারা স্বরূপ’ এতদবিষয়ে এই হাদীসটি অপেক্ষা উত্তম কোন কিছু আমি শুনিনি। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, কেউ যদি কোন গুনাহে লিপ্ত হয়ে পড়ে আর আল্লাহ তাআলা তা গোপন রাখেন তবে তার জন্য নিজেও তা গোপন রাখা এবং প্রভুর কাছে তওবা করতে থাকাই আমার নিকট অধিক পছন্দনীয়। আবু বকর ও উমর (রাযিঃ) থেকে এইরূপ বর্ণিত আছে যে, তারা এক ব্যক্তিকে নিজের অপরাধ গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন।
১৪৪০

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا زَنَتْ أَمَةُ أَحَدِكُمْ فَلْيَجْلِدْهَا ثَلاَثًا بِكِتَابِ اللَّهِ فَإِنْ عَادَتْ فَلْيَبِعْهَا وَلَوْ بِحَبْلٍ مِنْ شَعَرٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَشِبْلٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ الأَوْسِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ رَأَوْا أَنْ يُقِيمَ الرَّجُلُ الْحَدَّ عَلَى مَمْلُوكِهِ دُونَ السُّلْطَانِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُهُمْ يُرْفَعُ إِلَى السُّلْطَانِ وَلاَ يُقِيمُ الْحَدَّ هُوَ بِنَفْسِهِ . وَالْقَوْلُ الأَوَّلُ أَصَحُّ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৪৪৬। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কারো দাসী যদি যিনা করে তবে আল্লাহর কিতাব অনুসারে তাকে তিনবার (পর্যন্ত) দুররা মারবে। এরপরও যদি সে এতে পুনরায় লিপ্ত হয় তবে চুলের একটি দড়ির বিনিময়ে হলেও তাকে বিক্রি করে দিবে।

ইবনে মাজাহ ২৫৬৫, নাসাঈ

এই বিষয়ে আলী, আবু হুরায়রা, যায়দ ইবনে খালিদ এবং শিবল-আব্দুল্লাহ ইবনে মালিক আওসী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। একাধিক সূত্রে এটি তাঁর থেকে বর্ণিত হয়েছে। কতক সাহাবী ও অপরাপর আলিমের এতদনুসারে আমল রয়েছে। তাঁদের মত হল যে, শাসক নয় বরং মালিকই তার দাস-দাসীর উপর হদ প্রয়োগ করবে। এ হল আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। কতক আলিম বলেন, শাসন কর্তৃপক্ষের নিকট তা পেশ করতে হবে। কেউ নিজে হদ কায়েম করতে পারবে না। প্রথমোক্ত অভিমতটি অধিকতর সহীহ।
১৪৪১

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، عَنِ السُّدِّيِّ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، قَالَ خَطَبَ عَلِيٌّ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَقِيمُوا الْحُدُودَ عَلَى أَرِقَّائِكُمْ مَنْ أَحْصَنَ مِنْهُمْ وَمَنْ لَمْ يُحْصِنْ وَإِنَّ أَمَةً لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم زَنَتْ فَأَمَرَنِي أَنْ أَجْلِدَهَا فَإِذَا هِيَ حَدِيثَةُ عَهْدٍ بِنِفَاسٍ فَخَشِيتُ إِنْ أَنَا جَلَدْتُهَا أَنْ أَقْتُلَهَا - أَوْ قَالَ تَمُوتَ - فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ " أَحْسَنْتَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالسُّدِّيُّ اسْمُهُ إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَهُوَ مِنَ التَّابِعِينَ قَدْ سَمِعَ مِنْ أَنَسِ بْنِ مَالِكٍ وَرَأَى حُسَيْنَ بْنَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رضى الله عنه .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৪৪৭। হাসান ইবনে আলী খাললাল (রাহঃ) ......... আবু আব্দুর রহমান সুলামী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাযিঃ) এক ভাষণে বলেছিলেন, হে লোক সকল, তোমরা তোমাদের বিবাহিত ও অবিবাহিত দাস-দাসীদের উপর হদ প্রয়োগ করবে। রাসূলুল্লাহ (ﷺ) এর একটি দাসী যিনা করে বসে। তখন তিনি তাকে দুররা মারতে আমাকে নির্দেশ দেন। আমি তার কাছে এসে দেখি যে, নব প্রসূতি। সুতরাং আমার আশঙ্কা হল যে, যদি তাকে দুররা মারি তবে হয়ত তাকে হত্যা করে ফেলব। অথবা বলেছেন যে, সে মারা যাবে। অনন্তর নবী (ﷺ) এর কাছে এসে তা উল্লেখ করলাম। তিনি বললেন, তুমি ভাল করেছ।

মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। রাবী সুদ্দীর নাম হল ইসমাঈল ইবনে আব্দুর রহমান। তিনি একজন তাবিঈ্। আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে তিনি হাদীস শুনেছেন।

নেশাগ্রস্তর হদ।

باب مَا جَاءَ فِي حَدِّ السَّكْرَانِ

১৪৪২

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ مِسْعَرٍ، عَنْ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ضَرَبَ الْحَدَّ بِنَعْلَيْنِ أَرْبَعِينَ . قَالَ مِسْعَرٌ أَظُنُّهُ فِي الْخَمْرِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ أَزْهَرَ وَأَبِي هُرَيْرَةَ وَالسَّائِبِ وَابْنِ عَبَّاسٍ وَعُقْبَةَ بْنِ الْحَارِثِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ . وَأَبُو الصِّدِّيقِ النَّاجِيُّ اسْمُهُ بَكْرُ بْنُ عَمْرٍو وَيُقَالُ بَكْرُ بْنُ قَيْسٍ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৪৪৮। সুফিয়ান ইবনে ওয়াকী‘ (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) উভয় জুতা দিয়ে চল্লিশ আঘাতের দ্বারা হদ কায়েম করেন। রাবী মিসআর (রাহঃ) বলেন, আমার ধারণায় বিষয়টি ছিল মদ্যপান সম্পর্কে।

এই বিষয়ে আলী, আব্দুর রহমান ইবনে আযহাব, আবু হুরায়রা, সাইব, ইবনে আব্বাস ও উকবা ইবনে হারিছ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু সাঈদ বর্ণিত হাদীসটি হাসান। রাবী আবু সিদ্দীক বাজী (রাহঃ) এর নাম হল বকর ইবনে আমর। মতান্তরে বকর ইবনে কায়স।
১৪৪৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ أُتِيَ بِرَجُلٍ قَدْ شَرِبَ الْخَمْرَ فَضَرَبَهُ بِجَرِيدَتَيْنِ نَحْوَ الأَرْبَعِينَ وَفَعَلَهُ أَبُو بَكْرٍ فَلَمَّا كَانَ عُمَرُ اسْتَشَارَ النَّاسَ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ كَأَخَفِّ الْحُدُودِ ثَمَانِينَ . فَأَمَرَ بِهِ عُمَرُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ حَدَّ السَّكْرَانِ ثَمَانُونَ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৪৪৯। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এর কাছে এক ব্যক্তিকে আনা হল। সে মদ পান করেছিল। তখন তিনি তাকে দুইট খেজুর ডাল দিয়ে প্রায় চল্লিম ঘা মারেন। পরবর্তীতে আবু বকরও তা করেন। উমর যখন খলীফা হলেন তখন তিনি এ বিষয়ে লোকদের সঙ্গে পরামর্শ করেন। আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) বললেন, সর্বনিম্ন হদ হল আশি ঘা দুররা মারা। তখন উমর (রাযিঃ) এ সংখ্যক হদ কার্যকরী করেন।

মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। সাহাবী ও অপরাপর আলিমগণের আমল এতদনুসারে রয়েছে যে, নেশাগ্রস্তদের হদ হল আশি দুররা।

যে মদ পান করবে তাকে দুররা মারবে। চতুর্থবারেও যদি এতে পুনর্লিপ্ত হয় তবে হত্যা করবে।

باب مَا جَاءَ مَنْ شَرِبَ الْخَمْرَ فَاجْلِدُوهُ وَمَنْ عَادَ فِي الرَّابِعَةِ فَاقْتُلُوهُ

১৪৪৪

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ شَرِبَ الْخَمْرَ فَاجْلِدُوهُ فَإِنْ عَادَ فِي الرَّابِعَةِ فَاقْتُلُوهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَالشَّرِيدِ وَشُرَحْبِيلَ بْنِ أَوْسٍ وَجَرِيرٍ وَأَبِي الرَّمَدِ الْبَلَوِيِّ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ مُعَاوِيَةَ هَكَذَا رَوَى الثَّوْرِيُّ أَيْضًا عَنْ عَاصِمٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ مُعَاوِيَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَى ابْنُ جُرَيْجٍ وَمَعْمَرٌ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ حَدِيثُ أَبِي صَالِحٍ عَنْ مُعَاوِيَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَإِنَّمَا كَانَ هَذَا فِي أَوَّلِ الأَمْرِ ثُمَّ نُسِخَ بَعْدُ هَكَذَا رَوَى مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ مَنْ شَرِبَ الْخَمْرَ فَاجْلِدُوهُ فَإِنْ عَادَ فِي الرَّابِعَةِ فَاقْتُلُوهُ " . قَالَ ثُمَّ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْدَ ذَلِكَ بِرَجُلٍ قَدْ شَرِبَ الْخَمْرَ فِي الرَّابِعَةِ فَضَرَبَهُ وَلَمْ يَقْتُلْهُ . وَكَذَلِكَ رَوَى الزُّهْرِيُّ عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا . قَالَ فَرُفِعَ الْقَتْلُ وَكَانَتْ رُخْصَةً . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ لاَ نَعْلَمُ بَيْنَهُمُ اخْتِلاَفًا فِي ذَلِكَ فِي الْقَدِيمِ وَالْحَدِيثِ وَمِمَّا يُقَوِّي هَذَا مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أَوْجُهٍ كَثِيرَةٍ أَنَّهُ قَالَ " لاَ يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ إِلاَّ بِإِحْدَى ثَلاَثٍ النَّفْسُ بِالنَّفْسِ وَالثَّيِّبُ الزَّانِي وَالتَّارِكُ لِدِينِهِ " .

বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)

১৪৫০। আবু কুরায়ব (রাহঃ) ......... মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে মদ পান করে তাকে দুররা মার। চতুর্থবারেও যদি সে এতে লিপ্ত হয় তাকে কতল কর। ইবনে মাজাহ ২৫৭২, ২৫৭৩

এই বিষয়ে আবু হুরায়রা, শারীদ, শুরাহবীল ইবনে আওস, জারীর, আবুর রামাদ বালাবী ও আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। মুআবিয়া বর্ণিত এই হাদীসটি এরূপভাবে সাওরী (রাহঃ) আসিম থেকে, আবু সালিহ থেকে, মুআবিয়া সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। ইবনে জুরায়জ ও মা‘মার-সুহাঈল ইবনে আবু সালিহ-তার পিতা (আবু সালিহ) থেকে আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে।

মুহাম্মাদ বুখারী (রাহঃ) কে বলতে শুনেছি এই বিষয়ে আবু সালিহ থেকে আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত রিওয়ায়াত অপেক্ষা আবু সালিহ থেকে মুআবিয়া (রাযিঃ) সূত্রে-নবী (ﷺ) থেকে বর্ণিত রিওয়ায়াতটি অধিকতর সহীহ। এই বিধানটি ছিল ইসলামের প্রথম যুগের। পরবর্তীতে তা রহিত হয়ে যায়। এইরূপভাবে মুহাম্মাদ ইবনে ইসহাক-মুহাম্মাদ ইবনে মুনকাদির থেকে জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি মদ পান করে তাকে দুররা মার। সে যদি চতুর্থবারেও আবার এতে লিপ্ত হয়, তবে তাকে কতল করে দাও। রাবী বলেনঃ পরবর্তীতে নবী (ﷺ) এর নিকট এমন এক ব্যক্তিকে আনা হল, যে চতুর্থবারেও মদ পান করেছিল। তখনও তিনি তাকে বেত্র দন্ড দেন। তাকে হত্যা করেন নি।

যুহরী (রাহঃ) এই হাদীসটিকে কাবীসা ইবনে যুআয়ব সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ সুতরাং কতলের বিধান রহিত হয়ে গেছে। আর তা ছিল একটি অনুমতি (অবকাশ) মাত্র। সাধারণভাবে আলিমগণের আমল এতদনুসারে রয়েছ। অতীত ও বর্তমানে কোন আলিমেরই এই বিষয়ে মতবিরোধের কোন কথা আমরা জানি না। নবী (ﷺ) থেকে বহু সূত্রে বর্ণিত নিম্নলিখিত হাদীসটি এই মতটিকে আরো শক্তিশালী করে। তিনি বলেনঃ যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া ইলাহ নাই আর আমি আল্লাহর রাসূল তিনটি ক্ষেত্র ছাড়া সেই ব্যক্তির খুন হালাল নয়; হত্যার বদলে হত্যা, বিবাহিত ব্যভিচারী ও নিজের দ্বীন পরিত্যাগকারী।

কি পরিমাণ চুরিতে চুরের হাত কাটা যাবে

باب مَا جَاءَ فِي كَمْ تُقْطَعُ يَدُ السَّارِقِ

১৪৪৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَتْهُ عَمْرَةُ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْطَعُ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ مَرْفُوعًا وَرَوَاهُ بَعْضُهُمْ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ مَوْقُوفًا .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৪৫১। আলী ইবনে হুজর (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এক চতুর্থাংশ দীনার বা ততোধিক পরিমাণ চুরিতে হাত কাটার নির্দেশ দিতেন। মুসলিম, বুখারী

আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। একাধিক সূত্রে এই হাদীসটি আমরা (রাহঃ)-এর বরাতে আয়িশা (রাযিঃ) থেকে মারফু‘ রূপে বর্ণিত আছে। কেউ কেউ এটিকে আমরা সূত্রে আয়িশা (রাযিঃ) থেকে মাউকুফ‘ রূপেও বর্ণনা করেছেন।
১৪৪৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَطَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مِجَنٍّ قِيمَتُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَيْمَنَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ قَطَعَ فِي خَمْسَةِ دَرَاهِمَ . وَرُوِيَ عَنْ عُثْمَانَ وَعَلِيٍّ أَنَّهُمَا قَطَعَا فِي رُبْعِ دِينَارٍ . وَرُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ أَنَّهُمَا قَالاَ تُقْطَعُ الْيَدُ فِي خَمْسَةِ دَرَاهِمَ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ فُقَهَاءِ التَّابِعِينَ وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ رَأَوُا الْقَطْعَ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّهُ قَالَ لاَ قَطْعَ إِلاَّ فِي دِينَارٍ أَوْ عَشَرَةِ دَرَاهِمَ . وَهُوَ حَدِيثٌ مُرْسَلٌ رَوَاهُ الْقَاسِمُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَالْقَاسِمُ لَمْ يَسْمَعْ مِنِ ابْنِ مَسْعُودٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ قَالُوا لاَ قَطْعَ فِي أَقَلَّ مِنْ عَشَرَةِ دَرَاهِمَ . وَرُوِيَ عَنْ عَلِيٍّ أَنَّهُ قَالَ لاَ قَطْعَ فِي أَقَلَّ مِنْ عَشَرَةِ دَرَاهِمَ . وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৪৫২। কুতায়বা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, একটি ঢাল চুরিতে রাসূলুল্লাহ (ﷺ) হাত কাটার নির্দেশ দেন যার মূল্য ছিল তিন দিরহাম।

ইবনে মাজাহ ২৫৮৪, নাসাঈ

এই বিষয়ে সা‘দ আব্দুল্লাহ ইবনে আমর, ইবনে আব্বাস, আবু হুরায়রা ও উম্মী আয়মান (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। নবী (ﷺ) এর সাহাবীদের মধ্যে কতক আলিমের আমল এতদনুসারে রয়েছে। এদের মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দীক (রাযিঃ)ও। তিনি পাঁচ দিরহাম চুরির ক্ষেত্রেও হাত কেটেছেন। উসমান ও আলী (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তাঁরা দীনারের এক চতুর্থাংশ পরিমাণ চুরিতেও হাত কেটেছেন। আবু হুরায়রা ও আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তারা বলেন, পাঁচ দিরহাম চুরিতে হাত কাটা হবে।

কতক তাবিঈ ফকীহর আমল এতদনুসারে রয়েছে। এ হল মালিক ইবনে আনাস, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। তাঁরা এক দীনারের চতুর্থাংশ বা ততোধিক পরিমাণ চুরিতে হাত কাটার মত পোষণ করেন।

ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, এক দীনার বা দশ দিরহাম পরিমাণ ছাড়া হাত কাটা যাবে না। এই হাদীসটি মুরসাল। কাসিম ইবনে আবরদুর রহমান (রাহঃ) এটিকে ইবনে মাসউদ (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছেন। অথচ কাসিম সরাসরি ইবনে মাসউদ (রাযিঃ) থেকে কিছুই শুনেন নি। কতক আলিমের আমল এতদনুসারে রয়েছে। এ হল ইমাম সুফিয়ান সাওরী ও কূফাবাসী আলিমগণের অভিমত তাঁরা বলেন, দশ দিরহাম-এর কম চুরিতে হাত কাটা যাবে না।

চোরের হাত লটকে দেওয়া প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي تَعْلِيقِ يَدِ السَّارِقِ

১৪৪৭

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا الْحَجَّاجُ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَيْرِيزٍ، قَالَ سَأَلْتُ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ عَنْ تَعْلِيقِ الْيَدِ، فِي عُنُقِ السَّارِقِ أَمِنَ السُّنَّةِ هُوَ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِسَارِقٍ فَقُطِعَتْ يَدُهُ ثُمَّ أَمَرَ بِهَا فَعُلِّقَتْ فِي عُنُقِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عُمَرَ بْنِ عَلِيٍّ الْمُقَدَّمِيِّ عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَيْرِيزٍ هُوَ أَخُو عَبْدِ اللَّهِ بْنِ مُحَيْرِيزٍ شَامِيٌّ .

১৪৫৩। কুতায়বা (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে মুহায়রীয (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি ফুযালা উবাইদকে চোরের গলায় (কর্তিত) হাত লটকে দেওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম, এটি কি সুন্নতের অন্তর্ভুক্ত? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এক চোরকে নিয়ে আসা হল। তখন তার হাত কাটা হল। এরপর সেটি তার গলায় লটকে দেওয়ার নির্দেশ দেন। তখন তার গলায় হাতটি লটকে দেওয়া হল।

ইবনে মাজাহ ২৫৮৭,

এই হাদীস হাসান-গারীব। উমর ইবনে আলী মুকাদ্দামী-হাজ্জাজ ইবনে আরতাত সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আব্দুর রহমান ইবনে মুহায়রীয হলেন আব্দুল্লাহ ইবনে মুহায়রীয শামী-এর ভাই।

খিয়ানতকারী ছিনতাইকারী ও লুন্ঠনকারী প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الْخَائِنِ وَالْمُخْتَلِسِ وَالْمُنْتَهِبِ

১৪৪৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ عَلَى خَائِنٍ وَلاَ مُنْتَهِبٍ وَلاَ مُخْتَلِسٍ قَطْعٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ . وَقَدْ رَوَاهُ مُغِيرَةُ بْنُ مُسْلِمٍ أَخُو عَبْدِ الْعَزِيزِ الْقَسْمَلِيِّ. كَذَا قَالَ. قَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ بَصْرِيٌّ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ.

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৪৫৪। আলী ইবনে খাশরাম (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, খিয়ানতকারী, লুন্ঠনকারী এবং ছিনতাইকারীর উপর হাত কর্তন প্রযোজ্য নয়। ইবনে মাজাহ ২৫৮৯

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। এতদনুসারে আলিমগণের আমল রয়েছে। মুগীরা ইবনে মুসলিম (রাহঃ) এটিকে আবুয যুবাইর-জাবির (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে ইবনে জুরায়জ (রাহঃ) এর অনুরূপ (১৪৫৪ নং) রিওয়ায়াত করেছেন। মুগীরা ইবনে মুসলিম (রাহঃ) হলেন, বসরী, আব্দুল আযীয কাসমালী (রাহঃ) এর ভাই। আলী ইবনে মাদীনী (রাহঃ) এইরূপই বলেছেন।

ফল ও থোড় এর ক্ষেত্রে হাত কাটা প্রযোজ্য নয়।

باب مَا جَاءَ لاَ قَطْعَ فِي ثَمَرٍ وَلاَ كَثَرٍ

১৪৪৯

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ، وَاسِعِ بْنِ حَبَّانَ، أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ قَطْعَ فِي ثَمَرٍ وَلاَ كَثَرٍ " . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى بَعْضُهُمْ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ رِوَايَةِ اللَّيْثِ بْنِ سَعْدٍ . وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ .

বর্ণনাকারী: রাফি' ইবনে খাদীজ (রাঃ)

১৪৫৫। কুতায়বা (রাহঃ) ......... রাফি’ ইবনে খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, ফল ও থোড়ের ক্ষেত্রে হাত কাটা নেই। ইবনে মাজাহ ২৫৯৩

কতক রাবী ইয়াহয়া ইবনে সাঈদ-মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ইবনে হাব্বান-তার চাচা ওয়াসি‘ ইবনে হাব্বান-রাফি‘-নবী (ﷺ) থেকে লাঈস ইবনে সা‘দ (রাহঃ) এর অনুরূপ রিওয়ায়াত করেছেন। মালিক ইবনে আনাস (রাহঃ) প্রমুখ এই হাদীসটিকে ইয়াহয়া ইবনে সাঈদ-মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ইবনে হাব্বান-রাফি‘ ইবনে খাদীজা (রাযিঃ)-নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। এতে তারা ওয়াসি‘ ইবনে হাব্বান (রাহঃ) এর উল্লেখ করেন নি।

যুদ্ধে থাকাবস্থায় হাত কাটা যাবে না।

باب مَا جَاءَ أَنْ لاَ تُقْطَعَ الأَيْدِي فِي الْغَزْوِ

১৪৫০

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ الْمِصْرِيِّ، عَنْ شُيَيْمِ بْنِ بَيْتَانَ، عَنْ جُنَادَةَ بْنِ أَبِي أُمَيَّةَ، عَنْ بُسْرِ بْنِ أَرْطَاةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تُقْطَعُ الأَيْدِي فِي الْغَزْوِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَقَدْ رَوَى غَيْرُ ابْنِ لَهِيعَةَ بِهَذَا الإِسْنَادِ نَحْوَ هَذَا . وَيُقَالُ بُسْرُ بْنُ أَبِي أَرْطَاةَ أَيْضًا . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْهُمُ الأَوْزَاعِيُّ لاَ يَرَوْنَ أَنْ يُقَامَ الْحَدُّ فِي الْغَزْوِ بِحَضْرَةِ الْعَدُوِّ مَخَافَةَ أَنْ يَلْحَقَ مَنْ يُقَامُ عَلَيْهِ الْحَدُّ بِالْعَدُوِّ فَإِذَا خَرَجَ الإِمَامُ مِنْ أَرْضِ الْحَرْبِ وَرَجَعَ إِلَى دَارِ الإِسْلاَمِ أَقَامَ الْحَدَّ عَلَى مَنْ أَصَابَهُ . كَذَلِكَ قَالَ الأَوْزَاعِيُّ .

বর্ণনাকারী: বুসর ইবন আরতাত (রাঃ)

১৪৫৬। কুতায়বা (রাহঃ) ......... বুসর ইবনে আরতাত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি যে, যুদ্ধে থাকাবস্থায় হাত কাটা যাবে না।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। ইবনে লাহীয়া ছাড়া অন্যান্য রাবীও এ সনদে অনুরূপ বর্ণনা করেছেন। বুসর ইবনে আরতাত (রাযিঃ)-কে বর্ণনান্তরে বুসর ইবনে আবু আরতাত রূপেও উল্লেখ হয়েছে। আওযাঈ (রাহঃ) সহ কতক আলিমের আমল এতদনুসারে রয়েছে। তারা যুদ্ধে থাকাবস্থায় শত্রুর উপস্থিতে হদ প্রয়োগ করার মত দেন না। কারণ, এতে আশঙ্কা আছে যে, যার উপর হদ প্রয়োগ করা হল সে হয়ত শত্রুর দলে ভিড়ে যাবে। ইমাম বা ইসলামি প্রশাসক যুদ্ধাঞ্চল থেকে বের হয়ে যখন ইসলামী এলাকায় ফিরে আসবেন তখন তিনি অপরাধীর উপর হদ প্রয়োগ করবেন। আওযাঈ (রাহঃ) এইরূপ কথা ব্যাখ্যা করেছেন।

কেউ যদি তার স্ত্রীর দাসীর সাথে সঙ্গত হয়।

باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَقَعُ عَلَى جَارِيَةِ امْرَأَتِهِ

১৪৫১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، وَأَيُّوبَ بْنِ مِسْكِينٍ، عَنْ قَتَادَةَ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، قَالَ رُفِعَ إِلَى النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَجُلٌ وَقَعَ عَلَى جَارِيَةِ امْرَأَتِهِ فَقَالَ لأَقْضِيَنَّ فِيهَا بِقَضَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَئِنْ كَانَتْ أَحَلَّتْهَا لَهُ لأَجْلِدَنَّهُ مِائَةً وَإِنْ لَمْ تَكُنْ أَحَلَّتْهَا لَهُ رَجَمْتُهُ .

বর্ণনাকারী: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

১৪৫৭। আলী ইবনে হুজর (রাহঃ) ......... হাবীব ইবনে গালিব (রাহঃ) থেকে বর্ণিত যে, নু‘মান ইবনে বাশীর (রাযিঃ)-এর কাছে এমন এক ব্যক্তিকে পেশ করা হল, যে তার স্ত্রীর দাসীর সঙ্গে উপগত হয়েছিল। তিনি বললেন, আমি এই বিষযে রাসূলুল্লাহ (ﷺ) এর বিচারের মত বিচার করব। যদি তার স্ত্রী এই দাসীটিকে তার জন্য হালাল করে দিয়ে থাকে তবে তাকে একশত বেত্র দন্ড দিব। আর যদি হালাল করে না দিয়ে থাকে তকে তাকে ‘রজম’ দন্ড দিব। ইবনে মাজাহ ২৫৫১
১৪৫২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، نَحْوَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبَّقِ، . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ النُّعْمَانِ فِي إِسْنَادِهِ اضْطِرَابٌ . قَالَ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ لَمْ يَسْمَعْ قَتَادَةُ مِنْ حَبِيبِ بْنِ سَالِمٍ هَذَا الْحَدِيثَ إِنَّمَا رَوَاهُ عَنْ خَالِدِ بْنِ عُرْفُطَةَ . وَيُرْوَى عَنْ قَتَادَةَ أَنَّهُ قَالَ كَتَبَ بِهِ إِلَىَّ حَبِيبُ بْنُ سَالِمٍ . وَأَبُو بِشْرٍ لَمْ يَسْمَعْ مِنْ حَبِيبِ بْنِ سَالِمٍ هَذَا أَيْضًا إِنَّمَا رَوَاهُ عَنْ خَالِدِ بْنِ عُرْفُطَةَ . قَالَ أَبُو عِيسَى وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الرَّجُلِ يَقَعُ عَلَى جَارِيَةِ امْرَأَتِهِ فَرُوِيَ عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ عَلِيٌّ وَابْنُ عُمَرَ أَنَّ عَلَيْهِ الرَّجْمَ . وَقَالَ ابْنُ مَسْعُودٍ لَيْسَ عَلَيْهِ حَدٌّ وَلَكِنْ يُعَزَّرُ . وَذَهَبَ أَحْمَدُ وَإِسْحَاقُ إِلَى مَا رَوَى النُّعْمَانُ بْنُ بَشِيرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

১৪৫৮। আলী ইবনে হুজর (রাহঃ) ......... নু‘মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।

এই বিষয়ে সালমান ইবনুল মুহাববাক থেকে অনুরূপ বর্ণিত আছে। নু‘মান (রাযিঃ)-এর রিওয়ায়াতটিতে ইযতিরাব বিদ্যমান। মুহাম্মাদ আল বুখারী (রাহঃ) কে বলতে শুনেছি যে, কাতাদা এই হাদীসটিকে হাবীব ইবনে সালিম (রাহঃ) থেকে শুনেন নি। আসলে এটিকে তিনি খালিদ ইবনে উরফুতা (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন। যে ব্যক্তি স্বীয় স্ত্রীর দাসীর সাথে উপগত হয় তার দন্ড সম্পর্কে আলিমগণের মতবিরোধ রয়েছে। আলী ও ইবনে উমর (রাযিঃ) সহ কতক সাহাবী থেকে বর্ণিত আছে যে, তার উপর রজম দন্ড প্রয়োগ করা হবে। ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, তার উপর কোন নির্ধারিত হদ নেই। তবে তাকে (বিচারকের বিবেচনা মতে) শাস্তি দেওয়া হবে। আহমাদ ও ইসহাক (রাহঃ) নু‘মান ইবনে বাশীর (রাযিঃ)-এর বরাতে নবী (ﷺ) থেকে বর্ণিত হাদীস অনুসারে মত অবলম্বন করেছেন।

কোন মহিলাকে ব্যভিচারে বাধ্য করা হলে।

باب مَا جَاءَ فِي الْمَرْأَةِ إِذَا اسْتُكْرِهَتْ عَلَى الزِّنَا

১৪৫৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا مُعَمَّرُ بْنُ سُلَيْمَانَ الرَّقِّيُّ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلِ بْنِ حُجْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ اسْتُكْرِهَتِ امْرَأَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَدَرَأَ عَنْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْحَدَّ وَأَقَامَهُ عَلَى الَّذِي أَصَابَهَا وَلَمْ يُذْكَرْ أَنَّهُ جَعَلَ لَهَا مَهْرًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ . قَالَ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ عَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلِ بْنِ حُجْرٍ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ وَلاَ أَدْرَكَهُ يُقَالُ إِنَّهُ وُلِدَ بَعْدَ مَوْتِ أَبِيهِ بِأَشْهُرٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنْ لَيْسَ عَلَى الْمُسْتَكْرَهَةِ حَدٌّ .

বর্ণনাকারী: ওয়াইল ইবনে হুজর (রাঃ)

১৪৫৯। আলী ইবনে হুজর (রাহঃ) ......... আব্দুল জাব্বার ইবনে ওয়াইল ইবনে হুজর, তার পিতা ওয়াইল ইবনে হুজর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে এক মহিলাকে ব্যভিচারে বাধ্য করা হয়েছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ‘হদ’ রহিত করে দিয়েছিলেন। আর যে পুরুষ তাকে ভোগ করেছিল তার উপর হদ প্রয়োগ করেছিলেন। ঐ মহিলার জন্য কোন রূপ ‘মোহর’ নির্ধারণ করেছেন বলে তিনি কিছু উল্লেখ করেন নি।



এই হাদীসটি গারীব। এর সনদ মুত্তাসিল নয়। একাধিক সূত্রে হাদীসটি বর্ণিত আছে। মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) কে বলতে শুনেছি যে, আব্দুল জাব্বার ইবনে ওয়াইল ইবনে হুজর তাঁর পিতা ওয়াইল (রাযিঃ) থেকে কিছু শোনেন নি এবং তাকে দেখেন নি। বলা হয়, পিতার মৃত্যুর মাস কয়েক পরে তার জন্ম হয়। এই হাদীস অনুসারে সাহাবীদের মধ্যে আলিমগণের এবং অন্যান্য আলিমগণের মিল রয়েছে যে, যাকে বাধ্য করা হয়, তার উপর হদ নেই।
১৪৫৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ إِسْرَائِيلَ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ الْكِنْدِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ امْرَأَةً، خَرَجَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تُرِيدُ الصَّلاَةَ فَتَلَقَّاهَا رَجُلٌ فَتَجَلَّلَهَا فَقَضَى حَاجَتَهُ مِنْهَا فَصَاحَتْ فَانْطَلَقَ وَمَرَّ عَلَيْهَا رَجُلٌ فَقَالَتْ إِنَّ ذَاكَ الرَّجُلَ فَعَلَ بِي كَذَا وَكَذَا . وَمَرَّتْ بِعِصَابَةٍ مِنَ الْمُهَاجِرِينَ فَقَالَتْ إِنَّ ذَاكَ الرَّجُلَ فَعَلَ بِي كَذَا وَكَذَا . فَانْطَلَقُوا فَأَخَذُوا الرَّجُلَ الَّذِي ظَنَّتْ أَنَّهُ وَقَعَ عَلَيْهَا وَأَتَوْهَا فَقَالَتْ نَعَمْ هُوَ هَذَا . فَأَتَوْا بِهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا أَمَرَ بِهِ لِيُرْجَمَ قَامَ صَاحِبُهَا الَّذِي وَقَعَ عَلَيْهَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنَا صَاحِبُهَا . فَقَالَ لَهَا " اذْهَبِي فَقَدْ غَفَرَ اللَّهُ لَكِ " . وَقَالَ لِلرَّجُلِ قَوْلاً حَسَنًا وَقَالَ لِلرَّجُلِ الَّذِي وَقَعَ عَلَيْهَا " ارْجُمُوهُ " . وَقَالَ " لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ تَابَهَا أَهْلُ الْمَدِينَةِ لَقُبِلَ مِنْهُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ . وَعَلْقَمَةُ بْنُ وَائِلِ بْنِ حُجْرٍ سَمِعَ مِنْ أَبِيهِ وَهُوَ أَكْبَرُ مِنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ وَعَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلٍ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ .

বর্ণনাকারী: ওয়াইল ইবনে হুজর (রাঃ)

১৪৬০। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আলকামা ইবনে ওয়াইল কিন্দী তার পিতা ওয়াইল কিন্দী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে জনৈক মহিলা নামাযের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল। পথে তাকে এক ব্যক্তি স্বীয় কাপড় দিয়ে ঢেকে ফেলে এবং তার প্রয়োজন পূরণ করে। মহিলাটি চিৎকার করলে লোকটি চলে যায়। এই সময় মহিলাটির পাশ দিয়ে আরেক ব্যক্তি যাচ্ছিল। মহিলাটি বলতে লাগল এই পুরুষটই তার সাথে এমন এমন করেছে। তখন একদল মুহাজির সেখান দিয়ে যাচ্ছিলেন। মহিলাটি বলল, এই লোকটই আমার সঙ্গে এমন এমন করেছে। তখন তারা এই লোকটিকে নিয়ে এলে মহিলাটি বলল, এ-ই সেই লোক। তখন তারা এই লোকটিকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলেন। তিনি তাকে ‘রজম’ এর নির্দেশ দিলেন। এই সময় যে লোকটি প্রকৃত পক্ষে উপগত হয়েছিল সেই লোকটি উঠে দাঁড়াল। বলল, ইয়া রাসূলাল্লাহ, আসলে আমি অপরাধী। রাসূলুল্লাহ (ﷺ) মহিলাটিকে বললেন, যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। ধৃত পুরুষটি সম্পর্কে ভাল মন্তব্য করলেন। আর প্রকৃত পক্ষে যে লোকটি উপগত হয়েছিল তাকে রজম-এর নির্দেশ দিলেন এবং বললেন, সে এমন তওবা করেছে যে, সমগ্র মদীনাবাসী যদি তা করে তবে তাদের তওবাও কবুল হয়ে যাবে।



ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব-সহীহ। আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজর তাঁর পিতা ওয়াইল ইবনে হুজর (রাযিঃ) থেকে হাদীস শুনেছেন। তিনি আব্দুল জাব্বার থেকে বড়। আব্দুল জাব্বার ইবনে ওয়াইল তার পিতা ওয়াইল (রাযিঃ) থেকে কিছু শোনেন নি।

পশুর সাথে সঙ্গত হলে।

باب مَا جَاءَ فِيمَنْ يَقَعُ عَلَى الْبَهِيمَةِ

১৪৫৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو السَّوَّاقُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ وَجَدْتُمُوهُ وَقَعَ عَلَى بَهِيمَةٍ فَاقْتُلُوهُ وَاقْتُلُوا الْبَهِيمَةَ " . فَقِيلَ لاِبْنِ عَبَّاسٍ مَا شَأْنُ الْبَهِيمَةِ قَالَ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذَلِكَ شَيْئًا وَلَكِنْ أُرَى رَسُولَ اللَّهِ كَرِهَ أَنْ يُؤْكَلَ مِنْ لَحْمِهَا أَوْ يُنْتَفَعَ بِهَا وَقَدْ عُمِلَ بِهَا ذَلِكَ الْعَمَلُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
وَقَدْ رَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي رَزِينٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ مَنْ أَتَى بَهِيمَةً فَلاَ حَدَّ عَلَيْهِ . حَدَّثَنَا بِذَلِكَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ . وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৪৬১। মুহাম্মাদ ইবনে আমর সাওওয়াক (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পশুর সাথে উপগত হতে যদি কাউকে পাও তবে তাকে কতল করে দাও এবং পশুটিকেও। ইবনে আব্বাস (রাযিঃ)-কে বলা হল পশুটির ব্যাপার কি? তিনি বললেন, এই বিষয়ে আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে কিছু শুনিনি। তবে আমার মনে হয় রাসূলুল্লাহ (ﷺ) এর গোশত খাওয়া এবং এর দ্বারা উপকৃত হওয়া পছন্দ করেন নি। কারণ, এর সাথে এ অশ্লীল কাজ করা হয়েছে। ইবনে মাজাহ ২৫৬৪

এ হাদীসটি আমর ইবনে আবু আমর ব্যতীত ইকরিমার সনদে ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে আর কেউ বর্ণনা করেছেন তা আমরা অবহিত নই।

সুফিয়ান ছাওরী (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি পশুর সহিত উপগত হয় তার উপর কোন হদ নেই্।

এই হাদীসটি মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে মাহদীর মাধ্যমে সুফিয়ান ছাওরী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন।

এটি প্রথমোক্ত রিওয়ায়াতের (১৪৬০ নং) তুলনায় অধিকতর সহীহ। এতদনুসারে আলিমগণের আমল রয়েছে। এ হল আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত।

সমকামীর হদ।

باب مَا جَاءَ فِي حَدِّ اللُّوطِيِّ

১৪৫৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو السَّوَّاقُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى وَإِنَّمَا يُعْرَفُ هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ هَذَا الْوَجْهِ وَرَوَى مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ هَذَا الْحَدِيثَ عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو فَقَالَ " مَلْعُونٌ مَنْ عَمِلَ عَمَلَ قَوْمِ لُوطٍ " . وَلَمْ يَذْكُرْ فِيهِ الْقَتْلَ وَذَكَرَ فِيهِ مَلْعُونٌ مَنْ أَتَى بَهِيمَةً . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " اقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ فِي إِسْنَادِهِ مَقَالٌ وَلاَ نَعْرِفُ أَحَدًا رَوَاهُ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ غَيْرَ عَاصِمِ بْنِ عُمَرَ الْعُمَرِيِّ . وَعَاصِمُ بْنُ عُمَرَ يُضَعَّفُ فِي الْحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي حَدِّ اللُّوطِيِّ فَرَأَى بَعْضُهُمْ أَنَّ عَلَيْهِ الرَّجْمَ أَحْصَنَ أَوْ لَمْ يُحْصِنْ وَهَذَا قَوْلُ مَالِكٍ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ فُقَهَاءِ التَّابِعِينَ مِنْهُمُ الْحَسَنُ الْبَصْرِيُّ وَإِبْرَاهِيمُ النَّخَعِيُّ وَعَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ وَغَيْرُهُمْ قَالُوا حَدُّ اللُّوطِيِّ حَدُّ الزَّانِي وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৪৬২। মুহাম্মাদ ইবনে আমর সাওওয়াক (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, লুত সম্প্রদায়ের কর্ম করতে তোমরা যাকে পাবে তাকে কতল কর এবং যার সাথে ঐ কর্ম করা হয়েছে তাকেও। ইবনে মাজাহ ৩৫৬১

এই বিষয়ে জাবির ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। কেবল উক্ত সূত্রেই আমরা ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি সম্পর্কে জানতে পেরেছি। মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) এই হাদীসটিকে আমর ইবনে আবু আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। এতে আছে ঐ ব্যক্তির উপর লানত, যে লুত সম্প্রদায়ের কর্ম করে। এতে ‘কতল’-এর কথাটির উল্লেখ নেই। এতে আরো উল্লেখ আছে যে, ঐ ব্যক্তির উপরও লানত, যে পশুর সাথে সঙ্গত হয়।

এই হাদীসটি আসিম ইবনে উমর (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, ‘‘কর্তা এবং যার সাথে করা হয়েছে উভয়কেই কতল কর’’। এই হাদীসটির সনদ বিতর্কিত। সুহাঈল ইবনে আবু সালিহ (রাহঃ) থেকে এটিকে আসিম ইবনে উমর উমরী ছাড়ার কেউ রিওয়ায়াত করেছেন বলে আমরা জানি না। আর আসিম ইবনে উমর স্মরণ শক্তির দিক দিয়ে হাদীসের ক্ষেত্রে যঈফ।

লাওয়াতাতের হদ সম্পর্কে আলিমগণের মতানৈক্য রয়েছে। কারো কারো মত হল বিবাহিত কিংবা অবিবাহিত উভয় অবস্থায় এর উপর ‘রজম’ প্রযোজ্য এ হল ইমাম মালিক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। হাসান বসরী, ইবরাহীম নাঈখ, আতা ইবনে আবু রাবাহ (রাহঃ) সহ ফকীহ তাবিয়ী ও অন্যান্য আলিমগণ বলেন, লাওয়াতাতের হদ হল যিনার অনুরূপ। এ হল সুফিয়ান ও কূফাবাসী আলিমগণের অভিমত।
১৪৫৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الْوَاحِدِ الْمَكِّيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى أُمَّتِي عَمَلُ قَوْمِ لُوطٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ هَذَا الْوَجْهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ عَنْ جَابِرٍ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৪৬৩। আহমাদ ইবনে মানি (রাহঃ) .... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশী আশঙ্কা যে ব্যাপারটির করি সেটি হল লুত সম্প্রদায়ের কর্ম। ইবনে মাজাহ ২৫৬৩

এই হাদীসটি হাসান-গারীব, এই হাদীসটি উক্ত সনদে আমাদের জানা মতে শুধু আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আকীল ইবনে আবু তালিব সূত্রে জাবির (রাযিঃ) থেকে বর্ণিত।

মুরতাদ সম্পর্কে।

باب مَا جَاءَ فِي الْمُرْتَدِّ

১৪৫৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ عَلِيًّا، حَرَّقَ قَوْمًا ارْتَدُّوا عَنِ الإِسْلاَمِ، فَبَلَغَ ذَلِكَ ابْنَ عَبَّاسٍ فَقَالَ لَوْ كُنْتُ أَنَا لَقَتَلْتُهُمْ، لِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ " . وَلَمْ أَكُنْ لأُحَرِّقَهُمْ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُعَذِّبُوا بِعَذَابِ اللَّهِ " . فَبَلَغَ ذَلِكَ عَلِيًّا فَقَالَ صَدَقَ ابْنُ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ فِي الْمُرْتَدِّ . وَاخْتَلَفُوا فِي الْمَرْأَةِ إِذَا ارْتَدَّتْ عَنِ الإِسْلاَمِ فَقَالَتْ طَائِفَةٌ مِنْ أَهْلِ الْعِلْمِ تُقْتَلُ وَهُوَ قَوْلُ الأَوْزَاعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَتْ طَائِفَةٌ مِنْهُمْ تُحْبَسُ وَلاَ تُقْتَلُ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَغَيْرِهِ مِنْ أَهْلِ الْكُوفَةِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৪৬৪। আহমাদ ইবনে আব্দা যাব্বী (রাহঃ) ......... ইকরিমা (রাহঃ) থেকে বর্ণিত যে, একবার আলী (রাযিঃ) কতকগুলি লোককে ইসলাম ত্যাগ করার কারণে আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন। ইবনে আব্বাস (রাযিঃ)-এর কাছে এই সংবাদ পৌছলে তিনি বলেন, আমি হলে রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীর অনুসরণে এদের হত্যা করতাম। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার দ্বীন (ইসলাম) পরিবর্তন করে তাকে হত্যা করবে। আমি তাদের পুড়িয়ে মারতাম না। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আল্লাহর আযাব (আগুন) দিয়ে শাস্তি দিবে না। অনন্তর আলী (রাযিঃ)-এর নিকট এই খবর গেলে তিনি বললেন, ইবনে আব্বাস সত্যই বলেছেন।

ইবনে মাজাহ ২৫৩৫

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

মুরতাদ পুরুষের ব্যাপারে আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। কিন্তু কোন মহিলা যদি ইসলাম ত্যাগ করে তবে তার শাস্তি সম্পর্কে আলিমগণের মতবিরোধ রয়েছে। একদল আলিম বলেন, তাকেও হত্যা করা হবে। এ হল ইমাম আওযাঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) -এর অভিমত। অপর একদল আলিম বলেন, তাকে বন্দী করে রাখা হবে, হত্যা করা হবে না। এ হল ইমাম সুফিয়ান ছাওরী, প্রমুখ আলিম ও কুফাবাসী ফকীহগণের অভিমত।

অস্ত্র উত্তোলনকারী প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِيمَنْ شَهَرَ السِّلاَحَ

১৪৫৯

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَأَبُو السَّائِبِ، سَلْمُ بْنُ جُنَادَةَ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَابْنِ الزُّبَيْرِ وَأَبِي هُرَيْرَةَ وَسَلَمَةَ بْنِ الأَكْوَعِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي مُوسَى حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

১৪৬৫। আবু কুরায়ব ও আবু সাইব (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ইবনে মাজাহ ২৫৭৫, ২৫৭৭, মুসলিম

এই বিষয়ে ইবনে উমর, ইবনে যুবাইর, আবু হুরায়রা, সালামা ইবনে আকওয়া (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু মুসা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

যাদুকরের দন্ড প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي حَدِّ السَّاحِرِ

১৪৬০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنِ الْحَسَنِ، عَنْ جُنْدَبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " حَدُّ السَّاحِرِ ضَرْبَةٌ بِالسَّيْفِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَإِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ الْمَكِّيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَإِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ الْعَبْدِيُّ الْبَصْرِيُّ قَالَ وَكِيعٌ هُوَ ثِقَةٌ . وَيُرْوَى عَنِ الْحَسَنِ أَيْضًا وَالصَّحِيحُ عَنْ جُنْدَبٍ مَوْقُوفٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ . وَقَالَ الشَّافِعِيُّ إِنَّمَا يُقْتَلُ السَّاحِرُ إِذَا كَانَ يَعْمَلُ فِي سِحْرِهِ مَا يَبْلُغُ بِهِ الْكُفْرَ فَإِذَا عَمِلَ عَمَلاً دُونَ الْكُفْرِ فَلَمْ نَرَ عَلَيْهِ قَتْلاً .

বর্ণনাকারী: হযরত জুনদুব ইবন আব্দুল্লাহ রাযি

১৪৬৬। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাদুকরের দন্ড হল তলওয়ার দিয়ে উড়িয়ে দেওয়া।



এই সূত্র ছাড়া হাদীসটি মারফু‘ রূপে আছে বলে আমরা জানি না। স্মরণশক্তির দিক থেকে ইবনে মুসলিম আব্দী বাসারী (রাহঃ) হাদীস বর্ণনার ক্ষেত্রে যঈফ্। ইসমাঈল ইবনে মুসলিম আব্দী বসরী সম্পর্কে ওয়াকী‘ (রাহঃ) বলেছেন যে, তিনি নির্ভরযোগ্য আস্থাভাজন রাবী, তিনিও হাসান (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। জুনদুব (রাহঃ) থেকে মাউকুফ রূপে বর্ণিত রিওয়ায়াতটি সহীহ। এতদনুসারে কতক সাহাবী ও অপরাপর আলিমের আমল রয়েছে। এ হল ইমাম মালিক ইবনে আনাস (রাহঃ) এর অভিমত। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, যাদু যদি কূফরীর পর্যায়ের হয় তকে যাদুকরকে হত্যা করা হবে। আর যদি তা কূফরী আমলের কম পর্যায়ের হয় তবে তার উপর কতল প্রযোজ্য হবে বলে তিনি মনে করেন না।

গনিমতের মালে খিয়ানতকারীর সঙ্গে কী করা হবে?

باب مَا جَاءَ فِي الْغَالِّ مَا يُصْنَعُ بِهِ

১৪৬১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو السَّوَّاقُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ صَالِحِ بْنِ مُحَمَّدِ بْنِ زَائِدَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ وَجَدْتُمُوهُ غَلَّ فِي سَبِيلِ اللَّهِ فَاحْرِقُوا مَتَاعَهُ " . قَالَ صَالِحٌ فَدَخَلْتُ عَلَى مَسْلَمَةَ وَمَعَهُ سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ فَوَجَدَ رَجُلاً قَدْ غَلَّ فَحَدَّثَ سَالِمٌ بِهَذَا الْحَدِيثِ فَأَمَرَ بِهِ فَأُحْرِقَ مَتَاعُهُ فَوُجِدَ فِي مَتَاعِهِ مُصْحَفٌ فَقَالَ سَالِمٌ بِعْ هَذَا وَتَصَدَّقْ بِثَمَنِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا الْحَدِيثُ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ الأَوْزَاعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . قَالَ وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ إِنَّمَا رَوَى هَذَا صَالِحُ بْنُ مُحَمَّدِ بْنِ زَائِدَةَ وَهُوَ أَبُو وَاقِدٍ اللَّيْثِيُّ وَهُوَ مُنْكَرُ الْحَدِيثِ قَالَ مُحَمَّدٌ وَقَدْ رُوِيَ فِي غَيْرِ حَدِيثٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغَالِّ فَلَمْ يَأْمُرْ فِيهِ بِحَرْقِ مَتَاعِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৪৬৭। মুহাম্মাদ ইবনে আমর (রাহঃ) ......... উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর পথে গনিমত সম্পদ কাউকে খিয়ানত করতে দেখতে পেলে তোমরা তার মাল-সামান জ্বালিয়ে দেবে। সালিহ বলেন, আমি মাসলামার কাছে গেলাম। তার সঙ্গে সালিম ইবনে আব্দুল্লাহ (রাহঃ)-ও ছিলেন। তখন এক ব্যক্তিকে পাওয়া গেল, যে গনিমত সম্পদে খিয়ানত করেছিল। সালিম তখন এই হাদীসটি রিওয়ায়াত করেন। এতদনুসারে তার মাল-সামান জ্বালিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। তার মাল-সামানে একটি কুরআন পাওয়া গেলে সালিম বললেন, এটি বিক্রি করে দাও এবং এর মূল্য সাদ্‌কা করে দাও।



এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এতদনুসারে কতক আলিমের আমল রয়েছে। এ হল আওযাঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত। মুহাম্মাদ বুখারী (রাহঃ)-কে এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, এটি সালিহ ইবনে মুহাম্মাদ ইবনে যাইদা বর্ণনা করেছেন। ইনি হলেন আবু ওয়াকীদ লায়ছী - ইনি হাদীস বর্ণনার ক্ষেত্রে মুনকার বা আস্থাযোগ্য রাবীদের বিপরীত রিওয়ায়াত করে থাকেন। মুহাম্মাদ বুখারী (রাহঃ) আরো বলেন, গনিমত সম্পদে খিয়ানত সম্পর্কে একাধিক হাদীস বর্ণিত আছে। কিন্তু সেগুলিতে মাল-সামান জ্বালিয়ে দেওয়ার উল্লেখ নাই। এই হাদীসটি গারীব।

কেউ যদি অপর কাউকে বলে হে মুখাননাছ।[১]

باب مَا جَاءَ فِيمَنْ يَقُولُ لآخَرَ يَا مُخَنَّثُ

১৪৬২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَبِيبَةَ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا قَالَ الرَّجُلُ لِلرَّجُلِ يَا يَهُودِيُّ فَاضْرِبُوهُ عِشْرِينَ وَإِذَا قَالَ يَا مُخَنَّثُ فَاضْرِبُوهُ عِشْرِينَ وَمَنْ وَقَعَ عَلَى ذَاتِ مَحْرَمٍ فَاقْتُلُوهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَإِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ يُضَعَّفُ فِي الْحَدِيثِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَصْحَابِنَا قَالُوا مَنْ أَتَى ذَاتَ مَحْرَمٍ وَهُوَ يَعْلَمُ فَعَلَيْهِ الْقَتْلُ . وَقَالَ أَحْمَدُ مَنْ تَزَوَّجَ أُمَّهُ قُتِلَ . وَقَالَ إِسْحَاقُ مَنْ وَقَعَ عَلَى ذَاتِ مَحْرَمٍ قُتِلَ . - وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ وَجْهٍ رَوَاهُ الْبَرَاءُ بْنُ عَازِبٍ وَقُرَّةُ بْنُ إِيَاسٍ الْمُزَنِيُّ أَنَّ رَجُلاً تَزَوَّجَ امْرَأَةَ أَبِيهِ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَتْلِهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৪৬৮। মুহাম্মাদ ইবনে রাফি‘ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ যদি অন্য কাউকে বলে, হে ইয়াহুদী, তবে তাকে বিশ ঘা বেত্রদন্ড দিবে। যদি বলে হে মুখাননাছ, তবে তাকেও বিশ ঘা বেত্রদন্ড দিবে। আর কেউ যদি মাহরাম মহিলার সাথে উপগত হয় তবে তাকে কতল করবে।



এই হাদীসটি এই সূত্র ছাড়া আমরা অবহিত নই। রাবী ইবরাহীম ইবনে ইসমাঈলকে হাদীসের ক্ষেত্রে যঈফ বলা হয়। আমাদের উলামাদের আমল এ হাদীস অনুসারে রয়েছে। তারা বলেন, জেনে শুনে যে ব্যক্তি ‘মাহরাম’ মহিলার সাথে উপগত হয় তার শাস্তি হল কতল। ইমাম আহমাদ (রাহঃ) বলেন, যে ব্যক্তি তার মাকে বিবাহ করে তাকে কতল করা হবে। ইমাম ইসহাক (রাহঃ) বলেন, কেউ যদি কোন মাহরামের সাথে উপগত হয় তবে তাকে হত্যা করা হবে। নবী (ﷺ) থেকে অন্যান্য সূত্রেও এ বিষয় বর্ণিত আছে। বারা ইবনে আযিব ও কুররা ইবনে ইয়াস মুযানীও এ বিষয়ে রিওয়ায়াত করেছেন যে, এক ব্যক্তি তার সৎমাকে বিয়ে করেছিল। তখন নবী (ﷺ) তাকে কতলের নির্দেশ দেন।


[১] জন্মগত ভাবেই যে পুরুষও নর নারী ও নর কিংবা যে পুরুষ চালচলনে ও আচার আচরণে নারী প্রকৃতির অনুকরণ করে সেই ধরনের পুরুষকে "মুখান্নাছ" বলা হয়

তা’যীর।

باب مَا جَاءَ فِي التَّعْزِيرِ

১৪৬৩

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ نِيَارٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يُجْلَدُ فَوْقَ عَشْرِ جَلَدَاتٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ بُكَيْرِ بْنِ الأَشَجِّ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي التَّعْزِيرِ وَأَحْسَنُ شَيْءٍ رُوِيَ فِي التَّعْزِيرِ هَذَا الْحَدِيثُ . قَالَ وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ ابْنُ لَهِيعَةَ عَنْ بُكَيْرٍ فَأَخْطَأَ فِيهِ وَقَالَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ خَطَأٌ وَالصَّحِيحُ حَدِيثُ اللَّيْثِ بْنِ سَعْدٍ إِنَّمَا هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ نِيَارٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: আবু বুরদা ইবনে নিয়ার আনসারী (রাঃ)

১৪৬৯। কুতায়বা (রাহঃ) ......... আবু বুরদা ইবনে নিয়ার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর নির্ধারিত কোন হদ ছাড়া কাউকে দশ ঘা এর উর্ধ্বে বেত্রদন্ড প্রদান করা যাবে না। ইবনে মাজাহ ২৬০১

ইবনে লাহীআ এই হাদীসটিকে বুকায়র (রাহঃ) থেকে বর্ণনা করেছেন এবং এতে তিনি ভুল করেছেন। তিনি তার রিওয়ায়াতে আব্দুর রহমান ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ তার পিতা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। কিন্তু তা ভুল। লাইছ ইবনে সা‘দ (রাহঃ) এর সনদটি শুদ্ধ। সেটি হল আব্দুর রহমান ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ আবু বুরদা ইবনে নিয়ার সূত্রে নবী (ﷺ) থেকে। এই হাদীসটি হারীব। বুকায়র ইবনে আশাজ্জ (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। তা‘যীর সম্পর্কে আলিমগণের মতবিরোধ রয়েছে। তা‘যীর বিষয়ে বর্ণিত রিওয়ায়াত সমূহের মধ্যে এ হাদীসটি উত্তম।