أبواب الأشربة عن رسول الله صلى الله عليه وسلم

২৬. বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব

অধ্যায় ২৬ · ৩৬ টি হাদীস

মদ পানকারী প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي شَارِبِ الْخَمْرِ

১৮৬১

حَدَّثَنَا أَبُو زَكَرِيَّا، يَحْيَى بْنُ دُرُسْتَ الْبَصْرِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَشْرَبْهَا فِي الآخِرَةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عَبَّاسٍ وَعُبَادَةَ وَأَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَاهُ مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ مَوْقُوفًا فَلَمْ يَرْفَعْهُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮৬৭। ইয়াহয়া ইবনে দুরুসত আবু যাকারিয়্যা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নেশা সৃষ্টিকারী সকল বস্তই মদ। নেশা উদ্রেককর সকল বস্তই হারাম। যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করে এবং এ অভ্যাস নিয়ে সে মারা যায় আখিরাতে সে তা পান করতে পারবে না।

এ বিষয়ে আবু হুরায়রা, আবু সাঈদ, আব্দুল্লাহ ইবনে আমর, উবাইদা, আবু মালিক আশারী ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। নাফি‘-ইবনে উমর (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে একাধিকভাবে এটি বর্ণিত আছে। মালিক ইবনে আনাস (রাহঃ) এটিকে নাফি‘-ইবনে উমর (রাযিঃ) সূত্রে মউকুফরূপে বর্ণনা করেছেন। তিনি এটিকে মারফু রূপে বর্ণনা করেন নি।
১৮৬২

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ شَرِبَ الْخَمْرَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاَةً أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ فَإِنْ عَادَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاَةً أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ فَإِنْ عَادَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاَةً أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ فَإِنْ عَادَ الرَّابِعَةَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاَةً أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ لَمْ يَتُبِ اللَّهُ عَلَيْهِ وَسَقَاهُ مِنْ نَهْرِ الْخَبَالِ " . قِيلَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ وَمَا نَهْرُ الْخَبَالِ قَالَ نَهْرٌ مِنْ صَدِيدِ أَهْلِ النَّارِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رُوِيَ نَحْوُ هَذَا عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮৬৮। কুতায়বা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মদ পান করে চল্লিশ ভোর (দিন) পর্যন্ত তার নামায কবুল হয় না। সে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন। সে যদি পুনরায় তা পান করে তবে আল্লাহ তাআলা চল্লিশ ভোর পর্যন্ত তার নামায কবুল করবেন না। যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন। আবার যদি সে তা পান করে তবে চল্লিশ ভোর পর্যন্ত তার নামায কবুল করবেন না। কিন্তু সে যদি তওবা করে তবে আল্লাহ তার তওবা কবুল করবেন। চতুর্থবার আবার সে যদি তা পান করে তবে চল্লিশ ভোর পর্যন্ত তার নামায কবুল করবেন না এবং তওবা করলেও আল্লাহ তার তওবা কবুল করবেন না। পরন্তু তাকে ’‘নাহরে খাবাল’’ থেকে পান করাবেন। ইবনে উমর (রাযিঃ)-কে বলা হল, হে আবু আব্দুর রহমান, ’নাহরে খাবাল’ কি? তিনি বললেন, জাহান্নামীদের পূজের নহর। ইবনে মাজাহ ৩৩৭৭

এ হাদীসটি হাসান। আব্দুল্লাহ ইবনে আমর এবং ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রেও নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।

নেশা সৃষ্টিকারী সব কিছুই হারাম।

باب مَا جَاءَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ

১৮৬৩

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ الْبِتْعِ فَقَالَ " كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৬৯। ইসহাক ইবনে মুসা আনসরী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)-কে মধু দ্বারা প্রস্তুত মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছেন, নেশা সৃষ্টিকারী সকল পানীয়ই হারাম।এই হাদীসটি হাসান-সহীহ। ইবনে মাজাহ ৩৩৮৬, বুখারী ও মুসলিম

১৮৬৪

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ الْقُرَشِيُّ الْكُوفِيُّ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " كُلُّ مُسْكِرٍ حَرَامٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَابْنِ مَسْعُودٍ وَأَنَسٍ وَأَبِي سَعِيدٍ وَأَبِي مُوسَى وَالأَشَجِّ الْعَصَرِيِّ وَدَيْلَمَ وَمَيْمُونَةَ وَابْنِ عَبَّاسٍ وَقَيْسِ بْنِ سَعْدٍ وَالنُّعْمَانِ بْنِ بَشِيرٍ وَمُعَاوِيَةَ وَوَائِلِ بْنِ حُجْرٍ وَقُرَّةَ الْمُزَنِيِّ وَعَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ وَأُمِّ سَلَمَةَ وَبُرَيْدَةَ وَأَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَكِلاَهُمَا صَحِيحٌ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَعَنْ أَبِي سَلَمَةَ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮৭০। উবাইদা ইবনে আসবাত ইবনে মুহাম্মাদ কুরাশী ও আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেন, নবী (ﷺ)কে বলতে শুনেছি, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তই হারাম। ইবনে মাজাহ ৩৩৮৭, মুসলিম

এই বিষয়ে উমর, আলী, ইবনে মাসউদ, আবু সাঈদ, আবু মুসা, আশাজ্জ উসারী, দায়লাম, মায়মুনা, আয়িশা ইবনে আব্বাস, কায়স ইবনে সা‘দ, নু‘মান ইবনে বাশীর, মুআবিয়া, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, উম্মে সালামা, বুরায়দা, আবু হুরায়রা, ওয়াইল ইবনে হুজর ও মুযানী (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে।

উক্ত হাদীসটি হাসান। আবু সালামা-আবু হুরায়রা-নবী (ﷺ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত আছে। উভয় রিওয়ায়াতই সহীহ। একাধিক রাবী এটিকে মুহাম্মাদ ইবনে আমর-আবু সালামা-আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। আবু সালামা-ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে তা বর্ণিত আছে।

যে বস্তুর অধিক পরিমাণ নেশা আনয়ন করে সেই বস্তুর কম পরিমাণও হারাম।

باب مَا جَاءَ مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ

১৮৬৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ دَاوُدَ بْنِ بَكْرِ بْنِ أَبِي الْفُرَاتِ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ وَعَائِشَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عُمَرَ وَخَوَّاتِ بْنِ جُبَيْرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ جَابِرٍ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৮৭১। কুতায়বা (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে বস্তর বেশী পরিমাণ নেশাগ্রস্ত করে তার কম পরিমাণ হারাম। ইবনে মাজাহ ৩৩৯৩

এই বিষয়ে সা‘দ, আয়িশা, আব্দুল্লাহ ইবনে আমর, ইবনে উমর এবং খাওওয়াত ইবনে জুবাইর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। জাবির (রাযিঃ)-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান-গারীব।
১৮৬৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مَهْدِيِّ بْنِ مَيْمُونٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ الْمَعْنَى، وَاحِدٌ، عَنْ أَبِي عُثْمَانَ الأَنْصَارِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُّ مُسْكِرٍ حَرَامٌ مَا أَسْكَرَ الْفَرَقُ مِنْهُ فَمِلْءُ الْكَفِّ مِنْهُ حَرَامٌ " . قَالَ أَبُو عِيسَى قَالَ أَحَدُهُمَا فِي حَدِيثِهِ " الْحُسْوَةُ مِنْهُ حَرَامٌ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَاهُ لَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ وَالرَّبِيعُ بْنُ صَبِيحٍ عَنْ أَبِي عُثْمَانَ الأَنْصَارِيِّ نَحْوَ رِوَايَةِ مَهْدِيِّ بْنِ مَيْمُونٍ . وَأَبُو عُثْمَانَ الأَنْصَارِيُّ اسْمُهُ عَمْرُو بْنُ سَالِمٍ وَيُقَالُ عُمَرُ بْنُ سَالِمٍ أَيْضًا .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৭২। মুহাম্মাদ ইবনে বাশশার ও আব্দুল্লাহ ইবনে মুআবিয়া (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নেশা সৃষ্টিকারী প্রত্যেক বস্তই হারাম। যে বস্তুর মটকা পরিমাণ নেশাগ্রস্ত করে এর হাতের তালু পরিমাণ বস্তুও হারাম।

মুহাম্মাদ ইবনে বাশশার ও আব্দুল্লাহ ইবনে মুআবিয়া (রাহঃ)-এর একজন বলেছেনঃ এর এক ঢোক পরিমাণও হারাম।

এ হাদীসটি হাসান। লাঈস ইবনে আবু সুলায়ম এবং রাবী ইবনে সাবীহ (রাহঃ)-ও এটিকে আবু উসমান আনসারী (রাহঃ) থেকে মাহাদী ইবনে মায়মুন (রাহঃ)-এর অনুরূপ রিওয়ায়াত করেছেন, আবু উসমান (রাহঃ)-এর নাম হল আমর ইবনে সালিম। উমর ইবনে সালিম বলেও কথিত আছে।

মাটির কলসের নাবীয।

باب مَا جَاءَ فِي نَبِيذِ الْجَرِّ

১৮৬৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، قَالاَ أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ طَاوُسٍ، أَنَّ رَجُلاً، أَتَى ابْنَ عُمَرَ فَقَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَبِيذِ الْجَرِّ فَقَالَ نَعَمْ . فَقَالَ طَاوُسٌ وَاللَّهِ إِنِّي سَمِعْتُهُ مِنْهُ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ أَبِي أَوْفَى وَأَبِي سَعِيدٍ وَسُوَيْدٍ وَعَائِشَةَ وَابْنِ الزُّبَيْرِ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮৭৩। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... তাউস (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, জনৈক ব্যক্তি ইবনে উমর (রাযিঃ)-এর কাছে এসে বলল, রাসূলুল্লাহ (ﷺ) কি সবুজ কলসের নাবীয পান করতে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তাউস (রাহঃ) বলেন, আল্লাহর কসম, আমি ইবনে উমর (রাযিঃ)-এর কাছ থেকে এই কথা শুনেছি। মুসলিম

এই বিষয়ে ইবনে আবী আওফা, আবু সাঈদ, সওয়ায়দ, ইবনে যুবাইর ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হা্দীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।

শুকনা লাউয়ের খোলে, খেজুর কান্ডে গর্ত করে নির্মিত পাত্রে এবং মাটির পাত্রে নাবীয তৈরী করা পছন্দনীয় নয়।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَنْ يُنْبَذَ فِي الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ

১৮৬৮

حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ سَمِعْتُ زَاذَانَ، يَقُولُ سَأَلْتُ ابْنَ عُمَرَ عَمَّا نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الأَوْعِيَةِ أَخْبِرْنَاهُ بِلُغَتِكُمْ وَفَسِّرْهُ لَنَا بِلُغَتِنَا . فَقَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَنْتَمَةِ وَهِيَ الْجَرَّةُ وَنَهَى عَنِ الدُّبَّاءِ وَهِيَ الْقَرْعَةُ وَنَهَى عَنِ النَّقِيرِ وَهُوَ أَصْلُ النَّخْلِ يُنْقَرُ نَقْرًا أَوْ يُنْسَحُ نَسْحًا وَنَهَى عَنِ الْمُزَفَّتِ وَهِيَ الْمُقَيَّرُ وَأَمَرَ أَنْ يُنْبَذَ فِي الأَسْقِيَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْمُرَ وَسَمُرَةَ وَأَنَسٍ وَعَائِشَةَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَعَائِذِ بْنِ عَمْرٍو وَالْحَكَمِ الْغِفَارِيِّ وَمَيْمُونَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮৭৪। আবু মুসা মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ) ......... যাযান (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি ইবনে উমর (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি পাত্র ব্যবহার নিষেধ করেছেন। আপনি আপনাদের ভাষায় তা ব্যক্ত করুন এবং আমাদের ভাষায় তা ব্যাখ্যা করে দিন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) হানতাম অর্থাৎ সবুজ কলস, দুব্বা অর্থাৎ লাউয়ের খোল, নাকীর অর্থাৎ খেজুর বৃক্ষের কান্ডে গর্ত করে নির্মিত পাত্র। মুযাফফাত অর্থাৎ আলকাতরা লাগান পাত্র (নাবীযের জন্য) ব্যবহার নিষেধ করেছেন। তিনি মশকে নাবীয বানাতে নির্দেশ দিয়েছেন। মুসলিম

এই বিষয়ে উমর, আলী, ইবনে আব্বাস, আবু সাঈদ, আবু হুরায়রা, আব্দুর রহমান ইবনে ইয়া‘মুর, সামুরা, আনাস, আয়িশা, ইমরান ইবনে হুসাইন, আইয ইবনে আমর, হাকাম গিফারী এবং মায়মুনা থেকে হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ।

সব ধরণের পাত্রে নাবীয তৈরীর অনুমতি প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ أَنْ يُنْبَذَ فِي الظُّرُوفِ

১৮৬৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالُوا حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنِ الظُّرُوفِ وَإِنَّ ظَرْفًا لاَ يُحِلُّ شَيْئًا وَلاَ يُحَرِّمُهُ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

১৮৭৫। মুহাম্মাদ ইবনে বাশশার, হাসান ইবনে আলী ও মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... সুলাইমান ইবনে বুরায়দা তৎপিতা বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি তোমাদেরকে বিভিন্ন পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। পাত্র কোন জিনিসকে হারামও করেনা হালালও বানায় না। নেশাকর সব কিছুই হারাম। ইবনে মাজাহ, মুসলিম

হাদীসটি হাসান-সহীহ।
১৮৭০

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الظُّرُوفِ فَشَكَتْ إِلَيْهِ الأَنْصَارُ فَقَالُوا لَيْسَ لَنَا وِعَاءٌ . قَالَ " فَلاَ إِذًا " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَأَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৮৭৬। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিভিন্ন পাত্রের নিষেধ করেছিলেন। তখন আনসাররা তাঁর কাছে কিছু অসুবিধা তুলে ধরেন। তারা বললেন, আমাদের তো আর কোন পাত্র নেই। নবী (ﷺ) বললেন, তাহলে এগুলো নিষিদ্ধ নয়।

বুখারী

এই বিষয়ে ইবনে মাসউদ, আবু হুরায়রা, আবু সাঈদ এবং আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ।

মশকে নাবীয তৈরী।

باب مَا جَاءَ فِي الاِنْتِبَاذِ فِي السِّقَاءِ

১৮৭১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنَّا نَنْبِذُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سِقَاءٍ يُوكَأُ فِي أَعْلاَهُ لَهُ عَزْلاَءُ نَنْبِذُهُ غُدْوَةً وَيَشْرَبُهُ عِشَاءً وَنَنْبِذُهُ عِشَاءً وَيَشْرَبُهُ غُدْوَةً . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَبِي سَعِيدٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ يُونُسَ بْنِ عُبَيْدٍ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ عَائِشَةَ أَيْضًا .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৭৭। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য মশকে নাবীয তৈরী করতাম। এর উপরের দিকটি ফিতা দিয়ে বেঁধে দেয়া হত। এর একটি ছিদ্র ছিল। সকালে নাবীয করলে তিনি বিকালে তা পান করতেন। আর বিকালে নাবীয করলে তিনি ভোরে তা পান করতেন।

ইবনে মাজাহ ৩৩৯৮

এ বিষয়ে জাবির, আবু সাঈদ ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া ইউনুস ইবনে উবাইদ (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এই হাদীসটি আয়িশা (রাযিঃ) থেকে অন্য সূত্রে বর্ণিত আছে।

যে সমস্ত শস্য দানা দ্বারা মদ তৈরী করা হয়।

باب مَا جَاءَ فِي الْحُبُوبِ الَّتِي يُتَّخَذُ مِنْهَا الْخَمْرُ

১৮৭২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُهَاجِرٍ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنَ الْحِنْطَةِ خَمْرًا وَمِنَ الشَّعِيرِ خَمْرًا وَمِنَ التَّمْرِ خَمْرًا وَمِنَ الزَّبِيبِ خَمْرًا وَمِنَ الْعَسَلِ خَمْرًا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

১৮৭৮। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... নু‘মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, গম থেকে মদ হয়, যব থেকে মদ হয়, খেজুর থেকে মদ হয়, কিশমিশ থেকে মদ হয়, মধু থেকেও মদ হয়। ইবনে মাজাহ ৩৩৭৯

এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি গারীব।
১৮৭৩

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، نَحْوَهُ . وَرَوَى أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، هَذَا الْحَدِيثَ عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ إِنَّ مِنَ الْحِنْطَةِ خَمْرًا فَذَكَرَ هَذَا الْحَدِيثَ .

বর্ণনাকারী: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

১৮৭৯। হাসান ইবনে আলী আল খাল্লাল (রাহঃ) ......... ইসরাঈল (রাহঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। আবু হায়্যান আত-তায়মী এ হাদীসটিকে শা‘বী-ইবনে উমর-উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, গম থেকে মদ হয় অনন্তর পুরো রিওয়ায়াত তিনি উল্লেখ করেন। ইবনে মাজাহ ৩৩৭৯

১৮৭৪

حَدَّثَنَا بِذَلِكَ، أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، إِنَّ مِنَ الْحِنْطَةِ خَمْرًا بِهَذَا . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ . وَقَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ لَمْ يَكُنْ إِبْرَاهِيمُ بْنُ مُهَاجِرٍ بِالْقَوِيِّ فِي الْحَدِيثِ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ أَيْضًا عَنِ الشَّعْبِيِّ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৮৮০। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, গম থেকে মদ হয়।

এটি ইবরাহীম ইবনুল মুহাজির (রাহঃ) এর রিওয়ায়াত অপেক্ষা অধিকতর সহীহ। আলী ইবনুল মাদানী (রাহঃ) বলেন, ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেছেন, ইবরাহীম ইবনুল মুহাজির শক্তিশালী রাবী নন।
১৮৭৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، وَعِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْخَمْرُ مِنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ النَّخْلَةُ وَالْعِنَبَةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ هُوَ الْغُبَرِيُّ وَاسْمُهُ يَزِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غُفَيْلَةَ . وَرَوَى شُعْبَةُ عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ هَذَا الْحَدِيثَ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৮১। আহমাদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মদ হয় এ দুটি বৃক্ষ থেকেঃ খেজুর ও আঙ্গুর। ইবনে মাজাহ ৩৩৭৮, মুসলিম

এ হাদীসটি হাসান-সহীহ। বর্ণনাকরী আবু কাসীর সুহায়মী হলেন উবারী। তার নাম হল ইয়াযীদ ইবনে আব্দুর রহমান ইবনে গুফায়ল। শু‘বা (রাহঃ) ইকরিমা ইবনে আম্মার (রাহঃ) সূত্রে উক্ত হাদীসটি রিওয়ায়াত করেছেন।

পক্ক খেজুর ও কাঁচা খেজুর মিশ্রিত পানীয়।

باب مَا جَاءَ فِي خَلِيطِ الْبُسْرِ وَالتَّمْرِ

১৮৭৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُنْبَذَ الْبُسْرُ وَالرُّطَبُ جَمِيعًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৮৮২। কুতায়বা (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কাঁচা খেজুর ও পক্ক খেজুর এক সাথে দিয়ে নাবীয বানাতে নিষেধ করেছেন।এই হাদীসটি হাসান-সহীহ। ইবনে মাজাহ ৩৩৯৫, বুখারী ও মুসলিম

১৮৭৭

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْبُسْرِ وَالتَّمْرِ أَنْ يُخْلَطَ بَيْنَهُمَا وَنَهَى عَنِ الزَّبِيبِ وَالتَّمْرِ أَنْ يُخْلَطَ بَيْنَهُمَا وَنَهَى عَنِ الْجِرَارِ أَنْ يُنْبَذَ فِيهَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَنَسٍ وَأَبِي قَتَادَةَ وَابْنِ عَبَّاسٍ وَأُمِّ سَلَمَةَ وَمَعْبَدِ بْنِ كَعْبٍ عَنْ أُمِّهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৮৮৩। সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (নাবীযের ক্ষেত্রে) কাঁচা খেজুর ও পক্ক খেজুর এক সঙ্গে মিলাতে, কিশমিশ ও পক্ক খেজুর এক সঙ্গে মিলাতে এবং মাটির মটকায় নাবীয বানাতে নিষেধ করেছেন। মুসলিম ৬/৮৮, ৯৪

এ বিষযে আনাস, জাবির, আবু কাতাদা, ইবনে আব্বাস, উম্মে সালামা, মা‘বাদ ইবনে কা‘ব তার মা (রাযিঃ)-এর বরাতেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।

সোনা ও রূপার পাত্রে পান করা হারাম।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الشُّرْبِ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ

১৮৭৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى، يُحَدِّثُ أَنَّ حُذَيْفَةَ، اسْتَسْقَى فَأَتَاهُ إِنْسَانٌ بِإِنَاءٍ مِنْ فِضَّةٍ فَرَمَاهُ بِهِ وَقَالَ إِنِّي كُنْتُ قَدْ نَهَيْتُهُ فَأَبَى أَنْ يَنْتَهِيَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الشُّرْبِ فِي آنِيَةِ الْفِضَّةِ وَالذَّهَبِ وَلُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ وَقَالَ " هِيَ لَهُمْ فِي الدُّنْيَا وَلَكُمْ فِي الآخِرَةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ سَلَمَةَ وَالْبَرَاءِ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

১৮৮৪। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে জা‘ফার (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, হুযাইফা (রাযিঃ) পানি পান করতে চাইলেন। তখন জনৈক ব্যক্তি একটি রূপার পাত্রে তাঁর কাছে পানি নিয়ে এল। তিনি তা ছুড়ে ফেলে দিলেন এবং বললেন, আমি এ থেকে তাকে নিষেধ করে দিয়েছিলাম। কিন্তু সে এ থেকে বিরত থাকতে অস্বীকার করেছে। রাসূলুল্লাহ (ﷺ) তো সোনা ও রূপার পাত্রে পান করতে এবং রেশম ও দীবাজ (একপ্রকার রেশম)-এর কাপড় পরিধান করতে নিষেধ করেছেন এবং বলেছেন, এতো তাদের জন্য (কাফিরদের জন্য) হল দুনিয়াতে আর তোমাদের হল জন্য আখিরাতে। ইবনে মাজাহ ৩৪১৪, বুখারী ও মুসলিম

এই বিষয়ে উম্ম সালামা, বারা ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।

দাঁড়িয়ে কিছু পান করা নিষেধ।

باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنِ الشُّرْبِ، قَائِمًا

১৮৭৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ يَشْرَبَ الرَّجُلُ قَائِمًا . فَقِيلَ الأَكْلُ قَالَ ذَاكَ أَشَدُّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮৮৫। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। জিজ্ঞাসা করা হল, আহার করা? তিনি বললেন, এতো আরো খারাপ। ইবনে মাজাহ ৩৪২৪, মুসলিম

উক্ত হাদীসটি হাসান-সহীহ।
১৮৮০

حَدَّثَنَا أَبُو السَّائِبِ، سَلْمُ بْنُ جُنَادَةَ الْكُوفِيُّ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنَّا نَأْكُلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ نَمْشِي وَنَشْرَبُ وَنَحْنُ قِيَامٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ . وَرَوَى عِمْرَانُ بْنُ حُدَيْرٍ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الْبَزَرِيِّ عَنِ ابْنِ عُمَرَ . وَأَبُو الْبُزَرِيُّ اسْمُهُ يَزِيدُ بْنُ عُطَارِدٍ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮৮৬। আবুস সাইব সালাম ইবনে জুনাদা কুফী (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আমরা চলতে চলতে খেয়েছি এবং দাঁড়িয়ে দাঁড়িয়েও পান করেছি।

এ হাদীসটি হাসান-সহীহ। উবাইদুল্লাহ ইবনে উমর-নাফি‘-ইবনে উমর (রাযিঃ)-এর সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে গারীব। ইমরান ইবনে জারীর এ হাদীসটিকে আবুল ইউযারী-ইবনে উমর (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। আবুল ইউযারী (রাহঃ)-এর নাম হল ইয়াযীদ ইবনে উতারিদ।
১৮৮১

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي مُسْلِمٍ الْجَذْمِيِّ، عَنِ الْجَارُودِ بْنِ الْمُعَلَّى، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الشُّرْبِ قَائِمًا . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ . وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي مُسْلِمٍ عَنِ الْجَارُودِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرُوِيَ عَنْ قَتَادَةَ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ عَنْ أَبِي مُسْلِمٍ عَنِ الْجَارُودِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " ضَالَّةُ الْمُسْلِمِ حَرْقُ النَّارِ " . وَالْجَارُودُ هُوَ ابْنُ الْمُعَلَّى الْعَبْدِيُّ صَاحِبُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيُقَالُ الْجَارُودُ بْنُ الْعَلاَءِ أَيْضًا وَالصَّحِيحُ ابْنُ الْمُعَلَّى .

বর্ণনাকারী: জারূদ ইবনে মুআল্লা (রাঃ)

১৮৮৭। হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ......... জারূদ ইবনুল মুআল্লা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন।

এ বিষ আবু সাঈদ, আবু হুরায়রা ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

উক্ত হাদীসটি হাসান-গারীব। একাধিক রাবী এ হাদীসটিকে সাঈদ-কাতাদা-আবু মুসলিম-জারূদ নবী (ﷺ) সূত্রে সদৃশ বর্ণনা করেছেন। কাতাদা-ইয়াযীদ ইবনে আব্দুল্লাহ ইবনে শিখখীর-আবু মুসলিম-জারূদ (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেন, কোন মুসলিমের হারানো বস্ত জাহান্নামের দহনের কারণ বলে বিবেচ্য।

জারূদ ইবনুল মুআল্লা (রাযিঃ) ইবনুল ’আলা বলে কথিত। কিন্তু সহীহ হল ইবনুল মুআল্লা।

দাঁড়িয়ে পান করার অনুমতি প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الشُّرْبِ قَائِمًا

১৮৮২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، وَمُغِيرَةُ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم شَرِبَ مِنْ زَمْزَمَ وَهُوَ قَائِمٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَسَعْدٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৮৮৮। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) দাঁড়িয়ে দাঁড়িয়ে যমযমের পানি পান করেছেন। ইবনে মাজাহ ৩৪২২

এ বিষয়ে আলী, সা‘দ, আব্দুল্লাহ ইবনে আমর ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
১৮৮৩

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَشْرَبُ قَائِمًا وَقَاعِدًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৮৮৯। কুতায়বা (রাহঃ) ......... আমর ইবনে শুআয়ব তৎপিতা, তৎপিতামহ আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে দাঁড়িয়ে এবং বসে উভয় অবস্থায়ই পান করতে দেখেছি।উক্ত হাদীসটি হাসান-সহীহ।

পাত্রে কিছু পানের সময় শ্বাস ফেলা।

باب مَا جَاءَ فِي التَّنَفُّسِ فِي الإِنَاءِ

১৮৮৪
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَيُوسُفُ بْنُ حَمَّادٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي عِصَامٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا وَيَقُولُ " هُوَ أَمْرَأُ وَأَرْوَى " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَاهُ هِشَامٌ الدَّسْتَوَائِيُّ عَنْ أَبِي عِصَامٍ عَنْ أَنَسٍ .
وَرَوَى عَزْرَةُ بْنُ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا .
حَدَّثَنَا بِذَلِكَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ الأَنْصَارِيُّ عَنْ ثُمَامَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮৯০। কুতায়বা ও ইউসুফ ইবনে হাম্মাদ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) পাত্রে কিছু পানের সময় তিন বার শ্বাস নিতেন এবং বলতেনঃ এ হলো অধিক সাচ্ছন্দ্য বোধক তৃপ্তিদায়ক। ইবনে মাজাহ ৩৪১৬, মুসলিম

এ হাদীসটি হাসান। হিশাম আদ-দাসতাওয়াঈ এটিকে আবু আসিম-আনাস (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।

আযরা ইবনে ছাবিত (রাহঃ) এটিকে ছুমামা-আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) পাত্রে কিছু পানের সময় তিনবার শ্বাস নিতেন। আব্দুর রহমান ইবনে মাহদী (রাহঃ) আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পাত্রে কিছু পানের সময় তিনবার শ্বাস নিতেন।

এ হাদীসটি হাসান।
১৮৮৫

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ يَزِيدَ بْنِ سِنَانٍ الْجَزَرِيِّ، عَنِ ابْنٍ لِعَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَشْرَبُوا وَاحِدًا كَشُرْبِ الْبَعِيرِ وَلَكِنِ اشْرَبُوا مَثْنَى وَثُلاَثَ وَسَمُّوا إِذَا أَنْتُمْ شَرِبْتُمْ وَاحْمَدُوا إِذَا أَنْتُمْ رَفَعْتُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَيَزِيدُ بْنُ سِنَانٍ الْجَزَرِيُّ هُوَ أَبُو فَرْوَةَ الرُّهَاوِيُّ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৮৯১। আবু কুরায়ব (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কেউ উটের মত পান করবে না। বরং দুইবারে বা তিনবারে পান করবে। যখন পান করবে বিসমিল্লাহ বলবে আর যখন পান করে উঠবে তখন “আলহামদুলিল্লাহ” বলবে।

এ হাদীসটি গারীব। ইয়াযীদ ইবনে সিনান আন-জাযারী (রাহঃ) হলেন আবু ফারওয়া আর-রুহাবী।

দুই শ্বাসে পান করা।

باب مَا ذُكِرَ مِنَ الشُّرْبِ بِنَفَسَيْنِ

১৮৮৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ رِشْدِينَ بْنِ كُرَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا شَرِبَ تَنَفَّسَ مَرَّتَيْنِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ رِشْدِينَ بْنِ كُرَيْبٍ . قَالَ وَسَأَلْتُ أَبَا مُحَمَّدٍ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ عَنْ رِشْدِينَ بْنِ كُرَيْبٍ قُلْتُ هُوَ أَقْوَى أَوْ مُحَمَّدُ بْنُ كُرَيْبٍ فَقَالَ مَا أَقْرَبَهُمَا وَرِشْدِينُ بْنُ كُرَيْبٍ أَرْجَحُهُمَا عِنْدِي . قَالَ وَسَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ عَنْ هَذَا فَقَالَ مُحَمَّدُ بْنُ كُرَيْبٍ أَرْجَحُ مِنْ رِشْدِينَ بْنِ كُرَيْبٍ . وَالْقَوْلُ عِنْدِي مَا قَالَ أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ رِشْدِينُ بْنُ كُرَيْبٍ أَرْجَحُ وَأَكْبَرُ وَقَدْ أَدْرَكَ ابْنَ عَبَّاسٍ وَرَآهُ وَهُمَا أَخَوَانِ وَعِنْدَهُمَا مَنَاكِيرُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৮৯২। আলী ইবনে খাশরাম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যখন পান করতেন তখন দুই বার শ্বাস নিতেন। ইবনে মাজাহ ৩৪১৭

এ হাদীসটি হাসান-গারীব। রিশদীন ইবনে কুরায়ব (রাহঃ) ছাড়া অন্য কোন সূত্রে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

ইমাম তিরমিযী (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে আব্দির রহমান দারিমী (রাহঃ)-কে রিশদীন ইবনে কুরায়ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। বলেছিলাম, রাবী হিসাবে রিশদীন বেশী শক্তিশালী না মুহাম্মাদ ইবনে কুরায়ব বেশী শক্তিশালী? তিনি বললেন, এরা পরস্পর কতই না কাছাকাছি। তবে আমাদের মতে উভয়ের মাঝে রিশদীন ইবনে কুরায়ব (রাহঃ)-ই অগ্রগণ্য। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ)-কেও এতদ্বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, রিশদীন ইবনে কুরায়ব (রাহঃ)-এর তুলনায় মুহাম্মাদ ইবনে কুরায়ব হল অধিকতর প্রাধান্যযোগ্য। আবু মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে আব্দীর রহমান দারিমী (রাহঃ)-এর মত আমারও অভিমত হল যে, এতদুভয়ের মাঝে রিশদীন ইবনে কুরায়ব (রাহঃ)-ই অধিক অগ্রগণ্য ও শ্রেষ্ঠতর। তিনি ইবনে আব্বাস (রাযিঃ)-এর যুগ পেয়েছেন এবং তাঁকে দেখেছেন। এরা পরস্পর ভাই ভাই, তাদের নিকট অনেক মুনকার রিওয়ায়াত রয়েছে।

পানীয় বস্তুতে ফুঁক দেওয়া মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ النَّفْخِ فِي الشَّرَابِ

১৮৮৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَيُّوبَ، وَهُوَ ابْنُ حَبِيبٍ أَنَّهُ سَمِعَ أَبَا الْمُثَنَّى الْجُهَنِيَّ، يَذْكُرُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ النَّفْخِ فِي الشُّرْبِ . فَقَالَ رَجُلٌ الْقَذَاةُ أَرَاهَا فِي الإِنَاءِ قَالَ " أَهْرِقْهَا " . قَالَ فَإِنِّي لاَ أَرْوَى مِنْ نَفَسٍ وَاحِدٍ قَالَ " فَأَبِنِ الْقَدَحَ إِذًا عَنْ فِيكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৮৯৩। আলী ইবনে খাশরাম (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পানীয় বস্ততে ফুঁক দিতে নিষেধ করেছেন। জনৈক ব্যক্তি বলল, পাত্রে আবর্জনার মত পরিলক্ষিত হলে? তিনি বললেন, তা ঢেলে ফেলে দাও। লোকটি বলল, আমি তো এক শ্বাসে পানি পান করে তৃপ্তি পাই না। তিনি বললেন, তাহলে তোমার মুখ থেকে পানির পেয়ালাটি সরিয়ে নিবে (এবং শ্বাস ফেলবে)।

ইমাম আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান-সহীহ।
১৮৮৮

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُتَنَفَّسَ فِي الإِنَاءِ أَوْ يُنْفَخَ فِيهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৮৯৪। ইবনে আবু উমর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পাত্রে শ্বাস ফেলতে বা তাতে ফুঁক দিতে নিষেধ করেছেন। ইবনে মাজাহ ৩৪২৯

এ হাদীসটি হাসান-সহীহ।

পাত্রে শ্বাস ফেলা মাকরূহ।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ التَّنَفُّسِ فِي الإِنَاءِ

১৮৮৯

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

১৮৯৫। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে কাতাদা তাঁর পিতা আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন পানি পান করবে তখন পাত্রে শ্বাস ফেলবে না।উক্ত হাদীসটি হাসান-সহীহ। আবু দাউদ ২৩, বুখারী ও মুসলিম

মশকের মুখ উলটে ধরে তা থেকে পানি পান করা নিষিদ্ধ।

باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنِ اخْتِنَاثِ الأَسْقِيَةِ

১৮৯০

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رِوَايَةً أَنَّهُ نَهَى عَنِ اخْتِنَاثِ الأَسْقِيَةِ، . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ، وَابْنِ، عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৮৯৬। কুতায়বা (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মশকের মুখ উল্টে ধরে তা থেকে পানি পান করতে নিষেধ করেনে। ইবনে মাজাহ ৩৪১৮, বুখারী ও মুসলিম

এ বিষয়ে জাবির, ইবনে আব্বাস ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।

উক্ত বিষয়ে অবকাশ প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي ذَلِكَ

১৮৯১

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ عِيسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَامَ إِلَى قِرْبَةٍ مُعَلَّقَةٍ فَخَنَثَهَا ثُمَّ شَرِبَ مِنْ فِيهَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ سُلَيْمٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِصَحِيحٍ . وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْعُمَرِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَلاَ أَدْرِي سَمِعَ مِنْ عِيسَى أَمْ لاَ

বর্ণনাকারী: আব্দুল্লাহ বিন উনাইস (রাঃ)

১৮৯৭। ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ......... ঈসা ইবনে আব্দুল্লাহ ইবনে উনায়স তার পিতা আব্দুল্লাহ ইবনে উনায়স (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে দেখেছি যে, তিনি একটি ঝুলন্ত মশকের দিকে উঠে গেলেন, সেটির মুখ উল্টে ধরে এর মুখ থেকে পান করলেন। আবু দাউদ

এই বিষয়ে উম্মে সুলায়ম (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে, উক্ত হাদীসটির সনদ সহীহ নয়। আব্দুল্লাহ ইবনে উমর আল-উমরী স্মরণ শক্তির দিক থেকে যঈফ বলে বিবেচিত। তিনি ঈসা (রাহঃ) থেকে শুনেছেন কিনা আমি তা জানি না।
১৮৯২

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ جَدَّتِهِ، كَبْشَةَ قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَشَرِبَ مِنْ فِي قِرْبَةٍ مُعَلَّقَةٍ قَائِمًا فَقُمْتُ إِلَى فِيهَا فَقَطَعْتُهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَيَزِيدُ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ هُوَ أَخُو عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ وَهُوَ أَقْدَمُ مِنْهُ مَوْتًا .

বর্ণনাকারী: কাবশা বিনতে কা'ব ইবনে মালিক (রাঃ)

১৮৯৮। ইবনে আবু উমর (রাহঃ) ......... কাবাশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার আমার কাছে এলেন, তিনি দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশকের মুখ থেকে পানি পান করলেন। পরে আমি উঠে গিয়ে এর মুখটি কেটে রেখে দিলাম।

এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। ইয়াযীদ ইবনে ইয়াযীদ ইবনে জাবির (রাহঃ) হলেন, আব্দুর রহমান ইবনে ইয়াযীদ ইবনে জাবির (রাহঃ)-এর ভাই, তিনি তার পূর্বে মারা যান।

ডান দিকে অবস্থানকারীরাই পান করার অধিক হকদার।

باب مَا جَاءَ أَنَّ الأَيْمَنَ أَحَقُّ بِالشَّرَابِ

১৮৯৩

حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، قَالَ وَحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِلَبَنٍ قَدْ شِيبَ بِمَاءٍ وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ وَعَنْ يَسَارِهِ أَبُو بَكْرٍ فَشَرِبَ ثُمَّ أَعْطَى الأَعْرَابِيَّ وَقَالَ " الأَيْمَنَ فَالأَيْمَنَ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَابْنِ عُمَرَ وَعَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮৯৯। আনসারী (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে কিছু পানি মিশ্রিত দুধ আনা হল। তাঁর ডান পাশে ছিল একজন বেদুঈন আর বাম পাশে ছিলেন আবু বকর (রাযিঃ)। রাসূলুল্লাহ (ﷺ) তা পান করে ঐ বেদুঈন কে দিলেন এবং বললেন, ডান পাশে অবস্থানকারীরাই ক্রমান্বয়ে অধিকারী। ইবনে মাজাহ ৩৪২৫, বুখারী ও মুসলিম

এ বিষয়ে ইবনে আব্বাস, সাহল ইবনে সা‘দ, ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।

কোন দলের পানীয় পরিবেশনকারী নিজে সবার শেষে পান করবে।

باب مَا جَاءَ أَنَّ سَاقِيَ الْقَوْمِ آخِرُهُمْ شُرْبًا

১৮৯৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " سَاقِي الْقَوْمِ آخِرُهُمْ شُرْبًا " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ أَبِي أَوْفَى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

১৯০০। কুতায়বা (রাহঃ) ......... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, কোন দলের পানীয় পরিবেশনকারী নিজে সবার শেষে পান করবে। ইবনে মাজাহ ৩৪৩৪, মুসলিম

এ বিষয়ে ইবনে আবু আওফা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।

কোন পানীয় রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে অধিক প্রিয় ছিল?

باب مَا جَاءَ أَىُّ الشَّرَابِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

১৮৯৫

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ أَحَبَّ الشَّرَابِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْحُلْوُ الْبَارِدُ . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ ابْنِ عُيَيْنَةَ مِثْلَ هَذَا عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ وَالصَّحِيحُ مَا رُوِيَ عَنِ الزُّهْرِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯০১। ইবনে আবু উমর (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে অধিক প্রিয় পানীয় ছিল ঠাণ্ডা মিষ্টি শরবত।



একাধিক রাবী ইবনে উয়াইনা (রাহঃ) থেকে মা‘মার-যুহরী-উরওয়া-আয়িশা (রাযিঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। সহীহ হল যে রিওয়ায়াতটি ইমাম যুহরী (রাহঃ) নবী (ﷺ) থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন।
১৮৯৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، وَيُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ أَىُّ الشَّرَابِ أَطْيَبُ قَالَ " الْحُلْوُ الْبَارِدُ " . قَالَ أَبُو عِيسَى وَهَكَذَا رَوَى عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ رَحِمَهُ اللَّهُ .

১৯০২। আহমাদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মুবারক-মা‘মার ও ইউনুস-যুহরী (রাহঃ) ......... সূত্রে বর্ণিত আছে যে, নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, সবচেয়ে ভাল পানীয় কোনটি? তিনি বলেছেন, ঠাণ্ডা মিষ্টি শরবত।

আব্দুর রাযযাক (রাহঃ) ও মা‘মার-যুহরী-নবী (ﷺ) সূত্রে মুরসাল রূপে অনুরূপ বর্ণনা করেছেন। এটি ইবনে উয়াইনা (রাহঃ) -এর রিওয়ায়াত অপেক্ষা সহীহ।