أبواب النذور والأيمان عن رسول الله صلى الله عليه وسلم

২০. নবীজী ﷺ থেকে বর্ণিত শপথ ও মান্নতের বিধান

অধ্যায় ২০ · ২৪ টি হাদীস

পাপ কর্মে মান্নত নেই।

باب مَا جَاءَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ نَذْرَ فِي مَعْصِيَةٍ

১৫২৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ نَذْرَ فِي مَعْصِيَةٍ وَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَجَابِرٍ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ يَصِحُّ لأَنَّ الزُّهْرِيَّ لَمْ يَسْمَعْ هَذَا الْحَدِيثَ مِنْ أَبِي سَلَمَةَ . قَالَ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ رَوَى غَيْرُ وَاحِدٍ مِنْهُمْ مُوسَى بْنُ عُقْبَةَ وَابْنُ أَبِي عَتِيقٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ سُلَيْمَانَ بْنِ أَرْقَمَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ مُحَمَّدٌ وَالْحَدِيثُ هُوَ هَذَا .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৫৩০। কুতায়বা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাপ কার্যে মান্নত করা যাবে না। আর এর কাফফারা হল কসমের কাফফারার অনুরূপ। ইবনে মাজাহ ২১২৫

এই বিষয়ে ইবনে উমর, জাবির ও ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি সহীহ নয়। কেননা যুহরী (রাহঃ) এ হাদীসটি আবু সালামা (রাযিঃ) থেকে শোনেন নি। আমি মুহাম্মাদ [ইমাম বুখারী (রাহঃ)]-কে বলতে শুনেছি যে, মুসা ইবনে উকবা, ইবনে আবী আতীক প্রমুখ (রাহঃ) থেকে যুহরী-সুলাইমান ইবনে আরকাম-ইয়াহয়া ইবনে আবী কাছীর-আবু ছালামা-আয়িশা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে রিওয়ায়াত পাওয়া যায়। মুহাম্মাদ (ইমাম বুখারী) বলেন, হাদীসটি মূলত এটাই।
১৫২৫

حَدَّثَنَا أَبُو إِسْمَاعِيلَ التِّرْمِذِيُّ، - وَاسْمُهُ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ يُوسُفَ حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، وَمُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَرْقَمَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ نَذْرَ فِي مَعْصِيَةِ اللَّهِ وَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ أَبِي صَفْوَانَ عَنْ يُونُسَ . وَأَبُو صَفْوَانَ هُوَ مَكِّيٌّ وَاسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ وَقَدْ رَوَى عَنْهُ الْحُمَيْدِيُّ وَغَيْرُ وَاحِدٍ مِنْ جِلَّةِ أَهْلِ الْحَدِيثِ . وَقَالَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ لاَ نَذْرَ فِي مَعْصِيَةِ اللَّهِ وَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَاحْتَجَّا بِحَدِيثِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ لاَ نَذْرَ فِي مَعْصِيَةٍ وَلاَ كَفَّارَةَ فِي ذَلِكَ . وَهُوَ قَوْلُ مَالِكٍ وَالشَّافِعِيِّ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৫৩১। আবু ইসমাঈল মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইবনে ইউসুফ তিরমিযী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর নাফরমানীতে কোন রূপ মান্নত নেই আর এর কাফফারা হল কসমের কাফফারার অনুরূপ।

এই হাদীসটি গারীব। এটি আবু সাফওয়ান-ইউনুস সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি (১৫৩০ নং) থেকে অধিকতর সহীহ। সাহাবী ও অপরাপর আলিমগণের এক সম্প্রদায় বলেছেন, আল্লাহর নাফরমানীতে কোনরূপ মান্নত নেই এবং এর কাফফারা হল কসমের কাফফারার অনুরূপ। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। তারা যুহরী-আবু সালামা- আয়িশা (রাযিঃ) সূত্রে বর্ণিত হাদীসটিকে দলীল হিসাবে পেশ করেন। কতক সাহাবী ও অপরাপর আলিম বলেন, পাপ কার্যের ক্ষেত্রে মান্নত নেই এবং এতে কাফফারাও নেই। এ হল ইমাম মালিক ও শাফিঈ (রাহঃ)-এর অভিমত।

কেউ যদি আল্লাহর ফরমাবরদারীর মান্নত করে তবে সে যেন তা করে

باب مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ

১৫২৬
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ الْمَلِكِ الأَيْلِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَ اللَّهَ فَلاَ يَعْصِهِ " .
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ الْمَلِكِ الأَيْلِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ . وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَبِهِ يَقُولُ مَالِكٌ وَالشَّافِعِيُّ قَالُوا لاَ يَعْصِي اللَّهَ وَلَيْسَ فِيهِ كَفَّارَةُ يَمِينٍ إِذَا كَانَ النَّذْرُ فِي مَعْصِيَةٍ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৫৩২। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, কেউ যদি আল্লাহর ফরমাবরদারী করার মান্নত করে তবে সে অবশ্যই তা করবে আর কেউ যদি আল্লাহর নাফরমানীর মান্নত করে তবে সে যেন তাঁর নাফরমানী না করে। ইবনে মাজাহ ২১২৬, বুখারী

হাসান ইবনে আলী খাললাল (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাদীসটি হাসান-সহীহ। ইয়াহয়া ইবনে আবু কাছীর (রাহঃ)-ও এটিকে কাসিম ইবনে মুহাম্মাদ (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন। এ হল কতক সাহাবী ও অপরাপর আলিমের অভিমত। ইমাম মালিক ও শাফিঈ (রাহঃ)-ও এই মত প্রদান করেছেন। তারা বলেন, সে আল্লাহর নাফরমানী করবে না। আর নাফরমানীর ক্ষেত্রে মান্নত করলে তাতে কসমের অনুরূপ কাফফারাও ধার্য হয় না।

মানুষের যাতে মালিকানা নেই তাতে মান্নত হয় না।

باب مَا جَاءَ لاَ نَذْرَ فِيمَا لاَ يَمْلِكُ ابْنُ آدَمَ

১৫২৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ عَلَى الْعَبْدِ نَذْرٌ فِيمَا لاَ يَمْلِكُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: ছাবিত ইবনে যাহহাক (রাঃ)

১৫৩৩। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... ছাবিত ইবনুয যাহহাক (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, সে বিষয়ে বান্দার মান্নত হয় না যে বিষয়ে তার মালিকানা নেই। নাসাঈ

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর ও ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ।

মান্নত করা কালে কিছু নির্ধারণ না করা হলে এর কাফফারা প্রসঙ্গে

باب مَا جَاءَ فِي كَفَّارَةِ النَّذْرِ إِذَا لَمْ يُسَمَّ

১৫২৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي مُحَمَّدٌ، مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ حَدَّثَنِي كَعْبُ بْنُ عَلْقَمَةَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَفَّارَةُ النَّذْرِ إِذَا لَمْ يُسَمَّ كَفَّارَةُ يَمِينٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.

১৫৩৪। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... উকবা ইবনে আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানতের ক্ষেত্রে যদি কোন কিছু নির্ধারণ করা না হয় তবে এর কাফফারা হল কসমের কাফফারার অনুরূপ।



ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব।

কোন বিষয়ে কসম করার পর অন্য বিষয়টিকে তা থেকে ভাল দেখলে।

باب مَا جَاءَ فِيمَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَرَأَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا

১৫২৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ يُونُسَ، هُوَ ابْنُ عُبَيْدٍ حَدَّثَنَا الْحَسَنُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا عَبْدَ الرَّحْمَنِ لاَ تَسْأَلِ الإِمَارَةَ فَإِنَّكَ إِنْ أَتَتْكَ عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا وَإِنْ أَتَتْكَ عَنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا فَائْتِ الَّذِي هُوَ خَيْرٌ وَلْتُكَفِّرْ عَنْ يَمِينِكَ " . وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَجَابِرٍ وَعَدِيِّ بْنِ حَاتِمٍ وَأَبِي الدَّرْدَاءِ وَأَنَسٍ وَعَائِشَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي هُرَيْرَةَ وَأُمِّ سَلَمَةَ وَأَبِي مُوسَى . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে সামুরা (রাঃ)

১৫৩৫। মুহাম্মাদ ইবনে আব্দুল আ‘লা (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আব্দুর রহমান, শাসন ক্ষমতাধিকারী হওয়ার যাচঞা করবে না। কেননা যদি যাচঞার কারণে তা তোমার কাছে আসে তবে এর ভাল মন্দের দায়িত্ব তোমার প্রতিই সোপর্দ করা হবে। আর যদি যাচঞা ছাড়া তোমার কাছে তা আসে তবে এই বিষয়ে (আল্লাহর পক্ষ থেকে) তুমি সাহায্য প্রাপ্ত হবে। কোন বিষয়ে কসম করার পরে অন্য একটি বিষয়কে যদি তা থেকে ভাল দেখতে পাও তবে ঐ ভাল কাজটি করবে এবং তোমার কসমের কাফফারা দিয়ে দিবে।

আবু দাউদ ২৬০১, নাসাঈ

এই বিষয়ে আদী ইবনে হাতিম, আবুদ-দারদা, আনাস, আয়িশা, আব্দুল্লাহ ইবনে আমর, আবু হুরায়রা, উম্মে সালামা ও আবু মুসা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আব্দুর রহমান ইবনে সামুরা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

কসম ভাঙ্গার পূর্বেই কাফফারা প্রদান

باب مَا جَاءَ فِي الْكَفَّارَةِ قَبْلَ الْحِنْثِ

১৫৩০

حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَرَأَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا فَلْيُكَفِّرْ عَنْ يَمِينِهِ وَلْيَفْعَلْ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ الْكَفَّارَةَ قَبْلَ الْحِنْثِ تُجْزِئُ وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ يُكَفِّرُ إِلاَّ بَعْدَ الْحِنْثِ . قَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ إِنْ كَفَّرَ بَعْدَ الْحِنْثِ أَحَبُّ إِلَىَّ وَإِنْ كَفَّرَ قَبْلَ الْحِنْثِ أَجْزَأَهُ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৩৬। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন বিষয়ে কসম করার পর অন্য বিষয় যদি তা থেকে ভাল দেখে তবে সে তার কসমের কাফফারা দিয়ে দিবে এবং ঐ কাজটি করবে। মুসলিম

এ বিষয়ে উম্মে সালামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ সাহাবী অপরাপর আলিম এতদনুসারে আমল করেছেন যে, কসম ভাঙ্গার পূর্বে কাফফারা দেওয়া যায়। এ হল ইমাম মালিক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। কতক আলিম বলেন, কসম ভাঙ্গার পর ছাড়া কাফফারা প্রদান করা যাবে না। সুফিয়ান ছাওরী (রাহঃ) বলেন, কসম ভাঙ্গার পর কাফফারা প্রদান আমার নিকট অধিকতর পছন্দনীয়। তবে এর পূর্বেও যদি কাফফারা দিয়ে দেয় তবে তা তার জন্য যথেষ্ট বলে বিবেচ্য হবে।

কসমের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা।

باب مَا جَاءَ فِي الاِسْتِثْنَاءِ فِي الْيَمِينِ

১৫৩১

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنِي أَبِي وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَقَالَ إِنْ شَاءَ اللَّهُ فَقَدِ اسْتَثْنَى فَلاَ حِنْثَ عَلَيْهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَاهُ عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَغَيْرُهُ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ مَوْقُوفًا . وَهَكَذَا رُوِيَ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما مَوْقُوفًا . وَلاَ نَعْلَمُ أَحَدًا رَفَعَهُ غَيْرَ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ وَقَالَ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ وَكَانَ أَيُّوبُ أَحْيَانًا يَرْفَعُهُ وَأَحْيَانًا لاَ يَرْفَعُهُ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ الاِسْتِثْنَاءَ إِذَا كَانَ مَوْصُولاً بِالْيَمِينِ فَلاَ حِنْثَ عَلَيْهِ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالأَوْزَاعِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫৩৭। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ যদি কোন বিষয়ে কসম করতে ইনশাআল্লাহ বলে তবে তার উপর কসম ভাঙ্গার বিষয় প্রযোজ্য হবে না। (কেননা, তা কসম বলেই গণ্য হবে না।) ইবনে মাজাহ ২১০৫

এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। উবাইদুল্লাহ ইবনে উমর প্রমুখ (রাহঃ) এটিকে নাফি‘ - ইবনে উমর (রাযিঃ) সূত্রে মাউকুফ রূপে বর্ণনা করেছেন। এমনিভাবে সালিম (রাহঃ)-ও এটিকে ইবনে উমর (রাযিঃ) থেকে মাউকুফ রূপে বর্ণনা করেছেন। আইয়ুব সাখতিয়ানী ছাড়া এটিকে আর কেউ মারফু’রূপে বর্ণনা করেছেন বলে আমাদের জানা নাই। ইসমাঈল ইবনে ইবরাহীম (রাহঃ) বলেন, আইয়ুব (রাহঃ) এটিকে কখনো মারফু‘ রূপে বর্ণনা করেছেন আর কখনো কখনো মারফু‘ রূপে বর্ণনা করেন নি। অধিকাংশ সাহাবী ও অপরাপর আলিম এতদনুসারে আমল করেছেন যে, ইনশাআল্লাহ যদি কসমের সঙ্গে একত্রিত করে বলে তবে তার উপর কসম ভাঙ্গার বিষয় প্রযোজ্য হবে না এ হল সুফিয়ান ছাওরী, আওযাঈ, মালিক ইবনে আনাস, আব্দুল্লাহ ইবনে মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত।
১৫৩২

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَقَالَ إِنْ شَاءَ اللَّهُ لَمْ يَحْنَثْ " . قَالَ أَبُو عِيسَى سَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ عَنْ هَذَا فَقَالَ هَذَا حَدِيثٌ خَطَأٌ أَخْطَأَ فِيهِ عَبْدُ الرَّزَّاقِ اخْتَصَرَهُ مِنْ حَدِيثِ مَعْمَرٍ عَنِ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ سُلَيْمَانَ بْنَ دَاوُدَ قَالَ لأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى سَبْعِينَ امْرَأَةً تَلِدُ كُلُّ امْرَأَةٍ غُلاَمًا . فَطَافَ عَلَيْهِنَّ فَلَمْ تَلِدِ امْرَأَةٌ مِنْهُنَّ إِلاَّ امْرَأَةٌ نِصْفَ غُلاَمٍ " . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ قَالَ إِنْ شَاءَ اللَّهُ لَكَانَ كَمَا قَالَ " . هَكَذَا رُوِيَ عَنْ عَبْدِ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنِ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ هَذَا الْحَدِيثُ بِطُولِهِ وَقَالَ " سَبْعِينَ امْرَأَةً " . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ لأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى مِائَةِ امْرَأَةٍ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৩৮। ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ যদি কসম করে আর ইনশাআল্লাহ বলে তবে তার জন্য কসম ভাঙ্গার বিষয় নেই। ইবনে মাজাহ ২১০৪

আমি মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ)-কে হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, এই হাদীসটি ভুল। এতে রাবী আব্দুর রাযযাক ভুল করেছেন। তিনি মা‘মার-ইবনে তাউস-তৎপিতা তাউস আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত রিওয়ায়াতটিকে সংক্ষিপ্ত করে ফেলেছেন।

রিওয়ায়াতটি হল নবী (ﷺ) বলেছেন, সুলাইমান ইবনে দাউদ (আলাইহিস সালাম) একবার বলেছিলেন, আমি আজ রাতে অবশ্যই সত্তর জন স্ত্রীর শয্যা পরিভ্রমণ করব। প্রত্যেক মহিলাই একজন করে সন্তান প্রসব করবে। অনন্তর তিনি উক্ত স্ত্রীদের শয্যা পরিভ্রমণ করেন। কিন্তু তাদের মাঝে কেউ কোন সন্তান প্রসব করতে পারল না। কেবল একজন একটি অর্ধ বিকলাঙ্গ শিশু প্রসব করল। অনন্তর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি তিনি এতদসঙ্গে ইনশাআল্লাহ বলতেন তবে তার কথা অনুসারেই বিষয়টি ঘটত।

আব্দুর রাযযাক (রাহঃ) মা‘মার-ইবনে তাউস-তৎপিতা তাউস (রাহঃ) সূত্রে বিস্তারিতভাবে হাদীসটিকে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন। তিনি এতে সত্তর জন স্ত্রীর কথা উল্লেখ করেছেন। হাদীসটি একাধিক সূত্রে আবু হুরায়রা (রাযিঃ)-এর বরাতে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। তিনি বলেছেন, সুলাইমান ইবনে দাউদ (আলাইহিস সালাম) বলেছেন, আজ রাতে একশত স্ত্রীর শয্যা পরিভ্রমণ করব।

আল্লাহ ছাড়া অন্য কারো কসম খাওয়া হারাম।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْحَلِفِ بِغَيْرِ اللَّهِ

১৫৩৩

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عُمَرَ وَهُوَ يَقُولُ وَأَبِي وَأَبِي فَقَالَ " أَلاَ إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ " . فَقَالَ عُمَرُ فَوَاللَّهِ مَا حَلَفْتُ بِهِ بَعْدَ ذَلِكَ ذَاكِرًا وَلاَ آثِرًا . قَالَ وَفِي الْبَابِ عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَقُتَيْلَةَ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ أَبُو عِيسَى قَالَ أَبُو عُبَيْدٍ مَعْنَى قَوْلِهِ وَلاَ آثِرًا . أَىْ لَمْ آثُرْهُ عَنْ غَيْرِي يَقُولُ لَمْ أَذْكُرْهُ عَنْ غَيْرِي .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫৩৯। কুতায়বা (রাহঃ) ......... সালিম তৎপিতা ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার নবী (ﷺ) উমর (রাযিঃ)-কে ‘‘কসম আমার পিতার, কসম আমার পিতার’’-এই কথা বলতে শুনলেন। তখন তিনি বললেন, সাবধান, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পিতার কসম খেতে নিষেধ করেছেন। উমর (রাযিঃ) বলেন, আল্লাহর কসম, এরপর আর আমি এর কসম খাইনি বা অন্যের বরাতেও তা উল্লেখ করেনি।

ইবনে মাজাহ ২০৯৪, নাসাঈ

এই বিষয়ে ছাবির ইবনে যাহহাক, ইবনে আব্বাস, আবু হুরায়রা, কুতায়লা, আব্দুর রহমান ইবনে সামুরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আবু উবাইদা (রাযিঃ) বলেন, وَلاَ آثِرًا অর্থ হল অন্যের বরাতেও আমি তা উল্লেখ করেনি।
১৫৩৪

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَدْرَكَ عُمَرَ وَهُوَ فِي رَكْبٍ وَهُوَ يَحْلِفُ بِأَبِيهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ لِيَحْلِفْ حَالِفٌ بِاللَّهِ أَوْ لِيَسْكُتْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫৪০। হান্নাদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত উমর (রাযিঃ) একবার একটি কাফেলার সঙ্গে চলছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে তার পিতার নামে কসম করতে (শুনতে) পেলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের পিতার কসম খেতে আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করেছেন। কসম করতে হলে আল্লাহর নামে করবে বা চুপ থাকবে।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
১৫৩৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، أَنَّ ابْنَ عُمَرَ، سَمِعَ رَجُلاً، يَقُولُ لاَ وَالْكَعْبَةِ . فَقَالَ ابْنُ عُمَرَ لاَ يُحْلَفُ بِغَيْرِ اللَّهِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَفُسِّرَ هَذَا الْحَدِيثُ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ أَنَّ قَوْلَهُ " فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ " عَلَى التَّغْلِيظِ . وَالْحُجَّةُ فِي ذَلِكَ حَدِيثُ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَمِعَ عُمَرَ يَقُولُ وَأَبِي وَأَبِي . فَقَالَ " أَلاَ إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ " . وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ قَالَ فِي حَلِفِهِ وَاللاَّتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا مِثْلُ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِنَّ الرِّيَاءَ شِرْكٌ " . وَقَدْ فَسَّرَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ هَذِهِ الآيَة : ( وَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلاً صَالِحًا ) الآيَةَ قَالَ لاَ يُرَائِي .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫৪১। কুতায়বা (রাহঃ) ......... সা‘দ ইবনে উবাইদা (রাহঃ) থেকে বর্ণিত যে, ইবনে উমর (রাযিঃ) জনৈক ব্যক্তিকে ‘‘না কা‘বার কসম’’ বলতে শুনতে পেলেন। তখন তিনি বললেন, আল্লাহ ছাড়া অন্য কারো কসম করা যায় না। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কসম করল সে কুফরী করল বা শিরকী করল।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান। কতক আলিম এই হাদীসের ব্যাখ্যায় বলেছেন, বিষয়টির প্রতি কঠোরতা প্রদর্শনার্থেই বলা হয়েছে ‘‘সে কুফরী করল বা শিরকী করল’’। এর দলীল হল ইবনে উমর (রাযিঃ)-এর হাদীসে আছে নবী (ﷺ) উমরকে ‘আমার পিতার কসম, আমার পিতার কসম’’ বলতে শুনে তিনি বলেছিলেন, সাবধান, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের পিতার নামে কসম করতে তোমাদের নিষেধ করেছেন। (এখানে কুফরীর কথা বলা হয়নি।) এমনিভাবে আবু হুরায়রা (রাযিঃ) হাদীসে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেন, কেউ যদি কসম করতে যেয়ে বলে ‘লাত ও উযযার’ কসম তবে সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটির মর্ম সেরূপই যেমন নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, রিয়া হল শিরক।

(فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا) যে ব্যক্তি তার প্রভুর সাক্ষাতের আশা করে সে যেন সৎ আমল করে। (সূরা কাহফঃ ১১০)-এই আয়াতের তাফসীরে কতক আলিম বলেন সে যেন রিয়া না করে।

কেউ হেঁটে যাওয়ার কসম অথচ সে হ্যাঁটতে অক্ষম।

باب مَا جَاءَ فِيمَنْ يَحْلِفُ بِالْمَشْىِ وَلاَ يَسْتَطِيعُ

১৫৩৬

حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ الْعَطَّارُ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، عَنْ عِمْرَانَ الْقَطَّانِ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ نَذَرَتِ امْرَأَةٌ أَنْ تَمْشِيَ، إِلَى بَيْتِ اللَّهِ فَسُئِلَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقَالَ " إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ مَشْيِهَا مُرُوهَا فَلْتَرْكَبْ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَقَالُوا إِذَا نَذَرَتِ امْرَأَةٌ أَنْ تَمْشِيَ فَلْتَرْكَبْ وَلْتُهْدِ شَاةً .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৫৪২। আব্দুল কুদ্দুস ইবনে মুহাম্মাদ আত্তার বসরী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈকা মহিলা বায়তুল্লাহ শরীফে হেটে যাওয়ার মান্নত করে। এই বিষয়ে নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তার হেঁটে যাওয়া থেকে আল্লাহ অমুখাপেক্ষী সুতরাং তোমরা তাকে (বাহনে) আরোহণ করতে নির্দেশ দাও।

নাসাঈ

এই বিষয়ে আবু হুরায়রা, উকবা ইবনে আমির ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ-গারীব।
১৫৩৭
حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِشَيْخٍ كَبِيرٍ يَتَهَادَى بَيْنَ ابْنَيْهِ فَقَالَ " مَا بَالُ هَذَا " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ نَذَرَ أَنْ يَمْشِيَ . قَالَ " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَغَنِيٌّ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ " . قَالَ فَأَمَرَهُ أَنْ يَرْكَبَ .

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً فَذَكَرَ نَحْوَهُ . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৫৪৩। আবু মুসা মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) এক বৃদ্ধ ব্যক্তির পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন, বৃদ্ধটি তার দুই ছেলেন কাঁধে ভর দিয়ে চলছিল। তিনি বললেন, এর কি হয়েছে? লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ, লোকটি পায়ে হেঁটে (বায়তুল্লাহ যিয়ারতের) মান্নত করেছিল। তিনি বললেন, এর নিজেকে কষ্ট দেওয়ার প্রতি আল্লাহ মুখাপেক্ষী নন। আনাস (রাযিঃ) বললেন, অনন্তর তিনি লোকটিকে (বাহনে) সওয়ার হতে নির্দেশ দিলেন।

নাসাঈ

মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি লোককে দেখলেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। তারা বললেন, কোন মহিলা যদি পায়ে হেটে (বায়তুল্লাহ) যাওয়ার মান্নত করে তবুও সে বাহনে সওয়ার হয়ে যাবে এবং এর জন্য একটি বকরী হাদী (কুরবানী) হিসাবে আদায় করবে।

মান্নত করা পছন্দনীয় নয়।

باب فِي كَرَاهِيَةِ النَّذْرِ

১৫৩৮

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَنْذِرُوا فَإِنَّ النَّذْرَ لاَ يُغْنِي مِنَ الْقَدَرِ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ كَرِهُوا النَّذْرَ . وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ مَعْنَى الْكَرَاهِيَةِ فِي النَّذْرِ فِي الطَّاعَةِ وَالْمَعْصِيَةِ وَإِنْ نَذَرَ الرَّجُلُ بِالطَّاعَةِ فَوَفَّى بِهِ فَلَهُ فِيهِ أَجْرٌ وَيُكْرَهُ لَهُ النَّذْرُ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৪৪। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মান্নত করবে না। কেননা, মান্নত তাকদীরে নির্ধারিত কোন বিষয়ে কিছুমাত্র উপকার দিতে পারে না। এর দ্বারা বখীলের কাছ থেকে কিছু বের করে নেয়া হয় মাত্র।

ইবনে মাজাহ ২১২৩, নাসাঈ

এই বিষয়ে ইবনে উমর (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কতক সাহাবী ও অপরাপর আলিম এতদনুসারে আমল করেছেন। তারা মান্নত করা অপছন্দনীয় বলে মত প্রকাশ করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ফরমাবরদারীর কাজে হোক বা না ফরমানীর কাজে মান্নত করা সর্বাবস্থায় অপছন্দনীয়। কেউ যদি কোন পরমাবরদারী ও নেক কাজে মান্নত করে আর তা সে পূরণ করে তবে তার জন্য সাওয়াব হবে বটে কিন্তু মান্নত করা হবে মাকরূহ।

মান্নত পূরণ করা।

باب مَا جَاءَ فِي وَفَاءِ النَّذْرِ

১৫৩৯

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ نَذَرْتُ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ فِي الْجَاهِلِيَّةِ . قَالَ " أَوْفِ بِنَذْرِكَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا الْحَدِيثِ قَالُوا إِذَا أَسْلَمَ الرَّجُلُ وَعَلَيْهِ نَذْرُ طَاعَةٍ فَلْيَفِ بِهِ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ لاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ . وَقَالَ آخَرُونَ مِنْ أَهْلِ الْعِلْمِ لَيْسَ عَلَى الْمُعْتَكِفِ صَوْمٌ إِلاَّ أَنْ يُوجِبَ عَلَى نَفْسِهِ صَوْمًا . وَاحْتَجُّوا بِحَدِيثِ عُمَرَ أَنَّهُ نَذَرَ أَنْ يَعْتَكِفَ لَيْلَةً فِي الْجَاهِلِيَّةِ فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْوَفَاءِ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৫৪৫। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি একদিন বললেন, ইয়া রাসূলাল্লাহ, জাহিলী যুগে আমি মসজিদুল হারামে এক রাত ই‘তিকাফ করার মান্নত করেছিলাম। তিনি বললেন, তোমার মান্নত পূরণ কর। নাসাঈ

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এই হাদীস অনুসারে কতক আলিম আমল করেছেন। তারা বলেন, কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে আর তার উপর যদি কোন নেক কাজের মান্নত থাকে তবে সে তার মান্নত পূরণ করবে। কতক সাহাবী ও অপরাপর আলিম বলেন, রোযা ব্যতিরেখে ই‘তিকাফ হয় না। অপর একদল আলিম বলেন, নিজের উপর রোযা প্রযোজ্য করা ব্যতিরেখে ই‘তিকাফকারীর জন্য রোযা অত্যাবশ্যক নয়। তারা উমর (রাযিঃ)-এর এ হাদীসটি দলীল হিসাবে পেশ করেন যে, তিনি একরাত ই‘তিকাফ করবেন বলে জাহিলী যুগে মান্নত করেছিলেন। আর নবী (ﷺ) তাকে সেই মান্নত পূরণ করতে নির্দেশ দেন। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত।

নবী (ﷺ) এর কসম কি ধরণের ছিল?

باب مَا جَاءَ كَيْفَ كَانَ يَمِينُ النَّبِيِّ صلى الله عليه وسلم

১৫৪০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، وَعَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ كَثِيرًا مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَحْلِفُ بِهَذِهِ الْيَمِينِ " لاَ وَمُقَلِّبِ الْقُلُوبِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৫৪৬। আলী ইবনে হুজর (রাহঃ) ......... সালিম ইবনে আব্দুল্লাহ তৎপিতা আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, অনেক সময় রাসূলুল্লাহ (ﷺ) এইরূপ ভাবে কসম করতেন যে, (لاَ وَمُقَلِّبِ الْقُلُوبِ) না, সেই সত্তার কসম যিনি হৃদয়কে পরিবর্তন করেন।

ইবনে মাজাহ ২০৯২, বুখারী

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

গোলাম আযাদ করার ফযীলত

باب مَا جَاءَ فِي ثَوَابِ مَنْ أَعْتَقَ رَقَبَةً

১৫৪১

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ سَعِيدِ ابْنِ مَرْجَانَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ أَعْتَقَ رَقَبَةً مُؤْمِنَةً أَعْتَقَ اللَّهُ مِنْهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنَ النَّارِ حَتَّى يُعْتِقَ فَرْجَهُ بِفَرْجِهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَعَمْرِو بْنِ عَبَسَةَ وَابْنِ عَبَّاسٍ وَوَاثِلَةَ بْنِ الأَسْقَعِ وَأَبِي أُمَامَةَ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَكَعْبِ بْنِ مُرَّةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَابْنُ الْهَادِ اسْمُهُ يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ وَهُوَ مَدَنِيٌّ ثِقَةٌ قَدْ رَوَى عَنْهُ مَالِكُ بْنُ أَنَسٍ وَغَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৪৭। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, কেউ যদি কোন মুমিন দাসকে আযাদ করে তবে আল্লাহ তাআলা এর প্রতিটি অঙ্গের বিনিময়ে আযাদকারীর প্রতিটি অঙ্গকে জাহান্নামাগ্নি থেকে আযাদ করে দিবেন। এমনকি এর লজ্জাস্থানের বিনিময়ে তার লজ্জাস্থানকে মুক্তি দিবেন। নাসাঈ

এই বিষয়ে আয়িশা, আমর ইবনে আব্বাস, ইবনে আব্বাস, ওয়াসীলা ইবনে আসকা’, আবু উমামা, কা‘ব ইবনে মুররা এবং উকবা ইবনে আমির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। তবে এই সূত্রে গারীব। রাবী ইবনুল হাদ (রাহঃ)-এর নাম হল ইয়াযীদ ইবনে আব্দুল্লাহ ইবনে উসামা ইবনুল-হাদ। তিনি মাদীনী এবং নির্ভরযোগ্য রাবী (ছিকা)। তার বরাতে মালিক ইবনে আনাস (রাযিঃ) সহ একাধিক আলিম হাদীস রিওয়ায়াত করেছেন।

স্বীয় খাদেমকে থাপ্পড় দেওয়া।

باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَلْطِمُ خَادِمَهُ

১৫৪২

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنْ شُعْبَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ الْمُزَنِيِّ، قَالَ لَقَدْ رَأَيْتُنَا سَبْعَةَ إِخْوَةٍ مَا لَنَا خَادِمٌ إِلاَّ وَاحِدَةٌ فَلَطَمَهَا أَحَدُنَا فَأَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نُعْتِقَهَا . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ فَذَكَرَ بَعْضُهُمْ فِي الْحَدِيثِ قَالَ لَطَمَهَا عَلَى وَجْهِهَا .

বর্ণনাকারী: সুওয়াইদ ইবনে মুকাররিন (রাঃ)

১৫৪৮। আবু কুরায়ব (রাহঃ) ......... সুওয়ায়দ ইবনে মুকাররিন মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমাদের অবস্থা দেখেছি যে, আমরা ছিলাম সাত ভাই। অথচ আমাদের একটি ছাড়া কোন দাসী ছিল না। একদিন আমাদের একজন তাকে থাপ্পড় মারে। তখন নবী (ﷺ) একে আযাদ করে দিতে নির্দেশ দিলেন।

মুসলিম

এই বিষয়ে ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ। হুসাইন ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে একাধিক রাবী এটি রিওয়ায়াত করেছেন। কোন রাবী এই হাদীসটি উল্লেখ করেন যে,لَطَمَهَا عَلَى وَجْهِهَا দাসীর চেহারায় সে থাপ্পড় মেরেছিল।

ইসলাম ছাড়া অন্য ধর্মের শপথ করা পছন্দনীয় নয়।

باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْحَلِفِ بِغَيْرِ مِلَّةِ الإِسْلاَمِ

১৫৪৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي هَذَا إِذَا حَلَفَ الرَّجُلُ بِمِلَّةٍ سِوَى الإِسْلاَمِ فَقَالَ هُوَ يَهُودِيٌّ أَوْ نَصْرَانِيٌّ إِنْ فَعَلَ كَذَا وَكَذَا فَفَعَلَ ذَلِكَ الشَّىْءَ فَقَالَ بَعْضُهُمْ قَدْ أَتَى عَظِيمًا وَلاَ كَفَّارَةَ عَلَيْهِ وَهُوَ قَوْلُ أَهْلِ الْمَدِينَةِ وَبِهِ يَقُولُ مَالِكُ بْنُ أَنَسٍ وَإِلَى هَذَا الْقَوْلِ ذَهَبَ أَبُو عُبَيْدٍ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَغَيْرِهِمْ عَلَيْهِ فِي ذَلِكَ الْكَفَّارَةُ وَهُوَ قَوْلُ سُفْيَانَ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

বর্ণনাকারী: ছাবিত ইবনে যাহহাক (রাঃ)

১৫৪৯। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... ছাবিত ইবনে যাহহাক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মের মিথ্যা শপথ করবে সে তা-ই বলে বিবেচ্য হবে। ইবনে মাজাহ ২০৯৮, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আলিমগণের মত বিরোধ রয়েছে যে, কেউ যদি ইসলাম ছাড়া অন্য ধর্মের শপথ করে যেমন বলল অমুক কাজ যদি সে করে তবে সে ইয়াহুদী বা খ্রিস্টান আর পরে যদি ঐ কাজটি করে তবে কি হবে? কতক আলিম বলেন, এতে সে এক ভীষণ এক মারাত্মক কাজ করল বটে তবে তার উপর কোন কাফফারা ধার্য হবে না। এ হল মদীনাবাসীদের অভিমত। মালিক ইবনে আনাস (রাহঃ)-এর বক্তব্যও এ-ই। আবু উবাইদ (রাহঃ)-ও এই পন্থা অবলম্বন করেছেন। কতক সাহাবী, তাবিঈ ও অপরাপর আলিম বলেন, এতে তার উপর কাফফারা ধার্য হবে। এ হল সুফিয়ান ছাওরী, আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

باب

১৫৪৪

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ الرُّعَيْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ الْيَحْصُبِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُخْتِي نَذَرَتْ أَنْ تَمْشِيَ إِلَى الْبَيْتِ حَافِيَةً غَيْرَ مُخْتَمِرَةٍ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ لاَ يَصْنَعُ بِشَقَاءِ أُخْتِكَ شَيْئًا فَلْتَرْكَبْ وَلْتَخْتَمِرْ وَلْتَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ .

বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.

১৫৫০। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... উকবা ইবনে আমির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমার বোন মান্নত করেছে যে, সে খালী পায়ে মাথা ও চেহারা না ঢেকে বায়তুল্লাহ শরীফ হেটে যাবে। তখন নবী (ﷺ) বললেন, তোমার বোনকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলার তো কোন লাভ নাই। সে যেন সওয়ারীতে আরোহণ করে যায়, চেহারা ঢাকে এবং তিন দিন রোযা পালন করে। ইবনে মাজাহ ২১৩৪

এই বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। এ হল আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত।
১৫৪৫

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ حَلَفَ مِنْكُمْ فَقَالَ فِي حَلِفِهِ وَاللاَّتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَمَنْ قَالَ تَعَالَ أُقَامِرْكَ فَلْيَتَصَدَّقْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو الْمُغِيرَةِ هُوَ الْخَوْلاَنِيُّ الْحِمْصِيُّ وَاسْمُهُ عَبْدُ الْقُدُّوسِ بْنُ الْحَجَّاجِ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৫৫১। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি কসম করার সময় বলে লাতের কসম, উযযার কসম তবে সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলে আস, জুয়া খেলি, তবে যেন সে কিছু সাদ্‌কা করে। ইবনে মাজাহ ২০৯৬, নাসাঈ

এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবুল মুগীরা (রাহঃ) হলেন খাওলানী হিমসী। তার নাম হল আব্দুল কুদ্দুস ইবনুল হাজ্জাজ।

মৃত ব্যক্তির পক্ষ থেকে মান্নত আদায় করা।

باب مَا جَاءَ فِي قَضَاءِ النَّذْرِ عَنِ الْمَيِّتِ

১৫৪৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ، اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ تُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اقْضِهِ عَنْهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৫৫২। কুতায়বা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, সা‘দ ইবনে উবাইদা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে মান্নত সম্পর্কে ফতওয়া জানতে চেয়েছিলেন। তার মার একটি মান্নত ছিল কিন্তু তা পূরণ করার আগেই তার মৃত্যু ঘটেছিল। নবী (ﷺ) বললেন, তার পক্ষ থেকে তুমি এটি আদায় করে দাও। নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

যে গোলাম আযাদ করে তার মর্যাদা।

باب مَا جَاءَ فِي فَضْلِ مَنْ أَعْتَقَ

১৫৪৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ هُوَ أَخُو سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ عَنْ حُصَيْنٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ أَبِي أُمَامَةَ وَغَيْرِهِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا امْرِئٍ مُسْلِمٍ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا كَانَ فَكَاكَهُ مِنْ النَّارِ يُجْزِي كُلُّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ وَأَيُّمَا امْرِئٍ مُسْلِمٍ أَعْتَقَ امْرَأَتَيْنِ مُسْلِمَتَيْنِ كَانَتَا فَكَاكَهُ مِنْ النَّارِ يُجْزِي كُلُّ عُضْوٍ مِنْهُمَا عُضْوًا مِنْهُ وَأَيُّمَا امْرَأَةٍ مُسْلِمَةٍ أَعْتَقَتْ امْرَأَةً مُسْلِمَةً كَانَتْ فَكَاكَهَا مِنْ النَّارِ يُجْزِي كُلُّ عُضْوٍ مِنْهَا عُضْوًا مِنْهَا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ قَالَ أَبُو عِيسَى وَفِي الْحَدِيثِ مَا يَدُلُّ عَلَى أَنَّ عِتْقَ الذُّكُورِ لِلرِّجَالِ أَفْضَلُ مِنْ عِتْقِ الْإِنَاثِ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا كَانَ فَكَاكَهُ مِنْ النَّارِ يُجْزِي كُلُّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

১৫৫৩। মুহাম্মাদ ইবনে আব্দুল আ‘লা (রাহঃ) ......... আবু উমামা প্রমুখ সাহাবী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে মুসলিম ব্যক্তি কোন মুসলিম দাসকে আযাদ করবে তা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে। এর এক একটি অঙ্গের বিনিময়ে তার এক একটি অঙ্গের মুক্তির জন্য যথেষ্ট হবে। যে মুসলিম ব্যক্তি দুইজন মুসলিম দাসকে আযাদ করবে। তারা দুইজন এই ব্যক্তির জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে। তাদের প্রতি অঙ্গের বিনিময়ে এই ব্যক্তির প্রতি অঙ্গের মুক্তির জন্য যথেষ্ট হবে। যে মুসলিম মহিলা কোন মুসলিম দাসীকে আযাদ করবে তা তার জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে। এর প্রতি অঙ্গের বিনিময়ে তার প্রতি অঙ্গ মুক্তির জন্য যথেষ্ট হবে।

ইবনে মাজাহ ২৫২২

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। তবে এই সূত্রে গারীব। এই হাদীস দ্বারা বুঝা যায় যে, পুরুষের জন্য দাসীর তুলনায় দাস আযাদ করা উত্তম। কারণ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘‘যে কোন মুসলিম দাসকে আযাদ করবে তা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে। এর এক একটি অঙ্গের বিনিময়ে তার এক একটি অঙ্গের মুক্তির জন্য যথেষ্ট হবে।’’ হাদীসটি সব সনদেই সহীহ।