أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم

৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির

অধ্যায় ৪৭ · ২৩৫ টি হাদীস

দুআর ফযীলত

بَاب مَا جَاءَ فِي فَضْلِ الدُّعَاءِ

৩৩৭০
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ تَعَالَى مِنَ الدُّعَاءِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ عِمْرَانَ الْقَطَّانِ وَعِمْرَانُ الْقَطَّانُ هُوَ ابْنُ دَاوَرَ وَيُكْنَى أَبَا الْعَوَّامِ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ عِمْرَانَ الْقَطَّانِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩৭০. আব্বাস ইবনে আব্দুল আযীম আম্বারী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহর কাছে দুআ অপেক্ষা মর্যাদাবান আর কিছু নেই।

এ হাদীসটি গারীব। ইমরান আল কাত্তান (রাহঃ) এর বর্ণনা ছাড়া এটি মারফু’রূপে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইমরান আল কাত্তান (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
৩৩৭১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ لَهِيعَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ لَهِيعَةَ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৩৭১. আলী ইবনে হুজর (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত নবী (ﷺ) বলেনঃ ইবাদতের সারবস্ত দুআ।
এ সূত্রে এ হাদীসটি গারীব। ইবনে লাহীআ (রাহঃ) এর রিওয়ায়াত ভিন্ন এ বিষয়ে আমাদের কিছু জানা নেই।
৩৩৭২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ ذَرٍّ، عَنْ يُسَيْعٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ " . ثُمَّ قَرَأََ : (وقالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ ) . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ مَنْصُورٌ وَالأَعْمَشُ عَنْ ذَرٍّ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ذَرٍّ . هُوَ ذَرُّ بْنُ عَبْدِ اللَّهِ الْهَمْدَانِيُّ ثِقَةٌ وَالِدُ عُمَرَ بْنِ ذَرٍّ .

বর্ণনাকারী: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

৩৩৭২. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... নু’মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত নবী (ﷺ) বলেছেনঃ দুআ হল ইবাদত। এরপর তিনি তিলাওয়াত করলেনঃ

وقالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

তোমাদের রব বলেনঃ তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা অহংকারে আমার ইবাদতে বিমুখ তারা অবশ্যই লাঞ্চিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। (সূরা মুমিন ৪০ঃ ৬০)।

ইবনে মাজাহ

হাদীসটি হাসান-সহীহ। মনসুর ও আমাশ (রাহঃ)-ও এটি যার (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। যার (রাহঃ) এর রিওয়ায়াত ভিন্ন এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

এ বিষয়ে আরেকটি পরিচ্ছেদ

باب مِنْهُ

৩৩৭৩

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لَمْ يَسْأَلِ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ " . قَالَ وَرَوَى وَكِيعٌ وَغَيْرُ وَاحِدٍ عَنْ أَبِي الْمَلِيحِ هَذَا الْحَدِيثَ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩৭৩. কুতায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন।

ইবনে মাজাহ

ওয়াকী (রাহঃ) এ হাদীসটি একাধিক রাবী আবুল মালীহ সূত্রে রিওয়ায়াত করেছেন। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

শিরোনামবিহীন পরিচ্ছেদ

باب

৩৩৭৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْعَطَّارُ حَدَّثَنَا أَبُو نَعَامَةَ السَّعْدِيُّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ فَلَمَّا قَفَلْنَا أَشْرَفْنَا عَلَى الْمَدِينَةِ فَكَبَّرَ النَّاسُ تَكْبِيرَةً وَرَفَعُوا بِهَا أَصْوَاتَهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَصَمَّ وَلَا غَائِبٍ هُوَ بَيْنَكُمْ وَبَيْنَ رُءُوسِ رِحَالِكُمْ ثُمَّ قَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ أَلَا أُعَلِّمُكَ كَنْزًا مِنْ كُنُوزِ الْجَنَّةِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَأَبُو عُثْمَانَ النَّهْدِيُّ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُلٍّ وَأَبُو نَعَامَةَ السَّعْدِيُّ اسْمُهُ عَمْرُو بْنُ عِيسَى.
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ حُمَيْدٍ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৩৩৭৪. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে আমরা এক যুদ্ধে ছিলাম। ফেরার সময় মদীনা যখন আমাদের দৃষ্টি গোচর হল, তখন সাহাবীরা তাকবীর ধ্বনি দিলেন এবং তাদের স্বর উচ্চ করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের রব তো বধিরও নন এবং তোমাদের থেকে দুরেও নন তিনি তো আছেন তোমাদের এবং সওয়ারী উট-এর মাথার মাঝামাঝি। এরপর তিনি বললেনঃ হে আব্দুল্লাহ ইবনে কায়স! তোমাকে কি জান্নাতের একটি গুপ্ত ভাণ্ডার সম্পর্কে অবহিত করব? (তা হল) লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্।

ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম।

হাদীসটি হাসান-সহীহ। আবু উছমান নাহদী (রাহঃ) এর নাম হল আব্দুর রহমান ইবনে মুল্ল। আবু নাআমা সা’দী (রাহঃ) এর নাম হল আমর ইবনে ঈসা। ইসহাক ইবনে মানসুর ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।

যিক্‌রের ফযীলত

باب مَا جَاءَ فِي فَضْلِ الذِّكْرِ

৩৩৭৫

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، رضى الله عنه أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ شَرَائِعَ الإِسْلاَمِ قَدْ كَثُرَتْ عَلَىَّ فَأَخْبِرْنِي بِشَيْءٍ أَتَشَبَّثُ بِهِ . قَالَ " لاَ يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে বুসর আল-আসলামী রাযি.

৩৩৭৫. আবু কুরায়ব (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে বিশর (রাযিঃ) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ! ইসলামে তো অনেক বিষয় আছে (সবগুলোর উপর আমল করা হয়ত আমার পক্ষে সম্ভব হবে না) সুতরাং আমাকে এমন কোনো আমলের কথা বলে দিন, যাতে আমি সবসময় লেগে থাকতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- তোমার যবান যেন সর্বদা আল্লাহর যিকিরে সিক্ত-সতেজ থাকে।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি এ সূত্রে হাসান-গারীব।

এ বিষয়ে আরেকটি পরিচ্ছেদ

باب مِنْهُ

৩৩৭৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ أَىُّ الْعِبَادِ أَفْضَلُ دَرَجَةً عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ " الذَّاكِرُونَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتُ " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَمِنَ الْغَازِي فِي سَبِيلِ اللَّهِ قَالَ " لَوْ ضَرَبَ بِسَيْفِهِ فِي الْكُفَّارِ وَالْمُشْرِكِينَ حَتَّى يَنْكَسِرَ وَيَخْتَضِبَ دَمًا لَكَانَ الذَّاكِرُونَ اللَّهَ كَثِيرًا أَفْضَلَ مِنْهُ دَرَجَةً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ دَرَّاجٍ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৩৭৬. কুতায়বা (রাহঃ) ..... আবু সাঈদ খদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হলঃ কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বান্দাদের মাঝে মর্যদার দিক দিয়ে কে হবে শ্রেষ্ঠ? তিনি বললেনঃ যারা অধিক হারে আল্লাহর যিক্‌র করে। আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ! আল্লাহর পথে জিহাদকারীর চেয়েও, তিনি বললেনঃ কাফির ও মুশরিকদের আঘাত করতে করতে যদি তার তলোয়ার ভেঙ্গে যায় এবং রক্তে রঞ্জিত হয়ে যায়, তবুও অধিক হারে আল্লাহর যিক্‌রকারীরাই তার তুলনায় মর্যদার দিক দিয়ে অধিক শ্রেষ্ঠ হবে।

(আবু ঈসা বলেন) এ হাদীসটি গারীব। দাররাজ (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবেই কেবল আমরা এটি সম্পর্কে জানি।
৩৩৭৭

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ، هُوَ ابْنُ أَبِي هِنْدٍ عَنْ زِيَادٍ، مَوْلَى ابْنِ عَيَّاشٍ عَنْ أَبِي بَحْرِيَّةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَلاَ أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٌ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالْوَرِقِ وَخَيْرٌ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ " . قَالُوا بَلَى . قَالَ " ذِكْرُ اللَّهِ تَعَالَى " . فَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ رضى الله عنه مَا شَيْءٌ أَنْجَى مِنْ عَذَابِ اللَّهِ مِنْ ذِكْرِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ مِثْلَ هَذَا بِهَذَا الإِسْنَادِ وَرَوَى بَعْضُهُمْ عَنْهُ فَأَرْسَلَهُ .

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

৩৩৭৭. হুসাইন ইবনে হুরাইছ (রাহঃ) ...... আবুদ্ দারদা (রাযিঃ) থেকে বর্ণিত নবী (ﷺ) বলেছেনঃ আমি কি তোমাদের সর্বোত্তম আমল সম্পর্কে তোমাদের অবহিত করব, যে আমল হবে তোমাদের মালিকের নিকট সবচেয়ে পরিশুদ্ধ, তোমাদের দরজা সমুচ্চকারী, সোনা ও রূপা আল্লাহর পথে ব্যয় করার চেয়েও তোমাদের জন্য কল্যাণকর, আর এর চেয়েও মঙ্গলকর হবে যে তোমরা শত্রুর সম্মুখীন হয়ে তাদের গর্দানে আঘাত করবে আর তারা তোমাদের গর্দানে আঘাত করবে। সাহাবীরা বললেনঃ হ্যাঁ বলুন। তিনি বললেনঃ এ হল আল্লাহর যিক্‌র। মুআয ইবনে জাবাল (রাযিঃ) বলেন আল্লাহর যিক্‌র আপেক্ষা আল্লাহর আযাব থেকে অধিক মুক্তিদানকারী আর কোন বিষয় নেই।

ইবনে মাজাহ
কোন কোন রাবী এ সনদে আব্দুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আর কেউ কেউ তার বরাতে মুরসালরূপে বর্ণনা করেছেন।

যে সম্প্রদায় কোন এক স্থানে বসে এবং আল্লাহর যিক্‌র করে, তাদের ফযীলত

باب مَا جَاءَ فِي الْقَوْمِ يَجْلِسُونَ فَيَذْكُرُونَ اللَّهَ عَزَّ وَجَلَّ مَا لَهُمْ مِنَ الْفَضْلِ .

৩৩৭৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَغَرِّ أَبِي مُسْلِمٍ، أَنَّهُ شَهِدَ عَلَى أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُمَا شَهِدَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَا مِنْ قَوْمٍ يَذْكُرُونَ اللَّهَ إِلاَّ حَفَّتْ بِهِمُ الْمَلاَئِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩৭৮. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তারা সাক্ষ্য দিয়ে বলেন যে নবী (ﷺ) বলেছেনঃ যে সম্প্রদায় আল্লাহর যিক্‌র করে অবশ্যই ফিরিশতারা তাদের বেষ্টন করে নেন, রহমত তাদের আবৃত করে আর তাদের উপর সাকীনা (প্রশান্তি) নাযিল হয় এবং আল্লাহ্ তাআলা তার নিকটস্থ ফিরিশতাগণের কাছে তাদের বিষয়ে আলোচনা করেন।

ইবনে মাজাহ, মুসলিম,

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।
৩৩৭৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْعَطَّارُ، حَدَّثَنَا أَبُو نَعَامَةَ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ خَرَجَ مُعَاوِيَةُ إِلَى الْمَسْجِدِ فَقَالَ مَا يُجْلِسُكُمْ قَالُوا جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ قَالَ آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ قَالُوا وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ . قَالَ أَمَا إِنِّي مَا أَسْتَحْلِفُكُمْ تُهْمَةً لَكُمْ وَمَا كَانَ أَحَدٌ بِمَنْزِلَتِي مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَقَلَّ حَدِيثًا عَنْهُ مِنِّي إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ " مَا يُجْلِسُكُمْ " . قَالُوا جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ وَنَحْمَدُهُ لِمَا هَدَانَا لِلإِسْلاَمِ وَمَنَّ عَلَيْنَا بِهِ . فَقَالَ " آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ " . قَالُوا آللَّهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ . قَالَ " أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ لِتُهْمَةٍ لَكُمْ إِنَّهُ أَتَانِي جِبْرِيلُ فَأَخْبَرَنِي أَنَّ اللَّهَ يُبَاهِي بِكُمُ الْمَلاَئِكَةَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَأَبُو نَعَامَةَ السَّعْدِيُّ اسْمُهُ عَمْرُو بْنُ عِيسَى وَأَبُو عُثْمَانَ النَّهْدِيُّ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَلٍّ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৩৭৯. মুহাম্মাদ ইবনে বাশশার ...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ মুআবিয়া (রাযিঃ) এক দিন বের হয়ে মসজিদে এসে বললেনঃ তোমরা কি উদ্দেশ্যে বসে আছ?

লোকেরা বললঃ আমরা বসে আল্লাহর যিক্‌র করছি। তিনি বললেনঃ আল্লাহর কসম! তোমরা কি এ উদ্দেশ্যেই বসেছ? তারা বললঃ আল্লাহর কসম! আমরা এ উদ্দেশ্যেই এখানে বসেছি। তিনি বললেনঃ তোমাদের প্রতি সন্দেহবশত আমি তোমাদের কসম দেইনি। রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আমার যে স্থান ছিল সেই শ্রেণীর সাহাবীদের মধ্যে আমার চেয়ে কম হাদীস বর্ণনাকারী আর কেউ নেই।

শোন, রাসূলুল্লাহ (ﷺ) একবার সাহাবীদের এক হালকায় (গোল হয়ে উপবিষ্ট লোকদের দলে) বের হয়ে এলেন। বললেনঃ তোমরা কি উদ্দেশ্যে বসেছ? তারা বললঃ আমরা বসে আল্লাহর যিক্‌র করছি। তার প্রশংসা করছি। কেননা তিনিই আমাদের ইসলামের হিদায়াত দান করেছেন এবং এই নিআমত দ্বারা আমাদের অনুগৃহীত করেছেন।

তিনি বললেনঃ আল্লাহর কসম! এ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে এখানে বসনি? তারা বললঃ আল্লাহর কসম! এছাড়া অন্য কোন উদ্দেশ্যে এখানে বসিনি। তিনি বললেনঃ শোন, তোমাদের প্রতি কোনরূপ সন্দেহবশত আমি তোমাদের কসম দেইনি। আমার কাছে জিবরাঈল (আলাইহিস সালাম) এসেছিলেন এবং আমাকে জানিয়ে গেছেন যে আল্লাহ তাআলা ফিরিশতাদের কাছে তোমাদের মর্যাদা বর্ণনা করছেন।

মুসলিম

হাদীসটি হাসান- গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবু না’আমা সা’দী (রাহঃ) এর নাম হল আমর ইবনে ঈসা এবং আবু উছমান নাহদী (রাহঃ) এর নাম হল আব্দুর রহমান ইবনে মাল্ল।

যে সম্প্রদায় কোন মজলিসে বসে কিন্তু আল্লাহর যিক্‌র করে না

باب فِي الْقَوْمِ يَجْلِسُونَ وَلاَ يَذْكُرُونَ اللَّهَ

৩৩৮০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ صَالِحٍ، مَوْلَى التَّوْأَمَةِ عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ وَلَمْ يُصَلُّوا عَلَى نَبِيِّهِمْ إِلاَّ كَانَ عَلَيْهِمْ تِرَةً فَإِنْ شَاءَ عَذَّبَهُمْ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعْنَى قَوْلِهِ تِرَةً يَعْنِي حَسْرَةً وَنَدَامَةً . وَقَالَ بَعْضُ أَهْلِ الْمَعْرِفَةِ بِالْعَرَبِيَّةِ: التِّرَةُ هُوَ الثَّأْرُ

حَدثنا يُوسُفُ بْنُ يَعْقُوبَ, حَدثنا حَفْصُ بْنُ عُمَرَ, حَدثنا شُعْبَةُ, عَنْ أَبِي إِسحَاقَ, قَالَ: سَمِعْتُ الأَغَرَّ أَبَا مُسْلِمٍ, قَالَ: أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ, وَأَبِي هُرَيْرَةَ رضي الله عنهما, أَنَّهُمَا شَهِدَا عَلَى رَسُولِ اللهِ صَلى الله عَليه وسَلم, فَذَكَرَ مِثْلَهُ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩৮০. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তারা সাক্ষ্য দিয়ে বলেন যে নবী (ﷺ) বলেছেনঃ কোন সম্প্রদায় যখন কোন মজলিসে বসে কিন্তু সেখানে তারা যদি আল্লাহর যিক্‌র না করে এবং তাদের নবীর উপর দরুদ পাঠ না করে, তবে তা তাদের জন্য আফসোস ও ক্ষতির কারণ হবে। ইচ্ছা করলে আল্লাহ্ তাদের শস্তি দিবেন আর ইচ্ছা করলে তাদের তিনি মাফ করে দিবেন।

হাদীসটি হাসান। আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে একাধিকভাবে এটি বর্ণনা আছে।

মুসলিমের দুআ কবুল হয়

باب مَا جَاءَ أَنَّ دَعْوَةَ الْمُسْلِمِ مُسْتَجَابَةٌ

৩৩৮১

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ أَحَدٍ يَدْعُو بِدُعَاءٍ إِلاَّ آتَاهُ اللَّهُ مَا سَأَلَ أَوْ كَفَّ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهُ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَعُبَادَةَ بْنِ الصَّامِتِ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৩৮১. কুতায়বা (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ কেউ যদি কিছু দুআ করে আর তা যদি কোন গুনাহ বা আত্মিয়তার সম্পর্ক ছিন্ন কারার দুআ না হয় তবে আল্লাহ তাআলা অবশ্যই সে যা চায় তা তাকে দেন কিংবা তার থেকে দূরীভূত হবে সে পরিমাণ মন্দ।

এ বিষয়ে আবু সাঈদ ও উবাদা ইবনুস সামিত (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
৩৩৮২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ وَاقِدٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَطِيَّةَ اللَّيْثِيُّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَرَّهُ أَنْ يَسْتَجِيبَ اللَّهُ لَهُ عِنْدَ الشَّدَائِدِ وَالْكُرَبِ فَلْيُكْثِرِ الدُّعَاءَ فِي الرَّخَاءِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩৮২. মুহাম্মাদ ইবনে মারযূক (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি পছন্দ করে যে কঠিন এবং দুঃখের সময়ে আল্লাহ তার দুআ কবুল করবেন তবে যেন সে সুখ স্বাচ্ছন্দ্যের সময় বেশী করে দুআ করে।

(আবু ঈসা বলেন) এ হাদীসটি গরীব।
৩৩৮৩

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ الأَنْصَارِيُّ، قَالَ سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، رضى الله عنهما يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَفْضَلُ الذِّكْرِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَفْضَلُ الدُّعَاءِ الْحَمْدُ لِلَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ . وَقَدْ رَوَى عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ وَغَيْرُ وَاحِدٍ عَنْ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ هَذَا الْحَدِيثَ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৩৮৩. ইয়াহয়া ইবনে হাবীব ইবনে আরাবী (রাহঃ) ..... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, সর্বোত্তম যিক্‌র হল ’লা ইলাহ ইল্লাল্লাহ’ আর সর্বোত্তম দুআ হল ’আলহামদুলিল্লাহ’।

ইবনে মাজাহ

হাদীসটি হাসান-গারীব। মুসা ইবনে ইবরাহীম (রাহঃ) এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আলী ইবনুল মাদীনী প্রমুখ (রাহঃ) এ হাদীসটি মুসা ইবনে ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেছেন।
৩৩৮৪

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمُحَارِبِيُّ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ، عَنِ الْبَهِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ وَالْبَهِيُّ اسْمُهُ عَبْدُ اللَّهِ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৩৮৪. আবু কুতায়বা এবং মুহাম্মাদ ইবনে উবাইদ আল মাহারিবী (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) প্রতিটি মুহূর্তে আল্লাহর যিক্‌র করতেন।

ইবনে মাজাহ, মুসলিম,

হাদীসটি হাসান- গারীব। ইয়াহয়া ইবনে যাকারিয়্যা ইবনে আবু যাইদা (রাহঃ) এর রিওয়ায়াত ভিন্ন এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। বাহীঈ (রাহঃ) এর নাম হল আব্দুল্লাহ।

প্রার্থনাকারী দুআর ক্ষেত্রে নিজেকে দিয়ে শুরু করবে

باب مَا جَاءَ أَنَّ الدَّاعِيَ يَبْدَأُ بِنَفْسِهِ

৩৩৮৫

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَبُو قَطَنٍ، عَنْ حَمْزَةَ الزَّيَّاتِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا ذَكَرَ أَحَدًا فَدَعَا لَهُ بَدَأَ بِنَفْسِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ وَأَبُو قَطَنٍ اسْمُهُ عَمْرُو بْنُ الْهَيْثَمِ .

বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)

৩৩৮৫. নসর ইবনে আব্দুর রহমান আল কুফী (রাহঃ) .... উবাই ইবনে কা’ব (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন কারো আলোচনা করতেন এবং তার জন্য দুআ করতেন তখন নিজেকে দিয়ে শুরু করতেন।

হাদীসটি হাসান গারীব সহীহ। আবু কাতন (রাহঃ) এর নাম হল আমর ইবনুল হায়ছাম।

দুআর সময় হাত উঠানো

باب مَا جَاءَ فِي رَفْعِ الأَيْدِي عِنْدَ الدُّعَاءِ

৩৩৮৬

حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَإِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ وَغَيْرُ وَاحِدٍ قَالُوا حَدَّثَنَا حَمَّادُ بْنُ عِيسَى الْجُهَنِيُّ، عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ الْجُمَحِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَفَعَ يَدَيْهِ فِي الدُّعَاءِ لَمْ يَحُطَّهُمَا حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ . قَالَ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى فِي حَدِيثِهِ لَمْ يَرُدَّهُمَا حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ حَمَّادِ بْنِ عِيسَى . وَقَدْ تَفَرَّدَ بِهِ وَهُوَ قَلِيلُ الْحَدِيثِ وَقَدْ حَدَّثَ عَنْهُ النَّاسُ حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ ثِقَةٌ وَثَّقَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৩৩৮৬. আবু মুসা মুহাম্মাদ ইবনে মুসান্না ও ইবরাহীম ইবনে ইয়াকুব প্রমুখ (রাহঃ) ..... উমর ইবনে খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন দুআর সময় হাত উঠাতেন তখন উভয় হাতে চেহারা মাসাহ না করা পর্যন্ত হাত নামাতেন না। মুহাম্মাদ ইবনে মুসান্না তার বর্ণনায় বলেনঃ উভয় হাত দিয়ে চেহারা মাসাহ না করা পর্যন্ত হাত ফিরিয়ে আনতেন না।

এ হাদীসটি গারীব। হাম্মাদ ইবনে ঈসা (রাহঃ) এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। তিনি এটির রিওয়ায়াতের ক্ষেত্রে একক। তিনি খুব কম রিওয়ায়াত করেছেন। তার বরাতে বহুলোক হাদীস বর্ণনা করেছেন। রাবী হানযালা ইবনে আবু সুফিয়ান নির্ভরযোগ্য। ইয়াহয়া ইবনে সাঈদ কাত্তন (রাহঃ) তাকে নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন।

দুআর ব্যাপারে যে ব্যক্তি ত্বরিৎ ফল চায়

باب مَا جَاءَ فِيمَنْ يَسْتَعْجِلُ فِي دُعَائِهِ

৩৩৮৭

حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى ابْنِ أَزْهَرَ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يُسْتَجَابُ لأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ يَقُولُ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو عُبَيْدٍ اسْمُهُ سَعْدٌ وَهُوَ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَزْهَرَ وَيُقَالُ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَزْهَرَ هُوَ ابْنُ عَمِّ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ رضى الله عنه .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩৮৭. আল আনসারী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো দুআ কবুল করা হয়, যতক্ষণ সে ত্বরিৎ ফল না চায়। যেমন সে বললঃ আমি তো দুআ করলাম কিন্তু তা কবুল করা হয়নি।

আবু দাউদ, বুখারি ও মুসলিম।

হাদীসটি হাসান-সহীহ। আবু উবাইদা (রাহঃ) এর নাম হল সা’দ। তিনি হলেন আব্দুর রহমান ইবনে আযহার (রাহঃ) এর মাওলা এবং তাকে আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) এর মাওলাও বলা হয়।

এ বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

সকাল ও সন্ধ্যার দুআ

باب مَا جَاءَ فِي الدُّعَاءِ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى

৩৩৮৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، - وَهُوَ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، قَالَ سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، رضى الله عنه يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلاَثَ مَرَّاتٍ فَيَضُرُّهُ شَيْءٌ " . وَكَانَ أَبَانُ قَدْ أَصَابَهُ طَرَفُ فَالَجِ فَجَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ لَهُ أَبَانُ مَا تَنْظُرُ أَمَا إِنَّ الْحَدِيثَ كَمَا حَدَّثْتُكَ وَلَكِنِّي لَمْ أَقُلْهُ يَوْمَئِذٍ لِيُمْضِيَ اللَّهُ عَلَىَّ قَدَرَهُ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)

৩৩৮৮. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... উছমান ইবনে আফফান (রাযিঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রতিদিন সকালে ও সন্ধায় যে বান্দা তিনবার এ দুআ পাঠ করবে কিছুই তার অনিষ্ট করতে পারবে নাঃ

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

আল্লাহর নাম নিচ্ছি। যমীন ও আসমানের কোন কিছুই যাঁর নামে বরকতের ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

এ হাদীসের অন্যতম বর্ণনাকারী আবান (রাহঃ) অর্ধাঙ্গে আক্রান্ত হয়েছিলেন। হাদীস শ্রোতা ব্যক্তি তার দিকে তাকাচ্ছিল। তিনি তাকে বললেনঃ কি দেখছ, তোমাকে যেমন বর্ণনা করছি, হাদীসটি তদ্রূপই। তবে তাকদীরের ফয়সালা যাতে আমার উপর জারী হয় সেজন্য দুআটি আমি একদিনও পাঠ করিনি।

ইবনে মাজাহ

(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান গরীব সহীহ।
৩৩৮৯

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، عَنْ أَبِي سَعْدٍ، سَعِيدِ بْنِ الْمَرْزُبَانِ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ ثَوْبَانَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَالَ حِينَ يُمْسِي رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)

৩৩৮৯. আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ...... ছাওবান (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ কেউ যদি সন্ধায় (নিম্নের) এ দু আটি পাঠ করে তবে আল্লাহর উপর হক হয়ে যায় সেই ব্যক্তিকে সন্তুষ্টি করাঃ

رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا

আমি রব হিসাবে আল্লাহর প্রতি দ্বীন হিসাবে ইসলামের প্রতি আর নবী হিসাবে ইসলামের প্রতি আর নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি সন্তুষ্ট।

(আবু ঈসা বলেন) এ হাদীসটি এ সূত্রে হাসান গরীব।
৩৩৯০

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ الحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمْسَى قَالَ: " أَمْسَيْنَا وَأَمْسَى المُلْكُ لِلَّهِ، وَالحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ - أُرَاهُ قَالَ -: لَهُ المُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا، وَأَعُوذُ بِكَ مِنَ الكَسَلِ وَسُوءِ الكِبَرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَعَذَابِ القَبْرِ " وَإِذَا أَصْبَحَ قَالَ ذَلِكَ أَيْضًا: «أَصْبَحْنَا وَأَصْبَحَ المُلْكُ لِلَّهِ وَالحَمْدُ لِلَّهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ» وَقَدْ رَوَاهُ شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ، عَنْ ابْنِ مَسْعُودٍ، وَلَمْ يَرْفَعْهُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৩৯০. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ...... আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেনঃ নবী (ﷺ) সন্ধ্যায় এই দুআ পাঠ করতেনঃ

أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ أُرَاهُ قَالَ فِيهَا لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ

আমাদের সন্ধ্যা হলো এবং সন্ধ্যা হলো আল্লাহরই নিয়ন্ত্রণাধীন রাজ্যের । আর সমস্ত প্রশংসা আল্লাহরই আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। তিনি এক তার কোন শরীক নেই। সব কর্তৃত্ব তারই এবং সব তারীফ তারই জন্য। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তোমাদের কাছে প্রার্থনা করি সেই সব কল্যাণ যা কিছু আছে এই রাতে এবং সেই কল্যাণ যা কিছু আছে এই রাতের পরবর্তীতে। আর পানাহ চাই তোমার কাছে এই রাতের মন্দ থেকে এবং রাতের পরবর্তী সময়ের মন্দ থেকে। তোমারই কাছে পানাহ চাই আলস্য ও খারাপ বার্ধক্য থেকে। তোমারই আশ্রয় চাই জাহান্নামের আযাব ও কবরের আযাব থেকে।

সকালেও তিনি এই দুআ পাঠ করতেন তবে (أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ) এর স্থলে বলতেন (أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ)

আমাদের ভোর হল এবং ভোর হল আল্লাহরই নিয়ন্ত্রণাধীন রাজ্যের। সব প্রশংসা আল্লাহরই।

মুসলিম।

হাদীসটি হাসান। আর ইমাম শুবা থেকে হাদীসটি একই সূত্রে বর্ণিত হয়েছে এবং তিনি মারফু' হিসেবে বর্ণনা করেন নি।
৩৩৯১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُ أَصْحَابَهُ يَقُولُ " إِذَا أَصْبَحَ أَحَدُكُمْ فَلْيَقُلِ اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ . وَإِذَا أَمْسَى فَلْيَقُلِ اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩৯১. আলী ইবনে হুজর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তার সাহাবীদের শিখাতেন যে তোমাদের যখন ভোর হয় তখন বলবেঃ

اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ

হে আল্লাহ! তোমারই কর্তৃত্বে আমাদের সকাল হলো,তোমারই কর্তৃত্বে আমাদের জীবন, তোমারই কতৃত্বে আমাদের বিকাল হলো,তোমারই কর্তৃত্বে আমাদের মরণ এবং তোমারই কাছে আমাদের প্রত্যাবর্তন।

আর যখন সন্ধ্যা হবে তখন বলবেঃ

اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ

হে আল্লাহ! তোমারই কর্তৃত্বে আমাদের সন্ধ্যা হলো এবংতোমারই কর্তৃত্বে আমাদের সকাল হলো তোমারই কর্তৃত্বে আমাদের জীবন তোমারইকর্তৃত্বে আমাদের মরণ আর তোমারই দিকে আমাদের উথান।

ইবনে মাজাহ,

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান।
৩৩৯২

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ عَاصِمٍ الثَّقَفِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِشَيْءٍ أَقُولُهُ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ قَالَ " قُلِ اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ قَالَ قُلْهُ إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩৯২. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে আবু বকর (রাযিঃ) একদিন বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমাকে এমন কিছু বিষয় বলুন যা আমি সকাল সন্ধ্যা পাঠ করতে পারি. তিনি বললেনঃ বল-

اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

হে আল্লাহ! যিনি আদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি প্রতিটি বস্তুর প্রতিপালক ও নিয়ন্ত্রক। আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন ইলাহ নেই তুমি ছাড়া। তোমারই পানাহ চাই আমার নফসের মন্দ থেকে এবং শয়তানের মন্দ ও শিরক থেকে।

তিনি বললেনঃ সকাল সন্ধ্যা এবং শয্যাগ্রহণের সময় তুমি এই দুআ পাঠ করবে।

(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান- সহীহ।
৩৩৯৩

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ، عَنْ عُثْمَانَ بْنِ رَبِيعَةَ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: " أَلَا أَدُلُّكَ عَلَى سَيِّدِ الِاسْتِغْفَارِ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، وَأَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَعْتَرِفُ بِذُنُوبِي، فَاغْفِرْ لِي ذُنُوبِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، لَا يَقُولُهَا أَحَدُكُمْ حِينَ يُمْسِي فَيَأْتِي عَلَيْهِ قَدَرٌ قَبْلَ أَنْ يُصْبِحَ إِلَّا وَجَبَتْ لَهُ الجَنَّةُ، وَلَا يَقُولُهَا حِينَ يُصْبِحُ فَيَأْتِي عَلَيْهِ قَدَرٌ قَبْلَ أَنْ يُمْسِيَ إِلَّا وَجَبَتْ لَهُ الجَنَّةُ " وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَابْنِ عُمَرَ، وَابْنِ مَسْعُودٍ، وَابْنِ أَبْزَى، وَبُرَيْدَةَ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ، وَعَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ هُوَ ابْنُ أَبِي حَازِمٍ الزَّاهِدُ، وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ

বর্ণনাকারী: হযরত শাদ্দাদ ইবনে আওস (রাঃ)

৩৩৯৩. হুসাইন ইবনে হুরায়ছ সূত্রে আব্দুল আযীয ইবনে আবু হাযেম (রাহঃ) থেকে ..... শাদ্দাদ ইবনে আওস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একদিন তাকে বললেনঃ আমি কি তোমাকে শ্রেষ্ঠ ইস্তিগফারের সন্ধান দিব না, তা হলঃ

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ وَأَبُوءُ إِلَيْكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَعْتَرِفُ بِذُنُوبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

″হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক, কোন ইলাহ নেই তুমি ছাড়া, তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তো তোমারই বান্দা আমি যথাসম্ভব তোমার সঙ্গে কৃত অঙ্গীকার ও ওয়াদার উপর আছি। আমি তোমারই পানাহ চাই আমার কৃতকর্মের অনিষ্ঠ থেকে। আমার প্রতি তোমার নিআমত আমি স্বীকার করছি। আমি আমার সব অপরাধও স্বীকার করছি। তুমি মাফ করে দাও আমার সব আপরাধ। তুমি ছাড়া গুনাহ মাফ করার তো কেউ নেই।″

তোমাদের কেউ যদি সন্ধা এটি পাঠ করে আর ভোরের আগেই যদি তাকদীর অনুসারে তার মৃত্যু এসে যায়, তবে জান্নাত তার জন্য ওয়াজিব।

বুখারি

এ বিষয়ে আবু হুরায়রা, ইবনে উমর, ইবনে মাসউদ, ইবনে আবযা ও বুরায়দা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি এ সূত্রে হাসান গারীব। রাবী আব্দুল আযীয ইবনে আবু হাযিম (রাহঃ) হলেন ইবনে আবু হাযিম যাহিদ।

শয্যাগ্রহণকালের দুআ

باب مَا جَاءَ فِي الدُّعَاءِ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ

৩৩৯৪

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ " أَلاَ أُعَلِّمُكَ كَلِمَاتٍ تَقُولُهَا إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ مُتَّ عَلَى الْفِطْرَةِ وَإِنْ أَصْبَحْتَ أَصْبَحْتَ وَقَدْ أَصَبْتَ خَيْرًا تَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ " . قَالَ الْبَرَاءُ فَقُلْتُ وَبِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ . قَالَ فَطَعَنَ بِيَدِهِ فِي صَدْرِي ثُمَّ قَالَ " وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ الْبَرَاءِ . وَرَوَاهُ مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنِ الْبَرَاءِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ إِلاَّ أَنَّهُ قَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ وَأَنْتَ عَلَى وُضُوءٍ . وَفِي الْبَابِ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৩৯৪. ইবনে আবু উমর (রাহঃ) ...... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত নবী (ﷺ) তাকে বলেনঃ এমন কিছু কালিমা আমি কি তোমাকে শিখিয়ে দিব না যেগুলি তুমি শয্যাগ্রহণের সময় পাঠ করবে। তারপর তুমি যদি সে রাতে মারা যাও তবে দ্বীন ফিতরাতের উপর হবে তোমার মৃত্যু। আর যদি তোমার ভের হয় তবে ভোর হবে এমন অবস্থায় যে তোমার সকাল হবে কল্যাণের।

اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ

হে আল্লাহ! আমি সমর্পন করলাম নিজেকে তোমার কাছে। আমি আমার চেহারাকে তোমার দিকে মুতাওয়াজ্জেহ করলাম। আমর সব বিষয়ে তোমাকে সোপর্দ করলাম তোমার প্রতি আগ্রহে ও তোমার ভয়ে। আমি তোমার প্রতি নির্ভর করলাম। তুমি ছাড়া কোন আশ্রয়স্থল ও মুক্তির পথ নেই। আমি ঈমান এনেছি তোমার কিতাবের প্রতি যা তুমি নাযিল করেছ এবং তোমার নবীর উপর যাকে তুমি প্রেরণ করেছ।

বারা (রাযিঃ) বলেন আমি বললামঃ (وَبِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ) তোমার রাসূলের প্রতি যাকে তুমি প্রেরণ করেছ তখন তিনি আমার বুকে খোঁচা দিয়ে বললেনঃ (وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ) - তোমার নবীর প্রতি যাকে তুমি প্রেরণ করেছ।

বুখারি ও মুসলিম

হাদীসটি হাসান-সহীহ-গারীব। এ বিষয়ে রাফি ইবনে খাদীজ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। বারা থেকে উক্ত হাদীসটি বিভিন্ন সূত্রে বর্ণিত রয়েছে। মনসুর ইবনে মুতামির (রাহঃ) এটিকে সা’দ ইবনে উবাদা ......... বারা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে এতে আছে যে নবী (ﷺ) তাকে বললেনঃ যখন তুমি উযু সহ শয্যা গ্রহণ করবে ...।
৩৩৯৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَحْيَى بْنِ إِسْحَاقَ ابْنِ أَخِي، رَافِعِ بْنِ خَدِيجٍ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اضْطَجَعَ أَحَدُكُمْ عَلَى جَنْبِهِ الأَيْمَنِ ثُمَّ قَالَ اللَّهُمَّ إِنِّي أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ أُومِنُ بِكِتَابِكَ وَبِرُسُلِكَ . فَإِنْ مَاتَ مِنْ لَيْلَتِهِ دَخَلَ الْجَنَّةَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ رَافِعِ بْنِ خَدِيجٍ رضى الله عنه .

বর্ণনাকারী: রাফি' ইবনে খাদীজ (রাঃ)

৩৩৯৫. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... রাফি ইবনে খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যদি ডান কাতে শুয়ে এই দুআ পাঠ করে আর সে যদি সে রাতে মারা যায় তবে সে জান্নাতে দাখিল হবে। দুআটি হলঃ

اللَّهُمَّ إِنِّي أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ أُومِنُ بِكِتَابِكَ وَبِرُسُلِكَ

হে আল্লাহ! আমি সমর্পণ করলাম নিজেকে তোমার কাছে, আমি আমার চেহারাকে তোমার দিকেই মুতাওয়াজ্জেহ করলাম। আমার সব বিষয় তোমাকে সোপর্দ করলাম, তোমার প্রতি আগ্রহে ও তোমার প্রতি ভয়ে আমি তোমার প্রতি নির্ভর করলাম। তুমি ছাড়া কোন আশ্রয়স্থল ও কোন মুক্তির পথ নেই। আমি ঈমান রাখি তোমার কিতাব ও রাসূলের প্রতি।

রাফি ইবনে খাদীজ (রাযিঃ) এর রেওয়ায়াত হিসাবে এই সূত্রে হাদীসটি হসান গারীব।
৩৩৯৬

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا وَكَمْ مِمَّنْ لاَ كَافِيَ لَهُ وَلاَ مُؤْوِيَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৩৯৬. ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন শয্যাগ্রহণ করতেন তখন বলতেনঃ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا وَكَمْ مِمَّنْ لاَ كَافِيَ لَهُ وَلاَ مُؤْوِيَ

সব তারীফ আল্লাহর, যিনি আমাদের আহার করিয়েছেন, পান করিয়েছেন আমাদের রক্ষা করেছেন এবং আমাদের ঠিকানা দিয়েছেন। কত লোক এমন আছে যাদের নেই কোন রক্ষাকারী ও আশ্রয়দাতা।

মুসলিম,

(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান- সহীহ-গারীব।

এ বিষয়ে আরেকটি পরিচ্ছেদ

باب مِنْهُ

৩৩৯৭

حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْوَصَّافِيِّ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ . ثَلاَثَ مَرَّاتٍ غَفَرَ اللَّهُ ذُنُوبَهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ وَإِنْ كَانَتْ عَدَدَ وَرَقِ الشَّجَرِ وَإِنْ كَانَتْ عَدَدَ رَمْلِ عَالِجٍ وَإِنْ كَانَتْ عَدَدَ أَيَّامِ الدُّنْيَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْوَصَّافِيِّ عُبَيْدِ اللَّهِ بْنِ الْوَلِيدِ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৩৯৭. সালিহ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ....... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত নবী (ﷺ) বলেছেনঃ শয্যার আশ্রয় গ্রহণের সময় কেই যদি (নিম্নের) এই দুআটি তিনবার পাঠ করে তবে গুনাহর সংখ্যা যদিও হয় সমুদ্রের ফেনার মত, গাছের পাতার মত, মরুভূমির ঘন বালূকারাশির মত, দুনিয়ার দিবসগুলির মত তবুও আল্লাহ তাআলা তার সে সব গুনাহ মাফ করে দিবেন। দুআটি এইঃ

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ

আমি ক্ষমা প্রার্থনা করছি সে আল্লাহর কাছে যিনি ছাড়া কোন ইলাহ নেই। যিনি চিরঞ্জীব স্বাধিষ্ট বিশ্বধাতা। আর আমি তার কাছে তাওবা করছি।

হাদীসটি হাসান গরীব। উবাইদুল্লাহ ইবনে ওয়ালীদ ওয়াসসাফী (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
৩৩৯৮

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ، رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَضَعَ يَدَهُ تَحْتَ رَأْسِهِ ثُمَّ قَالَ " اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَجْمَعُ عِبَادَكَ أَوْ تَبْعَثُ عِبَادَكَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৩৩৯৮. ইবনে আবু উমর (রাহঃ) ...... হুযাইফা ইবনে ইয়ামান (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন নিদ্রায় যেতে ইচ্ছা করতেন তখন মাথার নীচে তার হাত রাখতেন এবং বলতেনঃ

اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَجْمَعُ عِبَادَكَ أَوْ تَبْعَثُ عِبَادَكَ

হে আল্লাহ! যেদিন তোমার বান্দাদের একত্রিত করবে আথবা বলেছেন তাদের উঠাবে সেদিন তোমার আযাব থেকে আমাকে রক্ষা করবে।

এ হাদীসটি হাসান- সহীহ।
৩৩৯৯

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، - هُوَ السَّلُولِيُّ عَنْ إِبْرَاهِيمَ بْنِ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، رضى الله عنهما قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَوَسَّدُ يَمِينَهُ عِنْدَ الْمَنَامِ ثُمَّ يَقُولُ " رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَرَوَى الثَّوْرِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْبَرَاءِ لَمْ يَذْكُرْ بَيْنَهُمَا أَحَدًا وَرَوَى شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي عُبَيْدَةَ وَرَجُلٍ آخَرَ عَنِ الْبَرَاءِ . وَرَوَى إِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ عَنِ الْبَرَاءِ وَعَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ .

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৩৯৯. আবু কুরায়ব (রাহঃ) ...... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বণিত তিনি বলেনঃ নিদ্রার সময় রাসূলুল্লাহ (ﷺ) তার ডান হাত বালিশরূপে বানিয়ে নিতেন এবং বলতেনঃ (رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ) প্রতিপালক! যেদিন তোমার বান্দাদের উঠাবে সে দিন তোমার আযাব থেকে আমাকে রক্ষা করবে।

হাদীসটি এ সূত্রে হাসান গারীব। ছাওরী (রাহঃ) এই হাদীসটি আবু ইসহাক থেকে বারা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। এতদুভয়ের মাঝে অন্য কারো নাম তিনি উল্লেখ করেন নি। শুবা (রাহঃ) এটি আবু ইসহাক-আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ বারা (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছেন। আবু ইসহাক-উবাইদা-আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
৩৪০০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُنَا إِذَا أَخَذَ أَحَدُنَا مَضْجَعَهُ أَنْ يَقُولَ " اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الأَرَضِينَ وَرَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ وَفَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ ذِي شَرٍّ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَالظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَالْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اقْضِ عَنِّي الدَّيْنَ وَأَغْنِنِي مِنَ الْفَقْرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪০০. আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে শয্যাগ্রহণের সময় (নিম্নের) এই দুআটি পড়তে নির্দেশ দিতেনঃ

اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الأَرَضِينَ وَرَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ وَفَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ ذِي شَرٍّ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَالظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَالْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اقْضِ عَنِّي الدَّيْنَ وَأَغْنِنِي مِنَ الْفَقْرِ

হে আল্লাহ! আকাশমন্ডলীর প্রভু, যমীনসমূহের প্রভু, আমাদের এবং প্রত্যেকটি বস্তুর প্রতিপালক, বীজ ও দানার উদগাতা তাওরাত ইঞ্জীল ও কুরআন অবতীর্ণকারী, তোমারই কাছে পানাহ চাই প্রতিটি মন্দ বস্তর ক্ষতি থেকে। সে নিয়ন্ত্রন তোমারই হাতে। তুমিই প্রথম, তোমার আগে কিছু নেই, তুমিই সর্বশেষ তোমার পরে আর কিছু নেই। তুমিই জাহির, তোমার উর্ধ্বে কিছু নেই তুমিই গুপ্ত তোমার চাইতে আতি গুপ্ত আর কিছু নেই। তুমি পরিশোধ করে দাও আমার ঋণ, আর তুমি আমাকে অভাবমুক্ত কর।

মুসলিম

(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
৩৪০১

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا قَامَ أَحَدُكُمْ عَنْ فِرَاشِهِ ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ إِزَارِهِ ثَلاَثَ مَرَّاتٍ فَإِنَّهُ لاَ يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ بَعْدَهُ فَإِذَا اضْطَجَعَ فَلْيَقُلْ بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ . فَإِذَا اسْتَيْقَظَ فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي وَرَدَّ عَلَىَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَعَائِشَةَ . قَالَ حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪০১. ইবনে আবু উমর ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ কেউ যদি বিছানা থেকে উঠে এবং পরে আবার ফিরে আসে তবে তাহবন্দের এক কিনার দিয়ে সে যেন তিনবার ঝেড়ে নেয়। কেননা সে জানে না, সে চলে যাওয়ার পর কি পড়ে আছে পিছনে। তারপর যখন সে শোবে তখন যেন সে বলেঃ

بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

তোমার নামেই হে রব! আমার পার্শ্বদের আমি রাখছি, তোমার নামে তা উঠাব। তুমি যদি আটকিয়ে রাখ আমার প্রাণ, তবে রহম কর এর প্রতি। আর যদি ছেড়ে দাও তা,তবে হেফাযত কর এবং যেভাবে হেফাজত কর তেমার নেক বান্দাদের। আর যখন সে জাগবে তখন যেন সে বলেঃ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي وَرَدَّ عَلَىَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ

সব প্রশংসা আল্লাহরই যিনি আমার দেহের সুস্থতা রক্ষা করেছেন। আমার রুহ আমার কাছে ফিরিয়ে দিয়েছেন এবং তাঁর যিক্‌রের অনুমতি আমাকে দিয়েছেন।

বুখারি ও মুসলিম

এ বিষয়ে জাবির,আয়িশা (রাযিঃ) থেকে ও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান।

শোয়ার সময় কুরআন থেকে কিছু পাঠ করা

باب مَا جَاءَ فِيمَنْ يَقْرَأُ الْقُرْآنَ عِنْدَ الْمَنَامِ

৩৪০২

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا فَقَرَأَ فِيهِمَا : (قلْ هُوَ اللَّهُ أَحَدٌ) وَ : (قلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ) وَ : (قلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ) ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৪০২. কুতায়বা (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) প্রতি রাতেই যখন শয্যায় আশ্রয় নিতেন তখন তাঁর দুই অঞ্জলী একত্র করে তাতে ফুঁ দিতেন। সে সময় কুল হুয়াল্লাহ আহাদ কুল আউযু বিরাব্বিল-ফালাক এবং কুল আউযু বিরাব্বিন-নাস পাঠ করতেন। তারপর উভয় হাতে যথাসম্ভব দেহে মাসাহ করতেন, মাথা চেহারা এবং শরীরের সামনের দিক থেকে তিনি তা শুরু করতেন। এ ভাবে তিনি তিনবার করতেন।

বুখারি ও মুসলিম,

(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-গারীব-সহীহ।

এ বিষয়ে আরেকটি পরিচ্ছেদ

باب مِنْهُ

৩৪০৩
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ رَجُلٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، رضى الله عنه أَنَّهُ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَقُولُهُ إِذَا أَوَيْتُ إِلَى فِرَاشِي قَالَ " اقْرَأْْ : ( قلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ) فَإِنَّهَا بَرَاءَةٌ مِنَ الشِّرْكِ " . قَالَ شُعْبَةُ أَحْيَانًا يَقُولُ مَرَّةً وَأَحْيَانًا لاَ يَقُولُهَا .
حَدَّثَنَا مُوسَى بْنُ حِزَامٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ نَحْوَهُ بِمَعْنَاهُ وَهَذَا أَصَحُّ .
قَالَ أَبُو عِيسَى وَرَوَى زُهَيْرٌ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَهَذَا أَشْبَهُ وَأَصَحُّ مِنْ حَدِيثِ شُعْبَةَ . وَقَدِ اضْطَرَبَ أَصْحَابُ أَبِي إِسْحَاقَ فِي هَذَا الْحَدِيثِ .
وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ قَدْ رَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَوْفَلٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَعَبْدُ الرَّحْمَنِ هُوَ أَخُو فَرْوَةَ بْنِ نَوْفَلٍ .

বর্ণনাকারী: ফারওয়া ইবনে নওফাল (রহঃ)

৩৪০৩. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... ফারওয়া ইবনে নাওফাল (রাহঃ) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) এর কাছে এসে বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি আমার শয্যাগ্রহণের সময় বলতে পারি। তিনি বললেনঃ ক্বুল ইয়া আয়্যুহাল কাফিরুন সূরাটি পাঠ করবে। কেননা এটি হল শিরকের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা।

শু’বা (রাহঃ) বলেনঃ রাবী আবু ইসহাক (রাহঃ) কখনও কখনও ’একবার’ শব্দটির উল্লেখ করেছেন, আর কখনও তা উল্লেখ করেন নি। মুসা ইবনে হিযাম (রাহঃ) ......... ফারওয়া ইবনে নাওফাল তার পিতা নাওফাল (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি নবী (ﷺ) এর কাছে এসেছিলেন। এরপর রাবী পূর্বের হাদীসটির অনুরূপ বর্ণনা করেন। এ রিওয়ায়াতটি অধিক সহীহ।

যুহাইর (রাহঃ) এ হাদীসটি আবু ইসহাক ফারওয়া ইবনে নাওফাল ......... তার পিতা নাওফাল (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এটি শুবা (রাহঃ) এর তুলনায় অধিক সামঞ্জস্যশীল ও অধিকতর সহীহ।

আবু ইসহাক (রাহঃ) এর শাগরিদগণ এ হাদীসটির সনদে ইযতিরাব করেছেন। অন্য সূত্রেও হাদীসটি বর্ণিত আছে। আব্দুর রহমান ইবনে নাওফাল (রাহঃ)-ও এটি তার পিতা নাওফাল (রাযিঃ) এর বারাতে নবী (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন। এই আব্দুর রহমান হলেন ফারওয়াহ ইবনে নাওফাল এর ভাই।
৩৪০৪

حَدَّثَنَا هِشَامُ بْنُ يُونُسَ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنْ لَيْثٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، رضى الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَنَامُ حَتَّى يَقْرَأَ بِتَنْزِيلَ السَّجْدَةِ وَبِتَبَارَكَ . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى سُفْيَانُ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ لَيْثٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . وَرَوَى زُهَيْرٌ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الزُّبَيْرِ قَالَ قُلْتُ لَهُ سَمِعْتَهُ مِنْ جَابِرٍ قَالَ لَمْ أَسْمَعْهُ مِنْ جَابِرٍ إِنَّمَا سَمِعْتُهُ مِنْ صَفْوَانَ أَوِ ابْنِ صَفْوَانَ . وَرَوَى شَبَابَةُ عَنْ مُغِيرَةَ بْنِ مُسْلِمٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ نَحْوَ حَدِيثِ لَيْثٍ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৪০৪. হিশাম ইবনে ইউনুস আল-কূফী (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তানযিল আস-সাজাদা ও তাবারাক সূরাদ্বয় পাঠ না করে ঘুমাতেন না।

ছাওরি প্রমুখ (রাহঃ) এ হাদীসটি লাঈস আবু যুবাইর-জাবির (রাযিঃ) নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

যুহাইর (রাহঃ) আবুয যুবাইর (রাহঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। আমি আবুয যুবাইর (রাহঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি সরাসরি জাবির (রাযিঃ) থেকে হাদীসটি শুনেছেন? তিনি বললেন আমি সরাসরি জাবির (রাযিঃ) থেকে এটি শুনি নাই। আমি সাফওয়ান কিংবা ইবনুস সাফওয়ান (রাহঃ) থেকে শুনেছি।

শাবাবা (রাহঃ) এটিকে মুগীরা ইবনে মুসলিম-আবুয যুবাইর-জাবির (রাযিঃ) থেকে লায়ছ (রাহঃ) এর অনুরূপ বর্ণনা করেছেন।
৩৪০৫

حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي لُبَابَةَ، قَالَ قَالَتْ عَائِشَةُ رضى الله عنها كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَنَامُ حَتَّى يَقْرَأَ الزُّمَرَ وَبَنِي إِسْرَائِيلَ . أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ أَبُو لُبَابَةَ هَذَا اسْمُهُ مَرْوَانُ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ وَسَمِعَ مِنْ عَائِشَةَ سَمِعَ مِنْهُ حَمَّادُ بْنُ زَيْدٍ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৪০৫. সালিহ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, নবী (ﷺ) সূরা আয যুমার ও বণী ইসরাঈল পাঠ না করা পর্যন্ত ঘুমাতেন না।

মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) বলেনঃ আবু লুবাবা (রাহঃ) এর নাম হল মারওয়ান, যিনি আব্দুর রহমান ইবনে যিয়াদ (রাহঃ) এর মাওলা। আর তিনি আয়িশা (রাযিঃ) থেকে হাদীস শুনেছেন এবং তার নিকট থেকে হাম্মাদ ইবনে যিয়াদ (রাহঃ) হাদীস শুনেছেন।
৩৪০৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بِلاَلٍ، عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، رضى الله عَنْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَنَامُ حَتَّى يَقْرَأَ الْمُسَبِّحَاتِ وَيَقُولُ " فِيهَا آيَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ آيَةٍ " . هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: ইরবায ইবনে সারিয়াহ (রাঃ)

৩৪০৬. আলী ইবনে হুজর (রাহঃ) ..... ইরবায ইবনে সারিয়া (রাযিঃ) থেকে বর্ণিত যে নবী (ﷺ) আল মুসাব্বিহাত সূরাগুলো পাঠ না করে ঘুমাতেন না। আর তিনি বলতেনঃ এগুলোতে এমন একটি আয়াত রয়েছে যা হাজার আয়াত থেকেও শ্রেষ্ঠ।

এ হাদীসটি হাসান- গারীব।
৩৪০৭

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلاَءِ بْنِ الشِّخِّيرِ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي حَنْظَلَةَ قَالَ صَحِبْتُ شَدَّادَ بْنَ أَوْسٍ رضى الله عنه فِي سَفَرٍ فَقَالَ أَلاَ أُعَلِّمُكَ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُنَا أَنْ نَقُولَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الأَمْرِ وَأَسْأَلُكَ عَزِيمَةَ الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ لِسَانًا صَادِقًا وَقَلْبًا سَلِيمًا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ إِنَّكَ أَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ . قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ مُسْلِمٍ يَأْخُذُ مَضْجَعَهُ يَقْرَأُ سُورَةً مِنْ كِتَابِ اللَّهِ إِلاَّ وَكَّلَ اللَّهُ بِهِ مَلَكًا فَلاَ يَقْرَبُهُ شَيْءٌ يُؤْذِيهِ حَتَّى يَهُبَّ مَتَى هَبَّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ هَذَا الْوَجْهِ وَالْجُرَيْرِيُّ هُوَ سَعِيدُ بْنُ إِيَاسٍ أَبُو مَسْعُودٍ الْجُرَيْرِيُّ وَأَبُو الْعَلاَءِ اسْمُهُ يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ .

বর্ণনাকারী: বিবিধ

৩৪০৭. মাহমুদ ইবনে গাইলান (রাহঃ) ..... বানু হানযালার জনৈক ব্যক্তি থেকে বর্ণিত তিনি বলেনঃ আমি এক সফরে শাদ্দাদ ইবনে আউস (রাযিঃ) এর সঙ্গে ছিলাম। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের যা পাঠ করতে শিখাতেন আমি কি তা তোমাদের শিখাব,তা হলঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الأَمْرِ وَأَسْأَلُكَ عَزِيمَةَ الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ لِسَانًا صَادِقًا وَقَلْبًا سَلِيمًا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ إِنَّكَ أَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ

হে আল্লাহ! আমি চাই তোমার কাছে দীনী বিষয়ে আবিচলতা, আর চাই হিদায়াতের উপর দৃঢ় সংকল্পতা, আমি যাচঞা করি তোমার কাছে নিআমতসমূহের শুকরগুযারী এবং তোমার উত্তম ইবাদত আর প্রার্থন করি তোমার কাছে সত্যবাদী যবান আর কলুষমুক্ত অন্তর। পানাহ চাই তোমার কাছে তুমি যা জান সে সব বিষয়ের মন্দ থেকে। আর চাই তোমার কাছে তুমি যা জান সে সব বিষয়ের কল্যাণ। ক্ষমা চাই তোমার কাছে সে সব পাপের যা তুমি জান। তুমিই তো অদৃশ্য সম্পর্কে সম্যক পরিজ্ঞাত।

তিনি আরো বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন মুসলিম যখন শয্যাগ্রহণ করে আর সে আল্লাহর কিতাবের কোন সূরা পাঠ করে তখন আল্লাহ তাআলা তার জন্য একজন ফিরিশতা নিযুক্ত করে দেন। ফলে যে সময় সে জাগ্রত হোক না কেন কষ্টদায়ক কোন জিনিস তার কাছেও পৌছতে পারবে না।

এ হাদীসটিকে এ সূত্রেই কেবল আমরা জানি। রাবী আবুল আলা (রাহঃ) এর নাম হল ইয়াযীদ ইবনে আব্দুল্লাহ ইবনে শিখখীর।

শয়নকালে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পাঠ করা

باب مَا جَاءَ فِي التَّسْبِيحِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ عِنْدَ الْمَنَامِ

৩৪০৮

حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ، زِيَادُ بْنُ يَحْيَى الْبَصْرِيُّ حَدَّثَنَا أَزْهَرُ السَّمَّانُ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ شَكَتْ إِلَىَّ فَاطِمَةُ مَجَلَ يَدَيْهَا مِنَ الطَّحِينِ فَقُلْتُ لَوْ أَتَيْتِ أَبَاكِ فَسَأَلْتِيهِ خَادِمًا فَقَالَ " أَلاَ أَدُلُّكُمَا عَلَى مَا هُوَ خَيْرٌ لَكُمَا مِنَ الْخَادِمِ إِذَا أَخَذْتُمَا مَضْجَعَكُمَا تَقُولاَنِ ثَلاَثًا وَثَلاَثِينَ وَثَلاَثًا وَثَلاَثِينَ وَأَرْبَعًا وَثَلاَثِينَ مِنْ تَحْمِيدٍ وَتَسْبِيحٍ وَتَكْبِيرٍ " . وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ عَوْنٍ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَلِيٍّ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৪০৮. আবুল খাত্তাব যিয়াদ ইবনে ইয়াহয়া বসরী (রাহঃ) ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ ফাতিমা (রাযিঃ) আমার কাছে আটা পেষার দরুন তার হাতে ফোসকা পড়ে যাওয়ার অভিযোগ করলেন। আমি বললাম তোমার পিতার কাছে গিয়ে যদি একটা খাদেমের আব্দার জানাতে। তিনি বললেনঃ তোমার জন্য কি খাদেমের চেয়ে উত্তম কিছু বলব না? (তা হল) তোমরা যখন তোমাদের শয্যাগ্রহণ করবে তখন পাঠ করবে ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার সুবহানাল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার। হাদীসে আরো ঘটনা আছে।

বুখারি ও মুসলিম,
এ হাদীসটিতে আরো বর্ণনা রয়েছে। ইবনে অওন (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান গারীব। এটি আলী (রাযিঃ) থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে।
৩৪০৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَزْهَرُ السَّمَّانُ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ جَاءَتْ فَاطِمَةُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم تَشْكُو مَجَلاً بِيَدَيْهَا فَأَمَرَهَا بِالتَّسْبِيحِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৪০৯. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ ফাতিমা (রাযিঃ) তার হাতের ফোসকা পড়ে যাওয়ার অভিযোগ নিয়ে নবী (ﷺ) এর কাছে গেলেন। তিনি তাকে সুবহানাল্লাহ,আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পাঠের নির্দেশ দিলেন।

বুখারি ও মুসলিম।

এ বিষয়ে আরেকটি পরিচ্ছেদ

باب مِنْهُ

৩৪১০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، رضى الله عنهما قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَلَّتَانِ لاَ يُحْصِيهِمَا رَجُلٌ مُسْلِمٌ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ أَلاَ وَهُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ يُسَبِّحُ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ عَشْرًا وَيَحْمَدُهُ عَشْرًا وَيُكَبِّرُهُ عَشْرًا " . قَالَ فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَعْقِدُهَا بِيَدِهِ قَالَ " فَتِلْكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ تُسَبِّحُهُ وَتُكَبِّرُهُ وَتَحْمَدُهُ مِائَةً فَتِلْكَ مِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ فَأَيُّكُمْ يَعْمَلُ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ سَيِّئَةٍ " . قَالُوا وَكَيْفَ لاَ يُحْصِيهَا قَالَ " يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ وَهُوَ فِي صَلاَتِهِ فَيَقُولُ اذْكُرْ كَذَا اذْكُرْ كَذَا . حَتَّى يَنْفَتِلَ فَلَعَلَّهُ أَنْ لاَ يَفْعَلَ وَيَأْتِيهِ وَهُوَ فِي مَضْجَعِهِ فَلاَ يَزَالُ يُنَوِّمُهُ حَتَّى يَنَامَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى شُعْبَةُ وَالثَّوْرِيُّ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ هَذَا الْحَدِيثَ . وَرَوَى الأَعْمَشُ هَذَا الْحَدِيثَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ مُخْتَصَرًا . وَفِي الْبَابِ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ وَأَنَسٍ وَابْنِ عَبَّاسٍ رضى الله عنهم .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৪১০. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এমন দুটো অভ্যাস রয়েছে যদি কোন মুসলিম সে দুটো আয়ত্ব করতে পারে তবে সে অবশ্যই জান্নাতে যাবে। জেনে রাখ, এ দুটো আভ্যাস খুবই সহজ কিন্তু এ আনুসারে আমলকারীর সংখ্যা খুবই কম। প্রত্যেক নামাযের পর দশবার সুবহানাল্লাহ দশবার আলহামদু লিল্লাহ দশবার আল্লাহু আকবার পাঠ করবে।

আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে হাতের সাহায্যে তা গণনা করতে দেখেছি। নবী (ﷺ) বলেনঃ যবানে তো মোট হয় একশত পঞ্চাশবার আর মীযানের পাল্লায় হবে এক হাজার পাঁচশতবার।

আর যখন শয্যাগ্রহণ করবে তখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদু লিল্লাহ পাঠ করবে একশতবার। এ যবানে তো হল একশ কিন্তু মীযানের পাল্লায় হবে হাজার। তোমাদের মাঝে এমন কে আছে যে রাত দিনে দু’ হাজার পাঁচশ গুনাহ করে! সাহাবীগণ বললেন আমরা এ দুটো অভ্যাস কেন আয়ত্ব করতে পারব না ?

নবীজী বললেনঃ তোমাদের একজন যখন নামাযে থাকে তখন শয়তান আসে আর তাকে বলতে থাকে এটা মনে কর ওটা মনে কর। এমন কি সে নামায শেষ করে ফেলে। হয়তো সে কারণে সে তা আয়ত্ত করতে পারে না। ফলে তার শয্যাগ্রহণের সময় সে আসে এবং তাকে ঘুম পাড়াতে থাকে। শেষে সে ঘুমিয়ে যায়।

ইবনে মাজাহ

হাদীসটি হাসান-সহীহ। শু’বা ও ছাওরী (রাহঃ) এই হাদীসটি আতা ইবনুস সাইব (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন। আ’মাশ (রাহঃ)-ও এটি আতা ইবনুস সাইব (রাহঃ) থেকে সংক্ষিপ্তাকারে রিওয়ায়াত করেছেন। এ বিষয়ে যায়দ ইবনে ছাবিত আনাস ও আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
৩৪১১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا عَثَّامُ بْنُ عَلِيٍّ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، رضى الله عنهما قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَعْقِدُ التَّسْبِيحَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ الأَعْمَشِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৪১১. মুহাম্মাদ ইবনে আব্দুল আ’লা সানআনী (রাহঃ) .... আব্দু্ল্লাহ ইবনে আমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে আঙ্গুলের নীচে তাসবিহ গণনা করতে দেখেছি।

আ’মাশ (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান-গরীব।
৩৪১২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سَمُرَةَ الأَحْمَسِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ قَيْسٍ الْمُلاَئِيُّ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مُعَقِّبَاتٌ لاَ يَخِيبُ قَائِلُهُنَّ يُسَبِّحُ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ ثَلاَثًا وَثَلاَثِينَ وَيَحْمَدُهُ ثَلاَثًا وَثَلاَثِينَ وَيُكَبِّرُهُ أَرْبَعًا وَثَلاَثِينَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَعَمْرُو بْنُ قَيْسٍ الْمُلاَئِيُّ ثِقَةٌ حَافِظٌ . وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنِ الْحَكَمِ وَلَمْ يَرْفَعْهُ . وَرَوَاهُ مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ عَنِ الْحَكَمِ وَرَفَعَهُ .

বর্ণনাকারী: কাব ইবনে উজরাহ (রাঃ)

৩৪১২. মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইবনে সামুরা আহমাসী আল কূফী (রাহঃ) ..... কা’ব ইবনে উজরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ (নামায) পরর্বতী এমন কতগুলো কালেমা আছে যে ব্যক্তি এগুলো পাঠ করবে,সে বিফল হবে না। প্রত্যেক নামাযের পর ৩৩ বার সুবহানাল্লাহ,৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহহু আকবার পাঠ করবে।

মুসলিম,
হাসানটি হাসান। বর্ণনাকারি আমর ইবনে কায়েস মূলাঈ
আস্থাযোগ্য ও হাফিজুল হাদীস। শু’বা (রাহঃ) এই হাদীসটি হাকাম (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি এটিকে মারফু করেন নি। মনসুর ইবনে মু’তামির (রাহঃ) এটি হাকাম (রাহঃ) থেকে মারফূ রূপে বর্ণনা করেছেন।
৩৪১৩

حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ كَثِيرِ بْنِ أَفْلَحَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، رضى الله عنه قَالَ أُمِرْنَا أَنْ نُسَبِّحَ دُبُرَ كُلِّ صَلاَةٍ ثَلاَثًا وَثَلاَثِينَ وَنَحْمَدَهُ ثَلاَثًا وَثَلاَثِينَ وَنُكَبِّرَهُ أَرْبَعًا وَثَلاَثِينَ . قَالَ فَرَأَى رَجُلٌ مِنَ الأَنْصَارِ فِي الْمَنَامِ فَقَالَ أَمَرَكُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُسَبِّحُوا فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ ثَلاَثًا وَثَلاَثِينَ وَتَحْمَدُوا اللَّهَ ثَلاَثًا وَثَلاَثِينَ وَتُكَبِّرُوا أَرْبَعًا وَثَلاَثِينَ قَالَ نَعَمْ . قَالَ فَاجْعَلُوا خَمْسًا وَعِشْرِينَ وَاجْعَلُوا التَّهْلِيلَ مَعَهُنَّ فَغَدَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَحَدَّثَهُ فَقَالَ " افْعَلُوا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: যায়দ ইবনে ছাবিত (রাঃ)

৩৪১৩. ইয়াহয়া ইবনে খালাফ (রাহঃ) ...... যায়দ ইবনে ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমাদেরকে প্রত্যেক নামাযের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করার র্নিদেশ দেয়া হয়েছে। বর্ণনাকারি বলেন, জনৈক আনসারি ব্যক্তি স্বপ্নে বলেলনঃ রাসূলুল্লাহ (ﷺ) কি তোমাদের নির্দেশ দিয়েছেন প্রত্যেক নামাযের পর সুবাহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার পড়বে? বললেনঃ হ্যাঁ। বললেনঃ পঁচিশবার পড় এবং তার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু পড়। পরদিন বিষয়টি নবী (ﷺ) এর সামনে বলা হলে তিনি বললেনঃ কর।

ইবনে খুজাইমাহ

(আবু ঈসা বলেন) হাদীসটি সহীহ।

রাতে ঘুম থেকে জেগে কি দুআ পড়বে

باب مَا جَاءَ فِي الدُّعَاءِ إِذَا انْتَبَهَ مِنَ اللَّيْلِ

৩৪১৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ العَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، قَالَ حَدَّثَنِي جُنَادَةُ بْنُ أَبِي أُمَيَّةَ، حَدَّثَنِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ، رضى الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ فَقَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ثُمَّ قَالَ رَبِّ اغْفِرْ لِي أَوْ قَالَ ثُمَّ دَعَا اسْتُجِيبَ لَهُ فَإِنْ عَزَمَ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى قُبِلَتْ صَلاَتُهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

৩৪১৪. মুহামাদ ইবনে আব্দুল আযীয ইবনে আবু রিযমা (রাহঃ) ...... উবাদা ইবনে সামিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে বলেঃ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

কেন ইলাহ নেই আল্লাহ ছাড়া;তিনি এক তাঁর কোন শরিক নেই তাঁরই সার্বভৌমত্ব তাঁরই সব তারিফ,তিনিই সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ সব ত্রুটি থেকে পবিত্র, আল্লাহরই সমস্ত প্রশংসা, আর নেই কোন ইলাহ আল্লাহ ছাড়া। আল্লাহ মহান,নেই কোন গতি আর না কোন শক্তি আল্লাহ ছাড়া। এরপর সে বলেঃ হে আমার রব! মাফ করে দাও আমাকে অথবা তিনি বলেছেনঃ তারপর দুআ করে,তবে তার দুআ কবুল করা হবে।

ইবনে মাজাহ

হাদীসটি হাসান-সহীহ্-গারিব।
৩৪১৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا مَسْلَمَةُ بْنُ عَمْرٍو قَالَ كَانَ عُمَيْرُ بْنُ هَانِئٍ يُصَلِّي كُلَّ يَوْمٍ أَلْفَ سَجْدَةٍ وَيُسَبِّحُ مِائَةَ أَلْفِ تَسْبِيحَةٍ .

বর্ণনাকারী: বিবিধ

৩৪১৫. আলী ইবনে হুজর বলেন,মাসলামা ইবনে আমর বর্ণনা করেছেন যে, উমায়র ইবনে হানি (রাহঃ) প্রতি দিন এক হাজার রাকআত নামায আদায় করতেন এবং এক লক্ষবার তাসবিহ পাঠ করবেন।

এ বিষয়ে আরেকটি পরিচ্ছেদ

باب مِنْهُ

৩৪১৬

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، وَوَهْبُ بْنُ جَرِيرٍ، وَأَبُو عَامِرٍ الْعَقَدِيُّ وَعَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ قَالُوا حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِيُّ، قَالَ كُنْتُ أَبِيتُ عِنْدَ بَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأُعْطِيهِ وَضُوءَهُ فَأَسْمَعُهُ الْهَوِيَّ مِنَ اللَّيْلِ يَقُولُ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " . وَأَسْمَعُهُ الْهَوِيَّ مِنَ اللَّيْلِ يَقُولُ " الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত রবী‘আ ইবনে কা‘ব আসলামী (রাঃ)

৩৪১৬. ইসহাক ইবনে মানমূর (রাহঃ) ..... রাবীআ ইবনে কাব আল-আসলামী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ) এর দরজার পার্শ্বে রাত অতিবাহিত করতাম। তার উযুর পানি আমি দিতাম। রাতে অনেক্ষণ আমি শুনতাম, তিনি বলছেনঃ সামিআল্লাহু লিমান হামিদাহ। রাতের বহুক্ষণ শুনতাম তিনি বলছেনঃ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন।
ইবনে মাজাহ , মুসলিম,

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
৩৪১৭

حَدَّثَنَا عُمَرُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ مُجَالِدِ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ، رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ قَالَ " اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا " . وَإِذَا اسْتَيْقَظَ قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَا نَفْسِي بَعْدَ مَا أَمَاتَهَا وَإِلَيْهِ النُّشُورُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৩৪১৭. উমর ইবনে ইসমাঈল ইবনে মুজালিদ ইবনে সাঈদ হামদানী (রাহঃ) ..... হুযাইফা ইবনে ইয়ামান (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন শুতে ইচ্ছা করতেন তখন পাঠ করতেনঃ

(اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا) - হে আল্লাহ! তোমার নামে ঘুমাই আবার জীবিত হই।

আর যখন ঘুম থেকে জাগতেন তখন তিনি বলতেনঃ (الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَا نَفْسِي بَعْدَ مَا أَمَاتَهَا وَإِلَيْهِ النُّشُورُ) - সব তারীফ আল্লাহর যিনি আমার প্রাণ যিন্দা করেছেন নিদ্রারূপ মৃত্যু দানের পর। আর তারই দিকে তো আমাদের উথান।

ইবনে মাজাহ , বুখারি,

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।

রাতে নামাযের জন্য দাঁড়ালে কী পাঠ করবে?

باب مَا يَقُولُ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ إِلَى الصَّلاَةِ

৩৪১৮

حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ مِنْ جَوْفِ اللَّيْلِ يَقُولُ " اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৪১৮. আনসারী ...... আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) যখন মধ্যরাতে নামাযের জন্য উঠে দাঁড়াতেন তখন বলতেনঃ

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

″হে আল্লাহ! তোমারই সব তারীফ, তুমিই আকাশমন্ডলী এবং পৃথিবীর নূর, সব তারীফ তোমারই, তুমিই আকাশমন্ডলীর ও পৃথিবীর নিয়ন্ত্রা, সব তারীফ তোমারই, তুমিই আকাশমন্ডলী ও পৃথিবীর এবং এতে যা কিছু আছে সবারই রব। তুমিই তো সত্য, তোমার ওয়াদা তো সত্য, তোমার সাক্ষাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য। হে আল্লাহ! তোমারই জন্য আত্মসমর্পিত আমি, তোমার উপরই ঈমান রাখি। তোমার উপরই করি ভরসা তোমার দিকে মনোযোগী হই। তোমার বিষয়ে বিবাদ করি, তোমাকেই হাকিম মানি। ক্ষমা করে দাও যা আগে করেছি যা পরে করেছি যা গোপনে করেছি আর যা প্রকাশ্যে করেছি। তুমিই তো আমার মা’বুদ। কোন ইলাহ নেই তুমি ছাড়া।″

ইবনে মাজাহ ১৩৫৫, বুখারি ও মুসলিম
হাদীসটি হাসান-সহীহ। ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এটি একাধিকভাবে বর্ণিত আছে।

এই বিষয়ে আরেকটি পরিচ্ছেদ

باب مِنْهُ

৩৪১৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ بْنِ أَبِي لَيْلَى، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي ابْنُ أَبِي لَيْلَى، عَنْ دَاوُدَ بْنِ عَلِيٍّ، هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لَيْلَةً حِينَ فَرَغَ مِنْ صَلاَتِهِ " اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ رَحْمَةً مِنْ عِنْدِكَ تَهْدِي بِهَا قَلْبِي وَتَجْمَعُ بِهَا أَمْرِي وَتَلُمُّ بِهَا شَعَثِي وَتُصْلِحُ بِهَا غَائِبِي وَتَرْفَعُ بِهَا شَاهِدِي وَتُزَكِّي بِهَا عَمَلِي وَتُلْهِمُنِي بِهَا رَشَدِي وَتَرُدُّ بِهَا أُلْفَتِي وَتَعْصِمُنِي بِهَا مِنْ كُلِّ سُوءٍ اللَّهُمَّ أَعْطِنِي إِيمَانًا وَيَقِينًا لَيْسَ بَعْدَهُ كُفْرٌ وَرَحْمَةً أَنَالُ بِهَا شَرَفَ كَرَامَتِكَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْفَوْزَ فِي الْعَطَاءِ وَيُرْوَى فِي الْقَضَاءِ وَنُزُلَ الشُّهَدَاءِ وَعَيْشَ السُّعَدَاءِ وَالنَّصْرَ عَلَى الأَعْدَاءِ اللَّهُمَّ إِنِّي أُنْزِلُ بِكَ حَاجَتِي وَإِنْ قَصَّرَ رَأْيِي وَضَعُفَ عَمَلِي افْتَقَرْتُ إِلَى رَحْمَتِكَ فَأَسْأَلُكَ يَا قَاضِيَ الأُمُورِ وَيَا شَافِيَ الصُّدُورِ كَمَا تُجِيرُ بَيْنَ الْبُحُورِ أَنْ تُجِيرَنِي مِنْ عَذَابِ السَّعِيرِ وَمِنْ دَعْوَةِ الثُّبُورِ وَمِنْ فِتْنَةِ الْقُبُورِ اللَّهُمَّ مَا قَصَّرَ عَنْهُ رَأْيِي وَلَمْ تَبْلُغْهُ نِيَّتِي وَلَمْ تَبْلُغْهُ مَسْأَلَتِي مِنْ خَيْرٍ وَعَدْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوْ خَيْرٍ أَنْتَ مُعْطِيهِ أَحَدًا مِنْ عِبَادِكَ فَإِنِّي أَرْغَبُ إِلَيْكَ فِيهِ وَأَسْأَلُكَهُ بِرَحْمَتِكَ رَبَّ الْعَالَمِينَ اللَّهُمَّ ذَا الْحَبْلِ الشَّدِيدِ وَالأَمْرِ الرَّشِيدِ أَسْأَلُكَ الأَمْنَ يَوْمَ الْوَعِيدِ وَالْجَنَّةَ يَوْمَ الْخُلُودِ مَعَ الْمُقَرَّبِينَ الشُّهُودِ الرُّكَّعِ السُّجُودِ الْمُوفِينَ بِالْعُهُودِ إِنَّكَ رَحِيمٌ وَدُودٌ وَأَنْتَ تَفْعَلُ مَا تُرِيدُ اللَّهُمَّ اجْعَلْنَا هَادِينَ مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلاَ مُضِلِّينَ سِلْمًا لأَوْلِيَائِكَ وَعَدُوًّا لأَعْدَائِكَ نُحِبُّ بِحُبِّكَ مَنْ أَحَبَّكَ وَنُعَادِي بِعَدَاوَتِكَ مَنْ خَالَفَكَ اللَّهُمَّ هَذَا الدُّعَاءُ وَعَلَيْكَ الاِسْتِجَابَةُ وَهَذَا الْجَهْدُ وَعَلَيْكَ التُّكْلاَنُ اللَّهُمَّ اجْعَلْ لِي نُورًا فِي قَبْرِي وَنُورًا فِي قَلْبِي وَنُورًا مِنْ بَيْنِ يَدَىَّ وَنُورًا مِنْ خَلْفِي وَنُورًا عَنْ يَمِينِي وَنُورًا عَنْ شِمَالِي وَنُورًا مِنْ فَوْقِي وَنُورًا مِنْ تَحْتِي وَنُورًا فِي سَمْعِي وَنُورًا فِي بَصَرِي وَنُورًا فِي شَعْرِي وَنُورًا فِي بَشَرِي وَنُورًا فِي لَحْمِي وَنُورًا فِي دَمِي وَنُورًا فِي عِظَامِي اللَّهُمَّ أَعْظِمْ لِي نُورًا وَأَعْطِنِي نُورًا وَاجْعَلْ لِي نُورًا سُبْحَانَ الَّذِي تَعَطَّفَ الْعِزَّ وَقَالَ بِهِ سُبْحَانَ الَّذِي لَبِسَ الْمَجْدَ وَتَكَرَّمَ بِهِ سُبْحَانَ الَّذِي لاَ يَنْبَغِي التَّسْبِيحُ إِلاَّ لَهُ سُبْحَانَ ذِي الْفَضْلِ وَالنِّعَمِ سُبْحَانَ ذِي الْمَجْدِ وَالْكَرَمِ سُبْحَانَ ذِي الْجَلاَلِ وَالإِكْرَامِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي لَيْلَى مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رَوَى شُعْبَةُ وَسُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بَعْضَ هَذَا الْحَدِيثِ وَلَمْ يَذْكُرْهُ بِطُولِهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৪১৯. আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) রাতে যখন ব্যাকুল হয়ে উঠে দাঁড়াতেন তখন তাকে বলতে শুনেছিঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ رَحْمَةً مِنْ عِنْدِكَ تَهْدِي بِهَا قَلْبِي وَتَجْمَعُ بِهَا أَمْرِي وَتَلُمُّ بِهَا شَعَثِي وَتُصْلِحُ بِهَا غَائِبِي وَتَرْفَعُ بِهَا شَاهِدِي وَتُزَكِّي بِهَا عَمَلِي وَتُلْهِمُنِي بِهَا رَشَدِي وَتَرُدُّ بِهَا أُلْفَتِي وَتَعْصِمُنِي بِهَا مِنْ كُلِّ سُوءٍ اللَّهُمَّ أَعْطِنِي إِيمَانًا وَيَقِينًا لَيْسَ بَعْدَهُ كُفْرٌ وَرَحْمَةً أَنَالُ بِهَا شَرَفَ كَرَامَتِكَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْفَوْزَ فِي الْعَطَاءِ وَيُرْوَى فِي الْقَضَاءِ وَنُزُلَ الشُّهَدَاءِ وَعَيْشَ السُّعَدَاءِ وَالنَّصْرَ عَلَى الأَعْدَاءِ اللَّهُمَّ إِنِّي أُنْزِلُ بِكَ حَاجَتِي وَإِنْ قَصَّرَ رَأْيِي وَضَعُفَ عَمَلِي افْتَقَرْتُ إِلَى رَحْمَتِكَ فَأَسْأَلُكَ يَا قَاضِيَ الأُمُورِ وَيَا شَافِيَ الصُّدُورِ كَمَا تُجِيرُ بَيْنَ الْبُحُورِ أَنْ تُجِيرَنِي مِنْ عَذَابِ السَّعِيرِ وَمِنْ دَعْوَةِ الثُّبُورِ وَمِنْ فِتْنَةِ الْقُبُورِ اللَّهُمَّ مَا قَصَّرَ عَنْهُ رَأْيِي وَلَمْ تَبْلُغْهُ نِيَّتِي وَلَمْ تَبْلُغْهُ مَسْأَلَتِي مِنْ خَيْرٍ وَعَدْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوْ خَيْرٍ أَنْتَ مُعْطِيهِ أَحَدًا مِنْ عِبَادِكَ فَإِنِّي أَرْغَبُ إِلَيْكَ فِيهِ وَأَسْأَلُكَهُ بِرَحْمَتِكَ رَبَّ الْعَالَمِينَ اللَّهُمَّ ذَا الْحَبْلِ الشَّدِيدِ وَالأَمْرِ الرَّشِيدِ أَسْأَلُكَ الأَمْنَ يَوْمَ الْوَعِيدِ وَالْجَنَّةَ يَوْمَ الْخُلُودِ مَعَ الْمُقَرَّبِينَ الشُّهُودِ الرُّكَّعِ السُّجُودِ الْمُوفِينَ بِالْعُهُودِ إِنَّكَ رَحِيمٌ وَدُودٌ وَأَنْتَ تَفْعَلُ مَا تُرِيدُ اللَّهُمَّ اجْعَلْنَا هَادِينَ مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلاَ مُضِلِّينَ سِلْمًا لأَوْلِيَائِكَ وَعَدُوًّا لأَعْدَائِكَ نُحِبُّ بِحُبِّكَ مَنْ أَحَبَّكَ وَنُعَادِي بِعَدَاوَتِكَ مَنْ خَالَفَكَ اللَّهُمَّ هَذَا الدُّعَاءُ وَعَلَيْكَ الاِسْتِجَابَةُ وَهَذَا الْجَهْدُ وَعَلَيْكَ التُّكْلاَنُ اللَّهُمَّ اجْعَلْ لِي نُورًا فِي قَبْرِي وَنُورًا فِي قَلْبِي وَنُورًا مِنْ بَيْنِ يَدَىَّ وَنُورًا مِنْ خَلْفِي وَنُورًا عَنْ يَمِينِي وَنُورًا عَنْ شِمَالِي وَنُورًا مِنْ فَوْقِي وَنُورًا مِنْ تَحْتِي وَنُورًا فِي سَمْعِي وَنُورًا فِي بَصَرِي وَنُورًا فِي شَعْرِي وَنُورًا فِي بَشَرِي وَنُورًا فِي لَحْمِي وَنُورًا فِي دَمِي وَنُورًا فِي عِظَامِي اللَّهُمَّ أَعْظِمْ لِي نُورًا وَأَعْطِنِي نُورًا وَاجْعَلْ لِي نُورًا سُبْحَانَ الَّذِي تَعَطَّفَ الْعِزَّ وَقَالَ بِهِ سُبْحَانَ الَّذِي لَبِسَ الْمَجْدَ وَتَكَرَّمَ بِهِ سُبْحَانَ الَّذِي لاَ يَنْبَغِي التَّسْبِيحُ إِلاَّ لَهُ سُبْحَانَ ذِي الْفَضْلِ وَالنِّعَمِ سُبْحَانَ ذِي الْمَجْدِ وَالْكَرَمِ سُبْحَانَ ذِي الْجَلاَلِ وَالإِكْرَامِ

হে আল্লাহ! আমি প্রার্থনা করি তোমার কাছে তোমার পক্ষ থেকে রহমত যদ্বারা হেদায়ত করবে তুমি আমার হৃদয়কে, একত্রিত করবে আমার বিষয়াদি, সমম্বিত করে দিবে আমার সব বিক্ষিপ্ততা,ঠিক করে দিবে আমার দৃষ্টির আড়ালে যা আছে তা, সমুচ্চ করে দিবে আমার সম্মুখে যা আছে তা, সংশোধন করে দিবে আমার আমল ইলহাম করবে আমার হিদায়াত, ফিরিয়ে দিবে আমার সব প্রিয় বস্ত আর হেফাজত করবে আমাকে সব ধরণের অনিষ্টিতা থেকে।

হে আল্লাহ! তুমি আমাকে দাও ঈমান, দাও প্রত্যয় যার পর কুফরীর কোন স্পর্শও থাকবে না আর। দাও তুমি রহমত যাদ্বারা পাই আমি দুনিয়া ও আখিরাতে তোমার প্রদত্ত সন্মানের সুউচ্চ আসন। হে আল্লাহ! তোমার কাছে প্রার্থনা করি ফয়সালায় সফলকামিতা, শহীদগণের মানযিল, সৌভাগ্যশীলদের জীবন, শত্রুদের উপর সাহায্য। হে আল্লাহ! আমার সব হাজত নিয়ে নামছি তোমারই দরবারে যদিও ত্রুটিময় আমার প্রয়াস, ক্ষীণ আমার আমল। তোমার রহমত ও দয়ারই মুখাপেক্ষী আমি। তাই চাই তোমার কাছে হে সকল বিষয়ের সম্পাদনকারী।

হে হৃদয়ের শেফাদানকারী! যেমন সমুদ্রের মাঝে পরস্পর আড়াল সৃষ্টি করে রেখেছ তুমি, তেমনি তুমি আমায় আশ্রয় দাও জাহান্নামের আযাব থেকে, ধ্বংসকে আহবান জানানোর মত পরিণাম থেকে কবরের ফিতনা থেকে। হে আল্লাহ! আমার প্রয়াস ও সাধনার যে ত্রুটি, আমার নিয়ত তো ইখলাসের সে স্তরে পারেনি পৌছাতে আমার প্রার্থনাও তো পারেনি সে স্তরে পৌছতে তবুও দাও তুমি সব কল্যাণ যার ওয়াদা করেছ তুমি তোমার কোন সৃষ্টির সাথে -বা সে কল্যাণ যা দিয়েছো তোমার বান্দাদের কাউকে। আমি এ বিষয় তোমারই সতিশয় আগ্রহী।

হে রাব্বুল আলামীন! তোমার রহমতের ওসীলায়ই চাই তোমার কাছে। হে আল্লাহ! সুদৃঢ় রশির অধিকারী যিনি, সঠিক বিধানের মালিক যিনি, তোমার কাছে চাই প্রতিশ্রুত দিনের ভয়াবহ হুমকি থেকে, নিরাপত্তা চাই অনন্ত দিনের জান্নাত তাদের সাথে, যারা নৈকট্যের অধিকারী তোমার দরবারে; যারা সব সময় সমুপস্থিত, বেশী রূকু ও সিজদাবনত এবং চুক্তি পূরণকারী যারা। তুমিই তো দয়ালু প্রেমময়। তুমিই কর যা তোমার অভিপ্রায় তাই। হে আল্লাহ! তুমি বানাও আমাদের হিদায়াতকারি ও হেদাযাতপ্রপ্ত, যারা পথভ্রষ্টও নয় এবং পথ ভ্রষ্টকারীও নয় তোমার ওলীদের সঙ্গে আপোষকারী ও তোমার দুশমনদের প্রতি শত্রুতা পোষণকারীরূপে। তোমারি ভালবাসায় আমরা ভালবাসি তাদের যারা ভালবাসে তোমাকে। তোমার শত্রুতার কারণেই আমরা শত্রুতা পোষন করি তাদের প্রতি যারা তোমার বিরুদ্ধাচরণ করে। হে আল্লাহ! এ তো প্রার্থনা তোমার দরবারে আর তোমার বিষয় হল তা কবুল করা।

হে আল্লাহ! তুমি আমাকে নূর দাও, আমার হৃদয়ে নূর দাও, আমার কবরে নূর দাও, আমার সামনে নূর দও, আমার পিছনে নূর দাও, আমার ডানে নূর দাও, বামে নূর দাও, আমার উপরে নূর দাও, আমার নীচে নূর দাও, আমার কানে নূর দাও, আমার চোখে নূর দাও, আমার লোমে লোমে নূর দাও, আমার চামড়ায় নূর দাও আমার গোশতে নূর দাও, আমার রক্তে নূর দাও, নূর দাও আমার সব হাড়ে। হে আল্লাহ! আমার নূর করে দাও সুমহান, দাও আমার নূর। আমার জন্য দাও নূর।

পবিত্র তিনি যিনি বেষ্টন করেছেন ইযাযতের চাদর আর নিজের জন্য খাস করে নিয়েছেন তা। মহাপবিত্র তিনি যিনি মর্যদার পোশাক করেছেন পরিধান এবং তদ্বারা অনুগ্রহিত করেছেন বান্দাদের। পবিত্র তিনি যিনি ছাড়া আর কারো জন্য সব দোষ-ক্রুটি পবিত্রতা নয় শোভন। পবিত্র তিনি আনুগ্রহ নিআমতের আধকারী যিনি। পবিত্র তিনি সম্মান ও দয়ার অধিকারী যিনি। পবিত্র তিনি প্রতিপত্তি ও মর্যদার আধিকারী যিনি।

হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া ইবনে আবু লায়লা এর রিওয়ায়াত হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই। শু’বা ও সাফওয়ান ছাওরী (রাহঃ) সালামা ইবনে কুহায়ব-ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এই হাদীসটির কিছু বর্ণনা করেছেন। তবে এত দীর্ঘ করে শেষ পর্যন্ত বর্ণনা করেন নি।

রাতের নামায শুরুকালের দুআ

باب مَا جَاءَ فِي الدُّعَاءِ عِنْدَ افْتِتَاحِ الصَّلاَةِ بِاللَّيْلِ

৩৪২০

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا أَخْبَرَنَا عُمَرُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ رضى الله عنها بِأَىِّ شَيْءٍ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَفْتَتِحُ صَلاَتَهُ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ قَالَتْ كَانَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ افْتَتَحَ صَلاَتَهُ فَقَالَ " اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَعَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৪২০. ইয়াহয়া ইবনে মুসা প্রমুখ (রাহঃ) ...... আবু সালামা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি আয়িশা (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছিলাম, নবী (ﷺ) যখন রাতে নামাযে দাঁড়াতেন তখন কী পাঠ করে তার নামায শুরু করতেন? তিনি বললেনঃ তিনি রাতে যখন উঠাতেন তখন তার নামায শুরু করতে গিয়ে বলতেনঃ

اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَعَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

হে আল্লাহ! জিবরাঈল, মিকাইল ও ইসরাফীলের রব, আকাশমন্ডলী ও পৃথিবীর স্রষ্টা, অদৃশ্য ও দৃশ্য সব কিছু সম্পর্কে পরিজ্ঞাত। তুমিই তো তোমার বান্দাদের মাঝে ফায়সালা দিবে তাতে, যাতে তারা মতবিরোধ করছিল। হক নিয়ে যে মতবিরোধিতা করা হচ্ছে সে ক্ষেত্রে তোমার অনুমতিক্রমে তুমি আমাদের সত্য ন্যায়ের পথ পদর্শন করো। তুমি তো অবশ্যই আছ সীরাতে মুস্তাকীমে।

ইবনে মাজাহ মুসলিম,
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- গারীব।

এই বিষয়ে আরেকটি পরিচ্ছেদ

باب مِنْهُ

৩৪২১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونَ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ قَالَ " وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِي لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِي لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا إِنَّهُ لاَ يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلاَّ أَنْتَ آمَنْتُ بِكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ " . فَإِذَا رَكَعَ قَالَ " اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعِظَامِي وَعَصَبِي " . فَإِذَا رَفَعَ رَأْسَهُ قَالَ " اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَالأَرَضِينَ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ " . فَإِذَا سَجَدَ قَالَ " اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ فَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ " . ثُمَّ يَكُونُ آخِرَ مَا يَقُولُ بَيْنَ التَّشَهُّدِ وَالسَّلاَمِ " اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৪২১. মুহাম্মাদ ইবনে আব্দুল মালিক ইবনে আবুশ শওয়ারিব (রাহঃ) ...... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) যখন নামাযে দাঁড়াতেন তখন বলতেনঃ

وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِي لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِي لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا إِنَّهُ لاَ يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلاَّ أَنْتَ آمَنْتُ بِكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

আমি ফিরিয়ে রাখলাম আমার মুখ সেই সত্তার দিকেই যিনি সৃষ্টি করেছেন আকাশমন্ডলী এবং পৃথিবী একনিষ্ঠভাবে। আর আমি তো নই মুশরিকদের একজন। আমার নামায আমার কুরবানী আমার জীবন আমার মরণ সবই তো আল্লাহর রাব্বুল আলামিনের জন্য। তার শরীক নাই কেউ। এ বিষয়েই আমি নির্দেশিত। আর আমি তো মুসলমানদেরই একজন। হে আল্লাহ! তুমিই তো আধিপতি, নেই ইলাহ তুমি ছাড়া। তুমিই তো আমার প্রভু, আমি তো তোমার দাস। আমি যুলুম করেছি আমার উপর। আমি স্বীকার করছি আমার আপরাধ। মাফ করে দাও আমাকে। আমার পাপরাশি সবই। গুনাহ্ তো মাফ করতে পারে না কেউ তুমি ছাড়া। হিদায়াত দাও আমাকে সর্বোত্তম চরিত্রের। সুন্দরতম আখলাকের পথ-নির্দেশনা করতে পারে না তো কেউ তুমি ছাড়া। আমার থেকে তুমি ফিরিয়ে রাখ মন্দ চরিত্রসমূহ। মন্দ চরিত্র থেকে ফিরাতে পারে না তো কেউ তুমি ছাড়া। ঈমান এনেছি তোমার উপর। বরকতময় তুমি, সমূচ্চ তুমি, তোমার কাছেই ক্ষমা ভিক্ষা করি আর তোমার দিকেই ফিরে আসি।

তিনি যখন রুকুতে যেতেন তখন বলতেনঃ

اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعِظَامِي وَعَصَبِي

হে আল্লাহ! তোমর জন্যই আমি রুকু করছি। তোমারই উপর এনেছি ঈমান, তোমারই জন্য আমি সমর্পিত, বিনয়ানবত তোমার জন্য আমার কান, আমার চোখ,আমার মগজ,আমার হাড়, আমার শিরা-উপশিরা সবই।

রুকু থেকে মাথা তুলে বললেনঃ

اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَالأَرَضِينَ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ

হে আল্লাহ! হে আমাদের রব! তোমারই জন্য এত প্রশংসা যাতে আকাশমন্ডলী ও যমীনসমূহ এতদুভয়ের মাঝে যা আছে তা এবং তুমি যা কিছু চাও সবই হয়ে যায় ভরপুর।

যখন সিজদা দিতেন তখন বলতেনঃ

اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ فَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

হে আল্লাহ! তোমরই জন্য আমি সিজদাবনত তোমারই উপর এনেছি ঈমান, তোমারই জন্য আমি সমর্পিত। আমার চেহারা সিজদারত সে সত্তার উদ্দেশ্য - যিনি সৃষ্টি করেছেন, তারপর আকৃতি দিয়েছেন তার এবং তাতে সৃষ্টি করেছেন কান ও চোখ। কত বরকতময় আল্লাহ যিনি সর্বোত্তম সষ্টা।

এরপর সর্বশেষে তাশাহহুদ ও নামাযের মাঝে যা বলতেন তা হলঃ

اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

হে আল্লাহ! মাফ করে দাও আমাকে যা আগে করেছি যা পরে করেছি, যা গোপনে করেছি যা প্রকাশ্যে করেছি, আর যা সম্পর্কে তুমিই ভাল জান আমার চেয়েও। তুমি সর্বাগ্রে, তুমি সর্ব পশ্চাতে, নেই ইলাহ তুমি ছাড়া।

আবু দাউদ , মুসলিম,

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
৩৪২২

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، وَيُوسُفُ بْنُ الْمَاجِشُونِ، قَالَ عَبْدُ الْعَزِيزِ حَدَّثَنِي عَمِّي، وَقَالَ، يُوسُفُ أَخْبَرَنِي أَبِي، حَدَّثَنِي الأَعْرَجُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ قَالَ " وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِي لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِي لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لاَ يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلاَّ أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ " . فَإِذَا رَكَعَ قَالَ " اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَعِظَامِي وَعَصَبِي " . فَإِذَا رَفَعَ قَالَ " اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاءِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ " . فَإِذَا سَجَدَ قَالَ " اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ فَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ " . ثُمَّ يَقُولُ مِنْ آخِرِ مَا يَقُولُ بَيْنَ التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ " اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৪২২. হাসান ইবনে আলী খাল্লাল (রাহঃ) ..... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিন তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন নামাযে দাঁড়াতেন তখন বলতেনঃ

وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِي لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِي لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لاَ يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلاَّ أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

যখন রুকু করতেন তখন বলতেনঃ

اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَعِظَامِي وَعَصَبِي

আর যখন রুকু থেকে মাথা তুলতেন তখন বলতেনঃ

اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاءِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ

যখন সিজদা করতেন তখন বলতেনঃ

اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ فَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

পরে তিনি তাশাহহুদ ও সালামের মাঝে সব শেষে যা বলতেন তা হলঃ

اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।
৩৪২৩

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْهَاشِمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ الْمَكْتُوبَةِ رَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ وَيَصْنَعُ ذَلِكَ أَيْضًا إِذَا قَضَى قِرَاءَتَهُ وَأَرَادَ أَنْ يَرْكَعَ وَيَصْنَعُهَا إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَلاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنْ صَلاَتِهِ وَهُوَ قَاعِدٌ وَإِذَا قَامَ مِنْ سَجْدَتَيْنِ رَفَعَ يَدَيْهِ كَذَلِكَ فَكَبَّرَ وَيَقُولُ حِينَ يَفْتَتِحُ الصَّلاَةَ بَعْدَ التَّكْبِيرِ " وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِي لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِي لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لاَ يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلاَّ أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَأَنَا بِكَ وَإِلَيْكَ وَلاَ مَنْجَا مِنْكَ وَلاَ مَلْجَأَ إِلاَّ إِلَيْكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ " . ثُمَّ يَقْرَأُ فَإِذَا رَكَعَ كَانَ كَلاَمُهُ فِي رُكُوعِهِ أَنْ يَقُولَ " اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ وَأَنْتَ رَبِّي خَشَعَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ " . فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " . ثُمَّ يُتْبِعُهَا " اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ " . وَإِذَا سَجَدَ قَالَ فِي سُجُودِهِ " اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ وَأَنْتَ رَبِّي سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ " . وَيَقُولُ عِنْدَ انْصِرَافِهِ مِنَ الصَّلاَةِ " اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ الشَّافِعِيِّ وَبَعْضِ أَصْحَابِنَا . قَالَ أَبُو عِيسَى وَأَحْمَدُ لاَ يَرَاهُ وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَهْلِ الْكُوفَةِ وَغَيْرِهِمْ يَقُولُ هَذَا فِي صَلاَةِ التَّطَوُّعِ وَلاَ يَقُولُهُ فِي الْمَكْتُوبَةِ . سَمِعْتُ أَبَا إِسْمَاعِيلَ التِّرْمِذِيَّ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ بْنِ يُوسُفَ يَقُولُ سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ دَاوُدَ الْهَاشِمِيَّ يَقُولُ وَذَكَرَ هَذَا الْحَدِيثَ فَقَالَ هَذَا عِنْدَنَا مِثْلُ حَدِيثِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৪২৩. হাসান ইবনে আলী খাল্লাল (রাহঃ) ...... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন ফরজ নামায আদায় করতে দাঁড়াতেন তখন কাঁধ বরাবর তার দুই হাত উঠাতেন। কিরাআত শেষ করে যখন রুকু তে যাওয়ার ইচ্ছা করতেন তখনও তদ্রূপ করতেন, রুকু থেকে যখন মাথা উঠাতেন তখনও এরূপ করতেন। উপবিষ্ট আবস্থায় তিনি তাঁর নামাযে হাত উঠাতেন না। যখন দুই সিজদা করে দাঁড়াতেন তখনও তিনি তাঁর দুই হাত সেভাবে উঠাতেন এবং আল্লাহু আকবার বলতেন।যখন নামায শুরু করতেন তখন পড়তেনঃ

وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِي لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِي لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لاَ يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلاَّ أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَأَنَا بِكَ وَإِلَيْكَ وَلاَ مَنْجَا مِنْكَ وَلاَ مَلْجَأَ إِلاَّ إِلَيْكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

এর পর তিনি কির’আত পড়তেন। আর যখন তিনি রুকু করতেন তখন তাতে তিনি বলতেনঃ

اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ وَأَنْتَ رَبِّي خَشَعَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

রুকু থেকে যখন মাথা তুলতেন তখন বলতেনঃ

سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ

এরপর বলতেনঃ

اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ

যখন সিজদা করতেন তখন তার সিজদায় বলতেনঃ

اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ وَأَنْتَ رَبِّي سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

নামায শেষ করা কালে বলতেনঃ

اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

আবু দাউদ,

হাদীসটি হাসান- সহীহ। ইমাম শাফিঈ (রাহঃ) এবং আমাদের কোন কোন ইমাম এ হাদীসটি আনুসারে আমল করেছেন। কুফাবাসী এবং অপরাপর কোন কোন আলিম বলেনঃ এ দুআগুলো নফল নামাযের মধ্যে পাঠ করবে ফরযের মধ্যে পাঠ করবে না। আবু ইমাঈল তিরমিযী (রাহঃ) বর্ণনা করেন আমি সোলায়মান ইবনে দাউদ হাশেমী (রাহঃ)-কে এ হাদীসটি উল্লেখ করে বলতে শুনেছিঃ এ হাদীসটির সনদ আমাদের কাছে যুহরী-সালিম-তার পিতা ইবনে উমর (রাযিঃ) সূত্রে বর্ণিত হাদীসের অনুরূপ (সবচেয়ে নির্ভরযোগ্য) সনদ।

সিজদা-এ তিলাওয়াতে কি বলা হবে

باب مَا يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ

৩৪২৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ بْنِ خُنَيْسٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، قَالَ قَالَ لِي ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُنِي اللَّيْلَةَ وَأَنَا نَائِمٌ كَأَنِّي أُصَلِّي خَلْفَ شَجَرَةٍ فَسَجَدَتِ الشَّجَرَةُ لِسُجُودِي وَسَمِعْتُهَا وَهِيَ تَقُولُ اللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ . قَالَ ابْنُ جُرَيْجٍ قَالَ لِي جَدُّكَ قَالَ ابْنُ عَبَّاسٍ فَقَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَجْدَةً ثُمَّ سَجَدَ . قَالَ ابْنُ عَبَّاسٍ فَسَمِعْتُهُ وَهُوَ يَقُولُ مِثْلَ مَا أَخْبَرَ الرَّجُلُ عَنْ قَوْلِ الشَّجَرَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৪২৪. কুতায়বা (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বললঃ ইয়া রাসুলাল্লাহ! রাতে আমি ঘুমিয়েছিলাম। তখন দেখি যে আমি যেন একটা গাছের পিছনে নামায আদায় করছি। আমি সেজদা করলাম গাছটিও আমার সিজদার সাথে সিজদা করল। শুনলাম গাছটি তখন বলছেঃ

اللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ

হে আল্লাহ! তুমি লিখ এর কারণে আমার জন্য তোমার কাছে সাওয়াব, এর দ্বারা আমার গুনাহ তুমি নিশ্চিহ্ন করে দাও। তোমার কাছে আমার জন্য এটিকে সঞ্চয় হিসবে বানেয়ে দাও। তা আমার পক্ষ থেকে কবুল করে নাও যেমন তুমি তোমার বান্দা দাউদের পক্ষ থেকে কবুল করে নিয়েছিলে।

ইবনে আব্বাস (রাযিঃ) বলেনঃ পরে নবী (ﷺ) সিজদার আয়াত তিলাওয়াত করলেন এবং সিজদা করলেন। উক্ত বৃক্ষের যে কলিমাটি সেই ব্যক্তি বর্ণনা করেছিল অনুরূপ দুআ এই সিজদা তাঁকে পাঠ করতে আমি শুনিছি।

ইবনে মাজাহ,

এ হাদীসটি গরীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এ বিষয়ে আবু সাঈদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
৩৪২৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ بِاللَّيْلِ " سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৪২৫. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) রাতের বেলায় কুরআন তেলাওয়াতের সিজদায় বলতেনঃ (سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ)

আবু দাউদ,
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।

ঘর থেকে বের হওয়ার দুআ

باب مَا يَقُولُ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ

৩৪২৬

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأُمَوِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَالَ - يَعْنِي إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ - بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ . يُقَالُ لَهُ كُفِيتَ وَوُقِيتَ . وَتَنَحَّى عَنْهُ الشَّيْطَانُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৪২৬. সাঈদ ইবনে ইয়াহয়া ইবনে সাঈদ উমাবী (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এ দুআটি পাঠ করে তাকে (ফিরিশতাদের পক্ষ থেকে) বলা হয়ঃ তুমি যথেষ্ট করে নিলে বেঁচে গেলে, তোমার থেকে শয়তান দুর হয়ে গেল। দুআটি হলঃ

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

হাদীসটি হাসান-সহীহ-গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

এই বিষয়ে আরেকটি পরিচ্ছেদ

باب مِنْهُ

৩৪২৭

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ " بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ أَوْ نَظْلِمَ أَوْ نُظْلَمَ أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৩৪২৭. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) .... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেন নবী (ﷺ) যখন তার ঘর থেকে বের হতেন তখন বলতেনঃ

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ أَوْ نَظْلِمَ أَوْ نُظْلَمَ أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا

আল্লাহর নামে আল্লাহর উপরই করেছি ভরসা। হে আল্লাহ! আমরা পানাহ চাই তোমারই (অনিচ্ছাবশতঃ) পদস্খলন থেকে বা পথভ্রষ্টতা থেকে বা অত্যাচার করা থেকে বা অত্যাচারিত হওয়া থেকে বা মূর্খতা প্রদর্শন থেকে বা আমাদের উপর মূর্খ আচারণ হওয়া থেকে।

ইবনে মাজাহ,

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।

বাজারে প্রবেশের দুআ

باب مَا يَقُولُ إِذَا دَخَلَ السُّوقَ

৩৪২৮
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَاسِعٍ، قَالَ قَدِمْتُ مَكَّةَ فَلَقِيَنِي أَخِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَحَدَّثَنِي عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ دَخَلَ السُّوقَ فَقَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكُ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَىٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ وَمَحَا عَنْهُ أَلْفَ أَلْفِ سَيِّئَةٍ وَرَفَعَ لَهُ أَلْفَ أَلْفِ دَرَجَةٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .
وَقَدْ رَوَاهُ عَمْرُو بْنُ دِينَارٍ - وَهُوَ قَهْرَمَانُ آلِ الزُّبَيْرِ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، هَذَا الْحَدِيثَ نَحْوَهُ.

বর্ণনাকারী: সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর (রহঃ)

৩৪২৮. আহমাদ ইবনে মানী (রাহঃ) ....... সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর তার পিতা - তার পিতামহ উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি বাজারে প্রবেশ করে (নিন্মোক্ত) এই দুআটি পাঠ করে তবে আল্লাহ তাআলা তার জন্য এক লক্ষ নেকী লিখবেন, এক লক্ষ গুনাহ মাফ করে দিবেন এবং তার এক লক্ষ দরজা বুলন্দ করে দিবেন। দুআটি হলঃ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكُ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَىٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ইবনে মাজাহ

হাদীসটি গারীব। যুবাইর পরিবারের খাজাঞ্চী আমর ইবনে দীনার (রাহঃ) এই হাদীসটি সালিম ইবনে আব্দুল্লাহ (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
৩৪২৯

حَدَّثَنَا بِذَلِكَ، أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، وَالْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالاَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، وَهُوَ قَهْرَمَانُ آلِ الزُّبَيْرِ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ فِي السُّوقِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَىٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ وَمَحَا عَنْهُ أَلْفَ أَلْفِ سَيِّئَةٍ وَبَنَى لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ " . وَعَمْرُو بْنُ دِينَارٍ هَذَا هُوَ شَيْخٌ بَصْرِيٌّ، وَقَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَصْحَابِ الحَدِيثِ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ. وَرَوَاهُ يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، عَنْ عِمْرَانَ بْنِ مُسْلِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عُمَرَ

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৩৪২৯. আহমাদ ইবনে আব্দা আয যাব্বী (রাহঃ) ...... উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছনঃ যে ব্যক্তি বাজারে গিয়ে এই দুআ পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা এক লক্ষ নেকী লিখবেন এক লক্ষ গুনাহ মাফ করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করবেন দুআটি হলঃ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَىٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনি এক তার শরীক নেই, তারই সব সাম্রাজ্য। তারই সব তারীফ। তিনি জীবিত করেন আর তিনিই মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব তার মৃত্যু নেই। তার হাতেই সব কল্যাণ। তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান।

কোন বান্দা অসুস্থ হলে সে কি পড়বে?

باب مَا يَقُولُ الْعَبْدُ إِذَا مَرِضَ

৩৪৩০
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ عَبَّاسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَغَرِّ أَبِي مُسْلِمٍ، قَالَ أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ أَنَّهُمَا شَهِدَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ . صَدَّقَهُ رَبُّهُ فَقَالَ لاَ إِلَهَ إِلاَّ أَنَا وَأَنَا أَكْبَرُ . وَإِذَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ . قَالَ يَقُولُ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنَا وَأَنَا وَحْدِي . وَإِذَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ . قَالَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنَا وَحْدِي لاَ شَرِيكَ لِي . وَإِذَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ . قَالَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنَا لِيَ الْمُلْكُ وَلِيَ الْحَمْدُ . وَإِذَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ . قَالَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنَا وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِي . وَكَانَ يَقُولُ مَنْ قَالَهَا فِي مَرَضِهِ ثُمَّ مَاتَ لَمْ تَطْعَمْهُ النَّارُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ .
وَقَدْ رَوَاهُ شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَغَرِّ أَبِي مُسْلِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَبِي، سَعِيدٍ بِنَحْوِ هَذَا الْحَدِيثِ بِمَعْنَاهُ وَلَمَ يَرْفَعْهُ شُعْبَةُ . حَدَّثَنَا بِذَلِكَ، بُنْدَارٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، بِهَذَا .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৪৩০. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ..... আবু সাঈদ ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তারা সাক্ষ্য দিয়ে বলেন যে, নবী (ﷺ) বলেছেনঃ কেউ যখন বলে ইলাহ নেই আল্লাহ ছাড়া আর আল্লাহ মহান। তখন তার রব আল্লাহ তাআলা তার এ বক্তব্য সত্যায়ন করে বলেনঃ হ্যাঁ, আমি ছাড়া ইলাহ নাই আর আমি মহান। সে যখন বলেঃ ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনি তো একক। আল্লাহ্ বলেনঃ আমি ছাড়া ইলাহ নেই আমি একক। যখন সে বলেঃ ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনি তো একক। তার কোন শরীক নেই। আল্লাহ বলেনঃ আমি ছাড়া ইলাহ নেই আমি একক আমার শরীক নেই।

যখন সে বলেঃ ইলাহ নেই আল্লাহ ছাড়া। বাদশাহী তারই আর তারই সব তারীফ।

আল্লাহ বলেনঃ আমি ছাড়া ইলাহ নেই। বাদশাহী আমারই। আমারই সব তারীফ।

যখন সে বলেঃ ইলাহ নেই আল্লাহ ছাড়া, কারো সামর্থ্য নেই, কারো শক্তি নেই আল্লাহ ছাড়া।

আল্লাহ বলেনঃ ইলাহ নেই আমি ছাড়া, কারো সামর্থ্য নেই, কারো শক্তি নেই আমি ছাড়া।

নবী (ﷺ) আরো বলতেনঃ কেউ যদি তার রোগশয্যায় এই কথাগুলো বলে এরপর সে মারা যায় তবে জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে না।

ইবনে মাজাহ

এই হাদীসটি হাসান। শু’বা (রাহঃ) এটিকে আবু ইসহাক-আগার-আবু মুসলিম-আবু হুরায়রা ও আবু সাঈদ (রাযিঃ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণনা করেছেন। তবে শু’বা এটিকে মারফু’রূপে বর্ণনা করেন নি। মুহাম্মাদ ইবনে বাশশার মুহাম্মাদ ইবনে জা’ফার-শু’বা (রাহঃ) সূত্রে এটি বর্ণিত হয়েছে।

কাউকে বিপদগ্রস্থ দেখলে কি পড়বে?

باب مَا يَقُولُ إِذَا رَأَى مُبْتَلًى

৩৪৩১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، مَوْلَى آلِ الزُّبَيْرِ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ رَأَى صَاحِبَ بَلاَءٍ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً إِلاَّ عُوفِيَ مِنْ ذَلِكَ الْبَلاَءِ كَائِنًا مَا كَانَ مَا عَاشَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . وَعَمْرُو بْنُ دِينَارٍ قَهْرَمَانُ آلِ الزُّبَيْرِ هُوَ شَيْخٌ بَصْرِيٌ وَلَيْسَ هُوَ بِالْقَوِيِّ فِي الْحَدِيثِ . وَقَدْ تَفَرَّدَ بِأَحَادِيثَ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي جَعْفَرٍ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ أَنَّهُ قَالَ إِذَا رَأَى صَاحِبَ بَلاَءٍ فَتَعَوَّذَ مِنْهُ يَقُولُ ذَلِكَ فِي نَفْسِهِ وَلاَ يُسْمِعُ صَاحِبَ الْبَلاَءِ .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৩৪৩১. মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে বযী (রাহঃ) ..... উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি কাউকে বিপদগ্রস্ত দেখে এই দুআটি পাঠ করে তবে সে যত দিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত যে কোন ধরনের বিপদ হোক না কেন- আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্ত রাখবেন। দুআটি হলঃ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً إِلاَّ عُوفِيَ مِنْ ذَلِكَ الْبَلاَءِ

সব তারিফ আল্লাহর, যিনি আমাকে মুক্ত রেখেছেন সেই বিপদ থেকে, যে বিপদে তোমাকে তিনি নিপতিত করেছেন এবং তিনি তার বহু সৃষ্টির উপর মর্যাদা দিয়েছেন আমাকে।

ইবনে মাজাহ

হাদীসটি গারীব। এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণত আছে। যুবায়ার পরিবারের কোষাধ্যক্ষ আমর ইবনে দিনার হলেন একজন বসরাবসী শায়খ। তিনি হাদীসের ক্ষেত্রে নির্ভরযোগ্য রাবি নন। তিনি সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর থেকে একাকি কিছু হাদীস বর্ণনা করেছেন। আবু জ’ফার ইবনে মুহাম্মাদ ইবনে আলী (রাহঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেনঃ কাউকে বিপদগ্রস্ত দেখলে তা থেকে আল্লাহর পানাহ চাইবে। তবে মনে মনে তা বলবে, বিপদগ্রস্থ ব্যক্তিকে তা শুনাবে না।
৩৪৩২

حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السِّمْنَانِيُّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا مُطَرِّفُ بْنُ عَبْدِ اللَّهِ الْمَدَنِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْعُمَرِيُّ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ رَأَى مُبْتَلًى فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً لَمْ يُصِبْهُ ذَلِكَ الْبَلاَءُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৩২. আবু জ’ফার সিমনানি প্রমুখ (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন বিপদগ্রস্তকে দেখে কেউ যদি এ দুআটি পাঠ করে তবে তাকে এ বিপদে স্পর্শ করবে না। দুআটি হলঃ

(الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً)

(আবু ঈসা বলেন) হাদীসটি এ সূত্রে হাসান-গারীব।

মজলিস থেকে উঠে আসার সময় কী দুআ পড়বে

باب مَا يَقُولُ إِذَا قَامَ مِنَ الْمَجْلِسِ

৩৪৩৩

حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِي السَّفَرِ الكُوفِيُّ وَاسْمُهُ أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا الحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ جَلَسَ فِي مَجْلِسٍ فَكَثُرَ فِيهِ لَغَطُهُ، فَقَالَ قَبْلَ أَنْ يَقُومَ مِنْ مَجْلِسِهِ ذَلِكَ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ، إِلَّا غُفِرَ لَهُ مَا كَانَ فِي مَجْلِسِهِ ذَلِكَ " وَفِي البَابِ عَنْ أَبِي بَرْزَةَ، وَعَائِشَةَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ، لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُهَيْلٍ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৩৩. আবু উবাইদা ইবনে আবু সাফার কুফী -যার নাম হল আহমাদ ইবনে আব্দুল্লাহ হামদানী- (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি কোন মজলিসে বসে আর তাতে সে অধিক অনর্থক কথাবার্তা বলে ফেলে তবে মজলিস থেকে প্রস্থানের পূর্বে এই দুআ পাঠ করলে সেই মজলিসে তার যে ত্রুটি হয়েছে তা মাফ করে দেওয়া হবে। দুআটি হলঃ

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

এই বিষয়ে আবু বারযা ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ, এই সূত্রে গারীব। সূহায়ল (রাহঃ) থেকে বর্ণিত হাদীস হিসাবে এই সূত্র ছাড়া এ সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
৩৪৩৪
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ يُعَدُّ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَجْلِسِ الْوَاحِدِ مِائَةُ مَرَّةٍ مِنْ قَبْلِ أَنْ يَقُومَ " رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ " .
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৪৩৪. নসর ইবনে আব্দুল্লাহ কূফী (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা গণনা করতাম যে রাসূলুল্লাহ (ﷺ) এক বৈঠকে তা থেকে উঠবার আগেই শতবার নিম্নের দুআটি পাঠ করতেনঃ

رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ

ইবনে মাজাহ,

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ-গারীব।

পেরেশানীর সময় কী দুআ পড়বে

باب مَا جَاءَ مَا يَقُولُ عِنْدَ الْكَرْبِ

৩৪৩৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو عِنْدَ الْكَرْبِ " لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَلِيُّ الْحَلِيمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ " .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৪৩৫. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পেরেশানীর সময় এ দুআ পড়তেনঃ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَلِيُّ الْحَلِيمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

অর্থঃ “আল্লাহ তা'আলা ব্যতীত কোন মা'বূদ নেই, তিনি পরম সহিষ্ণু ও মহাজ্ঞানী। আল্লাহ তা'আলা ব্যতীত কোন ইলাহ নেই, তিনি মহান আরশের রব। আল্লাহ তা'আলা ছাড়া কোন মা'বূদ নেই, তিনি আকাশসমূহ ও পৃথিবীর রব এবং মহা মর্যাদাবান আরশের রব"।

ইবনে মাজাহ , বুখারি ও মুসলিম,

মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে। এ বিষয়ে আলী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
৩৪৩৬

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ الْمُغِيرَةِ الْمَخْزُومِيُّ الْمَدَنِيُّ وَغَيْرُ وَاحِدٍ قَالُوا حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْفَضْلِ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَهَمَّهُ الأَمْرُ رَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ " سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ " . وَإِذَا اجْتَهَدَ فِي الدُّعَاءِ قَالَ " يَا حَىُّ يَا قَيُّومُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৩৬. আবু সালামা ইয়াহয়া ইবনে মুগীরা মাখযুমী মাদীনী প্রমুখ (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)-কে যখন কোন ব্যাপারে চিন্তিত করে তুলত তখন তিনি আসমানের দিকে তার মাথা তুলে বলতেনঃ সুবহানাল্লাহিল আযীম। আর যখন দুআয় খুবই কাকুতি করতে থাকতেন তখন বলতেনঃ ইয়া হায়্যু ইয়া কায়্যুম।

(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।

কোন মনযিলে অবতরণের সময় কী দুআ পড়বে

باب مَا جَاءَ مَا يَقُولُ إِذَا نَزَلَ مَنْزِلاً

৩৪৩৭

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنِ الْحَارِثِ بْنِ يَعْقُوبَ، عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ خَوْلَةَ بِنْتِ حَكِيمٍ السُّلَمِيَّةِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ نَزَلَ مَنْزِلاً ثُمَّ قَالَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ يَضُرَّهُ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْ مَنْزِلِهِ ذَلِكَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ هَذَا الْحَدِيثَ أَنَّهُ بَلَغَهُ عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ فَذَكَرَ نَحْوَ هَذَا الْحَدِيثِ . وَرُوِيَ عَنِ ابْنِ عَجْلاَنَ هَذَا الْحَدِيثُ عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ وَيَقُولُ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ خَوْلَةَ . قَالَ وَحَدِيثُ اللَّيْثِ أَصَحُّ مِنْ رِوَايَةِ ابْنِ عَجْلاَنَ .

বর্ণনাকারী: হযরত খাওলা বিনতে হাকীম সুলামিয়্যা রাযি.

৩৪৩৭. কুতায়বা (রাহঃ) ...... খাওলা বিনতে হাকীম শামিয়া (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি কোন মানযিলে অবতরণের পর এই দুআ পড়ে তবে পুনরায় যাত্রা না করা পর্যন্ত তাকে কিছুই ক্ষতি করতে পারবে না। দুআটি হলঃ

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

আল্লাহ পরিপূর্ণ কালিমাসমূহের ওসীলায় তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্টসমূহ থেকে (তার কাছে) পানাহ চাই।

ইবনে মাজাহ , মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ-গারীব।

মালিক ইবনে আনাস (রাহঃ)-ও এই হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ তার নিকট ইয়াকুব ইবনে আশাজ্জ (রাহঃ) এর বরাতে পৌছেছে যে, ......... এরপর তিনি উক্ত হাদীসটির অনুরূপ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ সাঈদ ইবনে মুসায়্যিব (রাহঃ) খাওলা (রাযিঃ) সূত্রে এটি বর্ণিত হয়েছে।

লায়ছ (রাহঃ) এর রিওয়ায়াতটি ইবনে আজলান (রাহঃ) এর রিওয়ায়াত থেকে আধিক সহীহ।

মুসাফিররূপে বের হওয়ার সময় কী দুআ পড়বে

باب مَا يَقُولُ إِذَا خَرَجَ مُسَافِرًا

৩৪৩৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بِشْرٍ الْخَثْعَمِيِّ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَافَرَ فَرَكِبَ رَاحِلَتَهُ قَالَ بِأُصْبُعِهِ وَمَدَّ شُعْبَةُ بِأُصْبُعِهِ قَالَ " اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا بِنُصْحِكَ وَاقْلِبْنَا بِذِمَّةٍ . اللَّهُمَّ ازْوِ لَنَا الأَرْضَ وَهَوِّنْ عَلَيْنَا السَّفَرَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ " . قَالَ أَبُو عِيسَى كُنْتُ لاَ أَعْرِفُ هَذَا إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي عَدِيٍّ حَتَّى حَدَّثَنِي بِهِ سُوَيْدٌ .
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৩৮. মুহাম্মাদ ইবনে উমর ইবনে আলী মুকাদ্দামী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন সফর করতেন এবং সওয়ারীতে আরোহণ করতেন তখন তার আঙ্গুল দিয়ে ইশারা করতেন এবং তা লম্বা করতেন। তিনি বলতেনঃ

اللَّهُمَّ اصْحَبْنَا بِنُصْحِكَ وَاقْلِبْنَا بِذِمَّةٍ اللَّهُمَّ ازْوِ لَنَا الأَرْضَ وَهَوِّنْ عَلَيْنَا السَّفَرَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ

হে আল্লাহ! তুমিই সঙ্গী আমার এই সফরে আর স্থলাভিষিক্ত আমার পরিবারের। হে আল্লাহ! তোমারই হেফাযতে তুমি আমার হেফাযত কর আর তোমারি যিম্মায় তুমি আমাদের ফিরিয়ে নিয়ে এসো। হে আল্লাহ! ভূমিকে আমাদের জন্য সংকুচিত করে দাও, আর আমাদের জন্য এ সফর সহজ করে দাও। হে আল্লাহ! আমি পানাহ চাই তোমারই কাছে সফরের কঠোরতা থেকে এবং দুঃখিত অবস্থায় প্রত্যাবর্তন থেকে।

আবু দাউদ

সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) শু’বা (রাহঃ) থেকে এই সনদে উক্ত মর্মে অনুরূপ হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত হাদীস থেকে এই হাদীসটি হাসান গারীব। ইবনে আবু আদী শু’বা (রাহঃ) এর সনদ ব্যতীত এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
৩৪৩৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا سَافَرَ يَقُولُ " اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَمِنَ الْحَوْرِ بَعْدَ الْكَوْنِ وَمِنْ دَعْوَةِ الْمَظْلُومِ وَمِنْ سُوءِ الْمَنْظَرِ فِي الأَهْلِ وَالْمَالِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَيُرْوَى الْحَوْرِ بَعْدَ الْكَوْرِ أَيْضًا قَالَ وَمَعْنَى قَوْلِهِ الْحَوْرِ بَعْدَ الْكَوْنِ أَوِ الْكَوْرِ وَكِلاَهُمَا لَهُ وَجْهٌ يُقَالُ إِنَّمَا هُوَ الرُّجُوعُ مِنَ الإِيمَانِ إِلَى الْكُفْرِ أَوْ مِنَ الطَّاعَةِ إِلَى الْمَعْصِيَةِ إِنَّمَا يَعْنِي الرُّجُوعَ مِنْ شَيْءٍ إِلَى شَيْءٍ مِنَ الشَّرِّ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে সারজিস রাযি.

৩৪৩৯. আহমাদ ইবনে আব্দা যাব্বী (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে সারজিস (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ নবী (ﷺ) যখন সফর করতেন তখন বলতেনঃ

اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَمِنَ الْحَوْرِ بَعْدَ الْكَوْنِ وَمِنْ دَعْوَةِ الْمَظْلُومِ وَمِنْ سُوءِ الْمَنْظَرِ فِي الأَهْلِ وَالْمَالِ

হে আল্লাহ! তুমিই সফরে আমার সঙ্গী, পরিবার পরিজনে স্থলবর্তী। হে আল্লাহ! তুমি সঙ্গী হও আমাদের সফরে আর তুমিই স্থলবর্তী হও পরিবারের। হে আল্লাহ! তোমারই কাছে পানাহ চাই সফরের কঠোরতা থেকে, কষ্টে নিপতিত আবস্থায় পত্যাবর্তন থেকে, আনুগত্য বন্ধনের পর তা ছিন্ন করা থেকে মজলূমের বদ দুআ থেকে এবং পরিবার ও সম্পদ-সম্পত্তিতে মন্দ দৃশ্য আবলোকন থেকে।

ইবনে মাজাহ, মুসলিম।

হাদীসটি হাসান-সহীহ। (الْحَوْرِ) এর স্থলে (الْكَوْرِ) বর্ণিত আছে। উভয় রিওয়ায়াতেরই তাৎপর্য রয়েছে। তা হল ঈমান গ্রহণের পর কুফরির দিকে তা বন্দেগী গ্রহণের পর নাফরমানীর দিকে ফিরে যাওয়া অর্থাৎ কোন কল্যাণময় আবস্থা থেকে আকল্যাণকর আবস্থার দিকে প্রত্যাবর্তন করা।

সফর থেকে ফিরে এসে কী দুআ পড়বে

باب مَا يَقُولُ إِذَا قَدِمَ مِنَ السَّفَرِ

৩৪৪০

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الرَّبِيعَ بْنَ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ قَالَ " آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى الثَّوْرِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْبَرَاءِ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنِ الرَّبِيعِ بْنِ الْبَرَاءِ وَرِوَايَةُ شُعْبَةَ أَصَحُّ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَنَسٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ .

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৪৪০. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) যখন কোন সফর থেকে প্রত্যাবর্তন করতেন তখন বলতেনঃ

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

আমরা প্রত্যাবর্তনকারী,আমরা তওবকরী,আমরা ইবাদতকারী,আমরা আমাদের প্রভুর প্রশংসাকারী।

আবু দাউদ,

হাদীসটি হাসান-সহীহ। ছাওরী (রাহঃ) এ হাদীসটি আবু ইসহাক-বারা সূত্রে রিওয়ায়াত করেছেন। এতে তিনি রাবী ইবনে বারা (রাহঃ) এর উল্লেখ করেন নি। শু’বা (রাহঃ) এর রিওয়ায়াতটি আধিক সহীহ।

এ বিষয়ে ইবনে উমর, আনাস (রাযিঃ) ও জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
৩৪৪১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ فَنَظَرَ إِلَى جُدُرَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ رَاحِلَتَهُ وَإِنْ كَانَ عَلَى دَابَّةٍ حَرَّكَهَا مِنْ حُبِّهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৪৪১. আলী ইবনে হুজর (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যখন সফর থেকে প্রত্যাবর্তন করতেন আর মদীনার প্রাচিরসমূহের দিকে তার দৃষ্টি পড়ত, তখন তার প্রতি ভালবাসায় তার উটটিকে দ্রুত চালাতেন আর যদি ঘোড়ার উপর আরোহী হতেন তবে সেটির গতি দ্রুত করে দিতেন।

বুখারি

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ-গারীব।

কাউকে বিদায় জানাতে গিয়ে কী দুআ পড়বে

باب مَا يَقُولُ إِذَا وَدَّعَ إِنْسَانًا

৩৪৪২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي عُبَيْدِ اللَّهِ السُّلَيْمِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، سَلْمُ بْنُ قُتَيْبَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ أُمَيَّةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا وَدَّعَ رَجُلاً أَخَذَ بِيَدِهِ فَلاَ يَدَعُهَا حَتَّى يَكُونَ الرَّجُلُ هُوَ يَدَعُ يَدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيَقُولُ " أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَآخِرَ عَمَلِكَ " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَرُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ ابْنِ عُمَرَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৪৪২. আহমাদ ইবনে আবু উবাইদুল্লাহ সালীমী বসরী (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) কোন ব্যক্তিকে যখন বিদায় জানাতেন তখন নিজ হাতে তার হাত ধরতেন। ঐ ব্যক্তি যতক্ষণ না নিজে নবী (ﷺ) এর হাত ছাড়ত ততক্ষণ তিনি তার হাত ছাড়তেন না। এই সময় তিনি বলতেনঃ

أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَآخِرَ عَمَلِكَ

আল্লাহর হাওলা করছি তোমার দ্বীন, তোমার আমানতদারী এবং তোমার শেষ আমল।

(আবু ঈসা বলেন) হাদীসটি এ সূত্রে গরীব। এটি ইবনে উমর (রাযিঃ) থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে।
৩৪৪৩

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ خُثَيْمٍ، عَنْ حَنْظَلَةَ، عَنْ سَالِمٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ لِلرَّجُلِ إِذَا أَرَادَ سَفَرًا ادْنُ مِنِّي أُوَدِّعْكَ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُوَدِّعُنَا . فَيَقُولُ " أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ .

বর্ণনাকারী: সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর (রহঃ)

৩৪৪৩. ইসমাঈল ইবনে মুসা ফাযারী (রাহঃ) ...... সালিম (রাহঃ) থেকে বর্ণিত যে, কোন ব্যক্তি যদি সফরের ইচ্ছা করত ইবনে উমর (রাযিঃ) তাকে বলতেনঃ আমার কাছে আস রাসূলুল্লাহ (ﷺ) যেভাবে আমাদের বিদায় জানাতেন আমিও তোমাকে সে ভাবে বিদায় জানাই। এরপর তিনি বলতেনঃ (أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ)

হাদীসটি হাসান-সহীহ। সালিম ইবনে আব্দুল্লাহর রিওয়ায়াত হিসাবে এই সূত্রে এটি গারীব।

এই বিষয়ে আরেকটি পরিচ্ছেদ

باب مِنْهُ

৩৪৪৪

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا سَيَّارٌ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ سَفَرًا فَزَوِّدْنِي . قَالَ " زَوَّدَكَ اللَّهُ التَّقْوَى " . قَالَ زِدْنِي . قَالَ " وَغَفَرَ ذَنْبَكَ " . قَالَ زِدْنِي بِأَبِي أَنْتَ وَأُمِّي . قَالَ " وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُمَا كُنْتَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৪৪৪. আব্দুল্লাহ ইবনে আবু যিয়াদ (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বললঃ ইয়া রাসুলাল্লাহ! আমি সফরের ইচ্ছা করছি আমাকে কিছু পাথেয় দান করুন।

তিনি বললেনঃ আল্লাহ তাআলা তোমাকে পাথেয় হিসাবে তাকওয়া দান করুন।

লোকটি বললঃ আরও কিছু বাড়িয়ে দান করুন।

তিনি বললেনঃ তোমার গুনাহ মাগফিরাত দান করুন।

লোকটি বললঃ আপনার জন্য আমার পিতা মাতা কুরবান আরো বৃদ্ধি করুন।

তিনি বললেনঃ যেখানেই তুমি থাকনা কেন তোমার জন্য আল্লাহ তাআলা কল্যাণ সহজলভ্য করে দিন।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- গারীব।
৩৪৪৫

حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكِنْدِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أُسَافِرَ فَأَوْصِنِي . قَالَ " عَلَيْكَ بِتَقْوَى اللَّهِ وَالتَّكْبِيرِ عَلَى كُلِّ شَرَفٍ " . فَلَمَّا أَنْ وَلَّى الرَّجُلُ قَالَ " اللَّهُمَّ اطْوِ لَهُ الأَرْضَ وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৪৫. মুসা ইবনে আব্দুর রহমান কিন্দী কূফী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এক ব্যক্তি বললঃ ইয়া রাসুলাল্লাহ! আমি সফরের ইরাদা করছি, আমাকে কিছু নসিহত করুন। তিনি বললেন আল্লাহর তাকওয়া আবলম্বন করবে। প্রত্যেক উঁচু স্থানে উঠার সময় আল্লাহু আকবার বলবে। লোকটি যখন ফিরে যাচ্ছিল তখন তিনি বললেনঃ হে আল্লাহ! তার জন্য দূরত্ব হ্রাস করে দিন এবং তার জন্য সফর সহজ করে দিন।

ইবনে মজাহ

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান।

সওয়ারীতে আরোহণের সময় কী দুআ পড়বে

باب مَا يَقُولُ إِذَا رَكِبَ النَّاقَةَ

৩৪৪৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، قَالَ شَهِدْتُ عَلِيًّا أُتِيَ بِدَابَّةٍ لِيَرْكَبَهَا فَلَمَّا وَضَعَ رِجْلَهُ فِي الرِّكَابِ قَالَ بِسْمِ اللَّهِ ثَلاَثًا فَلَمَّا اسْتَوَى عَلَى ظَهْرِهَا قَالَ الْحَمْدُ لِلَّهِ ثُمَّ قَالَ : (سبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ) ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ ثَلاَثًا وَاللَّهُ أَكْبَرُ ثَلاَثًا سُبْحَانَكَ إِنِّي قَدْ ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ . ثُمَّ ضَحِكَ . فَقُلْتُ مِنْ أَىِّ شَيْءٍ ضَحِكْتَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَنَعَ كَمَا صَنَعْتُ ثُمَّ ضَحِكَ فَقُلْتُ مِنْ أَىِّ شَيْءٍ ضَحِكْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " إِنَّ رَبَّكَ لَيَعْجَبُ مِنْ عَبْدِهِ إِذَا قَالَ رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ غَيْرُكَ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ رضى الله عنهما . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৪৪৬. কুতায়বা (রাহঃ) ...... আলী ইবনে রাবীআ (রাহঃ) থেকে বর্ণিত, আমি আলী (রাযিঃ) এর কাছে হাজির ছিলাম। তখন আরোহণের উদ্দেশ্যে তার কাছে একটি সওয়ারী আনা হল। তারপর তিনি যখন তার পা রেকাবে রাখলেন তখন বললেনঃ বিসমিল্লাহ্, এরপর যখন তার পিঠে সোজা হয়ে বসলেন, বললেনঃ আলহামদুলিল্লাহ, পরে বললেনঃ

سبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ

পবিত্র মহান তিনি যিনি এদের আমাদের বশীভূত করে দিয়েছেন যদিও আমরা সমর্থ ছিলাম না এদের বশীভূত করতে। আমরা আমাদের রবের নিকট আবশ্যই প্রত্যাবর্তন করব।

এরপর তিনি তিনবার আলহামদুলিল্লাহ বললেন। এরপর বললেনঃ

سُبْحَانَكَ إِنِّي قَدْ ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

এর পর তিনি হাসলেন। আমি বললামঃ হে আমিরুল মু'মিনীন! কী কারণে হাসলেন? তিনি বললেনঃ আমি যেরূপ করলাম রাসূলুল্লাহ (ﷺ)কেও সেরূপ করার পর হাসতে দেখেছি। আমি তখন তাঁকে বললামঃ কি কারণে হাসলেন ইয়া রাসুলাল্লাহ! তিনি বললেনঃ তোমার রব তার সে বন্দার প্রতি অত্যন্ত খুশি হন যখন সে বলেঃ হে আমার রব! মাফ করে দও আমার গুনাহসমূহ তুমি ছাড়া আর কেউ তো গুনাহ মাফ করার নেই।

আবু দাউদ

এই বিষয়ে ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
৩৪৪৭

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ الْبَارِقِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَافَرَ فَرَكِبَ رَاحِلَتَهُ كَبَّرَ ثَلاَثًا وَيَقُولُ : ( سبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ ) ثُمَّ يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا مِنَ الْبِرِّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا الْمَسِيرَ وَاطْوِ عَنَّا بُعْدَ الأَرْضِ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا " . وَكَانَ يَقُولُ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ " آيِبُونُ إِنْ شَاءَ اللَّهُ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৪৪৭. সুওয়ায়াদ ইবনে নসর (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিরি বলেন, নবী (ﷺ) যখন সফর করতেন তখন সওয়ারীতে আরহোন করে তিনবার আল্লাহু আকবার বলতেন, পরে বলতেনঃ

سبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ

এরপর বলতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا مِنَ الْبِرِّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا الْمَسِيرَ وَاطْوِ عَنَّا بُعْدَ الأَرْضِ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا

হে আল্লাহ! আমার এই সফরে এমন নেকি, তাকওয়া ও আমল প্রার্থনা করি যার উপর তুমি সন্তুষ্ট থাক। হে আল্লাহ! সহজ করে দাও আমাদের প্রতি এই সফর। সংকুচিত করে দাও আমাদের জন্য যমীনের দূরত্ব। হে আল্লাহ! তুমিই আমার সফরের সাথী আর পরিজনদের মাঝে স্থলবর্তী। হে আল্লাহ! আমাদের এ সফরে তুমি আমাদের সঙ্গি হও আর আমাদের পরিজনদের মধ্যে আমাদের স্থলবর্তী হও।

আর যখন তিনি পরিবার পরিজনদের কাছে ফিরে আসতেন বলতেনঃ

آيِبُونُ إِنْ شَاءَ اللَّهُ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

আবু দাউদ,মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান।

শিরোনামবিহীন পরিচ্ছেদ

باب

৩৪৪৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا الْحَجَّاجُ الصَّوَّافُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ دَعْوَةُ الْمَظْلُومِ وَدَعْوَةُ الْمُسَافِرِ وَدَعْوَةُ الْوَالِدِ عَلَى وَلَدِهِ " .
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . وَزَادَ فِيهِ مُسْتَجَابَاتٌ لاَ شَكَّ فِيهِنَّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَأَبُو جَعْفَرٍ الرَّازِيُّ هَذَا الَّذِي رَوَى عَنْهُ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ يُقَالُ لَهُ أَبُو جَعْفَرٍ الْمُؤَذِّنُ وَقَدْ رَوَى عَنْهُ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ غَيْرَ حَدِيثٍ وَلاَ نَعْرِفُ اسْمَهُ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৪৮. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিনটি দুআ মকবুলঃ মাযলুমের দুআ, মুসাফিরের দুআ, সন্তানের জন্য তার পিতার দুআ।

আলী ইবনে হুজর (রাহঃ) ......... ইয়াহয়া ইবনে কাছীর (রাহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণিত আছে। এতে আরো আছেঃ এগুলো মকবুল হওয়ার বিষয়ে কোন সন্দেহ নেই। হাদীসটি হাসান। এই আবু জা’ফর হলেন তিনি, যার বরাতে ইয়াহয়া ইবনে আবু কাছীর রিওয়ায়াত করে থাকেন। তাকে আবু জা’ফার মুয়াযযিন বলা হয়। তার নাম আমাদের জানা নেই।

ঝড় বায়ু প্রবাহিত হলে কী পড়বে

باب مَا يَقُولُ إِذَا هَاجَتِ الرِّيحُ

৩৪৪৯

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ أَبُو عَمْرٍو الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا رَأَى الرِّيحَ قَالَ " اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ رضى الله عنه وَهَذَا حَدِيثٌ حَسَنٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৪৪৯. আব্দুর রহমান ইবনে আসওয়াদ আবু আমর বসরী (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ নবী (ﷺ) যখন প্রবল বেগে বায়ু বইতে দেখতেন তখন বলতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করি এর কল্যাণ এতে যা আছে সেই কল্যাণ এবং এটিকে যা দিয়ে পাঠান হয়েছে সেই কল্যাণ। আর পানাহ চাই তোমার কাছে এর অনিষ্ট থেকে এবং এতে যা আছে সেই অনিষ্ট থেকে এবং এটিকে যা দিয়ে পাঠান হয়েছে অনিষ্ট থেকে।

বুখারি ও মুসলিম

এই বিষয়ে উবাই ইবনে কা’ব (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান।

বজ্রধ্বনি শুনলে কী পড়বে

باب مَا يَقُولُ إِذَا سَمِعَ الرَّعْدَ

৩৪৫০

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ أَبِي مَطَرٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقِ قَالَ " اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৪৫০. কুতায়বা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) তার পিতা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন মেঘের ও বজ্রের আওয়াজ শুনতেন তখন বলতেনঃ

اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ

হে আল্লাহ! তোমার গযব দিয়ে আমাদের হত্যা করো না। তোমার আযাব দিয়ে আমাদের ধ্বংস করে দিও না। এর আগেই তুমি আমাদের নিরাপদে রাখ / ক্ষমা করো।

হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

নতুন চাঁদ দেখার সময় কী পড়বে

باب مَا يَقُولُ عِنْدَ رُؤْيَةِ الْهِلاَلِ

৩৪৫১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُفْيَانَ الْمَدَنِيُّ، حَدَّثَنِي بِلاَلُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى الْهِلاَلَ قَالَ " اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالإِيمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: তালহা ইবনে উবায়দুল্লাহ (রাঃ)

৩৪৫১. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... তালহা ইবনে উবাইদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) নয়া চাঁদ দেখলে বলতেনঃ

اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالإِيمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ

হে আল্লাহ! আমাদের উপর এ চাঁদ উদিত কর বরকত ও ঈমানের সাথে, শান্তি ও ইসলামের সাথে। (হে চাঁদ!) আমার ও তোমার রব আল্লাহ।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- গারীব।

রাগান্বিত হলে কী পড়বে

باب مَا يَقُولُ عِنْدَ الْغَضَبِ

৩৪৫২
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا قَبِيصَةُ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، رضى الله عنه قَالَ اسْتَبَّ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَتَّى عُرِفَ الْغَضَبُ فِي وَجْهِ أَحَدِهِمَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ غَضَبُهُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ " .
حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ قَالَ وَهَذَا حَدِيثٌ مُرْسَلٌ . عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى لَمْ يَسْمَعْ مِنْ مُعَاذِ بْنِ جَبَلٍ مَاتَ مُعَاذٌ فِي خِلاَفَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَقُتِلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى غُلاَمٌ ابْنُ سِتِّ سِنِينَ وَهَكَذَا رَوَى شُعْبَةُ عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى وَقَدْ رَوَى عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَرَآهُ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى يُكْنَى أَبَا عِيسَى وَأَبُو لَيْلَى اسْمُهُ يَسَارٌ وَرُوِيَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ أَدْرَكْتُ عِشْرِينَ وَمِائَةً مِنَ الأَنْصَارِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

৩৪৫২. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... মুআয ইবনে জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) এর সম্মুখে দুই ব্যক্তি পরস্পর গালিগালাজ করছিল। এমনকি একজনের চেহারায় ত্রেুাধের আভাস ফুঠে উঠে। তখন নবী (ﷺ) বললেনঃ আমি এমন একটা কালিমা জানি যদি সে পাঠ করে তবে তার ত্রেুাধ প্রশমিত হয়ে যাবে। তা হলঃ (أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ)

বুখারি, মুসলিম

এই বিষয়ে সুলাইমান ইবনে সূরাদ (রাযিঃ) থেকেও হাদীসটি বর্ণিত আছে। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... সুফায়ান (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। হাদীসটি মুরসাল।

আব্দুর রহমান ইবনে আবু লায়লা (রাহঃ) সারাসরি মুআয ইবনে জাবাল (রাযিঃ) থেকে কোন হাদীস শুনেন নি। মু’আয (রাযিঃ) মারা যান উমর (রাযিঃ) এর খিলাফতকালে (১৮হিঃ)। আর উমর (রাযিঃ) যখন শহিদ হন তখন আব্দুর রহমান ইবনে আবু লায়লা ছয় বছর বয়সের শিশু মাত্র।

শু’বাও এটি হাকাম সূত্রে আব্দুর রহমান ইবনে আবু লায়লা (রাহঃ) থেকে কোন হাদীস শুনেন নি। আব্দুর রহমান ইবনে আবু লায়লা (রাহঃ) উমর (রাযিঃ) থেকে হাদীস বর্ণনা করেছেন এবং তিনি তাকে দেখেছেনও। আব্দুর রহমান ইবনে আবু লায়লা (রাহঃ) এর কুনিয়াত আবু ঈসা। আর আবু লায়লা (রাহঃ) এর নাম হল ইয়াসার। আব্দুর রহমান ইবনে আবু লায়লা (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ আমি নবী (ﷺ) এর একশত বিশজন আনসারী সাহাবীকে পেয়েছি।

খারাপ স্বপ্ন দেখলে কী পড়বে

باب مَا يَقُولُ إِذَا رَأَى رُؤْيَا يَكْرَهُهَا

৩৪৫৩

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا رَأَى أَحَدُكُمُ الرُّؤْيَا يُحِبُّهَا فَإِنَّمَا هِيَ مِنَ اللَّهِ فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا وَلْيُحَدِّثْ بِمَا رَأَى وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا وَلاَ يَذْكُرْهَا لأَحَدٍ فَإِنَّهَا لاَ تَضُرُّهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي قَتَادَةَ . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَابْنُ الْهَادِ اسْمُهُ يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ الْمَدَنِيُّ وَهُوَ ثِقَةٌ رَوَى عَنْهُ مَالِكٌ وَالنَّاسُ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৪৫৩. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেনঃ তোমরা ভালো কোন স্বপ্ন দেখলে বুঝবে তা আল্লাহর পক্ষ থেকে। এ জন্য আল্লাহর হামদ করবে এবং যা দেখছ তা (অন্যকে) বলতে পার। আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখ, তবে বুঝবে এ হল শয়তানের পক্ষ থেকে। তখন তার অনিষ্ট থেকে আল্লাহর পানাহ চাইবে আর কাউকে তা বলবে না। তা হলে এ স্বপ্ন তার অনিষ্ট করবে না।

বুখারি

এই বিষয়ে আবু কাতাদা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ, এ সূত্রে গারীব। ইবনে হাদ (রাহঃ) এর নাম হল ইয়াযীদ ইবনে আব্দুল্লাহ ইবনে উসামা ইবনে হাদ মাদীনী। মুহাদ্দিসীনের কাছে নির্ভরযোগ্য রাবী। মালিক (রাহঃ) সহ বহু বর্ণনাকারী তার কাছে থেকে হাদীস বর্ণনা করেছেন।

প্রথম ফল দেখলে কী পড়বে

باب مَا يَقُولُ إِذَا رَأَى الْبَاكُورَةَ مِنَ الثَّمَرِ

৩৪৫৪

حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، وَأَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرِ جَاءُوا بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا أَخَذَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثِمَارِنَا وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَمُدِّنَا اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ وَأَنَا أَدْعُوكَ لِلْمَدِينَةِ بِمِثْلِ مَا دَعَاكَ بِهِ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ " . ثُمَّ يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ يَرَاهُ فَيُعْطِيهِ ذَلِكَ الثَّمَرَ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৫৪. আনসারী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, সাহাবীরা যখন প্রথম ফল দেখতে পেতেন তখন তা নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আসতেন। রাসূলুল্লাহ (ﷺ) তা হাতে নিয়ে বলতেনঃ

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثِمَارِنَا وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَمُدِّنَا اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ وَأَنَا أَدْعُوكَ لِلْمَدِينَةِ بِمِثْلِ مَا دَعَاكَ بِهِ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ

″হে আল্লাহ! বরকত দাও আমাদের ফলে, বরকত দাও আমাদের (পরিমাপ) সা’ ও মুদ্দে। হে আল্লাহ! ইবরাহীম (আলাইহিস সালাম) তো তোমার বান্দা তোমার খালীল এবং তোমার নবী আর আমিও তোমার বান্দা ও তোমার নবী। তিনি তোমার কাছে মক্কার জন্য দুআ করেছিলেন এবং এতদসঙ্গে অনুরূপ আরো।″

এরপর তিনি সবচেয়ে কম বয়সের যে বালকটিকে দেখতেন তাকে ডেকে এই ফলটি দিয়ে দিতেন।

ইবনে মাজাহ, মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।

যখন খানা খাবে তখন কী পড়বে

باب مَا يَقُولُ إِذَا أَكَلَ طَعَامًا

৩৪৫৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ زَيْدٍ، عَنْ عُمَرَ، وَهُوَ ابْنُ أَبِي حَرْمَلَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ دَخَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَا وَخَالِدُ بْنُ الْوَلِيدِ عَلَى مَيْمُونَةَ فَجَاءَتْنَا بِإِنَاءٍ مِنْ لَبَنٍ فَشَرِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا عَلَى يَمِينِهِ وَخَالِدٌ عَلَى شِمَالِهِ فَقَالَ لِي " الشَّرْبَةُ لَكَ فَإِنْ شِئْتَ آثَرْتَ بِهَا خَالِدًا " . فَقُلْتُ مَا كُنْتُ أُوثِرُ عَلَى سُؤْرِكَ أَحَدًا . ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أَطْعَمَهُ اللَّهُ الطَّعَامَ فَلْيَقُلِ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ . وَمَنْ سَقَاهُ اللَّهُ لَبَنًا فَلْيَقُلِ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ " . وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَيْسَ شَيْءٌ يَجْزِي مَكَانَ الطَّعَامِ وَالشَّرَابِ غَيْرُ اللَّبَنِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ فَقَالَ عَنْ عُمَرَ بْنِ حَرْمَلَةَ . وَقَالَ بَعْضُهُمْ عَمْرُو بْنُ حَرْمَلَةَ وَلاَ يَصِحُّ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৪৫৫. আহমাদ মানী (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে আমি ও খালিদ ইবনে ওয়ালীদ (রাযিঃ) মায়মুনা (রাযিঃ) এর ঘরে গেলাম। তিনি আমার কাছে একটি দুধ ভর্তি পাত্র নিয়ে এলেন। রাসূলুল্লাহ (ﷺ) দুধ পান করলেন। আমি ছিলাম তার ডান পার্শ্বে আর খালিদ ছিলেন তার বাম পার্শ্বে। নবী (ﷺ) আমাকে বললেনঃ এখন তা পান করার অধিকার তো তোমার, তবে ইচ্ছা করলে তুমি খালিদকে প্রধান্য দিতে পার। আমি বললামঃ আপনার পানের অবশিষ্টের ব্যপারে আমি কাউকে অগ্রাধিকার দিতে প্রস্তুত নই। এরপর রাসূলুল্লাহ(ﷺ) বললেনঃ কাউকে আল্লাহ তাআলা কোন খাদ্য আহার করালে সে যেন বলেঃ

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ

হে আল্লাহ! তুমি বরকত দাও এতে আর এর চেয়েও ভাল কিছু আমাদের আহার করাও।

আর যাকে আল্লাহ তাআলা দুধ পান করান সে যেন বলেঃ

(اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ)

হে আল্লাহ! আমাদের এতে বরকত দাও এবং তা আরো বেশী করে দাও আমাদের।

তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ খাদ্য ও পানীয় উভয়টির স্থলে যথেষ্ট হতে পারে দুধ ছাড়া এমন কিছু আর নেই।

ইবনে মাজাহ

এ হাদীসটি হাসান। কোন কোন রাবী এ হাদীসটি আলী ইবনে যায়দ (রাহঃ) সূত্রে উমর ইবনে হারমালা (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। আবার কেউ কেউ আমর ইবনে হারমালা বলেছেন কিন্তু তা ঠিক নয়।

খাওয়া শেষ হওয়ার পর কী পড়বে

باب مَا يَقُولُ إِذَا فَرَغَ مِنَ الطَّعَامِ

৩৪৫৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رُفِعَتِ الْمَائِدَةُ مِنْ بَيْنِ يَدَيْهِ يَقُولُ " الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبُّنَا " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

৩৪৫৬. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে থেকে যখন দস্তরখানা উঠানো হতো তখন তিনি বলতেনঃ

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبُّنَا

আল্লাহরই জন্য সকল তারীফ - যা পবিত্র্র ও বরকতময় যা বর্জনীয় নয় এবং যা থেকে আমরা অমুখাপেক্ষী নই - হে আমাদের রব।

ইবনে মাজাহ বুখারি,

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
৩৪৫৭

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، وَأَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ رِيَاحِ بْنِ عَبِيدَةَ، قَالَ حَفْصٌ عَنِ ابْنِ أَخِي أَبِي سَعِيدٍ، وَقَالَ أَبُو خَالِدٍ، عَنْ مَوْلًى، لأَبِي سَعِيدٍ عَنْ أَبِي سَعِيدٍ، رضى الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَكَلَ أَوْ شَرِبَ قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ " .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৪৫৭. আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ...... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে নবী (ﷺ) যখন কিছু আহার করতেন বা পান করতেন তখন বলতেনঃ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ

সব তারীফ আল্লাহরই যিনি আমাদের আহার করিয়েছেন। আমাদের পান করিয়েছেন এবং আমাদের মুসলিম করেছেন।

ইবনে মাজাহ
৩৪৫৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي أَبُو مَرْحُومٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أَكَلَ طَعَامًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ . غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَأَبُو مَرْحُومٍ اسْمُهُ عَبْدُ الرَّحِيمِ بْنُ مَيْمُونٍ .

বর্ণনাকারী: সাহল ইবনে মুআয (রহঃ)

৩৪৫৮. মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ) ..... সাহল ইবনে মু’আয ইবনে আনাস তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি খাওয়ার পর এই দুআ পাঠ করে তবে তার পূর্বের সব গুনাহ্ মাফ করে দেওয়া হবে। দুআটি হলঃ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ

ইবনে মাজাহ

হাদীসটি হাসান-গরীব। বর্ণনাকারী আবু মারহাম (রাহঃ) এর নাম হল আব্দুর রহীম ইবনে মায়মুন।

গাধার ডাক শুনলে কী বলবে

باب مَا يَقُولُ إِذَا سَمِعَ نَهِيقَ الْحِمَارِ

৩৪৫৯

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عَنْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا سَمِعْتُمْ صِيَاحَ الدِّيَكَةِ فَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ فَإِنَّهَا رَأَتْ مَلَكًا وَإِذَا سَمِعْتُمْ نَهِيقَ الْحِمَارِ فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ فَإِنَّهُ رَأَى شَيْطَانًا " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৫৯. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা মোরগের ডাক শুনলে আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করবে, কেননা সে ফিরিশতা প্রত্যক্ষ করেছে। আর গাধার ডাক শুনলে শয়তান থেকে আল্লাহর পানাহ চাইবে, কেননা সে শয়তানকে দেখেছে।

বুখারি ও মুসলিম

হাদীসটি হাসান-সহীহ।

সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু এবং আলহামদুলিল্লাহ পাঠ করার ফযীলত

باب مَا جَاءَ فِي فَضْلِ التَّسْبِيحِ وَالتَّكْبِيرِ وَالتَّهْلِيلِ وَالتَّحْمِيدِ

৩৪৬০
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ الْكُوفِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ السَّهْمِيُّ، عَنْ حَاتِمِ بْنِ أَبِي صَغِيرَةَ، عَنْ أَبِي بَلْجٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا عَلَى الأَرْضِ أَحَدٌ يَقُولُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ . إِلاَّ كُفِّرَتْ عَنْهُ خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي بَلْجٍ بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ وَأَبُو بَلْجٍ اسْمُهُ يَحْيَى بْنُ أَبِي سُلَيْمٍ وَيُقَالُ أَيْضًا يَحْيَى بْنُ سُلَيْمٍ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حَاتِمِ بْنِ أَبِي صَغِيرَةَ، عَنْ أَبِي بَلْجٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَحَاتِمٌ يُكْنَى أَبَا يُونُسَ الْقُشَيْرِيَّ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بَلْجٍ، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৪৬০. আব্দুল্লাহ ইবনে আবু যিয়াদ কুফী (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পৃথিবীর যে কেউ পাঠ করবেঃ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

তার সমমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও তা মাফ করে দেওয়া হবে। -

হাদীসটি হাসান-গারীব। শু’বা (রাহঃ) এই হাদীসটি আবু বালজ (রাহঃ) থেকে এই সনদে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি এটিকে মারফু’রূপে বর্ণনা করেন নি। আবু বালজ (রাহঃ) এর নাম হল ইয়াহয়া ইবনে সুলাইমান। কেউ কেউ ইবনে সুলায়মও বলেছেন।

মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে।

মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) আবু বালজ (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তা তিনি মারফু’ করেন নি।
৩৪৬১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْعَطَّارُ، حَدَّثَنَا أَبُو نَعَامَةَ السَّعْدِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَزَاةٍ فَلَمَّا قَفَلْنَا أَشْرَفْنَا عَلَى الْمَدِينَةِ فَكَبَّرَ النَّاسُ تَكْبِيرَةً وَرَفَعُوا بِهَا أَصْوَاتَهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَصَمَّ وَلاَ غَائِبٍ هُوَ بَيْنَكُمْ وَبَيْنَ رُءُوسِ رِحَالِكُمْ " . ثُمَّ قَالَ " يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسِ أَلاَ أُعَلِّمُكَ كَنْزًا مِنْ كُنُوزِ الْجَنَّةِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو عُثْمَانَ النَّهْدِيُّ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَلٍّ وَأَبُو نَعَامَةَ اسْمُهُ عَمْرُو بْنُ عِيسَى . وَمَعْنَى قَوْلِهِ بَيْنَكُمْ وَبَيْنَ رُءُوسِ رِحَالِكُمْ يَعْنِي عِلْمَهُ وَقُدْرَتَهُ .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৩৪৬১. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আবু মুসা আশয়ারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে আমরা এক যুদ্ধে ছিলাম। ফেরার সময় মদীনা যখন আমাদের দৃষ্টি গোচর হল তখন সাহাবীরা তাকবীর ধ্বনি দিলেন এবং তাদের স্বর উচ্চ করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের রব তো বধিরও নন এবং তোমাদের থেকে দুরেও নন, তিনি তো আছেন তোমাদের সওয়ারী উট এর মাথার মাঝামাঝি। এরপর তিনি বললেনঃ হে আব্দুল্লাহ ইবনে কায়স! তোমাকে কি জান্নাতের একটি গুপ্ত ভাণ্ডার সম্পর্কে অবহিত করব? (তা হল)- লা হাওলা ওলা কুওয়াতা ইল্লাবিল্লাহ।

বুখারি ও মুসলিম

হাদীসটি হাসান-সহীহ। আবু উছমান নাহদী (রাহঃ) এর নাম হল আব্দুর রহমান ইবনে মাল্ল। আবু নাআমা (রাহঃ) এর নাম হল আমর ইবনে ঈসা।

তিনি তো আছেন তোমাদের এবং তোমাদের সওয়ারী উটের মাথার মাঝামাঝি এর মর্ম হল তার জ্ঞান ও কুদরত এখানে বিরাজমান।

শিরোনামবিহীন পরিচ্ছেদ

باب

৩৪৬২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا سَيَّارٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَقِيتُ إِبْرَاهِيمَ لَيْلَةَ أُسْرِيَ بِي فَقَالَ يَا مُحَمَّدُ أَقْرِئْ أُمَّتَكَ مِنِّي السَّلاَمَ وَأَخْبِرْهُمْ أَنَّ الْجَنَّةَ طَيِّبَةُ التُّرْبَةِ عَذْبَةُ الْمَاءِ وَأَنَّهَا قِيعَانٌ وَأَنَّ غِرَاسَهَا سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي أَيُّوبَ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৪৬২. আব্দুল্লাহ ইবনে আবু যিয়াদ (রাহঃ) .... ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছনঃ মিরাজের রাতের সফরে ইবরাহীম (আলাইহিস সালাম) এর সঙ্গে আমার সাক্ষাত হয়। তখন তিনি বলেনঃ হে মুহাম্মাদ! আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদের জানিয়ে দিবেন যে, জান্নাতের মাটি উত্তম আর এর পানি সুমিষ্ট। এর ভূমি উর্বর ও সমতল। আর এর বৃক্ষ হচ্ছে- সুবহানাল্লাহ, ওয়ালহামদু লিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।

এই বিষয়ে আবু আইয়ুব (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে মাসউদ (রাযিঃ) এর রিওয়ায়াত হিসাবে এই সূত্রে হাদীসটি হাসান-গারীব।
৩৪৬৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُوسَى الْجُهَنِيُّ، حَدَّثَنِي مُصْعَبُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِجُلَسَائِهِ " أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَكْسِبَ أَلْفَ حَسَنَةٍ " . فَسَأَلَهُ سَائِلٌ مِنْ جُلَسَائِهِ كَيْفَ يَكْسِبُ أَحَدُنَا أَلْفَ حَسَنَةٍ قَالَ " يُسَبِّحُ أَحَدُكُمْ مِائَةَ تَسْبِيحَةٍ تُكْتَبُ لَهُ أَلْفُ حَسَنَةٍ وَتُحَطُّ عَنْهُ أَلْفُ سَيِّئَةٍ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

৩৪৬৩. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন তার সঙ্গে উপবিষ্ট কিছু লোককে বললেনঃ তোমাদের কেউ কি এক হাজার নেকী আর্জনে অক্ষম? উপবিষ্টদের একজনে প্রশ্ন করলেনঃ কেমন করে আমাদের একজন এক হাজার নেকী অর্জন করতে পারবে? তিনি বললেনঃ তোমরা একশবার তাসবীহ পাঠ করবে। এতে এক হাজার নেকী লেখা হবে এবং এক হাজার গুনাহ মুছে ফেলা হবে।

মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।
৩৪৬৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ . غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৪৬৪. আহমাদ ইবনে মানী প্রমুখ (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ কেউ যদি ″সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহী″ পাঠ করে তবে তার জন্য জান্নাতে একটি খেজুর চারা লাগান হয়।

হাদীসটি হাসান-সহীহ-গারীব। আবুয যুবাইর-জাবির (রাযিঃ) সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
৩৪৬৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا الْمُؤَمِّلُ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৪৬৫. মুহাম্মাদ ইবনে রাফি‘ (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ’সুবহানাল্লিহিল আযীম ওয়া বিহামদিহী’ পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুর চারা রোপণ করা হবে।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
৩৪৬৬

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৬৬. নসর ইবনে আব্দুর রহমান কুফী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি একশতবার ’সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’ পাঠ করে তবে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ্ হলেও তা মাফ করে দেওয়া হবে।

বুখারি

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।
৩৪৬৭

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৬৭. ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে,রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দু’টি কালিমা এমন যা উচ্চারণে খুব হালকা কিন্তু পাল্লায় খুব ভারী এবং দয়াময় আল্লাহর কাছে খুব প্রিয়ঃ সুবহানাল্লাহিল আযীম এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী।

বুখারি ও মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব- সহীহ।
৩৪৬৮
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ كَانَتْ لَهُ عِدْلَ عَشْرِ رِقَابٍ وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكَانَ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ " .
وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ أَكْثَرَ مِنْ زَبَدِ الْبَحْرِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৬৮. ইসহাক ইবনে মুসা আনসারী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি
(لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ) -
এই কালিমা দিনে একশবার পাঠ করে তবে দশজন গোলাম স্বাধীন করার সাওয়াব তার হবে এবং তার জন্য ১০০ নেকী লেখা হবে ১০০ গুনাহ মাফ করে দেওয়া হবে আর ঐদিন সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে রক্ষার একটি উপায় বলে গণ্য হবে। যে ব্যক্তি এই আমলটি সবচেয়ে বেশী করেছে সে ব্যতীত আর কোন ব্যক্তি তদপেক্ষা অধিক ফযীলত সম্পন্ন আমলের অধিকারী হবে না।

বুখারি ও মুসলিম

এই সনদেই নবী (ﷺ) থেকে আরো বর্ণিত আছে যে, তিনি বলেনঃ কেউ যদি একশবার ″সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী″ পাঠ করে তবে তার গুনাহ সমুদ্রের ফেনা অপেক্ষা বেশী হলেও তা মাফ করে দেওয়া হবে।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
৩৪৬৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَيْهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৬৯. মুহাম্মাদ ইবনে আব্দুল মালিক ইবনে আবু শাওয়ারিব (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ কেউ যদি সকালে একশবার এবং সন্ধ্যায় একশবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী পাঠ করে তবে কিয়ামতের দিন সে যে আমল নিয়ে আসবে তার চাইতে উত্তম আমল নিয়ে কেউ আসবে না, ঐ ব্যক্তি ছাড়া যে তার আনুরূপ বা তার চাইতে বেশী পাঠ করেছে।

মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ-গারীব।
৩৪৭০

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْكُوفِيُّ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ الزِّبْرِقَانِ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ لأَصْحَابِهِ " قُولُوا سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ مَنْ قَالَهَا مَرَّةً كُتِبَتْ لَهُ عَشْرًا وَمَنْ قَالَهَا عَشْرًا كُتِبَتْ لَهُ مِائَةً وَمَنْ قَالَهَا مِائَةً كُتِبَتْ لَهُ أَلْفًا وَمَنْ زَادَ زَادَهُ اللَّهُ وَمَنِ اسْتَغْفَرَ غَفَرَ اللَّهُ لَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৪৭০. ইসমাঈল ইবনে মুসা (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন তার সাহাবীদের বললেনঃ একশতবার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী পাঠ করবে। যে ব্যক্তি একবার পাঠ করবে তার জন্য দশটি নেকী লেখা হবে, যে ব্যক্তি দশবার পাঠ করবে তার জন্য একশ নেকী লেখা হবে। যে ব্যক্তি একশবার পাঠ করবে তার জন্য এক হাজার নেকী লেখা হবে। যে ব্যক্তি আরো বেশী বার পাঠ করবে তদনুসারে আল্লাহ তাআলাও তার সাওয়াব বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করে দেওয়া হবে।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
৩৪৭১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَزِيرٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا أَبُو سُفْيَانَ الْحِمْيَرِيُّ، هُوَ سَعِيدُ بْنُ يَحْيَى الْوَاسِطِيُّ عَنِ الضَّحَّاكِ بْنِ حُمْرَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَبَّحَ اللَّهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِيِّ كَانَ كَمَنْ حَجَّ مِائَةَ مَرَّةٍ وَمَنْ حَمِدَ اللَّهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِيِّ كَانَ كَمَنْ حَمَلَ عَلَى مِائَةِ فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ أَوْ قَالَ غَزَا مِائَةَ غَزْوَةٍ وَمَنْ هَلَّلَ اللَّهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِيِّ كَانَ كَمَنْ أَعْتَقَ مِائَةَ رَقَبَةٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَمَنْ كَبَّرَ اللَّهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِيِّ لَمْ يَأْتِ فِي ذَلِكَ الْيَوْمِ أَحَدٌ بِأَكْثَرَ مِمَّا أَتَى بِهِ إِلاَّ مَنْ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَى مَا قَالَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৪৭১. মুহাম্মাদ ইবনে ওয়াযীর ওয়াসিতী (রাহঃ) ...... আমর ইবনে শুআয়ব তার পিতা তার পিতামহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ সকালে একশবার এবং সন্ধ্যায় একশবার সুবহানাল্লাহ পাঠ করবে সে যেন একশ হজ্জ আদায় করল; কেউ সকালে একশবার এবং সন্ধ্যায় একশবার আলহামদুলিল্লাহ পাঠ করল সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য একশটি ঘোড়া সওয়ারীর জন্য দিল অথবা বলেছেন সে যেন একশটি জিহাদ করল, কেউ সকালে একশবার এবং সন্ধ্যায় একশবার লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করলে সে যেন ইসমাঈল (আলাইহিস সালাম) এর বংশের একশজন গোলাম আযাদ করল। আর কেউ সকালে একশবার এবং সন্ধ্যায় একশবার আল্লাহু আকবার পাঠ করলে সে যে আমল করেছে সে দিন এর চাইতে বেশী আমল নিয়ে আর কেউ আসবে না ঐ ব্যক্তি ছাড়া যে অনুরূপ বা তদপেক্ষা বেশী বার তা পাঠ করেছে।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
৩৪৭২

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الأَسْوَدِ الْعِجْلِيُّ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنِ الْحَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي بِشْرٍ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ تَسْبِيحَةٌ فِي رَمَضَانَ أَفْضَلُ مِنْ أَلْفِ تَسْبِيحَةٍ فِي غَيْرِهِ .

বর্ণনাকারী: ইবনে শিহাব যুহরী (রহঃ)

৩৪৭২. হুসাইন ইবনে আসওয়াদ ইজলী বাগদাদী (রাহঃ) ..... যুহরী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রমযানে একবার তাসবীহ পাঠ করা অন্য সময়ে এক হাজারবার তাসবীহ পাঠ করার চাইতে উত্তম।

৩৪৭৩

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ الْخَلِيلِ بْنِ مُرَّةَ، عَنِ الأَزْهَرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ تَمِيمٍ الدَّارِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ إِلَهًا وَاحِدًا أَحَدًا صَمَدًا لَمْ يَتَّخِذْ صَاحِبَةً وَلاَ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ عَشْرَ مَرَّاتٍ كَتَبَ اللَّهُ لَهُ أَرْبَعِينَ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَالْخَلِيلُ بْنُ مُرَّةَ لَيْسَ بِالْقَوِيِّ عِنْدَ أَصْحَابِ الْحَدِيثِ . قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ هُوَ مُنْكَرُ الْحَدِيثِ .

বর্ণনাকারী: হযরত তামীম আদ-দারী রাযি.

৩৪৭৩. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... তামীম দারী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এই কালিমাটি দশবার পাঠ করবে তার জন্য চার কোটি নেকী লেখা হবে। কালেমাটি হলঃ

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ إِلَهًا وَاحِدًا أَحَدًا صَمَدًا لَمْ يَتَّخِذْ صَاحِبَةً وَلاَ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। হাদীসবিদগণের কাছে খালিদ ইবনে মুররা নির্ভরযোগ্য রাবী নন। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) বলেনঃ ইনি হাদীসের ক্ষেত্রে মুনকার।
৩৪৭৪

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الرَّقِّيُّ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ فِي دُبُرِ صَلاَةِ الْفَجْرِ وَهُوَ ثَانِي رِجْلَيْهِ قَبْلَ أَنْ يَتَكَلَّمَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ عَشْرَ مَرَّاتٍ كُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ وَمُحِيَ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ وَكَانَ يَوْمَهُ ذَلِكَ فِي حِرْزٍ مِنْ كُلِّ مَكْرُوهٍ وَحَرْسٍ مِنَ الشَّيْطَانِ وَلَمْ يَنْبَغِ لِذَنْبٍ أَنْ يُدْرِكَهُ فِي ذَلِكَ الْيَوْمِ إِلاَّ الشِّرْكَ بِاللَّهِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

৩৪৭৪. ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ..... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ফজরের নামায শেষে কোনরূপ কথা বলার আগে পা ফিরানোর পূর্বে যদি কেউ দশবার (لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ) এই দুআটি পাঠ করে তবে তার জন্য দশটি নেকী লেখা হবে, তার দশটি গুনাহ মাফ করা হবে, তার দশটি দরজা বুলন্দ করা হবে, পুরো দিনটিতে সে সব ধরনের অপছন্দনীয় বিষয় থেকে হেফাযতে থাকবে, শয়তান থেকে প্রহরা দিয়ে রাখা হবে, আর শিরক ব্যতীত অন্য কোন গুনাহ তাকে ঐ দিন কাবু করতে পারবে না।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ-গারীব।

রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত সম্মিলিত দুআ সমূহ

باب جَامِعِ الدَّعَوَاتِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم

৩৪৭৫

حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عِمْرَانَ الثَّعْلَبِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ الأَسْلَمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً يَدْعُو وَهُوَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ . قَالَ فَقَالَ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ سَأَلَ اللَّهَ بِاسْمِهِ الأَعْظَمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى " . قَالَ زَيْدٌ فَذَكَرْتُهُ لِزُهَيْرِ بْنِ مُعَاوِيَةَ بَعْدَ ذَلِكَ بِسِنِينَ فَقَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ . قَالَ زَيْدٌ ثُمَّ ذَكَرْتُهُ لِسُفْيَانَ الثَّوْرِيِّ فَحَدَّثَنِي عَنْ مَالِكٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى شَرِيكٌ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ وَإِنَّمَا أَخَذَهُ أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ . [وَإِنَّمَا دَلَّسَهُ, وَرَوَى شَرِيكٌ هَذَا الْحَدِيث عَنْ أَبِي إِسْحَاق].

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৩৪৭৫. জা’ফর ইবনে মুহাম্মাদ ইবনে ইমরান ছা’লাবী কূফী (রাহঃ) ...... বুরায়দা আসলামী (রাযিঃ) তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) এক ব্যক্তিকে দুআ করতে শুনলেন। সে বলছিলঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

নবী (ﷺ) তখন বললেনঃ যে সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম! এই ব্যক্তি আল্লাহর কাছে এমন ইসমে আজমের মাধ্যমে দুআ করছে যার ওসীলায় দুআ করা হলে আল্লাহ তাআলা কবুল করেন এবং যার ওসীলায় যাচঞা করা হলে তিনি দান করেন।

ইবনে মাজাহ

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- গারীব।

শারীক এই হাদীসটিকে আবু ইসহাক সূত্রে ইবনে বুরায়দা তার পিতা বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। আবু ইসহাক (রাহঃ) মূলত মালিক ইবনে মিগওয়াল (রাহঃ) থেকেই সংগ্রহ করেছেন।

শিরোনামবিহীন পরিচ্ছেদ

باب

৩৪৭৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي هَانِئٍ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي عَلِيٍّ الْجَنْبِيِّ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ، قَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَاعِدًا إِذْ دَخَلَ رَجُلٌ فَصَلَّى فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي . فَقَالَ رَسُولُ اللَّهَ صلى الله عليه وسلم " عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي إِذَا صَلَّيْتَ فَقَعَدْتَ فَاحْمَدِ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ وَصَلِّ عَلَىَّ ثُمَّ ادْعُهُ " . قَالَ ثُمَّ صَلَّى رَجُلٌ آخَرُ بَعْدَ ذَلِكَ فَحَمِدَ اللَّهَ وَصَلَّى عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَيُّهَا الْمُصَلِّي ادْعُ تُجَبْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ رَوَاهُ حَيْوَةُ بْنُ شُرَيْحٍ عَنْ أَبِي هَانِئٍ الْخَوْلاَنِيِّ وَأَبُو هَانِئٍ اسْمُهُ حُمَيْدُ بْنُ هَانِئٍ وَأَبُو عَلِيٍّ الْجَنْبِيُّ اسْمُهُ عَمْرُو بْنُ مَالِكٍ .

বর্ণনাকারী: ফাযালা ইবনে উবায়দ (রাঃ)

৩৪৭৬. কুতায়বা (রাহঃ) ...... ফাযালা ইবনে উবাইদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে সেখানে নামায আদায় করল এরপর এ দুআ করলঃ (اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي) - হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে রহম কর। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে নামায আদায়কারী তুমি বেশ তাড়াহুড়া করে ফেললে। তুমি নামায আদায় করে যখন বসবে তখন আগে আল্লাহর যথোপযুক্ত তারীফ করবে এরপর আল্লাহর কাছে দুআ করবে।

ফাযালা (রাযিঃ) বলেনঃ এরপর আরেক ব্যক্তি এসে নামায আদায় করে। আল্লাহর হামদ করল এবং নবী (ﷺ) এর উপর নামায ও দরুদ পাঠ করল। নবী (ﷺ) তাকে লক্ষ্য করে বললেনঃ হে নামায আদায়কারী! এখন দুআ কর। তোমার দুআ কবুল হবে।

আবু দাউদ

হাদীসটি হাসান। হাইওয়া ইবনে শুরায়হ (রাহঃ) এটি আবু হনী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। আবু হানী (রাহঃ) এর নাম হল হুমায়দ ইবনে হানী। আবু আলী জানবী (রাহঃ) এর নাম হল আমর ইবনে মালিক।
৩৪৭৭

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، حَدَّثَنِي أَبُو هَانِئٍ الْخَوْلاَنِيُّ، أَنَّ عَمْرَو بْنَ مَالِكٍ الْجَنْبِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً يَدْعُو فِي صَلاَتِهِ فَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " عَجِلَ هَذَا " . ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ " إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ اللَّهِ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ لِيُصَلِّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ لِيَدْعُ بَعْدُ بِمَا شَاءَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: ফাযালা ইবনে উবায়দ (রাঃ)

৩৪৭৭. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... ফাযালা ইবনে উবাইদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তি কে নামাযে দুআ করতে শুনতে পেলেন। কিন্তু সে নবী (ﷺ) এর উপর দরুদ পাঠ করে নি। তিনি তখন বললেনঃ এতো বড় তাড়াহুড়া করে ফেললে। এরপর তিনি তাকে ডাকলেন। তাকে বা অন্যকে লক্ষ্য করে বললেনঃ তোমাদের কেউ যখন নামায আদায় করবে তখন যেন সে (দুআর পূর্বে) শুরুতে আল্লাহর হামদ ও সানা সিফাত বর্ণরা করে পরে নবী (ﷺ) এর উপর দরুদ পাঠ করে এরপর যেন সে তার যা চায় সে দুআ করবে।

হাসান-সহীহ।
৩৪৭৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي زِيَادٍ الْقَدَّاحِ، كَذَا قَالَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " اسْمُ اللَّهِ الأَعْظَمُ فِي هَاتَيْنِ الآيَتَيْنِِ : ( وإلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ ) وَفَاتِحَةِ آلِ عِمْرَانَ (الم * اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ ) " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: আসমা বিনতে ইয়াযীদ (রাঃ)

৩৪৭৮. আলী ইবনে খাশরাম (রাহঃ) ..... আসমা বিনতে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ এই দু’টি আয়াতে ইসমে আযম বিদ্যমানঃ

একটি হলঃ

وإلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ

(অপরটি হল) সূরা আলে ইমরানের প্রারম্ভিক আয়াতটিঃ

الم * اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ

ইবনে মাজাহ

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
৩৪৭৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، - وَهُوَ رَجُلٌ صَالِحٌ حَدَّثَنَا صَالِحٌ الْمُرِّيُّ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالإِجَابَةِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لاَ يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لاَهٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . سَمِعْت عَبَّاسًا العَنْبَرِيَّ يَقُولُ: اكْتُبُوا عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُعَاوِيَةَ الجُمَحِيِّ فَإِنَّهُ ثِقَةٌ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৭৯. আব্দুল্লাহ ইবনে মুআবিয়া জুমাহী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কবুলের দৃঢ় প্রত্যয় রেখে তোমরা আল্লাহর কাছে দুআ করবে। জেন রাখ, উদাসীন ও আমনোযোগী মনের দুআ আল্লাহ তাআলা কবুল করেন না।

হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
৩৪৮০

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ حَمْزَةَ الزَّيَّاتِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ عَافِنِي فِي جَسَدِي وَعَافِنِي فِي بَصَرِي وَاجْعَلْهُ الْوَارِثَ مِنِّي لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . قَالَ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ شَيْئًا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৪৮০. আবু কুরায়ব (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) দুআয় বলতেনঃ

اللَّهُمَّ عَافِنِي فِي جَسَدِي وَعَافِنِي فِي بَصَرِي وَاجْعَلْهُ الْوَارِثَ مِنِّي لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

হাদীসটি হাসান গারীব। মুহাম্মাদ বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছি যে, হাবীব ইবনে আবু ছাবিত (রাহঃ) সরাসরি উরওয়া ইবনে যুবাইর (রাহঃ) থেকে কিছুই শোনেন নি।
৩৪৮১

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَتْ فَاطِمَةُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم تَسْأَلُهُ خَادِمًا فَقَالَ لَهَا " قُولِي اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اقْضِ عَنِّي الدَّيْنَ وَأَغْنِنِي مِنَ الْفَقْرِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَهَكَذَا رَوَى بَعْضُ أَصْحَابِ الأَعْمَشِ عَنِ الأَعْمَشِ نَحْوَ هَذَا . وَرَوَى بَعْضُهُمْ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ مُرْسَلٌ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৮১. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার ফাতিমা (রাযিঃ) নবী (ﷺ) এর কাছে একটি খাদেম চাইতে এলেন। তখন নবী (ﷺ) তাকে বললেনঃ তুমি এই দুআ পাঠ করবেঃ

اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اقْضِ عَنِّي الدَّيْنَ وَأَغْنِنِي مِنَ الْفَقْرِ

মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান গারীব। আমাশ (রাহঃ) এর কোন কোন শাগরিদ আ’মাশ (রাহঃ) থেকে অনুরূপই রিওয়ায়াত করেছেন। আর কোন কোন রাবী আ’মাশ আবু সালিহ (রাহঃ) সূত্রে এটি মুরসালরূপে বর্ণনা করেছেন। তারা এতে আবু হুরায়রা (রাযিঃ) এর উল্লেখ করেন নি।
৩৪৮২

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ زُهَيْرِ بْنِ الأَقْمَرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَدُعَاءٍ لاَ يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ أَعُوذُ بِكَ مِنْ هَؤُلاَءِ الأَرْبَعِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ مَسْعُودٍ . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ [من حديث عبد الله بن عمرو]

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৪৮২. আবু কুরায়ব (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) (দুআয়) বলতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَدُعَاءٍ لاَ يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ أَعُوذُ بِكَ مِنْ هَؤُلاَءِ الأَرْبَعِ

হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাই এমন হৃদয় থেকে যা বিনীত নয়, এমন দুআ থেকে যা কবুল হয় না, এমন প্রাণ থেকে যা পরিতৃপ্ত হয় না এমন ইলম থেকে যা উপকার করে না। আমি তোমাদের কাছে এই চারটি থেকে পানাহ চাই।

আবু দাউদ

এই বিষয়ে জাবির, আবু হুরায়রা ও ইবনে মাসউদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ, এই সূত্রে গারীব।
৩৪৮৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ شَبِيبِ بْنِ شَيْبَةَ، عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي " يَا حُصَيْنُ كَمْ تَعْبُدُ الْيَوْمَ إِلَهًا " . قَالَ أَبِي سَبْعَةً سِتًّا فِي الأَرْضِ وَوَاحِدًا فِي السَّمَاءِ . قَالَ " فَأَيُّهُمْ تَعُدُّ لِرَغْبَتِكَ وَرَهْبَتِكَ " . قَالَ الَّذِي فِي السَّمَاءِ . قَالَ " يَا حُصَيْنُ أَمَا إِنَّكَ لَوْ أَسْلَمْتَ عَلَّمْتُكَ كَلِمَتَيْنِ تَنْفَعَانِكَ " . قَالَ فَلَمَّا أَسْلَمَ حُصَيْنٌ قَالَ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي الْكَلِمَتَيْنِ اللَّتَيْنِ وَعَدْتَنِي . فَقَالَ " قُلِ اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

৩৪৮৩. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন হে হুসাইন! আজকাল কয়জন মা’বুদের পূজা কর? আমার পিতা বললেনঃ সাত জনের; ছয়জন যমীনের, একজন আসমানের।

তিনি বললেনঃ তোমার আশা ও ভয়ের সময় কাকে তুমি গণ্য মনে কর? আমার পিতা বললেনঃ যিনি আসমানে আছেন তাকে। নবী (ﷺ) বললেনঃ হে হুসাইন! শোন তুমি যদি ইসলাম গ্রহণ কর তোমাকে আমি এমন দুটি কালিমা শিখিয়ে দেব যা তোমার উপকারে আসবে।

ইমরান (রাহঃ) বলেনঃ (আমার পিতা) হুসাইন যখন ইসলাম গ্রহণ করলেন তখন নবী (ﷺ)-কে বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমাকে সেই দুটো কালিমা শিখিয়ে দিন, যে দুটোর ওয়াদা আপনি আমার সঙ্গে করেছিলেন। নবী (ﷺ) বললেনঃ তুমি দুআ করবেঃ (اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي) - হে আল্লাহ! আমার অন্তরে হিদায়াত ঢেলে দিন আর আমাকে পানাহ দিন আমার নফসের অনিষ্ট থেকে।

হাদীসটি হাসান-গারীব। ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে এই হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত আছে।
৩৪৮৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَدَنِيُّ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رضى الله عنه قَالَ كَثِيرًا مَا كُنْتُ أَسْمَعُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَدْعُو بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৪৮৪. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, বহুবার নবী (ﷺ)-কে এই কালিমা সমূহের মাধ্যমে দুআ করতে শুনেছিঃ (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ) - হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাই চিন্তা থেকে, বিষণ্ণতা থেকে, অক্ষমতা থেকে, অলসতা থেকে, কৃপণতা থেকে, ঋণের চাপ থেকে এবং লোকদের অত্যাচার থেকে।

আবু দাউদ, বুখারি ও মুসলিম,

হাদীসটি হাসান এবং আমর ইবনে আবু আমরের এ সূত্রে এটি গারীব।
৩৪৮৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَفِتْنَةِ الْمَسِيحِ وَعَذَابِ الْقَبْرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৪৮৫. আলী ইবনে হুজর (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) দুআয় বলতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَفِتْنَةِ الْمَسِيحِ وَعَذَابِ الْقَبْرِ

হে আল্লাহ! আমি পানাহ চাই তোমার কাছে অলসতা থেকে, বার্ধক্যজনিত জরাগ্রস্থতা থেকে, কাপুরুষতা থেকে, কৃপনতা থেকে, মাসীহে দাজ্জালের ফিতনা থেকে এবং কবরের আযাব থেকে।

আবু দাউদ, বুখারি ও মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।

হাত দিয়ে তাসবীহ গণনা করা

باب مَا جَاءَ فِي عَقْدِ التَّسْبِيحِ بِالْيَدِ

৩৪৮৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، - بَصْرِيٌّ - حَدَّثَنَا عَثَّامُ بْنُ عَلِيٍّ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَعْقِدُ التَّسْبِيحَ . وَقَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الأَعْمَشِ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ . وَرَوَى شُعْبَةُ وَالثَّوْرِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ بِطُولِهِ . وَفِي الْبَابِ عَنْ يُسَيْرَةَ بِنْتِ يَاسِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم, [قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم: يَا مَعْشَرَ النِّسَاءِ اعْقِدْنَ بِالأَنَامِلِ, فَإِنَّهُنَّ مَسْئُولَاتٍ مُسْتَنْطَقَاتٍ]

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৪৮৬. মুহাম্মাদ ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-কে তার হাত দ্বারা তাসবীহ গণনা করতে দেখেছি।

আ’মাশ (রাহঃ) ......... আতা ইবনে সাইব (রাহঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান গারীব। শু’বা এবং ছাওরী (রাহঃ) এই হাদীসটি আতা ইবনে সাইব (রাহঃ) থেকে দীর্ঘ করে রিওয়ায়াত করেছেন। এই বিষয়ে ইউসায়রা বিনতে ইয়াসির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
৩৪৮৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا سَهْلُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَادَ رَجُلاً قَدْ جُهِدَ حَتَّى صَارَ مِثْلَ الْفَرْخِ فَقَالَ لَهُ " أَمَا كُنْتَ تَدْعُو أَمَا كُنْتَ تَسْأَلُ رَبَّكَ الْعَافِيَةَ " . قَالَ كُنْتُ أَقُولُ اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الآخِرَةِ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " سُبْحَانَ اللَّهِ إِنَّكَ لاَ تُطِيقُهُ - أَوْ لاَ تَسْتَطِيعُهُ أَفَلاَ كُنْتَ تَقُولُ اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৪৮৭. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ও মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার নবী (ﷺ) এক ব্যক্তিকে দেখতে এলেন। রোগে সে ব্যক্তি পাখির ছানার মত (জীর্ণকায়) হয়ে পড়েছিল। তিনি লোকটিকে বললেনঃ তুমি দুআ করছ না। তোমার রবের কাছে সুস্থতা প্রার্থনা করছ না? সে বললঃ আমি দুআয় বলে থাকিঃ হে আল্লাহ! তুমি আখিরাতে আমাকে যে শাস্তি দিবে দুনিয়াতেই তুমি আমাকে সত্বর তা দিয়ে দাও।

নবী (ﷺ) বললেনঃ সুবহানাল্লাহ! তুমি তো তা বইতে সক্ষম নও এবং তা সহ্য করতে পারবে না। তুমি এই কথা কেন বললে না যে হে আল্লাহ! দুনিয়াতেও তুমি আমাকে দাও কল্যাণ, আখিরাতেও দাও কল্যাণ। আর রক্ষা কর জাহান্নামের আযাব থেকে।

আবু দাউদ , মুসলিম, বুখারি

হাদীসটি হাসান-সহীহ এই সূত্রে গারীব। আনাস (রাযিঃ) নবী (ﷺ) থেকে ভিন্ন সূত্রেও এটি বর্ণিত হয়েছে।
৩৪৮৮

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَزَّازُ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، فِي قَوْلِهِ : ( ربَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً ) قَالَ فِي الدُّنْيَا الْعِلْمَ وَالْعِبَادَةَ وَفِي الآخِرَةِ الْجَنَّةَ . [حَدثنا مُحَمَّدُ بْنُ المُثَنَّى, حَدثنا خَالِدُ بْنُ الحَارِثِ, عَنْ حُمَيْدٍ, عَنْ ثَابِتٍ, عَنْ أَنَسٍ, نَحْوَهُ]

বর্ণনাকারী: হাসান বসরী (রহঃ)

৩৪৮৮. হারুন ইবনে আব্দুল্লাহ বাযযার (রাহঃ) ..... হাসান (রাহঃ) থেকে বর্ণিত, তিনি আল্লাহ তাআলার বাণীঃ (ربَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً) প্রসঙ্গে বলেছেনঃ দুনিয়ার কল্যাণ হল জ্ঞান ও ইবাদত এবং আখিরাতের কল্যাণ জান্নাত।

মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) আনাস (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে।

শিরোনামবিহীন পরিচ্ছেদ

باب

৩৪৮৯

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ أَبَا الأَحْوَصِ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو " اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৪৮৯. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, যে নবী (ﷺ) দুআয় বলতেনঃ (اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى) হে আল্লাহ! আমি চাই তোমার কাছে হিদায়াত, তাকওয়া, বিপদমুক্ততা এবং অভাবমুক্ততা।

ইবনে মাজাহ , মুসলিম
হাসান-সহীহ।
৩৪৯০

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدٍ الأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبِيعَةَ الدِّمَشْقِيِّ، حَدَّثَنَا عَائِذُ اللَّهِ أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَانَ مِنْ دُعَاءِ دَاوُدَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَالْعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَىَّ مِنْ نَفْسِي وَأَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِدِ " . قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا ذَكَرَ دَاوُدَ يُحَدِّثُ عَنْهُ قَالَ " كَانَ أَعْبَدَ الْبَشَرِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

৩৪৯০. আবু কুরায়ব (রাহঃ) ..... আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দাউদ (আলাইহিস সালাম) এর অন্যতম দুআ ছিল এই যে, তিনি বলতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَالْعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَىَّ مِنْ نَفْسِي وَأَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِدِ

হে আল্লাহ! আমি যাচঞা করি তোমার মুহাব্বত, যারা তোমাকে মুহাব্বত করে, তাদের মুহাব্বত আর চাই সেই আমল যা আমাকে পৌছিয়ে দেয় তোমার ভালবাসা। হে আল্লাহ! কর তোমার মুহাব্বত আমার কাছে আধিক প্রিয় আমার প্রাণ থেকে, আমার পরিজন থেকে এবং শীতল পানি থেকেও।

রাসূলুল্লাহ (ﷺ) যখন দাউদ (আলাইহিস সালাম) এর আলোচনা করতেন তখন বলতেনঃ তিনি ছিলেন মানব জাতীর মধ্যে সবচেয়ে বেশী ইবাদতকারী।



(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- গারীব।
৩৪৯১

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي جَعْفَرٍ الْخَطْمِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْخَطْمِيِّ الأَنْصَارِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقُولُ فِي دُعَائِهِ " اللَّهُمَّ ارْزُقْنِي حُبَّكَ وَحُبَّ مَنْ يَنْفَعُنِي حُبُّهُ عِنْدَكَ اللَّهُمَّ مَا رَزَقْتَنِي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِي فِيمَا تُحِبُّ اللَّهُمَّ وَمَا زَوَيْتَ عَنِّي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ لِي فَرَاغًا فِيمَا تُحِبُّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَأَبُو جَعْفَرٍ الْخَطْمِيُّ اسْمُهُ عُمَيْرُ بْنُ يَزِيدَ بْنِ خُمَاشَةَ .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ আনসারী (রাঃ)

৩৪৯১. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ খাতমী আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তার দুআয় বলতেনঃ

اللَّهُمَّ مَا رَزَقْتَنِي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِي فِيمَا تُحِبُّ اللَّهُمَّ وَمَا زَوَيْتَ عَنِّي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ لِي فَرَاغًا فِيمَا تُحِبُّ

হে আল্লাহ! আমাকে সৌভাগ্যবান কর তোমার মুহাব্বাত দ্বারা এবং তাদের মুহাব্বাত দ্বারা যাদের মুহাব্বাত তোমার কাছে আমার উপকারে আসবে। হে আল্লাহ! আমি যা পছন্দ করি তার যা তুমি দিয়েছ আমাকে তা তুমি যা পছন্দ কর তাতে ব্যবহারের শক্তি দাও। আর আমার পছন্দনীয় যা তুমি আমার থেকে সরিয়ে রেখেছ এ সরিয়ে রাখাকে তুমি যা ভালবাস তাতে নিয়োজিত থাকার অবকাশ স্বরূপ বানিয়ে দাও।



হাদীসটি হাসান-গারীব। আবু জা’ফার খাতমী (রাহঃ) এর নাম উমায়র ইবনে ইয়াযীদ ইবনে খুমাশা।
৩৪৯২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سَعْدُ بْنُ أَوْسٍ، عَنْ بِلاَلِ بْنِ يَحْيَى الْعَبْسِيِّ، عَنْ شُتَيْرِ بْنِ شَكَلٍ، عَنْ أَبِيهِ، شَكَلِ بْنِ حُمَيْدٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي تَعَوُّذًا أَتَعَوَّذُ بِهِ . قَالَ فَأَخَذَ بِكَتِفِي فَقَالَ " قُلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيِّي " . يَعْنِي فَرْجَهُ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ سَعْدِ بْنِ أَوْسٍ عَنْ بِلاَلِ بْنِ يَحْيَى .

বর্ণনাকারী: শাকাল ইবনে হুমায়দ (রাঃ)

৩৪৯২. আহমাদ ইবনে মানী (রাহঃ) ...... শাকল ইবনে হুমায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ) এর কাছে এসে বললামঃ ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাকে পানাহ চাওয়ার একটি দুআ শিখিয়ে দিন যদ্বারা আমি পানাহ চাইব। তিনি তখন আমার হাত ধরে বললেন, বলঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيِّي

হে আল্লাহ! আমি পানাহ চাই তোমার কাছে আমার কানের অনিষ্ট থেকে, চোখের অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে, আমার হৃদয়ের অনিষ্ট থেকে এবং বীর্যের অনিষ্ট থেকে।

আবু দাউদ

হাদীসটি হাসান গারীব। সা’দ ইবনে আওস বিলাল ইবনে ইয়াহয়া (রাহঃ) বর্ণিত রিওয়ায়াত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
৩৪৯৩
حَدَّثَنَا الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: كُنْتُ نَائِمَةً إِلَى جَنْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَقَدْتُهُ مِنَ اللَّيْلِ فَلَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى قَدَمَيْهِ وَهُوَ سَاجِدٌ وَهُوَ يَقُولُ: «أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَائِشَةَ»
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ وَزَادَ فِيهِ: " وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৪৯৩. আনসারী (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পার্শ্বে ঘুমিয়ে ছিলাম। কোন এক রাতে আমি তাকে পাচ্ছিলাম না। আমি হাতড়িয়ে তালাশ করতে লাগলাম। আমার হাত তার পায়ের তলায় লাগল। তিনি তখন সিজদারত অবস্থায় বলছিলেনঃ

أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

(হে আল্লাহ) আমি পানাহ চাই তোমার সন্তুষ্টির ওসীলায় তোমার ক্রোধ থেকে, তোমার হেফাজতের ওসীলায় তোমার শাস্তি থেকে। তোমার প্রশংসা করে শেষ করতে পারছি না তুমি তেমই যেমন তোমার নিজের তারীফ করেছ তুমি।

ইবনে মাজাহ, মুসলিম

হাদীসটি হাসান-সহীহ। কুতায়বা (রাহঃ) ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণিত আছে। এতে অতিরিক্ত আছঃ (وَأَعُوذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ)
৩৪৯৪

حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ، عَنْ طَاوُسٍ الْيَمَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ [غَرِيبٌ] .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৪৯৪. আনসারী (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এ ভাবে এ দুআটি শিক্ষা দিতেন যে ভাবে কুরআনের সূরা শিক্ষা দিতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ

হে আল্লাহ! আমি পানাহ চাই তোমার কাছে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, পানাহ চাই তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে এবং পানাহ চাই তোমার কাছে জীবন ও মরণের ফিতনা থেকে।

ইবনে মাজাহ, মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ-গারীব।
৩৪৯৫

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ وَفِتْنَةِ الْقَبْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَمِنْ شَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَأَنْقِ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا أَنْقَيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৪৯৫. হারুন ইবনে ইসহাক হামদানী (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) দুআ করতেন এই কালিমাসমূহ দ্বারাঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ وَفِتْنَةِ الْقَبْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَمِنْ شَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَأَنْقِ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا أَنْقَيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ

ইবনে মাজাহ , বুখারি ও মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
৩৪৯৬

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ عِنْدَ وَفَاتِهِ " اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الأَعْلَى " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৪৯৬. হারুন (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-কে ইন্‌তিকালের সময় বলতে শুনেছিঃ (اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الأَعْلَى)

বুখারি ও মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।
৩৪৯৭

حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَقُولُ أَحَدُكُمُ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ لِيَعْزِمِ الْمَسْأَلَةَ فَإِنَّهُ لاَ مُكْرِهَ لَهُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৯৭. আনসারী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ এ কখা বলবে না যে, হে আল্লাহ! তোমার ইচ্ছা হলে আমাকে মাফ করে দাও। হে আল্লাহ! তোমার ইচ্ছা হলে আমার উপর রহম কর। বরং সে যেন দৃঢ়তার সাথে চায় কেননা তাকে বাধ্য করার কেউ নেই।

ইবনে মাজাহ,বুখারি ও মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
৩৪৯৮

حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يَنْزِلُ رَبُّنَا كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ فَيَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ وَمَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ وَمَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو عَبْدِ اللَّهِ الأَغَرُّ اسْمُهُ سَلْمَانُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَأَبِي سَعِيدٍ وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ وَرِفَاعَةَ الْجُهَنِيِّ وَأَبِي الدَّرْدَاءِ وَعُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِي .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪৯৮. আনসারী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রতি রাতেই শেষ রাতের এক তৃতীয়াংশ বাকী থাকতে আমাদের পরওয়ারদিগার দুনিয়ার আকাশে অবতরণ করেন। এরপর তিনি বলেনঃ কে আছে আমাকে ডাকার আমি তার ডাক কবুল করব। কে আছে আমার কাছে চাইবার আমি তাকে তা দান করব, কে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার আমি তাকে ক্ষমা করে দিব।

বুখারি ও মুসলিম

হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু সাঈদ, জুবাইর ইবনে মুতইম, রিফাআ জুহানী, আবুদ দারদা ও উছমান ইবনে আবুল আস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
৩৪৯৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الثَّقَفِيُّ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَسْمَعُ قَالَ " جَوْفُ اللَّيْلِ الآخِرُ وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي ذَرٍّ وَابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " جَوْفُ اللَّيْلِ الآخِرُ الدُّعَاءُ فِيهِ أَفْضَلُ أَوْ أَرْجَى " . أَوْ نَحْوَ هَذَا .

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

৩৪৯৯. মুহাম্মাদ ইয়াহয়া (রাহঃ) .... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জিজ্ঞাসা করা হয়েছিলঃ ইয়া রাসুলাল্লাহ! কোন দুআ বেশী কবুল হয়? তিনি বললেনঃ শেষ রাতের মাঝে আর ফরয নামাযের পরে।



হাদীসটি হাসান। আবু যর ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ শেষ রাতের মাঝে দুআ করা সর্বোত্তম ও আশাব্যঞ্জক।
৩৫০০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الحَمِيدِ أَبُو عُمَرَ الهِلَالِيُّ، عَنْ سَعِيدِ بْنِ إِيَاسٍ الجُرَيْرِيِّ، عَنْ أَبِي السَّلِيلِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ سَمِعْتُ دُعَاءَكَ اللَّيْلَةَ، فَكَانَ الَّذِي وَصَلَ إِلَيَّ مِنْهُ أَنَّكَ تَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي» قَالَ: «فَهَلْ تَرَاهُنَّ تَرَكْنَ شَيْئًا». وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَأَبُو السَّلِيلِ اسْمُهُ: ضُرَيْبُ بْنُ نُقَيْرِ وَيُقَالُ: ابْنُ نُفَيْرٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫০০. আলী ইবনে হুজর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি এসে বললঃ ইয়া রাসুলাল্লাহ! আপনার রাতের দুআ আমি শুনেছি। এ থেকে যে সব শব্দ আমার কাছে এসে পৌছেছে, তাতে ছিল যে আপনি বলেছিলেনঃ

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي

হে আল্লাহ! মাফ করে দাও আমার গুনাহ, প্রশস্ত করে দাও আমার ঘর, বরকত দাও আমাকে যে রিযক দিয়েছ তাতে। তিনি বললেনঃ এতে কি কিছু ছুটেছে বলে দেখতে পাচ্ছে?



আবুস সালীল (রাহঃ) এর নাম হল যুরায়ব ইবনে নুকায়র । ইবনে নুফায়র বলেও কথিত আছে। হাদীসটি গারীব।
৩৫০১

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، وَهُوَ ابْنُ يَزِيدَ الْحِمْصِيُّ عَنْ بَقِيَّةَ بْنِ الْوَلِيدِ، عَنْ مُسْلِمِ بْنِ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ حِينَ يُصْبِحُ اللَّهُمَّ أَصْبَحْنَا نُشْهِدُكَ وَنُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَمَلاَئِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ بِأَنَّكَ الله لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ . إِلاَّ غَفَرَ اللَّهُ لَهُ مَا أَصَابَ فِي يَوْمِهِ ذَلِكَ وَإِنْ قَالَهَا حِينَ يُمْسِي غَفَرَ اللَّهُ لَهُ مَا أَصَابَ فِي تِلْكَ اللَّيْلَةِ مِنْ ذَنْبٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫০১. আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি এই দুআঃ

اللَّهُمَّ أَصْبَحْنَا نُشْهِدُكَ وَنُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَمَلاَئِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ بِأَنَّكَ الله لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ

অর্থঃ হে আল্লাহ্! আমাদের ভোর বেলা সাক্ষী করছি তোমাকে এবং সাক্ষী করছি তোমার আরশ বহণকারীদের, তোমার ফিরিশতাদের এবং তোমার সমস্ত সৃষ্টিকে যে তুমি আল্লাহ, নেই মা’বুদ তুমি ব্যতীত, তুমি একক, তোমার অংশীদার নেই, আর মুহাম্মাদ (ﷺ) তোমার বান্দা ও তোমার রাসূল।

সকলে পাঠ করে তবে তার ঐদিনের গুনাহ সমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন আর যদি সন্ধ্যায় পাঠ করে তবে তার ঐ রাতের গুনাহ সমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।



(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।
৩৫০২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُومُ مِنْ مَجْلِسٍ حَتَّى يَدْعُوَ بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ لأَصْحَابِهِ " اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ وَمِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلاَ تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا وَلاَ تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلاَ مَبْلَغَ عِلْمِنَا وَلاَ تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَ يَرْحَمُنَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৫০২. আলী ইবনে হুজর (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন নিম্নের এই কালিমাসমূহে সাহাবীদের জন্য দুআ না করে রাসূলুল্লাহ (ﷺ) তার মজলিস থেকে খুব কমই উঠেছেন। কালিমা গুলো হলঃ

اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ وَمِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلاَ تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا وَلاَ تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلاَ مَبْلَغَ عِلْمِنَا وَلاَ تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَ يَرْحَمُنَا

হে আল্লাহ! তুমি আমাদের জন্য বণ্টন কর তোমার ততটুকু ভয় যতটুকু আমাদের মাঝে এবং তোমার নফরমানীর মাঝে যেন আমাদের জন্য প্রাচীর হয়ে দাঁড়ায়, তোমার ততটুকু ফরমাবরদারী দাও যতটুকু আমাদের পৌছে দেবে তোমার জান্নাতে। ততটুকু ইয়াকীন দাও যতটুকু দ্বারা সহজ হয়ে যায় আমাদের জন্য দুনিয়ার বিপদাপদ। উপভোগর অবকাশ দাও আমাদের শ্রবন শক্তির, আমাদের দৃষ্টির, আমাদের শক্তির। যতদিন তুমি আমাদের জীবিত রাখবে ততদিন এগুলো তুমি বজায় রেখো। যারা আমাদর উপর যুলুমকরেছে তাদের উপর বদলা তুমিই নিও, যারা আমাদের শত্রুতা করে তাদের মুকাবিলায় তুমিই আমাদের সাহায্য করো। আমাদের দ্বীনের ক্ষেত্রে আমাদেরকে বিপদাপন্ন করো না। দুনিয়ার চিন্তাই তুমি আমাদের বড় চিন্তায় পরিণত করো না। এটিকেই তুমি আমাদের জ্ঞনের চূড়ান্ত বানিও না, আর যারা আমাদের দয়া করবে না তাদেরকে তুমি আমাদের উপর আধিপত্য দিও না।



হাদীসটি হাসান-গারীব। কোন কোন রাবী এই হাদীসটি খালিদ ইবনে আবু ইমরান-নাফি-ইবনে উমর (রাযিঃ) সূত্রে রিওয়ায়াত করেছেন।
৩৫০৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا عُثْمَانُ الشَّحَّامُ، حَدَّثَنِي مُسْلِمُ بْنُ أَبِي بَكْرَةَ، قَالَ سَمِعَنِي أَبِي، وَأَنَا أَقُولُ اللَّهُمَّ، إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْكَسَلِ وَعَذَابِ الْقَبْرِ . قَالَ يَا بُنَىَّ مِمَّنْ سَمِعْتَ هَذَا قَالَ قُلْتُ سَمِعْتُكَ تَقُولُهُنَّ . قَالَ الْزَمْهُنَّ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهُنَّ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ [غَرِيبٌ] .

বর্ণনাকারী: বিবিধ

৩৫০৩. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... মুসলিম ইবনে আবু বাকরা (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমার পিতা আমাকে বলতে শুনলেনঃ (اللَّهُمَّ، إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْكَسَلِ وَعَذَابِ الْقَبْرِ) - হে আল্লাহ! আমি পানাহ চাই তোমার কাছে দুশ্চিন্তা, অলসতা ও কবরের আযাব থেকে।

তিনি বললেনঃ হে প্রিয় বৎস! এই দুআ কার কাছ থেকে শুনেছ? আমি বললামঃ আপনাকে এগুলো বলতে শুনেছি। তিনি বললেনঃ সব সময়ের জন্য এগুলো ধারণ করে নাও। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এগুলো বলতে শুনেছি।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান গারীব।

৩৫০৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ أُعَلِّمُكَ كَلِمَاتٍ إِذَا قُلْتَهُنَّ غَفَرَ اللَّهُ لَكَ وَإِنْ كُنْتَ مَغْفُورًا لَكَ " . قَالَ " قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ " .
قَالَ عَلِيُّ بْنُ خَشْرَمٍ وَأَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ أَبِيهِ، بِمِثْلِ ذَلِكَ إِلاَّ أَنَّهُ قَالَ فِي آخِرِهَا " الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৫০৪. আলী ইবনে খাশরাম (রাহঃ) ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাকে একদিন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাকে কি এমন কতক কালিমা শিখিয়ে দিব না যেগুলো পাঠ করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন আর তুমি হয়ে যাবে ক্ষমা প্রাপ্ত। তুমি বলবেঃ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ

আলী ইবনে খাশরাম রহঃ ...... আলী ইবনে হুসাইন ইবনে ওয়াকিদ (রাহঃ) তার পিতা থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু তিনি এর শেষে الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ বলেছেন।



হাদীসটি গরীব।
৩৫০৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " دَعْوَةُ ذِي النُّونِ إِذْ دَعَا وَهُوَ فِي بَطْنِ الْحُوتِ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ . فَإِنَّهُ لَمْ يَدْعُ بِهَا رَجُلٌ مُسْلِمٌ فِي شَيْءٍ قَطُّ إِلاَّ اسْتَجَابَ اللَّهُ لَهُ " .
قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ مُحَمَّدُ بْنُ يُوسُفَ مَرَّةً عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى غَيْرُ، وَاحِدٍ، هَذَا الْحَدِيثَ عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ أَبِيهِ، . وَكَانَ يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ رُبَّمَا ذَكَرَ فِي هَذَا الْحَدِيثِ عَنْ أَبِيهِ، وَرُبَّمَا لَمْ يَذْكُرْهُ

বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

৩৫০৫. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ...... সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যুননুন (মাছ ওয়ালা) ইউনুস (আলাইহিস সালাম) মাছের পেটে দুআ করেছিলেনঃ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমীন। কোন মুসলিম যখনই এই দুআ করে, আল্লাহ্ অবশ্যই তার দুআ কবুল করে থাকেন।



মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) কোন কোন সময় ইবরাহীম ইবনে মুহাম্মাদ ইবনে সা’দ (রাযিঃ) সূত্রের কথা বলেছেন। একাধিক রাবী এই হাদীসটি ইউনুস ইবনে আবু ইসহাক - ইবরাহীম ইবনে মুহাম্মাদ ইবনে সা’দ - সা’দ (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। এতে তারা ইবরাহীম ইবনে মুহাম্মাদের পিতা মুহাম্মাদ (রাহঃ) এর উল্লেখ করেন নি।

কতক রাবী এবং আবু আহমাদ যুবাইরী (রাহঃ)-ও এটিকে ইউনুস (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। তাঁরা বলেছেন ইবরাহীম ইবনে মুহাম্মাদ ইবনে সা’দ ......... তাঁর পিতা মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) এর রিওয়ায়াতের অনুরূপ বর্ণনা করেছেন।
৩৫০৬
حَدَّثَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً غَيْرَ وَاحِدٍ مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ " .
قَالَ يُوسُفُ وَحَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫০৬. ইউসুফ ইবনে হাম্মাদ বসরী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহর নিরানব্বই অর্থাৎ এক কম একশ’ নাম রয়েছে। যে ব্যক্তি সেগুলো পাঠ করবে সে জান্নাতে দাখিল হবে।

বুখারি ও মুসলিম

ইউসুফ (রাহঃ) এটিকে আব্দুল আ’লা-হিশাম ইবনে হাসসান-মুহাম্মাদ ইবনে সীরীন-আবু হুরায়রা (রাযিঃ) সূত্রেও অনুরূপ বর্ণনা করেছেন। হাদীসটি হাসান-সহীহ। আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) থেকে বিভিন্ন সূত্রেও এটি বর্ণিত হয়েছে।
৩৫০৭

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجُوزَجَانِيُّ، حَدَّثَنِي صَفْوَانُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ لِلَّهِ تَعَالَى تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً غَيْرَ وَاحِدَةٍ مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ هُوَ اللَّهُ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلاَمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ الْوَهَّابُ الرَّزَّاقُ الْفَتَّاحُ الْعَلِيمُ الْقَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ الْمُعِزُّ الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ الْحَكَمُ الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيُّ الْكَبِيرُ الْحَفِيظُ الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَاسِعُ الْحَكِيمُ الْوَدُودُ الْمَجِيدُ الْبَاعِثُ الشَّهِيدُ الْحَقُّ الْوَكِيلُ الْقَوِيُّ الْمَتِينُ الْوَلِيُّ الْحَمِيدُ الْمُحْصِي الْمُبْدِئُ الْمُعِيدُ الْمُحْيِي الْمُمِيتُ الْحَىُّ الْقَيُّومُ الْوَاجِدُ الْمَاجِدُ الْوَاحِدُ الصَّمَدُ الْقَادِرُ الْمُقْتَدِرُ الْمُقَدِّمُ الْمُؤَخِّرُ الأَوَّلُ الآخِرُ الظَّاهِرُ الْبَاطِنُ الْوَالِي الْمُتَعَالِي الْبَرُّ التَّوَّابُ الْمُنْتَقِمُ الْعَفُوُّ الرَّءُوفُ مَالِكُ الْمُلْكِ ذُو الْجَلاَلِ وَالإِكْرَامِ الْمُقْسِطُ الْجَامِعُ الْغَنِيُّ الْمُغْنِي الْمَانِعُ الضَّارُّ النَّافِعُ النُّورُ الْهَادِي الْبَدِيعُ الْبَاقِي الْوَارِثُ الرَّشِيدُ الصَّبُورُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَدَّثَنَا بِهِ غَيْرُ وَاحِدٍ عَنْ صَفْوَانَ بْنِ صَالِحٍ . وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ صَفْوَانَ بْنِ صَالِحٍ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ نَعْلَمُ - فِي كَبِيرِ شَيْءٍ مِنَ الرِّوَايَاتِ لَهُ إِسْنَادٌ صَحِيحٌ ذِكْرَ الأَسْمَاءِ إِلاَّ فِي هَذَا الْحَدِيثِ . وَقَدْ رَوَى آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ هَذَا الْحَدِيثَ بِإِسْنَادٍ غَيْرِ هَذَا عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَذَكَرَ فِيهِ الأَسْمَاءَ وَلَيْسَ لَهُ إِسْنَادٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫০৭. ইবরাহীব ইবনে ইয়াকুব (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর নিরানব্বইটি, অর্থাৎ এক কম একশটি’ নাম রয়েছে। যে সেগুলি আত্মস্থ করবে সে জান্নাতে দাখিল হবে। সেগুলো হলঃ আল্লহ, তিনি ছাড়া কোন ইলাহ নেই, আর-রহমান-দয়াময়, আর-রহিম-দয়ালু, আল-মালিক-অধিপতি, আল-কুদ্দুস-নিষ্কলুষ, আস-সালাম-শান্তিময়, আল-মু’মিন-নিরাপত্তাবিধায়ক, আল-মুহায়মিন-রক্ষাব্যাবস্থাকারী, আল-আযীয-প্রবল, আল-জাব্বার-পরাক্রমশালী, আল-মুতাকাব্বির-অহংকারের অধিকারী, আল-খালিল-সৃষ্টিকর্তা, আল-বারী-উন্মেষকারী, আল-মুসাওবির-রূপদানকারী, আল-গাফফার-মহাক্ষমাশীল, আল-কাহহার-মহাপরাক্রান্ত, আল-ওয়াহহাব-মহাবদান্য, আর-রাযযাক-জীবিকাদাতা, আল-ফাততাহ-মহাবিজয়ী, আল-আলিম-মহাজ্ঞানী, আল-কাবিয-সংকোচনকারী, আল-বাসিত-সম্প্রসারণকারী, আল-খাফিয-অবলম্বনকারী, আর-রাফি-উন্নয়নকারী, আল-মুইয্য-সম্মানদাতা, আল-মুযিল্ল-অপমানকারী, আস-সামী-সর্বশ্রোতা, আল-বাসীর-সর্বদ্রষ্টা, আল-হাকাম-মিমাংসাকারী, আল-আদাল-ন্যায়নিষ্ঠ, আল-লাতীফ-সূক্ষ্ম দক্ষতাসম্পন্ন, আল-খাবীর-সর্বজ্ঞ, আল-হালীম-সহিষ্ণু, আল-আযীম-মহিমাময়, আল-গাফুর-ক্ষমাশীল, আশ-শাকূর-গুণগ্রাহী, আল-আলি-অতুচ্চে, আল-কাবীর-মহত, আল-হাফীয-মহারক্ষক, আল-মুকিত-আহার্যদাতা, আল-হাসীব-মহাপরিক্ষক, আল-জালীল-প্রতাপশালী, আল-কারীম-মহামান্য, আর-রাকীব-নিরীক্ষণকারী, আল-মুজীব-প্রতুত্তরদাতা, আল-ওয়াসি-সর্বদানী, আল-হাকীম-বিচক্ষণ, আল-ওয়াদূদ-প্রেমময়, আল-মাজীদ-গৌরবময়, আল-বাইছ-পুনরুত্থানকারী, আশ-শাহীদ-প্রত্যক্ষকারী, আল-হাক্ক-সত্য,

আল-ওয়াকীল-তত্বাবধায়ক, আল-কাবী-শক্তিশালী, আল-মাতীন-দৃঢ়তাসম্পন্ন, আল-ওয়ালী-অভিভাবক, আল-হামীদ-প্রশংসিত, আল-মুহসী-হিসাব গ্রহণকারী, আল-মুবদী-আদি স্রষ্টা, আল-মুঈদ-পুনঃসৃষ্টিকারী, আল-মুহঈ-জীবদাতা, আল-মুমীত-মরণদাতা, আল-হায়্যু-চিরঞ্জীব, আল-কায়্যুম-স্বয়ং স্থিতিশীল, আল-ওয়াজিদ-অবধায়ক, আল-মাজিদ-মহান, আল-ওয়াহিদ-একক, আস-সামাদ-অভাবমুক্ত, আল-কাদির-ক্ষমতাশালী, আল-মুক্তাদীর-প্রবল, আল-মুকাদ্দিম-অগ্রবর্তীকারী, আল-মুয়াখখির-পশ্চাৎকারী, আল-আওয়াল-অনাদি, আল-আখির-অনন্ত, আয-যাহির-প্রকাশ্য, আল-বাতিন-গুপ্ত, আল-ওয়ালী-কার্যনির্বাহক, আল-মুতাআলি-সুউচ্চ, আল-বারর-ন্যায়বান, আত-তাওওয়াব-তাওবা কবুলকারী, আল-মুন্তাকিমু-প্রতিশোধ গ্রহণকারী, আল-আফুউ-ক্ষমাকারী, আর-রাউফ-কোমল হৃদয়, মালিকুল মূলক-রাজ্যের মালিক, যুলজালালি ওয়াল ইকরাম-মহামান্বিত, মহাত্বপূর্ণ, আল-মুকসিত-ন্যায়পরায়ণ, আল-জামি-একত্রীয়ণকারী, আল-গানী-অভাবমুক্ত, আল-মুগণী-অভাবমোচনকারী, আল-মানিউ-প্রতিরোধকারী, আয-যার-অকল্যাণকর্তা, আন-নাফি-কল্যাণকর্তা, আন-নূর-জ্যোতি, আল-হাদী-পথপ্রদর্শক, আল-বাদী-অভিনব সৃষ্টিকারী, আল-বাকী-চিরস্থায়ী, আল-ওয়ারিছ-উত্তরধিকারী, আর-রাসীদ-সত্যদর্শী, আস-সাবূর-ধৈর্যশীল।

হাদীসটি গরীব। একাধিক রাবী এটিকে সাফওয়ান ইবনে সালিহ (রাহঃ)-এর বরাতে বর্ণনা করেছেন।সাফওয়ান ইবনে সালিহ (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। তিনি হাদীস বিশেষজ্ঞগণের দৃষ্টিতে নির্ভরযোগ্য। এই হাদীসটি একাধিক সূত্রে আবু হুরায়রা (রাযিঃ) এর বরাতে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। এটি ছাড়া আরো বেশী রিওয়ায়াতে এই নামসমূহের উল্লেখ আছে বলে আমাদের জানা নেই। আদম ইবনে আবু ইয়াস অপর এক সনদে আবু হুরায়রা (রাযিঃ) এর বরাতে নবী (ﷺ) থেকে একটি হাদীস বর্ণনা করেছেন যাতে আসমাউল হুসনা-এর উল্লেখ আছে। তবে এর কোন সহীহ সনদ নেই।


৩৫০৮

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ " . قَالَ وَلَيْسَ فِي هَذَا الْحَدِيثِ ذِكْرُ الأَسْمَاءِ . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . رَوَاهُ أَبُو الْيَمَانِ عَنْ شُعَيْبِ بْنِ أَبِي حَمْزَةَ عَنْ أَبِي الزِّنَادِ وَلَمْ يَذْكُرْ فِيهِ الأَسْمَاءَ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫০৮. ইবনে আবু উমর (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে। যে ব্যক্তি এইগুলো আবৃত্তি করবে, সে জান্নাতে দাখিল হবে।



এই হাদীসটিতে নামসমূহের উল্লেখ নেই। হাদীসটি হাসান-সহীহ। আবুল ইয়ামান (রাহঃ) ......... আবু যিনাদ (রাযিঃ) থেকেও হাদীসটি বর্ণিত আছে। কিন্তু সেখানে নাম সমূহের উল্লেখ নেই।
৩৫০৯

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، أَنَّ حُمَيْدًا الْمَكِّيَّ، مَوْلَى ابْنِ عَلْقَمَةَ حَدَّثَهُ أَنَّ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ حَدَّثَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوا " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَمَا رِيَاضُ الْجَنَّةِ قَالَ " الْمَسَاجِدُ " . قُلْتُ وَمَا الرَّتْعُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫০৯. ইবরহীম ইবনে ইয়াকুব (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে পথ অতিক্রম করবে তখন তাতে বিচরণ করে নিও। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! জান্নাতের বাগান কি? তিনি বললেনঃ মসজিদসমূহ। আমি বললামঃ এতে বিচরণ করার মানে কি ইয়া রাসূল্লাহ! তিনি বললেনঃ সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।



(আবু ঈসা বলেন) হাদীসটি গরীব।
৩৫১০

حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَابِتٍ الْبُنَانِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوا " . قَالَ وَمَا رِيَاضُ الْجَنَّةِ قَالَ " حِلَقُ الذِّكْرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ ثَابِتٍ عَنْ أَنَسٍ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫১০. আব্দুল ওয়ারিছ ইবনে আব্দুস সামাদ ইবনে আব্দুল ওয়ারিছ (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে পথ অতিক্রম করবে তখন তাতে বিচরণ করো। সাহাবীরা বললেনঃ জান্নাতের বাগান কি? তিনি বললেনঃ যিক্‌রের বৈঠক ও সমাবেশ।



ছাবিত-আনাস (রাযিঃ)র সনদে বর্ণিত রিওয়ায়াত হিসেবে এই সূত্রে হাদীসটি হাসান-গরিব।
৩৫১১

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّهِ أُمِّ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَصَابَ أَحَدَكُمْ مُصِيبَةٌ فَلْيَقُلْ : ( إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ) اللَّهُمَّ عِنْدَكَ احْتَسَبْتُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا وَأَبْدِلْنِي مِنْهَا خَيْرًا " . فَلَمَّا احْتُضِرَ أَبُو سَلَمَةَ قَالَ اللَّهُمَّ اخْلُفْ فِي أَهْلِي خَيْرًا مِنِّي فَلَمَّا قُبِضَ قَالَتْ أُمُّ سَلَمَةَ : ( إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ) عِنْدَ اللَّهِ احْتَسَبْتُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَرُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ أُمِّ سَلَمَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبُو سَلَمَةَ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الأَسَدِ .

বর্ণনাকারী: আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ (রহঃ)

৩৫১১. ইবরাহীম ইবনে ইয়াকুব (রাহঃ) ...... আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি তোমাদের কারো কোনরূপ বিপদ আসে তবে বলবেঃ

إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ عِنْدَكَ احْتَسَبْتُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا وَأَبْدِلْنِي مِنْهَا خَيْرًا

আমরা তো আল্লাহরই আর তারই কাছে আমাদের প্রত্যাবর্তন। হে আল্লাহ! তোমার কাছেই আমি আমার এই মুসীবতের সাওয়াব আশা করি। তুমি আমাকে এর সাওয়াব দাও এবং একে কল্যাণ ও মঙ্গলে পরিবর্তিত করে দাও।

পরে আবু সালামা (রাযিঃ) এর মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি বলেনঃ

اللَّهُمَّ اخْلُفْ فِي أَهْلِي خَيْرًا مِنِّي

হে আল্লাহ! আমার পরিবারের ক্ষেত্রে আমার চেয়ে ভাল কাউকে আমার স্থলবর্তী কর।

তার মৃত্যুর পর (তদীয় পত্নী) উম্মে সালামা (রাযিঃ) এই দুআটি পড়লেনঃ إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

হাদীসটি এই সূত্রে হাসান-গারীব। হাদীসটি অন্য সূত্রেও উম্মে সালামা (রাযিঃ) এর বরাতে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। আবু সালামা (রাযিঃ)-এর নাম হল আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ।


৩৫১২

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ وَرْدَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ " سَلْ رَبَّكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ " . ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّانِي فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ . قَالَ " فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَأُعْطِيتَهَا فِي الآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سَلَمَةَ بْنِ وَرْدَانَ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫১২. ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এল। বললঃ ইয়া রাসূলাল্লাহ কোন দুআ সর্বোত্তম?

তিনি বললেনঃ তোমার রবের কাছে যাচঞা করবে সুস্থতা এবং দুনিয়া ও আখেরাতের বিপদমুক্তি। লোকটি দ্বিতীয় দিন আবার এল। বললঃ ইয়া রাসূলাল্লাহ! সর্বোত্তম দুআ কোনটি? তিনি এই দিনও তাকে আগের মত জওয়াব দিলেন। পরে সে তৃতীয় দিনও এল। এবারও তিনি আগের মতই জওয়াব দিলেন এবং বললেনঃ দুনিয়াতে তুমি যদি বিপদমুক্ত থাক আর আখিরাতেও তা পাও, তবে তুমি সফলকাম হলে।ইবনে মাজাহ


হাদীসটি এই সূত্রে হাসান-গরিব। সালামা ইবনে ওয়ারদান (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
৩৫১৩

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ، عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَىُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا قَالَ " قُولِي اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৫১৩. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! কোন রাতটি লায়লাতুল ক্বদর, এ কথা যদি আমি জানতে পারি তবে সে রাতে কি দু-আ করব? তিনি বললেন, বলবেঃ

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

হে আল্লাহ! তুমি তো খুবই ক্ষমাশীল, ক্ষমা করাই তুমি ভালবাস। সুতরাং ক্ষমা করে দাও আমাকে। ইবনে মাজাহ

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
৩৫১৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ عَزَّ وَجَلَّ . قَالَ " سَلِ اللَّهَ الْعَافِيَةَ " . فَمَكَثْتُ أَيَّامًا ثُمَّ جِئْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ . فَقَالَ لِي " يَا عَبَّاسُ يَا عَمَّ رَسُولِ اللَّهِ سَلِ اللَّهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ . وَعَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ قَدْ سَمِعَ مِنَ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ .

বর্ণনাকারী: আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ)

৩৫১৪. আহমাদ ইবনে মানী (রাহঃ) ...... আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা দ্বারা আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। তিনি বললেনঃ আল্লাহর কাছে তুমি নিরাপত্তার দুআ করবে। আমি কিছুদিন অপেক্ষা করে আবার এসে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! এমন কিছু আমাকে শিখিয়ে দিন যা দ্বারা আমি আল্লাহর কাছে চাইব। তিনি আমাকে বললেনঃ হে আব্বাস! হে আল্লাহর রাসূলের প্রিয় চাচা, আপনি আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের আফিয়াত (নিরাপত্তা) প্রার্থনা করুন।

হাদীসটি সহীহ। রাবী আব্দুল্লাহ (রাহঃ) হলেন ইবনে হারিছ ইবনে নাওফাল। তিনি সরাসরি আব্বাস ইবনে মুত্তালিব (রাযিঃ)-এর নিকট থেকে হাদীস শুনেছেন।
৩৫১৫

حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ دِينَارٍ الْكُوفِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ الْكُوفِيُّ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، وَهُوَ الْمُلَيْكِيُّ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا سُئِلَ اللَّهُ شَيْئًا أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ يُسْأَلَ الْعَافِيَةَ " . هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الْمُلَيْكِيِّ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৫১৫. কাসিম ইবনে দীনার কূফী (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনার চেয়ে অধিক প্রিয় আর কোন প্রার্থনা নেই।

হাদীসটি গরীব। আব্দুর রহমান ইবনে আবু বকর মুলাইকী বর্ণিত হাদীসটি ছাড়া এতদসম্পর্কিত কোন কিছু আমাদের জানা নেই।
৩৫১৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُمَرَ بْنِ أَبِي الْوَزِيرِ، حَدَّثَنَا زَنْفَلُ بْنُ عَبْدِ اللَّهِ أَبُو عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَرَادَ أَمْرًا قَالَ " اللَّهُمَّ خِرْ لِي وَاخْتَرْ لِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ زَنْفَلٍ . وَهُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ وَيُقَالُ لَهُ زَنْفَلٌ الْعَرَفِيُّ وَكَانَ سَكَنَ عَرَفَاتٍ وَتَفَرَّدَ بِهَذَا الْحَدِيثِ وَلاَ يُتَابَعُ عَلَيْهِ .

বর্ণনাকারী: হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)

৩৫১৬. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আবু বকর সিদ্দীক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ নবী (ﷺ) যখন কোন কাজ করার ইচ্ছা করতেন তখন বলতেনঃ (اللَّهُمَّ خِرْ لِي وَاخْتَرْ لِي) - হে আল্লাহ! আমার কাজ কল্যাণমূলক করুন এবং কল্যাণমূলক কাজ আমার জন্য নির্ধারণ করুন।

হাদীসটি গরীব। যানফাল (রাহঃ)-এর সূত্র ছাড়া হাদীসটি সম্পর্কে আমরা কিছু জানিনা। মুহাদ্দিছগণের মতে তিনি যঈফ। তাঁকে যানফাল ইবনে আব্দুল্লাহ আরাফী বলা হয়। তিনি আরাফায় বসবাস করতেন। এ হাদীসটি তিনি একাই বর্ণনা করেছেন, তাঁর কোন সমর্থক নেই।
৩৫১৭

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا أَبَانُ، هُوَ ابْنُ يَزِيدَ الْعَطَّارُ حَدَّثَنَا يَحْيَى، أَنَّ زَيْدَ بْنَ سَلاَّمٍ، حَدَّثَهُ أَنَّ أَبَا سَلاَّمٍ حَدَّثَهُ عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْوُضُوءُ شَطْرُ الإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلأُ الْمِيزَانَ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلآنِ أَوْ تَمْلأُ مَا بَيْنَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَالصَّلاَةُ نُورٌ وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: আবু মালিক আশআরী (রাঃ)

৩৫১৭. ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ..... আবু মালিক আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উযু হল ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ পূর্ণ করে মীযান (পাল্লা)। সুনহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশমন্ডলী ও যমীনের মধ্যবর্তী স্থান। নামায হল নূর, সাদ্‌কা হল দলীল, ধৈর্য হল জ্যোতি আর কুরআন তোমার পক্ষে বা বিপক্ষে প্রমাণ স্বরূপ। প্রত্যেক মানুষ সকাল করে এবং নিজেকে বিক্রি করে। অনন্তর কেউ নিজেকে মুক্ত করে আর কেউ নিজেকে ধ্বংস করে। ইবনে মাজাহ, মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
৩৫১৮

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعُمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " التَّسْبِيحُ نِصْفُ الْمِيزَانِ وَالْحَمْدُ لِلَّهِ يَمْلَؤُهُ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لَيْسَ لَهَا دُونَ اللَّهِ حِجَابٌ حَتَّى تَخْلُصَ إِلَيْهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৫১৮. হাসান ইবনে আরাফা (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তাসবীহ হল পাল্লার অর্ধেক, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ করে পাল্লা। আর লা ইলাহা ইল্লাল্লাহু—এমন কালিমা যার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোন প্রতিবন্ধকতা নেই; সরাসরি আল্লাহর কাছে পৌছে যায়।



(আবু ঈসা বলেন) এই সূত্রে হাদীসটি গারীব। এর সনদটি মজবুত নয়।
৩৫১৯

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ جُرَىٍّ النَّهْدِيِّ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي سُلَيْمٍ قَالَ عَدَّهُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَدِي أَوْ فِي يَدِهِ " التَّسْبِيحُ نِصْفُ الْمِيزَانِ وَالْحَمْدُ يَمْلَؤُهُ وَالتَّكْبِيرُ يَمْلأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ وَالصَّوْمُ نِصْفُ الصَّبْرِ وَالطُّهُورُ نِصْفُ الإِيمَانِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رَوَاهُ شُعْبَةُ وَسُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ أَبِي إِسْحَاقَ .

বর্ণনাকারী: বিবিধ

৩৫১৯. হান্নাদ (রাহঃ) .... বনু সুলায়মের জনৈক ব্যক্তি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার হাত গুণে গুণে (বর্ণনান্তরে) তাঁর নিজ হাতে গুণে গুণে বললেনঃ সুবহানাল্লাহ হল মীযানের অর্ধেক, আলহামদুলিল্লাহ তা পূর্ণ করে দেয়, আল্লাহ আকবার আসমান ও যমীনের মধ্যবর্তী স্থান ভরে দেয়। রোযা হল সবরের অর্ধেক আর পবিত্রতা হল ঈমানের অর্ধেক।



হাদীসটি হাসান। শু’বা ও ছাওরী (রাহঃ)-ও এটি আবু ইসহাক (রাহঃ)-এর বরাতে রিওয়ায়াত করেছেন।
৩৫২০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْمُؤَدِّبُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ ثَابِتٍ، حَدَّثَنِي قَيْسُ بْنُ الرَّبِيعِ، وَكَانَ، مِنْ بَنِي أَسَدٍ عَنِ الأَغَرِّ بْنِ الصَّبَّاحِ، عَنْ خَلِيفَةَ بْنِ حُصَيْنٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ أَكْثَرُ مَا دَعَا بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَشِيَّةَ عَرَفَةَ فِي الْمَوْقِفِ " اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كَالَّذِي تَقُولُ وَخَيْرًا مِمَّا نَقُولُ اللَّهُمَّ لَكَ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي وَإِلَيْكَ مَآبِي وَلَكَ رَبِّ تُرَاثِي اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَوَسْوَسَةِ الصَّدْرِ وَشَتَاتِ الأَمْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَجِيءُ بِهِ الرِّيحُ " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৫২০. মুহাম্মাদ ইবনে হাতিম মুআদ্দিব (রাহঃ) .... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ ওয়াকুফ স্থানে আরাফা দিবসের বিকালে রাসূলুল্লাহ (ﷺ) অধিকাংশ সময় যে দুআ করেছেন তা হলঃ

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كَالَّذِي تَقُولُ وَخَيْرًا مِمَّا نَقُولُ اللَّهُمَّ لَكَ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي وَإِلَيْكَ مَآبِي وَلَكَ رَبِّ تُرَاثِي اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَوَسْوَسَةِ الصَّدْرِ وَشَتَاتِ الأَمْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَجِيءُ بِهِ الرِّيحُ

হে আল্লাহ! তোমার জন্যই সব তারীফ যেরূপ তুমি বল আর আমরা যা বলি তা থেকে উত্তম। হে আল্লাহ! তোমার জন্যই আমার নামায, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ, তোমার দিকেই তো আমার প্রত্যাবর্তন, তোমার জন্যই তো হে আমার রব! তুমি আমার উত্তরাধিকারী। হে আল্লাহ! আমি পানাহ চাই কবরের আযাব থেকে, মনের ওয়াসওয়াসা থেকে, কাজের বিশৃঙ্খলা থেকে। হে আল্লাহ! আমি পানাহ চাই বায়ু যা বয়ে নিয়ে আসে তার অনিষ্ঠ থেকে।



হাদীসটি এই সূত্রে গরীব। এর সনদ মজবুত নয়।
৩৫২১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْمُؤَدِّبُ، حَدَّثَنَا عَمَّارُ بْنُ مُحَمَّدٍ ابْنُ أُخْتِ، سُفْيَانَ الثَّوْرِيِّ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِدُعَاءٍ كَثِيرٍ لَمْ نَحْفَظْ مِنْهُ شَيْئًا قُلْنَا يَا رَسُولَ اللَّهِ دَعَوْتَ بِدُعَاءٍ كَثِيرٍ لَمْ نَحْفَظْ مِنْهُ شَيْئًا . فَقَالَ " أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَجْمَعُ ذَلِكَ كُلَّهُ تَقُولُ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلاَغُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

৩৫২১. মুহাম্মাদ ইবনে হাতিম মুআদ্দিব (রাহঃ) ..... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদিন রাসূলুল্লাহ (ﷺ) এত বেশী দুআ করলেন যে, আমরা এর কিছু স্মরণ রাখতে পারলাম না। আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনিতো অনেক দুআ করেছেন কিন্তু আমরা তো তার কিছুই স্মরণ রাখতে পারলাম না। তিনি বললেনঃ এক দুআ তোমাদের বলব কি যা এই সবকিছু সমন্বিত করে নিবে? বলবেঃ

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلاَغُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

হে আল্লাহ! আমি তোমার কাছে সেই সব কল্যাণ প্রার্থনা করি, যে সব কল্যাণের প্রার্থনা তোমার কাছে তোমার নবী মুহাম্মাদ (ﷺ) করেছেন। আর সে সব অনিষ্ঠ থেকে পানাহ চাই, যেসব অকল্যাণ থেকে তোমার নবী মুহাম্মাদ (ﷺ) পানাহ চেয়েছেন। তুমিই তিনি যার কাছে সাহায্য পাওয়া যায়। তোমারই উপর নির্ভর যথেষ্ট। কোন ক্ষমতা নেই, কোন শক্তি নেই আল্লাহ ছাড়া।



(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গরীব।
৩৫২২

حَدَّثَنَا أَبُو مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنْ أَبِي كَعْبٍ، صَاحِبِ الْحَرِيرِ حَدَّثَنِي شَهْرُ بْنُ حَوْشَبٍ، قَالَ قُلْتُ لأُمِّ سَلَمَةَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ مَا كَانَ أَكْثَرُ دُعَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كَانَ عِنْدَكِ قَالَتْ كَانَ أَكْثَرُ دُعَائِهِ " يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ " . قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لأَكْثَرِ دُعَائِكَ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ قَالَ " يَا أُمَّ سَلَمَةَ إِنَّهُ لَيْسَ آدَمِيٌّ إِلاَّ وَقَلْبُهُ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ فَمَنْ شَاءَ أَقَامَ وَمَنْ شَاءَ أَزَاغَ " . فَتَلاَ مُعَاذٌ : ( ربَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا ) قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَالنَّوَّاسِ بْنِ سَمْعَانَ وَأَنَسٍ وَجَابِرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَنُعَيْمِ بْنِ هَمَّارٍ . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৩৫২২. আবু মুসা আনসারী (রাহঃ) ......... শাহর ইবনে হাওশাব (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি উম্মে সালামা (রাযিঃ) কে বললামঃ হে উম্মুল মু'মিনীন! রাসূলুল্লাহ (ﷺ) যখন আপনার কাছে অবস্থান করতেন তখন অধিকাংশ সময় তিনি কি দু'আ করতেন? তিনি বললেনঃ তাঁর অধিকাংশ দুআ ছিলঃ

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

(উচ্চারণঃ ইয়া মুকাল্লিবাল কুলূব ছাব্বিত কালবী আলা দীনিকা)

অর্থঃ হে অন্তর পরিবর্তনকারি! আমার অন্তর তুমি তোমার দ্বীনে সুদৃঢ় রাখ।

তিনি বলেনঃ আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি অধিকাংশ সময় এই দুআ কেন করেন যে, ইয়া মুকাল্লিবাল কুলূব ছাব্বিত কালবী আলা দীনিকা? তিনি বললেনঃ হে উম্মে সালামা! এমন কোন মানুষ নেই যার অন্তর আল্লহ ত’আলার অঙ্গুলীসমূহের দুই অঙ্গুলের মাঝে নেই। যাকে তিনি ইচ্ছা তাকে তিনি দিনের উপর কায়েম রাখেন, যাকে ইচ্ছা তিনি সরিয়ে দেন।

রাবি মুআয (রাহঃ) এই আয়াতটি তিলাওয়াত করলেনঃ

ربَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا

হে আমাদের রব! হেদায়তের পর তুমি আমাদের অন্তর বক্র করে দিও না। (আল-ইমরান ৩ঃ ৮)।



এই বিষয়ে আয়িশা, নাওয়াস ইবনে সামআন, আনাস, জাবির, আব্দুল্লাহ ইবনে আমর, নুআইম ইবনে হাম্মার (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান।
৩৫২৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْمُؤَدِّبُ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ ظُهَيْرٍ، حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ شَكَا خَالِدُ بْنُ الْوَلِيدِ الْمَخْزُومِيُّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَنَامُ اللَّيْلَ مِنَ الأَرَقِ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَقُلِ اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظَلَّتْ وَرَبَّ الأَرَضِينَ وَمَا أَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضَلَّتْ كُنْ لِي جَارًا مِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيعًا أَنْ يَفْرُطَ عَلَىَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ أَنْ يَبْغِيَ عَلَىَّ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ " . قَالَ هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ . وَالْحَكَمُ بْنُ ظُهَيْرٍ قَدْ تَرَكَ حَدِيثَهُ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ وَيُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৩৫২৩. মুহাম্মাদ ইবনে হাতিম মুআদ্দিব (রাহঃ) ..... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ খালিদ ইবনে ওয়ালীদ নবী (ﷺ) এর কাছে অভিযোগ করলেন, বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! অনিদ্রা রোগে আমি ঘুমতে পারি না। নবী (ﷺ) বললেনঃ যখন তোমরা শয্যাগ্রহণ করবে তখন বলবেঃ

اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظَلَّتْ وَرَبَّ الأَرَضِينَ وَمَا أَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضَلَّتْ كُنْ لِي جَارًا مِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيعًا أَنْ يَفْرُطَ عَلَىَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ أَنْ يَبْغِيَ عَلَىَّ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

হে আল্লাহ! সপ্ত আকাশ এবং যা কিছুর উপর তা ছায়া দেয় সে সব কিছুর রব! যমীনসমুহ এবং যা কিছু সে বহন করছে সে সব কিছুর রব! শয়তান ও যাদের সে গুমরাহ করে তাদের রব! তমার সব সৃষ্টির অনিষ্ট থেকে তুমি আমায় আশ্রয় হও, এদের কেউ যেন আমার উপর বাড়াবাড়ি করতে না পারে। সম্মানিত তোমার আশ্রয়প্রার্থী, মহামান্বিত তোমার প্রশংসা, তুমি ছাড়া ইলাহ নেই, তুমি ব্যতীত মা’বূদ নেই।



(আবু ঈসা বলেন) হাদীসটির সনদ মজবুত নয়। কোন কোন হাদীস বিশারদ হাকাম ইবনে যুহাইর (রাহঃ) এর হাদীস পরিত্যাজ্য বলে মত প্রকাশ করেছেন। হাদীসটি অন্য সূত্রে নবী (ﷺ) থেকে মুরসালরূপে বর্ণিত আছে।
৩৫২৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْمُكْتِبُ، حَدَّثَنَا أَبُو بَدْرٍ، شُجَاعُ بْنُ الْوَلِيدِ عَنِ الرُّحَيْلِ بْنِ مُعَاوِيَةَ، أَخِي زُهَيْرِ بْنِ مُعَاوِيَةَ عَنِ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا كَرَبَهُ أَمْرٌ قَالَ " يَا حَىُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ " .
وَبِإِسْنَادِهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلِظُّوا بِيَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَنَسٍ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫২৪. মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)-কে যখন কোন বিষয় চিন্তিত করে তুলত তখন তিনি বলতেনঃ (يَا حَىُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ)



এই সনদেই বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা ‘ইয়া জালালি ওয়য়াল ইকরাম’ বলা সব সময়ের জন্য দৃঢ়ভাবে ধারণ কর। হাদীসটি গারীব। আনাস (রাযিঃ) থেকে এই হাদীসটি অন্য সূত্রেও বর্ণিত আছে।
৩৫২৫

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا الْمُؤَمَّلُ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلِظُّوا بِيَا ذَا الجَلَالِ وَالإِكْرَامِ».: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ بِمَحْفُوظٍ. وَإِنَّمَا يُرْوَى هَذَا عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنِ الحَسَنِ البَصْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهَذَا أَصَحُّ. وَمُؤَمَّلٌ غَلِطَ فِيهِ فَقَالَ: عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، وَلَا يُتَابَعُ فِيهِ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫২৫. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা ’ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’ বলাকে দৃঢ়ভাবে ধারণ কর।

হাদীসটি গারীব। হাদীসটি সঠিকভাবে রক্ষিত নয়। এটি হাম্মাদ ইবনে সালামা-হুমায়দ-হাসান বসরী (রাহঃ) সূত্রেও নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। এটিই অধিক সহীহ। এর সনদে মুআম্মাল (রাহঃ) ভুল করেছেন যে এতে ‘হুমায়দ-আনাস (রাযিঃ) কথাটি উল্লেখ করেছেন। এতে তাঁর কোন সমর্থক নেই।
৩৫২৬

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ أَوَى إِلَى فِرَاشِهِ طَاهِرًا يَذْكُرُ اللَّهَ حَتَّى يُدْرِكَهُ النُّعَاسُ لَمْ يَنْقَلِبْ سَاعَةً مِنَ اللَّيْلِ يَسْأَلُ اللَّهَ شَيْئًا مِنْ خَيْرِ الدُّنْيَا وَالآخِرَةِ إِلاَّ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ رُوِيَ هَذَا أَيْضًا عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ أَبِي ظَبْيَةَ عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

৩৫২৬. হাসান ইবনে আরাফা (রাহঃ) ..... আবু উমামা বাহিলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, কেউ যদি পাক-সাফ অবস্থায় শয্যাগ্রহণ করে আর আল্লাহর যিক্‌র করতে করতে তার নিদ্রা এসে যায়, তবে রাতে কোন মুহূর্তে জেগে উঠে দুনিয়া ও আখিরাতের কোন কল্যাণ প্রার্থনা করলে আল্লাহ তাকে অবশ্যই তা দান করবেন।



হাদীসটি হাসান-গারীব। এটি শাহর ইবনে হাওশাব-আবু ইয়া-আমর ইবনে আব্বাসা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে।
৩৫২৭
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْوَرْدِ، عَنِ اللَّجْلاَجِ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً يَدْعُو يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ تَمَامَ النِّعْمَةِ . فَقَالَ " أَىُّ شَيْءٍ تَمَامُ النِّعْمَةِ " . قَالَ دَعْوَةٌ دَعَوْتُ بِهَا أَرْجُو بِهَا الْخَيْرَ . قَالَ " فَإِنَّ مِنْ تَمَامِ النِّعْمَةِ دُخُولَ الْجَنَّةِ وَالْفَوْزَ مِنَ النَّارِ " . وَسَمِعَ رَجُلاً وَهُوَ يَقُولُ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ فَقَالَ " قَدِ اسْتُجِيبَ لَكَ فَسَلْ " . وَسَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً وَهُوَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصَّبْرَ . فَقَالَ " سَأَلْتَ اللَّهَ الْبَلاَءَ فَسَلْهُ الْعَافِيَةَ " .
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الْجُرَيْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

৩৫২৭. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... মু’আয ইবনে জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একদিন শুনতে পেলেন যে, এক ব্যক্তি দুআয় বলছেঃ হে আল্লাহ! আমি তোমার কাছে নিআমতের পূর্ণতা চাই। তিনি বললেনঃ নিআমতের পূর্ণতা কি? লোকটি বললঃ একটি দুআ করলাম আর এতে আমি কল্যাণ আশা করি। তিনি বললেনঃ নিআমতের পূর্ণতার মানে হল জান্নাতে দাখিল হওয়া এবং জাহান্নাম থেকে মুক্তির সাফল্য লাভ করা।

নবী (ﷺ) একদিন আবার এক ব্যক্তিকে বলতে শুনলেনঃ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনি বললেনঃ তোমার দুআ অবশ্যই কবুল হবে তুমি প্রার্থনা কর।

নবী (ﷺ) এক ব্যক্তিকে বলতে শুনলেনঃ হে আল্লাহ! আমি তোমার কাছে ধৈর্যধারণের তাওফিক চাই। তিনি বললেনঃ তুমি তো আল্লাহ তাআলার মুসীবতের প্রার্থনা করছ, তার কাছে তোমার নিরাপত্তা প্রার্থনা কর।



আহমাদ ইবনে মানী (রাহঃ) থেকে এই সনদে অনুরূপ বর্ণিত আছে। হাদীসটি হাসান।
৩৫২৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِي النَّوْمِ فَلْيَقُلْ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ . فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ " . قَالَ وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو يُلَقِّنُهَا مَنْ بَلَغَ مِنْ وَلَدِهِ وَمَنْ لَمْ يَبْلُغْ مِنْهُمْ كَتَبَهَا فِي صَكٍّ ثُمَّ عَلَّقَهَا فِي عُنُقِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: আমর ইবনে শুআইব (রহঃ)

৩৫২৮. আলী ইবনে হুজর (রাহঃ) ...... আমর ইবনে শুআয়ব তাঁর পিতা তাঁর পিতামহ থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেও যদি ঘুমে ভয় পায় তবে যেন সে এই দুআ পাঠ করে, তাহলে তার কোন অনিষ্ট হবে নাঃ

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমাসমূহের ওসীলায় আমি পানাহ চাইছি তাঁর গযব, তার শাস্তি এবং তাঁর বান্দাদের অনিষ্ট থেকে (আরো পানাহ চাই) শয়তানের ওয়াসওয়াসা ও উপস্থিতি থেকে।

আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) তাঁর বালেগ সন্তানদের এই দুআটি শিখাতেন আর যারা বালেগ হয়নি, একটি পাতায় তা লিখে এটি তাদের গলায় বেধেঁ দিতেন।



হাদীসটি হাসান-গারীব।
৩৫২৯

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي رَاشِدٍ الْحُبْرَانِيِّ، قَالَ أَتَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِي فَقُلْتُ لَهُ حَدِّثْنَا مِمَّا، سَمِعْتَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَأَلْقَى إِلَىَّ صَحِيفَةً فَقَالَ هَذَا مَا كَتَبَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَنَظَرْتُ فِيهَا فَإِذَا فِيهَا إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رضى الله عنه قَالَ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي مَا أَقُولُ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ . فَقَالَ " يَا أَبَا بَكْرٍ قُلِ اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشَرَكِهِ وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৫২৯. হাসান ইবনে আরাফা (রাহঃ) .... আবু রাশিদ হুবরানী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাযিঃ) এর কাছে এসে বললামঃ রাসূলুল্লাহ (ﷺ) থেকে আমাদের হাদীস বর্ণনা করুন। তিনি তখন আমার দিকে একটি পান্ডুলিপি এগিয়ে দিলেন এবং বললেনঃ এই হল তা, যা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে লিখে দিয়েছিলেন।

আবু রাসিদ (রাহঃ) বলেনঃ আমি এতে দেখি যে, আবু বকর সিদ্দীক(রাযিঃ) একদিন বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি সকাল এবং বিকেলে পাঠ করব। তিনি বললেনঃ হে আবু বকর! বলঃ

اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشَرَكِهِ وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ

হে আল্লাহ! আকাশমন্ডলি ও যমীনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, ইলাহ নেই তুমি ছাড়া, প্রত্যেকটি বস্তুর যিনি রব ও মালিক, আমি তোমার কাছেই পানাহ চাই আমার নফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট এবং তার শিরক থেকে, আমার ব্যাপারে অকল্যাণকর কোন কিছু করা থেকে বা অন্য কোন মুসলিমের ক্ষতি করা থেকে।



(আবু ঈসা বলেন) হাদীসটি এই সূত্রে হাসান-গারীব।
৩৫৩০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، يَقُولُ قُلْتُ لَهُ أَأَنْتَ سَمِعْتَهُ مِنْ عَبْدِ اللَّهِ، قَالَ نَعَمْ . وَرَفَعَهُ أَنَّهُ قَالَ " لاَ أَحَدَ أَغْيَرُ مِنَ اللَّهِ وَلِذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلاَ أَحَدَ أَحَبُّ إِلَيْهِ الْمَدْحُ مِنَ اللَّهِ وَلِذَلِكَ مَدَحَ نَفْسَهُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৫৩০. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ....... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে মারফূ’ রূপে বর্ণিত যে, (নবী (ﷺ) বলেছেনঃ) আল্লাহ অপেক্ষা আত্মগরিমাসম্পন্ন আর কেউ নেই। আর তাই তিনি গোপন ও প্রকাশ্য সব অশ্লীল কর্ম হারাম করেছেন। আল্লাহ অপেক্ষা অধিক প্রশংসাপ্রিয় আর কেউ নেই। আর তাই তিনি নিজেই নিজের প্রশংসা করেছেন।সহীহ বুখারি ও মুসলিম,

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান সহীহ।
৩৫৩১

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي قَالَ " قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ وَهُوَ حَدِيثُ لَيْثِ بْنِ سَعْدٍ وَأَبُو الْخَيْرِ اسْمُهُ مَرْثَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْيَزَنِيُّ .

বর্ণনাকারী: হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)

৩৫৩১. কুতায়বা (রাহঃ) ...... আবু বকর সিদ্দীক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি (একদিন নবীজীকে) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন একটা দুআ শিখিয়ে দিন যা দ্বারা আমি নামাযে দুআ করি। তিনি বললেনঃ তুমি বলবেঃ

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

হে আল্লাহ! আমি তো যুলুমকরেছি আমার নিজের উপর, অনেক যুলম, তুমি ছাড়া গুনাহ মাফ করার নেই কেউ, তাই মাফ করে দাও আমাকে তোমার পক্ষ থেকে, রহম কর আমার উপর, তুমি তো অতি ক্ষমাশীল, পরম দয়াময়। ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম

হাদীসটি হাসান-সহীহ-গরিব। এ হল লায়ছ ইবনে সা’দ (রাহঃ) এর রিওয়ায়াত। আবুল খায়র (রাহঃ) এর নাম হল মারছাদ ইবনে আব্দুল্লাহ ইয়াযানী।
৩৫৩২

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ عَنْ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ قَالَ جَاءَ الْعَبَّاسُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَأَنَّهُ سَمِعَ شَيْئًا فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ مَنْ أَنَا فَقَالُوا أَنْتَ رَسُولُ اللَّهِ عَلَيْكَ السَّلَامُ قَالَ أَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ إِنَّ اللَّهَ خَلَقَ الْخَلْقَ فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ فِرْقَةً ثُمَّ جَعَلَهُمْ فِرْقَتَيْنِ فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ فِرْقَةً ثُمَّ جَعَلَهُمْ قَبَائِلَ فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ قَبِيلَةً ثُمَّ جَعَلَهُمْ بُيُوتًا فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ بَيْتًا وَخَيْرِهِمْ نَسَبًا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ

বর্ণনাকারী: মুত্তালিব ইবনে আবু ওয়াদাআহ (রাঃ)

৩৫৩২. মাহমুদ ইবনে গয়লান (রাহঃ) ...... মুত্তালিব ইবনে আবী ওয়াদা’আ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আব্বাস (রাযিঃ) একদিন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলেন। (তাকে দেখে মনে হচ্ছে) তিনি যেন (অনভিপ্রেত) কিছু শুনে এসেছেন। তখন নবী (ﷺ) মিম্বরে উঠে দাঁড়ালেন। বললেনঃ আমি কে? সাহাবীগণ বললেনঃ আপনি তো আল্লাহর রাসূল। সালাম আপনার উপর। তিনি বললেনঃ আমি হলাম মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ তাআলা সব মাখলূক পয়দা করে আমাকে পয়দা করেছেন তাদের সর্বোত্তমের মাঝে। এরপর তাদের দুই ভাগ করে আমাকে সৃষ্টি করেছেন সর্বোত্তম অংশে। এরপর তিনি বিভিন্ন গোত্র সৃষ্টি করে আমাকে পয়দা করেছেন সর্বোত্তম গোত্রে। এরপর বানালেন বিভিন্ন গৃহ পরিবেশ আর আমাকে পয়দা করেছেন তাদের সর্বোত্তম গৃহ পরিবেশে এবং করেছেন আমাকে সর্বোত্তম ব্যক্তি।



(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান।




৩৫৩৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الأَعْمَشِ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِشَجَرَةٍ يَابِسَةِ الْوَرَقِ فَضَرَبَهَا بِعَصَاهُ فَتَنَاثَرَ الْوَرَقُ فَقَالَ " إِنَّ الْحَمْدَ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ لَتُسَاقِطُ مِنْ ذُنُوبِ الْعَبْدِ كَمَا تَسَاقَطَ وَرَقُ هَذِهِ الشَّجَرَةِ " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫৩৩. মুহাম্মাদ ইবনে হুমায়দ রাযী (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একবার একটি গাছের পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন, এর পাতা ছিল শুষ্ক। তিনি তাঁর লাঠি দিয়ে এতে আঘাত করলেন, ফলে পাতা ঝরে পড়তে লাগল। এরপর তিনি বললেনঃ এই গাছটির পাতা যেভাবে ঝরে পড়ছে, তেমনিভাবে ’আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ (পাঠের) দ্বারাও বান্দার গুনাহসমূহ ঝরে পড়ে।



(আবু ঈসা বলেন) হাদীসটি গারিব।
৩৫৩৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ الْجُلاَحِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عُمَارَةَ بْنِ شَبِيبٍ السَّبَئِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ . عَشْرَ مَرَّاتٍ عَلَى إِثْرِ الْمَغْرِبِ بَعَثَ اللَّهُ لَهُ مَسْلَحَةً يَحْفَظُونَهُ مِنَ الشَّيْطَانِ حَتَّى يُصْبِحَ وَكَتَبَ اللَّهُ لَهُ بِهَا عَشْرَ حَسَنَاتٍ مُوجِبَاتٍ وَمَحَا عَنْهُ عَشْرَ سَيِّئَاتٍ مُوبِقَاتٍ وَكَانَتْ لَهُ بِعَدْلِ عَشْرِ رِقَابٍ مُؤْمِنَاتٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ لَيْثِ بْنِ سَعْدٍ . وَلاَ نَعْرِفُ لِعُمَارَةَ بْنِ شَبِيبٍ سَمَاعًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: বিবিধ

৩৫৩৪. কুতায়বা (রাহঃ) ..... উমরা ইবনে শাবীব আস-সাবাঈ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি মাগরিবের পর দশবার (নিম্নের) এই দুআটি পাঠ করে তবে আল্লাহ তাআলা তার জন্য সশস্ত্র প্রহরী ফিরিশতা দল পাঠাবেন যারা তাকে ভোর পর্যন্ত শয়তান থেকে রক্ষা করবে। এতে তার জন্য তিনি লিখবেন দশটি অবশ্য প্রাপ্য নেকী, মাফ করে দিবেন তার জন্য ধ্বংসকর দশটি গুনাহ এবং তাতে তার দশজন মু’মিন দাস আযাদ করার সমতুল্য সাওয়াব হবে।

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ



হাদীসটি হাসান-গারীব। লায়ছ ইবনে সা’দ (রাহঃ) এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। উমরা ইবনে শাবীব (রাযিঃ) সরাসরি নবী (ﷺ) থেকে কিছু শুনেছেন বলেও আমরা জানি না।

তওবা ও ইস্তিগফারের ফযীলত এবং বান্দার প্রতি আল্লাহর রহমতের বিবরণ

باب فِي فَضْلِ التَّوْبَةِ وَالاِسْتِغْفَارِ وَمَا ذُكِرَ مِنْ رَحْمَةِ اللَّهِ لِعِبَادِهِ

৩৫৩৫

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ أَتَيْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ الْمُرَادِيَّ أَسْأَلُهُ عَنِ الْمَسْحِ، عَلَى الْخُفَّيْنِ فَقَالَ مَا جَاءَ بِكَ يَا زِرُّ فَقُلْتُ ابْتِغَاءَ الْعِلْمِ فَقَالَ إِنَّ الْمَلاَئِكَةَ تَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ رِضًا بِمَا يَطْلُبُ . قُلْتُ إِنَّهُ حَكَّ فِي صَدْرِي الْمَسْحُ عَلَى الْخُفَّيْنِ بَعْدَ الْغَائِطِ وَالْبَوْلِ وَكُنْتَ امْرَأً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجِئْتُ أَسْأَلُكَ هَلْ سَمِعْتَهُ يَذْكُرُ فِي ذَلِكَ شَيْئًا قَالَ نَعَمْ كَانَ يَأْمُرُنَا إِذَا كُنَّا سَفَرًا أَوْ مُسَافِرِيِنَ أَنْ لاَ نَنْزِعَ خِفَافَنَا ثَلاَثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ إِلاَّ مِنْ جَنَابَةٍ لَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ . فَقُلْتُ هَلْ سَمِعْتَهُ يَذْكُرُ فِي الْهَوَى شَيْئًا قَالَ نَعَمْ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَبَيْنَا نَحْنُ عِنْدَهُ إِذْ نَادَاهُ أَعْرَابِيٌّ بِصَوْتٍ لَهُ جَهْوَرِيٍّ يَا مُحَمَّدُ . فَأَجَابَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى نَحْوٍ مِنْ صَوْتِهِ هَاؤُمُ وَقُلْنَا لَهُ وَيْحَكَ اغْضُضْ مِنْ صَوْتِكَ فَإِنَّكَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ نُهِيتَ عَنْ هَذَا . فَقَالَ وَاللَّهِ لاَ أَغْضُضُ . قَالَ الأَعْرَابِيُّ الْمَرْءُ يُحِبُّ الْقَوْمَ وَلَمَّا يَلْحَقْ بِهِمْ . قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ يَوْمَ الْقِيَامَةِ " . فَمَازَالَ يُحَدِّثُنَا حَتَّى ذَكَرَ بَابًا مِنْ قِبَلِ الْمَغْرِبِ مَسِيرَةُ عَرْضِهِ أَوْ يَسِيرُ الرَّاكِبُ فِي عَرْضِهِ أَرْبَعِينَ أَوْ سَبْعِينَ عَامًا قَالَ سُفْيَانُ قِبَلَ الشَّامِ خَلَقَهُ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ مَفْتُوحًا يَعْنِي لِلتَّوْبَةِ لاَ يُغْلَقُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: যির ইবনে হুবায়শ (রহঃ)

৩৫৩৫. ইবনে আবু উমর (রাহঃ) ..... যির ইবনে হুবাইশ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি সাফওয়ান ইবনে আসসাল মুরাদী (রাযিঃ) এর কাছে চামরার মোজার উপর মাসাহ করার বিষয়ে প্রশ্ন করার জন্য এলাম। তিনি বললেনঃ হে যির! কি উদ্দেশ্যে তোমার আগমন? আমি বললামঃ ইলমের অন্বেষণে। তিনি বললেনঃ তালেবুল ইলমের জন্য ফিরিশতারা তাদের পাখনা বিছিয়ে দেন তার ইলম সন্ধানের প্রতি সন্তুষ্টি প্রকাশে। আমি বললামঃ প্রসাব-পায়খানার পর (উযুর ক্ষেত্রে) চামড়ার মোজায় মাসাহ করার বিষয়টি আমার মনে সন্দেহের উদ্রেক হচ্ছে। আপনি নবী (ﷺ) এর সাহাবীদের একজন। তাই আপনার কাছে জিজ্ঞাসা করতে এলাম যে, এই বিষয়ে আপনি তাকে কিছু বলতে শুনেছেন কি? তিনি বললেনঃ হ্যাঁ, তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে, আমরা যখন মুসাফির থাকি তখন যেন গোসল ফরযজনিত কারণ ব্যতীত (উযু করার) তিন দিন তিন রাত আমাদের চামড়ার মোজা না খুলি, প্রস্রাব-পায়খানা ও নিদ্রা ইত্যাদি কারণের বেলায়ও নয়।

আমি বললামঃ মুহাব্বাতের বিষয়ে তাঁকে কিছু বলতে শুনেছেন কি? তিনি বললেনঃ হ্যাঁ, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে এক সফরে ছিলাম।আমরা তাঁর কাছে ছিলাম এমন সময় বেদুঈন উচ্চৈস্বরে তাকে ডাক দিয়ে বললঃ হে মুহাম্মাদ! তখন রাসূলুল্লাহ (ﷺ) তার মত আওয়াজে উত্তর দিলেনঃ এস। আমরা তাকে বললামঃ ওহে! তোমার আওয়াজ একটু নীচু কর। কেননা তুমি তো নবী (ﷺ) এর কাছে এসেছ। আর তাঁর কাছে এরূপ করতে তোমাকে নিষেধ করা হয়েছে। সে বললঃ আল্লাহর কসম! আমি আমার আওয়াজ নীচু করতে পারব না। পরে ঐ বেদুঈন বললঃ কোন ব্যক্তি এক সম্প্রদায়কে ভালবাসে বটে কিন্তু তাদের সঙ্গে মিলিত হতে পারে নি। নবী (ﷺ) বললেনঃ যে যাকে ভালবাসবে, কিয়ামতের দিন সে তার সঙ্গেই থাকবে।

যির (রাহঃ) বলেনঃ সাফওয়ান (রাযিঃ) আমাদেরকে হাদীস বর্ণনা করতে করতে পশ্চিম প্রান্তের (সুফিয়ানের বর্ণনায় সিরিয়ার প্রান্তে) একটি দরজার কথা উল্লেখ করলেন। এই ফটকটির প্রশস্তাতা হল চল্লিশ বা (অপর বর্ণনায়) সত্তর বছরের সওয়ারী অতিক্রম করার পথ। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান ও যমীন সৃষ্টি করেছেন, সেদিন থেকে ঐটিও সৃষ্টি করেছেন। তওবার জন্য এটি সদা উন্মুক্ত। পশ্চিম থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত তা বন্ধ করা হবে না।


(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
৩৫৩৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ أَتَيْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ الْمُرَادِيَّ فَقَالَ لِي مَا جَاءَ بِكَ قُلْتُ ابْتِغَاءَ الْعِلْمِ . قَالَ بَلَغَنِي أَنَّ الْمَلاَئِكَةَ تَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ رِضًا بِمَا يَفْعَلُ . قَالَ قُلْتُ إِنَّهُ حَاكَ أَوْ قَالَ حَكَّ فِي نَفْسِي شَيْءٌ مِنَ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَهَلْ حَفِظْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِيهِ شَيْئًا قَالَ نَعَمْ كُنَّا إِذَا كُنَّا سَفَرًا أَوْ مُسَافِرِينَ أُمِرْنَا أَنْ لاَ نَخْلَعَ خِفَافَنَا ثَلاَثًا إِلاَّ مِنْ جَنَابَةٍ وَلَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ . قَالَ فَقُلْتُ فَهَلْ حَفِظْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْهَوَى شَيْئًا قَالَ نَعَمْ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ فَنَادَاهُ رَجُلٌ كَانَ فِي آخِرِ الْقَوْمِ بِصَوْتٍ جَهْوَرِيٍّ أَعْرَابِيٌّ جِلْفٌ جَافٍ فَقَالَ يَا مُحَمَّدُ يَا مُحَمَّدُ . فَقَالَ لَهُ الْقَوْمُ مَهْ إِنَّكَ قَدْ نُهِيتَ عَنْ هَذَا . فَأَجَابَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَحْوًا مِنْ صَوْتِهِ هَاؤُمُ فَقَالَ الرَّجُلُ يُحِبُّ الْقَوْمَ وَلَمَّا يَلْحَقْ بِهِمْ . قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ " . قَالَ زِرٌّ فَمَا بَرِحَ يُحَدِّثُنِي حَتَّى حَدَّثَنِي أَنَّ اللَّهَ جَعَلَ بِالْمَغْرِبِ بَابًا عَرْضُهُ مَسِيرَةُ سَبْعِينَ عَامًا لِلتَّوْبَةِ لاَ يُغْلَقُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ قِبَلِهِ وَذَلِكَ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّْ : ( يومَ يَأْتِي بَعْضُ آيَاتِ رَبِّكَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا ) الآيَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: যির ইবনে হুবায়শ (রহঃ)

৩৫৩৬. আহমাদ ইবনে আব্দাহ দাব্বী (রাহঃ) ...... যির ইবনে হুবায়শ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি সাফওয়ান ইবনে আসসাল মুরাদী (রাযিঃ) এর কাছে গেলাম। তিনি আমাকে বললেনঃ কেন এসেছ? আমি বললামঃ ইলমের তালাশে। তিনি বললেনঃ আমার কাছে এই হাদীস পৌছেছে যে, ইলম তালাশকারী যা করে, তাতে সন্তুষ্ট হয়ে ফিরিশতারা তাঁর জন্য তাঁদের পাখা বিছিয়ে দেন। তিনি বলেছেনঃ আমি বললামঃ চামড়ার মোজায় মাসাহ করার বিষয়ে আমার মনে প্রশ্নের উদয় হয়েছে। এই বিষয়ে কি আপনি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছ থেকে কিছু সংরক্ষণ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ, গোসল ফরযজনিত কারণ ব্যতীত, পায়খানা-প্রস্রাব ও নিদ্রাজনিত কারণে উযুর ব্যাপারে না ধোয়ার জন্য মুসাফির অবস্থায় তিন দিন চামড়ার মোজা না খুলতে আমাদের নর্দেশ দিয়েছেন।

আমি বললামঃ মুহাব্বাতের বিষয়ে কিছু নবী (ﷺ) থেকে সংরক্ষণ করেছেন কি? তিনি বললেনঃ হ্যাঁ, আমরা এক সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে ছিলাম। মজলিসের শেষদিকে অবস্থানরত এক বেদুঈন তখন চিৎকার করে তাঁকে বললঃ হে মুহাম্মাদ! হে মুহাম্মাদ! উপস্থিত লোকেরা তাকে বললঃ চুপ কর, এভাবে ডাকা নিষেধ, নবী (ﷺ) তার মত আওয়াজে জওয়াব দিলেনঃ আস। লোকটি বললঃ কোন ব্যক্তি এক সম্প্রদায়কে ভালবাসে কিন্তু সে তাদের সঙ্গে মিলিত হতে পারে নি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যে যাকে ভালবাসে সে তার সঙ্গে অবস্থান করবে।

যির (রাহঃ) বলেন, সাফওয়ান (রাযিঃ) আমাদের হাদীস বর্ণনা করতে থাকলেন। শেষে তিনি বর্ণনা করলেন যে, আল্লাহ তাআলা পশ্চিমে একটি তওবার দ্বার তৈরী করেছেন। এর প্রশস্ততা সত্তর বছরের পথ। পশ্চিম দিক থেকে সূর্যোদয় না ঘটা পর্যন্ত তা কখনও রুদ্ধ হবে না। আল্লাহর এই কালামে এইদিকে ইঙ্গিত রয়েছেঃ

يومَ يَأْتِي بَعْضُ آيَاتِ رَبِّكَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا

যে দিন তোমার রবের কিছু নিদর্শনের আবির্ভাব ঘটবে, সেদিন তার ঈমান কোন কাজে আসবে না যে ব্যক্তি পূর্বে ঈমান আনেনি। (সূরা আনআম ৬ঃ ১৫৮)

হাদীসটি হাসান-সহীহ।

৩৫৩৭
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৫৩৭. ইবরাহীম ইবনে ইয়াকুব (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ রুহ কন্ঠায় না পৌছা পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা অবশ্যই কবুল করবেন।ইবনে মাজাহ



হাদীসটি হাসান-গারিব। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) সূত্রে নবী (ﷺ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণনা করেছেন।
৩৫৩৮

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَلَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنْ أَحَدِكُمْ بِضَالَّتِهِ إِذَا وَجَدَهَا " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَالنُّعْمَانِ بْنِ بَشِيرٍ وَأَنَسٍ . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ أَبِي الزِّنَادِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ مَكْحُولٍ بِإِسْنَادٍ لَهُ عَنْ أَبِي ذَرٍّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৩৮. কুতায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ হারিয়ে যাওয়া কোন ব্যক্তি পেলে যতখানি খুশি হয়, আল্লাহ তাআলা তোমাদের একজনের তওবায় এর চেয়ে বেশী আনন্দিত হন।ইবনে মাজাহ, মুসলিম

এ বিষয়ে ইবনে মাসউদ, নু’মান ইবনে বাশীর ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ এই সূত্রে গারীব। মাকহুল ......... আবু যর-নবী (ﷺ) থেকেও এ হাদীস বর্ণিত হয়েছে।

শিরোনামবিহীন পরিচ্ছেদ

باب

৩৫৩৯
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ، قَاصِّ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ عَنْ أَبِي صِرْمَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّهُ قَالَ حِينَ حَضَرَتْهُ الْوَفَاةُ قَدْ كَتَمْتُ عَنْكُمْ شَيْئًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لَوْلاَ أَنَّكُمْ تُذْنِبُونَ لَخَلَقَ اللَّهُ خَلْقًا يُذْنِبُونَ وَيَغْفِرُ لَهُمْ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
وَقَدْ رُوِيَ هَذَا، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . حَدَّثَنَا بِذَلِكَ، قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الرِّجَالِ، عَنْ عُمَرَ، مَوْلَى غَفْرَةَ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .

বর্ণনাকারী: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)

৩৫৩৯. কুতায়বা (রাহঃ) ...... আবু আইয়্যুব (রাযিঃ) থেকে বর্ণিত যে, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এল তখন বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) থেকে শোনা একটি বিষয় তোমাদের কাছে থেকে এতোদিন গোপন করে রেখেছিলাম। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমাদের যদি পাপ সংঘটিত না হত তবে আল্লাহ এমন এক সৃষ্টি পয়দা করতেন যাদের পাপ হত আর তিনি তাদের মাফ করতেন।মুসলিম

হাদীসটি হাসান-গারীব। মুহাম্মাদ ইবনে কা’ব-আবু আইয়ুব (রাযিঃ) সূত্রেও নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
৩৫৪০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الْجَوْهَرِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ فَائِدٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، قَالَ سَمِعْتُ بَكْرَ بْنَ عَبْدِ اللَّهِ الْمُزَنِيَّ، يَقُولُ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " قَالَ اللَّهُ يَا ابْنَ آدَمَ إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلاَ أُبَالِي يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ وَلاَ أُبَالِي يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لاَ تُشْرِكُ بِي شَيْئًا لأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ.

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫৪০. আব্দুল্লাহ ইবনে ইসহাক জাওহারী বসরী (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেনঃ হে আদম সন্তান! তুমি যতদিন আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে তোমার পাপ যাই হোক না কেন আমি তা ক্ষমা করে দিব, এতে আমার কোন পরওয়া নেই। হে আদম সন্তান! তোমার পাপরাশি যদি আকাশের মেঘমালায়ও উপনীত হয়, এরপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি সব ক্ষমা করে দিব, এতে আমার কোন পরওয়া নেই। হে আদম সন্তান! তুমি যদি যমীন পরিমাণ পাপরাশি নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও, আর আমার সঙ্গে যদি কিছুর শরীক না করে থাক, তবে আমি সেই পরিমাণ ক্ষমা ও মাগফিরাত তোমাকে দান করব।



হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।

আল্লাহ তাআলা একশত রহমত সৃষ্টি করেছেন

باب خَلْقِ اللَّهِ مِائَةَ رَحْمَةٍ

৩৫৪১

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " خَلَقَ اللَّهُ مِائَةَ رَحْمَةٍ فَوَضَعَ رَحْمَةً وَاحِدَةً بَيْنَ خَلْقِهِ يَتَرَاحَمُونَ بِهَا وَعِنْدَ اللَّهِ تِسْعَةٌ وَتِسْعُونَ رَحْمَةً " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ سَلْمَانَ وَجُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৪১. কুতায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলা একশ’ রহমত সৃষ্টি করেছেন। তিনি তাঁর সৃষ্টির মাঝে একটি রহমত রেখেছেন যদ্বারা তারা একে অন্যের প্রতি রহম করে থাকে। আর আল্লাহর কাছে রয়েছে নিরানব্বইটি রহমত।ইবনে মাজাহ,মুসলিম


এই বিষয়ে সালমান এবং জুন্দুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আল-বাজালী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
৩৫৪২

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الْعُقُوبَةِ مَا طَمِعَ فِي الْجَنَّةِ أَحَدٌ وَلَوْ يَعْلَمُ الْكَافِرُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ مَا قَنَطَ مِنَ الْجَنَّةِ أَحَدٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৪২. কুতায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর কাছে কি শাস্তি আছে তা যদি মু’মিনরা জানত তবে কেউ জান্নাতের ব্যাপারে আশা করত না, আর আল্লাহর কাছে কি রহমত আছে তা যদি কাফিররা জানত তবে কেউ জান্নাত থেকে নিরাশ হত না। বুখারি ও মুসলিম,


হাদীসটি হাসান। আলা ইবনে আব্দুর রহমান—তাঁর পিতা আব্দুর রহমান-আবু হুরায়রা (রাযিঃ) সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
৩৫৪৩

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ حِينَ خَلَقَ الْخَلْقَ كَتَبَ بِيَدِهِ عَلَى نَفْسِهِ إِنَّ رَحْمَتِي تَغْلِبُ غَضَبِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৪৩. কুতায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ যখন তাঁর সৃষ্টিসমূহ পয়দা করেন তখনই তাঁর হাতে লিখে রাখেনঃ আমার রহমত আমার ক্রোধের উপর প্রবল থাকবে।ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
৩৫৪৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الثَّلْجِ، - رَجُلٌ مِنْ أَهْلِ بَغْدَادَ أَبُو عَبْدِ اللَّهِ صَاحِبُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ زَرْبِيٍّ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، وَثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَسْجِدَ وَرَجُلٌ قَدْ صَلَّى وَهُوَ يَدْعُو وَيَقُولُ فِي دُعَائِهِ اللَّهُمَّ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَوَاتِ وَالأَرْضِ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " تَدْرُونَ بِمَ دَعَا اللَّهَ دَعَا اللَّهَ بِاسْمِهِ الأَعْظَمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ثَابِتٍ عَنْ أَنَسٍ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ أَنَسٍ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫৪৪. মুহাম্মাদ ইবনে আবু ছালজ (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদিন নবী (ﷺ) মসজিদে এসে প্রবেশ করলেন। তখন সেখানে এক ব্যক্তি নামায শেষ করে দুআ করছিল। সে তার দুআয় বলছিলঃ

اللَّهُمَّ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَوَاتِ وَالأَرْضِ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ

″হে আল্লাহ! আল্লাহ ছাড়া ইলাহ নেই। তুমিই তো অনুগ্রহদাতা। আকাশমন্ডলির ও পৃথিবীর উপমাহীন সৃষ্টিকর্তা, প্রতাপশালী ও মর্যাদাবান।″

নবী (ﷺ) বলেছেনঃ তোমরা কি জান, সে কিসের ওসীলায় দুআ করেছে? এতো আল্লাহ তাআলার ইসমে আযমের মাধ্যমে দুআ করেছে। এর ওসীলায় দুআ করলে অবশ্যই তা কবুল করা হয়, যাচঞা করা হলে অবশ্যই প্রদান করা হয়।ইবনে মাজাহ

হাদীসটি এই সূত্রে গারীব। এই হাদীসটি অন্য সূত্রেও আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে।

রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ (ঐ ব্যক্তির নাক ধূলিমলিন হোক)

باب قَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " رَغِمَ أَنْفُ رَجُلٍ " .

৩৫৪৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا رِبْعِيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَىَّ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكِبَرَ فَلَمْ يُدْخِلاَهُ الْجَنَّةَ " . قَالَ عَبْدُ الرَّحْمَنِ وَأَظُنُّهُ قَالَ أَوْ أَحَدُهُمَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَنَسٍ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَرِبْعِيُّ بْنُ إِبْرَاهِيمَ هُوَ أَخُو إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ وَهُوَ ثِقَةٌ وَهُوَ ابْنُ عُلَيَّةَ . وَيُرْوَى عَنْ بَعْضِ أَهْلِ الْعِلْمِ قَالَ إِذَا صَلَّى الرَّجُلُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مَرَّةً فِي الْمَجْلِسِ أَجْزَأَ عَنْهُ مَا كَانَ فِي ذَلِكَ الْمَجْلِسِ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৪৫. আহমাদ ইবনে ইবরাহীম দাওরাকী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঐ ব্যক্তির নাক ধূলিমলিন হোক, যার কাছে আমার উল্লেখ করা হল অথচ আমার উপর দরুদ পাঠ করল না। ওই ব্যক্তির নাক ধূলিমলিন হোক, যার জীবনে রমযান মাস এল কিন্তু তাকে ক্ষমাপ্রাপ্ত না করেই তা অতিবাহিত হয়ে গেল। ওই ব্যক্তির নাক ধূলিমলিন হোক, যে তার পিতামাতাকে (বা তাদের একজনকে) বৃদ্ধাবস্থায় পেল কিন্তু তাদের খেদমত করার মাধ্যমে সে জান্নাতী হতে পারলনা। আব্দুর রহমান বলেনঃ আমি মনে করি তিনি বলেছেন তাদের (পিতামাতার) একজনকে পেল।

এই বিষয়ে জাবির ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান এই সূত্রে গারীব। রিবই ইবনে ইবরাহীম (রাহঃ) ইসমাঈল ইবনে ইবরাহীম ইবনে উলাইয়্যা-এর ভাই। ইনি নির্ভরযোগ্য। কোন কোন আলিম থেকে বর্ণিত আছে যে, কোন ব্যক্তি যদি নবী (ﷺ) এর উপর মজলিসে একবার দ্রুদ পাঠ করে, তবে ঐ বৈঠকের জন্য তা-ই যথেষ্ট।
৩৫৪৬

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَزِيَادُ بْنُ أَيُّوبَ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَىَّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৫৪৬. ইয়াহয়া ইবনে মুসা ও যিয়াদ ইবনে আইয়ুব (রাহঃ) ..... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কৃপন সেই ব্যক্তি, যার নিকট আমার উল্লেখ করা হল কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করল না।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ-গারীব।

নবী (ﷺ) এর দুআ

باب فِي دُعَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم

৩৫৪৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ بَرِّدْ قَلْبِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ نَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)

৩৫৪৭. আহমাদ ইবনে ইবরাহীম দাওরাকী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) দুআ করতেনঃ

اللَّهُمَّ بَرِّدْ قَلْبِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ نَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ

হে আল্লাহ! আমার অন্তর শীতল করে দাও বরফ ঠাণ্ডা ও শীতল পানি দিয়ে। হে আল্লাহ! সাদা কাপড়কে যেমন ময়লা থেকে পরিস্কার করা হয় তেমনি আমার অন্তর কে পাপরাশি থেকে নির্মল করে দাও। মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ-গারীব।
৩৫৪৮
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الْقُرَشِيِّ الْمُلَيْكِيِّ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ فُتِحَ لَهُ مِنْكُمْ بَابُ الدُّعَاءِ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الرَّحْمَةِ وَمَا سُئِلَ اللَّهُ شَيْئًا يَعْنِي أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ يُسْأَلَ الْعَافِيَةَ " . وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الدُّعَاءَ يَنْفَعُ مِمَّا نَزَلَ وَمِمَّا لَمْ يَنْزِلْ فَعَلَيْكُمْ عِبَادَ اللَّهِ بِالدُّعَاءِ " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ . لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الْقُرَشِيِّ وَهُوَ الْمَكِّيُّ الْمُلَيْكِيُّ وَهُوَ ضَعِيفٌ فِي الْحَدِيثِ ضَعَّفَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ قِبَلِ حِفْظِهِ .
وَقَدْ رَوَى إِسْرَائِيلُ، هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا سُئِلَ اللَّهُ شَيْئًا أَحَبَّ إِلَيْهِ مِنَ الْعَافِيَةِ "

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৫৪৮. হাসান ইবনে আরাফা (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মাঝে যার জন্য দুআর দ্বার উন্মোচিত হয়, তার জন্য জান্নাতের দ্বারসমূহও উন্মোচিত হয়। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় যাচঞা হল সুস্থতা প্রার্থনা করা।

রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেছেনঃ যে বিপদ আপতিত হয়েছে এবং যা এখনও আপতিত হয় নাই সবক্ষেত্রেই দুআয় উপকার হয়। সুতরাং হে আল্লাহর বান্দাগণ! তোমাদের দুআ করা উচিত।

হাদীসটি গারীব। আব্দুর রহমান ইবনে আবু বকর কুরাশী (রাহঃ) এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছুই জানি না। হাদীস বর্ণনার ক্ষেত্রে ইনি যইফ। কোন কোন হাদীসবিদ তাঁর স্মরণশক্তির সমালোচনা করেছেন। ইসরাঈল (রাহঃ) এই হাদীসটি আব্দুর রহমান ইবনে আবু বকর-মুসা ইবনে উকবা-নাফি’-ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আল্লাহর কাছে যে সব প্রার্থনা করা হয়, সে সবের মাঝে সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনার চেয়ে প্রিয় জিনিস তাঁর কাছে আর কিছু নেই।
৩৫৪৯
حَدَّثَنَا بِذَلِكَ الْقَاسِمُ بْنُ دِينَارٍ الْكُوفِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ الْكُوفِيُّ عَنْ إِسْرَائِيلَ بِهَذَا .
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا بَكْرُ بْنُ خُنَيْسٍ، عَنْ مُحَمَّدٍ الْقُرَشِيِّ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ بِلاَلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ وَإِنَّ قِيَامَ اللَّيْلِ قُرْبَةٌ إِلَى اللَّهِ وَمَنْهَاةٌ عَنِ الإِثْمِ وَتَكْفِيرٌ لِلسَّيِّئَاتِ وَمَطْرَدَةٌ لِلدَّاءِ عَنِ الْجَسَدِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ بِلاَلٍ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَلاَ يَصِحُّ مِنْ قِبَلِ إِسْنَادِهِ . قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ مُحَمَّدٌ الْقُرَشِيُّ هُوَ مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الشَّامِيُّ وَهُوَ ابْنُ أَبِي قَيْسٍ وَهُوَ مُحَمَّدُ بْنُ حَسَّانَ وَقَدْ تُرِكَ حَدِيثُهُ . وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ عَنْ أَبِي أُمَامَةَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ وَهُوَ قُرْبَةٌ إِلَى رَبِّكُمْ وَمَكْفَرَةٌ لِلسَّيِّئَاتِ وَمَنْهَاةٌ لِلإِثْمِ " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ أَبِي إِدْرِيسَ عَنْ بِلاَلٍ .

বর্ণনাকারী: বিলাল ইবনে রাবাহ (রাঃ)

কাসিম ইবনে দীনার কূফী (রাহঃ) থেকে ইসরাঈল (রাহঃ) সূত্রে উক্তরূপ বর্ণিত হয়েছে।

৩৫৪৯. ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ...... বিলাল (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের রাতের নামায (তাহাজ্জুদ) প্রতিষ্ঠা করা উচিত। কেননা, এ হল তোমাদের পূর্ববর্তী নেককারদের অবলম্বিত রীতি। রাতের নামায আল্লাহর নৈকট্যলাভ ও গুনাহ থেকে বাঁচার উপায়; মন্দ কাজের কাফফারা এবং শারীরিক রোগের প্রতিরোধক।

হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া বিলাল (রাযিঃ) এর রিওয়ায়াত হিসেবে এটি সম্পর্কে আমারা কিছু জানি না। সনদের দিক থেকে এটি সহীহ নয়। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছিঃ মুহাম্মাদ কুরাশী হলেন মুহাম্মাদ ইবনে সাঈদ শামী। ইনি ইবনে আবু কায়েস; আর ইনি মুহাহাম্মাদ ইবনে হাসসান। তাঁর বর্ণিত হাদীস পরিত্যাজ্য। মুআবিয়া ইবনে সালিহ (রাহঃ) এই হাদীসটি রাবিআ ইবনে ইয়াযীদ-আবু ইদরীস খাওলানী-আবু উমামা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের রাতের নামায (তাহাজ্জুদ) প্রতিষ্ঠা করা উচিত। কেননা, এ হল তোমাদের পূর্ববর্তী নেককারদের রীতি। এ হল তোমাদের রবের নৈকট্য লাভের উপায়, মন্দ কাজ সমুহের কাফফারা ও পাপসমূহের জন্য প্রতিরোধক। আবু ইদরীস-বিলাল (রাযিঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াত থেকে এই রিওয়ায়াতটি অধিক সহীহ।
৩৫৫০

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعْمَارُ أُمَّتِي مَا بَيْنَ سِتِّينَ إِلَى سَبْعِينَ وَأَقَلُّهُمْ مَنْ يَجُوزُ ذَلِكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৫০. হাসান ইবনে আরাফা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার উম্মতদের বয়স হল ষাট ও সত্তরের মাঝে। তাদের খুব কম সংখ্যকই এই সীমা অতিক্রম করতে পারবে।

মুহাম্মাদ ইবনে আমর-আবু সালামা-আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) এর হাদীস হিসাবে এটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। আবু হুরায়রা (রাযিঃ) থেকে এটি অন্য সূত্রেও বর্ণিত আছে।
৩৫৫১
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ طُلَيْقِ بْنِ قَيْسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْعُو يَقُولُ " رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَىَّ وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَىَّ وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَىَّ وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَىَّ رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مِطْوَاعًا لَكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتِي وَسَدِّدْ لِسَانِي وَاهْدِ قَلْبِي وَاسْلُلْ سَخِيمَةَ صَدْرِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
قَالَ مَحْمُودُ بْنُ غَيْلاَنَ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৫৫১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) দুআয় বলতেনঃ

رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَىَّ وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَىَّ وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَىَّ وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَىَّ رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مِطْوَاعًا لَكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتِي وَسَدِّدْ لِسَانِي وَاهْدِ قَلْبِي وَاسْلُلْ سَخِيمَةَ صَدْرِي

হে আমার রব! তুমিই আমায় সহযোগিতা কর, আমার বিরুদ্ধে সহযোগিতা করো না, আমায় সাহায্য কর আমার বিরুদ্ধে সাহায্য করো না, আমার পক্ষে কৌশল অবলম্বন কর, আমার বিরুদ্ধে কৌশল করো না, আমাকে হিদায়াত কর, আমার জন্য হিদায়াত সহজ করে দাও। যারা আমার উপর যুলুম করে তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর। হে পারওয়ারদিগার! আমাকে বানাও তোমার প্রতি শুকুরগুযার, তোমার যিক্‌রকারি, তোমার প্রতি ভয় পোষণকারী, তোমার প্রতি আনুগত্যশীল, তোমার প্রতি বিনয়াবনত, তোমার প্রতি মিনতিপূর্ণ ও পত্যাবর্তনশীল। হে আমার রব! আমার তওবা কবুল কর, ধুয়ে দাও আমার সব গুনাহ, জবাব দাও আমার দুআর, প্রতিষ্ঠিত কর আমার দলীলাদি, সঠিক রাখ আমার যবান, হিদায়াত কর আমার অন্তরকে আর বের করে দাও আমার অন্তর থেকে সব হিংসা ও বিদ্বেষ।ইবনে মাজাহ

মাহমুদ ইবনে গায়লান-মুহাম্মাদ ইবনে বশির আব্দী-সুফয়ান ছাওরী (রাহঃ) থেকে এই সনদে হাদীসটি অনুরূপ বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
৩৫৫২
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ دَعَا عَلَى مَنْ ظَلَمَهُ فَقَدِ انْتَصَرَ " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ أَبِي حَمْزَةَ . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي أَبِي حَمْزَةَ مِنْ قِبَلِ حِفْظِهِ وَهُوَ مَيْمُونٌ الأَعْوَرُ .
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الرُّؤَاسِيُّ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ أَبِي حَمْزَةَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৫৫২. হান্নাদ (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি যুলুম করেছে তার বিরুদ্ধে যে বদদুআ করল সে তার প্রতিশোধ নিয়ে নিল।

হাদীসটি গারিব। আবু হামযা (রাহঃ) এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। কোন কোন আলিম আবু হামযা (রাহঃ) এর স্মরণশক্তির সমালোচনা করেছেন। ইনি হলেন মায়মুন আ’ওয়ার। কুতায়বা (রাহঃ) ......... আবু হামযা (রাহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণিত আছে।

শিরোনামবিহীন পরিচ্ছেদ

باب

৩৫৫৩

حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكِنْدِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، قَالَ وَأَخْبَرَنِي سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَالَ عَشْرَ مَرَّاتٍ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ . كَانَتْ لَهُ عِدْلَ أَرْبَعِ رِقَابٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ " . قَالَ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي أَيُّوبَ مَوْقُوفًا .

বর্ণনাকারী: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)

৩৫৫৩. মুসা ইবনে আব্দুর রহমান কিন্দি কূফী (রাহঃ) ...... আবু আইয়ুব আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি ‘লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহই ওইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শায়য়িন কাদীর’---কালিমা গুলি দশবার পাঠ করে, তবে ইসমাঈল বংশের চার জন গোলাম আযাদ করার সমান সাওয়াব হবে।বুখারি ও মুসলিম

আবু আইয়ুব (রাযিঃ) থেকে এই হাদীসটি মাউকুফরূপেও বর্ণিত আছে।
৩৫৫৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا هَاشِمٌ، وَهُوَ ابْنُ سَعِيدٍ الْكُوفِيُّ حَدَّثَنِي كِنَانَةُ، مَوْلَى صَفِيَّةَ قَالَ سَمِعْتُ صَفِيَّةَ، تَقُولُ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ يَدَىَّ أَرْبَعَةُ آلاَفِ نَوَاةٍ أُسَبِّحُ بِهَا فَقُلْتُ لَقَدْ سَبَّحْتُ بِهَذِهِ . فَقَالَ " أَلاَ أُعَلِّمُكِ بِأَكْثَرَ مِمَّا سَبَّحْتِ بِهِ " . فَقُلْتُ بَلَى عَلِّمْنِي . فَقَالَ " قُولِي سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ صَفِيَّةَ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ هَاشِمِ بْنِ سَعِيدٍ الْكُوفِيِّ وَلَيْسَ إِسْنَادُهُ بِمَعْرُوفٍ . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন সাফিয়্যা বিনতে হুওয়াই (রাঃ)

৩৫৫৪. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... সাফিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে এলেন। আমার কাছে তখন চার হাজার খেজুর বীচি ছিল। এগুলো দ্বারা আমি তাসবীহ পাঠ করছিলাম। তিনি বললেনঃ তুমি তো এগুলোর মাধ্যমে তাসবীহ পাঠ করছ। যে পরিমাণ তাসবীহ তুমি পাঠ করেছ, তদপেক্ষা বেশী পরিমাণের উপায় কি আমি তোমাকে শিখিয়ে দিব? আমি বললামঃ অবশ্যই আমাকে শিখিয়ে দিন। তিনি বললেনঃ তুমি বলবেঃ (سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ) - সৃষ্টির পরিমাণ সংখ্যকবার সুবহানাল্লাহ।

হাদীসটি গারীব। হাশিম ইবনে সাঈদ কূফী (রাহঃ) এর রিওয়ায়াত হিসেবে এই সূত্র ছাড়া সাফিয়্যা (রাযিঃ) বর্ণিত হাদীসরূপে এটি সম্পর্কে আমরা কিছু জানি না। তাঁর এই সনদ মা’রুফ নয়। এই বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
৩৫৫৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ كُرَيْبًا، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ عَلَيْهَا وَهِيَ فِي مَسْجِدٍ ثُمَّ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِهَا قَرِيبًا مِنْ نِصْفِ النَّهَارِ فَقَالَ لَهَا " مَا زِلْتِ عَلَى حَالِكِ " . فَقَالَتْ نَعَمْ . قَالَ " أَلاَ أُعَلِّمُكِ كَلِمَاتٍ تَقُولِينَهَا سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ هُوَ مَوْلَى آلِ طَلْحَةَ وَهُوَ شَيْخٌ مَدَنِيٌّ ثِقَةٌ وَقَدْ رَوَى عَنْهُ الْمَسْعُودِيُّ وَسُفْيَانُ الثَّوْرِيُّ هَذَا الْحَدِيثَ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন জুওয়াইরিয়্যা বিনতে হারিস (রাঃ)

৩৫৫৫. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... জুয়াইরিয়্যা বিনতে হারিছ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একবার তাঁর ইবাদতখানায় ছিলেন, এমতাবস্থায় নবী (ﷺ) তাঁর পাশ দিয়ে গেলেন। পরে আবার প্রায় দুপুরের সময়ও তাঁর পাশ দিয়ে গেলেন। তিনি তাঁকে বললেনঃ তুমি কি এতক্ষণ তোমার আগের অবস্থায়ই ছিলে? তিনি বললেনঃ হ্যাঁ। নবী (ﷺ) বললেনঃ আমি কি তোমাকে এমন কতগুলো কালিমা শিখিয়ে দিব না তুমি পাঠ করবে? সেগুলো হলঃ

سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ

সৃষ্টির পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ, সৃষ্টির পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ, সৃষ্টির পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ; আল্লাহর সন্তুষ্টির পরিমাণ সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির পরিমাণ সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির পরিমাণ সুবহানাল্লাহ, আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ, আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ, আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ, আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ, আল্লাহর কালিমার পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ, আল্লাহর কালিমার পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ, আল্লাহর কালিমার পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ। ইবনে মাজাহ

হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান হলেন তাহালা পরিবারের আযাদকৃত দাস। তিনি একজন মাদীনী শায়খ এবং নির্ভরযোগ্য। মাসউদী এবং ছাওরী (রাহঃ) ও তাঁর বরাতে এই হাদীসটি বর্ণনা করেছেন।
৩৫৫৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، قَالَ أَنْبَأَنَا جَعْفَرُ بْنُ مَيْمُونٍ، صَاحِبُ الأَنْمَاطِ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحِي إِذَا رَفَعَ الرَّجُلُ إِلَيْهِ يَدَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا خَائِبَتَيْنِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَاهُ بَعْضُهُمْ وَلَمْ يَرْفَعْهُ .

বর্ণনাকারী: সালমান ফারিসী (রাঃ)

৩৫৫৬. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... সালমান ফারসী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলা অত্যন্ত লজ্জাশীল ও পরম দয়ালু। কোন বান্দা যখন তাঁর কাছে দুই হাত তোলে, তখন তাকে বঞ্চিত করে শূন্য হাতে ফিরিয়ে দিতে তাঁর লজ্জা হয়।

হাদীসটি হাসান-গারীব। কেউ কেউ এটি রিওয়ায়াত করেছেন, কিন্তু মরফু’ হিসেবে নয়।
৩৫৫৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ، عَنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، كَانَ يَدْعُو بِأُصْبُعَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَحِّدْ أَحِّدْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَمَعْنَى هَذَا الْحَدِيثِ إِذَا أَشَارَ الرَّجُلُ بِأُصْبُعَيْهِ فِي الدُّعَاءِ عِنْدَ الشَّهَادَةِ لاَ يُشِيرُ إِلاَّ بِأُصْبُعٍ وَاحِدَةٍ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৫৭. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) তেখে বর্ণিত, তিনি বলেনঃ জনৈক ব্যক্তি দুই আঙ্গুলে (তাশাহহুদে) ইশারা করত। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ একটা দ্বারা, একটা দ্বারা।

হাদীসটি হাসান-গারীব। হাদীসটির মর্ম হল, শাহাদাতের ক্ষেত্রে দুআর সময় এক ব্যক্তি যখন দুই আঙ্গুলে ইশারা করে, তখন যেন সে এক আঙ্গুল ব্যতীত তা না করে।
৩৫৫৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، وَهُوَ ابْنُ مُحَمَّدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، أَنَّ مُعَاذَ بْنَ رِفَاعَةَ، أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، قَالَ قَامَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ عَلَى الْمِنْبَرِ ثُمَّ بَكَى فَقَالَ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الأَوَّلِ عَلَى الْمِنْبَرِ ثُمَّ بَكَى فَقَالَ " سَلُوا اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فَإِنَّ أَحَدًا لَمْ يُعْطَ بَعْدَ الْيَقِينِ خَيْرًا مِنَ الْعَافِيَةِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ عَنْ أَبِي بَكْرٍ رضى الله عنه .

বর্ণনাকারী: মুআয ইবনে রিফাআ যুরাকী (রহঃ)

৩৫৫৮. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... মুআয ইবনে রিফাআ তাঁর পিতা রিফাআ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার আবু বকর সিদ্দীক(রাযিঃ) মিম্বরে (খুতবা দিতে) দাঁড়ালেন। এরপর কেঁদে উঠলেন। বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) (হিজরতের) প্রথম বছরে মিম্বরে (খুতবা দিতে) দাঁড়ালেন। এরপর কেঁদে উঠলেন এবং বললেনঃ আল্লাহর কাছে তোমরা ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করবে। কেননা ঈমানের পর এই আফিয়াত বা নিরাপত্তা অপেক্ষা উত্তম কাউকে আর কিছুই প্রদত্ত হয়নি।ইবনে মাজাহ

আবু বকর (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসটি হাসান এই সূত্রে গারীব।
৩৫৫৯

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ يَزِيدَ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ وَاقِدٍ، عَنْ أَبِي نُصَيْرَةَ، عَنْ مَوْلًى، لأَبِي بَكْرٍ عَنْ أَبِي بَكْرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَصَرَّ مَنِ اسْتَغْفَرَ وَلَوْ فَعَلَهُ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي نُصَيْرَةَ وَلَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ .

বর্ণনাকারী: হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)

৩৫৫৯. হুসাইন ইবনে ইয়াযীদ কূফী (রাহঃ) ...... আবু বকর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দিনে সত্তরবারও যদি কেউ পাপ করে কিন্তু সে যদি ইস্তিগফার ও তওবা করে, তবে সে পাপের পুনরাবৃত্তিকারী বলে গণ্য হবে না।

হাদীসটি গরিব। আবু নুসায়রার রিওয়ায়াত হিসাবেই কেবল আটিকে আমরা জানি। এর সনদও শক্তিশালী নয়।
৩৫৬০

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ، - الْمَعْنَى وَاحِدٌ قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا الأَصْبَغُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَبُو الْعَلاَءِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ لَبِسَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رضى الله عنه ثَوْبًا جَدِيدًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي . ثُمَّ عَمَدَ إِلَى الثَّوْبِ الَّذِي أَخْلَقَ فَتَصَدَّقَ بِهِ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ لَبِسَ ثَوْبًا جَدِيدًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي ثُمَّ عَمَدَ إِلَى الثَّوْبِ الَّذِي أَخْلَقَ فَتَصَدَّقَ بِهِ كَانَ فِي كَنَفِ اللَّهِ وَفِي حِفْظِ اللَّهِ وَفِي سَتْرِ اللَّهِ حَيًّا وَمَيِّتًا " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَقَدْ رَوَاهُ يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ عَنِ الْقَاسِمِ عَنْ أَبِي أُمَامَةَ .

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

৩৫৬০. ইয়াহয়া ইবনে মুসা ও সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ..... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার উমর (রাযিঃ) একটি নতুন কাপড় পরিধান করলেন। এরপর বললেনঃ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي

সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে পরিধান করিয়েছেন যাদ্বারা আমি আমার লজ্জাস্থান আচ্ছাদিত করি এবং আমার জীবন করি শোভিত।

এর পর তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, কেউ যদি নতুন কাপড় পরিধান করে এই দুআ পাঠ করেঃ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي

পরবর্তীকালে কাপড়টি পুরাতন হওয়ার পর সে যদি সেটি সাদ্‌কা করে দেয়, তবে সে জীবনে ও মরণে (সর্বাবস্থায়) আল্লাহর আশ্রয় এবং তাঁরই হেফাযতে ও আচ্ছাদনে অবস্থান করবে।ইবনে মাজাহ

হাদীসটি গারীব। ইয়াহয়া ইবনে আইয়ুব এটিকে উবাইদুল্লাহ ইবনে যাহর-আলী ইবনে ইয়াযীদ-কাসিম (রাহঃ) সূত্রে আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন।
৩৫৬১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ الصَّائِغُ، قِرَاءَةً عَلَيْهِ عَنْ حَمَّادِ بْنِ أَبِي حُمَيْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ بَعْثًا قِبَلَ نَجْدٍ فَغَنِمُوا غَنَائِمَ كَثِيرَةً وَأَسْرَعُوا الرَّجْعَةَ فَقَالَ رَجُلٌ مِمَّنْ لَمْ يَخْرُجْ مَا رَأَيْنَا بَعْثًا أَسْرَعَ رَجْعَةً وَلاَ أَفْضَلَ غَنِيمَةً مِنْ هَذَا الْبَعْثِ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَلاَ أَدُلُّكُمْ عَلَى قَوْمٍ أَفْضَلُ غَنِيمَةً وَأَسْرَعُ رَجْعَةً قَوْمٌ شَهِدُوا صَلاَةَ الصُّبْحِ ثُمَّ جَلَسُوا يَذْكُرُونَ اللَّهَ حَتَّى طَلَعَتْ عَلَيْهِمُ الشَّمْسُ فَأُولَئِكَ أَسْرَعُ رَجْعَةً وَأَفْضَلُ غَنِيمَةً " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَحَمَّادُ بْنُ أَبِي حُمَيْدٍ هُوَ أَبُو إِبْرَاهِيمَ الأَنْصَارِيُّ الْمُزَنِيُّ وَهُوَ مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ الْمَدَنِيُّ وَهُوَ ضَعِيفٌ فِي الْحَدِيثِ .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৩৫৬১. আহমাদ ইবনে হাসান (রাহঃ) ..... উমর ইবনে খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) নাজদের দিকে একটা অভিযান প্রেরণ করেন। তাঁরা সেখানে বহু গনিমতের মাল লাভ করেন এবং দ্রুত ফিরে আসেন। সেই অভিযানে শরীক ছিলেন না এমন একজন বললেনঃ এত দ্রুত এবং এত উত্তম গনিমত সম্পদ নিয়ে ফিরে আসতে আর কোন বাহিনীকে আমরা দেখিনি। তখন নবী (ﷺ) বললেনঃ আমি কি তোমাদের এমন এক সম্প্রদায়ের কথা বলব যারা আরো উত্তম গনিমত সম্পদ নিয়ে আরো দ্রুত ফিরে আসে? এরা হল এমন এক সম্প্রদায় যারা ফজরের জামাতে হাযির হয়। এর পর সূর্যোদয় পর্যন্ত সেখানে বসে থেকে আল্লাহর যিক্‌র করতে থকে। এরাই হল তাঁরা—যারা আরো ভাল গনিমত সম্পদ নিয়ে আরো দ্রুত ফিরে এল।

হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। হাম্মাদ ইবনে আবু হুমায়দ (রাহঃ) হলেন মুহাম্মাদ ইবনে আবু হুমায়দ, আর ইনিই হলেন আবু ইবরাহীম আনসারী মাদীনী। ইনি হাদীসের ক্ষেত্রে যঈফ।
৩৫৬২

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، أَنَّهُ اسْتَأْذَنَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْعُمْرَةِ فَقَالَ " أَىْ أُخَىَّ أَشْرِكْنَا فِي دُعَائِكَ وَلاَ تَنْسَنَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৫৬২. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ...... উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি একদিন নবী (ﷺ) এর কাছে উমরা করার অনুমতি প্রার্থনা করেন। তিনি বললেনঃ হে আমার প্রিয় ভাই! তোমার দুআয় শরীক করবে এবং আমাদের ভুলে যাবে না। ইবনে মাজাহ

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
৩৫৬৩

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَيَّارٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه أَنَّ مُكَاتَبًا، جَاءَهُ فَقَالَ إِنِّي قَدْ عَجَزْتُ عَنْ كِتَابَتِي فَأَعِنِّي . قَالَ أَلاَ أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلِ صِيرٍ دَيْنًا أَدَّاهُ اللَّهُ عَنْكَ قَالَ " قُلِ اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৫৬৩. আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, জনৈক মুকাতিব (বিনিময় মূল্যের ভিত্তিতে মালিকের সঙ্গে আযাদীর চুক্তি করা) গোলাম তাঁর কাছে এসে বললঃ আমি আমার চুক্তি অনুসারে বিনিময় মূল্য দিতে অপারগ হয়ে পড়েছি। আপনি আমাকে কিছু সাহায্য করুন। তিনি বললেনঃ তোমাকে এমন কিছু কালিমা আমি শিখিয়ে দিব কি যেগুলো রাসূলুল্লাহ (ﷺ) আমাকে শিখিয়েছিলেন? তোমার যিম্মায় যদি ছবীর পাহাড় (তায় কাবীলায় অবস্থিত আরবের একটি বড় পাহাড়) ঋণও থাকে, তবে এতে আল্লাহ তাআলা তাও আদায় করে দিবেন। তুমি বলবেঃ
اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
হে আল্লাহ! হারাম থেকে মুক্ত রেখে তোমার প্রদত্ত হালাল বস্তুই আমার জন্য যথেষ্ট করে দাও। তোমার অনুগ্রহে তুমি ছাড়া অন্যসব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দাও।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।

অসুস্থ ব্যক্তির দুআ

باب فِي دُعَاءِ الْمَرِيضِ

৩৫৬৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلِمَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ كُنْتُ شَاكِيًا فَمَرَّ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَقُولُ اللَّهُمَّ إِنْ كَانَ أَجَلِي قَدْ حَضَرَ فَأَرِحْنِي وَإِنْ كَانَ مُتَأَخِّرًا فَأَرْفِغْنِي وَإِنْ كَانَ بَلاَءً فَصَبِّرْنِي . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَيْفَ قُلْتَ " . قَالَ فَأَعَادَ عَلَيْهِ مَا قَالَ قَالَ فَضَرَبَهُ بِرِجْلِهِ فَقَالَ " اللَّهُمَّ عَافِهِ أَوِ اشْفِهِ " . شُعْبَةُ الشَّاكُّ . فَمَا اشْتَكَيْتُ وَجَعِي بَعْدُ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৫৬৪. মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি অসুস্থ ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমার পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন। আমি তখন বলছিলামঃ হে আল্লাহ! আমার মৃত্যুর সময় যদি ঘনিয়ে এসে থাকে তবে (মৃত্যু দিয়ে) আমাকে শান্তি দাও। আর যদি তা আরো বিলম্বিত থাকে তবে আমার জীবনকে সুখময় করে দাও এবং যদি এটি পরিক্ষা স্বরূপ হয়ে থাকে তবে আমাকে ধৈর্য দাও। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি কি বলছ? রাবী বলেনঃ তিনি যা বলছিলেন তা তাঁকে পুনরাবৃত্তি করে শুনালেন। নবী (ﷺ) তখন তাকে তাঁর পা দিয়ে ঠেলা দিলেন এবং বললেনঃ হে আল্লাহ! একে সুস্থ করে দাও। আলী (রাযিঃ) বলেনঃ এর পর কখনও আমি এই অসুখে আর ভুগিনি।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
৩৫৬৫

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا عَادَ مَرِيضًا قَالَ " اللَّهُمَّ أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ وَاشْفِ فَأَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৫৬৫. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে বলতেনঃ

اللَّهُمَّ أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ وَاشْفِ فَأَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

এই অসুবিধা দূর করে দাও হে সব মানুষের প্রভু! সুস্থ করে দাও। তোমার সুস্থকরণ ছাড়া তো কারো সুস্থতা নেই। এমন সুস্থতা দাও যে, কোন রোগ-বালাই যেন এর আওতা বহির্ভূত না থাকে।সহীহ বুখারি ও মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান।

বিতরের দুআ

باب فِي دُعَاءِ الْوِتْرِ

৩৫৬৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامِ بْنِ عَمْرٍو الْفَزَارِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ فِي وِتْرِهِ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَأَعُوذُ بِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ عَلِيٍّ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ حَمَّادِ بْنِ سَلَمَةَ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৩৫৬৬. আহামাদ ইবনে মানী (রাহঃ) ...... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত যে নবী (ﷺ) তার বিতর নামাযে পাঠ করতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَأَعُوذُ بِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

হাদীসটি হাসান-গারীব। হাম্মাদ ইবনে সালামা (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

নবী (ﷺ)-এর দুআ এবং প্রত্যেক নামাযের শেষে তাঁর তাআওউয পাঠ

باب فِي دُعَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَتَعَوُّذِهِ دُبُرَ كُلِّ صَلاَةٍ

৩৫৬৭

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، هُوَ ابْنُ عَمْرٍو الرَّقِّيُّ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، وَعَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلاَءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمُكْتِبُ الْغِلْمَانَ وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَتَعَوَّذُ بِهِنَّ دُبُرَ الصَّلاَةِ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ " . قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ مُضْطَرِبٌ فِي هَذَا الْحَدِيثِ يَقُولُ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ عَنْ عُمَرَ وَيَقُولُ عَنْ غَيْرِهِ وَيَضْطَرِبُ فِيهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: মুসআব ইবনে সা‘দ (রহঃ)

৩৫৬৭. আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ...... মুসআব ইবনে সা’দ এবং আমর ইবনে মায়মুন থেকে বর্ণিত, তাঁরা বলেনঃ সা’দ (রাযিঃ) তাঁর ছেলেদের এই কালিমাগুলো এমনভাবে শিখাতেন লিপিকার যেমন শিশুদেরকে লেখা শেখায়। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) নামাযের পর এগুলো পাঠ করে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ
বুখারি

আব্দুল্লাহ (রাহঃ) বলেনঃ আবু ইসহাক হামদানী এই হাদীসটির ক্ষেত্রে ইযতিরাব-এ নিপতিত, তিনি সনদে কোন কোন সময়ে বলেছেন, আমর ইবনে মায়মুন-উমর সূত্রের কথা, আবার কোন কোন সময়ে বলেছেন অন্য একজনের কথা।
৩৫৬৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّهُ أَخْبَرَهُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ خُزَيْمَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهَا، أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى امْرَأَةٍ وَبَيْنَ يَدَيْهَا نَوًى أَوْ قَالَ حَصًى تُسَبِّحُ بِهِ فَقَالَ " أَلاَ أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا أَوْ أَفْضَلُ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الأَرْضِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ وَاللَّهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ وَالْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ مِثْلَ ذَلِكَ " . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ سَعْدٍ .

বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

৩৫৬৮. আহামাদ ইবনে হাসান (রাহঃ) ...... আয়িশা বিনতে সা’দ ইবনে আবু ওয়াক্কাস তৎপিতা সা’দ ইবনে আবু ওয়ক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে এক মহিলার কাছে গেলেন। উক্ত মহিলার সামনে তখন কিছু খেজুর-বীচি ছিল। এগুলো দিয়ে তিনি তাসবীহ পাঠ করছিলেন। নবীজী (ﷺ) তাকে বললেনঃ এর চেয়ে সহজ ও উত্তম উপায় সম্পর্কে কি তোমাকে অবহিত করব? (তা হলঃ)

سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الأَرْضِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ وَاللَّهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ وَالْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ مِثْلَ ذَلِكَ

(আবু ঈসা বলেন) সা’দ (রাযিঃ) এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান-গারীব।
৩৫৬৯

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَزَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حُكَيْمٍ، خَطْمِيٌّ مَوْلَى الزُّبَيْرِ عَنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ صَبَاحٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلاَّ وَمُنَادٍ يُنَادِي سَبِّحُوا الْمَلِكَ الْقُدُّوسَ " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)

৩৫৬৯. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ..... যুবাইর ইবনে আওয়াম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ বান্দার এমন কোন সকাল হয় না যখন কোন আহবানকারী এই কথা বলে আহবান করে না।

سَبِّحُوا الْمَلِكَ الْقُدُّوسَ -- তোমারা মহান নিস্কলুষ রাজাধিরাজের পবিত্রতা বর্ণনা করবে।

(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।

হেফয করার দুআ

باب فِي دُعَاءِ الْحِفْظِ

৩৫৭০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، وَعِكْرِمَةَ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَقَالَ بِأَبِي أَنْتَ وَأُمِّي تَفَلَّتَ هَذَا الْقُرْآنُ مِنْ صَدْرِي فَمَا أَجِدُنِي أَقْدِرُ عَلَيْهِ . فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَبَا الْحَسَنِ أَفَلاَ أُعَلِّمُكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهِنَّ وَيَنْفَعُ بِهِنَّ مَنْ عَلَّمْتَهُ وَيُثَبِّتُ مَا تَعَلَّمْتَ فِي صَدْرِكَ " . قَالَ أَجَلْ يَا رَسُولَ اللَّهِ فَعَلِّمْنِي . قَالَ " إِذَا كَانَ لَيْلَةُ الْجُمُعَةِ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَقُومَ فِي ثُلُثِ اللَّيْلِ الآخِرِ فَإِنَّهَا سَاعَةٌ مَشْهُودَةٌ وَالدُّعَاءُ فِيهَا مُسْتَجَابٌ وَقَدْ قَالَ أَخِي يَعْقُوبُ لِبَنِيهِ : (سوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي ) يَقُولُ حَتَّى تَأْتِيَ لَيْلَةُ الْجُمُعَةِ فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقُمْ فِي وَسَطِهَا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقُمْ فِي أَوَّلِهَا فَصَلِّ أَرْبَعَ رَكَعَاتٍ تَقْرَأُ فِي الرَّكْعَةِ الأُولَى بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةِ يس وَفِي الرَّكْعَةِ الثَّانِيَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَ( حم ) الدُّخَانَ وَفِي الرَّكْعَةِ الثَّالِثَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَالم تَنْزِيلُ السَّجْدَةَ وَفِي الرَّكْعَةِ الرَّابِعَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَتَبَارَكَ الْمُفَصَّلَ فَإِذَا فَرَغْتَ مِنَ التَّشَهُّدِ فَاحْمَدِ اللَّهَ وَأَحْسِنِ الثَّنَاءَ عَلَى اللَّهِ وَصَلِّ عَلَىَّ وَأَحْسِنْ وَعَلَى سَائِرِ النَّبِيِّينَ وَاسْتَغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلإِخْوَانِكَ الَّذِينَ سَبَقُوكَ بِالإِيمَانِ ثُمَّ قُلْ فِي آخِرِ ذَلِكَ اللَّهُمَّ ارْحَمْنِي بِتَرْكِ الْمَعَاصِي أَبَدًا مَا أَبْقَيْتَنِي وَارْحَمْنِي أَنْ أَتَكَلَّفَ مَا لاَ يَعْنِينِي وَارْزُقْنِي حُسْنَ النَّظَرِ فِيمَا يُرْضِيكَ عَنِّي اللَّهُمَّ بَدِيعَ السَّمَوَاتِ وَالأَرْضِ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ وَالْعِزَّةِ الَّتِي لاَ تُرَامُ أَسْأَلُكَ يَا اللَّهُ يَا رَحْمَنُ بِجَلاَلِكَ وَنُورِ وَجْهِكَ أَنْ تُلْزِمَ قَلْبِي حِفْظَ كِتَابِكَ كَمَا عَلَّمْتَنِي وَارْزُقْنِي أَنْ أَتْلُوَهُ عَلَى النَّحْوِ الَّذِي يُرْضِيكَ عَنِّي اللَّهُمَّ بَدِيعَ السَّمَوَاتِ وَالأَرْضِ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ وَالْعِزَّةِ الَّتِي لاَ تُرَامُ أَسْأَلُكَ يَا اللَّهُ يَا رَحْمَنُ بِجَلاَلِكَ وَنُورِ وَجْهِكَ أَنْ تُنَوِّرَ بِكِتَابِكَ بَصَرِي وَأَنْ تُطْلِقَ بِهِ لِسَانِي وَأَنْ تُفَرِّجَ بِهِ عَنْ قَلْبِي وَأَنْ تَشْرَحَ بِهِ صَدْرِي وَأَنْ تَغْسِلَ بِهِ بَدَنِي لأَنَّهُ لاَ يُعِينُنِي عَلَى الْحَقِّ غَيْرُكَ وَلاَ يُؤْتِيهِ إِلاَّ أَنْتَ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ يَا أَبَا الْحَسَنِ تَفْعَلُ ذَلِكَ ثَلاَثَ جُمَعٍ أَوْ خَمْسَ أَوْ سَبْعَ تُجَابُ بِإِذْنِ اللَّهِ وَالَّذِي بَعَثَنِي بِالْحَقِّ مَا أَخْطَأَ مُؤْمِنًا قَطُّ " . قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ فَوَاللَّهِ مَا لَبِثَ عَلِيٌّ إِلاَّ خَمْسًا أَوْ سَبْعًا حَتَّى جَاءَ عَلِيٌّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي مِثْلِ ذَلِكَ الْمَجْلِسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ فِيمَا خَلاَ لاَ آخُذُ إِلاَّ أَرْبَعَ آيَاتٍ أَوْ نَحْوَهُنَّ وَإِذَا قَرَأْتُهُنَّ عَلَى نَفْسِي تَفَلَّتْنَ وَأَنَا أَتَعَلَّمُ الْيَوْمَ أَرْبَعِينَ آيَةً أَوْ نَحْوَهَا وَإِذَا قَرَأْتُهَا عَلَى نَفْسِي فَكَأَنَّمَا كِتَابُ اللَّهِ بَيْنَ عَيْنَىَّ وَلَقَدْ كُنْتُ أَسْمَعُ الْحَدِيثَ فَإِذَا رَدَّدْتُهُ تَفَلَّتَ وَأَنَا الْيَوْمَ أَسْمَعُ الأَحَادِيثَ فَإِذَا تَحَدَّثْتُ بِهَا لَمْ أَخْرِمْ مِنْهَا حَرْفًا . فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ ذَلِكَ " مُؤْمِنٌ وَرَبِّ الْكَعْبَةِ يَا أَبَا الْحَسَنِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৫৭০. আহমাদ ইবনুল হাসান (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে ছিলাম এমন সময় আলী ইবনে আবু তালিব (রাযিঃ) তাঁর কাছে এসে বললেনঃ আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমার অন্তরে কুরআন স্থির থাকে না। আমি তো এই বিষয়ে নিজেকে সক্ষম পাচ্ছি না। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ হে হাসানের পিতা! এমন কিছু কালিমার কথা তোমাকে শিখিয়ে দিব কি যাদ্বারা আল্লাহ তাআলা তোমাকে উপকৃত করবেন এবং যাদেরকে তুমি তা শিখাবে তাদেরকেও উপকৃত করবেন আর তুমি যা শিখবে তা তোমার অন্তরে স্থিত হয়ে থাকবে।

তিনি বললেনঃ অবশ্যই ইয়া রাসূলাল্লাহ! আমাকে আপনি তা শিখিয়ে দিন। নবী (ﷺ) বললেনঃ জুম’আর রাতে তুমি সম্ভব হলে রাত্রির শেষ তৃতীয় ভাগে নামাযে দাঁড়াবে। কেননা এই ক্ষণটি হল রহমত সমুপস্থিতির সময়। এ সময়ে দুআ অবশ্যই কবুল করা হয়ে থাকে। আমার ভাই ইয়াকুব (আলাইহিস সালাম) তাঁর পুত্রদের বলেছিলেনঃ আমার পরওয়ারদিগারের নিকট তোমাদের জন্য অচিরেই আমি মাগফিরাত ভিক্ষা করব (অর্থাৎ জুমআর রাত এলে তোমাদের জন্য)। আর এই সময়ে যদি তোমার পক্ষে সম্ভব না হয় তবে মাঝ রাতে আর তাও সম্ভব নাহলে রাত্রিত প্রথম ভাগে দাঁড়াবে এবং চার রাকআত নামায আদায় করবে।

প্রথম রাকআতে সূরা ফাতিহা এবং সূরা ইয়াসীন, দ্বিতীয় রাকআতে সূরা ফাতিহা এবং হামীম আদ-দুখান, তৃতীয় রাকআতে সূরা ফাতিহা আলিফ-লাম-মীম তানযীল আস-সাজদা এবং চতুর্থ রাকআতে সূরা ফাতিহা এবং তিওয়ালে মুফাসসালের সূরা তাবারাকা পাঠ করবে। তাশাহহুদ পাঠ শেষে আল্লাহর হামদ করবে এবং উত্তম রূপে আল্লাহর প্রশংসা করবে। আমার উপর দরূদ পাঠ করবে এবং উত্তমরূপে তা করবে। এর সঙ্গে আম্বিয়ায়ে কিরাম সবার উপরই দরূদ পাঠ করবে। মু’মিন পুরুষ, মু’মিন নারী এবং যে সব ভাই ঈমানের ক্ষেত্রে তোমার অগ্রবর্তী, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এরপর বলবেঃ

اللَّهُمَّ ارْحَمْنِي بِتَرْكِ الْمَعَاصِي أَبَدًا مَا أَبْقَيْتَنِي وَارْحَمْنِي أَنْ أَتَكَلَّفَ مَا لاَ يَعْنِينِي وَارْزُقْنِي حُسْنَ النَّظَرِ فِيمَا يُرْضِيكَ عَنِّي اللَّهُمَّ بَدِيعَ السَّمَوَاتِ وَالأَرْضِ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ وَالْعِزَّةِ الَّتِي لاَ تُرَامُ أَسْأَلُكَ يَا اللَّهُ يَا رَحْمَنُ بِجَلاَلِكَ وَنُورِ وَجْهِكَ أَنْ تُلْزِمَ قَلْبِي حِفْظَ كِتَابِكَ كَمَا عَلَّمْتَنِي وَارْزُقْنِي أَنْ أَتْلُوَهُ عَلَى النَّحْوِ الَّذِي يُرْضِيكَ عَنِّي اللَّهُمَّ بَدِيعَ السَّمَوَاتِ وَالأَرْضِ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ وَالْعِزَّةِ الَّتِي لاَ تُرَامُ أَسْأَلُكَ يَا اللَّهُ يَا رَحْمَنُ بِجَلاَلِكَ وَنُورِ وَجْهِكَ أَنْ تُنَوِّرَ بِكِتَابِكَ بَصَرِي وَأَنْ تُطْلِقَ بِهِ لِسَانِي وَأَنْ تُفَرِّجَ بِهِ عَنْ قَلْبِي وَأَنْ تَشْرَحَ بِهِ صَدْرِي وَأَنْ تَغْسِلَ بِهِ بَدَنِي لأَنَّهُ لاَ يُعِينُنِي عَلَى الْحَقِّ غَيْرُكَ وَلاَ يُؤْتِيهِ إِلاَّ أَنْتَ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ

হে আল্লাহ! তুমি যতদিন আমাকে বাঁচিয়ে রাখ সব সময়ের জন্য ততদিন গুনাহ পরিত্যাগ করার শক্তি দিও। আমার উপর রহম কর। যে কাজে কোন উপকার নেই সে কাজে আমার লিপ্ত হওয়া থেকে বাঁচিয়ে রেখে আমার উপরর রহম কর। যে সব কাজ আমার উপর তোমাকে করে সন্তুষ্ট, সে সব কাজে সুদৃষ্টির তাওফীক দান কর আমাকে। হে আল্লাহ! আকাশমন্ডলী ও পৃথিবীর উদ্ভাবক, পরাক্রমসম্পন্ন ও প্রতিপত্তির মালিক যার কল্পনাও করতে পারে না কেউ। তোমার কাছেই যাচ্ঞা করি হে আল্লাহ! হে দয়াময়! তোমারই পরাক্রমশীলতার ওসীলায়, তোমার চেহারার জ্যোতির তুফায়লে তোমার কিতাবের হেফজ আমার অন্তরে সুস্থিত করে দাও যেমন তা তুমি শিখিয়েছ আমাকে। তাওফীক দান কর এমন পদ্ধতিতে যেন তিলাও্যাত করতে পারি তা, যা আমার উপর সন্তুষ্ট করবে তোমাকে। হে আল্লাহ! আকাশমন্ডলী ও পৃথিবীর নব সৃষ্টিকারী, পরাক্রম, সম্মান এবং এমন প্রতিপত্তির অধিকারী যার ইচ্ছা পোষণও করা যায় না। তোমার কাছেই যাচঞা করি হে আল্লাহ! হে দয়াময়! তোমার পরাক্রমশীলতার ওসীলায়, তোমার চেহেরার নূরের তুফায়লে তোমার এই কিতাবের মাধ্যমে আলোময় করে দাও আমার দৃষ্টিশক্তি। প্রাঞ্জল করে দাও আমার যাবান, বিকশিত করে দাও আমার অন্তর। প্রশস্ত করে দাও আমার বক্ষ, ধুয়ে দাও আমার শরীর। কেননা সত্য বিষয়ে তুমি ছাড়া আমাকে সাহায্য করার আর নেই তো কেউ, তুমি ছাড়া তা দেওয়ার মত আর নেই তো কেউ। কোন উপায় নেই, কোন শক্তি নেই সুউচ্চ সুমহান আল্লাহ ছাড়া।

হে হাসানের পিতা (আলী)। তিন বা পাঁচ বা সাত জুমআ তুমি তা করবে। আল্লাহর ইচ্ছায় তোমার বাসনা পূরণ হবে। যিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন সেই সত্তার কসম! মুমিন এই ক্ষেত্রে লক্ষ্যচূত হবে না কখনও।

ইবনে আব্বাস (রাযিঃ) বলেনঃ আল্লাহর কসম! পাঁচ কি সাত জুমআ বিরতির পর আলী (রাযিঃ) অনুরূপ এক মজলিসে আবার রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলেন। বললেনঃ হে আল্লাহর রাসূল! অতীতে আমি চার বা অনুরূপ পরিমাণ আয়াতের বেশী মুখস্ত করতে পারতাম না। পরে যখন মনে মনে পড়তাম তখন দেখতাম সবই ছুটে গেছে। আর আজ চল্লিশ বা তৎপরিমাণ আয়াত শিখতে পারি। পরে যখন নিজে নিজে মুখস্ত পড়ি তখন দেখি আল্লাহর এই কিতাবটিই যেন আমার সম্মুখে বিদ্যামান। আমি হাদীস শুনতাম কিন্তু যখন আওড়াতাম, তখন দেখতাম সব ছুটে গেছে। কিন্তু আজ বহু হাদীস আমি শুনি এবং পরে যখন তা বর্ণনা করি, একটি হরফের ক্ষেত্রেও আমার কোন ত্রুটি হয় না। এই সময় রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ হে হাসানের পিতা! কাবার রবের কসম! তুমি তো মু’মিন।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব। ওয়ালীদ ইবনে মুসলিম (রাহঃ) এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

সুদিনের অপেক্ষা করা ইত্যাদি

باب فِي انْتِظَارِ الْفَرَجِ وَغَيْرِ ذَلِكَ

৩৫৭১

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ وَاقِدٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " سَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ أَنْ يُسْأَلَ وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ " . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى حَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا الْحَدِيثَ وَقَدْ خُولِفَ فِي رِوَايَتِهِ . وَحَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا هُوَ الصَّفَّارُ لَيْسَ بِالْحَافِظِ وَهُوَ عِنْدَنَا شَيْخٌ بَصْرِيٌّ . وَرَوَى أَبُو نُعَيْمٍ هَذَا الْحَدِيثَ عَنْ إِسْرَائِيلَ عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ عَنْ رَجُلٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلٌ وَحَدِيثُ أَبِي نُعَيْمٍ أَشْبَهُ أَنْ يَكُونَ أَصَحَّ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৫৭১. বিশর ইবনে মুআয আকাদী বসরী (রাহঃ) ...... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আল্লাহর অনুগ্রহের দুআ কর। কারণ আল্লাহ তাআলা তাঁর কাছে প্রার্থনা করা ভালবাসেন। সর্বোত্তম ইবাদত হল (ধৈর্য ধরে) বিপদ মুক্তির অপেক্ষা করা।

হাম্মাদ ইবনে ওয়াকিদ (রাহঃ) হাদীসটি এইরূপই বর্ণনা করেছেন। হাম্মাদ ইবনে ওয়াকিদ হাদীস সংরক্ষণশীল নন। আবু নুআয়ম (রাহঃ) এই হাদীসটি ইসরাঈল-হাকীম ইবনে জুবাইর-জনৈক ব্যক্তি সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণানা করেছেন। আবু নুআয়ম (রাহঃ) এর রিওয়ায়াতটি অধিক সহীহ হওয়ার প্রতি অধিকতর সামঞ্জস্যশীল।
৩৫৭২
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، رضى الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْعَجْزِ وَالْبُخْلِ " .
وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَتَعَوَّذُ مِنَ الْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)

৩৫৭২. আহমাদ ইবনে মানী (রাহঃ) ...... যায়দ ইবনে আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) এই বলে দুআ করতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْعَجْزِ وَالْبُخْلِ
মুসলিম

উক্ত সনদে নবী (ﷺ) থেকে আরো বর্ণিত আছে যে, তিনি জ্বরাগ্রস্ততা এবং কবরের আযাব থেকেও আল্লাহর পানাহ চাইতেন। হাদীসটি হাসান-সহীহ।
৩৫৭৩

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ، حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا عَلَى الأَرْضِ مُسْلِمٌ يَدْعُو اللَّهَ بِدَعْوَةٍ إِلاَّ آتَاهُ اللَّهُ إِيَّاهَا أَوْ صَرَفَ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهَا مَا لَمْ يَدْعُ بِمَأْثَمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ " . فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ إِذًا نُكْثِرَ . قَالَ " اللَّهُ أَكْثَرُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَابْنُ ثَوْبَانَ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ الْعَابِدُ الشَّامِيُّ .

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

৩৫৭৩. আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ..... উবাদা ইবনে সামিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পৃথিবীর উপর যত মুসলিম আছে তারা যখন আল্লাহর কাছে দুআ করে তখন আল্লাহ তাআলা হয়ত তাকে সে যা চেয়েছে তা দিয়ে দেন বা এর ফলে অনুরূপ কোন মন্দ পরিণাম তিনি দূরীভূত করে দেন যদি না সে কোন পাপকার্যের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দুআ করে। উপস্থিত লোকেদের মধ্য থেকে এক ব্যক্তি তখন বললঃ তাহলে আমরা অনেক বেশী বেশী দুআ করব। নবী (ﷺ) বললেনঃ আল্লাহ তাআলাও আরো বেশী করে তা কবুল করবেন।

হাদীসটি এই সূত্রে হাসান-সহীহ-গারীব। ইবনে ছাওবান (রাহঃ) হলেন, আব্দুর রহমান ইবনে ছাবিত ইবনে ছাওবান, ইনি একজন শামবাসী আবিদ-বুযর্গ ব্যক্তি।
৩৫৭৪

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، حَدَّثَنِي الْبَرَاءُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَخَذْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَنِ ثُمَّ قُلِ اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَهْبَةً وَرَغْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ . فَإِنْ مُتَّ فِي لَيْلَتِكَ مُتَّ عَلَى الْفِطْرَةِ " . قَالَ فَرَدَّدْتُهُنَّ لأَسْتَذْكِرَهُ فَقُلْتُ آمَنْتُ بِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ فَقَالَ " قُلْ آمَنْتُ بِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ " . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ الْبَرَاءِ وَلاَ نَعْلَمُ فِي شَيْءٍ مِنَ الرِّوَايَاتِ ذُكِرَ الْوُضُوءُ إِلاَّ فِي هَذَا الْحَدِيثِ .

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৫৭৪. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ....... বারা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ যখন তুমি বিছানায় যাও তখন নামাযের উযুর মত উযু করে নিবে পরে তোমার ডান কাঁধে শয়ন করবে এবং বলবেঃ

اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَهْبَةً وَرَغْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ

এই রাতে যদি তোমার মৃত্যু হয় তবে ইসলামের উপরই হবে তোমার মৃত্যু। মনে রাখার জন্য আমি পুনরায় এগুলো পাঠ করতে যেয়ে بِنَبِيِكَ এর স্থলে بِرَسُولِكَ বলে ফেললাম। নবী বললেনঃ বলঃ (آمَنْتُ بِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ)

হাদীসটি হাসান-সহীহ। বরা (রাযিঃ) থেকে অন্য সূত্রেও এটি বর্ণিত আছে, এই রিওয়ায়াতটি ছাড়া অন্য কোন রিওয়ায়াতে উযুর উল্লেখ নেই।

সূত্র: সহীহ বুখারী, সহীহ মুসলিম

৩৫৭৫

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْبَرَّادِ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ خَرَجْنَا فِي لَيْلَةٍ مَطِيرَةٍ وَظُلْمَةٍ شَدِيدَةٍ نَطْلُبُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي لَنَا - قَالَ - فَأَدْرَكْتُهُ فَقَالَ " قُلْ " . فَلَمْ أَقُلْ شَيْئًا ثُمَّ قَالَ " قُلْ " . فَلَمْ أَقُلْ شَيْئًا . قَالَ " قُلْ " . قُلْتُ مَا أَقُولُ قَالَ " قُلْ : ( هوَ اللَّهُ أَحَدٌ ) وَالْمُعَوِّذَتَيْنِ حِينَ تُمْسِي وَتُصْبِحُ ثَلاَثَ مَرَّاتٍ تَكْفِيكَ مِنْ كُلِّ شَيْءٍ " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَأَبُو سَعِيدٍ الْبَرَّادُ هُوَ أَسِيدُ بْنُ أَبِي أَسِيدٍ مَدَنِيٌّ .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে খুবায়ব (রাঃ)

৩৫৭৫. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ...আব্দুল্লাহ ইবনে খুবাইব তাঁর পিতা থেকে বর্ণিত, তিনি বলেনঃ এক বর্ষণমুখর রাতে গভীর অন্ধকারে আমাদের জন্য দুআ করার উদ্দেশ্যে আমারা রাসূলুল্লাহ (ﷺ)-কে তালাশ করতে বের হলাম। এক স্থানে গিয়ে আমি তাঁকে পেলাম। তখন তিনি বললেনঃ বল, আমি কিছুই বললাম না। তিনি আবার বললেনঃ বল আমি কিছুই বললাম না। পুনরায় তিনি আমাকে বললেনঃ বল। আমি বললামঃ কি বলব? তিনি বললেনঃ সকাল-সন্ধ্যায় কুল হুয়াল্লাহু আহাদ এবং মুআওওয়াযাতায়ন (কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস) তিন বার পাঠ করবে; তবে তা সব কিছুর ক্ষেত্রে তোমার জন্য যথেষ্ট হবে।

হাদীসটি এই সূত্রে হাসান-সহীহ-গারীব। আবু সাঈদ বাররাদ (রাহঃ) হলেন আসীদ ইবনে আবু আসীদ মাদানী।
৩৫৭৬

حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ الشَّامِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، قَالَ نَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا فَأَكَلَ مِنْهُ ثُمَّ أُتِيَ بِتَمْرٍ فَكَانَ يَأْكُلُ وَيُلْقِي النَّوَى بِأُصْبُعَيْهِ جَمَعَ السَّبَّابَةَ وَالْوُسْطَى قَالَ شُعْبَةُ وَهُوَ ظَنِّي فِيهِ إِنْ شَاءَ اللَّهُ فَأَلْقَى النَّوَى بَيْنَ أُصْبُعَيْنِ ثُمَّ أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَهُ ثُمَّ نَاوَلَهُ الَّذِي عَنْ يَمِينِهِ قَالَ فَقَالَ أَبِي وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ ادْعُ لَنَا . فَقَالَ " اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ أَيْضًا مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে বুসর আল-আসলামী রাযি.

৩৫৭৬. আবু মুসা মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে বুসর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একদিন আমাদের মেহমান হলেন। আমরা তাঁর কাছে খাবার পেশ করলাম। তিনি তা থেকে কিছু খেলেন। এরপর খেজুর হাযির করা হল। তিনি তা খাচ্ছিলেন এবং মধ্যমা ও তর্জনী একত্রিত করে দুই আঙ্গুল দিয়ে বীচি নিক্ষেপ করছিলেন। বর্ণনাকারী শু’বা (রাহঃ) বলেনঃ আমার ধারণা হচ্ছে যে, তিনি হয়তো দুই আঙ্গুলের মাঝ দিয়ে বীচি নিক্ষেপ করছিলেন। এরপর তাঁর জন্য পানীয় আনা হল। তিনি তা পান করলেন এবং তাঁর ডান পার্শবর্তী লোককে তা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে বুসর (রাযিঃ) বলেনঃ আমার পিতা নবী (ﷺ) এর ঘোড়ার লাগাম ধরে বললেনঃ আমাদের জন্য দুআ করুন। তখন নবী (ﷺ) দুআ করলেনঃ হে আল্লাহ! আপনি বরকত দিন তাদের রিযকে, মাফ করে দিন তাদের এবং রহমত করুন তাদের।সহীহ মুসলিম

হাদীসটি হাসান-সহীহ। আব্দুল্লাহ ইবনে বুসর (রাযিঃ) থেকে অন্য সূত্রেও এটি বর্ণিত হয়েছে।
৩৫৭৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الشَّنِّيُّ، حَدَّثَنِي أَبِي عُمَرُ بْنُ مُرَّةَ، قَالَ سَمِعْتُ بِلاَلَ بْنَ يَسَارِ بْنِ زَيْدٍ، مَوْلَى النَّبِيِّ صلى الله عليه وسلم حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ قَالَ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ . غُفِرَ لَهُ وَإِنْ كَانَ فَرَّ مِنَ الزَّحْفِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: বিবিধ

৩৫৭৭. মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ) ..... যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেনঃ কেউ যদি (নিন্মের) এই দুআটি পাঠ করে, সে যুদ্ধ থেকে পালায়ন করার মত গুনাহ করলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেনঃ

(أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ)
আবু দাউদ

হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

শিরোনামবিহীন পরিচ্ছেদ

باب

৩৫৭৮

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، عَنْ عُثْمَانَ بْنِ حُنَيْفٍ، أَنَّ رَجُلاً، ضَرِيرَ الْبَصَرِ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يُعَافِيَنِي . قَالَ " إِنْ شِئْتَ دَعَوْتُ وَإِنْ شِئْتَ صَبَرْتَ فَهُوَ خَيْرٌ لَكَ " . قَالَ فَادْعُهُ . قَالَ فَأَمَرَهُ أَنْ يَتَوَضَّأَ فَيُحْسِنَ وُضُوءَهُ وَيَدْعُوَ بِهَذَا الدُّعَاءِ " اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ إِنِّي تَوَجَّهْتُ بِكَ إِلَى رَبِّي فِي حَاجَتِي هَذِهِ لِتُقْضَى لِي اللَّهُمَّ فَشَفِّعْهُ فِيَّ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ أَبِي جَعْفَرٍ وَهُوَ غَيْرُ الْخَطْمِيِّ وَعُثْمَانُ بْنُ حُنَيْفٍ هُوَ أَخُو سَهْلِ بْنِ حُنَيْفٍ .

বর্ণনাকারী: উসমান ইবনে হুনাইফ (রাঃ)

৩৫৭৮. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) .... উছমান ইবনে হুনায়ফ (রাযিঃ) থেকে বর্ণিত, জনৈক দৃষ্টিহীন ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে বললঃ আল্লাহর কাছে দুআ করুন আমাকে যেন তিনি সুস্থ করে দেন। তিনি বললেনঃ তুমি যদি চাও তবে আমি দুআ করতে পারি। যদি চাও এর উপর সবর করতে পার। আর তা হবে তোমার জন্য কল্যাণকর। লোকটি বললঃ দুআ করে দিন। তখন তিনি খুব উত্তমরূপে উযু করে এই দুআটি পড়তে তাকে নির্দেশ দিলেনঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ إِنِّي تَوَجَّهْتُ بِكَ إِلَى رَبِّي فِي حَاجَتِي هَذِهِ لِتُقْضَى لِي اللَّهُمَّ فَشَفِّعْهُ فِيَّ

হে আল্লাহ! আমি তো তোমার কাছেই প্রার্থনা করছি, তোমার দিকেই মনোনিবেশ করছি রহমতের নবী তোমার নবী মুহাম্মাদের ওসীলায়। আমি তো মনোনিবেশ করছি তোমার ওসীলায় আমার এই প্রয়োজনে আমার রবের কাছেই যেন পূরণ হয় আমার এই প্রয়োজন। হে আল্লাহ! আমার বিষয়ে তাঁর সুপারিশ কবুল কর।ইবনে মাজাহ

হাদীসটি হাসান-সহীহ-গারীব। আবু জা’ফর (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এই আবু জা’ফর খিতমী আর উছমান ইবনে হুনায়ফ হলেন সাহল ইবনে হুনায়ফ-এর ভ্রাতা।
৩৫৭৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، حَدَّثَنِي مَعْنٌ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَسَةَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " أَقْرَبُ مَا يَكُونُ الرَّبُّ مِنَ الْعَبْدِ فِي جَوْفِ اللَّيْلِ الآخِرِ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللَّهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: আমর ইবনে আবাসা (রাঃ)

৩৫৭৯. আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ...... আমর ইবনে আবাসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন যে, রাতের শেষভাগেই বান্দা তার রবের সর্বাধিক নৈকট্যলাভ করে। সেইক্ষণে যদি তুমি আল্লাহর যিক্‌রকারীদের একজন হতে সক্ষম হও, তবে তা হবে।

হাদীসটি এই সূত্রে হাসান-সহীহ-গারীব।
৩৫৮০

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَكَّارٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عُفَيْرُ بْنُ مَعْدَانَ، أَنَّهُ سَمِعَ أَبَا دَوْسٍ الْيَحْصُبِيَّ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَائِذٍ الْيَحْصُبِيِّ، عَنْ عُمَارَةَ بْنِ زَعْكَرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ إِنَّ عَبْدِي كُلَّ عَبْدِي الَّذِي يَذْكُرُنِي وَهُوَ مُلاَقٍ قِرْنَهُ " . يَعْنِي عِنْدَ الْقِتَالِ . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ لَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ وَلَا نَعْرِفُ لِعُمَارَةَ بْنِ زَعْكَرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا هَذَا الحَدِيثَ الوَاحِدَ. وَمَعْنَى قَوْلِهِ وَهُوَ مُلَاقٍ قِرْنَهُ، إِنَّمَا يَعْنِي عِنْدَ القِتَالِ: يَعْنِي أَنْ يَذْكُرَ اللَّهَ فِي تِلْكَ السَّاعَةِ

বর্ণনাকারী: বিবিধ

৩৫৮০. আবুল ওয়ালীদ দিমাশকী (রাহঃ) .... উমরা ইবনে যা’কারা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ আমার প্রকৃত বান্দা হল সে, যে শত্রুর সম্মুখীন হয়েও অর্থাৎ যুদ্ধের সময়েও আমার কথা স্মরণ করে।

হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এর সনদ শক্তিশালী নয়।

লা হাওলা ওয়া কুওওয়াতা ইল্লা বিল্লাহ এর ফযীলত

باب فِي فَضْلِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

৩৫৮১

حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ مَنْصُورَ بْنَ زَاذَانَ، يُحَدِّثُ عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ قَيْسِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ، أَنَّ أَبَاهُ، دَفَعَهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَخْدُمُهُ . قَالَ فَمَرَّ بِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَدْ صَلَّيْتُ فَضَرَبَنِي بِرِجْلِهِ وَقَالَ " أَلاَ أَدُلُّكَ عَلَى بَابٍ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ " . قُلْتُ بَلَى . قَالَ " لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: কায়স ইবনে সা‘দ আনসারী

৩৫৮১. আবু মুসা মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ..... কায়স ইবনে সা’দ ইবনে উবাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁর পিতা (সা’দ ইবনে উবাদা) তাঁকে নবী (ﷺ) এর কাছে তাঁর খিদমতের জন্য সমর্পণ করেছিলেন। কায়স (রাযিঃ) বলেনঃ নবী (ﷺ) আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তখন মাত্র নামায শেষ করেছি। তিনি আমাকে তাঁর কদম মুবারক দ্বারা আঘাত করলেন। বললেনঃ জান্নাতের দ্বারসমূহের একটি দ্বারের কথা আমি তোমাকে বলব কি? আমি বললামঃ অবশ্যই। তিনি বললেনঃ লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ।

হাদীসটি এই সূত্রে হাসান-সহীহ-গারীব।
৩৫৮২

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، قَالَ مَا نَهَضَ مَلَكٌ مِنَ الأَرْضِ حَتَّى قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ .

বর্ণনাকারী: সাফওয়ান ইবনে সুলায়ম (রাঃ)

৩৫৮২. কুতাইবা ...... সাফওয়ান ইবনে সুলাইম হতে বর্ণিত। তিনি বলেন, কোন ফিরিশতাই ″লা হাওলা কু-ওয়াতা ইল্লা বিল্লাহ″ পাঠ না করে উর্ধ্বাকাশের দিকে গমন করে না।

তাসবীহ, তাহলীল, তাকদীস এর ফযীলত

باب فِي فَضْلِ التَّسْبِيحِ وَالتَّهْلِيلِ وَالتَّقْدِيسِ

৩৫৮৩

حَدَّثَنَا مُوسَى بْنُ حِزَامٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، فَقَالَ سَمِعْتُ هَانِئَ بْنَ عُثْمَانَ، عَنْ أُمِّهِ، حُمَيْضَةَ بِنْتِ يَاسِرٍ عَنْ جَدَّتِهَا، يُسَيْرَةَ وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ قَالَتْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " عَلَيْكُنَّ بِالتَّسْبِيحِ وَالتَّهْلِيلِ وَالتَّقْدِيسِ وَاعْقِدْنَ بِالأَنَامِلِ فَإِنَّهُنَّ مَسْئُولاَتٌ مُسْتَنْطَقَاتٌ وَلاَ تَغْفُلْنَ فَتَنْسَيْنَ الرَّحْمَةَ " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ هَانِئِ بْنِ عُثْمَانَ وَقَدْ رَوَى مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ عَنْ هَانِئِ بْنِ عُثْمَانَ .

বর্ণনাকারী: বিবিধ

৩৫৮৩. মুসা ইবনে হিযাম ও আব্দ ইবনে হুমায়দ প্রমুখ (রাহঃ) ..... বুসায়রা, ইনি মুহাজির মহিলাদের অন্যতমা ছিলেন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বলেছেনঃ তোমরা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু এবং সুবহানাল মালিকিল কুদ্দুস পাঠ করবে। আর তা আঙ্গুলে গণনা করবে। কেননা এই আঙ্গুলগুলোকেও জিজ্ঞাসা করা হবে, এদেরও কথা বলান হবে। তোমরা উদাসীন হবে না, যদি হও তবে রহমতের বিষয়েও তোমাদের ভুলে যাওয়া হবে।আবু দাউদ

হাদীসটি গারীব। মুহাম্মাদ হানী ইবনে উছমান (রাহঃ) থেকে বর্ণনা করেছেন।

যুদ্ধকালীন দুআ

باب فِي الدُّعَاءِ إِذَا غَزَا

৩৫৮৪

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، أَخْبَرَنِي أَبِي، عَنِ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا غَزَا قَالَ " اللَّهُمَّ أَنْتَ عَضُدِي وَأَنْتَ نَصِيرِي وَبِكَ أُقَاتِلُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَمَعْنَى قَوْلِهِ عَضُدِي . يَعْنِي عَوْنِي .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫৮৪. নসর ইবনে আলী জাহযামী (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) যুদ্ধে এই দুআ পাঠ করতেনঃ

اللَّهُمَّ أَنْتَ عَضُدِي وَأَنْتَ نَصِيرِي وَبِكَ أُقَاتِلُ

হে আল্লাহ! আপনিই শক্তি, আপনিই আমার সাহায্যদাতা, আর আপনার তাওফীকেই তো আমি লড়াই করি।আবু দাউদ

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব। عَضُدِي শব্দের অর্থ হলো সাহায্যকারী।

আরাফা দিবসের দুআ

باب فِي دُعَاءِ يَوْمِ عَرَفَةَ

৩৫৮৫

حَدَّثَنَا أَبُو عَمْرٍو مُسْلِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، عَنْ حَمَّادِ بْنِ أَبِي حُمَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ": " هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَحَمَّادُ بْنُ أَبِي حُمَيْدٍ هُوَ: مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، وَهُوَ أَبُو إِبْرَاهِيمَ الأَنْصَارِيُّ المَدِينِيُّ وَلَيْسَ هُوَ بِالقَوِيِّ عِنْدَ أَهْلِ الحَدِيثِ (أَهْلِ العلم بالحَدِيثِ)

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৩৫৮৫. আবু আমর মুসলিম ইবনে উমর (রাহঃ) ..... আমর ইবনে শুআয়ব তৎপিতা, তৎপিতামহ থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ সর্বোত্তম দুআ হল আরাফা দিনের দুআ। আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছেন তাই সবচেয়ে মঙ্গলজনকঃ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

হাদীসটি এই সূত্রে গারীব। হাম্মাদ ইবনে আবু হুমায়দ (রাহঃ) হলেন মুহাম্মাদ ইবনে আবু হুমায়দ। ইনি আবু ইবরাহীম আনসারী মাদানী। হাদীসবিদগণের মতে ইনি শক্তিশালী নন।

শিরোনামবিহীন পরিচ্ছেদ

باب

৩৫৮৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي بَكْرٍ، عَنِ الْجَرَّاحِ بْنِ الضَّحَّاكِ الْكِنْدِيِّ، عَنْ أَبِي شَيْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قُلِ اللَّهُمَّ اجْعَلْ سَرِيرَتِي خَيْرًا مِنْ عَلاَنِيَتِي وَاجْعَلْ عَلاَنِيَتِي صَالِحَةً اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ صَالِحِ مَا تُؤْتِي النَّاسَ مِنَ الْمَالِ وَالأَهْلِ وَالْوَلَدِ غَيْرِ الضَّالِّ وَلاَ الْمُضِلِّ " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৩৫৮৬. মুহাম্মাদ ইবনে হুমায়দ (রাহঃ) ..... উমর ইবনে খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে শিখিয়েছেন; তিনি আমাকে বলেছেন, বলঃ

اللَّهُمَّ اجْعَلْ سَرِيرَتِي خَيْرًا مِنْ عَلاَنِيَتِي وَاجْعَلْ عَلاَنِيَتِي صَالِحَةً اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ صَالِحِ مَا تُؤْتِي النَّاسَ مِنَ الْمَالِ وَالأَهْلِ وَالْوَلَدِ غَيْرِ الضَّالِّ وَلاَ الْمُضِلِّ

হে আল্লাহ! তুমি আমার গোপনকে আমার প্রকাশ্য থেকে উত্তম বানিয়া দাও আর আমার বাহিরকেও কর সৎ। হে আল্লাহ! তুমি মানুষকে যে ধন সম্পদ, পরিবার-পরিজন, সন্তান-সন্তুতি দিয়েছ এর ভাল ও সৎ বস্তু আমাকে দাও। নিজেও যেন গুমরাহ না হয় এবং অন্যকেও যেন গুমরাহ না করে।

হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এর সনদ শক্তিশালী নয়।
৩৫৮৭

حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُفْيَانَ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَعْدَانَ، أَخْبَرَنِي عَاصِمُ بْنُ كُلَيْبٍ الْجَرْمِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يُصَلِّي وَقَدْ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَقَبَضَ أَصَابِعَهُ وَبَسَطَ السَّبَّابَةَ وَهُوَ يَقُولُ " يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: আসিম ইবনে কুলাইব (রহঃ)

৩৫৮৭. উকবা ইবনে মুকাররাম (রাহঃ) ......... আসিম ইবনে কুলায়ব জারামী তৎপিতা, তৎপিতামহ শিহাব থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবী (ﷺ) এর কাছে গেলাম। তিনি তখন নামায আদায় করছিলেন। তিনি (বসা অবস্থায়) তাঁর বাম হাত রেখেছিলেন তাঁর বাম উরুতে আর ডান হাত রেখেছিলেন তার ডান উরুতে এবং (ডান হাতের) আঙ্গুলগুলো বন্ধ করে তর্জনীটিকে সোজা রেখে বলছিলেনঃ (يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ)

(আবু ঈসা বলেন) হাদীসটি এই সূত্রে গারীব।

ব্যথার উপশম

باب فِي الرُّقْيَةِ إِذَا اشْتَكَى

৩৫৮৮

حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَالِمٍ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، قَالَ قَالَ لِي يَا مُحَمَّدُ إِذَا اشْتَكَيْتَ فَضَعْ يَدَكَ حَيْثُ تَشْتَكِي وَقُلْ بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ مِنْ وَجَعِي هَذَا ثُمَّ ارْفَعْ يَدَكَ ثُمَّ أَعِدْ ذَلِكَ وِتْرًا فَإِنَّ أَنَسَ بْنَ مَالِكٍ حَدَّثَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَدَّثَهُ بِذَلِكَ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَمُحَمَّدُ بْنُ سَالِمٍ هَذَا شَيْخٌ بَصْرِيٌّ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫৮৮. আব্দুল ওয়ারিছ ইবনে আব্দুস সামাদ (রাহঃ) ..... মুহাম্মাদ ইবনে সালিম (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমাকে ছাবিত বুনানী (রাহঃ) বললেনঃ হে মুহাম্মাদ! তোমার যদি কোথাও কষ্ট হয় তবে যেখানে কষ্ট হচ্ছে সেখানে তোমার হাত রাখবে এবং বলবেঃ

بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ مِنْ وَجَعِي هَذَا

আল্লাহর নামে শুরু, আমি পানাহ চাই আল্লাহর ইযযত ও কুদরতের ওসীলায় আমার এই ব্যথার যে অকল্যাণ ও কষ্ট, তা থেকে। এরপর হাতটি সেই স্থান থেকে তুলে নিবে এবং বেজোড় সংখ্যায় অনুরূপ আবার করবে। কেননা আনাস ইবনে মালিক (রাযিঃ) আমাকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে এই কথাই বলেছেন।

হাদীসটি এই সূত্রে হাসান-গারীব। মুহাম্মাদ ইবনে সালেম হলেন বসরী শায়খ ।

উম্মে সালামার দুআ

باب دُعَاءِ أُمِّ سَلَمَةَ

৩৫৮৯

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيِّ بْنِ الأَسْوَدِ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ حَفْصَةَ بِنْتِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِيهَا أَبِي كَثِيرٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قُولِي اللَّهُمَّ هَذَا اسْتِقْبَالُ لَيْلِكَ وَإِدْبَارُ نَهَارِكَ وَأَصْوَاتُ دُعَاتِكَ وَحُضُورُ صَلَوَاتِكَ أَسْأَلُكَ أَنْ تَغْفِرَ لِي " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ هَذَا الْوَجْهِ . وَحَفْصَةُ بِنْتُ أَبِي كَثِيرٍ لاَ نَعْرِفُهَا وَلاَ أَبَاهَا .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৩৫৮৯. হুসাইন ইবনে আলী ইবনে আসওয়াদ বাগদাদী (রাহঃ) .... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তুমি মাগরিবের আযানের সময় বলবেঃ

اللَّهُمَّ هَذَا اسْتِقْبَالُ لَيْلِكَ وَإِدْبَارُ نَهَارِكَ وَأَصْوَاتُ دُعَاتِكَ وَحُضُورُ صَلَوَاتِكَ أَسْأَلُكَ أَنْ تَغْفِرَ لِي

হে আল্লাহ! এই তো হল তোমার রাতের আগমন, তোমার দিনের প্রস্থান, তোমার আহবানকারীদের ধ্বনি, তোমার নামাযের উপস্থিতি (এমন মুহূর্তে) তোমার কাছে ভিক্ষা চাই যে, তুমি আমাকে ক্ষমা করে দাও।

হাদীসটি গারীব। এই সূত্রেই কেবল এটি সম্পর্কে আমরা জানি। হাফসা বিনতে আবু কাছিরকে এবং তাঁর পিতা কাছিরকে আমরা চিনি না।
৩৫৯০

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيِّ بْنِ يَزِيدَ الصُّدَائِيُّ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ الْقَاسِمِ بْنِ الْوَلِيدِ الْهَمْدَانِيُّ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا قَالَ عَبْدٌ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ قَطُّ مُخْلِصًا إِلاَّ فُتِحَتْ لَهُ أَبْوَابُ السَّمَاءِ حَتَّى تُفْضِيَ إِلَى الْعَرْشِ مَا اجْتَنَبَ الْكَبَائِرَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৯০. হুসাইন ইবনে আলী ইবনে ইয়াযীদ সুদাঈ বাগদাদী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বান্দা কবিরা গুনাহ থেকে দূরে থেকে যখনই ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখনই আসমানের দরওয়াজাসমূহ তার জন্য খুলে দেওয়া হয়; এমনকি তা আরশ পর্যন্ত পৌছে যায়।

(আবু ঈসা বলেন) হাদীসটি এই সূত্রে হাসান-গারীব।
৩৫৯১

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ مِسْعَرٍ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ عَمِّهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَعَمُّ زِيَادِ بْنِ عِلاَقَةَ هُوَ قُطْبَةُ بْنُ مَالِكٍ صَاحِبُ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: যিয়াদ ইবনে ইলাকা (রহঃ)

৩৫৯১. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ...... যিয়াদ ইবনে ইলাকা-এর চাচা থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) (দুআ) বলতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ

হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাই মন্দ আখলাক, মন্দ আমল ও কূপ্রবৃত্তি থেকে।

এই হাদীসটি হাসান-গারীব। যিয়াদ ইবনে ইলাকা (রাহঃ) এর চাচা হলেন নবী (ﷺ) এর সাহাবী কুতবা ইবনে মালিক (রাযিঃ)।
৩৫৯২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما قَالَ بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ قَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ الْقَائِلُ كَذَا وَكَذَا " . فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ أَنَا يَا رَسُولَ اللَّهِ . قَالَ " عَجِبْتُ لَهَا فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ " . قَالَ ابْنُ عُمَرَ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَحَجَّاجُ بْنُ أَبِي عُثْمَانَ هُوَ حَجَّاجُ بْنُ مَيْسَرَةَ الصَّوَّافُ وَيُكْنَى أَبَا الصَّلْتِ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৫৯২. আহামাদ ইবরাহীম দাওরাকী (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে নামাযরত ছিলাম এমন সময় মুসলিমদের একজন বললঃ

اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً

পরে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কে এই দুআ পাঠ করেছে? উপস্থিত একজন বললঃ ইয়া রাসূলাল্লাহ! আমি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমার খুব আশ্চর্য লেগেছে। এই কালিমাগুলোর জন্য আসমানের সব দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। ইবনে উমর (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এই কথা শোনার পর থেকে আমি এই কালিমাগুলো বলা কখনও পরিত্যাগ করিনি।মুসলিম

হাদীসটি এই সূত্রে হাসান-সহীহ গারীব। হাজ্জাজ ইবনে আবু উছমান (রাহঃ) হলেন হাজ্জাজ ইবনে মায়সারা ছাওয়াফ। তাঁর উপনাম হল আবুস সালত। হাদীসবিদগণের মতে তিনি ছিকাহ বা নির্ভরযোগ্য।

আল্লাহর সবচেয়ে প্রিয় কালাম

باب أَىُّ الْكَلاَمِ أَحَبُّ إِلَى اللَّهِ

৩৫৯৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَسْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَادَهُ أَوْ أَنَّ أَبَا ذَرٍّ عَادَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الْكَلاَمِ أَحَبُّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ قَالَ " مَا اصْطَفَى اللَّهُ لِمَلاَئِكَتِهِ سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

৩৫৯৩. আহমাদ ইবনে ইবরাহীম দাওরাকী (রাহঃ) ....... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তার অসুস্থতাকালে তাঁকে দেখতে এসেছিলেন কিংবা তিনি নবী (ﷺ) এর অসুস্থতাকালে তাঁকে দেখতে গিয়েছিলেন, যা হোক, এ সময় আবু যরর (রাযিঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল! আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক! আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম কোনটি? তিনি বললেনঃ যে কালিমাটিকে তিনি তাঁর ফিরিশতাদের জন্য নির্বাচন করেছেন, সেটি। তা হলঃ

(سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ)

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।

অনুগ্রহ ও নিরাপত্তা প্রার্থনা

باب فِي الْعَفْوِ وَالْعَافِيَةِ

৩৫৯৪

حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ، مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْكُوفِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ أَبِي إِيَاسٍ، مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الدُّعَاءُ لاَ يُرَدُّ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ " . قَالُوا فَمَاذَا نَقُولُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " سَلُوا اللَّهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ زَادَ يَحْيَى بْنُ الْيَمَانِ فِي هَذَا الْحَدِيثِ هَذَا الْحَرْفَ قَالُوا فَمَاذَا نَقُولُ قَالَ " سَلُوا اللَّهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫৯৪. আবু হিশাম রিফাঈ মুহাম্মাদ ইবনে ইয়াযীদ কূফী (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দুআ প্রত্যাখ্যাত হয় না। সাহাবীগণ বললেনঃ তখন আমরা কি দুআ করব হে আল্লাহর রাসূল? তিনি বললেনঃ তোমরা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করবে।

দাউদ

এই হাদীসটি হাসান। এ হাদীসটিতে ইয়াহয়া ইবনে ইয়ামান কিছু অতিরিক্ত বাক্য সংযোজন করেছেন। তাঁরা বললেনঃ এ সময় আমরা কি বলব! বললেনঃ তোমরা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা প্রার্থনা করবে।
৩৫৯৫

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّزَّاقِ، وَأَبُو أَحْمَدَ وَأَبُو نُعَيْمٍ عَنْ سُفْيَانَ، عَنْ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الدُّعَاءُ لاَ يُرَدُّ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ " . قَالَ أَبُو عِيسَى وَهَكَذَا رَوَى أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ الْكُوفِيِّ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا وَهَذَا أَصَحُّ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৫৯৫. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দুআ রদ হয় না।

আবু ইসহাক মাদানী এই হাদীসটি বুরায়দ ইবনে আবু মারয়াম কূফী-আনাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এই রিওয়ায়াতটি অধিকতর সহীহ।
৩৫৯৬

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عُمَرَ بْنِ رَاشِدٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " سَبَقَ الْمُفْرِدُونَ " . قَالُوا وَمَا الْمُفْرِدُونَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " الْمُسْتَهْتَرُونَ فِي ذِكْرِ اللَّهِ يَضَعُ الذِّكْرُ عَنْهُمْ أَثْقَالَهُمْ فَيَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ خِفَافًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৯৬. আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল আ’লা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুফাররিদগণ অগ্রবর্তী হয়ে গেছে। সাহাবিগণ বললেনঃ মুফাররিদ কারা, হে আল্লাহর রাসূল? তিনি বললেনঃ আল্লাহর যিক্‌রে যারা আত্মবিভোর, যিক্‌রই তাদের গুনাহর বোঝা নামিয়ে দিয়েছে। সুতরাং কিয়ামতের দিন হালকা হয়ে তাদের আগমন ঘটবে।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
৩৫৯৭

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لأَنْ أَقُولَ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ أَحَبُّ إِلَىَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৯৭. আবু কুরায়ব (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বলঃ

(سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ)

এটা বলা আমার কাছে যে সব বস্তুর উপর সূর্যরশ্মি পড়ে, সব কিছু থেকে অধিক প্রিয়। সহীহ মুসলিম

(আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান-সহীহ।
৩৫৯৮

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ سَعْدَانَ الْقُبِّيِّ، عَنْ أَبِي مُجَاهِدٍ، عَنْ أَبِي مُدِلَّةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثَةٌ لاَ تُرَدُّ دَعْوَتُهُمُ الصَّائِمُ حَتَّى يُفْطِرَ وَالإِمَامُ الْعَادِلُ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللَّهُ فَوْقَ الْغَمَامِ وَيَفْتَحُ لَهَا أَبْوَابَ السَّمَاءِ وَيَقُولُ الرَّبُّ وَعِزَّتِي لأَنْصُرَنَّكَ وَلَوْ بَعْدَ حِينٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَسَعْدَانُ الْقُبِّيُّ هُوَ سَعْدَانُ بْنُ بِشْرٍ . وَقَدْ رَوَى عَنْهُ عِيسَى بْنُ يُونُسَ وَأَبُو عَاصِمٍ وَغَيْرُ وَاحِدٍ مِنْ كِبَارِ أَهْلِ الْحَدِيثِ وَأَبُو مُجَاهِدٍ هُوَ سَعْدٌ الطَّائِيُّ وَأَبُو مُدِلَّةَ هُوَ مَوْلَى أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ وَإِنَّمَا نَعْرِفُهُ بِهَذَا الْحَدِيثِ وَيُرْوَى عَنْهُ هَذَا الْحَدِيثُ أَتَمَّ مِنْ هَذَا وَأَطْوَلَ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৯৮. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন ব্যক্তি এমন যাদের দুআ রদ হয় নাঃ রোযা পালনকারী, যখন সে ইফতার করে, ন্যায়বান শাসক এবং মযলুমের দুআ; আল্লাহ তাআলা তার দুআ মেঘের উপরে নিয়ে যান, এর জন্য আসমানের দরজাসমূহ করে দেওয়া হয় উন্মুক্ত আর পরওয়ারদিগার বলেনঃ আমার ইযযতের কসম, কিছুদিন পরে হলেও অবশ্যই তোমাকে আমি সাহায্য করব।


হাদীসটি হাসান। সা’দান কুম্মী হলেন সা’দান ইবনে বিশর। ঈসা ইবনে ইউনুস, আবু আসিম প্রমুখ (রাহঃ) বড় বড় হাদীস বিশেষজ্ঞগণ তাঁর বরাতে হাদীস বর্ণনা করেছেন। আবু মুজাহিদ (রাহঃ) হলেন সা’দ তাঈ। আবু মুদিল্লাহ (রাহঃ) হলেন উম্মুল মু’মিনীন আয়িশা(রাযিঃ) এর মাওলা বা আযাদকৃত গোলাম, তাঁকে এই হাদীসটির মারফতেই আমরা চিনি। তাঁর নিকট থেকে এই হাদীসটি আরো দীর্ঘ আরো পরিপূর্ণ আকারে বর্ণিত আছে।
৩৫৯৯

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ حَالِ أَهْلِ النَّارِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৫৯৯. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) দুআ বলতেনঃ

اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ حَالِ أَهْلِ النَّارِ

হে আল্লাহ! তুমি আমাকে উপকৃত কর যে জ্ঞান আমাকে দিয়েছ তা দ্বারা, আমাকে তুমি জ্ঞান দাও সেই বিষয়ের, যাতে আমার উপকার নিহিত, তুমি বৃদ্ধি করে দাও আমার জ্ঞান; সর্বাবস্থাই সব তারীফ আল্লাহর। জাহান্নামীদের অবস্থা থেকে আমি আল্লাহর পানাহ চাই। ইবনে মাজাহ

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান এই সূত্রে গারীব।

আল্লাহর কিছু ফিরিশতা রয়েছেন - যারা পৃথিবীতে ভ্রমন করেন

باب مَا جَاءَ أَنَّ لِلَّهِ مَلاَئِكَةً سَيَّاحِينَ فِي الأَرْضِ

৩৬০০

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَوْ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً سَيَّاحِينَ فِي الأَرْضِ فَضْلاً عَنْ كُتَّابِ النَّاسِ فَإِذَا وَجَدُوا أَقْوَامًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى بُغْيَتِكُمْ فَيَجِيئُونَ فَيَحُفُّونَ بِهِمْ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ اللَّهُ عَلَى أَىِّ شَيْءٍ تَرَكْتُمْ عِبَادِي يَصْنَعُونَ فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ يَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ وَيَذْكُرُونَكَ . قَالَ فَيَقُولُ فَهَلْ رَأَوْنِي فَيَقُولُونَ لاَ . قَالَ فَيَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لَوْ رَأَوْكَ لَكَانُوا أَشَدَّ تَحْمِيدًا وَأَشَدَّ تَمْجِيدًا وَأَشَدَّ لَكَ ذِكْرًا . قَالَ فَيَقُولُ وَأَىُّ شَيْءٍ يَطْلُبُونَ قَالَ فَيَقُولُونَ يَطْلُبُونَ الْجَنَّةَ . قَالَ فَيَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ فَيَقُولُونَ لاَ . قَالَ فَيَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ فَيَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا لَهَا أَشَدَّ طَلَبًا وَأَشَدَّ عَلَيْهَا حِرْصًا . قَالَ فَيَقُولُ مِنْ أَىِّ شَيْءٍ يَتَعَوَّذُونَ قَالُوا يَتَعَوَّذُونَ مِنَ النَّارِ . قَالَ فَيَقُولُ وَهَلْ رَأَوْهَا فَيَقُولُونَ لاَ . فَيَقُولُ فَكَيْفَ لَوَ رَأَوْهَا فَيَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا مِنْهَا أَشَدَّ هَرَبًا وَأَشَدَّ مِنْهَا خَوْفًا وَأَشَدَّ مِنْهَا تَعَوُّذًا . قَالَ فَيَقُولُ فَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ . فَيَقُولُونَ إِنَّ فِيهِمْ فُلاَنًا الْخَطَّاءَ لَمْ يُرِدْهُمْ إِنَّمَا جَاءَهُمْ لِحَاجَةٍ . فَيَقُولُ هُمُ الْقَوْمُ لاَ يَشْقَى لَهُمْ جَلِيسٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩৬০০. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষের আমলনামা যারা লেখেন সেই সব ফিরিশতা ছাড়াও আল্লাহ তাআলার একদল বিচরণকারী ফিরিশতা রয়েছে। তাঁরা যখন এমন সম্প্রদয় পান যারা আল্লাহর যিক্‌র করছে তখন একজন আরেকজনকে ডাকেনঃ তোমাদের অভীষ্ট লক্ষের পানে দৌড়ে আস। তখন তাঁরা চলে আসেন এবং দুনিয়ার আসমান পর্যন্ত এদেরকে বেষ্টন করে রাখেন। এরপর যখন তারা আল্লাহর দরবারে ফিরে যান তখন, আল্লাহ তাআলা বলেনঃ আমার বান্দাকে কি কি কর্মরত অবস্থায় ছেড়ে এসেছ?

তারা বলেনঃ আমরা তাদের আপনার হামদ করতে, মহত্ব বর্ণনা করতে এবং যিক্‌র করার অবস্থায় ছেড়ে এসেছি। আল্লাহ তাআলা বলেনঃ তারা আমাকে দেখেছে কি? তারা বলেনঃ না।

আল্লাহ বলেনঃ যদি আমাকে তারা দেখত তবে কেমন করত? তারা বলেনঃ তারা যদি আপনাকে দেখত তবে আরো বেশী হামদ, আরো বাশী মহত্ব, আরো বেশী যিক্‌র করত।

আল্লাহ বলেনঃ তারা কি চায়? তারা বলেনঃ এরা জান্নাত চায়। আল্লাহ বলেনঃ তারা কি জান্নাত দেখেছে? তারা বলেনঃ না। আল্লাহ বলেনঃ তা যদি দেখত তবে তারা কি করত? তারা বলেনঃ যদি তারা তা দেখত তবে অবশ্যই তারা এর জন্য আরো বেশী আগ্রহী হয়ে উঠত, আরো বেশী তা তালাশ করত।

আল্লাহ বলেনঃ তারা কি জিনিস থেকে পানাহ চায়? তারা বলেনঃ তারা জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ বলেনঃ তারা কি তা দেখেছে? তারা বলেনঃ না। আল্লাহ বলেনঃ তা যদি দেখত তবে তারা কেমন করত? তারা বলেনঃ যদি তারা তা দেখত তবে তা থেকে আরো বেশী দূরে সরে থকত, আরো বেশী ভয় করত এবং আরো বাশী তা থেকে পানাহ চাইত।

আল্লাহ বলেনঃ আমি তোমাদের সাক্ষী রাখছি যে, আমি তাদের ক্ষমা করে দিলাম। ফিরিশতারা বলেনঃ এদের মাঝে অমুক এক গুনাহগার রয়েছে। এরা যে উদ্দেশ্যে মজলিসে এসেছে, সে উদ্দেশ্যে সে সেখানে আসেনি। সেতো অন্য কোন প্রয়োজনে তাদের কাছে এসেছিল। আল্লাহ বলেনঃ এরা তো এমন এক সম্প্রদায় যে, তাদের সাথে উপবেশনকারী কেউ বঞ্চিত হয় না। সহীহ বুখারি ও মুসলিম

হাদীসটি হাসান-সহীহ। আবু হুরায়রা (রাযিঃ) থেকে অন্য সূত্রেও এটি বর্ণিত আছে।

লা হাওলা ওয়া কুওওয়াতা ইল্লা বিল্লাহ - এর ফযীলত

باب فَضْلِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

৩৬০১

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ هِشَامِ بْنِ الْغَازِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَكْثِرْ مِنْ قَوْلِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ " . قَالَ مَكْحُولٌ فَمَنْ قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ وَلاَ مَنْجَا مِنَ اللَّهِ إِلاَّ إِلَيْهِ . كَشَفَ عَنْهُ سَبْعِينَ بَابًا مِنَ الضُّرِّ أَدْنَاهُنَّ الْفَقْرُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ . مَكْحُولٌ لَمْ يَسْمَعْ مِنْ أَبِي هُرَيْرَةَ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬০১. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেনঃ (لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ) দুআটি বেশী করে পাঠ করবে, এ হল জান্নাতের সঞ্চয়-ভাণ্ডার।

মাকহুল (রাহঃ) বলেনঃ (لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ) দুআটি যে ব্যক্তি পাঠ করবে, তার জন্য সত্তরটি অনিষ্টের দ্বার রুদ্ধ করে দেওয়া হবে। সর্বনিম্ন দরওয়াজাটি হল দারিদ্র।

(আবু ঈসা বলেন) হাদীসটির সনদ মুত্তাসিল নয়। মাকহূল (রাহঃ) সরাসরি আবু হুরায়রা (রাযিঃ) থেকে কিছু শুনেন নি।
৩৬০২

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لأُمَّتِي وَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْهُمْ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬০২. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক নবীর জন্য একটা বিশেষ মকবুল দুআ রয়েছে। আমি আমার এই বিশেষ দুআটি আমার উম্মতের জন্য শাফ’আত হিসাবে সংরক্ষণ করে রেখেছি। যারা আল্লাহর সাথে কিছু শরীক না করা অবস্থায় মারা যাবে, ইনশাআল্লাহ তারাই এই শাফা’আত পাবে। বুখারি ও মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।

আল্লাহর প্রতি সু-ধারণা পোষণ

باب فِي حُسْنِ الظَّنِّ بِاللَّهِ عَزَّ وَجَلَّ

৩৬০৩
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ حِينَ يَذْكُرُنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلإٍ ذَكَرْتُهُ فِي مَلإٍ خَيْرٍ مِنْهُمْ وَإِنِ اقْتَرَبَ إِلَىَّ شِبْرًا اقْتَرَبْتُ مِنْهُ ذِرَاعًا وَإِنِ اقْتَرَبَ إِلَىَّ ذِرَاعًا اقْتَرَبْتُ إِلَيْهِ بَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَيُرْوَى عَنِ الأَعْمَشِ فِي تَفْسِيرِ هَذَا الْحَدِيثِ مَنْ تَقَرَّبَ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا يَعْنِي بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ وَهَكَذَا فَسَّرَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ هَذَا الْحَدِيثَ . قَالُوا إِنَّمَا مَعْنَاهُ يَقُولُ إِذَا تَقَرَّبَ إِلَىَّ الْعَبْدُ بِطَاعَتِي وَمَا أَمَرْتُ أُسْرِعُ إِلَيْهِ بِمَغْفِرَتِي وَرَحْمَتِي .
وَرُوِيَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، أَنَّهُ قَالَ فِي هَذِهِ الآيَةِ : ( فاذكُرُونِي أَذْكُرْكُمْ ) قَالَ اذْكُرُونِي بِطَاعَتِي أَذْكُرْكُمْ بِمَغْفِرَتِي . حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى وَعَمْرُو بْنُ هَاشِمٍ الرَّمْلِيُّ عَنِ ابْنِ لَهِيعَةَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ بِهَذَا .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬০৩. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার সম্পর্কে বান্দা যেমন ধারণা করবে, সে অনুসারে আমি তার সাথে আছি। আমি তার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সে যদি আমাকে তার মনে মনে স্মরণ করে, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি। আর যদি সে কোন সমাবেশে আমার স্মরন করে, তবে এর চেয়েও উত্তম এক সমাবেশে আমি তার স্মরণ করি, যদি সে আমার দিকে আধ হাত নিকটবর্তী হয়, তবে আমি তার প্রতি সম্প্রসারিত দুই বাহু পরিমাণ নিকটবর্তী হই। যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই।ইবনে মাজাহ, বুখারি ও মুসলিম

এই হাদীসটি হাসান-সহীহ। এই হাদীসটির ভাষ্যে আ’মাশ (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, আমি তার এক হাত নিকটবর্তী হই—মর্ম হল রহমত ও মাগফিরাত নিকটবর্তী করি। কোন কোন বিশেষজ্ঞ আলিম হাদীসটির অনুরূপ ব্যাখ্যাই করেছেন। তাঁরা বলেনঃ এর মর্ম হল বান্দা যখন আমার প্রতি অনুগত্য প্রকাশ করে এবং আমার নির্দেশ পালন করে, নিকটবর্তী হয় তখন তার প্রতি আমার মাগফিরাত ও রহমত অতিদ্রুত অগ্রসর হয়।

فاذكُرُونِي أَذْكُرْكُمْ আয়াতের ব্যাখ্যায় সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) বলেন, (আল্লাহ বলেনঃ) আমাকে স্মরণ কর অনুগত্যের দ্বারা তাহলে আমি স্মরণ করবো ক্ষমার দ্বারা। আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবাইর (রাযিঃ) সূত্রেও হাদীসটি বর্ণিত রয়েছে।

(আল্লাহর) আশ্রয় প্রার্থনা

باب فِي الاِسْتِعَاذَةِ

৩৬০৪
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ جَهَنَّمَ اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ قَالَ حِينَ يُمْسِي ثَلَاثَ مَرَّاتٍ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّهُ حُمَةٌ تِلْكَ اللَّيْلَةَ " قَالَ سُهَيْلٌ: فَكَانَ أَهْلُنَا تَعَلَّمُوهَا فَكَانُوا يَقُولُونَهَا كُلَّ لَيْلَةٍ فَلُدِغَتْ جَارِيَةٌ مِنْهُمْ فَلَمْ تَجِدْ لَهَا وَجَعًا: «هَذَا حَدِيثٌ حَسَنٌ» وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ، هَذَا الحَدِيثَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَوَى عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَغَيْرُ وَاحِدٍ هَذَا الحَدِيثَ عَنْ سُهَيْلٍ، وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ قَالَ: أَخْبَرَنَا أَبُو فَضَالَةَ الفَرَجُ بْنُ فَضَالَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْحِمْصِيِّ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: دُعَاءٌ حَفِظْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا أَدَعُهُ: «اللَّهُمَّ اجْعَلْنِي أُعَظِّمُ شُكْرَكَ، وَأُكْثِرُ ذِكْرَكَ، وَأَتَّبِعُ نَصِيحَتَكَ، وَأَحْفَظُ وَصِيَّتَكَ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ»

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ هُوَ ابْنُ أَبِي سُلَيْمٍ، عَنْ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ رَجُلٍ يَدْعُو اللَّهَ بِدُعَاءٍ إِلَّا اسْتُجِيبَ لَهُ، فَإِمَّا أَنْ يُعَجَّلَ فِي الدُّنْيَا، وَإِمَّا أَنْ يُدَّخَرَ لَهُ فِي الآخِرَةِ، وَإِمَّا أَنْ يُكَفَّرَ عَنْهُ مِنْ ذُنُوبِهِ بِقَدْرِ مَا دَعَا، مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ أَوْ يَسْتَعْجِلْ». قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَسْتَعْجِلُ؟ قَالَ: " يَقُولُ: دَعَوْتُ رَبِّي فَمَا اسْتَجَابَ لِي ": «هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

حَدَّثَنَا يَحْيَى قَالَ: أَخْبَرَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ عَبْدٍ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ إِبِطُهُ يَسْأَلُ اللَّهَ مَسْأَلَةً، إِلَّا آتَاهَا إِيَّاهُ مَا لَمْ يَعْجَلْ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ عَجَلَتُهُ؟ قَالَ: " يَقُولُ: قَدْ سَأَلْتُ وَسَأَلْتُ وَلَمْ أُعْطَ شَيْئًا " وَرَوَى هَذَا الحَدِيثَ الزُّهْرِيُّ، عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى ابْنِ أَزْهَرَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، يَقُولُ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي»

حَدَّثَنَا يَحْيَي بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا أَبُو دَاوُدَ قَالَ: أَخْبَرَنَا صَدَقَةُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ وَاسِعٍ، عَنْ سُمَيْرِ بْنِ نَهَارٍ العَبْدِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ حُسْنَ الظَّنِّ بِاللَّهِ مِنْ حُسْنِ عِبَادَةِ اللَّهِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَوْنٍ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِيَنْظُرَنَّ أَحَدُكُمْ مَا الَّذِي يَتَمَنَّى فَإِنَّهُ لَا يَدْرِي مَا يُكْتَبُ لَهُ مِنْ أُمْنِيَّتِهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ»

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا جَابِرُ بْنُ نُوحٍ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو فَيَقُولُ: «اللَّهُمَّ مَتِّعْنِي بِسَمْعِي وَبَصَرِي وَاجْعَلْهُمَا الوَارِثَ مِنِّي، وَانْصُرْنِي عَلَى مَنْ يَظْلِمُنِي، وَخُذْ مِنْهُ بِثَأْرِي»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

حَدَّثَنَا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ الأَشْعَثِ السِّجْزِيُّ قَالَ: حَدَّثَنَا قَطَنٌ البَصْرِيُّ قَالَ: أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ كُلَّهَا حَتَّى يَسْأَلَ شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ» وَرَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الحَدِيثَ عَنْ جَعْفَرِ بْنِ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ البُنَانِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ أَنَسٍ

حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ البُنَانِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ حَتَّى يَسْأَلَهُ المِلْحَ، وَحَتَّى يَسْأَلَهُ شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ» وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ قَطَنٍ، عَنْ جَعْفَرِ بْنِ سُلَيْمَانَ "

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৬০৪. আবু কুরায়ব (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাইবে, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাইবে, মাসীহ দাজ্জাল থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাইবে, জীবন ও মরণের ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাইবে।মুসলিম

(আবু ঈসা বলেন) হাদীসটি হসান-সহীহ।


ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) .... আবু হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেনঃ যে লোক সন্ধ্যায় উপনীত হয়ে তিনবার বলে, “আল্লাহ তাআলার নিকট আমি তার সম্পূর্ণ কালামের ওয়াসীলায় আশ্রয় প্রার্থনা করি, সে সকল অনিষ্ট হতে, যা তিনি সৃষ্টি করেছেন", ঐ রাতে কোন বিষ তার অনিষ্ট করতে পারবে না। সুহাইল (রাহঃ) বলেন, আমার পরিবারের লোকেরা এই দুআ শিখে তা প্রতি রাতে পড়ত। একদিন তাদের একটি মেয়ে দংশিত হয়, কিন্তু তাতে সে কোন যন্ত্রণা অনুভব করেনি।

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। মালিক ইবনু আনাস (রাহঃ) এ হাদীস সুহাইল ইবনু আবী সালিহ হতে, তিনি তার বাবা হতে, তিনি আবু হুরাইরাহ (রাযিঃ) হতে, তিনি নবী (ﷺ) হতে এই সনদে রিওয়ায়াত করেছেন। এ হাদীস উবাইদুল্লাহ ইবনু উমার প্রমুখ সুহাইল (রাহঃ) হতে রিওয়ায়াত করেছেন, কিন্তু তাতে আবু হুরাইরাহ (রাযিঃ)-এর উল্লেখ করেননি।


ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) .... আবু হুরাইরা (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হতে একটি দুআ আয়ত্ত করেছি, যা আমি কখনও বাদ দেই না ; “হে আল্লাহ! তুমি আমাকে বেশী পরিমাণে তোমার প্রতি শুকরিয়া প্রকাশকারী, তোমাকে অধিক স্মরণকারী, তোমার নাসিহাতের অনুসারী এবং তোমার ওয়াসিয়াত (নির্দেশ) স্মরণকারী বানাও"।
আবু ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব।


ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) .... আবু হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, তিনি বলেন, মহানবী (ﷺ) বলেছেনঃ যে কোন ব্যক্তি আল্লাহর নিকট কোন দুআ করলে তার দুআ কবুল হয়। হয়তোবা সে দুনিয়াতেই তার ফল পেয়ে যায় অথবা তা তার আখিরাতের পাথেয় হিসেবে জমা রাখা হয় অথবা তার দুআর সম-পরিমাণ তার গুনাহ মাফ করা হয়, যতক্ষণ না সে পাপ কাজের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দুআ করে অথবা দুআ কুবুলের জন্য তড়িতাড়ি করে। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল! তাড়াতাড়ি করে কিভাবে? তিনি বলেনঃ সে বলে, আমি আমার আল্লাহর নিকটে দুআ করেছিলাম, কিন্তু আমার দুআ তিনি কবুল করেননি।

আবু ঈসা বলেন, উপর্যুক্ত সূত্রে এ হাদীসটি গারীব।


ইয়াহয়া (রাহঃ) .... আবু হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, মহানবী (ﷺ) বলেছেনঃ যে সময় কোন বান্দা তার দুই হাত উপরের দিকে উত্তোলন করে, এমনকি তার বগল খুলে আল্লাহর নিকটে কিছু প্রার্থনা করে, তখন তিনি অবশ্যই তাকে তা দেন, যদি সে তাড়াহুড়া না করে। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ! তার তাড়াহুড়া কি? তিনি বললেনঃ সে বলে, আমি তো প্রার্থনা করছি, আবারও প্রার্থনা করেছি (অধিকবার প্রার্থনা করছি), কিন্তু আমাকে কিছুই দান করা হয়নি।

এ হাদীসটি যুহরী (রাহঃ) ইবনু আযহারের মুক্তদাস আবু উবাইদ হতে, তিনি আবু হুরাইরাহ (রাযিঃ) হতে, তিনি নবী (ﷺ) হতে এই সনদে রিওয়ায়াত করেছেন। নবী (ﷺ) বলেনঃ তোমাদের যে কারো দুআ কবুল হয়ে থাকে, যতক্ষণ না সে তড়িঘড়ি করে এবং বলে, আমি দুআ করলাম কিন্তু কবুল তো হল না।


ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) .... আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলা প্রসঙ্গে ভাল উপলব্ধি পোষণও আল্লাহর উত্তম ইবাদাতের অন্তর্ভুক্ত।

আবু ঈসা বলেনঃ উক্ত সনদসূত্রে এ হাদীসটি গারীব।


ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) .... আবু সালামা ইবনু আবুদুর রহমান (রাঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের যে কেউ অবশ্যই লক্ষ্য রাখবে যে, সে কি (পাওয়ার) ইচ্ছা করছে। যেহেতু সে জানেনা যে, তার চাওয়ার ভিত্তিতে তার জন্য কি লিপিবদ্ধ করা হচ্ছে (তাই সর্বদা উত্তম ধারণা ও উত্তম কিছু চাইতে হবে)।

আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান।


ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) .... আবু হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ “হে আল্লাহ! আমার কর্ণ ও চক্ষুর মাধ্যমে আমাকে উপকৃত কর এবং এ দু’টোকে আমার উত্তরাধিকারী কর (মৃত্যু পর্যন্ত অটুট রাখ), যে লোক আমার উপর অত্যাচার করে তার বিরুদ্ধে আমায় তুমি সহযোগিতা কর এবং তার হতে তুমি আমার প্রতিশোধ গ্রহণ কর"।

আবু ঈসা বলেন, এ হাদীসটি উক্ত সনদসূত্রে হাসান গারীব।


আবু দাউদ সুলায়মান ইব্‌ন আশআছ (রাহঃ)...আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের প্রত্যেকেই যেন তার প্রতিটি অভাব পূরণের উদ্দেশ্যে তার রবের নিকটে প্রার্থনা করে, এমনকি তার জুতার ফিতা ছিড়ে গেলে তাও যেন তার নিকটে চায়।

আবু ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। একাধিক রাবী এ হাদীস জাফর ইবনু সুলাইমান হতে, তিনি সাবিত আল-বুনানী হতে তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেছেন, কিন্তু তাতে তারা আনাস (রাঃ)-এর উল্লেখ করেননি।


সালেহ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... সাবিত আল-বুনানী (রাহঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমাদের সকলেই যেন তার অভাব পূরণের উদ্দেশ্যে তার রবের নিকটে প্রার্থনা করে, এমনকি তার লবণের জন্যও, এমনকি তার জুতার ফিতা ছিড়ে গেলে তার জন্যও তার নিকটে প্রার্থনা করে।