أبواب الديات عن رسول الله صلى الله عليه وسلم

১৬. নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

অধ্যায় ১৬ · ৩৭ টি হাদীস

রক্তপণের উটের সংখ্যা।

باب مَا جَاءَ فِي الدِّيَةِ كَمْ هِيَ مِنَ الإِبِلِ

১৩৮৬
حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ الْكُوفِيُّ، أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنِ الْحَجَّاجِ، عَنْ زَيْدِ بْنِ جُبَيْرٍ، عَنْ خِشْفِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ، قَالَ قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي دِيَةِ الْخَطَإِ عِشْرِينَ بِنْتَ مَخَاضٍ وَعِشْرِينَ بَنِي مَخَاضٍ ذُكُورًا وَعِشْرِينَ بِنْتَ لَبُونٍ وَعِشْرِينَ جَذَعَةً وَعِشْرِينَ حِقَّةً . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو .
حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ، أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، وَأَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ، نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ مَوْقُوفًا . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَدْ أَجْمَعَ أَهْلُ الْعِلْمِ عَلَى أَنَّ الدِّيَةَ تُؤْخَذُ فِي ثَلاَثِ سِنِينَ فِي كُلِّ سَنَةٍ ثُلُثُ الدِّيَةِ وَرَأَوْا أَنَّ دِيَةَ الْخَطَإِ عَلَى الْعَاقِلَةِ . وَرَأَى بَعْضُهُمْ أَنَّ الْعَاقِلَةَ قَرَابَةُ الرَّجُلِ مِنْ قِبَلِ أَبِيهِ . وَهُوَ قَوْلُ مَالِكٍ وَالشَّافِعِيِّ . وَقَالَ بَعْضُهُمْ إِنَّمَا الدِّيَةُ عَلَى الرِّجَالِ دُونَ النِّسَاءِ وَالصِّبْيَانِ مِنَ الْعَصَبَةِ يُحَمَّلُ كُلُّ رَجُلٍ مِنْهُمْ رُبُعَ دِينَارٍ . وَقَدْ قَالَ بَعْضُهُمْ إِلَى نِصْفِ دِينَارٍ فَإِنْ تَمَّتِ الدِّيَةُ وَإِلاَّ نُظِرَ إِلَى أَقْرَبِ الْقَبَائِلِ مِنْهُمْ فَأُلْزِمُوا ذَلِكَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৩৯০. আলী ইবনে সাঈদ কিনদী কূফী (রাহঃ) ...... ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, ভুল বশতঃ হত্যার দিয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ (ﷺ) দ্বিতীয় বর্ষে উপনীত বিশটি মাদি উট ও বিশটি নর উট এবং তৃতীয় বর্ষে উপনীত বিশটি মাদী উট, চতুর্থ বর্ষে উপনীত বিশটি মাদী উট এবং পঞ্চম বর্ষে উপনীত বিশটি মাদী উট প্রদানের ফায়সালা দিয়েছেন। - ইবনে মাজাহ ২৬৩১

এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে।

১৩৯০ (ক). আবু হিশাম রিফাঈ (রাহঃ) .... ইবনে আবু জায়দা ও আবু খালিদ আহমার সূত্রে হাজ্জাজ ইবনে আরতাত (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে মাসউদ (রাযিঃ) এর হাদীসটি মারফূরূপে এ সূত্র ব্যতীত আমাদের জানা নেই। অবশ্য আব্দুল্লাহ থেকেও মাউকুফ রূপেও এটি বর্ণিত আছে। কতক আলিম এতদনুসারে মাযহাব গ্রহণ করেছেন। এ হলো ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। আলিমগণ এ বিষয়ে একমত যে, দিয়াত বা রক্তপণ তিন বছরে উসূল করা হবে। প্রতি বছর মোট পরিমাণের এক তৃতীয়াংশ।

তাঁরা বলেন, ভুল বশতঃ হত্যার দিয়াত আকিলাদের উপর প্রযোজ্য। তাদের কেউ কেউ বলেন, আকিলা হলো পিতার দিকের আত্মীয়গণ। এ হলো ইমাম মালিক ও শাফিঈ (রাহঃ) এর অভিমত। আবার কেউ কেউ বলেন, কেবল পুরুষদের উপর দিয়াত প্রযোজ্য নারী ও শিশু আত্মীয়দের উপর তা বর্তাবে না। প্রত্যেক পুরুষ এক দীনারে চতুর্থাংশ বহন করবে। আবার কেউ কেউ বলেন, অর্ধ দীনার হারে প্রত্যেকে তা বহন করবে। এতে যদি দিয়াতের পরিমাণ পূর্ণ হয়ে যায় তবে ভালই আর তা না হলে অধিকতর নিকটবর্তী বংশের প্রতি লক্ষ্য করা হবে এবং অবশিষ্ট পরিমাণ দিয়াত আদায় করতে তাদের বাধ্য করা হবে।
১৩৮৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا حَبَّانُ، وَهُوَ ابْنُ هِلاَلٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَاشِدٍ، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ مُوسَى، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَتَلَ مُؤْمِنًا مُتَعَمِّدًا دُفِعَ إِلَى أَوْلِيَاءِ الْمَقْتُولِ فَإِنْ شَاءُوا قَتَلُوا وَإِنْ شَاءُوا أَخَذُوا الدِّيَةَ وَهِيَ ثَلاَثُونَ حِقَّةً وَثَلاَثُونَ جَذَعَةً وَأَرْبَعُونَ خَلِفَةً وَمَا صَالَحُوا عَلَيْهِ فَهُوَ لَهُمْ " . وَذَلِكَ لِتَشْدِيدِ الْعَقْلِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৩৯১. আহমাদ ইবনে সাঈদ দারিমী (রাহঃ) ..... আমর ইবনে শুআয়ব তৎপিতা তার পিতামহ (আব্দুল্লাহ ইবনে আমর) (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় কাউকে হত্যা করবে তাকে নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের হাওয়ালা করা হবে। তারা ইচ্ছা করলে তাকে হত্যা করতে পারবে আর ইচ্ছা করলে দিয়াত গ্রহণ করতে পারবে। দিয়াত হল, ত্রিশটি পূর্ণ তিন বছর বয়সের উট (হিককা), ত্রিশটি পূর্ণ চার বছর বয়সের উট (জাযআ) এবং গর্ভবতী উট (খালিফা)। আর যার উপর তারা পরস্পর সমঝোতা করে নেয় তাতে তাদের অধিকার রয়েছে। দিয়াতের কঠোরতার উদ্দেশ্যে উল্লিখিত অবস্থা নির্ধারণ করা হয়েছে। - ইবনে মাজাহ ২৬২৬

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-গারীব।

দিয়াত বা রক্তপণের দিরহামের পরিমাণ।

باب مَا جَاءَ فِي الدِّيَةِ كَمْ هِيَ مِنَ الدَّرَاهِمِ

১৩৮৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هَانِئٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ الطَّائِفِيُّ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ جَعَلَ الدِّيَةَ اثْنَىْ عَشَرَ أَلْفًا .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৩৯২. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) দিয়াতের পরিমাণ নির্ধারণ করেছেন বার হাজার দিরহাম। - ইবনে মাজাহ ২৬২৯

১৩৮৯

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَفِي حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ كَلاَمٌ أَكْثَرُ مِنْ هَذَا . قَالَ أَبُو عِيسَى وَلاَ نَعْلَمُ أَحَدًا يَذْكُرُ فِي هَذَا الْحَدِيثِ عَنِ ابْنِ عَبَّاسٍ غَيْرَ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ الدِّيَةَ عَشَرَةَ آلاَفٍ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ . وَقَالَ الشَّافِعِيُّ لاَ أَعْرِفُ الدِّيَةَ إِلاَّ مِنَ الإِبِلِ وَهِيَ مِائَةٌ مِنَ الإِبِلِ أَوْ قِيمَتُهَا .

১৩৯৩. সাঈদ ইবনে আব্দুর রহমান মাখযূমী (রাহঃ) ..... ইকরিমা (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিতাছে। এতে ইবনে আব্বাস (রাযিঃ) এর উল্লেখ নাই। ইবনে উয়াইনা (রাহঃ) এর রিওয়ায়াতে (১৩৯২ নং) আরো বেশী কথা আছে। মুহাম্মাদ ইবনে মুসলিম ছাড়া এ রিওয়ায়াতে আর কেউ ইবনে আব্বাস (রাযিঃ) এর উল্লেখ করেছেন বলে আমাদের জানা নাই।

কতক আলিমের এই হাদীস অনুসারে আমল করেছেন। এ হল আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। কতক আলিম মনে করেন দিয়াতের পরিমাণ হল দশ হাজার। এ হল ইমাম সুফিয়ান ছাওরী ও কূপাবাসী আলিমগণের অভিমত। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন, উট ব্যতীত দিয়াতের বিধান নেই। আর এর সংখ্যা হল একশত উট বাজার মূল্য।

আঘাতে হাড় বের হয়ে গেলে।

باب مَا جَاءَ فِي الْمُوضِحَةِ .

১৩৯০

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " فِي الْمَوَاضِحِ خَمْسٌ خَمْسٌ " . قال أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ أَنَّ فِي الْمُوضِحَةِ خَمْسًا مِنَ الإِبِلِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৩৯৪. হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) .... আমর ইবনে ও শু’আয়ব তাঁর পিতা তাঁর পিতামহ আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, আঘাতের চোটে হাড্ডি বের হয়ে গেলে প্রতিটি এই ধরণের আঘাতের দিয়াত পাঁচটি করে উট। - ইবনে মাজাহ ২৬৫৫

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। আলিমগণের এতদনুসারে আমল রয়েছে। এ হল ইমাম সুফিয়ান ছাওরী, শাফিঈ আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত যে, হাড় বের হয়ে যায় এমন আঘাতের দিয়াত পাচটি উট।

অঙ্গুলীর দিয়াত।

باب مَا جَاءَ فِي دِيَةِ الأَصَابِعِ .

১৩৯১

حَدَّثَنَا أَبُو عَمَّارٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ يَزِيدَ بْنِ عَمْرٍو النَّحْوِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " دِيَةُ الأَصَابِعِ الْيَدَيْنِ وَالرِّجْلَيْنِ سَوَاءٌ عَشْرٌ مِنَ الإِبِلِ لِكُلِّ أُصْبُعٍ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي مُوسَى وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৩৯৫. আবু আম্মার (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হাত ও পায়ের অঙ্গুলীর দিয়াত এক সমান। প্রতিটি অঙ্গুলীর দিয়াত দশটি উট।

এই বিষয়ে আবু মুসা ও আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ-গারীব। কতক আলিমের এই হাদীস অনুসারে আমল রয়েছে। এ হল ইমাম সুফিয়ান ছাওরী, শাফিঈ আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত।
১৩৯২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " هَذِهِ وَهَذِهِ سَوَاءٌ " . يَعْنِي الْخِنْصَرَ وَالإِبْهَامَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৩৯৬. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, এটি আর ওটি অর্থাৎ বৃদ্ধ ও কনিষ্টাঙ্গুল (দিয়াতের ব্যাপারে) এক সমান। - ইবনে মাজাহ ২৬৫২, বুখারি

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ।

ক্ষমা প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الْعَفْوِ .

১৩৯৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو السَّفَرِ، قَالَ دَقَّ رَجُلٌ مِنْ قُرَيْشٍ سِنَّ رَجُلٍ مِنَ الأَنْصَارِ فَاسْتَعْدَى عَلَيْهِ مُعَاوِيَةَ فَقَالَ لِمُعَاوِيَةَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنَّ هَذَا دَقَّ سِنِّي . قَالَ مُعَاوِيَةُ إِنَّا سَنُرْضِيكَ وَأَلَحَّ الآخَرُ عَلَى مُعَاوِيَةَ فَأَبْرَمَهُ فَلَمْ يُرْضِهِ فَقَالَ لَهُ مُعَاوِيَةُ شَأْنَكَ بِصَاحِبِكَ . وَأَبُو الدَّرْدَاءِ جَالِسٌ عِنْدَهُ قَالَ أَبُو الدَّرْدَاءِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ رَجُلٍ يُصَابُ بِشَيْءٍ فِي جَسَدِهِ فَيَتَصَدَّقُ بِهِ إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهِ دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهِ خَطِيئَةً " . قَالَ الأَنْصَارِيُّ أَأَنْتَ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ سَمِعَتْهُ أُذُنَاىَ وَوَعَاهُ قَلْبِي . قَالَ فَإِنِّي أَذَرُهَا لَهُ . قَالَ مُعَاوِيَةُ لاَ جَرَمَ لاَ أُخَيِّبُكَ . فَأَمَرَ لَهُ بِمَالٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَلاَ أَعْرِفُ لأَبِي السَّفَرِ سَمَاعًا مِنْ أَبِي الدَّرْدَاءِ وَأَبُو السَّفَرِ اسْمُهُ سَعِيدُ بْنُ أَحْمَدَ وَيُقَالُ ابْنُ يُحْمِدَ الثَّوْرِيُّ .

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

১৩৯৭. আহমাদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ...... আবুস সাফার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক কুরাইশী ব্যক্তি এক আনসারীর দাত ভেঙ্গে দেয়। মুআবিয়া (রাযিঃ) এর কাছে তখন এ ব্যক্তি বিচার প্রার্থনা করে। সে মুআবিয়া (রাযিঃ) কে বললেন, আমীরুল মু’মিনীন, এই ব্যক্তি আমার দাত ভেঙ্গে দিয়েছে। মুআবিয়া (রাযিঃ) বললেন, আমরা অবশ্যই তোমাকে সন্তুষ্ট করব। অপর ব্যক্তিটি মুআবিয়া (রাযিঃ)-কে পীড়াপীড়ি করে অতিষ্ট করে তুলল। তখন তিনি আনসারীকে বললেন, তোমার অভিযুক্ত সঙ্গীকে তোমার হাতেই ছেড়ে দিলাম। সাহাবী আবু দারদা (রাযিঃ) এই সময় তাঁর কাছে উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, কোন ব্যক্তি যদি (কারো দ্বারা) তার শরীরে আঘাত পায় আর সে তা মাফ করে দেয় তবে এতে আল্লাহ তাআলা তার দরজা বুলন্দ করে দেন এবং গুনাহ ক্ষমা করে দেন। আনসারী বলল, আপনি নিজে রাসূলুল্লাহ (ﷺ) -কে এই কথা বলতে শুনেছেন? তিনি বললেন, আমার এই দু’কান তা শুনেছে এবং আমার হৃদয় তা সংরক্ষণ করেছে। আনসারী বলল তা হলে আমি তার দাবী ছেড়ে দিলাম। মুআবিয়া (রাযিঃ) বললেন, অবশ্যই আমি তোমাকে বঞ্চিত করব না। এরপর তিনি তার জন্য কিছু মাল প্রদানের নির্দেশ দেন। - ইবনে মাজাহ ২৬৯৩

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন,এই হাদীস গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের জানা নাই। আবুদ দারদা (রাযিঃ) থেকে আবু সাফার কিছু শুনেছেন বলে আমার জানা নাই। আবুস সাফারের নাম হল সাঈদ ইবনে আহমাদ; তাকে ইবনে মুহাম্মাদাছ-ছাওরীও বলা হয়।

পাথর দিয়ে কারো মাথা চুর্ণ করা হলে।

باب مَا جَاءَ فِيمَنْ رُضِخَ رَأْسُهُ بِصَخْرَةٍ .

১৩৯৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ خَرَجَتْ جَارِيَةٌ عَلَيْهَا أَوْضَاحٌ فَأَخَذَهَا يَهُودِيٌّ فَرَضَخَ رَأْسَهَا بِحَجَرٍ وَأَخَذَ مَا عَلَيْهَا مِنَ الْحُلِيِّ . قَالَ فَأُدْرِكَتْ وَبِهَا رَمَقٌ فَأُتِيَ بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " مَنْ قَتَلَكِ أَفُلاَنٌ " . قَالَتْ بِرَأْسِهَا لاَ . قَالَ " فَفُلاَنٌ " . حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ فَقَالَتْ بِرَأْسِهَا أَىْ نَعَمْ . قَالَ فَأُخِذَ فَاعْتَرَفَ فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُضِخَ رَأْسُهُ بَيْنَ حَجَرَيْنِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ قَوَدَ إِلاَّ بِالسَّيْفِ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৩৯৮. আলী ইবনে হুজর (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, একটি বালিকা ঘর থেকে বের হয়ে যায়। তার গায়ে ছিল অলংকার। অনন্তর জনৈক ইয়াহুদী তাকে ধরে নিয়ে গিয়ে পাথর দিয়ে তার মাথা চুর্ণ করে দেয় এবং তার অলংকারাদি কেড়ে নেয়। মরনোম্মুখ অবস্থায় ঐ বালিকাটিকে পাওয়া যায়। তখন তাকে নবী (ﷺ) জিজ্ঞাসা করলেন, তোমাকে কে হত্যা করেছে? সে কি অমুক? বালিকাটি ইশারায় বলল, না। তিনি বললেন, তবে কি অমুক? এভাবে বলতে বলতে শেষে তিনি ইয়াহুদীটির নাম বললে মেয়েটি মাথা নেড়ে বলল হ্যাঁ। আনাস (রাযিঃ) বললেন, এরপর ইয়াহুদীটিকে ধরে আনা হলে স্বীকারোক্তি করল, তারপর রাসূলুল্লাহ (ﷺ) -এর নির্দেশে দুইটি পাথরের মধ্যে রেখে তার মাথাটি চুর্ণ করে দেওয়া হল। - ইবনে মাজাহ ২৬৬৫-২৬৬৬, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। কতক আলিমের এতদনুসারে আমল রয়েছে। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। আর কতক আলিম বলেন, তলওয়ার ছাড়া কিসাস নেই। (উক্ত ঘটনাটি এ বিধান প্রবর্তিত হওয়ার পূর্বের।)

কোন মুমিনকে হত্যা করার বিষয়ে কঠোর সতর্কবাণী।

باب مَا جَاءَ فِي تَشْدِيدِ قَتْلِ الْمُؤْمِنِ .

১৩৯৫
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لَزَوَالُ الدُّنْيَا أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ قَتْلِ رَجُلٍ مُسْلِمٍ " .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي عَدِيٍّ . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ، وَابْنِ، عَبَّاسٍ وَأَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَابْنِ مَسْعُودٍ وَبُرَيْدَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو هَكَذَا رَوَاهُ ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَى مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَغَيْرُ، وَاحِدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، فَلَمْ يَرْفَعْهُ وَهَكَذَا رَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، مَوْقُوفًا وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الْمَرْفُوعِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৩৯৯. আবু সালামা ইয়াহয়া ইবনে খালাফ ও মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে রাযী’ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, কোন একজন মুসলিম ব্যক্তির হত্যার তুলনায় দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াও আল্লাহর নিকট অধিকতর সহজ।

১৩৯৯ (ক). মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। কিন্তু এটি মারফুরূপে বর্ণনা করা হয়নি। এই রিওয়ায়াতটি ইবনে আদী (রাহঃ)-এর রিওয়ায়াত (১৩৯৯ নং) থেকে অদিকতর সহীহ।

এই বিষয়ে সা‘দ ইবনে আব্বাস, আবু সাঈদ, আবু হুরায়রা, উকবা ইবনে আমির ও বুরায়দা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) এই রিওয়ায়াতটি (১৩৯৯ (ক) নং) ইবনে আবী আদী (রাহঃ) ও শু‘বা-ইয়া‘লা ইবনে আতা (রাহঃ) সূত্রে এইরূপ বর্ণনা করেছেন্ এই সূত্রে এটিকে মারফুরূপে বর্ণনা করা হয়নি। সুফিয়ান ছাওরী (রাহঃ) এটিকে ইয়ালা ইবনে আতা (রাহঃ) থেকে মউকুফ‘রূপে রিওয়ায়াত করেছেন। এটি মারফু‘ হাদীস থেকে অধিকতর সহীহ।

খুনের বিচার।

باب الْحُكْمِ فِي الدِّمَاءِ .

১৩৯৬

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَوَّلَ مَا يُحْكَمُ بَيْنَ الْعِبَادِ فِي الدِّمَاءِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ الأَعْمَشِ مَرْفُوعًا وَرَوَى بَعْضُهُمْ عَنِ الأَعْمَشِ وَلَمْ يَرْفَعُوهُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৪০০. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) .......আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, (কিয়ামতের দিন) বান্দাদের মাঝে সর্বপ্রথম বিচার হবে খুনের। - ইবনে মাজাহ ২৬১৫, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন,আব্দুল্লাহ বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ, একাধিক রাবী এটিকে আ‘মাশ থেকে মারফু’রূপে রিওয়ায়াত করেছেন। কিন্তু কতক রাবী এটিকে মারফু করেন নি।
১৩৯৭

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَوَّلَ مَا يُقْضَى بَيْنَ الْعِبَادِ فِي الدِّمَاءِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৪০১. আবু কুরায়ব (রাহঃ) ..... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দাদের সর্বপ্রথম যে সম্বন্ধে ফয়সালা হবে তা খুনের।

১৩৯৮

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، حَدَّثَنَا أَبُو الْحَكَمِ الْبَجَلِيُّ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، وَأَبَا، هُرَيْرَةَ يَذْكُرَانِ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَوْ أَنَّ أَهْلَ السَّمَاءِ وَأَهْلَ الأَرْضِ اشْتَرَكُوا فِي دَمِ مُؤْمِنٍ لأَكَبَّهُمُ اللَّهُ فِي النَّارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَأَبُو الْحَكَمِ الْبَجَلِيُّ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي نُعْمٍ الْكُوفِيُّ.

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৪০২. হুসাইন ইবনে হুরায়ছ (রাহঃ) .... আবু সাঈদ খুদরী ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আকাশ ও পৃথিবীর সকল বাসিন্দা যদি একজন মু’মিনের হত্যায় শরীক থাকে তবুও আল্লাহ তাআলা অবশ্যই তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। আবুল হাকাম আল বাজালী হলেন, আব্দুর রহমান ইবনে আবী নু‘মা আল-কূফী।

পিতা পুত্রকে হত্যা করলে কিসাস হবে কিনা।

باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَقْتُلُ ابْنَهُ يُقَادُ مِنْهُ أَمْ لاَ

১৩৯৯

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشُمٍ، قَالَ حَضَرْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُقِيدُ الأَبَ مِنِ ابْنِهِ وَلاَ يُقِيدُ الاِبْنَ مِنْ أَبِيهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُرَاقَةَ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُهُ بِصَحِيحٍ رَوَاهُ إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنِ الْمُثَنَّى بْنِ الصَّبَّاحِ . وَالْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ يُضَعَّفُ فِي الْحَدِيثِ . وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ أَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ مُرْسَلاً وَهَذَا حَدِيثٌ فِيهِ اضْطِرَابٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الأَبَ إِذَا قَتَلَ ابْنَهُ لاَ يُقْتَلُ بِهِ وَإِذَا قَذَفَ ابْنَهُ لاَ يُحَدُّ .

বর্ণনাকারী: সুরাকা ইবনে মালিক ইবনে জু‘শুম (রাঃ)

১৪০৩. আলী ইবনে হুজর (রাহঃ) .... সুরাকা ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি যে, তিনি পিতাকে হত্যার জন্য পুত্রের কিসাস নিতেন কিন্তু পুত্রকে হত্যার জন্য পিতার কিসাস নিতেন না।

এই সূত্র ছাড়া সুরাকা ইবনে মালিকের রিওয়ায়াত সম্পর্কে আমাদের জানা নাই। এটির সনদও সহীহ নয়। ইসমাঈল ইবনে আয়্যাশ এটিকে মুসান্না ইবনুল সাববাহ থেকে বর্ণনা করেছেন। মুছান্না ইবনুল সাববাহ হাদীসের ক্ষেত্রে যঈফ। আবু খালিদ আহমার (রাহঃ) এই হাদীসটিকে হাজ্জাজ-আমর ইবনে শুআয়ব-তার পিতা-তার পিতামহ-উমর (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। এই হাদীসটি আমর ইবনে শুআয়ব (রাহঃ) থেকে ‘মুরসাল’রূপেও বর্ণিত আছে। এই হাদীসটিতে ‘ইযতিরাব’ বিদ্যমান। আলিমগণের এই হাদীস অনুসারে আমল রয়েছে যে, পিতা যদি পুত্রকে হত্যা করে তবে এর বদলায় পিতাকে হত্যা করা হবে না। এমনিভাবে পিতা যদি পুত্রের উপর যিনার তুহমত আরোপ করে তবে তার উপর মিথ্যা তুহমতের কারণে হদ প্রয়োগ করা হবে না।
১৪০০

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا الأَحْمَرُ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يُقَادُ الْوَالِدُ بِالْوَلَدِ " .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৪০৪. আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ..... উমর ইবনে খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, সন্তানকে হত্যার জন্য পিতার কিসাস নেই। - ইবনে মাজাহ ২৬৬২

১৪০১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تُقَامُ الْحُدُودُ فِي الْمَسَاجِدِ وَلاَ يُقْتَلُ الْوَالِدُ بِالْوَلَدِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ بِهَذَا الإِسْنَادِ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ . وَإِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ الْمَكِّيُّ قَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ قِبَلِ حِفْظِهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৪০৫. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মসজিদে হদ প্রতিষ্ঠা করা যাবে না। আর সন্তান (হত্যার) কারণে পিতাকে হত্যা করা যাবে না। - ইবনে মাজাহ ২৫৯৯, ২৬৬১

ইসমাঈল ইবনে মুসলিমের সূত্র ছাড়া হাদীসটি এই সনদে মারফু’রূপে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। স্মরণ শক্তির বিষয়ে হাদীস বিশেষজ্ঞগণ ইসমাঈল ইবনে মুসলিম আল মাককির সমালোচনা করেছেন।

তিনটি কারণের একটি ব্যতীত কোন মুসলিমের খুন হালাল নয়।

باب مَا جَاءَ لاَ يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلاَّ بِإِحْدَى ثَلاَثٍ

১৪০২

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ إِلاَّ بِإِحْدَى ثَلاَثٍ الثَّيِّبُ الزَّانِي وَالنَّفْسُ بِالنَّفْسِ وَالتَّارِكُ لِدِينِهِ الْمُفَارِقُ لِلْجَمَاعَةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُثْمَانَ وَعَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৪০৬. হান্নাদ (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, সেই মুসলিম ব্যক্তির খুন এই তিনটির একটি কারণ ছাড়া হালাল নয়ঃ বিবাহিত হওয়ার পর ব্যভিচারী হওয়া, প্রাণের বদলায় প্রাণ গ্রহণ, দ্বীন পরিত্যাগী মুসলিমের জামাআত বিছিন্ন হওয়া। - ইবনে মাজাহ ২৫৩৪, নাসাঈ

এই বিষয়ে উসমান, আয়িশা, ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে মাসউদ (রাহঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

কেউ জিম্মীকে হত্যা করলে।

باب مَا جَاءَ فِيمَنْ يَقْتُلُ نَفْسًا مُعَاهِدَةً

১৪০৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مَعْدِيُّ بْنُ سُلَيْمَانَ، هُوَ الْبَصْرِيُّ عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَلاَ مَنْ قَتَلَ نَفْسًا مُعَاهِدَةً لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ فَقَدْ أَخْفَرَ بِذِمَّةِ اللَّهِ فَلاَ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ سَبْعِينَ خَرِيفًا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৪০৭. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সাবধান, কেউ যদি কোন চুক্তিবদ্ধ লোককে হত্যা করে, আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যার যিম্মা রয়েছে, তাহলে সে আল্লাহর যিম্মা ছিন্ন করল। সুতরাং সে জান্নাতের কোন গন্ধ ও পাবেনা, যদিও সত্তর বছর দূর থেকেও জান্নাতের সৌরভ পাওয়া যায়। - ইবনে মাজাহ ২৬৮৭

এই বিষয়ে আবু বাকরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ। একাধিকভাবে আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এটি বর্ণিত আছে।

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

باب

১৪০৪

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ، عَنْ أَبِي سَعْدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَدَى الْعَامِرِيَّيْنِ بِدِيَةِ الْمُسْلِمِينَ وَكَانَ لَهُمَا عَهْدٌ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَأَبُو سَعْدٍ الْبَقَّالُ اسْمُهُ سَعِيدُ بْنُ الْمَرْزُبَانِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৪০৮. আবু কুরায়ব (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) মুসলিমদের দিয়াতের অনূরূপ আমীর কবীলার দুই (অমুসলিম) ব্যক্তিরও দিয়াত দিয়েছিলেন। কারণ রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে তাদের চুক্তি ছিল।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদর জানা নেই। রাবী আবু সা‘দ বাককাল (রাহঃ) বলেন এর নাম হল সাঈদ ইবনুল মারযুবান।

কিসাস গ্রহণ ও ক্ষমা প্রদানে নিহত ব্যক্তির ওলীর অধিকার।

باب مَا جَاءَ فِي حُكْمِ وَلِيِّ الْقَتِيلِ فِي الْقِصَاصِ وَالْعَفْوِ

১৪০৫

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَيَحْيَى بْنُ مُوسَى، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ لَمَّا فَتَحَ اللَّهُ عَلَى رَسُولِهِ مَكَّةَ قَامَ فِي النَّاسِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ " وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا أَنْ يَعْفُوَ وَإِمَّا أَنْ يَقْتُلَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ وَأَنَسٍ وَأَبِي شُرَيْحٍ خُوَيْلِدِ بْنِ عَمْرٍو .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৪০৯. মাহমুদ ইবনে গায়লান ও ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ (ﷺ) -কে মক্কা বিজয় দান করলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) লোকদের মাঝে দাঁড়ালেনঃ প্রথমে আল্লাহর হামদ ও ছানা করে বললেনঃ কারো কেউ যদি নিহত হয় তবে তার দুটির একটি গ্রহণ করার ইখতিয়ার রয়েছেঃ হয়ত (হত্যাকারীকে) মাফ করে দিবে, নয়ত হত্যা করবে। - ইবনে মাজাহ ২৬২৪

এই বিষয়ে ওয়াইল ইবনে হুজর, আনাস ও আবু শুরায়হ খুওয়ায়লিদ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
১৪০৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي شُرَيْحٍ الْكَعْبِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ حَرَّمَ مَكَّةَ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يَسْفِكَنَّ فِيهَا دَمًا وَلاَ يَعْضِدَنَّ فِيهَا شَجَرًا فَإِنْ تَرَخَّصَ مُتَرَخِّصٌ فَقَالَ أُحِلَّتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَإِنَّ اللَّهَ أَحَلَّهَا لِي وَلَمْ يُحِلَّهَا لِلنَّاسِ وَإِنَّمَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ ثُمَّ هِيَ حَرَامٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ثُمَّ إِنَّكُمْ مَعْشَرَ خُزَاعَةَ قَتَلْتُمْ هَذَا الرَّجُلَ مِنْ هُذَيْلٍ وَإِنِّي عَاقِلُهُ فَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ بَعْدَ الْيَوْمِ فَأَهْلُهُ بَيْنَ خِيرَتَيْنِ إِمَّا أَنْ يَقْتُلُوا أَوْ يَأْخُذُوا الْعَقْلَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَرَوَاهُ شَيْبَانُ أَيْضًا عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ مِثْلَ هَذَا . - وَرُوِيَ عَنْ أَبِي شُرَيْحٍ الْخُزَاعِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَلَهُ أَنْ يَقْتُلَ أَوْ يَعْفُوَ أَوْ يَأْخُذَ الدِّيَةَ " . وَذَهَبَ إِلَى هَذَا بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ .

বর্ণনাকারী: হযরত আবু শুরাইহ খুওয়াইলিদ ইবন আমর রাযি.

১৪১০. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আবু শুরায়হ কা‘বী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তাআলাই মক্কাকে ‘হারাম’ ঘোষণা করেছেন। কোন মানূষ একে হারামরূপে নির্ধারণ করেনি। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনে ঈমান রাখে সে যেন এতে কোন রক্ত প্রবাহিত না করে, কোন বৃক্ষ কর্তন না করে। (আমার যুদ্ধ করা দেখে) কোন সুযোগ গ্রহণ করতে গিয়ে বলে যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর জন্য তো ‘মক্কা’ হালাল করা হয়েছিল, তবে (জেনে রাখ), আল্লাহ তাআলা আমার জন্য তা হালাল করেছিলেন, অন্যান্য লোকের জন্য হালাল করেননি। আর আমার জন্যও তা দিনের কিছুক্ষণের জন্য মাত্র হালাল করা হয়েছিল। এরপর তা কিয়ামত দিবস পর্যন্ত হারাম। তারপর (তিনি বললেন) হে খুযাআ সম্প্রদায়, তোমরা হুযায়ল গোত্রের এই লোকটিকে হত্যা করেছ। আমি তার দিয়াত আদায় করব। তবে আজকের পর কারো যদি কেউ নিহত হয়, তবে পরিজনদের এই দু’ইটার মধ্যে একটির অধিকার থাকবে-হয়ত (হত্যাকারীকে) হত্যা করবে নয়ত দিয়াত গ্রহণ করবে।

এই হাদীসটি হাসান-সহীহ। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটিও (১৪০৯) হাসান-সহীহ। শায়বান (রাহঃ)ও এটিকে ইয়াহয়া ইবনে আবী কাছীর থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু শুরায়হ খুযাঈ (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে, কারো যদি কেউ নিহত হয় তবে সে (কিসাসরূপে হত্যাকারীকে) হত্যা করতে পারে, অথবা কিসাস ক্ষমা করে সে দিয়াত গ্রহণ করতে পারে। কতক আলিমের মাযহাব এ হাদীস অনুসারে। এ হল ইমাম আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত।
১৪০৭

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قُتِلَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَدُفِعَ الْقَاتِلُ إِلَى وَلِيِّهِ فَقَالَ الْقَاتِلُ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ مَا أَرَدْتُ قَتْلَهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَا إِنَّهُ إِنْ كَانَ صَادِقًا فَقَتَلْتَهُ دَخَلْتَ النَّارَ " . فَخَلَّى عَنْهُ الرَّجُلُ . قَالَ وَكَانَ مَكْتُوفًا بِنِسْعَةٍ . قَالَ فَخَرَجَ يَجُرُّ نِسْعَتَهُ . قَالَ فَكَانَ يُسَمَّى ذَا النِّسْعَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالنِّسْعَةُ حَبْلٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৪১১. আবু কুরায়ব (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগে জনৈক ব্যক্তি নিহত হয়। তখন হত্যাকারীকে নিহত ব্যক্তির ওলীগণের হাতে অর্পণ করা হয়। হত্যাকারী বললঃ ইয়া রাসূলাল্লাহ, আল্লার কসম, আমি তাকে হত্যা করতে চাইনি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ যদি তার কথায় সত্যবাদী হয়ে থাকে আর এমতাবস্থায় যদি তুমি তাকে হত্যা কর তবে তুমি জাহান্নামে প্রবেশ করবে। তখন সে লোকটি (হত্যা করা)-কে ছেড়ে দিল। লোকটি একটি চামড়ার রশি দিয়ে পিছন দিকে হাত মোড়ে বাধা ছিল। সে ঐ চামড়ার রশিটি ছেচড়িয়ে বের হয়ে গেল। তখন থেকে তার নাম হয়ে যায় নাসআ বা চামড়ার রশিওয়ালা। - ইবনে মাজাহ ২৬৯০

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

মুছলা নিষিদ্ধ হওয়া।

باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنِ الْمُثْلَةِ،

১৪০৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا بَعَثَ أَمِيرًا عَلَى جَيْشٍ أَوْصَاهُ فِي خَاصَّةِ نَفْسِهِ بِتَقْوَى اللَّهِ وَمَنْ مَعَهُ مِنَ الْمُسْلِمِينَ خَيْرًا فَقَالَ " اغْزُوا بِسْمِ اللَّهِ وَفِي سَبِيلِ اللَّهِ قَاتِلُوا مَنْ كَفَرَ بِاللَّهِ اغْزُوا وَلاَ تَغُلُّوا وَلاَ تَغْدِرُوا وَلاَ تُمَثِّلُوا وَلاَ تَقْتُلُوا وَلِيدًا " . وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَشَدَّادِ بْنِ أَوْسٍ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَأَنَسٍ وَسَمُرَةَ وَالْمُغِيرَةِ وَيَعْلَى بْنِ مُرَّةَ وَأَبِي أَيُّوبَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ بُرَيْدَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَكَرِهَ أَهْلُ الْعِلْمِ الْمُثْلَةَ .

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

১৪১২. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... সুলাইমান ইবনে বুরায়দা তার পিতা বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কাউকে কোন বাহিনীর সেনাপতি বানিয়ে পাঠাতেন তখন তিনি তাকে বিশেষ করে তার নিজের ব্যাপারে তাকওয়া অবলম্বন করতে এবং তার সঙ্গী মুসলিমদের সম্পর্কে সদাচরণের উপদেশ দিতেন। বলতেন, আল্লাহর নামে আল্লাহরই পথে জিহাদ করবে; যারা আল্লাহর সঙ্গে কুফরী করে তাদের বিরুদ্ধে লড়াই করবে। জিহাদ করবে কিন্তু গনিমতের খিয়ানত করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। মুছলা করবে না অর্থাৎ নিহত ব্যক্তির নাক কান ইত্যাদি কেটে তাকে বিকৃত করবে না, শিশুদের হত্যা করবে না। - ইবনে মাজাহ ২৮৫৮, মুসলিম

হাদীসটিতে আরো ঘটনা বর্ণিত রয়েছে। এই বিষয়ে ইবনে মাসউদ, শাদ্দাদ ইবনে আওস, সামুরা, মুগীরা, ইয়া‘লা ইবনে মুররা ও আবু আইয়ুব (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। বুরায়দা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ মুছলা করাকে নাজায়েয বলে অভিমত দিয়েছেন।
১৪০৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ كَتَبَ الإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذِّبْحَةَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ وَلْيُرِحْ ذَبِيحَتَهُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . أَبُو الأَشْعَثِ الصَّنْعَانِيُّ اسْمُهُ شُرَحْبِيلُ بْنُ آدَةَ .

বর্ণনাকারী: হযরত শাদ্দাদ ইবনে আওস (রাঃ)

১৪১৩. আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ..... শাদ্দাদ ইবনে আওস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যাপারে সুষ্ঠতা আবশ্য করণীয় বলে নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তোমরা যখন কতল করবে তখন সে বিষয়েও করুণা প্রদর্শন করবে, যখন যবেহ করবে তখনও তাতে করুণা প্রদর্শ করবে। তোমাদের প্রত্যেকে যেন তার ছুরি ধারাল করে নেয় এবং যবেহ-এর প্রাণী আরাম দেয়। - ইবনে মাজাহ ৩১৭০, মুসলিম

এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবুল আশআছ-এর নাম হল শুরাহবীল ইবনে আদ্দা।

গর্ভস্থ সন্তানের দিয়াত।

باب مَا جَاءَ فِي دِيَةِ الْجَنِينِ

১৪১০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْجَنِينِ بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ . فَقَالَ الَّذِي قُضِيَ عَلَيْهِ أَنُعْطِي مَنْ لاَ شَرِبَ وَلاَ أَكَلَ وَلاَ صَاحَ فَاسْتَهَلَّ فَمِثْلُ ذَلِكَ يُطَلُّ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ هَذَا لَيَقُولُ بِقَوْلِ شَاعِرٍ بَلْ فِيهِ غُرَّةٌ عَبْدٌ أَوْ أَمَةٌ " . وَفِي الْبَابِ عَنْ حَمَلِ بْنِ مَالِكِ بْنِ النَّابِغَةِ وَالْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ . وَقَالَ بَعْضُهُمُ الْغُرَّةُ عَبْدٌ أَوْ أَمَةٌ أَوْ خَمْسُمِائَةِ دِرْهَمٍ . وَقَالَ بَعْضُهُمْ أَوْ فَرَسٌ أَوْ بَغْلٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৪১৪. আলী ইবনে সাঈদ কিন্দী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, গর্ভাস্থ সন্তান হত্যার ক্ষেত্রে গুররা অর্থাৎ একটি দাস বা দাসী দিয়াত প্রদানের ফয়সালা দেন। তখন যার বিপক্ষে ফয়সালা হয়েছিল সে বলল, আমরা কি মৃত্যুপণ দিব তার জন্য যে পানও করেনি, খায়ওনি, শব্দও করেনি এবং কাদেওনি? এরূপ ব্যাপার তো বাতিল যোগ্য। নবী (ﷺ) বলেন, এতো কবিদের মত কথা বলে। অবশ্য এতে গুররা অর্থাৎ একটি দাস বা দাসী ধার্য হবে। - ইবনে মাজাহ ২৬৩৯, নাসাঈ

এই বিষয়ে হামাল ইবনে মালিক ইবনে নাবিগা এবং মুগীরা ইবনে শূ‘বা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এতদনুসারে আলিমগণের আমল রয়েছে। কেউ কেউ বলেন, গুররা অর্থ হল, একটি দাস বা দাসী বা পাঁচশত দিরহাম। কেউ কেউ বলেন, অথবা একটি ঘোড়া বা একটি খচ্চর।
১৪১১
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُبَيْدِ بْنِ نَضْلَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ امْرَأَتَيْنِ، كَانَتَا ضَرَّتَيْنِ فَرَمَتْ إِحْدَاهُمَا الأُخْرَى بِحَجَرٍ أَوْ عَمُودِ فُسْطَاطٍ فَأَلْقَتْ جَنِينَهَا فَقَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْجَنِينِ غُرَّةٌ عَبْدٌ أَوْ أَمَةٌ وَجَعَلَهُ عَلَى عَصَبَةِ الْمَرْأَةِ .
قَالَ الْحَسَنُ وَأَخْبَرَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، بِهَذَا الْحَدِيثِ نَحْوَهُ . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)

১৪১৫. হাসান ইবনে আলী খাল্লাল (রাহঃ) ...... মুগীরা ইবনে শু‘বা (রাযিঃ) থেকে বর্ণিত যে, দুই সতীন মহিলা ছিল। একদিন তাদের একজন অপরজনকে পাথর অথবা তাবুর খুটি ছুড়ে মারে এতে দ্বিতীয় মহিলার গর্ভপাত হয়ে যায়। নবী (ﷺ) গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে ‘গুররা’ অর্থাৎ একটি দাস বা দাসী প্রদানের ফয়সালা দেন এবং তা (আঘাতকারী) মহিলার পিতৃপক্ষীয় আত্মীয়দের উপর আরোপ করেন।

হাসান (রাহঃ) বলেন, যায়দ ইবনে হুবাব (রাহঃ) এই হাদীসটিকে সুফিয়ান সূত্রে মনসুর (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

অমুসলিমদের বদলায় মুসলিমকে হত্যা করা যাবে না।

باب مَا جَاءَ لاَ يُقْتَلُ مُسْلِمٌ بِكَافِرٍ

১৪১২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَنْبَأَنَا مُطَرِّفٌ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنَا أَبُو جُحَيْفَةَ، قَالَ قُلْتُ لِعَلِيٍّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هَلْ عِنْدَكُمْ سَوْدَاءُ فِي بَيْضَاءَ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ قَالَ لاَ وَالَّذِي فَلَقَ الْحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ مَا عَلِمْتُهُ إِلاَّ فَهْمًا يُعْطِيهِ اللَّهُ رَجُلاً فِي الْقُرْآنِ وَمَا فِي الصَّحِيفَةِ . قُلْتُ وَمَا فِي الصَّحِيفَةِ قَالَ فِيهَا الْعَقْلُ وَفِكَاكُ الأَسِيرِ وَأَنْ لاَ يُقْتَلَ مُؤْمِنٌ بِكَافِرٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ قَالُوا لاَ يُقْتَلُ مُؤْمِنٌ بِكَافِرٍ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ يُقْتَلُ الْمُسْلِمُ بِالْمُعَاهِدِ . وَالْقَوْلُ الأَوَّلُ أَصَحُّ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৪১৬. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... আবু যুহায়ফা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাযিঃ) কে বললাম, হে আমীরুল মুমি’নীন! আপনার কাছে আল্লাহর কিতাব ছাড়াও সাদা পত্রে কালো কিছূ লেখা আছে কি? তিনি বললেন, কসম ঐ সত্তার যিনি বীজ বিদীর্ণ করে চারা উদগত করেছেন এবং প্রাণের সৃষ্টি করেছেন। আল্লাহ একজনকে কুরআনের বিষয়ে যে প্রজ্ঞা দিয়েছেন এবং এই সাহীফায় যা আছে তা ছাড়া আমি তো কিছুই জানি না। আবু জুহায়ফা বলেন যে, আমি বললাম, এই সাহিফায় কি আছে? তিনি বললেন, এতে আছে দিয়াত ও গোলাম আযাদ করার কথা এবং এই কথা যে, অমুসলিমের কিসাসে মুসলিমকে কতল করা যাবে না। - ইবনে মাজাহ ২৬৫৮

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আলী (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কতক আলিমের এতদনুসারে আমল রয়েছে। এ হল সুফিয়ান ছাওরী, মালিক ইবনে আনাস, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। তারা বলেন, অমুসলিমের বদলায় মুসলিমকে কতল করা যাবে না। কতক আলিম বলেন, জিম্মী বা চুক্তিবদ্ধ কাফিরের বদলায় মুসলিমকে হত্যা করা যাবে। প্রথমোক্ত অভিমতটি অধিকতর সহীহ।

কাফেরের দিয়াত প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي دِيَةِ الْكُفَّارِ

১৪১৩
حَدَّثَنَا عِيسَى بْنُ أَحْمَدَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يُقْتَلُ مُسْلِمٌ بِكَافِرٍ " .
وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " دِيَةُ عَقْلِ الْكَافِرِ نِصْفُ دِيَةِ عَقْلِ الْمُؤْمِنِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فِي هَذَا الْبَابِ حَدِيثٌ حَسَنٌ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي دِيَةِ الْيَهُودِيِّ وَالنَّصْرَانِيِّ فَذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي دِيَةِ الْيَهُودِيِّ وَالنَّصْرَانِيِّ إِلَى مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَقَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ دِيَةُ الْيَهُودِيِّ وَالنَّصْرَانِيِّ نِصْفُ دِيَةِ الْمُسْلِمِ . وَبِهَذَا يَقُولُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَرُوِيَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّهُ قَالَ دِيَةُ الْيَهُودِيِّ وَالنَّصْرَانِيِّ أَرْبَعَةُ آلاَفِ دِرْهَمٍ وَدِيَةُ الْمَجُوسِيِّ ثَمَانُمِائَةِ دِرْهَمٍ . وَبِهَذَا يَقُولُ مَالِكُ بْنُ أَنَسٍ وَالشَّافِعِيُّ وَإِسْحَاقُ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ دِيَةُ الْيَهُودِيِّ وَالنَّصْرَانِيِّ مِثْلُ دِيَةِ الْمُسْلِمِ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৪১৭. ঈসা ইবনে আহমাদ (রাহঃ) ..... আমর ইবনে শুআয়ব তাঁর পিতা তাঁর পিতামহ (আব্দুল্লাহ ইবনে আমর রহঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমকে অমুসলিমের বদলে হত্যা করা যাবে না। - ইবনে মাজাহ ২৬৫৯

এই সনদে আরো বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেন, কাফিরের দিয়াতের পরিমাণ হল মুমিনের দিয়াতের অর্ধেক। - ইবনে মাজাহ ২৬৪৪

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। ইয়াহুদী ও খ্রিস্টানের দিয়াতের বিষয়ে আলিমগণের মতবিরোধ রয়েছে। কতক আলিমের মাযহাব নবী (ﷺ) থেকে বর্ণিত এই হাদীস অনুসারে। উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) বলেন, ইয়াহুদী ও খ্রিস্টানদের দিয়াত মুসলিমের দিয়াতের অর্ধেক। আহমাদ ইবনে হাম্বল (রাহঃ) এ মত পোষণ করেন। উমর ইবনে খাত্তাব (রাযিঃ) বর্ণিত তিনি বলেছেন, ইয়হুদী ও খ্রিস্টানদের দিয়াত হল চার হাজার দিরহাম। অগ্নি উপাসকের দিয়াত হল আটশত দিরহাম। এ হল ইমাম মালিক, শাফিঈ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। কোন কোন আলিম বলেছেন, ইয়াহুদী ও খ্রিস্টানের দিয়াত হল মুসলিমের দিয়াতের সমান। এ হল ইমাম সুফিয়ান ছাওরী ও কুফাবাসী আলিমগণের অভিমত।

যে ব্যক্তি নিজ দাসকে হত্যা করে।

باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَقْتُلُ عَبْدَهُ

১৪১৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَتَلَ عَبْدَهُ قَتَلْنَاهُ وَمَنْ جَدَعَ عَبْدَهُ جَدَعْنَاهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنَ التَّابِعِينَ مِنْهُمْ إِبْرَاهِيمُ النَّخَعِيُّ إِلَى هَذَا وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْهُمُ الْحَسَنُ الْبَصْرِيُّ وَعَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ لَيْسَ بَيْنَ الْحُرِّ وَالْعَبْدِ قِصَاصٌ فِي النَّفْسِ وَلاَ فِيمَا دُونَ النَّفْسِ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُهُمْ إِذَا قَتَلَ عَبْدَهُ لاَ يُقْتَلُ بِهِ وَإِذَا قَتَلَ عَبْدَ غَيْرِهِ قُتِلَ بِهِ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ .

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

১৪১৮. কুতায়বা (রাহঃ) ...... সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার দাসকে হত্যা করে আমরা তাকে হত্যা করব; কেউ তার দাসের নাক-কান কেটে দিলে আমরা তার নাক-কান কেটে দিব। - ইবনে মাজাহ ২৬৬৩

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। ইবরাহীম নাখঈসহ কতক তাবিঈর মাযহাব এ হাদীস অনুসারে। হাসান বসরী ও আতা ইবনে আবু রাবাহ (রাহঃ) সহ কতক আলিম বলেন, স্বাধীন ও দাসের মধ্যে কিসাস নাই। জানের বদলে এ অঙ্গহানীর ব্যাপারেও নয়। কতক আলিম বলেনঃ যদি নিজ দাসকে হত্যা করে তবে এর বদলায় তাকে হত্যা করা যাবে না কিন্তু অন্যের দাসকে হত্যা করলে তাকে তার বদলে হত্যা করা যাবে। এ হল সুফিয়ান ছাওরী (রাহঃ) এর অভিমত।

স্বামীর দিয়াতে স্ত্রীও ওয়ারিছ হবে।

باب مَا جَاءَ فِي الْمَرْأَةِ هَلْ تَرِثُ مِنْ دِيَةِ زَوْجِهَا)

১৪১৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَأَبُو عَمَّارٍ وَغَيْرُ وَاحِدٍ قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ عُمَرَ، كَانَ يَقُولُ الدِّيَةُ عَلَى الْعَاقِلَةِ وَلاَ تَرِثُ الْمَرْأَةُ مِنْ دِيَةِ زَوْجِهَا شَيْئًا . حَتَّى أَخْبَرَهُ الضَّحَّاكُ بْنُ سُفْيَانَ الْكِلاَبِيُّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَتَبَ إِلَيْهِ " أَنْ وَرِّثِ امْرَأَةَ أَشْيَمَ الضِّبَابِيِّ مِنْ دِيَةِ زَوْجِهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ .

১৪১৯. কুতায়বা, আহমাদ ইবনে মানী’, আবু আমমার প্রমুখ (রাহঃ) .... সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) থেকে বর্ণিত যে, উমর (রাযিঃ) এর অভিমত ছিল, দিয়াত হত্যাকারীর পিতৃপক্ষীয় আত্মীয়দের উপর। আর স্বামীর দিয়াতের মধ্যে স্ত্রী কিছুই ওয়ারিছ হবে না। যতক্ষণ না তাকে যাহহাক ইবনে সুফিয়ান কিলাবী (রাযিঃ) অবহিত করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাকে লিখিত নির্দেশ দিয়েছিলেন যে, তুমি আশইয়াম যুবাবী-এর স্ত্রীকে তার স্বামীর দিয়াতের ওয়ারিছ বানাবে। (এরপর তিনি তার পূর্ব মত পরিহার করেন।) - ইবনে মাজাহ ২৬৪২

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এতদনুসারে আলিমগণের আমল রয়েছে।

কিসাস প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الْقِصَاصِ

১৪১৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَنْبَأَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ زُرَارَةَ بْنَ أَوْفَى، يُحَدِّثُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلاً، عَضَّ يَدَ رَجُلٍ فَنَزَعَ يَدَهُ فَوَقَعَتْ ثَنِيَّتَاهُ فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " يَعَضُّ أَحَدُكُمْ أَخَاهُ كَمَا يَعَضُّ الْفَحْلُ لاَ دِيَةَ لَكَ " . فَأَنْزَلَ اللَّهُ (وَالْجُرُوحَ قِصَاصٌ ) . قَالَ وَفِي الْبَابِ عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ وَسَلَمَةَ بْنِ أُمَيَّةَ وَهُمَا أَخَوَانِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

১৪২০. আলী ইবনে খাশরাম (রাহঃ) ...... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার এক ব্যক্তি অপর এক ব্যক্তির হাত কামড়ে ধরে। তখন সে তার হাত টেনে ছাড়িয়ে নেয়। ফলে ঐ ব্যক্তির সামনের দুটো দাত পড়ে যায়। অনন্তর তারা উভয়েই নবী (ﷺ) -এর কাছে অভিযোগ নিয়ে হাযির হয়। তিনি বললেন, তোমাদের কেউ তার ভাইকে উটের মত কামড়ে ধরে! তোমার (দাঁতের) কোন দিয়াত নেই। অনন্তর আল্লাহ তাআলা নাযিল করেনঃ ″আঘাতের জন্যও রয়েছে কিসাস......।″ - নাসাঈ

এই বিষযে ইয়া‘লা ইবনে উমাইয়া, সালামা ইবনে উমাইয়া (রাযিঃ) -তারা দুই ভাই, থেকেও হাদীস বর্ণিত আছে। ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

অপবাদ দেওয়ার অপরাধে বন্দী করা প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الْحَبْسِ فِي التُّهْمَةِ

১৪১৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَبَسَ رَجُلاً فِي تُهْمَةٍ ثُمَّ خَلَّى عَنْهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ بَهْزٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَى إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ هَذَا الْحَدِيثَ أَتَمَّ مِنْ هَذَا وَأَطْوَلَ .

বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)

১৪২১. আলী ইবনে সাঈদ কিন্দী (রাহঃ) ....... বাহয ইবনে হাকীম তাঁর পিতা তাঁর পিতামহ মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) অপবাদ দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে বন্দী করেছিলেন। পরে তিনি তাকে ছেড়ে দেন।

এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। বাহয-তাঁর পিতা-তাঁর পিতামহ (রাযিঃ) সূত্রে হাদীসটি হাসান। ইসমাঈল ইবনে ইবরাহীম এই হাদীসটিকে বাহয ইবনে হাকীম (রাহঃ) সূত্রে এর চাইতে আরো দীর্ঘ ও পূর্ণাঙ্গরূপে রিওয়ায়াত করেছেন।

যে ব্যক্তি নিজ সম্পদ রক্ষার্থে নিহত হয়, সে শহীদ।

باب مَا جَاءَ فِيمَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ

১৪১৮

1418 - حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، وَحَاتِمُ بْنُ سِيَاهٍ المَرْوَزِيُّ، وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرِو بْنِ سَهْلٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ» وَزَادَ حَاتِمُ بْنُ سِيَاهٍ المَرْوَزِيُّ فِي هَذَا الحَدِيثِ، قَالَ مَعْمَرٌ بَلَغَنِي، عَنِ الزُّهْرِيِّ، وَلَمْ أَسْمَعْ مِنْهُ زَادَ فِي هَذَا الحَدِيثِ «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ» ، [ص:29] وَهَكَذَا رَوَى شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ هَذَا الحَدِيثَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرِو بْنِ سَهْلٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَوَى سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَذْكُرْ فِيهِ سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرِو بْنِ سَهْلٍ، وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

বর্ণনাকারী: সাঈদ ইবনে যায়দ (রাঃ)

১৪২২. সালামা ইবনে শাবীব ও হাতীম ইবনে সিয়াহ মারওয়াযী প্রমুখ (রাহঃ) ...... সাঈদ ইবনে যায়দ ইবনে আমর ইবনে নুফায়ল (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ। - ইবনে মাজাহ ৪৫৮০, নাসাঈ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
১৪১৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُطَّلِبِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَسَعِيدِ بْنِ زَيْدٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ . وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لِلرَّجُلِ أَنْ يُقَاتِلَ عَنْ نَفْسِهِ وَمَالِهِ . وَقَالَ ابْنُ الْمُبَارَكِ يُقَاتِلُ عَنْ مَالِهِ وَلَوْ دِرْهَمَيْنِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৪২৩. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার নিজ সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ।

এই বিষয়ে আলী, সাঈদ ইবনে যায়দ, আবু হুরায়রা, ইবনে উমর, ইবনে আব্বাস ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। তাঁর বরাতে এটি একাধিক সূত্রে বর্ণিত আছে। কতক আলিম জান ও মাল রক্ষার খাতিরে লড়াই করার অনুমতি দিয়েছেন। ইবনে মুবারক (রাহঃ) বলেন, সম্পদ রক্ষার্থে লড়াই করা যাবে-যদি দুই দিরহামও হয়।
১৪২০

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ الْكُوفِيُّ، شَيْخٌ ثِقَةٌ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ بْنِ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، قَالَ سُفْيَانُ وَأَثْنَى عَلَيْهِ خَيْرًا قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ فَقَاتَلَ فَقُتِلَ فَهُوَ شَهِيدٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৪২৪. হারূন ইবনে ইসহাক হামদানী (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কারো সম্পদ যদি কেউ অন্যায়ভাবে নিয়ে নিতে চায় তখন এর জন্য সে যদি লড়াই করে এবং নিহত হয় তবে সে শহীদ। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।

১৪২১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ أَخْبَرَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ يَاسِرٍ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ قُتِلَ دُونَ دِينِهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ قُتِلَ دُونَ دَمِهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ قُتِلَ دُونَ أَهْلِهِ فَهُوَ شَهِيدٌ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ نَحْوَ هَذَا . وَيَعْقُوبُ هُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ الزُّهْرِيُّ .

বর্ণনাকারী: সাঈদ ইবনে যায়দ (রাঃ)

১৪২৫. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ...... সাঈদ ইবনে যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ; যে ব্যক্তি তার দ্বীন রক্ষার্থে নিহত হয় সে শহীদ; যে ব্যক্তি তার জান রক্ষার্থে নিহত হয় সে শহীদ; যে ব্যক্তি তার স্বজন রক্ষার্থে নিহত হয় সে শহীদ।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ইবরাহীম ইবনে সা‘দ (রাহঃ) থেকে একাধিক রাবী অনুরূপ বর্ণনা করেছেন। রাবী ইয়াকুব হলেন, ইবরাহীম ইবনে সা‘দ ইবনে আব্দুর রহমানের ইবনে আওফ যুহরী (রাহঃ)।

কাসামা।[১]

باب مَا جَاءَ فِي الْقَسَامَةِ

১৪২২
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، قَالَ يَحْيَى وَحَسِبْتُ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّهُمَا قَالاَ خَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلِ بْنِ زَيْدٍ وَمُحَيِّصَةُ بْنُ مَسْعُودِ بْنِ زَيْدٍ حَتَّى إِذَا كَانَا بِخَيْبَرَ تَفَرَّقَا فِي بَعْضِ مَا هُنَاكَ ثُمَّ إِنَّ مُحَيِّصَةَ وَجَدَ عَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ قَتِيلاً قَدْ قُتِلَ فَدَفَنَهُ ثُمَّ أَقْبَلَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ وَحُوَيِّصَةُ بْنُ مَسْعُودٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ وَكَانَ أَصْغَرَ الْقَوْمِ ذَهَبَ عَبْدُ الرَّحْمَنِ لِيَتَكَلَّمَ قَبْلَ صَاحِبَيْهِ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَبِّرِ الْكُبْرَ " . فَصَمَتَ وَتَكَلَّمَ صَاحِبَاهُ ثُمَّ تَكَلَّمَ مَعَهُمَا فَذَكَرُوا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَقْتَلَ عَبْدِ اللَّهِ بْنِ سَهْلٍ فَقَالَ لَهُمْ " أَتَحْلِفُونَ خَمْسِينَ يَمِينًا فَتَسْتَحِقُّونَ صَاحِبَكُمْ أَوْ قَاتِلَكُمْ " . قَالُوا وَكَيْفَ نَحْلِفُ وَلَمْ نَشْهَدْ قَالَ " فَتُبَرِّئُكُمْ يَهُودُ بِخَمْسِينَ يَمِينًا " . قَالُوا وَكَيْفَ نَقْبَلُ أَيْمَانَ قَوْمٍ كُفَّارٍ فَلَمَّا رَأَى ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَى عَقْلَهُ .

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، وَرَافِعِ بْنِ خَدِيجٍ، نَحْوَ هَذَا الْحَدِيثِ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ فِي الْقَسَامَةِ وَقَدْ رَأَى بَعْضُ فُقَهَاءِ الْمَدِينَةِ الْقَوَدَ بِالْقَسَامَةِ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَهْلِ الْكُوفَةِ وَغَيْرِهِمْ إِنَّ الْقَسَامَةَ لاَ تُوجِبُ الْقَوَدَ وَإِنَّمَا تُوجِبُ الدِّيَةَ . آخِرُ أَبْوَابِ الدِّيَاتِ وَالْحَمْدُ لِلَّهِ .
১৪২৬. কুতায়বা (রাহঃ) ..... সাহল ইবনে আবী হাছমা ও রাফি ইবনে মাসউদ ইবনে যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তারা উভয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে সাহল ইবনে যায়দ এবং মুহায়্যিসা ইবনে মাসউদ ইবনে যায়দ (কাজের উদ্দেশ্যে) ঘর থেকে বের হয়ে পড়েন। খায়বর পৌছে তারা বিছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন দিকে যান। পরে মুহায়্যিসা (রাযিঃ) আব্দুল্লাহ ইবনে সাহলকে নিহত হিসাবে দেখতে পান। অনন্তর তিনি হুওয়ায়্যিসা ইবনে মাসউদ ও আব্দুর রহমান ইবনে সাহল রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এলেন। এদের মধ্যে বয়ঃকনিষ্ট ছিলেন আব্দুর রহমান ইবনে সাহল। তিনি তার সঙ্গীদের পূর্বে কথা বলতে গেলেন কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, বড়কে বড় হিসাবে মর্যাদা দাও। ফলে তিনি চুপ করলেন এবং তার দুই সঙ্গী কথা বলল তারা রাসূলুল্লাহ (ﷺ) -কে আব্দুল্লাহ ইবনে সাহলের হত্যার কথা উল্লেখ করল তখন তিনি তাদের বললেন, তোমাদের পঞ্চাশ জন কি কসম করতে পারবে? আর এর মাধ্যমে তোমরা তোমাদের (সঙ্গীর) হত্যাকারীর অধিকার পেয়ে যাবে। তারা বলল, কেমন করে আমরা কসম করব আমরা তো প্রত্যক্ষ করি নি? তিনি বললেন, তা হলে ইয়াহুদীরা পঞ্চশজন কসম করে তোমাদের (কসম) করা থেকে মুক্ত করে দিবে। তারা বলল, কাফির সম্প্রদায়ের কসম আমরা কেমন করে গ্রহণ করতে পারি? শেষে রাসূলুল্লাহ (ﷺ) নিজের থেকে তার দিয়াত দিয়ে দিলেন। - ইবনে মাজাহ ২৬৭৭, নাসাঈ

[১]অর্থাৎ কোন মহল্লায় কাউকে নিহত অবস্থায় পাওয়া গেলে মহল্লার পঞ্চাশজন অধিবাসী এবং তাদের আশেপাশের লোকেরা শপথ করে বলবে যে, তারা তাকে হত্যা করেনি এবং হত্যাকারী সম্পর্কেও তারা কিছু জানেনা। এ ধরণের কসমের পর স্থানীয় অধিবাসীরা হত্যার দায়িত্ব থেকে রেহাই পেয়ে যাবে।


হাসান ইবনে আলী খাললাল (রাহঃ) ...... সাহল ইবনে আবী হাছমা এবং রাফি ইবনে খাদীজ (রাযিঃ) থেকে এ মর্মে বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। কাসামার বিষয়ে এতদনুসারে আলেমগণের আমল রয়েছে। মদীনার কতক ফকীহ কাসামার মাধ্যমে কিসাস গ্রহণের মত প্রকাশ করেছেন। কুফাবাসী এবং অপরাপর কতক আলিম বলেন, কাসামার মাধ্যমে কিসাস হয় না, এতে দিয়াত ধার্য হয়।[ এ হল ইমাম আবু হানীফা (রাহঃ)-এর অভিমত ]