كتاب / أبواب الصيد
১২. শিকারের অধ্যায়
অধ্যায় ১২ · ১৭ টি হাদীস
৯৯. শিকারে উদ্দেশ্যে বা অন্য কোন প্রয়োজনে কুকুর পোষা।
باب فِي اتِّخَاذِ الْكَلْبِ لِلصَّيْدِ وَغَيْرِهِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنِ اتَّخَذَ كَلْبًا إِلاَّ كَلْبَ مَاشِيَةٍ أَوْ صَيْدٍ أَوْ زَرْعٍ انْتَقَصَ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ " .
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২৮৩৫. হাসান ইবনে আলী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি পশুদের রক্ষণাবেক্ষণ, শিকারের উদ্দেশ্যে বা ক্ষেত-খামারের সংরক্ষণের প্রয়োজন ছাড়া কুকুর প্রতিপালন করে তার সাওয়াব হতে প্রত্যহ এক ‘কিরাত’ কম হবে।
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْلاَ أَنَّ الْكِلاَبَ أُمَّةٌ مِنَ الأُمَمِ لأَمَرْتُ بِقَتْلِهَا فَاقْتُلُوا مِنْهَا الأَسْوَدَ الْبَهِيمَ " .
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)
২৮৩৬. মুসাদ্দাদ (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যদি কুকুর আল্লাহ্ তাআলার বহুজাতিক সৃষ্টজীবের মাঝে এক জাতীয় সৃষ্টি না হত, তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম। এখন তোমরা তাদের থেকে কেবল কালবর্ণের কুকুরকেই হত্যা করবে।
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ أَمَرَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم بِقَتْلِ الْكِلاَبِ حَتَّى إِنْ كَانَتِ الْمَرْأَةُ تَقْدَمُ مِنَ الْبَادِيَةِ - يَعْنِي بِالْكَلْبِ - فَنَقْتُلُهُ ثُمَّ نَهَانَا عَنْ قَتْلِهَا وَقَالَ " عَلَيْكُمْ بِالأَسْوَدِ " .
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
২৮৩৭. ইয়াহয়া ইবনে খালফ (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) কুকুর হত্যা করার জন্য নির্দেশ দেন। এমন কি যদি কোন মহিলা জঙ্গল হতে তার সাথে কোন কুকুর নিয়ে আসতো (অর্থাৎ শিকারী কুকুর) আমরা তাকেও মেরে ফেলতাম। পরে তিনি আমাদেরকে ঢালাওভাবে কুকুর হত্যা করতে নিষেধ করেন এবং বলেনঃ তোমরা কেবল কাল রংয়ের কুকুর হত্যা করবে।
১০০. শিকার করা প্রসঙ্গে।
باب فِي الصَّيْدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قُلْتُ إِنِّي أُرْسِلُ الْكِلاَبَ الْمُعَلَّمَةَ فَتُمْسِكُ عَلَىَّ أَفَآكُلُ قَالَ " إِذَا أَرْسَلْتَ الْكِلاَبَ الْمُعَلَّمَةَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكَ " . قُلْتُ وَإِنْ قَتَلْنَ قَالَ " وَإِنْ قَتَلْنَ مَا لَمْ يَشْرَكْهَا كَلْبٌ لَيْسَ مِنْهَا " . قُلْتُ أَرْمِي بِالْمِعْرَاضِ فَأُصِيبُ أَفَآكُلُ قَالَ " إِذَا رَمَيْتَ بِالْمِعْرَاضِ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَأَصَابَ فَخَزَقَ فَكُلْ وَإِنْ أَصَابَ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْ " .
বর্ণনাকারী: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ بَيَانٍ، عَنْ عَامِرٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قُلْتُ إِنَّا نَصِيدُ بِهَذِهِ الْكِلاَبِ فَقَالَ لِي " إِذَا أَرْسَلْتَ كِلاَبَكَ الْمُعَلَّمَةَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَيْهَا فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكَ وَإِنْ قَتَلَ إِلاَّ أَنْ يَأْكُلَ الْكَلْبُ فَإِنْ أَكَلَ الْكَلْبُ فَلاَ تَأْكُلْ فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ إِنَّمَا أَمْسَكَهُ عَلَى نَفْسِهِ " .
বর্ণনাকারী: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
২৮৩৯. হান্নাদ ইবনে সারী (রাহঃ) ..... আদী ইবনে হাতীম (রাযিঃ) থেকে বর্ণিত। একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে জিজ্ঞসা করি যে, আমি এসব প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকার করে থাকি। তখন তিনি আমাকে বলেন, যখন তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকারের জন্য পাঠাবে এবং এ সময় আল্লাহর নাম স্মরণ করবে, তখন সে যা তোমার জন্য আটকিয়ে রাখবে, তা তুমি ভক্ষণ করতে পারবে, যদিও শিকারকৃত জন্তুকে মেরে ফেলে। তবে যদি কুকুরেরা তা থেকে কিছু খেয়ে ফেলে, তাহলে তুমি তা থেকে কিছু খাবে না। কেননা আমি ভয় করি যে, হয়ত সে (কুকুর) শিকারকৃত জন্তুকে নিজের জন্য শিকার করেছে, (তোমার জন্য সংরক্ষণ করেনি)।
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا رَمَيْتَ بِسَهْمِكَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَوَجَدْتَهُ مِنَ الْغَدِ وَلَمْ تَجِدْهُ فِي مَاءٍ وَلاَ فِيهِ أَثَرٌ غَيْرَ سَهْمِكَ فَكُلْ وَإِذَا اخْتَلَطَ بِكِلاَبِكَ كَلْبٌ مِنْ غَيْرِهَا فَلاَ تَأْكُلْ لاَ تَدْرِي لَعَلَّهُ قَتَلَهُ الَّذِي لَيْسَ مِنْهَا " .
বর্ণনাকারী: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
২৮৪০. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আদী ইবনে হাতীম (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ যখন তুমি আল্লাহর নাম স্মরণ করে তোমার তীর (শিকারী জন্তুর প্রতি) নিক্ষেপ করবে, আর সে শিকারকৃত জন্তু তুমি পরদিন পাবে, যা পানিতে পড়েনি এবং তোমার তীরের চিহ্ন ব্যতীত অন্য কোন আঘাতের চিহ্নও তার শরীরে নেই, তখন তুমি তা ভক্ষণ করতে পারবে। আর যখন তোমার (প্রশিক্ষণপ্রাপ্ত) কুকুরের সাথে অন্য কুকুর শামিল হয় (যারা প্রশিক্ষণপ্রাপ্ত নয়), তখন তুমি তা ভক্ষণ করবে না। কেননা তুমি জান না কোন কুকুরে শিকারকৃত জন্তুকে হত্যা করেছে। সম্ভবত অন্য কোন কুকুরও ঐ শিকারকে মেরে ফেলতে পারে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، أَخْبَرَنِي عَاصِمٌ الأَحْوَلُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا وَقَعَتْ رَمِيَّتُكَ فِي مَاءٍ فَغَرِقَ فَمَاتَ فَلاَ تَأْكُلْ " .
বর্ণনাকারী: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
২৮৪১. মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইবনে ফারিস (রাহঃ) .... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ যখন তোমার শিকারকৃত জন্তু পানিতে পড়ে ডুবে মারা যাবে, তখন তুমি তা খাবে না।
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُجَالِدٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَا عَلَّمْتَ مِنْ كَلْبٍ أَوْ بَازٍ ثُمَّ أَرْسَلْتَهُ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَكُلْ مِمَّا أَمْسَكَ عَلَيْكَ " . قُلْتُ وَإِنْ قَتَلَ قَالَ " إِذَا قَتَلَهُ وَلَمْ يَأْكُلْ مِنْهُ شَيْئًا فَإِنَّمَا أَمْسَكَهُ عَلَيْكَ " .
বর্ণনাকারী: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
২৮৪২. উছমান ইবনে আবী শায়বা (রাহঃ) .... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ যদি তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা বাজপাখিকে আল্লাহর নাম স্মরণ করে শিকারী জীব-জন্তুর প্রতি প্রেরণ কর, তারা তোমার জন্য যা ধরে রাখে, তা তুমি ভক্ষণ করতে পারবে। আমি জিজ্ঞাসা করলামঃ যদি তারা তা মেরে ফেলে? তিনি বলেনঃ যদি তারা তাকে মেরেও ফেলে, কিন্তু নিজেরা যদি তার কিছুই না খায়, এমতাবস্থায় বুঝা যাবে যে, তারা তাকে তোমার জন্য আটকিয়ে রেখেছে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَمْرٍو، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي صَيْدِ الْكَلْبِ " إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَكُلْ وَإِنْ أَكَلَ مِنْهُ وَكُلْ مَا رَدَّتْ عَلَيْكَ يَدَاكَ " .
বর্ণনাকারী: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
২৮৪৩. মুহাম্মাদ ইবনে ‘ঈসা (রাহঃ) .... আবু ছা‘লাবা খুশানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী (ﷺ) শিকারী কুকুরের আলোচনা প্রসঙ্গে বলেন যে, যদি তুমি তোমার কুকুরকে (শিকারের উদ্দেশ্যে) প্রেরণের সময় আল্লাহর নাম স্মরণ কর, তবে তুমি তা থেকে খাও, যদিও সে তা থেকে কিছু খেয়ে ফেলে। একইরূপে তোমার জন্য রক্ষিতাংশের যা কিছু তোমার হাতে ফেরত আসে, তাও খেতে পার।
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُعَاذِ بْنِ خُلَيْفٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا دَاوُدُ، عَنْ عَامِرٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَحَدُنَا يَرْمِي الصَّيْدَ فَيَقْتَفِي أَثَرَهُ الْيَوْمَيْنِ وَالثَّلاَثَةَ ثُمَّ يَجِدُهُ مَيِّتًا وَفِيهِ سَهْمُهُ أَيَأْكُلُ قَالَ " نَعَمْ إِنْ شَاءَ " . أَوْ قَالَ " يَأْكُلُ إِنْ شَاءَ " .
বর্ণনাকারী: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
২৮৪৪. হুসাইন ইবনে মুআয ইবনে খুলায়ফ (রাহঃ) .... আদী ইবনে হাতীম (রাযিঃ) থেকে বর্ণিত। একদা তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাদের কেউ যদি শিকারের প্রতি তীর নিক্ষেপ করে তা অনুসন্ধান করতে থাকে এবং দু’তিন দিন পর তা মৃত অবস্থায় পায়, আর তীরও ঐ জন্তুর শরীরে বিদ্ধ থাকে, তখন সে ব্যক্তি তা ভক্ষণ করতে পারবে? তিনি বলেনঃ হ্যাঁ, যদি সে চায়। অথবা তিনি বলেনঃ সে তা খেতে পারবে, যদি সে ইচ্ছা করে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ قَالَ عَدِيُّ بْنُ حَاتِمٍ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْمِعْرَاضِ فَقَالَ " إِذَا أَصَابَ بِحَدِّهِ فَكُلْ وَإِذَا أَصَابَ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْ فَإِنَّهُ وَقِيذٌ " . قُلْتُ أُرْسِلُ كَلْبِي . قَالَ " إِذَا سَمَّيْتَ فَكُلْ وَإِلاَّ فَلاَ تَأْكُلْ وَإِنْ أَكَلَ مِنْهُ فَلاَ تَأْكُلْ فَإِنَّمَا أَمْسَكَ لِنَفْسِهِ " . فَقَالَ أُرْسِلُ كَلْبِي فَأَجِدُ عَلَيْهِ كَلْبًا آخَرَ فَقَالَ " لاَ تَأْكُلْ لأَنَّكَ إِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ " .
বর্ণনাকারী: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
২৮৪৫. মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) .... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি নবী (ﷺ)কে পালকবিহীন তীর দিয়ে শিকারকৃত জন্তু সম্পর্কে জিজ্ঞাসা করি। তখন তিনি বলেনঃ যদি তীর সরাসরি পশুকে বিদ্ধ করে, তবে তা ভক্ষণ করবে। আর যদি তীর আড়ভাবে আঘাত করে (যার ফলে পশু মারা যায়), তবে তা ভক্ষণ করবে না। কেননা তা হবে আঘাতপ্রাপ্ত মৃত জন্তু। তখন আমি তাঁকে জিজ্ঞাসা করিঃ আমি তো আমার শিকারী কুকুরকে (শিকার ধরার জন্য) পাঠাই (এ ব্যাপারে আপনার অভিমত কি?) তিনি বলেনঃ যদি তুমি শিকারী কুকুর প্রেরণের সময় আল্লাহর নাম স্মরণ কর, তবে তা ভক্ষণ করবে, অন্যথায় তা খাবে না। আর শিকারী কুকুর যদি তা থেকে কিছু খেয়ে নেয়, তবে তুমি তা ভক্ষণ করবে না। কেননা হয়তো সে তা নিজের জন্য শিকার করেছে। তখন আমি আবার জিজ্ঞাসা করিঃ আমি আমার শিকারী কুকুরকে শিকার ধরার জন্য প্রেরণ করি এবং তার সাথে অন্য কুকুরও দেখতে পাই, (এমতাবস্থায় করণীয় কি?) তখন তিনি বললেনঃ তুমি তা খাবে না; কেননা তুমি তো তোমার কুকুরকে (শিকারের উদ্দেশ্যে) আল্লাহর নাম স্মরণসহ পাঠিয়েছ।
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، قَالَ سَمِعْتُ رَبِيعَةَ بْنَ يَزِيدَ الدِّمَشْقِيَّ، يَقُولُ أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ، عَائِذُ اللَّهِ قَالَ سَمِعْتُ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيَّ، يَقُولُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصِيدُ بِكَلْبِي الْمُعَلَّمِ وَبِكَلْبِي الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ قَالَ " مَا صِدْتَ بِكَلْبِكَ الْمُعَلَّمِ فَاذْكُرِ اسْمَ اللَّهِ وَكُلْ وَمَا اصَّدْتَ بِكَلْبِكَ الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ فَأَدْرَكْتَ ذَكَاتَهُ فَكُلْ " .
বর্ণনাকারী: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
২৮৪৬. হান্নাদ ইবনে সারী (রাহঃ) .... আবু ছা‘লাবা খুশানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি প্রশিক্ষপ্রাপ্ত কুকুর দিয়ে এবং প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন কুকুর দিয়েও শিকার করি, (এমতাবস্থায় করণীয় কি?) তিনি বললেনঃ তুমি যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকার কর (শিকারের জন্য) তা প্রেরণের সময় যদি তুমি আল্লাহর নাম স্মরণ কর, তবে তা ভক্ষণ করবে। পক্ষান্তরে প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন কুকুর দিয়ে যদি তুমি শিকার কর, এমতাবস্থায় শিকারকৃত জন্তুটি যদি জীবিতাবস্থায় যবেহ্ করার মওকাসহ পাও, তবে তা যবেহ্ করে ভক্ষণ করবে, (অন্যথায় নয়)।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنِ الزُّبَيْدِيِّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ سَيْفٍ، حَدَّثَنَا أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ، حَدَّثَنِي أَبُو ثَعْلَبَةَ الْخُشَنِيُّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَبَا ثَعْلَبَةَ كُلْ مَا رَدَّتْ عَلَيْكَ قَوْسُكَ وَكَلْبُكَ " . زَادَ عَنِ ابْنِ حَرْبٍ " الْمُعَلَّمُ وَيَدُكَ فَكُلْ ذَكِيًّا وَغَيْرَ ذَكِيٍّ " .
বর্ণনাকারী: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ أَعْرَابِيًّا، يُقَالُ لَهُ أَبُو ثَعْلَبَةَ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي كِلاَبًا مُكَلَّبَةً فَأَفْتِنِي فِي صَيْدِهَا . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنْ كَانَ لَكَ كِلاَبٌ مُكَلَّبَةٌ فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكَ " . قَالَ ذَكِيًّا أَوْ غَيْرَ ذَكِيٍّ قَالَ " نَعَمْ " . قَالَ فَإِنْ أَكَلَ مِنْهُ قَالَ " وَإِنْ أَكَلَ مِنْهُ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَفْتِنِي فِي قَوْسِي . قَالَ " كُلْ مَا رَدَّتْ عَلَيْكَ قَوْسُكَ " . قَالَ " ذَكِيًّا أَوْ غَيْرَ ذَكِيٍّ " . قَالَ وَإِنْ تَغَيَّبَ عَنِّي قَالَ " وَإِنْ تَغَيَّبَ عَنْكَ مَا لَمْ يَصِلَّ أَوْ تَجِدَ فِيهِ أَثَرًا غَيْرَ سَهْمِكَ " . قَالَ أَفْتِنِي فِي آنِيَةِ الْمَجُوسِ إِنِ اضْطُرِرْنَا إِلَيْهَا . قَالَ " اغْسِلْهَا وَكُلْ فِيهَا " .
বর্ণনাকারী: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
১০১. যদি জীবিত কোন শিকারকৃত জন্তুর দেহ থেকে গোশতের টুকরা কেটে নেয়া হয় সে প্রসঙ্গে।
باب فِي صَيْدٍ قُطِعَ مِنْهُ قِطْعَةٌ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي وَاقِدٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا قُطِعَ مِنَ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ " .
বর্ণনাকারী: আবু ওয়াকিদ লায়ছী (রাঃ)
২৮৪৯. উছমান ইবনে আবী শায়বা (রাহঃ) ..... আবু ওয়াকিদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ জীবিত পশুর দেহ থেকে যে গোশত কেটে নেয়া হয়, তা মৃত পশুর ন্যায়, (তা ভক্ষণ করা হারাম)।
১০২. শিকারের পশ্চদ্ধাবন করা প্রসঙ্গে।
باب فِي اتِّبَاعِ الصَّيْدِ
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا رَمَيْتَ الصَّيْدَ فَأَدْرَكْتَهُ بَعْدَ ثَلاَثِ لَيَالٍ وَسَهْمُكَ فِيهِ فَكُلْهُ مَا لَمْ يُنْتِنْ " .
বর্ণনাকারী: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
২৮৫১. ইয়াহয়া ইবনে মু‘ঈন (রাহঃ) .... আবু ছা‘লাবা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। যদি তুমি শিকারের উদ্দেশ্যে তীর নিক্ষেপ কর, আর তা তুমি তিনদিন তিনরাত পরে পাও এবং তোমার তীর সে পশুর দেহে বিদ্ধ থাকে তবে তুমি তা ভক্ষণ করতে পারবে, যে পর্যন্ত না তা থেকে পঁচা দুর্গন্ধ নির্গত হয়।