كتاب الحمَّام
২৬. হাম্মাম (গোসলখানা) ও সতরের বর্ণনা
অধ্যায় ২৬ · ১১ টি হাদীস
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ أَبِي عُذْرَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ دُخُولِ الْحَمَّامَاتِ ثُمَّ رَخَّصَ لِلرِّجَالِ أَنْ يَدْخُلُوهَا فِي الْمَيَازِرِ .
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، - جَمِيعًا - عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، - قَالَ ابْنُ الْمُثَنَّى - عَنْ أَبِي الْمَلِيحِ، قَالَ دَخَلَ نِسْوَةٌ مِنْ أَهْلِ الشَّامِ عَلَى عَائِشَةَ - رضى الله عنها - فَقَالَتْ مِمَّنْ أَنْتُنَّ قُلْنَ مِنْ أَهْلِ الشَّامِ . قَالَتْ لَعَلَّكُنَّ مِنَ الْكُورَةِ الَّتِي تَدْخُلُ نِسَاؤُهَا الْحَمَّامَاتِ قُلْنَ نَعَمْ . قَالَتْ أَمَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنِ امْرَأَةٍ تَخْلَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِهَا إِلاَّ هَتَكَتْ مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ تَعَالَى " . قَالَ أَبُو دَاوُدَ هَذَا حَدِيثُ جَرِيرٍ وَهُوَ أَتَمُّ وَلَمْ يَذْكُرْ جَرِيرٌ أَبَا الْمَلِيحِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
বর্ণনাকারী: আবুল মালীহ (রহঃ)
৩৯৬৯. মুহাম্মাদ ইবনে কুদামা (রাহঃ) .... আবু মালীহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ শাম দেশের কতিপয় মহিলা আয়িশা (রাযিঃ) এর নিকট গমন করেন। তিনি তাদের জিজ্ঞাসা করেনঃ তোমাদের দেশ কোথায়? তারা বলেনঃ আমরা শাম দেশের অধিবাসী। আয়িশা (রাযিঃ) বলেনঃ সম্ভবতঃ তোমরা সেখানকার অধিবাসী, যেখানকার মহিলারা হাম্মাম খানায় উলঙ্গ অবস্থায় গমন করে? তারা বলেনঃ হ্যাঁ। তখন তিনি বলেনঃ সাবধান! আমি রাসূলুল্লাহ (ﷺ)কে এরূপ বলতে শুনেছি, যে সমস্ত মহিলারা স্বীয় ঘর ছাড়া অন্য জায়গায় কাপড় খোলে, তারা নিজেদের ও আল্লাহর মধ্যকার পর্দা ছিন্ন-ভিন্ন করে ফেলে।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّهَا سَتُفْتَحُ لَكُمْ أَرْضُ الْعَجَمِ وَسَتَجِدُونَ فِيهَا بُيُوتًا يُقَالُ لَهَا الْحَمَّامَاتُ فَلاَ يَدْخُلَنَّهَا الرِّجَالُ إِلاَّ بِالأُزُرِ وَامْنَعُوهَا النِّسَاءَ إِلاَّ مَرِيضَةً أَوْ نُفَسَاءَ " .
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
৩৯৭০. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অতি সত্তর তোমরা অনারব দেশের উপর বিজয়ী হবে এবং তোমরা সেখানে এমন অনেক ঘর পাবে যাকে হাম্মাম বলা হয়। সেখানে পুরুষেরা লুঙ্গী ছাড়া প্রবেশ করবে না এবং মহিলাদের সেখানে যেতে নিষেধ করবে। অবশ্য যারা অসুস্থ বা প্রসূতি, তাদের কথা স্বতন্ত্র। (অর্থাৎ প্রয়োজনে তারা সেখানে যেতে পারবে।)
১. উলঙ্গ না হওয়া সম্পর্কে।
باب النَّهْىِ عَنِ التَّعَرِّي
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ نُفَيْلٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ الْعَرْزَمِيِّ، عَنْ عَطَاءٍ، عَنْ يَعْلَى، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَغْتَسِلُ بِالْبَرَازِ بِلاَ إِزَارٍ فَصَعِدَ الْمِنْبَرَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَيِيٌّ سِتِّيرٌ يُحِبُّ الْحَيَاءَ وَالسَّتْرَ فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَسْتَتِرْ " .
বর্ণনাকারী: ইয়ালা ইবন উমাইয়া (রাঃ)
৩৯৭১. ইবনে নুফায়ল (রাহঃ) .... ই’য়ালা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা রসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তিকে খোলা-ময়দানে উলঙ্গ হয়ে গোসল করতে দেখেন, এরপর তিনি মিম্বরে উঠে আল্লাহর হামদ ও প্রশংসা করার পর বলেনঃ মহান আল্লাহ চিরঞ্জীব, পর্দাকারী, তিনি শরম ও পর্দাকারীদের ভালবাসেন। আর তোমাদের কেউ যখন গোসল করে, তখন সে যেন তার সতর ঢেকে রাখে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ . قَالَ أَبُو دَاوُدَ الأَوَّلُ أَتَمُّ .
বর্ণনাকারী: ইয়ালা ইবন উমাইয়া (রাঃ)
৩৯৭২. মুহাম্মাদ ইবনে আহমদ .... ই’য়ালা (রাযিঃ) নবী (ﷺ) থেকে এরূপ বর্ণনা করেছেন।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ زُرْعَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَرْهَدٍ، عَنْ أَبِيهِ، - قَالَ كَانَ جَرْهَدٌ هَذَا مِنْ أَصْحَابِ الصُّفَّةِ - قَالَ جَلَسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَنَا وَفَخِذِي مُنْكَشِفَةٌ فَقَالَ " أَمَا عَلِمْتَ أَنَّ الْفَخِذَ عَوْرَةٌ " .
বর্ণনাকারী: জারহাদ (রাঃ)
৩৯৭৩. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... জারহাদ (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। জারহাদ (রাযিঃ) আসহাব-সুফফাদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেনঃ একদা রসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট বসেন এ সময় আমার রান খোলা অবস্থায় ছিল। তখন তিনি বলেনঃ তুমি কি জান না, রানও সতরের অন্তর্গত?
حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أُخْبِرْتُ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَكْشِفْ فَخِذَكَ وَلاَ تَنْظُرْ إِلَى فَخِذِ حَىٍّ وَلاَ مَيِّتٍ " . قَالَ أَبُو دَاوُدَ هَذَا الْحَدِيثُ فِيهِ نَكَارَةٌ .
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৩৯৭৪. আলী ইবনে সাহল (রাহঃ) .... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তুমি তোমরা রানকে খুলবে না এবং জীবিত বা মৃত ব্যক্তির রানের দিকে তাকাবে না।
২. বিবস্ত্র হওয়া সম্পর্কে।
باب فِي التَّعَرِّي
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ، عَنْ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ حَمَلْتُ حَجَرًا ثَقِيلاً فَبَيْنَا أَمْشِي فَسَقَطَ عَنِّي ثَوْبِي فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خُذْ عَلَيْكَ ثَوْبَكَ وَلاَ تَمْشُوا عُرَاةً " .
বর্ণনাকারী: মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ)
৩৯৭৫. ইসমাঈল ইবনে ইবরাহীম (রাহঃ) .... মিসওয়ার ইবনে মাখরামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি একটি ভারী পাথর বহনকালে আমার কাপড় খুলে পড়ে। তখন রসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেনঃ তুমি তোমার কাপড় পরিধান কর এবং বিবস্ত্র হয়ে চলে ফেরা করো না।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، نَحْوَهُ عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ " احْفَظْ عَوْرَتَكَ إِلاَّ مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ " . قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ الْقَوْمُ بَعْضُهُمْ فِي بَعْضٍ قَالَ " إِنِ اسْتَطَعْتَ أَنْ لاَ يَرَيَنَّهَا أَحَدٌ فَلاَ يَرَيَنَّهَا " . قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ أَحَدُنَا خَالِيًا قَالَ " اللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ مِنَ النَّاسِ " .
বর্ণনাকারী: বাহয ইবনে হাকীম (রহঃ)
৩৯৭৬. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... বাহয ইবনে হাকীম (রাহঃ) তাঁর পিতা ও দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমি বলিঃ ইয়া রসূলাল্লাহ! আমরা আমাদের সতর কাদের থেকে আবৃত রাখবো? তিনি বলেনঃ তুমি তোমার সতর স্ত্রী এবং ক্রীতদাসী ব্যতীত অন্য সকলের নিকট থেকে ঢেকে রাখবে। এরপর আমি জিজ্ঞাসা করি; ইয়া রসূলাল্লাহ! যখন লোকেরা পরস্পর মিলে-মিশে থাকবে? তখন তিনি বলেনঃ যদি তোমার পক্ষে সম্ভব হয় যে কেউ তোমার সতর দেখবে না, তবে এরূপ করবে; যাতে তোমর সতর কেউ দেখতে না পারে। তিনি বলেনঃ এরপর আমি জিজ্ঞাসা করিঃ ইয়া রসূলাল্লাহ! যখন আমাদের কেউ নির্জনে থাকবে? তিনি বলেনঃ মানুষের চাইতে আল্লাহকে বেশী লজ্জা করবে।
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَنْظُرُ الرَّجُلُ إِلَى عُرْيَةِ الرَّجُلِ وَلاَ الْمَرْأَةُ إِلَى عُرْيَةِ الْمَرْأَةِ وَلاَ يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَلاَ تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي ثَوْبٍ " .
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৩৯৭৭. আব্দুর রহমাবন ইবনে আব্দুর রহীম (রাহঃ) .... আবু সাঈদ খুদরী (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেনঃ কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের সতরের দিকে না তাকায় এবং কোন স্ত্রীলোক যেন অন্য স্ত্রীলোকের সতরের দিকে না তাকায়। আর না কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এক কাপড়ের নীচে শয়ন করে এবং না কোন স্ত্রীলোক যেন অন্য স্ত্রীলোকের সাথে এক কাপড়ের নীচে শয়ন করে।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا ابْنُ عُلَيَّةَ، عَنِ الْجُرَيْرِيِّ، ح وَحَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ رَجُلٍ، مِنَ الطُّفَاوَةِ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يُفْضِيَنَّ رَجُلٌ إِلَى رَجُلٍ وَلاَ امْرَأَةٌ إِلَى امْرَأَةٍ إِلاَّ وَلَدًا أَوْ وَالِدًا " . قَالَ وَذَكَرَ الثَّالِثَةَ فَنَسِيتُهَا .
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৯৭৮. ইবরাহীম ইবনে মুসা .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এবং কোন স্ত্রীলোকের সাথে একই কাপড়ের নীচে শয়ন না করে। তবে বাচ্চারা তাদের মা-বাপের সাথে এবং মা-বাপ তাদের বাচ্চাদের সাথে শয়ন করতে পারে। (অর্থাৎ ছোট বাচ্চাদের সাথে মা-বাপের এক সাথে শয়নে দোষের কিছু নেই।)