كتاب الأدب

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

অধ্যায় ৩৬ · ৪৮৮ টি হাদীস

১. সহিষ্ণুতা ও নবী (ﷺ)-এর পূত-চরিত্র সম্পর্কে।

باب فِي الْحِلْمِ وَأَخْلاَقِ النَّبِيِّ صلى الله عليه وسلم

৪৬৯৮

حَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ الشَّعِيرِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ، - يَعْنِي ابْنَ عَمَّارٍ - قَالَ حَدَّثَنِي إِسْحَاقُ، - يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ - قَالَ قَالَ أَنَسٌ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا فَأَرْسَلَنِي يَوْمًا لِحَاجَةٍ فَقُلْتُ وَاللَّهِ لاَ أَذْهَبُ . وَفِي نَفْسِي أَنْ أَذْهَبَ لِمَا أَمَرَنِي بِهِ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ فَخَرَجْتُ حَتَّى أَمُرَّ عَلَى صِبْيَانٍ وَهُمْ يَلْعَبُونَ فِي السُّوقِ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَابِضٌ بِقَفَاىَ مِنْ وَرَائِي فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ فَقَالَ " يَا أُنَيْسُ اذْهَبْ حَيْثُ أَمَرْتُكَ " . قُلْتُ نَعَمْ أَنَا أَذْهَبُ يَا رَسُولَ اللَّهِ . قَالَ أَنَسٌ وَاللَّهِ لَقَدْ خَدَمْتُهُ سَبْعَ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ مَا عَلِمْتُ قَالَ لِشَىْءٍ صَنَعْتُ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا . وَلاَ لِشَىْءٍ تَرَكْتُ هَلاَّ فَعَلْتَ كَذَا وَكَذَا .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৬৯৮. মুখাল্লাদ ইবনে খালিদ (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) লোকদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। একদিন তিনি আমাকে কোন কাজের জন্য পাঠাতে চাইলে, আমি মুখে বলিঃ আল্লাহর শপথ! আমি যাব না। আর আমার মনে এরূপ ইচ্ছা ছিল যে, আমি যাব; যেখানে যাওয়ার জন্য নবী (ﷺ) আমাকে নির্দেশ দিয়েছেন। এরপর আমি বের হই এবং বাজারের মধ্যে কয়েকজন ছেলেকে খেলাধূলা করতে দেখি, (ফলে আমি সেখানে দাঁড়িয়ে থাকি)। এমন সময় পেছন দিক থেকে রাসূলুল্লাহ (ﷺ) এসে আমার কাঁধে হাত রাখেন। আমি তাঁর দিকে তাকিয়ে দেখি তিনি মুচকি হাঁসছেন। তিনি বলেনঃ হে উনায়স! আমি তোমাকে যেখানে যেতে বলেছিলাম, সেখানে যাও। আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি এখনই যাচ্ছি।

রাবী আনাস (রাযিঃ) বলেনঃ আল্লাহর শপথ। আমি সাত বা নয় বছর রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমত করেছিলাম। কিন্তু আমার জানা নেই, কোন দিন আমি কোন কাজ করলে তিনি বলেনঃ কেন তুমি একাজ করলে? আর আমি কোন কাজ না করলে, তিনি কোন দিন বলেননিঃ তুমি একাজ কেন করনি?
৪৬৯৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ الْمُغِيرَةِ - عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ خَدَمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَشْرَ سِنِينَ بِالْمَدِينَةِ وَأَنَا غُلاَمٌ لَيْسَ كُلُّ أَمْرِي كَمَا يَشْتَهِي صَاحِبِي أَنْ أَكُونَ عَلَيْهِ مَا قَالَ لِي فِيهَا أُفٍّ قَطُّ وَمَا قَالَ لِي لِمَ فَعَلْتَ هَذَا أَوْ أَلاَ فَعَلْتَ هَذَا .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৬৯৯. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি মদীনাতে দশ বছর যাবত রাসূলুল্লাহ (ﷺ) এর খিদমত করি। এ সময় আমি বালক ছিলাম এবং আমার সব কাজ তাঁর ইচ্ছা মাফিক হতো না। কিন্তু তিনি কোন দিন আমার উপর বিরক্ত হয়ে উহ বলেন নি এবং এরূপও কোন দিন বলেন নিঃ তুমি একাজ কেন করলে বা তুমি একাজ কেন করনি?

৪৭০০

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هِلاَلٍ، سَمِعَ أَبَاهُ، يُحَدِّثُ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ وَهُوَ يُحَدِّثُنَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَجْلِسُ مَعَنَا فِي الْمَجْلِسِ يُحَدِّثُنَا فَإِذَا قَامَ قُمْنَا قِيَامًا حَتَّى نَرَاهُ قَدْ دَخَلَ بَعْضَ بُيُوتِ أَزْوَاجِهِ فَحَدَّثَنَا يَوْمًا فَقُمْنَا حِينَ قَامَ فَنَظَرْنَا إِلَى أَعْرَابِيٍّ قَدْ أَدْرَكَهُ فَجَبَذَهُ بِرِدَائِهِ فَحَمَّرَ رَقَبَتَهُ قَالَ أَبُو هُرَيْرَةَ وَكَانَ رِدَاءً خَشِنًا فَالْتَفَتَ فَقَالَ لَهُ الأَعْرَابِيُّ احْمِلْ لِي عَلَى بَعِيرَىَّ هَذَيْنِ فَإِنَّكَ لاَ تَحْمِلُ لِي مِنْ مَالِكَ وَلاَ مِنْ مَالِ أَبِيكَ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ وَأَسْتَغْفِرُ اللَّهَ لاَ وَأَسْتَغْفِرُ اللَّهَ لاَ وَأَسْتَغْفِرُ اللَّهَ لاَ أَحْمِلُ لَكَ حَتَّى تُقِيدَنِي مِنْ جَبْذَتِكَ الَّتِي جَبَذْتَنِي " . فَكُلُّ ذَلِكَ يَقُولُ لَهُ الأَعْرَابِيُّ وَاللَّهِ لاَ أَقِيدُكَهَا . فَذَكَرَ الْحَدِيثَ قَالَ ثُمَّ دَعَا رَجُلاً فَقَالَ لَهُ " احْمِلْ لَهُ عَلَى بَعِيرَيْهِ هَذَيْنِ عَلَى بَعِيرٍ شَعِيرًا وَعَلَى الآخَرِ تَمْرًا " . ثُمَّ الْتَفَتَ إِلَيْنَا فَقَالَ " انْصَرِفُوا عَلَى بَرَكَةِ اللَّهِ تَعَالَى " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭০০. হারুন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে বসে আমাদের সাথে কথাবার্তা বলতেন। আর তিনি যখন উঠে দাঁড়াতেন, তখন আমরাও উঠে দাঁড়াতাম, যতক্ষণ না আমরা দেখতাম যে, তিনি তাঁর কোন বিবির ঘরে প্রবেশ করেছেন।

একদিন তিনি আমাদের সাথে কথাবার্তা বলে দাঁড়ালে, আমরাও দাঁড়িয়ে যাই। এ সময় আমরা দেখি যে, একজন বেদুঈন আরব তাঁকে ধরে তাঁর গলায় চাদর পেঁচিয়ে তাকে টানছে, যাতে তাঁর গলা লাল হয়ে যায়।

রাবী আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ সে ব্যক্তির চাদরটি ছিল মোটা কাপড়ের। নবী (ﷺ) তার দিকে তাকালে সে বলেঃ আপনি আমার এ দু’টি উটের পিঠ শস্য দিয়ে ভরে দিন; কেননা আপনি আপনার মাল থেকে দিচ্ছেন না, না আপনার পিতার মাল থেকে। তখন নবী (ﷺ) বলেনঃ না, আমি আমার মাল থেকে দেই না, আমি আল্লাহর কাছে মাফ চাই। একথা তিনি তিনবার বলেন।

এরপর তিনি বলেনঃ আমি তোমার উটের পিঠ ততক্ষণ ভরে দেব না, যতক্ষণ না তুমি আমাকে টানার বিনিময় দেবে। বেদুঈন (আরব) প্রতিবারই এরূপ কসম করে বলতে থাকে যে, আল্লাহর শপথ! আমি এর বিনিময় আপনাকে দেব না, (কারণ সে জানতো যে, নবী (ﷺ) কারো থেকে প্রতিশোধ নিতেন না।)

এরপর রাবী হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেনঃ তারপর নবী (ﷺ) এক ব্যক্তিকে ডেকে বলেন, এ ব্যক্তির দু’টি উটের পিঠ শস্য দিয়ে ভরে দাও। এক উটের পিঠে যব এবং অন্য উটের পিঠে খেজুর দিয়ে দাও। এরপর তিনি আমাদের দিকে ফিরে বলেনঃ তোমরা আল্লাহর বরকতের উপর ভরসা করে চলে যাও।

২. আত্মসম্মান সম্পর্কে।

باب فِي الْوَقَارِ

৪৭০১

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا قَابُوسُ بْنُ أَبِي ظَبْيَانَ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْهَدْىَ الصَّالِحَ وَالسَّمْتَ الصَّالِحَ وَالاِقْتِصَادَ جُزْءٌ مِنْ خَمْسَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪৭০১. নুফায়লী (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ সৎভাবে চলা, উত্তম চরিত্র এবং মধ্যম পন্থা অবলম্বন করা নবুওয়াতের পঁচিশ ভাগের এক ভাগ।

৩. ক্রোধ সম্বরণের ফযীলত সম্পর্কে।

باب مَنْ كَظَمَ غَيْظًا

৪৭০২

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سَعِيدٍ، - يَعْنِي ابْنَ أَبِي أَيُّوبَ - عَنْ أَبِي مَرْحُومٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ كَظَمَ غَيْظًا - وَهُوَ قَادِرٌ عَلَى أَنْ يُنْفِذَهُ - دَعَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى رُءُوسِ الْخَلاَئِقِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُخَيِّرَهُ اللَّهُ مِنَ الْحُورِ مَا شَاءَ " . قَالَ أَبُو دَاوُدَ اسْمُ أَبِي مَرْحُومٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَيْمُونٍ .

বর্ণনাকারী: সাহল ইবনে মুআয (রহঃ)

৪৭০২. ইবনে সারহ (রাহঃ) .... সাহল ইবনে মুআয (রাহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ক্রোধকে সংবরণ করে, অথচ সে কাজ করতে সে সক্ষম; (তার এ সবরের কারণে) কিয়ামতের দিন আল্লাহ তাকে সকলের সামনে ডেকে বলবেনঃ তুমি যে হুরকে চাও, পছন্দ করে নিয়ে যাও।

৪৭০৩

حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، - يَعْنِي ابْنَ مَهْدِيٍّ - عَنْ بِشْرٍ، - يَعْنِي ابْنَ مَنْصُورٍ - عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ سُوَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ رَجُلٍ، مِنْ أَبْنَاءِ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْ أَبِيهِ قَالَ - قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَحْوَهُ قَالَ " مَلأَهُ اللَّهُ أَمْنًا وَإِيمَانًا " . لَمْ يَذْكُرْ قِصَّةَ " دَعَاهُ اللَّهُ " . زَادَ " وَمَنْ تَرَكَ لُبْسَ ثَوْبِ جَمَالٍ وَهُوَ يَقْدِرُ عَلَيْهِ " . قَالَ بِشْرٌ أَحْسِبُهُ قَالَ " تَوَاضُعًا كَسَاهُ اللَّهُ حُلَّةَ الْكَرَامَةِ وَمَنْ زَوَّجَ لِلَّهِ تَعَالَى تَوَّجَهُ اللَّهُ تَاجَ الْمُلْكِ " .

বর্ণনাকারী: অজ্ঞাত সাহাবী

৪৭০৩. উকরা ইবনে মুকাররম (রাহঃ) .... সুওয়াদ ইবনে ওয়াহাব (রাহঃ), যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর জনৈক সাহাবীর পুত্র ছিলেন, তার পিতা থেকে এরূপ বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। এরপর রাবী পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা প্রসঙ্গে বলেনঃ নবী (ﷺ )دَعَاهُ اللَّهُ অর্থাৎ ’আল্লাহ তাকে ডাকবেন, এ শব্দের পরিবর্তেঃ مَلأَهُ اللَّهُ أَمْنًا وَإِيمَانًا অর্থাৎ আল্লাহ তাকে শান্তি ও ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেবেন- বলেন।

এরপর রাবী এরূপ অতিরিক্ত বর্ণনা করেনঃ যে ব্যক্তি সামর্থ থাকা সত্ত্বেও উত্তম বস্ত্র পরিধান করবে না এবং নম্রতা দেখাবে, মহান আল্লাহ কিয়ামতের দিন তাকে সম্মানের-চাদর পরিধান করাবেন। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোন নিঃস্ব ব্যক্তিকে বিবাহ করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন শাহী মুকুট পরাবেন।
৪৭০৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا تَعُدُّونَ الصُّرَعَةَ فِيكُمْ " . قَالُوا الَّذِي لاَ يَصْرَعُهُ الرِّجَالُ . قَالَ " لاَ وَلَكِنَّهُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৪৭০৪. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করেনঃ তোমরা কাকে শ্রেষ্ঠ মল্লযোদ্ধা বলে মনে কর? সাহাবীগণ বলেনঃ যাকে কেউ ধরাশায়ী করতে পারে না, তাকে। তখন তিনি বলেনঃ না বরং সে ব্যক্তি শ্রেষ্ঠ মল্লযোদ্ধা, যে রাগের সময় তার ক্রোধকে সম্বরণ করতে পারে।

৪. ক্রোধের সময় কি বলবে- সে সস্পর্কে।

باب مَا يُقَالُ عِنْدَ الْغَضَبِ

৪৭০৫

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ اسْتَبَّ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَغَضِبَ أَحَدُهُمَا غَضَبًا شَدِيدًا حَتَّى خُيِّلَ إِلَىَّ أَنَّ أَنْفَهُ يَتَمَزَّعُ مِنْ شِدَّةِ غَضَبِهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ عَنْهُ مَا يَجِدُهُ مِنَ الْغَضَبِ " . فَقَالَ مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ " . قَالَ فَجَعَلَ مُعَاذٌ يَأْمُرُهُ فَأَبَى وَمَحِكَ وَجَعَلَ يَزْدَادُ غَضَبًا .

বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

৪৭০৫. ইউসুফ ইবনে মুসা (রাহঃ) .... মুআয ইবনে জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার দু’ব্যক্তি নবী (ﷺ)-এর সামনে পরস্পর পরস্পরকে গালাগালি করে। ফলে একব্যক্তি এরূপ রাগান্বিত হয় যে, আমার মনে হয় রাগের কারণে তার নাক ফেটে যাবে। তখন নবী (ﷺ) বলেনঃ আমি এমন একটা কথা (কালিমা) জানি, যদি কেউ তা রাগের সময় বলে- তবে তার ক্রোধ চলে যাবে। তখন সে ব্যক্তি জিজ্ঞাসা করেঃ ইয়া রাসূলাল্লাহ ! সেটি কি? তিনি বলেনঃ (অর্থ) হে আল্লাহ! আমি আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই। মূ’আয (রাযিঃ) তাকে এ দুআ পাঠ করতে বললে, সে অস্বীকার করে। যার ফলে তাঁর ক্রোধ আরো বেড়ে যায়।

৪৭০৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدَ، قَالَ اسْتَبَّ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَعَلَ أَحَدُهُمَا تَحْمَرُّ عَيْنَاهُ وَتَنْتَفِخُ أَوْدَاجُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي لأَعْرِفُ كَلِمَةً لَوْ قَالَهَا هَذَا لَذَهَبَ عَنْهُ الَّذِي يَجِدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ " . فَقَالَ الرَّجُلُ هَلْ تَرَى بِي مِنْ جُنُونٍ

বর্ণনাকারী: হযরত সুলাইমান ইবনে সুরাদ রাযি.

৪৭০৬. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... সুলাইমান ইবনে সূরাদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা দু’ব্যক্তি নবী করীম (ﷺ)-এর সামনে পরস্পর গালাগালি করে; ফলে তাদের এক জনের চোখ লাল হয়ে যায় এবং গলার রগ ফুলে উঠে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমি এমন একটা দুআ জানি, যদি কেউ রাগের সময় তা পাঠ করে, তবে তার ক্রোধ চলে যায়। তা হলোঃ ’আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রজীম’ অর্থাৎ আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই। তখন সে ব্যক্তি বলেঃ আপনি কি আমাকে পাগল মনে করেন?

৪৭০৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي حَرْبِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَنَا " إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ فَإِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبُ وَإِلاَّ فَلْيَضْطَجِعْ " .

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

৪৭০৭. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) ..... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বলেনঃ যদি তোমদের কেউ দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগান্বিত হয়, তবে সে যেন বসে পড়ে। যদি এতে রাগ চলে যায়, তবে ভাল; নয়তো সে শুয়ে পড়বে।

৪৭০৮

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ دَاوُدَ، عَنْ بَكْرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ أَبَا ذَرٍّ بِهَذَا الْحَدِيثِ . قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا أَصَحُّ الْحَدِيثَيْنِ .

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

৪৭০৮. ওয়াহাব ইবনে বাকীরা (রাহঃ) .... বকর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) আবু যর (রাযিঃ)-কে উক্ত হাদীসসহ প্রেরণ করেন।

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ দু’টি হাদীসের মধ্যে এটি অধিক সহীহ।
৪৭০৯

حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو وَائِلٍ الْقَاصُّ، قَالَ دَخَلْنَا عَلَى عُرْوَةَ بْنِ مُحَمَّدِ بْنِ السَّعْدِيِّ فَكَلَّمَهُ رَجُلٌ فَأَغْضَبَهُ فَقَامَ فَتَوَضَّأَ ثُمَّ رَجَعَ وَقَدْ تَوَضَّأَ فَقَالَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي عَطِيَّةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الْغَضَبَ مِنَ الشَّيْطَانِ وَإِنَّ الشَّيْطَانَ خُلِقَ مِنَ النَّارِ وَإِنَّمَا تُطْفَأُ النَّارُ بِالْمَاءِ فَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ " .

বর্ণনাকারী: আবু ওয়াইল (রহঃ)

৪৭০৯. বকর ইবনে খালফ (রাহঃ) .... আবু ওয়ায়েল কাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমরা উরওয়া ইবনে মুহাম্মাদ সা’দী (রাযিঃ)-এর নিকট যাই। সে সময় তাঁর সাথে কোন এক ব্যক্তি এরূপ কথা বলে, যাতে তিনি রাগান্বিত হন। তখন তিনি উঠে যান এবং উযু করেন এবং বলেনঃ আমার পিতা, আমার দাদা আতীয়া (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শয়তানের কারণে রাগের সৃষ্টি হয়, আর শয়তানকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং পানি দ্বারাই আগুন নির্বাপিত হয়। কাজেই তোমাদের কেউ যখন রাগান্বিত হয়, তখন সে যেন উযু করে।

৫. দোষ-ত্রুটি ক্ষমা করা সম্পর্কে।

باب فِي الْعَفْوِ وَالتَّجَاوُزِ

৪৭১০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّهَا قَالَتْ مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي أَمْرَيْنِ إِلاَّ اخْتَارَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِنَفْسِهِ إِلاَّ أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ تَعَالَى فَيَنْتَقِمَ لِلَّهِ بِهَا .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৭১০. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখনই রাসূলুল্লাহ (ﷺ)কে দু’টি কাজের মধ্যে একটি গ্রহণের ইখতিয়ার দেয়া হতো, তখন তিনি তা থেকে সহজটি গ্রহণ করতেন, যদি তাতে গুনাহের কিছু না থাকতো। আর যদি তা গুনাহের কোন কাজ হতো, তবে তিনি তা থেকে বহু দূরে থাকতেন। আর রাসূলুল্লাহ (ﷺ) নিজের জন্য কোন প্রতিশোধ গ্রহণ করতেন না। তবে যদি কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত কোন হারাম কাজে লিপ্ত হতো, তখন তিনি আল্লাহর হুকুম পালনের জন্য তাকে সে গুনাহের জন্য শাস্তি দিতেন। (যেমন যিনার জন্য রজম এবং চুরির জন্য হাত কাটার শাস্তি ইত্যাদি।)

৪৭১১

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها، قَالَتْ مَا ضَرَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَادِمًا وَلاَ امْرَأَةً قَطُّ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৭১১. মুসাদ্দাদ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কোন সময় তাঁর কোন গোলাম বা স্ত্রীকে মারপিট করেননি।

৪৭১২

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ، - يَعْنِي ابْنَ الزُّبَيْرِ - فِي قَوْلِهِ ( خُذِ الْعَفْوَ ) قَالَ أُمِرَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَأْخُذَ الْعَفْوَ مِنْ أَخْلاَقِ النَّاسِ .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাঃ)

৪৭১২. ইয়াকুব ইবনে ইবরাহীম (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এ আয়াতেঃ (অর্থ) হে নবী! আপনি ক্ষমা করুন এবং জাহিলদের থেকে মুখ ফিরিয়ে নিন,- নবী করীম (ﷺ)-কে লোকদের দোষ-ক্রটি ক্ষমা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

৬. সৎভাবে জীবন-যাপন করা সস্পর্কে ।

باب فِي حُسْنِ الْعِشْرَةِ

৪৭১৩

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، - يَعْنِي الْحِمَّانِيَّ - حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا بَلَغَهُ عَنِ الرَّجُلِ الشَّىْءُ لَمْ يَقُلْ مَا بَالُ فُلاَنٍ يَقُولُ وَلَكِنْ يَقُولُ " مَا بَالُ أَقْوَامٍ يَقُولُونَ كَذَا وَكَذَا " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৭১৩. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখনই নবী করীম (ﷺ) কোন ব্যক্তি সম্পর্কে খারাপ কিছু অবহিত হতেন, তখন তিনি এরূপ বলতেন না যে, ঐ ব্যক্তির কি হয়েছে? বরং তিনি বলতেনঃ লোকদের কি হয়েছে যে, তারা এরূপ বলে!

৪৭১৪

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا سَلْمٌ الْعَلَوِيُّ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً، دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ - وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَلَّمَا يُوَاجِهُ رَجُلاً فِي وَجْهِهِ بِشَىْءٍ يَكْرَهُهُ - فَلَمَّا خَرَجَ قَالَ " لَوْ أَمَرْتُمْ هَذَا أَنْ يَغْسِلَ ذَا عَنْهُ " . قَالَ أَبُو دَاوُدَ سَلْمٌ لَيْسَ هُوَ عَلَوِيًّا كَانَ يُبْصِرُ فِي النُّجُومِ وَشَهِدَ عِنْدَ عَدِيِّ بْنِ أَرْطَاةَ عَلَى رُؤْيَةِ الْهِلاَلِ فَلَمْ يُجِزْ شَهَادَتَهُ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৭১৪. উবাইদুল্লাহ ইবনে উমর (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা এমন এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হয়, যার শরীরে হলুদ রংের চিহ্ন ছিল। আর রাসূলুল্লাহ (ﷺ)-এর অভ্যাস এরূপ ছিল যে, তিনি কারো সামনে এরূপ কোন কথা বলতেন না, যাতে সে তা খারাপ মনে করে। এরপর সে ব্যক্তি তাঁর নিকট থেকে চলে যাওয়ার পর তিনি বলেনঃ যদি তোমরা সে ব্যক্তিকে তার দেহ থেকে হলুদ রং মুছে ফেলতে বলতে, তবে খুবই ভাল হতো।

৪৭১৫

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ أَخْبَرَنِي أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْحَجَّاجِ بْنِ فُرَافِصَةَ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا بِشْرُ بْنُ رَافِعٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَفَعَاهُ جَمِيعًا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمُؤْمِنُ غِرٌّ كَرِيمٌ وَالْفَاجِرُ خِبٌّ لَئِيمٌ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭১৫. নসর ইবনে আলী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মু’মিন ব্যক্তি ভদ্র ও মন ভোলা হয় এবং পাপী ব্যক্তি ধোঁকাবাজ ও হীন-প্রকৃতির হয়।

৪৭১৬

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتِ اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " بِئْسَ ابْنُ الْعَشِيرَةِ " . أَوْ " بِئْسَ رَجُلُ الْعَشِيرَةِ " . ثُمَّ قَالَ " ائْذَنُوا لَهُ " . فَلَمَّا دَخَلَ أَلاَنَ لَهُ الْقَوْلَ فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ أَلَنْتَ لَهُ الْقَوْلَ وَقَدْ قُلْتَ لَهُ مَا قُلْتَ . قَالَ " إِنَّ شَرَّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ مَنْ وَدَعَهُ - أَوْ تَرَكَهُ - النَّاسُ لاِتِّقَاءِ فُحْشِهِ " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৭১৬. মুসাদ্দাদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর নিকট উপস্থিত হওয়ার অনুমতি চাইলে, তিনি বলেনঃ সে খারাপ বংশের লোক। এরপর তিনি বলেনঃ তাকে আসতে দাও। সে ব্যক্তি ভিতরে প্রবেশ করলে তিনি তার সাথে নরম-ভদ্র ব্যবহার করেন। তখন আয়িশা (রাযিঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তার সাথে ভদ্র ব্যবহার করলেন, অথচ ইতোপূর্বে আপনি তার সম্পর্কে এরূপ উক্তি করলেন? তখন নবী (ﷺ) বলেনঃ কিয়ামতের দিন সে ব্যক্তি আল্লাহর কাছে অধিক ঘৃণিত হবে, যার দুর্ব্যবহারের কারণে লোকজন তার সাথে মেলামেশা পরিত্যাগ করে।

৪৭১৭

حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَائِشَةَ، فِي هَذِهِ الْقِصَّةِ قَالَتْ فَقَالَ تَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم " يَا عَائِشَةُ إِنَّ مِنْ شِرَارِ النَّاسِ الَّذِينَ يُكْرَمُونَ اتِّقَاءَ أَلْسِنَتِهِمْ " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৭১৭. আব্বাস আম্বারী (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তিনি বলেনঃ একদা নবী করীম (ﷺ) তাকে বলেন হে আয়িশা। নিকৃষ্ট লোক তারা, যাদের মুখের ভয়ে অন্য লোকেরা তাদের সম্মান করে।

৪৭১৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو قَطَنٍ، أَخْبَرَنَا مُبَارَكٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ مَا رَأَيْتُ رَجُلاً الْتَقَمَ أُذُنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيُنَحِّي رَأْسَهُ حَتَّى يَكُونَ الرَّجُلُ هُوَ الَّذِي يُنَحِّي رَأْسَهُ وَمَا رَأَيْتُ رَجُلاً أَخَذَ بِيَدِهِ فَتَرَكَ يَدَهُ حَتَّى يَكُونَ الرَّجُلُ هُوَ الَّذِي يَدَعُ يَدَهُ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৭১৮. আহমদ ইবনে মানী (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এরূপ কখনই দেখিনি যে, কোন ব্যক্তি নবী (ﷺ)-এর কানে কানে কথা বলার সময় তিনি তাঁর মাথা সরিয়ে নিয়েছেন, যতক্ষণ না সে ব্যক্তি তার মাথা সরিয়ে নেয়। আর এরূপ ও কখনো দেখিনি যে, মুসাফাহ করার সময় কেউ তাঁর হাত ধরলে, সে ব্যক্তি হাত না ছাড়া পর্যন্ত তিনি তাঁর হাত ছাড়িয়ে নিতেন।

৪৭১৯
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَجُلاً، اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بِئْسَ أَخُو الْعَشِيرَةِ " . فَلَمَّا دَخَلَ انْبَسَطَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَلَّمَهُ فَلَمَّا خَرَجَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمَّا اسْتَأْذَنَ قُلْتَ " بِئْسَ أَخُو الْعَشِيرَةِ " . فَلَمَّا دَخَلَ انْبَسَطْتَ إِلَيْهِ . فَقَالَ " يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ لاَ يُحِبُّ الْفَاحِشَ الْمُتَفَحِّشَ " .
سئل أبو داود عن معنى قول النبي صلى الله عليه وسلم: بئس أخو العشيرة, فقال ذلك للنبي صلى الله عليه وسلم خاصة.

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৭১৯. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে আসার জন্য অনুমতি চাইলে, তিনি বলেনঃ সে খারাপ বংশের লোক। এরপর সে ব্যক্তি প্রবেশ করলে রাসূলুল্লাহ (ﷺ) তার সাথে উত্তম ব্যবহার করেন এবং কথাবার্তা বলেন। সে ব্যক্তি চলে যাওয়ার পর আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! সে ব্যক্তি অনুমতি চাইলে আপনি বলেন, সে খারাপ বংশের লোক, আর সে প্রবেশ করলে আপনি তার সাথে সদ্ব্যবহার করেন, (এর কারণ কি?) তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ হে আয়িশা! কর্কশভাষী দুষ্টু লোককে আল্লাহ পছন্দ করেন না।
ইমাম আবু দাউদকে নবীজি ﷺ-এর এই উক্তির অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ‘‘সে গোত্রের নিকৃষ্ট ভাই (বা ব্যক্তি)’’ তখন তিনি বললেন, এটি নবী ﷺ-এর জন্য বিশেষভাবে নির্দিষ্ট।

৭. হায়া বা শরম সম্পর্কে।

باب فِي الْحَيَاءِ

৪৭২০

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " دَعْهُ فَإِنَّ الْحَيَاءَ مِنَ الإِيمَانِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৭২০. কা’নবী (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী করীম (ﷺ) একজন আনসার সাহাবীর পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পান যে, সে তার ভাইকে লজ্জাবোধ করতে নিষেধ করছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তাকে যেতে দাও; কেননা হায়া বা লজ্জা হলো ঈমানের অংশ।

৪৭২১

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ إِسْحَاقَ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ كُنَّا مَعَ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَثَمَّ بُشَيْرُ بْنُ كَعْبٍ فَحَدَّثَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْحَيَاءُ خَيْرٌ كُلُّهُ " . أَوْ قَالَ " الْحَيَاءُ كُلُّهُ خَيْرٌ " . فَقَالَ بُشَيْرُ بْنُ كَعْبٍ إِنَّا نَجِدُ فِي بَعْضِ الْكُتُبِ أَنَّ مِنْهُ سَكِينَةً وَوَقَارًا وَمِنْهُ ضَعْفًا . فَأَعَادَ عِمْرَانُ الْحَدِيثَ وَأَعَادَ بُشَيْرٌ الْكَلاَمَ قَالَ فَغَضِبَ عِمْرَانُ حَتَّى احْمَرَّتْ عَيْنَاهُ وَقَالَ أَلاَ أَرَانِي أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَتُحَدِّثُنِي عَنْ كُتُبِكَ . قَالَ قُلْنَا يَا أَبَا نُجَيْدٍ إِيهٍ إِيهٍ .

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

৪৭২১. সুলাইমান ইবনে হারব (রাহঃ) ..... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদিন আমি ইমরান ইবনে হুসাইন (রাযিঃ)-এর নিকট উপস্থিত ছিলাম, আর তখন সেখানে বাশীর ইবনে কা’ব (রাযিঃ) ও উপস্থিত ছিলেন। এ সময় ইমরান (রাযিঃ) হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শরমের সবটুকুই ভাল অথবা লজ্জার সবই উত্তম। তখন বশীর ইবনে কা’ব (রাযিঃ) বলেনঃ আমি কোন কিতাবে পেয়েছি যে, এক ধরনের লজ্জা শাস্তি ও সম্মান স্বরূপ এবং কিছু লজ্জা দুর্বলতা ও অক্ষমতার পরিচায়ক।

ইমরান (রাযিঃ) এ হাদীস আবার উল্লেখ করলে বাশীর (রাযিঃ)ও তার কথা পুনরায় বলেন। তখন ইমরান (রাযিঃ) এত রাগান্বিত হন যে, তার চোখ লাল হয়ে যায়। এরপর তিনি বলেনঃ তুমি কি বুঝ না, আমি তো রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস বর্ণনা করছি, আর তুমি এক কিতাবের কথা উল্লেখ করছো? রাবী বলেনঃ এ অবস্থা দেখে আমি ইমরান (রাযিঃ)-কে বলিঃ হে আবু নুজায়দ! শান্ত হন, শান্ত হন।
৪৭২২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ الأُولَى إِذَا لَمْ تَسْتَحِ فَافْعَلْ مَا شِئْتَ " .

বর্ণনাকারী: হযরত আবু মাসউদ বদরী আনসারী (রাঃ)

৪৭২২. আব্দুল্লাহ ইবনে মাসলাম (রাহঃ) ..... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পূর্ববর্তী নবীদের যে কথা লোকদের স্মরণ আছে, তা হলোঃ যখন তোমার শরম না থাকে, তখন তুমি যা ইচ্ছা তা কর।

৮. সদাচার ও সদ্ব্যবহার সম্পর্কে।

باب فِي حُسْنِ الْخُلُقِ

৪৭২৩

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، - يَعْنِي الإِسْكَنْدَرَانِيَّ - عَنْ عَمْرٍو، عَنِ الْمُطَّلِبِ، عَنْ عَائِشَةَ، رَحِمَهَا اللَّهُ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৭২৩. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বলতে শুনেছিঃ মু’মিন ব্যক্তি তার সদাচারের জন্য রোযাদার ও নামায আদায়কারী ব্যক্তির সমান মর্যাদা লাভ করে থাকে।

৪৭২৪

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، وَحَفْصُ بْنُ عُمَرَ، قَالاَ حَدَّثَنَا ح، وَحَدَّثَنَا ابْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْقَاسِمِ بْنِ أَبِي بَزَّةَ، عَنْ عَطَاءٍ الْكَيْخَارَانِيِّ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ شَىْءٍ أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ حُسْنِ الْخُلُقِ " . قَالَ أَبُو الْوَلِيدِ قَالَ سَمِعْتُ عَطَاءً الْكَيْخَارَانِيَّ .

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

৪৭২৪. আবু ওয়ালীদ ইবনে কাছীর (রাহঃ) ..... আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ মীযানে (পাল্লায়) ওজনের সময় সদাচারের চাইতে অধিক ওজনবিশিষ্ট আর কিছু হবে না।

৪৭২৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ أَبُو الْجَمَاهِرِ، قَالَ حَدَّثَنَا أَبُو كَعْبٍ، أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ السَّعْدِيُّ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ حَبِيبٍ الْمُحَارِبِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ " .

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

৪৭২৫. মুহাম্মাদ ইবনে উছমান (রাহঃ) ..... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি সে ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় ঘরের যিম্মাদার, যে হকের উপর প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও ঝগড়া পরিহার করে। আর যে ব্যক্তি হাসি-তামাসার মধ্যেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের যিম্মাদার। আর যে ব্যক্তি সদ্ব্যবহার করে, তার জন্য আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের যিম্মাদার।

৪৭২৬

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، وَعُثْمَانُ، ابْنَا أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَدْخُلُ الْجَنَّةَ الْجَوَّاظُ وَلاَ الْجَعْظَرِيُّ " . قَالَ وَالْجَوَّاظُ الْغَلِيظُ الْفَظُّ .

বর্ণনাকারী: হযরত হারিছা ইবনু ওয়াহব (রাঃ)

৪৭২৬. আবু বকর ও উছমান (রাহঃ) ..... হারিছ ইবনে ওয়াহাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ধোঁকাবাজ, কৃপণ, বেহুদা বাক্যালাপকারী, বিদ্রোহী, অহংকার এবং অসৎ চরিত্রের অধিকারী ব্যক্তিগণ জান্নাতে প্রবেশ করবে না।

৯. কাজ-কর্মে অহংকার প্রদর্শন গর্হিত হওয়া সম্পর্কে।

باب فِي كَرَاهِيَةِ الرِّفْعَةِ فِي الأُمُورِ

৪৭২৭

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَتِ الْعَضْبَاءُ لاَ تُسْبَقُ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ لَهُ فَسَابَقَهَا فَسَبَقَهَا الأَعْرَابِيُّ فَكَأَنَّ ذَلِكَ شَقَّ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " حَقٌّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ لاَ يَرْفَعَ شَيْئًا مِنَ الدُّنْيَا إِلاَّ وَضَعَهُ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৭২৭. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-এর উট ’আযবা’ কখনো দৌড়ে পেছনে পড়তো না। একবার একজন বেদুঈন আরব একটা নওজওয়ান উটের-পিঠে সওয়ার হয়ে আসে এবং আযবা-এর সাথে দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, যাতে সে প্রথম হয়। রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ এতে ব্যথিত হলে তিনি বলেনঃ এটাই আল্লাহর বিধান যে, কোন জিনিস বেড়ে গেলে, তিনি তা কমিয়ে দেন।

৪৭২৮

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، بِهَذِهِ الْقِصَّةِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ حَقًّا عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ لاَ يَرْتَفِعَ شَىْءٌ مِنَ الدُّنْيَا إِلاَّ وَضَعَهُ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৭২৮. নুফায়লী (রাহঃ) ..... আনাস (রাযিঃ) উপরোক্ত হাদীস বর্ণনা প্রসঙ্গে নবী করীম (ﷺ) থেকে উল্লেখ করেনঃ ইহা মহান আল্লাহর বিধান যে, দুনিয়ার কোন জিনিস যখন বেড়ে যায়, তখন তিনি তা কমিয়ে দেন।

১০. তোশামোদের অপকারিতা সম্পর্কে।

باب فِي كَرَاهِيَةِ التَّمَادُحِ

৪৭২৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، قَالَ جَاءَ رَجُلٌ فَأَثْنَى عَلَى عُثْمَانَ فِي وَجْهِهِ فَأَخَذَ الْمِقْدَادُ بْنُ الأَسْوَدِ تُرَابًا فَحَثَا فِي وَجْهِهِ وَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا لَقِيتُمُ الْمَدَّاحِينَ فَاحْثُوا فِي وُجُوهِهِمُ التُّرَابَ " .

বর্ণনাকারী: হাম্মাম ইবনে মুনাব্বিহ (রহঃ)

৪৭২৯. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... হাম্মাম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা এক ব্যক্তি এসে উছমান (রাযিঃ)-এর সামনে তার প্রশংসা করতে থাকে। তখন মিকদাদ ইবনে আসওয়াদ (রাযিঃ) এক মুঠো মাটি নিয়ে তার মুখে নিক্ষেপ করে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তুমি প্রশংসাকারীর সাথে মিলিত হবে, (অর্থাৎ কেউ যখন তোমার প্রশংসা করবে), তখন তুমি তার মুখে মাটি নিক্ষেপ করবে।

৪৭৩০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، أَثْنَى عَلَى رَجُلٍ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ " قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ " . ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ " إِذَا مَدَحَ أَحَدُكُمْ صَاحِبَهُ لاَ مَحَالَةَ فَلْيَقُلْ إِنِّي أَحْسِبُهُ كَمَا يُرِيدُ أَنْ يَقُولَ وَلاَ أُزَكِّيهِ عَلَى اللَّهِ " .

বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে আবু বাকরা (রহঃ)

৪৭৩০. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে আবু বাকরা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা এক ব্যক্তি নবী (ﷺ)-এর সামনে অপর এক ব্যক্তির প্রশংসা করলে, তিনি তিনবার এরূপ বলেনঃ তুমি তোমার সাথীর গলা কেটে ফেললে। এরপর তিনি বলেনঃ যখন তোমরা কেউ অপর কারো প্রশংসা করতে চাবে, তখন এরূপ বলবেঃ আমি তাকে এরূপ মনে করি, কিন্তু আল্লাহর কাছে তাকে নির্দোষ বলে ধারণা করি না।

৪৭৩১

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ - حَدَّثَنَا أَبُو مَسْلَمَةَ، سَعِيدُ بْنُ يَزِيدَ عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ مُطَرِّفٍ، قَالَ قَالَ أَبِي انْطَلَقْتُ فِي وَفْدِ بَنِي عَامِرٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْنَا أَنْتَ سَيِّدُنَا . فَقَالَ " السَّيِّدُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى " . قُلْنَا وَأَفْضَلُنَا فَضْلاً وَأَعْظَمُنَا طَوْلاً . فَقَالَ " قُولُوا بِقَوْلِكُمْ أَوْ بَعْضِ قَوْلِكُمْ وَلاَ يَسْتَجْرِيَنَّكُمُ الشَّيْطَانُ " .

বর্ণনাকারী: মুতাররিফ ইবনে আব্দুল্লাহ (রহঃ)

৪৭৩১. মুসাদ্দাদ (রাহঃ) ..... মুতাররিফ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার পিতা বলেছেনঃ আমি বনু আমিরের প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে হাযির হয়ে বলিঃ আপনি আমাদের নেতা। জবাবে নবী (ﷺ) বলেনঃ সায়্যেদ বা নেতা তো একমাত্র আল্লাহ তাআলা। তখন তারা বলেঃ আপনি আমাদের মাঝে সব চাইতে উত্তম ব্যক্তি। তিনি বলেনঃ তোমরা আমাকে যা বলে থাক অর্থাৎ নবী বা রাসূল তা বলবে। আর এরূপ যেন না হয় যে, শয়তান তোমাদের উকিল বানিয়ে নেয়।

১১. নরম ব্যবহার সম্পর্কে।

باب فِي الرِّفْقِ

৪৭৩২

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ يُونُسَ، وَحُمَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ وَيُعْطِي عَلَيْهِ مَا لاَ يُعْطِي عَلَى الْعُنْفِ " .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)

৪৭৩২. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ হলেন নরম ব্যবহারকারী, তিনি নরম ব্যবহার পছন্দ করেন। আর তিনি নরম ব্যবহারকারীকে যে সাওয়াব দেন, কঠোর ব্যবহারকারীকে তা দেন না।

৪৭৩৩

حَدَّثَنَا عُثْمَانُ، وَأَبُو بَكْرٍ ابْنَا أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ قَالُوا حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْبَدَاوَةِ، فَقَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَبْدُو إِلَى هَذِهِ التِّلاَعِ وَإِنَّهُ أَرَادَ الْبَدَاوَةَ مَرَّةً فَأَرْسَلَ إِلَىَّ نَاقَةً مُحَرَّمَةً مِنْ إِبِلِ الصَّدَقَةِ فَقَالَ لِي " يَا عَائِشَةُ ارْفُقِي فَإِنَّ الرِّفْقَ لَمْ يَكُنْ فِي شَىْءٍ قَطُّ إِلاَّ زَانَهُ وَلاَ نُزِعَ مِنْ شَىْءٍ قَطُّ إِلاَّ شَانَهُ " . قَالَ ابْنُ الصَّبَّاحِ فِي حَدِيثِهِ مُحَرَّمَةٌ يَعْنِي لَمْ تُرْكَبْ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৭৩৩. উছমান ও আবু বকর (রাহঃ) ..... মিকদাম ইবনে শুরায়হ (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একবার আমি আয়িশা (রাযিঃ) কে জঙ্গলে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মাঝে মাঝে এ জঙ্গলের দিকে যেতেন। একদা তিনি জঙ্গলে যাওয়ার ইচ্ছা করলে, আমার কাছে এমন একটা উট পাঠান, যাতে কেউ আরোহণ করে নি; আর তা ছিল সাদ্‌কার উট। এরপর তিনি বলেনঃ হে আয়িশা! নরম ব্যবহার করবে। কেননা, যার মধ্যে এ স্বভাব থাকে, তা তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। আর যার মধ্যে এ স্বভাব থাকে না, তা তাকে ক্রটিযুক্ত করে।

৪৭৩৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هِلاَلٍ، عَنْ جَرِيرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ كُلَّهُ " .

বর্ণনাকারী: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)

৪৭৩৪. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... জারীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নরম স্বভাব হতে বঞ্চিত, সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত।

৪৭৩৫

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا سُلَيْمَانُ الأَعْمَشُ، عَنْ مَالِكِ بْنِ الْحَارِثِ، - قَالَ الأَعْمَشُ وَقَدْ سَمِعْتُهُمْ يَذْكُرُونَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ الأَعْمَشُ - وَلاَ أَعْلَمُهُ إِلاَّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " التُّؤَدَةُ فِي كُلِّ شَىْءٍ إِلاَّ فِي عَمَلِ الآخِرَةِ " .

বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

৪৭৩৫. হাসান ইবনে মুহাম্মাদ (রাহঃ) .... মুসআব ইবনে সা’দ (রাহঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ আখিরাতের কাজ ব্যতীত, অন্যান্য কাজের জন্য তাড়াহুড়া না করাই উত্তম।

১২. ভাল কাজে শোকর আদায় করা সম্পর্কে।

باب فِي شُكْرِ الْمَعْرُوفِ

৪৭৩৬

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ مُسْلِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَشْكُرُ اللَّهَ مَنْ لاَ يَشْكُرُ النَّاسَ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭৩৬. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মানুষের শোকর আদায় করে না, সে আল্লাহর শোকর আদায় করে না।

৪৭৩৭

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ الْمُهَاجِرِينَ، قَالُوا يَا رَسُولَ اللَّهِ ذَهَبَتِ الأَنْصَارُ بِالأَجْرِ كُلِّهِ . قَالَ " لاَ مَا دَعَوْتُمُ اللَّهَ لَهُمْ وَأَثْنَيْتُمْ عَلَيْهِمْ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৭৩৭. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার মুহাজির সাহাবীরা বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আনসাররা তো সব ছওয়ারের অধিকারী হলো? তিনি বলেনঃ না, যতক্ষণ তোমরা তাদের জন্য দুআ করবে এবং তাদের প্রশংসা করবে, (ততক্ষণ তোমরাও সাওয়াব পাবে।)

৪৭৩৮

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، قَالَ حَدَّثَنِي رَجُلٌ، مِنْ قَوْمِي عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أُعْطِيَ عَطَاءً فَوَجَدَ فَلْيَجْزِ بِهِ فَإِنْ لَمْ يَجِدْ فَلْيُثْنِ بِهِ فَمَنْ أَثْنَى بِهِ فَقَدْ شَكَرَهُ وَمَنْ كَتَمَهُ فَقَدْ كَفَرَهُ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ شُرَحْبِيلَ عَنْ جَابِرٍ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪৭৩৮. মুসাদ্দাদ (রাহঃ) ...... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কাউকে কিছু দেয়া হয়, আর সে তার বিনিময় দানে সক্ষম, তখন তার উচিত তার বিনিময় দেয়া। আর যদি তার বিনিময় দানের ক্ষমতা না থাকে, তখন তার উচিত দাতার প্রশংসা করা। আর যে ব্যক্তি দাতার প্রশংসা করে, সে যেন তার শোকর আদায় করলো। আর যে ব্যক্তি কারো অনুগ্রহকে গোপন রাখে, সে যেন তার না-শোকরী করলো।

৪৭৩৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَبْلَى بَلاَءً فَذَكَرَهُ فَقَدْ شَكَرَهُ وَإِنْ كَتَمَهُ فَقَدْ كَفَرَهُ " .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪৭৩৯. আব্দুল্লাহ ইবনে জাররাহ (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ যখন কোন ব্যক্তি কিছু পেয়ে তার কথা উল্লেখ করে তখন সে যেন তার শোকর আদায় করলো। আর যদি সে তা গোপন রাখে, তবে সে যেন তার না-শোকরী করলো।

১৩. রাস্তায় বসা সম্পর্কে।

باب فِي الْجُلُوسِ فِي الطُّرُقَاتِ

৪৭৪০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ زَيْدٍ، - يَعْنِي ابْنَ أَسْلَمَ - عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِيَّاكُمْ وَالْجُلُوسَ بِالطُّرُقَاتِ " . فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا بُدٌّ لَنَا مِنْ مَجَالِسِنَا نَتَحَدَّثُ فِيهَا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنْ أَبَيْتُمْ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ " . قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ يَا رَسُولَ اللَّهِ قَالَ " غَضُّ الْبَصَرِ وَكَفُّ الأَذَى وَرَدُّ السَّلاَمِ وَالأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْىُ عَنِ الْمُنْكَرِ " .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৪৭৪০. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা রাস্তার উপর বসা থেকে বিরত থাকবে। সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা তো রাস্তার উপর বসেই কথাবার্তা বলে থাকি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যদি তা জরুরী হয়, তবে তোমরা রাস্তার হক আদায় করবে। সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! রাস্তার হক কি? তিনি বলেনঃ রাস্তার হক হলোঃ দৃষ্টি নত রাখা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, সালামের জবাব দেয়া, ভাল কাজের নির্দেশ দেয়া এবং খারাপ কাজ থেকে বিরত থাকা।

৪৭৪১

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذِهِ الْقِصَّةِ قَالَ " وَإِرْشَادُ السَّبِيلِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭৪১. মুসাদ্দাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি উপরোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা প্রসঙ্গে আরো বলেনঃ (রাস্তার হক হলোঃ) অন্যকে রাস্তা দেখিয়ে দেয়া।

৪৭৪২

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عِيسَى النَّيْسَابُورِيُّ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ إِسْحَاقَ بْنِ سُوَيْدٍ، عَنِ ابْنِ حُجَيْرٍ الْعَدَوِيِّ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذِهِ الْقِصَّةِ قَالَ " وَتُغِيثُوا الْمَلْهُوفَ وَتَهْدُوا الضَّالَّ " .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৪৭৪২. হাসান ইবনে ঈসা (রাহঃ) .... ইবনে হুজায়র আদাবী (রাযিঃ) বলেনঃ আমি উমর ইবনে খাত্তাব (রাযিঃ)-কে নবী করীম (ﷺ) হতে এরূপ বর্ণনা করতে শুনেছি। এরপর তিনি পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা প্রসঙ্গে অতিরিক্ত বর্ণনা করেন যে, (রাস্তার হক হলোঃ) বিপদগ্রস্তদের সাহায্য করা এবং যারা পথ হারিয়ে ফেলে, তাদের সঠিক পথের সন্ধান দেয়া।

৪৭৪৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ الطَّبَّاعِ، وَكَثِيرُ بْنُ عُبَيْدٍ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ، - قَالَ ابْنُ عِيسَى قَالَ - حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً . فَقَالَ لَهَا " يَا أُمَّ فُلاَنٍ اجْلِسِي فِي أَىِّ نَوَاحِي السِّكَكِ شِئْتِ حَتَّى أَجْلِسَ إِلَيْكِ " . قَالَ فَجَلَسَتْ فَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْهَا حَتَّى قَضَتْ حَاجَتَهَا . وَلَمْ يَذْكُرِ ابْنُ عِيسَى حَتَّى قَضَتْ حَاجَتَهَا . وَقَالَ كَثِيرٌ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৭৪৩. মুহাম্মাদ ইবনে ঈসা (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা একজন মহিলা নবী (ﷺ)-এর কাছে এসে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার নিকট আমার একটু প্রয়োজন আছে। তখন তিনি তাকে বলেনঃ হে অমুকের মা! তুমি তোমার ইচ্ছামত কোন গলির কোণায় গিয়ে বস, আমি সেখানে গিয়ে তোমার কাছে বসবো। রাবী বলেনঃ সে মহিলা বসলে, নবী করীম (ﷺ) তার পাশে গিয়ে বসেন এবং তার প্রয়োজন পূরণ করেন।

৪৭৪৪

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ امْرَأَةً، كَانَ فِي عَقْلِهَا شَىْءٌ بِمَعْنَاهُ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৭৪৪. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা একজন মহিলা নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে তার প্রয়োজন পেশ করে, আর সে ছিল অজ্ঞ। এরপর পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

১৪. প্রশস্ত স্থানে বসা সম্পর্কে।

باب فِي سَعَةِ الْمَجْلِسِ

৪৭৪৫

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ الأَنْصَارِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " خَيْرُ الْمَجَالِسِ أَوْسَعُهَا " . قَالَ أَبُو دَاوُدَ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرِو بْنِ أَبِي عَمْرَةَ الأَنْصَارِيُّ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৪৭৪৫. কা’নবী (রাহঃ) .... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বলতে শুনেছিঃ উত্তম বসার স্থান হলো তা যা প্রশস্ত। (অর্থাৎ যেখানে বসতে লোকদের কষ্ট হয় না।)

১৫. কিছু রোদ ও কিছু ছায়ার মধ্যে বসা সম্পর্কে।

باب فِي الْجُلُوسِ بَيْنَ الظِّلِّ وَالشَّمْسِ

৪৭৪৬

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، وَمَخْلَدُ بْنُ خَالِدٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ حَدَّثَنِي مَنْ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم " إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الشَّمْسِ " . وَقَالَ مَخْلَدٌ " فِي الْفَىْءِ " . " فَقَلَصَ عَنْهُ الظِّلُّ وَصَارَ بَعْضُهُ فِي الشَّمْسِ وَبَعْضُهُ فِي الظِّلِّ فَلْيَقُمْ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭৪৬. ইবনে সারহ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবুল কাসিম মুহাম্মাদ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ রোদের মধ্যে বসে থাকে, এরপর সেখানে ছায়া পড়ে; ফলে তার শরীরের কিছু অংশ রোদের মধ্যে এবং কিছু অংশ ছায়ার মধ্যে থাকে; তবে তার উচিত, সেখান থেকে উঠে যাওয়া।

৪৭৪৭

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسٌ، عَنْ أَبِيهِ، أَنَّهُ جَاءَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَامَ فِي الشَّمْسِ فَأَمَرَ بِهِ فَحُوِّلَ إِلَى الظِّلِّ .

বর্ণনাকারী: কায়স ইবনে আবু হাযিম (রহঃ)

৪৭৪৭. মুসাদ্দাদ (রাহঃ) ..... কায়স (রাহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন যে, একদা তিনি এসে রাসূলুল্লাহ (ﷺ)-কে খুতবা প্রদান করতে দেখেন। এ সময় তিনি রোদের মধ্যে দাঁড়ালে নবী (ﷺ) তাকে ছায়ায় দাঁড়ানোর নির্দেশ দেন। ফলে তিনি ছায়ায় গিয়ে দাঁড়ান।

১৬. গোল হয়ে বসা সস্পর্কে।

باب فِي التَّحَلُّقِ

৪৭৪৮

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ الأَعْمَشِ، قَالَ حَدَّثَنِي الْمُسَيَّبُ بْنُ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسْجِدَ وَهُمْ حِلَقٌ فَقَالَ " مَا لِي أَرَاكُمْ عِزِينَ " .

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

৪৭৪৮. মুসাদ্দাদ (রাহঃ) ..... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে প্রবেশ করে দেখতে পান যে, সাহাবীগণ বিভিন্ন ভাবে গোল হয়ে বসে রয়েছে। তখন তিনি বলেনঃ আমি তোমাদের বিক্ষিপ্তভাবে বসা অবস্থায় দেখছি কেন?

৪৭৪৯

حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، عَنِ ابْنِ فُضَيْلٍ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا قَالَ كَأَنَّهُ يُحِبُّ الْجَمَاعَةَ .

বর্ণনাকারী: সুলাইমান আ‘মাশ (রহঃ)

৪৭৪৯. ওয়াসিল ইবনে আব্দ আলা (রাহঃ) .... আমাশ (রাহঃ) উপরোক্ত হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেনঃ নবী (ﷺ) একত্রিত হয়ে বসাকে পছন্দ করতেন।

৪৭৫০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْوَرْكَانِيُّ، وَهَنَّادٌ، أَنَّ شَرِيكًا، أَخْبَرَهُمْ عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم جَلَسَ أَحَدُنَا حَيْثُ يَنْتَهِي .

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

৪৭৫০. মুহাম্মাদ ইবনে জা’ফর (রাহঃ) .... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন আমরা নবী করীম (ﷺ)-এর কাছে যেতাম, তখন আমরা যেখানে স্থান পেতাম, সেখানে বসে পড়তাম।

১৭. হালকা বা বৃত্তের মাঝখানে গিয়ে বসা।

باب الْجُلُوسِ وَسْطَ الْحَلْقَةِ

৪৭৫১

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو مِجْلَزٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ مَنْ جَلَسَ وَسْطَ الْحَلْقَةِ .

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৪৭৫১. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) হালকার মাঝখানে উপবেশনকারীর উপর লা’নত করেছেন।

১৮. যদি কেউ অন্যকে জায়গা দেয়ার জন্য নিজের জায়গা ছেড়ে দেয়- সে সস্পর্কে।

باب فِي الرَّجُلِ يَقُومُ لِلرَّجُلِ مِنْ مَجْلِسِهِ

৪৭৫২

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ، مَوْلَى آلِ أَبِي بُرْدَةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، قَالَ جَاءَنَا أَبُو بَكْرَةَ فِي شَهَادَةٍ فَقَامَ لَهُ رَجُلٌ مِنْ مَجْلِسِهِ فَأَبَى أَنْ يَجْلِسَ فِيهِ وَقَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ ذَا وَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَمْسَحَ الرَّجُلُ يَدَهُ بِثَوْبِ مَنْ لَمْ يَكْسُهُ .

বর্ণনাকারী: সাঈদ ইবনে আবুল হাসান (রহঃ)

৪৭৫২. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) .... সাঈদ ইবনে আবুল হাসান (রাহঃ) বলেনঃ একবার আবু বাকরা (রাযিঃ) সাক্ষী দেয়ার জন্য আমাদের কাছে আসেন। তখন এক ব্যক্তি তাকে জায়গা দেয়ার জন্য নিজের স্থান থেকে উঠলে, আবু বাকরা (রাযিঃ) সেখানে বসতে অস্বীকার করেন এবং বলেন নবী করীম (ﷺ)-এরূপ করতে নিষেধ করেছেন। তিনি আরো বলেনঃ নবী করীম (ﷺ)-এও নিষেধ করেছেন যে, কোন ব্যক্তি যেন এমন কোন কাপড় দিয়ে হাত না মুছে, যা তাকে সেজন্য দেয়া হয়নি।

৪৭৫৩

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرٍ، حَدَّثَهُمْ عَنْ شُعْبَةَ، عَنْ عَقِيلِ بْنِ طَلْحَةَ، قَالَ سَمِعْتُ أَبَا الْخَصِيبِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَامَ لَهُ رَجُلٌ مِنْ مَجْلِسِهِ فَذَهَبَ لِيَجْلِسَ فِيهِ فَنَهَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو دَاوُدَ أَبُو الْخَصِيبِ اسْمُهُ زِيَادُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৭৫৩. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর কাছে আসলে অপর একব্যক্তি তাকে জায়গা দেয়ার জন্য দাঁড়ায়। তখন সে ব্যক্তি সেখানে বসতে গেলে নবী (ﷺ) তাকে সেখানে বসতে নিষেধ করেন।

১৯. কার সোহবতে বসা উচিত - সে সম্পর্কে।

باب مَنْ يُؤْمَرُ أَنْ يُجَالَسَ

৪৭৫৪

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبَانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الأُتْرُجَّةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلاَ رِيحَ لَهَا وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ وَلاَ رِيحَ لَهَا وَمَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ كَمَثَلِ صَاحِبِ الْمِسْكِ إِنْ لَمْ يُصِبْكَ مِنْهُ شَىْءٌ أَصَابَكَ مِنْ رِيحِهِ وَمَثَلُ جَلِيسِ السُّوءِ كَمَثَلِ صَاحِبِ الْكِيرِ إِنْ لَمْ يُصِبْكَ مِنْ سَوَادِهِ أَصَابَكَ مِنْ دُخَانِهِ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৭৫৪. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কুরআন পাঠকারী মু’মিনের তুলনা ঐ কমলালেবুর মত- যার সুঘ্রাণ আছে এবং খেতে মিষ্টি। আর যে কুরআন পাঠ করে না, সে মু’মিনের উদাহরণ ঐ খেজুরের মত, যা খেতে সুস্বাদু, তবে তাতে কোন সুঘ্রাণ নেই।

আর গুনাহগার ব্যক্তির কুরআন পাঠের তুলনা ঐ সুগন্ধি ঘাসের ন্যায়, যার স্বাদ তিক্ত এবং যে গুনাহগার ব্যক্তি কুরআন পাঠ করে না, সে ঐ তিক্ত গাছের ন্যায় যা বিস্বাদ এবং তাতে কোন ঘ্রাণও নেই।

আর যা ভাল লোকের সোহবতের তুলনা ঐ আতর বিক্রেতার মত, যদি তুমি তার থেকে কিছু না পাও, তবে আতরের খোশবু অবশ্যই পাবে। পক্ষান্তরে, খারাপ লোকের সোহবত- ঐ চুলার ন্যায়, যার কাল রং থেকে বাঁচা গেলেও তার ধোঁয়া অবশ্যই তোমাকে কষ্ট দেবে।
৪৭৫৫

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، - الْمَعْنَى - ح وَحَدَّثَنَا ابْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْكَلاَمِ الأَوَّلِ إِلَى قَوْلِهِ " وَطَعْمُهَا مُرٌّ " . وَزَادَ ابْنُ مُعَاذٍ قَالَ قَالَ أَنَسٌ وَكُنَّا نَتَحَدَّثُ أَنَّ مَثَلَ جَلِيسِ الصَّالِحِ وَسَاقَ بَقِيَّةَ الْحَدِيثِ .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৪৭৫৫. মুসাদ্দাদ (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা প্রসঙ্গে প্রথম থেকে ’তার স্বাদ তিক্ত’ পর্যন্ত উল্লেখ করেন। রাবী মুআয (রাহঃ) অতিরিক্ত বর্ণনা প্রসঙ্গে বলেনঃ আনাস (রাযিঃ) বলেছেনঃ আমরা বলাবলি করতাম, উত্তম সাথীর উদাহরণ.....। এরপর হাদীসের বাকী অংশ বর্ণিত হয়েছে।

৪৭৫৬

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْعَطَّارُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ شُبَيْلِ بْنِ عَزْرَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ " . فَذَكَرَ نَحْوَهُ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৭৫৬. আব্দুল্লাহ ইবনে সাব্বাহ (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে এরূপ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ উত্তম সাথীর উদাহরণ ....। এরপর উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

৪৭৫৭

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ سَالِمِ بْنِ غَيْلاَنَ، عَنِ الْوَلِيدِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي سَعِيدٍ، أَوْ عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تُصَاحِبْ إِلاَّ مُؤْمِنًا وَلاَ يَأْكُلْ طَعَامَكَ إِلاَّ تَقِيٌّ " .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৪৭৫৭. আমর ইবনে আওন (রাহঃ) ..... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ মু’মিন ব্যক্তি ছাড়া আর কারো সাথী হবে না। আর মুত্তাকী ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়।

৪৭৫৮

حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، وَأَبُو دَاوُدَ قَالاَ حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي مُوسَى بْنُ وَرْدَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭৫৮. ইবনে বাশশার (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ ব্যক্তি তাঁর বন্ধুর দ্বীনের অনুসারী হয়। কাজেই, তোমাদের দেখা উচিত, কার সাথে বন্ধুত্ব করছো।

৪৭৫৯

حَدَّثَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ أَبِي الزَّرْقَاءِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا جَعْفَرٌ، - يَعْنِي ابْنَ بُرْقَانَ - عَنْ يَزِيدَ، - يَعْنِي ابْنَ الأَصَمِّ - عَنْ أَبِي هُرَيْرَةَ، يَرْفَعُهُ قَالَ " الأَرْوَاحُ جُنُودٌ مُجَنَّدَةٌ فَمَا تَعَارَفَ مِنْهَا ائْتَلَفَ وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭৫৯. হারুন ইবনে যায়দ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রূহসমূহ বিভিন্ন দলে বিভক্ত ছিল। আর সৃষ্টির শুরুতে যে সব রূহের মধ্যে পরিচয় ছিল, তারা দুনিয়াতে আসার পর তাদের মাঝে মিল-মহব্বত সৃষ্টি হয়। পক্ষান্তরে সৃষ্টির সূচনায় যাদের মধ্যে পরিচয় হয়নি, দুনিয়াতে আসার পরও তাদের মাঝে পরিচয় হয় না।

২০. ঝগড়া-ফাসাদ না করা- সম্পর্কে।

باب فِي كَرَاهِيَةِ الْمِرَاءِ

৪৭৬০

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا بَعَثَ أَحَدًا مِنْ أَصْحَابِهِ فِي بَعْضِ أَمْرِهِ قَالَ " بَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا وَيَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا " .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৪৭৬০. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের কাউকে কোথাও কোন কাজের জন্য পাঠাতেন, তখন তিনি বলতেনঃ তোমরা সুসংবাদ দেবে এবং তাদের মাঝে ঘৃণার সঞ্চার করবে না। আর লোকদের সাথে নরম ব্যবহার করবে, কঠোর হবে না।

৪৭৬১

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُهَاجِرِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ قَائِدِ السَّائِبِ، عَنِ السَّائِبِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَجَعَلُوا يُثْنُونَ عَلَىَّ وَيَذْكُرُونِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَنَا أَعْلَمُكُمْ " . يَعْنِي بِهِ . قُلْتُ صَدَقْتَ بِأَبِي أَنْتَ وَأُمِّي كُنْتَ شَرِيكِي فَنِعْمَ الشَّرِيكُ كُنْتَ لاَ تُدَارِي وَلاَ تُمَارِي .

বর্ণনাকারী: সাঈব ইবনে ইয়াযীদ (রাঃ)

৪৭৬১. মুসাদ্দাদ (রাহঃ) ..... সায়েব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে শুনতে পাই যে, লোকেরা আমার সম্পর্কে আলোচনা করছে এবং আমার প্রশংসা করছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমি তার সম্পর্কে তোমাদের চাইতে অধিক অবগত। তখন আমি বলিঃ আমার বাপ-মা আপনার জন্য উৎসর্গ হোক! আপনি ঠিকই বলেছেন। আপনি আমার উত্তম সাথী ছিলেন। আপনি আমার সাথে কোন দিন মারামারি এবং ঝগড়া-ফ্যাসাদ করেন নি।

২১. কি ভাবে কথা বলা উচিত।

باب الْهَدْىِ فِي الْكَلاَمِ

৪৭৬২

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى الْحَرَّانِيُّ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدٌ، - يَعْنِي ابْنَ سَلَمَةَ - عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَعْقُوبَ بْنِ عُتْبَةَ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا جَلَسَ يَتَحَدَّثُ يُكْثِرُ أَنْ يَرْفَعَ طَرْفَهُ إِلَى السَّمَاءِ .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে সালাম (রাঃ)

৪৭৬২. আব্দুল আযীয ইবনে ইয়াহয়া (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে সালাম (রাযিঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন কথাবার্তা বলার জন্য বসতেন, তখন অধিকাংশ সময় তিনি আমাদের দিকে দৃষ্টিপাত করতেন।

৪৭৬৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، قَالَ سَمِعْتُ شَيْخًا، فِي الْمَسْجِدِ يَقُولُ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ كَانَ فِي كَلاَمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَرْتِيلٌ أَوْ تَرْسِيلٌ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪৭৬৩. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) ..... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কথা বলার সময় ধীরে ধীরে এবং স্পষ্টভাবে কথা বলতেন।

৪৭৬৪

حَدَّثَنَا عُثْمَانُ، وَأَبُو بَكْرٍ ابْنَا أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أُسَامَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَحِمَهَا اللَّهُ قَالَتْ كَانَ كَلاَمُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَلاَمًا فَصْلاً يَفْهَمُهُ كُلُّ مَنْ سَمِعَهُ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৭৬৪. উছমান ইবনে আবু বকর (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর কথাবার্তা এতো স্পষ্ট ছিল যে, যে কেউ তা শুনতো, সে তা বুঝতে পারতো।

৪৭৬৫

حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، قَالَ زَعَمَ الْوَلِيدُ عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ قُرَّةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُّ كَلاَمٍ لاَ يُبْدَأُ فِيهِ بِـ الْحَمْدُ لِلَّهِ فَهُوَ أَجْذَمُ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ يُونُسُ وَعُقَيْلٌ وَشُعَيْبٌ وَسَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ عَنِ الزُّهْرِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭৬৫. আবু তাওবা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর প্রশংসা ব্যতীত যে কথাবার্তা শুরু করা হয়, তা অসম্পূর্ণ থাকে, (অর্থাৎ তাতে কোন বরকত হয় না।)

২২. বক্তৃতা সম্পর্কে।

باب فِي الْخُطْبَةِ

৪৭৬৬

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كُلُّ خُطْبَةٍ لَيْسَ فِيهَا تَشَهُّدٌ فَهِيَ كَالْيَدِ الْجَذْمَاءِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭৬৬. মুসাদ্দাদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে খুতবা বা বক্তৃতার মধ্যে তাশাহ্‌হুদ (অর্থাৎ আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলাল্লাহ) নাই, তা কর্তিত হাতের মত অর্থাৎ অসম্পূর্ণ।

২৩. লোকদের স্ব-স্ব মর্যাদায় সমাসীন করা।

باب فِي تَنْزِيلِ النَّاسِ مَنَازِلَهُمْ

৪৭৬৭

حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْمَاعِيلَ، وَابْنُ أَبِي خَلَفٍ، أَنَّ يَحْيَى بْنَ الْيَمَانِ، أَخْبَرَهُمْ عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، أَنَّ عَائِشَةَ [رضى الله عنها] مَرَّ بِهَا سَائِلٌ فَأَعْطَتْهُ كِسْرَةً وَمَرَّ بِهَا رَجُلٌ عَلَيْهِ ثِيَابٌ وَهَيْئَةٌ فَأَقْعَدَتْهُ فَأَكَلَ فَقِيلَ لَهَا فِي ذَلِكَ فَقَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَنْزِلُوا النَّاسَ مَنَازِلَهُمْ " . قَالَ أَبُو دَاوُدَ وَحَدِيثُ يَحْيَى مُخْتَصَرٌ . قَالَ أَبُو دَاوُدَ مَيْمُونٌ لَمْ يُدْرِكْ عَائِشَةَ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৭৬৭. ইয়াহয়া (রাহঃ) .... মায়মুন ইবনে আবু শাবীব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আয়িশা (রাযিঃ)-এর কাছে একজন ভিক্ষুক আসলে, তিনি তাকে একটুকরা রুটি প্রদান করেন। এরপর সজ্জিত বেশে সুশ্রী অপর একজন আসলে, তিনি তাকে বসিয়ে আহার করান। তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা লোকদের সাথে তাদের মর্যাদা অনুসারে ব্যবহার করবে।

২৪. অনুমতি ব্যতীত দু’জনের মাঝখানে বসা - সম্পর্কে।

باب فِي الرَّجُلِ يَجْلِسُ بَيْنَ الرَّجُلَيْنِ بِغَيْرِ إِذْنِهِمَا

৪৭৬৮

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الصَّوَّافُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حُمْرَانَ، أَخْبَرَنَا عَوْفُ بْنُ أَبِي جَمِيلَةَ، عَنْ زِيَادِ بْنِ مِخْرَاقٍ، عَنْ أَبِي كِنَانَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ إِجْلاَلِ اللَّهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ وَحَامِلِ الْقُرْآنِ غَيْرِ الْغَالِي فِيهِ وَالْجَافِي عَنْهُ وَإِكْرَامَ ذِي السُّلْطَانِ الْمُقْسِطِ " .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৪৭৬৮. ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ..... আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বয়স্ক মুসলমান, যে কুরআনের হাফিজ এবং সে তার অর্থের মধ্যে কোনরূপ কমবেশী করে না— এরূপ ব্যক্তি এবং ন্যায়-পরায়ণ বাদশার সম্মান করা, মহান আল্লাহর সম্মানের ন্যায়।

৪৭৬৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا عَامِرٌ الأَحْوَلُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، - قَالَ ابْنُ عَبْدَةَ - عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يُجْلَسُ بَيْنَ رَجُلَيْنِ إِلاَّ بِإِذْنِهِمَا " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৭৬৯. মুহাম্মাদ ইবনে উবাইদ (রাহঃ) .... ইবনে আব্দা (রাযিঃ) তার পিতা হতে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তির উচিত নয়, দু’জনের মাঝখানে তাদের অনুমতি ছাড়া বসা।

৪৭৭০

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ اللَّيْثِيُّ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَحِلُّ لِرَجُلٍ أَنْ يُفَرِّقَ بَيْنَ اثْنَيْنِ إِلاَّ بِإِذْنِهِمَا " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৪৭৭০. সুলাইমান ইবনে দাউদ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কারো জন্য এরূপ করা উচিত নয় যে, দু’ব্যক্তি (যারা একস্থানে বসা), তাদের অনুমতি ব্যতীত পৃথক করে দেয়া।

২৫. পুরুষের বসার পদ্ধতি সম্পর্কে।

باب فِي جُلُوسِ الرَّجُلِ

৪৭৭১

حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الأَنْصَارِيُّ، عَنْ رُبَيْحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا جَلَسَ احْتَبَى بِيَدِهِ . قَالَ أَبُو دَاوُدَ عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ شَيْخٌ مُنْكَرُ الْحَدِيثِ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৪৭৭১. সালামা ইবনে শাবীব (রাহঃ) .... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন বসতেন, তখন তিনি হাঁটু উপরের দিক রেখে, তা হাত দিয়ে পরিবেষ্টন করে বসতেন।

৪৭৭২

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حَسَّانَ الْعَنْبَرِيُّ، قَالَ حَدَّثَتْنِي جَدَّتَاىَ، صَفِيَّةُ وَدُحَيْبَةُ ابْنَتَا عُلَيْبَةَ - قَالَ مُوسَى بِنْتُ حَرْمَلَةَ - وَكَانَتَا رَبِيبَتَىْ قَيْلَةَ بِنْتِ مَخْرَمَةَ وَكَانَتْ جَدَّةَ أَبِيهِمَا أَنَّهَا أَخْبَرَتْهُمَا أَنَّهَا، رَأَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ قَاعِدٌ الْقُرْفُصَاءَ فَلَمَّا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم الْمُخْتَشِعَ - وَقَالَ مُوسَى الْمُتَخَشِّعَ فِي الْجِلْسَةِ - أُرْعِدْتُ مِنَ الْفَرَقِ .

বর্ণনাকারী: কায়লা বিনতে মাখরামা (রাঃ)

৪৭৭২. হাফস ইবনে উমর (রাহঃ) .... কায়লা বিনতে মাখরামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা তিনি নবী করীম (ﷺ)-কে ’কারফাসা’* অবস্থায় বসতে দেখেন। তিনি আরো বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বিনয়ের সাথে বসতে দেখে ভীত-সন্ত্রস্ত হই।

* কারফাসাকে- ইহতিবাও বলা হয়। এর নিয়ম হলো দু'হাটু উপরের নিয়ে উঠিয়ে, পেটের সাথে লাগিয়ে, দু'হাত দিয়ে বেষ্টন করে বসা। - অনুবাদক

২৬. দৃষ্টিকটু অবস্থায় বসা।

باب فِي الْجِلْسَةِ الْمَكْرُوهَةِ

৪৭৭৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، قَالَ مَرَّ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا جَالِسٌ هَكَذَا وَقَدْ وَضَعْتُ يَدِيَ الْيُسْرَى خَلْفَ ظَهْرِي وَاتَّكَأْتُ عَلَى أَلْيَةِ يَدِي فَقَالَ " أَتَقْعُدُ قِعْدَةَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ " .

বর্ণনাকারী: শারীদ ইবনে সুআয়দ (রাঃ)

৪৭৭৩. আলী ইবনে বাহর (রাহঃ) .... শারীদ ইবনে সুওয়াদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে এমন অবস্থায় উপবিষ্ট দেখেন যে, আমি আমার বাম-হাত পিঠের দিকে রেখে নিতম্বের উপর ভর দিয়ে বসে আছি। তখন তিনি বলেনঃ তুমি তাদের মত বসেছ, যাদের উপর মহান আল্লাহ অসন্তুষ্ট।

২৭. ঈশার নামাযের পর কথাবার্তা বলা — সম্পর্কে।
যে ব্যক্তি চার হাঁটু হয়ে বসে।

باب النَّهْىِ عَنِ السَّمَرِ، بَعْدَ الْعِشَاءِ<br>بَابٌ فِي الرَّجُلِ يَجْلِسُ مُتَرَبِّعًا

৪৭৭৪
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عَوْفٍ، قَالَ حَدَّثَنِي أَبُو الْمِنْهَالِ، عَنْ أَبِي بَرْزَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنِ النَّوْمِ قَبْلَهَا وَالْحَدِيثِ بَعْدَهَا .

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى الْفَجْرَ تَرَبَّعَ فِي مَجْلِسِهِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَسْنَاءَ

বর্ণনাকারী: হযরত আবু বারযা আসলামী রাযি.

৪৭৭৪. মুসাদ্দাদ (রাহঃ) .... আবু বারযা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ঈশার নামাযের আগে শয়ন করতে এবং এর পরে কথাবার্তা বলতে নিষেধ করেছেন। (যাতে ঈশার নামায ও ফজরের নামায কাযা না হয়।)

উসমান ইবনে আব শায়বা (রাহঃ) .... জাবের ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাত শেষ করে চার জানু হয়ে সস্থানে বসে থাকতেন সূর্য সম্পূর্ণরূপে উদিত হওয়া পর্যন্ত।

২৮. কানে - কানে কথা বলা সম্পর্কে।

باب فِي التَّنَاجِي

৪৭৭৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، - يَعْنِي ابْنَ سَلَمَةَ - عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَنْتَجِي اثْنَانِ دُونَ الثَّالِثِ فَإِنَّ ذَلِكَ يُحْزِنُهُ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৪৭৭৫. মুসাদ্দাদ (রাহঃ) ..... আবু বকর ইবনে আবি শাঈবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুই ব্যক্তি যেন তাদের তৃতীয় সাথীকে ছেড়ে কোন রূপ কানা-ঘুষা না করে। কেননা, এতে তার মনে কষ্ট হতে পারে।

৪৭৭৬

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِثْلَهُ . قَالَ أَبُو صَالِحٍ فَقُلْتُ لاِبْنِ عُمَرَ فَأَرْبَعَةٌ قَالَ لاَ يَضُرُّكَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৭৭৬. মুসাদ্দাদ (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উপরোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। রাবী আবু সালিহ (রাহঃ) ইবনে উমর (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেনঃ যদি চার ব্যক্তি হয়, তখন হুকুম কি? তিনি বলেনঃ এতে দোষের কিছু নেই।

২৯. নিজের স্থান পরিত্যাগের পর, আবার সেখানে ফিরে আসলে সে সম্পর্কে।

باب إِذَا قَامَ مِنْ مَجْلِسٍ ثُمَّ رَجَعَ

৪৭৭৭

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، قَالَ كُنْتُ عِنْدَ أَبِي جَالِسًا وَعِنْدَهُ غُلاَمٌ فَقَامَ ثُمَّ رَجَعَ فَحَدَّثَ أَبِي، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا قَامَ الرَّجُلُ مِنْ مَجْلِسٍ ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَهُوَ أَحَقُّ بِهِ " .

বর্ণনাকারী: আবু সালিহ সাম্মান (রহঃ)

৪৭৭৭. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আবু সালিহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি আমার পিতার কাছে বসে ছিলাম এবং সেখানে আর একটি ছেলেও বসেছিল। ছেলেটি সেখান থেকে চলে যাবার পর আবার ফিরে আসে। তখন আমার পিতা আবু হুরায়রা (রাযিঃ) থেকে একটি হাদীস বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ যখন কোন ব্যক্তি তার স্থান ত্যাগ করে চলে যাওয়ার পর আবার ফিরে আসবে, তখন সে সেখানে বসার অধিক হকদার।

৪৭৭৮

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، حَدَّثَنَا مُبَشِّرٌ الْحَلَبِيُّ، عَنْ تَمَّامِ بْنِ نَجِيحٍ، عَنْ كَعْبٍ الإِيَادِيِّ، قَالَ كُنْتُ أَخْتَلِفُ إِلَى أَبِي الدَّرْدَاءِ فَقَالَ أَبُو الدَّرْدَاءِ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا جَلَسَ وَجَلَسْنَا حَوْلَهُ فَقَامَ فَأَرَادَ الرُّجُوعَ نَزَعَ نَعْلَيْهِ أَوْ بَعْضَ مَا يَكُونُ عَلَيْهِ فَيَعْرِفُ ذَلِكَ أَصْحَابُهُ فَيَثْبُتُونَ .

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

৪৭৭৮. ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ..... আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন বসতেন, তখন আমরাও তাঁর পাশে বসতাম। আর তিনি নিজের স্থানে ফিরে আসার উদ্দেশ্যে যখন দাঁড়াতেন, তখন তিনি সেখানে তাঁর জুতা বা অন্য কোন জিনিস, যা তাঁর কাছে থাকতো, সেখানে রেখে যেতেন। যাতে তাঁর সাহাবীগণ বুঝতে পারতেন যে, তিনি আবার ফিরে আসবেন; ফলে তাঁরা সেখানে অবস্থান করতেন।

৩০. কেউ কোন স্থানে বসার পর, সেখান থেকে উঠা পর্যন্ত যদি আল্লাহর যিক্‌র না করে- এর নিন্দা সম্পর্কে।

باب كَرَاهِيَةِ أَنْ يَقُومَ الرَّجُلُ مِنْ مَجْلِسِهِ وَلاَ يَذْكُرُ اللَّهَ

৪৭৭৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ قَوْمٍ يَقُومُونَ مِنْ مَجْلِسٍ لاَ يَذْكُرُونَ اللَّهَ فِيهِ إِلاَّ قَامُوا عَنْ مِثْلِ جِيفَةِ حِمَارٍ وَكَانَ لَهُمْ حَسْرَةً " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭৭৯. মুহাম্মাদ ইবনে সাববাহ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যারা কোন মজলিসে বসার পর, আল্লাহর যিক্‌র ব্যতীত সেখান থেকে চলে যায়, তারা যেন মৃত গাধার মত উঠে গেল। কিয়ামতের দিন তাদের এ বৈঠক আফসোসের কারণ হবে।

৪৭৮০

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ قَعَدَ مَقْعَدًا لَمْ يَذْكُرِ اللَّهَ فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللَّهِ تِرَةً وَمَنِ اضْطَجَعَ مَضْجَعًا لاَ يَذْكُرُ اللَّهَ فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللَّهِ تِرَةً " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭৮০. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি কোন স্থানে বসার পর, যদি সেখানে সে আল্লাহর যিক্‌র না করে, তবে সে আল্লাহর তরফ থেকে নিন্দিত হবে। আর কোন ব্যক্তি কোথাও শয়নের পর, সে যদি সেখানে আল্লাহর যিক্‌র না করে, তবে সেও আল্লাহর পক্ষ থেকে নিন্দিত হবে।

৩১. মজলিসের কাফফারা সম্পর্কে।

باب فِي كَفَّارَةِ الْمَجْلِسِ

৪৭৮১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلاَلٍ، حَدَّثَهُ أَنَّ سَعِيدَ بْنَ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيَّ حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ قَالَ كَلِمَاتٌ لاَ يَتَكَلَّمُ بِهِنَّ أَحَدٌ فِي مَجْلِسِهِ عِنْدَ قِيَامِهِ ثَلاَثَ مَرَّاتٍ إِلاَّ كُفِّرَ بِهِنَّ عَنْهُ وَلاَ يَقُولُهُنَّ فِي مَجْلِسِ خَيْرٍ وَمَجْلِسِ ذِكْرٍ إِلاَّ خُتِمَ لَهُ بِهِنَّ عَلَيْهِ كَمَا يُخْتَمُ بِالْخَاتَمِ عَلَى الصَّحِيفَةِ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৪৭৮১. আহমদ ইবনে সালিহ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এমন কয়েকটি বাক্য আছে, যদি কেউ তা মজলিস থেকে উঠার সময় তিনবার পড়ে, তবে তা সে ব্যক্তির জন্য ঐ মজলিসের কাফফারা স্বরূপ হয়ে যায়, (অর্থাৎ সেখানে গুনাহের কিছু হলে তা মাফ হয়ে যায়।) আর যে ব্যক্তি তা কোন ভাল মজলিসে বা যিক্‌রের মজলিসে পড়বে, তা সে ব্যক্তির জন্য মোহর বা সিল স্বরূপ হবে, যা কাগজের বা কিতাবের উপর দেয়া হয়। সেগুলো হলোঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বি-হামদিকা, লা-ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া-আতুবু ইলায়কা।

৪৭৮২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ قَالَ عَمْرٌو وَحَدَّثَنِي بِنَحْوِ، ذَلِكَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرٍو عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭৮২. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে।

৪৭৮৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْجَرْجَرَائِيُّ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، - الْمَعْنَى - أَنَّ عَبْدَةَ بْنَ سُلَيْمَانَ، أَخْبَرَهُمْ عَنِ الْحَجَّاجِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ بِأَخَرَةٍ إِذَا أَرَادَ أَنْ يَقُومَ مِنَ الْمَجْلِسِ " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ " . فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ لَتَقُولُ قَوْلاً مَا كُنْتَ تَقُولُهُ فِيمَا مَضَى . قَالَ " كَفَّارَةٌ لِمَا يَكُونُ فِي الْمَجْلِسِ " .

বর্ণনাকারী: হযরত আবু বারযা আসলামী রাযি.

৪৭৮৩. মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) .... আবু বারযা আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন মজলিস থেকে উঠার ইচ্ছা করতেন, তখন তিনি এ দুআ পাঠ করতেনঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বি-হামদিকা, আশহাদু আল লা-ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া- আতুবু ইলায়কা।

তখন এক ব্যক্তি বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি এমন দুআ পাঠ করলেনঃ যা ইতোপূর্বে আর কখনো পাঠ করেন নি। নবী (ﷺ) বলেনঃ এ দুআ হলো মজলিসের কথাবার্তার ভুল-ত্রুটির জন্য কাফফারা স্বরূপ।

৩২. কারো বিরুদ্ধে অভিযোগ করা সম্পর্কে।

باب فِي رَفْعِ الْحَدِيثِ مِنَ الْمَجْلِسِ

৪৭৮৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنْ إِسْرَائِيلَ، عَنِ الْوَلِيدِ، - قَالَ أَبُو دَاوُدَ وَنَسَبَهُ لَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ - عَنْ حُسَيْنِ بْنِ مُحَمَّدٍ، عَنْ إِسْرَائِيلَ، فِي هَذَا الْحَدِيثِ - قَالَ الْوَلِيدُ بْنُ أَبِي هِشَامٍ - عَنْ زَيْدِ بْنِ زَائِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يُبَلِّغْنِي أَحَدٌ مِنْ أَصْحَابِي عَنْ أَحَدٍ شَيْئًا فَإِنِّي أُحِبُّ أَنْ أَخْرُجَ إِلَيْكُمْ وَأَنَا سَلِيمُ الصَّدْرِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৪৭৮৪. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার সাহাবীদের মধ্য থেকে কেউ কেউ যেন আমার কাছে অন্যের বিরুদ্ধে কোন অভিযোগ না করে। কেননা, আমি পছন্দ করি যে, যখন আমি তোমাদের থেকে প্রস্থান করি, তখন যেন আমার অন্তর পরিষ্কার থাকে (অর্থাৎ কারো প্রতি আমার অন্তরে যেন ঘৃণা না জন্মে।)

৩৩. লোকদের থেকে সতর্ক থাকা সম্পর্কে।

باب فِي الْحَذَرِ مِنَ النَّاسِ

৪৭৮৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا نُوحُ بْنُ يَزِيدَ بْنِ سَيَّارٍ الْمُؤَدِّبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ حَدَّثَنِيهِ ابْنُ إِسْحَاقَ، عَنْ عِيسَى بْنِ مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْفَغْوَاءِ الْخُزَاعِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ دَعَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ أَرَادَ أَنْ يَبْعَثَنِي بِمَالٍ إِلَى أَبِي سُفْيَانَ يَقْسِمُهُ فِي قُرَيْشٍ بِمَكَّةَ بَعْدَ الْفَتْحِ فَقَالَ " الْتَمِسْ صَاحِبًا " . قَالَ فَجَاءَنِي عَمْرُو بْنُ أُمَيَّةَ الضَّمْرِيُّ فَقَالَ بَلَغَنِي أَنَّكَ تُرِيدُ الْخُرُوجَ وَتَلْتَمِسُ صَاحِبًا . قَالَ قُلْتُ أَجَلْ . قَالَ فَأَنَا لَكَ صَاحِبٌ . قَالَ فَجِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ قَدْ وَجَدْتُ صَاحِبًا . قَالَ فَقَالَ " مَنْ " . قُلْتُ عَمْرَو بْنَ أُمَيَّةَ الضَّمْرِيَّ . قَالَ " إِذَا هَبَطْتَ بِلاَدَ قَوْمِهِ فَاحْذَرْهُ فَإِنَّهُ قَدْ قَالَ الْقَائِلُ أَخُوكَ الْبِكْرِيُّ وَلاَ تَأْمَنْهُ " . فَخَرَجْنَا حَتَّى إِذَا كُنْتُ بِالأَبْوَاءِ قَالَ إِنِّي أُرِيدُ حَاجَةً إِلَى قَوْمِي بِوَدَّانَ فَتَلْبَثُ لِي قُلْتُ رَاشِدًا فَلَمَّا وَلَّى ذَكَرْتُ قَوْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَشَدَدْتُ عَلَى بَعِيرِي حَتَّى خَرَجْتُ أُوضِعُهُ حَتَّى إِذَا كُنْتُ بِالأَصَافِرِ إِذَا هُوَ يُعَارِضُنِي فِي رَهْطٍ قَالَ وَأَوْضَعْتُ فَسَبَقْتُهُ فَلَمَّا رَآنِي قَدْ فُتُّهُ انْصَرَفُوا وَجَاءَنِي فَقَالَ كَانَتْ لِي إِلَى قَوْمِي حَاجَةٌ . قَالَ قُلْتُ أَجَلْ وَمَضَيْنَا حَتَّى قَدِمْنَا مَكَّةَ فَدَفَعْتُ الْمَالَ إِلَى أَبِي سُفْيَانَ .

বর্ণনাকারী: বিবিধ

৪৭৮৫. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আমর ইবনে ফাগওয়া খুযাঈ (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাকে আহবান করেন। আর তিনি ইচ্ছা করেন, আমাকে কিছু টাকা-পয়সাসহ আবু সুফিয়ানের কাছে পাঠাবেন, যাতে তিনি তা মক্কা বিজয়ের পর কুরাইশদের মাঝে বিতরণ করতে পারেন। তিনি আমাকে বলেনঃ তুমি তোমার সাথে সফরের জন্য একজন সঙ্গী নির্ধারণ কর।

এ সময় আমর ইবনে উমাইয়্যা যামরী (রাযিঃ) এসে বলেঃ আমি জানতে পারলাম, আপনি মক্কায় যাওয়ার ইরাদা করেছেন এবং একজন সফর সঙ্গী খুঁজছেন। আমি বলিঃ হ্যাঁ। তখন তিনি বলেনঃ আমি আপনার সঙ্গে যাব। তখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে বলিঃ আমি একজন সঙ্গী পেয়েছি। তিনি জিজ্ঞাসা করেনঃ সে ব্যক্তি কে? আমি বলিঃ আমর ইবনে উমাইয়া যামরী (রাযিঃ)। তখন নবী (ﷺ) বলেনঃ তুমি যখন তার সম্প্রদায়ের দেশে পৌছবে, তখন তুমি তার ব্যাপারে সতর্ক থাকবে। যেমন কেউ বলেছেনঃ নিজের আপন ভাই থেকেও শংকাহীন থাকবে না।

এরপর আমরা বের হই এবং যখন ’আবওয়া’ নামক স্থানে পৌছাই, তখন আমর ইবনে উমাইয়া যামরী (রাযিঃ) বলেনঃ আমি বিশেষ প্রয়োজনে আমার কওমের কাছে যাচ্ছি, আপনি এখানে আমার জন্য অপেক্ষা করুন। আমি বললামঃ ঠিক আছে, আপনি রাস্তা ভুলে যাবেন না। তিনি চলে যাওয়ার পর নবী করীম (ﷺ)-এর কথা আমার মনে পড়ে এবং আমি আমার উটের পিঠে সওয়ার হয়ে দ্রুত গতিতে চলে ’আসাফির’ নামক স্থানে পৌছাই এবং দেখতে পাই যে, আমর ইবনে উমাইয়া যামরী তার কওমের কিছু লোক নিয়ে আমাকে বাঁধা দেয়ার জন্য আসছে।

তখন আমি আমার উটকে দ্রুত গতিতে হাঁকিয়ে নিয়ে দূরে চলে যাই। আর তিনি বুঝতে পারেন যে, আমি তার নাগালের বাইরে চলে এসেছি, তখন সে এবং তার সাথীরা ফিরে যায়। অবশেষে তিনি একাকী আমার কাছে ফিরে এসে বলেনঃ আমার কওমের লোকদের কাছে আমার কিছু কাজ ছিল। আমি বলিঃ হ্যাঁ, হতে পারে। এরপর আমি মক্কায় পৌছে উক্ত মাল আবু সুফিয়ানের কাছে অর্পণ করি।
৪৭৮৬

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭৮৬. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ কোন মু’মিন ব্যক্তি একই গর্ত থেকে দু’বার দংশিত হয় না।

৩৪. নবী করীম (ﷺ)-এর চলন সম্পর্কে।

باب فِي هَدْىِ الرَّجْلِ

৪৭৮৭

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا مَشَى كَأَنَّهُ يَتَوَكَّأُ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৭৮৭. ওয়াহাব ইবনে বাকীয়্যা (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) যখন চলতেন, তখন তিনি সামনের দিকে ঝুঁকে থাকতেন।

৪৭৮৮

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُعَاذِ بْنِ خُلَيْفٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي الطُّفَيْلِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . قُلْتُ كَيْفَ رَأَيْتَهُ قَالَ كَانَ أَبْيَضَ مَلِيحًا إِذَا مَشَى كَأَنَّمَا يَهْوِي فِي صَبُوبٍ .

বর্ণনাকারী: আবু তুফাইল লাইছী (রাঃ)

৪৭৮৮. হুসাইন ইবনে মুআয (রাহঃ) .... আবু তুফায়ল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি। আমি জিজ্ঞাসা করিঃ কেমন দেখেছেন? তিনি বলেনঃ তাঁর গায়ের রং ছিল সাদা এবং মনোমুগ্ধকর। আর তিনি যখন চলতেন, তখন মনে হতো, তিনি নীচু স্থানের দিকে অবতরণ করছেন।

৩৫. এক পায়ের উপর অন্য পা রাখা সম্পর্কে।

باب فِي الرَّجُلِ يَضَعُ إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى

৪৭৮৯

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَضَعَ - وَقَالَ قُتَيْبَةُ يَرْفَعَ الرَّجُلُ إِحْدَى - رِجْلَيْهِ عَلَى الأُخْرَى - زَادَ قُتَيْبَةُ - وَهُوَ مُسْتَلْقٍ عَلَى ظَهْرِهِ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪৭৮৯. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) চিৎ হয়ে শুয়ে এক পায়ের উপর অন্য পা রাখতে নিষেধ করেছেন। (কেননা, এতে সতর আলগা হয়ে যেতে পারে।)

৪৭৯০

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُسْتَلْقِيًا - قَالَ الْقَعْنَبِيُّ - فِي الْمَسْجِدِ وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى .

বর্ণনাকারী: আব্বাদ ইবনে তামীম (রহঃ)

৪৭৯০. নাফায়লী (রাহঃ) .... আব্বাদ ইবনে তামীম (রাহঃ) তার চাচা থেকে বর্ণনা করেছেনঃ তিনি বলেনঃ একদা তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে মসজিদের মধ্যে চিৎ হয়ে শায়িত অবস্থায় দেখেন, যখন তার এক পা অন্য পায়ের উপর রাখা ছিল।

৪৭৯১

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رضى الله عنه وَعُثْمَانَ بْنَ عَفَّانَ كَانَا يَفْعَلاَنِ ذَلِكَ .

বর্ণনাকারী: সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ)

৪৭৯১. কা’নামী (রাহঃ) ......... সাঈদ ইবনে মুসায়্যাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উমর ইবনে খাত্তাব (রাযিঃ) এবং উছমান ইবনে আফফান (রাযিঃ) এরূপ করতেন। (অর্থাৎ সতর আলগা হয়ে যাওয়ার আশঙ্কা না থাকলে, এভাবে শোয়াতে দোষ নেই।

৩৬. একজনের কথা অপরজনকে না বলা- সম্পর্কে।

باب فِي نَقْلِ الْحَدِيثِ

৪৭৯২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا حَدَّثَ الرَّجُلُ بِالْحَدِيثِ ثُمَّ الْتَفَتَ فَهِيَ أَمَانَةٌ " .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪৭৯২. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) .... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কোন ব্যক্তি কিছু বলে মুখ ফিরিয়ে নেয়, তখন তা আমানত-স্বরূপ। (অর্থাৎ সে কথা অন্য কারো কাছে প্রকাশ করা ঠিক নয়।)

৪৭৯৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَالَ قَرَأْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ نَافِعٍ قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ أَخِي، جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمَجَالِسُ بِالأَمَانَةِ إِلاَّ ثَلاَثَةَ مَجَالِسَ سَفْكُ دَمٍ حَرَامٍ أَوْ فَرْجٌ حَرَامٌ أَوِ اقْتِطَاعُ مَالٍ بِغَيْرِ حَقٍّ " .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪৭৯৩. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ব্যক্তি তার মজলিসের কথোপকথনের ব্যাপারে আমানতদার। তবে তিন সময় তা প্রকাশ করা যায়। তা হলোঃ

(১) যেখানে না-হকভাবে রক্ত প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে,
(২) ইযযত ও সম্ভ্রমহানীকর আলোচনা-কূপরামর্শ হয়ে থাকে, এবং
(৩) যেখানে না-হকভাবে কারো সম্পদ লুন্ঠিত হওয়ার আশঙ্কা থাকে। (অর্থাৎ এরূপ কারণ ঘটলে তা প্রকাশে দোষ নেই; বরং এতে মুসলমানের জান-মাল রক্ষা পায় এবং নিরাপত্তা বিধিত হয়)
৪৭৯৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، وَإِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، قَالاَ أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُمَرَ، - قَالَ إِبْرَاهِيمُ هُوَ عُمَرُ بْنُ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ الْعُمَرِيُّ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ أَعْظَمِ الأَمَانَةِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ وَتُفْضِي إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا " .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৪৭৯৪. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে সা’দ (রাহঃ) বলেনঃ আমি আবু সাঈদ খুদরী (রাযিঃ)-কে বর্ণনা করতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন আল্লাহর নিকট সব চাইতে বড় আমানতের খিয়ানত হলোঃ কোন পু্রুষ তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার স্বামীর সাথে মিলিত হয়, এরপর সে পুরষ তা অন্যের কাছে প্রকাশ করে দেয়।

৩৭. চোগলখোর সম্পর্কে।

باب فِي الْقَتَّاتِ

৪৭৯৫

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ " .

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৪৭৯৫. মুসাদ্দাদ (রাহঃ) .... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।

৩৮. মুনাফিক সম্পর্কে।

باب فِي ذِي الْوَجْهَيْنِ

৪৭৯৬

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مِنْ شَرِّ النَّاسِ ذُو الْوَجْهَيْنِ الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ وَهَؤُلاَءِ بِوَجْهٍ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭৯৬. মুসাদ্দাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ দু’মুখ বিশিষ্ট ব্যক্তি (অর্থাৎ মুনাফিক) নিকৃষ্টতম, যে এক পক্ষের লোকের সাথে এক মুখে এবং অপর পক্ষের লোকের সাথে অন্য মুখে কথা বলে।

৪৭৯৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الرُّكَيْنِ بْنِ الرَّبِيعِ، عَنْ نُعَيْمِ بْنِ حَنْظَلَةَ، عَنْ عَمَّارٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَانَ لَهُ وَجْهَانِ فِي الدُّنْيَا كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَارٍ " .

বর্ণনাকারী: আম্মার ইবন ইয়াসির আল-'আনযী (রা)

৪৭৯৭. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... আম্মার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুনিয়াতে যে ব্যক্তি দু’মুখ বিশিষ্ট (মুনাফিক) হবে, কিয়ামতের দিন তার আগুনের দু’টি জিহ্বা হবে।

৩৯. গীবত বা পরনিন্দা সম্পর্কে।

باب فِي الْغِيبَةِ

৪৭৯৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا الْغِيبَةُ قَالَ " ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ " . قِيلَ أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ قَالَ " إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدِ اغْتَبْتَهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ مَا تَقُولُ فَقَدْ بَهَتَّهُ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৭৯৮. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা এক ব্যক্তি জিজ্ঞাসা করেঃ ইয়া রাসূলাল্লাহ! গীবত কি? তিনি বলেনঃ তোমার ভাই সম্পর্কে (তার অনুপস্থিতে) এমন কিছু বলা, যা শুনলে সে ব্যথিত হয়। তখন বলা হয়ঃ আমি যে কথা বলি, তা যদি তার মধ্যে থাকে? (তবে কি গীবত হবে?) নবী (ﷺ) বলেনঃ তুমি যা বলছো, তা যদি তার মধ্যে থাকে, তবে তুমি তার গীবত করলে; আর সে দোষ যদি তার মধ্যে না থাকে, তবে তো তুমি তার উপর বুহতান বা মিথ্যা দোষারোপ করলে, (যা গীবত থেকে অধিক দোষণীয়)।

৪৭৯৯

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي عَلِيُّ بْنُ الأَقْمَرِ، عَنْ أَبِي حُذَيْفَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قُلْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم حَسْبُكَ مِنْ صَفِيَّةَ كَذَا وَكَذَا قَالَ غَيْرُ مُسَدَّدٍ تَعْنِي قَصِيرَةً . فَقَالَ " لَقَدْ قُلْتِ كَلِمَةً لَوْ مُزِجَتْ بِمَاءِ الْبَحْرِ لَمَزَجَتْهُ " . قَالَتْ وَحَكَيْتُ لَهُ إِنْسَانًا فَقَالَ " مَا أُحِبُّ أَنِّي حَكَيْتُ إِنْسَانًا وَأَنَّ لِي كَذَا وَكَذَا " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৭৯৯. মুসাদ্দাদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি নবী করীম (ﷺ)কে বলি আপনার জন্য তো যথেষ্ট যে, সাফিয়্যার মধ্যে তো এই-এই দোষ আছে। রাবী মুসাদ্দাদ (রাহঃ)-এর বর্ণনায় আছেঃ তিনি খর্বাকায় ছিলেন। তখন নবী (ﷺ) বলেনঃ (হে আয়িশা), তুমি এমন কথা বললে, যদি তা সমুদ্রের অথৈ পানিতে নিক্ষেপ করা হয়, তবে তাতে সমুদ্রের পানির রং বদলে যাবে! তখন আয়িশা (রাযিঃ) বলেনঃ আমি একজন থেকে শুনে এরূপ বলেছি। নবী (ﷺ) বলেনঃ কোন ব্যক্তির কথা বর্ণনা করা আমার কাছে আদৌ পছন্দনীয় নয়, যদিও এর বিনিময়ে এত-এত অর্থ দেয়া হয়। (অর্থাৎ গীবত বা পরনিন্দা করা মোটেও উচিত নয়।)

৪৮০০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ، حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا نَوْفَلُ بْنُ مُسَاحِقٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ مِنْ أَرْبَى الرِّبَا الاِسْتِطَالَةَ فِي عِرْضِ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ " .

حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ، اسْتِطَالَةَ الْمَرْءِ فِي عِرْضِ رَجُلٍ مُسْلِمٍ بِغَيْرِ حَقٍّ، وَمِنَ الكَبَائِرِ السَّبَّتَانِ بِالسَّبَّةِ

বর্ণনাকারী: সাঈদ ইবনে যায়দ (রাঃ)

৪৮০০. মুহাম্মাদ ইবনে আওফ (রাহঃ) ......... সাঈদ ইবনে যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ না-হকভাবে কোন মুসলমানের ইযযাত নষ্ট করা হলো সব চাইতে বড় আধিক্যতা, (অর্থাৎ বড় গুনাহ।)

জাফর ইবন মুসাফির (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অন্যায়ভাবে কোনো মুসলিমের মানসম্মানে আঘাত হানা কবীরাহ গুনাহের অন্তর্ভুক্ত এবং একবার গালি দেয়ার পরিবর্তে দু’ বার গালি দেয়াও কাবীরাহ গুনাহর অন্তর্ভুক্ত।
৪৮০১
حَدَّثَنَا ابْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا بَقِيَّةُ، وَأَبُو الْمُغِيرَةِ، قَالاَ حَدَّثَنَا صَفْوَانُ، قَالَ حَدَّثَنِي رَاشِدُ بْنُ سَعْدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمِشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلاَءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلاَءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ " . قَالَ أَبُو دَاوُدَ حَدَّثَنَاهُ يَحْيَى بْنُ عُثْمَانَ عَنْ بَقِيَّةَ لَيْسَ فِيهِ أَنَسٌ .
حَدَّثَنَا عِيسَى بْنُ أَبِي عِيسَى السَّيْلَحِينِيُّ، عَنْ أَبِي الْمُغِيرَةِ، كَمَا قَالَ ابْنُ الْمُصَفَّى .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৮০১. ইবনে মুসাফফা (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শবে মি’রাজে যখন আমি আসমানের উপর গমন করি, তখন এমন কিছু লোকের পাশ দিয়ে তাদের চেহারা ও মুখমণ্ডল আচঁড়াতে ছিল। তখন আমি জিজ্ঞাসা করিঃ হে জিবরাঈল! এরা কারা? তিনি বলেনঃ এরা তারা, যারা অন্য লোকের গোশত ভক্ষণ করতো, (অর্থাৎ গীবত করতো।) এবং মানুযের ইযযাত নষ্ট করতো।

৪৮০২

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا مَعْشَرَ مَنْ آمَنَ بِلِسَانِهِ وَلَمْ يَدْخُلِ الإِيمَانُ قَلْبَهُ لاَ تَغْتَابُوا الْمُسْلِمِينَ وَلاَ تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ فَإِنَّهُ مَنِ اتَّبَعَ عَوْرَاتِهِمْ يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ فِي بَيْتِهِ " .

বর্ণনাকারী: হযরত আবু বারযা আসলামী রাযি.

৪৮০২. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... আবু বারযা আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হে জনগণ! তোমরা যারা মুখে মুখে ঈমান এনেছ, কিন্তু অন্তরে এখনও ঈমান প্রবেশ করেনি, তোমরা মুসলমানদের গীবত করো না এবং তাদের ইযযাতও নষ্ট করো না। কেননা, যারা মুসলমানদের ইযযাত নষ্ট করতে চায়, আল্লাহ তাদের ইযযাত নষ্ট করেন। আর আল্লাহ যাকে অসম্মানিত করতে চান, তাকে তিনি তার ঘরেই অপদস্থ করেন।

৪৮০৩

حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنِ ابْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ وَقَّاصِ بْنِ رَبِيعَةَ، عَنِ الْمُسْتَوْرِدِ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَكَلَ بِرَجُلٍ مُسْلِمٍ أَكْلَةً فَإِنَّ اللَّهَ يُطْعِمُهُ مِثْلَهَا مِنْ جَهَنَّمَ وَمَنْ كُسِيَ ثَوْبًا بِرَجُلٍ مُسْلِمٍ فَإِنَّ اللَّهَ يَكْسُوهُ مِثْلَهُ مِنْ جَهَنَّمَ وَمَنْ قَامَ بِرَجُلٍ مَقَامَ سُمْعَةٍ وَرِيَاءٍ فَإِنَّ اللَّهَ يَقُومُ بِهِ مَقَامَ سُمْعَةٍ وَرِيَاءٍ يَوْمَ الْقِيَامَةِ " .

বর্ণনাকারী: মুসতাওরিদ ইবনে শাদ্দাদ (রাঃ)

৪৮০৩. হাইওয়া ইবনে শুরায়হ (রাহঃ) .... মুসতাওরিদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন মুসলমানের দোষ-ক্রটি বর্ণনা করে কোন লোকমা ভক্ষণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সে ব্যক্তিকে ঐ পরিমাণ লোকমা জাহান্নাম হতে ভক্ষণ করাবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানের দোষ-ক্রটি বর্ণনা করে- কিছু পরিধান করবে, আল্লাহ তাকে সে পরিমাণ জাহান্নামের বস্ত্র পরিধান করাবেন। আর যে কাউকে অন্যায়ভাবে মর্যাদা ও রিয়ার স্থানে পৌছাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এ ধরনের অপমানকর স্থানে দাঁড় করাবেন।

৪৮০৪

حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ مَالُهُ وَعِرْضُهُ وَدَمُهُ حَسْبُ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮০৪. ওয়াসিল ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলমানের জন্য প্রত্যেক কষ্টদায়ক বস্তু অন্য মুসলমানের জন্য হারাম, অর্থাৎ তার মাল তার ইযযাত ও তার রক্ত এবং কোন ব্যক্তির জন্য এ অন্যায়টুকু যথেষ্ট যে, সে তার মুসলমান ভাইকে নগণ্য বলে মনে করে।

৪০. কোন ব্যক্তির সম্মান রক্ষার্থে তার পক্ষ অবলম্বন করা সম্পর্কে।

باب مَنْ رَدَّ عَنْ مُسْلِمٍ، غِيبَةً

৪৮০৫

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ بْنِ عُبَيْدٍ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ يَحْيَى الْمَعَافِرِيِّ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَمَى مُؤْمِنًا مِنْ مُنَافِقٍ " . أُرَاهُ قَالَ " بَعَثَ اللَّهُ مَلَكًا يَحْمِي لَحْمَهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ نَارِ جَهَنَّمَ وَمَنْ رَمَى مُسْلِمًا بِشَىْءٍ يُرِيدُ شَيْنَهُ بِهِ حَبَسَهُ اللَّهُ عَلَى جِسْرِ جَهَنَّمَ حَتَّى يَخْرُجَ مِمَّا قَالَ " .

বর্ণনাকারী: মু‘আয ইবনে আনাস জুহানী রাযি.

৪৮০৫. আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... মুআয ইবনে আনাস জুহানী (রাহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন মু’মিনকে মুনাফিকের হাত থেকে রক্ষার জন্য চেষ্টা করবে, কিয়ামতের দিন আল্লাহ তার জন্য একজন ফিরিশতা পাঠাবেন, যে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আর যে ব্যক্তি মুসলমানের দোষ-ক্রটি অন্বেষণ করে তা প্রকাশ করবে, তাকে আল্লাহ জাহান্নামের পুলের উপর ততক্ষণ আটকিয়ে রাখবেন, যতক্ষণ না ঐ কথার (দোষ-ক্রটির) ক্ষতি পুরণ হয়।

৪৮০৬

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سُلَيْمٍ، أَنَّهُ سَمِعَ إِسْمَاعِيلَ بْنَ بَشِيرٍ، يَقُولُ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، وَأَبَا، طَلْحَةَ بْنَ سَهْلٍ الأَنْصَارِيَّ يَقُولاَنِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنِ امْرِئٍ يَخْذُلُ امْرَأً مُسْلِمًا فِي مَوْضِعٍ تُنْتَهَكُ فِيهِ حُرْمَتُهُ وَيُنْتَقَصُ فِيهِ مِنْ عِرْضِهِ إِلاَّ خَذَلَهُ اللَّهُ فِي مَوْطِنٍ يُحِبُّ فِيهِ نُصْرَتَهُ وَمَا مِنِ امْرِئٍ يَنْصُرُ مُسْلِمًا فِي مَوْضِعٍ يُنْتَقَصُ فِيهِ مِنْ عِرْضِهِ وَيُنْتَهَكُ فِيهِ مِنْ حُرْمَتِهِ إِلاَّ نَصَرَهُ اللَّهُ فِي مَوْطِنٍ يُحِبُّ نُصْرَتَهُ " . قَالَ يَحْيَى وَحَدَّثَنِيهِ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَعُقْبَةُ بْنُ شَدَّادٍ . قَالَ أَبُو دَاوُدَ يَحْيَى بْنُ سُلَيْمٍ هَذَا هُوَ ابْنُ زَيْدٍ مَوْلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَإِسْمَاعِيلُ بْنُ بَشِيرٍ مَوْلَى بَنِي مَغَالَةَ وَقَدْ قِيلَ عُتْبَةُ بْنُ شَدَّادٍ مَوْضِعَ عُقْبَةَ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪৮০৬. ইসহাক ইবনে সাব্বাহ (রাহঃ) ..... জাবির ইবনে আব্দুল্লাহ ও আবু তালহা ইবনে সাহল আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁরা উভয়ে বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন মুসলমানকে এমন স্থানে অপদস্থ করে, যেখানে তার ইযযাত নষ্ট হতে সারে, তবে আল্লাহ তাকে এমন স্থানে অপমানিত করবেন, যেখানে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী হবে। অপর পক্ষে, যদি কেউ কোন মুসলমানকে এমন স্থানে সাহায্য করে, যেখানে তার অপদস্থ হওয়ার আশঙ্কা থাকে; তবে আল্লাহ তাকে এর বিনিময়ে এমন স্থানে সাহায্য করবেন, যেখানে তাঁর সাহায্য অধিক প্রয়োজন হবে।

৪১. যার গীবত - গীবত নয় - এ সম্পর্কে।
কেউ কাউকে অপবাদ দিলে সে তার জন্য বৈধ।

باب مَنْ لَيْسَتْ لَهُ غِيبَةٌ<br>بَابُ مَا جَاءَ فِي الرَّجُلِ يُحِلُّ الرَّجُلَ قَدْ اغْتَابَهُ

৪৮০৭
حَدَّثَنَا عَلِيُّ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، مِنْ كِتَابِهِ قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجُشَمِيِّ، قَالَ حَدَّثَنَا جُنْدُبٌ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ فَأَنَاخَ رَاحِلَتَهُ ثُمَّ عَقَلَهَا ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَتَى رَاحِلَتَهُ فَأَطْلَقَهَا ثُمَّ رَكِبَ ثُمَّ نَادَى اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلاَ تُشْرِكْ فِي رَحْمَتِنَا أَحَدًا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَتَقُولُونَ هُوَ أَضَلُّ أَمْ بَعِيرُهُ أَلَمْ تَسْمَعُوا إِلَى مَا قَالَ " . قَالُوا بَلَى .

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا ابْنُ ثَوْرٍ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، قَالَ أَيَعْجَزُ أَحَدُكُمْ أَنْ يَكُونَ، مِثْلَ أَبِي ضَيْغَمٍ - أَوْ ضَمْضَمٍ شَكَّ ابْنُ عُبَيْدٍ - كَانَ إِذَا أَصْبَحَ قَالَ اللَّهُمَّ إِنِّي قَدْ تَصَدَّقْتُ بِعِرْضِي عَلَى عِبَادِكَ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَجْلاَنَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَيَعْجَزُ أَحَدُكُمْ أَنْ يَكُونَ مِثْلَ أَبِي ضَمْضَمٍ ‏"‏ ‏.‏ قَالُوا وَمَنْ أَبُو ضَمْضَمٍ قَالَ ‏"‏ رَجُلٌ فِيمَنْ كَانَ مِنْ قَبْلِكُمْ ‏"‏ ‏.‏ بِمَعْنَاهُ قَالَ ‏"‏ عِرْضِي لِمَنْ شَتَمَنِي ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ هَاشِمُ بْنُ الْقَاسِمِ قَالَ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ الْعَمِّيِّ عَنْ ثَابِتٍ قَالَ حَدَّثَنَا أَنَسٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَحَدِيثُ حَمَّادٍ أَصَحُّ

বর্ণনাকারী: হযরত জুনদুব ইবন আব্দুল্লাহ রাযি

৪৮০৭. আলী ইবনে নসর (রাহঃ) .... জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা জনৈক বেদুঈন আরব এসে, তার উটকে বসিয়ে, তাকে বেঁধে রেখে মসজিদে প্রবেশ করে। এরপর সে ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর পেছনে নামায আদায় করে। নবী (ﷺ) নামায শেষে সালাম ফিরালেন, সে ব্যক্তি তার উটের কাছে গিয়ে, তার পিঠে সওয়ার হয়ে উঁচু স্বরে বলতে থাকেঃ ইয়া আল্লাহ! তুমি আমার ও মুহাম্মাদ (ﷺ)-এর উপর রহম কর, আর তুমি এতে অন্য কাউকে শরীক করো না। একথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমরা কি তাকে আহমক মনে কর, না তার উটকে? তোমরা কি শোননি যা সে বলছে? তখন সাহাবীগণ বলেনঃ হ্যাঁ, আমরা শুনেছি।

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ ইনি হলেন, ইয়াহয়া ইবনে সালীম ইবনে যায়দ- যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত গোলাম ছিলেন। আর ইসমাঈল ইবনে বাশীর, যিনি মুগালা গোত্রের আযাদকৃত গোলাম। আর কোন কোন স্থানে উকবা (রাহঃ) স্থানে উতবা ইবনে শাদ্দাদ (রাহঃ) বলা হয়েছে।

মুহাম্মাদ ইবনে উবাইদ (রাহঃ) .... কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কেউ কি আবু দায়গাম বা আবু দামদাম এর অনুরূপ থেকে অপারগ? তিনি প্রত্যেক দিনের শুরুতে বলতেন, হে আল্লাহ! আমি আমার মান-সম্মানকে তোমার বান্দাদের জন্য সাদাকাহ করলাম।

মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আব্দুর রহমান ইবনু আজলান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ কি আবু দামদামের অনুরূপ থেকে অক্ষম? লোকেরা প্রশ্ন করলো, আবু দামদাম কে? তিনি বললেন, তোমাদের আগেকার জাতির এক ব্যক্তি ......... পূর্বোক্ত হাদীসের অর্থানুরূপ। সে বললো, যে ব্যক্তি আমাকে মন্দ করে তার জন্য আমার মান-ইজ্জত উৎসর্গীত।

৪২. অন্যের দোষ-ক্রটি অন্বেষণ করা- সম্পর্কে।

باب فِي التَّجَسُّسِ

৪৮০৮

حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ الرَّمْلِيُّ، وَابْنُ، عَوْفٍ - وَهَذَا لَفْظُهُ - قَالاَ حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ ثَوْرٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّكَ إِنِ اتَّبَعْتَ عَوْرَاتِ النَّاسِ أَفْسَدْتَهُمْ أَوْ كِدْتَ أَنْ تُفْسِدَهُمْ " . فَقَالَ أَبُو الدَّرْدَاءِ كَلِمَةٌ سَمِعَهَا مُعَاوِيَةُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَفَعَهُ اللَّهُ تَعَالَى بِهَا .

বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)

৪৮০৮. ঈসা ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তুমি যদি অন্যের দোষ-ক্রটি অন্বেষণ কর, তবে তুমি যেন তার ক্ষতি করলে এবং এর ফলে সে আরো বিগড়ে যেতে পারে, (অর্থাৎ তার দোষ-ক্রটি প্রকাশের পর, সে তা নির্ভয়ে করতে থাকবে।) আবু দারদা (রাযিঃ) বলেনঃ এটি ঐ হাদীস, যা মুআবিয়া (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে শ্রবণ করেন। আর আল্লাহ এর মাধ্যমে তাঁকে উপকৃত করেন।

৪৮০৯

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الْحَضْرَمِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا ضَمْضَمُ بْنُ زُرْعَةَ، عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، وَكَثِيرِ بْنِ مُرَّةَ، وَعَمْرِو بْنِ الأَسْوَدِ، وَالْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، وَأَبِي، أُمَامَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الأَمِيرَ إِذَا ابْتَغَى الرِّيبَةَ فِي النَّاسِ أَفْسَدَهُمْ " .

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

৪৮০৯. সাঈদ ইবনে আমর হিমসী (রাহঃ) .... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ হাকিম (বিচারক) যখন অনুমানের অনুসারী হবে (এবং শরীআতের বিধানের তোয়াক্কা করে না), এমতাবস্থায় সে লোকদের ধ্বংস করে ফেলবে।

৪৮১০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ أُتِيَ ابْنُ مَسْعُودٍ فَقِيلَ هَذَا فُلاَنٌ تَقْطُرُ لِحْيَتُهُ خَمْرًا فَقَالَ عَبْدُ اللَّهِ إِنَّا قَدْ نُهِينَا عَنِ التَّجَسُّسِ وَلَكِنْ إِنْ يَظْهَرْ لَنَا شَىْءٌ نَأْخُذْ بِهِ .

বর্ণনাকারী: যায়দ ইবনে ওয়াহব (রহঃ)

৪৮১০ আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... যায়দ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার এক ব্যক্তিকে ইবনে মাসউদ (রাযিঃ)-এর কাছে হাযির করা হলে, লোকেরা বলেঃ এতো ঐ ব্যক্তি যার দাঁড়ি থেকে মদের ফোঁটা পড়তো! তখন আব্দুল্লাহ (রাযিঃ) বলেনঃ আমাদেরক অন্যের দোষ-ক্রটি অন্বেষণ করতে নিষেধ করা হয়েছে, তবে তারে ত্রুটি প্রকাশ পেলে আমরা তাকে শাস্তি দেব।

৪৩. মুসলমানের দোষ-ত্রুটি গোপন রাখা - সম্পর্কে।

باب فِي السَّتْرِ عَنِ الْمُسْلِمِ

৪৮১১

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ نَشِيطٍ، عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ رَأَى عَوْرَةً فَسَتَرَهَا كَانَ كَمَنْ أَحْيَا مَوْءُودَةً " .

বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.

৪৮১১. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ..... উকরা ইবনে আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কারো দোষ-ক্রটি দেখার পর তা গোপন রাখে, সে যেন জীবন্ত কবর দেয়া কন্যাকে জীবন দান করে, (অর্থাৎ মৃতকে জীবন দান করা যেমন সাওয়াবের কাজ; কোন মুসলমানের দোষ-ক্রটি গোপন রাখা ঐরূপ সাওয়াবের কাজ।)

৪৮১২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ نَشِيطٍ، عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا الْهَيْثَمِ، يَذْكُرُ أَنَّهُ سَمِعَ دُخَيْنًا، كَاتِبَ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ كَانَ لَنَا جِيرَانٌ يَشْرَبُونَ الْخَمْرَ فَنَهَيْتُهُمْ فَلَمْ يَنْتَهُوا فَقُلْتُ لِعُقْبَةَ بْنِ عَامِرٍ إِنَّ جِيرَانَنَا هَؤُلاَءِ يَشْرَبُونَ الْخَمْرَ وَإِنِّي نَهَيْتُهُمْ فَلَمْ يَنْتَهُوا فَأَنَا دَاعٍ لَهُمُ الشُّرَطَ . فَقَالَ دَعْهُمْ . ثُمَّ رَجَعْتُ إِلَى عُقْبَةَ مَرَّةً أُخْرَى فَقُلْتُ إِنَّ جِيرَانَنَا قَدْ أَبَوْا أَنْ يَنْتَهُوا عَنْ شُرْبِ الْخَمْرِ وَأَنَا دَاعٍ لَهُمُ الشُّرَطَ . قَالَ وَيْحَكَ دَعْهُمْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ مَعْنَى حَدِيثِ مُسْلِمٍ . قَالَ أَبُو دَاوُدَ قَالَ هَاشِمُ بْنُ الْقَاسِمِ عَنْ لَيْثٍ فِي هَذَا الْحَدِيثِ قَالَ لاَ تَفْعَلْ وَلَكِنْ عِظْهُمْ وَتَهَدَّدْهُمْ .

বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.

৪৮১২. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) .... উকবা ইবনে আমির (রাযিঃ)-এর লেখক দুখায়না (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের কিছু প্রতিবেশী ছিল, যারা শরাব পান করতো। আমি তাদের তা থেকে বিরত থাকতে বলি, কিন্তু তারা তার প্রতি কর্ণপাত করে না। তখন আমি উকবা ইবনে আমির (রাযিঃ)-কে বলিঃ আমার এসব প্রতিবেশী শরাব পান করে, আমি তাদের নিষেধ করা সত্ত্বেও তারা তা পরিত্যাগ করে না। এখন আমি কি তাদের এ কাজের জন্য নগরপালকে ডাকবো?

তিনি বলেনঃ তুমি তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও। পুনরায় আমি উকবা (রাযিঃ)-এর কাছে উপস্থিত হয়ে বলিঃ আমার প্রতিবেশীরা মদ পান পরিত্যাগ করতে অস্বীকার করছে। আমি কি তাদের জন্য নগরপালকে ডাকবো? তিনি বলেনঃ তোমার জন্য আফসোস! আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। এরপর তিনি পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন।

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ হাশিম ইবনে কাসিম - রাবী লায়ছ হতে এ হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেনঃ উকবা ইবনে আমির (রাযিঃ) দুখায়না (রাহঃ)-কে বলেনঃ তুমি এ ব্যাপারে কোতয়ালকে অবহিত করো না, বরং তুমি তাদের নসীহত কর এবং ধমক দাও।

৪৪. সৌভ্রাতৃত্ব সস্পর্কে।

باب الْمُؤَاخَاةِ

৪৮১৩

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ فَإِنَّ اللَّهَ فِي حَاجَتِهِ وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ بِهَا كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৮১৩. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) .... সালিম (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ এক মুসলমান অন্য মুসলমানের ভাই স্বরূপ। কাজেই কেউ যেন কারো উপর যুলুম না করে এবং কাউকে যেন বিপদের মধ্যে না ফেলো। যে ব্যক্তি তার ভাইয়ের অভাব অভিযোগ পূরণ করে, আল্লাহ তার সমস্ত প্রয়োজন পূরণ করে দেবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানের কষ্ট দূর করে, কিয়ামতের দিন আল্লাহ তার কষ্ট দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানের দোষ-ক্রটি গোপন করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সব ক্রটি-বিচ্যূতিকে গোপন রাখবেন।

৪৫. গালি-গালাজ সম্পর্কে।

باب الْمُسْتَبَّانِ

৪৮১৪

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْمُسْتَبَّانِ مَا قَالاَ فَعَلَى الْبَادِي مِنْهُمَا مَا لَمْ يَعْتَدِ الْمَظْلُومُ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮১৪. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন দু’ব্যক্তি গালি-গালাজ করে, তখন প্রথম গালি-গালাজকারীর উপর সে গুনাহ বর্তায়, যতক্ষণ না মাযলুম ব্যক্তি (অর্থাৎ যাকে দেয়া হয়), কোনরূপ বাড়াবাড়ি করে।

৪৬. বিনয় সম্পর্কে।

باب فِي التَّوَاضُعِ

৪৮১৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنِ الْحَجَّاجِ، عَنْ قَتَادَةَ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ، أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ أَوْحَى إِلَىَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لاَ يَبْغِيَ أَحَدٌ عَلَى أَحَدٍ وَلاَ يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ " .

বর্ণনাকারী: ইয়ায ইবনে হিমার মুজাশিঈ (রাঃ)

৪৮১৫. আহমদ ইবনে হাফস (রাহঃ) .... ইয়ায ইবনে হিমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলা আমার উপর ওহী করেছেন যে, তোমরা পরস্পর বিনয় প্রদর্শন করবে। যাতে কেউ কারো উপর বাড়াবাড়ি ও গৌরব প্রকাশ না করে।

৪৭. প্রতিশোধ গ্রহণ সম্পর্কে।

باب فِي الاِنْتِصَارِ

৪৮১৬

حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ بَشِيرِ بْنِ الْمُحَرَّرِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ وَمَعَهُ أَصْحَابُهُ وَقَعَ رَجُلٌ بِأَبِي بَكْرٍ فَآذَاهُ فَصَمَتَ عنه أَبُو بَكْرٍ ثُمَّ آذَاهُ الثَّانِيَةَ فَصَمَتَ عَنْهُ أَبُو بَكْرٍ ثُمَّ آذَاهُ الثَّالِثَةَ فَانْتَصَرَ مِنْهُ أَبُو بَكْرٍ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ انْتَصَرَ أَبُو بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ أَوَجَدْتَ عَلَىَّ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَزَلَ مَلَكٌ مِنَ السَّمَاءِ يُكَذِّبُهُ بِمَا قَالَ لَكَ فَلَمَّا انْتَصَرْتَ وَقَعَ الشَّيْطَانُ فَلَمْ أَكُنْ لأَجْلِسَ إِذْ وَقَعَ الشَّيْطَانُ " .

বর্ণনাকারী: সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ)

৪৮১৬. ঈসা ইবনে হাম্মাদ (রাহঃ) .... সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) বসেছিলেন এবং তাঁর সাহাবীগণ তাঁর সঙ্গে ছিল। এ সময় এক ব্যক্তি আবু বকর (রাযিঃ)-কে লক্ষ্য করে (কটুক্তি করে) তাঁকে কষ্ট দেয়। আবু বকর (রাযিঃ) তা শুনে চুপ করে থাকেন। সে ব্যক্তি তাকে দ্বিতীয়বার কষ্ট দিলেও তিনি চুপ করে থাকেন। এরপর সে তৃতীয়বার তাঁকে কষ্ট দিলে তিনি প্রতিশোধ নেন (অর্থাৎ তিনি তার কটুক্তির জবাব দেন।)

আবু বকর (রাযিঃ) যখন কটুক্তির জবাব দিয়ে প্রতিশোধ নেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে যান। তখন আবু বকর (রাযিঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আমার উপর রাগ করলেন? তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আসমান থেকে একজন ফিরিশতা এসে ঐ ব্যক্তিকে তোমার পক্ষ হতে মিথ্যা প্রতিপন্ন করছিল। কিন্তু তুমি নিজেই যখন জবাব দিলে, তখন শয়তান সেখানে এসে হাযির হয়ে গেল। আর শয়তান যেখানে আসে, আমি সেখানে বসতে পারি না।
৪৮১৭

حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، كَانَ يَسُبُّ أَبَا بَكْرٍ وَسَاقَ نَحْوَهُ . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ رَوَاهُ صَفْوَانُ بْنُ عِيسَى عَنِ ابْنِ عَجْلاَنَ، كَمَا قَالَ سُفْيَانُ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮১৭. আব্দু আ’লা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা এক ব্যক্তি আবু বকর (রাযিঃ)-কে গালি-গালাজ করতে থাকে ...। এরপর উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

৪৮১৮

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، - الْمَعْنَى وَاحِدٌ - قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، قَالَ كُنْتُ أَسْأَلُ عَنْ الاِنْتِصَارِ، ( وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهِ فَأُولَئِكَ مَا عَلَيْهِمْ مِنْ سَبِيلٍ ) فَحَدَّثَنِي عَلِيُّ بْنُ زَيْدِ بْنِ جُدْعَانَ عَنْ أُمِّ مُحَمَّدٍ امْرَأَةِ أَبِيهِ قَالَ ابْنُ عَوْنٍ وَزَعَمُوا أَنَّهَا كَانَتْ تَدْخُلُ عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ قَالَتْ أُمُّ الْمُؤْمِنِينَ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَنَا زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَجَعَلَ يَصْنَعُ شَيْئًا بِيَدِهِ فَقُلْتُ بِيَدِهِ حَتَّى فَطَنْتُهُ لَهَا فَأَمْسَكَ وَأَقْبَلَتْ زَيْنَبُ تَقْحَمُ لِعَائِشَةَ رضى الله عنها فَنَهَاهَا فَأَبَتْ أَنْ تَنْتَهِيَ فَقَالَ لِعَائِشَةَ " سُبِّيهَا " فَسَبَّتْهَا فَغَلَبَتْهَا فَانْطَلَقَتْ زَيْنَبُ إِلَى عَلِيٍّ رضى الله عنه فَقَالَتْ إِنَّ عَائِشَةَ رضى الله عنها وَقَعَتْ بِكُمْ وَفَعَلَتْ . فَجَاءَتْ فَاطِمَةُ فَقَالَ لَهَا " إِنَّهَا حِبَّةُ أَبِيكِ وَرَبِّ الْكَعْبَةِ " . فَانْصَرَفَتْ فَقَالَتْ لَهُمْ إِنِّي قُلْتُ لَهُ كَذَا وَكَذَا فَقَالَ لِي كَذَا وَكَذَا . قَالَ وَجَاءَ عَلِيٌّ رضى الله عنه إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَلَّمَهُ فِي ذَلِكَ .

বর্ণনাকারী: ইবনে আউন (রহঃ)

৪৮১৮. উবাইদুল্লাহ ইবনে মু’আয (রাহঃ) ..... ইবনে আওন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি ইনতিসার বা প্রতিশোধ গ্রহণের অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করি, যেমন কুরআনে আছেঃ আর যে ব্যক্তি অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে, তাদের কোন অপরাধ নেই। তখন আমার কাছে আলী ইবনে যায়দ ইবনে জাদআন তার পিতার স্ত্রী উম্মু মুহাম্মাদ (রাহঃ) থেকে বর্ণনা করেন। ইবনে আওন (রাহঃ) বলেনঃ লোকদের ধারণা, তিনি উম্মুল মু’মিমীন আয়িশা (রাযিঃ)-এর কাছে যাতায়াত করতেন। রাবী বলেনঃ আয়িশা (রাযিঃ) বলেছেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) সে সময় আমার কাছে আসেন, যখন সেখানে যয়নাব বিনতে জাহাশ (রাযিঃ) উপস্থিত ছিলেন।

নবী (ﷺ) তাঁর হাত দিয়ে আমাকে চিমটি দিলে, আমি তাকে এরূপ করতে নিষেধ করি, এমন কি আমি তাঁর হাতকে সরিয়ে দেই। তা দেখে যয়নাব (রাযিঃ) আয়িশা (রাযিঃ)-এর প্রতি কটুক্তি করলে নবী করীম (ﷺ) তাকে এরূপ করতে নিষেধ করেন। কিন্তু যয়নাব (রাযিঃ)-এর প্রতি কর্ণপাত না করলে নবী (ﷺ) আয়িশা (রাযিঃ)-কে তাঁর কটুক্তি জবাব দেয়ার অনুমতি দেন। তখন আয়িশা (রাযিঃ) যয়নাব (রাযিঃ)-এর কটুক্তির জবাব দেন এবং তাঁর উপর বিজয়ী হয়। তখন যয়নাব (রাযিঃ) আলী (রাযিঃ)-এর নিকট উপস্থিত হয়ে অভিযোগ পেশ করেন যে, আয়িশা (রাযিঃ) আপনার খান্দান (বনু-হাশিম) সম্পর্কে এরূপ কটাক্ষ করেছেন। যা শুনে ফাতিমা (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর নিকট উপস্থিত হন (অভিযোগ পেশের জন্য।)

তখন নবী (ﷺ) ফাতিমা (রাযিঃ)-কে বলেনঃ কাবাব রবের কসম! সে (আয়িশা) তো তোমরা পিতার খুবই প্রিয় বিবি। (কাজেই, সে যদি কিছু বলে থাকে তবে তা ভুলে যাও এবং তাকে ক্ষমা কর।) এরপর ফাতিমা (রাযিঃ) ফিরে গিয়ে বনু হাশিমকে বলেনঃ আমি নবী (ﷺ)-কে এরূপ বলায়, তিনি আমাকে এরূপ বলেছেন। এরপর আলী (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে সে ব্যাপারে কথাবার্তা বলেন।

৪৮. মৃতদের সম্পর্কে কটুক্তি না করা সম্পর্কে।

باب فِي النَّهْىِ عَنْ سَبِّ الْمَوْتَى

৪৮১৯

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ لاَ تَقَعُوا فِيهِ " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৮১৯. যুহাইর ইবনে হারব (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কোন সাথী মারা যাবে, তখন তোমরা তার নিন্দাবাদ করবে না এবং তার দোষ-ক্রটি প্রকাশ করবে না।

৪৮২০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَنَسٍ الْمَكِّيِّ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ وَكُفُّوا عَنْ مَسَاوِيهِمْ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৮২০. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের গুণাবলী বর্ণনা করবে এবং তাদের দোষ-ক্রটি সম্পর্কে কিছুই বলবে না।

৪৯. গুনাহ ও অহংকার না করা সম্পর্কে।

باب فِي النَّهْىِ عَنِ الْبَغْىِ

৪৮২১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ بْنِ سُفْيَانَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ ثَابِتٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، قَالَ حَدَّثَنِي ضَمْضَمُ بْنُ جَوْسٍ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " كَانَ رَجُلاَنِ فِي بَنِي إِسْرَائِيلَ مُتَآخِيَيْنِ فَكَانَ أَحَدُهُمَا يُذْنِبُ وَالآخَرُ مُجْتَهِدٌ فِي الْعِبَادَةِ فَكَانَ لاَ يَزَالُ الْمُجْتَهِدُ يَرَى الآخَرَ عَلَى الذَّنْبِ فَيَقُولُ أَقْصِرْ . فَوَجَدَهُ يَوْمًا عَلَى ذَنْبٍ فَقَالَ لَهُ أَقْصِرْ فَقَالَ خَلِّنِي وَرَبِّي أَبُعِثْتَ عَلَىَّ رَقِيبًا فَقَالَ وَاللَّهِ لاَ يَغْفِرُ اللَّهُ لَكَ أَوْ لاَ يُدْخِلُكَ اللَّهُ الْجَنَّةَ . فَقُبِضَ أَرْوَاحُهُمَا فَاجْتَمَعَا عِنْدَ رَبِّ الْعَالَمِينَ فَقَالَ لِهَذَا الْمُجْتَهِدِ أَكُنْتَ بِي عَالِمًا أَوْ كُنْتَ عَلَى مَا فِي يَدِي قَادِرًا وَقَالَ لِلْمُذْنِبِ اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ بِرَحْمَتِي وَقَالَ لِلآخَرِ اذْهَبُوا بِهِ إِلَى النَّارِ " . قَالَ أَبُو هُرَيْرَةَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَكَلَّمَ بِكَلِمَةٍ أَوْبَقَتْ دُنْيَاهُ وَآخِرَتَهُ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮২১. মুহাম্মাদ ইবনে সাব্বাহ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ বনু ইসরাঈলের মধ্যে দু’ব্যক্তি সমান সমান ছিল, যাদের একজন সব সময় গুনাহের কাজে লিপ্ত থাকতো এবং অপর ব্যক্তি ইবাদতে মশগুল থাকতো। আবেদ লোকটি তাকে গুনাহে লিপ্ত থাকতে দেখে বললোঃ তুমি এ থেকে বিরত থাক। তখন সে ব্যক্তি বলেঃ তুমি আমাকে আমার রবের হাতে সোপর্দ কর। আচ্ছা তোমাকে কি আমার পাহারাদার নিযুক্ত করা হয়েছে? একথা শুনে আবেদ লোকটি বলেঃ আল্লাহর শপথ! আল্লাহ তোমাকে মাফ করবেন না।

এরপর তারা দু’জন মারা গেলে, তাদের রূহকে আল্লাহর সামনে পেশ করা হয়। তখন আল্লাহ আবেদ লোকটিকে জিজ্ঞাসা করেনঃ তুমি কি আমার অবস্থা সম্পর্কে জানতে, আর না তুমি আমার উপর কর্তৃত্ববান ছিলে? এরপর আল্লাহ গুনাহগার লোকটিকে বলেনঃ তুমি আমার রহমতে বেহেশতে প্রবেশ কর। আর তিনি আবেদ লোকটি সম্পর্কে বলেনঃ তাকে জাহান্নামে নিয়ে যাও।

রাবী আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ ঐ আল্লাহর কসম! যার নিয়ন্ত্রণে আমার জীবন! আবেদ লোকটি (অহংকার ভরে) এমন কথা বলেছিল, যার কারণে তার দুনিয়া ও আখিরাত উভয়ই বরবাদ হয়ে যায়।
৪৮২২

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجِّلَ اللَّهُ تَعَالَى لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا - مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الآخِرَةِ - مِثْلُ الْبَغْىِ وَقَطِيعَةِ الرَّحِمِ " .

বর্ণনাকারী: হযরত আবু বাকরা (রাঃ)

৪৮২২. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিদ্রোহ ও আত্মীয়তা-বিচ্ছেদ ব্যতীত এমন কোন গুনাহ নেই, যার শাস্তি আল্লাহ আখিরাতে দেয়া সত্ত্বেও দুনিয়াতে দেন। (কারণ এ দু’টি গুনাহ হলো গুনাহে কারীরা; যার শাস্তি দুনিয়া ও আখিরাতে আল্লাহ দেবেন।)

৫০. হাসাদ বা হিংসা সম্পর্কে।

باب فِي الْحَسَدِ

৪৮২৩

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، - يَعْنِي عَبْدَ الْمَلِكِ بْنَ عَمْرٍو - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي أَسِيدٍ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِيَّاكُمْ وَالْحَسَدَ فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ " . أَوْ قَالَ " الْعُشْبَ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮২৩. উছমান ইবনে সালিহ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ তোমরা হিংসা পরিহার কর। কেননা, হিংসা ভাল কাজকে সেরূপ খেয়ে ফেলে, যেরূপ আগুন কাঠকে খায় (অর্থাৎ জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়।)

৪৮২৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي الْعَمْيَاءِ، أَنَّ سَهْلَ بْنَ أَبِي أُمَامَةَ، حَدَّثَهُ أَنَّهُ، دَخَلَ هُوَ وَأَبُوهُ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ بِالْمَدِينَةِ فِي زَمَانِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ وَهُوَ أَمِيرُ الْمَدِينَةِ فَإِذَا هُوَ يُصَلِّي صَلاَةً خَفِيفَةً دَقِيقَةً كَأَنَّهَا صَلاَةُ مُسَافِرٍ أَوْ قَرِيبًا مِنْهَا فَلَمَّا سَلَّمَ قَالَ أَبِي يَرْحَمُكَ اللَّهُ أَرَأَيْتَ هَذِهِ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ أَوْ شَىْءٌ تَنَفَّلْتَهُ قَالَ إِنَّهَا الْمَكْتُوبَةُ وَإِنَّهَا لَصَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَخْطَأْتُ إِلاَّ شَيْئًا سَهَوْتُ عَنْهُ - فَقَالَ - إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ " لاَ تُشَدِّدُوا عَلَى أَنْفُسِكُمْ فَيُشَدَّدَ عَلَيْكُمْ فَإِنَّ قَوْمًا شَدَّدُوا عَلَى أَنْفُسِهِمْ فَشَدَّدَ اللَّهُ عَلَيْهِمْ فَتِلْكَ بَقَايَاهُمْ فِي الصَّوَامِعِ وَالدِّيَارِ ( رَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ ) " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৮২৪. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এরূপ বলতেনঃ তোমরা তোমাদের জীবনের কষ্ট দেবে না, হয়তো তা তোমাদের কষ্টের কারণে পরিণত হতে পারে। যেমন আগের যুগের একটি কওম তাদের নিজেদের উপর কঠোরভাবে আরোপ করেছিল, ফলে আল্লাহ তাদের জন্য তা কঠোরভাবে পালনের নির্দেশ দেন, যার নিদর্শন গির্জা ও ঘরের মধ্যে এখনো বিদ্যমান আছে। তা হলোঃ বৈরাগ্যবাদ, যার প্রচলন করেছিল তারা; আল্লাহ তাদের উপর তা ফরয করেননি।

৫১. লা’নত বা অভিসম্পাত সম্পর্কে।

باب فِي اللَّعْنِ

৪৮২৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ رَبَاحٍ، قَالَ سَمِعْتُ نِمْرَانَ، يَذْكُرُ عَنْ أُمِّ الدَّرْدَاءِ، قَالَتْ سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الْعَبْدَ إِذَا لَعَنَ شَيْئًا صَعِدَتِ اللَّعْنَةُ إِلَى السَّمَاءِ فَتُغْلَقُ أَبْوَابُ السَّمَاءِ دُونَهَا ثُمَّ تَهِبْطُ إِلَى الأَرْضِ فَتُغْلَقُ أَبْوَابُهَا دُونَهَا ثُمَّ تَأْخُذُ يَمِينًا وَشِمَالاً فَإِذَا لَمْ تَجِدْ مَسَاغًا رَجَعَتْ إِلَى الَّذِي لُعِنَ فَإِنْ كَانَ لِذَلِكَ أَهْلاً وَإِلاَّ رَجَعَتْ إِلَى قَائِلِهَا " . قَالَ أَبُو دَاوُدَ قَالَ مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ هُوَ رَبَاحُ بْنُ الْوَلِيدِ سَمِعَ مِنْهُ وَذَكَرَ أَنَّ يَحْيَى بْنَ حَسَّانَ وَهِمَ فِيهِ .

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

৪৮২৫. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... উম্মে দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু দারদা (রাযিঃ)-কে এরূপ বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কোন ব্যক্তি কারো উপর লা’নত করে, তখন সে লা’নত আসমানের দিকে উত্থিত হয়। কিন্তু তা সেখানে পৌছবার আগেই আসমানের দরজা বন্ধ করে দেয়া হয়। অতঃপর তা জমিনের দিকে নিক্ষিপ্ত হয়, জমিনে পৌঁছার আগে তার দরজাও বন্ধ করে দেয়া হয়। এরপর তা ডান দিকে-বাম দিকে দুলতে থাকে, সেদিকে পথ না পেয়ে ফিরে আসে অভিশাপ দেয়া লোকটির উপর, যদি সে অভিশাপের উপযুক্ত হয়। অন্যথায় তা লা’নতকারীর উপর গিয়ে বর্তায়।

৪৮২৬

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَلاَعَنُوا بِلَعْنَةِ اللَّهِ وَلاَ بِغَضَبِ اللَّهِ وَلاَ بِالنَّارِ " .

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

৪৮২৬. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ..... সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ তোমরা আল্লাহর সাথে, আল্লাহর গযব ও জাহান্নামের সাথে লা’নত করবে না। (অর্থাৎ এরূপ বলবে না তোমার উপর আল্লাহর লা’নত ও গযব নাযিল হোক।)

৪৮২৭

حَدَّثَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ أَبِي الزَّرْقَاءِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي حَازِمٍ، وَزَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّ أُمَّ الدَّرْدَاءِ، قَالَتْ سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَكُونُ اللَّعَّانُونَ شُفَعَاءَ وَلاَ شُهَدَاءَ " .

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

৪৮২৭. হারুন ইবনে যায়দ (রাহঃ) .... আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বলতে শুনেছিঃ লা’নতকারিগণ কিয়ামতের দিন সুপারিশকারী হতে এবং সাক্ষ্য প্রদান করতে পারবে না।

৪৮২৮

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبَانُ، ح وَحَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ الْعَطَّارُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي الْعَالِيَةِ، - قَالَ زَيْدٌ - عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً، لَعَنَ الرِّيحَ - وَقَالَ مُسْلِمٌ إِنَّ رَجُلاً نَازَعَتْهُ الرِّيحُ رِدَاءَهُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَعَنَهَا - فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَلْعَنْهَا فَإِنَّهَا مَأْمُورَةٌ وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪৮২৮. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা এক ব্যক্তি বাতাসকে লা’নত করে। ইমাম মুসলিম (রাহঃ)-এর বর্ণনায় আছেঃ নবী করীম (ﷺ)-এর যামানায় কোন এক ব্যক্তির চাদর বাতাসে উড়িয়ে নিলে, সে ব্যক্তি বাতাসের উপর লা’নত করে। তখন নবী (ﷺ) বলেনঃ বাতাসকে লা’নত করো না, কেননা বাতাস তো (আল্লাহর পক্ষ থেকে) নির্দেশিত। আর যে ব্যক্তি এমন কিছুর উপর লা’নত করে, যা লা’নতের উপযোগী নয়, এমতাবস্থায় তা তার উপর এসে বর্তায়।

৫২. জালিমের উপর বদ - দুআ সস্পর্কে।

باب فِيمَنْ دَعَا عَلَى مَنْ ظَلَمَ

৪৮২৯

حَدَّثَنَا ابْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ سُرِقَ لَهَا شَىْءٌ فَجَعَلَتْ تَدْعُو عَلَيْهِ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُسَبِّخِي عَنْهُ " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৮২৯. ইবনে মুআয (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তার কিছু চুরি হয়ে গেলে এজন্য চোরকে বদ দুআ দিতে থাকেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেনঃ তুমি চোরের শাস্তি কমিও না, (অর্থাৎ বদ-দুআ করে তার শাস্তি কমিও না।)

৫৩. ভাই থেকে বিচ্ছিন্ন থাকা সম্পর্কে।

باب فِيمَنْ يَهْجُرُ أَخَاهُ الْمُسْلِمَ

৪৮৩০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَبَاغَضُوا وَلاَ تَحَاسَدُوا وَلاَ تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৮৩০. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা পরস্পর হিংসা-বিদ্বেষ, শক্রতা ও পৃষ্ঠ-প্রদর্শন করো না, বরং তোমরা আল্লাহর বান্দায় পরিণত হও এবং পরম্পর ভ্রাতৃত্বের বন্ধনে আব্দ্ধ হয়ে যাও। আর কোন মুসলমানের জন্য বৈধ নয় যে, সে তার মুসলিম ভাইয়ের সাথে তিন রাতের অধিক সময় সম্পর্কে বিচ্ছিন্ন রাখে।

৪৮৩১

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ " .

বর্ণনাকারী: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)

৪৮৩১. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... আবু আইয়ুব আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন মুসলমানের জন্য বৈধ নয় যে, সে তিন দিনের অধিক সময় তার ভাইকে পরিত্যাগ করে; এমন কি যখন তাদের উভয়ের মাঝে দেখা হয়, তখন একজন এদিকে এবং অপরজন সেদিকে মুখ ফিরিয়ে নেয়। আর তাদের মধ্যে সে ব্যক্তি উত্তম, যে প্রথমে সালাম দিয়ে কথা বলে।

৪৮৩২

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، وَأَحْمَدُ بْنُ سَعِيدٍ السَّرْخَسِيُّ، أَنَّ أَبَا عَامِرٍ، أَخْبَرَهُمْ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هِلاَلٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَحِلُّ لِمُؤْمِنٍ أَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلاَثٍ فَإِنْ مَرَّتْ بِهِ ثَلاَثٌ فَلْيَلْقَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ فَإِنْ رَدَّ عَلَيْهِ السَّلاَمَ فَقَدِ اشْتَرَكَا فِي الأَجْرِ وَإِنْ لَمْ يَرُدَّ عَلَيْهِ فَقَدْ بَاءَ بِالإِثْمِ " . زَادَ أَحْمَدُ " وَخَرَجَ الْمُسَلِّمُ مِنَ الْهِجْرَةِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৩২. উবাইদুল্লাহ ইবনে উমর (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ কোন মু’মিন ব্যক্তির জন্য বৈধ নয় যে, সে তিন দিনের অধিক সময় তার ভাইকে পরিত্যাগ করে। এমতাবস্থায় যদি তিন দিন অতিবাহিত হয়ে যায়, তবে তার সাথে দেখা করে সালাম করা উচিত। আর সে ব্যক্তি যদি সালামের জবাব দেয়, তখন উভয়ই সাওয়াবের অংশীদার হবে। আর যদি সে সালামের জবাব না দেয়, তবে সে ব্যক্তি সমস্ত গুনাহের ভাগী হবে।

মুসলিম (রাহঃ) বর্ণিত রাবী আহমদ (রাহঃ)-এর বর্ণনায় এরূপ অতিরিক্ত আছেঃ সালাম দানকারী ব্যক্তি সালাম না দেয়ার গুনাহ থেকে বেঁচে যাবে।
৪৮৩৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَثْمَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُنِيبِ، - يَعْنِي الْمَدَنِيَّ - قَالَ أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَكُونُ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ مُسْلِمًا فَوْقَ ثَلاَثَةٍ فَإِذَا لَقِيَهُ سَلَّمَ عَلَيْهِ ثَلاَثَ مِرَارٍ كُلُّ ذَلِكَ لاَ يَرُدُّ عَلَيْهِ فَقَدْ بَاءَ بِإِثْمِهِ " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৮৩৩. মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন মুসলমানের জন্য উচিত নয় যে, সে তার ভাইকে তিন দিনের অধিক পরিত্যাগ করে। এরপর যখন সে তার সাথে দেখা করবে, তখন তাকে তিনবার সালাম করবে। যদি সে একবারও সালামের জবাব না দেয়, তখন সে সমস্ত গুনাহের ভাগী হবে।

৪৮৩৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ فَمَنْ هَجَرَ فَوْقَ ثَلاَثٍ فَمَاتَ دَخَلَ النَّارَ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৩৪. মুহাম্মাদ ইবনে সাব্বাহ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন মুসলমানের জন্য উচিত নয় যে, সে তার মুসলিম ভাইকে তিন দিনের অধিক সময়ের জন্য পরিত্যাগ করবে। আর যে ব্যক্তি তিন দিনের অধিক সময় বিচ্ছিন্ন থেকে মারা যায়, সে জাহান্নামে যাবে।

৪৮৩৫

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ حَيْوَةَ، عَنْ أَبِي عُثْمَانَ الْوَلِيدِ بْنِ أَبِي الْوَلِيدِ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ أَبِي خِرَاشٍ السُّلَمِيِّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ هَجَرَ أَخَاهُ سَنَةً فَهُوَ كَسَفْكِ دَمِهِ " .

বর্ণনাকারী: আবু খিরাশ সুলামী (রাঃ)

৪৮৩৫. ইবনে সারহ (রাহঃ) .... আবু খিরাশ সুলামী (রাযিঃ) থেকে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বলতে শোনেনঃ যে ব্যক্তি এক বছর পর্যন্ত তার ভাইকে পরিত্যাগ করবে, (অর্থাৎ তার সাথে কথা-বার্তা বলবে না) তবে সে যেন তাকে হত্যা করলো।

৪৮৩৬

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ كُلَّ يَوْمِ اثْنَيْنِ وَخَمِيسٍ فَيُغْفَرُ فِي ذَلِكَ الْيَوْمَيْنِ لِكُلِّ عَبْدٍ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلاَّ مَنْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ فَيُقَالُ أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا " . قَالَ أَبُو دَاوُدَ النَّبِيُّ صلى الله عليه وسلم هَجَرَ بَعْضَ نِسَائِهِ أَرْبَعِينَ يَوْمًا وَابْنُ عُمَرَ هَجَرَ ابْنًا لَهُ إِلَى أَنْ مَاتَ . قَالَ أَبُو دَاوُدَ إِذَا كَانَتِ الْهِجْرَةُ لِلَّهِ فَلَيْسَ مِنْ هَذَا بِشَىْءٍ وَإِنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ غَطَّى وَجْهَهُ عَنْ رَجُلٍ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৩৬. মুসাদ্দাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ প্রত্যেক সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় এবং এ দু’দিন সে সব বান্দাদের মাফ করা হয়, যারা আল্লাহর সাথে কোন কিছুর শরীক করে না। কিন্তু সে ব্যক্তি, যার সাথে তার ভাইয়ের হিংসা-বিদ্বেষ থাকে, তাকে মাফ করা হয় না এবং তাদের সম্পর্কে এরূপ ঘোষণা দেয়া হয়ঃ তাদের ছেড়ে দাও, যতক্ষণ না তারা পরস্পর মিলে যায়।

ইমাম আবু দাউদ (রাযিঃ) বলেনঃ যে ব্যক্তি কারো সাথে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সম্পর্ক ছিন্ন করে, সে ব্যক্তি উক্ত হাদীসে বর্ণিত শাস্তিরযোগ্য নয়। তিনি আরো বলেনঃ উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) এক ব্যক্তিকে দেখে তার মুখ ঢেকে ফেলেন; (কেননা, তিনি তার সাথে কথা বলতে অপছন্দ করতেন।)

৫৪. কুধারণা পোষণ করা সম্পর্কে।

باب فِي الظَّنِّ

৪৮৩৭

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلاَ تَحَسَّسُوا وَلاَ تَجَسَّسُوا " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৩৭. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কারো সম্পর্কে খারাপ ধারণা করবে না। কেননা, এরূপ করা- নির্ভেজাল মিথ্যা স্বরূপ। নবী (ﷺ) আরো বলেনঃ তোমরা অন্যের দোষ-ক্রটি অন্বেষণ করবে না এবং অপরকেও এরূপ করার সুযোগ দেবে না।

৫৫. নসীহত বা সদুপদেশ সম্পর্কে।

باب فِي النَّصِيحَةِ

৪৮৩৮

حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سُلَيْمَانَ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ، عَنِ الْوَلِيدِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ وَالْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ يَكُفُّ عَلَيْهِ ضَيْعَتَهُ وَيَحُوطُهُ مِنْ وَرَائِهِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৩৮. রাবী ইবনে সুলাইমান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক মু’মিন-অন্য মুমিনের জন্য দর্পণ-স্বরূপ এবং এক মু’মিন-অপর মু’মিনের জন্য ভাই-স্বরূপ। কাজেই এক মুসলমানের উচিত, অপর মুসলমানের ক্ষতি হতে রক্ষা করা এবং তার অনুপস্থিতে সে ব্যক্তির জান-মাল রক্ষা করা।

৫৬. পরস্পরের মাঝে আপোষ করা- সম্পর্কে।

باب فِي إِصْلاَحِ ذَاتِ الْبَيْنِ

৪৮৩৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَالِمٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلاَةِ وَالصَّدَقَةِ " . قَالُوا بَلَى . قَالَ " إِصْلاَحُ ذَاتِ الْبَيْنِ وَفَسَادُ ذَاتِ الْبَيْنِ الْحَالِقَةُ " .

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

৪৮৩৯. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) ..... আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমি কি তোমাদের নামায, রোযা এবং যাকাত হতে উত্তম আমল সম্পর্কে অবহিত করবো না? সাহাবীগণ বলেনঃ হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! তিনি বলেনঃ তা হলো- পরস্পরের মাঝে আপোষ-মীমাংশা করে দেয়া। কেননা, পরস্পরের মধ্যেকার ঝগড়া-বিবাদ লোকদের ধ্বংস করে দেয়।

৪৮৪০

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ شَبُّويَةَ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لَمْ يَكْذِبْ مَنْ نَمَى بَيْنَ اثْنَيْنِ لِيُصْلِحَ " . وَقَالَ أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ وَمُسَدَّدٌ " لَيْسَ بِالْكَاذِبِ مَنْ أَصْلَحَ بَيْنَ النَّاسِ فَقَالَ خَيْرًا أَوْ نَمَى خَيْرًا " .

বর্ণনাকারী: হযরত উম্মে কুলছুম বিনতে উকবা (রাঃ)

৪৮৪০. নসর ইবনে আলী (রাহঃ) .... হুমায়দ ইবনে আব্দুর রহমান তাঁর মাতা [উম্মু কুলছুম (রাযিঃ)] থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি দু’জনের মধ্যে সন্ধি স্থাপনের লক্ষ্যে কিছু বাড়িয়ে বলে, মিথ্যা বলে না। রাবী আহমদ ও মুসাদ্দাদ (রাহঃ)-এর বর্ণনায় আছেঃ সে ব্যক্তি মিথ্যাবাদী নয়, যে লোকদের মাঝে সন্ধি করে দেয় কিছু ভাল কথা বলে বা কিছু বাড়িয়ে বলে।

৪৮৪১

حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْجِيزِيُّ، حَدَّثَنَا أَبُو الأَسْوَدِ، عَنْ نَافِعٍ، - يَعْنِي ابْنَ يَزِيدَ - عَنِ ابْنِ الْهَادِ، أَنَّ عَبْدَ الْوَهَّابِ بْنَ أَبِي بَكْرٍ، حَدَّثَهُ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِ أُمِّ كُلْثُومٍ بِنْتِ عُقْبَةَ، قَالَتْ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُرَخِّصُ فِي شَىْءٍ مِنَ الْكَذِبِ إِلاَّ فِي ثَلاَثٍ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ أَعُدُّهُ كَاذِبًا الرَّجُلُ يُصْلِحُ بَيْنَ النَّاسِ يَقُولُ الْقَوْلَ وَلاَ يُرِيدُ بِهِ إِلاَّ الإِصْلاَحَ وَالرَّجُلُ يَقُولُ فِي الْحَرْبِ وَالرَّجُلُ يُحَدِّثُ امْرَأَتَهُ وَالْمَرْأَةُ تُحَدِّثُ زَوْجَهَا " .

বর্ণনাকারী: হুমাইদ ইবনে আবদুর রহমান ইবনে আউফ (রহঃ)

৪৮৪১. রাবী ইবনে সুলাইমান (রাহঃ) .... হুমায়দ ইবনে আব্দুর রহমান, তার মা উম্মু কুলছুম বিনতে উকবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি তিনটি স্থান ব্যতীত অন্য কোথাও রাসূলুল্লাহ (ﷺ)-কে মিথ্যা বলার জন্য অনুমতি দিতে শুনেনি। তিনি বলতেনঃ আমি সে ব্যক্তিকে মিথ্যাবাদী বলে মনে করি না, যে লোকদের মাঝে সন্ধি স্থাপনের জন্য কিছু বলে, যে ব্যক্তি যুদ্ধের সময় (দুশমনের ক্ষতি থেকে বাঁচার জন্য) কিছু বলে এবং যে ব্যক্তি তার স্ত্রীর সন্তুষ্টির জন্য, অথবা স্ত্রী স্বামীর সন্তুষ্টির জন্য কিছু বলে।

৫৭. গান-বাজনা সম্পর্কে।

باب فِي الْغِنَاءِ

৪৮৪২

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، عَنْ خَالِدِ بْنِ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ، قَالَتْ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَدَخَلَ عَلَىَّ صَبِيحَةَ بُنِيَ بِي فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي فَجَعَلَتْ جُوَيْرِيَاتٌ يَضْرِبْنَ بِدُفٍّ لَهُنَّ وَيَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِي يَوْمَ بَدْرٍ إِلَى أَنْ قَالَتْ إِحْدَاهُنَّ وَفِينَا نَبِيُّ يَعْلَمُ مَا فِي غَدٍ . فَقَالَ " دَعِي هَذِهِ وَقُولِي الَّذِي كُنْتِ تَقُولِينَ " .

বর্ণনাকারী: রুবায়্যি‘ বিনতে মুআওয়্যিয (রাঃ)

৪৮৪২. মুসাদ্দাদ (রাহঃ) .... রুবাইয়্যা বিনতে মু’আব্বিয ইবনে আফরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সেদিন সকালে আমার নিকট আসেন, যে রাতে আমি আমার স্বামীর সাথে বাসর-রাত যাপন করি। এরপর তিনি আমার বিছানায় উপর এরূপ বসেন যেরূপ আপনি (খালিদ ইবনে যাকওয়ান) বসেছেন। সে সময় ছোট-ছোট বালিকারা দফ বাজিয়ে গান শুরু করে, যাতে তারা আমাদের সেসব পূর্ব-পুরুষদের গৌরব কথার উল্লেখ করতে থাকে, যাঁরা বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন। এ সময় একজন বালিকা বলে উঠেঃ আমাদের মাঝে এমন একজন নবী আছেন, যিনি আগামীকাল কি ঘটবে- তা জানেন। একথা শুনে নবী (ﷺ) বলেনঃ তোমরা এরূপ বলো না বরং তোমরা আগে যেরূপ বলছিলে সেরূপ বলো।

৪৮৪৩

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ لَعِبَتِ الْحَبَشَةُ لِقُدُومِهِ فَرَحًا بِذَلِكَ لَعِبُوا بِحِرَابِهِمْ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৮৪৩. হাসান ইবনে আলী (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন মদীনায় আসেন, তখন হাবশীরা তাঁর আগমনে উল্লসিত হয়ে বল্লম নিয়ে খেলতে (নাচতে) থাকে।

৫৮. গান-বাজনার অপকারিতা সম্পর্কে।

باب كَرَاهِيَةِ الْغِنَاءِ وَالزَّمْرِ

৪৮৪৪
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْغُدَانِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ نَافِعٍ، قَالَ سَمِعَ ابْنُ عُمَرَ، مِزْمَارًا - قَالَ - فَوَضَعَ أُصْبُعَيْهِ عَلَى أُذُنَيْهِ وَنَأَى عَنِ الطَّرِيقِ وَقَالَ لِي يَا نَافِعُ هَلْ تَسْمَعُ شَيْئًا قَالَ فَقُلْتُ لاَ . قَالَ فَرَفَعَ أُصْبُعَيْهِ مِنْ أُذُنَيْهِ وَقَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَمِعَ مِثْلَ هَذَا فَصَنَعَ مِثْلَ هَذَا . قَالَ أَبُو عَلِيٍّ اللُّؤْلُؤِيُّ سَمِعْتُ أَبَا دَاوُدَ يَقُولُ هَذَا حَدِيثٌ مُنْكَرٌ .

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُطْعِمُ بْنُ الْمِقْدَامِ، قَالَ حَدَّثَنَا نَافِعٌ، قَالَ كُنْتُ رِدْفَ ابْنِ عُمَرَ إِذْ مَرَّ بِرَاعٍ يَزْمُرُ فَذَكَرَ نَحْوَهُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ أُدْخِلَ بَيْنَ مُطْعِمٍ وَنَافِعٍ سُلَيْمَانُ بْنُ مُوسَى

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ، عَنْ مَيْمُونٍ، عَنْ نَافِعٍ، قَالَ كُنَّا مَعَ ابْنِ عُمَرَ فَسَمِعَ صَوْتَ، زَامِرٍ فَذَكَرَ نَحْوَهُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا أَنْكَرُهَا

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا سَلاَّمُ بْنُ مِسْكِينٍ، عَنْ شَيْخٍ، شَهِدَ أَبَا وَائِلٍ فِي وَلِيمَةٍ فَجَعَلُوا يَلْعَبُونَ يَتَلَعَّبُونَ يُغَنُّونَ فَحَلَّ أَبُو وَائِلٍ حَبْوَتَهُ وَقَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ الْغِنَاءُ يُنْبِتُ النِّفَاقَ فِي الْقَلْبِ

বর্ণনাকারী: নাফি‘ (রহঃ)

৪৮৪৪. আহমদ ইবনে উবাইদুল্লাহ (রাহঃ) .... নাফি (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা ইবনে উমর (রাযিঃ) বাদ্যযন্ত্রের শব্দ শুনে তাঁর কানে আঙ্গুল ঢুকিয়ে দেন। তিনি সেখান থেকে দূরে গিয়ে আমাকে বলেনঃ হে নাফি! তুমি কি এখনও কোন শব্দ শুনতে পাচ্ছ? আমি বলিঃ না। তখন তিনি তাঁর কান থেকে আঙ্গুল বের করে বলেনঃ একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম, তিনি এরূপ শব্দ শুনে-এরূপ করেন।

মাহমুদ ইবন খালেদ ......... নাফি’ (রহঃ) বলেন, আমি বাহনে ইবন উমার (রাঃ)-এর পিছনে বসা ছিলাম। তিনি এক রাখালকে অতিক্রম করলেন যে বাদ্যযন্ত্র বাজাচ্ছিল ......... অতঃপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ।

আহমাদ ইবন ইবরাহীম ......... নাফি’ (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা ইবন উমার (রাঃ)-এর সঙ্গে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন ......... অতঃপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, এটি অধিকতর মুনকার।

সাল্লাম ইবনু মিসকীন (রহঃ) এক শাইখের সূত্রে বর্ণনা করেন যিনি আবু ওয়াইল (রহঃ)-এর সঙ্গে এক বৌ-ভাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তখন লোকেরা খেলাধূলা ও আনন্দ আর সঙ্গীতে মত্ত হলো। আবু ওয়াইল (রহঃ) তার হাত দিয়ে নিজ হাঁটুদ্বয় পেঁচিয়ে ধরে বললেন, আমি আব্দুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছিঃ নিশ্চয়ই সঙ্গীত অন্তরে কপটতা সৃষ্টি করে।

৫৯. নপুংসকদের হুকুম সম্পর্কে।

باب فِي الْحُكْمِ فِي الْمُخَنَّثِينَ

৪৮৪৫

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَنَّ أَبَا أُسَامَةَ، أَخْبَرَهُمْ عَنْ مُفَضَّلِ بْنِ يُونُسَ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ أَبِي يَسَارٍ الْقُرَشِيِّ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِمُخَنَّثٍ قَدْ خَضَبَ يَدَيْهِ وَرِجْلَيْهِ بِالْحِنَّاءِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا بَالُ هَذَا " . فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ يَتَشَبَّهُ بِالنِّسَاءِ . فَأُمِرَ بِهِ فَنُفِيَ إِلَى النَّقِيعِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَقْتُلُهُ فَقَالَ " إِنِّي نُهِيتُ عَنْ قَتْلِ الْمُصَلِّينَ " . قَالَ أَبُو أُسَامَةَ وَالنَّقِيعُ نَاحِيَةٌ عَنِ الْمَدِينَةِ وَلَيْسَ بِالْبَقِيعِ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৪৫. হারুন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী করীম (ﷺ) এর কাছে একজন নপুসংক আসে, যার দু’হাত ও পা মেহেদী রংয়ে রঞ্জিত ছিল। তখন নবী (ﷺ) জিজ্ঞাসা করেনঃ এ ব্যক্তির অবস্থা কী? জবাবে সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ! এ ব্যক্তি স্ত্রীলোকদের সাজে সেজেছে। তখন তাকে শহর থেকে বের করে দেয়ার হুকুম হলে, তাকে নাকী নামক স্থানের দিকে বের করে দেয়া হয়। এ সময় সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি তাকে হত্যা করবো না? তিনি বলেনঃ আমাকে নামাযীদের হত্যা করতে নিষেধ করা হয়েছে। রাবী আবু উছমান (রাহঃ) বলেনঃ নাকী স্থানটি মদীনার উপকণ্ঠে অবস্থিত। এটা বাকী নামক স্থান নয়।

৪৮৪৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، - يَعْنِي ابْنَ عُرْوَةَ - عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا مُخَنَّثٌ وَهُوَ يَقُولُ لِعَبْدِ اللَّهِ أَخِيهَا إِنْ يَفْتَحِ اللَّهُ الطَّائِفَ غَدًا دَلَلْتُكَ عَلَى امْرَأَةٍ تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৪৮৪৬. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) .... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী করীম (ﷺ) আমার কাছে এমন সময় প্রবেশ করেন, যখন আমর কাছে একজন নপুংসক (হিজড়া) উপস্থিত ছিল। আর সে তার ভাইকে বলছিল। আগামীকাল মহান আল্লাহ যদি তায়েফের উপর (মুসলমানদের) বিজয় দান করেন, তবে আমি তোমাকে এমন এক স্ত্রীলোকের খবর দেব, যার আসার সময় তার পেটে চারটি ভাঁজ দেখা যায়; আর যখন সে চলে যায় তখন তার পেটে আটটি ভাঁজ দেখা যায়। একথা শুনে নবী (ﷺ) তাকে ঘর থেকে বের করে দেয়ার নির্দেশ দেন।

৪৮৪৭

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَعَنَ الْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ وَالْمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ وَقَالَ " أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪৮৪৭. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) নারীবেশ ধারণাকারী পুরুষদের এবং পুরুষবেশ ধারণকারী নপুংসকদের উপর লা’নত করেছেন। তিনি বলেনঃ তোমরা এদের ঘর থেকে বের করে দেবে।

৪৮৪৮

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَعَنَ الْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ وَالْمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ وَقَالَ " أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ وَأَخْرِجُوا فُلاَنًا وَفُلاَنًا " . يَعْنِي الْمُخَنَّثِينَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪৮৪৮. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) পুরুষবেশ ধারণকারী নপুংসক এবং নারীবেশ ধারণকারী পুরুষদের উপর লা’নত করেছেন। তিনি বলেনঃ তোমরা তাদের তোমাদের ঘর থেকে বের করে দেবে এবং অমুক অমুক- অর্থাৎ নপুংসকদের ও বের করে দেবে।

৬০. কাপড়ের স্ত্রী পুতুল নিয়ে খেলা করা সম্পর্কে।

باب فِي اللَّعِبِ بِالْبَنَاتِ

৪৮৪৯

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ فَرُبَّمَا دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدِي الْجَوَارِي فَإِذَا دَخَلَ خَرَجْنَ وَإِذَا خَرَجَ دَخَلْنَ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৮৪৯. মুসাদ্দাদ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি কাপড়ের তৈরী স্ত্রী পুতুল নিয়ে খেলা করতাম। অধিকাংশ সময় রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে এমন সময় আসতেন, যখন অন্যান্য বালিকারা আমার কাছে উপস্থিত থাকতো। আর তিনি যখন ঘরে প্রবেশ করতেন, তখন তারা চলে যেত এবং যখন তিনি বাইরে যেতেন, তখন তারা আবার আসতো।

৪৮৫০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ حَدَّثَنِي عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، أَنَّ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ، حَدَّثَهُ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ " مَا هَذَا يَا عَائِشَةُ " . قَالَتْ بَنَاتِي . وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ " مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ " . قَالَتْ فَرَسٌ . قَالَ " وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ " . قَالَتْ جَنَاحَانِ . قَالَ " فَرَسٌ لَهُ جَنَاحَانِ " . قَالَتْ أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلاً لَهَا أَجْنِحَةٌ قَالَتْ فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৮৫০. মুহাম্মাদ ইবনে আওফ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তাবূক অথবা খায়বরের যুদ্ধ থেকে ফিরে আসেন, আর এ সময় আমার ঘরে একটা পর্দা ঝুলানো ছিল। বাতাসের কারণে পর্দার এক কোণা খুলে যাওয়ায় আমার খেলার পুতুলগুলো, যা একটি তাকের উপর ছিল, তা দৃষ্টিগোচর হতে থাকে। তখন তিনি বলেনঃ হে আয়িশা! এগুলো কি? তিনি বলেনঃ এগুলো আমার পুতুল।

এরপর নবী (ﷺ) তার মধ্যে একটি ঘোড়া দেখতে পান, যার দু’টি ডানা ছিল কাপড় দিয়ে তৈরী। তখন নবী (ﷺ) জিজ্ঞাসা করেনঃ এটা কি যা আমি দেখছি? তিনি বলেনঃ এটা ঘোড়া। নবী (ﷺ) বলেনঃ এর উপর এটা কি? তিনি বলেনঃ দু’টি ডানা বিশিষ্ট ঘোড়া? আয়িশা (রাযিঃ) বলেনঃ আপনি কি শোনেননি, সুলাইমান (আলাইহিস সালাম) এর ডানা বিশিষ্ট ঘোড়া ছিল? আয়িশা (রাযিঃ) বলেনঃ আমার একথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) হেসে উঠেন, যার ফলে আমি তাঁর সামনের দাঁত স্পষ্টরূপে দেখতে পাই।

৬১. দোলনায় চড়া সম্পর্কে।

باب فِي الأُرْجُوحَةِ

৪৮৫১
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالاَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزَوَّجَنِي وَأَنَا بِنْتُ سَبْعِ سِنِينَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ أَتَيْنَ نِسْوَةٌ - وَقَالَ بِشْرٌ فَأَتَتْنِي أُمُّ رُومَانَ - وَأَنَا عَلَى أُرْجُوحَةٍ فَذَهَبْنَ بِي وَهَيَّأْنَنِي وَصَنَعْنَنِي فَأُتِيَ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَبَنَى بِي وَأَنَا ابْنَةُ تِسْعٍ فَوَقَفَتْ بِي عَلَى الْبَابِ فَقُلْتُ هِيهْ هِيهْ - قَالَ أَبُو دَاوُدَ أَىْ تَنَفَّسَتْ - فَأُدْخِلْتُ بَيْتًا فَإِذَا فِيهِ نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ ‏.‏ دَخَلَ حَدِيثُ أَحَدِهِمَا فِي الآخَرِ

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، مِثْلَهُ قَالَ عَلَى خَيْرِ طَائِرٍ فَسَلَّمَتْنِي إِلَيْهِنَّ فَغَسَلْنَ رَأْسِي وَأَصْلَحْنَنِي فَلَمْ يَرُعْنِي إِلاَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ضُحًى فَأَسْلَمْنَنِي إِلَيْهِ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها، قَالَتْ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ جَاءَنِي نِسْوَةٌ وَأَنَا أَلْعَبُ عَلَى أُرْجُوحَةٍ وَأَنَا مُجَمَّمَةٌ فَذَهَبْنَ بِي فَهَيَّأْنَنِي وَصَنَّعْنَنِي ثُمَّ أَتَيْنَ بِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَبَنَى بِي وَأَنَا ابْنَةُ تِسْعِ سِنِينَ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৮৫১. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার ছয় অথবা সাত বছর বয়সে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বিয়ে করেন। আমরা মদীনায় আগমন করলে একদল মহিলা আসলেন। বর্ণনাকারী বিশরের বর্ণনায় রয়েছেঃ আমার নিকট (আমার মা) উম্মে রূমান (রাঃ) আসলেন, তখন আমি দোলনায় দোল খাচ্ছিলাম। তিনি আমাকে নিয়ে গেলেন, আমাকে প্রস্তুত করলেন এবং পোশাক পরিয়ে সাজালেন। অতঃপর আমাকে রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট পেশ করা হলো। তিনি আমার সঙ্গে বাসর যাপন করলেন, তখন আমার বয়স নয় বছর। মা আমাকে ঘরের দরজায় দাঁড় করালেন এবং আমি উচ্চহাসি দিলাম। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, অর্থাৎ আমার মাসিক ঋতু হয়েছে। আমাকে একটি ঘরে প্রবেশ করানো হলো। তাতে আনসার গোত্রের একদল মহিলা উপস্থিত ছিলেন। তারা আমার জন্য কল্যাণ ও বরকত কামনা করলেন।

আবু উসামাহ (রহঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। এতে রয়েছেঃ তারা আমার সৌভাগ্য কামনা করলেন। তিনি (ﷺ) আমাকে আনসার মহিলাদের নিকট সোপর্দ করলেন। তারা আমার মাথা ধৌত করলেন এবং আমাকে পরিপাটি করলেন। পূর্বাহ্নে রাসূলুল্লাহ (ﷺ) -এর উপস্থিত হওয়া পর্যন্ত কেউই আমার নিকট আসেনি। অতএব তারা আমাকে তাঁর নিকট সোপর্দ করলেন।

মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা যখন মদীনায় আসি, তখন আমার কাছে কয়েকজন মহিলা আসে, আর সে সময় আমি দোলনায় দোল খাচ্ছিলাম। এ সময় আমার মাথার চুল ছোট ছিল। তারা আমাকে নিয়ে গিয়ে সুন্দররূপে সুসজ্জিত করে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে নিয়ে আসে। এ সময় তিনি আমার সাথে সহবাস করেন, আর তখন আমার বয়স ছিল নয় বছর।
৪৮৫২

حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، بِإِسْنَادِهِ فِي هَذَا الْحَدِيثِ قَالَتْ وَأَنَا عَلَى الأُرْجُوحَةِ، وَمَعِي، صَوَاحِبَاتِي فَأَدْخَلْنَنِي بَيْتًا فَإِذَا نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ .

বর্ণনাকারী: হিশাম ইবনে উরওয়া (রহঃ)

৪৮৫২. বিশর ইবনে খালিদ (রাহঃ) .... হিশাম ইবনে উরওয়া (রাহঃ) থেকে উপরোক্ত হাদীসের সনদে হাদীস বর্ণিত হয়েছে। আয়িশা (রাযিঃ) বলেনঃ সে সময় আমি দোলনার উপর ছিলাম এবং আমার সাথীরাও আমার সাথে ছিলেন। তারা আমাকে এমন একটি ঘরে নিয়ে যায়, যেখানে আনসার মহিলাগণ উপস্থিত ছিলেন। তারা বলেনঃ কল্যাণ ও বরকতময় হোক।

৪৮৫৩

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدٌ، - يَعْنِي ابْنَ عَمْرٍو - عَنْ يَحْيَى، - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَاطِبٍ - قَالَ قَالَتْ عَائِشَةُ رضى الله عنها فَقَدِمْنَا الْمَدِينَةَ فَنَزَلْنَا فِي بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ - قَالَتْ - فَوَاللَّهِ إِنِّي لَعَلَى أُرْجُوحَةٍ بَيْنَ عَذْقَيْنِ فَجَاءَتْنِي أُمِّي فَأَنْزَلَتْنِي وَلِي جُمَيْمَةٌ . وَسَاقَ الْحَدِيثَ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৮৫৩. উবাইদুল্লাহ ইবনে মুআয (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা মদীনায় আগমনের পর হারিছ ইবনে খায়রাজ নামক গোত্রে অবস্থান করি। তিনি বলেনঃ আল্লাহর শপথ! আমি তখন দোলনায় দোল খাচ্ছিলাম এবং আমার মাথার চুল ছোট ছিল, এ সময় আমার আম্মা এসে আমাকে দোলনা থেকে নামান। এরপর পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

৬২. শতরঞ্চ খেলা নিষিদ্ধ হওয়া সম্পর্কে।

باب فِي النَّهْىِ عَنِ اللَّعِبِ، بِالنَّرْدِ

৪৮৫৪

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ مَيْسَرَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ " .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৪৮৫৪. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আবু মুসা আশ’আরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি শতরঞ্চ বা দাবা খেলে, সে আল্লাহ ও তার রাসূলের নাফরমানী করে।

৪৮৫৫

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ فَكَأَنَّمَا غَمَسَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ " .

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৪৮৫৫. মুসাদ্দাদ (রাহঃ) .... বুরায়দাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি শতরঞ্চ বা দাবা খেলে, সে যেন তার হাতকে শূকরের গোশত ও রক্তের মধ্যে প্রবেশ করায়।

৬৩. কবুতর নিয়ে খেলা করা সম্পর্কে।

باب فِي اللَّعِبِ بِالْحَمَامِ

৪৮৫৬

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَتْبَعُ حَمَامَةً فَقَالَ " شَيْطَانٌ يَتْبَعُ شَيْطَانَةً " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৫৬. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে কবুতরের পেছনে দৌড়াতে দেখে বলেনঃ এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে।

৬৪. রহমত সম্পর্কে।

باب فِي الرَّحْمَةِ

৪৮৫৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُسَدَّدٌ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي قَابُوسَ، مَوْلًى لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم " الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ارْحَمُوا أَهْلَ الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ " . لَمْ يَقُلْ مُسَدَّدٌ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَقَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৪৮৫৭. মুসাদ্দাদ ও আবু বকর ইবনে শায়বা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ রহমকারীদের উপর রহমান অর্থাৎ আল্লাহ রহম করেন। তোমরা যমীনবাসীদের উপর রহম কর, তাহলে আসমানের অধিপতি আল্লাহ তোমাদের উপর রহম করবেন।

৪৮৫৮

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا ح، وَحَدَّثَنَا ابْنُ كَثِيرٍ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ كَتَبَ إِلَىَّ مَنْصُورٌ - قَالَ ابْنُ كَثِيرٍ فِي حَدِيثِهِ وَقَرَأْتُهُ عَلَيْهِ وَقُلْتُ أَقُولُ حَدَّثَنِي مَنْصُورٌ فَقَالَ إِذَا قَرَأْتَهُ عَلَىَّ فَقَدْ حَدَّثْتُكَ بِهِ ثُمَّ اتَّفَقَا - عَنْ أَبِي عُثْمَانَ مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ أَبَا الْقَاسِمِ الصَّادِقَ الْمَصْدُوقَ صلى الله عليه وسلم صَاحِبَ هَذِهِ الْحُجْرَةِ يَقُولُ " لاَ تُنْزَعُ الرَّحْمَةُ إِلاَّ مِنْ شَقِيٍّ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৫৮. হাফসা ইবনে উমর (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবুল কাসিম (ﷺ)-কে বলতে শুনেছি, লোকেরা যাকে সত্যবাদী বলে জানতো, যিনি এই হুযরায় থাকতেন; তিনি বলতেনঃ দুর্ভাগা ব্যতীত আর কারো থেকে রহমত কেড়ে নেয়া হয় না।

৪৮৫৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ السَّرْحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنِ ابْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، يَرْوِيهِ - قَالَ ابْنُ السَّرْحِ - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৪৮৫৯. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের হক আদায় করে না, অর্থাৎ সম্মান করে না, সে আমাদের হক আদায় করে না, অর্থাৎ সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।

৬৫. নসীহত সম্পর্কে।

باب فِي النَّصِيحَةِ

৪৮৬০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ تَمِيمٍ الدَّارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الدِّينَ النَّصِيحَةُ إِنَّ الدِّينَ النَّصِيحَةُ إِنَّ الدِّينَ النَّصِيحَةُ " . قَالُوا لِمَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ " لِلَّهِ وَكِتَابِهِ وَرَسُولِهِ وَأَئِمَّةِ الْمُؤْمِنِينَ وَعَامَّتِهِمْ وَأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ " .

বর্ণনাকারী: হযরত তামীম আদ-দারী রাযি.

৪৮৬০. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ..... তামীম দারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দ্বীন হলো নসীহত, দ্বীন হলো নসীহত; দ্বীন হলো নসীহত। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! কোন কোন ব্যক্তিদের জন্য? জবাবে নবী (ﷺ) বলেনঃ আল্লাহর জন্য, তাঁর কিতাবের জন্য, তাঁর রাসূলের জন্য, মুসলমান শাসকের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য।

৪৮৬১

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ يُونُسَ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ جَرِيرٍ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ وَأَنْ أَنْصَحَ لِكُلِّ مُسْلِمٍ - قَالَ - وَكَانَ إِذَا بَاعَ الشَّىْءَ أَوِ اشْتَرَاهُ قَالَ " أَمَا إِنَّ الَّذِي أَخَذْنَا مِنْكَ أَحَبُّ إِلَيْنَا مِمَّا أَعْطَيْنَاكَ فَاخْتَرْ " .

বর্ণনাকারী: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)

৪৮৬১. আমর ইবনে আওন (রাহঃ) ..... জারীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তাঁর কথা শোনা ও তাঁর অনুসরণের জন্য বায়’আত গ্রহণ করি, আর এজন্যও যে, আমি প্রত্যেক মুসলমানকে সদুপদেশ দেব। এ কারণে জারীর (রাযিঃ) যখন কোন জিনিস বিক্রি করতেন বা খরিদ করতেন, তখন তিনি বলতেনঃ আমি যা তোমরা নিকট হতে গ্রহণ করছি, এ আমার কাছে তা থেকে অধিক প্রিয়, যা আমি তোমাকে দিচ্ছি। এখন তোমরা ইচ্ছা-বিক্রি করা বা খরিদ করা।

৬৬. মুসলমানের সাহায্য করা সম্পর্কে।

باب فِي الْمَعُونَةِ لِلْمُسْلِمِ

৪৮৬২

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، وَعُثْمَانُ، ابْنَا أَبِي شَيْبَةَ - الْمَعْنَى قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ عُثْمَانُ وَجَرِيرٌ الرَّازِيُّ ح وَحَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا أَسْبَاطٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، - وَقَالَ وَاصِلٌ قَالَ حُدِّثْتُ عَنْ أَبِي صَالِحٍ، ثُمَّ اتَّفَقُوا - عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ نَفَّسَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ - وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَمَنْ سَتَرَ عَلَى مُسْلِمٍ سَتَرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ " . قَالَ أَبُو دَاوُدَ لَمْ يَذْكُرْ عُثْمَانُ عَنْ أَبِي مُعَاوِيَةَ " وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৬২. আবু বকর ও উছমান (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন মুসলমান হতে দুনিয়ার কোন বিপদ দূরীকরণে সাহায্য করে; কিয়ামতের দিন আল্লাহ তার সমস্ত বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি, কষ্টে পতিত ব্যক্তির থেকে তার পাওনা আদায়ে নরম ব্যবহার করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার প্রতি আসানী করবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানের দোষ-ক্রটি গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ-ক্রটি গোপন রাখবেন। আর আল্লাহ সে বান্দাকে ততক্ষণ সাহায্য করেন। যতক্ষণ সে তার ভাইকে সাহায্য করে।

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ উছমান (রাহঃ) সনদে আবু মুআবিয়ার নাম এবং মতনে অর্থাৎ ভাষ্যে এর উল্লেখ করেননি তা হলোঃ আর যে ব্যক্তি কষ্টে পতিত ব্যক্তি থেকে তার পাওনা আদায়ে নরম ব্যবহার করবে।
৪৮৬৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ قَالَ نَبِيُّكُمْ صلى الله عليه وسلم " كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ " .

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৪৮৬৩. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ...... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমাদের নবী (ﷺ) বলেছেনঃ প্রত্যেক সৎ-কাজই সাদ্‌কা স্বরূপ।

৬৭. নাম পরিবর্তন করা সস্পর্কে।

باب فِي تَغْيِيرِ الأَسْمَاءِ

৪৮৬৪

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ أَخْبَرَنَا ح، وَحَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ دَاوُدَ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي زَكَرِيَّاءَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ " .

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

৪৮৬৪. আমর ইবনে আওন (রাহঃ) ..... আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন তোমাদের ডাকা হবে তোমাদের স্ব-স্ব নাম ও পিতার নাম সহকারে। অতএব তোমরা ভাল নাম রাখবে।

৪৮৬৫

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ زِيَادٍ، سَبَلاَنُ حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَحَبُّ الأَسْمَاءِ إِلَى اللَّهِ تَعَالَى عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৮৬৫. ইবরাহীম ইবনে যিয়াদ (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম হলো- আব্দুল্লাহ এবং আব্দুর রহমান।

৪৮৬৬

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعِيدٍ الطَّالْقَانِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُهَاجِرِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي عَقِيلُ بْنُ شَبِيبٍ، عَنْ أَبِي وَهْبٍ الْجُشَمِيِّ، وَكَانَتْ، لَهُ صُحْبَةٌ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَسَمَّوْا بِأَسْمَاءِ الأَنْبِيَاءِ وَأَحَبُّ الأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَأَصْدَقُهَا حَارِثٌ وَهَمَّامٌ وَأَقْبَحُهَا حَرْبٌ وَمُرَّةُ " .

বর্ণনাকারী: আবু ওয়াহব জুশামী (রাঃ)

৪৮৬৬. হারুন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ..... জুশামী (রাযিঃ) থেকে বর্ণিত এবং তিনি সাহাবী ছিলেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা নবীদের নামে নাম রাখবে। আর আল্লাহর সব চাইতে প্রিয় নাম হলো-আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এবং সব চাইতে উত্তম নাম হলোঃ হারিছ ও হাম্মাম এবং নিকৃষ্ট নাম হলো- হারব (যুদ্ধ) ও মুররা (তিক্ত)।

৪৮৬৭

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ ذَهَبْتُ بِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ وُلِدَ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم فِي عَبَاءَةٍ يَهْنَأُ بَعِيرًا لَهُ قَالَ " هَلْ مَعَكَ تَمْرٌ " . قُلْتُ نَعَمْ - قَالَ - فَنَاوَلْتُهُ تَمَرَاتٍ فَأَلْقَاهُنَّ فِي فِيهِ فَلاَكَهُنَّ ثُمَّ فَغَرَ فَاهُ فَأَوْجَرَهُنَّ إِيَّاهُ فَجَعَلَ الصَّبِيُّ يَتَلَمَّظُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " حِبُّ الأَنْصَارِ التَّمْرُ " . وَسَمَّاهُ عَبْدَ اللَّهِ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৮৬৭. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আব্দুল্লাহ ইবনে তালহার জন্মের পর তাকে নিয়ে নবী করীম (ﷺ)-এর নিকট উপস্থিত হই। তিনি তখন আবা (বিশেষ জামা) পরিহিত অবস্থায় তাঁর উটের শরীরে ঔষধ লাগাচ্ছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেন, তোমার কাছে খেজুর আছে কি? আমি বলি, হ্যাঁ। তখন আমি তাঁকে কিছু খেজুর দিলে, তিনি তা চিবিয়ে সে বাচ্চার মুখে দেন। ফলে বাচ্চাটি মুখ নাড়াতে থাকে। তখন নবী (ﷺ) বলেন, আনসারগণ খেজুর পছন্দ করে। এরপর তিনি সে ছেলের নাম রাখেন আব্দুল্লাহ।

৬৮. খারাপ নাম পরিবর্তন করে ভাল নাম রাখা সম্পর্কে।

باب فِي تَغْيِيرِ الاِسْمِ الْقَبِيحِ

৪৮৬৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَمُسَدَّدٌ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَيَّرَ اسْمَ عَاصِيَةَ وَقَالَ " أَنْتِ جَمِيلَةُ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৮৬৮. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উমর (রাযিঃ)-এর কন্যা আসিয়ার নাম পরিবর্তন করে দেন এবং বলেন, তোমার নাম হলো, জামিলা।

৪৮৬৯

حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، سَأَلَتْهُ مَا سَمَّيْتَ ابْنَتَكَ قَالَ سَمَّيْتُهَا بَرَّةَ فَقَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ هَذَا الاِسْمِ سُمِّيتُ بَرَّةَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تُزَكُّوا أَنْفُسَكُمُ اللَّهُ أَعْلَمُ بِأَهْلِ الْبِرِّ مِنْكُمْ " . فَقَالَ مَا نُسَمِّيهَا قَالَ " سَمُّوهَا زَيْنَبَ " .

বর্ণনাকারী: যায়নাব বিনতে আবু সালামা (রাঃ)

৪৮৬৯. ঈসা ইবনে হাম্মাদ (রাহঃ) ...... মুহাম্মাদ ইবনে আমর ইবনে আতা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা যায়নব বিনতে আবু সালামা (রাযিঃ) তাকে জিজ্ঞাসা করেনঃ তুমি তোমার মেয়ের নাম কি রেখেছে? তিনি বলেনঃ আমি তার নাম রেখেছি বাররা। তখন যায়নব (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এ ধরনের নাম রাখতে নিষেধ করেছেন। আগে আমার নাম ছিল বাররা। তখন নবী (ﷺ) বলেনঃ তোমরা নিজেদের প্রশংসা করো না, আল্লাহ তোমাদের মধ্যে কে ভাল তা খুবই জানেন। তখন কেউ জিজ্ঞাসা করেঃ তাহলে আমরা তার কি নাম রাখবো? তিনি বলেনঃ তোমরা তার নাম রাখ, যয়নাব।

৪৮৭০

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ - قَالَ حَدَّثَنِي بَشِيرُ بْنُ مَيْمُونٍ، عَنْ عَمِّهِ، أُسَامَةَ بْنِ أَخْدَرِيٍّ أَنَّ رَجُلاً، يُقَالُ لَهُ أَصْرَمُ كَانَ فِي النَّفَرِ الَّذِينَ أَتَوْا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا اسْمُكَ " . قَالَ أَنَا أَصْرَمُ . قَالَ " بَلْ أَنْتَ زُرْعَةُ " .

বর্ণনাকারী: বিবিধ

৪৮৭০. মুসাদ্দাদ (রাহঃ) ..... উসামা ইবনে আখদারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসে, যার মধ্যে এক ব্যক্তির নাম ছিল, আসরাম। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমার নাম কি? সে ব্যক্তি বলেঃ আমার নাম হলো আসরাম। তখন নবী (ﷺ) বলেনঃ বরং তুমি হলে, যার’আ।

৪৮৭১

حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ نَافِعٍ، عَنْ يَزِيدَ، - يَعْنِي ابْنَ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ - عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، شُرَيْحٍ عَنْ أَبِيهِ، هَانِئٍ أَنَّهُ لَمَّا وَفَدَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ قَوْمِهِ سَمِعَهُمْ يَكْنُونَهُ بِأَبِي الْحَكَمِ فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " إِنَّ اللَّهَ هُوَ الْحَكَمُ وَإِلَيْهِ الْحُكْمُ فَلِمَ تُكْنَى أَبَا الْحَكَمِ " . فَقَالَ إِنَّ قَوْمِي إِذَا اخْتَلَفُوا فِي شَىْءٍ أَتَوْنِي فَحَكَمْتُ بَيْنَهُمْ فَرَضِيَ كِلاَ الْفَرِيقَيْنِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَحْسَنَ هَذَا فَمَا لَكَ مِنَ الْوَلَدِ " . قَالَ لِي شُرَيْحٌ وَمُسْلِمٌ وَعَبْدُ اللَّهِ . قَالَ " فَمَنْ أَكْبَرُهُمْ " . قُلْتُ شُرَيْحٌ قَالَ " فَأَنْتَ أَبُو شُرَيْحٍ " . قَالَ أَبُو دَاوُدَ شُرَيْحٌ هَذَا هُوَ الَّذِي كَسَرَ السِّلْسِلَةَ وَهُوَ مِمَّنْ دَخَلَ تُسْتَرَ . قَالَ أَبُو دَاوُدَ وَبَلَغَنِي أَنَّ شُرَيْحًا كَسَرَ بَابَ تُسْتَرَ وَذَلِكَ أَنَّهُ دَخَلَ مِنْ سِرْبٍ .

বর্ণনাকারী: বিবিধ

৪৮৭১. বারী ইবনে নাফি (রাহঃ) ..... হানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তিনি যখন তার সম্প্রদায়ের লোকদের সাথে প্রতিনিধি দলের সদস্য হিসাবে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসে, তখন নবী (ﷺ) শুনতে পান যে, তার কওমের লোকেরা তাকে ’আবুল হাকাম’ বলে সম্বোধন করছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে ডেকে বলেনঃ হাকাম হলেন আল্লাহ, আর হুকুম তো তাঁরই। কাজেই তোমার নাম আবুল হাকাম কিরূপে হতে পারে?

তখন সে বলেঃ আমার কওমের লোকদের মাঝে যখন ঝগড়া-বিবাদ হয়, তখন তারা আমার কাছে আসলে, আমি তাদের মাঝে এমনভাবে মীমাংশা করে দেই যে, তারা উভয় পক্ষই খুশী হয়ে যায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ এতো খুবই উত্তম কথা! এরপর নবী (ﷺ) তাকে জিজ্ঞাসা করেনঃ তোমার ছেলে সন্তান কয়টি? সে বলেঃ (আমার ছেলেদের নাম) শুরায়হ, মুসলিম ও আব্দুল্লাহ। তিনি জিজ্ঞাসা করেনঃ এদের মধ্যে বড় কে? সে বলে, আমি বলিঃ শুরায়হ। তখন নবী (ﷺ) বলেনঃ তা হলে আবু শুরায়হ।
৪৮৭২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ " مَا اسْمُكَ " . قَالَ حَزْنٌ . قَالَ " أَنْتَ سَهْلٌ " . قَالَ لاَ السَّهْلُ يُوطَأُ وَيُمْتَهَنُ . قَالَ سَعِيدٌ فَظَنَنْتُ أَنَّهُ سَيُصِيبُنَا بَعْدَهُ حُزُونَةٌ . قَالَ أَبُو دَاوُدَ وَغَيَّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم اسْمَ الْعَاصِ وَعَزِيزٍ وَعَتَلَةَ وَشَيْطَانٍ وَالْحَكَمِ وَغُرَابٍ وَحُبَابٍ وَشِهَابٍ فَسَمَّاهُ هِشَامًا وَسَمَّى حَرْبًا سَلْمًا وَسَمَّى الْمُضْطَجِعَ الْمُنْبَعِثَ وَأَرْضًا تُسَمَّى عَفِرَةَ سَمَّاهَا خَضِرَةَ وَشِعْبَ الضَّلاَلَةِ سَمَّاهُ شِعْبَ الْهُدَى وَبَنُو الزِّنْيَةِ سَمَّاهُمْ بَنِي الرِّشْدَةِ وَسَمَّى بَنِي مُغْوِيَةَ بَنِي رِشْدَةَ . قَالَ أَبُو دَاوُدَ تَرَكْتُ أَسَانِيدَهَا لِلاِخْتِصَارِ .

বর্ণনাকারী: সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ)

৪৮৭২. আহমদ ইবনে সালিহ (রাহঃ) .... সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, একদা নবী (ﷺ) তাকে জিজ্ঞাসা করেনঃ তোমার নাম কি? তিনি বলেন, হাযান (অর্থাৎ দুঃখ কষ্ট ইত্যাদি)। তখন নবী (ﷺ) বলেনঃ তুমি হলে সাহল (অর্থাৎ সহজ বা নরম)। তখন তিনি বলেনঃ সাহল তো পদদলিত ও অপমানিত হয়ে থাকে!

রাবী সাঈদ (রাহঃ) বলেনঃ একথা শুনে আমার মনে হয় যে, আমাদের খান্দানের উপর বালা-মুসীবত অবশ্যই আসবে। (কেননা, আমার দাদা নবী (ﷺ) প্রদত্ত নাম কবুল করেননি।) ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ নবী করীম (ﷺ) ’আস’ নাম বদলিয়ে ’আযীয’ নাম রাখেন। আবু দাউদ (রাহঃ) বলেনঃ সংক্ষেপ করার উদ্দেশ্যে আমি সনদ বর্ণনা করিনি।
৪৮৭৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، حَدَّثَنَا مُجَالِدُ بْنُ سَعِيدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، قَالَ لَقِيتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ مَنْ أَنْتَ قُلْتُ مَسْرُوقُ بْنُ الأَجْدَعِ . فَقَالَ عُمَرُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الأَجْدَعُ شَيْطَانٌ " .

বর্ণনাকারী: মাসরূক ইবনে আজদা' (রহঃ)

৪৮৭৩. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... মাসরূক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমার সাথে উমর ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর দেখা হলে, তিনি জিজ্ঞাসা করেনঃ তুমি কে? আমি বলিঃ মাসরূক ইবনে আজদা। তখন উমর (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আজদা হলো- শয়তানের নাম।

৪৮৭৪

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ رَبِيعِ بْنِ عُمَيْلَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُسَمِّيَنَّ غُلاَمَكَ يَسَارًا وَلاَ رَبَاحًا وَلاَ نَجِيحًا وَلاَ أَفْلَحَ فَإِنَّكَ تَقُولُ أَثَمَّ هُوَ فَيَقُولُ لاَ إِنَّمَا هُنَّ أَرْبَعٌ فَلاَ تَزِيدَنَّ عَلَىَّ " .

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

৪৮৭৪. নুফায়লী (রাহঃ) .... সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের গোলামদের চারটি নাম- রাবাহ (উপকারী), ইয়াসার (ধনী), নাজীহ (মুক্ত) এবং আফলাহ রাখবে না। কেননা, তোমরা যখন জিজ্ঞাসা করবে, এখানে কি অমুক ব্যক্তি আছে? তখন অন্যরা বলবেঃ না। সামুরা (রাযিঃ) বলেনঃ এই চারটি নাম আমি বললাম। এর অধিক সম্পর্কে আমাকে কিছু বলবে না।

৪৮৭৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ الرُّكَيْنَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ سَمُرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نُسَمِّيَ رَقِيقَنَا أَرْبَعَةَ أَسْمَاءٍ أَفْلَحَ وَيَسَارًا وَنَافِعًا وَرَبَاحًا .

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

৪৮৭৫. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) ..... সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে গোলামদের চারটি নাম রাখতে নিষেধ করেছেন; আর তা হলোঃ আফলাহ, ইয়াসার, নাফি ও রাবাহ।

৪৮৭৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنْ عِشْتُ إِنْ شَاءَ اللَّهُ أَنْهَى أُمَّتِي أَنْ يُسَمُّوا نَافِعًا وَأَفْلَحَ وَبَرَكَةَ " . قَالَ الأَعْمَشُ وَلاَ أَدْرِي ذَكَرَ نَافِعًا أَمْ لاَ " فَإِنَّ الرَّجُلَ يَقُولُ إِذَا جَاءَ أَثَمَّ بَرَكَةٌ فَيَقُولُونَ لاَ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَى أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ لَمْ يَذْكُرْ بَرَكَةَ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪৮৭৬. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি যদি জীবিত থাকি, তবে ইনশা-আল্লাহ আমার উম্মতদের নাম- নাফি, আফলাহ এবং বরকত রাখতে নিষেধ করবো।

রাবী আ’মাশ (রাহঃ) বলেনঃ আমার মনে নেই, রাবী আবু সুফিয়ান (রাহঃ) নাফে নামটি উচ্চারণ করেছিলেন কিনা। কেননা, কেউ যদি জিজ্ঞাসা করেঃ এখানে বরকত আছে কি? আর কেউ বলেঃ না; (তবে এটা শুনতে ভাল লাগে না।)

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ এ হাদীস যুবাইর (রাহঃ) জাবির (রাযিঃ) থেকে, তিনি নবী করীম (ﷺ) থেকে এরূপই বর্ণনা করেছেন। কিন্তু এখানে ’বরকত’ নামের উল্লেখ নেই।
৪৮৭৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " أَخْنَعُ اسْمٍ عِنْدَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ تَسَمَّى مَلِكَ الأَمْلاَكِ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ عَنْ أَبِي الزِّنَادِ بِإِسْنَادِهِ قَالَ " أَخْنَى اسْمٍ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৭৭. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট সে ব্যক্তিই সর্ব-নিকৃষ্ট নামের অধিকারী হবে, যাকে (দুনিয়াতে) লোকেরা ’মালিকুল আমলাক’ বা রাজাধিরাজ বলে।

৬৯. খারাপ উপাধি সম্পর্কে।

باب فِي الأَلْقَابِ

৪৮৭৮

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ دَاوُدَ، عَنْ عَامِرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو جُبَيْرَةَ بْنُ الضَّحَّاكِ، قَالَ فِينَا نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي بَنِي سَلِمَةَ ( وَلاَ تَنَابَزُوا بِالأَلْقَابِ بِئْسَ الاِسْمُ الْفُسُوقُ بَعْدَ الإِيمَانِ ) قَالَ قَدِمَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَيْسَ مِنَّا رَجُلٌ إِلاَّ وَلَهُ اسْمَانِ أَوْ ثَلاَثَةٌ فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ " يَا فُلاَنُ " . فَيَقُولُونَ مَهْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَغْضَبُ مِنْ هَذَا الاِسْمِ فَأُنْزِلَتْ هَذِهِ الآيَةُ ( وَلاَ تَنَابَزُوا بِالأَلْقَابِ ) .

বর্ণনাকারী: বিবিধ

৪৮৭৮. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আবু জুবাইরা ইবনে যাহহাক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের- অর্থাৎ সালামা গোত্রের লোকদের সম্পর্কে এ আয়াত নাযিল হয়। (আয়াতের অর্থ হলোঃ) ’তোমরা একে অন্যকে খারাপ উপাধিতে আহবান করো না। কেননা, ঈমান আনার পর খারাপ নামে ডাকা খুবই অন্যায়।’

রাবী বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন আমাদের কাছে আসেন, তখন আমাদের মাঝে এমন কেউ-ই ছিল না, যার দুই-তিনটা নাম না ছিল! এরপর রাসূলুল্লাহ (ﷺ) যখন কারো নাম ধরে ডাকেনঃ হে অমুক! তখন তারা বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি থামুন। এ নামে ডাকলে সে ব্যক্তি নাখোশ হয়। তখন এ আয়াতটি নাযিল হয়ঃ তোমরা একে অন্যকে খারাপ উপাধিতে আহবান করো না।

৭০. আবু ঈসা কুনিয়াত বা উপনাম রাখা সম্পর্কে।

باب فِيمَنْ يَتَكَنَّى بِأَبِي عِيسَى

৪৮৭৯

حَدَّثَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ أَبِي الزَّرْقَاءِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رضى الله عنه ضَرَبَ ابْنًا لَهُ تَكَنَّى أَبَا عِيسَى وَأَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ تَكَنَّى بِأَبِي عِيسَى فَقَالَ لَهُ عُمَرُ أَمَا يَكْفِيكَ أَنْ تُكَنَّى بِأَبِي عَبْدِ اللَّهِ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَنَّانِي فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ وَإِنَّا فِي جَلْجَلَتِنَا فَلَمْ يَزَلْ يُكْنَى بِأَبِي عَبْدِ اللَّهِ حَتَّى هَلَكَ .

বর্ণনাকারী: যায়দ ইবনে আসলাম (রহঃ)

৪৮৭৯. হারূন ইবনে যায়দ (রাহঃ) ...... যায়দ ইবনে আসলাম (রাহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন যে, একদা উমর ইবনে খাত্তাব (রাযিঃ) একটি বালককে এজন্য শাস্তি দেন যে, সে তার উপ-নাম রেখেছিল আবু ঈসা। এরপর তিনি তাকে বলেনঃ তোমার জন্য ইহা যথেষ্ট নয় কি যে, তুমি তোমার কুনিয়াত রাখবে আবু আব্দুল্লাহ। তখন সে বলেঃ রাসূলুল্লাহ (ﷺ) আমার এরূপ কুনিয়াত রাখেন। তখন উমর (রাযিঃ) বলেন রাসূলুল্লাহ (ﷺ) এর তো আগে-পরের সব গুনাহ মাফ করে দেয়া হয়েছিল; অথচ আমরা তো আছি জঞ্জাল বা গুনাহের মাঝে। এরপর মৃত্যু পর্যন্ত সে ব্যক্তিকে আবু আব্দুল্লাহ উপনামে ডাকা হয়।

৭১. অন্যের সন্তানকে - হে আমার প্রিয় পুত্র বলা সম্পর্কে।

باب فِي الرَّجُلِ يَقُولُ لاِبْنِ غَيْرِهِ يَا بُنَىَّ

৪৮৮০

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ أَخْبَرَنَا ح، وَحَدَّثَنَا مُسَدَّدٌ، وَمُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي عُثْمَانَ، - وَسَمَّاهُ ابْنُ مَحْبُوبٍ الْجَعْدَ - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ " يَا بُنَىَّ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৮৮০. আমর ইবনে আওফ (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) তাকে ’ইয়া বুনাইয়্যা’ অর্থাৎ হে আমার প্রিয় পুত্র বলে আহবান করতেন।

৭২. আবুল কাসিম উপনাম রাখা সস্পর্কে।

باب فِي الرَّجُلِ يَتَكَنَّى بِأَبِي الْقَاسِمِ

৪৮৮১

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي " . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ رَوَاهُ أَبُو صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ وَكَذَلِكَ رِوَايَةُ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ وَسَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ جَابِرٍ وَسُلَيْمَانَ الْيَشْكُرِيِّ عَنْ جَابِرٍ وَابْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ نَحْوَهُمْ وَأَنَسِ بْنِ مَالِكٍ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৮১. মুসাদ্দাদ (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আমার নামে নাম রাখ; তবে আমার উপনামে তোমরা নাম রেখো না।

৭৩. নবী (ﷺ)-এর নাম ও কুনিয়াত এক সাথে না রাখা সম্পর্কে।

باب مَنْ رَأَى أَنْ لاَ يُجْمَعَ بَيْنَهُمَا

৪৮৮২

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَسَمَّى بِاسْمِي فَلاَ يَكْتَنِي بِكُنْيَتِي وَمَنْ تَكَنَّى بِكُنْيَتِي فَلاَ يَتَسَمَّى بِاسْمِي " . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَى بِهَذَا الْمَعْنَى ابْنُ عَجْلاَنَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَرُوِيَ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ مُخْتَلِفًا عَلَى الرِّوَايَتَيْنِ وَكَذَلِكَ رِوَايَةُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ اخْتُلِفَ فِيهِ رَوَاهُ الثَّوْرِيُّ وَابْنُ جُرَيْجٍ عَلَى مَا قَالَ أَبُو الزُّبَيْرِ وَرَوَاهُ مَعْقِلُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَلَى مَا قَالَ ابْنُ سِيرِينَ وَاخْتُلِفَ فِيهِ عَلَى مُوسَى بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَيْضًا عَلَى الْقَوْلَيْنِ اخْتَلَفَ فِيهِ حَمَّادُ بْنُ خَالِدٍ وَابْنُ أَبِي فُدَيْكٍ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪৮৮২. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার নামে নাম রাখবে, সে যেন আমার উপনাম না রাখে। আর যে ব্যক্তি আমার উপনাম রাখে, সে যেন আমার নামে নাম না রাখে।

৭৪. কুনিয়াত ও নাম এক সাথে রাখা সস্পর্কে।

باب فِي الرُّخْصَةِ فِي الْجَمْعِ بَيْنَهُمَا

৪৮৮৩

حَدَّثَنَا عُثْمَانُ، وَأَبُو بَكْرٍ ابْنَا أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ فِطْرٍ، عَنْ مُنْذِرٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ قَالَ عَلِيٌّ رَحِمَهُ اللَّهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنْ وُلِدَ لِي مِنْ بَعْدِكَ وَلَدٌ أُسَمِّيهِ بِاسْمِكَ وَأُكْنِيهِ بِكُنْيَتِكَ قَالَ " نَعَمْ " . وَلَمْ يَقُلْ أَبُو بَكْرٍ قُلْتُ قَالَ عَلِيٌّ عَلَيْهِ السَّلاَمُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যা (রহঃ)

৪৮৮৩. উছমান ও আবু বকর (রাহঃ) ..... মুহাম্মাদ ইবনে হানাফীয়া (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আলী (রাযিঃ) বলেছেনঃ একদা আমি জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার ইন্তিকালের পর যদি আমার ঔরসে কোন সন্তান জন্ম নেয়, তবে আমি তার নাম ও কুনিয়াত আপনার নাম ও কুনিয়াতের অনুরূপ রাখতে পারবো কি। তিনি বলেনঃ হ্যাঁ।

রাবী আবু বকর (রাহঃ) তার বর্ণনায়ঃ ’আমি জিজ্ঞাসা করি’ নবী করীম (ﷺ)-কে, আলী (রাযিঃ)-এর এ উক্তিটির উল্লেখ নেই।
৪৮৮৪

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ الْحَجَبِيُّ، عَنْ جَدَّتِهِ، صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ وَلَدْتُ غُلاَمًا فَسَمَّيْتُهُ مُحَمَّدًا وَكَنَّيْتُهُ أَبَا الْقَاسِمِ فَذُكِرَ لِي أَنَّكَ تَكْرَهُ ذَلِكَ فَقَالَ " مَا الَّذِي أَحَلَّ اسْمِي وَحَرَّمَ كُنْيَتِي " . أَوْ " مَا الَّذِي حَرَّمَ كُنْيَتِي وَأَحَلَّ اسْمِي " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৮৮৪. নুফায়লী (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা একজন মহিলা নবী (ﷺ)-এর কাছে এসে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমার একটি ছেলে হয়েছে, আমি তার নাম রেখেছি মুহাম্মাদ এবং কুনিয়াত রেখেছি আবুল কাসেম। লোকেরা আমাকে বলেছে, আপনি নাকি এটা অপছন্দ করেন? জবাবে তিনি বলেনঃ যখন আমার নামে নাম রাখায় আপত্তি নেই, তখন আমার কুনিয়াতে কুনিয়াত রাখা হারাম হবে কেন?

৭৫. ছেলে সন্তান না থাকা সও্বেও কুনিয়াত রাখা - সম্পর্কে।

باب فِي الرَّجُلِ يَتَكَنَّى وَلَيْسَ لَهُ وَلَدٌ

৪৮৮৫

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُ عَلَيْنَا وَلِي أَخٌ صَغِيرٌ يُكْنَى أَبَا عُمَيْرٍ وَكَانَ لَهُ نُغَرٌ يَلْعَبُ بِهِ فَمَاتَ فَدَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَرَآهُ حَزِينًا فَقَالَ " مَا شَأْنُهُ " . قَالُوا مَاتَ نُغَرُهُ فَقَالَ " يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৮৮৫. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট আসতেন, আর আমার একটা ছোট ভাই ছিল- যার কুনিয়াত ছিল আবু উমায়র। তার ছোট একটা পাখি ছিল, যা নিয়ে সে খেলা করতো। হঠাৎ পাখিটি মারা যায়। তখন নবী (ﷺ) একদিন তার কাছে এসে তাকে চিন্তিত দেখে বলেনঃ তার কি হয়েছে? লোকেরা জবাব দেয়ঃ তার চড়ুই পাখিটি মারা গেছে। তখন তিনি বলেনঃ হে আবু উমায়র! তোমার নুগায়র অর্থাৎ চড়ুই পাখির খবর কী?

৭৬. মেয়েদের কুনিয়াত রাখা - সম্পর্কে।

باب فِي الْمَرْأَةِ تُكْنَى

৪৮৮৬

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَسُلَيْمَانُ بْنُ حَرْبٍ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ كُلُّ صَوَاحِبِي لَهُنَّ كُنًى . قَالَ " فَاكْتَنِي بِابْنِكِ عَبْدِ اللَّهِ " . يَعْنِي ابْنَ أُخْتِهَا قَالَ مُسَدَّدٌ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ قَالَ فَكَانَتْ تُكَنَّى بِأُمِّ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو دَاوُدَ وَهَكَذَا قَالَ قُرَّانُ بْنُ تَمَّامٍ وَمَعْمَرٌ جَمِيعًا عَنْ هِشَامٍ نَحْوَهُ وَرَوَاهُ أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ عَبَّادِ بْنِ حَمْزَةَ وَكَذَلِكَ حَمَّادُ بْنُ سَلَمَةَ وَمَسْلَمَةُ بْنُ قَعْنَبٍ عَنْ هِشَامٍ كَمَا قَالَ أَبُو أُسَامَةَ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৮৮৬. মুসাদ্দাদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। একদা তিনি জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার সব সখীদের কুনিয়াত আছে। তখন তিনি বলেনঃ তুমিও তোমার (বোনের) ছেলে আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ)-এর নামের সাথে কুনিয়াত রাখ। অর্থাৎ তুমি তোমার কুনিয়াত রাখ উম্মু আব্দুল্লাহ।

* উল্লেখ্য যে, আব্দুল্লাহ্ (রাযিঃ) ছিলেন আয়িশা (রাযিঃ)-এর বোন আসমা (রাযিঃ)-এর পুত্র। নবী করীম (ﷺ) পরোক্ষভাবে তাঁকে আয়িশা (রাযিঃ)-এর পুত্র হিসাবে উল্লেখ করেছেন। - অনুবাদক

৭৭. ইশারা-ইঙ্গিতে কথাবার্তা বলা সম্পর্কে।

باب فِي الْمَعَارِيضِ

৪৮৮৭

حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ الْحَضْرَمِيُّ، - إِمَامُ مَسْجِدِ حِمْصٍ - حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ ضُبَارَةَ بْنِ مَالِكٍ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ سُفْيَانَ بْنِ أَسِيدٍ الْحَضْرَمِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " كَبُرَتْ خِيَانَةً أَنْ تُحَدِّثَ أَخَاكَ حَدِيثًا هُوَ لَكَ بِهِ مُصَدِّقٌ وَأَنْتَ لَهُ بِهِ كَاذِبٌ " .

বর্ণনাকারী: সুফয়ান ইবনে উসায়দ হাযরামী (রাঃ)

৪৮৮৭. হাযওয়া ইবনে শুরায়হ (রাহঃ) ..... সুফিয়ান ইবনে উসায়দ হাযরামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ বড় চুরী এই যে, তুমি তোমার ভাইয়ের সাথে এমন ভাবে কথা বললে, যা সে সত্য মনে করে, অথচ তুমি তা মিথ্যা হিসাবে বলছো। (অর্থাৎ ইশারা-ইঙ্গিতে এমন কিছু বলা উচিত নয়, যা শ্রোতা সত্য মনে করে, আর বক্তার উদ্দেশ্য অন্য কিছু।)

৭৮. যে বলে- &ldquo;লোকদের ধারণা এরূপ&rdquo; এ সম্পর্কে।

باب قَوْلِ الرَّجُلِ زَعَمُوا

৪৮৮৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ أَبُو مَسْعُودٍ لأَبِي عَبْدِ اللَّهِ أَوْ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لأَبِي مَسْعُودٍ مَا سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي " زَعَمُوا " . قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " بِئْسَ مَطِيَّةُ الرَّجُلِ زَعَمُوا " . قَالَ أَبُو دَاوُدَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا حُذَيْفَةُ .

বর্ণনাকারী: হযরত আবু মাসউদ বদরী আনসারী (রাঃ)

৪৮৮৮. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) .... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি আবু আব্দুল্লাহ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেন; অথবা আবু আব্দুল্লাহ (রাহঃ) আবু মাসউদ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেন, আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে ’লোকদের ধারণা এরূপ’- এ উক্তি সম্পর্কে কি বলতে শুনেছেন? তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ এ ধরনের উক্তি খুবই খারাপ!

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ আবু আব্দুল্লাহ (রাহঃ)-এর নাম হলো- হুযাইফা।

৭৯. ব্যক্তি তার বক্তৃতায় বলেঃ আম্মা বা’দ- এ সস্পর্কে।

باب فِي الرَّجُلِ يَقُولُ فِي خُطْبَتِهِ " أَمَّا بَعْدُ "

৪৮৮৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ يَزِيدَ بْنِ حَيَّانَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَهُمْ فَقَالَ " أَمَّا بَعْدُ " .

বর্ণনাকারী: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)

৪৮৮৯. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ....... যায়দ ইবনে আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) লোকদের সামনে খুতবা পেশের সময় বলেন- ’আম্মা বা’দ’ -অর্থাৎ এরপর বক্তব্য হলো।

৮০. আংগুরকে ’কারম’ না বলা এবং সাবধানে কথাবার্তা বলা- সম্পর্কে।

باب فِي الْكَرْمِ وَحِفْظِ الْمَنْطِقِ

৪৮৯০

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَقُولَنَّ أَحَدُكُمُ الْكَرْمَ فَإِنَّ الْكَرْمَ الرَّجُلُ الْمُسْلِمُ وَلَكِنْ قُولُوا حَدَائِقَ الأَعْنَابِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৯০. সুলাইমান ইবনে দাউদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আঙ্গুরকে ’কারম’ বলবে না; কেননা, ’কারম’ বলা হয় মুসলিম পুরুষকে; বরং তোমরা বলবেঃ ইনাব বা আঙ্গুরের বাগান।*

* জাহিলী যুগের লোকেরা আঙ্গুরকে 'কারম’ বলতো। তাদের ধারণা ছিল আঙ্গুরের শরাব পান করলে মানুষের মধ্যে দাতার গুণ সৃষ্টি হয়। ইসলামে শরাব হারাম হওয়ার কারণে নবী (ﷺ) এরূপ শব্দ ব্যবহার করতে নিষেধ করেন। - অনুবাদক

৮১. দাস-দাসী স্বীয় মনিবকেঃ হে আমার রব ! বলবে না এ সম্পর্কে।

باب لاَ يَقُولُ الْمَمْلُوكُ " رَبِّي وَرَبَّتِي "

৪৮৯১

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، وَحَبِيبِ بْنِ الشَّهِيدِ، وَهِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ عَبْدِي وَأَمَتِي وَلاَ يَقُولَنَّ الْمَمْلُوكُ رَبِّي وَرَبَّتِي وَلْيَقُلِ الْمَالِكُ فَتَاىَ وَفَتَاتِي وَلْيَقُلِ الْمَمْلُوكُ سَيِّدِي وَسَيِّدَتِي فَإِنَّكُمُ الْمَمْلُوكُونَ وَالرَّبُّ اللَّهُ عَزَّ وَجَلَّ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৯১. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন না বলেঃ আমার দাস, আমার দাসী। পক্ষান্তরে দাস বা দাসী যেন না বলেঃ আমার মনিব, আমার কত্রী। বরং মালিক এরূপ বলবেঃ আমার যুবক, আমার যুবতী এবং দাস-দাসী বলবেঃ আমার নেতা, আমার নেত্রী। কেননা, তোমরা সবাই দাস ও দাসী এবং প্রকৃত রব হলেন- মহান আল্লাহ।

৪৮৯২

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا يُونُسَ، حَدَّثَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، فِي هَذَا الْخَبَرِ وَلَمْ يَذْكُرِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " وَلْيَقُلْ سَيِّدِي وَمَوْلاَىَ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৯২. ইবনে সারহ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা প্রসঙ্গে নবী করীম (ﷺ)-এর উল্লেখ না করে বলেনঃ দাস-দাসী তাদের মনিবদের এরূপ বলবেঃ আমার নেতা, আমার মাওলা।

৪৮৯৩

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدٌ فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّدًا فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ عَزَّ وَجَلَّ " .

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৪৮৯৩. উবাইদুল্লাহ ইবনে উমর (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে বুরায়দা (রাহঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা মুনাফিকদের সর্দার বলবে না। কেননা, তোমরা যদি তাদের সর্দার বল তবে তোমরা তোমাদের মহান রবকে অসন্তুষ্ট করবে।

৮২. নিজের নফসকে খাবীছ না বলা- সম্পর্কে।

باب لاَ يُقَالُ خَبُثَتْ نَفْسِي

৪৮৯৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي وَلْيَقُلْ لَقِسَتْ نَفْسِي " .

বর্ণনাকারী: হযরত সাহল ইবনে হুনায়ফ রাযি.

৪৮৯৪. আহমদ ইবনে সালিহ (রাহঃ) .... সাহল ইবনে হুনায়ফ (রাহঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন এরূপ না বলে যে আমার নফস খাবীছ হয়ে গেছে; বরং (প্রয়োজনে) বলবেঃ আমার দিল পেরেশান হয়েছে।

৪৮৯৫

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ جَاشَتْ نَفْسِي وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৯৫. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন এরূপ না বলে যে, আমার দিল তড়পাচ্ছে, বরং বলবেঃ আমার দিল পেরেশান।

৪৮৯৬

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ، عَنْ حُذَيْفَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَقُولُوا مَا شَاءَ اللَّهُ وَشَاءَ فُلاَنٌ وَلَكِنْ قُولُوا مَا شَاءَ اللَّهُ ثُمَّ شَاءَ فُلاَنٌ " .

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৪৮৯৬. আবু ওয়ালীদ তায়ালিসী (রাহঃ) ..... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ তোমরা এরূপ বলবে না যে, যদি আল্লাহ চান এবং অমুক ব্যক্তিও চান; বরং তোমরা বলবেঃ যদি আল্লাহ ইচ্ছা করেন, এরপর যদি অমুক ব্যক্তির মর্জি হয়।

৪৮৯৭

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ بْنِ سَعِيدٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ رُفَيْعٍ، عَنْ تَمِيمٍ الطَّائِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّ خَطِيبًا، خَطَبَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ مَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ رَشَدَ وَمَنْ يَعْصِهِمَا . فَقَالَ " قُمْ " . أَوْ قَالَ " اذْهَبْ فَبِئْسَ الْخَطِيبُ أَنْتَ " .

বর্ণনাকারী: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)

৪৮৯৭. মুসাদ্দাদ (রাহঃ) .... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একব্যক্তি নবী করীম (ﷺ)-এর সামনে খুতবা দেয়ার সময় বলেঃ যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করে, সে হিদায়াত প্রাপ্ত হয়। আর যে ব্যক্তি তাদের নাফরমানী করে। একথা শুনে নবী (ﷺ) বলেনঃ তুমি থাম, অথবা তিনি বলেনঃ তুমি চলে যাও। তুমি নিকৃষ্ট খুতবাদানকারী।

৪৮৯৮

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، - يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ - عَنْ خَالِدٍ، - يَعْنِي الْحَذَّاءَ - عَنْ أَبِي تَمِيمَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ رَجُلٍ، قَالَ كُنْتُ رَدِيفَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَعَثَرَتْ دَابَّتُهُ فَقُلْتُ تَعِسَ الشَّيْطَانُ . فَقَالَ " لاَ تَقُلْ تَعِسَ الشَّيْطَانُ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ تَعَاظَمَ حَتَّى يَكُونَ مِثْلَ الْبَيْتِ وَيَقُولَ بِقُوَّتِي وَلَكِنْ قُلْ بِسْمِ اللَّهِ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ تَصَاغَرَ حَتَّى يَكُونَ مِثْلَ الذُّبَابِ " .

বর্ণনাকারী: আবুল মালীহ (রহঃ)

৪৮৯৮. ওয়াহাব ইবনেন বাকীয়্যা (রাহঃ) .... আবু মালীহ (রাহঃ) একব্যক্তি থেকে বর্ণনা করেন যে, একদা আমি নবী করীম (ﷺ)-এর সঙ্গে একই উটের পিঠে সওয়ার ছিলাম। এ সময় উটটি লাফালাফি করতে থাকলে আমি বলিঃ শয়তান মরুক! তখন নবী (ﷺ) তিনি বলেনঃ তুমি এরূপ বলো না যে, শয়তানের সর্বনাশ হোক! কেননা, তুমি যখন এরূপ বলবে, তখন শয়তান অহংকারে ফুলে ঘরের মত হয় এবং বলেঃ আমি খুবই শক্তিমান। বরং তুমি বলবেঃ বিসমিল্লাহ! কেননা যখন তুমি এরূপ বলবে, তখন শয়তান ছোট হয়ে মাছির মত হয়ে যায়।

৪৮৯৯

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، ح وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا سَمِعْتَ " . وَقَالَ مُوسَى " إِذَا قَالَ الرَّجُلُ هَلَكَ النَّاسُ فَهُوَ أَهْلَكُهُمْ " . قَالَ أَبُو دَاوُدَ قَالَ مَالِكٌ إِذَا قَالَ ذَلِكَ تَحَزُّنًا لِمَا يَرَى فِي النَّاسِ - يَعْنِي فِي أَمْرِ دِينِهِمْ - فَلاَ أَرَى بِهِ بَأْسًا وَإِذَا قَالَ ذَلِكَ عُجْبًا بِنَفْسِهِ وَتَصَاغُرًا لِلنَّاسِ فَهُوَ الْمَكْرُوهُ الَّذِي نُهِيَ عَنْهُ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৮৯৯. কা’নবী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তুমি কাউকে এরূপ বলতে শোনবেঃ সব লোক ধ্বংস হয়ে গেছে, (তখন তুমি মনে করবে যে,) তাদের মাঝে সে ব্যক্তিই অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ মালিক (রাহঃ) বলেছেনঃ দ্বীনের করুণ অবস্থা দেখে ব্যথাহত হৃদয়ে যদি কেউ এরূপ উক্তি করে, তবে তাতে দোষের কিছু নেই। তবে যদি কেউ অহংকারভরে, অন্যকে নিকৃষ্ট মনে এরূপ উক্তি করে, তবে তা মাকরূহ। আর এরূপ করতে নিষেধ করা হয়েছে।

৮৩. ঈশার নামাযকে ’আতমা’ বলা অনুচিত সস্পর্কে।

باب فِي صَلاَةِ الْعَتَمَةِ

৪৯০০

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَغْلِبَنَّكُمُ الأَعْرَابُ عَلَى اسْمِ صَلاَتِكُمْ أَلاَ وَإِنَّهَا الْعِشَاءُ وَلَكِنَّهُمْ يُعْتِمُونَ بِالإِبِلِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৯০০. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ আরবের বেদুঈনের তোমাদের নামাযের নামের উপর যেন বিজয়ী না হয়, (অর্থাৎ তাদের থেকে শুনে তোমার ঈশার নামাযকে আতমা বলবে না।) এ হলো ঈশার নামায। আরবের লোকেরা উটের দুধ দোহন করার সময় অন্ধকার হয়ে যেত বলে নামাযকে তারা আতমা বলতো।

৪৯০১

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا مِسْعَرُ بْنُ كِدَامٍ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، قَالَ قَالَ رَجُلٌ - قَالَ مِسْعَرٌ أُرَاهُ مِنْ خُزَاعَةَ - لَيْتَنِي صَلَّيْتُ فَاسْتَرَحْتُ فَكَأَنَّهُمْ عَابُوا عَلَيْهِ ذَلِكَ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " يَا بِلاَلُ أَقِمِ الصَّلاَةَ أَرِحْنَا بِهَا " .

বর্ণনাকারী: সালিম ইবনে আবুল জা'দ (রহঃ)

৪৯০১. মুসাদ্দাদ (রাহঃ) .... সালিম ইবনে আবু জা’আদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা একব্যক্তি বলে, আমার মতে সে খুযা’আ গোত্রের লোক, যদি আমি নামায পড়তে পারতাম, তবে শান্তি পেতাম। লোকেরা তার এ কথায় ক্ষুব্ধ হয়। তখন সে বলে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ হে বিলাল! তুমি নামাযের জন্য ইকামত দিয়ে আমাদের শান্তি প্রদান কর।

৪৯০২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ انْطَلَقْتُ أَنَا وَأَبِي، إِلَى صِهْرٍ لَنَا مِنَ الأَنْصَارِ نَعُودُهُ فَحَضَرَتِ الصَّلاَةُ فَقَالَ لِبَعْضِ أَهْلِهِ يَا جَارِيَةُ ائْتُونِي بِوَضُوءٍ لَعَلِّي أُصَلِّي فَأَسْتَرِيحَ - قَالَ - فَأَنْكَرْنَا ذَلِكَ عَلَيْهِ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " قُمْ يَا بِلاَلُ أَقِمْ فَأَرِحْنَا بِالصَّلاَةِ " .

বর্ণনাকারী: মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যা (রহঃ)

৪৯০২. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) .... মুহাম্মাদ ইবনে হানাফীয়া (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি এবং আমার পিতা নিজের শ্বশুর বাড়ীতে একজন আনসার সাহাবীর সেবার জন্য গমন করি। এ সময় নামাযের ওয়াক্ত হলে, আনসার সাহাবী একজন বালিকাকে ডেকে বলেঃ আমার জন্য উযুর পানি আনো, যাতে আমি নামায আদায় করে শান্তি পাই।

রাবী বলেনঃ আমাদের কাছে তার এ বক্তব্য খারাপ মনে হলে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বলতে শুনেছিঃ হে বিলাল! তুমি ইকামত দাও এবং নামাযের মাধ্যমে আমাদের শান্তি প্রদান কর।
৪৯০৩

حَدَّثَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ أَبِي الزَّرْقَاءِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها، قَالَتْ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْسُبُ أَحَدًا إِلاَّ إِلَى الدِّينِ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৯০৩. হারুন ইবনে যায়দ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দ্বীন ব্যতীত অন্য কিছুর সাথে কোন ব্যক্তিকে সম্পর্কিত করতে শুনিনি।

৮৪. মিথ্যা বলার ক্ষতি সম্পর্কে।

باب فِي التَّشْدِيدِ فِي الْكَذِبِ

৪৯০৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، أَخْبَرَنَا الأَعْمَشُ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ وَيَتَحَرَّى الْكَذِبَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا وَعَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ وَيَتَحَرَّى الصِّدْقَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ صِدِّيقًا " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৪৯০৪. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা মিথ্যা পরিহার করবে। কেননা, মিথ্যা মানুষকে খারাপ কাজে লিপ্ত করে, আর অপকর্ম মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। যখন কোন ব্যক্তি মিথ্যা বলা শুরু করে, তখন বার-বার মিথ্যা বলার কারণে, আল্লাহর নিকটে তার নামটি ’মিথ্যাবাদী’ হিসাবে লিখিত হয়। এরপর তিনি বলেনঃ তোমরা সত্য কথা বলবে। কেননা, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় এবং কল্যাণ তাকে জান্নাতে প্রবেশ করায়। আর যখন কোন ব্যক্তি সত্য কথা বলতে থাকে, তখন সব সময় সত্য কথা বলার কারণে, আল্লাহর নিকটে তার নামটি ’সত্যবাদী’ হিসাবে লিখিত হয়।

৪৯০৫

حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ فَيَكْذِبُ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ " .

বর্ণনাকারী: বাহয ইবনে হাকীম (রহঃ)

৪৯০৫. মুসাদ্দাদ (রাহঃ) ..... বাহায ইবনে হাকীম (রাহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ সেই ব্যক্তির পরিণাম খুবই খারাপ যে মানুষকে নিছক হাসাবার উদ্দেশ্যে মিথ্যা বলে, তার পরিণাম খুবই খারাপ! তার পরিণাম খুবই খারাপ!

৪৯০৬

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، أَنَّ رَجُلاً، مِنْ مَوَالِي عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ الْعَدَوِيِّ حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ أَنَّهُ قَالَ دَعَتْنِي أُمِّي يَوْمًا وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَاعِدٌ فِي بَيْتِنَا فَقَالَتْ هَا تَعَالَ أُعْطِيكَ . فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَمَا أَرَدْتِ أَنْ تُعْطِيهِ " . قَالَتْ أُعْطِيهِ تَمْرًا . فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِيهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ " .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রবীআ (রহঃ)

৪৯০৬. কুতায়বা (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে আমির (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমার মা আমাকে ডাকেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ঘরে অবস্থান করছিলেন। আমার মা আমাকে বলেনঃ তুমি এখানে এসো, আমি তোমাকে দেব। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞাসা করেনঃ তুমি তাকে কি দিতে চাচ্ছ? তখন তিনি বলেনঃ আমি তাকে খেজুর দেব। একথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তুমি যদি তাকে কিছু না দিতে, তবে তোমার জন্য একটা গুনাহ লেখা হতো।

৪৯০৭

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، - قَالَ ابْنُ حُسَيْنٍ فِي حَدِيثِهِ - عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ " . قَالَ أَبُو دَاوُدَ وَلَمْ يَذْكُرْ حَفْصٌ أَبَا هُرَيْرَةَ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯০৭. হাফস ইবনে উমর (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেছেনঃ মানুষের গুনাহের জন্য এটাই যথেষ্ট যে, সে যা শোনে, তা-ই অন্যের কাছে বলে বেড়ায়।

৮৫. এ ব্যাপারে অনুমতি প্রদান- সম্পর্কে।

باب مَا رُوِيَ فِي التَّرْخِيصِ، فِي ذَلِكَ

৪৯০৮

حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ فَزَعٌ بِالْمَدِينَةِ فَرَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ فَقَالَ " مَا رَأَيْنَا شَيْئًا " . أَوْ " مَا رَأَيْنَا مِنْ فَزَعٍ وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৯০৮. আমর ইবনে মারযূক (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার মদীনাতে ভয়ের সঞ্চার হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) আবু তালহা (রাযিঃ) এর ঘোড়ায় সওয়ার হয়ে বের হন। এরপর তিনি ফিরে এসে বলেনঃ আমি তো ভয়ের কিছুই দেখলাম না। আর আমি এ ঘোড়াকে দরিয়ার মত পেয়েছি, (অর্থাৎ এর চলন খুবই ভাল।)

৮৬. ভাল ধারণা পোষণ করা- সম্পর্কে।

باب فِي حُسْنِ الظَّنِّ

৪৯০৯

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، عَنْ مُهَنَّا أَبِي شِبْلٍ، - قَالَ أَبُو دَاوُدَ وَلَمْ أَفْهَمْهُ مِنْهُ جَيِّدًا - عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ وَاسِعٍ، عَنْ شُتَيْرٍ، - قَالَ نَصْرٌ : ابْنِ نَهَّارٍ - عَنْ أَبِي هُرَيْرَةَ، - قَالَ نَصْرٌ - عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " حُسْنُ الظَّنِّ مِنْ حُسْنِ الْعِبَادَةِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯০৯. মুসা ইবনে ঈসমাইল (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেছেনঃ ভাল-ধারণা পোষণ করা হলো উত্তম ইবাদত।

৪৯১০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ صَفِيَّةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً فَحَدَّثْتُهُ وَقُمْتُ فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي - وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ - فَمَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صلى الله عليه وسلم أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ " . قَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ " إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الإِنْسَانِ مَجْرَى الدَّمِ فَخَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا " . أَوْ قَالَ " شَرًّا " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন সাফিয়্যা বিনতে হুওয়াই (রাঃ)

৪৯১০. খিলাফ ইবনে মুহাম্মাদ (রাহঃ) .... সাফিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ইতিকাফে থাকাবস্থায় রাতে আমি তাঁর সঙ্গে দেখা করতে যাই এবং কথাবার্তা বলি। এরপর আমি ফিরে আসার জন্য দাঁড়ালে নবী (ﷺ)ও দাঁড়ান আমাকে পৌছে দেয়ার জন্য। এ সময় [সাফিয়া (রাহঃ)] উসামা ইবনে যায়দ (রাযিঃ)-এর গৃহে অবস্থান করতেন। পথিমধ্যে দু’জন আনসার সাহাবীর সাথে দেখা হয়, যারা রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখে দ্রুত চলতে থাকেন। তখন নবী (ﷺ) তাদের বলেনঃ তোমার স্বাভাবিক গতিতে চল। এ হলো সাফিয়্যা বিনতে হুয়াই (আমার স্ত্রী।) তখন তারা বলেঃ সুবহানাল্লাহ! ইয়া রাসূলাল্লাহ! (আমার কি আপনার ব্যাপারে কোন খারাপ ধারণা করতে পারি?) তখন নবী করীম (ﷺ) বলেনঃ শয়তান মানুষের দেহে রক্ত প্রবাহের ন্যায় চলাফেরা করে। কাজেই আমার আশঙ্কা, সে হয়তো তোমাদের মনে খারাপ কোন চিন্তার উদ্রেক করতে পারে!

৮৭. ওয়াদা পালন সম্পর্কে।

باب فِي الْعِدَةِ

৪৯১১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الأَعْلَى، عَنْ أَبِي النُّعْمَانِ، عَنْ أَبِي وَقَّاصٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا وَعَدَ الرَّجُلُ أَخَاهُ - وَمِنْ نِيَّتِهِ أَنْ يَفِيَ لَهُ - فَلَمْ يَفِ وَلَمْ يَجِئْ لِلْمِيعَادِ فَلاَ إِثْمَ عَلَيْهِ " .

বর্ণনাকারী: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)

৪৯১১. ইবনে মুছান্না (রাহঃ) .... যায়দ ইবনে আরকাম (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ যখন কোন ব্যক্তি তার ভাইয়ের সাথে এ নিয়তে ওয়াদা করে যে, সে তা পালন করবে, কিন্তু কোন কারণবশতঃ সে তা পালন করতে অপরাগ হলে অর্থাৎ ওয়াদা মত আসতে না পারলে, সে গুনাহগার হবে না।

৪৯১২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ بُدَيْلٍ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْحَمْسَاءِ، قَالَ بَايَعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِبَيْعٍ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ فَنَسِيتُ ثُمَّ ذَكَرْتُ بَعْدَ ثَلاَثٍ فَجِئْتُ فَإِذَا هُوَ فِي مَكَانِهِ فَقَالَ " يَا فَتَى لَقَدْ شَقَقْتَ عَلَىَّ أَنَا هَا هُنَا مُنْذُ ثَلاَثٍ أَنْتَظِرُكَ " . قَالَ أَبُو دَاوُدَ قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى هَذَا عِنْدَنَا عَبْدُ الْكَرِيمِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ . قَالَ أَبُو دَاوُدَ هَكَذَا بَلَغَنِي عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو دَاوُدَ بَلَغَنِي أَنَّ بِشْرَ بْنَ السَّرِيِّ رَوَاهُ عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ .

বর্ণনাকারী: বিবিধ

৪৯১২. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আবু হামসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবুওয়াতের পূর্বে আমি নবী করীম (ﷺ)-এর নিকট হতে একটি জিনিস খরিদ করি যার কিছু মূল্য আমার নিকট পাওনা ছিল। তখন আমি ওয়াদা করি যে, আমি আগামীকাল এখানে এসে পাওনা পরিশোধ করে দেব। কিন্তু আমি তা ভুলে যাই এবং তিন দিন পরে এ কথা আমার মনে পড়ে। এরপর আমি সেখানে গিয়ে দেখতে পাই যে, তিনি সেখানে অপেক্ষা করছেন। তখন তিনি আমাকে বলেনঃ হে যুবক! তুমি আমাকে কষ্ট দিলে। আমি তো এখানে তোমার জন্য আজ তিন দিন ধরে অপেক্ষা করছি!

৮৮. যে ব্যক্তি গর্ব প্রকাশের জন্য এমন কিছু বর্ণনা করে, যা তার কাছে নেই- সে সম্পর্কে।

باب فِي الْمُتَشَبِّعِ بِمَا لَمْ يُعْطَ

৪৯১৩

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّ امْرَأَةً، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي جَارَةً - تَعْنِي ضَرَّةً - هَلْ عَلَىَّ جُنَاحٌ إِنْ تَشَبَّعْتُ لَهَا بِمَا لَمْ يُعْطِ زَوْجِي قَالَ " الْمُتَشَبِّعُ بِمَا لَمْ يُعْطَ كَلاَبِسِ ثَوْبَىْ زُورٍ " .

বর্ণনাকারী: হযরত আসমা বিনতে আবু বকর রাযি.

৪৯১৩. সুলাইমান ইবনে হারব (রাহঃ) ..... আসমা বিনতে আবু বকর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা জনৈক জিজ্ঞাসা করেঃ ইয়া রাসূলাল্লাহ! আমার একজন সখী আছে। আমি যদি তাকে সে জিনিসের কথা বলি, যা আমার স্বামী আমাকে দেয়নি, তবে কি আমার গুনাহ হবে। তখন নবী (ﷺ) বলেনঃ যা তাকে দেয়া হয়নি, তা তাকে দেয়া হয়েছে (গর্ব প্রকাশের জন্য যদি কেউ এরূপ বলে), সে যেন ধোঁকাবাজীর দু’খানা চাদর পরিধান করলো!

৮৯. হাসি-ঠাট্টা করা সম্পর্কে।

باب مَا جَاءَ فِي الْمِزَاحِ

৪৯১৪

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ احْمِلْنِي . قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ " . قَالَ وَمَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَهَلْ تَلِدُ الإِبِلَ إِلاَّ النُّوقُ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৯১৪. ওয়াহাব ইবনে বাকীয়্যা (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে বাহন (সওয়ারী) প্রদান করুন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমি তোমাকে উটের বাচ্চার পিঠে আরোহণ করাব। তখন সে বলেঃ আমি উটের বাচ্চা নিয়ে কি করবো? একথা শুনে নবী (ﷺ) বলেনঃ উটের বাচ্চা তো উট থেকেই হয়!

৪৯১৫

حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْعَيْزَارِ بْنِ حُرَيْثٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ اسْتَأْذَنَ أَبُو بَكْرٍ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَمِعَ صَوْتَ عَائِشَةَ عَالِيًا فَلَمَّا دَخَلَ تَنَاوَلَهَا لِيَلْطِمَهَا وَقَالَ لاَ أَرَاكِ تَرْفَعِينَ صَوْتَكِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَحْجُزُهُ وَخَرَجَ أَبُو بَكْرٍ مُغْضَبًا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ خَرَجَ أَبُو بَكْرٍ " كَيْفَ رَأَيْتِنِي أَنْقَذْتُكِ مِنَ الرَّجُلِ " . قَالَ فَمَكَثَ أَبُو بَكْرٍ أَيَّامًا ثُمَّ اسْتَأْذَنَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدَهُمَا قَدِ اصْطَلَحَا فَقَالَ لَهُمَا أَدْخِلاَنِي فِي سِلْمِكُمَا كَمَا أَدْخَلْتُمَانِي فِي حَرْبِكُمَا . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " قَدْ فَعَلْنَا قَدْ فَعَلْنَا " .

বর্ণনাকারী: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

৪৯১৫. ইয়াহয়া ইবনে মাঈন (রাহঃ) ..... নু’মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আবু বকর (রাযিঃ) নবী (ﷺ) এর নিকট উপস্থিত হওয়ার জন্য অনুমতি চাইলে, তিনি আয়িশা (রাযিঃ)-কে চিৎকার দিতে শোনেন। তিনি ভেতরে প্রবেশ করে আয়িশা (রাযিঃ)-কে চড় দিতে চান এবং বলেনঃ আমি তোমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর গলাবাজি করতে দেখেছি! তখন নবী (ﷺ) তাঁকে তা থেকে বিরত রাখেন। এতে আবু বকর (রাযিঃ) রাগান্বিত হয়ে চলে যান। আবু বকর (রাযিঃ) চলে যাওয়ার পর নবী (ﷺ) আয়িশা (রাযিঃ)-কে ঠাট্টা করে বলেনঃ দেখলে তো, আমি তোমাকে একজন পু্রুষের হাত থেকে কিভাবে রক্ষা করলাম!

রাবী বলেনঃ এর কিছুদিন পর আবু বকর (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর নিকট উপস্থিত হওয়ার অনুমতি চেয়ে দেখতে পান যে, তাঁদের মধ্যে সন্ধি হয়ে গেছে। তখন তিনি তাঁদের বলেনঃ আপনারা আমাকে আপনাদের সন্ধির মধ্যে এরূপ শরীক করুন, যেরূপ আপনারা আমাকে আপনাদের ঝগড়ার মধ্যে শরীক করেছিলেন। তখন নবী (ﷺ) বলেনঃ হ্যাঁ, আমরা আপনাকে শরীক করলাম, শরীক করলাম।
৪৯১৬

حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْعَلاَءِ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فَسَلَّمْتُ فَرَدَّ وَقَالَ " ادْخُلْ " . فَقُلْتُ أَكُلِّي يَا رَسُولَ اللَّهِ قَالَ " كُلُّكَ " . فَدَخَلْتُ .

বর্ণনাকারী: আউফ ইবনে মালিক (রাঃ)

৪৯১৬. মুআম্মাল ইবনে ফযল (রাহঃ) ..... আওফ ইবনে মালিক আশজাঈ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি তাবূকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসি। সে সময় তিনি চামড়ার তৈরী একটা তাঁবুর মধ্যে ছিলেন। আনি তাঁকে সালাম দিলে তিনি জবাব দেন এবং বলেনঃ ভেতরে এসো। তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! ভেতরে আসবো? তিনি বলেনঃ হ্যাঁ, বিলকুল ভেতরে এসো। তখন আমি তাঁবুর মধ্যে প্রবেশ করি।

৪৯১৭

حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، قَالَ إِنَّمَا قَالَ أَدْخُلُ كُلِّي . مِنْ صِغَرِ الْقُبَّةِ .

বর্ণনাকারী: বিবিধ

৪৯১৭. সাফওয়ান ইবনে সালিহ (রাহঃ) ..... উছমান ইবনে আবু আতিকা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আওফ (রাযিঃ) এ কারণে এরূপ জিজ্ঞাসা করেন যে, তাঁবুটি ছিল খুবই ছোট।

৯০. ঠাট্টাচ্ছলে কোন জিনিস নেয়া সম্পর্কে।

باب مَا جَاءَ فِي الْمِزَاحِ

৪৯১৮

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَاصِمٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا ذَا الأُذُنَيْنِ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৯১৮. ইবরাহীম ইবনে মাহদী (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী করীম (ﷺ) আমাকে ঠাট্টা করে বলেনঃ হে দুই কানের অধিকারী ব্যক্তি!

৪৯১৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، ح وَحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَأْخُذَنَّ أَحَدُكُمْ مَتَاعَ أَخِيهِ لاَعِبًا وَلاَ جَادًّا " . وَقَالَ سُلَيْمَانُ " لَعِبًا وَلاَ جِدًّا " . " وَمَنْ أَخَذَ عَصَا أَخِيهِ فَلْيَرُدَّهَا " . لَمْ يَقُلِ ابْنُ بَشَّارٍ ابْنِ يَزِيدَ وَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনুস সাঈব (রাঃ)

৪৯১৯. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে সায়েব ইবনে ইয়াযীদ (রাহঃ) তার পিতা হতে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি নবী করীম (ﷺ)-কে বলতো শোনেনঃ তোমাদের কেউ যেন তার ভাইয়ের কোন জিনিস ঠাট্টাচ্ছলে না নেয়। সুলাইমান (রাহঃ) বলেনঃ জেনে-শুনে যেন না নেয়। আর যে তার ভাইয়ের লাঠি চেয়ে নেয়, সে যেন তা ফিরিয়ে দেয়।

৪৯২০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَنْبَارِيُّ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ حَدَّثَنَا أَصْحَابُ، مُحَمَّدٍ صلى الله عليه وسلم أَنَّهُمْ كَانُوا يَسِيرُونَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَامَ رَجُلٌ مِنْهُمْ فَانْطَلَقَ بَعْضُهُمْ إِلَى حَبْلٍ مَعَهُ فَأَخَذَهُ فَفَزِعَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا " .

বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে আবি লায়লা (রহঃ)

৪৯২০. মুহাম্মাদ ইবনে সুলাইমান (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে আবু লায়লা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার কাছে মুহাম্মাদ (ﷺ) এর একজন সাহাবী বর্ণনা করেছেন যে, তারা এক সফরে নবী (ﷺ)-এর সঙ্গে ছিলেন। তাদের থেকে এক ব্যক্তি ঘুমিয়ে গেলে, অপর একব্যক্তি রশি নিয়ে তার কাছে যায়, যা ধরার কারণে সে (সাপ মনে করে) ভয় পায়। তখন নবী (ﷺ) বলেনঃ কোন মুসলমানের উচিত নয়, অন্য মুসলমানকে ভয় দেখানো।

৯১. কথার মধ্যে বাড়াবাড়ি করা সম্পর্কে।

باب مَا جَاءَ فِي الْمُتَشَدِّقِ فِي الْكَلاَمِ

৪৯২১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ الْبَاهِلِيُّ، - وَكَانَ يَنْزِلُ الْعَوَقَةَ - حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنْ بِشْرِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ، - قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ ابْنُ عَمْرٍو - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُبْغِضُ الْبَلِيغَ مِنَ الرِّجَالِ الَّذِي يَتَخَلَّلُ بِلِسَانِهِ تَخَلُّلَ الْبَاقِرَةِ بِلِسَانِهَا " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৪৯২১. মুহাম্মাদ ইবনে সিনান (রাহঃ) .... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ সে সব লোকদের অপছন্দ করেন, যারা তড়বড় করে কথা বলে। তারা ঐ ব্যক্তির ন্যায়, যে নিজের জিহবাকে গরুর জাবর কাটার মত দ্রুত চালায়।

৪৯২২

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا وَهْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُسَيَّبِ، عَنِ الضَّحَّاكِ بْنِ شُرَحْبِيلَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَعَلَّمَ صَرْفَ الْكَلاَمِ لِيَسْبِيَ بِهِ قُلُوبَ الرِّجَالِ أَوِ النَّاسِ لَمْ يَقْبَلِ اللَّهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفًا وَلاَ عَدْلاً " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯২২. ইবনে সারহ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি অন্যের দিলকে (সৎপথ) থেকে ফিরাবার উদ্দেশ্য ভাল ভাল কথা শিক্ষা করে, কিয়ামতের দিন আল্লাহ তার ফরয ও নফল কোন আমলই কবুল করবেন না।

৪৯২৩

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ قَدِمَ رَجُلاَنِ مِنَ الْمَشْرِقِ فَخَطَبَا فَعَجِبَ النَّاسُ - يَعْنِي لِبَيَانِهِمَا - فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنَ الْبَيَانِ لَسِحْرًا " . أَوْ " إِنَّ بَعْضَ الْبَيَانِ لَسِحْرٌ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৯২৩. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার দু’ব্যক্তি পূর্ব দিক থেকে আসে, যাদের বক্তৃতা শুনে লোকেরা তাজ্জব হয়ে যায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ কোন কোন বর্ণনায় যাদুকরী প্রভাব থাকে।

৪৯২৪

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الْحَمِيدِ الْبَهْرَانِيُّ، أَنَّهُ قَرَأَ فِي أَصْلِ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ وَحَدَّثَهُ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ ابْنُهُ قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ حَدَّثَنِي ضَمْضَمٌ عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ قَالَ حَدَّثَنَا أَبُو ظَبْيَةَ أَنَّ عَمْرَو بْنَ الْعَاصِ قَالَ يَوْمًا وَقَامَ رَجُلٌ فَأَكْثَرَ الْقَوْلَ فَقَالَ عَمْرٌو لَوْ قَصَدَ فِي قَوْلِهِ لَكَانَ خَيْرًا لَهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لَقَدْ رَأَيْتُ أَوْ أُمِرْتُ أَنْ أَتَجَوَّزَ فِي الْقَوْلِ فَإِنَّ الْجَوَازَ هُوَ خَيْرٌ " .

বর্ণনাকারী: হযরত আমর ইবনুল আস রাযি.

৪৯২৪. সুলাইমান ইবনে আব্দুল হামীদ (রাহঃ) ..... আবু জাবীরা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমর ইবনে আস একজন দীর্ঘ বক্তৃতা দানকারী ব্যক্তি সম্পর্কে বলেনঃ যদি সে মধ্যম ধরনের বক্তৃতা দিত, তবে খুবই ভাল করতো। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আমি এটা ভাল মনে করি এবং আমাকে এরূপ নির্দেশ দেয়া হয়েছে যে, আমি যেন বক্তৃতা দেয়ার সময় মধ্যপন্থা অবলম্বন করি। কেননা, মধ্যম-পন্থাই হলো উত্তমপন্থা।

৯২. কবিতা সস্পর্কে।

باب مَا جَاءَ فِي الشِّعْرِ

৪৯২৫

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لأَنْ يَمْتَلِئَ جَوْفُ أَحَدِكُمْ قَيْحًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا " . قَالَ أَبُو عَلِيٍّ بَلَغَنِي عَنْ أَبِي عُبَيْدٍ أَنَّهُ قَالَ وَجْهُهُ أَنْ يَمْتَلِئَ قَلْبُهُ حَتَّى يَشْغَلَهُ عَنِ الْقُرْآنِ وَذِكْرِ اللَّهِ فَإِذَا كَانَ الْقُرْآنُ وَالْعِلْمُ الْغَالِبُ فَلَيْسَ جَوْفُ هَذَا عِنْدَنَا مُمْتَلِئًا مِنَ الشِّعْرِ وَإِنَّ مِنَ الْبَيَانِ لَسِحْرًا . قَالَ كَأَنَّ الْمَعْنَى أَنْ يَبْلُغَ مِنْ بَيَانِهِ أَنْ يَمْدَحَ الإِنْسَانَ فَيَصْدُقَ فِيهِ حَتَّى يَصْرِفَ الْقُلُوبَ إِلَى قَوْلِهِ ثُمَّ يَذُمَّهُ فَيَصْدُقَ فِيهِ حَتَّى يَصْرِفَ الْقُلُوبَ إِلَى قَوْلِهِ الآخَرِ فَكَأَنَّهُ سَحَرَ السَّامِعِينَ بِذَلِكَ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯২৫. আবু ওয়ালীদ তায়ালিনী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো পেট বমির দ্বারা পূর্ণ হওয়া, কবিতার দ্বারা পূর্ণ হওয়ার চাইতে উত্তম। (অর্থাৎ এমন কবিতা পাঠ না করা, যাতে ঈমান নষ্ট নয়।)

রাবী আবু আলী (রাহঃ) বলেনঃ আবু উবাইদ (রাহঃ) থেকে জানতে পেরেছি, যিনি বলেছেনঃ এ হাদীসের মর্ম হলোঃ সে ব্যক্তি কুরআন-হাদীস ও আল্লাহর যিক্‌র বাদ দিয়ে কেবল কবিতার চর্চায় লিপ্ত থাকে। যদি সে ব্যক্তি কুরআন ও দীনি ইলম অধিক শিক্ষা করে এবং কবিতার চর্চা কম করে, তবে সে ব্যক্তি এর অন্তর্ভুক্ত নয়।

আর ঐ উক্তি যে, ’কোন কোন বর্ণনায় যাদুকরী প্রভাব আছে’, এর অর্থ হলোঃ যে ব্যক্তির বর্ণনা এ স্তরে পৌছবে যে, সে কারো প্রশংসা এতো বাড়িয়ে ও সুন্দরভাবে করে, যাতে লোকদের অন্তর তার প্রতি আকৃষ্ট হয়। আর যদি সে তার বদনাম করে, তখন লোকদের অন্তরে তার প্রতি ঘৃণার সৃষ্টি হয়। কাজেই, এ ধরনের বর্ণনার মধ্যে যাদুকরী প্রভাব থাকে।
৪৯২৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ مِنَ الشِّعْرِ حِكْمَةً " .

বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)

৪৯২৬. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... উবাই্যা ইবনে কা’ব (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ কোন কোন কবিতা জ্ঞান-বিজ্ঞানে পরিপূর্ণ!

৪৯২৭

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَعَلَ يَتَكَلَّمُ بِكَلاَمٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا وَإِنَّ مِنَ الشِّعْرِ حُكْمًا " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪৯২৭. মুসাদ্দাদ (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা একজন বেদুঈন আরব রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে লালিত্যপূর্ণ ভাষা ও ছন্দে কথা বলতে থাকে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ নিশ্চয় কোন কোন বর্ণনায় যাদুকরী প্রভাব আছে এবং কোন কোন কবিতা হিকমত পূর্ণ।

৪৯২৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو تُمَيْلَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ النَّحْوِيُّ عَبْدُ اللَّهِ بْنُ ثَابِتٍ، قَالَ حَدَّثَنِي صَخْرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا وَإِنَّ مِنَ الْعِلْمِ جَهْلاً وَإِنَّ مِنَ الشِّعْرِ حُكْمًا وَإِنَّ مِنَ الْقَوْلِ عِيَالاً " . فَقَالَ صَعْصَعَةُ بْنُ صُوحَانَ صَدَقَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم أَمَّا قَوْلُهُ " إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا " . فَالرَّجُلُ يَكُونُ عَلَيْهِ الْحَقُّ وَهُوَ أَلْحَنُ بِالْحُجَجِ مِنْ صَاحِبِ الْحَقِّ فَيَسْحَرُ الْقَوْمَ بِبَيَانِهِ فَيَذْهَبُ بِالْحَقِّ وَأَمَّا قَوْلُهُ " إِنَّ مِنَ الْعِلْمِ جَهْلاً " . فَيَتَكَلَّفُ الْعَالِمُ إِلَى عِلْمِهِ مَا لاَ يَعْلَمُ فَيُجَهِّلُهُ ذَلِكَ وَأَمَّا قَوْلُهُ " إِنَّ مِنَ الشِّعْرِ حُكْمًا " . فَهِيَ هَذِهِ الْمَوَاعِظُ وَالأَمْثَالُ الَّتِي يَتَّعِظُ بِهَا النَّاسُ وَأَمَّا قَوْلُهُ " إِنَّ مِنَ الْقَوْلِ عِيَالاً " . فَعَرْضُكَ كَلاَمَكَ وَحَدِيثَكَ عَلَى مَنْ لَيْسَ مِنْ شَأْنِهِ وَلاَ يُرِيدُهُ .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে বুরায়দা (রহঃ)

৪৯২৮. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে বুরায়দা (রাহঃ) তার পিতা থেকে, তার দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ নিশ্চয় কোন কোন বর্ণনায় যাদুকরী প্রভাব আছে; আর কোন কোন জ্ঞান অজ্ঞতার নামান্তর। আর নিশ্চয় কোন কোন কবিতা হিকমতপূর্ণ, আর কোন কোন কথা বোঝাস্বরূপ।

একথা শুনে সা’সা ইবনে সাওহান (রাহঃ) বলেনঃ নবী করীম (ﷺ) সত্য বলেছেন। আর তাঁর কথাঃ নিশ্চয় কোন কোন বর্ণনায় যাদুকরী প্রভাব থাকে; এর উদাহরণ ঐ ব্যক্তির মত, যার উপর অন্যের হক (দেনা) আছে, আর সে লোকদের সামনে এমন ভাবে কথা বলে, যাতে পাওনাদারের দেনা না দেওয়া লাগে।

আর নবী (ﷺ)-এর কথাঃ ’কোন কোন জ্ঞান অজ্ঞতার নামান্তর’; এর অর্থ হলোঃ আলিম তার কথাকে এমন ভাবে বর্ণনা করবে, যার অর্থ সে নিজেই জানে না, তখন সে মূর্খের ন্যায় হয়ে যায়।

আর নবী (ﷺ)-এর বক্তব্যঃ ’কোন কোন কবিতা হিকমতপূর্ণ’, এর অর্থ হলোঃ সে সব কবিতা নসীহত ও উদাহরণে পরিপূর্ণ, যা থেকে লোকেরা উপদেশ গ্রহণ করতে পারে। আর নবী (ﷺ)-এর কথাঃ ’কোন কোন কথা বোঝা স্বরূপ’ এর অর্থ হলোঃ তুমি অন্যের কাছে তোমার কথা এমনভাবে পেশ করবে, যার যোগ্য সে নয়, আর সে এরূপ কথা শুনতেও চায় না।
৪৯২৯

حَدَّثَنَا ابْنُ أَبِي خَلَفٍ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، قَالَ مَرَّ عُمَرُ بِحَسَّانَ وَهُوَ يُنْشِدُ فِي الْمَسْجِدِ فَلَحَظَ إِلَيْهِ فَقَالَ قَدْ كُنْتُ أُنْشِدُ وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ .

বর্ণনাকারী: সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ)

৪৯২৯. ইবনে আবু খালফ (রাহঃ) ....... সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা উমর (রাযিঃ) হাসসান ইবনে ছাবিত (রাযিঃ)-এর পাশ দিয়ে গমনকালে তাঁর দিকে বক্র দৃষ্টিতে তাকান, যখন তিনি কবিতা আবৃত্তি করছিলেন। তখন হাসসান (রাযিঃ) বলেনঃ আমি মসজিদে সে সময়ও কবিতা আবৃতি করতাম, যখন সেখানে আপনার চাইতে উত্তম ব্যক্তি (অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) ) উপস্থিত ছিলেন।

৪৯৩০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، بِمَعْنَاهُ زَادَ فَخَشِيَ أَنْ يَرْمِيَهُ، بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَجَازَهُ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৩০. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকেও পূর্বোক্ত হাদীসের অনুরূপ অর্থে হাদীস বর্ণিত হয়েছে। এখানে এরূপ অতিরিক্ত বর্ণিত হয়েছে যে, উমর (রাযিঃ) এরূপ আশঙ্কা করেন যে, যদি তিনি হাসসান (রাযিঃ) কে কবিতা পাঠ করতে নিষেধ করেন, তবে সে দলীল পেশ করে বলবেঃ রাসূলুল্লাহ (ﷺ) তাকে কবিতা পাঠের অনুমতি দেন।

৪৯৩১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْمِصِّيصِيُّ، لُوَيْنٌ حَدَّثَنَا ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ عُرْوَةَ، وَهِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَضَعُ لِحَسَّانَ مِنْبَرًا فِي الْمَسْجِدِ فَيَقُومُ عَلَيْهِ يَهْجُو مَنْ قَالَ فِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ رُوحَ الْقُدُسِ مَعَ حَسَّانَ مَا نَافَحَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৯৩১. মুহাম্মাদ ইবনে সুলাইমান (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) হাসসান ইবনে ছাবিত (রাযিঃ)-এর জন্য মসজিদে মিম্বর স্থাপন করতেন, যেখানে দাঁড়িয়ে তিনি ঐ সব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যঙ্গ কবিতা আবৃত্তি করতেন, যারা রাসূলুল্লাহ (ﷺ)-এর কালে বে-আদবী সূচক কথা বলতো। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যতক্ষণ হাসসান (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষ নিয়ে বাক-যুদ্ধে লিপ্ত থাকে, ততক্ষণ জিবরাঈল (আলাইহিস সালাম) তার সাথে থাকেন।

৪৯৩২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، قَالَ حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ النَّحْوِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ( وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ ) فَنَسَخَ مِنْ ذَلِكَ وَاسْتَثْنَى فَقَالَ ( إِلاَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا ) .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪৯৩২. আহমদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। আল্লাহর এ বাণীঃ কবিদের অনুসরণ তারা করে, যারা গুমরাহ হয়েছে। এর থেকে ঐ সব ব্যক্তিরা আলাদা হয়ে গেছে, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেনঃ তবে যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে এবং আল্লাহর যিক্‌র বেশী-বেশী করে থাকে। (অর্থাৎ এরা পথভ্রষ্ট নয়।)

৯৩. স্বপ্ন সম্পর্কে।

باب فِي الرُّؤْيَا

৪৯৩৩

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ زُفَرَ بْنِ صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا انْصَرَفَ مِنَ صَلاَةِ الْغَدَاةِ يَقُولُ " هَلْ رَأَى أَحَدٌ مِنْكُمُ اللَّيْلَةَ رُؤْيَا وَيَقُولُ " إِنَّهُ لَيْسَ يَبْقَى بَعْدِي مِنَ النُّبُوَّةِ إِلاَّ الرُّؤْيَا الصَّالِحَةُ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৩৩. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ফজরের নামায আদায় করার পর বলতেনঃ আজ রাতে তোমাদের কেউ স্বপ্ন দেখেছো কি? তিনি আরো বলতেনঃ আমার পরে নবুওয়াতের কোন অংশ বাকী থাকবে না, সত্য স্বপ্ন ছাড়া।

৪৯৩৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ " .

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

৪৯৩৪. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ..... উবাদা ইবনে সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ মু’মিনের স্বপ্ন নবুওয়াতের ছেচল্লিশ ভাগের একভাগ।

৪৯৩৫

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُؤْمِنِ أَنْ تَكْذِبَ وَأَصْدَقُهُمْ رُؤْيَا أَصْدَقُهُمْ حَدِيثًا وَالرُّؤْيَا ثَلاَثٌ فَالرُّؤْيَا الصَّالِحَةُ بُشْرَى مِنَ اللَّهِ وَالرُّؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ وَرُؤْيَا مِمَّا يُحَدِّثُ بِهِ الْمَرْءُ نَفْسَهُ فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُمْ فَلْيُصَلِّ وَلاَ يُحَدِّثْ بِهَا النَّاسَ " . قَالَ " وَأُحِبُّ الْقَيْدَ وَأَكْرَهُ الْغُلَّ وَالْقَيْدُ ثَبَاتٌ فِي الدِّينِ " . قَالَ أَبُو دَاوُدَ " إِذَا اقْتَرَبَ الزَّمَانُ " . يَعْنِي إِذَا اقْتَرَبَ اللَّيْلُ وَالنَّهَارُ يَعْنِي يَسْتَوِيَانِ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৩৫. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ যখন কিয়ামত নিকটবর্তী হবে, তখন মু’মিনের স্বপ্ন মিথ্যা হবে না। আর যার কথা যত সত্য হবে, তার স্বপ্নও তত সত্য হবে। আর স্বপ্ন হলো তিন প্রকারঃ

(১) সত্য-স্বপ্ন, যা আল্লাহর পক্ষ হতে সত্য স্বরূপ;
(২) কষ্টদায়ক স্বপ্ন- শয়তানের পক্ষ হতে এবং
(৩) ঐ স্বপ্ন যা মানুষ অন্তরের চিন্তা-ভাবনার কারণে দেখে থাকে।

আর তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখে, তখন তার উচিত- উঠে নামায আদায় করা এবং সে স্বপ্ন কারো কাছে বর্ণনা না করা। এরপর নবী করীম (ﷺ) বলেনঃ আমি স্বপ্নের মধ্যে পায়ে বেড়ী দেখাকে ভাল মনে করি এবং গলায় বেড়ী দেখাকে খারাপ মনে করি। আর বেড়ী দেখার তাবীর হলোঃ দ্বীনের উপর দৃঢ় থাকা।

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ ’সময় নিকটবর্তী’- এর অর্থ হলোঃ যখন দিন-রাত সমান থাকে; অর্থাৎ বসন্তকাল।
৪৯৩৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ وَكِيعِ بْنِ عُدُسٍ، عَنْ عَمِّهِ أَبِي رَزِينٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الرُّؤْيَا عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ تُعَبَّرْ فَإِذَا عُبِّرَتْ وَقَعَتْ " . قَالَ وَأَحْسِبُهُ قَالَ " وَلاَ يَقُصُّهَا إِلاَّ عَلَى وَادٍّ أَوْ ذِي رَأْىٍ " .

বর্ণনাকারী: আবু রাযীন (রহঃ)

৪৯৩৬. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) .... আবু রাযীন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ স্বপ্ন হলো পাখিদের পায়ের উপর, যতক্ষণ না এর তা’বীর বা ব্যাখ্যা করা হয়। আর যখন এর তা’বীর করা হয়, তখন তা সংঘটিত হয়। রাবী বলেনঃ আমার ধারণা, তিনি এরূপ বলেনঃ বন্ধু-বান্ধব ও জ্ঞানী লোক ছাড়া অন্যের কাছে স্বপ্নের কথা ব্যক্ত করা উচিত নয়।

৪৯৩৭

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، قَالَ سَمِعْتُ زُهَيْرًا، يَقُولُ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، يَقُولُ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ سَمِعْتُ أَبَا قَتَادَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الرُّؤْيَا مِنَ اللَّهِ وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ فَإِذَا رَأَى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَنْفُثْ عَنْ يَسَارِهِ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ لْيَتَعَوَّذْ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لاَ تَضُرُّهُ " .

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

৪৯৩৭. নুফায়লী (রাহঃ) .... আবু কাতাদা (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে এরূপ বলতে শুনেছিঃ ভাল-স্বপ্ন আল্লাহর পক্ষ হতে এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ হতে হয়ে থাকে। কাজেই, তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখে, তখন সে যেন তার বামদিকে তিনবার থুথু ফেলে এবং আল্লাহর কাছে শয়তানের ক্ষতি থেকে সাহায্য প্রার্থনা করে। এরূপ করলে, সে স্বপ্নে তার কোন ক্ষতি হবে না।

৪৯৩৮

حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدٍ الْهَمْدَانِيُّ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِذَا رَأَى أَحَدُكُمُ الرُّؤْيَا يَكْرَهُهَا فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ وَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ ثَلاَثًا وَيَتَحَوَّلْ عَنْ جَنْبِهِ الَّذِي كَانَ عَلَيْهِ " .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪৯৩৮. ইয়াযীদ ইবনে খালিদ হামদানী (রাহঃ) ..... জাবির (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন, বলেনঃ তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখে, তখন সে যেন তার বামদিকে থুথু ফেলে এবং আল্লাহর কাছে তিনবার পানাহ চায় শয়তানের ক্ষতি থেকে। এরপর সে যে পাশে শুয়ে থাকে, সে পাশ পরিবর্তন করে নেবে।

৪৯৩৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَسَيَرَانِي فِي الْيَقَظَةِ " . أَوْ " لَكَأَنَّمَا رَآنِي فِي الْيَقَظَةِ وَلاَ يَتَمَثَّلُ الشَّيْطَانُ بِي " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৩৯. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে অচিরেই সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। অথবা তিনি বলেনঃ সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখলো। কেননা, শয়তান আমার রূপ ধরতে সক্ষম নয়।

৪৯৪০

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ صَوَّرَ صُورَةً عَذَّبَهُ اللَّهُ بِهَا يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يَنْفُخَ فِيهَا وَلَيْسَ بِنَافِخٍ وَمَنْ تَحَلَّمَ كُلِّفَ أَنْ يَعْقِدَ شَعِيرَةً وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ يَفِرُّونَ بِهِ مِنْهُ صُبَّ فِي أُذُنِهِ الآنُكُ يَوْمَ الْقِيَامَةِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪৯৪০. মুসাদ্দাদ (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ যে ব্যক্তি কোন মূর্তি তৈরী করবে, এর জন্য আল্লাহ তাকে কিয়ামতের দিন শাস্তি দেবেন, যতক্ষণ না সে তাতে প্রাণের সঞ্চার করতে সক্ষম হবে না।

আর যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে, কিয়ামতের দিন তাকে নির্দেশ দেয়া হবে দু’টি চুলের মধ্যে গিরা দেয়ার জন্য, (যা অসম্ভব)। আর যে ব্যক্তি কান পেতে অন্যের কথা শোনে, যা তারা তাকে শোনতে চায় না, কিয়ামতের দিন তার কানে শিশা গলিয়ে ঢেলে দেয়া হবে।
৪৯৪১

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " رَأَيْتُ اللَّيْلَةَ كَأَنَّا فِي دَارِ عُقْبَةَ بْنِ رَافِعٍ وَأُتِينَا بِرُطَبٍ مِنْ رُطَبِ ابْنِ طَابٍ فَأَوَّلْتُ أَنَّ الرِّفْعَةَ لَنَا فِي الدُّنْيَا وَالْعَاقِبَةَ فِي الآخِرَةِ وَأَنَّ دِينَنَا قَدْ طَابَ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৯৪১. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ এক রাতে আমি স্বপ্নে দেথি যে, আমি উকবা ইবনে রাফি (রাযিঃ)-এর ঘরে অবস্থান করছি, আর আমার সামনে ’ইবনে-তাব’ এর তাজা খেজুর পেশ করা হয়েছে। আমি তখন এর তা’বীর এভাবে করি যে, দুনিয়াতে আমার জন্য সুউচ্চ সম্মান এবং আখিরাতেও আমার জন্য উত্তম বিনিময় নির্ধারিত আছে। আর আমার দীনও খুবই উত্তম।

৯৪. হাই তোলা সস্পর্কে।

باب مَا جَاءَ فِي التَّثَاؤُبِ

৪৯৪২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ سُهَيْلٍ، عَنِ ابْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ عَلَى فِيهِ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ " .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৪৯৪২. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) .... আবু সাঈদ খুদরী (রাযিঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন হাই তোলে, তখন সে যেন তার মুখ বন্ধ করে নেয়। কেননা, মুখ খোলা থাকলে শয়তান ভেতরে প্রবেশ করে।

৪৯৪৩

حَدَّثَنَا ابْنُ الْعَلاَءِ، عَنْ وَكِيعٍ، عَنْ سُفْيَانَ، عَنْ سُهَيْلٍ، نَحْوَهُ قَالَ " فِي الصَّلاَةِ فَلْيَكْظِمْ مَا اسْتَطَاعَ " .

বর্ণনাকারী: সুহায়ল ইবনে আবু সালিহ (রহঃ)

৪৯৪৩. ইবনে আলা (রাহঃ) .... সুহাঈল (রাহঃ) থেকে এরূপ বর্ণিত আছে। তিনি আরো বলেনঃ যখন নামাযের মধ্যে হাই আসে, তখন যথাসম্ভব মুখকে বন্ধ করে রাখবে।

৪৯৪৪

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ وَلاَ يَقُلْ هَاهْ هَاهْ فَإِنَّمَا ذَلِكُمْ مِنَ الشَّيْطَانِ يَضْحَكُ مِنْهُ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৪৪. হাসান ইবনে আলী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ হাঁচিকে পছন্দ করেন এবং হাই-তোলাকে অপছন্দ করেন। কাজেই, তোমাদের কারো যখন হাই আসে, তখন তা যথা-সম্ভব প্রতিরোধ করতে চেষ্টা করবে এবং হা - হা শব্দ করবে না। কেননা, এ শয়তানের তরফ থেকে হয়ে থাকে, আর সে এজন্য খুশী হয় এবং হাসে।

৯৫. হাঁচি সম্পর্কে।

باب فِي الْعُطَاسِ

৪৯৪৫

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا عَطَسَ وَضَعَ يَدَهُ أَوْ ثَوْبَهُ عَلَى فِيهِ وَخَفَضَ أَوْ غَضَّ بِهَا صَوْتَهُ . شَكَّ يَحْيَى .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৪৫. মুসাদ্দাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন হাঁচি দিতেন, তখন তিনি তাঁর হাত অথবা কাপড় তাঁর মুখে রাখতেন এবং যথাসম্ভব আস্তে শব্দ করে হ্যাঁচতেন।

৪৯৪৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ بْنِ سُفْيَانَ، وَخُشَيْشُ بْنُ أَصْرَمَ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَمْسٌ تَجِبُ لِلْمُسْلِمِ عَلَى أَخِيهِ رَدُّ السَّلاَمِ وَتَشْمِيتُ الْعَاطِسِ وَإِجَابَةُ الدَّعْوَةِ وَعِيَادَةُ الْمَرِيضِ وَاتِّبَاعُ الْجَنَازَةِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৪৬. মুহাম্মাদ ইবনে দাউদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলমানের উপর তার ভাইয়ের জন্য পাঁচটি জিনিস ওয়াজিব। তা হলোঃ

১। সালামের জবাব দেয়া
২। কেউ হাঁচি দিলে তার জবাব দেয়া;
৩। দাওয়াত কবুল করা;
৪। রোগীর সেবা-শুশ্রূষা করা এবং
৫। জানাযায় শরীক হওয়া।

৯৬. কিরূপে হাঁচির জবাব দেবে, সে সম্পর্কে।

باب كَيْفَ تَشْمِيتُ الْعَاطِسِ

৪৯৪৭

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، قَالَ كُنَّا مَعَ سَالِمِ بْنِ عُبَيْدٍ فَعَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ . فَقَالَ سَالِمٌ وَعَلَيْكَ وَعَلَى أُمِّكَ . ثُمَّ قَالَ بَعْدُ لَعَلَّكَ وَجَدْتَ مِمَّا قُلْتُ لَكَ قَالَ لَوَدِدْتُ أَنَّكَ لَمْ تَذْكُرْ أُمِّي بِخَيْرٍ وَلاَ بِشَرٍّ قَالَ إِنَّمَا قُلْتُ لَكَ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّا بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ عَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَعَلَيْكَ وَعَلَى أُمِّكَ " . ثُمَّ قَالَ " إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَحْمَدِ اللَّهَ " . قَالَ فَذَكَرَ بَعْضَ الْمَحَامِدِ " وَلْيَقُلْ لَهُ مَنْ عِنْدَهُ يَرْحَمُكَ اللَّهُ وَلْيَرُدَّ - يَعْنِي عَلَيْهِمْ - يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ " .

বর্ণনাকারী: হিলাল ইবনে ইয়াসাফ (রহঃ)

৪৯৪৭. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... হিলাল ইবনে ইয়াসাফ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা সালিম ইবনে উবাইদ (রাযিঃ)-এর কাছে ছিলাম। তখন এক ব্যক্তি হাঁচি দিয়ে বলেঃ আস-সালামু আলাইকুম। তখন সালিম (রাযিঃ) বলেনঃ সালাম তোমার প্রতি এবং তোমার মায়ের প্রতি। কিছুক্ষণ পর তিনি বলেনঃ সম্ভবতঃ আমার কথা তোমার কাছে অপ্রিয় মনে হয়েছে। তখন সে ব্যক্তি বলেঃ আমার এটাই পছন্দ যে, আপনি যদি আমার মা সম্পর্কে কিছু না বলতেন (তবে ভাল হতো।) তখন সালিম (রাযিঃ) বলেনঃ আমি তোমাকে সে কথাই বলেছি, যে কথা রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন।

একদিন আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ছিলাম। সে সময় এক ব্যক্তি হাঁচি দিয়ে বলেঃ আস-সালামু আলাইকুম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ সালাম তোমার প্রতি এবং তোমার মায়ের প্রতি। এরপর তিনি বলেনঃ যখন তোমাদের কেউ হাঁচি দেয়, তখন সে যেন বলেঃ আল-হামদু লিল্লাহ! এভাবে তিনি প্রশংসার অন্যান্য পদ্ধতিও বলে দেন। আর হাঁচির সময় পাশে যে থাকে, সে যেন বলেঃ ইয়ারহামুকাল্লাহু। এর জবাবে হাঁচি দাতা যেন বলেঃ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম; অর্থাৎ আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন!
৪৯৪৮

حَدَّثَنَا تَمِيمُ بْنُ الْمُنْتَصِرِ، حَدَّثَنَا إِسْحَاقُ، - يَعْنِي ابْنَ يُوسُفَ - عَنْ أَبِي بِشْرٍ، وَرْقَاءَ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ خَالِدِ بْنِ عَرْفَجَةَ، عَنْ سَالِمِ بْنِ عُبَيْدٍ الأَشْجَعِيِّ، بِهَذَا الْحَدِيثِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: সালিম ইবনে উবায়দ (রাঃ)

৪৯৪৮. তামীম ইবনে মুনতাসির (রাহঃ) ..... সালিম ইবনে উবাইদ আশযাঈ (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।

৪৯৪৯

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَلْيَقُلْ أَخُوهُ أَوْ صَاحِبُهُ يَرْحَمُكَ اللَّهُ وَيَقُولُ هُوَ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৪৯. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ তোমাদের মধ্যে কেউ যখন হাঁচি দেয়, তখন সে যেন বলেঃ আল-হামদুলিল্লাহি আলা কুল্লি হাল অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। আর তার সাথী যেন এরূপ বলেঃ ইয়ারহামু কুমুল্লাহু অর্থাৎ তোমাদের উপর রহম করুন। এরপর হাঁচি দাতা যেন বলেঃ ইয়াহদী কুমুল্লাহু ওয়া ইউসলেহু বালাকুম অর্থাৎ আল্লাহ তোমাদের হিদায়াত দান করুন এবং তোমাদের মন্দকে ভাল করে দিন!

৯৭. হাঁচির জবাব কতবার দিতে হবে- সে সম্পর্কে।

باب كَمْ يُشَمَّتُ الْعَاطِسُ

৪৯৫০

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ عَجْلاَنَ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ شَمِّتْ أَخَاكَ ثَلاَثًا فَمَا زَادَ فَهُوَ زُكَامٌ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৫০. মুসাদ্দাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তুমি তোমার ভাইয়ের হাঁচির জবাব তিনবার দেবে। এরপরও যদি সে হাঁচি দেয়, তবে মনে করবে, তা সর্দির কারণে (তখন এর জবাব দেয়া জরুরী নয়)

৪৯৫১

حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لاَ أَعْلَمُهُ إِلاَّ أَنَّهُ رَفَعَ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ أَبُو نُعَيْمٍ عَنْ مُوسَى بْنِ قَيْسٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৫১. ঈসা ইবনে হাম্মাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে হাদীসটি এভাবে বর্ণনা করেছন। ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ আবু নূ’আয়ম (রাহঃ) মুসা ইবনে কায়স (রাহঃ) থেকে, তিনি মুহাম্মাদ ইবনে আজলান (রাহঃ) থেকে, তিনি সাঈদ (রাহঃ) থেকে, তিনি আবু হুরায়রা (রাযিঃ) থেকে, তিনি নবী করীম (ﷺ) থেকে এরূপ বর্ণনা করেছেন।

৪৯৫২

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَحْيَى بْنِ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أُمِّهِ، حُمَيْدَةَ أَوْ عُبَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ الزُّرَقِيِّ عَنْ أَبِيهَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " تُشَمِّتُ الْعَاطِسَ ثَلاَثًا فَإِنْ شِئْتَ أَنْ تُشَمِّتَهُ فَشَمِّتْهُ وَإِنْ شِئْتَ فَكُفَّ " .

বর্ণনাকারী: বিবিধ

৪৯৫২. হারূন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ..... উবাইদ ইবনে রিফা’আ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ হাঁচি দাতার হাঁচির জবাব তিনবার দেবে। এরপর যদি তুমি ইচ্ছা কর, জবাব দিতে পার এবং নাও দিতে পার।

৪৯৫৩

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، عَطَسَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ " يَرْحَمُكَ اللَّهُ " . ثُمَّ عَطَسَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الرَّجُلُ مَزْكُومٌ " .

বর্ণনাকারী: সালামা ইবনুল আকওয়া' (রাঃ)

৪৯৫৩. ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ..... সালামা ইবনে আকওয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর কাছে হাঁচি দিলে, তিনি বলেনঃ ইয়ারহামুকাল্লাহু অর্থাৎ আল্লাহ তোমার প্রতি রহম করুন। এরপর সে ব্যক্তি আবার হাঁচি দিলে নবী (ﷺ) বলেনঃ লোকটির সর্দি হয়েছে।

৯৮. যিম্মীর হাঁচির জবাব কিরূপে দেবে?

باب كَيْفَ يُشَمَّتُ الذِّمِّيُّ

৪৯৫৪

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَكِيمِ بْنِ الدَّيْلَمِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَتِ الْيَهُودُ تَعَاطَسُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجَاءَ أَنْ يَقُولَ لَهَا يَرْحَمُكُمُ اللَّهُ فَكَانَ يَقُولُ " يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ " .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৪৯৫৪. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ...... আবু বুরদা (রাহঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ ইয়াহুদীরা নবী করীম (ﷺ)-এর কাছে এ জন্য হাঁচি দিত যে, যাতে এর জবাবে তিনি বলেনঃ আল্লাহ তোমাদের উপর রহম করুন! কিন্তু নবী (ﷺ) বলতেনঃ আল্লাহ তোমাদের হিদায়াত দান করুন এবং তোমাদের দিলকে পরিষ্কার করে দিন।

৯৯. যে ব্যক্তি হাঁচি দিয়ে ’আল্- হামদুলিল্লাহ’ বলে না সে সম্পর্কে।

باب فِيمَنْ يَعْطُسُ وَلاَ يَحْمَدُ اللَّهَ

৪৯৫৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَنَسٍ، قَالَ عَطَسَ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَشَمَّتَ أَحَدَهُمَا وَتَرَكَ الآخَرَ قَالَ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ رَجُلاَنِ عَطَسَا فَشَمَّتَّ أَحَدَهُمَا - قَالَ أَحْمَدُ أَوْ فَشَمَّتَّ أَحَدَهُمَا - وَتَرَكْتَ الآخَرَ . فَقَالَ " إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ وَإِنَّ هَذَا لَمْ يَحْمَدِ اللَّهَ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৯৫৫. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ দুই ব্যক্তি নবী করিম (ﷺ)-এর সামনে হাঁচি দেয়। তিনি একজনের হাঁচির জবাব দেন এবং অন্য ব্যক্তির হাঁচির জবাব দেননি। তখন তাকে বলা হয়ঃ ইয়া রাসূলাল্লাহ! দু’জন হাঁচি দিল, অথচ আপনি একজনের হাঁচির জবাব দিলেন? আর অপর ব্যক্তির হাঁচির জবাব দিলেন না ব্যাপার কি? তখন নবী (ﷺ) বলেনঃ এ ব্যক্তি হাঁচি দিয়ে- ’আল-হামদু লিল্লাহ’ বলায় আমি তার হাঁচির জবাব দিয়েছি। আর অন্য ব্যক্তি হাঁচি দেয়ার পর ’আল-হামদু লিল্লাহ’ বলেনিঃ (কাজেই আমি তার হাঁচির জবাব দেইনি)।

১০০. উপুড় হয়ে শোয়া সস্পর্কে।

باب فِي الرَّجُلِ يَنْبَطِحُ عَلَى بَطْنِهِ

৪৯৫৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَحَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَعِيشَ بْنِ طِخْفَةَ بْنِ قَيْسٍ الْغِفَارِيِّ، قَالَ كَانَ أَبِي مِنْ أَصْحَابِ الصُّفَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " انْطَلِقُوا بِنَا إِلَى بَيْتِ عَائِشَةَ " . فَانْطَلَقْنَا فَقَالَ " يَا عَائِشَةُ أَطْعِمِينَا " . فَجَاءَتْ بِحَشِيشَةٍ فَأَكَلْنَا ثُمَّ قَالَ " يَا عَائِشَةُ أَطْعِمِينَا " . فَجَاءَتْ بِحَيْسَةٍ مِثْلِ الْقَطَاةِ فَأَكَلْنَا ثُمَّ قَالَ " يَا عَائِشَةُ اسْقِينَا " . فَجَاءَتْ بِعُسٍّ مِنْ لَبَنٍ فَشَرِبْنَا ثُمَّ قَالَ " يَا عَائِشَةُ اسْقِينَا " . فَجَاءَتْ بِقَدَحٍ صَغِيرٍ فَشَرِبْنَا ثُمَّ قَالَ " إِنْ شِئْتُمْ بِتُّمْ وَإِنْ شِئْتُمُ انْطَلَقْتُمْ إِلَى الْمَسْجِدِ " . قَالَ فَبَيْنَمَا أَنَا مُضْطَجِعٌ فِي الْمَسْجِدِ مِنَ السَّحَرِ عَلَى بَطْنِي إِذَا رَجُلٌ يُحَرِّكُنِي بِرِجْلِهِ فَقَالَ " إِنَّ هَذِهِ ضِجْعَةٌ يُبْغِضُهَا اللَّهُ " . قَالَ فَنَظَرْتُ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৯৫৬. মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) .... তাখফা ইবনে কায়স গিফারী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার পিতা ’আসহাবে সুফফার’ অন্তর্ভুক্ত ছিলেন। একবার রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমরা আমার সাথে আয়িশা (রাযিঃ)-এর গৃহে চলো। তখন আমরা তাঁর সঙ্গে যাই। এরপর তিনি বলেনঃ হে আয়িশা! আমাদের খাবার দাও। তিনি সামান্য হায়সা (এক ধরনের খাবার) নিয়ে আসেন, যা আমরা খাই। এরপর নবী (ﷺ) তাকে বলেনঃ আমাদের পান করাও, হে আয়িশা! তখন তিনি বড় এক পেয়ালা দুধ নিয়ে আসেন, যা আমরা পান করি। এরপর নবী (ﷺ) বলেনঃ হে আয়িশা! আমাদের পান করাও।

তখন তিনি ছোট এক পেয়ালা দুধ নিয়ে আসেন, যা আমরা পান করি। এরপর তিনি বলেনঃ তোমরা চাইলে এখানে ঘুমাতে পার, আর যদি তোমরা চাও- মসজিদে চলে যাও। আমার পিতা বলেনঃ আমি একদিন চোরের দিকে উঁপুড় হয়ে মসজিদে শুয়েছিলাম, এ সময় এক ব্যক্তি পা দিয়ে আমাকে গুতা দিয়ে বলেঃ এভাবে শুলে আল্লাহ অসন্তুষ্ট হন। রাবী বলেনঃ তখন আমি তাকিয়ে দেখি, তিনি হলেন রাসূলুল্লাহ (ﷺ)

১০১. এমন ছাদে শয়ন করা, যেখানে বেষ্টনী নেই।

باب فِي النَّوْمِ عَلَى سَطْحٍ غَيْرِ مُحَجَّرٍ

৪৯৫৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا سَالِمٌ، - يَعْنِي ابْنَ نُوحٍ - عَنْ عُمَرَ بْنِ جَابِرٍ الْحَنَفِيِّ، عَنْ وَعْلَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَثَّابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَلِيٍّ، - يَعْنِي ابْنَ شَيْبَانَ - عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ بَاتَ عَلَى ظَهْرِ بَيْتٍ لَيْسَ لَهُ حِجَارٌ فَقَدْ بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ " .

বর্ণনাকারী: আলী ইবনে শায়বান (রাঃ)

৪৯৫৭. মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ..... আলী ইবনে শায়বান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এমন ছাদের উপর শোয়, যার বেষ্টনী নেই, তার উপর থেকে যিম্মাদারী উঠে যায়। (কেননা, এরূপ ছাদ থেকে ঘুমের মধ্যে পড়ে গিয়ে, সে মারা যেতে পারে!)

১০২. পবিত্র অবস্থায় ঘুমানো সম্পর্কে।

باب فِي النَّوْمِ عَلَى طَهَارَةٍ

৪৯৫৮

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ بَهْدَلَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي ظَبْيَةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ مُسْلِمٍ يَبِيتُ عَلَى ذِكْرٍ طَاهِرًا فَيَتَعَارُّ مِنَ اللَّيْلِ فَيَسْأَلُ اللَّهَ خَيْرًا مِنَ الدُّنْيَا وَالآخِرَةِ إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ " . قَالَ ثَابِتٌ الْبُنَانِيُّ قَدِمَ عَلَيْنَا أَبُو ظَبْيَةَ فَحَدَّثَنَا بِهَذَا الْحَدِيثِ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ثَابِتٌ قَالَ فُلاَنٌ لَقَدْ جَهَدْتُ أَنْ أَقُولَهَا حِينَ أَنْبَعِثُ فَمَا قَدَرْتُ عَلَيْهَا .

বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

৪৯৫৮. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... মু’আয ইবনে জাবাল (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ যে মুসলমান রাতে পবিত্র অবস্থায় যিক্‌র করতে করতে শোয়, এরপর ঘুম ভেঙে গেলে সে আল্লাহর কাছে দুআ করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও মঙ্গলের জন্য, তখন আল্লাহ তাকে তা দান করেন।

৪৯৫৯

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ مِنَ اللَّيْلِ فَقَضَى حَاجَتَهُ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ نَامَ . قَالَ أَبُو دَاوُدَ يَعْنِي بَالَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪৯৫৯. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাতে রাসূলুল্লাহ (ﷺ) ঘুম থেকে উঠে পেশাব করার পর হাত-মুখ ধুয়ে শুয়ে পড়েন, অর্থাৎ ঘুমিয়ে পড়েন।

১০৩. শোবার সময় কোন দিক মুখ ফিরিয়ে শোবে সে সম্পর্কে।

باب كَيْفَ يَتَوَجَّهُ

৪৯৬০

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ بَعْضِ، آلِ أُمِّ سَلَمَةَ قَالَ كَانَ فِرَاشُ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوًا مِمَّا يُوضَعُ الإِنْسَانُ فِي قَبْرِهِ وَكَانَ الْمَسْجِدُ عِنْدَ رَأْسِهِ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৪৯৬০. মুসাদ্দাদ (রাহঃ) .... উম্মে সালামা (রাযিঃ)-এর বংশের কেউ বর্ণনা করেছেন যে, নবী করীম (ﷺ)-এর বিছানা এভাবে বিছানো হতো, যেন কোন মানুষকে কবরে রাখা হচ্ছে। আর মসজিদ থাকতো তাঁর মাথার দিকে।

১০৪. ঘুমাবার সময় যে দুআ পড়তে হয় সে সম্পর্কে।

باب مَا يُقَالُ عِنْدَ النَّوْمِ

৪৯৬১

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ سَوَاءٍ، عَنْ حَفْصَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَرَادَ أَنْ يَرْقُدَ وَضَعَ يَدَهُ الْيُمْنَى تَحْتَ خَدِّهِ ثُمَّ يَقُولُ " اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ " . ثَلاَثَ مِرَارٍ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হাফসা (রাঃ)

৪৯৬১. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... নবী করীম (ﷺ)-এর স্ত্রী হাফসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন শোয়ার ইচ্ছা করতেন, তখন তিনি তাঁর ডান হাত ডান গালের নীচে রেখে নীচের দুআটি তিনবার পড়তেনঃ হে আল্লাহ! যেদিন আপনি আপনার বান্দাদের পুনরায় জীবিত করে উঠাবেন, সেদিন আপনার আযাব থেকে আমাকে রক্ষা করবেন।

৪৯৬২

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ مَنْصُورًا، يُحَدِّثُ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، قَالَ حَدَّثَنِي الْبَرَاءُ بْنُ عَازِبٍ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَنِ وَقُلِ اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَهْبَةً وَرَغْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَى مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ " . قَالَ " فَإِنْ مِتَّ مِتَّ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَقُولُ " . قَالَ الْبَرَاءُ فَقُلْتُ أَسْتَذْكِرُهُنَّ فَقُلْتُ وَبِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ . قَالَ " لاَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ " .

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৪৯৬২. মুসাদ্দাদ (রাহঃ) .... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেনঃ যখন তুমি শোবে, তখন নামাযের উযুর ন্যায় উযু করবে। এরপর তুমি তোমার ডান-পাশে শুয়ে নীচের দুআটি পড়বেঃ হে আল্লাহ! আমি আমাকে আপনার সাতে সোপর্দ করলামঃ আমার সব কাজ আপনার উপর ন্যস্ত করলামঃ আমি আপনার উপর ভরসা করলাম শাস্তির ভয়ে, সাওয়াবের প্রত্যাশায়; আপনার থেকে পালিয়ে যাওয়ার কোন জায়গা নেই, আপনার কাছে ছাড়া; আমি ঈমান আনলাম আপনার কিতাবের উপর, যা আপনি নাযিল করেছেন এবং আপনার নবীর উপর, যাকে আপনি প্রেরণ করেছেন।

এরপর তিনি বলেনঃ এ অবস্থায় যদি তুমি মারা যাও, তবে স্বভাব ধর্ম ইসলামের উপর মারা যাবে। আর সব শেষে তুমি এ দুআ পাঠ করবে। রাবী বারা (রাযিঃ) বলেনঃ আমি দুআটি মুখস্থ করার সময় আমার মুখ দিয়ে ’ওয়া বে-রাসূলিকাল্লাজী আরসালতা’ বের হলে, তিনি বলেনঃ এরূপ নয়, বরং তুমি বলবেঃ ’ওয়া বে-নবীয়েকাল্লাজী আরসালতা’ ; অর্থাৎ ’রাসূলিকা’ না বলে, ’নবীয়েকা’ বলবে।
৪৯৬৩

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ فِطْرِ بْنِ خَلِيفَةَ، قَالَ سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ وَأَنْتَ طَاهِرٌ فَتَوَسَّدْ يَمِينَكَ " . ثُمَّ ذَكَرَ نَحْوَهُ .

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৪৯৬৩. মুসাদ্দাদ (রাহঃ) ..... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেনঃ যখন তুমি পবিত্র অবস্থায় তোমার বিছানায় শুতে যাবে, তখন তুমি তোমার ডান হাতকে বালিশ বানিয়ে নেবে। এরপর অনুরূপ বর্ণিত হয়েছে।

৪৯৬৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْغَزَّالُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، وَمَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا قَالَ سُفْيَانُ قَالَ أَحَدُهُمَا " إِذَا أَتَيْتَ فِرَاشَكَ طَاهِرًا " . وَقَالَ الآخَرُ " تَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ " . وَسَاقَ مَعْنَى مُعْتَمِرٍ .

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৪৯৬৪. মুহাম্মাদ ইবনে আব্দুল মালিক (রাহঃ) ..... বারা (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে এরূপ বর্ণনা করেছেন। রাবী সুফিয়ান (রাহঃ) বলেনঃ দু’জন রাবীর একজন বলেছেনঃ যে ’যখন তুমি পবিত্র অবস্থায় তোমার বিছানায় ঘুমাতে যাবে।’ আর অপর রাবী বলেছেনঃ শোবার আগে তুমি নামায আদায়ের ন্যায় উযু করবে।

৪৯৬৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا نَامَ قَالَ " اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوتُ " . وَإِذَا اسْتَيْقَظَ قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ " .

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৪৯৬৫. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) .... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন নবী (ﷺ) শুতে যেতেন, তখন বলতেনঃ হে আল্লাহ! আমি তোমার নাম নিয়ে জাগ্রত হই এবং শয়ন করি। আর আমি যখন ঘুম থেকে জাগতেন, তখন বলতেনঃ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে নিদ্রারূপ মৃত্যুর পর জীবিত করলেন, আর তাঁরই কাছে ফিরে যেতে হবে।

৪৯৬৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَنْفُضْ فِرَاشَهُ بِدَاخِلَةِ إِزَارِهِ فَإِنَّهُ لاَ يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ ثُمَّ لْيَضْطَجِعْ عَلَى شِقِّهِ الأَيْمَنِ ثُمَّ لْيَقُلْ بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৬৬. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ ঘুমাবার জন্য বিছানায় যাবে, তখন সে যেন তার কাপড় দিয়ে বিছানা ঝেড়ে নেয়। কেননা, সে জানে না তার অজ্ঞাতে সেখানে কি এসে পড়েছে। এরপর সে যেন ডান কাতে শয়ন করে এ দুআ পড়েঃ হে আমার রব! আপনার নাম নিয়ে আমার পার্শ্বদেশ (অর্থাৎ দেহ) বিছানায় রাখছি এবং আপনার নাম নিয়ে একে উঠাবো। আপনি যদি আমার প্রাণ হরণ করেন, তবে এর উপর রহম করবেন। আর যদি একে ফিরিয়ে দেন, তবে আপনি এর হিফাযত করবেন, যেমন আপনি আপনার নেককার বান্দাদের হিফাযত করে থাকেন।

৪৯৬৭

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، ح وَحَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، نَحْوَهُ عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقُولُ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ " اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ كُلِّ شَىْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى مُنَزِّلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ ذِي شَرٍّ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ " . زَادَ وَهْبٌ فِي حَدِيثِهِ " اقْضِ عَنِّي الدَّيْنَ وَأَغْنِنِي مِنَ الْفَقْرِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৬৭. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ নবী (ﷺ) শয়নের উদ্দেশ্যে যখন বিছানায় যেতেন, তখন তিনি নীচের দুআটি পাঠ করতেন হে আল্লাহ! যমীন ও আসমানের রব! সব কিছুর প্রতিপালনকারী, বীজ থেকে অংকুর নির্গতকারী, তাওরাত, ইনযীল ও কুরআনের অবতরণকারী। আমি আপনার সাহায্য চাই অনিষ্টকারী সব কিছুর অনিষ্ট হতে, যারা আপনার নিয়ন্ত্রণে। আপনি-ই আদি, আপনার আগে আর কিছু নেই; আপনি-ই অন্ত, আপনার পরে আর কিছুই নেই। আপনিই প্রকাশ্য, আপনার থেকে প্রকাশ্য আর কিছুই নেই। আর আপনিই অপ্রকাশ্য, আপনার চাইতে গোপন আর কিছুই নেই, আপনি আমার করয বা দেনা আদায় করে দেন এবং আমাকে মুখাপেক্ষীতা থেকে ধনী বানিয়ে দেন।

৪৯৬৮

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا الأَحْوَصُ، - يَعْنِي ابْنَ جَوَّابٍ - حَدَّثَنَا عَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، وَأَبِي، مَيْسَرَةَ عَنْ عَلِيٍّ، رَحِمَهُ اللَّهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقُولُ عِنْدَ مَضْجَعِهِ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِوَجْهِكَ الْكَرِيمِ وَكَلِمَاتِكَ التَّامَّةِ مِنْ شَرِّ مَا أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اللَّهُمَّ أَنْتَ تَكْشِفُ الْمَغْرَمَ وَالْمَأْثَمَ اللَّهُمَّ لاَ يُهْزَمُ جُنْدُكَ وَلاَ يُخْلَفُ وَعْدُكَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ " .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৪৯৬৮. আব্বাস ইবনে আজীম (রাহঃ) .... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) শোবার সময় বলতেনঃ হে আল্লাহ। আমি আপনার সম্মানিত চেহারার অসিলায় সব কিছু থেকে পানাহ চাচ্ছি, আর আপনার পরিপূর্ণ কালিমার অসিলায় অনিষ্টকর সব কিছু থেকে নাজাত চাচ্ছি, যা আপনার নিয়ন্ত্রণে আছে। হে আল্লাহ! আপনিই করয আদায় করে থাকেন এবং গুনাহ মাফ করে দেন। হে আল্লাহ! আপনার বাহিনী পরাজিত হবার নয় এবং ওয়াদা ভঙ্গ হয় না। আর কোন বিত্তবানের বিত্ত আপনার সামনে কাজে আসবে না। আপনি পবিত্র মহান, আর সব প্রশংসা আপনারই।

৪৯৬৯

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا فَكَمْ مِمَّنْ لاَ كَافِيَ لَهُ وَلاَ مُئْوِيَ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৯৬৯. উছমান ইবনে আবি শায়বা (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) যখন নিজের বিছানায় শয়ন করতেন, তখন এরূপ বলতেনঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে খাবার খাইয়েছেন, পানি পান করিয়েছেন, আমার জন্য যথেষ্ট হয়েছেন এবং আমাকে আশ্রয় দিয়েছেন। এমন অনেকেই আছে, যার কেউ রক্ষাকারী নেই, আর নেই কোন আশ্রয়দাতা।

৪৯৭০

حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ التِّنِّيسِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي الأَزْهَرِ الأَنْمَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ قَالَ " بِسْمِ اللَّهِ وَضَعْتُ جَنْبِي اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَأَخْسِئْ شَيْطَانِي وَفُكَّ رِهَانِي وَاجْعَلْنِي فِي النَّدِيِّ الأَعْلَى " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ أَبُو هَمَّامٍ الأَهْوَازِيُّ عَنْ ثَوْرٍ قَالَ أَبُو زُهَيْرٍ الأَنْمَارِيُّ .

বর্ণনাকারী: বিবিধ

৪৯৭০. জা’ফর ইবনে মুসাফির (রাহঃ) .... আবু আযহার আতমারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তাঁর বিছানায় যখন শয়ন করতে যেতেন, তখন তিনি বলতেনঃ আল্লাহর নাম নিয়ে আমি বিছানায় শয়ন করছি। ইয়া আল্লাহ! আপনি আমার গুনাহ মাফ করে দেন এবং আমার শয়তানকে আমার থেকে দূর করে দেন, আমার দেনা পরিশোধ করে দেন, আর করে দেন আমাকে উত্তমদের (অর্থাৎ ফিরিশতাদের) সাথী, যারা আসমানে বসবাস করে।

৪৯৭১

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِنَوْفَلٍ " اقْرَأْ ( قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ) ثُمَّ نَمْ عَلَى خَاتِمَتِهَا فَإِنَّهَا بَرَاءَةٌ مِنَ الشِّرْكِ " .

বর্ণনাকারী: ফারওয়া ইবনে নওফাল (রহঃ)

৪৯৭১. নুফায়লী (রাহঃ) .... ফারওয়া বিন নওফল (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা নবী (ﷺ) তাকে বলেনঃ তুমি শোবার সময় সূরা কাফিরুন তিলাওয়াত করবে। কেননা, এ সূরা শিরক থেকে মুক্তকারী।

৪৯৭২

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَيَزِيدُ بْنُ خَالِدِ بْنِ مَوْهَبٍ الْهَمْدَانِيُّ، قَالاَ حَدَّثَنَا الْمُفَضَّلُ، - يَعْنِيَانِ ابْنَ فَضَالَةَ - عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا وَقَرَأَ فِيهِمَا ( قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) وَ ( قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ) وَ ( قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ) ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৯৭২. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক রাতে তাঁর বিছানায় শয়নের আগে নিজের দু’হাতের তালু একত্রিত করতেন, এরপর দু’হাতের তালুতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁ দিয়ে নিজের সমস্ত শরীর, মাথা, চেহারা সম্ভবপর সব কিছুই তিনবার মাসাহ করতেন।

৪৯৭৩

حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ الْحَّرَّانِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ ابْنِ أَبِي بِلاَلٍ، عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ الْمُسَبِّحَاتِ قَبْلَ أَنْ يَرْقُدَ وَقَالَ " إِنَّ فِيهِنَّ آيَةً أَفْضَلُ مِنْ أَلْفِ آيَةٍ " .

বর্ণনাকারী: ইরবায ইবনে সারিয়াহ (রাঃ)

৪৯৭৩. মুআম্মাল ইবনে ফযল (রাহঃ) ..... ইরবায ইবনে সারিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) শোবার আগে ঐ সব সূরা পাঠ করতেন, যার আগে ’সাব্বিহ’ বা ’ইউসাব্বিহ’ রয়েছে। আর তিনি বলতেনঃ এর মধ্যে এমন আছে, যা এক হাজার আয়াতের চাইতেও উত্তম।

৪৯৭৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ إِذَا أَخَذَ مَضْجَعَهُ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانِي وَآوَانِي وَأَطْعَمَنِي وَسَقَانِي وَالَّذِي مَنَّ عَلَىَّ فَأَفْضَلَ وَالَّذِي أَعْطَانِي فَأَجْزَلَ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ اللَّهُمَّ رَبَّ كُلِّ شَىْءٍ وَمَلِيكَهُ وَإِلَهَ كُلِّ شَىْءٍ أَعُوذُ بِكَ مِنَ النَّارِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৯৭৪. আলী ইবনে মুসলিম (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন শয়ন করতেন, তখন নীচের দুআটি পড়তেনঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সব বিপদ থেকে রক্ষা করেন। আমাকে আশ্রয় দেন, খাওয়ান এবং পান করান। আপনি আমার উপর সব চাইতে বড় ইহসান করেছেন; আপনি আমাকে অনেক কিছু দান করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সর্বাবস্থায়। হে আল্লাহ! আপনি সব কিছুর প্রতিপালনকারী, সব কিছুর মালিক এবং সব কিছুর ইলাহ। আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই।

৪৯৭৫

حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ اضْطَجَعَ مَضْجَعًا لَمْ يَذْكُرِ اللَّهَ تَعَالَى فِيهِ إِلاَّ كَانَ عَلَيْهِ تِرَةً يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ قَعَدَ مَقْعَدًا لَمْ يَذْكُرِ اللَّهَ عَزَّ وَجَلَّ فِيهِ إِلاَّ كَانَ عَلَيْهِ تِرَةً يَوْمَ الْقِيَامَةِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৭৫. হামিদ ইবনে ইযাহইয়া (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি শয়নের সময় আল্লাহর যিক্‌র করে না, কিয়ামতের দিন সে এজন্য আফসোস করবে। আর যে ব্যক্তি কোন স্থানে বসে যদি আল্লাহর যিক্‌র না করে, তবে সে কিয়ামতের দিন এজন্য লজ্জিত ও অনুতপ্ত হবে।

১০৫. রাতে ঘুম ভেঙে গেলে কি দুআ পড়বে, সে সম্পর্কে।

باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا تَعَارَّ مِنَ اللَّيْلِ

৪৯৭৬

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ قَالَ الأَوْزَاعِيُّ حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، قَالَ حَدَّثَنِي جُنَادَةُ بْنُ أَبِي أُمَيَّةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ فَقَالَ حِينَ يَسْتَيْقِظُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ثُمَّ دَعَا رَبِّ اغْفِرْ لِي " . قَالَ الْوَلِيدُ أَوْ قَالَ " دَعَا اسْتُجِيبَ لَهُ فَإِنْ قَامَ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى قُبِلَتْ صَلاَتُهُ " .

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

৪৯৭৬. আব্দুব রহমান ইবনে ইবরাহীম (রাহঃ) .... উবাদা ইবনে সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রাতে যখন কারো ঘুম ভেঙে যায়, তখন সে জাগ্রত হয়ে যেন এ দুআ পাঠ করেঃ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, বাদশাহী তাঁরই, আর সমস্ত প্রশংসা তাঁরই, তিনি সব কিছুর উপর শক্তিমান। পবিত্র-মহান আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আল্লাহ মহান, সমস্ত শক্তিই আল্লাহর। এরপর বলবেঃ হে আমার রব! আমাকে ক্ষমা করুন।

রাবী ওয়ালীদ (রাহঃ) বলেনঃ নবী (ﷺ) আরো বলেছেনঃ আর দুআ করলে, তা কবুল হবে। এরপর যদি সে ব্যক্তি উঠে উযু করে, তারপর নামায আদায় করে, তবে তার নামায কবুল হবে।
৪৯৭৭

حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا سَعِيدٌ، - يَعْنِي ابْنَ أَبِي أَيُّوبَ - قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اسْتَيْقَظَ مِنَ اللَّيْلِ قَالَ " لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ اللَّهُمَّ أَسْتَغْفِرُكَ لِذَنْبِي وَأَسْأَلُكَ رَحْمَتَكَ اللَّهُمَّ زِدْنِي عِلْمًا وَلاَ تُزِغْ قَلْبِي بَعْدَ إِذْ هَدَيْتَنِي وَهَبْ لِي مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৯৭৭. হামিদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) রাতে যখন ঘুম থেকে জাগতেন, তখন তিনি বলতেনঃ হে আল্লাহ! পবিত্র মহান আপনি, আপনি ছাড়া কোন ইলাহ নেই; আমি আমার গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি; আমি আপনার রহমত কামনা করছি। হে আল্লাহ! আপনি আমাকে অধিক জ্ঞান দান করুন। আর হিদায়াতের পর আপনি আমাকে গুমরাহ করবেন না। আর আপনার খাস রহমত আমাকে দান করুন। কেননা, আপনিই তো একমাত্র দানকারী।

১০৬. শোবার সময় তাসবীহ পাঠ- সম্পর্কে।

باب فِي التَّسْبِيحِ عِنْدَ النَّوْمِ

৪৯৭৮

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، - الْمَعْنَى - عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، - قَالَ مُسَدَّدٌ - قَالَ حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ شَكَتْ فَاطِمَةُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مَا تَلْقَى فِي يَدِهَا مِنَ الرَّحَى فَأُتِيَ بِسَبْىٍ فَأَتَتْهُ تَسْأَلُهُ فَلَمْ تَرَهُ فَأَخْبَرَتْ بِذَلِكَ عَائِشَةَ فَلَمَّا جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ فَأَتَانَا وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا فَذَهَبْنَا لِنَقُومَ فَقَالَ " عَلَى مَكَانِكُمَا " . فَجَاءَ فَقَعَدَ بَيْنَنَا حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي فَقَالَ " أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَا إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا فَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ وَكَبِّرَا أَرْبَعًا وَثَلاَثِينَ فَهُوَ خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ " .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৪৯৭৮. হাফস ইবনে উমর (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার ফাতিমা (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর কাছে এসে এ মর্মে অভিযোগ পেশ করেন যে, যাঁতা ঘুরাতে ঘুরাতে তার হাতে ফোঁসকা পড়ে গেছে। এরপর রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে কিছু যুদ্ধ বন্দী আসলে, ফাতিমা (রাযিঃ) তা থেকে একটা দাসী চাওয়ার জন্য আসেন। নবী (ﷺ)-এর সঙ্গে দেখা না হওয়ায়, তিনি ব্যাপারটি আয়িশা (রাযিঃ)-কে জানিয়ে যান।

পরে নবী (ﷺ) সে সময় আমাদের কাছে আসেন, যখন আমরা শুয়ে পড়েছিলাম। আমরা উঠতে চাইলে, তিনি বলেনঃ তোমরা দু’জন শুয়ে থাক। এরপর তিনি এসে আমাদের মাঝখানে বসে পড়েন, এমন কি আমি তাঁর পায়ের ঠাণ্ডা আমার বুকের মধ্যে অনুভব করতে থাকি। তারপর তিনি বলেনঃ আমি তোমাদেরকে এর চাইতে উত্তম বিষয় সম্পর্কে অবহিত করবো না, যা তোমরা চেয়েছো-তার চাইতে? আর তা হলোঃ যখন তোমরা শয়ন করবে, তখন সুবহানাল্লাহ-৩৩ বার, আল-হামদুলিল্লাহ-৩৩ বার এবং আল্লাহু আকবার-৩৪ বার পাঠ করব। এটি তোমাদের জন্য দাস-দাসী থেকেও উত্তম।
৪৯৭৯

حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ الْيَشْكُرِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْوَرْدِ بْنِ ثُمَامَةَ، قَالَ قَالَ عَلِيٌّ لاِبْنِ أَعْبَدَ أَلاَ أُحَدِّثُكَ عَنِّي وَعَنْ فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَتْ أَحَبَّ أَهْلِهِ إِلَيْهِ وَكَانَتْ عِنْدِي فَجَرَّتْ بِالرَّحَى حَتَّى أَثَّرَتْ بِيَدِهَا وَاسْتَقَتْ بِالْقِرْبَةِ حَتَّى أَثَّرَتْ فِي نَحْرِهَا وَقَمَّتِ الْبَيْتَ حَتَّى اغْبَرَّتْ ثِيَابُهَا وَأَوْقَدَتِ الْقِدْرَ حَتَّى دَكِنَتْ ثِيَابُهَا وَأَصَابَهَا مِنْ ذَلِكَ ضُرٌّ فَسَمِعْنَا أَنَّ رَقِيقًا أُتِيَ بِهِمْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ لَوْ أَتَيْتِ أَبَاكِ فَسَأَلْتِيهِ خَادِمًا يَكْفِيكِ . فَأَتَتْهُ فَوَجَدَتْ عِنْدَهُ حُدَّاثًا فَاسْتَحْيَتْ فَرَجَعَتْ فَغَدَا عَلَيْنَا وَنَحْنُ فِي لِفَاعِنَا فَجَلَسَ عِنْدَ رَأْسِهَا فَأَدْخَلَتْ رَأْسَهَا فِي اللِّفَاعِ حَيَاءً مِنْ أَبِيهَا فَقَالَ " مَا كَانَ حَاجَتُكِ أَمْسِ إِلَى آلِ مُحَمَّدٍ " . فَسَكَتَتْ مَرَّتَيْنِ فَقُلْتُ أَنَا وَاللَّهِ أُحَدِّثُكَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذِهِ جَرَّتْ عِنْدِي بِالرَّحَى حَتَّى أَثَّرَتْ فِي يَدِهَا وَاسْتَقَتْ بِالْقِرْبَةِ حَتَّى أَثَّرَتْ فِي نَحْرِهَا وَكَسَحَتِ الْبَيْتَ حَتَّى اغْبَرَّتْ ثِيَابُهَا وَأَوْقَدَتِ الْقِدْرَ حَتَّى دَكِنَتْ ثِيَابُهَا وَبَلَغَنَا أَنَّهُ قَدْ أَتَاكَ رَقِيقٌ أَوْ خَدَمٌ فَقُلْتُ لَهَا سَلِيهِ خَادِمًا . فَذَكَرَ مَعْنَى حَدِيثِ الْحَكَمِ وَأَتَمَّ .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৪৯৭৯. মুআম্মাল ইবনে হিশাম (রাহঃ) ..... আবু ওরদ ইবনে ছুমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আলী (রাযিঃ) ইবনে আবুদ (রাহঃ)-কে বলেন যে, আমি কি তোমাকে আমার ও ফাতিমা বিনতে রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘটনাটি বলবো না? যিনি তাঁর পরিবারের মধ্যে, তাঁর কাছে সবচাইতে প্রিয় ছিলেন, আর যিনি আমার কাছে থাকতেন, (অর্থাৎ আমার স্ত্রী ছিলেন।) যাঁতায় গম পেষার কারণে তাঁর হাতে ফোঁসকা পড়েছিল এবং মশকে পানি ভরার কারণে বুকে ব্যথা হয়েছিল, আর ঘর ঝাড়ু দেয়ার কারণে তাঁর কাপড়-চোপড় ধূলা-বালিতে ভরে যেত, আর রান্না-বান্না করার কারণে তাঁর কাপড় কাল হয়ে গিয়েছিল। এ সব কাজ নিজে করার কারণে তাঁর খুবই কষ্ট হতো। আমি শুনতে পাই যে, নবী করীম (ﷺ)-এর নিকট কিছু দাস-দাসী এসেছে। তখন আমি ফাতিমাকে বলিঃ তুমি যদি তোমার পিতার কাছে যেতে এবং তাঁর কাছে একটা দাস চেতে, তবে তোমার খিদমতের জন্য সে যথেষ্ট হতো।

এ কথা শুনে ফাতিমা (রাযিঃ) নবী (ﷺ)-এর কাছে যায়, কিন্তু সে তাঁকে লোকদের সাথে কথাবার্তা বলতে দেখে, লজ্জায় কিছু না বলে ফিরে আসে। পরদিন সকালে নবী (ﷺ) আমাদের কাছে আসেন, আর এ সময় আমরা লেপ গায়ে দিয়ে শুয়ে ছিলাম। তিনি ফাতিমা (রাযিঃ)-এর মাথার কাছে বসেন। এরপর তিনি জিজ্ঞাসা করেনঃ হে মুহাম্মাদের পরিবার! গতকাল তুমি কিসের প্রয়োজনে আমার কাছে গিয়েছিলে? ফাতিমা (রাযিঃ) দুবার এ কথা শুনে চুপ থাকে। তখন আলী (রাযিঃ) বলেনঃ আল্লাহর শপথ! ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার কাছে বর্ণনা করবো। আমার ঘরে যাঁতায় গম-পেষার কারণে তাঁর হাতে ফোঁসকা পড়ে গেছে, মশক ভরে পানি টানতে টানতে তার বুকে ব্যথা হয়েছে, ঘর ঝাড়ু দেয়ার কারণে তাঁর কাপড় ময়লা হয়ে গেছে এবং রান্না-বান্না করার কারণে তাঁর বস্ত্র কাল হয়ে গেছে। আমরা জানতে পেরেছি যে, আপনার কাছে কিছু দাস-দাসী এসেছে; তাই একটা দাসী চাওয়ার জন্য আমি তাকে আপনার কাছে পাঠাই। এরপর তিনি হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করেন, যা উপরে বর্ণিত হয়েছে।
৪৯৮০

حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنْ شَبَثِ بْنِ رِبْعِيٍّ، عَنْ عَلِيٍّ، عَلَيْهِ السَّلاَمُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْخَبَرِ قَالَ فِيهِ قَالَ عَلِيٌّ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ لَيْلَةَ صِفِّينَ فَإِنِّي ذَكَرْتُهَا مِنْ آخِرِ اللَّيْلِ فَقُلْتُهَا .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৪৯৮০. আব্বাস আনবারী (রাহঃ) .... আলী (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে উপরোক্ত হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেনঃ আমি একথাগুলো রাসূলুল্লাহ (ﷺ)-কে যখন বর্ণনা করতে শুনেছি, তখন থেকে তা পাঠ করতে ভুলিনি, তবে সিফফীনের-যুদ্ধের রাতে তা পড়তে ভুলে যাই। কিন্তু শেষ রাতে স্মরণ হওয়ায়, তখন আমি তা পাঠ করি।

৪৯৮১

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " خَصْلَتَانِ أَوْ خَلَّتَانِ لاَ يُحَافِظُ عَلَيْهِمَا عَبْدٌ مُسْلِمٌ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ يُسَبِّحُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ عَشْرًا وَيَحْمَدُ عَشْرًا وَيُكَبِّرُ عَشْرًا فَذَلِكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلاَثِينَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ وَيَحْمَدُ ثَلاَثًا وَثَلاَثِينَ وَيُسَبِّحُ ثَلاَثًا وَثَلاَثِينَ فَذَلِكَ مِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ " . فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَعْقِدُهَا بِيَدِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ قَالَ " يَأْتِي أَحَدَكُمْ - يَعْنِي الشَّيْطَانَ - فِي مَنَامِهِ فَيُنَوِّمُهُ قَبْلَ أَنْ يَقُولَهُ وَيَأْتِيهِ فِي صَلاَتِهِ فَيُذَكِّرُهُ حَاجَةً قَبْلَ أَنْ يَقُولَهَا " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৪৯৮১. হাফস ইবনে উমর (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) বলেছেনঃ দু’টি বিষয় এমন, যদি কোন মুসলমান সব সময় তা হিফাযত করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। এ দু’টি ব্যাপার (কাজ) খুবই সহজ, কিন্তু এর উপর আমলকারীর সংখ্যা খুবই কম! তা হলোঃ প্রত্যেক নামাযের পর ১০ বার সুবহানাল্লাহ, ১০ বার আলহামদুলিল্লাহ, এবং ১০ বার আল্লাহু আকবার পাঠ করা। যা সারা দিনে মোট ১৫০ বার হয়ে থাকে মুখে পাঠ করাতে। আর কিয়ামতের দিন এর সাওয়াব মীযানে ১৫০০ বার পাঠের সম-পরিমাণ হবে।

(তিনি আরো বলেনঃ) আর শয়নকালে আল্লাহু আকবর- ৩৪ বার, আলহামদুলিল্লাহ-৩৩ বার এবং সুবহানাল্লাহ- ৩৩ বার মুখে ১০০ বার পাঠ করার বিনিময়, কিয়ামতের দিন মীযানে ১০০০ বার পাঠের সাওয়াবের অনুরূপ হবে।

রাবী আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) বলেনঃ আমি দেখেছি, রাসূলুল্লাহ (ﷺ) এ তাসবীহ তাঁর হাতের আঙ্গুলে আদায় করতেন। সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! এ দু’টি কাজ তো সহজ, কিন্তু এর আমলকারীর সংখ্যা কম কেন হবে? তখন নবী (ﷺ) বলেনঃ শয়নকালে শয়তান তোমাদের কাছে আসে এবং তা পাঠের আগেই সে তোমাদের তদ্রাচ্ছন্ন করে দেয়। আর নামায আদায়কালে সে নামাযীর কাছে উপস্থিত হয়ে ঐ তাসবীহগুলো পাঠের আগেই তাকে কোন কাজের কথা স্মরণ করিয়ে দেয়। (যার ফলে সে আর তা পাঠ করতে পারে না।)
৪৯৮২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عَيَّاشُ بْنُ عُقْبَةَ الْحَضْرَمِيُّ، عَنِ الْفَضْلِ بْنِ حَسَنٍ الضَّمْرِيِّ، أَنَّ ابْنَ أُمِّ الْحَكَمِ، أَوْ ضُبَاعَةَ ابْنَتَىِ الزُّبَيْرِ حَدَّثَهُ عَنْ إِحْدَاهُمَا، أَنَّهَا قَالَتْ أَصَابَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَبْيًا فَذَهَبْتُ أَنَا وَأُخْتِي وَفَاطِمَةُ بِنْتُ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَحْنُ فِيهِ وَسَأَلْنَاهُ أَنْ يَأْمُرَ لَنَا بِشَىْءٍ مِنَ السَّبْىِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " سَبَقَكُنَّ يَتَامَى بَدْرٍ " . ثُمَّ ذَكَرَ قِصَّةَ التَّسْبِيحِ قَالَ عَلَى أَثَرِ كُلِّ صَلاَةٍ لَمْ يَذْكُرِ النَّوْمَ .

বর্ণনাকারী: দুবাআ বিনতে যুবায়র (রাঃ)

৪৯৮২. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ......... উম্মু হাকাম অথবা দুবাআ বিনতে যুবাইর (রাযিঃ) থেকে বর্ণিত। এদের একজন বলেনঃ একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে কিছু বন্দী আসে। তখন আমি, আমার বোন এবং ফাতিমা বিনতে নবী (ﷺ)-রাসূলাল্লাহ (ﷺ)-এর নিকট যাই এবং আমাদের কষ্টের কথা তাঁকে বলি। আমরা তাকে আমাদের জন্য অনুরোধ করি। তখন নবী করীম (ﷺ) বলেনঃ তোমাদের আগে বদর যুদ্ধে শহীদ সাহাবীদের ইয়াতীম মেয়েরা এসেছিল; (তাদের মধ্যে সব বন্টিত হয়ে গেছে।) এরপর তাসবীহ পাঠের ঘটনা বর্ণিত হয়েছে। রাবী বলেনঃ এ হাদীসে প্রত্যেক নামাযের পর তাসবীহ পাঠের বিষয় উল্লেখ হয়েছে, তবে শোবার সময় তাসবীহ পাঠের বিষয়টি এখানে উল্লেখ নেই।

১০৭. সকাল বেলা কোন দুআ পড়বে- সে সস্পর্কে।

باب مَا يَقُولُ إِذَا أَصْبَحَ

৪৯৮৩

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عَمْرِو بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ، رضى الله عنه قَالَ يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِكَلِمَاتٍ أَقُولُهُنَّ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ . قَالَ " قُلِ اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلِّ شَىْءٍ وَمَلِيكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ " . قَالَ " قُلْهَا إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৮৩. মুসাদ্দাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবু বকর সিদ্দীক (রাযিঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন একটা দুআ পাঠের নির্দেশ দিন, যা আমি সকাল-সন্ধ্যা পড়তে পারি। তখন নবী (ﷺ) বলেন, তুমি বলবেঃ হে আল্লাহ! আসমান ও যমীনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞাতা, সব কিছুর রব ও মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া আর কোন ইলাহ নেই। আমি আমার নফসের ক্ষতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি; শয়তান ও তার সাথীদের ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। নবী (ﷺ) বলেনঃ তুমি সকালে ও সন্ধ্যায় এবং যখন শুতে যাবে, তখন এ দুআ পাঠ করবে।

৪৯৮৪

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقُولُ إِذَا أَصْبَحَ " اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ " . وَإِذَا أَمْسَى قَالَ " اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৮৪. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি সকাল বেলা এ দুআ পড়তেনঃ হে আল্লাহ! আমি তোমার নাম নিয়ে সকালে উপনীত হলাম এবং সন্ধ্যায় পৌছবো। আমি তোমার নাম নিয়ে জীবিত থাকি এবং তোমার নাম নিয়ে মারা যাব, আর তোমার কাছেই ফিরে যেতে হবে। আর তিনি সন্ধ্যার সময় বলতেনঃ ইয়া আল্লাহ! আমি তোমার নাম নিয়ে সন্ধ্যায় উপনীত হয়েছি, তোমার নাম নিয়ে বেঁচে থাকি, তোমার নাম নিয়ে মারা যাব, আর তোমার কাছেই ফিরে যেতে হবে।

৪৯৮৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي فُدَيْكٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، عَنْ هِشَامِ بْنِ الْغَازِ بْنِ رَبِيعَةَ، عَنْ مَكْحُولٍ الدِّمَشْقِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ حِينَ يُصْبِحُ أَوْ يُمْسِي اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَمَلاَئِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ أَعْتَقَ اللَّهُ رُبْعَهُ مِنَ النَّارِ فَمَنْ قَالَهَا مَرَّتَيْنِ أَعْتَقَ اللَّهُ نِصْفَهُ وَمَنْ قَالَهَا ثَلاَثًا أَعْتَقَ اللَّهُ ثَلاَثَةَ أَرْبَاعِهِ فَإِنْ قَالَهَا أَرْبَعًا أَعْتَقَهُ اللَّهُ مِنَ النَّارِ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪৯৮৫. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এ দুআ পাঠ করবেঃ ’ইয়া আল্লাহ! আমি সকালে উপনীত হয়েছি। আমি আপনাকে ও আপনার আরশাবাহী ফিরিশতাকে এবং আপনার সমস্ত সৃষ্টিকে এ ব্যাপারে সাক্ষী রাখছি যে, আপনি-ই আল্লাহ এবং আপনি ছাড়া আর কোন ইলাহ নেই। আর মুহাম্মাদ (ﷺ) আপনার বান্দা ও রাসূল’- আল্লাহ তাকে জাহান্নামের এক-চতুর্থাংশ আযাব থেকে নিষ্কৃতি দেবেন, আর যে ব্যক্তি এ দুআ দু’বার পড়বে আল্লাহ তাকে জাহান্নামের অর্ধেক শাস্তি থেকে নাজাত দেবেন। আর যে ব্যক্তি এ দুআ তিনবার পাঠ করবে। আল্লাহ তাকে জাহান্নামের তিন-চতুর্থাংশ আযাব থেকে মুক্তি দেবেন। আর যে ব্যক্তি দুআটি চারবার পড়বে, মহান আল্লাহ তাকে জাহান্নামের পূর্ণ আযাব থেকে নাজাত দেবেন।

৪৯৮৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ ثَعْلَبَةَ الطَّائِيُّ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ حِينَ يُصْبِحُ أَوْ حِينَ يُمْسِي اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ بِنِعْمَتِكَ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ . فَمَاتَ مِنْ يَوْمِهِ أَوْ مِنْ لَيْلَتِهِ دَخَلَ الْجَنَّةَ " .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৪৯৮৬. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে বুরায়দা (রাহঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এ দুআ পাঠ কববেঃ ’হে আল্লাহ! আপনি আমার রব! আপনি ছাড়া আর কোন ইলাহ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দা। আমি আপনার সাথে যা ওয়াদা করেছি, আমি তার উপর প্রতিষ্ঠিত আছি এবং আমার সাধ্যমত আপনার অঙ্গীকার পালন করছি। আমি যে অন্যায় করেছি, আমি তা থেকে আপনার পানাহ চাচ্ছি এবং আপনার নিআমতের শোকর আদায় করছি। আমি আমার গুনাহের কথা স্মরণ করছি। আপনি আমাকে ক্ষমা করুন। আপনি ছাড়া গুনাহ মাফকারী আর কেউ নেই,’ সে যদি-ঐ দিনে বা রাতে মারা যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে।

৪৯৮৭

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ بْنِ أَعْيَنَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ إِذَا أَمْسَى " أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ " . زَادَ فِي حَدِيثِ جَرِيرٍ وَأَمَّا زُبَيْدٌ كَانَ يَقُولُ كَانَ إِبْرَاهِيمُ بْنُ سُوَيْدٍ يَقُولُ " لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَمِنْ سُوءِ الْكِبْرِ أَوِ الْكُفْرِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ " . وَإِذَا أَصْبَحَ قَالَ ذَلِكَ أَيْضًا " أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ شُعْبَةُ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ قَالَ " مِنْ سُوءِ الْكِبْرِ " . وَلَمْ يَذْكُرْ سُوءَ الْكُفْرِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৪৯৮৭. ওয়াহাব ইবনে বাকীয়্যা (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) সন্ধ্যার সময় এ দুআ পাঠ করতেনঃ আমি সন্ধ্যায় উপনীত হয়েছি এবং আল্লাহর বাদশাহী সন্ধ্যা বেলাও আছে। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। বাদশাহী তাঁরই, সমস্ত প্রশংসা তাঁরই, তিনি সব কিছুর উপর শক্তিমান। হে আমার রব! এ রাতে এবং এর পরে যে কল্যাণ আছে, আমি তা আপনার কাছে চাই। আর এ রাতে এবং এর পরে যে অকল্যাণ আছে, আমি তা থেকে আপনার আশ্রয় চাই। হে আমার রব! আমি অলসতা ও বৃদ্ধ রয়সের অনিষ্টতা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। হে আমার রব! আমি জাহান্নামের শাস্তি এবং কবরের আযাব থেকে আপনার কাছে পানাহ চাই। আর নবী (ﷺ) যখন সকালে উপনীত হতেন, তখন বলতেনঃ আমি সকালে উপনীত হয়েছি এবং আল্লাহর বাদশাহী সকাল বেলাও আছে।

৪৯৮৮

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَقِيلٍ، عَنْ سَابِقِ بْنِ نَاجِيَةَ، عَنْ أَبِي سَلاَّمٍ، أَنَّهُ كَانَ فِي مَسْجِدِ حِمْصٍ فَمَرَّ بِهِ رَجُلٌ فَقَالُوا هَذَا خَدَمَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ فَقَالَ حَدِّثْنِي بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَتَدَاوَلْهُ بَيْنَكَ وَبَيْنَهُ الرِّجَالُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ قَالَ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى رَضِينَا بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ رَسُولاً إِلاَّ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ " .

বর্ণনাকারী: আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ (রহঃ)

৪৯৮৮. হাফস ইবনে উমর (রাহঃ) ..... আবু সালামা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা তিনি হিমসের মসজিদে বসে ছিলেন। এসময় এক ব্যক্তি তার পাশ দিয়ে চলে যায়। তখন লোকেরা বলেঃ ইনি নবী (ﷺ)-এর একজন খাদিম। আবু সালাম (রাহঃ) তাঁর কাছে চলে যান এবং বলেনঃ আপনি আমার কাছে এমন একটি হাদীস বর্ণনা করুন, যা আপনি সরাসরি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন এবং এ বর্ণনার মধ্যে তিনি ও আপনার মাঝে আর কোন মাধ্যম নেই। তখন তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এ দুআ পাঠ করবে যে, ’আল্লাহ রব হওয়ার ব্যাপারে-আমি সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসাবে এবং মুহাম্মাদ (ﷺ) কে রাসূল হিসাবে।’ আল্লাহ তার উপর অবশ্যই সন্তুষ্ট হবেন।

৪৯৮৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، وَإِسْمَاعِيلُ، قَالاَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَنْبَسَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ غَنَّامٍ الْبَيَاضِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ حِينَ يُصْبِحُ اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ فَمِنْكَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ . فَقَدْ أَدَّى شُكْرَ يَوْمِهِ وَمَنْ قَالَ مِثْلَ ذَلِكَ حِينَ يُمْسِي فَقَدْ أَدَّى شُكْرَ لَيْلَتِهِ " .

বর্ণনাকারী: বিবিধ

৪৯৮৯. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে গাননাম বায়াযী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন; যে ব্যক্তি সকালে বলবেঃ সকালে আমার কাছে যে নিআমত আছে, তা আপনিই দিয়েছেন। আপনি একক, আপনার কোন শরীক নেই। সমস্ত প্রশংসা ও শোকর আপনারই, তবে সে যেন সেদিনের শোকর আদায় করলো। আর যে ব্যক্তি সন্ধ্যায় এরূপ বলবে, সে যেন সে রাতের শোকর আদায় করলো।

৪৯৯০

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى الْبَلْخِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، - الْمَعْنَى - حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، قَالاَ حَدَّثَنَا عُبَادَةُ بْنُ مُسْلِمٍ الْفَزَارِيُّ، عَنْ جُبَيْرِ بْنِ أَبِي سُلَيْمَانَ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَعُ هَؤُلاَءِ الدَّعَوَاتِ حِينَ يُمْسِي وَحِينَ يُصْبِحُ " اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَاىَ وَأَهْلِي وَمَالِي اللَّهُمَّ اسْتُرْ عَوْرَتِي " . وَقَالَ عُثْمَانُ " عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَىَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي " . قَالَ أَبُو دَاوُدَ قَالَ وَكِيعٌ يَعْنِي الْخَسْفَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪৯৯০. ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সকাল ও সন্ধ্যায় এ দুআ কখনই পরিত্যাগ করতেন না। ইয়া আল্লাহ! আমি দুনিয়া ও আখিরাতে আপনার কাছে সুস্থতা চাই। ইয়া আল্লাহ! আমি আপনার কাছে দ্বীন ও দুনিয়ার ক্ষমা ও কল্যাণ চাই; আর আমার পরিবার-পরিজন ও সম্পদের জন্যও কল্যাণ চাই! ইয়া আল্লাহ! আমার দোষ-ক্রটি গোপন রাখুন এবং আমার অন্তরে শান্তি প্রদান করুন। ইয়া আল্লাহ! আমাকে রক্ষা করুন-আমার ডান দিক হতে, বাম দিক হতে, সামনে হতে, পেছন হতে এবং উপর ও নীচের দিকের ক্ষতি থেকে। রাবী ওয়াকী (রাহঃ) বলেনঃ যমীনের মধ্যে ধ্বসে যাওয়া থেকে।

৪৯৯১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ سَالِمًا الْفَرَّاءَ، حَدَّثَهُ أَنَّ عَبْدَ الْحَمِيدِ مَوْلَى بَنِي هَاشِمٍ حَدَّثَهُ أَنَّ أُمَّهُ حَدَّثَتْهُ وَكَانَتْ، تَخْدِمُ بَعْضَ بَنَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ بِنْتَ النَّبِيِّ، صلى الله عليه وسلم حَدَّثَتْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُعَلِّمُهَا فَيَقُولُ " قُولِي حِينَ تُصْبِحِينَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ لاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ مَا شَاءَ اللَّهُ كَانَ وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًا فَإِنَّهُ مَنْ قَالَهُنَّ حِينَ يُصْبِحُ حُفِظَ حَتَّى يُمْسِيَ وَمَنْ قَالَهُنَّ حِينَ يُمْسِي حُفِظَ حَتَّى يُصْبِحَ " .

বর্ণনাকারী: বিবিধ

৪৯৯১. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... আব্দুল হামীদ (রাযিঃ), যিনি বনু হাশিমের আযাদকৃত গোলাম ছিলেন, তার থেকে বর্ণিত। তিনি বলেনঃ তার মা নবী করীম (ﷺ)-এর কোন কন্যার সেবিকা ছিলেন এবং তিনি বলেছেনঃ নবী করীম (ﷺ) তাকে সকালে এরূপ বলতে শিক্ষা দেন যে, পবিত্রতা আল্লাহরই, তাঁর প্রশংসা সহ; আল্লাহর শক্তি ছাড়া আর কারো কোন শক্তি নেই; আল্লাহ যা চান, তা-ই হয়, আর তিনি যা চান না, তা হয়না। আমি জানি-আল্লাহ সব কিছুর উপর সর্ব শক্তিমান এবং নিশ্চয় আল্লাহ সব কিছু জ্ঞানে পরিবেষ্টন করে আছেন। যে ব্যক্তি সকালে এ কথাগুলো বলবে, সে সন্ধ্যা পর্যন্ত নিরাপদে থাকবে। আর যে ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত এরূপ বলবে, সে সকাল পর্যন্ত নিরাপদে থাকবে।

৪৯৯২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، قَالَ أَخْبَرَنَا ح، وَحَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ بَشِيرٍ النَّجَّارِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْبَيْلَمَانِيِّ، - قَالَ الرَّبِيعُ ابْنُ الْبَيْلَمَانِيِّ - عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ قَالَ حِينَ يُصْبِحُ ( فَسُبْحَانَ اللَّهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ * وَلَهُ الْحَمْدُ فِي السَّمَوَاتِ وَالأَرْضِ وَعَشِيًّا وَحِينَ تُظْهِرُونَ ) إِلَى ( وَكَذَلِكَ تُخْرَجُونَ ) أَدْرَكَ مَا فَاتَهُ فِي يَوْمِهِ ذَلِكَ وَمَنْ قَالَهُنَّ حِينَ يُمْسِي أَدْرَكَ مَا فَاتَهُ فِي لَيْلَتِهِ " . قَالَ الرَّبِيعُ عَنِ اللَّيْثِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪৯৯২. আহমদ ইবনে সাঈদ হামদানী (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে, যে ব্যক্তি সকালে এরূপ বলবেঃ পবিত্র-মহান আল্লাহ সকালে ও সন্ধ্যায় প্রশংসা তাঁরই আসমান ও যমীনে সন্ধ্যায় ও দুপুরে, এভাবেই তোমাদের মৃত্যুর পর যমীন থেকে বের করা হবে-সে ব্যক্তি সেদিনের সমস্ত পরিত্যক্ত সাওয়াব পাবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় এরূপ বলবে, সে ব্যক্তি সে রাতের পরিত্যক্ত সমস্ত সাওয়াব পাবে।

৪৯৯৩
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، وَوُهَيْبٌ، نَحْوَهُ عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ أَبِي عَائِشٍ، - وَقَالَ حَمَّادٌ عَنْ أَبِي عَيَّاشٍ، - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ إِذَا أَصْبَحَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ كَانَ لَهُ عِدْلُ رَقَبَةٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَكُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ وَحُطَّ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ وَكَانَ فِي حِرْزٍ مِنَ الشَّيْطَانِ حَتَّى يُمْسِيَ وَإِنْ قَالَهَا إِذَا أَمْسَى كَانَ لَهُ مِثْلُ ذَلِكَ حَتَّى يُصْبِحَ " . قَالَ فِي حَدِيثِ حَمَّادٍ فَرَأَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِيمَا يَرَى النَّائِمُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا عَيَّاشٍ يُحَدِّثُ عَنْكَ بِكَذَا وَكَذَا قَالَ " صَدَقَ أَبُو عَيَّاشٍ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ وَمُوسَى الزَّمْعِيُّ وَعَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ عَائِشٍ .

حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ مُسْلِمٍ، - يَعْنِي ابْنَ زِيَادٍ - قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ قَالَ حِينَ يُصْبِحُ اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَمَلاَئِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ إِلاَّ غُفِرَ لَهُ مَا أَصَابَ فِي يَوْمِهِ ذَلِكَ مِنْ ذَنْبٍ وَإِنْ قَالَهَا حِينَ يُمْسِي غُفِرَ لَهُ مَا أَصَابَ تِلْكَ اللَّيْلَةَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

৪৯৯৩. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আবু আয়্যাশ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সকাল বেলা বলবেঃ আল্লাহ ছাড়া আর কোন ই্লাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, বাদশাহী তাঁরই, সমস্ত প্রশংসা তাঁরই, তিনি সব কিছুর উপর সর্ব শক্তিমান, সে ব্যক্তি ইসমাঈল (আলাইহিস সালাম)-এর বংশের একটা গোলাম আযাদ করার ন্যায় সাওয়াব পাবে। আর তার জন্য দশটি নেকী লেখা হবে, দশটি গুনাহ মাফ করা হবে এবং তার মর্যাদা দশগুণ বৃদ্ধি করা হবে, সে শয়তানের ক্ষতি থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় এরূপ বলবে, সে সকাল পর্যন্ত এরূপ সাওয়াব পাবে।

রাবী হাম্মাদ (রাহঃ) বলেছেনঃ এক ব্যক্তি স্বপ্নে রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখে জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! আবু আয়্যাশ (রাহঃ) আপনার থেকে এরূপ হাদীস বর্ণনা করেন, (ইহা কি সত্য?) তিনি বলেনঃ আবু আয়্যাশ সত্য বলেছে। ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ এ হাদীস ইসমাঈল ইবনে জা’ফর, মুসা রফঈ, আব্দুল্লাহ ইবনে জা’ফর (রাহঃ) সুহাঈল (রাহঃ) থেকে; তিনি তার পিতা থেকে, তিনি ইবনে আইশ (রাহঃ) থেকে বর্ণনা করেছেন।

আমর ইবনে উছমান .... আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলূল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সকালে উপনীত হয়ে বলেঃ ’’হে আল্লাহ! নিশ্চয়ই আমি সকালে উপনীত হয়েছি আমি আপনাকে সাক্ষী রাখছি এবং সাক্ষী রাখছি আপনার আরশ বহনকারীগণকে, আপনার ফিরিশতাগণকে এবং আপনার সৃষ্টিকুলকে যে, আপনি একমাত্র আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি একক, আপনার কোনো শরীক নেই এবং মুহাম্মাদ (ﷺ) আপনার বান্দা ও রাসূল’’ তাহলে তার ঐ দিনের কৃত সমস্ত গুনাহ ক্ষমা হবে। আর সে যদি সন্ধ্যায় উপনীত হয়ে ঐ বাক্যসমূহ বলে তাহলে ঐ রাতে কৃত তার সমস্ত গুনাহ ক্ষমা হবে।
৪৯৯৪

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَبُو النَّضْرِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَعِيدٍ الْفِلَسْطِينِيُّ عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَسَّانَ، عَنِ الْحَارِثِ بْنِ مُسْلِمٍ، أَنَّهُ أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، مُسْلِمِ بْنِ الْحَارِثِ التَّمِيمِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ أَسَرَّ إِلَيْهِ فَقَالَ " إِذَا انْصَرَفْتَ مِنْ صَلاَةِ الْمَغْرِبِ فَقُلِ اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ . سَبْعَ مَرَّاتٍ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ ثُمَّ مِتَّ فِي لَيْلَتِكَ كُتِبَ لَكَ جِوَارٌ مِنْهَا وَإِذَا صَلَّيْتَ الصُّبْحَ فَقُلْ كَذَلِكَ فَإِنَّكَ إِنْ مِتَّ فِي يَوْمِكَ كُتِبَ لَكَ جِوَارٌ مِنْهَا " . أَخْبَرَنِي أَبُو سَعِيدٍ عَنِ الْحَارِثِ أَنَّهُ قَالَ أَسَرَّهَا إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَحْنُ نَخُصُّ بِهَا إِخْوَانَنَا .

বর্ণনাকারী: বিবিধ

৪৯৯৪. ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ..... মুসলিম ইবনে হারিছ তামিমী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ একদা নবী (ﷺ) গোপনে তাকে বলেন যে, যখন তুমি মাগরিবের নামায শেষ করবে, তখন সাতবার এ দুআ পাঠ করবেঃ হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে পানাহ দিন। কেননা, সন্ধ্যায় যদি তুমি এ দুআ পাঠ কর এবং সে রাতে মারা যাও, তবে তুমি জাহান্নাম থেকে নাজাত পাবে। আর ফজরের নামায আদায়ের পর যদি তুমি এরূপ বল, আর তুমি যদি সেদিন মারা যাও, তবে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে।

আবু সাঈদ (রাহঃ) বলেন যে, হারিছ ইবনে মুসলিম (রাহঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) গোপনে আমার কাছে এজন্য এ দুআ প্রকাশ করেন, যাতে আমি আমার ভাইদের কাছে এটা বিশেষ ভাবে প্রচার করি।
৪৯৯৫
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ الْحِمْصِيُّ، وَمُؤَمَّلُ بْنُ الْفَضْلِ الْحَرَّانِيُّ، وَعَلِيُّ بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، قَالُوا حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَسَّانَ الْكِنَانِيُّ، قَالَ حَدَّثَنِي مُسْلِمُ بْنُ الْحَارِثِ بْنِ مُسْلِمٍ التَّمِيمِيُّ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ نَحْوَهُ إِلَى قَوْلِهِ " جِوَارٌ مِنْهَا " . إِلاَّ أَنَّهُ قَالَ فِيهِمَا " قَبْلَ أَنْ تُكَلِّمَ أَحَدًا " . قَالَ عَلِيُّ بْنُ سَهْلٍ فِيهِ إِنَّ أَبَاهُ حَدَّثَهُ وَقَالَ عَلِيٌّ وَابْنُ الْمُصَفَّى بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَرِيَّةٍ فَلَمَّا بَلَغْنَا الْمُغَارَ اسْتَحْثَثْتُ فَرَسِي فَسَبَقْتُ أَصْحَابِي وَتَلَقَّانِي الْحَىُّ بِالرَّنِينِ فَقُلْتُ لَهُمْ قُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ تُحْرَزُوا فَقَالُوهَا فَلاَمَنِي أَصْحَابِي وَقَالُوا حَرَمْتَنَا الْغَنِيمَةَ فَلَمَّا قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَخْبَرُوهُ بِالَّذِي صَنَعْتُ فَدَعَانِي فَحَسَّنَ لِي مَا صَنَعْتُ وَقَالَ " أَمَا إِنَّ اللَّهَ قَدْ كَتَبَ لَكَ مِنْ كُلِّ إِنْسَانٍ مِنْهُمْ كَذَا وَكَذَا " . قَالَ عَبْدُ الرَّحْمَنِ فَأَنَا نَسِيتُ الثَّوَابَ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَا إِنِّي سَأَكْتُبُ لَكَ بِالْوَصَاةِ بَعْدِي " . قَالَ فَفَعَلَ وَخَتَمَ عَلَيْهِ فَدَفَعَهُ إِلَىَّ وَقَالَ لِي ثُمَّ ذَكَرَ مَعْنَاهُمْ وَقَالَ ابْنُ الْمُصَفَّى قَالَ سَمِعْتُ الْحَارِثَ بْنَ مُسْلِمِ بْنِ الْحَارِثِ التَّمِيمِيَّ يُحَدِّثُ عَنْ أَبِيهِ .

حَدَّثَنَا يَزِيدُ بْنُ مُحَمَّدٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ بْنُ مُسْلِمٍ الدِّمَشْقِيُّ، - وَكَانَ مِنْ ثِقَاتِ الْمُسْلِمِينَ مِنَ الْمُتَعَبِّدِينَ - قَالَ حَدَّثَنَا مُدْرِكُ بْنُ سَعْدٍ - قَالَ يَزِيدُ شَيْخٌ ثِقَةٌ - عَنْ يُونُسَ بْنِ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ رضى الله عنه قَالَ مَنْ قَالَ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ سَبْعَ مَرَّاتٍ كَفَاهُ اللَّهُ مَا أَهَمَّهُ صَادِقًا كَانَ بِهَا أَوْ كَاذِبًا ‏.‏

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

৪৯৯৫. আমর ইবনে উছমান হিমসী (রাহঃ) .... হারিছ ইবনে মুসলিম তামিমী (রাযিঃ) থেকে এরূপ বর্ণিত হয়েছে, যেরূপ উপরোক্ত হাদীসে বর্ণিত হয়েছে। তবে এ বর্ণনায় এরূপ অতিরিক্ত বর্ণিত হয়েছে যে, নবী (ﷺ) বলেনঃ ফজর ও মাগরিবের নামায আদায়ের পর, কারো সাথে কথা বলার আগে-এ দুআ পাঠ করবে।

রাবী আলী ইবনে সাহল (রাহঃ) বলেনঃ তার পিতা তার কাছে বর্ণনা করেছেন যে, একবার রাসূলুল্লাহ (ﷺ) আমাদের এক যুদ্ধে প্রেরণ করেন। আমরা যখন সেখানে পৌছাই তখন আমি আমার ঘোড়াকে দ্রুতবেগে চালিয়ে আমার সাথীদের থেকে আগে চলে যাই, যার ফলে সেখানকার লোকেরা চিৎকার দিতে থাকে। তখন আমি তাদের বলি, তোমরা বলঃ লা-ইলাহা ইল্লাল্লাহু; তাহলে তোমরা নিস্তার পাবে। তখন তারা এ কালিমা পড়ে নেয়। এতে আমার সাথীরা আমার দোষারোপ করে বলেঃ তুমি আমাদের গনিমতের মাল থেকে বঞ্চিত করলে।

এরপর তারা যখন ফিরে আসে, তখন তারা এ সম্পর্কে নবী (ﷺ)-কে অবহিত করে, যা আমি করে ফেলি। তখন নবী (ﷺ) আমাকে ডাকেন এবং আমার এ কাজের জন্য আমাকে প্রশংসা করেন। তিনি বলেনঃ মহান আল্লাহ তোমার এ কাজের জন্য সে গোত্রের প্রত্যেকটি মানুষের জীবনের বিনিময়ে এত-এত পরিমাণ সাওয়াব দান করেছেন।

রাবী আব্দুর রহমান (রাযিঃ) বলেনঃ তিনি যে পরিমাণ সাওয়াবের কথা উল্লেখ করেন, তা আমি ভুলে যাই। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমি তোমার জন্য একটা অসীয়তনামা লিখে দেব। তিনি বলেনঃ নবী (ﷺ) এ অসীয়তনামা লিখে, সীল করে, আমাকে দেন।

ইয়াযিদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) .... আবু দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় উপনীত হয়ে সাতবার বলেঃ ’’আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তাঁর উপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব’’ আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তার বিরুদ্ধে চাই সে সত্যিকারভাবে অথবা কৃত্রিমভাবে বলুক না কেন।
৪৯৯৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ أَبِي أَسِيدٍ الْبَرَّادِ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ خَرَجْنَا فِي لَيْلَةِ مَطَرٍ وَظُلْمَةٍ شَدِيدَةٍ نَطْلُبُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيُصَلِّيَ لَنَا فَأَدْرَكْنَاهُ فَقَالَ " أَصَلَّيْتُمْ " . فَلَمْ أَقُلْ شَيْئًا فَقَالَ " قُلْ " . فَلَمْ أَقُلْ شَيْئًا ثُمَّ قَالَ " قُلْ " . فَلَمْ أَقُلْ شَيْئًا ثُمَّ قَالَ " قُلْ " . فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَقُولُ قَالَ " ( قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) وَالْمُعَوِّذَتَيْنِ حِينَ تُمْسِي وَحِينَ تُصْبِحُ ثَلاَثَ مَرَّاتٍ تَكْفِيكَ مِنْ كُلِّ شَىْءٍ " .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে খুবায়ব (রাঃ)

৪৯৯৬. মুহাম্মাদ ইবনে মুসাফফা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে খুবাইব (রাহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা আমরা ঝড়-বৃষ্টিপূর্ণ এক অন্ধকার রাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সন্ধানে বের হই, যাতে তিনি আমাদের নামায পড়ান। আমরা তাঁর সন্ধান পেলে, তিনি বলেনঃ বল। তখন আমি কিছু বলিনি। তিনি আবার বলেনঃ বল। তখন আমি জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কি বলবো। তিনি বলেনঃ তুমি বল- কুলহু ওয়াল্লাহু আহাদ, কুল আউযু বি-রাব্বিল ফালাক এবং কুল আউযু বি-রাব্বিন্নাস। তুমি সকাল ও সন্ধ্যায় এ তিনটি সূরা তিনবার পাঠ করলে, তা তোমাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে যথেষ্ট হবে।

৪৯৯৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي أَبِي، - قَالَ ابْنُ عَوْفٍ وَرَأَيْتُهُ فِي أَصْلِ إِسْمَاعِيلَ - قَالَ حَدَّثَنِي ضَمْضَمٌ، عَنْ شُرَيْحٍ، عَنْ أَبِي مَالِكٍ، قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ حَدِّثْنَا بِكَلِمَةٍ، نَقُولُهَا إِذَا أَصْبَحْنَا وَأَمْسَيْنَا وَاضْطَجَعْنَا فَأَمَرَهُمْ أَنْ يَقُولُوا : اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ رَبُّ كُلِّ شَىْءٍ وَالْمَلاَئِكَةُ يَشْهَدُونَ أَنَّكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ فَإِنَّا نَعُوذُ بِكَ مِنْ شَرِّ أَنْفُسِنَا وَمِنْ شَرِّ الشَّيْطَانِ الرَّجِيمِ وَشِرْكِهِ وَأَنْ نَقْتَرِفَ سُوءًا عَلَى أَنْفُسِنَا أَوْ نَجُرَّهُ إِلَى مُسْلِمٍ .
قَالَ أَبُو دَاوُدَ وَبِهَذَا الإِسْنَادِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَصْبَحَ أَحَدُكُمْ فَلْيَقُلْ أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذَا الْيَوْمِ فَتْحَهُ وَنَصْرَهُ وَنُورَهُ وَبَرَكَتَهُ وَهُدَاهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهِ وَشَرِّ مَا بَعْدَهُ ثُمَّ إِذَا أَمْسَى فَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ " .

বর্ণনাকারী: আবু মালিক আশআরী (রাঃ)

৪৯৯৭. মুহাম্মাদ ইবনে আওফ (রাহঃ) .... আবু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার সাহাবীগণ বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের এমন একটা দুআ শিখিয়ে দেন, যা আমরা সকাল, সন্ধ্যা ও রাতে শোবার সময় পড়তে পারি। তখন তিনি তাদের এ দুআ পড়ার নির্দেশ দেনঃ হে আল্লাহ! আপনি স্রষ্টা যমীন ও আসমানের, আপনি প্রকাশ্যে- অপ্রকাশ্য সব কিছুর জ্ঞাতা, আপনি সব কিছুর রব। আর ফিরিশতারা সাক্ষ্য দেয় যে, আপনি ছাড়া আর কোন ইলাহ নেই। আমরা আমাদের নফসের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং অভিশপ্ত শয়তানের ক্ষতি থেকে ও তার সাথীদের অনিষ্ট থেকে আপনার সাহায্য চাচ্ছি। আর আমরা যেন কোন গুনাহ না করি এবং এবং কোন মুসলমানকে যেন গুনাহে লিপ্ত হতে না দেই।

ইমাম আবু দাউদ (রাহঃ) এরূপ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ সকাল বেলায় উপনীত হয়, তখন সে যেন বলেঃ আমরা সকালে উপনীত হয়েছি এবং আল্লাহর বাদশাহীর সব কিছু সকালে পৌছেছে, যিনি রব সারা জাহানের। হে আল্লাহ! আমি আপনার কাছে এ দিনের কল্যাণ, বিজয়, সাহায্য, নূর, বরকত ও হিদায়াত চাচ্ছি; আর আমি আপনার কাছে এ দিনের অনিষ্টতা থেকে এবং এর পরের ক্ষতি থেকে সাহায্য চাচ্ছি। এরপর যখন সন্ধ্যায় উপনীত হবে, তখন তুমি এরূপ বলবে।
৪৯৯৮

حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ عُمَرَ بْنِ جُعْثُمٍ، قَالَ حَدَّثَنِي الأَزْهَرُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَرَازِيُّ، قَالَ حَدَّثَنِي شَرِيقٌ الْهَوْزَنِيُّ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ رضى الله عنها فَسَأَلْتُهَا بِمَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَفْتَتِحُ إِذَا هَبَّ مِنَ اللَّيْلِ فَقَالَتْ لَقَدْ سَأَلْتَنِي عَنْ شَىْءٍ مَا سَأَلَنِي عَنْهُ أَحَدٌ قَبْلَكَ كَانَ إِذَا هَبَّ مِنَ اللَّيْلِ كَبَّرَ عَشْرًا وَحَمِدَ عَشْرًا وَقَالَ " سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ " . عَشْرًا وَقَالَ " سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ " . عَشْرًا وَاسْتَغْفَرَ عَشْرًا وَهَلَّلَ عَشْرًا ثُمَّ قَالَ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ ضِيقِ الدُّنْيَا وَضِيقِ يَوْمِ الْقِيَامَةِ " . عَشْرًا ثُمَّ يَفْتَتِحُ الصَّلاَةَ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪৯৯৮. কাছীর ইবনে উবাইদ (রাহঃ) .... শরীক হুযানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলবে, একবার আমি আয়িশা (রাযিঃ) এর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করিঃ রাসূলুল্লাহ (ﷺ) রাতে জাগার পর কোন দুআ পড়তেন? তিনি বলেনঃ তুমি আমাকে এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছ, যে সম্পর্কে এর আগে আমাকে আর কেউ জিজ্ঞাসা করেনি। তিনি যখন রাতে ঘুম থেকে জাগতেন, তখন আল্লাহু আকবার- ১০ বার, আল-হামদুলিল্লাহ- ১০ বার; সুবহানাল্লাহে ওয়া-বেহামদিহি-১০ বার; সুবহানাল মালিকুল কুদ্দুস- ১০ বার, আস্তাগফিরুল্লাহ- ১০ বার এবং লা-ইলাহা- ১০ বার পড়তেন। এরপর তিনি এ দুআ ১০ বার পড়তেন- (অর্থঃ) হে আল্লাহ! আমি তোমার কাছে দুনিয়া ও কিয়ামতের দিনের সংকীর্ণতা থেকে সাহায্য চাই। এরপর তিনি নামায আদায় করতেন।

৪৯৯৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كَانَ فِي سَفَرٍ فَأَسْحَرَ يَقُولُ " سَمِعَ سَامِعٌ بِحَمْدِ اللَّهِ وَنِعْمَتِهِ وَحُسْنِ بَلاَئِهِ عَلَيْنَا اللَّهُمَّ صَاحِبْنَا فَأَفْضِلْ عَلَيْنَا " . عَائِذًا بِاللَّهِ مِنَ النَّارِ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪৯৯৯. আহমদ ইবনে সালিহ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন সফরে থাকতেন, তখন এ দুআ পাঠ করতেনঃ শ্রবণকারী আল্লাহর প্রশংসা শোনেন তাঁর নিআমত ও উত্তম পরীক্ষার সাথে-আমাদের উপর। আল্লাহ আমাদের সাথী, ইহসান বা অনুগ্রহ করুন আমাদের উপর, আমি আল্লাহর কাছে পানাহ চাই জাহান্নাম থেকে।

৪৯৯৯

حَدَّثَنَا ابْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، حَدَّثَنَا الْقَاسِمُ، قَالَ كَانَ أَبُو ذَرٍّ يَقُولُ مَنْ قَالَ حِينَ يُصْبِحُ اللَّهُمَّ مَا حَلَفْتُ مِنْ حَلِفٍ أَوْ قُلْتُ مِنْ قَوْلٍ أَوْ نَذَرْتُ مِنْ نَذْرٍ فَمَشِيئَتُكَ بَيْنَ يَدَىْ ذَلِكَ كُلِّهِ مَا شِئْتَ كَانَ وَمَا لَمْ تَشَأْ لَمْ يَكُنِ اللَّهُمَّ اغْفِرْ لِي وَتَجَاوَزْ لِي عَنْهُ اللَّهُمَّ فَمَنْ صَلَّيْتَ عَلَيْهِ فَعَلَيْهِ صَلاَتِي وَمَنْ لَعَنْتَ فَعَلَيْهِ لَعْنَتِي كَانَ فِي اسْتِثْنَاءٍ يَوْمَهُ ذَلِكَ أَوْ قَالَ ذَلِكَ الْيَوْمَ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

ইবনে মুআয .... আবু যার (রাঃ) বলতেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে বলবেঃ ’’হে আল্লাহ! আমি যে কসমই করি, যে কথাই বলি, আর যে মান্নতই মানি, এসব কার্যকর হওয়ার জন্য রয়েছে তোমার ইচ্ছা। তুমি যা চাও তাই হয়, তুমি যা চাও না তা হয় না। হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও এবং আমার এগুলো অগ্রাহ্য করো। হে আল্লাহ! যার প্রতি তুমি দয়া করো তার প্রতি আমারও দুআ। তুমি যাকে অভিশাপ দাও তার প্রতি আমার অভিশাপ’’ এসব অকল্যাণ থেকে ঐ দিনের জন্য তাকে মুক্তি দেয়া হয়।

৫০০০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا أَبُو مَوْدُودٍ، عَمَّنْ سَمِعَ أَبَانَ بْنَ عُثْمَانَ، يَقُولُ سَمِعْتُ عُثْمَانَ، - يَعْنِي ابْنَ عَفَّانَ - يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ قَالَ بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلاَثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلاَءٍ حَتَّى يُصْبِحَ وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلاَثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلاَءٍ حَتَّى يُمْسِيَ " . قَالَ فَأَصَابَ أَبَانَ بْنَ عُثْمَانَ الْفَالِجُ فَجَعَلَ الرَّجُلُ الَّذِي سَمِعَ مِنْهُ الْحَدِيثَ يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ لَهُ مَا لَكَ تَنْظُرُ إِلَىَّ فَوَاللَّهِ مَا كَذَبْتُ عَلَى عُثْمَانَ وَلاَ كَذَبَ عُثْمَانُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَكِنَّ الْيَوْمَ الَّذِي أَصَابَنِي فِيهِ مَا أَصَابَنِي غَضِبْتُ فَنَسِيتُ أَنْ أَقُولَهَا .

বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)

৫০০০. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... উছমান ইবনে আফফান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি সন্ধ্যায় এ দুআ তিনবার পড়বে, সকাল পর্যন্ত তার উপর কোন আকস্মিক বিপদ আপতিত হবে না। দুআটি হলোঃ ’বিসমিল্লাহিল্লাহী লা-ইয়াদুররু মা’আ ইসমূহু শায়উন ফিল আরদে ওয়ালা ফিস সামায়ে ওয়া-হুয়াস সামিউল আলীম।’ অর্থাৎ আমি শুরু করছি সে আল্লাহর নাম নিয়ে, যার নাম নিলে যমীন ও আসমানের কিছুই কোন ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা।

আর যে ব্যক্তি সকালে এ দুআ তিনবার পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত তার উপর কোন আকস্মিক বিপদ আপতিত হবে না। ঘটনাক্রমে এ হাদীসের বর্ণনাকারী আবান ইবনে উছমানের দেহের একাংশ অবশ হয়ে যায়, তখন এক ব্যক্তি, যিনি তার থেকে এ হাদীস শোনেন, তিনি সংশয়ের দৃষ্টিতে তার দিকে তাকান। তখন আবান (রাযিঃ) বলেনঃ তুমি আমার কি দেখছো, আল্লাহর শপথ! আমি তো উছমান (রাযিঃ)-এর উপর মিথ্যা অপবাদ দেন নাই এবং উছমান (রাযিঃ) নবী (ﷺ)-এর মিথ্যা অপবাদ দেন নাই। বরং ব্যাপার হলোঃ যেদিন আমার দেহের অর্ধাংশ অবশ হয়, সেদিন আমি রাগান্বিত থাকায় এ দুআ পড়তে ভুলে যাই। (ফলে, আমার এ পরিণতি হয়েছে।)
৫০০১

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَاصِمٍ الأَنْطَاكِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، قَالَ حَدَّثَنِي أَبُو مَوْدُودٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، عَنْ عُثْمَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ لَمْ يَذْكُرْ قِصَّةَ الْفَالِجِ .

বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)

৫০০১. নসর ইবনে আসিম (রাহঃ) .... উছমান (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে এরূপ বর্ণনা করেছেন। তবে আবান (রাযিঃ)-এর অর্ধাংশ অবশ হওয়ার ঘটনার উল্লেখ নেই।

৫০০২

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْجَلِيلِ بْنِ عَطِيَّةَ، عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، أَنَّهُ قَالَ لأَبِيهِ يَا أَبَةِ إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ تُعِيدُهَا ثَلاَثًا حِينَ تُصْبِحُ وَثَلاَثًا حِينَ تُمْسِي . فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ . قَالَ عَبَّاسٌ فِيهِ وَتَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ تُعِيدُهَا ثَلاَثًا حِينَ تُصْبِحُ وَثَلاَثًا حِينَ تُمْسِي فَتَدْعُو بِهِنَّ فَأُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " دَعَوَاتُ الْمَكْرُوبِ اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ " . وَبَعْضُهُمْ يَزِيدُ عَلَى صَاحِبِهِ .

বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে আবু বাকরা (রহঃ)

৫০০২. আব্বাস ইবনে আব্দুল আজীম (রাহঃ) ...... আব্দুর রহমান ইবনে আবু বাকরা (রাহঃ) একদা তার পিতাকে জিজ্ঞাসা করেনঃ হে আমার পিতা! আমি আপনাকে প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় এ দুআটি তিনবার পাঠ করতে শুনি, এর কারণ কি? দুআ হলোঃ ’ইয়া আল্লাহ! আমার দেহকে রোগমুক্ত রাখুন, আমার কান ও চোখকে রোগমুক্ত রাখুন, আপনি ছাড়া আর কোন ইলাহ নেই।’ জবাবে তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ দুআ পাঠ করতে শুনেছি; আমি তাঁর সুন্নতের উপর আমল করতে পছন্দ করি।

রাবী আব্বাস (রাহঃ) এক বর্ণনায় বলেন, নবী (ﷺ) বলতেনঃ ইয়া আল্লাহ! আমি আপনার কাছে কুফরী ও মুহতাজী থেকে পানাহ চাই। হে আল্লাহ! আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। আপনি ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি এ দুআ তিনবার পাঠ করতেন-সকালে এবং সন্ধ্যায়। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ দুআ পাঠ করতে শুনেছি; আমি তার সুন্নতের উপর আমল করতে পছন্দ করি।

রাবী বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিপদগ্রস্ত লোকের দুআ হলোঃ ইয়া আল্লাহ! আমি আপনার রহমতের প্রত্যাশী, আপনি আমাকে আমার নফসের হাতে সমর্পণ করবেন না এক মুহূর্তের জন্য। আর আপনি আমার সব ব্যাপার সুষ্ঠভাবে সম্পন্ন করে দিন। আপনি ছাড়া আর কোন ইলাহ নেই। কোন কোন বর্ণনাকারী শব্দের মধ্যে বেশী-কম করে বর্ণনা করেছেন।
৫০০৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ سُهَيْلٍ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَالَ حِينَ يُصْبِحُ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ وَإِذَا أَمْسَى كَذَلِكَ لَمْ يُوَافِ أَحَدٌ مِنَ الْخَلاَئِقِ بِمِثْلِ مَا وَافَى " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০০৩. মুহাম্মাদ ইবনে মিনহাল (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এ দুআ একশো বার পাঠ করবে, সমস্ত মাখলূকের মধ্যে তার সমান মর্যাদার অধিকারী আর কেউ হতে পারে না।

১০৮. নতুন চাঁদ দেখার পর যে দুআ পড়বে।

باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا رَأَى الْهِلاَلَ

৫০০৪

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى الْهِلاَلَ قَالَ " هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ آمَنْتُ بِالَّذِي خَلَقَكَ " . ثَلاَثَ مَرَّاتٍ . ثُمَّ يَقُولُ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي ذَهَبَ بِشَهْرِ كَذَا وَجَاءَ بِشَهْرِ كَذَا " .

বর্ণনাকারী: কাতাদা ইবনে দিআমা (রহঃ)

৫০০৪. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) যখন নতুন চাঁদ দেখতেন, তখন এ দুআ পাঠ করতেনঃ এ চাঁদ উত্তম এবং পথ প্রদর্শক, এ চাঁদ উত্তম এবং পথ প্রদর্শক, এ চাঁদ উত্তম এবং হিদায়াত। আমি তাঁর উপর ঈমান এনেছি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি তিনবার এ দুআ পাঠের পর বলতেনঃ সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি অমুক মাস নিয়ে গেছেন এবং এ মাস এনেছেন।

৫০০৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَنَّ زَيْدَ بْنَ حُبَابٍ، أَخْبَرَهُمْ عَنْ أَبِي هِلاَلٍ، عَنْ قَتَادَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى الْهِلاَلَ صَرَفَ وَجْهَهُ عَنْهُ .

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

৫০০৫. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) .... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন নতুন চাঁদ দেখতেন, তখন তা থেকে মুখ ফিরিয়ে নিতেন।

১০৯. ঘর থেকে বের হওয়ার সময় পড়ার দুআ।

باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ

৫০০৬

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ مَا خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ بَيْتِي قَطُّ إِلاَّ رَفَعَ طَرْفَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَىَّ " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৫০০৬. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) .... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সব সময় আমার ঘর থেকে বের হওয়াকালে আকাশের দিকে মুখ করে এ দুআ পাঠ করতেঃ হে আল্লাহ! আমি আপনার পানাহ চাই গুমরাহ হওয়া থেকে অথবা গুমরাহ করা থেকে; পদস্খলন হওয়া থেকে অথবা পদস্খলন করা থেকে; যুলুম করা থেকে বা মাযলুম হওয়া থেকে; মূর্খতা থেকে অথবা মূর্খের আচরণ থেকে।

৫০০৭

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْخَثْعَمِيُّ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا خَرَجَ الرَّجُلُ مِنْ بَيْتِهِ فَقَالَ بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ " . قَالَ " يُقَالُ حِينَئِذٍ هُدِيتَ وَكُفِيتَ وَوُقِيتَ فَتَتَنَحَّى لَهُ الشَّيَاطِينُ فَيَقُولُ لَهُ شَيْطَانٌ آخَرُ كَيْفَ لَكَ بِرَجُلٍ قَدْ هُدِيَ وَكُفِيَ وَوُقِيَ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫০০৭. ইবরাহীম ইবনে হাসান (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কেউ ঘর থেকে বের হওয়ার সময় এ দুআ পড়েঃ আল্লাহর নামে শুরু করছি, ভরসা করছি আল্লাহর উপর, আল্লাহ ছাড়া আর কারো কোন ক্ষমতা নেই। তখন ফিরিশতা তাকে বলেঃ তুমি হিদায়াত পেয়েছ, তোমাকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করা হয়েছে এবং এ দুআ তোমার জন্য যথেষ্ট। তখন শয়তান তার থেকে আলাদা হয়ে যায়, আর অন্য শয়তান তাকে বলেঃ এখন তুমি তার কি ক্ষতি করতে পার? যে হিদায়াত পেয়েছে, এ দুআ তার জন্য যথেষ্ট হয়েছে এবং তাকে সমস্ত বালা-মুসীবত থেকে রক্ষা করা হয়েছে।

১১০. ঘরে প্রবেশকালে পাঠের দুআ।

باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا دَخَلَ بَيْتَهُ

৫০০৮

حَدَّثَنَا ابْنُ عَوْفٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي أَبِي، - قَالَ ابْنُ عَوْفٍ وَرَأَيْتُ فِي أَصْلِ إِسْمَاعِيلَ - قَالَ حَدَّثَنِي ضَمْضَمٌ، عَنْ شُرَيْحٍ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا وَلَجَ الرَّجُلُ فِي بَيْتِهِ فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا ثُمَّ لْيُسَلِّمْ عَلَى أَهْلِهِ " .

বর্ণনাকারী: আবু মালিক আশআরী (রাঃ)

৫০০৮. ইবনে আওফ (রাহঃ) .... আবু মালিক আশ’আরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কোন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে, তখন সে যেন বলেঃ ইয়া আল্লাহ! আমি আপনার কাছে ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সময় কল্যাণ প্রার্থনা করছি। আমি আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করছি এবং আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হচ্ছি। আমি আল্লাহর উপর, যিনি আমাদের রব তাঁর ভরসা করছি। এরপর সে যেন তার পরিবার-পরিজনদের উপর সালাম করে।

১১১. ঝড়-বাতাদের সময় যে দুআ পাঠ করবে।

باب مَا يَقُولُ إِذَا هَاجَتِ الرِّيحُ

৫০০৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، وَسَلَمَةُ، - يَعْنِي ابْنَ شَبِيبٍ - قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي ثَابِتُ بْنُ قَيْسٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ " . قَالَ سَلَمَةُ فَرَوْحُ اللَّهِ تَأْتِي بِالرَّحْمَةِ وَتَأْتِي بِالْعَذَابِ فَإِذَا رَأَيْتُمُوهَا فَلاَ تَسُبُّوهَا وَسَلُوا اللَّهَ خَيْرَهَا وَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০০৯. আহমদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বলতে শুনেছিঃ বাতাস আল্লাহর এক হুকুম, তা কখনো রহমত নিয়ে আসে, আবার কখনো আযাব নিয়ে আসে। তুমি যখন বাতাসকে দেখবে, তখন তাকে মন্দ বলবে না, বরং আল্লাহর কাছে এর থেকে কল্যাণ চাবে এবং এর অকল্যাণ থেকে আল্লাহর কাছে পানাহ চাবে।

৫০১০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، أَنَّ أَبَا النَّضْرِ، حَدَّثَهُ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَطُّ مُسْتَجْمِعًا ضَاحِكًا حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ وَكَانَ إِذَا رَأَى غَيْمًا أَوْ رِيحًا عُرِفَ ذَلِكَ فِي وَجْهِهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ النَّاسُ إِذَا رَأَوُا الْغَيْمَ فَرِحُوا رَجَاءَ أَنْ يَكُونَ فِيهِ الْمَطَرُ وَأَرَاكَ إِذَا رَأَيْتَهُ عُرِفَتْ فِي وَجْهِكَ الْكَرَاهِيَةُ فَقَالَ " يَا عَائِشَةُ مَا يُؤَمِّنُنِي أَنْ يَكُونَ فِيهِ عَذَابٌ قَدْ عُذِّبَ قَوْمٌ بِالرِّيحِ وَقَدْ رَأَى قَوْمٌ الْعَذَابَ فَقَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৫০১০. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... নবী (ﷺ)-এর স্ত্রী আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এত জোরে হাসতে দেখিনি, যাতে তাঁর আলজিভ দেখা যেতো, বরং যখন হাসতেন, তখন মুচকি হাসতেন। আর যখন তিনি মেঘ বা জোরে বাতাস প্রবাহিত হতে দেখতেন, তখন তাঁর চেহারায় অস্থিরতা প্রকাশ পেতো। তখন আমি তাকে জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ! মানুষেরা এজন্য মেঘ দেখে খুশী হয় যে, এখনই বৃষ্টিপাত হবে। কিন্তু আমি দেখি যে, যখনই আপনি মেঘ দেখেন, তখনই আপনার চেহারায় অস্থিরতা ফুটে উঠে? তখন তিনি বলেনঃ হে আয়িশা! আমার ভয় হয়, না জানি এতে আযাব আছে কি না? কেননা, পূর্ববর্তী এক কওমের উপর বাতাদের আযাব এসেছিল। অপর এক কওম (ছামূদ) মেঘ দেখে বলেছিলঃ এ মেঘতো আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে! (কিন্তু তা থেকে তাদের উপর আযাব স্বরূপ পাথর বর্ষিত হয়েছিল।)

৫০১১

حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى نَاشِئًا فِي أُفُقِ السَّمَاءِ تَرَكَ الْعَمَلَ وَإِنْ كَانَ فِي صَلاَةٍ ثُمَّ يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا " . فَإِنْ مُطِرَ قَالَ " اللَّهُمَّ صَيِّبًا هَنِيئًا " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৫০১১. ইবনে বাশশার (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) আকাশের কিনারায় যখন মেঘ উঠতে দেখতেন, তখন সব কাজ পরিত্যাগ করতেন। সে সময় যদি তিনি নফল নামায পড়তেন, তবে তা পরিত্যাগ করে এ দুআ পড়তেনঃ ইয়া আল্লাহ! আমি এর অকল্যাণ হতে আপনার কাছে পানাহ চাই। আর বৃষ্টি বর্ষণ শুরু হলে, তিনি বলতেনঃ হে আল্লাহ! বরকতপূর্ণ বৃষ্টি বর্ষণ করুন।

১১২. বৃষ্টি বর্ষণ সম্পর্কে।

باب فِي الْمَطَرِ

৫০১২

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُسَدَّدٌ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَطَرٌ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَحَسَرَ ثَوْبَهُ عَنْهُ حَتَّى أَصَابَهُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ لِمَ صَنَعْتَ هَذَا قَالَ " لأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫০১২. মুসাদ্দাদ ও কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে থাকাবস্থায় বৃষ্টি বর্ষণ শুরু হয়। তিনি বাইরে বেরিয়ে যান এবং শরীর থেকে কাপড় খুলে ফেলেন, যাতে বৃষ্টির পানি তাঁর শরীরে পড়ে। তখন আমরা তাঁকে জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি এরূপ কেন করলেন। তখন তিনি বলেনঃ এ বৃষ্টি এখনই তার রবের পক্ষ থেকে বর্ষিত হচ্ছে।

১১৩. মোরগ ও অন্যান্য পশু-পক্ষী সম্পর্কে।

باب مَا جَاءَ فِي الدِّيكِ وَالْبَهَائِمِ

৫০১৩

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَسُبُّوا الدِّيكَ فَإِنَّهُ يُوقِظُ لِلصَّلاَةِ " .

বর্ণনাকারী: যায়দ ইবনে খালিদ জুহানী (রাঃ)

৫০১৩. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) .... যায়দ ইবনে খালিদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা মোরগকে মন্দ বলো না, কেননা সে সকালে নামাযের জন্য জাগিয়ে দেয়।

৫০১৪

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا سَمِعْتُمْ صِيَاحَ الدِّيَكَةِ فَسَلُوا اللَّهَ تَعَالَى مِنْ فَضْلِهِ فَإِنَّهَا رَأَتْ مَلَكًا وَإِذَا سَمِعْتُمْ نَهِيقَ الْحِمَارِ فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ فَإِنَّهَا رَأَتْ شَيْطَانًا " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০১৪. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ তোমরা যখন মোরগের ডাক শুনবে, তখন আল্লাহর কাছে করুণা ভিক্ষা করবে। কেননা, এরা রহমতের ফিরিশতাদের দেখে। আর যখন তোমরা গাধার ডাক শুনবে, তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাবে। কেননা, সে শয়তানকে দেখে ডাক দেয়।

৫০১৫

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ عَبْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلاَبِ وَنَهِيقَ الْحُمُرِ بِاللَّيْلِ فَتَعَوَّذُوا بِاللَّهِ فَإِنَّهُنَّ يَرَيْنَ مَا لاَ تَرَوْنَ " .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৫০১৫. হান্নাদ ইবনে সারী (রাহঃ) .... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা রাতে যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক শুনবে, তখন তোমরা আল্লাহর কাছে পানাহ চাবে। কেননা, তারা যা দেখে, তোমরা তা দেখ না।

৫০১৬

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ سَعِيدِ بْنِ زِيَادٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْوَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ عَلِيِّ بْنِ عُمَرَ بْنِ حُسَيْنِ بْنِ عَلِيٍّ، وَغَيْرِهِ، قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ " أَقِلُّوا الْخُرُوجَ بَعْدَ هَدْأَةِ الرِّجْلِ فَإِنَّ لِلَّهِ تَعَالَى دَوَابَّ يَبُثُّهُنَّ فِي الأَرْضِ " . قَالَ ابْنُ مَرْوَانَ " فِي تِلْكَ السَّاعَةِ " . وَقَالَ " فَإِنَّ لِلَّهِ خَلْقًا " . ثُمَّ ذَكَرَ نُبَاحَ الْكَلْبِ وَالْحَمِيرَ نَحْوَهُ وَزَادَ فِي حَدِيثِهِ قَالَ ابْنُ الْهَادِ وَحَدَّثَنِي شُرَحْبِيلُ الْحَاجِبُ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِثْلَهُ .

বর্ণনাকারী: হুসাইন ইবনে আলী (রাঃ)

৫০১৬. কুতায়বা ইবনে সাঈদ ও ইবরাহীম ইবনে মারওয়ান (রাহঃ) .... হুসাইন ইবনে আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রাতে লোকজনের চলাফেরা বন্ধ হওয়ার পর, তোমরা খুব কমই বাইরে যাবে। কেননা, মহান আল্লাহর এমন কিছু জানোয়ার আছে, যাদের তিনি এসময় ছেড়ে দেন। রাবী আরো বলেনঃ আল্লাহর এমন কিছু সৃষ্টি আছে, যাদের তিনি এ সময় ছেড়ে দেন। এরপর তিনি কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক সম্পর্কীয় হাদীসের ন্যায় হাদীস বর্ণনা করেন।

১১৪. নব-জাতকের কানে আযান দেয়া- সম্পর্কে।

باب فِي الصَّبِيِّ يُولَدُ فَيُؤَذَّنُ فِي أُذُنِهِ

৫০১৭

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي عَاصِمُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ - حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ - بِالصَّلاَةِ .

বর্ণনাকারী: উবায়দুল্লাহ ইবনে আবু রাফি' (রাঃ)

৫০১৭. মুসাদ্দাদ (রাহঃ) ..... উবাইদুল্লাহ ইবনে আবু রাফি (রাযিঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে আযান দিতে দেখেছি হাসান ইবনে আলী (রাযিঃ)-এর কানে, যখন ফাতিমা (রাযিঃ) তাকে প্রসব করেন, নামাযের আযানের ন্যায়।

৫০১৮

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، ح وَحَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُؤْتَى بِالصِّبْيَانِ فَيَدْعُو لَهُمْ بِالْبَرَكَةِ - زَادَ يُوسُفُ - وَيُحَنِّكُهُمْ وَلَمْ يَذْكُرْ بِالْبَرَكَةِ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৫০১৮. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বাচ্চাদের আনা হলে, তিনি তাদের বরকতের জন্য দুআ করতেন।

রাবী ইউসুফ (রাহঃ) অতিরিক্ত উল্লেখ করেন যে, নবী (ﷺ) খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দেতেন। এ হাদীসে বরকতের জন্য দুআ করতেন, এর উল্লেখ নেই।
৫০১৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْعَطَّارُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ حُمَيْدٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلْ رُئِيَ - أَوْ كَلِمَةً غَيْرَهَا - فِيكُمُ الْمُغَرِّبُونَ " . قُلْتُ وَمَا الْمُغَرِّبُونَ قَالَ " الَّذِينَ يَشْتَرِكُ فِيهِمُ الْجِنُّ " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৫০১৯. মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে জিজ্ঞাসা করেনঃ তোমাদের কেউ কি ’মুগাররিবদের’ দেখেছ? তখন আমি বলিঃ মুগাররিব কি? তিনি বলেনঃ মুগাররিব তাদের বলা হয়, যাদের সাথে জ্বীনের শরীক থাকে।

১১৫. কোন ব্যক্তি থেকে আশ্রয় প্রার্থনা- সম্পর্কে।

باب فِي الرَّجُلِ يَسْتَعِيذُ مِنَ الرَّجُلِ

৫০২০

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْجُشَمِيُّ، قَالاَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدٌ، - قَالَ نَصْرٌ ابْنُ أَبِي عَرُوبَةَ - عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَهِيكٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنِ اسْتَعَاذَ بِاللَّهِ فَأَعِيذُوهُ وَمَنْ سَأَلَكُمْ بِوَجْهِ اللَّهِ فَأَعْطُوهُ " . قَالَ عُبَيْدُ اللَّهِ " مَنْ سَأَلَكُمْ بِاللَّهِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৫০২০. নসর ইবনে আলী (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে পানাহ চায়, তাকে পানাহ দেবে। আর যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কিছু চায়, তাকে দেবে।

৫০২১

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَسَهْلُ بْنُ بَكَّارٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، - الْمَعْنَى - عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ اسْتَعَاذَكُمْ بِاللَّهِ فَأَعِيذُوهُ وَمَنْ سَأَلَكُمْ بِاللَّهِ فَأَعْطُوهُ " . وَقَالَ سَهْلٌ وَعُثْمَانُ " وَمَنْ دَعَاكُمْ فَأَجِيبُوهُ " . ثُمَّ اتَّفَقُوا " وَمَنْ آتَى إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ " . قَالَ مُسَدَّدٌ وَعُثْمَانُ " فَإِنْ لَمْ تَجِدُوا فَادْعُوا اللَّهَ لَهُ حَتَّى تَعْلَمُوا أَنْ قَدْ كَافَأْتُمُوهُ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫০২১. মুসাদ্দাদ ও সাহল ইবনে বাককার (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কাছে কেউ আল্লাহর ওয়াস্তে আশ্রয় চায়, তখন তাকে আশ্রয় দেবে। আর যখন তোমাদের কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চাবে, তখন তোমরা তাকে দেবে।

রাবী সাহল ও উছমান (রাহঃ) বলেনঃ যখন তোমাদের কেউ দাওয়াত করে, তখন তোমরা তার দাওয়াত কবুল করবে। এরপর সব রাবী একমত হয়ে বর্ণনা করেনঃ যে ব্যক্তি তোমাদের উপর ইহসান (অনুগ্রহ) করবে, তোমরা তার অনুগ্রহের বিনিময় প্রদান করবে। রাবী মুসাদ্দাদ ও উছমান (রাহঃ) বলেনঃ তোমরা যদি ইহসানের-বিনিময় দিতে না পার, তবে তোমরা তার জন্য দুআ করবে এবং মনে করবে যে, তোমরা তার বিনিময় প্রদান করলে।

১১৬. সন্দেহ দূর করা- সম্পর্কে।

باب فِي رَدِّ الْوَسْوَسَةِ

৫০২২

حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ، - يَعْنِي ابْنَ عَمَّارٍ - قَالَ حَدَّثَنَا أَبُو زُمَيْلٍ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ مَا شَىْءٌ أَجِدُهُ فِي صَدْرِي قَالَ مَا هُوَ قُلْتُ وَاللَّهِ مَا أَتَكَلَّمُ بِهِ . قَالَ فَقَالَ لِي أَشَىْءٌ مِنْ شَكٍّ قَالَ وَضَحِكَ . قَالَ مَا نَجَا مِنْ ذَلِكَ أَحَدٌ - قَالَ - حَتَّى أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ( فَإِنْ كُنْتَ فِي شَكٍّ مِمَّا أَنْزَلْنَا إِلَيْكَ فَاسْأَلِ الَّذِينَ يَقْرَءُونَ الْكِتَابَ مِنْ قَبْلِكَ ) الآيَةَ قَالَ فَقَالَ لِي إِذَا وَجَدْتَ فِي نَفْسِكَ شَيْئًا فَقُلْ ( هُوَ الأَوَّلُ وَالآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ )

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৫০২২. আব্বাস ইবনে আব্দুল আযীম (রাহঃ) .... আবু যামীল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ইবনে আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করিঃ আমি আমার অন্তরে যা অনুভব করি, তা কি? তিনি বলেনঃ সেটি কি? আমি বলিঃ আল্লাহর শপথ! আমি সে সম্পর্কে কিছু বলবো না। তিনি জিজ্ঞাসা করেনঃ তা কি সন্দেহ? রাবী বলেন; এরপর তিনি হাসেন এবং বলেনঃ এ থেকে কেউ-ই নিস্তার পায়নি। এমন কি মহান আল্লাহ এ আয়াত নাযিল করেনঃ যদি তোমার সন্দেহ থাকে, যা আমি তোমার প্রতি নাযিল করেছি-তাতে; তবে তুমি তাদের জিজ্ঞাসা কর, যারা কিতাব পড়ে, তোমার আগে।

রাবী বলেনঃ তখন ইবনে আব্বাস (রাযিঃ) আমাকে বলেনঃ যখন তুমি তোমার অন্তরে সন্দেহের কিছু অনুভব করবে, তখন এ আয়াত তিলাওয়াত করবেঃ তিনিই আদি, তিনিই অন্ত, তিনিই প্রকাশ্য এবং তিনিই অপ্রকাশ্য। আর তিনি সব কিছুই জানেন।
৫০২৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ نَجِدُ فِي أَنْفُسِنَا الشَّىْءَ نُعْظِمُ أَنْ نَتَكَلَّمَ بِهِ أَوِ الْكَلاَمَ بِهِ مَا نُحِبُّ أَنَّ لَنَا وَأَنَّا تَكَلَّمْنَا بِهِ . قَالَ " أَوَقَدْ وَجَدْتُمُوهُ " . قَالُوا نَعَمْ . قَالَ " ذَاكَ صَرِيحُ الإِيمَانِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০২৩. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার নবী (ﷺ)-এর কিছু সাহাবী তাঁর কাছে এসে বলেন ইয়া রাসূলাল্লাহ! আমরা আমাদের অন্তরে এমন কিছু সন্দেহ অনুভব করি যা বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা চাইনা যে, এ ধরনের সন্দেহ সৃষ্টি হোক এবং আমরা তা বর্ণনা করি। তিনি জিজ্ঞাসা করেনঃ তোমাদের মধ্যে কি এরূপ সন্দেহের সৃষ্টি হয়? তারা বলেনঃ হ্যাঁ। তখন তিনি বলেনঃ এ হলো স্পষ্ট ঈমানের নিদর্শন।

৫০২৪

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، قُدَامَةَ بْنِ أَعْيَنَ قَالاَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ ذَرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَحَدَنَا يَجِدُ فِي نَفْسِهِ - يُعَرِّضُ بِالشَّىْءِ - لأَنْ يَكُونَ حُمَمَةً أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَتَكَلَّمَ بِهِ فَقَالَ " اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ كَيْدَهُ إِلَى الْوَسْوَسَةِ " . قَالَ ابْنُ قُدَامَةَ " رَدَّ أَمْرَهُ " . مَكَانَ " رَدَّ كَيْدَهُ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৫০২৪. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার একব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে জিজ্ঞাসা করেঃ ইয়া রাসূলাল্লাহ! আমাদের কারো অন্তরে এ ধরনের সন্দেহ সৃষ্টি হয়, যা বর্ণনা করার চাইতে জ্বলে-পুড়ে কয়লা হয়ে যাওয়া উত্তম মনে হয়। তখন তিনি বলেনঃ আল্লাহু আকবার! আল্লাহু আকবার! সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি শয়তানের ধোঁকাকে সন্দেহে পরিণত করেছেন। ইবনে কুদামা (রাহঃ) বলেনঃ শয়তানের ধোঁকাকে তার কাজে পরিণত করেছেন।

১১৭. আপনজন বাদ দিয়ে অন্যের সাথে সম্পর্ক করলে সে সম্পর্কে।

باب فِي الرَّجُلِ يَنْتَمِي إِلَى غَيْرِ مَوَالِيهِ

৫০২৫

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، قَالَ حَدَّثَنِي أَبُو عُثْمَانَ، قَالَ حَدَّثَنِي سَعْدُ بْنُ مَالِكٍ، قَالَ سَمِعَتْهُ أُذُنَاىَ، وَوَعَاهُ، قَلْبِي مِنْ مُحَمَّدٍ عَلَيْهِ السَّلاَمُ أَنَّهُ قَالَ " مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ " . قَالَ فَلَقِيتُ أَبَا بَكْرَةَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ سَمِعَتْهُ أُذُنَاىَ وَوَعَاهُ قَلْبِي مِنْ مُحَمَّدٍ صلى الله عليه وسلم . قَالَ عَاصِمٌ فَقُلْتُ يَا أَبَا عُثْمَانَ لَقَدْ شَهِدَ عِنْدَكَ رَجُلاَنِ أَيُّمَا رَجُلَيْنِ . فَقَالَ أَمَّا أَحَدُهُمَا فَأَوَّلُ مَنْ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ أَوْ فِي الإِسْلاَمِ يَعْنِي سَعْدَ بْنَ مَالِكٍ وَالآخَرُ قَدِمَ مِنَ الطَّائِفِ فِي بِضْعَةٍ وَعِشْرِينَ رَجُلاً عَلَى أَقْدَامِهِمْ فَذَكَرَ فَضْلاً . قَالَ أَبُو عَلِيٍّ سَمِعْتُ أَبَا دَاوُدَ قَالَ قَالَ النُّفَيْلِيُّ حَيْثُ حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ وَاللَّهِ إِنَّهُ عِنْدِي أَحْلَى مِنَ الْعَسَلِ يَعْنِي قَوْلَهُ حَدَّثَنَا وَحَدَّثَنِي قَالَ أَبُو عَلِيٍّ وَسَمِعْتُ أَبَا دَاوُدَ يَقُولُ سَمِعْتُ أَحْمَدَ يَقُولُ لَيْسَ لِحَدِيثِ أَهْلِ الْكُوفَةِ نُورٌ - قَالَ - وَمَا رَأَيْتُ مِثْلَ أَهْلِ الْبَصْرَةِ كَانُوا تَعَلَّمُوهُ مِنْ شُعْبَةَ .

বর্ণনাকারী: সা'দ ইবনে মালিক (রাঃ)

৫০২৫. নুফায়লী (রাহঃ) ..... সা’দ ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার দু’কান শুনেছে এবং অন্তর স্মরণ রেখেছে যে, মুহাম্মাদ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জেনে শুনে, যে ব্যক্তি তার পিতা নয়, এরূপ ব্যক্তির সাথে নিজের পিতার সম্পর্ক স্থাপন করে; তার জন্য জান্নাত হারাম।

রাবী বলেনঃ এরপর আমি আবু বাকরা (রাযিঃ)-এর সাথে সাক্ষাত করে, এ হাদীসে তার কাছে বর্ণনা করলে, তিনিও বলেনঃ আমার দু’কান শুনেছে এবং অন্তর স্মরণ রেখেছে যে, মুহাম্মাদ (ﷺ) এরূপ বলেছেন। রাবী আসিম (রাহঃ) বলেনঃ আমি উছমান (রাযিঃ)-কে জিজ্ঞাসা করিঃ আপনার কাছে দু’ব্যক্তি এ হাদীস সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন, এরা দু’জন কেমন লোক? তিনি বলেনঃ এদের একজন এমন, যে সর্ব প্রথম আল্লাহর রাস্তায় অথবা ইসলামে তীর নিক্ষেপ করেছিল- অর্থাৎ সা’দ ইবনে মালিক (রাযিঃ)। আর দ্বিতীয় ব্যক্তি এমন, যে তায়েফ থেকে বিশ জনের ও অধিক লোকের সাথে হেঁটে চলে আসে। এরপর তিনি তার মর্যাদা সম্পর্কে বর্ণনা করেন।

রাবী আবু আলী (রাহঃ) বলেনঃ আমি ইমাম আবু দাউদ (রাহঃ)-কে বলতে শুনেছিঃ যখন নুফায়লী এ হাদীস বর্ণনা করেন, তখন তিনি বলেন যে, আল্লাহর শপথ! এ হাদীস আমার কাছে মধুর চাইতে ও মিষ্টি মনে হয়। রাবী আবু আলী (রাহঃ) আরো বলেনঃ ইমাম আবু দাউদ (রাহঃ) আহমদ (রাহঃ)-কে বলতে শুনেনঃ কূফাবাসীদের বর্ণিত হাদীসে নূর নেই, (কেননা, তারা সনদ ঠিকভাবে বর্ণনা করে না।) ইমাম আহমদ (রাহঃ) আরো বলেনঃ আমি বসরাবাসীদের চাইতে উত্তম লোক দেখিনি; কেননা, তারা শোবা (রাহঃ) থেকে হাদীস বর্ণনা করেন, (যিনি তাদের হাদীস বর্ণনার ধারা উত্তমরূপে শিক্ষা দেন।)
৫০২৬

حَدَّثَنَا حَجَّاجُ بْنُ أَبِي يَعْقُوبَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، - يَعْنِي ابْنَ عَمْرٍو - حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَوَلَّى قَوْمًا بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لاَ يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ عَدْلٌ وَلاَ صَرْفٌ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০২৬. হাজ্জাজ ইবনে আবু ইয়াকুব (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ যে ব্যক্তি নিজের মনিবের বিনা অনুমতিতে অন্যের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবে, তার উপর আল্লাহ, ফিরিশতা ও সব মানুষের লা’নত। কিয়ামতের দিন তার ফরয় ও নফল কোন ইবাদতই কবুল হবে না।

৫০২৭

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، - وَنَحْنُ بِبَيْرُوتَ - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ أَوِ انْتَمَى إِلَى غَيْرِ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ الْمُتَتَابِعَةُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫০২৭. সুলাইমান ইবনে আব্দুর রহমান (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা বানায় অথবা নিজের মনিবকে বাদ দিয়ে অন্যকে মনিব বানায়, সে ব্যক্তির উপর কিয়ামত পর্যন্ত একাধারে লা’নত বর্ষিত হবে।

১১৮. বংশ গৌরব করা- সম্পর্কে।

باب فِي التَّفَاخُرِ بِالأَحْسَابِ

৫০২৮

حَدَّثَنَا مُوسَى بْنُ مَرْوَانَ الرَّقِّيُّ، حَدَّثَنَا الْمُعَافَى، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، - وَهَذَا حَدِيثُهُ - عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ أَذْهَبَ عَنْكُمْ عُبِّيَّةَ الْجَاهِلِيَّةِ وَفَخْرَهَا بِالآبَاءِ مُؤْمِنٌ تَقِيٌّ وَفَاجِرٌ شَقِيٌّ أَنْتُمْ بَنُو آدَمَ وَآدَمُ مِنْ تُرَابٍ لَيَدَعَنَّ رِجَالٌ فَخْرَهُمْ بِأَقْوَامٍ إِنَّمَا هُمْ فَحْمٌ مِنْ فَحْمِ جَهَنَّمَ أَوْ لَيَكُونُنَّ أَهْوَنَ عَلَى اللَّهِ مِنَ الْجِعْلاَنِ الَّتِي تَدْفَعُ بِأَنْفِهَا النَّتْنَ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০২৮. মুসা ইবনে মারওয়ান (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ তোমাদের থেকে জাহিলী যুগের মিথ্যা অহংকার এবং বাপ-দাদাদের নিয়ে গর্ব করাকে দূর করেছেন। মু’মিন হলো- নেক-বখত এবং ফাসিক হলো- বদ-বখত। তোমরা সবাই আদমের সন্তান এবং আদম (আলাইহিস সালাম)-কে মাটি থেকে তৈরী করা হয়। কাজেই লোকদের উচিত, তারা যেন নিজের কওমের উপর গর্ব করা পরিহার করে। এখন তো তারা জাহান্নামের কয়লায় পরিণত হয়েছে। কাজেই তোমরা যদি গর্ব পরিহার না কর, তবে তোমরা ঐ গোবরে পোকার চাইতেও আল্লাহ নিকট অসম্মানিত হবে, যে তার নাক দিয়ে পায়খানা ও গোবর ঠেলে নিয়ে যায়।

১১৯. না-হক পক্ষপাতিত্ব করা- সম্পর্কে।

باب فِي الْعَصَبِيَّةِ

৫০২৯

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِيهِ، قَالَ مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৫০২৯. নুফায়লী (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেনঃ যে ব্যক্তি অন্যায়ভাবে তার কওমের প্রতি পক্ষপাতিত্ব করে তার উদাহরণ এরূপ যে, যেমন কারও উট গর্তে পড়ে গেছে, আর সে তার লেজ ধরে টানছে। (অর্থাৎ সে উটকে উদ্ধার করা যেমন সম্ভব নয়, ঐরূপ ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানোও কঠিন।)

৫০৩০

حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فَذَكَرَ نَحْوَهُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৫০৩০. ইবনে বাশশার (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদিন আমি নবী করীম (ﷺ)-এর নিকট সে সময় হাযির হই, যখন তিনি একটি চামড়ার তৈরী তাঁবুতে অবস্থান করছিলেন। এরপর তিনি অনুরূপ হাদীস বর্ণনা করেন।

৫০৩১

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ بِشْرٍ الدِّمَشْقِيُّ، عَنْ بِنْتِ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، أَنَّهَا سَمِعَتْ أَبَاهَا، يَقُولُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا الْعَصَبِيَّةُ قَالَ " أَنْ تُعِينَ قَوْمَكَ عَلَى الظُّلْمِ " .

বর্ণনাকারী: ওয়াছিলা ইবনে আসকা‘ (রাঃ)

৫০৩১. মাহমুদ ইবনে খালিদ (রাহঃ) ..... ওয়াছিলা ইবনে আসকা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি তার পিতাকে এরূপ বর্ণনা করতে শুনেছেন। একদা তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! ’আসাবিয়া’ কী? তখন তিনি বলেনঃ তা হলো, তুমি যদি তোমার কওমকে যুলুম করার জন্য সাহায্য কর।

৫০৩২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يُحَدِّثُ عَنْ سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشُمٍ الْمُدْلِجِيِّ، قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " خَيْرُكُمُ الْمُدَافِعُ عَنْ عَشِيرَتِهِ مَا لَمْ يَأْثَمْ " .

বর্ণনাকারী: সুরাকা ইবনে মালিক ইবনে জু‘শুম (রাঃ)

৫০৩২. আহমদ ইবনে আমর (রাহঃ) .... সুরাকা ইবনে মালিক ইবনে জু’শুম মুদলাজী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের খুতবা দেয়ার সময় বলেনঃ তোমাদের মাঝে সে ব্যক্তি উত্তম, যে তার কওমের উপর যুলুম হতে দেয় না, যতক্ষণ সে গুনাহে লিপ্ত না হয়।

৫০৩৩

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمَكِّيِّ، - يَعْنِي ابْنَ أَبِي لَبِيبَةَ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَى عَصَبِيَّةٍ وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَى عَصَبِيَّةٍ " .

বর্ণনাকারী: জুবায়র ইবনে মুতঈম (রাঃ)

৫০৩৩. ইবনে সারহ (রাহঃ) ..... জুবাইর ইবনে মুতঈম (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে গোঁড়ামীর কারণে অন্যদের সাথে যুদ্ধ করে, আর যে ব্যক্তি পক্ষপাতদুষ্ট হয়ে মারা যায়, সেও আমাদের দলভুক্ত নয়।

৫০৩৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَوْفٍ، عَنْ زِيَادِ بْنِ مِخْرَاقٍ، عَنْ أَبِي كِنَانَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ابْنُ أُخْتِ الْقَوْمِ مِنْهُمْ " .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৫০৩৪. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন কওমের ভাতিজা, সে কওমেরই অন্তর্ভুক্ত হবে।

৫০৩৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عُقْبَةَ، عَنْ أَبِي عُقْبَةَ، - وَكَانَ مَوْلًى مِنْ أَهْلِ فَارِسَ - قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أُحُدًا فَضَرَبْتُ رَجُلاً مِنَ الْمُشْرِكِينَ فَقُلْتُ خُذْهَا مِنِّي وَأَنَا الْغُلاَمُ الْفَارِسِيُّ فَالْتَفَتَ إِلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " فَهَلاَّ قُلْتَ خُذْهَا مِنِّي وَأَنَا الْغُلاَمُ الأَنْصَارِيُّ " .

বর্ণনাকারী: বিবিধ

৫০৩৫. মুহাম্মাদ ইবনে আব্দুর রহীম (রাহঃ) ..... আবু উকবা (রাহঃ) থেকে বর্ণিত, যিনি পারস্যের কোন এক ব্যক্তির আযাদকৃত গোলাম ছিলেন, তিনি বলেনঃ আমি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে উপস্থিত ছিলাম। এ যুদ্ধে মুশরিকদের কোন এক ব্যক্তির উপর আক্রমণকালে আমি বলিঃ এ আঘাত আমার পক্ষ হতে এবং আমি পারস্যের গোলাম। এসময় রাসূলুল্লাহ (ﷺ) আমার প্রতি তাকিয়ে বলেনঃ তুমি কেন এরূপ বললে না যে, এ আঘাত আমার তরফ থেকে গ্রহণ কর, আমি একজন আনসারীর গোলাম।

১২০. যাকে ভালবাসবে, তাকে সে খবর দেবে- এ সম্পর্কে।

باب إِخْبَارِ الرَّجُلِ الرَّجُلَ بِمَحَبَّتِهِ إِيَّاهُ

৫০৩৬

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ ثَوْرٍ، قَالَ حَدَّثَنِي حَبِيبُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، - وَقَدْ كَانَ أَدْرَكَهُ - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَحَبَّ الرَّجُلُ أَخَاهُ فَلْيُخْبِرْهُ أَنَّهُ يُحِبُّهُ " .

বর্ণনাকারী: হযরত মিকদাম ইবনে মা’দীকারিব (রাঃ)

৫০৩৬. মুসাদ্দাদ (রাহঃ) ..... মিকদাম ইবনে মা’দীকারাব (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ যখন কোন ব্যক্তি তার কোন ভাইকে ভালবাসে, তখন সে যেন তাকে বলেঃ আমি তোমাকে ভালবাসি।

৫০৩৭

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْمُبَارَكُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، كَانَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَمَرَّ بِهِ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لأُحِبُّ هَذَا . فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَعْلَمْتَهُ " . قَالَ لاَ قَالَ " أَعْلِمْهُ " . قَالَ فَلَحِقَهُ فَقَالَ إِنِّي أُحِبُّكَ فِي اللَّهِ . فَقَالَ أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫০৩৭. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর কাছে বসে ছিল, এসময় সেখান দিয়ে এক ব্যক্তি যাবার সময় বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমি এ ব্যক্তিকে ভালবাসি। তখন নবী (ﷺ) তাকে বলেনঃ তুমি কি তাকে এ খবর জানিয়েছ? সে ব্যক্তি বলেঃ না। তখন নবী (ﷺ) বলেনঃ তুমি তাকে এ খবর জানাও। সে তার সাথে সাক্ষাত করে বলেঃ আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালবাসি। তখন সে ব্যক্তি বলেঃ তুমি যার জন্য আমাকে ভালবাস, সে যেন তোমাকে ভালবাসে।

১২১. কোন নেকীর কারণে কাউকে ভালবাসা।

৫০৩৮

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يُحِبُّ الْقَوْمَ وَلاَ يَسْتَطِيعُ أَنْ يَعْمَلَ كَعَمَلِهِمْ . قَالَ " أَنْتَ يَا أَبَا ذَرٍّ مَعَ مَنْ أَحْبَبْتَ " . قَالَ فَإِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ . قَالَ " فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ " . قَالَ فَأَعَادَهَا أَبُو ذَرٍّ فَأَعَادَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

৫০৩৮. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ...... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি একদিন বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! এক ব্যক্তি কোন কওমকে ভালবাসে, কিন্তু তাদেব অনুরূপ আমল করে না। তখন তিনি বলেনঃ হে আবু যর! তুমি তাদের সাথী হবে, যাদের সাথে তুমি মহব্বত রাখবে। তখন আবু যর (রাযিঃ) বলেনঃ আমি তো আল্লাহ এবং তার রাসূলকে ভালবাসি। নবী (ﷺ) বলেনঃ তুমি তার সাথী হবে, যাকে তুমি ভালবাস। রাবী বলেনঃ আবু যর (রাযিঃ) পুনরায় এরূপ বললে, রাসূলুল্লাহ (ﷺ) একইরূপ জবাব দেন।

৫০৩৯

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَأَيْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرِحُوا بِشَىْءٍ لَمْ أَرَهُمْ فَرِحُوا بِشَىْءٍ أَشَدَّ مِنْهُ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يُحِبُّ الرَّجُلَ عَلَى الْعَمَلِ مِنَ الْخَيْرِ يَعْمَلُ بِهِ وَلاَ يَعْمَلُ بِمِثْلِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫০৩৯. ওয়াহাব ইবনে বাকীয়া (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী করীম (ﷺ)-এর সাহাবীগণকে কখনও এরূপ সন্তুষ্ট হতে দেখিনি, যেরূপ তারা সন্তুষ্ট হয়েছিল একথায়, যখন এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলঃ ইয়া রাসূলাল্লাহ! একব্যক্তি অপর এক ব্যক্তিকে তার ভাল কাজের জন্য ভালবাসে, কিন্তু সে নিজে সে কাজ করতে পারে না? তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ মানুষ তারই সঙ্গী হবে, সে যাকে ভালবাসে।

১২২. পরামর্শ সম্পর্কে।

باب فِي الْمَشُورَةِ

৫০৪০

حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০৪০. ইবনে মুছান্না (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার থেকে পরামর্শ নেয়া হয়, সে একজন আমানতদারের মত।

১২৩. ভাল কাজের প্রতি উৎসাহদাতা- সম্পর্কে।

باب فِي الدَّالِّ عَلَى الْخَيْرِ

৫০৪১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُبْدِعَ بِي فَاحْمِلْنِي . قَالَ " لاَ أَجِدُ مَا أَحْمِلُكَ عَلَيْهِ وَلَكِنِ ائْتِ فُلاَنًا فَلَعَلَّهُ أَنْ يَحْمِلَكَ " . فَأَتَاهُ فَحَمَلَهُ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ " .

বর্ণনাকারী: হযরত আবু মাসউদ বদরী আনসারী (রাঃ)

৫০৪১. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ..... আবু মাসউদ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি নবী করীম (ﷺ) এর কাছে এসে জিজ্ঞাসা করেঃ ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে কোন বাহন নেই, আমাকে একটা বাহন দেন। তখন নবী (ﷺ) বলেনঃ আমার কাছে কোন বাহন নেই, যার উপর আমি তোমাকে আরোহণ করাতে পারি। তুমি বরং অমুক ব্যক্তির কাছে যাও, সম্ভবতঃ সে তোমাকে তা দিতে পারে। তখন সে ব্যক্তি তার কাছে গেলে, সে তাকে একটা বাহন প্রদান করে। সে ব্যক্তি নবী (ﷺ)-কে এ খবর দিলে তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি কাউকে কোন ভাল কাজের প্রতি উৎসাহিত করবে, সে আমলকারীর সমান সাওয়াব পাবে।

১২৪. কু-প্রবৃত্তি সম্পর্কে।

باب فِي الْهَوَى

৫০৪২

حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ خَالِدِ بْنِ مُحَمَّدٍ الثَّقَفِيِّ، عَنْ بِلاَلِ بْنِ أَبِي الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " حُبُّكَ الشَّىْءَ يُعْمِي وَيُصِمُّ " .

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

৫০৪২. হাইওয়া ইবনে শুরায়হ (রাহঃ) .... আবু দারদা (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ কোন জিনিসের ভালবাসা তোমাকে অন্ধ ও বধির করে দেয়।

১২৫. শাফাআত বা সুপারিশ সম্পর্কে।

باب فِي الشَّفَاعَةِ

৫০৪৩
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اشْفَعُوا إِلَىَّ لِتُؤْجَرُوا وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا شَاءَ " .

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَأَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، عَنْ مُعَاوِيَةَ، اشْفَعُوا تُؤْجَرُوا فَإِنِّي لأُرِيدُ الأَمْرَ فَأُؤَخِّرُهُ كَيْمَا تَشْفَعُوا فَتُؤْجَرُوا فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ اشْفَعُوا تُؤْجَرُوا

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৫০৪৩. মুসাদ্দাদ (রাহঃ) .... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আমার কাছে সুপারিশ কর, যাতে তোমরা সাওয়াব পাও। আর ফয়সালা তো নবীর যবান থেকে তা-ই হবে, যা আল্লাহর হুকুম হবে।

আহমাদ ইবনে সালেহ (রাহঃ) .... মুআবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তোমরা সুপারিশ করো, তাহলে সওয়াব লাভ করতে পারবে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ’’তোমরা সুপারিশ করো, সাওয়াব পাবে।’’ কারণ আমি (মুআবিয়া) কোনো সিদ্ধান্ত নিতে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করি যাতে তোমরা সুপারিশ করে সাওয়াব লাভ করতে পারো। কেননা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা সুপারিশ করো সাওয়াব অর্জন করো।

আবু মামার (রাহঃ) .... আবু মুসা (রাযিঃ) থেকে নবী (ﷺ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।

১২৬. চিঠি লেখার সময় প্রথমে নিজের নাম লেখা সম্পর্কে।

باب فِي الرَّجُلِ يَبْدَأُ بِنَفْسِهِ فِي الْكِتَابِ

৫০৪৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ ابْنِ سِيرِينَ، - قَالَ أَحْمَدُ قَالَ مَرَّةً يَعْنِي هُشَيْمًا - عَنْ بَعْضِ وَلَدِ الْعَلاَءِ أَنَّ الْعَلاَءَ بْنَ الْحَضْرَمِيِّ كَانَ عَامِلَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى الْبَحْرَيْنِ فَكَانَ إِذَا كَتَبَ إِلَيْهِ بَدَأَ بِنَفْسِهِ .

বর্ণনাকারী: আলা ইবনুল হাযরামী (রাঃ)

৫০৪৪. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) ...... আলা (রাহঃ) এর কোন পুত্র থেকে বর্ণিত যে, আলা ইবনে হাযরামী (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর তরফ থেকে বাহরায়নের শাসনকর্তা ছিলেন। তিনি যখন নবী (ﷺ)-এর কাছে পত্র লিখতেন, তখন তিনি নিজের নাম আগে লিখতেন।

৫০৪৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنِ ابْنِ الْعَلاَءِ، عَنِ الْعَلاَءِ، - يَعْنِي ابْنَ الْحَضْرَمِيِّ - أَنَّهُ كَتَبَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَبَدَأَ بِاسْمِهِ .

বর্ণনাকারী: আলা ইবনুল হাযরামী (রাঃ)

৫০৪৫. মুহাম্মাদ ইবনে আব্দুর রহীম (রাহঃ) ..... আলা ইবনে হাযরামী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি যখন নবী করীম (ﷺ) এর কাছে পত্র লেখেন, তিনি নিজের নাম আগে লেখেন।

১২৭. বিজাতির কাছে পত্র লেখা- সম্পর্কে।

باب كَيْفَ يُكْتَبُ إِلَى الذِّمِّيِّ

৫০৪৬

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَتَبَ إِلَى هِرَقْلَ " مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى " . قَالَ ابْنُ يَحْيَى عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ أَبَا سُفْيَانَ أَخْبَرَهُ قَالَ فَدَخَلْنَا عَلَى هِرَقْلَ فَأَجْلَسَنَا بَيْنَ يَدَيْهِ ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا فِيهِ " بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى أَمَّا بَعْدُ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৫০৪৬. হাসান ইবনে আলী (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) যখন (রূমের বাদশাহ) হিরাকলকে এরূপে পত্র লেখেনঃ

مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى

অর্থাৎঃ এ পত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-এর তরফ থেকে রূমের মহান বাদশাহ হিরাকলের প্রতি। সালাম তার প্রতি যে সৎপথের অনুসরণ করে।

রাবী ইবনে ইয়াহয়া (রাহঃ) ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, আবু সুফিয়ান (রাযিঃ) তাকে বলেছেনঃ আমি হিরাকলের কাছে গেলে, আমাকে তার সামনে বসান। এরপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর পত্রখানা চান, যাতে এরূপ লেখা ছিলঃ আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, রাহীম। এ পত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-এর তরফ থেকে রূমের মহান বাদশাহ হিরাকলের প্রতি। সালাম তার প্রতি যে সৎপথের অনুসরণ করে। এরপর .....।

১২৮. পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা- সম্পর্কে।

باب فِي بِرِّ الْوَالِدَيْنِ

৫০৪৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَجْزِي وَلَدٌ وَالِدَهُ إِلاَّ أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০৪৭. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ছেলেই তার পিতার ইহসানের (অনুগ্রহের) প্রতিদান দিতে সক্ষম নয়। তবে সে যদি তার পিতাকে কারো গোলাম হিসাবে পায়, আর সে তাকে খরিদ করে আযাদ করে দেয়।

৫০৪৮

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، قَالَ حَدَّثَنِي خَالِي الْحَارِثُ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَتْ تَحْتِي امْرَأَةٌ وَكُنْتُ أُحِبُّهَا وَكَانَ عُمَرُ يَكْرَهُهَا فَقَالَ لِي طَلِّقْهَا فَأَبَيْتُ فَأَتَى عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " طَلِّقْهَا " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫০৪৮. মুসাদ্দাদ (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমার একজন স্ত্রী ছিল, যাকে আমি ভালবাসতাম। কিন্তু (আমার পিতা) উমর (রাযিঃ) তাকে খারাপ জানতেন। তিনি আমাকে বলেনঃ তুমি তাকে তালাক দাও। কিন্তু আমি তা অস্বীকার করি। তখন উমর (রাযিঃ) নবী (ﷺ)-এর কাছে গিয়ে এ সম্পর্কে তাঁকে অবহিত করেন। তখন নবী (ﷺ) বলেনঃ তুমি তাকে তালাক দাও।

৫০৪৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَبَرُّ قَالَ " أُمَّكَ ثُمَّ أُمَّكَ ثُمَّ أُمَّكَ ثُمَّ أَبَاكَ ثُمَّ الأَقْرَبَ فَالأَقْرَبَ " . وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَسْأَلُ رَجُلٌ مَوْلاَهُ مِنْ فَضْلٍ هُوَ عِنْدَهُ فَيَمْنَعُهُ إِيَّاهُ إِلاَّ دُعِيَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ فَضْلُهُ الَّذِي مَنَعَهُ شُجَاعًا أَقْرَعَ " .

বর্ণনাকারী: বাহয ইবনে হাকীম (রহঃ)

৫০৪৯. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ..... বাহয ইবনে হাকীম (রাহঃ) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কার সাথে সদ্ব্যবহার করবো? তিনি বলেনঃ তোমার মায়ের সাথে, এরপর তোমার মায়ের সাথে, তারপর তোমার মায়ের সাথে এবং পরে তোমার পিতার সাথে। এরপর তোমার নিকটাত্মীয়ের সাথে সদ্ব্যবহার করবে। রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেনঃ যে ব্যক্তি তার আযাদকৃত গোলামের নিকট তার অতিরিক্ত মাল থেকে কিছু চায়, আর সে তা দিতে অস্বীকার করে, তরে কিয়ামতের দিন সে মাল তার সামনে বিষধর সাপ হিসাবে আসবে।

৫০৫০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ مُرَّةَ، حَدَّثَنَا كُلَيْبُ بْنُ مَنْفَعَةَ، عَنْ جَدِّهِ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَبَرُّ قَالَ " أُمَّكَ وَأَبَاكَ وَأُخْتَكَ وَأَخَاكَ وَمَوْلاَكَ الَّذِي يَلِي ذَاكَ حَقٌّ وَاجِبٌ وَرَحِمٌ مَوْصُولَةٌ " .

বর্ণনাকারী: বিবিধ

৫০৫০. মুহাম্মাদ ইবনে ঈসা (রাহঃ) .... কুলায়ব ইবনে মানফাআ (রাহঃ) তার দাদা থেকে বর্ণনা করেছেন যে, একদা তিনি নবী (ﷺ)-এর কাছে এসে বলেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমি কার সাথে সদ্ব্যবহার করবো? তিনি বলেনঃ তোমার মা ও বাপের সাথে, তোমার ভাই ও বোনের সাথে, তোমাকে যিনি আযাদ করেছেন- তার সাথে এবং যাদের সাথে তোমার আত্মীয়তা আছে- এদের সাথে সদ্ব্যবহার করবে।

৫০৫১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ، وَقَالَ، أَخْبَرَنَا ح، وَحَدَّثَنَا عَبَّادُ بْنُ مُوسَى، قَالاَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يَلْعَنُ الرَّجُلُ وَالِدَيْهِ قَالَ " يَلْعَنُ أَبَا الرَّجُلِ فَيَلْعَنُ أَبَاهُ وَيَلْعَنُ أُمَّهُ فَيَلْعَنُ أُمَّهُ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৫০৫১. মুহাম্মাদ ইবনে জা’ফর (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তির জন্য সব চাইতে বড় গুনাহ এই যে, সে তার পিতা-মাতার উপর লা’নত করে। তাকে জিজ্ঞাসা করা হয়ঃ ইয়া রাসূলাল্লাহ! পিতা-মাতার উপর মানুষ কিভাবে লা’নত করে? তিনি বলেন, কোন ব্যক্তি অন্যের পিতাকে লানত করে, ফলে সে তার পিতার লা’নত করে। একই রূপে সে মাকে লা’নত করায়, সে তার মাকে লা’নত করে।

৫০৫২

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَهْدِيٍّ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، - الْمَعْنَى - قَالُوا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سُلَيْمَانَ، عَنْ أَسِيدِ بْنِ عَلِيِّ بْنِ عُبَيْدٍ، مَوْلَى بَنِي سَاعِدَةَ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي أُسَيْدٍ، مَالِكِ بْنِ رَبِيعَةَ السَّاعِدِيِّ قَالَ بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا جَاءَهُ رَجُلٌ مِنْ بَنِي سَلِمَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَىَّ شَىْءٌ أَبَرُّهُمَا بِهِ بَعْدَ مَوْتِهِمَا قَالَ " نَعَمِ الصَّلاَةُ عَلَيْهِمَا وَالاِسْتِغْفَارُ لَهُمَا وَإِنْفَاذُ عَهْدِهِمَا مِنْ بَعْدِهِمَا وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لاَ تُوصَلُ إِلاَّ بِهِمَا وَإِكْرَامُ صَدِيقِهِمَا " .

বর্ণনাকারী: হযরত আবু উসাইদ সাঈদী (রাঃ)

৫০৫২. ইবরাহীম ইবনে মাহদী (রাহঃ) ..... আবু উসায়দ মালিক ইবনে রাবীআ সায়িদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত ছিলাম। এ সময় সালামা গোত্রের এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেঃ ইয়া রাসূলাল্লাহ! পিতা-মাতার মৃত্যুর পর তাদের সাথে সদ্ব্যবহার করার কোন সুযোগ আছে কি? তিনি বলেনঃ হ্যাঁ, তুমি তাদের জন্য দুআ ও ইস্তিগফার করবে, তাদের অসীয়ত পুরা করবে, তাদের আত্মীয়দের সাথে আত্মীয়তা বজায় রাখবে এবং তাদের বন্ধু-বান্ধবদের সাথে ভাল ব্যবহার করবে।

৫০৫৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَبَرَّ الْبِرِّ صِلَةُ الْمَرْءِ أَهْلَ وُدِّ أَبِيهِ بَعْدَ أَنْ يُوَلِّيَ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫০৫৩. আহমদ ইবনে মা’নী (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সব চাইতে বড় নেকীর কাজ এই যে, ব্যক্তি তার পিতার ইন্তিকালের পর, তার বন্ধু-বান্ধবদের সাথে সদ্ব্যবহার করবে।

৫০৫৪

حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ يَحْيَى بْنِ عُمَارَةَ بْنِ ثَوْبَانَ، أَخْبَرَنَا عُمَارَةُ بْنُ ثَوْبَانَ، أَنَّ أَبَا الطُّفَيْلِ، أَخْبَرَهُ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْسِمُ لَحْمًا بِالْجِعِرَّانَةِ - قَالَ أَبُو الطُّفَيْلِ وَأَنَا يَوْمَئِذٍ غُلاَمٌ أَحْمِلُ عَظْمَ الْجَزُورِ - إِذْ أَقْبَلَتِ امْرَأَةٌ حَتَّى دَنَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَبَسَطَ لَهَا رِدَاءَهُ فَجَلَسَتْ عَلَيْهِ فَقُلْتُ مَنْ هِيَ فَقَالُوا هَذِهِ أُمُّهُ الَّتِي أَرْضَعَتْهُ .

বর্ণনাকারী: আবু তুফাইল লাইছী (রাঃ)

৫০৫৪. ইবনে মুছান্না (রাহঃ) .... আবু তুফায়ল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমি নবী করীম (ﷺ)-কে জি’রানা নামক স্থানে গোশত বন্টন করতে দেখি। আবু তুফায়ল (রাযিঃ) বলেনঃ এ সময় আমি ছোট একজন মহিলা নবী (ﷺ)-এর কাছে আসলে, তিনি তাঁর চাদর সে মহিলার জন্য বিছিয়ে দেন, যার উপর সে বসে। তখন আমি জিজ্ঞাসা করিঃ এ মহিলা কে? সাহাবীগণ বলেনঃ ইনি নবী (ﷺ)-এর দুধ-মাতা, যিনি তাকে ছোটকালে দুধ পান করান।

৫০৫৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ عُمَرَ بْنَ السَّائِبِ، حَدَّثَهُ أَنَّهُ، بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ جَالِسًا يَوْمًا فَأَقْبَلَ أَبُوهُ مِنَ الرَّضَاعَةِ فَوَضَعَ لَهُ بَعْضَ ثَوْبِهِ فَقَعَدَ عَلَيْهِ ثُمَّ أَقْبَلَتْ أُمُّهُ فَوَضَعَ لَهَا شِقَّ ثَوْبِهِ مِنْ جَانِبِهِ الآخَرِ فَجَلَسَتْ عَلَيْهِ ثُمَّ أَقْبَلَ أَخُوهُ مِنَ الرَّضَاعَةِ فَقَامَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَجْلَسَهُ بَيْنَ يَدَيْهِ .

বর্ণনাকারী: বিবিধ

৫০৫৫. আহমদ ইবনে সাঈদ (রাহঃ) .... উমর ইবনে সাইব (রাযিঃ) বর্ণনা করেন যে, তিনি জানতে পারেনঃ একবার রাসূলুল্লাহ (ﷺ) বসেছিলেন। এ সময় তাঁর কাছে তার দুধ-পিতা আসলে তিনি তার বসার জন্য নিজের কাপড়ের এক পাশ বিছিয়ে দেন, যার উপর তিনি বসেন। এরপর সেখানে তাঁর দুধ-মাতা আসলে, তিনি তার জন্য কাপড়ের অপর পাশ বিছিয়ে দেন, যাতে তিনি বসেন। এরপর তাঁর কাছে তার দুধ-ভাই আসলে রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়ান এবং তাকে তাঁর সামনে বসান।

১২৯. ইয়াতীমদের প্রতিপালনের মর্যাদা- সম্পর্কে।

باب فِي فَضْلِ مَنْ عَالَ يَتَامَى

৫০৫৬

حَدَّثَنَا عُثْمَانُ، وَأَبُو بَكْرٍ ابْنَا أَبِي شَيْبَةَ - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، عَنِ ابْنِ حُدَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَانَتْ لَهُ أُنْثَى فَلَمْ يَئِدْهَا وَلَمْ يُهِنْهَا وَلَمْ يُؤْثِرْ وَلَدَهُ عَلَيْهَا - قَالَ يَعْنِي الذُّكُورَ - أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ " . وَلَمْ يَذْكُرْ عُثْمَانُ يَعْنِي الذُّكُورَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৫০৫৬. উছমান ও আবু বকর ইবনে শায়বা (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার কোন কন্যা সন্তান থাকবে, আর সে তাকে জীবন্ত কবর দেবে না এবং হেয় প্রতিপন্নও করবে না, আর পুত্রকে কন্যার উপর প্রাধান্য দেবে না, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন।

৫০৫৭

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا سُهَيْلٌ، - يَعْنِي ابْنَ أَبِي صَالِحٍ - عَنْ سَعِيدٍ الأَعْشَى، - قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُكْمِلٍ الزُّهْرِيُّ - عَنْ أَيُّوبَ بْنِ بَشِيرٍ الأَنْصَارِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ عَالَ ثَلاَثَ بَنَاتٍ فَأَدَّبَهُنَّ وَزَوَّجَهُنَّ وَأَحْسَنَ إِلَيْهِنَّ فَلَهُ الْجَنَّةُ " .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৫০৫৭. মুসাদ্দাদ (রাহঃ) .... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তিনটি কন্যার লালন-পালন করবে, তাদের সুশিক্ষায় শিক্ষিত করবে, তাদের বিবাহ-শাদী দেবে এবং তাদের সাথে ভাল ব্যবহার করবে, তার জন্য জান্নাত নির্ধারিত।

৫০৫৮

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، بِهَذَا الإِسْنَادِ بِمَعْنَاهُ قَالَ " ثَلاَثُ أَخَوَاتٍ أَوْ ثَلاَثُ بَنَاتٍ أَوْ بِنْتَانِ أَوْ أُخْتَانِ " .

বর্ণনাকারী: সুহায়ল ইবনে আবু সালিহ (রহঃ)

৫০৫৮. ইউসুফ ইবনে মুসা (রাহঃ) .... সুহাঈল (রাহঃ) এরূপ বর্ণনা করেছেন। তিনি আরো বলেছেনঃ যার তিনটি বোন বা তিনটি মেয়ে থাকবে, দু’টি বোন বা দু’টি মেয়ে থাকবে তার জন্যও জান্নাত ওয়াজিব।

৫০৫৯

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا النَّهَّاسُ بْنُ قَهْمٍ، قَالَ حَدَّثَنِي شَدَّادٌ أَبُو عَمَّارٍ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَنَا وَامْرَأَةٌ سَفْعَاءُ الْخَدَّيْنِ كَهَاتَيْنِ يَوْمَ الْقِيَامَةِ " . وَأَوْمَأَ يَزِيدُ بِالْوُسْطَى وَالسَّبَّابَةِ " امْرَأَةٌ آمَتْ مِنْ زَوْجِهَا ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ حَبَسَتْ نَفْسَهَا عَلَى يَتَامَاهَا حَتَّى بَانُوا أَوْ مَاتُوا " .

বর্ণনাকারী: আউফ ইবনে মালিক (রাঃ)

৫০৫৯. মুসাদ্দাদ (রাহঃ) .... আওফ ইবনে মালিক আশজাঈ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি এবং কালো চেহারা বিশিষ্ট (বিধবা মহিলাগণ) কিয়ামতের দিন এরূপ থাকবো। এ সময় তিনি তার সাদা দাঁত ও মধ্যমা আঙ্গুলের প্রতি ইশারা করেন এবং বলেনঃ এরা ঐ সব মহিলা, যারা তাদের স্বামীর মৃত্যুর পর, স্বীয় বংশ মর্যাদা ও রূপ-লাবণ্য থাকা সত্ত্বেও (অন্যখানে বিয়ে না করে) তার ইয়াতীম (স্বামীর) বাচ্চাদের প্রতি পালনের জন্য কঠোর পরিশ্রম করে, যতদিন না বাচ্চারা বড় হয়, অথবা সে মারা যায়।

১৩০. যে ইয়াতীমের লালন-পালন করে।

باب فِي مَنْ ضَمَّ يَتِيمًا

৫০৬০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ بْنِ سُفْيَانَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ أَبِي حَازِمٍ - قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ سَهْلٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " أَنَا وَكَافِلُ الْيَتِيمِ كَهَاتَيْنِ فِي الْجَنَّةِ " . وَقَرَنَ بَيْنَ أُصْبُعَيْهِ الْوُسْطَى وَالَّتِي تَلِي الإِبْهَامَ .

বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)

৫০৬০. মুহাম্মাদ ইবনে সাব্বাহ (রাহঃ) .... সাহল (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ আমি এবং ইয়াতীমদের যারা লালন-পালন করে, তারা কিয়ামতের দিন এরূপ কাছে থাকবো। এরপর তিনি তার মধ্যমা ও শাহাদাত আঙ্গুল একত্রিত করে ইশারা করেন।

১৩১. প্রতিবেশীর হক সম্পর্কে।

باب فِي حَقِّ الْجِوَارِ

৫০৬১

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى قُلْتُ لَيُوَرِّثَنَّهُ " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৫০৬১. মুসাদ্দাদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জিবরাঈল (আলাইহিস সালাম) সব সময় আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে নির্দেশ দিতেন। এতে আমার মনে হতে থাকে যে, হয়তো তিনি তাকে মীরাছ দেয়ার নির্দেশ দেবেন।

৫০৬২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ بَشِيرٍ أَبِي إِسْمَاعِيلَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّهُ ذَبَحَ شَاةً فَقَالَ أَهْدَيْتُمْ لِجَارِي الْيَهُودِيِّ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৫০৬২. মুহাম্মাদ ইবনে ঈসা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। একদা তিনি একটা ছাগল যবেহ করে বলেনঃ তোমরা কি আমার ইয়াহুদী প্রতিবেশীদের কাছে এর কিছু পাঠিয়েছ? কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ জিবরাঈল (আলাইহিস সালাম) আমাকে সব সময় প্রতিবেশীর হক আদায় করার জন্য নির্দেশ দিতেন। এতে আমার মনে হতে থাকে যে, হয়তো তিনি তাকে মীরাছ দেয়ার নির্দেশ দেবেন।

৫০৬৩

حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ نَافِعٍ أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَشْكُو جَارَهُ فَقَالَ " اذْهَبْ فَاصْبِرْ " . فَأَتَاهُ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا فَقَالَ " اذْهَبْ فَاطْرَحْ مَتَاعَكَ فِي الطَّرِيقِ " . فَطَرَحَ مَتَاعَهُ فِي الطَّرِيقِ فَجَعَلَ النَّاسُ يَسْأَلُونَهُ فَيُخْبِرُهُمْ خَبَرَهُ فَجَعَلَ النَّاسُ يَلْعَنُونَهُ فَعَلَ اللَّهُ بِهِ وَفَعَلَ وَفَعَلَ فَجَاءَ إِلَيْهِ جَارُهُ فَقَالَ لَهُ ارْجِعْ لاَ تَرَى مِنِّي شَيْئًا تَكْرَهُهُ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০৬৩. রাবী ইবনে নাফি (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে তার প্রতিবেশী সম্পর্কে অভিযোগ পেশ করলে, তিনি বলেনঃ তুমি যাও এবং সবর কর। এরপর সে ব্যক্তি আরো দু’তিনবার এসে অভিযোগ করলে নবী (ﷺ) তাকে বলেনঃ তুমি যাও এবং তোমার মালপত্র বের করে রাস্তায় রাখ। সে ব্যক্তি তার মাল-পত্র রাস্তায় বের করে রাখলে, লোকেরা তার কাছে এর কারণ জানতে চায়। তখন সে তাদের তার প্রতিবেশীর খবর জানিয়ে দেয়। তখন লোকেরা তার কাছে গিয়ে তাকে গালমন্দ করতে থাকে। তখন সে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উপস্থিত হয়ে বলেঃ তুমি তোমার ঘরে ফিরে চলো, এখন থেকে আমি তোমার সাথে আর কোন খারাপ ব্যবহার করবো না।

৫০৬৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ - وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০৬৪. মুহাম্মাদ ইবনে মুতাওয়াককিল (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। আর যে ব্যক্তি মহান আল্লাহ ও কিয়ামতের দিনের উপর ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং যে ব্যক্তি আল্লাহ তাআলা ও কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, সে যেন ভাল কথা বলে, নয়তো চুপ করে থাকে।

৫০৬৫

حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، أَنَّ الْحَارِثَ بْنَ عُبَيْدٍ، حَدَّثَهُمْ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي جَارَيْنِ بِأَيِّهِمَا أَبْدَأُ قَالَ " بِأَدْنَاهُمَا بَابًا " . قَالَ أَبُو دَاوُدَ قَالَ شُعْبَةُ فِي هَذَا الْحَدِيثِ طَلْحَةُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৫০৬৫. মুসাদ্দাদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার দুজন প্রতিবেশী আছে, আমি কার সাথে প্রথমে সদ্ব্যবহার করবো? তিনি বলেনঃ যার দরজা তোমার নিকটবর্তী-হবে, তার প্রতি ইহসান করবে।

১৩২. দাস-দাসীর হক সম্পর্কে।

باب فِي حَقِّ الْمَمْلُوكِ

৫০৬৬

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ، عَنْ مُغِيرَةَ، عَنْ أُمِّ مُوسَى، عَنْ عَلِيٍّ، عَلَيْهِ السَّلاَمُ قَالَ كَانَ آخِرُ كَلاَمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " الصَّلاَةَ الصَّلاَةَ اتَّقُوا اللَّهَ فِيمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ " .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৫০৬৬. যুহাইর ইবনে হারব (রাহঃ) .... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর জীবনের সর্বশেষ কথা ছিলঃ নামায, নামায (অর্থাৎ নামায ঠিকভাবে আদায় করবে), এবং তোমরা তোমাদের দাস-দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে।

৫০৬৭

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، قَالَ رَأَيْتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ وَعَلَيْهِ بُرْدٌ غَلِيظٌ وَعَلَى غُلاَمِهِ مِثْلُهُ قَالَ فَقَالَ الْقَوْمُ يَا أَبَا ذَرٍّ لَوْ كُنْتَ أَخَذْتَ الَّذِي عَلَى غُلاَمِكَ فَجَعَلْتَهُ مَعَ هَذَا فَكَانَتْ حُلَّةً وَكَسَوْتَ غُلاَمَكَ ثَوْبًا غَيْرَهُ . قَالَ فَقَالَ أَبُو ذَرٍّ إِنِّي كُنْتُ سَابَبْتُ رَجُلاً وَكَانَتْ أُمُّهُ أَعْجَمِيَّةً فَعَيَّرْتُهُ بِأُمِّهِ فَشَكَانِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " يَا أَبَا ذَرٍّ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ " . قَالَ " إِنَّهُمْ إِخْوَانُكُمْ فَضَّلَكُمُ اللَّهُ عَلَيْهِمْ فَمَنْ لَمْ يُلاَئِمْكُمْ فَبِيعُوهُ وَلاَ تُعَذِّبُوا خَلْقَ اللَّهِ " .

বর্ণনাকারী: মা’রূর ইবনে সুওয়াইদ (রহঃ)

৫০৬৭. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ...... মারূর ইবনে সুওায়েদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি আবু যর (রাযিঃ)-কে রাবযা নামক স্থানে মোটা চাদর গায়ে দিয়ে বসে থাকতে দেখি এবং এ সময় গোলামের গায়ে সেরূপ চাদর ছিল। তখন কওমের লোকেলা বলেঃ হে আবু যর! তুমি যদি তোমার গোলামের চাদরটা নিতে তবে তোমার এক জোড়া চাদর হতো এবং তুমি তোমার চাকরকে অন্য চাদর কিনে দিতে!

তখন আবু যর (রাযিঃ) বলেনঃ আমি একবার এক ব্যক্তিকে গালি দেই, যার মা ছিল আজমী, আর আমি তার মায়ের নাম নিয়ে গাল-মন্দ করি। তখন সে আমার বিরুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে অভিযোগ করে। তখন নবী (ﷺ) বলেনঃ হে আবু যর! তুমি এমন ব্যক্তি, যার থেকে জাহিলী যুগের গন্ধ আসছে! এরপর তিনি বলেনঃ এরা তোমাদের ভাই। আল্লাহ তোমাদেরকে তাদের উপর ফযীলত দান করেছেন। কাজেই এদের মাঝে যাদের সাথে তোমাদের বনিবনা না হয়, তাদের বিক্রি করে দাও। তোমরা আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেবে না।
৫০৬৮

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، قَالَ دَخَلْنَا عَلَى أَبِي ذَرٍّ بِالرَّبَذَةِ فَإِذَا عَلَيْهِ بُرْدٌ وَعَلَى غُلاَمِهِ مِثْلُهُ فَقُلْنَا يَا أَبَا ذَرٍّ لَوْ أَخَذْتَ بُرْدَ غُلاَمِكَ إِلَى بُرْدِكَ فَكَانَتْ حُلَّةً وَكَسَوْتَهُ ثَوْبًا غَيْرَهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِخْوَانُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدَيْهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ وَلْيَكْسُهُ مِمَّا يَلْبَسُ وَلاَ يُكَلِّفْهُ مَا يَغْلِبُهُ فَإِنْ كَلَّفَهُ مَا يَغْلِبُهُ فَلْيُعِنْهُ " . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ ابْنُ نُمَيْرٍ عَنِ الأَعْمَشِ نَحْوَهُ .

বর্ণনাকারী: মা’রূর ইবনে সুওয়াইদ (রহঃ)

৫০৬৮. মুসাদ্দাদ (রাহঃ) ..... মারূর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি রাবযা নামক স্থানে আবু যর (রাযিঃ)-এর নিকট গমন করি। এ সময় তার গায়ে একটা চাদর ছিল এবং তাঁর গোলামের গায়ে ও অনুরূপ একটা চাদর ছিল। তখন আমি তাকে বলিঃ হে আবু যর। তুমি তোমার গোলামের চাদরটা নিতে, তবে তোমার এক জোড়া চাদর হতো, আর তোমার গোলামকে একটা চাদর কিনে দিতে!

তখন আবু যর (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বলতে শুনেছিঃ এরা (দাস-দাসীরা) তোমাদের ভাই (বোন) স্বরূপ, যাদেরকে আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছেন। কাজেই, যার অধীনে তার কোন ভাই থাকবে, তার উচিত- সে যা খায়, তাকে তাই খাওয়াবে; সে যা পরে, তাকে তাই পরাবে। আর সে যেন তাকে দিয়ে তার সামর্থের বাইরে পরিশ্রম না করায়। আর যদি সে তাকে দিয়ে অধিক পরিশ্রম করাতে চায়, তবে সে যেন তাকে সাহায্য করে।
৫০৬৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ كُنْتُ أَضْرِبُ غُلاَمًا لِي فَسَمِعْتُ مِنْ خَلْفِي صَوْتًا " اعْلَمْ أَبَا مَسْعُودٍ " . قَالَ ابْنُ الْمُثَنَّى مَرَّتَيْنِ " لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ " . فَالْتَفَتُّ فَإِذَا هُوَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هُوَ حُرٌّ لِوَجْهِ اللَّهِ . قَالَ " أَمَا إِنَّكَ لَوْ لَمْ تَفْعَلْ لَلَفَعَتْكَ النَّارُ أَوْ " لَمَسَّتْكَ النَّارُ " .

বর্ণনাকারী: হযরত আবু মাসউদ বদরী আনসারী (রাঃ)

৫০৬৯. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) ..... আবু মাসউদ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি আমার এক গোলামকে মারার সময় পেছন দিক থেকে এরূপ শব্দ আসে যে, হে আবু মাসউদ! আল্লাহ তোমার উপর এর চাইতে ও ক্ষমতা রাখেন, যেমন তুমি এর উপর রাখ! তখন আমি ফিরে দেখি যে, তিনি হলেন- রাসূলুল্লাহ(ﷺ)! তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! সে আল্লাহর ওয়াস্তে আযাদ! তখন নবী (ﷺ) বলেনঃ যদি তুমি এরূপ না করতে, তবে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতো! তোমাকে জাহান্নামের আগুন জড়িয়ে ধরতো।

৫০৭০

حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ نَحْوَهُ قَالَ كُنْتُ أَضْرِبُ غُلاَمًا لِي أَسْوَدَ بِالسَّوْطِ وَلَمْ يَذْكُرْ أَمْرَ الْعِتْقِ .

বর্ণনাকারী: সুলাইমান আ‘মাশ (রহঃ)

৫০৭০. আবু কামিল (রাহঃ) ..... আ’মাশ (রাহঃ) থেকে এরূপই বর্ণিত হয়েছে। তাতে এরূপ বর্ণিত আছেঃ আমি একদিন আমার এক গোলামকে লাঠি দিয়ে মারছিলাম। তিনি হাদীসে তাকে আযাদ করার কথা উল্লেখ করেননি।

৫০৭১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو الرَّازِيُّ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ مُوَرِّقٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لاَءَمَكُمْ مِنْ مَمْلُوكِيكُمْ فَأَطْعِمُوهُ مِمَّا تَأْكُلُونَ وَاكْسُوهُ مِمَّا تَكْتَسُونَ وَمَنْ لَمْ يُلاَئِمْكُمْ مِنْهُمْ فَبِيعُوهُ وَلاَ تُعَذِّبُوا خَلْقَ اللَّهِ " .

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

৫০৭১. মুহাম্মাদ ইবনে আমর (রাহঃ) .... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের দাস-দাসীদের মাঝে যারা তোমাদের মেযাজের অনুসারী, তোমরা তাদের সে খাদ্য খাওয়াবে, যা তোমরা খাবে এবং তাদের সেরূপ কাপড় পরাবে, যা তোমরা পরবে। আর তাদের মধ্যে যারা তোমাদের মতের অনুসারী নয়, তোমরা তাদের বিক্রি করে দেবে। তবে আল্লাহর মাখলুককে কষ্ট দেবে না।

৫০৭২

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ عُثْمَانَ بْنِ زُفَرَ، عَنْ بَعْضِ بَنِي رَافِعِ بْنِ مَكِيثٍ، عَنْ رَافِعِ بْنِ مَكِيثٍ، وَكَانَ، مِمَّنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " حُسْنُ الْمَلَكَةِ نَمَاءٌ وَسُوءُ الْخُلُقِ شُؤْمٌ " .

বর্ণনাকারী: বিবিধ

৫০৭২. ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ..... রাফি ইবনে মাকায়ছ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী করীম (ﷺ)-এর সঙ্গে হুদায়বিয়ার সন্ধির সময় উপস্থিত ছিলেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দাস-দাসীদের সাথে সদ্ব্যবহার কথা উত্তম এবং তাদের সাথে খারাপ ব্যবহার করা দুর্ভাগ্যের কারণ।

৫০৭৩

حَدَّثَنَا ابْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا بَقِيَّةُ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ زُفَرَ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ رَافِعِ بْنِ مَكِيثٍ، عَنْ عَمِّهِ الْحَارِثِ بْنِ رَافِعِ بْنِ مَكِيثٍ، وَكَانَ، رَافِعٌ مِنْ جُهَيْنَةَ قَدْ شَهِدَ الْحُدَيْبِيَةَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " حُسْنُ الْمَلَكَةِ نَمَاءٌ وَسُوءُ الْخُلُقِ شُؤْمٌ " .

বর্ণনাকারী: বিবিধ

৫০৭৩. ইবনে মুসাফফা (রাহঃ) ..... মুহাম্মাদ ইবনে খালিদ ইবনে রাফি ইবনে মুকায়ছ (রাহঃ) তাঁর চাচা হারিছ ইবনে রাফি ইবনে মুকায়ছ (রাযিঃ) থেকে বর্ণিত। আর রাফি (রাযিঃ) জুহায়না গোত্রের লোক ছিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে হুদায়বিয়ার সন্ধির সময় উপস্থিত ছিলেন। এ সময় নবী (ﷺ) বলেনঃ দাস-দাসীদের সাথে ভাল ব্যবহার-বরকতের কারণ হয় এবং তাদের সাথে দুর্ব্যবহার- খারাবীর কারণ হয়।

৫০৭৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، وَأَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، - وَهَذَا حَدِيثُ الْهَمْدَانِيِّ وَهُوَ أَتَمُّ - قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي أَبُو هَانِئٍ الْخَوْلاَنِيُّ عَنِ الْعَبَّاسِ بْنِ جُلَيْدٍ الْحَجْرِيِّ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَمْ نَعْفُو عَنِ الْخَادِمِ فَصَمَتَ ثُمَّ أَعَادَ عَلَيْهِ الْكَلاَمَ فَصَمَتَ فَلَمَّا كَانَ فِي الثَّالِثَةِ قَالَ " اعْفُوا عَنْهُ فِي كُلِّ يَوْمٍ سَبْعِينَ مَرَّةً " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৫০৭৪. আহমদ ইবনে সাঈদ (রাহঃ) .... আব্বাস ইবনে জুলায়দ হাজারী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-কে এরূপ বলতে শুনেছি যে, একবার এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা গোলামকে কতবার ক্ষমা করবো? নবী (ﷺ) চুপ থাকলে সে ব্যক্তি আবার একই প্রশ্ন করে। তখনও তিনি চুপ থাকেন। লোকটি তৃতীয়বার একই বিষয়ে জিজ্ঞাসা করলে, নবী (ﷺ) বলেনঃ তোমরা তাদের প্রত্যহ সত্তর বার ক্ষমা করবে।

৫০৭৫

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، قَالَ أَخْبَرَنَا ح، وَحَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ الْحَرَّانِيُّ، قَالَ أَخْبَرَنَا عِيسَى، حَدَّثَنَا فُضَيْلٌ، - يَعْنِي ابْنَ غَزْوَانَ - عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو الْقَاسِمِ، نَبِيُّ التَّوْبَةِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَذَفَ مَمْلُوكَهُ وَهُوَ بَرِيءٌ مِمَّا قَالَ جُلِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ حَدًّا " . قَالَ مُؤَمَّلٌ حَدَّثَنَا عِيسَى عَنِ الْفُضَيْلِ يَعْنِي ابْنَ غَزْوَانَ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০৭৫. ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমাকে আবুল কাসিম, অধিক তাওবাকারী নবী মুহাম্মাদ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি তার দাস-দাসীদের উপর ব্যভিচারের মিথ্যা অপবাদ লাগাবে, অথচ সে তা থেকে পবিত্র; কিয়ামতের দিন তাকে এজন্য বেত্রাঘাত করা হবে।

৫০৭৬

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ عِيَاضٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، قَالَ كُنَّا نُزُولاً فِي دَارِ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ وَفِينَا شَيْخٌ فِيهِ حِدَّةٌ وَمَعَهُ جَارِيَةٌ فَلَطَمَ وَجْهَهَا فَمَا رَأَيْتُ سُوَيْدًا أَشَدَّ غَضَبًا مِنْهُ ذَاكَ الْيَوْمَ قَالَ عَجَزَ عَلَيْكَ إِلاَّ حُرُّ وَجْهِهَا لَقَدْ رَأَيْتُنَا سَابِعَ سَبْعَةٍ مِنْ وَلَدِ مُقَرِّنٍ وَمَا لَنَا إِلاَّ خَادِمٌ فَلَطَمَ أَصْغَرُنَا وَجْهَهَا فَأَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِعِتْقِهَا .

বর্ণনাকারী: হিলাল ইবনে ইয়াসাফ (রহঃ)

৫০৭৬. মুসাদ্দাদ (রাহঃ) .... হিলাল ইবনে ইয়াসাফ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমরা সুওয়েদ ইবনে মুকাররিন (রাযিঃ) এর ঘরে অবস্থান করছিলাম। এ সময় আমাদের সাথে একজন বদ-মেজাযী বৃদ্ধ ছিল এবং তার সাথে একটা দাসীও ছিল। লোকটি দাসীর গালে চড় মারলে, সুওয়েদ (রাযিঃ) ভীষণ রাগান্বিত হন। আর এর আগে আমি কোন দিন তাকে এতো রাগান্বিত হতে দেখিনি। তি

নি বৃদ্ধ লোকটিকে বলেনঃ তুমি তাকে আযাদ করা ব্যতীত, আর কিছুতেই এর ক্ষতি পূরণ করতে পারবে না। আমি দেখেছি, আমরা মাকরানের সাত সন্তান ছিলাম এবং আমাদের মাত্র একটা গোলাম ছিল। আমাদের মধ্যে যে সব চাইতে ছোট ছিল, সে গোলামটির গালে চড় দেয়। তখন নবী করীম (ﷺ) আমাদের সে গোলামকে আযাদ করার নির্দেশ দেন।
৫০৭৭

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، قَالَ حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، قَالَ لَطَمْتُ مَوْلًى لَنَا فَدَعَاهُ أَبِي وَدَعَانِي فَقَالَ اقْتَصَّ مِنْهُ فَإِنَّا مَعْشَرَ بَنِي مُقَرِّنٍ كُنَّا سَبْعَةً عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَيْسَ لَنَا إِلاَّ خَادِمٌ . فَلَطَمَهَا رَجُلٌ مِنَّا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعْتِقُوهَا " . قَالُوا إِنَّهُ لَيْسَ لَنَا خَادِمٌ غَيْرَهَا . قَالَ " فَلْتَخْدُمْهُمْ حَتَّى يَسْتَغْنُوا فَإِذَا اسْتَغْنَوْا فَلْيُعْتِقُوهَا " .

বর্ণনাকারী: মুআবিয়া ইবনে সুওয়াইদ ইবনুল মুকাররিন(রহঃ)

৫০৭৭. মুসাদ্দাদ (রাহঃ) ..... মুআবিয়া ইবনে সুওয়েদ ইবনে মুকাররিন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমি আমার এক আযাদকৃত দাসকে চড় মারলে, আমার পিতা আমাকে ও তাকে ডেকে বলেনঃ তুমি তার থেকে এর প্রতিশোধ গ্রহণ কর। এরপর তিনি বলেনঃ আমরা মুকাররিনের সাত পুত্র ছিলাম- নবী করীম (ﷺ)-এর সময়; আর আমাদের মাত্র একটা দাস ছিল। আমাদের এক ব্যক্তি তার গালে চড় দিলে, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমরা তাকে আযাদ করে দাও। তখন তারা বলেঃ এ ছাড়া আর আমাদের কোন গোলাম নেই। তখন নবী (ﷺ) বলেনঃ তারা ধনী না হওয়া পর্যন্ত সে তাদের সেবা করবে, আর যখন তারা সম্পদশালী হবে, তখন তাকে আযাদ করে দেবে।

৫০৭৮

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَبُو كَامِلٍ قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ فِرَاسٍ، عَنْ أَبِي صَالِحٍ، ذَكْوَانَ عَنْ زَاذَانَ، قَالَ أَتَيْتُ ابْنَ عُمَرَ وَقَدْ أَعْتَقَ مَمْلُوكًا لَهُ فَأَخَذَ مِنَ الأَرْضِ عُودًا أَوْ شَيْئًا فَقَالَ مَا لِي فِيهِ مِنَ الأَجْرِ مَا يَسْوَى هَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ لَطَمَ مَمْلُوكَهُ أَوْ ضَرَبَهُ فَكَفَّارَتُهُ أَنْ يُعْتِقَهُ " .

বর্ণনাকারী: যাযান (রহঃ)

৫০৭৮. মুসাদ্দাদ (রাহঃ) .... যাযান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমি ইবনে উমর (রাযিঃ)-এর কাছে আসি। তিনি তার একটি গোলাম আযাদ করেছিলেন। এরপর তিনি যমীন থেকে কিছু উঠিয়ে বলেনঃ আমি একে আযাদ করাতে কোনই সাওয়াব পায়নি। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি তার গোলামকে চড় মারে, এর কাফফারা হলো- তাকে আযাদ করে দেয়া।

১৩৩. দাস-দাসী মনিবের সাথে ভাল ব্যবহার করলে সে সম্পর্কে।

باب مَا جَاءَ فِي الْمَمْلُوكِ إِذَا نَصَحَ

৫০৭৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْعَبْدَ إِذَا نَصَحَ لِسَيِّدِهِ وَأَحْسَنَ عِبَادَةَ اللَّهِ فَلَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫০৭৯. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন দাস তার মনিবের সাথে ভাল ব্যবহার করে এবং আল্লাহর ইবাদত উত্তমরূপে করে, তখন সে দ্বিগুণ সাওয়াব পায়। (মনিবের সেবার জন্য এবং আল্লাহর ইবাদতের জন্য।)

১৩৪. অন্যের গোলামকে তার মনিবের বিরুদ্ধে উস্কানি দিলে- এর পরিণাম।

باب فِيمَنْ خَبَّبَ مَمْلُوكًا عَلَى مَوْلاَهُ

৫০৮০

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ عِكْرِمَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ خَبَّبَ زَوْجَةَ امْرِئٍ أَوْ مَمْلُوكَهُ فَلَيْسَ مِنَّا " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০৮০. হাসান ইবনে আলী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কারো স্ত্রী বা দাস-দাসীকে, তার স্বামী বা মনিবের বিরুদ্ধে উস্কানী দেয়, সে আমাদের দলভুক্ত নয়।

১৩৫. অনুমতি চাওয়া সম্পর্কে।

باب فِي الاِسْتِئْذَانِ

৫০৮১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِشْقَصٍ أَوْ مَشَاقِصَ - قَالَ - فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَخْتِلُهُ لِيَطْعُنَهُ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫০৮১. মুহাম্মাদ ইবনে উবাইদ (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর কোন (বিবির) হুজরাতে উঁকি দিলে রাসূলুল্লাহ (ﷺ) তীর নিয়ে দাঁড়িয়ে যান। রাবী আনাস (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুত হতে দেখছিলাম।

৫০৮২

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنِ اطَّلَعَ فِي دَارِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ فَفَقَأُوا عَيْنَهُ فَقَدْ هَدَرَتْ عَيْنُهُ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০৮২. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি কারো ঘরে তার বিনা অনুমতিতে উঁকি মারে, আর সে তার চোখ কানা করে দেয়, তবে এর কোন বদলা নেয়া হবে না।

৫০৮৩

حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سُلَيْمَانَ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ كَثِيرٍ، عَنْ وَلِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا دَخَلَ الْبَصَرُ فَلاَ إِذْنَ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০৮৩. রাবী ইবনে সুলাইমান (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ যখন দৃষ্টি ঘরের মধ্যে পড়ে, তখন আর অমুমতির প্রয়োজন কী? (অর্থাৎ ভেতরে দৃষ্টিপাতের আগেই অনুমতি নিতে হবে)

৫০৮৪

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا رَوْحٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي سُفْيَانَ، أَنَّ عَمْرَو بْنَ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ، أَخْبَرَهُ عَنْ كَلَدَةَ بْنِ حَنْبَلٍ، أَنَّ صَفْوَانَ بْنَ أُمَيَّةَ، بَعَثَهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِلَبَنٍ وَجِدَايَةٍ وَضَغَابِيسَ - وَالنَّبِيُّ صلى الله عليه وسلم بِأَعْلَى مَكَّةَ - فَدَخَلْتُ وَلَمْ أُسَلِّمْ فَقَالَ " ارْجِعْ فَقُلِ السَّلاَمُ عَلَيْكُمْ " . وَذَاكَ بَعْدَ مَا أَسْلَمَ صَفْوَانُ بْنُ أُمَيَّةَ . قَالَ عَمْرٌو وَأَخْبَرَنِي ابْنُ صَفْوَانَ بِهَذَا أَجْمَعَ عَنْ كَلَدَةَ بْنِ حَنْبَلٍ وَلَمْ يَقُلْ سَمِعْتُهُ مِنْهُ . قَالَ أَبُو دَاوُدَ قَالَ يَحْيَى بْنُ حَبِيبٍ أُمَيَّةُ بْنُ صَفْوَانَ وَلَمْ يَقُلْ سَمِعْتُهُ مِنْ كَلَدَةَ بْنِ حَنْبَلٍ وَقَالَ يَحْيَى أَيْضًا عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ أَخْبَرَهُ أَنَّ كَلَدَةَ بْنَ الْحَنْبَلِ أَخْبَرَهُ.

বর্ণনাকারী: সাফওয়ান ইবনে উমাইয়া (রাঃ)

৫০৮৪. ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ) .... কালদা ইবনে হাম্বল (রাযিঃ) থেকে বর্ণিত যে, সাফওয়ান ইবনে উমাইয়া (রাযিঃ) তাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট দুধ, হরিণের গোশত ও কাঁকুড়সহ প্রেরণ করেন। এ সময় নবী করীম (ﷺ) মক্কার উঁচু ভূমিতে অবস্থান করছিলেন। আমি তাঁর কাছে সালাম না দিয়ে প্রবেশ করলে, তিনি বলেনঃ তুমি ফিরে যাও এবং বলঃ আস-সালামু আলাইকুম। এ ঘটনা সাফওয়ান ইবনে উমাইয়্যা (রাযিঃ)-এর ইসলাম গ্রহণের পরের।

উমর (রাযিঃ) বলেনঃ এ সব ঘটনা আমাকে ইবনে সাফওয়ান (রাযিঃ) বলেছেন। তবে এ বর্ণনায় আমি শুনেছি-এর উল্লেখ নেই। রাবী ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ) উমাইয়্যা ইবনে সাফওয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেছেন, তবে তিনি বলেননি যে, আমি এ হাদীস কালদা ইবনে হাম্বল (রাহঃ) থেকে শুনেছি। রাবী ইয়াহয়া (রাহঃ) এরূপও বলেছেনঃ কালদা ইবনে হাম্বল (রাহঃ) আমর ইবনে আব্দুল্লাহ ইবনে সাফওয়ান (রাহঃ) থেকে তার কাছে বর্ণনা করেছেন।
৫০৮৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، قَالَ حَدَّثَنَا رَجُلٌ، مِنْ بَنِي عَامِرٍ أَنَّهُ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتٍ فَقَالَ أَلِجُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِخَادِمِهِ " اخْرُجْ إِلَى هَذَا فَعَلِّمْهُ الاِسْتِئْذَانَ فَقُلْ لَهُ قُلِ السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ " . فَسَمِعَهُ الرَّجُلُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ فَأَذِنَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَخَلَ .

বর্ণনাকারী: অজ্ঞাত সাহাবী

৫০৮৫. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... বনু আমেরের জনৈক ব্যক্তি হতে বর্ণিত যে, একদা তিনি নবী করীম (ﷺ)-এর নিকট উপস্থিত হওয়ার জন্য অনুমতি চান, আর সে সময় তিনি তাঁর ঘরে অবস্থার করছিলেন। তখন সে ব্যক্তি বলেঃ আমি কি ঘরে প্রবেশ করবো? এ সময় নবী (ﷺ) তাঁর খাদিমকে বলেনঃ তুমি এ ব্যক্তির কাছে যাও এবং তাকে অনুমতি চাওয়ার পদ্ধতি শিখিয়ে দাও। আর তাকে, ’আসসালামু আলাইকুম’ বলে অনুমতি চাইতে বল। সে ব্যক্তি একথা শুনে বলে, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে প্রবেশ করতে পারি। তখন নবী (ﷺ) তাকে অনুমতি দিলে, সে ভেতরে প্রবেশ করে।

৫০৮৬

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ طَلْحَةَ، عَنْ هُزَيْلٍ، قَالَ جَاءَ رَجُلٌ - قَالَ عُثْمَانُ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ - فَوَقَفَ عَلَى بَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْتَأْذِنُ فَقَامَ عَلَى الْبَابِ - قَالَ عُثْمَانُ مُسْتَقْبِلَ الْبَابِ - فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " هَكَذَا عَنْكَ أَوْ هَكَذَا فَإِنَّمَا الاِسْتِئْذَانُ مِنَ النَّظَرِ " .

বর্ণনাকারী: হুযাইল ইবনে শুরাহবীল (রহঃ)

৫০৮৬. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... হুযায়ল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসে। রাবী উছমান (রাহঃ) বলেনঃ তিনি ছিলেন সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ)। তিনি নবী (ﷺ)-এর ঘরের দরজায় দাঁড়িয়ে তাঁর অনুমতি প্রার্থনা করেন। রাবী উছমান (রাহঃ) বলেনঃ তার মুখ ছিল দরজার দিকে। তখন নবী (ﷺ) তাকে বলেনঃ তুমি এভাবে দাঁড়াবে। কেননা, ভেতরে দৃষ্টিপাত করা, অনুমতি চাওয়ার মতই।

৫০৮৭

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ رَجُلٍ، عَنْ سَعْدٍ، نَحْوَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: তালহা ইবনে মুসাররিফ (রহঃ)

৫০৮৭. হারুন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... তালহা ইবনে মুসাররিফ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ বনু সা’দ-এর জনৈক ব্যক্তি নবী করীম (ﷺ) হতে এরূপ বর্ণনা করেছেন।

৫০৮৮

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، قَالَ حُدِّثْتُ أَنَّ رَجُلاً مِنْ بَنِي عَامِرٍ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيٍّ وَلَمْ يَقُلْ عَنْ رَجُلٍ مِنْ بَنِي عَامِرٍ .

বর্ণনাকারী: রিবঈ ইবনে হিরাশ (রহঃ)

৫০৮৮. হান্নাদ ইবনে সারী (রাহঃ) ..... বিরঈ ইবনে হিরাশ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার কাছে এরূপ বর্ণনা করা হয়েছে যে, আমের গোত্রের জনৈক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর কাছে অনুমতি প্রার্থনা করে। এরপর উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

৫০৮৯

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي عَامِرٍ أَنَّهُ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ . قَالَ فَسَمِعْتُهُ فَقُلْتُ السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ

বর্ণনাকারী: রিবঈ ইবনে হিরাশ (রহঃ)

৫০৮৯. উবাইদুল্লাহ ইবনে মুআয (রাহঃ) .... রিবঈ (রাহঃ) আমের গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেছেন যে, সে নবী করীম (ﷺ)-এর নিকট প্রবেশের জন্য অনুমতি চায়। এরপর পুর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। এরপর সে বলে; আমি নবী (ﷺ)-এর কথা শুনে বলিঃ আসসালামু আলাইকুম! আমি কি ভেতরে প্রবেশ করবো?

১৩৬. ব্যক্তি অনুমতি চাওয়ার সময় ক’বার সালাম করবে?

باب كَمْ مَرَّةٍ يُسَلِّمُ الرَّجُلُ فِي الاِسْتِئْذَانِ

৫০৯০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ كُنْتُ جَالِسًا فِي مَجْلِسٍ مِنْ مَجَالِسِ الأَنْصَارِ فَجَاءَ أَبُو مُوسَى فَزِعًا فَقُلْنَا لَهُ مَا أَفْزَعَكَ قَالَ أَمَرَنِي عُمَرُ أَنْ آتِيَهُ فَأَتَيْتُهُ فَاسْتَأْذَنْتُ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لِي فَرَجَعْتُ فَقَالَ مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَنِي قُلْتُ قَدْ جِئْتُ فَاسْتَأْذَنْتُ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لِي وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ " . قَالَ لَتَأْتِيَنِّي عَلَى هَذَا بِالْبَيِّنَةِ قَالَ فَقَالَ أَبُو سَعِيدٍ لاَ يَقُومُ مَعَكَ إِلاَّ أَصْغَرُ الْقَوْمِ . قَالَ فَقَامَ أَبُو سَعِيدٍ مَعَهُ فَشَهِدَ لَهُ .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৫০৯০. আহমদ ইবনে আব্দা (রাহঃ) ..... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি আনসারদের এক মজলিসে বসেছিলাম। এ সময় আবু মুসা (রাযিঃ) সেখানে ভীত-সন্ত্রস্ত অবস্থায় হাযির হন। আমরা তাকে জিজ্ঞাসা করিঃ আপনার ভয়ের কারণ কি? তিনি বলেনঃ উমর (রাযিঃ) আমাকে ডাকেন এবং আমি তার কাছে উপস্থিত হয়ে তিনবার অনুমতি প্রার্থনা করি। কিন্তু তিনি আমাকে অনুমতি না দেয়ায় আমি ফিরে এসেছি। এ

রপর তিনি আমাকে জিজ্ঞাসা করেনঃ তুমি আমার কাছে কেন আসনি? তখন আমি বলিঃ আমি গিয়ে তিনবার অনুমতি চেয়েছিলাম; কিন্তু আমাকে অনুমতি দেয়া হয়নি। আর নবী করীম (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ তিনবার অনুমতি চায় আর তাকে অনুমতি না দেয়া হয়, তবে সে যেন ফিরে যায়। তখন উমর (রাযিঃ) বলেনঃ তুমি আমার সামনে তোমার এ বক্তব্যের সপক্ষে সাক্ষী পেশ কর। আবু সাঈদ (রাযিঃ) বলেনঃ তোমার সামনে এ সম্পর্কে কওমের সব চাইতে ছোট ব্যক্তি সাক্ষ্য দেবে। এরপর আবু মুসা (রাযিঃ)-তাঁর সঙ্গে যান এবং তিনি তার সামনে সাক্ষ্য প্রদান করেন।
৫০৯১

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، أَنَّهُ أَتَى عُمَرَ فَاسْتَأْذَنَ ثَلاَثًا فَقَالَ يَسْتَأْذِنُ أَبُو مُوسَى يَسْتَأْذِنُ الأَشْعَرِيُّ يَسْتَأْذِنُ عَبْدُ اللَّهِ بْنُ قَيْسٍ فَلَمْ يُؤْذَنْ لَهُ فَرَجَعَ فَبَعَثَ إِلَيْهِ عُمَرُ مَا رَدَّكَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَسْتَأْذِنُ أَحَدُكُمْ ثَلاَثًا فَإِنْ أُذِنَ لَهُ وَإِلاَّ فَلْيَرْجِعْ " . قَالَ ائْتِنِي بِبَيِّنَةٍ عَلَى هَذَا . فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ هَذَا أُبَىٌّ فَقَالَ أُبَىٌّ يَا عُمَرُ لاَ تَكُنْ عَذَابًا عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَ عُمَرُ لاَ أَكُونُ عَذَابًا عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৫০৯১. মুসাদ্দাদ (রাহঃ) .... আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার উমর (রাযিঃ)-এর কাছে উপস্থিত হয়ে তিনবার অনুমতি চান এবং বলেনঃ আবু মুসা অনুমতি চায়, আশআরী অনুমতি চায়, আব্দুল্লাহ ইবনে কায়স অনুমতি চায়। কিন্তু তাকে অনুমতি না দেয়ায় তিনি ফিরে যান। এরপর উমর (রাযিঃ) তাকে ডেকে পাঠান এবং জিজ্ঞাসা করেনঃ তুমি কেন ফিরে গেলে? তখন তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের প্রত্যেককে যেন তিনবার অনুমতি চায়। যদি সে অনুমতি দেয়, তবে ভেতরে প্রবেশ করবে, অন্যথায় ফিরে যাবে।

তখন উমর (রাযিঃ) বলেনঃ তোমার এ বক্তব্যের সপক্ষে সাক্ষী পেশ কর। এরপর তিনি চলে যান এবং ফিরে এসে বলেনঃ এই যে উবাই্যা ইবনে কা’ব, (যিনি এর সাক্ষী।) তখন উবাই্যা বলেনঃ হে উমর! আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের কষ্ট দেবেন না। উমর (রাযিঃ) বলেনঃ আমি আর কখনো রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের কষ্ট দেব না।
৫০৯২

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، أَنَّ أَبَا مُوسَى، اسْتَأْذَنَ عَلَى عُمَرَ بِهَذِهِ الْقِصَّةِ . قَالَ فِيهِ فَانْطَلَقَ بِأَبِي سَعِيدٍ فَشَهِدَ لَهُ فَقَالَ أَخَفِيَ عَلَىَّ هَذَا مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَلْهَانِي السَّفْقُ بِالأَسْوَاقِ وَلَكِنْ سَلِّمْ مَا شِئْتَ وَلاَ تَسْتَأْذِنْ .

বর্ণনাকারী: উবায়দ ইবনে উমায়র (রহঃ)

৫০৯২. ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ) ..... উবাইদ ইবনে উমায়র (রাহঃ) থেকে বর্ণিত যে, একদা আবু মুসা (রাযিঃ) উমর (রাযিঃ)-এর কাছে প্রবেশের জন্য অনুমতি চান। এরপর তিনি ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেনঃ তখন আবু মুসা (রাযিঃ) আবু সাঈদ (রাযিঃ)-কে নিয়ে যান, যিনি উমর (রাযিঃ)-এর সামনে এ হাদীস সম্পর্কে সাক্ষ্য দেন। এ সময় উমর (রাযিঃ) বলেনঃ এ হাদীস আমার অজ্ঞাত ছিল, আর বাজারের বেচাকেনা আমাকে এ থেকে গাফেল রেখেছিল। এখন তোমরা যখনই চাবে সালাম করে প্রবেশ করবে, অনুমতি চাওয়ার প্রয়োজন নেই।

৫০৯৩

حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، حَدَّثَنَا عَبْدُ الْقَاهِرِ بْنُ شُعَيْبٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، بِهَذِهِ الْقِصَّةِ قَالَ فَقَالَ عُمَرُ لأَبِي مُوسَى إِنِّي لَمْ أَتَّهِمْكَ وَلَكِنَّ الْحَدِيثَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَدِيدٌ .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৫০৯৩. যায়দ ইবনে আখযাম (রাহঃ) ......... আবু বুরদা (রাহঃ) তার পিতা থেকে এরূপ বর্ণনা করেছেন। এখানে উল্লেখ আছে যে, উমর (রাযিঃ) আবু মুসা (রাযিঃ)-কে বলেনঃ আমি তোমার দোষারোপ করিনি, রাসূলুল্লাহ (ﷺ) থেকে হাদীস বর্ণনা করা খুবই কঠিন ব্যাপার!

৫০৯৪

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ غَيْرِ، وَاحِدٍ، مِنْ عُلَمَائِهِمْ فِي هَذَا فَقَالَ عُمَرُ لأَبِي مُوسَى أَمَا إِنِّي لَمْ أَتَّهِمْكَ وَلَكِنْ خَشِيتُ أَنْ يَتَقَوَّلَ النَّاسُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: রবীআতুর রাঈ ইবনে আবু আব্দুর রহমান (রহঃ)

৫০৯৪. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... রাবীআ ইবনে আবু আব্দুর রহমান এবং অন্যান্য আলিমদের পক্ষ হতে এ হাদীসে বর্ণিত হয়েছে যে, তখন উমর (রাযিঃ) আবু মুসা (রাযিঃ)-কে বলেনঃ আমি তোমার কোনরূপ দোষারোপ করছি না, বরং আমি ভয় করছি যে, লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর কথাবার্তা বলছে! (অর্থাৎ তারা হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা পরিহার করছে।)

৫০৯৫

حَدَّثَنَا هِشَامٌ أَبُو مَرْوَانَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، - الْمَعْنَى - قَالَ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ أَبِي كَثِيرٍ، يَقُولُ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَسْعَدَ بْنِ زُرَارَةَ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، قَالَ زَارَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَنْزِلِنَا فَقَالَ " السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ " . فَرَدَّ سَعْدٌ رَدًّا خَفِيًّا . قَالَ قَيْسٌ فَقُلْتُ أَلاَ تَأْذَنُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَ ذَرْهُ يُكْثِرْ عَلَيْنَا مِنَ السَّلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ " . فَرَدَّ سَعْدٌ رَدًّا خَفِيًّا ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ " . ثُمَّ رَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاتَّبَعَهُ سَعْدٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ أَسْمَعُ تَسْلِيمَكَ وَأَرُدُّ عَلَيْكَ رَدًّا خَفِيًّا لِتُكْثِرَ عَلَيْنَا مِنَ السَّلاَمِ . قَالَ فَانْصَرَفَ مَعَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَ لَهُ سَعْدٌ بِغِسْلٍ فَاغْتَسَلَ ثُمَّ نَاوَلَهُ مِلْحَفَةً مَصْبُوغَةً بِزَعْفَرَانٍ أَوْ وَرْسٍ فَاشْتَمَلَ بِهَا ثُمَّ رَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ وَهُوَ يَقُولُ " اللَّهُمَّ اجْعَلْ صَلَوَاتِكَ وَرَحْمَتَكَ عَلَى آلِ سَعْدِ بْنِ عُبَادَةَ " . قَالَ ثُمَّ أَصَابَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الطَّعَامِ فَلَمَّا أَرَادَ الاِنْصِرَافَ قَرَّبَ لَهُ سَعْدٌ حِمَارًا قَدْ وَطَّأَ عَلَيْهِ بِقَطِيفَةٍ فَرَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ سَعْدٌ يَا قَيْسُ اصْحَبْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ قَيْسٌ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ارْكَبْ " . فَأَبَيْتُ ثُمَّ قَالَ " إِمَّا أَنْ تَرْكَبَ وَإِمَّا أَنْ تَنْصَرِفَ " . قَالَ فَانْصَرَفْتُ . قَالَ هِشَامٌ أَبُو مَرْوَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَسْعَدَ بْنِ زُرَارَةَ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ عُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ وَابْنُ سَمَاعَةَ عَنِ الأَوْزَاعِيِّ مُرْسَلاً وَلَمْ يَذْكُرَا قَيْسَ بْنَ سَعْدٍ .

বর্ণনাকারী: কায়স ইবন সা'দ আনসারী (রাঃ)

৫০৯৫. মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) .... কায়স ইবনে সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) দেখা করার জন্য আমাদের ঘরে আসেন। তিনি বলেনঃ আসসালামু আলাইকুম ওয়া বাহমাতুল্লাহ। তখন সা’দ (রাযিঃ) আস্তে সালামের জবাব দেন। রাবী কায়স বলেনঃ আমি তাকে বলিঃ আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)-কে ভেতরে আসার অনুমতি দেবেন না? তিনি বলেনঃ একটু সবর কর তিনি আমাদের উপর আরো সালাম দিবেন।

এরপর রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ। তখন সা’দ (রাযিঃ) সালামের জবাব আস্তে দেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ) আবার বলেনঃ আসসালামু আলায়্কুম ওয়া-রাহমাতুল্লাহ। এরপর রাসূলুল্লাহ (ﷺ) ফিরে যেতে থাকলে সা’দ (রাযিঃ) তাঁর পিছে এসে বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার সালামের শব্দ শুনি এবং আস্তে আস্তে জবাব দেই, যাতে আপনি অধিক বার আমাদের উপর সালাম দেন।

রাবী বলেনঃ এরপর রাসূলুল্লাহ (ﷺ) সা’দের সাথে ফিরে আসে। সা’দ (রাযিঃ) তাঁর জন্য গোসলের ব্যবস্থা করে রাখেন, যা দিয়ে তিনি গোসল করেন। তারপর সা’দ (রাযিঃ) নবী (ﷺ)-কে যা’ফরান রংে রঞ্জিত চাদর প্রদান করেন, যা দিয়ে তিনি তাঁর শরীর আচ্ছাদিত করেন। এরপর তিনি দু’হাত তুলে সা’দের জন্য এরূপ দুআ করেনঃ ইয়া আল্লাহ! আপনি সা’দ ইবনে উবাদার পরিবারের উপর বরকত ও রহমত নাযিল করুন।

রাবী বলেনঃ তারপর নবী (ﷺ) সেখানে আহার করেন। এরপর তিনি যখন ফিরে আসার ইরাদা করেন, তখন সা’দ (রাযিঃ) তাঁর জন্য একটা গাধার ব্যবস্থা করেন, যার পিঠে একটা চাদর ছিল। এরপর নবী (ﷺ) তার পিঠে আরোহণ করেন। তখন সা’দ (রাযিঃ) বলেনঃ হে কায়স! তুমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যাও। কায়স (রাযিঃ) বলেনঃ তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেনঃ তুমি আরোহণ কর। কিন্তু আমি এতে আপত্তি করলে, নবী (ﷺ) বলেনঃ হয় তুমি আমার সাথে সওয়ার হও, নয়তো ফিরে যাও। কায়স (রাযিঃ) বলেনঃ তখন আমি ফিরে আসি।
৫০৯৬

حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ الْحَرَّانِيُّ، - فِي آخَرِينَ - قَالُوا حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَتَى بَابَ قَوْمٍ لَمْ يَسْتَقْبِلِ الْبَابَ مِنْ تِلْقَاءِ وَجْهِهِ وَلَكِنْ مِنْ رُكْنِهِ الأَيْمَنِ أَوِ الأَيْسَرِ وَيَقُولُ " السَّلاَمُ عَلَيْكُمُ السَّلاَمُ عَلَيْكُمْ " . وَذَلِكَ أَنَّ الدُّورَ لَمْ يَكُنْ عَلَيْهَا يَوْمَئِذٍ سُتُورٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে বুসর আল-আসলামী রাযি.

৫০৯৬. মুআম্মাল ইবনে ফযল (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে বুসর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখনই কোন কওমের দরজায় আসতেন, তখন তিনি সে দরজার দিকে মুখ করে দাঁড়াতেন না, বরং তিনি দরজার ডান অথবা বাম দিকে সরে দাঁড়াতেন এবং বলতেনঃ আসসালামু আলাইকুম! আসসালামু আলাইকুম! আর তিনি এরূপ এ জন্য করতেন যে, সে সময় দরজায় কোন পর্দার ব্যবস্থা ছিল না।

১৩৭. অনুমতি চাওয়ার সময় দরজায় করাঘাত করা।

باب الرَّجُلِ يَسْتَأْذِنُ بِالدَّقِّ

৫০৯৭

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ ذَهَبَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِي دَيْنِ أَبِيهِ فَدَقَقْتُ الْبَابَ فَقَالَ " مَنْ هَذَا " . قُلْتُ أَنَا . قَالَ " أَنَا أَنَا " . كَأَنَّهُ كَرِهَهُ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৫০৯৭. মুসাদ্দাদ (রাহঃ) .... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা তিনি নবী করীম (ﷺ)-এর কাছে যান তার পিতার দেনা সম্পর্কে আলোচনা করার জন্য। এ সময় আমি দরজায় করাঘাত করি। তখন নবী (ﷺ) জিজ্ঞাসা করেনঃ কে? আমি বলিঃ আমি। তখন তিনি বলেনঃ আমি, আমি (কি?)। মনে হয় তিনি এটা অপছন্দ করেন।

৫০৯৮

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، - يَعْنِي الْمَقَابِرِيَّ - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ جَعْفَرٍ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ نَافِعِ بْنِ عَبْدِ الْحَارِثِ، قَالَ خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى دَخَلْتُ حَائِطًا فَقَالَ لِي " أَمْسِكِ الْبَابَ " . فَضُرِبَ الْبَابُ فَقُلْتُ " مَنْ هَذَا " . وَسَاقَ الْحَدِيثَ . قَالَ أَبُو دَاوُدَ يَعْنِي حَدِيثَ أَبِي مُوسَى الأَشْعَرِيَّ قَالَ فِيهِ فَدَقَّ الْبَابَ .

বর্ণনাকারী: বিবিধ

৫০৯৮. ইয়াহয়া ইবনে আইয়ুব (রাহঃ) ..... আব্দুল হারিছ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে একটা প্রাচীর ঘেরা অঙ্গণে প্রবেশ করি। তিনি আমাকে বলেনঃ দরজা বন্ধ করে রাখ। এসময় এক ব্যক্তি দরজায় করাঘাত করলে, আমি জিজ্ঞাসা করিঃ কে? এরপর পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

১৩৮. যদি কেউ ডাকার পরে যায়, তা অনুমতি নয় কি?

باب فِي الرَّجُلِ يُدْعَى أَيَكُونُ ذَلِكَ إِذْنَهُ

৫০৯৯

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حَبِيبٍ، وَهِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " رَسُولُ الرَّجُلِ إِلَى الرَّجُلِ إِذْنُهُ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫০৯৯. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ যখন কেউ কাউকে ডেকে আনার জন্য লোক পাঠায়, তখন তা-ই তার অনুমতি।

৫১০০

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى طَعَامٍ فَجَاءَ مَعَ الرَّسُولِ فَإِنَّ ذَلِكَ لَهُ إِذْنٌ " . قَالَ أَبُو عَلِيٍّ اللُّؤْلُؤِيُّ سَمِعْتُ أَبَا دَاوُدَ يَقُولُ قَتَادَةُ لَمْ يَسْمَعْ مِنْ أَبِي رَافِعٍ شَيْئًا .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১০০. হুসাযন ইবনে মুআয (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কাউকে খাবার জন্য আহবান করা হয়, আর সে আহবানকারীর সাথে আসে, এটাই তার জন্য অনুমতি।

১৩৯. সকাল, দুপুর ও সন্ধায় অনুমতি প্রসঙ্গে।

باب الاِسْتِئْذَانِ فِي الْعَوْرَاتِ الثَّلاَثِ

৫১০১

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، قَالَ حَدَّثَنَا ح، وَحَدَّثَنَا ابْنُ الصَّبَّاحِ بْنِ سُفْيَانَ، وَابْنُ، عَبْدَةَ - وَهَذَا حَدِيثُهُ - قَالاَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ لَمْ يُؤْمَرْ بِهَا أَكْثَرُ النَّاسِ آيَةُ الإِذْنِ وَإِنِّي لآمُرُ جَارِيَتِي هَذِهِ تَسْتَأْذِنُ عَلَىَّ . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ رَوَاهُ عَطَاءٌ عَنِ ابْنِ عَبَّاسٍ يَأْمُرُ بِهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৫১০১. ইবনে সারহ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ অনুমতি চাওয়া সম্পর্কে আয়াতের উপর অধিকাংশ লোক আমল করে না। কিন্তু আমি আমার এ দাসীকে নির্দেশ দিয়েছি যে, সে যেন আমার কাছে প্রবেশের আগে অনুমতি চায়।

৫১০২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، أَنَّ نَفَرًا، مِنْ أَهْلِ الْعِرَاقِ قَالُوا يَا ابْنَ عَبَّاسٍ كَيْفَ تَرَى فِي هَذِهِ الآيَةِ الَّتِي أُمِرْنَا فِيهَا بِمَا أُمِرْنَا وَلاَ يَعْمَلُ بِهَا أَحَدٌ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ ( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلاَثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلاَةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلاَةِ الْعِشَاءِ ثَلاَثُ عَوْرَاتٍ لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلاَ عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُمْ ) قَرَأَ الْقَعْنَبِيُّ إِلَى ( عَلِيمٌ حَكِيمٌ ) قَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّ اللَّهَ حَلِيمٌ رَحِيمٌ بِالْمُؤْمِنِينَ يُحِبُّ السَّتْرَ وَكَانَ النَّاسُ لَيْسَ لِبُيُوتِهِمْ سُتُورٌ وَلاَ حِجَالٌ فَرُبَّمَا دَخَلَ الْخَادِمُ أَوِ الْوَلَدُ أَوْ يَتِيمَةُ الرَّجُلِ وَالرَّجُلُ عَلَى أَهْلِهِ فَأَمَرَهُمُ اللَّهُ بِالاِسْتِئْذَانِ فِي تِلْكَ الْعَوْرَاتِ فَجَاءَهُمُ اللَّهُ بِالسُّتُورِ وَالْخَيْرِ فَلَمْ أَرَ أَحَدًا يَعْمَلُ بِذَلِكَ بَعْدُ .

বর্ণনাকারী: ইকরিমা (রহঃ)

৫১০২. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... ইকরিমা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার ইরাকের কোন কোন লোক জিজ্ঞাসা করেঃ হে ইবনে আব্বাস! এ আয়াত সম্পর্কে আপনার অভিমত কি, যাতে আমাদের তিন সময় অনুমতি চাওয়ার জন্য বলা হয়েছে? কিন্তু কেউ-ই এর উপর আমল করে না? আল্লাহর বাণীঃ হে ঈমানদারগণ! তোমরা যাদের মালিক (দাস-দাসীগণ) এবং ঐ সমস্ত বালকেরা, যারা এখনো বয়োপ্রাপ্ত হয়নি, তারা যেন তিনটি সময় তোমাদের কাছে অনুমতি নিয়ে উপস্থিত হয়।

তা হলোঃ ফজরের নামাযের আগে, দুপুরের সময়-যখন তোমরা কাপড় ছেড়ে থাক এবং ইশার নামাযের পর। এ তিনটি সময় এমন, যখন সাধারণতঃ সতর খোলা থাকার আশঙ্কা থাকে। এসময়ের পর তোমাদের এবং তাদের (আসাতে) কেন গুনাহ নেই, যারা সব সময় তোমাদের কাছে আসে। রাবী কানবী আলীমুন হাকীম অর্থাৎ সব জানেন, হিক্বমতওয়ালা আয়াতের এ পর্যন্ত পাঠ করেন।

ইবনে আব্বাস (রাযিঃ) বলেনঃ আল্লাহ মুতুমিনদের প্রতি খুবই সহনশীল ও অনুগ্রহকারী এবং তিনি সতর ডেকে রাথাকে পছন্দ করেন। যখন এ আয়াত নাযিল হয়- তখন লোকদের পর্দা বা মশারীর কোন ব্যবস্থা না থাকায় প্রায়ই এরূপ অবস্থা হতো যে, কেউ যখন তার স্ত্রীর সাথে সহবাস করতো- তখন হঠাৎ সেখানে কোন দাস-দাসী, বণিক অথবা ইয়াতীম চলে আসতো। সে জন্য মহান আল্লাহ রে এ তিন সময় অনুমতি গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এরপর আল্লাহ তাআলা মুসলমানদের পর্দা খরিদের সামর্থ প্রদান করেন এবং আরো অসংখ্য কল্যাণ ও মঙ্গল তার দান করেন। এরপরও আমি কাউকে এ আয়াতের উপর আমল করতে দেখি না।

১৪০. পরস্পর সালাম করার প্রচলন- সম্পর্কে।

باب فِي إِفْشَاءِ السَّلاَمِ

৫১০৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَفَلاَ أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১০৩. আহমদ ইবনে শুআয়ব (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঐ যাতের কসম যার নিয়ন্ত্রণে আমার জীবন! তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ না তোমরা ঈমান আনবে। আর তোমরা ততক্ষণ পূর্ণ মু’মিন হতে পারবে না, যতক্ষণ না তোমরা পরস্পরের সাথে মহব্বত রাখবে। আর আমি কি তোমাদের এমন একটি বিষয় সম্পর্কে অবহিত করবো না, যদি তোমরা তা গ্রহণ কর, তবে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে? তা হলোঃ তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করবে।

৫১০৪

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ " تُطْعِمُ الطَّعَامَ وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৫১০৪. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করেঃ ইসলামের কোন পদ্ধতিটি উত্তম। তিনি বলেনঃ খানা খাওয়ানো এবং প্রত্যেক মুসলমানকে সালাম দেয়া, চাই তুমি তাকে চেন বা না চেন।

১৪১. সালামের পদ্ধতি সস্পর্কে।

باب كَيْفَ السَّلاَمُ

৫১০৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَوْفٍ، عَنْ أَبِي رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ . فَرَدَّ عَلَيْهِ السَّلاَمَ ثُمَّ جَلَسَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " عَشْرٌ " . ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ . فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ فَقَالَ " عِشْرُونَ " . ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ . فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ فَقَالَ " ثَلاَثُونَ " .

বর্ণনাকারী: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

৫১০৫. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) .... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা একব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে বলেঃ আসসালামু আলাইকুম। নবী (ﷺ) তার সালামের জবাব দিলে সে ব্যক্তি বসে পড়ে। তখন নবী (ﷺ) বলেনঃ সে দশটি নেকী পেয়েছে। এরপর এক ব্যক্তি এসে বলেঃ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি তার সালামের জবাব দিলে সে ব্যক্তি বসে পড়ে। তখন নবী (ﷺ) বলেনঃ সে বিশটি নেকী পেয়েছে। এরপর এক ব্যক্তি এসে বলেঃ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। নবী (ﷺ) তার সালামের জবাব দিলে সে বসে পড়ে। তখন তিনি বলেনঃ সে ত্রিশটি নেকী পেয়েছে।

৫১০৬

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُوَيْدٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَظُنُّ أَنِّي سَمِعْتُ نَافِعَ بْنَ يَزِيدَ، قَالَ أَخْبَرَنِي أَبُو مَرْحُومٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ زَادَ ثُمَّ أَتَى آخَرُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ وَمَغْفِرَتُهُ فَقَالَ " أَرْبَعُونَ " . قَالَ " هَكَذَا تَكُونُ الْفَضَائِلُ " .

বর্ণনাকারী: মু‘আয ইবনে আনাস জুহানী রাযি.

৫১০৬. ইসহাক ইবনে সুওয়েদ রামলী (রাহঃ) ......... মুআয ইবনে আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে তাতে এতটুকু অতিরিক্ত বর্ণিত হয়েছে যে, এরপর এক ব্যক্তি আসে এবং বলেঃ আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহি ওয়া-বারকাতুহু ওয়া-মাগফিরাতুহু। তখন নবী (ﷺ) বলেনঃ সে ব্যক্তি চল্লিশ নেকী পেয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ এভাবেই নেকী বেশী হতে থাকে।

১৪২. প্রথমে সালাম দানকারীর মর্তবা সম্পর্কে।

باب فِي فَضْلِ مَنْ بَدَأَ بِالسَّلاَمِ

৫১০৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ الذُّهْلِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ أَبِي خَالِدٍ، وَهْبٍ عَنْ أَبِي سُفْيَانَ الْحِمْصِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَوْلَى النَّاسِ بِاللَّهِ مَنْ بَدَأَهُمْ بِالسَّلاَمِ " .

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

৫১০৭. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) .... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য ও অনুগ্রহলাভে অধিক অগ্রবর্তী সেই ব্যক্তি, যে (অপর মুসলিমকে) সালাম প্রদানে অধিক অগ্রবর্তী।

১৪৩. আগে কাকে সালাম করতে হবে সে- সম্পর্কে।

باب مَنْ أَوْلَى بِالسَّلاَمِ

৫১০৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الْكَبِيرِ وَالْمَارُّ عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১০৮. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ছোট-বড়কে সালাম করবে, গমনকারী-উপবেশনকারীকে এবং অল্প লোক-অধিক লোকদের সালাম করবে।

৫১০৯

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، أَخْبَرَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنَا زِيَادٌ، أَنَّ ثَابِتًا، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي " . ثُمَّ ذَكَرَ الْحَدِيثَ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১০৯. ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আরোহী ব্যক্তি-পদব্রজে গমনকারীকে সালাম করবে। এরপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

১৪৪. বিচ্ছিন্ন হওয়ার পর মিলিত হলে- সালাম করা প্রসঙ্গে।

باب فِي الرَّجُلِ يُفَارِقُ الرَّجُلَ ثُمَّ يَلْقَاهُ أَيُسَلِّمُ عَلَيْهِ

৫১১০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ أَبِي مُوسَى، عَنْ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ إِذَا لَقِيَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ فَإِنْ حَالَتْ بَيْنَهُمَا شَجَرَةٌ أَوْ جِدَارٌ أَوْ حَجَرٌ ثُمَّ لَقِيَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ أَيْضًا . قَالَ مُعَاوِيَةُ وَحَدَّثَنِي عَبْدُ الْوَهَّابِ بْنُ بُخْتٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِثْلَهُ سَوَاءً .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১১০. আহমদ ইবনে সাঈদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাহঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ তার ভাইয়ের সাথে মিলবে, তখন তাকে সালাম করবে। এরপর যদি উভয়ের মাঝে কোন গাছ, দেওয়াল বা পাথরের আড়াল হয়, পরে আবার দেখা হয়, তখন পুনরায় তাকে সালাম করবে।

৫১১১

حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا حَسَنُ بْنُ صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ فِي مَشْرُبَةٍ لَهُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ السَّلاَمُ عَلَيْكُمْ أَيَدْخُلُ عُمَرُ .

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৫১১১. আব্বাস আনবারী (রাহঃ) .... উমর (রাযিঃ) থেকে বর্ণিত। একদা তিনি নবী করীম (ﷺ)-এর কাছে আসেন, যখন তিনি তাঁর ঘরের মধ্যে ছিলেন। তখন উমর (রাযিঃ) বলেনঃ আস-সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ! আস-সালামু আলাইকুম। উমর কি ভেতরে আসতে পারে?

১৪৫. ছোটদের সালাম দেয়া- সম্পর্কে।

باب فِي السَّلاَمِ عَلَى الصِّبْيَانِ

৫১১২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ الْمُغِيرَةِ - عَنْ ثَابِتٍ، قَالَ قَالَ أَنَسٌ أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى غِلْمَانٍ يَلْعَبُونَ فَسَلَّمَ عَلَيْهِمْ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫১১২. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) খেলায়রত কয়েকটি ছোট ছেলের পাশ দিয়ে যাবার সময় তাদের সালাম করেন।

৫১১৩

حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ قَالَ أَنَسٌ انْتَهَى إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا غُلاَمٌ فِي الْغِلْمَانِ فَسَلَّمَ عَلَيْنَا ثُمَّ أَخَذَ بِيَدِي فَأَرْسَلَنِي بِرِسَالَةٍ وَقَعَدَ فِي ظِلِّ جِدَارٍ - أَوْ قَالَ إِلَى جِدَارٍ - حَتَّى رَجَعْتُ إِلَيْهِ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫১১৩. ইবনে মুছান্না (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসেন, আর আমি তখন ছোট বালক ছিলাম। এসময় তিনি আমাদের সালাম দেন এবং আমার হাত ধরে আমাকে একটা কাজে পাঠিয়ে দেন। আর তিনি একটি দেওয়ালের ছায়ায় আমি ফিরে না আসা পর্যন্ত বসে থাকেন।

১৪৬. মহিলাদের প্রতি সালাম করা- সম্পর্কে।

باب فِي السَّلاَمِ عَلَى النِّسَاءِ

৫১১৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي حُسَيْنٍ، سَمِعَهُ مِنْ، شَهْرِ بْنِ حَوْشَبٍ يَقُولُ أَخْبَرَتْهُ أَسْمَاءُ بِنْتُ يَزِيدَ، مَرَّ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فِي نِسْوَةٍ فَسَلَّمَ عَلَيْنَا .

বর্ণনাকারী: আসমা বিনতে ইয়াযীদ (রাঃ)

৫১১৪. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) .... আসমা বিনতে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার নবী করীম (ﷺ) মহিলাদের পাশ দিয়ে গমনকালে- আমাদের প্রতি সালাম করেন।

১৪৭. যিম্মীদের প্রতি সালাম করা- সম্পর্কে।

باب فِي السَّلاَمِ عَلَى أَهْلِ الذِّمَّةِ

৫১১৫

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، قَالَ خَرَجْتُ مَعَ أَبِي إِلَى الشَّامِ فَجَعَلُوا يَمُرُّونَ بِصَوَامِعَ فِيهَا نَصَارَى فَيُسَلِّمُونَ عَلَيْهِمْ فَقَالَ أَبِي لاَ تَبْدَءُوهُمْ بِالسَّلاَمِ فَإِنَّ أَبَا هُرَيْرَةَ حَدَّثَنَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَبْدَءُوهُمْ بِالسَّلاَمِ وَإِذَا لَقِيتُمُوهُمْ فِي الطَّرِيقِ فَاضْطَرُّوهُمْ إِلَى أَضْيَقِ الطَّرِيقِ " .

বর্ণনাকারী: সুহায়ল ইবনে আবু সালিহ (রহঃ)

৫১১৫. হাফস ইবনে উমর (রাহঃ) .... সুহাঈল ইবনে আবু সালিহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমি আমার পিতার সাথে শামদেশে যাই। তখন লোকেরা নাসারাদের গির্জার পাশ দিয়ে যাবার সময় তাদের প্রতি সালাম করে। এ সময় আমার পিতা বলেনঃ তোমরা তাদের আগে সালাম করবে না। কেননা, আবু হুরায়রা (রাযিঃ) আমাদের কাছে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেনঃ তোমরা ইয়াহুদী ও নাসারাদের আগে সালাম করবে না। আর তাদের সাথে তোমাদের যখন রাস্তায় দেখা হয়, তখন তোমরা তাদের সংকীর্ণ রাস্তায় চলতে বাধ্য করবে।

৫১১৬

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُسْلِمٍ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الْيَهُودَ إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَحَدُهُمْ فَإِنَّمَا يَقُولُ السَّامُ عَلَيْكُمْ فَقُولُوا وَعَلَيْكُمْ " . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ رَوَاهُ مَالِكٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ وَرَوَاهُ الثَّوْرِيُّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ قَالَ فِيهِ " وَعَلَيْكُمْ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫১১৬. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন ইয়াহুদীরা তোমাদের সালাম করে, তখন তারা বলেঃ আস-সামু আলাইকুম, অর্থাৎ তোমরা মর, তারা আস-সালামু আলাইকুম-অর্থাৎ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক বলে না। কাজেই তোমরা এদের সালামের জবাবে বলবেঃ ওয়া-আলাইকুম- অর্থাৎ তোমরা মর।

৫১১৭

حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ أَصْحَابَ النَّبِيِّ، صلى الله عليه وسلم قَالُوا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أَهْلَ الْكِتَابِ يُسَلِّمُونَ عَلَيْنَا فَكَيْفَ نَرُدُّ عَلَيْهِمْ قَالَ " قُولُوا وَعَلَيْكُمْ " . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ رِوَايَةُ عَائِشَةَ وَأَبِي عَبْدِ الرَّحْمَنِ الْجُهَنِيِّ وَأَبِي بَصْرَةَ يَعْنِي الْغِفَارِيَّ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫১১৭. আমর ইবনে মারযূক (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা সাহাবীগণ নবী করীম (ﷺ)কে জিজ্ঞাসা করেনঃ আহলে কিতাবগণ (ইয়াহুদী- নাসারারা) আমাদের সালাম করে,আমরা তাদের সালামের জবাব কিভাবে দেব? নবী (ﷺ) বলেনঃ তোমরা শুধু ওয়া-আলাইকুম বলবে।

১৪৮. মজলিস থেকে উঠার সময় সালাম করা প্রসঙ্গে।

باب فِي السَّلاَمِ إِذَا قَامَ مِنَ الْمَجْلِسِ

৫১১৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَمُسَدَّدٌ، قَالاَ حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِيَانِ ابْنَ الْمُفَضَّلِ - عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنِ الْمَقْبُرِيِّ، - قَالَ مُسَدَّدٌ سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ - عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا انْتَهَى أَحَدُكُمْ إِلَى الْمَجْلِسِ فَلْيُسَلِّمْ فَإِذَا أَرَادَ أَنْ يَقُومَ فَلْيُسَلِّمْ فَلَيْسَتِ الأُولَى بِأَحَقَّ مِنَ الآخِرَةِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১১৮. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন কোন মজলিসে যাবে, তখন সালাম করবে। আর সে যখন উঠে আসবে, তখনও সালাম করবে। কেননা, প্রথমবার সালাম করা, দ্বিতীয় বার সালাম করার চাইতে অধিক জরুরী নয়। (অর্থাৎ উভয় সালামই জরুরী।)

১৪৯. আলাইকাস-সালাম বলা অনুচিত।

باب كَرَاهِيَةِ أَنْ يَقُولَ عَلَيْكَ السَّلاَمُ

৫১১৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ أَبِي غِفَارٍ، عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ، عَنْ أَبِي جُرَىٍّ الْهُجَيْمِيِّ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ عَلَيْكَ السَّلاَمُ يَا رَسُولَ اللَّهِ . قَالَ " لاَ تَقُلْ عَلَيْكَ السَّلاَمُ فَإِنَّ عَلَيْكَ السَّلاَمُ تَحِيَّةُ الْمَوْتَى " .

বর্ণনাকারী: জাবির ইবনে সুলাইম (রাঃ)

৫১১৯. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... আবু জুরাই জুহায়মী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আলাইকাস সালাম। তখন তিনি বলেনঃ তুমি আলাইকাস সালাম বলবে না। কেননা, আলাইকাস সালাম হলো- মৃতদের সালাম।

১৫০. দলের মধ্য থেকে এক ব্যক্তি সালামের জবাব দিলেই যথেষ্ট।

باب مَا جَاءَ فِي رَدِّ الْوَاحِدِ عَنِ الْجَمَاعَةِ

৫১২০

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ إِبْرَاهِيمَ الْجُدِّيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ خَالِدٍ الْخُزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رضى الله عنه - قَالَ أَبُو دَاوُدَ رَفَعَهُ الْحَسَنُ بْنُ عَلِيٍّ - قَالَ " يُجْزِئُ عَنِ الْجَمَاعَةِ، إِذَا مَرُّوا أَنْ يُسَلِّمَ، أَحَدُهُمْ وَيُجْزِئُ عَنِ الْجُلُوسِ أَنْ يَرُدَّ أَحَدُهُمْ " .

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৫১২০. হাসান ইবনে আলী (রাহঃ) ..... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ হাসান ইবনে আলী (রাযিঃ) এ হাদীসকে মারফূ বলেছেন। তিনি বলেন যখন কোন দল কোথাও যায়, তখন তাদের একজন সালাম দিলেই যথেষ্ট হবে। আর বসা লোকদের মধ্য থেকে একজন সালামের জবাব দিলেই যথেষ্ট; (সকলের সালাম দেয়া বা সালামের দেয়া জরুরী নয়।)

১৫১. মুসাফাহ (করমর্দন) করা সম্পর্কে।

باب فِي الْمُصَافَحَةِ

৫১২১

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بَلْجٍ، عَنْ زَيْدٍ أَبِي الْحَكَمِ الْعَنَزِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا وَحَمِدَا اللَّهَ عَزَّ وَجَلَّ وَاسْتَغْفَرَاهُ غُفِرَ لَهُمَا " .

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৫১২১. আমর ইবনে আওন (রাহঃ) ..... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন দু’জন মুসলমান মিলিত হয় এবং মুসাফাহ করে, আল্লাহর প্রশংসা করে এবং তাঁর নিকট ক্ষমা চায়, তখন তিনি তাদের মাফ করে দেন।

৫১২২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ، وَابْنُ، نُمَيْرٍ عَنِ الأَجْلَحِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا " .

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৫১২২. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) .... বারা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন দু’জন মুসলমান মিলিত হওয়ার পর মুসাফাহ করে, তখন তারা বিচ্ছিন্ন হওয়ার আগে তাদের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়।

৫১২৩

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا جَاءَ أَهْلُ الْيَمَنِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ جَاءَكُمْ أَهْلُ الْيَمَنِ وَهُمْ أَوَّلُ مَنْ جَاءَ بِالْمُصَافَحَةِ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫১২৩. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন ইয়ামানের লোকেরা আসে, তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমাদের কাছে ইয়ামানের লোকেরা এসেছে। আর এরা তারা, যারা সর্বপ্রথম মুসাফাহ করা শুরু করে।

১৫২. মু’আনাকা (আলিঙ্গণ) করা সম্পর্কে।

باب فِي الْمُعَانَقَةِ

৫১২৪

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ، - يَعْنِي خَالِدَ بْنَ ذَكْوَانَ - عَنْ أَيُّوبَ بْنِ بُشَيْرِ بْنِ كَعْبٍ الْعَدَوِيِّ، عَنْ رَجُلٍ، مِنْ عَنَزَةَ أَنَّهُ قَالَ لأَبِي ذَرٍّ حَيْثُ سُيِّرَ مِنَ الشَّامِ إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكَ عَنْ حَدِيثٍ مِنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ إِذًا أُخْبِرَكَ بِهِ إِلاَّ أَنْ يَكُونَ سِرًّا . قُلْتُ إِنَّهُ لَيْسَ بِسِرٍّ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَافِحُكُمْ إِذَا لَقِيتُمُوهُ قَالَ مَا لَقِيتُهُ قَطُّ إِلاَّ صَافَحَنِي وَبَعَثَ إِلَىَّ ذَاتَ يَوْمٍ وَلَمْ أَكُنْ فِي أَهْلِي فَلَمَّا جِئْتُ أُخْبِرْتُ أَنَّهُ أَرْسَلَ إِلَىَّ فَأَتَيْتُهُ وَهُوَ عَلَى سَرِيرِهِ فَالْتَزَمَنِي فَكَانَتْ تِلْكَ أَجْوَدَ وَأَجْوَدَ .

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

৫১২৪. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ...... আইয়ুব ইবনে বাশীর ইবনে কা’ব (রাহঃ) আনযা গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আবু যর (রাযিঃ) যখন শামদেশ পরিত্যাগ করছিলেন, তখন তাঁকে বলেনঃ আমি আপনার কাছে রাসূলুল্লাহ (ﷺ)-এর একটা হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই। আবু যর (রাযিঃ) বলেনঃ আমি অবশ্যই তোমাকে তা অবগত করবো, কিন্তু যদি তা কোন গোপন ব্যাপার না হয়। তখন আমি বলিঃ এ কোন গোপন বিষয় নয়।

আচ্ছা, যখন আপনারা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে দেখা করতেন, তখন কি তিনি আপনাদের সাথে মুসাফাহ করতেন? আবু যর (রাযিঃ) বলেনঃ আমি যখনই তাঁর সঙ্গে সাক্ষাত করেছি, তখনই তিনি আমার সাথে মুসাফাহা করেছেন। একদিন তিনি আমাকে ডেকে পাঠান, কিন্তু সে সময় আমি বাড়ীতে ছিলাম না। আমি ঘরে ফিরে জানতে পারি যে, নবী (ﷺ) আমাকে ডেকেছেন। আমি যখন তাঁর কাছে উপস্থিত হই, তখন তিনি উঁচু আসনে সমাসীন ছিলেন। এ সময় তিনি আমাকে তাঁর বুকের সাথে মিশান, অর্থাৎ মু’আনাকা করেন। যা খুবই উত্তম ছিল, উত্তম ছিল!

১৫৩. সম্মানের জন্য দাঁড়ান- সস্পর্কে।

باب فِي الْقِيَامِ

৫১২৫

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ أَهْلَ، قُرَيْظَةَ لَمَّا نَزَلُوا عَلَى حُكْمِ سَعْدٍ أَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَجَاءَ عَلَى حِمَارٍ أَقْمَرَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " قُومُوا إِلَى سَيِّدِكُمْ " . أَوْ " إِلَى خَيْرِكُمْ " . فَجَاءَ حَتَّى قَعَدَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৫১২৫. হাফস ইবনে উমর (রাহঃ) ..... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন বনু কুরায়যার লোকেরা সা’দ (রাযিঃ)-এর নির্দেশে তাদের দুর্গ পরিত্যাগ করে বাইরে আসে, তখন রাসূলুল্লাহ (ﷺ) সা’দ (রাযিঃ)-কে ডাকেন। তিনি একটি সাদা রংের গাধায় চড়ে সেখানে উপস্থিত হন। তখন নবী করীম (ﷺ) তাদের বলেনঃ তোমরা তোমাদের নেতার দিকে উঠে যাও, অথবা তোমাদের উত্তম ব্যক্তির দিকে উঠে যাও, এরপর সা’দ (রাযিঃ) এসে রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশে বসেন।

৫১২৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، بِهَذَا الْحَدِيثِ قَالَ فَلَمَّا كَانَ قَرِيبًا مِنَ الْمَسْجِدِ قَالَ لِلأَنْصَارِ " قُومُوا إِلَى سَيِّدِكُمْ " .

বর্ণনাকারী: শু'বা ইবনুল হাজ্জাজ (রহঃ)

৫১২৬. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... শু’বা (রাহঃ) থেকে এরূপই বর্ণিত হয়েছে। তবে তিনি আরো বলেনঃ সা’দ (রাযিঃ) যখন মসজিদের কাছে আসেন, তখন নবী (ﷺ) আনসারদের বলেনঃ তোমরা তোমাদের নেতার দিকে উঠে যাও।*

* হযরত সা’দ (রাযিঃ) পায়ে আঘাত পান, সে জন্য তাঁকে গাধার পিঠ থেকে নামাবার জন্য লোকদের সাহায্যের প্রয়োজন ছিল। তাই নবী (ﷺ) আনসারদের বলেন, তোমরা তোমাদের নেতাকে সাহায্য করার জন্য তার কাছে যাও। - অনুবাদক
৫১২৭

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ مَيْسَرَةَ بْنِ حَبِيبٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ، عَائِشَةَ رضى الله عنها أَنَّهَا قَالَتْ مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشْبَهَ سَمْتًا وَهَدْيًا وَدَلاًّ - وَقَالَ الْحَسَنُ حَدِيثًا وَكَلاَمًا وَلَمْ يَذْكُرِ الْحَسَنُ السَّمْتَ وَالْهَدْىَ وَالدَّلَّ - بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ فَاطِمَةَ كَرَّمَ اللَّهُ وَجْهَهَا كَانَتْ إِذَا دَخَلَتْ عَلَيْهِ قَامَ إِلَيْهَا فَأَخَذَ بِيَدِهَا وَقَبَّلَهَا وَأَجْلَسَهَا فِي مَجْلِسِهِ وَكَانَ إِذَا دَخَلَ عَلَيْهَا قَامَتْ إِلَيْهِ فَأَخَذَتْ بِيَدِهِ فَقَبَّلَتْهُ وَأَجْلَسَتْهُ فِي مَجْلِسِهَا .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৫১২৭. হাসান ইবনে আলী ও ইবনে বাশশার (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ফাতিমা (রাযিঃ)-এর চাইতে আর কাউকে কথা-বার্তায় ও চাল-চলনে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে অধিক মিল দেখিনি। যখন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসতেন, তখন তিনি দাঁড়িয়ে তাঁকে চুমা দিতেন এবং তাঁর হাত ধরে নিজের আসনে বসাতেন। একইভাবে যখন নবী (ﷺ) তাঁর কাছে যেতেন, তখন তিনি দাঁড়িয়ে তাকে চুমা দিতেন এবং হাত ধরে তাঁকে নিজের আসনে বসাতেন।

১৫৪. নিজের বাচ্চাদের চুমা দেয়া- সম্পর্কে।

باب فِي قُبْلَةِ الرَّجُلِ وَلَدَهُ

৫১২৮

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ الأَقْرَعَ بْنَ حَابِسٍ، أَبْصَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ يُقَبِّلُ حُسَيْنًا فَقَالَ إِنَّ لِي عَشْرَةً مِنَ الْوَلَدِ مَا فَعَلْتُ هَذَا بِوَاحِدٍ مِنْهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১২৮. মুসাদ্দাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে হুসাইন (রাযিঃ)-কে চুমা দিতে দেখে বলেনঃ আমার দশটি সন্তান আছে, কিন্তু আমি কাউকে এমন আদর করিনি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি রহম করে না, তার প্রতি রহম করা হয় না।

৫১২৯

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ ثُمَّ قَالَ تَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم " أَبْشِرِي يَا عَائِشَةُ فَإِنَّ اللَّهَ قَدْ أَنْزَلَ عُذْرَكِ " . وَقَرَأَ عَلَيْهَا الْقُرْآنَ فَقَالَ أَبَوَاىَ قُومِي فَقَبِّلِي رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَتْ أَحْمَدُ اللَّهَ لاَ إِيَّاكُمَا .

বর্ণনাকারী: উরওয়া ইবনে যুবায়র (রহঃ)

৫১২৯. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... উরওয়া (রাহঃ) থেকে বর্ণিত যে, আয়িশা (রাযিঃ) বলেছেনঃ (অপবাদের ঘটনার পর) নবী (ﷺ) বলেনঃ তুমি সুসংবাদ গ্রহণ কর। মহান আল্লাহ তোমার কথা কুরআনে বর্ণনা করেছেন। এরপর নবী (ﷺ) সে আয়াত পাঠ করে তাঁকে শোনান। তখন আমার বাপ-মা আমাকে বলেনঃ ওঠো এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর মাথায় চুমা খাও। তখন আমি বলিঃ আমি মহা-সম্মানিত আল্লাহর শোকর আদায় করছি, তোমাদের নয়। (কেননা, আমার রবই আমার পবিত্রতার কথা তাঁর কালামে বর্ণনা করেছেন। আপনারা নন।)

১৫৫. দু’চোখের মাঝখানে চুমা খাওয়া- সম্পর্কে।

باب فِي قُبْلَةِ مَا بَيْنَ الْعَيْنَيْنِ

৫১৩০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَجْلَحَ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَلَقَّى جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ فَالْتَزَمَهُ وَقَبَّلَ مَا بَيْنَ عَيْنَيْهِ .

বর্ণনাকারী: শা‘বী (রহঃ)

৫১৩০. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) .... শা’বী (রাহঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) জা’ফর ইবনে আবু তালিব (রাযিঃ)-এর সাথে মিলিত হয়ে, তাঁর সাথে মু’আনাকা (আলিঙ্গণ) করেন এবং তাঁর দু’চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেন।

১৫৬. গালে চুমা দেয়া- সম্পর্কে।

باب فِي قُبْلَةِ الْخَدِّ

৫১৩১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ إِيَاسِ بْنِ دَغْفَلٍ، قَالَ رَأَيْتُ أَبَا نَضْرَةَ قَبَّلَ خَدَّ الْحَسَنِ بْنِ عَلِيٍّ

বর্ণনাকারী: বিবিধ

৫১৩১. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... ইয়াস ইবনে দি’ফাল (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু নযরা (রাযিঃ)-কে ইমাম হাসান (রাযিঃ)-এর গালে চুমা দিতে দেখেছি।

৫১৩২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ دَخَلْتُ مَعَ أَبِي بَكْرٍ أَوَّلَ مَا قَدِمَ الْمَدِينَةَ فَإِذَا عَائِشَةُ ابْنَتُهُ مُضْطَجِعَةٌ قَدْ أَصَابَتْهَا حُمَّى فَأَتَاهَا أَبُو بَكْرٍ فَقَالَ لَهَا كَيْفَ أَنْتِ يَا بُنَيَّةُ وَقَبَّلَ خَدَّهَا .

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৫১৩২. আব্দুল্লাহ ইবনে সালিম (রাহঃ) .... বারা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবু বকর (রাযিঃ) যখন প্রথম মদীনায় আসেন, তখন আমি তাঁর সঙ্গে ছিলাম। এ সময় তাঁর মেয়ে আয়িশা (রাযিঃ) জ্বরাক্রান্ত হয়ে শুয়েছিলেন। আবু বকর (রাযিঃ) তাঁর কাছে যান এবং তাঁকে বলেনঃ হে আমার প্রিয় কন্যা! তুমি কেমন আছ? এরপর তিনি তাঁর গালে চুমা দেন।

১৫৭. হাতে চুমা দেয়া- সম্পর্কে।

باب فِي قُبْلَةِ الْيَدِ

৫১৩৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ وَذَكَرَ، قِصَّةً قَالَ فَدَنَوْنَا - يَعْنِي - مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَبَّلْنَا يَدَهُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫১৩৩. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমরা নবী করীম (ﷺ)-এর কাছে গিয়ে তাঁর হাতে চুমা দেই।

১৫৮. শরীরে চুমা দেয়া- সম্পর্কে।

باب فِي قُبْلَةِ الْجَسَدِ

৫১৩৪

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ، - رَجُلٍ مِنَ الأَنْصَارِ - قَالَ بَيْنَمَا هُوَ يُحَدِّثُ الْقَوْمَ وَكَانَ فِيهِ مِزَاحٌ بَيْنَا يُضْحِكُهُمْ فَطَعَنَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي خَاصِرَتِهِ بِعُودٍ فَقَالَ أَصْبِرْنِي . فَقَالَ " اصْطَبِرْ " . قَالَ إِنَّ عَلَيْكَ قَمِيصًا وَلَيْسَ عَلَىَّ قَمِيصٌ . فَرَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ قَمِيصِهِ فَاحْتَضَنَهُ وَجَعَلَ يُقَبِّلُ كَشْحَهُ قَالَ إِنَّمَا أَرَدْتُ هَذَا يَا رَسُولَ اللَّهِ .

বর্ণনাকারী: হযরত উসায়দ ইবনে হুযায়র রাযি.

৫১৩৪. আমর ইবনে আওন (রাহঃ) ..... উসায়দ ইবনে হুযায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি একজন আনসার সাহাবী ছিলেন, একদিন তিনি লোকদের সাথে হাস্য-কৌতুকরত থেকে তাদের হাসাচ্ছিলেন। এ সময় নবী (ﷺ) তার পেটে কাঠ দিয়ে গুতা দেন। তখন উসায়দ (রাযিঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এর প্রতিশোধ নেয়ার সুযোগ দেন। তখন তিনি বলেনঃ আচ্ছা, তুমি প্রতিশোধ নিয়ে নেও। উসায়দ (রাযিঃ) বলেনঃ আপনি তো জামা গায়ে দিয়ে আছেন, আমার গায়ে তো জামা ছিল না। তখন নবী করীম (ﷺ) তাঁর জামা উপরে উঠালে, উসায়দ (রাযিঃ) তাঁর পার্শ্ব দেশে চুমা দিতে থাকে এবং বলেঃ ইয়া রাসূলাল্লাহ! এটাই আমার মাকসুদ বা উদ্দেশ্য ছিল।

১৫৯. পায়ে চুমা দেয়া- সম্পর্কে।

باب قُبْلَةِ الرِّجْلِ

৫১৩৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ الطَّبَّاعِ، حَدَّثَنَا مَطَرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الأَعْنَقُ، حَدَّثَتْنِي أُمُّ أَبَانَ بِنْتُ الْوَازِعِ بْنِ زَارِعٍ، عَنْ جَدِّهَا، زَارِعٍ وَكَانَ فِي وَفْدِ عَبْدِ الْقَيْسِ قَالَ لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ فَجَعَلْنَا نَتَبَادَرُ مِنْ رَوَاحِلِنَا فَنُقَبِّلُ يَدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرِجْلَهُ - قَالَ - وَانْتَظَرَ الْمُنْذِرُ الأَشَجُّ حَتَّى أَتَى عَيْبَتَهُ فَلَبِسَ ثَوْبَيْهِ ثُمَّ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ " إِنَّ فِيكَ خَلَّتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ الْحِلْمُ وَالأَنَاةُ " . قَالَ يَا رَسُولَ اللَّهِ أَنَا أَتَخَلَّقُ بِهِمَا أَمِ اللَّهُ جَبَلَنِي عَلَيْهِمَا قَالَ " بَلِ اللَّهُ جَبَلَكَ عَلَيْهِمَا " . قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَبَلَنِي عَلَى خَلَّتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ وَرَسُولُهُ .

বর্ণনাকারী: যারে' (রাঃ)

৫১৩৫. মুহাম্মাদ ইবনে ঈসা (রাহঃ) .... যারি (রাযিঃ) থেকে বর্ণিত, যিনি আব্দুল কায়স গোত্রের অন্যতম প্রতিনিধি ছিলেন, তিনি বলেনঃ যখন আমরা মদীনায় আসি, তখন আমরা আমাদের উট থেকে দ্রুত নেমে রাসূলুল্লাহ (ﷺ)-এর হাত ও পায়ে চুমা দেই। রাবী বলেনঃ মুনযির আশাজ কিছুটা বিলম্ব করেন। কেননা, তিনি তার গাটরী থেকে কাপড় বের করে, তা পরিধান করে নবী করীম (ﷺ)-এর কাছে আসেন।

তখন নবী (ﷺ) তাঁকে বলেনঃ তোমার মধ্যে দু’টি গুণ আছে, যা আল্লাহ পছন্দ করেন। তা হলোঃ একটি সবর এবং দ্বিতীয়টি শান্ত ভাব। তিনি জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! এ দু’টি বিশেষ গুণ কি আমাদের অর্জিত-গুণ, না মহান আল্লাহ সৃষ্টিগতভাবে তা দিয়েছেন? তিনি বলেন, না, বরং মহান আল্লাহ তোমাদের মধ্যে এ দুটি গুণ সৃষ্টি করেছেন। তখন তিনি বলেনঃ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার মধ্যে এমন দু’টি জিনিস দান করেছেন- যা আল্লাহ এবং তাঁর রাসূল পছন্দ করেন।

১৬০. আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন এরূপ বলা।

باب فِي الرَّجُلِ يَقُولُ جَعَلَنِي اللَّهُ فِدَاكَ

৫১৩৬

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ حَمَّادٍ، - يَعْنِيَانِ ابْنَ أَبِي سُلَيْمَانَ - عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا أَبَا ذَرٍّ " . فَقُلْتُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ يَا رَسُولَ اللَّهِ وَأَنَا فِدَاؤُكَ .

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

৫১৩৬. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী করীম (ﷺ) আমাকে বলেনঃ হে আবু যর! তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার সেবার জন্য প্রস্তুত এবং হাযির আছি এবং আমি আপনার জন্য উৎসর্গীত।

১৬১. আল্লাহ তোমার চোখ শীতল রাখুন- এরূপ বলা।

باب فِي الرَّجُلِ يَقُولُ أَنْعَمَ اللَّهُ بِكَ عَيْنًا

৫১৩৭

حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، أَوْ غَيْرِهِ أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، قَالَ كُنَّا نَقُولُ فِي الْجَاهِلِيَّةِ أَنْعَمَ اللَّهُ بِكَ عَيْنًا وَأَنْعِمْ صَبَاحًا فَلَمَّا كَانَ الإِسْلاَمُ نُهِينَا عَنْ ذَلِكَ . قَالَ عَبْدُ الرَّزَّاقِ قَالَ مَعْمَرٌ يُكْرَهُ أَنْ يَقُولَ الرَّجُلُ أَنْعَمَ اللَّهُ بِكَ عَيْنًا وَلاَ بَأْسَ أَنْ يَقُولَ أَنْعَمَ اللَّهُ عَيْنَكَ .

বর্ণনাকারী: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

৫১৩৭. সালামা ইবনে শাবীব (রাহঃ) ..... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি জাহিলী যুগে এরূপ বলতাম যে, ’আল্লাহ তোমার চোখকে শীতল করুন। তুমি সকালে শান্তিতে থাক।’ কিন্তু ইসলামের প্রথম যুগে আমাদের এরূপ বলতে নিষেধ করা হয়।

রাবী আব্দুর রাযযাক (রাহঃ) বলেনঃ মুআম্মার (রাহঃ) বলেছেনঃ কোন লোকের এরূপ বলা উচিত নয় যে, ’মহান আল্লাহ তোমার দ্বারা চোখকে শীতল করুন।’ তবে এরূপ বলাতে কোন দোষ নেই যে, ’আল্লাহ তাআলা তোমার দু’চোখকে শীতল করুন।’

১৬২. আল্লাহ্ তোমার হিফাজত করুন- এরূপ বলা।

باب فِي الرَّجُلِ يَقُولُ لِلرَّجُلِ حَفِظَكَ اللَّهُ

৫১৩৮

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ الأَنْصَارِيِّ، قَالَ حَدَّثَنَا أَبُو قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي سَفَرٍ لَهُ فَعَطِشُوا فَانْطَلَقَ سَرَعَانُ النَّاسِ فَلَزِمْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تِلْكَ اللَّيْلَةَ فَقَالَ " حَفِظَكَ اللَّهُ بِمَا حَفِظْتَ بِهِ نَبِيَّهُ " .

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

৫১৩৮. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার নবী করীম (ﷺ) কোন এক সফরে ছিলেন। এ সময় লোকের তৃঞ্চার্থ হওয়ায় সকলে দ্রুত চলে যায় এবং আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর হিফাজতের দায়িত্ব পালন করি। তখন তিনি বলেনঃ আল্লাহ তোমাকে হিফাজত করুন, যেমন তুমি তাঁর নবীর হিফাজত করলে।

১৬৩. কোন ব্যক্তির সম্মানে দাঁড়ান- সম্পর্কে।

باب فِي قِيَامِ الرَّجُلِ لِلرَّجُلِ

৫১৩৯

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ أَبِي مِجْلَزٍ، قَالَ خَرَجَ مُعَاوِيَةُ عَلَى ابْنِ الزُّبَيْرِ وَابْنِ عَامِرٍ فَقَامَ ابْنُ عَامِرٍ وَجَلَسَ ابْنُ الزُّبَيْرِ فَقَالَ مُعَاوِيَةُ لاِبْنِ عَامِرٍ اجْلِسْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ أَحَبَّ أَنْ يَمْثُلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ " .

বর্ণনাকারী: আবু মিজলায (রহঃ)

৫১৩৯. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আবু মিজলায (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা মুআবিয়া (রাযিঃ) ইবনে যুবাইর ইবনে আমির (রাযিঃ)-এর কাছে যান। তখন ইবনে আমির (রাযিঃ) দাঁড়িয়ে যান এবং ইবনে যুবাইর (রাযিঃ) বসে থাকেন। তখন মুআবিয়া (রাযিঃ) ইবনে আমির (রাযিঃ)-কে বলেনঃ তুমি বস। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এ পছন্দ করে যে, লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকবে, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়।

৫১৪০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ مِسْعَرٍ، عَنْ أَبِي الْعَنْبَسِ، عَنْ أَبِي الْعَدَبَّسِ، عَنْ أَبِي مَرْزُوقٍ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُتَوَكِّئًا عَلَى عَصًا فَقُمْنَا إِلَيْهِ فَقَالَ " لاَ تَقُومُوا كَمَا تَقُومُ الأَعَاجِمُ يُعَظِّمُ بَعْضُهَا بَعْضًا " .

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

৫১৪০. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) .... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ (ﷺ) লাঠি ভর দিয়ে আমাদের সামনে আসেন। তখন আমরা তার সম্মানে দাঁড়ালে, তিনি বলেনঃ তোমরা আজমীদের অর্থাৎ অনারবদেব মত একে অন্যের সম্মানে দাঁড়াবে না।

১৬৪. অন্যের সালাম পৌছান- সম্পর্কে।

باب فِي الرَّجُلِ يَقُولُ فُلاَنٌ يُقْرِئُكَ السَّلاَمَ

৫১৪১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ غَالِبٍ، قَالَ إِنَّا لَجُلُوسٌ بِبَابِ الْحَسَنِ إِذْ جَاءَ رَجُلٌ (رجل من بني نمير، عن أبيه، عن جده،) فَقَالَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ بَعَثَنِي أَبِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ائْتِهِ فَأَقْرِئْهُ السَّلاَمَ . قَالَ فَأَتَيْتُهُ فَقُلْتُ إِنَّ أَبِي يُقْرِئُكَ السَّلاَمَ . فَقَالَ " عَلَيْكَ وَعَلَى أَبِيكَ السَّلاَمُ " .

বর্ণনাকারী: গালিব (রহঃ)

৫১৪১. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... গালিব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি হাসান (রাযিঃ)-এর দরজায় বসে ছিলাম। এ সময় সেখানে এক ব্যক্তি এসে বলে যে, আমার পিতা আমার কাছে বর্ণনা করেছেন, যিনি আমার দাদা থেকে হাদীস শুনেছেন। তিনি বলেনঃ একবার আমার পিতা আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পাঠান এবং বলেনঃ তুমি নবী (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে আমার সালাম পেশ করো।

রাবী বলেনঃ আমি তাঁর কাছে উপস্থিত হয়ে বলি যে, আমার পিতা আপনাকে সালাম দিয়েছেন। তখন তিনি বলেনঃ তোমার ও তোমার পিতার প্রতি সালাম।
৫১৪২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ زَكَرِيَّا، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَائِشَةَ، رضى الله عنها حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا " إِنَّ جِبْرِيلَ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ " . فَقَالَتْ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৫১৪২. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) তাঁকে বলেনঃ জিবরাঈল (আলাইহিস সালাম) তোমাকে সালাম দিয়েছেন। তখন আয়িশা (রাযিঃ) বলেনঃ তাঁর প্রতি সালাম ও আল্লাহর রহমত বর্ষিত হোক।

১৬৫. কেউ ডাকলে ’’লাব্বাইক’’ বলা- সম্পর্কে।

باب فِي الرَّجُلِ يُنَادِي الرَّجُلَ فَيَقُولُ لَبَّيْكَ

৫১৪৩

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ أَبِي هَمَّامٍ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ، أَنَّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْفِهْرِيَّ، قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُنَيْنًا فَسِرْنَا فِي يَوْمٍ قَائِظٍ شَدِيدِ الْحَرِّ فَنَزَلْنَا تَحْتَ ظِلِّ الشَّجَرَةِ فَلَمَّا زَالَتِ الشَّمْسُ لَبِسْتُ لأْمَتِي وَرَكِبْتُ فَرَسِي فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي فُسْطَاطِهِ فَقُلْتُ السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ قَدْ حَانَ الرَّوَاحُ فَقَالَ " أَجَلْ " . ثُمَّ قَالَ " يَا بِلاَلُ قُمْ " . فَثَارَ مِنْ تَحْتِ سَمُرَةٍ كَأَنَّ ظِلَّهُ ظِلُّ طَائِرٍ فَقَالَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَأَنَا فِدَاؤُكَ . فَقَالَ " أَسْرِجْ لِي الْفَرَسَ " . فَأَخْرَجَ سَرْجًا دَفَّتَاهُ مِنْ لِيفٍ لَيْسَ فِيهِ أَشَرٌ وَلاَ بَطَرٌ فَرَكِبَ وَرَكِبْنَا . وَسَاقَ الْحَدِيثَ .

বর্ণনাকারী: বিবিধ

৫১৪৩. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আবু আব্দুর রহমান ফিহরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি হুনায়নের যুদ্ধের সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। আমরা এমন এক সময় সফর করি, যখন ছিল প্রচন্ড গরম। ফলে, আমরা একটি গাছের নীচে অবস্থান করি। এরপর সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন আমি আমার লৌহবর্ম পরে, ঘোড়ায় চড়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসি। তখন তিনি তাঁর তাঁবুর মাঝে অবস্থান করছিলেন। আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার প্রতি সালাম রহমত ও বরকত নাযিল হোক, এখন সফরের সময় উপস্থিত।

তখন নবী (ﷺ) বলেনঃ হ্যাঁ! এরপর তিনি বলেনঃ হে বিলাল! উঠ! এ সময় বিলাল (রাযিঃ) একটা গাছের নীচ থেকে লাফিয়ে বেরিয়ে আসেন এবং তার শরীরের ছায়া ছিল পাখির ন্যায়। বিলাল (রাযিঃ) বলেনঃ লাব্বাইক অর্থাৎ আমি হাযির, সব ধরনের খিদমতের জন্য প্রস্তুত এবং আপনার জন্য উৎসর্গীত। তখন নবী (ﷺ) বলেনঃ আমার ঘোড়ার পিঠে জিন বাঁধ। এরপর বিলাল (রাযিঃ) জিন বের করেন, যার দু’পাশ খেজুরের পাতায় ভরা ছিল এবং তাতে অহংকার প্রকাশের মত কিছুই ছিল না। তারপর নবী (ﷺ) সওয়ার হলে, আমরাও আমাদের বাহনে সওয়ার হই।

১৬৬. আল্লাহ আপনাকে হাসি মুখে রাখুন এরূপ বলা- সম্পর্কে।

باب فِي الرَّجُلِ يَقُولُ لِلرَّجُلِ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ

৫১৪৪

حَدَّثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْبِرَكِيُّ، وَسَمِعْتُهُ مِنْ أَبِي الْوَلِيدِ الطَّيَالِسِيِّ، وَأَنَا لِحَدِيثِ، عِيسَى أَضْبَطُ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْقَاهِرِ بْنُ السَّرِيِّ، - يَعْنِي السُّلَمِيَّ - حَدَّثَنَا ابْنُ كِنَانَةَ بْنِ عَبَّاسِ بْنِ مِرْدَاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ ضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ أَوْ عُمَرُ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ .

বর্ণনাকারী: মিরদাস আসলামী (রাঃ)

৫১৪৪. ঈসা ইবনে ইবরাহীম (রাহঃ) ..... ইবনে কিনানা (রাহঃ) তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ (ﷺ) হাসলে, আবু বকর (রাযিঃ) অথবা উমর (রাযিঃ) বলেনঃ আল্লাহ আপনাকে সব সময় হাসী মুখে রাখুন।

১৬৭. গৃহ নির্মাণ-প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الْبِنَاءِ

৫১৪৫

حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا حَفْصٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي السَّفَرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ مَرَّ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أُطَيِّنُ حَائِطًا لِي أَنَا وَأُمِّي فَقَالَ " مَا هَذَا يَا عَبْدَ اللَّهِ " . فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَىْءٌ أُصْلِحُهُ فَقَالَ " الأَمْرُ أَسْرَعُ مِنْ ذَاكَ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৫১৪৫. মুসাদ্দাদ (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার পাশ দিয়ে যান, যখন আমি এবং আমার মা আমাদের একটা দেওয়ালে চুনকাম করছিলাম। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ হে আব্দুল্লাহ! এটা কি? আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! দেওয়াল সংস্কার করছি। এ সময় তিনি বলেনঃ মৃত্যু এর চাইতেও দ্রুত আগমনকারী! (কাজেই প্রয়োজনের চাইতে বিলাসিতার জন্য কিছু না করাই ভাল।)

৫১৪৬

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَهَنَّادٌ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، بِإِسْنَادِهِ بِهَذَا قَالَ مَرَّ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ نُعَالِجُ خُصًّا لَنَا وَهَى فَقَالَ " مَا هَذَا " . فَقُلْنَا خُصٌّ لَنَا وَهَى فَنَحْنُ نُصْلِحُهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَرَى الأَمْرَ إِلاَّ أَعْجَلَ مِنْ ذَلِكَ " .

বর্ণনাকারী: সুলাইমান আ‘মাশ (রহঃ)

৫১৪৬. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... আ’মাশ (রাহঃ) এরূপই বর্ণনা করেছেনঃ তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমার পাশ দিয়ে যান, যখন আমরা আমাদের একটা পুরাতম ঘর ঠিক করছিলাম। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ এটা কি? আমরা বলিঃ এটা আমাদের একটা পুরাতন ঘর, যা আমরা ঠিক করছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমার ধারণা মতে মৃত্যু এর চাইতেও দ্রুত আগমনকারী! (কাজেই অনর্থক কাজে সময় ব্যয় করে লাভ কী?)

৫১৪৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ، قَالَ أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ حَاطِبٍ الْقُرَشِيُّ، عَنْ أَبِي طَلْحَةَ الأَسَدِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ فَرَأَى قُبَّةً مُشْرِفَةً فَقَالَ " مَا هَذِهِ " . قَالَ لَهُ أَصْحَابُهُ هَذِهِ لِفُلاَنٍ - رَجُلٍ مِنَ الأَنْصَارِ - . قَالَ فَسَكَتَ وَحَمَلَهَا فِي نَفْسِهِ حَتَّى إِذَا جَاءَ صَاحِبُهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُسَلِّمُ عَلَيْهِ فِي النَّاسِ أَعْرَضَ عَنْهُ صَنَعَ ذَلِكَ مِرَارًا حَتَّى عَرَفَ الرَّجُلُ الْغَضَبَ فِيهِ وَالإِعْرَاضَ عَنْهُ فَشَكَا ذَلِكَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ وَاللَّهِ إِنِّي لأُنْكِرُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . قَالُوا خَرَجَ فَرَأَى قُبَّتَكَ . قَالَ فَرَجَعَ الرَّجُلُ إِلَى قُبَّتِهِ فَهَدَمَهَا حَتَّى سَوَّاهَا بِالأَرْضِ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَلَمْ يَرَهَا قَالَ " مَا فَعَلَتِ الْقُبَّةُ " . قَالُوا شَكَا إِلَيْنَا صَاحِبُهَا إِعْرَاضَكَ عَنْهُ فَأَخْبَرْنَاهُ فَهَدَمَهَا فَقَالَ " أَمَا إِنَّ كُلَّ بِنَاءٍ وَبَالٌ عَلَى صَاحِبِهِ إِلاَّ مَا لاَ إِلاَّ مَا لاَ " . يَعْنِي مَا لاَ بُدَّ مِنْهُ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৫১৪৭. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) বের হয়ে একটা উঁচু গম্বুজ দেখতে পান। তখন তিনি বলেনঃ এটা কি? তখন তাঁর সাহাবীগণ তাঁকে বলেনঃ এটা অমুক আনসারের বাড়ী। রাবী বলেনঃ এ কথা শুনে তিনি চুপ করে থাকেন, কিন্তু বিযয়টি তিনি মনে রাখেন। এরপর সে লোক যখন নবী (ﷺ) এর কাছে আসে এবং তাঁকে মজলিসে সালাম করে, তখন তিনি কয়েকবার তার থেকে মুখ ফিরিয়ে নেন। এমন কি লোকটি জানতে পারে যে, নবী (ﷺ) তার প্রতি রাগাম্বিত হয়েছেন ঐ উঁচু গম্বুজ বানানোর কারণে, আর এ জন্যই তিনি তাঁর মুখ ফিরিয়ে নিয়েছেন।

লোকটি এ ব্যাপারে তার বন্ধুদের কাছে অভিযোগ করে এবং বলেঃ আল্লাহর কসম! আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে অসন্তুষ্ট দেখছি। তখন তারা বলেঃ নবী (ﷺ) একদিন বের হয়ে তোমার বালাখানা দেখেন। (মনে হয় এতে তিনি নাখোশ হয়েছেন।) তখন সে ব্যক্তি ফিরে গিয়ে তা ভেঙে ফেলে, এমনকি তা মাটির সমান করে দেয়।

এরপর একদিন রাসূলুল্লাহ (ﷺ) বের হন এবং সেখানে সে উঁচু গম্বুজ দেখতে না পেয়ে জিজ্ঞাসা করেনঃ সে বাড়ীটি কই? সাহাবীগণ বলেনঃ বাড়ীর মালিক আমাদের কাছে এ ব্যাপারে আপনার অসন্তুষ্টির কথা বললে, আমরা তাকে এ ব্যাপারে আপনার অসন্তুষ্টির কথা জানিয়ে দেই; ফলে, সে তা ভেঙে ফেলেছে। তখন নবী (ﷺ) বলেনঃ প্রত্যেক বিলাস-বহুল বাড়ী তার মালিকের জন্য শাস্তির কারণ হবে, তবে বসবাসের জন্য যতটুকু প্রয়োজন, এরূপ বাড়ী নির্মাণে কোন ক্ষতি নেই।

১৬৮. প্রাসাদ নির্মাণ- প্রসঙ্গ।

باب فِي اتِّخَاذِ الْغُرَفِ

৫১৪৮

حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ مُطَرِّفٍ الرُّؤَاسِيُّ، حَدَّثَنَا عِيسَى، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ دُكَيْنِ بْنِ سَعِيدٍ الْمُزَنِيِّ، قَالَ أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلْنَاهُ الطَّعَامَ فَقَالَ " يَا عُمَرُ اذْهَبْ فَأَعْطِهِمْ " . فَارْتَقَى بِنَا إِلَى عِلِّيَّةٍ فَأَخَذَ الْمِفْتَاحَ مِنْ حُجْزَتِهِ فَفَتَحَ .

বর্ণনাকারী: বিবিধ

৫১৪৮. আব্দুর রহীম (রাহঃ) .... দুকায়ন ইবনে সাঈদ মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমরা নবী (ﷺ)-এর কাছে এসে খাদ্য-শস্য চাই। তখন তিনি বলেনঃ হে উমর! তাদের খাদ্য-শস্য দাও। তখন উমর (রাযিঃ) আমাদের একটা প্রাসাদে নিয়ে যান এবং তাঁর ঘর থেকে চাবি নিয়ে-এর দরজা খোলেন।

১৬৯. কুল বৃক্ষ কাটা- সম্পর্কে।

باب فِي قَطْعِ السِّدْرِ

৫১৪৯

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حُبْشِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَطَعَ سِدْرَةً صَوَّبَ اللَّهُ رَأْسَهُ فِي النَّارِ " . سُئِلَ أَبُو دَاوُدَ عَنْ مَعْنَى هَذَا الْحَدِيثِ فَقَالَ هَذَا الْحَدِيثُ مُخْتَصَرٌ يَعْنِي مَنْ قَطَعَ سِدْرَةً فِي فَلاَةٍ يَسْتَظِلُّ بِهَا ابْنُ السَّبِيلِ وَالْبَهَائِمُ عَبَثًا وَظُلْمًا بِغَيْرِ حَقٍّ يَكُونُ لَهُ فِيهَا صَوَّبَ اللَّهُ رَأْسَهُ فِي النَّارِ .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে হুবশী খাছ'আমী (রাঃ)

৫১৪৯. নযর ইবনে আলী (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে হাবাশী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কুল গাছ কাটবে, আল্লাহ তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবেন।

৫১৫০

حَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، وَسَلَمَةُ، - يَعْنِي ابْنَ شَبِيبٍ - قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ رَجُلٍ، مِنْ ثَقِيفٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، يَرْفَعُ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .

বর্ণনাকারী: উরওয়া ইবনে যুবায়র (রহঃ)

৫১৫০. মাখনাদ ইবনে খালিদ (রাহঃ) ..... উরওয়া ইবনে যুবাইর (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে উক্ত হাদীসটি মারফূ হিসাবে বর্ণনা করেছেন।

৫১৫১

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، وَحُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالاَ حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ سَأَلْتُ هِشَامَ بْنَ عُرْوَةَ عَنْ قَطْعِ السِّدْرِ، وَهُوَ مُسْتَنِدٌ إِلَى قَصْرِ عُرْوَةَ فَقَالَ أَتَرَى هَذِهِ الأَبْوَابَ وَالْمَصَارِيعَ إِنَّمَا هِيَ مِنْ سِدْرِ عُرْوَةَ كَانَ عُرْوَةُ يَقْطَعُهُ مِنْ أَرْضِهِ وَقَالَ لاَ بَأْسَ بِهِ . زَادَ حُمَيْدٌ فَقَالَ هِيَ يَا عِرَاقِيُّ جِئْتَنِي بِبِدْعَةٍ قَالَ قُلْتُ إِنَّمَا الْبِدْعَةُ مِنْ قِبَلِكُمْ سَمِعْتُ مَنْ يَقُولُ بِمَكَّةَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ قَطَعَ السِّدْرَ . ثُمَّ سَاقَ مَعْنَاهُ .

বর্ণনাকারী: বিবিধ

৫১৫১. উবাইদুল্লাহ ইবনে উমর (রাহঃ) ...... হুসাইন ইবনে ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি হিশাম ইবনে উরওয়া (রাহঃ)-কে কুল গাছ কাটা সম্পর্কে জিজ্ঞাসা করি, আর এ সময় তিনি উরওয়ার প্রাসাদে হেলান দিয়ে বসে ছিলেন। তিনি বলেনঃ তোমরা যে দরজা ও চৌকাঠ দেখছো, তা উরওয়া কুল বৃক্ষের কাঠ দিয়ে তৈরী করেছেন, আর তিনি তা তাঁর যমীন থেকে কেটে আনেন। এরপর তিনি বলেনঃ এতে কোন ক্ষতি নেই।

রাবী হামীদ (রাহঃ) এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, তখন হিশাম (রাযিঃ) বলেনঃ হে ইরাকী! তুমি আবার কি বিদ’আত নিয়ে আসলে?

রাবী হুসাইন (রাহঃ) বলেনঃ তখন আমি বলিঃ এ বিদ’আত তো আপনাদের তৈরী। কেননা, আমি শুনেছি, মক্কাতে কেউ কেউ এরূপ বলেঃ যে ব্যক্তি কুল গাছ কাটে, রাসূলুল্লাহ (ﷺ) তাকে লা’নত করেছেন। এরপর পূর্ববর্তী হাদীসের অনুরূপ হাদীসে বর্ণিত হয়েছে।*

* হেরেম শরীফের কুল বৃক্ষ বা রাস্তার পাশে ছায়াদানকারী কুল বৃক্ষ এবং ইয়াতীমদের কুল বৃক্ষ কাটার ব্যাপারে এ নিষেধাজ্ঞা, অপ্রয়োজনীয় কুল বৃক্ষ, নিজের প্রয়োজনের জন্য কাটা নিষিদ্ধ নয়। - অনুবাদক

১৭০. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ- সম্পর্কে।

باب فِي إِمَاطَةِ الأَذَى

৫১৫২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، قَالَ حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ سَمِعْتُ أَبِي بُرَيْدَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " فِي الإِنْسَانِ ثَلاَثُمِائَةٍ وَسِتُّونَ مَفْصِلاً فَعَلَيْهِ أَنْ يَتَصَدَّقَ عَنْ كُلِّ مَفْصِلٍ مِنْهُ بِصَدَقَةٍ " . قَالُوا وَمَنْ يُطِيقُ ذَلِكَ يَا نَبِيَّ اللَّهِ قَالَ " النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ تَدْفِنُهَا وَالشَّىْءُ تُنَحِّيهِ عَنِ الطَّرِيقِ فَإِنْ لَمْ تَجِدْ فَرَكْعَتَا الضُّحَى تُجْزِئُكَ " .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে বুরায়দা (রহঃ)

৫১৫২. আহমদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে বুরায়দা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু বুরায়দা (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানব দেহে তিন শত ষাটটি জোড়া আছে। কাজেই, তাদের উচিত প্রত্যেক জোড়ার জন্য কিছু সাদ্‌কা দেয়া। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ হে আল্লাহর নবী! এরূপ করতে কে সক্ষম? তখন নবী (ﷺ) বলেনঃ মসজিদ থেকে থুথু ইত্যাদি পরিষ্কার করা, রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরানো- এ সবই সাদ্‌কা। আর যদি তুমি এরূপ করতে না পার, তবে চাশতের সময় দু’রাকআত নামায আদায় করলে, তা তোমার জন্য যথেষ্ট হবে।

৫১৫৩

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، عَنْ عَبَّادِ بْنِ عَبَّادٍ، - وَهَذَا لَفْظُهُ وَهُوَ أَتَمُّ - عَنْ وَاصِلٍ، عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يُصْبِحُ عَلَى كُلِّ سُلاَمَى مِنِ ابْنِ آدَمَ صَدَقَةٌ تَسْلِيمُهُ عَلَى مَنْ لَقِيَ صَدَقَةٌ وَأَمْرُهُ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ وَنَهْيُهُ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِمَاطَتُهُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ وَبُضْعَتُهُ أَهْلَهُ صَدَقَةٌ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ يَأْتِي شَهْوَتَهُ وَتَكُونُ لَهُ صَدَقَةٌ قَالَ " أَرَأَيْتَ لَوْ وَضَعَهَا فِي غَيْرِ حَقِّهَا أَكَانَ يَأْثَمُ " . قَالَ " وَيُجْزِئُ مِنْ ذَلِكَ كُلِّهِ رَكْعَتَانِ مِنَ الضُّحَى " .

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

৫১৫৩. মুসাদ্দাদ (রাহঃ) .... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ মানুষের শরীরের প্রত্যেক জোড়ার জন্য একটা সাদ্‌কা ওয়াজিব হয়। যে দেখা করে, তাকে সালাম করা- সাদ্‌কা; কাউকে ভাল কাজের নির্দেশ দেয়া- সাদ্‌কা; খারাপ কাজ থেকে মানা করা- সাদ্‌কা; রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা- সাদ্‌কা; এমনকি নিজের স্ত্রীর সাথে সহবাস করাও- সাদ্‌কা।

তখন সাহাবীগণ জিজ্ঞাসা করেন ইয়া রাসূলাল্লাহ! সে তো নিজের কামস্পৃহা পূরণ করে, এটা সাদ্‌কা হবে কিরূপে? তিনি বলেনঃ যদি সে তা অবৈধ স্থানে চরিতার্থ করে, তবে কি সে গুনাহগার হবে না? এরপর নবী (ﷺ) বলেনঃ এ সব কিছুর পক্ষ থেকে চাশতের সময় দু’রাকআত নামায আদায় করাই যথেষ্ট।
৫১৫৪

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ وَاصِلٍ، عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي الأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، بِهَذَا الْحَدِيثِ وَذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي وَسْطِهِ .

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

৫১৫৪. ওয়াহাব ইবনে বাকীয়্যা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে এরূপই বর্ণনা করেছেন।

৫১৫৫

حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " نَزَعَ رَجُلٌ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ غُصْنَ شَوْكٍ عَنِ الطَّرِيقِ إِمَّا كَانَ فِي شَجَرَةٍ فَقَطَعَهُ وَأَلْقَاهُ وَإِمَّا كَانَ مَوْضُوعًا فَأَمَاطَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ بِهَا فَأَدْخَلَهُ الْجَنَّةَ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১৫৫. ঈসা ইবনে হাম্মাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি তার জীবনে কোন ভাল কাজ করেনি, রাস্তা থেকে কাটাদার বৃক্ষের একটা শাখা দূর করা ছাড়া। হয় সে তা গাছ থেকে কেটে ফেলেছিল, নয়তো তা রাস্তা থেকে অপসারণ করেছিল। মহান আল্লাহ তার এ ভাল কাজটি পছন্দ করেন এবং তাকে জান্নাতে দাখিল করেন।

১৭১. রাতে আগুন নিভিয়ে রাখা- সম্পর্কে।

باب فِي إِطْفَاءِ النَّارِ بِاللَّيْلِ

৫১৫৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، رِوَايَةً وَقَالَ مَرَّةً يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم " لاَ تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫১৫৬. আহমদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) .... সালিম (রাহঃ) তার পিতা ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ যখন তোমরা ঘুমাতে যাবে, তখন তোমরা তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে রাখবে না।

৫১৫৭

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ التَّمَّارُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ طَلْحَةَ، حَدَّثَنَا أَسْبَاطٌ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَتْ فَأْرَةٌ فَأَخَذَتْ تَجُرُّ الْفَتِيلَةَ فَجَاءَتْ بِهَا فَأَلْقَتْهَا بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْخُمْرَةِ الَّتِي كَانَ قَاعِدًا عَلَيْهَا فَأَحْرَقَتْ مِنْهَا مِثْلَ مَوْضِعِ الدِّرْهَمِ فَقَالَ " إِذَا نِمْتُمْ فَأَطْفِئُوا سُرُجَكُمْ فَإِنَّ الشَّيْطَانَ يَدُلُّ مِثْلَ هَذِهِ عَلَى هَذَا فَتَحْرِقَكُمْ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৫১৫৭. সুলাইমান ইবনে আব্দুর রহমান (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার একটা ইদুর জ্বলন্ত শলতে টেনে আনে, এবং সে তা রাসূলুল্লাহ (ﷺ) এর খেজুর পাতার তৈরী বিছানার উপর রাখে, যার উপর তিনি বসে ছিলেন। ফলে, সে বিছানার এক-দিরহাম পরিমাণ অংশ পুড়ে যায়। তখন তিনি বলেনঃ যখন তোমরা ঘুমাতে যাবে, তখন তোমরা তোমাদের চেরাগগুলো নিবিয়ে দেবে। কেননা, শয়তান এদেরকে (ইদুর ইত্যাদিকে) এ ধরনের কাজের জন্য প্ররোচিত করে, যা তোমাদের পুড়িয়ে দেয়।

১৭২. সাপ মারা- সম্পর্কে।

باب فِي قَتْلِ الْحَيَّاتِ

৫১৫৮

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ وَمَنْ تَرَكَ شَيْئًا مِنْهُنَّ خِيفَةً فَلَيْسَ مِنَّا " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১৫৮. ইসহাক ইবনে ইসমাঈল (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন থেকে আমরা সাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, তখন থেকে আমরা সাপ হতে নিরাপদ নই। কাজেই, যে ব্যক্তি ভীত হয়ে তাকে ছেড়ে দেবে, (অর্থাৎ মারবে না); সে আমাদের দলভুক্ত নয়।

৫১৫৯

حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ السُّكَّرِيُّ، عَنْ إِسْحَاقَ بْنِ يُوسُفَ، عَنْ شَرِيكٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اقْتُلُوا الْحَيَّاتِ كُلَّهُنَّ فَمَنْ خَافَ ثَأْرَهُنَّ فَلَيْسَ مِنِّي " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৫১৫৯. আব্দুল মাজীদ (রাহঃ) .... ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা সব ধরনের সাপ মারবে। যে ব্যক্তি তাকে প্রতিশোধ গ্রহণের ভয়ে ছেড়ে দেবে, সে আমাদের দলভুক্ত নয়।*

* জাহিলী যুগে- তারা মনে করতো যে, সাপের জোড়া প্রতিশোধ গ্রহণ করে। তাই তারা সাপ মারতো না। ইসলাম এ প্রথা রহিত করে এবং সাপ মারার নির্দেশ দেয়। কারণ, সাপের দংশনে মানুষ, জীব-জন্তু, পশু-পক্ষী মারা যায়। - অনুবাদক
৫১৬০

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ مُسْلِمٍ، قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ، يَرْفَعُ الْحَدِيثَ فِيمَا أُرَى إِلَى ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَرَكَ الْحَيَّاتِ مَخَافَةَ طَلَبِهِنَّ فَلَيْسَ مِنَّا مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৫১৬০. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এ ভয়ে সাপকে ছেড়ে দেবে যে, সে প্রতিশোধ গ্রহণ করবে, সে আমাদের দলভুক্ত নয়। কেননা, যখন থেকে আমরা সাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, তখন থেকে আমরা সাপ হতে নিরাপদ নই।

৫১৬১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ مُوسَى الطَّحَّانِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَابِطٍ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّا نُرِيدُ أَنْ نَكْنِسَ زَمْزَمَ وَإِنَّ فِيهَا مِنْ هَذِهِ الْجِنَّانِ - يَعْنِي الْحَيَّاتِ الصِّغَارَ - فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَتْلِهِنَّ .

বর্ণনাকারী: আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ)

৫১৬১. আহমদ ইবনে মানী (রাহঃ) .... আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলেনঃ আমরা যমযম কূপের চারপাশ ঝাঁড়ু দিতে চাই; কিন্তু সেখানে ছোট ছোট সাপ আছে; (কাজেই আমরা কি করবো?) তখন নবী করীম (ﷺ) তাদের মারার নির্দেশ প্রদান করেন।

৫১৬২

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " اقْتُلُوا الْحَيَّاتِ وَذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ فَإِنَّهُمَا يَلْتَمِسَانِ الْبَصَرَ وَيُسْقِطَانِ الْحَبَلَ " . قَالَ وَكَانَ عَبْدُ اللَّهِ يَقْتُلُ كُلَّ حَيَّةٍ وَجَدَهَا فَأَبْصَرَهُ أَبُو لُبَابَةَ أَوْ زَيْدُ بْنُ الْخَطَّابِ وَهُوَ يُطَارِدُ حَيَّةً فَقَالَ إِنَّهُ قَدْ نُهِيَ عَنْ ذَوَاتِ الْبُيُوتِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫১৬২. মুসাদ্দাদ (রাহঃ) .... সালিম (রাহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা সাপ মারবে এবং সেই সাপ, যার পিঠে দু’টি সাদা রেখা আছে এবং যার লেজ নেই। কেননা, এরা বিষধর হওয়ার কারণে- দর্শন শক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয়। রাবী বলেনঃ এরপর আব্দুল্লাহ (রাযিঃ) যে সাপ দেখতে পেতেন, তা মেরে ফেলতেন। একদা আবু লুবাবা (রাযিঃ) অথবা যায়দ ইবনে খাওাব (রাযিঃ) তাঁকে একটা সাপ মারতে উদ্যত দেখে বলেনঃ নবী (ﷺ) ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন।

৫১৬৩

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ أَبِي لُبَابَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ الْجِنَّانِ الَّتِي تَكُونُ فِي الْبُيُوتِ إِلاَّ أَنْ يَكُونَ ذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ فَإِنَّهُمَا يَخْطِفَانِ الْبَصَرَ وَيَطْرَحَانِ مَا فِي بُطُونِ النِّسَاءِ .

বর্ণনাকারী: হযরত আবূ লুবাবা বাশীর ইবন আব্দুল মুনযির রাযি.

৫১৬৩. কা’নবী (রাহঃ) .... আবু লুবাবা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সে সব সাপ মারতে নিষেধ করেছেন, যারা ঘরে বসবাস করে। তবে তিনি সে সাপ মারার নির্দেশ দেন, যাদের দু’টি মুখ এবং লেজ কাটা। কেননা, এরা বিষধর হওয়ার কারণে দৃষ্টি শক্তি নষ্ট করে এবং গর্ভস্থিত সন্তানের ক্ষতি সাধন করে।

৫১৬৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، وَجَدَ بَعْدَ ذَلِكَ - يَعْنِي بَعْدَ مَا حَدَّثَهُ أَبُو لُبَابَةَ - حَيَّةً فِي دَارِهِ فَأَمَرَ بِهَا فَأُخْرِجَتْ يَعْنِي إِلَى الْبَقِيعِ .

বর্ণনাকারী: নাফি‘ (রহঃ)

৫১৬৪. মুহাম্মাদ ইবনে উবাইদ (রাহঃ) ..... নাফি (রাহঃ) থেকে বর্ণিত যে, ইবনে উমর (রাযিঃ) আবু লুবাবা (রাযিঃ) থেকে এ হাদীস শোনার পর তার ঘরে একটি সাপ দেখতে পান। তখন তিনি তাকে (সাপকে) বাকী নামক স্থানে পাঠিয়ে দেন।

৫১৬৫

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، وَأَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي أُسَامَةُ، عَنْ نَافِعٍ، فِي هَذَا الْحَدِيثِ قَالَ نَافِعٌ ثُمَّ رَأَيْتُهَا بَعْدُ فِي بَيْتِهِ .

বর্ণনাকারী: নাফি‘ (রহঃ)

৫১৬৫. ইবনে সারহ (রাহঃ) .... নাফি (রাহঃ) এ হাদীস বলেনঃ আমি সে সাপকে পরবর্তীতে তাঁর ঘরে দেখেছি।

৫১৬৬

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَحْيَى، قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّهُ، انْطَلَقَ هُوَ وَصَاحِبٌ لَهُ إِلَى أَبِي سَعِيدٍ يَعُودَانِهِ فَخَرَجْنَا مِنْ عِنْدِهِ فَلَقِينَا صَاحِبًا لَنَا وَهُوَ يُرِيدُ أَنْ يَدْخُلَ عَلَيْهِ فَأَقْبَلْنَا نَحْنُ فَجَلَسْنَا فِي الْمَسْجِدِ فَجَاءَ فَأَخْبَرَنَا أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الْهَوَامَّ مِنَ الْجِنِّ فَمَنْ رَأَى فِي بَيْتِهِ شَيْئًا فَلْيُحَرِّجْ عَلَيْهِ ثَلاَثَ مَرَّاتٍ فَإِنْ عَادَ فَلْيَقْتُلْهُ فَإِنَّهُ شَيْطَانٌ " .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৫১৬৬. মুসাদ্দাদ (রাহঃ) .... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন কোন সাপ জিন। কাজেই, কেউ যখন তার ঘরে সাপ দেখে, তখন সে যেন তাকে তিনবার এরূপ বলেঃ আর বের হবে না, অন্যথায় তোমার কষ্ট হবে। এরপরও যদি সে বের হয়, তবে তাকে হত্যা করবে; কেননা, সে শয়তান।

৫১৬৭

حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ صَيْفِيٍّ أَبِي سَعِيدٍ، مَوْلَى الأَنْصَارِ عَنْ أَبِي السَّائِبِ، قَالَ أَتَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ فَبَيْنَا أَنَا جَالِسٌ، عِنْدَهُ سَمِعْتُ تَحْتَ، سَرِيرِهِ تَحْرِيكَ شَىْءٍ فَنَظَرْتُ فَإِذَا حَيَّةٌ فَقُمْتُ فَقَالَ أَبُو سَعِيدٍ مَا لَكَ فَقُلْتُ حَيَّةٌ هَا هُنَا . قَالَ فَتُرِيدُ مَاذَا قُلْتُ أَقْتُلُهَا . فَأَشَارَ إِلَى بَيْتٍ فِي دَارِهِ تِلْقَاءَ بَيْتِهِ فَقَالَ إِنَّ ابْنَ عَمٍّ لِي كَانَ فِي هَذَا الْبَيْتِ فَلَمَّا كَانَ يَوْمُ الأَحْزَابِ اسْتَأْذَنَ إِلَى أَهْلِهِ وَكَانَ حَدِيثَ عَهْدٍ بِعُرْسٍ فَأَذِنَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَمَرَهُ أَنْ يَذْهَبَ بِسِلاَحِهِ فَأَتَى دَارَهُ فَوَجَدَ امْرَأَتَهُ قَائِمَةً عَلَى بَابِ الْبَيْتِ فَأَشَارَ إِلَيْهَا بِالرُّمْحِ فَقَالَتْ لاَ تَعْجَلْ حَتَّى تَنْظُرَ مَا أَخْرَجَنِي . فَدَخَلَ الْبَيْتَ فَإِذَا حَيَّةٌ مُنْكَرَةٌ فَطَعَنَهَا بِالرُّمْحِ ثُمَّ خَرَجَ بِهَا فِي الرُّمْحِ تَرْتَكِضُ قَالَ فَلاَ أَدْرِي أَيُّهُمَا كَانَ أَسْرَعَ مَوْتًا الرَّجُلُ أَوِ الْحَيَّةُ فَأَتَى قَوْمُهُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا ادْعُ اللَّهَ أَنْ يَرُدَّ صَاحِبَنَا . فَقَالَ " اسْتَغْفِرُوا لِصَاحِبِكُمْ " . ثُمَّ قَالَ " إِنَّ نَفَرًا مِنَ الْجِنِّ أَسْلَمُوا بِالْمَدِينَةِ فَإِذَا رَأَيْتُمْ أَحَدًا مِنْهُمْ فَحَذِّرُوهُ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ إِنْ بَدَا لَكُمْ بَعْدُ أَنْ تَقْتُلُوهُ فَاقْتُلُوهُ بَعْدَ الثَّلاَثِ " .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৫১৬৭. ইয়াযীদ ইবনে মাওয়াহব (রাহঃ) ..... আবু সাই’ব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি আবু সাঈদ খুদরী (রাযিঃ)-এর কাছে এসে বসি। এ সময় আমি তার চৌকির নীচে কিছুর আওয়াজ শুনতে পাই। আমি তাকিয়ে দেখি যে, একটা সাপ! তখন আমি দাঁড়ালে- আবু সাঈদ (রাযিঃ) জিজ্ঞাসা করেনঃ তোমার কি হয়েছে? তখন আমি বলিঃ এখানে একটা সাপ। তিনি বলেনঃ তুমি কি করতে চাও? তখন আমি বলিঃ আমি তাকে মেরে ফেলবো। তখন তিনি তাঁর বাড়ীর একটা ঘরের দিকে ইশারা করে বলেনঃ এখানে আমার চাচাতো ভাই থাকতো।

খন্দকের যুদ্ধের সময় সে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুমতি চায়; কেননা, সে তখন নতুন বিয়ে করেছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে অনুমতি দেন এবং বলেনঃ তুমি তোমার হাতিয়ার নিয়ে যাও। সে ঘরে ফিরে তার স্ত্রীকে ঘরের দরজার উপর দাঁড়িয়ে থাকতে দেখে, তার প্রতি কলম দিয়ে ইশারা করে। তখন তার স্ত্রী বলেঃ তাড়াহুড়া করো না, এসে দেখ, কিসে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তখন সে ঘরে ঢুকে একটা কুৎসিত সাপ দেখতে পায়। সে তাকে বল্লম দিয়ে হত্যা করে এবং বল্লমে তার দেহ ফুঁড়ে বাইরে নিয়ে আসে।

রাবী বলেনঃ আমি জানি না, এরপর কে আগে মারা গিয়েছিল- ব্যক্তিটি- না সাপটি! তখন তাঁর কওমের লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলেঃ আপনি দুআ করুন, যাতে আমাদের সাথী বেঁচে যায়। তখন নবী (ﷺ) বলেনঃ তোমরা তার মাগফিরাতের জন্য দুআ কর। এরপর তিনি বলেনঃ মদীনার একদল জ্বীন ইসলাম গ্রহণ করেছে; তাই তোমরা যখন তাদের কাউকে দেখবে, তখন তাকে তিনবার ভীতি-প্রদর্শন করবে যে, ’আর বের হবে না, অন্যথায় মারা পড়বে।’ এরপর যদি সে বের হয়, তখন তাকে মেরে ফেলবে।
৫১৬৮

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ عَجْلاَنَ، بِهَذَا الْحَدِيثِ مُخْتَصَرًا قَالَ " فَلْيُؤْذِنْهُ ثَلاَثًا فَإِنْ بَدَا لَهُ بَعْدُ فَلْيَقْتُلْهُ فَإِنَّهُ شَيْطَانٌ " .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৫১৬৮. মুসাদ্দাদ (রাহঃ) .... ইবনে ইজলান (রাহঃ) থেকে সংক্ষেপে এরূপ বর্ণিত হয়েছে। এতে বলা হয়েছে যে, ’তিনবার তাকে সাবধান করবে। এরপর ও যদি সে বের হয়, তখন তাকে মেরে ফেলবে। কেননা, সে শয়তান।’

৫১৬৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ صَيْفِيٍّ، مَوْلَى ابْنِ أَفْلَحَ قَالَ أَخْبَرَنِي أَبُو السَّائِبِ، مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ أَنَّهُ دَخَلَ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فَذَكَرَ نَحْوَهُ وَأَتَمَّ مِنْهُ قَالَ " فَآذِنُوهُ ثَلاَثَةَ أَيَّامٍ فَإِنْ بَدَا لَكُمْ بَعْدَ ذَلِكَ فَاقْتُلُوهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ " .

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৫১৬৯. আহমদ ইবনে সাঈদ (রাহঃ) ...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে এরূপই বর্ণিত হয়েছে। এতে আরো উল্লেখ আছে যে, তিন দিন পর্যন্ত তাকে ভয় দেখাবে, এরপর ও যদি সে বের হয়, তখন তাকে মেরে ফেলবে। কেননা, সে শয়তান।

৫১৭০

حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَلِيِّ بْنِ هَاشِمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي لَيْلَى، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ حَيَّاتِ الْبُيُوتِ فَقَالَ " إِذَا رَأَيْتُمْ مِنْهُنَّ شَيْئًا فِي مَسَاكِنِكُمْ فَقُولُوا أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ نُوحٌ أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ سُلَيْمَانُ أَنْ لاَ تُؤْذُونَا فَإِنْ عُدْنَ فَاقْتُلُوهُنَّ " .

বর্ণনাকারী: আবু লায়লা (রাঃ)

৫১৭০. সাঈদ ইবনে সুলাইমান (রাহঃ) ..... আবু লায়লা (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে ঘরে বসবাসকারী সাপদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ যখন তোমরা এদের কাউকে তোমাদের ঘরে দেখবে, তখন তোমরা বলবেঃ ’আমি তোমাদের সে অঙ্গীকারের শপথ প্রদান করছি, যা নূহ ও সুলাইমান (আলাইহিস সালাম) তোমাদের থেকে নিয়েছিল যে, তোমরা আমাদের কষ্ট দেবে না।’ এরপর যদি তারা বের হয়, তবে তাদের মেরে ফেলবে।

৫১৭১

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّهُ قَالَ اقْتُلُوا الْحَيَّاتِ كُلَّهَا إِلاَّ الْجَانَّ الأَبْيَضَ الَّذِي كَأَنَّهُ قَضِيبُ فِضَّةٍ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৫১৭১. আমর ইবনে আওন (রাহঃ) ..... ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা রূপার ছড়ির ন্যায় শাদা সাপ ব্যতীত, আর সব সাপকে হত্যা করবে।

১৭৩. গিরগিট মারা- সস্পর্কে।

باب فِي قَتْلِ الأَوْزَاغِ

৫১৭২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَتْلِ الْوَزَغِ وَسَمَّاهُ فُوَيْسِقًا .

বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

৫১৭২. আহমদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... সা’দ (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) গিরগিট মারার জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনি তাকে ’ছোট ফাসিক’ নামে আখ্যায়িত করেছেন।

৫১৭৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَتَلَ وَزَغَةً فِي أَوَّلِ ضَرْبَةٍ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّانِيَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً أَدْنَى مِنَ الأَوَّلِ وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّالِثَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً أَدْنَى مِنَ الثَّانِيَةِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১৭৩. মুহাম্মাদ ইবনে সাব্বাহ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এক আঘাতে গিরগিট মারবে, সে এরূপ- এরূপ নেকী পাবে; আর যে দুই আঘাতে তাকে মারবে, সে এরূপ- এরূপ নেকী পাবে, যা প্রথম বারের চাইতে কম; আর যে তিন আঘাতে গিরগিট মারবে, সে এরূপ- এরূপ নেকী পাবে, যার পরিমাণ দ্বিতীয়বারের চাইতে কম।

৫১৭৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنْ سُهَيْلٍ، قَالَ حَدَّثَنِي أَخِي، أَوْ أُخْتِي عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " فِي أَوَّلِ ضَرْبَةٍ سَبْعِينَ حَسَنَةً " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১৭৪. মুহাম্মাদ ইবনে সাব্বাহ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ গিরগিটকে প্রথম আঘাতে মারতে পারলে সত্তর নেকী।

১৭৪. পিঁপড়া মারা- সস্পর্কে।

باب فِي قَتْلِ الذَّرِّ

৫১৭৫

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنِ الْمُغِيرَةِ، - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ - عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " نَزَلَ نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ فَلَدَغَتْهُ نَمْلَةٌ فَأَمَرَ بِجَهَازِهِ فَأُخْرِجَ مِنْ تَحْتِهَا ثُمَّ أَمَرَ بِهَا فَأُحْرِقَتْ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فَهَلاَّ نَمْلَةً وَاحِدَةً " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১৭৫. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ একবার একজন নবী একটা গাছের নীচে অবস্থান করাকালে তাকে একটা পিঁপড়া কামড়ায়। তখন তিনি সেখান থেকে মালামাল সরিয়ে নিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দিতে বলেন। ফলে, সব পিঁপড়া পুড়ে মারা যায়। তখন আল্লাহ তাঁর উপর ওহী-নাযিল করেন যে, তুমি কেন একটা পিঁপড়াকে শাস্তি দিলে না? (অর্থাৎ সব পিঁপড়া তো তোমাকে কামড়ায়নি, যে তোমাকে কামড়েছে, তাকে মারলেই পারতে।)

৫১৭৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ نَمْلَةً قَرَصَتْ نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ فَأَمَرَ بِقَرْيَةِ النَّمْلِ فَأُحْرِقَتْ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فِي أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَهْلَكْتَ أُمَّةً مِنَ الأُمَمِ تُسَبِّحُ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১৭৬. আহমদ ইবনে সালিহ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ একবার কোন একজন নবীকে একটা পিঁপড়া কামড়ায়। তখন তিনি সেখান থেকে মালামাল সরিয়ে নিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দিতে বলেন। ফলে, সব পিঁপড়াকে জ্বালিয়ে দেয়ার নির্দেশ দেন। তখন আল্লাহ তার উপর ওহী নাযিল করেন যে, তোমাকে তো মাত্র একটা পিঁপড়া কামড়েছিল, অথচ তুমি (প্রতিশোধ স্বরূপ) এমন একটা কওমকে ধবংস করে দিলে, যারা (আমার) তাসবীহ পাঠ করতো।

৫১৭৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ النَّمْلَةُ وَالنَّحْلَةُ وَالْهُدْهُدُ وَالصُّرَدُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৫১৭৭. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) চার শ্রেণীর প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন। তারা হলোঃ পিঁপড়া, মৌমাছি, হুদ-হুদ পাখি এবং চড়ুই পাখি। (কেননা, এরা কারো ক্ষতি করে না, বরং উপকার করে)।

৫১৭৮

حَدَّثَنَا أَبُو صَالِحٍ، مَحْبُوبُ بْنُ مُوسَى أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنِ ابْنِ سَعْدٍ، - قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ الْحَسَنُ بْنُ سَعْدٍ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَانْطَلَقَ لِحَاجَتِهِ فَرَأَيْنَا حُمَّرَةً مَعَهَا فَرْخَانِ فَأَخَذْنَا فَرْخَيْهَا فَجَاءَتِ الْحُمَّرَةُ فَجَعَلَتْ تُعَرِّشُ فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا رُدُّوا وَلَدَهَا إِلَيْهَا " . وَرَأَى قَرْيَةَ نَمْلٍ قَدْ حَرَّقْنَاهَا فَقَالَ " مَنْ حَرَّقَ هَذِهِ " . قُلْنَا نَحْنُ . قَالَ " إِنَّهُ لاَ يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلاَّ رَبُّ النَّارِ " .

বর্ণনাকারী: বিবিধ

৫১৭৮. আবু সালিহ মাহবুব (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমরা কোন এক সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তিনি তাঁর প্রয়োজনে বাইরে গেলে, আমরা সেখানে একটা চড়ুই পাখি দেখতে পাই, যার দু’টি বাচ্চা ছিল। তখন আমরা তার বাচ্চা দু’টি নিয়ে আসলে, সে আমাদের উপর আছড়ে পড়ে।

এ সময় নবী (ﷺ) এসে বলেনঃ কে এর বাচ্চা এনে একে কষ্ট দিচ্ছ! এর বাচ্চা একে ফিরিয়ে দাও। এরপর তিনি একটা পিঁপড়ার গর্ত, যা আমরা জ্বালিয়ে দিয়েছিলাম, দেখে বলেনঃ এদের কে জ্বালিয়ে দিয়েছে? তখন আমরা বলিঃ আমরা। তখন নবী (ﷺ) বলেনঃ আগুনের রব ছাড়া আর কারো জন্য উচিত নয় যে, সে অন্য কাউকে আগুন দিয়ে শাস্তি দেবে।

১৭৫. ব্যাঙ মারা- সম্পর্কে।

باب فِي قَتْلِ الضِّفْدَعِ

৫১৭৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ، أَنَّ طَبِيبًا، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ ضِفْدَعٍ يَجْعَلُهَا فِي دَوَاءٍ فَنَهَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ قَتْلِهَا .

বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে উসমান (রাঃ)

৫১৭৯. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) .... আব্দুর রহমান ইবনে উছমান (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার একজন চিকিৎসক নবী (ﷺ)-কে ঔষধের মধ্যে ব্যাঙ ব্যবহার করার কথা জিজ্ঞাসা করলে, নবী করীম (ﷺ) তাকে ব্যাঙ মারতে নিষেধ করেন।

১৭৬. কংকর নিক্ষেপ- প্রসঙ্গে।

باب فِي الْخَذْفِ

৫১৮০

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عُقْبَةَ بْنِ صُهْبَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْخَذْفِ قَالَ " إِنَّهُ لاَ يَصِيدُ صَيْدًا وَلاَ يَنْكَأُ عَدُوًّا وَإِنَّمَا يَفْقَأُ الْعَيْنَ وَيَكْسِرُ السِّنَّ " .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)

৫১৮০. হাফস ইবনে উমর (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কংকর নিক্ষেপ করতে নিষেধ করেছেন। তিনি আরো বলেনঃ এর দ্বারা না শিকার করা যায়, আর না শক্র নিহত হয়। বরং এর আঘাতে চোখ কানা হতে পারে এবং দাঁতও ভাঙতে পারে।

১৭৭. খাতনা করা সম্পর্কে।

باب مَا جَاءَ فِي الْخِتَانِ

৫১৮১

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الرَّحِيمِ الأَشْجَعِيُّ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ، - قَالَ عَبْدُ الْوَهَّابِ الْكُوفِيُّ - عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ، أَنَّ امْرَأَةً، كَانَتْ تَخْتِنُ بِالْمَدِينَةِ فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تُنْهِكِي فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ وَأَحَبُّ إِلَى الْبَعْلِ " . قَالَ أَبُو دَاوُدَ رُوِيَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ عَبْدِ الْمَلِكِ بِمَعْنَاهُ وَإِسْنَادِهِ . قَالَ أَبُو دَاوُدَ لَيْسَ هُوَ بِالْقَوِيِّ وَقَدْ رُوِيَ مُرْسَلاً .

বর্ণনাকারী: উম্মে আতিয়্যা (রাঃ)

৫১৮১. সুলাইমান ইবনে আব্দুর রহমান (রাহঃ) .... উম্মু আতীয়া নামক জনৈকা আনসারী থেকে বর্ণিত যে, মদীনাতে একজন মহিলা মেয়েদের খাতনা করত। তখন নবী করীম (ﷺ) তাকে বলেনঃ তুমি মেয়েদের লিঙ্গাগ্র বেশী গভীর করে কাটবে না। কেননা, এটা মেয়েদের শরীরের এমন একটা অংশ, যা পুরুষদের কাছে খুবই প্রিয়।

১৭৮. মহিলাদের রাস্তায় চলা- সম্পর্কে।

باب فِي مَشْىِ النِّسَاءِ مَعَ الرِّجَالِ فِي الطَّرِيقِ

৫১৮২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ عَنْ أَبِي الْيَمَانِ، عَنْ شَدَّادِ بْنِ أَبِي عَمْرِو بْنِ حِمَاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ الأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ وَهُوَ خَارِجٌ مِنَ الْمَسْجِدِ فَاخْتَلَطَ الرِّجَالُ مَعَ النِّسَاءِ فِي الطَّرِيقِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلنِّسَاءِ " اسْتَأْخِرْنَ فَإِنَّهُ لَيْسَ لَكُنَّ أَنْ تَحْقُقْنَ الطَّرِيقَ عَلَيْكُنَّ بِحَافَاتِ الطَّرِيقِ " . فَكَانَتِ الْمَرْأَةُ تَلْتَصِقُ بِالْجِدَارِ حَتَّى إِنَّ ثَوْبَهَا لَيَتَعَلَّقُ بِالْجِدَارِ مِنْ لُصُوقِهَا بِهِ .

বর্ণনাকারী: হযরত আবু উসাইদ সাঈদী (রাঃ)

৫১৮২. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... আবু উসায়দ আনসারী (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে বর্ণনা কবতে শুনেছেন; যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে দেখতে পান যে, পুরুষেরা রাস্তার মাঝে মহিলাদের সাথে মিশে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদের বলেনঃ তোমরা অপেক্ষা কর! তোমাদের রাস্তার মাঝখান দিয়ে চলাচল করা উচিত নয়, বরং তোমরা রাস্তার এক পাশ দিয়ে যাবে। এরপর মহিলারা দেওয়াল ঘেষে চলাচল করার ফলে অধিকাংশ সময় তাদের কাপড় দেওয়ালের সাথে আটকে যেত।

৫১৮৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، سَلْمُ بْنُ قُتَيْبَةَ عَنْ دَاوُدَ بْنِ أَبِي صَالِحٍ الْمُزَنِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ يَمْشِيَ - يَعْنِي الرَّجُلَ - بَيْنَ الْمَرْأَتَيْنِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৫১৮৩. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) কোন পুরুষ লোককে দু’জন মহিলার মাঝখানে চলতে নিষেধ করেছেন।

১৭৯. সময়কে গালি দেয়া- সম্পর্কে।*

باب فِي الرَّجُلِ يَسُبُّ الدَّهْرَ

৫১৮৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ بْنِ سُفْيَانَ، وَابْنُ السَّرْحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِيَ الأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ " . قَالَ ابْنُ السَّرْحِ عَنِ ابْنِ الْمُسَيَّبِ مَكَانَ سَعِيدٍ .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৫১৮৪. মুহাম্মাদ ইবনে সাব্বাহ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, মহান আল্লাহ বলেনঃ বনী আদম সময়কে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়। অথচ আমিই সময়, আমার নিয়ন্ত্রণে সব কিছুই; আমিই রাত-দিনকে (চক্রাকারে) আবর্তিত করি। রাবী ইবনে সারহ (রাহঃ) ইবনে মুসায়্যাব (রাহঃ)-এর স্থলে- সাঈদ (রাহঃ)-এর নাম উল্লেখ করেছেন।

* 'দাহর' বা সময়ের মধ্যে যা কিছু হয়, সবই আল্লাহর নির্দেশে হয়ে থাকে। সময় কিছুই করতে পারে না, বরং সময়ের মধ্যে যা কিছু সংঘটিত হয়, সবই আল্লাহর হুকুমে হয়। কাজেই সময়কে গালি দেয়ার অর্থ হলো- আল্লাহর নির্দেশের সমালোচনা করা এবং আল্লাহকেই মন্দ বলা, যা খুবই গর্হিত কাজ আর দিন-রাতের পরিবর্তন আল্লাহর হুকুমে হয়ে থাকে। কাজেই, একে গাল-মন্দ করা উচিত নয়। বরং এ সময়ে যদি কারো উপর বিপদাপদ হয়, তবে তার সবর করা উত্তম এবং নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া দরকার, যাতে তার উপর আল্লাহর রহমত নাযিল হয়। - অনুবাদক