كتاب الخاتم
২৯. আংটি ব্যবহারের বিধান
অধ্যায় ২৯ · ২৬ টি হাদীস
১. আংটি ব্যবহার সম্পর্কে।
باب مَا جَاءَ فِي اتِّخَاذِ الْخَاتَمِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ مُطَرِّفٍ الرُّوَاسِيُّ ، حَدَّثَنَا عِيسَى ، عَنْ سَعِيدٍ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ إِلَى بَعْضِ الْأَعَاجِمِ فَقِيلَ لَهُ : إِنَّهُمْ لَا يَقْرَءُونَ كِتَابًا إِلَّا بِخَاتَمٍ ، فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ "
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৪১৬৬. আব্দুর রহীম ইবনে মুতাররিফ (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কোন কোন অনারব দেশের শাসনকর্তাদের নিকট চিঠি লেখার ইচ্ছা করেন। তখন তাঁকে বলা হয়ঃ তারা মোহরাংকিত ছাড়া কোন চিঠিই পড়ে না। তখন তিনি রূপার একটি আংটি তৈরী করে নেন এবং তাতে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” খোদাই করে নেন।
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ ، عَنْ خَالِدٍ ، عَنْ سَعِيدٍ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، بِمَعْنَى حَدِيثِ عِيسَى بْنِ يُونُسَ زَادَ فَكَانَ فِي يَدِهِ حَتَّى قُبِضَ وَفِي يَدِ أَبِي بَكْرٍ حَتَّى قُبِضَ وَفِي يَدِ عُمَرَ حَتَّى قُبِضَ وَفِي يَدِ عُثْمَانَ ، فَبَيْنَمَا هُوَ عِنْدَ بِئْرٍ إِذْ سَقَطَ فِي الْبِئْرِ ، فَأَمَرَ بِهَا فَنُزِحَتْ فَلَمْ يَقْدِرْ عَلَيْهِ .
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৪১৬৭. ওয়াহাব ইবনে বাকীয়া (রাহঃ) .... আনাস (রাযিঃ) ঈসা ইবনে ইউনুসের হাদীসের অনুরূপ হাকীছ বর্ণনা করেছেন। তাতে এতটুকু অতিরিক্ত আছে যে, ঐ আংটিটি নবী (ﷺ) যতদিন জীবিত ছিলেন, ততদিন তা তাঁর হাতে ছিল। তাঁর ইনতিকালের পর সেটি আবু বকর (রাযিঃ) এর হাতে ছিল, তাঁর ইন্তিকালের পর সেটি উমর (রাযিঃ)-এর হাতে ছিল এবং তাঁর ইনতিকালের পর সেটি উছমান(রাযিঃ)-এর হাতে ছিল। একদা তিনি একটি কূপের পাশে বসে থাকার সময় সেটি কূপের মধ্যে পড়ে যায়। তাঁর নির্দেশে সে কূপের সমুদয় পানি সেচে ফেলা হয়, কিন্তু সে আংটি আর পাওয়া যায়নি।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَحْمَدُ بْنُ صَالِحٍ قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِي أَنَسٌ قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ وَرِقٍ فَصُّهُ حَبَشِيٌّ
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৪১৬৮. কুতায়বা ইবনে সাঈল (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর আংটিটি ছিল রূপার তৈরী এবং উহার পাথর ছিল হাবশ দেশের আকীক পাথরের।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فِضَّةٍ كُلُّهُ فَصُّهُ مِنْهُ
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৪১৬৯. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর আংটি সম্পূর্ণ রূপার তৈরী ছিল এবং তার নাগীনা (মোহরাংকিত অংশ)ও ছিল রূপার।
حَدَّثَنَا نُصَيْرُ بْنُ الْفَرَجِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِمَ الذَّهَبِ فَلَمَّا رَآهُمْ قَدْ اتَّخَذُوهَا رَمَى بِهِ وَقَالَ لَا أَلْبَسُهُ أَبَدًا ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ثُمَّ لَبِسَ الْخَاتَمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ ثُمَّ لَبِسَهُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرُ ثُمَّ لَبِسَهُ بَعْدَهُ عُثْمَانُ حَتَّى وَقَعَ فِي بِئْرِ أَرِيسٍ قَالَ أَبُو دَاوُد وَلَمْ يَخْتَلِفْ النَّاسُ عَلَى عُثْمَانَ حَتَّى سَقَطَ الْخَاتَمُ مِنْ يَدِهِ
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪১৭০. নাসীর ইবনে ফারাজ (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একটি সোনার আংটি তৈরী করেন এবং তিনি তার নাগীনা (মোহরাংকিত অংশ) হাতের ভিতরের দিক রাখতেন, আর তাতে খোদাই করেন “মুহাম্মাদুর রাসূলুল্লাহ”। এরপর লোকেরা সোনার আংটি ব্যবহার শুরু করলে, তিনি তা দেখে নিজের আংটি খুলে ফেলেন এবং বলেনঃ আমি এটি আর কখনো পরবো না। এরপর তিনি একটি রূপার আংটি তৈরী করেন এবং তাতে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” খোদাই করে নেন। তাঁর ইনতিকালের পর সেটি আবু বকর (রাযিঃ) পরিধান করেন, তারপর উমর (রাযিঃ) এবং তারপর উসমান (রাযিঃ) সেটি পরিধান করেন। আর সেটি আরীস’ নামক কূপে পড়ার আগ পর্যন্ত তাঁর নিকট ছিল।
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ فِي هَذَا الْخَبَرِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَقَالَ لَا يَنْقُشُ أَحَدٌ عَلَى نَقْشِ خَاتَمِي هَذَا ثُمَّ سَاقَ الْحَدِيثَ
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪১৭১. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) এ হাদীসে নবী (ﷺ) থেকে এতটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন যে, তিনি তাতে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ”! খোদাই করে নেন এবং বলেনঃ আমার এ আংটিতে যেমন নকশা আছে, এরূপ নকশা যেন কেউ না করে। এভাবে পূর্ণ হাদীস বর্ণিত হয়েছে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بِنِ فَارِسٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ الْمُغِيرَةِ بْنِ زِيَادٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ بِهَذَا الْخَبَرِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَالْتَمَسُوهُ فَلَمْ يَجِدُوهُ فَاتَّخَذَ عُثْمَانُ خَاتَمًا وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ قَالَ فَكَانَ يَخْتِمُ بِهِ أَوْ يَتَخَتَّمُ بِهِ
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪১৭২. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) এ হাদীস নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তবে তাতে অতিরিক্ত বর্ণিত আছে যে, তাঁরা সেটি তালাশ করেন, কিন্তু কোন সন্ধান পাননি। এরপর উছমান (রাযিঃ) একটি আংটি তৈরী করান এবং তাতে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” খোদাই করে নেন। তিনি তা পরিধান করতেন এবং তা দিয়ে সীল দিতেন।
২. আংটি ব্যবহার না করা সম্পর্কে।
باب مَا جَاءَ فِي تَرْكِ الْخَاتَمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ لُوَيْنٌ عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ رَأَى فِي يَدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا فَصَنَعَ النَّاسُ فَلَبِسُوا وَطَرَحَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَرَحَ النَّاسُ قَالَ أَبُو دَاوُد رَوَاهُ عَنْ الزُّهْرِيِّ زِيَادُ بْنُ سَعْدٍ وَشُعَيْبٌ وَابْنُ مُسَافِرٍ كُلُّهُمْ قَالَ مِنْ وَرِقٍ
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৪১৭৩. মুহাম্মাদ ইবনে সুলাইমান (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা তিনি নবী (ﷺ) এর হাতে একটি রূপার আংটি দেখতে পান। তখন লোকেরা তা দেখে আংটি তৈরী করে পরতে শুরু করে। আর নবী (ﷺ) সে আংটি খুলে ফেললে, অন্য লোকেরাও তাদের আংটি খুলে ফেলে।
৩. সোনার আংটি ব্যবহার সম্পর্কে।
باب مَا جَاءَ فِي خَاتَمِ الذَّهَبِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ الرُّكَيْنَ بْنَ الرَّبِيعِ، يُحَدِّثُ عَنِ الْقَاسِمِ بْنِ حَسَّانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، أَنَّ ابْنَ مَسْعُودٍ، كَانَ يَقُولُ كَانَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم يَكْرَهُ عَشْرَ خِلاَلٍ الصُّفْرَةَ - يَعْنِي الْخَلُوقَ - وَتَغْيِيرَ الشَّيْبِ وَجَرَّ الإِزَارِ وَالتَّخَتُّمَ بِالذَّهَبِ وَالتَّبَرُّجَ بِالزِّينَةِ لِغَيْرِ مَحِلِّهَا وَالضَّرْبَ بِالْكِعَابِ وَالرُّقَى إِلاَّ بِالْمُعَوِّذَاتِ وَعَقْدَ التَّمَائِمِ وَعَزْلَ الْمَاءِ لِغَيْرِ أَوْ غَيْرِ مَحِلِّهِ أَوْ عَنْ مَحِلِّهِ وَفَسَادَ الصَّبِيِّ غَيْرَ مُحَرِّمِهِ .
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৪. লোহার আংটি ব্যবহার সম্পর্কে।
باب مَا جَاءَ فِي خَاتَمِ الْحَدِيدِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، - الْمَعْنَى - أَنَّ زَيْدَ بْنَ حُبَابٍ، أَخْبَرَهُمْ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ السُّلَمِيِّ الْمَرْوَزِيِّ أَبِي طَيْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ شَبَهٍ فَقَالَ لَهُ " مَا لِي أَجِدُ مِنْكَ رِيحَ الأَصْنَامِ " . فَطَرَحَهُ ثُمَّ جَاءَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ فَقَالَ " مَا لِي أَرَى عَلَيْكَ حِلْيَةَ أَهْلِ النَّارِ " . فَطَرَحَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مِنْ أَىِّ شَىْءٍ أَتَّخِذُهُ قَالَ " اتَّخِذْهُ مِنْ وَرِقٍ وَلاَ تُتِمَّهُ مِثْقَالاً " . وَلَمْ يَقُلْ مُحَمَّدٌ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ . وَلَمْ يَقُلِ الْحَسَنُ السُّلَمِيِّ الْمَرْوَزِيِّ .
বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)
৪১৭৫. হাসান ইবনে আলী (রাহঃ) .... বুরায়দা (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, একদা জনৈক ব্যক্তি পিতলের আংটি পরে নবী (ﷺ) এর নিকট আসলে তিনি তাকে বলেনঃ ব্যাপার কি, আমি তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? একথা শুনে সে ব্যক্তি তা খুলে ফেলে দেয়। এরপর সে ব্যক্তি একটি লোহার আংটি পরে আসলে, তিনি তাকে বলেঃ আমি তোমাকে জাহান্নামীদের অলংকার পরা অবস্থায় দেখছি! তখন সে ব্যক্তি তা খুলে ফেলে দেয় এবং বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কি ধরনের আংটি ব্যবহার করবো? তিনি বলেনঃ এক ‘মিছকাল’ ওজনের কম রূপা দিয়ে আংটি তৈরী করে তা ব্যবহার কর।
حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَزِيَادُ بْنُ يَحْيَى، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، قَالُوا حَدَّثَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ أَبُو عَتَّابٍ، حَدَّثَنَا أَبُو مَكِينٍ، نُوحُ بْنُ رَبِيعَةَ حَدَّثَنِي إِيَاسُ بْنُ الْحَارِثِ بْنِ الْمُعَيْقِيبِ، وَجَدُّهُ، مِنْ قِبَلِ أُمِّهِ أَبُو ذُبَابٍ عَنْ جَدِّهِ، قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ حَدِيدٍ مَلْوِيٌّ عَلَيْهِ فِضَّةٌ . قَالَ فَرُبَّمَا كَانَ فِي يَدِهِ قَالَ وَكَانَ الْمُعَيْقِيبُ عَلَى خَاتَمِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
বর্ণনাকারী: বিবিধ
৪১৭৬. ইবব মুছান্না (রাহঃ) .... আবু জুবাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর আংটি রূপা মিশ্রিত লোহা দিয়ে তৈরী ছিল। রাবী বলেনঃ এটি কোন কোন সময় তাঁর হাতে থাকতো এবং কখনো কখনো তা নবী (ﷺ) এর আংটির সংরক্ষক মুআয়কীব (রাযিঃ) এর কাছে থাকতো।
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْ اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي وَاذْكُرْ بِالْهِدَايَةِ هِدَايَةَ الطَّرِيقِ وَاذْكُرْ بِالسَّدَادِ تَسْدِيدَكَ السَّهْمَ قَالَ وَنَهَانِي أَنْ أَضَعَ الْخَاتَمَ فِي هَذِهِ أَوْ فِي هَذِهِ لِلسَّبَّابَةِ وَالْوُسْطَى شَكَّ عَاصِمٌ وَنَهَانِي عَنْ الْقَسِّيَّةِ وَالْمِيثَرَةِ قَالَ أَبُو بُرْدَةَ فَقُلْنَا لِعَلِيٍّ مَا الْقَسِّيَّةُ قَالَ ثِيَابٌ تَأْتِينَا مِنْ الشَّامِ أَوْ مِنْ مِصْرَ مُضَلَّعَةٌ فِيهَا أَمْثَالُ الْأُتْرُجِّ قَالَ وَالْمِيثَرَةُ شَيْءٌ كَانَتْ تَصْنَعُهُ النِّسَاءُ لِبُعُولَتِهِنَّ
বর্ণনাকারী: আবু বুরদা আশআরী (রহঃ)
৫. ডান বা বাম হাতে আংটি ব্যবহার সম্পর্কে।
باب مَا جَاءَ فِي التَّخَتُّمِ فِي الْيَمِينِ أَوِ الْيَسَارِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، - رضى الله تعالى عنه - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ شَرِيكٌ وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ .
বর্ণনাকারী: হুমাইদ ইবনে আবদুর রহমান ইবনে আউফ (রহঃ)
৪১৭৮. আহমদ ইবনে সালিহ (রাহঃ) .... আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর ডান হাতে আংটি পরতেন।
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَخَتَّمُ فِي يَسَارِهِ وَكَانَ فَصُّهُ فِي بَاطِنِ كَفِّهِ . قَالَ أَبُو دَاوُدَ قَالَ ابْنُ إِسْحَاقَ وَأُسَامَةَ - يَعْنِي ابْنَ زَيْدٍ - عَنْ نَافِعٍ بِإِسْنَادِهِ فِي يَمِينِهِ .
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
حَدَّثَنَا هَنَّادٌ عَنْ عَبْدَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَلْبَسُ خَاتَمَهُ فِي يَدِهِ الْيُسْرَى
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪১৮০. হান্নাদ (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বাম হাতে আংটি পরতেন।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ رَأَيْتُ عَلَى الصَّلْتِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ خَاتَمًا فِي خِنْصَرِهِ الْيُمْنَى فَقُلْتُ مَا هَذَا قَالَ رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ يَلْبَسُ خَاتَمَهُ هَكَذَا وَجَعَلَ فَصَّهُ عَلَى ظَهْرِهَا . قَالَ وَلاَ يَخَالُ ابْنَ عَبَّاسٍ إِلاَّ قَدْ كَانَ يَذْكُرُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَلْبَسُ خَاتَمَهُ كَذَلِكَ .
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪১৮১. আব্দুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) .... মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি সালত ইবনে আব্দুল্লাহ ইবনে নাওফল ইবনে আব্দুল মুত্তালিব (রাযিঃ) এর ডান হাতের অনামিকা আঙ্গুলে আংটি দেখে জিজ্ঞাসা করেঃ ইহা কি? তিনি বলেনঃ আমি ইবনে আব্বাস (রাযিঃ)-কে এভাবে আংটি পরতে দেখেছি এবং তিনি তার আংটির পাথর হাতের উপরের দিকে রাখতেন। তিনি আরো বলেনঃ তুমি মনে করো না যে, ইবনে আব্বাস (রাযিঃ) কেবল এভাবে আংটি পরতেন, বরং তিনি বর্ণনা করতেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর আংটি এভাবে পরিধান করতেন।
৬. পায়ে মল (নুপুর) পরা সম্পর্কে।
باب مَا جَاءَ فِي الْجَلاَجِلِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَهْلٍ، وَإِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ حَفْصٍ، أَنَّ عَامِرَ بْنَ عَبْدِ اللَّهِ، - قَالَ عَلِيُّ بْنُ سَهْلٍ ابْنِ الزُّبَيْرِ - أَخْبَرَهُ أَنَّ مَوْلاَةً لَهُمْ ذَهَبَتْ بِابْنَةِ الزُّبَيْرِ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ وَفِي رِجْلِهَا أَجْرَاسٌ فَقَطَعَهَا عُمَرُ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ مَعَ كُلِّ جَرَسٍ شَيْطَانًا " .
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৪১৮২. আলী ইবনে সাহল (রাহঃ) .... আলী ইবনে সাহল ইবনে যুবাইর (রাহঃ) বলেনঃ একদা তার একটি আযাদকৃত দাসী তার এক শিশু কন্যাকে কোলে নিয়ে উমর ইবনে খাত্তাব (রাযিঃ) এর নিকট যায়, যার দু’পায়ে মল (নূপুর) ছিল। তখন উমর (রাযিঃ) তা কেটে ফেলে দেন এবং বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি যে, প্রত্যেক ঘন্টার সাথে শয়তান থাকে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ بُنَانَةَ، مَوْلاَةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَّانَ الأَنْصَارِيِّ عَنْ عَائِشَةَ، قَالَتْ بَيْنَمَا هِيَ عِنْدَهَا إِذْ دُخِلَ عَلَيْهَا بِجَارِيَةٍ وَعَلَيْهَا جَلاَجِلُ يُصَوِّتْنَ فَقَالَتْ لاَ تُدْخِلْنَهَا عَلَىَّ إِلاَّ أَنْ تَقْطَعُوا جَلاَجِلَهَا وَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ جَرَسٌ " .
৪১৮৩. মুহাম্মাদ ইবনে আব্দুর রহীম (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমার কাছে এমন একটি মেয়ে আসে, যার পায়ে মল (নুপুর) ছিল, যা শব্দ করছিল। তখন আয়িশা (রাযিঃ) বলেনঃ তার পায়ের মল (নুপুর) না কেটে ফেলে তাকে আমার কাছে আনবে না। তিনি আরো বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, যে ঘরে ঘন্টা থাকে, সেখানে ফিরিশতা (রহমতের) প্রবেশ করে না।
৭. সোনা দিয়ে দাঁত বাঁধানো সম্পর্কে।
باب مَا جَاءَ فِي رَبْطِ الأَسْنَانِ بِالذَّهَبِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ، أَنَّ جَدَّهُ، عَرْفَجَةَ بْنَ أَسْعَدَ قُطِعَ أَنْفُهُ يَوْمَ الْكُلاَبِ فَاتَّخَذَ أَنْفًا مِنْ وَرِقٍ فَأَنْتَنَ عَلَيْهِ فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاتَّخَذَ أَنْفًا مِنْ ذَهَبٍ .
বর্ণনাকারী: আরফাজা ইবনে আসআদ (রাঃ)
৪১৮৪. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আব্দুর রহমান ইবনে তুরফা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কিলাবের যুদ্ধের সময় তার দাদা আরফাজা ইবনে আসআদ (রাযিঃ) এর নাক কাটা যায়। তিনি একটি রূপার নাক তৈরী করে নিলে, তা থেকে দুর্গন্ধ আসতে থাকে। তখন তিনি নবী (ﷺ) এর নির্দেশে একটি সোনার নাক তৈরী করে নেন।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، وَأَبُو عَاصِمٍ قَالاَ حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ، عَنْ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ، بِمَعْنَاهُ . قَالَ يَزِيدُ قُلْتُ لأَبِي الأَشْهَبِ أَدْرَكَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ طَرَفَةَ جَدَّهُ عَرْفَجَةَ قَالَ نَعَمْ .
বর্ণনাকারী: আরফাজা ইবনে আসআদ (রাঃ)
৪১৮৫. হাসান ইবনে আলী (রাহঃ) ..... আরফাজা ইবনে আসআদ (রাযিঃ) থেকে অন্য বর্ণনায় এরূপ উল্লেখ করা হয়েছে। ইয়াযীদ (রাহঃ) বলেনঃ আমি আশহাব (রাহঃ)-কে জিজ্ঞাসা করি যে, আব্দুর রহমান ইবনে তুরফা (রাহঃ)-এর, তার দাদা আরফাজা (রাযিঃ)-এর সাথে কি দেখা হয়েছিল? তিনি বলেনঃ হ্যাঁ।
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَبِي الأَشْهَبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ بْنِ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ، عَنْ أَبِيهِ، أَنَّ عَرْفَجَةَ، بِمَعْنَاهُ .
বর্ণনাকারী: আরফাজা ইবনে আসআদ (রাঃ)
৪১৮৬। মুআম্মাল ইবনে হিশাম (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে তুরফা (রাহঃ) আরফাজা ইবনে আস’আদ (রাযিঃ) থেকে এরূপ বর্ণনা করেছেন।
৮. মহিলাদের সোনা ব্যবহার সম্পর্কে।
باب مَا جَاءَ فِي الذَّهَبِ لِلنِّسَاءِ
حَدَّثَنَا ابْنُ نُفَيْلٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبَّادٍ عَنْ أَبِيهِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَدِمَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِلْيَةٌ مِنْ عِنْدِ النَّجَاشِيِّ أَهْدَاهَا لَهُ فِيهَا خَاتَمٌ مِنْ ذَهَبٍ فِيهِ فَصٌّ حَبَشِيٌّ قَالَتْ فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعُودٍ مُعْرِضًا عَنْهُ أَوْ بِبَعْضِ أَصَابِعِهِ ثُمَّ دَعَا أُمَامَةَ ابْنَةَ أَبِي الْعَاصِ ابْنَةَ ابْنَتِهِ زَيْنَبَ فَقَالَ تَحَلَّيْ بِهَذَا يَا بُنَيَّةُ
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৪১৮৭. ইবনে নুফায়ল (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার নবী (ﷺ) এর নিকট কিছু গহনা-পত্র আসে, যা নাজ্জাশী তাঁকে হাদিয়া স্বরূপ পেশ করেন। আর তার মধ্যে সোনার একটি আংটি ছিল, যার উপর হাবশার পাথর খোদিত ছিল। তিনি বলেনঃ তখন রাসূলুল্লাহ (ﷺ) সেটি একটি কাঠ দিয়ে, অথবা তাঁর একটি আঙ্গুল দিয়ে গ্রহণ করেন। এরপর তিনি উমামা বিনত আবুল আস (রাযিঃ), যিনি যয়নাব (রাযিঃ) এর দৌহিত্রী ছিলেন, কে ডেকে তাকে তা দিয়ে দেন। আর বলেনঃ হে প্রিয় দৌহিত্রী! তুমি এটা পরিধান কর।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ عَنْ أَسِيدِ بْنِ أَبِي أَسِيدٍ الْبَرَّادِ عَنْ نَافِعِ بْنِ عَيَّاشٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّ أَنْ يُحَلِّقَ حَبِيبَهُ حَلْقَةً مِنْ نَارٍ فَلْيُحَلِّقْهُ حَلْقَةً مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُطَوِّقَ حَبِيبَهُ طَوْقًا مِنْ نَارٍ فَلْيُطَوِّقْهُ طَوْقًا مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُسَوِّرَ حَبِيبَهُ سِوَارًا مِنْ نَارٍ فَلْيُسَوِّرْهُ سِوَارًا مِنْ ذَهَبٍ وَلَكِنْ عَلَيْكُمْ بِالْفِضَّةِ فَالْعَبُوا بِهَا
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৪১৮৮. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে কেউ তার প্রিয়-পাত্রকে আগুনের বালা পরাতে চায়, সে যেন তাকে সোনার বালা পরায়। আর যে ব্যক্তি তার প্রিয় পাত্রকে আগুনের কাঁকন পরাতে চায়, সে যেন তাকে সোনার কাঁকন পরায়। অবশ্য তোমাদের জন্য রূপা ব্যবহার করা বৈধ, তোমরা এটা (সীমিত ভাবে) ব্যবহার করতে পার।
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ امْرَأَتِهِ عَنْ أُخْتٍ لِحُذَيْفَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَا مَعْشَرَ النِّسَاءِ أَمَا لَكُنَّ فِي الْفِضَّةِ مَا تَحَلَّيْنَ بِهِ أَمَا إِنَّهُ لَيْسَ مِنْكُنَّ امْرَأَةٌ تَحَلَّى ذَهَبًا تُظْهِرُهُ إِلَّا عُذِّبَتْ بِهِ
বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি
৪১৮৯. মুসাদ্দাদ (রাহঃ) .... হুজায়ফা (রাযিঃ) এর বোন থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ হে মহিলারা! তোমাদের জন্য এটাই কি যথেষ্ট নয় যে, তোমরা রূপা দিয়ে গহনা তৈরী করবে? (জেনে রাখ) তোমাদের মধ্যে যে সব মহিলা গর্ব ও অহংকার দেখাবার জন্য সোনার অলংকার পরবে, কিয়ামতের দিন তাকে ঐ অলংকার দিয়ে শাস্তি দেওয়া হবে।
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ الْعَطَّارُ حَدَّثَنَا يَحْيَى أَنَّ مَحْمُودَ بْنَ عَمْرٍو الْأَنْصَارِيَّ حَدَّثَهُ أَنَّ أَسْمَاءَ بِنْتَ يَزِيدَ حَدَّثَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا امْرَأَةٍ تَقَلَّدَتْ قِلَادَةً مِنْ ذَهَبٍ قُلِّدَتْ فِي عُنُقِهَا مِثْلَهُ مِنْ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ وَأَيُّمَا امْرَأَةٍ جَعَلَتْ فِي أُذُنِهَا خُرْصًا مِنْ ذَهَبٍ جُعِلَ فِي أُذُنِهَا مِثْلُهُ مِنْ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ
বর্ণনাকারী: আসমা বিনতে ইয়াযীদ (রাঃ)
৪১৯০. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আসমা বিনতে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে মহিলা সোনার হার পরবে, কিয়ামতের দিন তাকে ঐ ধরনের আগুনের হার পরানো হবে। আর যে মহিলা তার কানে সোনার-বালা পরিধান করবে, কিয়ামতের দিন তাকে ঐ ধরনের আগুনের বালা পরানো হবে।
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا إِسْمَعِيلُ حَدَّثَنَا خَالِدٌ عَنْ مَيْمُونٍ الْقَنَّادِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ رُكُوبِ النِّمَارِ وَعَنْ لُبْسِ الذَّهَبِ إِلَّا مُقَطَّعًا
বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)
৪১৯১. হুমায়দ ইবনে মাস’আদা (রাহঃ) .... মুআবিয়া বিন আবু সুফিয়ান (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) চিতা-বাঘের চামড়ার উপর বসতে এবং সোনার অলংকার ব্যবহার করতে নিষেধ করেছেন; তবে অল্প পরিমাণ সোনা মহিলারা ব্যবহার করতে পারে। (গর্ব ও অহংকার প্রকাশের জন্য হলে, তা মহিলাদের জন্যও ব্যবহার করা জায়েয নয়।)