كتاب الترجل

২৮. চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়

অধ্যায় ২৮ · ৫৪ টি হাদীস

শিরোনামবিহীন পরিচ্ছেদ।

৪১১২

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ التَّرَجُّلِ إِلاَّ غِبًّا .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)

৪১১২. মুসাদ্দাদ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) এক দিন বাদ না দিয়ে প্রত্যহ চিরুনি করতে নিষেধ করেছেন।

৪১১৩

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ الْمَازِنِيُّ، أَخْبَرَنَا الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، أَنَّ رَجُلاً، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم رَحَلَ إِلَى فَضَالَةَ بْنِ عُبَيْدٍ وَهُوَ بِمِصْرَ فَقَدِمَ عَلَيْهِ فَقَالَ أَمَا إِنِّي لَمْ آتِكَ زَائِرًا وَلَكِنِّي سَمِعْتُ أَنَا وَأَنْتَ حَدِيثًا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَجَوْتُ أَنْ يَكُونَ عِنْدَكَ مِنْهُ عِلْمٌ . قَالَ وَمَا هُوَ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَمَا لِي أَرَاكَ شَعِثًا وَأَنْتَ أَمِيرُ الأَرْضِ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَنْهَانَا عَنْ كَثِيرٍ مِنَ الإِرْفَاهِ . قَالَ فَمَا لِي لاَ أَرَى عَلَيْكَ حِذَاءً قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْمُرُنَا أَنْ نَحْتَفِيَ أَحْيَانًا .

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে বুরায়দা (রহঃ)

৪১১৩. হাসান ইবনে আলী (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর একজন সাহাবী ফুযালা ইবনে উবাইদ (রাযিঃ) এর নিকট যান। আর এ সময় তিনি মিসরে ছিলেন। তিনি তাঁর কাছে গিয়ে বলেনঃ আমি আপনার সাথে সাক্ষাত করার উদ্দেশ্যে আসিনি, বরং আমি এবং আপনি একদিন রাসূলুল্লাহ (ﷺ) থেকে যে হাদিছ শুনেছিলাম, আমি মনে করি, আপনি তা আমার চাইতে অধিক স্মরণে রেখেছেন। তিনি বলেনঃ সেটি কোন হাদিছ? তিনি বলেনঃ অমুক, অমুক হাদিছ।

এরপর ঐ সাহাবী ফুযালা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেনঃ আপনি তো এখানকার শাসনকর্তা, অথচ আমি আপনাকে আলু-থালু বেশে দেখছি কেন? তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) অধিক আরাম-আয়েশ করতে নিষেধ করেছেন। এরপর ঐ সাহাবী আবার জিজ্ঞাসা করেনঃ আমি আপনার পায়ে জুতা দেখছি না কেন? তিনি বলেনঃ নবী (ﷺ) আমাদের মাঝে মাঝে খালি পায়ে থাকারও নির্দেশ দিতেন।
৪১১৪

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَامَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ ذَكَرَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا عِنْدَهُ الدُّنْيَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ تَسْمَعُونَ أَلاَ تَسْمَعُونَ إِنَّ الْبَذَاذَةَ مِنَ الإِيمَانِ إِنَّ الْبَذَاذَةَ مِنَ الإِيمَانِ " . يَعْنِي التَّقَحُّلَ . قَالَ أَبُو دَاوُدَ هُوَ أَبُو أُمَامَةَ بْنُ ثَعْلَبَةَ الأَنْصَارِيُّ .

বর্ণনাকারী: হযরত আবু উমামা ইয়াস ইবনে সা‘লাবা (রাঃ)

৪১১৪. নুফায়লী (রাহঃ) .... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী (ﷺ) এর সাহাবীগণ তাঁর নিকট দুনিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেনঃ তোমরা কি শোন না! তোমরা কি শোন না! সরলভাবে অনাড়ম্বর জীবন যাপন করাই ঈমানের চিহ্ন। সরলভাবে অনাড়ম্বর জীবন যাপন করাই ঈমানের দলীল।

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ ইনি হলেন আবু উমামা ইবনে ছা’লাবা আনসারী (রাযিঃ)।

১. খোশবু ব্যবহার সম্পর্কে।

باب فِي اسْتِحْبَابِ الطِّيبِ

৪১১৫

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، عَنْ شَيْبَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُخْتَارِ، عَنْ مُوسَى بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم سُكَّةٌ يَتَطَيَّبُ مِنْهَا .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪১১৫. নসর ইবনে আলী (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর নিকট এক ধরণের মিশ্রিত খোশবু ছিল, যা তিনি সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন।

২. চুল পরিপাটি করে রাখা।

باب فِي إِصْلاَحِ الشَّعْرِ

৪১১৬

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪১১৬. সুলাইমান ইবনে দাউদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার মাথায় চুল থাকে, সে যেন তার পরিচর্যা করে।

৩. মহিলাদের খিযাব ব্যবহার সম্পর্কে।

باب فِي الْخِضَابِ لِلنِّسَاءِ

৪১১৭

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَتْنِي كَرِيمَةُ بِنْتُ هَمَّامٍ، أَنَّ امْرَأَةً، أَتَتْ عَائِشَةَ - رضى الله عنها - فَسَأَلَتْهَا عَنْ خِضَابِ الْحِنَّاءِ فَقَالَتْ لاَ بَأْسَ بِهِ وَلَكِنِّي أَكْرَهُهُ كَانَ حَبِيبِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَكْرَهُ رِيحَهُ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪১১৭. ওবায়দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) .... কারীমা বিনতে হাম্মাম (রাহঃ) থেকে বর্ণিত যে, একদিন জনৈক মহিলা আয়িশা (রাযিঃ)-এর নিকট মেহেদির খিযাব সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, এত কোন দোষ নেই। তবে আমি তা অপছন্দ করি। কেননা আমার প্রিয় রাসুল (ﷺ) এর গন্ধ কে অপছন্দ করতেন।

৪১১৮

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَتْنِي غِبْطَةُ بِنْتُ عَمْرٍو الْمُجَاشِعِيَّةُ، قَالَتْ حَدَّثَتْنِي عَمَّتِي أُمُّ الْحَسَنِ، عَنْ جَدَّتِهَا، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ هِنْدًا بِنْتَ عُتْبَةَ، قَالَتْ يَا نَبِيَّ اللَّهِ بَايِعْنِي . قَالَ " لاَ أُبَايِعُكِ حَتَّى تُغَيِّرِي كَفَّيْكِ كَأَنَّهُمَا كَفَّا سَبُعٍ " .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪১১৮. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা হিন্দা বিনতে উতবা রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেনঃ হে আল্লাহর নবী! আপনি আমাকে বায়আত করুন। তিনি বললেনঃ আমি তোমাকে ততক্ষণ বায়আত করাবো না, যতক্ষণ না তুমি তোমার দু‘হাতের তালুকে পরিবর্তন করবে। কেননা তোমার দু‘হাতের তালু হিংস্র জন্তুর তালুর মতো।

৪১১৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ الصُّورِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا مُطِيعُ بْنُ مَيْمُونٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ عِصْمَةَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ أَوْمَتِ امْرَأَةٌ مِنْ وَرَاءِ سِتْرٍ بِيَدِهَا كِتَابٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَبَضَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهُ فَقَالَ " مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ أَمْ يَدُ امْرَأَةٍ " . قَالَتْ بَلِ امْرَأَةٌ . قَالَ " لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ " . يَعْنِي بِالْحِنَّاءِ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪১১৯. মুহাম্মল (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা একজন মহিলা পর্দার পেছন থেকে ইশারা করেন, যার হাতে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে লেখা একটি চিঠি ছিল। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত টেনে নেন এবং বলেনঃ আমি জানি না, এটি কি কোন পুরুষের হাত, না মহিলার হাত? সে মহিলা বলেঃ এটি মহিলার হাত। তখন তিনি বলেনঃ যদি তুমি মহিলা হতে, তবে অবশ্যই তুমি তোমার নখকে মেহেদীর রংে রংিন করতে।

৪. পরচুলা ব্যবহার সম্পর্কে।

باب فِي صِلَةِ الشَّعْرِ

৪১২০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعْرٍ كَانَتْ فِي يَدِ حَرَسِيٍّ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ " إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ " .

বর্ণনাকারী: হুমাইদ ইবনে আবদুর রহমান ইবনে আউফ (রহঃ)

৪১২০. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ)-কে হজ্জের বছর, মিম্বরে থাকাবস্থায় একজন গোলামের হাত থেকে এক গোছা চুল নিয়ে বলতে শোনেনঃ হে মদীনাবাসী! তোমাদের আলিমরা কথায়? আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে এ ধরনের চুল সম্পর্কে নিষেধ করতে শুনেছি। তিনি বলেনঃ যখন বনু ইসরাঈলের মহিলারা এ ধরনের পরচুলা ব্যবহার শুরু করে, তখন তারা ধ্বংস হয়ে যায়।

৪১২১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَمُسَدَّدٌ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪১২১. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) .... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) পরচুলা তৈরীকারিণী ও ব্যবহার-কারিণীকে এবং শরীরে সুই দিয়ে ছিদ্রকারিণী ও যে ছিদ্র-করায় এমন মহিলার উপর লা’নত করেছেন।

৪১২২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ . قَالَ مُحَمَّدٌ وَالْوَاصِلاَتِ وَقَالَ عُثْمَانُ وَالْمُتَنَمِّصَاتِ ثُمَّ اتَّفَقَا وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ عَزَّ وَجَلَّ . فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ . زَادَ عُثْمَانُ كَانَتْ تَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ اتَّفَقَا فَأَتَتْهُ فَقَالَتْ بَلَغَنِي عَنْكَ أَنَّكَ لَعَنْتَ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ . قَالَ مُحَمَّدٌ وَالْوَاصِلاَتِ وَقَالَ عُثْمَانُ وَالْمُتَنَمِّصَاتِ ثُمَّ اتَّفَقَا وَالْمُتَفَلِّجَاتِ قَالَ عُثْمَانُ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى . فَقَالَ وَمَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى قَالَتْ لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ لَوْحَىِ الْمُصْحَفِ فَمَا وَجَدْتُهُ . فَقَالَ وَاللَّهِ لَئِنْ كُنْتِ قَرَأْتِيهِ لَقَدْ وَجَدْتِيهِ ثُمَّ قَرَأَ ( وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ) قَالَتْ إِنِّي أَرَى بَعْضَ هَذَا عَلَى امْرَأَتِكَ . قَالَ فَادْخُلِي فَانْظُرِي . فَدَخَلَتْ ثُمَّ خَرَجَتْ فَقَالَ مَا رَأَيْتِ وَقَالَ عُثْمَانُ فَقَالَتْ مَا رَأَيْتُ . فَقَالَ لَوْ كَانَ ذَلِكَ مَا كَانَتْ مَعَنَا .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৪১২২. মুহাম্মাদ ইবনে ঈসা (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মহান আল্লাহ উলকীকারিণী ও যে উলকী করায়- এরূপ মহিলার উপর লা’নত করেছেন।

রাবী মুহাম্মাদ (রাহঃ) বলেনঃ পরচুলা তৈরীকারিণীর উপরও লা’নত; রাবী উছমান (রাহঃ) বলেনঃ মাথার চুল যে উপড়ায়, তার উপরও লা’নত। এরপর উভয় রাবী বলেনঃ আল্লাহ তাদের উপর লা’নত করেছেন, যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁতে শান দিয়ে আল্লাহর সৃষ্টি পদার্থকে পরিবর্তন করে।

রাবী বলেনঃ এ খবর আসাদ গোত্রের জনৈক মহিলার কাছে পৌঁছায়, যাকে উম্মু ইয়াকুব বলা হতো এবং তিনি কুরআন পড়তেন। তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) এর উপস্থিত হয়ে বলেনঃ আমি জানতে পেরেছি যে, আপনি তাদের লা’নত করেছেন, যারা উলকী করে এবং করায়, পরচুলা তৈরীকারী, চুল উপড়ায় এবং দাঁত ধারালকারী-মহিলাদের উপর, যারা এভাবে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে। তখন তিনি বলেনঃ আমি কেন তাদের লা’নত করবো না, যাদের উপর রাসূলুল্লাহ (ﷺ) লা’নত করেছেন এবং তারা কুরআনের দৃষ্টিতেও অভিশপ্ত? তখন সে মহিলা বলেঃ কই, আমি তো কুরআনে এরূপ কিছু পাইনি!

তখন ইবনে মাস’উদ (রাযিঃ) বলেনঃ তুমি যদি গভীর মনোনিবেশ সহকারে কুরআন পড়তে, তাহলে অবশ্যই তুমি পেতে। এরপর তিনি তিলাওয়াত করেনঃ (অর্থ) “রাসূল তোমাদের যা দেন, তা তোমরা গ্রহণ কর; আর তিনি যা হতে তোমাদের নিষেধ করেন, তা হতে বিরত থাক।” (৫৯ঃ ৭)

তখন সে মহিলা বলেঃ আমি তো এসব থেকে তোমার স্ত্রীকেও কিছু কিছু করতে দেখি। তখন তিনি বলেনঃ তুমি ভেতরে যাও এবং দেখে এসো। এরপর সে ভেতরে গিয়ে ফিরে এসে বলেঃ আমি তো (এ সবের) কিছুই দেখলাম না। তখন ইবনে মাসউদ (রাযিঃ) বলেনঃ যদি এ সব থাকতো তবে আমাদের সঙ্গে থাকতে পারতো না।
৪১২৩
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ أُسَامَةَ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ مُجَاهِدِ بْنِ جَبْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لُعِنَتِ الْوَاصِلَةُ وَالْمُسْتَوْصِلَةُ وَالنَّامِصَةُ وَالْمُتَنَمِّصَةُ وَالْوَاشِمَةُ وَالْمُسْتَوْشِمَةُ مِنْ غَيْرِ دَاءٍ . قَالَ أَبُو دَاوُدَ وَتَفْسِيرُ الْوَاصِلَةِ الَّتِي تَصِلُ الشَّعْرَ بِشَعْرِ النِّسَاءِ وَالْمُسْتَوْصِلَةُ الْمَعْمُولُ بِهَا وَالنَّامِصَةُ الَّتِي تَنْقُشُ الْحَاجِبَ حَتَّى تَرِقَّهُ وَالْمُتَنَمِّصَةُ الْمَعْمُولُ بِهَا وَالْوَاشِمَةُ الَّتِي تَجْعَلُ الْخِيلاَنَ فِي وَجْهِهَا بِكُحْلٍ أَوْ مِدَادٍ وَالْمُسْتَوْشِمَةُ الْمَعْمُولُ بِهَا .

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ، قَالَ حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سَالِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ لاَ بَأْسَ بِالْقَرَامِلِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ كَأَنَّهُ يَذْهَبُ إِلَى أَنَّ الْمَنْهِيَّ، عَنْهُ شُعُورُ النِّسَاءِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ كَانَ أَحْمَدُ يَقُولُ الْقَرَامِلُ لَيْسَ بِهِ بَأْسٌ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪১২৩. ইবনে সারহ (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কোন ওযর ব্যতীত মাথার পরচুলা তৈরীকারী ও ব্যবহারকারী, মাথার চুল উৎপাটনকারী, যে উলকী করে ও করায়- এসব মহিলার উপর লা’নত করা হয়েছে।

মুহাম্মাদ ইবন জাফর ইবন যিয়াদ (রাহঃ) .... সাঈদ ইবনু যুবায়ের (রহঃ) বলেন, নারীদের জন্য রেশমী ও পশমী সূতার কৃত্রিম চুল ব্যবহারে দোষ নেই। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, মনে হয় তার মতে নারীদের চুল দ্বারা তৈরী পরচুলা ব্যবহার নিষিদ্ধ। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, ইমাম আহমাদ (রহঃ)-এর মত হলো, রেশমী ও পশমী সূতার কৃত্রিম ব্যবহারে অসুবিধা নেই।

৫. খোশবু ফিরিয়ে দেয়া সম্পর্কে।

باب فِي رَدِّ الطِّيبِ

৪১২৪

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، - الْمَعْنَى - أَنَّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئَ، حَدَّثَهُمْ عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ عُرِضَ عَلَيْهِ طِيبٌ فَلاَ يَرُدَّهُ فَإِنَّهُ طَيِّبُ الرِّيحِ خَفِيفُ الْمَحْمَلِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪১২৪. হাসান ইবনে আলী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যাকে খোশবু দেওয়া হবে, সে যেন তা ফিরিয়ে না দেয়। কেননা, সুগন্ধি-দ্রব্য হালকা বোঝা স্বরূপ। (অর্থাৎ ইহা অন্যের বড় ইহসান নয়, যার প্রতিদান দেওয়া যায় না।)

৬. বাইরে যাওয়ার সময় মহিলাদের খোশবু লাগানো।

باب مَا جَاءَ فِي الْمَرْأَةِ تَتَطَيَّبُ لِلْخُرُوجِ

৪১২৫

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، أَخْبَرَنَا ثَابِتُ بْنُ عُمَارَةَ، حَدَّثَنِي غُنَيْمُ بْنُ قَيْسٍ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اسْتَعْطَرَتِ الْمَرْأَةُ فَمَرَّتْ عَلَى الْقَوْمِ لِيَجِدُوا رِيحَهَا فَهِيَ كَذَا وَكَذَا " . قَالَ قَوْلاً شَدِيدًا .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৪১২৫. মুসাদ্দাদ (রাহঃ) .... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ যদি কোন মহিলা খোশবু লাগিয়ে পুরুষদের মাঝে যায়, যাতে তারা তার খোশবুর ঘ্রাণ গ্রহণ করে, তবে সে এরূপ, এরূপ। তিনি তার সম্পর্কে জঘন্য ধরনের মন্তব্য করেন। (অর্থাৎ সে যেন ব্যভিচারিণী।)

৪১২৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، مَوْلَى أَبِي رُهْمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لَقِيَتْهُ امْرَأَةٌ وَجَدَ مِنْهَا رِيحَ الطِّيبِ يُنْفَحُ وَلِذَيْلِهَا إِعْصَارٌ فَقَالَ يَا أَمَةَ الْجَبَّارِ جِئْتِ مِنَ الْمَسْجِدِ قَالَتْ نَعَمْ . قَالَ وَلَهُ تَطَيَّبْتِ قَالَتْ نَعَمْ . قَالَ إِنِّي سَمِعْتُ حِبِّي أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تُقْبَلُ صَلاَةٌ لاِمْرَأَةٍ تَطَيَّبَتْ لِهَذَا الْمَسْجِدِ حَتَّى تَرْجِعَ فَتَغْتَسِلَ غُسْلَهَا مِنَ الْجَنَابَةِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪১২৬. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমার সাথে এমন এক মহিলার দেখা হয়, যার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছিল এবং তার (পাতলা) কাপড়ও বাতাসে উড়ছিল। তখন আমি তাকে বলিঃ হে বেহায়া মহিলা! তুমি কি মসজিদ থেকে আসছো? সে বলেঃ হ্যাঁ। তিনি বলেনঃ তুমি কি খোশবু ব্যবহার করেছ? সে বলেঃ হ্যাঁ।

তখন আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ আমি প্রিয় আবুল কাসিম (রাসূলুল্লাহ (ﷺ))-কে বলতে শুনেছিঃ যে মহিলা খোশবু লাগিয়ে এ মসজিদে আসে, তার নামায কবুল হয় না, যতক্ষণ না সে গিয়ে নাপাকীর গোসলের ন্যায় গোসল করে। (অর্থাৎ উত্তমরূপে গোসল করে, যাতে তার দেহে কোন সুগন্ধির চিহ্ন না থাকে)।
৪১২৭

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ أَبُو عَلْقَمَةَ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلاَ تَشْهَدَنَّ مَعَنَا الْعِشَاءَ " . قَالَ ابْنُ نُفَيْلٍ " عِشَاءَ الآخِرَةِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪১২৭. নুফায়লী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে মহিলা লোবান ইত্যাদি দিয়ে খোশবু ব্যবহার করবে, সে যেন আমাদের সাথে ইশার নামায আদায়ের জন্য হাযির না হয়।

৭. পুরুষদের জাফরান রং ব্যবহার সম্পর্কে।

باب فِي الْخَلُوقِ لِلرِّجَالِ

৪১২৮

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا عَطَاءٌ الْخُرَاسَانِيُّ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، قَالَ قَدِمْتُ عَلَى أَهْلِي لَيْلاً وَقَدْ تَشَقَّقَتْ يَدَاىَ فَخَلَّقُونِي بِزَعْفَرَانٍ فَغَدَوْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَلَّمْتُ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَىَّ وَلَمْ يُرَحِّبْ بِي فَقَالَ " اذْهَبْ فَاغْسِلْ هَذَا عَنْكَ " . فَذَهَبْتُ فَغَسَلْتُهُ ثُمَّ جِئْتُ وَقَدْ بَقِيَ عَلَىَّ مِنْهُ رَدْعٌ فَسَلَّمْتُ فَلَمْ يَرُدَّ عَلَىَّ وَلَمْ يُرَحِّبْ بِي وَقَالَ " اذْهَبْ فَاغْسِلْ هَذَا عَنْكَ " . فَذَهَبْتُ فَغَسَلْتُهُ ثُمَّ جِئْتُ فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ عَلَىَّ وَرَحَّبَ بِي وَقَالَ " إِنَّ الْمَلاَئِكَةَ لاَ تَحْضُرُ جَنَازَةَ الْكَافِرِ بِخَيْرٍ وَلاَ الْمُتَضَمِّخَ بِالزَّعْفَرَانِ وَلاَ الْجُنُبَ " . قَالَ وَرَخَّصَ لِلْجُنُبِ إِذَا نَامَ أَوْ أَكَلَ أَوْ شَرِبَ أَنْ يَتَوَضَّأَ .

বর্ণনাকারী: আম্মার ইবন ইয়াসির আল-'আনযী (রা)

৪১২৮. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আম্মার ইবনে ইয়াসির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক রাতে দু’হাত ফাটা অবস্থায় আমি আমার পরিবারের কাছে হাযির হলে, তারা আমার দু’হাত জাফরান রংের প্রলেপ লাগিয়ে দেয়। পরদিন সকালে আমি নবী রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে তাঁকে সালাম করলে, তিনি আমার সালামের সালাম দেননি এবং মারহাবাও বলেন নি বরং তিনি বলেনঃ তুমি ফিরে যাও এবং একে ধুয়ে ফেল। আমি তা ধুয়ে পুনরায় তাঁর নিকট হাযির হই, কিন্তু সে রংের কিছু তখনও অবশিষ্ট ছিল।

এরপর আমি তাঁকে সালাম দিলে, তিনি আমার সালামের জবাব দেননি এবং মারহাবাও বলেন নি। তিনি বলেনঃ তুমি ফিরে যাও এবং হাত থেকে এ রং ধুয়ে ফেল। আমি ফিরে গিয়ে তা ধুয়ে ফেলে আবার তার কাছে এসে তাঁকে সালাম করি। তখন তিনি আমার সালামের জবাব দেন এবং মারহাবা বলেন। তারপর তিনি বলেনঃ ফিরিশতারা কাফিরের জানাযায়, জাফরান রং ব্যবহারকারী ও অপবিত্র লোকদের নিকট আসে না। তবে তিনি নাপাক অবস্থায় উযু করার পর পানাহার করতে ও নিদ্রা যেতে অনুমতি দিয়েছেন।
৪১২৯

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ، أَنَّهُ سَمِعَ يَحْيَى بْنَ يَعْمَرَ، يُخْبِرُ عَنْ رَجُلٍ، أَخْبَرَهُ عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، - زَعَمَ عُمَرُ أَنَّ يَحْيَى، سَمَّى ذَلِكَ الرَّجُلَ فَنَسِيَ عُمَرُ اسْمَهُ - أَنَّ عَمَّارًا قَالَ تَخَلَّقْتُ بِهَذِهِ الْقِصَّةِ . وَالأَوَّلُ أَتَمُّ بِكَثِيرٍ فِيهِ ذَكَرَ الْغُسْلَ قَالَ قُلْتُ لِعُمَرَ وَهُمْ حُرُمٌ قَالَ لاَ الْقَوْمُ مُقِيمُونَ .

বর্ণনাকারী: আম্মার ইবন ইয়াসির আল-'আনযী (রা)

৪১২৯. নসর ইবনে আলী (রাহঃ) .... জনৈক ব্যক্তি আম্মার ইবনে ইয়াসির (রাযিঃ) থেকে এরূপ বর্ণা করেছেন। তবে প্রথম বর্ণনাটি সম্পূর্ণ। ইবনে জুরায়জ (রাহঃ) বলেনঃ আমি আমর ইবনে ইয়াহয়া (রাহঃ)-কে জিজ্ঞাসা করিঃ লোকেরা কি তখন ইহরাম অবস্থায় ছিল? তিনি বলেনঃ না, বরং সব লোকেরা তখন মুকীম ছিল।

৪১৩০

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ الأَسَدِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَرْبٍ الأَسَدِيُّ، حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ، عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ جَدَّيْهِ، قَالاَ سَمِعْنَا أَبَا مُوسَى، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَقْبَلُ اللَّهُ تَعَالَى صَلاَةَ رَجُلٍ فِي جَسَدِهِ شَىْءٌ مِنْ خَلُوقٍ " . قَالَ أَبُو دَاوُدَ جَدَّاهُ زَيْدٌ وَزِيَادٌ .

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

৪১৩০. যুহাইর ইবনে হারব (রাহঃ) .... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ সে ব্যক্তির নামায কবুল করেন না, যার দেহে জাফরান রংের কিছু থাকে।

৪১৩১

حَدَّثَنَا مُسَدَّدٌ، أَنَّ حَمَّادَ بْنَ زَيْدٍ، وَإِسْمَاعِيلَ بْنَ إِبْرَاهِيمَ، حَدَّثَاهُمْ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ التَّزَعْفُرِ لِلرِّجَالِ وَقَالَ عَنْ إِسْمَاعِيلَ أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪১৩১. মুসাদ্দাদ (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) পুরুষদের জাফরান রং ব্যবহার করতে নিষেধ করেছেন।

৪১৩২

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنِ الْحَسَنِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " ثَلاَثَةٌ لاَ تَقْرَبُهُمُ الْمَلاَئِكَةُ جِيفَةُ الْكَافِرِ وَالْمُتَضَمِّخُ بِالْخَلُوقِ وَالْجُنُبُ إِلاَّ أَنْ يَتَوَضَّأَ " .

বর্ণনাকারী: আম্মার ইবন ইয়াসির আল-'আনযী (রা)

৪১৩২. হারূন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ...... আম্মার ইবনে ইয়াসির (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন ব্যক্তির কাছে ফিরিশতা আসে নাঃ
১। কাফির মুর্দার নিকট,
২। জাফরান রং ব্যবহারকারী ব্যক্তির নিকট এবং
৩। অপবিত্র ব্যক্তির নিকট।
তবে কোন কারণ-বশতঃ অপবিত্র ব্যক্তি গোসলের পরিবর্তে উযু করলে, তাতে কোন ক্ষতি নেই।
৪১৩৩

حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ أَيُّوبَ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ، عَنْ ثَابِتِ بْنِ الْحَجَّاجِ، عَنْ عَبْدِ اللَّهِ الْهَمْدَانِيِّ، عَنِ الْوَلِيدِ بْنِ عُقْبَةَ، قَالَ لَمَّا فَتَحَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم مَكَّةَ جَعَلَ أَهْلُ مَكَّةَ يَأْتُونَهُ بِصِبْيَانِهِمْ فَيَدْعُو لَهُمْ بِالْبَرَكَةِ وَيَمْسَحُ رُءُوسَهُمْ قَالَ فَجِيءَ بِي إِلَيْهِ وَأَنَا مُخَلَّقٌ فَلَمْ يَمَسَّنِي مِنْ أَجْلِ الْخَلُوقِ .

বর্ণনাকারী: ওয়ালীদ ইবনে উকবা (রাঃ)

৪১৩৩. আইয়ুব ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... ওয়ালীদ ইবনে উকবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন নবী রাসূলুল্লাহ (ﷺ) মক্কা জয় করেন, তখন মক্কাবাসীরা তাদের বাচ্চাদের নিয়ে তাঁর নিকট হাযির হতে থাকলে তিনি তাদের জন্য দুআ করেন এবং তাদের মাথায় হাত রেখে স্নেহের পরশ বুলিয়ে দেন। রাবী বলেনঃ পরে আমাকে তাঁর নিকট হাযির করা হলে, তিনি আমার মাথায় হাত বুলান নি; কেননা, আমার হাতে জাফরান রং লাগানো ছিল।

৪১৩৪

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا سَلْمٌ الْعَلَوِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ - وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَلَّمَا يُوَاجِهُ رَجُلاً فِي وَجْهِهِ بِشَىْءٍ يَكْرَهُهُ - فَلَمَّا خَرَجَ قَالَ " لَوْ أَمَرْتُمْ هَذَا أَنْ يَغْسِلَ هَذَا عَنْهُ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪১৩৪. উবাইদুল্লাহ ইবনে উমর (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, এমন এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হয়, যার হাতে হলুদ চিহ্ন ছিল। আর রাসূলুল্লাহ (ﷺ) এর অভ্যাস এরূপ ছিল যে, তিনি কদাচিৎ কোন ব্যক্তির সামনে তার ঐ বিষয়ের উল্লেখ করতেন, যা তাঁর নিকট অপছন্দনীয় হতো। সে ব্যক্তি চলে যাওয়ার পর তিনি বলেনঃ তোমরা যদি তার হাতের রং ধুয়ে ফেলতে বল, তবে খুবই ভাল হবে।

৮. মাথার চুল রাখা সম্পর্কে।

باب مَا جَاءَ فِي الشَّعْرِ

৪১৩৫

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، وَمُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَنْبَارِيُّ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ مَا رَأَيْتُ مِنْ ذِي لِمَّةٍ أَحْسَنَ فِي حُلَّةٍ حَمْرَاءَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم زَادَ مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ لَهُ شَعْرٌ يَضْرِبُ مَنْكِبَيْهِ . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَا رَوَاهُ إِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ يَضْرِبُ مَنْكِبَيْهِ وَقَالَ شُعْبَةُ عن أبي إسحاق: يَبْلُغُ شَحْمَةَ أُذُنَيْهِ .

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৪১৩৫. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... বারা’আ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি কোন ব্যক্তিকে কান পর্যন্ত বাবরীধারী, লাল ইয়ামানী চাদরের আবরণে, রাসূলুল্লাহ (ﷺ) থেকে অধিক সুন্দর দেখিনি। রাবী মহাম্মাদ (রাহঃ) অতিরিক্ত বর্ণনা করে বলেন যে, তাঁর চুল ঘাড় পর্যন্ত লম্বা ছিল।

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ ইসরাঈল আবু ইশাক (রাহঃ) সূত্রে এরূপ বর্ণনা করেছেন যে, তাঁর চুল ঘাড় পর্যন্ত লম্বা ছিল। রাবী শু’বা (রাহঃ) বলেনঃ তাঁর চুল কানের লতি পর্যন্ত দীর্ঘ ছিল।
৪১৩৬

حَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى شَحْمَةِ أُذُنَيْهِ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪১৩৬. মাখলাদ ইবনে খালিদ (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর চুল তাঁর দুই কানের লতি পর্যন্ত লম্বা ছিল।

৪১৩৭

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪১৩৭. মুসাদ্দাদ (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর চুল তাঁর দুই কানের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল।

৪১৩৮

حَدَّثَنَا ابْنُ نُفَيْلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَوْقَ الْوَفْرَةِ وَدُونَ الْجُمَّةِ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪১৩৮. ইবনে নুফায়ল (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর চুল ঘাড়ের উপর এবং কানের নীচ পর্যন্ত লম্বা ছিল।

৪১৩৯

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَهُ شَعْرٌ يَبْلُغُ شَحْمَةَ أُذُنَيْهِ .

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৪১৩৯. হাফস ইবনে উমর (রাহঃ) ..... বারা’ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন নবী রাসূলুল্লাহ (ﷺ) এর চুল তাঁর দুই কানের লতি পর্যন্ত লম্বা ছিল।

৯. সিঁথি কাটা প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي الْفَرْقِ

৪১৪০

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ أَهْلُ الْكِتَابِ - يَعْنِي - يَسْدِلُونَ أَشْعَارَهُمْ وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرُقُونَ رُءُوسَهُمْ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تُعْجِبُهُ مُوَافَقَةُ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ بِهِ فَسَدَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَاصِيَتَهُ ثُمَّ فَرَقَ بَعْدُ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪১৪০. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আহলে কিতাবরা (ইয়াহূদ ও নাসারা) তাদের চুল ছেড়ে দিয়ে রাখত এবং মুশরিকরা সিথি কাটতো। রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এ সম্পর্কে কোন নির্দেশ আসার পূর্ব পর্যন্ত, আহলে-কিতাবদের অনুসরণ করতে পছন্দ করতেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চুল কপালের দিকে ঝুলিয়ে দিতেন এবং সিঁথি কাটতেন।

৪১৪১

حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدٍ، - يَعْنِي ابْنَ إِسْحَاقَ - قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كُنْتُ إِذَا أَرَدْتُ أَنْ أَفْرِقَ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَدَعْتُ الْفَرْقَ مِنْ يَافُوخِهِ وَأُرْسِلُ نَاصِيَتَهُ بَيْنَ عَيْنَيْهِ .

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৪১৪১. ইয়াহিয়া ইবনে খালফ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি যখন রাসূলুল্লাহ (ﷺ) এর মাথায় সিঁথি কাতার ইচ্ছা করতাম, তখন আমি তাঁর চুলকে দুই ভাগে বিভক্ত করতাম এবং কপালের চুলকে নাক বরাবর তাঁর চোখের দু’দিকে ঝুলিয়ে দিতাম।

১০. মাথার চুল লম্বা রাখা সম্পর্কে।

باب فِي تَطْوِيلِ الْجُمَّةِ

৪১৪২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، وَسُفْيَانُ بْنُ عُقْبَةَ السُّوَائِيُّ، - هُوَ أَخُو قَبِيصَةَ - وَحُمَيْدُ بْنُ خُوَارٍ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَلِي شَعْرٌ طَوِيلٌ فَلَمَّا رَآنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " ذُبَابٌ ذُبَابٌ " . قَالَ فَرَجَعْتُ فَجَزَزْتُهُ ثُمَّ أَتَيْتُهُ مِنَ الْغَدِ فَقَالَ " إِنِّي لَمْ أَعْنِكَ وَهَذَا أَحْسَنُ " .

বর্ণনাকারী: ওয়াইল ইবনে হুজর (রাঃ)

৪১৪২. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) ..... ওয়ায়েল ইবনে হুজর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি নবী রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হই, আর এ সময় আমার মাথার চুল খুবই লম্বা ছিল। তিনি আমাকে দেখে বলেনঃ অশুভ! অমঙ্গলজনক! তিনি বলেনঃ তখন আমি ফিরে আসি এবং চুল কেটে ফেলি। পরদিন আমি যখন তাঁর কাছে আসি, তখন তিনি বলেনঃ আমি তোমার কোন ক্ষতি করিনি, ইহাই উত্তম।

১১. পুরুষদের চুল বাঁধা সম্পর্কে।

باب فِي الرَّجُلِ يَعْقِصُ شَعْرَهُ

৪১৪৩

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ قَالَتْ أُمُّ هَانِئٍ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى مَكَّةَ وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ تَعْنِي عَقَائِصَ .

বর্ণনাকারী: মুজাহিদ ইবনে জাবর (রহঃ)

৪১৪৩. নুফায়লী (রাহঃ) ..... মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উম্মে হানী (রাযিঃ) বলেছেনঃ নবী রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় আসেন, এ সময় তাঁর চুল চার-ভাগে বাঁধা ছিল।

১২. মাথা মুড়ানো সম্পর্কে।

باب فِي حَلْقِ الرَّأْسِ

৪১৪৪

حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، وَابْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ مُحَمَّدَ بْنَ أَبِي يَعْقُوبَ، يُحَدِّثُ عَنِ الْحَسَنِ بْنِ سَعْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمْهَلَ آلَ جَعْفَرٍ ثَلاَثًا أَنْ يَأْتِيَهُمْ ثُمَّ أَتَاهُمْ فَقَالَ " لاَ تَبْكُوا عَلَى أَخِي بَعْدَ الْيَوْمِ " . ثُمَّ قَالَ " ادْعُوا لِي بَنِي أَخِي " . فَجِيءَ بِنَا كَأَنَّا أَفْرُخٌ فَقَالَ " ادْعُوا لِي الْحَلاَّقَ " . فَأَمَرَهُ فَحَلَقَ رُءُوسَنَا .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাযি.

৪১৪৪. উকরা ইবনে মুকাররম (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে জা’ফর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী রাসূলুল্লাহ (ﷺ) জা’ফর (রাযিঃ)-এর পরিবারকে (তাঁর শাহাদতের পর) তিন দিন শোক প্রকাশের জন্য সময় দেন। এরপর তিনি বলেনঃ আমার ভাইয়ের সন্তানদের আমার সামনে আনো। তখন আমরা চড়ুই শাবকের মত (আলু-থালু কে) তাঁর সামনে হাযির হলে, তিনি বলেনঃ আমার কাছে একজন নাপিতকে ডেকে আনো। তিনি তাকে হুকুম দিলে, সে আমাদের মাথার চুল মুণ্ডিয়ে দেয়।

১৩. চুলের গোছা সম্পর্কে।

باب فِي الذُّؤَابَةِ

৪১৪৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُثْمَانَ، - قَالَ أَحْمَدُ كَانَ رَجُلاً صَالِحًا - قَالَ أَخْبَرَنَا عُمَرُ بْنُ نَافِعٍ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ عُمَرَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْقَزَعِ وَالْقَزَعُ أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ فَيُتْرَكَ بَعْضُ شَعْرِهِ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪১৪৫. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ‘কায’ঈ’ থেকে নিষেধ করেছেন। আর ‘কায’ঈ’ হলো- বাচ্চাদের মস্তক মুণ্ডনের পর মাথার উপরিভাগে কিছু লম্বা চুল রাখা।

৪১৪৬

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْقَزَعِ وَهُوَ أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ فَتُتْرَكَ لَهُ ذُؤَابَةٌ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪১৪৬. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) ‘কায’ঈ’ থেকে নিষেধ করেছেন। আর তা হলো- বাচ্চাদের মস্তক মুণ্ডনের পর সেখানে কিছু চুলের গোছা অবশিষ্ট রাখা।

৪১৪৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى صَبِيًّا قَدْ حُلِقَ بَعْضُ شَعْرِهِ وَتُرِكَ بَعْضُهُ فَنَهَاهُمْ عَنْ ذَلِكَ وَقَالَ " احْلِقُوهُ كُلَّهُ أَوِ اتْرُكُوهُ كُلَّهُ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪১৪৭. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) একটি বাচ্চাকে এ অবস্থায় দেখেন, যার মাথার কিছু চুল মুণ্ডন করা হয়েছে এবং কিছু অবশিষ্ট আছে। তিনি তাদের এরূপ করতে নিষেধ করে বলেনঃ হয়তো সব চুল মুণ্ডন করবে, নয়তো সব রেখে দেবে।

১৪. চুলের গোছা রাখা সম্পর্কে।

باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ

৪১৪৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مَيْمُونِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَتْ لِي ذُؤَابَةٌ فَقَالَتْ لِي أُمِّي لاَ أَجُزُّهَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمُدُّهَا وَيَأْخُذُ بِهَا .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪১৪৮. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার মাথায় চুলের খোঁপা ছিল। আমার মা আমাকে বলেনঃ আমি তা কাটবো না। কেননা রাসূলুল্লাহ (ﷺ) তা ধরে লম্বা করতেন এবং কাছে টেনে নিতেন।

৪১৪৯

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ حَسَّانَ، قَالَ دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَحَدَّثَتْنِي أُخْتِي الْمُغِيرَةُ، قَالَتْ وَأَنْتَ يَوْمَئِذٍ غُلاَمٌ وَلَكَ قَرْنَانِ أَوْ قُصَّتَانِ فَمَسَحَ رَأْسَكَ وَبَرَّكَ عَلَيْكَ وَقَالَ " احْلِقُوا هَذَيْنِ أَوْ قُصُّوهُمَا فَإِنَّ هَذَا زِيُّ الْيَهُودِ " .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪১৪৯. হাসান ইবনে আলী (রাহঃ) ..... হাজ্জাজ ইবনে হাব্বান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমরা আনাস (রাযিঃ) এর নিকট হাযির হই এবং এ সময় আমার বোন মুগীরা বলেনঃ তুমি যখন ছোট ছিলে, তখন তোমার মাথায় দু’টি চুলের গোছা অথবা খোঁপা ছিল। তিনি [আনাস (রাযিঃ)] এ সময় তোমার মাথা স্পর্শ করে বরকতের জন্য দুআ করেন এবং বলেনঃ তোমরা এ দু’টি গোছা বা খোঁপা মুড়িয়ে ফেল। কেননা, ইহা ইয়াহুদীদের রীতি-নীতি।

১৫. গোঁফ ছাঁটা সম্পর্কে।

باب فِي أَخْذِ الشَّارِبِ

৪১৫০

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم " الْفِطْرَةُ خَمْسٌ أَوْ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ الْخِتَانُ وَالاِسْتِحْدَادُ وَنَتْفُ الإِبْطِ وَتَقْلِيمُ الأَظْفَارِ وَقَصُّ الشَّارِبِ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪১৫০. মুসাদ্দাদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ পাঁচ জিনিস স্বভাবগত। তা হলোঃ

১. খাতনা করা,
২. নাভীর নীচের চুল সাফ করা,
৩. বোগলের চুল উপড়ে ফেলা,
৪. নখ কাটা এবং
৫. গোঁপ ছোট করে ছাটা।
৪১৫১

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِإِحْفَاءِ الشَّوَارِبِ وَإِعْفَاءِ اللِّحَى .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪১৫১. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) গোঁফ ছাঁটতে এবং দাড়ি লম্বা করতে নির্দেশ দিয়েছেন।

৪১৫২

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا صَدَقَةُ الدَّقِيقِيُّ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ وَقَّتَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَلْقَ الْعَانَةِ وَتَقْلِيمَ الأَظْفَارِ وَقَصَّ الشَّارِبِ وَنَتْفَ الإِبْطِ أَرْبَعِينَ يَوْمًا مَرَّةً . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِي عِمْرَانَ عَنْ أَنَسٍ لَمْ يَذْكُرِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ وُقِّتَ لَنَا

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪১৫২. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের জন্য চল্লিশ দিন পর-পর নাভীর নীচের চুল সাফ করার, নখ কাটার, গোঁফ ছাঁটার এবং বোগলের পশম উঠিয়ে ফেলার সময়সীমা নির্ধারণ করে দেন।

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ জা’ফর ইবনে সুলাইমান (রাহঃ) আবু ইমরান হতে, তিনি আনাস (রাযিঃ) থেকে যে সনদ বর্ণনা করেছেন। তাতে নবী (ﷺ) এর নাম উল্লেখ করেননি বরং তিনি বলেছেনঃ আমাদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
৪১৫৩

حَدَّثَنَا ابْنُ نُفَيْلٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، قَرَأْتُ عَلَى عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ وَقَرَأَهُ عَبْدُ الْمَلِكِ عَلَى أَبِي الزُّبَيْرِ وَرَوَاهُ أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا نُعْفِي السِّبَالَ إِلاَّ فِي حَجٍّ أَوْ عُمْرَةٍ . قَالَ أَبُو دَاوُدَ الاِسْتِحْدَادُ حَلْقُ الْعَانَةِ .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪১৫৩. ইবনে নুফায়ল (রাহঃ) .... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা হজ্জ ও উমরা ব্যতীত সব সময় দাঁড়ি লম্বা রাখতাম। ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ ‘ইসতিহদাদ’ শব্দের অর্থ হলোঃ নাভীর নীচের চুল মুণ্ডন করা।

১৬. সাদা চুল উপড়ে ফেলা সম্পর্কে।

باب فِي نَتْفِ الشَّيْبِ

৪১৫৪

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، - الْمَعْنَى - عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَنْتِفُوا الشَّيْبَ مَا مِنْ مُسْلِمٍ يَشِيبُ شَيْبَةً فِي الإِسْلاَمِ " . قَالَ عَنْ سُفْيَانَ " إِلاَّ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ " . وَقَالَ فِي حَدِيثِ يَحْيَى " إِلاَّ كَتَبَ اللَّهُ لَهُ بِهَا حَسَنَةً وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

৪১৫৪. মুসাদ্দাদ (রাহঃ) ...... আমর ইবনে শু’আয়েব (রাহঃ) তাঁর দাদা ও পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা সাদা চুল উপড়াবে না। কেননা, যে মুসলমানের চুল ইসলামের উপর সাদা হয়; সুফিয়ান (রাহঃ) থেকে বর্ণিত যে, তা কিয়ামতের দিন তার জন্য নূর স্বরূপ হবে। রাবী ইয়াহয়ার বর্ণনায় আছে যে, তা ঐ সাদা চুলের বিনিময়ে একটি নেকী লেখা হবে এবং একটি গুনাহ মাফ হয়ে যাবে।

১৭. খিযাব সম্পর্কে।

باب فِي الْخِضَابِ

৪১৫৫

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ " .

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৪১৫৫. মুসাদ্দাদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ ইয়াহুদী ও নাসারারা খিযাব ব্যবহার করে না। কাজেই, তোমরা তাদের বিপরীত কাজ করবে। (অর্থাৎ চুল, দাঁড়িতে খিযাব ব্যবহার করবে।)

৪১৫৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَأَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " غَيِّرُوا هَذَا بِشَىْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ " .

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪১৫৬. আহমদ ইবনে আমর (রাহঃ) ..... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মক্কা হিজয়ের দিন যখন আবু কুহাফা (রাযিঃ) আসেন, তখন তাঁর মাথার চুল ও দাঁড়ি ‘ছাগামা’ (এক প্রকার সাদা ঘাস) এর মত শাদা ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ একে কাল রং ব্যতীত অন্য যে কোন রংে রঞ্জিত কর।

৪১৫৭

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَحْسَنَ مَا غُيِّرَ بِهِ هَذَا الشَّيْبُ الْحِنَّاءُ وَالْكَتَمُ " .

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

৪১৫৭. হাসান ইবনে আলী (রাহঃ) ..... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সাদা চুলকে রঞ্জিত করার জন্য উত্তম বস্তু হলো- মেহেদি এবং কাতামা। (এক প্রকার গাছ, যা দিয়ে খিযাব তৈরী করা হয়।)

৪১৫৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، - يَعْنِي ابْنَ إِيَادٍ - قَالَ حَدَّثَنَا إِيَادٌ، عَنْ أَبِي رِمْثَةَ، قَالَ انْطَلَقْتُ مَعَ أَبِي نَحْوَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ ذُو وَفْرَةٍ بِهَا رَدْعُ حِنَّاءَ وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ .

বর্ণনাকারী: আবু রিমসা তায়মী (রাঃ)

৪১৫৮. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) .... আবু রিমছা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমি আমার পিতার সাথে নবী (ﷺ) এর নিকট গিয়ে দেখতে পাই যে, তাঁর চুল কান পর্যন্ত লম্বা এবং তা মেহেদী রংে রঞ্জিত ছিল; আর তিনি সবুজ রংের দু’টি চাদর পরেছিলেন।

৪১৫৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبْجَرَ، عَنْ إِيَادِ بْنِ لَقِيطٍ، عَنْ أَبِي رِمْثَةَ، فِي هَذَا الْخَبَرِ قَالَ فَقَالَ لَهُ أَبِي أَرِنِي هَذَا الَّذِي بِظَهْرِكَ فَإِنِّي رَجُلٌ طَبِيبٌ . قَالَ " اللَّهُ الطَّبِيبُ بَلْ أَنْتَ رَجُلٌ رَفِيقٌ طَبِيبُهَا الَّذِي خَلَقَهَا " .

বর্ণনাকারী: আবু রিমসা তায়মী (রাঃ)

৪১৫৯. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) .... আবু রিমছা (রাযিঃ) এ হাদিছে বর্ণনা করেন যে, আমার পিতা নবী (ﷺ)-কে বলেনঃ আমি একজন ডাক্তার, আপনার পিঠে কি হয়েছে তা আমাকে দেখান। তখন তিনি বলেনঃ ডাক্তার তো আল্লাহ-ই। তুমি বরং রোগীর একজন বন্ধু। (তিনি আরো বলেনঃ) আসল ডাক্তার তো তিনিই, যিনি একে সৃষ্টি করেছেন।

৪১৬০

حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِيَادِ بْنِ لَقِيطٍ، عَنْ أَبِي رِمْثَةَ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَا وَأَبِي فَقَالَ لِرَجُلٍ أَوْ لأَبِيهِ " مَنْ هَذَا " . قَالَ ابْنِي . قَالَ " لاَ تَجْنِي عَلَيْهِ " . وَكَانَ قَدْ لَطَخَ لِحْيَتَهُ بِالْحِنَّاءِ .

বর্ণনাকারী: আবু রিমসা তায়মী (রাঃ)

৪১৬০. ইবনে বাশশার (রাহঃ) .... আবু রিমছা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমি এবং আমার পিতা নবী (ﷺ) এর নিকট উপস্থিত হলে, তিনি জনৈক ব্যক্তিকে অথবা তার পিতাকে জিজ্ঞাসা করেনঃ এ কে? তিনি বলেনঃ আমার পুত্র। তখন তিনি বলেনঃ সে (কিয়ামতের দিন) তোমার বোঝা উঠাবে না। (রাবী বলেনঃ) এ সময় তিনি তাঁর দাঁড়িতে মেহেদী রং লাগিয়েছিলেন।

৪১৬১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّهُ سُئِلَ عَنْ خِضَابِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَذَكَرَ أَنَّهُ لَمْ يَخْضِبْ وَلَكِنْ قَدْ خَضَبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا .

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৪১৬১. মুহাম্মাদ ইবনে উবাইদ (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা তাঁকে নবী (ﷺ) এর খিযাব ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেনঃ নবী (ﷺ) খিযাব ব্যবহার করেননি। তবু আবু বকর ও উমর (রাযিঃ) অবশ্যই খিযাব ব্যবহার করেন।

১৮. হলুদ রংের খিযাব সম্পর্কে।

باب مَا جَاءَ فِي خِضَابِ الصُّفْرَةِ

৪১৬২

حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ مُطَرِّفٍ أَبُو سُفْيَانَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ وَيُصَفِّرُ لِحْيَتَهُ بِالْوَرْسِ وَالزَّعْفَرَانِ وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪১৬২. আব্দুর রহীম ইবনে মুতাররিফ (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পশম ছাড়া জুতা ব্যবহার করতেন এবং তাঁর দাঁড়ি ‘ওরস’ (এক জাতীয় ঘাস) ও ‘জাফরান’ দিয়ে রঞ্জিত করতেন। আর ইবনে উমর (রাযিঃ)ও এরূপ করতেন।

৪১৬৩

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ حُمَيْدِ بْنِ وَهْبٍ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ قَدْ خَضَبَ بِالْحِنَّاءِ فَقَالَ " مَا أَحْسَنَ هَذَا " . قَالَ فَمَرَّ آخَرُ قَدْ خَضَبَ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ فَقَالَ " هَذَا أَحْسَنُ مِنْ هَذَا " . قَالَ فَمَرَّ آخَرُ قَدْ خَضَبَ بِالصُّفْرَةِ فَقَالَ " هَذَا أَحْسَنُ مِنْ هَذَا كُلِّهِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪১৬৩. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা এক ব্যক্তি মেহেদীর খিযাব ব্যবহার করে নবী (ﷺ) এর সামনে দিয়ে গেলে, তিনি বলেনঃ ইহা কি উত্তম! তিনি [ইবনে আব্বাস (রাযিঃ)] বলেনঃ এরপর অপর ব্যক্তি মেহেদী ও কাতাম (এক প্রকার ঘাস)-এর তৈরী খিযাব ব্যবহার করে তাঁর সামনে দিয়ে গেলে, তিনি বলেনঃ ইহা উহা হতে উত্তম। তিনি বলেনঃ তারপর আর এক ব্যক্তি হলুদ রংের খিযাব ব্যবহার করে তাঁর সামনে দিয়ে গেলে, তিনি বলেনঃ ইহা সব চাইতে উত্তম।

১৯. কালো রংের খিযাব ব্যবহার প্রসঙ্গে।

باب مَا جَاءَ فِي خِضَابِ السَّوَادِ

৪১৬৪

حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَكُونُ قَوْمٌ يَخْضِبُونَ فِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ لاَ يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ " .

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪১৬৪. আবু তাওবা (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শেষ যুগে এমন সম্প্রদায়ের আভির্ভাব হবে যারা কবুতরের সিনার মত কালো রংের খেজাব লাগাবে। তারা জান্নাতের খোশবুও পাবে না।

২০. হাতির দাঁত ব্যবহার সম্পর্কে।

باب مَا جَاءَ فِي الاِنْتِفَاعِ بِالْعَاجِ

৪১৬৫

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ حُمَيْدٍ الشَّامِيِّ، عَنْ سُلَيْمَانَ الْمَنْبِهِيِّ، عَنْ ثَوْبَانَ، مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَافَرَ كَانَ آخِرُ عَهْدِهِ بِإِنْسَانٍ مِنْ أَهْلِهِ فَاطِمَةَ وَأَوَّلُ مَنْ يَدْخُلُ عَلَيْهَا إِذَا قَدِمَ فَاطِمَةَ فَقَدِمَ مِنْ غَزَاةٍ لَهُ وَقَدْ عَلَّقَتْ مِسْحًا أَوْ سِتْرًا عَلَى بَابِهَا وَحَلَّتِ الْحَسَنَ وَالْحُسَيْنَ قُلْبَيْنِ مِنْ فِضَّةٍ فَقَدِمَ فَلَمْ يَدْخُلْ فَظَنَّتْ أَنَّ مَا مَنَعَهُ أَنْ يَدْخُلَ مَا رَأَى فَهَتَكَتِ السِّتْرَ وَفَكَّكَتِ الْقُلْبَيْنِ عَنِ الصَّبِيَّيْنِ وَقَطَعَتْهُ بَيْنَهُمَا فَانْطَلَقَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُمَا يَبْكِيَانِ فَأَخَذَهُ مِنْهُمَا وَقَالَ " يَا ثَوْبَانُ اذْهَبْ بِهَذَا إِلَى آلِ فُلاَنٍ " . أَهْلِ بَيْتٍ بِالْمَدِينَةِ " إِنَّ هَؤُلاَءِ أَهْلُ بَيْتِي أَكْرَهُ أَنْ يَأْكُلُوا طَيِّبَاتِهِمْ فِي حَيَاتِهِمُ الدُّنْيَا يَا ثَوْبَانُ اشْتَرِ لِفَاطِمَةَ قِلاَدَةً مِنْ عَصَبٍ وَسِوَارَيْنِ مِنْ عَاجٍ " .

বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)

৪১৬৫. মুসাদ্দাদ (রাহঃ) ..... রাসূলুল্লাহ (ﷺ) এর আযাদকৃত গোলাম ছাওবান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ যখন রাসূলুল্লাহ (ﷺ) কোথাও সফরের ইরাদা করতেন তখন তিনি তাঁর পরিবারের সদস্যদের মধ্যে ফাতিমা (রাযিঃ)-এর সাথে সব শেষে কথা বলতেন। আর যখন তিনি সফর থেকে ফিরে আসতেন, তখন তিনি ফাতেমা (রাযিঃ)-এর সঙ্গে সর্বপ্রথম দেখা করতেন। একবার তিনি এক যুদ্ধ থেকে ফিরে এসে তাঁর (ফাতিমার) ঘরের দরজায় নকশা-খচিত চাদর এবং হাসান ও হুসাইনের হাতে রূপার বালা দেখে, ফিরে যান।

তখন ফাতিমা (রাযিঃ) তাঁর ফিরে যাওয়ার কারণ বুঝতে পেরে, সাথে সাথেই সে পর্দা ছিড়ে ফেলেন এবং তাঁরা উভয়ে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট গিয়ে হাজির হন। তখন তিনি (ﷺ) তাঁদের হাত থেকে সেই ভাঙ্গা বালা নিয়ে বলেনঃ হে ছাওবান! তুমি ইহা মদীনার অমুক লোককে দিয়ে এস। এরা আমার পরিবারের লোক, আমি এ পছন্দ করি না যে, তাঁরা দুনিয়ার আয়েশে তাদের জীবন যাপন করুক! হে ছাওবান! তুমি ফাতিমার জন্য একখানি ইয়ামানের চাদর এবং হাতির দাঁতের চিরুনি কিনে দাও।