أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
অধ্যায় ০ · ২৬৬ টি হাদীস
রসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নতের অনুসরণ।
بَاب اتِّبَاعِ سُنَّةِ رَسُولِ اللهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ’مَا أَمَرْتُكُمْ بِهِ فَخُذُوهُ وَمَا نَهَيْتُكُمْ عَنْهُ فَانْتَهُوا’.
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)........আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে বিষয়ে আমি তোমাদের নির্দেশ দিয়েছি, তা তোমরা গ্রহণ কর, আর যে বিষয়ে আমি তোমাদের নিষেধ করেছি, সে থেকে তোমরা বিরত থাক।
حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ ذَرُونِي مَا تَرَكْتُكُمْ فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ فَخُذُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَىْءٍ فَانْتَهُوا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২। আবু আব্দুল্লাহ্ (রাহঃ)....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যতক্ষণ আমি তোমাদের কাছে কোন কিছু প্রকাশ করিনি, সে বিষয়ে আমাকে প্রশ্ন করো না। কেননা তোমাদের পূর্ববর্তী উম্মতগণ প্রশ্নের কারণে এবং তাদের নবী-রাসূলগণের সংগে মতবিরোধের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সুতরাং আমি যখন কোন বিষয়ের নির্দেশ দেই, তোমরা যথাসাধ্য তা গ্রহণ কর এবং যে বিষয় থেকে আমি তোমাদের নিষেধ করি, তা থেকে বিরত থাক।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ ‏"‏ ‏.
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)........... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার অনুসরণ করল, সে আল্লাহরই অনুসরণ করল, আর যে ব্যক্তি আমার নাফরমানী করল, সে তো আল্লাহর নাফরমানী করল
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ أَبِي جَعْفَرٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ إِذَا سَمِعَ مِنْ، رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدِيثًا لَمْ يَعْدُهُ وَلَمْ يُقَصِّرْ دُونَهُ ‏.
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪। ইবন উমর (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে যখন কোন হাদীস শুনতেন, তাতে তিনি কিছু বাড়াতেন না এবং তা থেকে কিছু কমাতেনও না।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ سُمَيْعٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سُلَيْمَانَ الأَفْطَسُ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجُرَشِيِّ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَنَحْنُ نَذْكُرُ الْفَقْرَ وَنَتَخَوَّفُهُ فَقَالَ ‏ "‏ آلْفَقْرَ تَخَافُونَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتُصَبَّنَّ عَلَيْكُمُ الدُّنْيَا صَبًّا حَتَّى لاَ يُزِيغَ قَلْبَ أَحَدٍ مِنْكُمْ إِزَاغَةً إِلاَّ هِيَهْ وَايْمُ اللَّهِ لَقَدْ تَرَكْتُكُمْ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ لَيْلُهَا وَنَهَارُهَا سَوَاءٌ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو الدَّرْدَاءِ صَدَقَ وَاللَّهِ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَرَكَنَا وَاللَّهِ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ لَيْلُهَا وَنَهَارُهَا سَوَاءٌ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.
৫। হিশাম ইবন আম্মার দিমাশকী (রাহঃ) আবু দারদা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন,একদা আমরা পরস্পরে দারিদ্র্ সম্পর্কে আলোচনা করছিলাম এবং আমরা সে বিষয়ে ভীত- সন্ত্রস্ত ছিলাম। ইত্যবসরে (ﷺ) আমাদের নিকট বেরিয়ে এসে বললেনঃ তোমরা দারিদ্রকে সম্পর্কে আলাপরত ছিলাম এবং আমরা সে বিষয়ে শংকিত ছিলাম। তিনি বলেন: তোমরা দারিদ্র্যকে ভয় করছো? সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! অবশ্যই তোমাদের উপর পৃথিবী প্রবল বেগে প্রবাহিত হবে (প্রভাব বিস্তার করবে), এমনকি পৃথিবী তোমাদের অন্তর কেবল তার দিকেই আকৃষ্ট করে ফেলবে। আল্লাহর শপথ! আমি তোমাদেরকে পরিচ্ছন্ন অবস্থায় ছেড়ে গেলাম, যার রাত-দিন ঔজ্জ্বল্যে সমান। আবু দারদা (রাযিঃ) বলেন, আল্লাহর শপথ! রাসূলুল্লাহ (ﷺ) সত্যই বলেছেন। আল্লাহর শপথ! তিনি আমাদের পরিচ্ছন্ন অবস্থায়ই ছেড়ে গেছেন, যার রাত ও দিন ঔজ্জ্বল্যে সমান।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ لاَ يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: মুআবিয়া ইবনে কুররা (রহঃ) -তার পিতা রাঃ থেকে-
৬। মুহাম্মাদ ইবন বাশশার মু"আবিয়া ইবন কুররাহ এর পিতা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমার উম্মতের মাঝে থেকে একদল কিয়ামত পর্যন্ত (শত্রুপক্ষের উপর) সর্বদা সাহায্যপ্রাপ্ত থাকবে। যে তাদের লাঞ্ছিত করতে চায়, সে তাদের কোন ক্ষতি করতে পারবে না ।
حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَلْقَمَةَ، نَصْرُ بْنُ عَلْقَمَةَ عَنْ عُمَيْرِ بْنِ الأَسْوَدِ، وَكَثِيرِ بْنِ مُرَّةَ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي قَوَّامَةً عَلَى أَمْرِ اللَّهِ لاَ يَضُرُّهَا مَنْ خَالَفَهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৭। আবু আব্দুল্লাহ (রাহঃ) আবু হুরায়রা (রা )থেকে বর্ণিত রাসুলুল্লাহ ( সা ) বলেছেন আমার উম্মত থেকে একদল সর্বদা আল্লাহর উপর অবিচল থাকবে, বিরুদ্ধাচরণকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না ।
حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ زُرْعَةَ، قَالَ سَمِعْتُ أَبَا عِنَبَةَ الْخَوْلاَنِيَّ، وَكَانَ، قَدْ صَلَّى الْقِبْلَتَيْنِ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لاَ يَزَالُ اللَّهُ يَغْرِسُ فِي هَذَا الدِّينِ غَرْسًا يَسْتَعْمِلُهُمْ فِي طَاعَتِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৮। আবু 'আব্দুল্লাহ (রাহঃ)... আবু ইনারা খাওলানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে উভয় কিবলার দিকেই সালাত আদায় করেছিলেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : আল্লাহ্ সর্বদা এই দ্বীনের মধ্যে এমন লোক সৃষ্টি করতে থাকবেন, যাদের তিনি তাঁর আনুগত্যের জন্য নিয়োজিত রাখবেন।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَامَ مُعَاوِيَةُ خَطِيبًا فَقَالَ أَيْنَ عُلَمَاؤُكُمْ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ وَطَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرُونَ عَلَى النَّاسِ لاَ يُبَالُونَ مَنْ خَذَلَهُمْ وَلاَ مَنْ نَصَرَهُمْ ‏"‏ ‏.‏
৯। ইয়াকূব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ)........ শু"আয়ব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একনা মু'আবিয়া (রাযিঃ) খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে বললেন তোমাদের উলামা সম্প্রদায় কোথায়? তোমাদের উলামা সম্প্রদায় কোথায়? আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, কিয়ামত পর্যন্ত আমার উন্মতের মধ্যে একদল সর্বদা লোকদের উপর বিজয়ী থাকবে। তারা তাদের লাঞ্ছনাকারী ও সাহায্যকারী কারো পরোয়া করবে না।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ ثَوْبَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ يَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ مَنْصُورِينَ لاَ يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)
১০।হিশাম ইবন আম্মার ( র )...... সাওবান ( রা ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ ( সা ) বলেছেন কেয়ামত পর্যন্ত আমার উম্মত থেকে একদল লোক সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং সাহায্যপ্রাপ্ত হবে। বিরুদ্ধাচরণকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না।
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، قَالَ سَمِعْتُ مُجَالِدًا، يَذْكُرُ عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ فَخَطَّ خَطًّا وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَمِينِهِ وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَسَارِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ فِي الْخَطِّ الأَوْسَطِ فَقَالَ ‏"‏ هَذَا سَبِيلُ اللَّهِ ‏"‏ ‏.‏ ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ (وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلاَ تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ)‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীসের মর্যাদা দান এবং যে এর বিরোধিতা করে, তার প্রতি কঠোরতা ।
بَاب تَعْظِيمِ حَدِيثِ رَسُولِ اللهِ ﷺ وَالتَّغْلِيظِ عَلَى مَنْ عَارَضَه
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، حَدَّثَنِي الْحَسَنُ بْنُ جَابِرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ الْكِنْدِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ يُوشِكُ الرَّجُلُ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يُحَدَّثُ بِحَدِيثٍ مِنْ حَدِيثِي فَيَقُولُ بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابُ اللَّهِ عَزَّ وَجَلَّ فَمَا وَجَدْنَا فِيهِ مِنْ حَلاَلٍ اسْتَحْلَلْنَاهُ وَمَا وَجَدْنَا فِيهِ مِنْ حَرَامٍ حَرَّمْنَاهُ ‏.‏ أَلاَ وَإِنَّ مَا حَرَّمَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِثْلُ مَا حَرَّمَ اللَّهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত মিকদাম ইবনে মা’দীকারিব (রাঃ)
১২। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অদূর ভবিষ্যতে এক ব্যক্তি তার খাটের উপর আসনে ঠেস দিয়ে বসে থাকবে এবং তার কাছে আমার হাদীস বর্ণনা করা হবে। তখন সে বলবেঃ আমাদের ও তোমাদের মাঝে মহান আল্লাহর কিতাব রয়েছে। সুতরাং এর মাঝে আমরা যা কিছু হালাল পাব, তাকেই আমরা হালাল মনে করব, আর এর মাঝে আমরা যা কিছু হারাম পাব, আমরা তাকেই হারাম বলে গণ্য করব। (তিনি আরো বলেন :) জেনে রাখ। নিশ্চয়ই রাসূলুল্লাহ্ (ﷺ) যা কিছু হারাম করেছেন, তা আল্লাহ কর্তৃক হারামকৃত বস্তুরই অনুরূপ।
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، فِي بَيْتِهِ أَنَا سَأَلْتُهُ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، ثُمَّ مَرَّ فِي الْحَدِيثِ قَالَ أَوْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ الأَمْرُ مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ فَيَقُولُ لاَ أَدْرِي مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু রাফি' (রাঃ)
১৩। নাসার ইবন আলী জাহযামী ( র )...... আবু রাফি ( রা ) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ (সা ) বলেছেনঃ আমি যেন তোমাদের মাঝে কাউকে এমন না পাই যে, সে তার খাটের উপর ঠেস দিয়ে বসে থাকবে। আর আমি যা আদেশ দিয়েছি অথবা যা থেকে নিষেধ করেছি, তা তার কাছে পৌঁছলে সে তখন বলবে এ ব্যাপারে আমি কিছুই জানি না, আমরা আল্লাহর কিভাবে যা পেয়েছি, তারই অনুসরণ করি।
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
১৪। আবু মারওয়ান মুহাম্মাদ ইবন 'উসমান উসমানী (রাহঃ). "আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমাদের এ দ্বীনের মাঝে যদি কেউ এমন কিছু উদ্ভাবন করে, যা এর থেকে নয়, তা পরিত্যজ্য ।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي شِرَاجِ الْحَرَّةِ الَّتِي يَسْقُونَ بِهَا النَّخْلَ فَقَالَ الأَنْصَارِيُّ سَرِّحِ الْمَاءَ يَمُرُّ ‏.‏ فَأَبَى عَلَيْهِ فَاخْتَصَمَا عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ اسْقِ يَا زُبَيْرُ ثُمَّ أَرْسِلِ الْمَاءَ إِلَى جَارِكَ ‏"‏ ‏.‏ فَغَضِبَ الأَنْصَارِيُّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ثُمَّ قَالَ ‏"‏ يَا زُبَيْرُ اسْقِ ثُمَّ احْبِسِ الْمَاءَ حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ الزُّبَيْرُ وَاللَّهِ إِنِّي لأَحْسَبُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي ذَلِكَ (فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لاَ يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا)‏ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাঃ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ أَنْ يُصَلِّينَ فِي الْمَسْجِدِ ‏"‏ ‏.‏ فَقَالَ ابْنٌ لَهُ إِنَّا لَنَمْنَعُهُنَّ ‏.‏ فَقَالَ فَغَضِبَ غَضَبًا شَدِيدًا وَقَالَ إِنِّي أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَإِنَّكَ تَقُولُ إِنَّا لَنَمْنَعُهُنَّ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
১৬। মুহাম্মাদ ইব্ন ইয়াহইয়া নিশাপুরী (রাহঃ) ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা আল্লাহর বান্দীদের (মহিলাদের) মসজিদে সালাত আদায় করতে মানা করো না। তখন ইবন 'উমর (রাযিঃ)-এর এক পুত্র বললেনঃ আমরা অবশ্যই তাদের নিষেধ করব। রাবী বলেন ঃ এতে তিনি ভয়ানক রাগান্বিত হয়ে বললেন : আমি তোমার নিকট রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাদীস বর্ণনা, করছি, অথচ তুমি বলছ যে, আমরা অবশ্যই তাদের নিষেধ করব?
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، وَأَبُو عُمَرَ حَفْصُ بْنُ عَمْرٍو قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّهُ كَانَ جَالِسًا إِلَى جَنْبِهِ ابْنُ أَخٍ لَهُ فَخَذَفَ فَنَهَاهُ وَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْهَا وَقَالَ ‏ "‏ إِنَّهَا لاَ تَصِيدُ صَيْدًا وَلاَ تَنْكِي عَدُوًّا وَإِنَّهَا تَكْسِرُ السِّنَّ وَتَفْقَأُ الْعَيْنَ ‏"‏ ‏.‏ قَالَ فَعَادَ ابْنُ أَخِيهِ يَخْذِفُ فَقَالَ أُحَدِّثُكَ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْهَا ثُمَّ عُدْتَ تَخْذِفُ لاَ أُكَلِّمُكَ أَبَدًا ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)
১৭। আহমদ ইবন সাবিত জাহদারী ও আবু 'আমর হাফস ইবন উমর (রাহঃ)আব্দুল্লাহ্ ইবন মুগাফ্ফাল (রাযিঃ) থেকে বর্ণিত। একদা তাঁর কাছে তাঁর এক ভাতিজা বসা ছিল। সে তখন কংকর নিক্ষেপ করছিল। তিনি তাকে তা থেকে নিষেধ করলেন এবং বললেন ঃ রসূলুল্লাহ (ﷺ) এ কাজ থেকে নিষেধ করেছেন । তিনি আরো বললেন ঃ এতে না শিকার করা হয়, আর না শত্রু পরাভূত হয়, বরং এতো দাঁত ভেঙে দেয় অথবা চক্ষু নষ্ট করে দেয়। রাবী বলেনঃ তার ভাইপো পুনরায় পাথর নিক্ষেপ করলে তিনি [ইব্ন মুগাফ্ফাল (রাযিঃ)] বলেন ঃ আমি তোমাকে হাদীস শুনাচ্ছি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এরূপ করতে নিষেধ করেছেন । অথচ তুমি এরপরও কংকর নিক্ষেপ করছ? আমি তোমার সাথে আর কখনও কথা বলব না।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي بُرْدُ بْنُ سِنَانٍ، عَنْ إِسْحَاقَ بْنِ قَبِيصَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ الأَنْصَارِيَّ النَّقِيبَ، صَاحِبَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ غَزَا مَعَ مُعَاوِيَةَ أَرْضَ الرُّومِ فَنَظَرَ إِلَى النَّاسِ وَهُمْ يَتَبَايَعُونَ كِسَرَ الذَّهَبِ بِالدَّنَانِيرِ وَكِسَرَ الْفِضَّةِ بِالدَّرَاهِمِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تَأْكُلُونَ الرِّبَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لاَ تَبْتَاعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلاَّ مِثْلاً بِمِثْلٍ لاَ زِيَادَةَ بَيْنَهُمَا وَلاَ نَظِرَةَ ‏"‏ ‏.‏ فَقَالَ لَهُ مُعَاوِيَةُ يَا أَبَا الْوَلِيدِ لاَ أَرَى الرِّبَا فِي هَذَا إِلاَّ مَا كَانَ مِنْ نَظِرَةٍ ‏.‏ فَقَالَ عُبَادَةُ أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَتُحَدِّثُنِي عَنْ رَأْيِكَ لَئِنْ أَخْرَجَنِي اللَّهُ لاَ أُسَاكِنْكَ بِأَرْضٍ لَكَ عَلَىَّ فِيهَا إِمْرَةٌ ‏.‏ فَلَمَّا قَفَلَ لَحِقَ بِالْمَدِينَةِ فَقَالَ لَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ مَا أَقْدَمَكَ يَا أَبَا الْوَلِيدِ فَقَصَّ عَلَيْهِ الْقِصَّةَ وَمَا قَالَ مِنْ مُسَاكَنَتِهِ فَقَالَ ارْجِعْ يَا أَبَا الْوَلِيدِ إِلَى أَرْضِكَ فَقَبَحَ اللَّهُ أَرْضًا لَسْتَ فِيهَا وَأَمْثَالُكَ ‏.‏ وَكَتَبَ إِلَى مُعَاوِيَةَ لاَ إِمْرَةَ لَكَ عَلَيْهِ وَاحْمِلِ النَّاسَ عَلَى مَا قَالَ فَإِنَّهُ هُوَ الأَمْرُ ‏.
বর্ণনাকারী: কাবীসা ইবনে হুলব (রহঃ)
১৮। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) কা'বীসা (রাযিঃ) থেকে বর্ণিত। উবাদা ইবন সামিত আনসারী (রাযিঃ) যিনি রাসুলুল্লাহ (ﷺ)-এর সাথী ও নকীব ছিলেন। তিনি মু'আবিয়া (রাযিঃ)-এর সংগে রোমের যুদ্ধে অংশগ্রহণ করেন। তখন তিনি লোকদের মধ্যে দৃষ্টিপাত করে দেখতে পান যে, তারা সোনার টুকরাকে দীনারের পরিবর্তে এবং রূপার টুকরাকে দিরহামের পরিবর্তে ক্রয়-বিক্রয় করছে। তিনি বললেনঃ হে লোক সকল! বস্তুতঃ তোমরা তো (এ ধরনের ক্রয়-বিক্রয়ের মাধ্যমে) সুদ খাচ্ছো। আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছিঃ তোমরা সোনার বিনিময়ে সোনা ক্রয়-বিক্রয় করো না, তবে যদি তা সমান সমান হয়, কিন্তু উভয়ের মাঝে অতিরিক্ত থাকবে না এবং বাকীতেও হবে না। তখন মু'আবিয়া (রাযিঃ) তাকে বললেন ঃ হে আবু ওয়ালীদ! আমি তো এতে সুদের কোন কিছু দেখছি না, তবে যদি এতে লেন-দেন বাকীতে হয়। তখন 'উবাদা (রাযিঃ) বললেনঃ আমি তোমার নিকট রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাদীস বর্ণনা করছি, অথচ তুমি আমার নিকট তোমার অভিমত পেশ করছো! আল্লাহ্ যদি আমাকে (এখান থেকে) প্রত্যাবর্তনের সুযোগ দান করেন, তাহলে আমি তোমার সংগে এমন যমীনে বসবাস করব না, যেখানে তোমার কর্তৃত্ব আমার উপর থাকবে। অতঃপর যখন তিনি (যুদ্ধ থেকে) প্রত্যাবর্তন করে মদীনায় পৌঁছলেন, তখন 'উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) তাঁকে বললেন : হে আবুল ওয়ালীদ! কিসে তোমাকে এখানে নিয়ে এসেছে? তখন তিনি তাঁর নিকট সমস্ত ঘটনা বর্ণনা করলেন এবং সেখানে তার বসবাস না করার কারণও ব্যক্ত করলেন। তখন 'উমর (রাযিঃ) তাকে বললেন : হে আবুল ওয়ালীদ! তুমি তোমার দেশে ফিরে যাও। কেননা, যে যমীনে তুমি ও তোমার মত মানুষ অবস্থান করবে না, সেখানে আল্লাহ্ গযব নাযিল করবেন। আর তিনি মু'আবিয়া (রাযিঃ)-এর কাছে লিখলেনঃ এঁর [উবাদা (রাযিঃ)] উপর তোমার কোন কর্তৃত্ব থাকলো না। আর তিনি যা কিছু বলেন, জনসাধারণকে তা অনুসরণ করার নির্দেশ দাও। কেননা এটাই বিধান।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ الْخَلاَّدِ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، أَنْبَأَنَا عَوْنُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ إِذَا حَدَّثْتُكُمْ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَظُنُّوا بِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الَّذِي هُوَ أَهْنَاهُ وَأَهْدَاهُ وَأَتْقَاهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
১৯। আবু বকর ইবন খাল্লাদ বাহিলী (রাযিঃ) .........আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ আমি যখন তোমাদের নিকট রাসুলুল্লাহ্ (ﷺ)-এর কোন হাদীস বর্ণনা করি, তখন তোমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পদমর্যাদা, ধার্মিকতা এবং আল্লাহ্-ভীতির প্রতি লক্ষ্য রাখবে।
রসূলুল্লাহ (ﷺ) -এর হাদীসের প্রতি সম্মান প্রদর্শন এবং তার বিরুদ্ধবাদীর প্রতি কঠোর মনোভাব পোষণ।
بَاب تَعْظِيمِ حَدِيثِ رَسُولِ اللهِ ﷺ وَالتَّغْلِيظِ عَلَى مَنْ عَارَضَه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: «إِذَا حَدَّثْتُكُمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا، فَظُنُّوا بِهِ الَّذِي هُوَ أَهْنَاهُ، وَأَهْدَاهُ، وَأَتْقَاهُ»
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
২০। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ) আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি যখন তোমাদের নিকট রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কোন হাদীস বর্ণনা করি, তখন তোমরা তাঁর পদমর্যাদা, ধার্মিকতা এবং আল্লাহ্-ভীতির প্রতি নজর রাখবে।
রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীসের মর্যাদা দান এবং যে এর বিরোধিতা করে, তার প্রতি কঠোরতা ।
بَاب تَعْظِيمِ حَدِيثِ رَسُولِ اللهِ ﷺ وَالتَّغْلِيظِ عَلَى مَنْ عَارَضَه
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ، حَدَّثَنَا الْمَقْبُرِيُّ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏ "‏ لاَ أَعْرِفَنَّ مَا يُحَدَّثُ أَحَدُكُمْ عَنِّي الْحَدِيثَ وَهُوَ مُتَّكِئٌ عَلَى أَرِيكَتِهِ فَيَقُولُ اقْرَأْ قُرْآنًا ‏.‏ مَا قِيلَ مِنْ قَوْلٍ حَسَنٍ فَأَنَا قُلْتُهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২১। আলী ইবন মুনযির (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এমন লোকদের পরিচয় তুলে ধরছি, যখন তোমাদের কারও কাছে আমার থেকে হাদীস বর্ণনা করা হবে এবং বর্ণনাকারী তার খাটের উপর ঠেস দিয়ে বসে থাকবে এবং বলবে : কুরআন পাঠ কর। যখন কোন উত্তম কথা বলা হয় তখন (মনে করবে যে,) আমি নিজেই তা বলছি।।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادِ بْنِ آدَمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ح وَحَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ لِرَجُلٍ يَا ابْنَ أَخِي إِذَا حَدَّثْتُكَ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدِيثًا فَلاَ تَضْرِبْ لَهُ الأَمْثَالَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
রসূলুল্লাহ (ﷺ) -থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্ক হওয়া ।
بَاب التَّوَقِّي فِي الْحَدِيثِ عَنْ رَسُولِ اللهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنِ ابْنِ عَوْنٍ، حَدَّثَنَا مُسْلِمٌ الْبَطِينُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ مَا أَخْطَأَنِي ابْنُ مَسْعُودٍ عَشِيَّةَ خَمِيسٍ إِلاَّ أَتَيْتُهُ فِيهِ قَالَ فَمَا سَمِعْتُهُ يَقُولُ لِشَىْءٍ قَطُّ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَلَمَّا كَانَ ذَاتَ عَشِيَّةٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ - قَالَ فَنَكَسَ ‏.‏ قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ فَهُوَ قَائِمٌ مُحَلَّلَةً أَزْرَارُ قَمِيصِهِ قَدِ اغْرَوْرَقَتْ عَيْنَاهُ وَانْتَفَخَتْ أَوْدَاجُهُ قَالَ أَوْ دُونَ ذَلِكَ أَوْ فَوْقَ ذَلِكَ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ أَوْ شَبِيهًا بِذَلِكَ ‏.
বর্ণনাকারী: আমর ইবনু মায়মূন (রহঃ)
২৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .'আমর ইবন মায়মূন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় অবশ্যই ইবন মাসউদ (রাযিঃ)-এর কাছে উপস্থিত হতাম। তিনি বলেন ঃ আমি কখনও তাঁকে রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, এভাবে কিছুই বলতে শুনিনি। একবার সন্ধ্যায় তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। রাবী বলেনঃ সে সময় তিনি মাথা নীচু করেন। রাবী আরও বলেনঃ এরপর আমি তাঁর দিকে তাকালাম, তখন তিনি দাঁড়িয়ে ছিলেন এবং তাঁর জামার বোতাম খোলা ছিল। অবশ্য তাঁর চক্ষুদ্বয় অশ্রু বর্ষণ করছিল এবং শিরাগুলো ফুলে উঠেছিল। তিনি বললেন ঃ তিনি এতটুকু বলেছিলেন, অথবা এর চাইতে কম কিংবা বেশী, অথবা এর নিকটবর্তী কিছু কিংবা এর অনুরূপ কিছু।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ كَانَ أَنَسُ بْنُ مَالِكٍ إِذَا حَدَّثَ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدِيثًا فَفَرَغَ مِنْهُ قَالَ أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: মুহাম্মাদ ইবনে সিরীন (রহঃ)
২৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) মুহাম্মাদ ইবনে সীরীন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আনাস ইবন মালিক (রাযিঃ) যখন রাসুলুল্লাহ্ (ﷺ) থেকে কোন হাদীস বর্ণনা করতেন, বর্ণনা শেষে তিনিأَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم অথবা রাসূলুল্লাহ্ (ﷺ) এরূপ কিছু বর্ণনা করেছেন।”
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ قُلْنَا لِزَيْدِ بْنِ أَرْقَمَ حَدِّثْنَا عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ قَالَ كَبِرْنَا وَنَسِينَا وَالْحَدِيثُ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ شَدِيدٌ ‏.‏
বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে আবি লায়লা (রহঃ)
২৫। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) আব্দুর রহমান ইবন আবু লায়লা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ একদা আমরা যায়দ ইবন আরকাম (রাযিঃ)-কে বললাম ঃ আপনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে কোন হাদীস আমাদের কাছে বর্ণনা করুন। তিনি বললেন। আমি বার্ধক্যে উপনীত হয়েছি এবং (অনেক কিছুই) ভুলে গিয়েছি। আর রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে হাদীস বর্ণনা করা খুবই কঠিন বিষয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، يَقُولُ جَالَسْتُ ابْنَ عُمَرَ سَنَةً فَمَا سَمِعْتُهُ يُحَدِّثُ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ شَيْئًا ‏.‏
বর্ণনাকারী: শা‘বী (রহঃ)
২৬। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ্ ইবন নুমায়র (রাহঃ) আব্দুল্লাহ্ ইবন আবু সাফার (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি শা'বী (রাহঃ)-কে বলতে শুনেছি যে, আমি ইবন উমর (রাযিঃ)-এর কাছে এক বছর অবস্থান করেছি। কিন্তু আমি তাঁকে কখনও রাসূলূল্লাহ্ (ﷺ) থেকে কোন কিছুই বর্ণনা করতে শুনিনি।
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ إِنَّمَا كُنَّا نَحْفَظُ الْحَدِيثَ وَالْحَدِيثُ يُحْفَظُ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَمَّا إِذَا رَكِبْتُمُ الصَّعْبَ وَالذَّلُولَ فَهَيْهَاتَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২৭।আব্বাস ইবন আব্দুল আযীম আম্বারী (রাহঃ) ইবন তাউসের পিতা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন। আমি ইবন আব্বাস (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, আমরা হাদীস মুখস্থ করতাম। আর তখন হাদীস রাসুলুল্লাহ্ (ﷺ)-এর কাছ থেকেই মুখস্থ করা হতো। সুতরাং যখন তা কমিয়ে বা বাড়িয়ে বলতে যাবে, তখন তা অত্যন্ত পরিতাপের বিষয় হয়ে দাঁড়াবে।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ قَرَظَةَ بْنِ كَعْبٍ، قَالَ بَعَثَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ إِلَى الْكُوفَةِ وَشَيَّعَنَا فَمَشَى مَعَنَا إِلَى مَوْضِعٍ يُقَالُ لَهُ صِرَارٌ ‏.‏ فَقَالَ أَتَدْرُونَ لِمَ مَشَيْتُ مَعَكُمْ قَالَ قُلْنَا لِحَقِّ صُحْبَةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَلِحَقِّ الأَنْصَارِ ‏.‏ قَالَ لَكِنِّي مَشَيْتُ مَعَكُمْ لِحَدِيثٍ أَرَدْتُ أَنْ أُحَدِّثَكُمْ بِهِ فَأَرَدْتُ أَنْ تَحْفَظُوهُ لِمَمْشَاىَ مَعَكُمْ إِنَّكُمْ تَقْدُمُونَ عَلَى قَوْمٍ لِلْقُرْآنِ فِي صُدُورِهِمْ هَزِيزٌ كَهَزِيزِ الْمِرْجَلِ فَإِذَا رَأَوْكُمْ مَدُّوا إِلَيْكُمْ أَعْنَاقَهُمْ وَقَالُوا أَصْحَابُ مُحَمَّدٍ ‏.‏ فَأَقِلُّوا الرِّوَايَةَ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَنَا شَرِيكُكُمْ ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.
২৮।আহমদ ইবন আব্দাহ্ (রাহঃ) কারাযাহ ইবন কা'ব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ একবার উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) আমাদের কূফায় পাঠালেন এবং তিনি আমাদের বিদায় জানানোর জন্য আমাদের সাথে 'সিরার' নামক স্থান পর্যন্ত এগিয়ে এলেন, এরপর বললেনঃ তোমরা কি জান যে, আমি কেন তোমাদের সাথে হেঁটে এলাম? রাবী বলেন ঃ আমরা বললাম, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহচর্য ও আনসারদের অধিকারের তাগিদে। 'উমর (রাযিঃ) বললেন বরং আমি তোমাদের নিকট একটি হাদীস বর্ণনা করার উদ্দেশ্যে তোমাদের সংগে এসেছি এবং আমি আশা করি যে, তোমাদের সাথে আমার আসার কারণে তোমরা তা সংরক্ষণ করবে। অবশ্যই তোমরা এমন একদল লোকের কাছে যাচ্ছ, যাদের শিরায় কুরআনের আওয়াজ এভাবে হতে থাকবে, যেরূপ ফুটন্ত ডেগ থেকে হাড়ের আওয়াজ বের হয়ে থাকে। যখন তারা তোমাদের দেখতে পাবে, তখন তারা তোমাদের প্রতি তাদের আনুগত্যের গর্দান বাড়িয়ে দেবে । আর বলবে ঃআপনারা তো মুহাম্মাদ (ﷺ) এর সাহাবী । তখন তোমরা (রাসূলুল্লাহ (ﷺ) থেকে হাদীস কম বর্ণনা করবে । এরপর আমি তোমাদের সাথে মিলিত হব ।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ صَحِبْتُ سَعْدَ بْنَ مَالِكٍ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَمَا سَمِعْتُهُ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ بِحَدِيثٍ وَاحِدٍ ‏.
বর্ণনাকারী: সাঈব ইবনে ইয়াযীদ (রাঃ)
২৯। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) সায়িব ইবন ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি মদীনা থেকে মক্কা পর্যন্ত সা'দ ইবন মালিক-এর সফরসংগী ছিলাম। কিন্তু এ সময়ের মধ্যে আমি তাঁকে নবী (ﷺ) থেকে একটি হাদীসও বর্ণনা করতে শুনিনি।
ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর উপর মিথ্যারোপের কঠোর পরিণতি ।
بَاب التَّغْلِيظِ فِي تَعَمُّدِ الْكَذِبِ عَلَى رَسُولِ اللهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، وَإِسْمَاعِيلُ بْنُ مُوسَى، قَالُوا حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৩০। আবু বকর ইবন আবু শায়বা, সুয়াইদ ইবন সা'য়ীদ, 'আব্দুল্লাহ্ ইবন 'আমির ইবন যুরারা এবং ইসমাঈল ইবন মুসা (রাহঃ) আব্দুর রহমান ইবন 'আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ)-এর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে, সে যেন তাঁর আবাসস্থল জাহান্নামে তৈরী করে নেয়।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، وَإِسْمَاعِيلُ بْنُ مُوسَى، قَالاَ حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تَكْذِبُوا عَلَىَّ فَإِنَّ الْكَذِبَ عَلَىَّ يُولِجُ النَّارَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৩১।'আব্দুল্লাহ্ ইবন 'আমির ইবন যুরারা ও ইসমাঈল ইবন মুসা (রাহঃ) আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা আমার উপর মিথ্যারোপ করবে না। কেননা আমার উপর মিথ্যারোপই জাহান্নামে প্রবেশ করাবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَذَبَ عَلَيَّ - حَسِبْتُهُ قَالَ مُتَعَمِّدًا - فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩২।মুহাম্মাদ ইবন রুমহ মিসূরী (রাহঃ) আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করে, (রাবী বলেনঃ) আমার মনে হয় তিনি বলেছেনঃ ইচ্ছাকৃতভাবে, সে যেন তার আবাসস্থল জাহান্নামে নির্ধারণ করে নেয়।
حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৩। আবু খায়সামা যুহায়র ইবন হারব (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে, সে যেন তার আবাসস্থল জাহান্নামে নির্ধারণ করে নেয়।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ تَقَوَّلَ عَلَيَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আমার সম্পর্কে কোন মনগড়া কথা বলে, যা আমি বলিনি, সে যেন তার বাসস্থান জাহান্নামের তৈরী করে নেয়।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى التَّيْمِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ عَلَى هَذَا الْمِنْبَرِ ‏ "‏ إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَدِيثِ عَنِّي فَمَنْ قَالَ عَلَىَّ فَلْيَقُلْ حَقًّا أَوْ صِدْقًا وَمَنْ تَقَوَّلَ عَلَىَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)
৩৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)......... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হ রাসুলুল্লাহ (ﷺ)-কে এই মিম্বর থেকে বলতে শুনেছি যে, আমার নিকট থেকে অধিক হাদীস বর্ণনা করা থেকে বিরত থেকো। যদি কেউ আমার সম্পর্কে বলতে ইচ্ছা করে, তাহলে সে যেন সততা ও নিষ্ঠার সাথেই বলে। কেননা, যে ব্যক্তি আমার সম্পর্কে মনগড়া কোন কথা বলে, যা আমি বলিনি, সে যেন তার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করে নিল।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا غُنْدَرٌ، مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ أَبِي صَخْرَةَ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ لِلزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ مَا لِيَ لاَ أَسْمَعُكَ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَمَا أَسْمَعُ ابْنَ مَسْعُودٍ وَفُلاَنًا وَفُلاَنًا قَالَ أَمَا إِنِّي لَمْ أُفَارِقْهُ مُنْذُ أَسْلَمْتُ وَلَكِنِّي سَمِعْتُ مِنْهُ كَلِمَةً يَقُولُ ‏ "‏ مَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏ ‏.
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাঃ)
৩৬। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) আব্দুল্লাহ্ ইবন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (আমার পিতা) যুবায়র ইবন আওয়াম (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ যেভাবে আমি ইবন মাসউদ (রাযিঃ) এবং অমুক অমুক সাহাবীকে (হাদীস) বর্ণনা করতে শুনছি,অনুরূপভাবে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আপনাকে কেন হাদীস বর্ণনা করতে শুনছি না? তিনি বললেন ঃ ইসলাম গ্রহণের পরে আমি তাঁর থেকে কখনও বিচ্ছিন্ন হইনি। কিন্তু আমি তাঁকে একটি কথা বলতে শুনেছি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করবে, সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয়।
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৩৭। সুওয়ায়দ ইবন সা'য়ীদ (রাহঃ) আবু সায়ীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে, সে যেন তার বাসস্থান জাহান্নামে তৈরী করে নেয়।
জ্ঞাতসারে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দিকে সম্বন্ধ করে মিথ্যা হাদীস বর্ণনা করা ।
. بَاب مَنْ حَدَّثَ عَنْ رَسُولِ اللهِ ﷺ حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يُرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْنِ ‏"‏ ‏.
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৩৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) আলী (রাযিঃ) য্যের সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত তিনি বলেনঃযে ব্যক্তি সজ্ঞানে আমার দিকে সম্বন্ধ করে কোন মিথ্যা হাদীস বর্ণনা করবে, সে মিথ্যাবাদীদের একজন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)
৩৯। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) সামুরাহ্ ইবন জুনদুব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ যে ব্যক্তি জ্ঞাতসারে আমার দিকে সম্বন্ধ করে কোন মিথ্যা হাদীস বর্ণনা করবে, সে মিথ্যাবাদীদেরই একজন।
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ حَدَّثَ عَنِّي بِحَدِيثٍ وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)
৪১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) . মুগীরা ইবন শো'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা জেনেও আমার প্রতি সম্বন্ধ করে কোন মিথ্যা হাদীস বর্ণনা করবে, সে মিথ্যাবাদীদের একজন।
হিদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদ্বীনের আদর্শ অনুসরন।
بَاب اتِّبَاعِ سُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ بَشِيرِ بْنِ ذَكْوَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلاَءِ، - يَعْنِي ابْنَ زَبْرٍ - حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي الْمُطَاعِ، قَالَ سَمِعْتُ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ، يَقُولُ قَامَ فِينَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ذَاتَ يَوْمٍ فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً وَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ وَذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ وَعَظْتَنَا مَوْعِظَةَ مُوَدِّعٍ فَاعْهَدْ إِلَيْنَا بِعَهْدٍ فَقَالَ ‏ "‏ عَلَيْكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا وَسَتَرَوْنَ مِنْ بَعْدِي اخْتِلاَفًا شَدِيدًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَإِيَّاكُمْ وَالأُمُورَ الْمُحْدَثَاتِ فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: ইরবায ইবনে সারিয়াহ (রাঃ)
৪২। 'আব্দুল্লাহ্ ইবন আহমদ ইবন বাশীর ইবন যাকওয়ান দিমাকী (রাহঃ)...... ইয়াহইয়া ইবন আবু মুতা' (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ আমি ইরবায ইবন সারিয়া (রাযিঃ)-কে বলতে শুনেছি ঃ একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের মাঝে দাঁড়ালেন এবং অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় আমাদের নসীহত করলেন। এতে আমাদের অন্তরে ভয়ের সঞ্চার হলো এবং চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। তখন জিজ্ঞাসা করা হলো : ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাদের বিদায় গ্রহণকারী ব্যক্তির ন্যায় নসীহত করলেন, সুতরাং এ ব্যাপারে আপনি আমাদের একটি সুনির্দিষ্ট নির্দেশ দিন। তখন তিনি বললেনঃ তোমরা আল্লাহকে ভয় করবে আর শুনবে ও অনুসরণ করবে, যদিও তোমাদের নেতা হাবশী গোলাম হয়। আমার পরে অচিরেই তোমরা কঠিন মতবিরোধ দেখতে পাবে। তখন তোমাদের উপর আমার সুন্নত এবং হিদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদ্বীনের আদর্শের উপর অবিচল থাকা অপরিহার্য। তোমরা তা শক্তভাবে আঁকড়িয়ে ধরে থাকবে। সাবধান! তোমরা নতুন উদ্ভাবিত জিনিস (বিদ'আত) পরিহার করবে। কেননা প্রত্যেক বিদ'আতই গুমরাহী।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ بِشْرِ بْنِ مَنْصُورٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ السَّوَّاقُ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السَّلَمِيِّ، أَنَّهُ سَمِعَ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ، يَقُولُ وَعَظَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا قَالَ ‏ "‏ قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لاَ يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلاَّ هَالِكٌ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلاَفًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الأَنِفِ حَيْثُمَا قِيدَ انْقَادَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: ইরবায ইবনে সারিয়াহ (রাঃ)
৪৩। ইসমাঈল ইবন বিশর ইবন মনসুর ও ইসহাক ইবন ইবরাহীম সওয়াক (রাহঃ)........ 'আব্দুর রহমান ইবন 'আমর সালামী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি ‘ইরবায ইবন সারিয়াহ (রাযিঃ)-কে বলতে শুনেছেন ঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট এমন হৃদয়স্পর্শী উপদেশ প্রদান করলেন, যাতে আমাদের চোখ থেকে পানি বেরিয়ে এলো এবং অন্তরসমূহ প্রকম্পিত হলো, তখন আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনার এই উপদেশ নিশ্চয়ই বিদায়ী সম্ভাষণ। এখন আপনি আমাদের সুনির্দিষ্টভাবে কি নির্দেশ দিচ্ছেন? তিনি (ﷺ) বললেন : আমি তোমাদের সুস্পষ্ট-দ্বীনের উপর রেখে যাচ্ছি, যার রাত, তার দিনের মতই। আমার পরে যে ব্যক্তি এর থেকে বিমুখ হবে, সে ধ্বংসপ্রাপ্ত হবে। তোমাদের মাঝে যে তখন বেঁচে থাকবে, সে অবশ্যই অনেক মতানৈক্য দেখতে পাবে। এমতাবস্থায়, তোমাদের উপর আমার সুন্নত এবং হিদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদ্বীনের আদর্শের উপর অবিচল থাকা কর্তব্য। আর তোমরা তা শক্তভাবে আঁকড়িয়ে ধরে থাকবে। আর তোমরা অবশ্যই আনুগত্য করবে, যদি হাবশী গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়। কেননা, মুমিন ব্যক্তির উপমা হচ্ছে নাকের ছিদ্রপথে রশি লাগানো উটের মত । যেদিকেই তাকে টানা হয়, সে দিকেই সে যেতে বাধ্য।
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو، عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَلاَةَ الصُّبْحِ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً ‏.‏ فَذَكَرَ نَحْوَهُ ‏.‏
বর্ণনাকারী: ইরবায ইবনে সারিয়াহ (রাঃ)
৪৪। ইয়াহয়া ইবন হাকীম (রাহঃ) ......ইরবায ইবন সারিয়া (রাযিঃ) থেকে বর্ণিত ।তিনি বলেনঃএকদা সূলুল্লাহ্ (ﷺ) আমাদের সংগে ফজরের সালাত আদায় করেন। এরপর তিনি আমাদের দিকে চেহারা ভরিয়ে একটি মর্মস্পর্শী ভাষণ দেন। এরপর তিনি পূর্বোক্ত হাদীসের অনুরূপ উল্লেখ করেন।
বিদ্আত ও ঝগড়া-ফাসাদ থেকে বিরত থাকা।
بَاب اجْتِنَابِ الْبِدَعِ وَالْجَدَلِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَأَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلاَ صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ ‏"‏ صَبَّحَكُمْ مَسَّاكُمْ ‏"‏ ‏.‏ وَيَقُولُ ‏"‏ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ ‏"‏ ‏.‏ وَيَقْرِنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى ثُمَّ يَقُولُ ‏"‏ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الأُمُورِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْهَدْىِ هَدْىُ مُحَمَّدٍ وَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ ‏"‏ ‏.‏ وَكَانَ يَقُولُ ‏"‏ مَنْ تَرَكَ مَالاً فَلأَهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَعَلَىَّ وَإِلَىَّ ‏"‏ ‏.
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৪৫। সুওয়ায়দ্ ইবন সা'য়ীদ ও আহমদ ইবন সাবিত জাহ্দারী (রাহঃ)....... জাবির ইবন 'আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) যখন খুতবা প্রদান করতেন, তখন তাঁর চোখ দুটি লাল হয়ে যেত, কন্ঠস্বর উচ্চ হতো এবং তাঁর ক্রোধ বৃদ্ধি পেত, যেন তিনি কোন সেনাবাহিনীকে সাবধান করছেন। তিনি বলতেনঃ তোমাদের উপর সকাল সন্ধ্যায় দুশমন হামলা করবে। তিনি আরো বলতেন : আমি প্রেরিত হয়েছি এবং কিয়ামত এ দুটি আঙুলের অবস্থানের মত নিকটবর্তী, এ সময় তিনি (ﷺ) তাঁর তর্জনী ও মধ্যমা আঙুল মিলিয়ে দেখান। এরপর তিনি (ﷺ) হামদ-সালাত শেষে বলেন : সবকিছু থেকে কিতাবুল্লাহ্ই সর্বশ্রেষ্ঠ এবং সব হিদায়েতের চাইতে মুহাম্মাদ (ﷺ)-এর হিদায়েতই উৎকৃষ্ট। দ্বীনের মাঝে নতুন কিছু উদ্ভাবন করা সর্বাপেক্ষা মন্দকাজ এবং প্রত্যেক বিদ্'আতই গুমরাহী। তিনি (ﷺ) আরো বলেনঃ যে ব্যক্তি ধন-সম্পদ রেখে মারা যাবে, তা হবে তার পরিবারবর্গের জন্যই। পক্ষান্তরে যে ব্যক্তি দেনা অথবা অসহায় সন্তান রেখে মারা যাবে, তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার এবং তার সন্তানদের লালন-পালনের ভারও আমার যিম্মায়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ الْمَدَنِيُّ أَبُو عُبَيْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّمَا هُمَا اثْنَتَانِ الْكَلاَمُ وَالْهَدْىُ فَأَحْسَنُ الْكَلاَمِ كَلاَمُ اللَّهِ وَأَحْسَنُ الْهَدْىِ هَدْىُ مُحَمَّدٍ أَلاَ وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ فَإِنَّ شَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلاَلَةٌ أَلاَ لاَ يَطُولَنَّ عَلَيْكُمُ الأَمَدُ فَتَقْسُوَ قُلُوبُكُمْ أَلاَ إِنَّ مَا هُوَ آتٍ قَرِيبٌ وَإِنَّمَا الْبَعِيدُ مَا لَيْسَ بِآتٍ أَلاَ إِنَّ الشَّقِيَّ مَنْ شَقِيَ فِي بَطْنِ أُمِّهِ وَالسَّعِيدَ مَنْ وُعِظَ بِغَيْرِهِ أَلاَ إِنَّ قِتَالَ الْمُؤْمِنِ كُفْرٌ وَسِبَابُهُ فُسُوقٌ وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ أَلاَ وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ لاَ يَصْلُحُ بِالْجِدِّ وَلاَ بِالْهَزْلِ وَلاَ يَعِدِ الرَّجُلُ صَبِيَّهُ ثُمَّ لاَ يَفِيَ لَهُ فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّهُ يُقَالُ لِلصَّادِقِ صَدَقَ وَبَرَّ ‏.‏ وَيُقَالُ لِلْكَاذِبِ كَذَبَ وَفَجَرَ ‏.‏ أَلاَ وَإِنَّ الْعَبْدَ يَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا ‏"‏ ‏.
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৪৬। মুহাম্মাদ ইবন 'উবায়দ ইবন মায়মূন মাদানী, আবু উবায়দ (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন মাসুউদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ বস্তুত এ দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ ঃ কালাম এবং হিদায়েত। এরপর সর্বোত্তম কালাম হলো কালামুল্লাহ্ এবং সর্বোত্তম হিদায়েত হলো মুহাম্মাদ (ﷺ)-এর হিদায়েত। সাবধান! তোমরা (দ্বীনের মাঝে) নতুন উদ্ভাবিত বিষয় থেকে বিরত থাকবে। কেননা নিকৃষ্ট কাজ হলো দ্বীনের মাঝে নতুন উদ্ভাবিত বিষয়। প্রত্যেক নতুন উদ্ভাবনই হলো বিদ'আত এবং প্রতিটি বিদ'আতই গুমরাহী। সাবধান! (শয়তান) যেন তোমাদের (অন্তরে) দীর্ঘায়ূর ধারণা সৃষ্টি না করতে পারে, তাহলে তাতে তোমাদের কলব কঠিন হয়ে যাবে। সাবধান! নিশ্চয়ই যা কিছু আসার, তা খুব নিকটবর্তী; বস্তুত যা দূরবর্তী, তা আসার নয়। জেনে রাখ! অবশ্যই সে-ই বদবখত, যে মায়ের গর্ভ থেকেই বদবখত হয়ে জন্মলাভ করে এবং খোশনসীব সে ব্যক্তি, যে অন্যের দ্বারা উপদেশ গ্রহণ করে। জেনে রাখ! মু'মিনের সাথে ঝগড়া করা কুফরী এবং তাকে গালমন্দ করা (পাপাচার) ফাসিকী। কোন মুসলমানের পক্ষে তার মুসলমান ভাইকে তিন দিনের অধিক পরিত্যাগ করা হালাল নয়। সাবধান! তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে। কেননা মিথ্যা দ্বারা না সফলতা অর্জন করা যায় এবং না বেহুদা কথাবার্তা হতে বিরত থাকা যায়। কারো পক্ষে এটা শোভনীয় নয় যে, সে তার বাচ্চার সাথে ওয়াদা করবে কিন্তু সে তা পূরণ করবে না (বরং তা পূরণ করবে)। কেননা মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায় এবং পাপাচার জাহান্নামে পৌঁছে দেয়। পক্ষান্তরে সততা নেককাজের পথ সুগম করে দেয় এবং নেককাজ মানুষকে জান্নাতে পৌঁছে দেয়। বস্তুত সত্যবাদী সম্পর্কে প্রবাদ আছে : সে সত্য বলেছে এবং নেককাজ করেছে। আর মিথ্যাবাদী সম্পর্কে বলা হয় : সে মিথ্যা বলেছে এবং পাপাচারে লিপ্ত হয়েছে। জেনে রাখ! মানুষ যখন মিথ্যা বলতে থাকে, তখন তার নাম আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خِدَاشٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا أَيُّوبُ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، وَيَحْيَى بْنُ حَكِيمٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ تَلاَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ هَذِهِ الآيَةَ (هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ)‏ إِلَى قَوْلِهِ (‏وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُولُو الأَلْبَابِ‏)‏ ‏.‏ فَقَالَ ‏"‏ يَا عَائِشَةُ إِذَا رَأَيْتُمُ الَّذِينَ يُجَادِلُونَ فِيهِ فَهُمُ الَّذِينَ عَنَاهُمُ اللَّهُ فَاحْذَرُوهُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، ح وَحَدَّثَنَا حَوْثَرَةُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ دِينَارٍ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلاَّ أُوتُوا الْجَدَلَ ‏"‏ ‏.‏ ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ (بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ)‏ ‏.‏
বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.
৪৮। 'আলী ইবন মুনযির ও হাওসারা ইবন মুহাম্মাদ (রাহঃ)... আবু উমামাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমার পরে হিদায়াতপ্রাপ্ত লোকেরা তখনই পথভ্রষ্ট হবে, যখন তারা ঝগড়া-ফাসাদে লিপ্ত হবে। অতঃপরে তিনি এ আয়াত তিলাওয়াত করেন ঃبَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ “বরং এরাতো এক বিতণ্ডাকারী সম্প্রদায়।”(৪৩ : ৫৮)
حَدَّثَنَا دَاوُدُ بْنُ سُلَيْمَانَ الْعَسْكَرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ أَبُو هَاشِمٍ بْنُ أَبِي خِدَاشٍ الْمَوْصِلِيُّ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِحْصَنٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي عَبْلَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الدَّيْلَمِيِّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَقْبَلُ اللَّهُ لِصَاحِبِ بِدْعَةٍ صَوْمًا وَلاَ صَلاَةً وَلاَ صَدَقَةً وَلاَ حَجًّا وَلاَ عُمْرَةً وَلاَ جِهَادًا وَلاَ صَرْفًا وَلاَ عَدْلاً يَخْرُجُ مِنَ الإِسْلاَمِ كَمَا تَخْرُجُ الشَّعَرَةُ مِنَ الْعَجِينِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি
৪৯। দাউদ ইবন সুলায়মান আসকারী (রাহঃ) ....... হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আল্লাহ্ বিদ'আতী ব্যক্তির সাওম, সালাত, সাদকা, হজ্জ, উমরাহ্, জিহাদ, ফিদইয়া, ন্যায় বিচার ইত্যাদি কিছুই কবূল করবেন না। সে ইসলাম থেকে এভাবে খারিজ হয়ে যাবে, যেরূপ আটা থেকে পশম পৃথক হয়ে যায়।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ مَنْصُورٍ الْخَيَّاطُ، عَنْ أَبِي زَيْدٍ، عَنْ أَبِي الْمُغِيرَةِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَبَى اللَّهُ أَنْ يَقْبَلَ عَمَلَ صَاحِبِ بِدْعَةٍ حَتَّى يَدَعَ بِدْعَتَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৫০। 'আব্দুল্লাহ্ ইবন সা'য়ীদ (রাহঃ)...... আব্দুল্লাহ্ ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আল্লাহ্ তা'আলা বিদ'আতী ব্যক্তির নেক আমল ততক্ষণ পর্যন্ত কবূল করবেন না, যতক্ষণ না সে তার বিদ্আত পরিহার করবে।
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، وَهَارُونُ بْنُ إِسْحَاقَ، قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ سَلَمَةَ بْنِ وَرْدَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ تَرَكَ الْكَذِبَ وَهُوَ بَاطِلٌ بُنِيَ لَهُ قَصْرٌ فِي رَبَضِ الْجَنَّةِ وَمَنْ تَرَكَ الْمِرَاءَ وَهُوَ مُحِقٌّ بُنِيَ لَهُ فِي وَسَطِهَا وَمَنْ حَسَّنَ خُلُقَهُ بُنِيَ لَهُ فِي أَعْلاَهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৫১। আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী ও হারুন ইবন ইসহাক (রাহঃ)....... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা পরিহার করে, এ মনে করে যে- তা বাতিল, তার জন্য জান্নাতের কিনারায় একটি প্রাসাদ নির্মাণ করা হবে। আর যে ব্যক্তি ঝগড়া পরিহার করে, অথচ সে হকপন্থী, তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে প্রাসাদ নির্মাণ করা হবে এবং যে ব্যক্তি চরিত্রকে উত্তম করে, তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে বালাখানা নির্মাণ করা হবে।
মতামত প্রদান ও কিয়াস করা থেকে বিরত থাকা।
بَاب اجْتِنَابِ الرَّأْيِ وَالْقِيَاسِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، وَعَبْدَةُ، وَأَبُو مُعَاوِيَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ ح وَحَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَمَالِكُ بْنُ أَنَسٍ، وَحَفْصُ بْنُ مَيْسَرَةَ، وَشُعَيْبُ بْنُ إِسْحَاقَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ النَّاسِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ فَإِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
৫২। আবু কুরায়ব ও সুয়াইদ ইবন সা'য়ীদ (রাহঃ) .... 'আব্দুল্লাহ্ ইবন 'আমর ইবন 'আস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আল্লাহ্ তা'আলা মানুষের অন্তর থেকে 'ইলমকে মিটিয়ে দিয়ে তা কেড়ে নেবেন না, বরং তিনি আলিমদের (দুনিয়া থেকে) তুলে নেয়ার দ্বারা ইলম তুলে নেবেন। যখন কোন আলিম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খদের নেতা হিসাবে গ্রহণ করবে। তাদের কাছে (ধর্মীয় বিষয়ে) প্রশ্ন করা হলে, তারা (সে ব্যাপারে) কোন 'ইলম না থাকা সত্ত্বেও ফতওয়া দেবে। ফলে তারা নিজেরা গুমরাহ্ হবে এবং অপরকেও গুমরাহ করবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي أَبُو هَانِئٍ، حُمَيْدُ بْنُ هَانِئٍ الْخَوْلاَنِيُّ عَنْ أَبِي عُثْمَانَ، مُسْلِمِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أُفْتِيَ بِفُتْيَا غَيْرَ ثَبَتٍ فَإِنَّمَا إِثْمُهُ عَلَى مَنْ أَفْتَاهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৫৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : দলীল-প্রমাণ ব্যতীত কাউকে ফট্ওয়া দেয়া হলে, তার গুনাহর ভার ফতওয়াদাত উপর বর্তাবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ، حَدَّثَنِي رِشْدِينُ بْنُ سَعْدٍ، وَجَعْفَرُ بْنُ عَوْنٍ، عَنِ ابْنِ أَنْعُمٍ، - هُوَ الإِفْرِيقِيُّ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْعِلْمُ ثَلاَثَةٌ فَمَا وَرَاءَ ذَلِكَ فَهُوَ فَضْلٌ آيَةٌ مُحْكَمَةٌ أَوْ سُنَّةٌ قَائِمَةٌ أَوْ فَرِيضَةٌ عَادِلَةٌ ‏"‏ ‏.
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
৫৪। মুহাম্মাদ ইবন 'আলা হামদানী (রাহঃ)...... 'আব্দুল্লাহ্ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : 'ইল্ম তিন প্রকার, আর যা এর বাইরে, তা অতিরিক্ত । আল-কুরআনের মুহকাম আয়াত, অথবা প্রতিষ্ঠিত সুন্নাহ্ অথবা মৃত ব্যক্তির মীরাস তার ওয়ারিসদের মাঝে ইনসাফ ভিত্তিক বন্টন।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ حَمَّادٍ، سَجَّادَةُ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَمَوِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعِيدِ بْنِ حَسَّانَ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَىٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ جَبَلٍ، قَالَ لَمَّا بَعَثَنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَى الْيَمَنِ قَالَ ‏ "‏ لاَ تَقْضِيَنَّ وَلاَ تَفْصِلَنَّ إِلاَّ بِمَا تَعْلَمُ فَإِنْ أَشْكَلَ عَلَيْكَ أَمْرٌ فَقِفْ حَتَّى تُبَيِّنَهُ أَوْ تَكْتُبَ إِلَىَّ فِيهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)
৫৫। হাসান ইবন হাম্মাদ সাজ্জাদা (রাহঃ)...... মু'আয ইবন জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন আমাকে ইয়ামনে (গভর্নর নিযুক্ত করে) পাঠান, তখন তিনি বলেনঃ কখনো তুমি তোমার অজানা কোন বিষয়ে ফায়সালা অথবা ব্যাখ্যা দেবে না। আর তোমার উপর যদি কোন বিষয় কঠিন মনে হয়, তবে তুমি ততক্ষণ অপেক্ষা করবে, যতক্ষণ না তা তোমার নিকট স্পষ্ট হয়; অথবা তুমি এ ব্যাপারে লিখিতভাবে আমাকে জানাবে।
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي الرِّجَالِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو الأَوْزَاعِيِّ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لَمْ يَزَلْ أَمْرُ بَنِي إِسْرَائِيلَ مُعْتَدِلاً حَتَّى نَشَأَ فِيهِمُ الْمُوَلَّدُونَ أَبْنَاءُ سَبَايَا الأُمَمِ فَقَالُوا بِالرَّأْىِ فَضَلُّوا وَأَضَلُّوا ‏"‏ ‏.
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
৫৬। সুওয়ায়দ ইবন সা'য়ীদ (র.).…......আব্দুল্লাহ্ ইবন 'আমর ইবন 'আস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি ঃ বনু ইসরাঈলের সকল কাজকর্ম ততক্ষণ পর্যন্ত সঠিক ছিল, যতক্ষণ না তাদের মাঝে দাসীর গর্ভে সন্তান হয়। তখন তারা মনগড়া ফতওইয়া দিতে শুরু করে; ফলে তারা নিজেরা গুমরাহ হয় এবং অপরকেও গুমরাহ করে।
ঈমানের প্রসঙ্গে।
بَاب فِي الْإِيمَان
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلاً يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ فَقَالَ ‏ "‏ إِنَّ الْحَيَاءَ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৫৮।সাহাল ইবন আবু সাহাল ও মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ্ ইবন ইয়াযীদ (রাহঃ)....... সালিম-এর পিতা (রাযিঃ) সূত্রে বর্ণিত । তিনি বলেন : একদা নবী (ﷺ) এক ব্যক্তি কর্তৃক তার ভাইকে লজ্জা সম্বন্ধে উপদেশ দিতে শুনতে পেয়ে বললেন : নিশ্চয়ই লজ্জাশীলতা ঈমানের একটি অংগ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَسْلَمَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ كِبْرٍ وَلاَ يَدْخُلُ النَّارَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِذَا خَلَّصَ اللَّهُ الْمُؤْمِنِينَ مِنَ النَّارِ وَأَمِنُوا فَمَا مُجَادَلَةُ أَحَدِكُمْ لِصَاحِبِهِ فِي الْحَقِّ يَكُونُ لَهُ فِي الدُّنْيَا أَشَدَّ مُجَادَلَةً مِنَ الْمُؤْمِنِينَ لِرَبِّهِمْ فِي إِخْوَانِهِمُ الَّذِينَ أُدْخِلُوا النَّارَ ‏.‏ قَالَ يَقُولُونَ رَبَّنَا إِخْوَانُنَا كَانُوا يُصَلُّونَ مَعَنَا وَيَصُومُونَ مَعَنَا وَيَحُجُّونَ مَعَنَا فَأَدْخَلْتَهُمُ النَّارَ ‏.‏ فَيَقُولُ اذْهَبُوا فَأَخْرِجُوا مَنْ عَرَفْتُمْ مِنْهُمْ فَيَأْتُونَهُمْ فَيَعْرِفُونَهُمْ بِصُوَرِهِمْ لاَ تَأْكُلُ النَّارُ صُوَرَهُمْ فَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ النَّارُ إِلَى أَنْصَافِ سَاقَيْهِ وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ إِلَى كَعْبَيْهِ فَيُخْرِجُونَهُمْ فَيَقُولُونَ رَبَّنَا أَخْرَجْنَا مَنْ قَدْ أَمَرْتَنَا ‏.‏ ثُمَّ يَقُولُ أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ وَزْنُ دِينَارٍ مِنَ الإِيمَانِ ثُمَّ مَنْ كَانَ فِي قَلْبِهِ وَزْنُ نِصْفِ دِينَارٍ ثُمَّ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو سَعِيدٍ فَمَنْ لَمْ يُصَدِّقْ هَذَا فَلْيَقْرَأْ (إِنَّ اللَّهَ لاَ يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِنْ لَدُنْهُ أَجْرًا عَظِيمًا)‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ نَجِيحٍ، - وَكَانَ ثِقَةً - عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ وَنَحْنُ فِتْيَانٌ حَزَاوِرَةٌ فَتَعَلَّمْنَا الإِيمَانَ قَبْلَ أَنْ نَتَعَلَّمَ الْقُرْآنَ ثُمَّ تَعَلَّمْنَا الْقُرْآنَ فَازْدَدْنَا بِهِ إِيمَانًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত জুনদুব ইবন আব্দুল্লাহ রাযি
৬১। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)......... জুনদুব ইবন 'আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা নবী (ﷺ)-এর কাছে ছিলাম। আর সে সময় আমরা যুবক ছিলাম। আমরা কুরআন শিক্ষার আগে ঈমান শিক্ষা করেছি। এরপর আমরা কুরআন শিখেছি। এতে আমাদের ঈমান বৃদ্ধি পেয়েছে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ نِزَارٍ، عَنْ أَبِيهِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ صِنْفَانِ مِنْ هَذِهِ الأُمَّةِ لَيْسَ لَهُمَا فِي الإِسْلاَمِ نَصِيبٌ الْمُرْجِئَةُ وَالْقَدَرِيَّةُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৬২। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : এ উম্মতের মধ্যে এমন দুটি সম্প্রদায় রয়েছে, যাদের জন্য ইসলামে কোন অংশ নেই। এরা হলো : মুরজিয়া এবং কাদরিয়া সম্প্রদায় ।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ فَجَاءَ رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ شَدِيدُ سَوَادِ شَعَرِ الرَّأْسِ لاَ يُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ وَلاَ يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ ‏.‏ قَالَ فَجَلَسَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ فَأَسْنَدَ رُكْبَتَهُ إِلَى رُكْبَتِهِ وَوَضَعَ يَدَيْهِ عَلَى فَخِذَيْهِ ‏.‏ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مَا الإِسْلاَمُ قَالَ ‏"‏ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ وَإِقَامُ الصَّلاَةِ وَإِيتَاءُ الزَّكَاةِ وَصَوْمُ رَمَضَانَ وَحَجُّ الْبَيْتِ ‏"‏ ‏.‏ قَالَ صَدَقْتَ ‏.‏ فَعَجِبْنَا مِنْهُ يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ ‏.‏ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مَا الإِيمَانُ قَالَ ‏"‏ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ وَرُسُلِهِ وَكُتُبِهِ وَالْيَوْمِ الآخِرِ وَالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ ‏"‏ ‏.‏ قَالَ صَدَقْتَ ‏.‏ فَعَجِبْنَا مِنْهُ يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ ‏.‏ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مَا الإِحْسَانُ قَالَ ‏"‏ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنَّكَ إِنْ لاَ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ ‏"‏ ‏.‏ قَالَ فَمَتَى السَّاعَةُ قَالَ ‏"‏ مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ ‏"‏ ‏.‏ قَالَ فَمَا أَمَارَتُهَا قَالَ ‏"‏ أَنْ تَلِدَ الأَمَةُ رَبَّتَهَا ‏"‏ ‏.‏ قَالَ وَكِيعٌ يَعْنِي تَلِدُ الْعَجَمُ الْعَرَبَ ‏"‏ وَأَنْ تَرَى الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ رِعَاءَ الشَّاءِ يَتَطَاوَلُونَ فِي الْبِنَاءِ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ قَالَ فَلَقِيَنِي النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بَعْدَ ثَلاَثٍ فَقَالَ ‏"‏ أَتَدْرِي مَنِ الرَّجُلُ ‏"‏ ‏.‏ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ ‏.‏ قَالَ ‏"‏ ذَاكَ جِبْرِيلُ أَتَاكُمْ يُعَلِّمُكُمْ مَعَالِمَ دِينِكُمْ ‏"‏ ‏.
বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَوْمًا بَارِزًا لِلنَّاسِ ‏.‏ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الإِيمَانُ قَالَ ‏"‏ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَلِقَائِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ الآخِرِ ‏"‏ ‏.‏ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الإِسْلاَمُ قَالَ ‏"‏ أَنْ تَعْبُدَ اللَّهَ وَلاَ تُشْرِكَ بِهِ شَيْئًا وَتُقِيمَ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ وَتُؤْتِيَ الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومَ رَمَضَانَ ‏"‏ ‏.‏ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الإِحْسَانُ قَالَ ‏"‏ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنَّكَ إِنْ لاَ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ ‏"‏ ‏.‏ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ ‏"‏ مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ وَلَكِنْ سَأُحَدِّثُكَ عَنْ أَشْرَاطِهَا إِذَا وَلَدَتِ الأَمَةُ رَبَّتَهَا فَذَلِكَ مِنْ أَشْرَاطِهَا وَإِذَا تَطَاوَلَ رِعَاءُ الْغَنَمِ فِي الْبُنْيَانِ فَذَلِكَ مِنْ أَشْرَاطِهَا فِي خَمْسٍ لاَ يَعْلَمُهُنَّ إِلاَّ اللَّهُ ‏"‏ ‏.‏ فَتَلاَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ (إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَىِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ‏)‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ صَالِحٍ أَبُو الصَّلْتِ الْهَرَوِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُوسَى الرِّضَا، عَنْ أَبِيهِ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الإِيمَانُ مَعْرِفَةٌ بِالْقَلْبِ وَقَوْلٌ بِاللِّسَانِ وَعَمَلٌ بِالأَرْكَانِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو الصَّلْتِ لَوْ قُرِئَ هَذَا الإِسْنَادُ عَلَى مَجْنُونٍ لَبَرَأَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৬৫। সাহল ইবন আবু সাহল ও মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ)...... 'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ ঈমান হলো অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং দীনি-বিধানের যথাযথ বাস্তবায়ন। আবু সালত বলেনঃ যদি এ সনদ কোন পাগলের উপর পাঠ করা হয়, তাহলে সে নিরাময় হয়ে যাবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ - أَوْ قَالَ لِجَارِهِ - مَا يُحِبُّ لِنَفْسِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৬৬। মুহাম্মাদ ইবন বাশ্শার ও মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমাদের মাঝে কেউ ততক্ষণ কামিল মুমিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য মতান্তরে তার প্রতিবেশীর জন্য তাই পসন্দ করবে, যা সে নিজের জন্য পসন্দ করে। সুনানু ইবনে মাজাহ্ (১ম খন্ড) – ৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَلَدِهِ وَوَالِدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৬৭। মুহাম্মাদ ইবন বাশ্শার ও মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : তোমাদের মাঝে কেউ সে পর্যন্ত কামিল মুমিন হবে না, যে পর্যন্ত না আমি তার কাছে তার সন্তান-সন্ততি, পিতামাতা এবং সমস্ত মানুষের চাইতে অধিক প্রিয় হবো।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلاَ أَدُلُّكُمْ عَلَى شَىْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৬৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ......আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : সে মহান সত্তার কসম ! যাঁর হাতে আমার প্রাণ, তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না তোমরা ঈমানদার হবে। আর তোমরা একে অপরের সাথে ভালবাসা ব্যতিরেকে কামিল ঈমানদার হবে না। আমি কি তোমাদের এমন একটি বিষয়ের সন্ধান দেব না, যখন তোমরা তা করবে, তখন তোমরা একে অন্যকে ভালবাসতে পারবে ? তা হলো : তোমরা পরস্পর সালাম বিনিময় করবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৬৯। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ্ ইবন নুমায়র ও হিশাম ইবন 'আম্মার (রাহঃ)...... আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকী (গুনাহ্ কাজ) এবং তার বিরুদ্ধে অস্ত্রধারণ কুফরী।
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ وَيُقِيمُوا الصَّلاَةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৭১। আহমাদ ইবন আযহার (রাহঃ)...... হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ্ (ﷺ) বলেছেন: আমাকে মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত জিহাদের নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না তারা সাক্ষ্য প্রদান করে যে, আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ্ নেই এবং নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, আর তারা সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَهْرَامَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ وَيُقِيمُوا الصَّلاَةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)
৭২। আহমদ ইবন আযহার (রাহঃ)....... মু'আয ইবন জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমাকে মানুষের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না তারা এরূপ সাক্ষ্য প্রদান করে যে, আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ্ নেই এবং নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, আর তারা সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الرَّازِيُّ، أَنْبَأَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ اللَّيْثِيُّ، حَدَّثَنَا نِزَارُ بْنُ حَيَّانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ صِنْفَانِ مِنْ أُمَّتِي لَيْسَ لَهُمَا فِي الإِسْلاَمِ نَصِيبٌ أَهْلُ الإِرْجَاءِ وَأَهْلُ الْقَدَرِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৭৩। মুহাম্মাদ ইবন ইসমাঈল রাযী (রাহঃ)...... ইবন আব্বাস ও জাবির ইবন 'আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত । তাঁরা বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আমার উম্মতের মধ্যে হতে দুটি শ্রেণীর জন্য ইসলামের কোন অংশ নেই । একটি হল মুরজিয়া সম্প্রদায় ও অপরটি হল কাদরিয়া সম্প্রদায় ।
حَدَّثَنَا أَبُو عُثْمَانَ الْبُخَارِيُّ، سَعِيدُ بْنُ سَعْدٍ قَالَ حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ عَيَّاشٍ - عَنْ عَبْدِ الْوَهَّابِ بْنِ مُجَاهِدٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَابْنِ، عَبَّاسٍ قَالاَ الإِيمَانُ يَزِيدُ وَيَنْقُصُ ‏.
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৭৪। আবু উসমান বুখারী সা'য়ীদ ইবন সা'দ (রাহঃ)......... আবু হুরায়রা ও ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত । তাঁরা বলেন : ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং হ্রাসও পায় ।
حَدَّثَنَا أَبُو عُثْمَانَ الْبُخَارِيُّ، حَدَّثَنَا الْهَيْثَمُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ جَرِيرِ بْنِ عُثْمَانَ، عَنِ الْحَارِثِ، - أَظُنُّهُ - عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ الإِيمَانُ يَزْدَادُ وَيَنْقُصُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.
৭৫। আবু উসমান বুখারী (রাহঃ)...... আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয় বং হ্রাসও পায় ।
তকদীর প্রসঙ্গে।
بَابٌ فِي الْقَدَرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، وَمُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، وَأَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ قَالَ ‏ "‏ يُجْمَعُ خَلْقُ أَحَدِكُمْ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَبْعَثُ اللَّهُ إِلَيْهِ الْمَلَكَ فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ فَيَقُولُ اكْتُبْ عَمَلَهُ وَأَجَلَهُ وَرِزْقَهُ وَشَقِيٌّ أَمْ سَعِيدٌ ‏.‏ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُهَا وَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَيَدْخُلُهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৭৬। আলী ইবন মুহাম্মাদ ও আলী ইবন মায়মূন রাক্কী (রাহঃ)....... 'আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে বর্ণনা করেছেন, যিনি সত্যবাদী ও সত্যবাদী উপাধিতে ভূষিত ছিলেন ঃ বস্তুত তোমাদের প্রত্যেকের সৃষ্টি (অর্থাৎ বীর্য) তার মাতৃগর্ভে চল্লিশ দিন পর্যন্ত স্থির রাখা হয়; এরপর তা অনুরূপভাবে রক্তপিণ্ডে পরিণত হয়। এরপর তা একইরূপে মাংসপিণ্ডে পরিণত হয় । অবশেষে আল্লাহ্ তার নিকট একজন ফিরিশতা পাঠান। তখন তাকে চারটি বিষয় লিপিবদ্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং বলে : তার আমল, তার আয়ুষ্কাল, তার রিযিক এবং সে কি বদবখত না নেকবখত তা লিখ। ঐ সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমাদের কেউ অবশ্যই জান্নাতীদের ন্যায় আমল করতে থাকে, এমনকি তার এবং জান্নাতের মাঝে এক হাত পরিমাণ দূরত্ব থাকে। ইত্যবসরে তকদীর তার দিকে এগিয়ে আসে, তখন সে জাহান্নামীদের ন্যায় আমল করে; ফলে সে জাহান্নামে প্রবেশ করে। আর তোমাদের কেউ অবশ্যই জাহান্নামীদের ন্যায় আমল করতে থাকে, এমনকি তার এবং জাহান্নামের মাঝে এক হাত পরিমাণ দূরত্ব বিদ্যমান থাকে। এ সময় তকদীর তার দিকে এগিয়ে আসে, তখন সে জান্নাতীদের ন্যায় আমল করে, ফলে সে জান্নাতে প্রবেশ করে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبَا سِنَانٍ، عَنْ وَهْبِ بْنِ خَالِدٍ الْحِمْصِيِّ، عَنِ ابْنِ الدَّيْلَمِيِّ، قَالَ وَقَعَ فِي نَفْسِي شَىْءٌ مِنْ هَذَا الْقَدَرِ خَشِيتُ أَنْ يُفْسِدَ عَلَىَّ دِينِي وَأَمْرِي فَأَتَيْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ فَقَلْتُ أَبَا الْمُنْذِرِ إِنَّهُ قَدْ وَقَعَ فِي قَلْبِي شَىْءٌ مِنْ هَذَا الْقَدَرِ فَخَشِيتُ عَلَى دِينِي وَأَمْرِي فَحَدِّثْنِي مِنْ ذَلِكَ بِشَىْءٍ لَعَلَّ اللَّهَ أَنْ يَنْفَعَنِي بِهِ ‏.‏ فَقَالَ لَوْ أَنَّ اللَّهَ عَذَّبَ أَهْلَ سَمَوَاتِهِ وَأَهْلَ أَرْضِهِ لَعَذَّبَهُمْ وَهُوَ غَيْرُ ظَالِمٍ لَهُمْ وَلَوْ رَحِمَهُمْ لَكَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لَهُمْ مِنْ أَعْمَالِهِمْ ‏.‏ وَلَوْ كَانَ لَكَ مِثْلُ جَبَلِ أُحُدٍ ذَهَبًا أَوْ مِثْلُ جَبَلِ أُحُدٍ تُنْفِقُهُ فِي سَبِيلِ اللَّهِ مَا قُبِلَ مِنْكَ حَتَّى تُؤْمِنَ بِالْقَدَرِ ‏.‏ فَتَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَأَنَّ مَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ ‏.‏ وَأَنَّكَ إِنْ مُتَّ عَلَى غَيْرِ هَذَا دَخَلْتَ النَّارَ وَلاَ عَلَيْكَ أَنْ تَأْتِيَ أَخِي عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ فَتَسْأَلَهُ ‏.‏ فَأَتَيْتُ عَبْدَ اللَّهِ فَسَأَلْتُهُ فَذَكَرَ مِثْلَ مَا قَالَ أُبَىٌّ وَقَالَ لِي وَلاَ عَلَيْكَ أَنْ تَأْتِيَ حُذَيْفَةَ ‏.‏ فَأَتَيْتُ حُذَيْفَةَ فَسَأَلْتُهُ فَقَالَ مِثْلَ مَا قَالاَ وَقَالَ ائْتِ زَيْدَ بْنَ ثَابِتٍ فَاسْأَلْهُ ‏.‏ فَأَتَيْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ فَسَأَلْتُهُ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لَوْ أَنَّ اللَّهَ عَذَّبَ أَهْلَ سَمَوَاتِهِ وَأَهْلَ أَرْضِهِ لَعَذَّبَهُمْ وَهُوَ غَيْرُ ظَالِمٍ لَهُمْ وَلَوْ رَحِمَهُمْ لَكَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لَهُمْ مِنْ أَعْمَالِهِمْ وَلَوْ كَانَ لَكَ مِثْلُ أُحُدٍ ذَهَبًا أَوْ مِثْلُ جَبَلِ أُحُدٍ ذَهَبًا تُنْفِقُهُ فِي سَبِيلِ اللَّهِ مَا قَبِلَهُ مِنْكَ حَتَّى تُؤْمِنَ بِالْقَدَرِ كُلِّهِ فَتَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَمَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ وَأَنَّكَ إِنْ مُتَّ عَلَى غَيْرِ هَذَا دَخَلْتَ النَّارَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)
৭৭। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... ইবন দায়লামী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ একদা আমার অন্তরে তকদীর সম্পর্কে এরূপ সন্দেহের সৃষ্টি হয় যে, আমি ভীত সন্ত্রস্ত হই এ ভেবে যে, তা আমার দীন ও অন্যান্য কাজ নষ্ট করে দেবে। তখন আমি উবাই ইবন কা'ব (রাযিঃ)-এর নিকট উপস্থিত হই এবং আমি তাঁকে বলি ঃ হে আবু মুনযির! আমার অন্তরে তকদীর সম্পর্কে কিছু খটকা সৃষ্টি হয়েছে। যে কারণে আমি আমার ধর্ম-কর্ম বিনষ্ট হওয়ার আশংকা করছি। তাই আপনি আমার নিকট এতদসংক্রান্ত কিছু বর্ণনা করুন, হয়ত আল্লাহ্ এর দ্বারা আমার উপকার করবেন। তখন তিনি বললেন : যদি আল্লাহ্ আসমানবাসী ও যমীনের অধিবাসীদের শাস্তি দিতে চান, তিনি অবশ্যই তাদের শাস্তি দিতে পারেন। আর এতে তিনি তাদের প্রতি জালিমও নন। আর যদি তিনি তাদের প্রতি রহম করেন, তবে তাঁর রহমত, তাদের আমলের চাইতে তাদের জন্য উত্তম হবে। যদি তোমার কাছে উহুদ পাহাড় পরিমাণ সোনা থাকে, অথবা (রাবীর সন্দেহ) উহুদ পাহাড়ের মত, আর তুমি তা আল্লাহর রাস্তায় খরচ কর, তা তোমার থেকে কবূল করা হবে না, যতক্ষণ না তুমি তকদীরের প্রতি ঈমান আনবে। জেনে রাখ, যা কিছু তোমার উপর আপতিত হওয়ার, তা আপতিত হতে ভুল করবে না। আর যা কিছু আপতিত না হওয়ার, তা কখনও আপতিত হবে না। যদি এ আকীদার বিপরীত চিন্তা করে তোমার মৃত্যু হয়, তাহলে তুমি জাহান্নামে দাখিল হবে। আমি মনে করি, যদি তুমি ভাই আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা কর, তাহলে এতে তোমার কোনরূপ ক্ষতি হবে না [ইবন দায়লামী (রাহঃ) বলেনঃ অতঃপর আমি 'আব্দুল্লাহ্ (ইবন মাসউদ (রাযিঃ))-এর নিকট এলাম এবং তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম। ইবন মাসউদও উবাই (রাযিঃ)-এর মতই বর্ণনা করলেন এবং তিনি আমাকে বললেন ঃ যদি তুমি হুযায়ফা (রাযিঃ)-এর কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসা করতে, তা হলে খুবই ভাল হতো। অতঃপর আমি হুযায়ফা (রাযিঃ)-এর কাছে যাই এবং তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করি। তিনিও তাঁদের মতই বললেন। আর আরো বললেন : তুমি যায়দ ইবন সাবিত (রাযিঃ)-এর কাছে গিয়ে তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা কর। অতঃপর আমি যায়দ ইবন সাবিত (রাযিঃ)-এর কাছে গিয়ে এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করি। তখন তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি : যদি আল্লাহ্ আসমান ও যমীনের সকল অধিবাসীদের শাস্তি প্রদান করতে ইচ্ছা করেন, তাহলে তিনি তাদের শাস্তি দিতে পারেন। আর এ ব্যাপারে তিনি তাদের প্রতি জালিমও নন। আর যদি তিনি তাদের প্রতি রহম করেন, তাহলে তাঁর এ রহম তাদের সমস্ত নেক আমলের চাইতেও অধিকতর কল্যাণকর। আর যদি তোমার নিকট উহুদ পর্বত সমান সোনাও থাকে এবং তুমি তা আল্লাহ্র পথে ব্যয়ও কর, তাহলেও যতক্ষণ না তুমি সম্পূর্ণরূপে তকদীরের উপর বিশ্বাস স্থাপন করবে, তোমার পক্ষ থেকে তা কবূল করা হবে না। জেনে রাখ! তোমার উপর যা আপতিত হওয়ার, (তা আপতিত হবেই); কখনও তা তোমাকে ভুল করবে না। আর যা তোমাকে ভুল করবে, তা কখনো তোমার উপর আপতিত হবে না। আর তুমি যদি এর বিপরীত বিশ্বাস নিয়ে মারা যাও, তবে তুমি জাহান্নামে প্রবেশ করবে।
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ، قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ وَبِيَدِهِ عُودٌ فَنَكَتَ فِي الأَرْضِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ ‏"‏ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ وَمَقْعَدُهُ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ قَالَ ‏"‏ لاَ اعْمَلُوا وَلاَ تَتَّكِلُوا فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ ‏"‏ ‏.‏ ثُمَّ قَرَأَ (فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى * وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى * وَكَذَّبَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى)‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ الطَّنَافِسِيُّ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ رَبِيعَةَ بْنِ عُثْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلاَ تَعْجِزْ فَإِنْ أَصَابَكَ شَىْءٌ فَلاَ تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَذَا وَكَذَا ‏.‏ وَلَكِنْ قُلْ قَدَّرَ اللَّهُ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ ‏"‏ لَوْ ‏"‏ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৭৯। আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ তানাফিসী (রাহঃ)........ আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : শক্তিশালী ও বীর্যবান মুমিন দুর্বল মুমিনের চাইতে উত্তম এবং আল্লাহর নিকট অধিক প্রিয় । উভয়ের জন্য কল্যাণ রয়েছে। যে কাজ তোমার উপকারে আসবে, তুমি তার আকাঙ্ক্ষা কর এবং আল্লাহর সাহায্য চাও এবং কখনো অলসতা প্রকাশ কর না । আর যদি তোমার কোন ক্ষতিও হয়, তাহলে এ কথা বলো না : যদি আমি কাজটি এভাবে এভাবে করতাম! বরং তুমি বলবে : আল্লাহ্ নির্ধারণ করে রেখেছেন। আর তিনি যা ইচ্ছা তাই করেন। কেননা (لَوْ) (যদি) শব্দটি শয়তানের কাজকে প্রশস্ত করে দেয়।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَيَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، سَمِعَ طَاوُسًا، يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يُخْبِرُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ احْتَجَّ آدَمُ وَمُوسَى فَقَالَ لَهُ مُوسَى يَا آدَمُ أَنْتَ أَبُونَا خَيَّبْتَنَا وَأَخْرَجْتَنَا مِنَ الْجَنَّةِ بِذَنْبِكَ ‏.‏ فَقَالَ لَهُ آدَمُ يَا مُوسَى اصْطَفَاكَ اللَّهُ بِكَلاَمِهِ وَخَطَّ لَكَ التَّوْرَاةَ بِيَدِهِ أَتَلُومُنِي عَلَى أَمْرٍ قَدَّرَهُ اللَّهُ عَلَىَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً فَحَجَّ آدَمُ مُوسَى فَحَجَّ آدَمُ مُوسَى فَحَجَّ آدَمُ مُوسَى ‏"‏ ‏.‏ ثَلاَثًا ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৮০। হিশাম ইবন 'আম্মার ও ইয়াকূব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ আদম (আ) এবং মুসা (আ)-এর মধ্যে (রূহের জগতে) বিতর্ক অনুষ্ঠিত হয়। তখন মুসা (আ) তাঁকে বলেন : হে আদম! আপনি আমাদের পিতা। আপনি আমাদের হতাশ করেছেন এবং আপনার ভুলের কারণে আমাদের জান্নাত থেকে বের করেছেন। তখন আদম (আ) তাঁকে বললেন ঃ হে মুসা! আল্লাহ্ তোমাকে তাঁর কথোপকথনের দ্বারা সম্মানিত করেছেন এবং তিনি তাঁর কুদরতী হাতে তোমার জন্য তাওরাত কিতাব লিখে দিয়েছেন। তুমি কি আমাকে এমন বিষয়ের জন্য দোষারোপ করছো, যা আল্লাহ্ তা'আলা আমার সৃষ্টির চল্লিশ বছর পূর্বে আমার জন্য নির্ধারিত করে রেখেছেন ? তখন আদম (আ) বিতর্কে মুসা (আ)-এর উপর জয়ী হন। এতে আদম (আ) মুসা (আ)-এর সাথে বিতর্কে জয়ী হন। এতে আদম (আ) মুসা (আ)-এর সাথে বিতর্কে জয়ী হন। এ কথাটি তিনি তিনবার উল্লেখ করেন।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُؤْمِنَ بِأَرْبَعٍ بِاللَّهِ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ وَبِالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ وَالْقَدَرِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৮১। আব্দুল্লাহ ইবন 'আমির ইবন যুরারা (রাহঃ)...... আলী (রাযিঃ) থেকে বরনিত। তিনি বলেন সূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষ ততক্ষণ পর্যন্ত মু'মিন হবে না, যতক্ষণ না সে চারটি বিষয়ের উপর ঈমান আনবে : একমাত্র আল্লাহর উপর, যাঁর কোন শরীক নেই; নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল : মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি এবং তকদীরের ভাল-মন্দের প্রতি ঈমান আনা।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَمَّتِهِ، عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ دُعِيَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَى جِنَازَةِ غُلاَمٍ مِنَ الأَنْصَارِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ طُوبَى لِهَذَا عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ لَمْ يَعْمَلِ السُّوءَ وَلَمْ يُدْرِكْهُ ‏.‏ قَالَ ‏ "‏ أَوَ غَيْرُ ذَلِكَ يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ خَلَقَ لِلْجَنَّةِ أَهْلاً خَلَقَهُمْ لَهَا وَهُمْ فِي أَصْلاَبِ آبَائِهِمْ وَخَلَقَ لِلنَّارِ أَهْلاً خَلَقَهُمْ لَهَا وَهُمْ فِي أَصْلاَبِ آبَائِهِمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৮২। আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) উম্মুল মু'মিনীন আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন : একদা রাসূলুল্লাহ্ (ﷺ)- কে এক আনসার বালকের জানাযার জন্য ডাকা হলো। তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! এর জন্য সুসংবাদ, জান্নাতী চড়ুই পাখিদের থেকে একটি পাখি, যে কোন পাপকাজ করেনি এবং তা করার সুযোগও পায়নি। তখন তিনি বললেন : হে আয়েশা (রাযিঃ)! এর ব্যতিক্রম কি হতে পারে না? নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা এক শ্রেণীর লোকদের জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। তিনি তাদের তখন জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, যখন তারা তাদের পিতার ঔরসে ছিল । আর তিনি জাহান্নামের জন্য একদল সৃষ্টি করেছেন। তিনি তাদের জাহান্নামের জন্য তখন সৃষ্টি করেছেন, যখন তারা তাদের পিতার ঔরসে ছিল।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ زِيَادِ بْنِ إِسْمَاعِيلَ الْمَخْزُومِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ مُشْرِكُو قُرَيْشٍ يُخَاصِمُونَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فِي الْقَدَرِ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ (يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ * إِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ ‏)‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে আবি মুলায়কা (রহঃ)
৮৪। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ) আব্দুল্লাহ্ ইবন আবু মুলায়কা (রাহঃ) থেকে বর্ণিত। একদা তিনি উম্মুল মু'মিনীন 'আয়েশা (রাযিঃ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁর সংগে তকদীর সম্পর্কে কিছু আলোচনা করেন। তখন তিনি ['আয়েশা (রাযিঃ)] বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি ঃ যে ব্যক্তি তকদীর সম্পর্কে কথাবার্তা বলবে, কিয়ামতের দিন তাকে ঐ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর যে ব্যক্তি এ বিষয়ে কোন কিছু বলবে না, তাকে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না আবুল হাসান কাত্তান (রাহঃ) ইয়াহ্ইয়া ইবন 'উসমান (রাহঃ) পূর্বোক্ত বর্ণনার অনুরূপ উল্লেখ করেছেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلَى أَصْحَابِهِ وَهُمْ يَخْتَصِمُونَ فِي الْقَدَرِ فَكَأَنَّمَا يُفْقَأُ فِي وَجْهِهِ حَبُّ الرُّمَّانِ مِنَ الْغَضَبِ فَقَالَ ‏ "‏ بِهَذَا أُمِرْتُمْ أَوْ لِهَذَا خُلِقْتُمْ تَضْرِبُونَ الْقُرْآنَ بَعْضَهُ بِبَعْضٍ ‏.‏ بِهَذَا هَلَكَتِ الأُمَمُ قَبْلَكُمْ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو مَا غَبَطْتُ نَفْسِي بِمَجْلِسٍ تَخَلَّفْتُ فِيهِ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَا غَبَطْتُ نَفْسِي بِذَلِكَ الْمَجْلِسِ وَتَخَلُّفِي عَنْهُ.‏
৮৫। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)........ আমর ইবন শুয়াইব-এর দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর সাহাবীদের কাছে বেরিয়ে আসলেন। সে সময় তারা তকদীর নিয়ে তর্ক-বিতর্ক করছিল। এর কারণে রাগে তাঁর (ﷺ) চেহারা ডালিমের দানার মত লাল হয়ে উঠল এবং তিনি বললেনঃ তোমাদের কি এ কাজের নির্দেশ দেয়া হয়েছে, অথবা এর জন্য কি তোমাদের সৃষ্টি করা হয়েছে? তোমরা তো কুরআনের কতক আয়াতকে কতক আয়াতের বিপরীতে উপস্থাপন করছ। এ জন্যই তোমাদের পূর্ববর্তী উম্মতগণ ধ্বংস হয়ে গেছে। রাবী বলেনঃ তখন আব্দুল্লাহ্ ইবন 'আমর (রাযিঃ) বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহচর্য ছাড়া আমি যত মজলিসেই উপস্থিত হয়েছি, এতটুকু লজ্জা কখনো পাইনি।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي حَيَّةَ أَبُو جَنَابٍ الْكَلْبِيُّ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ ‏"‏ ‏.‏ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ الْبَعِيرَ يَكُونُ بِهِ الْجَرَبُ فَيُجْرِبُ الإِبِلَ كُلَّهَا قَالَ ‏"‏ ذَلِكُمُ الْقَدَرُ فَمَنْ أَجْرَبَ الأَوَّلَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৮৬। আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ ছোঁয়াচে বলতে কোন রোগ নেই, অশুভ লক্ষণ বলতে কিছুই নেই এবং হামাহ্ (এক প্রকার পাখি, যার দৃষ্টিশক্তি দিনের বেলায় কম থাকে এবং রাতের বেলা উড়ে ও আওয়াজ করে। আরবরা এটাকে কুলক্ষুণে বলে মনে করে) বলতে কোন কিছু নেই। তখন তাঁর কাছে একজন বেদুঈন দাঁড়িয়ে বললো : ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) আপনি কি অবগত নন যে, খোস-পাঁচড়াযুক্ত উট সুস্থ উটের সংশ্রবে এলে সকল উট তাতে আক্রান্ত হয়? তখন তিনি বললেনঃ এটাই তোমাদের তকদীর । আচ্ছা বলত ! প্রথম উটটির ঐ রোগ কে দিল?
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عِيسَى الْجَرَّارُ، عَنْ عَبْدِ الأَعْلَى بْنِ أَبِي الْمُسَاوِرِ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ لَمَّا قَدِمَ عَدِيُّ بْنُ حَاتِمٍ الْكُوفَةَ أَتَيْنَاهُ فِي نَفَرٍ مِنْ فُقَهَاءِ أَهْلِ الْكُوفَةِ ‏.‏ فَقُلْنَا لَهُ حَدِّثْنَا مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ فَقَالَ أَتَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ يَا عَدِيَّ بْنَ حَاتِمٍ أَسْلِمْ تَسْلَمْ ‏"‏ ‏.‏ قُلْتُ وَمَا الإِسْلاَمُ فَقَالَ ‏"‏ تَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ وَتُؤْمِنُ بِالأَقْدَارِ كُلِّهَا خَيْرِهَا وَشَرِّهَا حُلْوِهَا وَمُرِّهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: শা‘বী (রহঃ)
৮৭। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... শা'বী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন : 'আদী হাতিম (রাযিঃ) যখন।কূফায় আগমন করেন, তখন আমরা কূফার একদল ফকীহের সাথে তাঁর নিকট আসি এবং তাকে বলি ঃ আপনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট থেকে যা শুনেছেন, তা আমাদের কাছে বর্ণনা করুন। তখন তিনি বললেন ঃ একদা আমি নবী (ﷺ)-এর কাছে উপস্থিত হলে, তিনি বললেনঃ হে আদী ইবন হাতিম! তুমি ইসলাম গ্রহণ কর, শান্তি পাবে। আমি জিজ্ঞাসা করি : ইসলাম কি? তখন তিনি বললেন : তুমি এরূপ সাক্ষ্য দেবে যে, আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ্ নেই এবং আমি আল্লাহর রাসূল। আর তকদীরের ভাল-মন্দ, স্বাদ-বিস্বাদ সব কিছুর প্রতি ঈমান আনবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ غُنَيْمِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَثَلُ الْقَلْبِ مَثَلُ الرِّيشَةِ تُقَلِّبُهَا الرِّيَاحُ بِفَلاَةٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
৮৮। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ্ ইবন নুমায়র (রাহঃ) ......আবু মুসা আশ'আরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : কলবের দৃষ্টান্ত হলো পালকের মত, যাকে বাতাস এদিক ওদিক হেলাতে থাকে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا خَالِي، يَعْلَى عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرٍ، قَالَ جَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي جَارِيَةً أَعْزِلُ عَنْهَا قَالَ ‏"‏ سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا ‏"‏ ‏.‏ فَأَتَاهُ بَعْدَ ذَلِكَ فَقَالَ قَدْ حَمَلَتِ الْجَارِيَةُ ‏.‏ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ مَا قُدِّرَ لِنَفْسٍ شَىْءٌ إِلاَّ هِيَ كَائِنَةٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৮৯। *আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন : জনৈক আনসার নবী (ﷺ)-এর নিকট এসে বলেন : ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) আমার একটি দাসী আছে। আমি কি তার থেকে আযল' করব ? তখন তিনি বললেন : তার জন্য যা কিছু নির্ধারণ করা হয়েছে, তা অবশ্যই সে লাভ করবে। এর কিছুদিন পর ঐ আনসার ব্যক্তি তাঁর (ﷺ) কাছে উপস্থিত হয়ে বলেন : আমার দাসীটি গর্ভধারণ করেছে । তখন নবী (ﷺ) বললেনঃ যার জন্য যা কিছু নির্ধারণ করা হয়েছে, তা অবশ্যই হবে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَزِيدُ فِي الْعُمْرِ إِلاَّ الْبِرُّ وَلاَ يَرُدُّ الْقَدَرَ إِلاَّ الدُّعَاءُ وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ لِلْخَطِيئَةِ يَعْمَلُهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)
৯০। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... সাওবান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (স) বলেছেন নেককাজ ব্যতীত অন্য কিছুতেই আয়ু বৃদ্ধি পায় না এবং দু'আ ব্যতীত তকদীর পরিবর্তন হয় না। আর গুনাহের কারণেই মানুষকে তার রিজিক থেকে বঞ্চিত করা হয়।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ مُسْلِمٍ الْخَفَّافُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُجَاهِدٍ، عَنْ سُرَاقَةَ بْنِ جُعْشُمٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ الْعَمَلُ فِيمَا جَفَّ بِهِ الْقَلَمُ وَجَرَتْ بِهِ الْمَقَادِيرُ أَوْ فِي أَمْرٍ مُسْتَقْبَلٍ قَالَ ‏ "‏ بَلْ فِيمَا جَفَّ بِهِ الْقَلَمُ وَجَرَتْ بِهِ الْمَقَادِيرُ وَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: সুরাকা ইবনে মালিক ইবনে জু‘শুম (রাঃ)
৯১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ......সুরাকা ইবন জু'শুম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম: ইয়া রাসুলুল্লাহ্ (ﷺ)! আমল কি তা, যা পূর্বেই লিপিবদ্ধ করা হয়েছে এবং তদনুযায়ী তকদীর নির্ধারণ করা হয়েছে, না তা ভবিষ্যতের কাজ? তিনি বললেনঃ বরং তা, যা পূর্বে লিপিবদ্ধ করা হয়েছে। এবং তদুনযায়ী তকদীর নির্ধারণ করা হয়েছে। আর তার জন্য যা কিছু সৃষ্টি করা হয়েছে, তা সহজ করা হয়েছে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ مَجُوسَ هَذِهِ الأُمَّةِ الْمُكَذِّبُونَ بِأَقْدَارِ اللَّهِ إِنْ مَرِضُوا فَلاَ تَعُودُوهُمْ وَإِنْ مَاتُوا فَلاَ تَشْهَدُوهُمْ وَإِنْ لَقِيتُمُوهُمْ فَلاَ تُسَلِّمُوا عَلَيْهِمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৯২। মুহাম্মাদ ইবন মুসাফ্ফা হিমসী (র.) .. জাবির ইবন 'আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : এ উম্মতের মধ্যে তারাই মজুসী (অগ্নিপূজক), যারা আল্লাহর তকদীরকে অস্বীকার করে। এরা যদি রোগাক্রান্ত হয়, তাহলে তোমরা তাদের সেবা- শুশ্রূষা করবে না। আর যদি তারা মারা যায়, তবে তোমাকে তাদের জানাযায় অংশগ্রহণ করবে না। আর যদি তোমরা তাদের সাথে দেখা কর, তবে তোমরা তাদের সালাম করবে না।
باب في فضائل أصحاب رسول الله (ص) بَاب فَضْلِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَلاَ إِنِّي أَبْرَأُ إِلَى كُلِّ خَلِيلٍ مِنْ خُلَّتِهِ وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلاً لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلاً إِنَّ صَاحِبَكُمْ خَلِيلُ اللَّهِ ‏"‏ ‏.‏ قَالَ وَكِيعٌ يَعْنِي نَفْسَهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৯৩। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)......আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বরনিত।তিনি বলেন রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন : জেনে রাখ! নিশ্চয়ই আমি সকল বন্ধুর বন্ধুত্বের বন্ধন থেকে মুক্ত । আর যদি আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তবে আমি আবু বকর (রাযিঃ)-কেই বন্ধু হিসেবে গ্রহণ করতাম। নিশ্চয়ই তোমাদের সাথী আল্লাহর বন্ধু । ওয়াকী' (রাহঃ) বলেনঃ এ কথার দ্বারা তিনি নিজের প্রতি ইংগিত করেন।
আবু বকর সিদ্দীক (রাযিঃ)-এর ফযীলত বর্ণনা।
بَاب فَضْلِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا نَفَعَنِي مَالٌ قَطُّ مَا نَفَعَنِي مَالُ أَبِي بَكْرٍ ‏"‏ ‏.‏ قَالَ فَبَكَى أَبُو بَكْرٍ وَقَالَ هَلْ أَنَا وَمَالِي إِلاَّ لَكَ يَا رَسُولَ اللَّهِ
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৯৪। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ....আবু হুরায়রা(রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আবু বকরের ধন-সম্পদ আমার যতটুকু উপকার করেছে;অন্য কারো ধন - সম্পদ আমার ততটুকু কাজে আসেনি। বর্ণনাকারী বলেনঃ একথা শুনে আবু বকর (রাযিঃ) কেদে ফেললেন এবং বললেন ঃ ইয়া রাসুলুল্লাহ (ﷺ) !আমি ও আমার ধন - সম্পদ তো আপনারই ইয়া রাসুলুল্লাহ (ﷺ) !
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَبُو بَكْرٍ وَعُمَرُ سَيِّدَا كُهُولِ أَهْلِ الْجَنَّةِ مِنَ الأَوَّلِينَ وَالآخِرِينَ إِلاَّ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ لاَ تُخْبِرْهُمَا يَا عَلِيُّ مَا دَامَا حَيَّيْنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৯৫। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)...... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আবু বকর এবং উমর (রাযিঃ) নবী-রাসূলগণ ব্যতীত, পূর্ববর্তী এবং পরবর্তী যুগের বয়স্ক জান্নাতীদের সরদার হবেন। হে 'আলী! যতদিন তারা উভয়ে জীবিত থাকবে, ততদিন এ বিষয়ে তুমি তাদের অবহিত করবে না।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَطِيَّةَ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ أَهْلَ الدَّرَجَاتِ الْعُلَى يَرَاهُمْ مَنْ أَسْفَلَ مِنْهُمْ كَمَا يُرَى الْكَوْكَبُ الطَّالِعُ فِي الأُفُقِ مِنْ آفَاقِ السَّمَاءِ وَإِنَّ أَبَا بَكْرٍ وَعُمَرَ مِنْهُمْ وَأَنْعَمَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৯৬। আলী ইবন মুহাম্মাদ ও 'আমর ইবন আব্দুল্লাহ্ (রাহঃ)... আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ (জান্নাতে) উঁচু মর্যাদাসম্পন্ন ব্যক্তিদেরকে তাদের তুলনায় কম মর্যাদাসম্পন্ন লোকেরা এরূপ দেখতে পাবে, যেরূপ উর্ধ্বাকাশে আলোকোজ্জ্বল তারকারাজি দেখা যায় আসমানের প্রান্ত হতে। আবু বকর এবং 'উমর (রাযিঃ) সে উঁচু মর্যাদাসম্পন্ন লোকদেরই অন্তর্ভুক্ত, বরং তাদের মাঝে অধিক মর্যাদাসম্পন্ন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُؤَمَّلٌ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مَوْلًى، لِرِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنِّي لاَ أَدْرِي قَدْرَ بَقَائِي فِيكُمْ فَاقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي ‏"‏ ‏.‏ وَأَشَارَ إِلَى أَبِي بَكْرٍ وَعُمَرَ ‏.‏
বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি
৯৭। আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ) .... হুযায়ফা ইবন ইয়ামান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আমি জানি না, আমার অবস্থান তোমাদের মাঝে আর কতদিন হবে। সুতরাং তোমরা আমার পরে দু'জনের অনুসরণ করবে। আর তিনি এর দ্বারা আবু বকর ও 'উমর (রাযিঃ)-এর প্রতি ইশারা করেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ لَمَّا وُضِعَ عُمَرُ عَلَى سَرِيرِهِ اكْتَنَفَهُ النَّاسُ يَدْعُونَ وَيُصَلُّونَ - أَوْ قَالَ يُثْنُونَ وَيُصَلُّونَ - عَلَيْهِ قَبْلَ أَنْ يُرْفَعَ وَأَنَا فِيهِمْ فَلَمْ يَرُعْنِي إِلاَّ رَجُلٌ قَدْ زَحَمَنِي وَأَخَذَ بِمَنْكِبِي فَالْتَفَتُّ فَإِذَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَتَرَحَّمَ عَلَى عُمَرَ ثُمَّ قَالَ مَا خَلَّفْتُ أَحَدًا أَحَبَّ إِلَىَّ أَنْ أَلْقَى اللَّهَ بِمِثْلِ عَمَلِهِ مِنْكَ وَايْمُ اللَّهِ إِنْ كُنْتُ لأَظُنُّ لَيَجْعَلَنَّكَ اللَّهُ عَزَّ وَجَلَّ مَعَ صَاحِبَيْكَ وَذَلِكَ أَنِّي كُنْتُ أَكْثَرُ أَنْ أَسْمَعَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ ذَهَبْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَدَخَلْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَخَرَجْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ ‏"‏ ‏.‏ فَكُنْتُ أَظُنُّ لَيَجْعَلَنَّكَ اللَّهُ مَعَ صَاحِبَيْكَ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে আবি মুলায়কা (রহঃ)
৯৮। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..... ইবন আবু মুলাইকা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাযিঃ)-কে বলতে শুনেছি : যখন উমর (রাযিঃ)-এর জানাযা খাটিয়ার উপর রাখা হলো, তখন জনসাধারণ দু'আ এবং সালাতে জানাযার জন্য খাটিয়াকে ঘিরে ধরলো । অথবা (বর্ণনাকারী বলেন ঃ ) জানাযা শুরু করে দিল। আর আমিও তাদের মাঝে উপস্থিত ছিলাম। তখন এক ব্যক্তি আমাকে অবাক করেছিলেন, তিনি আমাকে ধাক্কা দিয়ে আমার কাঁধে ভর করে দাঁড়ালেন, আমি তাঁর দিকে তাকিয়ে দেখলাম যে, তিনি হলেন 'আলী ইবন আবু তালিব (রাযিঃ)। তিনি সহানুভূতির সাথে উমর (রা.)-এর জন্য রহমতের দু'আ করেন। এরপর বললেনঃ যাঁরা তাঁদের নেক আমলের দ্বারা আল্লাহর নৈকট্যলাভ করেছেন, তাঁদের মধ্যে আমার নিকট আপনার চাইতে অধিক প্রিয় আর কাউকে পিছনে রাখেননি। আল্লাহর কসম! অবশ্যই আমি মনে করি যে, আল্লাহ্ তা'আলা আপনাকে আপনার দু'জন সাথীর সংগী করেছেন। কেননা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে অধিকাংশ সময় বলতে শুনেছি ঃ আমি এবং আবু বকর ও উমর (রাযিঃ) গিয়েছিলাম। আমি এবং আবু বকর ও উমর (রাযিঃ) প্রবেশ করেছিলাম। আমি এবং আবু বকর ও উমর (রাযিঃ) বের হয়েছিলাম। এ থেকেই আমি মনে করি যে, আল্লাহ্ আপনাকে আপনার দু'জন সাথীর সংগী করবেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَسْلَمَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَيْنَ أَبِي بَكْرٍ وَعُمَرَ فَقَالَ ‏ "‏ هَكَذَا نُبْعَثُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৯৯। আলী ইবন মায়মূন রাক্কী (রাহঃ).......... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আবু বকর ও উমর (রাযিঃ)-এর মাঝখান থেকে বের হলেন। অতঃপর তিনি বললেন ঃ এভাবেই আমরা (কিয়ামতের দিন) উত্থিত হবো।
حَدَّثَنَا أَبُو شُعَيْبٍ، صَالِحُ بْنُ الْهَيْثَمِ الْوَاسِطِيُّ حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ بَكْرِ بْنِ خُنَيْسٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَبُو بَكْرٍ وَعُمَرُ سَيِّدَا كُهُولِ أَهْلِ الْجَنَّةِ مِنَ الأَوَّلِينَ وَالآخِرِينَ إِلاَّ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু জুহাইফা (রাঃ)
১০০। আবু শুয়াইব সালিহ্ ইবন হায়সাম ওয়াসিতী (রাহঃ) . আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আবু বকর এবং “উমর (রাযিঃ) নবী-রাসূলগণ ব্যতীত সকল পূর্ববর্তী ও পরবর্তী যুগের বয়স্ক জান্নাতীদের সরদার হবেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، وَالْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، قَالاَ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ قَالَ ‏"‏ عَائِشَةُ ‏"‏ ‏.‏ قِيلَ مِنَ الرِّجَالِ قَالَ ‏"‏ أَبُوهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
১০১। আহমদ ইবনে আব্দাহ্ ও হুসায়ন ইবন হাসান মারুযী (র.) আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জিজ্ঞাসা করা হলো ঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! কোন্ লোকটি আপনার কাছে অধিক প্রিয়? তিনি বললেন : 'আয়েশা (রাযিঃ)। আবার জিজ্ঞাসা করা হলো : পুরুষদের মাঝে কে? তিনি বললেন : তার পিতা।
উমর (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، أَخْبَرَنِي الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ أَىُّ أَصْحَابِهِ كَانَ أَحَبَّ إِلَيْهِ قَالَتْ أَبُو بَكْرٍ ‏.‏ قُلْتُ ثُمَّ أَيُّهُمْ قَالَتْ عُمَرُ ‏.‏ قُلْتُ ثُمَّ أَيُّهُمْ قَالَتْ أَبُو عُبَيْدَةَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
১০২। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ……. 'আব্দুল্লাহ্ ইবন শাকীক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আম আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ রাসলুল্লাহ্ (ﷺ)-এর নিকট সাহাবীগণের মধ্যে কে অধিক প্রিয় ছিলেন? তিনি বললেন: আবু বকর (রাযিঃ)। আমি আবার জিজ্ঞাসা করলামঃ তারপর তাঁদের মাঝে কে? তিনি বললেন : 'উমর (রাযিঃ)। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম। এরপর তাঁদের কে? তিনি বললেনঃ আবু 'উবায়দা (রাযিঃ)।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الطَّلْحِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ خِرَاشٍ الْحَوْشَبِيُّ، عَنِ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا أَسْلَمَ عُمَرُ نَزَلَ جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ لَقَدِ اسْتَبْشَرَ أَهْلُ السَّمَاءِ بِإِسْلاَمِ عُمَرَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
১০৩। ইসমাঈল ইবন মুহাম্মাদ তালহী (র.) .....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন 'উমার (রাযিঃ) ইসলাম কবূল করেন, তখন জিবরাঈল (আ) অবতরণ করে বলেনঃ [হে মুহাম্মাদ (ﷺ)] 'উমর (রাযিঃ) এর ইসলাম কবূল করাতে আসমানের অধিবাসীবৃন্দ আনন্দিত হয়েছেন।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الطَّلْحِيُّ، أَنْبَأَنَا دَاوُدُ بْنُ عَطَاءٍ الْمَدِينِيُّ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَوَّلُ مَنْ يُصَافِحُهُ الْحَقُّ عُمَرُ وَأَوَّلُ مَنْ يُسَلِّمُ عَلَيْهِ وَأَوَّلُ مَنْ يَأْخُذُ بِيَدِهِ فَيُدْخِلُهُ الْجَنَّةَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)
১০৪। ইসমাঈল ইবনে মুহাম্মাদ তালহী (রাহঃ) ....... উবাই ইবন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সর্বপ্রথম যে ব্যক্তি সততার সাথে তাঁর সঙ্গে মুসাফাহা করেছেন, তিনি হলেন 'উমর (রাযিঃ)। আর যে ব্যক্তি সর্ব প্রথম তাঁকে সালাম করবে, আর যে ব্যক্তি প্রথমে তাঁর হাত ধরবে (বায়'আত করবে), তা তাকে জান্নাতে প্রবেশ করাবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ أَبُو عُبَيْدٍ الْمَدِينِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الْمَاجِشُونِ، حَدَّثَنِي الزَّنْجِيُّ بْنُ خَالِدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اللَّهُمَّ أَعِزَّ الإِسْلاَمَ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ خَاصَّةً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
১০৫। মুহাম্মাদ ইবন 'উবায়দ আবু 'উবায়দ মাদানী (র.) …… 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইয়া আল্লাহ্! আপনি বিশেষ করে 'উমর ইবন খাত্তাব (রাযিঃ)-এর দ্বারা ইসলামকে শক্তিশালী করুন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ خَيْرُ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَبُو بَكْرٍ وَخَيْرُ النَّاسِ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
১০৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....... আব্দুল্লাহ ইবন সালিমা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 'আলী (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পরে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হলেন আবু বকর (রাযিঃ)। আর আবু বকর (রাযিঃ)-এর পরে উত্তম ব্যক্তি হলেন 'উমর (রাযিঃ)।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي فِي الْجَنَّةِ فَإِذَا أَنَا بِامْرَأَةٍ تَتَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ فَقُلْتُ لِمَنْ هَذَا الْقَصْرُ فَقَالَتْ لِعُمَرَ ‏.‏ فَذَكَرْتَ غَيْرَتَهُ فَوَلَّيْتُ مُدْبِرًا ‏"‏ ‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ فَبَكَى عُمَرُ فَقَالَ أَعَلَيْكَ بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ أَغَارُ
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
১০৭। মুহাম্মাদ ইবন হারিস মিসরী (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমরা নবী (ﷺ)-এর কাছে বসা ছিলাম। তিনি বললেনঃ একদা আমি ঘুমিয়ে ছিলাম। এমতাবস্থায় আমি নিজেকে জান্নাতে দেখতে পেলাম। হঠাৎ আমি দেখতে পেলাম যে, একজন মহিলা প্রাসাদের পাশে উযূ করছে। তখন আমি জিজ্ঞাসা করলামঃ প্রাসাদটি কার? সে বললোঃ 'উমর (রাযিঃ)-এর। আর সে উমর (রাযিঃ)-এর আত্মমর্যাদার কথা উল্লেখ করলো, পরে আমি সেখান থেকে ফিরে এলাম। আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ একথা শুনে 'উমর (রাযিঃ) কেঁদে উঠলেন এবং বললেনঃইয়া রাসূলাল্লাহ (ﷺ) আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক।আপনার উপরও আত্মমর্যাদা দেখাব?
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مَكْحُولٍ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِنَّ اللَّهَ وَضَعَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ يَقُولُ بِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)
১০৮। আবু সালামা ইয়াহ্ইয়া ইবন খালাফ (রাহঃ) ….. আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা 'উমর (রাযিঃ)-এর যবানে সত্যকে প্রতিষ্ঠিত করেছেন, যা দিয়ে তিনি (সর্বদা হক কথাই) বলেন।
উসমান (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا أَبِي عُثْمَانُ بْنُ خَالِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لِكُلِّ نَبِيٍّ رَفِيقٌ فِي الْجَنَّةِ وَرَفِيقِي فِيهَا عُثْمَانُ بْنُ عَفَّانَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
১০৯। আবু মারওয়ান মুহাম্মাদ ইবন 'উসমান 'উসমানী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ জান্নাতে প্রত্যেক নবীর জন্যই একজন সঙ্গী থাকবেন। আর সেখানে আমার সঙ্গী হবেন 'উসমান ইবন 'আফ্ফান (রাযিঃ)।
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا أَبِي عُثْمَانُ بْنُ خَالِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ لَقِيَ عُثْمَانَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ فَقَالَ ‏ "‏ يَا عُثْمَانُ هَذَا جِبْرِيلُ أَخْبَرَنِي أَنَّ اللَّهَ قَدْ زَوَّجَكَ أُمَّ كُلْثُومٍ بِمِثْلِ صَدَاقِ رُقَيَّةَ عَلَى مِثْلِ صُحْبَتِهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
১১০। আবু মারওয়ান মুহাম্মাদ ইবন 'উসমান 'উসমানী (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, একদা নবী (ﷺ) 'উসমান (রাযিঃ)-এর সাথে মসজিদের দরজায় সাক্ষাত করেন। তখন তিনি বলেনঃ হে উসমান! ইনি জিবরাঈল (আ)। তিনি আমাকে অবহিত করলেন যে, আল্লাহ্ তা'আলা তোমার সাথে উম্মে কুলসূম (রাযিঃ)-এর বিবাহ দিয়েছেন। তার মোহর রুকাইয়া (রাযিঃ)-এর অনুরূপ হবে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِتْنَةً فَقَرَّبَهَا فَمَرَّ رَجُلٌ مُقَنَّعٌ رَأْسُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ هَذَا يَوْمَئِذٍ عَلَى الْهُدَى ‏"‏ ‏.‏ فَوَثَبْتُ فَأَخَذْتُ بِضَبْعَىْ عُثْمَانَ ثُمَّ اسْتَقْبَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ هَذَا قَالَ ‏"‏ هَذَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: কাব ইবনে উজরাহ (রাঃ)
১১১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ..... কা'ব ইবন উজরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) অনতিবিলম্বে সংঘটিত হবে এমন একটি ফিতনার উল্লেখ করেন। এ সময় এক ব্যক্তি তার মাথা চাদরে আবৃত করে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ ব্যক্তি সেদিন হিদায়েতের উপর আবিচল থাকবে। তখন আমি তাড়াতাড়ি উঠলাম এবং 'উসমান (রাযিঃ)-এর দু' কাঁধে ধরলাম। অতঃপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললামঃ ইনিই? তিনি বললেনঃ ইনি।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْفَرَجُ بْنُ فَضَالَةَ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ الدِّمَشْقِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَا عُثْمَانُ إِنْ وَلاَّكَ اللَّهُ هَذَا الأَمْرَ يَوْمًا فَأَرَادَكَ الْمُنَافِقُونَ أَنْ تَخْلَعَ قَمِيصَكَ الَّذِي قَمَّصَكَ اللَّهُ فَلاَ تَخْلَعْهُ ‏"‏ ‏.‏ يَقُولُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ ‏.‏ قَالَ النُّعْمَانُ فَقُلْتُ لِعَائِشَةَ مَا مَنَعَكِ أَنْ تُعْلِمِي النَّاسَ بِهَذَا قَالَتْ أُنْسِيتُهُ وَاللَّهِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
১১২। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ হে 'উসমান! আল্লাহ তা'আলা একদিন তোমাকে এ কাজের (খিলাফতের) দায়িত্ব অর্পণ করবেন। তখন মুনাফিকরা ষড়যন্ত্র করবে, যাতে আল্লাহ প্রদত্ত কামীস (খিলাফতের দায়িত্ব) তোমার থেকে খুলে ফেলতে পারে— যা আল্লাহ্ তোমাকে পরিয়েছেন। সুতরাং তুমি কখনো তা খুলে দেবে না। তিনি এ বাক্যটি তিনবার বললেন। নু'মান (রাহঃ) বলেন, আমি 'আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ এ হাদীস লোকদের কাছে বর্ণনা করতে আপনাকে কিসে বিরত রেখেছে। তিনি বলেনঃ আমি ভুলে গিয়েছিলাম।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي مَرَضِهِ ‏"‏ وَدِدْتُ أَنَّ عِنْدِي بَعْضَ أَصْحَابِي ‏"‏ ‏.‏ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَدْعُو لَكَ أَبَا بَكْرٍ فَسَكَتَ قُلْنَا أَلاَ نَدْعُو لَكَ عُمَرَ فَسَكَتَ قُلْنَا أَلاَ نَدْعُو لَكَ عُثْمَانَ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏ ‏.‏ فَجَاءَ عُثْمَانُ فَخَلاَ بِهِ فَجَعَلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُكَلِّمُهُ وَوَجْهُ عُثْمَانَ يَتَغَيَّرُ ‏.‏ قَالَ قَيْسٌ فَحَدَّثَنِي أَبُو سَهْلَةَ مَوْلَى عُثْمَانَ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ قَالَ يَوْمَ الدَّارِ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَهِدَ إِلَىَّ عَهْدًا وَأَنَا صَائِرٌ إِلَيْهِ ‏.‏ وَقَالَ عَلِيٌّ فِي حَدِيثِهِ وَأَنَا صَابِرٌ عَلَيْهِ ‏.‏ قَالَ قَيْسٌ فَكَانُوا يُرَوْنَهُ ذَلِكَ الْيَوْمَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
১১৩। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ্ ইবন নুমায়র ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মৃত্যুশয্যাকালীন রোগের সময় বলেছেন ? হায়! এ সময় যদি সাহাবীদের কেউ কেউ আমার কাছে থাকতো! তখন আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার কাছে কি আবু বকর (রাযিঃ)-কে ডেকে আনবো? তখন তিনি নীরব রইলেন। আমরা বললামঃ আমরা কি আপনার কাছে 'উমর (রাযিঃ)-কে ডেকে আনবো? তিনি এবারও নীরব থাকলেন। আমরা বললামঃ আমরা কি আপনার কাছে 'উসমান (রাযিঃ)-কে ডেকে পাঠাবো? তিনি বললেন : হ্যাঁ। এরপর তিনি ['উসমান (রাযিঃ)] এলেন। তিনি তাঁর সাথে একান্তে আলাপ-আলোচনা করেন। উসমান (রা.)-এর চেহারা বিবর্ণ মনে হচ্ছিল। কায়স (রাহঃ) বলেনঃ আমাকে 'উসমানের আযাদকৃত গোলাম আবু সালাহ (রাযিঃ) বর্ণনা করেছেন যে, 'উসমান ইবন আফফান (রাযিঃ) অবরুদ্ধ হওয়ার দিন বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমার কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন এবং তার উপর আমি সবর করবো। আলী (ইবন মুহাম্মাদ) (রাহঃ) তাঁর হাদীসে উল্লেখ করেছেনঃ 'উসমান (রাযিঃ) বলেছেনঃ আমি তার উপর সবর করব । কায়েস বলেছেনঃ সাহাবারা মনে করেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সংঙ্গে তাঁর একান্তে এ আলাপই হয়েছিল।
'আলী ইবন আবু তালিব (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ عَنِ الأَعْمَشِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ عَلِيٍّ، قَالَ عَهِدَ إِلَىَّ النَّبِيُّ الأُمِّيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ لاَ يُحِبُّنِي إِلاَّ مُؤْمِنٌ وَلاَ يُبْغِضُنِي إِلاَّ مُنَافِقٌ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
১১৪। 'আলী ইবন আবু মুহাম্মাদ (রাহঃ) …… 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উম্মী নবী (ﷺ) আমাকে এরূপ খবর দেন যে, মুমিনরাই আমাকে ভালবাসবে এবং মুনাফিকরাই আমার সঙ্গে শত্রুতা পোষণ করবে।
আলী ইবন আবু তালিব (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ بْنَ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ لِعَلِيٍّ ‏ "‏ أَلاَ تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.
১১৫। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ….. সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি আলী (রাযিঃ)-কে বলেনঃ হে 'আলী! তুমি কি এতে খুশী নও যে, আমার সঙ্গে তোমার সম্পর্কে হবে মুসার সঙ্গে হারুন (আ)-এর সম্পর্কের অনুরূপ?
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو الْحُسَيْنِ، أَخَبَرَنِي حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي حَجَّتِهِ الَّتِي حَجَّ فَنَزَلَ فِي الطَّرِيقِ فَأَمَرَ الصَّلاَةَ جَامِعَةً فَأَخَذَ بِيَدِ عَلِيٍّ فَقَالَ ‏"‏ أَلَسْتُ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ ‏"‏ ‏.‏ قَالُوا بَلَى ‏.‏ قَالَ ‏"‏ أَلَسْتُ أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ ‏"‏ ‏.‏ قَالُوا بَلَى ‏.‏ قَالَ ‏"‏ فَهَذَا وَلِيُّ مَنْ أَنَا مَوْلاَهُ اللَّهُمَّ وَالِ مَنْ وَالاَهُ اللَّهُمَّ عَادِ مَنْ عَادَاهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)
১১৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. বারা' ইবন 'আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে বিদায় হজ্বে উপস্থিত ছিলাম। তিনি পথিমধ্যে এক জায়গায় অবতরণ করেন। এরপর তিনি সালাতের জন্য একত্রিত হওয়ার নির্দেশ দেন। তখন তিনি (ﷺ) 'আলী (রাযিঃ)-এর হাত ধরে বলেনঃ আমি কি মুমিনদের নিকট তাদের প্রাণের চাইতে অধিক প্রিয় নই? তাঁরা বলেনঃ হ্যাঁ, অবশ্যই। তিনি আবার বলেনঃ আমি কি প্রত্যেক মুমিন ব্যক্তির কাছে তার প্রাণের চাইতে অধিক প্রিয় নই? তারা বলেনঃ হ্যাঁ, অবশ্যই। তিনি বলেনঃ আমি যার বন্ধু, ইনিও তার বন্ধু বটে। হে আল্লাহ্! যে তাকে ভালবাসে, আপনি তাকে ভালবাসুন। হে আল্লাহ্! যে তার সঙ্গে দুশমনি রাখে, আপনিও তার সঙ্গে দুশমনি রাখুন।
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي لَيْلَى، حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ كَانَ أَبُو لَيْلَى يَسْمُرُ مَعَ عَلِيٍّ فَكَانَ يَلْبَسُ ثِيَابَ الصَّيْفِ فِي الشِّتَاءِ وَثِيَابَ الشِّتَاءِ فِي الصَّيْفِ فَقُلْنَا لَوْ سَأَلْتَهُ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَعَثَ إِلَىَّ وَأَنَا أَرْمَدُ الْعَيْنِ يَوْمَ خَيْبَرَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْمَدُ الْعَيْنِ ‏.‏ فَتَفَلَ فِي عَيْنِي ثُمَّ قَالَ ‏"‏ اللَّهُمَّ أَذْهِبْ عَنْهُ الْحَرَّ وَالْبَرْدَ ‏"‏ ‏.‏ قَالَ فَمَا وَجَدْتُ حَرًّا وَلاَ بَرْدًا بَعْدَ يَوْمِئِذٍ ‏.‏ وَقَالَ ‏"‏ لأَبْعَثَنَّ رَجُلاً يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ لَيْسَ بِفَرَّارٍ ‏"‏ ‏.‏ فَتَشَوَّفَ لَهَا النَّاسُ فَبَعَثَ إِلَى عَلِيٍّ فَأَعْطَاهَا إِيَّاهُ ‏.‏
বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে আবি লায়লা (রহঃ)
১১৭। উসমান ইবন আবু শায়বা (রাহঃ).... আব্দুর রহমান ইবন আবু শায়লা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবু লায়লা (রাযিঃ) মাঝে মাঝে 'আলী (রাযিঃ)-এর সফর সঙ্গী হতেন। তিনি ['আলী (রাযিঃ)] শীতকালে গ্রীষ্মকালীন পোশাক পরিধান করতেন এবং গ্রীষ্মকালে শীতের পোশাক পরতেন। আমরা তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) খায়বর যুদ্ধের দিন আমার কাছে লোক পাঠালেন এবং এ সময় আমার চোখের রোগ ছিল। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) আমি একজন চক্ষু পীড়ার রোগী। তখন তিনি তাঁর মুখের লালা আমার চোখে লাগিয়ে দিলেন এবং বললেনঃ ইয়া আল্লাহ! এর থেকে গরম ও ঠাণ্ডা দূর করে দাও। তিনি বললেন সেদিন থেকে আমি গরম ও ঠাণ্ডা পৃথকভাবে অনুভব করিনি। আর তিনি (ﷺ) বললেনঃ নিশ্চয়ই আমি এমন এক ব্যক্তিকে পাঠাব যে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসে এবং আল্লাহ ও তাঁর রাসূলও তাকে পছন্দ করেন। সে পালিয়ে যাওয়ার লোক নয়। লোকেরা তাঁর কাছে এলে তিনি তাদের 'আলী (রা.)-এর কাছে পাঠান। এর পর তিনি (ﷺ) তাঁকেই পতাকা দান করেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْوَاسِطِيُّ، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْحَسَنُ وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ وَأَبُوهُمَا خَيْرٌ مِنْهُمَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
১১৮। মুহাম্মাদ ইবন মুসা ওয়াসিতী (রাহঃ) ....ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ হাসান (রাযিঃ) ও হুসায়ন (রাযিঃ) জান্নাতী যুবকদের সরদার এবং তাদের পিতা তাদের চাইতেও উত্তম।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَإِسْمَاعِيلُ بْنُ مُوسَى، قَالُوا حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حُبْشِيِّ بْنِ جُنَادَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ عَلِيٌّ مِنِّي وَأَنَا مِنْهُ وَلاَ يُؤَدِّي عَنِّي إِلاَّ عَلِيٌّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হুবশী ইবনে জুনাদা (রাঃ)
১১৯। আবু বকর ইবন আবু শায়বা, সুওয়ায়দ ইবন সা'য়ীদ ও ইসমাঈল ইবন মুসা (রাহঃ)....... হুবশী ইবন জানাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ 'আলী (রাযিঃ) আমার থেকে এবং আমিও তার থেকে। আর আমার তরফ থেকে কেবলমাত্র আলী (রাযিঃ) তা আদায় করতে পারে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الرَّازِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا الْعَلاَءُ بْنُ صَالِحٍ، عَنِ الْمِنْهَالِ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ عَلِيٌّ أَنَا عَبْدُ اللَّهِ، وَأَخُو، رَسُولِهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَنَا الصِّدِّيقُ الأَكْبَرُ، لاَ يَقُولُهَا بَعْدِي إِلاَّ كَذَّابٌ صَلَّيْتُ قَبْلَ النَّاسِ بِسَبْعِ سِنِينَ ‏.‏
বর্ণনাকারী: আব্বাদ ইবনে আব্দুল্লাহ ইবনে যুবায়র (রহঃ)
১২০। মুহাম্মাদ ইবন ইসমা'ঈল রাযী (রাহঃ) ......... 'আব্বাদ ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আলী (রাযিঃ) বলেছেনঃ আমি আল্লাহর বান্দা এবং তাঁর রাসূলের ভাই। আমি সিদ্দীকে আকবর। আমার পরে কেবল মিথ্যাবাদীই এরূপ বলবে। আমি লোকদের মাঝে সাত বছর বয়সের পূর্বেই সালাত আদায় করেছি।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ سَابِطٍ، - وَهُوَ عَبْدُ الرَّحْمَنِ - عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ قَدِمَ مُعَاوِيَةُ فِي بَعْضِ حَجَّاتِهِ فَدَخَلَ عَلَيْهِ سَعْدٌ فَذَكَرُوا عَلِيًّا فَنَالَ مِنْهُ فَغَضِبَ سَعْدٌ وَقَالَ تَقُولُ هَذَا لِرَجُلٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ مَنْ كُنْتُ مَوْلاَهُ فَعَلِيٌّ مَوْلاَهُ ‏"‏ ‏.‏ وَسَمِعْتُهُ يَقُولُ ‏"‏ أَنْتَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى إِلاَّ أَنَّهُ لاَ نَبِيَّ بَعْدِي ‏"‏ ‏.‏ وَسَمِعْتُهُ يَقُولُ ‏"‏ لأُعْطِيَنَّ الرَّايَةَ الْيَوْمَ رَجُلاً يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.
১২১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ....... সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মু'আবিয়া (রাযিঃ) একবার হজ্জে গমন করেন। তখন সা'দ (রাযিঃ) তাঁর কাছে আসেন। সেখানে তাঁরা আলী (রা.)-এর প্রসঙ্গে (অশোভন) আলাপ-আলোচনা করেন। এতে সা'দ (রাযিঃ) অত্যন্ত নাখোশ হন এবং তিনি বলেনঃ তোমরা এমন এক ব্যক্তি সম্পর্কে কটূক্তি করছ যার ব্যাপারে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আমি যার বন্ধু, 'আলী (রা.) ও তার বন্ধু। আর আমি তাঁকে (ﷺ) আরো বলতে শুনেছিঃ তুমি ('আলী) আমার কাছে ঐরূপ, যেরূপ ছিলেন হারুন (আলাইহিস সালাম) মুসা (আলাইহিস সালাম)-এর নিকট; তবে আমার পরে কোন নবী নেই। আমি নবী (ﷺ)-কে আরো বলতে শুনেছিঃ (আজ খায়বার যুদ্ধের দিন) আমি এমন এক ব্যক্তির হাতে ঝাণ্ডা অর্পণ করব, যে আল্লাহ এবং তাঁর রাসূলকে ভালবাসে।
যুবায়র (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ الزُّبَيْرِ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَوْمَ قُرَيْظَةَ ‏"‏ مَنْ يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ ‏"‏ ‏.‏ فَقَالَ الزُّبَيْرُ أَنَا ‏.‏ فَقَالَ ‏"‏ مَنْ يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ ‏"‏ ‏.‏ قَالَ الزُّبَيْرُ أَنَا ‏.‏ ثَلاَثًا فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيٌّ وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنِ الزُّبَيْرِ، قَالَ لَقَدْ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)
১২৩। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উহুদের দিন তাঁর পিতামাতার কথা আমার জন্য এক সাথে উল্লেখ করেন।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَهَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَتْ لِي عَائِشَةُ يَا عُرْوَةُ كَانَ أَبَوَاكَ مِنَ الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ أَبُو بَكْرٍ وَالزُّبَيْرُ ‏.‏
বর্ণনাকারী: উরওয়া ইবনে যুবায়র (রহঃ)
১২৪। হিশাম ইবন 'আম্মার ও হাদিয়া ইবন আব্দুল ওয়াহ্হাব (রাহঃ) …… 'উরওয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাকে 'আয়েশা (রাযিঃ) বলেন: হে 'উরওয়া! তোমার দু’জন পিতৃপুরুষ সে সব লোকদের অন্তর্ভুক্ত ছিলেন, যাঁরা ক্ষত-বিক্ষত হওয়ার পরও আল্লাহ্ ও তাঁর রাসূলের ডাকে সাড়া দিয়েছিলেন। (এঁরা হলেন) আবু বকর ও যুবায়র (রাযিঃ)।
তালহা ইবন 'উবাইদুল্লাহ্ (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ الأَوْدِيُّ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الصَّلْتُ الأَزْدِيُّ، حَدَّثَنَا أَبُو نَضْرَةَ، عَنْ جَابِرٍ، أَنَّ طَلْحَةَ، مَرَّ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ شَهِيدٌ يَمْشِي عَلَى وَجْهِ الأَرْضِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
১২৫। 'আলী ইবন মুহাম্মাদ ও 'আমর ইবন 'আব্দুল্লাহ্ আওদী (রাহঃ)..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। একদা তালহা (রাযিঃ) নবী (ﷺ)-এর নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেনঃ একজন শহীদ, যিনি যমীনে বিচরণ করছেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، قَالَ نَظَرَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِلَى طَلْحَةَ فَقَالَ ‏ "‏ هَذَا مِمَّنْ قَضَى نَحْبَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)
১২৬। আহমদ ইবন আযহার (রাহঃ) ...... মু'আবিয়া ইবন আবু সুফয়ান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) তালহার (রাযিঃ) দিকে তাকিয়ে বললেনঃ ইনি সেই ব্যক্তি, যিনি তাঁর আকাঙ্ক্ষা পূরণ করেছেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا إِسْحَاقُ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، قَالَ كُنَّا عِنْدَ مُعَاوِيَةَ فَقَالَ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ طَلْحَةُ مِمَّنْ قَضَى نَحْبَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: মুসা ইবনে তালহা (রহঃ)
১২৭। আহমাদ ইবন সিনান (রা.) ..... মুসা ইবন তালহা (রাযিঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ আমরা মু'আবিয়া (রা.)-এর কাছে ছিলাম। তখন তিনি বললেনঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি অবশ্যই রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তালহা (রাযিঃ) সে সব লোকদের অন্যতম, যাঁরা তাঁদের আকাঙ্ক্ষা পূরণ করেছেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ رَأَيْتُ يَدَ طَلْحَةَ شَلاَّءَ وَقَى بِهَا رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَوْمَ أُحُدٍ ‏.‏
বর্ণনাকারী: কায়স ইবনে আবু হাযিম (রহঃ)
১২৮। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ..... কায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উহুদের দিন দেখেছি যে, তালহা (রাযিঃ)-এর ক্ষতবিক্ষত হাত, যা দিয়ে তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিরাপত্তা দিয়েছিলেন।
সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَلِيٍّ، قَالَ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ جَمَعَ أَبَوَيْهِ لأَحَدٍ غَيْرِ سَعْدِ بْنِ مَالِكٍ فَإِنَّهُ قَالَ لَهُ يَوْمَ أُحُدٍ ‏ "‏ ارْمِ سَعْدُ فِدَاكَ أَبِي وَأُمِّي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
১২৯। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ….. 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে সা'দ ইবন মালিক ব্যতীত অন্য কারো জন্য তার পিতামাতার কথা একত্রে উল্লেখ করতে দেখিনি। কেননা, তিনি উহুদের দিন তাঁকে বলেছিলেন, হে সা'দ! তুমি তীর নিক্ষেপ কর। আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، ح وَحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، وَإِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، يَقُولُ لَقَدْ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَوْمَ أُحُدٍ أَبَوَيْهِ فَقَالَ ‏ "‏ ارْمِ سَعْدُ فِدَاكَ أَبِي وَأُمِّي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.
১৩০। মুহাম্মাদ ইবন রুমহ ও হিশাম ইবন আম্মার (রাহঃ) ….. সা'য়ীদ ইবন মুসায়্যার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ্ (ﷺ) উহুদের দিন আমার জন্য তাঁর পিতামাতার কথা এক সাথে উল্লেখ করেন। তিনি বলেনঃ হে সা'দ! তীর নিক্ষেপ কর। আমার আব্বা-আম্মা তোমার জন্য কুরবান হোক।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، وَخَالِي، يَعْلَى وَوَكِيعٌ عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، يَقُولُ إِنِّي لأَوَّلُ الْعَرَبِ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.
১৩১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ..... কায়স (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ আমিই প্রথম আরব, যে আল্লাহর রাস্তায় সর্ব প্রথম তাঁর নিক্ষেপ করে।
حَدَّثَنَا مَسْرُوقُ بْنُ الْمَرْزُبَانِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ هَاشِمِ بْنِ هَاشِمٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ قَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ مَا أَسْلَمَ أَحَدٌ فِي الْيَوْمِ الَّذِي أَسْلَمْتُ فِيهِ وَلَقَدْ مَكَثْتُ سَبْعَةَ أَيَّامٍ وَإِنِّي لَثُلُثُ الإِسْلاَمِ ‏.‏
বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.
১৩২। মাসরুক ইবন মারয়ুবান ইয়াহইয়া ইবন আবু যায়েদা (রাহঃ) ….. সা'য়ীদ ইবন মুসায়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাযিঃ) বলেছেনঃ যেদিন আমি ইসলাম কবূল করি, সেদিন আর কেউ ইসলাম গ্রহণ করেনি। তবে আমি আমার ইসলাম কবূলের বিষয়টি সাতদিন পর্যন্ত গোপন রাখি। আর আমি ইসলাম গ্রহণকারীদের মধ্যে তৃতীয় ব্যক্তি।
আশারা-ই মুবাশশারা (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضَائِلِ الْعَشَرَةِ رَضِيَ اللهُ عَنْهُمْ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْمُثَنَّى أَبُو الْمُثَنَّى النَّخَعِيُّ، عَنْ جَدِّهِ، رِيَاحِ بْنِ الْحَارِثِ سَمِعَ جَدَّهُ، سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَاشِرَ عَشَرَةٍ فَقَالَ ‏ "‏ أَبُو بَكْرٍ فِي الْجَنَّةِ وَعُمَرُ فِي الْجَنَّةِ وَعُثْمَانُ فِي الْجَنَّةِ وَعَلِيٌّ فِي الْجَنَّةِ وَطَلْحَةُ فِي الْجَنَّةِ وَالزُّبَيْرُ فِي الْجَنَّةِ وَسَعْدٌ فِي الْجَنَّةِ وَعَبْدُ الرَّحْمَنِ فِي الْجَنَّةِ ‏"‏ ‏.‏ فَقِيلَ لَهُ مَنِ التَّاسِعُ قَالَ أَنَا ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
১৩৩। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)..... রিয়াহ ইবন হারিস (রাহঃ) থেকে বর্ণিত। তিনি সা'য়ীদ ইবন যায়দ ইবন আমর ইবন নুফায়ল (রাযিঃ)-কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) (জান্নাতের সুসংবাদপ্রাপ্ত) দশজনের অন্যতম ছিলেন। এ প্রসঙ্গে নবী (ﷺ) বলেনঃ আবু বকর (রাযিঃ) জান্নাতী, 'উমর (রাযিঃ) জান্নাতী, 'উসমান (রাযিঃ) জান্নাতী, 'আলী (রাযিঃ) জান্নাতী, তালহা (রাযিঃ) জান্নাতী, যুবায়র (রাযিঃ) জান্নাতী, সা'দ (রাযিঃ) জান্নাতী, আব্দুর রহমান ইবন আওফ (রাহঃ) জান্নাতী। তখন তাঁকে জিজ্ঞাসা করা হয়ঃ নবম জান্নাতী কে? তিনি বলেনঃ 'আমি'।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلاَلِ بْنِ يَسَافٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ظَالِمٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، قَالَ أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنِّي سَمِعْتُهُ يَقُولُ ‏ "‏ اثْبُتْ حِرَاءُ فَمَا عَلَيْكَ إِلاَّ نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيدٌ ‏"‏ ‏.‏ وَعَدَّهُمْ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ وَطَلْحَةُ وَالزُّبَيْرُ وَسَعْدٌ وَابْنُ عَوْفٍ وَسَعِيدُ بْنُ زَيْدٍ ‏.‏
১৩৪। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ….. সা'য়ীদ ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর উপর কসম করে বলছি যে, আমি তাঁকে বলতে শুনেছিঃ হে হেরা (পর্বত)! তুমি স্থির থাক। কেননা, এখন তোমার উপরে নবী বা সিদ্দীক বা শহীদ রয়েছেন। এরপর তিনি তাঁদের নাম ধরে গণনা করেনঃ আবু বকর (রাযিঃ), 'উমার (রাযিঃ), 'উসমান (রাযিঃ), 'আলী (রা.), তালহা (রাযিঃ), যুবায়র (রাযিঃ) সা'দ (রা.), ইবন 'আউফ (রাযিঃ) ও সা'য়ীদ ইবন যায়দ (রাযিঃ)।
আবু 'উবায়দা ইবন জাররাহ (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، جَمِيعًا عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لأَهْلِ نَجْرَانَ ‏ "‏ سَأَبْعَثُ مَعَكُمْ رَجُلاً أَمِينًا حَقَّ أَمِينٍ ‏"‏ ‏.‏ قَالَ فَتَشَوَّفَ لَهَا النَّاسُ فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ ‏.‏
বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি
১৩৫। 'আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) .... হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) নাজরানবাসীদের লক্ষ্য করে বলেনঃ আমি তোমাদের সঙ্গে একজন আমানতদার লোক পাঠাচ্ছি, যিনি আমানতের হক পূর্ণ করবেন। তিনি (বর্ণনাকারী) বলেনঃ লোকেরা তাঁর জন্য অপেক্ষা করছিল। তখন তিনি আবু 'উবায়দা ইবন জাররাহ (রাযিঃ)-কে প্রেরণ করেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لأَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ ‏ "‏ هَذَا أَمِينُ هَذِهِ الأُمَّةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
১৩৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… 'আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আবু 'উবায়দা ইবনু জাররাহকে লক্ষ্য করে বলেনঃ ইনি এ উম্মতের আমানতদার
আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَوْ كُنْتُ مُسْتَخْلِفًا أَحَدًا عَنْ غَيْرِ مَشُورَةٍ لاَسْتَخْلَفْتُ ابْنَ أُمِّ عَبْدٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
১৩৭। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ..... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। আমি যদি কাউকে পরামর্শ ব্যতিরেকে আমার প্রতিনিধি নিযুক্ত করতাম, তাহলে ইবন উম্মে 'আব্দ (রাযিঃ)-কেই আমার প্রতিনিধি নিযুক্ত করতাম।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، ‏.‏ أَنَّ أَبَا بَكْرٍ، وَعُمَرَ، بَشَّرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ أَحَبَّ أَنْ يَقْرَأَ الْقُرْآنَ غَضًّا كَمَا أُنْزِلَ فَلْيَقْرَأْهُ عَلَى قِرَاءَةِ ابْنِ أُمِّ عَبْدٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
১৩৮। হাসান ইবন 'আলী খাল্লাল (রাহঃ) ….. 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। আবু বকর ও 'উমর (রাযিঃ) তাঁকে এ মর্মে সুসংবাদ দেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কুবআন এমন উত্তম পদ্ধতিতে তিলাওয়াত করতে চায়, যেভাবে তা নাযিল হয়েছে; সে যেন ইবন উম্মে 'আব্দ (রাযিঃ)-এর অনুসরণে তিলাওয়াত করে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذْنُكَ عَلَىَّ أَنْ تَرْفَعَ الْحِجَابَ وَأَنْ تَسْمَعَ سِوَادِي حَتَّى أَنْهَاكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
১৩৯ | আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বললেনঃ তোমার জন্য পর্দা তুলে আমার কাছে আসার এবং আমার গোপন কথা শোনার অনুমতি রয়েছে, যতক্ষণ না আমি তোমাকে নিষেধ করি।
আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي سَبْرَةَ النَّخَعِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ كُنَّا نَلْقَى النَّفَرَ مِنْ قُرَيْشٍ وَهُمْ يَتَحَدَّثُونَ فَيَقْطَعُونَ حَدِيثَهُمْ فَذَكَرْنَا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ مَا بَالُ أَقْوَامٍ يَتَحَدَّثُونَ فَإِذَا رَأَوُا الرَّجُلَ مِنْ أَهْلِ بَيْتِي قَطَعُوا حَدِيثَهُمْ وَاللَّهِ لاَ يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الإِيمَانُ حَتَّى يُحِبَّهُمْ لِلَّهِ وَلِقَرَابَتِهِمْ مِنِّي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ)
১৪০। মুহাম্মাদ ইবন তারীফ (রাহঃ) .... 'আব্বাস ইবন 'আব্দুল মুত্তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন কুরায়শ গোত্রের লোকদের সমাবেশে তাদের কথাবার্তা বলার সময় স্থিত হতাম, তখন তারা তাদের আলাপ-আলোচনা বন্ধ করে দিত। তখন আমরা বিষয়টি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে উল্লেখ করলাম। তখন তিনি বললেনঃ লোকদের কী হলো যে, তারা নিজেদের মাঝে আলাপ-আলোচনা করে এবং যখন তারা আমার লোকদের দেখে, তখন তারা তাদের কথাবার্তা বন্ধ করে দেয়! আল্লাহর কসম! কোন ব্যক্তির ক্বলবে সে পর্যন্ত ঈমান প্রবেশ করবে না, যতক্ষণ না সে আল্লাহর সন্তুষ্টি ও আমার আত্মীয়তার খাতিরে তাদের ভালবাসবে।
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ الْحَضْرَمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ اللَّهَ اتَّخَذَنِي خَلِيلاً كَمَا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلاً فَمَنْزِلِي وَمَنْزِلُ إِبْرَاهِيمَ فِي الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ تِجَاهَيْنِ وَالْعَبَّاسُ بَيْنَنَا مُؤْمِنٌ بَيْنَ خَلِيلَيْنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
১৪১। 'আব্দুল ওয়াহহাব ইবন যাহ্হাক (রাহঃ) ........ 'আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা'আলা আমাকে বন্ধু বানিয়েছেন, যেমন বন্ধু বানিয়েছিলেন ইবরাহীম (আ)-কে। কিয়ামতের দিন জান্নাতে আমার ও ইবরাহীম (আ)-এর আসন সামনা-সামনি হবে। আর 'আব্বাস (রাযিঃ) আমাদের দুই বন্ধুর মাঝখানে একজন মুমিন হিসাবে অবস্থান করবেন।
হাসান ও হুসায়ন ইবন 'আলী ইবন আবু তালিব (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ الْحَسَنِ وَالْحُسَيْنِ ابْنَيْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُمْ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لِلْحَسَنِ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ ‏"‏ ‏.‏ قَالَ وَضَمَّهُ إِلَى صَدْرِهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
১৪২। আহমদ ইবন 'আব্দা (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) হাসান (রাযিঃ) সম্পর্কে বলেনঃ হে আল্লাহ! আমি অবশ্যই হাসান (রাযিঃ)-কে ভালবাসি, আপনিও তাকে ভালবাসুন এবং যারা তাকে ভালবাসে, তাদেরও ভালবাসুন। রাবী বলেনঃ এবং তিনি তাঁকে আপন সীনার সাথে মিলিয়ে নেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي عَوْفٍ أَبِي الْجَحَّافِ، - وَكَانَ مَرْضِيًّا - عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَحَبَّ الْحَسَنَ وَالْحُسَيْنَ فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَبْغَضَهُمَا فَقَدْ أَبْغَضَنِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
১৪৩। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যারা হাসান ও হুসায়ন (রাযিঃ)-কে ভালবাসে, তারা আমাকেই ভালবাসে এবং যারা তাদের উভয়ের সাথে শত্রুতা পোষণ করে, তারা আমার সাথেই দুশমনি করে।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي رَاشِدٍ، أَنَّ يَعْلَى بْنَ مُرَّةَ، حَدَّثَهُمْ أَنَّهُمْ، خَرَجُوا مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ إِلَى طَعَامٍ دُعُوا لَهُ فَإِذَا حُسَيْنٌ يَلْعَبُ فِي السِّكَّةِ قَالَ فَتَقَدَّمَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَمَامَ الْقَوْمِ وَبَسَطَ يَدَيْهِ فَجَعَلَ الْغُلاَمُ يَفِرُّ هَا هُنَا وَهَا هُنَا وَيُضَاحِكُهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ حَتَّى أَخَذَهُ فَجَعَلَ إِحْدَى يَدَيْهِ تَحْتَ ذَقَنِهِ وَالأُخْرَى فِي فَأْسِ رَأْسِهِ فَقَبَّلَهُ وَقَالَ ‏ "‏ حُسَيْنٌ مِنِّي وَأَنَا مِنْ حُسَيْنٍ أَحَبَّ اللَّهُ مَنْ أَحَبَّ حُسَيْنًا حُسَيْنٌ سِبْطٌ مِنَ الأَسْبَاطِ ‏"‏ ‏.‏ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ مِثْلَهُ ‏.‏
বর্ণনাকারী: ইয়ালা ইবনে মুররা (রাঃ)
১৪৪। ইয়া'কুব ইবন হুমায়দ ইবন কাসির (রাহঃ) ....... সা'য়ীদ ইবন আবু রাশিদ (রাহঃ) থেকে বর্ণিত। ইয়া'লা ইবন মুররাহ (রাযিঃ) তাদের নিকট এ মর্মে হাদীস বর্ণনা করেন যে, একদা তারা নবী (ﷺ)-এর সঙ্গে এক ভোজ সভায় যোগদান করেন যেখানে তাঁদের দাওয়াত দেওয়া হয়েছিল। এ সময় হুসায়ন (রাযিঃ) রাস্তার ধারে খেলাধূলায় মশগুল ছিলেন। রাবী বলেনঃ নবী (ﷺ) লোকদের সামনে এগিয়ে গেলেন এবং তাঁর দু’হাত বিস্তার করলেন। তখন ছেলেটি [(হুসায়ন (রাযিঃ)] এদিক ওদিক পালাতে লাগলো এবং নবী (ﷺ) ও তাঁর সাথে কৌতুক করতে করতে তাঁকে ধরে ফেলেন। এরপর তিনি তাঁর এক হাত ছেলেটির চোয়ালের নীচে রাখলেন এবং অপর হাত তাঁর মাথায় রাখলেন এবং তিনি তাঁকে চুমু খেলেন। আর বললেন হুসায়ন আমার থেকে এবং আমি হুসায়ন থেকে। যে ব্যক্তি হুসায়ন (রাযিঃ)-কে ভালবাসে, আল্লাহ তা'আলা তাকে ভালবাসেন। হুসায়ন (রাযিঃ) আমার বংশের একজন।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، وَعَلِيُّ بْنُ الْمُنْذِرِ، قَالاَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ، حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ نَصْرٍ، عَنِ السُّدِّيِّ، عَنْ صُبَيْحٍ، مَوْلَى أُمِّ سَلَمَةَ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لِعَلِيٍّ وَفَاطِمَةَ وَالْحَسَنِ وَالْحُسَيْنِ ‏ "‏ أَنَا سِلْمٌ لِمَنْ سَالَمْتُمْ وَحَرْبٌ لِمَنْ حَارَبْتُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)
১৪৫। হাসান ইবন 'আলী খাল্লাল ও আলী ইবন মুনযির (রাহঃ) .... যায়দ ইবন আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) 'আলী, ফাতিমা, হাসান, হুসায়ন (রাযিঃ)-কে লক্ষ্য করে বলেনঃ যারা তোমাদের সঙ্গে মিত্রতা স্থাপন করবে, আমিও তাদের সঙ্গে মিত্রতা স্থাপন করব। আর যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করবে, আমিও তাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করব।
আম্মার ইবন ইয়াসির (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ عَمَّارِ بْنِ يَاسِرٍ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَاسْتَأْذَنَ عَمَّارُ بْنُ يَاسِرٍ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ ائْذَنُوا لَهُ مَرْحَبًا بِالطَّيِّبِ الْمُطَيَّبِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
১৪৬। 'উসমান ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. 'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর কাছে বসা ছিলাম। ইত্যবসরে 'আম্মার ইবন ইয়াসির (রাযিঃ) সেখানে প্রবেশের অনুমতি চাইলেন। তখন নবী (ﷺ) বললেনঃ তাকে আসার অনুমতি দাও। এই পাক ও পবিত্র ব্যক্তির আগমন মুবারক হোক।
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَثَّامُ بْنُ عَلِيٍّ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، قَالَ دَخَلَ عَمَّارٌ عَلَى عَلِيٍّ فَقَالَ مَرْحَبًا بِالطَّيِّبِ الْمُطَيَّبِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مُلِئَ عَمَّارٌ إِيمَانًا إِلَى مُشَاشِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
১৪৭। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) ….. হানী' ইবন হানী' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা 'আম্মার (রাযিঃ) আলী (রাযিঃ)-এর কাছে উপস্থিত হন। তখন তিনি বলেনঃ এই পাক-পবিত্র ব্যক্তির আগমন মুবারক হোক। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আম্মারের গলা পর্যন্ত ঈমানে ভরপুর।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ جَمِيعًا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ سِيَاهٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ عَمَّارٌ مَا عُرِضَ عَلَيْهِ أَمْرَانِ إِلاَّ اخْتَارَ الأَرْشَدَ مِنْهُمَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
১৪৮। আবু বকর ইবন আবু শায়বা, আলী ইবন মুহাম্মাদ ও আমর ইবন আব্দুল্লাহ (রাহঃ) ....... 'আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ 'আম্মার (রাযিঃ) এমন ব্যক্তি. দুটো বিষয়ে তাকে এখতিয়ার দেওয়া হলে সে এর থেকে হিদায়েতে পরিপূর্ণ বিষয়টি এখতিয়ার করে।
সালমান, আবু যার ও মিকদাদ (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ سَلْمَانَ وَأَبِي ذَرٍّ وَالْمِقْدَادِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي رَبِيعَةَ الإِيَادِيِّ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِنَّ اللَّهَ أَمَرَنِي بِحُبِّ أَرْبَعَةٍ وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ ‏"‏ ‏.‏ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ قَالَ ‏"‏ عَلِيٌّ مِنْهُمْ ‏"‏ ‏.‏ يَقُولُ ذَلِكَ ثَلاَثًا ‏"‏ وَأَبُو ذَرٍّ وَسَلْمَانُ وَالْمِقْدَادُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)
১৪৯। ইসমাঈল ইবন মুসা ও সুওয়ায়দ ইবন সা'য়ীদ (রাহঃ) ...... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা'আলা চার ব্যক্তিকে ভালবাসতে আমাকে নির্দেশ দিয়েছেন এবং তিনি আমাকে এ সংবাদও দিয়েছেনঃ তিনিও তাদের ভালবাসেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! তারা কারা? তিনি বললেনঃ আলী (রাযিঃ) তাদের একজন। একথাটি তিনি তিনবার বললেন। (অন্য তিনজন হলেন) আবু যার, সালমান ও মিকদাদ (রাযিঃ)।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ كَانَ أَوَّلَ مَنْ أَظْهَرَ إِسْلاَمَهُ سَبْعَةٌ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَبُو بَكْرٍ وَعَمَّارٌ وَأُمُّهُ سُمَيَّةُ وَصُهَيْبٌ وَبِلاَلٌ وَالْمِقْدَادُ فَأَمَّا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَمَنَعَهُ اللَّهُ بِعَمِّهِ أَبِي طَالِبٍ وَأَمَّا أَبُو بَكْرٍ فَمَنَعَهُ اللَّهُ بِقَوْمِهِ وَأَمَّا سَائِرُهُمْ فَأَخَذَهُمُ الْمُشْرِكُونَ وَأَلْبَسُوهُمْ أَدْرَاعَ الْحَدِيدِ وَصَهَرُوهُمْ فِي الشَّمْسِ فَمَا مِنْهُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَقَدْ وَاتَاهُمْ عَلَى مَا أَرَادُوا إِلاَّ بِلاَلاً فَإِنَّهُ قَدْ هَانَتْ عَلَيْهِ نَفْسُهُ فِي اللَّهِ وَهَانَ عَلَى قَوْمِهِ فَأَخَذُوهُ فَأَعْطَوْهُ الْوِلْدَانَ فَجَعَلُوا يَطُوفُونَ بِهِ فِي شِعَابِ مَكَّةَ وَهُوَ يَقُولُ أَحَدٌ أَحَدٌ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
১৫০। আহমদ ইবন সা'য়ীদ দারিমী (রাহঃ) ...... 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সর্বপ্রথম যাঁরা তাঁদের ইসলাম গ্রহণ করার কথা প্রকাশ করেন, তাঁরা হলেন সাতজনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আবু বকর, আম্মার তাঁর মা সুমাইয়া, সুহায়ব, বিলাল ও মিকদাদ (রাযিঃ)। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-কে আল্লাহ্ তা'আলা তাঁর চাচা আবু তালিবের মাধ্যমে হিফাযত করেন। আবু বকর (রাযিঃ)-কে আল্লাহ্ তা'আলা তার স্বগোত্রীয় লোকদের মাধ্যমে হিফাযত করেন। আর অন্যান্যদের মুশরিকরা পাকড়াও করে এবং তাদের লোহার জামা পরিধান করিয়ে প্রখর রোদের মাঝে চিৎ করে শুইয়ে দিত। তাদের মাঝে এমন কেউ ছিল না, যাকে তারা তাদের ইচ্ছানুসারে নির্মম অত্যাচার করেনি,তবে বিলাল (রাযিঃ) নিজকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছিলেন এবং লোকেরা তাঁকে অপমানিত করেছিল। তারা তাঁকে পাকড়াও করে বালকদের হাতে তুলে দিয়েছিল। তারা তাঁকে নিয়ে মক্কার অলি-গলিতে ঘুরে বেড়াতো। আর তিনি শুধু আহাদ আহাদ (আল্লাহ্ এক, আল্লাহ্ এক) বলতেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَقَدْ أُوذِيتُ فِي اللَّهِ وَمَا يُؤْذَى أَحَدٌ وَلَقَدْ أُخِفْتُ فِي اللَّهِ وَمَا يُخَافُ أَحَدٌ وَلَقَدْ أَتَتْ عَلَىَّ ثَالِثَةٌ وَمَا لِيَ وَلِبِلاَلٍ طَعَامٌ يَأْكُلُهُ ذُو كَبِدٍ إِلاَّ مَا وَارَى إِبِطُ بِلاَلٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
১৫১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহর পথে আমাকে যেরূপ কষ্ট দেওয়া হয়েছে, অন্য কাউকে সেরূপ কষ্ট দেওয়া হয়নি। আর আমাকে আল্লাহর পথে যেরূপ ভীতি প্রদর্শন করা হয়েছে, সেরূপ ভীতি আর কাউকে প্রদর্শন করা হয়নি। আমার এবং বিলাল (রাযিঃ)-এর উপর তিন-তিনটি রাত এমনভাবে অতিবাহিত হতো যে, এমন কোন খাদ্য সহজপ্রাপ্য হয়নি, যা কোন প্রাণী খেয়ে থাকে। তবে যা কিছু বিলাল (রাযিঃ) তার বগলের নীচে দাবিয়ে রাখতো।
বিলাল (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضَائِلِ بِلَالٍ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ، عَنْ سَالِمٍ، أَنَّ شَاعِرًا، مَدَحَ بِلاَلَ بْنَ عَبْدِ اللَّهِ فَقَالَ بِلاَلُ بْنُ عَبْدِ اللَّهِ خَيْرُ بِلاَلٍ ‏.‏ فَقَالَ ابْنُ عُمَرَ كَذَبْتَ لاَ بَلْ بِلاَلُ رَسُولِ اللَّهِ خَيْرُ بِلاَلٍ ‏.‏
বর্ণনাকারী: সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর (রহঃ)
১৫২। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. সালিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক কবি বিলাল ইবন 'আব্দুল্লাহ্ (রাযিঃ)-এর প্রশংসা করে বলেনঃ বিলাল ইবন 'আব্দুল্লাহ সর্বাপেক্ষা উৎকৃষ্ট বিলাল। তখন ইবন উমর (রাযিঃ) বললেনঃ তুমি মিথ্যা বলছো। না, বরং বলঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বিলালই সর্বোত্তম বিলাল।
খাব্বাব (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضَائِلِ خَبَاب رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي لَيْلَى الْكِنْدِيِّ، قَالَ جَاءَ خَبَّابٌ إِلَى عُمَرَ فَقَالَ ادْنُ فَمَا أَحَدٌ أَحَقَّ بِهَذَا الْمَجْلِسِ مِنْكَ إِلاَّ عَمَّارٌ ‏.‏ فَجَعَلَ خَبَّابٌ يُرِيهِ آثَارًا بِظَهْرِهِ مِمَّا عَذَّبَهُ الْمُشْرِكُونَ ‏.‏
বর্ণনাকারী: আবু লায়লা (রাঃ)
১৫৩। 'আলী ইবন মুহাম্মাদ ও 'আমর ইবন 'আব্দুল্লাহ্ (রাহঃ) ….. আবু লায়লা কিন্দী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ খাব্বাব (রাযিঃ) 'উমর (রাযিঃ)-এর কাছে এলেন। তখন তিনি বললেনঃ আরো কাছে এসো। মজলিসের উপযুক্ত ব্যক্তি তোমার চাইতে আর কেউ নেই—'আম্মার (রাযিঃ) ব্যতীত। তখন খাব্বাব (রাযিঃ) তাঁর পিঠের সে সব ক্ষতচিহ্ন তাঁকে দেখালেন, যেগুলো মুশরিকরা তাঁকে শাস্তি দেওয়ার কারণে হয়েছিল।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ وَأَشَدُّهُمْ فِي دِينِ اللَّهِ عُمَرُ وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ وَأَقْضَاهُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَأَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ أُبَىُّ بْنُ كَعْبٍ وَأَعْلَمُهُمْ بِالْحَلاَلِ وَالْحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ أَلاَ وَإِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
১৫৪। মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ) ..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমার উম্মতের প্রতি সর্বাপেক্ষা বেশী রহমদিল আবু বকর (রাযিঃ)। আল্লাহর দ্বীনের ব্যাপারে সর্বাপেক্ষা কঠোর 'উমর (রাযিঃ)। তাঁদের মাঝে সর্বাপেক্ষা অধিক লজ্জাশীল 'উসমান (রাযিঃ), সর্বাপেক্ষা বিচক্ষণ বিচারক 'আলী ইবন আবু তালিব (রাযিঃ), আল্লাহর কিতাবের সর্বোত্তম তিলাওয়াতকারী উবাই ইবন কা'ব (রাযিঃ) হালাল-হারাম সম্পর্কে অধিক জ্ঞাত মু'আয ইবন জাবাল (রাযিঃ) এবং ফারায়েয (দায়ভাগ) সম্পর্কিত বিষয়ে অধিক জ্ঞানী যায়দ ইবন সাবিত (রাযিঃ)। জেনে রাখ! প্রত্যেক উম্মতের একজন আমানতদার থাকে। আর এ উম্মতের আমানতদার হলো আবু উবায়দা ইবন জাররাহ (রাযিঃ)।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ مِثْلَهُ عِنْدَ ابْنِ قُدَامَةَ غَيْرَ أَنَّهُ يَقُولُ فِي حَقِّ زَيْدٍ وَأَعْلَمُهُمْ بِالْفَرَائِضِ
বর্ণনাকারী: আবু কিলাবা (রহঃ)
১৫৫। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. আবু কিলাবা (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত।
আবু যার (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ أَبِي ذَرٍّ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عُثْمَانَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَا أَقَلَّتِ الْغَبْرَاءُ وَلاَ أَظَلَّتِ الْخَضْرَاءُ مِنْ رَجُلٍ أَصْدَقَ لَهْجَةً مِنْ أَبِي ذَرٍّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
১৫৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …. 'আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 'আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আসমান ও যমীনের মাঝে আবু যার (রাযিঃ)-এর চাইতে অধিক সভ্যভাষী আর কেউ নেই।
সা'দ ইবন মু'আয (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ سَعْدِ بْنِ مُعَاذٍ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ سَرَقَةٌ مِنْ حَرِيرٍ فَجَعَلَ الْقَوْمُ يَتَدَاوَلُونَهَا بَيْنَهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَتَعْجَبُونَ مِنْ هَذَا ‏"‏ ‏.‏ فَقَالُوا لَهُ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ ‏"‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنْ هَذَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)
১৫৭। হান্নাদ ইবন সারী (রাহঃ) ….. বারা' ইবন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে একটি সাদা রেশমী কাপড়ের থান হাদিয়া স্বরূপ পেশ করা হলো। আর উপস্থিত লোকজন পরস্পরে তা হাতে নিয়ে দেখতে লাগলো। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা কি এতে আশ্চর্যবোধ করছ? তখন তাঁরা তাঁকে বললেন: জ্বি হ্যাঁ, ইয়া রাসুলাল্লাহ। এরপর তিনি বললেনঃ সেই মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! জান্নাতে সা'দ ইবন মু'আয (রাযিঃ)-এর রুমাল এর চাইতে উত্তম হবে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اهْتَزَّ عَرْشُ اللَّهِ عَزَّ وَجَلَّ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
১৫৮। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : সা'দ ইবন মু'আয (রাযিঃ)-এর ইনতিকালের সময় মহান আল্লাহর আরশ কেঁপে উঠেছিল।
জারীর ইবন 'আব্দুল্লাহ্ বাজালী (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ الْبَجَلِيِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ، قَالَ مَا حَجَبَنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مُنْذُ أَسْلَمْتُ وَلاَ رَآنِي إِلاَّ تَبَسَّمَ فِي وَجْهِي وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ أَنِّي لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي فَقَالَ ‏ "‏ اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)
১৫৯। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ্ ইবন নুমায়র (রাহঃ) …… জারীর ইবন 'আব্দুল্লাহ্ বাজালী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যেদিন আমি মুসলমান হয়েছি, সেদিন থেকে রাসূলুল্লাহ্ (ﷺ) আমার থেকে পর্দা করেন নি (অর্থাৎ তিনি আমাকে সব সময় তাঁর কাছে যাওয়ার অনুমতি দেন)। আর যখনই তিনি আমার দিকে তাকাতেন, তখন হাসিমুখে তাকাতেন। আমি তাঁর কাছে ঘোড়ার পিঠে স্থির না থাকতে পারার অভিযোগ করি। তখন তিনি তাঁর হাত দিয়ে আমার বুকে মৃদু আঘাত করে দু'আ করেনঃ আয় আল্লাহ্! তুমি তাকে (ঘোড়ার পিঠে দৃঢ়তার সাথে) স্থির রাখ এবং তাকে হিদায়েতকারী ও হিদায়েতপ্রাপ্ত বানিয়ে দাও।
বদরী সাহাবীগণের ফযীলত
بَاب فَضْلِ أَهْلِ بَدْرٍ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ جَاءَ جِبْرِيلُ - أَوْ مَلَكٌ - إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ مَا تَعُدُّونَ مَنْ شَهِدَ بَدْرًا فِيكُمْ قَالُوا خِيَارَنَا ‏.‏ قَالَ كَذَلِكَ هُمْ عِنْدَنَا خِيَارُ الْمَلاَئِكَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: রাফি' ইবনে খাদীজ (রাঃ)
১৬০। আলী ইবন মুহাম্মাদ ও আবু কুরায়ব (রাহঃ) ..... রাফে' ইবন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার জিবরাঈল (আ) অথবা অন্য এক ফিরিশতা নবী (ﷺ)-এর কাছে এলেন। তিনি বললেনঃ আপনারা তাদের কিরূপ গণ্য করেন, আপনাদের মাঝে যারা বদর যুদ্ধে যোগদান করেছিল? তাঁরা বললেনঃ তাঁরা আমাদের মাঝের উত্তম লোক। ফিরিশতা বললেন । অনুরূপভাবে তাঁরাও আমাদের কাছে উত্তম ফিরিশতা (যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করছিল)।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، جَمِيعًا عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تَسُبُّوا أَصْحَابِي فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا أَدْرَكَ مُدَّ أَحَدِهِمْ وَلاَ نَصِيفَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
১৬১। মুহাম্মাদ ইবন সাব্বাহ, 'আলী ইবন মুহাম্মাদ ও আবু কুরায়ব (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আমার সাহাবীদের গাল-মন্দ করবে না। কারণ, সেই মহান সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ! তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান সোনা বায় করে, তাহলেও সে তাদের এক মুদ কিংবা অর্ধ-মুদ ব্যয়ের সমান সওয়াব পাবে না।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ نُسَيْرِ بْنِ ذُعْلُوقٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ يَقُولُ لاَ تَسُبُّوا أَصْحَابَ مُحَمَّدٍ ـ صلى الله عليه وسلم ـ فَلَمَقَامُ أَحَدِهِمْ سَاعَةً خَيْرٌ مِنْ عَمَلِ أَحَدِكُمْ عُمْرَهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
১৬২। 'আলী ইবন মুহাম্মাদ ও 'আমর ইবন 'আব্দুল্লাহ (রাহঃ) ….. নুসায়র ইবন যু'লক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবন 'উমর (রাযিঃ) বলতেনঃ তোমরা মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবীদের গালি-গালাজ করবে না। কেননা, তাদের এক মুহূর্তের আমল তোমাদের সারা জীবনের আমলের চাইতে উত্তম।
আনসারদের ফযীলত
بَاب فَضْلِ الْأَنْصَارِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَحَبَّ الأَنْصَارَ أَحَبَّهُ اللَّهُ وَمَنْ أَبْغَضَ الأَنْصَارَ أَبْغَضَهُ اللَّهُ ‏"‏ ‏.‏ قَالَ شُعْبَةُ قُلْتُ لِعَدِيٍّ أَسَمِعْتَهُ مِنَ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ إِيَّاىَ حَدَّثَ ‏.‏
বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)
১৬৩। 'আলী ইবন মুহাম্মাদ ও আমর ইবন আব্দুল্লাহ (রাহঃ) .... বারা' ইবন 'আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যারা আনসারদের ভালবাসে, আল্লাহ তাদের ভালবাসেন এবং যারা আনসারদের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ তা'আলা তাদের সাথে দুশমনি করেন। শো'বা (রাহঃ) বলেন, আমি 'আদী (রাযিঃ)-কে বললাম, আপনি কি এটি বারা' ইবন 'আযিব (রাযিঃ) থেকে শুনেছেন? তিনি বললেনঃ অবশ্য তিনিই বর্ণনা করেছেন।
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ عَبْدِ الْمُهَيْمِنِ بْنِ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الأَنْصَارُ شِعَارٌ وَالنَّاسُ دِثَارٌ وَلَوْ أَنَّ النَّاسَ اسْتَقْبَلُوا وَادِيًا - أَوْ شِعْبًا - وَاسْتَقْبَلَتِ الأَنْصَارُ وَادِيًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ وَلَوْلاَ الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)
১৬৪। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম (রাহঃ) ...... সাহল ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আনসারগণ সেই কাপড়ের ন্যায় যা শরীরের সাথে জড়িয়ে থাকে। অন্যান্য লোক এমন বস্ত্রের মত, যা শরীর থেকে বিচ্ছিন্ন। যদি সমস্ত লোক কোন উপত্যকা কিংবা ঘাঁটিতে যায়, আর আনসারগণ আরেক উপত্যকার দিকে যায়, তাহলে আমি আনসারদের উপত্যকার দিকেই যাব। আর যদি হিজরত না হতো, তবে আমিও আনসারদের একজন হতাম।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنِي كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ رَحِمَ اللَّهُ الأَنْصَارَ وَأَبْنَاءَ الأَنْصَارِ وَأَبْنَاءَ أَبْنَاءِ الأَنْصَارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আমর ইবনে আওফ (রাঃ)
১৬৫। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ) ….. 'আমর ইবন 'আউফ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা'আলা আনসারদের, তাঁদের সন্তানদের এবং তাঁদের সন্তানের সন্তানদের প্রতি রহম করুন।
ইবন আব্বাস (রাযিঃ)-এর ফযীলত
بَاب فَضْلِ ابْنِ عَبَّاسٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَأَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ضَمَّنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَيْهِ وَقَالَ ‏ "‏ اللَّهُمَّ عَلِّمْهُ الْحِكْمَةَ وَتَأْوِيلَ الْكِتَابِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
১৬৬। মুহাম্মাদ ইবন মুসান্না ও আবু বকর ইবন খাল্লাদ বাহিলী (রাহঃ) ..... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর বুকের সাথে আমাকে মিলালেন এবং বললেনঃ আয় আল্লাহ্! তাকে হিকমত ও কুরআনের গূঢ় রহস্য সম্পর্কে জ্ঞান দান করুন।
খারেজী সম্প্রদায়ের আলোচনা প্রসঙ্গে
بَاب فِي ذِكْرِ الْخَوَارِجِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ وَذَكَرَ الْخَوَارِجَ فَقَالَ فِيهِمْ رَجُلٌ مُخْدَجُ الْيَدِ أَوْ مُودَنُ الْيَدِ أَوْ مُثْدَنُ الْيَدِ وَلَوْلاَ أَنْ تَبْطَرُوا لَحَدَّثْتُكُمْ بِمَا وَعَدَ اللَّهُ الَّذِينَ يَقْتُلُونَهُمْ عَلَى لِسَانِ مُحَمَّدٍ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ قُلْتُ أَنْتَ سَمِعْتَهُ مِنْ مُحَمَّدٍ ـ صلى الله عليه وسلم ـ قَالَ إِي وَرَبِّ الْكَعْبَةِ ‏.‏ ثَلاَثَ مَرَّاتٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
১৬৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. 'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি খারেজী সম্প্রদায় সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেনঃ তাদের মাঝে এমন এক ব্যক্তির উদ্ভব হবে, যার হাত খাট হবে। যদি তোমরা স্বেচ্ছায় আমল ছেড়ে না বসতে, তবে আমি তোমাদের কাছে সেই হাদীস বর্ণনা করতাম, যে বিষয়ে আল্লাহ তা'আলা মুহাম্মাদ (ﷺ)-এর মুখে তাদের যারা কতল করবে তাদের ব্যাপারে বর্ণনা করেছেন। (রাবী উবায়দা বলেন) আমি বললাম আপনি কি এ কথা মুহাম্মাদ (ﷺ) থেকে শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। কা'বার রবের কসম! তিনি তিনবার একথা বলেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، قَالاَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ أَحْدَاثُ الأَسْنَانِ سُفَهَاءُ الأَحْلاَمِ يَقُولُونَ مِنْ خَيْرِ قَوْلِ النَّاسِ يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ فَمَنْ لَقِيَهُمْ فَلْيَقْتُلْهُمْ فَإِنَّ قَتْلَهُمْ أَجْرٌ عِنْدَ اللَّهِ لِمَنْ قَتَلَهُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
১৬৮। আবু বকর ইবন আবু শায়বা ও 'আব্দুল্লাহ ইবন 'আমির ইবন যুরারা (রাহঃ) .... 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আখেরী যমানায় এমন এক সম্প্রদায়ের উদ্ভব হবে, যাদের দাঁত হবে ছোট ছোট এবং তারা কম বুদ্ধিসম্পন্ন হবে। তারা মানুষকে ভাল ভাল কথা বলবে, কুরআন তিলাওয়াত করবে, কিন্তু কুরআন তাদের গলার নীচে যাবে না (আল্লাহ কবুল করবেন না)। তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে, যেমন তীর শিকার থেকে বের হয়ে যায়। সুতরাং যে ব্যক্তি তাদের দেখা পাবে, সে যেন তাদের কতল করে। কারণ, যারা তাদের কতল করবে, এর বিনিময়ে আল্লাহর নিকট তাদের জন্য বিনিময় রয়েছে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ قُلْتُ لأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَذْكُرُ فِي الْحَرُورِيَّةِ شَيْئًا فَقَالَ سَمِعْتُهُ يَذْكُرُ قَوْمًا يَتَعَبَّدُونَ ‏"‏ يَحْقِرُ أَحَدُكُمْ صَلاَتَهُ مَعَ صَلاَتِهِمْ وَصَوْمَهُ مَعَ صَوْمِهِمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ ‏"‏ ‏.‏ أَخَذَ سَهْمَهُ فَنَظَرَ فِي نَصْلِهِ فَلَمْ يَرَ شَيْئًا فَنَظَرَ فِي رِصَافِهِ فَلَمْ يَرَ شَيْئًا فَنَظَرَ فِي قِدْحِهِ فَلَمْ يَرَ شَيْئًا فَنَظَرَ فِي الْقُذَذِ فَتَمَارَى هَلْ يَرَى شَيْئًا أَمْ لاَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
১৬৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... আবু সালামা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ)-কে বললাম, আপনি কি হারুরিয়াদের (খারিজীদের) সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ) কে কিছু বলতে শুনেছেন? তখন তিনি বললেনঃ আমি তাঁকে বলতে শুনেছি যে, তিনি একটি সম্প্রদায়ের কথা আলোচনা করেছেন, যারা খুব ইবাদতের পাবন্দ হবে এবং তোমরা তাদের সালাত ও সওমের তুলনায় নিজেদের সালাত ও সওমকে তুচ্ছ মনে করবে। তারা দীন থেকে এমনভাবে বের হয়ে যাবে, যেমন তীর শিকার থেকে বের হয়ে যায়। সে তার বর্শা নিক্ষেপ করবে এবং তার অগ্রভাগে কিছুই দেখতে পাবে না। এরপর সে তার বর্শার ফলকের প্রতি নজর করবে, তাতেও কোন চিহ্ন দেখতে পাবে না। অতঃপর সে বর্শার ফলকের দিকে তাকালে কিছুই দেখতে পাবে না। এরপর সে তীরের ফলকের দিকে নজর করলে তার সন্দেহ হবে যে, সে কিছু দেখছে বা দেখছে না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ بَعْدِي مِنْ أُمَّتِي - أَوْ سَيَكُونُ بَعْدِي مِنْ أُمَّتِي - قَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ حُلُوقَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ ثُمَّ لاَ يَعُودُونَ فِيهِ هُمْ شِرَارُ الْخَلْقِ وَالْخَلِيقَةِ ‏"‏ ‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الصَّامِتِ فَذَكَرْتُ ذَلِكَ لِرَافِعِ بْنِ عَمْرٍو أَخِي الْحَكَمِ بْنِ عَمْرٍو الْغِفَارِيِّ فَقَالَ وَأَنَا أَيْضًا قَدْ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)
১৭০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ....... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার পরে আমার উম্মতের মাঝে অথবা অচিরেই আমার পরে আমার উম্মত থেকে একটি দলের উদ্ভব হবে, তারা কুরআন পাঠ করবে, তবে তা তাদের কণ্ঠদেশের নিম্নভাগ অতিক্রম করবে না। তারা দীন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকার থেকে বের হয়ে যায়। অতঃপর তারা দ্বীনের পথে ফিরে আসবে না। এরা হবে সৃষ্টির মাঝে সর্বাপেক্ষা নিকৃষ্ট। 'আব্দুল্লাহ্ ইবন সামিত (রাযিঃ) বলেনঃ এরপর আমি বিষয়টি হাকাম ইবন 'আমর গিফারী (রাহঃ)-এর ভাই রাফে' ইবন আমর (রাযিঃ)-এর নিকট উল্লেখ করি। তখন তিনি বলেনঃ আমিও এ হাদীস রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে শুনেছি।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَيَقْرَأَنَّ الْقُرْآنَ نَاسٌ مِنْ أُمَّتِي يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
১৭১। আবু বকর ইবন আবু শায়বা ও সুওয়ায়দ ইবন সা'য়ীদ (রাহঃ) ....... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ অবশ্যই আমার উম্মত হতে একটি দল কুরআন তিলাওয়াত করবে। তবে তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে, যেমন তীর শিকার থেকে বেরিয়ে যায়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِالْجِعِرَّانَةِ وَهُوَ يَقْسِمُ التِّبْرَ وَالْغَنَائِمَ وَهُوَ فِي حِجْرِ بِلاَلٍ فَقَالَ رَجُلٌ اعْدِلْ يَا مُحَمَّدُ فَإِنَّكَ لَمْ تَعْدِلْ ‏.‏ فَقَالَ ‏"‏ وَيْلَكَ وَمَنْ يَعْدِلُ بَعْدِي إِذَا لَمْ أَعْدِلْ ‏"‏ ‏.‏ فَقَالَ عُمَرُ دَعْنِي يَا رَسُولَ اللَّهِ حَتَّى أَضْرِبَ عُنُقَ هَذَا الْمُنَافِقِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِنَّ هَذَا فِي أَصْحَابٍ - أَوْ أُصَيْحَابٍ - لَهُ يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
১৭২। মুহাম্মাদ ইরন সাব্বাহ (রাহঃ) ...... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জি'রানা নামক স্থানে গনিমতের মালামাল বন্টন করছিলেন এবং তা বিলাল (রাযিঃ)-এর কোলে ছিল। তখন এক ব্যক্তি বললোঃ হে মুহাম্মাদ! ইনসাফ কর। তুমি তো ইনসাফ করছ না। তখন তিনি বললেন : তোমার জন্য আফসোস! যদি আমি ইনসাফ না করি, তাহলে এমন কে আছে যে আমার পরে ইনসাফ করবে? তখন 'উমর (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) আপনি আমাকে অনুমতি দিন, আমি এ মুনাফিকের গর্দান উড়িয়ে দেই। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ আমার উম্মতের মধ্য থেকে একটি দলের উদ্ভব হবে, যারা কুরআন তিলাওয়াত করবে কিন্তু তা তাদের কণ্ঠদেশের নিম্নভাগ অতিক্রম করবে না। তারা দীন থেকে বেরিয়ে যাবে, যেমন তীর শিকার থেকে বের হয়ে যায়।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ الأَزْرَقُ، عَنِ الأَعْمَشِ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْخَوَارِجُ كِلاَبُ النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)
১৭৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. ইবন আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ খারিজীরা হলো জাহান্নামের কুকুর।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ يَنْشَأُ نَشْءٌ يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ كُلَّمَا خَرَجَ قَرْنٌ قُطِعَ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ عُمَرَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ كُلَّمَا خَرَجَ قَرْنٌ قُطِعَ ‏"‏ ‏.‏ أَكْثَرَ مِنْ عِشْرِينَ مَرَّةً ‏"‏ حَتَّى يَخْرُجَ فِي عِرَاضِهِمُ الدَّجَّالُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
১৭৪। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ….. ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ (অচিরেই) একটি দলের উদ্ভব হবে, যারা কুরআন তিলাওয়াত করবে কিন্তু তা তাদের কণ্ঠনালীর নিম্নভাগ অতিক্রম করবে না। যখনই এ দলটি বের হবে, তখনই তাদের খতম করা হবে। ইবনে 'উমর (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, যখনই দলটি প্রকাশ পাবে তখনই খতম করা হবে। কথাটি তিনি বিশের অধিকবার বলেছেন। এমনিভাবে তাদের থেকে দাজ্জাল আবির্ভূত হবে।
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَخْرُجُ قَوْمٌ فِي آخِرِ الزَّمَانِ - أَوْ فِي هَذِهِ الأُمَّةِ - يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ - أَوْ حُلْقُومَهُمْ سِيمَاهُمُ التَّحْلِيقُ إِذَا رَأَيْتُمُوهُمْ - أَوْ إِذَا لَقِيتُمُوهُمْ - فَاقْتُلُوهُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
১৭৫। বকর ইবন খালফ, আবু বিশর (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলাল্লাহ্ (ﷺ) বলেছেন শেষ যমানায় অথবা এই উম্মতের মাঝে একটি সম্প্রদায় বের হবে, যারা কুরআন তিলাওয়াত করবে, তবে তা তাদের কণ্ঠনালীর নীচে যাবে না। তাদের চিহ্ন হবে মুণ্ডিত মস্তক। যখন তোমরা তাদের দেখতে পাবে কিংবা তাদের সাক্ষাত পাবে, তখন তাদের কতল করবে।
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، يَقُولُ شَرُّ قَتْلَى قُتِلُوا تَحْتَ أَدِيمِ السَّمَاءِ وَخَيْرُ قَتْلَى مَنْ قَتَلُوا كِلاَبُ أَهْلِ النَّارِ قَدْ كَانَ هَؤُلاَءِ مُسْلِمِينَ فَصَارُوا كُفَّارًا ‏.‏ قُلْتُ يَا أَبَا أُمَامَةَ هَذَا شَىْءٌ تَقُولُهُ قَالَ بَلْ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.
১৭৬। সাহল ইবন আবু সাহল (রাহঃ) ….. আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আসমানের নীচে সর্বপেক্ষা নিকৃষ্ট নিহত ব্যক্তি তারা, যারা জাহান্নামের কুকুর (খারিজীরা)। আর তাদের যারা কতল করবে, তারা হবে উত্তম। খারিজীরা আগে ছিল মুসলমান কিন্তু পরে কাফির হয়ে গিয়েছে। (রাবী বলেন) আমি বললামঃ হে আবু উমামা! এটা কি আপনার নিজস্ব মতামত, যা আপনি বলছেন? তিনি বললেনঃ না; বরং এ কথা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকেই শুনেছি।
জাহমিয়া সম্প্রদায় যা অস্বীকার করে, সে প্রসঙ্গে
بَاب فِيمَا أَنْكَرَتْ الْجَهْمِيَّةُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي وَوَكِيعٌ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا خَالِي، يَعْلَى وَوَكِيعٌ وَأَبُو مُعَاوِيَةَ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَنَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ فَقَالَ ‏"‏ إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تَضَامُّونَ فِي رُؤْيَتِهِ فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا ‏"‏ ‏.‏ ثُمَّ قَرَأَ ‏(وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ)‏ ‏.‏
বর্ণনাকারী: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)
১৭৭। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ্ ইবন নুমায়র ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... জারীর ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমরা বাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে বসা ছিলাম। তখন তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেনঃ অবশ্যই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে, যেমন তোমরা এ চাঁদকে দেখতে পাচ্ছ। তাঁকে দেখতে তোমাদের কোন অসুবিধা হবে না। যদি তোমাদের সামর্থ্য থাকে, তবে তোমাদের উপর ফজরের সালাত ও মাগরিবের সালাতে যেন (শয়তান) বিজয়ী না হয় (অর্থাৎ এ দুই সালাত যেন কাযা না হয়; বরং তা আদায় করবে।) এরপর তিনি তিলাওয়াত করলেনঃ وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب “এবং তুমি তোমার রবের তাসবীহ পাঠ কর সূর্যোদয় ও সূর্যাস্তের আগে। (৫০ঃ৩৯)”
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عِيسَى الرَّمْلِيُّ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ تَضَامُّونَ فِي رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ‏"‏ ‏.‏ قَالُوا لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَكَذَلِكَ لاَ تَضَامُّونَ فِي رُؤْيَةِ رَبِّكُمْ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
১৭৮। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ) ........ আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কি পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কোন অসুবিধা হয়? তারা বললেনঃ না। তিনি বললেনঃ এমনিভাবে কিয়ামতের দিন তোমাদের রবের দর্শনে তোমাদের কোন অসুবিধা হবে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَنَرَى رَبَّنَا قَالَ ‏"‏ تَضَامُّونَ فِي رُؤْيَةِ الشَّمْسِ فِي الظَّهِيرَةِ فِي غَيْرِ سَحَابٍ ‏"‏ ‏.‏ قُلْنَا لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَتَضَارُّونَ فِي رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ فِي غَيْرِ سَحَابٍ ‏"‏ ‏.‏ قَالُوا لاَ ‏.‏ قَالَ ‏"‏ إِنَّكُمْ لاَ تَضَارُّونَ فِي رُؤْيَتِهِ إِلاَّ كَمَا تَضَارُّونَ فِي رُؤْيَتِهِمَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
১৭৯। মুহাম্মাদ ইবন 'আলা হামদানী (রাহঃ) …… আবু সা'য়ীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি আমাদের রবকে দেখব? তিনি জিজ্ঞাসা করলেনঃ তোমরা কি দুপুরে মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে কোন অসুবিধা বোধ কর? আমরা বললামঃ না। তিনি আবার জিজ্ঞাসা করলেনঃ তোমাদের কি পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশে চাঁদ দেখতে কোন অসুবিধা হয়? তারা বললেনঃ না। তিনি বললেনঃ (কিয়ামতের দিন) তাঁকে দেখতে তোমাদের কোন অসুবিধা হবে না, যেমন তোমরা চাঁদ-সূর্য দেখতে অসুবিধা বোধ কর না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ وَكِيعِ بْنِ حُدُسٍ، عَنْ عَمِّهِ أَبِي رَزِينٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَكُلُّنَا يَرَى اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ وَمَا آيَةُ ذَلِكَ فِي خَلْقِهِ قَالَ ‏"‏ يَا أَبَا رَزِينٍ أَلَيْسَ كُلُّكُمْ يَرَى الْقَمَرَ مُخْلِيًا بِهِ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ بَلَى ‏.‏ قَالَ ‏"‏ فَاللَّهُ أَعْظَمُ وَذَلِكَ آيَتُهُ فِي خَلْقِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু রাযীন উকায়লী (রাঃ)
১৮০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ....... আবু রাযীন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাব? এবং তাঁর সৃষ্টির মাঝে এর নিদর্শন কি? তিনি বললেনঃ হে আবু রায়ীন! তোমাদের সকলে কি চাঁদকে একান্তে দেখতে পাও না? তিনি বলেন, আমি বললামঃ অবশ্যই। তিনি বললেনঃ আল্লাহ্ সর্বাপেক্ষা মহান এবং এ হলো নিদর্শন তাঁর সৃষ্টির মাঝে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ وَكِيعِ بْنِ حُدُسٍ، عَنْ عَمِّهِ أَبِي رَزِينٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ ضَحِكَ رَبُّنَا مِنْ قُنُوطِ عِبَادِهِ وَقُرْبِ غِيَرِهِ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَوَ يَضْحَكُ الرَّبُّ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏ ‏.‏ قُلْتُ لَنْ نَعْدِمَ مِنْ رَبٍّ يَضْحَكُ خَيْرًا ‏.‏
বর্ণনাকারী: আবু রাযীন উকায়লী (রাঃ)
১৮১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .......আবু রাযীন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমাদের রব সে সময় হাসেন, যখন তাঁর বান্দা নিরাশ হয় এবং গায়রুল্লাহর নৈকট্য প্রার্থনা করে। রাবী বলেন, আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ্! রব কি হাসেন। তিনি বললেনঃ হ্যাঁ। আমি বললামঃ আমরা কখনো পুণ্যের কাজ ছাড়বো না, যাতে রব হাসতে পারেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ وَكِيعِ بْنِ حُدُسٍ، عَنْ عَمِّهِ أَبِي رَزِينٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ كَانَ رَبُّنَا قَبْلَ أَنْ يَخْلُقَ خَلْقَهُ قَالَ ‏ "‏ كَانَ فِي عَمَاءٍ مَا تَحْتَهُ هَوَاءٌ وَمَا فَوْقَهُ هَوَاءٌ ثُمَّ خَلَقَ الْعَرْشَ عَلَى الْمَاءِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু রাযীন উকায়লী (রাঃ)
১৮২। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) …... আবু রাযীন (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! মাখলূক সৃষ্টি করার পূর্বে আমাদের রব কোথায় ছিলেন ? তিনি বললেন, একটি মেঘের মধ্যে, যার নীচে বায়ু ছিল এবং উপরেও বায়ু ছিল। এরপর তিনি মাখলুক সৃষ্টি করেন এবং তাঁর আরশ ছিল পানির উপর।
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ الْمَازِنِيِّ، قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَهُوَ يَطُوفُ بِالْبَيْتِ إِذْ عَرَضَ لَهُ رَجُلٌ فَقَالَ يَا ابْنَ عُمَرَ كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَذْكُرُ فِي النَّجْوَى قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ يُدْنَى الْمُؤْمِنُ مِنْ رَبِّهِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يَضَعَ عَلَيْهِ كَنَفَهُ ثُمَّ يُقَرِّرُهُ بِذُنُوبِهِ فَيَقُولُ هَلْ تَعْرِفُ فَيَقُولُ يَا رَبِّ أَعْرِفُ ‏.‏ حَتَّى إِذَا بَلَغَ مِنْهُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَبْلُغَ قَالَ إِنِّي سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ ‏.‏ قَالَ ثُمَّ يُعْطَى صَحِيفَةَ حَسَنَاتِهِ أَوْ كِتَابَهُ بِيَمِينِهِ ‏.‏ قَالَ وَأَمَّا الْكَافِرُ أَوِ الْمُنَافِقُ فَيُنَادَى عَلَى رُءُوسِ الأَشْهَادِ ‏"‏ ‏.‏ قَالَ خَالِدٌ فِي ‏"‏ الأَشْهَادِ ‏"‏ ‏.‏ شَىْءٌ مِنِ انْقِطَاعٍ ‏.‏ ‏(هَؤُلاَءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلاَ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ)‏ ‏.‏
বর্ণনাকারী: সাফওয়ান ইবনে মুহরিয (রহঃ)
১৮৩। হুমায়দ ইবন মাস'আদাহ (রাহঃ) …… সাফওয়ান ইবন মুহরিয মাযিনী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমরা 'আব্দুল্লাহ ইবন 'উমর (রাযিঃ)-এর সঙ্গে ছিলাম। তিনি তখন বায়তুল্লাহর তাওয়াফ করছিলেন। তখন এক ব্যক্তি তাঁর কাছে এসে বললোঃ হে ইবন 'উমর! আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে সেই হাদীস কিভাবে শুনেছেন, যা তিনি গোপন আলাপ সম্পর্কে বলেছেন? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন ঈমানদার ব্যক্তি তার পরওয়ারদিগারের খুব নিকটবর্তী হবে, এমন কি আল্লাহ্ তা'আলা তার উপর থেকে পর্দা তুলে নেবেন। এরপর তিনি তার গুনাহগুলি তার সামনে তুলে ধরবেন এবং বলবেনঃ তুমি কি এগুলো জান? তখন সে বলবেঃ হে আমার রব! হ্যাঁ। আমি তা জানি। শেষ পর্যন্ত যতখানি আল্লাহর মঞ্জুর হবে, সে স্বীকার করে নেবে। তিনি বলবেনঃ আমি এগুলো তোমার থেকে দুনিয়াতে গোপন রেখেছিলাম এবং আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। রাবী বলেনঃ তারপর তার ডান হাতে নেক আমলের একটি দপ্তর প্রদান করা হবে। রাবী বলেনঃ কাফির অথবা মুনাফিকদের বিষয়ে সমস্ত মানুষের সামনে ঘোষণা দেওয়া হবে যে, هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين "এরাই সে সব লোক, যারা তাদের রবের উপর মিথ্যা আরোপ করেছে। জেনে রাখ! সীমালংঘনকারীদের উপর আল্লাহর লানত বর্ষিত হবে।" (১১ঃ১৮)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الْعَبَّادَانِيُّ، حَدَّثَنَا الْفَضْلُ الرَّقَاشِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ بَيْنَا أَهْلُ الْجَنَّةِ فِي نَعِيمِهِمْ إِذْ سَطَعَ لَهُمْ نُورٌ فَرَفَعُوا رُءُوسَهُمْ فَإِذَا الرَّبُّ قَدْ أَشْرَفَ عَلَيْهِمْ مِنْ فَوْقِهِمْ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْجَنَّةِ ‏.‏ قَالَ وَذَلِكَ قَوْلُ اللَّهِ ‏(سَلاَمٌ قَوْلاً مِنْ رَبٍّ رَحِيمٍ)‏ قَالَ فَيَنْظُرُ إِلَيْهِمْ وَيَنْظُرُونَ إِلَيْهِ فَلاَ يَلْتَفِتُونَ إِلَى شَىْءٍ مِنَ النَّعِيمِ مَا دَامُوا يَنْظُرُونَ إِلَيْهِ حَتَّى يَحْتَجِبَ عَنْهُمْ وَيَبْقَى نُورُهُ وَبَرَكَتُهُ عَلَيْهِمْ فِي دِيَارِهِمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
১৮৪। মুহাম্মাদ ইবন 'আব্দুল মালিক ইবন আবু শাওয়ারিব (রাহঃ) ….. জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জান্নাতীরা তাদের নিয়ামত সামগ্রীর স্বাদ আস্বাদনে মশগুল থাকবে, হঠাৎ তাদের সামনে একটি নূর চমকিয়ে উঠবে। তখন তারা তাদের মাথা উঠাবে এবং দেখতে পাবে যে, তাদের রব তাদের উপর দিক থেকে আবির্ভূত এবং তিনি বলছেনঃ “السلام عليكم ” হে জান্নাতবাসী!(তোমাদের উপর শান্তি বর্ষিত হোক)। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ এটাই হলো আল্লাহর বাণী, “سلم قولا من رب رحيم ” (পরম দয়ালু পরওয়ারদিগারের পক্ষ হতে তাদের বলা হবে সালাম, শাস্তি) (৩৬ঃ ৫৮)-এর তাৎপর্য। তিনি বলেনঃ এরপর আল্লাহ তা'আলা তাদের প্রতি তাকাবেন এবং তারাও তাঁর প্রতি তাকাবে। অতঃপর জান্নাতীরা জান্নাতের অন্য কোন নিয়ামত সামগ্রীর দিকে ফিরে তাকাবে না, যতক্ষণ তারা আল্লাহর দীদারে মশগুল থাকবে। অবশেষে তাদের মাঝে পর্দা পড়ে যাবে এবং তাঁর নূর ও বরকত তাদের প্রতি তাদের আবাসস্থলে অবশিষ্ট থাকবে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تَرْجُمَانٌ فَيَنْظُرُ عَنْ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلاَّ شَيْئًا قَدَّمَهُ ثُمَّ يَنْظُرُ عَنْ أَيْسَرَ مِنْهُ فَلاَ يَرَى إِلاَّ شَيْئًا قَدَّمَهُ ثُمَّ يَنْظُرُ أَمَامَهُ فَتَسْتَقْبِلُهُ النَّارُ فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَتَّقِيَ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ فَلْيَفْعَلْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
১৮৫। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ....... 'আদী ইবন হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মাঝে এমন কেউ থাকবে না, যার সামনে তার রব কথা বলবেন না। সে এবং তাঁর মাঝখানে কোন অনুবাদকারী থাকবে না। বান্দা তার ডানদিকে তাকালে তার আমল ব্যতিরেকে কিছুই দেখতে পাবে না। এরপর সে তার বামদিকে তাকালে তখনও তার আমল ব্যতীত কিছুই দেখতে পাবে না। অতঃপর সে তার সম্মুখভাগে নজর করলে জাহান্নাম তাকে অভ্যর্থনা জানাবে। সুতরাং তোমাদের প্রত্যেকেই সাধ্যমত যেন জাহান্নাম থেকে বিরত থাকে; যদিও একটি খুরমা-খেজুর সদকা করেও হয়, তাহলে যেন সে তা করে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ الأَشْعَرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ جَنَّتَانِ مِنْ فِضَّةٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ تَبَارَكَ وَتَعَالَى إِلاَّ رِدَاءُ الْكِبْرِيَاءِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
১৮৬। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ........ 'আব্দুল্লাহ ইবন কায়স আশ'আরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুটি জান্নাত হবে রূপার তৈরী, তার পান পাত্রসমূহ ও তার মাঝের সব বস্তু সামগ্রীও হবে রূপার তৈরী। আর দুটি জান্নাত সোনার, তার পানপাত্রসমূহ ও তার মাঝের অন্যান্য জিনিস হবে সোনার তৈরী। সেদিন লোকদের, আল্লাহ্ তা'আলার দীদার লাভের একমাত্র তাঁর চেহারার উপর কিবরিয়ার (বড়ত্বের) চাদরই প্রতিবন্ধক হবে। আর এই দীদার পর্ব অনুষ্ঠিত হবে আদন নামক জান্নাতে।
حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ صُهَيْبٍ، قَالَ تَلاَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ هَذِهِ الآيَةَ ‏(لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ)‏ وَقَالَ ‏"‏ إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ نَادَى مُنَادٍ يَا أَهْلَ الْجَنَّةِ إِنَّ لَكُمْ عِنْدَ اللَّهِ مَوْعِدًا يُرِيدُ أَنْ يُنْجِزَكُمُوهُ ‏.‏ فَيَقُولُونَ وَمَا هُوَ أَلَمْ يُثَقِّلِ اللَّهُ مَوَازِينَنَا وَيُبَيِّضْ وُجُوهَنَا وَيُدْخِلْنَا الْجَنَّةَ وَيُنْجِنَا مِنَ النَّارِ قَالَ فَيَكْشِفُ الْحِجَابَ فَيَنْظُرُونَ إِلَيْهِ فَوَاللَّهِ مَا أَعْطَاهُمُ اللَّهُ شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنَ النَّظَرِ إِلَيْهِ وَلاَ أَقَرَّ لأَعْيُنِهِمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: সুহায়ব রূমী (রাঃ)
১৮৭। আব্দুল কুদ্দুস ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. সুহায়ব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এ আয়াত তিলাওয়াত করেনঃ للذين أحسنوا الحسنى وزيادة “যারা কল্যাণকর কাজ করে, তাদের জন্য রয়েছে কল্যাণ এবং আরো অধিক" (১০ঃ২৬)। আর নবী (ﷺ) বলেনঃ যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন এক ঘোষণাকারী বলবেঃ হে জান্নাতের অধিবাসীরা! নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর একটি ওয়াদা যা তিনি পূরণ করবেন। তখন তারা বলবেঃ সেটি কি? আল্লাহ কি আমাদের (নেকীর) পাল্লা ভারী করেন নি? আমাদের চেহারাগুলো আলোকিত করেন নি? তিনি কি আমাদের জান্নাতে দাখিল করেন নি এবং জাহান্নাম থেকে নাজাত দেন নি? [রাসুলুল্লাহ (ﷺ)] বলেনঃ তখন আল্লাহ পর্দা তুলে নেবেন এবং তারা আল্লাহর প্রতি তাকাবে। আল্লাহর কসম! আল্লাহ তাদেরকে তাঁর দীদারের চাইতে অধিক প্রিয় বস্তু কিছু দান করেননি এবং কোন জিনিস দীদার লাভের চাইতে অধিকতর নয়ন প্রীতিকর হবে না।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَسِعَ سَمْعُهُ الأَصْوَاتَ، لَقَدْ جَاءَتِ الْمُجَادِلَةُ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَأَنَا فِي نَاحِيَةِ الْبَيْتِ تَشْكُو زَوْجَهَا وَمَا أَسْمَعُ مَا تَقُولُ فَأَنْزَلَ اللَّهُ ‏(قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا)‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
১৮৮। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সমস্ত প্রশংসা আল্লাহর قد سمع জন্য, যিনি সব রকম আওয়াজ শুনেন। একবার জনৈকা অভিযোগকারী মহিলা নবী (ﷺ)-এর কাছে এলো আর আমি ছিলাম তখন ঘরের এক কোণে। সে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছিল এবং সে যা বলছিল তা আমি শুনতে পাচ্ছিলাম না। তখন আল্লাহ নাযিল করেন "হে রাসূল! আল্লাহ সে মহিলার কথা শুনেছেন, যে তার স্বামীর বিষয়ে আপনার সাথে। বাদানুবাদ করছে। (৫৮১১)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ بِيَدِهِ قَبْلَ أَنْ يَخْلُقَ الْخَلْقَ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
১৮৯ মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) . আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন ও তোমাদের রব মাখলূক সৃষ্টির পূর্বে তাঁর কুদরতী হাতে নিজে এরূপ লিখেন যে, আমার রহমত আমার গযবের উপর অগ্রগামী।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، وَيَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالاَ حَدَّثَنَا مُوسَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ الأَنْصَارِيُّ الْحَرَامِيُّ، قَالَ سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ لَمَّا قُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ يَوْمَ أُحُدٍ لَقِيَنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ يَا جَابِرُ أَلاَ أُخْبِرُكَ مَا قَالَ اللَّهُ لأَبِيكَ ‏"‏ ‏.‏ وَقَالَ يَحْيَى فِي حَدِيثِهِ فَقَالَ ‏"‏ يَا جَابِرُ مَالِي أَرَاكَ مُنْكَسِرًا ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ اسْتُشْهِدَ أَبِي وَتَرَكَ عِيَالاً وَدَيْنًا ‏.‏ قَالَ ‏"‏ أَفَلاَ أُبَشِّرُكَ بِمَا لَقِيَ اللَّهُ بِهِ أَبَاكَ ‏"‏ ‏.‏ قَالَ بَلَى يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ مَا كَلَّمَ اللَّهُ أَحَدًا قَطُّ إِلاَّ مِنْ وَرَاءِ حِجَابٍ وَكَلَّمَ أَبَاكَ كِفَاحًا ‏.‏ فَقَالَ يَا عَبْدِي تَمَنَّ عَلَىَّ أُعْطِكَ ‏.‏ قَالَ يَا رَبِّ تُحْيِينِي فَأُقْتَلُ فِيكَ ثَانِيَةً ‏.‏ فَقَالَ الرَّبُّ سُبْحَانَهُ إِنَّهُ سَبَقَ مِنِّي أَنَّهُمْ إِلَيْهَا لاَ يَرْجِعُونَ ‏.‏ قَالَ يَا رَبِّ فَأَبْلِغْ مَنْ وَرَائِي ‏.‏ قَالَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏(وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ)‏ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
১৯০ ইবরাহীম ইবন মুনযির হিযামী ও ইয়াহইয়া ইবন হাবীব ইবন 'আরাবী (রাহঃ) খিরাশ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ যখন উহুদের যুদ্ধে 'আব্দুল্লাহ ইবন 'আমর ইবন হাযম (রাযিঃ) শহীদ হন, তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে আমার দেখা হয়। তিনি বললেনঃ হে জাবির! আমি কি তোমাকে সে কথা অবহিত করব না, যা আল্লাহ তোমার পিতা সম্পর্কে বলেছেন? ইয়াহইয়া (রাহঃ) তাঁর হাদীসে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে জাবির! আমি তোমাকে ব্যথিত দেখছি কেন? তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমার পিতাকে শহীদ করা হয়েছে এবং তিনি অনেক সন্তান-সন্ততি ও ঋণ রেখে গেছেন। তিনি (ﷺ) বললেনঃ আমি কি তোমাকে সে সু- সংবাদ দেব না যে আচরণ আল্লাহ তোমার পিতার সঙ্গে করেছেন তিনি বললেনঃ অবশ্যই, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। তিনি (ﷺ) বললেনঃ আল্লাহ কখনো পর্দার অন্তরাল ছাড়া কারো সাথে কথা বলেননি। কিন্তু তোমার পিতার সঙ্গে তিনি পর্দা ব্যতিরেকে সরাসরি কথা বলেছেন। আল্লাহ বলেছেনঃ হে আমার বান্দা! তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। তিনি বলেনঃ হে আমার রব! আপনি আমাকে পুনরায় জীবিত করে দিন, যাতে আপনার রাস্তায় দ্বিতীয়বার শহীদ হতে পারি। তখন মহান ও পবিত্র রব বললেনঃ আমি তো আগেই লিপিবদ্ধ করে দিয়েছি যে, লোকেরা (মৃত্যুর পর) আর পৃথিবীতে ফিরে যাবে না। তিনি বললেনঃ হে আমার রব! তাহলে আপনি আমার পশ্চাৎবর্তীদের কাছে এ খবর পৌছিয়ে দিন। রাবী বলেন, তখন আল্লাহ এ আয়াত নাযিল করেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون “যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, তাদের কখনো মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের রবের নিকট হতে তারা জীবিকাপ্রাপ্ত”। (৩ঃ১৬৯)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ اللَّهَ يَضْحَكُ إِلَى رَجُلَيْنِ يَقْتُلُ أَحَدُهُمَا الآخَرَ كِلاَهُمَا دَخَلَ الْجَنَّةَ يُقَاتِلُ هَذَا فِي سَبِيلِ اللَّهِ فَيُسْتَشْهَدُ ثُمَّ يَتُوبُ اللَّهُ عَلَى قَاتِلِهِ فَيُسْلِمُ فَيُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ فَيُسْتَشْهَدُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
১৯১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা'আলা দু' ব্যক্তির প্রতি লক্ষ্য করে হাসবেন, যাদের একজন অন্যজনকে কতল করেছিল। তারা উভয়ই জান্নাতে প্রবেশ করবে। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। এরপর আল্লাহ তা'আলা হত্যাকারীর তাওবা কবূল করেন। আর সে ইসলাম কবূল করে। এরপর আল্লাহ রাস্তায় জিহাদ করে সেও শহীদ হয়।
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، وَيُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، كَانَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَقْبِضُ اللَّهُ الأَرْضَ يَوْمَ الْقِيَامَةِ وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ مُلُوكُ الأَرْضِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
১৯২। হারমালা ইবন ইয়াহইয়া ও ইউনুস ইবন 'আব্দুল আ'লা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ কিয়ামতের দিন যমীন ও আসমানকে গুটিয়ে তাঁর ডান হাতে নেবেন। এরপর তিনি বলবেনঃ আমিই শাহানশাহ, যমীনের বাদশাহরা (আজ) কোথায়?
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ أَبِي ثَوْرٍ الْهَمْدَانِيُّ، عَنْ سِمَاكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمِيرَةَ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ كُنْتُ بِالْبَطْحَاءِ فِي عِصَابَةٍ وَفِيهِمْ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَمَرَّتْ بِهِ سَحَابَةٌ فَنَظَرَ إِلَيْهَا فَقَالَ ‏"‏ مَا تُسَمُّونَ هَذِهِ ‏"‏ ‏.‏ قَالُوا السَّحَابُ ‏.‏ قَالَ ‏"‏ وَالْمُزْنُ ‏"‏ ‏.‏ قَالُوا وَالْمُزْنُ ‏.‏ قَالَ ‏"‏ وَالْعَنَانُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو بَكْرٍ قَالُوا وَالْعَنَانُ ‏.‏ قَالَ ‏"‏ كَمْ تَرَوْنَ بَيْنَكُمْ وَبَيْنَ السَّمَاءِ ‏"‏ ‏.‏ قَالُوا لاَ نَدْرِي ‏.‏ قَالَ ‏"‏ فَإِنَّ بَيْنَكُمْ وَبَيْنَهَا إِمَّا وَاحِدًا أَوِ اثْنَيْنِ أَوْ ثَلاَثًا وَسَبْعِينَ سَنَةً وَالسَّمَاءُ فَوْقَهَا كَذَلِكَ ‏"‏ ‏.‏ حَتَّى عَدَّ سَبْعَ سَمَاوَاتٍ ‏"‏ ثُمَّ فَوْقَ السَّمَاءِ السَّابِعَةِ بَحْرٌ بَيْنَ أَعْلاَهُ وَأَسْفَلِهِ كَمَا بَيْنَ سَمَاءٍ إِلَى سَمَاءٍ ثُمَّ فَوْقَ ذَلِكَ ثَمَانِيَةُ أَوْعَالٍ بَيْنَ أَظْلاَفِهِنَّ وَرُكَبِهِنَّ كَمَا بَيْنَ سَمَاءٍ إِلَى سَمَاءٍ ثُمَّ عَلَى ظُهُورِهِنَّ الْعَرْشُ بَيْنَ أَعْلاَهُ وَأَسْفَلِهِ كَمَا بَيْنَ سَمَاءٍ إِلَى سَمَاءٍ ثُمَّ اللَّهُ فَوْقَ ذَلِكَ تَبَارَكَ وَتَعَالَى ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ)
১৯৩। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ....... 'আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বাতহা নামক স্থানে একটি দলের সাথে ছিলাম এবং তাদের মাঝে রাসূলুল্লাহ (ﷺ) ও ছিলেন। তখন তাঁর কাছে একখণ্ড মেঘ আসে। তিনি এর দিকে দৃষ্টিপাত করে বলেনঃ তোমরা এটাকে কি নামে অভিহিত করে থাক? তারা বললেনঃ মেঘ। তিনি বললেনঃ এবং বৃষ্টিও, তারা বললেনঃ হ্যাঁ। তিনি বললেনঃ 'আনান অর্থাৎ কালো মেঘও। আবু বকর (রাযিঃ) বলেন, তারা বললেনঃ 'আনানও বটে। তিনি বললেনঃ তোমাদের এবং আসমানের মাঝে দূরত্ব কত বলে মনে কর? তারা বললেনঃ আমরা জানি না। তিনি বললেনঃ তোমাদের এবং আসমানের মাঝে ৭১ অথবা ৭২ অথবা ৭৩ বছরের দূরত্ব রয়েছে। অনুরূপভাবে উর্ধ্ব আসমানের দূরত্ব। এভাবে তিনি সাত আসমানের সংখ্যা গণনা করেন। অতঃপর সপ্তম আসমানের উপরে একটি সমুদ্র রয়েছে যার শীর্ষভাগ ও নিম্নভাগের ব্যবধান এক আসমান থেকে অন্য আসমানের দূরত্বের সমান। এরপর তার উপরে রয়েছে আটজন ফিরিশতা, যাঁদের গোঁড়ালি ও হাঁটুর ব্যবধান এক আসমান থেকে অন্য আসমানের দূরত্বের সমান। এরপর তাঁদের পিঠে অবস্থিত আছে 'আরশ, যার উপর ও নীচের ব্যবধান হচ্ছে এক আসমান থেকে অপর আসমানের দূরত্বে সমান। এর উপরে রয়েছেন আল্লাহ তাবারক ওয়া তা'আলা।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا قَضَى اللَّهُ أَمْرًا فِي السَّمَاءِ ضَرَبَتِ الْمَلاَئِكَةُ أَجْنِحَتَهَا خِضْعَانًا لِقَوْلِهِ كَأَنَّهُ سِلْسِلَةٌ عَلَى صَفْوَانٍ فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الْحَقَّ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيرُ قَالَ فَيَسْمَعُهَا مُسْتَرِقُو السَّمْعِ بَعْضُهُمْ فَوْقَ بَعْضٍ فَيَسْمَعُ الْكَلِمَةَ فَيُلْقِيهَا إِلَى مَنْ تَحْتَهُ فَرُبَّمَا أَدْرَكَهُ الشِّهَابُ قَبْلَ أَنْ يُلْقِيَهَا إِلَى الَّذِي تَحْتَهُ فَيُلْقِيهَا عَلَى لِسَانِ الْكَاهِنِ أَوِ السَّاحِرِ فَرُبَّمَا لَمْ يُدْرَكْ حَتَّى يُلْقِيَهَا فَيَكْذِبُ مَعَهَا مِائَةَ كَذْبَةٍ فَتَصْدُقُ تِلْكَ الْكَلِمَةُ الَّتِي سُمِعَتْ مِنَ السَّمَاءِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
১৯৪। ইয়া'কূূব ইবন হুমায়দ ইবন কাসির (রাহঃ) ........আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ যখন আল্লাহ তা'আলা আসমানে কোন সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন ফিরিশতারা বিনয়াবনত হয়ে তাঁদের পাখাসমূহ বিস্তার করেন। যাতে এমন একটি আওয়াজের সৃষ্টি হয়, যেন তা পাথরের উপর শিকল মারার মত। যখন তাঁদের অন্তর থেকে ভয়-ভীতি দূরীভূত হয়, তখন তাঁরা পরস্পরে বলাবলি করেন যে, তোমাদের রব কি বলেছেন? তাঁরা বলেনঃ قالوا الحق وهو العلى الكبير তিনি সত্যই বলেছেন, তিনি সর্বোচ্চ, মহান। (৩৪ঃ২৩) রাবী বলেনঃ তাঁদের পারস্পরিক আলোচনা শয়তান ওঁৎপেতে শুনে থাকে এবং ভূ-পৃষ্ঠে অবস্থানকারীদের কাছে তা পৌঁছে দেয়। কখনো কখনো নিম্নে অবস্থানকারীদের কাছে পৌঁছানোর পূর্বে তাদের অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয় এবং কখনো বা তারা যমীনে এসে গণক অথবা যাদুকরের জিহবায় নিক্ষেপ করে। আবার কোন কোন সময় তারা তা শুনতে পায় না, বরং (নিজেদের পক্ষ থেকে) তা গণক ও যাদুকরের জিহ্বায় নিক্ষেপ করে এবং সে এ কথার সাথে শত মিথ্যা মিলিয়ে দেয়। সত্য কথা সেটি, যা আসমান থেকে শোনা হয়েছে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَامَ فِينَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِخَمْسِ كَلِمَاتٍ فَقَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ لاَ يَنَامُ وَلاَ يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ حِجَابُهُ النُّورُ لَوْ كَشَفَهُ لأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
১৯৫। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে দাঁড়িয়ে পাঁচটি বিষয়ে খুতবা দেন। তিনি বলেনঃ নিশ্চয়ই আল্লাহ নিদ্রা যান না এবং নিদ্রা যাওয়া তাঁর মর্যাদার পরিপন্থি। তিনি মিযান (পাল্লা) নীচু করেন এবং তা উপরে উঠান। রাতের আমল তাঁর নিকট দিনের আমলের পূর্বেই পৌঁছানো হয় এবং দিনের আমল রাতের আমলের আগেই। তাঁর পর্দা হচ্ছে নূর (জ্যোতি)। যদি তিনি তাঁর পর্দা উঠিয়ে নেন, তাহলে তাঁর চেহারার জ্যোতি সব কিছুকে ভস্মীভূত করে দেবে— তাঁর সৃষ্টির যতদূর দৃষ্টি যায় ।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِنَّ اللَّهَ لاَ يَنَامُ وَلاَ يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ حِجَابُهُ النُّورُ لَوْ كَشَفَهَا لأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ كُلَّ شَىْءٍ أَدْرَكَهُ بَصَرُهُ ‏"‏ ‏.‏ ثُمَّ قَرَأَ أَبُو عُبَيْدَةَ ‏(أَنْ بُورِكَ مَنْ فِي النَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ)‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
১৯৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ নিদ্রা যান না এবং নিদ্রা যাওয়া তাঁর মর্যাদার পরি- পস্থি, তিনি দাঁড়িপাল্লা নীচু করেন এবং তা উপরে উঠান। তাঁর পর্দা হলো নূর। যদি তিনি তাঁর পর্দা উঠিয়ে নেন, তবে তাঁর চেহারার জ্যোতি সম্মুখস্থ যাবতীয় কিছু জ্বালিয়ে দেবে, যতদূর দৃষ্টি যাবে। অতঃপর আবু উবায়দা (রাযিঃ) এ আয়াত তিলাওয়াত করেনঃ أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين "ধন্য সে ব্যক্তি যে আছে এ আগুনের মাঝে এবং যারা আছে এর চারপাশে। জগতসমূহের প্রতিপালক আল্লাহ পবিত্র ও মহিমান্বিত।" (২৭ঃ৮ )
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ يَمِينُ اللَّهِ مَلأَى لاَ يَغِيضُهَا شَىْءٌ سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ وَبِيَدِهِ الأُخْرَى الْمِيزَانُ يَرْفَعُ الْقِسْطَ وَيَخْفِضُهُ قَالَ أَرَأَيْتَ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ فَإِنَّهُ لَمْ يَنْقُصْ مِمَّا فِي يَدَيْهِ شَيْئًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
১৯৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর ডান হাত পরিপূর্ণ, তা কখনো হ্রাস পায় না। তিনি রাত-দিন বেহিসাব দান করেন। তাঁর অপর হাতে রয়েছে তুলাদণ্ড। তিনি তূলাদণ্ড উপরে উঠান এবং নীচু করেন। নবী (ﷺ) বলেনঃ তুমি কি দেখ না যে, আল্লাহ আসমান-যমীন সৃষ্টির প্রথম থেকে কি খরচ করেছেন? বস্তুত (অকাতরে খরচ করা সত্ত্বেও) তাঁর দু'হাতে যা আছে, তার কিছু কমেনি।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ ‏ "‏ يَأْخُذُ الْجَبَّارُ سَمَوَاتِهِ وَأَرْضَهُ بِيَدِهِ - وَقَبَضَ بِيَدِهِ فَجَعَلَ يَقْبِضُهَا وَيَبْسُطُهَا - ثُمَّ يَقُولُ أَنَا الْجَبَّارُ أَيْنَ الْجَبَّارُونَ أَيْنَ الْمُتَكَبِّرُونَ ‏"‏ ‏.‏ قَالَ وَيَتَمَيَّلُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ حَتَّى نَظَرْتُ إِلَى الْمِنْبَرِ يَتَحَرَّكُ مِنْ أَسْفَلِ شَىْءٍ مِنْهُ حَتَّى إِنِّي أَقُولُ أَسَاقِطٌ هُوَ بِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
১৯৮। হিশাম ইবন 'আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) ...... 'আব্দুল্লাহ ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ মহাপরাক্রমশালী আল্লাহ (কিয়ামতের দিন) আসমান ও যমীনসমূহকে তাঁর হাতের মুঠোয় নিয়ে নেবেন (এবং তিনি তা সংকুচিত করবেন এবং সম্প্রসারিত করবেন) এরপর তিনি বলবেনঃ আমি মহাপ্রতাপশালী! অত্যাচারী রাজা-বাদশাহরা কোথায়? কোথায় অহংকারী দাম্ভিকরা? রাবী বলেনঃ তখন রাসূলুল্লাহ (ﷺ) ডানদিকে ও বামদিকে তাকালেন। এমন কি আমি দেখলাম যে, মিম্বরটি নীচের দিক থেকে হেলেদুলে পড়ছে। এ সময় আমি বললামঃ মিম্বরটি কি রাসূলুল্লাহ (ﷺ)-কে নিয়ে পড়ে যাবে?
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، قَالَ سَمِعْتُ بُسْرَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ سَمِعْتُ أَبَا إِدْرِيسَ الْخَوْلاَنِيَّ، يَقُولُ حَدَّثَنِي النَّوَّاسُ بْنُ سَمْعَانَ الْكِلاَبِيُّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ مَا مِنْ قَلْبٍ إِلاَّ بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ إِنْ شَاءَ أَقَامَهُ وَإِنْ شَاءَ أَزَاغَهُ ‏"‏ ‏.‏ وَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ يَا مُثَبِّتَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ ‏"‏ ‏.‏ قَالَ ‏"‏ وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ يَرْفَعُ أَقْوَامًا وَيَخْفِضُ آخَرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: নাওয়াস ইবনে সামআন (রাঃ)
১৯৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… নাওয়াস ইবন সাম'আন কিলাবী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ প্রত্যেকটি অন্তঃকরণ দয়াময় আল্লাহর দুআঙ্গুলের মাঝে অবস্থিত। যদি তিনি চান, তবে তিনি তা সোজা পথে প্রতিষ্ঠিত রাখেন। আর যদি তিনি চান, তিনি তা বক্র পথে চালিত করেন। আর রাসূলুল্লাহ (ﷺ) এরূপ বলতেন يا مثبت القلوب ثبت قلوبنا على ديل "হে অন্তর সুদৃঢ়কারী! আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর দৃঢ় রাখুন ।" তিনি আরো বলেনঃ তুলাদণ্ডও দয়াময় আল্লাহর হাতে। তিনি কোন কোন সম্প্রদায়কে উর্ধ্বে তুলে ধরেন এবং কতককে কিয়ামত পর্যন্ত অবনমিত করে রাখেন।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُجَالِدٍ، عَنْ أَبِي الْوَدَّاكِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ اللَّهَ لَيَضْحَكُ إِلَى ثَلاَثَةٍ لِلصَّفِّ فِي الصَّلاَةِ وَلِلرَّجُلِ يُصَلِّي فِي جَوْفِ اللَّيْلِ وَلِلرَّجُلِ يُقَاتِلُ - أُرَاهُ قَالَ - خَلْفَ الْكَتِيبَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
২০০। আবু কুরায়ব, মুহাম্মাদ ইবন 'আলা (রাহঃ) ...... আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ্ তিনটি বিষয় দেখে হাসেনঃ (১) সালাতের কাতারের জন্য, (২) সে ব্যক্তির জন্য, যে গভীর রাতে সালাতে রত থাকে ও (৩) সে ব্যক্তির জন্য, যে সৈন্যদের পালানোর পরও জিহাদ চালিয়ে যায়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عُثْمَانَ، - يَعْنِي ابْنَ الْمُغِيرَةِ الثَّقَفِيَّ - عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَعْرِضُ نَفْسَهُ عَلَى النَّاسِ فِي الْمَوْسِمِ فَيَقُولُ ‏ "‏ أَلاَ رَجَلٌ يَحْمِلُنِي إِلَى قَوْمِهِ فَإِنَّ قُرَيْشًا قَدْ مَنَعُونِي أَنْ أُبَلِّغَ كَلاَمَ رَبِّي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
২০১। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) …… জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) হজ্জের মৌসুমে নিজকে লোকদের সামনে পেশ করতেন। তখন তিনি বলতেনঃ কুরায়শরা আমাকে আমার রবের কালাম প্রচারে বাঁধা দিচ্ছে; তোমাদের মাঝে এমন কে আছে, যে আমাকে তার গোত্রের কাছে নিরাপদে নিয়ে যাবে (যাতে আমি আল্লাহর পয়গাম নির্বিঘ্নে পৌঁছাতে পারি)?
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَزِيرُ بْنُ صَبِيحٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ حَلْبَسٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي قَوْلِهِ تَعَالَى ‏(كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ)‏ ‏.‏ قَالَ ‏"‏ مِنْ شَأْنِهِ أَنْ يَغْفِرَ ذَنْبًا وَيُفَرِّجَ كَرْبًا وَيَرْفَعَ قَوْمًا وَيَخْفِضَ آخَرِينَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.
২০২। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)..........আবু দারদা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। আল্লাহর বাণী كل يوم هو في شأن (তিনি প্রতিদিন গুরুত্বপূর্ণ কাজে রত) (৫৫ঃ ২৯) নবী (ﷺ) বলেনঃ আল্লাহর শান এই যে, তিনি গুনাহ মাফ করেন, দুঃখ-দুর্দশা মোচন করেন। তিনি কোন কওমকে বুলন্দ মর্যাদা দেন এবং কতককে অবনমিত করেন।
যে ব্যক্তি কোন ভাল অথবা মন্দ কাজের প্রচলন করে
بَاب مَنْ سَنَّ سُنَّةً حَسَنَةً أَوْ سَيِّئَةً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، عَنِ الْمُنْذِرِ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ سَنَّ سُنَّةً حَسَنَةً فَعُمِلَ بِهَا كَانَ لَهُ أَجْرُهَا وَمِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا لاَ يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ سَنَّ سُنَّةً سَيِّئَةً فَعُمِلَ بِهَا كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ لاَ يَنْقُصُ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)
২০৩। মুহাম্মাদ ইবন 'আব্দুল মালিক ইবন আবু শাওয়ারিব (রাহঃ)........ জারীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন ভাল কাজের প্রচলন করে, আর তদুযায়ী আমল করা হয়, তার জন্য তার পুরস্কার রয়েছে সেরূপ, যেরূপ বিনিময় হলো তার আমলকারীর জন্য। আর তাদের পুরস্কার থেকে কিছু কম করা হবে না। আর যে ব্যক্তি কোন মন্দকাজের প্রবর্তন করে আর সে অনুসারে আমল করা হয়, তবে সেও তার তিরস্কারের ভাগীদার হবে, যে মন্দ আমল করবে। তাদের বিনিময় থেকে কিছুই কম করা হবে না।
যে ব্যক্তি কোন ভাল অথবা মন্দ কাজের প্রচলন করে।
بَاب مَنْ سَنَّ سُنَّةً حَسَنَةً أَوْ سَيِّئَةً
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي أَبِي، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَحَثَّ عَلَيْهِ فَقَالَ رَجُلٌ عِنْدِي كَذَا وَكَذَا ‏.‏ قَالَ فَمَا بَقِيَ فِي الْمَجْلِسِ رَجُلٌ إِلاَّ تَصَدَّقَ عَلَيْهِ بِمَا قَلَّ أَوْ كَثُرَ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنِ اسْتَنَّ خَيْرًا فَاسْتُنَّ بِهِ كَانَ لَهُ أَجْرُهُ كَامِلاً وَمِنْ أُجُورِ مَنِ اسْتَنَّ بِهِ وَلاَ يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنِ اسْتَنَّ سُنَّةً سَيِّئَةً فَاسْتُنَّ بِهِ فَعَلَيْهِ وِزْرُهُ كَامِلاً وَمِنْ أَوْزَارِ الَّذِينَ اسْتَنَّ بِهِ وَلاَ يَنْقُصُ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২০৪। 'আব্দুল ওয়ারিস ইবন 'আব্দুস সামাদ ইবন 'আব্দুল ওয়ারিস (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে আসে। তখন তিনি তাকে দান করার জন্য (লোকদের) উৎসাহিত করলেন। এক ব্যক্তি বললোঃ আমার পক্ষ থেকে এই এই পরিমাণ। রাবী বলেনঃ মজলিসে এমন কেউ অবশিষ্ট রইল না, যে কমবেশী ঐ ব্যক্তিকে দান করেনি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যে ব্যক্তি কোন ভাল কাজের প্রচলন করে এবং সে অনুযায়ী কাজ করা হয়, সে তার পরিপূর্ণ প্রতিদান পাবে। আর যারা সে আদর্শ অনুসারে কাজ করবে, তাদের সমপরিমাণ পুরস্কার ঐ ব্যক্তি পাবে, অথচ এতে আমলকারীদের বিনিময়ে কোন ঘাটতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোন মন্দ কাজের প্রচলন করে এবং সে অনুযায়ী কাজ করা হয়, এর পাপের বোঝা পূর্ণরূপে তার উপর বর্তাবে এবং যারা মন্দ কাজ করে, তাদের পাপের বোঝাও ঐ ব্যক্তির উপর বর্তাবে, অথচ মন্দ কাজকারীদের পাপের বোঝা কোনক্রমইে হালকা হবে না।
حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سَعْدِ بْنِ سِنَانٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏ "‏ أَيُّمَا دَاعٍ دَعَا إِلَى ضَلاَلَةٍ فَاتُّبِعَ فَإِنَّ لَهُ مِثْلَ أَوْزَارِ مَنِ اتَّبَعَهُ وَلاَ يَنْقُصُ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا وَأَيُّمَا دَاعٍ دَعَا إِلَى هُدًى فَاتُّبِعَ فَإِنَّ لَهُ مِثْلَ أُجُورِ مَنِ اتَّبَعَهُ وَلاَ يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْئًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২০৫। 'ঈসা ইবন হাম্মাদ মিসরী (রাহঃ) ……. আনাস ইবন মালিক (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে কেউ গুমরাহীর দিকে আহবান করে এবং সে অনুযায়ী কাজ করা হয়, তবে পাপ-কর্ম সম্পাদনকারীর যে পরিমাণ গুনাহ হবে, ঐ কাজে আহবানকারীরও সমপরিমাণ গুনাহ হবে, অথচ এতে পাপকর্ম সম্পাদনকারীদের গুনাহের পরিমাণ কিছুমাত্র কমানো হবে না। পক্ষান্তরে, যে কেউ ভাল কাজের দিকে আহবান করে এবং সে অনুযায়ী কাজ করা হয়, সে ব্যক্তি ভাল কাজ সম্পাদনকারীদের সমপরিমাণ সওয়াব লাভ করবে, এতে যে ভাল কাজকারীদের সওয়াব হতে কিছু পরিমাণ কমানো হবে না।
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنِ اتَّبَعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلاَلَةٍ فَعَلَيْهِ مِنَ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنِ اتَّبَعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২০৬। আবু মারওয়ান মুহাম্মাদ ইবন 'উসমান' উসমানী (রাযিঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি হিদায়াতের দিকে আহবান করে, তার জন্য উক্ত আমলকারীদের সমান পুরষ্কার রয়েছে। এতে আমলকারীদের পুরস্কারে কোনরূপ ঘাটতি হবে না। পক্ষান্তরে, যে ব্যক্তি গুমরাহীর দিকে আহবান করে, তার জন্য উক্ত আমলকারীর অনুরূপ গুনাহ রয়েছে। এতে মন্দ আমলকারীদের গুনাহের কিছুমাত্র কম হবে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو إِسْرَائِيلَ، عَنِ الْحَكَمِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ سَنَّ سُنَّةً حَسَنَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كَانَ لَهُ أَجْرُهَا وَمِثْلُ أُجُورِهِمْ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ سَنَّ سُنَّةً سَيِّئَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كَانَ عَلَيْهِ وِزْرُهُ وَمِثْلُ أَوْزَارِهِمْ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু জুহাইফা (রাঃ)
২০৭। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) …… আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন ভাল কাজের প্রচলন করে এবং সে অনুসারে আমল করা হয়, তবে তার জন্য এ কাজের পুরস্কার রয়েছে এবং অন্য যারা এ কাজ করবে, তাদের সমপরিমাণ পুরস্কারও ঐ ব্যক্তি পাবে, অথচ তাদের পুরস্কারে কোন ঘাটতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোন মন্দ কাজের প্রচলন করে এবং তদনুযায়ী কাজ করা হয়, তবে এ কাজের গুনাহ তার হবে এবং যারা এ কাজ করবে, তাদের গুনাহের সমপরিমাণ গুনাহও তার হবে, অথচ এতে তাদের গুনাহের পরিমাণ আদৌ কমবে না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ لَيْثٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى شَىْءٍ إِلاَّ وُقِفَ يَوْمَ الْقِيَامَةِ لاَزِمًا لِدَعْوَتِهِ مَا دَعَا إِلَيْهِ وَإِنْ دَعَا رَجُلٌ رَجُلاً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২০৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন জিনিসের দিকে দাওয়াত দেয়, কিয়ামতের দিন তাকে সেই দাওয়াতের সাথেই দাঁড় করানো হবে, যদিও সে একজন ব্যক্তিকেই মাত্র দাওয়াত দিয়ে থাকে।
মৃত সুন্নত জীবিত করা
بَاب مَنْ أَحْيَا سُنَّةً قَدْ أُمِيتَتْ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي فَعَمِلَ بِهَا النَّاسُ كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا لاَ يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنِ ابْتَدَعَ بِدْعَةً فَعُمِلَ بِهَا كَانَ عَلَيْهِ أَوْزَارُ مَنْ عَمِلَ بِهَا لاَ يَنْقُصُ مِنْ أَوْزَارِ مَنْ عَمِلَ بِهَا شَيْئًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আমর ইবনে আওফ (রাঃ)
২০৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… 'আমর ইবন 'আওফ মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার একটি (মৃত) সুন্নত জীবিত করে এবং লোকেরা তদনুযায়ী আমল করে, সেও আমলকারীর অনুরূপ পুরস্কার পাবে। এতে আমলকারীদের পুরস্কার আদৌ হ্রাস পাবে না। অপরদিকে যে ব্যক্তি কোন বিদ'আতের উদ্ভাবন করে এবং সে অনুযায়ী আমল করা হয়, তার উপর আমলকারীর পাপের বোঝার অনুরূপ বোঝা বর্তাবে। এতে আমলকারীদের পাপের পরিমাণ আদৌ কমানো হবে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنِي كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي قَدْ أُمِيتَتْ بَعْدِي فَإِنَّ لَهُ مِنَ الأَجْرِ مِثْلَ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا مِنَ النَّاسِ لاَ يَنْقُصُ مِنْ أُجُورِ النَّاسِ شَيْئًا وَمَنِ ابْتَدَعَ بِدْعَةً لاَ يَرْضَاهَا اللَّهُ وَرَسُولُهُ فَإِنَّ عَلَيْهِ مِثْلَ إِثْمِ مَنْ عَمِلَ بِهَا مِنَ النَّاسِ لاَ يَنْقُصُ مِنْ آثَامِ النَّاسِ شَيْئًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আমর ইবন আউস (রাঃ)
২১০। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)......... 'আব্দুল্লাহ (রাযিঃ)-এর পিতা সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার পরে আমার কোন মৃত সুন্নত জীবিত করবে, সে তদনুযায়ী আমলকারী লোকদের অনুরূপ পুরস্কার পাবে। এতে লোকদের পুরস্কার কিছুমাত্র হ্রাস পাবে না। পক্ষান্তরে, যে ব্যক্তি কোন বিদ'আত উদ্ভাবন করবে, যে কাজে আল্লাহ ও তাঁর রাসূল অসন্তুষ্ট থাকেন, তবে তার উপর আমলকারী লোকদের অনুরূপ গুনাহ বর্তাবে। এতে আমলকারীদের পাপের পরিমাণ কমানো হবে না।
কুরআন শিক্ষা করা এবং তা শিক্ষা দেওয়ার ফযীলত
بَاب فَضْلِ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، حَدَّثَنَا شُعْبَةُ، وَسُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ شُعْبَةُ ‏"‏ خَيْرُكُمْ ‏"‏ ‏.‏ وَقَالَ سُفْيَانُ ‏"‏ أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)
২১১। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ……. উসমান ইবন 'আফফান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শেখে এবং তা অপরকে শিক্ষা দেয়।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)
২১২। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …….. 'উসমান ইবন 'আফ্ফান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং তা অপরকে শিক্ষা দেয়।
حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ نَبْهَانَ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ بَهْدَلَةَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ خِيَارُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ ‏"‏ ‏.‏ قَالَ وَأَخَذَ بِيَدِي فَأَقْعَدَنِي مَقْعَدِي هَذَا أُقْرِئُ ‏.‏
বর্ণনাকারী: মুস‘আব ইবনু সা‘দ (রহঃ)
২১৩। আযহার ইবন মারওয়ান (রাহঃ) ……. সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং তা অপরকে শিক্ষা দেয়। রাবী বলেনঃ সা'দ আমার হাত ধরে আমাকে এ স্থানে বসালেন এবং বললেনঃ ইনি সর্বাপেক্ষা বড় কারী ।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلاَ رِيحَ لَهَا وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ وَلاَ رِيحَ لَهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
২১৪। মুহাম্মাদ ইবন বাশশার ও মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ) ...... আবু মুসা আশ'আরী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কুরআন তিলাওয়াতকারী মুমিন ব্যক্তির উপমা হলো কমলালেবুর ন্যায়, যা খেতে সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত। আর যে মুমিন ব্যক্তি কুরআন তিলাওয়াত করে না, তার উপমা হলো খেজুরের ন্যায়, যা খেতে সুস্বাদু কিন্তু সুগন্ধিবিহীন। আর কুরআন তিলাওয়াতকারী মুনাফিক ব্যক্তির উপমা হলো সুগন্ধি গুল্মের মত, যা খুব সুগন্ধিযুক্ত কিন্তু খেতে তিক্ত এবং যে মুনাফিক ব্যক্তি কুরআন তিলাওয়াত করে না, তার উপমা হচ্ছে মাকাল ফলের মত, যা খেতে বিস্বাদ আর সুগন্ধিও নয়।
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بُدَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِنَّ لِلَّهِ أَهْلِينَ مِنَ النَّاسِ ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ قَالَ ‏"‏ هُمْ أَهْلُ الْقُرْآنِ أَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২১৫। আবু বকর ইবন খালফ, আবু বিশর (রাহঃ) …… আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কতক লোক আল্লাহর পরিবার-পরিজন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! তারা কারা? তিনি বললেনঃ কুরআন তিলাওয়াতকারীরাই আল্লাহর পরিবার-পরিজন এবং তাঁর বিশেষ বান্দা।
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنْ أَبِي عُمَرَ، عَنْ كَثِيرِ بْنِ زَاذَانَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ قَرَأَ الْقُرْآنَ وَحَفِظَهُ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدِ اسْتَوْجَبُوا النَّارَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
২১৬। 'আমর ইবন উসমান ইবন সা'য়ীদ ইবন কাসীর ইবন দীনার হিমসী (রাহঃ) …… 'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করে এবং এর হিফাযত করে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর তিনি তার পরিবার-পরিজনদের থেকে এমন দশ ব্যক্তির জন্য শাফা'আত কবূল করবেন, যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল।
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ الأَوْدِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ عَطَاءٍ، مَوْلَى أَبِي أَحْمَدَ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ تَعَلَّمُوا الْقُرْآنَ وَاقْرَءُوهُ وَارْقُدُوا فَإِنَّ مَثَلَ الْقُرْآنِ وَمَنْ تَعَلَّمَهُ فَقَامَ بِهِ كَمَثَلِ جِرَابٍ مَحْشُوٍّ مِسْكًا يَفُوحُ رِيحُهُ كُلَّ مَكَانٍ وَمَثَلُ مَنْ تَعَلَّمَهُ فَرَقَدَ وَهُوَ فِي جَوْفِهِ كَمَثَلِ جِرَابٍ أُوكِيَ عَلَى مِسْكٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২১৭। 'আমর ইবন 'আব্দুল্লাহ আওদী (রাহঃ) …... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কুরআন শিক্ষা কর, তা তিলাওয়াত করতে থাক এবং বিনিদ্র রজনী যাপন কর। কেননা কুরআন এবং যে ব্যক্তি কুরআন শিক্ষা করে তার উপর প্রতিষ্ঠিত থাকে, তার উপমা হলো মৃগনাভী পরিপূর্ণ মিশকের মত, যার সুবাস চতুর্দিকে ছড়িয়ে পড়ে। পক্ষান্তরে যে ব্যক্তি কুরআন শিক্ষা করার পর নিদ্রায় বিভোর হয়ে রাত কাটায়, তার উপমা হলো সেই মিশকের মত, যার ভিতর মৃগনাভী ভর্তি করে মুখ বন্ধ করে দেওয়া হয়।
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَبِي الطُّفَيْلِ، أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ، لَقِيَ عُمَرَ بْنَ الْخَطَّابِ بِعُسْفَانَ - وَكَانَ عُمَرُ اسْتَعْمَلَهُ عَلَى مَكَّةَ - فَقَالَ عُمَرُ مَنِ اسْتَخْلَفْتَ عَلَى أَهْلِ الْوَادِي قَالَ اسْتَخْلَفْتُ عَلَيْهِمُ ابْنَ أَبْزَى ‏.‏ قَالَ وَمَنِ ابْنُ أَبْزَى قَالَ رَجُلٌ مِنْ مَوَالِينَا ‏.‏ قَالَ عُمَرُ فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى قَالَ إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ تَعَالَى عَالِمٌ بِالْفَرَائِضِ قَاضٍ ‏.‏ قَالَ عُمَرُ أَمَا إِنَّ نَبِيَّكُمْ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.
২১৮। আবু মারওয়ান মুহাম্মাদ ইবন 'উসমান উসমানী (রাহঃ) ........ আমির ইবন ওয়াসিলা আবু তুফায়ল (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাফে' ইবন 'আব্দুল হারিস (রাযিঃ) 'উসফান নামক স্থানে 'উমর ইবন খাত্তাব (রাযিঃ)-এর সাথে মিলিত হন। 'উমর (রাযিঃ) তাঁকে মক্কার গভর্নর নিয়োগ করেছিলেন। তখন 'উমর (রাযিঃ) বললেনঃ গ্রামবাসী বেদুঈনদের জন্য তুমি কাকে স্থলাভিষিক্ত করেছ? তিনি বলেনঃ আমি তাদের উপর ইবন আবযা (রাযিঃ)-কে স্থলাভিষিক্ত করেছি। 'উমর (রাযিঃ) বললেনঃ ইবন আবযা কে? তিনি বললেনঃ সে আমাদের একজন মুক্ত গোলাম। 'উমর (রাযিঃ) বললেনঃ তুমি লোকদের উপর গোলামকে ভারপ্রাপ্ত বানিয়েছ? তিনি বললেনঃ সে তো মহান আল্লাহর কিতাব তিলাওয়াতকারী, ইল্মে ফারায়েয সম্পর্কে অভিজ্ঞ 'আলিম এবং কাযী। 'উমর (রাযিঃ) বললেনঃ তুমি কি জান না যে, তোমাদের নবী (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ এ কিতাবের মাধ্যমে কতক গোত্রকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন আর কতককে এরদ্বারা অবনমিত করবেন?
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ غَالِبٍ الْعَبَّادَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زِيَادٍ الْبَحْرَانِيِّ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَا أَبَا ذَرٍّ لأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكْعَةٍ وَلأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ بَابًا مِنَ الْعِلْمِ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ أَلْفَ رَكْعَةٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)
২১৯। 'আব্বাস ইবন 'আব্দুল্লাহ ওয়াসিতী (রাহঃ) ....... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেনঃ হে আবু যার! সকালে কুরআনের একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য একশো রাক'আত (নফল) সালাতের চাইতে উত্তম। সকালবেলা জ্ঞানের কোন অনুচ্ছেদ শিক্ষা করা তোমার জন্য এক হাজার রাক'আত সালাতের চাইতে উত্তম, চাই তুমি তদনুযায়ী আমল কর কিংবা না কর।
আলিমগণের ফযীলত এবং ইলম অর্জনের জন্য উৎসাহ প্রদান
بَاب فَضْلِ الْعُلَمَاءِ وَالْحَثِّ عَلَى طَلَبِ الْعِلْمِ
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২২০। বকর ইবন খালফ, আবু বিশর (রাহঃ) ……. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ যার কল্যাণ চান, তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ جَنَاحٍ، عَنْ يُونُسَ بْنِ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ، أَنَّهُ حَدَّثَهُ قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏ "‏ الْخَيْرُ عَادَةٌ وَالشَّرُّ لَجَاجَةٌ وَمَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)
২২১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… 'মু'আবিয়া ইবন আবু সুফয়ান (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কল্যাণ একটি সু-অভ্যাস। পক্ষান্তরে মন্দ ও অকল্যাণ প্রবৃত্তির তাড়না থেকে উদ্ভূত। আর আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ جَنَاحٍ أَبُو سَعْدٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ فَقِيهٌ وَاحِدٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
১২২। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ........ ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ একজন ফকীহ (ইসলামী আইনে অভিজ্ঞ ব্যক্তি) শয়তানের উপর এক হাজার 'আবিদের ('ইবাদত গুযার) চাইতে অধিক শক্তিশালী।
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ عَاصِمِ بْنِ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنْ دَاوُدَ بْنِ جَمِيلٍ، عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ، قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ أَتَيْتُكَ مِنَ الْمَدِينَةِ مَدِينَةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُ بِهِ عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ قَالَ فَمَا جَاءَ بِكَ تِجَارَةٌ قَالَ لاَ ‏.‏ قَالَ وَلاَ جَاءَ بِكَ غَيْرُهُ قَالَ لاَ ‏.‏ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَإِنَّ الْمَلاَئِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاءِ وَالأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ إِنَّ الْعُلَمَاءَ هُمْ وَرَثَةُ الأَنْبِيَاءِ إِنَّ الأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلاَ دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.
২২৩। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) …… কাসীর ইবন কায়স (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি দামেশকের মসজিদে আবু দারদা (রাযিঃ)-এর কাছে বসা ছিলাম। তখন জনৈক ব্যক্তি তাঁর কাছে এসে বললোঃ হে আবু দারদা! আমি মদীনাতুর রাসূল (ﷺ) থেকে আপনার কাছে একটি হাদীস শোনার জন্য এসেছি। আমি জানতে পেরেছি যে, আপনি নবী (ﷺ) থেকে তা বর্ণনা করেন। তিনি বললেনঃ তুমি তো কোন বাণিজ্যিক উদ্দেশ্যে আসনি? সে বললোঃ না। তিনি বললেনঃ সম্ভবত অন্য কোন উদ্দেশ্য হেতু আগমন করেছ? সে বললোঃ না। তিনি বললেনঃ অবশ্যই আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি 'ইলম হাসিলের জন্য সফর করে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেন। আর নিশ্চয়ই ফিরিশতাগণ 'ইলম অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য তাঁদের পাখাসমূহ বিছিয়ে দেন। আর 'ইলম অন্বেষণকারীর জন্য আসমান ও যমীনবাসী আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, এমন কি পানির মাছও। নিশ্চয়ই 'আলিমের ফযীলত 'আবিদের উপর, যেমন চাঁদের ফযীলত সমস্ত তারকারাজির উপর। নিশ্চয়ই 'আলিমগণ নবীগণের উত্তরাধিকারী। আর নবীগণ দীনার ও দিরহাম উত্তরাধিকার হিসাবে রেখে যান নাই, বরং তারা মীরাস হিসেবে রেখে যান ইলম দীন। যে ব্যক্তি তা গ্রহণ করলো, সে যেন এক বিরাট হিসসা লাভ করলো।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ شِنْظِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ وَوَاضِعُ الْعِلْمِ عِنْدَ غَيْرِ أَهْلِهِ كَمُقَلِّدِ الْخَنَازِيرِ الْجَوْهَرَ وَاللُّؤْلُؤَ وَالذَّهَبَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২২৪। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ..........আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ 'ইলম হাসিল করা প্রতিটি মুসলিমের উপর ফরয। অযোগ্য ব্যক্তিদের কাছে 'ইলম গাচ্ছিত রাখা শূকরের গলায় মণিমুক্তা খচিত স্বর্ণ হার পরানোর শামিল।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلاَّ حَفَّتْهُمُ الْمَلاَئِكَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ وَمَنْ أَبْطَأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২২৫। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন মুসলমানের পার্থিব দুঃখ-কষ্ট মোচন করবে, আল্লাহ্ কিয়ামতের দিনের কষ্ট থেকে তাকে রক্ষা করবেন। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তার দুনিয়া-আখিরাতের দোষ-ত্রুটি গোপন রাখবেন। যে ব্যক্তি কোন ব্যক্তির দুঃখ-কষ্ট দূর করে দেয়, তার দুনিয়া ও আখিরাতের দুঃখ-কষ্ট দূর করে দেবেন। আল্লাহ যে সময় পর্যন্ত বান্দার সাহায্য করেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। যে ব্যক্তি ইলম হাসিলের জন্য রাস্তায় বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। যখন কোন জাতি আল্লাহর ঘরসমূহের মধ্যে কোন ঘরে বসে কুরআন তিলাওয়াত করে, এরপর পরস্পরে তা পর্যালোচনা করে, তখন ফিরিশতারা সেই জামা'আতকে পরিবেষ্টন করে রাখেন, তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয় এবং রহমতের চাঁদোয়া তাদের আবৃত করে নেয়। আর আল্লাহ তাঁর নৈকট্যে অবস্থানকারী (ফিরিশতাদের) সঙ্গে তাদের বিষয়ে আলোচনা করেন। যারা নেক আমল কম করবে, (কিয়ামতের দিন) তাদের বংশ মর্যাদা কোন কাজে আসবে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ أَتَيْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ الْمُرَادِيَّ فَقَالَ مَا جَاءَ بِكَ قُلْتُ أُنْبِطُ الْعِلْمَ ‏.‏ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَا مِنْ خَارِجٍ خَرَجَ مِنْ بَيْتِهِ فِي طَلَبِ الْعِلْمِ إِلاَّ وَضَعَتْ لَهُ الْمَلاَئِكَةُ أَجْنِحَتَهَا رِضًا بِمَا يَصْنَعُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: যির ইবনে হুবায়শ (রহঃ)
২২৬। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ...... যির ইবন হুবায়শ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি সাফওয়ান ইবন আস্সাল মুরাদী (রাযিঃ)-এর কাছে এলাম। তিনি বললেনঃ কি জন্য এসেছ? আমি বললামঃ ইলম হাসিলের জন্য। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যখন কোন ব্যক্তি ইলম হাসিলের জন্য তার ঘর থেকে বের হয়, তখন এই মহৎ কাজের জন্য ফিরিশতাগণ তাঁদের পাখা বিছিয়ে দেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ حُمَيْدِ بْنِ صَخْرٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ جَاءَ مَسْجِدِي هَذَا لَمْ يَأْتِهِ إِلاَّ لِخَيْرٍ يَتَعَلَّمُهُ أَوْ يُعَلِّمُهُ فَهُوَ بِمَنْزِلَةِ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ وَمَنْ جَاءَ لِغَيْرِ ذَلِكَ فَهُوَ بِمَنْزِلَةِ الرَّجُلِ يَنْظُرُ إِلَى مَتَاعِ غَيْرِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২২৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আমার এই মসজিদে কোন ভাল কাজের শিক্ষাদানের কিংবা শিক্ষালাভের জন্য আসে, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর মর্যাদা লাভ করবে। আর যে ব্যক্তি পার্থিব কোন স্বার্থ সিদ্ধির জন্য আসে, সে ব্যক্তি ঐ ব্যক্তির ন্যায়, যে অন্যের ধন-সম্পদের প্রতি দৃষ্টিপাত করে ।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي عَاتِكَةَ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ عَلَيْكُمْ بِهَذَا الْعِلْمِ قَبْلَ أَنْ يُقْبَضَ وَقَبْضُهُ أَنْ يُرْفَعَ ‏"‏ ‏.‏ وَجَمَعَ بَيْنَ إِصْبَعَيْهِ الْوُسْطَى وَالَّتِي تَلِي الإِبْهَامَ هَكَذَا ثُمَّ قَالَ ‏"‏ الْعَالِمُ وَالْمُتَعَلِّمُ شَرِيكَانِ فِي الأَجْرِ وَلاَ خَيْرَ فِي سَائِرِ النَّاسِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.
২২৮। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ....... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এই ইলম উঠিয়ে নেয়ার আগে তা সংরক্ষণ অপরিহার্য মনে করে আঁকড়ে ধরো। আর কবয হওয়ার অর্থ উঠিয়ে নেওয়া। এরপর তিনি তাঁর শাহাদাত ও মধ্যমা আঙ্গুল মিলিয়ে বললেনঃ এইভাবে। এরপর বললেন শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই সওয়াবের অধিকারী । অবশিষ্ট লোকদের মাঝে কোন কল্যাণ নেই।
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ الزِّبْرِقَانِ، عَنْ بَكْرِ بْنِ خُنَيْسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ذَاتَ يَوْمٍ مِنْ بَعْضِ حُجَرِهِ فَدَخَلَ الْمَسْجِدَ فَإِذَا هُوَ بِحَلْقَتَيْنِ إِحْدَاهُمَا يَقْرَءُونَ الْقُرْآنَ وَيَدْعُونَ اللَّهَ وَالأُخْرَى يَتَعَلَّمُونَ وَيُعَلِّمُونَ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ كُلٌّ عَلَى خَيْرٍ هَؤُلاَءِ يَقْرَءُونَ الْقُرْآنَ وَيَدْعُونَ اللَّهَ فَإِنْ شَاءَ أَعْطَاهُمْ وَإِنْ شَاءَ مَنَعَهُمْ وَهَؤُلاَءِ يَتَعَلَّمُونَ وَيُعَلِّمُونَ وَإِنَّمَا بُعِثْتُ مُعَلِّمًا ‏"‏ ‏.‏ فَجَلَسَ مَعَهُمْ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
২২৯। বিশর ইবন হিলাল সাওয়াফ (রাহঃ) …... আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ একদিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হুজরা থেকে বের হয়ে মসজিদে প্রবেশ করেন। তখন সেখানে দুটো সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। এক সমাবেশের লোকজন কুরআন তিলাওয়াত ও আল্লাহর যিকরে মশগুল ছিল, অপর সমাবেশটি শিক্ষা গ্রহণ ও শিক্ষা দানে রত ছিল। তখন নবী (ﷺ) বললেনঃ প্রত্যেকেই ভাল কাজে নিয়োজিত। ঐ সমাবেশের লোকজন কুরআন তিলাওয়াত করছেন এবং আল্লাহর কাছে দু'আ করছেন। তিনি ইচ্ছা করলে তাদের দান করতে পারেন, আবার ইচ্ছা করলে না-ও দিতে পারেন। আর এই সমাবেশের লোকজন শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানে রত আছেন। আর আমি তো শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। এরপর তিনি তাদের সঙ্গে বসে পড়লেন।
ইলমের প্রচার ও প্রসার করা
بَاب مَنْ بَلَّغَ عِلْمًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا لَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ، عَنْ يَحْيَى بْنِ عَبَّادٍ أَبِي هُبَيْرَةَ الأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مَقَالَتِي فَبَلَّغَهَا فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرِ فَقِيهٍ وَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ ‏"‏ ‏.‏ زَادَ فِيهِ عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ‏"‏ ثَلاَثٌ لاَ يُغِلُّ عَلَيْهِنَّ قَلْبُ امْرِئٍ مُسْلِمٍ إِخْلاَصُ الْعَمَلِ لِلَّهِ وَالنُّصْحُ لأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَلُزُومُ جَمَاعَتِهِمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: যায়দ ইবনে ছাবিত (রাঃ)
বর্ণনাকারী: জুবায়র ইবনে মুতঈম (রাঃ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا فَبَلَّغَهُ فَرُبَّ مُبَلَّغٍ أَحْفَظُ مِنْ سَامِعٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
২৩২। মুহাম্মাদ ইবন বাশশার ও মুহাম্মাদ ইবন ওলীদ (রাহঃ)......'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার নিকট হতে একটি হাদীস শুনে তা অন্যান্যদের কাছে পৌঁছিয়ে দেয়, আল্লাহ তাকে হাস্যোজ্জ্বল ও পরিতৃপ্ত করবেন। কেননা অনেক ক্ষেত্রে প্রচারকের চাইতে শ্রোতা অধিকতর হিফাযতকারী হয়ে থাকে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، - أَمْلاَهُ عَلَيْنَا - حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، وَعَنْ رَجُلٍ، آخَرَ هُوَ أَفْضَلُ فِي نَفْسِي مِنْ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي بَكْرَةَ قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَوْمَ النَّحْرِ فَقَالَ ‏ "‏ لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّهُ رُبَّ مُبَلَّغٍ يُبَلَّغُهُ أَوْعَى لَهُ مِنْ سَامِعٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু বাকরা (রাঃ)
২৩৩। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) …… আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) কুরবানীর দিন খুতবা দিলেন। তখন তিনি বললেনঃ উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে (আমার বাণী) পৌছিয়ে দেয়। কেননা এমন অনেক লোক আছে, যাদের কাছে (আমার বাণী) পৌছানো হলে, শ্রোতাদের চাইতে তারা অধিকতর সংরক্ষণকারী হবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَنْبَأَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، مُعَاوِيَةَ الْقُشَيْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَلاَ لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
২৩৪। আবু বকর ইবন আবু শায়বা ও ইসহাক ইবন মনসুর (রাহঃ)..... মু'আবিয়া কুশায়রী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জেনে রাখ! উপস্থিতরা যেন অনুপস্থিতদের কাছে (আমার বাণী) পৌঁছে দেয়।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، حَدَّثَنِي قُدَامَةُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ الْحُصَيْنِ التَّمِيمِيِّ، عَنْ أَبِي عَلْقَمَةَ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ يَسَارٍ، مَوْلَى ابْنِ عُمَرَ عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
২৩৫। আহমদ ইবন 'আব্দা (রাহঃ)........ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের যারা উপস্থিত, তারা যেন অনুপস্থিতদের কাছে (আমার বাণী) পৌঁছে দেয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ إِسْمَاعِيلَ الْحَلَبِيُّ، عَنْ مُعَانِ بْنِ رِفَاعَةَ، عَنْ عَبْدِ الْوَهَّابِ بْنِ بُخْتٍ الْمَكِّيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ نَضَّرَ اللَّهُ عَبْدًا سَمِعَ مَقَالَتِي فَوَعَاهَا ثُمَّ بَلَّغَهَا عَنِّي فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرِ فَقِيهٍ وَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২৩৬। মুহাম্মাদ ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) .....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ সেই বান্দাকে হাস্যোজ্জ্বল ও পরিতৃপ্ত করেন, যে আমার বাণী শুনে তা সংরক্ষণ করে। এরপর তা আমার পক্ষ থেকে অন্যান্যদের কাছে পৌঁছে দেয়। কেননা অনেক ফিকহ বহনকারী প্রকৃত পক্ষে ফকীহ হয় না, এবং অনেক ফিক্হ শিক্ষাদানকারীর চাইতে তার কাছে শিক্ষালাভকারী অধিকতর সমঝদার হয়ে থাকে।
যারা কল্যাণের চাবিকাঠি, তাদের বর্ণনা
بَاب مَنْ كَانَ مِفْتَاحًا لِلْخَيْرِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ مِنَ النَّاسِ مَفَاتِيحَ لِلْخَيْرِ مَغَالِيقَ لِلشَّرِّ وَإِنَّ مِنَ النَّاسِ مَفَاتِيحَ لِلشَّرِّ مَغَالِيقَ لِلْخَيْرِ فَطُوبَى لِمَنْ جَعَلَ اللَّهُ مَفَاتِيحَ الْخَيْرِ عَلَى يَدَيْهِ وَوَيْلٌ لِمَنْ جَعَلَ اللَّهُ مَفَاتِيحَ الشَّرِّ عَلَى يَدَيْهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২৩৭। হুসায়ন ইবন হাসান মারওয়াযী (রাহঃ)......আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই কতক মানুষ আছে, যারা কল্যাণের চাবিকাঠি এবং অকল্যাণের পথ রুদ্ধকারী। পক্ষান্তরে, নিশ্চয়ই কতক লোক আছে, যারা অকল্যাণের দ্বার উন্মোচনকারী এবং কল্যাণের পথ রুদ্ধকারী। আর সেই ব্যক্তির জন্যই খোশ-খবর, যার হাতে আল্লাহ্ কল্যাণের চাবি রেখেছেন। আর ধ্বংস তার জন্য, যার হাতে আল্লাহ অকল্যাণের চাবি রেখেছেন।
حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ أَبُو جَعْفَرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ هَذَا الْخَيْرَ خَزَائِنُ وَلِتِلْكَ الْخَزَائِنِ مَفَاتِيحُ فَطُوبَى لِعَبْدٍ جَعَلَهُ اللَّهُ مِفْتَاحًا لِلْخَيْرِ مِغْلاَقًا لِلشَّرِّ وَوَيْلٌ لِعَبْدٍ جَعَلَهُ اللَّهُ مِفْتَاحًا لِلشَّرِّ مِغْلاَقًا لِلْخَيْرِ ‏"‏ ‏.‏
২৩৮। হারুন ইবন সা'য়ীদ আয়লী, আবু জাফর (রাহঃ) …… সাহল ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই এই কল্যাণ কোষাগার স্বরূপ। আর এ কোষাগারের জন্য রয়েছে চাবিকাঠি। সুতরাং সেই বান্দার জন্যই সুসংবাদ, যাকে আল্লাহ্ কল্যাণের দ্বার উন্মোচনকারী এবং অকল্যাণের পথ রুদ্ধকারী বানিয়েছেন। আর সেই ব্যক্তির জন্য আফসোস! যাকে আল্লাহ অকল্যাণের দ্বার উন্মোচক এবং কল্যাণের পথ রুদ্ধকারীরূপে বানিয়েছেন।
লোকদের কল্যাণকর বিষয়ে শিক্ষাদাতার পুরস্কার
بَاب ثَوَابِ مُعَلِّمِ النَّاسَ الْخَيْرَ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، عَنْ عُثْمَانَ بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِنَّهُ لَيَسْتَغْفِرُ لِلْعَالِمِ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْبَحْرِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.
২৩৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)..... আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ বস্তুত সারা আসমান ও যমীনের অধিবাসী 'আলিমের জন্য মাগফিরাত চায়, এমন কি সমুদ্রের মাছও।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ عَلَّمَ عِلْمًا فَلَهُ أَجْرُ مَنْ عَمِلَ بِهِ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الْعَامِلِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: মু‘আয ইবনে আনাস জুহানী রাযি.
২৪০। আহমদ ইবন 'ঈসা মিসরী (রাহঃ).....আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইলম শিক্ষা দেয়, সে সেই কথা অনুসারে আমলকারীর অনুরূপ পুরস্কার পাবে, এতে আমলকারীর পুরস্কার কোনরূপ হ্রাস পাবে না।
বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ عَطِيَّةَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا مَرْزُوقُ بْنُ أَبِي الْهُذَيْلِ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، حَدَّثَنِي أَبُو عَبْدِ اللَّهِ الأَغَرُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ عِلْمًا عَلَّمَهُ وَنَشَرَهُ وَوَلَدًا صَالِحًا تَرَكَهُ وَمُصْحَفًا وَرَّثَهُ أَوْ مَسْجِدًا بَنَاهُ أَوْ بَيْتًا لاِبْنِ السَّبِيلِ بَنَاهُ أَوْ نَهْرًا أَجْرَاهُ أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَالِهِ فِي صِحَّتِهِ وَحَيَاتِهِ يَلْحَقُهُ مِنْ بَعْدِ مَوْتِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২৪২। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ মুমিন ব্যক্তির ইনতিকালের পরে যে সব আমল ও নেক কাজ তার সাথে মিলবে, তা হলোঃ (১) 'ইলম, যা সে অন্যকে শিক্ষা দিয়েছে এবং তার প্রচার প্রসার করেছে, (২) তার রেখে যাওয়া নেক সন্তান, এবং (৩) কুরআন যাকে এর উত্তরাধিকারী বানিয়েছে অথবা মসজিদ নির্মাণ করেছে কিংবা পথিকদের জন্য সরাইখানা তৈরী করেছে। অথবা পানির নহর খনন করেছে, জীবদ্দশায় সুস্থ থাকাকালীন দান-খয়রাত করেছে; এই জিনিসগুলোর সওয়াব সে মৃত্যুর পরে পেতে থাকবে।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ الْمَدَنِيُّ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ طَلْحَةَ، عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أَفْضَلُ الصَّدَقَةِ أَنْ يَتَعَلَّمَ الْمَرْءُ الْمُسْلِمُ عِلْمًا ثُمَّ يُعَلِّمَهُ أَخَاهُ الْمُسْلِمَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২৪৩। ইয়া'কুব ইবন হুমায়দ ইবন কাসির মাদানী (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ উত্তম সদকা হলো একজন মুসলমান ইলম শিক্ষা করে এবং তা তার মুসলমান ভাইকে শিক্ষা দেয়।
কারো পেছনে অন্যের চলা মাকরূহ মনে করা
بَاب مَنْ كَرِهَ أَنْ يُوطَأَ عَقِبَاهُ
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا مُعَانُ بْنُ رِفَاعَةَ، حَدَّثَنِي عَلِيُّ بْنُ يَزِيدَ، قَالَ سَمِعْتُ الْقَاسِمَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يُحَدِّثُ عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ مَرَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فِي يَوْمٍ شَدِيدِ الْحَرِّ نَحْوَ بَقِيعِ الْغَرْقَدِ وَكَانَ النَّاسُ يَمْشُونَ خَلْفَهُ فَلَمَّا سَمِعَ صَوْتَ النِّعَالِ وَقَرَ ذَلِكَ فِي نَفْسِهِ فَجَلَسَ حَتَّى قَدَّمَهُمْ أَمَامَهُ لِئَلاَّ يَقَعَ فِي نَفْسِهِ شَىْءٌ مِنَ الْكِبْرِ ‏.‏
বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.
২৪৫। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ......আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) প্রচণ্ড গরমের দিনে 'বাকীউল গারকাদ' নামক স্থানের দিকে বের হতেন। এ সময় লোকেরা তাঁর পেছনে হেঁটে যেত। যখন তিনি জুতার আওয়াজ শুনতেন, তখন তাঁর কাছে তা অপ্রিয় মনে হতো। তখন তিনি বসে পড়তেন, যাতে লোকেরা তাঁর আগে চলে যেতো। যেন তাঁর অন্তরে বিন্দুমাত্র অহমিকা স্থান না পায়।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ نُبَيْحٍ الْعَنَزِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا مَشَى مَشَى أَصْحَابُهُ أَمَامَهُ وَتَرَكُوا ظَهْرَهُ لِلْمَلاَئِكَةِ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
২৪৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)........ জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) যখন হ্যাঁটতেন, তখন তাঁর সাহাবীগণ তাঁর আগে চলতেন এবং তিনি তাঁর পেছনের দিকটা ফিরিশতাদের জন্য ছেড়ে দিতেন।
ইলম শিক্ষার্থীদের প্রতি উপদেশ
بَاب الْوَصَاةِ بِطَلَبَةِ الْعِلْمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ بْنِ رَاشِدٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ عَبْدَةَ، عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ سَيَأْتِيكُمْ أَقْوَامٌ يَطْلُبُونَ الْعِلْمَ فَإِذَا رَأَيْتُمُوهُمْ فَقُولُوا لَهُمْ مَرْحَبًا مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَاقْنُوهُمْ ‏"‏ ‏.‏ قُلْتُ لِلْحَكَمِ مَا اقْنُوهُمْ قَالَ عَلِّمُوهُمْ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ هِلاَلٍ، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ دَخَلْنَا عَلَى الْحَسَنِ نَعُودُهُ حَتَّى مَلأْنَا الْبَيْتَ فَقَبَضَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ دَخَلْنَا عَلَى أَبِي هُرَيْرَةَ نَعُودُهُ حَتَّى مَلأْنَا الْبَيْتَ فَقَبَضَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ دَخَلْنَا عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَتَّى مَلأْنَا الْبَيْتَ وَهُوَ مُضْطَجِعٌ لِجَنْبِهِ فَلَمَّا رَآنَا قَبَضَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ ‏ "‏ إِنَّهُ سَيَأْتِيكُمْ أَقْوَامٌ مِنْ بَعْدِي يَطْلُبُونَ الْعِلْمَ فَرَحِّبُوا بِهِمْ وَحَيُّوهُمْ وَعَلِّمُوهُمْ ‏"‏ ‏.‏ قَالَ فَأَدْرَكْنَا وَاللَّهِ أَقْوَامًا مَا رَحَّبُوا بِنَا وَلاَ حَيَّوْنَا وَلاَ عَلَّمُونَا إِلاَّ بَعْدَ أَنْ كُنَّا نَذْهَبُ إِلَيْهِمْ فَيَجْفُونَا ‏.‏
বর্ণনাকারী: হাসান বসরী (রহঃ)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ الْعَنْقَزِيُّ، أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَنَا ‏ "‏ إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّهُمْ سَيَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الأَرْضِ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا جَاءُوكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
২৪৯। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).....আবু হারুন 'আব্দী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ)-এর কাছে আসতাম, তখন তিনি বলতেনঃ তোমাদের জন্য রাসূলুল্লাহ্ (ﷺ) -এর ওসীয়ত অনুযায়ী মারহাবা। রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বলতেনঃ লোকেরা অবশ্যই তোমাদের অনুগত । পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা তোমাদের কাছে দীন শিক্ষার জন্য আসবে। তারা যখন তোমাদের কাছে আসবে, তখন তোমরা তাদের ভাল কাজের উপদেশ দেবে।
ইলম দ্বারা উপকৃত হওয়া এবং তদনুযায়ী আমল করা
بَاب الِانْتِفَاعِ بِالْعِلْمِ وَالْعَمَلِ بِهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ مِنْ دُعَاءِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ دُعَاءٍ لاَ يُسْمَعُ وَمَنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২৫০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-এর দু'আ এরূপ ছিলঃ اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن دعاء لا يسمع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع — "হে আল্লাহ! আমি সেই ইলম থেকে আপনার কাছে পানাহ চাই, যা কোন উপকারে আসে না, সেই দুআ থেকে, যা কবূল করা হয় না; সেই অন্তর থেকে, যা ভীত হয় না এবং সেই প্রবৃত্তি থেকে, যা পরিতৃপ্ত হয় না।"
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا وَالْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২৫১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)...আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما والحمد لله على كل حال "হে আল্লাহ! আপনি যে ইলম আমাকে শিখিয়েছেন, তা আমার জন্য উপকারী করুন। আমাকে এমন ইলম দান করুন, যা আমার উপকারে আসে, আমার ইলম বাড়িয়ে দিন এবং সর্বাবস্থায় প্রশংসা আল্লাহর জন্য "
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২৫২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, যদি কেউ সে ইলমকে পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য শিক্ষা করে, সে কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণ পাবে না, অর্থাৎ জান্নাতের সুগন্ধি পাবে না।আবুল হাসান (রাহঃ)...... ফুলায়হ্ ইবন সুলায়মান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি উপরিউক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا أَبُو كَرِبٍ الأَزْدِيُّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ لِيُبَاهِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْ لِيَصْرِفَ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ فَهُوَ فِي النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
২৫৩। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ইবন 'উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি নির্বোধের সাথে ঝগড়া করার জন্য অথবা আলিমদের উপর ফখর ও অহমিকা প্রকাশের জন্য কিংবা সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণের জন্য ইলম শিক্ষা করে, সে জাহান্নামী হবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَنْبَأَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ وَلاَ لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ وَلاَ تَخَيَّرُوا بِهِ الْمَجَالِسَ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَالنَّارُ النَّارُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
২৫৪। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ……. জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ তোমরা আলিমদের উপর অহমিকা প্রকাশের জন্য, নির্বোধের সাথে ঝগড়া করার জন্য এবং মজলিসে বড়ত্ব প্রকাশ করার জন্য ইলম শিক্ষা করো না। কেননা যে ব্যক্তি এরূপ করবে, তার জন্য রয়েছে আগুন আর আগুন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْكِنْدِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ أُنَاسًا مِنْ أُمَّتِي سَيَتَفَقَّهُونَ فِي الدِّينِ وَيَقْرَءُونَ الْقُرْآنَ وَيَقُولُونَ نَأْتِي الأُمَرَاءَ فَنُصِيبُ مِنْ دُنْيَاهُمْ وَنَعْتَزِلُهُمْ بِدِينِنَا ‏.‏ وَلاَ يَكُونُ ذَلِكَ كَمَا لاَ يُجْتَنَى مِنَ الْقَتَادِ إِلاَّ الشَّوْكُ كَذَلِكَ لاَ يُجْتَنَى مِنْ قُرْبِهِمْ إِلاَّ ‏"‏ ‏.‏ قَالَ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ كَأَنَّهُ يَعْنِي الْخَطَايَا ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ مُعَاوِيَةَ النَّصْرِيِّ، عَنْ نَهْشَلٍ، عَنِ الضَّحَّاكِ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ لَوْ أَنَّ أَهْلَ الْعِلْمِ، صَانُوا الْعِلْمَ وَوَضَعُوهُ عِنْدَ أَهْلِهِ لَسَادُوا بِهِ أَهْلَ زَمَانِهِمْ وَلَكِنَّهُمْ بَذَلُوهُ لأَهْلِ الدُّنْيَا لِيَنَالُوا بِهِ مِنْ دُنْيَاهُمْ فَهَانُوا عَلَيْهِمْ سَمِعْتُ نَبِيَّكُمْ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ جَعَلَ الْهُمُومَ هَمًّا وَاحِدًا هَمَّ آخِرَتِهِ كَفَاهُ اللَّهُ هَمَّ دُنْيَاهُ وَمَنْ تَشَعَّبَتْ بِهِ الْهُمُومُ فِي أَحْوَالِ الدُّنْيَا لَمْ يُبَالِ اللَّهُ فِي أَىِّ أَوْدِيَتِهَا هَلَكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
২৫৭। 'আলী ইবন মুহাম্মাদ ও হুসায়ন ইবন 'আব্দুর রহমান (রাযিঃ)..... 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যদি আলিমরা ইলম হাসিল করার পরে তা সংরক্ষণ করে এবং তারা তা যোগ্য আলিমদের কাছে রাখে, তাহলে অবশ্যই তারা সে যুগের অধিবাসীদের নেতৃত্ব দিবে। কিন্তু তারা তা দুনিয়াদারদের কাছে পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করেছে, ফলে তারা তাদের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে। আমি তোমাদের নবী (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি তার সমস্ত চিন্তাকে একই চিন্তার অর্থাৎ আখিরাতের চিন্তায় একত্রিত করেছে, আল্লাহ্ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট হবেন। আর যে ব্যক্তি দুনিয়ার বিভিন্ন বিষয়ের চিন্তায় লিপ্ত থাকবে, সে যে কোন উপত্যকায় ধ্বংস হোক না কেন, আল্লাহ্ তার পরোয়া করেন না।আবুল হাসান (রাহঃ)...... মু'আবিয়া নসরী (রাহঃ) থেকে বর্ণিত। আর তিনি সিকাহ (নির্ভরযোগ্য) রাবী ছিলেন। এরপর তিনি উপরিউক্ত সনদের অনুরূপ হাদীস বর্ণনা করেন।
حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، وَأَبُو بَدْرٍ عَبَّادُ بْنُ الْوَلِيدِ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الْهُنَائِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ الْهُنَائِيُّ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ خَالِدِ بْنِ دُرَيْكٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ طَلَبَ الْعِلْمَ لِغَيْرِ اللَّهِ أَوْ أَرَادَ بِهِ غَيْرَ اللَّهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
২৫৮। যায়দ ইবন আখযাম ও 'আব্বাদ ইবন ওয়ালীদ (রাহঃ) ……… ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের (সন্তুষ্টিলাভের) জন্য ইলম অর্জন করে অথবা ইলমের দ্বারা আল্লাহ ব্যতীত অন্য কারো (সন্তুষ্টির ইচ্ছা) পোষণ করে, সে যেন জাহান্নামে তার বাসস্থান বানিয়ে নেয়।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَاصِمٍ الْعَبَّادَانِيُّ، حَدَّثَنَا بَشِيرُ بْنُ مَيْمُونٍ، قَالَ سَمِعْتُ أَشْعَثَ بْنَ سَوَّارٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لاَ تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ أَوْ لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ أَوْ لِتَصْرِفُوا وُجُوهَ النَّاسِ إِلَيْكُمْ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَهُوَ فِي النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি
২৫৯। আহমদ ইবন 'আসিম 'আব্বাদানী (রাহঃ).....হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমরা আলিমগণের উপর অহমিকা প্রকাশের জন্য, নির্বোধদের সাথে ঝগড়া করার জন্য কিংবা সাধারণ মানুষের মনোযোগ তোমাদের দিকে আকর্ষণের নিমিত্তে 'ইলম শিক্ষা করো না। যে এরূপ করবে, সে জাহান্নামী হবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، أَنْبَأَنَا وَهْبُ بْنُ إِسْمَاعِيلَ الأَسَدِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ تَعَلَّمَ الْعِلْمَ لِيُبَاهِيَ بِهِ الْعُلَمَاءَ وَيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ وَيَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ أَدْخَلَهُ اللَّهُ جَهَنَّمَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২৬০।মুহাম্মাদ ইবনে ইসমাঈল(রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণি বলেছেন: যে ব্যক্তি আলিমদের উপর গৌরব প্রকাশের জন্য, নির্বোধদের সাথে ঝগড়া করার জন্য নিজের দিকে সাধারণ মানুষের মন আকৃষ্ট করার জন্য ইলম শিক্ষা করবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন।
যাকে কিছু ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সে তা গোপন করে
بَاب مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২৬১।আবু বকর ইবনে আবু শাইবা(রাহঃ)......আবু হুরাইরা(রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন : যে ব্যক্তি কোন দ্বীনের কথা জানার পরে তা গোপন করবে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরান অবস্থায় উঠানো হবে। আবুল হাসান কাস্তান (রাহঃ)... ইমারত ইবন যাযান (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত।
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الأَعْرَجِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ وَاللَّهِ لَوْلاَ آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى مَا حَدَّثْتُ عَنْهُ - يَعْنِي عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ - شَيْئًا أَبَدًا لَوْلاَ قَوْلُ اللَّهِ ‏(إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلَ اللَّهُ مِنَ الْكِتَابِ)‏ إِلَى آخِرِ الآيَتَيْنِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২৬২। আবু মারওয়ান উসমানী, মুহাম্মাদ ইবন 'উসমান (রাহঃ), আব্দুর রহমান ইবন হরমুখ আবাজ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছেন : আল্লাহর কসম! যদি মহান আ কিভাবে এ দুটি আয়াত না থাকত, তবে আমি কখনো নবী (ﷺ) থেকে কোন হাদীস বর্ণনা করতাম। যদি আল্লাহর এ বাণী না থাকতঃ....ان الذين يكتمون ما أنزل الله من الكتب..আল্লাহ যে কিতাব নাযিল করেছেন, যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই পূরে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না।এবং তাদের পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি । তারাই সৎপথের বিনিময়ে তার পথ এবং ক্ষমার পরিবর্তে শান্তি ক্রয় করেছে। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল!(২ঃ১৭৪-১৭৫)
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ أَبِي السَّرِيِّ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا خَلَفُ بْنُ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا لَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَمَنْ كَتَمَ حَدِيثًا فَقَدْ كَتَمَ مَا أَنْزَلَ اللَّهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
২৬৩। হুসায়ন ইবন আবু সাররী আসকালানী (রাহঃ)......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন এই উম্মতের শেষ যমানার লোকেরা যখন পূর্ববর্তীদের লা'নত করবে, সে সময় কেউ একটি হাদীস গোপন করলে সে যেন আল্লাহ কর্তৃক নাযিলকৃত কিতাবকে গোপন করলো।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنِي عُمَرُ بْنُ سُلَيْمٍ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ أُلْجِمَ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২৬৪| আহমদ ইবন আযহার (রাহঃ) ইউসুফ ইবন ইবরাহীম (রাহঃ) বলেন, আমি আনাস ইবন মালিক (রাযিঃ)-কে বলতে শুনেছি। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যাকে কোন দ্বীনেরকথা জিজ্ঞাসা করা হয়, আর সে তা গোপন রাখে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ حِبَّانَ بْنِ وَاقِدٍ الثَّقَفِيُّ أَبُو إِسْحَاقَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَابٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ كَتَمَ عِلْمًا مِمَّا يَنْفَعُ اللَّهُ بِهِ فِي أَمْرِ النَّاسِ فِي الدِّينِ أَلْجَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
২৬৫। ইসমাঈল ইবন হিব্বান ইবন ওয়াকিদ সাকাফী, আবু ইসহাক ওয়াসিতী (রাহঃ).... আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইলমের এমন একটি বিষয় গোপন করে, যাতে আল্লাহর দ্বীনের কাজে মানুষের উপকার হয়, তবে আল্লাহ তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পরাবেন।
ইলম দ্বারা উপকৃত হওয়া এবং তদনুযায়ী আমল করা
بَاب مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَفْصِ بْنِ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، حَدَّثَنَا أَبُو إِبْرَاهِيمَ، إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْكَرَابِيسِيُّ عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ يَعْلَمُهُ فَكَتَمَهُ أُلْجِمَ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২৬৬। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন হাফস ইবন হিশাম ইবন যায়দ ইবন আনাস ইবন মালিক (রাযিঃ)......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যাকে দ্বীনের কোন কথা জিজ্ঞাসা করা হয়। যা সে জানে; অথচ সে তা গোপন রাখে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে।