كتاب الدعاء

৩২. দুআর অধ্যায়

অধ্যায় ৩২ · ৬৬ টি হাদীস

দু'আর ফযীলাত

بَاب فَضْلِ الدُّعَاءِ

৩৮২৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ الْمَدَنِيُّ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ لَمْ يَدْعُ اللَّهَ سُبْحَانَهُ غَضِبَ عَلَيْهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮২৭ আবু বাকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) বলেছেন: যে ব্যক্তি মহান আল্লাহর কাছে দু'আ করে না, আল্লহ তার উপর অসন্তুষ্ট হন।

৩৮২৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ ذَرِّ بْنِ عَبْدِ اللَّهِ الْهَمْدَانِيِّ، عَنْ يُسَيْعٍ الْكِنْدِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِنَّ الدُّعَاءَ هُوَ الْعِبَادَةُ ‏"‏ ‏.‏ ثُمَّ قَرَأَ ‏(وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ)‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

৩৮২৮। আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ)...... নু'মান ইব্‌ন বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) বলেছেন : দু'আ হলো ইবাদত। অতঃপর তিনি তিলাওয়াত করলেন: তোমাদের রব বলেছেন : ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব।

৩৮২৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لَيْسَ شَىْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ سُبْحَانَهُ مِنَ الدُّعَاءِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮২৯। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী(ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, মহান আল্লাহর নিকট দু'আর চেয়ে মর্যাদাপূর্ণ আর কিছু নেই

রাসূলুল্লাহ -এর দু'আ

بَاب دُعَاءِ رَسُولِ اللهِ ﷺ

৩৮৩০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، سَنَةَ إِحْدَى وَثَلاَثِينَ وَمِائَتَيْنِ حَدَّثَنَا وَكِيعٌ، فِي سَنَةِ خَمْسٍ وَتِسْعِينَ وَمِائَةٍ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ فِي مَجْلِسِ الأَعْمَشِ مُنْذُ خَمْسِينَ سَنَةً حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ الْجَمَلِيُّ فِي زَمَنِ خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ الْمُكْتِبِ عَنْ طَلِيقِ بْنِ قَيْسٍ الْحَنَفِيِّ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقُولُ فِي دُعَائِهِ ‏ "‏ رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَىَّ وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَىَّ وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَىَّ وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَىَّ رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مُطِيعًا إِلَيْكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَاهْدِ قَلْبِي وَسَدِّدْ لِسَانِي وَثَبِّتْ حُجَّتِي وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي ‏"‏ ‏.‏ قَالَ أَبُو الْحَسَنِ الطَّنَافِسِيُّ قُلْتُ لِوَكِيعٍ أَقُولُهُ فِي قُنُوتِ الْوِتْرِ قَالَ نَعَمْ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৮৩০। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).....ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী(ﷺ) তাঁর দু'আয় বলতেন : رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَىَّ আমার রব! আমকে সাহায্য করুন এবং আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না। وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَىَّ আর আমাকে সাহায্য করুন, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না। وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَىَّ আমার পক্ষে কৌশল প্রয়োগ করুন এবং আমার বিপক্ষে যেন আপনার কৌশল প্রয়োগ না হয়। وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي আমাকে হিদায়াত দান করুন এবং হিদায়াতকে আমার জন্য সহজ করে দিন। এই তাঁর وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَىَّ এবং যে আমার বিরুদ্ধে লেগেছে, তার বিপক্ষে আমাকে সাহায্য করুন رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مُطِيعًا إِلَيْكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا – হে আমার রব! আমাকে সদা আপনার প্রতি কৃতজ্ঞ, সদা আপনাকে স্মরণকারী, সদা আপনাকেই ভয়কারী, আপনারই অনুগত, আপনাতেই পরিতৃপ্ত, আপনাতেই একাগ্র ও আহাজারিকারী رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي হে আমার রব! আমার তাওবা কবুল করুন এবং আমার পাপ মুছে দিন। وَأَجِبْ دَعْوَتِي এবং আমার ডাকে সাড়া দিন। وَاهْدِ قَلْبِي وَسَدِّدْ لِسَانِي وَثَبِّتْ حُجَّتِي এবং আমার অন্তরকে সঠিক পথ প্রদর্শন করুন এবং জিহ্বা বিচ্যুতি মুক্ত করুন এবং আমার যুক্তিকে অবিচল করুন وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي এবং আমারহৃদয়ের বিদ্বেষ দূর করে দিন।

রাবী আবুল হাসান তানফিসী (রাহঃ) বলেন : আমি ওয়াকীকে জিজ্ঞাসা করলাম, এটা কি আমি বিতরের কুনূতে পড়ব? তিনি বললেন, হ্যাঁ।
৩৮৩১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُبَيْدَةَ، حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَتَتْ فَاطِمَةُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ تَسْأَلُهُ خَادِمًا فَقَالَ لَهَا ‏"‏ مَا عِنْدِي مَا أُعْطِيكِ ‏"‏ ‏.‏ فَرَجَعَتْ فَأَتَاهَا بَعْدَ ذَلِكَ فَقَالَ ‏"‏ الَّذِي سَأَلْتِ أَحَبُّ إِلَيْكِ أَوْ مَا هُوَ خَيْرٌ مِنْهُ ‏"‏ ‏.‏ فَقَالَ لَهَا عَلِيٌّ قُولِي لاَ بَلْ مَا هُوَ خَيْرٌ مِنْهُ فَقَالَتْ فَقَالَ ‏"‏ قُولِي اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ الْعَظِيمِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৩১। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)..আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা ফাতিমা (রাযিঃ) নবী(ﷺ)-এর নিকট একজন খাদিম চাওয়ার জন্য আসলেন তিনি বললেন : আমার কাছে এমন কিছু নেই, যা আমি তোমাকে দিতে পারি। এ কথায় তিনি ফিরে গেলেন পরে তিনি (রাসূল) তাঁর কাছে এসে বললেন: যা তুমি চেয়েছ, সেটাই কি তোমার কাছে অধিক প্রিয়, না যা তার চেয়ে উন্নত সেটা (অধিক প্রিয়) ? আলী (রাযিঃ) তখন তাকে বললেন : ফাতিমা! তুমি বলো, বরং সেটাই আমার কাছে অধিক প্রিয়, যা তার চেয়ে উত্তম। তখন ফাতিমা (রাযিঃ) তাই বললেন। তখন রাসূলুল্লাহ(ﷺ) বললেন : বলো,اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ আল্লাহ! সাত আসমান ও মহান আরশের রব! رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ الْعَظِيمِ হে আমাদের রব! এবং রব প্রতিটি জিনিসের এবং তাওরাত, ইঞ্জীল ও মহান কুরআনের অবতারণকারী أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ আপনিই প্রথম, সুতরাং আপনার পূর্বে কোন কিছু নেই,এবং আপনিই শেষ সুতরাং আপনার পরে কিছুই নেই। وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ এবং আপনিই প্রকাশ্য সুতরাং আপনি ব্যতীত আর কিছুই নেই। وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ এবং আপনিই অপ্রকাশ্য সুতরাং আপনি ছাড়া আর কিছু নেই اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ আপনি আমাদের ঋণ পরিশোধ করে দিন এবং আমাদেরকে দারিদ্র্য থেকে মুক্ত করুন।

৩৮৩২

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ كَانَ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৮৩২। ইয়াকূব ইন ইবরাহীম দাওরাকী ও মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)........ আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী(ﷺ) থেকে বর্ণিত, তিনি বলতেন:اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى হে আল্লাহ! আমি আপনার কাছে হিদায়াত, তাওয়া, পবিত্রতা ও মুখাপেক্ষী প্রার্থনা করছি।

৩৮৩৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا وَالْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ النَّارِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৩৩। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) এরূপ দু'আ করতেন: اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي হে আল্লাহ! যে ইলম আমাকে দান করেছেন, তার দ্বারা আমাকে উপকৃত করুন। وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي এবং আমাকে সেই 'ইলম দান করুন, যা আমার উপকার করবে।وَزِدْنِي عِلْمًا এবং আমার জ্ঞান বৃদ্ধি করুন। وَالْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ এবং সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আপনারule وَأَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ النَّارِ এবং আমি জাহান্নামের আযাব থেকে আল্লাহর আশয় প্রার্থনা করছি।

৩৮৩৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُكْثِرُ أَنْ يَقُولَ ‏"‏ اللَّهُمَّ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ تَخَافُ عَلَيْنَا وَقَدْ آمَنَّا بِكَ وَصَدَّقْنَاكَ بِمَا جِئْتَ بِهِ فَقَالَ ‏"‏ إِنَّ الْقُلُوبَ بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ يُقَلِّبُهَا ‏"‏ ‏.‏ وَأَشَارَ الأَعْمَشُ بِإِصْبَعَيْهِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৩৪। মুহাম্মাদ ইব্‌ন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)....... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ(ﷺ) এ দু'আ বেশী বেশী করতেন :اللَّهُمَّ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ (হে আল্লাহ! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। জনৈক সাহাবী আরয করলেন : ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আমাদের ব্যাপারে আশংকা করেন, অথচ আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার আনিত বিষয়কে আমরা সত্য বল স্বীকার করেছি। তখন তিনি বললেন : দেখ অন্তরসমূহ মহাশক্তিশালী রহমানের দুই আংগুলের মাঝে (অর্থাৎ তার পূর্ণ নিয়ন্ত্রণে), তিনি সেগুলোকে উলটপালট করেন। অতঃপর বর্ণনাকারী আমাশ (রাহঃ) তাঁর আংগুলের সাহায্যে ইশারা করে দেখালেন।

৩৮৩৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، ‏.‏ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي ‏.‏ قَالَ ‏ "‏ قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)

৩৮৩৫। মুহাম্মাদ ইব্‌ন রুমহ্ (রাহঃ)........ আবু বাকর সিদ্দীক (রাযিঃ) থেকে বর্ণিত, একদা তিনি রাসূলুল্লাহ(ﷺ) কে বললেন : আমাকে এমন কোন দু'আ শিখিয়ে দিন, যার দ্বারা আমি আমার সালাতে দু'আ করবো, তিনি বললেন: তুমি বল :اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ হে আল্লাহ! আমার নফসের উপর নি:সন্দেহে আমি অবিচার করেছি। আর আপনি ছাড়া কেউ পাপ সমূহ ক্ষমা করতে পারে না, সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাগফিরাত ও ক্ষমা দান করুন।আপনি আমার প্রতি রহম করুন, আপনি অধিক ক্ষমাশীল, অতি দয়ালু।

৩৮৩৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ أَبِي مَرْزُوقٍ، عَنْ أَبِي الْعَدَبَّسِ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ مُتَّكِئٌ عَلَى عَصًا فَلَمَّا رَأَيْنَاهُ قُمْنَا فَقَالَ ‏"‏ لاَ تَفْعَلُوا كَمَا يَفْعَلُ أَهْلُ فَارِسَ بِعُظَمَائِهَا ‏"‏ ‏.‏ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ لَوْ دَعَوْتَ اللَّهَ لَنَا ‏.‏ قَالَ ‏"‏ اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَارْضَ عَنَّا وَتَقَبَّلْ مِنَّا وَأَدْخِلْنَا الْجَنَّةَ وَنَجِّنَا مِنَ النَّارِ وَأَصْلِحْ لَنَا شَأْنَنَا كُلَّهُ ‏"‏ ‏.‏ قَالَ فَكَأَنَّمَا أَحْبَبْنَا أَنْ يَزِيدَنَا فَقَالَ ‏"‏ أَوَلَيْسَ قَدْ جَمَعْتُ لَكُمُ الأَمْرَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

৩৮৩৬। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আবু উমামা আল-বাহেলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) লাঠিতে ভর দিয়ে আমাদের নিকট বেরিয়ে আসলেন। আমরা তাঁকে দেখে দাঁড়িয়ে গেলাম তখন তিনি বললেন পারস্যবাসীরা তাদের নেতাদের সাথে যেরূপ করে, তোমরা আমার সংগে সেরূপ করো না। আমরা বললাম: ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি আমাদের জন্য আল্লাহর নিকট একটু দু'আ করতেন! তিনি বললেন :اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَارْضَ عَنَّا وَتَقَبَّلْ مِنَّا وَأَدْخِلْنَا الْجَنَّةَ وَنَجِّنَا مِنَ النَّارِ وَأَصْلِحْ لَنَا شَأْنَنَا كُلَّهُ হে আল্লাহ! আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি রহম করুন এবং আমাদের প্রতি সন্তুষ্ট থাকুন।আমাদের কবূল করুন। এবং আমাদেরকে জান্নাতে দাখিল করুন এবং জাহান্নাম থেকে নাজাত দিন এবং আমাদের যাবতীয় বিষয় সংশোধন করে দিন"।

রাবী (আবু উমামা) বলেন : আমরা তো আরো অধিক আশা করছিলাম, তখন তিনি বললেন : আমি কি তোমদের সকল প্রয়োজন একত্র করে ছিলাম না ?
৩৮৩৭

حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَخِيهِ، عَبَّادِ بْنِ أَبِي سَعِيدٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الأَرْبَعِ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دُعَاءٍ لاَ يُسْمَعُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৩৭। ঈসা ইবন হাম্মাদ আল-মিসূরী (রাহঃ).......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) এরূপ বলতেন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الأَرْبَعِ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دُعَاءٍ لاَ يُسْمَعُ হে আল্লাহ! আমি আপনার কাছে চারটি জিনিস থেকে পানাহ চাই : এমন ইলম যা উপকার করে না, এমন অন্তর যা ভীত নম্র হয় না, ত এমন নফস যা তৃপ্ত হয় না, এবং এমন দু'আ যা কবুল করা হয় না।

যা থেকে রাসূলুল্লাহ(ﷺ) পানাহ চেয়েছেন

بَاب مَا تَعَوَّذَ مِنْهُ رَسُولُ اللهِ ﷺ

৩৮৩৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، جَمِيعًا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَدْعُو بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَمِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৩৮। আবু বাকর ইব্‌ন আবু শায়বা ও আলী ইন মুহাম্মাদ (রাহঃ)........ আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী(ﷺ) এসকল শব্দে দু'আ করতেন : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَمِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
হে আল্লাহ! আমি আপনার নিকট পানাহ চাই জাহান্নামের ফিতনা থেকে এবং জাহান্নামের আযাব থেকে এবং কবরের ফিতনা থেকে এবং কবরের আযাব থেকে এবং সচ্ছলতার নিকৃষ্ট ফিনা থেকে এবং দারিদ্রের নিকৃষ্ট ফিনা থেকে এবং দাজ্জালের নিকৃষ্ট ফিত্না থেকে।
اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ
(হে আল্লাহ! আপনি আমার পাপ সমূহ ধুয়ে দিন বরফ ও শীলা স্বচ্ছ পানি দিয়ে এবং পাপসমূহ থেকে আমার হৃদয়কে পরিষ্কার করুন, যেমন সাদা কাপড় কে ময়লা থেকে পরিস্কার করেছেন এবং আমারও আমার পাপগুলোর মাঝে দূরত্ব সৃষ্টি করুন, যেমন দূরত্ব সৃষ্টি করেছেন মাশরিক ও মাগরিবের মাঝে। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ হে আল্লাহ! আমি আপনার কাছে পানাহ চাই অলসতা থেকে, বার্ধক্য থেকে, গুনাহ থেকে এবং ঋণভার থেকে।
৩৮৩৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلاَلٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ دُعَاءٍ، كَانَ يَدْعُو بِهِ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ كَانَ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৩৯। আবু বাকর আবু শায়বা (রাহঃ)...... ফারওয়া ইন নাওফল (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আয়েশা (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ(ﷺ) যে ভাবে দু'আ করতেন সে সম্পর্কে তখন তিনি বললেন : তিনি এভাবে দু'আ করতেন :اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ হে আল্লাহ! আমি আপনার কাছে পানাহ চাই সে অনিষ্ট হতে যা আমি জেনেছি এবং সে অনিষ্ট হতে যা আমি করিছি।

৩৮৪০

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا بَكْرُ بْنُ سُلَيْمٍ، حَدَّثَنِي حُمَيْدٌ الْخَرَّاطُ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُعَلِّمُنَا هَذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৮৪০, ইবরাহীম ইবন মুনযির হিযামী (রাহঃ)...... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) আমাদেরকে কুরআনের সূরা শিক্ষা দেওয়ার মত এই দু'আ শিক্ষা দিতেন :

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ হে আল্লাহ! আমি আপনার কাছে পানাহ চাই জাহান্নামের আযাব থেকে এবং আপনার কাছে পানাহ চাই কবরের আযাব থেকে এবং আপনার কাছে পানাহ চাই মাসীহ্ দাজ্জালের ফিতনা থেকে এবং আপনার কাছে পানাহ চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে।
৩৮৪১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ فَقَدْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ذَاتَ لَيْلَةٍ مِنْ فِرَاشِهِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ وَهُوَ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৪১ আবু বাক্র ইবন আবু শায়বা (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ(ﷺ) কে তাঁর বিছানায় অনুপস্থিত পেলাম, তখন আমি তাঁকে তালাশ করলাম। অতঃপর আমার হাত তাঁর দু'পায়ের পাতার নিচ অংশে লাগলো, এসময় তিনি সিজদারত ছিলেন এবং পায়ের পাতা দু'টো দাঁড়ানো ছিল । তখন তিনি বলছিলেন :اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টির সাথে সাথে আপনার শাস্তি থেকে পানাহ চাই, আপনার প্রশংসা আমি পরিবেষ্টন করতে পারবো না, আপনি তেমনই যেমন আপনি নিজের প্রশংসা করেছেন।
৩৮৪২

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ جَعْفَرِ بْنِ عِيَاضٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ تَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الْفَقْرِ وَالْقِلَّةِ وَالذِّلَّةِ وَأَنْ تَظْلِمَ أَوْ تُظْلَمَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৪২। আবু বাকর (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) বলেছেন: তোমরা আল্লাহর কাছে পানাহ চাও দারিদ্র্য, অভাব ও অপদস্থতা থেকে এবং অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে।

৩৮৪৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ سَلُوا اللَّهَ عِلْمًا نَافِعًا وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৮৪৩। আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ)........ জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) বলেছেনঃ তোমরা আল্লাহর কাছে উপকারী জ্ঞান প্রার্থনা কর এবং অপকারী জ্ঞান থেকে আল্লাহর কাছে পানাহ চাও ।

৩৮৪৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَتَعَوَّذُ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَرْذَلِ الْعُمُرِ وَعَذَابِ الْقَبْرِ وَفِتْنَةِ الصَّدْرِ ‏.‏ قَالَ وَكِيعٌ يَعْنِي الرَّجُلَ يَمُوتُ عَلَى فِتْنَةٍ لاَ يَسْتَغْفِرُ اللَّهَ مِنْهَا ‏.‏

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৩৮৪৪। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)......উমর (রাযিঃ) থেকে বর্ণিত নবীর ভীরুতা, কার্পণ্যতা, বার্ধ্যক্য, কবরের আযাব ও সীনার ফিনা (পথ ভ্রষ্টতা, হিংসা বিদ্বেষ ইত্যাদি) থেকে (আল্লাহর) পানাহ চাইতেন।
রাবী ওয়াকী (রাহঃ) বলেন : সীনার ফিতনার অর্থ এমন ফিত্না ও গুমরাহীর উপর মৃত্যবরণ করা, যা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়নি।

সংক্ষিপ্ত ও সর্বাংগীন দু'আ

بَاب الْجَوَامِعِ مِنْ الدُّعَاءِ

৩৮৪৫

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا أَبُو مَالِكٍ، سَعْدُ بْنُ طَارِقٍ عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ وَقَدْ أَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَقُولُ حِينَ أَسْأَلُ رَبِّي قَالَ ‏"‏ قُلِ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَارْزُقْنِي ‏"‏ ‏.‏ وَجَمَعَ أَصَابِعَهُ الأَرْبَعَ إِلاَّ الإِبْهَامَ ‏"‏ فَإِنَّ هَؤُلاَءِ يَجْمَعْنَ لَكَ دِينَكَ وَدُنْيَاكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

৩৮৪৫। আবু বাকর (রাহঃ)...... তারিক তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি নবী(ﷺ) থেকে শুনেছেন যে, জনৈক ব্যক্তি তাঁর কাছে নিকট এসে বললো ইয়া রাসূলাল্লাহ! কি বলে আমি আমার রবের কাছে প্রর্থনা করবো ? তিনি বলেন : বলবে :اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَارْزُقْنِي। ইয়া আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন, আমাকে আরোগ্য দান করুন এবং আমকে রিযিক দান করুন। অতঃপর তিনি তাঁর বৃদ্ধাংগুলি ছাড়া বাকি চার আংগুল একত্রিত করে বললেন : এই (চারটি) প্রার্থনা তোমার দীনও দুনিয়াকে একত্রিত করবে।

৩৮৪৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنِي جَبْرُ بْنُ حَبِيبٍ، عَنْ أُمِّ كُلْثُومٍ بِنْتِ أَبِي بَكْرٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلَّمَهَا هَذَا الدُّعَاءَ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيُّكَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِي خَيْرًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৪৬। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ তাঁকে এই দু'আ শিখিয়েছেন। اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيُّكَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِي خَيْرًا হে আল্লাহ! আপনার কাছে আমি ইহকাল ও পরকালের জানা অজানা যাবতীয় কল্যাণ প্রার্থনা করছি। এবং আপনার কাছে আমি পানাহ চাই ইহকাল ও পরকালের জানা অজানা যাবতীয় অনিষ্টতা থেকে, হে আল্লাহ! আমি আপনার কাছে সেই কল্যাণের প্রার্থনা করি, যা আপনার বান্দা ও নবী প্রার্থনা করেছেন, এবং আমি আপনার নিকট পানাহ চাই সে সকল নিকৃষ্টতম বিষয় থেকে, যা থেকে আপনার বান্দা ও নবী আপনার কাছে পানাহ চেয়েছেন। হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করি এবং এমন কথা ও কাজের তাওফীক প্রার্থনা করি, যা জান্নাতের নিকটবর্তী করে। এবং আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই এবং এমন কথা ও কাজ থেকে পানাহ চাই, যা জাহান্নামের নিকটবর্তী করে। এবং আমি আপনার নিকট প্রার্থনা করি যে, আমার ব্যাপারে কৃত প্রতিটি ফয়সালাকে আমার জন্য কল্যাণকর করে দিন।

৩৮৪৭

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى الْقَطَّانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لِرَجُلٍ ‏"‏ مَا تَقُولُ فِي الصَّلاَةِ ‏"‏ ‏.‏ قَالَ أَتَشَهَّدُ ثُمَّ أَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ وَأَعُوذُ بِهِ مِنَ النَّارِ أَمَا وَاللَّهِ مَا أُحْسِنُ دَنْدَنَتَكَ وَلاَ دَنْدَنَةَ مُعَاذٍ ‏.‏ قَالَ ‏"‏ حَوْلَهُمَا نُدَنْدِنُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৪৭। ইউসুফ ইব্‌ন মুসা কাতান (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক লোককে রাসূলুল্লাহ(ﷺ) জিজ্ঞাসা করলেন: সালাতে তুমি কি বল? সে বললো: তাশাহহুদ পড়ি, অতঃপর আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে তাঁর কাছে পানাহ চাই। তবে আপনার ও মু'আযের দু'আ কত না উত্তম হবে। তিনি বললেন: আমরাও এধরনের দু'আই করে থাকি।

ক্ষমা ও নিরাপত্তার দু'আ

بَاب الدُّعَاءِ بِالْعَفْوِ وَالْعَافِيَةِ

৩৮৪৮

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنِي سَلَمَةُ بْنُ وَرْدَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ ‏"‏ سَلْ رَبَّكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ‏"‏ ‏.‏ ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّانِي فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ ‏"‏ سَلْ رَبَّكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ‏"‏ ‏.‏ ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ ‏"‏ سَلْ رَبَّكَ الْعَفْوَ وَالَعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ فَإِذَا أُعْطِيتَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৪৮। আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশ্কী (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী(ﷺ)-এর নিকট এসে বললো : ইয়া রাসূলাল্লাহ! কোন দু'আ সর্বোত্তম? তিনি বললেন : তুমি তোমার রবের কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তার প্রার্থনা কর। অতঃপর দ্বিতীয় দিন লোকটি তাঁর কাছে এসে বললো : ইয়া রাসূলাল্লাহ! কোন দু'আ সর্বোত্তম? তিনি বললেন : তুমি তোমার রবের কাছে দুনিয়া ও আখিরাতের ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা কর। অতঃপর সে ব্যক্তি তৃতীয় দিন তাঁর কাছে এসে বললো : হে আল্লাহর নবী! কোন দু'আ সর্বোত্তম? তিনি বললেন : তুমি তোমার রবের কাছে দুনিয়া ও আখিরাতের ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা কর। যদি তোমাকে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দান করা হয়, তাহলে তুমি সফল হলে।

৩৮৪৯

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ شُعْبَةَ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، قَالَ سَمِعْتُ سُلَيْمَ بْنَ عَامِرٍ، يُحَدِّثُ عَنْ أَوْسَطَ بْنِ إِسْمَاعِيلَ الْبَجَلِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا بَكْرٍ، حِينَ قُبِضَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ قَامَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي مَقَامِي هَذَا عَامَ الأَوَّلِ ثُمَّ بَكَى أَبُو بَكْرٍ ثُمَّ قَالَ ‏ "‏ عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّهُ مَعَ الْبِرِّ وَهُمَا فِي الْجَنَّةِ وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّهُ مَعَ الْفُجُورِ وَهُمَا فِي النَّارِ وَسَلُوا اللَّهَ الْمُعَافَاةَ فَإِنَّهُ لَمْ يُؤْتَ أَحَدٌ بَعْدَ الْيَقِينِ خَيْرًا مِنَ الْمُعَافَاةِ وَلاَ تَحَاسَدُوا وَلاَ تَبَاغَضُوا وَلاَ تَقَاطَعُوا وَلاَ تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

৩৮৪৯। আবু বাকর ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আওসাত ইবন ইসমাঈল বাজালী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলাল্লাহ(ﷺ) যখন ওফাত হলো, তখন তিনি আবু বাকর (রাযিঃ) কে বলতে শুনেন : বিগত বছর আমার এই স্থানে রাসূলুল্লাহ দাড়িয়ে ছিলেন, অতঃপর তিনি কেঁদে দিলেন এবং বললেন : সত্যবাদিতাকে তোমরা আঁকড়ে ধর। কেননা, তা পুণ্যের সাথী, আর এ দু'টির অবস্থান জান্নাতে, তদ্রুপ মিথ্যাকে তোমরা পরিহার কর, কেননা, তা পাপাচারের সংগী, আর এদু'টির অবস্থান হলো জাহান্নামে এবং আল্লাহর কাছে সুমৃত্যু প্রার্থনা কর কেননা, ঈমানের পর কাউকে এমন কিছু দান করা হয়নি। যা সুস্থতা থেকে উত্তম হতে পারে, পরস্পর হিংসা বিদ্বেষ করো না এবং সম্পর্কোচ্ছেদ করো না, এবং একে অন্যের থেকে মুখ ফিরিয়ে নিও না। হে আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে যাও।

৩৮৫০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ مَا أَدْعُو قَالَ ‏ "‏ تَقُولِينَ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৫০। আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বললেন : ইয়া রাসূলাল্লাহ! বলুন তো, যদি আমি লায়লাতুল কাদর পেয়ে যাই, তাহলে কি দু'আ করবো ? তিনি বললেন তুমি বলবে : اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي ইয়া আল্লাহ! আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন। সুতরাং আমাকে ক্ষমা করুন।

৩৮৫১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، صَاحِبِ الدَّسْتَوَائِيِّ عَنْ قَتَادَةَ، عَنِ الْعَلاَءِ بْنِ زِيَادٍ الْعَدَوِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مِنْ دَعْوَةٍ يَدْعُو بِهَا الْعَبْدُ أَفْضَلَ مِنَ - اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৫১। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বান্দা যত রকম দু'আ করে, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ (ইয়া আল্লাহ আপনার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করছি) এর চেয়ে উত্তম নয়।

দু'আর ক্ষেত্রে নিজেকে দিয়ে শুরু করা

بَاب إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِنَفْسِهِ

৩৮৫২

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَرْحَمُنَا اللَّهُ وَأَخَا عَادٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৮৫২। হাসান ইব্‌ন আলী আল-খাল্লাল (রাহঃ).....ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ আমাদের প্রতি এবং আদ জাতির ভাই (হূদ (আ))-এর প্রতি রহম করুন।

তাড়াহুড়া না করলে, দু'আ কবুল হয়

بَاب يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ

৩৮৫৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ يُسْتَجَابُ لأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ ‏"‏ ‏.‏ قِيلَ وَكَيْفَ يَعْجَلُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ يَقُولُ قَدْ دَعَوْتُ اللَّهَ فَلَمْ يَسْتَجِبِ اللَّهُ لِي ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৫৩। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের যে কারো দু'আ কবূল করা হবে যদি সে তাড়াহুড়া না করে। বলা হলোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! তাড়াহুড়া কি ভাবে করে? তিনি বললেনঃ কেউ এরূপ বলে যে, আমি আল্লাহকে ডাকলাম, কিন্তু তিনি আমার ডাকে সাড়া দিলেন না।

“ইয়া আল্লাহ! যদি আপনি চান, তাহলে আমাকে ক্ষমা করুন", কারো এরূপ
বলা উচিৎ নয়

بَاب لَا يَقُولُ الرَّجُلُ اللّٰهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ

৩৮৫৪

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمُ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ وَلْيَعْزِمْ فِي الْمَسْأَلَةِ فَإِنَّ اللَّهَ لاَ مُكْرِهَ لَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৫৪। আবু বাকর (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন এরূপ না বলে যে, ইয়া আল্লাহ! যদি আপনি চান, তাহলে আমাকে ক্ষমা করুন। বরং নিশ্চিতভাব নিয়ে প্রার্থনা করবে, কেননা, আল্লাহকে বাধ্যকারী কেউ নেই।

আল্লাহর 'ইসমে আযম'

بَاب اسْمِ اللهِ الْأَعْظَمِ

৩৮৫৫

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ اسْمُ اللَّهِ الأَعْظَمُ فِي هَاتَيْنِ الآيَتَيْنِ ‏(وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ)‏ وَفَاتِحَةِ سُورَةِ آلِ عِمْرَانَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আসমা বিনতে ইয়াযীদ (রাঃ)

৩৮৫৫। আবু বাকর (রাহঃ).....আসমা বিনতে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর ইসমে আযম এদু'টি আয়াতে আছেঃوَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ এবং সূরা আলে ইমরানের প্রথম আয়াত।

৩৮৫৬
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْعَلاَءِ، عَنِ الْقَاسِمِ، قَالَ اسْمُ اللَّهِ الأَعْظَمُ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ فِي سُوَرٍ ثَلاَثٍ الْبَقَرَةِ وَآلِ عِمْرَانَ وَطَهَ ‏.‏
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، قَالَ ذَكَرْتُ ذَلِكَ لِعِيسَى بْنِ مُوسَى فَحَدَّثَنِي أَنَّهُ، سَمِعَ غَيْلاَنَ بْنَ أَنَسٍ، يُحَدِّثُ عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

৩৮৫৬। আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ)...... কাসিম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর 'ইসমে আযম' যা দিয়ে দু'আ করলে তা কবুল করা হয়, তা তিনটি সূরায় রয়েছেঃ সূরা বাকারা, সূরা আলে ইমরান ও সূরা তো-হা।

আব্দুর রহমান ইব্‌ন ইবরাহীম দিমাশকী (রাহঃ)...... আবু উসামা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
৩৮৫৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، أَنَّهُ سَمِعَهُ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلاً يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّكَ أَنْتَ اللَّهُ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَقَدْ سَأَلَ اللَّهَ بِاسْمِهِ الأَعْظَمِ الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৩৮৫৭। আলী ইবন মুহাম্মাদ...... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) জনৈক ব্যক্তিকে বলতে শুনলেনঃ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّكَ أَنْتَ اللَّهُ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

ইয়া আল্লাহ! নিশ্চয় আমি আপনার নিকট এ জন্য প্রার্থনা করছি যে, আপনিই আল্লাহ একক, অমুখাপেক্ষী যাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন, এবং তাঁর সমকক্ষ কেউ নেই। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহর কাছে সে তাঁর 'ইসমে আযমের' সাহায্যে প্রার্থনা করেছে, যার সাহায্যে প্রার্থনা করলে তিনি অবশ্যই দান করেন এবং যার মাধ্যমে ডাকলে অবশ্যই তিনি কবুল করেন।
৩৮৫৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا أَبُو خُزَيْمَةَ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلاً يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَوَاتِ وَالأَرْضِ ذُو الْجَلاَلِ وَالإِكْرَامِ فَقَالَ ‏ "‏ لَقَدْ سَأَلَ اللَّهَ بِاسْمِهِ الأَعْظَمِ الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৮৫৮। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)......আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) জনৈক ব্যক্তিকে বলতে শুনলেনঃ ইয়া আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি, কেননা আপনারই জন্য সমস্ত প্রশংসা আপনি ছাড়া আর কোন ইলাহ নেই; আপনি একক আপনার কোন শরীক নেই, আপনিই মহানদাতা, আসমানসমূহ ও যমীনের সৃষ্টিকর্তা এবং মহিমা ও সম্মানের অধিকারী। তখন তিনি বললেনঃ আল্লাহর কাছে সে তাঁর ইসমে আযমের সাহায্যে প্রার্থনা করেছে, যার সাহায্যে প্রার্থনা করলে তিনি দান করেন এবং যার মাধ্যমে দু'আ করলে তিনি কবুল করেন।

৩৮৫৯

حَدَّثَنَا أَبُو يُوسُفَ الصَّيْدَلاَنِيُّ، مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الرَّقِّيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ الْفَزَارِيِّ، عَنْ أَبِي شَيْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ الْجُهَنِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِاسْمِكَ الطَّاهِرِ الطَّيِّبِ الْمُبَارَكِ الأَحَبِّ إِلَيْكَ الَّذِي إِذَا دُعِيتَ بِهِ أَجَبْتَ وَإِذَا سُئِلْتَ بِهِ أَعْطَيْتَ وَإِذَا اسْتُرْحِمْتَ بِهِ رَحِمْتَ وَإِذَا اسْتُفْرِجْتَ بِهِ فَرَّجْتَ ‏"‏ ‏.‏ قَالَتْ وَقَالَ ذَاتَ يَوْمٍ ‏"‏ يَا عَائِشَةُ هَلْ عَلِمْتِ أَنَّ اللَّهَ قَدْ دَلَّنِي عَلَى الاِسْمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ ‏"‏ ‏.‏ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي فَعَلِّمْنِيهِ ‏.‏ قَالَ ‏"‏ إِنَّهُ لاَ يَنْبَغِي لَكِ يَا عَائِشَةُ ‏"‏ ‏.‏ قَالَتْ فَتَنَحَّيْتُ وَجَلَسْتُ سَاعَةً ثُمَّ قُمْتُ فَقَبَّلْتُ رَأْسَهُ ثُمَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِيهِ ‏.‏ قَالَ ‏"‏ إِنَّهُ لاَ يَنْبَغِي لَكِ يَا عَائِشَةُ أَنْ أُعَلِّمَكِ إِنَّهُ لاَ يَنْبَغِي لَكِ أَنْ تَسْأَلِي بِهِ شَيْئًا مِنَ الدُّنْيَا ‏"‏ ‏.‏ قَالَتْ فَقُمْتُ فَتَوَضَّأْتُ ثُمَّ صَلَّيْتُ رَكْعَتَيْنِ ثُمَّ قُلْتُ اللَّهُمَّ إِنِّي أَدْعُوكَ اللَّهَ وَأَدْعُوكَ الرَّحْمَنَ وَأَدْعُوكَ الْبَرَّ الرَّحِيمَ وَأَدْعُوكَ بِأَسْمَائِكَ الْحُسْنَى كُلِّهَا مَا عَلِمْتُ مِنْهَا وَمَا لَمْ أَعْلَمْ أَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي ‏.‏ قَالَتْ فَاسْتَضْحَكَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ثُمَّ قَالَ ‏"‏ إِنَّهُ لَفِي الأَسْمَاءِ الَّتِي دَعَوْتِ بِهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৫৯। আবু ইউসুফ সায়দালানী মুহাম্মাদ ইব্‌ন আহমাদ রাক্কী (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ ইয়া আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার সেই নামের ওসিলায়, যা পবিত্র উত্তম, বরকতপূর্ণ এবং আপনার অধিক প্রিয় যে নামে ডাকলে আপনি সাড়া দেন এবং যে নাম দিয়ে প্রার্থনা করলে আপনি দান করেন আর যখন সে নাম নিয়ে রহমত চাওয়া হয়, আপনি রহম করেন এবং যখন তা নিয়ে বিপদ মুক্তি চাওয়া হয়, আপনি বিপদ দূর করেন। আয়েশা (রাযিঃ) বলেনঃ একদিন তিনি বললেনঃ হে আয়েশা! তুমি কি জান যে, আল্লাহ আমাকে সেই নামটি বলে দিয়েছেন, যে নামে ডাকলে তিনি সাড়া দেন? আয়েশা (রাযিঃ) বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমার আব্বা আম্মা আপনার জন্য উৎসর্গিত, সেটা আমাকে শিখিয়ে দিন। তিনি বললেনঃ হে আয়েশা (রাযিঃ) এটা তোমাকে শিখানো ঠিক হবে না, কেননা সে নাম দ্বারা দুনিয়ার কিছু প্রার্থনা করা তোমার জন্য উচিত হবে না। আয়েশা (রাযিঃ) বলেনঃ তখন আমি গিয়ে অযূ করলাম দু'রাকাত সালাত আদায় করে বললামঃ ইয়া আল্লাহ! আমি আপনাকে আল্লাহ বলে ডাকছি আমি আপনাকে রহমান বলে ডাকছি, আমি আপনাকে البرالرجيم বলে ডাকছি, আমি আপনাকে আপনার যাবতীয় উত্তম নামে ডাকছি, যা আমি জানি এবং যা জানি না আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। আয়েশা (রাযিঃ) বলেনঃ তখন রাসূলুল্লাহ (ﷺ) হাঁসলেন এবং বললেনঃ যে সব নামে তুমি ডাকলে, সে নামটি এগুলোর মধ্যেই আছে।

মহান আল্লাহর নাম প্রসঙ্গে

بَاب أَسْمَاءِ اللهِ عَزَّ وَجَلَّ

৩৮৬০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلاَّ وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৬০। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয় আল্লাহর জন্য নিরানব্বইটি অর্থাৎ এক কম একশটি নাম আছে, যে ব্যক্তি এগুলোকে শুনেগুনে পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে।

৩৮৬১

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا أَبُو الْمُنْذِرِ، زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ التَّمِيمِيُّ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ الأَعْرَجُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلاَّ وَاحِدًا إِنَّهُ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ مَنْ حَفِظَهَا دَخَلَ الْجَنَّةَ وَهِيَ اللَّهُ الْوَاحِدُ الصَّمَدُ الأَوَّلُ الآخِرُ الظَّاهِرُ الْبَاطِنُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْمَلِكُ الْحَقُّ السَّلاَمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ الرَّحْمَنُ الرَّحِيمُ اللَّطِيفُ الْخَبِيرُ السَّمِيعُ الْبَصِيرُ الْعَلِيمُ الْعَظِيمُ الْبَارُّ الْمُتَعَالِ الْجَلِيلُ الْجَمِيلُ الْحَىُّ الْقَيُّومُ الْقَادِرُ الْقَاهِرُ الْعَلِيُّ الْحَكِيمُ الْقَرِيبُ الْمُجِيبُ الْغَنِيُّ الْوَهَّابُ الْوَدُودُ الشَّكُورُ الْمَاجِدُ الْوَاجِدُ الْوَالِي الرَّاشِدُ الْعَفُوُّ الْغَفُورُ الْحَلِيمُ الْكَرِيمُ التَّوَّابُ الرَّبُّ الْمَجِيدُ الْوَلِيُّ الشَّهِيدُ الْمُبِينُ الْبُرْهَانُ الرَّءُوفُ الرَّحِيمُ الْمُبْدِئُ الْمُعِيدُ الْبَاعِثُ الْوَارِثُ الْقَوِيُّ الشَّدِيدُ الضَّارُّ النَّافِعُ الْبَاقِي الْوَاقِي الْخَافِضُ الرَّافِعُ الْقَابِضُ الْبَاسِطُ الْمُعِزُّ الْمُذِلُّ الْمُقْسِطُ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ الْقَائِمُ الدَّائِمُ الْحَافِظُ الْوَكِيلُ الْفَاطِرُ السَّامِعُ الْمُعْطِي الْمُحْيِي الْمُمِيتُ الْمَانِعُ الْجَامِعُ الْهَادِي الْكَافِي الأَبَدُ الْعَالِمُ الصَّادِقُ النُّورُ الْمُنِيرُ التَّامُّ الْقَدِيمُ الْوِتْرُ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ‏"‏ ‏.‏ قَالَ زُهَيْرٌ فَبَلَغَنَا عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنَّ أَوَّلَهَا يُفْتَحُ بِقَوْلِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لَهُ الأَسْمَاءُ الْحُسْنَى ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৬১। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর নিরানব্বইটি অর্থাৎ এক কম একশটি নাম আছে, নিশ্চয় তিনি বিজোড় তাই তিনি বিজোড়কে পছন্দ করেন, যে ব্যক্তি এর হিফাযত করে, সে জান্নাতে প্রবেশ করবে সেগুলো এইঃ الله (আল্লাহ), الواحد (একক), الصمد (অমুখাপেক্ষী), الاول (আদি), الاخر (অন্ত), الظاهر (প্রকাশ্য), الباطن (অপ্রকাশ্য), الخالق (স্রষ্টা), البارى (অস্বিত্বদানকারী),المصور (আকৃতিদানকারী), الملك (রাজত্বের অধিকারী), الحق (পরম সত্য), السلام (পরম শাস্তি), المومن (নিরাপত্তাদানকারী), المهيمن (হিফাযতকারী), العزيز (ক্ষমতাবান), الجبار (পরাক্রমশালী), المتكبر (বড়ত্বের অধিকারী),الرحمن (দয়ালু), الرحيم (পরম দয়ালু), اللطيف (করুণাময়, সুক্ষ্মতম বিষয়েও অবগত), الخبير (সর্ব বিষয়ে অবগত), السميع (সর্ব বিষয়ে শ্রবণকারী), البصير (সর্বদর্শী),
العليم(সর্বজ্ঞানী),العظيم (মহান), البار (বান্দাদের সাথে কল্যাণমূলক আচরণকারী), المتعال (সবচেয়ে বড়), الجليل (মহীয়ান), الجميل (পরম সুন্দর), الحى (চিরঞ্জীব), القيوم (চিরস্থায়ী), القادر (সর্বশক্তিমান), القاهر (সর্বজয়ী), العلى (সর্বোচ্চ মর্যাদায় আসীন), الحكيم (মহাপ্রজ্ঞাময়), القريب (নিকটত্তম), المجيب (সাড়া দানকারী), الغنى (বেনিয়ায), الوهاب (শ্রেষ্ঠদাতা), الودود (প্রেমময়), الشكور (বিনিময় দানকারী), الماجد (মহা মর্যাদার অধিকারী), الواجد (সর্ব সম্পদের অধিকারী), الوالى (মহান অভিভাবক), الراشد (হিদায়েত দানকারী), العفو (অনুকম্পাকারী), التواب (তাওবা কবুলকারী), الرب (প্রতিপালক), الغفور (ক্ষমাময়), الحليم (মহান ধৈর্যশীল), الكريم (মহামহিম), التواب (তাওবা কবুলকারী), الرب (প্রতিপালক), المجير (মহত্বের আধার), والولى (বন্ধু), الشهيد (সর্বত্র বিরাজমান), المبين (সকল বিষয় স্পষ্টকারী), البرهان (সত্য-মিথ্যা পার্থক্যকারী), الروف (পরম সদয়), الرحيم (দয়ালু), المبدى (সকলের সৃষ্টিকর্তা), المعيد (মৃতকে পুনরায় সৃষ্টিকারী), الباعث (পুনরুত্থানকারী), الوارث (সম্পদের একমাত্র উত্তরাধিকারী), القوى (মহা শক্তিশালী), الشديد (মহা প্রচন্ড), الضار (অনিষ্টের মালিক), الناقع (কল্যাণের মালিক), الباقى (চিরস্থায়ী), الواقى (হিফাযতকারী), الخافض (অবনতি দানকারী), الرافع (উন্নতি দানকারী), القابض (সংকীর্ণকারী), الباسط (প্রশস্তকারী, উম্মোচনকারী), الرافع (ইজ্জত দানকারী), المذل (যিল্লত দানকারী), الباسط (ন্যায়বিচারকারী), الرزاق (রিযিক দানকারী), ذ ذوالقوة المتين (অটল শক্তির অধিকারী), القائم (চিরস্থায়ী), الدائم (চিরস্থায়ী), الحافظ (হিফাযতকারী, রক্ষাকর্তা), الوكيل (সকলের সর্বকর্ম সমাধাকারী), الفاطر (সৃষ্টিকারী), السامع (শ্রবণকারী), المعطى (দানকারী), المحى (জীবন দানকারী), الممييت (মৃত্যুদানকারী), المانع (বাঁধাদানকারী), الجامع (একত্রকারী), الهادى (হিদায়তদানকারী), الكافى (তিনিই সবার জন্য যথেষ্ট), الابد (অনাদি ও অনন্ত), العالم (মহাজ্ঞানী), الصادق (সত্যবাদী), النور (আলো, জ্যোতি, নূর), المنير (আলোকিতকারী), التام (পরিপূর্ণ), القديم (চিরনিত্য), الوتر (একত্বের অধিকারী), الاحد (একক), الصمد (অমুখাপেক্ষী), الذى لم يلد ولم يولد (যিনি কাউকে জন্মদান করেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি), ولم يكن له كفوا احد (এবং যার সমকক্ষ কেউ নয়)

বর্ণনাকারী যুহায়র (রাহঃ) বলেনঃ একাধিক ইল্‌ম চর্চাকারীর মতামত আমাদের কাছে পৌঁছেছে যে, নামগুলো শুরু করতে হবে এভাবে।
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لَهُ الأَسْمَاءُ الْحُسْنَى

আল্লাহ ছাড়া আর কোন ইলাহ্ নেই, তিনি একক তাঁর কোন শরীক নেই, তাঁরই জন্য রাজত্ব তাঁরই জন্য প্রশংসা তাঁরই হাতে যাবতীয় কল্যাণ, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, আল্লাহ ছাড়া আর কোন ইলাই নেই, তাঁরই জন্য রয়েছে উত্তম নামসমূহ।

পিতা ও মাযলূমের দু'আ

بَاب دَعْوَةِ الْوَالِدِ وَدَعْوَةِ الْمَظْلُومِ

৩৮৬২

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ ثَلاَثُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ لاَ شَكَّ فِيهِنَّ دَعْوَةُ الْمَظْلُومِ وَدَعْوَةُ الْمُسَافِرِ وَدَعْوَةُ الْوَالِدِ لِوَلَدِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৬২। আবু বাকর (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেনঃ তিনটি দু'আ এমন, যা নিঃসন্দেহে কবুল করাঃ মযলূমের দু'আ, মুসাফিরের দু'আ এবং সন্তানের জন্য পিতার দু'আ।

৩৮৬৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، حَدَّثَتْنَا حَبَابَةُ ابْنَةُ عَجْلاَنَ، عَنْ أُمِّهَا أُمِّ حَفْصٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ جَرِيرٍ، عَنْ أُمِّ حَكِيمٍ بِنْتِ وَدَاعٍ الْخُزَاعِيَّةِ، قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ دُعَاءُ الْوَالِدِ يُفْضِي إِلَى الْحِجَابِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

৩৮৬৩। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্ইয়া (রাহঃ)....... উম্মে হাকীম বিনতে ওয়াদ্দা খুযাইয়্যাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ পিতার দু'আ (আল্লাহর নূরের) অবরণ পর্যন্ত পৌঁছে দেয়।

দু'আতে বাড়াবাড়ি করা নিষেধ

بَاب كَرَاهِيَةِ الِاعْتِدَاءِ فِي الدُّعَاءِ

৩৮৬৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَنْبَأَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَعَامَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ، سَمِعَ ابْنَهُ، يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْقَصْرَ الأَبْيَضَ عَنْ يَمِينِ الْجَنَّةِ، إِذَا دَخَلْتُهَا ‏.‏ فَقَالَ أَىْ بُنَىَّ سَلِ اللَّهَ الْجَنَّةَ وَعُذْ بِهِ مِنَ النَّارِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ سَيَكُونُ قَوْمٌ يَعْتَدُونَ فِي الدُّعَاءِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

৩৮৬৪। আবু বাক্‌র ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... আবু নু'আমাহ (রাহঃ) থেকে বর্ণিত, একদা আব্দুল্লাহ ইবন মুগাফ্ফাল (রাযিঃ) তার ছেলেকে বলতে শুনলেনঃ ইয়া আল্লাহ! আমি আপনার নিকট জান্নাতে প্রবেশ করার পর, জান্নাতের ডান দিকের শ্বেত প্রাসাদ প্রার্থনা করি। তখন তিনি বললেনঃ হে প্রিয় বৎস! আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা কর এবং জাহান্নাম থেকে পানাহ চাও, কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ অচিরেই এমন এক সম্প্রদায় হবে, যারা দু'আতে বাড়াবাড়ি করবে।

দু'আতে দু'হাত তোলা

بَاب رَفْعِ الْيَدَيْنِ فِي الدُّعَاءِ

৩৮৬৫

حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ رَبَّكُمْ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ فَيَرُدَّهُمَا صِفْرًا - أَوْ قَالَ خَائِبَتَيْنِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: সালমান ফারিসী (রাঃ)

৩৮৬৫। আবু বিশর বাকর ইবন খালাফ (রাহঃ)...... সালমান (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, মহাদানশীল, তিনি তাঁর বান্দার ব্যাপারে সংকোচরোধ করেন যে, যে তাঁর কাছে দু'হাত তুলে প্রার্থনা করবে, আর তিনি তার দু'হাতখালি ফিরিয়ে দিবেন (অথবা রাবী বলেনঃ) হাত দু'টি নিরাশ করে ফিরিয়ে দেবেন।

৩৮৬৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَائِذُ بْنُ حَبِيبٍ، عَنْ صَالِحِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا دَعَوْتَ اللَّهَ فَادْعُ بِبُطُونِ كَفَّيْكَ وَلاَ تَدْعُ بِظُهُورِهِمَا فَإِذَا فَرَغْتَ فَامْسَحْ بِهِمَا وَجْهَكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৮৬৬। মুহাম্মাদ ইব্‌ন সাব্বাহ (রাহঃ) ........ ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছনঃ: যখন তুমি আল্লাহর কাছে দু'আ করবে, তখন দুই হাতের তালু দিয়ে দু'আ করবে, দুই হাতের পিঠ দিয়ে দু'আ করবে না। আর যখন তুমি দু'আ থেকে ফারেগ হবে, তখন দু'হাতের তালু দিয়ে মুখ মন্ডল মুছে নিবে।

ব্যক্তি সকাল ও সন্ধ্যায় কি দু'আ করবে ?

بَاب مَا يَدْعُو بِهِ الرَّجُلُ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى

৩৮৬৭

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عَيَّاشٍ الزُّرَقِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ مَنْ قَالَ حِينَ يُصْبِحُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ - كَانَ لَهُ عَدْلَ رَقَبَةٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَحُطَّ عَنْهُ عَشْرُ خَطِيئَاتٍ وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ وَكَانَ فِي حِرْزٍ مِنَ الشَّيْطَانِ حَتَّى يُمْسِيَ وَإِذَا أَمْسَى فَمِثْلُ ذَلِكَ حَتَّى يُصْبِحَ ‏"‏ ‏.‏ قَالَ فَرَأَى رَجُلٌ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِيمَا يَرَى النَّائِمُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا عَيَّاشٍ يَرْوِي عَنْكَ كَذَا وَكَذَا ‏.‏ فَقَالَ ‏"‏ صَدَقَ أَبُو عَيَّاشٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

৩৮৬৭। আবু বাকর (রাহঃ)......আবু আইয়াস যুরাকী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ সে ইসমাঈলের বংশধর থেকে এক জন গোলাম আযাদ করার সমতুল্য সাওয়াব পাবে। তার দশটি পাপমোচন করে দেওয়া হবে, এবং তার জন্য দশটি দরজা বুলন্দ করা হবে, এবং সে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিরাপদে থাকবে আর যখন সে (এরূপ বলবে), সে সকাল পর্যন্ত অনুরূপ বিনিময় পাবে।

রাবী বলেনঃ জনৈক ব্যক্তি স্বপ্ন যোগে রাসূলুল্লাহ (ﷺ) এর দর্শন লাভ করলো। তখন সে জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলাল্লাহ! ইব্‌ন আইয়াশ আপনার পক্ষ থেকে এই ধরনের হাদীস বর্ণনা করে। তিনি বললেনঃ আবু আইয়াস সত্য বলেছে।
৩৮৬৮

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا أَصْبَحْتُمْ فَقُولُوا اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ وَإِذَا أَمْسَيْتُمْ فَقُولُوا اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৬৮। ইয়াকূব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ)......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা প্রভাতে উপনীত হবে, তখন তোমরা বলবেঃاللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ ইয়া আল্লাহ! আপনারই সাহায্যে আমরা প্রভাতে উপনীত হয়েছি এবং আপনারই সাহায্যে সন্ধ্যায় উপনীত হব, আপনারই সাহায্যে আমরা জীবন যাপন করছি এবং আপনারই সাহায্যে আমরা মারা যাব। আর যখন তোমরা সন্ধ্যায় উপনীত হবে,

তখন বলবেঃ اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ ইয়া আল্লাহ! আপনারই সাহায্যে আমরা সকাল যাপন করেছি, আপনারই সাহায্যে আমরা জীবন যাপন করছি এবং আপনারই সাহায্যে আমরা মারা যাব, আর আপনারই কাছে প্রত্যাবর্তন।
৩৮৬৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، قَالَ سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كَلِّ لَيْلَةٍ بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلاَثَ مَرَّاتٍ - فَيَضُرَّهُ شَىْءٌ ‏"‏ ‏.‏ قَالَ وَكَانَ أَبَانُ قَدْ أَصَابَهُ طَرَفٌ مِنَ الْفَالِجِ فَجَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ لَهُ أَبَانُ مَا تَنْظُرُ إِلَىَّ أَمَا إِنَّ الْحَدِيثَ كَمَا قَدْ حَدَّثْتُكَ وَلَكِنِّي لَمْ أَقُلْهُ يَوْمَئِذٍ لِيُمْضِيَ اللَّهُ عَلَىَّ قَدَرَهُ ‏.‏

বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)

৩৮৬৯। মুহাম্মাদ ইব্‌ন বাশশার (রাহঃ)...... উসমান ইবন আফ্ফান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে কোন বান্দা প্রতিদিন সকালে এবং প্রতিদিন সন্ধ্যায় এ দু'আ তিনবার বলেঃ بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلاَثَ কোন কিছুই তার কোন ক্ষতি করতে পারবে না।

রাবী বলেনঃ আবান অর্ধাঙ্গ রোগে আক্রান্ত হলে একজন লোক তার দিকে (অবাক চোখে তাকাতে লাগলো, তখন আবান তাকে বললেনঃ কি দেখছো আমাকে? শোনা হাদীস তেমনই আছে যেমন তোমাদের শুনিয়েছি। কিন্তু ব্যাপার এই যে, যে দিন আমি উক্ত দু'আ পড়িনি। আর তা ঘটেছে যেন আল্লাহ আমার উপর তার সিদ্ধান্ত কার্যকর করেন।
৩৮৭০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، عَنْ سَابِقٍ، عَنْ أَبِي سَلاَّمٍ، خَادِمِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَا مِنْ مُسْلِمٍ أَوْ إِنْسَانٍ أَوْ عَبْدٍ يَقُولُ حِينَ يُمْسِي وَحِينَ يُصْبِحُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا - إِلاَّ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

৩৮৭০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) নবী (ﷺ) এর খাদেম আবু সাল্লাম (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে কোন মুসলমান কিংবা (বর্ণনাকরীর সন্দেহ) মানুষ কিংবা বান্দা সন্ধ্যায় এবং সকালে কলবেঃرَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا রব হিসাবে আল্লাহকে এবং দীন হিসাবে ইসলামে এবং নবী রূপে মুহাম্মাদ (ﷺ) এ আমি সন্তুষ্ট আছি। কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা আল্লাহ নিজের প্রতি জরুরী করে নেন।

৩৮৭১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الطَّنَافِسِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عُبَادَةُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا جُبَيْرُ بْنُ أَبِي سُلَيْمَانَ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَدَعُ هَؤُلاَءِ الدَّعَوَاتِ حِينَ يُمْسِي وَحِينَ يُصْبِحُ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَاىَ وَأَهْلِي وَمَالِي اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي وَاحْفَظْنِي مِنْ بَيْنِ يَدَىَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي ‏"‏ ‏.‏ قَالَ وَكِيعٌ يَعْنِي الْخَسْفَ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৮৭১। আলী ইব্‌ন মুহাম্মাদ তানাফিসী (রাহঃ)...... ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সন্ধ্যায় এবং সকালে এ দু'আগুলো পাঠ করতেন।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَاىَ وَأَهْلِي وَمَالِي اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي وَاحْفَظْنِي مِنْ بَيْنِ يَدَىَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي

হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। ইয়া আল্লাহ! আমার দীন, আমার দুনিয়া, আমার পরিবার ও আমার সম্পদ সম্পর্কে আপনার কাছে অনুকম্পা ও নিরাপত্তা প্রার্থনা করছি। ইয়া আল্লাহ! আমার লজ্জাস্থানকে ঢেকে দিন এবং আমার ভয়গুলো বিদূরিত করুন এবং আমাকে আমার সামনে থেকে এবং আমার পিছন থেকে এবং আমার ডান দিক থেকে এবং আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে আমাকে রক্ষা করুন এবং আমার নীচে দিয়ে আমাকে ধসিয়ে দেওয়া থেকে আমি আপনার কাছে পানাহ চাই।
৩৮৭২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ ثَعْلَبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ بِنِعْمَتِكَ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ ‏"‏ ‏.‏ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ مَنْ قَالَهَا فِي يَوْمِهِ وَلَيْلَتِهِ فَمَاتَ فِي ذَلِكَ الْيَوْمِ أَوْ تِلْكَ اللَّيْلَةِ دَخَلَ الْجَنَّةَ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৩৮৭২। আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ).........বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ بِنِعْمَتِكَ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

রাবী বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, দিনেও রাতে যে এ দু'আ পড়বে এবং সেই দিনে বা রাতে মারা যাবে; ইনশাআল্লাহ্ সে জান্নাতে দাখিল হবে।

শয্যা গ্রহণকালের দু'আ

بَاب مَا يَدْعُو بِهِ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ

৩৮৭৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ كَانَ يَقُولُ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ ‏ "‏ اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ كُلِّ شَىْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ الْعَظِيمِ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ اقْضِ عَنِّي الدَّيْنَ وَأَغْنِنِي مِنَ الْفَقْرِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৭৩। মুহাম্মাদ ইব্‌ন আব্দুল মালিক ইব্‌ন আবু শাওয়ারিব (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, যে, তিনি যখন শয্যা গ্রহণ করতেন, তখন বলতেনঃ
اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ كُلِّ شَىْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ الْعَظِيمِ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ اقْضِ عَنِّي الدَّيْنَ وَأَغْنِنِي مِنَ الْفَقْرِ

হে আল্লাহ! আসমানসমূহ ও যমীনের রব এবং প্রত্যেক জিনিসের রব, দানাও আটির বিদীর্ণকারী, তাওরাত, ইঞ্জীল ও মহান কুরআনের অবতীর্ণকারী, আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি এমন সকল প্রাণীর অনিষ্টতা থেকে, যে গুলোর অগ্রভাগের চুল আপনি ধরে আছেন। অর্থাৎ সেগুলো আপনার নিয়ন্ত্রণে আছে। আপনিই অনাদি সুতরাং আপনার পূর্বে কোন কিছুর অস্তিত্ব নেই। এবং আপনিই অনন্ত, সুতরাং আপনার পরেও কোন কিছুর অস্তিত্ব নেই। আপনিই প্রকাশ্য সুতরাং আপনার উপরে কোন কিছুর অস্তিত্ব নেই এবং আপনিই অপ্রকাশ্য, সুতরাং আপনার অন্তরালে কোন কিছু অস্তিত্ব নেই। আমার ঋণ আপনি পরিশোধ করে দিন এবং আমাকে দারিদ্র থেকে মুক্ত করুন।
৩৮৭৪

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَضْطَجِعَ عَلَى فِرَاشِهِ فَلْيَنْزِعْ دَاخِلَةَ إِزَارِهِ ثُمَّ لْيَنْفُضْ بِهَا فِرَاشَهُ فَإِنَّهُ لاَ يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ ثُمَّ لْيَضْطَجِعْ عَلَى شِقِّهِ الأَيْمَنِ ثُمَّ لْيَقُلْ رَبِّ بِكَ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا حَفِظْتَ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৭৪। আবু বাকর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন শয্যা গ্রহণের মনস্থ করে, তখন সে যেন তার লুঙ্গীর ভিতরের বস্তু (জাঙ্গিয়া) খুলে ফেলে এবং তা দিয়ে তার বিছানা ঝেড়ে ফেলে। কেননা, সে জানে না যে বিছানায় কি রয়েছে, অতঃপর সে যেন তার কাছে শুয়ে যায়, ডান কাতে এরপর যেন বলেঃ

رَبِّ بِكَ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا حَفِظْتَ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

হে আমার রব! আপনারই সাহায্যে আমি আমার পার্শ্ব স্থাপন করছি এবং আপনারই সাহায্যে তা উঠাবো। এই সময়ে যদি আপনি আমার প্রাণ গ্রহণ করেন, তাহলে তার উপর রহম করবেন। আর যদি তাকে ফেরত পাঠাও তাহলে তাকে হিফাযত করবেন যেভাবে আপনি আপনার নেকবানদের হিফাযত করেছেন।
৩৮৭৫

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، وَسَعِيدُ بْنُ شُرَحْبِيلَ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، أَخْبَرَهُ عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ نَفَثَ فِي يَدَيْهِ وَقَرَأَ بِالْمُعَوِّذَتَيْنِ وَمَسَحَ بِهِمَا جَسَدَهُ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৭৫। আবু বাকর (রাহঃ)......আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) যখন শয্যা গ্রহণ করতেন, তখন সূরা ফালাক ও সূরা নাম পড়ে, তার দু'হাতে ফুঁক দিয়ে, তা দিয়ে তাঁর সমস্থ শরীর মাসহ করতেন।

৩৮৭৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لِرَجُلٍ ‏ "‏ إِذَا أَخَذْتَ مَضْجَعَكَ أَوْ أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَقُلِ اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَى مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مِتَّ مِنْ لَيْلَتِكَ مِتَّ عَلَى الْفِطْرَةِ وَإِنْ أَصْبَحْتَ أَصْبَحْتَ وَقَدْ أَصَبْتَ خَيْرًا كَثِيرًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

৩৮৭৬। আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ)......বারা ইব্‌ন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) জনৈক লোককে বললেনঃ যখন তুমি শয্যা গ্রহণ করবে, অথবা তুমি তোমার বিছানায় যাবে, তখন বলবেঃ

اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَى مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ

হে আল্লাহ! আমি আমার মুখমণ্ডল আপনার কাছে সমর্পণ করছি এবং আমার পিঠ আপনার আশ্রয়ে পেশ করছি, আর আপনার প্রতি ব্যাকুলতা ও শংকার কারণে আপনার হাতেই আমার যাবতীয় বিষয় সোপর্দ করছি। আপনার হাত থেকে বাঁচার ও মুক্তি লাভের আপনি ছাড়া কোন স্থান নেই আপনি যে কিতাব নাযিল করেছেন, আমি তার প্রতি ঈমান এনেছি এবং আপনার প্রেরিত নবীর প্রতিও ঈমান এনেছি। তুমি যদি সে রাতে মারা যাও, তাহলে তুমি ফিতরাতের (ইসলামের) উপর মৃত্যুবরণ করলে। আর যদি তুমি সকালে উপনীত হও, তাহলে এমনভাবে সকালে উপনীত হলে যে, তুমি অনেক কল্যাণ লাভ করলে।
৩৮৭৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ وَضَعَ يَدَهُ - يَعْنِي الْيُمْنَى - تَحْتَ خَدِّهِ ثُمَّ قَالَ ‏ "‏ اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ - أَوْ تَجْمَعُ - عِبَادَكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৩৮৭৭। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).....আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) যখন শয্যা গ্রহণ করতেন, তখন তিনি তাঁর গন্তদেশের নীচে স্থাপন করতেন, অতঃপর বলতেনঃ ইয়া আল্লাহ! যেদিন আপনি আপনার বান্দাদের পুনরুত্থিত করবেন এবং সমবেত করবেন, সে দিন আমাকে আপনার আযাব থেকে রক্ষা করবেন।

রাতে ঘুম ভেঙ্গে গেলে যে দু'আ পড়বে

بَاب مَا يَدْعُو بِهِ إِذَا انْتَبَهَ مِنْ اللَّيْلِ

৩৮৭৮

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، حَدَّثَنِي جُنَادَةُ بْنُ أَبِي أُمَيَّةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ فَقَالَ حِينَ يَسْتَيْقِظُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ ثُمَّ دَعَا رَبِّ اغْفِرْ لِي - غُفِرَ لَهُ ‏"‏ ‏.‏ قَالَ الْوَلِيدُ أَوْ قَالَ ‏"‏ دَعَا اسْتُجِيبَ لَهُ فَإِنْ قَامَ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى قُبِلَتْ صَلاَتُهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

৩৮৭৮। আব্দুর রহমান ইব্‌ন ইবরাহীম দিমাশকী (রাহঃ)...... উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রাতে জেগে উঠে যে ব্যক্তি এরূপ দু'আ করবেঃ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ

অতঃপর আপন রবের কাছে প্রার্থনা জানিয়ে বলবেঃ হে আমার রব! আমাকে ক্ষমা করুন তাকে ক্ষমা করে দিবেন। ওয়ালীদ বলেছেনঃ কিংবা রাবী বলেছেন যে, এরূপ দু'আ করলে তার দু'আ কবুল করা হয়, এর পর উঠে গিয়ে অযূ করে এবং সালাত আদায় করে তার সালাত কবুল করা হয়।
৩৮৭৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، أَنْبَأَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ رَبِيعَةَ بْنَ كَعْبٍ الأَسْلَمِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ، كَانَ يَبِيتُ عِنْدَ بَابِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَكَانَ يَسْمَعُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ مِنَ اللَّيْلِ ‏"‏ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ ‏"‏ ‏.‏ الْهَوِيَّ ثُمَّ يَقُولُ ‏"‏ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

৩৮৭৯। আবু বা ইবন আবু শায়বা (রাহঃ).....রাবীআহ ইবন কা'আব আল-আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) দরজার কাছেই শুতেন এবং তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে রাতের দীর্ঘ সময় سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ বলতে শুনতেন এর পর তিনি سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ বলতেন।

৩৮৮০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا انْتَبَهَ مِنَ اللَّيْلِ قَالَ ‏ "‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

৩৮৮০। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....... হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এখন রাতে ঘুম থেকে জাগ্রত হতেন, তখন বলতেনঃ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
৩৮৮১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو الْحُسَيْنِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي ظَبْيَةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مِنْ عَبْدٍ بَاتَ عَلَى طُهُورٍ ثُمَّ تَعَارَّ مِنَ اللَّيْلِ فَسَأَلَ اللَّهَ شَيْئًا مِنْ أَمْرِ الدُّنْيَا أَوْ مِنْ أَمْرِ الآخِرَةِ إِلاَّ أَعْطَاهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

৩৮৮১। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)........ মু'আয ইবন জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে কোন বান্দা অযূ অবস্থায় ঘুমায়, অতঃপর রাতে ঘুম থেকে জেগে গিয়ে দুনিয়া কিংবা আখিরাতের কোন বিষয় আল্লাহর কাছে প্রার্থনা করে, তিনি অবশ্যই তাকে তা দান করেন।

বিপদকালীন দু'আ

بَاب الدُّعَاءِ عِنْدَ الْكَرْبِ

৩৮৮২

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، جَمِيعًا عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنِي هِلاَلٌ، مَوْلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أُمِّهِ، أَسْمَاءَ ابْنَةِ عُمَيْسٍ قَالَتْ عَلَّمَنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَلِمَاتٍ أَقُولُهُنَّ عِنْدَ الْكَرْبِ ‏ "‏ اللَّهُ اللَّهُ رَبِّي لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আসমা বিনতে উমাইস (রাঃ)

৩৮৮২। আবু বাকর ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আসমা বিনতে উমায়স (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কয়েকটি কালেমা শিখিয়েছেন, যা আমি বিপদকালে বলি, তা হলোঃ
اللَّهُ اللَّهُ رَبِّي لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا
৩৮৮৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، صَاحِبِ الدَّسْتَوَائِيِّ عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقُولُ عِنْدَ الْكَرْبِ ‏ "‏ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْكَرِيمِ ‏"‏ ‏.‏ قَالَ وَكِيعٌ مَرَّةً لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ فِيهَا كُلِّهَا ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩৮৮৩। আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ)........ ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বিপদকালে বলতেনঃ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْكَرِيمِ الكر একবার হাদীস বর্ণনাকালে ওয়াকী প্রতিটি কলেমার সাথে বলেছিলেন।

মানুষ ঘর থেকে বের হওয়ার সময় যে দু'আ পড়বে

بَاب مَا يَدْعُو بِهِ الرَّجُلُ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ

৩৮৮৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أُمِّ سَلَمَةَ، ‏.‏ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا خَرَجَ مِنْ مَنْزِلِهِ قَالَ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أَزِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَىَّ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

৩৮৮৪। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) থেকে বর্ণিত, নবী (ﷺ) যখন তাঁর ঘর থেকে বের হতেন তখন বলতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أَزِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَىَّ
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, পথভ্রষ্ট হওয়া থেকে কিংবা পদস্খলন ঘটা থেকে কিংবা অত্যাচার করা থেকে কিংবা অত্যাচারিত হওয়া থেকে, কিংবা আমার উপর অন্যের অজ্ঞতার অপতন থেকে।
৩৮৮৫

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حُسَيْنِ بْنِ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ ‏ "‏ بِسْمِ اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ التُّكْلاَنُ عَلَى اللَّهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৮৫। ইয়াকূব ইবন হুমায়দ ইবন কাসির (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) যখন তাঁর ঘর থেকে বের হতেন তখন বলতেনঃ
بِسْمِ اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ التُّكْلاَنُ عَلَى اللَّهِ
৩৮৮৬

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنِي هَارُونُ بْنُ هَارُونَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا خَرَجَ الرَّجُلُ مِنْ بَابِ بَيْتِهِ - أَوْ مِنْ بَابِ دَارِهِ - كَانَ مَعَهُ مَلَكَانِ مُوَكَّلاَنِ بِهِ فَإِذَا قَالَ بِسْمِ اللَّهِ ‏.‏ قَالاَ هُدِيتَ ‏.‏ وَإِذَا قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏.‏ قَالاَ وُقِيتَ ‏.‏ وَإِذَا قَالَ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ قَالاَ كُفِيتَ قَالَ فَيَلْقَاهُ قَرِينَاهُ فَيَقُولاَنِ مَاذَا تُرِيدَانِ مِنْ رَجُلٍ قَدْ هُدِيَ وَكُفِيَ وَوُقِيَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৩৮৮৬। আব্দুর রহমান ইব্‌ন ইবরাহীম দিমাশকী (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ যখন কোন লোক তার ঘরের দরজা থেকে কিংবা (রাবীর সন্দেহ) তার বাড়ীর দরজা থেকে বের হয়, তখন তার সাথে দু'জন ফিরিশতা থাকে, যাদেরকে তার জন্য নিযুক্ত করা হয়। অতঃপর যখন সে 'বিস্‌মিল্লাহ' বলে তখন তাঁরা (ফিরিশতাদ্বয়) বলেন তোমাকে হিদায়ত দান করা হয়েছে আর যখন সে لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ বলে, তখন তাঁরা বলেন তোমাকে রক্ষা করা হয়েছে। যখন সে تَوَكَّلْتُ عَلَى اللَّهِ বলে, তখন তারা বলেনঃ তোমর জন্য (আল্লাহ) যথেষ্ট হয়েছে। অতঃপর তার সাথে দু'জন সাক্ষাৎ করে। তখন ফিরিশতাদ্বয় বলেন এমন লোককে তোমরা কি করতে চাও, যাকে হিদায়াত দান করা হয়েছে, এবং যাকে রক্ষা করা হয়েছে যার জন্য আল্লাহ যথেষ্ট হয়েছেন।

ঘরে প্রবেশের দু'আ

بَاب مَا يَدْعُو بِهِ إِذَا دَخَلَ بَيْتَهُ

৩৮৮৭

حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ لاَ مَبِيتَ لَكُمْ وَلاَ عَشَاءَ ‏.‏ وَإِذَا دَخَلَ وَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ أَدْرَكْتُمُ الْمَبِيتَ ‏.‏ فَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ قَالَ أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৩৮৮৭। আবু বিশর বাকর ইব্‌ন খালাফ (রাহঃ)...... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেন, যখন কোন লোক তার ঘরে প্রবেশ করে তখন এবং খাবার গ্রহণ করার সময় আল্লাহর যিকির করে, তখন শয়তান বলেঃ তোমাদের রাত্রিবাস এবং রাত্রির আহারের কোন ব্যবস্থা নেই। পক্ষান্তরে, ঘরে প্রবেশের সময় আল্লাহর যিকির না করলে শয়তান বলেঃ তুমি রাত্রি বাসের জায়গা পেয়ে গেলে, তদ্রুপ আহারের সময় আল্লাহ যিকির না করলে শয়তান বলেঃ রাতের আহার ও শয্যা পেয়ে গেলে।

সফরের সময়ের দু'আ

بَاب مَا يَدْعُو بِهِ الرَّجُلُ إِذَا سَافَرَ

৩৮৮৮

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، وَأَبُو مُعَاوِيَةَ عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ - وَقَالَ عَبْدُ الرَّحِيمِ يَتَعَوَّذُ - إِذَا سَافَرَ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ وَدَعْوَةِ الْمَظْلُومِ وَسُوءِ الْمَنْظَرِ فِي الأَهْلِ وَالْمَالِ ‏"‏ ‏.‏ وَزَادَ أَبُو مُعَاوِيَةَ فَإِذَا رَجَعَ قَالَ مِثْلَهَا ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে সারজিস রাযি.

৩৮৮৮। আবু বাকর (রাহঃ).....আব্দুল্লাহ ইবন সারজিস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সফরে যাওয়ার সময় বলতেনঃ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ وَدَعْوَةِ الْمَظْلُومِ وَسُوءِ الْمَنْظَرِ فِي الأَهْلِ وَالْمَالِআবু মু'আবিয়া অতিরিক্ত বলেছেন, যখন তিনি ফিরে আসতেন তখন তিনি অনুরূপ বলতেন।

মেঘ ও বৃষ্টি দেখে যে দু'আ পড়বে

بَاب مَا يَدْعُو بِهِ الرَّجُلُ إِذَا رَأَى السَّحَابَ وَالْمَطَرَ

৩৮৮৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ الْمِقْدَامِ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا رَأَى سَحَابًا مُقْبِلاً مِنْ أُفُقٍ مِنَ الآفَاقِ تَرَكَ مَا هُوَ فِيهِ وَإِنْ كَانَ فِي صَلاَتِهِ حَتَّى يَسْتَقْبِلَهُ فَيَقُولُ ‏"‏ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أُرْسِلَ بِهِ ‏"‏ ‏.‏ فَإِنْ أَمْطَرَ قَالَ ‏"‏ اللَّهُمَّ سَيْبًا نَافِعًا ‏"‏ ‏.‏ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثَةً وَإِنْ كَشَفَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ وَلَمْ يُمْطِرْ حَمِدَ اللَّهَ عَلَى ذَلِكَ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৮৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন আকাশের কোন কোন থেকে মেঘ ভেসে আসতে দেখতেন, তখন তিনি তাঁর হাতের কাজ ছেড়ে দিতেন, যদিও তিনি সালাতে রত থাকতেন, অতঃপর মেঘের দিকে মুখ করে বলতেনঃ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أُرْسِلَ بِهِ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই যা প্রেরণ করা হয়েছে তার অনিষ্ট থেকে। অতঃপর তা বৃষ্টি বর্ষণ করলে দু’বার কি তিন বার বলতেন اللَّهُمَّ سَيْبًا نَافِعًا আর যদি মহান আল্লাহ মেঘ সরিয়ে দিতেন এবং বৃষ্টি না হতো, তাহলেও আল্লাহর প্রশংসা করতেন।

৩৮৯০

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ حَبِيبِ بْنِ أَبِي الْعِشْرِينَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، أَخْبَرَنِي نَافِعٌ، أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، أَخْبَرَهُ عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ ‏ "‏ اللَّهُمَّ اجْعَلْهُ صَيِّبًا هَنِيئًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৯০। হিশাম ইবন আম্মার (রাহঃ).....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যখন বৃষ্টি দেখতেন, তখন বলতেন اللَّهُمَّ اجْعَلْهُ صَيِّبًا هَنِيئًا

৩৮৯১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا رَأَى مَخِيلَةً تَلَوَّنَ وَجْهُهُ وَتَغَيَّرَ وَدَخَلَ وَخَرَجَ وَأَقْبَلَ وَأَدْبَرَ فَإِذَا أَمْطَرَتْ سُرِّيَ عَنْهُ ‏.‏ قَالَ فَذَكَرَتْ لَهُ عَائِشَةُ بَعْضَ مَا رَأَتْ مِنْهُ فَقَالَ ‏"‏ وَمَا يُدْرِيكِ لَعَلَّهُ كَمَا قَالَ قَوْمُ هُودٍ ‏(فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهِ )‏ ‏"‏ ‏.‏ الآيَةَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৮৯১। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) যখন মেঘ দেখতেন, তখন তাঁর চেহারার রং পরিবর্তিত হয়ে যেতো এবং তিনি ঘরে প্রবেশ করতেন আবার বেরিয়ে আসতেন, আর সামনে এগুতেন এবং পিছনে ফিরতেন, অতঃপর যখন বৃষ্টি হতো তখন তাঁর এভাব দূরীভূত হতো। রাবী বলেনঃ আয়েশা (রাযিঃ) তাঁর যে অবস্থা দেখেছেন, সে সম্পর্কে তাঁকে কিছু বললেন। তখন তিনি বললেনঃ তুমি কি জানো, হয়ত তা সেই মেঘের মতই হবে, যে সম্পর্কে হূদের জাতি বলে ছিলোঃ যখন তারা মেঘকে তাদের ওয়াদীগুলোর দিতে আসতে দেখলো তখন তারা বললোঃ এ মেঘ আমাদের বর্ষণ করবে, অথচ তা সেই আযাব, যার ব্যাপারে তোমরা তাড়া দিয়েছিলে।

বিপদগ্রস্তকে দেখে যে দু'আ পড়বে

بَاب مَا يَدْعُو بِهِ الرَّجُلُ إِذَا نَظَرَ إِلَى أَهْلِ الْبَلَاءِ

৩৮৯২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ خَارِجَةَ بْنِ مُصْعَبٍ، عَنْ أَبِي يَحْيَى، عَمْرِو بْنِ دِينَارٍ - وَلَيْسَ بِصَاحِبِ ابْنِ عُيَيْنَةَ - مَوْلَى آلِ الزُّبَيْرِ عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ فَجِئَهُ صَاحِبُ بَلاَءٍ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً - عُوفِيَ مِنْ ذَلِكَ الْبَلاَءِ كَائِنًا مَا كَانَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৮৯২। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হঠাৎ কোন বিপদগ্রস্তকে যে দেখবে এবং বলবেঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً তাকে সে বিপদ থেকে রক্ষা করবেন, সেটা যে ধরনেরই হোক না কেন।