كتاب الأطعمة
২৭. পানাহার সংক্রান্ত অধ্যায়
অধ্যায় ২৭ · ১২০ টি হাদীস
অন্যকে খানা খাওয়ানো
بَاب إِطْعَامِ الطَّعَامِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَوْفٍ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ، قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ الْمَدِينَةَ انْجَفَلَ النَّاسُ قِبَلَهُ وَقِيلَ قَدْ قَدِمَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَدْ قَدِمَ رَسُولُ اللَّهِ قَدْ قَدِمَ رَسُولُ اللَّهِ ‏.‏ ثَلاَثًا فَجِئْتُ فِي النَّاسِ لأَنْظُرَ فَلَمَّا تَبَيَّنْتُ وَجْهَهُ عَرَفْتُ أَنَّ وَجْهَهُ لَيْسَ بِوَجْهِ كَذَّابٍ فَكَانَ أَوَّلَ شَىْءٍ سَمِعْتُهُ تَكَلَّمَ بِهِ أَنْ قَالَ ‏ "‏ يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلاَمَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصِلُوا الأَرْحَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلاَمٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে সালাম (রাঃ)
৩২৫১। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)...... আব্দুল্লাহ ইবনে সালাম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন (মক্কা থেকে) মদীনায় এলেন, তখন লোকেরা তাঁর নিকট দ্রুত যেতে লাগল এবং বলা হলোঃ, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহ্র রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন (তিনবার)। আমিও লোকদের সাথে দেখতে গেলাম। আমি তাঁর মুখমণ্ডল উত্তমরূপে দেখার পর বুঝতে পারলাম যে, এই চেহারা মিথ্যাবাদীর নয়। আমি সর্বপ্রথম তাঁর মুখে যে কথা শুনেছি, তা এই যে, তিনি বললেনঃ হে লোক সকল! সালামের ব্যাপক প্রচলন কর, অন্য খাদ্য খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ এবং লোকেরা যখন ঘুমিয়ে থাকে, তখন রাতের বেলা সালাত আদায় কর তবে শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ سُلَيْمَانُ بْنُ مُوسَى حُدِّثْنَا عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أَفْشُوا السَّلاَمَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَكُونُوا إِخْوَانًا كَمَا أَمَرَكُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩২৫২। মুহাম্মাদ ইব্ন ইয়াহ্ইয়া আযদী (রাহঃ).......আব্দুল্লাহ্ ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সালামের ব্যাপক প্রসার কর, অন্যকে খাদ্য খাওয়াও এবং ভাইভাই হয়ে যাও যেমন মহান আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، ‏.‏ أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ ‏ "‏ تُطْعِمُ الطَّعَامَ وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
৩২৫৩। মুহাম্মাদ ইব্ন রুম্হ (য়)...... আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট জিজ্ঞাসা করল ইয়া রাসূলাল্লাহ্! কোন ইসলাম উত্তম? তিনি বললেনঃ তুমি অন্যকে খানা খাওয়াবে এবং তোমার পরিচিত ও অপরিচিত সকলকে সালাম দিবে।
একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট
بَاب طَعَامِ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقِّيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زِيَادٍ الأَسَدِيُّ، أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، أَنْبَأَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الاِثْنَيْنِ وَطَعَامُ الاِثْنَيْنِ يَكْفِي الأَرْبَعَةَ وَطَعَامُ الأَرْبَعَةِ يَكْفِي الثَّمَانِيَةَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩২৫৪। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ রাক্কী (রাহঃ)...... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। আর দুইজনে খাবার চারজনের জন্য যথেষ্ট এবং চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَهْرَمَانُ آلِ الزُّبَيْرِ قَالَ سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ طَعَامَ الْوَاحِدِ يَكْفِي الاِثْنَيْنِ وَإِنَّ طَعَامَ الاِثْنَيْنِ يَكْفِي الثَّلاَثَةَ وَالأَرْبَعَةَ وَإِنَّ طَعَامَ الأَرْبَعَةِ يَكْفِي الْخَمْسَةَ وَالسِّتَّةَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.
৩২৫৫। হাসান ইব্ন আলী খাল্লাল (রাহঃ)...... উমার ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ একজনের খাদ্য দুইজনের জন্য যথেষ্ট হতে পারে, দুইজনের খাবার তিনজনের বা চারজনের জন্য যথেষ্ট হতে পারে এবং চারজনের খাবার পাঁচজন অথবা ছয়জনের জন্য যথেষ্ট হতে পরে।
মু'মিন ব্যক্তি এক উদরে খায় এবং কাফের ব্যক্তি সাত উদরে খায়
بَاب الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩২৫৬। আবু বাকর ইব্ন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ মু'মিন ব্যক্তি এক উদরে খায়, আর কাফির ব্যক্তি সাত উদরে খায়।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ وَالْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩২৫৭। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)......ইবন উমার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) বর্ণিত। তিনি বলেনঃ কাফির ব্যক্তি সাত উদরে আহার করে এবং মু'মিন ব্যক্তি এক উদরে আহার করে।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
৩২৫৮। আবু কুরাইব (রাহঃ)...... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ মু'মিন ব্যক্তি এক উদরে ভক্ষণ করে এবং কাফির ব্যক্তি সাত উদরে ভক্ষণ করে।
খাদ্যের দোষারূপ করা নিষিদ্ধ
بَاب النَّهْيِ أَنْ يُعَابَ الطَّعَامُ
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
খাওয়ার আগে ওযূ করা
بَاب الْوُضُوءِ عِنْدَ الطَّعَامِ
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ سُلَيْمٍ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَحَبَّ أَنْ يُكْثِرَ اللَّهُ خَيْرَ بَيْتِهِ فَلْيَتَوَضَّأْ إِذَا حَضَرَ غَدَاؤُهُ وَإِذَا رُفِعَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩২৬০। জুবারা ইবনুল মুগাল্লিস (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি চায় যে, তার ঘরে প্রাচুর্য আসুক সে যেন সকালের খাবারের সময় ওযূ করে এবং খাবার শেষ করেও ওযু করে।
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، حَدَّثَنَا صَاعِدُ بْنُ عُبَيْدٍ الْجَزَرِيُّ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ الْمَكِّيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ خَرَجَ مِنَ الْغَائِطِ فَأُتِيَ بِطَعَامٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَلاَ آتِيكَ بِوَضُوءٍ قَالَ ‏ "‏ أُرِيدُ الصَّلاَةَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩২৬১। জাফর ইব্ন মুসাফির (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত যে তিনি পায়খানা থেকে বেরিয়ে আসলে তাঁর জন্য খাবার নিয়ে আসা হল। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) ! আমি কি আপনার জন্য ওযূর পানি নিয়ে আসব না? তিনি বললেনঃ আমি কি সালাত আদায় করতে চাচ্ছি?
হেলান দিয়ে খাদ্যগ্রহণ
بَاب الْأَكْلُ مُتَّكِئًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ مِسْعَرٍ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ آكُلُ مُتَّكِئًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু জুহাইফা (রাঃ)
৩২৬২। মুহাম্মাদ ইব্ন সাব্বাহ (রাহঃ)...... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ আমি কখনও হেলান দিয়ে আহার করি না।
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبِي، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِرْقٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ، قَالَ أَهْدَيْتُ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ شَاةً فَجَثَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلَى رُكْبَتَيْهِ يَأْكُلُ فَقَالَ أَعْرَابِيٌّ مَا هَذِهِ الْجِلْسَةُ فَقَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ جَعَلَنِي عَبْدًا كَرِيمًا وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا عَنِيدًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে বুসর আল-আসলামী রাযি.
৩২৬৩। আমর ইবন কাসীর ইবন দীনার হিমসী (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন বুশর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে একটি বকরী হাদিয়া দিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর উভয় হাঁটু উচু করে বসে খাচ্ছিলেন। এক বেদুঈন বলল, এটা কি ধরনের বসা? তিনি বললেনঃ নিশ্চয় আল্লাহ্ তা'আলা আমাকে অনুগ্রহপরায়ণ বান্দা বানিয়েছেন, হিংসুক ও অহংকারী করেননি।
খাদ্য গ্রহণের সময় 'বিসমিল্লাহ' বলা
بَاب التَّسْمِيَةِ عِنْدَ الطَّعَامِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنِ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَأْكُلُ طَعَامًا فِي سِتَّةِ نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَجَاءَ أَعْرَابِيٌّ فَأَكَلَهُ بِلُقْمَتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَمَا أَنَّهُ لَوْ كَانَ قَالَ بِسْمِ اللَّهِ لَكَفَاكُمْ فَإِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فَإِنْ نَسِيَ أَنْ يَقُولَ بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩২৬৪। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর ছয়জন সাহাবীকে নিয়ে আহার করছিলেন। এমন সময় এক বেদুঈন এসে সমস্ত খাবার দুই গ্রাসে শেষ করে ফেলল। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সে যদি বিসমিল্লাহ বলে আহার করতো; তবে এই খাদ্য তোমাদের সকলের জন্য যথেষ্ট হত। অতএব তোমাদের কেউ যখন আহার গ্রহণ করে, তখন সে যেন ‘বিসমিল্লাহ' বলে। সে যদি খাবারের প্রথমে 'বিসমিল্লাহ' বলতে ভুলে যায় তবে সে যেন বলে 'বিসমিল্লাহ ফী- আওয়ালিহি ওয়া আখিরিহী'।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، قَالَ قَالَ لِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَأَنَا آكُلُ ‏ "‏ سَمِّ اللَّهَ عَزَّ وَجَلَّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনে আবূ সালামা রাযি.
৩২৬৫। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)...... উমার ইবন আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) আমাকে বললেনঃ তখন আমি খাচ্ছিলামঃ মহান আল্লাহর নাম নেও।
ডান হাত দিয়ে খাওয়া
بَاب الْأَكْلِ بِالْيَمِينِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْهِقْلُ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لِيَأْكُلْ أَحَدُكُمْ بِيَمِينِهِ وَلْيَشْرَبْ بِيَمِينِهِ وَلْيَأْخُذْ بِيَمِينِهِ وَلْيُعْطِ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ وَيُعْطِي بِشِمَالِهِ وَيَأْخُذُ بِشِمَالِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩২৬৬। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ তোমাদের প্রত্যেকে যেন ডান হাতে খায়, ডান হাতে পান করে, ডান হাত দিয়ে গ্রহণ করে এবং ডান দিয়ে দান করে। কারণ শয়তান বাঁ হাতে খায়, বাঁ হাতে পান করে। বাঁ হাতে দেয় এবং বাঁ হাতে গ্রহণ করে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، سَمِعَهُ مِنْ، عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ قَالَ كُنْتُ غُلاَمًا فِي حِجْرِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ فَقَالَ لِي ‏ "‏ يَا غُلاَمُ سَمِّ اللَّهَ وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনে আবূ সালামা রাযি.
৩২৬৭। আবু বাকর ইব্ন আবু শাইবা ও মুহাম্মাদ ইব্ন সাব্বাহ (রাহঃ)...... উমার ইব্ন আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর তত্ত্বাবধানে প্রতিপালিত হচ্ছিলাম। খাবার গ্রহণের সময় আমার হাত পাত্রের এদিক সেদিক যেত। তিনি আমাকে বললেনঃ এই ছেলে! আল্লাহর নাম স্মরণ কর, ডান হাত দিয়ে আহার কর এবং তোমার নিকটের খাদ্য থেকে খাও।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ تَأْكُلُوا بِالشِّمَالِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِالشِّمَالِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩২৬৮। মুহাম্মাদ ইব্ন রুম্হ (রাহঃ)...... জাবির (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) র থেকে বর্ণিত, তিনি বলেনঃ তোমরা বাম হাত দিয়ে আহার করবে না, কারণ শয়তান বাম হাত দিয়ে আহার গ্রহণ করে।
আংগুলসমূহ চেটে খাওয়া
بَاب لَعْقِ الْأَصَابِعِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلاَ يَمْسَحْ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا أَوْ يُلْعِقَهَا ‏"‏ ‏.‏قَالَ سُفْيَانُ سَمِعْتُ عُمَرَ بْنَ قَيْسٍ، يَسْأَلُ عَمْرَو بْنَ دِينَارٍ أَرَأَيْتَ حَدِيثَ عَطَاءٍ ‏ "‏ لاَ يَمْسَحْ أَحَدُكُمْ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا أَوْ يُلْعِقَهَا ‏"‏ ‏.‏ عَمَّنْ هُوَ قَالَ عَنِ ابْنِ عَبَّاسٍ ‏.‏ قَالَ فَإِنَّهُ حُدِّثْنَاهُ عَنْ جَابِرٍ ‏.‏ قَالَ حَفِظْنَاهُ مِنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَبْلَ أَنْ يَقْدَمَ جَابِرٌ عَلَيْنَا وَإِنَّمَا لَقِيَ عَطَاءٌ جَابِرًا فِي سَنَةٍ جَاوَرَ فِيهَا بِمَكَّةَ ‏.‏
৩২৬৯। মুহাম্মাদ ইব্ন আবু উমার আদানী (রাহঃ)...... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ তোমাদের কেউ যখন খাবার খায়, তখন সে যেন নিজে চাটা অথবা অন্যকে দিয়ে চাটানোর পূর্বে না মোছে। সুফইয়ান (রাহঃ) বলেন, আমি উমার ইবন কায়েসকে আমর ইবন দীনারের নিকট জিজ্ঞাসা করতে শুনেছি, আপনার মতে আতার হাদীস “তোমাদের কেউ যেন হাত চেটে খাওয়ার অথবা চেটে খাওয়ানোর পূর্বে তা মুছে” কোন সাহাবীর নিকট থেকে বর্ণিত? তিনি বলেন, ইবন আব্বাস (রাযিঃ) থেকে। উমার ইব্ন কায়েস (রাহঃ) বলেন, আতা (রাহঃ) আমাদের নিকট এ হাদীস জাবির (রাযিঃ)-র সূত্রে বর্ণনা করেছেন। আমর ইবন আব্বাস (রাযিঃ) থেকে মুখস্থ করেছি জাবির (রাযিঃ) আমাদের নিকট আসার পূর্বে। আতা তো জাবির (রাযিঃ)-র সাথে সেই বছর সাক্ষাত করেন, যখন তিনি মক্কায় যান।
حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنْبَأَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَمْسَحْ أَحَدُكُمْ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا فَإِنَّهُ لاَ يَدْرِي فِي أَىِّ طَعَامِهِ الْبَرَكَةُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩২৭০। মুসা ইবন আব্দুর রহমান (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন হাত চেটে খাওয়ার পূর্বে না মুছে। কারণ তার জানা নাই যে, তার খাদ্যের কোন অংশে বরকত নিহিত আছে।
পাত্র পরিষ্কার করা
بَاب تَنْقِيَةِ الصَّحْفَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا أَبُو الْيَمَانِ الْبَرَّاءُ، قَالَ حَدَّثَتْنِي جَدَّتِي أَمُّ عَاصِمٍ، قَالَتْ دَخَلَ عَلَيْنَا نُبَيْشَةُ مَوْلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَنَحْنُ نَأْكُلُ فِي قَصْعَةٍ فَقَالَ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَكَلَ فِي قَصْعَةٍ فَلَحِسَهَا اسْتَغْفَرَتْ لَهُ الْقَصْعَةُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩২৭১। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)..... উম্মে আসিম (রাহঃ) থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত দাস নুবাইশা (রাযিঃ) আমাদের কাছে আসেন। তখন আমরা একটি বড় পাত্রে আহার করছিলাম। তিনি আমাদের বললেন, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি পাত্রে আহার করার পর তা চেটে খেয়ে পরিষ্কার করে, তার জন্য পাত্র মাগফিরাত চায়।
পাত্র পরিস্কার করা
بَاب تَنْقِيَةِ الصَّحْفَةِ
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ وَنَصْرُ بْنُ عَلِيٍّ قَالاَ حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ رَاشِدٍ أَبُو الْيَمَانِ، حَدَّثَتْنِي جَدَّتِي، عَنْ رَجُلٍ، مِنْ هُذَيْلٍ يُقَالُ لَهُ نُبَيْشَةُ الْخَيْرِ قَالَتْ دَخَلَ عَلَيْنَا نُبَيْشَةُ وَنَحْنُ نَأْكُلُ فِي قَصْعَةٍ لَنَا فَقَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ أَكَلَ فِي قَصْعَةٍ ثُمَّ لَحِسَهَا اسْتَغْفَرَتْ لَهُ الْقَصْعَةُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩২৭২। আবু বিশর বকর ইবন খালাফ (রাহঃ)...... মুয়াল্লা ইবন রাশিদ আবুল ইয়ামান (রাহঃ) থেকে বর্ণিত, (তিনি বলেন) আমার দাদী হুযাইল গোত্রের নুবাশিতুল খায়র নামক জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেছেন তিনি বলেন, নুবাইশা আমাদের নিকট এলেন আমরা তখন আমাদের একটি পাত্রে আহার করছিলাম, তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন পাত্রে আহার করার পর তা চেটে খেয়ে পরিষ্কার করে তার জন্য ঐ পাত্র ক্ষমা প্রার্থনা করে।
নিকটের খাদ্য গ্রহণ
بَاب الْأَكْلِ مِمَّا يَلِيكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا وُضِعَتِ الْمَائِدَةُ فَلْيَأْكُلْ مِمَّا يَلِيهِ وَلاَ يَتَنَاوَلْ مِنْ بَيْنِ يَدَىْ جَلِيسِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩২৭৩। মুহাম্মাদ ইবন খালাফ আসকালানী (রাহঃ).....ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন দস্তরখান বিছানা হবে, তখন নিকটের খাবার থেকে আহার করবে এবং নিজের সঙ্গীর নিকটের গুলো নিবে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ الْفَضْلِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي السَّوِيَّةِ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عِكْرَاشٍ، عَنْ أَبِيهِ، عِكْرَاشِ بْنِ ذُؤَيْبٍ قَالَ أُتِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِجَفْنَةٍ كَثِيرَةِ الثَّرِيدِ وَالْوَدَكِ فَأَقْبَلْنَا نَأْكُلُ مِنْهَا فَخَبَطْتُ يَدِي فِي نَوَاحِيهَا فَقَالَ ‏"‏ يَا عِكْرَاشُ كُلْ مِنْ مَوْضِعٍ وَاحِدٍ فَإِنَّهُ طَعَامٌ وَاحِدٌ ‏"‏ ‏.‏ ثُمَّ أُتِينَا بِطَبَقٍ فِيهِ أَلْوَانٌ مِنَ الرُّطَبِ فَجَالَتْ يَدُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي الطَّبَقِ وَقَالَ ‏"‏ يَا عِكْرَاشُ كُلْ مِنْ حَيْثُ شِئْتَ فَإِنَّهُ غَيْرُ لَوْنٍ وَاحِدٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: ইকরাশ ইবনে যুআইব (রাঃ)
সারদী-এর উপরাংশ থেকে খাওয়া নিষিদ্ধ।
بَاب النَّهْيِ عَنْ الْأَكْلِ مِنْ ذُرْوَةِ الثَّرِيدِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِرْقٍ الْيَحْصُبِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أُتِيَ بِقَصْعَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ كُلُوا مِنْ جَوَانِبِهَا وَدَعُوا ذُرْوَتَهَا يُبَارَكْ فِيهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে বুসর আল-আসলামী রাযি.
৩২৭৫। আমর ইবন উসমান ইবন সাঈদ ইবন কাসীর ইবন দীনার হিমসী (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন বুসর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একটি পাত্র আনা হল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এর চারপাশে থেকে খাও এবং উপরাংশ রেখে দাও, তাহলে এতে বরকত লাভ করা যাবে।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عُمَرُ بْنُ الدَّرَفْسِ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي قَسِيمَةَ، عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ اللَّيْثِيِّ، قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِرَأْسِ الثَّرِيدِ فَقَالَ ‏ "‏ كُلُوا بِسْمِ اللَّهِ مِنْ حَوَالَيْهَا وَاعْفُوا رَأْسَهَا فَإِنَّ الْبَرَكَةَ تَأْتِيهَا مِنْ فَوْقِهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: ওয়াছিলা ইবনে আসকা‘ (রাঃ)
৩২৭৬। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)......ওয়াসিলা ইবন আসকা লায়লী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সারীদের উপরাংশ স্পর্শ করে বলেনঃ আল্লাহর নাম নিয়ে তার চারপাশ থেকে খাও এবং তার উপরাংশ অবশিষ্ট রাখ। কারণ এর উপর দিকে থেকেই বরকত আসে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا وُضِعَ الطَّعَامُ فَخُذُوا مِنْ حَافَتِهِ وَذَرُوا وَسَطَهُ فَإِنَّ الْبَرَكَةَ تَنْزِلُ فِي وَسَطِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩২৭৭। আলী ইব্ন মুনযির (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন খাদ্যদ্রব্য রাখা হয়, তখন তার চারপাশ থেকে খাও এবং মধ্যভাগ রেখে দাও। কারণ এর মধ্যস্থলে বরকত নাযিল হয়।
খাবারের লোকমা নীচে পড়ে গেলে
بَاب اللُّقْمَةِ إِذَا سَقَطَتْ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ بَيْنَمَا هُوَ يَتَغَدَّى إِذْ سَقَطَتْ مِنْهُ لُقْمَةٌ فَتَنَاوَلَهَا فَأَمَاطَ مَا كَانَ فِيهَا مِنْ أَذًى فَأَكَلَهَا فَتَغَامَزَ بِهِ الدَّهَاقِينُ فَقِيلَ أَصْلَحَ اللَّهُ الأَمِيرَ إِنَّ هَؤُلاَءِ الدَّهَاقِينَ يَتَغَامَزُونَ مِنْ أَخْذِكَ اللُّقْمَةَ وَبَيْنَ يَدَيْكَ هَذَا الطَّعَامُ ‏.‏ قَالَ إِنِّي لَمْ أَكُنْ لأَدَعَ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لِهَذِهِ الأَعَاجِمِ إِنَّا كُنَّا نَأْمُرُ أَحَدَنَا إِذَا سَقَطَتْ لُقْمَتُهُ أَنْ يَأْخُذَهَا فَيُمِيطَ مَا كَانَ فِيهَا مِنْ أَذًى وَيَأْكُلَهَا وَلاَ يَدَعَهَا لِلشَّيْطَانِ ‏.‏
বর্ণনাকারী: মা'কিল ইবনে ইয়াসার (রাঃ)
৩২৭৮। সুওয়াইদ ইব্ন সাঈদ (রাহঃ)...... মা'কিল ইবন ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, তিনি সকালের খাবার খাচ্ছিলেন। হঠাৎ তা থেকে একটি লোকমা নীচে পড়ে গেল। তিনি তা তুলে নিলেন এবং ময়লা দূরীভূত করে খেলেন। এতে অনারব কৃষকরা চোখ টিপাটিপি করতে লাগল। বলা হল, আল্লাহ নেতাকে কল্যাণের সাথে রাখুন। এসব কৃষক পতিত খাবার তুলে নেয়ার কারণে আপনার প্রতি চোখ টিপাটিপি করছে। তিনি বললেনঃ এসব অনারবের কারণে আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে শ্রুত কথা পরিত্যাগ করতে প্রস্তুত নই। আমাদের মধ্যে কারো খাবার লোকমা পড়ে গেলে তাকে নির্দেশ দেয়া হত সে যেন তা তুলে নেয় এবং ময়লা দূর করে তা খায় এবং শয়তানের জন্য তা ফেলে না রাখে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا وَقَعَتِ اللُّقْمَةُ مِنْ يَدِ أَحَدِكُمْ فَلْيَمْسَحْ مَا عَلَيْهَا مِنَ الأَذَى وَلْيَأْكُلْهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩২৭৯। আলী ইবন মুনযির (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো হাত থেকে খাবারের লোক্মা পড়ে গেলে সে যেন তা তুলে নিয়ে এতে যে ময়লা লেগেছে তা দূর করে খেয়ে নেয়।
অন্যান্য খাদ্যের উপর সারীদের মর্তবা
بَاب فَضْلِ الثَّرِيدِ عَلَى الطَّعَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ الْهَمْدَانِيِّ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ إِلاَّ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ وَإِنَّ فَضْلَ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
৩২৮০। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)...... আবু মুসা আশ'আরী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতায় পৌঁছেছেন। কিন্তু মহিলাদের মধ্যে কেবল ইমরান কন্যা মরিয়ম এবং ফিরআওনের স্ত্রী আসিয়া এই পূর্ণতায় পৌঁছতে পেরেছিলেন। আর নারী সমাজের উপর আয়েশার মর্যাদা তদ্রুপ-যেমন অন্যান্য খাদ্যের উপর সারীদের (ঝোলে ভিজানো রুটির) মর্যাদা।
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا مُسْلِمُ بْنُ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩২৮১। হারমালা ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নারী সমাজের উপর আয়েশার মর্যাদা এমন, যেমন অন্যান্য সকল প্রকারের খাদ্যের উপর সারীদের মর্যাদা।
আহারের পর হাত পরিষ্কার করা
بَاب مَسْحِ الْيَدِ بَعْدَ الطَّعَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمِصْرِيُّ أَبُو الْحَارِثِ الْمُرَادِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا زَمَانَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَقَلِيلٌ مَا نَجِدُ الطَّعَامَ فَإِذَا نَحْنُ وَجَدْنَاهُ لَمْ يَكُنْ لَنَا مَنَادِيلُ إِلاَّ أَكُفَّنَا وَسَوَاعِدَنَا وَأَقْدَامَنَا ثُمَّ نُصَلِّي وَلاَ نَتَوَضَّأْ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ غَرِيبٌ لَيْسَ إِلاَّ عَنْ مُحَمَّدِ بْنِ سَلَمَةَ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩২৮২। মুহাম্মাদ ইবন সালামা মিসরী (রাহঃ)...... জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে খাবার খুব কমই পেতাম। তোমরা যখন তা পেতাম তখন আমাদের কাছে তোয়ালে থাকত না (তবে থাকতো) আমাদের হাতের তালু বাহু ও পায়ের পাতা। অতঃপর আমরা সালাত আদায় করিতাম এবং ওযূ করতাম না।
আহার শেষে যে দু'আ পড়তে হয়
بَاب مَا يُقَالُ إِذَا فَرَغَ مِنْ الطَّعَامِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ حَجَّاجٍ، عَنْ رِيَاحِ بْنِ عَبِيدَةَ، عَنْ مَوْلًى، لأَبِي سَعِيدٍ عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا أَكَلَ طَعَامًا قَالَ ‏ "‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৩২৮৩। আবু বাকর ইব্ন আবু শাইবা (রাহঃ)......আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) খাবার শেষ করে বলতেনঃ “আল হামদু লিল্লাহিল্লাযী আত’আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমীন” “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের আহার করিয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন।"
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ كَانَ يَقُولُ إِذَا رُفِعَ طَعَامُهُ أَوْ مَا بَيْنَ يَدَيْهِ قَالَ ‏ "‏ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.
৩২৮৪। আব্দুর রহমান ইবন ইবরাহীম (রাহঃ)...... আবু উসামা বাহিলী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি খাবার অথবা তাঁর সামনের খাবার যখন তুলে রাখা হত, তখন বলতেনঃ “আল-হামদু লিল্লাহি হামদান কাসীরান তায়্যিবান মুবারাকান গাইরা মাকফিয়্যিন ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুসতাগনান আনহু রবানা।"— "সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অসংখ্য প্রশংসা ও কৃতজ্ঞতা পবিত্র ও প্রাচুর্যময় সত্তার জন্য তিনি সবার জন্য যথেষ্ট, তিনি কখনও পৃথক হন না, তাঁর অমুখাপেক্ষী হওয়া যায় না-হে আমাদের রব।”
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي مَرْحُومٍ عَبْدِ الرَّحِيمِ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ أَكَلَ طَعَامًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: মু‘আয ইবনে আনাস জুহানী রাযি.
৩২৮৫। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ)...... মু'আয ইবন আনাস জুহানী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি আহার করে সে যেন বলেঃ “আল হামদু লিল্লাহিল্লাযী আত’আমানী হাযা ওয়া রাযাকানীহি মিন গাইরি হাওলিন মিন্নী ওয়ালা কুওয়্যাতিন" "সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার জন্য যিনি আমাকে আমার শক্তি ও জোর ব্যতীত আহার করিয়েছেন ও রিযিক দান করেছেন।" তাহলে তার পূর্বেকার গুনাহ মাফ করে দেওয়া হবে।
একত্রে আহার করা
بَاب الِاجْتِمَاعِ عَلَى الطَّعَامِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَدَاوُدُ بْنُ رُشَيْدٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالُوا حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا وَحْشِيُّ بْنُ حَرْبِ بْنِ وَحْشِيِّ بْنِ حَرْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، وَحْشِيٍّ، أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَأْكُلُ وَلاَ نَشْبَعُ ‏.‏ قَالَ ‏"‏ فَلَعَلَّكُمْ تَأْكُلُونَ مُتَفَرِّقِينَ ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩২৮৬। হিশাম ইব্ন আম্মার দাউদ ইব্ন রুশাইদ ও মুহাম্মাদ ইবন সাব্বাহ...... ওয়াহশী (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁরা বলেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমরা আহার করি, কিন্তু পরিতৃপ্ত হতে পারি না। তিনি বললেনঃ তোমরা হয়ত পৃথক পৃথকভাবে আহার কর। তাঁরা বললেন, হ্যাঁ। তিনি বললেনঃ তোমরা একত্রে বসে আহার কর এবং আহার কালে আল্লাহর নাম স্মরণ কর, তাহলে তোমাদের খাদ্যে তোমাদের জন্য বরকত দেওয়া হবে।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَهْرَمَانُ آلِ الزُّبَيْرِ قَالَ سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ كُلُوا جَمِيعًا وَلاَ تَفَرَّقُوا فَإِنَّ الْبَرَكَةَ مَعَ الْجَمَاعَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.
৩২৮৭। হাসান ইব্ন আলী খাল্লাল (রাহঃ)...... উমার ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা একত্রে আহার কর এবং বিচ্ছিন্নভাবে আহার কর না। কারণ বরকত জামাতের সাথে রয়েছে।
খাদ্য দ্রব্যে ফুঁক দেয়া
بَاب النَّفْخِ فِي الطَّعَامِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَنْفُخُ فِي طَعَامٍ وَلاَ شَرَابٍ وَلاَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩২৮৮। আবু কুরাইব (রাহঃ)...... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খাদ্যে ও পানীয় দ্রব্যে ফুঁ দিতেন না এবং তিনি পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না।
খাদিম খাদ্য নিয়ে এলে তা থেকে তাকে কিছু দেওয়া
بَاب إِذَا أَتَاهُ خَادِمُهُ بِطَعَامِهِ فَلْيُنَاوِلْهُ مِنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا جَاءَ أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ فَلْيُجْلِسْهُ فَلْيَأْكُلْ مَعَهُ فَإِنْ أَبَى فَلْيُنَاوِلْهُ مِنْهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩২৮৯। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন নুমায়ের (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো খাদেম যখন তার জন্য খাবার নিয়ে আসে, তখন তাকে নিজের সাথে বসাবে এবং নিজের সাথে খাওয়াবে। সে যদি তাকে নিজের সাথে বসাতে না চায় তবে খাবার থেকে সামান্য পরিমাণ তাকে দেবে।
حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا أَحَدُكُمْ قَرَّبَ إِلَيْهِ مَمْلُوكُهُ طَعَامًا قَدْ كَفَاهُ عَنَاءَهُ وَحَرَّهُ فَلْيَدْعُهُ فَلْيَأْكُلْ مَعَهُ فَإِنْ لَمْ يَفْعَلْ فَلْيَأْخُذْ لُقْمَةً فَلْيَجْعَلْهَا فِي يَدِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩২৯০। ঈসা ইবন হাম্মদ মিসরী (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কারো ক্রীতদাস তার সামনে আহার পরিবেশন করে, যা পাকানোর কষ্ট ও গরম সে সহ্য করেছে তখন সে যেন তাকে ডেকে নিজের সাথে বসিয়ে খাওয়ায়। আর সে যদি তা না করে তাহলে একটি গ্রাস তুলে যেন তার হাতে দেয়।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ الْهَجَرِيُّ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا جَاءَ خَادِمُ أَحَدِكُمْ بِطَعَامِهِ فَلْيُقْعِدْهُ مَعَهُ أَوْ لِيُنَاوِلْهُ مِنْهُ فَإِنَّهُ هُوَ الَّذِي وَلِيَ حَرَّهُ وَدُخَانَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৩২৯১। আলী ইব্ন মুনযির (রাহঃ).....আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো খাদেম যখন তার নিকট খাদ্য নিয়ে আসে, তখন তাকে যেন নিজের সাথে বসায় অথবা খাদ্য থেকে তাকেও খেতে দেয়। কেননা সে তো ঐ ব্যক্তি যে পাকাতে গিয়ে গরম ও ধোঁয়া সহ্য করেছে।
খাঞ্চা ও দস্তরখানে আহার করা
بَاب الْأَكْلِ عَلَى الْخِوَانِ وَالسُّفْرَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ بْنِ أَبِي الْفُرَاتِ الإِسْكَافِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ مَا أَكَلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَلَى خِوَانٍ وَلاَ فِي سُكُرُّجَةٍ ‏.‏ قَالَ فَعَلاَمَ كَانُوا يَأْكُلُونَ قَالَ عَلَى السُّفَرِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩২৯২। মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) কখনও কোন জিনিসের উপর খাদ্য রেখে তা আহার করেননি। রাবী বলেন, তাহলে তাঁরা কিসের উপর রেখে খেতেন? তিনি আনাস বলেন, দস্তরখানের উপর।
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ يُوسُفَ الْجُبَيْرِيُّ، حَدَّثَنَا أَبُو بَحْرٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَكَلَ عَلَى خِوَانٍ حَتَّى مَاتَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩২৯৩। উবাইদুল্লাহ ইবন ইউসুফ যুবাইরী (রাহঃ)...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে কখনও খাঞ্চা ভরে খেতে দেখিনি তাঁর ইন্তেকালের পূর্ব পর্যন্ত।
بَاب النَّهْيِ أَنْ يُقَامَ عَنْ الطَّعَامِ حَتّٰى يُرْفَعَ وَأَنْ يَكُفَّ يَدَهُ حَتّٰى يَفْرُغَ الْقَوْمُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ بَشِيرِ بْنِ ذَكْوَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ مُنِيرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى أَنْ يُقَامَ عَنِ الطَّعَامِ حَتَّى يُرْفَعَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩২৯৪। আব্দুল্লাহ ইব্ন আহমাদ ইবন বাশীর ইব্ন যাকওয়ান দিমাশকী (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) খাদ্যসামগ্রী তুলে নেয়ার পূর্বে, উঠে যেতে (অর্থাৎ সকলের আহার শেষ না হওয়া পর্যন্ত উঠে যেতে) নিষেধ করেছেন।
খাবার তুলে না নেয়া পর্যন্ত উঠা এবং সকলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত হাত ধোয়া নিষেধ
بَاب النَّهْيِ أَنْ يُقَامَ عَنْ الطَّعَامِ حَتّٰى يُرْفَعَ وَأَنْ يَكُفَّ يَدَهُ حَتّٰى يَفْرُغَ الْقَوْمُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، أَنْبَأَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا وُضِعَتِ الْمَائِدَةُ فَلاَ يَقُومُ رَجُلٌ حَتَّى تُرْفَعَ الْمَائِدَةُ وَلاَ يَرْفَعُ يَدَهُ وَإِنْ شَبِعَ حَتَّى يَفْرُغَ الْقَوْمُ وَلْيُعْذِرْ فَإِنَّ الرَّجُلَ يُخْجِلُ جَلِيسَهُ فَيَقْبِضُ يَدَهُ وَعَسَى أَنْ يَكُونَ لَهُ فِي الطَّعَامِ حَاجَةٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩২৯৫। মুহাম্মাদ ইবন খালাফ আসকালানী (রাহঃ)...... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দস্তরখান বিছানো হলে তা পুনরায় তুলে না নেয়া পর্যন্ত কোন ব্যক্তি যেন না উঠে যায় এবং সে আহারে পরিতৃপ্ত হলেও হাত গুটিয়ে নেবে না, যতক্ষণ অন্য সকলের আহার শেষ না হয়। (একান্তই যদি উঠার প্রয়োজন হয়) তবে সে যেন ওজর পেশ করে। কারণ সে হাত গুটিয়ে নিলে তার সাথের লোক লজ্জিত হবে, অথচ তখনও হয়ত তার আরও খাদ্যের প্রয়োজন আছে।
আহারের উচ্ছিষ্ট হাত থেকে পরিষ্কার না করে রাত কাটানো
بَاب مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا عُبَيْدُ بْنُ وَسِيمٍ الْجَمَّالُ، حَدَّثَنِي الْحَسَنُ بْنُ الْحَسَنِ، عَنْ أُمِّهِ، فَاطِمَةَ بِنْتِ الْحُسَيْنِ عَنِ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ، عَنْ أُمِّهِ، فَاطِمَةَ ابْنَةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَلاَ لاَ يَلُومَنَّ امْرُؤٌ إِلاَّ نَفْسَهُ يَبِيتُ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত ফাতিমা যাহরা রাযি.
৩২৯৬। জুবারা ইব্ন মুগাল্লিস (রাহঃ).... রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যা ফাতিমা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাবধানঃ যে ব্যক্তি আহারের তেলচিটে হাতে নিয়ে (হাত পরিষ্কার না করে) রাত কাটায়, সে যেন নিজেকেই ভর্ৎসনা করে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا نَامَ أَحَدُكُمْ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ فَلَمْ يَغْسِلْ يَدَهُ فَأَصَابَهُ شَىْءٌ فَلاَ يَلُومَنَّ إِلاَّ نَفْسَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩২৯৭। মুহাম্মাদ ইব্ন আব্দুল মালিক ইব্ন আবু শাওয়ারিব (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমাদের মধ্যে কোন ব্যক্তি হাতে তেলচিটে নিয়ে ঘুমালো, আর সে তার হাত ধুয়ে পরিষ্কার করল না, এমতাবস্থায় সে কোন অনিষ্টের সম্মুখীন হলো, এজন্য সে যেন নিজেকেই তিরস্কার করে।
আহার পরিবেশন করা
بَاب عَرْضِ الطَّعَامِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّ ثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، قَالَتْ أُتِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِطَعَامٍ فَعُرِضَ عَلَيْنَا فَقُلْنَا لاَ نَشْتَهِيهِ ‏.‏ فَقَالَ ‏ "‏ لاَ تَجْمَعْنَ جُوعًا وَكَذِبًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আসমা বিনতে ইয়াযীদ (রাঃ)
৩২৯৮। আবু বাকর ইব্ন আবু শাইবা এবং আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আসমা বিনতে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য খাদ্যদ্রব্য আনা হলো। তা আমাদের সামনে পরিবেশন করা হলে আমরা বললাম, আমাদের ক্ষুধা নেই। এখন তিনি বললেনঃ মিথ্যা ও ক্ষুধা একত্র করো না। (পেটে ক্ষুধা রেখে খেতে অস্বীকার করো না)।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِي هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَوَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، - رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الأَشْهَلِ - قَالَ أَتَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ يَتَغَدَّى فَقَالَ ‏ "‏ ادْنُ فَكُلْ ‏"‏ ‏.‏ فَقُلْتُ إِنِّي صَائِمٌ فَيَا لَهْفَ نَفْسِي هَلاَّ كُنْتُ طَعِمْتُ مِنْ طَعَامِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩২৯৯। আবু বাকর ইব্ন আবু শাইবা (রাহঃ)...... আলী ইবন মুহাম্মাদ আব্দুল আশহাল গোত্রের আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি সকালের আহার করছিলেন। তিনি বললেনঃ আস এবং খাও। আমি বললাম, আমি তো সাওম পালনকারী। হায় আমার জন্য আফসোস আমি যদি রাসূলুল্লাহ (ﷺ) এর খাবারে অংশগ্রহণ করতাম।
মসজিদের আহার করা
بَاب الْأَكْلِ فِي الْمَسْجِدِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ زِيَادٍ الْحَضْرَمِيُّ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ بْنِ جَزْءٍ الزُّبَيْدِيَّ، يَقُولُ كُنَّا نَأْكُلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي الْمَسْجِدِ الْخُبْزَ وَاللَّحْمَ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৩০০। ইয়াকুব ইব্ন হুমাইদ ইবন কাসিব ও হারমালা ইবন ইয়াহ্ইয়া....... আব্দুল্লাহ ইবন হারিস ইব্ন জায্ই যুবায়দী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে মসজিদে রুটি ও গোশত খেতাম।
দাঁড়ানো অবস্থায় আহার করা
بَاب الْأَكْلُ قَائِمًا
حَدَّثَنَا أَبُو السَّائِبِ، سَلْمُ بْنُ جُنَادَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنَّا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَأْكُلُ وَنَحْنُ نَمْشِي وَنَشْرَبُ وَنَحْنُ قِيَامٌ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
লাউ সম্পর্কে
بَاب الدُّبَّاءِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، أَنْبَأَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُحِبُّ الْقَرْعَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৩০২। আমাদ ইব্ন মানী (রাহঃ)...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) লাউয়ের তরকারী পছন্দ করতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ بَعَثَتْ مَعِي أُمُّ سُلَيْمٍ بِمِكْتَلٍ فِيهِ رُطَبٌ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَلَمْ أَجِدْهُ وَخَرَجَ قَرِيبًا إِلَى مَوْلًى لَهُ دَعَاهُ فَصَنَعَ لَهُ طَعَامًا فَأَتَيْتُهُ وَهُوَ يَأْكُلُ ‏.‏ قَالَ فَدَعَانِي لآكُلَ مَعَهُ ‏.‏ قَالَ وَصَنَعَ ثَرِيدَةً بِلَحْمٍ وَقَرْعٍ ‏.‏ قَالَ فَإِذَا هُوَ يُعْجِبُهُ الْقَرْعُ ‏.‏ قَالَ فَجَعَلْتُ أَجْمَعُهُ فَأُدْنِيهِ مِنْهُ فَلَمَّا طَعِمْنَا مِنْهُ رَجَعَ إِلَى مَنْزِلِهِ وَوَضَعْتُ الْمِكْتَلَ بَيْنَ يَدَيْهِ فَجَعَلَ يَأْكُلُ وَيَقْسِمُ حَتَّى فَرَغَ مِنْ آخِرِهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৩০৩। মুহাম্মাদ ইব্ন মুসান্না (রাহঃ)...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (আমার মা) উম্মে সুলাইম (রাযিঃ) আমাকে এক টুকরী সহ রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট পাঠালেন এতে ছিল তাজা খেজুর, আমি তাকে পেলাম না। তিনি তাঁর নিকটস্থ এক আযাদকৃত গোলামের ডাড়িতে যান, সে তাঁকে দাওয়াত করেছিল এবং তাঁর জন্য খাবার তৈরী করেছিল। আমি তাঁর নিকট এলাম, তখন তিনি আহার করছিলেন। রাবী বলেন, তিনি আমাকে ডাকলেন তাঁর সাথে আহার করার জন্য। রাবী বলেন, সে তাঁর জন্য গোশত ও লাউ দিয়ে সারীদ তৈরী করেছিল । আমি লক্ষ্য করলাম, তিনি লাউ খুব পছন্দ করেন। তাই আমি লাউয়ের টুকরাগুলো একত্র করে তাঁর সামনে দিতে থাকলাম। আমরা আহার শেষ করলে তিনি নিজের বাড়ীতে ফিরে এলেন এবং আমি তাঁর সামনে টুকরীটি রাখলাম। তিনি তা খেতে লাগলেন এবং অন্যদেরও বন্টন করে দিতে থাকলেন, এভাবে দিতে দিতে শেষ করে অবসর হলেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ حَكِيمِ بْنِ جَابِرٍ، عَنْ أَبِيهِ، قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي بَيْتِهِ وَعِنْدَهُ هَذِهِ الدُّبَّاءُ فَقُلْتُ أَىُّ شَىْءٍ هَذَا قَالَ ‏ "‏ هَذَا الْقَرْعُ هُوَ الدُّبَّاءُ نُكَثِّرُ بِهِ طَعَامَنَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৩০৪। আবু বাকর ইব্ন আবু শাইবা (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (ﷺ)-এর বাড়ীতে তাঁর নিকট উপস্থিত হলাম। তখন তাঁর সামনে লাউ ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? তিনি বললেনঃ এটা তরকারী লাউয়ের আমরা তা প্রচুর খাই।
গোশত সম্পর্কে
بَاب اللَّحْمِ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الْخَلاَّلُ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ عَطَاءٍ الْجَزَرِيُّ، حَدَّثَنِي مَسْلَمَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْجُهَنِيُّ، عَنْ عَمِّهِ أَبِي مَشْجَعَةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ سَيِّدُ طَعَامِ أَهْلِ الدُّنْيَا وَأَهْلِ الْجَنَّةِ اللَّحْمُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.
৩৩০৫। আব্বাস ইব্ন ওয়ালীদ (রাহঃ).....আবুদ দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুনিয়াবাসী ও জান্নাতীদের খাদ্যের মধ্যে শ্রেষ্ঠ খাদ্য হলো গোশত।
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَطَاءٍ الْجَزَرِيُّ، حَدَّثَنَا مَسْلَمَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْجُهَنِيُّ، عَنْ عَمِّهِ أَبِي مَشْجَعَةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ مَا دُعِيَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَى لَحْمٍ قَطُّ إِلاَّ أَجَابَ وَلاَ أُهْدِيَ لَهُ لَحْمٌ قَطُّ إِلاَّ قَبِلَهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.
৩৩০৬। আব্বাস ইব্ন ওয়ালীদ দিমাশকী (রাহঃ)...... আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -কে যখনই গোশত খাওয়ার জন্য আহবান করা হয়েছে তখনই তিনি তাতে সাড়া দিয়েছেন আর যখনই তাকে গোশত হাদিয়া দেয়া হয়েছে তিনি তা কবুল করেছেন।
কোন অংগের গোশত অপেক্ষাকৃত উত্তম
بَاب أَطَايِبِ اللَّحْمِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ذَاتَ يَوْمٍ بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৩০৭। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গোশত আনা হল। তাঁকে রানের গোশত দেয়া হল, এবং এটাই তিনি পছন্দ করতেন। তিনি তা চুষে খেলেন।
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ مِسْعَرٍ، حَدَّثَنِي شَيْخٌ، مِنْ فَهْمٍ - قَالَ وَأَظُنُّهُ يُسَمَّى مُحَمَّدَ بْنَ عَبْدِ اللَّهِ - أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ يُحَدِّثُ ابْنَ الزُّبَيْرِ وَقَدْ نَحَرَ لَهُمْ جَزُورًا أَوْ بَعِيرًا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ - قَالَ وَالْقَوْمُ يُلْقُونَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ اللَّحْمَ - يَقُولُ ‏ "‏ أَطْيَبُ اللَّحْمِ لَحْمُ الظَّهْرِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাযি.
৩৩০৮। বাকর ইবন খালাফ আবু বিশর (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন জাফর (রাহঃ) ইবন যুবাইর (রাযিঃ)-র সূত্রে হাদীস বর্ণনা করেন। তিনি তাদের জন্য একটি উট যবাহ করেছিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, যখন লোকেরা তার জন্য গোশত ঢালছিলঃ গোশতের মধ্যে অপেক্ষাকৃত উত্তম হচ্ছে পিঠের গোশত।
ভুনা গোশত সম্পর্কে
بَاب الشِّوَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ مَا أَعْلَمُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَأَى شَاةً سَمِيطًا حَتَّى لَحِقَ بِاللَّهِ عَزَّ وَجَلَّ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৩০৯। মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মহামহিম আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত কখনও আস্ত ভুনা বকরী দেখেছেন বলে আমি জানি না।
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ سُلَيْمٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ مَا رُفِعَ مِنْ بَيْنِ يَدَىْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَضْلُ شِوَاءٍ قَطُّ وَلاَ حُمِلَتْ مَعَهُ طِنْفِسَةٌ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৩১০। জুবারা ইব্ন মুগাল্লিস (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে থেকে কখনও খাওয়ার পর অবশিষ্ট ভুনা গোশত তুলে রাখা হয়নি (কারণ এই গোশতের পরিমাণ কম হত এবং অভ্যাগত অধিক থাকে বিধায় তা অবশিষ্ট থাকত না) এবং তাঁর সথে কখনো মোটা বিছানা বহন করা হত না।
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ زِيَادٍ الْحَضْرَمِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ الْجَزْءِ الزُّبَيْدِيِّ، قَالَ أَكَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ طَعَامًا فِي الْمَسْجِدِ لَحْمًا قَدْ شُوِيَ فَمَسَحْنَا أَيْدِيَنَا بِالْحَصْبَاءِ ثُمَّ قُمْنَا فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৩১১। হারমালা ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন হারিশ ইব্ন জায্ই যুবাইদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মুসজিদে ভুনা গোশত খেয়েছি। অতঃপর কাঁকরে হাত মুছে দাঁড়িয়ে সালাত আদায় করেছি, কিন্তু (গোসত খাওয়ার কারণে পুনরায়) ওযূ করিনি।
গোশতের শুটকি সম্পর্কে
بَاب الْقَدِيدِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ فَكَلَّمَهُ فَجَعَلَ تُرْعَدُ فَرَائِصُهُ فَقَالَ لَهُ ‏ "‏ هَوِّنْ عَلَيْكَ فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ إِسْمَاعِيلُ وَحْدَهُ وَصَلَهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু মাসউদ বদরী আনসারী (রাঃ)
৩৩১২। ইসমাঈল ইব্ন আসাদ (রাহঃ)........ আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এলো। তিনি লোকটির সাথে কথা বললেন। তাঁর কাধের গোশত (ভয়ে) কাঁপছিল। তিনি তাকে বললেনঃ তুমি শান্ত হও, কারণ আমি কোন বাদশাহ নই বরং আমি এক মহিলার পুত্র, যিনি শুকনা গোশত খেতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ كُنَّا نَرْفَعُ الْكُرَاعَ فَيَأْكُلُهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَعْدَ خَمْسَ عَشْرَةَ مِنَ الأَضَاحِيِّ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৩১৩। মুহাম্মাদ ইব্ন ইয়াহ্ইয়া (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ছাগলের পায়া তুলে রাখতাম এবং রাসূলুল্লাহ (ﷺ) তা কুরবানীর পনর দিন পরও খেতেন।
কলিজা ও প্লীহা সম্পর্কে
بَاب الْكَبِدِ وَالطِّحَالِ
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ وَدَمَانِ فَأَمَّا الْمَيْتَتَانِ فَالْحُوتُ وَالْجَرَادُ وَأَمَّا الدَّمَانِ فَالْكَبِدُ وَالطِّحَالُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৩১৪। আবু মুস'আব (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমাদের জন্য দুই প্রকারের মৃতজীব ও দুই ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব দু'টি হচ্ছে মাছ ও টিড্ডি এবং দুই প্রকারের রক্ত হচ্ছে কলিজা ও প্লীহা।
লবণ সম্পর্কে
بَاب الْمِلْحِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا عِيسَى بْنُ أَبِي عِيسَى، عَنْ رَجُلٍ، - أُرَاهُ مُوسَى - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ سَيِّدُ إِدَامِكُمُ الْمِلْحُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৩১৫। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের তরকারীর শ্রেষ্ঠ উপকরণ হচ্ছে লবণ।
সির্কা দিয়ে রুটি খাওয়া
بَاب الِائْتِدَامِ بِالْخَلِّ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي الْحَوَارِيِّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ نِعْمَ الإِدَامُ الْخَلُّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৩১৬। আহমাদ ইব্ন আবু হাওয়ারা (রাহঃ) ...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সিকা উত্তম তরকারী।
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ نِعْمَ الإِدَامُ الْخَلُّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৩১৭। জুবারা ইব্ন মুগাল্লিস (রাহঃ)...... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সির্কা উত্তম তরকারী।
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُحَمَّدِ بْنِ زَاذَانَ، أَنَّهُ حَدَّثَهُ قَالَ حَدَّثَتْنِي أُمُّ سَعْدٍ، قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلَى عَائِشَةَ وَأَنَا عِنْدَهَا فَقَالَ ‏"‏ هَلْ مِنْ غَدَاءٍ ‏"‏ ‏.‏ قَالَتْ عِنْدَنَا خُبْزٌ وَتَمْرٌ وَخَلٌّ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ نِعْمَ الإِدَامُ الْخَلُّ اللَّهُمَّ بَارِكْ فِي الْخَلِّ فَإِنَّهُ كَانَ إِدَامَ الأَنْبِيَاءِ قَبْلِي وَلَمْ يَفْتَقِرْ بَيْتٌ فِيهِ خَلٌّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৩১৮। আব্বাস ইব্ন উস্মান দিমাশকী (রাহঃ)...... উম্মে সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ (একদা) রাসূলুল্লাহ (ﷺ) আয়েশা (রাযিঃ)-র নিকট আসেন আমি তখন তাঁর কাছে ছিলাম। তিনি বললেনঃ সকালের নাস্তা আছে কি? তিনি বললেন, আমাদের নিকট রুটি খেজুর ও সির্কা আছে। তখন রাসূলুল্লাহ বললেনঃ সির্কা উত্তম তরকারী। হে আল্লাহ্! সির্কায় বরকত দাও। কারণ তা আমার পূর্বেকার নবীগণের তরকারী ছিল। যে ঘরে সির্কা আছে তার কখনও তরকারীর অভাব হয়নি।
যাইতূন তৈল সম্পর্কে
بَاب الزَّيْتِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اِئْتَدِمُوا بِالزَّيْتِ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.
৩৩১৯। হুসাইন ইব্ন মাহ্দী (রাহঃ)...... উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যাইতূন তেল দিয়ে রুটি খাও এবং তা দেহে মাখ, কারণ তা রবকতপূর্ণ গাছ থেকে হয়।
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، عَنْ جَدِّهِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مُبَارَكٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৩২০। উকবা ইব্ন মুকরাম (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যাইতূন তেল খাও এবং তা দেহে মাখ, কারণ তা বরকত পূর্ণ।
দুধ
بَاب اللَّبَنِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْدٍ الرَّاسِبِيِّ، حَدَّثَتْنِي مَوْلاَتِي أُمُّ سَالِمٍ الرَّاسِبِيَّةُ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا أُتِيَ بِلَبَنٍ قَالَ ‏ "‏ بَرَكَةٌ أَوْ بَرَكَتَانِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৩২১। আবু কুরাইব (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) - এর নিকট যখন দুধ আনা হত। তিনি বলতেনঃ এক অথবা দুই বরকত।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَطْعَمَهُ اللَّهُ طَعَامًا فَلْيَقُلِ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَارْزُقْنَا خَيْرًا مِنْهُ ‏.‏ وَمَنْ سَقَاهُ اللَّهُ لَبَنًا فَلْيَقُلِ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ فَإِنِّي لاَ أَعْلَمُ مَا يُجْزِئُ مِنَ الطَّعَامِ وَالشَّرَابِ إِلاَّ اللَّبَنُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৩২২। হিশাম ইবন আম্মার (রাহঃ)...... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা'আলা যখন কাউকে আহার করান, তখন সে যেন বলে "আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়ারযুকনা খাইরাম-মিনহু"- হে আল্লাহ! আমাদেরকে এ খাদ্যে বরকত এবং এর চেয়েও উত্তম রিযিক দান করুন। আল্লাহ্ যাকে দুধ পান করান সে যেন বলে, "আল্লাহম্মা! বারিক লানা ফীহি ওয়া যিদনা মিনহু"- হে আল্লাহ! এই দুধে আমাদের বরকত দান করুন এবং এর চেয়েও বাড়িয়ে দিন। কারণ আমি জানি না যে, এমন কোন জিনিস আছে কিনা যা যুগপৎভাবে আহার ও পানীয় উভয়ের জন্য যথেষ্ট।
মিষ্টি দ্রব্য সম্পর্কে
بَاب الْحَلْوَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالُوا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُحِبُّ الْحَلْوَاءَ وَالْعَسَلَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৩২৩। আবু বাকর ইবন আবু শাইবা, আলী ইবন মুহাম্মাদ ও আব্দুর রহমান ইবন ইবরাহীম (রাহঃ)....... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ (ﷺ) মিষ্টি ও মধু পছন্দ করতেন।
শসা ও খেজুর একত্রে মিশিয়ে খাওয়া
بَاب الْقِثَّاءِ وَالرُّطَبِ يُجْمَعَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَتْ أُمِّي تُعَالِجُنِي لِلسُّمْنَةِ تُرِيدُ أَنْ تُدْخِلَنِي عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَمَا اسْتَقَامَ لَهَا ذَلِكَ حَتَّى أَكَلْتُ الْقِثَّاءَ بِالرُّطَبِ فَسَمِنْتُ كَأَحْسَنِ سُمْنَةٍ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৩২৪। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইবন নুমায়ের (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার মা আমার দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা করাতেন। কারণ তিনি আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর সংসারে পাঠাতে চাচ্ছিলেন। কিন্তু তা কোন কাজে আসল না। অবশেষে আমি শসা তাজা খেজুরের সাথে খেলাম এবং উত্তমরূপে দৈহিক পরিপুষ্টি লাভ করলাম।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، وَإِسْمَاعِيلُ بْنُ مُوسَى، قَالاَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَأْكُلُ الْقِثَّاءَ بِالرُّطَبِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাযি.
৩৩২৫। ইয়াকুব ইবন হুমাইদ ইবন কাসিব ও ইসমাঈল ইব্ন মুসা (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন জা'ফর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে শসা তাজা খেজুরের সাথে খেতে দেখেছি।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَعَمْرُو بْنُ رَافِعٍ، قَالاَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ الْوَلِيدِ بْنِ أَبِي هِلاَلٍ الْمَدَنِيُّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَأْكُلُ الرُّطَبَ بِالْبِطِّيخِ ‏.‏
বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)
৩৩২৬। মুহাম্মাদ ইব্ন সাব্বাহ ও আমর ইবন রাফি' (রাহঃ)...... সাহল ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাজা খেজুর তরমুজের সাথে আহার করতেন।
খেজুর সম্পর্কে
بَاب التَّمْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي الْحَوَارِيِّ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ بَيْتٌ لاَ تَمْرَ فِيهِ جِيَاعٌ أَهْلُهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৩২৭। আহমাদ ইব্ন আবুল হাওয়ারা দিমাশকী (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন যে ঘরে খেজুর নেই, সে ঘরে বসবাসকারী ক্ষুধার্ত।
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ جَدَّتِهِ، سَلْمَى أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ بَيْتٌ لاَ تَمْرَ فِيهِ كَالْبَيْتِ لاَ طَعَامَ فِيهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: সালমা উম্মু রাফি' (রাঃ)
৩৩২৮। আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ)..... উবাইদুল্লাহ ইব্ন আবু রাফি-এর দাদী সালমা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ যে ঘরে খেজুর নেই, সেই ঘর খাদ্যশূন্য ঘরের ন্যায়।
যখন (মওসুমের) প্রথম ফল আসে
بَاب إِذَا أُتِيَ بِأَوَّلِ الثَّمَرَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَيَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنِي سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أُتِيَ بِأَوَّلِ الثَّمَرَةِ قَالَ ‏ "‏ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَفِي ثِمَارِنَا وَفِي مُدِّنَا وَفِي صَاعِنَا بَرَكَةً مَعَ بَرَكَةٍ ‏"‏ ‏.‏ ثُمَّ يُنَاوِلُهُ أَصْغَرَ مَنْ بِحَضْرَتِهِ مِنَ الْوِلْدَانِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৩২৯। মুহাম্মাদ ইব্ন সাব্বাহ (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট যখন মওসূমের প্রথম ফল উপস্থিত করা হতো তখন তিনি বলতেনঃ “আল্লাহুম্মা বারিক লানা ফী সাঈনা বারাকাতান মা'আ বারাকাতি, -"হে আল্লাহ! আমাদের বরকত দান করুন আমাদের শহরে, আমাদের ফলে, আমাদের মুদ্দ-এ ও আমাদের সা'-এ বরকতের উপর বরকত। অতঃপর তিনি তাঁর নিকট উপস্থিত সর্বকনিষ্ঠ শিশুকে তা খেতে দিতেন।
ভিজা ও শুষ্ক খেজুর একত্রে মিশিয়ে খাওয়া
بَاب أَكْلِ الْبَلَحِ بِالتَّمْرِ
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ قَيْسٍ الْمَدَنِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ كُلُوا الْبَلَحَ بِالتَّمْرِ كُلُوا الْخَلَقَ بِالْجَدِيدِ فَإِنَّ الشَّيْطَانَ يَغْضَبُ وَيَقُولُ بَقِيَ ابْنُ آدَمَ حَتَّى أَكَلَ الْخَلَقَ بِالْجَدِيدِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৩৩০। আবু বিশর বাকর ইব্ন খালাফ (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তাজা খেজুর শুকনা খেজুরের সাথে খাও, পুরাতন খেজুর নতুন খেজুরের সাথে খাও। কারণ শয়তান রাগান্বিত হয় এবং বলে, আদম সন্তান জীবিত রইল, এমনকি পুরাতন ফল নতুন ফলের সাথে আহার করল।
কয়েকটি খেজুর একত্রে মুখে দেওয়া নিষেধ
بَاب النَّهْيِ عَنْ قِرَانِ التَّمْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَقْرِنَ الرَّجُلُ بَيْنَ التَّمْرَتَيْنِ حَتَّى يَسْتَأْذِنَ أَصْحَابَهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৩৩১। মুহাম্মাদ ইন বাশশার (রাহঃ)...... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেনঃ কোন ব্যক্তি যেন নিজ সাথীর অনুমতি না নিয়ে একত্রে দুইটি খেজুর যেন মুখে না দেয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْخَزَّازُ، عَنِ الْحَسَنِ، عَنْ سَعْدٍ، مَوْلَى أَبِي بَكْرٍ - وَكَانَ سَعْدٌ يَخْدُمُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ وَكَانَ يُعْجِبُهُ حَدِيثُهُ - أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنِ الإِقْرَانِ ‏.‏ يَعْنِي فِي التَّمْرِ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৩৩২। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাহঃ)...... আবু বাকর (রাযিঃ)-র আযাদ কৃতদাস সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। সা'দ (রাযিঃ) নবী (ﷺ)-এর খিদমত করতেন এবং রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কথাবার্তায় সন্তুষ্টি হতেন, নবী (ﷺ) কয়েকটি খেজুর এক সাথে মুখে দিতে নিষেধ করেছেন।
ভালো খেজুর বেছে বেছে খাওয়া
بَاب تَفْتِيشِ التَّمْرِ
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، عَنْ هَمَّامٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أُتِيَ بِتَمْرٍ عَتِيقٍ فَجَعَلَ يُفَتِّشُهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৩৩৩। আবু বিশর বা ইবন খালাফ (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি যে, তাঁর সামনে পুরাতন খেজুর পেশ করা হলে, তিনি ভালো খেজুর খোঁজ করতেন।
মাখন দিয়ে খেজুর খাওয়া
بَاب التَّمْرِ بِالزُّبْدِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنِي ابْنُ جَابِرٍ، حَدَّثَنِي سُلَيْمُ بْنُ عَامِرٍ، عَنِ ابْنَىْ، بُسْرٍ السُّلَمِيَّيْنِ قَالاَ دَخَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَوَضَعْنَا تَحْتَهُ قَطِيفَةً لَنَا صَبَبْنَاهَا لَهُ صَبًّا فَجَلَسَ عَلَيْهَا فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ الْوَحْىَ فِي بَيْتِنَا وَقَدَّمْنَا لَهُ زُبْدًا وَتَمْرًا وَكَانَ يُحِبُّ الزُّبْدَ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৩৩৪। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... সুলাইম গোত্রের বুসর-এর দুই পুত্রের সূত্রে বর্ণিত। তাঁরা উভয়ে বলেন, (একদা) রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট এলেন আমরা তাঁর বসার জন্য নরম করে দিলাম তখন তিনি তার উপর বসলেন এ সময় আমাদের ঘরে মহামহিম আল্লাহ তাঁর উপর ওহী নাযিল করলেন। আমরা তাঁর সামনে মাখন ও খেজুর পেশ করলাম এবং তিনি মাখন পছন্দ করতেন।
ময়দা সম্পর্কে
بَاب الْحُوَّارَى
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، حَدَّثَنِي أَبِي قَالَ، سَأَلْتُ سَهْلَ بْنَ سَعْدٍ هَلْ رَأَيْتَ النَّقِيَّ قَالَ مَا رَأَيْتُ النَّقِيَّ حَتَّى قُبِضَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ فَقُلْتُ فَهَلْ كَانَ لَهُمْ مَنَاخِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ مَا رَأَيْتُ مُنْخُلاً حَتَّى قُبِضَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ قُلْتُ فَكَيْفَ كُنْتُمْ تَأْكُلُونَ الشَّعِيرَ غَيْرَ مَنْخُولٍ قَالَ نَعَمْ نَنْفُخُهُ فَيَطِيرُ مِنْهُ مَا طَارَ وَمَا بَقِيَ ثَرَّيْنَاهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)
৩৩৩৫। মুহাম্মাদ ইবন সাব্বাহ ও সুওয়াইদ ইবন সাঈদ (রাহঃ)...... আব্দুল আযীয ইবন আবু হাযিম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি সাহল ইবন সা'দ (রাযিঃ)-র নিকট জিজ্ঞাসা করলাম, আপনি কি ময়দা দেখেছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর ইন্তিকালের পূর্ব পর্যন্ত ময়দা দেখিনি। আমি পুনরায় জিজ্ঞেস করলামঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে লোকদের কি চালুনি ছিল? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) এর ইন্তিকালের পূর্ব পর্যন্ত চালুনি দেখিনি। আমি বললামঃ তাহলে আপনারা চালুনি ছাড়া কিভাবে যব খেতেন? তিনি বললেন, হ্যাঁ (আমরা গুড়া করে) তাতে ফুঁ দিতাম এবং যা উড়ে যাওয়ার তা উড়ে যেত, এবং যা অবশিষ্ট থাকিত তা পানিতে ভিজাতাম।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَخْبَرَنِي بَكْرُ بْنُ سَوَادَةَ، أَنَّ حَنَشَ بْنَ عَبْدِ اللَّهِ، حَدَّثَهُ عَنْ أُمِّ أَيْمَنَ، أَنَّهَا غَرْبَلَتْ دَقِيقًا فَصَنَعَتْهُ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ رَغِيفًا فَقَالَ ‏"‏ مَا هَذَا ‏"‏ ‏.‏ قَالَتْ طَعَامٌ نَصْنَعُهُ بِأَرْضِنَا فَأَحْبَبْتُ أَنْ أَصْنَعَ مِنْهُ لَكَ رَغِيفًا ‏.‏ فَقَالَ ‏"‏ رُدِّيهِ فِيهِ ثُمَّ اعْجِنِيهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৩৩৬। ইয়াকুব ইব্ন হুমাইদ ইবন কাসিব (রাহঃ)...... উম্মে আইমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি? তিনি বললেন, এটা আমাদের এলাকার খাবার। আমি বললেনঃ এর মধ্যে ভূষি ঢেলে দাও, এরপর ছেলে নাও।
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ أَبُو الْجَمَاهِرِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ بَشِيرٍ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ مَا رَأَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَغِيفًا مُحَوَّرًا بِوَاحِدٍ مِنْ عَيْنَيْهِ حَتَّى لَحِقَ بِاللَّهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৩৩৭। আব্বাস ইব্ন ওয়ালীদ দিমাশকী (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কখনও ময়দার রুটি দেখেননি, এমনকি এই অবস্থায় তিনি মহান আল্লাহর সাথে মিলিত হন।
পাতলা রুটি (চাপাতি) সম্পর্কে
بَاب الرُّقَاقِ
حَدَّثَنَا أَبُو عُمَيْرٍ، عِيسَى بْنُ مُحَمَّدِ بْنِ النَّحَّاسِ الرَّمْلِيُّ حَدَّثَنَا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ، عَنِ ابْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، قَالَ زَارَ أَبُو هُرَيْرَةَ قَوْمَهُ بِيُبْنَا فَأَتَوْهُ بِرُقَاقٍ مِنْ رُقَاقِ الأُوَلِ فَبَكَى وَقَالَ مَا رَأَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ هَذَا بِعَيْنِهِ قَطُّ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৩৩৮। আবু উমাইর ঈসা ইবন মুহাম্মাদ নাহহাস রামলী (রাহঃ)...... ইব্ন আতা (রাহঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি (আতা) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) তাঁর কাওমের কাছে যান, অর্থাৎ এলাকায় (আমি মনে করি তিনি বলেছেন, ইউনা।) অতি পাতলা রুটি পরিবেশন করে তখন তিনি কেঁদে ছিলেন এবং বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কখনও এ ধরনের রুটি দেখেননি।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَأَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ كُنَّا نَأْتِي أَنَسَ بْنَ مَالِكٍ - قَالَ إِسْحَاقُ وَخَبَّازُهُ قَائِمٌ وَقَالَ الدَّارِمِيُّ وَخِوَانُهُ مَوْضُوعٌ - فَقَالَ يَوْمًا كُلُوا فَمَا أَعْلَمُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَأَى رَغِيفًا مُرَقَّقًا بِعَيْنِهِ حَتَّى لَحِقَ بِاللَّهِ وَلاَ شَاةً سَمِيطًا قَطُّ ‏.‏
বর্ণনাকারী: কাতাদা ইবনে দিআমা (রহঃ)
৩৩৩৯। ইসহাক ইব্ন মনসুর ও আহমাদ ইবন সাঈদ দারিমী (রাহঃ)...... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা আনাস ইবন মালিক (রাযিঃ)-র নিকট যেতাম। ইসহাক (রাহঃ) বলেনঃ তাঁর রুটি প্রস্তুতকারী দাঁড়ানো থাকত। আর দারিমীর বলেছেনঃ তাঁর খাঞ্চা বিছানো থাকত। একদিন তিনি বলেনঃ তোমরা আহার কর। আমি জানি না, রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর সাথে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত স্বচক্ষে পাতলা রুটি এবং আন্ত ভুনা বকরী দেখেছেন কিনা!
ফালূদা
بَاب الْفَالُوذَجِ
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ السُّلَمِيُّ أَبُو الْحَارِثِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ عُثْمَانَ بْنِ يَحْيَى، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَوَّلُ مَا سَمِعْنَا بِالْفَالُوذَجِ، أَنَّ جِبْرِيلَ، عَلَيْهِ السَّلاَمُ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ إِنَّ أُمَّتَكَ تُفْتَحُ عَلَيْهِمُ الأَرْضُ فَيُفَاضُ عَلَيْهِمْ مِنَ الدُّنْيَا حَتَّى إِنَّهُمْ لَيَأْكُلُونَ الْفَالُوذَجَ ‏.‏ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ وَمَا الْفَالُوذَجُ ‏"‏ ‏.‏ قَالَ يَخْلِطُونَ السَّمْنَ وَالْعَسَلَ جَمِيعًا ‏.‏ فَشَهَقَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ لِذَلِكَ شَهْقَةً ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৩৪০। আব্দুর ওহহাব ইব্ন দাইহাক সুলামী আল-হারিস (রাহঃ)......ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সর্বপ্রথম আমরা তখন ফালুদার নাম শুনতে পাই, যখন জিবরীল (আ) নবী (ﷺ)-এর কাছে এসে বললেনঃ আপনার উম্মাত অনেক দেশের উপর বিজয়ী হবে এবং অঢেল সম্পদ তাদের হস্তগত হবে। এমনকি তারা ফালুদা খাবে। নবী (ﷺ) জিজ্ঞাসা করেনঃ ফালূদা কি? তিনি বলেনঃ তারা ঘি ও মধু একত্রে মিলাবে। একথা শুনে নবী (ﷺ) কান্নার মত আওয়াজ করলেন।
ঘির সাথে ভূষিযুক্ত রুটি
بَاب الْخُبْزِ الْمُلَبَّقِ بِالسَّمْنِ
حَدَّثَنَا هَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى السِّيْنَانِيُّ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ذَاتَ يَوْمٍ ‏"‏ وَدِدْتُ لَوْ أَنَّ عِنْدَنَا خُبْزَةً بَيْضَاءَ مِنْ بُرَّةٍ سَمْرَاءَ مُلَبَّقَةٍ بِسَمْنٍ نَأْكُلُهَا ‏"‏ ‏.‏ قَالَ فَسَمِعَ بِذَلِكَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَاتَّخَذَهُ فَجَاءَ بِهِ إِلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ فِي أَىِّ شَىْءٍ كَانَ هَذَا السَّمْنُ ‏"‏ ‏.‏ قَالَ فِي عُكَّةِ ضَبٍّ ‏.‏ قَالَ فَأَبَى أَنْ يَأْكُلَهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৩৪১। হুদবা ইব্ন আব্দুল ওয়াহব (রাহঃ)...... ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন বললেনঃ আহা আমার নিকট যদি সাদা মিহি আটার রুটি থাকত ঘি মিশ্রিত, আমরা তা আহার করতাম। রাবী বলেনঃ একথা শুনে এক আনসার এ ধরনের রুটি তৈরী করে তাঁর নিকট নিয়ে এলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এই ঘি কিসের মধ্যে ছিল? তিনি বললেনঃ গুঁইসাপের চামড়ার তৈরী পাত্রের মধ্যে ছিল। রাবী বলেনঃ তখন তিনি তা আহার করতে অসম্মতি জ্ঞাপন করেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا حُمَيْدُ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَنَعَتْ أُمُّ سُلَيْمٍ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ خُبْزَةً وَضَعَتْ فِيهَا شَيْئًا مِنْ سَمْنٍ ثُمَّ قَالَتِ اذْهَبْ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَادْعُهُ قَالَ فَأَتَيْتُهُ فَقُلْتُ أُمِّي تَدْعُوكَ ‏.‏ قَالَ فَقَامَ وَقَالَ لِمَنْ كَانَ عِنْدَهُ مِنَ النَّاسِ ‏"‏ قُومُوا ‏"‏ ‏.‏ قَالَ فَسَبَقْتُهُمْ إِلَيْهَا فَأَخْبَرْتُهَا فَجَاءَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ هَاتِي مَا صَنَعْتِ ‏"‏ ‏.‏ فَقَالَتْ إِنَّمَا صَنَعْتُهُ لَكَ وَحْدَكَ ‏.‏ فَقَالَ ‏"‏ هَاتِيهِ ‏"‏ ‏.‏ فَقَالَ ‏"‏ يَا أَنَسُ أَدْخِلْ عَلَىَّ عَشْرَةً عَشْرَةً ‏"‏ ‏.‏ قَالَ فَمَا زِلْتُ أُدْخِلُ عَلَيْهِ عَشْرَةً عَشْرَةً فَأَكَلُوا حَتَّى شَبِعُوا وَكَانُوا ثَمَانِينَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৩৪২। আমাদ ইব্ন আব্দা (রাহঃ)...... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (আমার মা) উম্মে সুলাইম (রাযিঃ) নবী (ﷺ) -এর জন্য রুটি তৈরী করলেন এবং তাতে কিছু ঘি ঢেলে দিলেন। অতঃপর তিনি (আমাকে) বললেন, তুমি নবী (ﷺ) -এর নিকট যাও এবং তাঁকে দাওয়াত দাও। রাবী বলেনঃ আমি তাঁর নিকট উপস্থিত হয়ে বললাম, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছেন। রাবী বলেন, তিনি উঠে দাঁড়ালেন এবং সাথের লোকদের বললেনঃ তোমরাও উঠো। রাবী বলেন, আমি তাঁদের পূর্বে বাড়ী পৌঁছে মাকে এ খবর জানালাম। ইতিমধ্যে নবী (ﷺ) এসে বললেনঃ তুমি যা তৈরী করেছ, তা নিয়ে এসো। মা বললেন, আমি মাত্র আপনার একার পরিমাণ খাবার তৈরী করেছি। তিনি বললেনঃ তাই দাও। তখন তিনি বললেনঃ হে আনাস! দশজন দশজন করে আমার কাছে পাঠাও। তিনি বলেন, আমি দশজন দশজন করে তাঁর নিকট পাঠাতে থাকি। তারা সবাই আহার করলেন, এমনকি সবাই পরিতৃপ্ত হলেন; আর তাঁরা ছিলেন আশিজন।
গমের রুটি সম্পর্কে
بَاب خُبْزِ الْبُرِّ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا شَبِعَ نَبِيُّ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ثَلاَثَةَ أَيَّامٍ تِبَاعًا مِنْ خُبْزِ الْحِنْطَةِ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৩৪৩। ইয়াকুব ইবন হুমাইদ ইব্ন কালিব (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সেই মহান সত্তার কসম, যাঁর হাতে আমর প্রাণ! আল্লাহর নবী (ﷺ) কখনও পরপর তিন দিন গমের রুটি পেট ভরে খেতে পারেননি-এ অবস্থায় তিনি ইন্তিকাল করেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ ـ صلى الله عليه وسلم ـ مُنْذُ قَدِمُوا الْمَدِينَةَ ثَلاَثَ لَيَالٍ تِبَاعًا مِنْ خُبْزِ بُرٍّ حَتَّى تُوُفِّيَ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৩৪৪। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)......আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মদীনায় আসার পর থেকে তাঁর ইন্তিকাল পর্যন্ত মুহাম্মাদ (ﷺ) এর পরিবার কখনও একাধারে তিনদিন পেটভরে আটার রুটি খেতে পারেননি।
যবের রুটি সম্পর্কে
بَاب خُبْزِ الشَّعِيرِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ تُوُفِّيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَمَا فِي بَيْتِي مِنْ شَىْءٍ يَأْكُلُهُ ذُو كَبِدٍ إِلاَّ شَطْرُ شَعِيرٍ فِي رَفٍّ لِي فَأَكَلْتُ مِنْهُ حَتَّى طَالَ عَلَىَّ فَكِلْتُهُ فَفَنِيَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৩৪৫। আবু বাকর ইব্ন আবু শাইবা-(রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যখন ইন্তিকাল করেন, তখন আমার ঘরে কোন জীবের খাওয়ার মত কিছুই ছিল না, সামান্য যবের আটা ব্যতীত, যা আমার আলমিরায় ছিল। আমি তা থেকে খাবারের ব্যবস্থা করতে থাকলাম। এ ভাবে অনেক দিন চলে গেল। অবশেষে একদিন আমি তা ওজন করলাম। ফলে তা শেষ হয়ে গেল।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، يُحَدِّثُ عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ ـ صلى الله عليه وسلم ـ مِنْ خُبْزِ الشَّعِيرِ حَتَّى قُبِضَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৩৪৬। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মাদ (ﷺ) এর ইন্তিকাল পর্যন্ত তাঁর পরিবারের সদস্যগণ কখনও যবের রুটি পেট ভরে খেতে পারেননি।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، عَنْ هِلاَلِ بْنِ خَبَّابٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَبِيتُ اللَّيَالِيَ الْمُتَتَابِعَةَ طَاوِيًا وَأَهْلُهُ لاَ يَجِدُونَ الْعَشَاءَ وَكَانَ عَامَّةَ خُبْزِهِمْ خُبْزُ الشَّعِيرِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৩৪৭। আব্দুল্লাহ ইব্ন মু'আবিয়া জুমাহী (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহঃ একাধারে কয়েক রাত অভুক্ত অবস্থায় কাটাতেন এবং তাঁর পরিবারের লোকদেরও রাতের আহার মিলত না এবং অধিকাংশ সময় তাঁদের রুটি হত যবের তৈরী।
حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، - وَكَانَ يُعَدُّ مِنَ الأَبْدَالِ - حَدَّثَنَا بَقِيَّةُ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ نُوحِ بْنِ ذَكْوَانَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَبِسَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الصُّوفَ وَاحْتَذَى الْمَخْصُوفَ ‏.‏ وَقَالَ أَكَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَشِعًا وَلَبِسَ خَشِنًا ‏.‏ فَقِيلَ لِلْحَسَنِ مَا الْبَشِعُ قَالَ غَلِيظُ الشَّعِيرِ مَا كَانَ يُسِيغُهُ إِلاَّ بِجُرْعَةِ مَاءٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৩৪৮। ইয়াহইয়া ইব্ন উসমান ইবন সাঈদ ইব্ন কাসীর ইবন দীনার হিমসী (রাহঃ)...... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) পশমী বস্ত্র ও সাধারণ জুতা পরিধান করতেন। তিনি আরও বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) স্বাদহীন খাবার খেতেন এবং মোটা বস্ত্র পরিধান করতেন। হাসানকে জিজ্ঞাসা করা হল, 'স্বাদহীন’-এর অর্থ কি? তিনি বললেনঃ মোটা যবের রুটি। তিনি তা এক ঢোক পানি ব্যতীত গলাধকরণ করতে পারতেন না।
কম খাওয়া এবং পেট ভরে না খাওয়া
بَاب الِاقْتِصَادِ فِي الْأَكْلِ وَكَرَاهَةِ الشِّبَعِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَتْنِي أُمِّي، عَنْ أُمِّهَا، أَنَّهَا سَمِعَتِ الْمِقْدَامَ بْنَ مَعْدِيكَرِبَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَا مَلأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ حَسْبُ الآدَمِيِّ لُقَيْمَاتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ غَلَبَتِ الآدَمِيَّ نَفْسُهُ فَثُلُثٌ لِلطَّعَامِ وَثُلُثٌ لِلشَّرَابِ وَثُلُثٌ لِلنَّفَسِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত মিকদাম ইবনে মা’দীকারিব (রাঃ)
৩৩৪৯। হিশাম ইব্ন আব্দুল মালিক হিমসী (রাহঃ)...... মিকদাম ইব্ন মা'দী কারাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছিঃ যতটুকু খাদ্য গ্রহণ করলে পেট ভরে, ততটুকু খাদ্য কোন ব্যক্তির তোলা দূষনীয় নয়। যতটুকু আহার করলে মেরুদন্ড সোজা রাখা যায়, ততটুকু খাদ্যই কোন ব্যক্তির জন্য যথেষ্ট। এরপরও কোন ব্যক্তির উপর তার নফস (প্রবৃত্তি) জয়যুক্ত হয় তবে সে তার পেটের এক তৃতীয়াংশ আহারের জন্য, এক-তৃতীয়াংশ পানির জন্য এবং এক-তৃতীয়াংশ স্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ أَبُو يَحْيَى، عَنْ يَحْيَى الْبَكَّاءِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ تَجَشَّأَ رَجُلٌ عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ كُفَّ جُشَاءَكَ عَنَّا فَإِنَّ أَطْوَلَكُمْ جُوعًا يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُكُمْ شِبَعًا فِي دَارِ الدُّنْيَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৩৫০। আমর ইবন রাফি (রাহঃ)...... ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর সামনে ঢেকুর দিল। অতঃপর তিনি বললেন, তোমাদের ঢেকুর প্রতিরোধ কর; কারণ যারা পার্থিব জীবনে ভুড়িভোজ করবে, তারাই কিয়ামতের দিন অধিক ক্ষুধার্ত হবে।
حَدَّثَنَا دَاوُدُ بْنُ سُلَيْمَانَ الْعَسْكَرِيُّ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الثَّقَفِيُّ، عَنْ مُوسَى الْجُهَنِيِّ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ عَطِيَّةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، قَالَ سَمِعْتُ سَلْمَانَ، وَأُكْرِهَ، عَلَى طَعَامٍ يَأْكُلُهُ فَقَالَ حَسْبِي إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِنَّ أَكْثَرَ النَّاسِ شِبَعًا فِي الدُّنْيَا أَطْوَلُهُمْ جُوعًا يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: সালমান ফারিসী (রাঃ)
৩৩৫১। দাউদ ইব্ন সুলাইমান আসকারী ও মুহাম্মাদ ইব্ন সাব্বাহ (রাহঃ)...... আতিয়্যা ইবন আমির জুহানী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সালমান (রাযিঃ)-র নিকট শুনেছি যে, তাঁকে আহার করতে পীড়াপীড়ি করা হলে তিনি বলতেন, আমার জন্য যথেষ্ট, আমি রাসূলূল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছিঃ দুনিয়াতে যেসব লোক পেট পুরে খায়, তারাই কিয়ামতের দিন অধিক ক্ষুধার্ত থাকবে।
তোমার যা খেতে ইচ্ছা হয়, তাই খাওয়া অপচয়
بَاب مِنْ الْإِسْرَافِ أَنْ تَأْكُلَ كُلَّ مَا اشْتَهَيْتَ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَيَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، قَالُوا حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ نُوحِ بْنِ ذَكْوَانَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ مِنَ السَّرَفِ أَنْ تَأْكُلَ كُلَّ مَا اشْتَهَيْتَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৩৫২। হিশাম ইব্ন আম্মার সুওয়ায়েদ ইবন সাঈদ, ইয়াহইয়া ইবন উসমান ইবন সাঈদ ইবন কাসীর ইবন দীনার হিমসী (রাহঃ)...... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখনই যা তোমার খেতে ইচ্ছা হয়, তখনই তাই খাওয়াই অপচয়।
খাদ্যদ্রব্য ফেলে দেয়া নিষেধ
بَاب النَّهْيِ عَنْ إِلْقَاءِ الطَّعَامِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ الْفِرْيَابِيُّ، حَدَّثَنَا وَسَّاجُ بْنُ عُقْبَةَ بْنِ وَسَّاجٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُحَمَّدٍ الْمُوَقَّرِيُّ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ الْبَيْتَ فَرَأَى كِسْرَةً مُلْقَاةً فَأَخَذَهَا فَمَسَحَهَا ثُمَّ أَكَلَهَا وَقَالَ ‏ "‏ يَا عَائِشَةُ أَكْرِمِي كَرِيمَكِ فَإِنَّهَا مَا نَفَرَتْ عَنْ قَوْمٍ قَطُّ فَعَادَتْ إِلَيْهِمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৩৫৩। ইবরাহীম ইবন মুহাম্মাদ ইবন ইউসূফ ফিরয়াবী-(রাহঃ)...... আয়েশা (বা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) ঘরে প্রবেশ করে এক টুক্রা রুটি পড়ে থাকতে দেখেন। তখন তিনি তা তুলে নিয়ে ধুলাবালি মুছে ফেলে খেয়ে ফেলেন এবং বলেনঃ হে আয়েশা! সম্মান কর সম্মানিতের (আল্লাহর প্রদত্ত রিযিকের)। কারণ, কোন জাতির নিকট থেকে আল্লাহ্ প্রদত্ত রিযিক উঠে গেলে, তা পুনরায় তাদের নিকট প্রত্যাবর্তন করে না।
ক্ষুধা থেকে আশ্রয় চাওয়া
بَاب التَّعَوُّذِ مِنْ الْجُوعِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا هُرَيْمٌ، عَنْ لَيْثٍ، عَنْ كَعْبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৩৫৪। আবু বাকর ইব্ন আবু শাইবা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ (ﷺ) বলতেনঃ “আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল-জূ' ফাইন্নাহু বি’সাদ-দাজীউ', ওয়া আউযূবিকা মিনাল খিয়ানাতে ফাইন্নাহা বি'সাতিল-বিতানাহ" হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষুধা থেকে আশ্রয় প্রার্থনা করছি। কারণ তা নিকৃষ্ট সাথী এবং আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি প্রতারণা থেকে। কারণ তা গোপন চারিত্রিক দোষ।
রাতের আহার পরিত্যাগ
بَاب تَرْكِ الْعَشَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقِّيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ السَّلاَمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهْ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَيْمُونٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تَدَعُوا الْعَشَاءَ وَلَوْ بِكَفٍّ مِنْ تَمْرٍ فَإِنَّ تَرْكَهُ يُهْرِمُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৩৫৫। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ রাক্কী (রাহঃ)...... জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ (ﷺ) বলেছেনঃ রাতের আহার পরিত্যাগ করবে না, যদিও তা, এক মুঠ খেজুরও হয়। (সামান্য আহারই হোক না কেন)। কারণ, রাতের আহার পরিত্যাগ মানুষকে বৃদ্ধ করে দেয়।
যিয়াফত সম্পর্কে
بَاب الضِّيَافَةِ
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ سُلَيْمٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْخَيْرُ أَسْرَعُ إِلَى الْبَيْتِ الَّذِي يُغْشَى مِنَ الشَّفْرَةِ إِلَى سَنَامِ الْبَعِيرِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৩৫৬। জুবারা ইব্ন মুগাল্লিস (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ঘরে মেহমান ভিড় করে সেই ঘরে উটের কুঁজের দিকে দ্রুত ধাবমান চুরির চেয়েও দ্রুত গতিতে কল্যাণ আসে।
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَهْشَلٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ مُزَاحِمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْخَيْرُ أَسْرَعُ إِلَى الْبَيْتِ الَّذِي يُؤْكَلُ فِيهِ مِنَ الشَّفْرَةِ إِلَى سَنَامِ الْبَعِيرِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৩৫৭। জুবারা ইবন মুগাল্লিস (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ঘরে (মেহমানদের) আহার করানো হয়, সেই ঘরে উটের কুঁজের দিকে দ্রুত ধাবমান ছুরির চেয়েও দ্রুত গতিতে কল্যাণ আসে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيِّ بْنِ عُرْوَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ مِنَ السُّنَّةِ أَنْ يَخْرُجَ الرَّجُلُ مَعَ ضَيْفِهِ إِلَى بَابِ الدَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৩৫৮। আলী ইবন মাইমূন রাক্কী (রাহঃ)....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিদায়ের সময় সুন্নত হলো মেহমানের সাথে ঘরের দরজা পর্যন্ত যাওয়া।
দাওয়াতের স্থানে খারাপ কিছু দেখলে মেহমান সেখানে থেকে ফিরে আসবে
بَاب إِذَا رَأَى الضَّيْفُ مُنْكَرًا رَجَعَ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَلِيٍّ، قَالَ صَنَعْتُ طَعَامًا فَدَعَوْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَجَاءَ فَرَأَى فِي الْبَيْتِ تَصَاوِيرَ فَرَجَعَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৩৩৫৯। আবু কুরাইব (রাহঃ)...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন; আমি খাবার তৈরী করলাম এবং রাসূলুল্লাহ (ﷺ)-কে দাওয়াত দিলাম। তিনি এসে ঘরের ভেতর ছবি দেখতে পেলেন। এতে তিনি ফিরে গেলেন।
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ الْجَزَرِيُّ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُمْهَانَ، حَدَّثَنَا سَفِينَةُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ رَجُلاً، أَضَافَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَتْ فَاطِمَةُ لَوْ دَعَوْنَا النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَأَكَلَ مَعَنَا ‏.‏ فَدَعَوْهُ فَجَاءَ فَوَضَعَ يَدَهُ عَلَى عِضَادَتَىِ الْبَابِ فَرَأَى قِرَامًا فِي نَاحِيَةِ الْبَيْتِ فَرَجَعَ فَقَالَتْ فَاطِمَةُ لِعَلِيٍّ الْحَقْ فَقُلْ لَهُ مَا رَجَعَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ "‏ إِنَّهُ لَيْسَ لِي أَنْ أَدْخُلَ بَيْتًا مُزَوَّقًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৩৬০। আব্দুর রহমান ইব্ন আব্দুল্লাহ জাযারী....... সাফীনা আবু আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি আলী ইব্ন আবু তালিব (রাযিঃ)-এর মেহমান হন, এবং তিনি তাঁর জন্য খাবার তৈরী করেন। তখন ফাতিমা (রাযিঃ) বলেনঃ আমরা যদি নবী (ﷺ) -কে দাওয়াত করতাম, তবে তিনিও আমাদের সহিত আহার করতেন। তখন তাঁরা তাঁকেও দাওয়াত করলেন এবং তিনি আসলেন। তিনি ঘরের দরজায় চৌকাঠে হাত রেখে ঘরের এক কোনে পাতলা নকশাযুক্ত কাপড় দেখতে পেলেন; তাই তিনি ফিরে গেলেন। ফাতিমা (রাযিঃ) আলী (রাযিঃ) কে বললেনঃ আপনি তাঁর সাথে সাক্ষাত করুন এবং তাঁকে জিজ্ঞাসা করুনঃ- হে আল্লাহর রাসূল! কোন জিনিস আপনাকে ফিরিয়ে দিল? তিনি বললেনঃ এ রকম সুসজ্জিত ঘরে প্রবেশ করা আমার জন্য শোভা পায় না।
গোশত ও ঘি একত্রে মিশ্রিত করা
بَاب الْجَمْعِ بَيْنَ اللَّحْمِ وَالسَّمْنِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الأَرْحَبِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي الْيَعْفُورِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ دَخَلَ عَلَيْهِ عُمَرُ وَهُوَ عَلَى مَائِدَتِهِ فَأَوْسَعَ لَهُ عَنْ صَدْرِ الْمَجْلِسِ فَقَالَ بِسْمِ اللَّهِ ‏.‏ ثُمَّ ضَرَبَ بِيَدِهِ فَلَقِمَ لُقْمَةً ثُمَّ ثَنَّى بِأُخْرَى ثُمَّ قَالَ إِنِّي لأَجِدُ طَعْمَ دَسَمٍ مَا هُوَ بِدَسَمِ اللَّحْمِ ‏.‏ فَقَالَ عَبْدُ اللَّهِ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنِّي خَرَجْتُ إِلَى السُّوقِ أَطْلُبُ السَّمِينَ لأَشْتَرِيَهُ فَوَجَدْتُهُ غَالِيًا فَاشْتَرَيْتُ بِدِرْهَمٍ مِنَ الْمَهْزُولِ وَحَمَلْتُ عَلَيْهِ بِدِرْهَمٍ سَمْنًا فَأَرَدْتُ أَنْ يَتَرَدَّدَ عِيَالِي عَظْمًا عَظْمًا ‏.‏ فَقَالَ عُمَرُ مَا اجْتَمَعَا عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَطُّ إِلاَّ أَكَلَ أَحَدَهُمَا وَتَصَدَّقَ بِالآخَرِ ‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ خُذْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَلَنْ يَجْتَمِعَا عِنْدِي إِلاَّ فَعَلْتُ ذَلِكَ ‏.‏ قَالَ مَا كُنْتُ لأَفْعَلَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৩৬১। আবু কুরাইব (রাহঃ)...... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার (রাযিঃ) তাঁর ঘরে প্রবেশ করলেন, এ সময় তিনি খাবারের দস্তরখানে ছিলেন। তিনি তাঁকে আহারের মজলিসে মধ্যখানে জায়গা করে দিলেন। তিনি 'বিসমিল্লাহ্' বলে খাবারে হাত দিলেন এবং এক গ্রাস তুলে নিলেন। অতঃপর তিনি দ্বিতীয় গ্রাস তুললেন, আর বললেনঃ আমি তৈলাক্ত জিনিসের স্বাদ পাচ্ছি এবং তা গোশতের চর্বি নয় আব্দুল্লাহ (রাযিঃ) বলেনঃ হে আমীরুল মু'মিনীন! আমি মোটা পশুর গোশত ক্রয়ের উদ্দেশ্যে বাজারে গিয়েছিলাম, কিন্তু তার দাম অধিক দেখতে পেলাম। তখন আমি এক দিরহামের শীর্ণকায় পশুর গোশত ক্রয় করলাম এবং এক দিরহামের ঘি ক্রয় করে তা ঐ গোশূতের মধ্যে ঢেলে দিলাম। আমি চাচ্ছিলাম যে, পরিবারের সকলের ভাগে অন্তত একটি করে হাড় পড়ুক। তখন উমার (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ঘি ও গোশত একত্রে উপস্থিত করা হলে, তিনি একটি খেয়েছেন এবং অপরটি দান খয়রাত করেছেন। আব্দুল্লাহ (রাযিঃ) বলেনঃ আমীরুল মু'মিনীন! আহার গ্রহণ করুন। পুনরায় কখনও ঘি ও গোশত একত্র হলে আমিও তাই করব। উমার (রাযিঃ) বলেনঃ আমি কখনও এরূপ করব না, (অর্থাৎ খাব না)।
রান্নার সময় ঝোল বেশী রাখবে
بَاب مَنْ طَبَخَ فَلْيُكْثِرْ مَاءَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْخَزَّازُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا عَمِلْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا وَاغْتَرِفْ لِجِيرَانِكَ مِنْهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)
৩৩৬২। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাহঃ)...... আবু যার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন তুমি তরকারী রান্না করবে, এখন তাতে ঝোল বেশী দেবে এবং তোমার প্রতিবেশীদের পর্যন্ত তা পৌঁছাবে।
রসুন, পিয়াজ ও এক প্রকারের দুর্গন্ধযুক্ত তরকারী খাওয়া
بَاب أَكْلِ الثُّومِ وَالْبَصَلِ وَالْكُرَّاثِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيِّ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمُرِيِّ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَامَ يَوْمَ الْجُمُعَةِ خَطِيبًا فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تَأْكُلُونَ شَجَرَتَيْنِ لاَ أُرَاهُمَا إِلاَّ خَبِيثَتَيْنِ هَذَا الثُّومُ وَهَذَا الْبَصَلُ وَلَقَدْ كُنْتُ أَرَى الرَّجُلَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُوجَدُ رِيحُهُ مِنْهُ فَيُؤْخَذُ بِيَدِهِ حَتَّى يُخْرَجَ بِهِ إِلَى الْبَقِيعِ فَمَنْ كَانَ آكِلَهُمَا لاَ بُدَّ فَلْيُمِتْهُمَا طَبْخًا ‏.‏
বর্ণনাকারী: মা'দান ইবনে তালহা (রহঃ)
৩৩৬৩। আবু বাকর ইব্ন আবু শাইবা (রাহঃ)...... মা'দান ইব্ন আবু তালহা ইয়া'সুরী (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবন খাত্তাব (রাযিঃ) জুমু'আর দিন খুতবা দিতে দাঁড়ালেন। তিনি আল্লাহর যথোপযুক্ত হামদ সানা-সিফাত বর্ণনা করেন। এরপর বললেনঃ হে লোক সকল! তোমরা দুই প্রকারের গাছ খাও, আমি তাকে খারাপ মনে করি, আর তা হলো-রসুন এবং তা হলো-পিয়াজ। আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগে দেখেছি যে, এক ব্যক্তির মুখ থেকে তার দুর্গন্ধ নির্গত হলে, তার হাত ধরে বাকী নামক স্থানের দিকে বের করে দেওয়া হয়। এখন তোমাদের কেউ যদি তা খেতেই চায়, তবে জরুরী হলো, সে যেন তা রান্না করে এর দুর্গন্ধ দূর করে দেয়।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ أَيُّوبَ، قَالَتْ صَنَعْتُ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ طَعَامًا فِيهِ مِنْ بَعْضِ الْبُقُولِ فَلَمْ يَأْكُلْ وَقَالَ ‏ "‏ إِنِّي أَكْرَهُ أَنْ أُوذِيَ صَاحِبِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মে আইয়ুব আনসারী (রাঃ)
৩৩৬৪। আবু বাকর ইব্ন আবু শাইবা (রাহঃ)...... উম্মে আইউব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর জন্য খাবার প্রস্তুত করলাম এবং তাতে কিছু শাকসবজিও ছিল। তিনি তা খেলেন না এবং বললেনঃ আমি আমার সাথী (জিবরীল) কে কষ্ট দিতে অপছন্দ করি।
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا أَبُو شُرَيْحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نِمْرَانَ الْحَجْرِيِّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ نَفَرًا، أَتَوُا النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَوَجَدَ مِنْهُمْ رِيحَ الْكُرَّاثِ فَقَالَ ‏ "‏ أَلَمْ أَكُنْ نَهَيْتُكُمْ عَنْ أَكْلِ هَذِهِ الشَّجَرَةِ إِنَّ الْمَلاَئِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ الإِنْسَانُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৩৬৫। হারমালা ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। একজন লোক নবী (ﷺ) -এর নিকট এলো তিনি তাদের থেকে দুর্গন্ধ পেলেন। তখন তিনি বললেনঃ আমি কি তোমদের এই বৃক্ষ খেতে নিষেধ করিনি? মানুষ যেসব জিনিস কষ্ট পায়, ফিরিশতারাও সেসব জিনিসে কষ্ট পায়।
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، عَنْ عُثْمَانَ بْنِ نُعَيْمٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ نَهِيكٍ، عَنْ دُخَيْنٍ الْحَجْرِيِّ، أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ، يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لأَصْحَابِهِ ‏"‏ لاَ تَأْكُلُوا الْبَصَلَ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ كَلِمَةً خَفِيَّةً ‏"‏ النِّيءَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.
৩৩৬৬। হারমালা ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)...... উকবা ইবন আমির জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীগণকে বলেনঃ তোমরা পিঁয়াজ খেও না। এরপর তিনি চুপে চুপে বলেনঃ কাঁচা পিয়াজ ।
পনীর ও ঘি খাওয়া
بَاب أَكْلِ الْجُبْنِ وَالسَّمْنِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى السُّدِّيُّ، حَدَّثَنَا سَيْفُ بْنُ هَارُونَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ السَّمْنِ وَالْجُبْنِ وَالْفِرَاءِ قَالَ ‏ "‏ الْحَلاَلُ مَا أَحَلَّ اللَّهُ فِي كِتَابِهِ وَالْحَرَامُ مَا حَرَّمَ اللَّهُ فِي كِتَابِهِ وَمَا سَكَتَ عَنْهُ فَهُوَ مِمَّا عَفَا عَنْهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: সালমান ফারিসী (রাঃ)
৩৩৬৭। ইসমাঈল ইবন মুসা সুদ্দী (রাহঃ)......সালমান ফারসী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ঘি, পনীর, ও বন্য গাধা সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেনঃ যে সব জিনিস আল্লাহ তা'আলা তাঁর কিতাবে হারাম করেছেন তা হারাম। আর যেসব জিনিস সম্পর্কে তিনি নীরব থেকেছেন তা তিনি ক্ষমা করেছেন।
ফল খাওয়া সম্পর্কে
بَاب أَكْلِ الثِّمَارِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِرْقٍ، عَنْ أَبِيهِ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ أُهْدِيَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ عِنَبٌ مِنَ الطَّائِفِ فَدَعَانِي فَقَالَ ‏"‏ خُذْ هَذَا الْعُنْقُودَ فَأَبْلِغْهُ أُمَّكَ ‏"‏ ‏.‏ فَأَكَلْتُهُ قَبْلَ أَنْ أُبْلِغَهُ إِيَّاهَا فَلَمَّا كَانَ بَعْدَ لَيَالٍ قَالَ لِي ‏"‏ مَا فَعَلَ الْعُنْقُودُ هَلْ أَبْلَغْتَهُ أُمَّكَ ‏"‏ ‏.‏ قُلْتُ لاَ ‏.‏ قَالَ فَسَمَّانِي غُدَرَ ‏.‏
বর্ণনাকারী: হযরত নু'মান ইবন বাশীর রাযি.
৩৩৬৮। আমর ইবন উসমান ইবন সাঈদ ইবন কাসীর ইবন দীনার হিমসী (রাহঃ)...... নু'মান ইব্ন বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-এর জন্য তায়েফ থেকে আংগুর হাদীয়া স্বরূপে দেওয়া হলো। তিনি আমাকে ডেকে বললেনঃ এই আংগুরের গুচ্ছো তুমি নেও এবং তোমার মাকে পৌছিয়ে দাও। কিন্তু আমার মাকে পৌছানোর পূর্বে আমি তা খেয়ে ফেললাম। কয়েক রাত অতিবাহিত হওয়ার পর তিনি আমাকে জিজ্ঞাসা করলেনঃ আংগুরের গুচ্ছের কি হল? তুমি কি তোমার মাকে তা পৌঁছেছিলে? আমি বললাম, না। তাই তিনি (রসিকতা করে) আমার নাম রাখলেন 'গুদার' (দাগাবাজ)।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الطَّلْحِيُّ، حَدَّثَنَا نُقَيْبُ بْنُ حَاجِبٍ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ الزُّبَيْرِيِّ، عَنْ طَلْحَةَ، قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَبِيَدِهِ سَفَرْجَلَةٌ فَقَالَ ‏ "‏ دُونَكَهَا يَا طَلْحَةُ فَإِنَّهَا تُجِمُّ الْفُؤَادَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: তালহা ইবনে উবায়দুল্লাহ (রাঃ)
৩৩৬৯। ইসমাঈল ইব্ন মুহাম্মাদ তালহী (রাহঃ)...... তালহা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ) এর নিকট উপস্থিত হলাম, তখন তাঁর হাতে ছিল এক জাতীয় অম্ল ফল। তিনি বললেন, হে তালহা এগুলো নেও। এগুলো অন্তরকে শাস্তি দেয়।
উপুড় হয়ে খাওয়া নিষেধ
بَاب النَّهْيِ عَنْ الْأَكْلِ مُنْبَطِحًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَأْكُلَ الرَّجُلُ وَهُوَ مُنْبَطِحٌ عَلَى وَجْهِهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৩৭০। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)...... সালিম থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কোন ব্যক্তিকে উপুড় হয়ে খেতে নিষেধ করেছেন।