كتاب الطب
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
অধ্যায় ২৯ · ১১৪ টি হাদীস
সব রোগেরই আল্লাহ শিফা দিয়েছেন
بَاب مَا أَنْزَلَ اللهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَهِشَامُ بْنُ عَمَّارٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ شَهِدْتُ الأَعْرَابَ يَسْأَلُونَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ أَعَلَيْنَا حَرَجٌ فِي كَذَا أَعَلَيْنَا حَرَجٌ فِي كَذَا فَقَالَ لَهُمْ ‏"‏ عِبَادَ اللَّهِ وَضَعَ اللَّهُ الْحَرَجَ إِلاَّ مَنِ اقْتَرَضَ مِنْ عِرْضِ أَخِيهِ شَيْئًا فَذَاكَ الَّذِي حَرَجٌ ‏"‏ ‏.‏ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ عَلَيْنَا جُنَاحٌ أَنْ نَتَدَاوَى قَالَ ‏"‏ تَدَاوَوْا عِبَادَ اللَّهِ فَإِنَّ اللَّهَ سُبْحَانَهُ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ مَعَهُ شِفَاءً إِلاَّ الْهَرَمَ ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا خَيْرُ مَا أُعْطِيَ الْعَبْدُ قَالَ ‏"‏ خُلُقٌ حَسَنٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উসামা ইবনে শরীক (রাঃ)
৩৪৩৬। আবু বাকর ইবন আবু শায়বা হিশাম ইবন আম্মার (রাহঃ)...... উসামাহ ইব্ন শারীক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বেদুঈনদের প্রশ্ন করতে শুনেছি যে, অমুক কাজে কি আমাদের গুনাহ হবে? অমুক কাজে কি আমাদের গুনাহ হবে? তিনি বললেন আল্লাহর বান্ধারা! কোন কিছুতেই আল্লাহ গুনাহ রাখেন কি, আপন ভাইদের কোনরূপ মানহানি করবে তাতেই শুধু গুনাহ হবে। তারা বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! চিকিৎসা গ্রহণ না করাতে কি আমাদের গুনাহ হবে? তিনি বললেনঃ আল্লাহ বান্ধারা! ঔষধ গ্রহণ করো কেননা মহান বার্ধক্য ছাড়া এমন কোন রোগ সৃষ্টি করেননি যার সাথে শিক্ষা পাঠাননি। তারা বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! বান্দাকে প্রদত্ত সর্বোত্তম বিষয় কী? তিনি বললেনঃ উত্তম চরিত্র।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ أَبِي خِزَامَةَ، عَنْ أَبِي خِزَامَةَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَرَأَيْتَ أَدْوِيَةً نَتَدَاوَى بِهَا وَرُقًى نَسْتَرْقِي بِهَا وَتُقًى نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا قَالَ ‏ "‏ هِيَ مِنْ قَدَرِ اللَّهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু খিযামাহ (রাঃ)
৩৪৩৭। মুহাম্মাদ ইব্ন সাব্বাহ (রাহঃ)..... আবু খিযামাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করা হলো, যে সকল ঔষধ দ্বারা আমরা চিকিৎসা গ্রহণ করি এবং যে সকল তাবিজ মাদুলি দ্বারা আমরা ঝাঁড় ফুক করি এবং যে সকল সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করি, সে সম্পর্কে আপনার মত কী? সে গুলো কি আল্লাহর তাক্দীরকে কিছুমাত্র রদ করতে পারে? তিনি বললেনঃ সেগুলোও তাকদীরের অন্তর্ভূক্ত।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلاَّ أَنْزَلَ لَهُ دَوَاءً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৩৪৩৮। মুহাম্মাদ ইব্ বাশশার (রাহঃ)...... সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ আল্লাহ এমন কোন রোগ দেননি, যার শিফা তিনি পাঠাননি।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلاَّ أَنْزَلَ لَهُ شِفَاءً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪৩৯। আবু বাকর ইব্ন আবু শায়রা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ এমন কোন রোগ দেননি, যার শিফা তিনি পাঠাননি।
রুগীর কিছু (খোত) ইচ্ছা হলে
بَاب الْمَرِيضِ يَشْتَهِي الشَّيْءَ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ هُبَيْرَةَ، حَدَّثَنَا أَبُو مَكِينٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ عَادَ رَجُلاً فَقَالَ لَهُ ‏"‏ مَا تَشْتَهِي ‏"‏ ‏.‏ فَقَالَ أَشْتَهِي خُبْزَ بُرٍّ ‏.‏ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ مَنْ كَانَ عِنْدَهُ خُبْزُ بُرٍّ فَلْيَبْعَثْ إِلَى أَخِيهِ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِذَا اشْتَهَى مَرِيضُ أَحَدِكُمْ شَيْئًا فَلْيُطْعِمْهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৪৪০। হাসান ইব্ন আলী খাললাল (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একজন (অসুস্থ) লোককে দেখতে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেনঃ তোমার কী (খেতে) ইচ্ছা করছে? তখন সে বললোঃ আমার গমের রুটি খেতে ইচ্ছা করছে, তখন নবী (ﷺ) বললেনঃ যার কাছে গমের রুটি আছে সে যেন তার ভাইয়ের কাছে তা পাঠিয়ে দেয়। অতঃপর নবী (ﷺ) বললেনঃ তোমাদের কোন রুগী যখন কিছু খেতে ইচ্ছা করবে তখন সে যেন তাকে তা খেতে দেয়।
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ، عَنِ الأَعْمَشِ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ دَخَلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَلَى مَرِيضٍ يَعُودُهُ قَالَ ‏ "‏ أَتَشْتَهِي شَيْئًا أَتَشْتَهِي كَعْكًا ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ فَطَلَبُوا لَهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৪৪১। সুফিয়ান ইব্ন ওয়াকী (রাহঃ)...... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ নবী (ﷺ) একজন অসুস্থ ব্যক্তির সেবার জন্য তার কাছে উপস্থিত হয়ে বললেনঃ তুমি কি কিছু (খেতে) চাও ? সে বললোঃ আমি কেক খেতে চাই, তিনি বললেনঃ হ্যাঁ। তখন তারা তার জন্য তা চেয়ে নেয়।
বেছে-গুছে চলা
بَاب الْحِمْيَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَيُّوبَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي صَعْصَعَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، وَأَبُو دَاوُدَ قَالاَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَيُّوبَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَعْقُوبَ بْنِ أَبِي يَعْقُوبَ، عَنْ أُمِّ الْمُنْذِرِ بِنْتِ قَيْسٍ الأَنْصَارِيَّةِ، قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَمَعَهُ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَعَلِيٌّ نَاقِهٌ مِنْ مَرَضٍ وَلَنَا دَوَالِي مُعَلَّقَةٌ وَكَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَأْكُلُ مِنْهَا فَتَنَاوَلَ عَلِيٌّ لِيَأْكُلَ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ مَهْ يَا عَلِيُّ إِنَّكَ نَاقِهٌ ‏"‏ ‏.‏ قَالَتْ فَصَنَعْتُ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ سِلْقًا وَشَعِيرًا فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ يَا عَلِيُّ مِنْ هَذَا فَأَصِبْ فَإِنَّهُ أَنْفَعُ لَكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মে মুনযির (রাঃ)
৩৪৪২। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ) ও মুহাম্মাদ ইবন বাশশার...... উম্মে মুনযির বিনতে কায়েস আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে এলেন। আর তাঁর সাথে ছিলেন আলী ইবন আবু তালিব (রাযিঃ)। আলী (রাযিঃ) সদ্য রোগ মুক্তির কারণে দুর্বল ছিলেন। আমাদের এখানে কয়েক থোকা খেজুর লটকানো ছিলো। নবী (ﷺ) তা থেকে খাচ্ছিলেন। আলীও খাওয়ার জন্য নিলেন। তখন নবী (ﷺ) বললেনঃ হে আলী, রাখো। তুমি তো রোগে দুর্বল। তিনি (উম্মুল মুনযীর) বলেনঃ তখন আমি নবী (ﷺ) -এর জন্য যব ও বীট মিশ্রিত খাবার প্রস্তুত করলাম, তখন নবী (ﷺ) আলী কে বললেনঃ এটা থেকে খাও। কেননা এটা তোমার জন্য অধিক উপকারী।
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ صَيْفِيٍّ، - مِنْ وَلَدِ صُهَيْبٍ - عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، صُهَيْبٍ قَالَ قَدِمْتُ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَبَيْنَ يَدَيْهِ خُبْزٌ وَتَمْرٌ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ ادْنُ فَكُلْ ‏"‏ ‏.‏ فَأَخَذْتُ آكُلُ مِنَ التَّمْرِ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ تَأْكُلُ تَمْرًا وَبِكَ رَمَدٌ ‏"‏ ‏.‏ قَالَ فَقُلْتُ إِنِّي أَمْضُغُ مِنْ نَاحِيَةٍ أُخْرَى ‏.‏ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
৩৪৪৩। আব্দুর রহমান ইব্ন আব্দুল ওয়াহহাব (রাহঃ)...... সুহায়েব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ) -এর নিকট উপস্থিত হলাম। তখন তাঁর সামনে রুটিও খেজুর ছিলো। তখন নবী (ﷺ) বললেনঃ কাছে এসে যাও। তখন আমি খেজুর থেকে খেতে লাগলাম। তখন নবী (ﷺ) বললেনঃ তুমি খেজুর খাচ্ছো তোমার তো চোখ উঠেছে। রাবী বলেনঃ তখন আমি বললাম, আমি অন্য দিক থেকে চিবুচ্ছি। রাসূলুল্লাহ (ﷺ) তখন মুচকি হাসলেন।
অসুস্থকে জোর করে খাওয়ানো
بَاب لَا تُكْرِهُوا الْمَرِيضَ عَلَى الطَّعَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ يُونُسَ بْنِ بُكَيْرٍ، عَنْ مُوسَى بْنِ عَلِيِّ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تُكْرِهُوا مَرْضَاكُمْ عَلَى الطَّعَامِ وَالشَّرَابِ فَإِنَّ اللَّهَ يُطْعِمُهُمْ وَيَسْقِيهِمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.
৩৪৪৪। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)...... উকবাহ ইব্ন আমির জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিকে পানাহারের ব্যাপারে জোর দস্তি করবে না। কেননা আল্লাহ তাদেরকে পানাহার করান।
তালবীনা (দুধ, মধু ও আটা তৈরী খাবার) খাওয়া
بَاب التَّلْبِينَةِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ السَّائِبِ بْنِ بَرَكَةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا أَخَذَ أَهْلَهُ الْوَعْكُ أَمَرَ بِالْحَسَاءِ ‏.‏ قَالَتْ وَكَانَ يَقُولُ ‏ "‏ إِنَّهُ لَيَرْتُو فُؤَادَ الْحَزِينِ وَيَسْرُو عَنْ فُؤَادِ السَّقِيمِ كَمَا تَسْرُو إِحْدَاكُنَّ الْوَسَخَ عَنْ وَجْهِهَا بِالْمَاءِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৪৪৫। ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর পরিবার পরিজন জ্বরাক্রান্ত হলে, তিনি হাসা তৈরী করার নির্দেশ দিতেন। তিনি (আয়েশা) বলেন, তিনি বলতেনঃ দুঃখগ্রস্ত হৃদয়ে তা প্রফুল্লতা আনে। এবং অসুস্থের মন থেকে নির্জীবতা এমনভাবে ধুয়ে মুছে ফেলে, যেমন তোমার কেউ পানি দিয়ে তার মুখ থেকে ময়লা ধুয়ে ফেলে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي الْخَصِيبِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَيْمَنَ بْنِ نَابِلٍ، عَنِ امْرَأَةٍ، مِنْ قُرَيْشٍ يُقَالَ لَهَا كَلْثَمُ عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ عَلَيْكُمْ بِالْبَغِيضِ النَّافِعِ التَّلْبِينَةِ ‏"‏ ‏.‏ يَعْنِي الْحَسَاءَ ‏.‏ قَالَتْ وَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا اشْتَكَى أَحَدٌ مِنْ أَهْلِهِ لَمْ تَزَلِ الْبُرْمَةُ عَلَى النَّارِ حَتَّى يَنْتَهِيَ أَحَدُ طَرَفَيْهِ ‏.‏ يَعْنِي يَبْرَأُ أَوْ يَمُوتُ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৪৪৬। আলী ইব্ন আবু খাসীব (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেঃ নবী (ﷺ) বলেছেনঃ অপ্রিয় অথচ উপকারী বস্তুটি তোমরা অবশ্যই গ্রহণ করবে, আর তা হলো- তালবীনা অর্থাৎ হাসা। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পরিবার পরিজনের কেউ যখন অসুস্থ হতেন, তখন (হাসা এর) ডেগ চুলার উপর থাকতো, দু'দিকের এক দিকে, অর্থাৎ বাঁচা-মরা পর্যন্ত।
কালজিরা সম্পর্ক
بَاب الْحَبَّةُ السَّوْدَاءُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، وَمُحَمَّدُ بْنُ الْحَارِثِ الْمِصْرِيَّانِ، قَالاَ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُمَا أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِنَّ فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءً مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ السَّامَ ‏"‏ ‏.‏ وَالسَّامُ الْمَوْتُ ‏.‏ وَالْحَبَّةُ السَّوْدَاءُ الشُّونِيزُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪৪৭। মুহাম্মাদ ইব্ন রুমহ ও মুহাম্মাদ ইবন হারিস মিসরী (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন যে, কালজিরাতে মৃত্যু ব্যতীত সব রোগের শিফা রয়েছে। 'সাম' অর্থাৎ মৃত্যু। হাব্বাতুস সাওদা- কালজিরা।
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ، قَالَ سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ عَلَيْكُمْ بِهَذِهِ الْحَبَّةِ السَّوْدَاءِ فَإِنَّ فِيهَا شِفَاءً مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ السَّامَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৪৪৮। আবু সালামা ইয়াহইয়া ইবন খালাফ (রাহঃ)...... সালিম ইব্ন আব্দুল্লাহ (রাহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এই কালোদানা (কালিজিরা) অবশ্যই তোমরা ব্যবহার করবে; কেননা তাতে মৃত্যু ছাড়া আর সব রোগের শিফা রয়েছে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، أَنْبَأَنَا إِسْرَائِيلُ، عَنْ مَنْصُورٍ، عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ، قَالَ خَرَجْنَا وَمَعَنَا غَالِبُ بْنُ أَبْجَرَ فَمَرِضَ فِي الطَّرِيقِ فَقَدِمْنَا الْمَدِينَةَ وَهُوَ مَرِيضٌ فَعَادَهُ ابْنُ أَبِي عَتِيقٍ وَقَالَ لَنَا عَلَيْكُمْ بِهَذِهِ الْحَبَّةِ السَّوْدَاءِ فَخُذُوا مِنْهَا خَمْسًا أَوْ سَبْعًا فَاسْحَقُوهَا ثُمَّ اقْطُرُوهَا فِي أَنْفِهِ بِقَطَرَاتِ زَيْتٍ فِي هَذَا الْجَانِبِ وَفِي هَذَا الْجَانِبِ فَإِنَّ عَائِشَةَ حَدَّثَتْهُمْ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ إِنَّ هَذِهِ الْحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ أَنْ يَكُونَ السَّامُ ‏"‏ ‏.‏ قُلْتُ وَمَا السَّامُ قَالَ ‏"‏ الْمَوْتُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৪৪৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... খালিদ ইবন সা'দ (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমরা বের হলাম এবং আমাদের সাথে ছিলেন গালিব ইবন আবজার। তিনি পথিমধ্যে অসুস্থ হলেন। আমরা তাঁর অসুস্থ অবস্থায় মদীনায় উপনীত হলাম। তখন ইব্ন আবু আতীক (রাহঃ) তাঁকে দেখতে এলেন এবং আমাদের বললেনঃ এই কালোদানাওলো তোমরা ব্যবহার করবে, তা থেকে পাঁচ কি সাতটি দানা নাও এবং সেগুলো পিষে তেলে মিশিয়ে নাকের এপাশে ওপাশে অর্থাৎ উভয় ছিদ্র পথে ফোটা ফোটা দাও। কেননা আয়েশা (রাযিঃ) তাঁদের হাদীস শুনিয়েছেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেনঃ এই কালো দানা হলো রোগের জন্য শিফা; তবে যদি তা 'সাম' না হয়, আমি জিজ্ঞাসা করলাম 'সাম' কী? তিনি বললেনঃ মৃত্যু।
মধু
بَاب الْعَسَلِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ زَكَرِيَّاءَ الْقُرَشِيُّ، حَدَّثَنَا الزُّبَيْرُ بْنُ سَعِيدٍ الْهَاشِمِيُّ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ سَالِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ لَعِقَ الْعَسَلَ ثَلاَثَ غَدَوَاتٍ كُلَّ شَهْرٍ لَمْ يُصِبْهُ عَظِيمٌ مِنَ الْبَلاَءِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪৫০। মাহমুদ ইবন খিদাশ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি প্রতি মাসে তিনদিন সকালে মধু চেটে খায় তাকে বড় ধরনের কোন মুসীবত (রোগ) আক্রান্ত করবে না।
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ سَهْلٍ، حَدَّثَنَا أَبُو حَمْزَةَ الْعَطَّارُ، عَنِ الْحَسَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أُهْدِيَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ عَسَلٌ فَقَسَمَ بَيْنَنَا لُعْقَةً لُعْقَةً فَأَخَذْتُ لُعْقَتِي ثُمَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَزْدَادُ أُخْرَى قَالَ ‏ "‏ نَعَمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৪৫১। আবু বিশর বাকর ইবন খালাফ (রাহঃ)...... জাবির ইবন আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) কে মধু হাদিয়া দেওয়া হলো, তখন তিনি আমাদের মাঝে চেটে খাওয়ার পরিমাণ করে বন্টন করলেন, আমি আমার চার্টুনির অংশটুকু নিলাম এবং বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমাকে আরো একটু দিন, তিনি বললেনঃ আচ্ছা।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ عَلَيْكُمْ بِالشِّفَاءَيْنِ الْعَسَلِ وَالْقُرْآنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৩৪৫২। আলী ইবন সালামাহ (রাহঃ)...... আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা দুই আরোগ্য দানকারী মধু ও কুরআনকে অবশ্যই গ্রহণ করবে।
কাম'আত (ব্যাঙের ছাতা বা মাসরূম) ও আজওয়া খেজুর
بَاب الْكَمْأَةِ وَالْعَجْوَةِ
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، سَمِعَ عَمْرَو بْنَ حُرَيْثٍ، يَقُولُ سَمِعْتُ سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّ ‏ "‏ الْكَمْأَةُ مِنَ الْمَنِّ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى بَنِي إِسْرَائِيلَ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৪৫৪। মুহাম্মাদ ইব্ন সাববাহ (রাহঃ)...... সাঈদ ইব্ন যায়িদ ইবন আমর ইবন নুফায়ল (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, কাম’আত হলো সেই 'মান্না' এর শ্রেণীভুক্ত, যা আল্লাহ বনু ইসরাঈলের প্রতি নাযিল করেছিলেন। এর রস চোখের জন্য শিফা।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا مَطَرٌ الْوَرَّاقُ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كُنَّا نَتَحَدَّثُ عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَذَكَرْنَا الْكَمْأَةَ فَقَالُوا هِيَ جُدَرِيُّ الأَرْضِ ‏.‏ فَنُمِيَ الْحَدِيثُ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَالْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ وَهِيَ شِفَاءٌ مِنَ السَّمِّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪৫৫। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে আলোচনা করছিলাম। এবং কাম'আত প্রসঙ্গে বললাম। তারা বললোঃ এটা হচ্ছে ভূমির আবর্জনা। অতঃপর কথাটা রাসূলুল্লাহ (ﷺ)- এর গোচরীভূত হলো। তখন তিনি বললেনঃ কাম’আত হচ্ছে মান্না এর অন্তর্ভূক্ত এবং আজওয়া হচ্ছে জান্নাতী খাবারের অন্তর্ভূক্ত। আর তা হলো বিষের প্রতিষেধক।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا الْمُشْمَعِلُّ بْنُ إِيَاسٍ الْمُزَنِيُّ، حَدَّثَنِي عَمْرُو بْنُ سُلَيْمٍ، قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ عَمْرٍو الْمُزَنِيَّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ الْعَجْوَةُ وَالصَّخْرَةُ مِنَ الْجَنَّةِ ‏"‏ ‏.‏ قَالَ عَبْدُ الرَّحْمَنِ حَفِظْتُ الصَّخْرَةَ مِنْ فِيهِ ‏.‏
বর্ণনাকারী: রাফি' ইবনে আমর মুযানী (রাঃ)
৩৪৫৬। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাহঃ)...... রাফি ইবন আমর মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)- -কে বলতে শুনেছি যে, আজওয়া ও সাখরাহ খেজুর জান্নাতী খাবারের অন্তর্ভূক্ত।
সানা ও সানূত
بَاب السَّنَا وَالسَّنُّوتِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ بْنِ سَرْجٍ الْفِرْيَابِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ بَكْرٍ السَّكْسَكِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي عَبْلَةَ، قَالَ سَمِعْتُ أَبَا أُبَىٍّ ابْنَ أُمِّ حَرَامٍ، وَكَانَ، قَدْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الْقِبْلَتَيْنِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ عَلَيْكُمْ بِالسَّنَى وَالسَّنُّوتِ فَإِنَّ فِيهِمَا شِفَاءً مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ السَّامَ ‏.‏ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا السَّامُ قَالَ ‏"‏ الْمَوْتُ ‏"‏ ‏.‏ قَالَ عَمْرٌو قَالَ ابْنُ أَبِي عَبْلَةَ السَّنُّوتُ الشِّبِتُّ ‏.‏ وَقَالَ آخَرُونَ بَلْ هُوَ الْعَسَلُ الَّذِي يَكُونُ فِي زِقَاقِ السَّمْنِ وَهُوَ قَوْلُ الشَّاعِرِ هُمُ السَّمْنُ بِالسَّنُّوتِ لاَ أَلْسَ فِيهِمُ وَهُمْ يَمْنَعُونَ جَارَهُمْ أَنْ يُقَرَّدَا
বর্ণনাকারী: বিবিধ
৩৪৫৭। ইবরাহীম ইব্ন মুহাম্মাদ ইব্ন ইউসুফ ইবন সারহ ফিরয়াবী (রাহঃ)..... আবু উবাই ইব্ন উম্মে হারাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে উভয় কিলায় সালাত আদায় করেন, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, “তোমরা সানা ও সানূত অবশ্যই ব্যবহার করবে। কেননা তাতে সাম ছাড়া প্রতিটি রোগের শিফা রয়েছে", জিজ্ঞাসা করা হলোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! 'সাম' কী? তিনি বললেনঃ মৃত্যু। রাবী আমর বলেনঃ ইব্ন আবু আবলাহ বলেন, সানূত অর্থ এক ধরনের উদ্ভিদ, পক্ষান্তরে অন্যরা বলেছেন চামড়ার পাত্রে রক্ষিত মধু।
সালাত একটি শিফা
بَاب الصَّلَاةُ شِفَاءٌ
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
জীবন বিনাশী ঔষধ ব্যবহার নিষিদ্ধ
بَاب النَّهْيِ عَنْ الدَّوَاءِ الْخَبِيثِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الدَّوَاءِ الْخَبِيثِ ‏.‏ يَعْنِي السُّمَّ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪৫৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জীবনবিনাশী ঔষধ অর্থাৎ বিষ ব্যবহার করতে নিষেধ করেছেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ شَرِبَ سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪৬০। আবু বাকর ইব্ন আবু শায়ব (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বিষপান করে নিজেকে হত্যা করবে, সে জাহান্নামের আগুনের অনন্ত কালের বাসিন্দা হয়ে বিষপান করতে থাকবে।
জুলাব ব্যবহার সম্পর্কে
بَاب دَوَاءِ الْمَشِيِّ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ زُرْعَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مَوْلًى، لِمَعْمَرٍ التَّيْمِيِّ عَنْ مَعْمَرٍ التَّيْمِيِّ، عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ، قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ بِمَاذَا كُنْتِ تَسْتَمْشِينَ ‏"‏ ‏.‏ قُلْتُ بِالشُّبْرُمِ قَالَ ‏"‏ حَارٌّ جَارٌّ ‏"‏ ‏.‏ ثُمَّ اسْتَمْشَيْتُ بِالسَّنَى ‏.‏ فَقَالَ ‏"‏ لَوْ كَانَ شَىْءٌ يَشْفِي مِنَ الْمَوْتِ كَانَ السَّنَى وَالسَّنَى شِفَاءٌ مِنَ الْمَوْتِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আসমা বিনতে উমাইস (রাঃ)
৩৪৬১। আবু বাকর ইব্ন শায়বা (রাহঃ)..... আসমা বিনতে উমায়স (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে জিজ্ঞাসা করলেনঃ তুমি কিসের জুলাব নিয়ে থাকো? আমি বললাম শুভরূপ দিয়ে। তিনি বললেনঃ সে তো ভীষণ গরম জিনিস। অতঃপর আমি সানা দ্বারা জুলাব নিলাম, তখন তিনি বললেনঃ কোন ঔষধ যদি মৃত্যু থেকে শিফা দিতো, তাহলে সেটা হতো সানা, আর সানা হলো মৃত্যু থেকে শফাদানকারী।
গলার অসুখের ঔষধ এবং দাবানো সম্পর্কে নিষেধ
بَاب دَوَاءِ الْعُذْرَةِ وَالنَّهْيِ عَنْ الْغَمْزِ
বর্ণনাকারী: উম্মে কায়স বিনতে মিহসান (রাঃ)
গেঁটে বাতের চিকিৎসা
بَاب دَوَاءِ عِرْقِ النَّسَا
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَرَاشِدُ بْنُ سَعِيدٍ الرَّمْلِيُّ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ سِيرِينَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ شِفَاءُ عِرْقِ النَّسَا أَلْيَةُ شَاةٍ أَعْرَابِيَّةٍ تُذَابُ ثُمَّ تُجَزَّأُ ثَلاَثَةَ أَجْزَاءٍ ثُمَّ يُشْرَبُ عَلَى الرِّيقِ فِي كُلِّ يَوْمٍ جُزْءٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৪৬৩। হিশাম ইব্ন আম্মার ও রাশিদ ইব্ন সাঈদ রামলী (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, গেঁটে বাতের চিকিৎসা হলো; দুম্বার নিতম্ব গলিয়ে তিন ভাগ করে নিবে পরে প্রতিদিন বাসি মুখে এক ভাগ পান করবে।
ক্ষত চিকিৎসা
بَاب دَوَاءِ الْجِرَاحَةِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ جُرِحَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَوْمَ أُحُدٍ وَكُسِرَتْ رَبَاعِيَتُهُ وَهُشِمَتِ الْبَيْضَةُ عَلَى رَأْسِهِ فَكَانَتْ فَاطِمَةُ تَغْسِلُ الدَّمَ عَنْهُ وَعَلِيٌّ يَسْكُبُ عَلَيْهِ الْمَاءَ بِالْمِجَنِّ فَلَمَّا رَأَتْ فَاطِمَةُ أَنَّ الْمَاءَ لاَ يَزِيدُ الدَّمَ إِلاَّ كَثْرَةً أَخَذَتْ قِطْعَةَ حَصِيرٍ فَأَحْرَقَتْهَا حَتَّى إِذَا صَارَ رَمَادًا أَلْزَمَتْهُ الْجُرْحَ فَاسْتَمْسَكَ الدَّمُ ‏.‏
বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)
৩৪৬৪। হিশাম ইব্ন আম্মার ও মুহাম্মাদ ইবন সাববাহ (রাযিঃ)..... সাহল ইবন সা'দ সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ওহুদের দিন রাসূলুল্লাহ (ﷺ) আহত হলেন এবং তাঁর সামনের দাঁত ভেঙ্গে গেল এবং শিরস্ত্রাণ তাঁর মাথায় ঢুকে গেলো। তখন ফাতিমা তাঁর (চেহারা মুবারক থেকে) রক্ত ধুয়ে দিচ্ছিলেন, আর আলী (রাযিঃ) ঢাল দ্বারা তাঁর উপর পানি ঢালছিলেন। ফাতিমা (রাযিঃ) যখন দেখালেন যে, পানিতে রক্ত বেড়েই চলেছে, তখন তিনি এক খন্ড চাটাই নিলেন, সেটাকে পোড়ালেন, যখন তা ছাই হলো, তখন সেটাকে তিনি ক্ষত স্থানে লাগিয়ে দিলেন। ফলে রক্ত বন্ধ হলো।
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ عَبْدِ الْمُهَيْمِنِ بْنِ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ إِنِّي لأَعْرِفُ يَوْمَ أُحُدٍ مَنْ جَرَحَ وَجْهَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَمَنْ كَانَ يُرْقِئُ الْكَلْمَ مِنْ وَجْهِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَيُدَاوِيهِ وَمَنْ يَحْمِلُ الْمَاءَ فِي الْمِجَنِّ وَبِمَا دُووِيَ بِهِ الْكَلْمُ حَتَّى رَقَأَ ‏.‏ قَالَ أَمَّا مَنْ كَانَ يَحْمِلُ الْمَاءَ فِي الْمِجَنِّ فَعَلِيٌّ وَأَمَّا مَنْ كَانَ يُدَاوِي الْكَلْمَ فَفَاطِمَةُ أَحْرَقَتْ لَهُ حِينَ لَمْ يَرْقَأْ قِطْعَةَ حَصِيرٍ خَلَقٍ فَوَضَعَتْ رَمَادَهُ عَلَيْهِ فَرَقَأَ الْكَلْمُ ‏.‏
বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)
৩৪৬৫। আব্দুর রহমান ইবন ইবরাহীম (রাহঃ)...... সাহল ইবন সা'দ সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উহুদের দিন যে ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখমণ্ডল জখম করেছিলো আর যিনি রাসূলুল্লাহ (ﷺ) এর মুখ মন্ডলের জখম থেকে রক্ত পড়া বন্ধ করেছিলেন এবং তাঁর চিকিৎসা করেছিলেন, আর যিনি ঢালে করে পানি এনছিলেন তাদের সবাইকে আমি ভাল করে চিনি। এমন কী কী দিয়ে জখমের চিকিৎসা করা হয়েছিলো যার ফলে রক্ত পড়া বন্ধ হয়েছিলো তাও জানি। যিনি ঢালে করে পানি বহন করেছিলেন, তিনি হলেন, আলী (রাযিঃ) আর যিনি জখমের চিকিৎসা করেছিলেন তিনি হলেন ফাতিমা (রাযিঃ)। যখন রক্ত বন্ধ হচ্ছিল না তখন তিনি তাঁর জন্য এক খন্ড পুরানো চাটাই পোড়ালেন এবং তার ছাই যখমের উপর রাখলেন ফলে যখমের রক্তপড়া বন্ধ হয়ে গেলো।
চিকিৎসা জ্ঞান না থাকা সত্ত্বেও চিকিৎসা করা
بَاب مَنْ تَطَبَّبَ وَلَمْ يُعْلَمْ مِنْهُ طِبٌّ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَرَاشِدُ بْنُ سَعِيدٍ الرَّمْلِيُّ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ تَطَبَّبَ وَلَمْ يُعْلَمْ مِنْهُ طِبٌّ قَبْلَ ذَلِكَ فَهُوَ ضَامِنٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
৩৪৬৬। হিশাম ইব্ন আম্মার ও রাশিদ ইব্ন সাঈদ রামালী (রাহঃ)...... শু'আয়েব (রাযিঃ)-এর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে (অন্যের) চিকিৎসা করে, অথচ তার চিকিৎসা জ্ঞান আছে বলে ইতিপূর্বে জানা যায়নি, তাহলে সেই দায়ী হবে।
ফুসফুস ঝিল্লির প্রদাহের চিকিৎসা
بَاب دَوَاءِ ذَاتِ الْجَنْبِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ نَعَتَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ ذَاتِ الْجَنْبِ وَرْسًا وَقُسْطًا وَزَيْتًا يُلَدُّ بِهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)
৩৪৬৭। আব্দুর রহমান ইবন আব্দুল ওয়াহহাব (রাহঃ)...... যায়িদ ইব্ন আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফুসফুস ঝিল্লির প্রদাহে ব্যবস্থা পত্র দিয়েছেন এই, ওয়ারদ পাতা (এক ধরনের পাতা যা থেকে জাফরান তৈরী হয়) চন্দন কাঠও যায়তুল তেল মিশিয়ে প্রলেপ দেয়া।
حَدَّثَنَا أَبُو طَاهِرٍ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يُونُسُ، وَابْنُ، سَمْعَانَ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ عَلَيْكُمْ بِالْعُودِ الْهِنْدِيِّ - يَعْنِي بِهِ الْكُسْتَ - فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ مِنْهَا ذَاتُ الْجَنْبِ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ سَمْعَانَ فِي الْحَدِيثِ ‏"‏ فَإِنَّ فِيهِ شِفَاءً مِنْ سَبْعَةِ أَدْوَاءٍ مِنْهَا ذَاتُ الْجَنْبِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মে কায়স বিনতে মিহসান (রাঃ)
জ্বর প্রসঙ্গে
بَاب الْحُمَّى
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ ذُكِرَتِ الْحُمَّى عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَسَبَّهَا رَجُلٌ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تَسُبَّهَا فَإِنَّهَا تَنْفِي الذُّنُوبَ كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الْحَدِيدِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪৬৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর সামনে জ্বরের আলোচনা উঠলো, জনৈক থেকে জ্বর সম্পর্কে কটূক্তি করলো। তখন নবী (ﷺ) বললেনঃ জ্বর সম্পর্কে কটুক্তি করো না, কেননা তাপ পাপসমূহ বিদূরীত করে, যেমন আগুন লোহার মরচে দূর করে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي صَالِحٍ الأَشْعَرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ عَادَ مَرِيضًا وَمَعَهُ أَبُو هُرَيْرَةَ مِنْ وَعْكٍ كَانَ بِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَبْشِرْ فَإِنَّ اللَّهَ يَقُولُ هِيَ نَارِي أُسَلِّطُهَا عَلَى عَبْدِيَ الْمُؤْمِنِ فِي الدُّنْيَا لِتَكُونَ حَظَّهُ مِنَ النَّارِ فِي الآخِرَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪৭০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি আবু হুরায়রাকে সাথে নিয়ে জ্বরাক্রান্ত এক রোগীকে দেখতে গেলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ সুসংবাদ গ্রহণ কর কেননা আল্লাহ বলেনঃ এটা আমার আগুন যা আমি দুনিয়াতে আমার মু'মিন বান্দার উপর চাপিয়ে দেই, যাতে আখিরাতে তার প্রাপ্য আগুনের বিনিময়ে হয়ে যায়।
জ্বর জাহান্নামের তাপ, সুতরাং তা পানি দিয়ে শীতল কর
بَاب الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَابْرُدُوهَا بِالْمَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَابْرُدُوهَا بِالْمَاءِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৪৭১। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ জ্বর জাহান্নামের তাপ বিশেষ, সূতরাং পানি দিয়ে তা শীতল করো ।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏ "‏ إِنَّ شِدَّةَ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَابْرُدُوهَا بِالْمَاءِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৪৭২। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..... ইবন উমার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ জ্বরের তীব্রতা জাহান্নামের তাপ বিশেষ, সুতরাং পানি দিয়ে তা ঠাণ্ডা কর।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَابْرُدُوهَا بِالْمَاءِ ‏"‏ ‏.‏ فَدَخَلَ عَلَى ابْنٍ لِعَمَّارٍ فَقَالَ ‏"‏ اكْشِفِ الْبَاسْ رَبَّ النَّاسْ إِلَهَ النَّاسْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: রাফি' ইবনে খাদীজ (রাঃ)
৩৪৭৩। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)...... রাফি ইব্ন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছিঃ জ্বর হলো জাহান্নামের তাপ বিশেষ। সুতরাং পানি দিয়ে তা ঠাণ্ডা কর। পরে তিনি আম্মারের এক পুত্রকে দেখার জন্য উপস্থিত হলেন এবং দো'আ করলেন; “হে মানুষের রব! হে মানবের ইলাহ। আপনি ক্ষতি বিদূরিত করুন"।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّهَا كَانَتْ تُؤْتَى بِالْمَرْأَةِ الْمَوْعُوكَةِ فَتَدْعُو بِالْمَاءِ فَتَصُبُّهُ فِي جَيْبِهَا وَتَقُولُ إِنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ ابْرُدُوهَا بِالْمَاءِ ‏"‏ ‏.‏ وَقَالَ ‏"‏ إِنَّهَا مِنْ فَيْحِ جَهَنَّمَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আসমা বিনতে আবু বকর রাযি.
৩৪৭৪। আবু বকর ইব্ন আবু শায়রা (রাহঃ)..... আসমা বিনতে আবু বাকর (রাযিঃ) থেকে বর্ণিত যে, জ্বরাক্রান্ত মহিলাকে তার কাছে আনা হতো, তখন তিনি পানি আনিয়ে তার বুকে ঢালতেন, তারা বলতেন, নবী (ﷺ) বলেছেনঃ এটাকে পানি দেয়ে শীতল কর। তিনি আরো বলেছেনঃ এটা হলো জাহান্নামের তাপ বিশেষ।
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الْحُمَّى كِيرٌ مِنْ كِيرِ جَهَنَّمَ فَنَحُّوهَا عَنْكُمْ بِالْمَاءِ الْبَارِدِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪৭৫। আবু সালামা ইয়াহইয়া ইব্ন খালাফ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জ্বর হলো জাহান্নামের হাপর বিশেষ, সুতরাং শীতল পানি দ্বারা সেটাকে তোমরা তোমাদের থেকে দূরে রাখো।
রক্তমোক্ষণ
بَاب الْحِجَامَةُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنْ كَانَ فِي شَىْءٍ مِمَّا تَدَاوَوْنَ بِهِ خَيْرٌ فَالْحِجَامَةُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪৭৬। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) সুত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে সকল উপায়ে তোমরা চিকিৎসা কর। তার কোনটাতে কল্যাণ থেকে থাকলে তাহলো রক্ত মোক্ষন।
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا زِيَادُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَا مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي بِمَلإٍ مِنَ الْمَلاَئِكَةِ إِلاَّ كُلُّهُمْ يَقُولُ لِي عَلَيْكَ يَا مُحَمَّدُ بِالْحِجَامَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৪৭৭। নসর ইবন আলী জাহযামী (রাহঃ)..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মিরাজের রাতে আমি ফিরিশতাদের যে দলটির পাশ দিয়েই অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছেনঃ হে মুহাম্মাদ! অবশ্যই আপনি রক্তমোক্ষণ চিকিৎসা গ্রহণ করবেন।
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ نِعْمَ الْعَبْدُ الْحَجَّامُ يَذْهَبُ بِالدَّمِ وَيُخِفُّ الصُّلْبَ وَيَجْلُو الْبَصَرَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৪৭৮। আবু বিশর বাকর ইবন খালাফ (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উত্তম বান্দা হলো রক্তমোক্ষনকারী, সে রক্ত বের করে আনে পিঠকে হালকা করে এবং দৃষ্টিকে প্রখর করে।
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ سُلَيْمٍ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي بِمَلإٍ إِلاَّ قَالُوا يَا مُحَمَّدُ مُرْ أُمَّتَكَ بِالْحِجَامَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৪৭৯। জুবারাহ ইব্ন মুগাল্লিস (রাহঃ).....আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মিরাজের রাতে আমি ফিরিশতাদের যে দলের পাশ দিয়ে অতিক্রম করেছি, তারাই আমাকে বলেছে হে মুহাম্মাদ! আপনি আপনার উম্মাতকে রক্ত মোক্ষনের নির্দেশ দিন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ اسْتَأْذَنَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي الْحِجَامَةِ فَأَمَرَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَبَا طَيْبَةَ أَنْ يَحْجُمَهَا ‏.‏ وَقَالَ حَسِبْتُ أَنَّهُ كَانَ أَخَاهَا مِنَ الرَّضَاعَةِ أَوْ غُلاَمًا لَمْ يَحْتَلِمْ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৪৮০। মুহাম্মাদ ইব্ন রুমহ মিসরী (রাহঃ)..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) -এর সহধর্মীনি উম্মে সালামা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে রক্ত মোক্ষনের অনুমতি প্রার্থনা করলেন, তখন নবী (ﷺ) আবু তায়বাকে তার রক্তমোক্ষন করার নির্দেশ দিলেন। রাবী বলেনঃ আমার মনে হয়, আবু তায়বা তার দুধ ভাই ছিলেন, কিংবা অপ্রাপ্ত বয়স্ক বালক ছিলেন।
রক্তমোক্ষন স্থান
بَاب مَوْضِعِ الْحِجَامَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي عَلْقَمَةُ بْنُ أَبِي عَلْقَمَةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ الأَعْرَجَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ ابْنَ بُحَيْنَةَ، يَقُولُ احْتَجَمَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِلَحْىِ جَمَلٍ وَهُوَ مُحْرِمٌ وَسْطَ رَأْسِهِ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে মালিক বুহায়না (রাঃ)
৩৪৮১। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)..... আব্দুল্লাহ ইবন বুহায়না (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ‘লাহী জামান' অঞ্চলে ইহরাম অবস্থায় মাথায় মাঝখানে রক্ত মোক্ষন করিয়াছেন।
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ سَعْدٍ الإِسْكَافِ، عَنِ الأَصْبَغِ بْنِ نُبَاتَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ نَزَلَ جِبْرِيلُ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِحِجَامَةِ الأَخْدَعَيْنِ وَالْكَاهِلِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৩৪৮২। সুয়াইদ ইব্ন সাঈদ (রাহঃ)..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন জিবরাঈল (আ) ঘাড়ের দুই রগ এবং কাঁধে রক্তমোক্ষন করানো (পরামর্শ নিয়ে) নবী (ﷺ)-এর খিদমতে নাযিল হলেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي الْخَصِيبِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ احْتَجَمَ فِي الأَخْدَعَيْنِ وَعَلَى الْكَاهِلِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৪৮৩। আলী ইব্ন আবু খাসীব (রাহঃ)..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, যে নবী (ﷺ) ঘাড়ের দুই রগে এবং কাঁধে রক্তমোক্ষন করিয়েছেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي كَبْشَةَ الأَنْمَارِيِّ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَحْتَجِمُ عَلَى هَامَتِهِ وَبَيْنَ كَتِفَيْهِ وَيَقُولُ ‏ "‏ مَنْ أَهْرَاقَ مِنْهُ هَذِهِ الدِّمَاءَ فَلاَ يَضُرُّهُ أَنْ لاَ يَتَدَاوَى بِشَىْءٍ لِشَىْءٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু কাবশা আনমারী (রাঃ)
৩৪৮৪। মুহাম্মাদ ইবন মুসাফ্ফা হিমসী (রাহঃ)..... আবু কাবাশাহ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মাথার মাঝখানে এবং দুই কাঁধের মাজে রক্তমোক্ষন করাতেন এবং বলতেন যে, তার শরীরের এ অংশ থেকে রক্তমোক্ষন করাবে, তার কোন রোগের কোন চিকিৎসা না করার ক্ষতি হবে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ سَقَطَ مِنْ فَرَسِهِ عَلَى جِذْعٍ فَانْفَكَّتْ قَدَمُهُ ‏.‏ قَالَ وَكِيعٌ يَعْنِي أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ احْتَجَمَ عَلَيْهَا مِنْ وَثْءٍ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৪৮৫। মুহাম্মাদ ইব্ন তারীফ (রাহঃ)..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) তাঁর ঘোড়া থেকে একটি খেজুর কান্ডের উপর পড়ে গেলেন, ফলে তাঁর পা মচকে গেলো। রাবী ওয়াকী (রাহঃ) বলেন অর্থাৎ ব্যাথার কারণে মচকানো জায়গায় তিনি রক্তমোক্ষন করালেন।
কোন কোন দিন রক্ত মোক্ষন করা যাবে
بَاب فِي أَيِّ الْأَيَّامِ يُحْتَجَمُ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مَطَرٍ، عَنْ زَكَرِيَّا بْنِ مَيْسَرَةَ، عَنِ النَّهَّاسِ بْنِ قَهْمٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ أَرَادَ الْحِجَامَةَ فَلْيَتَحَرَّ سَبْعَةَ عَشَرَ أَوْ تِسْعَةَ عَشَرَ أَوْ إِحْدَى وَعِشْرِينَ وَلاَ يَتَبَيَّغْ بِأَحَدِكُمُ الدَّمُ فَيَقْتُلَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৪৮৬। সুওয়াইদ ইবন সাঈদ (রাহঃ)...... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে রক্তমোক্ষন করাতে চায়, সে যেন সতের উনিশ বা একুশ তারিখকে বেছে নেয়। তোমাদের কারো বক্তচাপ যেন না তাকে (অর্থাৎ তখন যেন রক্তমোক্ষণ না করানো হয়) তাহলে তা তার জীবন নাশ করতে পারে।
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مَطَرٍ، عَنِ الْحَسَنِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ يَا نَافِعُ قَدْ تَبَيَّغَ بِيَ الدَّمُ فَالْتَمِسْ لِي حَجَّامًا وَاجْعَلْهُ رَفِيقًا إِنِ اسْتَطَعْتَ وَلاَ تَجْعَلْهُ شَيْخًا كَبِيرًا وَلاَ صَبِيًّا صَغِيرًا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ الْحِجَامَةُ عَلَى الرِّيقِ أَمْثَلُ وَفِيهِ شِفَاءٌ وَبَرَكَةٌ وَتَزِيدُ فِي الْعَقْلِ وَفِي الْحِفْظِ فَاحْتَجِمُوا عَلَى بَرَكَةِ اللَّهِ يَوْمَ الْخَمِيسِ وَاجْتَنِبُوا الْحِجَامَةَ يَوْمَ الأَرْبِعَاءِ وَالْجُمُعَةِ وَالسَّبْتِ وَيَوْمَ الأَحَدِ تَحَرِّيًا وَاحْتَجِمُوا يَوْمَ الاِثْنَيْنِ وَالثُّلاَثَاءِ فَإِنَّهُ الْيَوْمُ الَّذِي عَافَى اللَّهُ فِيهِ أَيُّوبَ مِنَ الْبَلاَءِ وَضَرَبَهُ بِالْبَلاَءِ يَوْمَ الأَرْبِعَاءِ فَإِنَّهُ لاَ يَبْدُو جُذَامٌ وَلاَ بَرَصٌ إِلاَّ يَوْمَ الأَرْبِعَاءِ أَوْ لَيْلَةَ الأَرْبِعَاءِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৪৮৭। সুওয়াইদ ইব্ন সাঈদ (রাহঃ)..... ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বললেনঃ হে নাফি! আমার রক্তে উচ্ছ্বাস দেখা দিয়ে দিয়েছে (রক্ত চাপ বৃদ্ধি পেয়েছে) সুতরাং আমার জন্য একজন রক্তমোক্ষনকারী খুঁজে আন, পারো যদি এমন কাউকে আনবে, যে আমার জন্য সদাশয় হবে। বয়স্ক বা অল্প বয়স্ক এনো না। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ বাসিমুখে রক্তমোক্ষণ করানো উত্তম, কেননা তাতে শিফাও বরকত রয়েছে এবং তা জ্ঞান ও স্মৃতি বৃদ্ধি করে। সুতরাং আল্লাহর বরকত লাভের আশায় তোমরা বৃহস্পতিবার রক্তমোক্ষন করাও এবং এ ব্যাপারে বুধ, শুক্র, শনি ও রবিবার বেছে নেওয়া থেকে বিরত থাক। সোম ও মঙ্গলবারে রক্তমোক্ষণ করাও, কেননা তা সেইদিন যেদিন আল্লাহ আইউব (আ)-কে শিফা দান করেন। আর বুধবার তাঁকে রোগাক্রান্ত করেন। আর কুষ্ঠ ও শ্বেত রোগ বুধবারের দিনে কিংবা রাতেই শুরু হয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِصْمَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَيْمُونٍ، عَنْ نَافِعٍ، قَالَ قَالَ ابْنُ عُمَرَ يَا نَافِعُ تَبَيَّغَ بِيَ الدَّمُ فَأْتِنِي بِحَجَّامٍ وَاجْعَلْهُ شَابًّا وَلاَ تَجْعَلْهُ شَيْخًا وَلاَ صَبِيًّا ‏.‏ قَالَ وَقَالَ ابْنُ عُمَرَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ الْحِجَامَةُ عَلَى الرِّيقِ أَمْثَلُ وَهِيَ تَزِيدُ فِي الْعَقْلِ وَتَزِيدُ فِي الْحِفْظِ وَتَزِيدُ الْحَافِظَ حِفْظًا فَمَنْ كَانَ مُحْتَجِمًا فَيَوْمَ الْخَمِيسِ عَلَى اسْمِ اللَّهِ وَاجْتَنِبُوا الْحِجَامَةَ يَوْمَ الْجُمُعَةِ وَيَوْمَ السَّبْتِ وَيَوْمَ الأَحَدِ وَاحْتَجِمُوا يَوْمَ الاِثْنَيْنِ وَالثُّلاَثَاءِ وَاجْتَنِبُوا الْحِجَامَةَ يَوْمَ الأَرْبِعَاءِ فَإِنَّهُ الْيَوْمُ الَّذِي أُصِيبَ فِيهِ أَيُّوبُ بِالْبَلاَءِ وَمَا يَبْدُو جُذَامٌ وَلاَ بَرَصٌ إِلاَّ فِي يَوْمِ الأَرْبِعَاءِ أَوْ لَيْلَةِ الأَرْبِعَاءِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৪৮৮। মুহাম্মাদ ইবন মুসাফ্ফা হিমসী (রাহঃ)..... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বললেনঃ হে নাফি', আমার রক্ত চাপ বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমার জন্য একজন রক্তমোক্ষনকারী আন। যুবক দেখে আনবে, আর সে যেন বৃদ্ধ কিংবা অল্প বয়স্কা না হয়। রাবী বলেন, ইবন উমার (রাযিঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ বাসি মুখে রক্তমোক্ষন করা উত্তম, আর তা জ্ঞান বৃদ্ধি করে, স্মৃতি বৃদ্ধি করে এবং হাফিযের হিফ্য শক্তি বৃদ্ধি করে। সুতরাং যে রক্তমোক্ষন করাবে সে আল্লাহর নামে বৃহস্পতিবারে তা করাবে। শুক্র, শনিও রোববারে তোমরা রক্তমোক্ষন পরিহার করাবে। বুধবারে তা পরিহার করবে। কেননা সে এমন দিন যে দিন যে দিন আইউব (আ)-কে রোগাক্রান্ত করা হয়। আর কুষ্ঠরোগ কিংবা শ্বেত রোগ কেবল বুধবার দিনে বা রাতে শুরু হয়।
লৌহ দ্বারা দগ্ধকরণ
بَاب الْكَيِّ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَقَّارِ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنِ اكْتَوَى أَوِ اسْتَرْقَى فَقَدْ بَرِئَ مِنَ التَّوَكُّلِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)
৩৪৮৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)..... মুগীরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ যে তপ্ত লোহার দাগ গ্রহণ করে কিংবা ঝাঁড় ফুকগ্রহণ করে, সে তাওয়াক্কুল থেকে দূরে সরে পড়ে।
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورٍ، وَيُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْكَىِّ فَاكْتَوَيْتُ فَمَا أَفْلَحْتُ وَلاَ أَنْجَحْتُ ‏.‏
বর্ণনাকারী: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.
৩৪৯০। আমর ইবন রাফি' (রাহঃ)...... ইমরান ইব্ন হোসাইন(রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তপ্ত লোহার দাগ গ্রহণ করতে নিষেধ করেছেন। কিন্তু আমি তা গ্রহণ করেছিলাম; এতে আমার কোন উপকার তা হলো না এবং আমি সুস্থ হলাম না।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ شُجَاعٍ، حَدَّثَنَا سَالِمٌ الأَفْطَسُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ‏ "‏ الشِّفَاءُ فِي ثَلاَثٍ شَرْبَةِ عَسَلٍ وَشَرْطَةِ مِحْجَمٍ وَكَيَّةٍ بِنَارٍ وَأَنْهَى أُمَّتِي عَنِ الْكَىِّ ‏"‏ ‏.‏ رَفَعَهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৪৯১। আহমাদ ইব্ন মানী (রাহঃ)..... আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, শিফা তিন জিনিসে নিহিতঃ মধুপানে, রক্তমোক্ষনে এবং আগুনের দাগ গ্রহণে। তবে আমার উম্মাতকে আমি দাগ গ্রহণ থেকে বারণ করছি। ইব্ন আব্বাস (রাযিঃ) নবী (ﷺ) থেকে তা বর্ণনা করেছেন।
দাগ গ্রহণ করা
بَاب مَنْ اكْتَوَى
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ الأَنْصَارِيُّ، قَالَ سَمِعْتُ عَمِّي، يَحْيَى - وَمَا أَدْرَكْتُ رَجُلاً مِنَّا بِهِ شَبِيهًا يُحَدِّثُ النَّاسَ أَنَّ سَعْدَ بْنَ زُرَارَةَ - وَهُوَ جَدُّ مُحَمَّدٍ مِنْ قِبَلِ أُمِّهِ أَنَّهُ أَخَذَهُ وَجَعٌ فِي حَلْقِهِ يُقَالُ لَهُ الذُّبْحَةُ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لأُبْلِغَنَّ أَوْ لأُبْلِيَنَّ فِي أَبِي أُمَامَةَ عُذْرًا ‏"‏ ‏.‏ فَكَوَاهُ بِيَدِهِ فَمَاتَ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ مِيتَةَ سُوءٍ لِلْيَهُودِ يَقُولُونَ أَفَلاَ دَفَعَ عَنْ صَاحِبِهِ ‏.‏ وَمَا أَمْلِكُ لَهُ وَلاَ لِنَفْسِي شَيْئًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৪৯২। আবু বাকর ইব্ন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন বাশশার ও আহমাদ ইবন সাঈদ দারেমী (রাহঃ)..... সা'দ ইবন জুরারা আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার তার গলায় বিশেষ ধরনের ব্যথা শুরু হলো, যাকে জুরহা বলা হয়। তখন নবী (ﷺ) বললেনঃ আবু উসামার চিকিৎসার ব্যাপারে আমি যথা সাধ্য চেষ্টা কবর। অতঃপর নিজহাতে তিনি তাকে তপ্ত লোহার দাগ দিলেন। পরে সে মারা গেল। তখন নবী (ﷺ) বললেনঃ ইয়াহুদীদের জন্য এটা খারাপ মৃত্যু। তারা বলবে কই, আপন সাথীর মৃত্যু ঠেকাতে পারলো না? অথচ আমি তার এবং আমার এ ব্যাপারে কোন ক্ষমতা রাখি না।
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ مَرِضَ أُبَىُّ بْنُ كَعْبٍ مَرَضًا فَأَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ طَبِيبًا فَكَوَاهُ عَلَى أَكْحَلِهِ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৪৯৩। আমর ইবন রাফি (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন উবাই ইব্ন কা'ব (রাযিঃ) বেশ অসুস্থ হলেন, তখন নবী (ﷺ) তার কাছে চিকিৎসক পাঠালেন, সে তার (হাতের) রগের উপর তপ্ত লোহার দাগ দিল।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي الْخَصِيبِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَوَى سَعْدَ بْنَ مُعَاذٍ فِي أَكْحَلِهِ مَرَّتَيْنِ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৪৯৪। আলী ইবন আবু খাসীব (রাহঃ).... জাবির ইব্ন আব্দূল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সা'দ ইবন মু'আযকে তার (হাতের) রগের উপর দু'বার তপ্ত লোহার দাগ দিয়ে ছিলেন।
ইসমাদ পাহাড়ের সুরমা
بَاب الْكُحْلِ بِالْإِثْمِدِ
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنِي عُثْمَانُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَ سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ عَلَيْكُمْ بِالإِثْمِدِ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعَرَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৪৯৫। আবু সালামাহ ইয়াহইয়া ইব্ন খালাফ (রাহঃ)...... আব্দুল্লাহ (ইবন উমার) (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা অবশ্য ইসমাদ সুরমা ব্যবহার করবে। কেননা তা দৃষ্টিকে প্রখর করে এবং চুল গজাতে সাহায্য করে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ عَلَيْكُمْ بِالإِثْمِدِ عِنْدَ النَّوْمِ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعَرَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৪৯৬। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, তোমরা ঘুমানোর সময় অবশ্যই ইসমাদ সুরমা ব্যবহার করবে। কেননা তা দৃষ্টিকে প্রখর করে এবং চুল গজাতে সাহায্য করে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ خَيْرُ أَكْحَالِكُمُ الإِثْمِدُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعَرَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৪৯৭। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের জন্য উত্তম সুরমা হচ্ছে ইসমাদ, তা দৃষ্টিকে প্রখর করে এবং চুল গজাতে সাহায্য করে।
বিজোড় সংখ্যায় সুরমা ব্যবহার
بَاب مَنْ اكْتَحَلَ وِتْرًا
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ حُصَيْنٍ الْحِمْيَرِيِّ، عَنْ أَبِي سَعْدِ الْخَيْرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنِ اكْتَحَلَ فَلْيُوتِرْ مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لاَ فَلاَ حَرَجَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪৯৮। আব্দুর রহমান ইবন উমার (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ যে সুরমা লাগাবে, সে যেন বিজোড় সংখ্যায় লাগায়। এটা যে করলো, যে ভালো কাজ করলো আর যে করলো না, তার কোন দোষ হবে না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ عَبَّادِ بْنِ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَتْ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ مُكْحُلَةٌ يَكْتَحِلُ مِنْهَا ثَلاَثًا فِي كُلِّ عَيْنٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৪৯৯। আবু বাকর ইব্ন আবু শায়বী (রাহঃ)..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন নবী (ﷺ) -এর একটি সুরমা দানি ছিলো, তা থেকে তিনি প্রতি চোখে তিনবার সুরমা লাগাতেন।
মদকে ঔষধ রূপে ব্যবহার করা নিষিদ্ধ
بَاب النَّهْيِ أَنْ يُتَدَاوَى بِالْخَمْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ أَنْبَأَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ الْحَضْرَمِيِّ عَنْ طَارِقِ بْنِ سُوَيْدٍ الْحَضْرَمِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنَّ بِأَرْضِنَا أَعْنَابًا نَعْتَصِرُهَا فَنَشْرَبُ مِنْهَا قَالَ لَا فَرَاجَعْتُهُ قُلْتُ إِنَّا نَسْتَشْفِي بِهِ لِلْمَرِيضِ قَالَ إِنَّ ذَلِكَ لَيْسَ بِشِفَاءٍ وَلَكِنَّهُ دَاءٌ
৩৫০০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...তারিক ইবন ওয়াইল হাযরামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমাদের এলাকায় আঙ্গুর হয়, যা আমরা নিংড়াই, আমরা কি তা থেকে পান করব ? তিনি বললেনঃ না, (তা করোনা।) আমি পুনরায় বললামঃ আমরা রোগীর শিফার জন্য তা গ্রহণ করি। তিনি বললেনঃ তা শিফা নয়, বরং রোগ।
কুরআন দ্বারা শিক্ষা গ্রহণ
بَاب الِاسْتِشْفَاءِ بِالْقُرْآنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ عُتْبَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْكِنْدِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا سَعَّادُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ خَيْرُ الدَّوَاءِ الْقُرْآنُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৩৫০১। মুহাম্মাদ ইব্ন উবায়হ ইবন আব্দুর রহমান কিন্দী (রাহঃ)..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উত্তম দাওয়া হলো কুরআন।
মেহেদী
بَاب الْحِنَّاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا فَائِدٌ، مَوْلَى عُبَيْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي رَافِعٍ حَدَّثَنِي مَوْلاَىَ، عُبَيْدُ اللَّهِ حَدَّثَتْنِي جَدَّتِي، سَلْمَى أُمُّ رَافِعٍ مَوْلاَةُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ كَانَ لاَ يُصِيبُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَرْحَةٌ وَلاَ شَوْكَةٌ إِلاَّ وَضَعَ عَلَيْهِ الْحِنَّاءَ ‏.‏
বর্ণনাকারী: সালমা উম্মু রাফি' (রাঃ)
৩৫০২। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ).......রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত দাসী সালমা উম্মে রাফে' (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) -এর যখনই কোন জখম হতো বা কাঁটা বিঁধতো, তিনি তখনই তাতে মেহেদী লাগাতেন।
উটের পেশাব
بَاب أَبْوَالِ الْإِبِلِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، أَنَّ نَاسًا، مِنْ عُرَيْنَةَ قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَاجْتَوَوُا الْمَدِينَةَ فَقَالَ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَوْ خَرَجْتُمْ إِلَى ذَوْدٍ لَنَا فَشَرِبْتُمْ مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا ‏"‏ ‏.‏ فَفَعَلُوا ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৫০৩। নসর ইবন আলী জাহযামী (রাহঃ).......আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, উরায়নাহ গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসে এবং মদীনার আবহাওয়া তাদের প্রতিকূল হয়। তখন নবী (ﷺ) বললেনঃ যদি তোমরা আমাদের এক পাল উটের কাছে চলে যেতে এবং সে গুলোর দুধ ও পেশাব পান করতে (তাহলে ভাল হতে) তখন তারা তাই করলো।
পাত্রে মাছি পড়লে
بَاب يَقَعُ الذُّبَابُ فِي الْإِنَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ خَالِدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، حَدَّثَنِي أَبُو سَعِيدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ فِي أَحَدِ جَنَاحَىِ الذُّبَابِ سُمٌّ وَفِي الآخَرِ شِفَاءٌ فَإِذَا وَقَعَ فِي الطَّعَامِ فَامْقُلُوهُ فِيهِ فَإِنَّهُ يُقَدِّمُ السُّمَّ وَيُؤَخِّرُ الشِّفَاءَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৩৫০৪। আবু বাকর ইব্ন শায়বা (রাহঃ)..... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মাছির দু'টি ডানার একটিতে বিষ আর অন্যটিতে শিফা আছে। তাই খাবারে যখন মাছি পড়ে তখন সেটাকে তাতে ঢুবিয়ে দেও। কেননা তা বিষাক্ত ডানা আগে এবং শিফার ডানা পরে লাগায়।
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ خَالِدٍ، عَنْ عُتْبَةَ بْنِ مُسْلِمٍ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِكُمْ فَلْيَغْمِسْهُ فِيهِ ثُمَّ لْيَطْرَحْهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً وَفِي الآخَرِ شِفَاءً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৫০৫। সুওয়াইদ ইব্ন সাঈদ (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ তোমাদের পানীতে মাছি পড়লে সেটাকে তাতে ঢুবিয়ে দিবে, তারপর ফেলে দিবে। কেননা তার একটি ডানায় রোগ এবং অন্যটিতে শিফা রয়েছে।
বদনজর
بَاب الْعَيْنُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا عَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ أُمَيَّةَ بْنِ هِنْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الْعَيْنُ حَقٌّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আমির ইবনে রবীআ (রাঃ)
৩৫০৬। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ নুমায়র (রাহঃ)...... আমির ইবন রাবী'আহ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ বদনযর হক বা বাস্তব সত্য।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ مُضَارِبِ بْنِ حَزْنٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْعَيْنُ حَقٌّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৫০৭। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বদনযর হক বা বাস্তব সত্য।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو هِشَامٍ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَبِي وَاقِدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اسْتَعِيذُوا بِاللَّهِ فَإِنَّ الْعَيْنَ حَقٌّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৫০৮। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও কেননা বদনযর হক বা বাস্তব।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ مَرَّ عَامِرُ بْنُ رَبِيعَةَ بِسَهْلِ بْنِ حُنَيْفٍ وَهُوَ يَغْتَسِلُ فَقَالَ لَمْ أَرَ كَالْيَوْمِ وَلاَ جِلْدَ مُخَبَّأَةٍ ‏.‏ فَمَا لَبِثَ أَنْ لُبِطَ بِهِ فَأُتِيَ بِهِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقِيلَ لَهُ أَدْرِكْ سَهْلاً صَرِيعًا ‏.‏ قَالَ ‏"‏ مَنْ تَتَّهِمُونَ بِهِ ‏"‏ ‏.‏ قَالُوا عَامِرَ بْنَ رَبِيعَةَ ‏.‏ قَالَ ‏"‏ عَلاَمَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ إِذَا رَأَى أَحَدُكُمْ مِنْ أَخِيهِ مَا يُعْجِبُهُ فَلْيَدْعُ لَهُ بِالْبَرَكَةِ ‏"‏ ‏.‏ ثُمَّ دَعَا بِمَاءٍ فَأَمَرَ عَامِرًا أَنْ يَتَوَضَّأَ فَيَغْسِلَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ وَرُكْبَتَيْهِ وَدَاخِلَةَ إِزَارِهِ وَأَمَرَهُ أَنْ يَصُبَّ عَلَيْهِ ‏.‏ قَالَ سُفْيَانُ قَالَ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ وَأَمَرَهُ أَنْ يَكْفَأَ الإِنَاءَ مِنْ خَلْفِهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত সাহল ইবনে হুনায়ফ রাযি.
৩৫০৯। হিশাম ইবন আম্মার (রাহঃ)..... আবু উসামা ইব্ন সাহল ইবন হুনায়েফ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমির ইব্ন রাবী'আহ (রাহঃ) একদা সাহল ইবন হুনায়ফের (রাযিঃ) পাশ দিয়ে যাচ্ছিলেনঃ এ সময় তিনি গোসল করছিলেন। আমির বললেনঃ আমি কোন (পুরুষের এমন) সুন্দর ত্বক, এমনকি কোন কুমারী এমন সুন্দর ত্বক দেখিনি, যেমন আজ দেখলাম। অতঃপর মুহূর্তে না যেতেই সহল বেহুশ হয়ে পড়ে গেলেন। তখন তাকে নবী (ﷺ)-এর কাছে আনা হলো এবং তাঁকে বলা হলোঃ মরণোন্মুখ সাহলকে রক্ষা করুন। তিনি জিজ্ঞাসা করলেনঃ তোমরা এ ব্যাপারে কাকে সন্দেহ করো? তারা বললোঃ আমির ইবন রাবী'আকে। তিনি বললেনঃ তোমাদের কেউ তার ভাইকে (বদ নযর লাগিয়ে) কেন হত্যা করতে চায়? তোমাদের কেউ যদি তার ভাইয়ের প্রশংসনীয় কিছু দেখে, তাহলে তার উচিত বরকতের জন্য দু'আ করা। অতঃপর তিনি পানি আনার জন্য বললেন এবং আমিরকে অযূ করতে নির্দেশ দিলেন। তখন তিনি চেহারা, কনুই পর্যন্ত দু'হাত এবং দু'টাখনু ধুলেন এবং লজ্জাস্থানও ধুলেন। অতঃপর তাকে সাহলের উপর তা ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন । সুফিয়ান বলেন, মা'মার যুহরীর সূত্রে বর্ণনা করেছেনঃ আমিরকে নির্দেশ দিলেন, সাহলের পিছন দিক থেকে বর্তনটি উপুড় করে ঢেলে দিবে।
বদনযর সংক্রান্ত ঝাড়ফুঁক
بَاب مَنْ اسْتَرْقَى مِنْ الْعَيْنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عُرْوَةَ بْنِ عَامِرٍ، عَنْ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ الزُّرَقِيِّ، قَالَ قَالَتْ أَسْمَاءُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ بَنِي جَعْفَرٍ تُصِيبُهُمُ الْعَيْنُ فَأَسْتَرْقِي لَهُمْ قَالَ ‏ "‏ نَعَمْ فَلَوْ كَانَ شَىْءٌ سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৫১০। আবু বাকর ইবন আবু শায়বা (রাযিঃ)..... উবাইদ ইবন রিফা যুরাকী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আসমা (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! জা'ফরের সন্তানদের বদনযর লেগেছে আপনি তাদের ঝাড়ফুঁক করে দিন। তিনি বললেনঃ আচ্ছা। (পরে বললেনঃ) কোন কিছু যদি তাকদীরকে অতিক্রম করতে পারতো, তাকে অতিক্রম করতে পারতো বদ-নযর।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبَّادٍ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَتَعَوَّذُ مِنْ عَيْنِ الْجَانِّ وَأَعْيُنِ الإِنْسِ فَلَمَّا نَزَلَتِ الْمُعَوِّذَتَانِ أَخَذَهُمَا وَتَرَكَ مَا سِوَى ذَلِكَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৩৫১১। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)....... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে জ্বিনের বদ-নযর ওপরে মানুষের বদ-নযর থেকে (আল্লাহর) আশ্রয় চাইতেন। অতঃপর যখন مُعَوِّذَتَانِ সূরাদ্বয় (সূরা ফালাক ও নাস) নাযিল হলো, তখন তিনি এ দু'টো গ্রহণ করলেন এবং অন্য সব ছেড়ে দিলেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي الْخَصِيبِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، وَمِسْعَرٍ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ أَمَرَهَا أَنْ تَسْتَرْقِيَ مِنَ الْعَيْنِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৫১২। আলী ইব্ন আবু খাসীব (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁকে বদ-নযর থেকে ঝাড়ফুঁক করার নির্দেশ দিয়েছিলেন
যে সব ঝাড়ফুঁক সম্পর্কে অনুমতি রয়েছে
بَاب مَا رَخَّصَ فِيهِ مِنْ الرُّقَى
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي جَعْفَرٍ الرَّازِيِّ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ بُرَيْدَةَ بْنِ الْحُصَيْبِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ رُقْيَةَ إِلاَّ مِنْ عَيْنٍ أَوْ حُمَةٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)
৩৫১৩। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইব্ন নুমায়র (রাহঃ)...... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বদ নযর এবং বিষাক্ত প্রাণীর দংশন ছাড়া অন্য কিছুতে ঝাড়ফুঁক দিবে না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَارَةَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدٍ، أَنَّ خَالِدَةَ بِنْتَ أَنَسٍ أُمَّ بَنِي حَزْمٍ السَّاعِدِيَّةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَعَرَضَتْ عَلَيْهِ الرُّقَى فَأَمَرَهَا بِهَا ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৫১৪। আবু বাকর ইবন আবু শায়বা (রাযিঃ)..... খালিদাহ বিনতে আনাম উম্মে বনু হাযম সাঈদিয়াহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ) -এর নিকট আসেন এবং ঝাড়ফুঁক করার অনুমতি প্রার্থনা করেন। তখন তিনি তাকে তার অনুমতি দেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي الْخَصِيبِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عِيسَى، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ أَهْلُ بَيْتٍ مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُمْ آلُ عَمْرِو بْنِ حَزْمٍ يَرْقُونَ مِنَ الْحُمَةِ وَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَدْ نَهَى عَنِ الرُّقَى فَأَتَوْهُ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ قَدْ نَهَيْتَ عَنِ الرُّقَى وَإِنَّا نَرْقِي مِنَ الْحُمَةِ ‏.‏ فَقَالَ لَهُمُ ‏"‏ اعْرِضُوا عَلَىَّ ‏"‏ ‏.‏ فَعَرَضُوهَا عَلَيْهِ فَقَالَ ‏"‏ لاَ بَأْسَ بِهَذِهِ هَذِهِ مَوَاثِيقُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৫১৫। আলী ইব্ন আবু খাসীব (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমর ইবন হাযম নামে পরিচিতি, এক আনসারী পরিবার বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়ফুঁক করতো। আর রাসূলুল্লাহ (ﷺ) ঝড়ফুঁক থেকে নিষেধ করতেন। তখন তারা তাঁর নিকট আসে এবং বলোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আপনি তো ঝাড়ফুঁক করতে নিষেধ করেছেন, অথচ আমরা তো বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়ফুঁক করি। তখন তিনি তাদের বললেনঃ সেগুলো আমার সামনে পেশ করো। তারা তা তাঁর নিকট পেশ করলো। তিনি বললেনঃ এগুলোতে কোন ক্ষতি নেই, এগুলো নির্ভরযোগ্য।
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَخَّصَ فِي الرُّقْيَةِ مِنَ الْحُمَةِ وَالْعَيْنِ وَالنَّمْلَةِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৫১৬। আব্দাহ ইব্ন আব্দুল্লাহ (রাহঃ)........ আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বিষাক্ত প্রাণীর দংশন, বদ-নযর ও পিঁপড়ার কামড়ে ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন।
সাপ ও বিচ্ছুর দংশনে ঝাড়ফুঁক
بَاب رُقْيَةِ الْحَيَّةِ وَالْعَقْرَبِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ رَخَّصَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي الرُّقْيَةِ مِنَ الْحَيَّةِ وَالْعَقْرَبِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৫১৭। উসমান ইব্ন আবু শায়বা ও হান্নান্দ ইব্ন সারী (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাপ ও বিচ্ছুর দংশনে ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ بَهْرَامَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ الأَشْجَعِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لَدَغَتْ عَقْرَبٌ رَجُلاً فَلَمْ يَنَمْ لَيْلَتَهُ فَقِيلَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ إِنَّ فُلاَنًا لَدَغَتْهُ عَقْرَبٌ فَلَمْ يَنَمْ لَيْلَتَهُ ‏.‏ فَقَالَ ‏ "‏ أَمَا إِنَّهُ لَوْ قَالَ حِينَ أَمْسَى أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ - مَا ضَرَّهُ لَدْغُ عَقْرَبٍ حَتَّى يُصْبِحَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৫১৮। ইসমাঈল ইবন বাহরাম (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একটি বিচ্ছু জনৈক ব্যক্তিকে দংশন করলে সে রাতে সে ঘুমাতে পারলো না। তখন নবী (ﷺ) কে বলা হলো যে অমুক ব্যক্তিকে বিচ্ছু দংশন করার কারণে সে রাতে ঘুমাতে পারেনি। তখন তিনি বললেনঃ সন্ধ্যার সময় যদি সে এদু'আ পড়তোঃ " أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ " তাহলে সকাল পর্যন্ত বিচ্ছুর দংশনে তার কোন ক্ষতি হতো না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَمْرِو بْنِ حَزْمٍ، قَالَ عَرَضْتُ النَّهْشَةَ مِنَ الْحَيَّةِ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَمَرَ بِهَا ‏.‏
বর্ণনাকারী: আমর ইবনে হাযম (রাঃ)
৩৫১৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাযিঃ)...... আমর ইবন হাযম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) - এর সামনে আমি সর্প দংশনের ঝাড়ফুঁকের দু'আ পেশ করলাম, তখন তিনি আমাকে এ কাজের অনুমতি দিলেন।
নবী (ﷺ) এর ঝাড়ফুঁকের বিবরণ
بَاب مَا عَوَّذَ بِهِ النَّبِيُّ ﷺ وَمَا عُوِّذَ بِهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا أَتَى الْمَرِيضَ فَدَعَا لَهُ قَالَ ‏ "‏ أَذْهِبِ الْبَاسْ رَبَّ النَّاسْ وَاشْفِ أَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ رَبِّهِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ مِمَّا يَقُولُ لِلْمَرِيضِ بِبُزَاقِهِ بِإِصْبَعِهِ ‏ "‏ بِسْمِ اللَّهِ بِتُرْبَةِ أَرْضِنَا بِرِيقَةِ بَعْضِنَا لِيُشْفَى سَقِيمُنَا بِإِذْنِ رَبِّنَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ، أَنَّهُ قَالَ قَدِمْتُ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَبِي وَجَعٌ قَدْ كَادَ يُبْطِلُنِي فَقَالَ لِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اجْعَلْ يَدَكَ الْيُمْنَى عَلَيْهِ وَقُلْ بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ سَبْعَ مَرَّاتٍ ‏"‏ ‏.‏ فَقُلْتُ ذَلِكَ فَشَفَانِيَ اللَّهُ ‏.‏
বর্ণনাকারী: উসমান ইবনে আবুল আস ছাকাফী (রাঃ)
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ جِبْرَائِيلَ، أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ يَا مُحَمَّدُ اشْتَكَيْتَ قَالَ ‏ "‏ نَعَمْ ‏"‏ ‏.‏ قَالَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَىْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ أَوْ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَحَفْصُ بْنُ عُمَرَ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ زِيَادِ بْنِ ثُوَيْبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَعُودُنِي فَقَالَ لِي ‏"‏ أَلاَ أَرْقِيكَ بِرُقْيَةٍ جَاءَنِي بِهَا جِبْرَائِيلُ ‏"‏ ‏.‏ قُلْتُ بِأَبِي وَأُمِّي بَلَى يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ وَاللَّهُ يَشْفِيكَ مِنْ كُلِّ دَاءٍ فِيكَ مِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ‏"‏ ‏.‏ ثَلاَثَ مَرَّاتٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ هِشَامٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مِنْهَالٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ يَقُولُ ‏"‏ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ ‏"‏ ‏.‏ قَالَ ‏"‏ وَكَانَ أَبُونَا إِبْرَاهِيمُ يَعُوِّذُ بِهَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ ‏"‏ ‏.‏ أَوْ قَالَ ‏"‏ إِسْمَاعِيلَ وَيَعْقُوبَ ‏"‏ ‏.‏ وَهَذَا حَدِيثُ وَكِيعٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
যে দু'আ দ্বারা জ্বরের ঝাড়ফুঁক করা হয়
بَاب مَا يُعَوَّذُ بِهِ مِنْ الْحُمَّى
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ ثَوْبَانَ، عَنْ عُمَيْرٍ، أَنَّهُ سَمِعَ جُنَادَةَ بْنَ أَبِي أُمَيَّةَ، قَالَ سَمِعْتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ، يَقُولُ أَتَى جِبْرَائِيلُ عَلَيْهِ السَّلاَمُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ يُوعَكُ فَقَالَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَىْءٍ يُؤْذِيكَ مِنْ حَسَدِ حَاسِدٍ وَمِنْ كُلِّ عَيْنٍ اللَّهُ يَشْفِيكَ ‏.‏
বর্ণনাকারী: হযরত উবাদা ইব্নুস সামিত (রাঃ)
কিছু পড়ে দম করা।
بَاب النَّفْثِ فِي الرُّقْيَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مَيْمُونٍ الرَّقِّيُّ، وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَنْفِثُ فِي الرُّقْيَةِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৫২৮। আবু বাকর ইব্ন আবু শায়বা আলী ইব্ন মায়মুন সাহল ইব্ন আবু সাহল (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) কিছু পড়ে দম করতেন।
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، قَالَ حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، قَالاَ حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا اشْتَكَى يَقْرَأُ عَلَى نَفْسِهِ الْمُعَوِّذَاتِ وَيَنْفِثُ فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ بِيَدِهِ رَجَاءَ بَرَكَتِهَا ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৫২৯। সাহল ইব্ন আবু সাহল (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যখন কোন অসুস্থ অনুভব করতেন, তখন মুয়াববিযাত (সূরা ফালাক ও নাস) পড়ে নিজের উপর দম করতেন। (আয়েশা (রাযিঃ) বলেন) যখন তাঁর ব্যাথা বেড়ে যায়, তখন আমি তা তাঁর উপর পাঠ করি এবং তাঁর হাতে (তাঁর শরীর) মুছে দেই, তাঁর হাতের বরকতের কথা ভেবে।
তাবীজ ঝুলানো
بَاب تَعْلِيقِ التَّمَائِمِ
حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا مُعَمَّرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بِشْرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنِ ابْنِ أُخْتِ، زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ عَنْ زَيْنَبَ، قَالَتْ كَانَتْ عَجُوزٌ تَدْخُلُ عَلَيْنَا تَرْقِي مِنَ الْحُمْرَةِ وَكَانَ لَنَا سَرِيرٌ طَوِيلُ الْقَوَائِمِ وَكَانَ عَبْدُ اللَّهِ إِذَا دَخَلَ تَنَحْنَحَ وَصَوَّتَ فَدَخَلَ يَوْمًا فَلَمَّا سَمِعَتْ صَوْتَهُ احْتَجَبَتْ مِنْهُ فَجَاءَ فَجَلَسَ إِلَى جَانِبِي فَمَسَّنِي فَوَجَدَ مَسَّ خَيْطٍ فَقَالَ مَا هَذَا فَقُلْتُ رُقًى لِي فِيهِ مِنَ الْحُمْرَةِ فَجَذَبَهُ وَقَطَعَهُ فَرَمَى بِهِ وَقَالَ لَقَدْ أَصْبَحَ آلُ عَبْدِ اللَّهِ أَغْنِيَاءَ عَنِ الشِّرْكِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ إِنَّ الرُّقَى وَالتَّمَائِمَ وَالتِّوَلَةَ شِرْكٌ ‏"‏ ‏.‏ قُلْتُ فَإِنِّي خَرَجْتُ يَوْمًا فَأَبْصَرَنِي فُلاَنٌ فَدَمَعَتْ عَيْنِي الَّتِي تَلِيهِ فَإِذَا رَقَيْتُهَا سَكَنَتْ دَمْعَتُهَا وَإِذَا تَرَكْتُهَا دَمَعَتْ ‏.‏ قَالَ ذَاكِ الشَّيْطَانُ إِذَا أَطَعْتِيهِ تَرَكَكِ وَإِذَا عَصَيْتِيهِ طَعَنَ بِإِصْبَعِهِ فِي عَيْنِكِ وَلَكِنْ لَوْ فَعَلْتِ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ خَيْرًا لَكِ وَأَجْدَرَ أَنْ تَشْفِينَ تَنْضَحِينَ فِي عَيْنِكِ الْمَاءَ وَتَقُولِينَ ‏"‏ أَذْهِبِ الْبَاسْ رَبَّ النَّاسْ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي الْخَصِيبِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُبَارَكٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَأَى رَجُلاً فِي يَدِهِ حَلْقَةٌ مِنْ صُفْرٍ فَقَالَ ‏"‏ مَا هَذِهِ الْحَلْقَةُ ‏"‏ ‏.‏ قَالَ هَذِهِ مِنَ الْوَاهِنَةِ ‏.‏ قَالَ ‏"‏ انْزِعْهَا فَإِنَّهَا لاَ تَزِيدُكَ إِلاَّ وَهْنًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.
৩৫৩১। আলী ইব্ন আবু খাসীব (রাহঃ)...... ইমরান ইবন হুমায়ুন (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) জনৈক লোকের হাতে পিতলের কড়া দেখে জিজ্ঞাসা করলেনঃ এটা কি? লোকটি বললোঃ এটা তাবিজ। তিনি বললেনঃ খুলে ফেলো; এটা তো তোমাকে দুর্বল করে ফেলবে।
আছর-এর চিকিৎসা
بَاب النُّشْرَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الأَحْوَصِ، عَنْ أُمِّ جُنْدَبٍ، قَالَتْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ مِنْ بَطْنِ الْوَادِي يَوْمَ النَّحْرِ ثُمَّ انْصَرَفَ وَتَبِعَتْهُ امْرَأَةٌ مِنْ خَثْعَمٍ وَمَعَهَا صَبِيٌّ لَهَا بِهِ بَلاَءٌ لاَ يَتَكَلَّمُ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا ابْنِي وَبَقِيَّةُ أَهْلِي وَإِنَّ بِهِ بَلاَءً لاَ يَتَكَلَّمُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ ائْتُونِي بِشَىْءٍ مِنْ مَاءٍ ‏"‏ ‏.‏ فَأُتِيَ بِمَاءٍ فَغَسَلَ يَدَيْهِ وَمَضْمَضَ فَاهُ ثُمَّ أَعْطَاهَا فَقَالَ ‏"‏ اسْقِيهِ مِنْهُ وَصُبِّي عَلَيْهِ مِنْهُ وَاسْتَشْفِي اللَّهَ لَهُ ‏"‏ ‏.‏ قَالَتْ فَلَقِيتُ الْمَرْأَةَ فَقُلْتُ لَوْ وَهَبْتِ لِي مِنْهُ ‏.‏ فَقَالَتْ إِنَّمَا هُوَ لِهَذَا الْمُبْتَلَى ‏.‏ قَالَتْ فَلَقِيتُ الْمَرْأَةَ مِنَ الْحَوْلِ فَسَأَلْتُهَا عَنِ الْغُلاَمِ فَقَالَتْ بَرَأَ وَعَقَلَ عَقْلاً لَيْسَ كَعُقُولِ النَّاسِ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৫৩২। আবু বাকর ইবন আবু শায়রা (রাহঃ)...... উম্মে জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি, তিনি কুরবানীর দিন বাতনে ওয়াদীর দিক থেকে আকাবার কংকর নিক্ষেপ করলেন, তারপর ফিরে এলেন। তখন বনু খাস'আম গোত্রের এক মহিলা তাঁর পিছনে আসতে লাগলো এবং তার কোলে ছিলো তার এক শিশু। তার অসুখ ছিল যে সে কথা বলতে পারতো । মহিলা বললোঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! এ আমার পুত্র আমার পরিবারের পরবর্তী বংশধর। কিন্তু তার উপর কিছু আসর দেখা যায় যার ফলে সে কথা বলে না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমার কাছে কিছু পানি নিয়ে এসো। পানি আনা হলে তিনি তিনি দু'হাত ধুলেন এবং মুখে কুলি করলেন। অতঃপর পানিটা মহিলাকে দিয়ে বললেনঃ এথেকে তাকে পান করাও এবং তার উপর ঢেলে দাও আল্লাহর কাছে তার জন্য শিফা চাও। তিনি (উম্মে জুনদুব বলেনঃ আমি মহিলার সাথে দেখা করে বললাম, আমাকে যদি এ পানির কিছু দিতে। সে বললোঃ এটাতো এই বিপদ গ্রস্তটার জন্য নিয়েছি। তিনি বলেনঃ বছর শেষে সে মহিলার সাথে আমার দেখা হলে আমি তাকে শিশুটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সে বললোঃ সে সুস্থ হয়েছে এবং মেধাবী হয়েছে এবং তা সাধারণ মানুষের মেধার মত নয়।
কুরআন দ্বারা শিফা চাওয়া
بَابُ الإِسْتِفْشَاءِ بِالْقُرْآنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَيْدِ بْنِ عُتْبَةَ بْنِ عَبْدِ الرَّحْمن الْكِنْدِيُّ حَدَّثَنَا عَلِيُّ ابْنُ ثَابِتٍ حَدَّثَنَا مُعَاذُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِيْ إِسْحَاقَ عَنْ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ خَيْرُ الدُّعَاءِ الْقُرْآنُ
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৩৫৩৩। মুহাম্মাদ ইবন উবায়দ ইবন উতবা ইবন আব্দুর রহমান কিন্দী (রাহঃ)...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উত্তম চিকিৎসা হলো কুরআন।
দু'মুখো সাপ মেরে ফেলা
بَاب قَتْلِ ذِي الطُّفْيَتَيْنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَمَرَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِقَتْلِ ذِي الطُّفْيَتَيْنِ فَإِنَّهُ يَلْتَمِسُ الْبَصَرَ وَيُصِيبُ الْحَبَلَ ‏.‏ يَعْنِي حَيَّةً خَبِيثَةً ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৫৩৪। আবু বকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, নবী (ﷺ) দু'মুখো সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন, কেননা তা দৃষ্টিশক্তি নষ্ট করে দেয় এবং গর্ভপাত ঘটায়। অর্থাৎ খবীস সাপ।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ اقْتُلُوا الْحَيَّاتِ وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ فَإِنَّهُمَا يَلْتَمِسَانِ الْبَصَرَ وَيُسْقِطَانِ الْحَبَلَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৫৩৫। আহমাদ ইবন আমর ইবন সারহ (রাহঃ)...... সালিম (রাযিঃ) তাঁর পিতা সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা সাপ মেরে ফেলবে, বিশেষ করে দু’মুখো সাপ এবং লেজবিহীন সাপ। কেননা, তা দৃষ্টিশক্তি নষ্ট করে দেয় এবং গর্ভপাত ঘটায়।
শুভ পছন্দ করা এবং অশুভ অপছন্দ করা
بَاب مَنْ كَانَ يُعْجِبُهُ الْفَأْلُ وَيَكْرَهُ الطِّيَرَةَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُعْجِبُهُ الْفَأْلُ الْحَسَنُ وَيَكْرَهُ الطِّيَرَةَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৫৩৬। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, শুভ নবী (ﷺ) কে সন্তুষ্ট করতো এবং অশুভ গ্রহণ করা তিনি অপছন্দ করতেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَأُحِبُّ الْفَأْلَ الصَّالِحَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৫৩৭। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ ব্যাধির সংক্রমণ কিছু নেই, অশুভ বলেও কিছু নেই, হ্যাঁ শুভ গ্রহণ করা আমি পছন্দ করি।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سَلَمَةَ، عَنْ عِيسَى بْنِ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الطِّيَرَةُ شِرْكٌ وَمَا مِنَّا إِلاَّ وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৩৫৩৮। আবু বাকর ইবন শায়বা (রাহঃ)....... আব্দুল্লাহ (ইবন মাসউদ) (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অশুভ গ্রহণ শিরক বিশেষ। আমাদের সবারই এটা হয়, তবে তাওয়াক্কুলের কারণে আল্লাহ তা দূর করে দেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৫৩৯। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সংক্রমণ বলে কিছু নেই, অশুভ বলে কিছু নেই পেঁচাতে উড়ে যাওয়া কিংবা আওয়াজ দেয়া বলে কিছু নেই। তদ্রুপ সফর মাসেও কোন অশুভ নেই।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِي جَنَابٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ ‏"‏ ‏.‏ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ الْبَعِيرُ يَكُونُ بِهِ الْجَرَبُ فَتَجْرَبُ بِهِ الإِبِلُ ‏.‏ قَالَ ‏"‏ ذَلِكَ الْقَدَرُ فَمَنْ أَجْرَبَ الأَوَّلَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৫৪০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)......ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সংক্রমণ বলে কিছু নেই অশুভ বলে কিছু নেই। তখন একজন দাঁড়িয়ে বললো ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! উটের খুজলি হয়, পরে অন্যান্য উট তার সংস্পর্শে খুজলিতে আক্রান্ত হয়। বললেনঃ এ হলো তাকদীর এবং বল প্রথমটিকে কে করেছে?
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يُورِدُ الْمُمْرِضُ عَلَى الْمُصِحِّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৫৪১। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ).......আবু হুরায়রা (রাযিঃ) থেকি বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অসুস্থ (উট) কে সুস্থ উটের কাছে নেয়া উচিত নয় ।
কুন্ঠরোগ প্রসঙ্গে
بَاب الْجُذَامِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، وَمُجَاهِدُ بْنُ مُوسَى، وَمُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، قَالُوا حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَخَذَ بِيَدِ رَجُلٍ مَجْذُومٍ فَأَدْخَلَهَا مَعَهُ فِي الْقَصْعَةِ ثُمَّ قَالَ ‏ "‏ كُلْ ثِقَةً بِاللَّهِ وَتَوَكُّلاً عَلَى اللَّهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৫৪২। আবু বাকর, মুজাহিদ ইব্ন মুসাও মুহাম্মাদ ইব্ন খালাফ আসকালানী (রাহঃ)...... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) কুন্ঠরোগগ্রস্ত এক লোকের হাত ধরলেন এবং নিজের সাথে খাবার বর্তনে তার হাত প্রবেশ করালেন। অতঃপর বললেনঃ আল্লাহর উপর ভরসা রেখে খাও এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করো।
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، عَنِ ابْنِ أَبِي الزِّنَادِ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي الْخَصِيبِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، جَمِيعًا عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ أُمِّهِ، فَاطِمَةَ بِنْتِ الْحُسَيْنِ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ تُدِيمُوا النَّظَرَ إِلَى الْمَجْذُومِينَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৫৪৩। আব্দুর রহমান ইবন ইবরাহীম (রাহঃ)....ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ কুষ্ঠরোগীদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকো না।
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ رَجُلٍ، مِنْ آلِ الشَّرِيدِ يُقَالُ لَهُ عَمْرٌو عَنْ أَبِيهِ قَالَ كَانَ فِي وَفْدِ ثَقِيفٍ رَجُلٌ مَجْذُومٌ فَأَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ ارْجِعْ فَقَدْ بَايَعْنَاكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৫৪৪। আমর ইবন রাফি (রাহঃ)...... শারীদ গোত্রের আর তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, সাকীফ গোত্রের প্রতিনিধি দলে জনৈক কুণ্ঠরোগী ছিল। নবী (ﷺ) লোক পাঠিয়ে তাকে বললেনঃ তুমি ফিরে যাও, আমি তোমার বাই'আত করে নিয়েছি।
যাদু
بَابُ السِّحْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَحَرَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَهُودِيٌّ مِنْ يَهُودِ بَنِي زُرَيْقٍ يُقَالُ لَهُ لَبِيدُ بْنُ الأَعْصَمِ حَتَّى كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّىْءَ وَلاَ يَفْعَلُهُ ‏.‏ قَالَتْ حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ أَوْ كَانَ ذَاتَ لَيْلَةٍ دَعَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ثُمَّ دَعَا ثُمَّ دَعَا ثُمَّ قَالَ ‏"‏ يَا عَائِشَةُ أَشَعَرْتِ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ جَاءَنِي رَجُلاَنِ فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالآخَرُ عِنْدَ رِجْلِي فَقَالَ الَّذِي عِنْدَ رَأْسِي لِلَّذِي عِنْدَ رِجْلِي أَوِ الَّذِي عِنْدَ رِجْلِي لِلَّذِي عِنْدَ رَأْسِي مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ ‏.‏ قَالَ مَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ ‏.‏ قَالَ فِي أَىِّ شَىْءٍ قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ وَجُفِّ طَلْعَةِ ذَكَرٍ ‏.‏ قَالَ وَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذِي أَرْوَانَ ‏"‏ ‏.‏ قَالَتْ فَأَتَاهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ ثُمَّ جَاءَ فَقَالَ ‏"‏ وَاللَّهِ يَا عَائِشَةُ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ ‏"‏ ‏.‏ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ أَحْرَقْتَهُ قَالَ ‏"‏ لاَ أَمَّا أَنَا فَقَدْ عَافَانِيَ اللَّهُ وَكَرِهْتُ أَنْ أُثِيرَ عَلَى النَّاسِ مِنْهُ شَرًّا ‏"‏ ‏.‏ فَأَمَرَ بِهَا فَدُفِنَتْ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৫৪৫। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন বনী যুরায়ক গোত্রের লাবীদ ইব্ন আ'সাম নামের জনৈক ইয়াহূদী নবী (ﷺ) কে যাদু করেছিল। এমনকি নবী (ﷺ) -এর মনে হতো যে, এ কাজটা তিনি করেছেন অথচ তিনি তা করেন নি। আয়েশা (রাযিঃ) বলেনঃ অবশেষে একদিনে কিংবা (বর্ণনাকারীর সন্দেহ) এ করাতে রাসূলুল্লাহ (ﷺ) ডাকলেন এরপর আবার ডাকলেন, এরপর পুনরায় ডাকলেন, অতঃপর বললেনঃ হে আয়েশা। তুমি কি জানতে পেরেছো, যে বিষয়ে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, তিনি সে বিষয়ে আমাকে কী জানিয়ে দিয়েছেন? আমার কাছে দু'জন লোক (ফিরিশতা) আসেন, একজন আমার মাথার কাছে এবং অন্যজন আমার পায়ের কাছে বসেন। মাথার কাছে যিনি ছিলেন, তিনি পায়ের কাছের জনকে বললেনঃ কিংবা (বর্ণনাকারীর সন্দেহ) পায়ের কাছে যিনি ছিলেন, তিনি মাথার কাছের জনকে জিজ্ঞেস করলেন? লোকটির কষ্ট? অপরজন বললেন, ইনি যাদুগ্রস্ত। তিনি বললেন, কে তাকে যাদু করেছে? অপরজন বললেনঃ লাবীদ ইব্ন আ'সাম। তিনি বললেন, কিসের যাদু করেছে? অপর জন বললোঃ চিরুনী এবং চিরুনীর সাথে লেপ্টে আসা চুল এবং খেজুর গাছের খোল। তিনি বললেনঃ সেটা এখন কোথায় আছে? অপরজন বললেনঃ 'যী আরওয়ান' কূপে আছে। আয়েশা বলেনঃ তখন নবী (ﷺ) তাঁর সাহাবীদের এক জামাতসহ সেখানে গেলেন (এবং সেগুলো কূপ থেকে বের করা হলো) অতঃপর তিনি ফিরে এসে বললেনঃ আল্লাহর কসম, হে আয়েশা। কূপের পানি ঠিক যেন মেহদী রংয়ের ছিলো। আর সেখানের খেজুর গাছগুলো ঠিক যেন শয়তানের মাথা। আয়েশা (রাযিঃ) বলেনঃ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি সেগুলোকে কেন জ্বালিয়ে ফেললেন না? (যাতে ইয়াহূদীদের আচরণ প্রকাশ পেত) তিনি বললেনঃ না, আমাকে তো আল্লাহ শিফা দান করেছেন সেই দুষ্কৃতিটা মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমার অপছন্দ হলো, অতঃপর সেগুলো সম্পর্কে তিনি নির্দেশ দিলেন, আর তা দাফন করে দেয়া হলো।
حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْعَنْسِيُّ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، وَمُحَمَّدِ بْنِ يَزِيدَ الْمِصْرِيَّيْنِ، قَالاَ حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَتْ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ لاَ يَزَالُ يُصِيبُكَ كُلَّ عَامٍ وَجَعٌ مِنَ الشَّاةِ الْمَسْمُومَةِ الَّتِي أَكَلْتَ ‏.‏ قَالَ ‏ "‏ مَا أَصَابَنِي شَىْءٌ مِنْهَا إِلاَّ وَهُوَ مَكْتُوبٌ عَلَىَّ وَآدَمُ فِي طِينَتِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৫৪৬। ইয়াহইয়া ইবন উসমান ইবন সারীদ ইবন কাসীর ইবন দীনার হিমসী (রাহঃ).......ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে সালামা (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! যে বিষমিশ্রিত বকরীর গোশত আপনি খেয়ে ছিলেন, তার ফলে, প্রতি বছরই তো আপনি ব্যথা অনুভব করেন। তিনি বললেনঃ সেই বিষের কারণে আমার যতটুকু ক্ষতি হয়েছে, তা আদম মাটির খামীরে থাকা অবস্থায়ই আমার তাকদীরে লেখা ছিল।
ভীতিও নিদ্রাহীনতা থেকে নিষ্কৃতি লাভের দু'আ
بَاب الْفَزَعِ وَالْأَرَقِ وَمَا يُتَعَوَّذُ مِنْهُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ، عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ سَعْدِ بْنِ مَالِكٍ، عَنْ خَوْلَةَ بِنْتِ حَكِيمٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا نَزَلَ مَنْزِلاً قَالَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ - لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْمَنْزِلِ شَىْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত খাওলা বিনতে হাকীম সুলামিয়্যা রাযি.
৩৫৪৭। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... খাত্তলা বিনতে হাকীম (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যদি কোন স্থালে অবতরণ করে এ দু'আ পড়ে أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ তাহলে সে স্থান থেকে রওয়ানা হওয়ার আগ পর্যন্ত কোন কিছু তার ক্ষতি করতে পারবে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنِي عُيَيْنَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي أَبِي، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، قَالَ لَمَّا اسْتَعْمَلَنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلَى الطَّائِفِ جَعَلَ يَعْرِضُ لِي شَىْءٌ فِي صَلاَتِي حَتَّى مَا أَدْرِي مَا أُصَلِّي فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ رَحَلْتُ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ ابْنُ أَبِي الْعَاصِ ‏"‏ ‏.‏ قُلْتُ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ مَا جَاءَ بِكَ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَرَضَ لِي شَىْءٌ فِي صَلاَتِي حَتَّى مَا أَدْرِي مَا أُصَلِّي ‏.‏ قَالَ ‏"‏ ذَاكَ الشَّيْطَانُ ادْنُهْ ‏"‏ ‏.‏ فَدَنَوْتُ مِنْهُ فَجَلَسْتُ عَلَى صُدُورِ قَدَمَىَّ ‏.‏ قَالَ فَضَرَبَ صَدْرِي بِيَدِهِ وَتَفَلَ فِي فَمِي وَقَالَ ‏"‏ اخْرُجْ عَدُوَّ اللَّهِ ‏"‏ ‏.‏ فَفَعَلَ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ ‏"‏ الْحَقْ بِعَمَلِكَ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ عُثْمَانُ فَلَعَمْرِي مَا أَحْسِبُهُ خَالَطَنِي بَعْدُ ‏.‏
বর্ণনাকারী: উসমান ইবনে আবুল আস ছাকাফী (রাঃ)
حَدَّثَنَا هَارُونُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَنْبَأَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا أَبُو جَنَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِيهِ أَبِي لَيْلَى، قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ إِذْ جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ إِنَّ لِي أَخًا وَجِعًا ‏.‏ قَالَ ‏"‏ مَا وَجَعُ أَخِيكَ ‏"‏ ‏.‏ قَالَ بِهِ لَمَمٌ ‏.‏ قَالَ ‏"‏ اذْهَبْ فَأْتِنِي بِهِ ‏"‏ ‏.‏ قَالَ فَذَهَبَ فَجَاءَ بِهِ فَأَجْلَسَهُ بَيْنَ يَدَيْهِ فَسَمِعْتُهُ عَوَّذَهُ بِفَاتِحَةِ الْكِتَابِ وَأَرْبَعِ آيَاتٍ مِنْ أَوَّلِ الْبَقَرَةِ وَآيَتَيْنِ مِنْ وَسَطِهَا وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ وَآيَةِ الْكُرْسِيِّ وَثَلاَثِ آيَاتٍ مِنْ خَاتِمَتِهَا وَآيَةٍ مِنْ آلِ عِمْرَانَ - أَحْسِبُهُ قَالَ ‏(شَهِدَ اللَّهُ أَنَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ)‏ - وَآيَةٍ مِنَ الأَعْرَافِ ‏(إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ)‏ الآيَةَ وَآيَةٍ مِنَ الْمُؤْمِنِينَ ‏(وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلهًا آخَرَ لاَ بُرْهَانَ لَهُ بِهِ )‏ وَآيَةٍ مِنَ الْجِنِّ ‏(وَأَنَّهُ تَعَالَى جَدُّ رِبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلاَ وَلَدًا)‏ وَعَشْرِ آيَاتٍ مِنْ أَوَّلِ الصَّافَّاتِ وَثَلاَثِ آيَاتٍ مِنْ آخِرِ الْحَشْرِ وَ ‏(قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ )‏ وَالْمُعَوِّذَتَيْنِ ‏.‏ فَقَامَ الأَعْرَابِيُّ قَدْ بَرَأَ لَيْسَ بِهِ بَأْسٌ ‏.‏
বর্ণনাকারী: আবু লায়লা (রাঃ)
৩৫৪৯। হারুন ইব্ন হাইয়ান (রাহঃ) ….. আবু লায়লা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবী (ﷺ) -এর নিকট বসাছিলাম, এমন সময় এক বেদুঈন তাঁর কাছে এসে বললোঃ আমার এক ভাই অসুস্থ। তিনি জিজ্ঞাসা করলেনঃ তোমার ভাইয়ের কি অসুখ? সে বললোঃ: জ্বিনের আছর। তিনি বললেনঃ তুমি যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো। আবু লায়লা বলেনঃ সে গিয়ে তার ভাইকে নিয়ে আসলো। তিনি তাকে নিজের সামনে বসালেন, আমি শুনতে পেলাম তিনি সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম চার আয়াত, শেষে দুই আয়াত অর্থাৎ وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ , আয়াতটি এবং আয়াতুল কুরসী এবং বাকারার শেষতিন আয়াত, এবং আলে ইমরানের একটি আয়াত, আমার মনে হয় তিনি شَهِدَ اللَّهُ أَنَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ পড়েছিলেন এবং আল-আরাফের এক আয়াত إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ এবং الْمُؤْمِنِينَ এর এক আয়াত وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلهًا آخَرَ لاَ بُرْهَانَ لَهُ بِهِ। এবং সূরা জিন এর এক আয়ত وَأَنَّهُ تَعَالَى جَدُّ رِبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلاَ وَلَدًا এবং সুরা ضفات এর শুরু থেকে দশ আয়াত এবং সূরা হাশরের শেষতিন আয়াত এবং قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ এবং সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাকে দম করলো। তখন বেদুঈন এমন সুস্থ হয়ে দাঁড়ালো যে তাঁর কোন রোগ-ই- নেই ।