أبواب الزكاة

৮. যাকাতের অধ্যায়

অধ্যায় ৮ · ৬২ টি হাদীস

যাকাত ফরয হওয়া সম্পর্কে

بَاب فَرْضِ الزَّكَاةِ

১৭৮৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَقَ الْمَكِّيُّ عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللهِ بْنِ صَيْفِيٍّ عَنْ أَبِي مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ إِنَّكَ تَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنِّي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللهَ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ فِي فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللهِ حِجَابٌ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭৮৩। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) মুয়ায (রাযিঃ)-কে ইয়ামান পাঠান। তখন তিনি বলেনঃ তুমি তো আহলে কিতাবের কাছে যাচ্ছ। তুমি তাদের 'আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল'- এ কথার সাক্ষ্য দেওয়ার জন্য আহবান করবে। তারা যদি এ কথা মেনে নেয় তাহলে তাদের জানিয়ে দেবে যে, আল্লাহ তাদের উপর দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। তারা যদি এ কথা স্বীকার করে নেয়, তবে তাদের আরও জানিয়ে দেবে যে, আল্লাহ তাদের সম্পদের উপর যাকাত ফরয করেছেন; যা তাদের বিত্তবানদের থেকে সংগ্রহ করা হবে এবং তাদের অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। তারা যদি এটি মেনে নেয়, তবে তাদের উত্তম সম্পদ থেকে নিজেকে বিরত রাখবে। আর মযলূমের বদ দু'আ থেকে বেঁচে থাকবে। কেননা, মযলূমের আহাজারী ও আল্লাহ তা'লার মাঝে কোন পর্দা থাকে না।

যাকাত আদায় না করা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي مَنْعِ الزَّكَاةِ

১৭৮৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَعْيَنَ وَجَامِعِ بْنِ أَبِي رَاشِدٍ سَمِعَا شَقِيقَ بْنَ سَلَمَةَ يُخْبِرُ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ مَا مِنْ أَحَدٍ لَا يُؤَدِّي زَكَاةَ مَالِهِ إِلَّا مُثِّلَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ حَتَّى يُطَوِّقَ عُنُقَهُ ثُمَّ قَرَأَ عَلَيْنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِصْدَاقَهُ مِنْ كِتَابِ اللهِ تَعَالَى (وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمْ اللهُ مِنْ فَضْلِهِ) الْآيَةَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৭৮৪। মুহাম্মাদ ইবন আবু 'উমার আদানী (রাহঃ)....আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি তার মালের যাকাত আদায় না করে, তার মালকে কিয়ামতের দিন বিষধর সাপের আকৃতিতে পরিণত করা হবে, এমন কি তার গলায় তা লটকিয়ে দেওয়া হবে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) এ প্রসঙ্গে আল্লাহর কুরআনের নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করেনঃ

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمْ اللهُ مِنْ فَضْلِهِ

“আর আল্লাহ নিজ অনুগ্রহে যা তোমাদের দিয়েছেন, এতে যারা কৃপণতা করে, তাদের জন্য তা মঙ্গল এ কথা যেন তারা মনে না করো।" (৩ঃ ১৮০)।
১৭৮৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ الْأَعْمَشِ عَنْ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا مِنْ صَاحِبِ إِبِلٍ وَلَا غَنَمٍ وَلَا بَقَرٍ لَا يُؤَدِّي زَكَاتَهَا إِلَّا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ أَعْظَمَ مَا كَانَتْ وَأَسْمَنَهُ تَنْطَحُهُ بِقُرُونِهَا وَتَطَؤُهُ بِأَخْفَافِهَا كُلَّمَا نَفِدَتْ أُخْرَاهَا عَادَتْ عَلَيْهِ أُولَاهَا حَتَّى يُقْضَى بَيْنَ النَّاسِ

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

১৭৮৫। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন উট, ছাগল ও গাভীর মালিক যদি এর যাকাত আদায় না করে, তবে এগুলো কিয়ামতের দিন অনেক বড় ও মোটা তাজা হয়ে উপস্থিত হবে এবং মালিককে এদের শিং ও ক্ষুর দিয়ে আঘাত করতে থাকবে। যখন শেষটির পালা পূর্ণ হবে, তখন প্রথমটি থেকে আবার শুরু হবে এবং এভাবেই চলতে থাকবে, যে পর্যন্ত না মানুষের বিচার কার্য শেষ হয়।

১৭৮৬

حَدَّثَنَا أَبُو مَرْوَانَ مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ تَأْتِي الْإِبِلُ الَّتِي لَمْ تُعْطِ الْحَقَّ مِنْهَا تَطَأُ صَاحِبَهَا بِأَخْفَافِهَا وَتَأْتِي الْبَقَرُ وَالْغَنَمُ تَطَأُ صَاحِبَهَا بِأَظْلَافِهَا وَتَنْطَحُهُ بِقُرُونِهَا وَيَأْتِي الْكَنْزُ شُجَاعًا أَقْرَعَ فَيَلْقَى صَاحِبَهُ يَوْمَ الْقِيَامَةِ فَيَفِرُّ مِنْهُ صَاحِبُهُ مَرَّتَيْنِ ثُمَّ يَسْتَقْبِلُهُ فَيَفِرُّ فَيَقُولُ مَا لِي وَلَكَ فَيَقُولُ أَنَا كَنْزُكَ أَنَا كَنْزُكَ فَيَتَقِيهِ بِيَدِهِ فَيَلْقَمُهَا

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৮৬। আবু মারওয়ান মুহাম্মাদ ইবন 'উছমান উছমানী (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে উটের যাকাত আদায় করা হয়নি, তা কিয়ামত দিবসে তার মালিককে তার ক্ষুর দিয়ে মাড়াতে থাকবে, তদ্রূপ গাভী ও ছাগল এসে এদের ক্ষুর ও শিং দিয়ে এদের মালিককে আঘাত করতে থাকবে। তার সঞ্চিত সম্পদও বিষধর সাপে পরিণত হয়ে তার মালিকের সামনে হাযির হবে। মালিক দু'বার তা দেখে পালাবে। কিন্তু সে আবার মালিকের সামনে এসে দাঁড়াবে। তখন মালিক পালাতে চেষ্টা করবে এবং বলবেঃ তোমার সাথে আমার কি সম্পর্ক? তখন সে বলবেঃ আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার রক্ষিত ধন। মালিক তখন তার হাত দিয়ে সাপ থেকে বাঁচার চেষ্টা করবে, তখন সে হাতটি গিলে ফেলবে।

যে মালের যাকাত আদায় করা হয়, তা ‘কানয' নয়

بَاب مَا أُدِّيَ زَكَاتُهُ فَلَيْسَ بِكَنْزٍ

১৭৮৭
حَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ حَدَّثَنِي خَالِدُ بْنُ أَسْلَمَ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ خَرَجْتُ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ فَلَحِقَهُ أَعْرَابِيٌّ فَقَالَ لَهُ قَوْلُ اللهِ عَزَّ وَجَلَّ (وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللهِ).
قَالَ لَهُ ابْنُ عُمَرَ مَنْ كَنَزَهَا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهَا فَوَيْلٌ لَهُ إِنَّمَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللهُ طَهُورًا لِلْأَمْوَالِ ثُمَّ الْتَفَتَ فَقَالَ مَا أُبَالِي لَوْ كَانَ لِي أُحُدٌ ذَهَبًا أَعْلَمُ عَدَدَهُ وَأُزَكِّيهِ وَأَعْمَلُ فِيهِ بِطَاعَةِ اللهِ عَزَّ وَجَلَّ.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৮৭। 'আমর ইবন সাওয়াদ মিসরী (রাহঃ).... 'উমর ইবন খাত্তাব (রাযিঃ) এর আযাদকৃত গোলাম খালিদ ইবন আসলাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি 'আব্দুল্লাহ ইবন 'উমর (রাযিঃ) এর সঙ্গে বের হলাম। তখন একজন বেদুঈন এসে তাঁকে আল্লাহর এ বাণী সম্পর্কে জিজ্ঞাসা করলোঃ
وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللهِ

“আর যারা সোনা-রূপা পুঞ্জিভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না.....।" (৯ঃ২৩৪)।
ইবন উমর (রাযিঃ) তাকে বললেনঃ যে ব্যক্তি সোনারূপা পুঞ্জিভূত করে রাখে, অথচ এর যাকাত আদায় করে না, তার জন্য ধ্বংস অনিবার্য। এ অবস্থা ছিল যাকাতের বিধান নাযিল হওয়ার আগের। পরবর্তীতে যখন যাকাতের বিধান নাযিল হয়, তখন যাকাতকেই আল্লাহ মালের পবিত্রতাকারী সাব্যস্ত করেন। এরপর ইবন উমর (রাযিঃ) লোকটির দিকে তাকিয়ে বলেনঃ এ ব্যাপারে আমার কোন পরোয়া নেই যে, উহুদ পরিমাণ সোনাও যদি আমার হাতে আসে এর পরিমাণ নিরূপণ করে-এর যাকাত আদায় করে দেব এবং মহান আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে তা ব্যয় করব।
১৭৮৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ دَرَّاجٍ أَبِي السَّمْحِ عَنْ ابْنِ حُجَيْرَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا أَدَّيْتَ زَكَاةَ مَالِكَ فَقَدْ قَضَيْتَ مَا عَلَيْكَ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৮৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তুমি তোমার মালের যাকাত আদায় করলে, তখন তো তুমি তোমার দায়িত্ব সম্পন্ন করে ফেললে।

১৭৮৯

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ عَنْ شَرِيكٍ عَنْ أَبِي حَمْزَةَ عَنْ الشَّعْبِيِّ عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ أَنْهَا سَمِعَتْهُ تَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لَيْسَ فِي الْمَالِ حَقٌّ سِوَى الزَّكَاةِ

বর্ণনাকারী: ফাতিমা বিনতে কায়স (রাঃ)

১৭৮৯। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..... ফাতিমা বিনত কায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) -কে বলতে শুনেছেন যে, যাকাত ব্যতীত সম্পদে অন্য কোন হক নেই।

সোনা রূপার যাকাত

بَاب زَكَاةِ الْوَرِقِ وَالذَّهَ

১৭৯০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنِّي قَدْ عَفَوْتُ لَكُمْ عَنْ صَدَقَةِ الْخَيْلِ وَالرَّقِيقِ وَلَكِنْ هَاتُوا رُبُعَ الْعُشْرِ مِنْ كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمًا

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৭৯০। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি ঘোড়া ও গোলামের যাকাত থেকে তোমাদের নিষ্কৃতি দিলাম। তবে তোমরা চল্লিশ ভাগের এক ভাগ, তথা প্রতি চল্লিশ দিরহামে এক দিরহাম আদায় করবে।

১৭৯১

حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَا حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى أَنْبَأَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَعِيلَ عَنْ عَبْدِ اللهِ بْنِ وَاقِدٍ عَنْ ابْنِ عُمَرَ وَعَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْخُذُ مِنْ كُلِّ عِشْرِينَ دِينَارًا فَصَاعِدًا نِصْفَ دِينَارٍ وَمِنْ الْأَرْبَعِينَ دِينَارًا دِينَارًا

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৯১। বকর ইবন খালাফ্ ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... ইবন 'উমার ও 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) প্রতি বিশ দিনার বা তার কিছু বেশী হলে অর্ধ দিনার এবং চল্লিশ দিনারে এক দিনার (যাকাত হিসাবে) গ্রহণ করতেন।

কেউ বছরের মাঝখানে কোন সম্পদের মালিক হলে

بَاب مَنْ اسْتَفَادَ مَالًا

১৭৯২

َدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا حَارِثَةُ بْنُ مُحَمَّدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ لَا زَكَاةَ فِي مَالٍ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৯২। নসর ইবন আলী জাহযামী (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোন মালের যাকাত নেই।

যে সম্পদে যাকাত ফরয

بَاب مَا تَجِبُ فِيهِ الزَّكَاةُ مِنْ الْأَمْوَالِ

১৭৯৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ كَثِيرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ عَنْ يَحْيَى بْنِ عُمَارَةَ وَعَبَّادِ بْنِ تَمِيمٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لَا صَدَقَةَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسَاقٍ مِنْ التَّمْرِ وَلَا فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ وَلَا فِيمَا دُونَ خَمْسٍ مِنْ الْإِبِلِ

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৭৯৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).....আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেনঃ পাঁচ 'অসক'-এর চেয়ে কম পমিাণ খেজুরে, পাঁচ 'উকিয়া'-এর কম পরিমাণ মুদ্রায় এবং পাঁচটির চেয়ে কমসংখ্যক উটের যাকাত নেই।

১৭৯৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسَاقٍ صَدَقَةٌ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৭৯৪। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাঁচটি উটের কম হলে এতে যাকাত নেই। পাঁচ 'উকিয়া'-এর কম মুদ্রায় যাকাত নেই এবং পাঁচ ‘অসক’-এর চেয়ে কম ফসলে যাকাত নেই।

অগ্রিম যাকাত আদায় প্রসঙ্গে

بَاب تَعْجِيلِ الزَّكَاةِ قَبْلَ مَحِلِّهَا

১৭৯৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ زَكَرِيَّا عَنْ حَجَّاجِ بْنِ دِينَارٍ عَنْ الْحَكَمِ عَنْ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ الْعَبَّاسَ رَضِيَ اللهُ عَنْهُ سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي تَعْجِيلِ صَدَقَتِهِ قَبْلَ أَنْ تَحِلَّ فَرَخَّصَ لَهُ فِي ذَلِكَ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৭৯৫। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... 'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। আব্বাস (রাযিঃ) তাঁর মালের বর্ষপূর্তির পূর্বে যাকাত আদায় করার ব্যাপারে নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করেন। তখন তিনি তাঁকে এ ব্যাপারে অনুমতি দেন।

যাকাত প্রদানের সময় যে দু'আ করবে

بَاب مَا يُقَالُ عِنْدَ إِخْرَاجِ الزَّكَاةِ

১৭৯৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِي أَوْفَى يَقُولُ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ الرَّجُلُ بِصَدَقَةِ مَالِهِ صَلَّى عَلَيْهِ فَأَتَيْتُهُ بِصَدَقَةِ مَالِي فَقَالَ اللّٰهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)

১৭৯৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন আবু আউফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ - (ﷺ) এর কাছে যখন কোন ব্যক্তি তার মালের যাকাত নিয়ে আসত, তখন তিনি তার জন্য দুআ করতেন। এরপর আমি আমার মালের যাকাত নিয়ে তাঁর কাছে এলাম, তখন তিনি এই বলে দু'আ করলেনঃ ইয়া আল্লাহ! আপনি আবু আউফার পরিবারের প্রতি রহম করুন।

১৭৯৭

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ الْبَخْتَرِيِّ بْنِ عُبَيْدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا أَعْطَيْتُمْ الزَّكَاةَ فَلَا تَنْسَوْا ثَوَابَهَا أَنْ تَقُولُوا اللّٰهُمَّ اجْعَلْهَا مَغْنَمًا وَلَا تَجْعَلْهَا مَغْرَمًا

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৯৭। সুওয়দ ইবন সায়ীদ (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন যাকাত আদায় করবে, তখন তোমরা এর পূণ্যের কথা ভুলে যাবে না এবং এইরূপ দু'আ করবেঃ

اللّٰهُمَّ اجْعَلْهَا مَغْنَمًا وَلَا تَجْعَلْهَا مَغْرَمًا

ইয়া আল্লাহ! আপনি একে তাওবা কবুলের ওসীলা বানিয়ে নিন এবং একে ঋণ পরিশোধের পর্যায়ভুক্ত
করবেন না।

উটের যাকাত

بَاب صَدَقَةِ الْإِبِلِ

১৭৯৮

حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَقْرَأَنِي سَالِمٌ كِتَابًا كَتَبَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي الصَّدَقَاتِ قَبْلَ أَنْ يَتَوَفَّاهُ اللهُ عَزَّ وَجَلَّ فَوَجَدْتُ فِيهِ فِي خَمْسٍ مِنْ الْإِبِلِ شَاةٌ وَفِي عَشْرٍ شَاتَانِ وَفِي خَمْسَ عَشْرَةَ ثَلَاثُ شِيَاهٍ وَفِي عِشْرِينَ أَرْبَعُ شِيَاهٍ وَفِي خَمْسٍ وَعِشْرِينَ بِنْتُ مَخَاضٍ إِلَى خَمْسٍ وَثَلَاثِينَ فَإِنْ لَمْ تُوجَدْ بِنْتُ مَخَاضٍ فَابْنُ لَبُونٍ ذَكَرٌ فَإِنْ زَادَتْ عَلَى خَمْسٍ وَثَلَاثِينَ وَاحِدَةً فَفِيهَا بِنْتُ لَبُونٍ إِلَى خَمْسَةٍ وَأَرْبَعِينَ فَإِنْ زَادَتْ عَلَى خَمْسٍ وَأَرْبَعِينَ وَاحِدَةً فَفِيهَا حِقَّةٌ إِلَى سِتِّينَ فَإِنْ زَادَتْ عَلَى سِتِّينَ وَاحِدَةً فَفِيهَا جَذَعَةٌ إِلَى خَمْسٍ وَسَبْعِينَ فَإِنْ زَادَتْ عَلَى خَمْسٍ وَسَبْعِينَ وَاحِدَةً فَفِيهَا ابْنَتَا لَبُونٍ إِلَى تِسْعِينَ فَإِنْ زَادَتْ عَلَى تِسْعِينَ وَاحِدَةً فَفِيهَا حِقَّتَانِ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ فَإِذَا كَثُرَتْ فَفِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ وَفِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৯৮। আবু বিশর বকর ইবন খালাফ (রাহঃ)....আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। ইবন শিহাব (রাহঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ওফাতের আগে যাকাত সম্পর্কে যে চিঠি লিখেছিলেন, তা সালিম (রাহঃ) আমাকে পড়ে শোনান। আমি তাতে পেলাম যে, পাঁচটি উটের যাকাত একটি বকরী, দশটি উটে দুইটি বকরী, পনরটি উটে তিনটি বকরী, বিশটি উটে চারটি বকরী এবং পঁচিশটি থেকে পঁয়ত্রিশটি উটে একটি ‘বিনত মাখায[১] আদায় করতে হবে। তবে যদি ‘বিনত মাখায না পাওয়া যায়, তবে একটি ‘ইবন লাবুন[২] আদায় করতে হবে। উটের সংখ্যা যদি পঁয়ত্রিশ থেকে একটি বেশী হয়, তাহলে একটি ‘বিনত লাবুন' আদায় করতে হবে এবং পঁয়তাল্লিশ পর্যন্ত এ নিয়ম চলবে। উটের সংখ্যা যদি পঁয়তাল্লিশের বেশী হয়, তবে একটি ‘হিক্কা’[৩] আদায় করতে হবে এবং এই নিয়ম ষাট পর্যন্ত চলবে। ষাটের উপরে পঁচাত্তর পর্যন্ত একটি ‘জায’আ[৪] দিতে হবে। পঁচাত্তর থেকে নব্বই পর্যন্ত দুইটি ‘বিত লাবুন' ও একান্নব্বই থেকে একশত বিশ পর্যন্ত দুইটি ‘হিক্কা’ আদায় করতে হবে। যদি উটের সংখ্যা একশত বিশের অধিক হয়, তবে প্রতি পঞ্চাশ উটে একটি হিক্কা এবং প্রতি চল্লিশ উটে একটি ‘বিনত লাবুন'।

[১] ‘বিনত মাখায'- এমন উট, যার বয়স এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পড়েছে।
[২] 'ইবন লাবুন' - এমন উট, যার বয়স দু'বছর পূর্ণ হয়েছে।
[৩] 'হিক্কা'-এমন একটি উট, যার বয়স তিন বছর পূর্ণ হয়েছে।
[৪] 'জায'আ'-এমন উট, যার বয়স চার বছর পূর্ণ হয়েছে।
১৭৯৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَقِيلِ بْنِ خُوَيْلِدٍ النَّيْسَابُورِيُّ حَدَّثَنَا حَفْصُ بْنُ عَبْدِ اللهِ السُّلَمِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْسَ فِيمَا دُونَ خَمْسٍ مِنْ الْإِبِلِ صَدَقَةٌ وَلَا فِي الْأَرْبَعِ شَيْءٌ فَإِذَا بَلَغَتْ خَمْسًا فَفِيهَا شَاةٌ إِلَى أَنْ تَبْلُغَ تِسْعًا فَإِذَا بَلَغَتْ عَشْرًا فَفِيهَا شَاتَانِ إِلَى أَنْ تَبْلُغَ أَرْبَعَ عَشْرَةَ فَإِذَا بَلَغَتْ خَمْسَ عَشْرَةَ فَفِيهَا ثَلَاثُ شِيَاهٍ إِلَى أَنْ تَبْلُغَ تِسْعَ عَشْرَةَ فَإِذَا بَلَغَتْ عِشْرِينَ فَفِيهَا أَرْبَعُ شِيَاهٍ إِلَى أَنْ تَبْلُغَ أَرْبَعًا وَعِشْرِينَ فَإِذَا بَلَغَتْ خَمْسًا وَعِشْرِينَ فَفِيهَا بِنْتُ مَخَاضٍ إِلَى خَمْسٍ وَثَلَاثِينَ فَإِذَا لَمْ تَكُنْ بِنْتُ مَخَاضٍ فَابْنُ لَبُونٍ ذَكَرٌ فَإِنْ زَادَتْ بَعِيرًا فَفِيهَا بِنْت لَبُونٍ إِلَى أَنْ تَبْلُغَ خَمْسًا وَأَرْبَعِينَ فَإِنْ زَادَتْ بَعِيرًا فَفِيهَا حِقَّةٌ إِلَى أَنْ تَبْلُغَ سِتِّينَ فَإِنْ زَادَتْ بَعِيرًا فَفِيهَا جَذَعَةٌ إِلَى أَنْ تَبْلُغَ خَمْسًا وَسَبْعِينَ فَإِنْ زَادَتْ بَعِيرًا فَفِيهَا بِنْتَا لَبُونٍ إِلَى أَنْ تَبْلُغَ تِسْعِينَ فَإِنْ زَادَتْ بَعِيرًا فَفِيهَا حِقَّتَانِ إِلَى أَنْ تَبْلُغَ عِشْرِينَ وَمِائَةً ثُمَّ فِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ وَفِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৭৯৯। মুহাম্মাদ ইবন আকীল ইবন খুওয়াইলদ নিসাপুরী (রাহঃ) আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উটের সংখ্যা পাঁচের কম হলে এতে কোন যাকাত নেই। পাঁচ থেকে নয় পর্যন্ত একটি বকরী; দশ থেকে চৌদ্দ পর্যন্ত দুটি বকরী, পনের থেকে উনিশ পর্যন্ত তিনটি বকরী, বিশ থেকে চব্বিশ পর্যন্ত চারটি বকরী। পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত একটি বিনত মাখায়। যদি 'বিনত মাখায না পাওয়া যায়, তবে একটি ইবন লাবুন' আদায় করতে হবে। আর যদি উটের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ পর্যন্ত পৌঁছে, তবে এতে একটি 'বিনত লাবুন', আর যদি উটের সংখ্যা বেড়ে ষাট পর্যন্ত পৌঁছে, তবে এতে একটি 'হিক্কা'। আর যদি উটের সংখ্যা বেড়ে পঁচাত্তর পর্যন্ত পৌঁছে তবে এতে একটি ‘জাযাআ’। আর যদি উটের সংখ্যা বেড়ে নব্বই পর্যন্ত পৌঁছে, তবে এতে দুইটি 'বিনত লাবুন'; আর যদি উটের সংখ্যা বেড়ে একশত বিশ পর্যন্ত পৌঁছে, তবে এতে দুটি ‘হিক্কা'। আর যদি উটের সংখ্যা একশত বিশের অধিক হয়, তবে প্রতি পঞ্চাশ উটে একটি ‘হিক্কা’ আর প্রতি চল্লিশ উটে একটি 'বিনত লাবুন আদায় করতে হবে।

যাকাতে কম বয়সী অথবা বেশী বয়সের পশু গ্রহণ প্রসঙ্গে

بَاب إِذَا أَخَذَ الْمُصَدِّقُ سِنًّا دُونَ سِنٍّ أَوْ فَوْقَ سِنٍّ

১৮০০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى وَمُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الْمُثَنَّى حَدَّثَنِي أَبِي عَنْ ثُمَامَةَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ’أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ كَتَبَ لَهُ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَذِهِ فَرِيضَةُ الصَّدَقَةِ الَّتِي فَرَضَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَى الْمُسْلِمِينَ الَّتِي أَمَرَ اللهُ عَزَّ وَجَلَّ بِهَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَإِنَّ مِنْ أَسْنَانِ الْإِبِلِ فِي فَرَائِضِ الْغَنَمِ مَنْ بَلَغَتْ عِنْدَهُ مِنْ الْإِبِلِ صَدَقَةُ الْجَذَعَةِ وَلَيْسَ عِنْدَهُ جَذَعَةٌ وَعِنْدَهُ حِقَّةٌ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْحِقَّةُ وَيَجْعَلُ مَكَانَهَا شَاتَيْنِ إِنْ اسْتَيْسَرَتَا أَوْ عِشْرِينَ دِرْهَمًا وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الْحِقَّةِ وَلَيْسَتْ عِنْدَهُ إِلَّا بِنْتُ لَبُونٍ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ بِنْتُ لَبُونٍ وَيُعْطِي مَعَهَا شَاتَيْنِ أَوْ عِشْرِينَ دِرْهَمًا وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ لَبُونٍ وَلَيْسَتْ عِنْدَهُ وَعِنْدَهُ حِقَّةٌ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْحِقَّةُ وَيُعْطِيهِ الْمُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ لَبُونٍ وَلَيْسَتْ عِنْدَهُ وَعِنْدَهُ بِنْتُ مَخَاضٍ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ ابْنَةُ مَخَاضٍ وَيُعْطِي مَعَهَا عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ مَخَاضٍ وَلَيْسَتْ عِنْدَهُ وَعِنْدَهُ ابْنَةُ لَبُونٍ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ بِنْتُ لَبُونٍ وَيُعْطِيهِ الْمُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ فَمَنْ لَمْ يَكُنْ عِنْدَهُ ابْنَةُ مَخَاضٍ عَلَى وَجْهِهَا وَعِنْدَهُ ابْنُ لَبُونٍ ذَكَرٌ فَإِنَّهُ يُقْبَلُ مِنْهُ وَلَيْسَ مَعَهُ شَيْءٌ’.

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮০০। মুহাম্মাদ ইবন বাশশার মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ও মুহাম্মাদ ইবন মারযূক (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবু বকর (রাযিঃ) তাকে লিখেছিলেন, 'বিসমিল্লাহির রহমানির রাহীম,' এ হচ্ছে যাকাতের নিসাব, যা রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর নির্দেশে মুসলমানদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। উটের সংখ্যা যদি এই পরিমাণ হয়, যার যাকাত উট দিয়ে আদায় করতে হয়, এ হিসাবে যদি 'জাযাআ' দিয়ে উটের যাকাত আদায় করতে হয়, অথচ তার কাছে জাযা'আ না থাকে, বরং 'হিককা' থাকে; তখন তার থেকে 'হিক্কা' গ্রহণ করা হবে এবং তার সামর্থ্য থাকলে তার থেকে এর সাথে দুটি বকরী অথবা বিশটি দিরহাম আদায় করবে। আর যার উপর উটের যাকাত হিসাবে 'হিককা' ফরয হয় অথচ তার কাছে ‘হিককা’ না থাকে, বরং 'বিনত লাবূন' থাকে, তখন তার থেকে ‘বিনত লাবুন’ গ্রহণ করা হবে এবং এর সাথে সে দুটি বকরী অথবা বিশটি দিরহাম আদায় করবে।
আর যার উপর উটের যাকাত হিসাবে বিনত লাবূন আদায় করা ফরয হয়, অথচ তার কাছে ‘বিনত লাবূন’ না থাকে, বরং হিককা থাকে; তখন তার থেকে তা গ্রহণ করা হবে। এ সময় যাকাত আদায়কারী, যাকাত দাতাকে বিশটি দিরহাম অথবা দুটি বকরী দেবে।
আর যার উপর যাকাত হিসাবে 'বিনত লাবূন' আদায় করা ফরয হয়, অথচ তার কাছে তা না থাকে, বরং তার কাছে ‘বিনত মাখায' থাকে; তখন তার থেকে 'বিনত মাখায' গ্রহণ করা হবে; আর এর সাথে সে বিশটি দিরহাম অথবা দুটি বকরী আদায় করবে।
আর যার উপর যাকাত হিসাবে 'বিনত মাখায' আদায় করা ফরয হয়, অথচ তার কাছে তা না থাকে,
বরং তার কাছে 'বিনত লাবূন' থাকে; তখন তার থেকে 'বিনত লাবূন' গ্রহণ করা হবে। তবে যাকাত আদায়কারী তাকে বিশটি দিরহাম অথবা দুটি বকরী দেবে।
আর যার উপর যাকাত হিসাবে 'বিনত মাখায' ফরয হয়। কিন্তু তার কাছে তা না থাকে; বরং তার কাছে 'ইবন লাবুন' থাকে, তখন তার থেকে তা গ্রহণ করা হবে এবং এর বিনিময়ে যাকাত প্রদানকারীকে কিছুই দিতে হবে না।

যাকাতে যে উট গ্রহণ করা হবে

بَاب مَا يَأْخُذُ الْمُصَدِّقُ مِنْ الْإِبِلِ

১৮০১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ عُثْمَانَ الثَّقَفِيِّ عَنْ أَبِي لَيْلَى الْكِنْدِيِّ عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ قَالَ جَاءَنَا مُصَدِّقُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخَذْتُ بِيَدِهِ وَقَرَأْتُ فِي عَهْدِهِ لَا يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ وَلَا يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ خَشْيَةَ الصَّدَقَةِ فَأَتَاهُ رَجُلٌ بِنَاقَةٍ عَظِيمَةٍ مُلَمْلَمَةٍ فَأَبَى أَنْ يَأْخُذَهَا فَأَتَاهُ بِأُخْرَى دُونَهَا فَأَخَذَهَا وَقَالَ أَيُّ أَرْضٍ تُقِلُّنِي وَأَيُّ سَمَاءٍ تُظِلُّنِي إِذَا أَتَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَقَدْ أَخَذْتُ خِيَارَ إِبِلِ رَجُلٍ مُسْلِمٍ

বর্ণনাকারী: সুওয়াইদ ইবনে গাফালা (রহঃ)

১৮০১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... সুয়াইদ ইবন গাফালা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পক্ষ থেকে একজন যাকাত আদায়কারী আমাদের নিকট আসল। আমি তার হাত ধরে রাসূলুল্লাহ (ﷺ) -এর এই নির্দেশ পাঠ করে শোনালামঃ
“যাকাতের ভয়ে বিচ্ছিন্ন মালকে একত্রিত করা, এবং একত্রিত মালকে বিচ্ছিন্ন করা যাবে না।” ইতিমধ্যে এক ব্যক্তি তাঁর নিকট একটি বিরাট ও মোটাতাজা উট নিয়ে আসলে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন। এরপর লোকটি একটু ছোট ও অল্প মূল্যের অপর একটি উট নিয়ে আসলো, তখন তিনি তা গ্রহণ করলেন এবং বললেনঃ কোন্ মাটি আমাকে বহন করবে, আর কোন্ আকাশ আমাকে ছায়া দিবে; যখন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট কোন মুসলিম ব্যক্তির উৎকৃষ্ট উট নিয়ে উপস্থিত হই ।
১৮০২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ إِسْرَائِيلَ عَنْ جَابِرٍ عَنْ عَامِرٍ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا يَرْجِعُ الْمُصَدِّقُ إِلَّا عَنْ رِضًا

বর্ণনাকারী: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)

১৮০২। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)......জারীর ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যাকাত আদায়কারী ব্যক্তি যেন সন্তুষ্ট চিত্তে ফিরে আসে।

গরুর যাকাত

بَاب صَدَقَةِ الْبَقَرِ

১৮০৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ عِيسَى الرَّمْلِيُّ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ شَقِيقٍ عَنْ مَسْرُوقٍ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ بَعَثَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَى الْيَمَنِ وَأَمَرَنِي أَنْ آخُذَ مِنْ الْبَقَرِ مِنْ كُلِّ أَرْبَعِينَ مُسِنَّةً وَمِنْ كُلِّ ثَلَاثِينَ تَبِيعًا أَوْ تَبِيعَةً

বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

১৮০৩। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ).... মুয়ায ইবন জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইয়ামন পাঠালেন এবং আমাকে এ মর্মে নির্দেশ দিলেন যে, গরুর যাকাত আদায়ের বেলায় প্রতি চল্লিশটি গরুতে দু'বছর পূর্ণ বয়সের একটি বাছুর ও প্রতি ত্রিশটিতে এক বছর পূর্ণ বয়সের একটি বাছুর আমি যেন গ্রহণ করি।

১৮০৪

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ عَنْ خَصِيفٍ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ عَبْدِ اللهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي ثَلَاثِينَ مِنْ الْبَقَرِ تَبِيعٌ أَوْ تَبِيعَةٌ وَفِي أَرْبَعِينَ مُسِنَّةٌ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৮০৪। সুফয়ান ইবন অকী' (রাহঃ).... 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ প্রতি ত্রিশটি গরুতে এক বছর পূর্ণ বয়সের একটি বাছুর আর প্রতি চল্লিশটিতে দু'বছর পূর্ণ বয়সের একটি বাছুর (যাকাত হিসাবে আদায় করতে হবে)।

ছাগলের যাকাত

بَاب صَدَقَةِ الْغَنَمِ

১৮০৫

حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ أَقْرَأَنِي سَالِمٌ كِتَابًا كَتَبَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي الصَّدَقَاتِ قَبْلَ أَنْ يَتَوَفَّاهُ اللهُ عَزَّ وَجَلَّ فَوَجَدْتُ فِيهِ فِي أَرْبَعِينَ شَاةً شَاةٌ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ فَإِذَا زَادَتْ وَاحِدَةً فَفِيهَا شَاتَانِ إِلَى مِائَتَيْنِ فَإِنْ زَادَتْ وَاحِدَةً فَفِيهَا ثَلَاثُ شِيَاهٍ إِلَى ثَلَاثِ مِائَةٍ فَإِذَا كَثُرَتْ فَفِي كُلِّ مِائَةٍ شَاةٌ وَوَجَدْتُ فِيهِ لَا يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ وَلَا يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ وَوَجَدْتُ فِيهِ لَا يُؤْخَذُ فِي الصَّدَقَةِ تَيْسٌ وَلَا هَرِمَةٌ وَلَا ذَاتُ عَوَارٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮০৫। বকর ইবন খালাফ (রাহঃ).... 'আব্দুল্লাহ (ইবন ওমর রা) থেকে বর্ণিত। ইবন শিহাব (রাহঃ) বলেনঃ সালিম (রাহঃ) আমাকে রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক তাঁর ইন্তিকালের আগে যাকাত সম্পর্কে লিখিত একটি পত্র পড়ে শোনান। আমি এতে দেখতে পেলাম যে, চল্লিশ থেকে একশো বিশটি বকরীর যাকাত হলো একটি বকরী। একশো একুশ থেকে দুশো বকরীর যাকাত হলো দুটি বকরী। দুশো এক থেকে তিনশো পর্যন্ত বকরীর যাকাত হলো তিনটি বকরী। যদি এরচেয়ে অধিক হয়, তবে প্রতি একশোতে একটি বঁকরী। আর আমি উক্ত পত্রে আরো দেখতে পেলাম যে, বিভিন্ন মালিকের পশু একত্রিত করে এবং এক মালিকের পশুকে বিভক্ত করে হিসাব করা যাবে না। এতে আরও দেখতে পেলাম যে, পাঠা জাতীয় পশু অতি বৃদ্ধ পশু ও ত্রুটিযুক্ত পশু যাকাত হিসাবে গ্রহণ করা যাবে না।

১৮০৬

حَدَّثَنَا أَبُو بَدْرٍ عَبَّادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم تُؤْخَذُ صَدَقَاتُ الْمُسْلِمِينَ عَلَى مِيَاهِهِمْ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮০৬। আবু বদর 'আব্বাদ ইবন ওলীদ (রাহঃ).... ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলমানদের যাকাতের পশু তাদের চারণভূমি থেকেই গ্রহণ করা হবে।

১৮০৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الْأَوْدِيُّ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هِنْدٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي أَرْبَعِينَ شَاةً شَاةٌ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ فَإِذَا زَادَتْ وَاحِدَةً فَفِيهَا شَاتَانِ إِلَى مِائَتَيْنِ فَإِنْ زَادَتْ وَاحِدَةً فَفِيهَا ثَلَاثُ شِيَاهٍ إِلَى ثَلَاثِ مِائَةٍ فَإِنْ زَادَتْ فَفِي كُلِّ مِائَةٍ شَاةٌ لَا يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ وَلَا يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ خَشْيَةَ الصَّدَقَةِ وَكُلُّ خَلِيطَيْنِ يَتَرَاجَعَانِ بِالسَّوِيَّةِ وَلَيْسَ لِلْمُصَدِّقِ هَرِمَةٌ وَلَا ذَاتُ عَوَارٍ وَلَا تَيْسٌ إِلَّا أَنْ يَشَاءَ الْمُصَّدِّقُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮০৭। আহমাদ ইবন 'উছমান ইবন হাকীম আওদী (রাহঃ).... ইবন 'উমার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, চল্লিশ থেকে একশো বিশটি পর্যন্ত বকরীর যাকাত হলো- একটি বকরী। আর একশো একুশ থেকে দু'শো পর্যন্ত বকরীর যাকাত দু'টি বকরী এবং দু'শো এক থেকে তিনশো পর্যন্ত বকরীর যাকাত হলো তিনটি বকরী। আর যদি এর চেয়ে অধিক হয়, তবে প্রতি একশো বকরীতে একটি বকরী যাকাত হিসাবে আদায় করতে হবে। যাকাত ফরয হওয়ার আশংকায় একত্রিত বস্তুকে বিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন বস্তুকে একত্রিত করা যাবে না। শরীকানা মালের যাকাত আদায়ের বেলায় কারো অংশ থেকে অতিরিক্ত আদায় করা হলে সে অপর শরীকের অংশ থেকে তা ফেরত পাবে। যাকাত আদায়কারী অতি বৃদ্ধ, ত্রুটিযুক্ত এবং পাঠা জাতীয় পশু গ্রহণ করবে না। তবে এ ব্যাপারে যাকাত আদায়কারীর বিবেচনার অবকাশ থাকবে।

যাকাত আদায়কারী প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي عُمَّالِ الصَّدَقَةِ

১৮০৮

حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ سَعْدِ بْنِ سِنَانٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمُعْتَدِي فِي الصَّدَقَةِ كَمَانِعِهَا

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮০৮। 'ঈসা ইবন হাম্মাদ মিসরী (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যাকাত আদায়ে কঠোরতা প্রদর্শনকারী যাকাত বারণকারীর মতই।

১৮০৯

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ وَمُحَمَّدُ بْنُ فُضَيْلٍ وَيُونُسُ بْنُ بُكَيْرٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ الْعَامِلُ عَلَى الصَّدَقَةِ بِالْحَقِّ كَالْغَازِي فِي سَبِيلِ اللهِ حَتَّى يَرْجِعَ إِلَى بَيْتِهِ

বর্ণনাকারী: রাফি' ইবনে খাদীজ (রাঃ)

১৮০৯। আবু কুরায়ব (রাহঃ)....রাফে' ইবন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছিঃ ন্যায় ও ইনসাফের ভিত্তিতে যাকাত আদায়কারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর মতই । যে পর্যন্ত না সে বাড়ী ফিরে আসে।

১৮১০

حَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ مُوسَى بْنَ جُبَيْرٍ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحُبَابِ الْأَنْصَارِيَّ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ أُنَيْسٍ حَدَّثَهُ أَنَّهُ تَذَاكَرَ هُوَ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَوْمًا الصَّدَقَةَ فَقَالَ عُمَرُ أَلَمْ تَسْمَعْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم حِينَ يَذْكُرُ غُلُولَ الصَّدَقَةِ أَنَّهُ مَنْ غَلَّ مِنْهَا بَعِيرًا أَوْ شَاةً أُتِيَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ’ قَالَ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ أُنَيْسٍ بَلَى.

বর্ণনাকারী: আব্দুল্লাহ বিন উনাইস (রাঃ)

১৮১০। 'আমর ইবন সাওয়াদ মিসরী (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন উনায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি এবং উমর ইবন খাত্তাব (রাযিঃ) একদিন যাকাত সম্পর্কে আলোচনা করেন। তখন উমার (রাযিঃ) বলেনঃ তুমি কি রাসূলুল্লাহ (ﷺ) কে যাকাতের মালে খিয়ানতের আলোচনা প্রসঙ্গে এ কথা বলতে শুননি যে, কেউ যদি যাকাতের কোন উট অথবা ছাগল খিয়ানত করে, তবে তাকে কিয়ামতের দিন এমন অবস্থায় হাযির করা হবে যে, সে সেগুলি বহন করছে। রাবী বলেন, তখন 'আব্দুল্লাহ ইবন উনায়স (রাযিঃ) বললেনঃ হ্যাঁ।

১৮১১

حَدَّثَنَا أَبُو بَدْرٍ عَبَّادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا أَبُو عَتَّابٍ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ عَطَاءٍ مَوْلَى عِمْرَانَ حَدَّثَنِي أَبِي أَنَّ عِمْرَانَ بْنَ الْحُصَيْنِ ’اسْتُعْمِلَ عَلَى الصَّدَقَةِ فَلَمَّا رَجَعَ قِيلَ لَهُ أَيْنَ الْمَالُ قَالَ وَلِلْمَالِ أَرْسَلْتَنِي أَخَذْنَاهُ مِنْ حَيْثُ كُنَّا نَأْخُذُهُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَوَضَعْنَاهُ حَيْثُ كُنَّا نَضَعُهُ’.

বর্ণনাকারী: বিবিধ

১৮১১। আবু বদর আব্বাদ ইবন ওলীদ (রাহঃ).... 'আতা (রাহঃ) থেকে বর্ণিত যে, ইমরান ইবন হুসাইন (রাযিঃ) কে যাকাত আদায়কারী হিসাবে নিয়োগ করা হলো। তিনি ফিরে আসলে তাকে জিজ্ঞেস করা হলোঃ যাকাতের মাল কোথায়? তিনি বললেনঃ মাল এখানে নিয়ে আসার জন্য কি আপনি আমাকে পাঠিয়েছিলেন? রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আমরা যেখান থেকে যাকাত আদায় করতাম, সেখান থেকেই যাকাত আদায় করেছি এবং যেখানে ব্যয় করতাম, সেখানে ব্যয় করে এসেছি।

ঘোড়া এবং গোলামের যাকাত

بَاب صَدَقَةِ الْخَيْلِ وَالرَّقِيقِ

১৮১২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْسَ عَلَى الْمُسْلِمِ فِي عَبْدِهِ وَلَا فِي فَرَسِهِ صَدَقَةٌ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৮১২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলমানদের গোলাম ও ঘোড়ার উপর যাকাত নেই।

১৮১৩

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ الْحَارِثِ عَنْ عَلِيٍّ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ تَجَوَّزْتُ لَكُمْ عَنْ صَدَقَةِ الْخَيْلِ وَالرَّقِيقِ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৮১৩। সাহল ইবন আবু সাহল (রাহঃ).... 'আলী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আমি ঘোড়া ও গোলামের যাকাত থেকে তোমাদের অব্যাহতি দিলাম।

যে সম্পদে যাকাত ফরয

بَاب مَا تَجِبُ فِيهِ الزَّكَاةُ مِنْ الْأَمْوَالِ

১৮১৪

حَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَعَثَهُ إِلَى الْيَمَنِ وَقَالَ لَهُ خُذْ الْحَبَّ مِنْ الْحَبِّ وَالشَّاةَ مِنْ الْغَنَمِ وَالْبَعِيرَ مِنْ الْإِبِلِ وَالْبَقَرَةَ مِنْ الْبَقَرِ

বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

১৮১৪। 'আমর ইবন সাওয়াদ মিসরী (রাহঃ)... মুয়ায ইবন জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে ইয়ামন প্রেরণ করেন এবং বলেনঃ ফসলের যাকাত ফসল দ্বারা, ছাগলের যাকাত ছাগল দ্বারা, উটের যাকাত উট দ্বারা ও গরুর যাকাত গরু দ্বারা আদায় করবে।

১৮১৫

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ إِنَّمَا سَنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الزَّكَاةَ فِي هَذِهِ الْخَمْسَةِ فِي الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالتَّمْرِ وَالزَّبِيبِ وَالذُّرَةِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৮১৫। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)......‘শুআয়েবের পিতা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এই পাঁচ বস্তুর মধ্যে যাকাত নির্ধারণ করেছেনঃ যব, গম, খেজুর, কিশমিশ ও ভুট্টা।

কৃষিজাত ফসল এবং ফলের যাকাত

بَاب صَدَقَةِ الزُّرُوعِ وَالثِّمَارِ

১৮১৬

حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مُوسَى أَبُو مُوسَى الْأَنْصَارِيُّ حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَاصِمٍ حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللهِ بْنِ سَعْدِ بْنِ أَبِي ذُبَابٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ وَعَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِيمَا سَقَتْ السَّمَاءُ وَالْعُيُونُ الْعُشْرُ وَفِيمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৮১৬। ইসহাক ইবন মুসা আবু মুসা আনসারী (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বৃষ্টির পানি অথবা ঝর্ণার পানি যে যমিন সিক্ত করে, এই যমিনের উৎপন্ন ফসলের এক দশমাংশ, আর যে যমিনে পানি সিঞ্চন করে চাষাবাদ করা হয়, সেখানে এর অর্ধেক অংশ যাকাত হিসাবে দিতে হবে।

১৮১৭

حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْمِصْرِيُّ أَبُو جَعْفَرٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ فِيمَا سَقَتْ السَّمَاءُ وَالْأَنْهَارُ وَالْعُيُونُ أَوْ كَانَ بَعْلًا الْعُشْرُ وَفِيمَا سُقِيَ بِالسَّوَانِي نِصْفُ الْعُشْرِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮১৭। হারুন ইবন সায়ীদ মিসরী আবু জা'ফর (রাহঃ).... সালিমের পিতা (আব্দুল্লাহ ইবন 'উমর রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, বৃষ্টি, নদী ও ঝর্ণার পানিতে সিক্ত যমিন অথবা ভূগর্ভস্থ পানির সাহায্যে যে যমিনে ফসল উৎপন্ন হয়, সেখানে 'ওশর বা এক দশমাংশ; আর যে যমিনে সেচ ব্যবস্থার মাধ্যমে সিক্ত করা হয়, সেখানে এর অর্ধেক যাকাত হিসাবে দিতে হবে।

১৮১৮
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ مَسْرُوقٍ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ بَعَثَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَى الْيَمَنِ وَأَمَرَنِي أَنْ آخُذَ مِمَّا سَقَتْ السَّمَاءُ وَمَا سُقِيَ بَعْلًا الْعُشْرَ وَمَا سُقِيَ بِالدَّوَالِي نِصْفَ الْعُشْرِ
قَالَ يَحْيَى بْنُ آدَمَ الْبَعْلُ وَالْعَثَرِيُّ وَالْعَذْيُ هُوَ الَّذِي يُسْقَى بِمَاءِ السَّمَاءِ وَالْعَثَرِيُّ مَا يُزْرَعُ بِالسَّحَابِ وَالْمَطَرِ خَاصَّةً لَيْسَ يُصِيبُهُ إِلَّا مَاءُ الْمَطَرِ وَالْبَعْلُ مَا كَانَ مِنْ الْكُرُومِ قَدْ ذَهَبَتْ عُرُوقُهُ فِي الْأَرْضِ إِلَى الْمَاءِ فَلَا يَحْتَاجُ إِلَى السَّقْيِ الْخَمْسَ سِنِينَ وَالسِّتَّ يَحْتَمِلُ تَرْكَ السَّقْيِ فَهَذَا الْبَعْلُ وَالسَّيْلُ مَاءُ الْوَادِي إِذَا سَالَ وَالْغَيْلُ سَيْلٌ دُونَ سَيْلٍ.

বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

১৮১৮। হাসান ইবন 'আলী ইবন 'আফ্ফান (রাহঃ).... মুয়ায ইবন জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইয়ামন প্রেরণের সময় এরূপ নির্দেশ দেন যে, আমি যেন বৃষ্টি ও ভূগর্ভস্থ পানির সাহায্যে সিক্ত যমিনের (উৎপন্ন ফসল) 'ওশর তথা (এক দশমাংশ) - এবং সেচ ব্যবস্থার মাধ্যমে যা সিক্ত করা হয়, সেক্ষেত্রে এর অর্ধেক যাকাত হিসাবে গ্রহণ করি।
ইয়াহইয়া ইবন আদম এই হাদীসে উল্লেখিত কয়েকটি শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে বলেনঃ বা'ল, 'আছরী এবং 'আযী ঐ যমিনকে বলা হয়, যা বৃষ্টির পানিতে সিক্ত হয়। 'আছরী ঐ যমিন, যাতে বিশেষভাবে মেঘ ও বৃষ্টির পানির সাহায্যে ফসল করা হয়। বৃষ্টির পানি ব্যতীত অন্য কোন পানি সে যমিনে পৌঁছে না।
বা'ল-আঙ্গুর বা ঐ জাতীয় গাছ, যার শিকড় ভূ-গর্ভস্থ পানি পর্যন্ত পৌঁছে যায় এবং পাঁচ-ছয় বছর পর্যন্ত বাঁচার জন্য তাতে পানি দেওয়ার প্রয়োজন হয় না। সায়ল হলো বন্যার পানি। গায়ল- ঐ পানি, যা বন্যার পানি থেকে কম বেগে আসে।

খেজুর ও আঙ্গুরের পরিমাণ অগ্রিম নির্ধারণ

بَاب خَرْصِ النَّخْلِ وَالْعِنَبِ

১৮১৯

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ وَالزُّبَيْرُ بْنُ بَكَّارٍ قَالَا حَدَّثَنَا ابْنُ نَافِعٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَالِحٍ التَّمَّارُ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ عَتَّابِ بْنِ أَسِيدٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَبْعَثُ عَلَى النَّاسِ مَنْ يَخْرُصُ عَلَيْهِمْ كُرُومَهُمْ وَثِمَارَهُمْ

বর্ণনাকারী: আত্তাব বিন উসাইদ (রাঃ)

১৮১৯। আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী ও যুবায়র ইবন বুককার (রাহঃ).... আত্তাব ইবন আসীদ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) লোকদের নিকট তাদের আঙ্গুর ও অন্যান্য ফলের পরিমাণ অগ্রিম নির্ধারণের জন্য লোক পাঠাতেন।

১৮২০

حَدَّثَنَا مُوسَى بْنُ مَرْوَانَ الرَّقِّيُّ حَدَّثَنَا عُمَرُ بْنُ أَيُّوبَ عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حِينَ افْتَتَحَ خَيْبَرَ اشْتَرَطَ عَلَيْهِمْ أَنَّ لَهُ الْأَرْضَ وَكُلَّ صَفْرَاءَ وَبَيْضَاءَ يَعْنِي الذَّهَبَ وَالْفِضَّةَ وَقَالَ لَهُ أَهْلُ خَيْبَرَ نَحْنُ أَعْلَمُ بِالْأَرْضِ فَأَعْطِنَاهَا عَلَى أَنْ نَعْمَلَهَا وَيَكُونَ لَنَا نِصْفُ الثَّمَرَةِ وَلَكُمْ نِصْفُهَا فَزَعَمَ أَنَّهُ أَعْطَاهُمْ عَلَى ذَلِكَ فَلَمَّا كَانَ حِينَ يُصْرَمُ النَّخْلُ بَعَثَ إِلَيْهِمْ ابْنَ رَوَاحَةَ فَحَزَرَ النَّخْلَ وَهُوَ الَّذِي يَدْعُونَهُ أَهْلُ الْمَدِينَةِ الْخَرْصَ فَقَالَ فِي ذَا كَذَا وَكَذَا فَقَالُوا أَكْثَرْتَ عَلَيْنَا يَا ابْنَ رَوَاحَةَ فَقَالَ فَأَنَا أَحْزِرُ النَّخْلَ وَأُعْطِيكُمْ نِصْفَ الَّذِي قُلْتُ قَالَ فَقَالُوا هَذَا الْحَقُّ وَبِهِ تَقُومُ السَّمَاءُ وَالْأَرْضُ فَقَالُوا قَدْ رَضِينَا أَنْ نَأْخُذَ بِالَّذِي قُلْتَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৮২০। মুসা ইবন মারওয়ান রাকী (রাহঃ)... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) যখন খায়বর জয় করেন, তখন তিনি তাদের সাথে এ মর্মে শর্ত করেন যে, খায়বরের ভূমি ও সমস্ত সোনারূপা তাঁর থাকবে। খায়বরবাসী তখন তাকে বললোঃ আমরা জমি চাষাবাদে অভিজ্ঞ, তাই এর চাষাবাদের দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দিন। ফসলের অর্ধেক আমাদের থাকবে ও অর্ধেক আপনারা পাবেন। রাবী বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এ চুক্তিতে খায়বর ভূমি তাদেরকে দিলেন। খেজুর বৃক্ষের ফল কাটার যখন সময় হলো, তখন তিনি (ﷺ) আব্দুল্লাহ ইবন রাওয়াহা (রাযিঃ) কে তাদের নিকট পাঠালেন। তিনি গিয়ে ফলের আনুমানিক পরিমাণ লাগালেন, যা মদীনাবাসীর নিকট ‘খারস' নামে পরিচিত ছিল। তিনি বললেনঃ এই বাগানে এই পরিমাণ ও ঐ বাগানে ঐ পরিমাণ ফল হবে। তখন খায়বরবাসী বললোঃ হে ইবন রাওয়াহা! আপনি আমাদের উপর অধিক অনুমান করেছেন। তখন ইবন রাওয়াহা (রাযিঃ) বললেনঃ তাহলে আমি ফল কাটবো এবং আমি যা বলেছি, তার অর্ধেক তোমাদের দেব।

রাবী বলেনঃ তখন তারা বললোঃ এটাই ঠিক এবং এর দ্বারাই আসমান যমিন টিকে আছে। আর তারা বললোঃ আপনি যা বললেন, আমরা তা নিতে রাজী আছি।

যাকাতে নিকৃষ্ট মাল দেওয়া নিষেধ

بَاب النَّهْيِ أَنْ يُخْرِجَ فِي الصَّدَقَةِ شَرَّ مَالِهِ

১৮২১

- حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ حَدَّثَنِي صَالِحُ بْنُ أَبِي عَرِيبٍ عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ الْحَضْرَمِيِّ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ خَرَجَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَقَدْ عَلَّقَ رَجُلٌ أَقْنَاءً أَوْ قِنْوًا وَبِيَدِهِ عَصًا فَجَعَلَ يَطْعَنُ يُدَقْدِقُ فِي ذَلِكَ الْقِنْوِ وَيَقُولُ لَوْ شَاءَ رَبُّ هَذِهِ الصَّدَقَةِ تَصَدَّقَ بِأَطْيَبَ مِنْهَا إِنَّ رَبَّ هَذِهِ الصَّدَقَةِ يَأْكُلُ الْحَشَفَ يَوْمَ الْقِيَامَةِ

বর্ণনাকারী: আউফ ইবনে মালিক (রাঃ)

১৮২১। আবু বিশর বকর ইবন খালাফ (রাহঃ).... আ'উফ ইবন মালিক আশজাঈ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদিন রাসূলুল্লাহ (ﷺ) বের হয়ে দেখতে পেলেন যে, জনৈক ব্যক্তি মসজিদে কয়েকটি খেজুর গুচ্ছ লটকিয়ে রেখেছে। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাতের লাঠি দিয়ে এগুলোতে টোকা দিতে লাগলেন এবং বললেনঃ ইচ্ছা করলে তো এর মালিক আরও উৎকৃষ্ট বস্তু দান করতে পারত। এই ধরনের দানকারীরা কিয়ামতের দিন নিকৃষ্ট মালই খাবে।

১৮২২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانُ حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ الْعَنْقَزِيُّ حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ نَصْرٍ عَنْ السُّدِّيِّ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ فِي قَوْلِهِ سُبْحَانَهُ (وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنْ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ) قَالَ نَزَلَتْ فِي الْأَنْصَارِ كَانَتْ الْأَنْصَارُ تُخْرِجُ إِذَا كَانَ جِدَادُ النَّخْلِ مِنْ حِيطَانِهَا أَقْنَاءَ الْبُسْرِ فَيُعَلِّقُونَهُ عَلَى حَبْلٍ بَيْنَ أُسْطُوَانَتَيْنِ فِي مَسْجِدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَيَأْكُلُ مِنْهُ فُقَرَاءُ الْمُهَاجِرِينَ فَيَعْمِدُ أَحَدُهُمْ فَيُدْخِلُ قِنْوًا فِيهِ الْحَشَفُ يَظُنُّ أَنَّهُ جَائِزٌ فِي كَثْرَةِ مَا يُوضَعُ مِنْ الْأَقْنَاءِ فَنَزَلَ فِيمَنْ فَعَلَ ذَلِكَ (وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ) يَقُولُ لَا تَعْمِدُوا لِلْحَشَفِ مِنْهُ تُنْفِقُونَ (وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ) يَقُولُ لَوْ أُهْدِيَ لَكُمْ مَا قَبِلْتُمُوهُ إِلَّا عَلَى اسْتِحْيَاءٍ مِنْ صَاحِبِهِ غَيْظًا أَنَّهُ بَعَثَ إِلَيْكُمْ مَا لَمْ يَكُنْ لَكُمْ فِيهِ حَاجَةٌ وَاعْلَمُوا أَنَّ اللهَ غَنِيٌّ عَنْ صَدَقَاتِكُمْ.

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

১৮২২। আহমাদ ইবন মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ইবন সায়ীদ কাত্তান (রাহঃ).... বারা ইবন 'আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। মহান আল্লাহর বাণীঃ
وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنْ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ
“আর আমি যা ভূমি থেকে তোমাদের জন্য উৎপন্ন করি, তোমরা তা থেকে যা উৎকৃষ্ট তা ব্যয় করবে এবং এর নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করবে না" (২ঃ২৫৭) প্রসঙ্গে তিনি বলেন যে, এ আয়াতটি আনসারদের সম্পর্কে নাযিল হয়েছে। কেননা, তাদের বাগানে যখন খেজুর আসত, তখন তারা আধা পাকা খেজুরের কিছু গুচ্ছ রাসূলুল্লাহ (ﷺ) এর মসজিদের দুই খুঁটির মাঝে রশিতে লটকিয়ে রাখতো। গরীব মুহাজিরগণ এখান থেকে খেজুর নিয়ে খেতেন। তাঁদের ধারণা ছিল যে, ভাল খেজুরের সাথে কিছু খারাপ খেজুর চলে যাবে, এতে দোষের কিছু নেই। যারা এমন করতেন, তাদের সম্পর্কে এই আয়াতে বলা হয়েছেঃ “তোমরা নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করবে না। কেননা, তোমরাও তো তা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে না।” যদি তোমাদের এমন জিনিস হাদিয়া স্বরূপ দেওয়া হয়, তবে এ ধরনের বস্তুর তোমাদের প্রয়োজন না থাকা সত্ত্বেও হাদিয়াদাতার প্রতি লজ্জার খাতিরে তোমরা তা গ্রহণ করবে। আর তোমরা জেনে রাখ, আল্লাহ তো তোমাদের সাদাকা থেকে অমুখাপেক্ষী।

মধুর যাকাত

بَاب زَكَاةِ الْعَسَلِ

১৮২৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ وَسَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى عَنْ أَبِي سَيَّارَةَ الْمُتَعِيُّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنَّ لِي نَحْلًا قَالَ أَدِّ الْعُشْرَ قُلْتُ يَا رَسُولَ اللهِ احْمِهَا لِي فَحَمَاهَا لِي

বর্ণনাকারী: আবু সাইয়্যারা মুতাঈ (রাঃ)

১৮২৩। আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) আবু সাইয়ারা মুত্তাকী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) । আমি মধুর চাষ করি। তিনি বললেনঃ তাহলে তুমি ওশর আদায় কর। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) । ভূমিটি আমাকে 'খাস' হিসাবে প্রদান করুন। তখন তিনি তা আমাকে প্রদান করেন।

১৮২৪

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ حَدَّثَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ أَخَذَ مِنْ الْعَسَلِ الْعُشْرَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৮২৪। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)....'আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ)থেকে বর্ণিত যে, তিনি (ﷺ) মধু থেকে ওশর আদায় করতেন।

সাদাকাতুল ফিতর

بَاب صَدَقَةِ الْفِطْرِ

১৮২৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَمَرَ بِزَكَاةِ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ قَالَ عَبْدُ اللهِ فَجَعَلَ النَّاسُ عِدْلَهُ مُدَّيْنِ مِنْ حِنْطَةٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮২৫। মুহাম্মাদ ইবন রুমহ মিসরী (রাহঃ)..... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) সাদাকাতুল ফিতরে এক সা ‘খেজুর অথবা এক সা 'যব আদায় করার নির্দেশ দিয়েছেন।
আব্দুল্লাহ বলেনঃ পরবর্তীতে লোকেরা দুই মুদ গমকে এর সমান বলে নির্ধারণ করে নিয়েছে।
১৮২৬

حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ فَرَضَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صَدَقَةَ الْفِطْرِ صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ صَاعًا مِنْ تَمْرٍ عَلَى كُلِّ حُرٍّ أَوْ عَبْدٍ ذَكَرٍ أَوْ أُنْثَى مِنْ الْمُسْلِمِينَ’.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮২৬। হাফস ইবন উমর (রাহঃ)... ইবন 'ঔমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মুসলমানদের প্রত্যেক আযাদ ও গোলাম, পুরুষ ও মহিলার উপর সাদাকাতুল ফিতর হিসাবে এক সা' যব অথবা এক সা' খেজুর নির্ধারণ করেছেন।

১৮২৭

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ بَشِيرِ بْنِ ذَكْوَانَ وَأَحْمَدُ بْنُ الْأَزْهَرِ قَالَا حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو يَزِيدَ الْخَوْلَانِيُّ عَنْ سَيَّارِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الصَّدَفِيِّ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ فَرَضَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنْ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ فَمَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلَاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلَاةِ فَهِيَ صَدَقَةٌ مِنْ الصَّدَقَاتِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৮২৭। আব্দুল্লাহ ইবন আহমাদ (রাহঃ) ইবন বশীর ইবন যাক্ওয়ান ও ইবন আহমদ ইবন আযার (রাহঃ).... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) সাওম পালনকারীর বেহুদা কথাবার্তা ও অশ্লীলতার কাফফারা হিসাবে এবং মিসকীনদের আহারের ব্যবস্থার জন্য সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন। যে ব্যক্তি ‘ঈদের সালাতের পূর্বে তা আদায় করে, (আল্লাহর নিকট) তা গ্রহণযোগ্য সাদাকা হিসাবে পরিগণিত হয়। আর যে ব্যক্তি ‘ঈদের সালাতের পর তা আদায় করে, তাও সাদাকাসমূহ থেকে একটি সাদাকা হিসাবে গণ্য হয়।

১৮২৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ عَنْ أَبِي عَمَّارٍ عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ قَالَ أَمَرَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِصَدَقَةِ الْفِطْرِ قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ فَلَمَّا نَزَلَتْ الزَّكَاةُ لَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا وَنَحْنُ نَفْعَلُهُ

বর্ণনাকারী: কায়স ইবন সা'দ আনসারী (রাঃ)

১৮২৮। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... কায়স ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যাকাতের বিধান নাযিল হওয়ার পূর্বে আমাদের সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দেন। পরে যখন যাকাতের হুকুম নাযিল হয়, তখন তিনি এ ব্যাপারে আমাদের নির্দেশও দেননি এবং নিষেধও করেননি। তবে আমরা সে হুকুম পালন করে যাচ্ছি।

১৮২৯
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ الْفَرَّاءِ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي سَرْحٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ كُنَّا نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ إِذْ كَانَ فِينَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صَاعًا مِنْ طَعَامٍ صَاعًا مِنْ تَمْرٍ صَاعًا مِنْ شَعِيرٍ صَاعًا مِنْ أَقِطٍ صَاعًا مِنْ زَبِيبٍ فَلَمْ نَزَلْ كَذَلِكَ حَتَّى قَدِمَ عَلَيْنَا مُعَاوِيَةُ الْمَدِينَةَ فَكَانَ فِيمَا كَلَّمَ بِهِ النَّاسَ أَنْ قَالَ لَا أُرَى مُدَّيْنِ مِنْ سَمْرَاءِ الشَّامِ إِلَّا تَعْدِلُ صَاعًا مِنْ هَذَا فَأَخَذَ النَّاسُ بِذَلِكَ’.
قَالَ أَبُو سَعِيدٍ لَا أَزَالُ أُخْرِجُهُ كَمَا كُنْتُ أُخْرِجُهُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَبَدًا مَا عِشْتُ.

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৮২৯। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যতদিন আমাদের মাঝে জীবিত ছিলেন, ততদিন আমরা সাদাকাতুল ফিতর হিসাবে এক সা'খাদ্য এক সা'খেজুর, এক সা'যব, এক সা' পানির অথবা এক সা' কিশমিশ আদায় করতাম। আমরা দীর্ঘদিন যাবত এ নিয়ম পালন করে চলে আসছিলাম। অবশেষে মুয়াবিয়া (রাযিঃ) মদীনায় আমাদের নিকট আসেন। এ সময় তিনি লোকদের সাথে আলোচনা প্রসঙ্গে বলেনঃ আমি তো শাম দেশের উত্তম গমের দুই মুদ পরিমাণকে এখানকার এক সা' বরাবর মনে করি। তখন লোকেরা এ কথাটিই গ্রহণ করে নিল।
আবু সায়ীদ (রাযিঃ) বলেনঃ আমি কিন্তু সারা জীবন ঐ হিসাবেই সাদাকাতুল ফিতর আদায় করে যাব, যে হিসাবে আমি রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আদায় করতাম।
১৮৩০

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ عَمَّارٍ الْمُؤَذِّنِ حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ عَنْ عُمَرَ بْنِ سَعْدٍ مُؤَذِّنِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَمَرَ بِصَدَقَةِ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ صَاعًا مِنْ سُلْتٍ

বর্ণনাকারী: বিবিধ

১৮৩০। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)...'সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) সাদাকাতুল ফিতর হিসাবে এক সা' খেজুর, অথবা এক সা' যব অথবা এক সা' সাদা যব আদায় করার নির্দেশ দেন।

উশর ও খাজনা

بَاب الْعُشْرِ وَالْخَرَاجِ

১৮৩১

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ جُنَيْدٍ الدَّامَغَانِيُّ حَدَّثَنَا عَتَّابُ بْنُ زِيَادٍ الْمُرْوَزِيُّ حَدَّثَنَا أَبُو حَمْزَةَ قَالَ سَمِعْتُ مُغِيرَةَ الْأَزْدِيَّ يُحَدِّثُ عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ حَيَّانَ الْأَعْرَجِ عَنْ الْعَلَاءِ بْنِ الْحَضْرَمِيِّ قَالَ بَعَثَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَى الْبَحْرَيْنِ أَوْ إِلَى هَجَرَ فَكُنْتُ آتِي الْحَائِطَ يَكُونُ بَيْنَ الْإِخْوَةِ يُسْلِمُ أَحَدُهُمْ فَآخُذُ مِنْ الْمُسْلِمِ الْعُشْرَ وَمِنْ الْمُشْرِكِ الْخَرَاجَ

বর্ণনাকারী: আলা ইবনুল হাযরামী (রাঃ)

১৮৩১। হুসায়ন ইবন জুনায়দ দামাগানী (রাহঃ)....'আলা ইবন হারামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বাহরায়ন অথবা হাজর এলাকায় পাঠান। আমি মুসলমান ও মুশরিক ভাইদের যৌথ মালিকানাধীন বাগান ও খামারে হাযির হয়ে মুসলমানদের থেকে 'উশর এবং মুশরিকদের থেকে খাজনা আদায় করতাম।

এক অসক ষাট সা'-এর সমান

بَاب الْوَسْقُ سِتُّونَ صَاعًا

১৮৩২

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ عَنْ إِدْرِيسَ الْأَوْدِيِّ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ أَبِي الْبَخْتَرِيِّ عَنْ أَبِي سَعِيدٍ رَفَعَهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْوَسْقُ سِتُّونَ صَاعًا

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৮৩২। 'আব্দুল্লাহ ইবন সায়ীদ কিন্দি (রাহঃ).... আবু সা'য়ীদ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ এক অসক হলো ষাট সা'-এর সমান।

১৮৩৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ وَأَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْوَسْقُ سِتُّونَ صَاعًا

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৮৩৩। 'আলী ইবন মুনযির (রাহঃ).... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক অসক হলো ষাট সা'-এর সমান।

নিকটাত্মীয়কে সাদকা প্রদান

بَاب الصَّدَقَةِ عَلَى ذِي قَرَابَةٍ

১৮৩৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ بْنِ الْمُصْطَلِقِ ابْنِ أَخِي، زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ عَنْ زَيْنَبَ، امْرَأَةِ عَبْدِ اللَّهِ قَالَتْ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَيُجْزِئُ عَنِّي مِنَ الصَّدَقَةِ النَّفَقَةُ عَلَى زَوْجِي وَأَيْتَامٍ فِي حِجْرِي قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَهَا أَجْرَانِ أَجْرُ الصَّدَقَةِ وَأَجْرُ الْقَرَابَةِ ‏"‏ ‏.‏

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ شَقِيقٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ ابْن أَخِي زَيْنَبَ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ.

বর্ণনাকারী: যায়নাব -ইবনে মাসউদ রাঃ এর স্ত্রী- (রাঃ)

১৮৩৪। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...*আব্দুল্লাহর স্ত্রী যয়নব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ(ﷺ) কে জিজ্ঞাসা করলাম, আমার স্বামী ও কোলের ইয়াতীম শিশুদের ব্যয় নির্বাহের জন্য আমার পক্ষ থেকে সাদকা প্রদান চলবে কি? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ ক্ষেত্রে তো দু'টি পূণ্য হবে, একটি সদকার পূণ্য ও অপরটি আত্মীয়তার হক আদায়ের পূণ্য।

হাসান ইবন মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) ……… 'আব্দুল্লাহর স্ত্রী যয়নব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
১৮৩৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ أَمَرَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِالصَّدَقَةِ فَقَالَتْ زَيْنَبُ امْرَأَةُ عَبْدِ اللهِ أَيُجْزِينِي مِنْ الصَّدَقَةِ أَنْ أَتَصَدَّقَ عَلَى زَوْجِي وَهُوَ فَقِيرٌ وَبَنِي أَخٍ لِي أَيْتَامٍ وَأَنَا أُنْفِقُ عَلَيْهِمْ هَكَذَا وَهَكَذَا وَعَلَى كُلِّ حَالٍ قَالَ نَعَمْ قَالَ وَكَانَتْ صَنَاعَ الْيَدَيْنِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৮৩৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাদকা আদায়ের নির্দেশ দেন। তখন আব্দুল্লাহর স্ত্রী যয়নব বলেঃ আমার দরিদ্র স্বামী ও কয়েকটি ইয়াতীম ভাতিজা রয়েছে। আমি সর্বদা মুক্ত হস্তে তাদের জন্য ব্যয় করি। তাদের সাদকা প্রদান করা যাবে কি? তিনি বললেনঃ হ্যাঁ। আর যয়নাব নিজ হতে প্রচুর উপার্জন করতেন।

ভিক্ষাবৃত্তি অসপছন্দনীয়

بَاب كَرَاهِيَةِ الْمَسْأَلَةِ

১৮৩৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ وَعَمْرُو بْنُ عَبْدِ اللهِ الْأَوْدِيُّ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ أَحْبُلَهُ فَيَأْتِيَ الْجَبَلَ فَيَجِئَ بِحُزْمَةِ حَطَبٍ عَلَى ظَهْرِهِ فَيَبِيعَهَا فَيَسْتَغْنِيَ بِثَمَنِهَا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ أَعْطَوْهُ أَوْ مَنَعُوهُ

বর্ণনাকারী: হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)

১৮৩৬। আলী ইবন মুহাম্মাদ ও 'আমর ইবন 'আব্দুল্লাহ আওদী (রাহঃ).... হিশাস ইবন 'উরওয়া এর দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি যদি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে, রশি দিয়ে তা বেঁধে নিজের পিঠে বহন করে বাজারে বিক্রি করে, এর আয়ের দ্বারা নিজেকে পরমুখাপেক্ষীতা থেকে বাঁচিয়ে রাখে, তবে তা তার জন্য লোকদের কাছে চাওয়ার থেকে উত্তম। চাই লোকেরা তাকে কিছু দিক অথবা না দিক।

১৮৩৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ يَتَقَبَّلُ لِي بِوَاحِدَةٍ وَأَتَقَبَّلُ لَهُ بِالْجَنَّةِ قُلْتُ أَنَا قَالَ لَا تَسْأَلْ النَّاسَ شَيْئًا قَالَ فَكَانَ ثَوْبَانُ يَقَعُ سَوْطُهُ وَهُوَ رَاكِبٌ فَلَا يَقُولُ لِأَحَدٍ نَاوِلْنِيهِ حَتَّى يَنْزِلَ فَيَأْخُذَهُ.

বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)

১৮৩৭। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ..... ছাওবান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কে আমাকে একটি কথার প্রতিশ্রুতি দিবে, আর আমি তাকে জান্নাতের প্রতিশ্রুতি দিব? আমি বললামঃ আমি। তখন তিনি (ﷺ) বললেনঃ লোকদের কাছে কিছু চাইবে না । রাবী বলেনঃ এরপর ছাওবান (রাহঃ) এর অবস্থা এই ছিল যে, কোন সওয়ারীর পিঠে আরোহণ করা অবস্থায় যদি তাঁর হাতের চাবুকটি নীচে পড়ে যেত, তবে তিনি নিজেই বাহন থেকে নেমে তা উঠিয়ে নিতেন, কাউকে তা তুলে দেয়ার জন্য বলতেন না।

সচ্ছলতা থাকা সত্ত্বেও চাওয়া

بَاب مَنْ سَأَلَ عَنْ ظَهْرِ غِنًى

১৮৩৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ سَأَلَ النَّاسَ أَمْوَالَهُمْ تَكَثُّرًا فَإِنَّمَا يَسْأَلُ جَمْرَ جَهَنَّمَ فَلْيَسْتَقِلَّ مِنْهُ أَوْ لِيُكْثِرْ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৩৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নিজের সম্পদ বৃদ্ধির জন্য মানুষের কাছে তাদের মাল চায়, সে তো জাহান্নামের আগুন ভিক্ষা চায়! এখন তার ইচ্ছা, সে এ আগুন কম করে সংগ্রহ করুক বা বেশী করে সংগ্রহ করুক।

১৮৩৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ أَبِي حُصَيْنٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৩৯। মুহাম্মাদ ইবন সাব্বাহ্ (রাহঃ)...আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সচ্ছল ও সুস্থ্য-সবল ব্যক্তির জন্য সাদকা গ্রহণ করা হালাল নয়।

১৮৪০

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ سَأَلَ وَلَهُ مَا يُغْنِيهِ جَاءَتْ مَسْأَلَتُهُ يَوْمَ الْقِيَامَةِ خُدُوشًا أَوْ خُمُوشًا أَوْ كُدُوحًا فِي وَجْهِهِ قِيلَ يَا رَسُولَ اللهِ وَمَا يُغْنِيهِ قَالَ خَمْسُونَ دِرْهَمًا أَوْ قِيمَتُهَا مِنْ الذَّهَبِفَقَالَ رَجُلٌ لِسُفْيَانَ إِنَّ شُعْبَةَ لَا يُحَدِّثُ عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ’ فَقَالَ سُفْيَانُ قَدْ حَدَّثَنَاهُ زُبَيْدٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৮৪০। হাসান ইবন 'আলী খাল্লাল (রাহঃ) ....আব্দুল্লাহ ইবন মাস'উদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সচ্ছলতা থাকা সত্ত্বেও (অন্যের কাছে কিছু) চায়, তার চাওয়ার কারণে সেদিন যখমযুক্ত চেহারা নিয়ে হাজির হবে। জিজ্ঞাসা করা হলোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) স্বচ্ছলতার পরিমাণ কি? তিনি উত্তরে বললেনঃ পঞ্চাশ দিরহাম অথবা সমমূল্যের সোনা।

জনৈক ব্যক্তি সুফয়ানকে বললেন, শু'বা তো হাকীম ইবন জুবায়র থেকে হাদীস বর্ণনা করেন না? তখন সুফয়ান বললেনঃ আমার কাছে তো যুবায়দ মুহাম্মাদ ইবন আব্দুর রহমান থেকে হাদীসটি বর্ণনা করেছেন।

যার জন্য সাদকা গ্রহণ করা বৈধ

بَاب مَنْ تَحِلُّ لَهُ الصَّدَقَةُ

১৮৪১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا مَعْمَرٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا لِخَمْسَةٍ لِعَامِلٍ عَلَيْهَا أَوْ لِغَازٍ فِي سَبِيلِ اللهِ أَوْ لِغَنِيٍّ اشْتَرَاهَا بِمَالِهِ أَوْ فَقِيرٍ تُصُدِّقَ عَلَيْهِ فَأَهْدَاهَا لِغَنِيٍّ أَوْ غَارِمٍ

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৮৪১। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)...আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সচ্ছল ব্যক্তির জন্য সাদকা গ্রহণ করা বৈধ নয়। তবে পাঁচ ব্যক্তির বেলায় এর ব্যতিক্রম হতে পারে। সাদকা আদায়ে নিয়োজিত ব্যক্তি, আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি, ঐ ধনী ব্যক্তি, যে নিজের মাল দ্বারা তা কিনে নেয়, কোন ফকীর, যাকে সাদকা হিসেবে কিছু দেওয়া হয়। এরপর সে তা কোন সচ্ছল ব্যক্তিকে হাদিয়া স্বরূপ প্রদান করে, তার জন্য অথবা কোন ঋণগ্রস্ত ব্যক্তি।

সাদকার ফযীলত

بَاب فَضْلِ الصَّدَقَةِ

১৮৪২

حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا تَصَدَّقَ أَحَدٌ بِصَدَقَةٍ مِنْ طَيِّبٍ وَلَا يَقْبَلُ اللهُ إِلَّا الطَّيِّبَ إِلَّا أَخَذَهَا الرَّحْمَنُ بِيَمِينِهِ وَإِنْ كَانَتْ تَمْرَةً فَتَرْبُو فِي كَفِّ الرَّحْمَنِ تَبَارَكَ وَتَعَالَى حَتَّى تَكُونَ أَعْظَمَ مِنْ الْجَبَلِ وَيُرَبِّيهَا لَهُ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فُلُوَّهُ أَوْ فَصِيلَهُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৪২। ঈসা ইবন হাম্মাদ মিসরী (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ যদি কোন পবিত্র মাল দান করে, আর আল্লাহ পবিত্র মাল ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। তবে দয়াময় আল্লাহ্ তা ডান হাতে গ্রহণ করেন, যদিও তা সামান্য খেজুরও হয়। পরে আল্লাহর হাতে তা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পাহাড়ের চেয়েও বড় হয়ে উঠে। আল্লাহ্ সে ব্যক্তির জন্য বৃদ্ধি করতে থাকেন, যেমন তোমাদের কেউ ঘোড়া অথবা উটের বাচ্চাকে প্রতিপালন করে বড় করে তোলে।

১৮৪৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ خَيْثَمَةَ عَنْ عَدِيِّ ابْنِ حَاتِمٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ فَيَنْظُرُ أَمَامَهُ فَتَسْتَقْبِلُهُ النَّارُ وَيَنْظُرُ عَنْ أَيْمَنَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا شَيْئًا قَدَّمَهُ وَيَنْظُرُ عَنْ أَشْأَمَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا شَيْئًا قَدَّمَهُ فَمَنْ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَتَّقِيَ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ فَلْيَفْعَلْ

বর্ণনাকারী: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)

১৮৪৩। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... 'আদী ইবন হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের সবার সাথেই তোমাদের রব কোন দোভাষীর সাহায্য ছাড়াই কথা বলবেন। যখন সে তার সামনের দিকে তাকাবে, তখন আগুন তার দিকে এগিয়ে আসবে। আর যখন সে তার ডান দিকে তাকাবে, তখন সে তার আগে প্রেরিত আমল দেখতে পাবে এবং যখন সে তার বাম দিকে তাকাবে, তখন সে তার পূর্বে প্রেরিত 'আমলই দেখবে। তাই, তোমাদের কেউ যদি আগুন থেকে বাঁচতে চায়, এমনকি একটি খেজুরের টুকরা দান করে হলেও, সে যেন এরূপ করে।

১৮৪৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ ابْنِ عَوْنٍ عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ عَنْ الرَّبَابِ أُمِّ الرَّائِحِ بِنْتِ صُلَيْعٍ عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الصَّدَقَةُ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ وَعَلَى ذِي الْقَرَابَةِ اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ

বর্ণনাকারী: সালমান ইবনে আমির যব্বী (রাঃ)

১৮৪৪। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... সালমান ইবন 'আমির যাব্বী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূললুল্লাহ (ﷺ) বলেছেনঃ মিসকীনকে সাদকা দিলে একটি সাদকার ছাওয়াব পাওয়া যাবে। আর আত্মীয়কে সাদকা দিলে দুটি সাদকার ছাওয়াব পাওয়া যাবে; একটি সাদকার এবং অপরটি অত্মীয়তা সম্পর্ক রক্ষার।