أبواب الهبات

১৪. হিবা / উপহার প্রদান সংক্রান্ত অধ্যায়

অধ্যায় ১৪ · ১৫ টি হাদীস

কোন ব্যক্তির স্বীয় পুত্রকে দান করা

بَاب الرَّجُلِ يَنْحَلُ وَلَدَهُ

২৩৭৫

حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ انْطَلَقَ بِهِ أَبُوهُ يَحْمِلُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ اشْهَدْ أَنِّي قَدْ نَحَلْتُ النُّعْمَانَ مِنْ مَالِي كَذَا وَكَذَا ‏.‏ قَالَ ‏"‏ فَكُلَّ بَنِيكَ نَحَلْتَ مِثْلَ الَّذِي نَحَلْتَ النُّعْمَانَ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَأَشْهِدْ عَلَى هَذَا غَيْرِي ‏"‏ ‏.‏ قَالَ ‏"‏ أَلَيْسَ يَسُرُّكَ أَنْ يَكُونُوا لَكَ فِي الْبِرِّ سَوَاءً ‏"‏ ‏.‏ قَالَ بَلَى ‏.‏ قَالَ ‏"‏ فَلاَ إِذًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

২৩৭৫। আবু বিশর বকর ইবন খালাফ (রাহঃ).... নু'মান ইবন বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তার পিতা তাকে নিয়ে নবী (ﷺ) -এর কাছে গিয়ে বললেনঃ আপনি সাক্ষী থাকুন, আমি নুমানকে আমার অমুক অমুক সম্পদ দান করেছি। তিনি বললেনঃ তুমি কি নুমানকে যেমন দান করেছ, তেমনি তোমার সব পুত্রকে দান করেছ? তিনি বললেনঃ না। তখন তিনি বললেনঃ তাহলে এ ব্যাপারে আমাকে ছাড়া আর কাউকে সাক্ষী বানিয়ে রাখ। তিনি আরো বললেনঃ তোমার জন্য এটা খুশীর ব্যাপার নয় কি যে, তারা সবাই তোমার সাথে সমানভাবে সদ্ব্যবহার করুক? তিনি বললেনঃ হ্যাঁ। রাসূল (ﷺ) বললেনঃ তাহলে এরূপ করোনা।

২৩৭৬

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَمُحَمَّدِ بْنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَخْبَرَاهُ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ أَبَاهُ، نَحَلَهُ غُلاَمًا وَأَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُشْهِدُهُ فَقَالَ ‏"‏ أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَارْدُدْهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

২৩৭৬। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) .... নুমান ইবন বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তার পিতা তাকে একটি গোলাম দান করলেন। অতঃপর তিনি নবী (ﷺ)-র কাছে এলেন তাঁকে সাক্ষী রাখার জন্য। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি কি তোমার সব পুত্রকেই দান করেছ? তিনি বললেনঃ না। তখন তিনি বললেনঃ তাহলে তুমি তা ফেরৎ নাও।

নিজ সন্তানকে কিছু দিয়ে আবার তা ফেরৎ নেয়া প্রসঙ্গে

بَاب مَنْ أَعْطَى وَلَدَهُ ثُمَّ رَجَعَ فِيهِ

২৩৭৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَأَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَابْنِ، عُمَرَ يَرْفَعَانِ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَحِلُّ لِلرَّجُلِ أَنْ يُعْطِيَ الْعَطِيَّةَ ثُمَّ يَرْجِعَ فِيهَا إِلاَّ الْوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৩৭৭। মুহাম্মাদ ইবন বাশশার ও আবু বকর ইবন খাল্লাদ বাহিলী (রাহঃ) ....ইবন 'আব্বাস ও ইবন -'উমার (রাযিঃ) থেকে মারফু' হিসাবে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ কাউকে কিছু দান করে তা আবার ফের নেয়া জাইয নয়। কিন্তু পিতা তার পুত্রকে দান করে তা আবার ফেরৎ নিতে পারে।

২৩৭৮

حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ عَامِرٍ الأَحْوَلِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَرْجِعْ أَحَدُكُمْ فِي هِبَتِهِ إِلاَّ الْوَالِدَ مِنْ وَلَدِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২৩৭৮। জামীল ইবন হাসান (রাহঃ) আমর ইবন শুআয়েবের দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন দান করে তা ফেরত না নেয়। তবে পিতা তার পুত্র থেকে নিতে পারবে।

উমরা (আজীবন স্বত্ত)

بَاب الْعُمْرَى

২৩৭৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ عُمْرَى فَمَنْ أُعْمِرَ شَيْئًا فَهُوَ لَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩৭৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উমরার কোন মূল্য নেই, তবে কাউকে যদি আজীবনের জন্য পদ্ধতির দান কাউকে কিছু দান করবে, সেটা তার এবং তার ওয়ারিছদের জন্য হবে। তার কথার দ্বারা সে এতে করে নিজের হক নষ্ট করলো। এখন তা তার, যাকে সে আজীবন ভোগের জন্য দিয়েছে এবং তার ওয়ারিছদের।

২৩৮০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ أَعْمَرَ رَجُلاً عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَقَدْ قَطَعَ قَوْلُهُ حَقَّهُ فِيهَا فَهِيَ لِمَنْ أُعْمِرَ وَلِعَقِبِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২৩৮০। মুহাম্মাদ ইবন রুম্‌হ (রাহঃ) .... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি আজীবনের জন্য কাউকে কিছু দান করে, সেটা তার এবং তার ওয়ারিছদের জন্য হয়। সে তার কথার দ্বারা নিজের হক নষ্ট করলো। একথা তো তার, যাকে সে আজীবন ভোগের জন্য দিয়েছে এবং তার ওয়ারিছদের জন্য।

২৩৮১

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنْ حُجْرٍ الْمَدَرِيِّ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَعَلَ الْعُمْرَى لِلْوَارِثِ ‏.‏

বর্ণনাকারী: যায়দ ইবনে ছাবিত (রাঃ)

২৩৮১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ..... যায়দ ইবন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) উমরা পদ্ধতির দানকে ওয়ারিছদের জন্য সাব্যস্ত করেছেন।

রুকবা প্রসঙ্গে

بَاب الرُّقْبَى

২৩৮২

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ رُقْبَى فَمَنْ أُرْقِبَ شَيْئًا فَهُوَ لَهُ حَيَاتَهُ وَمَمَاتَهُ ‏"‏ ‏.‏ قَالَ وَالرُّقْبَى أَنْ يَقُولَ هُوَ لِلآخَرِ مِنِّي وَمِنْكَ مَوْتًا ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৩৮২। ইসহাক ইবন মানসুর (রাহঃ)...ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রুকবা কিছুই না, তবে রুকবা পদ্ধতিতে যাকে কিছু দান করা হবে, সে তার জীবদ্দশয় ও মৃত্যুর পরও তার মালিক হবে। বাবী বলেন, রুকবা হলোঃ কোন জিনিস সম্পর্কে একে অপরকে এরূপ বলা যে, আমার এবং তোমার মধ্যে যে শেষে মৃত্যু বরণ করবে-এটা তার।

২৩৮৩

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالاَ حَدَّثَنَا دَاوُدُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الْعُمْرَى جَائِزَةٌ لِمَنْ أُعْمِرَهَا وَالرُّقْبَى جَائِزَةٌ لِمَنْ أُرْقِبَهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২৩৮৩। 'আমর ইবন রাফি ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উমরা পদ্ধতির দান জাইয হবে তার জন্যে যাকে উমরা দেয়া হবে এবং রুকবা পদ্ধতির দান ওজাইয় হবে তার জন্য, যাকে রুকবা দেয়া হবে।

দান ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে

بَاب الرُّجُوعِ فِي الْهِبَةِ

২৩৮৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَوْفٍ، عَنْ خِلاَسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ مَثَلَ الَّذِي يَعُودُ فِي عَطِيَّتِهِ كَمَثَلِ الْكَلْبِ أَكَلَ حَتَّى إِذَا شَبِعَ قَاءَ ثُمَّ عَادَ فِي قَيْئِهِ فَأَكَلَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩৮৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তার দান ফিরিয়ে নেয়, তার উদাহরণ ঐ কুকুরের মত, যে পেট ভরে খেয়ে বমি করে, তারপর আবার সে বমি খেয়ে ফেলে।

২৩৮৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৩৮৫। মুহাম্মাদ ইবন বাশশার ও মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ) ..... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দান করে যে ফেরৎ নেয়, সে যেন তার মত, যে বমি করে খায়।

২৩৮৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُوسُفَ الْعَرْعَرِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ، حَدَّثَنَا الْعُمَرِيُّ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৩৮৬। আহমাদ ইবন 'আব্দুল্লাহ ইবন ইয়ূসুফ আর আবী (রাহঃ)....ইবন 'উমার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) বর্ণিত। তিনি বলেন, দান করে যে ফেরৎ নেয়, সে ঐ কুকুরের মত, সে বমি করে তা আবার ভক্ষণ করে।

ছওয়াবের আশায় কিছু দান করা

بَاب مَنْ وَهَبَ هِبَةً رَجَاءَ ثَوَابِهَا

২৩৮৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ الأَنْصَارِيُّ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الرَّجُلُ أَحَقُّ بِهِبَتِهِ مَا لَمْ يُثَبْ مِنْهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩৮৭। 'আলী আবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ) .... আবু হুরায়রা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দানের বিনিময় যতক্ষণ না নেওয়া হবে, ততক্ষণ সে দানকারীই তার বেশী হকদার।

স্বামীর বিনা অনুমতিতে স্ত্রীর দান করা

بَاب عَطِيَّةِ الْمَرْأَةِ بِغَيْرِ إِذْنِ زَوْجِهَا

২৩৮৮

حَدَّثَنَا أَبُو يُوسُفَ الرَّقِّيُّ، مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الصَّيْدَلاَنِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ الْمُثَنَّى بْنِ الصَّبَّاحِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي خُطْبَةٍ خَطَبَهَا ‏ "‏ لاَ يَجُوزُ لاِمْرَأَةٍ فِي مَالِهَا إِلاَّ بِإِذْنِ زَوْجِهَا إِذَا هُوَ مَلَكَ عِصْمَتَهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২৩৮৮। আবু ইয়ূসুফ রাকী, মুহাম্মাদ ইবন আহমাদ সায়দালানী (রাহঃ) …… আমর ইবন শুআয়বের দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর এক খুতবায় বলেনঃ কোন স্ত্রীর জন্য তার সম্পদ স্বামীর অনুমতি ছাড়া দান করা জাইয নয়। কেননা, সে তার হিফাজতের মালিক।

২৩৮৯

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَحْيَى، - رَجُلٌ مِنْ وَلَدِ كَعْبِ بْنِ مَالِكٍ - عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ جَدَّتَهُ، خَيْرَةَ - امْرَأَةَ كَعْبِ بْنِ مَالِكٍ - أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِحُلِيٍّ لَهَا فَقَالَتْ إِنِّي تَصَدَّقْتُ بِهَذَا فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لاَ يَجُوزُ لِلْمَرْأَةِ فِي مَالِهَا إِلاَّ بِإِذْنِ زَوْجِهَا فَهَلِ اسْتَأْذَنْتِ كَعْبًا ‏"‏ ‏.‏ قَالَتْ نَعَمْ ‏.‏ فَبَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى كَعْبِ بْنِ مَالِكٍ زَوْجِهَا فَقَالَ ‏"‏ هَلْ أَذِنْتَ لِخَيْرَةَ أَنْ تَتَصَدَّقَ بِحُلِيِّهَا ‏"‏ ‏.‏ فَقَالَ نَعَمْ ‏.‏ فَقَبِلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهَا ‏.

বর্ণনাকারী: বিবিধ

২৩৮৯। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ) ….. কবি ইবন মালিক এর বংশধর আব্দুল্লাহ ইবন ইয়াহইয়া এর দাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তার দাদী কাব ইবন মালিক (রাযিঃ)-এর স্ত্রী খায়রা (রাযিঃ) তার গহনা পত্র নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) -র কাছে এসে বললেনঃ আমি এগুলি দান করতে চাই। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ স্ত্রীর জন্য তার সম্পদ থেকে স্বামীর বিনা অনুমতিতে দান করা জাইয নয়। তুমি কি কবি-এর অনুমতি নিয়েছ? তিনি বললেনঃ হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার স্বামী কবি ইবন মায়াজ এর কাছে লোক পাঠিয়ে জিজ্ঞেস করলেনঃ তুমি কি খায়রা কে তার অলঙ্কার দান করার অনুমতি দিয়েছে? তখন কা'ব বললেনঃ হ্যাঁ! তখন রাসূলুল্লাহ (ﷺ) তার থেকে সে অলঙ্কার গ্রহণ করলেন।