كتاب الأدب
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়
অধ্যায় ৩১ · ১৭০ টি হাদীস
মাতাপিতার সাথে সদাচরণ
بَاب بِرِّ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ مَنْصُورٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ، عَنِ ابْنِ سَلاَمَةَ السُّلَمِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أُوصِي امْرَأً بِأُمِّهِ أُوصِي امْرَأً بِأُمِّهِ أُوصِي امْرَأً بِأُمِّهِ - ثَلاَثًا - أُوصِي امْرَأً بِأَبِيهِ أُوصِي امْرَءًا بِمَوْلاَهُ الَّذِي يَلِيهِ وَإِنْ كَانَ عَلَيْهِ مِنْهُ أَذًى يُؤْذِيهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৬৫৭। আবু বাক্র ইবন আবু শায়বা (রাহঃ) ….. আবু সালমা সুলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ মানুষকে তার মায়ের সাথে সদাচরণের অসিয়্যত করছি, মানুষকে তার মায়ের সাথে সদাচরণের অসিয়্যত করছি। মানুষকে তার মায়ের সাথে সদাচরণের অসিয়্যত করছি। (এরূপ তিন বার বলেন।) মানুষকে তার বাপের সাথে সদাচরণের অসিয়্যত করছি। মানুষকে তার আয়ত্তাধীন গোলামের সাথে সদাচরণের অসিয়্যত করছি, যদিও সে কষ্টদায়ক আচরণ করে।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ الْمَكِّيُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَنْ أَبَرُّ قَالَ ‏"‏ أُمَّكَ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏"‏ أُمَّكَ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏"‏ أَبَاكَ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏"‏ الأَدْنَى فَالأَدْنَى ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৬৫৮। আবু বাকর মুহাম্মাদ ইবন মায়মুন মক্কী (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! কার সাথে সদাচরণ করবো? তিনি বললেনঃ তোমার মায়ের সাথে সদাচরণ করবো? তারা বললোঃ অতঃপর কার সাথে? তিনি বললেনঃ তোমার মায়ের সাথে। তারা বললেন অতঃপর কার সাথে? তিনি বললেনঃ তোমার মায়ের সাথে, তারা বললেনঃ অতঃপর কার সাথে? তিনি বললেন, তোমার বাপের সাথে, তারা বললেনঃ অতঃপর কার সাথে? তিনি বললেনঃ অতঃপর পর্যায়েক্রমে নিকটবর্তীদের সাথে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَجْزِي وَلَدٌ وَالِدَهُ إِلاَّ أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৬৫৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন সন্তান তার পিতার হক আদায় করতে পারবে না, তবে যদি সে তাকে কারো দাস রূপে দেখতে পায়, তখন সে তাকে খরিদ করে আযাদ করে দেয়।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْقِنْطَارُ اثْنَا عَشَرَ أَلْفَ أُوقِيَّةٍ كُلُّ أُوقِيَّةٍ خَيْرٌ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُولُ أَنَّى هَذَا فَيُقَالُ بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৬৬০। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ কিনতার হলো বার হাজার উকিয়ার সমান। আর একেক উকিয়া হলো আসমান যমিনের মাঝে যা কিছু আছে তার চাইতে উত্তম। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অবশ্যই মানুষের মর্যাদা জান্নাতে বুলন্দ করা হবে, তখন বলবেঃ এটা কিভাবে হলো? তখন তাকে জানানো হবেঃ তোমার জন্য তোমার সন্তানের ইস্তিগফারের কারণে।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ يُوصِيكُمْ بِأُمَّهَاتِكُمْ - ثَلاَثًا - إِنَّ اللَّهَ يُوصِيكُمْ بِآبَائِكُمْ إِنَّ اللَّهَ يُوصِيكُمْ بِالأَقْرَبِ فَالأَقْرَبِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত মিকদাম ইবনে মা’দীকারিব (রাঃ)
৩৬৬১। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... মিকদাম ইব্ন মাদীকারব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহু (ﷺ) বলেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের সাথে (সদাচরণের) নির্দেশ দিচ্ছেন। (একথা তিনি তিনবার বললেন।) নিশ্চয় আল্লাহ তোমাদেরকে তোমাদের বাপদের সাথে (সদাচরণের) নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তোমাদেরকে পর্যায়ক্রমে নিকটবর্তী।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ الْوَالِدَيْنِ عَلَى وَلَدِهِمَا قَالَ ‏ "‏ هُمَا جَنَّتُكَ وَنَارُكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৬৬২। হিশাম ইব্ন আম্মার (রাহঃ) ….. আবু উমামাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! সন্তানের উপর মাতা পিতার হক কী? তিনি বললেনঃ তারা তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ فَأَضِعْ ذَلِكَ الْبَابَ أَوِ احْفَظْهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.
৩৬৬৩। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) ….. আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেনঃ বাপ হলো জান্নাতের প্রশস্ততম দরজা, তুমি সে দরজা নষ্টও করতে পার। অথবা হিফাযত করতে পার।
তুমি সদাচরণ কর, যার সাথে তোমার পিতা সদাচারণ করতেন
بَاب صِلْ مَنْ كَانَ أَبُوكَ يَصِلُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سُلَيْمَانَ، عَنْ أَسِيدِ بْنِ عَلِيِّ بْنِ عُبَيْدٍ، مَوْلَى بَنِي سَاعِدَةَ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي أُسَيْدٍ، مَالِكِ بْنِ رَبِيعَةَ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ إِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ بَنِي سُلَيْمٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَبَقِيَ مِنْ بِرِّ أَبَوَىَّ شَىْءٌ أَبَرُّهُمَا بِهِ مِنْ بَعْدِ مَوْتِهِمَا قَالَ ‏ "‏ نَعَمْ الصَّلاَةُ عَلَيْهِمَا وَالاِسْتِغْفَارُ لَهُمَا وَإِيفَاءٌ بِعُهُودِهِمَا مِنْ بَعْدِ مَوْتِهِمَا وَإِكْرَامُ صَدِيقِهِمَا وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لاَ تُوصَلُ إِلاَّ بِهِمَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৬৬৪। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… মালিক ইবন রাবী'আ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমরা নবী (ﷺ)-এর কাছে ছিলাম, এ সময় বনী সালামা গোত্রর এক ব্যক্তি তার কাছে এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমার পিতা-মাতার মৃত্যুর পর এমন কোন সদাচরণ কি অবশিষ্ট আছে, যা তাদের সাথে আমি করতে পারি ? তিনি বললেনঃ হ্যাঁ, তাদের জন্য দু'আও ইস্তিগফার করা, তাদের মৃত্যুর পর তাদের কৃত প্রতিশ্রুতিগুলোপূর্ণ করা এবং তাদের বন্ধু-বান্ধবদের সম্মান করা এবং সেই আত্মীয়তাগুলো রক্ষা করা, যেগুলো শুধু তাদের বন্ধনের কারণেই রক্ষা করা হয়ে থাকে।
পিতার সদাচরণ ও ইহসান কন্যাদের প্রতি
بَاب بِرِّ الْوَالِدِ وَالْإِحْسَانِ إِلَى الْبَنَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَدِمَ نَاسٌ مِنَ الأَعْرَابِ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالُوا أَتُقَبِّلُونَ صِبْيَانَكُمْ قَالُوا نَعَمْ ‏.‏ فَقَالُوا لَكِنَّا وَاللَّهِ مَا نُقَبِّلُ ‏.‏ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ وَأَمْلِكُ أَنْ كَانَ اللَّهُ قَدْ نَزَعَ مِنْكُمُ الرَّحْمَةَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৬৬৫। আবু বাকর ইবন আবু শায়রা (রাহঃ) …. আয়েশা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদশ বেদুঈন নবী (ﷺ)-এর নিকট এসে জিজ্ঞাসা করলেন আপনারা কি আপনাদের সন্তানদের চুমু দেন? সাহাবারা বললেন, হ্যাঁ। তারা বললোঃ আল্লাহর শপথ! আমরা তো চুমু দেই না। তখন নবী (ﷺ) বললেনঃ আমি কি করতে পারি, যদি আল্লাহ তোমাদের হৃদয় থেকে রহমত দূর করে দেন?
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي رَاشِدٍ، عَنْ يَعْلَى الْعَامِرِيِّ، أَنَّهُ قَالَ جَاءَ الْحَسَنُ وَالْحُسَيْنُ يَسْعَيَانِ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَضَمَّهُمَا إِلَيْهِ وَقَالَ ‏ "‏ إِنَّ الْوَلَدَ مَبْخَلَةٌ مَجْبَنَةٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৬৬৬। আবু বাকর ইবন শায়রা (রাহঃ) ...... ইয়া'লা আমেরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, হাসান ও হুসায়ন (রাযিঃ) দৌঁড়ে নবী (ﷺ) -এর কাছে আসলেন। তখন তিনি তাদেরকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেনঃ সন্তান মানুষের দুর্বলতার কারণ।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مُوسَى بْنِ عُلَىٍّ، سَمِعْتُ أَبِي يَذْكُرُ، عَنْ سُرَاقَةَ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أَلاَ أَدُلُّكُمْ عَلَى أَفْضَلِ الصَّدَقَةِ ابْنَتُكَ مَرْدُودَةً إِلَيْكَ لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: সুরাকা ইবনে মালিক ইবনে জু‘শুম (রাঃ)
৩৬৬৭। আবু বাকর ইব্ন আবু শায়রা (রাহঃ)...... সুরাকাহ্ ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ আমি কি তোমাকে সর্বোত্তম সাদাকার পথ বলে দেব না? তোমার কন্যা যে তোমার কাছে ফিরে এসেছে, আর তুমি ছাড়া তার অন্য কোন উপার্জনকারী নেই।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، أَخْبَرَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الْحَسَنِ، عَنْ صَعْصَعَةَ، عَمِّ الأَحْنَفِ قَالَ دَخَلَتْ عَلَى عَائِشَةَ امْرَأَةٌ مَعَهَا ابْنَتَانِ لَهَا فَأَعْطَتْهَا ثَلاَثَ تَمَرَاتٍ فَأَعْطَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا تَمْرَةً ثُمَّ صَدَعَتِ الْبَاقِيَةَ بَيْنَهُمَا ‏.‏ قَالَتْ فَأَتَى النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَحَدَّثْتُهُ فَقَالَ ‏ "‏ مَا عَجَبُكِ لَقَدْ دَخَلَتْ بِهِ الْجَنَّةَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৬৬৮। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ........ আহনাফের চাচা সা'সা' (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আয়েশা (রাযিঃ) এর কাছে এক মহিলা এলো, তার সাথে ছিল তার দু'টি কন্যা, তিনি তাকে তিনটি খেজুর দিলেন, মহিলা উভয় মেয়েকে একটি করে খেজুর দিল। অতঃপর তৃতীয়টাকে দু'টুকরো করে উভয়ের মাঝে বন্টন করে দিল। আয়েশা (রাযিঃ) বলেন, এরপর নবী (ﷺ) আসলে আমি তাঁর নিকট ঘটনাটি বর্ণনা করলাম। তখন তিনি বললেন, তুমি অবাক হচ্ছো? সে তো এর দ্বারা জান্নাতে প্রবেশ করেছে।
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ حَرْمَلَةَ بْنِ عِمْرَانَ، قَالَ سَمِعْتُ أَبَا عُشَّانَةَ الْمَعَافِرِيَّ، قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ كَانَ لَهُ ثَلاَثُ بَنَاتٍ فَصَبَرَ عَلَيْهِنَّ وَأَطْعَمَهُنَّ وَسَقَاهُنَّ وَكَسَاهُنَّ مِنْ جِدَتِهِ - كُنَّ لَهُ حِجَابًا مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.
৩৬৬৯। হুসায়ন ইব্ন হাসান মারওয়াযী (রাহঃ) ........ উকবা ইব্ন আমির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, কারো যদি তিনটি মেয়ে থাকে, আর সে তাদের ব্যাপারে ধৈর্যধারণ করে, সাধ্যমত তাদের পানাহার ও বস্ত্রের সংস্থান করে, এতে তারা তার জন্য কিয়ামাতের দিন জাহান্নাম থেকে অন্তরায় হবে।
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ فِطْرٍ، عَنْ أَبِي سَعْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مِنْ رَجُلٍ تُدْرِكُ لَهُ ابْنَتَانِ فَيُحْسِنُ إِلَيْهِمَا مَا صَحِبَتَاهُ أَوْ صَحِبَهُمَا إِلاَّ أَدْخَلَتَاهُ الْجَنَّةَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৬৭০। হুসায়ন ইব্ন হাসান (রাহঃ).....ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোকের দু'টি মেয়ে থাকবে, আর সে তাদের সাথে উত্তম আচরণ করবে, যতদিন তারা তার সাথে বাস করে কিংবা (বর্ণনাকারীর সন্দেহ) সে তাদের সাথে বাস করে, তাহলে মেয়ে দু'টি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে।
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُمَارَةَ، أَخْبَرَنِي الْحَارِثُ بْنُ النُّعْمَانِ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏ "‏ أَكْرِمُوا أَوْلاَدَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৬৭১। আব্বাস ইব্ন ওয়ালীদ দিমাশকী (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ তোমরা তোমাদের সন্তানদের যত্ন নিবে এবং তাদের উত্তমরূপে আদব শিষ্টাচার শিক্ষা দিবে।
প্রতিবেশীর হক
بَاب حَقِّ الْجِوَارِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، سَمِعَ نَافِعَ بْنَ جُبَيْرٍ، يُخْبِرُ عَنْ أَبِي شُرَيْحٍ الْخُزَاعِيِّ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُحْسِنْ إِلَى جَارِهِ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَسْكُتْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৬৭২। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা খোযায়ী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের (কিয়ামত) প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। এবং যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথাবলে অথবা নিরবতা অবলম্বন করে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، وَعَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، جَمِيعًا عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৬৭৩। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জিবরাঈল (আ) আমাকে সদা-সর্বদা প্রতিবেশীর সাথে (সদাচরণের) উপদেশ দিয়েই যাচ্ছিলেন, এমন কি আমার ধারণা হলো যে, তিনি তাকে উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করবেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا زَالَ جِبْرَائِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৬৭৪। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জিবরঈল (আ) আমাকে সদা-সর্বদা প্রতিবেশীর সাথে (সদাচরণ) উপদেশ দিচ্ছিলেন। এমন কি আমার ধারণা হলো যে, হয়ত তাকে তিনি উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করবেন।
মেহমানের হক
بَاب حَقِّ الضَّيْفِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ الْخُزَاعِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ وَجَائِزَتُهُ يَوْمٌ وَلَيْلَةٌ وَلاَ يَحِلُّ لَهُ أَنْ يَثْوِيَ عِنْدَ صَاحِبِهِ حَتَّى يُحْرِجَهُ الضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ وَمَا أَنْفَقَ عَلَيْهِ بَعْدَ ثَلاَثَةِ أَيَّامٍ فَهُوَ صَدَقَةٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৬৭৫। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... আবু শোরায় খোযাঈ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের (কিয়ামতের) প্রতি ঈমান রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে, আর মেহমানের হক হলো-একদিন একরাত। মেহমানের জন্য এত সময় মেযবানের ঘরে থাকা বৈধ নয়, যাতে তার কষ্ট হয়। মোনদারি হলো তিনদিন, তিনদিনের পরে মেযবান তার জন্য যা খরচ করবে, তা হবে সাদাকা।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّهُ قَالَ قُلْنَا لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِنَّكَ تَبْعَثُنَا فَنَنْزِلُ بِقَوْمٍ فَلاَ يَقْرُونَا فَمَا تَرَى فِي ذَلِكَ ‏.‏ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنْ نَزَلْتُمْ بِقَوْمٍ فَأَمَرُوا لَكُمْ بِمَا يَنْبَغِي لِلضَّيْفِ فَاقْبَلُوا وَإِنْ لَمْ يَفْعَلُوا فَخُذُوا مِنْهُمْ حَقَّ الضَّيْفِ الَّذِي يَنْبَغِي لَهُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.
৩৬৭৬। মুহাম্মাদ ইব্ন রুমহ্ (রাহঃ)...... উকবা ইবন আমির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) কে বললামঃ আপনি আমাদেরকে বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন, তখন আমরা এমন সব লোকের কাছে অবতরণ করি যারা আমাদের মেহমানদারী করে না। অতএব এ ব্যাপারে আপনার কি অভিমত? রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বললেনঃ যদি তোমরা কোন বস্তিতে অবতরণ কর, আর তারা তোমাদের জন্য এমন কিছুর ব্যবস্থা করে যা মেহমানের উপযোগী, তাহলে তা গ্রহণ করবে। আর যদি তারা তা না করে, তাহলে তাদের কাছ থেকে মেহমানদারীর হক আদায় করে নাও, যা তাদের প্রদান করা উচিত ছিল।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْمِقْدَامِ أَبِي كَرِيمَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَيْلَةُ الضَّيْفِ وَاجِبَةٌ فَإِنْ أَصْبَحَ بِفِنَائِهِ فَهُوَ دَيْنٌ عَلَيْهِ فَإِنْ شَاءَ اقْتَضَى وَإِنْ شَاءَ تَرَكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৬৭৭। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)....... মিকদাম আবু কারীমা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রাতের মেহমানদারি বাধ্যতামূলক (অর্থাৎ রাতে কোন মেহমান আসলে তার মেহমানদারি করা আবশ্যক) মেহমান যদি তার বাড়ীতেই রাত কাটিয়ে ভোর করে, (আর মেহমান তার মেহমানদারী না করে), তাহলে উক্ত মেহমানদারি মেযবানের উপর মেহমানের পাওনা হলো। সে ইচ্ছা করলে তা উসূল করতে পারে, আবার ইচ্ছা করলে ছেড়েও দিতে পারে।
ইয়াতীমের হক
بَاب حَقِّ الْيَتِيمِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أُحَرِّجُ حَقَّ الضَّعِيفَيْنِ الْيَتِيمِ وَالْمَرْأَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৬৭৮। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হে আল্লাহ! আমি দুই প্রকার দুর্বল লোকের হক (নষ্ট করা) নিষিদ্ধ করেছি, তারা হলো ইয়াতীম এবং মহিলা।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ زَيْدِ بْنِ أَبِي عَتَّابٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ خَيْرُ بَيْتٍ فِي الْمُسْلِمِينَ بَيْتٌ فِيهِ يَتِيمٌ يُحْسَنُ إِلَيْهِ وَشَرُّ بَيْتٍ فِي الْمُسْلِمِينَ بَيْتٌ فِيهِ يَتِيمٌ يُسَاءُ إِلَيْهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৬৭৯। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি মুসলিমদের মাঝে সেই ঘরই সর্বোত্তম যে ঘরে ইয়াতীম থাকে এবং তার সাথে উত্তম আচরণ করা হয়। তদ্রুপ মুসলিমদের মাঝে সেই ঘরই নিকৃষ্টতম যে ঘরে ইয়াতীম থাকে এবং তার সাথে অসদাচরণ করা হয়।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكَلْبِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الأَنْصَارِيُّ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ عَالَ ثَلاَثَةً مِنَ الأَيْتَامِ كَانَ كَمَنْ قَامَ لَيْلَهُ وَصَامَ نَهَارَهُ وَغَدَا وَرَاحَ شَاهِرًا سَيْفَهُ فِي سَبِيلِ اللَّهِ وَكُنْتُ أَنَا وَهُوَ فِي الْجَنَّةِ أَخَوَيْنِ كَهَاتَيْنِ أُخْتَانِ ‏"‏ ‏.‏ وَأَلْصَقَ إِصْبَعَيْهِ السَّبَّابَةَ وَالْوُسْطَى ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৬৮০। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তিনজন ইয়াতীমের ভরণপোষণ করে, সে ঐ ব্যক্তি সমতুল্য গণ্য যে রাতে সালাতে দাঁড়িয়ে থাকে আর দিনে সিয়াম পালন করে, এবং সকাল সন্ধ্যা তলোওয়ার উচিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। জান্নাতে আমিও সে ব্যক্তি দু'ভায়ের মত এমনভাবে থাকবো, অতঃপর তিনি তর্জনী ও মধ্যমাকে সংযুক্ত করে দেখালেন।
রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা
بَاب إِمَاطَةِ الْأَذَى عَنْ الطَّرِيقِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ أَبَانَ بْنِ صَمْعَةَ عَنْ أَبِي الْوَازِعِ الرَّاسِبِيِّ عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ دُلَّنِي عَلَى عَمَلٍ أَنْتَفِعُ بِهِ قَالَ اعْزِلْ الْأَذَى عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ
বর্ণনাকারী: হযরত আবু বারযা আসলামী রাযি.
৩৬৮১। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ) ...... আবু বারযাহ আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এমন একটি আমল আমাকে শিখিয়ে দিন যার দ্বারা আমি উপকৃত হব। তিনি বললেনঃ মুসলিমদের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ كَانَ عَلَى الطَّرِيقِ غُصْنُ شَجَرَةٍ يُؤْذِي النَّاسَ فَأَمَاطَهَا رَجُلٌ فَأُدْخِلَ الْجَنَّةَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৬৮২। আবু বাকর ইবন আবু শায়রা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাস্তার উপর একটি গাছের ডাল পড়ে ছিল যা মানুষকে কষ্ট দিচ্ছিল, তখন এক ব্যক্তি তা সরিয়ে দিল ফলে, তাকে জান্নাতে দাখিল করা হল।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ وَاصِلٍ، مَوْلَى أَبِي عُيَيْنَةَ عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ عُرِضَتْ عَلَىَّ أُمَّتِي بِأَعْمَالِهَا حَسَنِهَا وَسَيِّئِهَا فَرَأَيْتُ فِي مَحَاسِنِ أَعْمَالِهَا الأَذَى يُنَحَّى عَنِ الطَّرِيقِ وَرَأَيْتُ فِي سَيِّئِ أَعْمَالِهَا النُّخَاعَةَ فِي الْمَسْجِدِ لاَ تُدْفَنُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)
৩৬৮৩। আবু বাকর ইব্ন আবু শায়ব ...... আবু যর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, উম্মাতের ভাল ও মন্দ আমল আমার সামনে পেশ করা হল, আমি তাদের আমলের মাঝে সর্বোত্তম আমল দেখলাম তা, যা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো হয় এবং তাদের আমলের মাঝে নিকৃষ্ট আমল দেখলাম মসজিদে থুথু ফেলা, যা মুছে ফেলা হয় না।
পানি সাদাকাহ করার ফযীলত
بَاب فَضْلِ صَدَقَةِ الْمَاءِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، صَاحِبِ الدَّسْتَوَائِيِّ عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ ‏ "‏ سَقْىُ الْمَاءِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: সা'দ ইবনে উবাদা (রাঃ)
৩৬৮৪। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... সা'দ ইবন উবাদাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! কোন সাদাকা সর্বোত্তম? তিনি বললেনঃ পানি পান করানো।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ يَصُفُّ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ صُفُوفًا - وَقَالَ ابْنُ نُمَيْرٍ أَهْلُ الْجَنَّةِ - فَيَمُرُّ الرَّجُلُ مِنْ أَهْلِ النَّارِ عَلَى الرَّجُلِ فَيَقُولُ يَا فُلاَنُ أَمَا تَذْكُرُ يَوْمَ اسْتَسْقَيْتَ فَسَقَيْتُكَ شَرْبَةً قَالَ فَيَشْفَعُ لَهُ وَيَمُرُّ الرَّجُلُ فَيَقُولُ أَمَا تَذْكُرُ يَوْمَ نَاوَلْتُكَ طَهُورًا فَيَشْفَعُ لَهُ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ نُمَيْرٍ ‏"‏ وَيَقُولُ يَا فُلاَنُ أَمَا تَذْكُرُ يَوْمَ بَعَثْتَنِي فِي حَاجَةِ كَذَا وَكَذَا فَذَهَبْتُ لَكَ فَيَشْفَعُ لَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৬৮৫। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইব্ন নুমায়র ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) .......আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ লোকেরা কিয়ামতের দিন সারিবদ্ধভাবে দাঁড়াবে। রাবী ইব্ন নুমায়র (রাহঃ) বলেনঃ জান্নাতিরা। তখন জাহান্নামীদের এক ব্যক্তি (জান্নাতী) এক লোকের পাশ দিয়ে যাওয়ার সময় বলবেঃ হে অমুক! তোমার কি সেদিনের কথা মনে পড়ে না, যে দিন তুমি পানি চেয়েছিলে, আর আমি তোমাকে এক ঢোক পানি পান করিয়েছিলাম? তিনি (রাসূল) বলেনঃ লোকটি তখন তার জন্য সুপারিশ করবে। আর ব্যক্তি খাওয়ার সময় বলবেঃ তোমার কি সে দিনের কথা স্মরণ নেই, যেদিন তুমি অমুক অমুক প্রয়োজনে আমাকে পাঠিয়ে ছিলে, আর সুপারিশ করবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُعْشُمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ، سُرَاقَةَ بْنِ جُعْشُمٍ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ ضَالَّةِ الإِبِلِ تَغْشَى حِيَاضِي قَدْ لُطْتُهَا لإِبِلِي فَهَلْ لِي مِنْ أَجْرٍ إِنْ سَقَيْتُهَا فَقَالَ ‏ "‏ نَعَمْ فِي كُلِّ ذَاتِ كَبِدٍ حَرَّى أَجْرٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: সুরাকা ইবনে মালিক ইবনে জু‘শুম (রাঃ)
৩৬৮৬। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ...... সুরাকাহ ইবন জু'সুম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করলাম করলাম ঐ পথ ভোলা উট সম্পর্কে যা আমার নিজের উটপালের জন্য তৈরী করা হাউজ থেকে পানি খেয়ে যায়, সেটাকে আমি যদি পানি পান করাই, তাহলে কি সাওয়াব পাবো ? তিনি বললেনঃ হ্যাঁ, প্রতিটি কলজেধারী (প্রাণীর) ক্ষেত্রেই সাওয়াব রয়েছে।
কোমল আচরণ
بَاب الرِّفْقِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هِلاَلٍ الْعَبْسِيِّ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)
৩৬৮৭। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... জারীর ইবন আব্দুল্লাহ বাজালী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে কোমলতা গুণ থেকে বঞ্চিত, সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ حَفْصٍ الأُبُلِّيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ وَيُعْطِي عَلَيْهِ مَا لاَ يُعْطِي عَلَى الْعُنْفِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৬৮৮। ইসমাঈল ইব্ন হাফস আইলী (রাহঃ).......আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ আল্লাহ কোমল তাই তিনি কোমলতা পছন্দ করেন এবং কোমল আচরণের উপর এত বিনিময় দান করেন, যা কঠোর আচরণের উপর দান করেন না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، عَنِ الأَوْزَاعِيِّ، ح وَحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৬৮৯। আবু বাকর ইবন আবু শায়বা ও হিশাম ইব্ন আম্মার ও আব্দুর রহমান ইবন ইবরাহীম (রাহঃ)....... আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ আল্লাহ কোমল, তিনি সকল ক্ষেত্রে কোমলতা পছন্দ করেন।
দাস-দাসী ও অধিনস্তদের প্রতি ইহসান
بَاب الْإِحْسَانِ إِلَى الْمَمَالِيكِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِخْوَانُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَأَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَأَلْبِسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)
৩৬৯০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ...... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (এরা) তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধিনস্ত করে দিয়েছেন, সুতরাং তোমরা যা খাবে তা তাদেরকে খাওয়াবে এবং তোমরা যা পরো তা থেকেই তাদের পরাবে। এমন কোন কাজ তাদের উপর চাপিও না, যা তাদের সাধ্যাতীত হয়, যদি তাদের প্রতি তা চাপাও, তবে তাদের সাহায্য করবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُغِيرَةَ بْنِ مُسْلِمٍ، عَنْ فَرْقَدٍ السَّبَخِيِّ، عَنْ مُرَّةَ الطَّيِّبِ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لاَ يَدْخُلُ الْجَنَّةَ سَيِّئُ الْمَلَكَةِ ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَلَيْسَ أَخْبَرْتَنَا أَنَّ هَذِهِ الأُمَّةَ أَكْثَرُ الأُمَمِ مَمْلُوكِينَ وَيَتَامَى قَالَ ‏"‏ نَعَمْ فَأَكْرِمُوهُمْ كَكَرَامَةِ أَوْلاَدِكُمْ وَأَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ ‏"‏ ‏.‏ قَالُوا فَمَا يَنْفَعُنَا فِي الدُّنْيَا قَالَ ‏"‏ فَرَسٌ تَرْتَبِطُهُ تُقَاتِلُ عَلَيْهِ فِي سَبِيلِ اللَّهِ مَمْلُوكُكَ يَكْفِيكَ فَإِذَا صَلَّى فَهُوَ أَخُوكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)
৩৬৯১। আবু বাকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ........ আবু বাকর সিদ্দীক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ চাকরের প্রতি অসদাচরণকারী জান্নাতে প্রবেশে করবে না। সাহাবারা বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! এই উম্মতের গোলাম ইয়াতীমের সংখ্যা অধিক? তিনি বললেনঃ হ্যাঁ, সুতরাং তাদের তদ্রুপ যত্ন করো, যেরূপ আপন সন্তানদের করে থাকো এবং তোমরা যা আহার করো তা থেকেই তাদের আহার করাও। সাহাবারা বললেনঃ দুনিয়াতে কোন জিনিস আমাদের উপকার করবে? তিনি বললেনঃ আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য যে ঘোড়া বেঁধে রাখা হয়, যে গোলাম তোমার কাজ আঞ্জাম দেয়। আর সে যদি সালাত আদায় করে, তবে সে তোমার ভাই।
সালামের প্রসার ঘটান
بَاب إِفْشَاءِ السَّلَامِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَابْنُ، نُمَيْرٍ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهُ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا ‏.‏ أَوَلاَ أَدُلُّكُمْ عَلَى شَىْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৬৯২। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যাঁর হাতে আমার প্রাণ, তাঁর কসম! তোমরা জান্নাতে দাখিল হতে পারবে না, যতক্ষণ না মু'মিন হবে, আর তোমরা মু'মিন হতে পারবে না, যতক্ষণ না পরস্পরকে ভালবাসবে। আমি কি তোমাদের এমন এক কাজ বাতলে দেব না, যা করলে তোমরা পরস্পরকে ভালবাসবে? তোমরা নিজেরদের মাঝে সালামের প্রসার ঘটাবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ أَمَرَنَا نَبِيُّنَا ـ صلى الله عليه وسلم ـ أَنْ نُفْشِيَ السَّلاَمَ ‏.‏
বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.
৩৬৯৩। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আমাদের নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন সালামের প্রসার ঘটাই।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اعْبُدُوا الرَّحْمَنَ وَأَفْشُوا السَّلاَمَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
৩৬৯৪। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ) .....আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা রহমানের (দয়ালু আল্লাহর) ইবাদত কর এবং সালামের প্রসার ঘটাও।
সালামের জবাব দেওয়া
بَاب رَدِّ السَّلَامِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، دَخَلَ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ جَالِسٌ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ فَقَالَ ‏ "‏ وَعَلَيْكَ السَّلاَمُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৬৯৫। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক লোক মসজিদে প্রবেশ করলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের এক কোনে বসা ছিলেন, লোকটি সালাত আদায় করলো, পরে এসে সালাম করলো, তখন তিনি বললেন وَعَلَيْكَ السَّلاَمُ "তোমার প্রতি ও সালাম"
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ زَكَرِيَّا، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَائِشَةَ، حَدَّثَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَهَا ‏ "‏ إِنَّ جِبْرَائِيلَ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ ‏"‏ ‏.‏ قَالَتْ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৬৯৬। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ).......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেনঃ জিবরাঈল (আ) তোমাকে সালাম দিচ্ছেন। আয়েশা (রাযিঃ) বললেনঃوَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ "তাঁর প্রতি সালাম এবং আল্লাহর রহমত ।"
যিম্মীদের সালামের জবাব দেওয়া
بَاب رَدِّ السَّلَامِ عَلَى أَهْلِ الذِّمَّةِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَحَدٌ مِنْ أَهْلِ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৬৯৭। আবু বাকর (রাহঃ) ...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আহলে কিতাবদের কেউ যখন তোমাদের সালাম দেয় তখন তোমরা বলবে وَعَلَيْكُمْ (অর্থাৎ তোমাদের প্রতিও)।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهُ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَاسٌ مِنَ الْيَهُودِ فَقَالُوا السَّامُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ ‏.‏ فَقَالَ ‏ "‏ وَعَلَيْكُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৬৯৮। আবু বাকর (রাহঃ) ...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) -এর নিকট একদল ইয়াহূদী এসে বললোঃ السَّامُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ হে আবুল কাসেম, তোমার মৃত্যু হোক। তিনি উত্তরে বললেনঃ وعليكم অর্থাৎ তোমাদের ।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ الْيَزَنِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْجُهَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنِّي رَاكِبٌ غَدًا إِلَى الْيَهُودِ فَلاَ تَبْدَءُوهُمْ بِالسَّلاَمِ فَإِذَا سَلَّمُوا عَلَيْكُمْ فَقُولُوا وَعَلَيْكُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৬৯৯। আবু বাকর (রাহঃ) ...... আবু আব্দুর রহামন জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আগমীকাল আমি ইয়াহূদীদের ওখানে যাচ্ছি। সুতরাং তোমরা আগে বেড়ে তাদের সালাম করবে না, তারা তোমাদেরকে সালাম করে তোমরা শুধু বলবেوَعَلَيْكُمْ
অল্প বয়স্ক ও নারীদের প্রতি সালাম করা
بَاب السَّلَامِ عَلَى الصِّبْيَانِ وَالنِّسَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَنَحْنُ صِبْيَانٌ فَسَلَّمَ عَلَيْنَا ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৭০০। আবু বাকর (রাহঃ)........ আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের এখানে আসলেন, আমরা তখন বালক। তিনি আমদেরকে সালাম করলেন।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي حُسَيْنٍ، سَمِعَهُ مِنْ، شَهْرِ بْنِ حَوْشَبٍ يَقُولُ أَخْبَرَتْهُ أَسْمَاءُ بِنْتُ يَزِيدَ، قَالَتْ مَرَّ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي نِسْوَةٍ فَسَلَّمَ عَلَيْنَا ‏.‏
বর্ণনাকারী: আসমা বিনতে ইয়াযীদ (রাঃ)
৩৭০১। আবু বাকর (রাহঃ) ...... আসমা বিনতে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদল মেয়ে লোকের সভায়, আমাদের পাশ দিয়ে রাসূলুল্লাহ (ﷺ) যাবার সময় আমাদেরকে সালাম করলেন।
মুসাফাহা প্রসঙ্গে
بَاب الْمُصَافَحَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ عَنْ حَنْظَلَةَ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ السَّدُوسِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللهِ أَيَنْحَنِي بَعْضُنَا لِبَعْضٍ قَالَ لَا قُلْنَا أَيُعَانِقُ بَعْضُنَا بَعْضًا قَالَ لَا وَلَكِنْ تَصَافَحُوا
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৭০২। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ....... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমরা কি একে অপরের সামনে মাথা নীচু করবো ? তিনি বললেনঃ না, আমরা জিজ্ঞাসা করলামঃ আমরা কি একে অপরকে আলিঙ্গন করবো? তিনি বললেনঃ না, তবে পরস্পর মুসাফাহা করবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنِ الأَجْلَحِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَتَفَرَّقَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)
৩৭০৩। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ....... বারা ইব্ন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দু'জন মুসলমান মিলিত হয়ে মুসাফাহা করলে, বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের মাফ করে দেওয়া হয়।
এক ব্যক্তি অপর ব্যক্তির হাত চুম্বন করা
بَاب الرَّجُلِ يُقَبِّلُ يَدَ الرَّجُلِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَبَّلْنَا يَدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৭০৪। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ……. ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর হাত মুবারক চুম্বন করেছি।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، وَغُنْدَرٌ، وَأَبُو أُسَامَةَ عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلِمَةَ، عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ، أَنَّ قَوْمًا، مِنَ الْيَهُودِ قَبَّلُوا يَدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَرِجْلَيْهِ ‏.‏
বর্ণনাকারী: সাফওয়ান ইবনে আসসাল (রাঃ)
৩৭০৫। আবু বাকর (রাহঃ)........ সাফওয়ান ইব্ন আসসাল (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদল ইয়াহূদী নবী (ﷺ) -এর মুবারক হাত ও পদদ্বয় চুম্বন করেছিল।
অনুমতি প্রার্থনা
بَاب الِاسْتِئْذَانِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ أَبَا مُوسَى، اسْتَأْذَنَ عَلَى عُمَرَ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَانْصَرَفَ فَأَرْسَلَ إِلَيْهِ عُمَرُ مَا رَدَّكَ قَالَ اسْتَأْذَنْتُ الاِسْتِئْذَانَ الَّذِي أَمَرَنَا بِهِ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ثَلاَثًا فَإِنْ أُذِنَ لَنَا دَخَلْنَا وَإِنْ لَمْ يُؤْذَنْ لَنَا رَجَعْنَا ‏.‏ قَالَ فَقَالَ لَتَأْتِيَنِّي عَلَى هَذَا بِبَيِّنَةٍ أَوْ لأَفْعَلَنَّ ‏.‏ فَأَتَى مَجْلِسَ قَوْمِهِ فَنَاشَدَهُمْ فَشَهِدُوا لَهُ فَخَلَّى سَبِيلَهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৭০৬। আবু বাকর (রাহঃ) ) ...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, আবু মুসা (রাযিঃ) তিনবার উমারের নিকট (সাক্ষাতের) অনুমতি চাইলেন, কিন্তু তাকে অনুমতি দেয়া হলো না, তাই তিনি ফিরে চললেন। তখন উমর (রাযিঃ) তাঁর কাছে লোক পাঠিয়ে জিজ্ঞাসা করলেনঃ ফিরে যাচ্ছো কেন ? রাবী বলেনঃ যে ভাবে রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে অনুমতি প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন, আমি সেভাবে তিনবার অনুমতি প্রার্থনা করেছি। অতঃপর অনুমতি দেয়া হলে আমরা প্রবেশ করি, আর অনুমতি না দেয়া হলে ফিরে যাই। আবু সাঈদ খুদরী (রাযিঃ) বলেনঃ উমার (রাযিঃ) তখন বললেন, এ হাদীসের সপক্ষে সাক্ষী পেশ করবে, নইলে তোমাকে সাজা দিব। তিনি তখন আপন লোকদের মজলিসে এসে তাঁদেরকে সাক্ষী দেয়ার অনুরোধ করলেন, তারা তাঁর পক্ষে সাক্ষী দিলে উমার (রাযিঃ) তাকে ছেড়ে দিলেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ وَاصِلِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي سَوْرَةَ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَذَا السَّلاَمُ فَمَا الاِسْتِئْنَاسُ قَالَ ‏ "‏ يَتَكَلَّمُ الرَّجُلُ تَسْبِيحَةً وَتَكْبِيرَةً وَتَحْمِيدَةً وَيَتَنَحْنَحُ وَيُؤْذِنُ أَهْلَ الْبَيْتِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)
৩৭০৭। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ) ….. আবু আইউব আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এই সালামটা তো বুঝলাম, কিন্তু অনুমতি প্রার্থনাটা কি ? তিনি বললেনঃ আগন্তুক লোক তাসবীহ্, তাকবীর তাহমীদের মাধ্যমে কিংবা গলাখাকারি দিয়ে ঘর ওয়ালাদের থেকে অনুমতি প্রার্থনা করবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ مُغِيرَةَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نُجَىٍّ، عَنْ عَلِيٍّ، قَالَ كَانَ لِي مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مُدْخَلاَنِ مُدْخَلٌ بِاللَّيْلِ وَمُدْخَلٌ بِالنَّهَارِ فَكُنْتُ إِذَا أَتَيْتُهُ وَهُوَ يُصَلِّي يَتَنَحْنَحُ لِي ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৩৭০৮। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হাযির হওয়ার সময় ছিল দুটো, একটা সময় ছিল রাতে এবং একটা সময় ছিল দিনে। যখন আসার উদ্দেশ্যে করে গলা খাকারি দিতেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ اسْتَأْذَنْتُ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ مَنْ هَذَا ‏"‏ ‏.‏ فَقُلْتُ أَنَا فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَنَا أَنَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৭০৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট অনুমতি প্রার্থনা করলাম। তখন তিনি বললেনঃ কে ? আমি বললামঃ আমি, তখন নবী (ﷺ) বললেনঃ আমি! আমি! (নাম বলতে পারো না)।
কোন লোকের কাউকে জিজ্ঞাসা করা, আপনি কিভাবে রাত প্রভাত করলেন ?
بَاب الرَّجُلِ يُقَالُ لَهُ كَيْفَ أَصْبَحْتَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ جَابِرٍ، قَالَ قُلْتُ كَيْفَ أَصْبَحْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ "‏ بِخَيْرٍ مِنْ رَجُلٍ لَمْ يُصْبِحْ صَائِمًا وَلَمْ يَعُدْ سَقِيمًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৭১০। আবু বাকর (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি কিভাবে রাত্রি প্রভাত করলেন? তিনি বললেনঃ ভালোভাবেই, তবে এমন লোক হিসাবে যে সিয়াম রত অবস্থায় প্রভাত করেনি এবং কোন রুগ্ন ব্যক্তিকেও দেখতে যাইনি।
حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْهَرَوِيُّ، إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَاتِمٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ إِسْحَاقَ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، حَدَّثَنِي جَدِّي أَبُو أُمِّي، مَالِكُ بْنُ حَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيُّ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لِلْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ وَدَخَلَ عَلَيْهِمْ فَقَالَ ‏"‏ السَّلاَمُ عَلَيْكُمْ ‏"‏ ‏.‏ قَالُوا وَعَلَيْكَ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ‏.‏ قَالَ ‏"‏ كَيْفَ أَصْبَحْتُمْ ‏"‏ ‏.‏ قَالُوا بِخَيْرٍ نَحْمَدُ اللَّهَ فَكَيْفَ أَصْبَحْتَ بِأَبِينَا وَأُمِّنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ أَصْبَحْتُ بِخَيْرٍ أَحْمَدُ اللَّهَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু উসাইদ সাঈদী (রাঃ)
৩৭১১। আবু ইসহাক হারাবী, ইবরাহীম ইবন আব্দুল্লাহ ইব্ন আবু হাতিম (রাহঃ) …… আবু উসাইদ সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্বাস ইব্ন আব্দুল মুত্তালিবদের ওখানে গিয়ে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেনঃ السَّلاَمُ عَلَيْكُمْ তারা উত্তরে বললেনঃ وَعَلَيْكَ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেনঃ তোমরা কিভাবে রাত প্রভাত করেছ? তাঁরা বললেনঃ ভালোভাবেই আমরা আল্লাহর প্রশংসা করছি। ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমাদের পিতামাতা আপনার জন্য উৎসর্গিত, আপনি কিভাবে রাত প্রভাত করেছেন? তিনি বললেনঃ আমি ভালোভাবেই রাত প্রভাত করেছি, আমি আল্লাহর প্রশংসা করছি।
بَاب إِذَا أَتَاكُمْ كَرِيمُ قَوْمٍ فَأَكْرِمُوهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سَعِيدُ بْنُ مَسْلَمَةَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا أَتَاكُمْ كَرِيمُ قَوْمٍ فَأَكْرِمُوهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৭১২। মুহাম্মাদ ইব্ন সাব্বাহ (রাহঃ) ......ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রলেছেনঃ যখন তোমাদের কাছে কোন কাওমের সম্মানিত ব্যক্তি আসেন, তখন তোমরা তার সম্মান করবে।
হাঁচির জবাব দেওয়া
بَاب تَشْمِيتِ الْعَاطِسِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ عَطَسَ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَشَمَّتَ أَحَدَهُمَا - أَوْ سَمَّتَ - وَلَمْ يُشَمِّتِ الآخَرَ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ عَطَسَ عِنْدَكَ رَجُلاَنِ فَشَمَّتَّ أَحَدَهُمَا وَلَمْ تُشَمِّتِ الآخَرَ فَقَالَ ‏ "‏ إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ وَإِنَّ هَذَا لَمْ يَحْمَدِ اللَّهَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৭১৩। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ........ আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর সামনে দু'জন লোক হাঁচি দিল, তখন তিনি এক ব্যক্তির হাঁচির জবাব দিলেন, অপর ব্যক্তির হাঁচির জবাব দেননি। তখন তাঁকে বলা হলো, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! দু'জন লোক আপনার সামনে হাঁচি দিল আপনি তাদের একজনের হাঁচির জবাব দিলেন, কিন্তু অপর জনের হাঁচির জবাব দিলেন না ? তিনি বললেনঃ এ লোক আল্লাহর প্রশংসা করেছে, আর ঐ লোক আল্লাহর প্রশংসা করেনি।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يُشَمَّتُ الْعَاطِسُ ثَلاَثًا فَمَا زَادَ فَهُوَ مَزْكُومٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: সালামা ইবনুল আকওয়া' (রাঃ)
৩৭১৪। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. সালামা ইব্ন আকওয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হাঁচিদাতার হাঁচির উত্তর তিনবার দিতে হবে, এর অধিক হলে সে সর্দিগ্রস্ত হবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عِيسَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ ‏.‏ وَلْيَرُدَّ عَلَيْهِ مَنْ حَوْلَهُ يَرْحَمُكَ اللَّهُ ‏.‏ وَلْيَرُدَّ عَلَيْهِمْ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৩৭১৫। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)......আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন হাঁচি দেয়, তখন সে যেন বলে, 'আল-হামদুলিল্লাহ'। আর তার পাশে যে থাকবে, সে যেন বলে يَرْحَمُكَ اللَّهُ উত্তরে তার আবার বলা উচিত يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ
নিজের সাথে উপবিষ্ট ব্যক্তিকে সম্মান কর
بَاب إِكْرَامِ الرَّجُلِ جَلِيسَهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِي يَحْيَى الطَّوِيلِ، - رَجُلٌ مِنْ أَهْلِ الْكُوفَةِ - عَنْ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৭১৬। আলী ইব্ন মুহাম্মাদ (স)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতেন এবং কথা বলতেন, তখন সে মুখ না ফিরানো পর্যন্ত তিনি তাঁর মুখ ফিরাতেন না এবং যখন কারো সাথে মুসাফাহা করতেন, তখন সে তার হাত টেনে না নেওয়া পর্যন্ত, তিনি তার থেকে নিজের হাত টেনে নিতেন না। আর কোন সাক্ষাতকারীর সামনে তাঁকে কখনো পা ছড়িয়ে দিয়ে বসতে দেখা যায়নি।
কেউ মজলিস থেকে উঠে আবার ফিরে আসলে, সে-ই উক্ত স্থানের অধিক হকদার
بَاب مَنْ قَامَ عَنْ مَجْلِسٍ فَرَجَعَ فَهُوَ أَحَقُّ بِهِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا قَامَ أَحَدُكُمْ عَنْ مَجْلِسِهِ ثُمَّ رَجَعَ فَهُوَ أَحَقُّ بِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭১৭। আমর ইব্ন রাফি (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ তোমাদের কেউ যখন তার বসার স্থান থেকে উঠে গিয়ে আবার ফিরে আসে, তখন সে-ই উক্ত স্থানের অধিক হকদার হবে।
ওযর পেশ করা
بَاب الْمَعَاذِيرِ
বর্ণনাকারী: বিবিধ
হাস্য-রসিকতা
بَاب الْمُزَاحِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَمْعَةَ بْنِ صَالِحٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ وَهْبِ بْنِ عَبْدِ بْنِ زَمْعَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا زَمْعَةُ بْنُ صَالِحٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبِ بْنِ زَمْعَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ خَرَجَ أَبُو بَكْرٍ فِي تِجَارَةٍ إِلَى بُصْرَى قَبْلَ مَوْتِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِعَامٍ وَمَعَهُ نُعَيْمَانُ وَسُوَيْبِطُ بْنُ حَرْمَلَةَ وَكَانَا شَهِدَا بَدْرًا وَكَانَ نُعَيْمَانُ عَلَى الزَّادِ وَكَانَ سُوَيْبِطٌ رَجُلاً مَزَّاحًا فَقَالَ لِنُعَيْمَانَ أَطْعِمْنِي ‏.‏ قَالَ حَتَّى يَجِيءَ أَبُو بَكْرٍ ‏.‏ قَالَ فَلأُغِيظَنَّكَ ‏.‏ قَالَ فَمَرُّوا بِقَوْمٍ فَقَالَ لَهُمْ سُوَيْبِطٌ تَشْتَرُونَ مِنِّي عَبْدًا لِي قَالُوا نَعَمْ ‏.‏ قَالَ إِنَّهُ عَبْدٌ لَهُ كَلاَمٌ وَهُوَ قَائِلٌ لَكُمْ إِنِّي حُرٌّ ‏.‏ فَإِنْ كُنْتُمْ إِذَا قَالَ لَكُمْ هَذِهِ الْمَقَالَةَ تَرَكْتُمُوهُ فَلاَ تُفْسِدُوا عَلَىَّ عَبْدِي ‏.‏ قَالُوا لاَ بَلْ نَشْتَرِيهِ مِنْكَ ‏.‏ فَاشْتَرَوْهُ مِنْهُ بِعَشْرِ قَلاَئِصَ ثُمَّ أَتَوْهُ فَوَضَعُوا فِي عُنُقِهِ عِمَامَةً أَوْ حَبْلاً ‏.‏ فَقَالَ نُعَيْمَانُ إِنَّ هَذَا يَسْتَهْزِئُ بِكُمْ وَإِنِّي حُرٌّ لَسْتُ بِعَبْدٍ ‏.‏ فَقَالُوا قَدْ أَخْبَرَنَا خَبَرَكَ ‏.‏ فَانْطَلَقُوا بِهِ فَجَاءَ أَبُو بَكْرٍ فَأَخْبَرُوهُ بِذَلِكَ ‏.‏ قَالَ فَاتَّبَعَ الْقَوْمَ وَرَدَّ عَلَيْهِمُ الْقَلاَئِصَ وَأَخَذَ نُعَيْمَانَ ‏.‏ قَالَ فَلَمَّا قَدِمُوا عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَأَخْبَرُوهُ ‏.‏ قَالَ فَضَحِكَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَأَصْحَابُهُ مِنْهُ حَوْلاً ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)
৩৭১৯। আবু বাকর ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এর ওফাতের এক বছর পূর্বে আবু বাকর (রাযিঃ) ব্যবসা উপলক্ষে বাসরা গেলেন, তাঁর সাথে ছিলেন নু'আইমান এবং সুয়াইবিত ইবন হারমালাহ্ (রাযিঃ)। তাঁরা উভয়ে বদরের যুদ্ধে অংশ নিয়ে ছিলেন। নু'আইমান বদরের পাথেয় এর দায়িত্বে ছিলেন এবং সুয়াইবিত ছিলেন কৌতুক প্রিয় লোক। তিনি নু'আইমান (রাযিঃ)-কে বলেনঃ আমাকে কিছু খাবার দিন। তিনি বললেনঃ আবু বাকর (রাযিঃ) এসে নিক, তারপর তিনি বললেনঃ আচ্ছা, আমি আপনাকে নাজেহাল করে ছাড়বো। রাবী বলেনঃ পরে তাঁরা এক বস্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন সুয়া'আবিত তাদের বললেনঃ তোমরা কি আমার কাছ থেকে আমার একটি গোলাম কিনবে? তারা বললোঃ হ্যাঁ, তিনি বললেনঃ এ এমন একটা গোলাম, যার একটা আওড়ানো বুলি আছে। সে তোমাদেরকে বলবে আমি আযাদ, (দাস নই), তার এ কথায় তোমরা তাকে ছেড়ে দিয়ে আমাকে আমার এ গোলামের ব্যাপারে অসুবিধায় ফেলো না। তারা বললোঃ না। আমরা বরং তাকে তোমার কাছ থেকে খরিদ করবই। অতঃপর তারা তাকে তার কাছ থেকে দশ উটের বিনিময়ে খরিদ করলো, পরে তার কাছে এলো, তারা তার গলায় পাগড়ী কিংবা রশি পেঁচিয়ে ধরলো। নু'আইমান (রাযিঃ) তখন বললোঃ এ লোক তোমাদের সাথে পরিহাস করছে, সত্যি আমি আযাদ, দাস নই। তারা বললোঃ তোমার সব খবরই আমাদের বলা হয়েছে তখন তারা তাকে নিয়ে গেল। পরে আবু বকর (রাযিঃ) আসলে সাথীরা তাঁকে এ বিষয়টি অবহিত করলো। রাবী বলেনঃ অতঃপর তিনি লোকদের অনুসরণ করলেন এবং তাদের উট ফেরত দিয়ে নু'আইমান (রাযিঃ)-কে ছাড়িয়ে আনলেন। রাবী বলেনঃ যখন তাঁরা নবী (ﷺ) ও তাঁর সাহাবীরা তাঁকে নিয়ে এক বছর যাবত হেসেছিলেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُخَالِطُنَا حَتَّى يَقُولَ لأَخٍ لِي صَغِيرٍ ‏ "‏ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ ‏"‏ ‏.‏ قَالَ وَكِيعٌ يَعْنِي طَيْرًا كَانَ يَلْعَبُ بِهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৭২০। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আমাদের সাথে মেলামেশা করতেন, এমন কি তিনি আমার এক ছোট ভাইকে বলতেনঃ يا أبا عمير ما فعل الغير (হে আবু উমায়র কি করছে নুগায়র ?) রাবী ওয়াকী বলেনঃ তিনি এতে সেই পাখিটি উদ্দেশ্যে করেছেন, যেটা আবু উমায়ের খেলতো।
সাদা চুল উপড়ানো
بَاب نَتْفِ الشَّيْبِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ نَتْفِ الشَّيْبِ وَقَالَ ‏ "‏ هُوَ نُورُ الْمُؤْمِنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
৩৭২১। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ....... শু'আয়েব (রাহঃ) এর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাদা চুল উপড়ে ফেলতে নিষেধ করেছেন এবং বলেছেন এটা হচ্ছে মু'মিনের নূর।
ছায়া ও রোদের মাঝখানে বসা
بَاب الْجُلُوسِ بَيْنَ الظِّلِّ وَالشَّمْسِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ أَبِي الْمُنِيبِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى أَنْ يُقْعَدَ بَيْنَ الظِّلِّ وَالشَّمْسِ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৭২২। আবু বাকর ইব্ন শায়বা (রাহঃ) ....... ইবন বুরায়দাহ (রাযিঃ)-র পিতা থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ছায়াও রোদের মাঝখানে বসতে নিষেধ করেছেন।
উপুড়ে হয়ে শোয়া নিষিদ্ধ
بَاب النَّهْيِ عَنْ الِاضْطِجَاعِ عَلَى الْوَجْهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ قَيْسِ بْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ أَصَابَنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَائِمًا فِي الْمَسْجِدِ عَلَى بَطْنِي فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ ‏ "‏ مَا لَكَ وَلِهَذَا النَّوْمِ هَذِهِ نَوْمَةٌ يَكْرَهُهَا اللَّهُ أَوْ يُبْغِضُهَا اللَّهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৭২৩। মুহাম্মাদ ইবন সাববাহ (রাহঃ) ....... তিখফা গিফারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তার পা দিয়ে খোঁচা দিয়ে বললেনঃ তোমার এ ধরনের শোওয়া কিরূপ! এধরনের শোওয়া তো আল্লাহ অপছন্দ করেন, কিংবা (রাবীর সন্দেহ) তা ঘৃণা করেন।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ مَرَّ بِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَأَنَا مُضْطَجِعٌ عَلَى بَطْنِي فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ ‏ "‏ يَا جُنَيْدِبُ إِنَّمَا هَذِهِ ضِجْعَةُ أَهْلِ النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)
৩৭২৪। ইয়াকূব ইব্ন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) ...... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজী (ﷺ) আমার পাশ দিয়ে গেলেন, তখন আমি উঁপুড় হয়ে শায়িত ছিলাম, তিনি আমাকে তাঁর পা দ্বারা খোঁচা দিয়ে বললেনঃ হে জুনাইদিব! এটা তো জাহান্নামীদের শোওয়ার ধরণ।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ رَجَاءٍ، عَنِ الْوَلِيدِ بْنِ جَمِيلٍ الدِّمَشْقِيِّ، أَنَّهُ سَمِعَ الْقَاسِمَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يُحَدِّثُ عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ مَرَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَلَى رَجُلٍ نَائِمٍ فِي الْمَسْجِدِ مُنْبَطِحٍ عَلَى وَجْهِهِ فَضَرَبَهُ بِرِجْلِهِ وَقَالَ ‏ "‏ قُمْ وَاقْعُدْ فَإِنَّهَا نَوْمَةٌ جَهَنَّمِيَّةٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৭২৫। ইয়াকূব ইব্ন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) ...... আবু উমামাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মসজিদে উপুড় হয়ে শায়িত জনৈক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তাকে তার পা দ্বারা খোঁচা দিয়ে বললেনঃ দাঁড়াও অথবা (রাবীর সন্দেহ) বসো, কেননা, এটা জাহান্নামীদের শোওয়া।
জ্যোতিষ বিষয়ক জ্ঞান অর্জন
بَاب تَعَلُّمِ النُّجُومِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الأَخْنَسِ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ زَادَ مَا زَادَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৭২৬। আবু বাকর (রাযিঃ)........ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জ্যোতিষ বিদ্যার কিছু শিখলো, সে যেন যাদুরই একটা শাখা শিখলো যত ইচ্ছে সে শিখুক।
বাতাসকে গালি দেওয়া নিষিদ্ধ
بَاب النَّهْيِ عَنْ سَبِّ الرِّيحِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا ثَابِتٌ الزُّرَقِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تَسُبُّوا الرِّيحَ فَإِنَّهَا مِنْ رَوْحِ اللَّهِ تَأْتِي بِالرَّحْمَةِ وَالْعَذَابِ وَلَكِنْ سَلُوا اللَّهَ مِنْ خَيْرِهَا وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭২৭। আবু বাকর (রাযিঃ)...... আবু হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা বাতাসকে গালি দিও না ; কেননা, তা (বান্দাদের প্রতি) আল্লাহর রহমত, তা রহমত ও আযাব নিয়ে এসে থাকে। বরং তোমরা আল্লাহর কাছে তার ভালটুকু প্রার্থনা কর এবং তার মন্দটুকু থেকে আশ্রয় প্রার্থনা কর।
পছন্দনীয় নাম
بَاب مَا يُسْتَحَبُّ مِنْ الْأَسْمَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا الْعُمَرِيُّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أَحَبُّ الأَسْمَاءِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৭২৮। আবু বাকর (রাযিঃ) ...... ইব্ন উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন; মহান আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান ।
অপছন্দনীয় নাম
بَاب مَا يُكْرَهُ مِنْ الْأَسْمَاءِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَئِنْ عِشْتُ إِنْ شَاءَ اللَّهُ لأَنْهَيَنَّ أَنْ يُسَمَّى رَبَاحٌ وَنَجِيحٌ وَأَفْلَحُ وَنَافِعٌ وَيَسَارٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.
৩৭২৯। নাস্র ইব্ন আলী (রাযিঃ)....... উমার ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইনশা আল্লাহ্ আমি যদি বেঁচে থাকি, তাহলে রাবাহ, নাজীহ, আফলাহ, নাফি ও ইয়াসার নাম রাখতে নিষেধ করবো।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنِ الرُّكَيْنِ، عَنْ أَبِيهِ، عَنْ سَمُرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نُسَمِّيَ رَقِيقَنَا أَرْبَعَةَ أَسْمَاءٍ أَفْلَحُ وَنَافِعٌ وَرَبَاحٌ وَيَسَارٌ ‏.‏
বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)
৩৭৩০। আবু বাকর (রাহঃ)...... সামুরাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) আমাদের দাসদেরকে চার নামে ডাকতে নিষেধ করেছেনঃ যথা- আফলাহ, নাফি, রাবাহ, ইয়াসার।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، حَدَّثَنَا مُجَالِدُ بْنُ سَعِيدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، قَالَ لَقِيتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَالَ مَنْ أَنْتَ فَقُلْتُ مَسْرُوقُ بْنُ الأَجْدَعِ ‏.‏ فَقَالَ عُمَرُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ الأَجْدَعُ شَيْطَانٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.
৩৭৩১। আবু বাকর (রাহঃ)...... মাসরূক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমার ইবন খাত্তাবের (রাযিঃ) এর সাথে সাক্ষাত করলাম। তখন তিনি জিজ্ঞাসা করলেনঃ তুমি কে? আমি বললামঃ মাসরূক ইবন আজদা । তখন উমার (রাযিঃ) বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছিঃ আজ্দা হচ্ছে শয়তান। (কোন মানুষের এ নাম রাখা উচিত নয়)
নাম পরিবর্তন করা
بَاب تَغْيِيرِ الْأَسْمَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، قَالَ سَمِعْتُ أَبَا رَافِعٍ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ زَيْنَبَ، كَانَ اسْمُهَا بَرَّةَ فَقِيلَ لَهَا تُزَكِّي نَفْسَهَا فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ زَيْنَبَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭৩২। আবু বাকর (রাহঃ)...... আবু হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, যায়নাবের নাম প্রথমে বাররাহ (পুণ্যবতী) ছিল। তখন তার সম্পর্কে বলা হলোঃ সে নিজেই নিজের পবিত্রতা প্রকাশ করছে। তখন রাসূলূল্লাহ (ﷺ) তার নাম রাখলেনঃ যায়নাব।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ ابْنَةً لِعُمَرَ، كَانَ يُقَالُ لَهَا عَاصِيَةُ فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ جَمِيلَةَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৭৩৩। আবু বাকর (রাযিঃ) ...... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, উমারের এক মেয়েকে عاصية 'অবাধ্য' বলে ডাকা হতো। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার নাম রাখলেন 'জামীলাহ'।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى أَبُو الْمُحَيَّاةِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، حَدَّثَنَى ابْنُ أَخِي عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَلَيْسَ اسْمِي عَبْدَ اللَّهِ بْنَ سَلاَمٍ فَسَمَّانِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَبْدَ اللَّهِ بْنَ سَلاَمٍ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে সালাম (রাঃ)
৩৭৩৪। আবু বাকর (রাহঃ)......আব্দুল্লাহ ইব্ন সালাম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হাযীর হলাম, তখন আমার নাম আব্দুল্লাহ ইব্ন সালাম ছিল না। রাসূলুল্লাহ (ﷺ) নাম রাখেন আব্দুল্লাহ ইব্ন সালাম।
নবী (ﷺ)-এর নাম ও তাঁর কুনিয়াত একত্রিত করা
بَاب الْجَمْعِ بَيْنَ اسْمِ النَّبِيِّ ﷺ وَكُنْيَتِهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ أَبُو الْقَاسِمِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭৩৫। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবুল কাসিম (ﷺ) বলেছেনঃ তোমরা আমার নামে নাম রেখো, কিন্তু আমার কুনিয়াতে কুনিয়াত রেখো না।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৭৩৬। আবু বাকর (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আমার নামে নাম রাখতে পার, কিন্তু আমার উপনামে উপনাম রেখ না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِالْبَقِيعِ فَنَادَى رَجُلٌ رَجُلاً يَا أَبَا الْقَاسِمِ فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ إِنِّي لَمْ أَعْنِكَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৭৩৭। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বাকী, নামক স্থানে বললোঃ হে আবুল কাসিম। এতে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দিকে ফিরে তাকালেন। তখন সে ব্যক্তি বললোঃ আমি তো আপনাকে ডাকিনি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমার নামে নাম রাখতে পার, কিন্তু আমার উপনামে উপনাম রেখ না।
কারো সন্তান না হতেই তার কুনিয়াত রাখা
بَاب الرَّجُلِ يُكْنَى قَبْلَ أَنْ يُولَدَ لَهُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ حَمْزَةَ بْنِ صُهَيْبٍ، أَنَّ عُمَرَ، قَالَ لِصُهَيْبٍ مَا لَكَ تَكْتَنِي بِأَبِي يَحْيَى وَلَيْسَ لَكَ وَلَدٌ ‏.‏ قَالَ كَنَّانِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِأَبِي يَحْيَى ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৭৩৮। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ) ........ হামযাহ্ ইব্ন সুহায়েব (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা উমার (রাযিঃ) সুহায়বকে বললেনঃ কি ব্যাপার তুমি আবু ইয়াহইয়া উপনাম কেন গ্রহণ করেছ? অথচ তোমার তো কোন সন্তান নেই। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমার কুনিয়াত রেখেছেন আবু ইয়াহ্ইয়া।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ مَوْلًى، لِلزُّبَيْرِ عَنْ عَائِشَةَ، ‏.‏ أَنَّهَا قَالَتْ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ كُلُّ أَزْوَاجِكَ كَنَّيْتَهُ غَيْرِي ‏.‏ قَالَ ‏ "‏ فَأَنْتِ أُمُّ عَبْدِ اللَّهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৭৩৯। আবু বাকর (রাহঃ).....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ) কে বললেনঃ আপনার সব স্ত্রীরই উপনাম আছে, কেবল আমি ব্যতীত। তিনি বললেন, আচ্ছা, তুমি হলে 'উম্মু আব্দুল্লাহ'।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَأْتِينَا فَيَقُولُ لأَخٍ لِي وَكَانَ صَغِيرًا ‏ "‏ يَا أَبَا عُمَيْرٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৭৪০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)........আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আমাদের এখানে আসতেন, এবং আমার এক ভাইকে যে ছোট ছিল, আবু উমায়র বলতেন।
উপাধি প্রসঙ্গে
بَاب الْأَلْقَابِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي جَبِيرَةَ بْنِ الضَّحَّاكِ، قَالَ فِينَا نَزَلَتْ مَعْشَرَ الأَنْصَارِ ‏(وَلاَ تَنَابَزُوا بِالأَلْقَابِ‏)‏ قَدِمَ عَلَيْنَا النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَالرَّجُلُ مِنَّا لَهُ الاِسْمَانِ وَالثَّلاَثَةُ فَكَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ رُبَّمَا دَعَاهُمْ بِبَعْضِ تِلْكَ الأَسْمَاءِ فَيُقَالُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَغْضَبُ مِنْ هَذَا ‏.‏ فَنَزَلَتْ ‏(وَلاَ تَنَابَزُوا بِالأَلْقَابِ)‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৭৪১। আবু বাকর (রাহঃ)......... আবু জাহীরা ইবন যিহ্হাক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, وَلاَ تَنَابَزُوا بِالأَلْقَابِ (তোমরা একে অপরকে মন্দ উপাধিতে ডেকো না) আয়াতটি আমাদের আনসারদের ব্যাপারেই অবতীর্ণ হয়েছে। নবী (ﷺ) যখন আমাদের এখানে আসেন, তখন আমাদের মাঝে কারো কারো দুই তিন নাম ছিল, নবী (ﷺ) তাদের কাউকে সে সব নামের কোন একটি ধরে ডাকতেন। তখন তাকে বলা হতোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এ নামে সে চটে যায়, তখন আয়াত وَلاَ تَنَابَزُوا بِالأَلْقَابِ নাযিল হয়।
প্রশংসা করা
بَاب الْمَدْحِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنِ الْمِقْدَادِ بْنِ عَمْرٍو، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نَحْثُوَ فِي وُجُوهِ الْمَدَّاحِينَ التُّرَابَ ‏.‏
বর্ণনাকারী: হযরত মিকদাদ ইবনে আমর (রাঃ)
৩৭৪২। আবু বাকর (রাহঃ)..... মিকদাদ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন (সম্মুখে) প্রশংসাকারীদের মুখের উপর মাটি ছুড়ে মারি।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ مَعْبَدٍ الْجُهَنِيِّ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِيَّاكُمْ وَالتَّمَادُحَ فَإِنَّهُ الذَّبْحُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)
৩৭৪৩। আবু বাকর (রাযিঃ)...... মু'আবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি তোমরা অপরের (সম্মুখে) প্রশংসা করা পরিহার করবে। কেননা, তা যবাই করার শামিল।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ مَدَحَ رَجُلٌ رَجُلاً عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ وَيْحَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ ‏"‏ ‏.‏ مِرَارًا ثُمَّ قَالَ ‏"‏ إِنْ كَانَ أَحَدُكُمْ مَادِحًا أَخَاهُ فَلْيَقُلْ أَحْسِبُهُ وَلاَ أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু বাকরা (রাঃ)
৩৭৪৪। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ...... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে একজন অন্য একজনের প্রশংসার করলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার জন্য আফসোস! তুমি তোমার সাথীর গলা কাটলে ! একথা কয়েকবার বললেন, অতঃপর তিনি বললেনঃ তোমাদের কেউ যদি তার ভাইয়ের প্রশংসা করতে চায়, তবে সে যেন বলেঃ আমার এরূপ ধারণা । আমি আল্লাহর কাছে কারো সাফাই গাইতে পারি না।
পরামর্শ প্রদানে আমানতদারী করা
بَاب الْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، عَنْ شَيْبَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭৪৫। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার কাছে পরামর্শ চাওয়া হয় তাকে বিশ্বস্ততার পরিচয় দিতে হবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، عَنْ شَرِيكٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু মাসউদ বদরী আনসারী (রাঃ)
৩৭৪৬। আবু বাক্র ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার কাছে পরামর্শ চাওয়া হয়, তাকে বিশ্বস্ততা রক্ষা করতে হবে।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، وَعَلِيُّ بْنُ هَاشِمٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا اسْتَشَارَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُشِرْ عَلَيْهِ ‏"‏ ‏.
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৭৪৭। আবু বাকর (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ তার ভাইয়ের কাছে পরামর্শ চায়, তখন সে যেন তাকে (সঠিক) পরমর্শ দেয়।
হাম্মামখানায় প্রবেশ করা
بَاب دُخُولِ الْحَمَّامِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا خَالِي، يَعْلَى وَجَعْفَرُ بْنُ عَوْنٍ جَمِيعًا عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعُمٍ الإِفْرِيقِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ تُفْتَحُ لَكُمْ أَرْضُ الأَعَاجِمِ وَسَتَجِدُونَ فِيهَا بُيُوتًا يُقَالُ لَهَا الْحَمَّامَاتُ فَلاَ يَدْخُلْهَا الرِّجَالُ إِلاَّ بِإِزَارٍ وَامْنَعُوا النِّسَاءَ أَنْ يَدْخُلْنَهَا إِلاَّ مَرِيضَةً أَوْ نُفَسَاءَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
৩৭৪৮। আবু বাকর (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অনারব ভূমি তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে; সেখানে তোমরা 'হাম্মাম' নামের কিছু ঘর পাবে। পুরুষরা যেন ইযার পরিতীত সেখানে প্রবেশ না করে, আর নারীদেরকে সেখানে প্রবেশ করা থেকে নিষেধ করবে। তবে, অসুস্থ কিংবা ‘প্রসূতি' হলে ভিন্ন কথা।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ، عَنْ أَبِي عُذْرَةَ، - قَالَ وَكَانَ قَدْ أَدْرَكَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ - عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى الرِّجَالَ وَالنِّسَاءَ مِنَ الْحَمَّامَاتِ ثُمَّ رَخَّصَ لِلرِّجَالِ أَنْ يَدْخُلُوهَا فِي الْمَيَازِرِ وَلَمْ يُرَخِّصْ لِلنِّسَاءِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৭৪৯। আলী ইব্ন মুহাম্মাদ ও আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) পুরুষ ও মহিলাদেরকে হাম্মামখানায় প্রবেশ করতে নিষেধ করেছেন। পরে পুরুষদেরকে ইযার পরিধান করে প্রবেশের অনুমতি দিয়েছেন, কিন্তু মহিলাদের ক্ষেত্রে অনুমতি দেননি।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَبِي الْمَلِيحِ الْهُذَلِيِّ، أَنَّ نِسْوَةً، مِنْ أَهْلِ حِمْصَ اسْتَأْذَنَّ عَلَى عَائِشَةَ فَقَالَتْ لَعَلَّكُنَّ مِنَ اللَّوَاتِي يَدْخُلْنَ الْحَمَّامَاتِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ أَيُّمَا امْرَأَةٍ وَضَعَتْ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِ زَوْجِهَا فَقَدْ هَتَكَتْ سِتْرَ مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৭৫০। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..... আবু মালীহ হুযালী (রাহঃ) থেকে বর্ণিত যে, 'হিমস্' অঞ্চলের কিছু মহিলা আয়েশা (রাযিঃ)-এর সাক্ষাত প্রার্থনা করলো। তখন তিনি বলেনঃ সম্ভবত তোমরা সেই দলের, যারা হাম্মাম খানায় প্রবেশ করে। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে মহিলা স্বামী গৃহ ছাড়া অন্যত্র তার বস্ত্র খুলে রাখলো, সে তো তার ও আল্লাহর মাঝের পর্দা ছিড়ে ফেললো।
চুনা ব্যবহার করা
بَاب الِاطِّلَاءِ بِالنُّورَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي هَاشِمٍ الرُّمَّانِيِّ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا اطَّلَى بَدَأَ بِعَوْرَتِهِ فَطَلاَهَا بِالنُّورَةِ وَسَائِرَ جَسَدِهِ أَهْلُهُ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)
৩৭৫১। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) যখন (লোম নাশক) চুনা ব্যবহার করতেন, তখন লজ্জাস্থানে নিজেই লাগাতেন, শরীরের অন্যান্য স্থানে স্ত্রীরা লাগিয়ে দিতেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، عَنْ كَامِلٍ أَبِي الْعَلاَءِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ اطَّلَى وَوَلِيَ عَانَتَهُ بِيَدِهِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)
৩৭৫২। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ) ……. উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) লোমনাশক ব্যবহার করেছেন এবং নাভির নীচে নিজ হাতেই লাগিয়েছেন।
কিসসা কাহিনী
بَاب الْقَصَصِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْهِقْلُ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ الأَسْلَمِيِّ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ يَقُصُّ عَلَى النَّاسِ إِلاَّ أَمِيرٌ أَوْ مَأْمُورٌ أَوْ مُرَاءٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
৩৭৫৩। হিশাম ইবন আম্মার (রাহঃ) …… শু'আয়েব এর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষের সামনে কথাবার্তা বলে কেবল শাসক, অথবা তার পক্ষ হতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কিংবা যে রিয়াকারী লোক।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْعُمَرِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لَمْ يَكُنِ الْقَصَصُ فِي زَمَنِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَلاَ زَمَنِ أَبِي بَكْرٍ وَلاَ زَمَنِ عُمَرَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৭৫৪। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)...... ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর যামানায় এবং আবু বাকর ও উমারের যামানায় কিসসা কাহিনী বর্ণনা করার রীতি ছিল না।
কবিতা
بَاب الشِّعْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ مِنَ الشِّعْرِ لَحِكْمَةً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)
৩৭৫৫। আবু বাকর (রাহঃ) …… উবাই ইবন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন কোন কবিতায় প্রজ্ঞাপূর্ণ কথা আছে।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ زَائِدَةَ، عَنِ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقُولُ ‏ "‏ إِنَّ مِنَ الشِّعْرِ حِكَمًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৭৫৬। আবু বাকর (রাহঃ) …… ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলতেনঃ কোন কোন কবিতায় প্রজ্ঞাপূর্ণ কথা থাকে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِرُ كَلِمَةُ لَبِيدٍ أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلُ وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْلَى، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ أَنْشَدْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِائَةَ قَافِيَةٍ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ يَقُولُ بَيْنَ كُلِّ قَافِيَةٍ ‏"‏ هِيهِ ‏"‏ ‏.‏ وَقَالَ ‏"‏ كَادَ أَنْ يُسْلِمَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৭৫৮। আবু বাকর ইবন আনূ শায়বা (রাহঃ)...... শারীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমাইয়া ইব্ন আবু সালতের কবিতা থেকে একশটি পংক্তি আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে আবৃত্তি করে শুনিয়েছি। প্রতিটি পংক্তির মাঝেই তিনি বলতেনঃ “আরো শুনাও"।
অপছন্দনীয় কবিতা
بَاب مَا كُرِهَ مِنْ الشِّعْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا حَفْصٌ، وَأَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لأَنْ يَمْتَلِئَ جَوْفُ الرَّجُلِ قَيْحًا حَتَّى يَرِيَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا ‏"‏ ‏.‏ إِلاَّ أَنَّ حَفْصًا لَمْ يَقُلْ يَرِيَهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭৫৯। আবু বাকর (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কারো উদর পচনসৃষ্টিকারী পুঁজে পূর্ণ হওয়া, কবিতায় পূর্ণ হওয়ার চেয়ে ঢের ভাল। হাফসা يرية শব্দটি বর্ণনা করেন নি।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لأَنْ يَمْتَلِئَ جَوْفُ أَحَدِكُمْ قَيْحًا حَتَّى يَرِيَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.
৩৭৬০। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)........ সা'আদ ইব্ন আবু ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো উদর পচনসৃষ্টিকারী পূজে পূর্ণ হয়ে যাওয়া, কবিতায় পূর্ণ হওয়ার চেয়ে উত্তম।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ شَيْبَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ أَعْظَمَ النَّاسِ فِرْيَةً لَرَجُلٌ هَاجَى رَجُلاً فَهَجَا الْقَبِيلَةَ بِأَسْرِهَا وَرَجُلٌ انْتَفَى مِنْ أَبِيهِ وَزَنَّى أُمَّهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৭৬১। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষের নামে অপবাদ রটানোর দিক থেকে সব চাইতে ঘৃণ্য হলো সেই ব্যক্তি, যে কোন লোকের বিরুদ্ধে নিন্দা কবিতা বলতে গিয়ে গোটা গোত্রের নিন্দা শুরু করে। আর সেই লোক, যে নিজের বাপকে অস্বীকার করে অন্যকে বাপ বলে নিজের মাকে ব্যাভিচারিনী সাব্যস্ত করে।
নরদ খেলা প্রসঙ্গে
بَاب اللَّعِبِ بِالنَّرْدِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
৩৭৬২। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ....... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে নারদ (দাবাজাতীয়) খেলে, সে আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানী করে।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ فَكَأَنَّمَا غَمَسَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)
৩৭৬৩। আবু বাকর (রাহঃ) …... বুরায়দা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ যে ব্যক্তি পাশা খেলে, সে যেন শূকরের গোশত ও রক্তে হাত ডুবিয়ে দেয়।
কবুতর খেলা
بَاب اللَّعِبِ بِالْحَمَامِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَظَرَ إِلَى إِنْسَانٍ يَتْبَعُ طَائِرًا فَقَالَ ‏ "‏ شَيْطَانٌ يَتْبَعُ شَيْطَانًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৭৬৪। আব্দুল্লাহ ইব্ন আমির ইবন যুরারা (রাহঃ)......আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) এমন এক ব্যক্তিকে দেখলেন যে, সে একটি পাখির পিছু নিয়েছে। অতঃপর তিনি বললেনঃ এক শয়তান আরেক শয়তানের পিছু নিয়েছে।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَأَى رَجُلاً يَتْبَعُ حَمَامَةً فَقَالَ ‏ "‏ شَيْطَانٌ يَتْبَعُ شَيْطَانَةً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭৬৫। আবু বাকর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একজন লোককে একটি কবুতরীর পিছনে ছুটতে দেখে বললেন, এক শয়তান এক শয়তানীর পিছু নিয়েছে।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنِ الْحَسَنِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَأَى رَجُلاً وَرَاءَ حَمَامَةٍ فَقَالَ ‏ "‏ شَيْطَانٌ يَتْبَعُ شَيْطَانَةً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)
৩৭৬৬। হিশাম ইব্ন আম্মার (রাহঃ) ...... উসমান ইবন আফ্ফান (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তিকে একটি কবুতরের পিছনে যেত দেখলেন, তখন তিনি বললেনঃ এক শয়তান এক শয়তানীর পিছু নিয়েছে।
حَدَّثَنَا أَبُو نَصْرٍ، مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ حَدَّثَنَا رَوَّادُ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا أَبُو سَعْدٍ السَّاعِدِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَأَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَجُلاً يَتْبَعُ حَمَامًا فَقَالَ ‏ "‏ شَيْطَانٌ يَتْبَعُ شَيْطَانًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৭৬৭। আবু নসর, মুহাম্মাদ ইব্ন খালফ আসকালানী (রাহঃ)...... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তিকে একটি কবুতরের পিছনে যেতে দেখে বললেনঃ এক শয়তান এক শয়তানের পিছু নিয়েছে।
একাকীত্ব অপছন্দনীয়তা
بَاب كَرَاهِيَةِ الْوَحْدَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَاصِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَوْ يَعْلَمُ أَحَدُكُمْ مَا فِي الْوَحْدَةِ مَا سَارَ أَحَدٌ بِلَيْلٍ وَحْدَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৭৬৮। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ) …… ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যদি জানতো যে, একাকিত্বের বিপদ কত, তাহলে রাতে কেউ একা চলতো না।
শয়নকালে বাতি নিভিয়ে দেওয়া
بَاب إِطْفَاءِ النَّارِ عِنْدَ الْمَبِيتِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৭৬৯। আবু বাকর (রাহঃ)...... সালেমের পিতা (রাযিঃ) থেকে বর্ণিত নবী (ﷺ) বলেছেনঃ যখন তোমরা ঘুমাবে তখন তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে রাখবে না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ احْتَرَقَ بَيْتٌ بِالْمَدِينَةِ عَلَى أَهْلِهِ فَحُدِّثَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِشَأْنِهِمْ فَقَالَ ‏ "‏ إِنَّمَا هَذِهِ النَّارُ عَدُوٌّ لَكُمْ فَإِذَا نِمْتُمْ فَأَطْفِئُوهَا عَنْكُمْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
৩৭৭০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) -কে জানানো হলে, তিনি বললেনঃ এ আগুন তো তোমাদের শত্রু। সুতরাং যখন তোমরা ঘুমাবে, তখন তোমরা তা নিভিয়ে দিবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَنَهَانَا فَأَمَرَنَا أَنْ نُطْفِئَ سِرَاجَنَا ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৭৭১। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে (অনেক বিষয়ে) আদেশ দিয়েছেন, এবং নিষেধও করেছেন। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন (নিদ্রা যাওয়ার সময়) আমাদের বাতি নিভিয়ে ফেলি।
রাস্তায় অবস্থান না করা
بَاب النَّهْيِ عَنْ النُّزُولِ عَلَى الطَّرِيقِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا هِشَامٌ، عَنِ الْحَسَنِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تَنْزِلُوا عَلَى جَوَادِّ الطَّرِيقِ وَلاَ تَقْضُوا عَلَيْهَا الْحَاجَاتِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৭৭২। আবু বাকর ইবন আবু শায়রা (রাহঃ)..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা বড় রাস্তায় অবস্থান করবে না এবং এর উপর পেশাব পায়খানা করবে না।
এক বাহনে তিনজনের আরোহন
بَاب رُكُوبِ ثَلَاثَةٍ عَلَى دَابَّةٍ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَاصِمٍ، حَدَّثَنَا مُوَرِّقٌ الْعِجْلِيُّ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ تُلُقِّيَ بِنَا ‏.‏ قَالَ فَتُلُقِّيَ بِي وَبِالْحَسَنِ أَوْ بِالْحُسَيْنِ ‏.‏ قَالَ فَحَمَلَ أَحَدَنَا بَيْنَ يَدَيْهِ وَالآخَرَ خَلْفَهُ حَتَّى قَدِمْنَا الْمَدِينَةَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাযি.
৩৭৭৩। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন জাফর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বাসূলুল্লাহ (ﷺ) যখন কোন সফর থেকে আসতেন আমরা তাঁকে ইসতিকবাল করার জন্য (মদীনার বাইরে) যেতাম। রাবী বলেনঃ একবার আমি এবং হাসান কিংবা হুসায়ন গেলাম। তখন তিনি আমাদের একজনকে তার সামনে এবং অপর জনকে পিছনে বসালেন। এভাবে আমরা মদীনায় উপনীত হলাম।
চিঠিপত্রে মাটি লাগানো
بَاب تَتْرِيبِ الْكِتَابِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا بَقِيَّةُ، أَنْبَأَنَا أَبُو أَحْمَدَ الدِّمَشْقِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ تَرِّبُوا صُحُفَكُمْ أَنْجَحُ لَهَا إِنَّ التُّرَابَ مُبَارَكٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৭৭৪। আবু বাক্র ইবন আবু শায়রা (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের চিঠিতে মাটি মিশ্রিত করো, এটা সেগুলোর জন্য অধিক সফলতার কারণ। কেননা মাটি হলো বরকতময়।
তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে দু'জনে চুপে চুপে কিছু না বলা
بَاب لَا يَتَنَاجَى اثْنَانِ دُونَ الثَّالِثِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا كُنْتُمْ ثَلاَثَةً فَلاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ صَاحِبِهِمَا فَإِنَّ ذَلِكَ يُحْزِنُهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৩৭৭৫। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)...... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন তিনজন হবে, তখন দু'জনে তৃতীয় সাথীকে বাদ দিয়ে, চুপেচুপে কিছু বলবে না। কেননা, এটা তাকে চিন্তিত করবে।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَتَنَاجَى اثْنَانِ دُونَ الثَّالِثِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৭৭৬। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তৃতীয় জনকে বাদ দিয়ে দু'জনে চুপে কিছু বলতে নিষেধ করেছেন।
তীরের ফলা হাতে রেখে চলা
بَاب مَنْ كَانَ مَعَهُ سِهَامٌ فَلْيَأْخُذْ بِنِصَالِهَا
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفَيْانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ قُلْتُ لِعَمْرِو بْنِ دِينَارٍ سَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ مَرَّ رَجُلٌ بِسِهَامٍ فِي الْمَسْجِدِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَمْسِكْ بِنِصَالِهَا ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৭৭৭। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি মসজিদে তীর সহ আসলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তীরগুলোর 'ফলা' ধরো। সে বললোঃ জি, আচ্ছা।
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا مَرَّ أَحَدُكُمْ فِي مَسْجِدِنَا أَوْ فِي سُوقِنَا وَمَعَهُ نَبْلٌ فَلْيُمْسِكْ عَلَى نِصَالِهَا بِكَفِّهِ أَنْ تُصِيبَ أَحَدًا مِنَ الْمُسْلِمِينَ بِشَىْءٍ أَوْ فَلْيَقْبِضْ عَلَى نِصَالِهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
৩৭৭৮। মাহমুদ ইব্ন গায়লান (রাহঃ)...... আবু মুসা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ তোমাদের কেউ যখন আমাদের মসজিদে কিংবা আমাদের বাজারে চলাচল করে এবং তার সাথে তীর থাকে, তখন সে যেন তার ফলার অংশটুকু হাতে ধরে রাখে, যাতে কোন মুসলমানের গায়ে না লাগে।
কুরআনের সাওয়াব
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَؤُهُ يَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ اثْنَانِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৭৭৯। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কুরআন পাঠে অভিজ্ঞ ব্যক্তি লিখন দায়িত্বে নিযুক্ত মর্যাদাবান ও নেক ফিরিশতাদের সঙ্গে থাকবে। আর যে ব্যক্তি কষ্ট করে ঠেকে পড়ে তার পাওনা হলো দু'টি সাওয়াব।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا شَيْبَانُ، عَنْ فِرَاسٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ إِذَا دَخَلَ الْجَنَّةَ اقْرَأْ وَاصْعَدْ ‏.‏ فَيَقْرَأُ وَيَصْعَدُ بِكُلِّ آيَةٍ دَرَجَةً حَتَّى يَقْرَأَ آخِرَ شَىْءٍ مَعَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৩৭৮০। আবু বাকর (রাহঃ)...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাহেবে কুরআন যখন জান্নাতে প্রবেশ করে, তখন তাকে বলা হবে পড়তে থাক এবং আরোহণ করতে থাক। তখন সে পড়তে থাকবে এবং প্রতিটি আয়াতের সাথে একটি স্তর অতিক্রম করবে। এভাবে সে তার সংরক্ষণের শেষ আয়াতটি পর্যন্ত পড়বে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ بَشِيرِ بْنِ مُهَاجِرٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ كَالرَّجُلِ الشَّاحِبِ فَيَقُولُ أَنَا الَّذِي أَسْهَرْتُ لَيْلَكَ وَأَظْمَأْتُ نَهَارَكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)
৩৭৮১। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)...... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কুরআন কিয়ামতের দিন ফেঁকাশে লোকের আকৃতিতে আসবে এবং বলবেঃ আমিই তোমার রাতকে বিনিদ্র করেছি এবং তোমার দিনকে পিপাসার্ত করেছি।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَيُحِبُّ أَحَدُكُمْ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ أَنْ يَجِدَ فِيهِ ثَلاَثَ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ ‏"‏ ‏.‏ قُلْنَا نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ فَثَلاَثُ آيَاتٍ يَقْرَؤُهُنَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ خَيْرٌ لَهُ مِنْ ثَلاَثِ خَلِفَاتٍ سِمَانٍ عِظَامٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭৮২। আবু বাকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেনঃ তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে, সে তার ঘরে ফিরে এসে সেখানে তিনটি বড় নাদুস নুদুস গর্ভবতী উটনী পাবে ? আমরা বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ তোমাদের কেউ তার সালাতে তিনটি আয়াত পড়লে তা বড় নাদুসনুদুস তিনটি গর্ভবতী উটনীর চেয়ে উত্তম হবে।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَثَلُ الْقُرْآنِ مَثَلُ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ تَعَاهَدَهَا صَاحِبُهَا بِعُقُلِهَا أَمْسَكَهَا عَلَيْهِ وَإِنْ أَطْلَقَ عُقُلَهَا ذَهَبَتْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৭৮৩। আহমাদ ইব্ন আযহার (রাহঃ)......ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কুরআনের উদাহরণ হলো বেঁধে রাখা উটের অনুরূপ উটের মালিক যদি তাকে রশি দিয়ে বেঁধে রাখে, তাহলে তাকে ধরে রাখতে পারবে, আর যদি রশির বাঁধ খুলের দেয়, তাহলে সে চলে যাবে।
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ قَسَمْتُ الصَّلاَةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي شَطْرَيْنِ فَنِصْفُهَا لِي وَنِصْفُهَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ اقْرَءُوا يَقُولُ الْعَبْدُ ‏(الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ)‏ فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ حَمِدَنِي عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ ‏.‏ فَيَقُولُ ‏(الرَّحْمَنِ الرَّحِيمِ)‏ فَيَقُولُ أَثْنَى عَلَىَّ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ ‏.‏ يَقُولُ ‏(مَالِكِ يَوْمِ الدِّينِ )‏ فَيَقُولُ اللَّهُ مَجَّدَنِي عَبْدِي فَهَذَا لِي وَهَذِهِ الآيَةُ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ يَقُولُ الْعَبْدُ ‏(إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ)‏ يَعْنِي فَهَذِهِ بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ وَآخِرُ السُّورَةِ لِعَبْدِي يَقُولُ الْعَبْدُ ‏(اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ)‏ فَهَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَلاَ أُعَلِّمُكَ أَعْظَمَ سُورَةٍ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ أَخْرُجَ مِنَ الْمَسْجِدِ ‏"‏ ‏.‏ قَالَ فَذَهَبَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ لِيَخْرُجَ فَأَذْكَرْتُهُ فَقَالَ ‏"‏ ‏(‏ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ)‏ وَهِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُوتِيتُهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সা'ঈদ ইবনুল মু'আল্লা রাযি.
৩৭৮৫। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... আবু সাঈদ ইব্ন মু'আল্লা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ আমি কি তোমাকে মসজিদ থেকে বের হওয়ার আগে কুরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দিব না ? তিনি (আবু সাঈদ) বললেনঃ অতঃপর নবী (ﷺ) বের হওয়ার জন্য (দরজার দিকে) গেলেন, তখন আমি তাঁকে স্মরণ করিয়ে দিলাম। তখন তিনি বললেনঃ (সেটা হলো) “আল-হামদুলিল্লাহে রাব্বিল আলামীন” সূরা “এটাই হলো সাব্উল মাসানী ও মহান কুরআন", যা আমাকে দান করা হয়েছে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبَّاسٍ الْجُشَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ إِنَّ سُورَةً فِي الْقُرْآنِ ثَلاَثُونَ آيَةً شَفَعَتْ لِصَاحِبِهَا حَتَّى غُفِرَ لَهُ ‏(تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ)‏ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭৮৬। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ কুরআনে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যা তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, এমন কি তাকে মাফ করে দেওয়া হবে, সূরাটি হলোঃ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ সূরা মুলক।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ ‏(قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ)‏ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭৮৭। আবু বাকর (রাহঃ)...... আবু হরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “কুল হুয়াল্লাহু আহাদ" সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ ‏(قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ)‏ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৭৮৮। হাসান ইব্ন আলী আল-খাল্লাল (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي قَيْسٍ الأَوْدِيِّ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اللَّهُ أَحَدٌ الْوَاحِدُ الصَّمَدُ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু মাসউদ বদরী আনসারী (রাঃ)
৩৭৮৯। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)........ আবু মাসউদ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃاللَّهُ أَحَدٌ الْوَاحِدُ الصَّمَدُ সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান।
যিকরের ফযীলত
بَاب فَضْلِ الذِّكْرِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ زِيَادِ بْنِ أَبِي زِيَادٍ، مَوْلَى ابْنِ عَيَّاشٍ عَنْ أَبِي بَحْرِيَّةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ أَلاَ أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ وَأَرْضَاهَا عِنْدَ مَلِيكِكُمْ وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٍ لَكُمْ مِنْ إِعْطَاءِ الذَّهَبِ وَالْوَرِقِ وَمِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ ‏"‏ ‏.‏ قَالُوا وَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ ذِكْرُ اللَّهِ ‏"‏ ‏.‏ وَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ مَا عَمِلَ امْرُؤٌ بِعَمَلٍ أَنْجَى لَهُ مِنْ عَذَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ ذِكْرِ اللَّهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَغَرِّ أَبِي مُسْلِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَبِي، سَعِيدٍ يَشْهَدَانِ بِهِ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا يَذْكُرُونَ اللَّهَ فِيهِ إِلاَّ حَفَّتْهُمُ الْمَلاَئِكَةُ وَتَغَشَّتْهُمُ الرَّحْمَةُ وَتَنَزَّلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭৯১। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা ও আবু সাঈদ (রাযিঃ) এই মর্মে সাক্ষাৎ প্রদান করে বলেন যে, নবী (ﷺ) বলেছেনঃ যে কোন জামাত, যে কোন মজলিসে বসে আল্লাহর যিকির করবে ফিরিশতারা তাদেরকে ঘিরে রাখবেন এবং রহমত তাদেরকে ছেয়ে রাখবে এবং তাদের প্রতি সাকীনাহ ও প্রশান্তি নাযিল হবে, আর আল্লাহ তাদের আলোচনা করবেন তাদের মাঝে যারা তাঁর কাছে আছেন, (অর্থাৎ ফিরিশতাকুল)
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ أَنَا مَعَ عَبْدِي إِذَا هُوَ ذَكَرَنِي وَتَحَرَّكَتْ بِي شَفَتَاهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭৯২। আবু বাকর (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ মহান আল্লাহ বলেনঃ আমি আমার বান্দার সাথে থাকি, যখন সে আমার যিকির করে এবং আমার যিকিরে তার দু'ঠোঁট নড়ে।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ قَيْسٍ الْكِنْدِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، أَنَّ أَعْرَابِيًّا، قَالَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِنَّ شَرَائِعَ الإِسْلاَمِ قَدْ كَثُرَتْ عَلَىَّ فَأَنْبِئْنِي مِنْهَا بِشَىْءٍ أَتَشَبَّثُ بِهِ ‏.‏ قَالَ ‏ "‏ لاَ يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৭৯৩। আবু বাকর (রাহঃ)...... আব্দুল্লাহ ইব্ন বুশর (রাযিঃ) থেকে বর্ণিত, জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট বললোঃ ইসলামের বিধি বিধান আমার প্রতি অনেক হয়ে গেছে, আমাকে তা থেকে কোন একটি বলেদিন, যা আমি আঁকড়ে থাকবো। তিনি বললেনঃ তোমার জিহ্বা মহান আল্লাহর যিকিরে সর্বদা সজীব রাখবে ।
’’লা ইলাহা ইল্লাল্লাহ ’’ এর ফযীলাত
بَاب فَضْلِ لَا إِلَهَ إِلَّا اللهُ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ حَمْزَةَ الزَّيَّاتِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَغَرِّ أَبِي مُسْلِمٍ، أَنَّهُ شَهِدَ عَلَى أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ أَنَّهُمَا شَهِدَا عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا قَالَ الْعَبْدُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ ‏.‏ قَالَ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ صَدَقَ عَبْدِي لاَ إِلَهَ إِلاَّ أَنَا وَأَنَا أَكْبَرُ ‏.‏ وَإِذَا قَالَ الْعَبْدُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ ‏.‏ قَالَ صَدَقَ عَبْدِي لاَ إِلَهَ إِلاَّ أَنَا وَحْدِي ‏.‏ وَإِذَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لاَ شَرِيكَ لَهُ ‏.‏ قَالَ صَدَقَ عَبْدِي لاَ إِلَهَ إِلاَّ أَنَا وَلاَ شَرِيكَ لِي ‏.‏ وَإِذَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ‏.‏ قَالَ صَدَقَ عَبْدِي لاَ إِلَهَ إِلاَّ أَنَا لِيَ الْمُلْكُ وَلِيَ الْحَمْدُ ‏.‏ وَإِذَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏.‏ قَالَ صَدَقَ عَبْدِي لاَ إِلَهَ إِلاَّ أَنَا وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِي ‏"‏ ‏.‏ قَالَ أَبُو إِسْحَاقَ ثُمَّ قَالَ الأَغَرُّ شَيْئًا لَمْ أَفْهَمْهُ ‏.‏ قَالَ فَقُلْتُ لأَبِي جَعْفَرٍ مَا قَالَ فَقَالَ مَنْ رُزِقَهُنَّ عِنْدَ مَوْتِهِ لَمْ تَمَسَّهُ النَّارُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭৯৪। আবু বাকর (রাহঃ)...... আবু হুরায়রা ও আবু সাঈদ সাক্ষ্য দিয়ে বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বান্দা যখন “লাইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার" বলে, তখন মহান আল্লাহ বলেন, আমার বান্দা সত্য বলেছে। আমি ছাড়া আর কোন ইলাই নেই এবং আমিই বড়। আর বান্দা যখন বলে “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু" তখন আল্লাহ বলেনঃ আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া আর কোন ইলাহ নেই। যখন সে বলেঃ “লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকালাহু" তখন তিনি বলেনঃ আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া কোন ইলাহা নেই, আর আমার কোন শরীক নেই। আর যখন বলে 'লা-ইলাহা ইল্লাল্লাহু লাহুলমুলকু ওয়ালাহুল হামদু”, তখন তিনি বলেনঃ আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া আর কোন ইলাহ নেই, আমারই রাজত্ব এবং আমারই জন্য প্রশংসা। আর যখন সে বলেঃ “লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়া-লা কুওয়াতা ইল্লা বিল্লাহ" তখন তিনি বলেনঃ আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া আর কোন ইলাহ নেই শক্তি ও ক্ষমতা শুধু আমারই। রাবী আবু ইসহাক (রাহঃ) বলেন, অতঃপর তিনি 'আগাররু শাইয়ান' একটি বাক্য বলেছিলেন, যা আমি বুঝতে পারিনি, রাবী বলেনঃ তখন আমি আবু জাফরকে সে সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বললেনঃ মৃত্যুর সময় আল্লাহ যাকে এ কলিমা বলার তাওফিক দিবেন, আগুন তাকে সম্পর্শ করতে পারবে না।
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، عَنْ مِسْعَرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ يَحْيَى بْنِ طَلْحَةَ، عَنْ أُمِّهِ، سُعْدَى الْمُرِّيَّةِ قَالَتْ مَرَّ عُمَرُ بِطَلْحَةَ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ مَا لَكَ مُكْتَئِبًا أَسَاءَتْكَ إِمْرَةُ ابْنِ عَمِّكَ قَالَ لاَ وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لاَ يَقُولُهَا أَحَدٌ عِنْدَ مَوْتِهِ إِلاَّ كَانَتْ نُورًا لِصَحِيفَتِهِ وَإِنَّ جَسَدَهُ وَرُوحَهُ لَيَجِدَانِ لَهَا رَوْحًا عِنْدَ الْمَوْتِ ‏"‏ ‏.‏ فَلَمْ أَسْأَلْهُ حَتَّى تُوُفِّيَ ‏.‏ قَالَ أَنَا أَعْلَمُهَا هِيَ الَّتِي أَرَادَ عَمَّهُ عَلَيْهَا وَلَوْ عَلِمَ أَنَّ شَيْئًا أَنْجَى لَهُ مِنْهَا لأَمَرَهُ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৭৯৫। হারুন ইব্ন ইসহাক হামদানী (রাহঃ)...... ইয়াহইয়া ইবন তালহার মা সু'দা মুবিয়্যাহ (রাহঃ) বলেন রাসূলুল্লাহ (ﷺ) এর ওফাতের পর উমার (রাযিঃ) একবার তালহার কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন উমার (রাযিঃ) তাঁকে বললেনঃ কি হয়েছে, তুমি বিষন্ন কেন? তোমার চাচাত ভাইয়ের খিলাফত কি তোমার অপছন্দ হচ্ছে ? তালহা বললেনঃ না। তবে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, এমন একটি কালেমা আমি জানি, যা যে কেউ মৃত্যুর সময় বললে তার আমলনামার জন্য সেটা নূর হবে। এবং নিঃসন্দেহে তার দেহ ও আত্মা মৃত্যুর সময় সেটার দ্বারা স্বস্তি লাভ করবে। সেটা আমি তাঁকে জিজ্ঞাসা করতে পারিনি, এরই মধ্যে তাঁর ওফাত হয়ে গেছে । উমার (রাযিঃ) বললেনঃ আমি সেটা জানি। এটা সেই কালেমা যা তিনি তাঁর চাচার কাছে (গ্রহণ করার) ইরাদা করছিলেন যদি তিনি জানতেন যে, সেই কালেমার চেয়েও অধিক নাজাত দানকারী কিছু আছে, তাহলে অবশ্যই চাচাকে তিনি সেটার কথা বলতেন ।
حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ هِصَّانَ بْنِ الْكَاهِلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مِنْ نَفْسٍ تَمُوتُ تَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَرْجِعُ ذَلِكَ إِلَى قَلْبٍ مُوقِنٍ إِلاَّ غَفَرَ اللَّهُ لَهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)
৩৭৯৬। আব্দুল হামীদ ইব্ন বায়ান ওয়াসিতী (রাহঃ)..... মু'আয ইব্ন জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে কোন ব্যক্তি একবার সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করলে যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, আর উক্ত সাক্ষ্য বিশ্বাসী হৃদয়ের দিকে প্রত্যবর্তন করবে (অর্থাৎ খালিস দিলে এ সাক্ষ্য দিবে) আল্লাহ অবশ্যই তাকে মাগফিরাত দান করবেন।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ مَنْظُورٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُقْبَةَ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لاَ يَسْبِقُهَا عَمَلٌ وَلاَ تَتْرُكُ ذَنْبًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মে হানী বিনতে আবু তালিব (রাঃ)
৩৭৯৭। ইবরাহীম ইব্ন মুনযির হিযামী (রাহঃ)...... উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ "লা ইলাহা ইল্লাল্লাহ" কে কোন আমল অতিক্রম করতে পারে না। আর কোন গুনাহকে তা মোচন না করে ছাড়ে না।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، أَخْبَرَنِي سُمَىٌّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ قَالَ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ كَانَ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكُنَّ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ سَائِرَ يَوْمِهِ إِلَى اللَّيْلِ وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا أَتَى بِهِ إِلاَّ مَنْ قَالَ أَكْثَرَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৭৯৮। আবু বাকর (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি দিনে একশ' বার لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ বলে (আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই জন্য এবং প্রশংসা তাঁরই জন্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।) তাহলে, দশটি গোলাম আযাদ করার সমতুল্য সাওয়াব তার জন্য লেখা হবে, একশটি নেক আমল তার জন্য লেখা হবে এবং তার (আমলনামা) থেকে একশটি বদ আমল মুছে দেওয়া হবে এবং এশব্দগুলি রাত পর্যন্ত সারাদিন তার জন্য শয়তান থেকে অন্তরায় হয়ে থাকবে এবং তাকে যা দান করা হলো, তার চেয়ে উত্তম কিছু নিয়ে কেউ হাযির হতে পারবে না। তবে যে এ কালেমা তার চেয়ে অধিক পড়বে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا عِيسَى بْنُ الْمُخْتَارِ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ قَالَ فِي دُبُرِ صَلاَةِ الْغَدَاةِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ - كَانَ كَعَتَاقِ رَقَبَةٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৩৭৯৯। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)......আবু সাঈদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ যে ব্যক্তি ফজরের সালাতের পর لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌবলবেঃ ইসমাঈলের বংশধরদের কোন গোলাম আযাদ করার সমান সাওয়াব তার হবে।
প্রশংসাকারীর ফযীলত
بَاب فَضْلِ الْحَامِدِينَ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرِ بْنِ بَشِيرِ بْنِ الْفَاكِهِ، قَالَ سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ ابْنَ عَمِّ، جَابِرٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ أَفْضَلُ الذِّكْرِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَفْضَلُ الدُّعَاءِ الْحَمْدُ لِلَّهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৮০০। আব্দুর রহমান ইব্ন ইবরাহীম দিমাশকী (রাহঃ)...... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ শ্রেষ্ঠ যিকির হলো “লা-ইলাহা ইল্লাল্লাহ” আর শ্রেষ্ঠ দু'আ হলো “আল-হামদু লিল্লাহ"।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ بَشِيرٍ، مَوْلَى الْعُمَرِيِّينَ قَالَ سَمِعْتُ قُدَامَةَ بْنَ إِبْرَاهِيمَ الْجُمَحِيَّ، يُحَدِّثُ أَنَّهُ كَانَ يَخْتَلِفُ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَهُوَ غُلاَمٌ وَعَلَيْهِ ثَوْبَانِ مُعَصْفَرَانِ قَالَ فَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدَّثَهُمْ ‏ "‏ أَنَّ عَبْدًا مِنْ عِبَادِ اللَّهِ قَالَ يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ فَعَضَّلَتْ بِالْمَلَكَيْنِ فَلَمْ يَدْرِيَا كَيْفَ يَكْتُبَانِهَا فَصَعِدَا إِلَى السَّمَاءِ وَقَالاَ يَا رَبَّنَا إِنَّ عَبْدَكَ قَدْ قَالَ مَقَالَةً لاَ نَدْرِي كَيْفَ نَكْتُبُهَا ‏.‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَهُوَ أَعْلَمُ بِمَا قَالَ عَبْدُهُ مَاذَا قَالَ عَبْدِي قَالاَ يَا رَبِّ إِنَّهُ قَالَ يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلاَلِ وَجْهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ ‏.‏ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُمَا اكْتُبَاهَا كَمَا قَالَ عَبْدِي حَتَّى يَلْقَانِي فَأَجْزِيَهُ بِهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৮০১। ইবরাহীম ইব্ন মুনযির হিযামী (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে ঘটনা শুনিয়েছেন যে, আল্লাহর কোন প্রশংসা যা আপনার মহিমা ও বিরাট প্রতিপত্তির উপযোগী (আমল লিপিবদ্ধকারী) ফিরিশতাদ্বয়কে তা হয়রান করে ফেললো। তাঁরা বুঝতে পারলো না, কিভাবে তা লিখবে, তাই তাঁরা আসমানে আরোহণ করে আরয করলোঃ হে আমাদের রব! আপনার বান্দা এমন কালেমা বলেছে, যা আমরা কিভাবে লিখবো তা বুঝতে পারছি না। মহান আল্লাহ জিজ্ঞাসা করলেনঃ অথচ তাঁর বান্দা যা বলেছে সে সম্পর্কে তিনিই অধিক অবগত, আমার বান্দা কী বলেছে ?ফিরিশতাদ্বয় বললেনঃ হে আমাদের রব! সে বলেছেঃ يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ তখন আল্লাহ তা'আলা তাদেরকে বললেনঃ আমার বান্দা যেমন বলেছে তেমনই লিখে রাখো, এমন কি সে যখন আমার সঙ্গে সাক্ষাৎ করবে, তখন আমি তাকে তার বিনিময় দান করবো।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ رَجُلٌ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ ‏.‏ فَلَمَّا صَلَّى النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ مَنْ ذَا الَّذِي قَالَ هَذَا ‏"‏ ‏.‏ قَالَ الرَّجُلُ أَنَا وَمَا أَرَدْتُ إِلاَّ الْخَيْرَ ‏.‏ فَقَالَ ‏"‏ لَقَدْ فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ فَمَا نَهْنَهَهَا شَىْءٌ دُونَ الْعَرْشِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৮০২। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)........ ইব্ন ওয়াইল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ আমি (আরেকবার) নবী (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করলাম। তখন এক ব্যক্তি বললোঃ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ ( সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য অনন্ত, উৎকৃষ্ট ও বরকতপূর্ণ প্রশংসা)। নবী (ﷺ) সালাত শেষে বললেনঃ একথাটা যে বলেছে, সে কে? লোকটি বললোঃ আমি তবে ভালো ছাড়া অন্য কোন নিয়ত করিনি। তখন তিনি বললেনঃ এই কথাগুলোর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে এবং আরশে উপনীত হওয়ার পথে কোন কিছুই তাকে বাঁধা দেয়নি।
حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الأَزْرَقُ أَبُو مَرْوَانَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مَنْصُورِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِ، صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا رَأَى مَا يُحِبُّ قَالَ ‏"‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ ‏"‏ ‏.‏ وَإِذَا رَأَى مَا يَكْرَهُ قَالَ ‏"‏ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৮০৩। হিশাম ইব্ন খালিদ আযরাক আবু মারওয়ান (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন পছন্দনীয় কিছু দেখতেন তখন বলতেনঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ -সেই আল্লাহর প্রশংসা, যাঁর করুণায় নেক কাজসমূহ আঞ্জাম লাভ করে। আর যখন অপন্দনীয় কিছু দেখতেন, তখন বলতেনঃ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ -সর্বাবস্তায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقُولُ ‏ "‏ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ حَالِ أَهْلِ النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৮০৪। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)........ আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলতেনঃ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ حَالِ أَهْلِ النَّارِ -সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, হে আমার প্রতিপালক! আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি জাহান্নামীদের অবস্থা থেকে।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ شَبِيبِ بْنِ بِشْرٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا أَنْعَمَ اللَّهُ عَلَى عَبْدٍ نِعْمَةً فَقَالَ الْحَمْدُ لِلَّهِ ‏.‏ إِلاَّ كَانَ الَّذِي أَعْطَاهُ أَفْضَلَ مِمَّا أَخَذَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৮০৫। হাসান ইব্ন আলী আল-খাল্লাল (রাহঃ)...আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখনই আল্লাহ কোন বান্দাকে কোন নিয়ামত দান করেন এবং সে 'আল-হামদুলিল্লাহ' বলে, তখন যা সে আল্লাহকে দিল (অর্থাৎ হামদ), আল্লাহর কাছ থেকে নিল (অর্থাৎ নিয়ামত), তার থেকে উত্তম।
তাসবীহ-এর ফযীলাত
بَاب فَضْلِ التَّسْبِيحِ
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৮০৬। আবু বিশর ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দু'টি কথা যা জিহ্বায় হালকা, মিযানে (আমল পরিমাপের পাল্লায়) ভারী, এবং রহমানের (দয়াময় আল্লাহর) কাছে প্রিয়, তাহল سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي سِنَانٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سَوْدَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَرَّ بِهِ وَهُوَ يَغْرِسُ غَرْسًا فَقَالَ ‏"‏ يَا أَبَا هُرَيْرَةَ مَا الَّذِي تَغْرِسُ ‏"‏ ‏.‏ قُلْتُ غِرَاسًا لِي ‏.‏ قَالَ ‏"‏ أَلاَ أَدُلُّكَ عَلَى غِرَاسٍ خَيْرٍ لَكَ مِنْ هَذَا ‏"‏ ‏.‏ قَالَ بَلَى يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ قُلْ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ يُغْرَسْ لَكَ بِكُلِّ وَاحِدَةٍ شَجَرَةٌ فِي الْجَنَّةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৮০৭। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ তার পাশ দিয়ে গেলেন, তিনি তখন একটি চারা রোপন করছিলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন : আবু হুরায়রা ! কি রোপন করেছো? আমি বললাম, আমার নিজস্ব একটি চারা রোপন করছি। তিনি বললেন : আমি কি তোমাকে এমন এক চারার খোঁজ দিব না, যা তোমার জন্য এর চেয়েও উত্তম হবে? তিনি বললেন : অবশ্যই, হে আল্লাহর রাসূল! তিনি বললেন : বলো سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ সমস্ত পবিত্রতা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর এবং আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তোমার জন্য জান্নাতে প্রতিটি শব্দের বিনিময়ে একটি করে গাছ লাগানো হবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي رِشْدِينَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ جُوَيْرِيَةَ، قَالَتْ مَرَّ بِهَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حِينَ صَلَّى الْغَدَاةَ أَوْ بَعْدَ مَا صَلَّى الْغَدَاةَ وَهِيَ تَذْكُرُ اللَّهَ فَرَجَعَ حِينَ ارْتَفَعَ النَّهَارُ - أَوْ قَالَ انْتَصَفَ - وَهِيَ كَذَلِكَ فَقَالَ ‏ "‏ لَقَدْ قُلْتُ مُنْذُ قُمْتُ عَنْكِ أَرْبَعَ كَلِمَاتٍ ثَلاَثَ مَرَّاتٍ هِيَ أَكْثَرُ وَأَرْجَحُ - أَوْ أَوْزَنُ - مِمَّا قُلْتِ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৮০৮ আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... জুওয়াইরিয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ ভোরের সালাত আদায় শেষে তার পাশ দিয়ে গেলেন তখন তিনি (জুওয়াইরিয়া) আল্লাহর যিকির করছিলেন। পরে দিন বেড়ে উঠার সময় (কিংবা রাবী বলেছেন, দিন অর্ধেক হওয়ার সময়) তিনি ফিরে আসলেন, জুওরাইরিয়া তখনো সে অবস্থায় ছিলেন, তখন তিনি বললেন : তোমার কাছ থেকে যাওয়ার পর আমি চারটি কথা তিনবার বলেছি, আর তা তুমি এতক্ষণ যা বলেছ সে গুলোর চেয়ে হারে ওভাবে অধিক কথাগুলো سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ (আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর সৃষ্টির সংখ্যা বরাবর) سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ (আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর সৃষ্টি অনুযায়ী) سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ ( আল্লাহর পবিত্রতা বর্ণানা করি, তাঁর আরশের ভার পরিমাণ) سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ (আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর কালেমা ও কথা সমূহ লেখার কালি পরিমাণ)।
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُوسَى بْنِ أَبِي عِيسَى الطَّحَّانِ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَوْ عَنْ أَخِيهِ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ مِمَّا تَذْكُرُونَ مِنْ جَلاَلِ اللَّهِ التَّسْبِيحَ وَالتَّهْلِيلَ وَالتَّحْمِيدَ يَنْعَطِفْنَ حَوْلَ الْعَرْشِ لَهُنَّ دَوِيٌّ كَدَوِيِّ النَّحْلِ تُذَكِّرُ بِصَاحِبِهَا أَمَا يُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَكُونَ لَهُ - أَوْ لاَ يَزَالَ لَهُ - مَنْ يُذَكِّرُ بِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত নু'মান ইবন বাশীর রাযি.
৩৮০৯। আবু বিশর বাকর ইবন খাল্ফ (রাহঃ)...... নুমান ইব্ন বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন : তাসবীহ তাহলীল ও তাহমীদের মাধ্যমে আল্লাহর যে মহিমা তোমরা আলোচনা কর, তা আরশের চারপাশে ঘুরতে থাকে, মৌমাছির গুঞ্জরনের মত সেগুলোর এক প্রকার গুঞ্জরণ আছে। সেগুলো নিজ নিজ প্রেরকের কথা আলোচনা করে। তোমাদের কেউ কি এটা পছন্দ করে না যে তার জন্য এমন কেউ থাকবে (আল্লাহর কাছে) তার আলোচনা করবে?
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا أَبُو يَحْيَى، زَكَرِيَّا بْنُ مَنْظُورٍ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُقْبَةَ بْنِ أَبِي مَالِكٍ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ أَتَيْتُ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ فَإِنِّي قَدْ كَبِرْتُ وَضَعُفْتُ وَبَدَّنْتُ ‏.‏ فَقَالَ ‏ "‏ كَبِّرِي اللَّهَ مِائَةَ مَرَّةٍ وَاحْمَدِي اللَّهَ مِائَةَ مَرَّةٍ وَسَبِّحِي اللَّهَ مِائَةَ مَرَّةٍ خَيْرٌ مِنْ مِائَةِ فَرَسٍ مُلْجَمٍ مُسْرَجٍ فِي سَبِيلِ اللَّهِ وَخَيْرٌ مِنْ مِائَةِ بَدَنَةٍ وَخَيْرٌ مِنْ مِائَةِ رَقَبَةٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মে হানী বিনতে আবু তালিব (রাঃ)
৩৮১০ ইবরাহীম ইব্ন মুনযির হিযামী (রাহঃ)...... উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) নিকট এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন একটা আমল বলে দিন, কেননা, এখন আমার বয়স অধিক হয়েছে এবং আমি দুর্বল হয়ে পড়েছি। শরীরও ভারী হয়ে গেছে। তিনি বললেন : একশবার 'আল্লাহু আকবার', একশবার 'আল-হামদুল্লিািহ', একশবার 'সুবহানাল্লাল্লহ' পড়, এটা জিন লাগাম সহ একশ' ঘোড়া আল্লাহর পথে (জিহাদে) দান করার চেয়ে উত্তম, এবং একশ' গোলাম আযাদ করার চেয়ে উত্তম।
حَدَّثَنَا أَبُو عُمَرَ، حَفْصُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أَرْبَعٌ أَفْضَلُ الْكَلاَمِ لاَ يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأْتَ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)
৩৮১১ আবু উমার হাফস ইন আ (রাহঃ)...... সামুরাহ ইবন জুনদুব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন : শ্রেষ্ঠ কথা হচ্ছে চারটি এর যে কোনটি দিয়েই শুরু কর তাতে তোমার কোন ক্ষতি নেই, সেগুলো হচ্ছে। سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْوَشَّاءُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৮১২ নামর ইবন আব্দুর রহামান ওয়াসা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ একশ' বার বলবে, তার গুনাহরাশী মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার পরিমাণ হয়।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عُمَرَ بْنِ رَاشِدٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ عَلَيْكَ بِسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَإِنَّهَا - يَعْنِي - يَحْطُطْنَ الْخَطَايَا كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.
৩৮১৩। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আবুদ্দারদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন : তুমি سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ তাসবীহ্ বেশী বেশী করে পড়বে। কেননা তা গুনাহকে এমনভাবে ঝেড়ে ফেলে, যেমন গাছ তার পুরান পাতা ঝেড়ে ফেলে।
ইসতিগফার প্রসংগে
بَاب الِاسْتِغْفَارِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَالْمُحَارِبِيُّ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ إِنْ كُنَّا لَنَعُدُّ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي الْمَجْلِسِ يَقُولُ ‏ "‏ رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ ‏"‏ ‏.‏ مِائَةَ مَرَّةٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৮১৪। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)........ ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর মজলিসে শুনতাম যে, তিনি একশবার رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ বলতেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنِّي لأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৮১৫। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নিশ্চয় আমি দিনে একশ'বার আল্লাহর কাছে ইস্তিগফার করি এবং তাওবা করি।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُغِيرَةَ بْنِ أَبِي الْحُرِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنِّي لأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
৩৮১৬। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)...... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নিশ্চয় আমি দিনে সত্তরবার আল্লাহর কাছে ইস্তিগফার করি এবং তাওবা করি ।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْمُغِيرَةِ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ فِي لِسَانِي ذَرَبٌ عَلَى أَهْلِي وَكَانَ لاَ يَعْدُوهُمْ إِلَى غَيْرِهِمْ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ أَيْنَ أَنْتَ مِنَ الاِسْتِغْفَارِ تَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি
৩৮১৭। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)...... হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পরিবারের প্রতি আমার জিহ্বা অসংযত হতো, তবে সেটা তাদের অতিক্রম করে অন্যদের স্পর্শ করতো না। বিষয়টা আমি নবী-এর নিকট উল্লোখ করালাম তিনি বললেন : তুমি তোমার ইস্তিগফার থেকে কোথায় ? দিনে সত্তর বার আল্লাহর কাছে ইস্তিগফার করবে।
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِرْقٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ، يَقُولُ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ طُوبَى لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ اسْتِغْفَارًا كَثِيرًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে বুসর আল-আসলামী রাযি.
৩৮১৮। আমর ইবন উসমান ইবন সাঈদ ইবন কাসীর ইবন দীনার হিসী (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন বুর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন: সৌভাগ্য তার জন্য, যে তার নিজের আমলনামায় অধিক ইস্তিগফার পাবে।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُصْعَبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ لَزِمَ الاِسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لاَ يَحْتَسِبُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৮১৯। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) বলেছেন: যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করবে, আল্লাহ তার প্রতিটি পেরেশানি থেকে মুক্তির পথ এবং প্রতিটি সংকট থেকে উদ্ধার লাভের পথ তৈরী করে দিবেন, এবং তাকে এমন জায়গা থেকে রিযক দান করবেন, যা সে ধারণাও করেনি।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَلَىِّ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ الَّذِينَ إِذَا أَحْسَنُوا اسْتَبْشَرُوا وَإِذَا أَسَاءُوا اسْتَغْفَرُوا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৮২০। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ).....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী(ﷺ) বলতেন, হে আল্লাহ! আমাকে ঐ দলের অন্তর্ভুক্ত কর, যারা উত্তম কাজ করলে সন্তোষ লাভ করে, আর যখন তারা মন্দ কাজ করে, তখন তারা ইস্তিগফার করে।
আমলের ফযীলাত
بَاب فَضْلِ الْعَمَلِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَأَزِيدُ وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَجَزَاءُ سَيِّئَةٍ مِثْلُهَا أَوْ أَغْفِرُ وَمَنْ تَقَرَّبَ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَمَنْ تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا وَمَنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً وَمَنْ لَقِيَنِي بِقِرَابِ الأَرْضِ خَطِيئَةً ثُمَّ لاَ يُشْرِكُ بِي شَيْئًا لَقِيتُهُ بِمِثْلِهَا مَغْفِرَةً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)
৩৮২১। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)...... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) বলছেন, আল্লাহ তা'আলা বলেন: যে ব্যক্তি একটি নেকী নিয়ে আসবে, তাঁর জন্য রয়েছে উক্ত নেকীর দশগুণ বিনিময়, এবং আমি অবশ্য বাড়াতেও পারি, আর যে ব্যক্তি কোন পাপ কাজ নিয়ে আসবে, তাহলে পাপের শাস্তি হবে পাপ অনুরূপ, অথবা আমি তা ক্ষমা করে দেব। যে ব্যক্তি আমার দিকে এক বিঘত নিকটবর্তী হয়, আমি তার দিকে একহাত নিকটবর্তী হই। আর যে ব্যক্তি এক হাত আমার নিকটবর্তী হয়, আমি প্রসারিত হস্তদ্বয় পরিমাণ তার নিকটবর্তী হই। যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। যে ব্যক্তি পৃথিবী পূর্ণ পাপ নিয়ে আমার সংগে মিলিত হবে, কিন্তু সে কোন কিছুকে আমার সংগে শরীক করবে না, আমি সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মিলিত হব।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَقُولُ اللَّهُ سُبْحَانَهُ أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ حِينَ يَذْكُرُنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلإٍ ذَكَرْتُهُ فِي مَلإٍ خَيْرٍ مِنْهُمْ وَإِنِ اقْتَرَبَ إِلَىَّ شِبْرًا اقْتَرَبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৮২২। আবু বাকর ইব্ন আবু শায়বা ও আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা বলেন: আমি আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মুতাবেক আচরণ করি। আর যখন সে আমার যিকির করে, তখন আমি তার সংগেই থাকি যদি সে মনে মনে আমার যিকির করে, তাহলে আমিও মনে মনে তাকে স্মরণ করি, যদি সে কোন মজলিসে আমার যিকির করে, তাহলে আমি তাদের চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি। যদি সে এক বিঘত আমার দিকে এগিয়ে আসে, আমি এক হাত তার দিকে এগিয়ে যাই। যদি সে হেঁটে আমার দিকে আসে, আমি দৌড়ে তার দিকে যাই।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ لَهُ الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ ‏.‏ قَالَ اللَّهُ سُبْحَانَهُ إِلاَّ الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৮২৩। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) বলেছেনঃ ইব্ন আদমের প্রতি আমলের নেকী তার দশগুণ থেকে সাতশগুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তা'আলা বলেন, তবে সিয়াম ব্যতীত, কেননা তা শুধু আমার ই জন্য এবং আমিই তার বিনিময় দেব।
'লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ' প্রসংগে
بَاب مَا جَاءَ فِي لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ سَمِعَنِي النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَأَنَا أَقُولُ، لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ أَلاَ أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ ‏"‏ ‏.‏ قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ قُلْ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
৩৮২৪। মুহাম্মাদ ইব্ন সাব্বাহ (রাহঃ)...... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন নবী(ﷺ) আমাকে لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ বলতে শুনলেন এবং বললেন : হে আব্দুল্লাহ ইব্ন কায়স! আমি কি তোমাকে এমন এক কালিমার শিক্ষা দিব না, যা জান্নাতের ভান্ডার বিশেষ। আমি বললাম : অবশ্যই ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন : বলো : “লা-হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ”।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَلاَ أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ ‏"‏ ‏.‏ قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)
৩৮২৫। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)...... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) আমাকে বললেন : আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধন সমূহের একটির সন্ধান দিব না? আমি বললাম অবশ্যই, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন : (তা হলো :) “লা-হওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ্ :”
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ الْمَدَنِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْنٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي زَيْنَبَ، مَوْلَى حَازِمِ بْنِ حَرْمَلَةَ عَنْ حَازِمِ بْنِ حَرْمَلَةَ، قَالَ مَرَرْتُ بِالنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ لِي ‏ "‏ يَا حَازِمُ أَكْثِرْ مِنْ قَوْلِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ فَإِنَّهَا مِنْ كُنُوزِ الْجَنَّةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৮২৬। ইয়াকূব ইব্ন হুমায়দ আল-আদানী (রাহঃ)..... হাযিম ইন হারমালা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নবী(ﷺ) -এর কাছ দিয়ে গেলাম, তখন তিনি আমাকে বললেন : হে হাযিম! তুমি বেশী বেশী করে “লা-হওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ” এই কালেমাটি পড়বে। কেননা, তা হলো জান্নাতের গুপ্তধন।