أبواب الصيام

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

অধ্যায় ৭ · ১৪৫ টি হাদীস

সিয়ামের ফযীলত প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي فَضْلِ الصِّيَامِ

১৬৩৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ مَا شَاءَ اللهُ يَقُولُ اللهُ إِلَّا الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ أَجْلِي لِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللهِ مِنْ رِيحِ الْمِسْكِ.

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৩৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আদম সন্তানের প্রতিটি নেক আমল দশ গুণ হতে সাত শ' গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এরপর আল্লাহ যতদূর ইচ্ছা করেন। আল্লাহ তা'আলা বলেনঃ তবে সিয়াম, তা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দেব। সে প্রবৃত্তি এবং পানাহার আমার জন্যই বর্জন করে। সিয়াম পালনকারীর জন্য রয়েছে দু'টি আনন্দঃ একটি আনন্দ তার ইফতারের সময় এবং অপর আনন্দটি হচ্ছে তার রবের সঙ্গে সাক্ষাতের সময়। সিয়াম পালনকারীর মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মিশকের ঘ্রাণ অপেক্ষা অধিক সুগন্ধিময়।

১৬৩৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ أَنَّ مُطَرِّفًا مِنْ بَنِي عَامِرِ بْنِ صَعْصَعَةَ حَدَّثَهُ أَنَّ عُثْمَانَ بْنَ أَبِي الْعَاصِ الثَّقَفِيَّ دَعَا لَهُ بِلَبَنٍ يَسْقِيهِ قَالَ مُطَرِّفٌ إِنِّي صَائِمٌ فَقَالَ عُثْمَانُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ ’الصِّيَامُ جُنَّةٌ مِنْ النَّارِ كَجُنَّةِ أَحَدِكُمْ مِنْ الْقِتَالِ’.

বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)

১৬৩৯। মুহাম্মাদ ইব্‌ন রুমহ মিসরী (রাহঃ)....সায়ীদ ইবন আবু হিন্দ (রাযিঃ) থেকে বর্ণিত। বানু আমির ইবন সা'সা গোত্রের মুতাররফ বর্ণনা করেন যে, উছমান ইবন আবুল 'আস সাকাফী (রাযিঃ) মুতাররাফের পান করার জন্য দুধ আনতে বলেন। তখন মুতাররাফ বলেনঃ আমি তো সিয়াম পালনকারী। 'উছমান (রাযিঃ) বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী, সিয়ামও তদ্রূপ জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল।

১৬৪০

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ حَدَّثَنِي هِشَامُ بْنُ سَعْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ’إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يُدْعَى يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَمَنْ كَانَ مِنْ الصَّائِمِينَ دَخَلَهُ وَمَنْ دَخَلَهُ لَمْ يَظْمَأْ أَبَدًا’.

বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)

১৬৪০। আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ).... সাহল ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ)করীম বলেছেনঃ জান্নাতের একটি দরজার নাম 'রায়্যান'। কিয়ামতের দিন সেখান থেকে এ বলে আহবান করা হবেঃ সাওম পালনকারীগণ কোথায়? যে ব্যক্তি সাওম পালনকারী হবে, সে উক্ত দরজা দিয়ে প্রবেশ করবে এবং যে উক্ত দরজা দিয়ে প্রবেশ করবে, সে কখনও পিপাসার্ত হবে না।

রামাযান মাসের ফযীলত

بَاب مَا جَاءَ فِي فَضْلِ شَهْرِ رَمَضَانَ

১৬৪১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৪১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে ও ছওয়াবের প্রত্যাশায় রামাযান মাসের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহরাশি মাফ করে দেওয়া হয়।

১৬৪২

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا كَانَتْ أَوَّلُ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ صُفِّدَتْ الشَّيَاطِينُ وَمَرَدَةُ الْجِنِّ وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ وَفُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ وَنَادَى مُنَادٍ يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ وَلِلهِ عُتَقَاءُ مِنْ النَّارِ وَذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৪২। আবু কুরায়ব মুহাম্মাদ ইবন আ'লা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন রামাযান মাসের প্রথম রাত আসে, তখন শয়তান ও অভিশপ্ত জিনদের শৃঙ্খলিত করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এর থেকে কোন দরজা খোলা হয় না। আর জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এর থেকে একটি দরজাও বন্ধ করা হয় না। আর এক আহবানকারী ডেকে বলেনঃ হে সৎ কর্মপরায়ণ ব্যক্তিবর্গ! অগ্রসর হও। হে অসৎ কর্মপরায়ণ ব্যক্তিবর্গ! থেমে যাও। আল্লাহ তা'আলা অসংখ্য লোককে জাহান্নাম থেকে নাজাত দেন, আর তা প্রতি রাতেই সংঘটিত হয়ে থাকে।

১৬৪৩

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِنَّ لِلهِ عِنْدَ كُلِّ فِطْرٍ عُتَقَاءَ وَذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৬৪৩। আবু কুরায়ব (রাহঃ) জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা'আলা প্রত্যহ ইফতারের সময় বেশ সংখ্যক লোককে নাজাত দেন, আর প্রতি রাতেই তা সংঘটিত হয়ে থাকে।

১৬৪৪

حَدَّثَنَا أَبُو بَدْرٍ عَبَّادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِلَالٍ حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ دَخَلَ رَمَضَانُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِنَّ هَذَا الشَّهْرَ قَدْ حَضَرَكُمْ وَفِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَهَا فَقَدْ حُرِمَ الْخَيْرَ كُلَّهُ وَلَا يُحْرَمُ خَيْرَهَا إِلَّا مَحْرُومٌ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬৪৪। আবু বদর 'আব্বাদ ইবন ওয়ালীদ (রাহঃ).....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রামাযান মাস এলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের কাছে এ মাস এসেছে। আর এতে রয়েছে এমন এক রাত, যা হাজার মাস থেকে উত্তম। এ থেকে বঞ্চিত ব্যক্তি তো সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। এর কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত, সে প্রকৃত পক্ষেই বঞ্চিত।

সন্দেহের দিনের সিয়াম সম্পর্কে

بَاب مَا جَاءَ فِي صِيَامِ يَوْمِ الشَّكِّ

১৬৪৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ صِلَةَ بْنِ زُفَرَ قَالَ كُنَّا عِنْدَ عَمَّارٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ فَأُتِيَ بِشَاةٍ فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ فَقَالَ عَمَّارٌ مَنْ صَامَ هَذَا الْيَوْمَ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم

বর্ণনাকারী: আম্মার ইবন ইয়াসির আল-'আনযী (রা)

১৬৪৫। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ্ ইবন নুমায়র (রাহঃ).....সিলা ইবন যুফার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সন্দেহের দিনে একবার আমরা আম্মার (রাযিঃ) এর কাছে ছিলাম। তখন একটি (ভূণা) বকরী আনা হলো। এ সময় কিছু সংখ্যক লোক দূরে সরে গেল। আম্মার (রাযিঃ) বললেন, যে ব্যক্তি আজ সিয়াম পালন করলো, সে তো আবুল কাসিম (ﷺ) এর নাফরমানী করলো।

১৬৪৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ سَعِيدٍ عَنْ جَدِّهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عَنْ تَعْجِيلِ صَوْمِ يَوْمٍ قَبْلَ الرُّؤْيَةِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৪৬। আবু বকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ চাঁদ দেখার একদিন আগে রাসূলুল্লাহ্ (ﷺ) সিয়াম পালন করতে নিষেধ করেছেন ।

১৬৪৭

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ الْحَارِثِ عَنْ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ عَلَى الْمِنْبَرِ قَبْلَ شَهْرِ رَمَضَانَ الصِّيَامُ يَوْمَ كَذَا وَكَذَا وَنَحْنُ مُتَقَدِّمُونَ فَمَنْ شَاءَ فَلْيَتَقَدَّمْ وَمَنْ شَاءَ فَلْيَتَأَخَّرْ

বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)

১৬৪৭। 'আব্বাস ইবন ওয়ালীদ দিমাশকী (রাহঃ)....আবু 'আব্দুর রহমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি মু'আবিয়া ইব্‌ন আবু সুফয়ান (রাযিঃ)-কে মিম্বরে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রামাযান মাস আসার আগে মিম্বরে দাঁড়িয়ে বলতেন, সিয়াম তো অমুক অমুক দিন। আর আমরা আগে থেকেই সাওম পালন করে আসছি। এ অভ্যাস অবলম্বন করুক, কাজেই যে চায় সে এ অভ্যাস অবলম্বন করুক, আর যে চায়, সে সাওম পালনের মাস আসা পর্যন্ত বিলম্ব করুক।

শা'বানের সাওম রামাযানের সাওমের সঙ্গে মিলিয়ে রাখা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي وِصَالِ شَعْبَانَ بِرَمَضَانَ

১৬৪৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ عَنْ شُعْبَةَ عَنْ مَنْصُورٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَصِلُ شَعْبَانَ بِرَمَضَانَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৬৪৮। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ)....উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) শা'বানের সিয়াম রামাযানের সিয়ামের সাথে মিলিয়ে পালন করতেন।

১৬৪৯

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنِي ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ رَبِيعَةَ بْنِ الْغَازِ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صِيَامِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَتْ ’كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ حَتَّحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنِي ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ رَبِيعَةَ بْنِ الْغَازِ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صِيَامِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَتْ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ حَتَّى يَصِلَهُ بِرَمَضَانَ’.ى يَصِلَهُ بِرَمَضَانَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬৪৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).... রবী'আ ইবনাল গায (রাহঃ) থেকে বর্ণিত। তিনি 'আয়েশা (রাযিঃ) এর নিকট রাসূলুল্লাহ্ (ﷺ) এর সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেনঃ নবী (ﷺ) পূর্ণ শা'বান মাসে সিয়াম পালন করতেন; এমন কি তিনি তা রামাযান মাসের সাথে মিলিয়ে দিতেন।

রামাযান শুরু হওয়ার আগের দিন সাওম পালন করা নিষিদ্ধ। কিন্তু যার
চিরাচরিত অভ্যাস রয়েছে, তার জন্য নয়

بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ أَنْ يُتَقَدَّمَ رَمَضَانُ بِصَوْمٍ إِلَّا مَنْ صَامَ صَوْمًا فَوَافَقَهُ

১৬৫০

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ حَبِيبٍ وَالْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ الْأَوْزَاعِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَا تَقَدَّمُوا صِيَامَ رَمَضَانَ بِيَوْمٍ وَلَا بِيَوْمَيْنِ إِلَّا رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمًا فَيَصُومُهُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৫০। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন রামাযানের একদিন বা দুই দিন আগে সিয়াম শুরু না করে। তবে যে ব্যক্তি লাগাতর সিয়াম পালনে অভ্যস্ত, সে (উক্ত দিনে) সিয়াম পালন করতে পারে।

রামাযান শুরু হওয়ার আগের দিন সাওম পালন করা নিষিদ্ধ। কিন্তু যার চিরাচরিত অভ্যাস রয়েছে, তার জন্য নয়

بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ أَنْ يُتَقَدَّمَ رَمَضَانُ بِصَوْمٍ إِلَّا مَنْ صَامَ صَوْمًا فَوَافَقَهُ

১৬৫১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ح و حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا مُسْلِمُ بْنُ خَالِدٍ قَالَا حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا كَانَ النِّصْفُ مِنْ شَعْبَانَ فَلَا صَوْمَ حَتَّى يَجِيءَ رَمَضَانُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৫১। আহমাদ ইবন আব্দা ও হিশাম ইবন 'আম্মার (রাহঃ)...আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শা'বানের অর্ধেক অতিবাহিত হলে রামাযান আসা পর্যন্ত কোন সিয়াম নেই।

নতুন চাঁদ দেখার সাক্ষ্য দেওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الشَّهَادَةِ عَلَى رُؤْيَةِ الْهِلَالِ

১৬৫২

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللهِ الْأَوْدِيُّ وَمُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَ أَعْرَابِيُّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَبْصَرْتُ الْهِلَالَ اللَّيْلَةَ فَقَالَ أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ قَالَ قُمْ يَا بِلَالُ فَأَذِّنْ فِي النَّاسِ أَنْ يَصُومُوا غَدًا قَالَ أَبُو عَلِيٍّ هَكَذَا رِوَايَةُ الْوَلِيدِ بْنِ أَبِي ثَوْرٍ وَالْحَسَنِ بْنِ عَلِيٍّ وَرَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ فَلَمْ يَذْكُرْ ابْنَ عَبَّاسٍ وَقَالَ فَنَادَى أَنْ يَقُومُوا وَأَنْ يَصُومُوا.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৬৫২। 'আমর ইব্‌ন 'আব্দুল্লাহ্ আওদী (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর কাছে জনৈক বেদুইন এসে বললোঃ আমি আজ রাতে নতুন চাঁদ দেখেছি। তিনি বললেনঃ “আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল" তুমি কি এ কথার সাক্ষ্য দাও? সে বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ হে বিলাল! উঠ এবং লোকদের মাঝে এ মর্মে ঘোষণা দাও, তারা যেন আগামী কাল সাওম পালন করে।

আবু 'আলী (রাহঃ) বলেনঃ ওয়ালীদ ইবন আবু ছাওর ও হাসান ইবন 'আলী (রাহঃ)-এর রিওয়াতও এরূপ । হাম্মাদ ইবন সালাম (রাহঃ) ও এরূপ বর্ণনা করেছেন, তবে তিনি ইবন আব্বাস (রাযিঃ)-এর উল্লেখ করেন নি। রাবী বলেনঃ তখন সে ঘোষণা দেয় যে, তারা যেন সালাত কায়েম করে এবং সিয়াম পালন করে।
১৬৫৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ حَدَّثَنِي عُمُومَتِي مِنْ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالُوا أُغْمِيَ عَلَيْنَا هِلَالُ شَوَّالٍ فَأَصْبَحْنَا صِيَامًا فَجَاءَ رَكْبٌ مِنْ آخِرِ النَّهَارِ فَشَهِدُوا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُمْ رَأَوْا الْهِلَالَ بِالْأَمْسِ فَأَمَرَهُمْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَنْ يُفْطِرُوا وَأَنْ يَخْرُجُوا إِلَى عِيدِهِمْ مِنْ الْغَدِ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬৫৩। আবু বকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবী, আমার কতিপয় আনসার পিতৃব্য আমার নিকট বর্ণনা করেন যে, একবার শাওয়ালের নতুন চাঁদ আমাদের থেকে মেঘে ঢেকে যায়। আমরা (পরের দিন) সাওম পালন করি। দিনের শেষ ভাগে একটি কাফেলা নবী (ﷺ) -এর কাছে এসে বিগতকাল চাঁদ দেখার সাক্ষ্য প্রদান করে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের ইফতার করার এবং পরের দিন ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার নির্দেশ দেন।

চাঁদ দেখে সাওম পালন করবে এবং চাঁদ দেখে ইফতার (ঈদ) করবে

بَاب مَا جَاءَ فِي صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ

১৬৫৪

حَدَّثَنَا أَبُو مَرْوَانَ مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا رَأَيْتُمْ الْهِلَالَ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ قَالَ وَكَانَ ابْنُ عُمَرَ يَصُومُ قَبْلَ الْهِلَالِ بِيَوْمٍ.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৬৫৪। আবু মারওয়ান মুহাম্মাদ ইবন 'উছমান 'উছমানী (রাহঃ)....ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন নতুন চাঁদ দেখবে, তখন সাওম পালন শুরু করবে এবং তোমরা যখন তা (শাওয়ালের নতুন চাঁদ) দেখবে তখন ইফতার (ঈদ) করবে। আর আকাশ যদি তোমাদের উপর মেঘাচ্ছন্ন থাকে, তাহলে তা (ত্রিশ দিন) পূর্ণ করবে। ইবন 'উমর (রাযিঃ) নতুন চাঁদ দেখার একদিন আগেও সাওম পালন করতেন।

১৬৫৫

حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا رَأَيْتُمْ الْهِلَالَ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَصُومُوا ثَلَاثِينَ يَوْمًا

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৫৫। আবু মারওয়ান 'উছমানী (রাহঃ).......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা নতুন চাঁদ দেখবে, তখন থেকে তোমরা সাওম পালন করবে। আর যখন তা (শাওয়ালের নতুন চাঁদ) দেখবে তখন (ইফতার) ঈদ করবে। যদি আকাশ তোমাদের উপর মেঘাচ্ছন হয়, তবে তোমরা (পূরা ত্রিশদিন) সাওম পালন করবে।

উনত্রিশ দিনে মাস হওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ

১৬৫৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كَمْ مَضَى مِنْ الشَّهْرِ قَالَ قُلْنَا اثْنَانِ وَعِشْرُونَ وَبَقِيَتْ ثَمَانٍ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الشَّهْرُ هَكَذَا وَالشَّهْرُ هَكَذَا وَالشَّهْرُ هَكَذَا ثَلَاثَ مَرَّاتٍ وَأَمْسَكَ وَاحِدَةً

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৫৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মাসের কতদিন অতিবাহিত হয়েছে? রাবী বলেন, আমরা বললামঃ বাইশ দিন এবং আট দিন অবশিষ্ট আছে। একটা অঙ্গুলী আটকে রেখে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ মাস এতদিনে হয়, মাস এত দিনে হয় এবং মাস এতদিনে হয়। এভাবে তিনি তিনবার বললেন।

১৬৫৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ عَنْ إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا وَعَقَدَ تِسْعًا وَعِشْرِينَ فِي الثَّالِثَةِ

বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

১৬৫৭। মুহাম্মাদ ইব্‌ন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)...... সা'দ ইবন আবী ওয়াককাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ মাস এতদিনে হয়, মাস এতদিনে হয়, মাস এতদিনে হয় এবং তৃতীয়বারে তিনি একটি অঙ্গুলী বন্ধ করে রাখেন।

১৬৫৮

حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ الْمُزَنِيُّ حَدَّثَنَا الْجُرَيْرِيُّ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَا صُمْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم تِسْعًا وَعِشْرِينَ أَكْثَرُ مِمَّا صُمْنَا ثَلَاثِينَ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৫৮। মুজাহিদ ইব্‌ন মুসা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সময় (রামাযানের সাওম) উনত্রিশ দিনের চাইতে ত্রিশ দিনেই বেশীরভাগ পালন করেছি।

ঈদের দুই মাস প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي شَهْرَيْ الْعِيدِ

১৬৫৯

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ رَمَضَانُ وَذُو الْحِجَّةِ

বর্ণনাকারী: হযরত আবু বাকরা (রাঃ)

১৬৫৯। হুমায়দ ইব্‌ন মাস'আদা (রাহঃ)....আবু বাকরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ঈদের দুই মাস রামাযান এবং যুলহাজ্ব, (সাধারণতঃ ) একই বছরে কম (উনত্রিশ দিনে) হয় না।

১৬৬০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ أَبِي عُمَرَ الْمُقْرِئُ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ عِيسَى حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الْفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ وَالْأَضْحَى يَوْمَ تُضَحُّونَ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৬০। মুহাম্মাদ ইবন 'উমর মুকরী (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যেদিন তোমরা ইফতার (সাওম পালন ছেড়ে দেবে) করবে, সেদিন হচ্ছে ঈদুল ফিতর, আর যেদিন তোমরা কুরবানী করবে, সেদিন হলো ঈদুল আযহা।

সফরে সাওম পালন প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الصَّوْمِ فِي السَّفَرِ

১৬৬১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ صَامَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فِي السَّفَرِ وَأَفْطَرَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৬৬১। 'আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ)...ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সফরে সাওম পালন করতেন এবং ইফতার (সাওম ছেড়ে) ও দিতেন।

১৬৬২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سَأَلَ حَمْزَةُ الْأَسْلَمِيُّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي أَصُومُ أَفَأَصُومُ فِي السَّفَرِ فَقَالَ صلى الله عليه وسلم إِنْ شِئْتَ فَصُمْ وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬৬২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ হামযা আসলামী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করেন, আমি তো সাওম পালন করে আসছি। আমি সফরে সাওম পালন করব কি? তখন নবী (ﷺ) বললেনঃ যদি তুমি চাও সাওম পালন করবে, আর যদি তুমি চাও ইফতার করবে।

১৬৬৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ ح و حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ وَهَارُونُ بْنُ عَبْدِ اللهِ الْحَمَّالُ قَالَا حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ جَمِيعًا عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ عَنْ عُثْمَانَ بْنِ حَيَّانَ الدِّمَشْقِيِّ حَدَّثَتْنِي أُمُّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّهُ قَالَ لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ فِي الْيَوْمِ الْحَارِّ الشَّدِيدِ الْحَرِّ وَإِنَّ الرَّجُلَ لَيَضَعُ يَدَهُ عَلَى رَأْسِهِ مِنْ شِدَّةِ الْحَرِّ وَمَا فِي الْقَوْمِ أَحَدٌ صَائِمٌ إِلَّا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَعَبْدُ اللهِ بْنُ رَوَاحَةَ

বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.

১৬৬৩। মুহাম্মাদ ইব্‌ন বাশশার ও 'আব্দুর রহমান ইবন ইবরাহীম (রাহঃ).....আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা একবার প্রচণ্ড গরমের দিনে রাসূলুল্লাহ (ﷺ)- এর সঙ্গে কোন এক সফরে আমাদের গরম ক্লিষ্ট অবস্থায় পেলাম। আর গরমের তীব্রতার কারণে লোক তার হাত মাথার উপর রাখছিল। রাসূলুল্লাহ (ﷺ) এবং আব্দুল্লাহ ইবন রাওয়াহা (রাযিঃ) ব্যতীত কওমের ভেতরে সাওম পালনকারী আর কেউ ছিলেন না।

সফরে সাওম ছেড়ে দেওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الْإِفْطَارِ فِي السَّفَرِ

১৬৬৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ صَفْوَانَ بْنِ عَبْدِ اللهِ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ كَعْبِ بْنِ عَاصِمٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَيْسَ مِنْ الْبِرِّ الصِّيَامُ فِي السَّفَرِ

বর্ণনাকারী: কা'ব ইবনে আসিম (রাঃ)

১৬৬৪। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)...কা'ব ইবন 'আসিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সফরে সাওম পালন করা ইবাদতের ক্ষেত্রে জরুরী নয়।

১৬৬৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَيْسَ مِنْ الْبِرِّ الصِّيَامُ فِي السَّفَرِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৬৬৫। মুহাম্মাদ ইবন মুসাফফা হিমসী (রাহঃ) .... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সফরে সাওম পালন করা ইবাদতের ক্ষেত্রে জরুরী নয়।

১৬৬৬

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُوسَى التَّيْمِيُّ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صَائِمُ رَمَضَانَ فِي السَّفَرِ كَالْمُفْطِرِ فِي الْحَضَرِ

বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ)

১৬৬৬। ইবরাহীম ইবন মুনযির হিযামী (রাহঃ) ..... আব্দুর রহমান ইবন 'আওফ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সফরে রামাযানের সাওম পালনকারী, মুকীম অবস্থায় সিয়াম বর্জনকারীর মত। আবু ইসহাক (রাহঃ) বলেনঃ এ হাদীসখানার কোন ভিত্তি নেই।

গর্ভবতী স্তন্যদানকারী মহিলার সাওম পালন প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الْإِفْطَارِ لِلْحَامِلِ وَالْمُرْضِعِ

১৬৬৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ أَبِي هِلَالٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ سَوَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الْأَشْهَلِ وَقَالَ عَلِيُّ بْنُ مُحَمَّدٍ مِنْ بَنِي عَبْدِ اللهِ بْنِ كَعْبٍ قَالَ أَغَارَتْ عَلَيْنَا خَيْلُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَتَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَهُوَ يَتَغَدَّى فَقَالَ ادْنُ فَكُلْ قُلْتُ إِنِّي صَائِمٌ قَالَ اجْلِسْ أُحَدِّثْكَ عَنْ الصَّوْمِ أَوْ الصِّيَامِ إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ وَضَعَ عَنْ الْمُسَافِرِ شَطْرَ الصَّلَاةِ وَعَنْ الْمُسَافِرِ وَالْحَامِلِ وَالْمُرْضِعِ الصَّوْمَ أَوْ الصِّيَامَ وَاللهِ لَقَدْ قَالَهُمَا النَّبِيُّ صلى الله عليه وسلم كِلْتَاهُمَا أَوْ إِحْدَاهُمَا فَيَا لَهْفَ نَفْسِي فَهَلَّا كُنْتُ طَعِمْتُ مِنْ طَعَامِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم.

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬৬৭। আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) .... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। আব্দুল আশহাল গোত্রের জনৈক ব্যক্তি (আলী ইবন মুহাম্মাদ বলেনঃ লোকটি আব্দুল্লাহ ইবন কা'ব গোত্রের) বললোঃ একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর অশ্বারোহী সৈন্যরা আমাদের উপর হামলা করে। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলাম এবং দেখলাম, তিনি সকালের নাস্তা করছেন। তখন তিনি বললেনঃ কাছে এসো এবং খাবার গ্রহণ কর। আমি বললামঃ আমি তো সাওম পালনকারী। তিনি বললেনঃ বস, আমি তোমার সঙ্গে সাওম সম্পর্কে আলোচনা করব। মহান আল্লাহ তো মুসাফির থেকে অর্ধেক সালাত কমিয়ে দিয়েছেন। এবং মুসাফির গর্ভবতী ও স্তন্যদানকারীণীর জন্য সাওম পালনের ক্ষেত্রে অবকাশ দিয়েছেন। আল্লাহর কসম! নবী (ﷺ) আমাদের এ দুটি অথবা একটির কথা বলেছেন। আমার নাফসের জন্য আফসোস! আমি কেন রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে খানা খেলাম না!

১৬৬৮

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ بَدْرٍ عَنْ الْجُرَيْرِيِّ عَنْ الْحَسَنِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ رَخَّصَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لِلْحُبْلَى الَّتِي تَخَافُ عَلَى نَفْسِهَا أَنْ تُفْطِرَ وَلِلْمُرْضِعِ الَّتِي تَخَافُ عَلَى وَلَدِهَا

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬৬৮। হিশাম ইব্‌ন 'আম্মার দিমাশকী (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে গর্ভবর্তী মহিলা নিজের জীবনের আশংকা করে এবং যে স্তন্যদানকারী মহিলা নিজের সন্তানের জীবনের উপর আশংকা করে, রাসূলুল্লাহ (ﷺ) এদের উভয়ের জন্য সাওম ছেড়ে দেওয়ার অবকাশ দিয়েছেন।

রামাযানের সাওমের কাযা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي قَضَاءِ رَمَضَانَ

১৬৬৯

حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ إِنْ كَانَ لَيَكُونُ عَلَيَّ الصِّيَامُ مِنْ شَهْرِ رَمَضَانَ فَمَا أَقْضِيهِ حَتَّى يَجِيءَ شَعْبَانُ.

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬৬৯। আলী ইবন মুনযির (রাহঃ) .... আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি 'আয়েশা (রাযিঃ) কে বলতে শুনেছি, আমার উপর যদি রামাযান মাসের সাওমের কাযা থাকত, তাহলে আমি শাবানের শুরুতেই তা পূরণ করে নিতাম।

১৬৭০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ عُبَيْدَةَ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ كُنَّا نَحِيضُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَأْمُرُنَا بِقَضَاءِ الصَّوْمِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬৭০। 'আলী ইবন মুহাম্মাদ (রাযিঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-এর সময় আমরা যখন ঋতুবতী হতাম, তখন তিনি আমাদের সাওম কাযা করার নির্দেশ দিতেন।

রামাযানের একটি সাওম ভঙ্গকারীর কাফফারা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي كَفَّارَةِ مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ

১৬৭১
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ فَقَالَ هَلَكْتُ قَالَ وَمَا أَهْلَكَكَ قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَعْتِقْ رَقَبَةً قَالَ لَا أَجِدُ قَالَ صُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ لَا أُطِيقُ قَالَ أَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا قَالَ لَا أَجِدُ قَالَ اجْلِسْ فَجَلَسَ فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أُتِيَ بِمِكْتَلٍ يُدْعَى الْعَرَقَ فَقَالَ اذْهَبْ فَتَصَدَّقْ بِهِ قَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا بَيْنَ لَابَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ إِلَيْهِ مِنَّا قَالَ فَانْطَلِقْ فَأَطْعِمْهُ عِيَالَكَ

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ عُمَرَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم بِذَلِكَ فَقَالَ وَصُمْ يَوْمًا مَكَانَهُ.

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৭১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে বললো, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি বললেনঃ কিসে তোমাকে ধ্বংস করেছে? সে বললোঃ আমি রামাযানে আমার স্ত্রীর সঙ্গে সহবাস করেছি। তখন নবী (ﷺ) বললেনঃ তুমি একজন গোলাম আযাদ কর। সে বললোঃ আমি এর সামর্থ্য রাখি না। তিনি (ﷺ) বললেন, লাগাতর দুই মাস সাওম পালন করবে। সে বললোঃ আমি এর সামর্থ্য রাখি না। তিনি বললেনঃ ষাট জন মিসকীনকে খাবার খাওয়াবে। সে বললো, আমি সামর্থ্য রাখি না। তখন তিনি বললেনঃ তুমি বস। সে বসলো। এ সময় এক ঝুড়ি পরিমাণ খেজুর এলো। খাজাঞ্চিকে ডাকা হলো। এরপর তিনি বললেনঃ এটা নিয়ে যাও এবং সদকা করে দাও। সে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, তাঁর কসম, মদীনার দুই প্রান্তের মাঝে আমাদের চাইতে অধিক অভাবগ্রস্ত আর কেউ নেই। তিনি (ﷺ) বললেনঃ চলে যাও এবং এগুলো তোমার পরিবার-পরিজনদের খাওয়াও।

হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে এরূপ বর্ণিত যে, তিনি বলেছেনঃ “তার স্থলে একদিন সাওম পালন কর।"
১৬৭২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ ابْنِ الْمُطَوِّسِ عَنْ أَبِيهِ الْمُطَوِّسِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ رُخْصَةٍ لَمْ يُجْزِهِ صِيَامُ الدَّهْرِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৭২। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বিনা ওযরে রামাযানের একদিন সাওম ভঙ্গ করে সে সারাজীবন সাওম পালন করলেও তা পূরণ করতে পারবে না।

ভুলবশতঃ যে সাওম ভঙ্গ করে

بَاب مَا جَاءَ فِيمَنْ أَفْطَرَ نَاسِيًا

১৬৭৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَوْفٍ عَنْ خِلَاسٍ وَمُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ أَكَلَ نَاسِيًا وَهُوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৭৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে সিয়ামপালনকারী ভুল বশতঃ আহার করে, সে যেন তার সাওম পুরা করে। কেননা, আল্লাহ তাকে পানাহার করিয়েছেন।

১৬৭৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ قَالَتْ أَفْطَرْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي يَوْمِ غَيْمٍ ثُمَّ طَلَعَتْ الشَّمْسُ قُلْتُ لِهِشَامٍ أُمِرُوا بِالْقَضَاءِ قَالَ فَلَا بُدَّ مِنْ ذَلِكَ

বর্ণনাকারী: হযরত আসমা বিনতে আবু বকর রাযি.

১৬৭৪। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) .... আসমা বিনত আবু বকর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা একবার রাসূলুল্লাহ (ﷺ) -এর সময় মেঘাচ্ছন্ন দিনে ইফতার করলাম। তারপর সূর্য প্রকাশ পেল।
রাবী বলেনঃ আমি হিশামকে জিজ্ঞাসা করলামঃ তাদের কাযা করার নির্দেশ দেওয়া হয়েছিল কি? তিনি বললেনঃ অবশ্যই।

সাওম পালনকারীর বমি করা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الصَّائِمِ يَقِيءُ

১৬৭৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَعْلَى وَمُحَمَّدُ ابْنَا عُبَيْدٍ الطَّنَافِسِيِّ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي مَرْزُوقٍ قَالَ سَمِعْتُ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ الْأَنْصَارِيَّ يُحَدِّثُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ عَلَيْهِمْ فِي يَوْمٍ كَانَ يَصُومُهُ فَدَعَا بِإِنَاءٍ فَشَرِبَ فَقُلْنَا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّ هَذَا يَوْمٌ كُنْتَ تَصُومُهُ قَالَ أَجَلْ وَلَكِنِّي قِئْتُ

বর্ণনাকারী: ফাযালা ইবনে উবায়দ (রাঃ)

১৬৭৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু মারযূক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ফাযালা ইবন উবায়দ আনসারীকে বর্ণনা করতে শুনেছি যে, একদিন সাওম পালনরত অবস্থায় নবী (ﷺ) তাদের কাছে বেরিয়ে আসেন। তিনি পানির পাত্র চান এবং পানি পান করেন। তখন আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তো আজ সাওম পালন করছেন। তিনি বললেনঃ হ্যাঁ, তবে আমি বমি করেছি।

১৬৭৬

حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ الْكَرِيمِ حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ ح و حَدَّثَنَا عُبَيْدُ اللهِ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ سُلَيْمَانَ أَبُو الشَعْثَاءِ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ جَمِيعًا عَنْ هِشَامٍ عَنْ ابْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلَا قَضَاءَ عَلَيْهِ وَمَنْ اسْتَقَاءَ فَعَلَيْهِ الْقَضَاءُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৭৬। উবায়দুল্লাহ ইবন 'আব্দুল করীম ও উবায়দুল্লাহ্ (রাহঃ) ....আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যার হঠাৎ করে বমি হয় তার কাযা নেই। আর যে স্বেচ্ছায় বমি করে, তার কাযা অপরিহার্য।

সাওম পালনকারীর মিসওয়াক এবং সুরমা ব্যবহার প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي السِّوَاكِ وَالْكُحْلِ لِلصَّائِمِ

১৬৭৭

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو إِسْمَعِيلَ الْمُؤَدِّبُ عَنْ مُجَالِدٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِنْ خَيْرِ خِصَالِ الصَّائِمِ السِّوَاكُ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬৭৭। 'উছমান ইবন মুহাম্মাদ ইবন আবু শায়বা (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাওম পালনকারীর উত্তম গুণাবলীর একটি হলো মিসওয়াক করা।

১৬৭৮

حَدَّثَنَا أَبُو التَّقِيِّ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْحِمْصِيُّ حَدَّثَنَا بَقِيَّةُ حَدَّثَنَا الزُّبَيْدِيُّ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ اكْتَحَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَهُوَ صَائِمٌ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬৭৮। আবু তাকী হিশাম ইবনে আব্দুল মালিক হিমসী (রাহঃ) ....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সাওম পালনরত অবস্থায় সুরমা লাগাতেন।

সাওম পালনকারীর শিঙ্গা লাগানো প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الْحِجَامَةِ لِلصَّائِمِ

১৬৭৯

حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الرَّقِّيُّ وَدَاوُدُ بْنُ رَشِيدٍ قَالَا حَدَّثَنَا مُعَمَّرُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بِشْرٍ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৭৯। আয়্যুব ইবন মুহাম্মাদ রাকী ও দাউদ ইবন রশীদ (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শিঙ্গা প্রয়োগকারী এবং গ্রহণকারী সাওম ভঙ্গ করেছে।

১৬৮০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللهِ أَنْبَأَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي أَبُو قِلَابَةَ أَنَّ أَبَا أَسْمَاءَ حَدَّثَهُ عَنْ ثَوْبَانَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ’أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ’.

বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)

১৬৮০। আহমাদ ইবন য়ূসুফ সুলামী (রাহঃ)...ছাওবান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছিঃ শিঙ্গা প্রয়োগকারী এবং গ্রহণকারী সাওম ভঙ্গ করেছে।

১৬৮১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللهِ أَنْبَأَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى عَنْ أَبِي قِلَابَةَ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ شَدَّادَ بْنَ أَوْسٍ بَيْنَمَا هُوَ يَمْشِي مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم بِالْبَقِيعِ فَمَرَّ عَلَى رَجُلٍ يَحْتَجِمُ بَعْدَ مَا مَضَى مِنْ الشَّهْرِ ثَمَانِيَ عَشْرَةَ لَيْلَةً فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ

বর্ণনাকারী: হযরত শাদ্দাদ ইবনে আওস (রাঃ)

১৬৮১। আহমাদ ইবন য়ূসুফ সুলামী (রাহঃ).... আবু কিলাবা (রাযিঃ) থেকে বর্ণিত। শাদ্দাদ ইবন আওস (রাযিঃ) বলেন যে, তিনি একবার রাসূলুল্লাহর (ﷺ)-এর সঙ্গে হেঁটে জান্নাতুল বাকীর দিকে যাচ্ছিলেন। তিনি শিঙ্গা গ্রহণকারী এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন, আর তখন রামাযান মাসের আঠার দিন অতিবাহিত হয়েছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ শিঙ্গা প্রয়োগকারী এবং গ্রহণকারী সাওম ভঙ্গ করেছে।

১৬৮২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ احْتَجَمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَهُوَ صَائِمٌ مُحْرِمٌ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৬৮২। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সাওম ও ইহরাম অবস্থায় শিঙ্গা লাগান।

সাওম পালনকারীর চুমা দেওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الْقُبْلَةِ لِلصَّائِمِ

১৬৮৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَبْدُ اللهِ بْنُ الْجَرَّاحِ قَالَا حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُقَبِّلُ فِي شَهْرِ الصَّوْمِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬৮৩। আবু বকর ইব্‌ন আবু শায়বা ও 'আব্দুল্লাহ্ ইবনু জারবাহ্ (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) রামাযান মাসে চুমো দিতেন।

১৬৮৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ وَأَيُّكُمْ يَمْلِكُ إِرْبَهُ كَمَا كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَمْلِكُ إِرْبَهُ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৬৮৪। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ)......'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যেমন নিজকে নিয়ন্ত্রণে রাখতেন, তেমন তোমাদের কার ক্ষমতা আছে যে, সে নিজকে নিয়ন্ত্রণে রাখবে?

১৬৮৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ مُسْلِمٍ عَنْ شُتَيْرِ بْنِ شَكَلٍ عَنْ حَفْصَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হাফসা (রাঃ)

১৬৮৫। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).....হাফসা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) সাওমরত অবস্থায় চুমো দিতেন।

১৬৮৬

. حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ عَنْ إِسْرَائِيلَ عَنْ زَيْدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِي يَزِيدَ الضِّنِّيِّ عَنْ مَيْمُونَةَ مَوْلَاةِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ رَجُلٍ قَبَّلَ امْرَأَتَهُ وَهُمَا صَائِمَانِ قَالَ قَدْ أَفْطَرَا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা (রাঃ)

১৬৮৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) নবী (ﷺ)-এর আযাদকৃত দাসী মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো; যে তার স্ত্রীকে চুমা দিয়েছে। অথচ তারা উভয়ে সাওম পালনকারী। তিনি বললেনঃ তারা উভয়ে সাত্তম ভঙ্গ করেছে।

সাওম পালনকারীর মুবাশারা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الْمُبَاشَرَةِ لِلصَّائِمِ

১৬৮৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنْ ابْنِ عَوْنٍ عَنْ إِبْرَاهِيمَ قَالَ دَخَلَ الْأَسْوَدُ وَمَسْرُوقٌ عَلَى عَائِشَةَ فَقَالَا أَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ قَالَتْ كَانَ يَفْعَلُ وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ

১৬৮৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....ইবরাহীম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আসওয়াদ ও মাসরুক (রাহঃ) 'আয়েশা (রাযিঃ)-এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সাওমরত অবস্থায় মুবাশারা[১] করতেন কি? তিনি বললেনঃ তিনি করতেন। আর তিনি ছিলেন তোমাদের মধ্যে সর্বাধিক নিজকে নিয়ন্ত্রণকারী।

[১] মুবাশারার অর্থ হলোঃ স্ত্রীর দেহের অঙ্গের সাথে পুরুষের দেহের অঙ্গ মিশান, যেমন- গালের সাথে গাল মিশান ইত্যাদি।
১৬৮৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللهِ الْوَاسِطِيُّ حَدَّثَنَا أَبِي عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ رُخِّصَ لِلْكَبِيرِ الصَّائِمِ فِي الْمُبَاشَرَةِ وَكُرِهَ لِلشَّابِّ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৬৮৮। মুহাম্মাদ ইবন খালিদ ইবন আব্দুল্লাহ ওয়াসিতী (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বৃদ্ধ সাওম পালনকারীর জন্য মুবাশারার অবকাশ দেওয়া হয়েছে, আর যুবকদের জন্য তা অপছন্দ করা হয়েছে।

সাওম পালনরত অবস্থায় গীবত ও অশ্লীল কাজ করা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الْغِيبَةِ وَالرَّفَثِ لِلصَّائِمِ

১৬৮৯

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْجَهْلَ وَالْعَمَلَ بِهِ فَلَا حَاجَةَ لِلَّهِ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৮৯। 'আমর ইবন রাফি' (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা কথা, জাহিলী আচার-আচরণ পরিত্যাগ না করে, তার পানাহার বর্জন করাতে আল্লাহর কোন প্রয়োজন নেই।

১৬৯০

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم رُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوعُ وَرُبَّ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৯০। 'আমর ইবন রাফি'(রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অনেক সাওম পালনকারী রয়েছে, যাদের সাওম কেবল ক্ষুধার্ত থাকাই; আবার অনেক সালাত আদায়কারী রয়েছে, যাদের সালাত কেবল অনিদ্রা যাপন বই আর কিছুই নয়।

১৬৯১

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا جَرِيرٌ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ جَهِلَ عَلَيْهِ أَحَدٌ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৯১। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন সাওম পালন করে, তখন সে যেন অশ্লীলতা ও জিহালতের কাজ না করে। কেউ যদি তার সাথে জাহিলী আচরণ করে, তবে সে যেন বলে, আমি সাওম পালনকারী ব্যক্তি।

সাহরী খাওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي السُّحُورِ

১৬৯২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تَسَحَّرُوا فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৬৯২। আহমাদ ইবন 'আব্দা (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা সাহরী খাবে। কেননা, সাহরী খাওয়াতে বরকত রয়েছে।

১৬৯৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ حَدَّثَنَا زَمْعَةُ بْنُ صَالِحٍ عَنْ سَلَمَةَ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ اسْتَعِينُوا بِطَعَامِ السَّحَرِ عَلَى صِيَامِ النَّهَارِ وَبِالْقَيْلُولَةِ عَلَى قِيَامِ اللَّيْلِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৬৯৩। মুহাম্মাদ ইব্‌ন বাশশার (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা সাহরী খাওয়ার মাধ্যমে দিনের সাওমের ব্যাপারে এবং দিনের বিশ্রামের মাধ্যমে রাতের সালাতের জন্য সাহায্য নিবে।

বিলম্বে সাহরী খাওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي تَأْخِيرِ السُّحُورِ

১৬৯৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ تَسَحَّرْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ثُمَّ قُمْنَا إِلَى الصَّلَاةِ قُلْتُ كَمْ بَيْنَهُمَا قَالَ قَدْرُ قِرَاءَةِ خَمْسِينَ آيَةً

বর্ণনাকারী: যায়দ ইবনে ছাবিত (রাঃ)

১৬৯৪। 'আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ)....যায়দ ইবন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সাহরী খেতাম, এরপর সালাতে দাঁড়াতাম। (রাবী বলেন) আমি জিজ্ঞাসা করলামঃ সাহরী ও সালাতের মধ্যে কত সময়ের ব্যবধান থাকত? তিনি বললেনঃ পঞ্চাশ আয়াত তিলাওয়াত করার সময় পরিমাণ।

১৬৯৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ عَنْ حُذَيْفَةَ قَالَ تَسَحَّرْتُ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم هُوَ النَّهَارُ إِلَّا أَنَّ الشَّمْسَ لَمْ تَطْلُعْ

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

১৬৯৫। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে প্রায় দিনে সাহরী খাই; তবে সূর্য তখনো উদিত হয়নি।

১৬৯৬

- حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ وَابْنُ أَبِي عَدِيٍّ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ لَا يَمْنَعَنَّ أَحَدَكُمْ أَذَانُ بِلَالٍ مِنْ سُحُورِهِ فَإِنَّهُ يُؤَذِّنُ لِيَنْتَبِهَ نَائِمُكُمْ وَلِيَرْجِعَ قَائِمُكُمْ وَلَيْسَ الْفَجْرُ أَنْ يَقُولَ هَكَذَا وَلَكِنْ هَكَذَا يَعْتَرِضُ فِي أُفُقِ السَّمَاءِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৬৯৬। ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ)...'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিলালের আযান যেন তোমাদের কাউকে সাহরী খাওয়া থেকে বিরত না রাখে। কেননা, তা তোমাদের নিদ্রিত ব্যক্তিকে জাগাবার জন্য এবং তোমাদের সালাত আদায়কারীকে সালাতে রত হওয়ার জন্য আযান দিয়ে থাকে। আর এ সময়কে ফজর বলা হয় না; বরং উর্ধাকাশে আড়াআড়িভাবে শাদা আভা প্রকাশ পাওয়াই ফজর।

জলদি (যথাসময়ে) ইফতার করা

بَاب مَا جَاءَ فِي تَعْجِيلِ الْإِفْطَارِ

১৬৯৭

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَا حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْإِفْطَارَ

বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)

১৬৯৭। হিশাম ইবন 'আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)....সাহল ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ মানুষ ততদিন কল্যাণের সাথে থাকবে, যতদিন তারা জলদি (যথাসময়ে) ইফতার করবে।

১৬৯৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ عَجِّلُوا الْفِطْرَ فَإِنَّ الْيَهُودَ يُؤَخِّرُونَ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৬৯৮। আবু বকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যতদিন মানুষ যথাসময়ে ইফতার করবে, ততদিন তারা কল্যাণের সাথে থাকবে। কাজেই তোমরা যথাসময়ে ইফতার কর। কেননা, ইয়াহুদীরা বিলম্বে ইফতার করে।

যা দিয়ে ইফতার করা মুস্তাহাব

بَاب مَا جَاءَ عَلَى مَا يُسْتَحَبُّ الْفِطْرُ

১৬৯৯

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ وَمُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ عَنْ الرَّبَابِ أُمِّ الرَّائِحِ بِنْتِ صُلَيْعٍ عَنْ عَمِّهَا سَلْمَانَ بْنِ عَامِرٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ فَإِنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى الْمَاءِ فَإِنَّهُ طَهُورٌ

বর্ণনাকারী: সালমান ইবনে আমির যব্বী (রাঃ)

১৬৯৯। 'উছমান ইব্‌ন ও আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ)....সালমান ইবন 'আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন কাউকে ইফতার করায়, তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করায়। আর যদি সে তা না পায়, তবে যেন পানি দিয়ে ইফতার করায়। কেননা তা পবিত্র।

ফরয সাওমের নিয়্যাত রাতে করা এবং অপরাপর সাওমের
বেলায় ইখতিয়ার প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي فَرْضِ الصَّوْمِ مِنْ اللَّيْلِ وَالْخِيَارِ فِي الصَّوْمِ

১৭০০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ الْقَطَوَانِيُّ عَنْ إِسْحَقَ بْنِ حَازِمٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ عَنْ سَالِمٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ حَفْصَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَا صِيَامَ لِمَنْ لَمْ يَفْرِضْهُ مِنْ اللَّيْلِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হাফসা (রাঃ)

১৭০০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).....হাফসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ফরয সাওমের নিয়্যাত রাত্রে না করে, তার সাওম হয়না।

ফরয সাওমের নিয়্যাত রাতে করা এবং অপরাপর সাওমের বেলায় ইখতিয়ার প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي فَرْضِ الصَّوْمِ مِنْ اللَّيْلِ وَالْخِيَارِ فِي الصَّوْمِ

১৭০১

حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ مُوسَى حَدَّثَنَا شَرِيكٌ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ مُجَاهِدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَقَالَ هَلْ عِنْدَكُمْ شَيْءٌ فَنَقُولُ لَا فَيَقُولُ إِنِّي صَائِمٌ فَيُقِيمُ عَلَى صَوْمِهِ ثُمَّ يُهْدَى لَنَا شَيْءٌ فَيُفْطِرُ قَالَتْ وَرُبَّمَا صَامَ وَأَفْطَرَ قُلْتُ كَيْفَ ذَا قَالَتْ إِنَّمَا مَثَلُ هَذَا مَثَلُ الَّذِي يَخْرُجُ بِصَدَقَةٍ فَيُعْطِي بَعْضًا وَيُمْسِكُ بَعْضًا.

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭০১। ইসমাঈল ইবন মুসা (রাহঃ).....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে এসে বললেনঃ তোমাদের কাছে কিছু আছে কি? আমরা বললামঃ না। তিনি বললেনঃ আমি সাওম পালন করছি। তিনি সাওমরত থাকেন। এরপর আমাদের কাছে কিছু হাদিয়া এলে তিনি সাওম ভঙ্গ করেন। আয়েশা (রাযিঃ) বলেনঃ তিনি কখনো সাওম পালন করতেন। আবার কখনো ভঙ্গ করেন। রাবী মুজাহিদ বলেনঃ আমি জিজ্ঞাসা করলাম, তা কি ভাবে? 'আয়েশা (রাযিঃ) বলেনঃ এর দৃষ্টান্ত ঐ লোকের ন্যায়, যে সাদকার মাল নিয়ে বের হয়ে এর কিছু অংশ দান করে, আর কিছু অংশ রেখে দেয়।

সাওম পালনে ইচ্ছুক ব্যক্তি অপবিত্র অবস্থায় ভোর করলে

بَاب مَا جَاءَ فِي الرَّجُلِ يُصْبِحُ جُنُبًا وَهُوَ يُرِيدُ الصِّيَامَ

১৭০২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ يَحْيَى بْنِ جَعْدَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو الْقَارِيِّ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ لَا وَرَبِّ الْكَعْبَةِ مَا أَنَا قُلْتُ مَنْ أَصْبَحَ وَهُوَ جُنُبٌ فَلْيُفْطِرْ مُحَمَّدٌ صلى الله عليه وسلم قَالَهُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭০২। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কা'বার রবের কসম! আমি এ কথা বলছি না, যে ব্যক্তি অপবিত্র অবস্থায় ভোর করে, সে সিয়াম ভঙ্গ করুক।[১] বরং এ কথা মুহাম্মাদ (ﷺ) বলেছেন।

[১] এ হাদীসটির হুকুম মানসুখ (রহিত) হয়েছে। বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে, "রাসূলুল্লাহ (ﷺ) ফজর পর্যন্ত অপবিত্র অবস্থায় কাটাবার পর গোসল করেছেন এবং সাওম পালন করেছেন।"
১৭০৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ مُطَرِّفٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم ’يَبِيتُ جُنُبًا فَيَأْتِيهِ بِلَالٌ فَيُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَيَقُومُ فَيَغْتَسِلُ فَأَنْظُرُ إِلَى تَحَدُّرِ الْمَاءِ مِنْ رَأْسِهِ ثُمَّ يَخْرُجُ فَأَسْمَعُ صَوْتَهُ فِي صَلَاةِ الْفَجْرِ’.
قَالَ مُطَرِّفٌ فَقُلْتُ لِعَامِرٍ أَفِي رَمَضَانَ قَالَ رَمَضَانُ وَغَيْرُهُ سَوَاءٌ.

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭০৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) একবার জুনুবী (অপবিত্র) অবস্থায় রাত কাটান। এরপর বিল্লাল (রাযিঃ) তাঁর নিকট আসলেন এবং তাঁকে সালাতের জন্য ডাকলেন। তখন তিনি উঠে গোসল করে নিলেন। আমি তাঁর মাথা থেকে বিন্দু বিন্দু পানি ঝরতে দেখেছি। তারপর তিনি বের হলেন। ফজরের সালাতে আমি তাঁর কণ্ঠস্বর শুনতে পেলাম।
মুতাররিফ (রাহঃ) বলেনঃ আমি আমিরকে বললাম, এ ঘটনা কি রামাযানের? তিনি বললেনঃ রামাযান এবং অন্য সময়ের জন্য একই অবস্থা।
১৭০৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ نَافِعٍ قَالَ سَأَلْتُ أُمَّ سَلَمَةَ عَنْ الرَّجُلِ يُصْبِحُ وَهُوَ جُنُبٌ يُرِيدُ الصَّوْمَ قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يُصْبِحُ جُنُبًا مِنْ الْوِقَاعِ لَا مِنْ احْتِلَامٍ ثُمَّ يَغْتَسِلُ وَيُتِمُّ صَوْمَهُ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৭০৪। আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ) …… নাফি' (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উম্মু সালামা (রাযিঃ)-এর নিকট সাওম পালনে ইচ্ছুক, ভোর পর্যন্ত অপবিত্র অবস্থায় যাপনকারী ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সহবাসজনিত জুনুবী (অপবিত্র) অবস্থায় ভোর করতেন, স্বপ্নদোষ জনিত অবস্থায় নয়। এরপর তিনি গোসল করতেন এবং সাওম পুরা করতেন।

সিয়ামে দাহর প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي صِيَامِ الدَّهْرِ

১৭০৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ وَأَبُو دَاوُدَ قَالُوا حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ عَنْ أَبِيهِ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ صَامَ الْأَبَدَ فَلَا صَامَ وَلَا أَفْطَرَ

বর্ণনাকারী: আব্দুল্লাহ বিন শিখখীর (রাঃ)

১৭০৫। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)....'আব্দুল্লাহ ইবন শিখ্খির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি লাগাতর সাওম পালন করে, এতে সে সাওমের পুরা ছাওয়াব এবং ইফতারের পুরা ছাওয়ার পায় না।

১৭০৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مِسْعَرٍ وَسُفْيَانَ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ أَبِي الْعَبَّاسِ الْمَكِّيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَا صَامَ مَنْ صَامَ الْأَبَدَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৭০৬। 'আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি একাধারে সাওম পালন করে, সে সাওমের পুরা ছাওয়াব পায় না।

প্রতিমাসে তিনদিন সাওম পালন করা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي صِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ

১৭০৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَنْبَأَنَا شُعْبَةُ عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ الْمِنْهَالِ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَأْمُرُ بِصِيَامِ الْبِيضِ ثَلَاثَ عَشْرَةَ وَأَرْبَعَ عَشْرَةَ وَخَمْسَ عَشْرَةَ وَيَقُولُ هُوَ كَصَوْمِ الدَّهْرِ أَوْ كَهَيْئَةِ صَوْمِ الدَّهْرِ

حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَنْبَأَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ قَتَادَةَ بْنِ مَلْحَانَ الْقَيْسِيُّ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ قَالَ ابْن مَاجَةَ أَخْطَأَ شُعْبَةُ وَأَصَابَ هَمَّامٌ.

বর্ণনাকারী: আবু মিনহাল (রহঃ)

১৭০৭। আবু বকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)....মিনহাল (রাহঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি ‘বিযের সিয়াম' তথা প্রতি মাসের তের, চৌদ্দ ও পনের তারিখে সাওম পালন করার নির্দেশ দিতেন এবং বলতেনঃ তা সিয়ামে দাহরের মত অথবা (তিনি বলতেনঃ) তা দাহর তুল্য।
ইসহাক ইবন মনসুর (রাহঃ)..... বর্ণনা করেন, কাতাদা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
ইমাম ইবন মাজাহ (রাহঃ) বলেন, শু'বা (রাহঃ) স্বীয় বর্ণনায় ভুল করেছেন এবং হাম্মাম সঠিকভাবে বর্ণনা করেছেন।
১৭০৮

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ صَامَ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ فَذَلِكَ صَوْمُ الدَّهْرِ فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَ ذَلِكَ فِي كِتَابِهِ (مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا) فَالْيَوْمُ بِعَشْرَةِ أَيَّامٍ

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

১৭০৮। সাহল ইব্‌ন আবু সাহল (রাহঃ)......আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি প্রতিমাসে তিনদিন সাওম পালন করে, তা সাওমে দাহর। আল্লাহ্ তা'আলা তাঁর কিতাবে-এর সমর্থনে নিম্নোক্ত আয়াত নাযিল করেনঃ
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا
"কেউ কোন সৎকাজ করলে, সে তার দশ গুণ পাবে” (৬ঃ ১৬০)। কাজেই একদিন দশ দিনের সমান।
১৭০৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ عَنْ يَزِيدَ الرِّشْكِ عَنْ مُعَاذَةَ الْعَدَوِيَّةِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَصُومُ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ قُلْتُ مِنْ أَيِّهِ قَالَتْ لَمْ يَكُنْ يُبَالِي مِنْ أَيِّهِ كَانَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭০৯। আবু বকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ).....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) প্রতিমাসে তিনদিন সাওম পালন করতেন। (রাবী বলেন) আমি জিজ্ঞাসা করলামঃ কোন্ কোন দিন? তিনি বললেনঃ তিনি যে কোন দিন সাওম পালন করতে পরোয়া করতেন না।

নবী (ﷺ) এর সিয়াম প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي صِيَامِ النَّبِيِّ ﷺ

১৭১০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ ابْنِ أَبِي لَبِيدٍ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَوْمِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ وَلَمْ أَرَهُ صَامَ مِنْ شَهْرٍ قَطُّ أَكْثَرَ مِنْ صِيَامِهِ مِنْ شَعْبَانَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ إِلَّا قَلِيلًا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭১০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রাযিঃ)-এর কাছে নবী (ﷺ)-এর সাওম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তিনি সাওম পালন করতেন, এমন কি আমরা বলতাম, তিনি সাওম পালন করেই যাবেন। আর তিনি সাওম ভঙ্গ করতেন, এমন কি আমরা বলতাম, তিনি সাওম ভঙ্গ করেই যাবেন। শা'বান মাস ব্যতীত অন্য কোন মাসে আমি তাঁকে এত অধিক সাওম পালন করতে দেখিনি। তিনি কখনো পূরা শা'বান মাস সাওম পালন করতেন। আর তিনি কখনো শা'বানের অল্প কিছুদিন বাদ দিয়ে বাকী অংশ সাওম পালন করতেন।

১৭১১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ وَمَا صَامَ شَهْرًا مُتَتَابِعًا إِلَّا رَمَضَانَ مُنْذُ قَدِمَ الْمَدِينَةَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭১১। মুহাম্মাদ ইব্‌ন বাশশার (রাহঃ) ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) সাওম পালন করতেন, এমন কি আমরা বলতাম, তিনি সাওম ভঙ্গ করবেন না। আর কখনো তিনি সাওম ভঙ্গ করতেন, এমন কি আমরা বলতাম, তিনি সাওম পালন করবেন না। মদীনায় আসার পর থেকে, রামাযান ব্যতীত অন্য কোন মাসে তিনি লাগাতর সাওম পালন করতেন না।

দাউদ (আ)-এর সিয়াম প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي صِيَامِ دَاوُدَ عَلَيْهِ السَّلَام

১৭১২

- حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الشَّافِعِيُّ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْعَبَّاسِ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ أَوْسٍ قَالَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو يَقُولُ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَحَبُّ الصِّيَامِ إِلَى اللهِ صِيَامُ دَاوُدَ فَإِنَّهُ كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ صَلَاةُ دَاوُدَ كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيُصَلِّي ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৭১২। আবু ইসহাক শাফিঈ 'ইবরাহীম ইবন মুহাম্মাদ ইবন 'আব্বাস (রাহঃ).......আব্দুল্লাহ ইব্‌ন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দাউদ (আ)-এর সিয়াম আল্লাহর নিকট অধিক প্রিয়। কেননা, তিনি একদিন সাওম পালন করতেন আর একদিন সাওম ভঙ্গ করতেন। আল্লাহর কাছে দাউদ (আ)-এর সালাত অধিক পছন্দনীয়। তিনি রাতের অর্ধাংশ নিদ্রা যেতেন। এক তৃতীয়াংশে সালাত আদায় করতেন এবং এক ষষ্ঠাংশে নিদ্রা যেতেন।

১৭১৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا غَيْلَانُ بْنُ جَرِيرٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَيْفَ بِمَنْ يَصُومُ يَوْمَيْنِ وَيُفْطِرُ يَوْمًا قَالَ وَيُطِيقُ ذَلِكَ أَحَدٌ قَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَيْفَ بِمَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا قَالَ ذَلِكَ صَوْمُ دَاوُدَ قَالَ كَيْفَ بِمَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمَيْنِ قَالَ وَدِدْتُ أَنِّي طُوِّقْتُ ذَلِكَ

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৭১৩। আহমাদ ইবন 'আব্দা (রাহঃ)....আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবন খাত্তাব (রাযিঃ) বলেন, ইয়া রাসূলাল্লাহ! যে ব্যক্তি দুই দিন সাওম পালন করে এবং একদিন ভঙ্গ করে, তার সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেনঃ কেউ কি এর সামর্থ্য রাখে? 'উমর (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ! যে ব্যক্তি একদিন সাওম পালন করে এবং একদিন ভঙ্গ করে? তিনি বললেনঃ এ হলো দাউদ (আ)-এর সাওম। 'উমর (রাযিঃ) বললেনঃ যে ব্যক্তি একদিন সাওম পালন করে এবং দুইদিন ভঙ্গ করে? তিনি বললেনঃ আমি পছন্দ করি যে, এ ধরনের সাওম পালনের সামর্থ্য আমাকে দান করা হোক।

নূহ (আ)-এর সিয়াম প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي صِيَامِ نُوحٍ عَلَيْهِ السَّلَام

১৭১৪

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ عَنْ أَبِي فِرَاسٍ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ صَامَ نُوحٌ الدَّهْرَ إِلَّا يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ الْأَضْحَى

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৭১৪। সাহল ইব্‌ন আবু সাহল (রাহঃ)....'আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলাল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ নূহ (আ) ‘ঈদুল ফিতরের দিন ও ঈদুল আযহার দিন ব্যতীত সারা বছর সিয়াম পালন করতেন।

শাওয়াল মাসের ছয় দিনের সিয়াম

بَاب صِيَامِ سِتَّةِ أَيَّامٍ مِنْ شَوَّالٍ

১৭১৫

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا بَقِيَّةُ حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْحَارِثِ الذَّمَارِيُّ قَالَ سَمِعْتُ أَبَا أَسْمَاءَ الرَّحَبِيَّ عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ مَنْ صَامَ سِتَّةَ أَيَّامٍ بَعْدَ الْفِطْرِ كَانَ تَمَامَ السَّنَةِ (مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا)

বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)

১৭১৫। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত গোলাম ছাওবান (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পর ছয় দিন সিয়াম পালন করে, তা পূর্ণ বছর সাওম পালন সমতুল্য। (কেননা)ঃ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا "কেউ কোন সৎ কাজ করলে, সে তার দশ গুণ পাবে (৬ঃ১৬০)।

১৭১৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ عَنْ أَبِي أَيُّوبَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ كَانَ كَصَوْمِ الدَّهْرِ

বর্ণনাকারী: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)

১৭১৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)......আবু আয়্যূব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রামাযানের সিয়াম পালনের পর শাওয়ালের ছয়টি সিয়াম পালন করে, তা পুরা বছর সাওম পালন সমতুল্য।

আল্লাহর রাস্তায় একদিন সাওম পালন করা

بَاب فِي صِيَامِ يَوْمٍ فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ

১৭১৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ ابْنِ الْهَادِ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللهِ بَاعَدَ اللهُ بِذَلِكَ الْيَوْمِ النَّارَ مِنْ وَجْهِهِ سَبْعِينَ خَرِيفًا

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৭১৭। মুহাম্মাদ ইবন রুমহ ইবন মুহাজির (রাহঃ)........ আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহর (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম পালন করে, আল্লাহ ঐ দিনের বিনিময়ে জাহান্নামকে তার থেকে সত্তর বছরের দূরত্বের ব্যবধান করে দিবেন।

১৭১৮

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الْعَزِيزِ اللَّيْثِيُّ عَنْ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللهِ زَحْزَحَ اللهُ وَجْهَهُ عَنْ النَّارِ سَبْعِينَ خَرِيفًا

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭১৮। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম পালন করে, আল্লাহ জাহান্নামকে তার থেকে সত্তর বছরের দূরত্বের ব্যবধান করে দিবেন।

আয়্যামে তাশরীকে সিয়াম পালন নিষিদ্ধ

بَاب فِيمَنْ قَامَ فِي لَيْلَتَيْ الْعِيدَيْنِ

১৭১৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَيَّامُ مِنًى أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭১৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মিনার দিন সমূহ পানাহারের দিন।

১৭২০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ بِشْرِ بْنِ سُحَيْمٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم خَطَبَ أَيَّامَ التَّشْرِيقِ فَقَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَإِنَّ هَذِهِ الْأَيَّامَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ

বর্ণনাকারী: বিশর ইবনে সুহাইম (রাঃ)

১৭২০। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....বিশর ইবন সুহায়ম (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) আয়্যামে তাশরীকে খুতবা দেওয়ার সময় বলেনঃ মুসলিম ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। আর এই দিনসমূহ হচ্ছে পানাহারের দিন।

ঈদুল ফিতর ও ঈদুল আযাহার দিনে সাওম পালন করা নিষিদ্ধ

بَاب فِي النَّهْيِ عَنْ صِيَامِ يَوْمِ الْفِطْرِ وَالْأَضْحَى

১৭২১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى التَّيْمِيُّ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ قَزَعَةَ عَنْ أَبِي سَعِيدٍ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ صَوْمِ يَوْمِ الْفِطْرِ وَيَوْمِ الْأَضْحَى

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৭২১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আবু সায়ীদ (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনে সাওম পালন করতে নিষেধ করেছেন।

১৭২২

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي عُبَيْدٍ قَالَ شَهِدْتُ الْعِيدَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ فَقَالَ إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ صِيَامِ هَذَيْنِ الْيَوْمَيْنِ يَوْمِ الْفِطْرِ وَيَوْمِ الْأَضْحَى أَمَّا يَوْمُ الْفِطْرِ فَيَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ وَيَوْمُ الْأَضْحَى تَأْكُلُونَ فِيهِ مِنْ لَحْمِ نُسُكِكُمْ

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৭২২। সাহল ইবন সাহল (রাহঃ)....আবু উবায়দ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 'উমর ইবন খাত্তাব (রাযিঃ) এর সঙ্গে ঈদের দিন উপস্থিত ছিলাম। তিনি খুতবার আগে সালাত আদায় করেন। এরপর বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতর ও ঈদুল আযহার এ দু'দিনে সাওম পালন করতে নিষেধ করেছেন। কেননা, ঈদুল ফিতরের দিন হচ্ছে তোমাদের জন্য সাওম ভঙ্গের দিন। আর ঈদুল আযহার দিনে তোমরা তোমাদের কুরবানীর গোশত খাবে।

জুমু'আর দিনের সাওম পালন করা

بَاب فِي صِيَامِ يَوْمِ الْجُمُعَةِ

১৭২৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَحَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ صَوْمِ يَوْمِ الْجُمُعَةِ إِلَّا بِيَوْمٍ قَبْلَهُ أَوْ يَوْمٍ بَعْدَهُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭২৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জুমু'আর একদিন আগের বা একদিন পরের সাথে মিলিয়ে রাখা ব্যতীত, কেবলমাত্র জুমু'আর দিনের সাওম পালন করতে নিষেধ করেছেন।

১৭২৪

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جُبَيْرِ بْنِ شَيْبَةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ قَالَ سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ وَأَنَا أَطُوفُ بِالْبَيْتِ أَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ صِيَامِ يَوْمِ الْجُمُعَةِ قَالَ نَعَمْ وَرَبِّ هَذَا الْبَيْتِ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৭২৪। হিশাম ইবন্ 'আম্মার (রাহঃ)....মুহাম্মাদ ইবন 'আব্বাদ ইবন জা'ফর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রায়তুল্লাহ তাওয়াফকালে জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ নবী (ﷺ) কি জুমু'আর দিনে সাওম পালন করতে নিষেধ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ, এই ঘরের রবের কসম।

১৭২৫

حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَنْبَأَنَا أَبُو دَاوُدَ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَلَّمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يُفْطِرُ يَوْمَ الْجُمُعَةِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৭২৫। ইসহাক ইবন মনসুর (রাহঃ)....'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে কদাচিৎ জুমুআ'র দিনে সাওম ছেড়ে দিতে দেখেছি।

শনিবারের দিনে সাওম পালন প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي صِيَامِ يَوْمِ السَّبْتِ

১৭২৬
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ اللهِ بْنِ بُسْرٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا تَصُومُوا يَوْمَ السَّبْتِ إِلَّا فِيمَا افْتُرِضَ عَلَيْكُمْ فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا عُودَ عِنَبٍ أَوْ لِحَاءَ شَجَرَةٍ فَلْيَمُصَّهُ

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حَبِيبٍ عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ اللهِ بْنِ بُسْرٍ عَنْ أُخْتِهِ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَذَكَرَ نَحْوَهُ.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে বুসর আল-আসলামী রাযি.

১৭২৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন বুশর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের উপর যে সাওম ফরয করা হয়েছে, এর মধ্যে শনিবারে অন্য সাওম পালন করবে না। আর তোমাদের কারো যদি আঙ্গুরের ডালা অথবা বৃক্ষের বাকল ব্যতীত কিছুই না থাকে, তবে যেন তাই চুষে খায়।

হুমায়দ ইবন মাস'আদা (রাহঃ)....আব্দুল্লাহ্ ইবন বুশর-এর বোন থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ এরপর উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।

দশম দিবসে সাওম পালন করা

بَاب صِيَامِ الْعَشْرِ

১৭২৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ مُسْلِمٍ الْبَطِينِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ يَعْنِي الْعَشْرَ قَالُوا يَا رَسُولَ اللهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ قَالَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭২৭। 'আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর নিকট (যিলহজ্জ্বের) দশম দিবসের নেকামলের চাইতে অধিক পছন্দনীয় নেকামল আর কিছু নেই। সাহাবায়ে কিরাম বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আল্লাহর পথে জিহাদ করাও নয় কি? তিনি বললেনঃ আল্লাহর পথে জিহাদ করাও নয়, তবে যে ব্যক্তি জানমালসহ আল্লাহর পথে বের হয়, তারপর এ নিয়ে সে আর প্রত্যাবর্তন না করে তার ব্যাপার স্বতন্ত্র।

১৭২৮

حَدَّثَنَا عُمَرُ بْنُ شَبَّةَ بْنِ عَبِيدَةَ حَدَّثَنَا مَسْعُودُ بْنُ وَاصِلٍ عَنْ النَّهَّاسِ بْنِ قَهْمٍ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا مِنْ أَيَّامِ الدُّنْيَا أَيَّامٌ أَحَبُّ إِلَى اللهِ سُبْحَانَهُ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ أَيَّامِ الْعَشْرِ وَإِنَّ صِيَامَ يَوْمٍ فِيهَا لَيَعْدِلُ صِيَامَ سَنَةٍ وَلَيْلَةٍ فِيهَا بِلَيْلَةِ الْقَدْرِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭২৮। “উমর ইব্‌ন শাব্বাহ ইবন 'আবীদা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জিলহজ্জের দশম দিবসের ইবাদতের চেয়ে, দুনিয়ার অন্য কোন দিনের ইবাদত ‘মহান আল্লাহর নিকট অধিক প্রিয় নয়। আর এ দিনের সাওম পালন এক বছর সাওম পালনের সমান এবং এর রাত, কদরের রাতের সমান।[১]

[১] হানাফী মাযহাব মতে জিলহাজ্ব মাসের দশম দিবসে সাওম পালন করা হারাম বলে উল্লেখ আছে।
১৭২৯

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صَامَ الْعَشْرَ قَطُّ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭২৯। হান্নাদ ইবন সাররী (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে (জিলহজ্জের) দশম দিবসে কখনো সাওম পালন করতে দেখিনি।

'আরাফাত দিবসের সাওম

بَاب صِيَامِ يَوْمِ عَرَفَةَ

১৭৩০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا غَيْلَانُ بْنُ جَرِيرٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صِيَامُ يَوْمِ عَرَفَةَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالَّتِي بَعْدَهُ

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

১৭৩০। আহমাদ ইবন 'আব্দা (রাহঃ)..... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি মনে করি, 'আরাফা' দিবসের সাওমের বদলে আল্লাহ্ তা'আলা-এর আগের বছরের এবং পরের বছরের গুনাহ সমূহ মাফ করে দেন।

১৭৩১

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللهِ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ صَامَ يَوْمَ عَرَفَةَ غُفِرَ لَهُ سَنَةٌ أَمَامَهُ وَسَنَةٌ بَعْدَهُ

বর্ণনাকারী: কাতাদা বিন নু’মান (রাঃ)

১৭৩১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....কাতাদা ইব্‌ন নু'মান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আরাফাত দিবসে সাওম পালন করে, তার এক বছর আগের ও পরের বছরের পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়।

১৭৩২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنِي حَوْشَبُ بْنُ عَقِيلٍ حَدَّثَنِي مَهْدِيٌّ الْعَبْدِيُّ عَنْ عِكْرِمَةَ قَالَ دَخَلْتُ عَلَى أَبِي هُرَيْرَةَ فِي بَيْتِهِ فَسَأَلْتُهُ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَاتٍ فَقَالَ أَبُو هُرَيْرَةَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَاتٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৩২। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....ইকরামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু হুরায়রা (রাযিঃ)-এর বাড়িতে গিয়ে তাঁকে আরাফাত দিবসে সাওম পালন করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন আবু হুরায়রা (রাযিঃ) বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আরাফার ময়দানে আরাফার দিবসে সাওম পালন করতে নিষেধ করেছেন।

আশুরার দিনের সাওম

بَاب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ

১৭৩৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَصُومُ عَاشُورَاءَ وَيَأْمُرُ بِصِيَامِهِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৩৩। আবু বকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আশুরার সাওম পালন করতেন এবং তিনি এদিনের সাওম পালনের নির্দেশ দিতেন।

১৭৩৪

حَدَّثَنَا سَهْلُ بْنِ أَبِي سَهْلٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَيُّوبَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ فَوَجَدَ الْيَهُودَ صُيَّامًا فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ أَنْجَى اللهُ فِيهِ مُوسَى وَأَغْرَقَ فِيهِ فِرْعَوْنَ فَصَامَهُ مُوسَى شُكْرًا فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم نَحْنُ أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ قَالَ يَعْنِي أَهْلَ الْعَرُوضِ حَوْلَ الْمَدِينَةِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭৩৪। সাহল ইব্‌ন আবু সাহল (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) মদীনায় আগমন করে ইয়াহুদীদের সাওমরত পান। তিনি জিজ্ঞাসা করেনঃ এ সাওম কিসের? তারা বললোঃ এদিনে আল্লাহ মুসা (আ) কে নাজাত দিয়েছিলেন এবং ফিরাউনকে নিমজ্জিত করেছিলেন। তাই, মুসা (আ) এদিনে শোকর স্বরূপ সাওম পালন করেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, আমরা মুসা (আ) এর (অনুসরণের) ব্যাপারে তোমাদের চাইতে অধিক হকদার। তারপর তিনি এদিনে সাওম পালন করেন এবং (অন্যান্যদের) এদিন সাওম পালনের নির্দেশ দেন।

১৭৩৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ حُصَيْنٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ صَيْفِيٍّ قَالَ قَالَ لَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَوْمَ عَاشُورَاءَ مِنْكُمْ أَحَدٌ طَعِمَ الْيَوْمَ قُلْنَا مِنَّا طَعِمَ وَمِنَّا مَنْ لَمْ يَطْعَمْ قَالَ فَأَتِمُّوا بَقِيَّةَ يَوْمِكُمْ مَنْ كَانَ طَعِمَ وَمَنْ لَمْ يَطْعَمْ فَأَرْسِلُوا إِلَى أَهْلِ الْعَرُوضِ فَلْيُتِمُّوا بَقِيَّةَ يَوْمِهِمْ قَالَ يَعْنِيْ أَهْلَ الْعَرُوْضِ حَوْلَ الْمَدِيْنَةِ.

বর্ণনাকারী: মুহাম্মাদ ইবনে সায়ফী (রাঃ)

১৭৩৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....মুহাম্মাদ ইবন সায়ফী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আশুরার দিন আমাদের জিজ্ঞাসা করেনঃ তোমাদের কেউ আজ আহার করেছে কি? আমরা বললামঃ আমাদের কেউ কেউ আহার করেছে এবং কেউ কেউ (আহার) করেনি। তিনি বললেনঃ তোমরা যারা আহার করেছ এবং যারা আহার করনি তারা তোমাদের দিনের অবশিষ্টাংশ সাওম পূর্ণ কর। আর তোমরা মদীনার পার্শ্ববর্তীদের কাছে সংবাদ পাঠাও, তারা যেন দিনের অবশিষ্টাংশ সাওম পালন করে।

১৭৩৬
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ عَنْ الْقَاسِمِ بْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَيْرٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لَأَصُومَنَّ الْيَوْمَ التَّاسِعَ
قَالَ أَبُو عَلِيٍّ رَوَاهُ أَحْمَدُ بْنُ يُونُسَ عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ زَادَ فِيهِ مَخَافَةَ أَنْ يَفُوتَهُ عَاشُورَاءُ.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭৩৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে অবশ্যই নবম তারিখে সাওম পালন করব।
আবু 'আলী (রাহঃ).... বলেন, আহমাদ ইবন ইয়ুনুস সূত্রে ইবন আবু যি'ব থেকে অতিরিক্ত বর্ণনা করেছেনঃ তাঁর থেকে আশূরার সাওম ফত্তত হওয়ার আশংকায়।
১৭৩৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُ ذُكِرَ عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَوْمُ عَاشُورَاءَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَوْمًا يَصُومُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ كَرِهَهُ فَلْيَدَعْهُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৩৭। মুহাম্মাদ ইব্‌ন রুমহ (রাহঃ)..... 'আব্দুল্লাহ ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আশূরার দিন সম্পর্কে আলোচনা করা হলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ জাহিলী যুগের লোকেরা এদিনে সাওম পালন করতো। কাজেই তোমাদের যে কেউ এদিন সাওম পালন করতে চায়, সে যেন এদিনের সাওম পালন করে আর যে এটি অপছন্দ করে, সে যেন তা ছেড়ে দেয়।

১৭৩৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا غَيْلَانُ بْنُ جَرِيرٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

১৭৩৮। আহমাদ ইবন 'আব্দা (রাহঃ)......আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আশুরার দিনের সাওম পালন দ্বারা আমি আল্লাহর নিকট বিগত বছরের গুনাহ সমূহ ক্ষমার প্রত্যাশা রাখি।

সোমবার এবং বৃহস্পতিবার সাওম পালন করা

بَاب صِيَامِ يَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ

১৭৩৯

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنِي ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ رَبِيعَةَ بْنِ الْغَازِ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صِيَامِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَتْ كَانَ يَتَحَرَّى صِيَامَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৩৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....রবী'আ ইবনুল গায (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 'আয়েশা (রাযিঃ) এর নিকট রাসূলুল্লাহ (ﷺ) -এর সাওম সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেনঃ নবী (ﷺ) সোমবার ও বৃহস্পতিবার সাওম পালন করা ভাল মনে করতেন।

১৭৪০

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنْ مُحَمَّدِ بْنِ رِفَاعَةَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ فَقِيلَ يَا رَسُولَ اللهِ إِنَّكَ تَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ فَقَالَ إِنَّ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ يَغْفِرُ اللهُ فِيهِمَا لِكُلِّ مُسْلِمٍ إِلَّا مُهْتَجِرَيْنِ يَقُولُ دَعْهُمَا حَتَّى يَصْطَلِحَا

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৪০। 'আব্বাস ইব্‌ন 'আব্দুল আযীম 'আম্বারী (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) সোমবার এবং বৃহস্পতিবার সাওম পালন করতেন। তাঁকে জিজ্ঞাসা করা হলোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) আপনি কি সোমবার ও বৃহস্পতিবার সাওম পালন করেন? তিনি বললেনঃ পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ব্যক্তি ব্যতীত, আল্লাহ তা'আলা সোমবার এবং বৃহস্পতিবার এ দুইদিন প্রত্যেক মুসলমানকে ক্ষমা করেন। তিনি আরো বলেনঃ তারা সন্ধিতে আব্দ্ধ হওয়া অবধি, তাদের ছেড়ে দাও।

আশহুরে হুরুমের সাওম

بَاب صِيَامِ أَشْهُرِ الْحُرُمِ

১৭৪১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي السَّلِيلِ عَنْ أَبِي مُجِيبَةَ الْبَاهِلِيِّ عَنْ أَبِيهِ أَوْ عَنْ عَمِّهِ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا نَبِيَّ اللهِ أَنَا الرَّجُلُ الَّذِي أَتَيْتُكَ عَامَ الْأَوَّلِ قَالَ فَمَا لِي أَرَى جِسْمَكَ نَاحِلًا قَالَ يَا رَسُولَ اللهِ مَا أَكَلْتُ طَعَامًا بِالنَّهَارِ مَا أَكَلْتُهُ إِلَّا بِاللَّيْلِ قَالَ مَنْ أَمَرَكَ أَنْ تُعَذِّبَ نَفْسَكَ قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي أَقْوَى قَالَ صُمْ شَهْرَ الصَّبْرِ وَيَوْمًا بَعْدَهُ قُلْتُ إِنِّي أَقْوَى قَالَ صُمْ شَهْرَ الصَّبْرِ وَيَوْمَيْنِ بَعْدَهُ قُلْتُ إِنِّي أَقْوَى قَالَ صُمْ شَهْرَ الصَّبْرِ وَثَلَاثَةَ أَيَّامٍ بَعْدَهُ وَصُمْ أَشْهُرَ الْحُرُمِ

বর্ণনাকারী: বিবিধ

১৭৪১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু মুজীবা বাহিলী (রাযিঃ) এর পিতা অথবা তার চাচা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর কাছে এসে বললাম, ইয়া নাবী আল্লাহ! আমি সেই ব্যক্তি, যে গত বছরও আপনার নিকট এসেছিলাম। তিনি (ﷺ) বললেনঃ আমি তোমার শরীরকে দুর্বল দেখছি কেন? তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমি রাত ব্যতীত দিনে আহার করি না। তিনি বললেনঃ তোমার নফসের উপর কষ্ট দেওয়ার জন্য তোমাকে কে নির্দেশ দিয়েছে? আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি অধিক শক্তিশালী। তিনি বললেনঃ তুমি রামাযানের সাওম পালন করবে এবং এরপর প্রতি মাসে একদিন সাওম পালন করবে। আমি বললামঃ আমি তো অধিক শক্তিশালী। তিনি বললেনঃ তুমি রামাযানের সাওম পালন করবে এবং তারপর (প্রতিমাসে) দুই দিন সাওম পালন করবে। আমি বললামঃ আমি এর অধিক শক্তি রাখি। তিনি বললেনঃ রামাযানের সাওম পালন করবে এবং এরপর (প্রতি মাসে) তিনদিন। আর আশহুরে হুরুমের সাওম পালন কর।

১৭৪২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ زَائِدَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَيُّ الصِّيَامِ أَفْضَلُ بَعْدَ شَهْرِ رَمَضَانَ قَالَ شَهْرُ اللهِ الَّذِي تَدْعُونَهُ الْمُحَرَّمَ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৪২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ) -এর নিকট এসে জিজ্ঞাসা করলোঃ রামাযান মাসের পর কোন সাওম উত্তম? তিনি বললেনঃ আল্লাহর ঐ মাস, যাকে তোমরা 'মুহাররম' বলে থাক।

১৭৪৩

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَطَاءٍ حَدَّثَنِي زَيْدُ بْنُ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ عَنْ سُلَيْمَانَ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ صِيَامِ رَجَبٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭৪৩। ইবরাহীম ইবন মুনযির হিযামী (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) রজব মাসে সাওম পালন করতে নিষেধ করেছেন।

১৭৪৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ كَانَ يَصُومُ أَشْهُرَ الْحُرُمِ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صُمْ شَوَّالًا فَتَرَكَ أَشْهُرَ الْحُرُمِ ثُمَّ لَمْ يَزَلْ يَصُومُ شَوَّالًا حَتَّى مَاتَ

বর্ণনাকারী: মুহাম্মাদ ইবনে ইবরাহীম তায়মী (রহঃ)

১৭৪৪। মুহাম্মাদ ইবন সাব্বাহ্ (রাহঃ)....মুহাম্মাদ ইবন ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণিত। উসামা ইবন যায়দ (রাযিঃ) আশহুরে হুরুমের সাওম পালন করতেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ তুমি শাওয়ালের সাওম পালন কর। তারপর তিনি আশহুরে হুরুমের সাওম পালন করা ছেড়ে দেন, এরপর আমরণ সাওয়ালের সাওম পালন করেন।

সাওম শরীরের যাকাত

بَاب فِي الصَّوْمِ زَكَاةُ الْجَسَدِ

১৭৪৫

حَدَّثَنَا أَبُو بَكْرٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ ح و حَدَّثَنَا مُحْرِزُ بْنُ سَلَمَةَ الْعَدَنِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ جَمِيعًا عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ عَنْ جُمْهَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لِكُلِّ شَيْءٍ زَكَاةٌ وَزَكَاةُ الْجَسَدِ الصَّوْمُ زَادَ مُحْرِزٌ فِي حَدِيثِهِ وَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الصِّيَامُ نِصْفُ الصَّبْرِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৪৫। আবু বকর ও মুহরিয ইবন সালামা আদানী (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক বস্তুর যাকাত আছে। আর সাওম হলো শরীরের যাকাত।
মুহরিয তার হাদীসে আরো বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সাওম সবরের অর্ধাংশ।

সাওম পালনকারীকে ইফতার করানোর ছাওয়াব

بَاب فِي ثَوَابِ مَنْ فَطَّرَ صَائِمًا

১৭৪৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ ابْنِ أَبِي لَيْلَى وَخَالِي يَعْلَى عَنْ عَبْدِ الْمَلِكِ وَأَبُو مُعَاوِيَةَ عَنْ حَجَّاجٍ كُلُّهُمْ عَنْ عَطَاءٍ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِمْ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا

বর্ণনাকারী: যায়দ ইবনে খালিদ জুহানী (রাঃ)

১৭৪৬। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....যায়দ ইবন খালিদ জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সাওম পালনকারীকে ইফতার করায়, তার জন্য রয়েছে তাদের অনুরূপ ছাওয়াব; আর এতে তাদের কারো ছাওয়াবের কিছুই কম হবে না।

১৭৪৭

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى اللَّخْمِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ مُصْعَبِ بْنِ ثَابِتٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ قَالَ أَفْطَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عِنْدَ سَعْدِ بْنِ مُعَاذٍ فَقَالَ أَفْطَرَ عِنْدَكُمْ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمْ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمْ الْمَلَائِكَةُ

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাঃ)

১৭৪৭। হিশম ইব্‌ন 'আম্মার (রাযিঃ)....'আব্দুল্লাহ ইবন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সা'দ ইবন মু'আয (রাযিঃ) এর নিকট ইফতার করেন। এরপর তিনি বলেনঃ তোমাদের কাছে সাওম পালনকারীগণ ইফতার করেছেন। নেককারগণ তোমাদের খাদ্য আহার করেছেন এবং ফিরিশতাগণ তোমাদের উপর সালাত পাঠ করেছেন।

সাওম পালনকারীর সামনে আহার করা

بَاب فِي الصَّائِمِ إِذَا أُكِلَ عِنْدَهُ

১৭৪৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ وَسَهْلٌ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ الْأَنْصَارِيِّ عَنْ امْرَأَةٍ يُقَالُ لَهَا لَيْلَى عَنْ أُمِّ عُمَارَةَ قَالَتْ أَتَانَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا فَكَانَ بَعْضُ مَنْ عِنْدَهُ صَائِمًا فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الصَّائِمُ إِذَا أُكِلَ عِنْدَهُ الطَّعَامُ صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ

বর্ণনাকারী: উম্মে উমারা বিনতে কা’ব (রাঃ)

১৭৪৮। আবু বকর ইব্‌ন আবু শায়বা ও আলী ইব্‌ন মুহাম্মাদ ও সাহল (রাহঃ)....উম্মু 'উমারা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলে আমরা তাঁর সামনে খানা পরিবেশন করলাম। আর তাঁর কাছের কিছু লোক ছিল সাওম পালনকারী। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যখন সাওম পালনকারীর সামনে আহার করা হয়, তখন ফিরিশতাগণ তার প্রতি সালাত পাঠ করেন।

১৭৪৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى حَدَّثَنَا بَقِيَّةُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لِبِلَالٍ الْغَدَاءُ يَا بِلَالُ فَقَالَ إِنِّي صَائِمٌ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم نَأْكُلُ أَرْزَاقَنَا وَفَضْلُ رِزْقِ بِلَالٍ فِي الْجَنَّةِ أَشَعَرْتَ يَا بِلَالُ أَنَّ الصَّائِمَ تُسَبِّحُ عِظَامُهُ وَتَسْتَغْفِرُ لَهُ الْمَلَائِكَةُ مَا أُكِلَ عِنْدَهُ

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

১৭৪৯। মুহাম্মাদ ইবন মুসাফফা (রাহঃ)....বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বিলাল (রাযিঃ)-কে বললেনঃ হে বিলাল! সকালের খানা নিয়ে এসো। বিলাল (রাযিঃ) বললেনঃ আমি সাওম রত আছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমরা আমাদের রিযিক খাব। আর বিলালের অংশ রয়েছে জান্নাতে। হে বিলাল! তুমি কি অবগত আছ যে, সাওম পালনকারীর সামনে যখন আহার করা হয়, তখন তার হাড়সমূহ এবং ফিরিশতাকুল তার জন্য ক্ষমা চাইতে থাকে।

সাওমরত ব্যক্তিকে আহারের জন্য ডাকা হলে

بَاب مَنْ دُعِيَ إِلَى طَعَامٍ وَهُوَ صَائِمٌ

১৭৫০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى طَعَامٍ وَهُوَ صَائِمٌ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৫০। আবু বকর ইব্‌ন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).......আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন তোমাদের কাউকে আহার করার জন্য আহবান করা হয়, অথচ সে সাওম পালনকারী, তখন সে যেন বলেঃ আমি তো সাওম পালনকারী।

১৭৫১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ دُعِيَ إِلَى طَعَامٍ وَهُوَ صَائِمٌ فَلْيُجِبْ فَإِنْ شَاءَ طَعِمَ وَإِنْ شَاءَ تَرَكَ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৭৫১। আহমাদ ইবন ইয়ূসুফ সুলামী (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন সাওম পালনকারীকে যখন আহার করার জন্য ডাকা হয়, তখন সে যেন তাতে সাড়া দেয়। এরপর সে ইচ্ছা করলে আহার করবে, নয়তো খানা বর্জন করবে।

সাওম পালনকারীর দু'আ রদ হয় না

بَاب فِي الصَّائِمِ لَا تُرَدُّ دَعْوَتُهُ

১৭৫২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سَعْدَانَ الْجُهَنِيِّ عَنْ سَعْدٍ أَبِي مُجَاهِدٍ الطَّائِيِّ وَكَانَ ثِقَةً عَنْ أَبِي مُدِلَّةَ وَكَانَ ثِقَةً عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ الْإِمَامُ الْعَادِلُ وَالصَّائِمُ حَتَّى يُفْطِرَ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللهُ دُونَ الْغَمَامِ يَوْمَ الْقِيَامَةِ وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ بِعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৫২। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন ব্যক্তির দুয়া রদ হয় নাঃ ন্যায়পরায়ণ বাদশাহ, সাওম পালনকারী; যতক্ষণ না সে ইফতার করে এবং মজলুমের দু'আ। কিয়ামতের দিন আল্লাহ এই শ্রেণীর মর্যাদা এ মেঘমালার উপর রাখবেন এবং তাদের জন্য আসমানের দ্বারসমূহ উন্মুক্ত করে দেওয়া হবে। আর আল্লাহ বলবেনঃ আমার 'ইজ্জতের কসম, একটু পরে হলেও, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব।

১৭৫৩
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ عُبَيْدِ اللهِ الْمَدَنِيُّ قَالَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِي مُلَيْكَةَ يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ لِلصَّائِمِ عِنْدَ فِطْرِهِ لَدَعْوَةً مَا تُرَدُّ
قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو يَقُولُ إِذَا أَفْطَرَ اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৭৫৩। হিশাম ইব্‌ন 'আম্মার (রাহঃ)....আব্দুল্লাহ ইবন 'আমর ইবনুল 'আস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাওম পালনকারীর ইফতারের সময়ের দু'আ রদ হয় না।
ইব্‌ন আবু মুলায়কা (রাহঃ) বলেনঃ আমি 'আব্দুল্লাহ্ ইবন 'আমর (রাযিঃ) কে ইফতারের সময় বলতে শুনেছিঃ

اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي
“হে আল্লাহ! আমি আপনার রহমত চাচ্ছি, যা সবকিছুকে পরিব্যাপ্ত করে আছে। যাতে আপনি আমাকে ক্ষমা করেন।"

ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে আহার করা

بَاب فِي الْأَكْلِ يَوْمَ الْفِطْرِ قَبْلَ أَنْ يَخْرُجَ

১৭৫৪

حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ تَمَرَاتٍ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৫৪। জুবারা ইবনু মুগাল্লিস (রাহঃ).......আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) ঈদুল ফিতরের দিন খেজুর না খেয়ে বের হতেন না।

১৭৫৫

حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ حَدَّثَنَا مَنْدَلُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عُمَرُ بْنُ صَهْبَانَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَا يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يُغَذِّيَ أَصْحَابَهُ مِنْ صَدَقَةِ الْفِطْرِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৫৫। জুবারা ইবনুল মুগাল্লিস (রাহঃ)....ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) ঈদুল ফিতরের দিন ভোরে তাঁর সাহাবীদের সাদাকাতুল ফিতর আদায়ের নির্দেশ না দিয়ে বের হতেন না।

১৭৫৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا أَبُو عَاصِمٍ حَدَّثَنَا ثَوَابُ بْنُ عُتْبَةَ الْمَهْرِيُّ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ وَكَانَ لَا يَأْكُلُ يَوْمَ النَّحْرِ حَتَّى يَرْجِعَ

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

১৭৫৬। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্ইয়া (রাহঃ)....বুরায়াছা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতরের দিন আহার না করে বের হতেন না। আর কুরবানীর দিন ঈদগাহ থেকে প্রত্যাবর্তন না করে আহার করতেন না।

রামাযানের সাওম যিম্মায় রেখে ইনতিকাল করলে

بَاب مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامُ رَمَضَانَ قَدْ فَرَّطَ فِيهِ

১৭৫৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْثَرُ عَنْ أَشْعَثَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامُ شَهْرٍ فَلْيُطْعَمْ عَنْهُ مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينٌ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৫৭। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহইয়া (রাহঃ)......ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তার যিম্মায় রামাযান মাসের সাত্তম রেখে ইন্তিকাল করে; তার পক্ষ থেকে প্রতিদিনের জন্য একজন মিসকিনকে আহার করানো হয়।

মানতের সাওম যিম্মায় রেখে ইনতিকাল করলে

بَاب مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ مِنْ نَذْرٍ

১৭৫৮

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ الْأَعْمَشِ عَنْ مُسْلِمٍ الْبَطِينِ وَالْحَكَمِ وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ وَعَطَاءٍ وَمُجاهِدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللهِ إِنَّ أُخْتِي مَاتَتْ وَعَلَيْهَا صِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُخْتِكِ دَيْنٌ أَكُنْتِ تَقْضِينَهُ قَالَتْ بَلَى قَالَ فَحَقُّ اللهِ أَحَقُّ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭৫৮। আব্দুল্লাহ ইবন সা'য়ীদ (রাহঃ)....ইব্‌ন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক মহিলা নবী (ﷺ)-এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমার বোন রামাযানের দুই মাসের ধারাবাহিক সাওম তার যিম্মায় রেখে ইন্তিকাল করেছেন। তিনি বললেনঃ তোমার বোন ঋণগ্রস্তা থাকলে তুমি কি তা আদায় করতে? সে বললোঃ হ্যাঁ তিনি বললেনঃ আল্লাহর হক তো অধিক আদায়যোগ্য।

১৭৫৯

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَطَاءٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمٌ أَفَأَصُومُ عَنْهَا قَالَ نَعَمْ

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

১৭৫৯। যুহায়র ইবন মুহাম্মাদ (রাহঃ).......বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক মহিলা নবী (ﷺ)-এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমার মা তার যিম্মায় সাওম রেখে ইন্তিকাল করেছে। আমি কি তার পক্ষ থেকে সাওম আদায় করবো? তিনি বললেনঃ হ্যাঁ।

রামাযান মাসে ইসলাম গ্রহণ করলে

بَاب فِيمَنْ أَسْلَمَ فِي شَهْرِ رَمَضَانَ

১৭৬০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ عَنْ عِيسَى بْنِ عَبْدِ اللهِ بْنِ مَالِكٍ عَنْ عَطِيَّةَ بْنِ سُفْيَانَ بْنِ عَبْدِ اللهِ بْنِ رَبِيعَةَ قَالَ حَدَّثَنَا وَفْدُنَا الَّذِينَ قَدِمُوا عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم بِإِسْلَامِ ثَقِيفٍ قَالَ وَقَدِمُوا عَلَيْهِ فِي رَمَضَانَ فَضَرَبَ عَلَيْهِمْ قُبَّةً فِي الْمَسْجِدِ فَلَمَّا أَسْلَمُوا صَامُوا مَا بَقِيَ عَلَيْهِمْ مِنْ الشَّهْرِ

বর্ণনাকারী: বিবিধ

১৭৬০। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহইয়া (রাহঃ)....আতিয়্যা ইবন সুফয়ান ইব্‌ন আব্দুল্লাহ্ ইবন রবীয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের যে প্রতিনিধি দলটি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট উপস্থিত হয়েছিল, তারা বনু ছাকীফের ইসলাম গ্রহণের বর্ণনা করলো। রাবী বলেনঃ তারা তাঁর কাছে রামাযান মাসে এসেছিল। তিনি মসজিদে তাদের জন্য তাঁবু খাটিয়ে দিয়েছিলেন। এরপর তারা ইসলাম কবুল করার পর রামাযান মাসের অবশিষ্ট সাওম পালন করলো।

স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর (নফল) সাওম পালন করা

بَاب فِي الْمَرْأَةِ تَصُومُ بِغَيْرِ إِذْنِ زَوْجِهَا

১৭৬১

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سُفْيَان بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَا تَصُومُ الْمَرْأَةُ وَزَوْجُهَا شَاهِدٌ يَوْمًا مِنْ غَيْرِ شَهْرِ رَمَضَانَ إِلَّا بِإِذْنِهِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৬১। হিশাম ইব্‌ন 'আম্মার (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ স্বামীর উপস্থিতিতে তার বিনা অনুমতিতে রামাযানের সাওম ব্যতীত স্ত্রী কোনদিন সাওম পালন করবে না ।

১৭৬২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سُلَيْمَانَ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم النِّسَاءَ أَنْ يَصُمْنَ إِلَّا بِإِذْنِ أَزْوَاجِهِنَّ

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৭৬২। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)...আবু সা'য়ীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদের তাদের স্বামীর বিনা অনুমতিতে সাওম পালন করতে নিষেধ করেছেন।

কোন কাওমের মেহমান হলে তাদের অনুমতি ব্যতীত সাওম পালন করবে না

بَاب فِيمَنْ نَزَلَ بِقَوْمٍ فَلَا يَصُومُ إِلَّا بِإِذْنِهِمْ

১৭৬৩

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْأَزْدِيُّ حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ وَخَالِدُ بْنُ أَبِي يَزِيدَ قَالَا حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْمَدَنِيُّ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا نَزَلَ الرَّجُلُ بِقَوْمٍ فَلَا يَصُومُ إِلَّا بِإِذْنِهِمْ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৬৩। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহইয়া আযাদী (রাহঃ) 'আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কোন ব্যক্তি যখন কোন কওমের মেহমান হয়, তখন সে যেন তাদের অনুমতি ব্যতীত (নফল) সাওম পালন না করে।

শোকরগোযার, আহারকারী ধৈর্যশীল সাওম পালনকারীর মত

بَاب فِيمَنْ قَالَ الطَّاعِمُ الشَّاكِرُ كَالصَّائِمِ الصَّابِرِ

১৭৬৪

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْنٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ الْأُمَوِيِّ عَنْ مَعْنِ بْنِ مُحَمَّدٍ عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ الْأَسْلَمِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ الطَّاعِمُ الشَّاكِرُ بِمَنْزِلَةِ الصَّائِمِ الصَّابِرِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৬৪। ইয়াকুব ইব্‌ন হুমায়দ ইবন কাসিব (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ শোকরগোযার আহারকারী ধৈর্যশীল সাওম পালনকারীর সমমর্যাদার অধিকারী।

১৭৬৫

حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَبْدِ اللهِ الرَّقِّيُّ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي حُرَّةَ عَنْ عَمِّهِ حَكِيمِ بْنِ أَبِي حُرَّةَ عَنْ سِنَانِ بْنِ سَنَّةَ الْأَسْلَمِيِّ صَاحِبِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الطَّاعِمُ الشَّاكِرُ لَهُ مِثْلُ أَجْرِ الصَّائِمِ الصَّابِرِ

বর্ণনাকারী: সিনান ইবনে সান্নাহ আসলামী (রাঃ)

১৭৬৫। ইসমাঈল ইব্‌ন আব্দুল্লাহ রাক্কী (রাহঃ)....নবী (ﷺ)-এর সাহাবী সিনান ইব্‌ন সান্নাহ আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ (ﷺ) বলেছেনঃ শোকরগোযার আহারকারীর জন্য রয়েছে ধৈর্য্যশীল সাওম পালনকারীর অনুরূপ প্রতিদান।

লায়লাতুল কদর প্রসঙ্গে

بَاب فِي لَيْلَةِ الْقَدْرِ

১৭৬৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ اعْتَكَفْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الْعَشْرَ الْأَوْسَطَ مِنْ رَمَضَانَ فَقَالَ إِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ فَأُنْسِيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي الْوَتْرِ

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৭৬৬। আবু বকর ইব্‌ন আবু শায়বা (রাযিঃ).... আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে রামাযানের মধ্যম দশকে ই'তিকাফ করেছিলাম। তিনি (ﷺ) বললেনঃ আমাকে লায়লাতুল কদর দেখান হয়েছিল, পরে তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কাজেই, তোমরা রামাযানের শেষ দশকের বেজোড় রাতসমূহে তা অনুসন্ধান করবে।

রামাযান মাসের শেষ দশকের ফযীলত

بَاب فِي فَضْلِ الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ

১৭৬৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ وَأَبُو إِسْحَقَ الْهَرَوِيُّ إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللهِ بْنِ حَاتِمٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُبَيْدِ اللهِ عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَجْتَهِدُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مَا لَا يَجْتَهِدُ فِي غَيْرِهِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৬৭। মুহাম্মাদ ইব্‌ন আব্দুল মালিক ইব্‌ন আবু শাওয়ারি (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) রামাযানের শেষ দশকে, অন্যান্য সময় অপেক্ষা, ইবাদতে অধিক মশগুল থাকতেন।

১৭৬৮

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ابْنِ عُبَيْدِ بْنِ نِسْطَاسٍ عَنْ أَبِي الضُّحَى عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَتْ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ وَشَدَّ الْمِئْزَرَ وَأَيْقَظَ أَهْلَهُ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৬৮। আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ যুহরী (রাহঃ)...'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) রামাযানের শেষ দশকে রাত জাগতেন, তহবন্দ শক্ত করে বেঁধে নিতেন এবং তাঁর পরিবার পরিজনকে জাগাতেন।

ই'তিকাফ প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الِاعْتِكَافِ

১৭৬৯

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ أَبِي حُصَيْنٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرَةَ أَيَّامٍ فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا وَكَانَ يُعْرَضُ عَلَيْهِ الْقُرْآنُ فِي كُلِّ عَامٍ مَرَّةً فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ عُرِضَ عَلَيْهِ مَرَّتَيْنِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৭৬৯। হান্নাদ ইবন সারী (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) প্রতি বছর দশ দিন ই'তিকাফ করতেন। তবে তিনি যে বছর ইন্তিকাল করেন, সে বছর বিশ দিন ই'তিকাফ করেন। প্রতি বছর (রামাযান মাসে) তাঁর কাছে একবার কুরআন পেশ করা হত। তবে তিনি যে বছর ইন্তিকাল করেন, সে বছর তাঁর কাছে তা দু'বার পেশ করা হয়।

১৭৭০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ فَسَافَرَ عَامًا فَلَمَّا كَانَ مِنْ الْعَامِ الْمُقْبِلِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا

বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)

১৭৭০। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)....উবাই ইবন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) রামাযানের শেষ দশ দিন ই'তিকাফ করতেন। তবে তিনি কোন এক বছর এ সময় সফরে অতিবাহিত করেন। এরপর পরবর্তী বছরে তিনি বিশ দিন ই'তিকাফ করেন।

কেউ ই'তিকাফ শুরু করলে; আর ইতিকাফের কাযা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِيمَنْ يَبْتَدِئُ الِاعْتِكَافَ وَقَضَاءِ الِاعْتِكَافِ

১৭৭১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى الصُّبْحَ ثُمَّ دَخَلَ الْمَكَانَ الَّذِي يُرِيدُ أَنْ يَعْتَكِفَ فِيهِ فَأَرَادَ أَنْ يَعْتَكِفَ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ فَأَمَرَ فَضُرِبَ لَهُ خِبَاءٌ فَأَمَرَتْ عَائِشَةُ بِخِبَاءٍ فَضُرِبَ لَهَا وَأَمَرَتْ حَفْصَةُ بِخِبَاءٍ فَضُرِبَ لَهَا فَلَمَّا رَأَتْ زَيْنَبُ خِبَاءَهُمَا أَمَرَتْ بِخِبَاءٍ فَضُرِبَ لَهَا فَلَمَّا رَأَى ذَلِكَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ آلْبِرَّ تُرِدْنَ فَلَمْ يَعْتَكِفْ رَمَضَانَ وَاعْتَكَفَ عَشْرًا مِنْ شَوَّالٍ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৭১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যখন ই'তিকাফ করার ইচ্ছা করতেন, তখন তিনি ফজরের সালাত আদায় করার পর ই'তিকাফের উদ্দেশ্যে নির্ধারিত স্থানে প্রবেশ করতেন। একবার তিনি রামাযানের শেষ দশদিন ই'তিকাফ করার ইচ্ছা করলেন, তখন তাঁর নির্দেশে তাঁর জন্য একটি বেষ্টনী তৈরী করা হলো। আর 'আয়েশা (রাযিঃ) একটি বেষ্টনী তৈরী করার নির্দেশ দেন। তখন তাঁর জন্যও তা তৈরী করা হলো। আর হাফসা (রাযিঃ) একটি বেষ্টনী তৈরী করার নির্দেশ দেন, তাঁর জন্য তা তৈরী করা হলো। যয়নাব (রাযিঃ) যখন তাঁদের দুজনের বেষ্টনী দেখলেন, তখন তিনিও আরেকটি বেষ্টনী তৈরীর নির্দেশ দেন, তখন তাঁর জন্য তাও তৈরী করা হলো। রাসূলুল্লাহ (ﷺ) যখন এই অবস্থা প্রত্যক্ষ করলেন, তখন তিনি বললেনঃ “তোমরা কি পূণ্য লাভের জন্য এমনটি করছ!" এরপর তিনি রামাযান মাসে ই'তিকাফ করলেন না। পরে শাওয়াল মাসে দশ দিন ই'তিকাফ করে নিলেন।

একদিন অথবা একরাত্রির ই'তিকাফ

بَاب فِي اعْتِكَافِ يَوْمٍ أَوْ لَيْلَةٍ

১৭৭২

حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مُوسَى الْخَطْمِيُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ عُمَرَ أَنَّهُ كَانَ عَلَيْهِ نَذْرُ لَيْلَةٍ فِي الْجَاهِلِيَّةِ يَعْتَكِفُهَا فَسَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَهُ أَنْ يَعْتَكِفَ

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৭৭২। ইসহাক ইবন মুসা খাতমী (রাহঃ).... 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, জাহিলী যুগের এক রাতের ই'তিকাফ তার উপর মানত ছিল। তিনি নবী (ﷺ) কে জিজ্ঞাসা করেন। তখন তিনি তাঁকে ই'তিকাফ করার নির্দেশ দেন।

ই'তিকাফকারী মসজিদের একটি স্থান নির্ধারণ করে নেবে

بَاب فِي الْمُعْتَكِفِ يَلْزَمُ مَكَانًا مِنْ الْمَسْجِدِ

১৭৭৩
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ أَنْبَأَنَا يُونُسُ أَنَّ نَافِعًا حَدَّثَهُ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ
قَالَ نَافِعٌ وَقَدْ أَرَانِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ الْمَكَانَ الَّذِي كَانَ يَعْتَكِفُ فِيهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৭৩। আহমাদ ইবন 'আমর ইবন সারাহ (রাহঃ).....'আব্দুল্লাহ ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) রামাযান মাসের শেষ দশকে ই'তিকাফ করতেন।
(নাফে' র) বলেন, 'আব্দুল্লাহ ইবন 'উমার (রাযিঃ) আমাকে ঐ স্থানটি দেখিয়েছেন, যেখানে রাসূলুল্লাহ (ﷺ) ই'তিকাফ করতেন।
১৭৭৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ عِيسَى بْنِ عُمَرَ بْنِ مُوسَى عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا اعْتَكَفَ طُرِحَ لَهُ فِرَاشُهُ أَوْ يُوضَعُ لَهُ سَرِيرُهُ وَرَاءَ أُسْطُوَانَةِ التَّوْبَةِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৭৭৪। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... ইবন 'উমার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি যখন ই'তিকাফ করতেন, তখন তাঁর জন্য উসতুওয়ানায়ে তাওবা' এর পেছনে তাঁর বিছানা বিছিয়ে দেওয়া হতো, অথবা তাঁর খাট রাখা হতো।

মসজিদের বেষ্টনীর মধ্যে ই'তিকাফ করা

بَاب الِاعْتِكَافِ فِي خَيْمَةِ الْمَسْجِدِ

১৭৭৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّنْعَانِيُّ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنِي عُمَارَةُ بْنُ غَزِيَّةَ قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم اعْتَكَفَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ عَلَى سُدَّتِهَا قِطْعَةُ حَصِيرٍ قَالَ فَأَخَذَ الْحَصِيرَ بِيَدِهِ فَنَحَّاهَا فِي نَاحِيَةِ الْقُبَّةِ ثُمَّ أَطْلَعَ رَأْسَهُ فَكَلَّمَ النَّاسَ

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৯৭৫। মুহাম্মাদ ইবন 'আব্দুল আ'লা সানআনী (রাহঃ).... আবু সায়ীদ খুরী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) একটি তুর্কী তাঁবুতে ই'তিকাফ করেন, যার জানালার উপর ছিল চাটাইয়ের টুকরা । রাবী বলেনঃ তাঁর হাত দিয়ে চাটাইটি সরিয়ে বেষ্টনীর পাশে রাখেন। এরপর মাথা বের করে লোকদের সাথে কথা বলেন।

ই'তিকাফকারীর জন্য রোগীর সেবা করা ও জানাযায় উপস্থিত হওয়া

بَاب فِي الْمُعْتَكِفِ يَعُودُ الْمَرِيضَ وَيَشْهَدُ الْجَنَائِزَ

১৭৭৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ وَعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَائِشَةَ قَالَتْ إِنْ كُنْتُ لَأَدْخُلُ الْبَيْتَ لِلْحَاجَةِ وَالْمَرِيضُ فِيهِ فَمَا أَسْأَلُ عَنْهُ إِلَّا وَأَنَا مَارَّةٌ قَالَتْ وَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَةٍ إِذَا كَانُوا مُعْتَكِفِينَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৭৬। মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ)....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ই'তিকাফকালীন অবস্থায় কেবলমাত্র মানবিক প্রয়োজনে ঘরে যেতাম। আর ঘরে রোগী থাকত, আমি হ্যাঁটতে হ্যাঁটতে তার খোঁজ খবর নিতাম। তিনি আরো বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ই'তিকাফ কালে মানবিক প্রয়োজন ছাড়া ঘরে প্রবেশ করতেন না।

১৭৭৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ أَبُو بَكْرٍ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا الْهَيَّاجُ الْخُرَاسَانِيُّ حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ الْخَالِقِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمُعْتَكِفُ يَتْبَعُ الْجِنَازَةَ وَيَعُودُ الْمَرِيضَ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৭৭৭। আহমাদ ইবন মনসুর আবু বকর (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ই'তিকাফকারী জানাযার সাথে চলবে এবং রোগীর সেবা করবে।

ই'তিকাফকারীর মাথা ধোয়া এবং চুল আঁচড়ান প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي الْمُعْتَكِفِ يَغْسِلُ رَأْسَهُ وَيُرَجِّلُهُ

১৭৭৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ’يُدْنِي إِلَيَّ رَأْسَهُ وَهُوَ مُجَاوِرٌ فَأَغْسِلُهُ وَأُرَجِّلُهُ وَأَنَا فِي حُجْرَتِي وَأَنَا حَائِضٌ وَهُوَ فِي الْمَسْجِدِ’.

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৭৮। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ই'তিকাফ অবস্থায় নিজের মাথা আমার দিকে বাড়িয়ে দিতেন। আমি তা ধুইয়ে দিতাম এবং আঁচড়িয়ে দিতাম। তখন আমি হায়েয অবস্থায় আমার ঘরে থাকতাম এবং তিনি মসজিদে থাকতেন।

ই'তিকাফকারীর স্ত্রীর মসজিদে গিয়ে তার সাথে সাক্ষাত করা

بَاب فِي الْمُعْتَكِفِ يَزُورُهُ أَهْلُهُ فِي الْمَسْجِدِ

১৭৭৯

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا عُمَرُ بْنُ عُثْمَانَ بْنِ عُمَرَ بْنِ مُوسَى بْنِ عُبَيْدِ اللهِ بْنِ مَعْمَرٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا جَاءَتْ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم تَزُورُهُ وَهُوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً مِنْ الْعِشَاءِ ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ مَعَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَقْلِبُهَا حَتَّى إِذَا بَلَغَتْ بَابَ الْمَسْجِدِ الَّذِي كَانَ عِنْدَ مَسْكَنِ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَمَرَّ بِهِمَا رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ثُمَّ نَفَذَا فَقَالَ لَهُمَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللهِ يَا رَسُولَ اللهِ وَكَبُرَ عَلَيْهِمَا ذَلِكَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ ابْنِ آدَمَ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন সাফিয়্যা বিনতে হুওয়াই (রাঃ)

১৭৭৯। ইবরাহীম ইবনুল মুযির হিজামী (রাহঃ) নবী (ﷺ)-এর স্ত্রী সুফিয়া বিনতে হুয়াই (রাযিঃ) থেকে বর্ণিত। রামাযান মাসের শেষ দশকে রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে ই'তিকাফ করছিলেন। এ সময় সুফিয়া (রাযিঃ) তাঁর সঙ্গে দেখা করতে আসেন এবং রাতের বেলায় তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন। এরপর তিনি ফিরে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ান। রাসূলুল্লাহ (ﷺ) তখন তাঁকে বিদায় দেওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। সুফিয়া যখন মসজিদের ঐ দরজাটির কাছে পৌঁছলেন, যা নবী সহধর্মিনী উম্মে সালামা (রাযিঃ)-এর হুজরার নিকটবর্তী ছিল, তখন দুজন আনসারী তাদেরকে অতিক্রম করে গেলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) -কে সালাম দিয়ে তাড়াতাড়ি পথ চলতে লাগলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদের বললেনঃ আস্তে যাও এতো হচ্ছে সুফিয়া বিনত হুয়াই। তাঁরা বললেনঃ সুবহানাল্লাহ, হে আল্লাহর রাসূল (ﷺ)! আর বিষয়টি তাদের জন্য কঠিন মনে হলো। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ শয়তান আদম সন্তানের রক্ত চলাচলের শিরা-উপশিরায় চলাফেরা করে। আমি আশংকা করছিলাম যে, শয়তান তোমাদের অন্তরে কোনরূপ কুধারণা সৃষ্টি করে কি-না?

মুস্তাহাযা মহিলার ই'তিকাফ করা

بَاب فِي الْمُسْتَحَاضَةِ تَعْتَكِفُ

১৭৮০

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الصَّبَّاحُ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ عِكْرِمَةَ قَالَ قَالَتْ عَائِشَةُ اعْتَكَفَتْ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم امْرَأَةٌ مِنْ نِسَائِهِ فَكَانَتْ تَرَى الْحُمْرَةَ وَالصُّفْرَةَ فَرُبَّمَا وَضَعَتْ تَحْتَهَا الطَّسْتَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৭৮০। হাসান ইবন মুহাম্মাদ সাব্বাহ (রাহঃ).... ইকরামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ 'আয়েশা (রাযিঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর জনৈকা স্ত্রী তাঁর সঙ্গে ই'তিকাফ করেন। তখন তিনি লাল ও হলদে বর্ণের রক্ত দেখতে পান। এ কারণে অধিকাংশ সময় তিনি নিজের নীচে ছোট প্লেট পেতে রাখেন।

ই'তিকাফের ছাওয়াব

بَاب فِي ثَوَابِ الِاعْتِكَافِ

১৭৮১

حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ الْكَرِيمِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أُمَيَّةَ حَدَّثَنَا عِيسَى بْنُ مُوسَى الْبُخَارِيُّ عَنْ عُبَيْدَةَ الْعَمِّيِّ عَنْ فَرْقَدٍ السَّبَخِيِّ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ فِي الْمُعْتَكِفِ هُوَ يَعْكِفُ الذُّنُوبَ وَيُجْرَى لَهُ مِنْ الْحَسَنَاتِ كَعَامِلِ الْحَسَنَاتِ كُلِّهَا

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৭৮১। উবায়দুল্লাহ ইবন' আব্দুল করীম (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ই'তিকাফকারী সম্পর্কে বলেন যে, সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং নেককারদের সকল নেকী তার জন্য লিখা হয়।

দুই 'ঈদের রাতে ইবাদত করা

بَاب فِيمَنْ قَامَ فِي لَيْلَتَيْ الْعِيدَيْنِ

১৭৮২

حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الْمَرَّارُ بْنُ حَمُّويَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلهِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

১৭৮২। আবু আহমাদ মাররার ইবন হাম্‌মূয়া (রাহঃ)....আবু উমামা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে 'ইবাদত করবে তার অন্তর ঐদিন মরবে না, যেদিন অন্তর সমূহ মুর্দা হয়ে যাবে।