كتاب الصلاة أبواب مواقيت الصلاة

২. নামাযের অধ্যায়;নামাযের ওয়াক্তের বিবরণ

অধ্যায় ২ · ৩৯ টি হাদীস

সালাতের ওয়াক্তসমূহ

أَبْوَابُ مَوَاقِيتِ الصَّلَاةِ

৬৬৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَأَحْمَدُ بْنُ سِنَانٍ، قَالاَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، أَنْبَأَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَسَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلاَةِ فَقَالَ ‏"‏ صَلِّ مَعَنَا هَذَيْنِ الْيَوْمَيْنِ ‏"‏ ‏.‏ فَلَمَّا زَالَتِ الشَّمْسُ أَمَرَ بِلاَلاً فَأَذَّنَ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الظُّهْرَ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ بَيْضَاءُ نَقِيَّةٌ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْفَجْرَ حِينَ طَلَعَ الْفَجْرُ فَلَمَّا كَانَ مِنَ الْيَوْمِ الثَّانِي أَمَرَهُ فَأَذَّنَ الظُّهْرَ فَأَبْرَدَ بِهَا وَأَنْعَمَ أَنْ يُبْرِدَ بِهَا ثُمَّ صَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ أَخَّرَهَا فَوْقَ الَّذِي كَانَ وَصَلَّى الْمَغْرِبَ قَبْلَ أَنْ يَغِيبَ الشَّفَقُ وَصَلَّى الْعِشَاءَ بَعْدَمَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ وَصَلَّى الْفَجْرَ فَأَسْفَرَ بِهَا ثُمَّ قَالَ ‏"‏ أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلاَةِ ‏"‏ ‏.‏ فَقَالَ الرَّجُلُ أَنَا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ وَقْتُ صَلاَتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৬৬৭।মুহাম্মাদ ইবন সাব্বাহ ও আহমদ ইবন সিনান এবং আলী ইবন মায়মূন রাক্কী (রাহঃ) ......... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করলো। তখন তিনি বললেনঃ তুমি আমাদের সঙ্গে এই দুই দিন সালাত আদায় করবে।

এরপর যখন সূর্য ঢলে পড়লো, তখন তিনি বিলাল (রাযিঃ)-কে আযান দেওয়ার নির্দেশ দেন এরপর তিনি তাঁকে ইকামতের নির্দেশ দেন এবং যুহরের সালাত আদায় করেন। এরপর তিনি তাঁকে 'আসরের সালাতের আযান দেওয়ার নির্দেশ দেন এবং 'আসরের সালাত আদায় করেন আর এ সময় সূর্য অনেক উপরে, সাদা, পরিচ্ছন্ন ও উজ্জ্বল ছিল। এরপর তিনি তাঁকে মাগরিবের আযান দেওয়ার নির্দেশ দেন এবং সূর্যাস্তের পরে মাগরিবের সালাত আদায় করেন। এরপর তিনি তাঁকে 'ইশার আযান দেওয়ার নির্দেশ দেন এবং পশ্চিমাকাশের সাদা আভা অদৃশ্য হওয়ার পর 'ইশার সালাত আদায় করেন। এরপর তিনি তাঁকে আযান দেওয়ার নির্দেশ দেন এবং সুবহে সাদিকে আভা উদিত হওয়ার পরে ফজরের সালাত আদায় করেন।

দ্বিতীয় দিন তিনি বিলাল (রাযিঃ)-কে আযানের নির্দেশ দিলে তিনি যুহরের আযান দেন এবং নবী (ﷺ) বিলম্বে যুহরের সালাত আদায় করেন। এরপর তিনি আসরের সালাত আদায় করেন। সে সময় সূর্য উপরে ছিল। তবে প্রথম দিনের তুলনায় একটু বেশী ঢলে পড়েছিল। এরপর তিনি পশ্চিম আকাশের শুভ্র আভা অদৃশ্য হওয়ার আগে মাগরিবের সালাত আদায় করেন। আর রাতের এক-তৃতীয়াংশ অতিক্রান্ত হওয়ার পরে 'ইশার সালাত আদায় করেন এবং তিনি পূর্বাকাশ পরিষ্কার হওয়ার পর ফজরের সালাত আদায় করেন। তারপর তিনি বললেনঃ সালাতের ওয়াক্ত সম্পর্কে প্রশ্নকারী কোথায়? তখন লোকটি বললোঃ এই যে আমি, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! তিনি বললেনঃ তুমি যেভাবে দেখতে পেলে, সালাতের ওয়াক্তসমূহ এর মধ্যবর্তী সময়ে অবস্থিত।
৬৬৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ كَانَ قَاعِدًا عَلَى مَيَاثِرِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي إِمَارَتِهِ عَلَى الْمَدِينَةِ وَمَعَهُ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ فَأَخَّرَ عُمَرُ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ عُرْوَةُ أَمَا إِنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلَّى إِمَامَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ فَقَالَ لَهُ عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ ‏.‏ قَالَ سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي فَصَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتَ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ‏"‏ ‏.‏ يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ ‏.‏

বর্ণনাকারী: ইবনে শিহাব যুহরী (রহঃ)

৬৬৮। মুহাম্মাদ ইবন রুমহ মিসরী (রাহঃ).... ইবন শিহাব (রাহঃ) থেকে বর্ণিত। 'উমর ইবন 'আব্দুল 'আযীয (রাহঃ)-এর আমলে, তিনি মদীনার আমীর থাকাকালীন সময়ে, একদা তিনি তাঁর গদীতে বসা ছিলেন। এ সময় 'উরওয়া ইবন যুবায়র (রাহঃ) তাঁর সঙ্গে ছিলেন। তখন 'উমর ইবন 'আব্দুল 'আযীয (রাহঃ) 'আসরের সালাত আদায়ে কিছুটা বিলম্ব করলে 'উরওয়া (রাযিঃ) তাঁকে বললেনঃ জিবরাঈল (আ) অবতরণ করেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর ইমাম হিসেবে সালাত আদায় করেন। তখন 'উমর (রাহঃ) তাঁকে বললেনঃ হে 'উরওয়া! আপনি যা বলছেন, তা আমি জানি। তিনি বললেনঃ আমি বাশীর ইবন মাস'উদ (রাযিঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আবু মাস'উদ (রাযিঃ)-কে এরূপ বলতে শুনেছিঃ (তিনি বলেনঃ) আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ জিবরাঈল (আ) নাযিল হয়ে আমার ইমামতি করলেন। এরপর আমি তাঁর সঙ্গে সালাত আদায় করলাম। অতঃপর আমি তাঁর সঙ্গে সালাত আদায় করি। এরপর আমি তাঁর সঙ্গে সালাত আদায় করি। তারপর আমি তাঁর সঙ্গে সালাত আদায় করি। এভাবে তিনি তাঁর অঙ্গুলী দিয়ে পাঁচ ওয়াক্ত সালাত গণনা করেন।

ফজরের সালাতের ওয়াক্ত

بَاب وَقْتِ صَلَاةِ الْفَجْرِ

৬৬৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنَّ نِسَاءُ الْمُؤْمِنَاتِ يُصَلِّينَ مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ صَلاَةَ الصُّبْحِ ثُمَّ يَرْجِعْنَ إِلَى أَهْلِهِنَّ فَلاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ ‏.‏ تَعْنِي مِنَ الْغَلَسِ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৬৬৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা মুমিন মহিলারা নবী (ﷺ)-এর সঙ্গে ফজরের সালাত আদায় করতাম। এরপর মহিলারা তাদের ঘরে ফিরে যেত। আবছা আঁধার থাকার দরুন তাদের কেউ চিনতে পারতো না।

৬৭০

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ الْقُرَشِيُّ، حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ، وَالأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ (وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا)‏ قَالَ ‏"‏ تَشْهَدُهُ مَلاَئِكَةُ اللَّيْلِ وَالنَّهَارِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৬৭০। উবায়দ ইবন আসবাত ইবন মুহাম্মাদ কুরাশী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) এই আয়াত (তিলাওয়াত করলেন):
وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا
এবং ফজরের সালাত কায়েম করবে। কেননা ফজরের সালাত বিশেষভাবে পরিলক্ষিত হয়। (১৭ঃ৭৮)। নবী (ﷺ) এ আয়াতের ব্যাখ্যায় বলেনঃ এ সময় দিন ও রাতের ফিরিশতারা উপস্থিত হন।
৬৭১

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا نَهِيكُ بْنُ يَرِيمَ الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا مُغِيثُ بْنُ سُمَىٍّ، قَالَ صَلَّيْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ الصُّبْحَ بِغَلَسٍ فَلَمَّا سَلَّمَ أَقْبَلْتُ عَلَى ابْنِ عُمَرَ فَقُلْتُ مَا هَذِهِ الصَّلاَةُ قَالَ هَذِهِ صَلاَتُنَا كَانَتْ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ فَلَمَّا طُعِنَ عُمَرُ أَسْفَرَ بِهَا عُثْمَانُ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৬৭১। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ)...মুগীস ইবন সুমায়্যা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি 'আব্দুল্লাহ ইবন যুবায়র (রাযিঃ)-এর সঙ্গে আবছা আঁধারে ফজরের সালাত আদায় করলাম। যখন তিনি সালাম ফিরালেন, তখন আমি ইবন 'উমর (রাযিঃ)-এর কাছে গেলাম এবং বললামঃ এটা কোন ধরনের সালাত ? তিনি বললেনঃ এটা হলো সেই সালাত, যা আমরা রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর ও 'উমর (রাযিঃ)-এর সঙ্গে আদায় করেছি। যখন 'উমর (রাযিঃ)-কে আহত করা হলো, তখন থেকে 'উসমান (রাযিঃ) পরিষ্কার হলে এ সালাত আদায় করা শুরু করেন।

৬৭২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، سَمِعَ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ، - وَجَدُّهُ بَدْرِيٌّ - يُخْبِرُ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أَصْبِحُوا بِالصُّبْحِ فَإِنَّهُ أَعْظَمُ لِلأَجْرِ أَوْ لأَجْرِكُمْ ‏"‏ ‏.‏ ‏.‏

বর্ণনাকারী: রাফি' ইবনে খাদীজ (রাঃ)

৬৭২। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) ......... রাফে' ইবন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ তোমরা পূর্বাকাশ পরিষ্কার হলে ফজরের সালাত আদায় করবে। কেননা এতে রয়েছে অধিক পুরস্কার, অথবা বলেছেনঃ এতে তোমাদের জন্য রয়েছে অনেক বেশী সওয়াব।

যুহরের সালাতের ওয়াক্ত

بَاب وَقْتِ صَلَاةِ الظُّهْرِ

৬৭৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُصَلِّي الظُّهْرَ إِذَا دَحَضَتِ الشَّمْسُ ‏.‏

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

৬৭৩। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) …… জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (স) (পশ্চিমাকাশে) সূর্য ঢলে পড়ার পর যুহরের সালাত আদায় করতেন।

৬৭৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَوْفِ بْنِ أَبِي جَمِيلَةَ، عَنْ سَيَّارِ بْنِ سَلاَمَةَ، عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي صَلاَةَ الْهَجِيرِ الَّتِي تَدْعُونَهَا الظُّهْرَ إِذَا دَحَضَتِ الشَّمْسُ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু বারযা আসলামী রাযি.

৬৭৪। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)........আবু বারযা আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) যুহরের সালাত সে সময় আদায় করতেন, যখন সূর্য (পশ্চিমাকাশে) চলে যেত।

৬৭৫
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ بْنِ مُضَرِّبٍ الْعَبْدِيِّ، عَنْ خَبَّابٍ، قَالَ شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَرَّ الرَّمْضَاءِ فَلَمْ يُشْكِنَا ‏.‏
قَالَ الْقَطَّانُ حَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا عَوْفٌ، نَحْوَهُ ‏.‏

বর্ণনাকারী: খাব্বাব (রাঃ)

৬৭৫। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …. খাব্বাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে প্রচণ্ড গরমের অভিযোগ করলাম। কিন্তু তিনি আমাদের অভিযোগ গ্রাহ্য করলেন না।
কাত্তান (রাহঃ).....'আওফ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
৬৭৬

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ، عَنْ زَيْدِ بْنِ جُبَيْرٍ، عَنْ خِشْفِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ شَكَوْنَا إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ حَرَّ الرَّمْضَاءِ فَلَمْ يُشْكِنَا ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৬৭৬। আবু কুরায়ব (রাহঃ) …… 'আব্দুল্লাহ ইবন মাস'উদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা নবী (ﷺ)-এর নিকট প্রচণ্ড গরমের অভিযোগ পেশ করলাম। অথচ তিনি আমাদের আবেদন গ্রাহ্য করলেন না।

প্রচণ্ড গরমের দিনে যুহরের সালাত আদায়ে বিলম্ব করা

بَاب الْإِبْرَادِ بِالظُّهْرِ فِي شِدَّةِ الْحَرِّ

৬৭৭

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৬৭৭। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন প্রচণ্ড গরম অনুভূত হবে, তখন তোমরা যুহরের সালাত বিলম্বে আদায় করবে। কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্টি হয়।

৬৭৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالظُّهْرِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৬৭৮। মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন গরমের তীব্রতা বেড়ে যায়, তখন তোমরা যুহরের সালাত দেরীতে আদায় করবে। কেননা গরমের প্রখরতা জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্টি হয়।

৬৭৯

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَبْرِدُوا بِالظُّهْرِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৬৭৯। আবু কুরায়ব (রাহঃ) ….. আবু সা'য়ীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা বিলম্বে যুহরের সালাত আদায় করবে। কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্টি হয়।

৬৮০

حَدَّثَنَا تَمِيمُ بْنُ الْمُنْتَصِرِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنْ شَرِيكٍ، عَنْ بَيَانٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَلاَةَ الظُّهْرِ بِالْهَاجِرَةِ فَقَالَ لَنَا ‏ "‏ أَبْرِدُوا بِالصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)

৬৮০। তামীম ইবন মুনতাসির ওয়াসিতী (রাহঃ) ….. মুগীরা ইবন শু'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে যুহরের সালাত দ্বিপ্রহরে আদায় করতাম। তখন তিনি আমাদের বললেনঃ তোমরা যুহরের সালাত বিলম্বে আদায় করবে। কেননা গরমের প্রখরতা জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্ট।

৬৮১

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَبْرِدُوا بِالظُّهْرِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৬৮১। 'আব্দুর রহমান ইবন 'উমর (রাহঃ) …… ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যুহরের সালাত বিলম্বে আদায় করবে।

আসরের সালাতের ওয়াক্ত

بَاب وَقْتِ صَلَاةِ الْعَصْرِ

৬৮২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৬৮২। মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সূর্য উপরে পূর্ণ উজ্জ্বল থাকাকালীন সময়ে রাসূলুল্লাহ (ﷺ) 'আসরের সালাত আদায় করতেন। এরপর সালাত শেষে কোন গমনকারী তার আওয়ালী নামক বাসস্থানে যেত, অথচ তখনও সূর্য উপরে থাকত।

৬৮৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ صَلَّى النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِي لَمْ يُظْهِرْهَا الْفَىْءُ بَعْدُ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৬৮৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)...... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) 'আসরের সালাত এমন সময়ে আদায় করতেন, যখন সূর্যের আলো আমার কক্ষে বিচ্ছুরিত হতো। এরপর সূর্যের তাপ অনুভূত হতো না ।

আসরের সালাতের হিফাযত করা

بَاب الْمُحَافَظَةِ عَلَى صَلَاةِ الْعَصْرِ

৬৮৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ يَوْمَ الْخَنْدَقِ ‏ "‏ مَلأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا كَمَا شَغَلُونَا عَنِ الصَّلاَةِ الْوُسْطَى ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

৬৮৪। আহমদ ইবন 'আব্দা (রাহঃ) ......... আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) খন্দক যুদ্ধের দিন বলেনঃ আল্লাহ তাদের ঘর ও কবরসমূহ আগুন দিয়ে পরিপূর্ণ করে দিন, যেমন তারা আমাদের বিরত রেখেছে মধ্যবর্তী 'আসরের সালাত থেকে।

৬৮৫

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، ‏.‏ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ الَّذِي تَفُوتُهُ صَلاَةُ الْعَصْرِ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلُهُ وَمَالُهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৬৮৫। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ….. ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তির 'আসরের সালাত ফাওত হয়ে গেল, তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ যেন ধ্বংস হয়ে গেল।

৬৮৬

حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ زُبَيْدٍ، عَنْ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ حَبَسَ الْمُشْرِكُونَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ عَنْ صَلاَةِ الْعَصْرِ حَتَّى غَابَتِ الشَّمْسُ فَقَالَ ‏ "‏ حَبَسُونَا عَنْ صَلاَةِ الْوُسْطَى مَلأَ اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ نَارًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৬৮৬। হাফস ইবন 'আমর ও ইয়াহ্ইয়া ইবনে হাকীম (রাহঃ).........'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মুশরিকরা নবী (ﷺ)-কে 'আসরের সালাত থেকে বিরত রাখলো, এমন কি সূর্য অস্তমিত হয়ে গেল। তখন তিনি বললেনঃ যারা আমাদের মধ্যবর্তী সালাত থেকে বিরত রাখলো, আল্লাহ তাদের ঘর-বাড়ী ও কবরগুলো আগুন দিয়ে পরিপূর্ণ করে দিন।

মাগরিবের সালাতের ওয়াক্ত

بَاب وَقْتِ صَلَاةِ الْمَغْرِبِ

৬৮৭
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا أَبُو النَّجَاشِيِّ، قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ، يَقُولُ كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيَنْظُرُ إِلَى مَوَاقِعِ نَبْلِهِ ‏.‏
حَدَّثَنَا أَبُو يَحْيَى الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، نَحْوَهُ ‏.‏

বর্ণনাকারী: রাফি' ইবনে খাদীজ (রাঃ)

৬৮৭। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) …… রাফে' ইবন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যামানায় এমন সময়ে মাগরিবের সালাত আদায় করতাম যে, আমাদের কেউ ফিরে যেত এবং সে তার নিক্ষিপ্ত তীরের পতিত স্থান দেখতে পেত।
আবু ইয়াহইয়া জাফরানী (রাহঃ)..... ইবরাহীম ইবন মুসা (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
৬৮৮

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، أَنَّهُ كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ الْمَغْرِبَ إِذَا تَوَارَتْ بِالْحِجَابِ ‏.‏

বর্ণনাকারী: সালামা ইবনুল আকওয়া' (রাঃ)

৬৮৮। ইয়া'কূব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) ......... সালামা ইবন আকওয়া (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ)-এর সঙ্গে সূর্যাস্তের পরে মাগরিবের সালাত আদায় করতেন।

৬৮৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَنْبَأَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنْ عُمَرَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تَزَالُ أُمَّتِي عَلَى الْفِطْرَةِ مَا لَمْ يُؤَخِّرُوا الْمَغْرِبَ حَتَّى تَشْتَبِكَ النُّجُومُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ بْنُ مَاجَهْ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ يَحْيَى يَقُولُ اضْطَرَبَ النَّاسُ فِي هَذَا الْحَدِيثِ بِبَغْدَادَ فَذَهَبْتُ أَنَا وَأَبُو بَكْرٍ الأَعْيَنُ إِلَى الْعَوَّامِ بْنِ عَبَّادِ بْنِ الْعَوَّامِ فَأَخْرَجَ إِلَيْنَا أَصْلَ أَبِيهِ فَإِذَا الْحَدِيثُ فِيهِ ‏.‏

বর্ণনাকারী: আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ)

৬৮৯। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)............'আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার উম্মত সে সময় পর্যন্ত ফিতরতের উপর কায়েম থাকবে, যতক্ষণ তারা তারকারাজি চমকানোর আগে মাগরিবের সালাত আদায় করতে থাকবে। ইমাম আবু 'আব্দুল্লাহ ইবন মাজাহ (রাহঃ) বলেনঃ আমি মুহাম্মাদ ইবন ইয়াহইয়াকে বলতে শুনেছিঃ লোকেরা এ হাদীস সম্পর্কে বাগদাদে মতানৈক্য শুরু করে দেয়। তখন আমি এবং আবু বকর আ'য়ান (রাহঃ) 'আওয়াম ইবন 'আব্বাদ ইবন 'আওয়াম (রাহঃ)-এর কাছে গেলাম। তখন তিনি আমাদের সামনে তাঁর পিতার লেখা মূল পাণ্ডুলিপি পেশ করলেন, যাতে এ হাদীসটি লিপিবদ্ধ ছিল।

ইশার সালাতের ওয়াক্ত

بَاب وَقْتِ صَلَاةِ الْعِشَاءِ

৬৯০

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ‏.‏ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ بِتَأْخِيرِ الْعِشَاءِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৬৯০। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি আমি আমার উম্মতের উপর কষ্ট হওয়ার আশংকা না করতাম, তাহলে আমি তাদের বিলম্বে 'ইশার সালাত আদায়ের নির্দেশ দিতাম।

৬৯১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَخَّرْتُ صَلاَةَ الْعِشَاءِ إِلَى ثُلُثِ اللَّيْلِ أَوْ نِصْفِ اللَّيْلِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৬৯১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ...আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি আমি আমার উম্মতের উপর কষ্ট হওয়ার আশংকা না করতাম, তাহলে আমি অবশ্যই 'ইশার সালাত রাতের এক-তৃতীয়াংশে কিংবা অর্ধরাত পর্যন্ত বিলম্বে আদায় করতাম।

৬৯২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ هَلِ اتَّخَذَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ خَاتَمًا قَالَ نَعَمْ أَخَّرَ لَيْلَةً الْعِشَاءَ الآخِرَةَ إِلَى قَرِيبٍ مِنْ شَطْرِ اللَّيْلِ فَلَمَّا صَلَّى أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ ‏ "‏ إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَنَامُوا وَإِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلاَةَ ‏"‏ ‏.‏ قَالَ أَنَسٌ كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৬৯২। মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ)....হুমায়দ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আনাস ইবন মালিক (রাযিঃ)-কে জিজ্ঞাসা করা হলোঃ নবী (ﷺ) কি আংটি ব্যবহার করতেন? তিনি বললেনঃ হ্যাঁ। একবার তিনি 'ইশার সালাত আদায়ে প্রায় অর্ধরাত পর্যন্ত বিলম্ব করেন। সালাত শেষে তিনি আমাদের দিকে তাঁর চেহারা ফিরিয়ে বললেনঃ লোকেরা তো 'ইশার সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে; আর তোমরা যতক্ষণ সালাতের জন্য অপেক্ষা করলে, ততক্ষণ তোমরা সালাতের মধ্যেই ছিলে।
আনাস (রাযিঃ) বলেনঃ আমি যেন তাঁর আংটির উজ্জ্বলতা দেখতে পাচ্ছি।
৬৯৩

حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى اللَّيْثِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَلاَةَ الْمَغْرِبِ ثُمَّ لَمْ يَخْرُجْ حَتَّى ذَهَبَ شَطْرُ اللَّيْلِ فَخَرَجَ فَصَلَّى بِهِمْ ثُمَّ قَالَ ‏ "‏ إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَنَامُوا وَأَنْتُمْ لَمْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلاَةَ وَلَوْلاَ الضَّعِيفُ وَالسَّقِيمُ أَحْبَبْتُ أَنْ أُؤَخِّرَ هَذِهِ الصَّلاَةَ إِلَى شَطْرِ اللَّيْلِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৬৯৩। 'ইমরান ইবন মুসা লায়সী (রাহঃ) ….. আবু সা'য়ীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন। এরপর তিনি বের হলেন না, এমন কি রাতের অর্ধ-প্রহর অতিবাহিত হয়ে গেল। এরপর তিনি বের হলেন এবং লোকদের নিয়ে সালাত আদায় করলেন। তারপর তিনি বললেনঃ লোকেরা তো সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে। আর তোমরা তো সালাতের মধ্যেই আছ, যতক্ষণ তোমরা সালাতের জন্য অপেক্ষা করছো। যদি দুর্বল ও রোগাক্রান্ত লোকেরা না থাকতো, তাহলে আমি এই সালাত অর্ধরাত পর্যন্ত বিলম্বে আদায় করা পছন্দ করতাম।

মেঘাচ্ছন্ন দিনে সালাতের ওয়াক্ত

. بَاب مِيقَاتِ الصَّلَاةِ فِي الْغَيْمِ

৬৯৪

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَاجِرِ، عَنْ بُرَيْدَةَ الأَسْلَمِيِّ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي غَزْوَةٍ فَقَالَ ‏ "‏ بَكِّرُوا بِالصَّلاَةِ فِي الْيَوْمِ الْغَيْمِ فَإِنَّهُ مَنْ فَاتَتْهُ صَلاَةُ الْعَصْرِ حَبِطَ عَمَلُهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

৬৯৪। আব্দুর রহমান ইবন ইবরাহীম ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)....বুরায়দা আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে এক যুদ্ধে ছিলাম। তখন তিনি বললেনঃ তোমরা মেঘাচ্ছন্ন দিনে তাড়াতাড়ি সালাত আদায় করবে। কেননা যার 'আসরের সালাত ফাওত হয়, তার আমল বরবাদ হয়ে যায়।

সালাত আদায় না করে নিদ্রা যাওয়া অথবা সালাতের কথা ভুলে যাওয়া

بَاب مَنْ نَامَ عَنْ الصَّلَاةِ أَوْ نَسِيَهَا

৬৯৫

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سُئِلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الرَّجُلِ يَغْفُلُ عَنِ الصَّلاَةِ أَوْ يَرْقُدُ عَنْهَا قَالَ ‏ "‏ يُصَلِّيهَا إِذَا ذَكَرَهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৬৯৫। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) ......... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যে সালাত থেকে গাফিল থাকে অথবা সালাত আদায় না করেই ঘুমিয়ে যায়। তিনি বললেনঃ যখনই তার স্মরণে আসবে, তখনই সে ঐ সালাত আদায় করে নেবে।

৬৯৬

حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৬৯৬। জুবারা ইবন মুগাল্লিস (রাহঃ) ......... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সালাতের কথা ভুলে যায়, সে যেন তা স্মরণ হওয়ামাত্র আদায় করে নেয়।

৬৯৭

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حِينَ قَفَلَ مِنْ غَزْوَةِ خَيْبَرَ فَسَارَ لَيْلَةً حَتَّى إِذَا أَدْرَكَهُ الْكَرَى عَرَّسَ وَقَالَ لِبِلاَلٍ ‏"‏ اكْلأْ لَنَا اللَّيْلَ ‏"‏ ‏.‏ فَصَلَّى بِلاَلٌ مَا قُدِّرَ لَهُ وَنَامَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَصْحَابُهُ فَلَمَّا تَقَارَبَ الْفَجْرُ اسْتَنَدَ بِلاَلٌ إِلَى رَاحِلَتِهِ مُوَاجِهَ الْفَجْرِ فَغَلَبَتْ بِلاَلاً عَيْنَاهُ وَهُوَ مُسْتَنِدٌ إِلَى رَاحِلَتِهِ فَلَمْ يَسْتَيْقِظْ بِلاَلٌ وَلاَ أَحَدٌ مِنْ أَصْحَابِهِ حَتَّى ضَرَبَتْهُمُ الشَّمْسُ فَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَوَّلَهُمُ اسْتِيقَاظًا فَفَزِعَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ أَىْ بِلاَلُ ‏"‏ ‏.‏ فَقَالَ بِلاَلٌ أَخَذَ بِنَفْسِي الَّذِي أَخَذَ بِنَفْسِكَ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ اقْتَادُوا ‏"‏ ‏.‏ فَاقْتَادُوا رَوَاحِلَهُمْ شَيْئًا ثُمَّ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَمَرَ بِلاَلاً فَأَقَامَ الصَّلاَةَ فَصَلَّى بِهِمُ الصُّبْحَ فَلَمَّا قَضَى النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ الصَّلاَةَ ‏.‏ قَالَ ‏"‏ مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ ‏(وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي)‏ ‏"‏ ‏.‏ قَالَ وَكَانَ ابْنُ شِهَابٍ يَقْرَؤُهَا ‏(لِلذِّكْرَى)‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৬৯৭। হারমালা ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) ……… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) 'খায়বারের যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাবর্তনের সময় সারারাত ধরে পথ চলেন। অবশেষে তিনি নিদ্রা কাতর হয়ে বিশ্রামের জন্য একস্থানে অবতরণ করেন এবং বিলাল (রাযিঃ)-কে বলেন তুমি আমাদের জন্য রাতের হিফাযত করবে। তখন বিলাল (রাযিঃ) তাঁর সাধ্যমত সালাত আদায় করলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীগণ ঘুমিয়ে পড়লেন। অতঃপর ফজরের সালাতের সময় যখন নিকটবর্তী হলো, তখন বিলাল (রাযিঃ) তাঁর সওয়ারীর গায়ে হেলান দিয়ে পূর্ব আকাশের দিকে মুখ ফিরিয়ে বসলেন। বিলালের দু'চোখ নিদ্রাভিভূত হলো, এ সময় তিনি তাঁর সওয়ারীর গায়ে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। বিলাল (রাযিঃ) ও তাঁর অন্য কোন সাহাবী জাগ্রত হলেন না, এমন কি তাঁদের উপর সূর্যের আলো ছড়িয়ে পড়লো। তাঁদের মধ্যে সর্ব প্রথম রাসূলুল্লাহ (ﷺ) নিদ্রা থেকে জাগ্রত হলেন। রাসূলুল্লাহ (ﷺ) ভীত-বিহবল হয়ে বললেনঃ হে বিলাল! তখন বিলাল (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, যে জিনিস আপনাকে আচ্ছন্ন করেছে, তা আমাকেও আবিষ্ট করে ফেলেছে। তিনি বললেনঃ তোমরা তোমাদের সওয়ারী কিছু দূরে নিয়ে যাও। তখন তারা তাদের সওয়ারী একটু দূরে নিয়ে যায়, এরপর রাসূলুল্লাহ (ﷺ) উযূ করেন এবং বিলাল (রাযিঃ)-কে ইকামত দেওয়ার নির্দেশ দেন। এরপর তিনি তাঁদের নিয়ে ফজরের সালাত আদায় করলেন। নবী (ﷺ) সালাত শেষে বললেনঃ যে ব্যক্তি সালাত ভুলে যায়, সে যেন তা স্মরণে আসার সাথে সাথে আদায় করে নেয়। কেননা মহান আল্লাহ বলেছেনঃ

واقم الصلوةلذكرى (আমার স্মরণে সালাত আদায় কর)।

রাবী বলেনঃ ইবন শিহাব (রাহঃ) এরূপ তিলাওয়াত করতেন للذكرى (রা-এর উপর খাড়া যবর সহকারে)।
৬৯৮
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ ذَكَرُوا تَفْرِيطَهُمْ فِي النَّوْمِ فَقَالَ نَامُوا حَتَّى طَلَعَتِ الشَّمْسُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ صَلاَةً أَوْ نَامَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا وَلِوَقْتِهَا مِنَ الْغَدِ ‏"‏ ‏.‏
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَبَاحٍ فَسَمِعَنِي عِمْرَانُ بْنُ الْحُصَيْنِ، وَأَنَا أُحَدِّثُ، بِالْحَدِيثِ فَقَالَ يَا فَتًى انْظُرْ كَيْفَ تُحَدِّثُ فَإِنِّي شَاهِدٌ لِلْحَدِيثِ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ قَالَ فَمَا أَنْكَرَ مِنْ حَدِيثِهِ شَيْئًا ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

৬৯৮। আহমদ ইবন 'আব্দা (রাহঃ)... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাহাবীগণ তাদের গভীর নিদ্রার কথা আলোচনা করলো। রাবী বলেনঃ তারা ঘুমিয়ে গেল, এমন কি সূর্য উদিত হলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ নিদ্রায় কোন বাড়াবাড়ি নেই, বাড়াবাড়ি তো জাগ্রত অবস্থায়। সুতরাং যখন তোমাদের কেউ সালাতের কথা ভুলে যায়, কিংবা তা বাদ দিয়ে নিদ্রিত থাকে। সে যেন তা স্মরণে আসার সাথে সাথে আদায় করে নেয়, অথবা পরদিন সেই ওয়াক্তে কাযা করে নেয়।আব্দুল্লাহ ইবন রাবাহ (রাহঃ) বলেনঃ আমি যখন হাদীসটি বর্ণনা করি, তখন 'ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) আমার থেকে শুনে বললেনঃ হে যুবক। একটু চিন্তা করে দেখ, তুমি কিভাবে হাদীস বর্ণনা করছো? এ ঘটনার সময় আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। রাবী বলেনঃ ইমরান (রাযিঃ) এ হাদীসের কোন কিছু অস্বীকার করেননি।

ওযর ও প্রয়োজনের ক্ষেত্রে সালাতের ওয়াক্ত

بَاب وَقْتِ الصَّلَاةِ فِي الْعُذْرِ وَالضَّرُورَةِ

৬৯৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، وَعَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، وَعَنِ الأَعْرَجِ، يُحَدِّثُونَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ أَدْرَكَ مِنَ الْعَصْرِ رَكْعَةً قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا وَمَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৬৯৯। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) .......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সূর্যাস্তের আগে 'আসরের সালাতের এক রাক'আত পেল, সে পুরো সালাতই পেল। আর যে ব্যক্তি সূর্যোদয়ের আগে ফজরের সালাত এক রাক'আত পেল, সে পুরো ফজরের সালাতই পেল।

৭০০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى الْمِصْرِيَّانِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا وَمَنْ أَدْرَكَ مِنَ الْعَصْرِ رَكْعَةً قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا ‏"‏ ‏.‏
حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ فَذَكَرَ نَحْوَهُ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৭০০। আহমদ ইবন 'আমর ইবন সারাহ ও হারমালা ইবন ইয়াহইয়া মিসরী (রাহঃ) ….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক রাক'আত পেল, সে পুরো ফজরের সালাতই পেল। আর যে ব্যক্তি সূর্যাস্তের আগে 'আসরের সালাতের এক রাক'আত পেল, সে পুরো আসরের সালাতই পেল।
জামিল ইবন হাসান (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এরপর তিনি উপরিউক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।

ইশার সালাতের পূর্বে ঘুমানো এবং ইশার সালাতের পরে কথাবার্তা বলা নিষেধ

بَاب النَّهْيِ عَنْ النَّوْمِ قَبْلَ صَلَاةِ الْعِشَاءِ وَعَنْ الْحَدِيثِ بَعْدَهَا

৭০১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الْوَهَّابِ، قَالُوا حَدَّثَنَا عَوْفٌ، عَنْ أَبِي الْمِنْهَالِ، سَيَّارِ بْنِ سَلاَمَةَ عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَسْتَحِبُّ أَنْ يُؤَخِّرَ الْعِشَاءَ وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু বারযা আসলামী রাযি.

৭০১। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) …… আবু বারযা আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বিলম্বে 'ইশার সালাত আদায় করতে পছন্দ করতেন। আর তিনি “ইশার পূর্বে ঘুমানো এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন।

৭০২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْلَى الطَّائِفِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا نَامَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَبْلَ الْعِشَاءِ وَلاَ سَمَرَ بَعْدَهَا ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৭০২। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন বাশশার …. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) 'ইশার সালাতের পূর্বে নিদ্রা যাননি এবং এর পরে কথাবার্তা বলেননি।

৭০৩

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبٍ، وَعَلِيُّ بْنُ الْمُنْذِرِ، قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ جَدَبَ لَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ السَّمَرَ بَعْدَ الْعِشَاءِ ‏.‏ قَالَ ابْنُ مَاجَهْ يَعْنِي زَجَرَنَا عَنْهُ نَهَانَا عَنْهُ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

৭০৩। 'আব্দুল্লাহ ইবন সা'য়ীদ, ইসহাক ইবন ইবরাহীম ইবন হাবীব ও 'আলী ইবন মুনযির (রাহঃ) ….. 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) 'ইশার পরে আমাদের কথাবার্তা বলা খারাপ মনে করতেন, অর্থাৎ তিনি এ ব্যাপারে আমাদের ধমক দিতেন।

ইশার সালাতকে 'আতামার সালাত বলা নিষেধ

بَاب النَّهْيِ أَنْ يُقَالَ صَلَاةُ الْعَتَمَةِ

৭০৪

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لاَ تَغْلِبَنَّكُمُ الأَعْرَابُ عَلَى اسْمِ صَلاَتِكُمْ فَإِنَّهَا الْعِشَاءُ وَإِنَّهُمْ لَيُعْتِمُونَ بِالإِبِلِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৭০৪। হিশাম ইবন 'আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) ......... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, তোমাদের সালাতের নামের ব্যাপারে বেদুঈনরা যেন তোমাদের উপর প্রভাব বিস্তার না করে। কেননা এ হলো 'ইশা। এ সময় তারা উটের দুধ দোহন করে থাকে।

৭০৫

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ح وَحَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ تَغْلِبَنَّكُمُ الأَعْرَابُ عَلَى اسْمِ صَلاَتِكُمْ - زَادَ ابْنُ حَرْمَلَةَ - فَإِنَّمَا هِيَ الْعِشَاءُ وَإِنَّمَا يَقُولُونَ الْعَتَمَةُ لإِعْتَامِهِمْ بِالإِبِلِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৭০৫। ই'য়াকুব ইবন হুমায়দ ইবন কাসিব ও ইয়াকুব ইবন হুমায়দ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ বেদুঈনরা যেন তোমাদের সালাতের নামের ব্যাপারে তোমাদের উপর প্রভাব বিস্তার না করে।
ইবন হারমালা (রাহঃ) তাঁর বর্ণিত হাদীসে এটুকু বাড়িয়ে বলেছেনঃ বরং এ হলো 'ইশা। আর লোকেরা অন্ধকারে উটের দুধ দোহন করে বলে, একে 'আতামা নাম বলে থাকে।